বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

নৌকা, ট্রেন, সময় ও গতিবেগ সংক্রান্ত সমস্যা

মোট প্রশ্ন৬১৯এই পাতা১৮প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নৌকা, ট্রেন, সময় ও গতিবেগ সংক্রান্ত সমস্যা

PrepBank · পাতা / · ৬০১৬১৮ / ৬১৯

৬০১.
নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১২ কি.মি ও ৪ কি.মি । স্রোতের অনুকূলে ৬৪ কি.মি পথ অতিক্রম করে পুনরায় স্রোতের প্রতিকূলে ফিরে আসতে নৌকাটির মোট কত সময় লাগবে?
  1. ১২ ঘণ্টা
  2. ১০ ঘণ্টা
  3. ১৬ ঘণ্টা
  4. ৮ ঘণ্টা
সঠিক উত্তর:
১২ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
১২ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১২ কি.মি ও ৪ কি.মি । স্রোতের অনুকূলে ৬৪ কি.মি পথ অতিক্রম করে পুনরায় স্রোতের প্রতিকূলে ফিরে আসতে নৌকাটির মোট কত সময় লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
নৌকার বেগ = ১২ কি.মি/ঘণ্টা 
স্রোতের বেগ = ৪ কি.মি/ঘণ্টা 

∴ স্রোতের অনুকূলে নৌকার বেগ = (১২ + ৪) = ১৬ কি.মি/ঘণ্টা 
স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = (১২ - ৪) = ৮ কি.মি/ঘণ্টা 

৬৪ কি.মি পথ অতিক্রম করতে সময় লাগবে = ৬৪/১৬ = ৪ ঘণ্টা 

এবং 
৬৪ কি.মি পথ পুনরায় ফিরে আসতে সময় লাগবে = ৬৪/৮ = ৮ ঘণ্টা 

∴ মোট সময় লাগবে = ৪ + ৮ = ১২ ঘণ্টা

৬০২.
১০০ মিটার দীর্ঘ একটি ট্রেন ৩৫০ মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৯০ কি.মি. হলে, সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
  1. ১৮ সেকেন্ড
  2. ২৪ সেকেন্ড
  3. ২৮ সেকেন্ড
  4. ৩০ সেকেন্ড
  5. ৩৬ সেকেন্ড
সঠিক উত্তর:
১৮ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
১৮ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ মিটার দীর্ঘ একটি ট্রেন ৩৫০ মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৯০ কি.মি. হলে, সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?

সমাধান:
সেতুসহ ট্রেনের মোট দৈর্ঘ্য = (৩৫০ + ১০০) মিটার
= ৪৫০ মিটার
ট্রেনটিকে সেতু অতিক্রম করতে সেতুর দৈর্ঘ্য ও এর নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে।

আমরা জানি,
১ কি.মি = ১০০০ মিটার
∴ ৯০ কি.মি = ৯০,০০০ মিটার

৯০,০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে
∴ ১ মিটার যায় = ৩৬০০/৯০,০০০ সেকেন্ডে
∴ ৪৫০ মিটার যায় = (৩৬০০ × ৪৫০)/৯০,০০০ সেকেন্ডে
= ১৮ সেকেন্ডে
৬০৩.
স্রোতের অনুকূলে একটি নৌকা ৪ ঘণ্টায় ২০ কি.মি. পথ যায়। যদি স্থির জলে ঐ নৌকার গতিবেগ ঘণ্টায় ৩ কি.মি. হয়, তাহলে নদীর স্রোতের গতিবেগ কত ছিল?
  1. ১ কি.মি.
  2. ২ কি.মি.
  3. ৩ কি.মি.
  4. ৪ কি.মি.
সঠিক উত্তর:
২ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
২ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: স্রোতের অনুকূলে একটি নৌকা ৪ ঘণ্টায় ২০ কি.মি. পথ যায়। যদি স্থির জলে ঐ নৌকার গতিবেগ ঘণ্টায় ৩ কি.মি. হয়, তাহলে নদীর স্রোতের গতিবেগ কত ছিল?

সমাধান:
স্রোতের অনুকূলে ৪ ঘন্টায় নৌকার যায় ২০ কি.মি.
স্রোতের অনুকূলে ১ ঘন্টায় নৌকার যায় = ২০/৪ = ৫ কি.মি.

৬০৪.
ঘড়িতে যখন ৪ টা ১৫ মিনিট বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রী হবে?
  1. ৩৭.৫°
  2. ৪২.৫°
  3. ৩৯.৫°
  4. ৫২.৫°
সঠিক উত্তর:
৩৭.৫°
উত্তর
সঠিক উত্তর:
৩৭.৫°
ব্যাখ্যা

প্রশ্ন: ঘড়িতে যখন ৪ টা ১৫ মিনিট বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রী হবে?

সমাধান:
এখানে, ঘন্টা, H = ৪ এবং মিনিট, M = ১৫ 

মধ্যবর্তী কোণ = |(১১M - ৬০H)/২|
= |(১১ × ১৫ - ৬০ × ৪)/২|
= |(১৬৫ - ২৪০)/২|
= |- ৭৫/২| 
= |- ৩৭.৫|
= ৩৭.৫°

৬০৫.
১২০ মিটার লম্বা একটি আন্তঃনগর এক্সপ্রেস একটি লাইট পোস্ট ৬ সেকেন্ডে অতিক্রম করল। ট্রেনটির গতিবেগ কিলোমিটার/ঘণ্টায় কত? 
  1. ৩৬
  2. ৪৮
  3. ৯৬
  4. ৭২
সঠিক উত্তর:
৭২
উত্তর
সঠিক উত্তর:
৭২
ব্যাখ্যা
প্রশ্ন: ১২০ মিটার লম্বা একটি আন্তঃনগর এক্সপ্রেস একটি লাইট পোস্ট ৬ সেকেন্ডে অতিক্রম করল। ট্রেনটির গতিবেগ কিলোমিটার/ঘণ্টায় কত? 

সমাধান: 
আমরা জানি, 
১ ঘণ্টা = ৩৬০০ সেকেন্ড 
১ কিলোমিটার = ১০০০ মিটার 
ট্রেনটি লাইট পোস্ট অতিক্রম করতে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হয়। 

৬ সেকেন্ডে অতিক্রম করে = ১২০ মিটার 
∴ ১ সেকেন্ডে অতিক্রম করে = ১২০/৬ মিটার 
∴ ৩৬০০ সেকেন্ডে অতিক্রম করে = (১২০ × ৩৬০০)/৬ মিটার 
= ৭২০০০ মিটার 
= ৭২ কিলোমিটার 

∴ ট্রেনটির গতিবেগ = ৭২ কিলোমিটার/ঘণ্টা ।
৬০৬.
ক হতে খ এর দূরত্ব ৫৫ কি.মি.। ক ও খ এর গতিবেগ যথাক্রমে ৩ কি.মি./ঘন্টা এবং ৪ কি.মি./ঘন্টা। ক এর ২ ঘণ্টা পর খ, ক এর দিকে রওনা হলে খ কত কি.মি. গেলে ক এর দেখা পাবে?
  1. ২১ কি.মি.
  2. ২৬ কি.মি.
  3. ২৮ কি.মি.
  4. ৩০ কি.মি.
সঠিক উত্তর:
২৮ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
২৮ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ক হতে খ এর দূরত্ব ৫৫ কি.মি.। ক ও খ এর গতিবেগ যথাক্রমে ৩ কি.মি./ঘন্টা এবং ৪ কি.মি./ঘন্টা। ক এর ২ ঘণ্টা পর খ, ক এর দিকে রওনা হলে খ কত কি.মি. গেলে ক এর দেখা পাবে?

সমাধান:
দেওয়া আছে,
ক ও খ এর গতিবেগ যথাক্রমে ৩ কি.মি./ঘন্টা ও ৪ কি.মি./ঘন্টা
ক ২ ঘণ্টায় যায় = ৩ × ২ = ৬ কি.মি.

∴ উভয়ের জন্য দূরত্ব বাকি থাকে =(৫৫ - ৬) = ৪৯ কি.মি.
উভয়ের একত্রে গতিবেগ = ৩ + ৪ = ৭ কি.মি./ঘণ্টা
বাকী দূরত্ব পার হতে লাগবে = ৪৯/৭ = ৭ ঘন্টা

যেহেতু খ এর গতিবেগ ৪ কি.মি./ঘন্টা
∴ খ ৭ ঘণ্টায় যায় ৭ × ৪ = ২৮ কি.মি.
৬০৭.
একটি লোক খাড়া উত্তর দিকে m মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল ২ মিনিটে এবং খাড়া দক্ষিণ দিকে পূর্বস্থানে ফিরে আসে প্রতি মিনিটে ২ মাইল হিসেবে। লোকটির গড় গতিবেগ ঘণ্টায় কত মাইল?
  1. ৪৫
  2. ৪৮
  3. ৭৫
  4. ২৪
সঠিক উত্তর:
৪৮
উত্তর
সঠিক উত্তর:
৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি লোক খাড়া উত্তর দিকে m মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল ২ মিনিটে এবং খাড়া দক্ষিণ দিকে পূর্বস্থানে ফিরে আসে প্রতি মিনিটে ২ মাইল হিসেবে। লোকটির গড় গতিবেগ ঘণ্টায় কত মাইল?

সমাধান:
উত্তরের দিকে ২ মিনিটে যায় = ১ মাইল
∴ ৬০ মিনিটে যায় = ৬০/২ = ৩০ মাইল

আবার
দক্ষিণ দিকে পূর্বস্থানে ২ মাইল ফিরে আসে ১ মিনিটে
১ মাইল ফিরে আসে = ১/২ মিনিটে
∴ ৩০ মাইল ফিরে আসে = ৩০/২ = ১৫ মিনিটে।

সুতরাং মোট সময় = ৬০+১৫ = ৭৫ মিনিট
এবং মোট দূরত্ব = ৩০ + ৩০ = ৬০ মাইল

এখন,
সে ৭৫ মিনিটে যায় = ৬০ মাইল
∴ ৬০ মিনিটে যায় = ৬০×৬০/৭৫ মাইল
= ৪৮ মাইল।
৬০৮.
ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ১৮৫ মাইল। চট্টগ্রাম থেকে একটি বাস ২ ঘণ্টায় প্রথম ৮৫ মাইল যাওয়ার পর পরবর্তী ১০০ মাইল কত সময়ে গেলে গড়ে ঘণ্টায় ৫০ মাইল যাওয়া হবে?
  1. ১০০ মিনিট
  2. ১০২ মিনিট
  3. ১১০ মিনিট
  4. ১১২ মিনিট
সঠিক উত্তর:
১০২ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
১০২ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ১৮৫ মাইল। চট্টগ্রাম থেকে একটি বাস ২ ঘণ্টায় প্রথম ৮৫ মাইল যাওয়ার পর পরবর্তী ১০০ মাইল কত সময়ে গেলে গড়ে ঘণ্টায় ৫০ মাইল যাওয়া হবে?

সমাধান:
গড়ে ঘণ্টায় ৫০ মাইল গেলে
৫০ মাইল যায় ১ ঘন্টায়
∴ ১৮৫ মাইল যায় (১৮৫/৫০) ঘণ্টায়
= (১৮৫ × ৬০)/৫০ মিনিট
= ২২২ মিনিট

∴ পরবর্তী ১০০ মাইল যেতে সময় লাগবে = ২২২ মিনিট - ২ ঘণ্টা
= (২২২ - ১২০) মিনিট
= ১০২ মিনিট
৬০৯.
১২০ মিটার লম্বা একটি ট্রেন ৩৩০ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৩০ কি.মি হলে, সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? 
  1. ৩৬ সেকেন্ড
  2. ৪৫ সেকেন্ড
  3. ৪৮ সেকেন্ড
  4. ৫৪ সেকেন্ড
সঠিক উত্তর:
৫৪ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
৫৪ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ১২০ মিটার লম্বা একটি ট্রেন ৩৩০ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৩০ কি.মি হলে, সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? 

সমাধান: 
সেতুসহ ট্রেনের মোট দৈর্ঘ্য = (৩৩০ + ১২০) মিটার 
= ৪৫০ মিটার 
ট্রেনটিকে সেতু অতিক্রম করতে সেতুর দৈর্ঘ্য ও এর নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। 

আমরা জানি, 
১ কি.মি = ১০০০ মিটার 
∴ ৩০ কি.মি = ৩০,০০০ মিটার 

৩০,০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে 
∴ ১ মিটার যায় = ৩৬০০/৩০,০০০ সেকেন্ডে 
∴ ৪৫০ মিটার যায় = (৩৬০০ × ৪৫০)/৩০,০০০ সেকেন্ডে 
= ৫৪ সেকেন্ডে 

∴ সেতুটি অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে = ৫৪ সেকেন্ড।
৬১০.
ঘাটে বাঁধা একটি নৌকা জোয়ারের টানে নোঙর ছিঁড়ে দুই ঘণ্টায় ৭.৫০ কি.মি. দূরে চলে গেল। পরে মাঝি দাঁড় টেনে নৌকাটিকে ৩ ঘণ্টায় ঘাটে ফিরিয়ে আনল। দাঁড়ের টানে নৌকার গতিবেগ কত ছিল?
  1. ৮ কি. মি./ঘণ্টা
  2. ৬.২৫ কি. মি./ঘণ্টা
  3. ৭ কি. মি./ঘণ্টা
  4. ৪.৫০ কি. মি./ঘণ্টা
সঠিক উত্তর:
৬.২৫ কি. মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৬.২৫ কি. মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ঘাটে বাঁধা একটি নৌকা জোয়ারের টানে নোঙর ছিঁড়ে দুই ঘণ্টায় ৭.৫০ কি.মি. দূরে চলে গেল। পরে মাঝি দাঁড় টেনে নৌকাটিকে ৩ ঘণ্টায় ঘাটে ফিরিয়ে আনল। দাঁড়ের টানে নৌকার গতিবেগ কত ছিল?

সমাধান:
জোয়ারের টানে নৌকার গতিবেগ = ৭.৫০/২ = ৩.৭৫ কি. মি./ঘণ্টা 
মাঝির দাঁড় টানার গতিবেগ = ৭.৫০/৩ = ২.৫০ কি. মি./ঘণ্টা

∴ দাঁড়ের টানে নৌকার গতিবেগ = (৩.৭৫ + ২.৫০) = ৬.২৫ কি. মি./ঘণ্টা
৬১১.
৪০ মিনিট আগে সময় ছিল ৪ টা বেজে ৪৫ মিনিট, ৬ টা বাজতে আর কতক্ষণ সময় বাকি?
  1. ১৫ মিনিট
  2. ২৫ মিনিট
  3. ৩৫ মিনিট
  4. ২০ মিনিট
সঠিক উত্তর:
৩৫ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
৩৫ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ মিনিট আগে সময় ছিল ৪ টা বেজে ৪৫ মিনিট, ৬ টা বাজতে আর কতক্ষণ সময় বাকি?

সমাধান:
৪০ মিনিট আগে সময় ছিল ৪ টা বেজে ৪৫ মিনিট
বর্তমানে সময় = ৪ টা বেজে ৪৫ মিনিট + ৪০ মিনিট = ৫ টা বেজে ২৫ মিনিট

∴ ৬টা বাজতে সময় বাকি = ৬ টা - ৫ টা বেজে ২৫ মিনিট
= ৩৫ মিনিট
৬১২.
একজন দৌড়বিদ ১০ মিটার/সেকেন্ড বেগে দৌড়ালে ৫ কি.মি. দৌড় সম্পূর্ণ করতে তার কত সময় লাগবে? 
  1. ৭ মিনিট
  2. ৮ মিনিট
  3. ৭ মিনিট ২০ সেকেন্ড
  4. ৮ মিনিট ২০ সেকেন্ড
সঠিক উত্তর:
৮ মিনিট ২০ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
৮ মিনিট ২০ সেকেন্ড
ব্যাখ্যা

প্রশ্ন: একজন দৌড়বিদ ১০ মিটার/সেকেন্ড বেগে দৌড়ালে ৫ কি.মি. দৌড় সম্পূর্ণ করতে তার কত সময় লাগবে? 

সমাধান:
দেওয়া আছে,
গতিবেগ = ১০ মিটার/সেকেন্ড
দূরত্ব = ৫ কি.মি. = ৫ × ১০০০ = ৫০০০ মিটার

∴ সময় = দূরত্ব ÷ গতিবেগ
= ৫০০০ ÷ ১০
= ৫০০ সেকেন্ড

৬০ সেকেন্ড = ১ মিনিট
∴ ৫০০ সেকেন্ড = ৮ মিনিট ২০ সেকেন্ড

∴ ৫ কি.মি. দৌড় সম্পূর্ণ করতে তার ৮ মিনিট ২০ সেকেন্ড সময় লাগবে

৬১৩.
৬০ কিমি/ ঘণ্টা গতিবেগে যাওয়া ১০০ মিটার দীর্ঘ একটি ট্রেন, তার দ্বিগুণ গতিসম্পন্ন বিপরীত দিকে যাওয়া অপর ট্রেনকে ১০ সেকেন্ডে অতিক্রম করে। দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত? 
  1. ৩৫০ মিটার 
  2. ৩০০ মিটার 
  3. ৪৫০ মিটার 
  4. ৪০০ মিটার 
সঠিক উত্তর:
৪০০ মিটার 
উত্তর
সঠিক উত্তর:
৪০০ মিটার 
ব্যাখ্যা

প্রশ্ন: ৬০ কিমি/ ঘণ্টা গতিবেগে যাওয়া ১০০ মিটার দীর্ঘ একটি ট্রেন, তার দ্বিগুণ গতিসম্পন্ন বিপরীত দিকে যাওয়া অপর ট্রেনকে ১০ সেকেন্ডে অতিক্রম করে। দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
১ম ট্রেনের গতিবেগ = ৬০ কিমি/ ঘণ্টা
২য় ট্রেনের গতিবেগ = ১২০ কিমি/ ঘণ্টা

আপেক্ষিক গতিবেগ = (৬০ + ১২০) কিমি/ ঘণ্টা
= ১৮০ কিমি/ ঘণ্টা

ট্রেনগুলো ৩৬০০ সেকেন্ডে অতিক্রম করে ১৮০০০০ মিটার 
ট্রেনগুলো ১ সেকেন্ডে অতিক্রম করে ১৮০০০০/৩৬০০ মিটার 
ট্রেনগুলো ১০ সেকেন্ডে অতিক্রম করে (১৮০০০০ × ১০)/৩৬০০ মিটার 
= ৫০০ মিটার 

দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য = (৫০০ - ১০০) মিটার 
= ৪০০ মিটার 

৬১৪.
৫ জন তাঁতির ৫টি পোশাক তৈরি করতে ৫ দিন লাগলে ১০ জন তাঁতির ১০টি পোশাক তৈরি করতে কত দিন সময় লাগবে? 
  1. ৫ দিন
  2. ৩ দিন
  3. ১০ দিন
  4. ১৫ দিন
সঠিক উত্তর:
৫ দিন
উত্তর
সঠিক উত্তর:
৫ দিন
ব্যাখ্যা

প্রশ্ন: ৫ জন তাঁতির ৫টি পোশাক তৈরি করতে ৫ দিন লাগলে ১০ জন তাঁতির ১০টি পোশাক তৈরি করতে কত দিন সময় লাগবে?

সমাধান: 
৫ জন তাঁতির ৫টি পোশাক তৈরি করতে সময় লাগে = ৫ দিন
∴ ১ জন তাঁতির ১টি পোশাক তৈরি করতে সময় লাগে = (৫ × ৫)/৫ দিন
∴ ১০ জন তাঁতির ১০টি পোশাক তৈরি করতে সময় লাগে = (৫ × ৫ × ১০)/(৫ × ১০) দিন
= ৫ দিন। 

৬১৫.
এক ব্যক্তি ৮ মাইল/ঘন্টা পায়ে হেঁটে এবং ১৩ মাইল/ঘন্টা সাইকেলে ভ্রমণ করেছেন। তিনি ৮ ঘণ্টায় ৮৪ মাইল দূরত্ব অতিক্রম করেছেন। তিনি কত ঘণ্টা সাইকেল চালিয়েছেন?
  1. ৫ ঘণ্টা
  2. ১২ ঘণ্টা
  3. ৬ ঘণ্টা
  4. ৪ ঘণ্টা
সঠিক উত্তর:
৪ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৪ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি ৮ মাইল/ঘন্টা পায়ে হেঁটে এবং ১৩ মাইল/ঘন্টা সাইকেলে ভ্রমণ করেছেন। তিনি ৮ ঘণ্টায় ৮৪ মাইল দূরত্ব অতিক্রম করেছেন। তিনি কত ঘণ্টা সাইকেল চালিয়েছেন?

সমাধান:
দেওয়া আছে,
হাঁটার গতি = ৮ মাইল/ঘণ্টা
সাইকেলের গতি = ১৩ মাইল/ঘণ্টা
মোট সময় = ৮ ঘণ্টা
মোট দূরত্ব = ৮৪ মাইল

ধরি, সাইকেল চালিয়েছেন = ক ঘণ্টা
এবং হেঁটেছেন = (৮ - ক) ঘণ্টা

প্রশ্নমতে, 
৮(৮ - ক) + ১৩ক = ৮৪ 
⇒ ৬৪ - ৮ক + ১৩ক = ৮৪
⇒ ৫ক = ৮৪ - ৬৪ 
⇒ ৫ক = ২০ 
⇒ ক = ২০/৫ 
∴ ক = ৪ 

সুতরাং, তিনি ৪ ঘণ্টা সাইকেল চালিয়েছেন।

৬১৬.
এক ব্যাক্তি ঘণ্টায় ৫ কি.মি বেগে চলে কোন স্থানে গেল এবং ঘণ্টায় ৩ কি.মি বেগে ফিরে আসলো। ঐ ব্যাক্তির গড় গতিবেগ কত?
  1. (১০/৩) কি.মি./ঘণ্টা
  2. (১৫/৪) কি.মি./ঘণ্টা
  3. ৩ কি.মি./ঘণ্টা
  4. ৪ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
(১৫/৪) কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
(১৫/৪) কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যাক্তি ঘণ্টায় ৫ কি.মি বেগে চলে কোন স্থানে গেল এবং ঘণ্টায় ৩ কি.মি বেগে ফিরে আসলো। ঐ ব্যাক্তির গড় গতিবেগ কত? 

সমাধান:

৬১৭.
রেল লাইনের পাশে একটি তালগাছ আছে। ঘণ্টায় ৪৫ কি.মি. বেগে ধাবমান ১৫০ মিটার লম্বা ট্রেন কত সময়ে ঐ তাল গাছটি অতিক্রম করবে? 
  1. ১১ সেকেন্ডে
  2. ১২ সেকেন্ডে
  3. ১৩ সেকেন্ডে
  4. ১৪ সেকেন্ডে
সঠিক উত্তর:
১২ সেকেন্ডে
উত্তর
সঠিক উত্তর:
১২ সেকেন্ডে
ব্যাখ্যা
প্রশ্ন: রেল লাইনের পাশে একটি তালগাছ আছে। ঘণ্টায় ৪৫ কি.মি. বেগে ধাবমান ১৫০ মিটার লম্বা ট্রেন কত সময়ে ঐ তাল গাছটি অতিক্রম করবে? 

সমাধান: 
আমরা জানি, 
১ ঘণ্টা = ৩৬০০ সেকেন্ড 
আবার, 
৪৫ কি.মি. = ৪৫০০০ মিটার 

ট্রেনটি ৪৫০০০ মিটার অতিক্রম করে = ৩৬০০ সেকেন্ড 
∴ ট্রেনটি ১ মিটার অতিক্রম করে = ৩৬০০/৪৫০০০ সেকেন্ড 
∴ট্রেনটি ১৫০ মিটার অতিক্রম করে = (৩৬০০ × ১৫০)/৪৫০০০ সেকেন্ড 
= ১২ সেকেন্ডে 

∴ ঐ তাল গাছটি অতিক্রম করবে = ১২ সেকেন্ডে।
৬১৮.
একটি প্ল্যাটফর্ম এর দৈর্ঘ্য ১৮০ মিটার। ২০০ মিটার লম্বা একটি ট্রেন ঐ প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে?
  1. ২৯০ মিটার
  2. ২৮০ মিটার
  3. ৩৪০ মিটার
  4. ৩৮০ মিটার
সঠিক উত্তর:
৩৮০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩৮০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্ল্যাটফর্ম এর দৈর্ঘ্য ১৮০ মিটার। ২০০ মিটার লম্বা একটি ট্রেন ঐ প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে?

সমাধান:
আমরা জানি,
প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব হবে,
= (ট্রেনের দৈর্ঘ্য + প্ল্যাটফর্মের দৈর্ঘ্য)
= (২০০ + ১৮০) মিটার
= ৩৮০ মিটার