বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

নৌকা, ট্রেন, সময় ও গতিবেগ সংক্রান্ত সমস্যা

মোট প্রশ্ন৬১৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নৌকা, ট্রেন, সময় ও গতিবেগ সংক্রান্ত সমস্যা

PrepBank · পাতা / · ৪০১৫০০ / ৬১৯

৪০১.
রিয়া ঘণ্টায় ৬ কি.মি. বেগে স্কুলে যায় এবং ঘণ্টায় ৩ কি.মি. বেগে স্কুল থেকে বাসায় ফিরে আসে। রিয়ার স্কুলে যাওয়া ও ফিরে আসার গড় গতিবেগ কত?
  1. ৪ কি.মি./ঘণ্টা
  2. ৪.৫ কি.মি./ঘণ্টা
  3. ৩ কি.মি./ঘণ্টা
  4. ৫ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
৪ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৪ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: রিয়া ঘণ্টায় ৬ কি.মি. বেগে স্কুলে যায় এবং ঘণ্টায় ৩ কি.মি. বেগে স্কুল থেকে বাসায় ফিরে আসে। রিয়ার স্কুলে যাওয়া ও ফিরে আসার গড় গতিবেগ কত?

সমাধান:
ধরি,
স্কুল ও  বাসার মধ্যবর্তী দূরত্ব = ক কি.মি.
স্কুলে যাওয়ার সময় = ক/৬ ঘণ্টা
ফিরে আসার সময় = ক/৩ ঘণ্টা 

গড় গতিবেগ = ২ক/(ক/৬ + ক/৩) 
= ২ক/(৩ক/৬)
= ১২/৩
= ৪ কি.মি./ঘণ্টায়
৪০২.
একটি ট্রেন ১৮ সেকেন্ড ও ১৫ সেকেন্ডে যথাক্রমে ১৬২ ও ১২০ মিটার লম্বা দুটি স্টেশন অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ৭০ মিটার 
  2. ৭৫ মিটার 
  3. ৮০ মিটার 
  4. ৯০ মিটার 
সঠিক উত্তর:
৯০ মিটার 
উত্তর
সঠিক উত্তর:
৯০ মিটার 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রেন ১৮ সেকেন্ড ও ১৫ সেকেন্ডে যথাক্রমে ১৬২ ও ১২০ মিটার লম্বা দুটি স্টেশন অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? 

সমাধান: 
ধরি, 
ট্রেনটির দৈর্ঘ্য = ক মিটার 

প্রশ্নমতে, 
(ক + ১৬২)/১৮ = ( ক + ১২০)/১৫ 
⇒ ১৮ক + ২১৬০ = ১৫ক + ২৪৩০ 
⇒ ১৮ক - ১৫ক = ২৪৩০ - ২১৬০ 
⇒ ৩ক = ২৭০
⇒ ক = ২৭০/৩
∴ ক = ৯০ 

∴ ট্রেনটির দৈর্ঘ্য = ৯০ মিটার।

৪০৩.
একটি বাস সকাল ৬:২০ মিনিটে ঢাকা থেকে রওনা হয়ে কোথাও থেমে না থেকে সকাল ১০:২০ মিনিটে নড়াইল পৌঁছায়। যদি বাসের গতি ঘণ্টায় ৬০ কিমি হয়, তাহলে ঢাকা থেকে নড়াইলের দূরত্ব কত?
  1. ১৬০ কি.মি.
  2. ১৪০ কি.মি.
  3. ২৪০ কি.মি.
  4. ১৯০ কি.মি.
সঠিক উত্তর:
২৪০ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
২৪০ কি.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাস সকাল ৬:২০ মিনিটে ঢাকা থেকে রওনা হয়ে কোথাও থেমে না থেকে সকাল ১০:২০ মিনিটে নড়াইল পৌঁছায়। যদি বাসের গতি ঘণ্টায় ৬০ কিমি হয়, তাহলে ঢাকা থেকে নড়াইলের দূরত্ব কত?

সমাধান:
একটি বাস ঢাকা থেকে রওনা হয় সকাল ৬টা ২০ মিনিটে
নড়াইল পৌঁছাল সকাল ১০টা ২০ মিনিটে

∴ মোট সময় = (১০ : ২০ − ৬ : ২০) = ৪ ঘণ্টা

১ ঘণ্টায় যায় ৬০ কি.মি.
∴ ৪ ঘণ্টায় যায় (৬০ × ৪) কি.মি.
= ২৪০ কি.মি.

৪০৪.
রবিন ৪ কিলোমিটার/ঘণ্টা বেগে হেঁটে শাহবাগ থেকে ২.৫ ঘণ্টায় মালিবাগ যায়। শাহবাগ থেকে মালিবাগের দূরত্ব কত?
  1. ৫ কিলোমিটার
  2. ৬ কিলোমিটার
  3. ৮ কিলোমিটার
  4. ১০ কিলোমিটার
সঠিক উত্তর:
১০ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
১০ কিলোমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: রবিন ৪ কিলোমিটার/ঘণ্টা বেগে হেঁটে শাহবাগ থেকে ২.৫ ঘণ্টায় মালিবাগ যায়। শাহবাগ থেকে মালিবাগের দূরত্ব কত?

সমাধান:
এখানে, গতিবেগ = ৪ কিলোমিটার/ঘণ্টা
এবং অতিবাহিত সময় = ২.৫ ঘণ্টা

আমরা জানি, 
দূরত্ব = বেগ × সময়
= ৪ × ২.৫ 
= ১০ কিলোমিটার

৪০৫.
একটি ট্রেনের বেগ ঘন্টায় 72 কি.মি. এবং ট্রেনের দৈর্ঘ্য 180 মিটার হলে 320 মিটার একটি প্লাট ফর্ম অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে?
  1. 20 সেকেন্ড
  2. 30 সেকেন্ড
  3. 25 সেকেন্ড
  4. 35 সেকেন্ড
সঠিক উত্তর:
25 সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
25 সেকেন্ড
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রেনের বেগ ঘন্টায় 72 কি.মি. এবং ট্রেনের দৈর্ঘ্য 180 মিটার হলে 320 মিটার একটি প্লাট ফর্ম অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে?

সমাধান:
দেওয়া আছে, 
ট্রেনের দৈর্ঘ্য = 180 মিটার
প্ল্যাটফর্মের দৈর্ঘ্য = 320 মিটার
∴ মোট পথ = 180 + 320 = 500 মিটার

বেগ = 72 কি.মি./ঘন্টা
= 72 × (1000/3600)
= 72 × (5/18)
= 20 মিটার/সেকেন্ড

আমরা জানি, 
সময় = পথ/বেগ
= 500/20
= 25 সেকেন্ড

∴ ট্রেনটি 320 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করতে 25 সেকেন্ড সময় লাগবে।

৪০৬.
একজন মাঝি স্রোতের অনুকূলে নৌকার ধার বেয়ে ২ ঘণ্টায় ১৫ মাইল যায় এবং ৩ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে । প্রতি ঘন্টায় নৌকাটির গড় গতিবেগ কত?
  1. ৭ মাইল/ঘণ্টা
  2. ৬ মাইল/ঘণ্টা
  3. ৫ মাইল/ঘণ্টা
  4. ৪ মাইল/ঘণ্টা
সঠিক উত্তর:
৬ মাইল/ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৬ মাইল/ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন মাঝি স্রোতের অনুকূলে নৌকার ধার বেয়ে ২ ঘণ্টায় ১৫ মাইল যায় এবং ৩ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে । প্রতি ঘন্টায় নৌকাটির গড় গতিবেগ কত?

সমাধান:
মোট দূরত্ব = ১৫ + ১৫ = ৩০ মাইল
মোট সময় = ৩ + ২ = ৫ ঘণ্টা

∴ ঘন্টায় গড় গতিবেগ = ৩০/৫ মাইল/ঘণ্টা
= ৬ মাইল/ঘণ্টা
৪০৭.
তোফায়েল ৩ ঘণ্টায় মোট ১২০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তার গড় গতিবেগ কত?
  1. ৪০ কি.মি/মিনিট
  2. ৩৫ কি.মি/ঘণ্টা
  3. ৩০ কি.মি/ঘণ্টা
  4. ৪০ কি.মি/ঘণ্টা
সঠিক উত্তর:
৪০ কি.মি/ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৪০ কি.মি/ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: তোফায়েল ৩ ঘন্টায় মোট ১২০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তার গড় গতিবেগ কত?

সমাধান: 
আমরা জানি,
গড় গতিবেগ = মোট দূরত্ব / মোট সময়
= ১২০/৩
= ৪০ কি.মি/ঘণ্টা
৪০৮.
১২ জন শ্রমিক একটি কাজ ৬ ঘণ্টায় শেষ করে। ২৪ জন শ্রমিক একই কাজ কত ঘণ্টায় শেষ করবে?
  1. ৪ ঘণ্টা
  2. ৩ ঘণ্টা
  3. ২ ঘণ্টা
  4. ১ ঘণ্টা
সঠিক উত্তর:
৩ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৩ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: ১২ জন শ্রমিক একটি কাজ ৬ ঘণ্টায় শেষ করে। ২৪ জন শ্রমিক একই কাজ কত ঘণ্টায় শেষ করবে?

সমাধান:
মোট কাজ = শ্রমিক × সময়
= ১২ × ৬
= ৭২ লোক-ঘণ্টা

নতুন সময় = মোট কাজ/নতুন শ্রমিক
= ৭২/২৪
= ৩ ঘন্টা 

∴২৪ জন শ্রমিক একই কাজ ৩ ঘণ্টায় শেষ করবে। 

৪০৯.
একটি সিএনজি প্রথম মাইলের জন্য ৬০ টাকা এবং পরবর্তী প্রতি মাইলের জন্য ১২ টাকা ভাড়া নেয়। সাড়ে চার মাইল পথের জন্য কত টাকা ভাড়া হবে?
  1. ১৪০ টাকা
  2. ১৩০ টাকা
  3. ১০২ টাকা
  4. ১৫০ টাকা
সঠিক উত্তর:
১০২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০২ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সিএনজি প্রথম মাইলের জন্য ৬০ টাকা এবং পরবর্তী প্রতি মাইলের জন্য ১২ টাকা ভাড়া নেয়। সাড়ে চার মাইল পথের জন্য কত টাকা ভাড়া হবে?

সমাধান:
দেওয়া আছে, 
একটি সিএনজি প্রথম মাইলের জন্য ৬০ টাকা নেয়
এবং পরবর্তী প্রতি মাইলের জন্য ১২ টাকা নেয়।
পথের মোট দূরত্ব = সাড়ে চার মাইল = ৪.৫ মাইল

এখন, 
প্রথম ১ মাইলের ভাড়া = ৬০ টাকা

∴ পরবর্তী দূরত্ব = ৪.৫ - ১ = ৩.৫ মাইল
∴ পরবর্তী ৩.৫ মাইলের ভাড়া = ৩.৫ × ১২ = ৪২ টাকা

∴ মোট ভাড়া = ৬০ + ৪২ = ১০২ টাকা

৪১০.
২১৫ মিটার লম্বা একটি ট্রেনকে ১৩৫ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম অতিক্রম করতে কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে?
  1. ৮০ মিটার
  2. ১৩৫ মিটার
  3. ২১৫ মিটার
  4. ৩৫০ মিটার
সঠিক উত্তর:
৩৫০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩৫০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ২১৫ মিটার লম্বা একটি ট্রেনকে ১৩৫ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম অতিক্রম করতে কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে?

সমাধান:
প্লাটফর্মের দৈর্ঘ্য = ১৩৫ মিটার
ট্রেনের দৈর্ঘ্য = ২১৫ মিটার
মোট দূরত্ব অতিক্রম করতে হবে = (১৩৫ + ২১৫) মিটার
= ৩৫০ মিটার
৪১১.
স্থির পানিতে নৌকার বেগ ৫ কি.মি./ঘণ্টা ও স্রোতের বিপরীতে নৌকার বেগ ৩.৫ কি.মি./ঘণ্টা হলে, স্রোতের অনুকূলে নৌকার বেগ কত?
  1. ৬.৫ কি.মি./ঘণ্টা
  2. ৫ কি.মি./ঘণ্টা
  3. ৬ কি.মি./ঘণ্টা
  4. ৪.৫ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
৬.৫ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৬.৫ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: স্থির পানিতে নৌকার বেগ ৫ কি.মি./ঘণ্টা ও স্রোতের বিপরীতে নৌকার বেগ ৩.৫ কি.মি./ঘণ্টা হলে, স্রোতের অনুকূলে নৌকার বেগ কত?

সমাধান:
ধরি,
স্রোতের অনুকূলে নৌকার বেগ = ক কি.মি./ঘণ্টা

আমরা জানি,
স্থির পানিতে বেগ = (১/২) ×( স্রোতের অনুকূলে বেগ + স্রোতের প্রতিকূলে বেগ)
⇒ (১/২) × (ক + ৩.৫) = ৫
⇒ ক + ৩.৫ = ১০
∴ ক = ৬.৫ কি.মি./ঘণ্টা
৪১২.
একজন মাঝি স্রোতের প্রতিকূলে ৪৮ কি.মি. পথ ১২ ঘণ্টায় অতিক্রম করেন। স্থির পানিতে একই সময়ে ২ গুণ দূরত্ব অতিক্রম করতে পারেন। স্রোতের অনুকূলে একই পথ অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ৩ ঘণ্টা
  2. ৪ ঘণ্টা
  3. ৫ ঘণ্টা
  4. ৬ ঘণ্টা
সঠিক উত্তর:
৪ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৪ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: একজন মাঝি স্রোতের প্রতিকূলে ৪৮ কি.মি. পথ ১২ ঘণ্টায় অতিক্রম করেন। স্থির পানিতে একই সময়ে ২ গুণ দূরত্ব অতিক্রম করতে পারেন। স্রোতের অনুকূলে একই পথ অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান:
স্রোতের প্রতিকূলে নৌকার গতি = ৪৮/১২ কি.মি./ঘন্টা
= ৪ কি.মি./ঘন্টা

স্থির পানিতে নৌকার গতি = ২ × স্রোতের প্রতিকূলে নৌকার গতি
= ২ × ৪
= ৮ কি.মি./ঘন্টা

নদীর স্রোতের গতি = স্থির পানিতে নৌকার গতি - স্রোতের প্রতিকূলে নৌকার গতি
= ৮ - ৪ কি.মি./ঘন্টা
= ৪ কি.মি./ঘন্টা

অনুকূলের গতি = স্থির পানিতে নৌকার গতি + নদীর স্রোতের গতি
= ৮ + ৪ কি.মি./ঘন্টা
= ১২ কি.মি./ঘন্টা

একই পথ অতিক্রম করতে সময় লাগবে = ৪৮/১২ ঘন্টা
= ৪ ঘন্টা

∴ একই পথ অতিক্রম করতে সময় লাগবে ৪ ঘন্টা।

৪১৩.
নৌকা ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কিমি ও ৬ কিমি। নদীপথে ৯৬ কি.মি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে?
  1. ৬ ঘণ্টা
  2. ৮ ঘণ্টা
  3. ৯ ঘণ্টা
  4. ১২ ঘণ্টা
সঠিক উত্তর:
১২ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
১২ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: নৌকা ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কিমি ও ৬ কিমি। নদীপথে ৯৬ কি.মি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে?

সমাধান:
স্রোতের অনুকূলে গতিবেগ = (১৮ + ৬) = ২৪ কি.মি./ঘণ্টা
স্রোতের প্রতিকূলে গতিবেগ = (১৮ - ৬) = ১২ কি.মি./ঘণ্টা

∴ মোট সময় = (৯৬/১২) + (৯৬/২৪) টেনঘণ্টা
= (৮ + ৪) ঘণ্টা
= ১২ ঘণ্টা
৪১৪.
একজন মাঝি দাঁড় বেয়ে 15 কি. মি. যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘণ্টা সময় লাগে। সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কি. মি. যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কি. মি. যায়। স্রোতের বেগ কত?
  1. 8 km/h
  2. 2 km/h
  3. 4 km/h
  4. 6 km/h
  5. 3 km/h
সঠিক উত্তর:
2 km/h
উত্তর
সঠিক উত্তর:
2 km/h
ব্যাখ্যা
প্রশ্ন: একজন মাঝি দাঁড় বেয়ে 15 কি. মি. যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘণ্টা সময় লাগে। সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কি. মি. যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কি. মি. যায়। স্রোতের বেগ কত?

সমাধান:
ধরি,
দাঁড়ের বেগ = x কি.মি./ ঘণ্টা
এবং স্রোতের বেগ = y কি.মি./ ঘণ্টা

প্রশ্নমতে,
{15/(x + y)} + {15/(x - y)} = 4 ….(i)
এবং
5/(x + y) = 3/(x - y)
⇒ 5x - 5y = 3x + 3y
⇒ 5x - 3x = 3y + 5y
⇒ 2x = 8y
∴ x = 4y  …..(ii)

এখন (i) হতে পাই,
⇒ {15/(4y + y)} + {15/(4y - y)} = 4
⇒ (15/5y) + (15/3y) = 4
⇒ 3/y + (5/y) =4
⇒ (3+5)/y = 4
⇒ 8/y = 4
⇒ 4y = 8
∴ y = 2

অতএব স্রোতের বেগ = 2 কি.মি./ঘণ্টা
৪১৫.
১২০ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ৫৪ কিলোমিটার যায়। রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সময়ে অতিক্রম করবে?
  1. ৯ সেকেন্ড
  2. ৬ সেকেন্ড
  3. ৮ সেকেন্ড
  4. ৭.২ সেকেন্ড
সঠিক উত্তর:
৮ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
৮ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ১২০ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ৫৪ কিলোমিটার যায়। রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সময়ে অতিক্রম করবে?

সমাধান:
৫৪ কি. মি. = ৫৪ × ১০০০ = ৫৪০০০ মিটার
১ ঘণ্টা = ৬০ × ৬০ = ৩৬০০ সেকেন্ড

খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে।

∴ ৫৪০০০ মিটার অতিক্রম করে ৩৬০০ সেকেন্ডে
∴ ১ মিটার অতিক্রম করে ৩৬০০/৫৪০০০ সেকেন্ডে
∴ ১২০ মিটার অতিক্রম করে (৩৬০০ × ১২০)/৫৪০০০ = (৩৬ × ১২)/৫৪ = ৮ সেকেন্ডে

অতএব, ট্রেনটি খুঁটিটি অতিক্রম করতে ৮ সেকেন্ড সময় নিবে।
৪১৬.
১২০ মিটার লম্বা একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন একটি লাইট পোস্ট ৬ সেকেন্ডে অতিক্রম করল। ট্রেনটির গতিবেগ কিলোমিটার/ঘণ্টায় কত? 
  1. ৭২ কিলোমিটার/ঘণ্টা
  2. ৫৬ কিলোমিটার/ঘণ্টা
  3. ৪৮ কিলোমিটার/ঘণ্টা
  4. ৭৮ কিলোমিটার/ঘণ্টা
সঠিক উত্তর:
৭২ কিলোমিটার/ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৭২ কিলোমিটার/ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: ১২০ মিটার লম্বা একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন একটি লাইট পোস্ট ৬ সেকেন্ডে অতিক্রম করল। ট্রেনটির গতিবেগ কিলোমিটার/ঘণ্টায় কত? 

সমাধান: 
আমরা জানি, 
১ ঘণ্টা = ৩৬০০ সেকেন্ড 
১ কিলোমিটার = ১০০০ মিটার 
ট্রেনটি লাইট পোস্ট অতিক্রম করতে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হয়। 

এখন,
৬ সেকেন্ডে অতিক্রম করে = ১২০ মিটার 
∴ ১ সেকেন্ডে অতিক্রম করে = ১২০/৬ মিটার 
∴ ৩৬০০ সেকেন্ডে অতিক্রম করে = (১২০ × ৩৬০০)/৬ মিটার 
= ৭২০০০ মিটার 
= ৭২ কিলোমিটার 

∴ ট্রেনটির গতিবেগ = ৭২ কিলোমিটার/ঘণ্টা ।

৪১৭.
ঘড়িতে ৯ টা ১০ মিনিট বাজলে আয়নার প্রতিবিম্বে কয়টা বাজতে দেখা যাবে? 
  1. ৩ টা ১০ মিনিট
  2. ৪ টা ৩০ মিনিট
  3. ২ টা ৫০ মিনিট
  4. ৩ টা ৩০ মিনিট
সঠিক উত্তর:
২ টা ৫০ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
২ টা ৫০ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়িতে ৯ টা ১০ মিনিট বাজলে আয়নার প্রতিবিম্বে কয়টা বাজতে দেখা যাবে?

সমাধান: 
আমরা জানি,
আয়নার সময় = ১১ : ৬০ - প্রকৃত সময় 
= ১১ : ৬০ - ৯ : ১০
= ২ : ৫০ ।
৪১৮.
রহিম একটি রাস্তার অর্ধেক পথ ঘন্টা প্রতি ২০ কিমি বেগে এবং বাকি অর্ধেক পথ ঘন্টা প্রতি ৪০ কিমি বেগে হাঁটে। পুরো পথ অতিক্রম করতে তার ৬ ঘন্টা সময় লাগে। রাস্তার মোট দৈর্ঘ্য কত কিলোমিটার?
  1. ১২০ কিমি
  2. ১৪০ কিমি
  3. ১৬০ কিমি
  4. ১৮০ কিমি
সঠিক উত্তর:
১৬০ কিমি
উত্তর
সঠিক উত্তর:
১৬০ কিমি
ব্যাখ্যা

প্রশ্ন: রহিম একটি রাস্তার অর্ধেক পথ ঘন্টা প্রতি ২০ কিমি বেগে এবং বাকি অর্ধেক পথ ঘন্টা প্রতি ৪০ কিমি বেগে হাঁটে। পুরো পথ অতিক্রম করতে তার ৬ ঘন্টা সময় লাগে। রাস্তার মোট দৈর্ঘ্য কত কিলোমিটার?

সমাধান:
ধরি, মোট দূরত্ব = ক কিমি

এখানে,
প্রথম অর্ধেক পথ = (ক/২) কিমি,
এবং গতি = ২০ কিমি/ঘন্টা

বাকি অর্ধেক পথ = (ক/২) কিমি,
এবং গতি = ৪০ কিমি/ঘন্টা

∴ প্রথম অংশে সময় = দূরত্ব/গতি
= (ক/২)/২০
= ক/৪০ ঘন্টা

∴ দ্বিতীয় অংশে সময় = দূরত্ব/গতি
= (ক/২)/৪০
= ক/৮০ ঘন্টা

প্রশ্নমতে,
ক/৪০ + ক/৮০ = ৬
⇒ (২ক + ক)/৮০ = ৬
⇒ ৩ক = ৬ × ৮০
⇒ ৩ক = ৪৮০
∴ ক = ১৬০

∴ রাস্তার মোট দৈর্ঘ্য = ১৬০ কিমি।

৪১৯.
১২০ মিটার লম্বা একটি ট্রেন ৩৩০ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৩০ কি.মি হলে, সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
  1. ৩৬ সেকেন্ড
  2. ৪৫ সেকেন্ড
  3. ৪৮ সেকেন্ড
  4. ৫৪ সেকেন্ড
সঠিক উত্তর:
৫৪ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
৫৪ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ১২০ মিটার লম্বা একটি ট্রেন ৩৩০ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৩০ কি.মি হলে, সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?

সমাধান: 
সেতুসহ ট্রেনের মোট দৈর্ঘ্য = (৩৩০ + ১২০) মিটার
= ৪৫০ মিটার
ট্রেনটিকে সেতু অতিক্রম করতে সেতুর দৈর্ঘ্য ও এর নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে।

আমরা জানি,
১ কি.মি = ১০০০ মিটার
∴ ৩০ কি.মি = ৩০,০০০ মিটার

৩০,০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে
∴ ১ মিটার যায় = ৩৬০০/৩০,০০০ সেকেন্ডে
∴ ৪৫০ মিটার যায় = (৩৬০০ × ৪৫০)/৩০,০০০ সেকেন্ডে
= ৫৪ সেকেন্ডে

∴ সেতুটি অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে = ৫৪ সেকেন্ড।
৪২০.
১৮০ মিটার লম্বা একটি আন্তঃনগর এক্সপ্রেস একটি লাইট পোস্টকে ১২ সেকেন্ডে অতিক্রম করলো। ট্রেনটির গতিবেগ কিলোমিটার/ঘণ্টায় কত?
  1. ৬৪ কিলোমিটার
  2. ৪৫ কিলোমিটার
  3. ৫৪ কিলোমিটার
  4. ৩৮ কিলোমিটার
সঠিক উত্তর:
৫৪ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
৫৪ কিলোমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ১৮০ মিটার লম্বা একটি আন্তঃনগর এক্সপ্রেস একটি লাইট পোস্টকে ১২ সেকেন্ডে অতিক্রম করলো। ট্রেনটির গতিবেগ কিলোমিটার/ঘণ্টায় কত?

সমাধান:
আমরা জানি, একটি লাইট পোস্ট বা খুঁটি অতিক্রম করার অর্থ হলো ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করা।

ট্রেনটি ১২ সেকেন্ডে অতিক্রম করে ১৮০ মিটার 
ট্রেনটি ১ সেকেন্ডে অতিক্রম করে (১৮০/১২) মিটার
∴ ট্রেনটি ৩৬০০ সেকেন্ডে অতিক্রম করে (১৮০/১২) × ৩৬০০ মিটার
= ৫৪০০০ মিটার
= ৫৪০০০/১০০০ কিলোমিটার
= ৫৪ কিলোমিটার

∴ ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৫৪ কিলোমিটার।

৪২১.
একজন ব্যক্তি 120 কিলোমিটার দূরত্ব একটি নির্দিষ্ট গতিবেগে অতিক্রম করে। যদি তার গতিবেগ ঘন্টায় 10 কিলোমিটার বেশি হতো, তবে তার গন্তব্যে পৌঁছাতে 1 ঘণ্টা সময় কম লাগত। তার আসল গতিবেগ কত ছিল?
  1. 20 কি.মি./ঘন্টা
  2. 30 কি.মি./ঘন্টা
  3. 40 কি.মি./ঘন্টা
  4. 50 কি.মি./ঘন্টা
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
30 কি.মি./ঘন্টা
উত্তর
সঠিক উত্তর:
30 কি.মি./ঘন্টা
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ব্যক্তি 120 কিলোমিটার দূরত্ব একটি নির্দিষ্ট গতিবেগে অতিক্রম করে। যদি তার গতিবেগ ঘন্টায় 10 কিলোমিটার বেশি হতো, তবে তার গন্তব্যে পৌঁছাতে 1 ঘণ্টা সময় কম লাগত। তার আসল গতিবেগ কত ছিল?

সমাধান:
ধরি, ব্যক্তির আসল গতিবেগ = x কি.মি./ঘন্টা
∴ সময় লাগবে = 120/x ঘণ্টা।

আবার,
যদি গতিবেগ 10 কি.মি./ঘন্টা বেশি হয়, তাহলে
সময় লাগবে = 120/(x + 10)​ ঘণ্টা।

প্রশ্নমতে, 
(120/x) - {120/(x + 10)} = 1
⇒ 120{(x + 10 - x)/x(x + 10)} = 1
⇒ 1200/x(x + 10) = 1
⇒ x2 + 10x = 1200
⇒ x2 + 10x - 1200 = 0
⇒ x2 + 40x - 30x - 1200 = 0
⇒ x(x + 40) - 30(x + 40) = 0
⇒ (x + 40)(x - 30) = 0
হয়, x + 40 = 0
∴ x = - 40 ; [যা গ্রহণযোগ্য নয়]

অথবা,
x - 30 = 0
∴ x = 30

অতএব, তার আসল গতিবেগ ছিল 30 কি.মি./ঘন্টা।

৪২২.
রুমান সাইকেলে ৩ ঘন্টায় ১৮ কিমি. ও রুশান সাইকেলে ৪ ঘন্টায় ২৮ কিমি. যায়। তাদের বেগের অনুপাত কত?
  1. ৬ : ৪
  2. ৫ : ৭
  3. ৬ : ৭
  4. ৩ : ৮
সঠিক উত্তর:
৬ : ৭
উত্তর
সঠিক উত্তর:
৬ : ৭
ব্যাখ্যা

প্রশ্ন: রুমান সাইকেলে ৩ ঘন্টায় ১৮ কিমি. ও রুশান সাইকেলে ৪ ঘন্টায় ২৮ কিমি. যায়। তাদের বেগের অনুপাত কত?

সমাধান:
দেওয়া আছে,
রুমান সাইকেলে ৩ ঘন্টায় ১৮ কিমি. ও রুশান ৪ ঘন্টায় ২৮ কিমি. যায়।

আমরা জানি,
বেগ = দূরত্ব/সময়

∴ রুমানের বেগ,
= ১৮/৩ কি.মি./ঘণ্টা
= ৬ কি.মি./ঘণ্টা

রুশানের বেগ,
= ২৮/৪ কি.মি./ঘণ্টা
= ৭ কি.মি./ঘণ্টা

তাদের বেগের অনুপাত= ৬ : ৭                            

৪২৩.
এক ব্যক্তি সকালে ৬ কি.মি./ঘণ্টা বেগে হেঁটে বাসা থেকে অফিসে যান এবং বিকেলে ৪ কি.মি./ঘণ্টা বেগে হেঁটে অফিস থেকে বাসায় ফেরেন এতে তার ১ ঘণ্টা বেশি লাগে । বাসা থেকে অফিসের দুরত্ব কত?
  1. ৮  কিলোমিটার
  2. ১২ কিলোমিটার
  3. ১৫ কিলোমিটার
  4. ১৭ কিলোমিটার
সঠিক উত্তর:
১২ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
১২ কিলোমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি সকালে ৬ কি.মি./ঘণ্টা বেগে হেঁটে বাসা থেকে অফিসে যান এবং বিকেলে ৪ কি.মি./ঘণ্টা বেগে হেঁটে অফিস থেকে বাসায় ফেরেন এতে তার ১ ঘণ্টা বেশি লাগে । বাসা থেকে অফিসের দুরত্ব কত?

সমাধান:

মনে করি,
বাসা থেকে অফিসের দুরত্ব x কিলোমিটার।

সকালে ৬ কি.মি. অতিক্রম করে ১ ঘণ্টায়
সকালে ১ কি.মি. অতিক্রম করে ১/৬ ঘণ্টায়
সকালে x কি.মি. অতিক্রম করে x/৬ ঘণ্টায়

আবার,
বিকেলে ৪ কি.মি. অতিক্রম করে ১ ঘণ্টায়
বিকেলে ১ কি.মি. অতিক্রম করে ১/৪ ঘণ্টায়
বিকেলে x কি.মি. অতিক্রম করে x/৪ ঘণ্টায়

প্রশ্নানুযায়ী,
 (x/৪) - (x/৬) = ১
⇒ (৩x - ২x)/১২ = ১
⇒ x/১২ = ১
∴ x = ১২
সুতরাং, বাসা থেকে অফিসের দুরত্ব ১২ কিলোমিটার।

৪২৪.
৫০ জনের ২৭ দিনের খাদ্য আছে। ৩ দিন পর ৩০ জন লোক আসলে ঐ খাদ্যে কতদিন চলবে? 
  1. ১২ দিন 
  2. ১৫ দিন
  3. ১৬ দিন
  4. ১৮ দিন
সঠিক উত্তর:
১৫ দিন
উত্তর
সঠিক উত্তর:
১৫ দিন
ব্যাখ্যা

প্রশ্ন: ৫০ জনের ২৭ দিনের খাদ্য আছে। ৩ দিন পর ৩০ জন লোক আসলে ঐ খাদ্যে কতদিন চলবে? 

সমাধান: 
দিন বাকী আছে (২৭ - ৩) দিন
= ২৪ দিন 
মোট লোক সংখ্যা হলো = (৫০ + ৩০) জন
= ৮০ জন 

এখন,
৫০ জন লোকের চলে = ২৪ দিন 
∴ ১ জন লোকের চলে = (২৪ × ৫০) দিন 
∴ ৮০ জন লোকের চলে = (২৪ × ৫০)/৮০ দিন 
= ১৫ দিন। 

৪২৫.
রফিক ১৫ কি.মি. পথ ৩০ কি.মি./ঘণ্টা বেগে এবং ২০ কি.মি. পথ ৬০ কি.মি./ঘণ্টা বেগে বাইক চালিয়ে গন্তব্যে পৌছায়। তার কতক্ষণ সময় লাগে?
  1. ৫০ মিনিট
  2. ৪৫ মিনিট
  3. ৪০ মিনিট
  4. ৫৫ মিনিট
সঠিক উত্তর:
৫০ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
৫০ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: রফিক ১৫ কি.মি. পথ ৩০ কি.মি./ঘণ্টা বেগে এবং ২০ কি.মি. পথ ৬০ কি.মি./ঘণ্টা বেগে বাইক চালিয়ে গন্তব্যে পৌছায়। তার কতক্ষণ সময় লাগে?

সমাধান: 
প্রথম ১৫ কি.মি. যায় ৩০ কি.মি./ঘণ্টা বেগে।
সময় = ১৫/৩০ ঘণ্টা 
= ১/২ ঘণ্টা 

২০ কি.মি. পথ অতিক্রম করে ৬০ কি.মি./ঘণ্টা বেগে।
সময় = ২০/৬০ ঘণ্টা
= ১/৩ ঘণ্টা

মোট সময় = (১/২) + (১/৩) ঘণ্টা 
= ৫/৬ ঘণ্টা
= (৫/৬) × ৬০ মিনিট
= ৫০ মিনিট।
৪২৬.
একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ২৭০ মিটার। ২৫০ মিটার লম্বা ট্রেনকে উক্ত প্লাটফর্মের অতিক্রম করতে কত দূরত্ব অতিক্রম করতে হয়?
  1. ২০০ মিটার
  2. ৪৫০ মিটার
  3. ৩৫০ মিটার
  4. ৫২০ মিটার
সঠিক উত্তর:
৫২০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৫২০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ২৭০ মিটার। ২৫০ মিটার লম্বা ট্রেনকে উক্ত প্লাটফর্মের অতিক্রম করতে কত দূরত্ব অতিক্রম করতে হয়?

সমাধান:
এখানে,
প্লাটফর্মের দৈর্ঘ্য = ২৭০ মিটার
এবং ট্রেনের দৈর্ঘ্য = ২৫০ মিটার।

যেহেতু ট্রেনকে প্লাটফর্ম অতিক্রম করতে হলে তার নিজের দৈর্ঘ্যও অতিক্রম করতে হবে।

∴মোট অতিক্রান্ত দূরত্ব = (২৭০ + ২৫০) মিটার = ৫২০ মিটার।

৪২৭.
প্লাটফর্মে দাড়িয়ে থাকা একজন লোককে একটি ৩৫০ মিটার লম্বা ট্রেন ১০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের গতিবেগ কত?
  1. ১১৫ কি.মি./ঘণ্টা
  2. ১১৬ কি.মি./ঘণ্টা
  3. ১৩০ কি.মি./ঘণ্টা
  4. ১২৬ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
১২৬ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
১২৬ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: প্লাটফর্মে দাড়িয়ে থাকা একজন লোককে একটি ৩৫০ মিটার লম্বা ট্রেন ১০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের গতিবেগ কত?

সমাধান: 
দাঁড়িয়ে থাকা লোক কে অতিক্রম করার অর্থ হলো ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করা।

ট্রেনের বেগ = ট্রেনের দৈর্ঘ্য/ সময়
= ৩৫০/১০
= ৩৫ মি./সে.
= (৩৫ × ৩.৬) কি.মি./ঘণ্টা
= ১২৬ কি.মি./ঘণ্টা
৪২৮.
ঘণ্টায় ৫ কি.মি. বেগে চললে কোন স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ঘণ্টায় ৬ কিমি বেগে চললে তার চেয়ে ১/২ ঘণ্টা কম লাগে। সেই স্থানের দূরত্ব কত?
  1. ২৫ কি.মি.
  2. ২০ কি.মি.
  3. ১৫ কি.মি.
  4. ১০ কি.মি.
সঠিক উত্তর:
১৫ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
১৫ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ঘণ্টায় ৫ কি.মি. বেগে চললে কোন স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ঘণ্টায় ৬ কিমি বেগে চললে তার চেয়ে ১/২ ঘণ্টা কম লাগে। সেই স্থানের দূরত্ব কত?

সমাধান:
ধরি,
স্থানটির দূরত্ব = ক কি.মি.

এখন, ৫ কি.মি. বেগে সময় লাগে = ক/৫ ঘণ্টা
আবার, ৬ কি.মি. বেগে সময় লাগে = ক/৬ ঘণ্টা

প্রশ্নমতে,
(ক/৫) - (ক/৬) = ১/২ 
⇒ (৬ক - ৫ক)/৩০ = ১/২
⇒ ক/৩০ = ১/২
⇒ ২ক = ৩০
∴ ক = ১৫ কি.মি.
৪২৯.
কোনো স্থানে ৬ কি.মি./ঘন্টা বেগে গিয়ে এবং ৪ কি.মি./ঘন্টা বেগে পুনরায় ঐ স্থানে ফিরে আসতে মোট সময় লাগে ১৫ ঘণ্টা। তবে যাত্রা পথের দূরত্ব কত?
  1. ৩২ কি.মি.
  2. ২৪ কি.মি.
  3. ৩৬ কি.মি.
  4. ১৮ কি.মি.
সঠিক উত্তর:
৩৬ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
৩৬ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো স্থানে ৬ কি.মি./ঘন্টা বেগে গিয়ে এবং ৪ কি.মি./ঘন্টা বেগে পুনরায় ঐ স্থানে ফিরে আসতে মোট সময় লাগে ১৫ ঘণ্টা। তবে যাত্রা পথের দূরত্ব কত?

সমাধান:
ধরি, যাত্রা পথের দুরত্ব = ক
৬ কি.মি. যায় ১ ঘণ্টায়
∴ ক কি.মি. যায় ক/৬ ঘণ্টায়

৪ কি.মি./ঘন্টা বেগের ক্ষেত্রে সময় লাগে = ক/৪ ঘণ্টা

প্রশ্নমতে,
(ক/৬) + (ক/৪) = ১৫
বা, (২ক + ৩ক)/১২ = ১৫
বা, ৫ক = ১২ × ১৫
∴ ক = ৩৬ কি.মি.
৪৩০.
একটি নৌকার বেগ ১০ কি.মি. এবং স্রোতের বেগ ৫ কি.মি.। নৌকাটি ৪৫ কি.মি. পথ গিয়ে আবার ফিরে আসতে মোট কত সময় লাগবে?
  1. ৯ ঘণ্টা
  2. ১২ ঘণ্টা
  3. ১৪ ঘণ্টা
  4. ১৮ ঘণ্টা
সঠিক উত্তর:
১২ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
১২ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি নৌকার বেগ ১০ কি.মি. এবং স্রোতের বেগ ৫ কি.মি.। নৌকাটি ৪৫ কি.মি. পথ গিয়ে আবার ফিরে আসতে মোট কত সময় লাগবে?

সমাধান:
স্রোতের অনুকুলে নৌকার বেগ ঘণ্টায় ১৫ কি.মি.
এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ঘণ্টায় ৫ কি.মি.

৪৫ কি.মি. অতিক্রম করতে সময় লাগে = ৪৫/১৫ ঘণ্টা
= ৩ ঘণ্টা 
 
এবং ৪৫ কি.মি. ফিরে আসতে সময় লাগে = ৪৫/৫ ঘণ্টা
= ৯ ঘণ্টা 

∴ মোট সময় লাগে = (৩ + ৯) ঘণ্টা
= ১২ ঘণ্টা

৪৩১.
লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৬ কি.মি. ও ৪ কি.মি.। নদীপথে ৬০ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে?
  1. ৪ ঘণ্টা
  2. ৬ ঘণ্টা
  3. ৮ ঘণ্টা
  4. ১২ ঘণ্টা
সঠিক উত্তর:
৮ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৮ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৬ কি.মি. ও ৪ কি.মি.। নদীপথে ৬০ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে?

সমাধান:
স্রোতের অনুকূলে লঞ্চের বেগ ঘন্টায় = লঞ্চের বেগ + স্রোতের বেগ = ১৬ + ৪ = ২০ কি.মি.
∴ ৬০ কি.মি. যেতে সময় লাগবে ৬০/২০ = ৩ ঘণ্টা
স্রোতের প্রতিকূলে লঞ্চের বেগ ঘণ্টায় = লঞ্চের বেগ - স্রোতের বেগ = ১৬ - ৪ = ১২ কি.মি.
∴ ৬০ কি.মি. যেতে সময় লাগবে ৬০/১২ = ৫ ঘণ্টা
∴ মোট সময় লাগবে = ৩ + ৫ = ৮ ঘণ্টা
৪৩২.
আয়নায় দেখা গেলো ঘড়িতে 8 : 40 বাজে। প্রকৃতপক্ষে সময় কত?
  1. 2 : 20
  2. 2 : 40
  3. 3 : 20
  4. 3 : 40
সঠিক উত্তর:
3 : 20
উত্তর
সঠিক উত্তর:
3 : 20
ব্যাখ্যা
প্রশ্ন: আয়নায় দেখা গেলো ঘড়িতে 8 : 40 বাজে। প্রকৃতপক্ষে সময় কত?

সমাধান: 
প্রকৃত সময় = 11 : 60 - আয়নায় সময় 
= 11 : 60 - 8 : 40
= 3 : 20
৪৩৩.
একটি ট্রেন ২১ সেকেন্ড ও ১৮ সেকেন্ডে যথাক্রমে ১৮৯ মিটার ও ১৪৪ মিটার লম্বা দুটি স্টেশন অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ১১২ মিটার
  2. ১২০ মিটার
  3. ১২৬ মিটার
  4. ১২৮ মিটার
সঠিক উত্তর:
১২৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১২৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ২১ সেকেন্ড ও ১৮ সেকেন্ডে যথাক্রমে ১৮৯ মিটার ও ১৪৪ মিটার লম্বা দুটি স্টেশন অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
ধরি,
ট্রেনটির দৈর্ঘ্য = ক মিটার

প্রশ্নমতে,
(ক + ১৮৯)/২১ = ( ক + ১৪৪)/১৮
⇒ ২১ক + ৩০২৪ = ১৮ক + ৩৪০২
⇒ ২১ক - ১৮ক = ৩৪০২ - ৩০২৪
⇒ ৩ক = ৩৭৮
∴ ক = ১২৬ মিটার

∴ ট্রেনটির দৈর্ঘ্য ১২৬ মিটার
৪৩৪.
স্রোতহীন অবস্থায় একজন মাঝি সকালে ৬ কি.মি./ঘণ্টা বেগে ঘাঁট থেকে বাজারে যায়। স্রোতহীন অবস্থায় বিকালে ৪ কি.মি./ঘণ্টা বেগে বাজার থেকে ঘাঁটে ফিরে আসে, এতে তার ১ ঘণ্টা সময় বেশি লাগে। ঘাঁট থেকে বাজারের দূরত্ব কত?
  1. ৮ কি.মি.
  2. ১৬ কি.মি.
  3. ১২ কি.মি.
  4. ১৪ কি.মি.
সঠিক উত্তর:
১২ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
১২ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: স্রোতহীন অবস্থায় একজন মাঝি সকালে ৬ কি.মি./ঘণ্টা বেগে ঘাঁট থেকে বাজারে যায়। স্রোতহীন অবস্থায় বিকালে ৪ কি.মি./ঘণ্টা বেগে বাজার থেকে ঘাঁটে ফিরে আসে, এতে তার ১ ঘণ্টা সময় বেশি লাগে। ঘাঁট থেকে বাজারের দূরত্ব কত?

সমাধান:
ধরি,
ঘাঁট থেকে বাজারের দূরত্ব = ক কি.মি.
বাজারে যেতে সময় লাগে = ক/৬ ঘণ্টা
বাজার থেকে ফিরতে সময় লাগে = ক/৪ ঘণ্টা

প্রশ্নমতে,
(ক/৪) - (ক/৬) = ১
⇒ (৬ক - ৪ক)/২৪ = ১
⇒ ২ক/২৪ = ১
⇒ ক/১২ = ১
∴ ক = ১২

∴ ঘাঁট থেকে বাজারের দূরত্ব = ১২ কি.মি.
৪৩৫.
৩০০ মিটার লম্বা একটি ট্রেন ৫০০ মিটার লম্বা একটি প্লাটফর্ম ২ মিনিটে অতিক্রম করলে ট্রেনটির গতিবেগ ঘণ্টায় কত কি.মি. ছিল?
  1. ২৪ কি.মি.
  2. ৩৬ কি.মি.
  3. ২০ কি.মি.
  4. ৪০ কি.মি.
সঠিক উত্তর:
২৪ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
২৪ কি.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: ৩০০ মিটার লম্বা একটি ট্রেন ৫০০ মিটার লম্বা একটি প্লাটফর্ম ২ মিনিটে অতিক্রম করলে ট্রেনটির গতিবেগ ঘণ্টায় কত কি.মি. ছিল?
সমাধান:
দেওয়া আছে,
ট্রেনের দৈর্ঘ্য = ৩০০ মিটার
প্লাটফর্মের দৈর্ঘ্য = ৫০০ মিটার

∴ মোট দূরত্ব = ৩০০ + ৫০০ = ৮০০ মিটার
সময় = ২ মিনিট = (২ × ৬০) সেকেন্ড = ১২০ সেকেন্ড

এখন,
ট্রেনটি ১২০ সেকেন্ডে অতিক্রম করে ৮০০ মিটার
ট্রেনটি ১ সেকেন্ডে অতিক্রম করে = (৮০০/১২০) মিটার
ট্রেনটি ৩৬০০ সেকেন্ডে অতিক্রম করে = (৮০০/১২০) × ৩৬০০ মিটার
= ২৪০০০ মিটার
= (২৪০০০/১০০০) কিলোমিটার
= ২৪ কিলোমিটার

∴ ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ২৪ কি.মি. ।

৪৩৬.
২০০ মিটার লম্বা উপকূল এক্সপ্রেস একটি খুঁটিকে ১০ সেকেন্ডে অতিক্রম করল। ট্রেনটির গতিবেগ কত কি.মি./ঘণ্টা?
  1. ৮০ কি.মি./ঘণ্টা
  2. ৬০ কি.মি./ঘণ্টা
  3. ৯০ কি.মি./ঘণ্টা
  4. ৭২ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
৭২ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৭২ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: ২০০ মিটার লম্বা উপকূল এক্সপ্রেস একটি খুঁটিকে ১০ সেকেন্ডে অতিক্রম করল। ট্রেনটির গতিবেগ কত কি.মি./ঘণ্টা?

সমাধান:
দেওয়া আছে,  
ট্রেনের দৈর্ঘ্য = ২০০ মিটার
খুঁটি অতিক্রম করতে সময় = ১০ সেকেন্ড

আমরা জানি, 
গতিবেগ = দূরত্ব ÷ সময়
= ২০০/১০
= ২০ মি/সে
= ২০ × (১৮/৫) কিমি/ঘণ্টা ; [১ মি/সে = ১৮/৫ কিমি/ঘণ্টা] 
= (২০ × ১৮)/৫
= ৭২ কি.মি./ঘণ্টা

সুতরাং, ট্রেনের গতিবেগ ৭২ কি.মি./ঘণ্টা। 

৪৩৭.
৬টি মেশিন ৮ মিনিটে ৪৮টি শার্ট সেলাই করতে পারে। যদি এখন ৩টি মেশিন ২০% দ্রুত চালানো হয়, তবে ৬৬টি শার্ট সেলাই করতে কত মিনিট লাগবে?
  1. ১০ মিনিট
  2. ১২ মিনিট
  3. ১৫ মিনিট
  4. ১৮ মিনিট
সঠিক উত্তর:
১০ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
১০ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: ৬টি মেশিন ৮ মিনিটে ৪৮টি শার্ট সেলাই করতে পারে। যদি এখন ৩টি মেশিন ২০% দ্রুত চালানো হয়, তবে ৬৬টি শার্ট সেলাই করতে কত মিনিট লাগবে?

সমাধান:
৬ মেশিন ৮ মিনিট সেলাই করে = ৪৮ শার্ট
১ মেশিন ৮ মিনিট সেলাই করে = ৪৮/ ৬ শার্ট
১ মেশিন ১ মিনিট সেলাই করে = ৪৮/(৬ × ৮) শার্ট = ১ শার্ট

∴৩টি সাধারণ মেশিনে = ৩ শার্ট/মিনিট 

বাকি ৩ টি মেশিনে ২০% দ্রুত চালানো হলে, 
৩ মেশিন ১ মিনিটে সেলাই করতে পারে = ৩ × ১.২ শার্ট = ৩.৬ শার্ট

তাহলে ৬ টি মেশিন ১ মিনিটে সেলাই করতে পারে = ৩ + ৩.৬ = ৬.৬ টি শার্ট
৬৬ শার্ট সেলাই করতে সময় লাগবে = (৬৬/৬.৬) = ১০ মিনিট

∴৬৬টি শার্ট সেলাই করতে সময় লাগবে ১০ মিনিট 

৪৩৮.
সামির যে সময়ে ৭ বার পদক্ষেপ দেয়, মাহিম ততক্ষণে ৮ বার পদক্ষেপ দেয়। কিন্তু মাহিম ৫ পদক্ষেপে যতদূর যায়; সামির ৪ পদক্ষেপে ততদূর যায়। সামির ও মাহিমের গতিবেগের অনুপাত নির্ণয় করুন।
  1. ৫ : ৩২
  2. ১৫ : ১৭
  3. ৩৫ : ৩২
  4. ৪৫ : ১৭
সঠিক উত্তর:
৩৫ : ৩২
উত্তর
সঠিক উত্তর:
৩৫ : ৩২
ব্যাখ্যা

প্রশ্ন: সামির যে সময়ে ৭ বার পদক্ষেপ দেয়, মাহিম ততক্ষণে ৮ বার পদক্ষেপ দেয়। কিন্তু মাহিম ৫ পদক্ষেপে যতদূর যায়; সামির ৪ পদক্ষেপে ততদূর যায়। সামির ও মাহিমের গতিবেগের অনুপাত নির্ণয় করুন।

সমাধান:
মাহিমের ৫ পদক্ষেপের দূরত্ব = সামিরের ৪ পদক্ষেপের দূরত্ব
মাহিমের ১ পদক্ষেপের দূরত্ব = সামিরের ৪/৫ পদক্ষেপের দূরত্ব
মাহিমের ৮ পদক্ষেপের দূরত্ব = সামিরের (৪ × ৮)/৫ পদক্ষেপের দূরত্ব
= ৩২/৫ পদক্ষেপের দূরত্ব

∴ সামিরের বেগ : মাহিমের বেগ = ৭ : (৩২/৫)
= ৩৫ : ৩২

৪৩৯.
৪ কি.মি/ঘণ্টা বেগে চললে কোন স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ৫ কি.মি/ঘণ্টা বেগে চললে তার চেয়ে ৩০ মিনিট কম সময় লাগলে স্থানটির দূরত্ব কত?
  1. ৮ কি.মি
  2. ১০ কি.মি
  3. ১২ কি.মি
  4. ১৫ কি.মি
সঠিক উত্তর:
১০ কি.মি
উত্তর
সঠিক উত্তর:
১০ কি.মি
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ কি.মি/ঘণ্টা বেগে চললে কোন স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ৫ কি.মি/ঘণ্টা বেগে চললে তার চেয়ে ৩০ মিনিট কম সময় লাগলে স্থানটির দূরত্ব কত?

সমাধান:
ধরি,
স্থানটির দূরত্ব = ক কি.মি.
এখন,
৪ কি.মি. বেগে সময় লাগে = ক/৪ ঘণ্টা
আবার, ৫ কি.মি. বেগে সময় লাগে = ক/৫ ঘণ্টা

প্রশ্নমতে,
(ক/৪) - (ক/৫) = ৩০/৬০
⇒ (৫ক - ৪ক)/২০ = ১/২
⇒ ক/২০ = ১/২
⇒ ২ক = ২০
∴ ক = ১০ কি.মি.
৪৪০.
সিলেট থেকে ঢাকার দূরত্ব ২৪০ মাইল। একটি গাড়ি ঘণ্টায় ৫০ মাইল বেগে ঢাকা থেকে সিলেটের দিকে এবং আর একটি গাড়ি ঘণ্টায় ৩০ মাইল বেগে সিলেট থেকে ঢাকার দিকে একই সময়ে যাত্রা শুরু করলো। কতক্ষণ সময় পর গাড়ি দুটি মুখোমুখি হবে?
  1. ৩ ঘণ্টা
  2. ৪ ঘণ্টা
  3. ৫ ঘণ্টা
  4. ৬ ঘণ্টা
সঠিক উত্তর:
৩ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৩ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: সিলেট থেকে ঢাকার দূরত্ব ২৪০ মাইল। একটি গাড়ি ঘণ্টায় ৫০ মাইল বেগে ঢাকা থেকে সিলেটের দিকে এবং আর একটি গাড়ি ঘণ্টায় ৩০ মাইল বেগে সিলেট থেকে ঢাকার দিকে একই সময়ে যাত্রা শুরু করলো। কতক্ষণ সময় পর গাড়ি দুটি মুখোমুখি হবে?

সমাধান:
ধরি,
ক ঘণ্টা পর গাড়ি দুইটি মুখোমুখি হবে
ক ঘণ্টায় সিলেটগামী গাড়ি যায় = ৫০ক মাইল
ক ঘণ্টায় ঢাকাগামী গাড়ি যায় = ৩০ক মাইল

শর্তমতে,
৫০ক + ৩০ক = ২৪০
⇒ ৮০ক = ২৪০
⇒ ক = ২৪০/৮০
∴ ক = ৩

∴ ৩ ঘণ্টা পর গাড়ি দুইটি মুখোমুখি হবে।
৪৪১.
একটি বাস ঘণ্টায় 25 কি.মি. গতিবেগে ঢাকার গাবতলী থেকে আরিচা পৌঁছাল। আবার বাসটি  ঘণ্টায় 30 কি.মি. গতিবেগে আরিচা থেকে গাবতলী ফিরে এলো। যাতায়াতে বাসটির মোট 11 ঘণ্টা সময় লাগল। গাবতলী থেকে আরিচার দূরত্ব কত?
  1. 350 কি.মি
  2. 250 কি.মি
  3. 100 কি.মি
  4. 150 কি.মি
সঠিক উত্তর:
150 কি.মি
উত্তর
সঠিক উত্তর:
150 কি.মি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাস ঘণ্টায় 25 কি.মি. গতিবেগে ঢাকার গাবতলী থেকে আরিচা পৌঁছাল। আবার বাসটি  ঘণ্টায় 30 কি.মি. গতিবেগে আরিচা থেকে গাবতলী ফিরে এলো। যাতায়াতে বাসটির মোট 11 ঘণ্টা সময় লাগল। গাবতলী থেকে আরিচার দূরত্ব কত?

সমাধান:
মনে করি,
গাবতলী থেকে আরিচার দূরত্ব d কি.মি.।

গাবতলী থেকে আরিচা যেতে সময় লাগে (d/25) ঘণ্টা।
আবার,
আরিচা থেকে গাবতলী ফিরে আসতে সময় লাগে (d/30) ঘণ্টা।

∴ যাতায়াতে বাসটির মোট সময় লাগল {(d/25) + d/30)} ঘণ্টা

প্রশ্নমতে,
{(d/25) + d/30)} = 11
বা, (6d + 5d)/150 = 11
বা, 11d/150 = 11
বা, 11d = 11 × 150
বা, d = (11 × 150)/11
∴ d = 150

∴ গাবতলী থেকে আরিচার দূরত্ব 150 কি.মি.।

৪৪২.
৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৩৬ কি.মি. বেগে চলে। রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে? 
  1. ৩ সেকেন্ডে 
  2. ৫ সেকেন্ডে
  3. ৪ সেকেন্ডে 
  4. ৬ সেকেন্ডে 
সঠিক উত্তর:
৫ সেকেন্ডে
উত্তর
সঠিক উত্তর:
৫ সেকেন্ডে
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৩৬ কি.মি. বেগে চলে। রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে? 

সমাধান: 
আমরা জানি, 
১ কি.মি. = ১০০০ মিটার 
∴ ৩৬ কি.মি. = (৩৬ × ১০০০) মিটার 
= ৩৬০০০ মিটার 

খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে।

ট্রেনটি ৩৬০০০ মিটার অতিক্রম করে = ৩৬০০ সেকেন্ডে 
∴ ট্রেনটি ১ মিটার অতিক্রম করে = ৩৬০০/৩৬০০০ সেকেন্ডে 
∴ ৫০ মিটার অতিক্রম করে = (৩৬০০ × ৫০)/৩৬০০০ সেকেন্ডে 
= ৫ সেকেন্ডে । 
৪৪৩.
এক ব্যক্তি ঘণ্টায় ৪ কি.মি. গতিতে হেঁটে গন্তব্যে পৌঁছায় এবং ঘণ্টায় ৫ কি.মি. গতিতে ঘোড়ায় চড়ে ফিরে আসে। তার যাত্রাপথে মোট ৯ ঘণ্টা সময় লাগলে গন্তব্যস্থলের দূরত্ব কত?
  1. ২০ কিলোমিটার
  2. ২২ কিলোমিটার
  3. ৩২ কিলোমিটার
  4. ২৬ কিলোমিটার
সঠিক উত্তর:
২০ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
২০ কিলোমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি ঘণ্টায় ৪ কি.মি. গতিতে হেঁটে গন্তব্যে পৌঁছায় এবং ঘণ্টায় ৫ কি.মি. গতিতে ঘোড়ায় চড়ে ফিরে আসে। তার যাত্রাপথে মোট ৯ ঘণ্টা সময় লাগলে গন্তব্যস্থলের দূরত্ব কত?

সমাধান:
দেওয়া আছে,
যাওয়ার গতি (হাঁটা) = ৪ কি.মি./ঘণ্টা
ফেরার গতি (ঘোড়ায়) = ৫ কি.মি./ঘণ্টা

∴ মোট সময় (যাওয়া + ফেরা) = ৯ ঘণ্টা

ধরি
গন্তব্যের দূরত্ব = d কি.মি.
তাহলে, যাওয়ার সময় = d/৪ ঘণ্টা
ফেরার সময় = d/৫ ঘণ্টা

প্রশ্নমতে, 
(d/৪) + (d/৫) = ৯ 
⇒ (৫d + ৪d)/২০ = ৯ 
⇒ ৯d/২০ = ৯ 
⇒ d = (৯ × ২০)/৯ 
∴ d = ২০ 

সুতরাং, গন্তব্যস্থলের দূরত্ব ২০ কিলোমিটার।

৪৪৪.
ঘণ্টায় ৭২ কি.মি বেগে চলমান একটি ট্রেন ১৫০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ২৫ সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ২৫০ মিটার
  2. ২৮০ মিটার
  3. ৩০০ মিটার
  4. ৩৫০ মিটার
সঠিক উত্তর:
৩৫০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩৫০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ঘণ্টায় ৭২ কি.মি বেগে চলমান একটি ট্রেন ১৫০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ২৫ সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
ট্রেনের গতিবেগ = ৭২ কি.মি./ঘণ্টা
আমরা জানি, ১ কি.মি. = ১০০০ মিটার
এবং ১ ঘণ্টা = ৩৬০০ সেকেন্ড।

∴ ট্রেনের গতিবেগ = (৭২×১০০০)/৩৬০০ মিটার/সেকেন্ড
= ২০ মিটার/সেকেন্ড।

ট্রেনটি ২৫ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, = গতিবেগ × সময়
= ২০ × ২৫
= ৫০০ মিটার

ট্রেনটি প্লাটফর্ম অতিক্রম করার সময় অতিক্রান্ত দূরত্ব হলো ট্রেন এবং প্লাটফর্মের দৈর্ঘ্যের যোগফল।

∴ ট্রেনের দৈর্ঘ্য + প্লাটফর্মের দৈর্ঘ্য = ৫০০ মিটার
বা, ট্রেনের দৈর্ঘ্য + ১৫০ মিটার = ৫০০ মিটার
বা, ট্রেনের দৈর্ঘ্য = ৫০০ - ১৫০
∴  ট্রেনের দৈর্ঘ্য = ৩৫০ মিটার

৪৪৫.
একটি নৌকা স্রোতের অনুকূলে যেতে যে সময় নেয়, স্রোতের প্রতিকূলে যেতে সেই সময়ের দ্বিগুণ সময় লাগে। সম্পূর্ণ যাতায়াতে মোট ১২ ঘণ্টা সময় লাগলে, স্রোতের অনুকূলে যেতে নৌকাটির কত ঘণ্টা সময় লাগে?
  1. ৪ ঘণ্টা
  2. ৫ ঘণ্টা
  3. ৬ ঘণ্টা
  4. ৭ ঘণ্টা
সঠিক উত্তর:
৪ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৪ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নৌকা স্রোতের অনুকূলে যেতে যে সময় নেয়, স্রোতের প্রতিকূলে যেতে সেই সময়ের দ্বিগুণ সময় লাগে। সম্পূর্ণ যাতায়াতে মোট ১২ ঘণ্টা সময় লাগলে, স্রোতের অনুকূলে যেতে নৌকাটির কত ঘণ্টা সময় লাগে? 

সমাধান: 
মনে করি, 
স্রোতের অনুকূলে যেতে সময় লাগে = x ঘণ্টা 
∴ স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে = ২x ঘণ্টা 

প্রশ্নমতে, 
x + ২x = ১২ 
বা, ৩x = ১২ 
বা, x = ১২/৩ 
∴ x = ৪ 

∴ স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে = ৪ ঘণ্টা।
৪৪৬.
৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৩৬ কি.মি. বেগে চলে। রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে? 
  1. ৩ সেকেন্ডে
  2. ৪ সেকেন্ডে
  3. ৫ সেকেন্ডে
  4. ৬ সেকেন্ডে
সঠিক উত্তর:
৫ সেকেন্ডে
উত্তর
সঠিক উত্তর:
৫ সেকেন্ডে
ব্যাখ্যা

প্রশ্ন: ৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৩৬ কি.মি বেগে চলে। রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে? 

সমাধান: 
আমরা জানি, 
১ কি.মি = ১০০০ মিটার 
∴ ৩৬ কি.মি = (৩৬ × ১০০০) মিটার 
= ৩৬০০০ মিটার 

খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে।
এখন, 
ট্রেনটি ৩৬০০০ মিটার অতিক্রম করে = ৩৬০০ সেকেন্ডে 
∴ ট্রেনটি ১ মিটার অতিক্রম করে = ৩৬০০/৩৬০০০ সেকেন্ডে 
∴ ৫০ মিটার অতিক্রম করে = (৩৬০০ × ৫০)/৩৬০০০ সেকেন্ডে 
= ৫ সেকেন্ডে 

∴ খুঁটিকে ট্রেনটি ৫ সেকেন্ডে অতিক্রম করবে।

৪৪৭.
একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ২৫০ মিটার। ৩২০ মিটার লম্বা একটি ট্রেনকে ঐ প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত দূরত্ব অতিক্রম করতে হবে?
  1. ৫৭০ মিটার
  2. ৬৪০ মিটার
  3. ৫৯০ মিটার
  4. ৭২০ মিটার
সঠিক উত্তর:
৫৭০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৫৭০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ২৫০ মিটার। ৩২০ মিটার লম্বা একটি ট্রেনকে ঐ প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত দূরত্ব অতিক্রম করতে হবে?

সমাধান:
ট্রেনের দৈর্ঘ্য = ৩২০ মিটার
প্ল্যাটফর্মের দৈর্ঘ্য = ২৫০ মিটার

∴ প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনকে অতিক্রম করতে হবে = ট্রেনের দৈর্ঘ্য + প্ল্যাটফর্মের দৈর্ঘ্য
= ৩২০ + ২৫০ মিটার
= ৫৭০ মিটার

৪৪৮.
এক ব্যক্তি গাড়িযোগে ৮০ কি.মি./ঘণ্টা বেগে কিছু পথ অতিক্রম করে এবং বাকি পথ ৪০ কি.মি./ঘণ্টা বেগে অতিক্রম করে। মোট ৪ ঘণ্টায় ২৪০ কিমি অতিক্রম করে। তাহলে প্রথম অংশের দূরত্ব কত?
  1. ১১০ কি.মি
  2. ৬০ কি.মি
  3. ১৬০ কি.মি
  4. ২৬০ কি.মি
সঠিক উত্তর:
১৬০ কি.মি
উত্তর
সঠিক উত্তর:
১৬০ কি.মি
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি গাড়িযোগে ৮০ কি.মি./ঘণ্টা বেগে কিছু পথ অতিক্রম করে এবং বাকি পথ ৪০ কি.মি./ঘণ্টা বেগে অতিক্রম করে। মোট ৪ ঘণ্টায় ২৪০ কিমি অতিক্রম করে। তাহলে প্রথম অংশের দূরত্ব কত?

সমাধান: 
ধরি,
ঘণ্টায় ৮০ কি.মি বেগে যায় = ক কি.মি 
∴ ঘণ্টায় ৪০ কি.মি বেগে যায় = (২৪০ - ক) কি.মি

প্রশ্নমতে,
(ক/৮০) + {(২৪০ - ক)/৪০} = ৪ 
⇒ {ক + ২(২৪০ - ক)}/৮০ = ৪
⇒ (ক + ৪৮০ - ২ক)/৮০ = ৪
⇒ (৪৮০ - ক)/৮০ = ৪
⇒ ৪৮০ - ক = ৩২০  
⇒ - ক = ৩২০ - ৪৮০ 
⇒ - ক = - ১৬০  
∴ ক = ১৬০

∴ প্রথম অংশের দূরত্ব ১৬০ কি.মি।

৪৪৯.
স্রোতের অনুকূলে একটি নৌকা ঘণ্টায় ১২ কিলোমিটার যেতে পারে। স্রোতের প্রতিকূলে ১৮ কিলোমিটার যেতে নৌকাটির ৩ গুণ সময় লাগে। স্রোতের বেগ ও নৌকাটির বেগ যথাক্রমে -
  1. ৩ কিমি/ঘন্টা, ৯ কিমি/ঘন্টা
  2. ৯ কিমি/ঘন্টা, ৩ কিমি/ঘন্টা
  3. ২ কিমি/ঘন্টা, ১০ কিমি/ঘন্টা
  4. ১০ কিমি/ঘন্টা, ২ কিমি/ঘন্টা
সঠিক উত্তর:
৩ কিমি/ঘন্টা, ৯ কিমি/ঘন্টা
উত্তর
সঠিক উত্তর:
৩ কিমি/ঘন্টা, ৯ কিমি/ঘন্টা
ব্যাখ্যা
প্রশ্ন : স্রোতের অনুকূলে একটি নৌকা ঘণ্টায় ১২ কিলোমিটার যেতে পারে। স্রোতের প্রতিকূলে ১৮ কিলোমিটার যেতে নৌকাটির ৩ গুণ সময় লাগে। স্রোতের বেগ ও নৌকার বেগ কত?

সমাধান :
দেয়া আছে, 
- স্রোতের অনুকূলে একটি নৌকা ঘণ্টায় ১২ কিলোমিটার যেতে পারে।
- স্রোতের প্রতিকূলে ১৮ কিলোমিটার যেতে নৌকাটির ৩ গুণ সময় লাগে। 

অর্থাৎ, 
স্রোতের প্রতিকূলে ১৮ কিলোমিটার যেতে সময় লাগে = ৩ ঘন্টা
∴ স্রোতের প্রতিকূলে বেগ = ১৮/৩ কিমি/ঘন্টা
= ৬ কিমি/ঘন্টা

মনে করি, 
নৌকাটির বেগ = ন কিমি/ঘন্টা
স্রোতের বেগ = স কিমি/ঘন্টা

সুতরাং,
ন + স = ১২ .........(১)
ন - স = ৬ .........(২)
(১) + (২) = 
২ন = ১৮
∴ ন =৯

(১) নং থেকে পাই, 
ন + স = ১২
বা, ৯ + স = ১২
বা, স = ৩

অর্থাৎ, 
নৌকাটির বেগ = ৯ কিমি/ঘন্টা
স্রোতের বেগ = ৩ কিমি/ঘন্টা

উত্তর: ৩ কিমি/ঘন্টা, ৯ কিমি/ঘন্টা
৪৫০.
৪ কিমি/ ঘণ্টা বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে ৫ কিমি/ঘণ্টা বেগে চললে তার চেয়ে (১/২) ঘণ্টা কম সময় লাগে। স্থানটির দূরত্ব কত?
  1. ৮ কিমি
  2. ১০ কিমি
  3. ১২ কিমি
  4. ১১ কিমি
সঠিক উত্তর:
১০ কিমি
উত্তর
সঠিক উত্তর:
১০ কিমি
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ কিমি/ ঘণ্টা বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে ৫ কিমি/ঘণ্টা বেগে চললে তার চেয়ে (১/২) ঘণ্টা কম সময় লাগে। স্থানটির দূরত্ব কত?

সমাধান:
ধরি,
স্থানটির দূরত্ব = ক কি.মি.
এখন,
৪ কি.মি. বেগে সময় লাগে = ক/৪ ঘণ্টা
আবার, ৫ কি.মি. বেগে সময় লাগে = ক/৫ ঘণ্টা

প্রশ্নমতে,
(ক/৪) - (ক/৫) = ১/২
⇒ (৫ক - ৪ক)/২০ = ১/২
⇒ ক/২০ = ১/২
⇒ ২ক = ২০
∴ ক = ১০ কি.মি.
৪৫১.
একটি ঘড়িতে আয়নায় দেখানো সময় ৯ : ১৬ মিনিট। তখন প্রকৃত সময় কত?
  1. ৩ : ৪৪
  2. ২: ২০
  3. ২ : ৪৪
  4. ৩ : ১৬
সঠিক উত্তর:
২ : ৪৪
উত্তর
সঠিক উত্তর:
২ : ৪৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়িতে আয়নায় দেখানো সময় ৯ : ১৬ মিনিট। তখন প্রকৃত সময় কত?

সমাধান:
আমরা জানি,
প্রকৃত সময় = ১১ : ৬০ – আয়নার দেখা সময়
= ১১ : ৬০ - ৯ : ১৬
= ২ : ৪৪
৪৫২.
একটি ১২০ মিটার দীর্ঘ ট্রেন ঘণ্টায় ৩০ কিমি বেগে চলছে। ট্রেনটি একটি ৩৩০ মিটার দীর্ঘ সেতু সম্পূর্ণ অতিক্রম করতে কত সময় নিবে?
  1. ১৮ সেকেন্ড
  2. ৩৬ সেকেন্ড
  3. ৪৫ সেকেন্ড
  4. ৫৪ সেকেন্ড
সঠিক উত্তর:
৫৪ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
৫৪ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ১২০ মিটার দীর্ঘ ট্রেন ঘণ্টায় ৩০ কিমি বেগে চলছে। ট্রেনটি একটি ৩৩০ মিটার দীর্ঘ সেতু সম্পূর্ণ অতিক্রম করতে কত সময় নিবে? 

সমাধান: 
সেতুসহ ট্রেনের মোট দৈর্ঘ্য = (৩৩০ + ১২০) মিটার 
= ৪৫০ মিটার 

ট্রেনটিকে সেতু অতিক্রম করতে সেতুর দৈর্ঘ্য ও এর নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। 
আমরা জানি,
১ কি.মি = ১০০০ মিটার 
∴ ৩০ কি.মি = ৩০,০০০ মিটার 

৩০,০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে 
∴ ১ মিটার যায় = ৩৬০০/৩০,০০০ সেকেন্ডে 
∴ ৪৫০ মিটার যায় = (৩৬০০ × ৪৫০)/৩০,০০০ সেকেন্ডে 
= ৫৪ সেকেন্ডে 

∴ সেতুটি অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে = ৫৪ সেকেন্ড।
৪৫৩.
দুইটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে ২৫০ মি. এবং ২০০ মি.। তারা পরস্পর বিপরীত দিক থেকে যথাক্রমে ১০৮ কি.মি./ঘণ্টা এবং ৭২ কি.মি./ঘণ্টা বেগে পরস্পর পরস্পরকে অতিক্রম করে। অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ১১ সেকেন্ড
  2. ৭ সেকেন্ড
  3. ৯ সেকেন্ড
  4. ১৩ সেকেন্ড
সঠিক উত্তর:
৯ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
৯ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে ২৫০ মি. এবং ২০০ মি.। তারা পরস্পর বিপরীত দিক থেকে যথাক্রমে ১০৮ কি.মি./ঘণ্টা এবং ৭২ কি.মি./ঘণ্টা বেগে পরস্পর পরস্পরকে অতিক্রম করে। অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান: 
যেহেতু ট্রেন দুইটি বিপরীত দিক থেকে আসছে তাই তাদের লব্দি বেগ হবে তাদের বেগের সমষ্টির সমান।
∴ বেগ = ১০৮ + ৭২ = ১৮০ কি.মি./ঘণ্টা
= ১৮০/৩.৬ মি./সে.
= ৫০ মি./সে.

মোট দূরত্ব = ২৫০ + ২০০ = ৪৫০ মি.

∴ সময় = ৪৫০/৫০ সে।
= ৯ সেকেন্ড।
৪৫৪.
একটি গাড়ি 'A' স্থান থেকে 'B' স্থানের দিকে ৪০ কি.মি/ঘন্টা বেগে যায়, তারপর সেখান থেকে ৬০ কি.মি/ঘণ্টা বেগে ফিরে আসে, তাহলে গাড়িটির গড় গতিবেগ কত?
  1. ৪৫ কি.মি/ ঘণ্টা
  2. ৪৮ কি.মি/ ঘণ্টা
  3. ৫৪ কি.মি/ ঘণ্টা
  4. ৫৮ কি.মি/ ঘণ্টা
সঠিক উত্তর:
৪৮ কি.মি/ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৪৮ কি.মি/ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ি 'A' স্থান থেকে 'B' স্থানের দিকে ৪০ কি.মি/ঘন্টা বেগে যায়, তারপর সেখান থেকে ৬০ কি.মি/ঘণ্টা বেগে ফিরে আসে, তাহলে গাড়িটির গড় গতিবেগ কত? 

সমাধান: 
গড় গতিবেগ = {২ × (যাওয়ার গতিবেগ × ফিরে আসার গতিবেগ)}/(যাওয়ার গতিবেগ + ফিরে আসার গতিবেগ)
= {২ × (৪০ × ৬০)}/(৪০ + ৬০) 
= (২ × ২৪০০)/১০০ 
= ৪৮০০/১০০ 
= ৪৮ কি.মি/ ঘণ্টা 

∴ গাড়িটির গড় গতিবেগ = ৪৮ কি.মি/ ঘণ্টা ।
৪৫৫.
একজন মাঝি স্রোতের অনুকূলে ৩ ঘণ্টায় ১৮ মাইল যায় এবং ৬ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে । তার ভ্রমণে প্রতি ঘন্টায় গড় গতিবেগ কত?
  1. ৮ মাইল/ঘণ্টা
  2. ১২ মাইল/ঘণ্টা
  3. ৪ মাইল/ঘণ্টা
  4. ৬ মাইল/ঘণ্টা
সঠিক উত্তর:
৪ মাইল/ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৪ মাইল/ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: একজন মাঝি স্রোতের অনুকূলে ৩ ঘণ্টায় ১৮ মাইল যায় এবং ৬ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে । তার ভ্রমণে প্রতি ঘন্টায় গড় গতিবেগ কত?

সমাধান:
মোট দূরত্ব = ১৮ + ১৮ = ৩৬ মাইল
মোট সময় = ৩ + ৬ = ৯ ঘণ্টা

∴ ঘন্টায় গড় গতিবেগ = ৩৬/৯ মাইল/ঘণ্টা
= ৪ মাইল/ঘণ্টা

সুতরাং, তার ভ্রমণে প্রতি ঘণ্টায় গড় গতিবেগ ৪ মাইল।

৪৫৬.
রুনা ঘণ্টায় ৫ কি.মি. হাঁটে এবং রুনি ৫ মিনিটে ২৫০ মিটার হাঁটে। রুনা এবং রুনির গতিবেগের অনুপাত কত?
  1. ১০ : ৯
  2. ৯ : ১০
  3. ২০ : ৯
  4. ১৮ : ৫
সঠিক উত্তর:
১০ : ৯
উত্তর
সঠিক উত্তর:
১০ : ৯
ব্যাখ্যা

প্রশ্ন: রুনা ঘণ্টায় ৫ কি.মি. হাঁটে এবং রুনি ৫ মিনিটে ২৫০ মিটার হাঁটে। রুনা এবং রুনির গতিবেগের অনুপাত কত?

সমাধান: 
রুনার গতিবেগ, 
রুনা ৩/২ ঘণ্টায় ৫ কি.মি. হাঁটে
∴ গতিবেগ = দূরত্ব/সময়
= ৫/(৩/২)
= ৫ × (২/৩)
= ১০/৩ কি.মি./ঘণ্টা

এবং
রুনির গতিবেগ,
রুনি ৫ মিনিটে ২৫০ মিটার হাঁটে।
∴ রুনি ১ মিনিটে = ২৫০/৫ = ৫০ মিটার
∴ রুনি ৬০ মিনিটে = ৫০ × ৬০ = ৩০০০ মিটার/ঘণ্টা
= ৩ কি.মি./ঘণ্টা

সুতরাং, রুনা : রুনি গতিবেগের অনুপাত = (১০/৩) : ৩ = ১০ : ৯ 

৪৫৭.
১৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৪৫ কিমি বেগে চলছে। রেল লাইনের পাশে স্থির একটি তালগাছ অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগবে?
  1. ১১ সেকেন্ডে
  2. ১২ সেকেন্ডে
  3. ১৩ সেকেন্ডে
  4. ১৫ সেকেন্ডে
সঠিক উত্তর:
১২ সেকেন্ডে
উত্তর
সঠিক উত্তর:
১২ সেকেন্ডে
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৪৫ কিমি বেগে চলছে। রেল লাইনের পাশে স্থির একটি তালগাছ অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগবে? 

সমাধান: 
আমরা জানি, 
১ ঘণ্টা = ৩৬০০ সেকেন্ড 
আবার, 
৪৫ কি.মি. = ৪৫০০০ মিটার 

ট্রেনটি ৪৫০০০ মিটার অতিক্রম করে = ৩৬০০ সেকেন্ড 
∴ ট্রেনটি ১ মিটার অতিক্রম করে = ৩৬০০/৪৫০০০ সেকেন্ড 
∴ট্রেনটি ১৫০ মিটার অতিক্রম করে = (৩৬০০ × ১৫০)/৪৫০০০ সেকেন্ড 
= ১২ সেকেন্ডে 

∴ ঐ তাল গাছটি অতিক্রম করবে = ১২ সেকেন্ডে।
৪৫৮.
একজন মাঝি স্রোতের অনুকূলে ৩ ঘণ্টায় ১৪ মাইল যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে । তার ভ্রমণে প্রতি ঘন্টায় গড় গতিবেগ কত?
  1. ৩ মাইল/ঘণ্টা
  2. ৪ মাইল/ঘণ্টা
  3. ৫ মাইল/ঘণ্টা
  4. ৬ মাইল/ঘণ্টা
সঠিক উত্তর:
৪ মাইল/ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৪ মাইল/ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন মাঝি স্রোতের অনুকূলে ৩ ঘণ্টায় ১৪ মাইল যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে । তার ভ্রমণে প্রতি ঘন্টায় গড় গতিবেগ কত?

সমাধান:
মোট দূরত্ব = ১৪ + ১৪ = ২৮ মাইল
মোট সময় = ৪ + ৩ = ৭ ঘণ্টা

∴ ঘন্টায় গড় গতিবেগ = ২৮/৭ মাইল/ঘণ্টা
= ৪ মাইল/ঘণ্টা
৪৫৯.
৯৮ মিটার লম্বা একটি ট্রেনকে ১৯৬ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম অতিক্রম করতে কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে?
  1. ৯৮ মিটার
  2. ১৪৭ মিটার
  3. ১৯৬ মিটার
  4. ২৯৪ মিটার
সঠিক উত্তর:
২৯৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২৯৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৯৮ মিটার লম্বা একটি ট্রেনকে ১৯৬ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম অতিক্রম করতে কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে?

সমাধান:
দেওয়া আছে,
প্লাটফর্মের দৈর্ঘ্য = ১৯৬ মিটার
ট্রেনের দৈর্ঘ্য = ৯৮ মিটার
মোট দূরত্ব অতিক্রম করতে হবে = (১৯৬ + ৯৮) মিটার
= ২৯৪ মিটার
৪৬০.
একটি ট্রেন ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ১ মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ৬০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ৫০০
  2. ৬০০
  3. ৭০০
  4. ১২০০
সঠিক উত্তর:
৬০০
উত্তর
সঠিক উত্তর:
৬০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ১ মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ৬০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান: 
১ ঘণ্টা = ৬০ মিনিট 
৭২ কিলোমিটার =(৭২ × ১০০০) মিটার 
= ৭২০০০ মিটার

৬০ মিনিটে ট্রেনটি যায় = ৭২০০০ মিটার
১ মিনিটে ট্রেনটি যায়= ৭২০০০/৬০
= ১২০০ মিটার

 সেতু অতিক্রম করার জন্য ট্রেনকে তার নিজের দৈর্ঘ্যের সমান পথ অতিক্রম করতে হবে।

অতএব, সেতুটির দৈর্ঘ্য = (১২০০ - ৬০০) মিটার
= ৬০০ মিটার
৪৬১.
১০০ মিটার দীর্ঘ একটি ট্রেন ৬০ কি. মি./ঘণ্টা বেগে চলছে। একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ১৫ সেকেন্ড সময় নিলে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত?
  1. ১৩৫ মিটার
  2. ১৫০ মিটার
  3. ১৮০ মিটার
  4. ১২০ মিটার
সঠিক উত্তর:
১৫০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৫০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ মিটার দীর্ঘ একটি ট্রেন ৬০ কি. মি./ঘণ্টা বেগে চলছে। একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ১৫ সেকেন্ড সময় নিলে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত?

সমাধান:
১ ঘণ্টা বা ৩৬০০ সেকেন্ডে অতিক্রম করে ৬০ কি. মি. বা ৬০০০০ মিটার
১৫ সেকেন্ডে অতিক্রম করে (৬০০০০ × ১৫)/৩৬০০ = ২৫০ মিটার

প্রশ্নমতে,
ট্রেন + প্ল্যাটফর্মের দৈর্ঘ্য = ২৫০
⇒ ১০০ + প্ল্যাটফর্মের দৈর্ঘ্য = ২৫০
⇒ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য = ২৫০ - ১০০ = ১৫০ মিটার

∴ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য = ১৫০ মিটার
৪৬২.
নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১০ ও ৫ কিলোমিটার। নদীপথে ৪৫ কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে? 
  1. ৬ ঘণ্টা
  2. ৮ ঘণ্টা
  3. ১০ ঘণ্টা
  4. ১২ ঘণ্টা
সঠিক উত্তর:
১২ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
১২ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১০ ও ৫ কিলোমিটার। নদীপথে ৪৫ কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে? 

সমাধান: 
স্রোতের অনুকূলে নৌকার বেগ ঘণ্টায় = ১৫ কি.মি.
এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ঘন্টায় = ৫ কি.মি.

∴ ৪৫ কি.মি. অতিক্রম করতে সময় লাগে = (৪৫/১৫) ঘণ্টা = ৩ ঘণ্টা 
এবং ৪৫ কি.মি. ফিরে আসতে সময় লাগে = (৪৫/৫) ঘণ্টা = ৯ ঘণ্টা 

∴ মােট সময় লাগে = (৩ + ৯) ঘণ্টা 
= ১২ ঘণ্টা
৪৬৩.
গাড়ি, ট্রেন এবং বাসের গতিবেগের অনুপাত ৫ : ৯ : ৪। ৩টি যানের গড় গতিবেগ ঘণ্টায় ৭২ কিলোমিটার হলে, ট্রেনের গতিবেগ কত?
  1. ১২৫ কি.মি./ ঘণ্টা
  2. ১২০ কি.মি./ ঘণ্টা
  3. ১০৮ কি.মি./ ঘণ্টা
  4. ৯৮ কি.মি./ ঘণ্টা
সঠিক উত্তর:
১০৮ কি.মি./ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
১০৮ কি.মি./ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: গাড়ি, ট্রেন এবং বাসের গতিবেগের অনুপাত ৫ : ৯ : ৪। ৩টি যানের গড় গতিবেগ ঘণ্টায় ৭২ কিলোমিটার হলে, ট্রেনের গতিবেগ কত?

সমাধান:
ধরি 
গাড়ির গতিবেগ = ৫ক কি.মি./ ঘণ্টা
ট্রেনের গতিবেগ = ৯ক কি.মি./ ঘণ্টা
বাসের গতিবেগ = ৪ক কি.মি./ ঘণ্টা

প্রশ্নমতে,
(৫ক + ৯ক + ৪ক)/৩ = ৭২
বা, ১৮ক/৩ = ৭২
বা, ৬ক = ৭২
 ∴ ক = ১২

ট্রেনের গতিবেগ = ৯ × ১২ = ১০৮ কি.মি./ ঘণ্টা
৪৬৪.
৯০ মিটার লম্বা একটি ট্রেন ২৫০ মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে ২০ সেকেন্ডে অতিক্রম করলে ঐ ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত হবে?
  1. ১৫ মিটার
  2. ১৭ মিটার
  3. ২০ মিটার
  4. ২৩ মিটার
সঠিক উত্তর:
১৭ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৭ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৯০ মিটার লম্বা একটি ট্রেন ২৫০ মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে ২০ সেকেন্ডে অতিক্রম করলে ঐ ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত হবে?

সমাধান:
প্লাটফর্মটিকে অতিক্রম করতে হলে ট্রেনটিকে মোট অতিক্রম করতে হবে = (৯০ + ২৫০) = ৩৪০ মিটার

ট্রেনটি ২০ সেকেন্ডে অতিক্রম করে = ৩৪০ মিটার 
∴ ট্রেনটি ১ সেকেন্ডে অতিক্রম করে = ৩৪০/২০ মিটার 
= ১৭ মিটার
৪৬৫.
একটি নির্দিষ্ট দূরত্বে যেতে ৫০ কি.মি./ঘণ্টা বেগে গেলে ১০ মিনিট দেরি হয়। আবার ৬০ কি.মি./ঘণ্টা বেগে গেলে ৫ মিনিট আগে পৌঁছে। যাত্রা পথের দূরত্ব কত?
  1. ১২০ কি.মি.
  2. ৯৫ কি.মি.
  3. ৭৫ কি.মি.
  4. ৬৫ কি.মি.
সঠিক উত্তর:
৭৫ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
৭৫ কি.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি নির্দিষ্ট দূরত্বে যেতে ৫০ কি.মি./ঘণ্টা বেগে গেলে ১০ মিনিট দেরি হয়। আবার ৬০ কি.মি./ঘণ্টা বেগে গেলে ৫ মিনিট আগে পৌঁছে। যাত্রা পথের দূরত্ব কত?

সমাধান:

ধরি,
যাত্রা পথের দূরত্ব = ’ক’ কি.মি.

ঘণ্টায় ৫০ কি.মি. বেগে ’ক’ কি.মি. পথ অতিক্রম করতে সময় লাগে ক/৫০ ঘণ্টা
ঘণ্টায় ৬০ কি.মি. বেগে ’ক’ কি.মি. পথ অতিক্রম করতে সময় লাগে ক/৬০ ঘণ্টা

১ম সময় ও ২য় সময়ের পার্থক্য = (১০ + ৫) মিনিট = ১৫ মিনিট
= ১৫/৬০ = ১/৪ ঘণ্টা

প্রশ্নমতে,
(ক/৫০) - (ক/৬০) = ১/৪
বা, (৬ক - ৫ক)/৩০০ = ১/৪
বা, ক/৩০০ = ১/৪
বা, ক = ৩০০/৪
∴ ক = ৭৫ কি.মি.

∴ যাত্রা পথের দূরত্ব = ৭৫ কি.মি. ।

৪৬৬.
একটি ট্রেন ৪৮ কিলোমিটার বেগে চলে ২১০ মিটার প্ল্যাটফরম ৩০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?
  1. ১৮০ মিটার
  2. ১০০ মিটার
  3. ২০০ মিটার
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ৪৮ কিলোমিটার বেগে চলে ২১০ মিটার প্ল্যাটফরম ৩০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?

সমাধান:
১ ঘণ্টা = ৬০ মিনিট
= ৬০ × ৬০
= ৩৬০০ সেকেন্ড

৪৮ কি.মি. = ৪৮ × ১০০০ = ৪৮০০০ মিটার
 
ট্রেনটি ৩৬০০ সেকেন্ডে যায় = ৪৮০০০ মিটার
ট্রেনটি ১ সেকেন্ডে যায় = ৪৮০০০/৩৬০০ মিটার
⸫ ট্রেনটি ৩০ সেকেন্ডে যায় = (৪৮০০০ × ৩০)/(৩৬০০) মিটার
= ৪০০ মিটার
 
⸫ ট্রেনটি দৈর্ঘ্য = (৪০০ - ২১০) মিটার
= ১৯০ মিটার
৪৬৭.
ঘড়িতে যখন ৫ টা ১০ মিনিট বাজে তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে?
  1. ১১৫° 
  2. ৮৮° 
  3. ১০৫° 
  4. ৯৫° 
সঠিক উত্তর:
৯৫° 
উত্তর
সঠিক উত্তর:
৯৫° 
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়িতে যখন ৫ টা ১০ মিনিট বাজে তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে?

সমাধান:
ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ = | {(১১ × M) - (৬০ × H)}/২ |°

∴ নির্ণেয় কোণ = | {(১১ × ১০) - (৬০ × ৫)}/২ |°
= | (১১০ - ৩০০)/২ |°
= | - ১৯০/২ |°
= ৯৫° 
৪৬৮.
২০ জন পুরুষ একটি পুকুর ১৫ দিনে খনন করতে পারে। কত জন পুরুষ ২০ দিনে পুকুরটি খনন করতে পারবে? 
  1. ১২ জন
  2. ১৫ জন
  3. ১৮ জন
  4. ২০ জন
সঠিক উত্তর:
১৫ জন
উত্তর
সঠিক উত্তর:
১৫ জন
ব্যাখ্যা

প্রশ্ন: ২০ জন পুরুষ একটি পুকুর ১৫ দিনে খনন করতে পারে। কত জন পুরুষ ২০ দিনে পুকুরটি খনন করতে পারবে? 

সমাধান: 
১৫ দিনে পুকুরটি খনন করতে পুরুষ লাগে = ২০ জন
∴ ১ দিনে পুকুরটি খনন করতে পুরুষ লাগে = ২০ × ১৫ জন 
∴ ২০ দিনে পুকুরটি খনন করতে পুরুষ লাগে = (২০ × ১৫)/২০ জন 
= ১৫ জন। 

∴ নির্ণেয় লোক সংখ্যা = ১৫ জন।

৪৬৯.
দৈনিক ৬ ঘণ্টা পরিশ্রম করে ১০ জন লোক একটি কাজ ৭ দিনে করতে পারে । দৈনিক কত ঘণ্টা পরিশ্রম করে ১৪ জন লোকে ৬ দিনে ঐ কাজটি করতে পারবে? 
  1. ১৫ ঘণ্টা
  2. ৭ ঘণ্টা
  3. ১০ ঘণ্টা
  4. ৫ ঘণ্টা
সঠিক উত্তর:
৫ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৫ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: দৈনিক ৬ ঘণ্টা পরিশ্রম করে ১০ জন লোক একটি কাজ ৭ দিনে করতে পারে । দৈনিক কত ঘণ্টা পরিশ্রম করে ১৪ জন লোকে ৬ দিনে ঐ কাজটি করতে পারবে? 

সমাধান: 
১০ জন লোক ৭ দিনে কাজটি করতে পারে দৈনিক = ৬ ঘণ্টা পরিশ্রম করে
∴ ১ জন লোক ১ দিনে কাজটি করতে পারে দৈনিক = (৬ × ১০ × ৭) ঘণ্টা পরিশ্রম করে
∴ ১৪ জন লোক ৬ দিনে কাজটি করতে পারে দৈনিক = (৬ × ১০ × ৭)/(১৪ × ৬) ঘণ্টা পরিশ্রম করে
= ৫ ঘণ্টা পরিশ্রম করে

∴ দৈনিক ৫ ঘণ্টা পরিশ্রম করে ১৪ জন লোকে ৬ দিনে ঐ কাজটি করতে পারবে।
৪৭০.
এক ব্যক্তি গাড়িযোগে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে কিছুদূর অতিক্রম করে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। সে মোট ৫ ঘণ্টায় মোট ২৪০ কিলোমিটার পথ অতিক্রম করে। সে ৬০ কিলোমিটার/ঘণ্টা বেগে কত কিলোমিটার গিয়েছিল? 
  1. ৯০ কি.মি
  2. ১২০ কি.মি
  3. ১৬০ কি.মি
  4. ১৮০ কি.মি
সঠিক উত্তর:
১২০ কি.মি
উত্তর
সঠিক উত্তর:
১২০ কি.মি
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি গাড়িযোগে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে কিছুদূর অতিক্রম করে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। সে মোট ৫ ঘণ্টায় মোট ২৪০ কিলোমিটার পথ অতিক্রম করে। সে ৬০ কিলোমিটার/ঘণ্টা বেগে কত কিলোমিটার গিয়েছিল? 

সমাধান: 
ধরি, 
ঘণ্টায় ৬০ কি.মি বেগে যায় = x কি.মি 
∴ ঘণ্টায় ৪০ কি.মি বেগে যায় = (২৪০ - x) কি.মি 

প্রশ্নমতে, 
(x/৬০) + (২৪০ - x)/৪০ = ৫ 
বা, {২x + ৩(২৪০ - x)}/১২০ = ৫ 
বা, (২x + ৭২০ - ৩x)/১২০ = ৫ 
বা, (৭২০ - x)/১২০ = ৫ 
বা, ৭২০ - x = ৬০০ 
বা, - x = ৬০০ - ৭২০ 
বা, - x = - ১২০ 
∴ x = ১২০ 

∴ সে ৬০ কিলোমিটার/ঘণ্টা বেগে ১২০ কিলোমিটার গিয়েছিল।

৪৭১.
লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ১৬ কি.মি. ও ৪ কি.মি.। নদীপথে ৬০ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত ঘণ্টা লাগবে?
  1. ১২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ১৬ কি.মি. ও ৪ কি.মি.। নদীপথে ৬০ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত ঘণ্টা লাগবে?

সমাধান:

সমাধান:
স্রোতের অনুকূলে গতিবেগ = ১৬ + ৪ = ২০ কি.মি./ঘণ্টা
স্রোতের প্রতিকূলে গতিবেগ = ১৬ - ৪ = ১২ কি.মি./ঘণ্টা


মোট সময় = (৬০/২০) + (৬০/১২)ঘণ্টা
= (৩ + ৫)ঘণ্টা
= ৮ ঘণ্টা
৪৭২.
একটি ট্রেন ঘণ্টায় ৯০ কি.মি. গতিতে চলে এবং এর দৈর্ঘ্য ২০০ মিটার। এটি একটি স্থির ট্রেনের পাশ দিয়ে অতিক্রম করে, যার দৈর্ঘ্য ১৫০ মিটার। স্থির ট্রেনটিকে অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ১২ সেকেন্ড
  2. ১৪ সেকেন্ড
  3. ১৬ সেকেন্ড
  4. ১৮ সেকেন্ড 
সঠিক উত্তর:
১৪ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
১৪ সেকেন্ড
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় ৯০ কি.মি. গতিতে চলে এবং এর দৈর্ঘ্য ২০০ মিটার। এটি একটি স্থির ট্রেনের পাশ দিয়ে অতিক্রম করে, যার দৈর্ঘ্য ১৫০ মিটার। স্থির ট্রেনটিকে অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান:
মোট দৈর্ঘ্য = ২০০ + ১৫০ = ৩৫০ মিটার।

আমরা জানি,
১ কি.মি = ১০০০ মিটার
∴ ৯০ কি.মি = (১০০০ × ৯০) = ৯০০০০ মিটার

এখন, 
৯০০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে
∴ ১ মিটার যায় = ৩৬০০/৯০০০০ সেকেন্ডে
∴ ৩৫০ মিটার যায় = (৩৬ × ৩৫০)/৯০০ = ১৪ সেকেন্ডে

সুতরাং, স্থির ট্রেনটিকে অতিক্রম করতে সময় লাগবে ১৪ সেকেন্ড

৪৭৩.
একটি ছাত্রাবাসে ৩২ জন ছাত্রের ৫০ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ৪০ দিনে খাদ্য শেষ হয়ে গেল। নতুন ছাত্রের সংখ্যা কত?
  1. ৮ জন
  2. ১২ জন
  3. ১৬ জন
  4. ৪৮ জন
সঠিক উত্তর:
৮ জন
উত্তর
সঠিক উত্তর:
৮ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছাত্রাবাসে ৩২ জন ছাত্রের ৫০ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ৪০ দিনে খাদ্য শেষ হয়ে গেল। নতুন ছাত্রের সংখ্যা কত?

সমাধান:
৫০ দিনের খাদ্য আছে = ৩২ জনের
∴ ১ দিনের খাদ্য আছে = ৩২ × ৫০ জনের
∴ ৪০ দিনের খাদ্য আছে = (৩২ × ৫০)/৪০ জনের
= ৪০ জনের

অতএব, নতুন ছাত্রের সংখ্যা = ৪০ - ৩২ জন
= ৮ জন
৪৭৪.
সিলেট ষ্টেশন থেকে একটি ট্রেন সকাল ৯টায় ঘণ্টায় ৪০ কি.মি. গতিতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। সকাল ১১ টায় আরেকটি ট্রেন ঘণ্টায় ৫০ কি.মি. গতিতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। ট্রেন দুটি সিলেট থেকে কত দূরে মিলিত হবে?
  1. ১৫০ কি.মি.
  2. ২০০ কি.মি.
  3. ২৮০ কি.মি.
  4. ৪০০ কি.মি.
সঠিক উত্তর:
৪০০ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
৪০০ কি.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: সিলেট ষ্টেশন থেকে একটি ট্রেন সকাল ৯টায় ঘণ্টায় ৪০ কি.মি. গতিতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। সকাল ১১ টায় আরেকটি ট্রেন ঘণ্টায় ৫০ কি.মি. গতিতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। ট্রেন দুটি সিলেট থেকে কত দূরে মিলিত হবে?

সমাধান: 
ধরি, মোট দূরত্ব x কি.মি.

এখন, ৪০ কি.মি. যায় ১ ঘণ্টায়
∴ x কি.মি. যায় (x/৪০) ঘণ্টায়

আবার, ৫০ কি.মি যায় ১ ঘণ্টায়
∴ x কি.মি যায় (x/৫০) ঘণ্টায়

সকাল ১১ টা ও সকাল ৯ টার মধ্যে সময়ের পার্থক্য = ২ ঘণ্টা 

প্রশ্নমতে, (x/৪০) - (x/৫০) = ২
⇒ (৫x - ৪x)/২০০ = ২
⇒ x = ৪০০

∴ ট্রেন দুটি সিলেট থেকে ৪০০ কি.মি. দূরে মিলিত হবে

৪৭৫.
২২০ মিটার দীর্ঘ একটি ট্রেন ৫৪ কিলােমিটার/ঘণ্টা বেগে ৬৮০ মিটার দীর্ঘ একটি টানেলে প্রবেশ করলে, টানেলটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
  1. ১ মিনিট
  2. ৩ মিনিট
  3. ৫ মিনিট
  4. ৭ মিনিট
সঠিক উত্তর:
১ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
১ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: ২২০ মিটার দীর্ঘ একটি ট্রেন ৫৪ কিলােমিটার/ঘণ্টা বেগে ৬৮০ মিটার দীর্ঘ একটি টানেলে প্রবেশ করলে, টানেলটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?

সমাধান: 
এখানে, ট্রেনের বেগ = ৫৪ কিলােমিটার/ঘণ্টা = ৫৪ × (৫/১৮) মি/সেকেন্ড = ১৫ মি/সেকেন্ড

মোট দূরত্ব = ট্রেনের দৈর্ঘ্য + টানেলের দৈর্ঘ্য
= ২২০ + ৬৮০ মিটার
= ৯০০ মিটার 

∴ সময় = দূরত্ব/বেগ = ৯০০/১৫ = ৬০ সেকেন্ড = ১ মিনিট  

৪৭৬.
ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩৫০ কিমি। ঢাকা হতে একটি ট্রেন সকাল ৭টায় ছেড়ে গিয়ে বিকেল ৩টায় চট্টগ্রাম পৌঁছে। ট্রেনটির গড় গতিবেগ ঘণ্টায় কত ছিল? 
  1. ৪০.০০ কি. মি.
  2. ৩৭.৫০ কি. মি.
  3. ৪৩.৭৫ কি. মি.
  4. ৩৮.৭৫ কি. মি.
সঠিক উত্তর:
৪৩.৭৫ কি. মি.
উত্তর
সঠিক উত্তর:
৪৩.৭৫ কি. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩৫০ কিমি। ঢাকা হতে একটি ট্রেন সকাল ৭টায় ছেড়ে গিয়ে বিকেল ৩টায় চট্টগ্রাম পৌঁছে। ট্রেনটির গড় গতিবেগ ঘণ্টায় কত ছিল? 

সমাধান:
সকাল ৭ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মধ্যবর্তী সময়ের পার্থক্য ৮ ঘণ্টা।

∴ ট্রেনের গড় গতিবেগ = মোট অতিক্রান্ত দূরত্ব/মোট ব্যয়িত সময়
= ৩৫০/৮
= ৪৩.৭৫ কি. মি.
৪৭৭.
একটি ট্রেন ১৫ কি.মি./ঘণ্টা বেগে চলছে। একজন ব্যক্তি একই দিকে ১০ কি.মি./ঘণ্টা বেগে দৌড়াচ্ছে। ট্রেনটি যদি ব্যক্তিটিকে ৩ মিনিটে অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত?
  1. ১৫০ মিটার
  2. ২০০ মিটার
  3. ২৫০ মিটার
  4. ৩০০ মিটার
সঠিক উত্তর:
২৫০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২৫০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ১৫ কি.মি./ঘণ্টা বেগে চলছে। একজন ব্যক্তি একই দিকে ১০ কি.মি./ঘণ্টা বেগে দৌড়াচ্ছে। ট্রেনটি যদি ব্যক্তিটিকে ৩ মিনিটে অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত?

সমাধান:
 আপেক্ষিক বেগ = ১৫ - ১০ = ৫ কি.মি.
= ৫০০০ মিটার

৬০ মিনিটে অতিক্রম করে = ৫০০০ মিটার
১ মিনিটে অতিক্রম করে = ৫০০০/৬০ মিটার
∴ ৩ মিনিটে অতিক্রম করে = (৫০০০ × ৩)/৬০ মিটার
= ২৫০ মিটার

অর্থাৎ, ট্রেনের দৈর্ঘ্য ২৫০ মিটার।
৪৭৮.
আজ যদি রবিবার হয়, তাহলে 95 তম দিনে ঠিক কোন দিন হবে?
  1. বুধবার
  2. শনিবার
  3. বৃহস্পতিবার 
  4. শুক্রবার
সঠিক উত্তর:
বৃহস্পতিবার 
উত্তর
সঠিক উত্তর:
বৃহস্পতিবার 
ব্যাখ্যা

প্রশ্ন: আজ যদি রবিবার হয়, তাহলে 95 তম দিনে ঠিক কোন দিন হবে?

সমাধান:
আমরা জানি,
সপ্তাহে 7 দিন থাকে।
95 তম দিনের দিন বের করতে আমরা 95 কে 7 দিয়ে ভাগ করি এবং ভাগশেষ দেখি।
95 ÷ 7 = 13 বাকি 4 অর্থাৎ, 95 দিনে 13 পূর্ণ সপ্তাহ এবং 4 দিন বাকি।
আজ রবিবার। 4 দিন যোগ করলে পাই,

রবিবার → সোমবার → মঙ্গলবার → বুধবার → বৃহস্পতিবার
∴ 95 তম দিনে হবে বৃহস্পতিবার।

৪৭৯.
চট্টগ্রাম থেকে ঢাকার দূরত্ব ২৮৫ কি.মি.। একটি বাসের বেগ ৫৭ কি.মি./ঘণ্টা হলে, ঢাকা থেকে চট্টগ্রামে যেতে বাসটির কত সময় লাগবে? 
  1. ৪ ঘণ্টা
  2. ৫ ঘণ্টা 
  3. ৬ ঘণ্টা
  4. ৩ ঘণ্টা
সঠিক উত্তর:
৫ ঘণ্টা 
উত্তর
সঠিক উত্তর:
৫ ঘণ্টা 
ব্যাখ্যা
প্রশ্ন: চট্টগ্রাম থেকে ঢাকার দূরত্ব ২৮৫ কি.মি.। একটি বাসের বেগ ৫৭ কি.মি./ঘণ্টা হলে, ঢাকা থেকে চট্টগ্রামে যেতে বাসটির কত সময় লাগবে? 

সমাধান: 
৫৭ কি.মি. যেতে সময় লাগে ১ ঘণ্টা 
∴ ১ কি.মি. যেতে সময় লাগে ১/৫৭ ঘণ্টা 
∴ ২৮৫ কি.মি. যেতে সময় লাগে ২৮৫/৫৭ ঘণ্টা 
= ৫ ঘণ্টা 
৪৮০.
১৫০ মিটার লম্বা একটি ট্রেন ৪৫০ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৫৪ কি.মি. হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
  1. ৩০ সেকেন্ডে
  2. ৩৬ সেকেন্ডে
  3. ৪০ সেকেন্ডে
  4. ৪৮ সেকেন্ডে
সঠিক উত্তর:
৪০ সেকেন্ডে
উত্তর
সঠিক উত্তর:
৪০ সেকেন্ডে
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫০ মিটার লম্বা একটি ট্রেন ৪৫০ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৫৪ কি.মি. হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?

সমাধান:
ট্রেনটিকে মোট দূরত্ব অতিক্রম করতে হবে =৪৫০ + ১৫০ = ৬০০ মিটার

এখন,
ট্রেনটি ৫৪ কি.মি বা ৫৪০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে
ট্রেনটি ১ মিটার যায় = ৩৬০০/৫৪০০০ সেকেন্ডে
∴ ট্রেনটি ৬০০ মিটার যায় = (৩৬০০ × ৬০০)/৫৪০০০ = ৪০ সেকেন্ডে

অতএব, সেতুটি অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে ৪০ সেকেন্ড।
৪৮১.
একটি নৌকা ধারের বেয়ে স্রোতের অনুকূলে ৩৫ কিমি যেতে ৫ ঘণ্টা এবং প্রতিকূলে ফিরে আসতে ৭ ঘণ্টা সময় নেয়। নদীর স্থির পানিতে নৌকার বেগ এবং স্রোতের বেগের অনুপাত কত?
  1. ৫ : ১
  2. ৬ : ১
  3. ৭ : ১
  4. ৮ : ১
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
৬ : ১
উত্তর
সঠিক উত্তর:
৬ : ১
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নৌকা ধারের বেয়ে স্রোতের অনুকূলে ৩৫ কিমি যেতে ৫ ঘণ্টা এবং প্রতিকূলে ফিরে আসতে ৭ ঘণ্টা সময় নেয়। নদীর স্থির পানিতে নৌকার বেগ এবং স্রোতের বেগের অনুপাত কত?

সমাধান:
দেওয়া আছে,
স্রোতের অনুকূলে ৫ ঘণ্টায় অতিক্রম করে = ৩৫ কিমি
∴ স্রোতের অনুকূলে ১ ঘণ্টায় অতিক্রম করে = ৩৫/৫ কিমি
= ৭ কিমি

আবার,
স্রোতের প্রতিকূলে ৭ ঘণ্টায় অতিক্রম করে = ৩৫ কিমি
∴ স্রোতের প্রতিকূলে ১ ঘণ্টায় অতিক্রম করে = ৩৫/৭ কিমি
= ৫ কিমি

প্রশ্নমতে,
স্থির পানিতে নৌকার বেগ + স্রোতের বেগ = ৭................(১)
স্থির পানিতে নৌকার বেগ - স্রোতের বেগ = ৫.................(২)

(১) ও (২) নং যোগ করে পাই,
২ × স্থির পানিতে নৌকার বেগ = ১২
∴ স্থির পানিতে নৌকার বেগ = ৬ কিমি

∴ স্রোতের বেগ = (৭ - ৬) কিমি = ১ কিমি

∴ নদীর স্থির পানিতে নৌকার বেগ এবং স্রোতের বেগের অনুপাত = ৬ : ১
৪৮২.
আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তাহলে গতকালের আগের দিন কী বার ছিলো?
  1. রবিবার
  2. বৃহস্পতিবার
  3. শনিবার
  4. মঙ্গলবার
সঠিক উত্তর:
মঙ্গলবার
উত্তর
সঠিক উত্তর:
মঙ্গলবার
ব্যাখ্যা

প্রশ্ন: আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তাহলে গতকালের আগের দিন কী বার ছিলো?

সমাধান:
আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তাহলে আজ হবে বৃহস্পতিবার।

এই ক্রম অনুসারে,
গতকালের আগের দিন ছিলো মঙ্গলবার। 

ক্রমটি হবে,
মঙ্গলবার (গতকালের আগের দিন) - বুধবার - বৃহস্পতিবার (আজ) - শুক্রবার - শনিবার (পরশু) - রবিবার (পরশুর পরের দিন)

৪৮৩.
ঘণ্টায় ৩ কি.মি. বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ঘণ্টায় ৬ কি.মি. বেগে চললে তার চেয়ে ৬০ মিনিট কম লাগে। স্থানটির দূরত্ব কত? 
  1. ৩ কি.মি. 
  2. ৫ কি.মি. 
  3. ৬ কি.মি. 
  4. ৮ কি.মি. 
সঠিক উত্তর:
৬ কি.মি. 
উত্তর
সঠিক উত্তর:
৬ কি.মি. 
ব্যাখ্যা

প্রশ্ন: ঘণ্টায় ৩ কি.মি. বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ঘণ্টায় ৬ কি.মি. বেগে চললে তার চেয়ে ৬০ মিনিট কম লাগে। স্থানটির দূরত্ব কত? 

সমাধান: 
ধরি, 
​স্থানটির দূরত্ব = ক কি.মি.

৩ কি.মি./ঘণ্টায় চললে কোনো স্থানে পৌছতে সময় লাগে = ক/৩ ঘণ্টা 
আবার, 
​৬ কি.মি./ঘণ্টায় চললে কো্নো স্থানে পৌছতে সময় লাগে = ক/৬ ঘণ্টা 

প্রশ্নমতে,
(ক/৩) - (ক/৬) = ১ 
বা, (২ক - ক)/৬ = ১
বা, ক/৬ = ১
∴ ক = ৬ 

∴ স্থানটির দূরত্ব = ৬ কি.মি.।

৪৮৪.
একটি ঘড়ি প্রতিদিন ৮ মিনিট ধীরে চলে। কতদিন পর এটি সঠিক সময় দিবে?
  1. ১২০ দিন
  2. ৮০ দিন
  3. ৯০ দিন
  4. ৭২ দিন
সঠিক উত্তর:
৯০ দিন
উত্তর
সঠিক উত্তর:
৯০ দিন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘড়ি প্রতিদিন ৮ মিনিট ধীরে চলে। কতদিন পর এটি সঠিক সময় দিবে?

সমাধান:
ঘড়ির মোট সময় = ১২ ঘণ্টা = (১২ × ৬০) মিনিট = ৭২০ মিনিট 
৭২০ মিনিট সময় হারালে ঘড়িতে আবার সঠিক সময় পাওয়া যাবে।

এখন,
৮ মিনিট হারায় = ১ দিনে 
∴ ১ মিনিট হারায় = ১/৮ দিনে 
∴ ৭২০ মিনিট হারায় = ৭২০/৮ = ৯০ দিনে 

অর্থাৎ ৯০ দিন পর আবার ঘড়িতে সঠিক সময় পাওয়া যাবে।

৪৮৫.
একটি নৌকায় নদীর স্রোতের অনুকূলে ২১ কি.মি. পথ যেতে ৩ ঘণ্টা সময় লেগেছে। নৌকার প্রকৃত গতি ঘণ্টায় ৫ কি.মি. হলে ফিরে আসার সময় নৌকাটির কত ঘণ্টা সময় লাগবে?
  1. ৫ ঘণ্টা
  2. ৬ ঘণ্টা
  3. ৭ ঘণ্টা
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
৭ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৭ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্নঃ একটি নৌকায় নদীর স্রোতের অনুকূলে ২১ কি.মি. পথ যেতে ৩ ঘণ্টা সময় লেগেছে। নৌকার প্রকৃত গতি ঘণ্টায় ৫ কি.মি. হলে ফিরে আসার সময় নৌকাটির কত ঘণ্টা সময় লাগবে?

সমাধানঃ
দেওয়া আছে,
স্রোতের অনুকূলে দূরত্ব = ২১ কি.মি.
স্রোতের অনুকূলে সময় = ৩ ঘণ্টা
নৌকার প্রকৃত গতি = ৫ কি.মি./ঘণ্টা

∴ স্রোতের অনুকূলে গতিবেগ = দূরত্ব ÷ সময় 
= ২১ ÷ ৩
= ৭ কি.মি./ঘণ্টা

আমরা জানি,
স্রোতের অনুকূলে গতিবেগ = নৌকার প্রকৃত গতি + স্রোতের গতি
⇒ ৭ = ৫ + স্রোতের গতি
⇒ স্রোতের গতি = ৭ - ৫ = ২ কি.মি./ঘণ্টা

∴ স্রোতের প্রতিকূলে গতিবেগ = নৌকার প্রকৃত গতি - স্রোতের গতি
= ৫ - ২ = ৩ কি.মি./ঘণ্টা

∴ ফিরে আসার সময় = দূরত্ব ÷ স্রোতের প্রতিকূলে গতিবেগ
= ২১ ÷ ৩
=৭ ঘণ্টা

৪৮৬.
ঘণ্টায় ৫ কি.মি. বেগে চললে কোন স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ঘণ্টায় ৬ কি.মি. বেগে চললে তার চেয়ে ১/২ ঘণ্টা কম লাগে। স্থানটির দূরত্ব কত?
  1. ১০ কি.মি.
  2. ১৫ কি.মি.
  3. ২০ কি.মি.
  4. ২৫ কি.মি.
সঠিক উত্তর:
১৫ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
১৫ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ঘণ্টায় ৫ কি.মি. বেগে চললে কোন স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ঘণ্টায় ৬ কি.মি. বেগে চললে তার চেয়ে ১/২ ঘণ্টা কম লাগে। স্থানটির দূরত্ব কত?

সমাধান:
ধরি,
স্থানটির দূরত্ব = ক কি.মি.
এখন,
৫ কি.মি. বেগে সময় লাগে = ক/৫ ঘণ্টা
আবার, ৬ কি.মি. বেগে সময় লাগে = ক/৬ ঘণ্টা

প্রশ্নমতে,
(ক/৫) - (ক/৬) = ১/২ 
⇒ (৬ক - ৫ক)/৩০ = ১/২
⇒ ক/৩০ = ১/২
⇒ ২ক = ৩০
∴ ক = ১৫ কি.মি.
৪৮৭.
একই গতির দুটি ট্রেন বিপরীত দিক থেকে আসছে। ট্রেন দুটির প্রত্যেকের দৈর্ঘ্য ১৫০ মিটার। তারা পরস্পরকে ১২ সেকেন্ডে অতিক্রম করলে প্রত্যেক ট্রেনের গতিবেগ কত?
  1. ৩৬ কি.মি./ঘণ্টা
  2. ৪৫ কি.মি./ঘণ্টা
  3. ৭২ কি.মি./ঘণ্টা
  4. ৯০ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
৪৫ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৪৫ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একই গতির দুটি ট্রেন বিপরীত দিক থেকে আসছে। ট্রেন দুটির প্রত্যেকের দৈর্ঘ্য ১৫০ মিটার। তারা পরস্পরকে ১২ সেকেন্ডে অতিক্রম করলে প্রত্যেক ট্রেনের গতিবেগ কত?

সমাধান:
আমরা জানি,১ম ট্রেনের গতিবেগ + ২য় ট্রেনটির গতিবেগ = (দুইটি ট্রেনের মোট দৈর্ঘ্য) / অতিক্রমের সময়
বা, ২ × গতিবেগ = {(১৫০ + ১৫০)/১০০০)} / (১২/৩৬০০)
বা, ২ × গতিবেগ = ৯০ কি.মি./ঘণ্টা
∴ গতিবেগ = ৪৫ কি.মি./ঘণ্টা

∴ প্রত্যেক ট্রেনের গতিবেগ ছিল = ৪৫ কি.মি./ঘণ্টা
৪৮৮.
রহিম ঘণ্টায় ৬ কি.মি. বেগে হেঁটে A স্থান হতে B স্থানে গেল। সুবাস ঘণ্টায় ৭ কি.মি. বেগে হেঁটে B হতে A স্থানে গেল। সুবাসের পৌঁছাতে ১/২ ঘণ্টা সময় কম লাগল। A স্থান হতে B স্থানের দূরত্ব কত?
  1. ১৮ কিলোমিটার
  2. ২১ কিলোমিটার
  3. ২৮.৫ কিলোমিটার
  4. ১৫ কিলোমিটার
সঠিক উত্তর:
২১ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
২১ কিলোমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: রহিম ঘণ্টায় ৬ কি.মি. বেগে হেঁটে A স্থান হতে B স্থানে গেল। সুবাস ঘণ্টায় ৭ কি.মি. বেগে হেঁটে B হতে A স্থানে গেল। সুবাসের পৌঁছাতে ১/২ ঘণ্টা সময় কম লাগল। A স্থান হতে B স্থানের দূরত্ব কত?

সমাধান:
ধরা যাক,
A স্থান হতে B স্থানের দূরত্ব = x কি. মি.

এখন,
রহিমের গতি = ৬ কি. মি./ঘণ্টা
⇒ রহিমের সময় = x/৬ ঘণ্টা
আবার,
সুবাসের গতি = ৭ কি. মি./ঘণ্টা
⇒ সুবাসের সময় = x/৭​ ঘণ্টা

প্রশ্নমতে,
⇒ (x/৬) - ( x/৭) = ১/২
⇒ (৭x - ৬x)/৪২ = ১/২
⇒ x/৪২ = ১/২
⇒ ২x = ৪২
⇒ x = ৪২/২
∴ x = ২১

অতএব, A স্থান হতে B স্থানের দূরত্ব = ২১ কিলোমিটার।
৪৮৯.
একজন মাঝি স্রোতহীন জলে নৌকা চালিয়ে সকালে ঘাঁট থেকে বাজারের দিকে ৬ কি.মি/ঘণ্টা বেগে যান এবং বিকেলে বাজার থেকে ঘাঁটে ফেরার সময় তার নৌকার গতি হয় ৪ কি.মি/ঘণ্টা। ফেরার পথে যেতে আসার চেয়ে ১ ঘণ্টা বেশি সময় লাগে। ঘাঁট থেকে বাজারের দূরত্ব কত কি.মি?
  1. ৮ কি.মি 
  2. ১২ কি.মি 
  3. ১৬ কি.মি 
  4. ১৮ কি.মি 
সঠিক উত্তর:
১২ কি.মি 
উত্তর
সঠিক উত্তর:
১২ কি.মি 
ব্যাখ্যা

প্রশ্ন: একজন মাঝি স্রোতহীন জলে নৌকা চালিয়ে সকালে ঘাঁট থেকে বাজারের দিকে ৬ কি.মি/ঘণ্টা বেগে যান এবং বিকেলে বাজার থেকে ঘাঁটে ফেরার সময় তার নৌকার গতি হয় ৪ কি.মি/ঘণ্টা। ফেরার পথে যেতে আসার চেয়ে ১ ঘণ্টা বেশি সময় লাগে। ঘাঁট থেকে বাজারের দূরত্ব কত কি.মি? 

সমাধান: 
ধরি, 
ঘাঁট থেকে বাজারের দূরত্ব = ক কি.মি 
বাজারে যেতে সময় লাগে = ক/৬ ঘণ্টা 
আবার, 
বাজার থেকে ফিরতে সময় লাগে = ক/৪ ঘণ্টা 

প্রশ্নমতে, 
(ক/৪) - (ক/৬) = ১ 
⇒ (৬ক - ৪ক)/২৪ = ১ 
⇒ ২ক/২৪ = ১ 
⇒ ক/১২ = ১ 
∴ ক = ১২ 

∴ ঘাঁট থেকে বাজারের দূরত্ব = ১২ কি.মি। 

৪৯০.
স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি ১২ ঘণ্টা সময় লাগে তাহলে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে? 
  1. ৮ ঘণ্টা 
  2. ৫ ঘণ্টা 
  3. ৬ ঘণ্টা 
  4. ৪ ঘণ্টা
সঠিক উত্তর:
৪ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৪ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি ১২ ঘণ্টা সময় লাগে তাহলে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে?

সমাধান: 
মনে করি,
স্রোতের অনুকূলে যেতে সময় লাগে = x ঘণ্টা
∴ স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে = ২x ঘণ্টা

প্রশ্নমতে,
x + ২x = ১২
বা, ৩x = ১২
বা, x = ১২/৩
∴ x = ৪

∴ স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে = ৪ ঘণ্টা।

৪৯১.
একটি বালু ভর্তি ট্রাক A থেকে B পর্যন্ত যেতে ৩৯ কিমি/ঘন্টায় যায় এবং খালি অবস্থায় B থেকে A অবস্থানে ফিরে আসতে ৫২ কিমি/ঘন্টায় বেগে ফিরে আসে। ট্রাকটির গড় গতিবেগ কিমি/ঘণ্টা কত?
  1. ৩৮.৩৮কিমি/ঘণ্টা 
  2. ৪১.৫৬ কিমি/ঘণ্টা 
  3. ৪০.৫৬ কিমি/ঘণ্টা 
  4. ৪২.৫৭ কিমি/ঘণ্টা 
  5. ৪৪.৫৭ কিমি/ঘণ্টা 
সঠিক উত্তর:
৪৪.৫৭ কিমি/ঘণ্টা 
উত্তর
সঠিক উত্তর:
৪৪.৫৭ কিমি/ঘণ্টা 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বালু ভর্তি ট্রাক A থেকে B পর্যন্ত যেতে ৩৯ কিমি/ঘন্টায় যায় এবং খালি অবস্থায় B থেকে A অবস্থানে ফিরে আসতে ৫২ কিমি/ঘন্টায় বেগে ফিরে আসে। ট্রাকটির গড় গতিবেগ কিমি/ঘণ্টা কত?

সমাধান: 
দেওয়া আছে,
বালু ভর্তি অবস্থায় বেগ v1 = ৩৯ কিমি/ঘণ্টা 
খালি অবস্থায় বেগ v2 = ৫২ কিমি/ঘণ্টা 

গড় গতিবেগ = (২ × v1 × v2)/(v1 + v2)
= (২ × ৩৯ × ৫২)/(৩৯ + ৫২ )
= ৪০৫৬ ÷ ৯১
= ৪৪.৫৭ কিমি/ঘণ্টা 
৪৯২.
ঢাকা - চট্টগ্রাম এর একটি গাড়ি ঢাকা থেকে চট্টগ্রাম যায় ৫ ঘণ্টায় কিন্তু ফেরত আসে ৬.৫ ঘণ্টায়। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ২৫০ কি.মি. হলে গাড়িটির গড় গতিবেগ কত?
  1. ৪৩.৪৮ কি.মি./ঘণ্টা
  2. ৪৫.৪৮ কি.মি./ঘণ্টা
  3. ৪৬.৫০ কি.মি./ঘণ্টা
  4. ৪৮.৫৫ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
৪৩.৪৮ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৪৩.৪৮ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ঢাকা - চট্টগ্রাম এর একটি গাড়ি ঢাকা থেকে চট্টগ্রাম যায় ৫ ঘণ্টায় কিন্তু ফেরত আসে ৬.৫ ঘণ্টায়। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ২৫০ কি.মি. হলে গাড়িটির গড় গতিবেগ কত?

সমাধান:
মোট দূরত্ব = ২৫০ + ২৫০  = ৫০০ কি.মি.
মোট সময় = (৫ + ৬.৫) = ১১.৫ ঘণ্টা  

গড় গতিবেগ = ৫০০/১১.৫ কি.মি./ঘণ্টা
= ৪৩.৪৮ কি.মি./ঘণ্টা।
৪৯৩.
স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি ১৮ ঘণ্টা সময় লাগে তাহলে স্রোতের প্রতিকূলে যেতে কত সময় লাগবে?
  1. ৬ ঘণ্টা
  2. ৮ ঘণ্টা
  3. ১০ ঘণ্টা
  4. ১২ ঘণ্টা
সঠিক উত্তর:
১২ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
১২ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি ১৮ ঘণ্টা সময় লাগে তাহলে স্রোতের প্রতিকূলে যেতে কত সময় লাগবে?

সমাধান:
ধরি,
স্রোতের অনুকূলে যেতে সময় লাগে = ক ঘণ্টা
∴ স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে = ২ক ঘণ্টা

প্রশ্নমতে,
ক + ২ক = ১৮
বা, ৩ক = ১৮
বা, ক = ১৮/৩
∴ ক = ৬

∴ স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগবে ৬ × ২ = ১২ ঘণ্টা
৪৯৪.
ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩৫৪ কিলোমিটার। চট্টগ্রাম থেকে একটি ট্রেন সকাল ৭ টায় ছেড়ে দুপুর ১ টায় ঢাকা পৌঁছায়। ট্রেনটির গড় গতিবেগ কত ছিল?
  1. ৪৫ কিমি/ঘণ্টা 
  2. ৫৯ কিমি/ঘণ্টা 
  3. ৯১ কিমি/ঘণ্টা 
  4. ৫০ কিমি/ঘণ্টা 
সঠিক উত্তর:
৫৯ কিমি/ঘণ্টা 
উত্তর
সঠিক উত্তর:
৫৯ কিমি/ঘণ্টা 
ব্যাখ্যা

প্রশ্ন: ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩৫৪ কিলোমিটার। চট্টগ্রাম থেকে একটি ট্রেন সকাল ৭ টায় ছেড়ে দুপুর ১ টায় ঢাকা পৌঁছায়। ট্রেনটির গড় গতিবেগ কত ছিল?

সমাধান:
ট্রেনের যাত্রার সময় = সকাল ৭ টা থেকে দুপুর ১ টা = ৬ ঘণ্টা

গড় গতিবেগ = মোট দূরত্ব ÷ মোট সময়
= ৩৫৪ ÷ ৬
= ৫৯ কিমি/ঘণ্টা

∴ ট্রেনটির গড় গতিবেগ ৫৯ কিমি/ঘণ্টা

৪৯৫.
একজন মাঝি দাড় বেঁয়ে স্রোতের অনুকূলে ৩ ঘণ্টায় ১৬ মাইল যায় এবং ৫ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে । তার ভ্রমণে প্রতি ঘন্টায় গড় গতিবেগ কত?
  1. ৩ মাইল/ঘণ্টা
  2. ৪ মাইল/ঘণ্টা
  3. ৫ মাইল/ঘণ্টা
  4. ৬ মাইল/ঘণ্টা
সঠিক উত্তর:
৪ মাইল/ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৪ মাইল/ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন মাঝি দাড় বেঁয়ে স্রোতের অনুকূলে ৩ ঘণ্টায় ১৬ মাইল যায় এবং ৫ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে । তার ভ্রমণে প্রতি ঘন্টায় গড় গতিবেগ কত?

সমাধান:
মোট দূরত্ব = ১৬ + ১৬ = ৩২ মাইল
মোট সময় = ৩ + ৫ = ৮ ঘণ্টা

∴ ঘন্টায় গড় গতিবেগ = ৩২/৮ মাইল/ঘণ্টা
= ৪ মাইল/ঘণ্টা
৪৯৬.
১৫০ মিটার ও ১০০ মিটার দীর্ঘ দুটি ট্রেন প্রতি ঘণ্টায় যথাক্রমে ৬০ কি.মি. ও ৪৫ কি.মি. বেগে চলছে। তারা একই স্থানে থেকে একই দিকে চলা শুরু করলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ১ মিনিট
  2. ৩ মিনিট
  3. ৪ মিনিট
  4. ৬ মিনিট
সঠিক উত্তর:
১ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
১ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: ১৫০ মিটার ও ১০০ মিটার দীর্ঘ দুটি ট্রেন প্রতি ঘণ্টায় যথাক্রমে ৬০ কি.মি. ও ৪৫ কি.মি. বেগে চলছে। তারা একই স্থানে থেকে একই দিকে চলা শুরু করলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান:
দুই ট্রেনের মোট দৈর্ঘ্য = (১৫০ + ১০০) = ২৫০ মিটার

ট্রেন দুটি একই দিকে চলছে,
∴ তাদের আপেক্ষিক বেগ = (৬০ − ৪৫) কি.মি./ঘণ্টা
= ১৫ কিমি/ঘণ্টা

এখন,
১৫ কিমি/ঘণ্টা = (১৫ × ১০০০)/৬০ মিটার/মিনিট
= ২৫০ মিটার/মিনিট

∴ সময় = দূরত্ব ÷ বেগ
= ২৫০ ÷ ২৫০
= ১ মিনিট

∴ পরস্পরকে অতিক্রম করতে ১ মিনিট সময় লাগবে।

৪৯৭.
এক ব্যক্তি ঘন্টায় ৪ কিলোমিটার বেগে চলে কোন স্থানে গেল এবং ঘন্টায় ৫ কিলোমিটার বেগে চলে ফিরে আসল। যাতায়াতে তার গড় গতিবেগ কত?
  1. ৩১/৯ কিমি
  2. ৭/২ কিমি
  3. ৩১/৭ কিমি
  4. ৪০/৯ কি.মি./ঘণ্টা 
সঠিক উত্তর:
৪০/৯ কি.মি./ঘণ্টা 
উত্তর
সঠিক উত্তর:
৪০/৯ কি.মি./ঘণ্টা 
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি ঘন্টায় ৪ কিলোমিটার বেগে চলে কোন স্থানে গেল এবং ঘন্টায় ৫ কিলোমিটার বেগে চলে ফিরে আসল। যাতায়াতে তার গড় গতিবেগ কত?

সমাধান:
ধরি,
স্থানটির দূরত্ব x
মোট দূরত্ব = ২x
মোট সময় = (x/৫) + (x/৪)
= ৯x/২০

∴ গড় দূরত্ব = ২x/(৯x/২০)
=  ৪০/৯ কি.মি./ঘণ্টা 
৪৯৮.
একটি ট্রেন ঘণ্টায় ৪৮ কি.মি. বেগে চলে ১২০ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম ১৫ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?
  1. ৪০ মিটার
  2. ৬০ মিটার
  3. ৮০ মিটার
  4. ১০০ মিটার
সঠিক উত্তর:
৮০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৮০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় ৪৮ কি.মি. বেগে চলে ১২০ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম ১৫ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
ট্রেনের গতিবেগ = ৪৮ কি.মি./ঘণ্টা  = (৪৮ × ১০০০)/(৬০ × ৬০) মিটার/সেকেন্ড = ৪০/৩ মিটার/সেকেন্ড 

ট্রেনটি,
৩ সেকেন্ডে অতিক্রম করে = ৪০ মিটার 
∴ ১ সেকেন্ডে অতিক্রম করে = ৪০/৩ মিটার 
∴ ১৫ সেকেন্ডে অতিক্রম করে = (৪০ × ১৫)/৩ মিটার = ২০০ মিটার 

আমরা জানি,
প্ল্যাটফর্ম অতিক্রম করলে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব = ট্রেনের দৈর্ঘ্য + প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 
বা, ট্রেনের দৈর্ঘ্য = (২০০ - ১২০) মিটার = ৮০ মিটার 
৪৯৯.
কোনো শিবিরে ৪,০০০ লোকের ১৯০ দিনের খাদ্য মজুদ আছে। যদি ৩০দিন পর ৮০০ জন লোক চলে যায় তবে অবশিষ্ট খাদ্যে বাকি লোকের কত দিন চলবে? 
  1. ২০০ দিন
  2. ৩০০ দিন
  3. ৩৫০ দিন
  4. ৪০০ দিন
সঠিক উত্তর:
২০০ দিন
উত্তর
সঠিক উত্তর:
২০০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো শিবিরে ৪,০০০ লোকের ১৯০ দিনের খাদ্য মজুদ আছে। যদি ৩০দিন পর ৮০০ জন লোক চলে যায় তবে অবশিষ্ট খাদ্যে বাকি লোকের কত দিন চলবে? 

সমাধান: 
দিন অবশিষ্ট থাকে = (১৯০ - ৩০) দিন = ১৬০ দিন 
∴ লোক অবশিষ্ট থাকে = (৪০০০ - ৮০০) জন = ৩২০০ জন 

৪০০০ জন লোকের খাদ্য মজুদ আছে = ১৬০ দিনের 
∴ ১ জন লোকের খাদ্য মজুদ আছে = (১৬০ × ৪০০০) দিনের 
∴ ৩২০০ জন লোকের খাদ্য মজুদ আছে = (১৬০ × ৪০০০)/৩২০০ দিনের 
= ২০০ দিনের 

∴ অবশিষ্ট খাদ্যে বাকি লোকের চলবে = ২০০ দিন।
৫০০.
দুটি ট্রেনের গতিবেগের অনুপাত ৫ : ৬ । যদি প্রথম ট্রেনটি ৫ ঘণ্টায় ৩৭৫ কি.মি. যায়। তাহলে, দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত?
  1. ৮৫ কি.মি./ঘণ্টা
  2. ৯০ কি.মি./ঘণ্টা
  3. ৮০ কি.মি./ঘণ্টা
  4. ৯৫ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
৯০ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৯০ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি ট্রেনের গতিবেগের অনুপাত ৫ : ৬ । যদি প্রথম ট্রেনটি ৫ ঘণ্টায় ৩৭৫ কি.মি. যায়। তাহলে, দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত?

সমাধান: 
দেওয়া আছে, 
দুটি ট্রেনের গতিবেগের = ৫ : ৬ 

​ধরি, 
১ম ট্রেনের গতিবেগ = ৫ক 
২য় ট্রেনের গতিবেগ = ৬ক 

আবার
১ম ট্রেনের গতিবেগ = ৩৭৫/৫ কি.মি./ঘণ্টা 
= ৭৫ কি.মি./ঘণ্টা 

প্রশ্নমতে 
৫ক = ৭৫
∴ ক = ১৫ 

∴ ২য় ট্রেনের গতিবেগ = (৬ × ১৫) কি.মি./ঘণ্টা 
= ৯০ কি.মি./ঘণ্টা