বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

নৌকা, ট্রেন, সময় ও গতিবেগ সংক্রান্ত সমস্যা

মোট প্রশ্ন৬১৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নৌকা, ট্রেন, সময় ও গতিবেগ সংক্রান্ত সমস্যা

PrepBank · পাতা / · ১০১২০০ / ৬১৯

১০১.
৬ জন তাঁতির ৬ টি পোশাক তৈরি করতে ৬ দিন লাগলে ১২ জন তাঁতির ১২টি পোশাক তৈরি করতে কত দিন সময় লাগবে?
  1. ৬ দিন
  2. ১২ দিন
  3. ২৪ দিন
  4. ১৮ দিন
ব্যাখ্যা

প্রশ্ন: ৬ জন তাঁতির ৬ টি পোশাক তৈরি করতে ৬ দিন লাগলে ১২ জন তাঁতির ১২টি পোশাক তৈরি করতে কত দিন সময় লাগবে?

সমাধান: 
৬ জন তাঁতির ৬ টি পোশাক তৈরি করতে সময় লাগে = ৬ দিন
∴ ১ জন তাঁতির ১টি পোশাক তৈরি করতে সময় লাগে = (৬ × ৬)/৬ দিন
∴ ১২ জন তাঁতির ১২ টি পোশাক তৈরি করতে সময় লাগে = (৬ × ৬ × ১২)/(৬ × ১২) দিন
= ৬ দিন। 

সুতরাং, ১২ জন তাঁতি ১২টি পোশাক তৈরি করতে ৬ দিন সময় লাগবে।

১০২.
যদি ঢাকা থেকে ফেনী পর্যন্ত ৩০০ কিলোমিটার দূরত্ব অতিক্রমের জন্য গড় অতিবেগ ৫ কি.মি./ঘণ্টা কমিয়ে দেওয়া হয়, তাহলে সময় ৪০ মিনিট বেশি লাগে। ট্রেনটির গড় গতিবেগ কত? 
  1. 50 কি.মি./ঘণ্টা
  2. 40 কি.মি./ঘণ্টা
  3. 30 কি.মি./ঘণ্টা
  4. 60 কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ঢাকা থেকে ফেনী পর্যন্ত ৩০০ কিলোমিটার দূরত্ব অতিক্রমের জন্য গড় অতিবেগ ৫ কি.মি./ঘণ্টা কমিয়ে দেওয়া হয়, তাহলে সময় ৪০ মিনিট বেশি লাগে। ট্রেনটির গড় গতিবেগ কত? 

সমাধান: 
মনে করি, 
ট্রেনের গড় গতিবেগ = x কি.মি./ঘণ্টা
∴ ৫ কি.মি./ঘণ্টা কমে গড় গতিবেগ = (x - 5) কি.মি./ঘণ্টা

প্রশ্নমতে, 
300/(x - 5) - 300/x = 40/60  [∴ 1 ঘণ্টা = 60 মিনিট] 
বা, (300x - 300x + 1500)/{x(x - 5)} = 2/3
বা, 1500/(x2 - 5x) = 2/3 
বা, 2(x2 - 5x) = 4500
বা, x2 - 5x = 2250
বা, x2 - 5x - 2250 = 0
বা, x2 - 50x + 45x - 2250 = 0
বা, x(x - 50) + 45(x - 50) = 0
∴ (x - 50)(x + 45) = 0 
হয়, 
x - 50 = 0
∴ x = 50 

অথবা,
x + 45 = 0
∴ x ≠ - 45 

∴ গড় গতিবেগ = 50 কি.মি./ঘণ্টা।
১০৩.
একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে ১,৩৫০ ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে। এক ব্যক্তি গুলি ছুঁড়বার ৩ সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায়। শব্দের গতি প্রতি সেকেন্ডে ৯০০ ফুট। লক্ষ্যবস্তুর দূরত্ব কত ফুট? 
  1. ১৬২০ ফুট
  2. ২০১৫ ফুট
  3. ১৮৭৫ ফুট
  4. ১৯২৫ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে ১,৩৫০ ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে। এক ব্যক্তি গুলি ছুঁড়বার ৩ সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায়। শব্দের গতি প্রতি সেকেন্ডে ৯০০ ফুট। লক্ষ্যবস্তুর দূরত্ব কত ফুট? 

সমাধান: 
ধরি, 
লক্ষবস্তুর দূরত্ব = ক ফুট 
∴ ক মিটার যেতে বুলেটের সময় লাগে = ক/১৩৫০ সেকেন্ড 
আবার,
ক মিটার আসতে শব্দের সময় লাগে = ক/৯০০ সেকেন্ড 

প্রশ্নমতে, 
(ক/১৩৫০) + (ক/৯০০) = ৩ 
বা, (২ক + ৩ক)/২৭০০ = ৩ 
বা ,৫ক = ৩ × ২৭০০ 
বা, ৫ক = ৮১০০ 
বা, ক = ৮১০০/৫ 
∴ ক = ১৬২০ ফুট 

∴ লক্ষ্যবস্তুর দূরত্ব = ১৬২০ ফুট ।
১০৪.
১২০ মিটার লম্বা ট্রেন ৩৩০ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম ৩০ সেকেন্ডে অতিক্রম করলে ঐ ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত হবে?
  1. ১৫ মিটার
  2. ২০ মিটার
  3. ২৫ মিটার
  4. ৩০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ১২০ মিটার লম্বা ট্রেন ৩৩০ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম ৩০ সেকেন্ডে অতিক্রম করলে ঐ ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত হবে?

সমাধান:
মোট অতিক্রান্ত দূরত্ব = ১২০ + ৩৩০ = ৪৫০ মিটার

৩০ সেকেন্ডে অতিক্রম করে ৪৫০ মিটার
∴ ১ সেকেন্ডে অতিক্রম করে ৪৫০/৩০ মিটার
= ১৫ মিটার

১০৫.
একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ৫ মাইল যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত?
  1. ৫/৬
  2. ৫/৩
  3. ১৫/৮
  4. ১৫/৪
ব্যাখ্যা
প্রশ্ন: একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ৫ মাইল যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত?

সমাধান:
মোট দূরত্ব = ৫ + ৫ = ১০ মাইল
মোট সময় = ৪ + ২ = ৬ ঘণ্টা

∴ ঘন্টায় গড় গতিবেগ = ১০/৬ মাইল/ঘণ্টা
= ৫/৩ মাইল/ঘণ্টা
১০৬.
লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৫ কি.মি. ও ৫ কি.মি.। নদীপথে ৩০ কি.মি. গিয়ে আবার ফিরে আসতে কত সময় লাগবে? 
  1. ৩.০ ঘণ্টা
  2. ৫.৫ ঘণ্টা
  3. ৪.০ ঘণ্টা
  4. ৪.৫ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৫ কি.মি. ও ৫ কি.মি.। নদীপথে ৩০ কি.মি. গিয়ে আবার ফিরে আসতে কত সময় লাগবে?

সমাধান:
স্রোতের অনুকূলে,
লঞ্চের গতিবেগ = (১৫ + ৫) কি.মি./ঘণ্টা
= ২০ কি.মি./ঘণ্টা
∴ ৩০ কি.মি. পথ যেতে প্রয়োজনীয় সময় = ৩০/২০ ঘন্টা = ১.৫ ঘণ্টা

আবার, 
স্রোতের প্রতিকূলে, 
লঞ্চের গতিবেগ = (১৫ - ৫) কি.মি./ঘণ্টা
= ১০ কি.মি./ঘণ্টা
∴ ৩০ কি.মি. পথ ফিরে আসতে প্রয়োজনীয় সময় = ৩০/১০ ঘন্টা = ৩.০ ঘণ্টা 

∴ নির্ণেয় সময় = (১.৫ + ৩.০) ঘণ্টা
= ৪.৫ ঘণ্টা।
১০৭.
একটি ট্রেন ৪৮ কি.মি./ঘণ্টায় বেগে চলে ২৬০ মিটার সেতু ৩০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ১৪০ মিটার
  2. ১৬০ মিটার
  3. ১৮০ মিটার
  4. ২১০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ৪৮ কি.মি./ঘণ্টায় বেগে চলে ২৬০ মিটার সেতু ৩০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
১ ঘণ্টা = ৬০ মিনিট = (৬০ × ৬০) = ৩৬০০ সেকেন্ড
৪৮ কি.মি. = (৪৮ × ১০০০) = ৪৮০০০ মিটার

ট্রেনটি ৩৬০০ সেকেন্ডে যায় = ৪৮০০০ মিটার
ট্রেনটি ৩০ সেকেন্ডে যায় = (৪৮০০০ × ৩০)/(৩৬০০) মিটার
= ৪০০ মিটার

⸫ ট্রেনটি দৈর্ঘ্য = (৪০০ - ২৬০) মিটার
= ১৪০ মিটার
১০৮.
একটি নৌকা ঘণ্টায় স্রোতের অনুকূলে ১১ কি.মি. এবং স্রোতের প্রতিকূলে ৭ কি.মি. বেগে চললে, স্রোতের বেগ কত?
  1. ২ কি.মি./ঘণ্টা
  2. ৪ কি.মি./ঘণ্টা
  3. ৯ কি.মি./ঘণ্টা
  4. ১৮ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি নৌকা ঘণ্টায় স্রোতের অনুকূলে ১১ কি.মি. এবং স্রোতের প্রতিকূলে ৭ কি.মি. বেগে চললে, স্রোতের বেগ কত?

সমাধান:
ধরি,
নৌকার বেগ = x কি.মি./ঘণ্টা
স্রোতের বেগ = y কি.মি./ঘণ্টা

স্রোতের অনুকূলে বেগ = x + y = ১১ কি.মি./ঘণ্টা ...................(i)
স্রোতের প্রতিকূলে বেগ = x − y = ৭ কি.মি./ঘণ্টা  ...................(ii)

এখন, (i) + (ii) 
(x + y) + (x − y) = ১১ + ৭
⇒ ২x = ১৮ 
⇒ x = ৯

(i) থেকে পাই,
৯ + y = ১১
⇒ y = ১১ - ৯
⇒ y = ২

∴ স্রোতের বেগ = ২ কি.মি./ঘণ্টা 

১০৯.
এক ব্যক্তি সকালে ৫ কি.মি/ঘণ্টা বেগে হেঁটে বাসা থেকে অফিসে যান এবং বিকালে ৩ কি.মি/ঘণ্টা বেগে হেঁটে অফিস থেকে বাসায় ফেরেন, এতে তার ২ ঘণ্টা বেশি লাগে। বাসা থেকে অফিসের দূরত্ব কত?
  1. ৩০ কি.মি
  2. ২০ কি.মি
  3. ১৫ কি.মি
  4. ১২ কি.মি
  5. কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি সকালে ৫ কি.মি/ঘণ্টা বেগে হেঁটে বাসা থেকে অফিসে যান এবং বিকালে ৩ কি.মি/ঘণ্টা বেগে হেঁটে অফিস থেকে বাসায় ফেরেন, এতে তার ২ ঘণ্টা বেশি লাগে। বাসা থেকে অফিসের দূরত্ব কত? 

সমাধান: 
ধরি, 
বাসা থেকে অফিসের দূরত্ব = x কি.মি 
এখন, 
অফিসে যেতে সময় লাগে = x/৫ ঘণ্টা 
আবার,
অফিস থেকে ফিরতে সময় লাগে = x/৩ ঘণ্টা 

শর্তমতে, 
x/৩ - x/৫ = ২ 
⇒ (৫x - ৩x)/১৫ = ২ 
⇒ ২x/১৫ = ২ 
⇒ ২x = ৩০ 
∴ x = ১৫ 

∴ বাসা থেকে অফিসের দূরত্ব = ১৫ কি.মি।
১১০.
একটি ট্রেন, ১১০০ মিটার এবং ৫০০ মিটার দীর্ঘ দুটি সেতু পাড় হয় যথাক্রমে ১৩০ সেকেন্ড ও ৭০ সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য কত?
  1. ৩০০ মিটার
  2. ২১০ মিটার
  3. ২৫০ মিটার
  4. ২০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন, ১১০০ মিটার এবং ৫০০ মিটার দীর্ঘ দুটি সেতু পাড় হয় যথাক্রমে ১৩০ সেকেন্ড ও ৭০ সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য কত?

সমাধান:
১৩০ সেকেন্ডে অতিক্রম করে = ১১০০ + ট্রেনের দৈর্ঘ্য
৭০ সেকেন্ডে অতিক্রম করে = ৫০০ + ট্রেনের দৈর্ঘ্য

∴ (১৩০ - ৭০) = ৬০ সেকেন্ডে অতিক্রম করে = (১১০০ + ট্রেনের দৈর্ঘ্য) - (৫০০ + ট্রেনের দৈর্ঘ্য)
= ৬০০ মিটার

বেগ = ৬০০/৬০ = ১০ মিটার/সেকেন্ড

∴ ৭০ সেকেন্ডে অতিক্রম করে = ৭০ × ১০ = ৭০০ মিটার

প্রশ্নমতে,
৫০০ + ট্রেনের দৈর্ঘ্য = ৭০০
⇒ ট্রেনের দৈর্ঘ্য = ২০০
১১১.
একজন মাঝি স্রোতের প্রতিকূলে নৌকা চালিয়ে ৫ ঘণ্টায় ৬০ কি.মি যান। যদি নদীতে স্রোতের বেগ ৩ কিমি/ঘণ্টা হয়, তাহলে স্থির পানিতে নৌকার বেগ কত?
  1. ১২ কি.মি./ঘণ্টা
  2. ১৮ কি.মি./ঘণ্টা 
  3. ১৫ কি.মি./ঘণ্টা
  4. ১৩ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: একজন মাঝি স্রোতের প্রতিকূলে নৌকা চালিয়ে ৫ ঘণ্টায় ৬০ কি.মি যান। যদি নদীতে স্রোতের বেগ ৩ কিমি/ঘণ্টা হয়, তাহলে স্থির পানিতে নৌকার বেগ কত?

সমাধান:
দেওয়া আছে,
দূরত্ব = ৬০ কি.মি
সময় = ৫ ঘণ্টা

∴ স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = দূরত্ব ÷ সময় = ৬০ ÷ ৫ = ১২ কি.মি/ঘন্টা

আমরা জানি,
স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = স্থির পানিতে নৌকার বেগ - স্রোতের বেগ

∴ স্থির পানিতে নৌকার বেগ = স্রোতের প্রতিকূলে নৌকার বেগ + স্রোতের বেগ
= ১২ + ৩
= ১৫ কি.মি/ঘন্টা

১১২.
একজন মাঝি স্রোতের প্রতিকূলে ৪৫ কি.মি. পথ ১৫ ঘণ্টায় অতিক্রম করেন। স্থির পানিতে একই সময়ে ২ গুণ দূরত্ব অতিক্রম করতে পারেন। স্রোতের অনুকূলে একই পথ অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ৩ ঘন্টা
  2. ৫ ঘন্টা
  3. ৬ ঘন্টা
  4. ৭.৫ ঘন্টা
ব্যাখ্যা

 প্রশ্ন: একজন মাঝি স্রোতের প্রতিকূলে ৪৫ কি.মি. পথ ১৫ ঘণ্টায় অতিক্রম করেন। স্থির পানিতে একই সময়ে ২ গুণ দূরত্ব অতিক্রম করতে পারেন। স্রোতের অনুকূলে একই পথ অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান:
স্রোতের প্রতিকূলে নৌকার গতি = (৪৫/১৫) কি.মি./ঘন্টা
= ৩ কি.মি./ঘন্টা

স্থির পানিতে নৌকার গতি = ২ × স্রোতের প্রতিকূলে নৌকার গতি
= ২ × ৩
= ৬ কি.মি./ঘন্টা

নদীর স্রোতের গতি = স্থির পানিতে নৌকার গতি - স্রোতের প্রতিকূলে নৌকার গতি
= ৬ - ৩ কি.মি./ঘন্টা
= ৩ কি.মি./ঘন্টা

অনুকূলের গতি = স্থির পানিতে নৌকার গতি + নদীর স্রোতের গতি
= ৬ + ৩ কি.মি./ঘন্টা
= ৯ কি.মি./ঘন্টা

একই পথ অতিক্রম করতে সময় লাগবে = ৪৫/৯ ঘন্টা
= ৫ ঘন্টা

∴ একই পথ অতিক্রম করতে সময় লাগবে ৫ ঘন্টা।

১১৩.
একজন ব্যক্তি সাইকেলে করে ৩৪ কি.মি./ঘন্টা গতিতে একটি সেতু ৬ মিনিটে অতিক্রম করেন। সেতুটির দৈর্ঘ্য নির্ণয় কত?
  1. ৩৪ কি.মি.
  2. ০.৩৪ কি.মি.
  3. ১৭ কি.মি.
  4. ৩.৪ কি.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ব্যক্তি সাইকেলে করে ৩৪ কি.মি./ঘন্টা গতিতে একটি সেতু ৬ মিনিটে অতিক্রম করেন। সেতুটির দৈর্ঘ্য নির্ণয় কত?

সমাধান:
দেওয়া আছে, 
সাইকেলের গতি = ৩৪ কি.মি./ঘন্টা 
সেতু অতিক্রম করতে সময় = ৬ মিনিট = ৬/৬০ ঘন্টা = ১/১০ ঘন্টা

আমরা জানি,
দূরত্ব = গতি × সময়
⇒ দূরত্ব = ৩৪ × ১/১০
∴ দূরত্ব = ৩.৪ কি.মি.

∴ সেতুর দৈর্ঘ্য ৩.৪ কি.মি.। 

১১৪.
একই গতির দুটি ট্রেন বিপরীত দিক থেকে আসছে। ট্রেন দুটির প্রতিটির দৈর্ঘ্য ১৫০ মিটার। তারা পরস্পরকে ১৮ সেকেন্ডে অতিক্রম করলে ট্রেন দুটির গতিবেগ কত?
  1. ২৪কি.মি./ঘণ্টা
  2. ৩০ কি.মি./ঘণ্টা
  3. ৪০ কি.মি./ঘণ্টা
  4. ৪৫ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একই গতির দুটি ট্রেন বিপরীত দিক থেকে আসছে। ট্রেন দুটির প্রতিটির দৈর্ঘ্য ১৫০ মিটার। তারা পরস্পরকে ১৮ সেকেন্ডে অতিক্রম করলে ট্রেন দুটির গতিবেগ কত?

সমাধান:
আমরা জানি,
১ম ট্রেনের গতিবেগ + ২য় ট্রেনটির গতিবেগ = (দুইটি ট্রেনের মোট দৈর্ঘ্য) / অতিক্রমের সময়
বা, ২ × গতিবেগ = {(১৫০ + ১৫০)/১০০০)} / (১৮/৩৬০০)
বা, ২ × গতিবেগ = ৬০ কি.মি./ঘণ্টা
∴ গতিবেগ = ৩০ কি.মি./ঘণ্টা

∴ ট্রেন দুটির আলাদা নিজস্ব গতিবেগ ছিল = ৩০ কি.মি./ঘণ্টা
১১৫.
লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদীপথে ৪৮ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? 
  1. ৬ ঘণ্টা
  2. ৫ ঘণ্টা
  3. ১০ ঘণ্টা
  4. ৮ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদীপথে ৪৮ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? 

সমাধান: 
স্রোতের অনুকূলে গতিবেগ = (১৮ + ৬) কি.মি./ঘণ্টা
= ২৪ কি.মি./ঘণ্টা 
স্রোতের প্রতিকূলে গতিবেগ = (১৮ - ৬) কি.মি./ঘণ্টা
= ১২ কি.মি./ঘণ্টা

∴ মোট সময় = (৪৮/১২) + (৪৮/২৪) ঘণ্টা 
= ৪ + ২ ঘণ্টা
= ৬ ঘণ্টা ।

১১৬.
ঘণ্টায় ৯০ কিমি বেগে চলমান একটি ট্রেন রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিকে ৬ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? 
  1. ১০০ মিটার
  2. ১৫০ মিটার
  3. ১৮০ মিটার
  4. ২০০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ঘণ্টায় ৯০ কিমি বেগে চলমান একটি ট্রেন রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিকে ৬ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? 

সমাধান:
এখানে, বেগ = ৯০ কিমি/ঘণ্টা
= ৯০ × (৫/১৮) মি/সেকেন্ড
= ২৫ মি/সেকেন্ড

∴ ট্রেনটির দৈর্ঘ্য = বেগ × সময় = ২৫ × ৬ = ১৫০ মিটার 

১১৭.
একটি ট্রেন ৪৬ মিনিটে শহর A থেকে শহর B তে পৌঁছায়। দুইটি শহরের দূরত্ব ৫৯.৮ মাইল হলে, ঘণ্টায় ট্রেনটির গড় গতিবেগ কত মাইল? 
  1. ৬৬ মাইল
  2. ৭৮ মাইল 
  3. ৪২ মাইল
  4. ৪৮ মাইল
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রেন ৪৬ মিনিটে শহর A থেকে শহর B তে পৌঁছায়। দুইটি শহরের দূরত্ব ৫৯.৮ মাইল হলে, ঘণ্টায় ট্রেনটির গড় গতিবেগ কত মাইল? 

সমাধান:  
৪৬ মিনিটে যায় = ৫৯.৮ মাইল 
∴ ১ মিনিটে যায় = ৫৯.৮/৪৬ মাইল 
∴ ৬০ মিনিটে যায় = (৫৯.৮ × ৬০)/৪৬ মাইল 
= ৭৮ মাইল 

∴ ঘণ্টায় ট্রেনটির গড় গতিবেগ = ৭৮ মাইল ।

১১৮.
একটি নৌকা স্রোতের অনুকূলে ঘণ্টায় ১৫ কি.মি. এবং প্রতিকূলে ঘণ্টায় ৯ কি.মি. যায়। স্রোতের বেগ কত?
  1. ২ কি.মি./ঘণ্টা
  2. ৩ কি.মি./ঘণ্টা
  3. ৪ কি.মি./ঘণ্টা
  4. ৬ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নৌকা স্রোতের অনুকূলে ঘণ্টায় ১৫ কি.মি. এবং প্রতিকূলে ঘণ্টায় ৯ কি.মি. যায়। স্রোতের বেগ কত?

সমাধান:
আমরা জানি,
স্রোতের বেগ = (স্রোতের অনুকূলে নৌকার গতি − স্রোতের প্রতিকূলে নৌকার গতি​)/২
= (১৫ - ৯)/২
= ৬/২
= ৩ 

অর্থাৎ স্রোতের বেগ = ৩ কি.মি./ঘণ্টা
১১৯.
নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১০ কি.মি. ও ৫ কি.মি.। নদী পথে কোন পথ গিয়ে ফিরে আসতে মোট ৩২ ঘণ্টা সময় লাগে। ঐ পথের দূরত্ব কত?
  1. ১৩০ কি. মি.
  2. ১২০ কি. মি.
  3. ১০০ কি. মি.
  4. ১৮০ কি. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১০ কি.মি. ও ৫ কি.মি.। নদী পথে কোন পথ গিয়ে ফিরে আসতে মোট ৩২ ঘণ্টা সময় লাগে। ঐ পথের দূরত্ব কত?

সমাধান:
দেওয়া আছে,
নৌকার বেগ = ১০ কিমি/ঘণ্টা
স্রোতের বেগ = ৫ কিমি/ঘণ্টা
যাওয়া-আসার মোট সময় = ৩২ ঘণ্টা

স্রোতের অনুকূলে নৌকার বেগ = নৌকার বেগ + স্রোতের বেগ = ১০ + ৫ = ১৫
স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = নৌকার বেগ - স্রোতের বেগ = ১০ - ৫ = ৫

ধরি, দূরত্ব = d

স্রোতের অনুকূলে সময় = d/১৫
স্রোতের প্রতিকূলে সময় = d/৫

প্রশ্নমতে,
⇒ (d/১৫) + (d/৫) = ৩২
⇒ (d + ৩d)/১৫ = ৩২
⇒ ৪d = (৩২ × ১৫)
⇒ d = (৩২ × ১৫)/৪
∴ d = ১২০

∴ পথের দূরত্ব = ১২০ কি. মি.।
১২০.
ঢাকা ও সিলেটের দূরত্ব ২৪৬ কিলোমিটার । সিলেট হতে একটি ট্রেন সকাল ৮ টায় ছেড়ে গিয়ে দুপুর ২ টায় ঢাকা পোঁছে । ট্রেনটির গড় গতিবেগ কত ছিল?
  1.  ৩৭ কিমি/ঘণ্টা
  2.  ৩৫.৭১ কিমি/ঘণ্টা
  3. ৪১ কিমি/ঘণ্টা
  4.  ৩৪.৬১ কিমি/ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: ঢাকা ও সিলেটের দূরত্ব ২৪৬ কিলোমিটার । সিলেট হতে একটি ট্রেন সকাল ৮ টায় ছেড়ে গিয়ে দুপুর ২ টায় ঢাকা পোঁছে । ট্রেনটির গড় গতিবেগ কত ছিল?

সমাধান:
সকাল ৮টায় ছেড়ে গিয়ে দুপুর ২ টায় পোঁছে ।
মধ্যবর্তী সময়ের পার্থক্য = ৬ ঘণ্টা

∴ ট্রেনটির গড় গতিবেগ = মোট অতিক্রান্ত দূরত্ব/ মোট ব্যয়িত সময়
= ২৪৬/৬
= ৪১ কি. মি./ঘণ্টা

∴ ট্রেনটির গড় গতিবেগ প্রায় ৪১ কিমি/ঘণ্টা।

১২১.
একটি ট্রেন ঘণ্টায় 72 কিমি গতিতে একটি সেতু 60 সেকেন্ডে পার হয়। ট্রেনের দৈর্ঘ্য 800 মি হলে, সেতুর দৈর্ঘ্য কত?
  1. 300 মিটার
  2. 350 মিটার
  3. 400 মিটার
  4. 450 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় 72 কিমি গতিতে একটি সেতু 60 সেকেন্ডে পার হয়। ট্রেনের দৈর্ঘ্য 800 মি হলে, সেতুর দৈর্ঘ্য কত?

সমাধান: 
গতি = 72000/3600 মিটার/সেকেন্ড
= 20 মিটার/সেকেন্ড

অতিক্রান্ত দূরত্ব = গতি × সময় 
= 20 × 60
= 1200 মিটার

সেতুর দৈর্ঘ্য = অতিক্রান্ত দূরত্ব - ট্রেনের দৈঘ্য
= 1200 - 800
= 400 মিটার
  
∴ সেতুর দৈর্ঘ্য 400 মিটার  

১২২.
একটি ট্রেন ১৫ কি.মি/ঘণ্টা বেগে চলছে। একজন ব্যক্তি একই দিকে ১০ কি.মি/ঘণ্টা বেগে দৌঁড়াচ্ছে। ট্রেনটি যদি ব্যক্তিটিকে ৩ মিনিটে অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত?
  1. ২০০ মিটার
  2. ২৫০ মিটার
  3. ৩০০ মিটার
  4. ৪৫০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ১৫ কি.মি/ঘণ্টা বেগে চলছে। একজন ব্যক্তি একই দিকে ১০ কি.মি/ঘণ্টা বেগে দৌঁড়াচ্ছে। ট্রেনটি যদি ব্যক্তিটিকে ৩ মিনিটে অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
 আপেক্ষিক বেগ = (১৫ - ১০) কি.মি 
= ৫ কি.মি 
= ৫০০০ মিটার 

এখন,
ট্রেনটি ৬০ মিনিটে অতিক্রম করে = ৫০০০ মিটার
ট্রেনটি ১ মিনিটে অতিক্রম করে = ৫০০০/৬০ মিটার
∴ ট্রেনটি ৩ মিনিটে অতিক্রম করে = (৫০০০ × ৩)/৬০ মিটার 
= ২৫০ মিটার

∴ ট্রেনের দৈর্ঘ্য = ২৫০ মিটার।
১২৩.
একটি নৌকা স্থির জলে ঘণ্টায় ১০ কি.মি বেগে চলে। যদি নদীর স্রোতের গতি ঘণ্টায় ২ কি.মি হয়, তবে নৌকাটি ২৪ কি.মি উজানে ও ২৪ কি.মি ভাটিতে যেতে মোট কত সময় লাগবে?
  1. ৪.৮ ঘণ্টা
  2. ৫.০ ঘণ্টা
  3. ৫.২ ঘণ্টা
  4. ৬.০ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নৌকা স্থির জলে ঘণ্টায় ১০ কি.মি বেগে চলে। যদি নদীর স্রোতের গতি ঘণ্টায় ২ কি.মি হয়, তবে নৌকাটি ২৪ কি.মি উজানে ও ২৪ কি.মি ভাটিতে যেতে মোট কত সময় লাগবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
স্থির জলে নৌকার গতি = ১০ কি.মি/ঘণ্টা 
স্রোতের গতি = ২ কি.মি/ঘণ্টা 
উজানের দূরত্ব = ২৪ কি.মি 
ভাটির দূরত্ব = ২৪ কি.মি 

∴ উজান পথে গতি = নৌকার গতি - স্রোতের গতি
= (১০ - ২) কি.মি/ঘণ্টা 
= ৮ কি.মি/ঘণ্টা 
∴ উজান যেতে সময় = দূরত্ব/গতি
= ২৪/৮ ঘণ্টা
= ৩ ঘণ্টা 

আবার, 
∴ ভাটিতে গতি = নৌকার গতি + স্রোতের গতি 
= (১০ + ২) কি.মি/ঘণ্টা 
= ১২ কি.মি/ঘণ্টা 
∴ ভাটিতে যেতে সময় = দূরত্ব/গতি
= ২৪/১২ ঘণ্টা
= ২ ঘণ্টা 

∴ মোট সময় = (৩ + ২) ঘণ্টা 
= ৫ ঘণ্টা ।
১২৪.
২০ জন পুরুষ একটি পুকুর ১৫ দিনে খনন করতে পারে। কত জন পুরুষ ২০ দিনে পুকুরটি খনন করতে পারবে? 
  1. ৯ জন
  2. ১৫ জন
  3. ১২ জন
  4. ২০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: ২০ জন পুরুষ একটি পুকুর ১৫ দিনে খনন করতে পারে। কত জন পুরুষ ২০ দিনে পুকুরটি খনন করতে পারবে? 

সমাধান: 
১৫ দিনে পুকুরটি খনন করতে পুরুষ লাগে = ২০ জন
∴১ দিনে পুকুরটি খনন করতে পুরুষ লাগে = ২০ × ১৫ জন 
∴ ২০ দিনে পুকুরটি খনন করতে পুরুষ লাগে = (২০ × ১৫)/২০ জন 
= ১৫ জন। 

∴ নির্ণেয় লোক সংখ্যা = ১৫ জন।

১২৫.
১২০ মিটার লম্বা একটি ট্রেন ৩৩০ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৩০ কি.মি হলে, সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? 
  1. ৩৬ সেকেন্ড
  2. ৪৮ সেকেন্ড
  3. ৪৫ সেকেন্ড
  4. ৫৪ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ১২০ মিটার লম্বা একটি ট্রেন ৩৩০ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৩০ কি.মি হলে, সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?

সমাধান: 
সেতুসহ ট্রেনের মোট দৈর্ঘ্য = (৩৩০ + ১২০) মিটার
= ৪৫০ মিটার
ট্রেনটিকে সেতু অতিক্রম করতে সেতুর দৈর্ঘ্য ও এর নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে।

আমরা জানি,
১ কি.মি = ১০০০ মিটার
∴ ৩০ কি.মি = ৩০,০০০ মিটার

৩০,০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে
∴ ১ মিটার যায় = ৩৬০০/৩০,০০০ সেকেন্ডে
∴ ৪৫০ মিটার যায় = (৩৬০০ × ৪৫০)/৩০,০০০ সেকেন্ডে
= ৫৪ সেকেন্ডে

∴ সেতুটি অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে = ৫৪ সেকেন্ড।
১২৬.
একটি বাস A থেকে B এর দিকে ২০ কিমি/ঘন্টা বেগে যায়, তার পর সেখান থেকে ৩০ কিমি/ ঘণ্টা বেগে ফিরে আসে, তাহলে বাসের গড় গতিবেগ কত?
  1. ২৩
  2. ২৪
  3. ২৫
  4. ২৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাস A থেকে B এর দিকে ২০ কিমি/ঘন্টা বেগে যায়, তার পর সেখান থেকে ৩০ কিমি/ ঘণ্টা বেগে ফিরে আসে, তাহলে বাসের গড় গতিবেগ কত?

সমাধান:
গড় গতিবেগ = {২ × (যাওয়ার গতিবেগ × ফিরে আসার গতিবেগ)}/(যাওয়ার গতিবেগ + ফিরে আসার গতিবেগ)
= {২(২০ × ৩০)}/(২০ + ৩০)
= ১২০০/৫০
= ২৪ কিমি/ ঘণ্টা
১২৭.
ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কিমি। ঢাকা হতে একটি ট্রেন সকাল ৭টায় ছেড়ে গিয়ে বিকেল ৩টায় চট্টগ্রাম পৌঁছে। ট্রেনটির গড় গতিবেগ ঘণ্টায় কত ছিল?
  1. ২৪.৫ কিমি
  2. ৩৭.৫ কিমি
  3. ৪২.০ কিমি
  4. ৪৫.০ কিমি
ব্যাখ্যা
প্রশ্ন: ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কিমি। ঢাকা হতে একটি ট্রেন সকাল ৭ টায় ছেড়ে গিয়ে বিকেল ৩টায় চট্টগ্রাম পৌছে। ট্রেনটির গড় গতিবেগ ঘণ্টায় কত ছিল?

সমাধান:
ট্রেনটি যেতে মোট সময় লাগে ৮ ঘণ্টা।

৮ ঘণ্টায় অতিক্রম করে ৩০০ কি.মি.
১ ঘণ্টায় অতিক্রম করে (৩০০/৮) কি.মি.
= ৩৭.৫ কি.মি.
১২৮.
একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ২০০ মিটার। ৩০০ মিটার লম্বা একটি ট্রেনকে ঐ প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত দূরত্ব অতিক্রম করতে হবে? 
  1. ৪৫০ মিটার
  2. ৪৭৫ মিটার
  3. ৫২০ মিটার
  4. ৫০০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ২০০ মিটার। ৩০০ মিটার লম্বা একটি ট্রেনকে ঐ প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত দূরত্ব অতিক্রম করতে হবে?

সমাধান:
ট্রেনের দৈর্ঘ্য = ৩০০ মিটার
প্ল্যাটফর্মের দৈর্ঘ্য = ২০০ মিটার

∴ প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনকে অতিক্রম করতে হবে = ট্রেনের দৈর্ঘ্য + প্ল্যাটফর্মের দৈর্ঘ্য
= ৩০০ + ২০০ = ৫০০ মিটার।

১২৯.
একটি ৮০ মিটার দীর্ঘ ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৫৪ কি.মি.। ট্রেনটি একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ৩০ সেকেন্ড সময় নেয়। প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত?
  1. ২৬০ মিটার
  2. ২৪০ মিটার
  3. ৩৩০ মিটার
  4. ৩৭০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ৮০ মিটার দীর্ঘ ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৫৪ কি.মি.। ট্রেনটি একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ৩০ সেকেন্ড সময় নেয়। প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ট্রেনটি ৩৬০০ সেকেন্ডে যায় = ৫৪০০০ মিটার
∴ ট্রেনটি ১ সেকেন্ডে যায় = ৫৪০০০/৩৬০০ মিটার
∴ ট্রেনটি ৩০ সেকেন্ডে যায় = (৫৪০০০ × ৩০)/৩৬০০ মিটার
= ৪৫০ মিটার

∴ প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য = (৪৫০ - ৮০) মিটার
= ৩৭০ মিটার
১৩০.
একটি ২০০ মিটার লম্বা ট্রেন একজন ব্যক্তিকে ১০ সেকেন্ডে অতিক্রম করে। লোকটি ট্রেনের বিপরীত দিকে ৪ কিমি/ঘন্টা বেগে দৌড়াচ্ছিল। ট্রেনের গতি কত?
  1. ৯০ কিমি/ঘণ্টা
  2. ৭৯ কিমি/ঘণ্টা
  3. ৬৮ কিমি/ঘণ্টা
  4. ৬১ কিমি/ঘণ্টা
  5. কোনটি নয়
ব্যাখ্যা
Question: একটি ২০০ মিটার লম্বা ট্রেন একজন ব্যক্তিকে ১০ সেকেন্ডে অতিক্রম করে। লোকটি ট্রেনের বিপরীত দিকে ৪ কিমি/ঘন্টা বেগে দৌড়াচ্ছিল। ট্রেনের গতি কত?

সমাধান:
ধরি,
ট্রেনের গতি = ক কিমি/ঘন্টা
তাহলে,
আপেক্ষিক গতি = (ক + ৪) কিমি/ঘন্টা (কারণ ব্যক্তি বিপরীত দিকে যাচ্ছে)

দেওয়া আছে,
দূরত্ব = ২০০ মিটার = ১/৫​ কিমি
সময় = ১০ সেকেন্ড = ১০/৩৬০০​ ঘণ্টা

প্রশ্নমতে,
(ক + ৪) = (১/৫)/(১০/৩৬০০)
⇒ (ক + ৪) = ৩৬০০/৫০
⇒ (ক + ৪) = ৭২
∴ ক = ৬৮

সুতরাং, ট্রেনের গতি = ৬৮ কিমি/ঘণ্টা
১৩১.
২০০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার। ঐ ট্রেনটি ৪২ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে । সেতুটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ৬০০ মিটার
  2. ৫৫০ মিটার
  3. ৪০০ মিটার
  4. ৫০০ মিটার
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ২০০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার। ঐ ট্রেনটি ৪২ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে । সেতুটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
ট্রেনটি প্রতি ঘণ্টায় যায় ৬০ কিলোমিটার বা ৬০০০০ মিটার

আমরা জানি,
১ ঘণ্টা = ৩৬০০ সেকেন্ড

∴ ট্রেনটি ৩৬০০ সেকেন্ড যায় ৬০০০০ মিটার
ট্রেনটি ১ সেকেন্ড যায় ৬০০০০/৩৬০০ মিটার
ট্রেনটি ৪২ সেকেন্ড যায় {(৬০০০০ × ৪২)/৩৬০০} = ৭০০ মিটার

∴ সেতুর দৈর্ঘ্য = মোট অতিক্রান্ত দূরত্ত - ট্রেনের দৈর্ঘ্য
= (৭০০ - ২০০) মিটার
= ৫০০ মিটার

∴ সেতুটির দৈর্ঘ্য ৫০০ মিটার
১৩২.
১২০ মিটার ও ৮০ মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন প্রতি ঘন্টায় যথাক্রমে ১৮ কি.মি. ও ১২ কি.মি. বেগে চলছে। ট্রেন দুটি পাশাপাশি অবস্থানে থেকে একই স্থান থেকে একই দিকে একই সময়ে অগ্রসর হলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ১ মিনিট
  2. ২ মিনিট
  3. ৩ মিনিট
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: ১২০ মিটার ও ৮০ মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন প্রতি ঘন্টায় যথাক্রমে ১৮ কি.মি. ও ১২ কি.মি. বেগে চলছে। ট্রেন দুটি পাশাপাশি অবস্থানে থেকে একই স্থান থেকে একই দিকে একই সময়ে অগ্রসর হলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান:
ট্রেন দুটির দৈর্ঘ্য = ১২০ + ৮০ = ২০০ মিটার
আপেক্ষিক বেগ = ( ১৮ - ১২) কি.মি/ঘন্টা = ৬ কি.মি/ঘন্টা = ৬০০০ মি./ঘন্টা
∴ ২০০ মিটার অতিক্রম করতে সময় লাগবে:
২০০ × (১/৬০০০)
= ২০০/৬০০০
= ১/৩০ ঘণ্টা
= ৬০/৩০ মিনিট
= ২ মিনিট

১৩৩.
একটি ট্রেন ১৮ সেকেন্ডে ১৬২ মিটার লম্বা একটি স্টেশন অতিক্রম করে এবং ১৫ সেকেন্ডে ১২০ মিটার লম্বা অপর একটি স্টেশন অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? 
  1. ৯০ মিটার
  2. ১২০ মিটার
  3. ১৬০ মিটার
  4. ২১০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রেন ১৮ সেকেন্ডে ১৬২ মিটার লম্বা একটি স্টেশন অতিক্রম করে এবং ১৫ সেকেন্ডে ১২০ মিটার লম্বা অপর একটি স্টেশন অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? 

সমাধান: 
ট্রেনটি ১৮ সেকেন্ডে অতিক্রম করে = ১৬২ মিটার + ট্রেনের দৈর্ঘ্য 
∴ ট্রেনটি ১৫ সেকেন্ডে অতিক্রম করে = ১২০ মিটার + ট্রেনের দৈর্ঘ্য 
_____________________________________________________ 
(বিয়োগ করে) ট্রেনটি ৩ সেকেন্ডে অতিক্রম করে = ৪২ মিটার 

এখন,
৩ সেকেন্ডে অতিক্রম করে = ৪২ মিটার 
∴ ১ সেকেন্ডে অতিক্রম করে = ৪২/৩ মিটার 
∴ ১৫ সেকেন্ডে অতিক্রম করে = (৪২ × ১৫)/৩ মিটার 
= ২১০ মিটার 

∴ ট্রেনটির দৈর্ঘ্য = (২১০ - ১২০) মিটার 
= ৯০ মিটার ।

১৩৪.
একটি নৌকা ৩ ঘণ্টায় স্রোতের দিকে ১৪ মাইল যায় এবং ৪ ঘণ্টার মধ্যে ফিরে আসে। এই নৌকার প্রতি ঘণ্টার গড় গতিবেগ কত?
  1. ৮ মাইল/ঘণ্টা
  2. ৫ মাইল/ঘণ্টা
  3. ৭ মাইল/ঘণ্টা
  4. ৪ মাইল/ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি নৌকা ৩ ঘণ্টায় স্রোতের দিকে ১৪ মাইল যায় এবং ৪ ঘণ্টার মধ্যে ফিরে আসে। এই নৌকার প্রতি ঘণ্টার গড় গতিবেগ কত?

সমাধান:
মোট দূরত্ব = ১৪ + ১৪ = ২৮ মাইল
মোট সময় = ৪ + ৩ = ৭ ঘণ্টা

∴ ঘন্টায় গড় গতিবেগ = ২৮/৭ মাইল/ঘণ্টা
= ৪ মাইল/ঘণ্টা

১৩৫.
অশোকতলা থেকে আমড়াতলীর দূরত্ব ১৭৫ কিলোমিটার। একটি বাস ৭ ঘণ্টায় আমড়াতলী থেকে অশোকতলা চলে আসলো। পথে বাসটি ২ ঘণ্টা যাত্রা বিরতি নেয়। বাসটির গড় গতিবেগ কত কিলোমিটার/ঘণ্টা?
  1. ৩০ কি.মি./ঘণ্টা
  2. ৩৫ কি.মি./ঘণ্টা
  3. ৪০ কি.মি./ঘণ্টা
  4. ৪৫ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: অশোকতলা থেকে আমড়াতলীর দূরত্ব ১৭৫ কিলোমিটার। একটি বাস ৭ ঘণ্টায় আমড়াতলী থেকে অশোকতলা চলে আসলো। পথে বাসটি ২ ঘণ্টা যাত্রা বিরতি নেয়। বাসটির গড় গতিবেগ কত কিলোমিটার/ঘণ্টা?

সমাধান:
মোট দূরত্ব = ১৭৪ কিলোমিটার
যাত্রা বিরতি = ২ ঘণ্টা
∴ অতিক্রান্ত সময় = ৭ - ২ = ৫ ঘণ্টা

∴ গড় গতিবেগ = মোট দূরত্ব/অতিক্রান্ত সময়
= ১৭৫/৫
= ৩৫ কি.মি./ঘণ্টা
১৩৬.
যখন ঘণ্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে ১৩০° কোন উৎপন্ন হয় তখন ঘড়িতে কয়টা বাজে?
  1. ৭ : ২০
  2. ৮ : ৫০
  3. ৮ : ২০
  4. ৯ : ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: যখন ঘণ্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে ১৩০° কোন উৎপন্ন হয় তখন ঘড়িতে কয়টা বাজে? 

সমাধান:
এধরনের সমস্যা সমাধানের ক্ষেত্রে অপশন টেস্ট করে করা শ্রেয়।

অপশন গ = ৮ : ২০ এর ক্ষেত্রে,
ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন কোণ = | {(১১ × M) - (৬০ × H)}/২ |°
= |{(১১ × ২০) - (৬০ × ৮)}/২|°
= | (২২০ - ৪৮০)/২ |°
= | - ২৬০/২ |°
= ১৩০°

∴ যখন ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে ১৩০° কোণ উৎপন্ন হয় তখন ঘড়িতে ৮ : ২০ বাজে।
১৩৭.
১২০ মিটার লম্বা একটি ট্রেন ৩৩০ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৩০ কি.মি হলে, সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
  1. ৪৮ সেকেন্ড
  2. ৫৪ সেকেন্ড
  3. ৬০ সেকেন্ড
  4. ৪৫ সেকেন্ড
ব্যাখ্যা

প্রশ্ন: ১২০ মিটার লম্বা একটি ট্রেন ৩৩০ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৩০ কি.মি হলে, সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?

সমাধান:
সেতুসহ ট্রেনের মোট দৈর্ঘ্য = (৩৩০ + ১২০) মিটার = ৪৫০ মিটার

ট্রেনটিকে সেতু অতিক্রম করতে সেতুর দৈর্ঘ্য ও ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে।

আমরা জানি,
১ কি.মি = ১০০০ মিটার
⇒ ৩০ কি.মি = ৩০,০০০ মিটার
১ মিনিট = ৬০ সেকেন্ড
⇒ ৬০ মিনিট = (৬০ × ৬০) সেকেন্ড = ৩৬০০ সেকেন্ড

এখন,
৩০,০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে
∴ ১ মিটার যায় = ৩৬০০/৩০,০০০ সেকেন্ডে
∴ ৪৫০ মিটার যায় = (৩৬০০ × ৪৫০)/৩০,০০০ সেকেন্ডে
= ৫৪ সেকেন্ডে

∴ সেতুটি অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে = ৫৪ সেকেন্ড।

১৩৮.
লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৬ কি.মি. ও ৪ কি.মি.। নদীপথে ৬০ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? 
  1. ৪ ঘণ্টা 
  2. ৬ ঘণ্টা 
  3. ৮ ঘণ্টা 
  4. ১০ ঘণ্টা 
ব্যাখ্যা

প্রশ্ন: লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৬ কি.মি. ও ৪ কি.মি.। নদীপথে ৬০ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে?

সমাধান: 
স্রোতের অনুকূলে লঞ্চের বেগ ঘন্টায় = লঞ্চের বেগ + স্রোতের বেগ 
​= (১৬ + ৪) কি.মি.
​= ২০ কি.মি.
∴ ৬০ কি.মি. যেতে সময় লাগবে = (৬০/২০) ঘণ্টা 
​= ৩ ঘণ্টা 

​​আবার, 
স্রোতের প্রতিকূলে লঞ্চের বেগ ঘণ্টায় = লঞ্চের বেগ - স্রোতের বেগ 
​= (১৬ - ৪) কি.মি. 
​= ১২ কি.মি.
∴ ৬০ কি.মি. যেতে সময় লাগবে = (৬০/১২) ঘণ্টা 
​ = ৫ ঘণ্টা 

∴ মোট সময় লাগবে = (৩ + ৫) ঘণ্টা 
​ = ৮ ঘণ্টা । 

১৩৯.
দিনাজপুর থেকে ঢাকার দূরত্ব ৩৩০ কিলোমিটার। একটি ট্রেন ৯ ঘণ্টায় ঢাকা থেকে দিনাজপুর চলে আসল। যাত্রা পথে ট্রেনটি ৩ ঘণ্টা বিরতি নেয়। ট্রেনটির গড় গতিবেগ কত?
  1. ৫৫ কিলোমিটার/ঘণ্টা
  2. ৬০ কিলোমিটার/ঘণ্টা
  3. ৬৬ কিলোমিটার/ঘণ্টা
  4. ৭০ কিলোমিটার/ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: দিনাজপুর থেকে ঢাকার দূরত্ব ৩৩০ কিলোমিটার। একটি ট্রেন ৯ ঘণ্টায় ঢাকা থেকে দিনাজপুর চলে আসল। যাত্রা পথে ট্রেনটি ৩ ঘণ্টা বিরতি নেয়। ট্রেনটির গড় গতিবেগ কত?

সমাধান: 
দেওয়া আছে,
মোট দূরত্ব = ৩৩০ কিলোমিটার
∴ ট্রেনটি মোট (৯ - ৩) ঘণ্টা = ৬ ঘণ্টা যাত্রা করে

আমরা জানি, 
গড় গতিবেগ = মোট দূরত্ব/মোট সময় 
= ৩৩০/৬
= ৫৫ কিলোমিটার/ঘণ্টা 

১৪০.
৩০ জন লোক একটি কাজ ৩ ঘণ্টায় শেষ করে। ১৫ জন লোক ঐ কাজ অতিরিক্ত কত সময়ে শেষ করবে?
  1. ৩ ঘন্টা
  2. ৬ ঘন্টা
  3. ৯ ঘন্টা
  4. ১২ ঘন্টা
ব্যাখ্যা

প্রশ্ন: ৩০ জন লোক একটি কাজ ৩ ঘণ্টায় শেষ করে। ১৫ জন লোক ঐ কাজ অতিরিক্ত কত সময়ে শেষ করবে?

সমাধান: 
মোট কাজ = ৩০ × ৩ = ৯০ জন-ঘন্টা

আবার,
১৫ জন কাজ করতে সময় লাগবে,
মোট কাজ = জন × ঘণ্টা
⇒ ৯০ = ১৫ × ঘন্টা
⇒ ৯০/১৫ = ঘন্টা
⇒ ঘন্টা = ৬ 

অতিরিক্ত সময় = (৬ - ৩) ঘণ্টা = ৩ ঘণ্টা

∴অতিরিক্ত সময় = ৩ ঘণ্টা 

১৪১.
If a man swims 4 miles upstream at 1 mph and back downstream to the same point at 4 mph, what is his average speed?
  1. 0.8 mph
  2. 1.6 mph
  3. 2.4 mph
  4. 3.2 mph
ব্যাখ্যা
প্রশ্ন: If a man swims 4 miles upstream at 1 mph and back downstream to the same point at 4 mph, what is his average speed?

সমাধান:
1 mph এ 4 miles যায় 4 ঘণ্টায়
4 mph এ 4 miles যায় 1 ঘণ্টায়
∴ 5 ঘণ্টায়যায় 8 miles
∴1 ঘণ্টায় যায় (8/5) miles = 1.6 miles

So,the average speed is 1.6mph
১৪২.
একটি ট্রেন ঘণ্টায় ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ৬০ সেকেন্ডে পার হয়। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার? 
  1. ৫০০ মিটার
  2. ৬০০ মিটার
  3. ৭২০ মিটার
  4. ১২০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ৬০ সেকেন্ডে পার হয়। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার? 

সমাধান:
সেতুটি ৬০ সেকেন্ডে অতিক্রম করতে হলে ট্রেনের নিজের দৈর্ঘ্য ও প্লাটফর্মের দৈর্ঘ্য ৬০ সেকেন্ডে অতিক্রম করতে হবে। 
১ কিলোমিটার = ১০০০ মিটার 
∴ ৭২ কিলোমিটার = ৭২০০০ মিটার 

ট্রেনটি ৬০ সেকেন্ডে অতিক্রম করে = ৭২০০০ মিটার 
∴ ট্রেনটি ১ সেকেন্ডে অতিক্রম করে = ৭২০০০/৬০ মিটার 
 = ১২০০ মিটার 

∴ সেতুটির দৈর্ঘ্য = (১২০০ - ৭০০) মিটার 
= ৫০০ মিটার  ।
১৪৩.
ঢাকা থেকে চট্টগ্রাম দূরত্ব ২৪০ কি.মি.। একটি বাস ৬ ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রাম চলে আসলো পথে বাসটি ১ ঘন্টা যাত্রা বিরতি করলো। বাসটির কার্যকর গতিবেগ কত কিলেমিটার/ঘণ্টা?
  1. ৪৮ কি.মি./ঘণ্টা
  2. ৪৭.৩৩ কি.মি./ঘণ্টা
  3. ৫২ কি.মি./ঘণ্টা
  4. ৩৪.২৯ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: ঢাকা থেকে চট্টগ্রাম দূরত্ব ২৪০ কি.মি.। একটি বাস ৬ ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রাম চলে আসলো পথে বাসটি ১ ঘন্টা যাত্রা বিরতি করলো। বাসটির কার্যকর গতিবেগ কত কিলেমিটার/ঘণ্টা?

সমাধান: 
দেওয়া আছে, 
দূরত্ব = ২৪০ কি.মি.
মোট সময় = ৬ ঘণ্টা (যাত্রা + বিরতি)
যাত্রা বিরতি = ১ ঘণ্টা
এবং বাস ১ ঘণ্টা বিরতি দিয়েছে, তাই আসল যাত্রার সময় = ৬ - ১ = ৫ ঘন্টা

আমরা জানি, 
গতিবেগ = দূরত্ব/সময়
= ২৪০/৫ 
= ৪৮ কি.মি./ঘণ্টা

সুতরাং, বাসটির কার্যকর গতিবেগ ৪৮ কি.মি./ঘণ্টা। 

১৪৪.
একটি ট্রেন ১৫ সেকেন্ড ও ১৩ সেকেন্ডে যথাক্রমে ১৫০ মিটার ও ১১২ মিটার লম্বা দুটি স্টেশন অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ১২০ মিটার
  2. ১৩৫ মিটার
  3. ১১১৫ মিটার
  4. ১৪০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ১৫ সেকেন্ড ও ১৩ সেকেন্ডে যথাক্রমে ১৫০ মিটার ও ১১২ মিটার লম্বা দুটি স্টেশন অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
ধরি, ট্রেনটির দৈর্ঘ্য = ক মিটার

প্রশ্নমতে,
(ক + ১৫০)/১৫ = ( ক + ১১২)/১৩
⇒ ১৫ক + ১৬৮০ = ১৩ক + ১৯৫০
⇒ ১৫ক - ১৩ক = ১৯৫০ - ১৬৮০
⇒ ২ক = ২৭০
∴ ক = ১৩৫ মিটার

অতএব, ট্রেনটির দৈর্ঘ্য ১৩৫ মিটার।
১৪৫.
৩০ কি.মি. পথ পাড়ি দিতে তুহিনের রনির থেকে ২ ঘণ্টা সময় বেশি লেগেছে। তুহিন যদি তার গতি দ্বিগুণ করত তাহলে রনির থেকে ১ ঘণ্টা সময় কম লাগত। তুহিনের গতি কত ছিল?
  1. ৪ কি.মি./ঘণ্টা 
  2. ৫ কি.মি./ঘণ্টা 
  3. ৬ কি.মি./ঘণ্টা 
  4. ৭ কি.মি./ঘণ্টা 
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ কি.মি. পথ পাড়ি দিতে তুহিনের রনির থেকে ২ ঘণ্টা সময় বেশি লেগেছে। তুহিন যদি তার গতি দ্বিগুণ করত তাহলে রনির থেকে ১ ঘণ্টা সময় কম লাগত। তুহিনের গতি কত ছিল?

সমাধান:
ধরি, তুহিনের গতিবেগ = ক কি.মি./ঘণ্টা 
সময়ের পার্থক্য = ২ + ১ = ৩ ঘণ্টা 

প্রশ্নমতে,
(৩০/ক) - (৩০/২ক) = ৩
⇒ (৬০ - ৩০)/২ক = ৩
⇒ ৩০/২ক = ৩
⇒ ৬ক = ৩০
∴ ক = ৫

∴ তুহিনের গতিবেগ ছিলো ৫ কি.মি./ঘণ্টা 
১৪৬.
১৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৬০ কি.মি. বেগে রেললাইনের পাশে থাকা একটি খুঁটি অতিক্রম করে। খুঁটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
  1. ৬ সেকেন্ড 
  2. ৭ সেকেন্ড 
  3. ৯ সেকেন্ড 
  4. ১২ সেকেন্ড 
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৬০ কি.মি. বেগে রেললাইনের পাশে থাকা একটি খুঁটি অতিক্রম করে। খুঁটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?

সমাধান:
খুঁটি অতিক্রম করলে ট্রেনটি নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করে। 

অতিক্রান্ত দূরত্ব = ১৫০ মিটার 
দেওয়া আছে, 
ট্রেনের গতিবেগ = ৬০ কি.মি./ঘণ্টা = (৬০ × ১০০০)/(৬০ × ৬০) = (১০০/৬) মিটার/সেকেন্ড 

এখন,
ট্রেনটি ১০০/৬ মিটার অতিক্রম করে = ১ সেকেন্ডে
∴ ১ মিটার অতিক্রম করে = ৬/১০০ সেকেন্ডে
∴ ১৫০ মিটার অতিক্রম করে = (১৫০ × ৬)/১০০ = ৯ সেকেন্ডে 
১৪৭.
১৮০ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ৭২ কিলোমিটার বেগে একটি বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করতে কত সময় নেবে?
  1. ৬ সেকেন্ডে
  2. ৯ সেকেন্ডে
  3. ১২ সেকেন্ডে
  4. ১৪ সেকেন্ডে
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮০ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ৭২ কিলোমিটার বেগে একটি বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করতে কত সময় নেবে?

সমাধান: 
নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করলে ট্রেনটির খুঁটিকে অতিক্রম করা হবে।

৭২ কিলোমিটার = ৭২ × ১০০০ = ৭২০০০ মিটার

৭২০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে
∴ ১৮০ মিটার যায় = (৩৬০০ × ১৮০)/৭২০০০ সেকেন্ডে
= ৯ সেকেন্ডে
১৪৮.
২৪০ মিটার, লম্বা একটি ট্রেন ১২০ মিটার লম্বা একটি সেতুকে ৩০ সেকেন্ড অক্রিম করে। ট্রেনটির গতিবেগ কত?
  1. ৪০.৫ কি.মি./ঘণ্টা 
  2. ৩৬.৬ কি.মি./ঘণ্টা 
  3. ৪৩.২ কি.মি./ঘণ্টা 
  4. ৪৪ কি.মি./ঘণ্টা 
ব্যাখ্যা

প্রশ্ন: ২৪০ মিটার, লম্বা একটি ট্রেন ১২০ মিটার লম্বা একটি সেতুকে ৩০ সেকেন্ড অক্রিম করে। ট্রেনটির গতিবেগ কত?

সমাধান:
দেওয়া আছে,
ট্রেনের দৈর্ঘ্য = ২৪০ মিটার
সেতুর দৈর্ঘ্য = ১২০ মিটার
অতিক্রমের সময় = ৩০ সেকেন্ড
এবং, 
মোট দূরত্ব = ট্রেনের দৈর্ঘ্য + সেতুর দৈর্ঘ্য = ২৪০ + ১২০ 
= ৩৬০ মিটার

∴ ৩০ সেকেন্ড অতিক্রম করে = ৩৬০ মিটার
∴ 1 সেকেন্ড অতিক্রম করে = ৩৬০/৩০ মিটার
∴ ৩৬০০ সেকেন্ড অতিক্রম করে = (৩৬০ × ৩৬০০)/৩০ মিটার
= ৪৩২০০ মিটার
= ৪৩২০০/১০০০
= ৪৩.২ কি.মি. 

∴ ট্রেনটির গতিবেগ = ৪৩.২ কি.মি./ঘণ্টা 

সুতরাং, ট্রেনটির গতিবেগ ৪৩.২ কিলোমিটার প্রতি ঘণ্টা।

১৪৯.
২৫ মিনিট আগে সময় ছিল ৪ টা বেজে ৪০ মিনিট, ৬ টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে?
  1. ৪৫ মিনিট
  2. ২৫ মিনিট
  3. ৫৫ মিনিট
  4. ১ ঘণ্টা ৫ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫ মিনিট আগে সময় ছিল ৪ টা বেজে ৪০ মিনিট, ৬ টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে?

সমাধান:
২৫ মিনিট আগে সময় ছিল ৪ টা বেজে ৪০ মিনিট
∴ বর্তমানে সময় = ০৪ : ৪০ মিনিট + ২৫ মিনিট = ০৫ : ৫ মিনিট
৬ টা বাজতে সময় বাকি আছে = ০৬ : ০০ টা - ০৫ : ৫ মিনিট = ৫৫ মিনিট
১৫০.
220 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতি ঘণ্টায় 59 কিলোমিটার। ট্রেনটির বিপরীত দিক থেকে ঘণ্টায় 7 কিলোমিটার গতিতে আসা এক ব্যক্তিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
  1. 12 সেকেন্ড
  2. 15 সেকেন্ড
  3. 18 সেকেন্ড
  4. 20 সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন:  220 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতি ঘণ্টায় 59 কিলোমিটার। ট্রেনটির বিপরীত দিক থেকে ঘণ্টায় 7 কিলোমিটার গতিতে আসা এক ব্যক্তিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?

সমাধান: 
 ট্রেন এবং ব্যক্তি বিপরীত দিকে গতিশীল 
কার্যকারী গতি = (59 + 7)  কিলোমিটার/ঘণ্টা
= 66 কিলোমিটার/ঘণ্টা

66000 মিটার অতিক্রম করতে সময় লাগে 3600 সেকেন্ড
1 মিটার অতিক্রম করতে সময় লাগে 3600/66000 সেকেন্ড
1 মিটার অতিক্রম করতে সময় লাগে (3600 × 220)/66000 সেকেন্ড
= 12 সেকেন্ড
১৫১.
একটি ট্রেন একটি খুঁটি অতিক্রম করতে ২০ সেকেন্ড এবং একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ৫০ সেকেন্ড সময় নেয়। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ও ট্রেনের দৈর্ঘ্যের অনুপাত কত?
  1. ৫ : ২
  2. ৩ : ২
  3. ৪ : ৩
  4. ২ : ১
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রেন একটি খুঁটি অতিক্রম করতে ২০ সেকেন্ড এবং একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ৫০ সেকেন্ড সময় নেয়। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ও ট্রেনের দৈর্ঘ্যের অনুপাত কত?

সমাধান:
মনে করি,
ট্রেনের দৈর্ঘ্য = x মি.
এবং প্লাটফর্মের দৈর্ঘ্য  = y মি.

শর্তমতে,
x/২০ = (x + y)/৫০
⇒ x/২ = (x + y)/৫
⇒ ৫x = ২x + ২y
⇒ ৩x = ২y
⇒ y/x = ৩/২
∴ y : x = ৩ : ২


সুতরাং, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য : ট্রেনের দৈর্ঘ্য = ৩ : ২

১৫২.
যদি মাসের ৫ম দিন বৃহস্পতিবার হয়, তাহলে মাসের ২৬তম দিন কী বার হবে?
  1. শুক্রবার 
  2. সোমবার
  3. মঙ্গলবার
  4. বৃহস্পতিবার
ব্যাখ্যা

প্রশ্ন: যদি মাসের ৫ম দিন বৃহস্পতিবার হয়, তাহলে মাসের ২৬তম দিন কী বার হবে?

সমাধান:
মাসের ৫ম দিন বৃহস্পতিবার হলে, 
৫ + ৭ = ১২ = বৃহস্পতিবার
১২ + ৭ = ১৯ = বৃহস্পতিবার
১৯ + ৭ = ২৬ = বৃহস্পতিবার

সুতরাং, মাসের ২৬তম দিন হবে বৃহস্পতিবার। 

১৫৩.
একটি ট্রেন ৪০ সেকেন্ডে একটি ২৮০ মিটার লম্বা স্টেশন অতিক্রম করে এবং ২৪ সেকেন্ডে ১২০ মিটার লম্বা একটি ব্রিজ অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?
  1. ১৮০ মিটার
  2. ২২০ মিটার
  3. ২০০ মিটার
  4. ১২০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ৪০ সেকেন্ডে একটি ২৮০ মিটার লম্বা স্টেশন অতিক্রম করে এবং ২৪ সেকেন্ডে ১২০ মিটার লম্বা একটি ব্রিজ অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
ট্রেনটির দৈর্ঘ্য = ক মিটার

প্রশ্নমতে,
(ক + ২৮০)/৪০ = (ক + ১২০)/২৪
⇒ ২৪(ক + ২৮০) = ৪০(ক + ১২০)
⇒ ২৪ক + ৬৭২০ = ৪০ক + ৪৮০০
⇒ ৪০ক - ২৪ক = ৬৭২০ - ৪৮০০
⇒ ১৬ক = ১৯২০
⇒ ক = ১৯২০/১৬
∴ ক = ১২০ মিটার

∴ ট্রেনটির দৈর্ঘ্য ১২০ মিটার।
১৫৪.
একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ১৫ কি.মি. গিয়ে এবং প্রতিকূলে ৩ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তার ভ্রমণে প্রতি ঘণ্টায় গড় গতিবেগ কত?
  1. ৪ কি.মি./ঘণ্টা
  2. ৫ কি.মি./ঘণ্টা
  3. ৬ কি.মি./ঘণ্টা
  4. ৭ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ১৫ কি.মি. গিয়ে এবং প্রতিকূলে ৩ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তার ভ্রমণে প্রতি ঘণ্টায় গড় গতিবেগ কত?

সমাধান: 
মোট সময় = (২ + ৩) ঘণ্টা = ৫ ঘণ্টা
মোট দূরত্ব = (১৫ + ১৫) কি.মি. = ৩০ কি.মি. 

∴ ঘণ্টায় গড় গতিবেগ = (৩০/৫) কি.মি./ঘণ্টা
= ৬ কি.মি./ঘণ্টা

১৫৫.
একটি ট্রেন ৪৫ মিনিটে এক শহর থেকে আরেক শহরে পৌঁছায়। দুটি শহরের দূরত্ব ৬০ মাইল হলে, ট্রেনটির গড় গতিবেগ কত?
  1. ৮০ মাইল/ঘণ্টা
  2. ৭৮ মাইল/ঘণ্টা
  3. ৮৫ মাইল/ঘণ্টা
  4. ৯০ মাইল/ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রেন ৪৫ মিনিটে এক শহর থেকে আরেক শহরে পৌঁছায়। দুটি শহরের দূরত্ব ৬০ মাইল হলে, ট্রেনটির গড় গতিবেগ কত?

সমাধান:
দেওয়া আছে,
দূরত্ব = ৬০ মাইল
সময় = ৪৫ মিনিট = (৪৫/৬০) ঘণ্টা
= ৩/৪ ঘণ্টা

আমরা জানি, 
গড় গতিবেগ = মোট দূরত্ব/মোট সময়
= ৬০/(৩/৪)
= ৬০ × (৪/৩)
= (৬০ × ৪)/৩
= ৮০ মাইল প্রতি ঘণ্টা

সুতরাং, ট্রেনটির গড় গতিবেগ ৮০ মাইল প্রতি ঘণ্টা।

১৫৬.
একটি নল দ্বারা চৌবাচ্চা পূর্ণ হয় ৪ ঘণ্টায়, ২য় নল দ্বারা চৌবাচ্চা খালি হয় ৬ ঘণ্টায়। নল দুটি খোলা থাকলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে? 
  1. ৫ ঘণ্টা
  2. ৫.৫ ঘণ্টা
  3. ১২ ঘণ্টা
  4. ৮ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নল দ্বারা চৌবাচ্চা পূর্ণ হয় ৪ ঘণ্টায়, ২য় নল দ্বারা চৌবাচ্চা খালি হয় ৬ ঘণ্টায়। নল দুটি খোলা থাকলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে? 

সমাধান: 
১ম নল দ্বারা ১ ঘণ্টায় পূর্ণ হয় ১/৪ অংশ
২য় নল দ্বারা ১ ঘণ্টায় খালি হয় ১/৬ অংশ

নল দুটি একত্রে ১ ঘণ্টায় পূর্ণ করে (১/৪ - ১/৬) অংশ
= ১/১২ অংশ

১/১২ অংশ পূর্ণ হয় ১ ঘণ্টায় 
∴ ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ করে ১২ ঘণ্টায়
১৫৭.
নৌকা ও স্রোতের গতি যথাক্রমে ঘণ্টায় ১২ ও ৬ কিলোমিটার। স্রোতের প্রতিকূলে ৪৮ কিলোমিটার পথ অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে? 
  1. ৪ ঘণ্টা 
  2. ১২ ঘণ্টা 
  3. ৮ ঘণ্টা 
  4. ৬ ঘণ্টা 
ব্যাখ্যা

প্রশ্ন: নৌকা ও স্রোতের গতি যথাক্রমে ঘণ্টায় ১২ ও ৬ কিলোমিটার। স্রোতের প্রতিকূলে ৪৮ কিলোমিটার পথ অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
নৌকার গতি (স্থির জলে) = ১২ কিলোমিটার/ঘণ্টা 
স্রোতের গতি = ৬ কিলোমিটার/ঘণ্টা 
পথের দৈর্ঘ্য = ৪৮ কিলোমিটার

আমরা জানি, 
প্রতিকূলে গতি = নৌকার গতি - স্রোতের গতি
= ১২ - ৬
= ৬ কিমি/ঘণ্টা
∴ স্রোতের প্রতিকূলে ৪৮ কিলোমিটার পথ অতিক্রম করতে নৌকাটির সময় লাগবে = ৪৮/৬ ঘণ্টা 
= ৮ ঘণ্টা। 

সুতরাং, স্রোতের প্রতিকূলে ৪৮ কিলোমিটার পথ অতিক্রম করতে নৌকাটির ৮ ঘণ্টা সময় লাগবে।

১৫৮.
একজন ব্যক্তি ঘণ্টায় ৪ কি.মি. বেগে দৌড়ালে, তিনি ২৮০০ মিটার অতিক্রম করতে কত মিনিট সময় নেবেন?
  1. ৫২ মিনিটে
  2. ৪২ মিনিটে
  3. ৩৮ মিনিটে
  4. ৩২ মিনিটে
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ব্যক্তি ঘণ্টায় ৪ কি.মি. বেগে দৌড়ালে, তিনি ২৮০০ মিটার অতিক্রম করতে কত মিনিট সময় নেবেন?

​সমাধান:
আমরা জানি,
১ কি.মি. = ১০০০ মিটার
৪ কি.মি. = (৪ × ১০০০) মিটার
= ৪০০০ মিটার

৪০০০ মিটার পথ যায় = ৬০ মিনিটে
১ মিটার পথ যায় = ৬০/৪০০০ মিনিটে
২৮০০ মিটার পথ যায় = (৬০ × ২৮০০)/৪০০০ মিনিটে
= ৪২ মিনিটে

১৫৯.
100 মিটার একটি ট্রেন ঘণ্টায় 18 কি.মি বেগে চলে, রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি ব্যাক্তিকে অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. 20 সেকেন্ড
  2. 15 সেকেন্ড
  3. 18 সেকেন্ড
  4. 25 সেকেন্ড
ব্যাখ্যা

প্রশ্ন: 100 মিটার একটি ট্রেন ঘণ্টায় 18 কি.মি বেগে চলে, রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি ব্যাক্তিকে অতিক্রম করতে কত সময় লাগবে? 

সমাধান:
দেওয়া আছে,
ট্রেনের দৈর্ঘ্য = 100 মি
গতি = 18 কি.মি/ঘণ্টা 
= 18 × (1000/3600) = 5 মি/সে 

আমরা জানি,
 দূরত্ব = গতি × সময় 
∴ সময় = দূরত্ব​/গতি = 100/5 = 20 সেকেন্ড 

অতএব, ট্রেনটি ব্যক্তিকে অতিক্রম করতে 20 সেকেন্ড সময় লাগবে।

১৬০.
২০ জন পুরুষ একটি পুকুর ১৫ দিনে খনন করতে পারে। কত জন পুরুষ ২০ দিনে পুকুরটি খনন করতে পারবে? 
  1. ১০ জন
  2. ১৫ জন
  3. ১৮ জন
  4. ২০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: ২০ জন পুরুষ একটি পুকুর ১৫ দিনে খনন করতে পারে। কত জন পুরুষ ২০ দিনে পুকুরটি খনন করতে পারবে? 

সমাধান: 
১৫ দিনে পুকুরটি খনন করতে পুরুষ লাগে = ২০ জন
∴ ১ দিনে পুকুরটি খনন করতে পুরুষ লাগে = ২০ × ১৫ জন 
∴ ২০ দিনে পুকুরটি খনন করতে পুরুষ লাগে = (২০ × ১৫)/২০ জন 
= ১৫ জন। 

∴ নির্ণেয় লোক সংখ্যা = ১৫ জন।

১৬১.
একটি নৌকা একটি নির্দিষ্ট দূরত্ব স্রোতের দিকে যেতে ৬ ঘণ্টা এবং একই দূরত্ব স্রোতের বিপরীতে যেতে ১০ ঘণ্টা সময় নেয়। যদি স্রোতের গতিবেগ ৩ কিমি/ঘণ্টা হয়, তবে স্থির পানিতে নৌকার গতিবেগ কত?
  1. ৮ কিমি/ঘণ্টা
  2. ৯ কিমি/ঘণ্টা
  3. ১০ কিমি/ঘণ্টা
  4. ১২ কিমি/ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি নৌকা একটি নির্দিষ্ট দূরত্ব স্রোতের দিকে যেতে ৬ ঘণ্টা এবং একই দূরত্ব স্রোতের বিপরীতে যেতে ১০ ঘণ্টা সময় নেয়। যদি স্রোতের গতিবেগ ৩ কিমি/ঘণ্টা হয়, তবে স্থির পানিতে নৌকার গতিবেগ কত?

সমাধান:
ধরি,
স্থির পানিতে নৌকার গতিবেগ = 'a' কিমি/ঘণ্টা
স্রোতের দিকে গতি = a + ৩ কিমি/ঘণ্টা
স্রোতের বিপরীতে গতি = a - ৩ কিমি/ঘণ্টা

∴ দূরত্ব = গতি × সময়

প্রশ্নমতে,
৬(a + ৩) = ১০(a - ৩)
বা, ৬a + ১৮ = ১০a - ৩০
বা, ১০a - ৬a = ১৮ + ৩০
বা, ৪a = ৪৮
∴ a = ১২ কিমি/ঘণ্টা

∴ স্থির পানিতে নৌকার গতিবেগ = ১২ কিমি/ঘণ্টা

১৬২.
নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ২০ কি.মি ও ৫ কি.মি । স্রোতের অনুকূলে ৭৫ কি.মি পথ অতিক্রম করে পুনরায় স্রোতের প্রতিকূলে ফিরে আসতে নৌকাটির মোট কত সময় লাগবে? 
  1.  ৬ ঘণ্টা
  2.  ৮ ঘণ্টা
  3.  ৫ ঘণ্টা
  4.  ১০ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ২০ কি.মি ও ৫ কি.মি । স্রোতের অনুকূলে ৭৫ কি.মি পথ অতিক্রম করে পুনরায় স্রোতের প্রতিকূলে ফিরে আসতে নৌকাটির মোট কত সময় লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
নৌকার বেগ = ২০ কি.মি/ঘণ্টা 
স্রোতের বেগ = ৫ কি.মি/ঘণ্টা 

∴ স্রোতের অনুকূলে নৌকার বেগ = (২০ + ৫) = ২৫ কি.মি/ঘণ্টা 
∴ স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = (২০ - ৫) = ১৫ কি.মি/ঘণ্টা 

∴ ৭৫ কি.মি পথ অতিক্রম করতে সময় লাগবে = ৭৫/২৫ = ৩ ঘণ্টা 

এবং 
৭৫ কি.মি পথ পুনরায় স্রোতের প্রতিকূলে ফিরে আসতে সময় লাগবে = ৭৫/১৫ = ৫ ঘণ্টা 

∴ মোট সময় লাগবে = ৩ + ৫ = ৮ ঘণ্টা

১৬৩.
১৫০ মিটার ও ১০০ মিটার দীর্ঘ দুটি ট্রেন প্রতি ঘন্টায় যথাক্রমে ৩০ কি. মি. ও ২৪ কি. মি. বেগে চলছে। ট্রেন দুটি একই স্থান থেকে একই দিকে একই সময়ে অগ্রসর হলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ৩ মিনিট
  2. ২.৫ মিনিট
  3. ২ মিনিট
  4. ১.৫ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫০ মিটার ও ১০০ মিটার দীর্ঘ দুটি ট্রেন প্রতি ঘন্টায় যথাক্রমে ৩০ কি. মি. ও ২৪ কি. মি. বেগে চলছে। ট্রেন দুটি একই স্থান থেকে একই দিকে একই সময়ে অগ্রসর হলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান:
ট্রেন দুটির দৈর্ঘ্য = (১৫০ + ১০০) মিটার = ২৫০ মিটার
যেহেতু গাড়ি দুটি পরস্পর একই দিকে চলে,
তাদের আপেক্ষিক বেগ = (৩০ - ২৪) = ৬ কি. মি./ঘন্টা
= ৬০০০ মি./ঘন্টা

৬০০০ মিটার অতিক্রম করে = ১ ঘন্টায়
∴ ১ মিটার অতিক্রম করে = ১/৬০০০ ঘন্টায়
∴ ২৫০ মিটার অতিক্রম করে = (২৫০ × ১)/৬০০০ ঘন্টায়
= (২৫০ × ৬০)/৬০০০ মিনিটে
= ২.৫ মিনিটে

∴ পরস্পরকে অতিক্রম করতে সময় লাগবে = ২.৫ মিনিটে।
১৬৪.
A এর গতিবেগ B এর গতিবেগের দ্বিগুণ, আবার B এর গতিবেগ C এর গতিবেগের ৩ গুণ। যদি কোন পথ যেতে C এর ৪২ মিনিট সময় লাগে তবে উক্ত পথ যেতে A এর কত সময় লাগবে?
  1. ৬ মিনিট
  2. ৫ মিনিট 
  3. ৮ মিনিট
  4. ৭ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: A এর গতিবেগ B এর গতিবেগের দ্বিগুণ, আবার B এর গতিবেগ C এর গতিবেগের ৩ গুণ। যদি কোন পথ যেতে C এর ৪২ মিনিট সময় লাগে তবে উক্ত পথ যেতে A এর কত সময় লাগবে?

সমাধান: 
দেওয়া আছে,
A এর গতিবেগ = ২ × B এর গতিবেগ
B এর গতিবেগ = ৩ × C এর গতিবেগ
সুতরাং,
A এর গতিবেগ = ২ × (৩ × C এর গতিবেগ) = ৬ × C এর গতিবেগ
অর্থাৎ A এর গতিবেগ C এর গতিবেগের ৬ গুণ।

আবার, একই পথ যেতে, C এর সময় = ৪২ মিনিট
যেহেতু গতিবেগ বেশি হলে সময় কম লাগে, এবং সময় গতিবেগের ব্যস্তানুপাতিক। 

∴ A এর সময় = C এর সময়​/৬ = ৪২/৬ = ৭ মিনিট

অতএব, উক্ত পথ যেতে A এর ৭ মিনিট সময় লাগবে।

১৬৫.
একজন দৌড়বিদ ১০ মিটার/সেকেন্ড বেগে দৌড়ালে ২.৫ কি.মি. দৌড় সম্পূর্ণ করতে তার কত মিনিট সময় লাগবে?
  1. ৪ মিনিট ১০ সেকেন্ড
  2. ২ মিনিট ০৫ সেকেন্ড
  3. ১ মিনিট ৪০ সেকেন্ড
  4. ৩ মিনিট ২৫ সেকেন্ড
ব্যাখ্যা

প্রশ্ন: একজন দৌড়বিদ ১০ মিটার/সেকেন্ড বেগে দৌড়ালে ২.৫ কি.মি. দৌড় সম্পূর্ণ করতে তার কত মিনিট সময় লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
গতিবেগ = ১০ মিটার/সেকেন্ড
দূরত্ব = ২.৫ কি.মি. = (২.৫ × ১০০০) মিটার = ২৫০০ মিটার

∴ গতিবেগ = দূরত্ব/সময়
বা, সময় = দূরত্ব/গতিবেগ = (২৫০০/১০) সেকেন্ড = ২৫০ সেকেন্ড

আমরা জানি,
৬০ সেকেন্ড = ১ মিনিট

এখন,
২৫০ সেকেন্ড = ৪ মিনিট + ১০ সেকেন্ড

অর্থাৎ, দৌড় সম্পূর্ণ করতে তার ৪ মিনিট ১০ সেকেন্ড সময় লাগবে।

১৬৬.
নৌকা ও স্রোতের গতি যথাক্রমে ঘণ্টায় ৮ ও ৩ কি.মি.। স্রোতের প্রতিকূলে ৩৫ কি.মি. পথ অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে?
  1. ৫ ঘণ্টা
  2. ৬ ঘণ্টা
  3. ৭ ঘণ্টা
  4. ৮ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: নৌকা ও স্রোতের গতি যথাক্রমে ঘণ্টায় ৮ ও ৩ কি.মি.। স্রোতের প্রতিকূলে ৩৫ কি.মি. পথ অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে?

সমাধান:
স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = ৮ - ৩ = ৫ কি.মি./ঘণ্টা
∴ স্রোতের প্রতিকূলে ৪৫ কি.মি. পথ অতিক্রম করতে নৌকাটির সময় লাগবে = ৩৫/৫ ঘণ্টা
= ৭ ঘণ্টা
১৬৭.
একদিন রাইতুল তার ছোট নৌকাটি নিয়ে নদীপথে বাজারে যেতে লাগল। নদীতে স্রোত ছিল, তাই নৌকাটি স্রোতের অনুকূলে দ্রুত এগোচ্ছিল। রাইতুল  লক্ষ্য করল নৌকাটি স্রোতের অনুকূলে ৪ ঘণ্টায় ৩৬ কিলোমিটার পথ অতিক্রম করেছে।রাইতুল জানতো, স্থির পানিতে তার নৌকার গতিবেগ ৬ কিমি/ঘণ্টা। তখন নদীর স্রোতের গতিবেগ ঘণ্টায় কত কিলোমিটার ছিলো?
  1. ২ কি.মি./ঘণ্টা
  2. ৩ কি.মি./ঘণ্টা
  3. ৪ কি.মি./ঘণ্টা
  4. সমাধানের জন্য প্রয়োজনীয় তথ্য নেই 
ব্যাখ্যা

প্রশ্ন: রাইতুল তার ছোট নৌকাটি নিয়ে নদীপথে বাজারে যেতে লাগল। নদীতে স্রোত ছিল, তাই নৌকাটি স্রোতের অনুকূলে দ্রুত এগোচ্ছিল। রাইতুল  লক্ষ্য করল নৌকাটি স্রোতের অনুকূলে ৪ ঘণ্টায় ৩৬ কিলোমিটার পথ অতিক্রম করেছে।রাইতুল জানতো, স্থির পানিতে তার নৌকার গতিবেগ ৬ কিমি/ঘণ্টা। তখন নদীর স্রোতের গতিবেগ ঘণ্টায় কত কিলোমিটার ছিল? 

সমাধান:
স্রোতের অনুকূলে ৬ ঘণ্টায় নৌকা যায় = ৩৬ কি.মি.
স্রোতের অনুকূলে ১ ঘণ্টায় নৌকা যায় = ৩৬/৪ = ৯ কি.মি.

স্রোতের বেগ + নৌকার বেগ = ৯ কি.মি.
নৌকার বেগ   = ৬ কি.মি.
∴ স্রোতের বেগ = ৯ - ৬ = ৩ কি.মি./ঘণ্টা

১৬৮.
একজন ব্যক্তি ৬ কিমি/ঘণ্টা বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ৮ কিমি/ঘণ্টা বেগে চললে তার চেয়ে ১ ঘণ্টা কম সময় লাগে। স্থানটির দূরত্ব কত?
  1. ১৮ কিমি
  2. ২৪ কিমি
  3. ৩০ কিমি
  4. ২০ কিমি
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ব্যক্তি ৬ কিমি/ঘণ্টা বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ৮ কিমি/ঘণ্টা বেগে চললে তার চেয়ে ১ ঘণ্টা কম সময় লাগে। স্থানটির দূরত্ব কত?

সমাধান:
ধরি, স্থানটির দূরত্ব = ক কিমি

এখন
৬ কিমি/ঘণ্টা বেগে সময় = ক/৬ ঘণ্টা

আবার,
৮ কিমি/ঘণ্টায় সময় = ক/৮ ঘণ্টা

প্রশ্নমতে,
(ক/৬) - (ক/৮ ) = ১
⇒ (৪ক - ৩ক)/২৪ = ১
⇒ ক/২৪ = ১
⇒ ক = ২৪ কিমি

∴ স্থানটির দূরত্ব = ২৪ কিমি

১৬৯.
একটি নৌকা নদীর এক তীর থেকে অপর তীরে যেতে চায়। নদীর প্রস্থ ৩০০ মিটার এবং নৌকাটি বরাবর অপর তীরে পৌঁছাতে পারে না, কারণ স্রোত নৌকাটিকে ৪০০ মিটার দূরে সরিয়ে অপর তীরে পৌঁছায়। নৌকাটি কতটুকু পথ অতিক্রম করেছে?
  1. ৫৫০ মিটার
  2. ৫০০ মিটার
  3. ৬০০ মিটার
  4. ৭৫০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নৌকা নদীর এক তীর থেকে অপর তীরে যেতে চায়। নদীর প্রস্থ ৩০০ মিটার এবং নৌকাটি বরাবর অপর তীরে পৌঁছাতে পারে না, কারণ স্রোত নৌকাটিকে ৪০০ মিটার দূরে সরিয়ে অপর তীরে পৌঁছায়। নৌকাটি কতটুকু পথ অতিক্রম করেছে?

সমাধান: 

ধরি,
নৌকাটি পথ অতিক্রম করে = ক মিটার 

∴ পীথাগোরাসের উপপাদ্য অনুসারে, 
= ৩০০ + ৪০০
বা, ক = ৯০০০০ + ১৬০০০০
বা, ক = ২৫০০০০
বা, ক = ৫০০
∴ ক = ৫০০ মিটার 

∴নৌকাটি পথ অতিক্রম করে = ৫০০ মিটার ।
১৭০.
৩০ কি.মি পথ পাড়ি দিতে তামিমের মুশফিক থেকে ২ ঘণ্টা সময় বেশি লেগেছে। তামিম যদি তার গতি দ্বিগুণ করত তাহলে মুশফিকের থেকে ১ ঘণ্টা সময় কম লাগত। তামিমের গতি কত ছিল?
  1. 4 কি.মি./ঘণ্টা
  2. 3 কি.মি./ঘণ্টা
  3. 5 কি.মি./ঘণ্টা
  4. 6 কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ কি.মি পথ পাড়ি দিতে তামিমের মুশফিক থেকে ২ ঘণ্টা সময় বেশি লেগেছে। তামিম যদি তার গতি দ্বিগুণ করত তাহলে মুশফিকের থেকে ১ ঘণ্টা সময় কম লাগত। তামিমের গতি কত ছিল?

সমাধান:
ধরি, তামিম এবং মুশফিকের গতিবেগ যথাক্রমে x এবং y কি.মি./ঘণ্টা 

১ম শর্তানুসারে, 30/y = (30/x) - 2
২য় শর্তানুসারে, 30/y = (30/2x) + 1

প্রশ্নমতে,
(30/x) - 2 = (30/2x) + 1
বা, (30/x) - (30/2x) = 1 + 2 = 3
বা, (60 - 30)/2x = 3
বা, x = 30/(2 × 3)
∴ x = 5

∴ তামিমের গতিবেগ 5 কি.মি./ঘণ্টা।
১৭১.
একটি গাড়ি 'ক' থেকে 'খ' এর দিকে ৪০ কি.মি./ঘন্টা বেগে যায়, তারপর সেখান থেকে ৬০ কি.মি./ঘণ্টা বেগে ফিরে আসে, তাহলে গাড়িটির গড় গতিবেগ কত?
  1. ৪৬ কি.মি./ ঘণ্টা
  2. ৪৮ কি.মি./ ঘণ্টা
  3. ৫৪ কি.মি./ ঘণ্টা
  4. ৫৬ কি.মি./ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ি 'ক' থেকে 'খ' এর দিকে ৪০ কি.মি./ঘন্টা বেগে যায়, তারপর সেখান থেকে ৬০ কি.মি./ঘণ্টা বেগে ফিরে আসে, তাহলে গাড়িটির গড় গতিবেগ কত?

সমাধান:
গড় গতিবেগ = {২ × (যাওয়ার গতিবেগ × ফিরে আসার গতিবেগ)}/(যাওয়ার গতিবেগ + ফিরে আসার গতিবেগ)
= {২(৪০ × ৬০)}/(৪০ + ৬০)
= ৪৮০০/১০০
= ৪৮ কি.মি./ ঘণ্টা
১৭২.
৪০০ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে একটি বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ১২ সেকেন্ড
  2. ১৬ সেকেন্ড
  3. ১৮ সেকেন্ড
  4. ২৪ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০০ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে একটি বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান: 
ট্রেনটি খুঁটিকে অতিক্রম করতে হলে ট্রেনকে নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে হবে। 

আমরা জানি, 
১ কিলোমিটার = ১০০০ মিটার 
∴ ৯০ কিলোমিটার = ৯০ × ১০০০ = ৯০০০০ মিটার 

৯০০০০ মিটার অতিক্রম করে = ৩৬০০ সেকেন্ডে 
∴ ৯০০০০ মিটার অতিক্রম করে = ৩৬০০/৯০০০০ সেকেন্ডে 
∴ ৪০০ মিটার অতিক্রম করে = (৩৬০০ × ৪০০)/৯০০০০ সেকেন্ডে 
= ১৬ সেকেন্ডে 

∴ ট্রেনটি খুঁটিকে অতিক্রম করতে ১৬ সেকেন্ড সময় লাগবে।
১৭৩.
১২০ মিটার ও ৮০ মিটার দীর্ঘ দুটি ট্রেন প্রতি ঘন্টায় যথাক্রমে ১৮ কি. মি. ও ১২ কি. মি. বেগে চলছে। ট্রেন দুটি একই স্থান থেকে একই দিকে একই সময়ে অগ্রসর হলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ১ মিনিট
  2. ২ মিনিট
  3. ৩ মিনিট
  4. ৪ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: ১২০ মিটার ও ৮০ মিটার দীর্ঘ দুটি ট্রেন প্রতি ঘন্টায় যথাক্রমে ১৮ কি. মি. ও ১২ কি. মি. বেগে চলছে। ট্রেন দুটি একই স্থান থেকে একই দিকে একই সময়ে অগ্রসর হলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান: 
ট্রেন দুটির দৈর্ঘ্য = (১২০ + ৮০) মিটার = ২০০ মিটার 
যেহেতু গাড়ি দুটি পরস্পর একই দিকে চলে, 
তাদের আপেক্ষিক বেগ = (১৮ - ১২) কি. মি./ঘন্টা 
= ৬ কি. মি./ঘন্টা
= ৬০০০ মি./ঘন্টা 

৬০০০ মিটার অতিক্রম করে = ১ ঘন্টায় 
∴ ১ মিটার অতিক্রম করে = ১/৬০০০ ঘন্টায় 
∴ ২০০ মিটার অতিক্রম করে = (২০০ × ১)/৬০০০ ঘন্টায়
= (২০০ × ৬০)/৬০০০ মিনিটে 
= ২ মিনিটে 

∴ পরস্পরকে অতিক্রম করতে সময় লাগবে = ২ মিনিটে।
১৭৪.
চট্টগ্রাম ও রাজশাহীর দূরত্ব ৪২০ কিমি। একটি বাস চট্টগ্রাম থেকে সকাল ৬:৩০ মিনিটে ছেড়ে বিকাল ৪:৩০ মিনিটে রাজশাহী পৌঁছালে বাসটির গড় গতিবেগ কত কিমি/ঘণ্টা?
  1. ৪০ কিমি/ঘণ্টা
  2. ৪২ কিমি/ঘণ্টা
  3. ৪৫ কিমি/ঘণ্টা
  4. ৫০ কিমি/ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: চট্টগ্রাম ও রাজশাহীর দূরত্ব ৪২০ কিমি। একটি বাস চট্টগ্রাম থেকে সকাল ৬:৩০ মিনিটে ছেড়ে বিকাল ৪:৩০ মিনিটে রাজশাহী পৌঁছালে বাসটির গড় গতিবেগ কত কিমি/ঘণ্টা?

 সমাধান:
ছাড়ার সময় = ৬:৩০
পৌঁছানোর সময় = ১৬ : ৩০ [৪:৩০ মিনিটকে ২৪ ঘন্টা ফরম্যাটে = ১৬ : ৩০]

∴ মোট সময় = ১০ ঘন্টা

গড় গতিবেগ = দূরত্ব/সময়
= ৪২০ / ১০
= ৪২ কিমি/ঘন্টা

∴ গতিবেগ ৪২ কিমি/ঘন্টা

১৭৫.
গাজীপুর থেকে ময়মনসিংহ ৮০ কিলোমিটার যাত্রার ৩/৪ অংশ জামিল ৩০ কিমি/ঘণ্টা গতিবেগে এবং বাকি অংশ ১০ কিমি/ঘণ্টা গতিবেগে গেলে, তার গড় গতিবেগ (কিমি/ঘণ্টা) কত ছিল?
  1. ১০
  2. ১২
  3. ১৫
  4. ২০
  5. ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: গাজীপুর থেকে ময়মনসিংহ ৮০ কিলোমিটার যাত্রার ৩/৪ অংশ জামিল ৩০ কিমি/ঘণ্টা গতিবেগে এবং বাকি অংশ ১০ কিমি/ঘণ্টা গতিবেগে গেলে, তার গড় গতিবেগ (কিমি/ঘণ্টা) কত ছিল?

সমাধান:
গাজীপুর থেকে ময়মনসিংহের মোট দূরত্ব = ৮০ কিলোমিটার
যাত্রার ৩/৪ অংশ = (৩/৪) × ৮০ = ৬০ কি.মি.
∴ যাত্রার বাকি অংশ = ৮০ - ৬০ = ২০ কি.মি.

প্রথম অংশ ৬০ কি.মি. যাওয়ার, 
সময় = দূরত্ব/গতিবেগ = ৬০/৩০ = ২ ঘণ্টা 

আবার,
দ্বিতীয় অংশ ২০ কি.মি. যাওয়ার,
সময় = দূরত্ব/গতিবেগ = ২০/১০ = ২ ঘণ্টা

∴ মোট দূরত্ব = ৮০ কি.মি. এবং মোট সময় = ২ + ২ =৪ ঘণ্টা

∴ গড় গতিবেগ = মোট দূরত্ব/মোট সময় = ৮০/৪ = ২০ কি.মি./ঘণ্টা
১৭৬.
একটি ট্রাক ভর্তি অবস্থায় X থেকে Y পর্যন্ত ৬০ কি.মি./ঘন্টায় যায় এবং খালি অবস্থায় Y থেকে X পর্যন্ত ৯০ কি.মি./ঘন্টায় ফিরে আসে। ট্রাকটির গড় গতিবেগ কত কি.মি./ঘন্টা?
  1. ৬২ কি.মি./ঘন্টা
  2. ৭২ কি.মি./ঘন্টা
  3. ৭০ কি.মি./ঘন্টা
  4. ২২ কি.মি./ঘন্টা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রাক ভর্তি অবস্থায় X থেকে Y পর্যন্ত ৬০ কি.মি./ঘন্টায় যায় এবং খালি অবস্থায় Y থেকে X পর্যন্ত ৯০ কি.মি./ঘন্টায় ফিরে আসে। ট্রাকটির গড় গতিবেগ কত কি.মি./ঘন্টা?

সমাধান:
ভর্তি অবস্থায় বেগ v1 = ৬০ কি.মি./ঘন্টা
খালি অবস্থায় বেগ v2 = ৯০ কি.মি./ঘন্টা

গড় গতিবেগ = {2 × (v1 × v2)} / (v1 + v2)
= {2 × (৬০ × ৯০} / (৬০ + ৯০)
= ১০৮০০ / ১৫০
= ৭২ কি.মি./ঘন্টা

∴ ট্রাকটির গড় গতিবেগ ৭২ কি.মি./ঘন্টা। 

১৭৭.
একজন মাঝি স্রোতের অনুকূলে ৩ ঘণ্টায় ১৪ মাইল গিয়ে এবং প্রতিকূলে ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তার ভ্রমণে প্রতি ঘণ্টায় গড় গতিবেগ কত? 
  1. ৩ মাইল/ঘণ্টা 
  2. ৪ মাইল/ঘণ্টা 
  3. ৫ মাইল/ঘণ্টা 
  4. ৬ মাইল/ঘণ্টা 
ব্যাখ্যা

প্রশ্ন: একজন মাঝি স্রোতের অনুকূলে ৩ ঘণ্টায় ১৪ মাইল যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে । তার ভ্রমণে প্রতি ঘন্টায় গড় গতিবেগ কত? 

সমাধান: 
মোট দূরত্ব = (১৪ + ১৪) মাইল = ২৮ মাইল
মোট সময় = (৪ + ৩) ঘণ্টা = ৭ ঘণ্টা 

∴ ঘন্টায় গড় গতিবেগ = (২৮/৭) মাইল/ঘণ্টা
= ৪ মাইল/ঘণ্টা। 

১৭৮.
An express train is 2.5 times faster than a private car. If a person wants to travel 1330 km, but he wants to spend the same amount of time in both train and car. How far will he travel by car?
  1. 380 km
  2. 532 km
  3. 266 km
  4. 950 km
ব্যাখ্যা

Question: An express train is 2.5 times faster than a private car. If a person wants to travel 1330 km, but he wants to spend the same amount of time in both train and car. How far will he travel by car?

Solution:
Given,
Speed of train: vt = 2.5 × vc(car speed)
Total distance = 1330 km

Distance traveled by train = 1330 - x km
Time spent in car = Time spent in train

Distance traveled by car = x km


∴ He will travel 380 KM by car. 

১৭৯.
সাভার থেকে রংপুরের দূরত্ব ২৫০ কিলোমিটার। রাহুল সাভার থেকে মোটরসাইকেলে রওয়ানা দেয়। ২০০ কিলোমিটার যাওয়ার পর মোটরসাইকেল নষ্ট হলে সে বাকি পথ অটোরিকশায় গেল। মোটরসাইকেলের গতি ৫০ কিমি/ঘণ্টা এবং অটোরিকশার গতি ২০ কিমি/ঘণ্টা হলে মোট সময় কত লেগেছে?
  1. ১০ ঘন্টা
  2. ৮ ঘন্টা ৪০ মিনিট
  3. ৮ ঘন্টা
  4. ৬ ঘন্টা ৩০ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: সাভার থেকে রংপুরের দূরত্ব ২৫০ কিলোমিটার। রাহুল সাভার থেকে মোটরসাইকেলে রওয়ানা দেয়। ২০০ কিলোমিটার যাওয়ার পর মোটরসাইকেল নষ্ট হলে সে বাকি পথ অটোরিকশায় গেল। মোটরসাইকেলের গতি ৫০ কিমি/ঘণ্টা এবং অটোরিকশার গতি ২০ কিমি/ঘণ্টা হলে মোট সময় কত লেগেছে?

সমাধান:
মোট দূরত্ব = ২৫০ কিমি
মোটরসাইকেলে গিয়েছে = ২০০ কিমি
∴ মোটরসাইকেলে সময় = ২০০/৫০ = ৪ ঘণ্টা

অটোরিকশায় বাকি পথ = ২৫০ - ২০০ = ৫০ কিমি
∴ অটোরিকশায় সময় = ৫০/২০ = ২.৫ ঘণ্টা

মোট সময় = ৪ + ২.৫ = ৬.৫ ঘণ্টা
অর্থাৎ, ৬ ঘন্টা ৩০ মিনিট।

১৮০.
একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৪৮ কি.মি। ট্রেনের দৈর্ঘ্য ২৫০ মিটার হলে ট্রেনটি ১৫০ মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ৩০ সেকেন্ড
  2. ৩৬ সেকেন্ড
  3. ৪২ সেকেন্ড
  4. ৬০ সেকেন্ড
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৪৮ কি.মি। ট্রেনের দৈর্ঘ্য ২৫০ মিটার হলে ট্রেনটি ১৫০ মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান:
ট্রেনটিকে সেতু অতিক্রম করতে হয় ট্রেনের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য মিলিয়ে মোট দূরত্ব অতিক্রম করতে।
মোট দৈর্ঘ্য = (২৫০ + ১৫০) মিটার = ৪০০ মিটার

আমরা জানি,
১ কি.মি = ১০০০ মিটার
৪৮ কি.মি = (১০০০ × ৪৮) মিটার = ৪৮০০০ মিটার

৪৮০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে
∴ ১ মিটার যায় = ৩৬০০/৪৮০০০ সেকেন্ডে
∴ ৪০০ মিটার যায় = (৩৬০০ × ৪০০)/৪৮০০০
= ৩০ সেকেন্ডে

অর্থাৎ ট্রেনটি সেতু অতিক্রম করতে ৩০ সেকেন্ড সময় নেবে।

১৮১.
রাজশাহী থেকে ঢাকার দূরত্ব ২৬০ কিলোমিটার। একটি ট্রেন ৬ ঘণ্টায় ঢাকা থেকে রাজশাহী চলে আসল। যাত্রা পথে ট্রেনটি ২ ঘণ্টা বিরতি নেয়। ট্রেনটির গড় গতিবেগ কত?
  1. ৪০ কিলোমিটার/ঘণ্টা
  2. ৫৫ কিলোমিটার/ঘণ্টা
  3. ৬৫ কিলোমিটার/ঘণ্টা
  4. ৭০ কিলোমিটার/ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: রাজশাহী থেকে ঢাকার দূরত্ব ২৬০ কিলোমিটার। একটি ট্রেন ৬ ঘণ্টায় ঢাকা থেকে রাজশাহী চলে আসল। যাত্রা পথে ট্রেনটি ২ ঘণ্টা বিরতি নেয়। ট্রেনটির গড় গতিবেগ কত?

সমাধান: 
দেওয়া আছে,
মোট দূরত্ব = ২৬০ কিলোমিটার
∴ ট্রেনটি মোট (৬ - ২) ঘণ্টা = ৪ ঘণ্টা যাত্রা করে

আমরা জানি, 
গড় গতিবেগ = মোট দূরত্ব/মোট সময় 
= ২৬০/৪
= ৬৫ কিলোমিটার/ঘণ্টা     

১৮২.
একটি ট্রেন ঘণ্টায় ৯৬ কি. মি. বেগে চলে। ট্রেনটি ৯০০ মিটার দীর্ঘ একটি সেতু ১ মিনিটে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ৮০০
  2. ৭০০
  3. ৬৫০
  4. ৬০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় ৯৬ কি. মি. বেগে চলে। ট্রেনটি ৯০০ মিটার দীর্ঘ একটি সেতু ১ মিনিটে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
এখানে, 
৯৬ কি.মি. = ৯৬০০০ মি
১ ঘণ্টা = ৩৬০০ সেকেন্ড
 
৩৬০০ সেকেন্ড অতিক্রম করে ৯৬০০০ মি
১ সেকেন্ড অতিক্রম করে ৯৬০০০/৩৬০০ মি
৬০ সেকেন্ড অতিক্রম করে (৯৬০০০ × ৬০)/৩৬০০ মি
= ১৬০০ মি

প্রশ্নমতে,
ট্রেনের দৈর্ঘ্য + প্লাটফরমের দৈর্ঘ্য = ১৬০০ মি.
বা, ট্রেনের দৈর্ঘ্য = (১৬০০ - ৯০০) মি. = ৭০০ মি
১৮৩.
একটি ট্রেন ৮০০ মিটার ও ৪০০ মিটার দীর্ঘ দুটি সেতু অতিক্রম করতে যথাক্রমে ৯০ সেকেন্ড ও ৫০ সেকেন্ড সময় নেয়। ট্রেনটির দৈর্ঘ্য কত?
  1. ১০০ মিটার
  2. ৩০০ মিটার
  3. ৪০০ মিটার
  4. ৫০০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রেন ৮০০ মিটার ও ৪০০ মিটার দীর্ঘ দুটি সেতু অতিক্রম করতে যথাক্রমে ৯০ সেকেন্ড ও ৫০ সেকেন্ড সময় নেয়। ট্রেনটির দৈর্ঘ্য কত?

সমাধান:
৯০ সেকেন্ডে অতিক্রম করে = ৮০০ + ট্রেনের দৈর্ঘ্য
৫০ সেকেন্ডে অতিক্রম করে = ৪০০ + ট্রেনের দৈর্ঘ্য

∴ (৯০ - ৫০) = ৪০ সেকেন্ডে অতিক্রম করে = (৮০০ + ট্রেনের দৈর্ঘ্য) - (৪০০ + ট্রেনের দৈর্ঘ্য) = ৪০০ মিটার 

∴ বেগ = ৪০০/৪০ = ১০ মিটার/সেকেন্ড

∴ ৫০ সেকেন্ড অতিক্রম করে = ৫০ × ১০ = ৫০০ মিটার

প্রশ্নমতে,
৪০০ + ট্রেনের দৈর্ঘ্য = ৫০০
∴ ট্রেনের দৈর্ঘ্য = ১০০ মিটার

১৮৪.
একটি ট্রেন ৫০ সেকেন্ডে একটি ৩২০ মিটার লম্বা স্টেশন অতিক্রম করে এবং ৪০ সেকেন্ডে ২২০ মিটার লম্বা একটি ব্রিজ অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?
  1. ২৫০ মিটার
  2. ১৮০ মিটার
  3. ১৯০ মিটার
  4. ২২০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রেন ৫০ সেকেন্ডে একটি ৩২০ মিটার লম্বা স্টেশন অতিক্রম করে এবং ৪০ সেকেন্ডে ২২০ মিটার লম্বা একটি ব্রিজ অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি, ট্রেনটির দৈর্ঘ্য = ক মিটার

প্রশ্নমতে,
(ক + ৩২০)/৫০ = (ক + ২২০)/৪০
⇒ ৪০(ক + ৩২০) = ৫০(ক + ২২০)
⇒ ৪০ক + ১২৮০০ = ৫০ক + ১১০০০
⇒ ৫০ক - ৪০ক = ১২৮০০ - ১১০০০
⇒ ১০ক = ১৮০০
⇒ ক = ১৮০০/১০ 
∴ ক = ১৮০ মিটার

∴ ট্রেনটির দৈর্ঘ্য ১৮০ মিটার।

১৮৫.
একটি গাড়ি 'ক' থেকে 'খ' এর দিকে ৪০ কি.মি./ঘন্টা বেগে যায়, তারপর সেখান থেকে ৬০ কি.মি./ঘণ্টা বেগে ফিরে আসে, তাহলে গাড়িটির গড় গতিবেগ কত?
  1. ৪৬ কি.মি./ ঘণ্টা
  2. ৪৮ কি.মি./ ঘণ্টা
  3. ৪৪ কি.মি./ ঘণ্টা
  4. ৪২ কি.মি./ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ি 'ক' থেকে 'খ' এর দিকে ৪০ কি.মি./ঘন্টা বেগে যায়, তারপর সেখান থেকে ৬০ কি.মি./ঘণ্টা বেগে ফিরে আসে, তাহলে গাড়িটির গড় গতিবেগ কত?

সমাধান:
গড় গতিবেগ = {২ × (যাওয়ার গতিবেগ × ফিরে আসার গতিবেগ)}/(যাওয়ার গতিবেগ + ফিরে আসার গতিবেগ)
= {২(৪০ × ৬০)}/(৪০ + ৬০)
= ৪৮০০/১০০
= ৪৮ কি.মি./ ঘণ্টা
১৮৬.
একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ৯ মাইল যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত?
  1. ২ মাইল/ঘণ্টা
  2. ৩ মাইল/ঘণ্টা
  3. ৪ মাইল/ঘণ্টা
  4. ২.৫ মাইল/ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ৯ মাইল যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত?

সমাধান:
মোট দূরত্ব = ৯ + ৯ = ১৮ মাইল
মোট সময় = ৪ + ২ = ৬ ঘণ্টা

∴ ঘন্টায় গড় গতিবেগ = ১৮/৬ মাইল/ঘণ্টা
= ৩ মাইল/ঘণ্টা
১৮৭.
এক ব্যক্তি গাড়িযোগে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে কিছুদূর অতিক্রম করে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। সে মোট ৫ ঘণ্টায় মোট ২৪০ কিলোমিটার পথ অতিক্রম করে। সে ৬০ কিলোমিটার/ঘণ্টা বেগে কত কিলোমিটার গিয়েছিল?
  1. ১২০ কি.মি
  2. ১৬০ কি.মি
  3. ১৫০ কি.মি
  4. ৯০ কি.মি
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি গাড়িযোগে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে কিছুদূর অতিক্রম করে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। সে মোট ৫ ঘণ্টায় মোট ২৪০ কিলোমিটার পথ অতিক্রম করে। সে ৬০ কিলোমিটার/ঘণ্টা বেগে কত কিলোমিটার গিয়েছিল?

সমাধান: 
ধরি,
ঘণ্টায় ৬০ কি.মি বেগে যায় = x কি.মি 
∴ ঘণ্টায় ৪০ কি.মি বেগে যায় = (২৪০ - x) কি.মি

প্রশ্নমতে,
(x/৬০) + (২৪০ - x)/৪০ = ৫
বা, {২x + ৩(২৪০ - x)}/১২০ = ৫
বা, (২x + ৭২০ - ৩x)/১২০ = ৫
বা, (৭২০ - x)/১২০ = ৫
বা, ৭২০ - x = ৬০০ 
বা, - x = ৬০০ - ৭২০ 
বা, - x = -১২০ 
∴ x = ১২০

∴ সে ৬০ কিলোমিটার/ঘণ্টা বেগে ১২০ কিলোমিটার গিয়েছিল।

১৮৮.
রেলপথে আমবাগান থেকে কলাবাগানের দূরত্ব ৪৮০ কিলোমিটার। সকাল ৬ টায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে একটি ট্রেন আমবাগানের উদ্দেশ্যে এবং ১ ঘণ্টা পর আরেকটি ট্রেন ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে আমবাগান থেকে কলাবাগানের উদ্দেশ্যে রওনা দিল। বেলা কয়টার সময় ট্রেন দুটির মুখোমুখি দেখা হবে?
  1. ৯ টায়
  2. ১০ টায়
  3. ১১ টায়
  4. কখনই দেখা হবেনা
ব্যাখ্যা
প্রশ্ন: রেলপথে আমবাগান থেকে কলাবাগানের দূরত্ব ৪৮০ কিলোমিটার। সকাল ৬ টায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে একটি ট্রেন আমবাগানের উদ্দেশ্যে এবং ১ ঘণ্টা পর আরেকটি ট্রেন ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে আমবাগান থেকে কলাবাগানের উদ্দেশ্যে রওনা দিল। বেলা কয়টার সময় ট্রেন দুটির মুখোমুখি দেখা হবে?

সমাধান:
আপেক্ষিক গতিবেগে ট্রেন দুটি পথ অতিক্রম করে = ৪৮০ - ৬০ = ৪২০ কি.মি.
গতিবেগ = ৬০ + ৮০ = ১৪০ কি.মি.

∴ আপেক্ষিক গতিবেগে ট্রেন দুটির অতিক্রান্ত সময় হবে = ৪২০/১৪০ ঘণ্টা
= ৩ ঘণ্টা

∴ মুখোমুখি দেখা হবে = ৩ + ৭ টায়
= ১০ টায়
১৮৯.
যদি একটি বাস ১৩৫ কি.মি. যায় ৩ ঘন্টায়, তাহলে একই গতিতে ২৪৩ কি.মি. যেতে বাসটির কত সময় লাগবে?
  1. ৪.৪ ঘণ্টা
  2. ৬.৫ ঘণ্টা
  3. ৪ ঘণ্টা
  4. ৫.৪ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: যদি একটি বাস ১৩৫ কি.মি. যায় ৩ ঘন্টায়, তাহলে একই গতিতে ২৪৩ কি.মি. যেতে বাসটির কত সময় লাগবে?

সমাধান: 
দেওয়া আছে, 
১৩৫ কি.মি. দূরত্বে সময় লাগে = ৩ ঘণ্টা

আমরা জানি, 
গতিবেগ = দূরত্ব/সময়
= ১৩৫/৩
= ৪৫ কি.মি./ঘণ্টা

এখন, ২৪৩ কি.মি. যেতে কত সময় লাগবে,
সময় = দূরত্ব/গতিবেগ
= ২৪৩/৪৫ 
= ৫.৪ ঘণ্টা

সুতরাং, বাসটির ২৪৩ কি.মি. যেতে লাগবে ৫.৪ ঘণ্টা।

১৯০.
দুইটি নৌকা একই গতিবেগে একই দিকে স্রোতের অনুকূলে যাচ্ছে। শুরুতে তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল ৫০ মিটার। ১ ঘণ্টা পর তাদের মধ্যকার দূরত্ব কত হবে?
  1. ০ মিটার
  2. ৫০ মিটার
  3. ১০০ মিটার
  4. ২০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি নৌকা একই গতিবেগে একই দিকে স্রোতের অনুকূলে যাচ্ছে। শুরুতে তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল ৫০ মিটার। ১ ঘণ্টা পর তাদের মধ্যকার দূরত্ব কত হবে?

সমাধান:
যেহেতু নৌকা দুইটির গতিবেগ একই, সেহেতু তারা একই সময়ে একই দূরত্ব অতিক্রম করবে।
অর্থাৎ ১ ঘণ্টা পরও তাদের মধ্যবর্তী দূরত্ব থাকবে ৫০ মিটার।
১৯১.
৭৮০মি. ও ৯৭০ মি. লম্বা বিপরীত মুখী দুইটি ট্রেন একটি আরেকটিকে কত সময়ে অতিক্রম করবে যদি তাদের গতি যথাক্রমে ৭২ ও ৫৪ কি.মি./ঘন্টা হয়?
  1. ৪৮ সেকেন্ড
  2. ৫০ সেকেন্ড
  3. ৫২ সেকেন্ড
  4. ৫৫ সেকেন্ড
ব্যাখ্যা

প্রশ্ন: ৭৮০মি. ও ৯৭০ মি. লম্বা বিপরীত মুখী দুইটি ট্রেন একটি আরেকটিকে কত সময়ে অতিক্রম করবে যদি তাদের গতি যথাক্রমে ৭২ ও ৫৪ কি.মি./ঘন্টা হয়?

সমাধান: 
প্রথম ট্রেনের ক্ষেত্রে ৭২কি.মি/ঘন্টা = ৭২০০০/৩৬০০ 
= ২০ মিটার/সেকেন্ড

দ্বিতীয় ট্রেনের ক্ষেত্রে ৫৪ কি.মি/ঘন্টা = ৫৪০০০/৩৬০০ 
= ১৫ মিটার/সেকেন্ড

বিপরীত মুখী ট্রেন হওয়ায় আপেক্ষিক গতি = ২০ + ১৫ 
= ৩৫ মিটার/সেকেন্ড

মোট দূরত্ব = ৯৭০ + ৭৮০ মিটার 
= ১৭৫০ মিটার

তাহলে সময় = ১৭৫০/৩৫ 
= ৫০ সেকেন্ড

∴একটি ট্রেন আরেকটি ট্রেনকে অতিক্রম করতে সময় নিবে ৫০ সেকেন্ড। 

১৯২.
একটি ট্রেন ২৫৪ মিটার দীর্ঘ একটি সেতুকে ২০ সেকেন্ডে এবং ১০০ মিটার দীর্ঘ একটি সেতুকে ১৩ সেকেন্ডে অতিক্রম করলো। ট্রেনটির দৈর্ঘ্য কত?
  1. ১৬৮ মিটার
  2. ১৭৪ মিটার
  3. ১৮৬ মিটার
  4. ১৯২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ২৫৪ মিটার দীর্ঘ একটি সেতুকে ২০ সেকেন্ডে এবং ১০০ মিটার দীর্ঘ একটি সেতুকে ১৩ সেকেন্ডে অতিক্রম করলো। ট্রেনটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
ট্রেনটির দৈর্ঘ্য = ক মিটার

প্রশ্নমতে,
(২৫৪ + ক)/২০ = (১০০ + ক)/১৩
⇒ ২০০০ + ২০ক = ৩৩০২ + ১৩ক
⇒ ২০ক - ১৩ক = ৩৩০২ - ২০০০
⇒ ৭ক = ১৩০২
⇒ ক = ১৩০২/৭
⇒ ক = ১৮৬

∴ ট্রেনটির দৈর্ঘ্য ১৮৬ মিটার
১৯৩.
আয়নায় দেখা গেলো ঘড়িতে 8 : 40 বাজে। প্রকৃতপক্ষে সময় কত? 
  1. 2 : 20
  2. 3 : 20
  3. 2 : 40
  4. 3 : 40
ব্যাখ্যা

প্রশ্ন: আয়নায় দেখা গেলো ঘড়িতে 8 : 40 বাজে। প্রকৃতপক্ষে সময় কত? 

সমাধান: 
প্রকৃত সময় = 11 : 60 - আয়নায় সময় 
= 11 : 60 - 8 : 40 
= 3 : 20

১৯৪.
দুইজন ব্যক্তি একই বিন্দু থেকে একই সময়ে পরস্পর বিপরীত দিকে দৌড় শুরু করল। এদের মধ্যে একজনের বেগ অন্যজনের তুলনায় ঘণ্টায় ৪ মাইল বেশি হলে এবং ২ ঘণ্টা পর দুইজনের মধ্যবর্তী দূরত্ব ২০ মাইল হলে, দ্রুততর ব্যক্তির বেগ কত?
  1. ৫​ মাইল/ঘণ্টা
  2. ৭​ মাইল/ঘণ্টা
  3. ৯ মাইল/ঘণ্টা
  4. ১০ মাইল/ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: দুইজন ব্যক্তি একই বিন্দু থেকে একই সময়ে পরস্পর বিপরীত দিকে দৌড় শুরু করল। এদের মধ্যে একজনের বেগ অন্যজনের তুলনায় ঘণ্টায় ৪ মাইল বেশি হলে এবং ২ ঘণ্টা পর দুইজনের মধ্যবর্তী দূরত্ব ২০ মাইল হলে, দ্রুততর ব্যক্তির বেগ কত? 

সমাধান:

ধরি,
ধীরগতির ব্যক্তির বেগ = x মাইল/ঘণ্টা
তাহলে, দ্রুততর ব্যক্তির বেগ = x + ৪ মাইল/ঘণ্টা

যেহেতু, তারা পরস্পর বিপরীত দিকে দৌড়াচ্ছে,
∴ আপেক্ষিক বেগ = x + (x + ৪)
= ২x + ৪ মাইল/ঘণ্টা

দেওয়া আছে,
২ ঘণ্টা পর তাদের মধ্যবর্তী দূরত্ব = ২০ মাইল

প্রশ্নমতে,
(২x + ৪) × ২ = ২০
⇒ ২x + ৪ = ১0
⇒ ২x = ৬
⇒ x = ৩
অর্থাৎ, ধীরগতির ব্যক্তির বেগ = ৩ মাইল/ঘণ্টা

∴ দ্রুততর ব্যক্তির বেগ = ৩ + ৪ = ৭​ মাইল/ঘণ্টা  

১৯৫.
একটি ট্রেন ঘণ্টায় ৭২ কি.মি বেগে চলে। ট্রেনটি ৩৫০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ২৫ সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ১০০ মিটার
  2. ১৫০ মিটার
  3. ২০০ মিটার
  4. ২৫০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ঘণ্টায় ৭২ কি.মি বেগে চলমান একটি ট্রেন ৩৫০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ২৫ সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান: 
এখানে,
১ ঘণ্টা = ৩৬০০ সেকেন্ড
৭২ কি.মি = ৭২০০০ মিটার

৩৬০০ সেকেন্ডে অতিক্রম করে = ৭২০০০ মিটার
∴ ১ সেকেন্ডে অতিক্রম করে = ৭২০০০/৩৬০০ মিটার
∴ ২৫ সেকেন্ডে অতিক্রম করে = (৭২০০০ × ২৫)/৩৬০০ মিটার
= ৫০০ মিটার

প্রশ্নমতে,
ট্রেনের দৈর্ঘ্য + প্লাটফর্মের দৈর্ঘ্য = ৫০০ মিটার
বা, ট্রেনের দৈর্ঘ্য = (৫০০ - ৩৫০) মিটার
∴ ট্রেনের দৈর্ঘ্য = ১৫০ মিটার

১৯৬.
৩৬ কি.মি. পথ পাড়ি দিতে শাহিদের রকির থেকে ২ ঘণ্টা সময় বেশি লেগেছে। শাহিদের যদি তার গতি দ্বিগুণ করতো তাহলে রকির থেকে ১ ঘন্টা সময় কম লাগতো। শাহিদের গতি কত ছিলো?
  1. ৫ কি.মি./ঘণ্টা
  2. ৬ কি.মি./ঘণ্টা
  3. ৮ কি.মি./ঘণ্টা
  4. ৪ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৬ কি.মি. পথ পাড়ি দিতে শাহিদের রকির থেকে ২ ঘণ্টা সময় বেশি লেগেছে। শাহিদের যদি তার গতি দ্বিগুণ করতো তাহলে রকির থেকে ১ ঘন্টা সময় কম লাগতো। শাহিদের গতি কত ছিলো?

সমাধান:
ধরি,
শাহিদের বেগ = ক কি.মি./ঘণ্টা
সময়ের পার্থক্য = ২ + ১ = ৩ ঘণ্টা

∴ পথ পাড়ি দেয়ার সময় = ৩৬/ক ঘণ্টা

প্রশ্নমতে,
(৩৬/ক) - (৩৬/২ক) = ৩
⇒ (৭২ - ৩৬)/২ক = ৩
⇒ ৬ক = ৩৬
∴ ক = ৬ কি.মি./ঘণ্টা
১৯৭.
৪০০ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে একটি বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করতে কত সময় লাগবে? 
  1. ১২ সেকেন্ড 
  2. ২৪ সেকেন্ড 
  3. ২০ সেকেন্ড 
  4. ১৬ সেকেন্ড 
ব্যাখ্যা

প্রশ্ন: ৪০০ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে একটি বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করতে কত সময় লাগবে? 

সমাধান: 
নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করলে ট্রেনটি খুঁটিকে অতিক্রম করবে। 
১ কিলোমিটার = ১০০০ মিটার 
∴ ​৯০ কিলোমিটার = (৯০ × ১০০০) মিটার 
​= ৯০০০০ মিটার 

৯০০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে 
​∴ ১ মিটার যায় = ৩৬০০/৯০০০০ সেকেন্ডে 
∴ ৪০০ মিটার যায় = (৩৬০০ × ৪০০)/৯০০০০ সেকেন্ডে 
= ১৬ সেকেন্ডে

∴ ট্রেনটি খুঁটিকে অতিক্রম করতে সময় লাগবে = ১৬ সেকেন্ড।

১৯৮.
ঘণ্টায় ৪০ মাইল বেগে একটি গাড়ি ৮ মাইল যায়। কত বেগ ফেরত আসলে তার আসা-যাওয়ার মোট সময় ২৪ মিনিট হবে?
  1. ৪০ মাইল/ঘণ্টা
  2. ২৪ মাইল/ঘণ্টা
  3. ৪৮ মাইল/ঘণ্টা
  4. ৩৬ মাইল/ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ঘণ্টায় ৪০ মাইল বেগে একটি গাড়ি ৮ মাইল যায়। কত বেগ ফেরত আসলে তার আসা-যাওয়ার মোট সময় ২৪ মিনিট হবে?

সমাধান:
ধরি,
গাড়িটির ফেরত আসার বেগ = 'ক' মাইল/ঘণ্টা

প্রশ্নমতে,
⇒ (৮/৪০) + (৮/ক) = ২৪/৬০
⇒ (১/৫) + (৮/ক) = ২/৫
⇒ ৮/ক = (২/৫) - (১/৫)
⇒ ৮/ক = (২ - ১)/৫
⇒ ৮/ক = ১/৫
⇒ ক = ৮ × ৫
∴ ক = ৪০

∴ গাড়িটির ফেরত আসার বেগ = ৪০ মাইল/ঘণ্টা
১৯৯.
৬০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৪৮ কি.মি.। রেললাইনের পাশের একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? 
  1. ৩.০ সেকেন্ডে
  2. ৪.৫ সেকেন্ডে
  3. ৬.৫ সেকেন্ডে
  4. ৮.৫ সেকেন্ডে
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৪৮ কি.মি.। রেললাইনের পাশের একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? 

সমাধান: 
খুঁটিটি অতিক্রম করতে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে হবে। 
৪৮ কি.মি. = ৪৮ × ১০০০ মিটার 
= ৪৮০০০ মিটার 

ট্রেনটি ৪৮০০০ মিটার অতিক্রম করে = ১ ঘণ্টায় 
∴ ট্রেনটি ১ মিটার অতিক্রম করে = ১/৪৮০০০ ঘণ্টায় = (১ × ৬০ × ৬০)/৪৮০০০ সেকেন্ডে 
∴ ট্রেনটি ৬০ মিটার অতিক্রম করে = (১ × ৬০ × ৬০ × ৬০)/৪৮০০০ সেকেন্ডে 
= ৯/২ সেকেন্ডে 
= ৪.৫ সেকেন্ডে 

∴ খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে = ৪.৫ সেকেন্ডে । 
২০০.
একটি ট্রেন ঘণ্টায় ৬০ কি.মি. বেগে চলে। ট্রেনটি একটি খুঁটি ১৮ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত? 
  1. ৩০০ মিটার
  2. ২৬০ মিটার
  3. ২০০ মিটার
  4. ৩৫০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় ৬০ কি.মি. বেগে চলে। ট্রেনটি একটি খুঁটি ১৮ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
আমরা জানি, 
১ ঘণ্টা = (৬০ × ৬০) সেকেন্ড 
= ৩৬০০ সেকেন্ড 

আবার, 
৬০ কি.মি. = (৬০ × ১০০০) মিটার 
= ৬০০০০ মিটার 

ট্রেনটি ৩৬০০ সেকেন্ডে অতিক্রম করে = ৬০০০০ মিটার 
∴ ট্রেনটি ১ সেকেন্ডে অতিক্রম করে = ৬০০০০/৩৬০০ মিটার 
∴ ট্রেনটি ১৮ সেকেন্ডে অতিক্রম করে = (৬০০০০ × ১৮)/৩৬০০ মিটার 
= ৩০০ মিটার 

∴ ট্রেনের দৈর্ঘ্য = ৩০০ মিটার।