উত্তর
ব্যাখ্যা
• Of Human Bondage:
- ‘Of Human Bondage’ একটি আধা-আত্মজীবনীমূলক উপন্যাস, যা William Somerset Maugham রচিত।
- এটি ১৯১৫ সালে প্রকাশিত হয় এবং লেখকের অন্যতম শ্রেষ্ঠ রচনা হিসেবে বিবেচিত।
- এতে মানুষের দুর্বলতা, ভালবাসা ও আত্মনিয়ন্ত্রণ নিয়ে গভীর আলোচনা করা হয়েছে।
• William Somerset Maugham:
- জন্ম: ১৮৭৪, প্যারিস।
- মৃত্যু: ১৯৬৫, ফ্রান্স।
- William Somerset Maugham ছিলেন একজন বিখ্যাত ব্রিটিশ ঔপন্যাসিক, নাট্যকার এবং ছোটগল্পকার।
- তিনি প্যারিসে জন্মগ্রহণ করেন, কিন্তু অল্প বয়সেই পিতামাতাকে হারান এবং পরে ইংল্যান্ডে তাঁর চাচার তত্ত্বাবধানে বড় হন।
- যদিও তিনি চিকিৎসাবিদ্যায় প্রশিক্ষণ নিয়েছিলেন, তিনি লেখালেখিকেই পেশা হিসেবে বেছে নেন।
- তাঁর চিকিৎসা অভিজ্ঞতা তার লেখায় গভীর প্রভাব ফেলেছে।
- তাঁর প্রথম উপন্যাস Liza of Lambeth প্রকাশিত হয়।
- তবে ১৯১৫ সালে প্রকাশিত Of Human Bondage তাঁকে প্রকৃত খ্যাতি এনে দেয়।
- এটি তাঁর আত্মজীবনীভিত্তিক উপন্যাস এবং সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ রচনা হিসেবে বিবেচিত হয়।
- পরবর্তীতে তিনি The Moon and Sixpence, The Razor’s Edge, এবং Cakes and Ale-এর মতো আরও অনেক জনপ্রিয় উপন্যাস লেখেন।
- তাঁর ছোটগল্পগুলো বিশেষভাবে জনপ্রিয়, যেখানে প্রায়ই উপনিবেশিক পটভূমিতে মানুষের মনস্তত্ত্ব, দুর্বলতা ও সম্পর্ক তুলে ধরা হয়েছে।
- Maugham তাঁর পরিষ্কার ভাষা, বাস্তবধর্মী বর্ণনা ও চরিত্র বিশ্লেষণের জন্য বিখ্যাত ছিলেন।
- সমালোচকরা তাঁকে সর্বোচ্চ সাহিত্যিক মর্যাদা না দিলেও তিনি ২০শ শতাব্দীর অন্যতম সর্বাধিক বিক্রিত লেখক ছিলেন।
• Famous works:
- Of Human Bondage.
- The Moon and Sixpence.
- The Razor’s Edge.
- Cakes and Ale.
- The Painted Veil.
- Ashenden: Or the British Agent.
Source: Britannica.