বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Subject-Verb-Agreement

মোট প্রশ্ন৪৩৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Subject-Verb-Agreement

PrepBank · পাতা / · ১০০ / ৪৩৭

.
Which of the following is correct:
  1. Bread and butter are my favourite breakfast.
  2. He and I am well.
  3. Rice and curry is a popular dish.
  4. Honesty and hard work brings success.
সঠিক উত্তর:
Rice and curry is a popular dish.
উত্তর
সঠিক উত্তর:
Rice and curry is a popular dish.
ব্যাখ্যা

• The correct sentence is: Rice and curry is a popular dish.

- যখন "and" দিয়ে দুটি আলাদা subject যুক্ত হয়, তখন সাধারণত plural verb (বহুবচন ক্রিয়া) ব্যবহার করা হয়।
- কিন্তু যদি দুটি subject মিলে একই বস্তু বা একটি ধারণা বোঝায়, তাহলে singular verb (একবচন ক্রিয়া) হয়।
- যেমন "Rice and curry" এখানে একসঙ্গে একটি খাবার বোঝাচ্ছে, তাই একবচন verb "is" সঠিক।
- অনেক সময় "bread and butter", "rice and curry", "fish and chips" - এ ধরনের বাক্যে যৌথভাবে একটিই জিনিস বোঝানো হয়।
- তাই subject-verb agreement ঠিক রাখতে হলে বোঝা দরকার "and" দ্বারা যুক্ত subject দুটি একসঙ্গে একটি জিনিস বোঝাচ্ছে কিনা।

Other options:
ক) Bread and butter are my favourite breakfast.
– এটি একটি একক খাবার বোঝায়, তাই "is" ব্যবহার করা উচিত।

খ) He and I am well.
– দুইজন বুঝাচ্ছে তাই, am হবে না। 

ঘ) Honesty and hard work brings success.
– "Honesty" ও "hard work" দুটি ভিন্ন গুণ, তাই verb হবে "bring" (plural).

Source: Live MCQ Lecture.

.
Find out the error: One-third of the students is interested in joining the school's drama club.
  1. One-third
  2. is
  3. students
  4. No error
সঠিক উত্তর:
is
উত্তর
সঠিক উত্তর:
is
ব্যাখ্যা
• সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন- Two-thirds).
- কিন্তু প্রথমটি One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না  (যেমন- One-third)।
- আবার সব ধরনের ভগ্নাংশের পরে noun - singular হলে verb - singular এবং noun - plural হলে verb - plural হয়।

Inc: Two-third of the mango are rotten.
Cor: Two-thirds of the mango is rotten. (আমটির দুই-তৃতীয়াংশ পঁচা।)

Inc: One-thirds of the mangoes is rotten.
Cor: One-third of the mangoes are rotten. (আমগুলোর এক-তৃতীয়াংশ পঁচা)

Correct sentence: One-third of the students are interested in joining the school's drama club.
.
Choose the correct expression:
  1. No fewer than fifty students were present
  2. No lesser than fifty students were present
  3. No smaller than fifty students was present
  4. No less than fifty students was present
সঠিক উত্তর:
No fewer than fifty students were present
উত্তর
সঠিক উত্তর:
No fewer than fifty students were present
ব্যাখ্যা

Correct sentence: No fewer than fifty students were present.

• "fewer" ব্যবহৃত হয় countable noun (যেমন students, books, people) এর আগে।
- "No fewer than" মানে কমপক্ষে (at least) বা not less than.
- Students countable হওয়ায় fewer এবং,
- Students plural হওয়াতে verb হিসেবে were ব্যবহার সঠিক।

Other options,
খ) No lesser than fifty students were present.
- ভুল, "Lesser" সাধারণত degree বা quality বোঝাতে ব্যবহৃত হয়, সংখ্যা বোঝাতে নয়।
-"Students" সংখ্যা বোঝাচ্ছে, তাই "fewer" হওয়া উচিত।

গ) No smaller than fifty students was present.
- ভুল, "Smaller" আকার বোঝাতে ব্যবহৃত হয়।
- এখানে students দিয়ে আকার নয়, সংখ্যা বোঝানো হয়েছে।

ঘ) No less than fifty students was present.
- ভুল, "Less" ব্যবহৃত হয় uncountable noun এর আগে।
- "Students" countable noun, তাই "fewer" হবে; এছাড়া plural subject (students) হওয়াতে verb "were" হবে, “was” নয়।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

.
Identify the correct sentence.
  1. The students had rejoiced after they had aced their final exams.
  2. The students had rejoiced after they aced their final exams.
  3. The students had rejoiced after they acing their final exams.
  4. The students rejoiced after they had aced their final exams.
সঠিক উত্তর:
The students rejoiced after they had aced their final exams.
উত্তর
সঠিক উত্তর:
The students rejoiced after they had aced their final exams.
ব্যাখ্যা
• After যুক্ত বাক্যের গঠন- 
- Sub + past indefinite + after + sub + past perfect tense + object.
- নিয়মানুযায়ী শুদ্ধ বাক্য - The students rejoiced after they had aced their final exams.
- এখানে after -এর পর past perfect tense এবং এর আগে past indefinite বসেছে।

• অপরদিকে,
• before যুক্ত বাক্যের গঠন-
- Sub + past perfect + before + past indefinite.
- She had already completed her work before the meeting started.
- (এখানে before-এর আগে past perfect tense এবং এর পরে past indefinite বসেছে)।
.
Choose the correct sentence from the following:
  1. The great is honoured everywhere.
  2. The great have honoured everywhere.
  3. The great are honoured everywhere.
  4. The greats are honoured everywhere.
সঠিক উত্তর:
The great are honoured everywhere.
উত্তর
সঠিক উত্তর:
The great are honoured everywhere.
ব্যাখ্যা

Correct answer: The great are honoured everywhere.
- বাক্যের Subject "Plural common" হওয়ায় এবং এটি Passive voice এর বাক্য হওয়ায় এখনে verb হিসেবে "are" বসবে।

• কোন adjective এর পূর্বে the বসালে, সেটি আর adjective থাকে না।
- তখন সেটি plural common noun হিসেবে বিবেচিত হয়।
- যেমন- প্রশ্নে উল্লেখিত বাক্যে great ((মহৎ) হচ্ছে adjective.
- এর পূর্বে the, article টি বসায় তা plural common noun এ পরিণত হয়েছে।

Other options:
ক) The great is honoured everywhere.
- বাক্যের Subject "The great", "Plural common" হওয়ায় এখনে verb হিসেবে "is" এর ব্যবহার সঠিক নয়।

খ) The great have honoured everywhere.
- বাক্যের Subject "Plural common" হওয়ায় এবং এটি Passive voice এর বাক্য হওয়ায় এখনে verb হিসেবে "have" এর ব্যবহার সঠিক নয়।

ঘ The greats are honoured everywhere.
- বাক্যের Subject "The great" হচ্ছে adjective. Adjective এর সাথে "s" যুক্ত হতে পারে না।


Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

.
Which one is correct?
  1. It is no use of trying to persuade him; he won’t listen.
  2. It is no use to try to persuade him; he won’t listen.
  3. It is no use to trying to persuade him; he won’t listen.
  4. It is no use trying to persuade him; he won’t listen.
সঠিক উত্তর:
It is no use trying to persuade him; he won’t listen.
উত্তর
সঠিক উত্তর:
It is no use trying to persuade him; he won’t listen.
ব্যাখ্যা
• It is no use যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:-
- it is of no use (it’s no use doing something) এর পরে কোনো preposition/ infinitive বা অন্য কিছু বসে না।
- এরপর সরাসরি verb আসে এবং এর সাথে ing যুক্ত হয়।

• সুতরাং, নিয়মানুযায়ী, সঠিক উত্তরটি হবে -
- It is no use trying to persuade him; he won’t listen.
- তাকে বোঝানোর চেষ্টা করা অর্থহীন; সে শুনবে না।

• More examples: 
- It's no use crying over spilled milk
- It's no use locking the door now
- It's no use trying again
- It's no use arguing with a drunk.
.
A herd of cattle _________ grazing in the field now.
  1. is
  2. was
  3. were
  4. are
সঠিক উত্তর:
is
উত্তর
সঠিক উত্তর:
is
ব্যাখ্যা

Correct answer: is.
- A herd of cattle is grazing in the field now.
- এখানে, "A herd of cattle" একটি collective noun, যা একসঙ্গে একটি দলকে বোঝায় এবং একবচন (singular)
হিসেবে বিবেচিত হয়। Collective noun-এর সাথে সর্বদা singular verb ব্যবহৃত হয়। 

• কিছু Collective words যেমন: flock of birds, school of fish, herd, of cattle, pride of lions pack of dogs সর্বদাই singular noun  নির্দেশ করে।
- যেহেতু এরা Singular noun নির্দেশ করে,তাই এদের পরবর্তী verb টিও Singular verb গ্রহণ করে।
- A school of fish is being attacked by sharks.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

.
Choose the correct sentence-
  1. The mayor, with his councilors, are to be present.
  2. The mayor, with his councilors, am to be present.
  3. The mayor, with his councilors, were to be present.
  4. The mayor, with his councilors, is to be present.
সঠিক উত্তর:
The mayor, with his councilors, is to be present.
উত্তর
সঠিক উত্তর:
The mayor, with his councilors, is to be present.
ব্যাখ্যা

Correct answer: The mayor, with his councilors, is to be present today.
- এখানে প্রথম "noun' টি singular হওয়ায় verb টিও singular হবে।

• Subject-Verb agreement অনুযায়ী:
- With, together with, along with, as well as, in addition to, accompanied with/by, and not, including, excluding, but, except, ইত্যাদি দ্বারা কোনো noun বা pronoun যুক্ত হলে, verb সর্বদা প্রথম subject (noun/pronoun) অনুযায়ী হবে।
- অর্থাৎ, প্রথম noun/pronoun টি singular হলে verb টি singular হবে।
- আবার প্রথম noun/ pronoun টি plural হলে verb টি plural হবে।

Other options:
ক) The mayor, with his councilors, are to be present.
- With, দ্বারা কোনো একাধিক noun বা pronoun যুক্ত হলে, verb সর্বদা প্রথম subject (noun/pronoun) অনুযায়ী হবে। তাই এখানে প্রথম subject অনুযায়ী Plural verb এর ব্যবহার সঠিক নয়।

খ) The mayor, with his councilors, am to be present.
- With, দ্বারা কোনো একাধিক noun বা pronoun যুক্ত হলে, verb সর্বদা প্রথম subject (noun/pronoun) অনুযায়ী হবে। তাই এখানে প্রথম subject অনুযায়ী verb "am" এর ব্যবহার সঠিক নয়।

গ) The mayor, with his councilors, were to be present.
- With, দ্বারা কোনো একাধিক noun বা pronoun যুক্ত হলে, verb সর্বদা প্রথম subject (noun/pronoun) অনুযায়ী হবে। তাই এখানে প্রথম subject অনুযায়ী Plural verb এর ব্যবহার সঠিক নয়।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

.
Telling lies ___ a very bad habit.
  1. be
  2. was
  3. are
  4. is
সঠিক উত্তর:
is
উত্তর
সঠিক উত্তর:
is
ব্যাখ্যা
• Complete sentence: Telling lies is a very bad habit.
- Bangla meaning: মিথ্যা বলা খুবই খারাপ অভ্যাস।

• Infinitive/Gerund/Clause
- এগুলো যদি বাক্যের subject হিসেবে ব্যবহৃত হয়, তবে এগুলো third person singular -এর verb নেয়।
- অর্থাৎ, verb টি তখন singular হয়।
- যেমন: Telling lies is a very bad habit.
- এখানে, Telling একটি Gerund, তাই এর পরবর্তী verb টি singular হয়েছে।
- সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হিসেবে 'is' নিতে হবে।

• More examples:
1. Reading books is my favourite pastime.
2. To err is human.
3. Eating fruits was my regular habit at that time.
১০.
Choose the correct sentence.
  1. The students each has received a book as a reward for their hard work.
  2. The students each was to received a book as a reward for their hard work.
  3. The student each has to received a book as a reward for their hard work.
  4. The students each have received a book as a reward for their hard work.
সঠিক উত্তর:
The students each have received a book as a reward for their hard work.
উত্তর
সঠিক উত্তর:
The students each have received a book as a reward for their hard work.
ব্যাখ্যা
•  সঠিক উত্তর হবে
- The students each have received a book as a reward for their hard work.

• Each singular and plural উভয় হিসাবেই ব্যবহৃত হতে পারে।
- Singular এর সাথে বসলে singular এবং plural এর সাথে বসলে plural.
- যদি Plural Noun এর পরে Each আসে, তবে Verb টা Plural হবে।
- এরপরে যেহেতু, received আছে তাই have হবে।

• অন্য অপশনগুলোর মধ্যে - 
ক) অপশনে has এর স্থলে have বসালে বাক্যটি সঠিক হবে।
খ) অপশনে was এর স্থলে have বসালে বাক্যটি সঠিক হবে।
গ) The students এর স্থলে the students এবং has এর স্থলে have বসলে বাক্যটি সঠিক হতো।
১১.
Knowledge and wisdom _____ of times no connection.
  1. has
  2. have
  3. had have
  4. was being
সঠিক উত্তর:
have
উত্তর
সঠিক উত্তর:
have
ব্যাখ্যা
• And দ্বারা যুক্ত দুই বা ততোধিক subject/noun যদি একই ব্যক্তি, বিষয় বা বস্তুকে নির্দেশ করে তবে তাদের পরবর্তী verb টি singular হয়।
- And দ্বারা যুক্ত দুই বা ততোধিক subject/noun যদি ভিন্ন ভিন্ন ব্যক্তি, বিষয় বা বস্তুকে নির্দেশ করে তবে তাদের পরবর্তী verb টি plural হয়।

• উল্লিখিত বাক্যে Knowledge and wisdom দুইটি  ভিন্ন ভিন্ন  বিষয়কে নির্দেশ করছে, বিধায় শূন্যস্থানে have বসবে।
- Complete sentence: Knowledge and wisdom have of times no connection.
- Bangla Meaning: জ্ঞান এবং প্রজ্ঞার মাঝে মাঝে কোন সম্পর্ক নেই।
১২.
Which sentence is correct?
  1. One of my sisters are a nurse.
  2. One of my sister is a nurse.
  3. One of my sisters is a nurse.
  4. One of my sister's are a nurse.
সঠিক উত্তর:
One of my sisters is a nurse.
উত্তর
সঠিক উত্তর:
One of my sisters is a nurse.
ব্যাখ্যা

• Correct sentence: One of my sisters is a nurse.
- আমার বোনদের মধ্যে একজন হলো নার্স।

• Subject-verb agreement অনুসারে,
- One of এর পরে plural noun + singular verb বসে।
- কারণ "one of" মানে হলো "অনেকের মধ্যে একজন"।
- অর্থাৎ, এই বাক্যের subject হলো "One" (singular) not "sisters".
- "of my sisters" is a prepositional phrase that modifies "one", এই phrase টি verb এর উপর কোনো প্রভাব ফেলে না।

- প্রদত্ত বাক্যে One of এর পরে plural noun 'sisters' আছে এবং এর পরে singular verb 'is' বসেছে।
- সুতরাং, subject-verb agreement অনুসারে সঠিক বাক্যটি হলো- One of my sisters is a nurse.

• Other options:
ক) One of my sisters are a nurse.
- ভুল, কারণ verb হিসেবে "are" নয়, "is" ব্যবহার করতে হবে।

খ) One of my sister is a nurse.
- ভুল, কারণ "sister" হলো singular noun, কিন্তু নিয়মানুযায়ী plural noun 'sisters' হবে।

ঘ) One of my sister's are a nurse.
- possessive form "sister's" use করা হয়েছে যা ভুল,এবং verb হিসেবে "are" ব্যবহার করা হয়েছে যা grammatically ভুল।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

১৩.
The committee ___ decided on the new policy.
  1. has
  2. have
  3. were
  4. are
সঠিক উত্তর:
has
উত্তর
সঠিক উত্তর:
has
ব্যাখ্যা
The committee ___ decided on the new policy.
সঠিক উত্তর ক) has
Explanation: "Committee" is a collective noun acting as a single unit, so it takes a singular verb.

A collective noun takes a Singular verb when it is thought of as a whole and takes a Plural verb when the separately thought of.
- Collective noun সমষ্টিগত অর্থে singular verb নেয়, কিন্তু পৃথক পৃথক সত্তা plural verb নেয়।).
- The army was defeated.
- Fifty rupees is enough for me.
- There is a large audience.
- The audience are requested to take their seats separately.
- বিচারক মণ্ডলী লোকটিকে ফাঁসিতে ঝোলাবার আদেশ দিয়েছেন-The jury has ordered to hang the man.
- বিচারকমণ্ডলী ভিন্ন ভিন্ন মত দিয়েছেন-The jury are divided in their opinions.
- কমিটি সর্বসম্মত সিদ্ধান্ত নিতে রাজী হয়েছে-The committee has agreed to keep unanimous decision.

Source: Applied English Grammar and Composition.
১৪.
Neither he nor his friends _____ attended the meeting.
  1. has
  2. have
  3. was
  4. is
সঠিক উত্তর:
have
উত্তর
সঠিক উত্তর:
have
ব্যাখ্যা
• Complete sentence: Neither he nor his friends have attended the meeting.

• Either ...... or, Neither….nor, Not only….but also দ্বারা যুক্ত একাধিক subject -এর ক্ষেত্রে verb টি তার নিকটতম subject অনুসারে বসে।
- অর্থাৎ, assertive sentence -এ or, nor, but also -এর পরে singular subject থাকলে singular verb এবং plural subject থাকলে plural verb বসবে।

- যেমন: Neither he nor his friends have attended the meeting.
- এখানে যেহেতু, শেষের অংশে his friends – Plural Noun, তাই plural verb 'have' হবে।

- Structure:
• [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
- Neither the salesmen nor the marketing manager is in favour of the system.

• [Either/neither] + noun + [or/nor] + plural noun + plural verb.
- Neither Rony nor his friends are going to the beach today.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১৫.
A lot of children ___ to play outside.
  1. like
  2. likes
  3. is like
  4. is being liked
সঠিক উত্তর:
like
উত্তর
সঠিক উত্তর:
like
ব্যাখ্যা
• Complete sentence: A lot of children like to play outside.
- Bangla meaning: অনেক শিশু বাইরে খেলতে পছন্দ করে।

• Grammar Rules:
- A lot of/lots of + Plural Noun + Plural Verb.
- A lot of/lots of এর পরে যদি Plural Noun থাকে, তাহলে verb টি Plural হবে।
- যেমন: A lot of children like to play outside.

• আবার,
- A lot of/lots of + Singular Noun + Singular Verb.
- "A lot of" এর পরে যদি singular noun (uncountable noun) থাকে, তাহলে verb টি singular হয়।
- যেমন: A lot of news in those papers is unreliable.
১৬.
'Subject-Verb Agreement' doesn't refer to-
  1. Person
  2. Number
  3. Gender
  4. Subject
সঠিক উত্তর:
Gender
উত্তর
সঠিক উত্তর:
Gender
ব্যাখ্যা

Correct answer: gender.

• একটি sentence-এ নির্দিষ্ট subject-এর সাথে নির্দিষ্ট কিছু verb বা verb-এর form ব্যবহার করার নিয়মই হলো subject-verb agreement।
- কোন Sentence- এর Verb তার Subject, Number, Person ও Tense অনুযায়ী বসে।
- কোন বাক্যে Subject যদি Singular হয় তখন Verb Singular হবে।
- আর Subject যদি Plural হয় Verb ও Plural হবে।
- অর্থাৎ Singular Subject = Singular Verb এবং Plural Subject = Plural verb.
- Example:
- They are students.
- I am a student.

•  কিন্তু Gender পরিবর্তনের কারণে Verb এর কোনো পরিবর্তন হয় না। যেমন-
- He is going there.
- She is going there.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১৭.
Fire and water ___________ not agree.
  1. does
  2. do
  3. is
  4. was
সঠিক উত্তর:
do
উত্তর
সঠিক উত্তর:
do
ব্যাখ্যা

Correct answer: do.

• দুটি Singular noun 'and' দ্বারা যুক্ত হয়েও যদি একই ব্যক্তি/ বস্তুকে নির্দেশ করে তখন Verb টি Singular হবে। যেমন:
- Bread and butter, Rice and curry, The sum and substance, Slow and steady, Crown and glory এরা সবাই Singular Subject তাই এদের পর verb ও Singular হবে।
- Example:
- Bread and butter is my favorite breakfast.
- Crown and glory has attracted Macbeth.

• কিন্তু Subject এর ভিন্নতা বোঝাতে Plural হয়,
- Gold and silver are precious metals.
- Fire and water do not agree.
- Knowledge and wisdom have of times no connection.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১৮.
Choose the correct sentence
  1. Everybody hate the liar
  2. Everybody hates a liar
  3. Everybody to hate a liar
  4. Everybody do not hate a liar
সঠিক উত্তর:
Everybody hates a liar
উত্তর
সঠিক উত্তর:
Everybody hates a liar
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে -Everybody hates a liar.
- সবাই একজন মিথ্যাবাদীকে ঘৃণা করে। 

• Sentence এর subject "everybody" singular pronoun.
• Everybody, Nobody, Anybody ইত্যাদি যদি বাক্যে singular হিসেবে ব্যবহৃত হয় তবে এর verb টি ও singular হয়।
- Subject  third person singular number হলে verb এর সাথে s বা es যুক্ত হয়।
- তাই এখানে everybody এর পর singular verb হিসেবে hates হবে।
১৯.
Identify the correct sentence.
  1. One-fourth of the students are present today.
  2. One-fourths of the students are present today.
  3. One-fourth of the student are present today.
  4. One-fourth of the students were present today.
সঠিক উত্তর:
One-fourth of the students are present today.
উত্তর
সঠিক উত্তর:
One-fourth of the students are present today.
ব্যাখ্যা

Correct Sentence: One-fourth of the students are present today.

• সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন: Two-thirds).
- কিন্তু প্রথমটি One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না (যেমন: One-third).
- তবে ভগ্নাংশের পর Subject যদি 'singular' হয় তাহলে Verb singular হবে।
- Subject যদি 'plural' হলে Verb plural হবে।

উল্লিখিত বাকি অপশনগুলো,
খ) One-fourths of the students are present today.
- ভুল। কারণ One-fourths না হয়ে One-fourth হবে। তাই ভুল।

গ) One-fourth of the student are absent today.
- ভুল। "the student" একবচন, তাই verb are না হয়ে is হবে।

ঘ) One-fourth of the students were present today.
- ভুল। কারণ এখানে "today" থাকায় Tense অনুসারে এটি Present Tense. কিন্তু এখানে verb were ব্যবহার করা হয়েছে, যা Past Tense কে নির্দেশ করে। তাই ভুল। 

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

২০.
Fill in the blank:
Neither of the players ____ ready for the match.
  1. were
  2. was
  3. have been
  4. to be
সঠিক উত্তর:
was
উত্তর
সঠিক উত্তর:
was
ব্যাখ্যা

• Correct Sentence - Neither of the players was ready for the match.
- Neither of এর পরে plural noun 'players' এবং singular verb 'was' বসেছে।

• Each of, Either of, Neither of এর পরে plural noun বা pronoun এবং singular verb বসে।
- Either দ্বারা দুইয়ের প্রত্যেকটি বুঝানো হয়।
- Neither দ্বারা দুইয়ের কোনটিই নয় বুঝানো হয়।

• 'Neither of' যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- Neither + of + plural noun + singular verb.
- Neither of এর পরে plural noun এবং singular verb বসে।

Example:
- Neither of the books is available in the library. 
- Neither of the approaches seems effective.

২১.
Choose the correct sentence:
  1. Two-thirds of the members is present today.
  2. Two-thirds of the member are present today.
  3. Two-third of the members are present today.
  4. Two-thirds of the members are present today.
সঠিক উত্তর:
Two-thirds of the members are present today.
উত্তর
সঠিক উত্তর:
Two-thirds of the members are present today.
ব্যাখ্যা

Correct sentence: Two-thirds of the members are present today.
• সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন- Two-thirds).
- কিন্তু প্রথমটি One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না (যেমন- One-third)।
- আবার সব ধরনের ভগ্নাংশের পরে noun-singular হলে verb- singular এবং noun-plural হলে verb-plural হয়।

Other options:
ক) Two-thirds of the members is present today.
→ ভগ্নাংশের পর noun-plural হওয়ায় singular verb ব্যবহার, ভুল।

খ) Two-thirds of the member are present today.
→ ভগ্নাংশের পর singular noun হওয়ায় plural verb ব্যবহার, ভুল।

গ) Two-third of the members are present today.
→ fraction ভুল লেখা, সঠিক হলো two-thirds

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

২২.
The problem was ___________ difficult ________ solve in a short time.
  1. None is the answer
  2. to, to
  3. enough, too
  4. too, to
সঠিক উত্তর:
too, to
উত্তর
সঠিক উত্তর:
too, to
ব্যাখ্যা
Complete Sentence: The problem was too difficult to solve in a short time.

• too.............to:
- too…..to এই গঠন ব্যবহার হয় "এতই যে ...... না" অর্থ প্রদান করার জন্য।
- এর গঠন হচ্ছে - - too + adjective + to.
- এখানে too good ব্যবহারে ‘ভীষণ ভালো’ এই অর্থ প্রকাশ পাচ্ছে।

যেমন:
- He is too weak to walk.
- The English language is not too difficult to understand.
- The weather is too cold for them to go out.
- Don't worry. English Grammar is not too difficult to understand.
২৩.
While _____________ for the exam, she listened to calming music.
  1. studying
  2. studied
  3. study
  4. had studied
সঠিক উত্তর:
studying
উত্তর
সঠিক উত্তর:
studying
ব্যাখ্যা
Complete Sentence: While studying for the exam, she listened to calming music.

• While:
Bangla Meaning: যে সময়টায়; ততক্ষণ-যতক্ষণ; ঠিক এই যা সেই সময়ে, একই সময়ে।

→ While (as a noun) a period of time especially when short and marked by the occurrence of an action or a condition.
→ While (as a conjunction) during the time that; as long as.
→ While (as a preposition) until.
→ While (as a verb) to cause to pass especially without boredom or in a pleasant manner.

• While দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে, While এর পূর্বে অংশটি Past Indefinite Tense- এ হলে, এরপরের অংশে Past Continuous Tense হয়।
• While- এর পর অনেক সময় Auxiliary Verb না বসে সরাসরি Continuous form বসে।
• অতএব, নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - explaining.

Example Sentence:
1. My uncle arrived while I was cooking the dinner.
2. While I was reading, the phone rang.
3. She sang a song while washing the dishes.
4. The children laughed while playing in the park.
২৪.
The manager, along with the employees, _________ planning a new strategy to boost sales.
  1. are
  2. were
  3. is
  4. have been
  5. None of the above
সঠিক উত্তর:
is
উত্তর
সঠিক উত্তর:
is
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - is.
- Complete sentence: The manager, along with the employees, is planning a new strategy to boost sales.

• As well as, with including, together with, except, in addition to, no less than, accompanied by, along with ইত্যাদি শব্দগুলো বাক্যে দুটি subject কে যুক্ত করলে প্রথম subject অনুসারে verb হয়।
- প্রশ্ন প্রদত্ত বাক্যে প্রথম subject  হলো The manager, subject singular হওয়ায় verb টিও singular হবে।

Examples:
- The prime minister, together with cabinet ministers, was present at the international summit.
- The manager, along with his team, is attending the conference.
২৫.
Her brother along with her parents _________that she remain in school.
  1. insists 
  2. insist 
  3. insisting
  4. none of the above
সঠিক উত্তর:
insists 
উত্তর
সঠিক উত্তর:
insists 
ব্যাখ্যা

Complete Sentence: Her brother along with her parents insists that she remain in school.

• Preposition, and not, but not, together with, along with, as well as, in addition to, accompanied with/by, including, excluding, but, except ইত্যাদি দ্বারা কোনো noun বা pronoun যুক্ত হলে, প্রথম (noun/pronoun) এর উপর ভিত্তি করে Verb বসে।

- অর্থাৎ, প্রথম noun/pronoun টি singular হলে verb টি singular হবে।
Example: Father along with his three sons has left the place.

- আবার প্রথম noun/pronoun টি plural হলে verb টি plural হবে।
Example: The three sons along with their have left the place

Other Options:

খ) insist→ plural verb হিসেবে insist এর ব্যবহার ভুল।পুর্ববর্তী Subject singular হওয়ায় verb টিও singular হবে।
g) insisting→ verb হিসেবে insisting এর ব্যবহার ভুল।কারণ continuous tense এ Auxiliary verb এর পর মূল verb এর সাথে ing যুক্ত হয়।

Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain.

২৬.
The little boy does whatever his mother
  1. have done
  2. were doing
  3. does
  4. done
সঠিক উত্তর:
does
উত্তর
সঠিক উত্তর:
does
ব্যাখ্যা
সঠিক উত্তর:গ) does.

Complete sentence: The little boy does whatever his mother does.
Bangla: ছোট ছেলেটি তার মা যা কিছু করেন, তাই করে।

• Subject–Verb Agreement Rules অনুযায়ী subject - third person singular number হলে verb এর সাথে s/es যোগ করতে হয়।

• The verb should agree with "his mother" (third person singular).
- It also needs to be in the present tense to match "does."
- "does" (present tense, singular) is correct.
- subject "his mother" singular, তাই singular verb "does" হবে।

Other options,
ক) have done:
- এটি ভুল, কারণ "his mother" singular,কিন্তু "have" হচ্ছে plural, সুতরাং "has done" হলে সঠিক হত, তবে এটি past tense যা বাক্যের সাথে মানানসই নয়।

খ) were doing:
- ভুল, কারণ past continuous tense এখানে সঠিক নয়।

ঘ) done:
- ভুল, কারণ "done" হলো past participle, এর আগে helping verb দরকার।এই ক্ষেত্রে এর ব্যবহার সঠিক নয়।
২৭.
Which sentence is grammatically correct?
  1. Neither of the boys has done his homework.
  2. Neither of the boys has done their homework.
  3. Neither of the boys have done his homework.
  4. Neither of the boys have done their homework.
সঠিক উত্তর:
Neither of the boys has done his homework.
উত্তর
সঠিক উত্তর:
Neither of the boys has done his homework.
ব্যাখ্যা
• The correct sentence: ক) Neither of the boys has done his homework.

• 'Neither of' যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- Neither + of + plural noun + singular verb.
- Neither of এর পরে plural noun এবং singular verb বসে।

- অর্থাৎ, Each of, Either of, Neither of এর পরে plural noun বা pronoun এবং singular verb বসে।
- এবং তাদের possessive pronoun টিও singular (his/her) হয়।
- Either দ্বারা দুইয়ের প্রত্যেকটি বুঝানো হয়।
- Neither দ্বারা দুইয়ের কোনটিই নয় বুঝানো হয়।
২৮.
'Subject-Verb Agreement' refers to-
  1. person only
  2. number, person and gender
  3. number and person
  4. number only
সঠিক উত্তর:
number and person
উত্তর
সঠিক উত্তর:
number and person
ব্যাখ্যা
Subject–Verb Agreement Rules:
1. If the subject is singular, the verb must be singular too.
- He/She writes every day.

2. If the subject is plural, the verb must also be plural.
- They write every day.

3. When the subject of the sentence is composed of two or more nouns or pronouns connected by and, use a plural verb.
- The doctoral student and the committee members write every day.

অর্থাৎ, Subject–Verb Agreement 'Number and person' নিয়ে আলোচনা করে, Gender এর সঙ্গে এটি সংযুক্ত নয়।
তাই সঠিক উত্তর হবে Number and person.
২৯.
Samin is my colleague. I _______ him for ten years.
  1. know
  2. knew
  3. have known
  4. have been known
সঠিক উত্তর:
have known
উত্তর
সঠিক উত্তর:
have known
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - have known.
- Complete sentence: Samin is my colleague. I have known him for ten years.

• অতীতে সংঘটিত হয়ে কোনো কাজ কাজ বর্তমান সময়ে চলছে এরূপ বুঝালে Verb এর Present Perfect Continuous Tense হয়।
কিন্তু see, watch, understand, know, be, have ইত্যাদি verb এর সাধারণত Present Perfect Continuous Form ব্যবহৃত হয় না, এর পরিবর্তে Present Perfect Tense ব্যবহৃত হয়। 

Structure:  Subject + have/has + verb এর past participle + Extension.
যেমন:
- He has been in London for three years. 
- I have seen him for two decades.

Source: Learn English Online, British Council.
৩০.
Choose the correct sentence-
  1. The headmaster together with the teachers is attending the annual program.
  2. The Headmaster together with the teachers are attending the annual program.
  3. The Headmaster together with the teachers have been attending the annual program.
  4. The Headmaster together with the teachers were attending the annual program.
সঠিক উত্তর:
The headmaster together with the teachers is attending the annual program.
উত্তর
সঠিক উত্তর:
The headmaster together with the teachers is attending the annual program.
ব্যাখ্যা

Correct sentence: The headmaster together with the teachers is attending the annual program.

• With, together with, along with, as well as, in addition to, accompanied with/by, and not, including, excluding, but, except ইত্যাদি দ্বারা কোনো noun বা pronoun যুক্ত হলে, verb টি সর্বদা প্রথম subject (noun/pronoun) অনুযায়ী হবে।
- অর্থাৎ, প্রথম noun/ pronoun টি singular হলে verb টি singular হবে।
- আবার প্রথম noun/pronoun টি plural হলে verb টি plural হবে।
- প্রশ্নোক্ত sentence টিতে প্রথম Subject- The headmaster singular, তাই সে অনুসারে verb টি singular (is) হবে।

Example:
The CEO together with the manager is attending the conference.
- এখানে প্রথম subject -The CEO হচ্ছে singular, তাই verb টিও singular (is) হয়েছে।

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.

৩১.
My parents prefer Italian cuisine ____________ Mexican food.
  1. but
  2. to
  3. than
  4. None of these
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
Complete Sentence: My parents prefer Italian cuisine to Mexican food.

• Use of Prefer:
- prefer এর পরে দুটি noun থাকলে দুটি noun এর মাঝে তুলনা বুঝালে তখন than না বসে to বসে। 

• Example: 
- He prefers milk to tea.
- She prefers mutton to beef.

Source: CLIFFS TOEFL.
৩২.
Neither the students nor the teacher ______ present at the meeting.
  1. was
  2. were
  3. have been
  4. were possibly
সঠিক উত্তর:
was
উত্তর
সঠিক উত্তর:
was
ব্যাখ্যা
Complete sentence: Neither the students nor the teacher was present at the meeting.

• Either...... or, Neither....nor, Not only....but also দ্বারা যুক্ত একাধিক subject-এর ক্ষেত্রে verb টি তার নিকটতম subject অনুসারে বসে।
- অর্থাৎ, assertive sentence-এ or, nor, but also -এর পরে singular subject থাকলে singular verb এবং plural subject থাকলে plural verb বসবে।
- যেমন: Neither the teacher nor the students are satisfied with the result.
- এখানে যেহেতু, শেষের অংশে the students - Plural Noun, তাই plural verb 'are' হবে।

• Structure:
- [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
- Neither the salesmen nor the marketing manager is in favour of the system.

- [Either/neither] + noun [or/nor] + plural noun + plural verb.
- Neither Rony nor his friends are going to the beach today.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
৩৩.
No student and no teacher __________ the unfair policy.
  1. have supports
  2. support
  3. supports
  4. supporting
সঠিক উত্তর:
supports
উত্তর
সঠিক উত্তর:
supports
ব্যাখ্যা
• And দ্বারা যুক্ত Singular Noun-এর ক্ষেত্রে Subject-Verb Agreement নিয়ম:
- যখন singular noun-গুলোর প্রত্যেকটির আগে each, every, বা no থাকে, তখন এর পরবর্তী verb এবং pronoun উভয়ই singular হয়।কারণ each, every, বা no প্রতিটি noun-কে পৃথক পৃথক সত্তা হিসেবে বিবেচনা করে।
যেমন-
Every man and every woman wants a better future.
(প্রত্যেক পুরুষ এবং নারী একটি ভালো ভবিষ্যৎ চায়।)
--------------------
• No student and no teacher supports the unfair policy.
(কোনো ছাত্র বা শিক্ষক অন্যায় নীতিকে সমর্থন করে না।)

এক্ষেত্রে, "No student and no teacher" - এটি দুটি পৃথক ব্যক্তি (ছাত্র এবং শিক্ষক) হলেও, যেহেতু "no" উভয়ের সাথে যুক্ত, তাই এটি Singular হিসেবে গণ্য হবে, এবং verb এর সাথে s/es যুক্ত হবে।

• অতএব, সঠিক উত্তর হলো: No student and no teacher supports the unfair policy.
৩৪.
Which of the following sentences is correct?
  1. Each of the child have a bicycle.
  2. Every of the us has a bicycle.
  3. Each the children have received a special gift.
  4. Every one of the children received a special gift.
সঠিক উত্তর:
Every one of the children received a special gift.
উত্তর
সঠিক উত্তর:
Every one of the children received a special gift.
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত বাক্যগুলোর মধ্যে - Every one of the children received a special gift - এই বাক্যটি সঠিক।
- Every এর সাথে pronoun/ determiner + noun ব্যবহার করতে হলে we must use every one + pronoun or every one + determiner + noun.

• এই নিয়মানুযায়ী ঘ) নং বাক্য সঠিক এবং খ) নং বাক্যটি ভুল।
- খ) নং বাক্যের সঠিক রূপ - Every one of us has a bicycle.

• অন্যদিকে, 
- ক) বাক্যটি ভুল, কারণ, 
- ‘Each of’ এর পরে সবসময় plural noun হয়; আর 'headword ‘each’ singular হওয়ায় verb singular হবে.
- সঠিক বাক্যটি হবে - Each of the child has a bicycle.

গ) বাক্যটি ভুল, কারণ, প্রত্যেককে আলাদা করে বুঝানোর জন্য Each এর পরবর্তী noun word children এর সাথে সম্পর্ক স্থাপনের  এরপর prepostion হিসেবে of এর ব্যবহার করতে হয়।
- সাধারণত, each of + pronoun or each of + determiner + noun এভাবে ব্যবহৃত হয় এবং ‘Each of’ এর পরে সবসময় plural noun হয়; আর 'headword ‘each’ singular হওয়ায় verb singular হবে.
- বাক্যটির সঠিক রূপ হবে - Each of the children have received a special gift.
৩৫.
Could you tell me ____________________
  1. where the nearest grocery store is?
  2. where is the nearest grocery store?
  3. where the nearest grocery store is.
  4. where is the nearest grocery store.
সঠিক উত্তর:
where the nearest grocery store is?
উত্তর
সঠিক উত্তর:
where the nearest grocery store is?
ব্যাখ্যা
• Embedded question এর নিয়মানুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর হবে - where the nearest grocery store is?
- Complete Sentence: Could you tell me where the nearest grocery store is?
 
• Embedded question:
- বাক্যের মাঝে wh-word বসে যে প্রশ্ন তৈরি করে তাই embedded question.
- Embedded question, English Grammar এর এমন একটি নিয়ম যেখানে একটি  assertive বাক্যের মধ্যে একটি interrogative বা প্রশ্নবোধক বাক্য সন্নিবেশিত করা হয়।
- এরা প্রশ্নের মত কিন্তু প্রশ্ন নয়। 
- Wh words সমূহ sentence এর মাঝে বসলে প্রশ্ন করার যোগ্যতা হারায়।
- এমন বাক্যের প্রথম অংশে যেকোন এমনকি প্রশ্নবোধক বাক্য ও বসতে পারে।
 
• Structure:
- ১ম clause +  wh words + subject + সাধারণ বাক্য বসবে + full stop/question mark.
• যেহেতু উল্লেখিত বাক্যের প্রথম অংশে প্রশ্ন বোধক বাক্য বসেছে তাই এর শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে এবং wh word এর পর subject বসবে।
৩৬.
The verb agrees with its subject in-
  1. The mother together with the daughter was walking slowly.
  2. The mother together with the daughter were walking slowly
  3. The mother together with her daughter had been walking slowly
  4. The mother together with the daughter had been walking slowly
সঠিক উত্তর:
The mother together with the daughter was walking slowly.
উত্তর
সঠিক উত্তর:
The mother together with the daughter was walking slowly.
ব্যাখ্যা
•  সঠিক বাক্যটি হচ্ছে - The mother together with the daughter was walking slowly.

• As well as, with including, together with, except, in addition to, no less than, accompanied by, along with ইত্যাদি শব্দগুলো বাক্যে দুটি subject কে যুক্ত করলে প্রথম subject অনুসারে verb হয়।
- প্রশ্ন প্রদত্ত বাক্যে প্রথম subject  হলো The mother, subject singular হওয়ায় verb টিও singular হবে।

• অন্যদিকে, 
খ) "were" is plural, which is incorrect as the main subject "mother" is singular.
গ) "had been" is correct in the past perfect continuous tense, but "was" is more appropriate here since we're talking about a simple past action.
ঘ) "had been" is the same tense issue as option গ).
৩৭.
Many a child ___ hurt while playing.
  1. getting
  2. gets
  3. get
  4. are getting
সঠিক উত্তর:
gets
উত্তর
সঠিক উত্তর:
gets
ব্যাখ্যা
• Many a/an (determiner):
- English Meaning - Many times.
- Bangla Meaning - অনেকেই/ অনেক সংখ্যক/কত না।

• Complete Sentence: Many a child gets hurt while playing.
- Bangla meaning: অনেক শিশু খেলার সময় আহত হয়।

- "Many a/an" -এর পর singular countable noun এবং singular verb ব্যবহার করা হয়।
- প্রদত্ত বাক্যে "Many a" -এর পর singular noun "child" আছে, তাই singular verb "gets" হবে।

• Structure: Many a/an + singular countable noun + singular verb.

• More Examples:
- Many a flower has bloomed in this garden.
- Many a woman faces hardship every day.

Source: English Wizard Grammar by Saleh Ahmed.
৩৮.
They cannot help ___________ when they see each other.
  1. smiling
  2. smile
  3. to smiling
  4. smiled
সঠিক উত্তর:
smiling
উত্তর
সঠিক উত্তর:
smiling
ব্যাখ্যা
Complete Sentence: They cannot help smiling when they see each other.

• Cannot help/Cannot but অর্থ হচ্ছে - "না করে না পারা।"
- Can't but এরপর verb এর base form বসে।
- Can't help এরপর verb + ing হয়।

• কোনো বাক্যে mind, can not help, could not help, with a view to, look forward to, be used to, get used to, worth ইত্যাদি শব্দসমূহের পর কোনো verb বসলে সেই verb এর সাথে  ing যুক্ত হয়।
৩৯.
Choose the correct sentence.
  1. Each of the child has prepared the lesson.
  2. Each of the children are prepared the lesson.
  3. Each of the children have prepared the lesson.
  4. Each of the children has prepared the lesson.
সঠিক উত্তর:
Each of the children has prepared the lesson.
উত্তর
সঠিক উত্তর:
Each of the children has prepared the lesson.
ব্যাখ্যা

• Correct sentence: Each of the children has prepared the lesson.

• One of/ Any of/ Each of/ Either of/ Neither of যদি subject হিসেবে ব্যবহার  হয় তাহলে এরপরে সব সময় Plural Noun বসে। যার কারণে এটি 'Each of the children' হয়েছে।
- আর 'Each of the children' phrase এর headword টি 'Each' singular হওয়ায় Verb Singular হবে।
- তাই, Verb হিসেবে has ব্যবহার হয়েছে।

• উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) Each of the child has prepared the lesson.
- ভুল। কারণ, Each of এরপর সব সময় Plural Noun বসে। আর child এখানে singular অর্থে ব্যবহার করা হয়েছে।

খ) Each of the children are prepared the lesson.
- ভুল। Each of the children এ "each" singular subhect নির্দেশ করছে কিন্তু এখানে singular verb ব্যবহার না হয়ে plural verb (are) ব্যবহার করা হয়েছে।
 
গ) Each of the children have prepared the lesson.
- ভুল। Each of the children এ "each" singular subject নির্দেশ করছে কিন্তু এখানে singular verb ব্যবহার না হয়ে plural verb (have) ব্যবহার করা হয়েছে।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

৪০.
Choose the correct sentence.
  1. That they are virtuous men is known to all.
  2. That they are virtuous men is known by all.
  3. That they are virtuous men are known to all.
  4. That they are virtuous men are known by all.
সঠিক উত্তর:
That they are virtuous men is known to all.
উত্তর
সঠিক উত্তর:
That they are virtuous men is known to all.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হচ্ছে - That they are virtuous men is known to all.
- এখানে, known Verb এর Subject হচ্ছে 'That they are virtuous men  clause টি।
- Clause – Subject হিসেবে ব্যবহৃত হলে সেটাকে Singular ধরতে হয়।
- কারণ পুরোটা দিয়ে একটা Idea বুঝাচ্ছে।
- তাছাড়া বাক্যটা Passive sense নির্দেশ করছে।

• উল্লেখ্য যে, 
- Clause- Subject হলে সে অনুসারে verb বসানোর ক্ষেত্রে clause-টিকে  It ধরে নিলে সহজে সঠিক Verb বসানো সম্ভব।
- যেমন এখানে it is known to all.
৪১.
Neither the manager nor the salesmen _________ of the system.
  1. is in favour
  2. was in favour
  3. is favouring
  4. are in favour
সঠিক উত্তর:
are in favour
উত্তর
সঠিক উত্তর:
are in favour
ব্যাখ্যা

Correct answer: are in favour.
Complete sentence: Neither the manager nor the salesmen are in favour of the system.
- যেহেতু প্রশ্নে উল্লেখিত বাক্যের nor এর পরে "the salesmen" Plural noun, তাই এখানে সঠিক উত্তর হবে "are in favour".

• Either or, Neither....nor, Not only....but also দ্বারা যুক্ত একাধিক subject-এর ক্ষেত্রে verb টি তার নিকটতম subject অনুসারে বসে।
- অর্থাৎ,পরবর্তরী subject অনুসারে বসে।
- অর্থাৎ, or, nor, but also -এর পরে singular subject থাকলে singular verb এবং plural subject থাকলে plural verb বসবে।
- যেহেতু প্রদত্ত প্রশ্নের শেষের subject "the salesmen"= Plural number, তাই এখানে verb = are (plural) হবে।

• Structure:
1. [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
2. [Either/neither] + noun + [or/nor] + plural noun + plural verb.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৪২.
_____ I finished my breakfast when the phone started ringing.
  1. Scarcely had
  2. As soon as
  3. As early as
  4. No sooner has
সঠিক উত্তর:
Scarcely had
উত্তর
সঠিক উত্তর:
Scarcely had
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - Scarcely had.
- Complete sentence: Scarcely had I finished my breakfast when the phone started ringing.

• বাক্যে No sooner had ...... than, scarcely had ........... when, hardly had ........ when থাকলে এর প্রথম অংশ Past Perfect এবং Verb এর Past Participle হয় এবং ২য় অংশে Past Indefinite হয়।

• no sooner...than, scarcely..when, hardly...when এভাবে আসে। 
- যেমন:
- No sooner had the thief seen the police than he ran away.
- Hardly had I reached the station when the train came.
- Scarcely had we reached the station, when the train left.
 
• প্রশ্নে উল্লেখিত অপশন অনুযায়ী,
- No sooner has হবে না কারন no sooner had..than  হয়।
- As soon as এরপর শুধু কমা বসে, when বসে না।
- As early as---when হয়না।
 
৪৩.
Choose the correct sentence-
  1. Two-thirds of the students were present at the reunion party last night.
  2. Two-thirds of the students was present at the reunion party last night.
  3. Two-thirds of the students is present at the reunion party last night.
  4. Two-thirds of the students are present at the reunion party last night.
সঠিক উত্তর:
Two-thirds of the students were present at the reunion party last night.
উত্তর
সঠিক উত্তর:
Two-thirds of the students were present at the reunion party last night.
ব্যাখ্যা

Correct answer: Two-thirds of the students were present at the reunion party last night.
 - এখানে ভগ্নাংশের পরের Noun plural হওয়ায় verb plural হবে। ঘটনাটি অতীতকাল নির্দেশ করায় Verb হিসেবে "were" বসবে।

• সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন- Two-thirds).
- কিন্তু প্রথমটি One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না (যেমন- One-third).
- আবার সব ধরনের ভগ্নাংশের পরে noun - singular হলে verb singular এবং noun plural হলে verb plural হয়।
- ভগ্নাংশ + of + singular noun + singular verb
- Three-fourths of the mango is rotten.
- ভগ্নাংশ + of + plural noun + plural verb

Other options:

খ) Two-thirds of the students was present at the reunion party last night.
- ভগ্নাংশের পরে noun-singular হলে verb singular এবং noun plural হলে verb plural হয়। এখানে Plural noun এর পর Singular verb ব্যবহার করায় এটি সঠিক নয়।

গ) Two-thirds of the students is present at the reunion party last night.
- ভগ্নাংশের পরে noun-singular হলে verb singular এবং noun plural হলে verb plural হয়। এখানে Plural noun এর পর Singular verb ব্যবহার করায় এটি সঠিক নয়।

ঘ) Two-thirds of the students are present at the reunion party last night.
- ভগ্নাংশের পরের Noun plural হওয়ায় verb plural হবে। ঘটনাটি অতীতকাল নির্দেশ করায় Verb হিসেবে "were" বসবে। এখানে Verb হিসেবে "are"এর ব্যবহার সঠিক নয়।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৪৪.
One of the players ___ not in the field.
  1. are
  2. is
  3. were
  4. be
সঠিক উত্তর:
is
উত্তর
সঠিক উত্তর:
is
ব্যাখ্যা

• সঠিক উত্তর খ) is.
- The correct sentence is: One of the players is not in the field.

- One of the এর পরে noun plural হয় এবং verb singular হয়। 
- এই বাক্যে তাই players, plural বসেছে কিন্তু তার পরে verb, singular হয়েছে। 

Example Sentence:
- One of the boys is absent.
- One of the most interesting things about Paurashava is its unique blend of history and modern life.

Source: Advanced Learner’s by Chowdhury and Hossain.

৪৫.
Any of the proposed solutions ________ thoroughly evaluated by the committee.
  1. have been
  2. has been
  3. have had been
  4. had have been
সঠিক উত্তর:
has been
উত্তর
সঠিক উত্তর:
has been
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - has been
- Complete sentence: Any of the proposed solutions has been thoroughly evaluated by the committee.

• Each of, any of, one of ইত্যাদি বাক্যে subject হিসেবে বসলে এদের পর noun plural এবং verb সবসময় singular হয়।
- Each of, any of, one of  + Plural Noun + Singular Verb.
- উল্লিখিত বাক্যে - Any of এরপর plural noun solutions এবং তারপর singular verb has been এসেছে।
৪৬.
Neither the candidates nor the interviewer ______ prepared.
  1. was
  2. were
  3. have been
  4. are
সঠিক উত্তর:
was
উত্তর
সঠিক উত্তর:
was
ব্যাখ্যা

• Complete sentence:  Neither the candidates nor the interviewer was prepared.

• Either ..... or/Neither .... nor দ্বারা দুইটা Noun/Pronoun যুক্ত হলে শেষের noun/pronoun (nor পরবর্তী) অনুযায়ী verb বসে।
- যেহেতু প্রশ্নে উল্লেখিত বাক্যের nor এর পরে the interviewer – singular noun, তাই এখানে সঠিক verb হবে was.

• [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
- Neither the salesmen nor the marketing manager is in favor of the system.

• [Either/neither] + noun + [or/nor] + plural noun + plural verb.
- Neither Arif nor his friends are going to the beach today.

৪৭.
Identify the correct sentence:
  1. Neither Maruf nor his brother were available.
  2. Neither Maruf nor his brothers are available.
  3. Neither Maruf nor his brothers is available.
  4. Neither Maruf nor his brothers was available.
সঠিক উত্তর:
Neither Maruf nor his brothers are available.
উত্তর
সঠিক উত্তর:
Neither Maruf nor his brothers are available.
ব্যাখ্যা
• The correct sentence is - খ) Neither Maruf nor his brothers are available.

• Either ...... or/Neither ..... nor দ্বারা দুইটা Noun/Pronoun যুক্ত হলে শেষের (nor এর পরের) subject (Noun/Pronoun) অনুযায়ী verb বসে।
- এই বাক্যে যেহেতু শেষের subject - "his brothers" হচ্ছে plural, তাই verb টিও plural হবে।

• Structure: [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
- Example: Neither the salesmen nor the marketing manager is in favor of the system.

• Structure: [Either/neither] + noun + [or/nor] + plural noun + plural verb.
- Example: Neither Rahi nor his friends are qualified for the job.

• Other options:
- Neither Maruf nor his brother were available. - এখানে verb 'was/is' হলে এটি সঠিক হতো।
- Neither Maruf nor his brothers is available. - এখানে verb 'are/were' হলে এটি সঠিক হতো।
- Neither Maruf nor his brothers was available. - এখানে verb 'were/are' হলে এটি সঠিক হতো।

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
৪৮.
_________ students are attending the advanced mathematics class.
  1. The few number of
  2. A little number of
  3. A great number of
  4. The Number of
সঠিক উত্তর:
A great number of
উত্তর
সঠিক উত্তর:
A great number of
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - A great number of 
- Complete sentence: A great number of students are attending the advanced mathematics class.

• A number of / A large number of/ A small number of/ a great number of যুক্ত বাক্যের গঠন হচ্ছে -
• Structure: A number of/ A large number of/ A small number of/ a great number of + plural Noun + plural verb.

• The Number of + Plural Noun + Singular Verb.
• A little number of/ The little number of +uncountable singular noun + singular verb.

• প্রশ্নে উল্লিখিত বাক্যে plural noun এবং plural verb রয়েছেও বিধায় বুঝা যাচ্ছে যে, শূন্যস্থানে A great number of বসালে বাক্যেটি সঠিক হবে।

• অন্যদিকে,
- A little number of হয় uncountable noun এর ক্ষেত্রে, The Number of এরপর singular verb বসে, The few number of হয় না।
- এই অপশনগুলোর ব্যবহার সঠিক নয়।
৪৯.
Identify the correct sentence.
  1. A few number of people are attending the concert this weekend.
  2. A large number of people are attending the concert this weekend.
  3. Very few number of people are attending the concert this weekend.
  4. A little people are attending the concert this weekend.
সঠিক উত্তর:
A large number of people are attending the concert this weekend.
উত্তর
সঠিক উত্তর:
A large number of people are attending the concert this weekend.
ব্যাখ্যা
• A number of/ A large number of/ A small number of/ a great number of যুক্ত বাক্যের গঠন হচ্ছে -
Structure: A number of/ A large number of/ A small number of/ a great number of + plural Noun + plural verb.
তাই, সঠিক উত্তর - A large number of people are attending the concert this weekend.

• অন্যদিকে,
• little, a little, a few, few এর ব্যবহার:
- এগুলো হচ্ছে quantifier determiners.
- এগুলো দ্বারা কোনো কিছুর পরিমান, সংখ্যা এগুলোকে নির্দেশ করা হয়।
- Little, a little বসে uncountable noun এর ক্ষেত্রে এবং a few, few বসে countable noun এর ক্ষেত্রে।
- Little এবং few, negative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ অল্প সংখ্যক বা নেই বললেই চলে।

• A little, a few, affirmative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ কিছু সংখ্যক বা অল্প পরিমান।
Few - নেই বললেই চলে।
A few - সামান্য পরিমাণে/ কয়েকটি।
• A few + Countable Noun হয়।
- তবে, 'A few' এর পর number of হবে না।

তাই, অপশন
ক) A few number of people are attending the concert this weekend.
গ) Very few number of people are attending the concert this weekend.
ঘ) A little number of people are attending the concert this weekend. 
- বাক্যগুলোতেও few number of, very few number of এর ব্যবহার ভুল এবং a little countable noun students এর সাথে ব্যবহৃত হ্যেছে বিধায় এটি ভুল।
৫০.
Everyone but ten old women ______ injured.
  1. was
  2. were
  3. have been
  4. had
সঠিক উত্তর:
was
উত্তর
সঠিক উত্তর:
was
ব্যাখ্যা
• but (ছাড়া অর্থে) Preposition হিসেবে ব্যবহৃত হয় এবং স্বাভাবিকভাবে Preposition এর পরের অংশ দ্বারা কখনো Verb নিয়ন্ত্রিত হয় না, বরং তার আগের অংশ অনুযায়ী Verb বসবে।
যেমন - Everyone but nine old women was killed.

• Everybody/ all ইত্যাদি Affirmative অর্থবোধক শব্দ থাকলে but কে Preposition বিবেচনা করা হয়, এবং but এর আগের Noun/ Pronoun অনুযায়ী Verb বসে অর্থাৎ, যদি হ্যাঁবোধক হয়, তাহলে but এর আগের শব্দ অনুসারে verb বসে।
- যেমন: 
- Everyone but seven killers was forgiven.

• অন্যদিকে, 
- but এর আগে Negative অর্থাৎ, nobody/ none ইত্যাদি Negative অর্থবোধক শব্দ থাকলে but কে Conjunction হিসেবে বিবেচনা করা হয়, এবং but এর পরের Noun/ Pronoun অনুযায়ী verb বসে অর্থাৎ, যদি না-বোধক হয়, তাহলে শেষের subject অনুসারে verb বসে।
- None but the graduates were allowed to apply.

• যেহেতু, প্রশ্ন প্রদত্ত বাক্যটি affirmative এ আছে, তাই but এর আগের শব্দানুসারে verb বসবে। 
- তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - was.
- Complete sentence: Everyone but ten old women was injured.
৫১.
My brother, as well as his friends, ___ arrived.
  1. was
  2. are
  3. have
  4. has
সঠিক উত্তর:
has
উত্তর
সঠিক উত্তর:
has
ব্যাখ্যা
• Complete sentence: My brother, as well as his friends, has arrived.

• Sub-verb agreement অনুসারে,
- With, together with, along with, as well as, in addition to, accompanied with/by, and not, including, excluding, but, except ইত্যাদি দ্বারা কোনো noun বা pronoun যুক্ত হলে, verb সর্বদা প্রথম subject (noun/ pronoun) অনুযায়ী হবে।
- অর্থাৎ, প্রথম noun/ pronoun টি singular হলে verb টি singular হবে।
- আবার প্রথম noun/ pronoun টি plural হলে verb টি plural হবে।
- যেমন: My brother, as well as his friends, has arrived.
- এখানে প্রথম subject - My brother (singular ), তাই has (present perfect) ব্যবহার হয়েছে।

- present perfect (arrived) আছে তাই was না হয়ে has হবে।

• More examples:
- The teacher, as well as the students, is attending the seminar.
- The students, along with their teacher, are attending the seminar.

Source: Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
৫২.
The height of the mountains in this region _____ considerably.
  1. vary
  2. varies
  3. were varied
  4. have varied
সঠিক উত্তর:
varies
উত্তর
সঠিক উত্তর:
varies
ব্যাখ্যা

• Complete sentence: The height of the mountains in this region varies considerably.

• Subject–Verb Agreement অনুযায়ী,
- If the subject is singular, the verb must be singular too.
- প্রদত্ত বাক্যে subject হলো "The height" যা singular, তাই verb টিও singular হবে।
- যখন subject third person singular হয় (The height), তখন present indefinite tense-এ verb-এর সাথে s/es যোগ হয়।

- তাই সঠিক উত্তর হলো: varies.

• Other options:
ক) vary:
- ভুল, কারণ vary হলো plural verb form, যা singular subject এর জন্য ভুল।

গ) were varied:
- "were" হলো past tense plural verb and passive তাই এটি ভুল।

ঘ) have varied:
- Present Perfect plural, যা এক্ষেত্রে ব্যবহার ভুল হবে।

৫৩.
We look forward to ____________ your presentation at the conference.
  1. hear
  2. has heard
  3. hearing
  4. heard
সঠিক উত্তর:
hearing
উত্তর
সঠিক উত্তর:
hearing
ব্যাখ্যা
Complete Sentence: We look forward to hearing your presentation at the conference.

• Look forward to:
- English Meaning: await eagerly.
- Bangla Meaning: সানন্দে প্রতীক্ষা করা।

- Look forward এরপর to + verb + ing বসে।

Example Sentence:
1. I look forward to meeting you in person.
2. She looks forward to starting her new job next week.
3. We look forward to celebrating your birthday with you.
৫৪.
A lot of news in those papers _________ unreliable.
  1. are
  2. were
  3. being
  4. is
সঠিক উত্তর:
is
উত্তর
সঠিক উত্তর:
is
ব্যাখ্যা
• Grammar Rules:
- A lot of + Singular Noun + Singular Verb:

"A lot of" এর সাথে যদি একটি singular noun থাকে, তাহলে verb টি singular হয়।

সুতরাং, নিয়ম অনুসারে বাক্যটি হবে - 
"A lot of news in those papers is unreliable."
৫৫.
The United Nations _______ formed after World War II.
  1. is
  2. are
  3. was
  4. were
সঠিক উত্তর:
was
উত্তর
সঠিক উত্তর:
was
ব্যাখ্যা

Correct answer: was.
- Complete sentence: The United Nations was formed after World War II.
- এখানে "The United Nations" সংগঠনের নাম দেখতে plural/হলেও singular verb গ্রহণ করে।

• বিষয়ের নাম, বইয়ের নাম, সিনেমার নাম, দেশের নাম, সংগঠনের নাম দেখতে plural/হলেও singular verb গ্রহণ করে।
- Example: The Arabian Nights is my favorite book.
- একটি আরব্য উপন্যাসের নাম।
- কোন গল্প, উপন্যাস, নাটক, ছবি ইত্যাদির নাম সবসময় Singular number হয়।
- Singular number এরপর verb ও singular হবে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৫৬.
He had better ___________ carefully to the instructions before attempting the task.
  1. listened
  2. listening
  3. listen
  4. was listening
সঠিক উত্তর:
listen
উত্তর
সঠিক উত্তর:
listen
ব্যাখ্যা
• Had better এর ক্ষেত্রে:
- Had better অর্থ তবুও/বরং ভালো।
- Had better যুক্ত sentence- past tense এর মনে হলেও তা মূলত past tense নয়।
- Had better- unreal past. ইহা present/future tense এর অর্থ প্রকাশ করে।
- Had better এর পর infinitive to বসে না।
- সর্বদা verb এর base form বসে।

Complete Sentence: He had better listen carefully to the instructions before attempting the task.

Examples: 
- She had better finish her project by the deadline.
- She had better take her medicine as prescribed by the doctor.
৫৭.
The headmaster and secretary __ present in the meeting.
  1. is 
  2. are
  3. were
  4. have
সঠিক উত্তর:
is 
উত্তর
সঠিক উত্তর:
is 
ব্যাখ্যা
• And দ্বারা যুক্ত sentence এ যদি subject একই ব্যক্তি বা বস্তুকে বুঝায় তবে তাদের verb ও pronoun singular হয়।
Example: The Headmaster and Secretary is present in the meeting.

• আবার, And দ্বারা যুক্ত sentence এ যদি subject একই ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে ভিন্ন দুটি ব্যক্তি বা বস্তুকে বুঝায় তখন তাদের verb ও pronoun টি Plural হয়। 
- Sub দুটি ব্যক্তি এটি বুঝার সহজ উপায় হলো Subject বা Noun এর পূর্বে Article আছে কিনা তা লক্ষ্য রাখা।
- Noun দুটি ভিন্ন হলে noun দুটির আগে the থাকবে।
Example: The Headmaster and the Secretary are present in the meeting.

• And দ্বারা যুক্ত হয়েও যদি noun- গুলি একই অর্থ প্রকাশ করে তখন verb টি Singular হয়ে থাকে। 
Example: Bread and butter is my favourite breakfast. 

Correct Answer: The headmaster and secretary is present in the meeting.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৫৮.
The sum and substance of yesterday's meeting ___________ very important.
  1. is
  2. were
  3. are
  4. was
সঠিক উত্তর:
was
উত্তর
সঠিক উত্তর:
was
ব্যাখ্যা

Correct answer: was.
Complete sentence: The sum and substance of yesterday's meeting was very important.

• সাধারণত "and" দ্বারা দুটি Noun/Pronoun যুক্ত হলে verb plural হয়।
- তবে দুটি Singular noun 'and' দ্বারা যুক্ত হয়েও যদি একই ব্যক্তি/ বস্তুকে নির্দেশ করে তখন Verb টি Singular হবে।
- যেমন: Bread and butter, Rice and curry, The sum and substance, Slow and steady, Crown and glory, A hue and cry, Horse and carriage, এরা সবাই Singular Subject তাই এদের পর verb ও Singular হবে।
- Example:
- Slow and steady wins the race.
- Crown and glory has attracted Macbeth.

•"and" দ্বারা দুটি Noun/Pronoun যুক্ত হয়ে Subject এর ভিন্নতা বোঝাতে verb plural হয়,
- Example:
- knowledge and wisdom is a lifelong journey for many scholars.
- Fire and water do not agree.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৫৯.
The effects of climate change _______ devastating.
  1. is
  2. are
  3. had
  4. have
সঠিক উত্তর:
are
উত্তর
সঠিক উত্তর:
are
ব্যাখ্যা

• Complete sentence: The effects of climate change are devastating.

• Subject-Verb Agreement অনুযায়ী,
- Subject -এর সাথে preposition দিয়ে যে শব্দ বা শব্দসমষ্টি যুক্ত থাকে তারা কখনোই verb -এর উপর কোনো প্রভাব ফেলে না।
- তাই সাধারণত preposition/ prepositional phrase -এর পূর্বের subject অনুসারে বসে।
- অর্থাৎ, preposition/ prepositional phrase -এর পূর্বের subject টি plural হলে verb টি plural হবে এবং subject টি singular হলে verb টি singular হবে।
- কিন্তু একই sentence -এ একাধিক noun -এর পূর্বে একাধিক preposition ব্যবহৃত হলে প্রথম preposition -এর পূর্বে ব্যবহৃত noun অনুযায়ী verb বসবে।

- প্রদত্ত বাক্যে subject হলো "The effects" (plural), তাই verb টিও plural (are) হবে।
- "of the climate change" is a prepositional phrase modifying effects, not the subject.

More examples:
- The prices of rice are rising.
- The colour of her eyes is blue.

৬০.
Studying lots of books (make) a person knowledgeable and wise.
  1. make
  2. makes
  3. making
  4. is made
সঠিক উত্তর:
makes
উত্তর
সঠিক উত্তর:
makes
ব্যাখ্যা

• Complete sentence: Studying lots of books makes a person knowledgeable and wise.

• Subject-Verb Agreement অনুযায়ী,
- Infinitive/Gerund/Clause, এগুলো যদি বাক্যের subject হিসেবে ব্যবহৃত হয়, তবে এগুলো third person singular -এর verb নেয়।
- অর্থাৎ, verb টি তখন singular হয়।
- যেমন: Telling lies is a very bad habit.

- প্রশ্নে প্রদত্ত বাক্যে subject হলো "Studying lots of books", যা একটি gerund phrase (gerund + object + modifiers).
- Gerund phrase সবসময় singular verb নেয়। তাই verb টি singular "makes" হবে।
- সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হিসেবে 'makes' বসবে।

অন্যদিকে,
ক) make → plural verb, কিন্তু subject singular.
গ) making → এটি verb নয়, gerund/participle; এখানে finite verb দরকার।
ঘ) is made → passive voice, যা অর্থ পরিবর্তন করে দেয় (অর্থ হয়ে যায় "books দিয়ে person তৈরি হয়")।

৬১.
She hardly ever _______ her morning yoga routine.
  1. misses
  2. missed
  3. had missed
  4. has missed
সঠিক উত্তর:
misses
উত্তর
সঠিক উত্তর:
misses
ব্যাখ্যা
• কোনো বাক্যে  Hardly, seldom, unless, rarely, occasionally, always, often, At times  ইত্যাদি থাকলে সাধারণত এদের পর Present Indefinite Tense হয়।
- আর hardly, seldom, unless, barely, rarely - Negative অর্থ প্রকাশ করায়, এর সাথে কোন না বোধক শব্দ বসে না।
- বাক্যের শুরুতে এই ধরণের শব্দ থাকলে inversion (auxiliary verb+ subject+ main verb) হয়।

• নিয়মানুযায়ী সঠিক উত্তর হচ্ছে - misses.
- Complete sentence: She hardly ever misses her morning yoga routine.
- এখানে Hardly থাকায় এর পর verb টি present indefinite tense এ হয়েছে।
৬২.
Neither the doctor nor the nurse _________ available at the moment.
  1. were
  2. are
  3. was
  4. have
সঠিক উত্তর:
was
উত্তর
সঠিক উত্তর:
was
ব্যাখ্যা
• প্রদত্ত বাক্যটি:  "Neither the doctor nor the nurse was available at the moment."

• "Neither...nor" যুক্ত বাক্যে verb টি মূলত কাছের/ শেষের noun অনুযায়ী নির্ধারিত হয়।

এখানে,
"the nurse" হলো Singular noun, তাই Singular verb (was) ব্যবহৃত হবে।

সে অনুসারে পূর্ণ বাক্যটি হবে:
"Neither the doctor nor the nurse was available at the moment."
৬৩.
The number of books on the shelf ________ increasing daily.
  1. was
  2. are
  3. is 
  4. were
সঠিক উত্তর:
is 
উত্তর
সঠিক উত্তর:
is 
ব্যাখ্যা

Correct answer: is.

• Subject-Verb Agreement অনুযায়ী,
- The number of, Each of, One of, Any of, Either of, Neither of বাক্যের subject হিসেবে ব্যবহৃত হলে এদের পরবর্তী noun plural হবে কিন্তু verb টি singular হবে।
- অর্থাৎ, The number of+ plural noun + singular verb+ ext.

Other options:
ক) was
- প্রদত্ত বাক্যে যেহেতু "daily" word টি তাই এটি Present Continuous হবে। তাই এখানে "was" এর ব্যবহার সঠিক নয়।

খ) are
- The number of, বাক্যের subject হিসেবে ব্যবহৃত হলে এদের পরবর্তী noun plural হবে কিন্তু verb টি singular হবে। এখানে Plural verb ব্যবহার করায় এটি সঠিক নয়।

ঘ) were
- The number of, বাক্যের subject হিসেবে ব্যবহৃত হলে এদের পরবর্তী noun plural হবে কিন্তু verb টি singular হবে। এখানে Plural verb ব্যবহার করায় এটি সঠিক নয়।

অন্যদিকে,
- A number of + plural Noun + plural verb.
- Example:
- A number of boys are present in today's class.
- A number of employees are attending the conference.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৬৪.
Educational institutions should support the students' right to protest, lest they _________ seen as suppressing free speech.
  1. will be
  2. may be
  3. can be
  4. should be
সঠিক উত্তর:
should be
উত্তর
সঠিক উত্তর:
should be
ব্যাখ্যা
• Lest এর ব্যবহার:
- Lest একটি conjunction & এর অর্থ হল 'পাছে/যাতে না'।
- মূলত এটি negative অর্থে বাক্যে ব্যবহৃত হয়ে থাকে।

Structure: Independent clause + lest যুক্ত Dependent clause.
অর্থাৎ, subject + verb + other words + lest + subject + (should/might) + base form of verb + other words.

Complete Sentence: Educational institutions should support the students' right to protest, lest they should be seen as suppressing free speech.
- বাক্যটি passive voice- এ থাকায় "should be" হয়েছে।

Example:
1. Jamil studied diligently lest he should fail the exam.
2. Sarah packed her bags early lest she should miss the train to the conference.
3. Jerin ran fast lest she should miss the class.

Source: Advanced Learner’s Grammar & Composition by Chowdhury & Hossain.
৬৫.
Fill in the Blank: No sooner had the match ______ than the spectators started cheering.
  1. begin
  2. began
  3. begun
  4. beginning
সঠিক উত্তর:
begun
উত্তর
সঠিক উত্তর:
begun
ব্যাখ্যা
Correct Answer: begun.
The correct sentence is: "No sooner had the match begun than the spectators started cheering."


• No sooner had যুক্ত বাক্য গঠনের নিয়মাবলি:
- No sooner had + subject + 1st clause (verb এর past participle) + than + subject + 2nd clause (verb এর past form).
- No sooner had বাক্যে than বসে।

• Verb Forms of "begin":
- Present: begin
- Past: began
- Past participle: begun

- গঠন (Structure): No sooner had + subject + V3 (past participle) + than + subject + V2 (past simple).
- এখানে, subject = the match, V3 (past participle) of begin = begun , Past simple verb = started.

সম্পূর্ণ সঠিক বাক্য হবে: No sooner had the match begun than the spectators started cheering.

সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - begun.

অন্যান্য অপশনের ব্যাখ্যা:
ক) begin → V1 (Present form),  "had" এর পরে base form হয় না।
খ) began → V2 (Past Indefinite), কিন্তু  "had" এর পর V3 দরকার।
ঘ) beginning → Present participle/gerund, এটি ভিন্ন রকম গঠন।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition—HSC Second Paper by Chowdhury & Hossain.
৬৬.
The glasses ____ blurred.
  1. is
  2. are
  3. is being
  4. into
সঠিক উত্তর:
are
উত্তর
সঠিক উত্তর:
are
ব্যাখ্যা

Complete sentence: The glasses are blurred.

- "The glasses are blurred."
- "চশমাটা ঝাপসা।"

- নিম্নলিখিত noun গুলো plural noun তাই এদের সাথে plural verb বসে।
- spectacles, scissors, glasses, wages, amends, auspices, billiards, bowels, pliers, vitals, proceeds etc.
- "Glasses" (eyeglasses) একটি plural noun, তাই এটির plural verb ("are") প্রয়োজন।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

৬৭.
Which of the following sentences is correct?
  1. The manager, with along his team members, is working late.
  2. The manager, along with his team members, is working late.
  3. The manager, with along his team members, are working late.
  4. The manager, along with his team members, are working late.
সঠিক উত্তর:
The manager, along with his team members, is working late.
উত্তর
সঠিক উত্তর:
The manager, along with his team members, is working late.
ব্যাখ্যা
• Along with (idiom)
 English Meaning: together with (something or someone).
Bangla Meaning: সঙ্গে যাওয়া।

• with, together with, as well as, along with, in addition to, accompanied by দ্বারা কোন Noun বা Pronoun যুক্ত হলে verb টি প্রথম Subject অনুযায়ী হয়। 
-  The manager এবং his team members, along with দ্বারা যুক্ত হবে
- The manager third person singular number হওয়ায়, সে  অনুযায়ী verb টি singular হবে অর্থাৎ, is হবে।

Correct sentence: The manager, along with his team members, is working late.
৬৮.
Twenty thousand dollars _____ lots of money.
  1. it's a
  2. are
  3. is
  4. have
সঠিক উত্তর:
is
উত্তর
সঠিক উত্তর:
is
ব্যাখ্যা

• Complete sentence: Twenty thousand dollars is lots of money.
- Bangla meaning: বিশ হাজার ডলার অনেক টাকা।

• Subject-Verb Agreement অনুযায়ী,
- Time, Distance, Length, Weight, Money -এদের এককের সমষ্টি দেখতে plural হলেও যখন এই সমষ্টিকে একটি unit হিসেবে বিবেচনা করা হয় তখন সেটি singular verb গ্রহণ করে।

- যখন কোনো sum of money, distance, time, weight ইত্যাদি একক হিসেবে বিবেচিত হয়, তখন তাকে singular ধরা হয়—যদিও তা plural-এর মতো দেখতে হয়।

- অর্থাৎ, অবিচ্ছেদ্য একটি সমষ্টি হিসেবে একই দৈর্ঘ্য, পরিমাণ, সময়, দূরত্ব, বয়স, টাকা, ইত্যাদি Plural হলেও verb - Singular হয়।
- এখানে, "Expressions of time/distance/Money" কে "single entities" হিসেবে ধরা হয়।

- প্রশ্নে প্রদত্ত বাক্যে 'Twenty thousand dollars' কে একত্রে একটি unit হিসেবে ধরা হয়।
- তাই শূন্যস্থানে সঠিক verb টি হবে- 'is'.

৬৯.
Each of the students, together with their teacher, _________ required to attend the seminar.
  1. are
  2. is
  3. have
  4. have to
সঠিক উত্তর:
is
উত্তর
সঠিক উত্তর:
is
ব্যাখ্যা

• Complete sentence: Each of the students, together with their teacher, is required to attend the seminar.
- Bangla meaning: প্রতিটি শিক্ষার্থীকে, তাদের শিক্ষকের সাথে, সেমিনারে উপস্থিত থাকতে হবে।

• Subject-Verb agreement অনুযায়ী,
- With, together with, along with ইত্যাদি দ্বারা দুইটি subject (noun বা pronoun) যুক্ত হলে, verb সর্বদা প্রথম subject (noun/ pronoun) অনুযায়ী হবে।

• Structure: Subject + together with + verb + object.

- প্রশ্নে উল্লিখিত বাক্যে together with এর পূর্বে subject singular "Each of the students" থাকায় শূন্যস্থানে 'is' বসবে।

৭০.
Fill in the blank with the correct verb form:
"Many a man ___________ of wealth, but few achieve it."
  1. dream
  2. dreams
  3. have dreamed
  4. is dreaming
সঠিক উত্তর:
dreams
উত্তর
সঠিক উত্তর:
dreams
ব্যাখ্যা
• Correct sentence:
- Many a man dreams of wealth, but few achieve it.
- অনেক মানুষই সম্পদের স্বপ্ন দেখে, কিন্তু খুব কম লোকই তা অর্জন করে।

• Many a man এর পর singular countable noun এবং singular verb হয়।

• More Examples:
- Many a man has sacrificed his happiness for duty.
- অনেক মানুষই কর্তব্যের জন্য তার সুখ ত্যাগ করেছে।

- Many a man dreams of fame, but only a few attain it.
- অনেক মানুষই খ্যাতির স্বপ্ন দেখে, কিন্তু কেবল কিছু মানুষই তা অর্জন করে।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৭১.
The committee _______ still debating on the essential points.
  1. is
  2. are
  3. was
  4. has
সঠিক উত্তর:
are
উত্তর
সঠিক উত্তর:
are
ব্যাখ্যা

Correct answer: are.
Complete sentence: The committee are still debating on the essential points.
- "The committee" collective noun হলেও এর সদস্যদের মধ্যে বিভাজন বা মতানৈক্য বোঝাচ্ছে তাই এখানে verb "Plural" হবে।

- The committee  হচ্ছে collective noun.
- Collective noun হচ্ছে অবিভক্ত সমষ্টি এবং এর verb এবং pronoun দুটোই singular হয়ে থাকে।
- কিন্তু, collective noun এর সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হলে তাদেরকে এককভাবে না বুঝিয়ে
- প্রত্যেককে আলাদাভাবে বোঝায় এবং এদের কে তখন Noun of maltitude বলা হয়,
- Noun of multitude এর verb এবং pronoun দুটোই Plural হয়ে থাকে।
- সেক্ষেত্রে বাক্যে argue, debate, division, separation, unable to agree ইত্যাদি উল্লেখ থাকে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৭২.
Identify the error in the sentence.
A good many researchers have contributed to the study of climate change, providing valuable insights.
  1. researchers
  2. have
  3. providing
  4. no error
সঠিক উত্তর:
no error
উত্তর
সঠিক উত্তর:
no error
ব্যাখ্যা
• উল্লিখিত বাক্যে কোনো ভুল নেই।
- সুতরাং, সঠিক উত্তর - no error.

• Adjective-এর নিয়ম অনুযায়ী,
- Many/ a great many/ a good many এর সাথে Noun/pronoun ও verb- plural হয়।
- Many a/an এর পর noun/pronoun ও verb- singular হয়।

• তাই নিয়মানুযায়ী, উল্লিখিত - A good many researchers have contributed to the study of climate change, providing valuable insights. - বাক্যটি সম্পূর্ণ সঠিক।
বাক্যটির বাংলা অর্থ হচ্ছে - একাধিক গবেষক জলবায়ু পরিবর্তনের অধ্যয়নে অবদান রেখেছেন, মূল্যবান ধারণা প্রদান করেছেন।
৭৩.
Choose the correct sentence-
  1. Ten thousand dollars is the prize money offered in the game show.
  2. Ten thousand dollars are the prize money offered in the game show.
  3. Ten thousand dollars were the prize money offered in the game show.
  4. Ten thousand dollar is the prize money offered in the game show.
সঠিক উত্তর:
Ten thousand dollars is the prize money offered in the game show.
উত্তর
সঠিক উত্তর:
Ten thousand dollars is the prize money offered in the game show.
ব্যাখ্যা

Correct answer: Ten thousand dollars is the prize money offered in the game show.
- এখানে "Ten thousand dollars" Phrase টি একক পরিমাণ বোঝায় তাই এর পর Singular Verb "is" বসবে।

• একই দৈর্ঘ্য, পরিমাণ, বা স্থান বুঝালে Subject plural হলেও verb টি singular হবে।
- Ten thousand dollars / Fifty miles/ Fifty minutes ইত্যাদি যদি একক time, money, distance কে বুঝায় তাহলে সেটি সবসময় singular number হয়।
- Singular Subject সব সময় Singular Verb গ্রহণ করে।

Other options:

খ) Ten thousand dollars are the prize money offered in the game show.
- Ten thousand dollars বাক্যের Subject হলে  তাহলে সেটি সবসময় Singular Verb গ্রহণ করে। এখানে verb Plural হওয়ায় এটি সঠিক নয়।

গ) Ten thousand dollars were the prize money offered in the game show.
-  Ten thousand dollars বাক্যের Subject হলে  তাহলে সেটি সবসময় Singular Verb গ্রহণ করে। এখানে verb Plural হওয়ায় এটি সঠিক নয়।

ঘ) Ten thousand dollar is the prize money offered in the game show.
- একই দৈর্ঘ্য, পরিমাণ, বা স্থান বুঝালে Subject plural হলেও verb টি singular হবে। এখানে Subject টি Plural হবে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৭৪.
Which of the following sentences is grammatically correct:
  1. The teacher, along with the students, are attending the seminar.
  2. My brother, accompanied by his friends, have gone to the fair.
  3. The principal, as well as the teachers, is attending the meeting.
  4. The boys, together with their coach, is practicing on the field.
সঠিক উত্তর:
The principal, as well as the teachers, is attending the meeting.
উত্তর
সঠিক উত্তর:
The principal, as well as the teachers, is attending the meeting.
ব্যাখ্যা

• Correct Answer: গ) The principal, as well as the teachers, is attending the meeting.

- যখন “with, together with, as well as, along with, in addition to, accompanied by” দ্বারা দুটি noun যুক্ত হয়, তখন verb হয় প্রথম subject অনুসারে।
- অর্থাৎ, বাক্যের শুরুতে যেই subject থাকবে, সেই অনুযায়ী verb-এর singular বা plural নির্ধারিত হবে।
- Option গ)-তে প্রথম subject “The principal” যা singular, তাই verb “is” ব্যবহার ঠিক হয়েছে।
- বাক্যটির অর্থ: প্রধান শিক্ষক এবং শিক্ষকরাও মিটিং-এ উপস্থিত হচ্ছেন তবে “principal” অনুযায়ী ক্রিয়াপদ বসেছে।
- বাক্যের বাকি অংশটি অতিরিক্ত তথ্য হিসেবে ধরা হয়, তাই তা verb-এর উপর প্রভাব ফেলে না।

Other options:
ক) The teacher, along with the students, are attending the seminar.
– প্রথম subject “The teacher” singular , তাই verb হওয়া উচিত ছিল “is”.

খ) My brother, accompanied by his friends, have gone to the fair.
– প্রথম subject “My brother” singular, তাই verb হওয়া উচিত ছিল “has”.

ঘ) The boys, together with their coach, is practicing on the field.
– প্রথম subject “The boys” plural, তাই verb হওয়া উচিত ছিল “are”.

Source: Live MCQ Lecture.

৭৫.
I along with some of my friends _____ present.
  1. was
  2. are
  3. were
  4. Both B + C
সঠিক উত্তর:
was
উত্তর
সঠিক উত্তর:
was
ব্যাখ্যা
• Along with, as well as, together with, including, addition to, accompanied by ইত্যাদি দ্বারা দুইটি subject যুক্ত হলে verb হবে প্রথম subject অনুযায়ী। 
- এখানে I এবং some of my friends subject দুটি along with দ্বারা যুক্ত হয়েছে।
- প্রথম subject I  বিধায় verb টি singular হবে। 

• Complete Sentence: I along with some of my friends was present.
৭৬.
The curriculum was designed with a view to __________ critical thinking skills among primary school students.
  1. fosterring
  2. foster
  3. fostering
  4. fostered
সঠিক উত্তর:
fostering
উত্তর
সঠিক উত্তর:
fostering
ব্যাখ্যা
Complete Sentence: The curriculum was designed with a view to fostering critical thinking skills among primary school students.
→ with a view to- এরপর verb + ing হয়।

• with a view to doing something (idiom)
English Meaning: with the aim of doing something.
Bangla Meaning: উদ্দেশ্যে।
 
• কোনো বাক্যে mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, worth ইত্যাদি শব্দ সমূহের পর কোনো verb বসলে সেই verb এর সাথে ing যুক্ত করতে হয়। 
→ অর্থাৎ, with a view to + verb+ ing.
→ যেহেতু, প্রদত্ত প্রশ্নে with a view to আছে এবং এরপর verb এর সাথে ing যুক্ত হবে।

অন্যদিকে,
• foster (verb)
Meaning: লালনপালন/প্রতিপালন করা; পোষণ/লালন করা।
• 'foster' এর present participle form হচ্ছে 'fostering'.
• 'foster' এর past participle form হচ্ছে 'fostered'.

Example Sentence:
1. The training program was designed with a view to preparing employees for upcoming challenges.
2. The project was initiated with a view to enhancing the overall efficiency of the system.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৭৭.
Ten hours ....... too long to wait.
  1. are
  2. were
  3. aren't
  4. is
সঠিক উত্তর:
is
উত্তর
সঠিক উত্তর:
is
ব্যাখ্যা
Correct answer: Ten hours is too long to wait.

- এখানে, "Expressions of time and distance" কে  "single entities" হিসেবে ধরা হয়।
- Subject দেখতে Plural হলেও verb singular হয়।
- তাদের পরে কখনো Plural Verb বসে না।
 
Example Sentence:
1. Ten minutes is not a lengthy wait for a table at this popular restaurant.
2. Fifty miles is a long distance.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৭৮.
Either Jhuma or her friends _____________ to the market today.
  1. are going
  2. is going
  3. go
  4. has gone
সঠিক উত্তর:
are going
উত্তর
সঠিক উত্তর:
are going
ব্যাখ্যা
Complete Sentence: Either Jhuma or her friends are going to the market today.
• Either ...... or দ্বারা দুইটা Noun/Pronoun যুক্ত হলে শেষেরটা অনুযায়ী verb বসে।
- যেহেতু, শেষের অংশে her friends – Plural Noun আছে, তাই এখানে are going হবে।

...................................................................................................
• [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
- Neither the salesmen nor the marketing manager is in favour of the system.

• [Either/neither] + noun + [or/nor] + plural noun + plural verb.
- Neither Jony nor his friends are going to the beach today.
৭৯.
The keys on the counter ___________ to my sister.
  1. has belonged
  2. belonging
  3. belong
  4. belongs
সঠিক উত্তর:
belong
উত্তর
সঠিক উত্তর:
belong
ব্যাখ্যা
Plural Subject এবং Plural Verb-এর নিয়ম ও উদাহরণ:
- Plural Subject সাধারণত একাধিক ব্যক্তি, বস্তুর নাম বা কোনো বিষয়কে নির্দেশ করে এবং এর সাথে Plural Verb ব্যবহৃত হয়।
- Plural Verb-এর সাথে কখনো s/es যুক্ত হয় না।

সুতরাং, বাক্যটি -
The keys on the counter belong to my sister.
এখানে,
"The keys" Plural Subject, তাই Plural Verb "belong" ব্যবহৃত হয়েছে। এখানে Verb-এর সাথে কখনো s/es যুক্ত হয় না।
৮০.
Everybody must protect _____ personal belongings.
  1. one's
  2. own's
  3. theirs
  4. his/her
সঠিক উত্তর:
his/her
উত্তর
সঠিক উত্তর:
his/her
ব্যাখ্যা
• Each/each of/anybody/anybody/everyone/no one/one of এদের possessive adjective হিসেবে his/her বসে।
- Everyone should do his / his or her duty.

• One এর Possessive Case one's বসে, his বা her বসে না।
- One should do one's duty.

• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - his/her.
- Complete sentence: Everybody must protect his/her personal belongings.
৮১.
Khadiza told Marzia that she ___________ her parents the next week.
  1. visit
  2. visiting
  3. visited
  4. would visit
সঠিক উত্তর:
would visit
উত্তর
সঠিক উত্তর:
would visit
ব্যাখ্যা
Complete Sentence: Khadiza told Marzia that she would visit her parents the next week.

• Main clause এর verb টি past tense হলে এবং পরের অংশে next day, next week, next month, next year ইত্যাদি উল্লেখ থাকলে subject এর পরে might/would/could বসে এবং এরপর verb এর base form বসে।

Example Sentence:
1. Jason told Benson that he would complete the project the next month.
2. Pori told Mahiya that she would join the gym the next day.
3. Emma told Lima that she would buy a new car the next year.
৮২.
Identify the correct sentence.
  1. None of the guest was introduced to the bride.
  2. None of the guest were introduced to the bride.
  3. None of the guests was introduced to the bride.
  4. None of the guest have been introduced to the bride.
সঠিক উত্তর:
None of the guests was introduced to the bride.
উত্তর
সঠিক উত্তর:
None of the guests was introduced to the bride.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হবে - None of the guests was introduced to the bride.

• Oxford Learners Dictionary, Cliffs TOFEL, Cambridge ইত্যাদি উৎস অনুসারে,
1. none + of the + singular noun + singular verb.
2. none + of the + plural countable noun + plural verb.
অর্থাৎ, দুই ধরনের ব্যবহারই রয়েছে।

• তবে, Cambridge dictionary এর মতে,
- informal speaking এর ক্ষেত্রে লোকজন অনেক সময় none of এর পরে plural verb ব্যবহার করে।
- তবে, formal English এ 'none of' subject হলে singular verb ব্যবহার করা হয়।

Ex:
- None of that surprises me.
- Indeed, none of his novels is well shaped or well written.
- None of the products have been tested on animals and all the bottles are recyclable. (informal)

• ইংরেজি গ্রামারের ক্ষেত্রে formal নিয়মকে অধিক গুরুত্ব দেওয়া বাঞ্জনীয়।
অতএব, সঠিক উত্তর হবে - None of the guests was introduced to the bride.
৮৩.
Neither of the participants _____ responded to the survey request.
  1. were
  2. was
  3. have
  4. has
সঠিক উত্তর:
has
উত্তর
সঠিক উত্তর:
has
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - has.
- Complete sentence: Neither of the participants has responded to the survey request.

• সাধারণত Neither of এর পরে plural noun বা pronoun এবং singular verb বসে।
- Neither দ্বারা দুইয়ের কোনটিই নয় বুঝানো হয়।

• 'Neither of' যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- Neither + of + plural noun + singular verb.
- Neither of এর পরে plural noun এবং singular verb বসে।

Example: 
- Neither of the two men was strong.
- Neither of the students has submitted the term paper to the teacher yet.
৮৪.
She carried a flashlight in her bag lest she _______________ herself in darkness during the power outage.
  1. should find
  2. will find
  3. should be found
  4. can find
সঠিক উত্তর:
should find
উত্তর
সঠিক উত্তর:
should find
ব্যাখ্যা
Complete Sentence: She carried a flashlight in her bag lest she should find herself in darkness during the power outage.
→ lest থাকলে শূন্যস্থানে "should find" হবে।

Lest এর ব্যবহার:
→ Lest একটি conjunction & এর অর্থ হল 'পাছে/ যাতে না'।
→ মূলত এটি negative অর্থে বাক্যে ব্যবহৃত হয়ে থাকে।

Structure: Independent clause + lest যুক্ত Dependent clause.
অর্থাৎ, subject + verb + other words + lest + subject + (should/might) + base form of verb + other words.

Example Sentence:
1. He spoke softly, lest his words should be overheard by the eavesdroppers.
2. She locked all the doors and windows lest burglars should enter the house.
3. He wore a raincoat to the event, lest it should rain unexpectedly.
4. The manager provided detailed instructions lest the team should make any mistakes.

Source: Advanced Learner's Grammar & Composition by Chowdhury & Hossain.
৮৫.
Complete the sentence:
________ of the furniture in the showroom _____ been moved to the new building.

  1. Two-thirds, has
  2. Two-thirds, have
  3. Two-third, has
  4. Two-third, have
সঠিক উত্তর:
Two-thirds, has
উত্তর
সঠিক উত্তর:
Two-thirds, has
ব্যাখ্যা
The required answer is - Two-thirds, has.

• সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন: Two-thirds).
- কিন্তু প্রথমটি One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না (যেমন: One-third).
- তবে ভগ্নাংশের পর Subject যদি 'singular' হয় তাহলে Verb singular হবে।
- Subject যদি 'plural' হলে Verb plural হবে।

Furniture শব্দটি Uncountable Noun.
- Uncountable Noun তাই এর Plural হয় না। এটি Singular verb নেয়
- এর পূর্বে article (a, an) বসে না এবং তার Plural form হয় না।
- নির্দিষ্ট করে বুঝাতে The ব্যবহার করা হয়।
- এর Countable Form হিসেবে a chair, a table ইত্যাদি ব্যবহার করা হয়।

So, Complete sentence: Two-thirds of the furniture in the showroom has been moved to the new building.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
৮৬.
The professor, along with her assistants, ____________ preparing for the conference.
  1. are
  2. is
  3. were
  4. have been
সঠিক উত্তর:
is
উত্তর
সঠিক উত্তর:
is
ব্যাখ্যা
Along with, as well as, together with, including, addition to, accompanied by ইত্যাদি দ্বারা দুইটি subject যুক্ত হলে verb হবে প্রথম subject অনুযায়ী। 
- এখানে I এবং some of my friends subject দুটি along with দ্বারা যুক্ত হয়েছে।
- প্রথম subject I  বিধায় verb টি singular হবে। 

• Complete Sentence: The professor, along with her assistants, is preparing for the conference.
৮৭.
Complete the sentence: It is time for the athlete __________ for the upcoming tournament.
  1. started training
  2. start training
  3. starts training
  4. to start training
সঠিক উত্তর:
to start training
উত্তর
সঠিক উত্তর:
to start training
ব্যাখ্যা
• It is time দিয়ে ৩টি Structure হতে পারে।
যথা -
• It is time এরপর যদি subject থাকে তাহলে verb টি past tense এ হয়।
- It is time I changed my bad habits. (Present + Past)

• It is time এরপর যদি subject না থাকে তবে to + verb হয়। (Present + Infinitive)
- It is time to change my bad habits.

• It is time (present) + for + Sub এর Objective form + Infinitive.
- It is time for me to change my bad habits.

• সুতরাং নিয়মানুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to start training.
- Comlete sentence: It is time for the athlete to start training for the upcoming tournament.
৮৮.
Which of the following sentences is correct?
  1. Everyone is obligated to perform their tasks.
  2. His is a fearless heart.
  3. One should always respect his commitments.
  4. These books have lost its appeal nowadays.
সঠিক উত্তর:
His is a fearless heart.
উত্তর
সঠিক উত্তর:
His is a fearless heart.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হচ্ছে - His is a fearless heart.
- Double Possessive হিসেবে এখানে his বলতে his heart বুঝাচ্ছে।
অর্থাৎ- His heart is a fearless heart.
- যেমন,  আমরা বলি Ours is a beautiful country. অর্থাৎ- Our country is a beautiful country.

• অন্য বাক্যগুলোর মধ্যে - 
ক) বাক্যে their এর ব্যবহার ভুল
- সাধারণত  Everyone, Anyone, No one থাকলে Possessive- his অথবা his or her বসে।
- সঠিক বাক্য - Everyone is obligated to perform his / his or her duty.

গ) বাক্যটিতে his এর ব্যবহার ভুল।
- One এর Possessive Case one's বসে, his বা her বসে না।
- সঠিক বাক্য - One should always respect one's commitments.

ঘ) বাক্যটিতে its এর ব্যবহার ভুল।
- বাক্যটিতে ব্যবহৃত headword অর্থাৎ these pronoun এবং books noun দুটোই plural form এ আছে, তাই এর সাথে ব্যবহৃত pronoun টিও plural হবে।
- সে অনুযায়ী এখানে its এরস্থলে their বসালে বাক্যটি সঠিক হবে।
- সঠিক বাক্য - These books have lost their appeal nowadays.
৮৯.
The manager, along with her assistants, _______ the company retreat.
  1. is organizing
  2. are organizing
  3. have organized
  4. are organized
সঠিক উত্তর:
is organizing
উত্তর
সঠিক উত্তর:
is organizing
ব্যাখ্যা

Along with someone/something (phrase): 
English Meaning - In addition to someone or something else. 
Bangla Meaning - সংলগ্ন হওয়া। 

• with, together with, as well as, along with, in addition to, accompanied by দ্বারা কোন noun বা pronoun যুক্ত হলে এদের পূর্ববর্তী subject অনুযায়ী verb হয়।
Examples: 
- The principal along with the teachers was present in the meeting yesterday.
- Mr. Amin accompanied by his colleagues was present at the party.

Complete Sentence - The manager, along with her assistants, is organizing the company retreat.

৯০.
Identify the correct sentence.
  1. Would you please opening the door? 
  2. Would you mind open the door?
  3.  Would you please open the door?
  4. Would you mind opened the door? 
সঠিক উত্তর:
 Would you please open the door?
উত্তর
সঠিক উত্তর:
 Would you please open the door?
ব্যাখ্যা
• Would you please/ Would you mind…….? (……করতে কি কিছু মনে করবেন?):
• “Would you please/ Would you mind…….?” বিনম্র Request এর জন্য প্রশ্নবোধক বাক্যের আকারে বসে।
- তবে Would you please এর পর verb এর base form বসে।
- আর Would you mind এর পর verb+ing বসে।

• নিয়মানুযায়ী, অপশনের একমাত্র সঠিক উত্তরটি হচ্ছে -  Would you please open the door?
৯১.
He copies whatever his elder brother ______ at home. 
  1. did
  2. do
  3. does
  4. doing
সঠিক উত্তর:
does
উত্তর
সঠিক উত্তর:
does
ব্যাখ্যা

• Subject-Verb Agreement Rules অনুযায়ী subject টি third person singular number হলে verb এর সাথে s/ es যোগ করতে হয়।
- The verb should agree with "his elder brother" (third person singular).
-It also needs to be in the present tense to match "does."
- "does" (present tense, singular) is correct.
- subject "his elder brother" singular, তাই singular verb "does" হবে

Correct answer: He copies whatever his elder brother does at home.
- Bangla meaning: সে যা কিছু তার বড় ভাই বাড়িতে করে, সবই অনুকরণ করে।

Source: A Passage To The English Language S.M Zakir Hussain.

৯২.
Which one is correct?
  1. Twenty pieces of artwork was required to decorate the hall for the exhibition.
  2. Twenty pieces of artwork was being required to decorate the hall for the exhibition.
  3. Twenty pieces of artwork were required to decorate the hall for the exhibition.
  4. Twenty pieces of artwork has been required to decorate the hall for the exhibition.
সঠিক উত্তর:
Twenty pieces of artwork were required to decorate the hall for the exhibition.
উত্তর
সঠিক উত্তর:
Twenty pieces of artwork were required to decorate the hall for the exhibition.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - Twenty pieces of artwork were required to decorate the hall for the exhibition.
- সাধারণত preposition যুক্ত subject এর verb সবসময় preposition এর পূর্বের subject অনুযায়ী হয়।
- subject singular হলে verb singular; subject plural হলে verb plural.

• প্রদত্ত প্রশ্নে preposition of এর পূর্বে plural subject Twenty pieces আছে; তাই verb were হয়েছে।

More examples: 
- Twenty chairs of wood were needed.
- Twenty boxes of supplies were required.
৯৩.
Neither the student nor his classmates _____ ready for the test.
  1. is
  2. were
  3. has been
  4. was
সঠিক উত্তর:
were
উত্তর
সঠিক উত্তর:
were
ব্যাখ্যা

Complete sentence: Neither the student nor his classmates were ready for the test.
- “his classmates” - plural এবং verb-এর কাছে , তাই verb plural হবে। 

• [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
- Neither the salesmen nor the marketing manager is in favor of the system.

• [Either/neither] + noun + [or/nor] + plural noun + plural verb.
- Neither John nor his friends are going to the beach today.

৯৪.
Choose the correct sentence-
  1. A basket of fruits were placed on the table.
  2. A basket of fruits are placed on the table.
  3. A basket of fruits was placed on the table.
  4. A basket of fruits have placed on the table.
সঠিক উত্তর:
A basket of fruits was placed on the table.
উত্তর
সঠিক উত্তর:
A basket of fruits was placed on the table.
ব্যাখ্যা

Correct sentence: A basket of fruits was placed on the table.
- এখানে 'fruits' Plural হলেও, বাক্যের মূল কর্তা হলো 'A basket', যা একটি Singular number। তাই এর সাথে তাই এর সাথে singular Verb হিসেবে "was" বসবে। '

• Subject-Verb Agreement অনুযায়ী,
- Subject-এর সাথে preposition দিয়ে যে শব্দ বা শব্দসমষ্টি যুক্ত থাকে তারা কখনোই verb-এর উপর কোনো প্রভাব ফেলে না।
- তাই সাধারণত preposition/prepositional phrase -এর পূর্বের subject অনুসারে Verb বসে।
- অর্থাৎ, Prepositional phrase-এর পূর্বের subject টি plural হলে verb টি plural হবে এবং subject টি singular হলে verb টি singular হবে।

Other options:
ক) A basket of fruits were placed on the table.
-  Prepositional phrase-এর পূর্বের subject টি singular হলে verb টি singular হবে। এখানে পূর্বের subject একটি Singular number তাই Plural verb এর ব্যবহার সঠিক নয়।

খ) A basket of fruits are placed on the table.
- অর্থাৎ, Prepositional phrase-এর পূর্বের subject টি plural হলে verb টি plural হবে এবং subject টি singular হলে verb টি singular হবে। এখানে পূর্বের subject একটি Singular number হওয়ায় Plural verb এর ব্যবহার সঠিক নয়।

ঘ) A basket of fruits have placed on the table.
- অর্থাৎ, Prepositional phrase-এর পূর্বের subject টি plural হলে verb টি plural হবে এবং subject টি singular হলে verb টি singular হবে। এখানে পূর্বের subject একটি Singular number হওয়ায় Plural verb এর ব্যবহার সঠিক নয়।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৯৫.
Two-thirds of the book _______ been finished.
  1. have been
  2. has been
  3. have
  4. has
সঠিক উত্তর:
has
উত্তর
সঠিক উত্তর:
has
ব্যাখ্যা

Correct answer: has.

• সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন- Two-thirds).
- কিন্তু প্রথমটি One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না (যেমন- One-third).
- আবার সব ধরনের ভগ্নাংশের পরে noun - singular হলে verb singular এবং noun plural হলে verb plural হয়।
- ভগ্নাংশ + of + singular noun + singular verb
- Three-fourths of the mango is rotten.

- ভগ্নাংশ + of + plural noun + plural verb
- Three-fourths of the mangoes are rotten.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৯৬.
A bouquet of flowers _____ required for the event.
  1. is
  2. are
  3. were
  4. have
সঠিক উত্তর:
is
উত্তর
সঠিক উত্তর:
is
ব্যাখ্যা

Correct answer: is.
Complete sentence: A bouquet of flowers is required for the event.
- প্রদত্ত বাক্যে Subject হলো "A bouquet" (singular), তাই verb টিও singular হবে।
- "of flowers" একটি Prepositional phrase. Verb -এর উপর এর কোনো প্রভাব নেই।

• Subject-Verb Agreement অনুযায়ী,
- Subject -এর সাথে Preposition দিয়ে যে শব্দ বা শব্দসমষ্টি যুক্ত থাকে তারা কখনোই verb -এর উপর কোনো প্রভাব ফেলে না।
- তাই সাধারণত preposition/ prepositional phrase -এর পূর্বের subject অনুসারে verb বসে।
- অর্থাৎ, preposition/ prepositional phrase -এর পূর্বের subject টি plural হলে verb টি plural হবে এবং subject টি singular হলে verb টি singular হবে।
- Example: A bouquet of flowers is required for the event.

- কিন্তু একই sentence -এ একাধিক noun -এর পূর্বে একাধিক preposition ব্যবহৃত হলে প্রথম preposition -এর পূর্বে ব্যবহৃত noun অনুযায়ী verb বসবে।
- Example: The colors of the flowers in the garden are very bright.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৯৭.
Choose the correct sentence:
  1. Faija is one of the candidates who was shortlisted for the job and the only one of the candidates who was hired.
  2. Faija is one of the candidates who were shortlisted for the job and the only one of the candidates who were hired.
  3. Faija is one of the candidates who was shortlisted for the job and the only one of the candidates who were hired.
  4. Faija is one of the candidates who were shortlisted for the job and the only one of the candidates who was hired.
সঠিক উত্তর:
Faija is one of the candidates who were shortlisted for the job and the only one of the candidates who was hired.
উত্তর
সঠিক উত্তর:
Faija is one of the candidates who were shortlisted for the job and the only one of the candidates who was hired.
ব্যাখ্যা
• Correct sentence: ঘ) Faija is one of the candidates who were shortlisted for the job and the only one of the candidates who was hired.

• Explanation:
- "One of the candidates" → এখানে "candidates" plural noun বোঝানো হয়েছে।
- অর্থাৎ, অনেক candidate -কে shortlisted করা হয়েছে তার মধ্যে Faija একজন।
- তাই Relative pronoun 'who' -এর antecedent "candidates" plural হওয়ায় plural verb "were" হবে।

• অন্যদিকে,
- "the only one of the candidates" -এর পরে "who was hired" সঠিক।
- কারণ, সে হলো একমাত্র candidate যাকে hire করা হয়েছে।
- তাই verb singular টি হবে।

• Grammatical Rules:
1. Sub + verb + one of + plural noun/pronoun + who/that + plural verb.
2. Sub + verb + the only one of + plural noun/pronoun + who/that + singular verb.
৯৮.
He as well as his colleagues ______ spending vacation abroad.
  1. are
  2. is
  3. were
  4. can
সঠিক উত্তর:
is
উত্তর
সঠিক উত্তর:
is
ব্যাখ্যা

• Complete sentence: He as well as his colleagues is spending vacation abroad.

• Subject-Verb Agreement অনুযায়ী,
- Along with, together with, as well as, including, addition to, accompanied by ইত্যাদি দ্বারা দুইটি subject যুক্ত হলে verb হবে প্রথম subject অনুযায়ী।
- এখানে 'He' এবং 'his colleagues' - as well as দ্বারা যুক্ত হয়েছে।
- প্রথম subject 'He' হলো singular তাই verb টি singular (is) হবে।

Example Sentences:
- My mother, as well as my father, likes gardening.
- Ali, as well as his colleagues, is attending the conference.

Other options:
ক) are - এটা plural verb, কিন্তু subject "He" singular বলে singular verb দরকার।

গ) were - এটা plural verb, কিন্তু subject "He" singular বলে singular verb দরকার।

ঘ) can - একটি modal verb, কিন্তু এখানে Present Continuous tense (is spending) দরকার।

৯৯.
Find out the error. He has his assistant scheduled his appointments for the week.
  1. has
  2. scheduled
  3. for
  4. no error
সঠিক উত্তর:
scheduled
উত্তর
সঠিক উত্তর:
scheduled
ব্যাখ্যা
• বাক্যের ভুল অংশটুকু হচ্ছে - scheduled.
- এখানে, schedule বসলে বাক্যটি সঠিক হবে।

• Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
 
• Causative verb হিসাবে 'Have' এর ব্যবহার - 
- Have এরপর কোনো ব্যক্তি থাকলে verb এর base form বসে।
- Subject + have/has/had+ ব্যাক্তিবাচক object + verb এর base form.
- Subject + have/has/had+ বস্তুবাচক object + verb এর past participle form.
 
• প্রদত্ত বাক্যে Has এরপর his assistant ব্যক্তিবাচক object তাই এরপর verb schedule বসবে।
- সঠিক বাক্য - He has his assistant schedule his appointments for the week.
১০০.
The committee (be) debating over their decisions regarding the project timeline for hours.
  1. has
  2. has been
  3. have
  4. have been
সঠিক উত্তর:
have been
উত্তর
সঠিক উত্তর:
have been
ব্যাখ্যা
- Committee হচ্ছে collective noun.
- Collective noun হচ্ছে অবিভক্ত সমষ্টি এবং এর verb এবং pronoun দুটোই singular হয়ে থাকে।

• কিন্তু, 
- সাধারণত collective noun এর সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হলে তাদেরকে এককভাবে না বুঝিয়ে প্রত্যেককে আলাদাভাবে বোঝায় এবং এদের কে তখন Noun of maltitude বলা হয়, 
-  Noun of multitude এর verb এবং pronoun দুটোই Plural হয়ে থাকে।
- সেক্ষেত্রে বাক্যে argue, debate, division, separation, unable to agree ইত্যাদি উল্লেখ থাকে।

• নিয়মানুযায়ী তাই, সঠিক উত্তর হবে - have been
- কারণ - এখানে committee membersদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়েছে এবং বিভাজিত সমষ্টিকে নির্দেশ করছে।
- আবার বাক্যে for two hours থাকাতে বাক্যটি present perfect continuous tense এ হবে।
- Complete Sentence: The committee have been debating over their decisions regarding the project timeline for hours.