• DML-এর পূর্ণরূপ হলো Data Manipulation Language. এটি একটি ধরনের SQL কমান্ডের সেট যা ডেটাবেসের মধ্যে তথ্য পরিচালনা করার জন্য ব্যবহৃত হয়। DML-এর মাধ্যমে ব্যবহারকারী ডেটাবেসে তথ্য সন্নিবেশ (Insert), আপডেট (Update), মুছে ফেলা (Delete), এবং নির্বাচন (Select) করতে পারে। এটি ডেটা সংরক্ষণ বা ডেটাবেসের কাঠামো পরিবর্তনের জন্য নয়, বরং বিদ্যমান তথ্য নিয়ন্ত্রণ এবং পরিচালনার জন্য ব্যবহৃত হয়। সহজভাবে বলা যায়, DML হলো সেই ভাষা যা ডেটাবেসের তথ্যের উপর কার্যকরী অপারেশন সম্পাদন করতে সাহায্য করে। তাই DML-এর সঠিক উত্তর হলো: গ) Data Manipulation Language.
• ডাটাবেজ ভাষা:
- যে ভাষার দ্বারা ডাটাবেজ সিস্টেমে ডাটাবেজ তৈরি, কুয়েরি, ডাটা মডিফিকেশন করা হয় তাকে ডাটাবেজ ভাষা বলে।
- ডাটাবেজ ভাষা দুই ধরনের। যথা:
১. ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ (Data Definition Language - DDL) ও
২. ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ (Data Manipulation Language - DML).
১। ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ:
- একটি ডাটাবেজ পরিকল্পনা করা হয় কতকগুলো বর্ণনার মাধ্যমে।
- এ বর্ণনাগুলো লেখার জন্য এক ধরনের বিশেষ ভাষা ব্যবহার করা হয়, যাকে ডাটা ডেফিনেশন ল্যাংগুয়েজ বলা হয়।
- ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে ডাটা সংরক্ষণ ও ডাটা এ্যাকসেস করার জন্য ডাটা ডেফিনেশন ল্যাংগুয়েজ ব্যবহার করা হয়।
- ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ এর কমান্ডগুলো হল-
• Create statement,
• Drop statement,
• Alter statement,
• Rename statement.
২। ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ:
- যে ডাটাবেজ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে রিলেশনাল ডাটাবেজ টেবিলে ডাটা ইনসার্ট, ডিলিট, আপডেট, মডিফাই করা যায় তাকে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বলে।
- ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ এর কমান্ডগুলো হল-
• Insert statement,
• Delete statement,
• Update statement,
• Select statement.
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।