উত্তর
ব্যাখ্যা
(১) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা এ সম্পর্কে সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন পুলিশ কর্মকর্তা যদি সমাচান পান যে, কোন ব্যক্তি-
(ক) আত্মহত্যা করেছে; অথবা
(খ) অন্য কোন ব্যক্তি কর্তৃক, বা কোন প্রাণী কর্তৃক, বা কোন যন্ত্রে বা দুর্ঘটনায় নিহত হয়েছে; অথবা
(গ) এরূপ অবস্থায় মারা গিয়েছে যদরুণ যৌক্তিকভাবে সন্দেহ পোষণ হতে পারে যে, অন্য কোন ব্যক্তি কোন অপরাধ করেছে,
সেক্ষেত্রে অবিলম্বে সুরতহাল তদন্তের লক্ষ্যে ক্ষমতাপ্রাপ্ত নিকটতম নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তা অবগত করাবেন এবং সরকারের নির্ধারিত কোন বিধি বা কোন সাধারণ বা বিশেষ আদেশের মাধ্যমে ভিন্নভাবে কোন নির্দেশনা না থাকলে জেলা ম্যাজিস্ট্রেটের যেখানে উত্তরূপে মৃত ব্যক্তির লাশ রয়েছে, সে স্থানে যাবেন এবং সেখানে স্থানীয় দুই বা ততোধিক সম্মানিত ব্যক্তির উপস্থিতিতে তদন্ত কার্য করবেন এবং মৃত ব্যক্তির দেহে ক্ষত, ভাঙ্গা বা মচকিয়ে যাবার দাগ, আঁচড়িয়ে যাবার দাগ ও অন্যান্য আঘাতের চিহ্ন বর্ণনা করে এবং যে পদ্ধতিতে অস্ত্র বা যন্ত্র (যদি থাকে) কর্তৃক উক্ত চিহ্নের সৃষ্টি হইয়াছে মর্মে মনে হয়, উহার উল্লেখ করে আপাতদৃষ্টিতে মৃত্যুর কারণ সম্পর্কে একটি প্রতিবেদন প্রণয়ন করবেনঃ
শর্ত থাকে যে, সরকার কর্তৃক অন্য কোন নির্দেশ না প্রদত্ত না হলে শত্রুর তৎপরতার দরুণ কারও মৃত্যু হয়ে থাকলে সেক্ষেত্রে এই উপধারার বিধানমতে কোন তদন্ত করা বা প্রতিবেদন প্রণয়ন করা বা সুরতহাল করার ক্ষমতাসম্পন্ন কোন ম্যাজিস্ট্রেটকে সংবাদ দেবার প্রয়োজন হবে না।
(২) ঐ প্রতিবেদনে ঐরূপ পুলিশ কর্মকর্তা ও অন্য ব্যক্তিবর্গ অথবা তাঁদের মধ্যে যাঁরা একমত হন তাঁর স্বাক্ষর করবেন এবং অবিলম্বে তা জেলা ম্যাজিস্ট্রেট বরাবর পাঠাতে হবে।
(৩) মৃত্যুর কারণ সম্পর্কে সন্দেহ থাকলে অথবা অন্য কোন কারণে পুলিশ কর্মকর্তা উত্তরূপ করা প্রয়োজনীয় ও সমীচীন বলে বিবেচনা করলে তিনি এ সম্পর্কে সরকার কর্তৃক নির্ধারিত বিধি সাপেক্ষে তিনি লাশটি পরীক্ষার লক্ষ্যে কোন নিকটতম সিভিল সার্জন বা সরকার কর্তৃক এই প্রয়োজনে নিযুক্ত অন্য কোন যোগ্যতাসম্পন্ন ডাক্তার বরাবর পাঠাবেন, তবে আবহাওয়ার ও দূরত্বের জন্য লাশটি যদি বিকৃতি হয়ে যাবার ঝুঁকি না থাকে যাদরুণ ঐরূপ পরীক্ষা অর্থহীন হয়ে দাঁড়ায়, তাহলে তা পাঠাবার প্রয়োজন নেই।.
(৫) নিম্নে বর্ণিত ম্যাজিস্ট্রেটগণ সুরতহাল করতে ক্ষমতাপ্রাপ্ত হলেন, যথাঃ জেলা ম্যাজিস্ট্রেট বা এতদ্বিষয়ে ব্যাপারে সরকার বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক এ ব্যাপারে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট।