উত্তর
ব্যাখ্যা
সমাধান:
প্রথম ৪টির গড় ৫২
প্রথম ৪টি সংখ্যার সমষ্টি = ৪ × ৫২
= ২০৮
শেষ ৫টির সংখ্যার গড় ৩৮
শেষ ৫টি সংখ্যার সমষ্টি = ৫ × ৩৮
= ১৯০
∴ ৯টি সংখ্যার সমষ্টি = (২০৮ + ১৯০)
= ৩৯৮
∴পঞ্চম সংখ্যাটি = ৪৬২ - ৩৯৮
= ৬৪
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৫ / ২১ · ৪০১–৫০০ / ২,০৫২
প্রশ্ন: ২৩০ এর ভাজক সংখ্যা কতটি?
সমাধান:
২৩০-কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই,
২৩০ = ২ × ৫ × ২৩
= ২১ × ৫১ × ২৩১
∴ মোট ভাজকের সংখ্যা = (১ + ১)(১ + ১)(১ + ১) = ২ × ২ × ২ = ৮
অতএব, ২৩০-এর ভাজক সংখ্যা মোট ৮টি।
২৩০-এর সব ভাজকগুলো হলো-
১, ২, ৫, ১০, ২৩, ৪৬, ১১৫, ২৩০
প্রশ্ন: ০, ১, ২, ৩ ও ৪ দ্বারা গঠিত ০৫ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল কত হবে?
সমাধান:
০, ১, ২, ৩ ও ৪ দ্বারা গঠিত ০৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৪৩২১০
০, ১, ২, ৩ ও ৪ দ্বারা গঠিত ০৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা= ১০২৩৪
যোগফল = ৪৩২১০ + ১০২৩৪
= ৫৩৪৪৪
প্রশ্ন: ০.৪ × ০.০৪ × ০.০০৪ = ?
সমাধান:
০.৪ × ০.০৪ × ০.০০৪ = ০.০০০০৬৪
যে সংখ্যাগুলো গুণ করতে হবে সেসব সংখায় দশমিকের পর মোট যত ঘর আছে গুনফলেও দশমিকের পর ঠিক তত ঘর থাকবে।
প্রশ্ন: নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ?
সমাধান:
প্রকৃত ভগ্নাংশের লব ছোট, হর বড় অর্থাৎ ৫/৬
অপ্রকৃত ভগ্নাংশের লব বড়, হর ছোট
অর্থাৎ ২৫/১৭, ১২/১০, ৪/৩
প্রশ্ন: কোন ভগ্নাংশটি বৃহত্তম?
সমাধান:
ক) ৫/৮ = ০.৬২৫
খ) ৭/১০ = ০.৭
গ) ৩/৪ = ০.৭৫
ঘ) ১/২ = ০.৫
এখানে ০.৭৫ মানটি সবচেয়ে বড়।
∴ বৃহত্তম ভগ্নাংশটি হলো ৩/৪
প্রশ্ন: প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ২৫। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৩০ হলে, তৃতীয় সংখ্যাটি কত?
সমাধান:
প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় = ২৫
∴ প্রথম ও দ্বিতীয় সংখ্যার সমষ্টি = (২৫ × ২)
= ৫০
আবার,
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় = ৩০
∴ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার সমষ্টি = (৩০ × ৩)
= ৯০
∴ তৃতীয় সংখ্যাটি = (৯০ - ৫০)
= ৪০ ।
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৩ : ৪। যদি তাদের ল.সা.গু ২৪০ হয়, তবে দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি কত?
সমাধান:
ধরি, দুটি সংখ্যা হলো ৩x এবং ৪x, যেখানে x তাদের সাধারণ গুণনীয়ক।
∴ ৩x এবং ৪x এর ল.সা.গু = ১২x
প্রশ্নমতে,
১২x = ২৪০
⇒ x = ২৪০/১২
∴ x = ২০
∴ সংখ্যা দুটি হলো,
৩x = ৩ × ২০ = ৬০
৪x = ৪ × ২০ = ৮০
সুতরাং, দুটি সংখ্যার মধ্যে ছোটটি হলো ৬০।
প্রশ্ন: ভাজক ভাগফলের এক-তৃতীয়াংশ এবং ভাগশেষ ভাজকের অর্ধেক। ভাগফল ১২০ হলে ভাজ্য কত?
সমাধান:
দেওয়া আছে,
ভাগফল = ১২০
প্রশ্নমতে,
ভাজক = ভাগফল/৩ = ১২০/৩ = ৪০
এবং ভাগশেষ = ভাজক/২ = ৪০/২ = ২০
আমরা জানি,
ভাজ্য = (ভাগফল × ভাজক) + ভাগশেষ
= (১২০ × ৪০) + ২০
= ৪৮২০
প্রশ্ন: নয়টি সংখ্যার গড় ৬৩। এদের প্রথম পাঁচটির গড় ৬০ এবং শেষ পাঁচটির গড় ৬৫ হলে পঞ্চম সংখ্যাটি কত?
সমাধান:
নয়টি সংখ্যার যোগফল = ৯ × ৬৩ = ৫৬৭
প্রথম পাঁচটির যোগফল = ৫ × ৬০ = ৩০০
শেষ পাঁচটির যোগফল = ৫ × ৬৫ = ৩২৫
তাহলে,
পঞ্চম সংখ্যাটি = প্রথম পাঁচটির + শেষ পাঁচটির - নয়টির যোগফল
= ৩০০ + ৩২৫ - ৫৬৭
= ৬২৫ - ৫৬৭
= ৫৮
প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম?
সমাধান:
দশমিকে রূপান্তর করে পাই,
5 ÷ 12 = 0.4167
6 ÷ 13 = 0.4615
11 ÷ 24 = 0.4583
3 ÷ 8 = 0.375
তুলনা:
0.375 < 0.4167 < 0.4583 < 0.4615
∴ বৃহত্তম ভগ্নাংশ = 6/13
প্রশ্ন: ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত?
সমাধান:
৪০ থেকে ১০০ এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা = ৯৭
আবার,
৪০ থেকে ১০০ এর মধ্যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৪১
∴ ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার যোগফল = (৯৭ + ৪১)
= ১৩৮
∴ ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় = ১৩৮/২
= ৬৯ ।
প্রশ্ন: ৪/৯, ৬/১৫ ও ৮/২১ এর ল.সা.গু নিচের কোনটি?
সমাধান:
আমরা জানি, ভগ্নাংশের ল.সা.গু. = (লব গুলোর ল.সা.গু.)/(হর গুলোর গ.সা.গু.)
এখানে, লব ৪, ৬ ও ৮ এর ল.সা.গু. = ২৪
এবং হর ৯, ১৫ ও ২১ এর গ.সা.গু. = ৩
∴ ল.সা.গু. = ২৪/৩ = ৮
প্রশ্ন: কোনটি মূলদ সংখ্যা?
সমাধান:
• মূলদ সংখ্যা: p/q আকারে প্রকাশযোগ্য সংখ্যা যা p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0। উদাহরণ: √25 = 5, 5/1 = 5, 5/6, 1/2 ইত্যাদি।
• অমূলদ সংখ্যা: এমন সংখ্যা যা p/q আকারে প্রকাশ করা যায় না (p ও q পূর্ণসংখ্যা ও q ≠ 0)। উদাহরণ: √2 ≈ 1.414213......, √3 ≈ 1.732...... ইত্যাদি।
এখানে,
ক) e = 2.71828...
এটি একটি অমূলদ ধ্রুবক।
∴ অমূলদ সংখ্যা।
খ) π = 3.14159...
এটি একটি অমূলদ ধ্রুবক।
∴ অমূলদ সংখ্যা।
গ) 1/√5
√5 অমূলদ, ফলে 1/√5 ও অমূলদ।
∴ অমূলদ সংখ্যা।
ঘ) √3/√108 = √3/√(36 × 3)
= √3/(6√3) = 1/6
এটি p/q আকারে আছে, যেখানে p = 1, q = 6।
∴ এটি মূলদ সংখ্যা।
উত্তর: ঘ) √3/√108
প্রশ্ন: P সংখ্যক সংখ্যার গড় A এবং Q সংখ্যক সংখ্যার গড় B হলে, সবগুলো সংখ্যার গড় কত?
সমাধান:
দেওয়া আছে,
P সংখ্যক সংখ্যার গড় = A
∴ P সংখ্যক সংখ্যার সমষ্টি = PA
আবার,
Q সংখ্যক সংখ্যার গড় = B
∴ Q সংখ্যক সংখ্যার সমষ্টি = QB
মোট সংখ্যা = P + Q
∴ তাদের সমষ্টি = PA + QB
∴ তাদের গড় = (PA + QB)/(P + Q)।
প্রশ্ন: এক ক্লাসে ১০ জন শিক্ষার্থীর গড় বয়স ১৫ বছর। যদি আরও ৫ জন শিক্ষার্থী যোগ করা হয় এবং নতুন গড় হয় ১৬ বছর, নতুন যোগকৃত ৫ জনের গড় বয়স কত?
সমাধান:
প্রথমে,
১০ জনের মোট বয়স = ১০ × ১৫ = ১৫০ বছর
আবার,
৫ জন শিক্ষার্থী যোগ করা হয় নতুন শিক্ষার্থী = ১০ + ৫ = ১৫ জন
∴ ১৫ জনের মোট বয়স = ১৫ × ১৬ = ২৪০ বছর
∴ নতুন ৫ জনের মোট বয়স = ২৪০ - ১৫০ = ৯০ বছর
∴ নতুন ৫ জনের গড় বয়স = ৯০/৫ = ১৮ বছর
প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু. ১২ এবং ল.সা.গু. ১৮০। একটি সংখ্যা ৬০ হলে, অপর সংখ্যাটি কত?
সমাধান:
ধরি,
অপর সংখ্যা = ক
আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = গ.সা.গু. × ল.সা.গু.
প্রথম সংখ্যা × অপর সংখ্যা = গ.সা.গু. × ল.সা.গু.
⇒ ৬০ × ক = ১২ × ১৮০
⇒ ৬০ × ক = ২১৬০
⇒ ক = ২১৬০/৬০
∴ ক = ৩৬
অতএব, অপর সংখ্যাটি হলো ৩৬
প্রশ্ন: ০.৯৬০৪ এর বর্গমূল নির্ণয় করুন।
সমাধান:
√০.৯৬০৪
= √(৯৬০৪/১০০০০)
= √(৯৮২/১০০২)
= ৯৮/১০০
= ০.৯৮
প্রশ্ন: একটি সংখ্যা ৮৪২ থেকে যত ছোট, ৬১২ থেকে তত বড়। সংখ্যাটি কত?
Solution:
ধরি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
৮৪২ - ক = ক - ৬১২
⇒ ৮৪২ + ৬১২ = ক + ক
⇒ ১৪৫৪ = ২ক
⇒ ক = ১৪৫৪/২
∴ ক = ৭২৭
বিকল্প পদ্ধতি:
সংখ্যাটি হলো প্রদত্ত সংখ্যা দুটির গড় বা মধ্যবর্তী মান।
সংখ্যাটি = (৮৪২ + ৬১২)/২
= ১৪৫৪/২
= ৭২৭
∴ সংখ্যাটি হলো ৭২৭
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড়?
সমাধান:
ক) √০.৩ = ০.৫৪৭৭
খ) ০.৩ = ০.৩
গ) ০.২ = ০.২
ঘ) √০.২ = ০.৪৪৭২
সবচেয়ে বড় সংখ্যাটি = √০.৩
প্রশ্ন: যদি m একটি বিজোড় সংখ্যা হয়, তবে নিচের কোনটি বিজোড়?
সমাধান:
ধরি, m = 1 (একটি বিজোড় সংখ্যা)
ক) 2m = 2 × 1 = 2 (জোড় সংখ্যা)
খ) m2 + 1 = (1)2 + 1 = 1 + 1 = 2 (জোড় সংখ্যা)
গ) 3m = 3 × 1 = 3 (বিজোড় সংখ্যা)
ঘ) 3m + 1 = (3 × 1) + 1 = 3 + 1 = 4 (জোড় সংখ্যা)
যেহেতু 3m এর মান বিজোড় এসেছে,
∴ 3m হলো বিজোড় সংখ্যা।
প্রশ্ন: ১২০ সংখ্যাটির মোট ভাজক সংখ্যা কত?
সমাধান:
প্রথমে সংখ্যাটির মৌলিক উৎপাদকগুলো বের করতে হবে।
১২০ = ২ × ২ × ২ × ৩ × ৫
= ২৩ × ৩১ × ৫১
আমরা জানি,
কোনো সংখ্যার মোট ভাজক সংখ্যা বের করতে হলে এর মৌলিক উৎপাদকগুলোর সূচকের সাথে ১ যোগ করে গুণ করতে হয়।
∴ ১২০-এর মোট ভাজক সংখ্যা = (৩ + ১) × (১ + ১) × (১ + ১)
= ৪ × ২ × ২
= ১৬
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু ৬০ এবং গ.সা.গু ১০। একটি সংখ্যা ৩০ হলে, অপর সংখ্যাটি কত?
সমাধান:
দেওয়া আছে,
ল.সা.গু = ৬০
গ.সা.গু = ১০
এবং একটি সংখ্যা ৩০
আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
∴ অপর সংখ্যা = (৬০ × ১০)/৩০
= ৬০০/৩০
= ২০
সুতরাং, অপর সংখ্যাটি ২০
প্রশ্ন: একটি সংখ্যাকে তিনগুণ করে তার থেকে 15 বিয়োগ করা হলো। উক্ত ফলাফলকে 4 দ্বারা ভাগ করলে 9 পাওয়া যায়। সংখ্যাটি কত?
সমাধান:
ধরি, সংখ্যাটি = x
প্রশ্নানুসারে,
(3x - 15)/4 = 9
⇒ 3x - 15 = 9 × 4
⇒ 3x - 15 = 36
⇒ 3x = 36 + 15
⇒ 3x = 51
⇒ x = 51/3
∴ x = 17
সুতরাং, সংখ্যাটি 17.
প্রশ্ন: ৩/৫ এর লব এবং হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটির মান ৪/৫ হয়?
সমাধান:
ধরি,
সংখ্যাটি = x
প্রশ্নমতে,
(৩ + x)/(৫ + x) = ৪/৫
বা, ১৫ + ৫x = ২০ + ৪x
বা, ৫x - ৪x = ২০ - ১৫
∴ x = ৫
∴ সংখ্যাটি = ৫ ।
প্রশ্ন: একটি ভগ্নাংশের লব ও হরের অনুপাত ৫ : ৯। লবের সাথে ৪ যোগ করলে যে ভগ্নাংশটি পাওয়া যায় সেটি মূল ভগ্নাংশের ৮/৫ গুণ। ভগ্নাংশটির হর কত?
সমাধান:
ধরি, ভগ্নাংশের লব = ৫ক
ভগ্নাংশের হর = ৯ক
∴ মূল ভগ্নাংশ = ৫ক/৯ক
প্রশ্নমতে,
(৫ক + ৪)/৯ক = (৫ক/৯ক) × (৮/৫)
⇒(৫ক + ৪)/৯ক = (৮/৯)
⇒ ৫ক + ৪ = (৮/৯) × ৯ক
⇒ ৫ক + ৪ = ৮ক
⇒ ৮ক - ৫ক = ৪
⇒ ৩ক = ৪
⇒ ক = ৪/৩
∴ হর = ৯ক = ৯ × (৪/৩)
= ৩ × ৪
= ১২
∴ ভগ্নাংশটির হর হলো ১২।
প্রশ্ন: দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর একটি পূর্ণ সংখ্যা?
সমাধান:
অপশনসমূহের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে - খ) ২,৩
32 − 22 = 9 − 4 = 5
যা একটি পূর্ণসংখ্যা।
তাই, সঠিক উত্তর: খ) ২,৩
প্রশ্ন: তিনটি পূর্ণ সংখ্যার গড় ৯৫ এবং ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গড় ৯২ হলে, বৃহত্তম সংখ্যাটি কত?
সমাধান:
তিনটি পূর্ণ সংখ্যার গড় = ৯৫
তিনটি সংখ্যার সমষ্টি (৯৫ × ৩) = ২৮৫
ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গড় = ৯২
ক্ষুদ্রতম সংখ্যা দুইটির সমষ্টি (৯২ × ২) = ১৮৪
∴ বৃহত্তম সংখ্যাটি = (২৮৫ - ১৮৪) = ১০১
∴ বৃহত্তম সংখ্যাটি হলো ১০১
প্রশ্ন: দুইটি সংখ্যার সমষ্টি ৯০ এবং অন্তরফল ১০ হলে ছোট সংখ্যাটি কত?
সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ক
∴ ছোট সংখ্যাটি = ক - ১০
প্রশ্নমতে,
ক + (ক - ১০) = ৯০
⇒ ক + ক - ১০ = ৯০
⇒ ২ক - ১০ = ৯০
⇒ ২ক = ৯০ + ১০
⇒ ২ক = ১০০
⇒ ক = ১০০/২
∴ ক = ৫০
∴ ছোট সংখ্যাটি = ক - ১০
= ৫০ - ১০
= ৪০ ।
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৭ : ১০ এবং ল.সা.গু. ২১০। ছোট সংখ্যাটি কত?
সমাধান:
ধরি,
১ম সংখ্যা = ৭ক
২য় সংখ্যা = ১০ক
∴ সংখ্যা দুইটির ল.সা.গু. = ৭০ক
প্রশ্নমতে,
৭০ক = ২১০
⇒ ক = ২১০/৭০
⇒ ক = ৩
অর্থাৎ ১ম সংখ্যা = ৭ × ৩ = ২১
২য় সংখ্যা = ১০ × ৩ = ৩০
∴ ছোট সংখ্যাটি = ২১
প্রশ্ন: তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩। ক্ষুদ্রতম ও বৃহত্তম দুইটি সংখ্যার গুণফল কত?
সমাধান:
ধরি,
তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে x - ১, x এবং x + ১
প্রশ্নমতে,
x - ১ + x + x + ১ = ১২৩
বা, ৩x = ১২৩
বা, x = ১২৩/৩
∴ x = ৪১
তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে ৪০, ৪১ এবং ৪২
∴ ক্ষুদ্রতম ও বৃহত্তম দুইটি সংখ্যার গুণফল = (৪০ × ৪২)
= ১৬৮০ ।
প্রশ্ন: একটি ৩০ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত?
সমাধান:
মনে করি,
বড় অংশ = ক ফুট
∴ ছোট অংশ = (ক এর ২/৩)
= ২ক/৩ ফুট
প্রশ্নমতে,
ক + (২ক/৩) = ৩০
বা, (৩ক + ২ক)/৩ = ৩০
বা, ৫ক = ৯০
বা, ক = ৯০/৫
∴ ক = ১৮
∴ ছোট অংশের দৈর্ঘ্য = (২ × ১৮)/৩
= ১২ ফুট ।
প্রশ্ন: কোনো সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?
সমাধান:
ধরি,
সংখ্যাটি = x
প্রশ্নমতে,
(x/২) + ৬ = ২x/৩
বা, (২x/৩) - (x/২) = ৬
বা, (৪x - ৩x)/৬ = ৬
বা, x/৬ = ৬
∴ x = ৩৬
∴ সংখ্যাটি = ৩৬।
প্রশ্ন: ২০০২ সংখ্যাটি কোন সংখ্যাগুচ্ছের ল.সা.গু. নয়?
সমাধান:
১৩, ৭৭, ৯১, ১৪৩ - সংখ্যাগুচ্ছের ল.সা.গু = ১০০১
অন্যান্য সংখ্যাগুচ্ছের ল.সা.গু. ২০০২।
প্রশ্ন: 18 এবং 72 এর গুণোত্তর গড় কোনটি?
সমাধান:
গুণোত্তর গড়ের সূত্র: n√(a1 × a2 × ..... an)
এখানে a1 = 18, a2 = 72
গুণোত্তর গড় = √(18 × 72)
= √1296
= 36
প্রশ্ন: কোন ভগ্নাংশটি ছোট?
সমাধান:
সব ভগ্নাংশে লব (উপরের সংখ্যা) হচ্ছে ২। তাহলে যে ভগ্নাংশের হর (নিচের সংখ্যা) বেশি, সেটাই সবচেয়ে ছোট হবে। কারণ: যত বেশি হর, তত ছোট ভগ্নাংশ (যদি লব সমান থাকে)।
অপশন অনুযায়ী:
২/২৪ = ০.০৮৩
২/২৫ = ০.০৮
২/২৬ = ০.০৭৭
২/২৭ = ০.০৭৪ ← সবচেয়ে ছোট
প্রশ্ন: নিচের কোনটি অমূলদ সংখ্যা?
সমাধান:
অমূলদ সংখ্যা: যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না সে সকল সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে। পূর্ণবর্গ নয় এমন স্বাভাবিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। যেমন, √2, √3, π ইত্যাদি।
ক) √18 = অমূলদ সংখ্যা। কারণ 18 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়।
√18 = 3√2 যেখানে √2 অমূলদ।
খ) √12 = অমূলদ সংখ্যা। কারণ 12 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়।
√12 = 2√3 যেখানে √3 অমূলদ।
গ) e = 2.71828...... যা অমূলদ সংখ্যা। এটি কোনো ভগ্নাংশে প্রকাশ করা যায় না।
সুতরাং, সঠিক উত্তর: ঘ) সবগুলো