বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কম্পিউটার প্রোগ্রাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ও পারঙ্গমতা

মোট প্রশ্ন১,৭৯৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কম্পিউটার প্রোগ্রাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ও পারঙ্গমতা

PrepBank · পাতা / ১৮ · ৫০১৬০০ / ১,৭৯৭

৫০১.
ওয়েব ডিজাইনের জন্য ব্যবহৃত ভাষা নয় কোনটি?
  1. HTML
  2. CSS
  3. JavaScript
  4. Python
সঠিক উত্তর:
Python
উত্তর
সঠিক উত্তর:
Python
ব্যাখ্যা
• ওয়েব ডিজাইনের মূল ভাষাগুলো হলো HTML, CSS, এবং JavaScript। এগুলো ফ্রন্ট-এন্ড ডেভেলপমেন্টের জন্য ব্যবহৃত হয়।

• HTML (HyperText Markup Language)
- ওয়েব পৃষ্ঠার মূল কাঠামো গঠন করে
- সমস্ত ওয়েবসাইটের ভিত্তি হিসেবে কাজ করে

• CSS (Cascading Style Sheets)
- ওয়েব পৃষ্ঠার ভিজ্যুয়াল উপস্থাপনা নিয়ন্ত্রণ করে
- রেস্পন্সিভ ডিজাইনের জন্য অপরিহার্য

• JavaScript
- ক্লায়েন্ট-সাইড ইন্টারঅ্যাক্টিভিটি প্রদান করে
- আধুনিক ওয়েব অ্যাপ্লিকেশনের মূল চালিকাশক্তি

অন্যদিকে,
পাইথন একটা General Purpose High Level প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি ওয়েব জিজাইনিং এর মূল ভাষা নয়।

• এটির ব্যবহার:
- ব্যাকএন্ড ডেভেলপমেন্টে,
- ডেটা সায়েন্সে,
- মেশিন লার্নিং,
- অটোমেশন ইত্যাদিতে।

তথ্যসূত্র:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মাহবুবুর রহমান।
- "Web Design with HTML, CSS, JavaScript and jQuery" by Jon Duckett. 
৫০২.
What is the main function of a compiler in programming?
  1. To find errors in code line by line
  2. To convert source code into machine code
  3. To connect computers in a network
  4. To debug and test the program
সঠিক উত্তর:
To convert source code into machine code
উত্তর
সঠিক উত্তর:
To convert source code into machine code
ব্যাখ্যা

• কম্পাইলার হল এমন একটি অনুবাদক যা সোর্স প্রোগ্রাম একসাথে সম্পূর্ণরূপে মেশিনের ভাষায় অনুবাদ করে একটি অবজেক্ট প্রোগ্রাম তৈরি করে এবং একটি এক্সিকিউশন ফাইল (.exe) তৈরি করে।  

• অনুবাদক প্রোগ্রাম:
- যে প্রোগ্রাম এর মাধ্যমে উৎস বা সোর্স প্রোগ্রামকে বস্তু বা অবজেক্ট প্রোগ্রামে রুপান্তরিত করা হয়, তাকে অনুবাদক প্রোগ্রাম বলা হয়।
- হাই-লেভেল এর ভাষা কে মেশিন ভাষায় রুপান্তরিত করার জন্য অনুবাদক প্রোগ্রাম এর প্রয়োজন পরে।

তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে:

১. কম্পাইলার (Compiler):  
- কম্পাইলার হল এমন একটি অনুবাদক যা সোর্স প্রোগ্রাম একসাথে সম্পূর্ণরূপে মেশিনের ভাষায় অনুবাদ করে একটি অবজেক্ট প্রোগ্রাম তৈরি করে এবং একটি এক্সিকিউশন ফাইল (.exe) তৈরি করে। 
- এখানকার এক্সিকিউশন ফাইল অত্যন্ত দ্রুততার সাথে এক্সিকিউট হয়ে থাকে।
- ফলে প্রোগ্রামিং প্রক্রিয়া অত্যন্ত দ্রুততর হয় এবং প্রোগ্রামারকে নিজ হাতে কোন অনুবাদকের কাজ করতে হয় না।
- কারণ কোন নির্দিষ্ট কম্পাইলার একটি মাত্র উচ্চতর ভাষার প্রোগ্রামকে কম্পাইল করতে পারে। যেমন- যে কম্পাইলার  COBOL প্রোগ্রামকে কম্পাইল করতে পারে সেই কম্পাইলার বেসিক প্রোগ্রাম কম্পাইল করতে পারে না।
- কম্পাইলার অনুবাদ করা ছাড়াও উৎস প্রোগ্রামের গুণাগুণও বিচার করতে পারে।

২. ইন্টারপ্রেটার:
- ইন্টারপ্রেটার উচ্চতর ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে, তবে কম্পাইলার যেমন, প্রথমে সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে এবং শেষে ফলাফল প্রদান করে কিন্তু ইন্টারপ্রেটার সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে না। প্রোগ্রামে রূপান্তর করে না।
- ইন্টারপ্রেটার এক লাইন করে সম্পাদন করে এবং তাৎক্ষণিক ফলাফল প্রদান করে।

৩. অ্যাসেম্বলার:
- অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় লিখিত উৎস প্রোগ্রাম অর্থাৎ নেমোনিক কোডকে মেশিনের ভাষায় লিখিত অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করা এক ধরনের অনুবাদক প্রোগ্রাম।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫০৩.
নিচের কোনটি একটি ওপেন সোর্স (Open Source) ভিত্তিক সফটওয়্যার ফায়্যারওয়াল?
  1. Sophos XG
  2. pfSense
  3. FortiGate
  4. Juniper SRX
সঠিক উত্তর:
pfSense
উত্তর
সঠিক উত্তর:
pfSense
ব্যাখ্যা

• pfSense হলো FreeBSD অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি একটি ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার। এটি রাউটার এবং ফায়ারওয়াল হিসেবে যেকোনো ব্যক্তিগত কম্পিউটার বা সার্ভারে ইনস্টল করে ব্যবহার করা যায়। 
- অন্যদিকে Sophos XG, FortiGate এবং Juniper SRX মূলত বাণিজ্যিক (Commercial) এবং হার্ডওয়্যার ভিত্তিক ফায়ারওয়াল সলিউশন যা নির্দিষ্ট প্রতিষ্ঠানের মালিকানাধীন।

• ফায়ারওয়াল (Firewall):
- অননুমোদিত (Unauthorized) ব্যবহারকারীর হাত থেকে নেটওয়ার্ক রিসোর্সকে রক্ষা কিংবা সাইবার অ্যাটাক প্রতিরোধ করতে ফায়ারওয়াল (Firewall) ব্যবহার করা হয়।
- ফায়ারওয়াল হলো এমন এক ধরনের তথ্য ব্যবস্থাপনার নিরাপত্তা ব্যবস্থা যা কোনো একটি কোম্পানির নিজস্ব নেটওয়ার্ক তথা ইন্ট্রানেট ও ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে অবৈধ অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে।
- কোনো কম্পিউটারের সফটওয়্যারের নিরাপত্তা প্রদানের নিমিত্তে ফায়ারওয়াল তৈরি করা হয়।
- সাধারণত কোনো ফায়ারওয়ালের সাথে রাউটার (Router) বা ডেডিকেটেড সার্ভার (Dedicated server) থাকে যা সম্পূর্ণ ফায়ারওয়াল হিসেবে কাজ করে।
- ফায়ারওয়াল কোনো প্রতিষ্ঠানের গেইট কিপার (Gate Keeper) হিসেবে কাজ করে যা যে কোনো ধরনের প্রবেশকে নিরাপদ এবং ডেটার ফিল্টার হিসেবে কাজ করে।
- ফায়ারওয়াল হ্যাকিং এর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে কিন্তু সবসময় প্রতিরোধ করতে পারে না।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫০৪.
কম্পিউটারের মেমরি পরিমাপের ক্ষুদ্রতম একক কোনটি?
  1. বাইট
  2. বিট
  3. কিলোবাইট
  4. মেগাবাইট
সঠিক উত্তর:
বিট
উত্তর
সঠিক উত্তর:
বিট
ব্যাখ্যা
• মেমরির ধারণক্ষমতা বা ক্যাপাসিটি (Capacity):
- কম্পিউটারের মেমরির ধারণক্ষমতা বলতে কম্পিউটার তার স্মৃতি স্থানে কতকগুলো বিট বা বাইট সংরক্ষণ করতে পারে তা বোঝায়।
- মেমরির ধারণক্ষমতা পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট
- B বিটবিশিষ্ট W টি শব্দ ধারণে সক্ষম কোনো মেমরির ধারণক্ষমতা W × B বিট। যেমন- ৪ বিটের 1024টি শব্দ ধারণে সক্ষম মেমরির ধারণক্ষমতা হলো (1024 × 8)টি বিট = 8192 বিট।
- মেমরির ধারণ ক্ষমতা প্রকাশ করা হয় বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট ইত্যাদি দ্বারা।
- মেমরি পরিমাপের এককগুলোর মধ্যে সম্পর্ক নিম্নরূপ-

- মেমরি ধারণক্ষমতা প্রকাশের সময় 1024 = 210 কে ‘1k' দ্বারা প্রকাশ করা হয়।
- একটি মেমরি যদি ৪ বিটের 4096টি 8 ওয়ার্ড ধারণে সক্ষম হয় তাহলে 4096 X 8 ধারণক্ষমতা সম্পন্ন মেমরিকে 4k x 8 হিসেবেও প্রকাশ করা যায়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫০৫.
'Code Red' কী?
  1. হ্যাকার গ্রুপ
  2. কম্পিউটার অ্যান্টিভাইরাস
  3. কম্পিউটার ভাইরাস
  4. প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
সঠিক উত্তর:
কম্পিউটার ভাইরাস
উত্তর
সঠিক উত্তর:
কম্পিউটার ভাইরাস
ব্যাখ্যা
• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে এক্সিকিউট বা নির্বাহ হয় তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এগুলোর ক্ষতি করে।
- ভাইরাস বা VIRUS শব্দের অর্থ হল 'Vital Information Resources Under Seize' যার অর্থ হলো গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দখলে নেয়া বা ক্ষতিসাধন করা।
- ভাইরাস কম্পিউটার এর ডেটা ফাইল নষ্ট করে ফেলে বা কম্পিউটার বুট হতে বাঁধা দেয় অথবা হার্ডডিস্ক নষ্ট করে ফেলতে পারে।
- যেমন: Melissa, Trojan horse, Code Red, Worm ইত্যাদি।

• অ্যান্টিভাইরাস সফটওয়্যার:
- কম্পিউটার বা আইসিটি যন্ত্রের প্রতিষেধক হলো অ্যান্টিভাইরাস।
- সাধারণত একটি ভাল মানের অ্যান্টিভাইরাস কয়েকশ ভাইরাস নির্মূল করতে পারে।
- যেমন: AVG, Avira, Norton, Avast, Bitdefender ইত্যাদি অ্যান্টিভাইরাস সফটওয়্যার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫০৬.
অটোক্যাড কি ধরনের কাজে ব্যবহার করা হয়?
  1. ফটো সম্পাদনা
  2. লেখালেখি করা
  3. নকশা ও ডিজাইন তৈরি
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
নকশা ও ডিজাইন তৈরি
উত্তর
সঠিক উত্তর:
নকশা ও ডিজাইন তৈরি
ব্যাখ্যা
রেখা বা লাইনের সাহায্যে নকশা বা ডিজাইনের কাজ করার জন্য ব্যবহারিক প্রোগ্রাম হল ক্যাড। CAD দ্বারা Copmuter Aided Design/Drafting বুঝায়। এই সফট্ওয়্যার ব্যবহার করে বাড়ির নকশা, ব্রীজ-কালভার্টের নকশাসহ প্রকৌশল ও স্থাপত্যবিদ্যার যে কোন জটিল নকশা খুব সহজে , কম সময়ে এবং নিখুতভাবে তৈরি করা যায়। ক্যাডের সাহায্যে নকশা অঙ্কনের ক্ষেত্রে মাইক্রোমিলিমিটার পর্যন্ত মাপ নিখুতভাবে করা যায় যা হাতে অঙ্কনের ক্ষেত্রে সম্ভব নয়।
সূত্রঃ নবম-দশম শ্রেণীর (উন্মুক্ত বিশ্বঃ) কম্পিউটার ও আইসিটি বোর্ড বই।
৫০৭.
কম্পিউটারের নিজস্ব ভাষা হচ্ছে -
  1. জাভা
  2. মেশিন ভাষা
  3. আসেম্বলি ভাষা
  4. উচ্চ স্তরের ভাষা
সঠিক উত্তর:
মেশিন ভাষা
উত্তর
সঠিক উত্তর:
মেশিন ভাষা
ব্যাখ্যা

• কম্পিউটারের নিজস্ব ভাষা হলো মেশিন ভাষা। এটি কম্পিউটারের জন্য সরাসরি বোঝার যোগ্য ভাষা, যা বাইনারি কোড বা ০ এবং ১ দিয়ে প্রকাশ করা হয়। কম্পিউটার কোনো উচ্চ স্তরের ভাষা যেমন জাভা বা পাইথন সরাসরি বুঝতে পারে না; এগুলোকে মেশিন ভাষায় রূপান্তর করতে হয় কম্পাইলার বা ইন্টারপ্রেটারের মাধ্যমে। মেশিন ভাষা খুবই সহজ এবং নির্দিষ্ট নির্দেশাবলী দিয়ে কাজ করে, যেমন ডেটা স্থানান্তর, গণনা করা বা শর্ত যাচাই। আসেম্বলি ভাষা হলো মেশিন ভাষার তুলনামূলক সহজ রূপ, যা মানুষের জন্য কিছুটা বোধ্য হলেও কম্পিউটার সেটিও মেশিন ভাষায় রূপান্তর করতে হয়। তাই কম্পিউটারের নিজস্ব ভাষা হল মেশিন ভাষা।

- উত্তর: খ) মেশিন ভাষা।

• মেশিন ভাষা:
- কম্পিউটারে সবচেয়ে নিচের স্তরের ভাষা হলো মেশিন ভাষা।
- কম্পিউটারের নিজস্ব ভাষাকে মেশিন ভাষা বা নিম্নস্তরের ভাষা বলা হয়।
- কম্পিউটারের মৌলিক ভাষা হলো এই নিম্নস্তরের ভাষা।
- এ ভাষায় বাইনারি সংখ্যা (1) এবং (0) অথবা হেক্সাডেসিম্যাল পদ্ধতি ব্যবহার করে সবকিছু লেখা হয়।
- কম্পিউটার শুধুমাত্র মেশিন ভাষাই বুঝতে পারে।
- কম্পিউটারের অভ্যন্তরীণ কার্যনির্বাহের জন্য বিদ্যুৎ তরঙ্গের পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার সাথে মেশিনের ভাষার সরাসরি মিল রয়েছে।

• মেশিন ভাষার সুবিধা:
-  এই ভাষা দিয়ে সরাসরি মেমোরি অ্যাড্রেসের সাথে সংযোগ সাধন সম্ভব।
- সবচেয়ে কম পরিমাণ লজিক ও কম মেমোরিতে এই ভাষায় লিখিত প্রোগ্রাম নির্বাহ করা যায়।
- এ ভাষায় লিখিত প্রোগ্রাম নির্বাহের জন্য অনুবাদক প্রোগ্রাম দরকার হয় না।
- মেশিন ভাষা অন্যান্য ভাষা থেকে দ্রুত কাজ করে।

• মেশিন ভাষার অসুবিধা:
-  এই ভাষায় প্রোগ্রাম লেখা অত্যন্ত ক্লান্তিকর ও সময়সাপেক্ষ।
- এক ধরনের মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম অন্য ধরনের মেশিনে ব্যবহার করা যায় না।
- মেশিন ভাষায় প্রোগ্রাম লিখতে দক্ষ প্রোগ্রামার প্রয়োজন।
- প্রোগ্রামের ভুল-ত্রুটি সনাক্ত ও সংশোধন কষ্টসাধ্য।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫০৮.
প্রোগ্রামিং ভাষা -
  1. ক) Ruby
  2. খ) CSS
  3. গ) jQuery
  4. ঘ) ক ও গ উভয়ই
সঠিক উত্তর:
ক) Ruby
উত্তর
সঠিক উত্তর:
ক) Ruby
ব্যাখ্যা

CSS - Cascading Style Sheets
jQuery - Is a Javascript Library.
Ruby - Programming Language

৫০৯.
কোন কম্পিউটার সফটওয়্যার কোম্পানি স্প্রেডশিট, ওয়ার্ড, এবং পাওয়ার পয়েন্টের মতো প্রোগ্রামগুলোকে তৈরি করেছে?
  1. ক) IBM
  2. খ) Apple
  3. গ) Dell
  4. ঘ) Microsoft
সঠিক উত্তর:
ঘ) Microsoft
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Microsoft
ব্যাখ্যা
A service of Microsoft Corporation, Microsoft office Includes Word, Excel(Spreadsheet), PowerPoint, Outlook, and OneNote.
Source: Microsoft
৫১০.
মেশিন লার্নিং (ML) অ্যালগরিদমে কোন প্রোগ্রামিং ভাষা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
  1. ক) R
  2. খ) C++
  3. গ) Python
  4. ঘ) Java
সঠিক উত্তর:
গ) Python
উত্তর
সঠিক উত্তর:
গ) Python
ব্যাখ্যা

- মেশিন লার্নিং (ML) অ্যালগরিদমে পাইথন প্রোগ্রামিং ভাষা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। 

- পাইথন হল একটি উচ্চ-স্তরের প্রোগ্রামিং ল্যাংগুয়েজ।
- পাইথনের ওয়েব ডেভেলপমেন্ট, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, ক্লাউড কম্পিউটিং এবং বিগ ডেটার মতো বিভিন্ন ক্ষেত্রে কাজ করার ক্ষমতা রয়েছে।
- ১৯৮০ সালে Guido van Rossum, এই উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা আবিষ্কার করেন।

উৎস : স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, পাইথন ওয়েবসাইট

৫১১.
প্রথম সফল কম্পিউটার প্রোগ্রামিং ভাষা কোনটি?
  1. C
  2. FORTRAN
  3. Python
  4. Java
সঠিক উত্তর:
FORTRAN
উত্তর
সঠিক উত্তর:
FORTRAN
ব্যাখ্যা
• ফোরট্রান (FORTRAN):
- FORTRAN এর পূর্ণরূপ Formula Translation.
- FORTRAN হলো বিশ্বের প্রথম সফল কম্পিউটার প্রোগ্রামিং ভাষা।
- ফোরট্রান আদিতম উচ্চস্তরের নির্দেশমূলক প্রোগ্রামিং ভাষা।
- জন বাকাস ও তাঁর সহযোগীরা আইবিএম-এ কর্মরত থাকা অবস্থায় ১৯৫০-এর দশকের মাঝামাঝি এটি তৈরি করেন।
- ফোরট্রানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্করণগুলো হচ্ছে ফোরট্রান I, ফোরট্রান II, ফোরট্রান iv, ফোরট্রান ৭৭, এবং ফোরট্রান ৯০।

উৎস:
১. তথ্য ও যোগা
৫১২.
ফ্লিপ-ফ্লপ ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে?
  1. ডেটা ট্রান্সফারে
  2. রেজিস্টার হিসেবে
  3. মেমোরি উপাদান হিসেবে
  4. উল্লেখিত সকল ক্ষেত্রেই
সঠিক উত্তর:
উল্লেখিত সকল ক্ষেত্রেই
উত্তর
সঠিক উত্তর:
উল্লেখিত সকল ক্ষেত্রেই
ব্যাখ্যা
• ফ্লিপ-ফ্লপ (Flip-Flop):
- ফ্লিপ-ফ্লপ হলো লজিক গেইট দিয়ে তৈরি এক ধরনের ডিজিটাল বর্তনী, যা এক বিট তথ্য ধারণ করতে পারে।
- ফ্লিপ-ফ্লপের কার্যাবলী - মেমরি ডিভাইস, কাউন্টার এবং রেজিস্টার, ডেটা ট্রান্সফার।
- প্রতিটা ফ্লিপ-ফ্লপে এক বা একাধিক ইনপুটের জন্য দুটি আউটপুট পাওয়া যায়।
- মেমোরি ডিভাইসের ক্ষুদ্রতম একক হলো ফ্লিপ-ফ্লপ গেইট।
- অসংখ্য ফ্লিপ-ফ্লপ এর সমন্বয়ে তৈরি হয় ইলেক্ট্রনিক মেমোরি ডিভাইস।

• ফ্লিপ-ফ্লপের ব্যবহার:
১. মেমোরি উপাদান হিসেবে ফ্লিপ-ফ্লপ ব্যবহার করা হয়।
২. কাউন্টার, রেজিস্টার হিসেবে ব্যবহৃত হয়।
৩. ডেটা ট্রান্সফারে ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৫১৩.
ইন্টারপ্রেটার ও কম্পাইলারের মধ্যে প্রধান পার্থক্য কী?
  1. ইন্টারপ্রেটার দ্রুত কাজ করে
  2. ইন্টারপ্রেটার সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে না
  3. ইন্টারপ্রেটার কেবল নিচু স্তরের ভাষায় কাজ করে
  4. ইন্টারপ্রেটার সব লাইন একসাথে অনুবাদ করে
সঠিক উত্তর:
ইন্টারপ্রেটার সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে না
উত্তর
সঠিক উত্তর:
ইন্টারপ্রেটার সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে না
ব্যাখ্যা

সঠিক উত্তর : খ) ইন্টারপ্রেটার সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে না

• অনুবাদক প্রোগ্রাম:

- যে প্রোগ্রামের মাধ্যমে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করা হয়, তাকে অনুবাদক প্রোগ্রাম বলে।
- অনুবাদক প্রোগ্রাম তিন ধরনের হয়ে থাকে। যথা:
১. কম্পাইলার,
২. ইন্টারপ্রেটার ও
৩. অ্যাসেম্বলার। 

• কম্পাইলার:
- কম্পাইলার হলো এমন একটি অনুবাদক যা সোর্স প্রোগ্রাম একসাথে সম্পূর্ণরূপে মেশিনের ভাষায় অনুবাদ করে একটি অবজেক্ট প্রোগ্রাম তৈরি করে এবং একটি এক্সিকিউশন ফাইল (.exe) তৈরি করে।
- এখানকার এক্সিকিউশন ফাইল অত্যন্ত দ্রুততার সাথে এক্সিকিউট হয়ে থাকে।
- ফলে প্রোগ্রামিং প্রক্রিয়া অত্যন্ত দ্রুততর হয় এবং প্রোগ্রামারকে নিজ হাতে কোন অনুবাদকের কাজ করতে হয় না।
- কোন নির্দিষ্ট কম্পাইলার একটি মাত্র উচ্চতর ভাষার প্রোগ্রামকে কম্পাইল করতে পারে।
- কম্পাইলার অনুবাদ করা ছাড়াও উৎস প্রোগ্রামের গুণাগুণও বিচার করতে পারে।

• ইন্টারপ্রেটার (Interpreter):
- ইন্টারপ্রেটারও কম্পাইলারের মতো উচ্চতর ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে, তবে কম্পাইলার যেমন প্রথমে সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে এবং শেষে ফলাফল প্রদান করে কিন্তু ইন্টারপ্রেটার সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে না। ইন্টারপ্রেটার এক লাইন করে সম্পাদন করে এবং তাৎক্ষণিক ফলাফল প্রদান করে।
- ইন্টারপ্রেটারের মাধ্যমে প্রোগ্রামের ভুল-ত্রুটি সনাক্ত ও সংশোধন করার ক্ষেত্রে সময় কম লাগে।
- তবে ইন্টারপ্রেটারের অসুবিধা হচ্ছে অনুবাদের ক্ষেত্রে এটি ধীর গতি সম্পন্ন এবং প্রতিবার প্রোগ্রাম নির্বাহের ক্ষেত্রে প্রতিটি স্টেটমেন্ট নতুন করে মেশিন ভাষায় রূপান্তর করতে হয়।

• অ্যাসেম্বলার (Assembler):
- অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় লিখিত উৎস প্রোগ্রাম অর্থাৎ নেমোনিক কোডকে মেশিনের ভাষায় লিখিত অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করা এক ধরনের অনুবাদক প্রোগ্রাম।
- এ ভাষার অন্যতম কাজ হচ্ছে প্রধান মেমোরিতে রক্ষিত অ্যাসেম্বলি ভাষার সব নির্দেশ ঠিক আছে কিনা তা ব্যবহারকারীকে জানানো।
- এ ভাষার প্রত্যেকটি নির্দেশকে অ্যাসেম্বলার মেশিন ভাষার একটি নির্দেশে পরিণত করে। ভুল সংশোধনের পর এ ভাষা পুনরায় প্রথম নির্দেশ থেকে অনুবাদের কাজ শুরু করে।


উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি, ভোকেশনাল।

৫১৪.
FLOPS সাধারণত কোনটির কার্যক্ষমতা পরিমাপ করতে ব্যবহৃত হয়?
  1. সিপিইউ ও জিপিইউ
  2. হার্ডড্রাইভ
  3. গ্রাফিক্স ডিসপ্লে
  4. নেটওয়ার্ক রাউটার
সঠিক উত্তর:
সিপিইউ ও জিপিইউ
উত্তর
সঠিক উত্তর:
সিপিইউ ও জিপিইউ
ব্যাখ্যা

• FLOPS (Floating Point Operations Per Second) হলো একটি একক যা সাধারণত কম্পিউটারের গাণিতিক কার্যক্ষমতা পরিমাপ করতে ব্যবহৃত হয়, বিশেষ করে ভাসমান বিন্দু সংখ্যার গণনার ক্ষেত্রে। এটি মূলত CPU এবং GPU-এর ক্ষমতা নির্ধারণে ব্যবহৃত হয়, কারণ এই দুটি ডিভাইস প্রধানত সংখ্যা প্রক্রিয়াকরণ ও জটিল হিসাব করতে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, বৈজ্ঞানিক সিমুলেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা, এবং গ্রাফিক্স প্রসেসিংয়ে FLOPS খুব গুরুত্বপূর্ণ। অন্যদিকে, হার্ডড্রাইভ, গ্রাফিক্স ডিসপ্লে বা নেটওয়ার্ক রাউটার তাদের কাজের ধরন অনুযায়ী FLOPS দিয়ে মাপা হয় না। সুতরাং, FLOPS মূলত CPU এবং GPU-এর কার্যক্ষমতা নির্দেশ করে।

- সঠিক উত্তর: ক) সিপিইউ ও জিপিইউ।

• FLOPS কী?:
- FLOPS হলো Floating Point Operations Per Second এর সংক্ষিপ্ত রূপ। এটি একটি পরিমাপের একক, যা বোঝায় একটি কম্পিউটার এক সেকেন্ডে কতটি ভাসমান বিন্দুর গাণিতিক অপারেশন করতে পারে।

• Floating Point Operations কী?:

ভাসমান বিন্দুর গাণিতিক অপারেশন মানে হলো – দশমিক সংখ্যার উপর ভিত্তি করে করা হিসাব যেমন:

3.14 × 2.71

5.0 ÷ 1.25

- এই ধরণের হিসাবগুলো উচ্চ গণনাশক্তির প্রয়োজন হয়, বিশেষ করে বৈজ্ঞানিক গবেষণা, ইঞ্জিনিয়ারিং সিমুলেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), এবং 3D গ্রাফিক্সে।

• FLOPS কী পরিমাপ করে?:

- FLOPS মূলত একটি কম্পিউটার বা প্রসেসরের গণনাগতির দক্ষতা পরিমাপ করে। বিশেষত, এটি বলে দেয় - “একটি সিস্টেম প্রতি সেকেন্ডে কতটি ভাসমান বিন্দুর গাণিতিক অপারেশন করতে পারে।”

উৎস: Lenovo. [link]

৫১৫.
কোন ভাইরাসকে Chernobyl বলা হয়?
  1. ওয়ার্ম
  2. সিআইএইচ
  3. ট্রোজান হর্স
  4. স্টোন
সঠিক উত্তর:
সিআইএইচ
উত্তর
সঠিক উত্তর:
সিআইএইচ
ব্যাখ্যা
• 'সিআইএইচ' ভাইরাসকে Chernobyl বা Spacefiller-ও বলা হয়।

• কম্পিউটার ভাইরাস:

- কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রােগ্রাম।
- কম্পিউটার ভাইরাস বাহিরের উৎস থেকে কম্পিউটারের মেমােরিতে প্রবেশ করে মেমােরিতে গােপনে বিস্তার লাভ করে মূল্যবান প্রােগ্রাম, তথ্য নষ্ট করা ছাড়াও অনেক সময় কম্পিউটারকে অচল করে দেয়।
- CIH ভাইরাসের রচয়িতা Chen Ing-hau (চেন ইং-হাও) যিনি তাইওয়ানের Tatung University এর ছাত্র ছিলেন।
- তার নামের আদ্যাক্ষর নিয়েই মূলত এই ভাইরাসের নামকরণ করা হয়েছে- Chen Ing-hau (CIH)।
- চেরনোবিল ভাইরাস কে CIH ভাইরাসও বলা হয়।
- এই ভাইরাসকে Chernobyl বা Spacefiller-ও বলা হয়।
- ২৬ এপ্রিল, ১৯৯৯ সালে বাংলাদেশসহ সারা বিশ্বের লক্ষ লক্ষ কম্পিউটার 'CIH' বা চেরনোবিল নামক ভাইরাসের আক্রমণে বিপর্যয়ের সম্মুখীন হয়।

• কয়েকটি কম্পিউটার ভাইরাসের নাম:
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার.আর,
- মাইক্রো ভাইরাস,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ ইত্যাদি।

উৎস:
১. মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫১৬.
নিচের কোনটি 'অ্যাপ্লিকেশন সফটওয়্যার'?
  1. MS DOS
  2. MS Word
  3. UNIX
  4. MS Windows 98
সঠিক উত্তর:
MS Word
উত্তর
সঠিক উত্তর:
MS Word
ব্যাখ্যা
• MS Word 'অ্যাপ্লিকেশন সফটওয়্যার'।

• সফটওয়্যারের শ্রেণি বিভাগ:

- কম্পিউটারের সফটওয়্যারকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। যথা:
১. সিস্টেম সফটওয়্যার (System Software) ও
২. অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software) বা ব্যবহারিক সফটওয়্যার।

• সিস্টেম সফটওয়্যার (System Software):
- সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের নিয়ন্ত্রক।
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারিক প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে।
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে সকল প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি দরকার তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলে।
- MS DOS, LINUX, UNIX, MS WINDOWS 98, MS WINDOWS, MAC OS, SYMBIAN, ANDROID, PC DOS, XENIX, AIX, ইত্যাদি হলো সিস্টেম সফটওয়্যারের উদাহরণ।

• অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software):
- অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়। যেমন:
- ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার: Word Pad, Note Pad, MS Word, Latet.
- ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার: Oracle, Ms Access, Poxpro.
- প্রেজেন্টেশন সফটওয়্যার: Microsoft Powerpoint, Macromedia Flash.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫১৭.
চেরনোবিল ভাইরাস কত সালে আক্রমণ করে?
  1. ১৯৯৯ সালে
  2. ১৯৯৮ সালে
  3. ১৯৯৭ সালে
  4. ১৯৯৬ সালে
সঠিক উত্তর:
১৯৯৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৯ সালে
ব্যাখ্যা
কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রোগ্রাম।
- কম্পিউটার ভাইরাস বাহিরের উৎস থেকে কম্পিউটারের মেমোরিতে প্রবেশ করে মেমোরিতে গোপনে বিস্তার লাভ করে মূল্যবান প্রোগ্রাম, তথ্য নষ্ট করা ছাড়াও অনেক সময় কম্পিউটারকে অচল করে দেয়।
- CIH ভাইরাসের রচয়িতা Chen Ing-hau (চেন ইং-হাও) যিনি তাইওয়ানের Tatung University এর ছাত্র ছিলেন।
- তার নামের আদ্যাক্ষর নিয়েই মূলত এই ভাইরাসের নামকরণ করা হয়েছে- Chen Ing-hau (CIH)।
- চেরনোবিল ভাইরাস কে CIH ভাইরাসও বলা হয়।
- এই ভাইরাসকে Chernobyl বা Spacefiller-ও বলা হয়।
- ২৬ এপ্রিল, ১৯৯৯ সালে বাংলাদেশসহ সারা বিশ্বের লক্ষ লক্ষ কম্পিউটার 'CIH' বা চেরনোবিল নামক ভাইরাসের আক্রমণে বিপর্যয়ের সম্মুখীন হয়।

উৎস: ব্রিটানিকা।
৫১৮.
তৃতীয় প্রজন্মের প্রোগ্রামিং ভাষা কোনটি?
  1. SQL
  2. NOMAD
  3. Mercury
  4. FORTRAN
সঠিক উত্তর:
FORTRAN
উত্তর
সঠিক উত্তর:
FORTRAN
ব্যাখ্যা
• FORTRAN তৃতীয় প্রজন্মের প্রোগ্রামিং ভাষা।

• প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ:

- কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলো বিন্যাসের নিয়মগুলোকে একত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়।

• বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ৫ ভাগে ভাগ করা যায়। যথা-
১। প্রথম প্রজন্মের ভাষা (১৯৪৫): মেশিন ভাষা (Machine Language),
২। দ্বিতীয় প্রজন্মের ভাষা (১৯৫০): অ্যাসেম্বলি ভাষা (Assembly Language),
৩। তৃতীয় প্রজন্মের ভাষা (১৯৬০): উচ্চতর ভাষা (High Level Language),
৪। চতুর্থ প্রজন্মের ভাষা (১৯৭০): অতি উচ্চতর ভাষা (Very High Level Language),
৫। পঞ্চম প্রজন্মের ভাষা (১৯৮০): স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা (Natural Language).

• উচ্চ স্তরের ভাষা:
- হাই-লেভেল বা উচ্চ স্তরের ভাষা কোন সংকেত বা সাংকেতিক কোড নির্ভর নয়।
- এই স্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম বিভিন্ন ধরনের মেশিনে ব্যবহার করা সম্ভব।
- উচ্চ স্তরের ভাষার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ভাষা হচ্ছে- BASIC, COBOL, FORTRAN, PASCAL, C++, JAVA, PROLOG ইত্যাদি।
- কম্পাইলার বা ইন্টারপ্রেটার নামক প্রোগ্রাম ব্যবহার করে এ ভাষায় লিখিত প্রোগ্রাম মেশিনের ভাষায় অনুবাদ করা হয়। ফলে কম্পিউটার এ জাতীয় প্রোগ্রাম বুঝতে পারে।

• উচ্চ স্তরের ভাষার সুবিধা:
- এ ভাষায় লিখিত প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে ব্যবহার করা যায়।
- এ ভাষায় প্রোগ্রাম রচনা সহজ ও যুক্তিনির্ভর।
- প্রোগ্রামের ভুল নির্ণয় ও সংশোধন অপেক্ষাকৃত সহজ।
- উচ্চ স্তরের ভাষায় অসংখ্য লাইব্রেরি ফাংশনের সুবিধা আছে।
- প্রোগ্রাম লেখার সময় কম্পিউটারের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে ধারণার প্রয়োজন নেই।

• উচ্চ স্তরের ভাষার অসুবিধা:
- কম্পিউটার সরাসরি এ ভাষা বুঝতে পারে না।
- এ ভাষায় লিখিত প্রোগ্রামকে কম্পিউটারে চালাতে হলে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়।
- প্রোগ্রাম রান করতে বেশি সময় প্রয়োজন হয়।

• অন্যান্য অপশন আলোচনা:
- Mercury হলো পঞ্চম প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- NOMAD, SQL চতুর্থ প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫১৯.
কোনটি স্প্রেডশীট সফটওয়্যার নয়?
  1. LibreOffice Calc
  2. Google Sheets
  3. Microsoft Excel
  4. Adobe Photoshop
সঠিক উত্তর:
Adobe Photoshop
উত্তর
সঠিক উত্তর:
Adobe Photoshop
ব্যাখ্যা
• কোনটি স্প্রেডশীট সফটওয়্যার নয় তা বোঝার জন্য প্রথমে স্প্রেডশীট সফটওয়্যার কী তা বুঝতে হবে। স্প্রেডশীট সফটওয়্যার হল এমন একটি প্রোগ্রাম যা ডাটা টেবিল আকারে সাজিয়ে বিশ্লেষণ, হিসাব-নিকাশ এবং চার্ট তৈরি করতে সাহায্য করে। LibreOffice Calc, Google Sheets এবং Microsoft Excel এই তিনটি স্প্রেডশীট সফটওয়্যার, যা ডাটা ম্যানেজমেন্ট এবং হিসাবের জন্য ব্যবহৃত হয়।
- অন্যদিকে, Adobe Photoshop একটি গ্রাফিক ডিজাইন এবং ছবি সম্পাদনার সফটওয়্যার, যা স্প্রেডশীটের কাজ করে না। তাই, অপশন গুলোর মধ্যে Adobe Photoshop স্প্রেডশীট সফটওয়্যার নয়।


• স্প্রেডশিট: 
- স্প্রেডশিটের আভিধানিক অর্থ হলো ছড়ানো বড় মাপের কাগজ, ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক হিসাব সংরক্ষণের জন্য এ ধরনের কাগজ ব্যবহার করা হয়। 
- বর্তমানে কাগজের স্প্রেডশিটের স্থান দখল করেছে সফটওয়্যার নির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম। 
- সত্তর দশকের শেষের দিকে অ্যাপল কোম্পানি সর্বপ্রথম ভিসিক্যালক (VisiCalc) স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করে। 
- পরবর্তীকালে মাইক্রোসফট এক্সেল (Microsoft Excel), ওপেন অফিস ক্যাল্ক (Open office Calc) কেস্প্রেড (Kspread) নামের স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবিত হয়। 
- বর্তমানে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার হলো মাইক্রোসফট কোম্পানির এক্সেল (Excel)। 

• স্প্রেডশিট প্রোগ্রাম: 
- স্প্রেডশিট হলো এক ধরনের অ্যাপ্লিকেশন কম্পিউটার প্রোগ্রাম। 
- এটিকে কখনো কখনো ওয়ার্কবুক বলা হয়। 
- একটি রেজিস্টার খাতায় যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে, তেমনি একটি ওয়ার্কবুকে অনেকগুলো ওয়ার্কশিট থাকে। 
- একেকটা ওয়ার্কশিটে বহুসংখ্যক সারি (row) ও কলাম (column) থাকে। 
- স্প্রেডশিট প্রোগ্রামে একটা ওয়ার্কশিটে সবধরনের উপাত্ত প্রবেশ করানো যায়। 
- ফলে যেকোনো ধরনের, যেকোনো সংখ্যক উপাত্ত অল্প সময়ে সম্পাদনা করা, হিসাব করা, বিশ্লেষণ করা এবং প্রতিবেদন তৈরি করার কাজ স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে করা যায়। 

উৎস: তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি, অষ্টম শ্রেণি।
৫২০.
নিচের কোনটি কম্পিউটার ভাইরাস নয়?
  1. ট্রোজান হর্স
  2. ভিয়েনা
  3. অ্যাভাস্ট
  4. সিআইএইচ
সঠিক উত্তর:
অ্যাভাস্ট
উত্তর
সঠিক উত্তর:
অ্যাভাস্ট
ব্যাখ্যা

• অ্যাভাস্ট (Avast) একটি কম্পিউটার ভাইরাস নয়; এটি একটি জনপ্রিয় অ্যান্টিভাইরাস (Antivirus) সফটওয়্যার যা কম্পিউটারকে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করতে ব্যবহৃত হয়।

• এন্টিভাইরাস সফটওয়্যার:
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূবেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো-
- এভিজি,
- অ্যাভাস্ট,
- নরটন,
- এভিরা,
- পান্ডা, ইত্যাদি।

• কম্পিউটার ভাইরাস:
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি কম্পিউটার ভাইরাস হলো-
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ, ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫২১.
লেক্সিক্যাল অ্যানালাইজার (লেক্সার) কী কাজ করে?
  1. সোর্স কোডকে টোকেনে ভাগ করে 
  2. টোকেনগুলোকে মেশিন কোডে রূপান্তর করে
  3. সিনট্যাক্স ত্রুটি পরীক্ষা করে
  4. কোডকে অপ্টিমাইজ করে
সঠিক উত্তর:
সোর্স কোডকে টোকেনে ভাগ করে 
উত্তর
সঠিক উত্তর:
সোর্স কোডকে টোকেনে ভাগ করে 
ব্যাখ্যা

• লেক্সিক্যাল অ্যানালাইজার বা লেক্সার কম্পাইলারের প্রথম ধাপ হিসেবে কাজ করে। এটি সোর্স কোডকে পড়ে এবং কোডের ছোট ছোট ইউনিট বা টোকেন এ ভাগ করে। টোকেন হলো প্রোগ্রামিং ভাষার মৌলিক উপাদান যেমন কীওয়ার্ড, আইডেন্টিফায়ার, অপারেটর, সংখ্যা বা সিম্বল। লেক্সারের মূল কাজ হলো কোডকে সহজ ও সুসংগঠিত আকারে ভাগ করা, যাতে পরবর্তী ধাপ যেমন সিনট্যাক্স অ্যানালাইসিস সহজ হয়। লেক্সার সোর্স কোডকে সরাসরি মেশিন কোডে রূপান্তর করে না, সিনট্যাক্স ত্রুটি পরীক্ষা করে না এবং কোড অপ্টিমাইজেশনও করে না। তাই, লেক্সারের সঠিক কাজ হলো সোর্স কোডকে টোকেনে ভাগ করা, যা কম্পাইলেশনের জন্য ভিত্তি প্রস্তুত করে।

• লেক্সিক্যাল অ্যানালাইজার (Lexical Analyzer / Lexer):
- লেক্সিক্যাল অ্যানালাইজার হলো একটি প্রোগ্রামিং কম্পাইলারের প্রথম ধাপের অংশ যা সোর্স কোডকে প্রক্রিয়াকরণ করে।
- এটি সোর্স কোডকে ছোট ছোট একক অর্থপূর্ণ অংশে ভাগ করে, যেগুলোকে টোকেন (Token) বলা হয়।
- প্রতিটি টোকেন সাধারণত একটি কীওয়ার্ড, আইডেন্টিফায়ার, অপারেটর বা প্রতীক হতে পারে।
- লেক্সার মূলত সোর্স কোডকে টোকেনে ভাগ করার কাজ করে, যাতে পরবর্তী ধাপে সিনট্যাক্স বিশ্লেষণ সহজ হয়।
- এটি কোডকে সরাসরি মেশিন কোডে রূপান্তর করে না।
- লেক্সার সাধারণত সিনট্যাক্স ত্রুটি বা কোড অপ্টিমাইজেশনও করে না; শুধুমাত্র টোকেন তৈরির কাজ সম্পন্ন করে।

সুতরাং, লেক্সিক্যাল অ্যানালাইজারের কাজ হল সোর্স কোডকে টোকেনে ভাগ করা।  
সঠিক উত্তর: ক) সোর্স কোডকে টোকেনে ভাগ করে। 

উৎস: geeksforgeeks [link]

৫২২.
প্রথম Web browser কোনটি?
  1. ক) Netscape Navigator
  2. খ) Worldwideweb
  3. গ) Internet Explorer
  4. ঘ) Safari
সঠিক উত্তর:
খ) Worldwideweb
উত্তর
সঠিক উত্তর:
খ) Worldwideweb
ব্যাখ্যা
WorldWideWeb পৃথিবীর প্রথম ব্রাউজার। ১৯৯০ সালে এটা তৈরি করা হয়। WWW তথা World Wide Web এর সাথে নামের মিল আছে যা দুর্বোধ্যতার সৃষ্টি করতে পারে, তাই, পরবর্তীতে এটার নাম পরিবর্তন করে Nexus রাখা হয়। সুত্রঃ স্যার টিমোথি জন বার্নার্স-লি (টিম বার্নার্স-লি)
৫২৩.
WMA কোন ধরনের ফাইল এক্সটেনশন?
  1. Video
  2. Audio
  3. Flash
  4. Image
সঠিক উত্তর:
Audio
উত্তর
সঠিক উত্তর:
Audio
ব্যাখ্যা
WMA হচ্ছে Audio ধরনের ফাইল এক্সটেনশন। 
- The WMA file extension is short for Windows Media Audio, which is an audio file container.
- ফাইল এক্সটেনশন হচ্ছে ফাইলের ফরম্যাট নির্দেশকারী একটি সুচক যা ফাইলের নামের শেষে যুক্ত থাকে।

- আরও কিছু ফাইল এক্সটেনশন এর উদাহরণসমূহ- 
Picture files- 
.bmp
.gif
.jpg
.png

Music and sound files- 
.mp3
.wav
Operating system files
.dll
.exe

Text and word processing documents- 
.doc
.docx
.rtf
.txt

Spreadsheet files- 
.xls
.xlsx
.xlr
.csv

Web Page files- 
.htm
.html

উৎস: Computer Hope Website.
৫২৪.
FORTRAN কোন প্রজন্মের প্রোগ্রামিং ভাষা?
  1. দ্বিতীয় প্রজন্ম
  2. তৃতীয় প্রজন্ম
  3. চতুর্থ প্রজন্ম
  4. পঞ্চম প্রজন্ম
সঠিক উত্তর:
তৃতীয় প্রজন্ম
উত্তর
সঠিক উত্তর:
তৃতীয় প্রজন্ম
ব্যাখ্যা
• ফোরট্রান:
- FORTRAN এর পূর্ণরূপ Formula Translation.
- FORTRAN হলো বিশ্বের প্রথম সফল কম্পিউটার প্রোগ্রামিং ভাষা।
- ফোরট্রান আদিতম উচ্চস্তরের নির্দেশমূলক প্রোগ্রামিং ভাষা।
- জন বাকাস ও তাঁর সহযোগীরা আইবিএম-এ কর্মরত থাকা অবস্থায় ১৯৫০-এর দশকের মাঝামাঝি এটি তৈরি করেন।
- ফোরট্রানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্করণগুলো হচ্ছে ফোরট্রান Ⅰ, ফোরট্রান II, ফোরট্রান iv, ফোরট্রান ৭৭, এবং ফোরট্রান ৯০।
- FORTRAN হলো তৃতীয় প্রজন্ম বা হাই লেভেলের প্রোগ্রামিং ভাষা।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৫২৫.
কম্পিউটারের ক্ষতিকর প্রোগ্রাম কোনটি?
  1. অ্যাভাস্ট
  2. এভিরা
  3. নরটন
  4. মেলওয়্যার
সঠিক উত্তর:
মেলওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
মেলওয়্যার
ব্যাখ্যা
• "মেলওয়্যার" কম্পিউটারের ক্ষতিকর প্রোগ্রাম।

• মেলওয়্যার (Malware):
- Malware-এর পূর্ণ শব্দরূপ হলো Malicious Software.
- মেলওয়্যার অনেক বিস্তৃত একটি টার্ম হিসেবে ব্যবহৃত হয় যার অন্যতম সাধারণ একটি টাইপ হচ্ছে কম্পিউটার ভাইরাস।
- মেলওয়্যারের অন্তর্ভুক্ত সফটওয়্যার গুলোর মধ্যে রয়েছে: স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, ট্রোজান হর্স প্রভৃতি।
- এগুলোর প্রতিটির টাইপ বা প্রকৃতি ভিন্ন হলেও এদের উদ্দেশ্য এক অর্থাৎ কম্পিউটার সিস্টেমে অবৈধ অনুপ্রবেশ এবং এর ক্ষতিসাধন করা।
- আর্থিক প্রতারণা বা অবৈধ উপায়ে অর্থ আদায়ে ব্যবহৃত সফটওয়্যারগুলোকেও আ্যাডভান্স লেভেলের মেলওয়্যার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রোগ্রাম।
- কাজ: কম্পিউটার ভাইরাস বাহিরের উৎস থেকে কম্পিউটারের মেমোরিতে প্রবেশ করে মেমোরিতে গোপনে বিস্তার লাভ করে মূল্যবান প্রোগ্রাম, তথ্য নষ্ট করা ছাড়াও অনেক সময় কম্পিউটারকে অচল করে দেয়।

• কম্পিউটারের ক্ষতিকর প্রোগ্রাম বা কম্পিউটার ভাইরাস:
- Malware,
- Spyware,
- Ransomware,
- Worms,
- Trojan Horse ইত্যাদি।

• অন্যান্য অপশন আলোচনা:
- নরটন, এভিরা, অ্যাভাস্ট হচ্ছে কম্পিউটার এন্টিভাইরাস সফ্টওয়্যার।

উৎস:
১. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৫২৬.
Intel Core i3 কত বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর?
  1. ১৬
  2. ৩২
  3. ৬৪
সঠিক উত্তর:
৬৪
উত্তর
সঠিক উত্তর:
৬৪
ব্যাখ্যা

- ৪০০৪, ৪০৪০ হল ৪ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
- ৮০০৮, ৮০৮০ হল ৮ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
- ৮০৮৬, ৮০৮৮, ৮০১৮৬ হল ১৬ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
- ৮০৩৮৬, ৮০৪৮৬ হল ৩২ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।
- Intel Core i3, Core i5, Core i7, Intel Itanium হল ৬৪ বিট বিশিষ্ট মাইক্রো প্রসেসর।

৫২৭.
কম্পিউটারের ক্ষতিকর প্রোগ্রাম নয় কোনটি?
  1. ক) Malware
  2. খ) Spyware
  3. গ) Worms
  4. ঘ) Avira
সঠিক উত্তর:
ঘ) Avira
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Avira
ব্যাখ্যা
• মেলওয়্যার (Malware):
- Malware-এর পূর্ণ শব্দরূপ হলো Malicious Software.
- মেলওয়্যার অনেক বিস্তৃত একটি টার্ম হিসেবে ব্যবহৃত হয় যার অন্যতম সাধারণ একটি টাইপ হচ্ছে কম্পিউটার ভাইরাস।
- মেলওয়্যারের অন্তর্ভুক্ত সফটওয়্যার গুলোর মধ্যে রয়েছে: স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, ট্রোজান হর্স প্রভৃতি।
- এগুলোর প্রতিটির টাইপ বা প্রকৃতি ভিন্ন হলেও এদের উদ্দেশ্য এক অর্থাৎ কম্পিউটার সিস্টেমে অবৈধ অনুপ্রবেশ এবং এর ক্ষতিসাধন করা।
- আর্থিক প্রতারণা বা অবৈধ উপায়ে অর্থ আদায়ে ব্যবহৃত সফটওয়্যারগুলোকেও আ্যাডভান্স লেভেলের মেলওয়্যার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। 

• কম্পিউটারের ক্ষতিকর প্রোগ্রাম:
- Malware,
- Spyware,
- Ransomware,
- Worms, 
- Trojan Horse ইত্যাদি। 

• Avira হলো অ্যান্টিভাইরাস প্রোগ্রাম। 

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল)।
৫২৮.
JAVA প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কত সালে আত্মপ্রকাশ করে?
  1. ক) ১৯৮০
  2. খ) ১৯৯১
  3. গ) ১৯৯৫
  4. ঘ) ১৯৯৭
সঠিক উত্তর:
গ) ১৯৯৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৯৫
ব্যাখ্যা
১৯৯৫ সালে জাভা প্রোগ্রামিং ভাষা তৈরি করেন জেমস গসলিং। এটি একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা।
[সূত্রঃ প্রথম আলো পত্রিকা]
৫২৯.
ফ্রেড কোহেন কোন ক্ষেত্রে তার কাজের জন্য বিখ্যাত?
  1. কম্পিউটার ভাইরাস
  2. টিকা
  3. জ্যোতির্বিজ্ঞান
  4. কৃত্রিম বুদ্ধিমত্তা
সঠিক উত্তর:
কম্পিউটার ভাইরাস
উত্তর
সঠিক উত্তর:
কম্পিউটার ভাইরাস
ব্যাখ্যা
• ফ্রেড কোহেন মূলত কম্পিউটার ভাইরাসের ক্ষেত্রেই তার কাজের জন্য বিখ্যাত। তিনি প্রথমবার কম্পিউটার ভাইরাসের ধারণাটি প্রণয়ন করেন এবং কম্পিউটার ভাইরাস নিয়ে তার গবেষণাপত্র প্রকাশ করেন। তার কাজ কম্পিউটার সিকিউরিটি ও ভাইরাসের প্রভাব বোঝার ক্ষেত্রে এক বিপ্লব সৃষ্টি করে। কোহেন ভাইরাসের সংজ্ঞা প্রদান করে এবং ভাইরাস কীভাবে কম্পিউটার সিস্টেমে ছড়িয়ে পড়ে তা ব্যাখ্যা করেন। তার গবেষণার ফলে কম্পিউটার ভাইরাস সংক্রান্ত সাইবার নিরাপত্তার নীতিমালা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়া হয়। তাই ফ্রেড কোহেনকে কম্পিউটার ভাইরাস গবেষণার জনক বলা হয়।

• ভাইরাস: 
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে এক্সিকিউট বা নির্বাহ হয়, তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এগুলোর ক্ষতি করে।
- ১৯৮০ সালে ভাইরাসের এ নামকরণ করেছেন প্রখ্যাত গবেষক ও অধ্যাপক ফ্রেড কোহেন।
- ভাইরাস নামক সফটওয়্যার কম্পিউটার এর তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এবং নিজের সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা রয়েছে এবং এক পর্যায়ে কম্পিউটারকে অচল করে দিতে পারে।
- ভাইরাস বা VIRUS শব্দের পূর্ণরূপ হলো 'Vital Information Resources Under Seize'.
- কোনোভাবে কম্পিউটার বা আইসিটি যন্ত্র ভাইরাসে আক্রান্ত হলে তা ক্রমে ক্রমে বিস্তার ঘটে।
- অবশ্য কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করতে হয়। 
- কম্পিউটারে আক্রমণের ধরন অনুযায়ী কম্পিউটার ভাইরাস অনেক ধরনের হয়। যেমন: বুট সেক্টর ভাইরাস, ট্রোজান হর্স ভাইরাস, ফাইল সংক্রামক ভাইরাস, ম্যাক্রো ভাইরাস, ওভার রাইটিং ভাইরাস, মেমোরি রেসিডেন্ট ভাইরাস , মিউটেটিং ভাইরাস, স্টোন ভাইরাস, ভিয়েনা ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৩০.
কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার হয়?
  1. ক) বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস সংযুক্ত করার কাজে
  2. খ) দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে
  3. গ) এটি নেটওয়ার্ক হাব কিংবা সুইচের মতই কাজ করে
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে
উত্তর
সঠিক উত্তর:
খ) দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে
ব্যাখ্যা
বিভিন্ন প্রটোকল ব্যবহার করে বিভিন্ন এপ্লিকেশনের মধ্যে যোগাযোগ রক্ষা করে একটি প্রটোকলের সাথে অন্য একটি প্রটোকল যুক্ত করতে গেটওয়ে ব্যবহার করা হয়। গেটওয়ে এর কাজ হচ্ছে একটি নেটওয়ার্কের সাথে আরেকটি নেটওয়ার্ক যুক্ত করা।
৫৩১.
একটি কম্পিউটার সেকেন্ডে 2 × 109 টি নির্দেশনা সম্পন্ন করতে পারলে একটি নির্দেশনা সম্পন্ন করতে কত সময় লাগে?
  1. 1 ন্যানো সেকেন্ড
  2. 0.5 ন্যানো সেকেন্ড
  3. 2 ন্যানো সেকেন্ড
  4. 0.25 ন্যানো সেকেন্ড
সঠিক উত্তর:
0.5 ন্যানো সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
0.5 ন্যানো সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কম্পিউটার সেকেন্ডে 2 × 109 টি নির্দেশনা সম্পন্ন করতে পারলে একটি নির্দেশনা সম্পন্ন করতে কত সময় লাগে?

সমাধান: 
2 × 109 টি নির্দেশনা সম্পন্ন করতে সময় লাগে = 1 সেকেন্ড
∴ 1টি নির্দেশনা সম্পন্ন করতে সময় লাগে = 1/2 × 109 সেকেন্ড
= 0.5 × 10-9 সেকেন্ড 
= 0.5 ন্যানো সেকেন্ড।
৫৩২.
কম্পিউটার সায়েন্সে Trojan Horse একটি-
  1. ছবি এডিট করার সফটওয়্যার
  2. অপারেটিং সিস্টেম 
  3. প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 
  4. ম্যালওয়্যার
সঠিক উত্তর:
ম্যালওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
ম্যালওয়্যার
ব্যাখ্যা

• কম্পিউটার সায়েন্সে Trojan Horse হলো একটি ম্যালওয়্যার যা ব্যবহারকারীর অনুমতি বা জ্ঞানের বাইরে কম্পিউটারে ক্ষতিকর কাজ করে। নামটি গ্রিক পুরাণের “Trojan Horse” থেকে এসেছে, যেখানে একটি বৃহৎ ঘোড়ার ভিতরে গোপনে সৈন্য লুকানো ছিল। একইভাবে, এই ধরনের সফটওয়্যার প্রথমে নির্দোষ বা কার্যকরী প্রোগ্রাম হিসেবে দেখা দেয়, কিন্তু একবার চালানো হলে এটি ভাইরাস, স্পাইওয়্যার বা অন্যান্য ক্ষতিকর প্রোগ্রাম ইনস্টল করতে পারে। Trojan Horse সাধারণত ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি, সিস্টেম ধ্বংস বা দূরবর্তী নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়। এটি ছবি এডিট করার সফটওয়্যার, অপারেটিং সিস্টেম বা প্রোগ্রামিং ভাষা নয়। তাই সঠিক উত্তর হলো ঘ) ম্যালওয়্যার।
 
• ট্রোজান হর্স (Trojan Horse):
- Malicious Software Malware অনেক বিস্তৃত একটি টার্ম হিসেবে ব্যবহৃত হয় যার অন্যতম সাধারণ একটি টাইপ হচ্ছে কম্পিউটার ভাইরাস।
- মেলওয়্যারের অন্তর্ভুক্ত সফটওয়্যার গুলোর মধ্যে রয়েছে: স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, ট্রোজান হর্স প্রভৃতি।
- ট্রোজান হর্স হলো এক ধরনের মেলওয়্যার যা দেখতে বৈধ মনে হলেও ব্যবহারকারীর কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ব্যবহারকারীর নেটওয়ার্কের ক্ষতি, তথ্য চুরি বা সাধারণভাবে অন্য কিছু ক্ষতিকারক পদক্ষেপের উদ্দেশ্যে ট্রোজান হর্স ডিজাইন করা হয়ে থাকে।

• কম্পিউটারের ক্ষতিকর প্রোগ্রামসমূহ:
- Malware,
- Spyware,
- Ransomware,
- Worms, 
- Trojan Horse ইত্যাদি। 

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল) এবং Norton website.

৫৩৩.
জীব সংক্রান্ত ডেটা বিশ্লেষণ করে বুঝার জন্য উপযুক্ত পদ্ধতি এবং সফটওয়্যার টুলস উন্নয়ন করাকে কি বলে?
  1. ক) বায়োমেট্রিক্স
  2. খ) জেনেটিক্স
  3. গ) বায়োইনফরমেটিক্স
  4. ঘ) বায়োলজিস্টিক্স
সঠিক উত্তর:
গ) বায়োইনফরমেটিক্স
উত্তর
সঠিক উত্তর:
গ) বায়োইনফরমেটিক্স
ব্যাখ্যা
জীব সংক্রান্ত ডেটা বিশ্লেষণ করে বুঝার জন্য উপযুক্ত পদ্ধতি এবং সফটওয়্যার টুলস উন্নয়ন করাকে বায়োইনফরমেটিক্স বলে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী)--প্রকৌশলী মুজিবুর রহমান।
৫৩৪.
ইনফোগ্রাফি কী?
  1. একটি সাইবার অপরাধ।
  2. একটি কম্পিউটার মেমরি।
  3. কোনো একটি বিবৃতির ভিজ্যুয়াল উপস্থাপনা।
  4. গ্রাফিক্স কার্ডের একটি পোর্ট।
সঠিক উত্তর:
কোনো একটি বিবৃতির ভিজ্যুয়াল উপস্থাপনা।
উত্তর
সঠিক উত্তর:
কোনো একটি বিবৃতির ভিজ্যুয়াল উপস্থাপনা।
ব্যাখ্যা
• ইনফোগ্রাফি:
- ইনফোগ্রাফি হলো বিভিন্ন তথ্যের বা কোনো একটি বিবৃতির ভিজ্যুয়াল উপস্থাপনা।
- এটি কোনো গল্প বলতে, কোনো আইডিয়া উপস্থাপন করতে বিভিন্ন ছবি অথবা কালারফুল টেক্সট-এর মাধ্যমে আকর্ষণীয় করে উপস্থাপনাকে বোঝানো হয়।
- এটি বিভিন্ন সংবাদপত্র, ম্যাগাজিন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের বা তথ্যের উপস্থাপনার কাজে ব্যবহার করা হয়।
- এছাড়া বিভিন্ন গবেষণার সামারি উপস্থাপনার কাজেও ইনফোগ্রাফের ব্যবহার হয়ে থাকে। 

- একটি ইনফোগ্রাফ তৈরি করার সময় যে বিষয়গুলোর দিকে লক্ষ রাখতে হবে সেগুলো হচ্ছে-
◊ একটি কাগজে শুরুতেই একটি ডিজাইন করে নিতে হবে।
◊ আকর্ষণীয় টাইটেল ও লেখাগুলো নির্ধারণ করতে হবে।
◊ সফটওয়্যারের একটি আকর্ষণীয় টেমপ্লেট ব্যবহার করতে হবে।
◊ রংয়ের ব্যবহার এবং লেখার ফন্ট যেন খুব বেশি পরিবর্তন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
◊ খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো অবশ্যই আনতে হবে।
◊ আইডিয়া সম্পর্কিত খুবই সাধারণ কিছু ছবি ও আইকন ব্যবহার করা যেতে পারে।
◊ প্রয়োজনে একাধিক পেইজে তৈরি করা যেতে পারে।

- একটি ইনফোগ্রাফ তৈরি করার জন্য আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করা যায়। যেমন: Piktochart; Snappa; Infogram; Freepik; Canva; Venngage; Visme; Adobe Spark; Easel.ly ইত্যাদি।
- Piktochart সফটওয়্যারটি বিনামূল্যে ব্যবহার করা যায়।

উৎস: ডিজিটাল প্রযুক্তি, নবম শ্রেণি।[২০২৩ সংস্করণ]
৫৩৫.
কম্পিউটার ফায়ারওয়াল প্রথম কোন কোম্পানি তৈরি করেছিলেন?
  1. ক) ডিজিটাল ইকুইপমেন্ট কর্পোরেশন।
  2. খ) মাইক্রোসফট।
  3. গ) আইবিএম।
  4. ঘ) গুগল।
সঠিক উত্তর:
ক) ডিজিটাল ইকুইপমেন্ট কর্পোরেশন।
উত্তর
সঠিক উত্তর:
ক) ডিজিটাল ইকুইপমেন্ট কর্পোরেশন।
ব্যাখ্যা

১৯৮০ এর দশকে প্রথম কম্পিউটার ফায়ারওয়াল যৌথভাবে তৈরি করেন আমেরিকান প্রযুক্তি কোম্পানি সিসকো সিস্টেমস এবং ডিজিটাল ইকুইপমেন্ট কর্পোরেশন।

- সাধারণত, একটি ফায়ারওয়াল অভ্যন্তরীণ নেটওয়ার্ক এবং ইন্টারনেটের মধ্যে সরাসরি সংযোগের অনুমতি দেয় না।

সূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট। 

৫৩৬.
ওয়েবসাইট গঠন কাঠামোর প্রকারভেদ নয় কোনটি?
  1. Hierarchical Structure
  2. Linear Structure
  3. Network Structure
  4. Dynamite Structure
সঠিক উত্তর:
Dynamite Structure
উত্তর
সঠিক উত্তর:
Dynamite Structure
ব্যাখ্যা
♦ ওয়েবসাইট কাঠামোর প্রকারভেদ:  
- হোম পেইজ ও হোম পেইজের সাথে লিংককৃত পেইজগুলো কিভাবে সাজানো যায় তার উপর ভিত্তি করে ওয়েবসাইটের কাঠামোকে চার ভাগে ভাগ করা যায়। যথা-
১. হায়ারারকিক্যাল কাঠামো (Hierarchical Structure),
২. লিনিয়ার কাঠামো (Linear Structure),
৩. নেটওয়ার্ক কাঠামো (Network Structure) ও
৪. হাইব্রিড কাঠামো (Hybride Structure)।

- যে ওয়েবসাইটের পেইজগুলো শাখা-প্রশাখায় সাজানো থাকে তাকে ট্রি বা হায়ারারকিক্যাল কাঠামো বলা হয়।
- যে ওয়েবসাইটের কাঠামোতে সবগুলো পেইজ থেকে একটি অপরটির সাথে লিংক থাকে তাকে নেটওয়ার্ক কাঠামো বলা হয়।
- কোন ওয়েবসাইটের পেইজগুলো ক্রমানুসারে করার স্ট্রাকচার বা কাঠামোকে লিনিয়ার স্ট্রাকচার বলা হয়।
- একাধিক কাঠামো ব্যবহার করে ডিজাইন করা ওয়েবসাইটকে হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার বলা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৩৭.
নিচের কোনটি প্রোগ্রামিং-এর উচ্চস্তরের ভাষা?
  1. ফোকাস
  2. সি
  3. অ্যাপেল
  4. সি++
সঠিক উত্তর:
সি++
উত্তর
সঠিক উত্তর:
সি++
ব্যাখ্যা
উচ্চ স্তরের ভাষা:
- হাই-লেভেল বা উচ্চ স্তরের ভাষা কোন সংকেত বা সাংকেতিক কোড নির্ভর নয়।
- তাছাড়া মেশিন ও অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লিখা অনেক কষ্টকর ও শ্রমসাধ্য ব্যাপার। এছাড়া মানুষের পক্ষে লো-লেভেল ভাষা বোঝা সহজসাধ্য নয়। এই অসুবিধা দুর করার জন্য উচ্চ স্তরের ভাষার উদ্ভব হয়।
- এই স্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম বিভিন্ন ধরনের মেশিনে ব্যবহার করা সম্ভব।
- উচ্চ স্তরের ভাষা মানুষের ভাষার (যেমন- ইংরেজি ভাষা) সাথে মিল রেখে তৈরি করা হয়েছে।
- উচ্চ স্তরের ভাষার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ভাষা হচ্ছে- COBOL, FORTRAN, PASCAL, C++, JAVA, PROLOG ইত্যাদি।
- কম্পাইলার বা ইন্টারপ্রেটার নামক প্রোগ্রাম ব্যবহার করে এ ভাষায় লিখিত প্রোগ্রাম মেশিনের ভাষায় অনুবাদ করা হয়।

• উল্লেখ্য,
- কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলো বিন্যাসের নিয়মগুলোকে একত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়।
- বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ৫ ভাগে ভাগ করা যায়। যথা-
১। প্রথম প্রজন্মের ভাষা (১৯৪৫): মেশিন ভাষা (Machine Language)
২। দ্বিতীয় প্রজন্মের ভাষা (১৯৫০): অ্যাসেম্বলি ভাষা (Assembly Language)
৩। তৃতীয় প্রজন্মের ভাষা (১৯৬০): উচ্চতর ভাষা (High Level Language)
৪। চতুর্থ প্রজন্মের ভাষা (১৯৭০): অতি উচ্চতর ভাষা (Very High Level Language)
৫। পঞ্চম প্রজন্মের ভাষা (১৯৮০): স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা (Natural Language)

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৩৮.
যদি একটি CPU-র ক্লক স্পিড বেশি হয়, তবে এর মানে হল:
  1. এটি কম তাপ উৎপন্ন করে
  2. এটি কম বিদ্যুৎ ব্যবহার করে
  3. এটি দ্রুত নির্দেশনা সম্পাদন করতে পারে
  4. এতে বেশি স্টোরেজ ক্ষমতা থাকে
সঠিক উত্তর:
এটি দ্রুত নির্দেশনা সম্পাদন করতে পারে
উত্তর
সঠিক উত্তর:
এটি দ্রুত নির্দেশনা সম্পাদন করতে পারে
ব্যাখ্যা

• একটি CPU-র ক্লক স্পিড বেশি হলে এর মানে হলো এটি প্রতি সেকেন্ডে বেশি সংখ্যক নির্দেশনা (Instruction) প্রক্রিয়া করতে সক্ষম। ক্লক স্পিড সাধারণত গিগাহার্টজ (GHz) এ মাপা হয় এবং যত বেশি হবে, CPU তত দ্রুত গণনা ও নির্দেশনা সম্পাদন করতে পারবে। তবে এর মানে এই নয় যে CPU কম তাপ উৎপন্ন করবে বা কম বিদ্যুৎ ব্যবহার করবে, বরং উচ্চ ক্লক স্পিড অনেক সময় বেশি শক্তি খরচ ও তাপ উৎপন্ন করতে পারে। একইভাবে ক্লক স্পিডের সঙ্গে স্টোরেজ ক্ষমতার কোনো সম্পর্ক নেই। সুতরাং সঠিক উত্তর হলো- এটি দ্রুত নির্দেশনা সম্পাদন করতে পারে।

ক্লক স্পিড (Clock Speed):

- ক্লক স্পিড হলো কম্পিউটারের প্রসেসর কত দ্রুত কাজ করতে পারে তার পরিমাপ।
- এটি সাধারণত GHz (Gigahertz) বা MHz (Megahertz) এককে প্রকাশ করা হয়।
- ক্লক স্পিড যত বেশি হবে, প্রসেসর তত দ্রুত নির্দেশনা (Instruction) সম্পাদন করতে পারবে।
- এটি নির্ধারণ করে প্রতি সেকেন্ডে কতগুলো সাইকেল (Cycle) সম্পন্ন হচ্ছে।
- তবে শুধু ক্লক স্পিড বেশি হওয়াই কম্পিউটারকে দ্রুতগতির করে না, প্রসেসরের আর্কিটেকচার এবং কোর সংখ্যাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ক্লক সাইকেল টাইম (Clock Cycle Time):
- ক্লক সাইকেল টাইম হলো একটি ক্লক সাইকেল সম্পন্ন করতে যে সময় লাগে।
- এটি সাধারণত ন্যানোসেকেন্ড (ns) এ পরিমাপ করা হয়।
- ক্লক সাইকেল টাইম এবং ক্লক স্পিড একে অপরের বিপরীত অনুপাতিক। অর্থাৎ, ক্লক স্পিড যত বেশি হবে, ক্লক সাইকেল টাইম তত কম হবে।
- উদাহরণস্বরূপ, যদি ক্লক স্পিড হয় 2 GHz, তবে ক্লক সাইকেল টাইম হবে প্রায় 0.5 ns।
- প্রসেসরের পারফরম্যান্স বুঝতে ক্লক স্পিড এবং ক্লক সাইকেল টাইম—দুটোই গুরুত্বপূর্ণ।

সূত্র: 
- Intel [link]
- sciencedirect [link]

৫৩৯.
Which of the following tags is used to create a line break in HTML?
  1. < break >
  2. < br >
  3. < lb >
  4. < line >
সঠিক উত্তর:
< br >
উত্তর
সঠিক উত্তর:
< br >
ব্যাখ্যা
HTML:
→ HTML এর পূর্নরূপ Hyper Text Markup Language. যা মূলত ব্রাউজারে তথ্য প্রদর্শন বা ওয়েবপেইজে তথ্য উপস্থাপন ও ফরম্যাট করতে প্রোগ্রামারগণ ব্যবহার করেন।
→ HTML দ্বারা তৈরি ফাইলসমূহের এক্সটেনশন .html হয় যা সাধারণত ওয়েবপেইজ নামে পরিচিত।
→ জেনেভার সার্ন (CERN) এ কাজ করার সময় টিম বার্নাস-লী (Tim Berners-Lee) সর্বপ্রথম ১৯৯০ সালে HTML আবিষ্কার করেন।
→  HTML এর সর্বশেষ ভার্সন হচ্ছে HTML 5.

HTML এ ট্যাগ ব্যবহার এর কয়েকটি নিয়ম হল:
• ট্যাগ এঙ্গেল ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়
• কন্টেইনার ট্যাগ এর ক্ষেত্রে  শুরুর ট্যাগ ব্যবহার করলে সমাপনী ট্যাগ ব্যবহার করতে হয়। তবে এম্পটি ট্যগে এ সমাপনী ট্যাগের প্রয়োজন নেই।
• ট্যাগের বানান শুদ্ধ হওয়া আবশ্যক
• প্রতিটি ট্যাগে নির্দিষ্ট সীমারেখা অতিক্রম করা যায়  না।
• শুন্য ট্যাগের ক্ষেত্রে শুধু শুরুর ট্যাগ ব্যবহার করা হয়।

HTML- এর কয়েকটি গুরুত্বপূর্ণ ট্যাগ হলো:
<!DOCTYPE> → Defines the document type.
<html> → Defines an HTML document.
<head> → Contains metadata/information for the document.
<title> → Defines a title for the document.
<h1> to <h6> → Defines HTML headings
<body> → Defines the document's body.
<p> → Defines a paragraph.
<br> → Inserts a single line break.

উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩) w3schools.com
৫৪০.
ডেটাবেজের ভিত্তি -
  1. টেবিল
  2. রেকর্ড
  3. এনটিটি
  4. ফিল্ড
সঠিক উত্তর:
ফিল্ড
উত্তর
সঠিক উত্তর:
ফিল্ড
ব্যাখ্যা
ফিল্ড:
- ফিল্ড হচ্ছে ডাটাবেজের ভিত্তি।
- অন্যভাবে বলা যায় যে, ফিল্ড হলো ক্ষুদ্রতম ডাটা ইউনিট যা ব্যবহারকারী একই জাতীয় ডাটাকে একটি ক্যাটাগরিতে নামকরণ করেন।

• রেকর্ড:
পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি ফিল্ড নিয়ে গঠিত হয় এক একটি রেকর্ড।

• টেবিল:
এক বা একাধিক রেকর্ড নিয়ে টেবিল তৈরি হয়।

সুতরাং বলা যায়, প্রথমে ফিল্ড তারপর রেকর্ড এবং তারপর টেবিল।

• এনটিটি (Entity):
কোন ডেটাবেজের বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে রেকর্ড ব্যবহার করা হয় তাকে এনটিটি বলে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ - দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।
৫৪১.
The time for which a piece of equipment operates is called
  1. ক) Seek time
  2. খ) Effective time
  3. গ) Access time
  4. ঘ) Real time
সঠিক উত্তর:
খ) Effective time
উত্তর
সঠিক উত্তর:
খ) Effective time
ব্যাখ্যা

Access time is related to the time taken to access a piece of information from the memory, let it the RAM or anything else.
Seek time is related to the Storage Disks. It is the time taken by the head to get to the required position from the current position in order to read the data.
I don't know the exact meaning of the Real Time, but according to what I read, real time is relative to the user than any system. If a user requests for any service, in what time does it get serviced is Real Time.
So, Effective Time make more sense here. Given an equipment that you are working on, how long will it work for is its effective usage time.

৫৪২.
কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধানের জন্য সমস্যাটিকে ছোট ছোট ধাপে বিভক্ত করে যুক্তিসম্মতভাবে পর্যায়ক্রমে লিপিবদ্ধ করাকে কী বলে?
  1. ক) অ্যালগরিদম
  2. খ) প্রোগ্রাম ডিজাইন
  3. গ) ফ্লোচার্ট
  4. ঘ) সুডো কোড
সঠিক উত্তর:
ক) অ্যালগরিদম
উত্তর
সঠিক উত্তর:
ক) অ্যালগরিদম
ব্যাখ্যা
প্রোগ্রাম ডিজাইন
- সমস্যা সমাধান করার জন্য বর্তমান সিস্টেমের প্রয়োজনীয় সংশোধন করে নতুন সিস্টেমের মূল রূপ রেখা নির্ণয় করাকেই ডিজাইন বা পরিকল্পনা বলা হয়।
- ডিজাইন ধাপের মূল বিষয় হচ্ছে কীভাবে সমস্যাটি সমাধান করে কার্যকরী প্রক্রিয়া তৈরি করা যায়।
- সমস্যা বিশ্লেষণের পর প্রোগ্রাম ডিজাইনের কাজ শুরু করা হয়।
- প্রোগ্রাম ডিজাইনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আউটপুট ডিজাইন।

প্রোগ্রাম ডিজাইনের ব্যবহৃত প্রধান টুলসসমূহ হলো:
১। অ্যালগরিদম
২। ফ্লোচার্ট ও
৩। সুডো কোড

অ্যালগরিদম
- কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধানের জন্য সমস্যাটিকে ছোট ছোট ধাপে বিভক্ত করে যুক্তিসম্মতভাবে পর্যায়ক্রমে লিপিবদ্ধ করাকে অ্যালগরিদম বলে।
- অর্থাৎ অ্যালগরিদম হচ্ছে প্রোগ্রাম রচনা ও নির্বাহের শুরু থেকে শেষ পর্যন্ত ধাপগুলো পর্যায়ক্রমিকভাবে লিপিবদ্ধ করা।
- কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধানে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে অ্যালগরিদমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র
- প্রোগ্রাম বা কোনো উপাত্ত প্রক্রিয়াকরণের পদ্ধতিকে সহজে চিত্রের সাহায্যে তুলে ধরার জন্য সাংকেতিক চিহ্ন, বর্ণনাভিত্তিক এবং পর্যায়ক্রমিক রূপরেখাকে ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র বলা হয়।
- ফ্লোচার্ট হচ্ছে অ্যালগরিদমের চিত্ররূপ।
- অর্থাৎ অ্যালগরিদমের ধাপসমূহ চিত্রের মাধ্যমে উপস্থাপন করাকে ফ্লোচার্ট বলে। 

সুডো কোড
- সুডো অর্থ হলো অবাস্তব, অর্থাৎ যা সত্য নয়।
- প্রোগ্রাম রচনার ধারাবাহিক বিন্যাসকে কথায় লেখাই হলো সুডো কোড।
- এটি অনেক প্রোগ্রাম লেখার মতোই।
- সুডো কোডকে অনেকে অ্যালগরিদমের বিকল্প বলে থাকেন।
- ইংরেজিতে সাধারণত এটি রচনা করা হয়।
৫৪৩.
Which of the following is not a computer virus?
  1. WannaCry
  2. Boot Sector
  3. Avast
  4. Trojan Horse
সঠিক উত্তর:
Avast
উত্তর
সঠিক উত্তর:
Avast
ব্যাখ্যা

Avast হলো বিশ্বব্যাপী পরিচিত একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার যা ভাইরাস, ম্যালওয়্যার এবং অন্যান্য ক্ষতিকারক প্রোগ্রাম থেকে কম্পিউটারকে সুরক্ষা দেয়।

• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে এক্সিকিউট বা নির্বাহ হয় তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এগুলোর ক্ষতি করে।
- ভাইরাস বা VIRUS শব্দের অর্থ হল 'Vital Information Resources Under Seize' যার অর্থ হল গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দখলে নেয়া বা ক্ষতিসাধন করা।
- ভাইরাস কম্পিউটার এর ডেটা ফাইল নষ্ট করে ফেলে বা কম্পিউটার বুট হতে বাঁধা দেয় অথবা হার্ডডিস্ক নষ্ট করে ফেলতে পারে।
- যেমন: Melissa, Zeus, ILOVEYOU, Slammer, CryptoLocker, WannaCry, Trojan horse, Code Red ইত্যাদি।

• অ্যান্টিভাইরাস:
- কম্পিউটার বা আইসিটি যন্ত্রের প্রতিষেধক হল অ্যান্টিভাইরাস।
- সাধারণত একটি ভাল মানের অ্যান্টিভাইরাস কয়েকশ ভাইরাস নির্মূল করতে পারে।
- যেমন: AVG, Avira, Norton, Avast ইত্যাদি অ্যান্টিভাইরাস সফটওয়্যার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৪৪.
মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মূলত কোন ধরনের প্রোগ্রাম?
  1. স্প্রেডশিট প্রোগ্রাম
  2. ডেটাবেজ প্রোগ্রাম
  3. প্রেজেন্টেশন প্রোগ্রাম
  4. ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম
সঠিক উত্তর:
প্রেজেন্টেশন প্রোগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
প্রেজেন্টেশন প্রোগ্রাম
ব্যাখ্যা

• মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মূলত একটি প্রেজেন্টেশন প্রোগ্রাম।

মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট(MS-Power Point):
- মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হলো একটি প্রেজেন্টেশন প্রোগ্রাম।
- এটি একটি গ্রাফিক্স প্যাকেজ প্রোগ্রাম।
- উইন্ডোজভিত্তিক এই প্রোগ্রাম উৎপত্তি সময় থেকে কতিপয় version (সংস্করণ) অতিক্রম করে বর্তমানে দাঁড়িয়েছে Powerpoint 2019. - Powerpoint-এর সাহায্যে পণ্যের বিজ্ঞাপন, মিটিংয়ের আলোচ্য বিষয়, উৎপাদন প্রতিবেদন, ডেটা উপস্থাপনা, গ্রাফচার্ট উপস্থাপন ইত্যাদি কাজ করা যায়।
- মূলত Powerpoint-এর আগমনে টেলিভিশনের বিজ্ঞাপন উপস্থাপনায় অভূতপূর্ব চমক সৃষ্টি হয়েছে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৪৫.
কম্পিউটারের আইকিউ (IQ) কত?
  1. ১০০
  2. ৫০
  3. ১২০+
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
- কম্পিউটার হলো বিভিন্ন গাণিতিক ও যুক্তিমূলক সমস্যা সমাধানের জন্য তৈরি একটি ইলেকট্রনিক যন্ত্র।
- কম্পিউটারের সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ প্রভৃতি গাণিতিক কাজ অতি দ্রুত ও নির্ভুলভাবে করা যায়।
- কম্পিউটারের সাথে মানুষের মৌলিক পার্থক্য হলো মানুষের মত কম্পিউটারের নিজস্ব কোন বুদ্ধি বা চিন্তা (IQ-Intelligence Quotient) করার ক্ষমতা নেই।
- মানুষের দেয়া নির্দেশ অনুসারে এই যন্ত্র কাজ করে।
- কম্পিউটারের নিজস্ব স্মৃতি থাকে।
- কম্পিউটারের প্রধান তিনটি বৈশিষ্ট্য হলো, বিপুল পরিমাণ তথ্য স্মৃতিতে সংরক্ষণ করে রাখা, নির্ভুলভাবে কাজ করা এবং অতি দ্রুত গতিতে কাজ সম্পন্ন করা।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৪৬.
রেজিস্টার কোথায় ব্যবহৃত হয়?
  1. প্রিন্টার ও কী-বোর্ড বাফারে
  2. ক্যাশ মেমোরি হিসেবে
  3. ডিজিটাল ঘড়িতে
  4. সবগুলোই সঠিক
সঠিক উত্তর:
সবগুলোই সঠিক
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই সঠিক
ব্যাখ্যা
• Register:
- রেজিস্টার হলো কম্পিউটারের প্রসেসর এর ভিতর অনেক গতিসম্পন্ন বিশেষ ধরনের স্টোরেজ বা মেমোরি।
- সব ডেটা প্রসেস হওয়ার পূর্বে রেজিস্টারে অস্থায়ীভাবে সংরক্ষিত হয়।
- রেজিস্টার হলো একগুচ্ছ ফ্লিপফ্লপ ও লজিক গেইটের সমন্বয়ে গঠিত সার্কিট, যা অস্থায়ী মেমোরি হিসেবে কাজ করে।
- n বিট রেজিস্টারে n সংখ্যক ফ্লিপ-ফুপ থাকে এবং n নিট বাইনারি তথ্য সংরক্ষণ করতে পারে।
- রেজিস্টার প্রথম মেমোরি ডিভাইস হিসেবে CPU-এর অভ্যন্তরে থাকে এবং প্রসেসিং-এর সময় অস্থায়ীভাবে ডেটা সঞ্চিত রাখে।

• গঠন অনুসারে রেজিস্টার দুই ধরনের হয়ে থাকে। যথা:
১. প্যারালাল লোড রেজিস্টার এবং
২. শিফট রেজিস্টার।

• রেজিস্টার-এর ব্যবহার:
- ক্যালকুলেটর ও ডিজিটাল ঘড়িতে ব্যবহৃত হয়।
- অস্থায়ীভাবে ডেটা সঞ্চয় করতে ব্যবহৃত হয়।
- ক্যাশ মেমোরি হিসেবে ব্যবহৃত হয়।
- বিভিন্ন ধরনের প্রিন্টার ও কী-বোর্ড বাফারে ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৪৭.
একই সময়ে একাধিক প্রোগ্রাম সচল রাখার ক্ষমতাকে বলে ___
  1. মাল্টি টাস্কিং
  2. ইউনিকোড
  3. DBMS
  4. ফরমেট
সঠিক উত্তর:
মাল্টি টাস্কিং
উত্তর
সঠিক উত্তর:
মাল্টি টাস্কিং
ব্যাখ্যা
মাল্টিপ্রোগ্রামিং বা মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম: 
- মাল্টিপ্রোগ্রামিং বা মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেমে একটি কম্পিউটার একসাথে অনেকগুলো প্রোগাম চালাতে পারে বা ডেটা প্রসেসিং করতে পারে। - ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেমে একটি প্রোগ্রাম প্রসেসিং-এর পর আরেকটি প্রোগ্রাম প্রসেসিং করে। 
- এক্ষেত্রে দেখা যায়, কম গতিসম্পন্ন ইনপুট-আউটপুট পেরিফেরাল ডিভাইসসমূহ যখন ডেটা আদান-প্রদানে ব্যস্ত থাকে তখন অপেক্ষাকৃত উচ্চতর গতিসম্পন্ন সিপিইউ অলস হয়ে বসে থাকে। 
- IBM/VM, VM/SPCMS, Mac OS, UNIX, LINUX ইত্যাদি মাল্টিপ্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের উদাহরণ। 

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, নবম-দশম শ্রেণি (ভোকেশনাল)।
৫৪৮.
বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগের জন্য যে জ্যামিতিক সন্নিবেশ করা হয় তাকে বলে-
  1. ক) মরফোলজি
  2. খ) টেকনোলজি
  3. গ) নিউরোলজি
  4. ঘ) টপোলজি
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) টপোলজি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) টপোলজি
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৫৪৯.
নিচের কোন প্রোগ্রামিং ভাষার জনক গুইডো ভ্যান রোসাম?
  1. PHP
  2. JavaScript
  3. Swift
  4. Python
সঠিক উত্তর:
Python
উত্তর
সঠিক উত্তর:
Python
ব্যাখ্যা
• পাইথন (Python):
- পাইথন হচ্ছে প্রোগ্রামিং ভাষাসমূহের অন্যতম হাই-লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা।
- ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশনসহ অনেক সফটওয়্যার বানাতে এটি ব্যবহার করা হয়।
- ১৯৮৯ সালে নেদারল্যান্ডের বিজ্ঞানী গুইডো ভ্যান রোসাম (Guido van Rossum) এ ভাষাটি রচনা করেন।
- পাইথনের কোর সিনট্যাক্স খুবই সংক্ষিপ্ত, তবে ভাষাটির স্ট্যান্ডার্ড লাইব্রেরি অনেক সমৃদ্ধ।
- অন্যান্য ল্যাঙ্গুয়েজের যতরকম ফিচার বা নতুন নতুন সাপোর্ট আসে, সবই পাইথনে খুব সহজে ব্যবহার করা যায়।

- সাধারণত দ্রুত সফটওয়‍্যার নির্মাণের জন্য পাইথন ব্যবহৃত হয়।
- যে সমস্ত বড় প্রতিষ্ঠান পাইথন ব্যবহার করে, তাদের মধ্যে গুগল ও নাসা উল্লেখযোগ্য।
- ২০১৮ সালে এটি IEEE কর্তৃক সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামিং ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- এটি বিভিন্ন প্ল্যাটফর্মে চলে এবং ক্লাউডভিত্তিক ওয়েব এ্যাপ্লিকেশন, ডেটা অ্যানালাইসিস ও মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (মাহবুবুর রহমান)।
৫৫০.
নিচের কোনটি কম্পিউটার ভাইরাস নয়?
  1. CIH
  2. Vienna
  3. Symantec
  4. Folder
সঠিক উত্তর:
Symantec
উত্তর
সঠিক উত্তর:
Symantec
ব্যাখ্যা
- VIRUS শব্দের পূর্ণ হলাে Vital Information Resources Under Siege যার অর্থ দাঁড়ায় - গুরুত্বপূর্ণ তথ্যসমূহ দখলে নেওয়া বা ক্ষতি সাধন করা।
- ১৯৮০ সালে এ নামকরণ করেছেন প্রখ্যাত গবেষক University of New Haven'-এর অধ্যাপক ফ্রেন্ড কোহেন (Fred Cohen)।
- ভাইরাস হলো এক ধরনের সফটওয়্যার যা তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এবং যার নিজের সংখ্যা বৃদ্ধি ক্ষমতা রয়েছে।
- ভাইরাস কম্পিউটারে প্রবেশ করলে সাধারণত সংখ্যা বৃদ্ধি হতে থাকে ও বিভিন্ন তথ্য-উপাত্তকে আক্রমণ করে এবং এক পর্যায়ে গোটা কম্পিউটার বা আইসিটি যন্ত্রকে সংক্রমিত করে অচল করে দেয়।
- যেমন- বুট ভাইরাস ডিস্কের বুট সেক্টরকে আক্রমণ করে।
- অতি পরিচিত কিছু ভাইরাস হলাে Stone, Vienna, CIH, AIDS, Shortcut, Folder, Trojan Horse ইত্যাদি।

কতিপয় কম্পিউটার অ্যান্টিভাইরাসঃ
- অভিজি,
- এভিরা,
- এভাস্ট,
- McAfee,
- Norton Antivirus,
- Kaspersky Antivirus,
- Symantec,
- ESET NOD32,
- PANDA,
- Cobra Antivirus ইত্যাদি।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি
৫৫১.
কোন ভাষাকে কম্পিউটার ভাষার জনক বলা হয়ে থাকে?
  1. Python
  2. C
  3. Java
  4. PHP
সঠিক উত্তর:
C
উত্তর
সঠিক উত্তর:
C
ব্যাখ্যা
'সি' প্রোগ্রামিং ভাষা:
- সি একটি বহুল ব্যবহৃত উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা।
- এটি অন্যান্য উচ্চ স্তর ল্যাংগুয়েজগুলোর মধ্যে অনেক সমৃদ্ধ ও জনপ্রিয় ভাষা।
- আমেরিকার বেল ল্যাবরেটরির ডেনিস রিচি ১৯৭০ সালে এ ভাষার উদ্ভাবন করেন।
- ভাষাটির নাম 'C' রাখা হয়েছে কারণ, B নামের অপর একটি ভাষা আগেই তৈরি হয়েছে।
- C যাতে তার গুণাগুণ না হারায় সেজন্য ১৯৮৩ সালে কম্পাইলার এবং সফ্টওয়্যার প্রস্তুতকারকদের একটি গ্রুপ আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট (ANSI)-কে C এর জন্য একটি নীতি নির্ধারণের আবেদন জানান।
- ১৯৮৯ সালের শেষের দিকে নির্ধারিত কমিটি C এর জন্য ANSI নীতি নির্ধারণ করে।
- সিস্টেম প্রোগ্রামিং-এর ক্ষেত্রে এ ভাষা অধিক হারে ব্যবহৃত হয়।
- উপাত্ত সঞ্চালনের বর্ণনার জন্য এ ভাষার সুবিধা অনেক বেশি বলে ভাষাটি অন্যান্য ভাষার চেয়ে অনেক বেশি জনপ্রিয়।
- C ভাষাকে কম্পিউটার ভাষার জনক বলা হয়ে থাকে।
- এ ভাষারও অনেক সংস্করণ রয়েছে। যেমন- C, ANSI C, Visual C, Turbo C প্রভৃতি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৫২.
Latex কী ধরনের সফটওয়্যার?
  1. Graphics Design Program
  2. Database Management System
  3. Spread Sheet Analysis
  4. Word Processing
সঠিক উত্তর:
Word Processing
উত্তর
সঠিক উত্তর:
Word Processing
ব্যাখ্যা
• ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার (Word Processing Software):
- কম্পিউটারের সাহায্যে বর্ণমালা, সংখ্যা, চিহ্ন বা শব্দ ব্যবহার করে ডকুমেন্ট বা লিপি তৈরি করা এবং উক্ত ডকুমেন্টকে সম্পাদনই হলো ওয়ার্ড প্রসেসিং।
- ডকুমেন্ট তৈরি ও প্রসেসিংয়ের জন্য ব্যবহৃত এক বিশেষ ধরনের কম্পিউটারের ব্যবস্থাকে ওয়ার্ড প্রসেসর বলা হয়।
- মূলত লেখালেখির কাজ করার জন্য ব্যবহৃত অ্যাপ্লিকেশন প্রোগ্রামকেই ওয়ার্ড প্রসেসর বা ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম বলা হয়ে থাকে।

• ওয়ার্ড প্রসেসর প্রোগ্রামসমূহ হলো:
- মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft Word),
- ওয়ার্ডস্টার (Wordstar),
- ওয়ার্ডপারফেক্ট (Wordperfect),
- ল্যাটেক্স (Latex),
- নোড প্যাড (Note Pad),
- ম্যাকরাইট (MacWrite),
- ওয়ার্ড প্যাড (Word Pad) ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৫৩.
ল্যান তৈরী করার জন্য নিচের কোন যন্ত্রাংশটি প্রয়োজন?
  1. ক) স্পিকার
  2. খ) নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
  3. গ) রম
  4. ঘ) গ্রাফিক্স কার্ড
সঠিক উত্তর:
খ) নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
ব্যাখ্যা
সাধারণত কম্পিউটারকে কোনো নেটওয়ার্ক মিডিয়ার সাথে সংযোগ দেয়ার জন্য একটি বিশেষ ইন্টারফেসের দরকার পড়ে। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা ল্যান কার্ড এই ইন্টারফেসের কাজ করে। এই নেটওয়ার্ক এডাপ্টার যেকোন মিডিয়ার জন্য কম্পিউটারকে কানেক্ট করার সুযোগ দিতে পারে।
৫৫৪.
কম্পিউটারের প্রোগ্রামে X = A + B এর স্থলে X = A - B লেখা হলে তা কোন ধরণের ভুল?
  1. ক) Syntax Error
  2. খ) Logical Error
  3. গ) Execution Error
  4. ঘ) Debugging Error
সঠিক উত্তর:
খ) Logical Error
উত্তর
সঠিক উত্তর:
খ) Logical Error
ব্যাখ্যা
সিনট্যাক্স ভুল (Syntax Error)
সিনট্যাক্স ভুল বলতে বোঝায় প্রোগ্রামিং ভাষার ব্যাকরণগত ভুল। যেমন: বানান ভুল (PRINT কে PRIMT লেখা ইত্যাদি); সেমিকোলন না দেওয়া, ব্রাকেট ঠিকমত না দেওয়া; কোন চলক ঘোষণা না করা প্রভৃতি। এসব ভুল সংশোধন করা খুবই সহজ কারণ সিনট্যাক্স ভুলের বেলা কম্পিউটার একটি ভুলের বার্তা ছাপায় যেমন 12 নম্বর লাইনে ভুল আছে।

লজিক ভুল (Logical Error)
প্রোগ্রামে যুক্তির ভুল থাকলে তাকে বলে লজিক ভুল । সাধারণত সমস্যা ঠিকমত না বোঝার জন্যই এই ভুল হয়। যেমন A < B এর স্থলে A > B বা X = A + B এর স্থানে X = A - B লিখলে লজিক ভুল হয় । সিনট্যাক্স ভুলের ক্ষেত্রে গণনা সম্ভব না হওয়ায় কোন উত্তর পাওয়া যায় না কিন্তু লজিক ভুলের ক্ষেত্রে একটি উত্তর পাওয়া যায় যদিও তা ভুল। কম্পিউটার কোন ভুলের বার্তা পাঠায় না বলে লজিক ভুল সংশোধন করা খুব কঠিন।

রান টাইম ও এক্সিকিউশন টাইম ভুল (Run time & Execution time Error)
কম্পিউটারকে ভুল ডেটা জানালে বা ডেটার ফরমেট ঠিক না থাকলে রান টাইম এরোর ছাপায়। যে সব গাণিতিক প্রক্রিয়া সম্পাদন করা যায় না (অন্তত বাস্তব রাশির ক্ষেত্রে) তা করতে গেলেও সিনট্যাক্স ভুল হয়। যেমন শূন্য দিয়ে ভাগ করা কিংবা ঋণ সংখ্যার বর্গমূল বা লগারিদম বের করা। এসব ক্ষেত্রেও ভুলের বার্তা ছাপা হয় ।

ডিবাগিং (Debugging)
প্রোগ্রামের ভুলত্রুটি খুঁজে বের করে তা দূর করাকে বলে ডিবাগিং, এর আক্ষরিক অর্থ পোকা বাছা। ১৯৪৫ সালে মার্ক-১ কম্পিউটারটির ভিতরে একটি মথপোকা ঢোকায় কম্পিউটারটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এ থেকেই ডিবাগিং কথাটির উৎপত্তি। ডিবাগিং এর জন্য প্রথমে প্রোগ্রামের আগাগোড়া ভাল করে পরীক্ষা করে দেখা হয়। প্রয়োজন হলে কোন প্রোগ্রামিং বিশেষজ্ঞের সাহায্য নিতে হয়। প্রোগ্রামের ছোটখাট ভুল এতেই দূর হয়ে যায়। এরপরও যেসব ভুল থেকে যায় সেগুলো দূর করতে হলে প্রথমে সিনট্যাক্স ভুল দূর করে তারপর লজিক ভুল দূর করা হয়।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ ও দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান
৫৫৫.
নিচের কোনটি একটি স্প্রেডশিট প্যাকেজ প্রোগ্রাম?
  1. Safari
  2. Foxpro
  3. Quattro Pro
  4. Access
সঠিক উত্তর:
Quattro Pro
উত্তর
সঠিক উত্তর:
Quattro Pro
ব্যাখ্যা
• Quattro Pro হলো একটি স্প্রেডশিট প্যাকেজ প্রোগ্রাম।

• অ্যাপ্লিকেশন সফটওয়্যার:
- অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়। যেমন-
- Photo Editing Program: Adobe Photoshop.
- Word Processing Package Program: Word Star, Word Perfect, Ms Word, Word Note.
- Spreadsheet Package Program: Lotus 1-2-3, Ms-Excel, Quattro Pro.
- Browsing Program: Internet Explorer, Edge, Mozilla Firefox, Netscape Communicator, Safari, Opera, Google Chrome.
- Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৫৬.
কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার নয়?
  1. McAfee
  2. Symantec
  3. Cinderella
  4. Kaspersky
সঠিক উত্তর:
Cinderella
উত্তর
সঠিক উত্তর:
Cinderella
ব্যাখ্যা

• কতিপয় ভাইরাসঃ
- AIDS,
- Bye Bye,
- Bad boy,
- Cinderella,
- CIH,
- I love you,
- স্টোন,
- ভিয়েনা,
- সিআইএইচ ইত্যাদি।
• কতিপয় কম্পিউটার অ্যান্টিভাইরাসঃ
- অভিজি,
- এভিরা,
- এভাস্ট,
- McAfee,
- Norton Antivirus,
- Kaspersky Antivirus,
- Symantec,
- ESET NOD32,
- PANDA,
- Cobra Antivirus,
- PC Tools Antivirus ইত্যাদি।

৫৫৭.
What is the name of the computer which was first used for programming and playing of music?
  1. ক) ELLIAC
  2. খ) ENIAC
  3. গ) UNIVAC
  4. ঘ) All of the above
সঠিক উত্তর:
ক) ELLIAC
উত্তর
সঠিক উত্তর:
ক) ELLIAC
ব্যাখ্যা
But, ENIAC, an acronym for Electronic Numerical Integrator And Computer is considered to be the first operational electronic digital computer in the United States.
৫৫৮.
কোন ট্যাগ দিয়ে HTML-এ একটি সংখ্যাযুক্ত লিস্ট কিভাবে তৈরি করবেন?
  1. <ol>
  2. <dl>
  3. <list>
  4. <ul>
সঠিক উত্তর:
<ol>
উত্তর
সঠিক উত্তর:
<ol>
ব্যাখ্যা

• HTML:
- 'HTML' এর পূর্ণরূপ HyperText Markup Language.
- HTML (HyperText Markup Language) হলো একটি সহজ ডাটা ফরম্যাট, যা প্ল্যাটফর্ম-নিরপেক্ষ হাইপারটেক্সট ডকুমেন্ট তৈরি করতে ব্যবহৃত হয়।
- এটি SGML ভিত্তিক একটি মার্কআপ ভাষা, যা বিভিন্ন তথ্য উপস্থাপনের জন্য উপযুক্ত।

- HTML ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে (WWW) ১৯৯০ সাল থেকে ব্যবহৃত হচ্ছে।
- HTML প্ল্যাটফর্ম-নিরপেক্ষ ওয়েবপেজ তৈরির জন্য আদর্শ ভাষা।
- HTML ওয়েবসাইট তৈরি ও তথ্য উপস্থাপনার অন্যতম প্রধান ভাষা, যা আজও ক্রমাগত উন্নত হচ্ছে।


• HTML-এ একটি সংখ্যাযুক্ত লিস্ট তৈরি করতে আমরা <ol> ট্যাগ ব্যবহার করি।

নিচে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো:

HTML লিস্টের প্রকার:

(1)সংখ্যাযুক্ত লিস্ট (Ordered List):

এটি একটি তালিকা যেখানে প্রতিটি আইটেম একটি নির্দিষ্ট ক্রমে সাজানো থাকে, সাধারণত সংখ্যা বা অক্ষরের মাধ্যমে।

ট্যাগ: <ol>

উদাহরণ:

<ol>
<li>প্রথম আইটেম</li>
<li>দ্বিতীয় আইটেম</li>
<li>তৃতীয় আইটেম</li>
</ol>
এখানে <li> (list item) ট্যাগ ব্যবহার করে তালিকার আইটেমগুলি প্রদর্শন করা হয়।

(2) অনির্দিষ্ট লিস্ট (Unordered List):

এটি একটি তালিকা যেখানে আইটেমগুলির মধ্যে কোনো নির্দিষ্ট ক্রম নেই, প্রতিটি আইটেম একটি বুলেট পয়েন্ট দ্বারা চিহ্নিত হয়।

ট্যাগ: <ul>

(3) ডেস্ক্রিপশন লিস্ট (Description List):

এটি সাধারণত টার্ম এবং তার বর্ণনা বা সংজ্ঞা প্রদর্শন করার জন্য ব্যবহৃত হয়।

ট্যাগ: <dl>

প্রশ্নের উত্তর:
কোন ট্যাগ দিয়ে HTML-এ একটি সংখ্যাযুক্ত লিস্ট তৈরি করবেন?

সঠিক উত্তর: ক) <ol>

সূত্র: w3schools.com

৫৫৯.
কোন সংস্থা জাভা প্রোগ্রামিং ভাষা উদ্ভাবন করেছে?
  1. Intel
  2. Google
  3. Oracle
  4. Microsoft
সঠিক উত্তর:
Oracle
উত্তর
সঠিক উত্তর:
Oracle
ব্যাখ্যা

• জাভা প্রোগ্রামিং ভাষা উদ্ভাবন করা হয়েছিল Sun Microsystems সংস্থার দ্বারা, যা পরে Oracle Corporation দ্বারা অধিগ্রহণ করা হয়। এটি মূলত ওবজেক্ট-ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের সুবিধা দেয়। জাভা প্ল্যাটফর্ম-নিরপেক্ষ (platform-independent) হওয়ায় “Write Once, Run Anywhere” নীতি অনুসরণ করে, অর্থাৎ একবার কোড লেখা হলে তা যেকোনো কম্পিউটারে চালানো যায়। এটি ইন্টারনেট ভিত্তিক অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ, এবং বড় সফটওয়্যার সিস্টেম তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। জাভার স্থিতিশীলতা, নিরাপত্তা, এবং বড় কমিউনিটি সমর্থনের কারণে এটি আজও সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষাগুলোর মধ্যে একটি। 
- সুতরাং, সঠিক উত্তর হলো গ) Oracle.

• জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ:
- জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো একটি উচ্চস্তরের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা।
- ১৯৯১ সালে সান মাইক্রো সিস্টেম জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজের সূচনা করে।
- জেমস গসলিং সেই কাজের নেতৃত্ব দেন।
- ১৯৯৫ সালে তারা ভাষাটিকে রিলিজ করেন।
- ২০১০ সালে Oracle Corporation সান মাইক্রো সিস্টেম কিনে নিলে জাভা ভাষার ম্যানেজমেন্টও তাদের মালিকানায় চলে আসে।
- জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামগুলোর এক্সটেনশন হিসেবে সাধারণত .java ব্যবহার করা হয়।

• অন্যান্য অপশন আলোচনা:
• Microsoft:
- কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্টান হচ্ছে মাইক্রোসফট।
- মাইক্রোসফটের সদরদপ্তর অবস্তিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা Bill Gates এবং Paul Allen.

• Intel:
- এটি পৃথিবীর প্রথম মাইক্রোপ্রসেসর।

• Google:
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন।
- গুগলের প্রকৃত নাম বা পুরাতন নাম ব্যাকরাব (BackRub)।
- Google + হলো একটি সামাজিক নেটওয়ার্কিং সেবা।

উৎস:
১. ব্রিটানিকা।
২. অফিসিয়াল ওয়েবসাইট।

৫৬০.
নিচের কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার?
  1. Sybase
  2. Informix
  3. Norton
  4. MySQL
সঠিক উত্তর:
Norton
উত্তর
সঠিক উত্তর:
Norton
ব্যাখ্যা
এন্টিভাইরাস:
 
- কম্পিউটার বা আইসিটি যন্ত্রের প্রতিষেধক হল এন্টিভাইরাস।
- কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফ্টওয়্যার ব্যবহার করতে হয়।
- এই প্রোগ্রামগুলো প্রথমে আক্রান্ত কম্পিউটারে ভাইরাসের চিহ্নের সাথে পরিচিত ভাইরাসের চিহ্নগুলোর মিলকরণ করে। অতঃপর এটি সংক্রমিত অবস্থান থেকে আসল প্রোগ্রামকে ঠিক করে।
- সাধারণত একটি ভাল মানের এন্টিভাইরাস কয়েকশ ভাইরাস নির্মূল করতে পারে।
- বর্তমান সময়ের এন্টিভাইরাসগুলো ভাইরাস আক্রমণ করার পূর্বেই তা ধ্বংস করে কিংবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়। ফলে এগুলো ভাইরাস প্রতিকারে অনেক বেশি কার্যকর।
- এন্টিভাইরাস সফ্টওয়্যার সবসময় হালনাগাদ বা আপডেট করে নিতে হয়।
- ভাইরাসের হাত হতে রক্ষা পাওয়ার জন্য আজকাল বিনামুল্যে ইন্টারনেট থেকে কিছু কিছু এন্টিভাইরাস সফ্টওয়্যার ডাউনলোড এবং ইন্সটল কারা যায়। নিচে এ ধরনের কিছু প্রোগ্রাম এর নাম দেয়া হলোঃ
• এভিজি এন্টিভাইরাস সফটওয়্যার।
• এভিরা এন্টিভাইরাস সফটওয়্যার।
• অ্যাভাস্ট এন্টিভাইরাস সফটওয়্যার।
• নরটন এন্টিভাইরাস সফটওয়্যার।
 
তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৬১.
সফটওয়্যার ডেভেলপমেন্টে কোড ব্যবস্থাপনা এবং একাধিক ডেভেলপারের মধ্যে সমন্বয় সাধনের জন্য জনপ্রিয় প্ল্যাটফর্ম কোনটি?
  1. গিটহাব
  2. ওরাকল ডাটাবেজ
  3. লিনাক্স ওএস
  4. ওয়ার্ডপ্রেস
সঠিক উত্তর:
গিটহাব
উত্তর
সঠিক উত্তর:
গিটহাব
ব্যাখ্যা

• গিটহাব (GitHub) হলো একটি ক্লাউড-ভিত্তিক প্ল্যাটফর্ম যা কোড সংরক্ষণ ও ভার্সন নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। এটি মূলত 'Git' প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একাধিক ডেভেলপারকে একই প্রজেক্টে কাজ করার সুবিধা প্রদান করে। এর ফলে কোডের পরিবর্তনগুলো সহজেই ট্র্যাক করা এবং অন্যদের সাথে শেয়ার করা সম্ভব হয়। 
- সঠিক উত্তর: ক) গিটহাব।

• GitHub:
- GitHub হলো একটি ওপেন-সোর্স সফটওয়্যার ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম, যা ব্যবহারকারীদের তাদের প্রোগ্রামিং কোড অনলাইনে শেয়ার, এডিট এবং সংরক্ষণ করার সুযোগ দেয়।
- এটি ক্লাউড কম্পিউটিং-এর মাধ্যমে একাধিক ব্যবহারকারীর জন্য অ্যাক্সেসযোগ্য।
- GitHub-এর প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে ভার্সন কন্ট্রোল, সোর্স কোড ম্যানেজমেন্ট, এবং রিভিশন কন্ট্রোল।
- মাইক্রোসফট জুন ২০১৮-এ GitHub $7.5 বিলিয়ন স্টক অপশন দিয়ে কিনে। কোম্পানিটির  নতুন ফাংশন যোগ, নিরাপত্তা বৃদ্ধি এবং ডেভেলপারদের প্ল্যাটফর্মে যোগ দিতে উৎসাহিত করে GitHub-কে আরও জনপ্রিয় করেছে।
- GitHub সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য প্রধান ভার্সন কন্ট্রোল সিস্টেম হিসেবে ব্যবহৃত হয়।
- এটি ব্যক্তিগত ও কোম্পানির উভয় ব্যবহারকারীর দ্বারা ব্যবহৃত হয়, যেমন Microsoft, Netflix, এবং Google।
- Fortune 100 কোম্পানির প্রায় ৯০% এই প্ল্যাটফর্ম ব্যবহার করে।

উৎস: ব্রিটানিকা।

৫৬২.
সফটওয়‍্যারে ভুল সংশোধনের প্রক্রিয়াকে কি বলে?
  1. Refactoring
  2. Compiling
  3. Debugging
  4. Encrypting
সঠিক উত্তর:
Debugging
উত্তর
সঠিক উত্তর:
Debugging
ব্যাখ্যা
• ডিবাগিং: 
- প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তা দূর করাকে বলে ডিবাগিং।
- 1945 সালে মার্ক 1 কম্পিউটারটির ভিতরে একটি মথপোকা ঢোকায় কম্পিউটারটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এ থেকেই ডিবাগিং কথাটির উৎপত্তি।
- সব ভুলত্রুটি দূর না হওয়া পর্যন্ত কোন প্রোগ্রামই ব্যবহার করা যায় না।
- ডিবাগিং এর জন্য প্রথমে প্রোগ্রামের আগাগোড়া ভাল করে পরীক্ষা করে দেখা হয়।

- প্রয়োজন হলে কোনো প্রোগ্রামিং বিশেষজ্ঞের সাহায্য নিতে হয়।
- প্রোগ্রামের ছোটখাট ভুল এতেই দূর হয়ে যায়।
- এরপরও যেসব ভুল থেকে যায় সেগুলো দূর করতে হলে প্রথমে সিনট্যাক্স ভুল দূর করে তারপর লজিক ভুল দূর করা।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৫৬৩.
'Safari' এক ধরনের -
  1. ক) প্রোটোকল
  2. খ) ওয়েব ব্রাউজার
  3. গ) ওয়েব সার্ভার
  4. ঘ) অপারেটিং সিস্টেম
সঠিক উত্তর:
খ) ওয়েব ব্রাউজার
উত্তর
সঠিক উত্তর:
খ) ওয়েব ব্রাউজার
ব্যাখ্যা
• Safari একটি ওয়েব ব্রাউজার।

- ওয়েব ব্রাউজার হলো একটি বিশেষ সফটওয়্যার, যা ওয়েবসাইটে বিভিন্ন তথ্য অনুসন্ধানে ব্যবহৃত হয়।   
- ওয়েব  ব্রাউজারকে ওয়েবসাইটে প্রবেশ করার গেটওয়ে বলা যেতে পারে। 
- সাফারি হল অ্যাপলের মালিকানাধীন ওয়েব ব্রাউজার। 

• কিছু জনপ্রিয় ওয়েব ব্রাউজারের নাম- 
- Google Chrome 
- Mozilla Firefox
- Safari 
- Opera 
- Microsoft Edge 
- Maxthon 
- Brave
- UC Browser 
 
সূত্র: Apple Website
৫৬৪.
নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার?
  1. Oracle
  2. Foxpro
  3. Ubuntu
  4. Ms Excel
সঠিক উত্তর:
Ubuntu
উত্তর
সঠিক উত্তর:
Ubuntu
ব্যাখ্যা
সিস্টেম সফটওয়্যার -
সিস্টেম সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ইনপুটআউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রােগ্রাম চালনার জন্য
কম্পিউটারকে তৈরি রাখে। আবার কম্পিউটারের বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে।
Unix, Linux, Ubuntu, Windows, Solaris সিস্টেম সফটওয়্যারের উদাহরণ।

অ্যাপ্লিকেশন সফটওয়্যার -
অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রােগ্রাম তৈরি করা হয়।
তাই ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রােগ্রাম ব্যবহারিক সফটওয়্যার বলা হয়।
উদাহারণঃ Ms Word, Ms Excel, Oracle, Foxpro, Informix, Adobe Photoshop ইত্যাদি।


সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৬৫.
নিচের কোনটি ডেটাবেজ সফটওয়্যার?
  1. ক) Norton
  2. খ) Microsoft Defender
  3. গ) McAfee
  4. ঘ) Redis
সঠিক উত্তর:
ঘ) Redis
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Redis
ব্যাখ্যা
Redis হচ্ছে ডেটাবেজ সফটওয়্যার।
- Norton, Microsoft Defender, McAfee হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার।

ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম:
- DBMS-এর পূর্ণ অর্থ হলো Database Management System.
- ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত তথ্য এবং সে তথ্য পর্যালোচনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি।
- অর্থাৎ ডেটাবেজ তৈরি, সংরক্ষণ, পরিবর্তন, নিয়ন্ত্রণ ও পরিচালনার কাজে ব্যবহৃত সফটওয়্যারই হলো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। 
- উদাহরণ: MySQL, Oracle, PostgreSQL, Microsoft SQL Server, MongoDB, Redis ইত্যাদি।

অ্যান্টিভাইরাস সফটওয়্যার:
- কম্পিউটার বা আইসিটি যন্ত্রের প্রতিষেধক হল অ্যান্টিভাইরাস।
- কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে অ্যান্টিভাইরাস ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করতে হয়।
- এই প্রোগ্রাম গুলো প্রথমে আক্রান্ত কম্পিউটারে ভাইরাসের চিহ্নের সাথে পরিচিত ভাইরাসের চিহ্নগুলোর মিলকরণ করে।
- অতঃপর এটি সংক্রমিত অবস্থান থেকে আসল প্রোগ্রামকে ঠিক করে।
- উদাহরণ: Norton, Microsoft Defender, McAfee ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৬৬.
Firewall ব্যবহারের প্রধান উদ্দেশ্য কী?
  1. হার্ডডিস্ক রক্ষণাবেক্ষণ
  2. ভাইরাস তৈরিতে সহায়তা
  3. অবাঞ্ছিত অ্যাক্সেস প্রতিরোধ
  4. ডেটা কমপ্রেশন
সঠিক উত্তর:
অবাঞ্ছিত অ্যাক্সেস প্রতিরোধ
উত্তর
সঠিক উত্তর:
অবাঞ্ছিত অ্যাক্সেস প্রতিরোধ
ব্যাখ্যা

◉ ফায়ারওয়াল একটি নেটওয়ার্ক সিকিউরিটি সিস্টেম যা অননুমোদিত অ্যাক্সেস এবং সাইবার হুমকি থেকে কম্পিউটার বা নেটওয়ার্ককে রক্ষা করে।

ফায়ারওয়াল (Firewall):
- অননুমোদিত (Unauthorized) ব্যবহারকারীর হাত থেকে নেটওয়ার্ক রিসোর্সকে রক্ষা কিংবা সাইবার অ্যাটাক প্রতিরোধ করতে ফায়ারওয়াল (Firewall) ব্যবহার করা হয়।
- ফায়ারওয়াল হলো এমন এক ধরনের তথ্য ব্যবস্থাপনার নিরাপত্তা ব্যবস্থা যা কোনো একটি কোম্পানির নিজস্ব নেটওয়ার্ক তথা ইন্ট্রানেট ও ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে অবৈধ অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে।
- কোনো কম্পিউটারের সফটওয়্যারের নিরাপত্তা প্রদানের নিমিত্তে ফায়ারওয়াল তৈরি করা হয়।
- সাধারণত কোনো ফায়ারওয়ালের সাথে রাউটার (Router) বা ডেডিকেটেড সার্ভার (Dedicated server) থাকে যা সম্পূর্ণ ফায়ারওয়াল হিসেবে কাজ করে।
- ফায়ারওয়াল কোনো প্রতিষ্ঠানের গেইট কিপার (Gate Keeper) হিসেবে কাজ করে যা যে কোনো ধরনের প্রবেশকে নিরাপদ এবং ডেটার ফিল্টার হিসেবে কাজ করে।
- ফায়ারওয়াল হ্যাকিং এর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে কিন্তু সবসময় প্রতিরোধ করতে পারে না।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৬৭.
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের বৈশিষ্ট্য নয় কোনটি?
  1. পলিমারফিজম
  2. ইনহেরিটেন্স
  3. এনক্যাপসুলেশন
  4. অ্যাসিনক্রোনাস
সঠিক উত্তর:
অ্যাসিনক্রোনাস
উত্তর
সঠিক উত্তর:
অ্যাসিনক্রোনাস
ব্যাখ্যা
• অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং:
- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে ডাটা ও ইনস্ট্রকাশনের সমন্বয়ে চলক তৈরি করা হয়। একে বলা হয় অবজেক্ট।
- মেসেজে আদান-প্রদানের মাধ্যমে অবজেক্টগুলো পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে।
- এই প্রোগ্রামিং পদ্ধতিতে প্রোগ্রামের ইনস্ট্রাকশনগুলো ডাটা দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- C++, Java, C#, Python ইত্যাদি হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উদাহরণ।

• মূলত ৬টি প্রাথমিক ধারণার দ্বারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে উপস্থাপন করা হয়। যথা:
১. অবজেক্ট (Object),
২. ক্লাস (Class),
৩. মেসেজ (Message),
৪. পলিমারফিজম (Polymorphism),
৫. ইনহেরিটেন্স (Inheritance) এবং
৬. এনক্যাপসুলেশন (Encapsulation)।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৬৮.
একটি কম্পিউটার সেকেন্ডে 109 টি নির্দেশনা সম্পন্ন করতে পারলে একটি নির্দেশনা সম্পন্ন করতে কত সময় লাগে?
  1. 2 ন্যানো সেকেন্ড
  2. 1 ন্যানো সেকেন্ড
  3. 0.5 ন্যানো সেকেন্ড
  4. 1.50 ন্যানো সেকেন্ড
সঠিক উত্তর:
1 ন্যানো সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
1 ন্যানো সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কম্পিউটার সেকেন্ডে 109 টি নির্দেশনা সম্পন্ন করতে পারলে একটি নির্দেশনা সম্পন্ন করতে কত সময় লাগে?

সমাধান:
109 টি নির্দেশনা সম্পন্ন করতে সময় লাগে = 1 সেকেন্ড
∴ 1 ট নির্দেশনা সম্পন্ন করতে সময় লাগে = 1/109 সেকেন্ড
= 10-9 সেকেন্ড
= 1 ন্যানো সেকেন্ড।
৫৬৯.
কোন প্রোগ্রামটি লাইন-বাই-লাইন কোড রূপান্তর করে তাত্ক্ষণিক আউটপুট দেয়?
  1. ইন্টারপ্রেটার
  2. ডিবাগার
  3. কম্পাইলার
  4. অ্যাসেম্বলার
সঠিক উত্তর:
ইন্টারপ্রেটার
উত্তর
সঠিক উত্তর:
ইন্টারপ্রেটার
ব্যাখ্যা

• যে প্রোগ্রামটি লাইন-বাই-লাইন কোড রূপান্তর করে এবং তাৎক্ষণিক আউটপুট প্রদান করে তাকে ইন্টারপ্রেটার বলা হয়। ইন্টারপ্রেটার সোর্স কোডকে একবারে সম্পূর্ণভাবে কম্পাইল না করে, প্রতিটি লাইন পড়ে বুঝে সরাসরি কার্যকর করে। এর ফলে প্রোগ্রাম চলাকালীন ত্রুটি দ্রুত ধরা যায় এবং ফলাফল অবিলম্বে দেখা যায়। এটি শিক্ষার্থীদের জন্য খুবই উপযোগী, কারণ কোড লেখা এবং পরীক্ষা করা সহজ হয়। অন্যদিকে, কম্পাইলার পুরো প্রোগ্রামকে একবারে যন্ত্রভাষায় রূপান্তর করে, ফলে আউটপুট পেতে অপেক্ষা করতে হয়। ডিবাগার এবং অ্যাসেম্বলার এই ধরনের কাজ করে না, তাই সরাসরি আউটপুট দেয় না। তাই লাইভ বা তাত্ক্ষণিক ফলাফলের জন্য ইন্টারপ্রেটার ব্যবহৃত হয়।
 
• অনুবাদক প্রোগ্রাম:
- যে প্রোগ্রাম এর মাধ্যমে উৎস বা সোর্স প্রোগ্রামকে বস্তু বা অবজেক্ট প্রোগ্রামে রুপান্তরিত করা হয়, তাকে অনুবাদক প্রোগ্রাম বলা হয়।
- হাই-লেভেল এর ভাষা কে মেশিন ভাষায় রুপান্তরিত করার জন্য অনুবাদক প্রোগ্রাম এর প্রয়োজন পরে।
- তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে। যথা-

১. কম্পাইলার:
- কম্পাইলার হল এমন একটি অনুবাদক যা সোর্স প্রোগ্রামকে একসাথে সম্পূর্ণরূপে মেশিনের ভাষায় অনুবাদ করে একটি অবজেক্ট প্রোগ্রাম তৈরি করে এবং একটি এক্সিকিউশন ফাইল (.exe) তৈরি করে।

২. ইন্টারপ্রেটার:
- ইন্টারপ্রেটার উচ্চতর ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে, তবে কম্পাইলার যেমন, প্রথমে সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে এবং শেষে ফলাফল প্রদান করে কিন্তু ইন্টারপ্রেটার সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে না। প্রোগ্রামে রূপান্তর করে না।
- ইন্টারপ্রেটার এক লাইন করে সম্পাদন করে এবং তাৎক্ষণিক ফলাফল প্রদান করে।

৩. অ্যাসেম্বলার:
- অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় লিখিত উৎস প্রোগ্রাম অর্থাৎ নেমোনিক কোডকে মেশিনের ভাষায় লিখিত অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করা এক ধরনের অনুবাদক প্রোগ্রাম।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৭০.
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে একটা ক্লাসকে বর্ধিত করে নতুন আরেকটি ক্লাস সৃষ্টি করাকে কী বলে?
  1. এনক্যাপসুলেশন
  2. ইনহেরিটেন্স
  3. অ্যাবস্ট্রাকশন
  4. পলিমারফিজম
সঠিক উত্তর:
ইনহেরিটেন্স
উত্তর
সঠিক উত্তর:
ইনহেরিটেন্স
ব্যাখ্যা
• ইনহেরিটেন্স:
- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে একটা ক্লাসকে বর্ধিত করে নতুন আরেকটি ক্লাস সৃষ্টি করাকে ইনহেরিটেন্স বলে।
- এর ফলে নতুন ক্লাস এ পূর্বের ক্লাস এর গুণাবলি বজায় রেখে নতুন নতুন গুণাবলির সমন্বয় ঘটতে পারে।
- এখানে যে ক্লাসকে inherit করা হয় তাকে বলে base class এবং যে ক্লাস অন্য ক্লাসকে inherit করে তাকে বলে derived class ।

• পলিমারফিজম:
- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের এই ফিচারের মাধ্যমে প্রোগ্রামে পলিমরফিক অবজেক্ট তৈরি করে।
- পলিমরফিক অবজেক্ট হলো এমন ধরনের অবজেক্ট যার মাধ্যমে ভিন্ন ভিন্ন গঠন পাওয়া সম্ভব।

• এনক্যাপসুলেশন:
- অবজেক্ট এর attributes এবং behaviours কে একত্রিত করে ক্লাস তৈরি করাকে বলে এনক্যাপসুলেশন।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৭১.
Who is known as the father of the C programming language?
  1. Dennis Ritchie
  2. Bjarne Stroustrup
  3. James Gosling
  4. Guido van Rossum
সঠিক উত্তর:
Dennis Ritchie
উত্তর
সঠিক উত্তর:
Dennis Ritchie
ব্যাখ্যা

• Dennis Ritchie-কে সি প্রোগ্রামিং ভাষার জনক বলা হয়।

• সি প্রোগ্রামিং ভাষা:
- ডেনিস রিচি (Dennis Ritchie) বেল ল্যাবরেটরিতে UNIX অপারেটিং সিস্টেম ডেভেলপ করার জন্য প্রথম C ভাষা তৈরি করেন।
- ১৯৭০ সালে PDP-11 কম্পিউটারে প্রথম C প্রোগ্রামিং ভাষা প্রয়োগ করা হয়েছিলো।
- ১৯৭২ সালে এই ভাষার প্রথম রিলিজ হয়।
- C ভাষা একটি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ভাষা।
- প্রতিটি C প্রোগ্রামিংয়ে একটি main() ফাংশন থাকে।
- বহু সুবিধার কারণে এখনও 'সি' প্রোগ্রামিং ভাষা প্রচলিত আছে।
- ডেনিস রিচি (Dennis Ritchie) এবং কেন থম্পসন (Ken Thompson) একত্রে ইউনিক্স (Unix) অপারেটিং সিস্টেম তৈরি করেছিলেন।

অন্যান্য অপশন:
- Bjarne Stroustrup: সি++ (C++) ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করেন, যা মূলত সি-এর একটি অবজেক্ট ওরিয়েন্টেড সংস্করণ।
- James Gosling: জাভা (Java) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জনক।
- Guido van Rossum: পাইথন (Python) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করেন, যা বর্তমানে অত্যন্ত জনপ্রিয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। ব্রিটানিকা।

৫৭২.
কম্পিউটার মেমরির ক্ষেত্রে “access time” বলতে কী বোঝায়?
  1. CPU একটি নির্দেশ সম্পন্ন করতে কার্যকর সময়
  2. মেমরি থেকে তথ্য রিড বা রাইটের সময়
  3. হার্ডড্রাইভ চালু হতে সময়
  4. প্রোগ্রাম ইন্সটল করার সময়
সঠিক উত্তর:
মেমরি থেকে তথ্য রিড বা রাইটের সময়
উত্তর
সঠিক উত্তর:
মেমরি থেকে তথ্য রিড বা রাইটের সময়
ব্যাখ্যা

• কম্পিউটার মেমরির ক্ষেত্রে “access time” বলতে সেই সময়কে বোঝায় যা মেমরি থেকে কোনো তথ্য রিড (read) বা রাইট (write) করতে লাগে। যখন CPU কোনো ডেটা বা ইনস্ট্রাকশন প্রসেস করতে চায়, তখন এটি মেমরিতে পৌঁছে সংশ্লিষ্ট তথ্যটি পড়ে বা লিখে। এই পুরো প্রক্রিয়ার সময়কে access time বলা হয়। এটি মেমরির কর্মক্ষমতার একটি গুরুত্বপূর্ণ সূচক, কারণ কম access time মানে তথ্য দ্রুত পাওয়া যাচ্ছে, যা সিস্টেমের সামগ্রিক গতি বৃদ্ধি করে। সাধারণভাবে RAM-এর access time হার্ডড্রাইভের তুলনায় অনেক কম।
- সুতরাং সঠিক উত্তর হলো: খ) মেমরি থেকে তথ্য রিড বা রাইটের সময়।


• অ্যাকসেস টাইম (Access Time):
- মেমরি হতে ডেটার রিড বা রাইট অপারেশনে যে সময় লাগে তাকে অ্যাকসেস টাইম বলে।
- প্রধান মেমরির টাইম (সময়) বলতে বোঝায় মেমরির নির্দিষ্ট অ্যাড্রেসে অ্যাকসেস করা এবং তা থেকে একটি শব্দ পড়া বা লেখার মোট সময়।
- সিক ও ল্যাটেন্সি সময় যোগ করলে অ্যাকসেস সময় পাওয়া যায়।
- সাধারণত মানুষের চোখের পলক পড়তে সময় লাগে এক সেকেন্ডের দশ ভাগের এক ভাগ, যা ১০ মিলিয়ন ন্যানোসেকেন্ডের সমান।

এছাড়াও,
• সিক টাইম (Seek Time): 
- চৌম্বক ডিস্কের ক্ষেত্রে রিড-রাইট হেডকে সঠিক ট্র্যাকে নিয়ে যেতে যে সময় লাগে তাকে সিক টাইম বলে। 

• ল্যাটেন্সি টাইম (Latency time): 
- রিড-রাইট হেড থেকে ট্র্যাকে নিয়ে যাওয়ার পরে সঠিক শব্দে পৌঁছতে যে সময় লাগে তাকে ল্যাটেন্সি টাইম বলে। 

• লিখন অপারেশন (Write Operation): 
- মেমরির একটি নির্দিষ্ট সেলে নতুন ওয়ার্ড সংরক্ষণ করাকে লিখন বা Write Operation বলা হয়। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৭৩.
কম্পিউটারের ক্ষতিকারক প্রোগ্রামের নামকরণ VIRUS করেন কে?
  1. ক) মার্ক হেনরি
  2. খ) মিশেল নিয়ন
  3. গ) ফ্রেড কোহেন
  4. ঘ) হেনরি রবার্টস
সঠিক উত্তর:
গ) ফ্রেড কোহেন
উত্তর
সঠিক উত্তর:
গ) ফ্রেড কোহেন
ব্যাখ্যা
VIRUS বা Vital Information Resources Under Siege ভাইরাস হল এক ধরনের সফটওয়্যার যা তথ্য-উপাত্তকে আক্রমণ করে এবং যার সংখ্যা বৃদ্ধির ক্ষমতা রয়েছে। ১৯৮০ সালে নিউ হ্যাভেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফ্রেড কোহেন সর্বপ্রথম এরূপ সফটওয়্যারের নামকরণ VIRUS করেন। স্টোন, ভিয়েনা, সিআইএইচ, ফোল্ডার প্রভৃতি কম্পিউটার ভাইরাসের উদাহরণ।
সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণী
৫৭৪.
কোনটি এন্টিভাইরাস নয়?
  1. ক) McAfee
  2. খ) AVG
  3. গ) Avast
  4. ঘ) ফায়ারওয়াল
সঠিক উত্তর:
ঘ) ফায়ারওয়াল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফায়ারওয়াল
ব্যাখ্যা

Antivirus software গুলো হল Avira, Bitdefender, Avast, Norton ইত্যাদি।
ফায়ারওয়াল হলো কম্পিউটার নেটওয়ার্কের একটি সুরক্ষা ব্যবস্থা যা নেটওয়ার্ককে অনাদিষ্ট প্রবেশ বা হ্যাকিং থেকে রক্ষা করে। ফায়ারওয়াল হিসেবে বিভিন্ন ধরনের সফটওয়্যার (যেমনঃ উইন্ডোজ ফায়ারওয়াল), রাউটার, কম্পিউটার, প্রক্সি সার্ভার ইত্যাদি ব্যবহার করা হয়।
সূত্রঃ কম্পিউটারহোপ ওয়েবসাইট

৫৭৫.
কম্পিউটার নির্মাণের সময় যেসব প্রোগ্রাম স্থায়ীভাবে মেমরিতে সংরক্ষণ করা হয় এবং যেগুলো ডিভাইস চালুর সময় নিজে থেকে কাজ শুরু করে, সেগুলোকে কী বলা হয়?
  1. হার্ডওয়্যার
  2. হিউম্যানওয়্যার
  3. ফার্মওয়্যার
  4. সফটওয়্যার
সঠিক উত্তর:
ফার্মওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
ফার্মওয়্যার
ব্যাখ্যা

◉ ফার্মওয়্যার হলো একটি বিশেষ ধরনের সফটওয়্যার, যা ROM বা ফ্ল্যাশ মেমরিতে স্থায়ীভাবে সংরক্ষিত থাকে এবং হার্ডওয়্যারকে প্রাথমিকভাবে চালু ও নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। উদাহরণ: BIOS, মাইক্রোকন্ট্রোলার কোড ইত্যাদি।

ফার্মওয়্যার: 
- ফার্মওয়্যার হচ্ছে বিশেষ ধরনের সফটওয়্যার যা সুনির্দিষ্ট হার্ডওয়্যার পরিচালনার জন্য প্রয়োজন পড়ে।
- ফার্মওয়্যার মূলত হার্ডওয়্যার ও সফটওয়্যার-এর সমন্বয়ে গঠিত।
- কম্পিউটারে বহুল ব্যবহৃত একটি ফার্মওয়্যার হলো Basic Input Output System (BIOS)।
- এছাড়া প্রত্যেকটি হার্ডওয়্যারের সাথে থাকে তার নিজস্ব ডিভাইস ড্রাইভার।
- ফার্মওয়্যারগুলো সাধারণত মেশিন নির্ভর হয়ে থাকে। অর্থাৎ এক এক মেশিনের জন্য আলাদা আলাদা ডিভাইস ড্রাইভারের প্রয়োজন পড়ে।
- কম্পিউটার তৈরি করার সময় মেমোরি নামক হার্ডওয়্যারে কিছু স্থায়ী প্রোগ্রাম তৈরি করে দেওয়া হয়। এটিই হচ্ছে ফার্মওয়্যার।
- এগুলি পড়া যায় কিন্তু পরিবর্তন করা যায় না। যেমন PC-তে ব্যবহৃত ROM BIOS (Read Only Memory Basic Input Output System) হচ্ছে একটি ফার্মওয়্যার।
- এটিতে কিছু প্রোগ্রাম জমা করে রাখা হয় যা হার্ডওয়্যার ও সফ্টওয়্যারের মধ্যে যোগাযোগ ঘটায়।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।

৫৭৬.
ফায়ারওয়ালের প্রধান কাজ কী?
  1. অননুমোদিত অ্যাক্সেস প্রতিরোধ করা
  2. ব্যাকআপ তৈরি করা
  3. কম্পিউটারে ভাইরাস খুঁজে বের করা
  4. সিস্টেম স্পিড বাড়ানো
সঠিক উত্তর:
অননুমোদিত অ্যাক্সেস প্রতিরোধ করা
উত্তর
সঠিক উত্তর:
অননুমোদিত অ্যাক্সেস প্রতিরোধ করা
ব্যাখ্যা

ফায়ারওয়াল (Firewall) হলো একটি নেটওয়ার্ক নিরাপত্তা ডিভাইস বা সফটওয়্যার, যা নেটওয়ার্ক ট্রাফিক মনিটর করে এবং পূর্বনির্ধারিত নিরাপত্তা নিয়ম অনুযায়ী অননুমোদিত অ্যাক্সেস প্রতিরোধ করে। 

• ফায়ারওয়াল (Firewall):
- অননুমোদিত (Unauthorized) ব্যবহারকারীর হাত থেকে নেটওয়ার্ক রিসোর্সকে রক্ষা কিংবা সাইবার অ্যাটাক প্রতিরোধ করতে ফায়ারওয়াল (Firewall) ব্যবহার করা হয়।
- ফায়ারওয়াল হলো এমন এক ধরনের তথ্য ব্যবস্থাপনার নিরাপত্তা ব্যবস্থা যা কোনো একটি কোম্পানির নিজস্ব নেটওয়ার্ক তথা ইন্ট্রানেট ও ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে অবৈধ অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে।
- কোনো কম্পিউটারের সফটওয়্যারের নিরাপত্তা প্রদানের নিমিত্তে ফায়ারওয়াল তৈরি করা হয়।
- সাধারণত, ফায়ারওয়াল রাউটার (Router) বা ডেডিকেটেড সার্ভারের (Dedicated Server) সঙ্গে সংযুক্ত থাকে, যা সম্পূর্ণ ফায়ারওয়ালের কার্যকারিতা পরিচালনা করে।
- ফায়ারওয়াল কোনো প্রতিষ্ঠানের গেইট কিপার (Gate Keeper) হিসেবে কাজ করে যা যে কোনো ধরনের প্রবেশকে নিরাপদ এবং ডেটার ফিল্টার হিসেবে কাজ করে।
- হ্যাকিং প্রতিরোধে ফায়ারওয়াল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে এটি সব ধরনের সাইবার আক্রমণ প্রতিরোধে সর্বদা সক্ষম নয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৭৭.
কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে? 
  1. ক) সিলিকন 
  2. খ) প্লাস্টিক 
  3. গ) এলুমিনিয়াম 
  4. ঘ) কোনটিই নয় 
সঠিক উত্তর:
ক) সিলিকন 
উত্তর
সঠিক উত্তর:
ক) সিলিকন 
ব্যাখ্যা
বিভিন্ন ধরনের অর্ধপরিবাহী দিয়ে মেমোরি তৈরি হলেও প্রধানত সিলিকন ব্যবহার করা হয়। 
৫৭৮.
নিচের কোনটি কম্পিউটারের এন্টিভাইরাস নয়?
  1. এভিজি
  2. অ্যাভাস্ট
  3. নরটন
  4. ট্রোজান হর্স
সঠিক উত্তর:
ট্রোজান হর্স
উত্তর
সঠিক উত্তর:
ট্রোজান হর্স
ব্যাখ্যা
• 'ট্রোজান হর্স' একটি কম্পিউটারে ভাইরাস।

এন্টিভাইরাস:

- কম্পিউটার বা আইসিটি যন্ত্রের প্রতিষেধক হল এন্টিভাইরাস।
- কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফ্টওয়্যার ব্যবহার করতে হয়।
- এই প্রোগ্রামগুলো প্রথমে আক্রান্ত কম্পিউটারে ভাইরাসের চিহ্নের সাথে পরিচিত ভাইরাসের চিহ্নগুলোর মিলকরণ করে। অতঃপর এটি সংক্রমিত অবস্থান থেকে আসল প্রোগ্রামকে ঠিক করে।
- সাধারণত একটি ভাল মানের এন্টিভাইরাস কয়েকশ ভাইরাস নির্মূল করতে পারে।
- বর্তমান সময়ের এন্টিভাইরাসগুলো ভাইরাস আক্রমণ করার পূর্বেই তা ধ্বংস করে কিংবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়। ফলে এগুলো ভাইরাস প্রতিকারে অনেক বেশি কার্যকর।
- এন্টিভাইরাস সফ্টওয়্যার সবসময় হালনাগাদ বা আপডেট করে নিতে হয়।
- ভাইরাসের হাত হতে রক্ষা পাওয়ার জন্য আজকাল বিনামুল্যে ইন্টারনেট থেকে কিছু কিছু এন্টিভাইরাস সফ্টওয়্যার ডাউনলোড এবং ইন্সটল কারা যায়। নিচে এ ধরনের কিছু প্রোগ্রাম এর নাম দেয়া হলোঃ
• এভিজি এন্টিভাইরাস সফ্টওয়্যার।
• এভিরা এন্টিভাইরাস সফ্টওয়্যার।
• অ্যাভাস্ট এন্টিভাইরাস সফ্টওয়্যার।
• নরটন এন্টিভাইরাস সফ্টওয়্যার।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৭৯.
চৌম্বক ডিস্কের ক্ষেত্রে রিড-রাইট হেডকে সঠিক ট্র্যাকে নিয়ে যেতে যে সময় লাগে তাকে কী বলে?
  1. অ্যাকসেস টাইম
  2. ল্যাটেন্সি টাইম
  3. রিড টাইম
  4. সিক টাইম
সঠিক উত্তর:
সিক টাইম
উত্তর
সঠিক উত্তর:
সিক টাইম
ব্যাখ্যা
• অ্যাকসেস টাইম (Access Time):
- মেমরি হতে ডেটা রিড বা রাইট অপারেশনে যে সময় লাগে তাকে অ্যাকসেস টাইম বলে।
- প্রধান মেমরির টাইম (সময়) বলতে বুঝায় মেমরির নির্দিষ্ট অ্যাড্রেসে অ্যাকসেস করা এবং তা থেকে একটি শব্দ পড়া বা লেখার মোট সময়।
- অ্যাকসেস সময় যত কম হয়, কম্পিউটার তত দ্রুতগতিতে কাজ করে।
- সাধারণত মানুষের চোখের পলক পড়তে সময় লাগে এক সেকেন্ডের দশ ভাগের এক ভাগ, যা ১০ মিলিয়ন ন্যানোসেকেন্ডের সমান।
- কম্পিউটার উক্ত সময়ে তাহলে ১০ মিলিয়ন নির্দেশ নির্বাহ করতে পারে।

• পঠনক্রিয়া (Read Operation):
- মেমরির কোনো নির্দিষ্ট অ্যাড্রেসে অবস্থিত বাইনারি ওয়ার্ডকে খুঁজে নেওয়া হলে তাকে রিড অপারেশন বলে।

• লিখন অপারেশন (Write Operation):
- মেমরির একটি নির্দিষ্ট সেলে নতুন ওয়ার্ড সংরক্ষণ করাকে লিখন বা Write Operation বলা হয়।

• সিক টাইম (Seek Time):
- চৌম্বক ডিস্কের ক্ষেত্রে রিড-রাইট হেডকে সঠিক ট্র্যাকে নিয়ে যেতে যে সময় লাগে তাকে সিক টাইম বলে। 

• ল্যাটেন্সি টাইম (Latency time):
- রিড-রাইট হেডকে ট্র্যাকে নিয়ে যাওয়া পরে সঠিক শব্দে পৌঁছতে যে সময় লাগে তাকে ল্যাটেন্সি টাইম বলে। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা (বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)।
৫৮০.
Antivirus সফটওয়্যার কোনটি ব্যবহার করে ভাইরাস শনাক্ত করতে?
  1. Signature-based detection
  2. Behavior-based detection
  3. Heuristic analysis
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা

- Antivirus সফটওয়্যার ভাইরাস শনাক্ত করার জন্য Signature-based, Behavior-based, এবং Heuristic analysis- এই তিনটি পদ্ধতিই ব্যবহার করে।

- Signature-based detection:
-এই পদ্ধতিতে পরিচিত ভাইরাসগুলোর একটি signature database রাখা হয়।
- সফটওয়্যার প্রতিটি ফাইল বা প্রোগ্রামের কোড এই ডাটাবেসের সাথে তুলনা করে দেখে কোনো পরিচিত ভাইরাসের কোডের সাথে মেলে কিনা।
- এটি সবচেয়ে প্রচলিত ও দ্রুততম পদ্ধতি, তবে নতুন (unknown) ভাইরাস শনাক্ত করতে পারে না।

Behavior-based detection:
- এখানে প্রোগ্রামের আচরণ বা কার্যকলাপ পর্যবেক্ষণ করা হয়।
- যেমন— ফাইল ডিলিট করা, সিস্টেম সেটিংস পরিবর্তন করা বা অন্য ফাইল সংক্রমিত করার চেষ্টা ইত্যাদি।
- কোনো সন্দেহজনক আচরণ দেখা গেলে সফটওয়্যার সতর্ক করে বা ব্লক করে।

Heuristic analysis:
- এটি একটি অ্যালগরিদমিক ও বিশ্লেষণমূলক পদ্ধতি, যা প্রোগ্রামের কোডের ধরন ও গঠন বিশ্লেষণ করে নতুন বা পরিবর্তিত ভাইরাস শনাক্ত করে।
- এটি unknown বা modified ভাইরাস সনাক্ত করতে সক্ষম।

উৎস: Britannica. [লিংক]।

৫৮১.
In programming, what is the term for an error in the logic or syntax of a program that prevents it from running correctly?
  1. Bug
  2. Patch
  3. Malware
  4. Script
সঠিক উত্তর:
Bug
উত্তর
সঠিক উত্তর:
Bug
ব্যাখ্যা

• প্রোগ্রামিংয়ের ভাষায় সফটওয়্যার বা কোডের মধ্যে থাকা ভুলকে Bug (বাগ) বলা হয়। এই ভুলটি সিনট্যাক্সগত (Syntax) হতে পারে, যার ফলে প্রোগ্রামটি রানই হবে না, অথবা এটি লজিক্যাল (Logic) হতে পারে, যার ফলে প্রোগ্রামটি ভুল ফলাফল দেবে। 
- বাগ সাধারণত প্রোগ্রামারের অসাবধানতা বা যুক্তিতে ভুলের কারণে তৈরি হয়।
- এটি সফটওয়্যারের স্থায়িত্ব নষ্ট করে এবং অনাকাঙ্ক্ষিত আচরণ তৈরি করে।
- এই বাগ খুঁজে বের করে তা ঠিক করার প্রক্রিয়াকে বলা হয় 'Debugging' (ডিবাগিং)।

• প্রোগ্রাম ডিবাগিং:
- প্রোগ্রাম তৈরির সময় বিভিন্ন কারণে প্রোগ্রামে ভুল হতে পারে, প্রোগ্রামের ভুলকে বাগ (Bug) বলে।
- প্রোগ্রামের ভুল-ত্রুটি খুঁজে বের করা এবং সংশোধন করাকে ডিবাগিং (Debugging) বলা হয়।
- সব ভুল-ত্রুটি দূর না হওয়া পর্যন্ত কোনো প্রোগ্রামই ব্যবহার করা যায় না।

• প্রোগ্রামে তিন ধরনের ভুল হতে পারে। যথা:
- ডেটা ভুল,
- যুক্তিগত ভুল এবং
- সিনট্যাক্স ভুল।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মাহবুবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি।

৫৮২.
ফার্মওয়্যার সংরক্ষিত থাকে কোথায়?
  1. প্রাইমারি স্টোরেজ মিডিয়া
  2. সেকেন্ডারি স্টোরেজ মিডিয়া
  3. টারশিয়ারি স্টোরেজ মিডিয়া
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
প্রাইমারি স্টোরেজ মিডিয়া
উত্তর
সঠিক উত্তর:
প্রাইমারি স্টোরেজ মিডিয়া
ব্যাখ্যা


উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি -২, এসএসসি ও দাখিল ( ভোকেশনাল )
৫৮৩.
উচ্চ CPU ক্লক স্পিড কী নির্দেশ করে?
  1. উন্নত গ্রাফিক্স
  2. বেশি স্টোরেজ
  3. ধীর প্রক্রিয়াকরণ
  4. দ্রুত প্রক্রিয়াকরণ
সঠিক উত্তর:
দ্রুত প্রক্রিয়াকরণ
উত্তর
সঠিক উত্তর:
দ্রুত প্রক্রিয়াকরণ
ব্যাখ্যা

• উচ্চ CPU ক্লক স্পিড মূলত প্রসেসরের প্রতি সেকেন্ডে কতটি নির্দেশনা সম্পাদন করতে পারে তা নির্দেশ করে। ক্লক স্পিড যত বেশি হয়, CPU তত দ্রুত ডেটা প্রক্রিয়াকরণ ও গণনা সম্পন্ন করতে সক্ষম হয়। এর ফলে সফটওয়্যার চালানো, মাল্টিটাস্কিং, গেমিং কিংবা ভারী অ্যাপ্লিকেশন ব্যবহারে সিস্টেমের সাড়া দ্রুত পাওয়া যায়। উচ্চ ক্লক স্পিড গ্রাফিক্সের মান বা স্টোরেজের পরিমাণের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয় এবং এটি ধীর প্রক্রিয়াকরণকেও বোঝায় না। তাই উচ্চ CPU ক্লক স্পিডের সঠিক অর্থ হলো দ্রুত প্রক্রিয়াকরণ, যা কম্পিউটারের সামগ্রিক কর্মক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সিপিইউ/ মাইক্রোকম্পিউটারের গতি: 
- মাইক্রোকম্পিউটারের গতি বিবেচনা করা হয় সিপিইউ তথা মাইক্রোপ্রসেসরের ক্লক স্পিড (Clock Speed)-এর দ্বারা।
- ক্লক স্পিড পরিমাপ করা হয় প্রতি সেকেন্ডে কতটি স্পন্দন (Pulse) বা টিক সম্পন্ন হয় তার ওপর নির্ভর করে।
- স্পন্দন পরিমাপ করা হয় হার্টজে।
- প্রসেসরের ক্লকটি প্রতি সেকেন্ডে এক মিলিয়ন বার স্পন্দন বা টিক করার সময়কে ১ মেগাহার্টজ হিসেবে অভিহিত করা হয়।
- যেমন- কোনো প্রসেসরের গতি যদি ৩৩ মেগাহার্টজ হয়, তাহলে তার অর্থ হলো প্রতি সেকেন্ড ৩৩,০০০,০০০ স্পন্দন তৈরি হবে।
- অর্থাৎ উক্ত প্রসেসরটি প্রতি সেকেন্ডে ৩৩,০০০,০০০ ইনস্ট্রাকশন আদান-প্রদান করতে পারবে।
- এই স্পন্দনকেই ক্লক স্পিড ((Clock Speed) বলা হয়।
- সুতরাং প্রসেসরের স্পিড বা গতি বলতে প্রসেসরটি কত কিলোহার্টজ, মেগাহার্টজ বা গিগাহার্টজের তাই-ই বোঝায়।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৫৮৪.
ফায়ারওয়াল এর কাজ নয় কোনটি?
  1. বিনা অনুমতিতে কোনো নেটওয়ার্কে প্রবেশের সুবিধা প্রদান করা
  2. অননুমোদিত ব্যবহারকারীর হাত থেকে রক্ষা করা
  3. ডেটার ফিল্টার হিসেবে কাজ করা
  4. সাইবার অ্যাটাক প্রতিরোধ করা
সঠিক উত্তর:
বিনা অনুমতিতে কোনো নেটওয়ার্কে প্রবেশের সুবিধা প্রদান করা
উত্তর
সঠিক উত্তর:
বিনা অনুমতিতে কোনো নেটওয়ার্কে প্রবেশের সুবিধা প্রদান করা
ব্যাখ্যা
• ফায়ারওয়াল (Firewall):
- অননুমোদিত (Unauthorized) ব্যবহারকারীর হাত থেকে নেটওয়ার্ক রিসোর্সকে রক্ষা কিংবা সাইবার অ্যাটাক প্রতিরোধ করতে ফায়ারওয়াল (Firewall) ব্যবহার করা হয়।
- ফায়ারওয়াল হলো এমন এক ধরনের তথ্য ব্যবস্থাপনার নিরাপত্তা ব্যবস্থা যা কোনো একটি কোম্পানির নিজস্ব নেটওয়ার্ক তথা ইন্ট্রানেট ও ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে অবৈধ অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে।
- কোনো কম্পিউটারের সফটওয়্যারের নিরাপত্তা প্রদানের নিমিত্তে ফায়ারওয়াল তৈরি করা হয়।
- সাধারণত কোনো ফায়ারওয়ালের সাথে রাউটার (Router) বা ডেডিকেটেড সার্ভার (Dedicated server) থাকে যা সম্পূর্ণ ফায়ারওয়াল হিসেবে কাজ করে।
- ফায়ারওয়াল কোনো প্রতিষ্ঠানের গেইট কিপার (Gate Keeper) হিসেবে কাজ করে যা যে কোনো ধরনের প্রবেশকে নিরাপদ এবং ডেটার ফিল্টার হিসেবে কাজ করে।
- ফায়ারওয়াল হ্যাকিং এর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে কিন্তু সবসময় প্রতিরোধ করতে পারে না।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৮৫.
কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন কে?
  1. এলেন টুরিং
  2. ফ্রেড কোহেন
  3. গ্রেস হপার
  4. জন মশলি
সঠিক উত্তর:
ফ্রেড কোহেন
উত্তর
সঠিক উত্তর:
ফ্রেড কোহেন
ব্যাখ্যা
কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন ফ্রেড কোহেন।

• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক কম্পিউটার প্রোগ্রাম যা, স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ ও নিজস্ব সংখ্যা বৃদ্ধি করে।
- কম্পিউটার ভাইরাস কম্পিউটারকে অস্বাভাবিক, অগ্রহণযোগ্য এবং অস্বস্তিদায়ক কাজ করতে বাধ্য করে।
- এ ধরনের প্রোগ্রামের উদ্দেশ্য কম্পিউটার ব্যবহারকারীকে বিড়ম্বনায় ফেলা।
- সাধারণত অভিজ্ঞ প্রোগ্রামাররাই কম্পিউটার ভাইরাস তৈরি করে থাকে।
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর ভাইরাসের বংশবিস্তার হতে থাকে এবং একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।
- সাধারণত ইন্টারনেটে বিভিন্ন তথ্য, ফাইল, সফটওয়্যার, ই-মেইল ইত্যাদির মাধ্যমে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারের সাথে আদান-প্রদানের ফলে ভাইরাস আক্রমণ হতে পারে।
                                                                                                                                        
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৮৬.
নিচের কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার?
  1. AVG
  2. Norton
  3. McAfee
  4. Kaspersky
  5. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা

এন্টিভাইরাস সফটওয়্যার: 
- ১৯৫০ সালে কম্পিউটার ভাইরাসের উদ্ভব ঘটে। 
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন। 
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়। 
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়। 
- উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো - 
AVG, AVAST, Norton, Panda, Avira, McAfee, Cobra, Kaspersky ইত্যাদি।

• Sybase, Informix এবং MySQL হচ্ছে ডেটাবেজ সফটওয়্যার।

তথ্যসূত্র - মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ভোকেশনাল।

৫৮৭.
কোন HTML ট্যাগ ছবি প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়?
  1. < image >
  2. < pic >
  3. < img >
  4. < src >
সঠিক উত্তর:
< img >
উত্তর
সঠিক উত্তর:
< img >
ব্যাখ্যা
• HTML-এ ছবি প্রদর্শনের জন্য <img> ট্যাগ ব্যবহার করা হয়। এটি একটি সেলফ-ক্লোজিং ট্যাগ, অর্থাৎ এর জন্য বন্ধ ট্যাগের প্রয়োজন হয় না। <img> ট্যাগের মধ্যে src অ্যাট্রিবিউট দিয়ে ছবির উৎস বা ফাইলের লিঙ্ক দেওয়া হয়, যা ব্রাউজারকে ছবিটি কোথা থেকে আনতে হবে তা নির্দেশ করে। উদাহরণস্বরূপ, <img src="image.jpg" alt="Description"> এর মাধ্যমে একটি ছবি ওয়েবপেজে দেখানো যায়। অন্যদিকে, <image>, <pic>, বা <src> ট্যাগগুলো HTML-এ ছবি প্রদর্শনের জন্য ব্যবহৃত হয় না। তাই ছবি দেখাতে হলে অবশ্যই <img> ট্যাগই ব্যবহার করতে হবে।

• এইচটিএমএল (HTML):
- Hyper Text Markup Language এর সংক্ষিপ্ত রূপ হলো HTML যা World Wide Web (www) তথ্য প্রদর্শন বা ওয়েব পেইজে তথ্য উপস্থাপন ও ফরমেট করতে প্রোগ্রামারগণ ব্যবহার করেন।
- HTML ফাইল সাধারণভাবে ওয়েব পেইজ (Web Page) নামে পরিচিত।
- জেনেভায় অবস্থিত CERN এ কাজ করার সময় টিম বার্নার্স-লি (Tim Berners-Lee) ১৯৯০ সালে সর্বপ্রথম HTML আবিষ্কার করেন। 
- উল্লেখ্য যে, HTML ফাইলের এক্সটেনশন হলো .html বা .htm।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৫৮৮.
ওয়েব পেজ তৈরিতে কোন কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়?
  1. HTTPS
  2. WWW
  3. XML
  4. URL
সঠিক উত্তর:
XML
উত্তর
সঠিক উত্তর:
XML
ব্যাখ্যা
- ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে Web page বলে।
- ওয়েব পেজ তৈরিতে XML, HTML প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়। 
- XML এর পূর্ণরূপ Extensible Markup Language.
- HTML এর পূর্ণরূপ HyperText Markup Language
 
৫৮৯.
'dBase' কী?
  1. Word Processing Package Program
  2. Spreadsheet Package Program
  3. Database Package Program
  4. Both B and C
সঠিক উত্তর:
Database Package Program
উত্তর
সঠিক উত্তর:
Database Package Program
ব্যাখ্যা
• অ্যাপ্লিকেশন সফটওয়্যার:
- ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়। যেমন-
• Word Processing Package Program: Word Star, Word Perfect, Ms-Word, Word Note ইত্যাদি।
• Spreadsheet Package Program: Lotus 1-2-3, Ms-Excel, Qrater Pro ইত্যাদি।
• Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৯০.
কোরেল কোয়াট্রো-প্রো একটি-
  1. ক) স্প্রেডশীট প্রোগ্রাম
  2. খ) গ্রাফিকস ডিজাইন প্রোগ্রাম
  3. গ) ডাটাবেজ প্রোগ্রাম
  4. ঘ) প্রোগ্রামিং ভাষা
সঠিক উত্তর:
ক) স্প্রেডশীট প্রোগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
ক) স্প্রেডশীট প্রোগ্রাম
ব্যাখ্যা
কোরেল কোয়াট্রো-প্রো হলো একটি স্প্রেডশীট প্রোগ্রাম। এটি প্রথমে ডেভেলাপ করে বোরল্যান্ড যা পরবর্তীতে কোরেল ক্রয় করে তাদের ওয়ার্ডপারফেক্ট প্যাকেজের অন্তর্ভুক্ত করে। এটি ২০১৮ সালে রিলিজ করা হয়। (সূত্রঃ ওয়ার্ডপারফেক্ট ওয়েবসাইট)
৫৯১.
নিচের কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড (Object Oriented) প্রোগ্রামিং ভাষা?
  1. Python
  2. C
  3. FORTRAN
  4. COBOL
সঠিক উত্তর:
Python
উত্তর
সঠিক উত্তর:
Python
ব্যাখ্যা

• পাইথন (Python) একটি উচ্চস্তরের ইন্টারপ্রিটেড প্রোগ্রামিং ভাষা যা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের পাশাপাশি স্ট্রাকচারড এবং ফাংশনাল প্রোগ্রামিংও সমর্থন করে। তবে এর মূল কাঠামো অবজেক্ট এবং ক্লাসের ওপর ভিত্তি করে তৈরি।
- অন্যদিকে C, FORTRAN এবং COBOL মূলত স্ট্রাকচারড বা প্রসিডিউরাল ভাষা হিসেবে পরিচিত।

• অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং:
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে ডাটা ও ইনস্ট্রকাশনের সমন্বয়ে চলক তৈরি করা হয়। একে বলা হয় অবজেক্ট।
মেসেজে আদান-প্রদানের মাধ্যমে অবজেক্টগুলো পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে।
- এই প্রোগ্রামিং পদ্ধতিতে প্রোগ্রামের ইনস্ট্রাকশনগুলো ডাটা দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- C++, Java, C#, Python ইত্যাদি হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উদাহরণ।

• মূলত ৬টি প্রাথমিক ধারণার দ্বারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে উপস্থাপন করা হয়। যেমন:
১. অবজেক্ট (Object),
২. ক্লাস (Class),
৩. মেসেজ (Message),
৪. পলিমারফিজম (Polymorphism),
৫. ইনহেরিটেন্স (Inheritance) এবং
৬. এনক্যাপসুলেশন (Encapsulation) I

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৯২.
কম্পিউটার বা সফটওয়্যার প্রোগ্রামের পূর্ববর্তী অবস্থায় ফিরে যেতে কোনটি ব্যবহার করা হয়?
  1. সিস্টেম কনফিগারেশন
  2. ডিস্ক ডিফ্র্যাগমেন্টার
  3. টাস্ক ম্যানেজার
  4. সিস্টেম রিস্টোর
সঠিক উত্তর:
সিস্টেম রিস্টোর
উত্তর
সঠিক উত্তর:
সিস্টেম রিস্টোর
ব্যাখ্যা

• সিস্টেম রিস্টোর প্রোগ্রাম, কম্পিউটারের আগের অবস্থা বা প্রোগ্রামে ফিরে যাওয়ার জন্য ব্যবহার হয়।

সিস্টেম রিস্টোর:
- System Restore হলো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ ইউটিলিটি প্রোগ্রাম।
- এর মাধ্যমে কম্পিউটারের পূর্বের স্থিতিশীল অবস্থায় ফিরে যাওয়া যায়।
- এটি সফটওয়্যার, ড্রাইভার বা সিস্টেম সেটিংসে সমস্যা হলে আগের অবস্থায় রিস্টোর করে।
- এটি সফটওয়্যার ত্রুটি, ড্রাইভার সমস্যা, বা ম্যালওয়্যার আক্রমণের কারণে সিস্টেম বাধাগ্রস্থ হলে ব্যবহৃত হয়।
- ব্যক্তিগত ফাইল (যেমন: ছবি, ডকুমেন্ট) এটি প্রভাবিত করে না।

উল্লেখ্য,
- সিস্টেম কনফিগারেশন: এটি একটি টুল যা উইন্ডোজ স্টার্টআপ, সার্ভিস এবং অন্যান্য সিস্টেম সেটিংস পরিবর্তন করতে ব্যবহৃত হয়, তবে এটি সিস্টেমকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য নয়।
- ডিস্ক ডিফ্র্যাগমেন্টার: এটি হার্ড ডিস্কে ছড়িয়ে থাকা ফাইলগুলোকে একত্রিত করে ডিস্কের পারফরম্যান্স বাড়ায়। এটি সিস্টেমের অবস্থায় কোনো পরিবর্তন আনে না।
- টাস্ক ম্যানেজার: এটি একটি মনিটরিং টুল যা কম্পিউটারের চলমান প্রোগ্রাম, প্রসেস এবং পারফরম্যান্স দেখতে ব্যবহৃত হয়। এটি সিস্টেমের পূর্বাবস্থা ফিরিয়ে আনতে পারে না।

উৎস: মাইক্রোসফট অফিসিয়াল সাপোর্ট ওয়েবসাইট।

৫৯৩.
'Pixel' দ্বারা কী বুঝায়?
  1. Pixie land 
  2. Person length
  3. Pixure length
  4. Picture element
সঠিক উত্তর:
Picture element
উত্তর
সঠিক উত্তর:
Picture element
ব্যাখ্যা

• ‘Pixel’ শব্দটি Picture Element-এর সংক্ষিপ্ত রূপ। এটি ডিজিটাল ছবি বা স্ক্রিনে প্রদর্শিত সবচেয়ে ছোট একক। একটি ছবি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পিক্সেল দিয়ে গঠিত হয় এবং প্রতিটি পিক্সেল নির্দিষ্ট রঙ ও উজ্জ্বলতার তথ্য বহন করে। স্ক্রিনে যত বেশি পিক্সেল থাকে, ছবি তত বেশি স্পষ্ট ও বিস্তারিত দেখা যায়। টিভি, মোবাইল, কম্পিউটার মনিটর- সব ডিজিটাল ডিসপ্লের ছবির মান নির্ভর করে পিক্সেলের সংখ্যার উপর।
- তাই Pixel বলতে Picture Element-কেই বোঝানো হয়। সঠিক উত্তর হলো ঘ) Picture element.

 
• পিক্সেল:
- একটি ইমেজের ডট পার ইঞ্চিকে পিক্সেল বলে (DPI)।
- অর্থাৎ সহজভাবে বলতে গেলে পিক্সেল হলো একটি ইমেজের ক্ষুদ্রতম অংশ।
- কম্পিউটারের তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল।
- পিক্সেল হচ্ছে ডেটা প্রদর্শনের উদ্দেশ্যে ব্যবহৃত মাধ্যমের (মনিটরের পর্দা) ক্ষুদ্রতম এলাকা, যার বর্ণ ও উজ্জ্বলতা স্বতন্ত্রভাবে নিয়ন্ত্রণ করা যায়।
- সিআরটি মনিটরের প্রধান উপকরণ পিকচার টিউবের ভেতরের দিকে লাল, সবুজ ও আসমানি-এ তিনটি মৌলিক বর্ণের ফসফরাসের আবরণের প্রলেপ থাকে।
- পেছনের দিকে ইলেকট্রন বিম নিক্ষেপের জন্য একটি ইলেকট্রন গান থাকে।
- ইলেকট্রন বিম ফসফরাসের ওপরে পতিত হলে ফসফরাস উজ্জ্বল আলো নির্গত করে।
- ফসফরাসের ধরনের ভিত্তিতে মনিটরের পর্দায় প্রদর্শিত বিষয় এক রঙের বা বহু রঙের হতে পারে।
- ফসফরাসের আবরণটি অনেকগুলো বিন্দু বা ডটের সমন্বয়ে গঠিত। এদেরকে পিক্সেল বলা হয়।
-  মনিটরের পর্দায় একটি ইমেজ বা চিত্র তখনই পূর্ণাঙ্গভাবে অবলোকন করা যায়, যখন ইলেকট্রন বিম সম্পূর্ণ স্ক্রিনটিকে স্ক্যান করে এবং প্রতিটি পিক্সেলকে উজ্জ্বল করে দেয়।
- পিক্সেলের সংখ্যার ওপর মনিটরের রেজুল্যশন নির্ভর করে।
- বর্তমানে প্রচলিত মনিটরগুলো সাধারণত ৬৪০০০ থেকে ২ মিলিয়ন পিক্সেলবিশিষ্ট হয়ে থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৯৪.
প্রথম উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা কোনটি?
  1. COBOL
  2. BASIC
  3. Pascal
  4. FORTRAN
সঠিক উত্তর:
FORTRAN
উত্তর
সঠিক উত্তর:
FORTRAN
ব্যাখ্যা

◉ প্রথম উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা ছিল FORTRAN (Formula Translation), যা ১৯৫৭ সালে IBM দ্বারা উন্নত করা হয়। 
এটি মূলত বৈজ্ঞানিক ও প্রকৌশল গণনার জন্য তৈরি করা হয়েছিল এবং মানুষের পড়া ও বোঝার উপযোগী সিনট্যাক্স ব্যবহার করত, যা মেশিন ভাষা বা অ্যাসেম্বলি ভাষার তুলনায় অনেক সহজ ছিল।

উচ্চ স্তরের ভাষা:
- হাই-লেভেল বা উচ্চ স্তরের ভাষা কোন সংকেত বা সাংকেতিক কোড নির্ভর নয়।
- তাছাড়া মেশিন ও অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লিখা অনেক কষ্টকর ও শ্রমসাধ্য ব্যাপার। এছাড়া মানুষের পক্ষে লো-লেভেল ভাষা বোঝা সহজসাধ্য নয়। এই অসুবিধা দুর করার জন্য উচ্চ স্তরের ভাষার উদ্ভব হয়।
- এই স্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম বিভিন্ন ধরনের মেশিনে ব্যবহার করা সম্ভব।
- উচ্চ স্তরের ভাষা মানুষের ভাষার (যেমন- ইংরেজি ভাষা) সাথে মিল রেখে তৈরি করা হয়েছে।
- উচ্চ স্তরের ভাষার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ভাষা হচ্ছে- BASIC, COBOL, FORTRAN, PASCAL, C++, JAVA, PROLOG ইত্যাদি।
- কম্পাইলার বা ইন্টারপ্রেটার নামক প্রোগ্রাম ব্যবহার করে এ ভাষায় লিখিত প্রোগ্রাম মেশিনের ভাষায় অনুবাদ করা হয়।

উচ্চ স্তরের ভাষার সুবিধা:
১। এ ভাষায় লিখিত প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে ব্যবহার করা যায়।
২। এ ভাষায় প্রোগ্রাম রচনা সহজ ও যুক্তিনির্ভর।
৩। প্রোগ্রামের ভুল নির্ণয় ও সংশোধন অপেক্ষাকৃত সহজ।
৪ । উচ্চ স্তরের ভাষায় অসংখ্য লাইব্রেরি ফাংশনের সুবিধা আছে।
৫। প্রোগ্রাম লেখার সময় কম্পিউটারের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে ধারণার প্রয়োজন নেই।
উচ্চ স্তরের ভাষার অসুবিধা:
১। কম্পিউটার সরাসরি এ ভাষা বুঝতে পারে না।
২। এ ভাষায় লিখিত প্রোগ্রামকে কম্পিউটারে চালাতে হলে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়।
৩। প্রোগ্রাম রান করতে বেশি সময় প্রয়োজন হয়।

উৎস: 
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। IBM ওয়েবসাইট। 

৫৯৫.
A computer program that converts assembly language to machine language is
  1. ক) Compiler
  2. খ) Interpreter
  3. গ) Assembler
  4. ঘ) Comparator
সঠিক উত্তর:
গ) Assembler
উত্তর
সঠিক উত্তর:
গ) Assembler
ব্যাখ্যা
A computer program that converts assembly language to machine language is Assembler.
Assembler : An assembler is a type of computer program that interprets software programs written in assembly language into machine language, code and instructions that can be executed by a computer.
An assembler enables software and application developers to access, operate and manage a computer's hardware architecture and components.
Source: techterms.com
৫৯৬.
সি ল্যাংগুয়েজ কয় ধরণের ডেটা টাইপ সমর্থন করে?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
খ) ৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪
ব্যাখ্যা
সি ল্যাংগুয়েজ ৪  ধরণের ডেটা টাইপ সমর্থন করে
১। মৌলিক বা প্রাথমিক বা বিল্ট ইন ডেটা টাইপ: মৌলিক ডেটা টাইপ আবার ৩ ধরণের।
যথা: ক্যারেক্টার , পূর্ণসংখ্যা, ভগ্নাংশযুক্ত সংখ্যা 
২। ব্যবহার কর্তৃক সংজ্ঞায়িত বা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ
৩। ডিরাইভড ডেটা টাইপ
৪। ফাঁকা বা এম্পটি ডেটা সেট 

 উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদ্বশ- দ্বাদশ শ্রেণি
৫৯৭.
Which of the following is a type of computer virus?
  1. Panda
  2. Worm
  3. Avira
  4. Norton
সঠিক উত্তর:
Worm
উত্তর
সঠিক উত্তর:
Worm
ব্যাখ্যা
Worm is a type of computer virus.

• এন্টিভাইরাস সফটওয়্যার:
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূবেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো-
- এভিজি,
- অ্যাভাস্ট,
- নরটন,
- এভিরা,
- পান্ডা, ইত্যাদি।

• কম্পিউটার ভাইরাস:
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি কম্পিউটার ভাইরাস হলো-
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ, ইত্যাদি।

উৎস:
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৯৮.
কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য নয় কোনটি?
  1. ক) বিপুল পরিমাণ তথ্য স্মৃতিতে সংরক্ষণ করে রাখা
  2. খ) নির্ভুলভাবে কাজ করা
  3. গ) অতি দ্রুত গতিতে কাজ সম্পন্ন করা
  4. ঘ) কম্পিউটারের নিজস্ব স্মৃতি থাকে না
সঠিক উত্তর:
ঘ) কম্পিউটারের নিজস্ব স্মৃতি থাকে না
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কম্পিউটারের নিজস্ব স্মৃতি থাকে না
ব্যাখ্যা
কম্পিউটারের প্রধান তিনটি বৈশিষ্ট্য হল
- বিপুল পরিমাণ তথ্য স্মৃতিতে সংরক্ষণ করে রাখা,
- নির্ভূলভাবে কাজ করা এবং
- অতি দ্রুত গতিতে কাজ সম্পন্ন করা।

--------------------------
- কম্পিউটারের নিজস্ব স্মৃতি থাকে না।

সূত্র- কম্পিউটার শিক্ষা, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৯৯.
ওয়েবপেজকে দৃষ্টিনন্দন ও বিভিন্ন লেআউটে সাজানোর জন্য কোন ভাষাটি ব্যবহৃত হয়?
  1. JavaScript
  2. Python
  3. CSS
  4. PHP
সঠিক উত্তর:
CSS
উত্তর
সঠিক উত্তর:
CSS
ব্যাখ্যা

• CSS (Cascading Style Sheets) হলো এমন একটি ভাষা যা এইচটিএমএল (HTML) এর মাধ্যমে তৈরি করা ওয়েবপেজের কাঠামোকে দৃষ্টিনন্দন করে তোলে। এটি ব্যবহার করে ফন্ট, টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড, মার্জিন, প্যাডিং এবং পেজের সামগ্রিক বিন্যাস বা লেআউট পরিবর্তন করা হয়।

• HTML এবং CSS:
- ব্রাউজারে যেই ওয়েবসাইট কিংবা ওয়েব অ্যাপ্লিকেশন চলে, সেখানে ব্যবহার করা হয় HTML CSS I
- HTML এর পূর্ণরূপ হচ্ছে Hyper Text Markup Language।
- এটি কোনো প্রোগ্রামিং ভাষা নয়, বরং একে মার্কআপ ভাষা বলা যায়।
- এর কাজ হচ্ছে কোনো তথ্য ব্রাউজারে প্রদর্শনের উপযোগী করা।
- এখানে যেসব ট্যাগ (tag) ব্যবহার করা হয়, ব্রাউজার সেগুলো বুঝতে পারে এবং সে অনুযায়ী ওয়েবসাইটে ডেটা প্রদর্শন করে।
- শুধু এইচটিএমএল ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা গেলেও, ওয়েবসাইটকে আরো আকর্ষণীয় ও সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ব্যবহার করা হয় CSS।
- যার পুর্ণরূপ হচ্ছে- Cascading Style Sheet। 
- আধুনিক সব ওয়েবসাইটেই HTML এর সঙ্গে CSS ব্যবহার করা হয়। 

অন্যান্য অপশন:
- JavaScript: এটি ওয়েবপেজের কার্যাবলি বা ইন্টারঅ্যাক্টিভিটি (যেমন- ক্লিক করলে কী হবে) নিয়ন্ত্রণ করে, সরাসরি স্টাইলিং নয়।
- Python: এটি একটি জেনারেল পারপাস প্রোগ্রামিং ভাষা যা মূলত সার্ভার-সাইড বা ডেটা সায়েন্সে ব্যবহৃত হয়।
- PHP: এটি একটি সার্ভার-সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যা ডাটাবেস এবং ডাইনামিক কন্টেন্ট প্রসেসিং নিয়ে কাজ করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।

৬০০.
কোনটি কম্পিউটার ভাইরাস নয়?
  1. ওয়ার্ম
  2. স্টোন
  3. অ্যাভাস্ট
  4. সিআইএইচ
সঠিক উত্তর:
অ্যাভাস্ট
উত্তর
সঠিক উত্তর:
অ্যাভাস্ট
ব্যাখ্যা
- 'অ্যাভাস্ট' কম্পিউটার ভাইরাস নয়, এটি একটি কম্পিউটার এন্টি-ভাইরাস

কম্পিউটার ভাইরাস: 
- কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রােগ্রাম। 
- কম্পিউটার ভাইরাস বাহিরের উৎস থেকে কম্পিউটারের মেমােরিতে প্রবেশ করে মেমােরিতে গােপনে বিস্তার লাভ করে মূল্যবান প্রােগ্রাম, তথ্য নষ্ট করা ছাড়াও অনেক সময় কম্পিউটারকে অচল করে দেয়। 
- CIH ভাইরাসের রচয়িতা Chen Ing-hau (চেন ইং-হাও) যিনি তাইওয়ানের Tatung University এর ছাত্র ছিলেন। 
- তার নামের আদ্যাক্ষর নিয়েই মূলত এই ভাইরাসের নামকরণ করা হয়েছে- Chen Ing-hau (CIH)। 
- চেরনোবিল ভাইরাস কে CIH ভাইরাসও বলা হয়। 
- এই ভাইরাসকে Chernobyl বা Spacefiller-ও বলা হয়। 
- ২৬ এপ্রিল, ১৯৯৯ সালে বাংলাদেশসহ সারা বিশ্বের লক্ষ লক্ষ কম্পিউটার 'CIH' বা চেরনোবিল নামক ভাইরাসের আক্রমণে বিপর্যয়ের সম্মুখীন হয়। 

কয়েকটি কম্পিউটার ভাইরাসের নাম: 
- ভিবিএস/হেল্পার, 
- ওয়ার্ম
- ভিবিএস/আকুই, 
- ট্রোজান হর্স, 
- এক্স ৯৭এম/হপার.আর, 
- মাইক্রো ভাইরাস, 
- বুট সেক্টর ভাইরাস, 
- জেরুজালেম, 
- স্টোন
- ঢাকা ভাইরাস, 
- ভিয়েনা, 
- সিআইএইচ ইত্যাদি। 

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, নবম-দশম শ্রেণি এবং মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।