বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কম্পিউটার প্রোগ্রাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ও পারঙ্গমতা

মোট প্রশ্ন১,৭৯৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কম্পিউটার প্রোগ্রাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ও পারঙ্গমতা

PrepBank · পাতা / ১৮ · ২০১৩০০ / ১,৭৯৭

২০১.
'CIH' কী?
  1. একটি ক্ষতিকর প্রোগ্রাম
  2. একটি ছবি এডিটিং টুল
  3. একটি ডেটাবেজ প্রোগ্রাম
  4. একটি এন্টিভাইরাস
সঠিক উত্তর:
একটি ক্ষতিকর প্রোগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
একটি ক্ষতিকর প্রোগ্রাম
ব্যাখ্যা
• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রােগ্রাম।
- কম্পিউটার ভাইরাস বাহিরের উৎস থেকে কম্পিউটারের মেমােরিতে প্রবেশ করে মেমােরিতে গােপনে বিস্তার লাভ করে মূল্যবান প্রােগ্রাম, তথ্য নষ্ট করা ছাড়াও অনেক সময় কম্পিউটারকে অচল করে দেয়।
- CIH ভাইরাসের রচয়িতা Chen Ing-hau (চেন ইং-হাও) যিনি তাইওয়ানের Tatung University এর ছাত্র ছিলেন।
- তার নামের আদ্যাক্ষর নিয়েই মূলত এই ভাইরাসের নামকরণ করা হয়েছে- Chen Ing-hau (CIH)।
- চেরনোবিল ভাইরাস কে CIH ভাইরাসও বলা হয়।
- এই ভাইরাসকে Chernobyl বা Spacefiller-ও বলা হয়।
- ২৬ এপ্রিল, ১৯৯৯ সালে বাংলাদেশসহ সারা বিশ্বের লক্ষ লক্ষ কম্পিউটার 'CIH' বা চেরনোবিল নামক ভাইরাসের আক্রমণে বিপর্যয়ের সম্মুখীন হয়।

• কয়েকটি কম্পিউটার ভাইরাসের নাম:
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার.আর,
- মাইক্রো ভাইরাস,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ ইত্যাদি।

উৎস:
১. মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২০২.
কোন প্রোগ্রাম লাইন বাই লাইন ট্রান্সলেট করে এবং সাথে সাথে আউটপুট প্রদান করে?
  1. ইন্টারপ্রেটার
  2. অ্যাসেম্বলার
  3. কম্পাইলার
  4. খ ও গ
সঠিক উত্তর:
ইন্টারপ্রেটার
উত্তর
সঠিক উত্তর:
ইন্টারপ্রেটার
ব্যাখ্যা

• প্রোগ্রামিংয়ে, ইন্টারপ্রেটার হল সেই সফটওয়্যার যা সোর্স কোডকে লাইনে লাইনে পড়ে এবং তৎক্ষণাৎ তা মেশিন কোডে রূপান্তর করে, সাথে সাথে আউটপুটও প্রদান করে। এটি পুরো প্রোগ্রাম একবারে কম্পাইল না করে ধাপে ধাপে ব্যাখ্যা করে, তাই প্রোগ্রামের ফলাফল দ্রুত দেখা যায় এবং ডিবাগিং সহজ হয়। অন্যদিকে, কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামকে একবারে মেশিন কোডে রূপান্তর করে এবং পরে আউটপুট দেয়, আর অ্যাসেম্বলার মূলত অ্যাসেম্বলি ভাষাকে মেশিন কোডে রূপান্তর করে, লাইনে লাইনে নয়। তাই, যে প্রোগ্রাম লাইনে লাইনে ট্রান্সলেট করে এবং সাথে সাথে আউটপুট দেয়, সেটি হল ইন্টারপ্রেটার।

অনুবাদক প্রোগ্রাম:
- যে প্রোগ্রাম এর মাধ্যমে উৎস বা সোর্স প্রোগ্রামকে বস্তু বা অবজেক্ট প্রোগ্রামে রুপান্তরিত করা হয়, তাকে অনুবাদক প্রোগ্রাম বলা হয়।
- হাই-লেভেল এর ভাষা কে মেশিন ভাষায় রুপান্তরিত করার জন্য অনুবাদক প্রোগ্রাম এর প্রয়োজন পরে।

তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে:
১. কম্পাইলার:
- কম্পাইলার হল এমন একটি অনুবাদক যা সোর্স প্রোগ্রামকে একসাথে সম্পূর্ণরূপে মেশিনের ভাষায় অনুবাদ করে একটি অবজেক্ট প্রোগ্রাম তৈরি করে এবং একটি এক্সিকিউশন ফাইল (.exe) তৈরি করে।

২. ইন্টারপ্রেটার:
- ইন্টারপ্রেটার উচ্চতর ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে, তবে কম্পাইলার যেমন, প্রথমে সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে এবং শেষে ফলাফল প্রদান করে কিন্তু ইন্টারপ্রেটার সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে না। প্রোগ্রামে রূপান্তর করে না।
- ইন্টারপ্রেটার এক লাইন করে সম্পাদন করে এবং তাৎক্ষণিক ফলাফল প্রদান করে।

৩. অ্যাসেম্বলার:
- অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় লিখিত উৎস প্রোগ্রাম অর্থাৎ নেমোনিক কোডকে মেশিনের ভাষায় লিখিত অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করা এক ধরনের অনুবাদক প্রোগ্রাম।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২০৩.
কম্পিউটার হার্ডওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে সম্পর্ক সৃষ্টি করে কোনটি?
  1. ক) পেরিফেরালস
  2. খ) মেশিন ল্যাংগুয়েজ
  3. গ) সফটওয়্যার
  4. ঘ) ডাটাবেজ
সঠিক উত্তর:
গ) সফটওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
গ) সফটওয়্যার
ব্যাখ্যা
সফটওয়্যার:
সফটওয়্যার হলো কতকগুলো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি, যা হার্ডওয়্যারকে কর্মক্ষম করে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে। সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারের হার্ডওয়্যারকে কার্যোপযোগী করা হয়।

সমস্যা সমাধান বা কার্য সম্পাদনের উদ্দেশ্যে কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে লিখিত সুশৃঙ্খল কতগুলো নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলে। প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি যা কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে সম্পর্ক সৃষ্টির মাধ্যমে হার্ডওয়্যারকে কার্যক্ষম রাখে, তাকে সফটওয়্যার বলে।

কিছু গুরুত্বপূর্ণ সফটওয়্যার: Dos, Windows, MS Office, Adobe Photoshop, Video Player, PageMaker.

অন্যদিকে, কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সম্পর্ক সৃষ্টি করে অপারেটিং সিস্টেম।

উৎস: ব্রিটানিকা
২০৪.
কোনটি ওয়েব ব্রাউজার নয়?
  1. Firefox
  2. Chrome
  3. Safari
  4. Outlook
সঠিক উত্তর:
Outlook
উত্তর
সঠিক উত্তর:
Outlook
ব্যাখ্যা

• ওয়েব ব্রাউজার হলো এমন একটি সফটওয়্যার যা ইন্টারনেটে সংযুক্ত হয়ে বিভিন্ন ওয়েবসাইট ব্যবহারকারীর সামনে উপস্থাপন করে। সাধারণত ওয়েব ব্রাউজারের মাধ্যমে আমরা ওয়েব পেজ খুলতে, সার্চ করতে এবং অনলাইন কনটেন্ট ব্যবহার করতে পারি। Firefox, Chrome এবং Safari সবগুলোই জনপ্রিয় ওয়েব ব্রাউজার, যেগুলো ওয়েবসাইট প্রদর্শনের কাজ করে। কিন্তু Outlook মূলত একটি ইমেইল ক্লায়েন্ট সফটওয়্যার, যা ইমেইল পাঠানো, গ্রহণ করা এবং মেইল ম্যানেজ করার জন্য ব্যবহৃত হয়। এটি কোনো ওয়েব ব্রাউজার নয়। তাই প্রদত্ত চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হলো ঘ) Outlook.

• ওয়েব ব্রাউজার (Web Brwoser):
- ইন্টারনেটকে তথ্যের মহাসমুদ্র বলা হয়, কারণ ইন্টারনেট বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা নেটওয়ার্কে সংযুক্ত সকল কম্পিউটরে যে সকল ইনফরমেশন রয়েছে তা ব্যবহারের সুযোগ করে দেয়।
- যে সফটওয়্যার ইন্টারনেটের ইনফরমেশন বা Web page বা World Wide Web-WWW প্রদর্শনের কাজ করে তাকে ওয়েব ব্রাউজার বলে।
 
• জনপ্রিয় কয়েকটি ওয়েব ব্রাউজার হলো-
- ইন্টারনেট এক্সপ্লোরার (Internet Explorer) অথবা মাইক্রোসফট এজ,
- মজিলা ফায়ারফক্স (Mozilla Firefox),
- সাফারি (Safari),
- ওপেরা (Opera),
- Chrome,
- Firefox,
- Internet Explorer,
- গুগল ক্রোম (Google crome) ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।

২০৫.
কম্পিউটারের জন্য ক্ষতিকর প্রোগ্রাম বা সফটওয়্যারকে কী বলা হয়?
  1. এন্টি-ভাইরাস
  2. সিস্টেম সফটওয়্যার
  3. অ্যাপ্লিকেশন সফটওয়্যার
  4. ম্যালওয়্যার
সঠিক উত্তর:
ম্যালওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
ম্যালওয়্যার
ব্যাখ্যা

- কম্পিউটারের জন্য ক্ষতিকর প্রোগ্রাম বা সফটওয়্যারকে ম্যালওয়্যার (Malware) বলা হয়, যা "malicious software" (ক্ষতিকর সফটওয়্যার) এর সংক্ষিপ্ত রূপ। 

ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার: 
- কম্পিউটারে কোনো কাজ করতে হলে সেটি প্রোগ্রামিংয়ের মাধ্যমে সম্পন্ন করতে হয়, সাধারণভাবে কম্পিউটারে দুই ধরনের প্রোগ্রাম বা প্রোগ্রামগুচ্ছ থাকে। যেমন- সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। 
- সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের হার্ডওয়্যারসমূহকে যথাযথভাবে ব্যবহারের পরিবেশ নিশ্চিত রাখে, অন্যদিকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনো বিশেষ কাজ সম্পন্ন করে। 
- যখনই কোনো সফটওয়‍্যার কাজ করে, তখনই এর কিছু অংশ কম্পিউটারের প্রধান মেমোরিতে অবস্থান নেয় এবং বাকি অংশগুলো অপারেটিং সিস্টেমের সহায়তায় অন্য কার্যাবলি সম্পন্ন করে। আবার কিছু প্রোগ্রামিং কোড বা প্রোগ্রামসমূহ কম্পিউটারের জন্য ক্ষতিকর, এ ধরনের সফটওয়‍্যারকে ক্ষতিকারক সফটওয়্যার বা মেলিসিয়াস (malicious) সফটওয়্যার বলা হয়, আর এই ম্যালিসিয়াস সফটওয়‍্যারকে সংক্ষেপে ম্যালওয়‍্যার (malware) বলা হয়ে থাকে। 
- কম্পিউটারে অনুপ্রবেশকারী বিভিন্ন ধরনের ক্ষতিকর সফটওয়্যারের সাধারণ নামই হলো ম্যালওয়‍্যার। যেমন- কম্পিউটার ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান হর্স, বুটকিটস, কিলগার, ডায়ালার, স্পাইওয়্যার, এডওয়্যার প্রভৃতি ম্যালওয়্যারের অন্তর্ভুক্ত। 
- ইন্টারনেটের বিকাশের আগে ম্যালওয়‍্যারের সংখ্যা খুবই কম ছিল। যখন থেকে ইন্টারনেটের মাধ্যমে ম্যালওয়‍্যারকে ছড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে, তখন থেকেই ম্যালওয়্যারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 
- প্রচলিত ও শনাক্তকৃত ম্যালওয়্যারসমূহের মধ্যে নিম্নোক্ত তিন ধরনের ম্যালওয়্যার সবচেয়ে বেশি দেখা যায়- ক. কম্পিউটার ভাইরাস, খ. কম্পিউটার ওয়ার্ম এবং গ. ট্রোজান হর্স । 

উৎস: তথ্য ও যোগাযোগ  প্রযুক্তি, অষ্টম শ্রেণি।

২০৬.
গুগল শিটস থেকে এক্সেল ফরম্যাটে ফাইল ডাউনলোড করলে ডিফল্ট এক্সটেনশন কোনটি হবে?
  1. .docx
  2. .csv
  3. .xlsx
  4. .txt
সঠিক উত্তর:
.xlsx
উত্তর
সঠিক উত্তর:
.xlsx
ব্যাখ্যা

গুগল শিটস হলো একটি ক্লাউড ভিত্তিক স্প্রেডশিট অ্যাপ্লিকেশন। যখন কোনো ব্যবহারকারী এই শিটটিকে অফলাইনে ব্যবহারের জন্য মাইক্রোসফট এক্সেল ফরমেটে ডাউনলোড করেন, তখন এটি আধুনিক এক্সেল ফাইল ফরমেট .xlsx এক্সটেনশন হিসেবে কম্পিউটারে জমা হয়।
- এটি স্প্রেডশিটের গাণিতিক সূত্র ও ফরমেটিং বজায় রাখে।

• অ্যাপ্লিকেশন সফটওয়্যার:
- অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়।
- তাই ব্যবহারকারী যে সকল সফট্‌ওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়। যেমন:

1. Word Processing Package Program:
- Word Star,
- Word Perfect,
- MS Word,
- Word Note.

2. Spreadsheet Package Program:
- Lotus 1-2-3,
- Ms-Excel,
- Qrater Pro,
- Google Sheets.

3. Database Package Program:
- dBase,
- Foxpro,
- Oracle,
- Informix,
- Access ইত্যাদি।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২০৭.
Slack নামকরণ করা হয়েছে একটি এক্রোনিম থেকে। এটি কী বোঝায়?
  1. Searchable Log of All Conversation and Knowledge
  2. Simple Language and Knowledge
  3. Slackers’ Lounge and Communication
  4. Systematic Link for All Communication
সঠিক উত্তর:
Searchable Log of All Conversation and Knowledge
উত্তর
সঠিক উত্তর:
Searchable Log of All Conversation and Knowledge
ব্যাখ্যা

• Slack নামকরণ করা হয়েছে “Searchable Log of All Conversation and Knowledge” থেকে। এটি একটি কমিউনিকেশন এবং সহযোগিতা প্ল্যাটফর্ম, যা টিমগুলিকে এক জায়গায় চ্যাট, ফাইল শেয়ারিং, এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে সাহায্য করে। Slack মূলত একটি ডিজিটাল ওয়ার্কস্পেস, যেখানে সকল কথোপকথন, নোট, এবং তথ্য সার্চযোগ্য আর্কাইভে সংরক্ষণ করা হয়। এর মাধ্যমে ব্যবহারকারীরা পূর্বের আলোচনা দ্রুত খুঁজে পেতে পারে এবং কার্যক্রমের প্রগতি ট্র্যাক করতে পারে। তাই Slack নামটি কেবল সংক্ষিপ্ত আকার নয়, বরং এর উদ্দেশ্য ও কার্যকারিতার প্রতিফলন, যা দলীয় যোগাযোগ ও জ্ঞান ব্যবস্থাপনাকে সহজ ও কার্যকর করে তোলে।

• অ্যাপ্লিকেশন সফটওয়্যার:
- অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- ব্যবহারকারী যে সকল সফট্ওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফট্ওয়্যার বলা হয়। যেমন:
1. Word Processing Package Program: Word Star, Word Perfect, MS Word, Word Note.
2. Spreadsheet Package Program: Lotus 1-2-3, Ms-Excel, Qrater Pro.
3. Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access ইত্যাদি।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২০৮.
"Avira" হলো একটি-
  1. ডেটাবেজ সফটওয়্যার
  2. স্প্রেডশিট সফটওয়্যার
  3. কম্পিউটার ভাইরাস
  4. এন্টিভাইরাস সফটওয়্যার
সঠিক উত্তর:
এন্টিভাইরাস সফটওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
এন্টিভাইরাস সফটওয়্যার
ব্যাখ্যা
• এন্টিভাইরাস সফটওয়্যার:
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার:
- এভিরা এন্টিভাইরাস সফটওয়্যার,
- এভিজি এন্টিভাইরাস সফটওয়্যার,
- অ্যাভাস্ট এন্টিভাইরাস সফটওয়্যার,
- নরটন এন্টিভাইরাস সফটওয়্যার,
- কোবরা এন্টিভাইরাস সফটওয়্যার,
- পান্ডা এন্টিভাইরাস সফটওয়্যার ইত্যাদি।

• কম্পিউটার ভাইরাস:
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর ভাইরাসের বংশবিস্তার হতে থাকে এবং একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি কম্পিউটার ভাইরাস:
- এক্স ৯৭এম/হপার.আর,
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- মাইক্রো ভাইরাস,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- সিআইএইচ
- ভিয়েনা ইত্যাদি।

উৎস:
১. cobraantivirus website.
২. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩. ব্রিটানিকা
২০৯.
ওয়েব পেইজ তৈরি করার ভাষা কোনটি?
  1. ক) মেশিন ল্যাংগুয়েজ
  2. খ) ন্যাচারাল ল্যাংগুয়েজ
  3. গ) মার্কআপ ল্যাংগুয়েজ
  4. ঘ) এসেম্বলি ল্যাংগুয়েজ
সঠিক উত্তর:
গ) মার্কআপ ল্যাংগুয়েজ
উত্তর
সঠিক উত্তর:
গ) মার্কআপ ল্যাংগুয়েজ
ব্যাখ্যা

মার্কআপ ল্যাংগুয়েজ এই শব্দ দুইটি বর্তমানে ওয়েব পেইজ তৈরি করার ভাষা HTML এর জন্য ব্যবহার করা হয়। Mark-Up Language এর বাংলা আভিধানিক অর্থ হচ্ছে অতিরিক্ত ভাষা।
আমরা ওয়েব পেইজে যে সকল বিষয় বস্তু দেখে থাকি এর চেয়ে অনেক বেশি বিষয় HTML লেখা হয়। আর এই অতিরিক্ত লেখা বা ভাষা-ই হচ্ছে মার্কআপ ল্যাংগুয়েজ।

মার্কআপ এ অতিরিক্ত তথ্য টেক্সটের কাঠামো বা উপস্থাপনাকে সংজ্ঞায়িত করে। মার্কআপ গুলো মূল টেক্সটের সাথে মিশে থাকে এবং ইন্টারনেট ব্রাউজার-এ তা প্রদর্শিত হয় না।

২১০.
স্প্যাইওয়্যার কী কাজ করে?
  1. কম্পিউটার দ্রুত করে
  2. ব্যবহারকারীর তথ্য চুরি করে
  3. ফাইল সংরক্ষণ করে
  4. সফটওয়্যার ইনস্টল করে
সঠিক উত্তর:
ব্যবহারকারীর তথ্য চুরি করে
উত্তর
সঠিক উত্তর:
ব্যবহারকারীর তথ্য চুরি করে
ব্যাখ্যা

- স্প্যাইওয়্যার হলো এমন এক ধরনের ম্যালওয়্যার যা গোপনে কম্পিউটার বা মোবাইলে ঢুকে ব্যবহারকারীর কার্যকলাপ নজরদারি করে এবং ব্যক্তিগত তথ্য (যেমন: পাসওয়ার্ড, ব্রাউজিং হিস্ট্রি, ব্যাঙ্কিং তথ্য, কি-স্ট্রোক ইত্যাদি) চুরি করে হ্যাকার বা তৃতীয় পক্ষের কাছে পাঠায়। - এর মূল কাজই হলো গুপ্তচরবৃত্তি করা এবং তথ্য চুরি করা।

স্প্যাইওয়ারের কাজ:
- ব্যবহারকারীর ব্রাউজিং ডেটা চুরি করা: যেমন লগইন তথ্য, পাসওয়ার্ড, ক্রেডিট/ডেবিট কার্ড ডিটেইলস।
- কীস্ট্রোক লগিং (Keystroke Logging): ব্যবহারকারী কোন কী চাপছে তা রেকর্ড করে।
- পরিচিতি চুরি (Identity Theft): ব্যক্তিগত তথ্য ব্যবহার করে অনলাইন প্রতারণা বা ব্যাংক লেনদেন করা।
- অ্যাড ইনস্টলেশন ও বিজ্ঞাপন দেখানো: কিছু স্প্যাইওয়্যার ব্যবহারকারীর অনুমতি ছাড়া অ্যাডওয়্যারও ইনস্টল করে।

স্প্যাইওয়ারের উপসর্গ / লক্ষণ:
- কম্পিউটার হঠাৎ ধীরগতিতে কাজ করা।
- ব্রাউজারে অজানা টুলবার বা অ্যাডস দেখা।
- লগইন তথ্য অননুমোদিতভাবে চুরি হওয়া বা সন্দেহজনক কার্যকলাপ।
- মাঝে মাঝে অপ্রত্যাশিত রিডাইরেকশন ও পপ-আপ বিজ্ঞাপন।

স্প্যাইওয়ারের প্রতিকার:
- অ্যান্টি-ম্যালওয়্যার / অ্যান্টি-স্পাইওয়্যার সফটওয়্যার ব্যবহার করা।
- সন্দেহজনক লিঙ্ক বা ইমেইল ক্লিক না করা।
- সফটওয়্যার ও অপারেটিং সিস্টেম নিয়মিত আপডেট করা।
- শক্তিশালী পাসওয়ার্ড ও দুই-ধাপ যাচাই ব্যবহার করা।

উৎস: Britannica. [লিংক]।

২১১.
Which of the following is a main characteristic of a compiler?
  1. Speed is relatively slow
  2. Translates line by line
  3. Translates the entire program all at once
  4. Requires less space in main memory
সঠিক উত্তর:
Translates the entire program all at once
উত্তর
সঠিক উত্তর:
Translates the entire program all at once
ব্যাখ্যা

 কম্পাইলার:
১। সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করে।
২। এটি বড় আকৃতির প্রোগ্রাম।
৩। প্রোগ্রাম নির্বাহের গতি তুলনামূলক দ্রুত।
৪। কাজ করতে প্রধান মেমোরিতে বেশি জায়গা প্রয়োজন হয়।
৫। ডিবাগিং বা প্রোগ্রামের ভুল-ত্রুটি সনাক্ত ও সংশোধন করার ক্ষেত্রে সময় বেশি লাগে।

ইন্টারপ্রেটার:
১। এক লাইন এক লাইন করে অনুবাদ করে।
২। এটি ছোট আকৃতির প্রোগ্রাম।
৩। গতি তুলনামূলক কম।
৪। প্রধান মেমোরিতে কম জায়গা প্রয়োজন হয়।
৫। ভুল-ত্রুটি সনাক্ত ও সংশোধন করার ক্ষেত্রে সময় কম লাগে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২১২.
স্ট্রাকচার্ড প্রোগ্রামিং এর উদাহরণ নয় কোনটি?
  1. ALGOL
  2. Pascal
  3. Ada
  4. C#
সঠিক উত্তর:
C#
উত্তর
সঠিক উত্তর:
C#
ব্যাখ্যা
• C# হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে ল্যাঙ্গুয়েজের উদাহরণ।

• স্ট্রাকচার্ড প্রোগ্রামিং:

- স্ট্রাকচার্ড প্রোগ্রামিংয়ে প্রোগ্রামের স্টেটমেন্টগুলো ভিন্ন ভিন্ন শ্রেণিতে বিভক্ত করে লেখা হয়।
- স্ট্রাকচার্ড প্রোগ্রামিং এ টপ-ডাউন-অ্যাপ্রোচের মাধ্যমে প্রোগ্রামকে কতকগুলো অংশ বা মডিউলে ভাগ করা হয়।
- C, Pascal, QBASIC, ALGOL, PL/I, Ada ইত্যাদি হলো স্ট্রাকচার্ড প্রোগ্রামিং এর উদাহরণ।
- স্ট্রাকচার্ড প্রোগ্রামিংয়ের গঠন তিন ধরনের হয়ে থাকে। যথা-
১. পর্যায়ক্রমিক গঠন (Sequential Structure),
২. চক্র বা লুপ (Loop) ও
৩. ডিশিসন স্টেটমেন্ট (Desicion Statement)।

• স্ট্রাকচার্ড প্রোগ্রামিংয়ের বৈশিষ্ট্য:
- এটা সহজে অনুধাবনযোগ্য।
- ডিবাগিং করা সহজ।
- সহজে রক্ষণাবেক্ষণ করা যায়।
- সহজে রচনা করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২১৩.
ব্যবহারকারী ও ইন্টারনেটের মধ্যে ব্রিজ হিসেবে কাজ করে কোন ফায়ারওয়াল?
  1. প্রক্সি ফায়ারওয়াল
  2. প্যাকেট-ফিল্টারিং ফায়ারওয়াল
  3. হোস্ট-ভিত্তিক ফায়ারওয়াল
  4. নেটওয়ার্ক ফায়ারওয়াল
সঠিক উত্তর:
প্রক্সি ফায়ারওয়াল
উত্তর
সঠিক উত্তর:
প্রক্সি ফায়ারওয়াল
ব্যাখ্যা
• ব্যবহারকারী ও ইন্টারনেটের মধ্যে ব্রিজ হিসেবে কাজ করে প্রক্সি ফায়ারওয়াল। এটি একটি মধ্যস্থতাকারীর মতো কাজ করে, যেখানে ব্যবহারকারীর অনুরোধ সরাসরি ইন্টারনেটে না পাঠিয়ে প্রথমে ফায়ারওয়াল গ্রহণ করে এবং পরে ইন্টারনেটের সাথে সংযোগ স্থাপন করে। ফলে আসল ব্যবহারকারীর পরিচয় ও আইপি ঠিকানা গোপন থাকে, যা নিরাপত্তা বৃদ্ধিতে সহায়তা করে। প্রক্সি ফায়ারওয়াল কনটেন্ট ফিল্টারিং, ক্যাশিং এবং লগিং সুবিধা প্রদান করে, যা সংবেদনশীল ডেটা রক্ষা করতে সাহায্য করে। এটি মূলত অ্যাপ্লিকেশন লেভেলে কাজ করে এবং ব্যবহারকারীর অনুরোধ যাচাই করে নিরাপদ হলে তবেই তা ইন্টারনেটে পাঠায়।

• ফায়ারওয়াল (Firewall):
- অননুমোদিত (Unauthorized) ব্যবহারকারীর হাত থেকে নেটওয়ার্ক রিসোর্সকে রক্ষা কিংবা সাইবার অ্যাটাক প্রতিরোধ করতে ফায়ারওয়াল (Firewall) ব্যবহার করা হয়।
- ফায়ারওয়াল হলো এমন এক ধরনের তথ্য ব্যবস্থাপনার নিরাপত্তা ব্যবস্থা যা কোনো একটি কোম্পানির নিজস্ব নেটওয়ার্ক তথা ইন্ট্রানেট ও ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে অবৈধ অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে।
- কোনো কম্পিউটারের সফটওয়্যারের নিরাপত্তা প্রদানের নিমিত্তে ফায়ারওয়াল তৈরি করা হয়।
- সাধারণত, ফায়ারওয়াল রাউটার (Router) বা ডেডিকেটেড সার্ভারের (Dedicated Server) সঙ্গে সংযুক্ত থাকে, যা সম্পূর্ণ ফায়ারওয়ালের কার্যকারিতা পরিচালনা করে।
- ফায়ারওয়াল কোনো প্রতিষ্ঠানের গেইট কিপার (Gate Keeper) হিসেবে কাজ করে যা যে কোনো ধরনের প্রবেশকে নিরাপদ এবং ডেটার ফিল্টার হিসেবে কাজ করে।
- হ্যাকিং প্রতিরোধে ফায়ারওয়াল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে এটি সব ধরনের সাইবার আক্রমণ প্রতিরোধে সর্বদা সক্ষম নয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২১৪.
PC-Cilin কী?
  1. হ্যাকার গ্রুপ
  2. ভাইরাস
  3. অপারেটিং সিস্টেম
  4. এন্টিভাইরাস
সঠিক উত্তর:
এন্টিভাইরাস
উত্তর
সঠিক উত্তর:
এন্টিভাইরাস
ব্যাখ্যা
• এন্টিভাইরাস:
- এন্টিভাইরাস এক ধরনের প্রোগ্রাম বিশেষ যা কম্পিউটারকে ভাইরাস হতে রক্ষা করে।
- কম্পিউটার প্রোগ্রামসমূহকে ভাইরাসমুক্ত করার জন্য এবং ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার উপযোগী পরিবেশ সৃষ্টি করাই এর কাজ।
- অর্থাৎ এন্টিভাইরাস হলো কম্পিউটারকে ভাইরাসমুক্ত করা বা ভাইরাস থেকে রক্ষা করার জন্য প্রোগ্রামবিশেষ।

• বর্তমানে জনপ্রিয় কয়েকটি এন্টিভাইরাস সফটওয়‍্যার হচ্ছে-
- Anti-Virus Toolkit,
- Dr.Solomon's Anti-Virus,
- Cure Anti-Virus,
- Norton Anti-Virus,
- PC-Cilin Anti-Virus,
- Mcafee Anti-Virus,
- Panda Anti-Virus,
- AVG Anti-Virus; ইত্যাদি।

উৎস: ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২১৫.
Python কোন প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ?
  1. প্রথম প্রজন্ম
  2. দ্বিতীয় প্রজন্ম
  3. তৃতীয় প্রজন্ম
  4. চতুর্থ প্রজন্ম
সঠিক উত্তর:
তৃতীয় প্রজন্ম
উত্তর
সঠিক উত্তর:
তৃতীয় প্রজন্ম
ব্যাখ্যা
• বিভিন্ন প্রজন্মের ভাষা:
১) প্রথম প্রজন্মের ভাষা(১৯৪৫ - ১৯৫০)- machine Language বা, যান্ত্রিক ভাষা।
২) দ্বিতীয় প্রজন্মের ভাষা(১৯৫০ - ১৯৬০)- assembly language বা, অ্যাসেম্বলি ভাষা।
৩) তৃতীয় প্রজন্মের ভাষা(১৯৬০ - ১৯৭০)- high level language বা, উচ্চস্তরের ভাষা।
- এই প্রোগ্রাম ভাষা কম্পিউটার সংগঠনের নিয়ন্ত্রণের উর্ধ্বে, এই জন্য এসব ভাষাকে উচ্চতর ভাষা বলা হয়।
কিছু উচ্চতর ভাষার উদাহরণ হলো:
- C
- C++
- Basic
- Java
- ALGOL
- Fortran
- Python

৪) চতুর্থ প্রজন্মের ভাষা(১৯৭০ - ১৯৮০)- very high level language বা, অতি উচ্চস্তরের ভাষা। 
৫) পঞ্চম প্রজন্মের ভাষা (১৯৮০ - বর্তমান)- natural language বা, স্বাভাবিক ভাষা। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি।
২১৬.
Which of the following is not an object-oriented programming language?
  1. C
  2. C++
  3. Python
  4. Java
সঠিক উত্তর:
C
উত্তর
সঠিক উত্তর:
C
ব্যাখ্যা
• C হচ্ছে স্ট্রাকচারড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।

• অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং:

- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে ডাটা ও ইনস্ট্রকাশনের সমন্বয়ে চলক তৈরি করা হয়। একে বলা হয় অবজেক্ট।
- মেসেজে আদান-প্রদানের মাধ্যমে অবজেক্টগুলো পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে।
- এই প্রোগ্রামিং পদ্ধতিতে প্রোগ্রামের ইনস্ট্রাকশনগুলো ডাটা দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- C++, Java, C#, Python ইত্যাদি হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উদাহরণ।
- মূলত ৬টি প্রাথমিক ধারণার দ্বারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে উপস্থাপন করা হয়।

যেমন:
১. অবজেক্ট (Object),
২. ক্লাস (Class),
৩. মেসেজ (Message),
৪. পলিমারফিজম (Polymorphism),
৫. ইনহেরিটেন্স (Inheritance) এবং
৬. এনক্যাপসুলেশন (Encapsulation)। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২১৭.
কম্পিউটার সিস্টেম তৈরির সময় কম্পিউটারের মেমরিতে যে সকল প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করে দেয়া হয় তাকে কী বলে?
  1. হার্ডওয়্যার
  2. হিউম্যানওয়্যার
  3. ফার্মওয়্যার
  4. সফটওয়্যার
সঠিক উত্তর:
ফার্মওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
ফার্মওয়্যার
ব্যাখ্যা
• ফার্মওয়্যার:
- কম্পিউটার সিস্টেম তৈরি করার সময় কম্পিউটারের মেমরিতে যে সকল প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করে দেয়া হয় তাকে ফার্মওয়্যার বলে।
- এ সকল প্রোগ্রাম কম্পিউটার ব্যবহারকারী পরিবর্তন করতে পারে না।
- ROM BIOS-এর মধ্যে যে ডেটা এবং নির্দেশগুলো থাকে তা হলো ফার্মওয়্যার।
 
• হার্ডওয়্যার:
- কম্পিউটার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ডিভাইস বা যন্ত্র এবং যন্ত্রাংশসমূহকে বলা হয় কম্পিউটার হার্ডওয়্যার।
- ইন্টিগ্রেটেড সার্কিট, মাইক্রোপ্রসেসর, মাদারবোর্ড, ডিস্ক, ডিস্ক ড্রাইভ, কি-বোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার ইত্যাদি কম্পিউটারের হার্ডওয়্যারের উদাহরণ।
 
• সফটওয়্যার:
- সফটওয়্যার হলো কতকগুলো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি, যা হার্ডওয়্যারকে কর্মক্ষম করে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে।
- DOS, Windows, MS Office, Adobe Photoshop, Vedio Player Pagemaker ইত্যাদি সফটওয়্যারের উদাহরণ।
 
 • হিউম্যানওয়্যার:
- ডেটা সংগ্রহ, প্রোগ্রাম বা ডেটা সংরক্ষণ ও পরীক্ষাকরণ, কম্পিউটার চালনা, প্রোগ্রাম লেখা, সিস্টেমগুলো ডিজাইন ও রেকর্ড লিপিবদ্ধকরণ এবং সংরক্ষণ, সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে সমন্বয় সাধন ইত্যাদি কাজগুলোর সাথে যুক্ত সমস্ত মানুষকে একসাথে হিউম্যানওয়্যার বলে।
 
উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২১৮.
কোন ভাষায় লিখিত প্রোগ্রাম নির্বাহের জন্য অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না?
  1. Natural Language
  2. Assembly Language
  3. Machine Language
  4. High Level Language
সঠিক উত্তর:
Machine Language
উত্তর
সঠিক উত্তর:
Machine Language
ব্যাখ্যা
• মেশিন ভাষা (Machine Language):
- কম্পিউটারে সবচেয়ে নিচের স্তরের ভাষা হলো মেশিন ভাষা।
- কম্পিউটারের নিজস্ব ভাষাকে মেশিন ভাষা বা নিম্নস্তরের ভাষা বলা হয়। 
- কম্পিউটারের মৌলিক ভাষা হলো এই নিম্নস্তরের ভাষা। 
- এ ভাষায় বাইনারি সংখ্যা (1 এবং 0) অথবা হেক্সাডেসিম্যাল পদ্ধতি ব্যবহার করে সবকিছু লেখা হয়।
- কম্পিউটার শুধুমাত্র মেশিন ভাষাই বুঝতে পারে। 
- মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম নির্বাহের জন্য অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। 
- অন্য কোনো ভাষায় প্রোগ্রাম রচনা করা হলে কম্পিউটার কার্যনির্বাহের আগে উপযুক্ত অনুবাদকের সাহায্যে তাকে মেশিনের ভাষায় পরিণত করে নেয়া হয়। 

• অ্যাসেম্বলি ভাষা (Assembly Language):
- অ্যাসেম্বলি ভাষা হচ্ছে মেশিন ভাষার পরবর্তী প্রোগ্রামের ভাষা।
- মেশিন ভাষার সীমাবদ্ধতা দূর করার জন্য পঞ্চাশের দশকে অ্যাসেম্বলি ভাষার প্রচলন শুরু হয়।
- এই ভাষা দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হতো যা মেশিনের ভাষা থেকে উন্নত, সংক্ষিপ্ত এবং ব্যবহারকারীর জন্য সহজবোধ্য।

• উচ্চ স্তরের ভাষা (High Level Language):
- হাই-লেভেল বা উচ্চ স্তরের ভাষা কোনো সংকেত বা সাংকেতিক কোড নির্ভর নয়। এটি ইংরেজি ভাষার মতই। 
- মেশিন ভাষার অসুবিধা দুর করার জন্য উচ্চস্তরের ভাষার উদ্ভব হয়। 
- উচ্চস্তরের ভাষার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ভাষা হচ্ছে: BASIC, COBOL, FORTRAN, PASCAL, C++, JAVA, PROLOG ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২১৯.
নিচের কোনটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ?
  1. পাওয়ার পয়েন্ট
  2. এমএস এক্সেল
  3. সি
  4. উইন্ডোজ
সঠিক উত্তর:
সি
উত্তর
সঠিক উত্তর:
সি
ব্যাখ্যা

সি হলো একটি তৃতীয় প্রজন্মের প্রোগ্রামিং ভাষা।
এমএস এক্সেল কম্পিউটারের হিসাব নিকাশের প্রোগ্রাম বা সফটওয়্যার।
এমএস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বাঁ এনিমেশন তৈরির কাজে লাগে।
উইন্ডোজ ৭, ৮, ১০ এগুলো অপারেটিং সিস্টেম।
২২০.
1 KB =?
  1. 1024 bits
  2. 1024 bytes
  3. 1024 MB
  4. 1024 GB
সঠিক উত্তর:
1024 bytes
উত্তর
সঠিক উত্তর:
1024 bytes
ব্যাখ্যা
• কম্পিউটার মেমোরি পরিমাপের একক:
- 1 Bit = Binary Digit
- 8 Bits = 1 Byte
- 1024 Bytes = 1 KB (Kilo Byte)
- 1024 KB = 1 MB (Mega Byte)
- 1024 MB = 1 GB (Giga Byte)
- 1024 GB = 1 TB (Terra Byte)
- 1024 TB = 1 PB (Petabyte)
- 1024 PB = 1 EB (Exa Byte)

উৎস: Computerhope website.
২২১.
নিচের মধ্যে কোনটি ইউটিলিটি প্রোগ্রাম হিসেবে কাজ করে?
  1. Windows Movie Maker
  2. Antivirus software
  3. Skype
  4. Excel
সঠিক উত্তর:
Antivirus software
উত্তর
সঠিক উত্তর:
Antivirus software
ব্যাখ্যা
• অ্যান্টিভাইরাস একটি ইউটিলিটি প্রোগ্রামের উদাহরণ।

• ইউটিলিটি প্রোগ্রাম:
- সাধারণত সার্বিকভাবে কম্পিউটারকে দেখাশোনা করা, কম্পিউটারের স্পিড যাতে না কমে যায় সেজন্য ইউটিলিটিস প্রোগ্রাম ব্যবহার করা হয়।
- অ্যাপ্লিকেশন প্রোগ্রাম পরিচালনার জন্য ইউটিলিটিস প্রোগ্রাম কাজ করে থাকে।
- ইউটিলিটিস প্রোগ্রাম এর কাজ হচ্ছে ফাইল তৈরি করা, সংরক্ষণ করা, কোনো কিছু মোছা, ডিস্ক ফরমেট ও অন্যান্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম লোড করা
ইত্যাদি। যেমন: McAfee, Disk Defragmenter, WinRAR, WinZip ইত্যাদি।
- উইন্ডোজ প্রোগ্রামের আওতায় System Tools-এর সাথে কিছু ইউটিলিটি প্রোগ্রাম সংযোজন করা হয়েছে।
- সিস্টেম সংক্রান্ত বিভিন্ন ত্রুটি শনাক্তকরণ এবং তা সংশোধন, ভাইরাস চেক করা, ডিস্ক পার্টিশন ইত্যাদি করার জন্য এসব ইউটিলিটি প্রোগ্রাম ব্যবহার করা হয়।
- Disk Fragmenter, Scan Disk, Drive Converter, Compression, System Monitor ইত্যাদি System Tools এর ইউটিলিটি প্রোগ্রামের অন্তর্ভুক্ত।
- এ সমস্ত সফটওয়্যারকে মেইনটেন্যান্স টুলসও বলা হয়।

উদাহরণ:
- CCleaner,
- WinRAR,
- Disk Defragmenter,
- Antivirus Software (e.g., Avast, Norton, McAfee),
- Backup Software (e.g., Acronis True Image, Macrium Reflect),
- File Compression Tools (e.g., 7-Zip, WinZip),
- Disk Management Tools (e.g., EaseUS Partition Master),
- System Monitor Tools (e.g., Task Manager, HWMonitor),
- System Information Tools (e.g., Speccy),
- File Recovery Software (e.g., Recuva, Disk Drill),
- Driver Updater Tools (e.g., Driver Booster),
- Virtual Private Network (VPN) Software (e.g., ExpressVPN, NordVPN),
- Clipboard Manager (e.g., ClipClip),
- Uninstaller Tools (e.g., Revo Uninstaller),
- Password Managers (e.g., LastPass, Dashlane).

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
২২২.
টুইটারের প্রতিষ্ঠাতা কে?
  1. ক) মার্ক জাকারবার্গ
  2. খ) রেইড হকম্যান
  3. গ) জাওয়াদুল করিম
  4. ঘ) জ্যাক ডর্সি
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) জ্যাক ডর্সি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জ্যাক ডর্সি
ব্যাখ্যা
টুইটার সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের একটি ওয়েবসাইট। ২০০৬ সালের মার্চ মাসে টুইটারের যাত্রা শুরু হলেও জুলাই মাসে জ্যাক ডর্সি আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। উৎসঃ আইসিটি নবম-দশম শ্রেণি
২২৩.
নিচের কোনটি বাংলা লেখার ফন্ট?
  1. Times New Roman
  2. Arial
  3. SutonnyMJ
  4. Tahoma
সঠিক উত্তর:
SutonnyMJ
উত্তর
সঠিক উত্তর:
SutonnyMJ
ব্যাখ্যা

ওয়ার্ড প্রসেসরে লেখালেখি করার জন্য বিভিন্ন স্টাইলের অক্ষর আছে, এদেরকে ফন্ট বলে।
- ইংরেজিতে লেখার কিছু ফন্ট -Times New Roman, Arial, Monotype, Corsiva, Optima, Cosmic, Tahoma ইত্যাদি।
- আবার বাংলায় অত্যন্ত জনপ্রিয় ফন্টগুলাের মধ্যে রয়েছে আদর্শলিপি, সুলেখা, সারদা, আনন্দ, সুশ্রী, মেঘনা, চন্দ্রবর্তী, সুতন্নী, যমুনা।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

২২৪.
প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে?
  1. টিম বার্নাস লি
  2. অ্যাডা লাভলেস
  3. মার্ক জুকারবার্গ
  4. চার্লস ব্যাবেজ
সঠিক উত্তর:
অ্যাডা লাভলেস
উত্তর
সঠিক উত্তর:
অ্যাডা লাভলেস
ব্যাখ্যা
অ্যাডা লাভলেস:
- গণনার কাজটি কিভাবে আরো কার্যকর করা যায় সেটি নিয়ে ভেবেছিলেন কবি লর্ড বায়রনের কণ্যা অ্যাডা লাভলেস।
- তিনি ব্যাবেজের এনালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য 'প্রোগ্রামিং' এর ধারণা দেন।
- এ কারণে অ্যাডা লাভলেসকে 'প্রোগ্রামিং' ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয়।
- অ্যাডার মৃত্যুর ১০০ বছর পর ১৯৫৩ সালে সেই নোট আবারো প্রকাশিত হলে বিজ্ঞানীরা বুঝতে পারেন, অ্যাডা আসলে অ্যালগরিদম প্রোগ্রামিংয়ের ধারণাটাই প্রকাশ করেছিলেন।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২২৫.
নিচের কোনটি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার নয়?
  1. MySQL
  2. Microsoft Access
  3. Apache Cassandra
  4. Norton
সঠিক উত্তর:
Norton
উত্তর
সঠিক উত্তর:
Norton
ব্যাখ্যা
• ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমহ:
- ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে পরষ্পর সম্পর্কযুক্ত তথ্য এবং সেই তথ্য পর্যালোচনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি।
- কয়েকটি জনপ্রিয় ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার হলো:
• Microsoft Access,
• মাইএসকিউএল,
• মাইক্রোসফট এসকিউএল সার্ভার,
• কোরেল প্যারাডক্স,
• MongoDB
• PostgreSQL
• Redis
• Apache Cassandra
• Oracle ইত্যাদি।

- Norton একটি কম্পিউটার এন্টিভাইরাস।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ব্রিটানিকা।
২২৬.
কোনটি প্রসেসরের ধরন নয়?
  1. NVIDIA GeForce
  2. Intel Core i7
  3. AMD Ryzen
  4. Apple M1
সঠিক উত্তর:
NVIDIA GeForce
উত্তর
সঠিক উত্তর:
NVIDIA GeForce
ব্যাখ্যা

•  প্রসেসর বা সিপিইউ (CPU) হলো কম্পিউটারের কেন্দ্রীয় প্রসেসিং ইউনিট, যা সমস্ত কম্পিউটেশনের কাজ সম্পন্ন করে। বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের প্রসেসর তৈরি করে, যেমন Intel Core i7, AMD Ryzen, এবং Apple M1। এগুলো কম্পিউটারের বিভিন্ন ক্ষমতার জন্য ডিজাইন করা। তবে NVIDIA GeForce কোনো প্রসেসর নয়; এটি মূলত গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (GPU), যা ভিডিও, গেম এবং গ্রাফিক্স সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত হয়। সুতরাং, NVIDIA GeForce প্রসেসরের মধ্যে গণ্য হয় না, কারণ এটি CPU-এর মতো সাধারণ প্রক্রিয়াকরণ কাজ সম্পাদন করে না।

প্রসেসর: 
- প্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়, কারণ কম্পিউটারের সব গুরুত্বপূর্ণ কার্যক্রম এর মাধ্যমেই সম্পন্ন হয়।
- কম্পিউটারের মূল চালিকাশক্তি হলো এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (CPU) বা প্রসেসর। 
- অনেক সময় সিস্টেম ইউনিটকে ভুলবশত CPU বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে CPU হলো সেই ছোট্ট চিপ, যা কেন্দ্রীয়ভাবে সমস্ত ডেটা প্রক্রিয়াকরণ করে। আকারে ছোট হলেও এর কর্মক্ষমতা অত্যন্ত শক্তিশালী।
- কম্পিউটারের সামগ্রিক কর্মক্ষমতা অনেকাংশে প্রসেসরের গতি ও মানের উপর নির্ভরশীল।
- আধুনিক প্রসেসর একাধিক কোর-এর সমন্বয়ে তৈরি, যা মাল্টিটাস্কিং করতে সক্ষম। অর্থাৎ একাধিক প্রোগ্রাম বা কাজ একই সাথে দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়।

উৎস:
- শিক্ষায় আইসিটি, ব্যাচেলর অব এডুকেশন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
- Nvidia [link]

২২৭.
কোনটি ইউটিলিটি সফটওয়্যার এর উদাহরণ?
  1. MS-Word
  2. FORTRAN
  3. McAfee
  4. COBOL
সঠিক উত্তর:
McAfee
উত্তর
সঠিক উত্তর:
McAfee
ব্যাখ্যা
♦ ইউটিলিটি প্রোগ্রাম:
- সাধারণত সার্বিকভাবে কম্পিউটারকে দেখাশোনা করা, কম্পিউটারের স্পিড যাতে না কমে যায় সেজন্য ইউটিলিটিস প্রোগ্রাম ব্যবহার করা হয়।
- অ্যাপ্লিকেশন প্রোগ্রাম পরিচালনার জন্য ইউটিলিটিস প্রোগ্রাম কাজ করে থাকে।
- ইউটিলিটিস প্রোগ্রাম এর কাজ হচ্ছে ফাইল তৈরি করা, সংরক্ষণ করা, কোনো কিছু মোছা, ডিস্ক ফরমেট ও অন্যান্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম লোড করা
ইত্যাদি। যেমন: McAfee, Disk Defragmenter, WinRAR, WinZip ইত্যাদি। 
- উইন্ডোজ প্রোগ্রামের আওতায় System Tools -এর সাথে কিছু ইউটিলিটি প্রোগ্রাম সংযোজন করা হয়েছে।
- সিস্টেমসংক্রান্ত বিভিন্ন ত্রুটি শনাক্তকরণ এবং তা সংশোধন, ভাইরাস চেক করা, ডিস্ক পার্টিশন ইত্যাদি করার জন্য এসব ইউটিলিটি প্রোগ্রাম ব্যবহার করা হয়।
- Disk Fragmenter, Scan Disk, Drive Converter, Compression, System Monitor  ইত্যাদি System Tools এর ইউটিলিটি প্রোগ্রামের অন্তর্ভুক্ত।
- এ সমস্ত সফটওয়্যারকে মেইনটেন্যান্স টুলসও বলা হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ব্রিটানিকা।
২২৮.
কোনটি ভাইরাস বা ম্যালওয়্যারের অন্তর্ভুক্ত নয়?
  1. সিআইএইচ
  2. স্টোন
  3. ওয়ার্ম
  4. নরটন
সঠিক উত্তর:
নরটন
উত্তর
সঠিক উত্তর:
নরটন
ব্যাখ্যা

• ভাইরাস এবং ম্যালওয়্যার হলো ক্ষতিকর প্রোগ্রাম যা কম্পিউটার বা ডিভাইসকে আক্রান্ত করতে পারে। সিআইএইচ এবং স্টোন হলো পরিচিত কম্পিউটার ভাইরাস, যা ফাইল বা সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ওয়ার্মও একটি ধরনের ম্যালওয়্যার যা নেটওয়ার্কের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ছড়ায় এবং সংক্রমণ সৃষ্টি করে। অন্যদিকে, নরটন হলো একটি এন্টিভাইরাস সফটওয়্যার, যা ভাইরাস ও ম্যালওয়্যার সনাক্ত ও প্রতিরোধ করার জন্য ব্যবহৃত হয়। তাই এই তালিকার মধ্যে নরটন ভাইরাস বা ম্যালওয়্যারের অন্তর্ভুক্ত নয়, বরং এটি ভাইরাস থেকে রক্ষা করার একটি নিরাপত্তা প্রোগ্রাম।

- উত্তর: ঘ) নরটন।

• কম্পিউটার ভাইরাস: 
- কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রােগ্রাম। 
- কম্পিউটার ভাইরাস বাহিরের উৎস থেকে কম্পিউটারের মেমােরিতে প্রবেশ করে মেমােরিতে গােপনে বিস্তার লাভ করে মূল্যবান প্রােগ্রাম, তথ্য নষ্ট করা ছাড়াও অনেক সময় কম্পিউটারকে অচল করে দেয়। 
- CIH ভাইরাসের রচয়িতা Chen Ing-hau (চেন ইং-হাও) যিনি তাইওয়ানের Tatung University এর ছাত্র ছিলেন। 
- তার নামের আদ্যাক্ষর নিয়েই মূলত এই ভাইরাসের নামকরণ করা হয়েছে- Chen Ing-hau (CIH)। 
- চেরনোবিল ভাইরাস কে CIH ভাইরাসও বলা হয়। 
- এই ভাইরাসকে Chernobyl বা Spacefiller-ও বলা হয়। 
- ২৬ এপ্রিল, ১৯৯৯ সালে বাংলাদেশসহ সারা বিশ্বের লক্ষ লক্ষ কম্পিউটার 'CIH' বা চেরনোবিল নামক ভাইরাসের আক্রমণে বিপর্যয়ের সম্মুখীন হয়। 

• কয়েকটি কম্পিউটার ভাইরাসের নাম: 
- ভিবিএস/হেল্পার, 
- ওয়ার্ম, 
- ভিবিএস/আকুই, 
- ট্রোজান হর্স, 
- এক্স ৯৭এম/হপার.আর, 
- মাইক্রো ভাইরাস, 
- বুট সেক্টর ভাইরাস, 
- জেরুজালেম, 
- স্টোন, 
- ঢাকা ভাইরাস, 
- ভিয়েনা, 
- সিআইএইচ ইত্যাদি। 

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, নবম-দশম শ্রেণি এবং মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২২৯.
ইউটিলিটি সফটওয়্যারের উদাহরণ নয়-
  1. Compression tools
  2. Rename statement
  3. Disk Defragmenter
  4. Backup Software
সঠিক উত্তর:
Rename statement
উত্তর
সঠিক উত্তর:
Rename statement
ব্যাখ্যা
• ইউটিলিটি সফটওয়্যারের উদাহরণ নয় "Rename statement"।
- Rename statement ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ।

• ইউটিলিটি সফটওয়্যার:

- সিস্টেম সফটওয়্যারে ইউটিলিটি প্রোগ্রাম অন্তর্ভুক্ত থাকে মূলত কাজ বের করা (যেমন- অনুলিপি তৈরি, প্রাইমারি স্টোরেজ পরিষ্কার রাখা ইত্যাদি) এবং রুটিন কাজের জন্য।
- কম্পিউটারে নতুন ফাইল তৈরি করা অথবা পুরানো ফাইল মুছে ফেলা অথবা ডিস্ককে ফরম্যাট করা এ ধরনের কাজগুলো ইউটিলিটি প্রোগ্রামের দ্বারা করা হয়ে থাকে।

• ইউটিলিটি সফটওয়্যারের উদাহরণ:
- Antivirus Software,
- Disk Cleanup,
- Disk Defragmenter,
- Backup Software,
- System Monitoring Utilities,
- System Cleanup Utilities
- Compression tools ইত্যাদি।

• ইউটিলিটি সফটওয়্যারের কাজ:
- সংরক্ষণ করা,
- কোনো কিছু ডিলিট করা,
- ডিস্ক ফরমেট ও
- অন্যান্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম লোড করা ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, এমবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৩০.
Apache এক ধরনের-
  1. Web Browser
  2. Web Server
  3. Protocol
  4. DBMS
সঠিক উত্তর:
Web Server
উত্তর
সঠিক উত্তর:
Web Server
ব্যাখ্যা
Apache এক ধরনের Web Server.
• Apache HTTP সার্ভার প্রজেক্ট হল UNIX এবং Windows সহ আধুনিক অপারেটিং সিস্টেমগুলির জন্য একটি ওপেন-সোর্স HTTP সার্ভার, যা ডেভলোপ ও মেইনটেইন করার জন্য ব্যবহৃত হয়।
- এই প্রকল্পের লক্ষ্য হল একটি নিরাপদ ও দক্ষ সার্ভার প্রদান করা।
- Apache HTTP সার্ভার ১৯৯৫ সালে চালু হয়েছিল এবং এটি এপ্রিল ১৯৯৬ সাল থেকে ইন্টারনেটে সবচেয়ে জনপ্রিয় ওয়েব সার্ভার।

উৎস: Apache Website.
২৩১.
The time taken by the computer to retrieve any data from memory is -
  1. ক) 1 terasecond
  2. খ) 1 picosecond
  3. গ) 1 nanosecond
  4. ঘ) 1 microsecond
সঠিক উত্তর:
গ) 1 nanosecond
উত্তর
সঠিক উত্তর:
গ) 1 nanosecond
ব্যাখ্যা
স্মৃতি বা মেমরি (Memory)
- কম্পিউটারের স্মৃতি অতি বিশাল, কোটি কোটি ডেটা ও নির্দেশ তাতে জমা রাখা যায়। 

- কম্পিউটারের সঞ্চয় ক্ষমতাকে ব্যবহার করে অতি সহজে একই ধরনের কাজ বিভিন্ন সময় দ্রুতগতিতে করা সম্ভব। 
- এর মেমরি অনেক ডেটা অনেক দিন পর্যন্ত অপরিবর্তনীয়ভাবে সংরক্ষণ করে রাখতে পারে। 
- প্রয়োজনের সময় যে কোন ডেটা বা নির্দেশ কম্পিউটার অত্যন্ত দ্রুতগতিতে ও নির্ভুলভাবে স্মরণ করতে পারে। 
- মেমরি থেকে কোন ডেটা খুঁজে বের করতে কম্পিউটারের সময় লাগে ১ ন্যানো সেকেন্ড ।

উৎস : মৌলিক কম্পিউটার দক্ষতা, বিএড প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
২৩২.
নিচের কোনটি স্প্রেডশিট সফটওয়্যার নয়?
  1. ক) MSExcel
  2. খ) Apple Calc
  3. গ) Google Sheets
  4. ঘ) All of them are Spreadsheet software
সঠিক উত্তর:
খ) Apple Calc
উত্তর
সঠিক উত্তর:
খ) Apple Calc
ব্যাখ্যা
Apple's Spreadsheet Software is called 'Apple Numbers'. On the other hand, OpenOffice Calc is the Spreadsheet software from Oracle Corporation.
২৩৩.
এমএস ওয়ার্ড কি ধরনের সফটওয়্যার?
  1. Application Software
  2. System Software
  3. Database Software
  4. OS
সঠিক উত্তর:
Application Software
উত্তর
সঠিক উত্তর:
Application Software
ব্যাখ্যা
অ্যাপ্লিকেশন সফটওয়্যার: 
- অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন‍্য তৈরি হয়।
- কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়।
- তাই ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহারিক সফটওয়্যার বলা হয়। 
উদাহারণ: Ms Word, Ms Excel, Oracle, Foxpro, Informix, Adobe Photoshop ইত্যাদি। 

সিস্টেম সফটওয়্যার: 
- সিস্টেম সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ইনপুট-আউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগ্রাম চালনার জন্য কম্পিউটারকে তৈরি
রাখে। 
- আবার কম্পিউটারের বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে। 
উদাহরণ: Unix, Linux, Ubuntu, Windows, Solaris ইত্যাদি। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৩৪.
ভিবিএস/হেল্পার কী?
  1. একটি কম্পিউটার ভাইরাস
  2. একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার
  3. একটি অপারেটিং সিস্টেম
  4. একটি প্রোগ্রামিং ভাষা
সঠিক উত্তর:
একটি কম্পিউটার ভাইরাস
উত্তর
সঠিক উত্তর:
একটি কম্পিউটার ভাইরাস
ব্যাখ্যা

◉ ভিবিএস/হেল্পার (VBS/Helper) হলো একটি কম্পিউটার ভাইরাস, যা ভিজ্যুয়াল বেসিক স্ক্রিপ্ট (VBS) ফাইল ব্যবহার করে তৈরি হয়। এটি সাধারণত ক্ষতিকর কোড হিসেবে কাজ করে এবং সিস্টেমের ক্ষতি করতে পারে।

ভিবিএস/হেল্পার: 
- এই ভাইরাসটি মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টকে ইনফেক্ট করে।
- এই ভাইরাসের মধ্যে আছে অটোক্লোজ নামে একটি ম্যাক্রো। ইনফেক্টেড ডকুমেন্টে অটোম্যাক্রো ব্যবহার করে ভাইরাসটি সক্রিয় হয়ে ওঠে। এর ফলে ইউজারা ম্যাক্রো কোড ভিউ বা এডিট করতে পারে না।

Computer Virus: 
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক কম্পিউটার প্রোগ্রাম যা, স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ ও নিজস্ব সংখ্যা বৃদ্ধি করে।
- কম্পিউটার ভাইরাস কম্পিউটারকে অস্বাভাবিক, অগ্রহণযোগ্য এবং অস্বস্তিদায়ক কাজ করতে বাধ্য করে। এ ধরনের প্রোগ্রামের উদ্দেশ্য কম্পিউটার ব্যবহারকারীকে বিড়ম্বনায় ফেলা।

কয়েকটি ভাইরাসের নাম হলো- ভিবিএস/হেল্পার, ওয়ার্ম, ভিবিএস/আকুই, ট্রোজান হর্স, এক্স ৯৭এম/হপার.আর, মাইক্রো ভাইরাস, বুট সেক্টর ভাইরাস, জেরুজালেম, স্টোন, ঢাকা ভাইরাস, ভিয়েনা, সিআইএইচ ইত্যাদি।

উৎস: ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

২৩৫.
সোর্স কোডকে অনুবাদ করার পর যে প্রোগ্রাম হয় তাকে কী বলে?
  1. মেশিন কোড
  2. অবজেক্ট কোড
  3. প্রসেসড কোড
  4. মেইন কোড
সঠিক উত্তর:
অবজেক্ট কোড
উত্তর
সঠিক উত্তর:
অবজেক্ট কোড
ব্যাখ্যা
• আনুবাদক প্রোগ্রাম:
- অনুবাদক প্রোগ্রামের কাজ হলো উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রুপান্তরিত করা।

তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে:
১) কম্পাইলার: সম্পূর্ন প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে সব ভুল এক সাথে দেখায় ডিবাগিং করার জন্য।
২) ইন্টারপ্রেটার: লাইন ধরে ধরে অনুবাদ করে এবং কোথাও বাগ খুজে পেলে সাথে সাথে অনুবাদ বন্ধ হয়ে যায় ৷ ডিবাগ করে তারপর পরবর্তী লাইন থেকে অনুবাদ শুর হয়।
৩) অ্যাসেম্বলার: শুধু মাত্র অ্যাসেম্বলি ভাষার জন্য প্রযোজ্য।

• উৎস প্রোগ্রাম (Source Code):
- হিউম্যান লেঙ্গুয়েজে রচিত প্রোগ্রামকে সাধারনত উৎস প্রোগ্রাম বলা হয় ৷
- কম্পিউটার এইসব উৎস প্রোগ্রাম বুঝে না ৷

• বস্তু প্রোগ্রাম (Object Code):
- উৎস প্রোগ্রামকে অনুবাদক প্রোগ্রামের সাহায্যে কম্পিউটার এর গ্রহন উপযোগী প্রোগ্রামে রুপান্তরিত করা হয়।এই প্রোগ্রামকেই বস্তু প্রোগ্রাম বলা হয় ৷
- বস্তু প্রোগ্রামে রূপান্তরিত না করলে কম্পিউটারকে নির্দেশনা দেয়া যায় না ৷
- কম্পিউটার শুধুই বস্তু প্রোগ্রাম বুঝে।

উৎস: উচ্চ মাধ্যমিকের ICT বই, প্রকৌশলী মুজিবুর রহমান।
২৩৬.
ব্রাউজিং সফটওয়্যার নয় কোনটি?
  1. Safari
  2. Brave
  3. Oracle
  4. Maxthon
সঠিক উত্তর:
Oracle
উত্তর
সঠিক উত্তর:
Oracle
ব্যাখ্যা
ওয়েব ব্রাউজার: 
- ওয়েব ব্রাউজার হলো একটি বিশেষ সফটওয়্যার, যা ওয়েবসাইটে বিভিন্ন তথ্য অনুসন্ধানে ব্যবহৃত হয়। 
- ওয়েব  ব্রাউজারকে ওয়েবসাইটে প্রবেশ করার গেটওয়ে বলা যেতে পারে। 
- যেমন - ক্রোম হলো প্রধান আমেরিকান সার্চ ইঞ্জিন কোম্পানি Google Inc. দ্বারা প্রকাশিত একটি ইন্টারনেট ব্রাউজার। 

কিছু জনপ্রিয় ওয়েব ব্রাউজারের নাম হলো - 
- Google Chrome, 
- Mozilla Firefox, 
- Safari, 
- Opera, 
- Microsoft Edge, 
- Maxthon, 
- Brave, 
- UC Browser. 

উল্লেখ্য, Orcale হলো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম।

উৎস: ব্রিটানিকা।
২৩৭.
নিচের কোনটি কম্পিউটার ভাইরাস?
  1. Norton
  2. Thunder Byte
  3. Macafee
  4. Perrin.exe
সঠিক উত্তর:
Perrin.exe
উত্তর
সঠিক উত্তর:
Perrin.exe
ব্যাখ্যা
Virus = Vital Information Resource Under Siege.
কয়েকটি কম্পিউটার ভাইরাসঃ
- Trojan Horse,
- Perrin.exe,
- BUDDY LST.ZIP,
- Boot Sector virus,
- Macro virus,
- Overwriting virus etc.

কয়েকটি এন্টি ভাইরাস:
- Macafee Antivirus,
- Norton Antivirus,
- IBM antivirus,
- Thunder Byte antivirus,
- Red alert antivirus etc.

সূত্রঃ নবম-দশম শ্রেণীর (উন্মুক্ত বিশ্বঃ) কম্পিউটার ও আইসিটি বোর্ড বই।
২৩৮.
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভাষায় কোন বস্তু কিংবা ঘটনার প্রোগ্রামিং সংস্করণকে কি বলে?
  1. ক) Class
  2. খ) Object
  3. গ) Attribute
  4. ঘ) Method
সঠিক উত্তর:
খ) Object
উত্তর
সঠিক উত্তর:
খ) Object
ব্যাখ্যা
• অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভাষায় কোন বস্তু কিংবা ঘটনার প্রোগ্রামিং সংস্করণ হলো অব্জেক্ট (Object)
- যেমন: একটি ব্যাংক একাউন্টকে একাউন্ট নাম্বার, একাউন্ট টাইপ এবং ব্যালেন্স দ্বারা নির্দিষ্ট করা যেতে পারে। এক্ষেত্রে ব্যাংক হলো একটা অবজেক্ট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৩৯.
এক লাইন করে অনুবাদ করে -
  1. কম্পাইলার
  2. অ্যাসেম্বলার
  3. ইন্টারপ্রেটার
  4. সবগুলো
সঠিক উত্তর:
ইন্টারপ্রেটার
উত্তর
সঠিক উত্তর:
ইন্টারপ্রেটার
ব্যাখ্যা

ইন্টারপ্রেটার এক লাইন এক লাইন করে অনুবাদ করে।

• ইন্টারপ্রেটার:
- ইন্টারপ্রেটার এবং কম্পাইলার উভয়ই উচ্চ-স্তরের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে। তবে, কম্পাইলার প্রথমে পুরো সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে এবং তারপর ফলাফল দেয়। কিন্তু ইন্টারপ্রেটার সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে না। এটি একটি লাইন করে প্রোগ্রাম চালায় এবং তাৎক্ষণিক ফলাফল দেয়।
- ইন্টারপ্রেটারের মাধ্যমে প্রোগ্রামের ভুল-ত্রুটি খুঁজে বের করতে এবং সংশোধন করতে কম সময় লাগে।
- তবে, ইন্টারপ্রেটারের অসুবিধা হলো এটি অনুবাদের ক্ষেত্রে ধীরগতির হয়।
- প্রতিবার প্রোগ্রাম চালানোর সময় প্রতিটি স্টেটমেন্ট নতুন করে মেশিন ভাষায় রূপান্তর করতে হয়।
- এটি সাধারণত প্রোগ্রামটিকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে না।
- উদাহরণ: পাইথন, জাভাস্ক্রিপ্ট।

সূত্র:
১। একাদশ-দ্বাদশ শ্রেণি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২। মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)।

২৪০.
কোন ধরণের ওয়েবসাইটে থিম ও কন্টেন্ট নির্দিষ্ট থাকে?
  1. ডাইনামিক ওয়েবসাইট
  2. স্ট্যাটিক ওয়েবসাইট
  3. উভয়ই
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
স্ট্যাটিক ওয়েবসাইট
উত্তর
সঠিক উত্তর:
স্ট্যাটিক ওয়েবসাইট
ব্যাখ্যা
গঠন বৈচিত্রের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে আবার দুই ভাগে ভাগ করা যায়।
যথা-
১. স্ট্যাটিক ওয়েবসাইট
২. ডাইনামিক ওয়েবসাইট

♦ স্ট্যাটিক ওয়েবসাইট:
- যে সকল ওয়েব পেইজ পূর্ব থেকে তৈরীকৃত কিছু তথ্য প্রদর্শন করে থাকে এবং কোড পরিবর্তন না করে কনটেন্ট যুক্ত করা, ডিলিট এবং অ্যাপডেট করা যায় না সে সকল ওয়েবসাইটকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে।
- সাধারণত HTML এবং CSS ব্যবহার করে এসব ওয়েবসাইটের পেইজ তৈরী করা হয়।

♦ ডাইনামিক ওয়েবসাইট:
- যে সকল ওয়েব পেইজে সবসময় আপডেটেড তথ্য প্রদর্শন করা হয় এবং কোড পরিবর্তন না করেই কনটেন্ট যুক্ত করা, ডিলিট এবং অ্যাপডেট করা যায় সে সকল ওয়েবসাইটকে ডাইনামিক ওয়েবসাইট বলে। যেমন - ক্রিকেট খেলার লাইভ স্কোর দেখানোর জন্য যে ওয়েবসাইট আছে সেটি ডাইনামিক ওয়েবসাইট।
- সাধারণত পিএইচপি (PHP), এএসপি (ASP), জেএসপি(JSP) ইত্যাদি ভাষা ব্যবহার করে ডাইনামিক ওয়েব পেইজ তৈরী করা হয়ে থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সৃজনশীল), HSC প্রোগ্রাম,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৪১.
কম্পিউটারের কাজের ভুল ফলাফল দেওয়াকে কী বলা হয়?
  1. NOVA
  2. GIGO
  3. GOGI
  4. DECOMPRESSION
সঠিক উত্তর:
GIGO
উত্তর
সঠিক উত্তর:
GIGO
ব্যাখ্যা
• কম্পিউটারে যদি ভুল বা অযৌক্তিক ডেটা ইনপুট দেওয়া হয়, তাহলে কম্পিউটার সেই অনুযায়ী ভুল আউটপুট দেয়।
- এটাই হলো GIGO, অর্থাৎ "Garbage In, Garbage Out"।
- উদাহরণ হিসেবে বলা যায়,
  যদি ক্যালকুলেটরে ভুল সংখ্যা দেওয়া হয়, সঠিক গাণিতিক নিয়মেও ফলাফল ভুল হবে।

•  তাই, কম্পিউটারের আউটপুট সবসময় নির্ভর করে ইনপুটের উপর।
 - GIGO বলতে বোঝানো হয় — ভুল ডেটা দিলে, ভুল ফলাফলই পাওয়া যাবে।

তথ্যসূত্র: 
- মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম , উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
- Computer Fundamentals by P.K. Sinha.
২৪২.
নিচের কোনটি অনুবাদক প্রোগ্রাম নয়?
  1. কম্পাইলার
  2. ইন্টিগ্রেটর
  3. অ্যাসেম্বলার
  4. ইন্টারপ্রেটার
সঠিক উত্তর:
ইন্টিগ্রেটর
উত্তর
সঠিক উত্তর:
ইন্টিগ্রেটর
ব্যাখ্যা
- ইন্টিগ্রেটর অনুবাদক প্রোগ্রাম নয়।

• অনুবাদক প্রোগ্রাম:
- যে প্রোগ্রামের মাধ্যমে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করা হয় তাকে অনুবাদক প্রোগ্রাম বলে।
- তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে। যথা:

১. কম্পাইলার:
- যে অনুবাদক প্রোগ্রাম হাই-লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে, তাকে কম্পাইলার বলে।
- কম্পাইলার চালনার জন্য বেশি পরিমাণ মেমোরির প্রয়োজন হয়।
- যেমন: সি ল্যাঙ্গুয়েজের জন্য Turbo C/C++, Codeblocks, Dev C, Borland C++ ইত্যাদি কম্পাইলার রয়েছে।

২. ইন্টারপ্রেটার:
- যে অনুবাদক প্রোগ্রাম হাই-লেভেল ভাষার উৎস প্রোগ্রামকে এক লাইন করে মেশিন ভাষার অবজেক্ট প্রোগ্রামে অনুবাদ করে, তাকে ইন্টারপ্রেটার বলে।
- যেমন: জাভা, পাইথন।

৩. অ্যাসেম্বলার:
- অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে অনুবাদ করার জন্য ব্যবহৃত অনুবাদককে অ্যাসেম্বলার বলা হয়।
- যেমন: GAS, GNU Assembler.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২৪৩.
ব্রাউজিং সফটওয়্যার নয় কোনটি?
  1. Joomla
  2. Maxthon
  3. Microsoft Edge
  4. Firefox
সঠিক উত্তর:
Joomla
উত্তর
সঠিক উত্তর:
Joomla
ব্যাখ্যা
• ওয়েব ব্রাউজার: 
- ওয়েব ব্রাউজার হলো একটি বিশেষ সফটওয়্যার, যা ওয়েবসাইটে বিভিন্ন তথ্য অনুসন্ধানে ব্যবহৃত হয়। 
- ওয়েব  ব্রাউজারকে ওয়েবসাইটে প্রবেশ করার গেটওয়ে বলা যেতে পারে। 
- যেমন - ক্রোম হলো প্রধান আমেরিকান সার্চ ইঞ্জিন কোম্পানি Google Inc. দ্বারা প্রকাশিত একটি ইন্টারনেট ব্রাউজার। 

কিছু জনপ্রিয় ওয়েব ব্রাউজারের নাম হলো - 
- Google Chrome, 
- Mozilla Firefox, 
- Safari, 
- Opera, 
- Microsoft Edge, 
- Maxthon, 
- Brave, 
- UC Browser. 

উল্লেখ্য, Joomla হচ্ছে Content Management System (CMS)।

উৎস: ব্রিটানিকা।
২৪৪.
Which translator works line-by-line during program execution?
  1. Compiler
  2. Assembler
  3. Interpreter
  4. Linker
সঠিক উত্তর:
Interpreter
উত্তর
সঠিক উত্তর:
Interpreter
ব্যাখ্যা
ইন্টারপ্রেটার অনুবাদক প্রোগ্রাম হাই-লেভেল ভাষার উৎস প্রোগ্রামকে এক লাইন এক লাইন করে মেশিন ভাষার অবজেক্ট প্রোগ্রামে অনুবাদ করে।

অনুবাদক প্রোগ্রাম (Translator Program)
- যে প্রোগ্রামের মাধ্যমে উৎস (সোর্স) প্রোগ্রামকে বস্তু (অবজেক্ট) প্রোগ্রামে পরিণত করা হয়, তাকে অনুবাদক প্রোগ্রাম বলা হয়।
- হাই-লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরের জন্য অনুবাদক প্রোগ্রাম ব্যবহৃত হয়।

তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে।যথা-
১. কম্পাইলার (Compiler),
২. ইন্টারপ্রেটার (Interpreter),
৩. অ্যাসেম্বলার (Assembler)।

১। কম্পাইলার (Compiler)
- যে অনুবাদক প্রোগ্রাম হাই-লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে, তাকে কম্পাইলার বলা হয়।
- কম্পাইলার চালনার জন্য বেশি পরিমাণ মেমোরির প্রয়োজন হয়।
- কম্পাইলার যেহেতু পুরো প্রোগ্রামটি একবারে কম্পাইল করে, তাই প্রোগ্রামে কোনো ভুল থাকলে একসাথে তা জানিয়ে দেয়।
- সে কারণে ভুলগুলো শুদ্ধ করা একটু জটিল। তবে কম্পাইল করার পর প্রোগ্রামগুলো অনেক দ্রুতগতিতে কাজ করে।
- ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজের জন্য ভিন্ন ভিন্ন কম্পাইলার থাকে।
- যেমন- সি ল্যাঙ্গুয়েজের জন্য Turbo C/C++, Codeblocks, Dev C, Borland C++ ইত্যাদি কম্পাইলার রয়েছে।

২। ইন্টারপ্রেটার (Interpreter)
- যে অনুবাদক প্রোগ্রাম হাই-লেভেল ভাষার উৎস প্রোগ্রামকে এক লাইন এক লাইন করে মেশিন ভাষার অবজেক্ট প্রোগ্রামে অনুবাদ করে, তাকে ইন্টারপ্রেটার বলে।
- একটি লাইন নির্বাহ শেষ হলে ইন্টারপ্রেটার একইভাবে সোর্স প্রোগ্রামের পরবর্তী লাইনে গিয়ে মেশিন ভাষায় অনুবাদ করে তা নির্বাহ করে।
- ইন্টারপ্রেটার প্রোগ্রাম নির্বাহ (রান) করার সময় প্রোগ্রামের ভুল দেখা ও সংশোধন করার সুযোগ দেয়। একটি একটি লাইন করে অনুবাদ করে বিধায় এতে তুলনামূলকভাবে সময় বেশি লাগে।
- ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ দ্বারা ব্যবহৃত হয়।
- যেমন-জাভা, পাইথন।

৩। অ্যাসেম্বলার (Assembler)
- অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে অনুবাদ করার জন্য ব্যবহৃত অনুবাদককে অ্যাসেম্বলার বলা হয়।
- এটি সব ডেটা ও নির্দেশ প্রধান মেমোরিতে রাখে এবং প্রোগ্রামের কোথাও কোনো ভুল থাকলে এরর মেসেজ দিয়ে জানিয়ে দেয়।
- উদাহরণ: GAS, GNU assemblers.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
২৪৫.
নৈব্যক্তিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করতে কোনটি ব্যবহার করা হয়?
  1. ক) OMR
  2. খ) OICR
  3. গ) OCR
  4. ঘ) MIRC
সঠিক উত্তর:
ক) OMR
উত্তর
সঠিক উত্তর:
ক) OMR
ব্যাখ্যা
OMR হল Optical Mark Reader. এটি পেন্সিল বা কালির দাগ বোঝাতে পারে। নৈব্যক্তিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন, জনমত জরিপ, আদমশুমারীর কাজে ব্যবহৃত হয়।
২৪৬.
নিচের কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার নয়?
  1. ক) McAfee Antivirus
  2. খ) Microsoft Defender
  3. গ) CIH Antivirus
  4. ঘ) সবগুলোই এন্টিভাইরাস সফটওয়্যার
সঠিক উত্তর:
গ) CIH Antivirus
উত্তর
সঠিক উত্তর:
গ) CIH Antivirus
ব্যাখ্যা
কম্পিউটার ভাইরাসের প্রতিষেধক প্রােগ্রামকে এন্টিভাইরাস বলা হয়। কয়েকটি বহুল প্রচলিত এন্টিভাইরাস হলাে McAfee Antivirus, Microsoft Defender, Avira Antivirus, Kaspersky Antivirus, Norton Antivirus, AVG Antivirus, Avast Antivirus ইত্যাদি। অন্যদিকে, ‘CIH’ কম্পিউটার ভাইরাসের নাম।
উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
২৪৭.
Firewall কী Protecation দেওয়ার জন্য ব্যবহৃত হয়?
  1. Fire attacks
  2. Unauthorized access
  3. Virus attacks
  4. Data-driven attacks
সঠিক উত্তর:
Unauthorized access
উত্তর
সঠিক উত্তর:
Unauthorized access
ব্যাখ্যা
- অনাদিষ্ট বা অবাঞ্ছিত ব্যবহারকারীর হাত থেকে সিস্টেম রক্ষা করা বা সাইবার আক্রমণ এড়াতে ফায়ারওয়াল ব্যবহার করা হয়।
- ফায়ারওয়ালকে বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পন্ন একটি সিস্টেম হিসেবে গণ্য করা হয় যার সাহায্যে ব্যবহারকারীকে সংরক্ষিত কোন নেটওয়ার্কে প্রবেশ করার অনুমতি প্রদান করা কিংবা বাধা প্রদান করা হয়।

উৎস: মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
২৪৮.
নিম্নের কোনটি কুয়েরি ল্যাংগুয়েজ(Query Language) নয়?
  1. QUEL
  2. QBE
  3. SQL
  4. HTML
সঠিক উত্তর:
HTML
উত্তর
সঠিক উত্তর:
HTML
ব্যাখ্যা

HTML একটি মার্কআপ ল্যাংগুয়েজ যা ওয়েব পেইজে তথ্য উপস্থাপন ও ফরমেট করতে প্রোগ্রামারগণ ব্যবহার করেন।

• কুয়েরি ল্যাংগুয়েজ:
- ডেটাবেজে কোন প্রশ্ন করে তার উত্তর পাওয়া, ডেটা প্রবেশ করানো, ডেটা পুনরুদ্ধার বা রিট্রাইভ করা, ডেটা মডিফাই (Modify) অথবা ডিলেট করা ইত্যাদি অপারেশনগুলোকে কুয়েরি বলে। 
- যে ল্যাংগুয়েজের সাহায্যে কুয়েরি করা হয় তাকে কুয়েরি ল্যাংগুয়েজ বলে।
-  বিভিন্ন ধরনের কুয়েরি ল্যাংগুয়েজের মধ্যে ৩ (তিনটি) কুয়েরি ল্যাংগুয়েজ সর্বাধিক গ্রহণযোগ্যতা পেয়েছে। যথা-
১। QUEL - QUEery Language
২। QBE - Query By Example
৩। SQL - Structured Query Language
- উপরের তিনটি কুয়েরি ল্যাংগুয়েজের মধ্যে SQL সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
- ANSI (American National Standard Institution) এর Standard ডেফিনেশন অনুসারে SQL রিলেশনাল ডেটাবেজের জন্য আদর্শ কুয়েরি ল্যাংগুয়েজ হিসেবে প্রচলিত হয়েছে।

উল্লেখ্য,
• HTML(Hyper Text Markup Language): 
- এটি একটি মার্কআপ ল্যাংগুয়েজ যা ওয়েব পেইজে তথ্য উপস্থাপন ও ফরমেট করতে প্রোগ্রামারগণ ব্যবহার করেন।
- এটি ডাটা খোঁজে না বরং উপস্থাপন করে।
-  HTML ফাইলের এক্সটেনশন হলো .html বা.htm

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি(একাদশ-দ্বাদশ শ্রেণি)

২৪৯.
জাভা প্রোগ্রামিং ভাষা কোন সংস্থার পরিচালনায় উদ্ভাবিত হয়?
  1. Netflix
  2. SAP
  3. Amazon
  4. Oracle
সঠিক উত্তর:
Oracle
উত্তর
সঠিক উত্তর:
Oracle
ব্যাখ্যা
• জাভা প্রোগ্রামিং ভাষাটি সান মাইক্রোসিস্টেমস সংস্থার পরিচালনায় উদ্ভাবিত হয়েছিল। ১৯৯০-এর দশকের শুরুতে জেমস গোসলিং ও তার দল সান মাইক্রোসিস্টেমস-এ কাজ করতে শুরু করে একটি নতুন প্রোগ্রামিং ভাষা তৈরি করতে, যা সহজ, নিরাপদ এবং প্ল্যাটফর্ম নিরপেক্ষ হবে। এই ভাষার নাম রাখা হয় জাভা। জাভার অন্যতম বড় বৈশিষ্ট্য হলো “Write Once, Run Anywhere” অর্থাৎ একবার কোড লিখলেই যেকোনো প্ল্যাটফর্মে চলবে। পরবর্তীতে সান মাইক্রোসিস্টেমসকে ওরাকল কর্পোরেশন ২০১০ সালে কিনে নেয়। তাই জাভা মূলত সান মাইক্রোসিস্টেমসের উদ্যোগে তৈরি হলেও বর্তমানে ওরাকল এর অধীনে রয়েছে। অতএব, সঠিক উত্তর হলো ঘ) Oracle.

• জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ:
- জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো একটি উচ্চস্তরের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা।
- ১৯৯১ সালে সান মাইক্রো সিস্টেম জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজের সূচনা করে।
- জেমস গসলিং সেই কাজের নেতৃত্ব দেন।
- ১৯৯৫ সালে তারা ভাষাটিকে রিলিজ করেন।
- ২০১০ সালে Oracle Corporation সান মাইক্রো সিস্টেম কিনে নিলে জাভা ভাষার ম্যানেজমেন্টও তাদের মালিকানায় চলে আসে।
- জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামগুলোর এক্সটেনশন হিসেবে সাধারণত .java ব্যবহার করা হয়।

উৎস: ব্রিটানিকা।
২৫০.
MS Office এর কোন সফটওয়্যার টি ডাটাবেজ নিয়ে কাজ করে?
  1. ক) MS Word
  2. খ) MS Powerpoint
  3. গ) MS Access
  4. ঘ) MS Excel
সঠিক উত্তর:
গ) MS Access
উত্তর
সঠিক উত্তর:
গ) MS Access
ব্যাখ্যা
Microsoft Access is a database management system (DBMS) from Microsoft that combines the relational Microsoft Jet Database Engine with a graphical user interface and software-development tools.
২৫১.
পাসওয়ার্ডের পর প্রায় সময় Captcha লিখতে হয় কেন?
  1. ক) আনন্দের জন্য
  2. খ) নিরাপত্তার জন্য
  3. গ) লেখালেখির জন্য
  4. ঘ) খেলাধুলার জন্য
সঠিক উত্তর:
খ) নিরাপত্তার জন্য
উত্তর
সঠিক উত্তর:
খ) নিরাপত্তার জন্য
ব্যাখ্যা

CAPTCHA কয়েকটি ইংরেজি শব্দের সমন্বয়ে গঠিত, যার সম্পূর্ণ মানে দাঁড়ায় – Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart। অর্থাৎ, সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে মানুষ এবং কম্পিউটার এর মধ্যে পার্থক্য যাচাইকরণের প্রক্রিয়া হল ক্যাপচা।

২৫২.
FLOPS নিম্নের মধ্যে কোনটি পরিমাপ করে?
  1. CPU-গুলোর মধ্যে ডেটা স্থানান্তরের হার
  2. একটি সিস্টেমের মেমোরি ক্ষমতা
  3. একটি সিস্টেম প্রতি সেকেন্ডে যত গণনা করতে পারে
  4. একটি সুপারকম্পিউটারের বিদ্যুৎ খরচ
সঠিক উত্তর:
একটি সিস্টেম প্রতি সেকেন্ডে যত গণনা করতে পারে
উত্তর
সঠিক উত্তর:
একটি সিস্টেম প্রতি সেকেন্ডে যত গণনা করতে পারে
ব্যাখ্যা
⚪ FLOPS কী?

FLOPS হলো Floating Point Operations Per Second এর সংক্ষিপ্ত রূপ। এটি একটি পরিমাপের একক, যা বোঝায় একটি কম্পিউটার এক সেকেন্ডে কতটি ভাসমান বিন্দুর গাণিতিক অপারেশন করতে পারে।

⚪ Floating Point Operations কী?

ভাসমান বিন্দুর গাণিতিক অপারেশন মানে হলো – দশমিক সংখ্যার উপর ভিত্তি করে করা হিসাব যেমন:

3.14 × 2.71

5.0 ÷ 1.25

- এই ধরণের হিসাবগুলো উচ্চ গণনাশক্তির প্রয়োজন হয়, বিশেষ করে বৈজ্ঞানিক গবেষণা, ইঞ্জিনিয়ারিং সিমুলেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), এবং 3D গ্রাফিক্সে।

⚪ FLOPS কী পরিমাপ করে?

- FLOPS মূলত একটি কম্পিউটার বা প্রসেসরের গণনাগতির দক্ষতা পরিমাপ করে। বিশেষত, এটি বলে দেয় - “একটি সিস্টেম প্রতি সেকেন্ডে কতটি ভাসমান বিন্দুর গাণিতিক অপারেশন করতে পারে।”

⚪ FLOPS কী পরিমাপ করে না? (অপশন আলোচনা):

- মেমোরি ক্যাপাসিটি – এটি RAM বা স্টোরেজ স্পেস বোঝায়, FLOPS নয়।
- ডেটা ট্রান্সফার রেট – CPU বা অন্য যন্ত্রাংশের মধ্যে ডেটা আদান-প্রদান কেমন তা পরিমাপ করে Bandwidth বা Bus Speed।
- বিদ্যুৎ খরচ – এটি Power Consumption দিয়ে পরিমাপ হয়, FLOPS দিয়ে নয়।

উৎস: techtarget [লিংক]
২৫৩.
কম্পিউটারের সবচেয়ে নিচের স্তরের ভাষাকে কী বলা হয়? 
  1. প্রাকৃতিক ভাষা
  2. উচ্চস্তরের ভাষা
  3. অ্যাসেম্বলি ভাষা
  4. মেশিন ভাষা
সঠিক উত্তর:
মেশিন ভাষা
উত্তর
সঠিক উত্তর:
মেশিন ভাষা
ব্যাখ্যা
মেশিন ভাষা (Machine Language): 
- কম্পিউটারে সবচেয়ে নিচের স্তরের ভাষা হলো মেশিন ভাষা। 
- কম্পিউটারের নিজস্ব ভাষাকে মেশিন ভাষা বা নিম্মস্তরের ভাষা বলা হয়। 
- কম্পিউটারের মৌলিক ভাষা হলো এই নিম্মস্তরের ভাষা। 
- এ ভাষায় বাইনারি সংখ্যা (1 এবং 0) অথবা হেক্সাডেসিম্যাল পদ্ধতি ব্যবহার করে সবকিছু লেখা হয়। 
- কম্পিউটার শুধুমাত্র মেশিন ভাষাই বুঝতে পারে। 
- অন্য কোনো ভাষায় প্রোগ্রাম রচনা করা হলে কম্পিউটার কার্যনির্বাহের আগে উপযুক্ত অনুবাদকের সাহায্যে তাকে মেশিনের ভাষায় পরিণত করে নেয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৫৪.
মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কী ধরনের সফটওয়্যার?
  1. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার
  2. স্প্রেডশিট সফটওয়্যার
  3. ডেটাবেজ সফটওয়্যার
  4. প্রেজেন্টেশন সফটওয়্যার
সঠিক উত্তর:
প্রেজেন্টেশন সফটওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
প্রেজেন্টেশন সফটওয়্যার
ব্যাখ্যা

• মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হলো একটি প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

• মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট(MS PowerPoint):
- মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হলো একটি প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
- এটি Microsoft Office প্যাকেজের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম।
- পাওয়ার পয়েন্ট একটি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন টুল, যার মাধ্যমে তথ্য উপস্থাপন সহজ ও আকর্ষণীয়ভাবে করা যায়।
- প্রেজেন্টেশনের প্রতিটি পৃষ্ঠাকে স্লাইড(Slide) বলা হয়।
- প্রেজেন্টেশন প্রদর্শনের সময় এক স্লাইড থেকে অন্য স্লাইডে স্থানান্তর করা যায়।
- লেখার পাশাপাশি ছবি, চার্ট, টেবিল, অডিও ও ভিডিও যুক্ত করা যায়।
 
• পাওয়ার পয়েন্টের ব্যবহার:
- শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ উপস্থাপন।
- অফিস মিটিং ও সেমিনার।
- ব্যবসায়িক রিপোর্ট ও পরিকল্পনা উপস্থাপন।
- গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম।
 
• পাওয়ার পয়েন্ট ব্যবহারের সুবিধা:
- বড় পর্দায় সহজে প্রেজেন্টেশন দেখানো যায়।
- তথ্যকে গ্রাফিক্যাল ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়।
- চার্ট ও ডায়াগ্রামের মাধ্যমে তথ্য সহজে বোঝানো যায়।
- Excel ও MS Word–এর তথ্য সরাসরি যুক্ত করা যায়।
- স্লাইডে অ্যানিমেশন ও ট্রানজিশন ব্যবহার করা যায়।
- প্রেজেন্টেশনে অডিও ও ভিডিও সংযোজন করা যায়।
- টাইমিং নির্ধারণ করে স্বয়ংক্রিয়ভাবে স্লাইড প্রদর্শন করা যায়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)।

২৫৫.
কম্পাইলারের মাধ্যমে তৈরি এক্সিকিউশন ফাইলের বৈশিষ্ট্য কী? 
  1. অত্যন্ত ধীরগতিতে চলে 
  2. দ্রুততার সাথে এক্সিকিউট হয়
  3. শুধুমাত্র উৎস কোড সংরক্ষণ করে
  4. ব্যবহারকারীর অনুমতি ছাড়া চলতে পারে না 
সঠিক উত্তর:
দ্রুততার সাথে এক্সিকিউট হয়
উত্তর
সঠিক উত্তর:
দ্রুততার সাথে এক্সিকিউট হয়
ব্যাখ্যা

অনুবাদক প্রোগ্রাম: 
- যে প্রোগ্রামের মাধ্যমে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করা হয়, তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। 
- অনুবাদক প্রোগ্রাম তিন ধরনের হয়ে থাকে। 
যথা: ১. কম্পাইলার, ২. ইন্টারপ্রেটার ও ৩. অ্যাসেম্বলার। 

কম্পাইলার: 
- কম্পাইলার হলো এমন একটি অনুবাদক যা সোর্স প্রোগ্রাম একসাথে সম্পূর্ণরূপে মেশিনের ভাষায় অনুবাদ করে একটি অবজেক্ট প্রোগ্রাম তৈরি করে এবং একটি এক্সিকিউশন ফাইল (.exe) তৈরি করে।
- এখানকার এক্সিকিউশন ফাইল অত্যন্ত দ্রুততার সাথে এক্সিকিউট হয়ে থাকে। ফলে প্রোগ্রামিং প্রক্রিয়া অত্যন্ত দ্রুততর হয় এবং প্রোগ্রামারকে নিজ হাতে কোন অনুবাদকের কাজ করতে হয় না। 
- কোন নির্দিষ্ট কম্পাইলার একটি মাত্র উচ্চতর ভাষার প্রোগ্রামকে কম্পাইল করতে পারে। 
- কম্পাইলার অনুবাদ করা ছাড়াও উৎস প্রোগ্রামের গুণাগুণও বিচার করতে পারে। 

কম্পাইলারের প্রধান কাজ: 
- উৎস প্রোগ্রামকে অনুবাদ করে অবজেক্ট প্রোগ্রাম তৈরি করা। 
- সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করা এবং সবগুলো ভুল একসাথে প্রদর্শন করা। 
- প্রোগ্রামের সঙ্গে প্রয়োজনীয় রুটিন যোগ করা। 
- রুটিন হলো প্রোগ্রামের ছোট অংশ যাতে কোনো নির্দিষ্ট কাজ করার জন্য নির্দেশ দেয়া থাকে। 
- প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা জানানো। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি, ভোকেশনাল।

২৫৬.
নিচের কোনটি সিস্টেম টুলসের অন্তর্ভুক্ত ইউটিলিটি প্রোগ্রাম?
  1. Photoshop
  2. Disk Defragmenter
  3. Google Chrome
  4. Microsoft Excel
সঠিক উত্তর:
Disk Defragmenter
উত্তর
সঠিক উত্তর:
Disk Defragmenter
ব্যাখ্যা
• ইউটিলিটি সফটওয়্যার:
- সিস্টেম সফটওয়্যার বিশ্লেষণ, কনফিগার, অপ্টিমাইজ বা কম্পিউটারের সাথে সমন্বয় বজায় রাখার জন্য বিশেষভাবে ডিজাইন করা সফটওয়্যারকে ইউটিলিটি সফটওয়্যার বলা হয়।

• নিম্নলিখিত ধরনের সফটওয়্যারগুলো ইউটিলিটি সফটওয়্যার হিসেবে পরিচিত:
- এন্টিভাইরাস,
- অনুবাদক সফটওয়্যার,
- ফাইল কম্প্রেসর সফটওয়্যার,
- ব্যাকআপ/ফাইল রিকোভারি সফটওয়্যার,
- ক্লিপবোর্ড ম্যানেজার সফটওয়্যার,
- ডিস্ক ডিফ্রাগমেন্টেশন,
- সর্ট ও মার্জ প্রোগ্রাম,
- লিংকার প্রোগ্রাম ইত্যাদি।

- সাধারণত, কম্পিউটারের সার্বিক রক্ষণাবেক্ষণ এবং এর কার্যক্ষমতা বজায় রাখার জন্য ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এ ধরনের সফটওয়্যার কম্পিউটারের গতি ও দক্ষতা বাড়ায় এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলোর সুষ্ঠু পরিচালনায় সহায়তা করে।
- ইউটিলিটি সফটওয়্যারের প্রধান কাজগুলোর মধ্যে রয়েছে: ফাইল তৈরি ও সংরক্ষণ করা, ডেটা মুছে ফেলা, ডিস্ক ফরম্যাট করা, অন্যান্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম লোড করা ইত্যাদি।
- উইন্ডোজ অপারেটিং সিস্টেমের আওতায় কিছু ইউটিলিটি প্রোগ্রাম সিস্টেম টুলস হিসেবে সংযোজিত হয়েছে।
- সিস্টেম সংক্রান্ত ত্রুটি শনাক্তকরণ ও সংশোধন, ভাইরাস স্ক্যানিং, ডিস্ক পার্টিশনিং ইত্যাদি কাজে এসব ইউটিলিটি প্রোগ্রাম ব্যবহৃত হয়।
- উল্লেখযোগ্য কিছু ইউটিলিটি সফটওয়্যার হলো: McAfee, Disk Defragmenter, WinRAR, WinZip ইত্যাদি।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
২৫৭.
কম্পিউটারের সবচেয়ে নিম্ন স্তরের ভাষা কোনটি?
  1. চতুর্থ প্রজন্মের ভাষা
  2. অ্যাসেম্বলি ভাষা
  3. উচ্চস্তরের ভাষা
  4. মেশিন ভাষা
সঠিক উত্তর:
মেশিন ভাষা
উত্তর
সঠিক উত্তর:
মেশিন ভাষা
ব্যাখ্যা

• মেশিন ভাষাই কম্পিউটারের সর্বনিম্ন স্তরের ভাষা।

• মেশিন ভাষা:

- মেশিন ভাষা হলো কম্পিউটারের সবচেয়ে নিম্ন স্তরের ভাষা।
- কম্পিউটারের নিজস্ব ভাষাকেই মেশিন ভাষা বা নিম্নস্তরের ভাষা বলা হয়।
- কম্পিউটারের মৌলিক ভাষা হলো এই নিম্নস্তরের ভাষা।
- এই ভাষা বাইনারি সংখ্যা (১) এবং শূন্য (০) অথবা হেক্সাডেসিমাল সিগন্যাল পদ্ধতি ব্যবহার করে সবকিছু প্রকাশ করে।
- কম্পিউটার শুধুমাত্র মেশিন ভাষাই বুঝতে পারে।
- কম্পিউটারের অভ্যন্তরীণ কার্যাবলির জন্য বিদ্যুৎ তরঙ্গের পারস্পরিক ক্রিয়া–প্রতিক্রিয়ার সাথে মেশিন ভাষার সরাসরি মিল রয়েছে।
 
• মেশিন ভাষার সুবিধা:

১. এই ভাষা দিয়ে সরাসরি মেমোরি অ্যাড্রেসের সাথে সংযোগ স্থাপন করা সম্ভব।
২. সর্বোচ্চ পরিমাণ লজিক ও কম মেমোরিতে এই ভাষায় লিখিত প্রোগ্রাম নির্বাহ করা যায়।
৩. এই ভাষায় লিখিত প্রোগ্রাম নির্বাহের জন্য অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না।
৪. মেশিন ভাষা অন্যান্য ভাষার তুলনায় দ্রুত কাজ করে।

 
• মেশিন ভাষার অসুবিধা:

১. এই ভাষায় প্রোগ্রাম লেখা অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ।
২. এক ধরনের মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম অন্য ধরনের মেশিনে ব্যবহার করা যায় না।
৩. মেশিন ভাষায় প্রোগ্রাম লিখতে দক্ষ প্রোগ্রামারের প্রয়োজন।
৪. প্রোগ্রামের ভুল-ত্রুটি শনাক্ত ও সংশোধন করা কষ্টসাধ্য।

 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৫৮.
কম্পিউটারের আউটপুটে ত্রুটি দেখা দিলে তাকে কী বলা হয়?
  1. GOGI
  2. DECOMPRESSION
  3. GIGO
  4. NOVA
সঠিক উত্তর:
GIGO
উত্তর
সঠিক উত্তর:
GIGO
ব্যাখ্যা

• কম্পিউটারে যদি ভুল বা অযৌক্তিক ডেটা ইনপুট দেওয়া হয়, তাহলে কম্পিউটার সেই অনুযায়ী ভুল আউটপুট দেয়।
- এটাই হলো GIGO, অর্থাৎ "Garbage In, Garbage Out"।
- উদাহরণ হিসেবে বলা যায়,
  যদি ক্যালকুলেটরে ভুল সংখ্যা দেওয়া হয়, সঠিক গাণিতিক নিয়মেও ফলাফল ভুল হবে।

•  তাই, কম্পিউটারের আউটপুট সবসময় নির্ভর করে ইনপুটের উপর।
 - GIGO বলতে বোঝানো হয় — ভুল ডেটা দিলে, ভুল ফলাফলই পাওয়া যাবে।

তথ্যসূত্র: 
- মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম , উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
- Computer Fundamentals by P.K. Sinha.

২৫৯.
নিচের কোনটি ভাইরাস নির্মূল করার জন্য ব্যবহৃত হয়? 
  1. অ্যাভাস্ট
  2. ট্রোজান হর্স
  3. স্টোন ভাইরাস
  4. ওভার রাইটিং ভাইরাস
সঠিক উত্তর:
অ্যাভাস্ট
উত্তর
সঠিক উত্তর:
অ্যাভাস্ট
ব্যাখ্যা
কম্পিউটার ভাইরাস: 
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে এক্সিকিউট বা নির্বাহ হয়, তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এগুলোর ক্ষতি করে। 
- ১৯৮০ সালে প্রখ্যাত গবেষক ও অধ্যাপক ফ্রেড কোহেন ভাইরাসের নামকরণ করেছেন।
- ভাইরাস নামক সফটওয়্যার কম্পিউটার এর তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এবং নিজের সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা রয়েছে এবং এক পর্যায়ে কম্পিউটারকে অচল করে দিতে পারে। 
- ভাইরাস বা VIRUS শব্দের পূর্ণরূপ হলো “Vital Information Resources Under Seize”. 
- কোনোভাবে কম্পিউটার বা আইসিটি যন্ত্র ভাইরাসে আক্রান্ত হলে তা ক্রমে ক্রমে বিস্তার ঘটে।
- কম্পিউটারে আক্রমণের ধরন অনুযায়ী কম্পিউটার ভাইরাস অনেক ধরনের হয়।
যেমন- বুট সেক্টর ভাইরাস, ট্রোজান হর্স ভাইরাস, ফাইল সংক্রামক ভাইরাস, ম্যাক্রো ভাইরাস, ওভার রাইটিং ভাইরাস, মেমোরি রেসিডেন্ট ভাইরাস, মিউটেটিং ভাইরাস এবং স্টোন ভাইরাস ইত্যাদি।  

কম্পিউটার এন্টি-ভাইরাস: 
- অবশ্য কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করতে হয়। 
- বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে ভাইরাস, ওয়ার্ম কিংবা ট্রোজান হর্স ইত্যাদি থেকে নিষ্কৃতি পাওয়া যায় যেগুলোকে বলা হয় এন্টি-ভাইরাস বা এন্টি-ম্যালওয়্যার সফটওয়্যার। 
- বেশিরভাগ এন্টি-ভাইরাস সফটওয়্যার বিভিন্ন ম্যালওয়্যারের বিরুদ্ধে কার্যকরী হলেও প্রথম থেকে এন্টি-ভাইরাস সফটওয়্যার নামে পরিচিত। 
- এন্টি-ভাইরাস সফটওয়‍্যারের মধ্যে জনপ্রিয় কয়েকটি হলো- নরটন, অ্যাভাস্ট, প্যান্ডা, কাসপারেস্কি, মাইক্রোসফট সিকিউরিটি এসেনসিয়াল ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণি।
২৬০.
MS Windows -এর একটি page select করতে হলে control চেপে কী চাপতে হবে?
  1. A
  2. B
  3. C
  4. D
সঠিক উত্তর:
A
উত্তর
সঠিক উত্তর:
A
ব্যাখ্যা
• MS-Word এর কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট: 
- Select all document content -  Ctrl+A
- Bold or Unbold - Ctrl + B
- Delete the selected item - Ctrl + D
- Replace - Ctrl + H
- Save - Ctrl + S
- Copy - Ctrl + C
- Paste - Ctrl + V
- Undo - Ctrl + Z
- Redo - Ctrl + Y
- Print - Ctrl + P
- Find - Ctrl + F
- Cut - Ctrl + X 

উৎস: মাইক্রোসফটের ওয়েবসাইট। 
২৬১.
নিচের কোনটি সিস্টেম সফটওয়্যারের অন্তর্ভুক্ত নয়?
  1. সিস্টেম ম্যানেজমেন্ট প্রােগ্রাম
  2. সিস্টেম সাপাের্ট প্রােগ্রাম
  3. সিস্টেম অপ্টিমাইজিং প্রােগ্রাম
  4. সিস্টেম ডেভেলপমেন্ট প্রােগ্রাম
সঠিক উত্তর:
সিস্টেম অপ্টিমাইজিং প্রােগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
সিস্টেম অপ্টিমাইজিং প্রােগ্রাম
ব্যাখ্যা
সিস্টেম সফটওয়্যার
- সিস্টেম সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ইনপুট-আউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগ্রাম চালনার জন্য কম্পিউটারকে তৈরি
রাখে। আবার কম্পিউটারের বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে।
- সিস্টেম সফটওয়্যার হচ্ছে কম্পিউটার সম্পদের সুষ্ঠ ব্যবস্থাপনা নিশ্চিত করার প্রক্রিয়া। কয়েকটি প্রোগ্রামকে সাধারণকরণের মাধ্যমে এ প্রক্রিয়া ব্যবস্থা নিশ্চিত করা হয়। উদাহরণস্বরূপ বলা যায়, central processor, communications links peripheral devices-এর সুষ্ঠ ব্যবস্থা সিস্টেম সফটওয়্যার নিশ্চিত করে।
- Unix, Linux, Ubuntu, Windows, Solaris হলো সিস্টেম সফটওয়্যারের উদাহরণ। 
Operating system, Compiler, Utilities - এই তিনটিই সিস্টেম সফটওয়্যার।
 
সিস্টেম সফটওয়্যারকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১) সিস্টেম ম্যানেজমেন্ট প্রােগ্রাম বা সফটওয়্যার।
২) সিস্টেম সাপাের্ট প্রােগ্রাম বা সফটওয়্যার।
৩) সিস্টেম ডেভেলপমেন্ট প্রােগ্রাম বা সফটওয়্যার।

সিস্টেম ম্যনেজমেন্ট সফটওয়্যার
সিস্টেম ম্যানেজমেন্ট প্রােগ্রাম দিয়ে কম্পিউটারের হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা এবং নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করা যায়। সিস্টেম ম্যানেজমেন্ট প্রােগ্রাম নিম্মলিখিত ইউনিটগুলাে নিয়ে গঠিত। যথা-
১) অপারেটিং সিস্টেম (Operating System)
২) ডেটাবেস ম্যনেজমেন্ট (Database Management) সিস্টেম ও
৩) নেটওয়ার্ক ম্যানেজমেন্ট (Network Management) প্রােগ্রাম।

সিস্টেম সাপাের্ট সফটওয়্যার
সিস্টেম সাপাের্ট প্রােগ্রাম দিয়ে কম্পিউটার ব্যবহারকারী সার্ভিস প্রােগ্রাম, নিরাপত্তা প্রদানের প্রােগ্রাম এবং কাজের হিসাব-নিকাশসহ ইত্যাদি কাজ সম্পাদন করতে পারে। সিস্টেম সাপাের্ট প্রােগ্রাম নিম্নলিখিত প্রােগ্রামগুলাে নিয়ে গঠিত। যথা-
১) সিস্টেম ইউটিলিটি প্রােগ্রাম
২) সিস্টেম পারফরমেন্স (Performance) মনিটর প্রােগ্রাম ও
৩) সিস্টেম সিকিউরিটি মনিটর প্রােগ্রাম।

সিস্টেম ডেভেলপমেন্ট সফটওয়্যার
ব্যবহারিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে প্রােগ্রাম উন্নয়নের জন্য সিস্টেম ডেভেলপমেন্ট প্রােগ্রাম ব্যবহার করা হয়ে থাকে। সিস্টেম ডেভেলপমেন্ট প্রােগ্রামকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়। যথা-
১) প্রােগ্রামিং ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর বা অনুবাদক প্রােগ্রাম।
   - অনুবাদক প্রোগ্রাম অ্যাসেম্বলার, কম্পাইলার ও ইন্টারপ্রেটার এই তিন ধরনের হয়ে থাকে।
২) প্রােগ্রামিং এডিটর এবং টুলস

উৎস: নবম দশম শ্রেণীর কম্পিউটার (ভোকেশনাল)।
২৬২.
সুপার কম্পিউটারের গতি নির্ণয়ে ব্যবহৃত FLOPS শব্দটির সম্পূর্ণ রূপ কী?
  1. Floating Point Operations Per Second
  2. Fixed Point Operations Per Second
  3. Fast Logical Operations Per Second
  4. Floating Line Operations Per Second
সঠিক উত্তর:
Floating Point Operations Per Second
উত্তর
সঠিক উত্তর:
Floating Point Operations Per Second
ব্যাখ্যা

• FLOPS (Floating Point Operations Per Second) হলো কম্পিউটারের গাণিতিক গণনা করার ক্ষমতা পরিমাপের একক।
- এটি বিশেষ করে বিজ্ঞানসম্মত ও ইঞ্জিনিয়ারিং গণনার জন্য ব্যবহৃত হয়, যেখানে ফ্লোটিং-পয়েন্ট গাণিতিক অপারেশন গুরুত্বপূর্ণ।
- এটি বিশেষত সুপারকম্পিউটার, হাই-পারফরম্যান্স কম্পিউটিং (HPC), এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহৃত কম্পিউটারগুলোর কার্যক্ষমতা পরিমাপ করতে ব্যবহৃত হয়।

উদাহরণ:
- আধুনিক সুপারকম্পিউটারের গতি পেটাফ্লপস (PFLOPS) বা এক্সাফ্লপস (EFLOPS) পরিমাপে হয়।
- যেমন, Fugaku সুপারকম্পিউটার (জাপান) প্রায় ৪৪ পেটাফ্লপস গতিতে কাজ করে।

উৎস: লেনোভো ওয়েবসাইট। 

২৬৩.
পঞ্চম প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়?
  1. prolog
  2. Java
  3. OPS5
  4. Mercury
সঠিক উত্তর:
Java
উত্তর
সঠিক উত্তর:
Java
ব্যাখ্যা
• পঞ্চম প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ:
- পঞ্চম প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো অ্যালগরিদম ব্যবহার না করে সহজভাবে সমস্যা সমাধান করার ল্যাঙ্গুয়েজ।
- এ ভাষাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেন পূর্বের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো জটিল কোড লিখতে পারে এমন প্রোগ্রামার ছাড়াই কম্পিউটার দিয়ে সমস্যা সমাধান করা যায়।
- ফলে প্রোগ্রামারদেরকে কিভাবে একটি রুটিন অথবা অ্যালগরিদম প্রয়োগ করতে হবে, তা চিন্তা না করে কী সমস্যা সমাধান করতে হবে, কী শর্ত পূরণ করতে হবে, তা নিয়ে ভাবলেই চলে ।
- পঞ্চম প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় ব্যবহৃত হয়।
- Prolog, OPS5 ও Mercury হলো পঞ্চম প্রজন্মের ল্যাঙ্গুয়েজের উদাহরণ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২৬৪.
VIRUS এর পূর্ণরূপ কি?
  1. ক) Versatile Information Resources Under Sieze
  2. খ) Video Information Resources Under Sieze
  3. গ) Vital Information Resource Under Siege
  4. ঘ) Vital Information Resources Under Sieze
সঠিক উত্তর:
ঘ) Vital Information Resources Under Sieze
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Vital Information Resources Under Sieze
ব্যাখ্যা
VIRUS এর পূর্ণরূপ Vital Information Resources Under Sieze. অর্থাৎ গুরুত্বপূর্ণ উৎসগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। গবেষক ফ্রেডরিক কোহেন ভাইরাস নামকরণ করেন। উৎস: মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
২৬৫.
Which one is not a utility software?
  1. ক) MACFEE
  2. খ) Win-RAR
  3. গ) AVAST
  4. ঘ) MS Word
সঠিক উত্তর:
ঘ) MS Word
উত্তর
সঠিক উত্তর:
ঘ) MS Word
ব্যাখ্যা
Utility Software: 
- Utility Software কম্পিউটারের রক্ষনাবেক্ষণ, পরিচালনা, অপ্টিমাইজ করতে ব্যবহার করা হয়।
পারফরমেন্স, সিকিউরিটি ইম্প্রুভ করার জন্য ব্যবহার করা হয়।
এইসকল সফটওয়্যার অপারেটিং সিস্টেম বেইস কাজ করে যাতে কম্পিউটার থেকে সব থেকে ভালো আউটপুট পাওয়া যায়।
বিভিন্ন ধরনের উটিলিটি সফটওয়্যার গুলো: 

1. Antivirus:
i) Windows Defender,
ii) AVG,
iii) AVAST,
iv) MACFEE.

2. File Management Tool:
i) macOS Finder,
ii) Directory Opus,
iii) Dolphin in KDE.

3. Compression Tool:
i) Win-Ace,
ii) Win-Zip,
iii) Win-RAR,
iv) 7-Zip
v) PKZIP

4 . Disk management Tool:
i) Mini Tool Partition Wizaed,
ii)Paragon Partition Wizard,
iii) SMART Monitoring Tools.

5. Disk CleanUp Tool: 
i) Iolo System mechanic,
ii) IObit Advance SystemCare,
iii) Razer Cortex.

6 .Disk Defragmenter:
i) Auslogics Disk Defrag,
ii) MyDefrag,
iii) perfect Disk,
iv) Defraggler.

উৎস: geeksforgeeks.
২৬৬.
নিচের কোনটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ?
  1. jQuery
  2. CSS
  3. Ruby
  4. All of the above
সঠিক উত্তর:
Ruby
উত্তর
সঠিক উত্তর:
Ruby
ব্যাখ্যা
• Ruby:
- Ruby হলো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।

- ১৯৯০ সালে ইউকিহিরো ম্যাটসুমোটো নামক একজন জাপানি প্রোগ্রামার রুবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করেন।
- 'রুবি অন রেইলস' ফ্রেমওয়ার্ক এর জন্য খুব অল্প সময়ের মধ্যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি জনপ্রিয় হয়ে উঠে।
- রুবি ল্যাঙ্গুয়েজ এর লাইব্রেরি ব্যবহার করে বিভিন্ন রকমের ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করে যায়।

• CSS এর মাধ্যমে ওয়েব পেইজের ডিজাইন করা হয়।
• jQuery হলো একটি Javascript Library.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২৬৭.
মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে নতুন স্লাইড তৈরি সংক্ষিপ্ত পদ্ধতি?
  1. ক) Ctrl + P
  2. খ) Ctrl + N
  3. গ) Ctrl + M
  4. ঘ) Ctrl + S
সঠিক উত্তর:
গ) Ctrl + M
উত্তর
সঠিক উত্তর:
গ) Ctrl + M
ব্যাখ্যা
অবশন মেন্যুতে New Slide ক্লিক ক্রুন তাহলে নতুন স্লাইড তৈরি হয়ে যাবে। সর্টকার্ট কী ব্যবহার করে Crtl+M ব্যবহার করে অথবা Enter প্রেস করে নতুন স্লাইড তৈরি করা যায়।
২৬৮.
বাইরের অননুমোদিত অ্যাক্সেস থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষার জন্য কী ব্যবহার করা হয়?
  1. Access Point
  2. Malware
  3. Firewall
  4. সবগুলোই
সঠিক উত্তর:
Firewall
উত্তর
সঠিক উত্তর:
Firewall
ব্যাখ্যা

• প্রাইভেট নেটওয়ার্ককে বাইরের অননুমোদিত অ্যাক্সেস থেকে রক্ষা করার জন্য Firewall ব্যবহার করা হয়। ফায়ারওয়াল হল একটি নিরাপত্তা ব্যবস্থা যা নেটওয়ার্কে প্রবেশ ও প্রস্থান করা ডেটা নিয়ন্ত্রণ করে এবং অস্বীকৃত বা ক্ষতিকর সংযোগকে ব্লক করে। এটি নেটওয়ার্কের নিরাপত্তা নিশ্চিত করে এবং হ্যাকার, ম্যালওয়্যার বা অন্যান্য অননুমোদিত প্রচেষ্টার হাত থেকে সুরক্ষা প্রদান করে। অন্যদিকে, Access Point কেবল নেটওয়ার্কে ডিভাইস সংযোগের সুবিধা দেয়, এবং Malware হলো ক্ষতিকর সফটওয়্যার যা বিপদ সৃষ্টি করে। সুতরাং, শুধুমাত্র Firewall প্রাইভেট নেটওয়ার্ককে নিরাপদ রাখে।

- সঠিক উত্তর: গ) Firewall.

• ফায়ারওয়াল:
- ফায়ারওয়াল (Firewall) ব্যবহৃত হয় নেটওয়ার্ক রিসোর্সকে অননুমোদিত ব্যবহারকারীর হাত থেকে রক্ষা করতে এবং সাইবার আক্রমণ প্রতিরোধে।
- অননুমোদিত ফায়ারওয়াল হলো এমন একটি নিরাপত্তা ব্যবস্থা যা একটি প্রতিষ্ঠানের নিজস্ব নেটওয়ার্ক (ইন্ট্রানেট) এবং ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে অবৈধ অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে।
- ফায়ারওয়াল সাধারণত কম্পিউটারের সফটওয়্যারের নিরাপত্তা সুরক্ষিত করতে তৈরি করা হয়।
- একটি ফায়ারওয়ালের সাথে সাধারণত রাউটার (Router) বা ডেডিকেটেড সার্ভার (Dedicated server) যুক্ত থাকে, যা সম্পূর্ণ ফায়ারওয়াল হিসেবে কাজ করে।
- ফায়ারওয়াল একটি প্রতিষ্ঠানের গেইট কিপার (Gate Keeper) হিসেবে কাজ করে, যা প্রবেশ পথকে নিরাপদ রাখে এবং ডেটার ফিল্টারিং করে।
- ফায়ারওয়াল হ্যাকিং প্রতিরোধে সহায়ক হলেও সবসময় সফলভাবে প্রতিরোধ করতে পারে না।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩. ব্রিটানিকা।

২৬৯.
নিচের কোন বৈশিষ্ট্যটি কম্পিউটারের নেই?
  1. ক) দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা
  2. খ) কম্পিউটার স্মৃতিশক্তি
  3. গ) নির্ভুল কাজ করার ক্ষমতা
  4. ঘ) বুদ্ধি বিবেচনার শক্তি
সঠিক উত্তর:
ঘ) বুদ্ধি বিবেচনার শক্তি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বুদ্ধি বিবেচনার শক্তি
ব্যাখ্যা

• কম্পিউটারের নিজস্ব বুদ্ধি বিবেচনা শক্তি নেই।
• কম্পিউটারের বৈশিষ্ট্যঃ
- কম্পিউটারের স্মৃতি শক্তি,
- দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা,
- নির্ভুল কাজ করার ক্ষমতা,
- সূক্ষ্মতা,
- বিশ্বাসযোগ্যতা,
- স্বয়ংক্রিয়তা,
- দ্রুত গতিতে কাজ করার ক্ষমতা ইত্যাদি।

২৭০.
কম্পিউটার প্রোগ্রামের ক্ষেত্রে উচ্চতর ভাষা ব্যবহার শুরু হয় কোন প্রজন্ম থেকে?
  1. প্রথম প্রজন্ম
  2. দ্বিতীয় প্রজন্ম
  3. তৃতীয় প্রজন্ম
  4. চতুর্থ প্রজন্ম
সঠিক উত্তর:
তৃতীয় প্রজন্ম
উত্তর
সঠিক উত্তর:
তৃতীয় প্রজন্ম
ব্যাখ্যা


উৎস: মাধ্যমিক তথ্য প্রযুক্তি - ১ (ভোকেশনাল) বই।
২৭১.
Kaspersky মূলত কী হিসেবে পরিচিত?
  1. সাইবার নিরাপত্তা এবং অ্যান্টিভাইরাস সফটওয়্যার
  2. সঙ্গীত সম্প্রচার সেবা
  3. অনলাইন কেনাকাটার সেবা
  4. আর্থিক বিনিয়োগ পরামর্শ
সঠিক উত্তর:
সাইবার নিরাপত্তা এবং অ্যান্টিভাইরাস সফটওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
সাইবার নিরাপত্তা এবং অ্যান্টিভাইরাস সফটওয়্যার
ব্যাখ্যা
• Kaspersky মূলত একটি রাশিয়ান সাইবার নিরাপত্তা কোম্পানি হিসেবে পরিচিত, যা অ্যান্টিভাইরাস এবং অন্যান্য নিরাপত্তা সফটওয়্যার তৈরিতে বিশেষজ্ঞ। এটি ১৯৯৭ সালে Eugene Kaspersky দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে বিশ্বব্যাপী মিলিয়নেরও বেশি ব্যবহারকারী ও ব্যবসায়িক প্রতিষ্ঠান এই সফটওয়্যারে নিরাপত্তা পায়। Kaspersky-এর প্রধান পণ্য হলো অ্যান্টিভাইরাস প্রোগ্রাম, যা ম্যালওয়্যার, স্পাইওয়্যার, র‍্যানসমওয়্যার এবং অন্যান্য অনলাইন হুমকি থেকে ব্যবহারকারীর ডিভাইসকে রক্ষা করে। এছাড়াও এটি ইন্টারনেট সিকিউরিটি, পাসওয়ার্ড ম্যানেজার এবং শিশুদের জন্য নিরাপদ ব্রাউজিং-এর মতো সেবাও প্রদান করে। তাই, সঠিক উত্তর হলো: ক) সাইবার নিরাপত্তা এবং অ্যান্টিভাইরাস সফটওয়্যার।

• এন্টিভাইরাস সফটওয়্যার:
- ১৯৫০ সালে কম্পিউটার ভাইরাসের উদ্ভব ঘটে।
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো:
- Kaspersky,
- Norton Antivirus,
- McAfee,
- Bitdefender,

- Avast,
- AVG Antivirus,
- ESET NOD32,
- Trend Micro,

- Sophos,
- Windows Defender (Microsoft Defender),
- F-Secure,
- Panda Security,

- Comodo Antivirus,
- Malwarebytes,
- ZoneAlarm,
- Avira,

- Adaware Antivirus,
- BullGuard,
- Emsisoft Anti-Malware,
- IObit Malware Fighter, ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট ওয়েবসাইট।
২৭২.
একটি নেটওয়ার্কের মাধ্যমে কোনো কম্পিউটারকে অনুমোদিত অ্যাক্সেস থেকে রক্ষা করার জন্য কী ব্যবহার করা হয়?
  1. রাউটার
  2. ফায়ারওয়াল
  3. ফার্মওয়্যার
  4. সবগুলোই
সঠিক উত্তর:
ফায়ারওয়াল
উত্তর
সঠিক উত্তর:
ফায়ারওয়াল
ব্যাখ্যা
• ফায়ারওয়াল:
- ফায়ারওয়াল একটি সংস্থার নেটওয়ার্কের ভিতরে এবং বাইরে থাকা কম্পিউটারের মধ্যে সুরক্ষার দেওয়াল তৈরি করে।
- এটি সাধারণত কোনও সংস্থার মধ্যে ইমেল এবং ডেটা ফাইলের মতো তথ্য সুরক্ষার জন্য ব্যবহৃত হয়।
- মূলত, একটি নেটওয়ার্কের মাধ্যমে কোনো কম্পিউটারকে অনুমোদিত অ্যাক্সেস থেকে রক্ষা করার জন্য ফায়ারওয়াল ডিজাইন করা হয়েছে।

- ফার্মওয়্যার হচ্ছে বিশেষ ধরণের সফটওয়্যার যা সুনির্দিষ্ট হার্ডওয়্যার পরিচালনার জন্য ব্যবহৃত হয়। 
- রাউটার হলো একটি কানেকটিং ডিভাইস যা একই প্রটোকলভুক্ত দুই বা ততােধিক স্বতন্ত্র নেটওয়ার্কের সংযােগ করে নেটওয়ার্ক সম্প্রসারণ করতে পারে।

উৎস: Computer Applications in Business, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৭৩.
কোনটি ওয়েব ব্রাউজার নয়?
  1. DuckDuckGo
  2. Tor
  3. Internet Explorer
  4. Spotify
সঠিক উত্তর:
Spotify
উত্তর
সঠিক উত্তর:
Spotify
ব্যাখ্যা
• ওয়েব ব্রাউজার হলো এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে ব্যবহারকারীরা ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করতে পারে। প্রশ্নে দেওয়া বিকল্পগুলোর মধ্যে DuckDuckGo, Tor এবং Internet Explorer হলো ওয়েব ব্রাউজার বা অন্তত ব্রাউজিংয়ের সঙ্গে সম্পর্কিত। DuckDuckGo মূলত একটি গোপনীয়তা-নির্ভর সার্চ ইঞ্জিন হলেও এটি নিজস্ব ব্রাউজারও চালু করেছে। Tor হলো একটি নিরাপদ ব্রাউজার যা ব্যবহারকারীর পরিচয় গোপন রেখে ব্রাউজিংয়ের সুবিধা দেয়। Internet Explorer হলো মাইক্রোসফটের পুরোনো ওয়েব ব্রাউজার। তবে Spotify একটি মিউজিক স্ট্রিমিং অ্যাপ্লিকেশন, যা দিয়ে গান শোনা যায় কিন্তু এটি কোনোভাবেই ওয়েব ব্রাউজার নয়।
- তাই সঠিক উত্তর: ঘ) Spotify.

• ওয়েব ব্রাউজার (Web Brwoser):
- ইন্টারনেটকে তথ্যের মহাসমুদ্র বলা হয়, কারণ ইন্টারনেট বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা নেটওয়ার্কে সংযুক্ত সকল কম্পিউটরে যে সকল ইনফরমেশন রয়েছে তা ব্যবহারের সুযোগ করে দেয়।
- যে সফটওয়্যার ইন্টারনেটের ইনফরমেশন বা Web page বা World Wide Web-WWW প্রদর্শনের কাজ করে তাকে ওয়েব ব্রাউজার বলে।
 
• জনপ্রিয় কয়েকটি ওয়েব ব্রাউজার হলো-
- ইন্টারনেট এক্সপ্লোরার (Internet Explorer) অথবা মাইক্রোসফট এজ,
- মজিলা ফায়ারফক্স (Mozilla Firefox),
- সাফারি (Safari),
- ওপেরা (Opera),
- Chrome,
- Firefox,
- Internet Explorer,
- গুগল ক্রোম (Google crome) ইত্যাদি।

• সার্চ ইঞ্জিন (Search Engine):
- সার্চ ইঞ্জিন একটি সফটওয়্যার টুল যা ওয়াল্ড ওয়াইড ওয়েব থেকে ইনফরমেশন খুঁজে বের করে।
- যেমন- Google (গুগল), Yahoo, Bing, MSN ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
২৭৪.
Apache OpenOffice Calc- কোন ধরনের সফটওয়্যার?
  1. ভাইরাস
  2. অ্যাপ্লিকেশন
  3. ইউটিলিটি
  4. ওয়ার্ড প্রসেসিং
সঠিক উত্তর:
অ্যাপ্লিকেশন
উত্তর
সঠিক উত্তর:
অ্যাপ্লিকেশন
ব্যাখ্যা
• অ্যাপ্লিকেশন সফটওয়্যার:
- অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়।

- তাই ব্যবহারকারী যে সকল সফট্‌ওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফট্ওয়্যার বলা হয়। যেমন:

• Word Processing Package Program:
- Word Star,
- Word Perfect,
- MS Word,
- Word Note.

• Spreadsheet Package Program:
- Lotus 1-2-3,
- Ms-Excel,
- Qrater Pro,
- Google Sheets. [Google Sheets হলো একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা স্প্রেডশিট তৈরি, সম্পাদনা এবং ডেটা বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়। এটি Google-এর ক্লাউড-ভিত্তিক সেবা G-Suite-এর অংশ।],
- Apache OpenOffice Calc.

• Database Package Program:
- dBase,
- Foxpro,
- Oracle,
- Informix,
- Access ইত্যাদি।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৭৫.
১ পেটাবাইট = কত?
  1. ১০২৪ মেগাবাইট
  2. ১০২৪ গিগাবাইট
  3. ১০২৪ টেরাবাইট
  4. ১০২৪ ইয়োট্রাবাইট
সঠিক উত্তর:
১০২৪ টেরাবাইট
উত্তর
সঠিক উত্তর:
১০২৪ টেরাবাইট
ব্যাখ্যা
• বিট ও বাইট:
- ১ বাইট=৮ বিট।
- বাইনারি সংখ্যা পদ্ধতিতে ০ অথবা ১ অংককে বিট বলে।
- বিট ডেটা কমিউনিকেশনের মৌলিক একক।
- ডেটা ও তথ্য পরিমাপের জন্য বিট একক হিসেবে ব্যবহার করা হয়।
- ১ কিলোবিট = ১০০০ বিট।
- ১ মেগাবিট = ১০০০ কিলোবিট।
- ১ গিগাবিট = ১০০০ মেগাবিট।
- ১ টেরাবিট = ১০০০ গিগাবিট।
- ৮ টি বিট নিয়ে ১ টি বাইট গঠিত হয়।
- ১ কিলোবাইট = ১০২৪ বাইট।
- ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট।
- ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট।
- ১ টেরাবাইট = ১০২৪ গিগাবাইট।
- ১ পেটাবাইট = ১০২৪ টেরাবাইট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবর রহমান।
২৭৬.
কোন ধরনের সফটওয়্যার ইনস্টল করার সময় অ্যাডওয়্যার থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি?
  1. মালিকানাধীন সফটওয়্যার
  2. লাইসেন্সকৃত সফটওয়্যার
  3. ট্রায়ালওয়্যার
  4. ফ্রিওয়্যার
সঠিক উত্তর:
ফ্রিওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
ফ্রিওয়্যার
ব্যাখ্যা
• অ্যাডওয়্যার থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে ফ্রিওয়্যার ইনস্টল করার সময়। কারণ ফ্রিওয়্যার হলো এমন ধরনের সফটওয়্যার যা বিনামূল্যে ব্যবহার করা যায় এবং অনেক সময় এই ধরনের সফটওয়্যারের সাথে বিজ্ঞাপন দেখানোর জন্য অ্যাডওয়্যার বা অপ্রয়োজনীয় প্রোগ্রাম থাকে। ডেভেলপাররা ফ্রি সফটওয়্যার থেকে আয় করার জন্য বিজ্ঞাপন দেখাতে বা অন্যান্য প্রোগ্রাম ইনস্টল করাতে পারে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই ঘটে। অন্যদিকে, মালিকানাধীন, লাইসেন্সকৃত বা ট্রায়ালওয়্যারের ক্ষেত্রে সাধারণত অ্যাডওয়্যারের সম্ভাবনা কম থাকে কারণ সেগুলো প্রায়শই বিশ্বাসযোগ্য উৎস থেকে আসে এবং তাদের মধ্যে বিজ্ঞাপন অন্তর্ভুক্ত না থাকার চেষ্টা করা হয়। তাই, ফ্রিওয়্যার ব্যবহার করার সময় সতর্ক থাকা জরুরি।

• Malware:
- মেলওয়্যার অনেক বিস্তৃত একটি টার্ম হিসেবে ব্যবহৃত হয় যার অন্যতম সাধারণ একটি টাইপ হচ্ছে কম্পিউটার ভাইরাস।
- Malware এর পূর্ণরূপ হলো Malicious Software.

• কম্পিউটার ভাইরাস ছাড়া ম্যালওয়্যারের অন্তর্ভুক্ত সফটওয়্যারগুলো:
- অ্যাডওয়্যার (Adware),
- স্পাইওয়্যার (Spyware),
- ট্রোজান হর্স (Trojan Horse),
- র‍্যানসমওয়্যার (Ransomware),
- ওয়ার্ম (Worms) ইত্যাদি।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি (ভােকেশনাল, ২০২১ সংস্করণ)।
২৭৭.
MS Word এ ডকুমেন্টের File, Edit, View ইত্যাদি শব্দবিশিষ্ট লাইনটিকে বলা হয়?
  1. ক) টাইটেল বার
  2. খ) মেনু বার
  3. গ) স্ক্রল বার
  4. ঘ) টুল বার
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) মেনু বার
উত্তর
সঠিক উত্তর:
খ) মেনু বার
ব্যাখ্যা
কম্পিউটারের পর্দায় উইন্ডোর টাউটেল বারের ঠিক নীচে আরেকটি বার দেখা যায়, তাকে বলে মেনু বার। এতে কতগুলি কমান্ড বা নির্দেশ এবং অ্যাকশন বা ক্রিয়ার উল্লেখ থাকে। যেমনঃ File, Edit, View, Go, Favourites, Help। এর প্রত্যেকটিকে কম্পিউটারের পরিভাষায় মেনু আইটেম বলা হয় ।
২৭৮.
Pipileka একটি-
  1. Programming language
  2. Operating system
  3. Database
  4. Search Engine
সঠিক উত্তর:
Search Engine
উত্তর
সঠিক উত্তর:
Search Engine
ব্যাখ্যা
Pipileka একটি Search Engine.
অপশনের সবগুলো সফটওয়্যারের বিভিন্ন ধরন।

উদাহরণ:
• Database:
- MySQL,
- Database,
- Oracle.

• Operating System:
- Android,
- Linux,
- Ubuntu,
- macOS,
- Windows.

• Programming Language:
- C,
- C++,
- C#,
- Java,
- Python.

• Search Engine:
- Google,
- Yahoo,
- Bing,
- Baidu,
- DuckDuckGo,
- Pipileka,
- AOL,
- Ask.com,
- Yandex.

উৎস: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৭৯.
কমপ্রেস করা ফাইল ব্যবহার উপযোগী করতে কোনটি প্রযোজ্য?
  1. ক) জিপ
  2. খ) ডিলিট
  3. গ) এক্সট্র্যাক্ট
  4. ঘ) আর্কাইভ
সঠিক উত্তর:
গ) এক্সট্র্যাক্ট
উত্তর
সঠিক উত্তর:
গ) এক্সট্র্যাক্ট
ব্যাখ্যা
বড় আকারের ফাইলকে ছোট করে সংরক্ষণ করার জন্যে কিংবা ইন্টারনেটে আদান-প্রদানের জন্যে জিপ করা হয়। জিপ ফাইলকে পরবর্তীতে ব্যবহার উপযোগী করার জন্যে এক্সট্র্যাক্ট করতে হয়। এতে করে ফাইল পূর্বের অবস্থায় ফিরে আসে। কিছু জনপ্রিয় জিপ ফাইল হলোঃ উইনজিপ, এএলজিপ, টার্বোজিপ এক্সপ্রেস ইত্যাদি। (সূত্রঃ মাইক্রোসফট উইনজিপ)
২৮০.
API মানে-
  1. Advanced Processing Information
  2. Application Processing Information
  3. Application Programming Interface
  4. Application Processing Interface
সঠিক উত্তর:
Application Programming Interface
উত্তর
সঠিক উত্তর:
Application Programming Interface
ব্যাখ্যা
- API এর পূর্ণরূপ Application Programming Interface.
- API এমন একটি প্রক্রিয়া যা বিভিন্ন কম্পিউটার প্রোগ্রামকে একে অপরের সাথে যোগাযোগ করতে ব্যবহৃত হয়।
- API একটি প্রোগ্রাম থেকে পরিষেবা পাওয়ার জন্য একজন ডেভেলপারকে সাহায্য করে।
- একটি API ছাড়া একটি প্রোগ্রাম খুব কার্যকরভাবে অন্যান্য অ্যাপ্লিকেশনের সাথে কাজ করতে পারেনা।
- API-এর উদাহরণ হলো remote procedure calls (RPCs)।
- তাছাড়া API, গ্রাফিক্স এবং সাউন্ড সহ অ্যাপ্লিকেশনগুলি সরবরাহ করে, নেটওয়ার্কিং এবিলিটি যুক্ত করে, সিকিউরিটি এবং ডেটা ট্রান্সলেশন পরিচালনা করে এবং মেমরি এবং হার্ডওয়্যার ডিভাইসের মতো সিস্টেম সংস্থানগুলিতে অ্যাক্সেস পরিচালনা করে।

উৎস: ব্রিটানিকা।
২৮১.
নিচের কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার নয়?
  1. Norton
  2. Informix
  3. AVAST
  4. AVG
সঠিক উত্তর:
Informix
উত্তর
সঠিক উত্তর:
Informix
ব্যাখ্যা
• চারটি সফটওয়্যার থেকে “Informix” এন্টিভাইরাস সফটওয়্যার নয়। Norton, AVAST এবং AVG তিনটি সফটওয়্যারই কম্পিউটারকে ভাইরাস, ম্যালওয়্যার এবং অন্যান্য ক্ষতিকারক প্রোগ্রাম থেকে সুরক্ষা দেয়ার জন্য ব্যবহৃত হয়। এই সফটওয়্যারগুলো রিয়েল-টাইম স্ক্যানিং, স্বয়ংক্রিয় আপডেট এবং ভাইরাস ডিটেকশন সুবিধা প্রদান করে। অপরদিকে, Informix হলো একটি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS), যা তথ্য সংরক্ষণ, পরিচালনা এবং অনুসন্ধানের কাজের জন্য ব্যবহৃত হয়। এটি কোনো ধরনের ভাইরাস স্ক্যান বা সুরক্ষা প্রদান করে না। তাই Informix এন্টিভাইরাস সফটওয়্যার নয়।

• এন্টিভাইরাস সফটওয়্যার: 
- ১৯৫০ সালে কম্পিউটার ভাইরাসের উদ্ভব ঘটে। 
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন। 
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়। 
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়। 
- উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো - 
AVG, AVAST, Norton, Panda, Avira, McAfee, Cobra, Kaspersky ইত্যাদি।

• Sybase, Informix এবং MySQL হচ্ছে ডেটাবেজ সফটওয়্যার।

তথ্যসূত্র - মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ভোকেশনাল।
২৮২.
One petabyte is equal to 1024-
  1. Exabyte
  2. Terabyte
  3. Giga
  4. Zetta
সঠিক উত্তর:
Terabyte
উত্তর
সঠিক উত্তর:
Terabyte
ব্যাখ্যা
- ১ বাইট = ৮ বিট।
- ১ কিলোবিট = ১০০০ বিট।
- ১ মেগাবিট = ১০০০ কিলোবিট।
- ১ গিগাবিট = ১০০০ মেগাবিট।
- ১ টেরাবিট = ১০০০ গিগাবিট।
- ১ কিলোবাইট = ১০২৪ বাইট।
- ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট।
- ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট।
- ১ টেরাবাইট = ১০২৪ গিগাবাইট।
- ১ পেটাবাইট = ১০২৪ টেরাবাইট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবর রহমান।
২৮৩.
A chatbot or chatterbot is-
  1. ক) Hardware
  2. খ) Firmware
  3. গ) Humanware
  4. ঘ) Software
সঠিক উত্তর:
ঘ) Software
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Software
ব্যাখ্যা
A chatbotবা chatterbot হলো এক ধরণের সফটওয়্যার। 

A chatbot is a computer program that simulates human conversation through voice commands or text chats or both. Chatbot, short for chatterbot, is an artificial intelligence (AI) feature that can be embedded and used through any major messaging application.

Source: www.investopedia.com
২৮৪.
Which of these programming languages is typically executed using an interpreter?
  1. Go (Golang)
  2. Assembly Language
  3. Python
  4. C++
সঠিক উত্তর:
Python
উত্তর
সঠিক উত্তর:
Python
ব্যাখ্যা

Python হলো সেই প্রোগ্রামিং ভাষা যা সাধারণত ইন্টারপ্রেটার ব্যবহার করে এক্সিকিউট করা হয়।

অনুবাদক প্রোগ্রাম (Translator Program):
- যে প্রোগ্রামের মাধ্যমে উৎস (সোর্স) প্রোগ্রামকে বস্তু (অবজেক্ট) প্রোগ্রামে পরিণত করা হয়, তাকে অনুবাদক প্রোগ্রাম বলা হয়।
- হাই-লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরের জন্য অনুবাদক প্রোগ্রাম ব্যবহৃত হয়।
তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে। যথা-
১. কম্পাইলার (Compiler),
২. ইন্টারপ্রেটার (Interpreter),
৩. অ্যাসেম্বলার (Assembler)।

১। কম্পাইলার (Compiler):

- যে অনুবাদক প্রোগ্রাম হাই-লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে, তাকে কম্পাইলার বলা হয়।
- কম্পাইলার চালনার জন্য বেশি পরিমাণ মেমোরির প্রয়োজন হয়।
- কম্পাইলার যেহেতু পুরো প্রোগ্রামটি একবারে কম্পাইল করে, তাই প্রোগ্রামে কোনো ভুল থাকলে একসাথে তা জানিয়ে দেয়।
- সে কারণে ভুলগুলো শুদ্ধ করা একটু জটিল। তবে কম্পাইল করার পর প্রোগ্রামগুলো অনেক দ্রুতগতিতে কাজ করে।
- ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজের জন্য ভিন্ন ভিন্ন কম্পাইলার থাকে।
- যেমন- সি ল্যাঙ্গুয়েজের জন্য Turbo C/C++, Codeblocks, Dev C, Borland C++, Erlang, Haskell, Rust, Go ইত্যাদি কম্পাইলার রয়েছে।

২। ইন্টারপ্রেটার (Interpreter):
- যে অনুবাদক প্রোগ্রাম হাই-লেভেল ভাষার উৎস প্রোগ্রামকে এক লাইন এক লাইন করে মেশিন ভাষার অবজেক্ট প্রোগ্রামে অনুবাদ করে, তাকে ইন্টারপ্রেটার বলে।
- একটি লাইন নির্বাহ শেষ হলে ইন্টারপ্রেটার একইভাবে সোর্স প্রোগ্রামের পরবর্তী লাইনে গিয়ে মেশিন ভাষায় অনুবাদ করে তা নির্বাহ করে।
- ইন্টারপ্রেটার প্রোগ্রাম নির্বাহ (রান) করার সময় প্রোগ্রামের ভুল দেখা ও সংশোধন করার সুযোগ দেয়।
- একটি একটি লাইন করে অনুবাদ করে বিধায় এতে তুলনামূলকভাবে সময় বেশি লাগে।
ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ দ্বারা ব্যবহৃত হয়।
- যেমন- PHP, Ruby, Python, and JavaScript.

৩। অ্যাসেম্বলার (Assembler):
- অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে অনুবাদ করার জন্য ব্যবহৃত অনুবাদককে অ্যাসেম্বলার বলা হয়।
-এটি সব ডেটা ও নির্দেশ প্রধান মেমোরিতে রাখে এবং প্রোগ্রামের কোথাও কোনো ভুল থাকলে এরর মেসেজ দিয়ে জানিয়ে দেয়।
- উদাহরণ: GAS, GNU assemblers.

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
২। freeCodeCamp website (link).

২৮৫.
রুটকিট (Rootkit) কী?
  1. অ্যান্টিভাইরাস সফটওয়্যার
  2. ম্যালওয়্যার
  3. নেটওয়ার্ক মনিটরিং টুল
  4. ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
সঠিক উত্তর:
ম্যালওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
ম্যালওয়্যার
ব্যাখ্যা

◉ রুটকিট হলো এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার (ম্যালওয়্যার) যা অপারেটিং সিস্টেমের গভীরে (কর্নেল লেভেলে) লুকিয়ে থেকে হ্যাকারদেরকে অননুমোদিত অ্যাক্সেস প্রদান করে।

ম্যালওয়্যার (Malware) শব্দটি "Malicious Software" থেকে এসেছে, যার অর্থ ক্ষতিকর সফটওয়্যার।
- এটি এমন একটি প্রোগ্রাম বা কোড, যা কম্পিউটার, নেটওয়ার্ক বা ডিভাইসে ক্ষতি করতে, তথ্য চুরি করতে বা নিয়ন্ত্রণ নিতে ডিজাইন করা হয়।

বিভিন্ন ধরনের ম্যালওয়্যার:
ভাইরাস (Virus): ফাইলের সাথে সংযুক্ত হয়ে ছড়িয়ে পড়ে।
ওয়ার্ম (Worm): নিজে নিজেই ছড়ায়, অন্য ফাইলের প্রয়োজন হয় না।
র‍্যানসমওয়্যার (Ransomware): ফাইল এনক্রিপ্ট করে মুক্তিপণ চায়।
স্পাইওয়্যার (Spyware): ব্যবহারকারীর কার্যকলাপ গোপনে নজরদারি করে।
ট্রোজান হর্স (Trojan Horse): সাধারণ প্রোগ্রামের ছদ্মবেশে ক্ষতিকর কোড চালায়।
অ্যাডওয়্যার (Adware): বিজ্ঞাপনের মাধ্যমে ছড়িয়ে পরা ম্যালওয়্যার।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি (ভােকেশনাল, ২০২১ সংস্করণ)।

২৮৬.
স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় কোনটি?
  1. QBASIC
  2. Java
  3. Pascal
  4. C
সঠিক উত্তর:
Java
উত্তর
সঠিক উত্তর:
Java
ব্যাখ্যা
• "Java" অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।

• স্ট্রাকচার্ড প্রোগ্রামিং:

- স্ট্রাকচার্ড প্রোগ্রামিং এমন এক ধরনের প্রোগ্রামিং যেখানে প্রোগ্রামের স্টেটমেন্টগুলো ভিন্ন ভিন্ন শ্রেণিতে বিভক্ত করে লেখা হয়।
- স্ট্রাকচার্ড প্রোগ্রামিং এ টপ-ডাউন-অ্যাপ্রোচের মাধ্যমে প্রোগ্রামকে কতকগুলো অংশ বা মডিউলে ভাগ করা হয়।

• স্ট্রাকচার্ড প্রোগ্রামিং এর উদাহরণ:
- C,
- Pascal,
- QBASIC,
- ALGOL,
- PL/I,
- Ada ইত্যাদি।

• স্ট্রাকচার্ড প্রোগ্রামিংয়ের গঠন তিন ধরনের হয়ে থাকে। যথা:
১. পর্যায়ক্রমিক গঠন (Sequential Structure),
২. চক্র বা লুপ (Loop) ও
৩. ডিশিসন স্টেটমেন্ট (Desicion Statement)।

• স্ট্রাকচার্ড প্রোগ্রামিংয়ের বৈশিষ্ট্য:
- এটা সহজে অনুধাবনযোগ্য।
- ডিবাগিং করা সহজ।
- সহজে রক্ষণাবেক্ষণ করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৮৭.
নিচের কোনটি ছবি (image) এক্সটেনশন?
  1. ক) Video.jpg
  2. খ) Video.png
  3. গ) Video.jpeg
  4. ঘ) All of these
সঠিক উত্তর:
ঘ) All of these
উত্তর
সঠিক উত্তর:
ঘ) All of these
ব্যাখ্যা
- Image ফাইলের এক্সটেনশন হচ্ছে - jpg, jpeg, jif, png। 
- কোন ফাইলের নামের শেষে উপরিউক্ত এক্সটেনশন থাকলে সেটি ইমেইজ ফাইল। 
- যেহেতু প্রশ্নের সকল ফাইলের নামের শেষে উপরিউক্ত এক্সটেনশন আছে। সুতরাং সঠিক উত্তর D .
২৮৮.
অ্যালগরিদমের চিত্ররূপকে কী বলা হয়?
  1. ফ্লোচার্ট
  2. ছদ্ম-প্রােগ্রাম
  3. বেসিক কমান্ড
  4. সুডােকোড
সঠিক উত্তর:
ফ্লোচার্ট
উত্তর
সঠিক উত্তর:
ফ্লোচার্ট
ব্যাখ্যা
• প্রবাহচিত্র/ফ্লোচার্ট:
- এটি অ্যালগরিদমের চিত্ররূপ।
- এই চিত্রে প্রােগ্রামের পূর্ণাঙ্গ পরিকল্পনা দেয়া হল।
- ফ্লোচার্ট অনুসরণ করে প্রকৃত প্রােগ্রাম রচনা করা হয়।

• সুডােকোড:
- প্রােগ্রামের ধরন ও কার্যাবলী তুলে ধরার জন্য কিছু সংখ্যক নির্দেশ বা স্টেটমেন্টের সমাহারকেই সুডােকোড বলা হয়।
- Pseudo অর্থ ছদ্ম।
- সুডোকোড অর্থ ছদ্ম-প্রােগ্রাম।

• বেসিক কমান্ড:
- বেসিক প্রােগ্রাম লেখার জন্য ব্যবহৃত শব্দ, যেমন- PRINT, LET ইত্যাদি।

• বেসিক সংরক্ষিত শব্দ:
- এসব শব্দ বেসিক চলক হিসেবে ব্যবহার করা নিষেধ। যেমন- LIST, PRINT, READ ইত্যাদি।

• অ্যালগরিদম:
- সমস্যা সমাধানের যৌক্তিক ক্রমানুসারী বর্ণনা।
- এই বর্ণনার ভিত্তিতে ফ্লোচার্ট অঙ্কন করা হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৮৯.
What is an example of a closing tag in HTML?
  1. < /b >
  2. < b >
  3. < ! >
  4. none
সঠিক উত্তর:
< /b >
উত্তর
সঠিক উত্তর:
< /b >
ব্যাখ্যা

সঠিক উত্তর: ক) < /b >
• এইচটিএমএল (HTML) এ কোনো একটি এলিমেন্ট বা নির্দেশনার কাজ শেষ করার জন্য যে ট্যাগ ব্যবহৃত হয়, তাকে ক্লোজিং ট্যাগ বলা হয়। ক্লোজিং ট্যাগের প্রধান বৈশিষ্ট্য হলো এতে একটি ফরওয়ার্ড স্ল্যাশ (/) চিহ্ন থাকে, যা ট্যাগের নামের ঠিক আগে বসে। যেমন, কোনো লেখাকে বোল্ড (Bold) করার কাজ শুরু করতে <b> ব্যবহার করা হয় এবং সেই বোল্ড করার কাজ শেষ করতে সমাপনী ট্যাগ হিসেবে </b> ব্যবহার করা হয়।

HTML Tag:
- HTML মার্কআপ ভাষায় ব্যবহৃত ট্যাগকেই সাধারণত HTML ট্যাগ বলা হয়।
- HTML tags একটি অ্যাঙ্গেল ব্র্যাকেট < > দ্বারা আবৃত একটি কী-ওয়ার্ড।
- যেমন- । HTML tags সাধারণত জোড়ায় জোড়ায় লেখা হয়।
- প্রথম ট্যাগকে Start tag বা opening tag এবং শেষ ট্যাগকে end tag বা closing tag বলে।
- শেষ ট্যাগটি back slash (/) দ্বারা লিখতে হয়।
- ট্যাগের মধ্যেই ডকুমেন্টের সবকিছু অবস্থান করে।
- HTML-এর কোড ইংরেজি বড় হাতের, ছোট হাতের কিংবা উভয় হাতের মিশ্রণে লেখা যায়।
- তাই

২৯০.
এক্সরের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে এর ভেদন ক্ষমতা কী হয়? 
  1. অসীম হয়ে যায়
  2. বৃদ্ধি পায়
  3. কমে যায়
  4. অপরিবর্তিত থাকে
সঠিক উত্তর:
কমে যায়
উত্তর
সঠিক উত্তর:
কমে যায়
ব্যাখ্যা
এক্সরে (X-ray): 
- ১৮৯৫ সালে জার্মান বিজ্ঞানী উইলিয়াম রঞ্জন ক্যাথোড রশ্মি নিয়ে গবেষণা করতে গিয়ে আকস্মিকভাবে এক্সরে আবিষ্কার করেন। 
- পরীক্ষার সময় তিনি দেখেন, ক্ষরণ নলে ক্যাথোড রশ্মি আপতিত হলে এক ধরনের অদৃশ্য রশ্মি নির্গত হয়, যা বেরিয়াম প্ল্যাটিনোসায়ানাইড প্রলেপযুক্ত পাতে প্রতিপ্রভা সৃষ্টি করে। এই রশ্মির প্রকৃতি অজানা থাকায় তিনি একে "এক্সরে" নামে অভিহিত করেন, যা পরবর্তীতে রঞ্জন রশ্মি নামে পরিচিত হয়। 
- গবেষণার মাধ্যমে তিনি দেখান যে, উচ্চগতিসম্পন্ন ইলেকট্রন ধাতুর প্রতিবন্ধকে আঘাত করলে তার গতিশক্তি এক্সরেতে রূপান্তরিত হয়। 

এক্সরের প্রকারভেদ: 
- এক্সরে দুই প্রকার।
যথা- 
১। কোমল এক্সরে: 
- এক্সরে যন্ত্রে তুলনামূলক কম বিভব প্রয়োগ করে যে এক্সরে পাওয়া যায় তাকে কোমল এক্সরে বলে। 
- কোমল এক্সরের তরঙ্গ দৈর্ঘ্য তুলনামূলক বড়, ফলে ভেদন ক্ষমতাও তুলনামূলক কম। 

২। কঠিন এক্সরে: 
- এক্সরে যন্ত্রে তুলনামূলক বেশি বিভব প্রয়োগ করে যে এক্সরে পাওয়া যায় তাকে কঠিন এক্সরে বলে। 
- কঠিন এক্সরের তরঙ্গ দৈর্ঘ্য তুলনামূলক ছোট ফলে ভেদন ক্ষমতাও তুলনামূলক বেশি। 

এক্সরের ধর্ম: 
১। এক্সরে সরল পথে গমন করে। 
২। এক্সরে অদৃশ্য রশ্মি। সাধারণ আলো রেটিনায় পড়লে দৃষ্টির অনুভূতি জাগায় কিন্তু এর ক্ষেত্রে এমন ঘটে না। 
৩। এক্সরে তাড়িতচুম্বকীয় আড় তরঙ্গ। 
৪। এর তরঙ্গ দৈর্ঘ্য আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে অনেক ছোট। 
৫। এটি আলোর সমবেগে অর্থাৎ 3×108 ms-1 বেগে গমন করে। 
৬ । আলোর ন্যায় প্রতিফলন, প্রতিসরণ, অপবর্তন এবং পোলারণ ঘটে। 
৭। এই রশ্মি আলো তড়িৎ ক্রিয়া প্রদর্শণ করে। 
৮। এক্সরে ফটোগ্রাফিক প্লেটে প্রতিক্রিয়া সৃষ্টি করে। 
৯। এক্সরে তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না। সুতরাং এর কোন চার্জ নাই। 
১০। এই রশ্মি গ্যাসের মধ্য দিয়ে গমনের সময় গ্যাসকে আয়নিত করে। 
১১। এক্সরে প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে। 
১২। এক্সরের ভেদন ক্ষমতা অত্যধিক। 
১৩। এক্সরে জীবন্ত কোষকে ধ্বংস করতে পারে। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৯১.
নিচের কোনটি Malware-এর প্রকার নয়?
  1. Trojan Horse
  2. Worm
  3. Antivirus
  4. Spyware
সঠিক উত্তর:
Antivirus
উত্তর
সঠিক উত্তর:
Antivirus
ব্যাখ্যা

Malware (Malicious Software) হলো ক্ষতিকর সফটওয়্যার, যা কম্পিউটার বা নেটওয়ার্কে অননুমোদিত কাজ করে। Antivirus হলো Malware প্রতিরোধক সফটওয়্যার, Malware নয়।

ম্যালওয়্যার (Malware) শব্দটি "Malicious Software" থেকে এসেছে, যার অর্থ ক্ষতিকর সফটওয়্যার।
- এটি এমন একটি প্রোগ্রাম বা কোড, যা কম্পিউটার, নেটওয়ার্ক বা ডিভাইসে ক্ষতি করতে, তথ্য চুরি করতে বা নিয়ন্ত্রণ নিতে ডিজাইন করা হয়।

বিভিন্ন ধরনের ম্যালওয়্যার: 
ভাইরাস (Virus): ফাইলের সাথে সংযুক্ত হয়ে ছড়িয়ে পড়ে।
ওয়ার্ম (Worm): নিজে নিজেই ছড়ায়, অন্য ফাইলের প্রয়োজন হয় না।
র‍্যানসমওয়্যার (Ransomware): ফাইল এনক্রিপ্ট করে মুক্তিপণ চায়।
স্পাইওয়্যার (Spyware): ব্যবহারকারীর কার্যকলাপ গোপনে নজরদারি করে।
ট্রোজান হর্স (Trojan Horse): সাধারণ প্রোগ্রামের ছদ্মবেশে ক্ষতিকর কোড চালায়।
অ্যাডওয়্যার (Adware): বিজ্ঞাপনের মাধ্যমে ছড়িয়ে পরা ম্যালওয়্যার। 

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি (ভােকেশনাল, ২০২১ সংস্করণ)।

২৯২.
এন্টিভাইরাস কী?
  1. একটি হার্ডওয়্যার ডিভাইস
  2. একটি ইউটিলিটি সফটওয়্যার
  3. একটি ভাইরাস তৈরির প্রোগ্রাম
  4. একটি অপারেটিং সিস্টেম
সঠিক উত্তর:
একটি ইউটিলিটি সফটওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
একটি ইউটিলিটি সফটওয়্যার
ব্যাখ্যা
• এন্টিভাইরাস:
- কম্পিউটার বা আইসিটি যন্ত্রের প্রতিষেধক হল এন্টিভাইরাস।
- কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফ্টওয়্যার ব্যবহার করতে হয়।
- এই প্রোগ্রামগুলো প্রথমে আক্রান্ত কম্পিউটারে ভাইরাসের চিহ্নের সাথে পরিচিত ভাইরাসের চিহ্নগুলোর মিলকরণ করে। অতঃপর এটি সংক্রমিত অবস্থান থেকে আসল প্রোগ্রামকে ঠিক করে।
- সাধারণত একটি ভাল মানের এন্টিভাইরাস কয়েকশ ভাইরাস নির্মূল করতে পারে।
- বর্তমান সময়ের এন্টিভাইরাসগুলো ভাইরাস আক্রমণ করার পূর্বেই তা ধ্বংস করে কিংবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়। ফলে এগুলো ভাইরাস প্রতিকারে অনেক বেশি কার্যকর।
- এন্টিভাইরাস সফ্টওয়্যার সবসময় হালনাগাদ বা আপডেট করে নিতে হয়।
- ভাইরাসের হাত হতে রক্ষা পাওয়ার জন্য আজকাল বিনামুল্যে ইন্টারনেট থেকে কিছু কিছু এন্টিভাইরাস সফ্টওয়্যার ডাউনলোড এবং ইন্সটল কারা যায়। নিচে এ ধরনের কিছু প্রোগ্রাম এর নাম দেয়া হলো-
• এভিজি এন্টিভাইরাস সফ্টওয়্যার।
• এভিরা এন্টিভাইরাস সফ্টওয়্যার।
• অ্যাভাস্ট এন্টিভাইরাস সফ্টওয়্যার।
• নরটন এন্টিভাইরাস সফ্টওয়্যার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৯৩.
কম্পিউটারকে ক্ষতিকর সফটওয়্যার থেকে রক্ষা করতে নিচের কোনটি ব্যবহার করা হয়?
  1. টার্মিনাল
  2. ডিভাইস ড্রাইভার
  3. ফায়ারওয়াল
  4. ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট
সঠিক উত্তর:
ফায়ারওয়াল
উত্তর
সঠিক উত্তর:
ফায়ারওয়াল
ব্যাখ্যা
ফায়ারওয়াল হলো একটি সিকিউরিটি সিস্টেম, যা কম্পিউটার নেটওয়ার্কে আসা-যাওয়া করা ডেটা ফিল্টার করে এবং অননুমোদিত প্রবেশ বা ক্ষতিকর সফটওয়্যার থেকে সুরক্ষা দেয়।

ফায়ারওয়াল (Firewall):
- অননুমোদিত (Unauthorized) ব্যবহারকারীর হাত থেকে নেটওয়ার্ক রিসোর্সকে রক্ষা কিংবা সাইবার অ্যাটাক প্রতিরোধ করতে ফায়ারওয়াল (Firewall) ব্যবহার করা হয়।
- ফায়ারওয়াল হলো এমন এক ধরনের তথ্য ব্যবস্থাপনার নিরাপত্তা ব্যবস্থা যা কোনো একটি কোম্পানির নিজস্ব নেটওয়ার্ক তথা ইন্ট্রানেট ও ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে অবৈধ অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে।
- সহজভাবে বলা যায়, কোনো কম্পিউটারের সফ্টওয়‍্যারের নিরাপত্তা প্রদানের নিমিত্তে ফায়ারওয়াল তৈরি করা হয়।
- সাধারণত কোনো ফায়ারওয়ালের সাথে রাউটার (Router) বা ডেডিকেটেড সার্ভার (Dedicated server) থাকে যা সম্পূর্ণ ফায়ারওয়াল হিসেবে কাজ করে।
- ফায়ারওয়াল কোনো প্রতিষ্ঠানের গেইট কিপার (Gate Keeper) হিসেবে কাজ করে যা যে কোনো ধরনের প্রবেশকে নিরাপদ এবং ডেটার ফিল্টার হিসেবে কাজ করে।
- তবে ফায়ারওয়াল হ্যাকিং এর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে কিন্তু সবসময় প্রতিরোধ করতে পারে না।

অন্যান্য অপশনসমূহ, 
টার্মিনাল ➝ শুধু ইনপুট/আউটপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।
ডিভাইস ড্রাইভার ➝ হার্ডওয়্যার চালানোর জন্য প্রয়োজনীয় সফটওয়্যার।
ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট ➝ বিনোদন ও সিমুলেশনের জন্য ব্যবহৃত হয়।

উৎস: ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২৯৪.
কোন কম্পিউটার বিজ্ঞানী সর্বপ্রথম ভাইরাস বিষয়ে আলোকপাত করেন?
  1. ক) কিডম্যান
  2. খ) এলিস সুনরো
  3. গ) জন ম্যাকাফি
  4. ঘ) জন ভন নিউম্যান
সঠিক উত্তর:
ঘ) জন ভন নিউম্যান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জন ভন নিউম্যান
ব্যাখ্যা

১৯৪৯ সালে জন ভন নিউম্যান প্রথম স্ব-পুনরুৎপাদিত প্রোগ্রাম সম্পর্কে ধারণা দেন। তার এই ধারণা থেকেই ভাইরাস প্রোগ্রামের আবির্ভাব ঘটে। পুনরুৎপাদনশীলতার জন্যে এই ধরনের কম্পিউটার প্রোগ্রামকে প্রথম ভাইরাস হিসেবে সম্বোধন করেন মার্কিন কম্পিউটার বিজ্ঞানী ফ্রেডেরিক বি কোহেন।
(সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : অষ্টম শ্রেণী)

২৯৫.
'সি' প্রোগ্রামিং ভাষা সম্পর্কিত কোন তথ্যটি সঠিক নয়?
  1. প্রতিটি C প্রোগ্রামিংয়ে একটি main () ফাংশন থাকে
  2. C ভাষা একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা
  3. Turbo C, C ভাষার একটি সংস্করণ
  4. সিস্টেম প্রোগ্রামিং-এর ক্ষেত্রে সি ভাষা অধিক হারে ব্যবহৃত হয়
সঠিক উত্তর:
C ভাষা একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা
উত্তর
সঠিক উত্তর:
C ভাষা একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা
ব্যাখ্যা
• 'সি' প্রোগ্রামিং ভাষা:
- সি একটি বহুল ব্যবহৃত উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা।
- আমেরিকার বেল ল্যাবরেটরির ডেনিস রিচি ১৯৭০ সালে এ ভাষার উদ্ভাবন করেন।
- সিস্টেম প্রোগ্রামিং-এর ক্ষেত্রে সি ভাষা অধিক হারে ব্যবহৃত হয়।
- C ভাষাকে কম্পিউটার ভাষার জনক বলা হয়ে থাকে।
- এ ভাষারও অনেক সংস্করণ রয়েছে। যেমন- C, ANSI C, Visual C, Turbo C প্রভৃতি। 

• সি প্রোগ্রামিং ভাষার বৈশিষ্ট্য:
- এটি একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা।
- C ভাষা একটি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ভাষা।
- প্রতিটি C প্রোগ্রামিংয়ে একটি main () ফাংশন (Function) থাকে।
- প্রতিটি প্রোগ্রামিং স্টেটমেন্ট শেষ হয় সেমিকোলন দ্বারা।
- প্রতিটি চলক ব্যবহারের পূর্বেই তাদের ডাটা টাইপ উল্লেখ থাকে।
- Header ফাইলগুলো #include দ্বারা যুক্ত করা হয়।
- সি ভাষায় অনেক লাইব্রেরী ফাংশন, কন্ট্রোল স্টেটমেন্ট ইত্যাদির সুবিধা আছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৯৬.
print(2 + 3 * 4)
পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ-এ এর আউটপুট কী হবে?
  1. 20
  2. 14
  3. 24
  4. কোনোটিই নয় 
সঠিক উত্তর:
14
উত্তর
সঠিক উত্তর:
14
ব্যাখ্যা

• Python প্রোগ্রামিং ভাষায় গাণিতিক অপারেশনের ক্ষেত্রে operator precedence বা অপারেটরের অগ্রাধিকার অনুসরণ করা হয়। এখানে print(2 + 3 * 4) কোডে প্রথমে * (গুণ) অপারেটর কাজ করবে, কারণ গুণের অগ্রাধিকার যোগের চেয়ে বেশি। তাই প্রথমে 3 * 4 = 12 হিসাব করা হবে। এরপর সেই ফলাফলের সাথে 2 যোগ করা হবে অর্থাৎ 2 + 12 = 14। সুতরাং প্রোগ্রামের আউটপুট হবে 14। সঠিক উত্তর হলো খ) 14। এভাবে Python সবসময় PEMDAS (Parentheses, Exponent, Multiplication/Division, Addition/Subtraction) নিয়ম অনুসরণ করে।

⚪ পাইথন (Python):
- পাইথন হচ্ছে প্রোগ্রামিং ভাষাসমূহের অন্যতম হাই-লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা।
- ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশনসহ অনেক সফটওয়্যার বানাতে এটি ব্যবহার করা হয়।
- ১৯৮৯ সালে নেদারল্যান্ডের বিজ্ঞানী ভ্যান রোসাম (Van Rossum) এ ভাষাটি রচনা করেন।
- পাইথনের কোর সিনট্যাক্স খুবই সংক্ষিপ্ত, তবে ভাষাটির স্ট্যান্ডার্ড লাইব্রেরি অনেক সমৃদ্ধ।

- অন্যান্য ল্যাঙ্গুয়েজের যতরকম ফিচার বা নতুন নতুন সাপোর্ট আসে, সবই পাইথনে খুব সহজে ব্যবহার করা যায়।
- সাধারণত দ্রুত সফটওয়‍্যার নির্মাণের জন্য পাইথন ব্যবহৃত হয়।
- যে সমস্ত বড় প্রতিষ্ঠান পাইথন ব্যবহার করে, তাদের মধ্যে গুগল ও নাসা উল্লেখযোগ্য।
- ২০১৮ সালে এটি IEEE কর্তৃক সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামিং ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- এটি বিভিন্ন প্ল্যাটফর্মে চলে এবং ক্লাউডভিত্তিক ওয়েব এ্যাপ্লিকেশন, ডেটা অ্যানালাইসিস ও মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

২৯৭.
কোন প্রোগ্রামিং ভাষায় লিখিত প্রোগ্রাম নির্বাহের জন্য অনুবাদক প্রোগ্রাম দরকার হয় না? 
  1. High-Level Language
  2. Mid-Level Language
  3. Assembly Language
  4. Machine Language
সঠিক উত্তর:
Machine Language
উত্তর
সঠিক উত্তর:
Machine Language
ব্যাখ্যা
- যে প্রোগ্রাম সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। 
- অনুবাদক প্রোগ্রাম অ্যাসেম্বলার, কম্পাইলার ও ইন্টারপ্রেটার এই তিন ধরনের হয়ে থাকে। 
- অ্যাসেম্বলার শুধুমাত্র অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত করে। 
- অন্যদিকে কম্পাইলার ও ইন্টারপ্রেটার উচ্চস্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত করে। 
- মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য কোনো অনুবাদকের প্রয়োজন পড়ে না। 

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি (ভোকেশনাল)।
২৯৮.
অ্যালগরিদমের চিত্ররূপকে বলা হয় -
  1. বেসিক কমান্ড
  2. সুডােকোড
  3. ফ্লোচার্ট
  4. ছদ্ম-প্রােগ্রাম
সঠিক উত্তর:
ফ্লোচার্ট
উত্তর
সঠিক উত্তর:
ফ্লোচার্ট
ব্যাখ্যা
• প্রবাহচিত্র/ফ্লোচার্ট:
- এটি অ্যালগরিদমের চিত্ররূপ।
- এই চিত্রে প্রােগ্রামের পূর্ণাঙ্গ পরিকল্পনা দেয়া হল।
- ফ্লোচার্ট অনুসরণ করে প্রকৃত প্রােগ্রাম রচনা করা হয়।

• সুডােকোড:
- প্রােগ্রামের ধরন ও কার্যাবলী তুলে ধরার জন্য কিছু সংখ্যক নির্দেশ বা স্টেটমেন্টের সমাহারকেই সুডােকোড বলা হয়।
- Pseudo অর্থ ছদ্ম।
- সুডোকোড অর্থ ছদ্ম-প্রােগ্রাম।

• বেসিক কমান্ড:
- বেসিক প্রােগ্রাম লেখার জন্য ব্যবহৃত শব্দ, যেমন- PRINT, LET, GOTo ইত্যাদি।

• বেসিক সংরক্ষিত শব্দ:
- এসব শব্দ বেসিক চলক হিসেবে ব্যবহার করা নিষেধ। যেমন- LIST, PRINT, READ ইত্যাদি।

• অ্যালগরিদম:
- সমস্যা সমাধানের যৌক্তিক ক্রমানুসারী বর্ণনা। এই বর্ণনার ভিত্তিতে ফ্লোচার্ট অঙ্কন করা হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৯৯.
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW) কোন দেশ থেকে সূচনা হয়েছে?
  1. United States
  2. Germany
  3. Switzerland
  4. United Kingdom
সঠিক উত্তর:
Switzerland
উত্তর
সঠিক উত্তর:
Switzerland
ব্যাখ্যা

- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW) বা ওয়েবের সূচনা হয়েছে Switzerland থেকে। 

- ১৯৮৯ সালে, সার্ভারের মাধ্যমে তথ্য আদানপ্রদান সহজ করার জন্য টিম বার্নার্স-লি নামের একজন বিজ্ঞানী সর্নর্নাল ইন্সটিটিউট অফ ফিজিকাল সায়েন্সেসে (CERN) কাজের সময় ওয়েবের ধারণা প্রস্তাব করেন।
- ১৯৯১ সালে তিনি প্রথম ওয়েবসাইট চালু করেন যা তথ্য শেয়ারিং এবং ইন্টারনেট ব্রাউজিং এর পথপ্রদর্শক হয়।
- এই আবিষ্কার ইন্টারনেটের গতি ও ব্যাপ্তি বৃদ্ধি করে বিশ্বব্যাপী যোগাযোগ ও তথ্য প্রবাহে বিপ্লব ঘটায় ।

• WWW:
- WWW এর পূর্ণরূপ হলো World Wide Web.
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব(WWW) হলো সুইজারল্যান্ডের গবেষকদের দ্বারা উদ্ভাবিত একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম।
- এটি একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো সার্ভার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়।
- টিম বার্নাস লি ১৯৮৯ সালে সুইজারাল্যান্ডের জেনেভায় WWW তৈরি করেন।
- টিম বার্নাস লিকে WWW এর জনক বলা হয়।
- ECRN (The European Center for Nuclear Research) -এ ১৯৮৯ সালে WWW এর সূচনা হয়। 
- WWW এর বহুল প্রচলন শুরু হয় ১৯৯৩ সালে।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩০০.
নিচের কোনটি একটি ইউটিলিটি প্রোগ্রামের উদাহরণ?
  1. কম্পাইলার
  2. অ্যান্টিভাইরাস
  3. টেক্সট এডিটর
  4. ওয়েব ব্রাউজার
সঠিক উত্তর:
অ্যান্টিভাইরাস
উত্তর
সঠিক উত্তর:
অ্যান্টিভাইরাস
ব্যাখ্যা
• অ্যান্টিভাইরাস একটি ইউটিলিটি প্রোগ্রামের উদাহরণ।

ইউটিলিটি প্রোগ্রাম:
- সাধারণত সার্বিকভাবে কম্পিউটারকে দেখাশোনা করা, কম্পিউটারের স্পিড যাতে না কমে যায় সেজন্য ইউটিলিটিস প্রোগ্রাম ব্যবহার করা হয়।
- অ্যাপ্লিকেশন প্রোগ্রাম পরিচালনার জন্য ইউটিলিটিস প্রোগ্রাম কাজ করে থাকে।
- ইউটিলিটিস প্রোগ্রাম এর কাজ হচ্ছে ফাইল তৈরি করা, সংরক্ষণ করা, কোনো কিছু মোছা, ডিস্ক ফরমেট ও অন্যান্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম লোড করা
ইত্যাদি। যেমন: McAfee, Disk Defragmenter, WinRAR, WinZip ইত্যাদি।
- উইন্ডোজ প্রোগ্রামের আওতায় System Tools-এর সাথে কিছু ইউটিলিটি প্রোগ্রাম সংযোজন করা হয়েছে।
- সিস্টেম সংক্রান্ত বিভিন্ন ত্রুটি শনাক্তকরণ এবং তা সংশোধন, ভাইরাস চেক করা, ডিস্ক পার্টিশন ইত্যাদি করার জন্য এসব ইউটিলিটি প্রোগ্রাম ব্যবহার করা হয়।
- Disk Fragmenter, Scan Disk, Drive Converter, Compression, System Monitor ইত্যাদি System Tools এর ইউটিলিটি প্রোগ্রামের অন্তর্ভুক্ত।
- এ সমস্ত সফটওয়্যারকে মেইনটেন্যান্স টুলসও বলা হয়।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।