বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কম্পিউটার প্রোগ্রাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ও পারঙ্গমতা

মোট প্রশ্ন১,৭৯৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কম্পিউটার প্রোগ্রাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ও পারঙ্গমতা

PrepBank · পাতা ১০ / ১৮ · ৯০১১,০০০ / ১,৭৯৭

৯০১.
কোনটি প্যাকেজ প্রোগ্রাম?
  1. ক) ওয়ার্ড প্রসেসিং
  2. খ) ইউটিলিটি প্রোগ্রাম
  3. গ) অনুবাদক প্রোগ্রাম
  4. ঘ) অপারেটিং সিস্টেম
সঠিক উত্তর:
ক) ওয়ার্ড প্রসেসিং
উত্তর
সঠিক উত্তর:
ক) ওয়ার্ড প্রসেসিং
ব্যাখ্যা
•  কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার প্রধানত দুইপ্রকার।
   i) সিস্টেম সফটওয়্যার ও
   ii) অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

• অ্যাপ্লিকেশন বা ব্যবহারিক সফটওয়্যার আবার দু প্রকার। যথা:
    i) প্যাকেজ প্রোগ্রাম ও
    ii) কাস্টোমাইজড সফটওয়্যার।

• প্যাকেজ প্রোগ্রাম ব্যবহারকারীদের কাজের ধরন ও চাহিদার ভিত্তিতে তৈরি করা হয়।
ডেটাবেজ, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশীট, গ্রাফিক্স ইত্যাদি প্যাকেজ প্রোগ্রামের উদাহরণ।

• অন্যদিকে ইউটিলিটি প্রোগ্রাম, অনুবাদক প্রোগ্রাম ও অপারেটিং সিস্টেম হলো সিস্টেম সফটওয়্যার।

সূত্রঃ কম্পিউটার শিক্ষা : এসএসসি প্রোগ্রাম – উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৯০২.
বিটম্যাপ প্রযুক্তির বাংলা লেখার সফটওয়্যার নিচের কোনটি?
  1. শহীদবর্ণ
  2. লিপিকার
  3. শহীদলিপি
  4. শহীদফন্ট
সঠিক উত্তর:
শহীদলিপি
উত্তর
সঠিক উত্তর:
শহীদলিপি
ব্যাখ্যা
- তথ্যপ্রযুক্তির উন্মেষকালে লন্ডনে বসে সাইফুদ্দাহার শহীদ নিজে প্রোগ্রামিং করে কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার ‘শহীদলিপি’ তৈরি করেন।
-১৯৮৫ সালে তিনি এটি বাজারজাত করেন। এটি ছিল অ্যাপল ম্যাকিন্টশ কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার। প্রথমে শহীদলিপির ফন্ট ছিল বিটম্যাপ প্রযুক্তির, যা দিয়ে প্রকাশনার কাজ করা যেত না।
- পরবর্তী সময়ে শহীদলিপির জন্য ‘লেজার’ প্রযুক্তির ফন্ট তৈরি করেন সাইফুদ্দাহার শহীদ। গত ৯ জানুয়ারি, তিনি পরলোকগমন করেন।
উৎস: পত্রিকা রিপোর্ট।
৯০৩.
সি প্রোগ্রামিং ভাষা উদ্ভাবনের সাথে সম্পর্কিত প্রতিষ্ঠান কোনটি?
  1. Bell Labs
  2. MIT Lincoln Laboratory
  3. CERN
  4. JPL
সঠিক উত্তর:
Bell Labs
উত্তর
সঠিক উত্তর:
Bell Labs
ব্যাখ্যা
• সি প্রোগ্রামিং ভাষা:
- যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে ১৯৭০ সালে ডেনিস রিচি (Dennis Ritchie) প্রথম C ভাষা তৈরি করেন।
- Dennis Ritchie-কে সি প্রোগ্রামিং ভাষার জনক বলা হয়।
- তিনি সর্বপ্রথম Unix অপারেটিং সিস্টেমে DEC PDP-11 মেশিনে 'সি' প্রয়োগ করেন।

- ‘সি’ এসেছে BCPL নামের একটি কম্পিউটার ভাষা থেকে, যা থেকে ‘বি’ নামে অপর একটি ভাষার উদ্ভব ঘটে এবং 'বি' এর পরের উন্নয়ন হলো ‘সি’ ভাষার উদ্ভবের মধ্য দিয়ে।
- প্রথমে ‘সি’ সরবরাহ হতো Unix অপারেটিং সিস্টেমে। পরে ‘সি' এর প্রয়োগ ঘটে আরো বহুভাবে।
- বহু সুবিধার কারণে এখনও 'সি' প্রোগ্রামিং ভাষা প্রচলিত আছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৯০৪.
নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ?
  1. ক) মাইক্রোসফট ওয়ার্ড
  2. খ) কম্পাইলর
  3. গ) ইন্টারপ্রেটার
  4. ঘ) অপারেটিং সিস্টেম
সঠিক উত্তর:
ক) মাইক্রোসফট ওয়ার্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) মাইক্রোসফট ওয়ার্ড
ব্যাখ্যা
সিস্টেম সফট্ওয়্যার (System Software):
- সিস্টেম সফট্ওয়্যার হল কম্পিউটারের নিয়ন্ত্রক।
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে।
- সিস্টেম সফট্ওয়্যার ছাড়া কম্পিউটার চালু করা যায় না।
- অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফট্ওয়্যার বিভিন্ন ধরনের হতে পারে।
- তার মধ্যে Dos, Windows এবং Xenix/Unix বহুলভাবে ব্যবহৃত।
- Compiler, Interpreter, Assembler প্রোগ্রাম সমূহও সিস্টেম সফটওয়্যারের অন্তর্গত।

অ্যাপ্লিকেশন সফটওয়্যার
- অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়। যেমন-
- Word Processing Package Program: Word Star, Word Perfect, MS Word, Word Note.
- Spreadsheet Package Program: Lotus 1-2-3, Ms-Excel, Qrater Pro.
- Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯০৫.
BIOS হলো এক ধরনের -
  1. ক) হার্ডওয়্যার
  2. খ) সফটওয়্যার
  3. গ) ফার্মওয়্যার
  4. ঘ) ম্যালওয়্যার
সঠিক উত্তর:
গ) ফার্মওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
গ) ফার্মওয়্যার
ব্যাখ্যা
ফার্মওয়্যার হচ্ছে বিশেষ ধরনের সফটওয়্যার যা সুনির্দিষ্ট হার্ডওয়্যার পরিচালনার জন্য প্রয়োজন পড়ে।
সাধারণত হার্ডওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিজেদের যন্ত্রপাতির সাথে এ ধরনের সফটওয়্যার দিয়ে থাকে।

কম্পিউটারে বহুল ব্যবহৃত একটি ফার্মওয়্যার হলো BIOS.
BIOS-এর পূর্ণরূপ হলো -Basic Input/Output System.
 
এছাড়া প্রত্যেকটি হার্ডওয়্যারের সাথে থাকে তার নিজস্ব ডিভাইস ড্রাইভার।
ফার্মওয়্যারগুলো সাধারণত মেশিন নির্ভর হয়ে থাকে।
অর্থাৎ এক এক মেশিনের জন্য আলাদা আলাদা ডিভাইস ড্রাইভারের প্রয়োজন পড়ে।

সূত্র: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২ (ভোকেশনাল)
৯০৬.
উল্লেখিত কোন ভাইরাসটি মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টকে ইনফেক্ট করে?
  1. বুট সেক্টর ভাইরাস
  2. জেরুজালেম
  3. ট্রোজান হর্স
  4. ভিবিএস/হেল্পার
সঠিক উত্তর:
ভিবিএস/হেল্পার
উত্তর
সঠিক উত্তর:
ভিবিএস/হেল্পার
ব্যাখ্যা
• ভিবিএস/হেল্পার:
- ভিবিএস/হেল্পার ভাইরাসটি মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টকে ইনফেক্ট করে।
- এই ভাইরাসের মধ্যে আছে অটোক্লোজ নামে একটি ম্যাক্রো।
- ইনফেক্টেড ডকুমেন্টে অটোম্যাক্রো ব্যবহার করে ভাইরাসটি সক্রিয় হয়ে ওঠে।

• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রোগ্রাম যা কম্পিউটার সিস্টেমে অনুপ্রবেশ করে এবং তার কার্যক্রমকে বাধাগ্রস্ত করে।
- এই ভাইরাস বাহ্যিক উৎস থেকে কম্পিউটারের মেমোরিতে প্রবেশ করে এবং গোপনে বিস্তার লাভ করে, ফলে মূল্যবান প্রোগ্রাম এবং তথ্য নষ্ট হতে পারে, এমনকি অনেক সময় এটি কম্পিউটারকে অচল করে দেয়।
- CIH ভাইরাস, যা চেরনোবিল ভাইরাস নামেও পরিচিত, এর রচয়িতা হলেন চেন ইং-হাও (Chen Ing-hau), যিনি তাইওয়ানের টাটুং বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
এই ভাইরাসের নামকরণ করা হয়েছে তার নামের আদ্যাক্ষর "CIH" থেকে।
- CIH ভাইরাস বা চেরনোবিল ভাইরাস ১৯৯৯ সালের ২৬ এপ্রিল সারা বিশ্বে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল এবং লক্ষ লক্ষ কম্পিউটারকে আক্রান্ত করে।
এই ভাইরাসকে "Chernobyl" বা "Spacefiller" নামেও ডাকা হয়।
- সত্তর দশকে, ইন্টারনেটের প্রাথমিক রূপ ARPANET-এ "Creeper" নামক প্রথম ভাইরাস চিহ্নিত হয়েছিল।
- Creeper ভাইরাসের মোকাবেলায় "Reaper" নামে একটি সফটওয়্যার তৈরি করা হয়েছিল, যা ভাইরাসটি মুছে ফেলতে সক্ষম ছিল। তবে তখন ভাইরাসটি সাধারণত শুধুমাত্র তার উৎপত্তিস্থলে সীমাবদ্ধ থাকত।

• কয়েকটি কম্পিউটার ভাইরাসের নাম:
- এক্স ৯৭এম/হপার.আর,
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- মাইক্রো ভাইরাস,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,

উৎস: ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯০৭.
নিচের কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার নয়?
  1. Quick heal
  2. AVG
  3. Cobra
  4. Conficker
সঠিক উত্তর:
Conficker
উত্তর
সঠিক উত্তর:
Conficker
ব্যাখ্যা
• Conficker একটি কম্পিউটার ভাইরাস।

• এন্টিভাইরাস সফটওয়্যার:

- ১৯৫০ সালে কম্পিউটার ভাইরাসের উদ্ভব ঘটে।
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো:
- AVG,
- AVAST,
- Norton,
- Panda,
- Avira,
- McAfee,
- Cobra,
- Quick heal,
- Kaspersky ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৯০৮.
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় কোনটি?
  1. Java
  2. Python
  3. C++
  4. C
সঠিক উত্তর:
C
উত্তর
সঠিক উত্তর:
C
ব্যাখ্যা
• অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং:
- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে ডাটা ও ইনস্ট্রকাশনের সমন্বয়ে চলক তৈরি করা হয়। একে বলা হয় অবজেক্ট।
- মেসেজে আদান-প্রদানের মাধ্যমে অবজেক্টগুলো পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে।
- এই প্রোগ্রামিং পদ্ধতিতে প্রোগ্রামের ইনস্ট্রাকশনগুলো ডাটা দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- C++, Java, C#, Python ইত্যাদি হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উদাহরণ।

• মূলত ৬টি প্রাথমিক ধারণার দ্বারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে উপস্থাপন করা হয়। যথা:
১. অবজেক্ট (Object),
২. ক্লাস (Class),
৩. মেসেজ (Message),
৪. পলিমারফিজম (Polymorphism),
৫. ইনহেরিটেন্স (Inheritance) এবং
৬. এনক্যাপসুলেশন (Encapsulation)।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯০৯.
(10010111)2 = (কত)16?
  1. ক) 67
  2. খ) 98
  3. গ) 96
  4. ঘ) 97
সঠিক উত্তর:
ঘ) 97
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 97
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৯১০.
নিচের কোনটি কম্পিউটার ভাইরাস?
  1. ক) VX2000
  2. খ) Red Alert
  3. গ) Norton
  4. ঘ) Macro
সঠিক উত্তর:
ঘ) Macro
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Macro
ব্যাখ্যা

Macro একটি কম্পিউটার ভাইরাস।

ম্যাক্রো ভাইরাস এক ধরনের কম্পিউটার ভাইরাস, যা ডেটা ফাইলসমূহকে আক্রান্ত করে। ম্যাক্রো ভাইরাস ম্যাক্রো বা ওএলই অবজেক্ট থেকে তৈরি হয় এবং যা অন্যান্য ভাইরাস থেকে লেখা সহজ হয়। অনেক অ্যাপ্লিকেশনে ম্যাক্রো ল্যাঙ্গুয়েজ রয়েছে এবং তা থেকেই ম্যাক্রো ভাইরাসের উৎপত্তি।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল) এবং ক্যাসপারস্কি এন্টিভাইরাস ওয়েবসাইট (ব্যাখ্যা)

৯১১.
Ruby কোন প্রজন্মের ভাষা?
  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. তৃতীয়
  4. চতুর্থ
সঠিক উত্তর:
তৃতীয়
উত্তর
সঠিক উত্তর:
তৃতীয়
ব্যাখ্যা
বিভিন্ন প্রজন্মের ভাষা:
১) প্রথম প্রজন্মের ভাষা(১৯৪৫ - ১৯৫০)- machine Language বা, যান্ত্রিক ভাষা।
২) দ্বিতীয় প্রজন্মের ভাষা(১৯৫০ - ১৯৬০)- assembly language বা, অ্যাসেম্বলি ভাষা।
৩) তৃতীয় প্রজন্মের ভাষা(১৯৬০ - ১৯৭০)- high level language বা, উচ্চস্তরের ভাষা। C++, BASIC, PASCAL, FORTRAN, Java, C, Ruby, Perl.
৪) চতুর্থ প্রজন্মের ভাষা(১৯৭০ - ১৯৮০)- very high level language বা, অতি উচ্চস্তরের ভাষা। SQL, NOMAD, FOCUS.
৫) পঞ্চম প্রজন্মের ভাষা (১৯৮০ - বর্তমান)- natural language বা, স্বাভাবিক ভাষা। Prolog, OPSS, Mercury.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি।
৯১২.
যদি একটি প্রসেসর 1 সেকেন্ডে 20 লাখ নির্দেশনা সম্পন্ন করে, তাহলে এর MIPS রেটিং কত হবে?
  1. 2 MIPS
  2. 1 MIPS
  3. 4 MIPS
  4. 0.5 MIPS
সঠিক উত্তর:
2 MIPS
উত্তর
সঠিক উত্তর:
2 MIPS
ব্যাখ্যা

• একটি প্রসেসর যদি ১ সেকেন্ডে ২০ লাখ (২,০০,০০০০) নির্দেশনা সম্পাদন করতে পারে, তবে তার MIPS রেটিং নির্ণয় করা যায়। MIPS অর্থ “Million Instructions Per Second”, যা বোঝায় প্রতি সেকেন্ডে কত মিলিয়ন নির্দেশনা প্রসেসরটি সম্পাদন করতে সক্ষম। এখানে নির্দেশনাগুলোর সংখ্যা ২ মিলিয়ন এবং সময় ১ সেকেন্ড। MIPS হিসাব করার সূত্র হলো:

MIPS = (Number of Instructions Executed) / (Execution Time in Seconds × 106)

যদি আমরা সংখ্যা বসাই: MIPS = 2,000,000 / (1 × 106) = 2

অতএব, এই প্রসেসরের MIPS রেটিং হলো 2 MIPS. এটি নির্দেশ করে যে প্রসেসর প্রতি সেকেন্ডে ২ মিলিয়ন নির্দেশনা কার্যকর করতে সক্ষম।

• MIPS:
- MIPS (Million Instructions Per Second) হল কম্পিউটারের প্রসেসিং গতি পরিমাপের একটি একক, যা দিয়ে একটি কম্পিউটারের প্রসেসর প্রতি সেকেন্ডে কত মিলিয়ন নির্দেশাবলী কার্যকর করতে পারে তা নির্ধারণ করা হয়। 
- এটি বিশেষ করে RISC (Reduced Instruction Set Computer) প্রসেসরগুলোর কার্যক্ষমতা মূল্যায়নের জন্য জনপ্রিয় ছিল। যদিও বর্তমানে প্রসেসরের গতি MHz বা GHz এককে পরিমাপ করা হয়।
- যদিও MIPS সাধারণ কম্পিউটার পারফরম্যান্স নির্দেশ করে, এটি সবসময় নির্ভুল উপায় নয়, কারণ প্রসেসরের কার্যক্ষমতা নির্ভর করে নির্দেশনার ধরন, ক্যাশ মেমোরি, ও সফটওয়্যার অপ্টিমাইজেশনের ওপর।
- এটি একটি পুরনো কিন্তু কার্যকর পরিমাপ পদ্ধতি যা কম্পিউটারের প্রসেসরের গতিকে সরাসরি নির্দেশ করে।
- একটি প্রসেসরের MIPS রেটিং যত বেশি, তার ডেটা প্রসেসিং ক্ষমতা তত বেশি।

উৎস: IEEE & ACM Digital Library.

৯১৩.
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন-এর উদ্ভাবক কে?
  1. EF Codd
  2. Van Rossum
  3. BAL Laboratory
  4. Dennis Ritchie
সঠিক উত্তর:
Van Rossum
উত্তর
সঠিক উত্তর:
Van Rossum
ব্যাখ্যা
♦ পাইথন (Python):
- পাইথন হচ্ছে প্রোগ্রামিং ভাষাসমূহের অন্যতম হাই-লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা।
- ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশনসহ অনেক সফটওয়্যার বানাতে এটি ব্যবহার করা হয়।
- ১৯৮৯ সালে নেদারল্যান্ডের বিজ্ঞানী ভ্যান রোসাম (Van Rossum) এ ভাষাটি রচনা করেন।
- পাইথনের কোর সিনট্যাক্স খুবই সংক্ষিপ্ত, তবে ভাষাটির স্ট্যান্ডার্ড লাইব্রেরি অনেক সমৃদ্ধ।
- অন্যান্য ল্যাঙ্গুয়েজের যতরকম ফিচার বা নতুন নতুন সাপোর্ট আসে, সবই পাইথনে খুব সহজে ব্যবহার করা যায়।
- সাধারণত দ্রুত সফটওয়‍্যার নির্মাণের জন্য পাইথন ব্যবহৃত হয়।
- যে সমস্ত বড় প্রতিষ্ঠান পাইথন ব্যবহার করে, তাদের মধ্যে গুগল ও নাসা উল্লেখযোগ্য।
- ২০১৮ সালে এটি IEEE কর্তৃক সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামিং ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- এটি বিভিন্ন প্ল্যাটফর্মে চলে এবং ক্লাউডভিত্তিক ওয়েব এ্যাপ্লিকেশন, ডেটা অ্যানালাইসিস ও মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ মাহবুবুর রহমান।
৯১৪.
স্ট্রাকচার্ড প্রোগ্রামিং এর গঠন কয় ধরনের হয়ে থাকে?
  1. দুই ধরনের
  2. তিন ধরনের
  3. চার ধরনের
  4. পাঁচ ধরনের
সঠিক উত্তর:
তিন ধরনের
উত্তর
সঠিক উত্তর:
তিন ধরনের
ব্যাখ্যা
♦স্ট্রাকচার্ড প্রোগ্রামিং:
- স্ট্রাকচার্ড প্রোগ্রামিং এমন এক ধরনের প্রোগ্রামিং যেখানে প্রোগ্রামের স্টেটমেন্টগুলো ভিন্ন ভিন্ন শ্রেণিতে বিভক্ত করে লেখা হয়।
- স্ট্রাকচার্ড প্রোগ্রামিং এ টপ-ডাউন-অ্যাপ্রোচের মাধ্যমে প্রোগ্রামকে কতকগুলো অংশ বা মডিউলে ভাগ করা হয়।
- C, Pascal, QBASIC, ALGOL, PL/I, Ada ইত্যাদি হলো স্ট্রাকচার্ড প্রোগ্রামিং এর উদাহরণ।
- স্ট্রাকচার্ড প্রোগ্রামিংয়ের গঠন তিন ধরনের হয়ে থাকে। যথা-
১। পর্যায়ক্রমিক গঠন (Sequential Structure),
২। চক্র বা লুপ (Loop) ও
৩। ডিশিসন স্টেটমেন্ট (Desicion Statement)

• স্ট্রাকচার্ড প্রোগ্রামিংয়ের বৈশিষ্ট্য:
- এটা সহজে অনুধাবনযোগ্য।
- ডিবাগিং করা সহজ।
- সহজে রক্ষণাবেক্ষণ করা যায়।
- সহজে রচনা করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯১৫.
অ্যান্টিভাইরাস সফটওয়্যার-
  1. Bitdefender
  2. Informix
  3. Foxpro
  4. Oracle
সঠিক উত্তর:
Bitdefender
উত্তর
সঠিক উত্তর:
Bitdefender
ব্যাখ্যা
• Bitdefender অ্যান্টিভাইরাস সফটওয়্যার।

• অ্যান্টিভাইরাস সফটওয়্যার:
- কম্পিউটার বা আইসিটি যন্ত্রের প্রতিষেধক হলো এন্টিভাইরাস।
- কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করতে হয়।
- এই প্রোগ্রামগুলো প্রথমে আক্রান্ত কম্পিউটারে ভাইরাসের চিহ্নের সাথে পরিচিত ভাইরাসের চিহ্নগুলোর মিলকরণ করে।
- অতঃপর এটি সংক্রমিত অবস্থান থেকে আসল প্রোগ্রামকে ঠিক করে।

• কতিপয় অ্যান্টিভাইরাস সফটওয়্যার:
- Symantec,
- McAfee,
- AVG Anti-Virus,
- Avira,
- AVAST Anti-Virus,
- TREND micro,
- ESET NOD32,
- Kaspersky Anti-Virus,
- Microsoft Security Essential,
- ZoneAlarm Anti-Virus,
- Cobra Anti-Virus,
- Bitdefender,
- Norton Anti-Virus,
- Panda Anti-Virus,
- PC Tools Anti-Virus etc.

• অন্যান্য অপশন আলোচনা:
- Oracle, Foxpro, Informix হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৯১৬.
নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার?
  1. ক) Maya
  2. খ) AVG
  3. গ) Outllok
  4. ঘ) Google
সঠিক উত্তর:
খ) AVG
উত্তর
সঠিক উত্তর:
খ) AVG
ব্যাখ্যা
অ্যান্টিভাইরাস বলতে সাধারণভাবে কম্পিউটারের ভাইরাস রোধ করার জন্য ব্যবহৃত একধরনের প্রোগ্রামকে বুঝায়, যা কম্পিউটারের সংরক্ষণ এলাকা বা হার্ডডিস্ক বা যে কোন রিমুভেবল ডিস্ক হতে ভাইরাস সনাক্তকরণ, প্রতিরোধ ও প্রতিকার করতে পারে।
- কয়েকটি অ্যান্টিভাইরাস প্রোগ্রামের নাম দেয়া হল: রিভ অ্যান্টিভাইরাস, কাসপারস্কি, ম্যাকফি, নরটন, পিসিসিলিন, এভিজি, অ্যাভাস্ট।
- Outlook হচ্ছে মাইক্রোসফটের ইমেইল সেবা।
- Google একটি সার্চ ইঞ্জিন।
৯১৭.
BIOS-এর কার্যক্রম কখন শুরু হয়?
  1. কোনো সফটওয়্যার চালু করলে
  2. সিস্টেমে প্রবেশ করার পর
  3. কম্পিউটার চালু হওয়ার সঙ্গে সঙ্গে
  4. অপারেটিং সিস্টেম লোড হওয়ার পরে
সঠিক উত্তর:
কম্পিউটার চালু হওয়ার সঙ্গে সঙ্গে
উত্তর
সঠিক উত্তর:
কম্পিউটার চালু হওয়ার সঙ্গে সঙ্গে
ব্যাখ্যা

• BIOS-এর কার্যক্রম শুরু হয় কম্পিউটার চালু হওয়ার সঙ্গে সঙ্গে (গ)। যখন পিসির পাওয়ার বোতাম চাপা হয়, তখন মাদারবোর্ডে থাকা BIOS (Basic Input/Output System) সক্রিয় হয়। এটি প্রথম প্রোগ্রাম যা রান হয় এবং হার্ডওয়্যার পরীক্ষা করে। BIOS হার্ডওয়্যার ঠিকঠাক কাজ করছে কি না তা চেক করতে POST (Power-On Self Test) সম্পাদন করে। এছাড়াও, এটি অপারেটিং সিস্টেম লোড করার জন্য বুট ডিভাইস খুঁজে বের করে এবং সিস্টেমকে প্রস্তুত করে। তাই, BIOS-এর কার্যক্রম শুরু হয় সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমের আগে, সরাসরি কম্পিউটার চালু হওয়ার সঙ্গে সঙ্গে।

BIOS:
- BIOS এর পূর্ণরূপ হলো- Basic Input/Output System.
- কম্পিউটার Boot হওয়ার পরপরই যে প্রোগ্রামটি Run হয় সেটি হল BIOS.
- অর্থাৎ, BIOS এর প্রাথমিক কাজ হচ্ছে Boot process নিয়ন্ত্রণ করা। এটি কম্পিউটার চালুর সময় হার্ডওয়্যার initialize করে।
- এটি System BIOS, ROM BIOS, PC BIOS হিসেবে পরিচিত।
- কম্পিউটারের মাদারবোর্ডের ফার্মওয়্যার চিপের মধ্যে থাকা কতগুলো নির্দেশনার সমষ্টি হল BIOS.
- BIOS মাধ্যমে কম্পিউটারের সিস্টেম কনফিগারেশন নির্ধারণ করা হয়।

উৎস: ব্রিটানিকা।

৯১৮.
SUB, ADD, DIV, MUL সাংকেতিক কোড কোন ভাষায় ব্যবহৃত হয়?
  1. ক) Machine Language
  2. খ) Assembly Language
  3. গ) Natural Language
  4. ঘ) High Level Language
সঠিক উত্তর:
খ) Assembly Language
উত্তর
সঠিক উত্তর:
খ) Assembly Language
ব্যাখ্যা
• অ্যাসেম্বলি ভাষা (Assembly Language):
- অ্যাসেম্বলি ভাষা হচ্ছে মেশিন ভাষার পরবর্তী প্রোগ্রামের ভাষা। মেশিন ভাষার সীমাবদ্ধতা দূর করার জন্য পঞ্চাশের দশকে অ্যাসেম্বলি ভাষার প্রচলন শুরু হয়।
- এই ভাষা দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হতো যা মেশিনের ভাষা থেকে উন্নত, সংক্ষিপ্ত এবং ব্যবহারকারীর জন্য সহজবোধ্য।
- অ্যাসেম্বলি ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তরিত করার জন্য অ্যাসেম্বলার নামক এক ধরনের ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয়।
- অ্যাসেম্বলি ভাষা বিভিন্ন সংকেতের সমন্বয়ে লেখা হয়ে থাকে। এজন্য অ্যাসেম্বলি ভাষাকে সাংকেতিক ভাষাও (Symbolic Language) বলা হয়।
- কারণ অ্যাসেম্বলি ভাষার ক্ষেত্রে নির্দেশ ও ডাটার অ্যাড্রেস বাইনারি বা হেক্সাডেসিম্যাল সংখ্যার সাহায্যে না দিয়ে বিভিন্ন সংকেতের সাহায্যে দেয়া হয়।
- যথা: ADD, SUB, MUL, DIV, JMP, INP, OUT ইত্যাদি। এগুলোকে অপকোড বা অপারেশন কোড বলে। 
- আবার এই সংকেতগুলোকে সাংকেতিক কোড (Symbolic Code) বা নেমোনিক (mnemonic) বলা হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯১৯.
কোন সফটওয়্যার ক্ষতিকারক প্রোগ্রামগুলি চিহ্নিত ও মুছে ফেলার কাজে ব্যবহৃত হয়?
  1. Quick Heal
  2. Chrome
  3. Blender
  4. WinRAR
সঠিক উত্তর:
Quick Heal
উত্তর
সঠিক উত্তর:
Quick Heal
ব্যাখ্যা
• ক্ষতিকারক প্রোগ্রামগুলি চিহ্নিত ও মুছে ফেলার কাজে ব্যবহৃত সফটওয়্যার হলো Quick Heal। এটি একটি অ্যান্টিভাইরাস প্রোগ্রাম যা কম্পিউটার ও মোবাইল ডিভাইসে ভাইরাস, ম্যালওয়্যার, ট্রোজান, স্পাইওয়্যারসহ বিভিন্ন ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম শনাক্ত করে এবং সেগুলো দূর করে। Quick Heal ব্যবহার করলে সিস্টেম সুরক্ষিত থাকে এবং ডেটা হারানোর ঝুঁকি কমে। অন্যদিকে, Chrome হলো একটি ওয়েব ব্রাউজার, Blender একটি 3D গ্রাফিক্স সফটওয়্যার এবং WinRAR একটি ফাইল কমপ্রেস করার সফটওয়্যার, যেগুলো ক্ষতিকারক প্রোগ্রাম শনাক্ত বা মুছে ফেলার কাজ করে না। তাই ক্ষতিকারক প্রোগ্রাম থেকে রক্ষা পাওয়ার জন্য Quick Heal সবচেয়ে উপযুক্ত।

• এন্টিভাইরাস সফটওয়্যার:

- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার:
- এভিজি এন্টিভাইরাস সফটওয়্যার,
- অ্যাভাস্ট এন্টিভাইরাস সফটওয়্যার,
- নরটন এন্টিভাইরাস সফটওয়্যার,
- এভিরা এন্টিভাইরাস সফটওয়্যার,
- পান্ডা এন্টিভাইরাস,
- কোবরা এন্টিভাইরাস সফটওয়্যার ইত্যাদি।

• কম্পিউটার ভাইরাস:
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর ভাইরাসের বংশবিস্তার হতে থাকে এবং একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি কম্পিউটার ভাইরাস:
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার.আর,
- মাইক্রো ভাইরাস,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ ইত্যাদি।

উৎস:
১. cobraantivirus website.
২. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩. ব্রিটানিকা।
৯২০.
কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার নয়?
  1. এভিজি
  2. নরটন
  3. ট্রোজান হর্স
  4. অ্যাভাস্ট
সঠিক উত্তর:
ট্রোজান হর্স
উত্তর
সঠিক উত্তর:
ট্রোজান হর্স
ব্যাখ্যা
ট্রোজান হর্স একটি কম্পিউটার ভাইরাস।

• এন্টিভাইরাস সফটওয়্যার:
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূবেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো-
- এভিজি,
- অ্যাভাস্ট,
- নরটন,
- এভিরা,
- পান্ডা, ইত্যাদি।

• কম্পিউটার ভাইরাস:
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি কম্পিউটার ভাইরাস হলো-
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ, ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯২১.
কোনটি Backup And Recovery Tool নয়?
  1. ক) Google Drive
  2. খ) Dropbox
  3. গ) Microsoft one drive
  4. ঘ) Opera mini
সঠিক উত্তর:
ঘ) Opera mini
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Opera mini
ব্যাখ্যা
যে টুলস বা সফটওয়্যার স্টোরেজে ডেটা রাখার পাশাপাশি অন্য কোন লোকেশনে ব্যাকআপ রাখে। স্টোরেজের কোন ডেটা মুছে গেলে বা হারিয়ে গেলে পুনরায় ডেটা রিকভার করতে পারে তাদেরকে ব্যাকআপ  এন্ড রিকভারি টুল (Backup And Recovery Tool) বলে।

কয়েকটি ডেটা ব্যাকআপ রাখার টুল হলো-
Google Drive
Dropbox
Microsoft one drive ইত্যাদি।
৯২২.
নিচের কোনটি প্যাকেজ সফটওয়্যার?
  1. ক) ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম
  2. খ) স্প্রেডশিট প্রোগ্রাম
  3. গ) ইমেজ এডিটিং প্রোগ্রাম
  4. ঘ) উপরের সবগুলোই
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলোই
ব্যাখ্যা
কাজের ধরন এবং প্রয়োজন অনুযায়ী প্যাকেজ সফটওয়্যার গুলো বিভিন্ন প্রকার হতে পারে। নৈমিত্তিক কাজের জন্য ব্যবহৃত কয়েকটি প্যাকেজ সফটওয়্যার হচ্ছে- লেখালেখির কাজের জন্য ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম, হিসাব নিকাশের জন্য স্প্রেডশিট প্রোগ্রাম, পৃষ্ঠা সজ্জার জন্য পেইজ মেকআপ প্রোগ্রাম, ছবি সম্পাদনার জন্য ইমেজ ইউটিউব প্রোগ্রাম ইত্যাদি। উৎস: মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
৯২৩.
CIH ভাইরাসকে কেন Spacefiller ভাইরাস নামেও ডাকা হয়?
  1. এটি ইউএসবি ডিভাইসে ডামি ডেটা দিয়ে দেয়
  2. এটি মেমোরি স্প্যাম প্রসেস দিয়ে দিয়ে পূর্ণ করে দেয়
  3. এটি ডিস্ক স্পেস জাঙ্ক ফাইল দিয়ে পূর্ণ করে দেয়
  4. এটি কোডের ফাঁকা জায়গাগুলো পূরণ করে যেন ধরা না পড়ে
সঠিক উত্তর:
এটি কোডের ফাঁকা জায়গাগুলো পূরণ করে যেন ধরা না পড়ে
উত্তর
সঠিক উত্তর:
এটি কোডের ফাঁকা জায়গাগুলো পূরণ করে যেন ধরা না পড়ে
ব্যাখ্যা
• CIH ভাইরাসকে Spacefiller ভাইরাস বলা হয় কারণ এটি কোডের ফাঁকা জায়গাগুলো পূরণ করে যাতে ভাইরাস ধরা না পড়ে। সাধারণত প্রোগ্রাম বা ফাইলের মধ্যে কিছু ফাঁকা বা আনইউজড স্পেস থাকে, যেখানে এই ভাইরাস নিজের কোড লুকিয়ে রাখে। এর ফলে অ্যান্টিভাইরাস সফটওয়্যার সহজে এই ভাইরাসটি চিনতে পারে না, কারণ ভাইরাসটি ফাইলের আকার বা সামগ্রিক কাঠামো পরিবর্তন করে না। তাই CIH ভাইরাসকে Spacefiller ভাইরাস বলা হয়, কারণ এটি স্পেস বা ফাঁকা জায়গা পূরণ করার মাধ্যমে নিজেদের লুকিয়ে রাখে এবং শনাক্ত হওয়া কঠিন করে তোলে। 

• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রােগ্রাম।।
- CIH ভাইরাসের রচয়িতা Chen Ing-hau (চেন ইং-হাও) যিনি তাইওয়ানের Tatung University এর ছাত্র ছিলেন।
- তার নামের আদ্যাক্ষর নিয়েই মূলত এই ভাইরাসের নামকরণ করা হয়েছে- Chen Ing-hau (CIH)।
- চেরনোবিল ভাইরাস কে CIH ভাইরাসও বলা হয়।
- CIH ভাইরাসকে Chernobyl বা Spacefiller-ও বলা হয়।

• কয়েকটি কম্পিউটার ভাইরাসের নাম:
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার.আর,
- মাইক্রো ভাইরাস,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ ইত্যাদি।

উৎস:
১. মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯২৪.
প্রোগ্রামিং এ ‘JMP’ অপ-কোডের নির্দেশ কী?
  1. নির্দিষ্ট মেমোরি লোকেশনে যাওয়া
  2. কোড কম্পাইল করা
  3. আউটপুট ডিভাইস বন্ধ করা
  4. রেজিস্টার রিসেট করা
সঠিক উত্তর:
নির্দিষ্ট মেমোরি লোকেশনে যাওয়া
উত্তর
সঠিক উত্তর:
নির্দিষ্ট মেমোরি লোকেশনে যাওয়া
ব্যাখ্যা
সঠিক উত্তর - ক) নির্দিষ্ট মেমোরি লোকেশনে যাওয়া।

অপ-কোড বা অপারেশন কোড অপারেশন কোডে ইনস্ট্রাকশন বা কমান্ডের নেমোনিক থাকে।
এ নেমোনিকগুলো বিভিন্ন কম্পিউটারে বিভিন্ন হয়ে থাকে। তবে অধিকাংশ ক্ষেত্রেই নেমোনিকগুলো নিচের মতো হয়-

STO -  সংরক্ষণ করার কমান্ড।
STA - স্টোর: Store Accumulator (মেশিন ভাষায় অনুরূপ), অর্থাৎ অ্যাকুমুলেটরের ডাটাকে অন্য চলকে সংরক্ষণ।
CLR - ক্লিয়ার: Clear Accumulator, অ্যাকুমুলেটর পরিষ্কারকরণ কমান্ড।
ADD - যোগ: ADD প্রধান মেমোরির নির্দিষ্ট অবস্থানের সংখ্যা অ্যাকুমুলেটরের সংখ্যার সঙ্গে যোগ করে যোগফল অ্যাকুমুলেটরে রাখার কমান্ড।
SUB - বিয়োগ: SUB প্রধান মেমোরি নির্দিষ্ট অবস্থানের সংখ্যা অ্যাকুমুলেটরের সংখ্যা থেকে বিয়োগ করে বিয়োগফল অ্যাকুমুলেটরে রাখার কমান্ড।
MUL - গুণ: MUL, গুণ করার নির্দেশ।
DIV - ভাগ: DIV, প্রধান মেমোরি নির্দিষ্ট অবস্থানের সংখ্যা অ্যাকুমুলেটরের সংখ্যাকে ভাগ করে ভাগফল অ্যাকুমুলেটরে রাখার কমান্ড।
JMP - নিশর্ত জাম্প: পরবর্তী নির্দেশের জন্য প্রধান মেমোরির নির্দিষ্ট অবস্থানে যাও।
INP - ইনপুট: Input, পড় অর্থাৎ ইনপুটের ডাটা ও নির্দেশ প্রধান মেমোরির নির্দিষ্ট অবস্থানে রাখ।
OUT - আউটপুট: Output, প্রধান মেমোরির নির্দিষ্ট অবস্থানের বিষয় আউটপুটের সাহায্যে প্রকাশ কর।
STP - থাম: STP প্রোগ্রামকে থামানোর নির্দেশ।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৯২৫.
In flowchart what does below symbol represent?
  1. Document
  2. Database
  3. Terminal
  4. Process
সঠিক উত্তর:
Database
উত্তর
সঠিক উত্তর:
Database
ব্যাখ্যা
• The given symbol represents the Database in the flowchart.

• Flowchart:
- প্রোগ্রাম বা কোনো উপাত্ত প্রক্রিয়াকরণের পদ্ধতিকে সহজে চিত্রের সাহায্যে তুলে ধরার জন্য সাংকেতিক চিহ্ন, বর্ণনাভিত্তিক এবং পর্যায়ক্রমিক রূপরেখাকে ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র বলা হয়।
- ফ্লোচার্ট হচ্ছে অ্যালগরিদমের চিত্ররূপ।
- অর্থাৎ অ্যালগরিদমের ধাপসমূহ চিত্রের মাধ্যমে উপস্থাপন করাকে ফ্লোচার্ট বলে। ফ্লোচার্ট ২ ধরনের যথা সিস্টেম ফ্লোচার্ট ও প্রোগ্রাম ফ্লোচার্ট।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. Zenoflowchart [Link]
৯২৬.
DOCSIS এর পূর্ণরূপ কি?
  1. ক) Data Over Cable Service Interface Specification
  2. খ) Data Over able Security Internet Std
  3. গ) Data over cable Secure International Stds
  4. ঘ) Data Over Cable Service internet Standard
সঠিক উত্তর:
ক) Data Over Cable Service Interface Specification
উত্তর
সঠিক উত্তর:
ক) Data Over Cable Service Interface Specification
ব্যাখ্যা
Data Over Cable Service Interface Specification is an international telecommunications standard that permits the addition of high-bandwidth data transfer to an existing cable television system.
৯২৭.
কম্পিউটার পারফরম্যান্স পরিমাপের ক্ষেত্রে MIPS-এর অর্থ কী?
  1. Manipulation of Information Per Session
  2. Multiple Instruction Processing System
  3. Microprocessor Integrated Program System
  4. Million Instructions Per Second
সঠিক উত্তর:
Million Instructions Per Second
উত্তর
সঠিক উত্তর:
Million Instructions Per Second
ব্যাখ্যা

• MIPS এর পূর্ণরূপ হচ্ছে- Million Instructions Per Second. 

MIPS: 
- MIPS (Million Instructions Per Second) হল কম্পিউটারের প্রসেসিং গতি পরিমাপের একটি একক, যা প্রতি সেকেন্ডে সম্পাদিত মিলিয়ন সংখ্যক নির্দেশনার সংখ্যা বোঝায়।
- এটি সাধারণত CPU পারফরম্যান্স নির্ধারণের জন্য ব্যবহৃত হয়, বিশেষ করে RISC (Reduced Instruction Set Computing) প্রসেসরগুলোর ক্ষেত্রে।
- যদিও MIPS সাধারণ কম্পিউটার পারফরম্যান্স নির্দেশ করে, এটি সবসময় নির্ভুল উপায় নয়, কারণ প্রসেসরের কার্যক্ষমতা নির্ভর করে নির্দেশনার ধরন, ক্যাশ মেমোরি, ও সফটওয়্যার অপ্টিমাইজেশনের ওপর।

উৎস: IEEE & ACM Digital Library.

৯২৮.
নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ?
  1. Data Definition Language
  2. Data Manipulation Language
  3. Query Language
  4. উপরের সবগুলোই
সঠিক উত্তর:
উপরের সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলোই
ব্যাখ্যা
- ডাটাবেজ হচ্ছে তথ্যভান্ডার।
- কম্পিউটার আবিষ্কারের আগ পর্যন্ত ফাইলের স্তুপে জমা থাকতো তথ্য, এখন তথ্য সংরক্ষণ করা হয় ডাটাবেজে। 
কয়েকটি ডাটাবেজ ল্যাংগুয়েজের উদাহরণ হচ্ছে- 
Data Definition Language- এটি এক ধরণের ডাটাবেজ ল্যাংগুয়েজ যেটি ডেটার প্রকার ও উহাদের মাঝে সম্পর্ক নির্ণয় করে। 
Data Manipulation Language- ইহা এক ধরণের ডাটাবেজ ল্যাংগুয়েজ যার সাহায্যে ডেটা হালনাগাদ করা হয়। 
• Query Language- ইহা এমন এক ধরণের ল্যাংগুয়েজ যেটি তথ্য খোঁজা, তথ্য গণনায় ব্যবহৃত হয়। 
• QUEL, QBE, SQL ইত্যাদিও ডাটাবেজ ল্যাংগুয়েজের উদাহরণ। 

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
৯২৯.
নিচের কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার?
  1. ইয়াহু
  2. ফ্ল্যাশ
  3. জিমেইল
  4. ম্যাকাফি
সঠিক উত্তর:
ম্যাকাফি
উত্তর
সঠিক উত্তর:
ম্যাকাফি
ব্যাখ্যা

• এন্টিভাইরাস সফটওয়্যার:
- ১৯৫০ সালে কম্পিউটার ভাইরাসের উদ্ভব ঘটে।
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো:
- Norton Antivirus,
- McAfee Antivirus,
- Kaspersky Antivirus,
- Bitdefender Antivirus,
- Avast Antivirus,
- Trend Micro Antivirus,
- Sophos Home,
- Windows Defender,
- ESET NOD32 Antivirus,
- Avira Antivirus,

- Panda Security,
- Malwarebytes Anti-Malware,
- F-Secure Antivirus,
- Webroot SecureAnywhere,
- Comodo Antivirus,
- BullGuard Antivirus,
- ZoneAlarm Antivirus,
- Intego Antivirus (Popular on Mac),
- ClamAV (Open-source antivirus),
- AhnLab V3 Antivirus.

অন্যদিকে,
- ফ্ল্যাশ হল একটি মাল্টিমিডিয়া সফ্টওয়্যার প্ল্যাটফর্ম যা অ্যানিমেশন, ইন্টারেক্টিভ কন্টেন্ট এবং ওয়েব অ্যাপ্লিকেশন ডিজাইনে ব্যবহৃত হয় ।
- জিমেইল হলো গুগলের একটি মেলবক্স সরবরাহকারী । 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৩০.
অ্যাসেম্বলি ভাষায় লিখিত নেমোনিক কোডকে মেশিন ভাষায় রূপান্তর করে কোনটি?
  1. কম্পাইলার
  2. ইন্টারপ্রেটার
  3. অ্যাসেম্বলার
  4. ডিবাগার
সঠিক উত্তর:
অ্যাসেম্বলার
উত্তর
সঠিক উত্তর:
অ্যাসেম্বলার
ব্যাখ্যা

- সঠিক উত্তর: গ) অ্যাসেম্বলার

• অনুবাদক প্রোগ্রাম:

- যে প্রোগ্রাম এর মাধ্যমে উৎস বা সোর্স প্রোগ্রামকে বস্তু বা অবজেক্ট প্রোগ্রামে রুপান্তরিত করা হয়, তাকে অনুবাদক প্রোগ্রাম বলা হয়।
- হাই-লেভেল এর ভাষা কে মেশিন ভাষায় রুপান্তরিত করার জন্য অনুবাদক প্রোগ্রাম এর প্রয়োজন পরে।

• তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে:
১. কম্পাইলার:
- কম্পাইলার হল এমন একটি অনুবাদক যা সোর্স প্রোগ্রামকে একসাথে সম্পূর্ণরূপে মেশিনের ভাষায় অনুবাদ করে একটি অবজেক্ট প্রোগ্রাম তৈরি করে এবং একটি এক্সিকিউশন ফাইল (.exe) তৈরি করে।

২. ইন্টারপ্রেটার:
- ইন্টারপ্রেটার উচ্চতর ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে, তবে কম্পাইলার যেমন, প্রথমে সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে এবং শেষে ফলাফল প্রদান করে কিন্তু ইন্টারপ্রেটার সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে না। 
- ইন্টারপ্রেটার এক লাইন করে সম্পাদন করে এবং তাৎক্ষণিক ফলাফল প্রদান করে।

৩. অ্যাসেম্বলার:
- অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় লিখিত উৎস প্রোগ্রাম অর্থাৎ নেমোনিক কোডকে মেশিনের ভাষায় লিখিত অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করা এক ধরনের অনুবাদক প্রোগ্রাম

তথ্যসূত্র:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি।
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৩১.
What is the purpose of a compiler in programming?
  1. To convert source code into machine code
  2. To debug code
  3. To creats graphics
  4. To manage memory
সঠিক উত্তর:
To convert source code into machine code
উত্তর
সঠিক উত্তর:
To convert source code into machine code
ব্যাখ্যা
• কম্পাইলার (Compiler):
কম্পাইলার হল এমন একটি অনুবাদক যা সোর্স প্রোগ্রাম একসাথে সম্পূর্ণরূপে মেশিনের ভাষায় অনুবাদ করে একটি অবজেক্ট প্রোগ্রাম তৈরি করে এবং একটি এক্সিকিউশন ফাইল (.exe) তৈরি করে। 
- এখানকার এক্সিকিউশন ফাইল অত্যন্ত দ্রুততার সাথে এক্সিকিউট হয়ে থাকে।
- ফলে প্রোগ্রামিং প্রক্রিয়া অত্যন্ত দ্রুততর হয় এবং প্রোগ্রামারকে নিজ হাতে কোন অনুবাদকের কাজ করতে হয় না।
- কারণ কোন নির্দিষ্ট কম্পাইলার একটি মাত্র উচ্চতর ভাষার প্রোগ্রামকে কম্পাইল করতে পারে। যেমন- যে কম্পাইলার  COBOL প্রোগ্রামকে কম্পাইল করতে পারে সেই কম্পাইলার বেসিক প্রোগ্রাম কম্পাইল করতে পারে না।
- কম্পাইলার অনুবাদ করা ছাড়াও উৎস প্রোগ্রামের গুণাগুণও বিচার করতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৩২.
মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে অনুবাদ করে কোনটি?
  1. অ্যাসেম্বলার
  2. কম্পাইলার
  3. ইন্টারপ্রেটার
  4. অনুবাদের প্রয়োজন হয় না
সঠিক উত্তর:
অনুবাদের প্রয়োজন হয় না
উত্তর
সঠিক উত্তর:
অনুবাদের প্রয়োজন হয় না
ব্যাখ্যা
যে প্রোগ্রাম সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে।
- অনুবাদক প্রোগ্রাম অ্যাসেম্বলার, কম্পাইলার ও ইন্টারপ্রেটার এই তিন ধরনের হয়ে থাকে।

- অ্যাসেম্বলার শুধুমাত্র অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত করে।
- অন্যদিকে কম্পাইলার ও ইন্টারপ্রেটার উচ্চস্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত করে।
- মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য কোনো অনুবাদকের প্রয়োজন পড়ে না।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ১, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল, ২০২১ সংস্করণ)
৯৩৩.
ডট পিচ (Dot Pitch) কে নিচের কোন এককে প্রকাশ করা হয়?
  1. মিলিমিটার
  2. সেন্টিমিটার
  3. হার্টজ
  4. পিক্সেল
সঠিক উত্তর:
মিলিমিটার
উত্তর
সঠিক উত্তর:
মিলিমিটার
ব্যাখ্যা
ডট পিচের গণনা: 
- ডট পিচকে সাধারণত মিলিমিটারে (mm) প্রকাশ করা হয়, যা দুটি পিক্সেলের মাঝের দূরত্বকে নির্দেশ করে। 
উদাহরণস্বরূপ, একটি মনিটরের ডট পিচ যদি 0.28 মিমি হয়, তাহলে এর মানে হলো, দুটি পিক্সেলের মধ্যে 0.28 মিলিমিটার দূরত্ব রয়েছে। 

- ডট পিচ এবং রেজোলিউশনের মধ্যে সম্পর্ক রয়েছে। 
- রেজোলিউশন যদি উচ্চ হয়, তাহলে পিক্সেলগুলির সংখ্যা বেশি হবে, এবং সাধারণত ডট পিচ কম হবে, যা চিত্রের সূক্ষ্মতা এবং তীক্ষ্ণতা বাড়ায়। 
- একটি উচ্চ রেজোলিউশনের মনিটরের ছোট ডট পিচও আপনাকে আরও ভালো গ্রাফিক্স এবং ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করবে। 
৯৩৪.
ওয়েবসাইটের ডিজাইন বা Layout তৈরি করতে নিচের কোনটি ব্যবহৃত হয়?
  1. SQL
  2. HTML
  3. CSS
  4. IMAP
সঠিক উত্তর:
CSS
উত্তর
সঠিক উত্তর:
CSS
ব্যাখ্যা
• CSS:
- CSS এর পূর্ণরূপ হলো Cascading Style Sheets.
- CSS, HTML এর ডকুমেন্টের স্টাইল বর্ণনা করে।
- কীভাবে HTML উপাদানগুলি স্ক্রিন, বা অন্য মিডিয়ায় প্রদর্শিত হবে তা CSS দ্বারা নির্ধারণ করা যায়।

• CSS এর মূল কাজ নিম্নলিখিত:
- ওয়েব পেজটিকে আকর্ষিত করা বা ডিজাইন বা Layout তৈরি করাই হল CSS এর কাজ।
- একটি সুন্দর ওয়েবসাইট ডিজাইন করতে হলে CSS-এর প্রয়োজন।
- CSS এর সাহায্যে HTML পেজ এর টেক্সট গুলিকে নতুন নতুন রং দেয়া যায়।
- এছাড়াও, CSS এর সাহায্যে কোনো টেক্সট এর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা বা পুরো ওয়েবপেজ এর কালার চেঞ্জ করতে পারা যায়।
- টেক্সট সাইজ বড় ছোট করা ও আকার বদলানো যায় CSS এর দ্বারা।

উৎস: 
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।
২. ব্রিটানিকা।
৯৩৫.
নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার হিসেবে কাজ করে না?
  1. Bitdefender
  2. AVG
  3. Spotify
  4. Kaspersky
সঠিক উত্তর:
Spotify
উত্তর
সঠিক উত্তর:
Spotify
ব্যাখ্যা
• Spotify:
- Spotify একটি মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম, যা অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়।
- এটি ব্যবহারকারীদের গান শোনা এবং প্লেলিস্ট তৈরি করার সুযোগ দেয়, কিন্তু এটি কম্পিউটার সুরক্ষার জন্য কোনও ফিচার বা সেবা প্রদান করে না।

• এন্টিভাইরাস সফটওয়্যার:
- ১৯৫০ সালে কম্পিউটার ভাইরাসের উদ্ভব ঘটে।
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

• কয়েকটি কম্পিউটার এন্টিভাইরাসের নাম:
- Norton Antivirus,
- McAfee Total Protection,
- Avast Antivirus,
- Kaspersky Antivirus,
- Bitdefender Antivirus,
- Windows Defender (Microsoft Defender Antivirus),
- ESET NOD32 Antivirus,
- Trend Micro Antivirus+ Security,
- Sophos Home,
- AVG Antivirus, ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৩৬.
বাংলাদেশের প্রথম সরকারি OTT অ্যাপ কোনটি?
  1. ক) সংলাপ
  2. খ) সদাই
  3. গ) আলাপ
  4. ঘ) সুরক্ষা
সঠিক উত্তর:
গ) আলাপ
উত্তর
সঠিক উত্তর:
গ) আলাপ
ব্যাখ্যা
প্রথম সরকারি OTT অ্যাপঃ বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (BTCL) OTT (Over The Top) কলিং সেবা 'আলাপ' উদ্বোধন করা হয় ৪ এপ্রিল ২০২১। এটা দেশের প্রথম সরকারি OTT অ্যাপ। সরকারের জন্য অ্যাপটি তৈরি করে দেশীয় প্রতিষ্ঠান ‘রিভ সিস্টেমস’। ২৪ মার্চ ২০২১ ‘আলাপ’ অ্যাপটি গুগল প্লে স্টোরে ছাড়া হয়। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করলেই একজন গ্রাহক নিজের বর্তমান মুঠোফোন নম্বরের সঙ্গে মিলিয়ে একটি নতুন আলাপ নম্বরের মালিক হবেন।

আলাপের বৈশিষ্ট্যঃ
১. ইন্টারনেট সংযোগ থাকলেই ‘আলাপ’ থেকে ‘আলাপ’ কথা বলা ও চ্যাট করা যাবে বিনামূল্যে।
২. যাদের ‘আলাপ’ নেই, শুধু টেলিফোন আছে, তাদের সঙ্গেও কথা বলা যাবে।
৩. ‘আলাপ’ থেকে যেকোনো মোবাইল বা ল্যান্ডফোনে কথা বললে প্রতি মিনিটে খরচ হবে ৩০ পয়সা (এর সঙ্গে ১৫% ভ্যাট যুক্ত হবে)।
৪. যেকোনো মোবাইল বা ল্যান্ড ফোন নম্বর থেকেও ‘আলাপ’-এ কল করা যাবে।

উৎস: ডেইলি স্টার পত্রিকা রিপোর্ট।
৯৩৭.
ইউনিকোডের সাহায্যে একটি ক্যারেক্টার প্রকাশ করতে কতটি বিটের দরকার হয়?
  1. ক) ৮
  2. খ) ১৬
  3. গ) ৩২
  4. ঘ) ৬৪
সঠিক উত্তর:
খ) ১৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৬
ব্যাখ্যা
ইউনিকোডের সাহায্যে একটি ক্যারেক্টার প্রকাশ করতে কমপক্ষে ২ বাইট বা ১৬ বিট দরকার। এই কোডের মাধ্যমে ৬৫,৫৩৬টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়।
৯৩৮.
যারা ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিংয়ের কাজ করে তাদেরকে বলা হয় -
  1. ক) ই-ল্যান্সার
  2. খ) ফ্রি-ল্যান্সার
  3. গ) ই-কমার্স
  4. ঘ) এফ-কমার্স
সঠিক উত্তর:
খ) ফ্রি-ল্যান্সার
উত্তর
সঠিক উত্তর:
খ) ফ্রি-ল্যান্সার
ব্যাখ্যা
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে বিশ্বব্যাপি কর্মসংস্থানের বাজার হয়েছে উন্মুক্ত।
- ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীব্যাপি এ ধরনের কাজ করে অর্থ অর্জন করার প্রক্রিয়াই হল আউটসোর্সিং।
- ওয়েবসাইট উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, মাসিক বেতন-ভাতার বিল প্রস্তুতকরণ, ওয়েবসাইটে তথ্য যোগ করা, সফ্টওয়্যার তৈরি, বিভিন্ন কাজের জন্য ডিজাইন তৈরি, লোগো ডিজাইন, আর্টিকেল লেখা, অনুবাদ, ডাটা এন্ট্রি ইত্যাদি কাজ আউটসোর্সিং এর মাধ্যমে করা যায়।
- আউটসোর্সিংয়ের মাধ্যমে এখন অনেকেই ঘরে বসে তার মেধা দক্ষতাকে কাজে লাগিয়ে নিজে অর্থ উপার্জন করছে এবং অন্যদের জন্য কর্মক্ষেত্র তৈরি হচ্ছে। 
- যারা ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিংয়ের কাজ করে তাদেরকে বলা হয় ফ্রি-ল্যান্সার। 
- কয়েকটি জনপ্রিয় সাইট - আপওয়ার্ক (www.upwork.com), ফ্রিল্যান্সার (www.freelancer.com), ইল্যান্স (www.elance.com) ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৯৩৯.
নিচের কোন প্রোগ্রামিং ভাষাটি সবচেয়ে পুরাতন?
  1. সি
  2. সি++
  3. জাভা
  4. পাইথন
সঠিক উত্তর:
সি
উত্তর
সঠিক উত্তর:
সি
ব্যাখ্যা

সি একটি প্রোগ্রামিং ভাষা। সি নির্মাণ করেন ডেনিস রিচি, বেল ল্যাবে ৭০এর দশকে কাজ করার সময়। ভাষাটি তৈরির প্রথম উদ্দেশ্য ছিল ইউনিক্স- অপারেটিং সিস্টেম এর কোড লেখায় এর ব্যবহার, কিন্তু অচিরেই এটি একটি বহুল ব্যবহৃত ভাষায় পরিণত হয়।

৯৪০.
কোডের ত্রুটি শনাক্তকরণ ও সমাধানের সূক্ষ্ম কাজটি করাকে কী বলা হয়?
  1. BIOS
  2. Bug
  3. Debug
  4. GIGO
সঠিক উত্তর:
Debug
উত্তর
সঠিক উত্তর:
Debug
ব্যাখ্যা
• প্রোগ্রামে বিদ্যমান ভুল বা ত্রুটিগুলো চিহ্নিত করে সেগুলো ঠিক করার প্রক্রিয়াকে Debug বলা হয়। যখন আমরা কোনো সফটওয়্যার বা কোড লিখি, তখন মাঝে মাঝে ত্রুটি বা ভুল (যাকে Bug বলা হয়) থাকতে পারে, যা প্রোগ্রাম সঠিকভাবে কাজ করতে বাধা দেয়। Debugging হল সেই ভুলগুলো খুঁজে বের করা এবং সেগুলো মেরামত করার কাজ। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রোগ্রামকে নিখুঁত ও কার্যকরী করা হয়। তাই, প্রোগ্রামে বিদ্যমান বিভ্রান্তি চিহ্নিত করে ঠিক করার প্রক্রিয়া হলো Debug.
- সঠিক উত্তর: গ) Debug

• অপশন আলোচনা:
• Bug and Debug:
• Bug:
- কম্পিউটার প্রোগ্রামে সংঘটিত ভুল ত্রুটি কে বাগ বলে।

• Debug:
- কম্পিউটার প্রোগ্রামে সংঘটিত ভুল ত্রুটি সমাধান করাকে ডিবাগ বলে।

• কম্পিউটারের ভুলের প্রক্রিয়াটিকে Garbage In Garbage Out (GIGO) বলা হয়।
• কম্পিউটারের মাদারবোর্ডের ফার্মওয়্যার চিপের মধ্যে থাকা কতগুলো নির্দেশনার সমষ্টি হল BIOS।

উৎস:
১. ব্রিটানিকা।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১, এসএসসি ও ভোকেশনাল।
৯৪১.
Which of the following is not a web browser?
  1. Google Chrome
  2. DuckDuckGo
  3. Microsoft Edge
  4. Chromebook
সঠিক উত্তর:
Chromebook
উত্তর
সঠিক উত্তর:
Chromebook
ব্যাখ্যা
Browser:
- ব্রাউজার হলো একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন, যেটি ব্যবহার করা হয় ইন্টারনেটে সক্রিয় ওয়েবসাইট গুলোর ওয়েব সার্ভার এর সাথে সংযোগ স্থাপন করা যায়।
- এর মাধ্যমে ব্যবহারকারী যেকোনো ওয়েবপেইজ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে অথবা লোকাল এরিয়া নেটওয়ার্কে অবস্থিত কোনো ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি এবং অন্যান্য তথ্যের অনুসন্ধান করতে পারে, দেখতে পারে। 
কিছু উল্লেখযোগ্য ব্রাউজার হল:

- Google Chrome,
- Mozilla Firefox,
- Microsoft Edge,
- Apple Safari,
- Opera,
- Tor Browser,
- UC Browser,
- Waterfox,
- DuckDuckGo Browser (Known for its privacy features, it automatically blocks hidden third-party trackers.)

অন্যদিকে,
- Chromebook (developed by Google) হচ্ছে Chrome operating system- এ পরিচালিত ল্যাপটপ, ট্যাবলেট পিসি।

উৎস:
১) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) সংশ্লিষ্ট ওয়েবসাইট
৯৪২.
কোনটি প্যারালাল পোর্টে যুক্ত হয়?
  1. ক) মডেম
  2. খ) মাউস
  3. গ) সিডি-রম
  4. ঘ) স্ক্যানার
সঠিক উত্তর:
ঘ) স্ক্যানার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্ক্যানার
ব্যাখ্যা
প্যারালাল পোর্টে ডেটা সমান্তরাল ভাবে আদান -প্রদান হয়। এই পোর্টে প্রিন্টার স্ক্যানার ,সিডি বা ডিভিডি ড্রাইভ ইত্যাদি যন্ত্র সংযুক্ত করা হয়।
৯৪৩.
কম্পিউটার যদি সঠিক ফলাফল না দেখায়, তখন তাকে কী বলা হয়?
  1. NOVA
  2. GOGI
  3. GIGO
  4. DECOMPRESSION
সঠিক উত্তর:
GIGO
উত্তর
সঠিক উত্তর:
GIGO
ব্যাখ্যা

• কম্পিউটার যদি সঠিক ফলাফল না দেখায়, তখন সাধারণত তাকে Garbage In, Garbage Out (GIGO) বলা হয়। এর অর্থ হলো- কম্পিউটারে যদি ভুল বা অপ্রাসঙ্গিক তথ্য ইনপুট দেওয়া হয়, তাহলে আউটপুটও ভুল বা অপ্রাসঙ্গিক হবে। কম্পিউটার নিজে থেকে চিন্তা বা বিচার করতে পারে না; এটি কেবল দেওয়া নির্দেশনা ও ডেটার ভিত্তিতে কাজ করে। তাই ইনপুট ডেটা সঠিক না হলে ফলাফলও নির্ভুল হবে না। উদাহরণস্বরূপ, কোনো হিসাবের সফটওয়্যারে ভুল সংখ্যা দিলে চূড়ান্ত হিসাবও ভুল হবে। এই কারণেই কম্পিউটার ব্যবহারের সময় সঠিক তথ্য ও নির্দেশনা দেওয়া খুব গুরুত্বপূর্ণ। তাই প্রশ্নটির সঠিক উত্তর হলো গ) GIGO.

• GIGO:
- কম্পিউটারে যদি ভুল বা অযৌক্তিক ডেটা ইনপুট দেওয়া হয়, তাহলে কম্পিউটার সেই অনুযায়ী ভুল আউটপুট দেয়।
- এটাই হলো GIGO, অর্থাৎ "Garbage In, Garbage Out"।
- উদাহরণ হিসেবে বলা যায়,
  যদি ক্যালকুলেটরে ভুল সংখ্যা দেওয়া হয়, সঠিক গাণিতিক নিয়মেও ফলাফল ভুল হবে।

• তাই, কম্পিউটারের আউটপুট সবসময় নির্ভর করে ইনপুটের উপর।
 - GIGO বলতে বোঝানো হয় - ভুল ডেটা দিলে, ভুল ফলাফলই পাওয়া যাবে।

তথ্যসূত্র: 
- মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম , উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
- Computer Fundamentals by P.K. Sinha.

৯৪৪.
জাভার কোন বৈশিষ্ট্যের কারণে প্রোগ্রাম লেখা ও ত্রুটিমুক্ত করা সহজ?
  1. সিমেন্টিক কোডিং
  2. অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
  3. প্ল্যাটফর্ম নির্ভরতা
  4. কনসোল বেসড অ্যাপ্লিকেশন
সঠিক উত্তর:
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
উত্তর
সঠিক উত্তর:
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
ব্যাখ্যা
• জাভা (Java):
- জাভা একটি প্রোগ্রামিং ভাষা।
- সান মাইক্রোসিস্টেম ৯০ এর দশকের গোড়ার দিকে জাভা ডিজাইন করার পর এটি অতি দ্রুত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষার একটিতে পরিণত হয়।
- জাভা'র এই জনপ্রিয়তার মূল কারণ এর বহনযোগ্যতা (portability), নিরাপত্তা এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও ওয়েব প্রোগ্রামিং এর প্রতি পরিপূর্ণ সাপোর্ট।
- জাভায় লেখা প্রোগ্রাম যে কোনো অপারেটিং সিস্টেমে চালানো যায় শুধু যদি সেই অপারেটিং সিস্টেমের জন্য একটি জাভা রান্টাইম এনভায়রনমেন্ট (জাভা ভার্চুয়াল মেশিন) থেকে থাকে।
- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কারণে জাভার অতিদীর্ঘ প্রোগ্রাম লেখা এবং ত্রুটিমুক্ত (debug) করা অনেক সহজ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৯৪৫.
নিচের কোনটি Open Source Browser প্রজেক্ট?
  1. ক) WolframAlpha
  2. খ) Chromium
  3. গ) Google Chrome
  4. ঘ) Edge
সঠিক উত্তর:
খ) Chromium
উত্তর
সঠিক উত্তর:
খ) Chromium
ব্যাখ্যা
গুগুলের বিখ্যাত The Chromium Projects এর দুটি অংশ হচ্ছে Chromium and Chromium OS.

Chromium
Chromium is an open-source browser project that aims to build a safer, faster, and more stable way for all users to experience the web. 

Chromium OS
Chromium OS is an open-source project that aims to provide a fast, simple, and more secure computing experience for people who spend most of their time on the web. 

অর্থাৎ, Google Chromium একটি ওপেন সোর্স ব্রাউজার প্রোজেক্ট।

অন্যদিকে,
Google Chrome ব্রাউজারটি একটি Freeware, তবে এটা ওপেন সোর্স নয়।

এটা গুগুলের Proprietary Software. এটা ফ্রি। কিন্তু, যে কেউ এটার পরিবর্তন করে নিজের মতো অবাণিজ্যিক বা বাণিজ্যিক কাজে ব্যবহার করতে পারবেন না। কপিরাইট Google LLC এর।
 
যে সকল সফটওয়্যার এর সোর্স কোড সবার জন্য উন্মুক্ত, যা বিনামূল্যে সংগ্রহ করা যায় এবং যে কেউ এই সকল কোড তার খুশিমতো পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন ইত্যাদি করে নিজে ব্যবহার ও অন্যকে ব্যবহারের জন্য বিতরণ করতে পারে তাকে ওপেন সোর্স সফটওয়্যার বলে। 

Chrome এবং Chromium এক নয়। Freeware and Open Source ও এক নয়।
 
তথ্যসূত্র:
উপরে Google Chrome এর কপিরাইটের এবং Term of Service পেজের স্ক্রিনশট দেয়া হয়েছে।
পাশাপাশি, https://www.chromium.org/Home/ লিঙ্ক ভিজিট করতে পারেন।
৯৪৬.
কোনটি অডিও ফাইল এক্সটেনশন?
  1. ক) .mp4
  2. খ) .flv
  3. গ) .png
  4. ঘ) .wma
সঠিক উত্তর:
ঘ) .wma
উত্তর
সঠিক উত্তর:
ঘ) .wma
ব্যাখ্যা
কম্পিউটারে অডিও ফাইল বুঝাতে .mp3, .wma ইত্যাদি ব্যবহৃত হয়।
ভিডিও ফাইল বুঝাতে .mp4, .flv ইত্যাদি ব্যবহৃত হয় এবং ইমেজ বুঝাতে .jpg, .png ইত্যাদি ব্যবহৃত হয়।
৯৪৭.
মেশিন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার সুবিধা কোনটি ?
  1. এ ভাষায় লেখা প্রোগ্রাম নির্বাহ করার জন্য অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না
  2. এ ভাষায় প্রোগ্রাম রচনা তুলনামূলকভাবে সহজ
  3. অ্যাসেম্বলি ভাষার তুলনায় ডিবাগিং সহজতর
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
এ ভাষায় লেখা প্রোগ্রাম নির্বাহ করার জন্য অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না
উত্তর
সঠিক উত্তর:
এ ভাষায় লেখা প্রোগ্রাম নির্বাহ করার জন্য অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না
ব্যাখ্যা
মেশিন ভাষার সুবিধাঃ
১। এই ভাষা দিয়ে সরাসরি মেমোরি অ্যাড্রেসের সাথে সংযোগ সাধন সম্ভব।
২। সবচেয়ে কম পরিমাণ লজিক ও কম মেমোরিতে এই ভাষায় লিখিত প্রোগ্রাম নির্বাহ করা যায়।
৩। এ ভাষায় লিখিত প্রোগ্রাম নির্বাহের জন্য অনুবাদক প্রোগ্রাম দরকার হয় না।
৪। মেশিন ভাষা অন্যান্য ভাষা থেকে দ্রুত কাজ করে।

অ্যাসেম্বলি ভাষার সুবিধাঃ 
১। মেশিনের ভাষার মতো দক্ষ ও সংক্ষিপ্ত প্রোগ্রাম রচনা সম্ভব।
২। মেশিনের ভাষার তুলনায় এ ভাষায় প্রোগ্রাম রচনা তুলনামূলক সহজ।
৩। মেশিনের ভাষার তুলনায় ডিবাগিং সহজতর।

সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৪৮.
কম্পিউটারের হার্ডওয়্যার বলতে বোঝানো হয় -
  1. স্মৃতি অংশ
  2. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
  3. কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
  4. শক্ত ধাতব অংশ
সঠিক উত্তর:
কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
উত্তর
সঠিক উত্তর:
কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
ব্যাখ্যা
হার্ডওয়্যার: 
- হার্ডওয়্যার হলো কম্পিউটারের ভৌত সংগঠন। 
- কম্পিউটার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ডিভাইস বা যন্ত্র এবং যন্ত্রাংশসমূহকে বলা হয় কম্পিউটার হার্ডওয়্যার। 
- সাধারণত কম্পিউটার হার্ডওয়্যারকে আমরা দেখতে পারি এবং স্পর্শ করতে পারি। 
- কি-বোর্ড, মাউস, মাইক্রোপ্রসেসর, মাদারবোর্ড, ডিস্ক, ডিস্ক ড্রাইভ, মনিটর, প্রিন্টার ইত্যাদি হলো কম্পিউটার হার্ডওয়্যারের উদাহরণ। 

সফটওয়্যার: 
- সাধারণত সফটওয়্যার বলতে কম্পিউটারের প্রোগ্রামসমূহের সমষ্টিকে বোঝানো হয়। 
অর্থাৎ সফটওয়্যার হলো কতকগুলো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি, যা হার্ডওয়্যারকে কর্মক্ষম করে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে। 
- সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারের হার্ডওয়্যারকে কার্যোপযোগী করা হয়। 
- DOS, Windows, MS Office, Adobe Photoshop, Vedio Player Pagemaker, Mac OS  ইত্যাদি হলো সফটওয়্যারের উদাহরণ। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৯৪৯.
VIRUS-এর পূর্ণরূপ কোনটি?
  1. Vital Information Resources Under Seize
  2. Virtual Information Resources Under Seize
  3. Vital Important Resources Under System
  4. Virtual Important Resources Under System
সঠিক উত্তর:
Vital Information Resources Under Seize
উত্তর
সঠিক উত্তর:
Vital Information Resources Under Seize
ব্যাখ্যা

সঠিক উত্তর : ক) Vital Information Resources Under Seize 

• কম্পিউটার ভাইরাস (Computer Virus):

- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক কম্পিউটার প্রোগ্রাম যা, স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ ও নিজস্ব সংখ্যা বৃদ্ধি করে।
- কম্পিউটার ভাইরাস কম্পিউটারকে অস্বাভাবিক, অগ্রহণযোগ্য এবং অস্বস্তিদায়ক কাজ করতে বাধ্য করে। এ ধরনের প্রোগ্রামের উদ্দেশ্য কম্পিউটার ব্যবহারকারীকে বিড়ম্বনায় ফেলা।
- ১৯৫০ খ্রিস্টাব্দে কম্পিউটারজনিত ভাইরাসের আগমন ঘটে। সাধারণত অভিজ্ঞ প্রোগ্রামাররাই কম্পিউটার ভাইরাস তৈরি করে থাকে। - VIRUS -এর পুরো নাম হলো Vital Information Resources under Seize। প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর ভাইরাসের বংশবিস্তার হতে থাকে এবং একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।
কয়েকটি উল্লেখযোগ্য ভাইরাসের নাম হলো- ভিবিএস/হেল্পার, ওয়ার্ম, ভিবিএস/আকুই, ট্রোজান হর্স, এক্স ৯৭এম/হপার.আর, মাইক্রো ভাইরাস, বুট সেক্টর ভাইরাস, জেরুজালেম, স্টোন, ঢাকা ভাইরাস, ভিয়েনা, সিআইএইচ ইত্যাদি।
- সাধারণত ইন্টারনেটে বিভিন্ন তথ্য, ফাইল, সফটওয়‍্যার, ই-মেইল ইত্যাদির মাধ্যমে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারের সাথে আদান-প্রদানের ফলে ভাইরাস আক্রমণ হতে পারে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৫০.
বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পার্টিশন সেক্টর হচ্ছে -
  1. ক) FAT 16
  2. খ) FAT 32
  3. গ) NTFS
  4. ঘ) HPFS
সঠিক উত্তর:
খ) FAT 32
উত্তর
সঠিক উত্তর:
খ) FAT 32
ব্যাখ্যা
বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পার্টিশন সেক্টর হচ্ছে - FAT 32. 

- FAT 32 : FAT 32-এর পূর্ণ অর্থ হলো File Allocation Table-32.
- এটি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পার্টিশন সেক্টর, কারণ এ ধরনের পার্টিশন এরিয়ায় সবচেয়ে বেশি ডেটা সংরক্ষণ করা যায়।
- FAT 32 পার্টিশন এরিয়ার সর্বোচ্চ ক্ষমতা 2TB বা 2048GB ৷
- অন্যান্য অপারেটিং সিস্টেমের সাথে মাল্টি বুট করার জন্য FAT 32 ব্যবহার করা হয়।
- হার্ডডিস্কে FAT 32 এর আওতায় Windows 95, Windows ME, Windows 200, Windows XP ইত্যাদি অপারেটিং সিস্টেম পরিচালনা করা যায়।
- Windows 2000 অপারেটিং সিস্টেমকে NTFS পার্টিশনেও পরিচালনা করা সম্ভব।

সূত্র: ১৬১ পৃষ্ঠা, মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৯৫১.
'Microsoft Excel' এক ধরনের -
  1. ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম
  2. প্রেজেন্টেশন প্রোগ্রাম
  3. ডাটাবেজ প্রোগ্রাম
  4. স্প্রেডশিট প্রোগ্রাম
সঠিক উত্তর:
স্প্রেডশিট প্রোগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
স্প্রেডশিট প্রোগ্রাম
ব্যাখ্যা
• Microsoft Excel হলো একটি স্প্রেডশিট প্রোগ্রাম।

• স্প্রেডশিট প্রোগ্রাম:
- স্প্রেডশিট হলো এক ধরনের অ্যাপ্লিকেশন কম্পিউটার প্রোগ্রাম।
- এটিকে কখনো কখনো ওয়ার্কবুক বলা হয়।
- একটি রেজিস্টার খাতায় যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে, তেমনি একটি ওয়ার্কবুকে অনেকগুলো ওয়ার্কশিট থাকে।
- একেকটা ওয়ার্কশিটে বহুসংখ্যক সারি (Row) ও (Column) কলাম থাকে।
- স্প্রেডশিট সফটওয়্যারের উদাহরণ: Microsoft Excel, Quip, Apple Numbers, Minitab Statistical Software, LibreOffice, WPS Spreadsheets ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণি।
৯৫২.
কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ?
  1. ওয়ার্ড প্রসেসর
  2. কম্পাইলার
  3. অপারেটিং সিস্টেম
  4. ইউটিলিটি সফটওয়্যার
সঠিক উত্তর:
ওয়ার্ড প্রসেসর
উত্তর
সঠিক উত্তর:
ওয়ার্ড প্রসেসর
ব্যাখ্যা

• অ্যাপ্লিকেশন সফটওয়্যার হল সেই ধরনের সফটওয়্যার যা সরাসরি ব্যবহারকারীর কাজ সম্পাদনে সাহায্য করে। এটি ব্যবহারকারীর নির্দিষ্ট চাহিদা পূরণ করে, যেমন নথি তৈরি করা, ইমেইল পাঠানো বা ছবি সম্পাদনা করা। এই প্রসঙ্গে, ওয়ার্ড প্রসেসর একটি উদাহরণ। ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে আমরা নথি লিখতে, সম্পাদনা করতে, ফরম্যাট করতে এবং প্রিন্ট করতে পারি। অন্যদিকে, কম্পাইলার, অপারেটিং সিস্টেম এবং ইউটিলিটি সফটওয়্যার হলো সিস্টেম সফটওয়্যার, যা মূলত কম্পিউটারকে চালাতে এবং অন্যান্য সফটওয়্যারকে কাজ করতে সাহায্য করে।
- তাই সরাসরি ব্যবহারকারীর কাজে ব্যবহারের জন্য ওয়ার্ড প্রসেসরই অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ।

• Application Software:
- অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়।
- যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়।
- অ্যাপ্লিকেশন প্রোগ্রাম সাধারণত ব্যবহারকারীকে টেক্সট, সংখ্যা কিংবা ছবি নিয়ে বিভিন্ন কাজ করার সুযোগ দেয়।
- একাউন্টিং সফটওয়্যার, অফিস সফটওয়্যার, গ্রাফিক্স সফটওয়্যার, বিভিন্ন মিডিয়া প্লেয়ার (ভিডিও এবং অডিও) গুলো হল অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

যেমন-
১। Word Processing Package Program : WordStar, WordPerfect, MS Word.

২। Spreadsheet Package Program : Lotus 1-2-3, MS Excel, Quattro Pro.

৩। Database Package Program : dBase, FoxPro, Oracle, Informix, Access.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৫৩.
কম্পিউটারের প্রোগ্রামে A < B এর স্থলে A > B লেখা হলে তা কোন ধরণের ভুল?
  1. ক) Syntax Error
  2. খ) Logical Error
  3. গ) Data Error
  4. ঘ) Execution time Error
সঠিক উত্তর:
খ) Logical Error
উত্তর
সঠিক উত্তর:
খ) Logical Error
ব্যাখ্যা
সিনট্যাক্স ভুল (Syntax Error)
সিনট্যাক্স ভুল বলতে বোঝায় প্রোগ্রামিং ভাষার ব্যাকরণগত ভুল। যেমন: বানান ভুল (PRINT কে PRIMT লেখা ইত্যাদি); সেমিকোলন না দেওয়া, ব্রাকেট ঠিকমত না দেওয়া; কোন চলক ঘোষণা না করা প্রভৃতি। এসব ভুল সংশোধন করা খুবই সহজ কারণ সিনট্যাক্স ভুলের বেলা কম্পিউটার একটি ভুলের বার্তা ছাপায় যেমন 12 নম্বর লাইনে ভুল আছে।

লজিক ভুল (Logical Error)
প্রোগ্রামে যুক্তির ভুল থাকলে তাকে বলে লজিক ভুল । সাধারণত সমস্যা ঠিকমত না বোঝার জন্যই এই ভুল হয়। যেমন A < B এর স্থলে A > B বা X = A + B এর স্থানে X = A - B লিখলে লজিক ভুল হয় । সিনট্যাক্স ভুলের ক্ষেত্রে গণনা সম্ভব না হওয়ায় কোন উত্তর পাওয়া যায় না কিন্তু লজিক ভুলের ক্ষেত্রে একটি উত্তর পাওয়া যায় যদিও তা ভুল। কম্পিউটার কোন ভুলের বার্তা পাঠায় না বলে লজিক ভুল সংশোধন করা খুব কঠিন।

রান টাইম ও এক্সিকিউশন টাইম ভুল (Run time & Execution time Error)
কম্পিউটারকে ভুল ডেটা জানালে বা ডেটার ফরমেট ঠিক না থাকলে রান টাইম এরোর ছাপায়। যে সব গাণিতিক প্রক্রিয়া সম্পাদন করা যায় না (অন্তত বাস্তব রাশির ক্ষেত্রে) তা করতে গেলেও সিনট্যাক্স ভুল হয়। যেমন শূন্য দিয়ে ভাগ করা কিংবা ঋণ সংখ্যার বর্গমূল বা লগারিদম বের করা। এসব ক্ষেত্রেও ভুলের বার্তা ছাপা হয় ।

ডিবাগিং (Debugging)
প্রোগ্রামের ভুলত্রুটি খুঁজে বের করে তা দূর করাকে বলে ডিবাগিং, এর আক্ষরিক অর্থ পোকা বাছা। ১৯৪৫ সালে মার্ক-১ কম্পিউটারটির ভিতরে একটি মথপোকা ঢোকায় কম্পিউটারটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এ থেকেই ডিবাগিং কথাটির উৎপত্তি। ডিবাগিং এর জন্য প্রথমে প্রোগ্রামের আগাগোড়া ভাল করে পরীক্ষা করে দেখা হয়। প্রয়োজন হলে কোন প্রোগ্রামিং বিশেষজ্ঞের সাহায্য নিতে হয়। প্রোগ্রামের ছোটখাট ভুল এতেই দূর হয়ে যায়। এরপরও যেসব ভুল থেকে যায় সেগুলো দূর করতে হলে প্রথমে সিনট্যাক্স ভুল দূর করে তারপর লজিক ভুল দূর করা হয়।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৯৫৪.
নিচের কোনটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়?
  1. Python
  2. Java
  3. HTML
  4. C#
সঠিক উত্তর:
HTML
উত্তর
সঠিক উত্তর:
HTML
ব্যাখ্যা

◉ Python, Java, এবং C++ হল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যা ব্যবহার করে সফটওয়্যার অ্যাপ্লিকেশন, স্ক্রিপ্ট এবং প্রোগ্রাম তৈরি করা যায়।
- HTML (HyperText Markup Language) একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যা ওয়েব পেজের কাঠামো এবং কন্টেন্ট ডিজাইনের জন্য ব্যবহৃত হয়। এটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়।

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ:
- কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলো বিন্যাসের নিয়মগুলোকে একত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়।
- বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ৫ ভাগে ভাগ করা যায়। যথা-
1. Machine Language,
2. Assembly Language,
3. High Level Language,
4. Very High Level Language and
5. Natural Language

জাভা (Java):
- জাভা (Java) একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- ১৯৯১ সালে সান মাইক্রো সিস্টেম জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সূচনা করে।
- ১৯৯৫ সালে জেমস গসলিং জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করে।

পাইথন (Python):
- পাইথন(Python) একটি হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- ১৯৮৯ সালে ভ্যান রোসাম পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করে।

C#:
- C# একটি অবজেক্ট-ওরিয়েন্টেড, কম্পোনেন্ট-ভিত্তিক প্রোগ্রামিং ভাষা।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান, প্রকৌশলী মুজিবুর রহমান।

৯৫৫.
কোনটি কম্পিউটার ভাইরাস?
  1. ক) AVG
  2. খ) NORTON
  3. গ) MALWARE
  4. ঘ) AVAST
সঠিক উত্তর:
গ) MALWARE
উত্তর
সঠিক উত্তর:
গ) MALWARE
ব্যাখ্যা
MALWARE হচ্ছে এক ধরণের কম্পিউটার ভাইরাস। 

- ম্যালওয়্যার (Malware) হলো ‘Malicious Software’ এর সংক্ষিপ্ত রূপ৷
- ‘Malicious’ অর্থ দূষিত বা ক্ষতিকর, অর্থাৎ ‘Malicious Software’ হলো দূষিত বা ক্ষতিকর সফটওয়্যার।
- ম্যালওয়্যার এমন এক ধরনের সফটওয়্যার প্রোগ্রাম, যা কম্পিউটার, মোবাইল বা অন্য কোনো ডিভাইসে অনুমতি ছাড়াই তার কার্যক্রম অব্যাহত রাখতে পারে।
- অপরদিকে, AVG, NORTON & AVAST হচ্ছে কম্পিউটার এন্টিভাইরাস সফটওয়্যার, যা কম্পিউটারগুলোকে ভাইরাসের হাত থেকে রক্ষা করে। 
- VIRUS এর পূর্ণরূপ হল-Vital Information and Resources Under Siege.  
- ১৯৮০ সালে ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন। 
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের সফটওয়্যার যা তথ্য ও উপাত্তকে আক্রমন করে এবং নিজের সংখ্যা বৃদ্ধি করে।
- কম্পিউটার ভাইরাস এমন এক ধরনের ফাইল বা প্রোগ্রাম যেগুলো কম্পিউটারের স্বাভাবিক ফাইল বা প্রোগ্রামকে নষ্ট করে দিতে পারে।
- সাধারণত সিডি, পেনড্রাইভ ও ইন্টারনেটের মাধ্যমে ভাইরাস এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ছড়িয়ে পড়ে। 

কিছু কম্পিউটার ভাইরাসের নামসমূহ- 
Morris Worm
Nimda
ILOVEYOU
SQL Slammer
Stuxnet
CryptoLocker
Conficker
Tinba
Welchia
Shlayer

সূত্র: ৩২ পৃষ্ঠা, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৫৬.
কোনটি ১ বাইটের সমতুল্য বিট নির্দেশ করে?
  1. ৮ বিট
  2. ১২ বিট
  3. ১৬ বিট
  4. ৩২ বিট
সঠিক উত্তর:
৮ বিট
উত্তর
সঠিক উত্তর:
৮ বিট
ব্যাখ্যা

• ১ বাইটের সমতুল্য বিট হলো ৮ বিট। কম্পিউটার বিজ্ঞানে, বাইট হল তথ্যের মাপের একটি মৌলিক একক, যা সাধারণত একটি অক্ষর বা সংখ্যা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। একটি বাইটে ৮টি বিট থাকে, যেখানে প্রতিটি বিটের মান ০ বা ১ হতে পারে। তাই, ১ বাইট = ৮ বিট। অন্য অপশন গুলো যেমন ১২ বিট, ১৬ বিট, বা ৩২ বিট এক বা একাধিক বাইটের সমান হতে পারে, তবে সরাসরি ১ বাইটের সমতুল্য নয়। উদাহরণস্বরূপ, ১৬ বিট = ২ বাইট এবং ৩২ বিট = ৪ বাইট। সুতরাং, প্রশ্নে ১ বাইটের সমতুল্য বিট হলো ৮ বিট, অর্থাৎ সঠিক উত্তর হলো ক) ৮ বিট।
 
• বিট ও বাইট:
- বাইনারি সংখ্যা পদ্ধতিতে ০ অথবা ১ অংককে বিট বলে।
- বিট ডেটা কমিউনিকেশনের মৌলিক একক।
- ডেটা ও তথ্য পরিমাপের জন্য বিট একক হিসেবে ব্যবহার করা হয়।

- ১ বাইট = ৮ বিট।
- ১ কিলোবিট = ১০০০ বিট।
- ১ মেগাবিট = ১০০০ কিলোবিট।
- ১ গিগাবিট = ১০০০ মেগাবিট।
- ১ টেরাবিট = ১০০০ গিগাবিট।

৮ টি বিট নিয়ে ১ টি বাইট গঠিত হয়।
- ১ কিলোবাইট = ১০২৪ বাইট।
- ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট।
- ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট।
- ১ টেরাবাইট = ১০২৪ গিগাবাইট।
- ১ পেটাবাইট = ১০২৪ টেরাবাইট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৯৫৭.
বিল গেটসের প্রথম কম্পিউটার প্রোগ্রাম হলো-
  1. BASIC
  2. Tic-tak-toe
  3. Ms Dos
  4. Windows 95
সঠিক উত্তর:
Tic-tak-toe
উত্তর
সঠিক উত্তর:
Tic-tak-toe
ব্যাখ্যা
বিল গেটসের প্রথম কম্পিউটার প্রোগ্রাম হলো- Tic-tak-toe.

- কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্ঠান মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা হচ্ছেন বিল গেটস।
- ১৯৭৫ সালে বিল গেটস এবং তাঁর বন্ধু পল অ্যালেন মিলে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন।
- লেক সাইড স্কুলে পড়ার সময়ই বিল গেটস প্রথম কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেন।
- টিক-ট্যাক-টো (Tic-tac-toe) নামক এই প্রোগ্রামটি কম্পিউটারের বিপরীতে গেম খেলার জন্য তৈরি প্রযুক্তি দুনিয়ার প্রথম প্রোগ্রাম।
- তিনি মাত্র ১৩ বছর বয়সে তার প্রথম এই সফটওয়্যার প্রোগ্রামটি আবিষ্কার করেন। 

সূত্র: Britannica.com
৯৫৮.
কোনটি উচ্চ স্তরের পোগ্রামিং ভাষা?
  1. PostgreSQL
  2. C++
  3. Redis
  4. MongoDB
সঠিক উত্তর:
C++
উত্তর
সঠিক উত্তর:
C++
ব্যাখ্যা
• C++ উচ্চ স্তরের পোগ্রামিং ভাষা।

• উচ্চ স্তরের ভাষা:

- হাই-লেভেল বা উচ্চ স্তরের ভাষা কোন সংকেত বা সাংকেতিক কোড নির্ভর নয়।
- মেশিন বা অ্যাসেম্বলি ভাষার প্রধান অসুবিধা হলো, এক ধরনের কম্পিউটারের জন্য প্রোগ্রাম অন্য ধরনের কম্পিউটারে ব্যবহার করা যায় না।
- তাছাড়া মেশিন ও অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লিখা অনেক কষ্টকর ও শ্রমসাধ্য ব্যাপার।
- এছাড়া মানুষের পক্ষে লো-লেভেল ভাষা বোঝা সহজসাধ্য নয়।
- এই অসুবিধা দুর করার জন্য উচ্চ স্তরের ভাষার উদ্ভব হয়।
- এই স্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম বিভিন্ন ধরনের মেশিনে ব্যবহার করা সম্ভব।
- উচ্চ স্তরের ভাষা মানুষের ভাষার (যেমন- ইংরেজি ভাষা) সাথে মিল রেখে তৈরি করা হয়েছে।
- কম্পাইলার বা ইন্টারপ্রেটার নামক প্রোগ্রাম ব্যবহার করে এ ভাষায় লিখিত প্রোগ্রাম মেশিনের ভাষায় অনুবাদ করা হয়।
- ফলে কম্পিউটার এ জাতীয় প্রোগ্রাম বুঝতে পারে।
• উচ্চ স্তরের ভাষার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ভাষা হচ্ছে:
- BASIC,
- COBOL,
- FORTRAN,
- PASCAL,
- C++,
- JAVA,
- PROLOG ইত্যাদি।

• উচ্চ স্তরের ভাষার সুবিধা:
- এ ভাষায় লিখিত প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে ব্যবহার করা যায়।
- এ ভাষায় প্রোগ্রাম রচনা সহজ ও যুক্তিনির্ভর।
- প্রোগ্রামের ভুল নির্ণয় ও সংশোধন অপেক্ষাকৃত সহজ।
- উচ্চ স্তরের ভাষায় অসংখ্য লাইব্রেরি ফাংশনের সুবিধা আছে।
- প্রোগ্রাম লেখার সময় কম্পিউটারের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে ধারণার প্রয়োজন নেই।

• অন্যান্য অপশন আলোচনা:
- PostgreSQL, Redis, MongoDB এগুলো হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি প্রকৌশলী মুজিবুর রহমান।
৯৫৯.
সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম নিচের কোন প্রোগ্রামের সমন্বয়ে গঠিত?
  1. ক) অপারেটিং সিস্টেম প্রোগ্রাম
  2. খ) ডেটাবেজ ম্যানেজমেন্ট প্রোগ্রাম
  3. গ) নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোগ্রাম
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
• সিস্টেম সফটওয়্যার:
- সিস্টেম সফটওয়্যারকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা:
১. সিস্টেম ম্যানেজমেন্ট বা সিস্টেম নিয়ন্ত্রণ প্রোগ্রাম (System Management or Control Program),
২. সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম (System Development Program) এবং
৩. সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম (System Support Program)।

• সিস্টেম ম্যানেজমেন্ট বা সিস্টেম নিয়ন্ত্রণ প্রোগ্রাম:
- সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রামের সাহায্যে কম্পিউটার সিস্টেমের সকল অংশ নিয়ন্ত্রণ করা হয়।
- অর্থাৎ সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রামের সাহায্যে কম্পিউটারের হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা, প্রোগ্রাম, বিভিন্ন ডিভাইস এবং নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করা যায়।
- সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম নিম্নলিখিত প্রোগ্রামের সমন্বয়ে গঠিত:
১. অপারেটিং সিস্টেম প্রোগ্রাম,
২. ডেটাবেজ ম্যানেজমেন্ট প্রোগ্রাম এবং 
৩. নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোগ্রাম। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৬০.
কোনটি ইউটিলিটি সফটওয়্যার নয়?
  1. ব্যাকআপ সফটওয়্যার
  2. ফাইল কম্প্রেশন টুল
  3. ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম
  4. অ্যান্টিভাইরাস
সঠিক উত্তর:
ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম
উত্তর
সঠিক উত্তর:
ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম
ব্যাখ্যা

• ইউটিলিটি সফটওয়্যার হলো সেই ধরনের প্রোগ্রাম যা কম্পিউটার সিস্টেমের কার্যকারিতা বাড়ায়, ডেটা নিরাপদ রাখে বা হারানো তথ্য পুনরুদ্ধার করতে সাহায্য করে। ব্যাকআপ সফটওয়্যার, ফাইল কম্প্রেশন টুল এবং অ্যান্টিভাইরাস সরাসরি সিস্টেম মেইনটেন্যান্স, নিরাপত্তা ও ডেটা ব্যবস্থাপনায় সাহায্য করে। অন্যদিকে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS) হলো এমন একটি সফটওয়্যার যা ডেটা সংরক্ষণ, পরিচালনা এবং অনুসন্ধানে ব্যবহৃত হয়। এটি মূলত ইউটিলিটি সফটওয়্যার নয়, বরং একটি প্রোগ্রামিং এবং তথ্য পরিচালনার সফটওয়্যার। সুতরাং, অপশনগুলোর মধ্যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমই ইউটিলিটি সফটওয়্যার নয়।

• ইউটিলিটি সফটওয়্যার:
- সিস্টেম সফটওয়্যারে ইউটিলিটি প্রোগ্রাম অন্তর্ভুক্ত থাকে মূলত কাজ বের করা (যেমন- অনুলিপি তৈরি, প্রাইমারি স্টোরেজ পরিষ্কার রাখা ইত্যাদি) এবং রুটিন কাজের জন্য।
- কম্পিউটারে নতুন ফাইল তৈরি করা অথবা পুরানো ফাইল মুছে ফেলা অথবা ডিস্ককে ফরম্যাট করা এ ধরনের কাজগুলো ইউটিলিটি প্রোগ্রামের দ্বারা করা হয়ে থাকে।

• ইউটিলিটি সফটওয়্যার এর উদাহরণ:
- Antivirus Software – Protects against viruses and malware (e.g., Norton Antivirus, McAfee, Avast).
- File Management Tools – Helps organize, manage, and search files (e.g., Windows File Explorer, Total Commander).
- Disk Cleanup and Defragmentation Tools – Frees up space and improves performance (e.g., Windows Disk Cleanup, Defraggler).
- Backup Software – Creates copies of data for recovery (e.g., Acronis True Image, Google Drive Backup).

- Compression Tools – Reduces file sizes for storage and transfer (e.g., WinRAR, 7-Zip).
- Firewall Software – Monitors and controls network traffic for security (e.g., Windows Defender Firewall, ZoneAlarm).
- System Monitoring Tools – Tracks system performance and resources (e.g., Task Manager, CPU-Z).
- Driver Update Tools – Ensures hardware drivers are up to date (e.g., Driver Booster, Snappy Driver Installer).

- Registry Cleaners – Optimizes and repairs the Windows registry (e.g., CCleaner, Wise Registry Cleaner).
- Clipboard Managers – Enhances clipboard functionality (e.g., Ditto, ClipMate).

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, এমবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৬১.
নিম্নের কোনটি হার্ডওয়ার নয়?
  1. মনিটর
  2. মাউস
  3. সিপিইউ
  4. পাওয়ার পয়েন্ট
সঠিক উত্তর:
পাওয়ার পয়েন্ট
উত্তর
সঠিক উত্তর:
পাওয়ার পয়েন্ট
ব্যাখ্যা
সফটওয়্যার: 
- অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বিশেষ ধরনের কাজ বা ব্যবহারিক কাজের জন্য তৈরি সফটওয়্যার। 
- আর্থিক ব্যবস্থাপনার জন্য স্প্রেডসিট অ্যানালাইসিস প্যাকেজ যেমন- লোটাস, মাইক্রোসফট এক্সেল ইত্যাদি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহৃত হয়। 
- Power Point একটি মাইক্রোসফটের অ্যাপ্লিকেশন যা কম্পিউটারের সফটওয়্যারের অংশ। 

হার্ডওয়্যার: 
- কম্পিউটারের বিভিন্ন যন্ত্র বা যন্ত্রাংশকে হার্ডওয়্যার বলে। 
- ছোট, বড়, অতি গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ যেমন যন্ত্রই হোক না কেন, যন্ত্র মানেই হার্ডওয়্যার। 
- হার্ডওয়্যার হাত দিয়ে স্পর্শ করা যায় এবং এক স্থান থেকে অন্য স্থানে বহন করা যায়। 
- কী-বোর্ড, মনিটর, প্রিন্টার, মাউস, সিলিকন চিপ, সিপিইউ ইত্যাদি হার্ডওয়্যারের অংশ। 
- হার্ডওয়্যারকে কম্পিউটারের দেহ বলা যেতে পারে। 

উৎস: কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৬২.
আমাজনের ই-বুক রিডার কোনটি?
  1. Nook
  2. Kindle
  3. Kobo
  4. Sony Reader
সঠিক উত্তর:
Kindle
উত্তর
সঠিক উত্তর:
Kindle
ব্যাখ্যা
• ই-বুক:
- ই-বুক হচ্ছে প্রচলিত মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক সংস্করণ যা কম্পিউটার অথবা ই-বুক রিডার দিয়ে পড়া যায়।
- প্রচলিত বইয়ের মতই ই-বুক টেক্সট ও ছবির সমন্বয়ে তৈরি হয় যা আসলে মূল বইয়ের ডিজিটাল সংস্করণ।
- আমাজনের ই-বুক রিডার Kindle।
- দুই ধরণের ই-বুক বাজারে বিদ্যমান রয়েছে। যথা-

১. রিফ্লোয়েবল ই-বুক (Reflowable E-Book):
- Amazon এর Kindle প্রথম রিফ্লোয়েবল ই-বুক বাজারে সহজলভ্য ও বাণিজ্যিককরণ করে।
- রিফ্লোয়েবল ই-বুক ডিভাইসের স্ক্রীন সাইজ অনুযায়ী ট্যাক্সট ও ছবিকে সমন্বিত করে নেয়।
- ব্যবহারকারী তার প্রয়োজন অনুযায়ী অক্ষরের আকার ছোট-বড়, লাইন স্পেস, মার্জিন ইত্যাদি পরিবর্তন করতে পারে। 
- রিফ্লোয়েবল ই-বুক দুই ধরণের ফরম্যাটে হয়ে থাকে। যথা- মবি (mobi) এবং ইপাব (epub)।
- Kindle ডিভাইসে মবি ফরম্যাট ব্যবহৃত হয় এবং ইপাব সাধারণত Apple, Android ও অন্যান্য যে কোন ডিভাইসে ব্যবহৃত হয়।

২. ফিক্সড ফরম্যাট ই-বুক (Fixed Format E-Book):
- এই ধরণের ই-বুকের সমস্ত কন্টেন্ট অপরিবর্তনশীল ও স্থায়ী।
- স্ক্রীনের সাইজ অনুযায়ী এই ধরণের ই-বুক সমন্বিত হয় না এবং এর অক্ষর কিংবা অক্ষরের আকারও পরিবর্তন করা সম্ভব নয়।
- এই ফরম্যাটের ই-বুক Kindle ডিভাইসে পড়া সম্ভব নয়।

অপশন আলোচনা:
- Nook: ই-বুক রিডারটি Barnes & Noble দ্বারা উদ্ভাবিত।
- Kobo: ই-বুক রিডারটি কানাডিয়ান কোম্পানি Rakuten Kobo দ্বারা উদ্ভাবিত।
- Sony Reader: ই-বুক রিডারটি Sony দ্বারা উদ্ভাবিত।

উৎস : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৬৩.
নিচের কোনটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়?
  1. Python
  2. Java
  3. C#
  4. Markdown
সঠিক উত্তর:
Markdown
উত্তর
সঠিক উত্তর:
Markdown
ব্যাখ্যা
• Markdown প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়।

• প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ:

- কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলো বিন্যাসের নিয়মগুলোকে একত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়।

• বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ৫ ভাগে ভাগ করা যায়।
যথা:
1. Machine Language,
2. Assembly Language,
3. High Level Language,
4. Very High Level Language and
5. Natural Language

• জাভা (Java):
- জাভা (Java) একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- ১৯৯১ সালে সান মাইক্রো সিস্টেম জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সূচনা করে।
- ১৯৯৫ সালে জেমস গসলিং জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করে।

• পাইথন (Python):
- পাইথন(Python) একটি হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- ১৯৮৯ সালে ভ্যান রোসাম পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করে।

• C#:
- C# একটি অবজেক্ট-ওরিয়েন্টেড, কম্পোনেন্ট-ভিত্তিক প্রোগ্রামিং ভাষা।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান, প্রকৌশলী মুজিবুর রহমান।
৯৬৪.
সিস্টেম সফটওয়্যারের অন্তর্ভুক্ত নয় নিচের কোনটি?
  1. ক) ইউটিলিটি প্রোগ্রাম
  2. খ) প্যাকেজ প্রোগ্রাম
  3. গ) ডিভাইস ড্রাইভার
  4. ঘ) অপারেটিং সিস্টেম
সঠিক উত্তর:
খ) প্যাকেজ প্রোগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
খ) প্যাকেজ প্রোগ্রাম
ব্যাখ্যা
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত কতিপয় নির্দেশের সমষ্টিকে সফটওয়্যার বলে।
- সফটওয়্যার কম্পিউটারকে কার্যক্ষম রাখে।
- সফটওয়্যারকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। এগুলো হলোঃ
১। সিস্টেম সফটওয়্যার (অপারেটিং সিস্টেম, ডিভাইস ড্রাইভার ও ইউটিলিটি প্রোগ্রাম) এবং
২। অ্যাপ্লিকেশন সফটওয়্যার (প্যাকেজ প্রোগ্রাম, কাস্টমাইজ প্রোগ্রাম)।

সূত্র: উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৯৬৫.
সফটওয়্যার পাইরেসি বলতে বুঝায় - 
  1. বিনা অনুমতিতে কোনো সফটওয়্যার কপি করা
  2. বিনা অনুমতিতে কোনো সফটওয়্যার বিতরণ করা
  3. বিনা অনুমতিতে কোনো সফটওয়্যার আংশিক পরিবর্তন করা
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
সফটওয়্যার পাইরেসি (Software Piracy): 
- সফটওয়্যার পাইরেসি বলতে প্রস্তুতকারীর বিনা অনুমতিতে কোনো সফটওয়্যার কপি করা, বিতরণ করা, আংশিক পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেওয়া ইত্যাদি কার্যক্রমকে বুঝায়। 
- অন্যের জিনিস চুরি করার মতো সফটওয়্যার পাইরেসি করাও একটি অপরাধ। 
- সফটওয়্যার পাইরেসির কারণে সফটওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৯৬৬.
ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম নয় কোনটি?
  1. ওয়ার্ড প্যাড
  2. ওয়ার্ডস্টার
  3. ভিসিক্যাল
  4. ম্যাকরাইট
সঠিক উত্তর:
ভিসিক্যাল
উত্তর
সঠিক উত্তর:
ভিসিক্যাল
ব্যাখ্যা
• ওয়ার্ড প্রসেসিং:
- ওয়ার্ড শব্দের অর্থ শব্দ আর প্রসেসিং শব্দের অর্থ প্রক্রিয়াকরণ।
- কম্পিউটারের সাহায্যে বর্ণমালা, সংখ্যা, চিহ্ন বা শব্দ ব্যবহার করে ডকুমেন্ট বা লিপি তৈরি করা এবং উক্ত ডকুমেন্টকে সম্পাদনাই হলো ওয়ার্ড প্রসেসিং।
- বর্তমানে কম্পিউটার প্রযুক্তিকে ব্যবহার করে অনেক দক্ষতার সাথে চমৎকারভাবে ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করা যায়।
- কম্পিউটারের বহুবিদ ব্যবহারের মধ্যে ওয়ার্ড প্রসেসিংও একটি গুরুত্বপূর্ণ ব্যবহার।
- আর ডকুমেন্ট তৈরি ও প্রসেসিংয়ের জন্য ব্যবহৃত এক বিশেষ ধরনের কম্পিউটারের ব্যবস্থাকে ওয়ার্ড প্রসেসর বলা হয়।
- মূলত লেখালেখির কাজ করার জন্য ব্যবহৃত অ্যাপ্লিকেশন প্রোগ্রামকেই ওয়ার্ড প্রসেসর বা ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম বলা হয়ে থাকে।
- আধুনিক ডকুমেন্ট তৈরির ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্যাকেজ প্রোগ্রাম হচ্ছে।
- উল্লেখযোগ্য ওয়ার্ড প্রসেসর প্রোগ্রামসমূহ হলো- মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft word), ওয়ার্ডস্টার (Wordstar), ওয়ার্ডপারফেক্ট (Wordperfect), ল্যাটেক্স (Latex), নোড প্যাড (Note Pad), ম্যাকরাইট (Mac Write), ওয়ার্ড প্যাড (Word Pad), অপেন অফিস রাইটার ইত্যাদি।

- ভিসিক্যাল (Visicalc) হলো প্রথম বাণিজ্যিক স্প্রেডশিট প্রোগ্রাম, যা ১৯৭৮ সালে বাজারে আসে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৬৭.
ওয়েব পেজের কাঠামো তৈরিতে কোন ভাষা ব্যবহৃত হয়?
  1. Python
  2. Java
  3. C++
  4. HTML
সঠিক উত্তর:
HTML
উত্তর
সঠিক উত্তর:
HTML
ব্যাখ্যা

HTML (HyperText Markup Language) হলো ওয়েব পেজের মৌলিক কাঠামো তৈরির ভাষা।

HTML:
- Hyper Text Markup Language এর সংক্ষিপ্ত রূপ হলো HTML যা World Wide Web (www) ব্রাউজারে তথ্য প্রদর্শন বা ওয়েব পেইজে তথ্য উপস্থাপন ও ফরমেট করতে প্রোগ্রামারগণ ব্যবহার করেন।
- এটি সত্যিকার অর্থে কোন প্রোগ্রামিং ভাষা নয়।
- তবে প্রোগ্রামারগণ ওয়েব পেইজে টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স বা অ্যানিমেশনকে সুন্দরভাবে সাজাতে বা ফরমেট করতে এই ভাষা ব্যবহার করেন।
- HTML ফাইল সাধারণভাবে ওয়েব পেইজ (Web Page) নামে পরিচিত।
- জেনেভায় অবস্থিত CERN-এ কাজ করার সময় টিম বার্নার্স-লি (Tim Berners-Lee) ১৯৯০ সালে সর্বপ্রথম HTML আবিষ্কার করেন।

অন্যদিকে, 
- Python ও Java application development ও backend-এ ব্যবহৃত হয়, ওয়েব পেজের মৌলিক কাঠামো তৈরিতে নয়। 
- C++ ভাষা System software ও high-performance applications-এ ব্যবহৃত হয়। 

তথ্যসূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৯৬৮.
কোন তথ্যটি সঠিক নয়?
  1. ক) কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে
  2. খ) কম্পাইলার দ্রুত প্রোগ্রাম নির্বাহ করে
  3. গ) ইন্টারপ্রেটার এর প্রধান মেমোরিতে বেশী জায়গার প্রয়োজন হয়
  4. ঘ) ইন্টারপ্রেটার এক লাইন এক লাইন করে অনুবাদ করে
সঠিক উত্তর:
গ) ইন্টারপ্রেটার এর প্রধান মেমোরিতে বেশী জায়গার প্রয়োজন হয়
উত্তর
সঠিক উত্তর:
গ) ইন্টারপ্রেটার এর প্রধান মেমোরিতে বেশী জায়গার প্রয়োজন হয়
ব্যাখ্যা
কম্পাইলার: 
এটি সোর্স প্রোগ্রামকে একসাথে সম্পূর্ণ্রুপে মেশিন ভাষায় রুপান্তর করে অবজেক্ট প্রোগ্রাম তৈরি করে। এতে এক্সিকিউশন ফাইল তৈরি হয়। এই ফাইল দ্রুততার সাথে এক্সিকিউট হয় । ফলে প্রোগ্রামিং প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে হয় । ভিন্ন ভিন্ন উচ্চতর ভাষার জন্য ভিন্ন ভিন্ন ভাষা ব্যবহার করা হয়। একটি নির্দিষ্ট কম্পাইলার একটি নির্দিষ্ট উচ্চতর ভাষাকে কম্পাইল করতে পারে। কাজ করতে মেমোরিতে বেশী জায়গার প্রয়োজন হয়। 


ইন্টারপ্রেটার: 
ইন্টারপ্রেটার কম্পাইলার এর মত উচ্চতর ভাষাকে মেশিন ভাষায় রুপান্তর করে। তবে ইন্টারপ্রেটার কম্পাইলার এর মত একসাথে এক্সিকিউট করে না। ইন্টারপ্রেটার এক লাইন করে সম্পাদন করে এবং তাৎক্ষণিক ফলাফল প্রদান করে। এতে ভুল শনাক্ত ও সংশোধন এ কম সময় লাগে। তবে এক লাইন করে কাজ করায় এর অনুবাদ ধীরগতিসম্পন্ন। মেমোরিতে কম জায়গার প্রয়োজন হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৯৬৯.
MPEG কোন ধরনের ফাইল এক্সটেনশন?
  1. ক) Audio
  2. খ) Video
  3. গ) Image
  4. ঘ) Document
সঠিক উত্তর:
খ) Video
উত্তর
সঠিক উত্তর:
খ) Video
ব্যাখ্যা
ভিডিও:
- একই সাথে সাউন্ড ও চলমান চিত্র সমৃদ্ধ কন্টেন্টই ভিডিও।
- ভিডিওর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এতে চলমান চিত্র ফুটে ওঠে।
- যে কোনো মুভি, অ্যানিমেশন, কার্টুন কিংবা ডুকমেন্টারি ভিডিও কন্টেন্টের অন্তর্ভুক্ত।
- ভিডিও কন্টেন্টের পরিচিত ফরম্যাটগুলো হচ্ছে- .mp4, .mpeg, .avi, .flv, .3gp, .vob, .mov, .wmv, .srt, .swf ইত্যাদি।

অডিও:
- যে কন্টেন্ট থেকে কেবল শব্দ বা সাউন্ড শোনা যায়, তাকে অডিও কন্টেন্ট বলা যায়।
- অডিও কন্টেন্টের পরিচিত ফরম্যাটগুলো হচ্ছে: .mp3, .wma, .wav, .aif, .iff, .m3u, .m4a, .mid, .mpa ইত্যাদি।

ইমেজ:
- ইমেজ বা ছবির আরেক নাম স্থিরচিত্র। কোন একটি নির্দিষ্ট সময় বা মুহূর্তের ছবি ধরে রাখা হয় ইমেজের মাধ্যমে। আবার কোন ব্যক্তি বা বস্তুর ছবিও ইমেজের মাধ্যমে প্রকাশ করা যায়।
- ইমেজের পরিচিত ফরম্যাটগুলো হচ্ছে- .jpg, .png, .gif, .psd, .bmp, .dds, .pspimage ইত্যাদি।

ডকুমেন্ট:
- মাইক্রোসফ্‌ট ওয়ার্ডের মাধ্যমে তৈরি বা ব্যবহারকৃত সব ফাইলই ডকুমেন্ট। তাছাড়া, Portable Document Format (PDF) বা পিডিএফ, নোটপ্যাডে সকল অ্যাপ্লিকেশনে তৈরি বা ব্যবহৃত সকল ফাইলই ডকুমেন্ট।
- একটি ডকুমেন্ট ফাইলের এক্সটেনশন কয়েক ধরনের হতে পারে। যথা: .doc, .docx, .rtf, .txt, .pdf ইত্যাদি।

উৎস: শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এমএড প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৭০.
এনক্যাপসুলেশন কোন ধরণের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য?
  1. ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং
  2. স্ট্রাকচার্ড প্রোগ্রামিং
  3. অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
  4. ভিজ্যুয়াল প্রোগ্রামিং
সঠিক উত্তর:
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
উত্তর
সঠিক উত্তর:
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
ব্যাখ্যা
• অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং:
- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে ডাটা ও ইনস্ট্রকাশনের সমন্বয়ে চলক তৈরি করা হয়। একে বলা হয় অবজেক্ট।
- মেসেজে আদান-প্রদানের মাধ্যমে অবজেক্টগুলো পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে।
- এই প্রোগ্রামিং পদ্ধতিতে প্রোগ্রামের ইনস্ট্রাকশনগুলো ডাটা দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- C++, Java, C#, Python ইত্যাদি হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উদাহরণ।
- মূলত ৬টি প্রাথমিক ধারণার দ্বারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে উপস্থাপন করা হয়।

যেমন:
১. অবজেক্ট (Object),
২. ক্লাস (Class),
৩. মেসেজ (Message),
৪. পলিমারফিজম (Polymorphism),
৫. ইনহেরিটেন্স (Inheritance) এবং
৬. এনক্যাপসুলেশন (Encapsulation)। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৭১.
স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করে তৈরি করা যায়
i. জটিল গাণিতিক হিসাব-নিকাশ
ii. পরিসংখ্যানিক হিসাবনিকাশ
iii. স্কুল কলেজের ফলাফল
  1. iii
  2. i ও ii
  3. i ও iii
  4. i, ii ও iii
সঠিক উত্তর:
i, ii ও iii
উত্তর
সঠিক উত্তর:
i, ii ও iii
ব্যাখ্যা
• স্প্রেডশিট প্রোগ্রাম: 
- অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোর মধ্যে স্প্রেডশিট সফটওয়্যার একটি অন্যতম সফটওয়্যার। 
- গ্রাফ কাগজের ন্যায় X অক্ষ এবং Y অক্ষ বরাবর খোপখোপ ঘরের ন্যায় অনেক ঘর সম্বলিত বড় শিটকে স্পেডশিট বলা হয়। 
- যে প্যাকেজ প্রোগ্রামের সাহায্যে রো এবং কলাম ব্যবহার করে হিসাব-নিকাশের কাজ করা হয় তাকে স্প্রেডশিট বিশ্লেষণ প্যাকেজ প্রোগ্রাম বলে। 
- উইন্ডোজভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে জটিল গাণিতিক হিসাব-নিকাশ, অর্থনৈতিক ও পরিসংখ্যানিক হিসাবনিকাশ এবং যুক্তিমূলক কার্যক্রমসহ তথ্য ব্যবস্থাপনার কাজ ইত্যাদি করা যায়। 
- স্প্রেডশিট সফটওয়্যারকে ইলেকট্রনিক স্প্রেডশিট প্রোগ্রামও বলা হয়। 
যেমন- মাইক্রোসফট এক্সেল, লোটাস ১-২-৩, কোয়াট্রোপ্রো, মাল্টিপ্ল্যান, সুপারক্যালক ইত্যাদি। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৭২.
নিচের কোনটি ক্ষতিকর কম্পিউটার ভাইরাস?
  1. Norton
  2. ILOVEYOU
  3. Panda
  4. Kaspersky
সঠিক উত্তর:
ILOVEYOU
উত্তর
সঠিক উত্তর:
ILOVEYOU
ব্যাখ্যা

ILOVEYOU বিশ্বের সবচেয়ে বিখ্যাত কম্পিউটার ভাইরাসগুলোর একটি।
- এটি একটি ইমেইল ওয়ার্ম ছিল। ইমেইলে “ILOVEYOU” লেখা সাবজেক্ট ও “LOVE-LETTER-FOR-YOU.txt.vbs” নামে একটি অ্যাটাচমেন্ট থাকত।
- কেউ অ্যাটাচমেন্ট খুললেই ভাইরাস ছড়িয়ে পড়ত এবং আউটলুক থেকে সব কন্টাক্টে নিজে নিজে মেইল পাঠাত। এর ফলে বিশ্বব্যাপী প্রায় ৫৫০ কোটি ডলারের ক্ষতি হয়েছিল।

• এন্টিভাইরাস সফটওয়্যার:
- ১৯৫০ সালে কম্পিউটার ভাইরাসের উদ্ভব ঘটে।
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।
উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো-
- AVG,
- AVAST,
- Norton,
- Panda,
- Avira,
- McAfee,
- Cobra,
- Kaspersky ইত্যাদি।

• কম্পিউটার ভাইরাস:
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- কয়েকটি উওল্লেখযোগ্য কম্পিউটার ভাইরাসের নাম হলো:
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ILOVEYOU,
- Mydoom,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার.আর,
- মাইক্রো ভাইরাস,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ ইত্যাদি।
- সাধারণত ইন্টারনেটে বিভিন্ন তথ্য, ফাইল, সফটওয়্যার, ই-মেইল ইত্যাদির মাধ্যমে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারের সাথে আদান-প্রদানের ফলে ভাইরাস আক্রমণ হতে পারে।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।

৯৭৩.
A step-by-step procedure or set of rules used to solve a specific problem is known as
  1. Loop
  2. Variable
  3. Algorithm 
  4. Constant 
সঠিক উত্তর:
Algorithm 
উত্তর
সঠিক উত্তর:
Algorithm 
ব্যাখ্যা

• যেকোনো একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য ধাপে ধাপে সাজানো নির্দেশনাবলি বা নিয়মকে অ্যালগরিদম (Algorithm) বলা হয়।
- এটি মূলত একটি পরিকল্পনার মতো, যা অনুসরণ করলে একটি নির্দিষ্ট ফলাফল পাওয়া যায়। কম্পিউটার প্রোগ্রামিংয়ে কোড লেখার আগে সাধারণত অ্যালগরিদম তৈরি করে নেওয়া হয় যাতে যৌক্তিক ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। 

• অ্যালগরিদমের মূল বৈশিষ্ট্য (Characteristics of Algorithm):
- অ্যালগরিদম হলো একটি স্পষ্ট ধাপে ধাপে নির্দেশনার সেট, যা কোনো সমস্যার সমাধান প্রদান করে।  
- এলোমেলো প্রক্রিয়ার ধারা নয়; অ্যালগরিদম সর্বদা নির্দিষ্ট ধাপে ধাপে কাজ করে।  
- ভিত্তিহীন অনুমান নয়; অ্যালগরিদমের প্রতিটি ধাপ নির্ভর করে পূর্বের ধাপের ফলাফলের উপর।  
- অস্পষ্ট যৌক্তিক ধারা নয়; অ্যালগরিদমে প্রতিটি ধাপ সুস্পষ্ট ও সুনির্দিষ্ট।  

সূত্র:
- ব্রিটানিকা। [link]

৯৭৪.
কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার?
  1. ক) Bad boy
  2. খ) Symantec
  3. গ) Cinderella
  4. ঘ) সবগুলোই
সঠিক উত্তর:
খ) Symantec
উত্তর
সঠিক উত্তর:
খ) Symantec
ব্যাখ্যা

• কতিপয় ভাইরাসঃ
- AIDS,
- Bye Bye,
- Bad boy,
- Cinderella,
- CIH,
- I love you,
- স্টোন,
- ভিয়েনা ইত্যাদি।
• কতিপয় কম্পিউটার অ্যান্টিভাইরাসঃ
- অভিজি,
- এভিরা,
- এভাস্ট,
- McAfee,
- Norton Antivirus,
- Kaspersky Antivirus,
- Symantec,
- ESET NOD32,
- PANDA,
- Cobra Antivirus,
- PC Tools Antivirus ইত্যাদি।

৯৭৫.
ভাইরাসের সঠিক পূর্ণনাম কোনটি?
  1. ক) Viral information resources under seize.
  2. খ) Vital information resources under seize.
  3. গ) Vital integrated resources utility size.
  4. ঘ) Viral integrated repetitive under seize.
সঠিক উত্তর:
খ) Vital information resources under seize.
উত্তর
সঠিক উত্তর:
খ) Vital information resources under seize.
ব্যাখ্যা

ভাইরাসের পূর্ণরূপ- Vital information resources under seize. 

- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের সফটওয়্যার যা তথ্য ও উপাত্তকে আক্রমন করে এবং নিজের সংখ্যা বৃদ্ধি করে।
- কম্পিউটার ভাইরাস এমন এক ধরনের ফাইল বা প্রোগ্রাম যেগুলো কম্পিউটারের স্বাভাবিক ফাইল বা প্রোগ্রামকে নষ্ট করে দিতে পারে।
- ইহা ব্যবহারকারীর অনুমতি ব্যতীত নিজেরা নিজেদের কপি তৈরি করতে পারে।
- সাধারণত সিডি, পেনড্রাইভ ও ইন্টারনেটের মাধ্যমে ভাইরাস এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ছড়িয়ে পড়ে।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)। 

৯৭৬.
ডেটা কমিউনিকেশনের মৌলিক একক কী?
  1. কিলোবাইট
  2. বাইট
  3. মেগাবাইট
  4. বিট
সঠিক উত্তর:
বিট
উত্তর
সঠিক উত্তর:
বিট
ব্যাখ্যা
ডেটা কমিউনিকেশনের মৌলিক একক হচ্ছে বিট।

• বিট ও বাইট:
বাইনারি সংখ্যা পদ্ধতিতে ০ অথবা ১ অংককে বিট বলে।
বিট ডেটা কমিউনিকেশনের মৌলিক একক।
ডেটা ও তথ্য পরিমাপের জন্য বিট একক হিসেবে ব্যবহার করা হয়।

- ১ বাইট = ৮ বিট।
- ১ কিলোবিট = ১০০০ বিট।
- ১ মেগাবিট = ১০০০ কিলোবিট।
- ১ গিগাবিট = ১০০০ মেগাবিট।
- ১ টেরাবিট = ১০০০ গিগাবিট।

৮ টি বিট নিয়ে ১ টি বাইট গঠিত হয়।
- ১ কিলোবাইট = ১০২৪ বাইট।
- ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট।
- ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট।
- ১ টেরাবাইট = ১০২৪ গিগাবাইট।
- ১ পেটাবাইট = ১০২৪ টেরাবাইট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৯৭৭.
কোনটি কম্পিউটার ভাইরাস বা ম্যালওয়্যার নয়?
  1. BIOS
  2. Melissa
  3. ILoveYou
  4. Blaster
সঠিক উত্তর:
BIOS
উত্তর
সঠিক উত্তর:
BIOS
ব্যাখ্যা
• কম্পিউটার ভাইরাস বা ম্যালওয়্যার এমন একটি ক্ষতিকর প্রোগ্রাম, যা কম্পিউটারে অনধিকার প্রবেশ করে তা ক্ষতিগ্রস্ত করে। প্রশ্নে উল্লিখিত অপশনগুলোর মধ্যে BIOS কম্পিউটার ভাইরাস বা ম্যালওয়্যার নয়। BIOS (Basic Input/Output System) হলো একটি ফার্মওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়্যার চালু করার সময় মূল প্রাথমিক নিয়ন্ত্রণ প্রদান করে এবং অপারেটিং সিস্টেম লোড করে। অপরদিকে, Melissa, ILoveYou এবং Blaster - এই তিনটি হলো কম্পিউটার ভাইরাস বা ওয়ার্ম, যা ব্যবহারকারীর ডেটা নষ্ট করতে বা ছড়িয়ে পড়তে পারে। তাই BIOS কোনো ক্ষতিকর সফটওয়্যার নয়; এটি কম্পিউটারের একটি অপরিহার্য অংশ।

• কম্পিউটার ভাইরাস: 
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে এক্সিকিউট বা নির্বাহ হয়, তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এগুলোর ক্ষতি করে। 
- ১৯৮০ সালে প্রখ্যাত গবেষক ও অধ্যাপক ফ্রেড কোহেন ভাইরাসের নামকরণ করেছেন।
- ভাইরাস নামক সফটওয়্যার কম্পিউটার এর তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এবং নিজের সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা রয়েছে এবং এক পর্যায়ে কম্পিউটারকে অচল করে দিতে পারে। 
- ভাইরাস বা VIRUS শব্দের পূর্ণরূপ হলো “Vital Information Resources Under Seize”. 
- কোনোভাবে কম্পিউটার বা আইসিটি যন্ত্র ভাইরাসে আক্রান্ত হলে তা ক্রমে ক্রমে বিস্তার ঘটে।
- কম্পিউটারে আক্রমণের ধরন অনুযায়ী কম্পিউটার ভাইরাস অনেক ধরনের হয়।
যেমন- বুট সেক্টর ভাইরাস, ট্রোজান হর্স ভাইরাস, ফাইল সংক্রামক ভাইরাস, ম্যাক্রো ভাইরাস, ওভার রাইটিং ভাইরাস, মেমোরি রেসিডেন্ট ভাইরাস, মিউটেটিং ভাইরাস এবং স্টোন ভাইরাস ইত্যাদি।  

• কম্পিউটার এন্টি-ভাইরাস: 
- অবশ্য কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করতে হয়। 
- বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে ভাইরাস, ওয়ার্ম কিংবা ট্রোজান হর্স ইত্যাদি থেকে নিষ্কৃতি পাওয়া যায় যেগুলোকে বলা হয় এন্টি-ভাইরাস বা এন্টি-ম্যালওয়্যার সফটওয়্যার। 
- বেশিরভাগ এন্টি-ভাইরাস সফটওয়্যার বিভিন্ন ম্যালওয়্যারের বিরুদ্ধে কার্যকরী হলেও প্রথম থেকে এন্টি-ভাইরাস সফটওয়্যার নামে পরিচিত। 
- এন্টি-ভাইরাস সফটওয়‍্যারের মধ্যে জনপ্রিয় কয়েকটি হলো- নরটন, অ্যাভাস্ট, প্যান্ডা, কাসপারেস্কি, মাইক্রোসফট সিকিউরিটি এসেনসিয়াল ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণি।
৯৭৮.
কোনটি সম্পূর্ণ প্রোগ্রাম একবারে পরীক্ষা করে মেশিন কোডে রূপান্তর করে?
  1. Assembler
  2. Compiler
  3. Interpreter
  4. Converter
সঠিক উত্তর:
Compiler
উত্তর
সঠিক উত্তর:
Compiler
ব্যাখ্যা

যে অনুবাদক পুরো প্রোগ্রাম একবারে পরীক্ষা করে মেশিন কোডে রূপান্তর করে তাকে Compiler বলা হয়। 
- Compiler একটি সফটওয়্যার টুল যা উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষার কোডকে সম্পূর্ণভাবে পরীক্ষা করে, তারপর তা মেশিন লেভেলের কোডে রূপান্তর করে।
- এটি পুরো প্রোগ্রামকে একসাথে নিয়ে কাজ করে এবং একবার রূপান্তর সম্পন্ন হলে একটি এক্সিকিউটেবল ফাইল তৈরি করে।
- এর ফলে প্রোগ্রামটি দ্রুত চলে কারণ প্রতিটি লাইনের কোড আলাদাভাবে অনুবাদ করার প্রয়োজন পড়ে না।
- অন্যদিকে, Interpreter কোডকে লাইনে লাইনে পরীক্ষা ও চালায়, যা তুলনামূলক ধীর।
- Assembler উচ্চ স্তরের ভাষার বদলে অ্যাসেম্বলি ভাষাকে মেশিন কোডে রূপান্তর করে।

অনুবাদক প্রোগ্রাম (Translator Program):
- বর্তমানে হাজার খানেক প্রোগ্রামিং ভাষা প্রচলিত, যদিও সব ভাষা সমানভাবে জনপ্রিয় নয়।
- কম্পিউটারের প্রসেসর কেবল বাইনারি ভাষা অর্থাৎ 0 ও 1-এর সংকেত বুঝে।
- তাই বিভিন্ন ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন কোডে রূপান্তর করতে হয়।
- এই কাজটি করার জন্য বিশেষ প্রোগ্রাম তৈরি করা হয়, যাকে বলে অনুবাদক প্রোগ্রাম।

• নিচে তিন ধরনের অনুবাদকের বর্ণনা দেওয়া হলো:
১। অ্যাসেম্বলার (Assembler): 
- অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন কোডে অনুবাদ করে অ্যাসেম্বলার নামক একটি প্রোগ্রাম।
- উচ্চ স্তরের যেসব প্রোগ্রামিং ভাষা সেগুলোকে মেশিন কোডে অনুবাদ করার কাজটি করার জন্য দু ধরনের প্রোগ্রাম রয়েছে- কম্পাইলার (Compiler) ও ইন্টারপ্রেটার (Interpreter)।
- প্রতিটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষারই পৃথক কম্পাইলার অথবা ইন্টারপ্রেটার রয়েছে।
- এই দুই ধরনের অনুবাদক প্রোগ্রামের উদ্দেশ্য এক হলেও কাজের ধরনে কিছুটা ভিন্নতা রয়েছে।

২। কম্পাইলার (Compiler):
- কম্পাইলার প্রথমে পুরো প্রোগ্রামটি পরীক্ষা করে দেখে যে ভাষার গঠনগত নিয়ম (Syntax) ঠিক আছে কি না। যদি ঠিক থাকে, তখন সে পুরো প্রোগ্রামটি কম্পাইল করে মেশিন কোডে রূপান্তর করে।
- যেহেতু পুরো প্রোগ্রামটি একবারে কম্পাইল করা হয় তাই প্রোগ্রামে কোনো ভুল থাকলে সব একসাথে দেখানো হয়। সে কারণে ভুলগুলো শুদ্ধ করা একটু জটিল।
- তবে কম্পাইল করার পর এই প্রোগ্রামগুলো অনেক দ্রুতগতিতে কাজ করে।

৩। ইন্টারপ্রেটার (Interpreter):
- ইন্টারপ্রেটার পুরো প্রোগ্রাম পরীক্ষা না করে প্রোগ্রামের প্রতিটি স্টেটমেন্ট (statement বা নির্দেশ) মেশিন কোডে রূপান্তর করে সেটিকে এক্সিকিউট করে।
- অর্থাৎ, কোনো প্রোগ্রামে যদি দশটি স্টেটমেন্ট থাকে, তাহলে প্রথম স্টেটমেন্ট আগে মেশিন কোডে রূপান্তর হয়ে চলবে, তারপর দ্বিতীয় স্টেটমেন্ট, তারপর তৃতীয় স্টেটমেন্ট, একে একে সব স্টেটমেন্ট এক্সিকিউট হবে। এ কারণে ভুল শুদ্ধ করা অনেক সহজ।
- কিন্তু একটি একটি করে স্টেটমেন্ট মেশিন কোডে রূপান্তর হয় বলে সময় তুলনামূলকভাবে বেশি লাগে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৭৯.
Spyware কী ধরনের সফটওয়্যার হিসেবে পরিচিত?
  1. ইউটিলিটি সফটওয়্যার
  2. সিস্টেম সফটওয়্যার
  3. অ্যাপ্লিকেশন সফটওয়্যার
  4. ম্যালওয়্যার
সঠিক উত্তর:
ম্যালওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
ম্যালওয়্যার
ব্যাখ্যা

Spyware হলো এক ধরনের ম্যালওয়্যার (Malicious Software)। এর মূল কাজ হলো ব্যবহারকারীর তথ্য গোপনে সংগ্রহ করা — যেমন পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নাম্বার, ব্রাউজিং হিস্ট্রি, কী-বোর্ডে টাইপ করা তথ্য ইত্যাদি।

​ম্যালওয়্যার (Malware):
- ম্যালওয়্যার (Malware) একটি ইংরেজি শব্দ যার পূর্ণ শব্দরূপ হলো Malicious Software। সাধারণভাবে ম্যালওয়্যার বলতে সেই সমস্ত সফটওয়্যারকে বোঝানো হয়, যে সফটওয়্যারগুলো ডিজাইন করা হয় ব্যবহারকারীর অজান্তে কোনো কম্পিউটারে অবৈধ অনুপ্রবেশ করে উক্ত কম্পিউটার সিস্টেমের ক্ষতিসাধনের উদ্দেশ্যে।
- যদিও কম্পিউটার ভাইরাসও একই উদ্দেশ্যে ডিজাইন করা হয়ে থাকে তথাপি ম্যালওয়্যার এবং কম্পিউটার ভাইরাসের মধ্যে সুনির্দিষ্ট পার্থক্য রয়েছে। ম্যালওয়্যার সম্পর্কে ভালোভাবে জানার জন্য কম্পিউটার ভাইরাসের সাথে ম্যালওয়্যারের পার্থক্য বোঝাটা অত্যন্ত জরুরী।
- কম্পিউটার ভাইরাস হলো এমন এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা ব্যবহারকারীর অনুমতি বা ধারণা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজেই কপি হতে পারে এবং এটি কম্পিউটার সিস্টেমে থাকা বিভিন্ন সফটওয়্যার প্রোগ্রামকে আক্রান্ত করে থাকে। অপরপক্ষে ম্যালওয়্যার আরও অনেক বিস্তৃত একটি টার্ম হিসেবে ব্যবহৃত হয় যার অন্যতম সাধারণ একটি টাইপ হচ্ছে কম্পিউটার ভাইরাস।

​বিভিন্ন ধরনের ম্যালওয়্যার:
ভাইরাস (Virus): ফাইলের সাথে সংযুক্ত হয়ে ছড়িয়ে পড়ে।
ওয়ার্ম (Worm): নিজে নিজেই ছড়ায়, অন্য ফাইলের প্রয়োজন হয় না।
র‍্যানসমওয়্যার (Ransomware): ফাইল এনক্রিপ্ট করে মুক্তিপণ চায়।
স্পাইওয়্যার (Spyware): ব্যবহারকারীর কার্যকলাপ গোপনে নজরদারি করে।
ট্রোজান হর্স (Trojan Horse): সাধারণ প্রোগ্রামের ছদ্মবেশে ক্ষতিকর কোড চালায়।
অ্যাডওয়্যার (Adware): বিজ্ঞাপনের মাধ্যমে ছড়িয়ে পরা ম্যালওয়্যার।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি (ভােকেশনাল, ২০২১ সংস্করণ)।

৯৮০.
ভিডিও কনফারেন্সিং এর জন্য ব্যবহৃত সফটওয়্যার কোনটি?
  1. Twitter
  2. Tik Tok
  3. Zoom
  4. Likee
সঠিক উত্তর:
Zoom
উত্তর
সঠিক উত্তর:
Zoom
ব্যাখ্যা

Zoom is a cloud-based video communications app that allows you to set up virtual video and audio conferencing, webinars, live chats, screen-sharing, and other collaborative capabilities.
Source: businessinsider.com

৯৮১.
নিচের কোনটি ভাইরাস আক্রান্ত কম্পিউটারের লক্ষণ?
  1. কম্পিউটার ধীরগতিতে কাজ করা
  2. ফাইল বা ডেটা মুছে যাওয়া
  3. ফাইলের আকার পরিবর্তন হয়ে যাওয়া
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
অপশনে উল্লিখিত সবগুলোই ভাইরাস আক্রান্ত কম্পিউটারের লক্ষণ।

• ভাইরাস আক্রান্ত কম্পিউটারের লক্ষণ:
- কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হলে কম্পিউটারের লক্ষণ বিভিন্নভাবে প্রকাশ পায়।
- নিম্নলিখিত লক্ষণগুলো দেখা দিলে বোঝা যাবে কম্পিউটার ভাইরাস আক্রান্ত হয়েছে:
• কম্পিউটার চালু হতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগে।
• কম্পিউটারের কাজের গতি কমে যায়।
• প্রোগ্রাম লোড হতে বেশি সময় লাগে।
• হার্ডডিস্কের পার্টিশন নষ্ট করে ফেলে ফলে সকল ডেটা হারিয়ে যায়।
• Disk-এর Volume-এর নাম পরিবর্তন হয়ে গেলে।
• ফাইলের আকার পরিবর্তন হয়ে গেলে।
• তারিখ ও সময় অপ্রত্যাশিতভাবে পরিবর্তিত হয়ে গেলে।
• অপ্রত্যাশিত কিছু Message কাজের সময় প্রদর্শিত হলে।
• কাজের সময় অপ্রত্যাশিত শব্দ হলে।
• কম্পিউটারের Free memory-এর পরিমাণ কমে গেলে।
• অনেক সময় কম্পিউটারের বায়োসের ডাটা মুছে ফেলে কম্পিউটারকে অচল করে ফেলে ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৮২.
স্প্রেডশিটে A1 সেল রেফারেন্স দ্বারা কী বোঝায়?
  1. Sheet 2, Cell A
  2. Sheet 1, Cell A
  3. Column A, Row 1 
  4. Column 1, Row A
সঠিক উত্তর:
Column A, Row 1 
উত্তর
সঠিক উত্তর:
Column A, Row 1 
ব্যাখ্যা

• স্প্রেডশিটে A1 সেল রেফারেন্স হলো একটি নির্দিষ্ট সেল চিহ্নিত করার পদ্ধতি। এখানে A নির্দেশ করছে কলাম A এবং 1 নির্দেশ করছে রো 1, অর্থাৎ কলাম এবং রো মিলিয়ে যে সেলটি তৈরি হয়েছে সেটিই A1. এটি সাধারণত এক্সেল বা গুগল শীটের মতো সফটওয়্যারে ব্যবহার করা হয়, যেখানে প্রতিটি সেলকে সহজেই চিহ্নিত করতে হয়। সেল রেফারেন্স ব্যবহার করে ব্যবহারকারী সূত্র, ডাটা অথবা ফর্মুলা প্রয়োগ করতে পারে নির্দিষ্ট সেলের উপর। A1 রেফারেন্স দ্বারা বোঝানো হয় Column A এবং Row 1-এর সেল, যা স্প্রেডশিটের বাম উপরের কোণে অবস্থিত।

উত্তর: গ) Column A, Row 1

• Application Software:
- অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়।
- যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়।

যেমন-
• Spreadsheet Package Program : 
- Lotus 1-2-3, 
- MS Excel, 
- Quattro Pro.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৮৩.
নিচের কোনটি OOP ল্যাঙ্গুয়েজ নয়?
  1. C++
  2. Java
  3. C#
  4. C
সঠিক উত্তর:
C
উত্তর
সঠিক উত্তর:
C
ব্যাখ্যা

• C++ , Java, এবং C# হলো OOP বা অবজেক্ট-ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কারণ এরা ক্লাস, অবজেক্ট, ইনহেরিট্যান্স, পলিমরফিজম এবং এনক্যাপসুলেশন এর মতো মূল OOP বৈশিষ্ট্যগুলো সমর্থন করে। অন্যদিকে C হলো একটি প্রোসিজারাল বা ফাংশন-ভিত্তিক প্রোগ্রামিং ভাষা, যা অবজেক্ট-ওরিয়েন্টেড বৈশিষ্ট্য সমর্থন করে না। C ভাষায় ক্লাস বা অবজেক্ট ধারণা নেই এবং এটি মূলত ফাংশন এবং স্ট্রাকচার ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করা হয়।
- সুতরাং, উক্ত অপশনগুলির মধ্যে শুধুমাত্র C হলো OOP ল্যাঙ্গুয়েজ নয়। C++ , Java, এবং C# সবই অবজেক্ট-ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাপোর্ট করে।

 
 • অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং:
- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে ডাটা ও ইনস্ট্রকাশনের সমন্বয়ে চলক তৈরি করা হয়। একে বলা হয় অবজেক্ট।
- মেসেজে আদান-প্রদানের মাধ্যমে অবজেক্টগুলো পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে।
- এই প্রোগ্রামিং পদ্ধতিতে প্রোগ্রামের ইনস্ট্রাকশনগুলো ডাটা দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- C++, Java, C#, Python ইত্যাদি হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উদাহরণ।

• মূলত ৬টি প্রাথমিক ধারণার দ্বারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে উপস্থাপন করা হয়। যথা:
১. অবজেক্ট (Object),
২. ক্লাস (Class),
৩. মেসেজ (Message),
৪. পলিমারফিজম (Polymorphism),
৫. ইনহেরিটেন্স (Inheritance) এবং
৬. এনক্যাপসুলেশন (Encapsulation)।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৮৪.
প্রোগ্রামে সংঘটিত ভুল-ত্রুটিকে কী বলা হয়?
  1. বাগ
  2. ডিবাগ
  3. অ্যালগরিদম
  4. ফ্লোচার্ট
সঠিক উত্তর:
বাগ
উত্তর
সঠিক উত্তর:
বাগ
ব্যাখ্যা

• প্রোগ্রামে সংঘটিত ভুল-ত্রুটিকে বাগ বলা হয়।

• বাগ (Bug):
- বাগ হলো কম্পিউটার প্রোগ্রামের মধ্যে থাকা কোনো ত্রুটি বা ভুল।
- এই ত্রুটির কারণে প্রোগ্রাম সঠিকভাবে কাজ করতে পারে না বা প্রত্যাশিত ফলাফল দেয় না।
- প্রোগ্রাম লেখার সময় যুক্তিগত ভুল, টাইপিং ভুল বা নকশাগত ত্রুটির কারণে বাগ সৃষ্টি হতে পারে।

• ডিবাগিং (Debugging):
- প্রোগ্রামের বাগ শনাক্ত ও সংশোধনের প্রক্রিয়াকে ডিবাগিং বলা হয়।
- প্রোগ্রামাররা বিভিন্ন টুল ও পদ্ধতি ব্যবহার করে বাগ খুঁজে বের করে এবং তা সংশোধন করেন।

• প্রোগ্রাম উন্নয়নে বাগের গুরুত্ব:
- বাগ থাকলে সফটওয়্যার সঠিকভাবে কাজ করে না।
- তাই সফটওয়্যার উন্নয়নের সময় পরীক্ষা ও ত্রুটি সংশোধন করা গুরুত্বপূর্ণ।

• অন্যান্য অপশন:
- ডিবাগ → প্রোগ্রামের ত্রুটি শনাক্ত ও সংশোধনের প্রক্রিয়া।
- অ্যালগরিদম → কোনো সমস্যার সমাধানের ধাপভিত্তিক নির্দেশনা।
- ফ্লোচার্ট → অ্যালগরিদমকে চিত্রের মাধ্যমে উপস্থাপনের পদ্ধতি।

উৎস:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়,
- Encyclopaedia Britannica,
- Computer & ICT CLOUD, Live Publications.

৯৮৫.
“Computer Virus” এর আনুষ্ঠানিক সংজ্ঞা প্রথম প্রদান করেন কে? 
  1. অ্যালান টুরিং
  2. ফ্রেড কোহেন
  3. জন ম্যাক্যাফি
  4. জন ভন নিউম্যান
সঠিক উত্তর:
ফ্রেড কোহেন
উত্তর
সঠিক উত্তর:
ফ্রেড কোহেন
ব্যাখ্যা

◉ 1980 সালে, ফ্রেড কোহেন তার গবেষণায় কম্পিউটার ভাইরাসের আনুষ্ঠানিক সংজ্ঞা প্রদান করেন। তিনি ভাইরাসকে এমন একটি প্রোগ্রাম হিসেবে সংজ্ঞায়িত করেন যা অন্যান্য প্রোগ্রামকে সংক্রমিত করে এবং নিজেকে অনুলিপি করতে পারে। তিনি প্রথমবারের মতো একটি ভাইরাস তৈরি করে প্রদর্শন করেন এবং এটি কম্পিউটার সিস্টেমে কীভাবে ছড়িয়ে পড়তে পারে তা দেখান।

ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে এক্সিকিউট বা নির্বাহ হয়, তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এগুলোর ক্ষতি করে।
- ১৯৮০ সালে ভাইরাসের এ নামকরণ করেছেন প্রখ্যাত গবেষক ও অধ্যাপক ফ্রেড কোহেন।
- ভাইরাস নামক সফটওয়্যার কম্পিউটার এর তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এবং নিজের সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা রয়েছে এবং এক পর্যায়ে কম্পিউটারকে অচল করে দিতে পারে।
- ভাইরাস বা VIRUS শব্দের পূর্ণরূপ হলো “Vital Information Resources Under Seize”.
- কোনোভাবে কম্পিউটার বা আইসিটি যন্ত্র ভাইরাসে আক্রান্ত হলে তা ক্রমে ক্রমে বিস্তার ঘটে।
- অবশ্য কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করতে হয়।

​কম্পিউটারে আক্রমণের ধরন অনুযায়ী কম্পিউটার ভাইরাস অনেক ধরনের হয়। যেমন:
- বুট সেক্টর ভাইরাস,
- ট্রোজান হর্স ভাইরাস,
- ফাইল সংক্রামক ভাইরাস,
- ম্যাক্রো ভাইরাস,
- ওভার রাইটিং ভাইরাস,
- মেমোরি রেসিডেন্ট ভাইরাস ,
- মিউটেটিং ভাইরাস,
- স্টোন ভাইরাস,
- ভিয়েনা ইত্যাদি।

​উল্লেখ্য, 
প্রথম ভাইরাস ​তত্ত্ব সম্পর্কে ধারণা দিয়েছিলেন → জন ভন নিউম্যান
ভাইরাসের সংজ্ঞা দিয়েছিলেন → ফ্রেড কোহেন
অ্যান্টিভাইরাস তৈরি করেছিলেন → জন ম্যাক্যাফি

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৮৬.
কোন ধরণের সফটওয়্যার ব্যবহারকারীকে তার কম্পিউটার ব্যবহারের জন্য অর্থ দিতে বাধ্য করে?
  1. অ্যাডওয়্যার
  2. র‍্যানসমওয়‍্যার
  3. স্পাইওয়্যার
  4. ওয়ার্ম 
সঠিক উত্তর:
র‍্যানসমওয়‍্যার
উত্তর
সঠিক উত্তর:
র‍্যানসমওয়‍্যার
ব্যাখ্যা

• কম্পিউটার ব্যবহারকারীদের তাদের ব্যবহার বা তথ্যের জন্য অর্থ দিতে বাধ্য করা হয় এমন সফটওয়্যারকে র‍্যানসমওয়্যার বলা হয়। এটি একটি ক্ষতিকর প্রোগ্রাম যা ব্যবহারকারীর ফাইল বা পুরো সিস্টেমকে ব্লক করে রাখে এবং পুনরায় অ্যাক্সেসের জন্য অর্থ দাবি করে। সাধারণত র‍্যানসমওয়্যার ইমেইল সংযুক্তি, সন্দেহজনক লিঙ্ক, বা অনলাইন ডাউনলোডের মাধ্যমে সংক্রমিত হয়। ব্যবহারকারী যদি নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দেয়, তবে ফাইলগুলো স্থায়ীভাবে হারানোর ঝুঁকি থাকে। এটি শুধু আর্থিক ক্ষতি নয়, তথ্যের নিরাপত্তার উপরও গুরুতর প্রভাব ফেলে। তাই র‍্যানসমওয়্যার থেকে রক্ষা পেতে নিয়মিত ব্যাকআপ রাখা এবং অজানা সোর্স থেকে সফটওয়্যার ইনস্টল না করাই সবচেয়ে কার্যকর উপায়।

- সঠিক উত্তর: খ) র‍্যানসমওয়্যার।

ম্যালওয়্যার:
- ম্যালওয়্যার এর পূর্ণ শব্দরূপ হলাে Malicious Software.
- কম্পিউটার ভাইরাস ছাড়া ম্যালওয়্যারের অন্তর্ভুক্ত সফটওয়্যারগুলাের মধ্যে রয়েছে-
- অ্যাডওয়্যার (Adware),
- স্পাইওয়্যার (Spyware),
- ট্রোজান হর্স (Trojan Horse),
- ওয়ার্ম (worms) প্রভৃতি।

র‍্যানসমওয়্যার:
- র‍্যানসমওয়‍্যার হলো এক ধরনের ম্যালওয়‍্যার যেটি একটি কম্পিউটার ডিভাইসকে আক্রান্ত করার পর ব্যবহারকারীকে তার মেশিনে প্রবেশ করা থেকে বিরত রাখে এবং ব্যবহারকারীর প্রবেশগম্যতা (Accessibility) সীমাবদ্ধ করে দেয়, গুরুত্বপূর্ণ ফোল্ডার নিজের নিয়ন্ত্রণে নেয় এবং এই সীমাবদ্ধতা দূর করার জন্য ব্যবহারকারীর কাছ থেকে মুক্তিপণ (Ransom) দাবি করে।
- যেহেতু এটি মুক্তিপণ আদায়কারী সফ্টওয়্যার হিসেবে পরিচিত তাই মুক্তিপণের ইংরেজি শব্দ Ransom এবং সফ্টওয়্যারের ইংরেজি শব্দ Software এর সংক্ষিপ্তরূপ থেকেই এই নামকরণ অর্থাৎ Ransom + Software = Ransomware.
- কিছু র‍্যানসমওয়‍্যার সিস্টেমের হার্ড ড্রাইভে অবস্থিত সকল ফাইল একটি বড় কী (Large Key) দিয়ে এনক্রিপ্ট (Encrypt) করে ফেলে।
- এনক্রিপশন কী এতটাই বড় হয় যে মুক্তিপণ না দিয়ে একে ভেঙে ফেলা প্রযুক্তিগত দিক থেকে প্রায় অসম্ভব।
- এছাড়াও কেউ কেউ সরল একটি প্রোগ্রামের মাধ্যমে ব্যবহারকারীর সিস্টেম লক করে দেয় এবং ডিসপ্লেতে বার্তার মাধ্যমে ব্যবহারকারীকে মুক্তিপণ দিতে বাধ্য করে।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি (ভােকেশনাল, ২০২১ সংস্করণ)।

৯৮৭.
LLM-এর কোন কোন ক্ষেত্রে GPU অপরিহার্য?
  1. শুধুমাত্র ডেটা সংরক্ষণে
  2. শুধুমাত্র সফটওয়্যার আপডেটে
  3. ট্রেনিং ও ইনফারেন্স উভয় ক্ষেত্রে
  4. শুধুমাত্র ইন্টারনেট ব্যবহারে
সঠিক উত্তর:
ট্রেনিং ও ইনফারেন্স উভয় ক্ষেত্রে
উত্তর
সঠিক উত্তর:
ট্রেনিং ও ইনফারেন্স উভয় ক্ষেত্রে
ব্যাখ্যা

LLM ট্রেনিং ও ইনফারেন্স-দুটোর ক্ষেত্রেই GPU অপরিহার্য ভূমিকা পালন করে।

• LLM :
- LLM বা Large Language Model চালানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ হলো Graphics Card (GPU)।
- কারণ LLM-এর প্রশিক্ষণ ও ব্যবহার উভয় ক্ষেত্রেই বিপুল পরিমাণ ম্যাট্রিক্স গণনা ও প্যারালাল প্রসেসিং প্রয়োজন হয়, যা সাধারণ Processor (CPU) দিয়ে ধীরগতিতে সম্পন্ন হয়।
- শক্তিশালী GPU একসঙ্গে লক্ষাধিক অপারেশন দ্রুত সম্পাদন করতে সক্ষম, ফলে মডেল কার্যকরভাবে চালানো যায়।
- RAM, Storage Device এবং Processor অবশ্যই সহায়ক ভূমিকা রাখে, তবে মূলত GPU-এর ক্ষমতাই নির্ধারণ করে মডেল কতটা দক্ষতার সঙ্গে কাজ করবে।
- তাই LLM চালানোর ক্ষেত্রে Graphics Card-ই সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান।

 • LLM চালানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ:
- LLM (Large Language Model) চালানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল Graphics Card (GPU).

 • Graphics Card (GPU):
- GPU বিশাল পরিমাণ ডেটা সমান্তরালভাবে প্রসেস করতে পারে।
- LLM মডেলগুলোর প্রশিক্ষণ ও কার্যকরভাবে চালানোর জন্য হাজার হাজার কোর বিশিষ্ট GPU ব্যবহৃত হয়।
- CPU এর তুলনায় GPU অনেক দ্রুতগতিতে ম্যাট্রিক্স ও টেনসর অপারেশন করতে সক্ষম।
- LLM ট্রেনিং ও ইনফারেন্স-দুটোর ক্ষেত্রেই GPU অপরিহার্য ভূমিকা পালন করে।

বর্তমান সময়ে NVIDIA A100, H100 এর মতো GPU LLM এর জন্য সবচেয়ে ব্যবহৃত।

GPU এর ক্ষমতা যত বেশি হবে, তত দ্রুত ও কার্যকরভাবে LLM চালানো সম্ভব হবে।

উৎস: geeksforgeeks.

৯৮৮.
যে প্রোগ্রামিংয়ের বিভিন্ন নির্দেশ চিত্রের মাধ্যমে দেয়া হয় তাকে কী বলে?
  1. অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
  2. ভিজ্যুয়াল প্রোগ্রামিং
  3. স্ট্রাকচার্ড প্রোগ্রামিং
  4. ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং
সঠিক উত্তর:
ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং
উত্তর
সঠিক উত্তর:
ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং
ব্যাখ্যা
• প্রোগ্রাম ডিজাইন মডেল:
- প্রোগ্রামের গঠন রীতিনীতিকে প্রোগ্রাম মডেল বলে।
- সঠিকভাবে প্রোগ্রাম লেখা এবং প্রোগ্রামকে সহজভাবে বুঝার জন্য প্রোগ্রাম রচনার ক্ষেত্রে কয়েকটি মডেল অনুসরণ করা হয়।
- জনপ্রিয় প্রোগ্রামিং ডিজাইন মডেলসমূহ হলো:
১. স্ট্রাকচার্ড প্রোগ্রামিং,
২. ভিজ্যুয়াল প্রোগ্রামিং,
৩. অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং,
৪. ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং ইত্যাদি
- যে প্রোগ্রামিংয়ের বিভিন্ন নির্দেশ চিত্রের মাধ্যমে দেয়া হয় তাকে ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং বলে।
- অর্থাৎ চিত্রভিত্তিক প্রোগ্রামিংগুলোই হলো ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৮৯.
How many bits make up one byte?
  1. 10 bits
  2. 8 bits
  3. 16 bits
  4. 32 bits
সঠিক উত্তর:
8 bits
উত্তর
সঠিক উত্তর:
8 bits
ব্যাখ্যা

• বিট ও বাইট:
- ১ বাইট = ৮ বিট।

- বাইনারি সংখ্যা পদ্ধতিতে ০ অথবা ১ অংককে বিট বলেবিট ডেটা কমিউনিকেশনের মৌলিক একক।
- ডেটা ও তথ্য পরিমাপের জন্য বিট একক হিসেবে ব্যবহার করা হয়।

- ১ কিলোবিট = ১০০০ বিট।
- ১ মেগাবিট = ১০০০ কিলোবিট।
- ১ গিগাবিট = ১০০০ মেগাবিট।
- ১ টেরাবিট = ১০০০ গিগাবিট।
- ৮ টি বিট নিয়ে ১ টি বাইট গঠিত হয়।
- ১ কিলোবাইট = ১০২৪ বাইট।
- ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট।
- ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট।
- ১ টেরাবাইট = ১০২৪ গিগাবাইট।
- ১ পেটাবাইট = ১০২৪ টেরাবাইট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবর রহমান। ব্রিটানিকা।

৯৯০.
কম্পিউটার তৈরি করার সময় উহার মেমোরিতে যে সকল প্রোগ্রাম সময় স্থায়ীভাবে সংরক্ষণ করে দেয়া হয় তাকে ____ বলে।
  1. ক) ফায়ারওয়্যার
  2. খ) ফায়ারওয়াল
  3. গ) ফার্মওয়্যার
  4. ঘ) ফ্রেমওয়ার্ক
সঠিক উত্তর:
গ) ফার্মওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
গ) ফার্মওয়্যার
ব্যাখ্যা
কম্পিউটার তৈরি করার সময় উহার মেমোরিতে যে সকল প্রোগ্রাম সময় স্থায়ীভাবে সংরক্ষণ করে দেয়া হয় তাকে ফার্মওয়্যার বলে। এ সকল প্রোগ্রামের কোন পরিবর্তন করা যায় না। কম্পিউটারে স্থায়ীভাবে রাখা দরকার সেইসবপ নির্দেশের তালিকা এবং ডাটাগুলোকে কম্পিউটার প্রস্তুতকারক প্রতিষ্ঠান কম্পিউটার তৈরি সময় কম্পিউটারের সেমিকন্ডাক্টর রমে স্থায়ীভাবে সংরক্ষিত রাখার ব্যবস্থা করেন। উৎস: মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
৯৯১.
নিচের কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার নয়?
  1. Worm
  2. Cobra
  3. Panda
  4. Kaspersky
সঠিক উত্তর:
Worm
উত্তর
সঠিক উত্তর:
Worm
ব্যাখ্যা
• এন্টিভাইরাস সফটওয়্যার: 
- ১৯৫০ সালে কম্পিউটার ভাইরাসের উদ্ভব ঘটে। 
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন। 
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়। 
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়। 
• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো - 
- AVG, 
- AVAST,
- Norton,
- Panda, 
- Avira, 
- McAfee, 
- Cobra, 
- Kaspersky ইত্যাদি।

• কম্পিউটার ভাইরাস:
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন। 
• কয়েকটি উওল্লেখযোগ্য কম্পিউটার ভাইরাসের নাম হলো:
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার.আর,
- মাইক্রো ভাইরাস,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ ইত্যাদি।
সাধারণত ইন্টারনেটে বিভিন্ন তথ্য, ফাইল, সফটওয়্যার, ই-মেইল ইত্যাদির মাধ্যমে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারের সাথে আদান-প্রদানের
ফলে ভাইরাস আক্রমণ হতে পারে।

উৎস:
১. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল, ভোকেশনাল।
৯৯২.
কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে কোনটি ব্যবহার করতে হবে? 
  1. স্টোন ভাইরাস
  2. ম্যাক্রো ভাইরাস
  3. এন্টিভাইরাস ইউটিলিটি সফটওয়্যার
  4. মিউটেটিং ভাইরাস
সঠিক উত্তর:
এন্টিভাইরাস ইউটিলিটি সফটওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
এন্টিভাইরাস ইউটিলিটি সফটওয়্যার
ব্যাখ্যা
ভাইরাস: 
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে এক্সিকিউট বা নির্বাহ হয়, তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এগুলোর ক্ষতি করে। 
- ১৯৮০ সালে ভাইরাসের এ নামকরণ করেছেন প্রখ্যাত গবেষক ও অধ্যাপক ফ্রেড কোহেন। 
- ভাইরাস নামক সফটওয়্যার কম্পিউটার এর তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এবং নিজের সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা রয়েছে এবং এক পর্যায়ে কম্পিউটারকে অচল করে দিতে পারে। 
- ভাইরাস বা VIRUS শব্দের পূর্ণরূপ হলো “Vital Information Resources Under Seize”. 
- কোনোভাবে কম্পিউটার বা আইসিটি যন্ত্র ভাইরাসে আক্রান্ত হলে তা ক্রমে ক্রমে বিস্তার ঘটে। 
- অবশ্য কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করতে হয়
- কম্পিউটারে আক্রমণের ধরন অনুযায়ী কম্পিউটার ভাইরাস অনেক ধরনের হয়। যেমন- 
১। বুট সেক্টর ভাইরাস, 
২। ট্রোজান হর্স ভাইরাস, 
৩। ফাইল সংক্রামক ভাইরাস, 
৪। ম্যাক্রো ভাইরাস, 
৫। ওভার রাইটিং ভাইরাস, 
৬। মেমোরি রেসিডেন্ট ভাইরাস, 
৭। মিউটেটিং ভাইরাস এবং 
৮। স্টোন ভাইরাস ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৯৩.
নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়?
  1. AOL Search
  2. Reddit
  3. Yandex
  4. WolframAlpha
সঠিক উত্তর:
Reddit
উত্তর
সঠিক উত্তর:
Reddit
ব্যাখ্যা
• উপরের চারটি অপশনের মধ্যে শুধুমাত্র "রেডিট (Reddit)" একটি সার্চ ইঞ্জিন নয়। Reddit একটি সামাজিক সংবাদ সংগ্রহ ও আলোচনা প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা বিভিন্ন বিষয়ের ওপর পোস্ট করে এবং মন্তব্যের মাধ্যমে আলোচনা করে।
- অন্যদিকে, AOL Search, Yandex, এবং WolframAlpha- তিনটিই বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন। AOL Search ও Yandex মূলত ওয়েব পেজ সার্চের জন্য ব্যবহৃত হয়, যেখানে WolframAlpha একটি computational search engine, যা গণনাভিত্তিক তথ্য সরবরাহ করে। কিন্তু Reddit নিজে কোনো তথ্য অনুসন্ধান ইঞ্জিন নয়, বরং এটি একটি কমিউনিটি-ভিত্তিক ফোরাম যেখানে তথ্য ব্যবহারকারীদের মাধ্যমে শেয়ার হয়।

- সঠিক উত্তর: খ) Reddit.

• সার্চ ইঞ্জিন:
- ওয়েব সার্চ ইঞ্জিন হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা আন্তর্জালের দুনিয়াতে যেকোনো তথ্য বা ছবি খুঁজে বের করার প্রযুক্তি মাধ্যম।
- সার্চ ইঞ্জিনের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে প্রদর্শন করা হয়ে থাকে।
- ওয়েব সার্চ ইঞ্জিন ক্রোলার বট এর মাধ্যমে তথ্য সংগ্রহ করে।
- বিশ্বের প্রথম সার্চ ইঞ্জিন Archie.
- গুগল, চরকি, খুঁজুন.কম, পিপীলিকা, ইয়াহু, নাভের, ইয়াণ্ডেক্স, বিং, এওএল, বাইডু, ডাকডাকগো, কিওওয়ান্ট হলো পরিচিত ইন্টারনেট সার্চ ইঞ্জিন।
- Bing মাইক্রোসফটের মালিকানাধীন সার্চ ইঞ্জিন।

উৎস: ব্রিটানিকা ও সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৯৯৪.
Android package file বা Android App file এর এক্সটেনশন-
  1. ক) .psd
  2. খ) .and
  3. গ) .apk
  4. ঘ) .inf
সঠিক উত্তর:
গ) .apk
উত্তর
সঠিক উত্তর:
গ) .apk
ব্যাখ্যা

APK: Android Application Package
File Extension: .apk
Definition: An APK file is the file format used to install the applications on Android operating system.

৯৯৫.
নিচের কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার নয়?
  1. Worm
  2. Kaspersky
  3. Avira
  4. Windows Defender
সঠিক উত্তর:
Worm
উত্তর
সঠিক উত্তর:
Worm
ব্যাখ্যা
কম্পিউটার ভাইরাস:
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর ভাইরাসের বংশবিস্তার হতে থাকে এবং একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।

কয়েকটি কম্পিউটার ভাইরাসের নাম: 
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ভিবিএস/হেল্পার,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার.আর,
- মাইক্রো ভাইরাস,
- মেলিসা,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ (CIH) ইত্যাদি।

কয়েকটি এন্টিভাইরাসের নাম:
- Norton,
- McAfee, 
- Bitdefender,
- Kaspersky,
- AVG,
- Avast,
- Windows Defender (Microsoft Defender),
- Panda, 
- Avira,
- Comodo,
- BullGuard.

সূত্র:
১) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৯৯৬.
Python কোন ধরনের প্রোগ্রামিং ভাষা?
  1. লজিক-ভিত্তিক
  2. ইভেন্ট ড্রাইভেন
  3. অবজেক্ট ওরিয়েন্টেড
  4. ভিজুয়াল
সঠিক উত্তর:
অবজেক্ট ওরিয়েন্টেড
উত্তর
সঠিক উত্তর:
অবজেক্ট ওরিয়েন্টেড
ব্যাখ্যা

◉ Python একটি High-Level, Object-Oriented Programming Language, যা একই সাথে Structured Programming এবং Functional Programming বৈশিষ্ট্যও সমর্থন করে।

​পাইথন (Python):
- পাইথন হচ্ছে প্রোগ্রামিং ভাষাসমূহের অন্যতম হাই-লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা।
- ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশনসহ অনেক সফটওয়্যার বানাতে এটি ব্যবহার করা হয়।
- ১৯৮৯ সালে নেদারল্যান্ডের বিজ্ঞানী ভ্যান রোসাম (Van Rossum) এ ভাষাটি রচনা করেন।
- পাইথনের কোর সিনট্যাক্স খুবই সংক্ষিপ্ত, তবে ভাষাটির স্ট্যান্ডার্ড লাইব্রেরি অনেক সমৃদ্ধ।
- অন্যান্য ল্যাঙ্গুয়েজের যতরকম ফিচার বা নতুন নতুন সাপোর্ট আসে, সবই পাইথনে খুব সহজে ব্যবহার করা যায়।
- সাধারণত দ্রুত সফটওয়‍্যার নির্মাণের জন্য পাইথন ব্যবহৃত হয়।
- যে সমস্ত বড় প্রতিষ্ঠান পাইথন ব্যবহার করে, তাদের মধ্যে গুগল ও নাসা উল্লেখযোগ্য।
- ২০১৮ সালে এটি IEEE কর্তৃক সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামিং ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- এটি বিভিন্ন প্ল্যাটফর্মে চলে এবং ক্লাউডভিত্তিক ওয়েব এ্যাপ্লিকেশন, ডেটা অ্যানালাইসিস ও মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ মাহবুবুর রহমান।

৯৯৭.
Which of the following best defines a Web Page?
  1. A collection of multiple web pages forming a website
  2. A software used to browse information on the internet
  3. A document on the internet created using HTML
  4. A hardware device used to connect to the internet
সঠিক উত্তর:
A document on the internet created using HTML
উত্তর
সঠিক উত্তর:
A document on the internet created using HTML
ব্যাখ্যা

• Web Page হলো ইন্টারনেটে প্রদর্শিত একটি ডকুমেন্ট, যা সাধারণত HTML ব্যবহার করে তৈরি করা হয় এবং যেখানে লেখা, ছবি, অডিও, ভিডিও ইত্যাদি তথ্য থাকতে পারে।

• ওয়েব পেজ (Web Page):
- ইন্টারনেটে আমরা যে পেজগুলো দেখি সেগুলোকে Web Page বলা হয়।
- একটি Web Page হলো এমন একটি ডকুমেন্ট যেখানে বিভিন্ন ধরনের তথ্য যেমন লেখা, অডিও, ভিডিও, ছবি, অ্যানিমেশন ইত্যাদি সংরক্ষণ করা যায়।
- Web Page সাধারণত HTML (Hyper Text Markup Language) ব্যবহার করে তৈরি করা হয়।
- Web Page তৈরি করার পর তা Web Server-এ host করা হয় যাতে ব্যবহারকারীরা World Wide Web (WWW) এর মাধ্যমে তা দেখতে পারে।
- বর্তমানে ব্যক্তি, প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের তথ্য Web Page এর মাধ্যমে ইন্টারনেটে প্রকাশ করা হয়।
- একটি বা একাধিক Web Page একত্রে একটি Website গঠন করে।
- প্রতিটি Web Page এর একটি নির্দিষ্ট Web Address বা URL থাকে, যার মাধ্যমে ব্যবহারকারী সেই পেজে প্রবেশ করতে পারে।

• অন্যান্য অপশন:
- A collection of multiple web pages forming a website → একাধিক Web Page এর সমষ্টিকে Website বলা হয়।
- A software used to browse information on the internet → ইন্টারনেটে Web Page দেখার জন্য ব্যবহৃত সফটওয়্যারকে Web Browser বলা হয়; যেমন Chrome, Firefox, Safari।
- A hardware device used to connect to the internet → ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত হার্ডওয়্যার ডিভাইস হতে পারে modem, router ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৯৮.
কাজের ধরণ ও সমস্যা অনুযায়ী সুনির্দিষ্ট ব্যবহারকারীর জন্য বিশেষভাবে তৈরীকৃত প্রোগ্রামকে কী বলে?
  1. ক) অ্যাপ্লিকেশন সফটওয়্যার
  2. খ) কাস্টমাইজড প্রোগ্রাম
  3. গ) প্যাকেজ প্রোগ্রাম
  4. ঘ) সিস্টেম সিকিউরিটি প্রোগ্রাম
সঠিক উত্তর:
খ) কাস্টমাইজড প্রোগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
খ) কাস্টমাইজড প্রোগ্রাম
ব্যাখ্যা

কাস্টমাইজড হলো কাজের ধরণ ও সমস্যা অনুযায়ী সুনির্দিষ্ট ব্যবহারকারীর জন্য কোনো দক্ষ প্রোগ্রামার বা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান দ্বারা বিশেষভাবে তৈরীকৃত প্রোগ্রাম।
যেমন- ব্যাংকিং কাজে ব্যবহৃত বিভিন্ন ধরণের ব্যাংকিং সফটওয়্যার, ইলেকট্রনিস কমার্স, পেরোল সিস্টেম ইত্যাদি হলো অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম বা কাস্টমাইজড প্রোগ্রাম।

৯৯৯.
কোন ধরনের ম্যালওয়্যার একটি কম্পিউটার সিস্টেম লক করে ব্যবহারকারীকে তার ডিভাইস ব্যবহার করতে বাধা দেয় এবং মুক্তিপণ দাবি করে?
  1. অ্যাডওয়্যার
  2. র‍্যানসমওয়‍্যার
  3. স্পাইওয়্যার
  4. ওয়ার্ম 
সঠিক উত্তর:
র‍্যানসমওয়‍্যার
উত্তর
সঠিক উত্তর:
র‍্যানসমওয়‍্যার
ব্যাখ্যা

◉ র‍্যানসমওয়‍্যার হল এমন এক ধরনের ম্যালওয়্যার যা কম্পিউটার বা ফাইল লক করে দেয় বা এনক্রিপ্ট করে এবং তারপরে মুক্তিপণ (ransom) দাবি করে, যেন ব্যবহারকারী পুনরায় তার ডিভাইস বা ডেটা অ্যাক্সেস করতে পারে।

ম্যালওয়্যার:
- ম্যালওয়্যার এর পূর্ণ শব্দরূপ হলাে Malicious Software.
- কম্পিউটার ভাইরাস ছাড়া ম্যালওয়্যারের অন্তর্ভুক্ত সফটওয়্যারগুলাের মধ্যে রয়েছে-
- অ্যাডওয়্যার (Adware),
- স্পাইওয়্যার (Spyware),
- ট্রোজান হর্স (Trojan Horse),
- ওয়ার্ম (worms) প্রভৃতি।

র‍্যানসমওয়্যার:
- র‍্যানসমওয়‍্যার হলো এক ধরনের ম্যালওয়‍্যার যেটি একটি কম্পিউটার ডিভাইসকে আক্রান্ত করার পর ব্যবহারকারীকে তার মেশিনে প্রবেশ করা থেকে বিরত রাখে এবং ব্যবহারকারীর প্রবেশগম্যতা (Accessibility) সীমাবদ্ধ করে দেয়, গুরুত্বপূর্ণ ফোল্ডার নিজের নিয়ন্ত্রণে নেয় এবং এই সীমাবদ্ধতা দূর করার জন্য ব্যবহারকারীর কাছ থেকে মুক্তিপণ (Ransom) দাবি করে।
- যেহেতু এটি মুক্তিপণ আদায়কারী সফ্টওয়্যার হিসেবে পরিচিত তাই মুক্তিপণের ইংরেজি শব্দ Ransom এবং সফ্টওয়্যারের ইংরেজি শব্দ Software এর সংক্ষিপ্তরূপ থেকেই এই নামকরণ অর্থাৎ Ransom + Software = Ransomware.
- কিছু র‍্যানসমওয়‍্যার সিস্টেমের হার্ড ড্রাইভে অবস্থিত সকল ফাইল একটি বড় কী (Large Key) দিয়ে এনক্রিপ্ট (Encrypt) করে ফেলে।
- এনক্রিপশন কী এতটাই বড় হয় যে মুক্তিপণ না দিয়ে একে ভেঙে ফেলা প্রযুক্তিগত দিক থেকে প্রায় অসম্ভব।
- এছাড়াও কেউ কেউ সরল একটি প্রোগ্রামের মাধ্যমে ব্যবহারকারীর সিস্টেম লক করে দেয় এবং ডিসপ্লেতে বার্তার মাধ্যমে ব্যবহারকারীকে মুক্তিপণ দিতে বাধ্য করে।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি (ভােকেশনাল, ২০২১ সংস্করণ)।

১,০০০.
নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার?
  1. ক) Maya
  2. খ) AVG
  3. গ) MacFE
  4. ঘ) Elance
সঠিক উত্তর:
খ) AVG
উত্তর
সঠিক উত্তর:
খ) AVG
ব্যাখ্যা
McAfee, AVG, Norton Antivirus, Avira, Kaspersky, Symantec, Panda, Avast, Cobra ইত্যাদি অ্যান্টিভাইরাস সফটওয়্যার।