বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সংস্থার সদস্য, সদরদপ্তর ও প্রধান

মোট প্রশ্ন৪৬০এই পাতা৫৯প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সংস্থার সদস্য, সদরদপ্তর ও প্রধান

PrepBank · পাতা / · ৪০১৪৫৯ / ৪৬০

৪০১.
UNESCO-এর বর্তমান সদস্য দেশ কয়টি?
  1. ১৯২টি
  2. ১৯৩টি
  3. ১৯৪টি
  4. ১৯৫টি
সঠিক উত্তর:
১৯৪টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৪টি
ব্যাখ্যা
UNESCO:
- UNESCO-এর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization.
- এটি হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয়।
- কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স।
- বর্তমান মহাপরিচালক: আদ্রে আজুলে (ফ্রান্স)।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে ইউনেস্কো।
- সর্বশেষ ১০ জুলাই, ২০২৩ তারিখে যুক্তরাষ্ট্র ইউনেস্কোর সদস্যপদ ফিরে পায়।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণা করে ইউনেস্কো।
- বাংলাদেশের পাহাড়পুর বৌদ্ধবিহার, ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো।

উৎস: UNESCO ওয়েবসাইট।
৪০২.
ইন্টারপোলের সদর দপ্তর কোথায়?
  1. জেনেভা
  2. লিঁও
  3. লন্ডন
  4. কায়রো
সঠিক উত্তর:
লিঁও
উত্তর
সঠিক উত্তর:
লিঁও
ব্যাখ্যা

ইন্টারপোল (INTERPOL):
- ইন্টারপোল এর পূর্ণরূপ International Criminal Police Organization. 
- ইন্টারপোল হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা অপরাধ তদন্ত ও অপরাধী ধরতে বিভিন্ন দেশের পুলিশ বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে।
- ইন্টারপোল আইন প্রয়োগকারী সংস্থা নয় বরং এটি অপরাধ তদন্তে সহায়ক একটি মাধ্যম, যা বৈশ্বিক পুলিশ বাহিনীগুলোকে সংযুক্ত করে।
- প্রতিষ্ঠা: ১৯২৩ সালে, অস্ট্রিয়ার ভিয়েনায়।
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- সদস্য রাষ্ট্র: ১৯৬টি।
- মূল লক্ষ্য: আন্তর্জাতিক সীমানা অতিক্রমকারী অপরাধ (যেমন মানব পাচার, সাইবার ক্রাইম, মাদক চোরাচালান, ওয়ার্ল্ড ক্রাইম) প্রতিরোধ এবং দমন।
- রেড নোটিশ: ইন্টারপোলের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম, যার মাধ্যমে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

উৎস: ইন্টারপোল ওয়েবসাইট।

৪০৩.
The International Civil Service Commission (ICSC)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. লন্ডন
  2. জেনেভা
  3. নিউইয়র্ক
  4. প্যারিস
সঠিক উত্তর:
নিউইয়র্ক
উত্তর
সঠিক উত্তর:
নিউইয়র্ক
ব্যাখ্যা

 ICSC এর পূর্ণরূপ হলো The International Civil Service Commission.
- সিভিল সার্ভিস কমিশন (ICSC) হল একটি স্বাধীন বিশেষজ্ঞ সংস্থা।
- এটি জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক ১৯৭৪ সালে গঠিত।
- এটির সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত।

উৎস: ICSC ওয়েবসাইট।

৪০৪.
নিম্নোক্ত কোন রাষ্ট্রটি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCO -এর সদস্য নয়? 
  1. আজারবাইজান
  2. ভারত
  3. পাকিস্তান
  4. ইরান
সঠিক উত্তর:
আজারবাইজান
উত্তর
সঠিক উত্তর:
আজারবাইজান
ব্যাখ্যা

♦ আজারবাইজান রাষ্ট্রটি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCO -এর সদস্য নয়। অন্যদিকে ভারত, পাকিস্তান ও ইরান সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCO -এর সদস্য।

Shanghai Cooperation Organisation (SCO):
- সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) হলো একটি ইউরেশীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংস্থা।
- এর মূল লক্ষ্য আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা, এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা।
- গঠিত হয়: ১৫ জুন, ২০০১ সাল।
- সদরদপ্তর: বেইজিং, চীন।
- প্রতিষ্ঠিত সদস্য দেশ: ৬টি (চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান)।
- বর্তমান সদস্য দেশ: ১০টি (রাশিয়া, চীন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান, বেলারুশ)।
- সর্বশেষ সদস্য: বেলারুশ।
- বর্তমান মহাসচিব: Nurlan Yermekbayev।
- ২টি পর্যবেক্ষক রাষ্ট্র: আফগানিস্তান, মঙ্গোলিয়া।

উলেখ্য,
- ২০২৫ সালের Shanghai Cooperation Organisation (SCO)-এর ২৫তম শীর্ষ সম্মেলন চীনের তিয়ানজিন শহরে ৩১ আগস্ট -১ সেপ্টেম্বর, ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এটি SCO-এর ইতিহাসে সবচেয়ে বড় সম্মেলন ছিল।  সম্মেলনে সভাপতিত্ব করেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং।

উৎস: Shanghai Cooperation Organisation ওয়েবসাইট।

৪০৫.
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. রোমে
  2. প্যারিসে
  3. মিলানে
  4. জুরিখে
সঠিক উত্তর:
রোমে
উত্তর
সঠিক উত্তর:
রোমে
ব্যাখ্যা

IFAD-
- আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) ,
- পূর্ণরূপ - International Fund for Agricultural Development.
- ১৯৭৪ সালের বিশ্ব খাদ্য সম্মেলন একটি প্রস্তাব গ্রহণ করা হয়।
- ১৯৭৭ সালের নভেম্বরে IFAD প্রতিষ্ঠা করে।
- সংস্থাটির সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত।

উৎস: IFAD website.

৪০৬.
পূর্ব ও দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক ব্লক 'COMESA' এর সদস্য দেশ কয়টি? [মার্চ, ২০২৫]
  1. ২৮টি
  2. ২৬টি
  3. ২৩টি
  4. ২১টি
সঠিক উত্তর:
২১টি
উত্তর
সঠিক উত্তর:
২১টি
ব্যাখ্যা
COMESA:
- COMESA-এর পূর্ণরূপ: Common Market for Eastern and Southern Africa.
- COMESA পূর্ব ও দক্ষিণ আফ্রিকার কয়েকটি দেশের বাণিজ্যিক ব্লক।
- প্রতিষ্ঠিত হয়: ডিসেম্বর, ১৯৯৪।
- সদস্য সংখ্যা: ২১টি। [মার্চ, ২০২৫]
- সদরদপ্তর: লুসাকা, জাম্বিয়া।

তথ্যসূত্র: COMESA ওয়েবসাইট। [link]
৪০৭.
খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায়?
  1. রোম, ইতালি
  2. জেনেভা, সুইজারল্যান্ড
  3. গ্লান্ড, ফ্রান্স
  4. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
রোম, ইতালি
উত্তর
সঠিক উত্তর:
রোম, ইতালি
ব্যাখ্যা
খাদ্য ও কৃষি সংস্থা (FAO): 
- খাদ্য ও কৃষি সংস্থা (FAO) হলো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা বিশ্বব্যাপী ক্ষুধা মোকাবিলায় নেতৃত্ব দেয়।
- এর প্রধান লক্ষ্য হলো খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, যাতে সবাই পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য পায় এবং সক্রিয় ও সুস্থ জীবনযাপন করতে পারে।
- সদস্য: ১৯৫টি (১৯৪টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন)।
- সদর দপ্তর: রোম, ইতালি। 

উৎস: FAO ওয়েবসাইট।
৪০৮.
জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচীর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. রোম, ইতালি
  3. নাইরোবি, কেনিয়া
  4. প্যারিস, ফ্রান্স
সঠিক উত্তর:
নাইরোবি, কেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
নাইরোবি, কেনিয়া
ব্যাখ্যা
UNEP: 
- এর পূর্ণরূপ United Nations Environment Programme.
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী হলো পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের জন্য কাজ করা একটি বৈশ্বিক সংস্থা।
- এটি ৫ জুন, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়।
- UNEP-এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে অবস্থিত।
- বর্তমানে UNEP-এর সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯৩. [এপ্রিল - ২০২৫]  
- পরিবেশ সংরক্ষণে অসামান্য অবদানের জন্য UNEP প্রতি বছর "চ্যাম্পিয়ন অব দ্য আর্থ" পুরস্কার প্রদান করে।

সূত্র: UNEP ওয়েবসাইট।
৪০৯.
কমনওয়েলথ-এর বর্তমান সদস্য দেশের সংখ্যা কত? [জানুয়ারি, ২০২৬]
  1. ৫৫
  2. ৫৬
  3. ৫৭
  4. ৫৮
সঠিক উত্তর:
৫৬
উত্তর
সঠিক উত্তর:
৫৬
ব্যাখ্যা

Commonwealth:
- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এক সময় যে সকল অঞ্চল বা জনপদগুলো ব্রিটিশ উপনিবেশ হিসেবে শাসিত হয়ে পরবর্তীতে ব্রিটিশ শাসন ও শোষণের হাত থেকে মুক্ত হয়ে বিশ্বের মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, সেসব রাষ্টের প্রতিষ্ঠান হচ্ছে কমনওয়েলথ।
- স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য ব্রিটেনের নেতৃত্বে গড়ে উঠেছে কমনওয়েলথ।
- ব্রিটেনের রাজা বা রানী হলেন এ সংস্থার প্রধান।
- এর সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে।

⇒ প্রতিষ্ঠিত হয়: ১৯৪৯ সালে।
- বর্তমান সদস্য ৫৬টি।
- সদরদপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন।
- বর্তমান মহাসচিব: শার্লি আয়োরকর বোচওয়ে (৭ম)।
- এ সংস্থার মূল লক্ষ্য হল কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা সমৃদ্ধি করা। 

⇒ ১৯ নভেম্বর, ১৯২৬ সালে 'বেলফোর ঘোষণার' (Balfour Declaration) মাধ্যমে ব্রিটিশ কমনওয়েলথ অব নেশনস (British Cmmonwealth of Nations) ধারণার গোড়াপত্তন হয়।
- ১১ ডিসেম্বর, ১৯৩১ সালে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক 'স্ট্যাটিউট অব ওয়েস্ট মিনিস্টার' (Statute of Westminster) আইন অনুমোদিত হয়।
- এ আইনের মাধ্যমে উপনিবেশগুলোর পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ কমনওয়েলথ স্বতন্ত্র মর্যাদা লাভ করে।
- ২৮ এপ্রিল, ১৯৪৯ সালে 'লন্ডন ঘোষণা'র (Landon Declaration) মাধ্যমে কমনওয়েলথ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
- তবে এ সময় সংস্থাটি থেকে ব্রিটিশ শব্দটি বাদ দিয়ে 'কমনওয়েলথ অব নেশনস' (Commonwealth of Nations) করা হয়।

উৎস: Commonwealth ওয়েবসাইট।

৪১০.
Green Climate Fund এর সদর দপ্তর দক্ষিণ কোরিয়ার কোন শহরে অবস্থিত?
  1. সিউল
  2. বুসান
  3. উলসান
  4. ইয়েনচিয়ন
সঠিক উত্তর:
ইয়েনচিয়ন
উত্তর
সঠিক উত্তর:
ইয়েনচিয়ন
ব্যাখ্যা
• Green Climate Fund:
- গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund) জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি তহবিল।
- এটি ২০১০ সালে মেক্সিকোর কানকুনে অনুষ্ঠিত COP-16 সম্মেলনে প্রতিষ্ঠিত হয়।
- এই তহবিলের মূল উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর সহায়তা করা।
- এর লক্ষ্য প্রতি বছর ১০০ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা।

উল্লেখ্য, 
- গ্রিন ক্লাইমেট ফান্ডের সদর দপ্তর দক্ষিণ কোরিয়ার ইয়েনচিয়ন শহরে অবস্থিত।  

সূত্র: গ্রিন ক্লাইমেট ফান্ড ও UNFCCC ওয়েবসাইট।
৪১১.
সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) এর বর্তমান পূর্ণ সদস্য রাষ্ট্র কয়টি? [অক্টোবর, ২০২৪]
  1. ৬টি
  2. ৮টি
  3. ১০টি
  4. ১৫টি
সঠিক উত্তর:
১০টি
উত্তর
সঠিক উত্তর:
১০টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
--------------------- 
সাংহাই সহযোগিতা সংস্থা (SCO):

- SCO-এর পূর্ণরূপ: Shanghai Cooperation Organisation.
- সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) হলো একটি ইউরেশীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংস্থা।
- চীনের নেতৃত্বাধীন অর্থনৈতিক ও নিরাপত্তা জোট সাংহাই সহযোগিতা সংস্থা (SCO)।
- গঠিত হয়: ১৫ জুন, ২০০১ সাল।
- সদরদপ্তর: বেইজিং, চীন।
- বর্তমান সদস্য দেশ: ১০টি।
- সদস্য দেশ: রাশিয়া, চীন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান, বেলারুশ।
- সর্বশেষ সদস্য: বেলারুশ।
- বর্তমান মহাসচিব: চীনের ঝাং মিং।
- এটির ২টি পর্যবেক্ষক রাষ্ট্র: আফগানিস্তান, মঙ্গোলিয়া।
- অফিসিয়াল ভাষা: চাইনিজ এবং রাশিয়ান। 

উল্লেখ্য,
[২৩তম সাংহাই সহযোগিতা সংস্থার (এসএসিও) সম্মেলন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ১৫ ও ১৬ অক্টোবর ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ সদস্য রাষ্ট্র বেলারুশ, জুলাই ২০২৪ এ পূর্ন সদস্যের মর্যাদা পায়।

উৎস: Shanghai Cooperation Organisation ওয়েবসাইট, প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৪১২.
’ইউরোপীয় ইউনিয়ন’-এর সদর দপ্তর কোথায়?
  1. জেনেভা
  2. অটোয়া
  3. ব্রাসেলস
  4. জুরিখ
সঠিক উত্তর:
ব্রাসেলস
উত্তর
সঠিক উত্তর:
ব্রাসেলস
ব্যাখ্যা

• ইউরোপীয় ইউনিয়ন:
- রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি তথা বর্তমানের ইউরোপীয়ান ইউনিয়ন গঠিত হয়।
- ইইউর প্রতিষ্ঠাতাকালীন সদস্য দেশ ছিলো ৬টি।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত মোট দেশের সংখ্যা ২৭ টি।
- এদের মধ্যে এখন পর্যন্ত ২০ টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
- সদর দপ্তর- ব্রাসেলস, বেলজিয়াম।
- ইউরোপীয় ইউনিয়নে ভিসামুক্ত প্রবেশের চুক্তি শেনজেন চুক্তি।
- ম্যাসট্রিচট চুক্তির ফলে ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি থেকে ইউরোপীয় ইউনিয়ন নামকরণ করা হয়।
- ২০০৭ সালে পর্তুগালের লিসবনে স্বাক্ষরিত চুক্তিকে লিসবন চুক্তি বলে। এই চুক্তিকে ইউরোপীয় ইউনিয়নের সংস্কার চুক্তি বলা হয়।
- এই চুক্তির অনুচ্ছেদ-৫০ এ বলা আছে গণভোটের মাধ্যমে কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করতে পারবে।
- ইউরোপীয় ইউনিয়নের সীমান্তরক্ষী বাহিনীর নাম ফ্রনটেক্স।

উৎস: ইউ ওয়েবসাইট।

৪১৩.
'Group- 20' এর সদস্য দেশ কয়টি? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. ২২টি
  2. ২০টি
  3. ১৯টি
  4. ১৮টি
সঠিক উত্তর:
১৯টি
উত্তর
সঠিক উত্তর:
১৯টি
ব্যাখ্যা
Group- 20 (G-20):
- উন্নত ও উন্নয়নশীল দেশেসমূহের এক অর্থনৈতিক ফোরাম হচ্ছে জি-২০।
- ১৯৯৭-১৯৯৮ সালের এশীয় আর্থিক সংকটের পর ১৯৯৯ সালে G20 প্রতিষ্ঠিত হয়।

• G20-এর সদস্য:
- G20-এ ১৯টি দেশ (আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র) এবং দুটি আঞ্চলিক সংস্থা, যথা ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং আফ্রিকান ইউনিয়ন (AU) অন্তর্ভুক্ত রয়েছে।

উল্লেখ্য,
- G20 সদস্যরা বিশ্বের মোট দেশজ উৎপাদনের (GDP) প্রায় ৮৫%, বৈশ্বিক বাণিজ্যের ৭৫% এর বেশি এবং বিশ্ব জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করে।
- প্রাথমিকভাবে এই ফোরাম মূলত ব্যাপক অর্থনৈতিক বিষয়গুলিতে মনোনিবেশ করলেও, সময়ের সাথে সাথে এর এজেন্ডা প্রসারিত হয়েছে।
- বর্তমানে এতে বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, শক্তি, পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং দুর্নীতি বিরোধী বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে।

তথ্যসূত্র: G-20 ওয়েবসাইট। [Link]
৪১৪.
GCC-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. রিয়াদ, সৌদি আরব
  2. দুবাই, সংযুক্ত আরব আমিরাত
  3. দোহা, কাতার
  4. মাস্কট, ওমান
সঠিক উত্তর:
রিয়াদ, সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
রিয়াদ, সৌদি আরব
ব্যাখ্যা
GCC:
- GCC-এর পূর্ণরূপ: Gulf Cooperation Council.
- Gulf Cooperation Council হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- গঠিত হয়: ২৫মে, ১৯৮১ ।
- সদরদপ্তর: রিয়াদ, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: জাসেম মোহাম্মদ আল বুদাইউই (কুয়েত)।
- বর্তমান সদস্য সংখ্যা: ৬টি (সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান)।

⇒ GCC সদস্য দেশগুলো একে অপরের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, ট্যুরিজম এবং অবকাঠামো উন্নয়নে সহায়তা করে থাকে।

উল্লেখ্য,
- সুপ্রিম কাউন্সিল GCC-এর সর্বোচ্চ কর্তৃপক্ষ, যা সদস্য রাষ্ট্রপ্রধানদের নিয়ে গঠিত এবং বার্ষিক বৈঠক করে। সিদ্ধান্তগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এছাড়া, একটি প্রতিরক্ষা পরিকল্পনা কাউন্সিল রয়েছে যা সামরিক সহযোগিতা সমন্বয় করে।
- GCC সনদের ৪ নম্বর অনুচ্ছেদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি জোটটির মূল উদ্দেশ্য স্পষ্টভাবে নির্ধারণ করে। এই অনুচ্ছেদ অনুযায়ী, GCC গঠিত হয়েছিল সদস্য দেশগুলির মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য এবং দেশগুলির নাগরিকদের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য।

উৎস: Britannica.
৪১৫.
স্পেস এক্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক্যালিফোর্নিয়া
  2. নিউইয়র্ক
  3. লন্ডন
  4. জেনেভা
সঠিক উত্তর:
ক্যালিফোর্নিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক্যালিফোর্নিয়া
ব্যাখ্যা

- স্পেসএক্স একটি আমেরিকান মহাকাশ কোম্পানি 
- এটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় যা বাণিজ্যিক যুগের সূচনা করতে সাহায্য করেছিল।
- প্রতিষ্ঠাতা- এলন মাস্ক।
- মহাকাশযান কম্পানির এর পুরো নাম স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস কর্পোরেশন।
- স্পেস এক্সের সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার হাথর্নে অবস্থিত।
- ২০০৬ সালের মার্চ মাসে স্পেসএক্স তাদের প্রথম ফ্যালকন ১ উৎক্ষেপণ করে, যা সফলভাবে শুরু হয়েছিল কিন্তু জ্বালানি লিক এবং আগুনের কারণে অকালেই শেষ হয়ে যায়।

উৎস: ব্রিটানিকা এবং স্পেসএক্স।

৪১৬.
MERCOSUR এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. আর্জেন্টিনা
  2. উরুগুয়ে
  3. ব্রাজিল
  4. প্যারাগুয়ে
সঠিক উত্তর:
উরুগুয়ে
উত্তর
সঠিক উত্তর:
উরুগুয়ে
ব্যাখ্যা
MERCOSUR:
- দক্ষিণ বা ল্যাটিন আমেরিকার দেশগুলোর বাণিজ্যিক জোট।MERCOSUR.
- প্রতিষ্ঠা - ২৬ মার্চ, ১৯৯১ সাল।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি - 'Treaty of Asuncion'
- চুক্তি স্বাক্ষরের স্থান - প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন।
- প্রতিষ্ঠাকালীন - আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে।
- সদস্য সংখ্যা - ৫টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে ও ভেনেজুয়েলা)।
- সহযোগী সদস্য – ৭টি।
- সদরদপ্তর - মন্টেভিডিও, উরুগুয়ে
- অফিসিয়াল ভাষা ২টি (স্প্যানিশ ও পর্তুগিজ)।
উল্লেখ্য,
২০১৬ সাল থেকে ভেনেজুয়েলার সদস্য হিসাবে কার্যক্রম স্থগিত রয়েছে। 

উৎস: MERCOSUR এর ওয়েবসাইট
৪১৭.
UNCTAD-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. প্যারিস
  2. জেনেভা
  3. লন্ডন
  4. বার্সেলোনা
সঠিক উত্তর:
জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
জেনেভা
ব্যাখ্যা

 • UNCTAD:
- UNCTAD হচ্ছে জাতিসংঘের উন্নয়নশীল বিশ্বে বাণিজ্য সম্প্রসারণ সংস্থা।
- UNCTAD এর পূর্ণরূপ- United Nations Conference on Trade and Development.
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- এর বর্তমান সদস্য দেশ ১৯৫টি।
- UNCTAD শীর্ষ সম্মেলন প্রতি (৪) চার বছর পরপর অনুষ্ঠিত হয়।
- UNCTAD এর প্রথম কনফারেন্স ১৯৬৪ সালের ২৩ মার্চ থেকে ১৬ জুন জেনেভায় অনুষ্ঠিত হয়।
- বাংলাদেশ ১৯৭২ সালে UNCTAD এর সদস্য পায়। 
- মহাসচিব -রেবেকা গ্রিন্সপান (কোস্টারিকা) [১৩ সেপ্টেঃ ২০২১ - ৪ বছর মেয়াদে]

উৎস: UNCTAD এর ওয়েবসাইট।

৪১৮.
Gulf Cooperation Council (GCC)-এর সদস্য দেশ নয় কোনটি? [মার্চ, ২০২৬]
  1. ইরান 
  2. কুয়েত
  3. সংযুক্ত আরব আমিরাত
  4. কাতার
সঠিক উত্তর:
ইরান 
উত্তর
সঠিক উত্তর:
ইরান 
ব্যাখ্যা

Gulf Cooperation Council (GCC)-এর সদস্য দেশ নয় - ইরান।

GCC:
- GCC-এর পূর্ণরূপ: Gulf Cooperation Council.
- Gulf Cooperation Council হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- গঠিত হয়: ২৫মে, ১৯৮১ ।
- সদরদপ্তর: রিয়াদ, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: জাসেম মোহাম্মদ আল বুদাইউই।
- বর্তমান সদস্য সংখ্যা: ৬টি (সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান)।
- GCC সদস্য দেশগুলো একে অপরের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, ট্যুরিজম এবং অবকাঠামো উন্নয়নে সহায়তা করে থাকে।

উল্লেখ্য,
- সুপ্রিম কাউন্সিল GCC-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সত্তা, যা সদস্য রাষ্ট্রপ্রধানদের নিয়ে গঠিত এবং বার্ষিক বৈঠক করে। সিদ্ধান্তগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এছাড়া, একটি প্রতিরক্ষা পরিকল্পনা কাউন্সিল রয়েছে যা সামরিক সহযোগিতা সমন্বয় করে।
- GCC সনদের ৪ নম্বর অনুচ্ছেদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি জোটটির মূল উদ্দেশ্য স্পষ্টভাবে নির্ধারণ করে। এই অনুচ্ছেদ অনুযায়ী, GCC গঠিত হয়েছিল সদস্য দেশগুলির মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য এবং দেশগুলির নাগরিকদের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য। 

উৎস: Britannica.

৪১৯.
বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. প্যারিস
  2. ওয়াশিংটন ডিসি
  3. লন্ডন
  4. নিউ ইয়র্ক
সঠিক উত্তর:
ওয়াশিংটন ডিসি
উত্তর
সঠিক উত্তর:
ওয়াশিংটন ডিসি
ব্যাখ্যা

বিশ্বব্যাংক: 
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রিটনউডসে প্রতিষ্ঠিত হয়।
- কার্যক্রম শুরু: জুন, ১৯৪৬ সাল।
- সদস্য দেশ: ১৮৯টি । ( আগস্ট, ২০২৫)
- সর্বশেষ সংযুক্ত সদস্য: নাউরু । ( আগস্ট, ২০২৫)
- সদর দপ্তর: ওয়াশিংটন ডি সি, যুক্তরাষ্ট্র
- কাজ: এটি উন্নয়নশীল দেশগুলিতে রাস্তাঘাট , জলবিদ্যুৎ বাঁধ , জল ও পয়ঃনিষ্কাশন সুবিধা, সামুদ্রিক বন্দর এবং বিমানবন্দর সহ অবকাঠামোগত প্রকল্পগুলিতে বিনিয়োগের অর্থায়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তথ্যসূত্র: বিশ্বব্যাংকের  অফিশিয়াল ওয়েবসাইট ও Britannica.

৪২০.
বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি (RCEP)- এ কয়টি দেশ অন্তর্ভুক্ত?
  1. ১০টি
  2. ১৫টি
  3. ২০টি
  4. ২৫টি
সঠিক উত্তর:
১৫টি
উত্তর
সঠিক উত্তর:
১৫টি
ব্যাখ্যা
Regional Comprehensive Economic Partnership:
- The Regional Comprehensive Economic Partnership (RCEP) হলো বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি।
- এটি ২০২০ সালের ১৫ নভেম্বর স্বাক্ষরিত হয় এবং ১ জানুয়ারি ২০২২ থেকে কার্যকর হয়।
- চুক্তিতে অন্তর্ভুক্ত দেশ হলো ১৫টি। ASEAN ভুক্ত ১০টি দেশ- ব্রুনাই, কম্বোডিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম এবং তাদের FTA অংশীদার অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও চীন।
- যাদের মোট জনসংখ্যা প্রায় ২৩০ কোটি (বিশ্বের মোট জনসংখ্যার ৩০ শতাংশ), এবং সবমিলিয়ে এটি ২৬.৩ ট্রিলিয়ন ডলারের বাজার।
- এটি সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগকে উন্নত করার লক্ষ্যে কাজ করে।

উল্লেখ্য,
সম্প্রতি (নভেম্বর, ২০২৪) বাণিজ্য কৌশলে বড় এক মোড় পরিবর্তনের অংশ হিসেবে, ভারতের সঙ্গে কম্প্রেহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (সেপা) স্বাক্ষরের উদ্যোগ সরিয়ে রেখে; চীনের নেতৃত্বাধীন বিশ্বের সবচেয়ে বৃহত্তম বাণিজ্যিক জোট- রিজিওনাল কম্প্রেহেনসিভ পার্টনারশিপ এগ্রিমেন্ট (আরসিইপি বা আরসেপ) এ বাংলাদেশকে যুক্ত করাকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তথ্যসূত্র: বিবিসি ওয়ার্ল্ড এবং আসিয়ান ওয়েবসাইট।
৪২১.
জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা বা জাতিসংঘ পর্যটন (পূর্বতন UNWTO) এর সদর দপ্তর কোথায়?
  1. তুরিন, ইতালি
  2. মাদ্রিদ, স্পেন
  3. প্যারিস, ফ্রান্স
  4. ফ্রাঙ্কফুর্ট, জার্মানি
সঠিক উত্তর:
মাদ্রিদ, স্পেন
উত্তর
সঠিক উত্তর:
মাদ্রিদ, স্পেন
ব্যাখ্যা

◉ জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা বা জাতিসংঘ পর্যটন (পূর্বতন UNWTO) এর সদর দপ্তর মাদ্রিদ, স্পেন-এ অবস্থিত। 

UN Tourism:
- জাতিসংঘের পর্যটন সংস্থা UNWTO এর পূর্ণরূপ: United Nations World Tourism Organization.
- এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা বৈশ্বিক পর্যটন খাতের উন্নয়ন, সহযোগিতা এবং টেকসই ভ্রমণকে উৎসাহিত করে।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৭৫।
- ২০০৩ সালে জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে।
- সদর দপ্তর: মাদ্রিদ, স্পেন।
- বর্তমান সদস্য: ১৬০টি।
- বর্তমান মহাসচিব: যুরাব পলোকাসভিলি (Zurab Pololikashvili)।

⇒ উদ্দেশ্য:
- বৈশ্বিক পর্যটন খাতের উন্নয়ন, টেকসই পর্যটন ও পরিবেশবান্ধব ভ্রমণ নিশ্চিত করা, দারিদ্র্য হ্রাসে পর্যটনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা, পর্যটন খাতে আন্তর্জাতিক মান ও নীতি নির্ধারণ করা ও উন্নয়নশীল দেশগুলোতে পর্যটনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি।

⇒ সংস্থাটি ১৯৩৪ সালে International Union of Official Tourist Propaganda Organizations (IUOTPO) নামে যাত্রা শুরু করে।
- ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ অফিসিয়াল ট্যুরিস্ট প্রোপাগান্ডা অর্গানাইজেশন (IUOTPO) প্রতিস্থাপনের জন্য একটি নতুন আন্তর্জাতিক বেসরকারী সংস্থা তৈরি করার সিদ্ধান্ত নেয়।
- পরবর্তীতে ১৯৭০ সালের ২৭ সেপ্টেম্বর মেক্সিকো সিটিতে IUOTO বিশেষ সাধারণ পরিষদের সভায় এর নাম পরিবর্তন করে The World Tourism Organization (UNWTO) রাখা হয়। 
- ১৯৭৫ সালে স্প্যানিশ সরকারের আমন্ত্রণে মে মাসে মাদ্রিদে প্রথম WTO সাধারণ পরিষদের বৈঠক হয়। রবার্ট লোনাতিকে প্রথম WTO মহাসচিব হিসেবে ভোট দেওয়া হয় এবং অ্যাসেম্বলি মাদ্রিদে তার সদর দপ্তর স্থাপনের সিদ্ধান্ত নেয়।
- ২০২৩ সাল থেকে আনুষ্ঠানিকভাবে “UN Tourism” ব্যবহার করা শুরু হয়।

উল্লেখ্য,
- বিশ্ব পর্যটন দিবস পালিত হয় ২৭ সেপ্টেম্বর।

উৎস: UNWTO ওয়েবসাইট।

৪২২.
World Resources Institute-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
  2. লন্ডন, যুক্তরাজ্য
  3. জেনেভা, সুইজারল্যান্ড
  4. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
World Resources Institute:
- World Resources Institute (WRI) একটি বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠান, যা পরিবেশ, অর্থনৈতিক সুযোগ এবং মানব কল্যাণের সংযোগস্থলে কাজ করে।
- প্রতিষ্ঠাতা: জেমস গুস্তাভ স্পেথ।
- প্রতিষ্ঠিত হয়েছিল: ১৯৮২ সালে।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রেসিডেন্ট: অনি দাসগুপ্ত।

⇒ World Resources Institute (WRI)-এর কার্যক্রম: খাদ্য, বন, পানি, শক্তি, শহর, জলবায়ু এবং মহাসাগর।
- লক্ষ্য: মানব সমাজকে পৃথিবীর পরিবেশ রক্ষা করা এবং বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের চাহিদা ও আকাঙ্ক্ষার চাহিদা পূরণ করা।

⇒ WRI ছয়টি মূল ক্ষেত্রে কাজ করে:
- জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নীতি ও কৌশল উন্নয়ন।
- পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি উৎসের প্রসার।
- খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি ব্যবস্থার উন্নয়ন।
- বন সংরক্ষণ ও পুনরুদ্ধার।
- জল সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা।
- টেকসই ও বাসযোগ্য শহর গঠনে সহায়তা।

উৎস: World Resources Institute ওয়েবসাইট।
৪২৩.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক কে?
  1. মার্গারেট চ্যান
  2. আধানম গেব্রেইসাস
  3. অ্যান্ডার্স নর্ডস্ট্রোম
  4. লি জং-উক
সঠিক উত্তর:
আধানম গেব্রেইসাস
উত্তর
সঠিক উত্তর:
আধানম গেব্রেইসাস
ব্যাখ্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO:

- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা - ১৯৪টি।
- এ সংস্থার সাংগঠনিক কাঠামো: বিশ্ব স্বাস্থ্য সম্মেলন, কার্যকরী বোর্ড, সম্পাদকীয় বোর্ড নিয়ে গঠিত।
- রোগমুক্ত বিশ্ব গঠন ও সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করাই এ সংস্থার মূল লক্ষ্য এই লক্ষ্য বাস্তবায়নে রোগ প্রতিরোধে সাহায্য করা, সংক্রামক ব্যাধি নির্মূল, স্বাস্থ্যনীতি প্রণয়ন, স্বাস্থ্য শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা পরিচালনা করে থাকে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক হলেন টেড্রোস আধানম গেব্রেইসাস।
- তিনি ইথিওপিয়ার নাগরিক।

তথ্যসূত্র - বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
৪২৪.
আরব লীগের বর্তমান সদস্য দেশের সংখ্যা কত? [ডিসেম্বর, ২০২৫]
  1. ১১টি
  2. ২১টি
  3. ২২টি
  4. ২৭টি
সঠিক উত্তর:
২২টি
উত্তর
সঠিক উত্তর:
২২টি
ব্যাখ্যা

আরব লীগ:
- আরব লীগ (Arab League) হলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক এবং রাজনৈতিক সংগঠন।
- উদ্দেশ্য: আরব দেশগুলোর মধ্যে সহযোগিতা, ঐক্য এবং নিরাপত্তা প্রতিষ্ঠা।
- আরব লীগের সনদ স্বাক্ষরিত হয় এবং আরব লীগ প্রতিষ্ঠিত হয়: ২২ মার্চ, ১৯৪৫।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৭টি (মিশর, ইরাক, লেবানন, সৌদি আরব, সিরিয়া, জর্ডান এবং ইয়েমেন)।
- বর্তমান সদস্য দেশ: ২২টি (কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, কমোরোস, সোমালিয়া)।
- ১৯৪৪ সালে আলেকজান্দ্রিয়া প্রটোকল গৃহীত হওয়ার পর ২২ মার্চ, ১৯৪৫ সালে কায়রোতে প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- বর্তমান মহাসচিব: মিশরের আহমেদ আবুল ঘেইত।

⇒ মে, ২০২৫ সালে ৩৪তম আরব লীগ শীর্ষ সম্মেলন ইরাকের বাগদাদে অনুষ্ঠিত হয়েছে।
- বাগদাদে অনুষ্ঠিত এই সম্মেলনে সিরিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শিবানি।

উৎস: Arab League ওয়েবসাইট।

৪২৫.
নিচের কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই? 
  1. NATO
  2. NAM
  3. EU
  4. ASEAN
সঠিক উত্তর:
NAM
উত্তর
সঠিক উত্তর:
NAM
ব্যাখ্যা
NAM:
- NAM-এর পূর্ণরূপ: Non-Aligned Movement বা জোট-নিরপেক্ষ আন্দোলন।
- এটি একটি আন্তর্জাতিক সংগঠন যা তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার জন্য গঠিত হয়।
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ থেকে নিরপেক্ষ হিসাবে আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল বান্দুং কনফারেন্সের প্রেক্ষিতে ন্যাম গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৬১।
- বর্তমান সদস্য: ১২১টি।
- সর্বশেষ দক্ষিণ সুদান।
- চেয়ারম্যান: ইলহাম ইলিয়েভ।
- এর কোন স্থায়ী সদর দপ্তর নেই।

অন্যদিকে,
- NATO-এর বর্তমান সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- ASEAN-এর বর্তমান সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- EU-এর বর্তমান সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।

উৎস: NAM ওয়েবসাইট।
৪২৬.
ASEAN -এর বর্তমান সদস্য দেশ কয়টি?
  1. ১০
  2. ১১
  3. ০৯
  4. ১২
সঠিক উত্তর:
১১
উত্তর
সঠিক উত্তর:
১১
ব্যাখ্যা

• ASEAN:
- পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠাকাল: ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- বর্তমান সদস্য দেশ - ১১টি।  [ব্যাখ্যা আপডেট - মার্চ, ২০২৬]  
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া, পূর্ব তিমুর।
- মিয়ানমার হলো দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যে আসিয়ানের সদস্য।
- বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।

তথ্যসূত্র: ASEAN ওয়েবসাইট।

৪২৭.
ICC-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. মেলবোর্ন, অস্ট্রেলিয়া
  2. লন্ডন, যুক্তরাজ্য
  3. দুবাই, সংযুক্ত আরব আমিরাত
  4. নয়াদিল্লি, ভারত
সঠিক উত্তর:
দুবাই, সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
দুবাই, সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
ICC:
- ICC-এর পূর্ণরূপ: The International Cricket Council.
- ICC বা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
- গঠিত হয়: ১৯০৯ সালের ১৫ জুন।
- ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার উদ্যোগে গঠিত হয়। 
- সদরদপ্তর: দুবাই, সংযুক্ত আরব আমিরাত। 
- বর্তমান মোট সদস্য: ১০৬টি (পূর্ণাঙ্গ সদস্য: ১২টি, সহযোগী সদস্য: ৯৪টি)।
- দাপ্তরিক ভাষা: ইংরেজি।
- বর্তমান চেয়ারম্যান: গ্রেগ বারক্লে (নিউজিল্যান্ড)।
- নীতিবাক্য: ভালোর জন্য ক্রিকেট।

উৎস: ICC ওয়েবসাইট।
৪২৮.
IAEA-এর বর্তমান মহাপরিচালক কে? [জুলাই, ২০২৫]
  1. মোহাম্মদ এলবারাদেই
  2. সিগভার্ড একলুন্ড
  3. রাফায়েল মারিয়ানো গ্রসি
  4. ইউকিয়া আমানো
সঠিক উত্তর:
রাফায়েল মারিয়ানো গ্রসি
উত্তর
সঠিক উত্তর:
রাফায়েল মারিয়ানো গ্রসি
ব্যাখ্যা
IAEA:
- IAEA-এর পূর্ণরূপ: International Atomic Energy Agency.
- আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২৯ জুলাই, ১৯৫৭।
- সর্বশেষ সদস্য: গিনি।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান মহাপরিচালক: রাফায়েল মারিয়ানো গ্রসি (আর্জেন্টিনা)।

উৎস: IAEA ওয়েবসাইট।
৪২৯.
আফ্রিকান ইউনিয়নের সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. কায়রো
  2. জিবুতি
  3. আদ্দিস আবাবা
  4. হাভানা
সঠিক উত্তর:
আদ্দিস আবাবা
উত্তর
সঠিক উত্তর:
আদ্দিস আবাবা
ব্যাখ্যা
African Union:
- পূর্বনাম ছিল- Organization of African Unity।
- AU -এর সদর দফতর ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অবস্থিত।
- OAU- ২৫ মে, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- OAU -এর প্রধান অঙ্গ ছিল রাষ্ট্র ও সরকার প্রধানদের বার্ষিক সমাবেশ।
- আফ্রিকান ইউনিয়ন নামকরণ করা হয় - ২০০২ সালে ।
- আফ্রিকান ইউনিয়ন -এর বর্তমান সদস্য দেশ - ৫৫টি। 
- আফ্রিকান ইউনিয়নের সর্বশেষ সদস্য দেশ- দক্ষিণ সুদান।

উৎস: AU -এর ওয়েবসাইট।
৪৩০.
UNCTAD-এর কতটি সদস্য রাষ্ট্র রয়েছে? [আগস্ট, ২০২৫]
  1. ১৮৯টি
  2. ১৯১টি
  3. ১৯৩টি
  4. ১৯৫টি
সঠিক উত্তর:
১৯৫টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৫টি
ব্যাখ্যা

UNCTAD:
- UNCTAD-এর পূর্ণরূপ: United Nations Conference on Trade and Development বা জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন।
- UNCTAD ১৯৬৪ সালে যাত্রা শুরু করে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৯৫টি।
- সংস্থাটি বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে।
- UNCTAD-এর মূল লক্ষ্য হলো উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়নের সুযোগ বৃদ্ধি করা। এটি বিশ্ব বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে গবেষণা, বিশ্লেষণ এবং নীতি-নির্ধারণে সহায়তা করে। 

উৎস: UNCTAD ওয়েবসাইট।

৪৩১.
পরিবেশ বিষয়ক সংস্থা 'গ্রিনপিস'- এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 
  1. রটারডাম 
  2. আমস্টারডাম
  3. নাইরোবি
  4. ভ্যানকুভার 
সঠিক উত্তর:
আমস্টারডাম
উত্তর
সঠিক উত্তর:
আমস্টারডাম
ব্যাখ্যা

• গ্রিনপিস:
- গ্রিনপিস নেদারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়:  ১৯৭১ সালে, কানাডায়।
- সদরদপ্তর: নেদারল্যান্ডের আমস্টারডাম।
- পারমাণবিক শক্তির ব্যবহার ও পারমাণবিক বোমার পরীক্ষা বন্ধে ১৯৬৯ সালে Don't make a wave Committee গঠিত হয়।
- সংস্থাটির উদ্দেশ্য সারা বিশ্বে বন্য পরিবেশ ধ্বংস, গ্লোবাল ওয়ার্মিং, অধিক হারে মৎস্য শিকার, বানিজ্যিক ভাবে তিমি শিকার এবং  পারমানবিক শক্তির বিরুদ্ধে প্রচারনা চালানো।

তথ্যসূত্র: Greenpeace এর ওয়েবসাইট।

৪৩২.
'WIPO' এর সদর দপ্তর -
  1. ব্রাসেলস
  2. লন্ডন
  3. জেনেভা
  4. প্যারিস
সঠিক উত্তর:
জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
জেনেভা
ব্যাখ্যা

WIPO:
- জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা WIPO-এর পূর্ণরূপ: World Intellectual Property Organization.
- WIPO হলো জিআই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ১৪ জুলাই, ১৯৬৭।
- কার্যকর হয়: ১৯৭০ সালে।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার অন্তর্ভুক্ত হয় ১৯৭৪ সালে।
- সংশোধিত হয়: ১৯৭৯ সালে। 
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান মহাপরিচালক: ড্যারেন ট্যাং (সিঙ্গাপুর)।
- মূল উদ্দেশ্য: বিশ্বব্যাপী সৃজনশীল বা সৃষ্টিশীল কর্মকান্ডকে উৎসাহিত করা।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৮৫ সালের ১১ মে WIPO এর সদস্যপদ লাভ করে।

উৎস: WIPO ওয়েবসাইট।

৪৩৩.
জুলাই মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে কোন দেশ? [জুলাই, ২০২৫]
  1. ভারত
  2. রাশিয়া
  3. পাকিস্তান
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তান
ব্যাখ্যা
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি:
- পাকিস্তান গত ১ জুলাই, ২০২৫ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে।
- ২০১৩ সালের পর এই প্রথম পাকিস্তান এই পদে অধিষ্ঠিত হলো।
- এ নিয়ে অষ্টমবারের মতো নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে দেশটি।
- ২০২৫ সালের জানুয়ারিতে ১৫ সদস্যবিশিষ্ট এই গুরুত্বপূর্ণ সংস্থার অস্থায়ী সদস্য হিসেবে দুই বছরের মেয়াদ শুরু করে ইসলামাবাদ।

উল্লেখ্য,
- এই পদটি মূলত একটি প্রতীকী অবস্থান।
- যদিও এতে নির্বাহী ক্ষমতা নেই, তবুও বৈশ্বিক কূটনীতিতে এর তাৎপর্য অনেক।
- এছাড়া, পাকিস্তান বর্তমানে জাতিসংঘ সন্ত্রাসবিরোধী কমিটির সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছে।

তথ্যসূত্র- নিউজ রিপোর্ট। [link]
৪৩৪.
ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) সদরদপ্তর কোথায়?
  1. মরক্কো
  2. সৌদি আরব
  3. আরব আমিরাত
  4. পাকিস্তান
সঠিক উত্তর:
সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
সৌদি আরব
ব্যাখ্যা
ওআইসি (OIC-Organization of Islamic Cooperation)
১৯৬৯ সালের ২১ আগস্ট জেরুজালেমে অবস্থিত মুসলমানদের পবিত্র মসজিদ আল-আকসাতে ইসরাইল কর্তৃক অগ্নি সংযোগের ঘটনাকে কেন্দ্র করে OIC প্রতিষ্ঠা লাভ করে।
উদ্দেশ্য: মুসলিম উম্মাহর ধর্মীয় স্থানসমূহ শত্রুর কবলমুক্ত ও নিরাপদ করা এবং মুসলিম ভ্রাতৃত্ব ও সংহতিকে জোরদার করা।
প্রতিষ্ঠা: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯।
প্রতিষ্ঠার স্থান: রাবাত, মরক্কো।
সদস্য: ৫৭টি।
প্রতিষ্ঠাকালীন সম্মেলন: রাবাত সম্মেলন।
সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
অফিসিয়াল ভাষা: ৩টি; আরবি, ইংরেজি ও ফরাসি।
বর্তমান মহাসচিব: হুসেইন ইব্রাহিম তাহা (চাদ)।
প্রথম মহাসচিব ছিলেন: টেংকু আবদুর রহমান (মালয়েশিয়া)।
Motto: 'The Collective Voice of the Muslim World.'

সূত্র- ওআইসির অফিসিয়াল ওয়েবসাইট।
৪৩৫.
জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? [জুন, ২০২৫]
  1. বান কি মুন
  2. ভোলকান বোজকার
  3. আন্তোনিও গুতেরেস
  4. ইনগার অ্যান্ডারসেন
সঠিক উত্তর:
আন্তোনিও গুতেরেস
উত্তর
সঠিক উত্তর:
আন্তোনিও গুতেরেস
ব্যাখ্যা
জাতিসংঘ (United Nations):
- জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে।
- এটি বর্তমানে ১৯৩টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত।
- প্রতিষ্ঠাকালে সদস্য ছিল ৫১টি দেশ।
- নতুন রাষ্ট্র সদস্যপদ পেতে হলে সিকিউরিটি কাউন্সিলের সুপারিশে সাধারণ পরিষদে অনুমোদন পেতে হয়।
- জাতিসংঘের দাপ্তরিক ভাষা ৬ টি (ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, আরবি, চীনা ও রুশ)।
- জাতিসংঘের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হচ্ছেন মহাসচিব।
- বর্তমান মহাসচিব হলেন আন্তোনিও গুতেরেস (পর্তুগাল)।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৪৩৬.
স্থায়ী সালিশি আদালতের সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  2. প্যারিস, ফ্রান্স
  3. হেগ নেদারল্যান্ডস
  4. বার্লিন, জার্মানি
সঠিক উত্তর:
হেগ নেদারল্যান্ডস
উত্তর
সঠিক উত্তর:
হেগ নেদারল্যান্ডস
ব্যাখ্যা
Permanent Court of Arbitration (PCA):
- স্থায়ী সালিশি আদালত একটি আন্তঃসরকারী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২৯ জুলাই, ১৮৯৯ সালে।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- স্বাক্ষরকারী: ১২৩টি।
- সর্বশেষ দেশ: ভানুয়াতু।
- বর্তমান মহাসচিব: ড. হাব. মার্সিন চেপেলাক।
- আদালতের সদস্যরা ছয় বছরের মেয়াদের জন্য নিযুক্ত হন।
- কাজ: আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি।

উৎস: International Criminal Court ওয়েবসাইট।
৪৩৭.
ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক
  2. প্যারিস
  3. রোম
  4. জেনেভা
সঠিক উত্তর:
প্যারিস
উত্তর
সঠিক উত্তর:
প্যারিস
ব্যাখ্যা
ইউনেস্কোর প্রধান কার্যালয় ফ্রান্সের প্যারিসে অবস্থিত।

UNESCO:
- UNESCO-এর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization.
- এটি হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয়।
- কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স।
- বর্তমান মহাপরিচালক: আদ্রে আজুলে (ফ্রান্স)।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে ইউনেস্কো।
- সর্বশেষ ১০ জুলাই, ২০২৩ তারিখে যুক্তরাষ্ট্র ইউনেস্কোর সদস্যপদ ফিরে পায়।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণা করে ইউনেস্কো।
- বাংলাদেশের পাহাড়পুর বৌদ্ধবিহার, ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো। 

উৎস: UNESCO ওয়েবসাইট।
৪৩৮.
ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
  1. প্যারিস
  2. বার্লিন
  3. ব্রাসেলস
  4. আমস্টারডাম
সঠিক উত্তর:
ব্রাসেলস
উত্তর
সঠিক উত্তর:
ব্রাসেলস
ব্যাখ্যা

ইউরোপিয়ান ইউনিয়ন (EU):
- ইউরোপীয় ইউনিয়ন (EU) হলো বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট।
- এটি ১ নভেম্বর, ১৯৯৩ তারিখে মাস্ট্রিচ চুক্তি দ্বারা প্রতিষ্ঠিত হয়।
- ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত।  
- বর্তমানে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ সংখ্যা ২৭টি।[মার্চ - ২০২৫]   

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো হলো:
- অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।

সূত্র: EU ওয়েবসাইট। 

৪৩৯.
UNEP এর সদর দপ্তর কোথায়?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. রোম, ইতালি
  3. নাইরোবি, কেনিয়া
  4. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
নাইরোবি, কেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
নাইরোবি, কেনিয়া
ব্যাখ্যা
UNEP:
- পূর্ণরূপ United Nations Environment Programme বা জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি।
- UNEP জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা।
- প্রতিষ্ঠা: ৫ জুন, ১৯৭২ সাল।
- চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ পুরস্কার পরিবেশ সম্পর্কিত কাজের জন্য ব্যক্তি এবং সংস্থাকে দেওয়া হয়।
- বিশ্ব পরিবেশ দিবস ৫ই জুন।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- বর্তমান নির্বাহী পরিচালক: ইনগার অ্যান্ডারসেন। [নভেম্বর, ২০২৪]

উৎস: UNEP ওয়েবসাইট
৪৪০.
খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. রোম, ইতালি
  3. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  4. ম্যানিলা, ফিলিপাইন
সঠিক উত্তর:
রোম, ইতালি
উত্তর
সঠিক উত্তর:
রোম, ইতালি
ব্যাখ্যা
খাদ্য ও কৃষি সংস্থা (FAO):
- খাদ্য ও কৃষি সংস্থা (FAO) হলো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা বিশ্বব্যাপী ক্ষুধা দূরীকরণের প্রচেষ্টার নেতৃত্ব দেয়।
- FAO-এর লক্ষ্য হলো সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং সক্রিয় ও স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত ও উচ্চমানের খাদ্যের নিয়মিত প্রাপ্তি নিশ্চিত করা।
- সদস্য সংখ্যা: ১৯৫ (১৯৪টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন)।
- সংস্থাটি বিশ্বের ১৩০টিরও বেশি দেশে কাজ করে।
- মহাপরিচালক: কু ডংইউ।
- প্রথম অস্থায়ী সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি।
- সদর দপ্তর: রোম, ইতালি (১৯৪৯ সালে FAO-এর পঞ্চম সাধারণ সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয় সদর দপ্তর রোমে স্থানান্তরের)।

উৎস: FAO ওয়েবসাইট।
৪৪১.
IAEA-এর সদর দপ্তর হচ্ছে:
  1. জেনেভা
  2. ভিয়েনা
  3. ওয়াশিংটন
  4. প্যারিস
সঠিক উত্তর:
ভিয়েনা
উত্তর
সঠিক উত্তর:
ভিয়েনা
ব্যাখ্যা
IAEA-এর সদর দপ্তর হচ্ছে: ভিয়েনা।

IAEA:
- IAEA-এর পূর্ণরূপ: International Atomic Energy Agency.
- প্রতিষ্ঠিত হয়: ২৯ জুলাই, ১৯৫৭।
- বর্তমান সদস্য: ১৭৮টি।
- সর্বশেষ সদস্য: গিনি।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান মহাপরিচালক: রাফায়েল মারিয়ানো গ্রসি (আর্জেন্টিনা)।
- IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায় লাভ করে।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।

উৎস: IAEA ওয়েবসাইট।

৪৪২.
আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) সদস্য দেশ কতটি? [অক্টোবর,২০২৫]
  1. ১৯৩টি
  2. ১৮৭টি
  3. ১৮৯টি
  4. ১৮৪টি
সঠিক উত্তর:
১৮৭টি
উত্তর
সঠিক উত্তর:
১৮৭টি
ব্যাখ্যা

ILO:
- ILO এর পূর্ণরূপ International Labour Organization.
- সংস্থাটি ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাকাল: ১৯১৯ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৮৭টি। [অক্টোবর,২০২৫]
- জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ: ১৯৪৬ সালে।
- ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বর্তমান মহাপরিচালক: Gilbert F. Houngbo (টোগো)
- প্রথম আফ্রিকান যিনি ILO-এর প্রধান হন (২০২২ থেকে দায়িত্বে)।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন ILO এর সদস্যপদ লাভ করে।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
​- Global Wage Report: বৈশ্বিক মজুরি প্রবণতা পর্যালোচনা করে।

উৎস: ILO অফিসিয়াল ওয়েবসাইট।

৪৪৩.
ইসলামী উন্নয়ন ব্যাংক-এর বর্তমান প্রেসিডেন্ট কে? [নভেম্বর, ২০২৪]
  1. বন্দর এম. এইচ হাজ্জার
  2. লাখদার ব্রাহিমি
  3. মোহাম্মদ আলী আল - মাদানী
  4. মুহাম্মদ আল-জাসের
সঠিক উত্তর:
মুহাম্মদ আল-জাসের
উত্তর
সঠিক উত্তর:
মুহাম্মদ আল-জাসের
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

IDB:

- IDB-এর পূর্ণরূপ: Islamic Development Bank.
- ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB) হলো একটি বহুমুখী উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠান।
- ১৯৭৩ সালের সৌদি আরবের জেদ্দায় IDB গঠনের সিদ্ধান্ত হয়।
- আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে: ২০ অক্টোবর, ১৯৭৫।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- ৫৭তম দেশ: গায়ানা।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান প্রেসিডেন্ট: ডক্টর মুহাম্মদ আল-জাসের (সৌদি আরব) (২০২১-২৬)।

⇒ ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে বিনা সুদে।
- IDB এর সদস্যপদ লাভের পূর্বশর্ত হলো ওআইসি এর সদস্য হওয়া।

⇒ ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে জেদ্দায় অনুষ্ঠিত ইসলামি সম্মেলন সংস্থা (OIC)-এর পররাষ্ট্র মন্ত্রী সম্মেলনে একটি আন্তর্জাতিক ইসলামি অর্থ সংস্থা গড়ে তোলার বিষয়ে প্রথম বারের মত আলোচনা অনুষ্ঠিত হয়।
- ১৯৭৪ সালে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রীদের অপর সম্মেলনে 'আইডিবি' (ইসলামি উন্নয়ন ব্যাংক) চার্টার গৃহীত হয়।
- এরই ফলশ্রুতিতে ১৯৭৫ সালে সৌদী আরবে 'ইসলামি উন্নয়ন ব্যাংক' (আইডিবি) প্রতিষ্ঠা লাভ করে। 

⇒ আইডিবি গ্রুপ ৫টি সংস্থার সমন্বয়ে গঠিত। সংস্থাগুলো হলো:
- ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB),
- ইসলামী গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান (IRTI),
- বেসরকারি ক্ষেত্রে উন্নয়নের জন্য ইসলামী সহযোগিতা (ICD),
- বিনিয়োগ ও রপ্তানি সক্ষমতায় ইন্স্যুরেন্সের জন্য ইসলামী সহযোগিতা (ICIEC) এবং,
- আন্তর্জাতিক ইসলামী ব্যবসা ও অর্থনৈতিক করপোরেশন (ITFC)।

এছাড়াও,
- বাংলাদেশে IsDB-এর কার্যক্রম শুরু হয় ১৯৮৩ সাল থেকে।

উৎস: IDB ওয়েবসাইট।
৪৪৪.
GCC এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. আবুধাবি
  2. দোহা
  3. রিয়াদ
  4. কায়রো
সঠিক উত্তর:
রিয়াদ
উত্তর
সঠিক উত্তর:
রিয়াদ
ব্যাখ্যা
• GCC:
- GCC এর পূর্ণরুপ-Gulf Cooperation Council.
- এটি একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট, এটি পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলো নিয়ে গঠিত।
- এটি ১৯৮১ সালের মে মাসে প্রতিষ্ঠিত হয় এবং এর সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।
- GCC এর লক্ষ্য হলো সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক দৃঢ় করা এবং তাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা।

• এর সদস্য ৬টি যথা:
→ সৌদি আরব,
→ সংযুক্ত আরব আমিরাত,
→ কাতার,
→ কুয়েত,
→ বাহরাইন এবং
→ ওমান।

সূত্র: ব্রিটানিকা।
৪৪৫.
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট কে?
  1. জ্যঁ ক্লদে ইউঙ্কার
  2. ডোনাল্ড টাস্ক
  3. উরসুলা ভন ডের লেইন
  4. ডেভিড সাসোলি
সঠিক উত্তর:
উরসুলা ভন ডের লেইন
উত্তর
সঠিক উত্তর:
উরসুলা ভন ডের লেইন
ব্যাখ্যা
ইউরোপীয় কমিশন:
- ইউরোপীয় কমিশন হলো ইউরোপীয় ইউনিয়নের কার্যনির্বাহী সংস্থা।
- সদস্য: কমিশন ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ কর্তৃক মনোনীত ২৭ জন কমিশনার নিয়ে গঠিত। 
- প্রেসিডেন্ট: উরসুলা ভন ডের লেইন।
- প্রতিষ্ঠিত সাল: ১৯৫৮।
- অবস্থান: ব্রাসেলস, বেলজিয়াম।
- ইউরোপীয় কমিশন ইইউ এর রাজনৈতিকভাবে স্বাধীন নির্বাহী শাখা।
- নতুন ইউরোপীয় আইন প্রণয়নের জন্য এটি একাই দায়ী এবং এটি ইউরোপীয় পার্লামেন্ট এবং ইইউ কাউন্সিলের সিদ্ধান্ত বাস্তবায়ন করে।

অন্যদিকে -
- ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি।
- ইউরোপীয় কমিশনের পূর্বের দুই মেয়াদের প্রেসিডেন্ট ছিলেন জ্যঁ ক্লদে ইউঙ্কার।
- ডোনাল্ড টাস্ক ইউরোপীয় কাউন্সিলের সভাপতি।

উৎস: europa.eu ওয়েবসাইট।
৪৪৬.
OPCW-এর সদস্য দেশের সংখ্যা কত? [নভেম্বর, ২০২৫]
  1. ১৯১টি 
  2. ১৯২টি 
  3. ১৯৩টি 
  4. ১৯৫টি 
সঠিক উত্তর:
১৯৩টি 
উত্তর
সঠিক উত্তর:
১৯৩টি 
ব্যাখ্যা

OPCW:
- রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা বা Organization for the Prohibition of Chemical Weapons.
- প্রতিষ্ঠাকাল: ২৯ এপ্রিল, ১৯৯৭।
- সদস্য দেশ: ১৯৩টি।
- সদর দপ্তর: হেগ, নেদারল্যান্ড।
- OPCW নোবেল শান্তি পুরস্কার লাভ করে ২০১৩ সালে।

উল্লেখ্য,
- এটি রাসায়নিক অস্ত্র নির্মূল এবং নিষিদ্ধ করার জন্য কাজ করে।
- OPCW এর প্রধান উদ্দেশ্য হলো রাসায়নিক অস্ত্রের ব্যবহার, উৎপাদন, মজুদ এবং বিস্তার রোধ করা এবং সমস্ত রাসায়নিক অস্ত্র ধ্বংস করা। 
- এটি ১৯৯৩ সালে গৃহীত রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি (Chemical Weapons Convention বা CWC) এর আওতায় কাজ করে।
- CWC-এর আওতায় রাসায়নিক অস্ত্র ধ্বংসের হার ৯৮%।

উৎস: OPCW ওয়েবসাইট। 

৪৪৭.
UNICEF এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ওয়াশিংটন ডি.সি.
  2. জেনেভা
  3. প্যারিস
  4. নিউইয়র্ক
সঠিক উত্তর:
নিউইয়র্ক
উত্তর
সঠিক উত্তর:
নিউইয়র্ক
ব্যাখ্যা

UNICEF:
- United Nations Children's Fund বা জাতিসংঘ শিশু তহবিল,যা বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে।
- এটি ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- শুরুতে এটির নাম ছিলো United Nations International Children's Emergency Fund.
- ১৯৫৩ সালে United Nations Children Fund নামধারণ করে।
- UNICEF এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- UNICEF (United Nations Children's Fund) এর বর্তমান নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল।
- UNICEF এর সদস্য রাষ্ট্র -১৯৩ টি।
- UNICEF বর্তমানে বিশ্বের ১৯০টি দেশ ও অঞ্চলে কাজ করছে।

উৎস: UNICEF ওয়েবসাইট।

৪৪৮.
NASA-এর পূর্ণরূপ কী?
  1. National Aeronautics and Space Association
  2. National Aerospace and Science Administration
  3. National Agency for Space Activities
  4. National Aeronautics and Space Administration
সঠিক উত্তর:
National Aeronautics and Space Administration
উত্তর
সঠিক উত্তর:
National Aeronautics and Space Administration
ব্যাখ্যা

NASA:
- NASA-এর পূর্ণরূপ হলো- National Aeronautics and Space Administration.
- NASA মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২৯ জুলাই, ১৯৫৮।
-  বাণিজ্যিকভাবে যাত্রা শুরু: ১ অক্টোবর, ১৯৫৮।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি.সি.।
- ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল হলো এটির উৎক্ষেপণ কেন্দ্র।

উৎস: NASA ওয়েবসাইট।

৪৪৯.
ইন্টারপোল (Interpol) এর সর্বশেষ সদস্য দেশ কোনটি? [জানুয়ারি - ২০২৫]
  1. দক্ষিণ সুদান
  2. পালাউ
  3. সুইডেন
  4. সেনেগাল
সঠিক উত্তর:
পালাউ
উত্তর
সঠিক উত্তর:
পালাউ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ইন্টারপোল (Interpol):

- ইন্টারপোলের পূর্ণরূপ হলো The International Criminal Police Organization।
- এটি একটি আন্তর্জাতিক সংস্থা এটি বিশ্বের দেশগুলোর মধ্যে অপরাধীদের সনাক্তকরণ এবং গ্রেপ্তারে সহযোগিতার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে।
- ইন্টারপোল ১৯২৩ সালের ৭ সেপ্টেম্বর ভিয়েনা, অস্ট্রিয়াতে প্রতিষ্ঠিত হয় এবং
- বর্তমানে ১৯৬টি দেশের সদস্য নিয়ে গঠিত। [জানুয়ারি - ২০২৫]
- ইন্টারপোলের অফিসিয়াল ভাষা হল ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি।
- এর সদর দপ্তর ফ্রান্সের লিঁও শহরে অবস্থিত।
- ইন্টারপোলের সর্বশেষ সদস্য হিসেবে পালাউ এই সংস্থায় যোগ দিয়েছে। [জানুয়ারি - ২০২৫]  

উৎস: Interpol ওয়েবসাইট।
৪৫০.
জাতিসংঘ শরণার্থী সংস্থা (UHHCR)-এর নতুন হাই কমিশনার নির্বাচিত হয়েছেন কে? [ডিসেম্বর, ২০২৫]
  1. ফিলিপ্পো গ্র্যান্ডি
  2. বারহাম সালিহ
  3. ড. আসাদ এম খান
  4. আবদুল কাদির ইমাম
সঠিক উত্তর:
বারহাম সালিহ
উত্তর
সঠিক উত্তর:
বারহাম সালিহ
ব্যাখ্যা

UNHCR:
- UNHCR-এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees বা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
- UNHCR শরণার্থী, আশ্রয় প্রার্থীদের এবং বিভিন্ন ধরনের বাস্তুচ্যুত মানুষের অধিকার রক্ষা ও তাদের সহায়তা প্রদানে কাজ করে।
- প্রতিষ্ঠাকাল: ১৪ ডিসেম্বর, ১৯৫০।
- সদরদপ্তর: জেনেভা, সুইজাল্যান্ড।

উল্লেখ্য,
- জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর হাইকমিশনার হিসেবে নির্বাচিত হয়েছেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট বারহাম সালিহ।
- সালিহ ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত ইরাকের প্রেসিডেন্ট ছিলেন।
- তিনি ইতালির ফিলিপ্পো গ্র্যান্ডির স্থলাভিষিক্ত হবেন। 
- ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে সালিহ দায়িত্ব নেবেন।

তথ্যসূত্র- বাসস। [link]

৪৫১.
আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা (OPCW) -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. অটোয়া
  2. রটারডাম
  3. জেনেভা
  4. হেগ
সঠিক উত্তর:
হেগ
উত্তর
সঠিক উত্তর:
হেগ
ব্যাখ্যা

• Organization for the Prohibition of Chemical Weapons (OPCW):
- রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা।
- প্রতিষ্ঠাকাল:২৯ এপ্রিল, ১৯৯৭।
- সদস্য দেশ: ১৯৩টি।
- সদর দপ্তর: হেগ, নেদারল্যান্ড।
- OPCW নোবেল শান্তি পুরস্কার লাভ করে ২০১৩ সালে।

উল্লেখ্য,
- অস্ত্র ব্যবহারে নিয়ন্ত্রণ ও অস্ত্র নীরস্ত্রীকরণ করাই এ সংস্থার প্রধান কাজ।
- এছাড়াও সংস্থাটি রাসায়নিক অস্ত্র সংক্রান্ত সম্মেলনের আয়োজন করে।
- এটি রাসায়নিক অস্ত্র ব্যবহার নিষিদ্ধকরণ ও প্রয়োজনে অস্ত্রগুলো ধ্বংসের ব্যবস্থা করে থাকে।

উৎস: OPCW ওয়েবসাইট।

৪৫২.
International Criminal Court-এর বর্তমান সদস্য সংখ্যা কত? [জুলাই, ২০২৪]
  1. ১২৪টি
  2. ১২১টি
  3. ১৩৩টি
  4. ১৩৮টি
সঠিক উত্তর:
১২৪টি
উত্তর
সঠিক উত্তর:
১২৪টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

International Criminal Court (ICC):

- আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়: ১৭ জুলাই, ১৯৯৮ (রোম চুক্তির মাধ্যমে)।
- কার্যক্রম শুরু করে: ১ জুলাই, ২০০২।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- এর বর্তমান সদস্য: ১২৪টি।
- ১২৪তম সদস্য: আর্মেনিয়া।
- বর্তমান প্রেসিডেন্ট: তোমোকো আকানেকে (২০২৪-২০২৭ সাল)।
- প্রেসিডেন্সির সদস্যরা অবিলম্বে তিন বছরের মেয়াদে নির্বাচিত হন।
- এই আদালত সাধারণত গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ ইত্যাদি অপরাধের জন্য দায়ীদের অভিযুক্ত করে থাকে।

উৎস: International Criminal Court ওয়েবসাইট।
৪৫৩.
জলবায়ু পরিবর্তন রোধে গঠিত ‘গ্রিন ক্লাইমেট ফান্ড’ (GCF)–এর সদর দপ্তর কোথায়?
  1. কানকুন
  2. গ্যামিল্টন
  3. ওয়েলিংটন
  4. ইনচিয়ন
সঠিক উত্তর:
ইনচিয়ন
উত্তর
সঠিক উত্তর:
ইনচিয়ন
ব্যাখ্যা
Green Climate Fund:  
- গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund) জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি গঠিত তহবিল।
- শিল্পোন্নত দেশ সমূহের প্রদত্ত চাঁদা থেকে এই তহবিল গঠিত হবে।
- প্রতিষ্ঠাকাল: ২০১০ সাল। 
- প্রতিষ্ঠার স্থান: কানকুন, মেক্সিকো। 
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: কপ-১৬।
- সদর দপ্তর: ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া। 
- No. of projects: ২৫৩টি।
- এর মূল লক্ষ্য ক্ষতিগ্রস্থ দেশগুলোকে সহায়তা করা ও কার্বন নির্গমন কমানো।
 
উৎস: Green Climate Fund ওয়েবসাইট।
৪৫৪.
UPU-এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. লন্ডন, ইংল্যান্ড
  3. নিউ ইয়র্ক, আমেরিকা
  4. বার্ন, সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
বার্ন, সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
বার্ন, সুইজারল্যান্ড
ব্যাখ্যা
UPU:
- UPU-এর পূর্ণরূপ: Universal Postal Union অথবা বিশ্ব ডাক ইউনিয়ন।
- প্রতিষ্ঠিত হয়: ৯ অক্টোবর, ১৮৭৪ সালে।
- বার্ন চুক্তির মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১ জুলাই, ১৯৪৮।
- সদর দপ্তর: বার্ন, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯২টি।
- বর্তমান মহাপরিচালক: মাসাহিকো মেটোকি।

উল্লেখ্য,
- শুরুতে এর নাম ছিলো General Postal Union, ১৮৭৮ সালে Universal Postal Union নাম ধারণ করে।

উৎস: UPU ওয়েবসাইট।
৪৫৫.
বিশ্বের অন্যতম কেমিক্যাল উৎপাদনকারী কোম্পানি BASF-এর হেডকোয়ার্টারস কোথায় অবস্থিত?
  1. নেদারল্যান্ড
  2. যুক্তরাজ্য
  3. ফ্রান্স
  4. জার্মানি
  5. ইতালি
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা
BASF:
- BASF-এর পূর্ণরূপ: Badische Anilin- und Sodafabrik.
- এটি বিশ্বের সবচেয়ে বড় রাসায়নিক উৎপাদনকারী কোম্পানি। 
- বর্তমানে রাসায়নিক, প্লাস্টিক, কৃষি পণ্য, পুষ্টি ও যত্ন পণ্য, পৃষ্ঠ প্রযুক্তি এবং শিল্প সমাধান সহ বিস্তৃত পণ্য উৎপাদন করে।
- প্রতিষ্ঠিত হয়েছিল: ৬ এপ্রিল, ১৮৬৫।
- প্রধান প্রতিষ্ঠাতা: Friedrich Engelhorn.
- সদর দপ্তর: লুডভিগশাফ, জার্মানি।

⇒ ১৮৬৫ সালে ম্যানহাইমে Badische Anilin- & Soda-Fabrik (Baden Anilin & Soda Factory) নামে এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়।
- ১৯১৯ সালে প্রধান কার্যালয় রাইন নদী পেরিয়ে লুডভিগশাফেনে স্থানান্তরিত হয়।
- ১৯২৫ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত কোম্পানিটি বিশ্বের বৃহত্তম রাসায়নিক সংস্থা IG Farben (qv) এর অংশ ছিল।
- ১৯৫২ সালে BASF পুনর্গঠিত হয়।

উৎস: i) BASF ওয়েবসাইট।
ii) Britannica.
৪৫৬.
ইন্টারপোলের বর্তমান সদর দপ্তর কোথায়?
  1. প্যারিস
  2. ভিয়েনা
  3. ভেনেভা
  4. লিওঁ
সঠিক উত্তর:
লিওঁ
উত্তর
সঠিক উত্তর:
লিওঁ
ব্যাখ্যা
Interpol:
- International Criminal Police Organization হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- Interpol ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়।
- এটির বর্তমান সদর দপ্তর ফ্রান্সের লিওঁ শহরে অবস্থিত। (আগস্ট, ২০২৪)
- ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিওঁ শহরে সদর দপ্তর স্থাপন করা হয়।
- এটির বর্তমান সদস্য ১৯৬টি দেশ। (আগস্ট, ২০২৪)
- বাংলাদেশ ১৯৭৬ সালের ১৪ অক্টোবর ইন্টারপোলের সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - ইন্টারপোল অফিসিয়াল ওয়েবসাইট।
৪৫৭.
জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের (UNU) মূল ক্যাম্পাস কোন দেশে অবস্থিত?
  1. জাপান
  2. চীন
  3. যুক্তরাষ্ট্র
  4. কানাডা
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
UNU:
- জাতিসংঘের মহাসচিব উ থান্ট ১৯৬৯ সালের জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক প্রতিবেদনে, তিনি একটি "জাতিসংঘ বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব করেছিলেন।
- UNU- United Nations University বা জাতিসংঘ বিশ্ববিদ্যালয়।
- প্রতিষ্ঠা লাভ করে- ১৯৭২ সালে।
- জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হল যৌথ গবেষণা এবং শিক্ষার মাধ্যমে বৈশ্বিক সমস্যাগুলি সমাধান করার প্রচেষ্টায় অবদান রাখা।
- জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত- টোকিও, জাপান।
- (UNU) ক্যাম্পাসের কার্যক্রম চালু আছে বর্তমানে - ১২ টি দেশে।

তথ্যসূত্র - UNUঅফিসিয়াল ওয়েবসাইট।
৪৫৮.
সর্বশেষ কোন দুটি দেশ শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত হয়? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. লাটভিয়াস ও লিথুয়ানিয়া
  2. রোমানিয়া ও স্লোভাকিয়া
  3. ক্রোয়েশিয়া ও সাইপ্রাস
  4. রোমানিয়া ও বুলগেরিয়া
সঠিক উত্তর:
রোমানিয়া ও বুলগেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
রোমানিয়া ও বুলগেরিয়া
ব্যাখ্যা
শেনজেন চুক্তি (Schengen):
- শেনজেন চুক্তি হল ইউরোপীয় দেশগুলোর মধ্যে স্বাধীন ও নিয়ন্ত্রণমুক্ত সীমানা চলাচলের জন্য একটি চুক্তি।
- এই চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- স্থান: শেনজেন, লুক্সেমবার্গ।
- শেনজেন নামটি এসেছে লুক্সেমবার্গের একটি ছোট গ্রাম থেকে, যা জার্মানি ও ফ্রান্সের সীমান্তে অবস্থিত।

- শেনজেনভুক্ত দেশ: ২৯টি। সদস্য দেশসমূহ:
• ২৫টি EU সদস্য রাষ্ট্র;
• ৪টি ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন (EFTA) সদস্য দেশ: আইসল্যান্ড, লিচেনস্টেইন, নরওয়ে, সুইজারল্যান্ড।

উল্লেখ্য,
- সর্বশেষ শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া।
• ৩০ ডিসেম্বর ২০২৩ - EU কাউন্সিল বুলগেরিয়া ও রোমানিয়ার বিমান ও সমুদ্র সীমান্ত থেকে নিয়ন্ত্রণ সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়।
• ১২ ডিসেম্বর ২০২৪ - EU কাউন্সিল ভূমি সীমান্তের নিয়ন্ত্রণও তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
• ২০২৫ সালের জানুয়ারিতে সম্পূর্ণরূপে শেনজেন অঞ্চলে যুক্ত হয় রোমানিয়া ও বুলগেরিয়া।

তথ্যসূত্র: European Union ওয়েবসাইট।
৪৫৯.
দক্ষিণ আমেরিকার আঞ্চলিক জোট 'MERCOSUR'-এর সদস্য দেশ নয় কোনটি?
  1. আর্জেন্টিনা
  2. ব্রাজিল
  3. উরুগুয়ে
  4. চিলি
সঠিক উত্তর:
চিলি
উত্তর
সঠিক উত্তর:
চিলি
ব্যাখ্যা

দক্ষিণ আমেরিকার আঞ্চলিক জোট 'MERCOSUR'-এর সদস্য দেশ নয়- চিলি। 
উল্লেখ্য যে, এখানে প্রশ্নে সদস্য বলতে পূর্ণ সদস্য বোঝানো হয়েছে। চিলি পূর্ণ সদস্য দেশ নয়, এটি সহযোগী সদস্য দেশ।

MERCOSUR:
- MERCOSUR বা The Southern Common Market দক্ষিণ আমেরিকা অঞ্চলের একটি আঞ্চলিক বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি: Treaty of Asuncion.
- প্রতিষ্ঠিত হয়: ২৬ মার্চ, ১৯৯১।
- চুক্তি স্বাক্ষরের স্থান: আসুনসিয়ন, প্যারাগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে।
- বর্তমান সদস্য: ৫টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে ও বলিভিয়া)।  
- সহযোগী সদস্য: ৭টি (বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, পেরু, পানামা, সুরিনাম)।

- সদরদপ্তর: মণ্টেভিডিও, উরুগুয়ে।

উল্লেখ্য,
- বর্তমানে ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত রয়েছে।
- বলিভারিয়ান রিপাবলিক অব ভেনেজুয়েলা উশুয়ায়ার প্রোটোকলের ৫ অনুচ্ছেদের দ্বিতীয় অনুচ্ছেদের বিধান অনুসারে, মার্কোসুর রাষ্ট্রীয় পক্ষ হিসাবে তার অধিকার এবং বাধ্যবাধকতা স্থগিত করা হয়েছে।

উৎস: Council on Foreign Relations ওয়েবসাইট।