বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পরিভাষা ও পারিভাষিক শব্দ

মোট প্রশ্ন১,১৬৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পরিভাষা ও পারিভাষিক শব্দ

PrepBank · পাতা / ১২ · ৫০১৬০০ / ১,১৬৮

৫০১.
Adaptation-এর বাংলা পরিভাষা কোনটি?
  1. অভিযোজিত
  2. অত্যাসক্ত
  3. প্রতিযোজিত
  4. প্রতিযোজন
ব্যাখ্যা
Adaptation-এর বাংলা পরিভাষা- প্রতিযোজন, অভিযোজন।

অন্যদিকে,
Adapted-এর বাংলা পরিভাষা-  অভিযোজিত, প্রতিযোজিত।
Addicted-এর বাংলা পরিভাষা- অত্যাসক্ত।

উৎস: প্রশাসনিক পরিভাষা।
৫০২.
'প্রজ্ঞাপন' শব্দটির ইংরেজি প্রতিশব্দ কোনটি?
  1. Notification
  2. Announcement
  3. Commandment
  4. Declaration
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• Notification এর বাংলা পারিভাষিক অর্থ - প্রজ্ঞাপন।

অন্যদিকে,
• ‘Announcement’ এর বাংলা পারিভাষিক অর্থ - ঘোষণা।
• ‘Commandment’ এর বাংলা পারিভাষিক অর্থ - ঐশ্বিক আদেশ।
• ‘Declaration’ এর বাংলা পারিভাষিক অর্থ - ঘোষণা; বিঘোষণ; প্রখ্যাপন।

এরূপ-
• Notice - বিজ্ঞপ্তি।
• Notify - প্রজ্ঞাপিত করা।
• Navigator - নাবিক।
• Negotiation - আলাপ আলোচনা, কথাবার্তা। 
• N.B (Nota Bene)- লক্ষ্মনীয়। 
• Nominal - নামমাত্র।
• Non- alignment - জোট নিরপেক্ষতা।

উৎস: অভিগম্য অভিধান এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৫০৩.
'Respirometer' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. শ্বাসহার
  2. শ্বাসযন্ত্র
  3. শ্বাসমাপক
  4. শ্বাসবীক্ষক
ব্যাখ্যা
• 'Respirometer' এর বাংলা পরিভাষা — 'শ্বাসমাপক'।

অন্যদিকে,
Respiratory quotient- শ্বাসহার, 
Respiratory organ- শ্বাসযন্ত্র, 
Respiroscope- শ্বাসবীক্ষক। 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৫০৪.
'Hydrogen' এর পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) অম্লজান
  2. খ) উদযান
  3. গ) সমীকরণ
  4. ঘ) সাময়িকী
ব্যাখ্যা
• বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে।
• 'Hydrogen' এর পারিভাষিক শব্দ 'উদযান'

গুরুত্বপূর্ণ কিছু পারিভাষিক শব্দ:
• অম্লজান—oxygen;
• উদযান-hydrogen;
• নথি-file;
• প্রশিক্ষণ-training;
• ব্যবস্থাপক- manager;
• বেতার-radio;
• মহাব্যবস্থাপক - general manager;
• সচিব - secretary;
• স্নাতক- graduate;
• স্নাতকোত্তর - post graduate;
• সাময়িকী - periodical;
• সমীকরণ- equation ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৫০৫.
'You may go farther and fare worse' - এর সঠিক বঙ্গানুবাদ কোনটি?
  1. নিজের সঙ্কট নিজে ডেকে আনা।
  2. খুব তাড়াহুড়ার ফল ভালো হয় না।
  3. অন্যের ভুলে নিজে বিপদে পড়া।
  4. নিজের বর্তমান অবস্থায় সন্তুষ্ট থাকা উচিত।
  5. কোনটিই নয়।
ব্যাখ্যা
You may go farther and fare worse - নিজের বর্তমান অবস্থায় সন্তুষ্ট থাকা উচিত।

উৎসঃ  বাংলা একাডেমী অভিধান।
৫০৬.
‘Aborigines' এর পরিভাষা কোনটি?
  1. আদিবাসী
  2. ক্ষয়
  3. রদ করা
  4. পলাতক হওয়া
ব্যাখ্যা
'Aborigines' বাংলা এর পরিভাষা - আদিবাসী।

অন্যদিকে,
Abscond - পলাতক হওয়া। 
Abrogate - রদ করা।
Abrasion - ক্ষয়।

উৎস: প্রশাসনিক পরিভাষা- বাংলা একাডেমি।
৫০৭.
’Lease' শব্দের পারিভাষিক শব্দ-
  1. বন্ধক
  2. ইজারা
  3. জামানত
  4. আমানত
ব্যাখ্যা
• ’Lease' এর পারিভাষিক শব্দ - ইজারা।

অন্যদিকে,
• ‘Mortgage’ এর পারিভাষিক শব্দ - বন্ধক।
• ‘Security’ এর পারিভাষিক শব্দ - জামানত।
• ‘Deposit’ এর পারিভাষিক শব্দ - আমানত।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৫০৮.
‘Concordance’ শব্দটির বাংলা পরিভাষা কি?
  1. সংঘাত
  2. সুরসঙ্গতি
  3. নির্ঘন্ট
  4. পরিশিষ্ট
  5. মোহনীয়
ব্যাখ্যা

বাংলা একাডেমী প্রশাসনিক পরিভাষা অভিধান অনুসারে,
- Appendix -- পরিশিষ্ট
- Annexe/Annexure -- ক্রোড়পত্র
- Concordance -- নির্ঘন্ট/মিল
- Concord -- সুরসঙ্গতি
- Compliment -- সৌজন্য

৫০৯.
'Appended' শব্দের বাংলা পরিভাষা -
  1. বর্ণবৈষম্য
  2. প্রকোষ্ঠ
  3. সংলগ্ন
  4. পরিশিষ্ট
ব্যাখ্যা
• 'Appended' শব্দের বাংলা পরিভাষা - সংলগ্ন

অন্যদিকে,
- 'Appendix' শব্দের বাংলা পরিভাষা - পরিশিষ্ট।
- 'Apartheid' শব্দের বাংলা পরিভাষা - বর্ণবৈষম্য।
- 'Apartment' শব্দের বাংলা পরিভাষা - প্রকোষ্ঠ।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৫১০.
'Censure'- এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) বিবাচক
  2. খ) অজ্ঞান
  3. গ) তিরস্কার
  4. ঘ) তিরস্কৃত
ব্যাখ্যা
• বাংলা একাডেমি প্রসাশনিক পরিভাষা অনুযায়ী,
- Censure এর অর্থ - তিরস্কার।

এছাড়াও,
• Censured এর অর্থ- তিরস্কৃত।
• Censor এর অর্থ- বিবাচক।
• Censored এর অর্থ- বিবাচিত।

উৎস: বাংলা একাডেমি প্রসাশনিক পরিভাষা।
৫১১.
'Phylogenetic' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. দৈহিক
  2. জাতিগত
  3. শারীরবৃত্তীয়
  4. ভেষজালয়
ব্যাখ্যা
• 'Phylogenetic' এর বাংলা পরিভাষা - জাতিগত।

অন্যদিকে,
• Physical- দৈহিক;
• Physiological - শারীরবৃত্তীয়;
• Pharmacy - ভেষজালয়।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৫১২.
‘Morphology ’ - এর পারিভাষিক বাংলা শব্দ কোনটি?
  1. পদক্রম
  2. রুপতত্ত্ব
  3. অর্থতত্ত্ব
  4. অভিধানতত্ত্ব
ব্যাখ্যা

Phonology - ধ্বনিতত্ত্ব
Morphology - শব্দতত্ত্ব/রূপতত্ত্ব
Syntax - বাক্যতত্ত্ব/পদক্রম
Semantics - অর্থতত্ত্ব

৫১৩.
নিচের কোনটি পারিভাষিক শব্দ?
  1. ক) ইনসান
  2. খ) মহাবিদ্যালয়
  3. গ) টোপর
  4. ঘ) ডাক্তারখানা
ব্যাখ্যা
ইংরেজি 'College' শব্দের পরিভাষিক শব্দ - মহাবিদ্যালয়।
'ইনসান' শব্দটি আরবি ভাষার শব্দ।
'টোপর' -দেশি শব্দ।
'ডাক্তারখানা' - বাংলা + ফারসি শব্দ।

উৎস: প্রশাসনিক পরিভাষা; বাংলা একাডেমি।
৫১৪.
'Chauvinism' এর বাংলা পরিভাষা— 
  1. হস্তক্ষেপ
  2. অচলাবস্থা
  3. উগ্রস্বাদেশিকতা
  4. আভিজাত্য 
ব্যাখ্যা

• 'Chauvinism' এর বাংলা পরিভাষা - উগ্রস্বাদেশিকতা।

অন্যদিকে,
• 'Intervention' এর বাংলা পরিভাষা - হস্তক্ষেপ।
• 'Deadlock' এর বাংলা পরিভাষা- 'অচলাবস্থা'। 
• 'Aristocracy' এর বাংলা পরিভাষা - অভিজাততন্ত্র / আভিজাত্য।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।

৫১৫.
'অনানুষ্ঠানিক' শব্দটির ইংরেজী পরিভাষা হলো-
  1. ক) Ad-hoc
  2. খ) Act
  3. গ) Unacademic
  4. ঘ) Index
ব্যাখ্যা
'অনানুষ্ঠানিক' শব্দটির ইংরেজী পরিভাষা হলো - Ad-hoc.
Index - অনুক্রমণিকা; নির্ঘণ্ট।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমী অভিধান
৫১৬.
'Ultimatum’ শব্দের বাংলা পরিভাষা কী?
  1. মুখপত্র
  2. চরমপত্র
  3. বিবৃতি
  4. শ্বেতপত্র
ব্যাখ্যা
• 'Ultimatum' এর বাংলা পরিভাষা: 'চরমপত্র'।

আরো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ: 
• White paper - শ্বেতপত্র, 
• Statement - বিবৃতি, 
• Disregard paper- অবজ্ঞা পত্র, 
• Interrogation - জিজ্ঞাসাবাদ, 
• Supplement - ক্রোড়পত্র, 
• Valid - বৈধ, 
• Spokesman - মুখপত্র,
• Inspection - পরিদর্শন।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৫১৭.
'Consultant' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. পরামর্শক
  2. দূত
  3. পরামর্শ করা
  4. দূতালয়
ব্যাখ্যা

• 'Consultant' এর বাংলা পরিভাষা - পরামর্শক। 

অন্যদিকে, 
• 'Consul' অর্থ - বাণিজ্যদূত, দূত।
• 'Consulate' অর্থ - দূতালয়।  
• 'Consult' অর্থ - পরামর্শ করা। 

উৎস:  বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

৫১৮.
"Assessee" এর বাংলা পরিভাষা কোনটি?
  1. প্রচারপত্র
  2. করদাতা
  3. অববাহিকা
  4. জীবনী
ব্যাখ্যা
• "Assessee" এর বাংলা পরিভাষা - করদাতা।

অন্য অপশন, 
Banner - প্রচারপত্র 
Biography - জীবনী;
Basin - অববাহিকা।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা। 
৫১৯.
'Disbursement' এর বাংলা পরিভাষা -
  1. নির্দেশিকা
  2. পদচ্যুত করা
  3. কার্যমুক্তি
  4. ব্যয়ন
ব্যাখ্যা

• 'Disbursement' এর বাংলা পরিভাষা - ব্যয়ন/অর্থপ্রদান।

অন্যদিকে,
'Directory' - নির্দেশিকা।
'Dismiss' - পদচ্যুত করা।
'Discharge'- বরখাস্ত/ কার্যমুক্তি।

উৎস: ভাষাশিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫২০.
'Incumbent' বাংলা পরিভাষা কী হবে?
  1. ক্ষতিপূরণ
  2. পদধারী
  3. ফরমাশপত্র
  4. নির্দেশক
ব্যাখ্যা

• 'Incumbent' বাংলা পরিভাষা - পদধারী

অন্যদিকে,
Indemnity - ক্ষতিপূরণ।
Indent - ফরমাশপত্র।
Index - নির্দেশক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫২১.
’Terrorism’- এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) সন্ত্রাসবাদ
  2. খ) উগ্র
  3. গ) সন্ত্রাসবাদী
  4. ঘ) সন্ত্রাসী
ব্যাখ্যা
• Terrorism অর্থ - সন্ত্রাসবাদ
Terrorist - সন্ত্রাসবাদী।

• আরো কিছু পারিভাষিক শব্দ-
Syntax - বাক্যপ্রকরণ,
Progress-প্রগতি,
Progressive - প্রগতিশীল,
Illiterate - নিরক্ষর,
Illiteracy - নিরক্ষরতা।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৫২২.
'Booklet' এর বাংলা পরিভাষা -
  1. জ্ঞাপন-পত্র
  2. প্রতিজ্ঞাপত্র
  3. পুস্তিকা
  4. খোলা ডাক
ব্যাখ্যা
• 'Booklet' এর বাংলা পরিভাষা - পুস্তিকা

অন্যদিকে,
Book-post - খোলা ডাক।
Bond - মুচলেকা / প্রতিজ্ঞাপত্র। 
Bulletin - জ্ঞাপন-পত্র।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫২৩.
'Equator' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. দ্রাঘিমারেখা
  2. নিরক্ষরেখা
  3. মধ্যরেখা
  4. অক্ষ
ব্যাখ্যা
•'Equator' এর বাংলা পরিভাষা - নিরক্ষরেখা।

অন্যদিকে,
• ‘Longitude’ এর বাংলা পরিভাষা - দ্রাঘিমাংশ।
• ‘Axis’ এর বাংলা পরিভাষা - অক্ষ।
• ‘Meridian’ এর বাংলা পরিভাষা - মধ্যরেখা।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৫২৪.
'অনিয়ম' শব্দের ইংরেজি কী?
  1. Irradiation
  2. Irregularity
  3. Irrational
  4. Irregular
  5. কোনোটি নয়
ব্যাখ্যা
• 'অনিয়ম' শব্দের ইংরেজি হচ্ছে - Irregularity।
 
অন্যদিকে:
- 'Irregular' এর বাংলা পরিভাষা- অনিয়মিত।
- 'Irrational' এর বাংলা পরিভাষা- অযৌক্তিক।
- 'Irradiation' এর বাংলা পরিভাষা- ব্যাপন/ব্যাপ্ত।
 
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৫২৫.
'Myth' শব্দটির বাংলা পরিভাষা -
  1. মরমি
  2. অতিকথা
  3. রহস্যময়
  4. রহস্য
ব্যাখ্যা
• 'Myth' শব্দটির বাংলা পরিভাষা - অতিকথা / পুরাকাহিনী।

অন্যদিকে,
- 'Mysterious' শব্দটির বাংলা পরিভাষা - রহস্যময়।
- 'Mystery' শব্দটির বাংলা পরিভাষা - রহস্য।
- 'Mystic' শব্দটির বাংলা পরিভাষা - অতীন্দ্রিয় / মরমি।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৫২৬.
'Memorandum'-এর পরিভাষা কী?
  1. স্মৃতিসৌধ
  2. স্মরণ
  3. স্মারকলিপি
  4. চুক্তি
ব্যাখ্যা

• 'Memorandum' এর বাংলা পরিভাষা- 'স্মারকলিপি'। 

• কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- Agenda শব্দের বাংলা পারিভাষা- আলোচ্যসূচি।
- Constitution শব্দের বাংলা পারিভাষা - সংবিধান।
- Constituency শব্দের বাংলা পারিভাষা - নির্বাচনী এলাকা/  নির্বাচকমণ্ডলী।
- Manifesto শব্দের বাংলা পারিভাষা - ইশতেহার।
- Manuscript শব্দের বাংলা পারিভাষা - পাণ্ডুলিপি।
- ‘Edition’ শব্দের বাংলা পারিভাষা - সংস্করণ।
- 'Manual’ শব্দের বাংলা পারিভাষা - সারগ্রন্থ।
- Gazette শব্দের বাংলা পারিভাষা - ঘোষণাপত্র।
- Invoice শব্দের বাংলা পারিভাষা - চালান, প্রেরিতক-সূচি।
- Constipation- শব্দের বাংলা পরিভাষা - কোষ্ঠকাঠিন্য।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।

৫২৭.
‘Preliminary’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ —
  1. ক) প্রেষণা
  2. খ) প্রারম্ভিক
  3. গ) প্রকল্প
  4. ঘ) প্রায়োগিক
ব্যাখ্যা
‘Preliminary’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ — প্রারম্ভিক

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান
৫২৮.
'Coeducation' শব্দের পরিভাষা কোনটি? 
  1. গণশিক্ষা
  2. সহশিক্ষা
  3. শিক্ষাতত্ত্ব
  4. শিক্ষানীতি
ব্যাখ্যা

• 'Coeducation' শব্দের পরিভাষা- ছেলেমেয়েদের একত্র শিক্ষা; সহশিক্ষা। 
- Cambridge Dictionary অনুযায়ী Coeducation (সহশিক্ষা) হলো এমন একটি শিক্ষাব্যবস্থা যেখানে ছেলে ও মেয়েদের আলাদা না করে একই স্কুল, কলেজ বা প্রতিষ্ঠানে একসাথে পড়ানো হয়।
- এই পদ্ধতিকে coeducational বা সংক্ষেপে co-ed বলা হয়।
------------------------- 
• কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- Fiction – কথাসাহিত্য;
- Register – নিবন্ধক; 
- Ad-hoc – অনানুষ্ঠানিক / অস্থায়ী; 
- Executive – কার্যানির্বাহী; 
- Keynote – মূলভাব; 
- Archetype – আদিরূপ; 
- Constituency – নির্বাচনী এলাকা; 
- Up-to-date – হালনাগাদ; 
- Circular – পরিপত্র; 
- Educationist – শিক্ষাবিদ; 
- Consultant – উপদেষ্টা; 
- Affidavit – হলফনামা; 
- Unprecedented – অভূতপূর্ব; 
- Bugger – জঘন্য ব্যক্তি; 
- Apprentice – শিক্ষানবিশ; 
- Phonetics – ধ্বনিবিজ্ঞান; 
- Plebiscite – গণভোট; 
- Pledge – বন্দক; 
- Orion – কালপুরুষ; 
- Hostage – জিম্মি; 
- Honorary – অবৈতনিক; 
- Distorted – বিকৃত। 
------------------------------------------
অন্যদিকে, 
- Pedagogy – শিক্ষাতত্ত্ব।
- Education policy – শিক্ষানীতি; 
- Mass Education – গণশিক্ষা

উৎস:
Cambridge Dictionary [লিঙ্ক];
বাংলা অভিধান, বাংলা একাডেমি।

৫২৯.
'Detenu' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. কোষাধক্ষ্য
  2. রাজবন্দী
  3. পরিকল্পক
  4. বংশধর
ব্যাখ্যা

• 'Detenu' এর বাংলা পরিভাষা — 'রাজবন্দী'।

অন্যদিকে,
• Designer- পরিকল্পক,
• Treasurer - কোষাধক্ষ্য।
• Descendant- বংশধর।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।

৫৩০.
'Deputation' এর বাংলা পরিভাষা -
  1. প্রতিনিধি
  2. প্রেষণ
  3. আদালতের সাক্ষী
  4. জনশূন্য করা
ব্যাখ্যা

• 'Deputation' এর বাংলা পরিভাষা - প্রেষণ

অন্যদিকে, 
Deputationist - প্রতিনিধি। 
Deponent - আদালতের সাক্ষী।
Depopulate - জনশূন্য করা।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

৫৩১.
'Vibration' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) বাতায়িত
  2. খ) স্পন্দন
  3. গ) ভবঘুরে
  4. ঘ) বায়ুচলন
ব্যাখ্যা
'Vibration' শব্দের বাংলা পরিভাষা- স্পন্দন
Ventilated শব্দের বাংলা পরিভাষা- বাতায়িত।
Ventilation শব্দের বাংলা পরিভাষা- বায়ুচলন।
Vagrant  শব্দের বাংলা পরিভাষা- ভবঘুরে।

কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
Whirling/ Rotation শব্দের বাংলা পরিভাষা- ঘূর্ণায়মান।
Valuation শব্দের বাংলা পরিভাষা- মাননির্ণয়/ মূল্যনির্ধারণ। 
Variable শব্দের বাংলা পরিভাষা- অসম/ চল/ পরিবর্তনীয়। 
Venation শব্দের বাংলা পরিভাষা- শিরাবিন্যাস। 
Verification শব্দের বাংলা পরিভাষা- প্রতিপাদন। 


উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা। 
৫৩২.
'Pamphlet' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. শব্দার্থপঞ্জি
  2. জ্ঞাপনপত্র
  3. পুস্তিকা
  4. প্রচারপত্র
ব্যাখ্যা

• 'Pamphlet' এর বাংলা পারিভাষিক শব্দ - পুস্তিকা।

অন্যদিক, 
• 'Glossary' এর বাংলা পারিভাষিক শব্দ- টীকাপুঞ্জ; শব্দার্থপঞ্জি। 
• 'Hand out' এর বাংলা পারিভাষিক শব্দ- জ্ঞাপনপত্র।
• 'Hand-bill' এর বাংলা পারিভাষিক শব্দ- ইশতেহার বা প্রচারপত্র।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান।

৫৩৩.
”Referendum”-শব্দের বাংলা পরিভাষা কী?
  1. মূল্যজ্ঞাপন
  2. প্রাসঙ্গিক
  3. গণভোট
  4. হস্তলিপি
ব্যাখ্যা

• ”Referendum”-শব্দের বাংলা পরিভাষা- গণভোট।

অন্যদিকে,
- Relevant- প্রাসঙ্গিক।
- Quotation-মূল্যজ্ঞাপন।
- Script- হস্তলিপি।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা। 

৫৩৪.
'Apparatus' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. নাকচকরণ
  2. সরঞ্জাম
  3. চুক্তি
  4. সঙ্কট
ব্যাখ্যা
• 'Apparatus' এর বাংলা পরিভাষা: 'সরঞ্জাম'।

অন্যদিকে, 
Annulment এর বাংলা পরিভাষা:- 'নাকচকরণ'। 
Covenant এর বাংলা পরিভাষা:- চুক্তি।
Crisis এর বাংলা পরিভাষা:- 'সঙ্কট'। 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি। 
৫৩৫.
"Disputant" এর বাংলা পরিভাষা কোনটি?
  1. অযোগ্যতা
  2. স্বাতন্ত্র্য
  3. বিবাদি
  4. সামঞ্জস্য
ব্যাখ্যা
• "Disputant" এর বাংলা পরিভাষা - 'বিবাদি'।

অন্যদিকে, 
Disqualification - অযোগ্যতা,
Distinction - স্বাতন্ত্র্য,
Harmony - সামঞ্জস্য।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৫৩৬.
'Custom' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. শুল্ক
  2. রাজস্বনীতি
  3. অভ্যাস
  4. আইন
ব্যাখ্যা

• ‘Custom' শব্দের পারিভাষিক অর্থ - প্রথা, অভ্যাস, সামাজিক রীতিনীতি।

অন্যদিকে,
- ‘Customs’ শব্দের পারিভাষিক শব্দ - শুল্ক বিভাগ।
- ‘Act’ এর পারিভাষিক শব্দ - আইন।
- ‘Duty’ এর পারিভাষিক শব্দ - শুল্ক।

উৎস: প্রসাশসিক পরিভাষা, বাংলা একাডেমি।

৫৩৭.
Misconduct এর সঠিক পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) নিরুদ্দিষ্ট
  2. খ) অপকর্ম
  3. গ) বিভ্রান্তিকর
  4. ঘ) দুশ্চরিত
ব্যাখ্যা
Misconduct এর সঠিক পারিভাষিক শব্দ = দুশ্চরিত 
অন্যদিকে, 
Missing = নিখোঁজ, হারানো, নিরুদ্দিষ্ট
Misleading = বিভ্রান্তিকর 
Misdeed = অপকর্ম 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান
৫৩৮.
'Bond' শব্দের বাংলা পরিভাষা-
  1. ক) জোটবদ্ধ
  2. খ) মুচলেকা
  3. গ) মিত্রশক্তি
  4. ঘ) সবগুলোই
ব্যাখ্যা
'Bond' শব্দের বাংলা অর্থ- প্রতিজ্ঞাপত্র, মুচলেকা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
৫৩৯.
'Aerial Shoot' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. বিমান শাখা
  2. বিস্তার
  3. বিমান-পরিবহন
  4. বিমানঘাঁটি
ব্যাখ্যা
• 'Aerial Shoot' এর বাংলা পরিভাষা হচ্ছে- বিস্তার।

অন্যদিকে:
- 'Aerial Section' এর বাংলা পরিভাষা হচ্ছে- বিমান শাখা।
- 'Aerial Transport' এর বাংলা পরিভাষা হচ্ছে- বিমান-পরিবহন।
- 'Aerodrome' এর বাংলা পরিভাষা হচ্ছে- বিমানঘাঁটি।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৫৪০.
‘Idiom’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. প্রবাদবাক্য
  2. ভাববাদ
  3. বচন
  4. বাগ্‌ধারা
ব্যাখ্যা
• ‘Idiom’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - বাগ্‌ধারা।

কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ হলো:
• ‘Proverb’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - প্রবাদবাক্য।
• ‘Idealism’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ভাববাদ।
• ‘Utterance’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - উক্তি/বচন।
• ‘Case Suffix’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - বিভক্তি।
• ‘Case’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - কারক।
• ‘Prepositional prefix /prefix’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - উপসর্গ।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি এবং অভিগম্য অভিধান।
৫৪১.
'Enhanced' এর পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) বাড়ানো
  2. খ) বর্ধিত
  3. গ) পরিবর্ধন
  4. ঘ) পরিবর্ধক
ব্যাখ্যা
• 'Enhanced' এর পারিভাষিক শব্দ - বর্ধিত।

এছাড়া,
Enhance - বাড়ানো।
Enlargement - পরিবর্ধন।
Enlarger - পরিবর্ধক।

• আরো কিছু পারিভাষিক শব্দ - 
Moist - আর্দ্র,
Moisten - ভিজানো, আর্দ্র করা,
Morale - মনোবল,
Morgue -শবাগর,
Mortgage - বন্ধক,
Motion - গতি,
Motions - ভেদ, দাস্ত

উৎস : প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৫৪২.
‘Fricative’ শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. উষ্ম
  2. পার্শ্বিক
  3. ওষ্ঠ্য
  4. নাসিক্য
ব্যাখ্যা
• ‘Fricative’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - উষ্ম।

অন্যদিকে,
• ‘Lateral’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - পার্শ্বিক।
• ‘Labial’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ওষ্ঠ্য।
• ‘Nasal’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - নাসিক্য।

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (প্রথম খণ্ড)।
৫৪৩.
'Rebate' এর বাংলা পরিভাষা কী?
  1. সংস্কার
  2. রেয়াত
  3. অন্তর্ঘাত
  4. প্রাপক
ব্যাখ্যা

• 'Rebate' এর বাংলা পরিভাষা - ছাড়; রেয়াত;।

অন্যদিকে,
Sacrament -  সংস্কার।
Sabotage - অন্তর্ঘাত।
Recipient - প্রাপক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।

৫৪৪.
'Custom' শব্দের পরিভাষা কোনটি?
  1. ক) প্রথা
  2. খ) আইন
  3. গ) শুল্ক
  4. ঘ) কর
ব্যাখ্যা
• Custom শব্দের পারিভাষিক অর্থ- প্রথা, অভ্যাস, সামাজিক রীতিনীতি।

অন্যদিকে,
• Act শব্দের পরিভাষা- আইন।
• Duty বা Customs এর পরিভাষা- শুল্ক।
• Tax এর পরিভাষা- কর।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
৫৪৫.
'Profile' এর সঠিক পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) ছবি
  2. খ) গঠন
  3. গ) পার্শ্বচিত্র
  4. ঘ) চলচ্চিত্র
ব্যাখ্যা
'Profile' এর সঠিক পারিভাষিক শব্দ = পার্শ্বচিত্র, পার্শ্বরূপ।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান
৫৪৬.
'Flora' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো-
  1. ক) প্রাণিকুল
  2. খ) উদ্ভট কাহিনী
  3. গ) পলাতক
  4. ঘ) উদ্ভিদ্‌কুল
ব্যাখ্যা
• 'Flora' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো- উদ্ভিদ্‌কুল।

• অন্যান্য অপশন:
Fauna - প্রাণিকুল।
Fantasy - উদ্ভট কাহিনী।
Fugitive - পলাতক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৪৭.
'Coup' শব্দটি দিয়ে কী বোঝানো হয়?
  1. রাজ্যভ্রমণ
  2. পুলিশ
  3. অভ্যুত্থান
  4. চুক্তি
ব্যাখ্যা
• 'Coup' শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে - অভ্যুত্থান।

অন্যদিকে,
- Cop শব্দের অর্থ হলো পুলিশ।

আরো কয়েকটি বাংলা পরিভাষা:
Bribe - উৎকোচ / ঘুষ;
Background - পটভূমি;
Bail - জামিন;
Boycott বর্জন;
Blockade - অবরোধ; 
Cartoon - ব্যঙ্গচিত্র;
Cease Fire - অস্ত্র সংবরণ;
Covenant - চুক্তিপত্র।

উৎস: অভিগম্য অভিধান; বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৫৪৮.
পরিভাষিক শব্দ বলতে বুঝায়-
  1. ইংরেজি শব্দের বাংলা রূপান্তর 
  2. বিদেশি শব্দের অনুবাদ
  3. বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ
  4. ব্যবহারিক প্রয়োজনে নবনির্মিত শব্দ
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো: গ) বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ।

ব্যাখ্যা:
পরিভাষিক শব্দ বলতে এমন শব্দ বোঝায় যা কোনো নির্দিষ্ট বিষয়, পেশা, শাস্ত্র, বা ক্ষেত্রের (যেমন: বিজ্ঞান, চিকিৎসা, আইন, সাহিত্য) সঙ্গে সম্পর্কিত এবং সেই ক্ষেত্রে সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করে। এই শব্দগুলো সাধারণত একটি বিশেষ প্রেক্ষাপটে ব্যবহৃত হয় এবং তাদের অর্থ সাধারণ ব্যবহারের থেকে আলাদা বা সীমিত হতে পারে। উদাহরণ: ‘পরিবাহক’ (conductor, বিদ্যুৎ পরিবহনের প্রেক্ষাপটে), ‘শিক্ষাতত্ত্ব’ (pedagogy, শিক্ষাবিজ্ঞানে)।

অন্যান্য অপশনগুলোর বিশ্লেষণ:

ক) ইংরেজি শব্দের বাংলা রূপান্তর: ভুল।
পরিভাষিক শব্দ শুধু ইংরেজি শব্দের বাংলা রূপান্তর নয়। এটি যেকোনো বিষয়ের সঙ্গে সম্পর্কিত হতে পারে এবং তৎসম, তদ্ভব, বা নতুন গঠিত শব্দ হতে পারে। উদাহরণ: ‘অণুজীব’ (microbe) ইংরেজি থেকে এলেও, এটি বিজ্ঞানের পরিভাষা হিসেবে সুনির্দিষ্ট।

খ) বিদেশি শব্দের অনুবাদ: ভুল।
পরিভাষিক শব্দ বিদেশি শব্দের অনুবাদের মধ্যে সীমাবদ্ধ নয়। এগুলো স্থানীয়ভাবে গঠিত বা বিষয়ভিত্তিক শব্দও হতে পারে। উদাহরণ: ‘গ্রন্থাগার’ (library) বিদেশি শব্দের অনুবাদ, কিন্তু পরিভাষা হিসেবে এটি গ্রন্থ সংরক্ষণের ক্ষেত্রে সুনির্দিষ্ট।

ঘ) ব্যবহারিক প্রয়োজনে নবনির্মিত শব্দ: আংশিকভাবে সঠিক, কিন্তু পূর্ণাঙ্গ নয়।
কিছু পরিভাষিক শব্দ নতুন করে গঠিত হতে পারে (যেমন: ‘দূরদর্শন’ বা ‘টেলিভিশন’), কিন্তু সব পরিভাষিক শব্দ নবনির্মিত নয়। অনেক পরিভাষা তৎসম বা প্রচলিত শব্দ থেকেও আসে (যেমন: ‘শিক্ষাতত্ত্ব’ বা ‘অর্থনীতি’।

উৎস: বাংলাপিডিয়া।

৫৪৯.
‘Incipient’ এর বাংলা পরিভাষা কোনটি?
  1. অগ্রদত্ত
  2. অনিয়ত
  3. আনত
  4. নিহিত
ব্যাখ্যা
• ‘Incipient’ এর বাংলা পরিভাষা: অনিয়ত, প্রারম্ভিক

অন্যদিকে, 
• ‘Imprest’ এর বাংলা পরিভাষা - অগ্রদত্ত।
• ‘Inclined’ এর বাংলা পরিভাষা - নত, আনত।
• ‘Implicit’ এর বাংলা পরিভাষা - নিহিত।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৫৫০.
'Manifesto' এর বাংলা পারিভাষিক কোনটি?
  1. আলোচ্যসূচি
  2. সারগ্রন্থ
  3. ইশতেহার
  4. ঘোষণাপত্র
ব্যাখ্যা
• 'Manifesto' শব্দের বাংলা পারিভাষা - ইশতেহার।

অন্যদিকে, 
• 'Agenda' অর্থ- আলোচ্যসূচি।
• 'Manual' অর্থ- সারগ্রন্থ।
• 'Gazette' অর্থ- ঘোষণাপত্র।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান।
৫৫১.
'Suffrage' শব্দটির বাংলা পরিভাষা কোনটি?
  1. উপরিভাগ
  2. প্রবেশাধিকার
  3. ভোটাধিকার
  4. মানবাধিকার
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• 'Suffrage' শব্দটির বাংলা পরিভাষা — ভোটাধিকার।

অন্যদিকে,
- 'Surface' শব্দের পরিভাষা — উপরিভাগ।
- 'Human Right' শব্দের পরিভাষা — মানবাধিকার।
- 'Admittance' শব্দের পরিভাষা — প্রবেশাধিকার।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৫৫২.
'Allotment' এর বাংলা পরিভাষা -
  1. বিনোদন
  2. বরাদ্দ
  3. উপনাম
  4. সংশোধিত
ব্যাখ্যা
• 'Allotment' এর বাংলা পরিভাষা - বরাদ্দ

অন্যদিকে,
Alias - ওরফে / উপনাম। 
Amended - সংশোধিত। 
Amusement - বিনোদন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫৫৩.
'Demographic' এর বাংলা পরিভাষা-
  1. জনসংখ্যা
  2. গণতন্ত্র
  3. জনতাত্ত্বিক
  4. সমাজতন্ত্র
ব্যাখ্যা
• 'Demographic' এর বাংলা পরিভাষা → জনতাত্ত্বিক।

অন্যদিকে,
Democracy → গণতন্ত্র;
Demography → জনতত্ত্ব;
Socialism → সমাজতন্ত্র।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৫৫৪.
'Incumbent' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. অস্ত্রাগার
  2. পদধারী
  3. মূল্যায়ন
  4. আক্রমণকারী
ব্যাখ্যা
বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অনুসারে,
- 'Incumbent' এর বাংলা পরিভাষা: 'পদধারী'।

অন্যদিকে, 
'Assailant'- এর বাংলা পরিভাষা 'আক্রমণকারী', 
'Evaluation'- এর বাংলা পরিভাষা: 'মূল্যায়ন', 
'Arsenal'- এর বাংলা পরিভাষা: 'অস্ত্রাগার'। 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৫৫৫.
Analysis অর্থ কী?
  1. ক) সাদৃশ্য
  2. খ) আলোচনা
  3. গ) উল্লেখ
  4. ঘ) বিশ্লেষণ
ব্যাখ্যা
Analysis - মন্তব্যসহকারে (পুস্তক, কোনো চরিত্র বা পরিস্থিতির) বিশ্লেষণ।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৫৫৬.
‘Labial’ শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. ওষ্ঠ্য
  2. পার্শ্বিক
  3. উষ্ম
  4. নাসিক্য
ব্যাখ্যা
• ‘Labial’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ওষ্ঠ্য।
 
অন্যদিকে,
• ‘Lateral’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - পার্শ্বিক।
• ‘Fricative’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - উষ্ম।
• ‘Nasal’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - নাসিক্য।

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (প্রথম খণ্ড)।
৫৫৭.
‘Bond’ শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. মূল্যপত্র-সার
  2. প্রতিজ্ঞাপত্র
  3. জ্ঞাপনপত্র
  4. বায়না-পত্র
ব্যাখ্যা
• ‘Bond’ শব্দের বাংলা পরিভাষিক শব্দ - প্রতিজ্ঞাপত্র, মুচলেকা, ঋণপত্র, বন্ধকপত্র। 

অন্যদিকে,
• 'Bill Extract' অর্থ - মূল্যপত্র-সার।  
• 'Bulletin' অর্থ - জ্ঞাপনপত্র। 
• 'Document; Deed' অর্থ - বায়নাপত্র।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান।
৫৫৮.
'Fluid' - এর সঠিক অর্থ কোনটি?
  1. ক) নমনীয়
  2. খ) তরল
  3. গ) তরলতা
  4. ঘ) সারিতা
ব্যাখ্যা
'Fluid' - এর সঠিক অর্থ - তরল।

এছাড়াও
• Fluidity - তরলতা।
• Fluvial - সারিতা।
• Fixed Deposit - মেয়াদি সঞ্চয়।
• Flexible - নমনীয়।
• Fluid - তরল।
• Flower show - পুষ্প প্রদর্শনী।
• Flora - উদ্ভিদকূল।
• Floriculture - পুষ্পবিদ্যা।
• Folio - পত্র, পত্রাঙ্ক।
• Forgery - জালিয়াতি।
• Follow up - অনুসরণ।
• Folk Song- লোকসংগীত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড.  মোহাম্মদ আমীন এবং প্রসাশনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৫৫৯.
'Postage' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. মূলতবি
  2. হলফনামা
  3. ডাকমাশুল
  4. পদবি
ব্যাখ্যা
• 'Postage' এর বাংলা পরিভাষা: 'ডাকমাশুল'।  

অন্যদিকে, 
'Adjournment' এর বাংলা পরিভাষা- 'মূলতবি'।  
'Affidavit' এর বাংলা পরিভাষা- 'হলফনামা'।
'Rank' এর বাংলা পরিভাষা- 'পদবি'।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৫৬০.
‘Linguistics’ এর পারিভাষিক শব্দ কোনটি?
  1. বাগর্থবিজ্ঞান
  2. ভাষাবিদ্যা
  3. অভিধানতত্ত্ব
  4. ধ্বনিবিজ্ঞান
ব্যাখ্যা
• ‘Linguistics’ এর শুদ্ধ পারিভাষিক শব্দ - ভাষাবিদ্যা।

অন্যদিকে,
• ‘Semantic' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - বাগর্থবিজ্ঞান।
• ‘Lexicology’ এর পারিভাষিক শব্দ - অভিধানতত্ত্ব।
• 'Phonetics' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ধ্বনিবিজ্ঞান।

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (প্রথম খণ্ড) এবং প্রশাসনিক পরিভাষা; অভিগম্য অভিধান।
৫৬১.
In the good look - অর্থ কী?
  1. সুন্দর দেখাতে
  2. সুনজরে
  3. শুভ কামনা
  4. ভালো চাই
ব্যাখ্যা
In the good look - এর অর্থ 'শুভ কামনা'
৫৬২.
'Suffrage' এর বাংলা পরিভাষা-
  1. মানবাধিকার
  2. প্রবেশাধিকার
  3. অগ্রাধিকার
  4. ভোটাধিকার
ব্যাখ্যা

• 'Suffrage' শব্দটির বাংলা পরিভাষা — ভোটাধিকার।

অন্যদিকে,
- 'Priority' শব্দের পরিভাষা — অগ্রাধিকার।
- 'Human Right' শব্দের পরিভাষা — মানবাধিকার।
- 'Admittance' শব্দের পরিভাষা — প্রবেশাধিকার।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

৫৬৩.
'Amend' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ক্ষতিপূরণ দান করা
  2. সংশোধন করা
  3. সংবেদনশীল
  4. পরিবর্ধন করা
ব্যাখ্যা

• 'Amend' এর বাংলা পরিভাষা - সংশোধন করা।

অন্যদিকে, 
• 'Amenable' অর্থ - সংবেদনশীল; চালিত বা নিয়ন্ত্রিত হতে আগ্রহী এমন; বাধ্য; অনুগত।  
• 'Amends' অর্থ - ক্ষতিপূরণ দান করা।  
• 'Augmenting' অর্থ - পরিবর্ধন করা।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান।

৫৬৪.
Principle এর বাংলা পরিভাষা-
  1. ক) তত্ত্ব
  2. খ) অধ্যক্ষ
  3. গ) বিনিয়োগ
  4. ঘ) মজুদ
ব্যাখ্যা
Principle এর বাংলা পরিভাষা- তত্ত্ব,
Principal - অধ্যক্ষ,
Investment - বিনিয়োগ,
Stock - মজুদ।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৫৬৫.
'Cease Fire' এর বাংলা পরিভাষা কী?
  1. আগুন নেভানো
  2. অস্ত্র বাজেয়াপ্তকরণ
  3. অস্ত্র - সংবরণ
  4. লেলিয়ে দেওয়া
ব্যাখ্যা
• 'Cease Fire' এর বাংলা পরিভাষা অস্ত্র - সংবরণ/যুদ্ধ বিরতি।

• কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- Manifesto - ইশতেহার।
- Manuscript - পান্ডুলিপি।
- Edition - সংস্করণ।
- Manual - সারগ্রন্থ।
- Memorandum - স্মারকলিপি।
- Gazette - ঘোষণাপত্র।
- Invoice- চালান, প্রেরিতক-সূচি।
- Armour - বর্ম।
- Constipation - কোষ্ঠকাঠিন্য।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৫৬৬.
'Morality' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. মূল্যায়ন
  2. অন্তর্নিহিত
  3. নীতিবিদ্যা
  4. সদাচার
ব্যাখ্যা
• 'Morality' এর বাংলা পরিভাষা - সদাচার।

অন্যদিকে, 
• 'Evaluation'- এর বাংলা পরিভাষা: 'মূল্যায়ন'।
• 'Inherent' এর বাংলা পরিভাষা- 'অন্তর্নিহিত'।

• 'Ethics' এর বাংলা পরিভাষা - নীতিবিদ্যা।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৫৬৭.
‘Allegory’ শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
  1. নৃত্যনাট্য
  2. হাস্যরসাত্মক গল্প
  3. গাথা
  4. প্রতীকাশ্রয়ী কাহিনি
ব্যাখ্যা
⇒ ‘Allegory’ শব্দের বাংলা পরিভাষা - রূপক বর্ণনা; প্রতীকাশ্রয়ী কাহিনি। 

অন্যদিকে,
• ‘Ballad’ শব্দের বাংলা পরিভাষা - গাথা।
• ‘Ballet’ শব্দের বাংলা পরিভাষা - নৃত্যনাট্য। 
• ‘humorous Story’ শব্দের বাংলা পরিভাষা - হাস্যরসাত্মক গল্প।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান এবং অভিগম্য অভিধান।
৫৬৮.
বীর মুক্তিযোদ্ধার ইংরেজী প্রতিশব্দ কি?
  1. Brave Freedom Fighter
  2. Heroic Freedom Fighter
  3. Great Freedom Fighter
  4. Courageous Freedom Fighter
ব্যাখ্যা
১০ ডিসেম্বর ২০২১ ‘বীর মুক্তিযোদ্ধা’ এর ইংরেজি প্রতিশব্দ ‘Heroic Freedom Fighter’ নির্ধারণ করে গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
৫৬৯.
Operation অর্থ কী?
  1. ক) অস্ত্রোপচার
  2. খ) পীড়িত
  3. গ) প্লীহা
  4. ঘ) প্রদাহ
ব্যাখ্যা
অস্ত্রোপচার এর ইংরেজি পরিভাষা - operation।
Operation শব্দটির আর কিছু পরিভাষা হচ্ছে - ক্রিয়া, ক্রিয়াপদ্ধতি, করণীয় ইত্যাদি।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৫৭০.
'Note' এর সঠিক পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) সংগ্রহ
  2. খ) মন্তব্য
  3. গ) ব্যাখ্যা
  4. ঘ) সংক্ষিপ্তসার
ব্যাখ্যা
'Note' এর সঠিক পারিভাষিক শব্দ = মন্তব্য, টোক। 

Note-book - মন্তব্য-পুস্তক 
Noted - জ্ঞাত হলাম
Note-down - টুকে রাখা, লিখে রাখা
Notice - বিজ্ঞপ্তি, প্রজ্ঞাপন  

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান
৫৭১.
‘Manual’ এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. পাণ্ডুলিপি
  2. সারগ্রন্থ
  3. স্মারকলিপি
  4. পরিশিষ্ট
ব্যাখ্যা

• ‘Manual’ এর বাংলা পারিভাষিক শব্দ - সারগ্রন্থ।

অন্যদিকে, 
• ‘Manuscript’ শব্দের বাংলা পরিভাষা - পাণ্ডুলিপি।
• ‘Memorandum’ শব্দের বাংলা পরিভাষা - স্মারকলিপি।
• ‘Appendix' শব্দের বাংলা পরিভাষা - পরিশিষ্ট।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি এবং অভিগম্য অভিধান।

৫৭২.
'রপ্তানি-বাণিজ্য' শব্দের সঠিক পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) Export trade
  2. খ) Export bounty
  3. গ) Export trading
  4. ঘ) ক ও গ
ব্যাখ্যা
• Export tradeExport trading এর বাংলা পারিভাষিক শব্দ 'রপ্তানি-বাণিজ্য'। 
Export bounty এর বাংলা পারিভাষিক শব্দ রপ্তানি-বৃত্তি। 

তথ্যসূত্র:- বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান।
৫৭৩.
'Contrary' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. বিপরীত
  2. সঙ্কোচন
  3. প্রতিবাদ
  4. সংঘাত
ব্যাখ্যা
• 'Contrary' এর বাংলা পরিভাষা - বিপরীত।

অন্যদিকে, 
• 'Contraction' অর্থ - সঙ্কোচন।
• Contradict' অর্থ - প্রতিবাদ।
• 'Crushing' অর্থ - সংঘাত। 

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৫৭৪.
'Walk-out' শব্দের বাংলা পরিভাষা-
  1. ক) সভা বর্জন
  2. খ) নিয়মিত হাঁটা
  3. গ) কর্ম-পরিকল্পনা
  4. ঘ) হরতাল
ব্যাখ্যা
'Walk-out' শব্দের বাংলা পরিভাষা- সভা বর্জন।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান।
৫৭৫.
'Hemisphere' এর বাংলা পরিভাষা -
  1. বারিমণ্ডল
  2. আবহমণ্ডল
  3. অন্তর্নিহিত
  4. গোলার্ধ
ব্যাখ্যা
• 'Hemisphere' এর বাংলা পরিভাষা - গোলার্ধ।

অন্যদিকে,
• 'Hydrosphere' এর বাংলা পরিভাষা - বারিমণ্ডল।
• 'Inherent' এর বাংলা পরিভাষা- 'অন্তর্নিহিত'।
• 'Atmosphere' এর বাংলা পরিভাষা - আবহমণ্ডল।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৫৭৬.
‘Imagery’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ-
  1. চিত্রকল্প
  2. চিত্রকল্পবাদ
  3. অস্তিত্ববাদ
  4. অভিব্যক্তিবাদ
ব্যাখ্যা
• ‘Imagery’ শব্দের বাংলা পরিভাষা - চিত্রকল্প।

অন্যদিকে, 
• ‘Expreessionism’ শব্দের বাংলা পরিভাষা - অভিব্যক্তিবাদ।
• ‘Existentialism’ শব্দের বাংলা পরিভাষা - অস্তিত্ববাদ।
• ‘Imagism’ শব্দের বাংলা পরিভাষা - চিত্রকল্পবাদ।

উৎস: প্রশাসনিক পরিভাষা- বাংলা একাডেমি, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৭৭.
'Handicraft' শব্দের বাংলা পারিভাষিক অর্থ-
  1. তাঁতশিল্প
  2. মৃৎশিল্প
  3. প্রতিবন্ধী
  4. হস্তশিল্প
ব্যাখ্যা
'Handicraft' শব্দের বাংলা পারিভাষিক অর্থ হস্তশিল্প।
৫৭৮.
‘As it were’ এর অর্থ কী?
  1. ক) যেমন খুশি তেমন
  2. খ) যা ইচ্ছা তাই
  3. গ) অতীতের মত
  4. ঘ) যেন
ব্যাখ্যা

As it were
English Meaning: in a way (used to be less precise).
Bangla Meaning: একদিক থেকে বিবেচনা করলে / যেন
Ex. Sentence: His retirement was, as it were, the beginning of his real career.
Bangla Meaning: তার অবসর গ্রহণ যেন ছিলো তার প্রকৃত ক্যারিয়ারের শুরু।


source: livemcq lecture
৫৭৯.
Demographic' এর বাংলা পরিভাষা -
  1. জনসংখ্যা
  2. গণতন্ত্র
  3. জনতাত্ত্বিক
  4. সমাজতন্ত্র
ব্যাখ্যা
• 'Demographic' এর বাংলা পরিভাষা - জনতাত্ত্বিক।

অন্যদিকে:
- 'Democracy' শব্দের বাংলা পরিভাষা - গণতন্ত্র।
- ‘Demography’ শব্দের বাংলা পরিভাষা - জনতত্ত্ব।
- 'Socialism' শব্দের বাংলা পরিভাষা - সমাজতন্ত্র।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৫৮০.
'Consumer's surplus' শব্দের বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. ভোগ্যপণ্য
  2. ভোগোদবৃত্ত
  3. ভোক্তার কল্যাণ
  4. ক্রেতার গুণাগুণ
ব্যাখ্যা
• 'Consumer's surplus' শব্দের বাংলা পরিভাষা - ভোগোদবৃত্ত।

অন্যদিকে,
- 'Consumer goods' শব্দের বাংলা পরিভাষা - ভোগ্যপণ্য।
- 'Consumer' শব্দের বাংলা পরিভাষা - খাদক / ব্যবহারক।
- 'Consume' শব্দের বাংলা পরিভাষা - খাওায়া / ব্যবহার করা।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৫৮১.
'Agitation' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. আলোড়ন
  2. আধেয়
  3. আনুতোষিক
  4. অচলাবস্থা
  5. অবরোধ
ব্যাখ্যা
Agitation' শব্দের বাংলা পরিভাষা - আলোড়ন/আন্দোলন, উত্তেজনা; অস্থিরতা। 

গুরুত্বপূর্ণ কিছু পারিভাষিক শব্দঃ
Deadlock - অচলাবস্থা
Gratuity - আনুতোষিক
Cabinet - মন্ত্রিসভা
Embargo - অবরোধ
Banquet - ভোজসভা
Invoice - চালান।
Provident fund - ভবিষ্য - তহবিল
Ransom - মুক্তিপণ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমী অভিধান
৫৮২.
'Delusion' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. প্রভাবশালী
  2. দরকষাকষি
  3. অবলোপ
  4. ভ্রান্তি
ব্যাখ্যা
• 'Delusion' এর বাংলা পরিভাষা - ভ্রান্তি

অন্যদিকে,
- 'Deletion' এর বাংলা পরিভাষা - অবলোপ।
- 'Higgling' এর বাংলা পরিভাষা - দরকষাকষি।
- 'Influential' এর বাংলা পরিভাষা - প্রভাবশালী।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৫৮৩.
'Constituency' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. সংস্করণ
  2. সংবিধান
  3. ইশতেহার
  4. নির্বাচকমণ্ডলী
  5. কোনোটিই নয় 
ব্যাখ্যা
'Constituency' শব্দের বাংলা পরিভাষা - 'নির্বাচনী এলাকা/ নির্বাচকমণ্ডলী'।

আরো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ হলো:
• 'Blocade' - 'অবরোধ'। 
• 'Manifesto' - 'ইশতেহার'।
• 'Constitution' - 'সংবিধান'।
• 'Manuscript' - 'পাণ্ডুলিপি'।
• 'Deceit' - 'প্রতারণা'।
• 'Manual’ - 'সারগ্রন্থ'।
• ‘Memorandum’ - 'স্মারকলিপি'।
• 'Gazette' - 'ঘোষণাপত্র'।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
 
৫৮৪.
'Avocation'- এর বাংলা পরিভাষা কোনটি?
  1. বিস্তার
  2. বৃত্তি
  3. ইশতেহার
  4. দুষ্ক্রিয়তা
ব্যাখ্যা

• 'Avocation' এর বাংলা পরিভাষা - পেশা / বৃত্তি।

অন্যদিকে,
- 'Communique' এর বাংলা পরিভাষা - ইশতেহার।
- 'Amplitude' এর বাংলা পরিভাষা - বিস্তার।
- 'Delinquency' এর বাংলা পরিভাষা - দুষ্ক্রিয়তা।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।

৫৮৫.
'Refugee' শব্দের বাংলা পরিভাষা-
  1. প্রবাসী
  2. উপজাতি
  3. শরনার্থী
  4. অধিবাসী
ব্যাখ্যা
'Refugee' শব্দের বাংলা পরিভাষা- শরনার্থী।
'Citizen' শব্দের বাংলা পরিভাষা- অধিবাসী।
'Emigrant' শব্দের বাংলা পরিভাষা- প্রবাসী।
'Tribe' শব্দের বাংলা পরিভাষা- উপজাতি।
৫৮৬.
'Invigilator' শব্দের বাংলা পরিভাষা
  1. পরীক্ষক
  2. পরিরক্ষক
  3. পরামর্শক
  4. তত্ত্বাবধায়ক
ব্যাখ্যা
• 'Invigilator' শব্দের বাংলা পরিভাষা - পরিরক্ষক / প্রত্যবেক্ষক।

কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
'Manual’ শব্দের বাংলা পারিভাষা - সারগ্রন্থ।
‘Memorandum’ শব্দের বাংলা পরিভাষা - স্মারকলিপি।
Gazette শব্দের বাংলা পারিভাষা - - ঘোষণাপত্র।
Invoice শব্দের বাংলা পারিভাষা - - চালান, প্রেরিতক-সূচি।
Armour- এর বাংলা পরিভাষা - বর্ম।
Constipation- শব্দের বাংলা পরিভাষা- কোষ্ঠকাঠিন্য।

উৎস:
১) বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
২) বাংলা একাডেমি, অভিগম্য অভিধান। 
৫৮৭.
'Petition' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. রায়
  2. আর্জি
  3. আতঙ্ক
  4. বিবেচনা করা
ব্যাখ্যা
• 'Petition' এর বাংলা পরিভাষা — 'আর্জি'। 

অন্যদিকে,
• 'Judgment' এর বাংলা পরিভাষা : 'রায়'।
• 'Phobia' এর বাংলা পরিভাষা : আতঙ্ক'।
• 'Peruse' এর বাংলা পরিভাষা : 'বিবেচনা করা'।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা, Accessible Dictionary.
৫৮৮.
'Routine' শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) পর্যায়ক্রম
  2. খ) নিত্যক্রম
  3. গ) যথাক্রম
  4. ঘ) চলমান
ব্যাখ্যা
'Routine' শব্দের পারিভাষিক শব্দ =  নিত্যক্রম, রুটিন

কিছু পারিভাষিক শব্দ হলো:
License শব্দের সঠিক পারিভাষিক শব্দ = অনুজ্ঞাপত্র, লাইসেন্স। 
Affidavit - শব্দের বাংলা পরিভাষা - হলফনামা।
Circular - শব্দের বাংলা পরিভাষা - পরিপত্র, বৃওাকার, চক্র।
Agenda - এর পারিভাষিক শব্দ - আলোচ্যসূচি।
Dynamic এর বাংলা পারিভাষিক শব্দ - গতিশীল 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান।
৫৮৯.
‘কোষাধ্যক্ষ’ এর ইংরেজি -
  1. ক) Divergent
  2. খ) Convergent
  3. গ) Insurgent
  4. ঘ) Treasurer
ব্যাখ্যা
বাংলা একাডেমি প্রণীত অভিগম্য অভিধান অনুসারেঃ Treasurer - কোষাধক্ষ্য।
৫৯০.
'Excise' - এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) অর্পিত দায়িত্ব
  2. খ) আবগারি
  3. গ) আবগারি শুল্ক
  4. ঘ) অতিরিক্ত কর্তব্য
ব্যাখ্যা
• 'Excise' এর বাংলা পারিভাষা - আবগারি।

এছাড়া,
'Estate duty' এর বাংলা পারিভাষা - সম্পত্তি কর,
'Excise duty' এর বাংলা পারিভাষা - আবগারি  শুল্ক,
'Excess benefit' এর বাংলা পারিভাষা - অতিরিক্ত মঞ্জুরি।
'Excise duty' এর বাংলা পারিভাষা - আবগারি  শুল্ক।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৫৯১.
'Deposit' এর বাংলা পারিভাষিক কোনটি?
  1. মূলধন
  2. ইজারা
  3. জামানত
  4. আমানত
ব্যাখ্যা
• 'Deposit' এর পারিভাষিক শব্দ - আমানত।

অন্যদিকে,
• 'Capital' এর পারিভাষিক শব্দ - মূলধন।
• 'Lease' এর পারিভাষিক শব্দ - ইজারা।
• 'Security' এর পারিভাষিক শব্দ - জামানত।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৫৯২.
‘Defaulter’ শব্দের পরিভাষা হল-
  1. ক) মানহানি
  2. খ) খেলাপকারী
  3. গ) লেনদেন
  4. ঘ) ষড়যন্ত্র
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নে ‘Defaulter’ শব্দের পরিভাষা হল- খেলাপকারী

• অন্যান্য অপশনগুলো:
- Defamation = মানহানি।
- Deal = লেনদেন।
- Conspiracy = ষড়যন্ত্র।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াত মাহমুদ ও প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৫৯৩.
'Transliteration' এর বাংলা পরিভাষা-
  1. অনুপ্রাস
  2. প্রতিবর্ণিকরণ
  3. অনুবাদ সাহিত্য
  4. ভাষা পরিবর্তন
ব্যাখ্যা

• 'Transliteration' এর বাংলা পরিভাষা- 'প্রতিবর্ণিকরণ'

তাছাড়া,
- অনুপ্রাস → Alliteration
- অনুবাদ সাহিত্য → Translated literature / Translation literature
- ভাষা পরিবর্তন → Language change / Language shift

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা ও অক্সফোর্ড ডিকশনারি।

৫৯৪.
‘Not- aligned' এর বাংলা পরিভাষা কী?
  1. ক) নিরপেক্ষ
  2. খ) জোট
  3. গ) জাতীয় পরিষদ
  4. ঘ) জোট নিরপেক্ষ
ব্যাখ্যা
Not- aligned এর বাংলা পরিভাষা -জোট নিরপেক্ষ। Alliance – জোট, National Assembly – জাতীয় পরিষদ, Neutral – নিরপেক্ষ। রেফারেন্সঃ ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।
৫৯৫.
'Abolition' এর বাংলা পরিভাষা -
  1. উপশম
  2. পলাতক
  3. স্থগিতকরণ
  4. বিলোপ
ব্যাখ্যা
• 'Abolition' এর বাংলা পরিভাষা - বিলোপ

অন্যদিকে,
Abeyance - স্থগিতকরণ।
Absconder - ফেরারি, পলাতক।
Abatement - উপশম।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫৯৬.
'Postage' -এর বাংলা প্রতিশব্দ হলো-
  1. ক) বন্টন করা
  2. খ) প্রচারণা চালানো
  3. গ) বন্ধক দেয়া
  4. ঘ) ডাকখরচা
ব্যাখ্যা
Allot - বণ্টন করা
Postage - ডাকমাসুল; ডাকখরচা
Canvass - প্রচারণা চালানো
Mortgage - বন্ধক বা রেহান দেওয়া
উৎসঃ বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান
৫৯৭.
‘Obscene’ শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
  1. অপভাষা
  2. পরভাষা
  3. উপভাষা
  4. উপভাষাতত্ত্ব
ব্যাখ্যা

• ‘Obscene’ এর শুদ্ধ পারিভাষিক শব্দ - অপভাষা।

গুরুত্বপূর্ণ কিছু পারিভাষিক শব্দ:
• ‘Interpreter’ - দোভাষী।
• ‘Linguistics’ - ভাষাবিদ্যা।
• ‘Dialect’ - উপভাষা।
• ‘Patois’ - আঞ্চলিক ভাষা।
• ‘Foreign Language’ - বিভাষা / পরভাষা।
• ‘Dialectology' - উপভাষাতত্ত্ব।
• ‘Terminology’ - পরিভাষা, পারিভাষিক শব্দ।

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (প্রথম খণ্ড) এবং প্রশাসনিক পরিভাষা; অভিগম্য অভিধান।

৫৯৮.
'Constituency' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. সংবিধান
  2. ঘোষণাপত্র
  3. নির্বাচকমণ্ডলী
  4. পাণ্ডুলিপি
ব্যাখ্যা
• 'Constituency' শব্দের বাংলা পারিভাষা - নির্বাচনী এলাকা/  নির্বাচকমণ্ডলী। 

অন্য অপশনে, 
Constitution শব্দের বাংলা পারিভাষা - সংবিধান।
Gazette শব্দের বাংলা পারিভাষা - ঘোষণাপত্র। 
Manuscript শব্দের বাংলা পারিভাষা - পাণ্ডুলিপি।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৫৯৯.
‘Adjournment’ এর পারিভাষিক শব্দ কোনটি?
  1. স্থগিতাবস্থা
  2. মুক্তস্থানাতঙ্ক
  3. মহাফেজখানা
  4. স্থগিতকরণ
ব্যাখ্যা

Adjournment - স্থগিতকরণ
Abeyance - স্থগিতাবস্থা
Agoraphobia - মুক্তস্থানাতঙ্ক
Archives - মহাফেজখানা

উৎসঃ অক্সফোর্ড ডিকশনারি

৬০০.
'Criminology' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. প্রতিষেধকবিদ্যা
  2. প্রত্নবিদ্যা
  3. যুক্তিবিদ্যা
  4. দুষ্ক্রিয়াবিদ্যা
ব্যাখ্যা
• 'Criminology' শব্দের বাংলা পরিভাষা - দুষ্ক্রিয়াবিদ্যা; অপরাধতত্ত্ব; অপরাধবিদ্যা।

অন্যদিকে, 
• 'Immunology' অর্থ - প্রতিষেধকবিদ্যা; রোগপ্রতিরোধ বিজ্ঞান।
• 'Archaeology' অর্থ - প্রত্নতত্ত্ব; প্রত্নবিদ্যা।
• 'Logic' অর্থ - যুক্তিবিদ্যা; বিতর্কশক্তি।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান।