বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বিন্যাস ও সমাবেশ

মোট প্রশ্ন১,৭৫০এই পাতা৩৭প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিন্যাস ও সমাবেশ

PrepBank · পাতা ১৮ / ১৮ · ১,৭০১১,৭৩৭ / ১,৭৫০

১,৭০১.
২০ সদস্যবিশিষ্ট একটি ক্রিকেট দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ-অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে?
  1. 380
  2. 420
  3. 580
  4. 220
সঠিক উত্তর:
380
উত্তর
সঠিক উত্তর:
380
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ সদস্যবিশিষ্ট একটি ক্রিকেট দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ-অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে? 

সমাধান
20 জন থেকে 1 জন অধিনায়ক বাছাই করা যায় = 20C1 = 20 উপায়ে
19 জন থেকে 1 জন সহ অধিনায়ক বাছাই করা যায় = 19C1 =19 উপায়ে

∴ বাছাই সংখ্যা = 20 × 19 = 380
১,৭০২.
n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তুকে যতবার ইচ্ছা ততবার নিয়ে বিন্যাস সংখ্যা কত?
  1. nPr
  2. nCr
  3. nr
  4. (n - 1)nPr
সঠিক উত্তর:
nr
উত্তর
সঠিক উত্তর:
nr
ব্যাখ্যা
n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তুকে যতবার ইচ্ছা ততবার নিয়ে বিন্যাস সংখ্যা = nr
১,৭০৩.
11 সদস্য বিশিষ্ট একটি ক্রিকেট দল হতে একজন অধিনায়ক এবং একজন সহ-অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে? 
  1. 55
  2. 110
  3. 155
  4. 220
সঠিক উত্তর:
110
উত্তর
সঠিক উত্তর:
110
ব্যাখ্যা
প্রশ্ন: 11 সদস্য বিশিষ্ট একটি ক্রিকেট দল হতে একজন অধিনায়ক এবং একজন সহ-অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে? 

সমাধান:
11 জন থেকে 1 জন অধিনায়ক বাছাই করা যায় = 11C1 = 11 উপায়ে
11 জন থেকে 1 জন সহ অধিনায়ক বাছাই করা যায় = 10C1 = 10 উপায়ে

∴ বাছাই সংখ্যা = 11 × 10 = 110
১,৭০৪.
একটি বাক্সে 2টি সাদা বল, 3টি কালো বল এবং 4টি লাল বল আছে। বাক্সটি থেকে 3টি বল কত উপায়ে নেয়া যাবে, যদি অন্তত একটি কালো বল থাকে?
  1. ক) 64
  2. খ) 32
  3. গ) 16
  4. ঘ) 8
সঠিক উত্তর:
ক) 64
উত্তর
সঠিক উত্তর:
ক) 64
ব্যাখ্যা
সাদা বল = 2টি
কালো বল = 3টি 
লাল বল =  4টি 

3টি কালো বল থেকে 1টি এবং 6 টি ভিন্ন বল থেকে 2টি  নিয়ে উপায় = 3C1 × 6C2
3টি কালো বল থেকে 2টি এবং 6 টি ভিন্ন বল থেকে 1টি  নিয়ে উপায় =3C2 × 6C1
3টি কালো বল থেকে 3টি  = 3C3

মোট উপায়  = (3C1 × 6C2) + (3C2 × 6C1) + (3C3
                   = (45 + 18 + 1)
                   = 64
১,৭০৫.
TRIANGLE শব্দটির ব্যঞ্জনবর্ণগুলোকে একত্রে রেখে মোট কতভাবে সাজানো যাবে? 
  1. 2880
  2. 150
  3. 720
  4. 2520
সঠিক উত্তর:
2880
উত্তর
সঠিক উত্তর:
2880
ব্যাখ্যা

প্রশ্ন: TRIANGLE শব্দটির ব্যঞ্জনবর্ণগুলোকে একত্রে রেখে মোট কতভাবে সাজানো যাবে?

সমাধান:
TRIANGLE শব্দটিতে,
মোট অক্ষর = 8 টি 
স্বরবর্ণ = A, E, I অর্থাৎ 3 টি
ব্যঞ্জনবর্ণ = T, R, N, G, L অর্থাৎ 5 টি

ব্যঞ্জনবর্ণ গুলোকে নিজেদের মধ্যে সাজানো যায় = 5! উপায়ে 

∴ ব্যঞ্জনবর্ণ গুলোকে একত্রে একটি অক্ষর ধরে TRIANGLE শব্দটির মোট বিন্যাস সংখ্যা,
= 4! × 5!
= 24 × 120 
= 2880

১,৭০৬.
12টি পুস্তক থেকে 5টি কত প্রকারে বাছাই করা যায় যেখানে 2টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে?
  1. 120
  2. 224
  3. 792
  4. 252
সঠিক উত্তর:
120
উত্তর
সঠিক উত্তর:
120
ব্যাখ্যা
​প্রশ্ন: 12টি পুস্তক থেকে 5টি কত প্রকারে বাছাই করা যায় যেখানে 2টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে?

সমাধান:
যেহেতু, 2টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে সেহেতু পুস্তক বাকি থাকে (12 - 2)বা 10টি এবং 5টি থেকে বাছাই করতে হবে (5 - 2) বা 3টি।
10টি পুস্তক থেকে 3টি পুস্তক বাছাই করার সংখ্যা = 10C3 = 120
১,৭০৭.
৪ জন ব্যক্তিকে ৭টি সিটের সারিতে বসানোর কত উপায় রয়েছে?(একটি সিটে একজনই বসবে)
  1. ৮২০ উপায়
  2. ৮৪০ উপায়
  3. ৮৮০ উপায়
  4. ৭৬০ উপায়
সঠিক উত্তর:
৮৪০ উপায়
উত্তর
সঠিক উত্তর:
৮৪০ উপায়
ব্যাখ্যা

প্রশ্ন: ৪ জন ব্যক্তিকে ৭টি সিটের সারিতে বসানোর কত উপায় রয়েছে?(একটি সিটে একজনই বসবে)

সমাধান:
প্রথম ব্যক্তি ৭টি উপায়ে বসতে পারে, দ্বিতীয় ব্যক্তি ৬টি উপায়ে বসতে পারে, তৃতীয় ব্যক্তি ৫টি উপায়ে বসতে পারে এবং চতুর্থ ব্যক্তি ৪টি উপায়ে বসতে পারে

এখন, মৌলিক নিয়ম অনুযায়ী, ৪ জন ব্যক্তিকে ৭টি সিটে এক সারিতে বসানোর মোট উপায় হবে (৭ × ৬ × ৫ × ৪) উপায়
= ৮৪০ উপায়।

১,৭০৮.
একটি সভা শেষে উপস্থিত লোকজন প্রত্যেকে প্রত্যেকের সাথে করমর্দন করলো। লোকের সংখ্যা 16 হলে করমর্দনের সংখ্যা কত?
  1. 130
  2. 145
  3. 120
  4. 100
সঠিক উত্তর:
120
উত্তর
সঠিক উত্তর:
120
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সভা শেষে উপস্থিত লোকজন প্রত্যেকে প্রত্যেকের সাথে করমর্দন করলো। লোকের সংখ্যা 16 হলে করমর্দনের সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
লোকজনের সংখ্যা, n = 16

∴ করমর্দনের = nC2 = 16C2
= 16!/{2!(16 - 2)}
= 16!/(2! × 14!)
= 120
১,৭০৯.
'STUDIO' শব্দের স্বরবর্ণগুলোকে জোড় স্থানে রেখে কতভাবে সাজানো যায়? 
  1. ১২০টি উপায়ে
  2. ৭২টি উপায়ে
  3. ১০৮টি উপায়ে
  4. ৩৬টি উপায়ে
সঠিক উত্তর:
৩৬টি উপায়ে
উত্তর
সঠিক উত্তর:
৩৬টি উপায়ে
ব্যাখ্যা

প্রশ্ন: 'STUDIO' শব্দের স্বরবর্ণগুলোকে জোড় স্থানে রেখে কতভাবে সাজানো যায়?  

সমাধান:
S T U D I O মোট বর্ণ ৬টি
 অবস্থান- ১ ২ ৩ ৪ ৫ ৬
জোড় স্থান = ২য়, ৪র্থ, ৬ষ্ঠ (মোট ৩টি)
বেজোড় স্থান = ১ম, ৩য়, ৫ম (মোট ৩টি)

স্বরবর্ণ U, I, O (৩টি ভিন্ন) 
ব্যঞ্জনবর্ণ S, T, D (৩টি ভিন্ন)
জোড় স্থানে ৩টি স্বরবর্ণ U, I, O সাজানো যাবে = ৩! = ৩ × ২ × ১ = ৬ উপায়
এবং 
বেজোড় স্থানে ৩টি ব্যঞ্জনবর্ণ S, T, D সাজানো যাবে = ৩! = ৩ × ২ × ১ = ৬ উপায়

∴ মোট উপায় = ৬ × ৬ = ৩৬

সুতরাং, ৩৬টি উপায়ে সাজানো যায়।

১,৭১০.
৫ জন বালক ও ৪ জন বালিকার একটি দল থেকে দুইজন বালক ও দুইজন বালিকা নিয়ে কত প্রকারে একটি দল গঠন করা যাবে?
  1. ২০ উপায়ে
  2. ৬০ উপায়ে
  3. ৪০ উপায়ে
  4. ৮০ উপায়ে
সঠিক উত্তর:
৬০ উপায়ে
উত্তর
সঠিক উত্তর:
৬০ উপায়ে
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ জন বালক ও ৪ জন বালিকার একটি দল থেকে দুইজন বালক ও দুইজন বালিকা নিয়ে কত প্রকারে একটি দল গঠন করা যাবে?

সমাধান:
৫ জন বালক ও ৪ জন বালিকার একটি দল থেকে দুইজন বালক ও দুইজন বালিকা নিয়ে কমিটি গঠনের উপায়,
= C × C
= ১০ × ৬
= ৬০ উপায়ে
১,৭১১.
12টি পুস্তক থেকে 5টি কত প্রকারে বাছাই করা যায় যেখানে 2টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে?
  1. 252
  2. 792
  3. 224
  4. 120
সঠিক উত্তর:
120
উত্তর
সঠিক উত্তর:
120
ব্যাখ্যা
প্রশ্ন: 12টি পুস্তক থেকে 5টি কত প্রকারে বাছাই করা যায় যেখানে 2টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে?

সমাধান:
যেহেতু, 2টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে সেহেতু পুস্তক বাকি থাকে (12 - 2)বা 10টি এবং 5টি থেকে বাছাই করতে হবে (5 - 2) বা 3টি।
10টি পুস্তক থেকে 3টি পুস্তক বাছাই করার সংখ্যা = 10C3 = 120
১,৭১২.
12C4 + 12C3 = ?
  1. ক) 3C4
  2. খ) 23C4
  3. গ) 13C4
  4. ঘ) 14C4
সঠিক উত্তর:
গ) 13C4
উত্তর
সঠিক উত্তর:
গ) 13C4
ব্যাখ্যা

n এবং r যোগবোধক পূর্ণ সংখ্যা (n ≥ 2)
nCr + nCr-1 = n+1Cr
n = 12 r = 4 বসিয়ে পাই,
12C4 + 12C4-1 = 12+1C4 = 13C4.

১,৭১৩.
৮ জন ব্যাক্তিকে একটি গোল টেবিলে কতভাবে বসানো যাবে? 
  1. ৫০২০ উপায়ে
  2. ২০৪০ উপায়ে
  3. ৫০৪০ উপায়ে
  4. ১০৪০ উপায়ে
সঠিক উত্তর:
৫০৪০ উপায়ে
উত্তর
সঠিক উত্তর:
৫০৪০ উপায়ে
ব্যাখ্যা

প্রশ্ন: ৮ জন ব্যাক্তিকে একটি গোল টেবিলে কতভাবে বসানো যাবে?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক ব্যক্তিকে একটি গোল টেবিলে বসানো যাবে = (n - 1)!
৮ জনকে গোল টেবিলে বসানো যাবে = (৮ - ১)!
= 7!
= ৭ × ৬ × ৫ × ৪ × ৩ × ২ × ১
= ৫০৪০ উপায়ে

১,৭১৪.
1, 2, 3, 4 অংক চারটি হতে পূনরাবৃত্তি না ঘটিয়ে তিনটি করে অংক নিয়ে কয়টি সংখ্যা গঠন করা যায়?
  1. ক) 12 টি
  2. খ) 16 টি
  3. গ) 18 টি
  4. ঘ) 24 টি
সঠিক উত্তর:
ঘ) 24 টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 24 টি
ব্যাখ্যা

মোট অংক, n = 4 ; প্রতিবারে নিতে হবে, r = 3
∴ সংখ্যা গঠন করা যাবে ⁿPᵣ = n!/(n-r)! = 4!/(4-3)! = 4!/1! = (4×3×2×1)/1 = 24

১,৭১৫.
12টি বাহুবিশিষ্ট একটি সমতল ক্ষেত্রের কৌণিক বিন্দুগুলোর সংযোগ রেখা দ্বারা কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে?
  1. 480
  2. 320
  3. 180
  4. 220
সঠিক উত্তর:
220
উত্তর
সঠিক উত্তর:
220
ব্যাখ্যা
প্রশ্ন: 12টি বাহুবিশিষ্ট একটি সমতল ক্ষেত্রের কৌণিক বিন্দুগুলোর সংযোগ রেখা দ্বারা কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে?

সমাধান:
যেকোনো 3টি বিন্দু বেছে নিয়ে আমরা একটি ত্রিভুজ তৈরি করতে পারি।
অর্থাৎ,
আমাদের 12টি বিন্দুর মধ্য থেকে 3টি বিন্দু নির্বাচন করতে হবে।

∴ ত্রিভুজের সংখ্যা = 12C3
= 12!​/3!(12−3)!
= 12!/(3! × 9!)
= (12 × 11 × 10 ​× 9!)/(3 × 2 ×9! )
= 220

অতএব, মোট ত্রিভুজ গঠন করা যাবে 220 টি।
১,৭১৬.
একটি বক্সে 5 টি নীল, 7 টি লাল এবং 3 টি সাদা বল আছে। দৈবভাবে একটি বল টানা হলে বলটি বলটি নীল অথবা লাল না হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 12/15
  2. খ) 1/3
  3. গ) 1/5
  4. ঘ) 2/15
সঠিক উত্তর:
গ) 1/5
উত্তর
সঠিক উত্তর:
গ) 1/5
ব্যাখ্যা
প্রশ্নঃ একটি বক্সে 5 টি নীল,  7 টি লাল এবং 3 টি সাদা বল আছে। দৈবভাবে একটি বল টানা হলে বলটি বলটি নীল অথবা লাল  না হওয়ার সম্ভাবনা কত?

সমাধানঃ
মোট বল = 5 + 7 + 3 = 15

নীল অথবা লাল না অর্থাৎ সাদা বল আছে = 3 টি
নীল অথবা লাল না হওয়ার সম্ভবনা অর্থাৎ সাদা হওয়ার সম্ভাবনা = 3 / 15 = 1/5
 
১,৭১৭.
12 টি বই থেকে 5 টি বই কত প্রকারে বাছাই করা যায়, যেখানে 2 টি বই সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে না?
  1. 120
  2. 224
  3. 729
  4. 252
সঠিক উত্তর:
252
উত্তর
সঠিক উত্তর:
252
ব্যাখ্যা
প্রশ্ন: 12 টি বই থেকে 5 টি বই কত প্রকারে বাছাই করা যায়, যেখানে 2 টি বই সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে না?

সমাধান:
যেহেতু,
2 টি বই সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে না।
∴ বই বাকি থাকে = (12 - 2) = 10 টি
এবং বাছাই করতে হবে 5 টি

∴ 10 টি বই থেকে 5 টি বই বাছাই করার উপায় = 10C5
= 10!/{5! × (10 - 5)!}
= (10 × 9 × 8 × 7 × 6 × 5!)/(5! × 5!)
= 30240/120
= 252
১,৭১৮.
৩ জন বালক ও ৩ জন বালিকাকে ৬টি আসনে কত উপায়ে বসানো যায়, যেন বালকেরা অবশ্যই বিজোড়তম আসনে থাকবে?
  1. ৭২০
  2. ১২
  3. ৩৬
সঠিক উত্তর:
৩৬
উত্তর
সঠিক উত্তর:
৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ জন বালক ও ৩ জন বালিকাকে ৬টি আসনে কত উপায়ে বসানো যায়, যেন বালকেরা অবশ্যই বিজোড়তম আসনে থাকবে?

সমাধান:
বিজোড়তম স্থানের আসন ১ম, ৩য়, ৫ম মোট ৩টি 
বিজোড়তম স্থানের ৩টি আসনে ৩ জন বালক বসতে পারে P = ৬ উপায়ে

বাকি আসন থাকে (৬ - ৩)টি = ৩টি
বাকি ৩টি আসনে ৩ জন বালিকা বসতে পারে P = ৬ উপায়ে

∴ মোট উপায় = ৬ × ৬ = ৩৬
১,৭১৯.
আপনারা নয়জন বন্ধু একটি গোল টেবিলে বসে গল্প করছেন। আপনার আসন নির্দিষ্ট রেখে অন্যরা কত উপায়ে গোল টেবিলে বসতে পারবে?
  1. ক) 10!
  2. খ) 9!
  3. গ) 8!
  4. ঘ) 9!/2
সঠিক উত্তর:
গ) 8!
উত্তর
সঠিক উত্তর:
গ) 8!
ব্যাখ্যা
বিন্যাস সংখ্যা = (9 - 1)! = 8!.
১,৭২০.
"COMPUTER" শব্দটির অক্ষরগুলোকে কতভাবে সাজানো যেতে পারে, যদি সব স্বরবর্ণ (O, U, E) একসাথে থাকে?
  1. 4742
  2. 3830
  3. 5240
  4. 4320
সঠিক উত্তর:
4320
উত্তর
সঠিক উত্তর:
4320
ব্যাখ্যা
প্রশ্ন: "COMPUTER" শব্দটির অক্ষরগুলোকে কতভাবে সাজানো যেতে পারে, যদি সব স্বরবর্ণ (O, U, E) একসাথে থাকে?

সমাধান:
COMPUTER শব্দটির মোট অক্ষর আছে = 8 টি (C, O, M, P, U, T, E, R)
স্বরবর্ণ আছে = 3 টি (O, U, E)
ব্যঞ্জনবর্ণ আছে = 5 টি (C, M, P, T, R)

এখন,
COMPUTER শব্দে স্বরবর্ণ আছে 3 টি (O, U, E)
∴ স্বরবর্ণগুলোকে সাজানো যাবে = 3! = 6 ভাবে।

আবার,
স্বরবর্ণ (O, U, E)গুলোকে একত্রে ধরলে অক্ষর হয় = OUE, C, M, P, T, R
এই 6 টি বর্ণকে সাজানো যাবে = 6!
= 720 ভাবে

∴ স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট বিন্যাস = (720 × 6)
= 4320
১,৭২১.
একটি দলের মিটিংয়ে কিছু লোক উপস্থিত ছিল। তারা প্রত্যেকে কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারবে। যদি করমর্দনের সংখ্যা 45 হয়, তাহলে ঐ দলের মিটিংয়ে কতজন লোক ছিল?
  1. 10 জন
  2. 9 জন
  3. 8 জন
  4. 11 জন
সঠিক উত্তর:
10 জন
উত্তর
সঠিক উত্তর:
10 জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দলের মিটিংয়ে কিছু লোক উপস্থিত ছিল। তারা প্রত্যেকে কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারবে। যদি করমর্দনের সংখ্যা 45 হয়, তাহলে ঐ দলের মিটিংয়ে কতজন লোক ছিল?

সমাধান:
মনে করি,
ঐ দলের মিটিংয়ে n সংখ্যক লোক উপস্থিত ছিল।
প্রশ্নানুসারে,
nC2 = 45
⇒ n(n - 1)/2 = 45
⇒ n(n - 1) = 90
⇒ n2 - n - 90 = 0
⇒ n2 - 10n + 9n - 90 = 0
⇒ n(n - 10) + 9(n - 10) = 0
⇒ (n + 9)(n - 10) = 0

∴ n = 10  [n এর মান - 9 গ্রহণযোগ্য নয়, কারণ লোকসংখ্যার পরিমাণ ঋণাত্মক হতে পারেনা]
অতএব, ঐ দলের মিটিংয়ে 10 জন লোক ছিল।
১,৭২২.
BANGLA শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়?
  1. 360 উপায়ে
  2. 720 উপায়ে
  3. 1020 উপায়ে
  4. 2520 উপায়ে
সঠিক উত্তর:
360 উপায়ে
উত্তর
সঠিক উত্তর:
360 উপায়ে
ব্যাখ্যা
প্রশ্ন: BANGLA শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়?

সমাধান:
BANGLA শব্দটির মোট বর্ণ 6 টি যাদের মধ্যে 2টি A;

∴ সাজানোর উপায় = 6!/2! = 360
১,৭২৩.
৬ জন পুরুষ ও ৩ জন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও দুইজন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে?
  1. ক) ৩০
  2. খ) ৩৬
  3. গ) ১৮
  4. ঘ) ১৫
সঠিক উত্তর:
গ) ১৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ জন পুরুষ ও ৩ জন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও দুইজন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে?

সমাধান:  
৬ জন পুরুষ এবং ৩ জন মহিলা থেকে ১ জন পুরুষ এবং ২ জন মহিলা নিয়ে কমিটি গঠনের উপায়,
= C × C
= ৬ × ৩
= ১৮
১,৭২৪.
‘POSTAGE’ শব্দের অক্ষরগুলি কত রকমে সাজানো যায় যেন স্বরবর্ণগুলো জোড় স্থান দখল করে?
  1. ২২৪
  2. ১৪৪
  3. ১২২
  4. ২৫৬
সঠিক উত্তর:
১৪৪
উত্তর
সঠিক উত্তর:
১৪৪
ব্যাখ্যা
‘POSTAGE’ শব্দটিতে ৭টি অক্ষর আছে যার মধ্যে ৪টি ব্যঞ্জনবর্ণ ও ৩ টি স্বরবর্ণ। ৭টি স্থানের মধ্যে ৪টি বিজোড় স্থান এবং ৩টি জোড় স্থান।
৩ টি স্বরবর্ণকে ৩টি জোড়স্থানে মোট 3P3 = 6 উপায়ে সাজনো যায়।
৪ টি ব্যঞ্জনবর্ণ ৪ টি বিজোড়স্থানে মোট 4p4 = 24 উপায়ে সাজনো যায়।
নির্নেয় বিন্যাস সংখ্যা 6 x 24 = 144
১,৭২৫.
BEAUTY শব্দটির অক্ষরগুলোকে কত উপায়ে সাজানো যায়?
  1. 360
  2. 5!
  3. 6!
  4. 7!
সঠিক উত্তর:
6!
উত্তর
সঠিক উত্তর:
6!
ব্যাখ্যা
প্রশ্ন: BEAUTY শব্দটির অক্ষরগুলোকে কত উপায়ে সাজানো যায়?

সমাধান:
BEAUTY শব্দটিতে মোট 6টি অক্ষর রয়েছে। এবং সবগুলো অক্ষর ভিন্ন।

সুতরাং, BEAUTY শব্দটিকে মোট সাজানো যাবে 6! = 720 উপায়ে।
১,৭২৬.
৪ জন মহিলা ও ৬ জন পুরুষের মধ্য থেকে ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করতে হবে যাতে একজন নির্দিষ্ট পুরুষ সর্বদাই উপস্থিত থাকেন। কত প্রকারে ঐ কমিটি গঠন করা যেতে পারে?
  1. ক) ২১০
  2. খ) ১২০
  3. গ) ৮৪
  4. ঘ) ৩০০
সঠিক উত্তর:
গ) ৮৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮৪
ব্যাখ্যা

একজন নির্দিষ্ট পুরুষ সর্বদাই উপস্থিত থাকেন, তাহলে পুরুষের সংখ্যা (৬-১) বা, ৫ জন।
একজনকে নির্দিষ্ট রাখায় কমিটিতে থাকবে (৪-১) বা, ৩ জন।

পুরুষ ৫মহিলা ৪কমিটি গঠন ৩কমিটি গঠনের উপায়
5C0 x 4C34
5C1 x 4C230
5C2 x 4C140
5C3 x 4C010

মোট কমিটি গঠনের উপায় (4 + 30 + 40 + 10) বা, 84.
১,৭২৭.
UNIVERSITY শব্দের সব বর্ণ নিয়ে কতটি ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যাবে?
  1. 10!/(2! 2!)
  2. 10!/2!
  3. 10/2!
  4. 8/2!
সঠিক উত্তর:
10!/2!
উত্তর
সঠিক উত্তর:
10!/2!
ব্যাখ্যা
প্রশ্ন: UNIVERSITY শব্দের সব বর্ণ নিয়ে কতটি ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যাবে?

সমাধান: 
UNIVERSITY শব্দে মোট বর্ণ ১০ টি এবং I আছে ২ টি। 

শব্দ গঠন করা যাবে = 10!/2!
১,৭২৮.
4 জন পুরুষ ও 4 জন মহিলা হতে কতভাবে 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা যাবে যেখানে ন্যূনতম পক্ষে 1 জন পুরুষ ও 1 জন মহিলা থাকবে?
  1. 56
  2. 48
  3. 24
  4. 72
সঠিক উত্তর:
48
উত্তর
সঠিক উত্তর:
48
ব্যাখ্যা
প্রশ্ন: 4 জন পুরুষ ও 4 জন মহিলা হতে কতভাবে 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা যাবে যেখানে ন্যূনতম পক্ষে 1 জন পুরুষ ও 1 জন মহিলা থাকবে?

সমাধান:
৩ সদস্যের কমিটিতে ন্যূনতম ১ জন পুরুষ ও ১ জন মহিলা থাকতে হবে। তাই সম্ভাব্য কাঠামো হলো,
১ জন পুরুষ, ২ জন মহিলা
অথবা,
২ জন পুরুষ, ১ জন মহিলা

ক্ষেত্র ১:

১ জন পুরুষ, ২ জন মহিলা
১ জন পুরুষ নির্বাচনের উপায়, 4C1= 4 
২ জন মহিলা নির্বাচনের উপায়, 4C2 = (4 × 3)/(2 × 1) = 6
∴ মোট উপায় = 4 × 6 = 24

ক্ষেত্র ২:
২ জন পুরুষ, ১ জন মহিলা
২ জন পুরুষ নির্বাচনের উপায়, 4C2 = (4 × 3)/(2 × 1) = 6
১ জন মহিলা নির্বাচনের উপায়, 4C1= 4 
∴ মোট উপায় = 4 × 6 = 24

∴ মোট উপায় = 24 + 24 = 48
১,৭২৯.
৪, ৫, ৬, ৭, ৮ এবং ৯ অঙ্কগুলো একবার ব্যবহার করে চার-অংক বিশিষ্ট কতটি সংখ্যা তৈরি করা যাবে যেন সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য হয়?
  1. ৫৬টি
  2. ৬০টি
  3. ৪০টি
  4. ৭০টি
সঠিক উত্তর:
৬০টি
উত্তর
সঠিক উত্তর:
৬০টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৪, ৫, ৬, ৭, ৮ এবং ৯ অঙ্কগুলো একবার ব্যবহার করে চার-অংক বিশিষ্ট কতটি সংখ্যা তৈরি করা যাবে যেন সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য হয়?

সমাধান:
৫ দ্বারা বিভাজ্য হতে হলে একক স্থানীয় অংকটি ৫ হতে হবে।
৫ ব্যতীত আর অঙ্ক থাকে ৫টি এবং ঘর বাকি থাকে (৬ - ১) = ৫টি

১ম ঘর সাজানো যাবে ৫টি অঙ্ক দিয়ে
২য় ঘর সাজানো যাবে ৪টি অঙ্ক দিয়ে
৩য় ঘর সাজানো যাবে ৩টি অঙ্ক দিয়ে
৪র্থ ঘরে থাকবে শুধুমাত্র ৫ অর্থাৎ ১টি অঙ্ক

∴ মোট সংখ্যা হবে = (৫ × ৪ × ৩ × ১) টি
= ৬০টি
১,৭৩০.
একটি অনুষ্ঠানে ২০০ জন উপস্থিত রয়েছে এবং একে অপরের সাথে হ্যান্ড শেইক করলে, ঐ অনুষ্ঠানে মোট হ্যান্ড শেইকের সংখ্যা কত?
  1. ১৯৮২০
  2. ১৯৯১০
  3. ১৯৯০০
  4. ১৯৯৫০
সঠিক উত্তর:
১৯৯০০
উত্তর
সঠিক উত্তর:
১৯৯০০
ব্যাখ্যা
মোট হ্যান্ড শেইকের সংখ্যা
= ২০০C
= ২০০!/(২!১৯৮!)
= ১৯৯ × ২০০/২
= ১৯৯০০
১,৭৩১.
10 জন বালকের সাহায্যে মোট কত রকম ভাবে বাস্কেটবল টিম বানানো যাবে?
  1. ক) 252
  2. খ) 126
  3. গ) 504
  4. ঘ) 720
সঠিক উত্তর:
ক) 252
উত্তর
সঠিক উত্তর:
ক) 252
ব্যাখ্যা
প্রশ্ন: 10 জন বালকের সাহায্যে মোট কত রকম ভাবে বাস্কেটবল টিম বানানো যাবে?

সমাধান:
বাস্কেটবল টিমে খেলোয়ার থাকে ৫ জন।

10 জন থেকে 5 জনের টিম সাজানো যাবে =  10c5 = 252 টি
১,৭৩২.
7 জন মহিলা ও 4 জন পুরুষদের ভিতর থেকে 5 জনের একটি কমিটি কত উপায়ে গঠন করা যাবে যাতে সর্বদাই মহিলাদের সংখ্যা গরিষ্ঠতা থাকবে কিন্তু কমপক্ষে একজন পুরুষ থাকবে? 
  1. ক) 350
  2. খ) 360
  3. গ) 380
  4. ঘ) 385
সঠিক উত্তর:
ক) 350
উত্তর
সঠিক উত্তর:
ক) 350
ব্যাখ্যা
পুরুষ = 4 জন
মহিলা = 7 জন

4জন পুরুষ থেকে 1 জন ও 7 জন মহিলা থেকে 4 জন নিয়ে কমিটি গঠনের উপায় = 4C1 × 7C4
                                                                                                                            = 4 × 35 = 140
4 জন পুরুষ থেকে 2 জন ও 7 জন মহিলা থেকে 3 জন নিয়ে কমিটি গঠনের উপায় =  4C2 × 7C3
                                                                                                                             = 6 × 35 = 210
মোট কমিটি সংখ্যা = 140 + 210 
                              = 350
১,৭৩৩.
ORANGE শব্দটির অক্ষরগুলোকে কত ভাবে সাজানো যাবে যাতে স্বরবর্ণগুলো জোড় অবস্থানে থাকে?
  1. ক) 18
  2. খ) 36
  3. গ) 72
  4. ঘ) 56
সঠিক উত্তর:
খ) 36
উত্তর
সঠিক উত্তর:
খ) 36
ব্যাখ্যা
প্রশ্ন: ORANGE শব্দটির অক্ষরগুলোকে কত ভাবে সাজানো যাবে যাতে স্বরবর্ণগুলো জোড় অবস্থানে থাকে?

সমাধান:
এখানে মোট বর্ণ আছে 6 টি স্বরবর্ণ আছে 3 টি এবং সবগুলো বর্ণ ভিন্ন।

স্বরবর্ণ 3 টি জোড় অবস্থানে রেখে বিন্যাস হয় = 3p3 = 6 
বাকি বর্ণগুলোকে বিজোড় অবস্থানে রাখলে বিন্যাস হয় = 3p3 = 6

∴মোট বিন্যাস সংখ্যা = 6 × 6 = 36
১,৭৩৪.
'BACKDROP' শব্দটি হতে প্রতিবারে তিনটি করে অক্ষর নিয়ে কতভাবে বিন্যস্ত করা যাবে যেখানে C, R থাকবে না?
  1. 336
  2. 6720
  3. 720
  4. 120
সঠিক উত্তর:
120
উত্তর
সঠিক উত্তর:
120
ব্যাখ্যা
প্রশ্ন: 'BACKDROP' শব্দটি হতে প্রতিবারে তিনটি করে অক্ষর নিয়ে কতভাবে বিন্যস্ত করা যাবে যেখানে C, R থাকবে না?

সমাধান:
BACKDROP শব্দটিতে মোট বর্ণ আছে 8টি।
যেহেতু, C, R থাকবেনা তাই মোট বর্ণ হবে = 6 টি

∴ প্রতিবারে 3টি করে নিয়ে বিন্যাস সংখ্যা = 6P3
= 120
১,৭৩৫.
DEGREE শব্দটির অক্ষরগুলো থেকে প্রতিবার যেকোন 4টি অক্ষর কতভাবে বাছাই করা যায়?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 6
  4. ঘ) 7
সঠিক উত্তর:
ঘ) 7
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 7
ব্যাখ্যা

শব্দটিতে 6টি অক্ষর আছে যাদের মধ্যে 3টি E প্রতিবার 4টি অক্ষর বাছাই করার ক্ষেত্রে-

(a) 3টি E অন্য একটি ভিন্ন বর্ণ।
(b) 2টি E অন্য 2টি ভিন্ন বর্ণ।
(c) সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন।

(a) এর ক্ষেত্রে বাছাই করার উপায়, 1 × 3c1 = 3
(b) এর ক্ষেত্রে বাছাই করার উপায়, 1 × 3c2 = 3
(c) এর ক্ষেত্রে বাছাই করার উপায়, 4c4 = 1

∴ মোট উপায় = 3 + 3 + 1
= 7

১,৭৩৬.
15 জন খেলোয়াড় থেকে কতভাবে 11 জনের একটি টিম গঠন করা যাবে?
  1. 324 ভাবে
  2. 364 ভাবে
  3. 764 ভাবে
  4. 1365 ভাবে
সঠিক উত্তর:
1365 ভাবে
উত্তর
সঠিক উত্তর:
1365 ভাবে
ব্যাখ্যা
প্রশ্ন: 15 জন খেলোয়াড় থেকে কতভাবে 11 জনের একটি টিম গঠন করা যাবে?

সমাধান:
গঠন সংখ্যা = 15C11
= 15C4
= (15 × 14 × 13 × 12)/(4 × 3 × 2)
= 1365
১,৭৩৭.
গনিতের 5 খানা, পদার্থ বিজ্ঞানের 4 খানা এবং রসায়নের 3 খানা পুস্তককে একটি তাকে কতপ্রকারে সাজানো যায় যাতে একই বিষয়ের পুস্তকগুলো একত্রে থাকবে।
  1. ক) 103600
  2. খ) 103608
  3. গ) 103680
  4. ঘ) 13680
সঠিক উত্তর:
গ) 103680
উত্তর
সঠিক উত্তর:
গ) 103680
ব্যাখ্যা

3 ধরনের বই সাজানো যায় 3! = 6 উপায়ে যেখানে গনিতের বইগুলো নিজেদের মধ্যে 5! = 120 উপায়ে, পদার্থের গুলো নিজেদের মধ্যে 4! = 24 উপায়ে এবং রসায়নের গুলো নিজেদের মধ্যে 3! = 6 উপায়ে সাজানো যায়।
∴ বইগুলো একই তাকে 6×120×24×6 = 103680