বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিষয়াবলি

মোট প্রশ্ন২৭,৩৪৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক বিষয়াবলি

PrepBank · পাতা ৯০ / ২৭২ · ৮,৯০১৯,০০০ / ২৭,৩৪৭

৮,৯০১.
হায়াত তাহরির আল-শাম (HTS) কোন দেশের সশস্ত্র গোষ্ঠী?
  1. সিরিয়া 
  2. ইসরায়েল 
  3. লিবিয়া 
  4. ফিলিস্তিন 
সঠিক উত্তর:
সিরিয়া 
উত্তর
সঠিক উত্তর:
সিরিয়া 
ব্যাখ্যা

HTS:
- HTS-এর পূর্ণরূপ: Hay'at Tahrir al-Sham।
- হায়াত তাহরির আল-শাম (HTS) একটি ইসলামিক সশস্ত্র গোষ্ঠী যা সিরিয়ার উত্তর-পশ্চিম অংশে, বিশেষ করে ইদলিব প্রদেশে সক্রিয়।
- প্রতিষ্ঠা: ২০১৭ সালে আহরার আল-শাম এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে মিলে হায়াত তাহরির আল-শাম গঠন করা হয়।
- এটি মূলত আল-কায়েদার সিরিয়ান শাখা আল-নুসরা ফ্রন্টের উত্তরসূরি। এ সংগঠন সিরিয়ায় আল-কায়েদার সহযোগী শাখা ছিল। ২০১৬ সালে তারা আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।
- এটি আগে আল-কায়েদার সিরিয়ান শাখা ছিল।
- এর মূল লক্ষ্য ছিল সিরিয়ার সরকার ও তার মিত্রদের বিরুদ্ধে লড়াই করা।
- আহমেদ আল-শারার সংগঠন এইচটিএসের নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠী বাহিনী ২০২৫ সালের ডিসেম্বরে সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে। এরপর আহমেদ আল-শারা দেশটির প্রেসিডেন্ট হন।

উল্লেখ্য,
- জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং তুরস্কসহ অনেক দেশে এইচটিএস সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত ছিল।
- ৮ নভেম্বর, ২০২৫ তারিখে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নাম ‘সন্ত্রাসী’ নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে সিরিয়ার প্রেসিডেন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় জাতিসংঘ। 
- উল্লেখ্য যে, আহমেদ আল-শারা হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতা ছিলেন।
- ২০১৪ সালের মে মাস থেকে এইচটিএস জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার তালিকায় ছিল। তবে জুলাই, ২০২৫-এ যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে এটিকে বাদ দেয়। এর আগে আহমেদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

উৎস: i) Britannica.
ii) প্রথম আলো।

৮,৯০২.
ভারত কবে প্রজাতন্ত্রে পরিণত হয়?
  1. ১৫ আগস্ট, ১৯৪৭
  2. ২৬ জানুয়ারি, ১৯৫০
  3. ১৪ মার্চ, ১৯৫১
  4. ২৬ জানুয়ারি, ১৯৫১
সঠিক উত্তর:
২৬ জানুয়ারি, ১৯৫০
উত্তর
সঠিক উত্তর:
২৬ জানুয়ারি, ১৯৫০
ব্যাখ্যা
• ভারত:
- স্বাধীনতা লাভ - ১৫ আগস্ট, ১৯৪৭ সালে (যুক্তরাজ্য থেকে)।
- সংবিধান কার্যকর হয় - ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।
- প্রজাতন্ত্র ঘোষণা দেয় - ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।
- দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ - ভারত।

-  জাতীয় প্রতীক -  অশোকচক্র।
- রাজ্য সংখ্যা - ২৮ টি।
-  বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান - ভারতের।
- প্রথম প্রধানমন্ত্রী - জওহরলার নেহরু।
- প্রথম রাষ্ট্রপতি - ড. রাজেন্দ্র প্রসাদ।
- প্রথম মুসলমান রাষ্ট্রপতি - জাকির হোসেন।

→ তথ্যসূত্র: ব্রিটানিকা।
৮,৯০৩.
মহাস্থানগড়কে কোন সালে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়?
  1. ২০১৬ সালে
  2. ২০১৭ সালে
  3. ২০১৮ সালে
  4. ২০১৯ সালে
সঠিক উত্তর:
২০১৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০১৬ সালে
ব্যাখ্যা
মহাস্থানগড়:
- মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি।
- প্রাচীন পুণ্ড্রবর্ধন রাজ্যের রাজধানী মহাস্থানগড়ের নাম ছিল পুণ্ড্রনগর।
- এখানে মৌর্য, গুপ্ত, পাল, সেন সাম্রাজ্যের প্রচুর নিদর্শন পাওয়া গেছে।
- বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে মহাস্থানগড় অবস্থিত।
- সেন বংশের শেষ রাজা লক্ষ্মণ সেন (১০৮২-১১২৫) যখন গৌড়ের রাজা ছিলেন তখন এই গড় অরক্ষিত ছিল।
- ১৮৭৯ সালে প্রাচীন পুণ্ড্রবর্ধন রাজ্যের ঐতিহাসিক নিদর্শন আবিষ্কার করেন ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহ্যাম।
- এটি বাংলাদেশের সবচেয়ে পুরাতন ঐতিহাসিক স্থান।

⇒ ২০১৬ সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়।
- ২১ জানুয়ারি, ২০১৭ থেকে এই অনুষ্ঠানমালা শুরু হয়।

উৎস: i) বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
ii) প্রথম আলো।
৮,৯০৪.
ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. ক্যাম্প ডেভিড চুক্তি
  2. প্যারিস শান্তি চুক্তি
  3. ডেটন চুক্তি
  4. লুজান চুক্তি
সঠিক উত্তর:
প্যারিস শান্তি চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
প্যারিস শান্তি চুক্তি
ব্যাখ্যা
• প্যারিস শান্তি চুক্তি:
- স্বাক্ষরিত হয়- ২৭ জানুয়ারি, ১৯৭৩ সালে।
- স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স।
- পক্ষসমূহ: ভিয়েতনাম-যুক্তরাষ্ট্র।
- এই চুক্তির ফলে ভিয়েতনাম যুদ্ধের অবসান হয়।

অন্যদিকে,
• ডেটন চুক্তি:
- আনুষ্ঠানিকভাবে চুক্তিটি স্বাক্ষরিত হয় - ১৪ ডিসেম্বর, ১৯৯৫ সালে।
- স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স।
- উদ্যোক্তা: সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
- পক্ষসমূহ: সার্বিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা।
- উদ্দেশ্য: সার্বিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা সমস্যার সমাধান।

ক্যাম্প ডেভিড চুক্তি ১৯৭৮:
- চুক্তি স্বাক্ষরিত হয় ১৭ সেপ্টেম্ব, ১৯৭৮ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: মেরিল্যান্ড, যুক্তরাষ্ট।
- পক্ষসমূহ-মিসর ইসরাইল।

• লুজান চুক্তি:
 ১৯২৩ সালের ২৪ জুলাই সুইজারল্যান্ডের লুজানে স্বাক্ষরিত হয়।
এই চুক্তিটি অটোমান সাম্রাজ্য ভেঙে যাওয়ার পর তুরস্কের আধিকারিক সীমারেখা এবং আন্তর্জাতিক পরিসরে তার অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল।

উৎস: ব্রিটানিকা।
৮,৯০৫.
আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর তালিবান কত সালে কাবুলের নিয়ন্ত্রণ নেয়?
  1. সেপ্টেম্বর, ২০২০
  2. আগস্ট, ২০২১
  3. জুলাই, ২০২২
  4. জানুয়ারি, ২০২৩
সঠিক উত্তর:
আগস্ট, ২০২১
উত্তর
সঠিক উত্তর:
আগস্ট, ২০২১
ব্যাখ্যা

• তালিবান কর্তৃক  আফগানিস্তান পুনর্দখল:
- ১৪ এপ্রিল, ২০২১ (সৈন্য প্রত্যাহারের ঘোষণা):

- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেন যে, ১ মে থেকে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার শুরু হবে এবং ১১ সেপ্টেম্বরের মধ্যে তা সম্পন্ন হবে।
- ১৫ আগস্ট, ২০২১ (কাবুলের পতন):
- তালিবান যোদ্ধারা কাবুলে প্রবেশ করে। প্রেসিডেন্ট আশরাফ গনি দেশত্যাগ করেন এবং সরকারি বাহিনীর পতনের মাধ্যমে তালিবান পূর্ণ নিয়ন্ত্রণ নেয়।
- ৩০ আগস্ট, ২০২১ (চূড়ান্ত প্রস্থান):
- দিবাগত রাতে শেষ মার্কিন সামরিক বিমানটি কাবুল ত্যাগ করে। এর মাধ্যমে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ২০ বছরের যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
- ৭ সেপ্টেম্বর, ২০২১ (তত্ত্বাবধায়ক সরকার):
- তালিবান তাদের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভা ঘোষণা করে।

উল্লেখ্য,
- বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া।

উৎস: ব্রিটানিকা ও বিবিসি।

৮,৯০৬.
জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা IPCC-এর পূর্ণরূপ কোনটি?
  1. International Panel on Climate Control
  2. Intergovernmental Panel on Climate Change
  3. International Programme on Climate Change
  4. Intergovernmental Programme on Climate Control
সঠিক উত্তর:
Intergovernmental Panel on Climate Change
উত্তর
সঠিক উত্তর:
Intergovernmental Panel on Climate Change
ব্যাখ্যা

IPCC:
- জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল IPCC.
- IPCC-এর পূর্ণরূপ Intergovernmental Panel on Climate Change.
- জাতিসংঘের দুটি সংস্থা নিয়ে IPCC গঠিত হয়।
- WMO এবং UNEP এর সম্মিলিত নাম IPCC গঠিত হয়।
- জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল প্রতিষ্ঠিত হয় ১৯৮৮ সালে।
- IPCC এর বর্তমান সদস্য দেশ ১৯৫টি।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।

তথ্যসূত্র - IPCC ওয়েবসাইট।

৮,৯০৭.
আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
  1. ১৯৭৫ সালে
  2. ১৯৭৬ সালে
  3. ১৯৭৭ সালে
  4. ১৯৭৮ সালে
সঠিক উত্তর:
১৯৭৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৫ সালে
ব্যাখ্যা
আলজিয়ার্স চুক্তি:
- এই চুক্তিটি একটি দ্বিপাক্ষিক চুক্তি।
- ইরাক-ইরান দুই দেশের মধ্যে আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়।
- স্বাক্ষরিত হয়: ১৯৭৫ সালে।
- অনুমোদিত হয়: ১৯৭৬ সালে।
- মধ্যস্থতাকারী দেশ: আলজেরিয়া।
- স্বাক্ষরের স্থান: আলজিয়ার্স, আলজেরিয়া।
- ইরানের পক্ষে শাহ মোহাম্মদ রেজা পাহলভী এবং ইরাকের পক্ষে ভাইস প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এই চুক্তিতে স্বাক্ষর করেন।
- ইরাক কর্তৃক ইরান আক্রমনের মধ্য দিয়ে ১৭ সেপ্টেম্বর,১৯৮০ সালে চুক্তিটি অকার্যকর হয়।

তথ্যসূত্র - Britannica.com & History.com
৮,৯০৮.
'অপারেশন অডিসি ডন' এর মাধ্যমে পতন ঘটে -
  1. ক) গাদ্দাফীর শাসনামল
  2. খ) সাদ্দামের শাসনামল
  3. গ) মুরসির শাসনামল
  4. ঘ) হোসনি মোবারকের শাসনামল
সঠিক উত্তর:
ক) গাদ্দাফীর শাসনামল
উত্তর
সঠিক উত্তর:
ক) গাদ্দাফীর শাসনামল
ব্যাখ্যা
Operation Odyssey Dawn: 
- অপারেশন অডিসি ডন (Operation Odyssey Dawn) লিবিয়ায় মার্কিন তথা আন্তর্জাতিক মিলিটারি অপারেশনস-এর কোড নাম।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি সিদ্ধান্ত (১৯৭৩) বাস্তবায়নের জন্যই ছিল এই মিলিটারি অপারেশনস্।
- এই অপারেশন পরিচালিত হয় ১৯ থেকে ৩১ মার্চ ২০১১ পর্যন্ত।
- এর মধ্য দিয়ে লিবিয়ায় বিমান হামলা চালানো হয় এবং লিবিয়ার উপর ‘নোফ্লাই জোন' প্রতিষ্ঠা করা হয়।
- বিমান হামলায় যুক্তরাষ্ট্রের সাথে আরো অংশ নিয়েছিল বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ইতালি, হল্যান্ড, নরওয়ে, কাতার, রোম, আরব আমিরাত ও যুক্তরাজ্যের বিমান বাহিনী।
- এই বিমান হামলায় গাদ্দাফী উৎখাত হন এবং তার সরকারের পতন ঘটে।

সূত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
৮,৯০৯.
সম্প্রতি, জার্মানিতে আঘাত হানা তুষারঝড়ের নাম কী? (ফেব্রুয়ারি, ২০২৬)
  1. সিয়ারান
  2. জেরট্রুড
  3. এল্লি
  4. হ্যান্স
সঠিক উত্তর:
এল্লি
উত্তর
সঠিক উত্তর:
এল্লি
ব্যাখ্যা

→ সম্প্রতি, জার্মানিতে আঘাত হানা তুষারঝড়ের নাম এল্লি।

তুষারঝড় 'এল্লি':
- তুষারঝড় ‘এল্লি’ জার্মানিকে তুষারের চাদরে ঢেকে দিয়েছে।
- আটলান্টিক মহাসাগর থেকে আসা একটি শক্তিশালী নিম্নচাপ তুষারঝড়ে রূপ নিয়ে জার্মানিতে হানা দেয়৷
- এটি উত্তর জার্মানির পর এখন দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে।
- জার্মান আবহাওয়া দপ্তরের তথ্যমতে, পাহাড়ি এলাকায় তাপমাত্রা মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াস এবং অন্যান্য অঞ্চলে শূন্য থেকে ৪ ডিগ্রির মধ্যে থাকবে।
- রাইন উপত্যকায় তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। উঁচু পাহাড়ি এলাকায় প্রবল ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

৮,৯১০.
‘পাইন্যার মা’ কোন চিত্র শিল্পীর চিত্রকর্ম?
  1. হাশেম খান
  2. জয়নুল আবেদিন
  3. মুস্তফা মনোয়ার
  4. এস এম সুলতান
সঠিক উত্তর:
জয়নুল আবেদিন
উত্তর
সঠিক উত্তর:
জয়নুল আবেদিন
ব্যাখ্যা
জয়নুল আবেদিন:

- জয়নুল আবেদিন ১৯১৪ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন।
- তিনি বেড়ে উঠেছেন ব্রহ্মপুত্রের লালিত্যে গড়ে ওঠা সবুজ শ্যামলিমায়।
- জয়নুল তাঁর প্রথম জীবনেই নদী ও অবারিত প্রকৃতির মাঝে রোমান্টিকতার অনুপ্রেরণা পান।
- তিনি ১৯৩৩ সালে কলকাতা সরকারি আর্ট স্কুলে ভর্তি হন এবং পাঁচ বছর সেখানে ব্রিটিশ / ইউরোপীয় স্টাইলের ওপর পড়াশুনা করেন। 
- জয়নুল আবেদিন ও তাঁর কয়েকজন সহযোগী, যারা দেশ ভাগের পর ঢাকায় অভিবাসী হয়েছিলেন, আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন।
- ‘দুই মহিলা’ (গোয়াশ, ১৯৫৩), ‘পাইন্যার মা’ (গোয়াশ, ১৯৫৩) ও ‘মহিলা’ (জলরং, ১৯৫৩), 'ফসল মাড়াই', জলরং (১৯৬৩) হলো এ আমলের উল্লেখযোগ্য চিত্রকর্ম।
- ১৯৭৬ সালের ২৮ মে ঢাকায় তাঁর মৃত্যু হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৮,৯১১.
কোন দেশের সংবিধান সবচেয়ে ছোট?
  1. ক) যুক্তরাষ্ট্রের
  2. খ) কানাডার
  3. গ) জাপানের
  4. ঘ) ভারতের
সঠিক উত্তর:
ক) যুক্তরাষ্ট্রের
উত্তর
সঠিক উত্তর:
ক) যুক্তরাষ্ট্রের
ব্যাখ্যা
- মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার মৌলিক আইন এবং পশ্চিমা বিশ্বের একটি যুগান্তকারী দলিল।
- মার্কিন সংবিধান প্রাচীনতম লিখিত জাতীয় সংবিধান।
- মার্কিন সংবিধান ১৭৮৭ সালে ৫৫ জন প্রতিনিধির সাংবিধানিক সম্মেলন ফিলাডেলফিয়া কনভেনশনের  মধ্য দিয়ে মার্কিন সংবিধান অনুমোদিত হয়।
- মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান ১৭৮৮ সালের জুন মাসে অনুমোদিত হয়।

উৎস: ব্রিটানিকা।
৮,৯১২.
ভার্সাই চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় কোনটি?
  1. WHO
  2. ILO
  3. FAO
  4. UNESCO
সঠিক উত্তর:
ILO
উত্তর
সঠিক উত্তর:
ILO
ব্যাখ্যা

ILO:
- ILO এর পূর্ণরূপ International Labour Organization.
- সংস্থাটি ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাকাল: ১৯১৯ সালে।
- জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ: ১৯৪৬ সালে।
- ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৮৭টি। (সেপ্টেম্বর, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন ILO এর সদস্যপদ লাভ করে।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র - ILO অফিসিয়াল ওয়েবসাইট।

৮,৯১৩.
সর্বশেষ G20 শীর্ষ সম্মেলন শুরু হয়-
  1. ক) ১৪ নভেম্বর ২০২২
  2. খ) ১৫ নভেম্বর ২০২২
  3. গ) ১৬ নভেম্বর ২০২২
  4. ঘ) ১৭ নভেম্বর ২০২২
সঠিক উত্তর:
খ) ১৫ নভেম্বর ২০২২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫ নভেম্বর ২০২২
ব্যাখ্যা
G20 শীর্ষ সম্মেলন শুরু হয়- ১৫ নভেম্বর ২০২২।

• G20 হল একটি কৌশলগত বহুপাক্ষিক প্রতিষ্ঠান যা বিশ্বের প্রধান উন্নত ও উদীয়মান অর্থনীতির সাথে সংযোগ স্থাপন করে। G20 ভবিষ্যত বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সমৃদ্ধি সুরক্ষিত করার জন্য একটি কৌশলগত ভূমিকা রাখে।

- এটি G20 এর সপ্তদশ তম বৈঠক।
- অনুষ্ঠিত হয় বালি, ইন্দোনোশিয়ায়।
- আয়োজক নেতা জোকো উইডোডো।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার.
৮,৯১৪.
ইসলামি সহযোগিতা সংস্থার নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন কে?
  1. ক) বন্দর বিন হাজ্জাজ
  2. খ) হোসাইন ইব্রাহিম তাহা
  3. গ) মোহাম্মদ শতায়েহ
  4. ঘ) আহমেদ ‍বিন শাকুর
সঠিক উত্তর:
খ) হোসাইন ইব্রাহিম তাহা
উত্তর
সঠিক উত্তর:
খ) হোসাইন ইব্রাহিম তাহা
ব্যাখ্যা
ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এর নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন হোসাইন ইব্রাহিম তাহা। তিনি আফ্রিকার দেশ শাদ এর কূটনীতিক।
১৭ নভেম্বর ২০২১ তিনি বর্তমান মহাসচিব ড. ইউসুফ আল ওথাইমিন এর স্থলাভিষিক্ত হবেন।
(সূত্র: ওআইসি ওয়েবসাইট)
৮,৯১৫.
ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?
  1. ক) লন্ডন
  2. খ) ব্রাসেলস
  3. গ) রোম
  4. ঘ) প্যারিস
সঠিক উত্তর:
খ) ব্রাসেলস
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্রাসেলস
ব্যাখ্যা
- রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি তথা বর্তমানের ইউরোপীয়ান ইউনিয়ন গঠিত হয়।
- ইইউর প্রতিষ্ঠাতাকালীন সদস্য দেশ ছিলো ৬টি।
- সদর দপ্তর- ব্রাসেলস, বেলজিয়াম।
- ২০২০ সালের ৩১ জানুয়ারি ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ব্রিটেন ইইউ ত্যাগ করে।
- ফলে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা ২৮টি থেকে কমে বর্তমানে ২৭টি।

উৎস:- ইইউ ওয়েবসাইট।
৮,৯১৬.
জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক আইন কত সালে স্বাক্ষরিত হয়?
  1. ১৯৮০ সালে
  2. ১৯৮১ সালে
  3. ১৯৮৩ সালে
  4. ১৯৮২ সালে
সঠিক উত্তর:
১৯৮২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮২ সালে
ব্যাখ্যা

UNCLOS:
- UNCLOS-এর পূর্ণরূপ: United Nations Convention on the Law of the Sea.
- UNCLOS জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক আইন।
- স্বাক্ষরিত হয়: ১৯৮২ সালে।
- কার্যকর হয়: ১৯৯৪ সালে।
- মৎস্য শিকার, নৌচলাচল, মহীসােপান, গভীর সমুদ্রতল, বৈজ্ঞানিক গবেষণা ও সমুদ্র দূষণের মত বিষয়গুলাে এ চুক্তির মূল বিষয়।

⇒ আঞ্চলিক সমুদ্র অঞ্চল (Territorial sea):
- তটরেখা হতে একটি নির্দিষ্ট দ রত্বে সমুদ্রের উপর উপকূলীয় রাষ্ট্রের সার্বভৌমত্ব বজায় থাকে।
- এ সমুদ্র অঞ্চলকেই আঞ্চলিক সমুদ্র অঞ্চল বলে।
- ১৯৮২ সালের সমুদ্র আইন কনভেনশনে এ দ রত্ব ১২ নটিক্যাল মাইল নির্ধারণ করা হয়।

⇒ সংরক্ষিত অর্থনৈতিক অঞ্চল (Exclusive economic zone):
- ১৯৮২ সালের সমুদ্র আইন কনভেনশনে উপকূলীয় রাষ্ট্র সমুহকে সংরক্ষিত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অধিকার প্রদান করা হয়।
- এখানে উপকূলীয় রাষ্ট্রের একচেটিয়া অর্থনৈতিক অধিকার থাকে।
- এটি তটরেখা হতে সমুদ্রে সর্বোচ ২০০ নটিক্যাল মাইল বিস্তৃত হবে।

⇒ মহীসোপান (Continental shelf):
- মহাদেশের কিছু অংশে সমুদ্রের পানির মধ্যে বিস্তৃত থাকে।
- এখানে সমুদ্রের গভীরতা কম থাকে।
- মহাদেশের এ স্বল্প গভীর নিমজ্জিত অংশকে মহীসোপান বলে।
- ১৯৮২ সালের সমুদ্র আইন কনভেনশনে সাধারণভাবে কোন কোন দেশ তটরেখা হতে সমুদ্র বক্ষে ২০০ নটিক্যাল মাইল বা ২৫০০ মিটার গভীর সমুদ্র তলদেশ হতে ১০০ নটিক্যাল মাইল পর্যন্ত তার মহীসোপান কি বিস্তৃত করতে পারবে।

উৎস: UNCLOS ওয়েবসাইট।

৮,৯১৭.
কোন ধরনের দেশ নিয়ে G-77 গঠিত?
  1. অনুন্নত
  2. ঔপনিবেশিক
  3. উন্নয়নশীল
  4. উন্নত
সঠিক উত্তর:
উন্নয়নশীল
উত্তর
সঠিক উত্তর:
উন্নয়নশীল
ব্যাখ্যা
G-77:

- জাতিসংঘের উন্নয়নশীল দেশগুলোর জোট হচ্ছে G-77।
- এর পূর্ণরূপ হলো Group of 77
- এটি প্রতিষ্ঠিত হয় ১৫ জুন, ১৯৬৪ সালে।
- এর বর্তমান সদস্য দেশ ১৩৪টি।

তথ্যসূত্র - G-77 অফিসিয়াল ওয়েবসাইট।
৮,৯১৮.
আন্তর্জাতিক ফুটবল সংগঠন ফিফা (FIFA)-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. প্যারিস, ফ্রান্স
  2. লন্ডন, যুক্তরাজ্য
  3. বার্লিন, জার্মানি
  4. জুরিখ, সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
জুরিখ, সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
জুরিখ, সুইজারল্যান্ড
ব্যাখ্যা

FIFA (Fédération Internationale de Football Association) প্রতিষ্ঠিত হয় ১৯০৪ সালে। সংগঠনটির মূল কার্যালয় বা সদরদপ্তর অবস্থিত জুরিখ, সুইজারল্যান্ডে।

FIFA:
- FIFA (The Fédération Internationale de Football Association) আন্তর্জাতিক ফুটবল সংস্থা।
- এটি আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ২১ মে, ১৯০৪।
- প্রতিষ্ঠার স্থান: প্যারিস, ফ্রান্স।
- সদরদপ্তর: জুরিখ, সুইজারল্যান্ড।
- বর্তমান প্রেসিডেন্ট: জিয়ান্নি ইনফান্তিনো।

⇒ বাংলাদেশ ১৯৭৬ সালে ফিফা'র সদস্যপদ লাভ করে। 

উল্লেখ্য,
- প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে, উরুগুয়ে।
- সর্বশেষ ২০২২ সালে ফিফা বিশ্বকাপের ২২তম আসর অনুষ্ঠিত হয়।
- ২২তম আসরের চ্যাম্পিয়ন দেশ আর্জেন্টিনা।

⇒ ২০২৬ সালে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর অনুষ্ঠিত হবে।
- মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এই তিনটি দেশ একসাথে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর আয়োজন করবে।

উৎস: FIFA ওয়েবসাইট।

৮,৯১৯.
'লং ওয়াক টু ফ্রিডম' বইটি কে লিখেছেন?
  1. থাবো এমবেকি
  2. কফি আনান
  3. নেলসন ম্যান্ডেলা
  4. বারাক ওবামা
সঠিক উত্তর:
নেলসন ম্যান্ডেলা
উত্তর
সঠিক উত্তর:
নেলসন ম্যান্ডেলা
ব্যাখ্যা

→ 'লং ওয়াক টু ফ্রিডম' বইটি লিখেছেন নেলসন ম্যান্ডেলা।

নেলসন ম্যান্ডেলা:

- ১৮ জুলাই ১৯১৮ সালে দক্ষিণ আফ্রিকার এমভেজোতে জন্মগ্রহণ করেছিলেন।
- তিনি ছিলেন একজন কালো জাতীয়তাবাদী নেতা।
- দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা।
- ১৯৪৪ সালে তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে (ANC) যোগদান করেন।
- এফ ডব্লিউ ডি ক্লার্ক দেশের বর্ণবাদী বিচ্ছিন্নতার বর্ণবাদী ব্যবস্থার অবসান ঘটাতে সাহায্য করেছিলেন এবং সংখ্যাগরিষ্ঠ শাসনে শান্তিপূর্ণ পরিবর্তনের সূচনা করেছিলেন।
- ম্যান্ডেলা এবং ডি ক্লার্ক যৌথভাবে তাদের প্রচেষ্টার জন্য ১৯৯৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- 'লং ওয়াক টু ফ্রিডম' যা তার প্রথম জীবন এবং কারাগারে থাকা বছরগুলির বিবরণ দেয়, ১৯৯৪ সালে প্রকাশিত হয়েছিল।
- নেলসন ম্যান্ডেলা ৫ ডিসেম্বর ২০১৩ সালে মারা যান।

তথ্যসূত্র - Britannica.com

৮,৯২০.
Asia-Pacific Trade Agreement- কি নামে স্বাক্ষরিত হয়?
  1. ডাচ এগ্রিমেন্ট
  2. প্যাসিফিক এগ্রিমেন্ট
  3. ব্যাংকক এগ্রিমেন্ট
  4. কাতার এগ্রিমেন্ট
সঠিক উত্তর:
ব্যাংকক এগ্রিমেন্ট
উত্তর
সঠিক উত্তর:
ব্যাংকক এগ্রিমেন্ট
ব্যাখ্যা

• Asia-Pacific Trade Agreement ( APTA ).
- APTA হলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৭টি দেশের একটি অগ্রাধিকারমূলক আঞ্চলিক বাণিজ্য চুক্তি।
- এটি ১৯৭৫ সালে ব্যাংকক এগ্রিমেন্ট নামে স্বাক্ষরিত হয়।
- ২০০৫ সালে এটি সংশোধন করে এর নামকরণ করা হয় Asia Pacific Trade Agreement.

• APTA ভুক্ত দেশগুলো হলো:
- বাংলাদেশ, 
- চীন, 
- ভারত, 
- লাওস, 
- মঙ্গোলিয়া, 
- কোরিয়া প্রজাতন্ত্র, 
- শ্রীলঙ্কা। 

উৎস: ESCAP Website.

৮,৯২১.
প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে?
  1. ১৯১৪ সালে
  2. ১৯১৫ সালে
  3. ১৯১৮ সালে
  4. ১৯১৯ সালে
সঠিক উত্তর:
১৯১৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯১৪ সালে
ব্যাখ্যা

• প্রথম বিশ্বযুদ্ধ:
- প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়েছিল ১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্ডিন্যাস্ড বসনিয়র রাজধানী সারায়েভোতে - আততায়ীর হাতে নিহত হবার ঘটনার মধ্য দিয়ে।
- প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল ১৯১৪-১৯১৮ সাল।
- যুদ্ধ শুরু হয়: ২৮ জুলাই, ১৯১৪ সালে।
- শেষ হয়: ১১ নভেম্বর, ১৯১৮ সালে।
- যুদ্ধে কেন্দ্রীয় শক্তিজোট: জার্মানি, অস্ট্রিয়া, তুরস্ক, হাঙ্গেরী, বুলগেরিয়া।
- মিত্রশক্তি জোট ছিল: রাশিয়া, ফ্রান্স, সার্বিয়া, বেলজিয়াম, জাপান, বৃটেন, যুক্তরাষ্ট্র।
- যুদ্ধের ফলাফল: মিত্র শক্তির বিজয়।

উৎস: ব্রিটানিকা।

৮,৯২২.
জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ- [জুলাই ,২০২৫]
  1. পাকিস্তান
  2. ইন্দোনেশিয়া
  3. আলজেরিয়া
  4. মরক্কো
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
ওয়াল্ড পপুলেশন রিভিও ২০২৫:-
• বিশ্বের শীর্ষ মুসলিম জনসংখ্যার দেশসমূহ (২০২৫, মিলিয়ন এককে):
- ইন্দোনেশিয়া জনসংখ্যা: ২৭৫ মিলিয়ন।  
- পাকিস্তান জনসংখ্যা: ২৪৯.৬ মিলিয়ন।
- বাংলাদেশ জনসংখ্যা: ১৬৫.২ মিলিয়ন।
- নাইজেরিয়া জনসংখ্যা:  ২০০.০ মিলিয়ন।
- মিশর জনসংখ্যা:  ৯৫.০ মিলিয়ন।
- তুরস্ক জনসংখ্যা:  ৮৬.০ মিলিয়ন।
- ইরান জনসংখ্যা: ৮৩.০ মিলিয়ন।
 
উৎস: World Population review. [লিঙ্ক]
৮,৯২৩.
জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য -
  1. ৪৮টি
  2. ৫১টি
  3. ৫৩টি
  4. ৫৮টি
সঠিক উত্তর:
৫১টি
উত্তর
সঠিক উত্তর:
৫১টি
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (মে, ২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (মে, ২০২৫)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
৮,৯২৪.
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) প্রকাশিত প্রতিবেদন অনুসারে, গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি?
  1. নিউজিল্যান্ড
  2. ফিনল্যান্ড
  3. নরওয়ে
  4. সুইডেন
সঠিক উত্তর:
নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
নরওয়ে
ব্যাখ্যা
পাঁচটি মানদণ্ডে একটি দেশের গণতন্ত্র পরিস্থিতি বিচার করে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) গত ১০ ফেব্রুয়ারি ২০২২ সালে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে ১৬৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৫ নম্বরে।
তালিকায় গণতন্ত্র সূচকে শীর্ষ পাঁচটি দেশ হল:
- নরওয়ে (স্কোর ৯.৭৫ ),
- নিউ জিল্যান্ড (৯.৩৭),
- ফিনল্যান্ড (৯.২৭),
- সুইডেন (৯.২৬) ও
- আইসল্যান্ড (৯.১৮)।
অর্থাৎ এই দেশগুলোর নাগরিকরা সবচেয়ে বেশি গণতান্ত্রিক সুবিধা ভোগ করে। 

উৎস: bangla.bdnews24.com/
৮,৯২৫.
IPCC গঠিত হয় কোন দুটি জাতিসংঘের সংস্থার সম্মিলিত উদ্যোগে?
  1. WHO এবং UNESCO
  2. UNICEF এবং UNDP
  3. WMO এবং UNEP
  4. FAO এবং WHO
সঠিক উত্তর:
WMO এবং UNEP
উত্তর
সঠিক উত্তর:
WMO এবং UNEP
ব্যাখ্যা

IPCC:
- জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল IPCC.
- IPCC-এর পূর্ণরূপ Intergovernmental Panel on Climate Change.
- জাতিসংঘের দুটি সংস্থা নিয়ে IPCC গঠিত হয়।
- WMO এবং UNEP এর সম্মিলিত নাম IPCC গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৮৮ সালে।
- সদস্য: ১৯৫টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

তথ্যসূত্র - IPCC ওয়েবসাইট।

৮,৯২৬.
OIC - এর সচিবালয় কোথায় অবস্থিত?
  1. ক) ইসলামাবাদ
  2. খ) জেদ্দা
  3. গ) জাকার্তা
  4. ঘ) লাহোর
সঠিক উত্তর:
খ) জেদ্দা
উত্তর
সঠিক উত্তর:
খ) জেদ্দা
ব্যাখ্যা
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।

- OIC এর সদরদপ্তর/সচিবালয় সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

তথ্যসূত্র:- ওআইসি ওয়েবসাইট।
৮,৯২৭.
আজারবাইজান-আর্মেনিয়া শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়-
  1. ক) ৬ নভেম্বর ২০২০
  2. খ) ৭ নভেম্বর ২০২০
  3. গ) ৮ নভেম্বর ২০২০
  4. ঘ) ৯ নভেম্বর ২০২০
সঠিক উত্তর:
ঘ) ৯ নভেম্বর ২০২০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯ নভেম্বর ২০২০
ব্যাখ্যা
প্রতিবেশী দুই দেশ আজারবাইজান ও আর্মেনিয়া‌র মধ্যে দক্ষিণ ককেশাসের বিতর্কিত অঞ্চল নাগার্নো-কারাবাখ নিয়ে দ্বন্দ্ব অনেক পুরনো।
বিবাদপূর্ণ নাগার্নো-কারাবাখের মালিকানা ঘিরে ২৭ সেপ্টেম্বর ২০২০ সালে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে আজারবাইজান ও আর্মেনিয়া।
৯ নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
এই অঞ্চলের প্রধান সম্পদ- দস্তা, কয়লা, স্বর্ণ, মার্বেল, চুনা পাথর ও প্রাকৃতিক ঝরণা।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
৮,৯২৮.
মানবাধিকারে নিম্নের কোন অধিকারের বিষয়টি স্থান পেয়েছে?
  1. ক) আইনগত অধিকার
  2. খ) নৈতিক অধিকার
  3. গ) রাজনৈতিক অধিকার
  4. ঘ) সামাজিক অধিকার
সঠিক উত্তর:
ক) আইনগত অধিকার
উত্তর
সঠিক উত্তর:
ক) আইনগত অধিকার
ব্যাখ্যা
- মানবাধিকারে যে অধিকারের কথা বলা হয়েছে সেটি শুধু আইনগত অধিকার। 
- যে অধিকারের ভিত্তি আইন তাকেই আইনগত অধিকার বলা যায়। 
- যেখানে আইন নেই সেখানে আইনগত অধিকারের কোন প্রশ্নই আসে না। আবার যে সকল দেশে আইন আছে সেসকল দেশেও আইনগত অধিকার যে একই রকম তা কিন্তু নয়। দেশে দেশে আইনের যেমন পার্থক্য আছে তেমনি পার্থক্য আছে আইনগত অধিকারেরও। 
- আইনের পার্থক্য আইনগত অধিকারের পার্থক্যকেও চিহ্নিত করে। 
- কোন কোন ক্ষেত্রে অধিকারের প্রকৃতি যদিও বিভিন্ন রকম হতে পারে তথাপি কিছু কিছু অধিকার সকল দেশে সকল রকম মানুষের ক্ষেত্র বিশেষে অভিন্ন।
 
উৎস: বিএ/বিএসএসএস প্রোগ্রাম, এসএসএইচএল; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৮,৯২৯.
সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপে 'মোস্ট ভ্যাল্যুয়েবল' খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন কে?
  1. ক) সাবিনা খাতুন
  2. খ) শামসুন্নাহার জুনিয়র
  3. গ) রূপনা চাকমা
  4. ঘ) ঋতুপর্ণা চাকমা
সঠিক উত্তর:
খ) শামসুন্নাহার জুনিয়র
উত্তর
সঠিক উত্তর:
খ) শামসুন্নাহার জুনিয়র
ব্যাখ্যা
সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল:
- সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে চ্যাম্পিয়ন - বাংলাদেশ।
- কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ অনুর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে অপরাজিত থেকে শিরোপা জয় করেছে বাংলাদেশের বয়স ভিত্তিক দলটি।
- তার আগে নেপালের দশরথ রঙ্গশালায় নেপালকে হারিয়ে সিনিয়র বিভাগের শিরোপা ঘরে তুলেছিল সাবিনা খাতুনের দল।
- অনুর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের নেতৃত্ব - দিয়েছেন শামসুন্নাহার জুনিয়র।
- টুর্নামেন্টে সেরা গোল রক্ষকের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের গোল রক্ষক রূপনা চাকমা। 
- সর্বোচ্চ গোলদাতা আসরের ৫ গোল করা বাংলাদেশ অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র।
- মোস্ট ভ্যাল্যুয়েবল খেলোয়াড়ের পুরস্কারও শামসুন্নাহারের হাতে

উৎস: দৈনিক প্রথম আলো।
৮,৯৩০.
'টেবিল টেনিস' কোন দেশের জাতীয় খেলা?
  1. ক) ইন্দোনেশিয়া
  2. খ) চীন
  3. গ) মালয়েশিয়া
  4. ঘ) সিঙ্গাপুর
সঠিক উত্তর:
খ) চীন
উত্তর
সঠিক উত্তর:
খ) চীন
ব্যাখ্যা
- 'টেবিল টেনিস' চীনের জাতীয় খেলা। 
- চীনে ইহা পিংপং (Ping Pong) নামে পরিচিত। 
- ব্যাডমিন্টন ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের জাতীয় খেলা।
-,মালয়েশিয়া জাতীয় খেলার নাম Sepak Takraw বা কিক ভলিবল।

উৎস: ব্রিটানিকা, পত্রিকা রিপোর্ট। 
৮,৯৩১.
World Watch Institute কোন দেশভিত্তিক পরিবেশবাদী প্রতিষ্ঠান?
  1. ক) নিউজিল্যান্ড
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) সুইডেন
  4. ঘ) সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- World Watch Institute মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি পরিবেশবাদী গবেষণা প্রতিষ্ঠান।
- এটি বিশ্বের প্রথম বেসরকারি স্বাধীন পরিবেশ বিষয়ক গবেষণা সংস্থা। মার্কিন বিজ্ঞানী ও অর্থনীতিবিদ লেস্টার ব্রাউন ১৯৭৪ সালে এটি প্রতিষ্ঠা করেন।
- এর প্রধান কার্যালয় ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
(তথ্যসূত্রঃ Climate Action Network ওয়েবসাইট)
৮,৯৩২.
দক্ষিণ আফ্রিকার জাতীয় মুদ্রার নাম কী?
  1. দিনার
  2. র‍্যান্ড
  3. ডলার 
  4. ইউয়ান
সঠিক উত্তর:
র‍্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
র‍্যান্ড
ব্যাখ্যা

- মুদ্রার নাম: র‍্যান্ড।

•দক্ষিণ আফ্রিকা:

- দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত রাষ্ট্র।
- দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম Republic of South Africa.
- দেশটির দক্ষিণে ভারত মহাসাগর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- দুই মহাসাগর মিলিয়ে দক্ষিণ আফ্রিকার উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য প্রায় ১৭৩৯ মাইল।
- দেশটির আইনসভার নাম পার্লামেন্ট।
- দেশটির আইনসভা ২ কক্ষ বিশিষ্ট।
- যথা: উচ্চকক্ষ National Council, নিম্নকক্ষ National Assembly.
- মুদ্রার নাম: র‍্যান্ড।

এছাড়াও, 
- দক্ষিন আফ্রিকার রাজধানী ৩টি। যথা:
- নির্বাহী বা প্রশাসনিক রাজধানী: প্রিটোরিয়া।
- সংসদীয় রাজধানী: কেপ টাউন।
- বিচার বিভাগীয় রাজধানী: ব্লোয়েমফন্টেইন।

উৎস: Worldatlas. ও Britannica.

৮,৯৩৩.
বিশ্বব্যাংকের পূর্বাভাসমতে, ২০২৫ সালে বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম কমতে পারে কত শতাংশ?
  1. ৩%
  2. ৫%
  3. ৭%
  4. ৯%
সঠিক উত্তর:
৭%
উত্তর
সঠিক উত্তর:
৭%
ব্যাখ্যা

- বিশ্বব্যাংকের 'কমোডিটি মার্কেটস আউটলুক অক্টোবর ২০২৫' অনুসারে, চলতি বছরে সামগ্রিকভাবে পণ্যমূল্য ৭ শতাংশ কমতে পারে।
- ২০২৬ সালে পণ্যমূল্য আরো ৭ শতাংশ কমতে পারে।
- বিশ্ববাজারে পণ্যের মূল্য নির্ধারণে সবচেয়ে বেশি ভূমিকা রাখে জ্বালানি তেলের দাম।
- বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে জ্বালানির দাম আগের বছরের তুলনায় ১২ শতাংশ এবং ২০২৬ সালে আরো ১০ শতাংশ কমবে।

তথ্যসূত্র - ০১ নভেম্বর, ২০২৫ প্রথম আলো।

৮,৯৩৪.
নিম্নের কে জাতিসংঘের প্রথম নারী ন্যায়পাল?
  1. বিজয়লক্ষ্মী পন্ডিত
  2. হায়া রশীদ আল খলিফা
  3. শিরিন এল. ডডসন
  4. প্যাট্রিসিয়া ডুরান্ট
সঠিক উত্তর:
প্যাট্রিসিয়া ডুরান্ট
উত্তর
সঠিক উত্তর:
প্যাট্রিসিয়া ডুরান্ট
ব্যাখ্যা
জাতিসংঘের প্রথম নারী ন্যায়পাল:
- জাতিসংঘের প্রথম নারী ন্যায়পাল ছিলেন প্যাট্রিসিয়া ডুরান্ট।
- ২০০২ সালে প্যাট্রিসিয়া ডুরান্ট জাতিসংঘের প্রথম ন্যায়পাল নিযুক্ত হয়েছিলেন।

অন্যদিকে -
- বাহরাইনের হায়া রশীদ আল খলিফা প্রথম মুসলিম নারী হিসেবে ২০০৬ সালে সাধারণ পরিষদের ৬১তম অধিবেশনে সভাপতিত্ব করেন।
- জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি ভারতের বিজয়লক্ষ্মী পন্ডিত। 

উৎস: UN ওয়েবসাইট। [link]
৮,৯৩৫.
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর শীর্ষ পদ- 
  1. প্রশাসক
  2. মহাপরিচালক
  3. মহাসচিব
  4. প্রেসিডেন্ট
সঠিক উত্তর:
প্রশাসক
উত্তর
সঠিক উত্তর:
প্রশাসক
ব্যাখ্যা

​​UNDP:
- পূর্ণ নাম: United Nations Development Programme.
- প্রতিষ্ঠাকাল: ১৯৬৫ সালে।
- সদর দপ্তর: নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র।
- বর্তমানে ১৭০ দেশে ও অঞ্চলে কার্যক্রম পরিচালিত হয়।
- এর সর্বচ্চো পদ: প্রশাসক।
- বর্তমান প্রশাসক: Achim Steiner (জার্মানি)।[ আগস্ট, ২০২৫]
- স্লোগান / মিশন: "Empowered lives. Resilient nations."

​গুরুত্বপূর্ণ প্রোগ্রাম:
- Sustainable Development Goals (SDGs): ২০৩০ সালের মধ্যে ১৭টি লক্ষ্য বাস্তবায়ন।
- Human Development Index (HDI): মানব উন্নয়ন পরিমাপ।
- Global Environment Facility (GEF): পরিবেশ প্রকল্পে অর্থায়ন।
- Crisis Response and Recovery: সংঘাত ও দুর্যোগে পুনর্বাসন।
- Inclusive Growth Programmes:

উৎস: UNDP ওয়েবসাইট।

৮,৯৩৬.
কোন প্রেক্ষাপটে ন্যাম গঠিত হয়?
  1. ভিয়েতনাম যুদ্ধ
  2. পুঁজিবাদের সম্প্রসারণ
  3. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
  4. স্নায়ুযুদ্ধ
সঠিক উত্তর:
স্নায়ুযুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
স্নায়ুযুদ্ধ
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুরো বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে যথাক্রমে পুঁজিবাদী ব্লক ও সমাজতান্ত্রিক ব্লকে বিভক্ত হয়ে পড়ে। এই দুই বলয় প্রবল মাত্রায় স্নায়ুযুদ্ধে লিপ্ত হয়।

এরূপ পরিস্থিতিতে যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট ব্রোজ মার্শাল টিটো, ভারতের জওহরলাল নেহেরু, ইন্দোনেশিয়ার আহমেদ সুকর্ণ, মিশরের গামাল আবদেল নাসের, ঘানার কওয়ামি নক্রুমা প্রমুখ নেতৃত্ববৃন্দ জোট নিরপেক্ষ অবস্থান অবলম্বন করেন।

এই লক্ষ্যে ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত বান্দুং সম্মেলনে NAM (Non-Aligned Movement) গঠনের বিষয়ে আলোচনা হয়।
১৯৬১ সালের ১-৬ সেপ্টেম্বর ২৪টি দেশের অংশগ্রহণে সাবেক যুগোশ্লাভিয়ার (বর্তমান সার্বিয়া) রাজধানী বেলগ্রেড শহরে প্রথম NAM (The Non-Aligned Movement) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সর্বশেষ ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে আজারবাইজানের রাজধানী বাকুতে।

(তথ্যসূত্র: ন্যাম ওয়েবসাইট)
৮,৯৩৭.
চিকিৎসাবিজ্ঞানে 'নোবেল পুরস্কার ২০২৩' লাভ করেন -
  1. সোয়ান্তে প্যাবো
  2. পিয়েরে অ্যাগোস্টনি
  3. ক্যাটালিন কারিকো
  4. ডেভিড জুলিয়াস
সঠিক উত্তর:
ক্যাটালিন কারিকো
উত্তর
সঠিক উত্তর:
ক্যাটালিন কারিকো
ব্যাখ্যা
চিকিৎসাবিজ্ঞানে 'নোবেল পুরস্কার ২০২৩':
- চিকিৎসাবিজ্ঞানে অবদান রাখায় যৌথভাবে 'নোবেল পুরস্কার ২০২৩' জিতেছেন দুই বিজ্ঞানী।
- তারা হলেন ক্যাটালিন কারিকো এবং ড্রু ওয়েইসম্যান।
- ২ অক্টোবর, ২০২৩ তারিখে সুইডেনের নোবেল অ্যাসেমব্লি অ্যাট ক্যারোলিনস্কা ইন্সটিটিউট তাদের নাম ঘোষণা করেন।
- ক্যাটালিন কারিকো এবং ড্রু ওয়েইসম্যানকে তাদের নিউক্লিওসাইড বেস পরিবর্তন সংক্রান্ত আবিষ্কারের জন্য, যা কোভিড-১৯ এর বিরুদ্ধে কার্যকর এমআরএনএ ভ্যাকসিনের কার্যক্ষমতা বিকাশকে সক্ষম করেছে’ নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।

অন্যদিকে -
- চিকিৎসাবিজ্ঞানে 'নোবেল পুরস্কার ২০২২' লাভ করেন সোয়ান্তে প্যাবো।
- চিকিৎসাবিজ্ঞানে ২০২১ সালের নোবেল পুরস্কার জিতেছেন মার্কিন বিজ্ঞানী ডেভিড জুলিয়াস এবং আরডেম পাটাপৌটিয়ানকে।

২০২৩ সালের নোবেল বিজয়ী:
- সাহিত্য: জন ফসে।
- শান্তি: নার্গিস মোহাম্মদী।
- চিকিৎসাবিজ্ঞান: ক্যাটালিন কারিকো এবং ড্রু উইসম্যান।
- পদার্থবিজ্ঞান: পিয়েরে অ্যাগোস্টনি, ফিরেন্স ক্রাসজ এবং অ্যান লরিয়েল।
- রসায়ন: মুঙ্গি জি বাউইন্ডি, লুইস ই ব্রাস এবং আলেক্সি ই.ইকিমভ।
- অর্থনীতি: ক্লদিয়া গোল্ডিন।

উৎস: i) ৫ অক্টোবর, ২০২৩, কালের কন্ঠ।
         ii) ২ অক্টোবর, ২০২৩, যুগান্তর।
৮,৯৩৮.
বিশ্বব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম চালু করে কবে?
  1. ১৯৪৪ সালে
  2. ১৯৪৫ সালে
  3. ১৯৪৬ সালে
  4. ১৯৪৭ সালে
সঠিক উত্তর:
১৯৪৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৬ সালে
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক বলতে IBRD (International Bank for Reconstruction and Development) কে বুঝানো হয়।
- প্রতিষ্ঠিত হয়: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে: জুন, ১৯৪৬ সালে।
- ১৯৪৬ সালে যখন এটি কার্যক্রম শুরু করে, তখন এর সদস্য ছিল ৩৮টি।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ (বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা মনোনীত এবং মার্কিন নাগরিক হয়ে থাকে)।
- প্রধান অঙ্গসংস্থা: ৫টি।

⇒ বিশ্বব্যাংকের কাজ:
* দারিদ্র্যের সবচেয়ে বড় কারণ, যুদ্ধ। তাই সদ্য যুদ্ধ থেকে মুক্তি লাভ করা দেশসমূহকে পুনর্গঠনে সাহায্য করে বিশ্বব্যাংক।
* মধ্যম আয়ের দেশসমূহকে দারিদ্রমুক্ত থাকার পথ দেখানো।
* জলবায়ু পরিবর্তন প্রতিরোধে রাষ্ট্রসমূহকে সাহায্য করা।
* এইডস থেকে মুক্তি।
* মুক্তবাণিজ্য সম্প্রসারণ।
* স্বল্প সুদে ঋণ প্রদান করা; সুদ মুক্ত ধার দেওয়া; অনুদান প্রদান; শিক্ষা, অবকাঠামো ইত্যাদির উন্নয়ন; রাষ্ট্রের অর্থনৈতিক, কৃষি ইত্যাদি খাতের আধুনিকায়ন; প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা ইত্যাদি কাজও করে থাকে বিশ্বব্যাংক।

উৎস: World Bank ওয়েবসাইট।
৮,৯৩৯.
সম্প্রতি কোন দেশ তাদের শিক্ষাব্যবস্থায় ‘পেট্রিয়টিক এডুকেশন ল’ চালু করেছে?
  1. চীন
  2. পাকিস্তান
  3. ভারত
  4. নেপাল
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা

পেট্রিয়টিক এডুকেশন ল:
- ‘পেট্রিয়টিক এডুকেশন ল’ নামের আইন করে নাগরিকদের বিশেষত শিশুদের দেশপ্রেম শেখানোর উদ্যোগ নিয়েছে চীন।
- প্রকাশ্যে তারা এই সমাবেশের নাম দিয়েছে ‘ওয়াকিং ক্লাসরুম অব পলিটিক্স অ্যান্ড আইডিওলজি’।
- এর মানে হল হাঁটতে হাঁটতে গল্পচ্ছলে রাজনীতি ও মতাদর্শ শেখা।
- ‘পেট্রিয়টিক এডুকেশন ল’-এর (দেশপ্রেমনির্ভর শিক্ষা আইন) উদ্দেশ্য, জাতীয় ঐক্যকে আরও জোরদার করা।
- এই আইনের অধীনে দেশ ও ক্ষমতাসীন চায়নিজ কমিউনিস্ট পার্টিকে ভালোবাসার বাধ্যবাধকতা আছে।
- এই আইন কর্ম ও শিক্ষাক্ষেত্রে প্রযোজ্য এবং এর আওতাভুক্ত হবে শিশু থেকে শুরু করে সব খাতের কর্মী, পেশাজীবী।
- চীনের নানা ভাবাদর্শকে একীভূত করে একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলতে এই আইন করা হয়েছে।
- উদ্দেশ্য, চীন যেন বিশ্বমঞ্চে অর্থনীতি ও রাজনীতিতে মূল চালিকা শক্তিতে পরিণত হতে পারে।

উৎস: ১০ জানুয়ারি, ২০২৪, প্রথম আলো।

৮,৯৪০.
ফকল্যান্ড দ্বীপপুঞ্জের অপর নাম কী?
  1. গ্যালাপাগোস
  2. মালভিনাস
  3. সেন্ট হেলেনা
  4. ফিজি
সঠিক উত্তর:
মালভিনাস
উত্তর
সঠিক উত্তর:
মালভিনাস
ব্যাখ্যা
- ফকল্যান্ড দ্বীপপুঞ্জের অপর নাম হলো মালভিনাস।

ফকল্যান্ড দ্বীপ:
- ফকল্যান্ড দ্বীপ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
- এটি মালভিনাস নামেও পরিচিত।
- ফকল্যান্ড দ্বীপ নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে ১৯৮২ সালে যুদ্ধ সংঘটিত হয়।
- যুদ্ধের স্থান ছিল ফকল্যান্ড দ্বীপপুঞ্জ।
- যুদ্ধের যুক্তরাজ্য বিজয়ী হয় এবং ফকল্যান্ডসহ কিছু দ্বীপে যুক্তরাজ্যের নিয়ন্ত্রণে চলে যায়।

উল্লেখ্য,
- ১৯৮২ সালে আর্জেন্টিনা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ দখলে নিলে ব্রিটেন যুদ্ধ ঘোষণা করে।
- ১৪ জুন আর্জেন্টিনা পরাজিত হলে দ্বীপপুঞ্জে ব্রিটিশ নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং আর্জেন্টিনার সামরিক সরকার ক্ষমতা হারায়।

সূত্র: Britannica. 
৮,৯৪১.
নিচের কোনটি সদগুণ নয়?
  1. সাহসিকতা
  2. ক্রোধ
  3. মিতাচার
  4. ক্ষমা
সঠিক উত্তর:
ক্রোধ
উত্তর
সঠিক উত্তর:
ক্রোধ
ব্যাখ্যা
- সদগুণাবলী হলো উত্তম গুণাবলী। এসব গুণাবলী মানুষের মানবিক উৎকর্ষতা সাধন করে থাকে।
বিভিন্ন প্রকার সদগুণাবলীর মধ্যে রয়েছে:
- ক্ষমা, নম্রতা, সাহসিকতা, মিতাচার, উদারতা, শালীনতা, নিষ্ঠা, বন্ধুত্ব প্রভৃতি।
- ক্রোধ সদগুণ নয়।
(তথ্যসূত্র: সিভিক এডুকেশন-১ : স্নাতক শ্রেণী : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৮,৯৪২.
'উইম্বলডন চ্যাম্পিয়নশিপ ২০২৩' এর চ্যাম্পিয়ন কে?
  1. মার্কেতা ভন্দ্রোসোভা
  2. নোভাক জোকোভিচ
  3. কার্লোস আলকারাজ
  4. রাফায়েল নাদাল
সঠিক উত্তর:
কার্লোস আলকারাজ
উত্তর
সঠিক উত্তর:
কার্লোস আলকারাজ
ব্যাখ্যা
উইম্বলডন চ্যাম্পিয়নশিপ ২০২৩:
- উইম্বলডন চ্যাম্পিয়নশিপ বিশ্বের সবচেয়ে প্রাচীন টেনিস প্রতিযোগিতা।
- ১৮৭৭ সাল থেকে এটি যুক্তরাজ্যের লন্ডনের উইম্বলডনের এলাকায় নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে।
- ১৯১৩ সালে মিশ্র দ্বৈত এবং প্রমিলা দ্বৈতের প্রচলন ঘটানো হয়।

- ২০২৩ উইম্বলডন আসরের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ।
- ফাইনালে সেন্টার কোর্টে ৩-২ সেটে জেতেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আলকারাজ।

উৎস:The Daily Star পত্রিকা রিপোর্ট।
৮,৯৪৩.
তালেবান কোন দেশ ভিত্তিক সশস্ত্র সংগঠন?
  1. লিবিয়া
  2. পাকিস্তান
  3. আফগানিস্তান
  4. লেবানন
সঠিক উত্তর:
আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তান
ব্যাখ্যা
তালেবান (Taliban): 

• আফগানিস্তানের সশস্ত্র সংগঠন। 
• এটি অতি রক্ষণশীল রাজনৈতিক ও ধর্মীয় উপদল যা ১৯৯০-এর দশকের মাঝামাঝি আবির্ভূত হয়।
• আফগানিস্তানে সোভিয়েত সৈন্য প্রত্যাহার, আফগানিস্তানের কমিউনিস্ট শাসনের পতন এবং পরবর্তীতে বেসামরিক শৃঙ্খলার ভাঙ্গনের পরে এটি গঠিত হয়। 
• আফগান যুদ্ধের (১৯৭৮-৯২) পরে তালেবানের আবির্ভাব ঘটে । 
• গত ১৫ আগস্ট, ২০২১ আফগানিস্তানের তালেবান যোদ্ধারা অনেকটা রক্তপাতহীনভাবে দেশটির রাজধানী কাবুল দখল করে নেয়।
• এর আগে দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি পালিয়ে পার্শ্ববর্তী তাজিকিস্তানে আশ্রয় নেন।
• কাবুল দখলের মাধ্যমে প্রায় ২০ বছর পর তালেবান গোষ্ঠী পুনরায় আফগানিস্তানে ক্ষমতাসীন হয়।
• ২০০১ সালে ইঙ্গ-মার্কিন বাহিনীর আক্রমণের মুখে তালেবান ক্ষমতাচ্যুত হয়েছিলো।
• এর প্রতিষ্ঠাতা ও নেতা,মোল্লা মোহাম্মদ ওমর।  

উল্লেখ্য,
- ১৯৯৬ সালের শেষের দিকে তালেবানরা রাজধানী কাবুল দখল করে নেয় এবং দেশের দুই-তৃতীয়াংশের ওপর কার্যকর নিয়ন্ত্রণ লাভ করে।

উৎস: ব্রিটানিকা এবং আল জাজিরা রিপোর্ট। 
৮,৯৪৪.
Which of the following country is not surrounded by land?
  1. ক) Afganistan
  2. খ) Laos
  3. গ) Iran
  4. ঘ) Bhutan
সঠিক উত্তর:
গ) Iran
উত্তর
সঠিক উত্তর:
গ) Iran
ব্যাখ্যা
ইরান:

- ইরান ভূমি দ্বারা বেষ্টিত নয়।
- ইরান পশ্চিম এশিয়ায় ১,৬৪৮,১৯৫ বর্গ কিমি এলাকা নিয়ে একটি সার্বভৌম রাষ্ট্র।
- ইরান মালভূমি এবং পর্বতসমৃদ্ধ একটি অত্যন্ত রুক্ষ দেশ যার অধিকাংশ ভূমিই ১,৫০০ ফুট (৪৬০ মিটার) উপরে। 
- দেশটির উচ্চ অভ্যন্তরীণ অববাহিকাকে ঘিরে রয়েছে পর্বতশ্রেণী।
- দেশটির উত্তরে এলবুর্জ পর্বতমালা এবং ইরানের পশ্চিম সীমান্ত বরাবর জাগ্রোস পর্বতমালা।
- ইরানের সর্বোচ্চ বিন্দু, মাউন্ট দামাভান্দ।
- দেশের দক্ষিণ-পশ্চিম কোণে সবচেয়ে উল্লেখযোগ্য নদী হল করুণ। উর্মিয়া হ্রদ (দূর-উত্তর-পশ্চিমে) দেশের বৃহত্তম জলাশয়।

তথ্যসূত্র - Worldatlas.com
৮,৯৪৫.
According to the KNOMAD report, Bangladesh is the ___ highest remittance recipient.
  1. ক) 9th
  2. খ) 7th
  3. গ) 6th
  4. ঘ) 8th
সঠিক উত্তর:
খ) 7th
উত্তর
সঠিক উত্তর:
খ) 7th
ব্যাখ্যা
২০২২ সালের নভেম্বর মাসে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত বহুপক্ষীয় ট্রাস্ট ফান্ড ‘গ্লোবাল নলেজ পার্টনারশিপ অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ (KNOMAD) প্রকাশ করে Remittances Brave Global Headwinds শীর্ষক প্রতিবেদন। 
প্রতিবেদন অনুসারে -
    প্রবাসী আয়ে শীর্ষ ৮ দেশ [বিলিয়ন মার্কিন ডলার]
১. ভারত (১০০)
২. মেক্সিকো (৬০)
৩. চীন (৫১)
৪. ফিলিপাইন (৩৮)
৫. মিসর (৩২)
৬. পাকিস্থান (২৯)
৭. বাংলাদেশ (২১)
৮. নাইজেরিয়া (২১)

উৎস : knomad.org
৮,৯৪৬.
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্ন কক্ষের নাম কী?
  1. সিনেট
  2. হাউজ অব রিপ্রেজেনটিটিভ
  3. হাউজ অব লর্ডস
  4. হাউজ অব কমন্স
সঠিক উত্তর:
হাউজ অব রিপ্রেজেনটিটিভ
উত্তর
সঠিক উত্তর:
হাউজ অব রিপ্রেজেনটিটিভ
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রের দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভার নাম কংগ্রেস।
- কংগ্রেসের উচ্চ কক্ষের নাম সিনেট- ১০০ আসন।
- নিম্ন কক্ষের নাম হাউজ অব রিপ্রেজেনটিটিভ ৪৩৫ আসন। 
- যুক্তরাজ্যের দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভার নাম পার্লামেন্ট। পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম হাউজ অব লর্ডস।
- নিম্ন কক্ষের নাম হাউজ অব কমন্স।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৮,৯৪৭.
কোন শতাব্দীতে মধ্য এশিয়ায় মঙ্গোল সাম্রাজ্যের উত্থান ঘটে?
  1. একাদশ শতাব্দী
  2. দ্বাদশ শতাব্দী
  3. ত্রয়োদশ শতাব্দী
  4. চতুর্দশ শতাব্দী
সঠিক উত্তর:
ত্রয়োদশ শতাব্দী
উত্তর
সঠিক উত্তর:
ত্রয়োদশ শতাব্দী
ব্যাখ্যা
ত্রয়োদশ শতাব্দীতে মধ্য এশিয়ায় দুর্ধর্ষ মঙ্গোল জাতির উত্থান ঘটে।

মঙ্গোল সাম্রাজ্য
:
- মঙ্গোল সাম্রাজ্য ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সাম্রাজ্য।
- ত্রয়োদশ শতাব্দীর শুরুর দিকে মধ্য এশিয়ায় দুর্ধর্ষ মঙ্গল মঙ্গোল জাতির উত্থান ঘটে।
- চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গোলদের এই বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়।
- মঙ্গোলরা চীন থেকে শুরু করে মধ্য এশিয়া, পারস্য ও রাশিয়াতে সাম্রাজ্য প্রতিষ্ঠা করে এবং মিশর, ভারত, জাপান, কোরিয়া, বার্মা ও ইন্দোনেশিয়াতেও তাদের অভিযানের তরঙ্গ প্রবলভাবে আঘাত হানে।
- মঙ্গোলদের অভিযানগুলো নিষ্ঠুরতা লুণ্ঠন ও হত্যাকাণ্ডের কাহিনীতে ভরপুর।
- এ কারণে অনেক ঐতিহাসিক মঙ্গলদিগকে "বিধাতার অভিশাপ" ও "বিশ্বের ত্রাস" বলে অভিহিত করেছেন।

উল্লেখ্য,
- চেঙ্গিস খান ছিলেন বিশাল এ সাম্রাজ্যের প্রধান রাজনৈতিক ও সামরিক নেতা।
- ধারণা করা হয়, ১১৬২ সালে বা ১১৫৫ সালে মঙ্গোলিয়ার খেনতি পর্বতমালায় চেঙ্গিস খানের জন্ম।
- মঙ্গোল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর চেঙ্গিস খান ইউরেশিয়া দখলে পা বাড়ান।
- চেঙ্গিস খান ১২২৭ সালে মৃত্যুবরণ করেন।
- মূলত এ সময় থেকেই মঙ্গোল সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে।

উৎস: i) Britannica.
         ii) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৯৪৮.
International Atomic Energy Agency (IAEA) সদর দপ্তর কোথায়?
  1. কানাডা
  2. অস্ট্রিয়া
  3. সুইজারল্যান্ড
  4. জাপান
সঠিক উত্তর:
অস্ট্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রিয়া
ব্যাখ্যা
International Atomic Energy Agency.(IAEA):
- জাতিসংঘ পরিবারের মধ্যে বিশ্বের "শান্তির জন্য পরমাণু" সংস্থা হিসেবে ব্যাপকভাবে পরিচিত, IAEA হল পারমাণবিক ক্ষেত্রে সহযোগিতার আন্তর্জাতিক কেন্দ্র।
- সংস্থাটি পারমাণবিক প্রযুক্তির নিরাপদ, সুরক্ষিত এবং শান্তিপূর্ণ ব্যবহার প্রচারের জন্য তার সদস্য রাষ্ট্র এবং বিশ্বব্যাপী একাধিক অংশীদারদের সাথে কাজ করে।
- প্রতিষ্ঠিত হয়: ২৯ জুলাই, ১৯৫৭।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান মহাপরিচালক: রাফায়েল মারিয়ানো গ্রসি (আর্জেন্টিনা)।
- IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায় লাভ করে।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালে। AEA এর সদস্যপদ লাভ করে।

উৎস: IAEA ওয়েবসাইট।
৮,৯৪৯.
নিচের কোন দেশটি বাল্টিক সাগরের তীরবর্তী দেশ নয়? 
  1. ডেনমার্ক
  2. এস্তোনিয়া
  3. ফিনল্যান্ড
  4. অস্ট্রিয়া
সঠিক উত্তর:
অস্ট্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রিয়া
ব্যাখ্যা


- অস্ট্রিয়া বাল্টিক সাগরের তীরে অবস্থিত নয়।
• বাল্টিক সাগরের তীরবর্তী দেশসমূহের নাম:
- ডেনমার্ক,
- এস্তোনিয়া,
- ফিনল্যান্ড,
- জার্মানি,
- লাটভিয়া,
- লিথুয়ানিয়া,
- পোল্যান্ড,
- রাশিয়া (কালিনিনগ্রাদ ও সেন্ট পিটার্সবার্গ অঞ্চলের মাধ্যমে),
- সুইডেন।

উল্লেখ্য,
- মোট ৯টি দেশ বাল্টিক সাগরের তীরবর্তী।
- এর মধ্যে এস্তোনিয়া, লাটভিয়া, ও লিথুয়ানিয়া-কে একত্রে বাল্টিক রাষ্ট্র বলা হয়।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।

৮,৯৫০.
Pound is not a currency of which country?
  1. ক) Egypt
  2. খ) Lebanon
  3. গ) Morocco
  4. ঘ) Syria
  5. ঙ) None of these
সঠিক উত্তর:
গ) Morocco
উত্তর
সঠিক উত্তর:
গ) Morocco
ব্যাখ্যা
রিয়াল যেসব দেশের মুদ্রা:
- কাতার
- সৌদি আরব
- ওমান
- ইয়েমেন
- ইরান
- কম্বোডিয়া 
- ব্রাজিল।

পাউন্ড যেসব দেশের মুদ্রা:
- মিশর সিরিয়া
- লেবানন
- যুক্তরাজ্য (পাউন্ড স্টার্লিং)

দিরহাম যেসব দেশের মুদ্রা:
- সংযুক্ত আরব আমিরাত
- মরক্কো

দিনার যেসব দেশের মুদ্রা:
- ইরাক
- কুয়েত
- জর্ডান
- বাহরাইন
- আলজেরিয়া
- তিউনেশিয়া

তথ্যসূত্র - Britannica.com
৮,৯৫১.
এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? [অক্টোবর, ২০২৫]
  1. পাকিস্তান
  2. ভারত
  3. শ্রীলঙ্কা
  4. আফগানিস্তান
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা

১৭তম এশিয়া কাপ, ২০২৫: 
- সময়: ৯-১৮ সেপ্টেম্বর ২০২৫।
- মূল আয়োজক: ভারত।
- ভেন্যু: সংযুক্ত আরব আমিরাত (আবুধাবি ও দুবাই)। [ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার কারণে ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হয়েছে।]
- সংস্করণ: টি-টোয়েন্টি।
- টুর্নামেন্টে অংশ নেওয়া দল: ৮টি দল; ভারত, ওমান, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা।
- চ্যাম্পিয়ন দল: ভারত।
- রানার্স আপ:পাকিস্তান।
- ম্যান অব দ্য ফাইনাল: তিলক বার্মা (ভারত)। 
- ম্যান অব দ্য টুর্নামেন্ট: অভিষেক শার্মা (ভারত)।

তথ্যসূত্র: পত্রিকা প্রতিবেদন।

৮,৯৫২.
ILO কনভেনশন-১৩৮ অনুসারে কত বছরের কম বয়সী শিশুদের কাজে লাগানো যাবে না?
  1. ক) ১৮ বছর
  2. খ) ১৭ বছর
  3. গ) ১৫ বছর
  4. ঘ) ১২ বছর
সঠিক উত্তর:
গ) ১৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫ বছর
ব্যাখ্যা
কাজে যোগদানের ন্যূনতম বয়স সম্পর্কিত আইএলও কনভেনশন ১৩৮ অনুসমর্থন করেছে বাংলাদেশ। এ কনভেনশন অনুসমর্থনের মাধ্যমে সবকয়টি মৌলিক কনভেনশন অনুসমর্থনের মাইলফলক স্পর্শ করলো বাংলাদেশ।

১৮৯ দেশের মধ্যে ১৭৩টি দেশ এই চুক্তি সই করেছে। এখানে তিনটা বিষয় উল্লেখ আছে -
- ১৫ বছরের কম কোনো শিশুকে কাজে লাগানো যাবে না।
- আর্থ সামাজিক অবস্থা বিশেষ বিবেচনার পরিপ্রেক্ষিতে কোনো দেশ বয়স এক বছর কমাতে পারবে (১৪ বছর পর্যন্ত)।
- ১৪ বছর হোক বা ১৫ বছর হোক শিশুদের কোনো অবস্থাতেই কোনো ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবে না।  

আরেকটা বিষয় হলো, ১৪ বছর বয়সে কোনো শিশুকে কাজে লাগানো হলেও তাকে সাবালক বলে ধরে নেওয়া যাবে না। এটা তার বিয়ের বয়স হিসেবেও ব্যবহার করা যাবে না। বিভিন্ন মামলা মোকাদ্দমায় সে সাবালক হিসেবেও বিবেচিত হবে না। তাকে ‘শিশু অপরাধী’ হিসেবেই গণ্য করতে হবে।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২২
৮,৯৫৩.
আঙ্কটাড এর প্রতিবেদন অনুযায়ী ২০১৮ সালে বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ করে কোন দেশ?
  1. ক) জাপান
  2. খ) চীন
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) যুক্তরাষ্ট্র
  5. ঙ) সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর:
খ) চীন
উত্তর
সঠিক উত্তর:
খ) চীন
ব্যাখ্যা
১২ জুন ২০১৯ জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা বা আঙ্কটাড বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী ২০১৮ সালে বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ করে চীন যার পরিমাণ ১০৩ কোটি মার্কিন ডলার। সবচেয়ে বেশি বিনিয়োগ হয় বিদ্যুৎ খাতে যার পরিমাণ ১০১.২ কোটি মার্কিন ডলার। (সূত্রঃ আঙ্কডাট ওয়েবসাইট)
৮,৯৫৪.
নিচের কোনটি ASEAN-এর সদস্য নয়? [ আগস্ট, ২০২৫]
  1. মালয়েশিয়া
  2. ফিলিপাইন
  3. শ্রীলংকা
  4. ব্রুনাই
সঠিক উত্তর:
শ্রীলংকা
উত্তর
সঠিক উত্তর:
শ্রীলংকা
ব্যাখ্যা
আসিয়ান:
- এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোর একটি জোট।
- প্রতিষ্ঠাকাল: ৮ আগস্ট, ১৯৬৭ সালে, ব্যাংকক, থাইল্যান্ড।
- ব্যাংকক, ডিক্লারেশন স্বাক্ষরের মাধ্যমে। 
- প্রতিষ্ঠাকাল সদস্য দেশ: পাঁচটি সদস্য দেশ যথা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং ফিলিপাইন।
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- শ্রীলংকা ASEAN-এর সদস্য নয়
- বর্তমান সদস্য দেশ ১০টি। [আগস্ট, ২০২৫]
- অন্য সদস্য দেশগুলো: ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।

উৎস: ASEAN ওয়েবসাইট।
৮,৯৫৫.
‘আইএলও’ এর সদর দফতর কোথায়?
  1. ক) প্যারিস
  2. খ) জেনেভা
  3. গ) নিউইয়র্ক
  4. ঘ) এর কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
খ) জেনেভা
ব্যাখ্যা
ILO:

- ILO (International Labour Organization) ১৯১৯ সালে ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- ILO এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৮৭টি।
- বর্তমান মহাপরিচালক ব্রিটেনের গাই রাইডার।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন ILO এর সদস্যপদ লাভ করে।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র - ILO অফিসিয়াল ওয়েবসাইট।
৮,৯৫৬.
USMCA মূলত কোন অঞ্চলকে প্রতিনিধিত্ব করে?
  1. ক) উত্তর আমেরিকা
  2. খ) মধ্য আমেরিকা
  3. গ) দক্ষিণ আমেরিকা
  4. ঘ) ক্যারিবিয়ান অঞ্চল
সঠিক উত্তর:
ক) উত্তর আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
ক) উত্তর আমেরিকা
ব্যাখ্যা
USMCA (The United States-Mexico-Canada Agreement) হলো উত্তর আমেরিকা অঞ্চলের একটি মুক্ত বাণিজ্য চুক্তি।

এর অংশীদার দেশগুলো হলো:
- মার্কিন যুক্তরাষ্ট্র
- মেক্সিকো এবং
- কানাডা।

- পূর্বেকার NAFTA চুক্তির স্থলে ২০১৮ সালের ৩০ নভেম্বর USMCA চুক্তি স্বাক্ষরিত হয়। এটি কার্যকয় হয় ২০২০ সালের ১ জুলাই থেকে।
- NAFTA (The North American Free Trade Agreement) চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯২ সালের ১৭ ডিসেম্বর এবং কার্যকর হয় ১৯৯৪ সালের ১ জানুয়ারি থেকে।

তথ্যসূত্র: মার্কিন সরকারি ওয়েবসাইট
৮,৯৫৭.
নিচের কোন চুক্তিটি পরিবেশের সঙ্গে সম্পর্কিত নয়?
  1. কিয়োটো কনভেনশন
  2. কার্টাগেনা প্রটোকল
  3. মন্ট্রিল প্রটোকল
  4. কিয়োটো প্রটোকল
সঠিক উত্তর:
কিয়োটো কনভেনশন
উত্তর
সঠিক উত্তর:
কিয়োটো কনভেনশন
ব্যাখ্যা
কিয়োটো কনভেনশন (Kyoto Convention):
- পূর্ণ নাম: International Convention on the Simplification and Harmonization of Customs Procedures
- উদ্দেশ্য: আন্তর্জাতিক বাণিজ্যে শুল্ক কার্যক্রম সহজীকরণ এবং সমন্বয়।
- এটি বিশ্ব বাণিজ্য সংক্রান্ত একটি কনভেনশন এবং পরিবেশের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়।
- এটি পরিবেশগত বিষয়ের বাইরে, বাণিজ্য ও শুল্কসংক্রান্ত কার্যক্রম সহজতর করার জন্য গুরুত্বপূর্ণ।

এছাড়া,
- কিয়োটো প্রটোকল পরিবেশগত কূটনীতির অন্যতম উদাহরণ, যা বিশ্বের দেশগুলোর মধ্যে গ্রীনহাউস গ্যাস নির্গমন হ্রাসের জন্য একটি চুক্তি।
- কার্টাগেনা প্রটোকল জৈব নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি।
- মন্ট্রিল প্রটোকল হচ্ছে ওজোন স্তর রক্ষা করার জন্যে একটি আন্তর্জাতিক চুক্তি। 

উৎস: UNFCCC
World Customs Organization
৮,৯৫৮.
জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংস্থা-
  1. ক) ICAO
  2. খ) IMO
  3. গ) WMO
  4. ঘ) ITU
সঠিক উত্তর:
গ) WMO
উত্তর
সঠিক উত্তর:
গ) WMO
ব্যাখ্যা

- WMO এর পূর্ণরূপ World Meteorological Organization।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৫০ সালে।
- এটি জাতিসংঘের আবহাওয়া বিষয়ক বিশেষায়িত একটি সংস্থা।
- এর‌ সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- সংস্থাটির সদস সংখ্যা ১৮৭টি।
উৎসঃ WMO এর ওয়েবসাইট।

৮,৯৫৯.
১৯৭৫ সালে ভারতের ২২তম রাজ্য হিসেবে স্বীকৃতি পায় - 
  1. অরুণাচল 
  2. সিকিম
  3. মিজোরাম
  4. নাগাল্যান্ড
সঠিক উত্তর:
সিকিম
উত্তর
সঠিক উত্তর:
সিকিম
ব্যাখ্যা

সিকিম:
- সিকিম ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য,
​- সিকিমের রাজধানী গ্যাংটক।
- এটি পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার পাদদেশে অবস্থিত।
- একসময় এটি একটি স্বাধীন অঞ্চল ছিল, কিন্তু ১৯৭৫ সালে ভারতের প্রজাতন্ত্রের অংশ হয়ে ওঠে।
- ১৯৭৩ সালে নির্বাচনী কারচুপির অভিযোগের পর সিকিম ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বে রাজতন্ত্রবিরোধী আন্দোলন শুরু হয়।
- ১৯৭৪ সালের পুনর্নির্বাচনে লেন্দুপ দর্জির নেতৃত্বে সিকিম ন্যাশনাল কংগ্রেস বিপুল বিজয় অর্জন করে।
- ১৯৭৫ সালের ২৭ মার্চ গণভোটের মাধ্যমে রাজতন্ত্র বিলুপ্ত করা হয়।

উল্লেখ্য,
- ২৬ এপ্রিল ১৯৭৫ সালে সিকিম ভারতের ২২তম রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে।

সূত্র: ব্রিটানিকা ও বিভিন্ন পত্রিকা রিপোর্ট।

৮,৯৬০.
‘গ্রিনহাউজ’ শব্দটি প্রথম ব্যবহার করেন কে?
  1. ক) লেস্টার ব্রাউন
  2. খ) গান্টার পাউলি
  3. গ) সুভনটে আরহেনিয়াস
  4. ঘ) নরম্যান বোরলগ
সঠিক উত্তর:
গ) সুভনটে আরহেনিয়াস
উত্তর
সঠিক উত্তর:
গ) সুভনটে আরহেনিয়াস
ব্যাখ্যা
- সুইডেনের বিজ্ঞানী সুভনটে আরহেনিয়াস ১৮৯৬ সালে সর্বপ্রথম ‘গ্রিনহাউজ’ শব্দটি ব্যবহার করেন।
অন্যদিকে,
- নরম্যান বোরলগকে সবুজ বিপ্লবের জনক বলা হয়।
- লেস্টার ব্রাউন প্রথম ‘জলবায়ু শরনার্থী’ সম্পর্কে ধারণা দেন।
- গান্টার পাউলি সর্বপ্রথম ব্লু ইকোনমিক প্রত্যয়টি ব্যবহার করেন।
(তথ্যসূত্র: ব্রিটানিকা এবং অ্যাকাডেমিয়া)
৮,৯৬১.
কোনটি জাতিসংঘের সহযোগী নয়?
  1. আইএলও
  2. হু (WHO)
  3. ASEAN (আশিয়ান)
  4. উপরের সবকটি
সঠিক উত্তর:
ASEAN (আশিয়ান)
উত্তর
সঠিক উত্তর:
ASEAN (আশিয়ান)
ব্যাখ্যা
ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- ASEAN জোটের বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।
- আসিয়ান আঞ্চলিক ফোরাম (ASEAN Regional Forum- ARF) এর সদস্য সংখ্যা ২৭টি।
- বাংলাদেশ ARF এর সদস্য।

অন্যদিকে,
- ILO ও WHO জাতিসংঘের সহযোগী। 

উৎস: ASEAN ওয়েবসাইট।
৮,৯৬২.
পর্তুগাল ও স্পেনের মধ্যবর্তী সীমানা কোনটি?
  1. লাইন অব ডিমারকেশন
  2. লাইন অব একচুয়াল কন্ট্রোল
  3. পার্পল লাইন
  4. সনেরা লাইন
সঠিক উত্তর:
লাইন অব ডিমারকেশন
উত্তর
সঠিক উত্তর:
লাইন অব ডিমারকেশন
ব্যাখ্যা
বিভিন্ন দেশের সীমানা:
- ডুরান্ড লাইন - পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা।
- ম্যাকমোহন লাইন - ভারত ও চীনের মধ্যে সীমানা।
- রেডক্লিফ লাইন - ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
- লাইন অব ডিমারকেশন - পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা।
- লাইন অব কন্ট্রোল - ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা।
- লাইন অব একচুয়াল কন্ট্রোল - চীন ও ভারত মধ্যে সীমানা।
- পার্পল লাইন - ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা।
- সনেরা লাইন - মেক্সিকো ও যুক্তরাষ্ট্র মধ্যকার সীমানা।

তথ্যসূত্র - Britannica.com
৮,৯৬৩.
কত সালে টাইটানিক চলচ্চিত্র মুক্তি পায়? 
  1. ১৯৯৬ সালে
  2. ১৯৯৭ সালে
  3. ১৯৯৮ সালে
  4. ১৯৯৯ সালে
সঠিক উত্তর:
১৯৯৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৭ সালে
ব্যাখ্যা

টাইটানিক চলচ্চিত্র:
- জেমস ক্যামেরন নির্মিত সবচেয়ে আলোচিত ‘টাইটানিক’ চলচ্চিত্রটি ১৯৯৭ সালে মুক্তি পায়।
- ২০০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত হয় ‘টাইটানিক’।
- মুক্তির পর এ সিনেমা আয় করে ২.২৫৭ বিলিয়ন মার্কিন ডলার।
- এতে অভিনয় করেন লিওনার্দো ডি ক্যাপ্রিও এবং কেট উইন্সলেট।

সূত্র- কালের কন্ঠ পত্রিকা রিপোর্ট। 

৮,৯৬৪.
২০২৬ সালে ফিফা বিশ্বকাপ ফুটবলের কততম আসর অনুষ্ঠিত হবে?
  1. ২১তম
  2. ২২তম
  3. ২৩তম
  4. ২৪তম
সঠিক উত্তর:
২৩তম
উত্তর
সঠিক উত্তর:
২৩তম
ব্যাখ্যা

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

উৎস: FIFA ওয়েবসাইট।

৮,৯৬৫.
Microsoft has developed its latest version of the Windows Operating System, with a new user interface and improvements to performance. Which is the latest version?
  1. ক) Windows 10A
  2. খ) Windows 12
  3. গ) Windows XPro
  4. ঘ) Windows 11
সঠিক উত্তর:
ঘ) Windows 11
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Windows 11
ব্যাখ্যা
Microsoft has launched its new Windows operating system 'Windows 11'. It is being called the "next generation" of Windows.
The newest version of Windows comes six years after the tech giant had introduced Windows 10 to the world.
৮,৯৬৬.
২০২৪ সালে ৪৪তম ASEAN শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. আজারবাইজান
  2. ইন্দোনেশিয়া
  3. লাওস
  4. সামোয়া
সঠিক উত্তর:
লাওস
উত্তর
সঠিক উত্তর:
লাওস
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ASEAN:

- ASEAN এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- ASEAN জোটের বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।

⇒ আসিয়ান আঞ্চলিক ফোরাম (ASEAN Regional Forum- ARF) এর সদস্য সংখ্যা ২৭টি।
- দেশগুলো হলো: ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, মায়ানমার, কম্বোডিয়া, লাওস, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, মঙ্গোলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, রাশিয়া, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, পূর্ব তিমুর, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা (সর্বশেষ সদস্য)।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৪ সালে।

উল্লেখ্য,
- ২০২৪ সালের অক্টোবরে ৪৪তম ASEAN শীর্ষ সম্মেলন লাওসে অনুষ্ঠিত হবে।

উৎস: ASEAN ওয়েবসাইট।
৮,৯৬৭.
কোন দেশের স্বাধীনতা প্রাপ্তির মাধ্যমে অছি পরিষদ তাদের কার্যক্রম স্থগিত করে দেয়?
  1. ক) নাউরু
  2. খ) পালাউ
  3. গ) গাম্বিয়া
  4. ঘ) রোমানিয়া
সঠিক উত্তর:
খ) পালাউ
উত্তর
সঠিক উত্তর:
খ) পালাউ
ব্যাখ্যা
অছি পরিষদ/Trusteeship Council
▪ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেসকল ট্রাস্ট অঞ্চল স্বাধীনতা পাওয়ার যোগ্য সেসকল অঞ্চলসমূহকে স্বাধীন বা স্বায়ত্তশাসন লাভ করার উপযোগী করার উদ্দেশ্যে অছি পরিষদ কাজ করেছে।
▪ ১ নভেম্বর, ১৯৯৪ সালে এই পরিষদের কার্যক্রম স্থগিত হয়। তবে প্রয়োজন মনে হলে জাতিসংঘ সাধারণ পরিষদ অথবা নিরাপত্তা পরিষদের অনুমোদনক্রমে এটি আবার কার্যক্রম শুরু করতে পারবে।
▪ জাতিসংঘ সনদের ত্রয়োদশ অধ্যায়ে (৮৬ - ৯১নং অনুচ্ছেদ) অছি পরিষদ সম্পর্কে বলা হয়েছে।
▪ অছি পরিষদের অধীনে ১১টি ট্রাস্ট অঞ্চল যা জাতিসংঘের ৭টি সদস্য রাষ্ট্রের অধীনস্ত ছিলো, সেগুলো স্বাধীনতা বা স্বায়ত্বশাসন লাভ করে। এই পরিষদের অধীনে সর্বশেষ স্বাধীনতা লাভকারী দেশ “পালাউ” যা যুক্তরাষ্ট্রের অধীনস্ত ছিলো।
▪ ১৯৯৪ সালে পালাউয়ের স্বাধীনতা প্রাপ্তির মাধ্যমে সকল অছি অঞ্চলই স্বাধীন দেশে পরিণত হয়।
▪ ১৯৯৪ সাল থেকে অছি পরিষদের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
৮,৯৬৮.
কোন দেশ 'World Health Organization' প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছিল?
  1. যুক্তরাষ্ট্র
  2. ব্রাজিল
  3. চীন
  4. খ ও গ
সঠিক উত্তর:
খ ও গ
উত্তর
সঠিক উত্তর:
খ ও গ
ব্যাখ্যা
WHO:
- WHO-এর পূর্ণরূপ: World Health Organization.
- WHO জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ৭ এপ্রিল, ১৯৪৮।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৬১টি দেশ।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: জাতিসংঘের উদ্যোগে International Health Conference।
- বিশ্বব্যাপী উন্নত ও স্বাস্থ্যসম্মত ভবিষ্যৎ গড়ে তোলাই এই সংস্থার প্রধান কাজ।
- এটি জাতিসংঘের সদস্য দেশসমূহের জনস্বাস্থের উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এটি জাতিসংঘ উন্নয়ন গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্য।
- ১৯৭২ সালে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদস্যপদ লাভের মাধ্যমে জাতিসংঘ পরিবারের সাথে যুক্ত হয়।

উল্লেখ্য,
- ১৯৪৫ সালে যখন কূটনীতিকরা জাতিসংঘ গঠনের জন্য মিলিত হন, উক্ত আলোচনা মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্থাপন ছিল অন্যতম।
- জাতিসংঘ প্রতিষ্ঠার সম্মেলনের সময় একটি আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠা এবং এর সংবিধান প্রণয়নের জন্য একটি সম্মেলন আহ্বানের প্রস্তাব দেন ব্রাজিল ও চীন।
- ১৯৪৬ সালের ১৫ ফেব্রুয়ারি, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল মহাসচিবকে এই ধরনের একটি সম্মেলন আহ্বান করার নির্দেশ দেয়।
- একটি কারিগরি প্রস্তুতি কমিটি প্যারিসে ১৮ মার্চ - ৫ এপ্রিল, ১৯৪৬ সালের মধ্যে বৈঠক করে এবং সংবিধানের জন্য প্রস্তাবগুলি তৈরি করে যা ১৯ জুন - ২২ জুলাই, ১৯৪৬ সালের মধ্যে নিউইয়র্ক সিটিতে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলনে উপস্থাপন করা হয়েছিল।
- এই প্রস্তাবগুলির ভিত্তিতে, সম্মেলন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংবিধানের খসড়া ও গৃহীত, ২২ জুলাই ১৯৪৬ সালে জাতিসংঘের ৫১ জন সদস্য এবং ১০টি অন্যান্য দেশের প্রতিনিধিদের দ্বারা স্বাক্ষরিত।

⤇ ২২ জুলাই, ১৯৪৬ সালে অনুষ্ঠিত International Health Conference -তে ৬১টি দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ স্বাক্ষর করে।
- এর ২ বছর পর আনুষ্ঠানিকভাবে WHO এর যাত্রা শুরু হয়।

⤇ বিশ্ব স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়নের জন্য সংস্থাটি সদস্য দেশ সমূহের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য বিষয়ক সরকারি অন্যান্য সংস্থা ও বিভাগ, এনজিও এবং জনসাধারনের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।
- যে কোন রোগ-বালাই, নতুন রোগের সংক্রমণ বা জরুরি স্বাস্থ্যগত যেকোন ইস্যুকে কেন্দ্র করে উদ্ভাবিত যেকোন পরিস্থিতি মোকাবেলায় এই সংস্থা সর্বদা নেতৃত্ব দিয়ে যাচ্ছে

⇒ প্রতিবছর ৭ এপ্রিল ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ পালিত হয়।

উৎস: WHO ওয়েবসাইট।
৮,৯৬৯.
বিমসটেকের ৬ষ্ঠ শীর্ষ সম্মেলন ২০২৫ কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ভারত
  2. নেপাল
  3. শ্রীলংকা
  4. থাইল্যান্ড
সঠিক উত্তর:
থাইল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
থাইল্যান্ড
ব্যাখ্যা

বিমসটেক ৬ষ্ঠ শীর্ষ সম্মেলন- ২০২৫:
- থাইল্যান্ডে বিমসটেক ৬ষ্ঠ শীর্ষ সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত হয় ২- ৪ এপ্রিল।
- বিমসটেক শীর্ষ সম্মেলনে বিমসটেকের পরবর্তী সভাপতি হিসেবে বাংলাদেশ দায়িত্ব গ্রহণ করে। 
- বাংলাদেশ ২ বছর এ দায়িত্ব পালন করবে।
- বিমসটেক শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য - “PRO BIMSTEC: Prosperous, Resilient and Open BIMSTEC”

BIMSTEC:

- BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক সংগঠন।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- বর্তমান সদস্য সংখ্যা: ৭টি দেশ।
- এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড। 


উৎস: BIMSTEC অফিসিয়াল ওয়েবসাইট।

৮,৯৭০.
কোনটি সামরিক জোট নয়?
  1. ক) ন্যাটো
  2. খ) ওয়ারসো
  3. গ) সিয়াটো
  4. ঘ) নাফটা
সঠিক উত্তর:
ঘ) নাফটা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নাফটা
ব্যাখ্যা

- NAFTA উত্তর আমেরিকা মহাদেশের তিনটি দেশ মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে স্বাক্ষরিত একটি মুক্ত বাণিজ্য চুক্তি যা ১৯৯৪ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়।
২০১৮ সালের ৩০ নভেম্বর NAFTA চুক্তি সংশোধন করে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয় যা USMCA চুক্তি নামে পরিচিত।
- এটি ১ জুলাই ২০২০ থেকে কার্যকর হয়।
- SEATO - Southeast Asia Treaty Organization
এটি দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রতিরক্ষা জোট
- NATO - North Atlantic Treaty Organization
এটি ইউরোপ এবং উত্তর আমেরিকার ৩০ টি দেশের সামরিক জোট।
- ওয়ারশ প্যাক্ট (Warsaw Pact-Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance) হলো স্নায়ুযুদ্ধের সময়ে ১৯৫৫ সালের ১৪ মে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত একটি সামরিক চুক্তি।
- ন্যাটো জোটের পাল্টা জোট হিসেবে এটি গঠিত হয়।
- স্নায়ু যুদ্ধের সমাপ্তিতে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলে ওয়ারশ প্যাক্টেরও বিলুপ্তি ঘটে।
সূত্রঃ মার্কিন বাণিজ্য বিভাগ ওয়েবসাইট, ব্রিটানিকা

৮,৯৭১.
বাংলাদেশ নিম্নের কোন সংস্থার প্রতিষ্ঠাকালীন সদস্য নয়?
  1. SAARC
  2. BIMSTEC
  3. OIC
  4. খ ও গ
সঠিক উত্তর:
OIC
উত্তর
সঠিক উত্তর:
OIC
ব্যাখ্যা
SAARC:
- SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation বা দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫।
- প্রতিষ্ঠার স্থান: ঢাকা, বাংলাদেশ।
- সদরদপ্তর: কাঠমান্ডু, নেপাল।
- বর্তমান মহাসচিব গোলাম সারওয়ার।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৭টি (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ)।
- বর্তমান সদস্য সংখ্যা ৮টি (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান)।
- সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।

BIMSTEC (বিমসটেক):
- BIMSTEC-এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co- Operation বা বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সংগঠন।
- এর পূর্বনাম ছিল BISTEC (Bangladesh, India, Sri Lanka, Thailand Economic Cooperation), পরবর্তীতে মায়ানমার যোগদান করলে M যুক্ত হয়ে BIMSTEC হয় এবং নেপাল ও ভুটান যোগদানের পর বর্তমান নাম ধারণ করে।
- ৬ জুন ১৯৯৭ সালে ব্যাংকক ঘোষণাপত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি (বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড)।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি (বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান)।
- সদরদপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- ২০১৪ সালে ঢাকায় বিমসটেক সচিবালয় চালু করা হয়।

অন্যদিকে,
OIC:
- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation বা ইসলামি সহযোগিতা সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- ১৯৭২ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ওআইসি।
- ১৯৭৪ সালে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ওআইসির ২য় শীর্ষ সম্মেলনে সদস্য পদ লাভ করে বাংলাদেশ।
- বাংলাদেশ OIC-এর ৩২তম সদস্য।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।
৮,৯৭২.
টেকসই উন্নয়ন প্রতিবেদন-২০২১ অনুসারে শীর্ষদেশ কোনটি?
  1. ক) সিঙ্গাপুর
  2. খ) আইসল্যান্ড
  3. গ) সুইডেন
  4. ঘ) ফিনল্যান্ড
সঠিক উত্তর:
ঘ) ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফিনল্যান্ড
ব্যাখ্যা
- জাতিসংঘ সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন্স নেটওয়ার্ক প্রকাশিত টেকসই উন্নয়ন প্রতিবেদন-২০২১ অনুসারে,
- প্রথম : ফিনল্যান্ড
- দ্বিতীয় : সুইডেন
- তৃতীয় : ডেনমার্ক
- চতুর্থ : জার্মানি
- বাংলাদেশের অবস্থান : ১০৯তম
- সর্বনিম্ন দেশ (১৬৫তম) : মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র।
(তথ্যসূত্র: এসডিজি ইনডেক্স ওয়েবসাইট)
৮,৯৭৩.
ওজোনস্তর বিষয়ক মন্ট্রিল প্রটোকলের সর্বশেষ সংশোধনী নিচের কোনটি?
  1. কোপেনহেগেন সংশোধনী
  2. মন্ট্রিল সংশোধনী
  3. কিগালি সংশোধনী
  4. লন্ডন সংশোধনী
সঠিক উত্তর:
কিগালি সংশোধনী
উত্তর
সঠিক উত্তর:
কিগালি সংশোধনী
ব্যাখ্যা
মন্ট্রিল প্রটোকল:
- Montreal Protocol-এর পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer.
- মন্ট্রিল প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।
- বায়ুমন্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত ওজোন স্তর।
- এই প্রটোকলে ওজোন স্তরের ক্ষতিকর পদার্থ নিঃসরণ বন্ধ বা কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

⇒ চুক্তি গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সালে।
- কার্যকর হয়: ১ জানুয়ারী, ১৯৮৯ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: মন্ট্রিল, কানাডা।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ২০০টি।
- চুক্তি অনুমোদনকারী দেশ: ১৯৮টি।

⇒ ১৬ সেপ্টেম্বর প্রতি বছর ওজোনস্তর রক্ষা দিবস পালিত হয়।

উল্লেখ্য,
- ODS (Ozone Depleting Substances) হলো এমন পদার্থ যা সাধারণত রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, অগ্নি নির্বাপক যন্ত্র এবং অ্যারোসলের মতো পণ্যগুলিতে ব্যবহৃত হয়।

এছাড়াও,
⇒ ১৯৮৯ সাল থেকে মন্ট্রিল প্রটোকল ৬ বার সংশোধন করা হয়।এগুলো হলো:
- London amendment 1990,
- Copenhagen amendment 1992,
- Vienna amendment 1995,
- Montreal amendment 1997,
- Beijing amendment 1999,
- Kigali amendment 2016.

উৎস: i) UNEP ওয়েবসাইট।
ii) Ozone Secretariat.
৮,৯৭৪.
কোন সম্মেলনের মাধ্যমে UNEP গঠিত হয়েছিল?
  1. রিও+১০ সম্মেলন
  2. স্টকহোম সম্মেলন
  3. রিও+২০ সম্মেলন
  4. গ্লাসগো জলবায়ু সম্মেলন
সঠিক উত্তর:
স্টকহোম সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
স্টকহোম সম্মেলন
ব্যাখ্যা
UNEP:
- UNEP এর পূর্ণরূপ: United Nations Environment Programme.
- এটি বিশ্বব্যাপী পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- UNEP-এর জন্ম হয় ১৯৭২ সালের ৫ জুন, সুইডেনের স্টকহোম শহরে অনুষ্ঠিত বিশ্বের প্রথম আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন – United Nations Conference on the Environment–এর মধ্য দিয়ে।
- এই সম্মেলনেরই পরিপ্রেক্ষিতে UNEP গঠিত হয়।
- এর সদর দপ্তর কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত এবং সংস্থার প্রধানের পদবী হলো “নির্বাহী পরিচালক”।
- পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ ১৯৭৩ সালে ৫ জুনকে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে ঘোষণা করে, এটি ১৯৭৪ সাল থেকে প্রতি বছর বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।

সূত্র: UNEP ওয়েবসাইট।
৮,৯৭৫.
প্রাচীন সুমেরীয় সভ্যতায় কোন লিপির উদ্ভব ঘটে?
  1. হায়ারোগ্লিফিক
  2. ইউনিফর্ম
  3. কিউনিফর্ম
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কিউনিফর্ম
উত্তর
সঠিক উত্তর:
কিউনিফর্ম
ব্যাখ্যা

কিউনিফর্ম:
- কিউনিফর্ম সুমেরীয়দের তৈরি প্রাচীন লিপি।
- কিউনিফর্ম বিভিন্ন সাংকেতিক চিহ্ন ও চিত্রের সমন্বয়ে লেখার পদ্ধতি।
- এই লিপির আকৃতি কীলক বা ছোট্ট তীরের মতো হওয়ার কারণে এদের কিউনিফর্ম বা কীলক লিপি বলা হয়।
- এটি সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করে গঠিত কোনো বর্ণমালা নয় এবং এতে নির্দিষ্ট বা ধরাবাঁধা কোনো অক্ষরও নেই।
- কাদামাটির চার কোনা পাতে লেখার পর আগুনে পুড়িয়ে একে স্থায়ী করা হতো।
- এটি প্রাচীন মেসোপটেমীয় সভ্যতায় ব্যবহার করা হতো।
- হামুরাবীর আইনবিধি এই লিখন পদ্ধতিতে লিপিবদ্ধ করা হয়।

⇒ সুমেরীয়দের পর আক্কাদিয়ানরাও তাদের ভাষা লেখার জন্য এই লিখন পদ্ধতি গ্রহণ করে।
- সুমেরীয় ও আক্কাদিয়ান বাদে অ্যাসিরিয়ান, ব্যাবিলনিয়ান, এব্লেইট, আমোরাইট, অ্যালামাইট, হাত্তিক, হুররিয়ান, উরার্তিয়ান, হিট্টাইট, লুউইয়ান ভাষা এই লিখন পদ্ধতিতে লেখা হতো।
- কিউনিফর্ম লিপিকে প্রথম সংস্কার করেন পারস্য সম্রাট দারিয়ুস।

⇒ সুমেরীয়দের লিখন পদ্ধতি:
- সুমেরীয় সভ্যতার অন্যতম কীর্তি ছিল একধরনের লিখন পদ্ধতির উদ্ভাবন।
- এই পদ্ধতি ছিল প্রথমতঃ চিত্রলিপি এবং পরবর্তীতে তা শব্দলিপিতে রূপান্তরিত হয়।
- এই লিখন পদ্ধতি 'কিউনিফর্ম' নামে পরিচিত।
- কাঁদা মাটিতে চাপ দিয়ে চিত্রাংকন দ্বারা মনের ভাব প্রকাশ করতো।
- যা মেসোপটেমীয় লিপি হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করে।
- এ সুমেরের বিখ্যাত শহর নিপ্পুরে এ কিউনিফর্ম (Cuneiform) চিত্রলিপির প্রায় চার হাজার মাটির চাকতি পাওয়া গেছে।
- এসকল কিউনিফর্ম বর্ণভিত্তিক নয়, বরং একে বলা যেতে পারে অক্ষরভিত্তিক বর্ণলিপি।

উৎস: i) ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) World History Encyclopedia.

৮,৯৭৬.
ইনকা সভ্যতার রাজধানী ছিল কোনটি?
  1. কুজকো
  2. লিমা
  3. ভিলকাবাম্বা
  4. মাচু পিচু
সঠিক উত্তর:
কুজকো
উত্তর
সঠিক উত্তর:
কুজকো
ব্যাখ্যা

ইনকা সভ্যতা:
- এটি দক্ষিণ আমেরিকার একটি প্রাচীন সভ্যতা।
- ইনকা সভ্যতা পেরুকে কেন্দ্র করে গড়ে উঠেছিল।
- প্রশান্ত মহাসাগরীয় উপকূল এবং আন্দিজ পর্বতমালা বরাবর উত্তর ইকুয়েডর থেকে মধ্য চিলি পর্যন্ত বিস্তৃত ছিল।
- ইনকা সভ্যতার রাজধানী ছিল কুজকো।
- এই সভ্যতার স্থপতি: মানকো কাপেন।
- ভাষা: কেচুয়া
- ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ দেখা যায় পেরুর মাচু পিচুতে।
- তাদের স্থাপত্য, সেচ ব্যবস্থা, প্রাসাদ, মন্দির ও দুর্গের অবশেষ আজও আন্দিজে দেখা যায়।
- ১৫৩২ সালে স্প্যানিশ বিজয়ীদের দ্বারা ইনকা সাম্রাজ্যের পতন ঘটে

তথ্যসূত্র - ব্রিটানিকা।

৮,৯৭৭.
যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকায় কয়টি তারকা চিহ্ন রয়েছে? 
  1. ৫১টি
  2. ৫০টি
  3. ৬০টি
  4. ৪৫টি
সঠিক উত্তর:
৫০টি
উত্তর
সঠিক উত্তর:
৫০টি
ব্যাখ্যা

মার্কিন যুক্তরাষ্ট্র:
- স্বাধীনতা লাভ করে ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস - ৪ জুলাই।
- অঙ্গরাজ্য - ৫০ টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য - হাওয়াই।
- পতাকায় তারকা সংখ্যা ৫০ টি।
- আইনসভা - কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট- ডোনাল্ড ট্রাম্প। [ অক্টোবর, ২০২৫]
- প্রথম প্রেসিডেন্ট - জর্জ ওয়াশিংটন।
- যুক্তরাষ্ট্র আলাস্কা অঙ্গরাজ্যটি ক্রয় করে।

উল্লেখ্য, 
- হাওয়ােই অঙ্গরাজ্যটি ক্রয় করে ফ্রান্স থেকে।
- যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ- ফ্রান্স।
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম আব্রাহাম লিংকন।
- আব্রাহাম লিংকন ছিলেন যুক্তরাষ্ট্রের ১৬ তম প্রেসিডেন্ট।
- যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ হয় - ১৮৬৩ সালে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি জর্জ ওয়াশিংটন।

উৎস: ব্রিটানিকা। 

৮,৯৭৮.
দক্ষিণ আফ্রিকার আটলান্টিক উপকূলে অবস্থিত অন্তরীপ- 
  1. হর্ন অন্তরীপ
  2. ট্রাফালগার অন্তরীপ 
  3. উত্তমাশা অন্তরীপ
  4. গার্দাফুই অন্তরীপ
সঠিক উত্তর:
উত্তমাশা অন্তরীপ
উত্তর
সঠিক উত্তর:
উত্তমাশা অন্তরীপ
ব্যাখ্যা

উত্তমাশা অন্তরীপ দক্ষিণ আফ্রিকার আটলান্টিক উপকূলে অবস্থিত। 
--------------------------------------- 
• উত্তমাশা অন্তরীপ (Cape of Good Hope):
- উত্তমাশা অন্তরীপ হলো আফ্রিকার এক গুরুত্বপূর্ণ ভূ-প্রান্ত।
- এটি দক্ষিণ আফ্রিকার আটলান্টিক উপকূলে অবস্থিত কেপ পেনিনসুলার অংশ।
- সাধারণভাবে, যখন কোনো ভূপৃষ্ঠ ক্রমশ সরু হয়ে সাগরে প্রবেশ করে, তখন সেই অংশকে অন্তরীপ বলা হয়।

- উত্তমাশা অন্তরীপের প্রথম আবিষ্কার করেন পর্তুগিজ অভিযাত্রী বার্থোলোমিউ ডিয়াজ।
- তিনি ১৪৮৮ সালে এই কেপে পৌঁছান এবং প্রথমে এটিকে নাম দেন ‘কেপ অব স্টর্মস’।
- পরে পর্তুগিজরা এই নাম পরিবর্তন করে রাখেন ‘কেপ অব গুড হোপ’ বা উত্তমাশা অন্তরীপ।
----------------------------------------------
• অন্যান্য উল্লেখযোগ্য অন্তরীপের উদাহরণ:
- হর্ন অন্তরীপ: চিলি। 
- ট্রাফালগার অন্তরীপ: স্পেন।
- গার্দাফুই অন্তরীপ: সোমালিয়া। 
- মরিস জেসাপ অন্তরীপ: গ্রিনল্যান্ড

উৎস: ব্রিটানিকা ও ওয়ার্ল্ড অ্যাটলাস। 

৮,৯৭৯.
নিচের কোন দেশ UNESCO থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়?
  1. কানাডা
  2. ইসরাইল
  3. ফ্রান্স
  4. পোল্যান্ড
সঠিক উত্তর:
ইসরাইল
উত্তর
সঠিক উত্তর:
ইসরাইল
ব্যাখ্যা
UNESCO:
- ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে- UNESCO.
- UNESCO হচ্ছে জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা।
- UNESCO এর পূর্ণরূপ- United Nations Educational, Scientific and Cultural Organization.
- এর প্রধান কাজ হলো বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করা।
- প্রতিষ্ঠাকাল: ১৬ নভেম্বর, ১৯৪৫ সালে চুক্তি স্বাক্ষর করে।
- সদস্য দেশ - ১৯৪টি।
- প্রতিষ্ঠার স্থান: লন্ডন, যুক্তরাজ্য।
- সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স।
- UNESCO থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়- ইসরাইল।

সূত্র: UNESCO ওয়েবসাইট।
৮,৯৮০.
ঐতিহাসিক ওয়েস্টফেলিয়া চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
  1. ১৬৪৮ সালে
  2. ১৬৫০ সালে
  3. ১৬১৮ সালে
  4. ১৬৩০ সালে
সঠিক উত্তর:
১৬৪৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৬৪৮ সালে
ব্যাখ্যা
ওয়েস্টফেলিয়া চুক্তি:
- ঐতিহাসিক ওয়েস্টফেলিয়া চুক্তি ১৬৪৮ সালের ২৪ অক্টোবর স্বাক্ষরিত হয়েছিল।
- এটি ত্রিশ বছরব্যাপী ধর্মীয় ও রাজনৈতিক যুদ্ধের সমাপ্তি ঘটায়।
- প্রোটেস্টান্ট ও ক্যাথলিকদের মধ্যকার সংঘাত এবং ইউরোপের শক্তির ভারসাম্য পুনর্গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- চুক্তিটি দুইটি পৃথক শান্তি চুক্তি নিয়ে গঠিত: মুন্সটার ও অস্‌নাব্রুক চুক্তি।
- এর ফলে ইউরোপে আধুনিক জাতিরাষ্ট্র ব্যবস্থার সূচনা হয় এবং রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের ধারণা প্রতিষ্ঠিত হয়।
- ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি ইউরোপের শান্তির স্বপক্ষে প্রথম এবং সবচাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
- এটি ইউরোপকে একটি আধুনিক রাষ্ট্রব্যবস্থা নিয়ে আসতে সক্ষম হয়।
- এই সন্ধির ভূ-খন্ডগত সীমানা নেপোলিয়নের যুগ পর্যন্ত বহাল থাকে।

উৎস: আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা।
৮,৯৮১.
ব্লাক ফরেষ্ট অবস্থিত-
  1. রাশিয়া
  2. যুক্তরাষ্ট্র
  3. জার্মানি
  4. ব্রাজিল
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা

ব্লাক ফরেষ্ট:
- ব্লাক ফরেষ্ট জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজ্য ব্যান্ডেন-ওরিটেমবার্গে অবস্থিত।
- এর দক্ষিণ ও পশ্চিমে রাইন উপত্যকা।
- এ বনের দৈর্ঘ্য ১৬০ কিমি এবং প্রস্থ ৬০ কিমি।
- এটি পার্বত্য বনাঞ্চল। 
- এখান থেকে দানিয়ুব নদীর উৎপত্তি।

উল্লেখ্য,
- আমাজন বনকে বিশ্বের ফুসফুস বলা হয়।
- পৃথিবীর বৃহত্তম সবুজ বনাঞ্চল হলো আমাজন। 
- আমাজন বনের ৬০% ব্রাজিলে, ১৩% পেরুতে, বাকি অংশ কলম্বিয়া, ভেনিজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা ও সুরিনামে অবস্থিত।
- টাংগাস ফরেষ্ট মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যে অবস্থিত।
- সাইবেরিয়া রাশিয়াতে তৈগা হল বিশ্বের বৃহত্তম অরণ্য।
- বিশ্বের সর্বাধিক বনভূমির দেশ হল রাশিয়া।

সূত্র: ব্রিটানিকা ও হিস্টোরি ডটকম।

৮,৯৮২.
জি-সেভেন এর বর্তমান চেয়ারম্যান -
  1. ক) ফুমিও কিশিদা
  2. খ) ইমানুয়েল ম্যাক্রো
  3. গ) জো বাইডেন
  4. ঘ) ঋষি সুনাক
সঠিক উত্তর:
ক) ফুমিও কিশিদা
উত্তর
সঠিক উত্তর:
ক) ফুমিও কিশিদা
ব্যাখ্যা
- জি-সেভেন এর বর্তমান চেয়ারম্যান- জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। (দায়িত্ব গ্রহন ১ জানুয়ারি., ২০২৩)।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার ফ্রেব্রুয়ারি, ২০২২  
৮,৯৮৩.
বিশ্ব খাদ্য সংস্থা (​​FAO)- এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 
  1. ভিয়েনা
  2. প্যারিস
  3. রোম
  4. নিউ ইয়র্ক
সঠিক উত্তর:
রোম
উত্তর
সঠিক উত্তর:
রোম
ব্যাখ্যা

​​FAO:
- পূর্ণ নাম: Food and Agriculture Organization.
- প্রতিষ্ঠার সম্মেলন: কুইবেক সিটি, কানাডা।
- অংশগ্রহণকারী দেশ: ৪২টি
- প্রাথমিক সদর দপ্তর: ওয়াশিংটন, D.C., যুক্তরাষ্ট্রে।
- পরে, ১৯৫১ সালে এটি স্থানান্তর করে রোম, ইতালিতে।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ১৬ অক্টোবর, ১৯৪৫।
- বর্তমান সদর দপ্তর: রোম, ইতালি।
- সদস্য রাষ্ট্র সংখ্যা: ১৯৪টি সদস্য রাষ্ট্র + ১টি ইউরোপীয় ইউনিয়ন (EU) + ২টি সহযোগী সদস্য।
- মহাপরিচালক (বর্তমান): Qu Dongyu (চীন)। 
- ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস।

উৎস: FAO ওয়েবসাইট।

৮,৯৮৪.
কোন দুইটি দেশের মধ্যে START চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
  1. যুক্তরাষ্ট্র-রাশিয়া
  2. যুক্তরাষ্ট্র-ফ্রান্স
  3. রাশিয়া- চীন
  4. ফ্রান্স-জার্মানি
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র-রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র-রাশিয়া
ব্যাখ্যা
START চুক্তি:
- START-এর পূর্ণরূপ: Strategic Arms Reduction Treaty।
- এটি হলো কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি।
- চুক্তি হয়েছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে।
- চুক্তির বিষয়বস্তু: কৌশলগত অস্ত্র হ্রাস।
- START-1 স্বাক্ষরিত হয়: ৩১ শে জুলাই ১৯৯১।
- START-2 স্বাক্ষরিত হয়: ৩ জানুয়ারি ১৯৯৩।
 
উৎস: U.S. Department of State (.gov) ওয়েবসাইট।
৮,৯৮৫.
বিমান দুর্ঘটনায় নিহত জাতিসংঘের সাবেক মহাসচিব দ্যাগ হ্যামারশোল্ড কোন দেশের অধিবাসী ছিলেন?
  1. ক) সুইডেন
  2. খ) নরওয়ে
  3. গ) পেরু
  4. ঘ) অস্ট্রিয়া
সঠিক উত্তর:
ক) সুইডেন
উত্তর
সঠিক উত্তর:
ক) সুইডেন
ব্যাখ্যা
১৯৬১ সালের ১৮ সেপ্টেম্বর আফ্রিকার জাম্বিয়ায় বিমান দুর্ঘটনায় মারা যান জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব দ্যাগ হ্যামারশোল্ড। তিনি সুইডেনের অধিবাসী ছিলেন। ১৯৫৩ সালের ১০ এপ্রিল তিনি জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের ট্রিইগভে লাই, তৃতীয় মহাসচিব মিয়ানমারের উ থান্ট (প্রথম এশীয় এবং মুক্তিযুদ্ধকালীন)। চতুর্থ মহাসচিব অস্ট্রিয়ার কুর্ট ওয়াল্ডহেইম। পঞ্চম মহাসচিব পেরুর জাভিয়ার পেরেজ দ্য কুয়েলার (প্রথম আমেরিকান)। ষষ্ঠ মহাসচিব মিশরের ড. বুট্রোস ঘালি (প্রথম আফ্রিকান)। সপ্তম মহাসচিব ঘানা'র কফি আনান (নোবেল বিজয়ী)। অষ্টম মহাসচিব দক্ষিণ কোরিয়ার বান কি মুন। নবম ও বর্তমান মহাসচিব পর্তুগালের অ্যান্তোনিও গুতেরেস। (সূত্রঃ ইউএনও ওয়েবসাইট)
৮,৯৮৬.
যুক্তরাজ্য ইউরোপীয়ান ইউনিয়নে যোগদান করে-
  1. ক) ১৯৫৮ সালে
  2. খ) ১৯৬৬ সালে
  3. গ) ১৯৭৩ সালে
  4. ঘ) ১৯৭৬ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৭৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৭৩ সালে
ব্যাখ্যা
রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি তথা বর্তমানের ইউরোপীয়ান ইউনিয়ন গঠিত হয়। প্রতিষ্ঠাতা সদস্য দেশ ছিলো ৬টি।
যুক্তরাজ্য ১৯৭৩ সালের ১ জানুয়ারি এতে যোগ দেয় এবং ২০২০ সালের ৩১ জানুয়ারি ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে যুক্তরাজ্য ইইউ ত্যাগ করে।
উৎসঃ ইইউ ওয়েবসাইট।
৮,৯৮৭.
FARC কোন দেশের গেরিলা সংগঠন?
  1. ভেনিজুয়েলা
  2. কলম্বিয়া
  3. কম্বোডিয়া
  4. পেরু
সঠিক উত্তর:
কলম্বিয়া
উত্তর
সঠিক উত্তর:
কলম্বিয়া
ব্যাখ্যা

• ফার্ক (FARC):
- FARC-এর পূর্ণরূপ: Revolutionary Armed Forces of Colombia.
- এটি কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র গোষ্ঠী।
- এটি ল্যাটিন আমেরিকার একটি পুরনো গেরিলা সংগঠন।
- ১৯৬৪ সালে কলম্বিয়ান কমিউনিস্ট পার্টির সামরিক শাখা হিসেবে ফার্ক গঠিত হয়।
- ফার্কের প্রতিষ্ঠাতা ম্যানুয়েল মারুলেন্দা।
- এরা মূলত মার্কসবাদী আদর্শে বিশ্বাসী।

উল্লেখ্য,
- কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সানতোস ফার্ক গেরিলাদের সাথে ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর একটি শান্তিচুক্তি স্বাক্ষর করেছেন।
- দীর্ঘ ৪ বছর ধরে আলোচনার পর কলম্বিয়ার পার্লামেন্ট ২০১৬ সালের ৩০ নভেম্বর এই শান্তি চুক্তিটি অনুমোদন করেছে।
- ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ফার্ক গ্যারিলাদের একটি শান্তি এলাকায় রাখা হয়েছে, যাতে করে তাদেরকে পুনর্বাসন করা যায়।

তথ্যসূত্র: ব্রিটানিকা। 

৮,৯৮৮.
উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যকে কত সালে সেভেন সিস্টার্সের মর্যাদা দেওয়া হয়?
  1. ১৯৬৯ সালে
  2. ১৯৭২ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭৫ সালে
সঠিক উত্তর:
১৯৭২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭২ সালে
ব্যাখ্যা
সেভেন সিস্টার্স:
- উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত।
- এই সাত রাজ্যের আয়তন ২,৬২,১৭৯ বর্গকিলোমিটার, যা ভারতের মোট এলাকার প্রায় ৭.৯৭ শতাংশ।
- এ অঞ্চলের জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যার ৩.৭৮ শতাংশ।
- ত্রিপুরার সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে ‘সেভেন সিস্টার্স’ নামে উল্লেখ করেন।
- ১৯৭২ সালে এই সাত রাজ্যকে সেভেন সিস্টার্সের মর্যাদা দেওয়া হয়।
- আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে।
- আগে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না।
- রাজ্যগুলাে হচ্ছে: অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা।

⇒ ভারতের সেভেন সিস্টার্সের রাজ্যসমূহ ও রাজধানী -
১. আসাম - দিসপুর,
২. মিজোরাম - আইজল,
৩. অরুনাচল - ইটানগর,
৪. মেঘালয় - শীলং,
৫. ত্রিপুরা - আগরতলা,
৬. মণিপুর - ইম্ফল,
৭. নাগাল্যান্ড - কোহিমা।

উৎস: Ministry of Home Affairs ওয়েবসাইট।
৮,৯৮৯.
নোবেল পুরষ্কার প্রবর্তকের মূল আবিষ্কার প্রধানত কী কাজে ব্যবহৃত হয়?
  1. ক) সৃষ্টির জন্য
  2. খ) ধ্বংসের জন্য
  3. গ) শিল্প উন্নয়নের জন্য
  4. ঘ) যোগাযোগের জন্য
সঠিক উত্তর:
গ) শিল্প উন্নয়নের জন্য
উত্তর
সঠিক উত্তর:
গ) শিল্প উন্নয়নের জন্য
ব্যাখ্যা
আলফ্রেড নোবেল ব্যক্তিজীবনে একজন অস্ত্র ব্যবসায়ী ছিলেন৷ তার আবিষ্কৃত ডিনামাইট তাকে অর্থের সাথে সাথে কুখ্যাতিও এনে দেয়৷
তাই তার মৃত্যুর পর তিনি এমন কিছু করতে চেয়েছিলেন যেন তার ডিনামাইট বিক্রির অর্থ ভালো কোনো কাজে ব্যবহৃত হয়৷ কারণ, তার মূল আবিষ্কার ডিনামাইট যা শুরুতে বিভিন্ন খনিতে বিস্ফোরণের কাজে তথা শিল্পক্ষেত্রে ব্যবহৃত (সর্বপ্রথম এটা ব্যবহৃত হয় তেলের খনি এবং বিভিন্ন খনিতে) হলেও আস্তে আস্তে তা ধ্বংসাত্মক কাজেও ব্যবহৃত হতে থাকে৷
মৃত্যুর আগে এক বন্ধুর অনুপ্রেরণায় তার সমস্ত সম্পত্তি নোবেল পুরষ্কার প্রদানের জন্য উইল করে যান।
Source: nobelprize.org, NatGeo, Britannica
৮,৯৯০.
সমন্বিত পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি কোনটি?
  1. Tashkent Declaration
  2. CEDAW
  3. СТВТ
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
СТВТ
উত্তর
সঠিক উত্তর:
СТВТ
ব্যাখ্যা
♦СТВТ:
- সমন্বিত পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি CTBT.
- এর পূর্ণরূপ Comprehensive Nuclear Test Ban - Treaty.
- এই চুক্তির উদ্দেশ্য হল সামরিক বেসামরিক সকল পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ।
- ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ - সভায় এই চুক্তি গৃহীত হয়।
- বাংলাদেশ বিশ্বের ৫৪তম দেশ হিসেবে অনুমোদন চুক্তি স্বাক্ষর করে ২০০০ সালের ৮ মার্চ।

তথ্যসূত্র - CTBTO অফিসিয়াল ওয়েবসাইট।
৮,৯৯১.
সুরিনামের রাজধানীর নাম কি?
  1. ক) প্যারামারিবো
  2. খ) মন্টেভিডিও
  3. গ) লিমা
  4. ঘ) স্টকহোম
সঠিক উত্তর:
ক) প্যারামারিবো
উত্তর
সঠিক উত্তর:
ক) প্যারামারিবো
ব্যাখ্যা

সুরিনামের রাজধানী প্যারামারিবো।
উরুগুয়ের রাজধানী মন্টেভিডিও,
পেরুর রাজধানী লিমা এবং
সুইডেনের রাজধানী স্টকহোম।

উৎসঃ Britannica.com

৮,৯৯২.
OIC এর বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ৩৬ টি
  2. ৩৭ টি
  3. ৫৬ টি
  4. ৫৭ টি
সঠিক উত্তর:
৫৭ টি
উত্তর
সঠিক উত্তর:
৫৭ টি
ব্যাখ্যা
• OIC :
- OIC এর পূর্ণরূপ হল - Organization of Islamic Cooperation.
- ২০১১ সালে OIC এর আগের নাম - Organization of Islamic Conference পরিবর্তন করে Organization of Islamic Cooperation রাখা হয়।
- প্রতিষ্ঠাকাল - ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সাল 
- প্রতিষ্ঠার স্থান - রাবাত, মরক্কো।
- বর্তমান সদস্য - ৫৭টি দেশ।(ফেব্রুয়ারি, ২০২৫) 
- সদরদপ্তর - জেদ্দা, সৌদি আরব। 
- অফিসিয়াল ভাষা ৩টি - আরবি, ইংরেজি ও ফ্রেঞ্চ। 
- একমাত্র ইউরোপীয় সদস্য দেশ - আলবেনিয়া এবং দক্ষিণ আমেরিকার ২টি সদস্য দেশ - গায়ানা ও সুরিনাম।
- বাংলাদেশ ১৯৭৪ সালে ২২ - ২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে ৩২-তম সদস্য হিসেবে যোগদান করে।
- প্রথম মহাসচিব ছিলেন টেংকু আবদুর রহমান (মালয়শিয়া)।

উৎস: OIC এর ওয়েবসাইট।
৮,৯৯৩.
গ্লোবাল পেটেন্ট ফাইলিংয়ের ভিত্তিতে বিশ্বের শীর্ষ উদ্ভাবনী দেশ-  [নভেম্বর, ২০২৫]
  1. সুইজারল্যান্ড
  2. চীন
  3. যুক্তরাষ্ট্র
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা

• উদ্ভাবনের পেটেন্ট ফাইলিং:
- সারা বিশ্বে উদ্ভাবনী ক্ষেত্রে ব্যাপক প্রতিযোগিতা চলছে।
- উদ্ভাবনের পেটেন্ট ফাইলিং এ ক্ষেত্রে নেতৃত্বের অন্যতম স্পষ্ট সূচক।
- সর্বশেষ আন্তর্জাতিক পেটেন্ট কার্যক্রম প্রতিবেদনে ডব্লিউআইপিও ২০২৫ পেটেন্ট কো–অপারেশন ট্রিটি (পিসিটি) ইয়ারলি রিভিউ দেখিয়েছে, - কোন দেশগুলো ২০২৫ সালে উদ্ভাবনে শীর্ষে রয়েছে।
- এ তালিকার শীর্ষে আছে চীন।
- এরপর রয়েছে যুক্তরাষ্ট্র।

উৎস: প্রথম আলো।link

৮,৯৯৪.
অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দেন-
  1. কার্ল মার্কস
  2. ফ্রেডরিক এঙ্গেলস
  3. মাও সে তুং
  4. ভি. আই. লেনিন
সঠিক উত্তর:
ভি. আই. লেনিন
উত্তর
সঠিক উত্তর:
ভি. আই. লেনিন
ব্যাখ্যা
অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দেন ভি. আই লেনিন। 
রুশ বিপ্লব:
- রাশিয়ায় রাজতন্ত্রের উচ্ছেদের জন্য প্রথম বিশ্বযুদ্ধের পর একটি বিপ্লব হয় যা পরবর্তীতে রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- এটি ১৯১৭ সালে সংঘিত হয়।
- রাশিয়ায় দুটি বিপ্লব হয়। যথা- ফেব্রুয়ারি বিপ্লব এবং বলশেভিক বিপ্লব বা অক্টোবর বিপ্লব।

ফেব্রুয়ারি বিপ্লব:
- রুশ বিপ্লবের প্রথম পর্যায় কে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়।
- রাজতন্ত্রের অবসান ঘটে এবং জার দ্বিতীয় নিকোলাসকে ক্ষমতা থেকে উচ্ছেদ করা হয়।
- এই বিপ্লবের নেতৃত্ব দেন - আলেক্সান্দ্রো এফ. ক্যারোনস্কি।

অক্টোবর বিপ্লবের:
- রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়কে অক্টোবর বিপ্লব বা বলশেভিক বিপ্লব বলা হয়।
- অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দেন ভি. আই লেনিন ও লিওন ট্রটস্কি।
- বলশেভিক বিপ্লবের ফলে রাশিয়ায় লেনিনের নেতৃত্ব বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে।

উৎস: বিশ্বসভ্যতা ও ইতিহাস, এইচ.এস.সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৯৯৫.
২০২১-২২ অনুসারে UNDP প্রকাশিত মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
  1. ক) সুইজারল্যান্ড
  2. খ) নরওয়ে
  3. গ) দক্ষিণ সুদান
  4. ঘ) কেনিয়া
সঠিক উত্তর:
গ) দক্ষিণ সুদান
উত্তর
সঠিক উত্তর:
গ) দক্ষিণ সুদান
ব্যাখ্যা
UNDP প্রকাশিত মানব উন্নয়ন সূচক:

- শীর্ষ দেশ- সুইজারল্যান্ড (প্রথম)।
- দ্বিতীয় দেশ- নরওয়ে।
- সর্বনিম্ন দেশ-দক্ষিণ সুদান-১৯১ তম।
- বাংলাদেশের অবস্থান-১২৯ তম।
উৎস:  লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
৮,৯৯৬.
অধিকাংশ আন্তর্জাতিক সংগঠনের সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত, কারণ এটি একটি -
  1. ক) যোগাযোগ সুবিধার দেশ
  2. খ) সর্বোচ্চ আয়ের দেশ
  3. গ) নিরপেক্ষ দেশ
  4. ঘ) আইনের শাসনের দেশ 
সঠিক উত্তর:
গ) নিরপেক্ষ দেশ
উত্তর
সঠিক উত্তর:
গ) নিরপেক্ষ দেশ
ব্যাখ্যা
• সুইজারল্যান্ড:
- সুইজারল্যান্ড নিজেকে কোন বিশ্বযুদ্ধে জড়ায় নি, সে জন্য সারা পৃথিবীর নিরপেক্ষ দেশ হিসেবে মূল্যায়ন করা হয়।
- ১৮১৫ সালের পরে তারা কারো সাথে যুদ্ধ বিগ্রহ করে নি।
- উদাহরণ হিসেবে একসময় 'আন্তর্জাতিক অলিম্পিক কমিটির' সদর দপ্তর ছিল ফ্রান্সে কিন্তু প্রথম বিশ্ব যুদ্ধের পরে তা সুইজারল্যান্ডে স্থানান্তর করা হয়।
- জাতিসংঘের ইউরোপীয় অংশের সদর দপ্তর সুইজারল্যান্ডে অবস্থিত।
- সুইজারল্যান্ডকে বলা হয় শান্তির দেশ আর জেনেভাকে বলা হয় শান্তির প্রতিক।
- বিদেশি সংস্থাগুলোর অফিস সুইজারল্যান্ডে স্থানান্তর করার জন্য তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার প্রস্তাব করে যেমন, ট্যাক্স কমানো, আবাসন সুবিধা, পরিবহন, নিরাপত্তা ইত্যাদি।
- সুইজারল্যান্ডের উচ্চ স্তরের স্থিতিশীলতা এবং আইনি নিশ্চয়তা, সক্ষমতা, নিরাপত্তা রয়েছে।
- বিশ্ববিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দক্ষ জ্ঞান এবং প্রযুক্তি স্থানান্তর গুরুত্বপূর্ণ সাফল্যের কারণে বহু বছর ধরে WIPO গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স অনুযায়ী প্রথম অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড।

উৎস: ব্রিটানিকা এবং Switzerland Global Enterprise [লিঙ্ক]
৮,৯৯৭.
নিচের কোনটি বাল্টিক রাষ্ট্র নয়?
  1. লিথুয়ানিয়া
  2. লাতভিয়া
  3. এস্তোনিয়া
  4. বেলজিয়াম
সঠিক উত্তর:
বেলজিয়াম
উত্তর
সঠিক উত্তর:
বেলজিয়াম
ব্যাখ্যা
⇒ বেলজিয়াম বাল্টিক রাষ্ট্র নয়।

বাল্টিক রাষ্ট্র:
- উত্তর-পূর্ব ইউরোপের বাল্টিক সাগরের পূর্বতীরে অবস্থিত রাষ্ট্রসমূহ বাল্টিক রাষ্ট্র হিসেবে পরিচিত।
- এই অঞ্চলে তিনটি দেশ রয়েছে;
• এস্তোনিয়া,
• লাতভিয়া এবং
• লিথুয়ানিয়া।
- বাল্টিক রাষ্ট্রসমূহ বর্তমানে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের অংশ।

তথ্যসূত্র - Britannica.com & WorldAtlas.com
৮,৯৯৮.
কোন রাজ্যটি সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত নয়?
  1. ক) পশ্চিমবঙ্গ
  2. খ) মেঘালয়
  3. গ) মণিপুর
  4. ঘ) ত্রিপুরা
সঠিক উত্তর:
ক) পশ্চিমবঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
ক) পশ্চিমবঙ্গ
ব্যাখ্যা
- ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত সাতটি রাজ্যটিকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়।
- সেভেন সিস্টার্সভুক্ত রাজ্যগুলো শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক দ্বারা ভারতের মূল ভূখণ্ডের সাথে সম্পৃক্ত।

সেভেন সিস্টার্সভুক্ত রাজ্যগুলো হলো:
- ত্রিপুরা, 
- মিজোরাম, 
- নাগাল্যান্ড, 
- মণিপুর, 
- অরুণাচল, 
- আসাম, 
- মেঘালয়।

- পশ্চিমবঙ্গ বা সিকিম সেভেন সিস্টার্সভুক্ত রাজ্য নয়।

সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস। 
৮,৯৯৯.
জাতিসংঘের কোন সংস্থা বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে?
  1. UNODC
  2. UNEF
  3. UNHCR
  4. UNFPA
সঠিক উত্তর:
UNFPA
উত্তর
সঠিক উত্তর:
UNFPA
ব্যাখ্যা

UNFPA:
- সংস্থাটি ১৫০টি দেশে কাজ করে থাকে।
- বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে UNFPA.
- UNFPA এর পূর্ণরূপ- United Nations Population Fund.
- UNFPA হল জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থা।
- UNFPA আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত।
- সংস্থাটি প্রতিষ্ঠা লাভ করে- ১৯৬৯ সালে।
- সদর দপ্তর - নিউইয়র্ক।

তথ্যসূত্র - UNFPA অফিসিয়াল ওয়েবসাইট।

৯,০০০.
আফ্রিকান ইউনিয়ন এর পূর্ব নাম কী ছিল?
  1. Organisation of African Unity
  2. African Unity
  3. African Community
  4. Organization of Africa
সঠিক উত্তর:
Organisation of African Unity
উত্তর
সঠিক উত্তর:
Organisation of African Unity
ব্যাখ্যা
AU- African Union:

- আফ্রিকান ইউনিয়ন (AU- African Union) আফ্রিকা মহাদেশের দেশসমূহের একটি সংগঠন।
- পূর্বে এর নাম ছিল - Organisation of African Unity.
- African Union নামকরণ করা হয় ৯ জুলাই, ২০০২ সালে।
- আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- সংগঠনটির সদস্য সংখ্যা ৫৫টি।
- আফ্রিকান ইউনিয়নের সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান।
- মরক্কো ২০১৭ সালের জানুয়ারি মাসে পুনরায় আফ্রিকান ইউনিয়নে যোগদান করে।

তথ্যসূত্র - আফ্রিকান ইউনিয়নের ওয়েবসাইট।