বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিষয়াবলি

মোট প্রশ্ন২৭,৩৪৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক বিষয়াবলি

PrepBank · পাতা ৮২ / ২৭২ · ৮,১০১৮,২০০ / ২৭,৩৪৭

৮,১০১.
নকশাল আন্দোলন যাত্রা শুরু করে-
  1. ক) ভারতের তেলেঙ্গানায়
  2. খ) ভারতের পাঞ্জাবে
  3. গ) ভারতের পশ্চিমবঙ্গে
  4. ঘ) ভারতের গুজরাটে
সঠিক উত্তর:
গ) ভারতের পশ্চিমবঙ্গে
উত্তর
সঠিক উত্তর:
গ) ভারতের পশ্চিমবঙ্গে
ব্যাখ্যা
নকশাল আন্দোলন:
-  ১৯৬৭ সালের ২৫শে মে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি জেলার নকশালবাড়ি গ্রামে পুলিশের সাথে কৃষক ও আদিবাসীদের সংঘর্ষের মাধ্যমে নকশালবাড়ি বা নকশাল আন্দোলনের সূত্রপাত ঘটে।
- পরবর্তীতে এ আন্দোলন বিহার, উড়িষ্যা, ছত্তিসগড়, অন্ধপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র প্রভৃতি রাজ্যে ছড়িয়ে পড়ে।
- এ আন্দোলনের নেতৃত্ব দেন কমিউনিস্ট নেতা চারু মজুমদার, কানু স্যানাল, জঙ্গল সাঁওতাল প্রমুখ। নকশালপন্থীরা মাও সেতুং এর অনুসারী।
- এরা ছিলো উগ্র বামপন্থী যারা সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে ভারতে কমিউনিস্ট শাসনব্যবস্থা কায়েম করতে সচেষ্ট।
- বর্তমানে নকশাল আন্দোলন অনেকটাই স্তিমিত।

উৎস: বিবিসি বাংলা নিউজ।
৮,১০২.
'এল আলতো বিমান বন্দর’ কোন দেশের আন্তর্জাতিক বিমানবন্দর? 
  1. লিবিয়া 
  2. চিলি 
  3. বলিভিয়া
  4. স্পেন
সঠিক উত্তর:
বলিভিয়া
উত্তর
সঠিক উত্তর:
বলিভিয়া
ব্যাখ্যা

- এল আলতো বিমান বন্দর’ বলিভিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর।
- বলিভিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এল আলতোয়।
- দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় একটি সামরিক কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন।
- বিমানটি ছিল বলিভিয়ার বিমান বাহিনীর একটি হারকিউলিস বিমান, যা কেন্দ্রীয় ব্যাংক থেকে অন্যান্য শহরে নতুন নোট পরিবহন করছিল।
- ২৭  ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

উৎস: প্রথম আলো নিউজ। 

৮,১০৩.
ইউরোপীয় পরিবেশ সংস্থার সহযোগী দেশ কয়টি?
  1. ৬টি
  2. ৭টি
  3. ৮টি
  4. ৯টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা
ইউরোপীয় পরিবেশ সংস্থা (European Environment Agency):
- গঠন - ১৯৯৪ সালে।
- সদরদপ্তর - কোপেনহেগেন, ডেনমার্ক।
- সদস্য দেশ -৩২ টি।
- সহযোগী দেশ - ০৬টি।
- ইউরোপীয় ইউনিয়নকে পরিবেশ বিষয়ক তথ্য সরবরাহের মাধ্যমে সহায়তা করা এই সংস্থার প্রধান কাজ।

তথ্যসূত্র - EEA ওয়েবসাইট।
৮,১০৪.
বর্তমানে বিশ্বের শীর্ষ জনবহুল শহর কোনটি? [জানুয়ারি, ২০২৬]
  1. ঢাকা 
  2. টোকিও
  3. নয়াদিল্লী
  4. জাকার্তা
সঠিক উত্তর:
জাকার্তা
উত্তর
সঠিক উত্তর:
জাকার্তা
ব্যাখ্যা

বিশ্বের শীর্ষ জনবহুল শহর:
- বিশ্বের শীর্ষ জনবহুল শহর হলো ইন্দোনেশিয়ার জাকার্তা।
- ২৬ নভেম্বর, ২০২৫ তারিখে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের (ইউএন ডিইএসএ) 'ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টাস ২০২৫' শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

⇒ বিশ্বের শীর্ষ জনবহুল শহর:
১. জাকার্তা, 
২. ঢাকা, 
৩. টোকিও, 
৪. নয়াদিল্লী,
৫. সাংহাই।

উৎস: i)  World Urbanisation Prospects 2025.
ii) Visual Capitalist. 

৮,১০৫.
নিম্নের কোন দেশ 'অপারেশন বুনিয়ান-উন-মারসুস' অভিযান পরিচলনা করেছে?
  1. ইরান 
  2. ইসরায়েল 
  3. ইয়েমেন 
  4. পাকিস্তান 
সঠিক উত্তর:
পাকিস্তান 
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তান 
ব্যাখ্যা

অপারেশন বুনিয়ান-উন-মারসুস:
- পাকিস্তান ভারতের উপর 'অপারেশন বুনিয়ান-উন-মারসুস' অভিযান পরিচলনা করেছে। 

⇒ ৭ মে, ২০২৫ ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানে একটি সামরিক হামলা চালায়।
- ‘অপারেশন সিঁদুর’-এর জবাবে, ১০ মে পাকিস্তান ভারতের বিরুদ্ধে ‘বুনইয়ান-উন-মারসুস’ নামে একটি পাল্টা সামরিক অভিযান শুরু করে।
- এই অভিযানের নামটি পবিত্র কোরআনের একটি আয়াত থেকে নেওয়া হয়েছে, যার অর্থ-‘গলিত সিসা দিয়ে গড়া এক প্রাচীর’। এটি মুসলিমদের ঐক্য, শক্তি ও অটুট প্রতিজ্ঞার প্রতীক হিসেবে বিবেচিত।
- এ অভিযানে উত্তর ভারতের একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারসহ একাধিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
- এই স্থাপনাগুলোর মধ্যে পাঠানকোট বিমান ঘাঁটি, উধামপুর বিমান ঘাঁটি, গুজরাট বিমান ঘাঁটি, রাজস্থান বিমান ঘাঁটি এবং ভারতের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রাহ্মো‌সের একটি মজুতস্থান উল্লেখযোগ্য।
- পাল্টা এ হামলায় ফাতাহ-১ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে পাকিস্তান সেনাবাহিনী।
- এছাড়া ভারতের পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটিতে মোতায়েন করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ সিস্টেমও ক্ষেপণাস্ত্র চালিয়ে ধ্বংস করেছে পাকিস্তানের বিমান বাহিনী।
- এই হামলায় ব্যবহার করা হয়েছে পাকিস্তানের বিমান বাহিনীর যুদ্ধবিমান জেএফ-১৭।

⇒ পাকিস্তান- ভারত যুদ্ধ-২০২৫:
- ২২ এপ্রিল ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান সম্পর্ক বেশ উত্তপ্ত হয়ে ওঠে। পাকিস্তান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) ওই হামলার দায় স্বীকার করেছিল।
- এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ৭ মে, ২০২৫ “অপারেশন সিঁদুর” নামে একটি সামরিক অভিযান শুরু করে ভারত।
- ভারতের অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়।
- এতে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তৈয়বার প্রায় ১০০ সদস্য নিহত হয়েছে বলে ভারতের দাবি।
 
উৎস: i) BBC. 
ii) The Guardian.

৮,১০৬.
স্মাইল ট্রেন কি নিয়ে কাজ করে?
  1. ক) নারী অধিকার
  2. খ) শিশুশ্রম নিরসন
  3. গ) শিশু চিকিৎসা
  4. ঘ) যানবাহন নিরসন
সঠিক উত্তর:
গ) শিশু চিকিৎসা
উত্তর
সঠিক উত্তর:
গ) শিশু চিকিৎসা
ব্যাখ্যা
•স্মাইল ট্রেন (Smile Train):
- স্মাইল ট্রেন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি আন্তর্জাতিক ধাতব্য সংস্থা যা বিনামূল্যে শিশুদের চিকিৎসায় কাঁটা ঠোট ও চোয়ালের অস্ত্রপ্রচারের জন্য বিখ্যাত।
- প্রতিষ্ঠাকাল: ১৯৯৯ সাল।
- প্রতিষ্ঠাতা: Brian Mullaney and Charles B. Wang.
- সদরদপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- কার্যক্রম : বিশ্বের প্রায় ৯০টিরও বেশি দেশে।
 
উৎস: স্মাইল ট্রেন ওয়েবসাইট।
৮,১০৭.
১৯৭৩ সালের আরব-ইসরাইল যুদ্ধ কী নামে পরিচিত?
  1. ছয় দিনের যুদ্ধ
  2. সুয়েজ যুদ্ধ
  3. গাজা যুদ্ধ
  4. ইয়োম কিপুর যুদ্ধ
সঠিক উত্তর:
ইয়োম কিপুর যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
ইয়োম কিপুর যুদ্ধ
ব্যাখ্যা
আরব-ইসরাইল যুদ্ধ:
- মোট ৪টি আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয়।

⇒ ইয়োম কিপুর যুদ্ধ:
- মিসর ও সিরিয়া নেতৃত্বাধীন জোট এবং ইসরায়েলের মধ্যে ১৯৭৩ সালের ৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এ লড়াই সংঘটিত হয়।
- ইহুদিদের পবিত্র দিন ইয়ম কিপুরে ইসরায়েল অধিকৃত অঞ্চলে আরব জোট অতর্কিত হামলা করে।
- মিসর ও সিরিয়া সেনারা যুদ্ধবিরতি রেখা ভেদ করে যথাক্রমে সিনাই উপদ্বীপ ও গোলান মালভূমিতে ঢুকে পড়ে।
- এ অঞ্চলগুলো ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল দখল করে নেয়।
- যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন উভয়ে তাদের নিজ নিজ মিত্রদের এসময়ে সহায়তা করে।
- ফলে দুইটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে বিবাদ সৃষ্টি হয়।
- ইয়োম কিপুরের যুদ্ধে ইসরায়েল জয়ী হয়।

উলেখ্য
- Yom Kippur War নামে পরিচিত চতুর্থ আরব-ইসরাইল যুদ্ধ।
- এসময় মুসলিম পবিত্র মাস রমজান ছিল।
- এই যুদ্ধ অক্টোবর যুদ্ধ ও রমজান যুদ্ধ নামেও পরিচিত।

অন্যদিকে,
- ১ম আরব-ইসরাইল যুদ্ধ: সংঘটিত হয় ১৯৪৮ সালে। ইসরায়েল এবং আরব রাষ্ট্রসমূহ ও ফিলিস্তিনি আরব বাহিনীর গুলোর সম্মিলিত সামরিক বাহিনী মধ্যে সংঘটিত হয়।
- ২য় আরব-ইসরাইল যুদ্ধ: সংঘটিত হয় ১৯৫৬ সালে। মিশর সুয়েজ খাল জাতীয়করণ করলে সুয়েজ খাল সংকট তৈরি হয়। এটি 'সুয়েজ সংকট' নামেও পরিচিত।
- ৩য় আরব ইসরাইল যুদ্ধ: সংঘটিত হয় ১৯৬৭ সালে। এই যুদ্ধের স্থায়িত্ব ছিল মাত্র ৬ দিন।

উৎস: Worldatlas.
৮,১০৮.
'বেনিন প্রজাতন্ত্র' -এর রাষ্ট্রীয় ভাষার নাম কী?
  1. ক) ইংরেজি
  2. খ) ফ্রেঞ্চ
  3. গ) পর্তুগিজ
  4. ঘ) স্প্যানিশ
সঠিক উত্তর:
খ) ফ্রেঞ্চ
উত্তর
সঠিক উত্তর:
খ) ফ্রেঞ্চ
ব্যাখ্যা
• বেনিন প্রজাতন্ত্র আফ্রিকা মহাদেশের একটি দেশ।
অফিসিয়াল নাম: Republic of Benin
রাজধানী: পোর্টো-নোভো
রাষ্ট্রীয় ভাষা: ফ্রেঞ্চ
মুদ্রার নাম: মধ্য আফ্রিকান ফ্রাঙ্ক

উৎস: ব্রিটানিকা
৮,১০৯.
International Maritime Organisation প্রতিষ্ঠিত হয় -
  1. ১৯৪৭ সালে
  2. ১৯৪৮ সালে
  3. ১৯৪৯ সালে
  4. ১৯৫০ সালে
সঠিক উত্তর:
১৯৪৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৮ সালে
ব্যাখ্যা
International Maritime Organisation:
- International Maritime Organisation (IMO) হলো সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে।
- তবে কার্যকর হয় ১৯৫৮ সালে এবং ১৯৮২ সালে IMO নামধারণ করে।
- শুরুতে এর নাম ছিলো Inter-governmental Maritime Consultative Organisation (IMCO)।
- সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত।
- বাংলাদেশ ১৯৭৬ সালে IMO এর সদস্যপদ লাভ করে।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৬টি এবং সহযোগী সদস্য ৩টি।

উৎস: IMO এর অফিসিয়াল ওয়েবসাইট।
৮,১১০.
আটলান্টিক চার্টারে স্বাক্ষর করেন কে?
  1. ট্রুম্যান ও চার্চিল
  2. রুজভেল্ট ও অ্যাটলি
  3. রুজভেল্ট ও চার্চিল
  4. ট্রুম্যান ও অ্যাটলি
সঠিক উত্তর:
রুজভেল্ট ও চার্চিল
উত্তর
সঠিক উত্তর:
রুজভেল্ট ও চার্চিল
ব্যাখ্যা
আটলান্টিক চার্টার:
- স্বাক্ষরিত হয়: ১৯৪১ সালের আগষ্ট মাসে।
- স্বাক্ষর করেন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল।

মস্কো ঘোষণা:
- একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করার কথা বলা হয়েছিল।
- এ সংস্থা সকল শান্তিপ্রিয় দেশের সার্বভৌম ও সমতার নীতির উপর প্রতিষ্ঠিত হবে।
- শান্তিপ্রিয় সকল দেশের কাছে সদস্যপদ উন্মুক্ত থাকবে।

তেহরান সম্মেলন:
- ১৯৪৩ সালে তেহরানে রুজভেল্ট, স্ট্যালিন ও চার্চিল মিলিত হন।

ডাম্বারটন ওকস সম্মেলন:
- ১৯৪৪ সালের অগাস্ট মাসে।
- জাতিসংঘের রূপরেখা প্রণীত ও গৃহীত হয়।

ইয়াল্টা সম্মেলন:
- ১৯৪৫ সালের ফেব্রুয়ারী মাসে ইয়াল্টায় একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, চীন ও ফ্রান্সকে ভেটো ক্ষমতা দেওয়া হয়।

সানফ্রান্সিসকো সম্মেলন:
- ১৯৪৫ সালের ২৫ এপ্রিল-২৬ জুন ৫০টি দেশের প্রতিনিধিরা সানফ্রান্সিসকো শহরে মিলিত হন।
- ২৬ জুন ১১১টি ধারা সম্বলিত জাতিসংঘ সনদ অনুমোদিত হয়।

উৎস: রাষ্ট্রবিজ্ঞান-৩, বিএ এবং বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,১১১.
ইউরোপের রুটির ঝুড়ি হিসেবে খ্যাত-
  1. ইতালি
  2. ইউক্রেন
  3. জার্মানি
  4. আর্মেনিয়া
সঠিক উত্তর:
ইউক্রেন
উত্তর
সঠিক উত্তর:
ইউক্রেন
ব্যাখ্যা

- ইউক্রেন সর্বদা বিশ্ব বাজারে শস্যের অন্যতম বৃহত্তম সরবরাহকারী দেশ।
- বিংশ শতাব্দীর শুরুতে গমের বিশ্বব্যাপী রপ্তানিতে এর অংশ ছিল ২০%, যব ৪৩% এবং সাধারণভাবে শস্য ২১%।
- এতে অবাক হওয়ার কিছু নেই যে এটি 'ইউরোপের রুটির ঝুড়ি' ডাকনাম অর্জন করেছে: 
- শস্য ফসল সর্বদা ইউক্রেনীয় কৃষির প্রধান রপ্তানি।

উৎস: The World Economic Forum.

৮,১১২.
কত সালে নেপালে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়?
  1. ২০০৪ সালে
  2. ২০০৮ সালে
  3. ২০১০ সালে
  4. ২০০৬ সালে
সঠিক উত্তর:
২০০৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০৮ সালে
ব্যাখ্যা

নেপাল:
- ১৭৬৯ সালে নেপালে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- নেপালের সর্বশেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ।
- ২০০১ সালে রাজা হওয়ার পর ২০০৫ সালে সংবিধান স্থগিত করে তৎকালীন পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেছিলেন জ্ঞানেন্দ্র।
- এ সময় মাওবাদীরা মূলধারার রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলে বড় ধরনের বিক্ষোভ শুরু করেন।
- ২৮ মে, ২০০৮-এ, নবনির্বাচিত গণপরিষদ নেপালকে একটি ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক ঘোষণা করে।
- এর মাধ্যমে নেপালের পার্লামেন্টে ২০০৮ সালে রাজতন্ত্র আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়।
- এভাবে ২৪০ বছরের পুরোনো রাজতন্ত্র বিলুপ্ত করে।

সূত্র: প্রথম আলো পত্রিকা  রিপোর্ট।

৮,১১৩.
নিন্মের কোনটি একটি স্থলবেষ্টিত দেশ?
  1. ইরাক
  2. মঙ্গোলিয়া
  3. বার্বাডোস
  4. ইসরায়েল
সঠিক উত্তর:
মঙ্গোলিয়া
উত্তর
সঠিক উত্তর:
মঙ্গোলিয়া
ব্যাখ্যা

সার্বিয়া:
- মঙ্গোলিয়া একটি স্থলবেষ্টিত পূর্ব এশীয় দেশ।
- এটি পৃথিবীর উত্তর এবং পূর্ব গোলার্ধে অবস্থিত।
- মঙ্গোলিয়ার সীমানা দুটি দেশ দ্বারা বেষ্টিত: দক্ষিণে চীন এবং উত্তরে রাশিয়া।
- উলানবাটোর হল মঙ্গোলিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর।

​​অন্যদিকে,
• ​বার্বাডোস- দক্ষিণ-পূর্ব ক্যারিবিয়ান সাগরের একটি দ্বীপরাষ্ট্র।
• ​ইসরায়েল- ভূমধ্যসাগরের পূর্ব প্রান্তে অবস্থিত।
• ​ইরাক: পারস্য উপসাগরের উত্তর প্রান্তে এর ৩৬ মাইল (৫৮ কিমি) দীর্ঘ একটি ছোট উপকূলরেখা রয়েছে।

উৎস: ব্রিটানিকা।

৮,১১৪.
বর্তমানে কতটি স্বাধীন রাষ্ট্র নিয়ে ন্যাটো গঠিত?
  1. ক) ২৮
  2. খ) ২৯
  3. গ) ৩০
  4. ঘ) ৩১
সঠিক উত্তর:
গ) ৩০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০
ব্যাখ্যা
ন্যাটো

- প্রতিষ্ঠা: ৪ এপ্রিল, ১৯৪৯।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩০টি স্বাধীন রাষ্ট্র নিয়ে ন্যাটো গঠিত।
- সর্বশেষ সদস্য: উত্তর মেসিডোনিয়া।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- অফিসিয়াল স্লোগান/Motto:  "Animus in consulendo liber (A mind unfettered in deliberation)"।
- ন্যাটো সামরিক সহযোগিতার জোট।
- ন্যাটো জোটভুক্ত দেশগুলো পারস্পরিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ।


তথ্যসূত্র: ন্যাটো ওয়েবসাইট।
৮,১১৫.
QUAD এর পূর্ণরূপ -
  1. Quadrilateral Security Dialogue
  2. Questionable Alliance for Democracy
  3. Quality and Development Forum
  4. Qualified Union for Asia-Pacific Defense
সঠিক উত্তর:
Quadrilateral Security Dialogue
উত্তর
সঠিক উত্তর:
Quadrilateral Security Dialogue
ব্যাখ্যা
Quad:
- এর পূর্ণরূপ Quadrilateral Security Dialogue.
- যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, এবং ভারত এই চারটি দেশের জোট হচ্ছে কোয়াড।
- ২০০৭ সালে কোয়াড গঠনের পর দীর্ঘদিন এর কোন তৎপরতা না থাকলেও ১২ নভেম্বর ২০১৭ এক বৈঠকের মাধ্যমে কোয়াড আবারো সক্রিয় হয়ে ওঠে।
- ২৪ মে ২০২২ কোয়াডের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, 
- মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত ‘ভারত মহাসাগর’ ও ‘প্রশান্ত মহাসাগরে’ নৌপথে অবাধ চলাচল বা স্বাধীন চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই জোট গঠিত হয়।

সূত্র: অস্ট্রেলিয়ান সরকারের ওয়েবসাইট।
৮,১১৬.
IMF (International Monetary Fund) is the result of -
  1. Hawana Conference
  2. Geneva Conference
  3. Rome Conference
  4. Brettonwood Conference
সঠিক উত্তর:
Brettonwood Conference
উত্তর
সঠিক উত্তর:
Brettonwood Conference
ব্যাখ্যা
IMF:
- IMF-এর পূর্ণরূপ: The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪ সাল।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা/চুক্তি কার্যকর: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল।
- কার্যক্রম শুরু: মার্চ, ১৯৪৭।
- প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference।
- বর্তমান সদস্য: ১৯১টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- এর রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।

⇒ Bretton Woods Conference:
- ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ব্রেটন উডস সম্মেলন অনুষ্ঠিত হয়।
- বিশ্বের ৪৪টি দেশের নেতারা এই সম্মেলনে অংশ নেন।
- এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের হ্যারি ডেক্সটার হোয়াইট এবং ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস।
- তাদের দুই জনকে World Bank ও IMF- এর Founding Fathers বলা হয় ৷
- সেই সম্মেলনে দুটি প্রতিষ্ঠান সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়: আইএমএফ এবং পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক বা বিশ্বব্যাংক।
- ব্রেটন উডস সম্মেলনে জন্ম হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংকসহ আরও কয়েকটি আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান যেগুলো সম্মিলিতভাবে ব্রেটন উডস ইনস্টিটিউশনস নামে পরিচিত।

উৎস: i) World Bank Group.
ii) U.S. Department of State (.gov).
৮,১১৭.
কোন মার্কিন প্রেসিডেন্টের সময়ে অপারেশন 'এন্ডুরিং ফ্রিডম' পরিচালিত হয়?
  1. বিল ক্লিনটন
  2. বারাক ওবামা
  3. জর্জ ডব্লিউ বুশ
  4. ডোনাল্ড ট্রাম্প
সঠিক উত্তর:
জর্জ ডব্লিউ বুশ
উত্তর
সঠিক উত্তর:
জর্জ ডব্লিউ বুশ
ব্যাখ্যা
এন্ডুরিং ফ্রিডম:
-  মার্কিন সরকার কর্তৃক আফগানিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সামরিক অভিযান।
- তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন জর্জ ডব্লিউ বুশ।
- আনুষ্ঠানিকভাবে ৭ অক্টোবর, ২০০১ আফগানিস্তানে আল-কায়েদা এবং তালেবান বাহিনীর বিরুদ্ধে আমেরিকান এবং ব্রিটিশ বোমা হামলার মাধ্যমে এই সামরিক অভিযান শুরু হয়েছিল।
- এই অভিযানের শুরুতেই তালেবানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং আল-কায়েদাকে দুর্বল করে দেয়া হয়।
- ২ মে ২০১১ সালে ইউএস নেভি সিল পাকিস্তানের অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনের কম্পাউন্ডে অন্য একটি অভিযান শুরু করে এবং তাঁকে হত্যা করে।
- অপারেশন এন্ডুরিং ফ্রিডম আনুষ্ঠানিকভাবে ২৮ ডিসেম্বর, ২০১৪ সালে শেষ হয়েছিল।

তথ্যসূত্র - ইউএস নেভাল ওয়েবসাইট।
৮,১১৮.
আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠিত হয় কোন চুক্তির মাধ্যমে?
  1. AFTA
  2. NAFTA
  3. SAFTA
  4. APTA
সঠিক উত্তর:
AFTA
উত্তর
সঠিক উত্তর:
AFTA
ব্যাখ্যা

• ASEAN Free Trade Area (AFTA ).
- AFTA হলো আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- ১৯৯২ সালের ২৮ জানুয়ারি চতুর্থ আসিয়ান সামিটে AFTA চুক্তি স্বাক্ষরিত হয় যা ১৯৯৩ সালের ১ জানুয়ারি কার্যকর হয়।
- AFTA এর বর্তমান সদস্য সংখ্যা ১১টি। 
এগুলো হলো:
- মালয়েশিয়া;
- ইন্দোনেশিয়া;
- ফিলিপাইন;
- সিঙ্গাপুর;
- ভিয়েতনাম;
- কম্বোডিয়া;
- লাওস;
- থাইল্যান্ড;
- ব্রুনাই এবং;
- মায়ানমার।
- পূর্ব তিমুর।

অন্যদিকে,
- SAFTA (South Asian Free Trade Area) হলো সার্কভুক্ত দেশসমূহের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি।
- APTA হলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৭টি দেশের একটি অগ্রাধিকারমূলক আঞ্চলিক বাণিজ্য চুক্তি।
- ১৯৯২ সালে স্বাক্ষরিত উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি (NAFTA) ছিল একটি বিতর্কিত বাণিজ্য চুক্তি যার লক্ষ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর মধ্যে।

উৎস: আসিয়ান ওয়েবসাইট।

৮,১১৯.
জাতিসংঘের পর্যটন সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. রোম, ইতালি
  2. মাদ্রিদ, স্পেন
  3. প্যারিস ফ্রান্স
  4. ব্রাসেলস, বেলজিয়াম
সঠিক উত্তর:
মাদ্রিদ, স্পেন
উত্তর
সঠিক উত্তর:
মাদ্রিদ, স্পেন
ব্যাখ্যা
UN Tourism: 
- UN Tourism (পূর্বে UNWTO) - জাতিসংঘের পর্যটন সংস্থা। 
- UNWTO এর নতুন নাম: UN Tourism
- নতুন ব্র্যান্ড ঘোষণা: ২৩ জানুয়ারি ২০২৪ সাল। 
- সদর দপ্তর: মাদ্রিদ, স্পেন। 
- সদস্য রাষ্ট্র: ১৬০টি। 
- অধিভুক্ত বেসরকারি সংস্থা: শতাধিক
- নতুন স্লোগান: “Bringing the world closer” (বিশ্বকে আরও কাছাকাছি আনা)। 
- নতুন প্রতীক: মানব আকৃতির পাঞ্জিয়া (Pangea) আকৃতির প্রতীক, যা সংযুক্ত বিশ্বকে প্রতিফলিত করে। 
- UN Tourism পর্যটন খাতকে বৈশ্বিক উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে এগিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ।

উৎস: UN Tourism ওয়েবসাইট।
৮,১২০.
জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এর সদর দপ্তর কোথায়?
  1. ক) লন্ডন
  2. খ) নিউইয়র্ক
  3. গ) জেনেভা
  4. ঘ) প্যারিস
সঠিক উত্তর:
খ) নিউইয়র্ক
উত্তর
সঠিক উত্তর:
খ) নিউইয়র্ক
ব্যাখ্যা
• জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)
• প্রতিষ্ঠাকাল: ডিসেম্বর ১৯৪৬।
• প্রধান কার্যালয়: নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র।
• প্রধান: ক্যাথরিন এম রাসেল।
 
তথ্যসূত্র: ইউনিসেফ ওয়েবসাইট  ও  Encyclopedia Britannica
৮,১২১.
DE-MAT account-এর পূর্ণরূপ কী?
  1. Dematerialisation account
  2. Digitalized Account
  3. Direct Account
  4. Debit Account
সঠিক উত্তর:
Dematerialisation account
উত্তর
সঠিক উত্তর:
Dematerialisation account
ব্যাখ্যা
DE-MAT account:
- DE-MAT account-এর পূর্ণরূপ: Dematerialisation account.
- ডিম্যাট বা ডিম্যাটেরিয়ালাইজড ফরম্যাট হল এমন একটি উপায় যেখানে আপনার ফিজিক্যাল শেয়ার এবং সিকিউরিটিগুলি ইলেকট্রনিক উপায়ে রূপান্তরিত এবং সংরক্ষণ করা হয়।
- ডিম্যাট অ্যাকাউন্ট থাকার সবচেয়ে বড় সুবিধা হল স্বচ্ছতা।
- সুতরাং, অনিয়মের কোন ঝুঁকি নেই।
- অনলাইনে ট্রেড করার সময়, কেবল একটি ডিম্যাট নম্বর প্রয়োজন।
- শেয়ারগুলি ডিম্যাট অ্যাকাউন্ট থেকে কেনা বা বিক্রি করা যেতে পারে এবং এগুলি ক্রেডিট এবং ডেবিট আকারে রক্ষণাবেক্ষণ করা হবে।

উৎস: i) HDFC Bank।
ii) আনন্দবাজার পত্রিকা।
৮,১২২.
FAO এর বর্তমান মোট সদস্য সংখ্যা - (জানুয়ারি, ২০২৫)
  1. ১৯২টি
  2. ১৯৩টি
  3. ১৯৪টি
  4. ১৯৫টি
সঠিক উত্তর:
১৯৫টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৫টি
ব্যাখ্যা
FAO:
- FAO পূর্ণরূপ Food and Agriculture Organization.
- এটি ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- এটির সদর দপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- FAO এর বর্তমান মহাপরিচালক চীনের কু ডংগিউ। (জানুয়ারি, ২০২৫)
- বর্তমান সদস্য সংখ্যা মোট ১৯৫টি। (জানুয়ারি, ২০২৫)
- ১৯৪টি দেশ ও ১টি সংস্থা হিসেবে ইউরোপীয় ইউনিয়ন।
- এছাড়া সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন FAO এর সদস্য।
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।
- বাংলাদেশ ১৯৭৩ সালে FAO এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - FAO অফিসিয়াল ওয়েবসাইট।
৮,১২৩.
বিশ্বের বৃহত্তম মরুভূমি কোন মহাদেশে অবস্থিত?
  1. ইউরোপ
  2. আফ্রিকা
  3. দক্ষিণ আমেরিকা
  4. উত্তর আমেরিকা
সঠিক উত্তর:
আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
আফ্রিকা
ব্যাখ্যা
সাহারা মরুভূমি:
- সাহারা মরুভূমির নামটি এসেছে আরবি শব্দ ‘সাহরা’ থেকে যার অর্থ ‘মরুভূমি’।
- এটি আফ্রিকার প্রায় এক তৃতীয়াংশ জুড়ে রয়েছে।
- সাহারা হল বিশ্বের বৃহত্তম মরুভূমি, যার আয়তন ৩.৫ মিলিয়ন বর্গ মাইল (৯ মিলিয়ন বর্গ কিমি)।
- মরুভূমিটি আলজেরিয়া, মিশর, মালি, মরক্কো, পশ্চিম সাহারা, তিউনিসিয়া, চাদ, লিবিয়া, মৌরিতানিয়া, নাইজার এবং সুদান সহ ১১টি উত্তর আফ্রিকার দেশের বিশাল অংশ জুড়ে রয়েছে।
- ১৮৩ মিটার পর্যন্ত উঁচু পাহাড়ী বালির টিলাগুলির জন্য সবচেয়ে বেশি পরিচিত।
- এই মরুভূমিতে জলের উৎস বিরল, তবে সাহারায় দুটি নদী এবং বিশটি মৌসুমী হ্রদ রয়েছে।
- সাহারা পশ্চিমে আটলান্টিক মহাসাগর দ্বারা , উত্তরে আটলাস পর্বতমালা এবং ভূমধ্যসাগর দ্বারা , পূর্বে লোহিত সাগর দ্বারা এবং দক্ষিণে সাহেল দ্বারা সীমাবদ্ধ

তথ্যসূত্র: Worldatlas.com
৮,১২৪.
জনসংখ্যার দিক দিয়ে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান-
  1. ক) ৪র্থ
  2. খ) ৫ম
  3. গ) ৬ষ্ঠ
  4. ঘ) ৭ম
সঠিক উত্তর:
ক) ৪র্থ
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪র্থ
ব্যাখ্যা
২০২১ সালের পরিসংখ্যান অনুসারে মুসলিম জনসংখ্যায় শীর্ষ ১০ দেশ এবং সেখানে মুসলমানের সংখ্যা নিম্নরূপ—

১.   ইন্দোনেশিয়া : মুসলমানের সংখ্যা ২৩১ মিলিয়ন।
২.   পাকিস্তান : মুসলমানের সংখ্যা ২১২ মিলিয়ন।
৩.   ভারত : মুসলমানের সংখ্যা ২০০ মিলিয়ন।
৪.   বাংলাদেশ : মুসলমানের সংখ্যা ১৫৩ মিলিয়ন।
৫.   নাইজেরিয়া : মুসলমানের সংখ্যা ৯৫ থেকে ১০৩ মিলিয়ন।
৬.   মিসর : মুসলমানের সংখ্যা ৮৫ থেকে ৯০ মিলিয়ন।
৭.   ইরান : মুসলমানের সংখ্যা ৮২.৫ মিলিয়ন।
৮.   তুরস্ক : মুসলমানের সংখ্যা ৭৪.৪ মিলিয়ন।
৯.   আলজেরিয়া : মুসলমানের সংখ্যা ৪১.২ মিলিয়ন।
১০.  সুদান : মুসলমানের সংখ্যা ৩৯.৫ মিলিয়ন।

উৎস: দৈনিক পত্রিকা।
৮,১২৫.
জাতিসংঘের কোন সংস্থার মূল কাজ প্রশিক্ষণ ও গবেষণা?
  1. ক) UNDP
  2. খ) UNSSC
  3. গ) UNRWA
  4. ঘ) UNITAR
সঠিক উত্তর:
ঘ) UNITAR
উত্তর
সঠিক উত্তর:
ঘ) UNITAR
ব্যাখ্যা
-- জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সংস্থা (UNITAR)
-- (UNITAR) এর পূণরুপ- United Nations Institute  For Training & Research
-- এটি জাতিসংঘের অধীনে অফিসিয়াল কর্মকর্তাদের কুটনৈতিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির জন্য কাজ করে থাকে।
-- প্রতিষ্ঠাকাল-১৯৬৩ সাল।
-- সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
-- মূলকাজ- প্রশিক্ষণ ও গবেষণা।

তথ্যসূত্র:
অফিসিয়াল ওয়েবসাইট (UNITAR)

৮,১২৬.
কোন সাবেক রাষ্ট্রপ্রধানকে 'নানসেন রিফিউজি অ্যাওয়ার্ড ২০২২’ প্রদান করা হয়?
  1. ক) মাহাতির মোহাম্মদ
  2. খ) মনমোহন সিং
  3. গ) বারাক ওবামা
  4. ঘ) অ্যাঞ্জেলা মার্কেল
সঠিক উত্তর:
ঘ) অ্যাঞ্জেলা মার্কেল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অ্যাঞ্জেলা মার্কেল
ব্যাখ্যা
'নানসেন রিফিউজি অ্যাওয়ার্ড ২০২২’
▪ জাতিসংঘ শরণার্থী বিষয়ক পুরস্কার জিতেছেন সাবেক জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল
▪ সিরীয় শরণার্থী সংকট সমাধানে অবদান রাখায় তাকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মর্যাদাপূর্ণ ‘নানসেন রিফিউজি অ্যাওয়ার্ড’ দেয়া হয়।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২ এবং প্রথম আলো।
৮,১২৭.
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC) কতটি সদস্য দেশ নিয়ে গঠিত? [মে - ২০২৫] 
  1. ৫৯টি
  2. ৫৬টি
  3. ৫৪টি
  4. ৫৭টি
সঠিক উত্তর:
৫৪টি
উত্তর
সঠিক উত্তর:
৫৪টি
ব্যাখ্যা
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ:
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC) হলো জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ অঙ্গসংস্থা। 
- এটি জাতিসংঘ সনদের দশম অধ্যায়ে (৬১-৭২নং অনুচ্ছেদ) বর্ণিত হয়েছে।
- ECOSOC জাতিসংঘভুক্ত দেশগুলোর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেশগুলোকে দরিদ্র, নিম্ন-মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত ও উন্নত এই ৪টি ক্যাটাগরিতে ভাগ করে থাকে।
- প্রতি বছর ১৮টি সদস্য দেশ তিন বছরের জন্য এই পরিষদের সদস্য নির্বাচিত হয়।  
- বর্তমান সদস্য: ৫৪টি।[মে - ২০২৫]  

এছাড়া,
- ECOSOC এর অধীন ৫টি আঞ্চলিক কমিশন রয়েছে:
→ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP),
→ পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA),
→ ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন (ECLAC),
→ ইউরোপিয়ান অর্থনৈতিক কমিশন (ECE),
→ আফ্রিকান অর্থনৈতিক কমিশন (ECA)।

সূত্র: জাতিসংঘের ওয়েবসাইট।
৮,১২৮.
The capital city of Japan is?
  1. ক) Kyoto
  2. খ) Tokyo
  3. গ) Osaka
  4. ঘ) Yokohama
সঠিক উত্তর:
খ) Tokyo
উত্তর
সঠিক উত্তর:
খ) Tokyo
ব্যাখ্যা
জাপান:
- জাপান এশিয়ার অন্যতম ধনী রাষ্ট্র।
- জাপানের রাজধানী টোকিও
- এশিয়ার একমাত্র দেশ হিসাবে জাপান উন্নত দেশের জোট জি-৭ এর সদস্য।
- অতীতকালে জাপান Nippon বা Nihon নামে পরিচিত ছিলো।
- জাপানের পার্লামেন্টর নাম - ডায়েট।
- জাপানের পার্লামেন্ট 'ডায়েট' দুই কক্ষ বিশিষ্ট।

উৎস: ব্রিটানিকা
৮,১২৯.
World Resources Institute (WRI)-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
  2. জেনেভা, সুইজারল্যান্ড
  3. বন, জার্মানি
  4. হেগ, নেদারল্যান্ডস
সঠিক উত্তর:
ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
World Resources Institute (WRI):
- World Resources Institute একটি বিশ্বব্যাপী গবেষণা অলাভজনক সংস্থা।
- এটি টেকসই প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার সংগঠন।
- এটি পরিবেশগত, সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে। 
- প্রতিষ্ঠাতা: জেমস গুস্তাভ স্পেথ।
- প্রতিষ্ঠিত হয়েছিল: ১৯৮২ সালে।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রেসিডেন্ট: অনি দাসগুপ্ত।

⇒ World Resources Institute (WRI)- এর কার্যক্রম: খাদ্য, বন, পানি, শক্তি, শহর, জলবায়ু এবং মহাসাগর।
- লক্ষ্য: মানব সমাজকে পৃথিবীর পরিবেশ রক্ষা করা এবং বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের চাহিদা ও আকাঙ্ক্ষার চাহিদা পূরণ করা ।

উৎস: World Resources Institute ওয়েবসাইট।
৮,১৩০.
রাশিয়া 'ক্রিমিয়া উপদ্বীপ' নিজেদের অংশ করে নেয় -
  1. ২০১৩ সালে
  2. ২০১৪ সালে
  3. ২০১৫ সালে
  4. ২০১৬ সালে
সঠিক উত্তর:
২০১৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০১৪ সালে
ব্যাখ্যা
রাশিয়া "ক্রিমিয়া উপদ্বীপ" দখল করে রাশিয়ার অংশ করে নেয় ২০১৪ সালে।
ক্রিমিয়ার ৬০ ভাগ অধিবাসী রাশিয়ান জাতিগোষ্ঠীর।
এতে রাশিয়া সেখানে একটি গণভোট আয়োজন করে যেখানে অধিকাংশ রাশিয়ার সাথে সংযুক্ত হওয়ার পক্ষে মত দেয়।
কিন্তু জাতিসংঘ সহ বিশ্বের অধিকাংশ দেশই তা স্বীকৃতি দেয়নি।
কৃষ্ণসাগর কিংবা ভূমধ্যসাগরে প্রবেশের ক্ষেত্রে রাশিয়ার জন্যে গুরুত্বপূর্ণ হলো সেবাস্তাপুল বন্দর যা ক্রিমিয়ায় অবস্থিত।
এই বন্দর ব্যবহারকে কেন্দ্র করে ইউক্রেনের সাথে রাশিয়ার বিরোধ সৃষ্টি হয়।
জাতিসংঘ প্রতিষ্ঠায় ঐতিহাসিক ইয়াল্টা কনফারেন্স ক্রিমিয়ার ইয়াল্টা শহরে অনুষ্ঠিত হয়েছিলো।
(সূত্রঃ হিস্টোরি ডটকম এবং বিবিসি ওয়ার্ল্ড)
৮,১৩১.
Sustainable Development Goal (SDG) এর Goal কতটি?
  1. ১৫টি
  2. ১৭টি
  3. ২০টি
  4. ২৫টি
সঠিক উত্তর:
১৭টি
উত্তর
সঠিক উত্তর:
১৭টি
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):

- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য ।
- SDGS-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) রয়েছে।
লক্ষ্যমাত্রাসমূহ হলো:
• দারিদ্র্য নির্মূল।
• ক্ষুধামুক্তি।
• সুস্বাস্থ।
• মানসম্মত শিক্ষা।
• লিঙ্গ সমতা।
• বিশুদ্ধ পানি ও স্যানিটেশন।
• সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি।
• উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি।
• শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো।
• বৈষম্য হ্রাস।
• টেকসই শহর ও জনগণ।
• পরিমিত ভোগ ও উৎপান।
• জলবায়ু বিষয়ে পদক্ষেপ।
• সামুদ্রিক বাস্তুসংস্থান।
• স্থলভাগের জীবন।
• শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান।
• অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

তথ্যসূত্র - SDG অফিসিয়াল ওয়েবসাইট।
৮,১৩২.
জাতিসংঘ জনসংখ্যা তহবিল প্রতিষ্ঠিত হয়-
  1. ক) ১৯৬৫ সালে
  2. খ) ১৯৬৯ সালে
  3. গ) ১৯৭২ সালে
  4. ঘ) ১৯৪৬ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৬৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৬৯ সালে
ব্যাখ্যা
- UNFPA (United Nations Population Fund) হলো জাতিসংঘের জনসংখ্যা তহবিল।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৯ সালে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।

উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।
৮,১৩৩.
সিমলা চুক্তিতে ভারতের পক্ষ থেকে কোন রাষ্ট্রনায়ক স্বাক্ষর করেছিলেন?
  1. রাজীব গান্ধী
  2. ইন্দিরা গান্ধী
  3. মনমোহন সিং
  4. লাল বাহাদুর শাস্ত্রী
সঠিক উত্তর:
ইন্দিরা গান্ধী
উত্তর
সঠিক উত্তর:
ইন্দিরা গান্ধী
ব্যাখ্যা

- সিমলা চুক্তিতে ভারতের পক্ষ থেকে স্বাক্ষরকারী: ইন্দিরা গান্ধী (ভারতের প্রধানমন্ত্রী)।

• সিমলা চুক্তি: 
- এটি ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে একটি দ্বিপাক্ষিক শান্তি চুক্তি।
- ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে স্বাক্ষরিত হয়।
- বাংলাদেশের স্বাধীনতা ও পাকিস্তানের পরাজয়-এর পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রয়াস

- চুক্তি স্বাক্ষরের তারিখ: ২ জুলাই ১৯৭২ সালে।
- চুক্তি স্বাক্ষরস্থল: Barnes Court (বর্তমানে রাজভবন), সিমলা, ভারত।
- আলোচনার সময়কাল: ২৮ জুন – ২ জুলাই ১৯৭২ সালে।
- স্বাক্ষরকারী: ইন্দিরা গান্ধী (ভারতের প্রধানমন্ত্রী) ও জুলফিকার আলি ভুট্টো (পাকিস্তানের প্রেসিডেন্ট। 

তথ্যসূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট।

৮,১৩৪.
CIRDAP-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নয়াদিল্লি
  2. ম্যানিলা
  3. ব্যাংকক
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
কোনটি নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটি নয়
ব্যাখ্যা
CIRDAP-এর প্রধান কার্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত।

CIRDAP:
- CIRDAP এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- CIRDAP একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- ৬ জুলাই, ১৯৭৯ সালে CIRDAP গঠিত হয়।

উল্লেখ্য,
- CIRDAP এর সদস্য সংখ্যা ১৫টি।[জুলাই - ২০২৫]
- সদস্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।
- এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।

সূত্র: CIRDAP ওয়েবসাইট।
৮,১৩৫.
'A Doctor in the house' গ্রন্থের লেখক কে?
  1. অং সান সূচি
  2. মার্গারেট থ্যাচার
  3. ইয়াসির আরাফাত
  4. মাহাথির মোহাম্মদ
সঠিক উত্তর:
মাহাথির মোহাম্মদ
উত্তর
সঠিক উত্তর:
মাহাথির মোহাম্মদ
ব্যাখ্যা
- ৯৯ বছর বয়সী মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
- বিশ্বের সবচেয়ে বয়স্ক রাজনীতিবিদ। 
- ১৯২৫ সালের ১০ জুলাই ব্রিটিশ কলোনিভুক্ত মালয়ের কেদাহ অঞ্চলের সেতার নামক গ্রামে সাধারণ এক স্কুলশিক্ষকের ঘরে জন্ম নেন মাহাথির। 
- এমবিবিএস পাসের পর মালয়েশিয়ার একটি সরকারি হাসপাতালে যোগ দেন মাহাথির।
- চিকিৎসক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পান মাহাথির। বাড়তে থাকে তার সম্পৃক্ততা।
- ' A Doctor in the house' আত্মজীবনীমূলক গ্রন্থের রচয়িতা তিনি। 
 - ১৯৬৪ সালে মাত্র ৩৯ বছর বয়সে সংসদ সদস্য নির্বাচিত হন মাহাথির। পুনরায় নির্বাচিত হন ১৯৬৯ সালেও।
- নিজ দলের প্রধান এবং মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী টেংকু আবদুর রহমানের সঙ্গে মতবিরোধের জেরে ৩ বছর রাজনীতি থেকে অবসরে ছিলেন।
- ১৯৬৯ সালের ৩০ মে সংঘটিত চীনা ও মালয়ীদের মধ্যকার দাঙ্গার জন্য টেংকু আবদুর রহমানকে দায়ী করেছিলেন মাহাথির।
- অবশেষে ১৯৭২ সালে আবার রাজনীতিতে ফিরে আসেন মাহাথির।
- সিনেটর হিসেবে নির্বাচিত হন। ১৯৭৪ সালের নির্বাচনে জয়লাভের পর শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান তিনি।
- প্রধানমন্ত্রী তুন হোসেন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান ১৯৭৬ সালে।
- ১৯৮১ সালের নির্বাচনে দেশটির চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন মাহাথির বিন মোহাম্মদ।
- দীর্ঘ ২২ বছর প্রধানমন্ত্রী থাকার পর ২০০৩ সালে স্বেচ্ছায় ক্ষমতা থেকে সরে আসেন মাহাথির বিন মোহাম্মদ।
- তাকে বলা হয়, আধুনিক মালয়েশিয়ার জনক।
 
উৎস: ব্রিটানিকা। 
৮,১৩৬.
ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরের স্থান কোনটি?
  1. ডেটন, যুক্তরাষ্ট্র
  2. লন্ডন, যুক্তরাজ্য
  3. প্যারিস, ফ্রান্স
  4. রোম, ইতালি
সঠিক উত্তর:
প্যারিস, ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
প্যারিস, ফ্রান্স
ব্যাখ্যা

ডেটন শান্তি চুক্তি:
- পূর্ণনাম: General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina.
- উদ্দেশ্য: বসনিয়া সংকটের শান্তিপূর্ণ সমাধান।
- অন্য নাম: প্যারিস প্রোটোকল / ডেটন-প্যারিস চুক্তি।
- খসড়া প্রণয়নের স্থান: ডেটন, ওহায়ো অঙ্গরাজ্য, যুক্তরাষ্ট্র (বিমানঘাঁটি)।
- খসড়া প্রস্তুতের তারিখ: ২১ নভেম্বর ১৯৯৫।
- চুক্তি স্বাক্ষরের তারিখ: ১৪ ডিসেম্বর ১৯৯৫।
- স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স।
- মধ্যস্থতাকারী দেশ: যুক্তরাষ্ট্র।
- মধ্যস্থতাকারী নেতৃবৃন্দ: সাবেক মার্কিন প্রেসিডেন্ট-বিল ক্লিন্টন ও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী-ওয়ারেন ক্রিস্টোফার। 
- চুক্তির পক্ষসমূহ: বসনিয়া, ক্রোয়েশিয়া ও সার্বিয়া।

• স্বাক্ষরকারীগণ:
- বসনিয়ার পক্ষে - প্রেসিডেন্ট আলিজা ইজটবেগোভিচ।
- ক্রোয়েশিয়ার পক্ষে - প্রেসিডেন্ট ফ্রাঞ্জো টুডম্যান।
- সার্বিয়ার পক্ষে - প্রেসিডেন্ট স্লোভাদান মিলোসোভিচ।

উৎস: হিস্টরি.কম ও ব্রিটানিকা।

৮,১৩৭.
'পিস স্ট্যাচু' কোথায় স্থাপিত হয়?
  1. ক) লিসবন
  2. খ) নাগাসাকি
  3. গ) বার্লিন
  4. ঘ) মাদ্রিদ
সঠিক উত্তর:
খ) নাগাসাকি
উত্তর
সঠিক উত্তর:
খ) নাগাসাকি
ব্যাখ্যা
পিস স্ট্যাচু:

- জাপানের নাগাসাকি 'পিস স্ট্যাচু' স্থাপিত হয়।
- ১৯৪০ সালের ২২ সেপ্টেম্বরে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে।
- জাপান কর্তৃক পার্ল হারবর আক্রমণের প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে সরাসরি ২য় বিশ্বযুদ্ধে যুদ্ধে অংশগ্রহন করে।
- যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র জাপানে ২ টি পারমাণবিক বোমা নিক্ষেপ করে,
• হিরোশিমায় লিটল বয় ৬ আগস্ট, ১৯৪৫।
• নাগাসাকিতে ফ্যাট ম্যান ৯ আগস্ট ১৯৪৫।
- নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরনে নিহতদের স্মরণে 'শান্তি পার্ক' স্থাপন করা হয়।
- এই পার্কে স্থাপিত হয়েছে 'পিস স্ট্যাচু (Peace Statue)'।

অন্যদিকে,
- স্ট্যাচু অব পিস (Statue of Peace) অবস্থিত দক্ষিণ - কোরিয়ার রাজধানী শিউলে জাপানি দূতাবাসের সামনে। 

তথ্যসূত্র - Britannica.com
৮,১৩৮.
UNICEF (United Nations Children's Fund) এর বর্তমান নির্বাহী পরিচালক-
  1. ক) ডেভিড এম. বিসলে
  2. খ) চু ডংইয়ো
  3. গ) ক্যাথরিন রাসেল
  4. ঘ) হুয়ান কার্লোস সালাজার
সঠিক উত্তর:
গ) ক্যাথরিন রাসেল
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্যাথরিন রাসেল
ব্যাখ্যা

- UNICEF (United Nations Children's Fund) এর বর্তমান নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল।
- ১ ফেব্রুয়ারি ২০২২ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
- UNICEF (United Nations Children's Fund) হলো জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল। এটি বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে।
- এটি ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। শুরুতে এর নাম ছিলো United Nations International Children's Emergency Fund যা ১৯৫৩ সালে United Nations Children's Fund নামধারণ করে।
- ১৯৫৩ সালে জাতিসংঘ সিস্টেমের স্থায়ী এজেন্সি হিসেবে স্বীকৃতি লাভ করে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।

তথ্যসূত্র - UNICEF এর অফিসিয়াল ওয়েবসাইট।

৮,১৩৯.
Timor-Leste কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করেছে?
  1. সিঙ্গাপুর
  2. মালয়েশিয়া
  3. ইন্দোনেশিয়া
  4. জাপান
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
⇒ Timor-Leste ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা লাভ করেছে।

পূর্ব তিমুর:
- পূর্ব তিমুর হল পূর্ব লেসার সুন্দা দ্বীপপুঞ্জে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র।
- রাজধানী: দিলি।
- ১৫২০ সালে সর্বপ্রথম পর্তুগীজরা এই দ্বীপ বসতি স্থাপন করে।
- ১৬১৩ সালে ডাচরা দ্বীপের পশ্চিমাংশ দখল করে।
- এই দুই উপনিবেশিক শক্তি দ্বীপের দখল বা নিজেদের আধিপত্যের জন্য বিবাদে জড়ায়। ১৮১২-১৫ সাল পর্যন্ত দ্বীপটি ব্রিটিশরা শাসন করে।
- ১৮৬০ ও ১৮৯৩ সালে বিবাদমান উপনিবেশিক শক্তিগুলোর মধ্যে চুক্তির মাধ্যমে পূর্ব তিমুর শাসনের অধিকার লাভ করে পর্তুগীজরা।
- ১৯৭৫ সাল পর্যন্ত পূর্ব তিমুর পর্তুগালের উপনিবেশ ছিল।
- ১৯৭৫ সালে Revolutionary Front for an Independent East Timor গঠিত হয় এবং এর বেশিরভাগ অঞ্চল তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসে স্বাধীনতা ঘোষণা করে।
- ১৯৭৬ সালে ইন্দোনেশিয়া পূর্ব তিমুর আক্রমন করে দখল করে এবং এটি নিজেদের অঞ্চল বলে ঘোষণা করে।
- ১৯৯৯ সালের ৩০ আগস্ট পূর্ব তিমুরে স্বাধীনতার স্বপক্ষে গণভোট অনুষ্ঠিত হয় এবং জনসাধারণ স্বাধীনতার পক্ষে ভোট দেয়। পশ্চিম তিমুর ইন্দোনেশিয়ার সাথে থেকে যায়।
- তারপর থেকে ২০০২ সাল পর্যন্ত পূর্ব তিমুর জাতিসংঘের নিয়ন্ত্রণে ছিল।
- ২০০২ সালের এপ্রিলে Xanana Gusmão প্রেসিডেন্ট নির্বাচিত হয় এবং জাতিসংঘ তার কাছে ক্ষমতা হস্তান্তর করে এবং পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করে।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও ওয়ার্ল্ড এটলাস।
৮,১৪০.
IFC এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে? (জুন, ২০২৫)
  1. রাফায়েল ম্যারিনো গ্রমিন
  2. ক্রিস্টিনা লাগার্থ
  3. মাখতার ডিওপ
  4. রবার্তো আজেভেদো
সঠিক উত্তর:
মাখতার ডিওপ
উত্তর
সঠিক উত্তর:
মাখতার ডিওপ
ব্যাখ্যা
IFC:
- IFC বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- IFC এর পূর্ণরূপ International Finance Corporation.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৫৬ সালে।
- বর্তমান সদস্য: ১৮৬টি। (জুন, ২০২৫)
- প্রধান কার্যালয়: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মাখতার ডিওপ। (জুন, ২০২৫)
- এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।

তথ্যসূত্র - IFC অফিসিয়াল ওয়েবসাইট।
৮,১৪১.
কোপা আমেরিকা ২০২১'র শিরোপা জয় করে কোন দেশ?
  1. আর্জেন্টিনা
  2. কলম্বিয়া
  3. চিলি
  4. ব্রাজিল
সঠিক উত্তর:
আর্জেন্টিনা
উত্তর
সঠিক উত্তর:
আর্জেন্টিনা
ব্যাখ্যা
১০ জুলাই ২০২১ সালে, ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা ২০২১'র শিরোপা জয় করে আর্জেন্টিনা।
উৎস: বিবিসি
৮,১৪২.
Gulf Cooperation Council (GCC) কোন অঞ্চলের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট?
  1. দক্ষিণ এশিয়া
  2. মধ্যপ্রাচ্য
  3. ইউরোপ
  4. আফ্রিকা
সঠিক উত্তর:
মধ্যপ্রাচ্য
উত্তর
সঠিক উত্তর:
মধ্যপ্রাচ্য
ব্যাখ্যা

Gulf Cooperation Council (GCC):
-Gulf Cooperation Council (GCC) বা উপসাগরীয় সহযোগিতা সংস্থা হলো মধ্যপ্রাচ্যের ছয়টি দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
-সদস্য দেশগুলো হলো: সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান।
-এটি ১৯৮১ সালের মে মাসে রিয়াদ, সৌদি আরবে প্রতিষ্ঠিত হয়।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর মধ্যে ঐক্য স্থাপন, আরব ও ইসলামি সংস্কৃতিতে শিকড়-স্থাপিত রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচিতির ওপর ভিত্তি করে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি।
-সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে নেতৃত্ব দিয়ে থাকে।
-GCC অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

উৎস: Britannica.

৮,১৪৩.
লাইবেরিয়া কোন দেশের নিকট থেকে স্বাধীনতা লাভ করে?
  1. ক) স্পেন
  2. খ) পর্তুগাল
  3. গ) বেলজিয়াম
  4. ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
লাইবেরিয়া আফ্রিকার একটি প্রাচীনতম প্রজাতন্ত্র। ১৮৪৭ সালের ২৬ জুলাই লাইবেরিয়া যুক্তরাষ্ট্রের উপনিবেশ থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। ব্রিটেন প্রথম লাইবেরিয়াকে স্বীকৃতি প্রদান করে। ১৮৬২ সালে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন লাইবেরিয়া কে স্বীকৃতি প্রদান করেন। এর আগে ১৮২০ সালে আমেরিকান কলোনাইজেশন সোসাইটি গঠিত হয় যার মাধ্যমে আমেরিকা থেকে কৃষ্ণাঙ্গ দাসদের লাইবেরিয়ায় স্থানান্তরিত করা হয়। (সূত্রঃ লাইবেরিয়া কংগ্রেস লাইব্রেরি ওয়েবসাইট)
৮,১৪৪.
আধুনিক বিশ্বে ‘হেরমিট কিংডম (Hermit Kingdom)’ হিসেবে পরিচিত কোন দেশ?
  1. যুক্তরাজ্য
  2. উত্তর কোরিয়া
  3. কিউবা
  4. জাপান
সঠিক উত্তর:
উত্তর কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
উত্তর কোরিয়া
ব্যাখ্যা

কোরিয়া: হারমিট রাজ্য থেকে উপনিবেশ পর্যন্ত
-  কোরীয় উপদ্বীপ উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ায় বিভক্ত হওয়ার আগে , এটি "হারমিট কিংডম" নামে পরিচিত ছিল।
- বর্তমানে আধুনিক বিশ্বে ‘হেরমিট কিংডম (Hermit Kingdom)’ বা বিচ্ছিন্ন রাজ্য হিসেবে পরিচিত।

- ১৩০০ শতকের শেষ থেকে ১৯০০ শতকের গোড়ার দিকে শাসন করা চোসন রাজবংশের অতীত যুগে কোরিয়াকে "সন্ন্যাসী রাজ্য" হিসেবে বর্ণনা করা হত।
- সেই সময়ে, কোরিয়ার শাসকরা ইচ্ছাকৃতভাবে বিচ্ছিন্ন ছিল, বিদেশী এবং কোরিয়ানদের মধ্যে অননুমোদিত যোগাযোগ মূলত নিষিদ্ধ ছিল। আজও, উত্তর কোরিয়া স্ব-বিচ্ছিন্নতার এই প্রাচীন ঐতিহ্য অব্যাহত রেখেছে।

- যদিও সমস্ত কমিউনিস্ট শাসনব্যবস্থা তাদের প্রজাদের সাথে বহির্বিশ্বের মিথস্ক্রিয়া সম্পর্কে উল্লেখযোগ্যভাবে উদাসীন ছিল, উত্তর কোরিয়া এই ধরনের বিষয়ে ব্যতিক্রমীভাবে উদ্যোগী ছিল।
- প্রকৃতপক্ষে, পিয়ংইয়ংয়ের সরকার তার জনগণের কাছে বহির্বিশ্ব সম্পর্কে তথ্যের জন্য শুধুমাত্র একটি উৎস নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে: রাষ্ট্র-নিয়ন্ত্রিত মিডিয়া।

উৎস: আল-জাজিরা।

৮,১৪৫.
উইকিলিকস-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান পল অ্যাসাঞ্জ কোন দেশের নাগরিক?
  1. ক) পোল্যান্ড
  2. খ) কানাডা
  3. গ) সুইডেন
  4. ঘ) অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
ঘ) অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
Julian Assange, (born July 3, 1971, Townsville, Queensland, Australia), Australian computer programmer who founded the media organization WikiLeaks.
Source: Britannica
৮,১৪৬.
নিচের কোনটি BRICS-এর প্রতিষ্ঠাতা সদস্য নয়?
  1. রাশিয়া
  2. সৌদি আরব
  3. ভারত
  4. চীন
সঠিক উত্তর:
সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
সৌদি আরব
ব্যাখ্যা

BRICS:
- BRICS একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা)।
- এর কোনো সদরদপ্তর নেই।
- বর্তমানে ব্রিকস-এর সভাপতি দেশ: ব্রাজিল।

⇒ ব্রিকস-এর উদ্দেশ্য হলো সদস্যদের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক সহযোগিতা জোরদার করা, পাশাপাশি আন্তর্জাতিক শাসনব্যবস্থায় গ্লোবাল সাউথ দেশগুলির প্রভাব বৃদ্ধি করা।
- এই গোষ্ঠীটি UN, IMF, World Bank, এবং WTO-এর মতো বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলির বৈধতা, অংশগ্রহণের ক্ষেত্রে ন্যায্যতা এবং দক্ষতা উন্নত করার চেষ্টা করে।
- এর লক্ষ্য টেকসই সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন জোরদার করা এবং সামাজিক অন্তর্ভুক্তি প্রচার করা।

⇒ বিশ্বের জনসংখ্যার প্রায় ৪৬ শতাংশ ব্রিকসভুক্ত দেশগুলোয় বসবাস করে।
- এর পরিসংখ্যান অনুসারে, বৈশ্বিক জিডিপিতে এ জোটের দেশগুলোর হিস্যা ৩০ শতাংশের বেশি।
- এছাড়া ক্রয়ক্ষমতা সমতার (পিপিপি) ভিত্তিতে বৈশ্বিক জিডিপিতে দেশগুলোর হিস্যা এক-তৃতীয়াংশেরও বেশি।

অন্যদিকে,
- সৌদি আরব BRICS-এর প্রতিষ্ঠাতা সদস্য নয়।

উৎস: BRICS ওয়েবসাইট।

৮,১৪৭.
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি প্রদান করে?
  1. মিশর
  2. সৌদি আরব
  3. ইরান
  4. আলজেরিয়া
সঠিক উত্তর:
আলজেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
আলজেরিয়া
ব্যাখ্যা
• ফিলিস্তিন:
- ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের একটি দেশ যা ভৌগোলিকভাবে এশিয়া মহাদেশের অন্তর্গত।
- স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হয় ১৫ নভেম্বর ১৯৮৮ সালে।
- স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ আলজেরিয়া।
- ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করে ২৯ নভেম্বর, ২০১২ সালে।

এছাড়াও,
- ২০ জুন ২০১৯ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদান করে।
- এর মাধ্যমে সংস্থাটি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
- এর পূর্বে ফিলিস্তিন ইউনেস্কোর সদস্যপদ লাভ করে

উৎস: ফিলিস্তিন সরকারের ওয়েবসাইট এবং দৈনিক যুগান্তর পত্রিকা রিপোর্ট।
৮,১৪৮.
আধুনিক তুরস্কের জনক বলা হয় -
  1. মোস্তফা জামাল পাশা
  2. হাফিজ আল আসাদ
  3. মোস্তফা কামাল পাশা
  4. হাফিজ আবদেল মুখতার
সঠিক উত্তর:
মোস্তফা কামাল পাশা
উত্তর
সঠিক উত্তর:
মোস্তফা কামাল পাশা
ব্যাখ্যা
তুরস্কের জনক:
- আধুনিক তুরস্কের জনক খ্যাত মোস্তফা কামাল পাশা বা কামাল আতাতুর্ক।
- ১৯২৩ সালে তুরস্কের ওসমানীয় খেলাফত বিলুপ্ত করে তুরস্ককে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করেন।
- একই সময়ে তিনি তুরস্ককে একটি আধুনিক মনস্ক রাষ্ট্রে পরিণত করতে ব্যাপক সংস্কার কর্মসূচি গ্রহণ করেন।
- প্রথম বিশ্বযুদ্ধের পর ‍তুরস্কের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেন- কামাল পাশা।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
৮,১৪৯.
To which sport is the name 'Michael Phelps' related?
  1. Rugby
  2. Swimming
  3. Baseball
  4. Basketball
  5. None
সঠিক উত্তর:
Swimming
উত্তর
সঠিক উত্তর:
Swimming
ব্যাখ্যা

অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে সফল সাঁতারু মাইকেল ফেল্‌প্‌স। 

মাইকেল ফেলপস:
- মাইকেল ফেলপস একজন আমেরিকান সাঁতারু।
- তিনি অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি স্বর্ণপদক জয় করা সাঁতারু।
- মোট অলিম্পিক পদক: ২৮টি।
- অলিম্পিক স্বর্ণপদক: ২৩টি।
- ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে বিশ্ব রেকর্ড গড়েছিলেন যুক্তরাষ্ট্রের সাঁতারু। 
- বেইজিং অলিম্পিকের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ফেল্‌প্‌স সময় নিয়েছিলেন ৪ মিনিট ০৩.৮৪ সেকেন্ড।

উল্লেখ্য,
- মাইকেল ফেলপস ২০১৬ সালে অবসর নেয়।

উৎস: Britannica.

৮,১৫০.
মিশরের বিখ্যাত ফারাও তুতেনখামেনের সমাধি কে আবিষ্কার করেছিলেন?
  1. হাম্মুরাবি
  2. মেনেস
  3. হাওয়ার্ড কার্টার
  4. রিচার্ড লেভার
সঠিক উত্তর:
হাওয়ার্ড কার্টার
উত্তর
সঠিক উত্তর:
হাওয়ার্ড কার্টার
ব্যাখ্যা

• ১৯২২ সালে প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার তুতেনখামেনের সমাধি আবিষ্কার করেন।
-----------
• মিশরীয় সভ্যতা:
- প্রাচীন মিশরীয় সভ্যতা মানব ইতিহাসের অন্যতম প্রাচীন ও সমৃদ্ধ সভ্যতা, যা মূলত নীল নদ (Nile River) তীরে গড়ে উঠেছিল।
- এই সভ্যতার সূচনা প্রাক-রাজবংশীয় যুগ এ, আনুমানিক খ্রিস্টপূর্ব ৫০০০–৩২০০ অব্দ (circa 5000–3200 BCE) সময়কাল।
- খ্রিস্টপূর্ব ৩২০০ সালে রাজা মেনেস (Menes) সমগ্র মিশরকে একত্রিত করে একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং এর ফলে সংগঠিত রাজনৈতিক শাসনের সূচনা ঘটে।
- তখন মিশরের রাজধানী ছিল মেমফিস (Memphis)।
- মিশরের রাজাদের বলা হতো ফারাও। 
- তারা ধর্মীয় ও রাজনৈতিক—উভয় ক্ষেত্রেই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন।
- মিশরের অন্যতম বিখ্যাত ফারাও ছিলেন তুতেনখামেন (Tutankhamun) (খ্রি.পূ. ১৩৩৩–১৩২৪)।
- তাঁর সমাধি ১৯২২ সালে প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার (Howard Carter) আবিষ্কার করেন। 
- এটি প্রত্নতত্ত্বের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
---------------
উল্লেখ্য,

- স্থাপত্য ও ভাস্কর্যে মিশরীয়রা অসাধারণ দক্ষতা দেখিয়েছিল। 
- ফারাওদের মৃতদেহ সংরক্ষণ ও সমাধিস্থ করার জন্য তারা বিশাল পিরামিড (Pyramid) নির্মাণ করে। 
- এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো গিজার গ্রেট পিরামিড (Great Pyramid of Giza), যা ফারাও খুফু (Khufu) এর সমাধি হিসেবে নির্মিত। 
- এছাড়া বিখ্যাত ভাস্কর্যের মধ্যে রয়েছে স্ফিংস (Great Sphinx of Giza), যার দেহ সিংহের এবং মাথা ফারাওয়ের আকৃতির।

 - লিখনপদ্ধতির ক্ষেত্রে মিশরীয়দের গুরুত্বপূর্ণ অবদান ছিল হায়ারোগ্লিফিক লিপি।
- এটি ছিল চিত্রভিত্তিক লিখন পদ্ধতি। 
- ‘হায়ারোগ্লিফিক’ শব্দের অর্থ হলো “পবিত্র লিপি”।
- তারা প্যাপিরাস গাছের বাকল দিয়ে কাগজ তৈরি করত, যা প্রাচীন বিশ্বের গুরুত্বপূর্ণ লেখার উপকরণ ছিল।

- ধর্ম ও সমাজব্যবস্থায় মিশরীয়রা মূলত বহুদেবতাবাদী ছিল।
- তারা সূর্য, নীল নদ, আকাশ, মাটি ইত্যাদি শক্তিকে দেবতা হিসেবে পূজা করত।
- তবে একসময় ফারাও আমেনহোটেপ চতুর্থ সূর্যদেবতা এটন এর একক উপাসনা প্রচলন করেন;
- এবং নিজের নাম পরিবর্তন করে ইখনাটন রাখেন।
- তাঁর স্ত্রী নেফারতিতি সৌন্দর্য ও মর্যাদার প্রতীক হিসেবে ইতিহাসে বিখ্যাত।

- তাছাড়া বিজ্ঞান ও জ্ঞানচর্চায়ও মিশরীয়দের গুরুত্বপূর্ণ অবদান ছিল।
- তারা প্রথম বছরে ১২ মাস এবং প্রতি মাসে ৩০ দিন ধরে সময় গণনার পদ্ধতি চালু করে।
- এছাড়া মৃতদেহ দীর্ঘদিন সংরক্ষণের জন্য তারা মমি তৈরির কৌশল উদ্ভাবন করে।
- এসব কারণে প্রাচীন মিশরীয় সভ্যতা মানবসভ্যতার বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

উৎস: Britannica ও ইসলামের ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৮,১৫১.
The currency of Ethiopia is -
  1. Dobra
  2. Dong
  3. Rand
  4. Birr
সঠিক উত্তর:
Birr
উত্তর
সঠিক উত্তর:
Birr
ব্যাখ্যা
ইথিওপিয়া:
- আফ্রিকার দেশ ইথিওপিয়া।
- এর উত্তর ও উত্তর-পূর্বে ইরিত্রিয়া, পূর্বে জিবুতি ও সোমালিয়া, পশ্চিমে সুদান ও দক্ষিণে কেনিয়া। 
- দেশটি পূর্বে আবিসিনিয়া নামে পরিচিত ছিল। 
- দেশটির রাজধানী ও বৃহত্তম শহর: আদ্দিস আবাবা। 
- সরকার পদ্ধতি: ফেডারেল পার্লামেন্টারি রিপাবলিক।
- আইনসভা: উচ্চ কক্ষ: হাউজ অব ফেডারেশন।
- নিম্নকক্ষ: হাউজ অব পিপলস রিপ্রেজেন্টেটিভস।
- মুদ্রা: বির।
- ভাষা: আমহারি।

অন্যদিকে,
- ডং: ভিয়েতনামের মুদ্রা।
- ডোবরা: সাও টোমে এবং প্রিন্সিপের মুদ্রা।

উৎস: i) World Atlas.
         ii) Britannica.
৮,১৫২.
নিচের কোনটি মেলানেশিয়া অঞ্চলের দেশ?
  1. পালাউ
  2. নাউরু
  3. ভানুয়াতু
  4. সামোয়াত
সঠিক উত্তর:
ভানুয়াতু
উত্তর
সঠিক উত্তর:
ভানুয়াতু
ব্যাখ্যা

⇒ মাইক্রোনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- নাউরু
- পালাউ
- কিরিবাতি
- মার্শাল দ্বীপপুঞ্জ
- মারিয়ানা।

⇒ মেলানেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- সলোমান দ্বীপপুঞ্জ
- ফিজি
- ভানুয়াতু
- পাপুয়া নিউগিনি।

⇒ পলিনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- টোঙ্গা
- টুভ্যালু
- সামোয়াত

তথ্যসূত্র - ওয়ার্ল্ড অ্যাটলাস।

৮,১৫৩.
জাপানের হিরোশিমা শহরে কত তারিখে আনবিক বোমা ফেলা হয়?
  1. ক) ৯ আগষ্ট ১৯৪৫
  2. খ) ৬ আগষ্ট ১৯৪৫
  3. গ) ৯ আগষ্ট ১৯৪৬
  4. ঘ) ৬ আগষ্ট ১৯৪৬
সঠিক উত্তর:
খ) ৬ আগষ্ট ১৯৪৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬ আগষ্ট ১৯৪৫
ব্যাখ্যা

- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমা শহরে "লিটলবয়" ও 
৯ আগস্ট নাগাসাকি শহরে "ফ্যাটম্যান" নামের দুটো পারমাণবিক বোমা নিক্ষেপ করে। এতে লক্ষাধিক মানুষ নিহত হয়।

- ৩৩তম মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান ১৯৪৫ সালের আগস্টে জাপানে পারমাণবিক বোমা বর্ষণের নির্দেশ দেন।

তথ্যসূত্র: হিস্টোরি ডটকম।
৮,১৫৪.
'র‍্যামন ম্যাগসেসে পুরস্কার ২০২৩' পেয়েছেন -
  1. ফিরদৌসী কাদরী
  2. সথেরা চিহিম
  3. বারমাদেত্তে জে মাদ্রিদ
  4. করভী রাখসান্দ
সঠিক উত্তর:
করভী রাখসান্দ
উত্তর
সঠিক উত্তর:
করভী রাখসান্দ
ব্যাখ্যা
ম্যাগসেসে পুরস্কার ২০২৩:
- ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট র‌্যামন ম্যাগসেসের নামে প্রতিষ্ঠিত র‌্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিস এ পুরস্কার দিয়ে থাকে।
- এশিয়ার নোবেলখ্যাত র‌্যামন ম্যাগসেসে পুরস্কার ২০২৩ পেয়েছেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাখসান্দ।
- ২০২৩ সালে উদীয়মান নেতৃত্বের ক্যাটাগরিতে এ পদক বিজয়ীদের একজন হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে।
- ৩১ আগস্ট, ২০২৩ তারিখে ফিলিপাইন থেকে বিশ্বব্যাপী মর্যাদাসম্পন্ন এ পুরস্কার ঘোষণা করা হয়েছে।
- সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় অবদান রাখায় তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
- করভী রাখসান্দ বাংলাদেশ থেকে সম্মানজনক এই পুরস্কার পাওয়া ত্রয়োদশ ব্যক্তি।
- পুরস্কার পাওয়া অপর তিনজন হলেন হলেন ভারতের রবি কানন, তিমুরের ইগুনিও লেমোস, ফিলিপাইনের মিরিয়াম কোরোনেল-ফেরারূ।

অন্যদিকে -
- সর্বশেষ ২০২১ সালে এই পুরস্কার পেয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী ফিরদৌসী কাদরী।
- 'ম্যাগসেসে পুরস্কার ২০২২' লাভ করেন কম্বোডিয়ার মনোরোগ বিশেষজ্ঞ সথেরা চিহিম, ফিলিপিন্সের শিশু চিকিৎসক ও অধিকারকর্মী বারমাদেত্তে জে মাদ্রিদ, জাপানের চক্ষুরোগ বিশেষজ্ঞ তাদাশি হাতোরি ও ইন্দোনেশিয়ার পরিবেশ আন্দোলনকর্মী ও চলচ্চিত্র নির্মাতা গ্যারি বেনচেগহিব। 

উৎস: ৩১ আগস্ট, ২০২৩, কালের কন্ঠ।
৮,১৫৫.
ইন্টারপোলের সর্বশেষ সদস্য দেশ কোনটি? (জুন, ২০২৫)
  1. সান মারিনো
  2. নাউরু
  3. পালাউ
  4. সেন্ট লুসিয়া
সঠিক উত্তর:
পালাউ
উত্তর
সঠিক উত্তর:
পালাউ
ব্যাখ্যা
Interpol:
- Interpol হল আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- এর পূর্ণরূপ International Criminal Police Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৯২৩ সাল।
- বর্তমান সদর দপ্তর: লিওঁ, ফ্রান্স।
- ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিওঁ শহরে সদর দপ্তর স্থাপন করা হয়।
- বর্তমান সদস্য: ১৯৬টি দেশ। (জুন, ২০২৫)
- সর্বশেষ সদস্য দেশ: পালাউ।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৪ অক্টোবর, ১৯৭৬ সাল।
- বর্তমান মহাসচিব: ভালডেসি উরকুইজা। (জুন, ২০২৫)
- তিনি ব্রাজিলের নাগরিক।
- ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিত ৯২তম সাধারণ পরিষদের অধিবেশন তিনি নির্বাচিত হয়েছিলেন।

তথ্যসূত্র - ইন্টারপোল অফিসিয়াল ওয়েবসাইট।
৮,১৫৬.
'স্ট্যাচু অব লিবার্টি' এর স্থপতি কে ছিলেন?
  1. মাইকেলেঞ্জেলো
  2. মাইকেল গ্র্যাভস
  3. ফ্রাঙ্ক লয়েড রাইট
  4. ফ্রেডেরিক বার্থোলডি
সঠিক উত্তর:
ফ্রেডেরিক বার্থোলডি
উত্তর
সঠিক উত্তর:
ফ্রেডেরিক বার্থোলডি
ব্যাখ্যা
স্ট্যাচু অব লিবার্টি:
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক হিসেবে খ্যাত স্ট্যাচু অব লিবার্টি’।
- নিউইয়র্কের লিবার্টি দ্বীপে সগৌরবে দাঁড়িয়ে আছে ‘স্ট্যাচু অব লিবার্টি’।
- বন্ধুত্বের নিদর্শনস্বরূপ ফ্রান্সের পক্ষ থেকে ভাস্কর্যটি যুক্তরাষ্ট্রকে উপহার দেওয়া হয়।
- মূল ভাস্কর্যটির উচ্চতা ১৫১ ফুট।
- বেদিসহ এর উচ্চতা ৩০৫ ফুট (৯৩ মিটার)।
- ভাস্কর্যটি রোমান দেবী লিবার্টাসের আদলে গড়া।
- ভাস্কর্যটির নকশা করেন ফরাসি স্থপতি ফ্রেডেরিক বার্থোলডি।
- ১৮৮৬ সালের ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড ভাস্কর্যটি উদ্বোধন করেন।
- যুক্তরাষ্ট্র সরকার ১৯২৪ সালে একে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করে।

উৎস: Britannica.
৮,১৫৭.
ভেনেজুয়ালার রাজধানী কোনটি?
  1. সুক্র 
  2. কারাকাস
  3. বোগোতা 
  4. লাপাজ
সঠিক উত্তর:
কারাকাস
উত্তর
সঠিক উত্তর:
কারাকাস
ব্যাখ্যা

- ভেনেজুয়েলা , দক্ষিণ আমেরিকার উত্তর প্রান্তে অবস্থিত একটি দেশ ।
- এটি প্রায় ত্রিভুজাকার আয়তনের অধিকারী যা ফ্রান্স এবং জার্মানির সম্মিলিত আয়তনের চেয়েও বড়।
- ভেনেজুয়েলার উত্তরে ক্যারিবিয়ান সাগর এবং আটলান্টিক মহাসাগর , পূর্বে গায়ানা, দক্ষিণে ব্রাজিল এবং দক্ষিণ-পশ্চিম ও পশ্চিমে কলম্বিয়া অবস্থিত ।
- জাতীয় রাজধানী,-কারাকাস ভেনেজুয়েলার শিল্প, বাণিজ্য, শিক্ষা এবং পর্যটনের প্রধান কেন্দ্র।
- দেশটি স্বাধীনতা লাভ করে বৃটেন থেকে।

অন্যদিকে,
- বোগোতা কলম্বিয়ার রাজধানী। 
- বলিভিয়ার দুটি রাজধানী শহর রয়েছে: লা পাজ এবং সুক্র ।
- সুক্র হল সাংবিধানিক রাজধানী, যেখানে সুপ্রিম কোর্ট অবস্থিত, অন্যদিকে লা পাজ প্রশাসনিক রাজধানী হিসেবে কাজ করে।

উৎস: ব্রিটানিকা।

৮,১৫৮.
আন্তর্জাতিক অপরাধ আদালত কোন চুক্তি অনুসারে গঠিত হয়?
  1. রোম চুক্তি
  2. প্যারিস চুক্তি
  3. জেনেভা কনভেনশন
  4. ভার্সাই চুক্তি
সঠিক উত্তর:
রোম চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
রোম চুক্তি
ব্যাখ্যা
আন্তর্জাতিক অপরাধ আদালত:
- ১৯৯৮ সালে ইতালিতে রোম চুক্তি অনুসারে প্রতিষ্ঠিত হয়।
- এটি জাতিসংঘভুক্ত সংস্থা নয়।
- সদরদপ্তর নেদারল্যান্ডের হেগ এ।
- মোট মামলার সংখ্যা ৩২টি।

উৎস: Britannica.
৮,১৫৯.
UNESCO বাংলাদেশের সাথে যৌথভাবে মুজিববর্ষ উদযাপনে সম্মত হওয়ায় কয়টি দেশে মুজিব বর্ষ পালন করা হতে পারে?
  1. ক) ১৯১
  2. খ) ১৯২
  3. গ) ১৯৩
  4. ঘ) ১৯৪
সঠিক উত্তর:
গ) ১৯৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৩
ব্যাখ্যা
বাংলাদেশের সাথে যৌথভাবে মুজিববর্ষ উদযাপনে সম্মত হয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা UNESCO. (২৫ নভেম্বর, ২০১৯ সালে প্যারিসে UNESCO’র সদর দপ্তরে ৪০তম সাধারণ সভায় সিদ্ধান্ত গৃহীত হয়)। যার মাধ্যমে মুজিববর্ষ বিশ্ব স্বীকৃতি লাভ করে। এর ফলে UNESCO’র ১৯৩টি দেশ সদস্য রাষ্ট্র দিবসটি পালনের সুযোগ তৈরি হলো।
৮,১৬০.
What is the name of the Dhaka-Jalpaiguri passenger train between Bangladesh and India?
  1. ক) Bandhon Express
  2. খ) Mitali Express
  3. গ) Progoti Express
  4. ঘ) Mukti Express
সঠিক উত্তর:
খ) Mitali Express
উত্তর
সঠিক উত্তর:
খ) Mitali Express
ব্যাখ্যা
- ২৭ মার্চ ২০২১ উদ্বোধন করা হয় বাংলাদেশ-ভারতের মধ্যে ঢাকা-জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন - ‘মিতালী এক্সপ্রেস’।
- ঢাকা থেকে জলপাইগুড়ির দূরত্ব রেলপথে ৫৯৫ কিলোমিটার।
- বাংলাদেশ অংশে পড়েছে ৫২৬ কিলোমিটার। বাকি ৬৯ কিলোমিটার ভারত অংশে।
- ট্রেন থেকে আয় ভাগাভাগির প্রস্তাব দেওয়া হয়েছে ভারতকে।
- দূরত্ব অনুপাতে ভাড়ার ৮৫ ভাগ বাংলাদেশ এবং বাকি ১৫ ভাগ ভারত পাবে।
উৎস: চ্যানেল আই 
৮,১৬১.
ফিদেল কাস্ত্রোর আত্মজীবনীমূলক বই -
  1. My Life: A Spoken Struggle
  2. The Audacity of Hope
  3. My Life: A Spoken Autobiography
  4. My Story of Experiments with Truth
সঠিক উত্তর:
My Life: A Spoken Autobiography
উত্তর
সঠিক উত্তর:
My Life: A Spoken Autobiography
ব্যাখ্যা
ফিদেল কাস্ত্রো
- কিউবার বিপ্লবী মহানায়ক ফিদেল কাস্ত্রো। 
- তিনি একজন কিউবান রাজনৈতিক নেতা ও সমাজতন্ত্রী বিপ্লবী।
- ১৯৫৯ সালে কমিউনিস্ট বিপ্লবের মাধ্যমে ফিদেল কাস্ত্রো তৎকালীন সরকারের পতন ঘটিয়ে নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন।
- ১৯৭৬ সালে পদটি বিলুপ্ত করার পর তিনি পার্টি প্রধান ও দেশটির প্রেসিডেন্ট হন।
- 'The Strategic Victory' গ্রন্থের লেখক - ফিদেল কাস্ত্রো। 
- My Life: A Spoken Autobiography - ফিদেল কাস্ত্রোর আত্মজীবনীমূলক বই।

অন্যদিকে -
- My Story of Experiments with Truth  মহাত্মা গান্ধীর আত্মজীবনীমূলক বই।
- The Audacity of Hope  বারাক ওবামার আত্মজীবনীমূলক বই। 

উৎস: বিবিসি বাংলা ও ব্রিটানিকা।
৮,১৬২.
দুর্নীতি ধারণা সূচক-২০২০ অনুসারে ‍বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
  1. নিউজিল্যান্ড
  2. ডেনমার্ক
  3. সিঙ্গাপুর
  4. ক + খ
সঠিক উত্তর:
ক + খ
উত্তর
সঠিক উত্তর:
ক + খ
ব্যাখ্যা
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত দুর্নীতি ধারণা সূচক-২০২০ অনুসারে বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশসমূহ:
- প্রথম : ডেনমার্ক ও নিউজল্যান্ড
- তৃতীয় : ফিনল্যান্ড, সিঙ্গাপুর, সুইডেন এবং সুইজারল্যান্ড।
অন্যদিকে,
সর্বাধিক দুর্নীতিগ্রস্ত শীর্ষ দেশসমূহ:
- ১৭৯তম : সোমালিয়া ও দ. সুদান
- ১৭৮তম : সিরিয়া
- বাংলাদেশের অবস্থান : ১৪৬তম (উর্ধ্বক্রম) এবং ১২তম (নিম্নক্রম)।
- বাংলাদেশের স্কোর : ২৬।
(সূত্র: দুর্নীতি ধারণা সূচক-২০২০)
৮,১৬৩.
জি-৭৭ জোটের বর্তমান সদস্য সংখ্যা-
  1. ক) ৭৭ টি
  2. খ) ৮৮ টি
  3. গ) ১১৫ টি
  4. ঘ) ১৩৪ টি
সঠিক উত্তর:
ঘ) ১৩৪ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৩৪ টি
ব্যাখ্যা
- The Group of 77 বা G-77 হলো জাতিসংঘভুক্ত উন্নয়নশীল দেশগুলোর একটি জোট।
- ১৯৬৪ সালের ১৫ জুন প্রথম আঙ্কটাড সম্মেলনে G-77 গঠিত হয়।
- G-77 জোটের প্রথম মন্ত্রিপর্যায়ের সম্মেলন ১৯৬৭ সালের ১০-২৫ অক্টোবর আলজিয়ার্সে অনুষ্ঠিত হয়।
- শুরুতে ৭৭টি দেশের সমন্বয়ে এই জোট গঠিত হলেও এর বর্তমান সদস্য সংখ্যা ১৩৪টি।

- এই জোট গঠনের মূল উদ্দেশ্য হলো জাতিসংঘের যেকোন উদ্যোগ বা ফোরামে সমষ্টিগতভাবে উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ আদায়।
- এই জোটের বর্তমান চেয়ারম্যান পাকিস্তান।
- বাংলাদেশ ১৯৮২-৮৩ মেয়াদে G-77 জোটের চেয়ারম্যান ছিলো।

তথ্যসূত্র:- জি-৭৭ ওয়েবসাইট।
৮,১৬৪.
জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা কোনটি?
  1. IUCN
  2. UNEP
  3. IPCC
  4. WWF
সঠিক উত্তর:
IPCC
উত্তর
সঠিক উত্তর:
IPCC
ব্যাখ্যা
IPCC: 
- পূর্ণ নাম: Intergovernmental Panel on Climate Change. 
- প্রতিষ্ঠিত: ১৯৮৮ সালে
- প্রতিষ্ঠাতা সংস্থা: UNEP ও WMO. 
- UNEP (United Nations Environment Programme). 
- WMO (World Meteorological Organization).
- এটি জলবায়ু পরিবর্তন বিষয়ক সর্বচ্চো সংস্থা।

• প্রথমদিককার কার্যক্রম:
- প্রথম বৈঠক: ১৯৮৮ সালের নভেম্বর, জেনেভা।
- প্রথম রিপোর্ট (First Assessment Report - FAR):
- প্রকাশিত হয় ১৯৯০ সালে, যা United Nations Framework Convention on Climate Change (UNFCCC) গঠনের পথপ্রদর্শক হয়।

• প্রধান উদ্দেশ্য:

- জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ, মূল্যায়ন ও উপস্থাপন করা।
- বিশ্বব্যাপী নীতিনির্ধারকদের জন্য নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ।

উল্লেখ্য, 
- ২০০৭ সালে IPCC ও আল গোর যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- কারণ: জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা ও কার্যকর পদক্ষেপে সহায়তা।

উৎস: IPCC ওয়েবসাইট।
৮,১৬৫.
'আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা' কোন সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৯০
  2. ১৯৯২
  3. ১৯৯৫
  4. ২০০১
সঠিক উত্তর:
১৯৯৫
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৫
ব্যাখ্যা
WTO (World Trade Organization) বা বিশ্ব বাণিজ্য সংস্থা- ১ জানুয়ারি, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশ এই সংস্থার প্রতিষ্ঠাকালীন সদস্য।
এই সংস্থাটির বর্তমান মহাপরিচালক রবার্তো আজেভিদো।
এর সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়- বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা।
উৎসঃ বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়েবসাইট।
৮,১৬৬.
Which country will launch a virtual bank for the first time?
  1. China
  2. Thailand
  3. Bangladesh
  4. Switzerland
সঠিক উত্তর:
Thailand
উত্তর
সঠিক উত্তর:
Thailand
ব্যাখ্যা
• ভার্চুয়াল ব্যাংক:
→  প্রথমবারের মতো ভার্চুয়াল ব্যাংক চালুর ঘোষণা দিয়েছে থাইল্যান্ড।
→ ২০২৪ সালে তিনটি ভার্চুয়াল ব্যাংকের লাইসেন্স অনুমোদন দেওয়া হবে।
→ আর ২০২৫ সাল থেকে এসব ব্যাংক কার্যক্রম শুরু করবে থাইল্যান্ডে।
→ নতুন ভার্চুয়াল ব্যাংগুলো কম খরচে তাদের পরিষেবাগুলো গ্রাহকদের পৌঁছে দেবে, যা সামগ্রিক গ্রাহকদের উপকৃত করবে।
→ ব্যাংকগুলো প্রথাগত বাণিজ্যিক ব্যাংকের মতো পূর্ণ-পরিষেবা প্রদান করবে এবং নিয়মনীতি মেনে চলবে। তবে ব্যাংকগুলোকে শাখা স্থাপন এবং নিজস্ব এটিএম চালানোর অনুমতি দেয়া হবে না।

তথ্যসূত্র: যুগান্তর (১৪ জানুয়ারি, ২০২৩)।
৮,১৬৭.
কমনওয়েলথের সর্বশেষ সদস্য দেশ কোনটি?
  1. রুয়ান্ডা
  2. মোজাম্বিক
  3. বাহামা
  4. জিম্বাবুয়ে
সঠিক উত্তর:
রুয়ান্ডা
উত্তর
সঠিক উত্তর:
রুয়ান্ডা
ব্যাখ্যা
সাবেক ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও উপনিবেশভুক্ত দেশসমূহের জোট হচ্ছে কমনওয়েলথ।
আধুনিক কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালে। এর বর্তমান সদস্য দেশ ৫৪টি। সর্বশেষ সদস্য দেশ রুয়ান্ডা।
এর সদরদপ্তর অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন।
বৃটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্য দেশ দুটি। যথা- মোজাম্বিক ও রুয়ান্ডা। আবার ব্রিটিশ উপনিবেশ ছিল অথচ কমনওয়েলথের সদস্য নয় এমন দেশ- যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে, মিয়ানমার ও আরব বিশ্বের দেশসমূহ।
উৎসঃ কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।
৮,১৬৮.
'Montreal Protocol' was signed in-
  1. 1987
  2. 1988
  3. 1989
  4. 1991
সঠিক উত্তর:
1987
উত্তর
সঠিক উত্তর:
1987
ব্যাখ্যা
- মন্ট্রিয়ল চুক্তি বা মন্ট্রিয়ল প্রটোকল মন্ট্রিল প্রটোকল হচ্ছে ওজোন স্তর রক্ষা করার জন্যে একটি আন্তর্জাতিক চুক্তি।
- ওজোন স্তরকে রক্ষা করার জন্যে ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর স্বাক্ষরিত হয় মন্ট্রিল চুক্তি এবং ১৯৮৯ সালের ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হয়।
- এ পর্যন্ত মন্ট্রিয়ল চুক্তি ৯ বার সংশোধন হয়।
- সর্বশেষ ২০১৬ সালে কিগালি সম্মেলনে এটি সংশোধিত হয়।

উৎস: জাতিসংঘের পরিবেশ কর্মসূচীর ওয়েবসাইট। [লিঙ্ক]
৮,১৬৯.
'Loss and Damage Fund'- কোন COP সভার প্রধান ফলাফল ছিল?
  1. COP27, শর্ম আল-শেখ
  2. COP21, প্যারিস
  3. COP26, গ্লাসগো
  4. COP15, কোপেনহেগেন
সঠিক উত্তর:
COP27, শর্ম আল-শেখ
উত্তর
সঠিক উত্তর:
COP27, শর্ম আল-শেখ
ব্যাখ্যা

• Loss and Damage Fund চালু করা হয়েছিল COP-27 এ, যার লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা প্রদান করা। প্রধানত উন্নত দেশগুলো জলবায়ুর জন্য দায়ী। ২০০৯ সালে ১০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দেওয়া হলেও, চূড়ান্ত তহবিল ২০২২ সালে শার্ম এল-শেখে চুক্তির মাধ্যমে স্থাপিত হয়।
 
Loss and Damage Fund:
- 'Loss and Damage Fund' চালু প্রস্তাব গৃহীত হয় ২৭তম জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (COP-27)।
- এর মূল উদ্দেশ্য হল জলবায়ু পরিবর্তনের কারণে উন্নয়নশীল দেশগুলোতে যে ক্ষয়ক্ষতি এবং ক্ষতি হয়, তার জন্য আর্থিক সহায়তা প্রদান করা।

- জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী বিশ্বের উন্নত দেশগুলো।
- ২০০৯ সালে উন্নত দেশগুলো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিবছর ১০০ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
- শেষ পর্যন্ত এ-সংক্রান্ত তহবিল প্রতিষ্ঠার বিষয়ে ২০২২ সালে মিশরের শার্ম এল-শেখ-এ অনুষ্ঠিত কপ-২৭ শীর্ষ সম্মেলনে একটি চুক্তি হয়।
- আর এটিই হচ্ছে Loss and Damage Fund (লস অ্যান্ড ড্যামেজ তহবিল)।
- Loss and Damage Fund-এর লক্ষ্য: উন্নয়নশীল ও দুর্বল দেশগুলোকে জলবায়ু বিপর্যয়ের ফলে সৃষ্ট ক্ষতির আর্থিক সহায়তা প্রদান করা।

উৎস: UNFCCC ওয়েবসাইট।

৮,১৭০.
জাতিসংঘ স্বীকৃত দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ হিসেবে খ্যাত কোনটি?
  1. ইউমিউনিটি ক্লিনিক
  2. স্মার্ট ব্যাংকিং সিকিউরিটি
  3. কমিউনিটি ক্লিনিক
  4. সার্বজনীন পেনশন ব্যবস্থা
সঠিক উত্তর:
কমিউনিটি ক্লিনিক
উত্তর
সঠিক উত্তর:
কমিউনিটি ক্লিনিক
ব্যাখ্যা
জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল উদ্ভাবনী উদ্যোগের  স্বীকৃতি দিয়ে 'দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ' হিসেবে আখ্যায়িত করেন। 

• কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসেবা: 
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নের গিমাডাঙ্গা গ্রামে ২০০০ সালের ২৬ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে দেশে কমিউনিটি ক্লিনিকের যাত্রা শুরু হয়।
- এ পর্যন্ত সারা দেশে পাবলিক-প্রাইভেট অংশীদারিত্বে ১৪ হাজারেরও বেশি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছে। 
- এসব ক্লিনিকে ৩২ ধরনের ওষুধ বিনামূল্যে দেয়া হয়।
- প্রতি ৬০০০ মানুষের জন্য ১টি কমিউনিটি ক্লিনিক। 
- ২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্যসেবা অর্জনের বৈশ্বিক প্রচেষ্টায় এক অবিস্মরণীয় মাইলফলক। 

উৎস: communityclinic.gov.bd & দ্য ডেইলী স্টার এবং বাসাস পত্রিকা রিপোর্ট।
৮,১৭১.
আসিয়ানের(ASEAN) প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?  
  1. কুয়ালালামপুর, মালয়েশিয়া
  2. বালি, ইন্দোনেশিয়া 
  3. জাকার্তা, ইন্দোনেশিয়া
  4. ম্যানিলা, ফিলিপাইন
সঠিক উত্তর:
বালি, ইন্দোনেশিয়া 
উত্তর
সঠিক উত্তর:
বালি, ইন্দোনেশিয়া 
ব্যাখ্যা

আসিয়ান (ASEAN):
- আসিয়ান সম্মেলনটি আসিয়ান- এর সর্বোচ্চ নীতি-নির্ধারণী সংস্থা,
- যা আসিয়ান সদস্য রাষ্ট্রগুলির রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানদের দ্বারা গঠিত।
- আসিয়ান সম্মেলন বার্ষিক দুবার অনুষ্ঠিত হয়, যার সময়সীমা আসিয়ান  সম্মেলনের চেয়ারম্যান কর্তৃক অন্যান্য আসিয়ান  সদস্য রাষ্ট্রগুলির সাথে পরামর্শ করে নির্ধারিত হয়।
- সম্মেলনটি আসিয়ান চেয়ারম্যানশিপ ধারণকারী এএসইএন সদস্য রাষ্ট্র দ্বারা আয়োজিত হয়।
- প্রথম আসিয়ান সম্মেলন ১৯৭৬ সালের ২৩-২৪ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হয়েছিল।

উল্লেখ্য, 
• ASEAN:
- এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোর একটি জোট।
- প্রতিষ্ঠাকাল: ৮ আগস্ট, ১৯৬৭ সালে, ব্যাংকক, থাইল্যান্ড।
- ব্যাংকক, ডিক্লারেশন স্বাক্ষরের মাধ্যমে।
- প্রতিষ্ঠাকাল সদস্য দেশ: পাঁচটি সদস্য দেশ যথা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং ফিলিপাইন।
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- বর্তমান সদস্য দেশ ১০টি। [অক্টোবর, ২০২৫]
- অন্য সদস্য দেশগুলো: ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।

উৎস:  ASEAN ওযেবসাইট।

৮,১৭২.
তেহরানের জনসংখ্যা, পানি-বিদ্যুতের সংকট মোকাবিলায় ইরানের প্রস্তাবিত নতুন রাজধানীর নাম কী?
  1. কিশ দ্বীপ
  2. মাক্রান
  3. শিরাজ
  4. তাবরিজ
সঠিক উত্তর:
মাক্রান
উত্তর
সঠিক উত্তর:
মাক্রান
ব্যাখ্যা

ইরানের প্রস্তাবিত নতুন রাজধানী: 
- ইরান সরকার তেহরানের পরিবেশগত চাপ, জনসংখ্যা বৃদ্ধি এবং পানি-বিদ্যুতের সংকট মোকাবিলায় রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে।
- নতুন রাজধানী হবে মাক্রান, এটি উপকূলবর্তী হওয়ায় কৌশলগত ও অর্থনৈতিকভাবে লাভবান হবে।
- প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এই পরিকল্পনার পক্ষে যুক্তি দিয়েছেন। 

ইরান:
- ইরান দক্ষিণ-পশ্চিম এশিয়ায় পারস্য উপসাগরের তীরে অবস্থিত একটি মুসলিম রাষ্ট্র।
- সৌদি আরবের পর ইরান মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ।
- ১৯৭৯ সালে ইরানী বিপ্লব গণঅভ্যুত্থানের মাধ্যমে রাজতন্ত্রের পতন ঘটায় এবং ইসলামী প্রজাতন্ত্র স্থাপন করে।
- 'ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলি' ইরানের পার্লামেন্টের নাম।

সূত্র: ব্রিটানিকা।

৮,১৭৩.
ইউএনডিপি মানব উন্নয়ন সূচকে দক্ষিণ এশিয়ার শীর্ষ দেশ কোনটি?
  1. ক) মালদ্বীপ
  2. খ) ভুটান
  3. গ) শ্রীলঙ্কা
  4. ঘ) বাংলাদেশ
সঠিক উত্তর:
গ) শ্রীলঙ্কা
উত্তর
সঠিক উত্তর:
গ) শ্রীলঙ্কা
ব্যাখ্যা
গত ২০২২ সালের  ৮ সেপ্টেম্বরে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশ করে  ‘মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১–২২’।
এই প্রতিবেদন অনুসারে,  ইউএনডিপি মানব উন্নয়ন সূচকে সুইজারল্যান্ড, নরওয়ে ও আইসল্যান্ড শীর্ষ স্থান ধরে রেখেছে।
অন্যদিকে, দক্ষিণ সুদান, চাদ ও নাইজারের অবস্থান সবার নিচে। 
 
সূচকে বাংলাদেশ অবস্থান ১২৯। 
এর আগে সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল ২০২০ সালে। সেই মানব উন্নয়ন প্রতিবেদনে বিশ্বের ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৩। 
 
মানব উন্নয়ন সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার অবস্থান সবচেয়ে ভালো। দেশটি বর্তমানে ৭৩তম। 
 
দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থান:
১. শ্রীলঙ্কা - ৭৩
২. মালদ্বীপ - ৯০ 
৩. ভুটান - ১২৭
৪. বাংলাদেশ - ১২৯
৫. ভারত - ১৩২
৬. নেপাল - ১৪৩
৭. পাকিস্তান - ১৬১
৮. আফগানিস্তান - ১৮০
 
উৎস: ইউএনডিপি ওয়েবসাইট, প্রথম আলো
৮,১৭৪.
'International Mother Earth Day' পালিত হয় কত তারিখে?
  1. ২৪ মার্চ
  2. ২২ এপ্রিল
  3. ৫ জুন
  4. ২২ জুলাই
সঠিক উত্তর:
২২ এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
২২ এপ্রিল
ব্যাখ্যা
• ধরিত্রী দিবস:
- পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে প্রতিবছর ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস(International Mother Earth Day) উৎযাপন করা হয়।
- ১৯৭০ সালে প্রথম “Earth Day” হিসেবে যুক্তরাষ্ট্রে এটি পালিত হয়।
- পরে ২০০৯ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ২২ এপ্রিলকে "International Mother Earth Day" হিসেবে ঘোষণা করে।
- জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশসমূহকে দিবসটি পালনের জন্য উৎসাহ দেওয়া হয়।

উৎস: UN ওয়েবসাইট।
৮,১৭৫.
CIRDAP নিচের কোনটির উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে?
  1. এশীয় উন্নয়ন ব্যাংক
  2. বিশ্ব ব্যাংক
  3. আন্তর্জাতিক মুদ্রা তহবিল
  4. জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা
সঠিক উত্তর:
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা
উত্তর
সঠিক উত্তর:
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা
ব্যাখ্যা
• CIRDAP:
- CIRDAP এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- ১৯৭৯ সালে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লী জনগণের দারিদ্র্য বিমোচন ও ভাগ্য উন্নয়নের লক্ষ্যে CIRDAP প্রতিষ্ঠিত হয়।
- বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা ১৫টি।
- CIRDAP কার্যালয়ের নাম চামেলি হাউজ।
- এর অবস্থান ঢাকায় জাতীয় প্রেসক্লাবের পাশে।

উৎস: CIRDAP ওয়েবসাইট।
৮,১৭৬.
ইউরোপিয়ান ইউনিয়নের সবুজায়ন চুক্তি (Green Deal) বাস্তবায়িত হবে কত সালের মধ্যে?
  1. ২০৩০ সাল
  2. ২০২৫ সাল
  3. ২০৫০ সাল
  4. ২১০০ সাল
সঠিক উত্তর:
২০৫০ সাল
উত্তর
সঠিক উত্তর:
২০৫০ সাল
ব্যাখ্যা
◉ ইউরোপিয়ান ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়ন (EU)।
- এটি ইউরোপীয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ (মাস্ট্রিচ চুক্তি)।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।
- ইইউ দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।
- ২০১৯ সালের এর শেষে, EU তার ইউরোপীয় সবুজায়ন চুক্তি গ্রহণ করেছে এবং কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্যে এর বাস্তবায়ন শুরু করেছে।
- ২০৫০ সালের মধ্যে এটি বাস্তবায়িত হবে।  

সূত্র: EU ও Green Deal ওয়েবসাইট (লিঙ্ক)।
৮,১৭৭.
Rome Statute - 1998 অনুসারে কোন আন্তর্জাতিক আদালত গঠিত হয়?
  1. International Criminal Court (ICC)
  2. International Court of Justice (ICJ)
  3. Permanent Court of Arbitration (PCA)
  4. European Court of Justice (ECJ)
সঠিক উত্তর:
International Criminal Court (ICC)
উত্তর
সঠিক উত্তর:
International Criminal Court (ICC)
ব্যাখ্যা
International Criminal Court (ICC):
- আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়: ১৭ জুলাই, ১৯৯৮ । 
- Rome Statute - 1998 দ্বারা এই আদালতের সৃষ্টি হয়। 
- কার্যক্রম শুরু করে: ১ জুলাই, ২০০২।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- এর বর্তমান সদস্য: ১২৫টি।[জুলাই - ২০২৫]
- বর্তমান প্রেসিডেন্ট: তোমোকো আকানেকে [জুলাই - ২০২৫]
- প্রেসিডেন্সির সদস্যরা অবিলম্বে তিন বছরের মেয়াদে নির্বাচিত হন।
- এই আদালত সাধারণত গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ ইত্যাদি অপরাধের জন্য দায়ীদের অভিযুক্ত করে থাকে।

সূত্র: International Criminal Court ওয়েবসাইট।
৮,১৭৮.
United Nations High Commissioner for Refugees (UNHCR) কতবার শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করে?
  1. এক বার
  2. দুই বার
  3. তিন বার
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
দুই বার
উত্তর
সঠিক উত্তর:
দুই বার
ব্যাখ্যা
- UNHCR - ২ বার নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

• UNHCR:
- UNHCR এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees.
- ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR) গঠিত হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে UNHCR গঠিত হয়।
- এটি শরণার্থীদের নিয়ে কাজ করে।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- UNHCR এর প্রধানকে বলা হয় হাইকমিশনার।
- UNHCR - ২ বার নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- ১৯৫৪ এবং ১৯৮১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। 

সূত্র: UNHCR ওয়েবসাইট।
৮,১৭৯.
উত্তর আটলান্টিক চুক্তি স্বাক্ষরিত হয় কত তারিখে?
  1. ৪ এপ্রিল, ১৯৪৯
  2. ৪ জানুয়ারি, ১৯৫৪
  3. ৬ জুন, ১৯৫৭
  4. ১ ফেব্রুয়ারি, ১৯৪৯
সঠিক উত্তর:
৪ এপ্রিল, ১৯৪৯
উত্তর
সঠিক উত্তর:
৪ এপ্রিল, ১৯৪৯
ব্যাখ্যা

৪ এপ্রিল, ১৯৪৯ তারিখে উত্তর আটলান্টিক চুক্তি স্বাক্ষরিত হয়।

• ন্যাটো বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (NATO):
- ন্যাটো (NATO) বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- এটি সদস্য দেশগুলোর স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে।
- প্রতিষ্ঠিত হয়: ৪ এপ্রিল ১৯৪৯ সালে।
- ন্যাটোর ভিত্তি আনুষ্ঠানিকভাবে স্থাপিত হয় উত্তর আটলান্টিক চুক্তি (ওয়াশিংটন চুক্তি) স্বাক্ষরের মাধ্যমে।
- বর্তমানে ন্যাটোর ৩২টি সদস্য দেশ রয়েছে।
- Article 5: একটি দেশ আক্রান্ত হলে সেটিকে সব সদস্য দেশের উপর আক্রমণ হিসেবে বিবেচনা করা।
- সদস্য দেশগুলোর মধ্যে যে কোনো আক্রমণের বিরুদ্ধে একযোগে প্রতিরোধ।
- ৯/১১ এর সন্ত্রাসী হামলায় প্রথমবার Article 5 প্রয়োগ করা হয়।
- ন্যাটোর প্রতিটি সিদ্ধান্ত সম্মিলিতভাবে গৃহীত হয়।
- কসোভো, ভূমধ্যসাগর এবং আফ্রিকান ইউনিয়নের মতো অঞ্চলে ন্যাটো মিশন পরিচালনা করে।
- ন্যাটো ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ জোট।

উৎস: ন্যাটো ওয়েবসাইট।

৮,১৮০.
ইন্টারন্যাশনাল ওয়াইল্ডলাইফ ডে পালিত হয়-
  1. ক) ৩ মার্চ
  2. খ) ২২ মার্চ
  3. গ) ২০ জুন
  4. ঘ) ২৭ সেপ্টেম্বর
সঠিক উত্তর:
ক) ৩ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩ মার্চ
ব্যাখ্যা
৩ মার্চ ইন্টারন্যাশনাল ওয়াইল্ডলাইফ ডে
২২ মার্চ বিশ্ব পানি দিবস
২০ জুন বিশ্ব শরনার্থী দিবস
২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৮,১৮১.
নিচের কোনটি Asia Pacific Trade Agreement (APTA) এর সদস্য নয়?
  1. ক) বাংলাদেশ
  2. খ) ইন্ডিয়া
  3. গ) মায়ানমার
  4. ঘ) লাওস
সঠিক উত্তর:
গ) মায়ানমার
উত্তর
সঠিক উত্তর:
গ) মায়ানমার
ব্যাখ্যা

Asia Pacific Trade Agreement (APTA) - এর সদস্য দেশ হলো - বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, দক্ষিন কোরিয়া, লাওস ও শ্রীলঙ্কা

৮,১৮২.
GCC (Gulf Cooperation Council) কোন অঞ্চলের দেশগুলোকে অন্তর্ভুক্ত করে?
  1. লোহিত সাগরের তীরবর্তী
  2. পারস্য উপসাগরের তীরবর্তী
  3. ভূমধ্যসাগরের তীরবর্তী
  4. ক্যাস্পিয়ান সাগরের তীরবর্তী
সঠিক উত্তর:
পারস্য উপসাগরের তীরবর্তী
উত্তর
সঠিক উত্তর:
পারস্য উপসাগরের তীরবর্তী
ব্যাখ্যা

 • জিসিসি (GCC): 
- গালফ কো-অপারেশন কাউন্সিল। 
- GCC (Gulf Cooperation Council) হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- সদস্য দেশসমূহ: মোট ৬টি রাষ্ট্র।  [ব্যাখ্যা আপডেট- জানুয়ারি, ২০২৬]
- সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান। 
- প্রতিষ্ঠা: মে ১৯৮১, রিয়াদ, সৌদি আরব। 
- সভাপতিত্ব: প্রতিবছর Rotation Basis রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে।
- সদস্যদের মধ্যে সম্পর্ক জোরদার ও নাগরিকদের সহযোগিতা বাড়ানোই জোটের প্রধান লক্ষ্য। 
- Supreme Council: রাষ্ট্রপ্রধানদের নিয়ে গঠিত। 
- প্রতিবছর বৈঠক হয়
- পররাষ্ট্র মন্ত্রী বা সরকার প্রতিনিধি: তিন মাসে একবার বৈঠক।

তথ্যসূত্র: ব্রিটানিকা ।

৮,১৮৩.
কয়টি দেশের মধ্যে 'অকাস চুক্তি' সম্পন্ন হয়েছে?
  1. ক) ২টি
  2. খ) ৩টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৫টি
সঠিক উত্তর:
খ) ৩টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩টি
ব্যাখ্যা
অকাস চুক্তি:
- অকাস চুক্তি হলো অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ত্রিপক্ষীয় নিরাপত্তা চুক্তি।
- চুক্তিটি কার্যকর হয় ১৫ সেপ্টেম্বর, ২০২১ সালে।
- ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন অর্জনে সহায়তা করবে।
- এই চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে 'সাইবার সক্ষমতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি এবং অতিরিক্ত জলসীমার ক্ষমতা' বিষয়ে সহযোগিতা।

উৎস: U.S. Department of Defense (.gov).
৮,১৮৪.
সোভিয়েত ইউনিয়ন ভেঙে কতটি স্বাধীন রাষ্ট্র গঠিত হয়েছে?
  1. ১৩টি
  2. ১৪টি
  3. ১৫টি
  4. ১৬টি
সঠিক উত্তর:
১৫টি
উত্তর
সঠিক উত্তর:
১৫টি
ব্যাখ্যা
- ১৯২২ সালের ৩০ ডিসেম্বর পূর্বেকার রাশিয়ান সাম্রাজ্যের সোশ্যালিস্ট রিপাবলিকগুলোর সমন্বয়ে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়।
- ১৯৯১ সালের ২৫ ডিসেম্বর সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের পদত্যাগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে।
- সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে ১৫টি স্বাধীন দেশের আত্মপ্রকাশ ঘটে।
দেশগুলো হলো:
- রাশিয়া
- বেলারুশ
- ইউক্রেন
- এস্তোনিয়া
- লিথুয়ানিয়া
- লাটভিয়া
- মোলদাভিয়া
- জর্জিয়া
- আর্মেনিয়া
- আজারবাইজান
- কাজাখস্তান
- কিরগিজস্তান
- উজবেকিস্তান
- তুর্কমেনিস্তান
- তাজিকিস্তান।
(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৮,১৮৫.
ইউরোপীয় ইউনিয়ন কোন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. লিসবন
  2. ব্রাসেলস
  3. শেনজেন
  4. ম্যাসট্রিচট
সঠিক উত্তর:
ম্যাসট্রিচট
উত্তর
সঠিক উত্তর:
ম্যাসট্রিচট
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৬টি দেশ।
- বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস।
- বর্তমান সদস্য: ২৭টি দেশ। (সেপ্টেম্বর, ২০২৪)
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া।
- সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- এটি ১৯৯৩ সালের ১ নভেম্বরে মাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- তখন থেকে এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।

উল্লেখ্য,
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- ব্রাসেলস চুক্তি অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সহযোগিতা এবং সম্মিলিত আত্মরক্ষা সংক্রান্ত চুক্তি।
- লিসবন চুক্তি ইউরোপীয় ইউনিয়নের সংস্কার বিষয়ক চুক্তি।

তথ্যসূত্র - EU ওয়েবসাইট।
৮,১৮৬.
ইয়াল্টা সম্মেলনের বিষয়বস্তু কী ছিল?
  1. শান্তিপ্রিয় সকল দেশের কাছে সদস্যপদ উন্মুক্ত
  2. জাতিসংঘের রূপরেখা প্রণয়ন
  3. ভেটো ক্ষমতা
  4. জাতিসংঘ সনদ অনুমোদন
সঠিক উত্তর:
ভেটো ক্ষমতা
উত্তর
সঠিক উত্তর:
ভেটো ক্ষমতা
ব্যাখ্যা
আটলান্টিক চার্টার:
- স্বাক্ষরিত হয়: ১৯৪১ সালের আগষ্ট মাসে।
- স্বাক্ষর করেন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল।

মস্কো ঘোষণা:
- একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করার কথা বলা হয়েছিল।
- এ সংস্থা সকল শান্তিপ্রিয় দেশের সার্বভৌম ও সমতার নীতির উপর প্রতিষ্ঠিত হবে।
- শান্তিপ্রিয় সকল দেশের কাছে সদস্যপদ উন্মুক্ত থাকবে।

তেহরান সম্মেলন:
- ১৯৪৩ সালে তেহরানে রুজভেল্ট, স্ট্যালিন ও চার্চিল মিলিত হন।

ডাম্বারটন ওকস সম্মেলন:
- ১৯৪৪ সালের অগাস্ট মাসে।
- জাতিসংঘের রূপরেখা প্রণীত ও গৃহীত হয়।

ইয়াল্টা সম্মেলন:
- ১৯৪৫ সালের ফেব্রুয়ারী মাসে ইয়াল্টায় একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, চীন ও ফ্রান্সকে ভেটো ক্ষমতা দেওয়া হয়।

সানফ্রান্সিসকো সম্মেলন:
- ১৯৪৫ সালের ২৫ এপ্রিল-২৬ জুন ৫০টি দেশের প্রতিনিধিরা সানফ্রান্সিসকো শহরে মিলিত হন।
- ২৬ জুন ১১১টি ধারা সম্বলিত জাতিসংঘ সনদ অনুমোদিত হয়।

উৎস: রাষ্ট্রবিজ্ঞান-৩, বিএ এবং বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,১৮৭.
বর্তমানে অর্থনীতির ব্যাপ্তি অনুসারে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট কোনটি?
  1. EU
  2. WTO
  3. RCEP
  4. AU
সঠিক উত্তর:
RCEP
উত্তর
সঠিক উত্তর:
RCEP
ব্যাখ্যা

◉ বর্তমানে অর্থনীতির ব্যাপ্তি অনুসারে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট RCEP।

RCEP:
- RCEP-এর পূর্ণরূপ: Regional Comprehensive Economic Partnership.
- RCEP হলো Association of Southeast Asian Nations (ASEAN) এর সদস্য রাষ্ট্র। এটি বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১৫ নভেম্বর, ২০২০।
- কার্যকর হয়: ১ জানুয়ারি, ২০২২।
- স্বাক্ষরকারী দেশ: ১৫টি (চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রুনাই, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস ও মিয়ানমার)।

⇒ অর্থনীতির ব্যাপ্তি:
- বৈশ্বিক GDP-এর প্রায় ৩০%, 
- বৈশ্বিক জনসংখ্যারও প্রায় ৩০% (প্রায় ২.২ বিলিয়ন), 
- বৈশ্বিক বাণিজ্যের প্রায় ২৮.৮%। 

অন্যদিকে -
→ EU (European Union): 
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন। 
- এর অর্থনীতির ব্যাপ্তি বৈশ্বিক জনসংখ্যারও প্রায় ৫.৬% (প্রায় ৪৪৮ মিলিয়ন), বৈশ্বিক GDP-এর প্রায় ১৪.৭%। 
- তাই বর্তমানে অর্থনীতির ব্যাপ্তি অনুসারে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট EU নয়। 

এছাড়াও,
- WTO (World Trade Organization): এটি বাণিজ্য নিয়ন্ত্রক সংস্থা, অর্থনৈতিক জোট নয়।
- AU (African Union): আফ্রিকান ইউনিয়ন, রাজনৈতিক-অর্থনৈতিক সংগঠন, তবে অর্থনৈতিক শক্তি তুলনামূলকভাবে দুর্বল।

উৎস: i) Australian Government Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
ii) European Commission ওয়েবসাইট।

৮,১৮৮.
রোটারি ইন্টারন্যাশনাল কী?
  1. ক) ব্যবসায়ী, শিল্পপতি ও পেশাজীবীদের সংগঠন
  2. খ) পরিবেশবাদীদের সংগঠন
  3. গ) খেলোয়াড়দের সংগঠন
  4. ঘ) বুদ্ধিজীবিদের সংগঠন
সঠিক উত্তর:
ক) ব্যবসায়ী, শিল্পপতি ও পেশাজীবীদের সংগঠন
উত্তর
সঠিক উত্তর:
ক) ব্যবসায়ী, শিল্পপতি ও পেশাজীবীদের সংগঠন
ব্যাখ্যা
রোটারি ইন্টারন্যাশনাল
▪ রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, শিল্পপতি ও পেশাজীবীদের একটি সংগঠন
▪ এটি ব্যবসায়ী ও পেশাজীবীদের মধ্যে পারস্পরিক বন্ধন সৃষ্টি এবং সহযোগিতার মাধ্যমে মানবকল্যাণ সাধনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত।
▪ প্রতিষ্ঠাকাল - ১৯০৫ সালের ২৩ ফেব্রুয়ারি।
▪ প্রতিষ্ঠার স্থান - শিকাগো, যুক্তরাষ্ট্র।
▪ সদরদপ্তর - ইভানস্টন, ইলিনয়, যুক্তরাষ্ট্র।
▪ প্রতিষ্ঠাতা - পল হ্যারিস (শিকাগোর সাবেক অ্যাটর্নি)।
▪ রোটারি ক্লাব ৩টি অংশের সমন্বয়ে গঠিত। যথা - Clubs, Rotary International এবং The Rotary Foundation।
▪ বিশ্ব স্কাউট আন্দোলনের উদ্যোক্তা হলেন ইংল্যান্ডের রবার্ট ব্যাডেন পাওয়েল।
▪ অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল(Amnesty International) ১৯৬১ সালে পিটার বেনেনসন কর্তৃক প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র: রোটারি ইন্টারন্যাশনালের ওয়েবসাইট।
৮,১৮৯.
ANZUS এর সদস্য সংখ্যা -
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা
ANZUS:
- ANZUS একটি সামরিক জোট।
- এটি প্রতিষ্ঠিত হয় ১ সেপ্টেম্বর ১৯৫১ সালে।
- ANZUS এর সদস্য সংখ্যা ৩টি দেশ। (জানুয়ারি, ২০২৫)
- এই জোটের সদস্য দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র - ANZUS-এর ওয়েবসাইট ও ব্রিটানিকা।
৮,১৯০.
ANZUS কোথায় স্বাক্ষরিত হয়েছিলো?
  1. ওয়াশিংটন ডিসি
  2. ক্যানবেরা
  3. সান ফ্রান্সিসকো
  4. অকল্যান্ড
সঠিক উত্তর:
সান ফ্রান্সিসকো
উত্তর
সঠিক উত্তর:
সান ফ্রান্সিসকো
ব্যাখ্যা
ANZUS:
- ANZUS একটি সামরিক জোট, 
- এটি ১ সেপ্টেম্বর, ১৯৫১ সালে স্বাক্ষরিত হয়।
- চুক্তির স্বাক্ষরিত স্থান ছিল সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া।

উল্লেখ্য, 
- এই জোটের সদস্য দেশগুলো হলো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- ANZUS চুক্তির প্রধান লক্ষ্য ছিল সদস্য রাষ্ট্রগুলোর বিরুদ্ধে বৈদেশিক আগ্রাসন প্রতিহত করা।
- ANZUS জোটের সদরদপ্তর ক্যানবেরা, অস্ট্রেলিয়ায় অবস্থিত।

সূত্র: Britannica.
৮,১৯১.
পরপর তিনবার ফিফা বর্ষসেরা ফুটবলার হন কে?
  1. ক) ক্রিশ্চিয়ানো রোনালদো
  2. খ) ম্যারাডোনা
  3. গ) লিওনেল মেসি
  4. ঘ) ডেভিড বেকহ্যাম
সঠিক উত্তর:
গ) লিওনেল মেসি
উত্তর
সঠিক উত্তর:
গ) লিওনেল মেসি
ব্যাখ্যা
• লিওনেল মেসি:
- পরপর তিনবার ফিফা বর্ষসেরা ফুটবলার হন - লিওনেল মেসি।
- ২০০৯ সালের প্রথম ফিফা বার্ষসেরার পুরস্কার জিতেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি।
- পরের বছর ২০১০ সালেও ফিফা বর্ষসেরা ফুটবলার হন লিওনেল মেসি।
- ২০১১ সালে তৃতীয়বারের মতো ফিফার বর্ষসেরার পুরস্কার পান তিনি।

তথ্যসূত্র: ফিফার ওয়েবসাইট।
৮,১৯২.
‘ফ্রাইডেস ফর দ্য ফিউচার’ আন্দোলনের সাথে সংশ্লিষ্ট কে?
  1. গ্রেটা থানবার্গ
  2. মালালা ইউসুফজাই
  3. শিরিন এবাদি
  4. নার্গেস মোহাম্মদী
সঠিক উত্তর:
গ্রেটা থানবার্গ
উত্তর
সঠিক উত্তর:
গ্রেটা থানবার্গ
ব্যাখ্যা
‘ফ্রাইডেস ফর ফিউচার’
- পরিবেশ বাঁচাতে স্কুলপড়ুয়াদের আন্দোলন ‘ফ্রাইডেস ফর ফিউচার’।
- পরিবেশদূষণের বিরুদ্ধে এই আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। 
- আন্দোলনের শুরুটা হয়েছিল সুইডেনে। তারপর তা ইউরোপের নানা দেশের গণ্ডি পেরিয়ে ব্যাপ্তি লাভ করেছে বিশ্বজুড়ে। 
- ২০১৮ সালের গ্রীষ্মে সুইডেনের গ্রেটা থানবার্গ নামের ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রী এই আন্দোলনের সূত্রপাত করে।
- আন্দোলনটির মূলনীতি হলো—স্কুলের আগে পরিবেশ। 
- সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে #FridaysForFuture ট্রেন্ডের মাধ্যমে স্কুলগুলোতে বিক্ষোভের আয়োজন করেছেন গ্রেটা থানবার্গ। 
- যেটি প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ২০১৯ সালের ১৫ মার্চ।
- এদিন তার ডাকে সাড়া দিয়ে জার্মানি, বেলজিয়াম, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপানসহ ১০৫টি দেশের ১,৬৫৯টি স্থানে শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে বিক্ষোভ ও মিছিল করেছে। 

সূত্র- ফ্রাইডেস ফর দ্য ফিউচার এর ওয়েবসাইট (লিংক)।
৮,১৯৩.
‘ওভাল’ কোন খেলার জন্য বিখ্যাত?
  1. ফুটবল
  2. হকি
  3. টেনিস
  4. ক্রিকেট
সঠিক উত্তর:
ক্রিকেট
উত্তর
সঠিক উত্তর:
ক্রিকেট
ব্যাখ্যা
ওভাল হচ্ছে বৃটেনের লন্ডনে ক্যানিংটন এর একটি আন্তর্জাতিক ক্রিকেট মাঠ।
- ১৮৪৫ সালে এটি প্রতিষ্ঠা করা হয়।
- ১৮৮০ সালে ইংল্যান্ড প্রথম টেস্ট খেলে এখানেই।
- ক্রিকেটের বিখ্যাত লড়াই অ্যাশেজের জন্মস্থানও এটি।

উৎস: বিবিসি নিউজ।
৮,১৯৪.
পৃথিবীর বৃহৎ হীরক খনি কোথায়?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) দক্ষিণ আফ্রিকা
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ভেনিজুয়েলা
সঠিক উত্তর:
খ) দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
খ) দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
- পৃথিবীর সবচেয়ে বড় হীরার খনি দক্ষিণ আফ্রিকার দ্য কিম্বার্লি মাইন। 
- যেখানে রেকর্ড পরিমাণ হীরা উত্তোলন করা হয়। পরিত্যক্ত হবার পর জায়গাটির নাম দেয়া হয়েছে 'দ্য বিগ হোল কিম্বার্লি'। 
- দক্ষিণ আফ্রিকায় যতো পর্যটকের সমাগম হয় তার একটা বড় অংশ আসে এই বিগ হোলকে কেন্দ্র করে।
 
উৎস : সময়নিউজ 
৮,১৯৫.
NAM-এর প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. বেলগ্রেড, যুগোস্লাভিয়া
  2. কায়রো, মিসর
  3. বান্দুং, ইন্দোনেশিয়া
  4. দিল্লি, ভারত
সঠিক উত্তর:
বেলগ্রেড, যুগোস্লাভিয়া
উত্তর
সঠিক উত্তর:
বেলগ্রেড, যুগোস্লাভিয়া
ব্যাখ্যা
জোট নিরপেক্ষ আন্দোলন (NAM)-এর প্রথম সম্মেলন বেলগ্রেড, যুগোস্লাভিয়াতে ১৯৬১ সালে অনুষ্ঠিত হয়।

সঠিক উত্তর: ক) বেলগ্রেড, যুগোস্লাভিয়া।

  • জোট নিরপেক্ষ আন্দোলন (Non-Aligned Movement) ১৯৬১ সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়, যখন প্রথম সম্মেলন বেলগ্রেডে অনুষ্ঠিত হয়। এটি শীতল যুদ্ধের সময়কালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের কোনো পক্ষে না থেকে নিরপেক্ষ নীতি গ্রহণকারী দেশগুলোর একটি প্ল্যাটফর্ম ছিল।

NAM: 

- এর পূর্ণরূপ:Non-Aligned Movement. 
- জোট নিরপেক্ষ আন্দোলন।
- NAM- এর উৎপত্তি ঘটে ১৮-২৪ এপ্রিল, ১৯৫৫ অনুষ্ঠিত প্রথম বৃহৎ এশীয়-আফ্রিকান সম্মেলন থেকে।
- এই সম্মেলনটি বান্দুং, ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হয়।
- এটি “Bandung Conference” নামে পরিচিত।
- ২৯টি দেশের প্রতিনিধিদল এই সম্মেলনে অংশগ্রহণ করে।
- অধিকাংশ ছিল এশীয়, কারণ অনেক আফ্রিকান দেশ তখনও উপনিবেশ ছিল।
- প্রথম শীর্ষ সম্মেলন: ১-৬ সেপ্টেম্বর, ১৯৬১ সালে।
- স্থান: বেলগ্রেড, যুগোস্লাভিয়া।
- অংশগ্রহণকারী দেশ সংখ্যা: ২৫টি।
- বর্তমান সদস্য: ১২১ টি সদস্য দেশ। [আগস্ট, ২০২৫]
- পর্যবেক্ষক দেশ: ১৮ টি।
- পর্যবেক্ষক সংগঠন: ১০ টি।

উল্লেখ্য,
• ১৯তম জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলন- ২০২৪: 
- স্থান: কামপালা, উগান্ডা।
- তারিখ: ১৫ -২০ জানুয়ারি, ২০২৪।

উৎস: NAM ওয়েবসাইট।
৮,১৯৬.
জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক চুক্তি কোনটি?
  1. ভিয়েনা কনভেনশন
  2. কিয়েটো প্রটোকল
  3. কার্টাগেনা প্রটোকল
  4. বাসেল কনভেনশন
সঠিক উত্তর:
ভিয়েনা কনভেনশন
উত্তর
সঠিক উত্তর:
ভিয়েনা কনভেনশন
ব্যাখ্যা
ভিয়েনা কনভেনশন:
- Vienna Convention for the Protection of the Ozone Layer (ভিয়েনা কনভেনশন) হলো জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক চুক্তি।
- স্বাক্ষর ও গৃহীত - ১৯৮৫ সালের ২২ মার্চ অস্ট্রিয়ার ভিয়েনায়।
- কার্যকর ১৯৮৮ সালের ২২ সেপ্টেম্বর।
- স্বাক্ষরকারী পক্ষ ২৮টি।
- অনুমোদনকারী পক্ষ - ১৯৮টি।

অন্যদিকে,
- কিয়েটো প্রটোকল - গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা রোধ।
- বাসেল কনভেনশন - ক্ষতিকর বর্জ্য চলাচল বিষয়ক।
- কার্টাগেনা প্রটোকল - জীববৈচিত্র্য সুরক্ষা বিষয়ক। 

সূত্র - জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
৮,১৯৭.
'আজমান' শহরটি কোন দেশে অবস্থিত?
  1. ক) সৌদি আরব
  2. খ) বাহরাইন
  3. গ) সংযুক্ত আরব আমিরাত
  4. ঘ) ওমান
সঠিক উত্তর:
গ) সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
গ) সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
• সংযুক্ত আরব আমিরাতের শহরগুলো হলো:
- আবুধাবি,
- দুবাই,
- শারজাহ,
- আজমান,
- ফুজাইরাহ,
- রাস আল খাইমাহ,
- উম্ম আল কোয়াইন।

• আজমানের আমির - শেখ হুমাইদ বিন রশিদ আল-নুয়াইমি।
৮,১৯৮.
নিম্নের কোনটি জাতিসংঘের অস্ত্রবাণিজ্য নিয়ন্ত্রণ চুক্তি?
  1. ATT
  2. NPT
  3. CWC
  4. CTBT
সঠিক উত্তর:
ATT
উত্তর
সঠিক উত্তর:
ATT
ব্যাখ্যা

জাতিসংঘের অস্ত্রবাণিজ্য নিয়ন্ত্রণ চুক্তি হলো Arms Trade Treaty (ATT)।

ATT চুক্তি:
- জাতিসংঘের অস্ত্রবাণিজ্য নিয়ন্ত্রণ চুক্তি ATT-এর পূর্ণরূপ হলো: Arms Trade Treaty.
- স্বাক্ষরিত হয়: ২ এপ্রিল, ২০১৩  (জাতিসংঘ সাধারণ পরিষদে)।
- কার্যকর হয়: ২৪ ডিসেম্বর, ২০১৪।
- চুক্তিটি অনুমোদনকারী দেশ: ১১৭টি।
- স্বাক্ষর করেছে কিন্তু এখনও অনুমোদন করেনি: ২৫টি।
- উদ্দেশ্য: প্রচলিত অস্ত্রের অবৈধ বাণিজ্য রোধ ও মানবাধিকার রক্ষা।

উল্লেখ্য,
- নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কোস্টারিকার প্রাক্তন রাষ্ট্রপতি অস্কার অ্যারিয়াস (Oscar Arias) ATT ধারণার মূল প্রবক্তা ছিলেন।
- যুক্তরাজ্য ২০০৬ সালে আনুষ্ঠানিকভাবে ATT প্রস্তাব জাতিসংঘে উত্থাপন করে।

অন্যদিকে,
- NPT (Nuclear Non-Proliferation Treaty): পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ।
- CWC (Chemical Weapons Convention): রাসায়নিক অস্ত্র নিষিদ্ধ।
- CTBT (Comprehensive Nuclear-Test-Ban Treaty): পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) Arms Trade Treaty ওয়েবসাইট।

৮,১৯৯.
মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) ২য়
  2. খ) ৩য়
  3. গ) ৪র্থ
  4. ঘ) ৫ম
সঠিক উত্তর:
খ) ৩য়
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩য়
ব্যাখ্যা
- FAO  দ্য স্টেট অব দ্য ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার প্রতিবেদন প্রকাশ করেছে। 
- প্রতিবেদনে বলা হয়, স্বাদুপানির পাখনাযুক্ত মাছ (ফিনফিশ) উৎপাদনের দিক থেকে বাংলাদেশ বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। এসব মাছের মধ্যে ইলিশও রয়েছে। 
প্রতিবেদন অনুসারে ফিনফিশ উৎপাদনে শীর্ষ দেশ:
১. চীন - ২,৫৮,৬৪,০০০ টন
২. ইন্দোনেশিয়া - ৩৩,৯০,০০০ টন
৩. বাংলাদেশ - ২২,৯৪,০০০ টন
৪. মিশর - ১৫,৯২,০০০ টন

উল্লেখ্য,
- ইলিশ মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে ১ নম্বর অবস্থানে রয়েছে। 
- পাখনাযুক্ত অন্য প্রধান সাতটি মাছ হচ্ছে রুই, কাতলা, পাঙাশ, তেলাপিয়া, গ্রাসকার্প ও সিলভার কার্প। বিশ্বজুড়ে চাষের ক্ষেত্রে এই সাত মাছকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
- বিশ্বে স্বাদুপানির মাছের ১১ শতাংশ এখন বাংলাদেশে উৎপাদিত হচ্ছে। যার মোট পরিমাণ প্রায় ১৩ লাখ টন।

- এফএওর প্রতিবেদনে অবশ্য বাংলাদেশের সামুদ্রিক মৎস্য আহরণে খুব বেশি সাফল্যের চিত্র উঠে আসেনি। 
- এই খাতে বাংলাদেশ ২৮তম অবস্থানে রয়েছে। 
- সামুদ্রিক মাছের উৎপাদনে বিশ্বের শীর্ষ পাঁচটি দেশ হচ্ছে চীন, ইন্দোনেশিয়া, পেরু, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সমুদ্র থেকে ৬ লাখ ৭০ হাজার টন মাছ সংগ্রহ করে। 
- আর শীর্ষ অবস্থানে থাকা চীন ১ কোটি ১৭ লাখ ৭০ হাজার টন সামুদ্রিক মাছ আহরণ করে।
 
উৎস: THE STATE OF WORLD FISHERIES AND AQUACULTURE 2022 রিপোর্ট, FAO ওয়েবসাইট।
সম্পূর্ণ রিপোর্ট - [লিঙ্ক]
৮,২০০.
Julius Caesar was the ruler of Rome about -
  1. 1000 years ago
  2. 1500 years ago
  3. 2000 years ago
  4. 3000 years ago
সঠিক উত্তর:
2000 years ago
উত্তর
সঠিক উত্তর:
2000 years ago
ব্যাখ্যা
জুলিয়াস সিজার:
- জুলিয়াস সিজার একজন রোমান সম্রাট।
- তিনি একজন বিখ্যাত রোমান রাজনীতিবিদ, সেনাপতি ও জনপ্রিয় রোমান সম্রাট।
- তিনি ১০০ খ্রিস্টপূর্বে ইতালির রোমে জন্মগ্রহণ করেছিলেন।
- তিনি ছিলেন একজন রোমান জেনারেল এবং রাজনীতিবিদ।
- তিনি নিজেকে রোমান সাম্রাজ্যের স্বৈরশাসক নামে অভিহিত করেছিলেন।
- রোমের নাগরিকরা গল, ব্রিটেন, মিশর এবং আফ্রিকায় সিজারের অভিযানগুলোর জন্য তাকে পছন্দ করেছিল।
- ৪৪ খ্রিস্টপূর্বে রোমীয় সিনেটে জুলিয়াস সিজারকে ছুরিকাঘাতে হত্যা করেছিল।
- এর ফলে রোমীয় প্রজাতন্ত্রের পতনের সূত্রপাত হয়।

উল্লেখ্য,
- জুলিয়াসের বিখ্যাত বানী: 'এলাম, দেখলাম, জয় করলাম'।

⇒ ২০০০ বছর আগে জুলিয়াস সিজার রোমের শাসক ছিলেন। 

উৎস: Britannica.