উত্তর
ব্যাখ্যা
- "শহিদ আবু সাঈদ বইমেলা" রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
'শহিদ আবু সাঈদ বইমেলা’:
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো 'শহিদ আবু সাঈদ বইমেলা’ আয়োজন করা হয়।
- শহিদ আবু সাঈদের অসামান্য অবদানকে স্মরণ করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বইমেলার আয়োজন করেছে।
- পাঁচ দিনের এই বইমেলা ১৮ থেকে ২২ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত স্বাধীনতা স্মারক মাঠে অনুষ্ঠিত হয়।
- এই বইমেলার উদ্বোধন করেন শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের বাবা নূর ইসলাম।
- বইমেলার সমাপনী দিনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক দৈনিক আমার দেশ এর সম্পাদক মাহমুদুর রহমান।
সূত্র: দৈনিক যুগান্তর।