বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিষয়াবলি

মোট প্রশ্ন২৭,৩৪৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক বিষয়াবলি

PrepBank · পাতা ৬৯ / ২৭২ · ৬,৮০১৬,৯০০ / ২৭,৩৪৭

৬,৮০১.
বর্তমানে সর্বোচ্চ গড় প্রত্যাশিত আয়ুর দেশ কোনটি? [নভেম্বর, ২০২৪]
  1. মোনাকো
  2. সুইডেন
  3. জাপান
  4. ডেনমার্ক
সঠিক উত্তর:
মোনাকো
উত্তর
সঠিক উত্তর:
মোনাকো
ব্যাখ্যা

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বর্তমানে সর্বোচ্চ গড় প্রত্যাশিত আয়ুর দেশ মোনাকো।


গড় আয়ুতে শীর্ষ দেশ:
- ইউরোপের ছোট নগররাষ্ট্র মোনাকো।
- নারী এবং পুরুষ উভয়ের প্রত্যাশিত সর্বোচ্চ গড় আয়ু মোনাকোর।
- মোনাকোর সর্বোচ্চ গড় আয়ু ৮৬.৫০ বছর।

⇒ সর্বোচ্চ গড় প্রত্যাশিত আয়ুর দেশ:
১. মোনাকো,
২. সান মারিনো,
৩. হংকং,
৪. ম্যাকাও,জাপান,
৫. দক্ষিণ কোরিয়া।

অন্যদিকে,
- ছয়টি দেশেরর আয়ু ৬০ বছরের নিচে।
- নাইজেরিয়ায় সর্বনিম্ন গড় আয়ু ৫৪.৬৪ বছর।

উৎস: i) StatisticsTimes.com [link]
ii) UN (World Population Prospects 2024).

৬,৮০২.
FBI এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) পেন্টাগন
  3. গ) ওয়াশিংটন
  4. ঘ) টেক্সাস
সঠিক উত্তর:
গ) ওয়াশিংটন
উত্তর
সঠিক উত্তর:
গ) ওয়াশিংটন
ব্যাখ্যা
- Federal Bureau of Investigation (FBI) মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
- এটি ১৯০৮ সালে গঠিত হয়৷
- এর সদরদপ্তর ওয়াশিংটনের পেনসিলভানিয়া এভিনিউতে অবস্থিত।
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের অধীন। 
- FBI মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে সংঘটিত অপরাধের অনুসন্ধান এবং দেশি-বিদেশি যেকোন নিরাপত্তা হুমকি মোকাবেলা ও সুরক্ষা প্রদানে নিয়োজিত।
 
(তথ্যসূত্রঃ FBI ওয়েবসাইট)
৬,৮০৩.
বিপদজনক বর্জ্য দেশের সীমান্তের বাইরে চলাচল এবং নিয়ন্ত্রণ বিষয়ক কনভেনশন কোনটি?
  1. রোম চুক্তি
  2. প্যারিস চুক্তি
  3. রটারডাম কনভেনশন
  4. বাসেল কনভেনশন
সঠিক উত্তর:
বাসেল কনভেনশন
উত্তর
সঠিক উত্তর:
বাসেল কনভেনশন
ব্যাখ্যা

বাসেল কনভেনশন:
- 'বাসেল কনভেনশন' হলো বিপদজনক বর্জ্য দেশের সীমান্তের বাইরে চলাচল এবং নিয়ন্ত্রণ বিষয়ক কনভেনশন।
- বাসেল কনভেনশনের পুরো নাম- The Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their Disposal.
- বাসেল কনভেনশন গৃহীত হয় ২২ মার্চ, ১৯৮৯ সালে।
- এটি গৃহীত হয় সুইজারল্যান্ডের বাসেল শহরে।
- 'বাসেল কনভেনশন'-এর কার্যক্রম শুরু হয় ৫ মে, ১৯৯২ সালে।
- বাংলাদেশকে 'বাসেল কনভেনশন' অনুমোদন করে ১৯৯৩ সালে।

তথ্যসূত্র - বাসেল কনভেনশন ওয়েবসাইট।

৬,৮০৪.
কমনওয়েলথের সদস্য হলেও ব্রিটিশ উপনিবেশ নয় এমন দেশ কোনটি?  
  1. রুয়ান্ডা
  2. সিঙ্গাপুর
  3. কানাডা
  4. জ্যামাইকা
সঠিক উত্তর:
রুয়ান্ডা
উত্তর
সঠিক উত্তর:
রুয়ান্ডা
ব্যাখ্যা

• কমনওয়েলথ:
- কমনওয়েলথ গঠনের ধারণা নেওয়া হয় ১৯২৬ সালে। 
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়। 
- সদর দপ্তর: লন্ডন।  
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী। 
- ব্রিটিশ উপনিবেশে না কিন্তু কমনওয়েলথ সদস্য দেশসমূহ যথা- মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন ও টোগো।
- পাকিস্তান ১৯৭২ সালে ত্যাগ করে আবার ১৯৮৯ সালে যোগ দেয়। 
- দক্ষিণ আফ্রিকা ১৯৬১ সালে ত্যাগ করে ১৯৯৪ সালে যোগ দেয়।
- বর্তমানে কমনওয়েলথের সদস্য -৫৬টি। 
- কমনওয়েলথ এর ৫৫ তম দেশ: গ্যাবন।
- কমনওয়েলথ এর ৫৬ তম দেশ: টোগো।
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয়।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য। 

উল্লেখ্য, 
- ২০২২ সালে, আফ্রিকার দুটি দেশ গ্যাবন ও টোগো Commonwealth-এ নতুন সদস্য হিসেবে যোগ দেয়।
- এই দেশ দুটির সদস্যপদ দেওয়া হয় রুয়ান্ডা সম্মেলনে, ২০২২ সালে।

তথ্যসূত্র: Commonwealth ওয়েবসাইট।

৬,৮০৫.
হায়া সোফিয়া স্থাপত্য কোথায় অবস্থিত?
  1. ক) আলেকজান্দ্রিয়া
  2. খ) ইস্তানবুল
  3. গ) দামেস্ক
  4. ঘ) জেরুজালেম
সঠিক উত্তর:
খ) ইস্তানবুল
উত্তর
সঠিক উত্তর:
খ) ইস্তানবুল
ব্যাখ্যা
- বাইজানটাইন সম্রাট জাস্টিনিয়ান ৫৩৭ খ্রিস্টাব্দে বর্তমান তুরস্কের ইস্তানবুল নগরে তৎকালীন সময়ের সবচেয়ে বড় গির্জা হিসেবে হায়া সোফিয়া স্থাপত্য নির্মাণ করেন।
- ১৪৫৩ সালে অটোমান সুলতান দ্বিতীয় ‍মুহাম্মদ ইস্তাম্বুল অধিকার করে হায়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করেন।
- ১৯৩৫ সালে তুরস্কের কামাল আতাতুর্ক সরকার হায়া সোফিয়াকে মিউজিয়ামে রূপান্তর করে।
- সাম্প্রতিক সময়ে তুরস্ক সরকার হায়া সোফিয়াকে পুনরায় মসজিদে রূপান্তর করেছে।
(তথ্যসূত্র: হিস্টোরি ডটকম)
৬,৮০৬.
'RCEP' কী ধরনের চুক্তি?
  1. শিক্ষা চুক্তি
  2. সামরিক চুক্তি
  3. মুক্ত বাণিজ্য চুক্তি
  4. জলবায়ু পরিবর্তন চুক্তি
সঠিক উত্তর:
মুক্ত বাণিজ্য চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
মুক্ত বাণিজ্য চুক্তি
ব্যাখ্যা
RCEP:
- RCEP-এর পূর্ণরূপ: Regional Comprehensive Economic Partnership.
- এটি বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি।
- RCEP হলো Association of Southeast Asian Nations (ASEAN) এর সদস্য রাষ্ট্র।
- স্বাক্ষরিত হয়: ১৫ নভেম্বর, ২০২০।
- কার্যকর হয়: ১ জানুয়ারি, ২০২২।
- স্বাক্ষরকারী দেশ: ১৫টি।
- এগুলো হলো: চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রুনাই, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস ও মিয়ানমার।

তথ্যসূত্র: আসিয়ান ওয়েবসাইট।
৬,৮০৭.
'কারেন সম্প্রদায়' কোন দেশে বাস করে?
  1. সাইবেরিয়া
  2. ভারত
  3. চীন
  4. মিয়ানমার
সঠিক উত্তর:
মিয়ানমার
উত্তর
সঠিক উত্তর:
মিয়ানমার
ব্যাখ্যা
উপজাতি:
- মাওরী: নিউজিল্যান্ডের আদিবাসী।
- উইঘুর: চীনের জিনজিয়াং অঞ্চলে বসবাসকারী তুর্কি বংশোদ্ভুত মুসলিম সম্প্রদায়।
- কারেন: স্বাধীনতাকামী মিয়ানমারের সীমান্তবর্তী উপজাতি।
- গুর্খা: নেপালের যোদ্ধা জাতি।
- টোডা: বহুস্বামী বিবাহ ভিত্তিক পরিবার দক্ষিণ ভারতীয় এই উপজাতিদের।
- পশতুন: আফগানিস্তানের সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠী।
- এক্সিমো: সাইবেরিয়া রাশিয়া অঞ্চলে বসবাস (কুকুর চালিত স্লেজ গাড়ি ব্যবহার করে)।
- পিগমি: পৃথিবীর সবচেয়ে খর্বকার উপজাতি।
- জুলু: দক্ষিণ আফ্রিকার নিগ্রো জাতি।
- রেড ইন্ডিয়ান: আমেরিকার আদিবাসী।

উৎস: i) Britannica.
        ii) History.com.
৬,৮০৮.
ইউরোপীয় ইউনিয়ন (EU) ব্যতীত, তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
  1. বাংলাদেশ
  2. ভিয়েতনাম
  3. চীন
  4. ভারত
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা ২০২৩: 
- জুলাই, ২০২৩ এ বিশ্ব বাণিজ্য সংস্থা কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে ইউরোপীয় ইউনিয়ন (EU) ব্যতীত তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ ৫ দেশ -
- প্রথম - চীন।
- দ্বিতীয় - বাংলাদেশ।
- তৃতীয় - ভিয়েতনাম।
 -চর্তুথ - তুরস্ক।
- পঞ্চম - ভারত।

তথ্যসূত্র: বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়েবসাইট।
৬,৮০৯.
রাশিয়ার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা FSB এর পূর্ণরুপ-
  1. ক) Federal Security Source
  2. খ) Federal Security System
  3. গ) Federal Security Service
  4. ঘ) Force Security Service
সঠিক উত্তর:
গ) Federal Security Service
উত্তর
সঠিক উত্তর:
গ) Federal Security Service
ব্যাখ্যা
FSB:
- রাশিয়ার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (FSB)G
- FSB এর পূর্ণরুপ- Federal Security Service
- প্রতিষ্ঠা লাভ করে-১৯৯৪ সালে।
- সদর দপ্তর- মস্কো, রাশিয়া।

তথ্যসূত্র: Britannica.com
৬,৮১০.
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের বর্তমান সাক্ষরতার হার -
  1. ক) ৭৫.২%
  2. খ) ৭৫.৬%
  3. গ) ৭৫.৩%
  4. ঘ) ৭৫.৭%
সঠিক উত্তর:
খ) ৭৫.৬%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭৫.৬%
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের বর্তমান সাক্ষরতার হার - ৭৫.৬%।
অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুসারে সাক্ষরতার হার (৭+ বয়সে) - ৭৫.২%।
৬,৮১১.
সর্বশেষ ২০২২ সালে FAO এর এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
  1. ক) ফিলিপাইনে
  2. খ) নিউজিল্যান্ডে
  3. গ) অস্ট্রেলিয়াতে
  4. ঘ) বাংলাদেশে
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশে
ব্যাখ্যা
• জাতিসংঘের অঙ্গসংস্থা FAO এর ৩৬তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন ৮-১১ মার্চ,২০২২ তারিখে বাংলাদেশ এর রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়।
- বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা - FAO (Food and Agriculture Organization) ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর ইতালীর রাজধানী রোম এ অবস্থিত।
- ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর FAO জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বাংলাদেশ ১৯৭৩ সালের ১২ নভেম্বর FAO এর সদস্যপদ লাভ করে।
- FAO এর বর্তমান মহাপরিচালক হচ্ছেন চীনের QU Dongyu ( কু ডংগিউ)।

তথ্যসূত্র: FAO Website
৬,৮১২.
কমনওয়েলথ অফ নেশনসের ৫৬ তম দেশ-  [অক্টোবর,২০২৫]
  1. মালদ্বীপ
  2. গ্যাবন
  3. টোগো 
  4. রুয়ান্ডা 
সঠিক উত্তর:
টোগো 
উত্তর
সঠিক উত্তর:
টোগো 
ব্যাখ্যা

- কমনওয়েলথ এর ৫৬ তম দেশ: টোগো।

কমনওয়েলথ:

- কমনওয়েলথ গঠনের ধারণা নেওয়া হয় ১৯২৬ সালে।
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: লন্ডন।
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী।
- ব্রিটিশ উপনিবেশে না কিন্তু কমনওয়েলথ সদস্য দেশসমূহ যথা- মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন ও টোগো।
- পাকিস্তান ১৯৭২ সালে ত্যাগ করে আবার ১৯৮৯ সালে যোগ দেয়।
- দক্ষিণ আফ্রিকা ১৯৬১ সালে ত্যাগ করে ১৯৯৪ সালে যোগ দেয়।
- বর্তমানে কমনওয়েলথের সদস্য -৫৬টি। [অক্টোবর,২০২৫]
- কমনওয়েলথ এর ৫৫ তম দেশ: গ্যাবন।
- কমনওয়েলথ এর ৫৬ তম দেশ: টোগো।
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয়।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।

উল্লেখ্য,
- ২০২২ সালে, আফ্রিকার দুটি দেশ গ্যাবন ও টোগো Commonwealth-এ নতুন সদস্য হিসেবে যোগ দেয়।
- এই দেশ দুটির সদস্যপদ দেওয়া হয় রুয়ান্ডা সম্মেলনে, ২০২২ সালে।

উৎস: Commonwealth ওয়েবসাইট।[লিঙ্ক]

৬,৮১৩.
'টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট' কোন দেশের সশস্ত্র গোষ্ঠী?
  1. কলম্বিয়া
  2. ইথিওপিয়া
  3. ইরাক
  4. উত্তর সাইপ্রাস
সঠিক উত্তর:
ইথিওপিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইথিওপিয়া
ব্যাখ্যা
টিপিএলএফ (টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট) হলো ইথিওপিয়ার উত্তরাঞ্চলের টিগ্রে অঞ্চলের সশস্ত্র গোষ্ঠী।
- অতীতে এই গোষ্ঠীটি ইথিওপিয়ার সরকার ও রাজনীতিতে সর্বাধিক প্রভাব বিস্তারকারী ছিলো।
- কিন্তু আবি আহমেদ ইথিওপিয়ার ক্ষমতা গ্রহণের পর তাদের প্রভাব হ্রাস পেতে শুরু করে। এতে করে টিগ্রে অঞ্চলে টিপিএলএফ নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে সচেষ্ট হলে সরকারের সাথে তাদের সংঘর্ষ বাঁধে।
- টিগ্রে অঞ্চলে সাম্প্রতিক সময়ে সরকার ও টিপিএলফের মধ্যকার সংঘর্ষের ফলে ভয়াবহ মানবিক সংকট সৃষ্ট হয়েছে।

(তথ্যসূত্র: বিবিসি ওয়ার্ল্ড প্রতিবেদন)
৬,৮১৪.
UNITAR সংস্থাটির মূল কাজ নিচের কোনটি?
  1. ক) প্রশিক্ষণ ও গবেষণা
  2. খ) শিক্ষা ও শান্তি
  3. গ) অন্য ও বস্ত্র
  4. ঘ) চিকিৎসা
সঠিক উত্তর:
ক) প্রশিক্ষণ ও গবেষণা
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রশিক্ষণ ও গবেষণা
ব্যাখ্যা
UNITAR: 

- এর পূর্ণরূপ United Nations Institute for Training and Research বা জাতিসংঘ প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সংস্থা। 
- সংস্থাটি জাতিসংঘের অধীনে অফিসিয়াল কর্মকর্তাদের কূটনৈতিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির নিমিত্তে কাজ করে থাকে। 
- এর প্রতিষ্ঠাকাল - ১১ ডিসেম্বর, ১৯৬৩ সালে। 
- সংস্থাটির সদরদপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড। 
- সংস্থাটির মূল কাজ – প্রশিক্ষণ ও গবেষণা।

তথ্যসূত্র - UNITAR অফিসিয়াল ওয়েবসাইট।
৬,৮১৫.
NATO-এর সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় GDP-এর কত শতাংশ রাখার লক্ষ্য রয়েছে?
  1. ২%
  2. ৩%
  3. ৪%
  4. ৫%
সঠিক উত্তর:
২%
উত্তর
সঠিক উত্তর:
২%
ব্যাখ্যা
NATO:
- NATO-এর পূর্ণরূপ:North Atlantic Treaty Organisation অথবা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- ন্যাটো মূলত সামরিক সহযোগিতার জোট।
- প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।
- মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।

⇒ ন্যাটোর মূলনীতি হলো- ‘ইউরোপ বা উত্তর আমেরিকায় জোটের এক বা একাধিক সদস্যের বিরুদ্ধে যেকোনো সশস্ত্র আক্রমণকে জোটের সকল সদস্যের বিরুদ্ধে আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে।’
- NATO-এর সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় তাদের মোট দেশজ উৎপাদনের (GDP) ন্যূনতম ২ শতাংশ রাখার লক্ষ্য রয়েছে।
- এই লক্ষ্যমাত্রা ২০০৬ সালে নির্ধারণ করা হয়েছিল। 

উল্লেখ্য,
- ন্যাটোর গাইডলাইন অনুযায়ী, প্রতিটি দেশ জিডিপির ২ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করা উচিত।
- কিন্তু বেশিরভাগ সদস্য দেশ এ লক্ষ্য এ লক্ষ্য পূরণ করছে না।
- ন্যাটোর সাম্প্রতিক এক হিসাবে, ২০২১ সালে সাতটি সদস্য রাষ্ট্র ন্যাটোর নির্দেশনা অনুযায়ী প্রতিরক্ষা খাতের বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দিয়েছে। দেশগুলো হলো—গ্রিস, যুক্তরাষ্ট্র, ক্রোয়েশিয়া, যুক্তরাজ্য, এস্তোনিয়া, লাটভিয়া, পোল্যান্ড, লিথুয়ানিয়া, রোমানিয়া এবং ফ্রান্স।
- ২০২৪ সালে, ৩২টি সদস্য দেশের মধ্যে ২৩টি এই ২ শতাংশ লক্ষ্য পূরণ করেছে বা অতিক্রম করেছে বলে প্রত্যাশিত।
- NATO-এর মহাসচিব মার্ক রুটে ২০২৫ সালে বলেছেন যে ভবিষ্যতে এই লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৩ শতাংশ বা তার বেশি করার প্রয়োজন হতে পারে।

উৎস: NATO ওয়েবসাইট। [link]
৬,৮১৬.
তিউনিশিয়ার জনপ্রিয় গণআন্দোলনের নাম কী ছিল?
  1. অরেঞ্জ বিপ্লব
  2. ভেলভেট বিপ্লব
  3. জেসমিন বিপ্লব
  4. হলুদ বিপ্লব
সঠিক উত্তর:
জেসমিন বিপ্লব
উত্তর
সঠিক উত্তর:
জেসমিন বিপ্লব
ব্যাখ্যা
জেসমিন বিপ্লব: 
- জেসমিন বিপ্লব ছিল তিউনিশিয়ার একটি জনপ্রিয় গণআন্দোলন, যা দুর্নীতি, দারিদ্র্য এবং রাজনৈতিক দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
- এই আন্দোলনের ফলে প্রেসিডেন্ট জাইন আল-আবিদিন বেন আলী ২০১১ সালের জানুয়ারিতে পদত্যাগ করতে বাধ্য হন।
- “জেসমিন বিপ্লব” নামের এই বিপ্লব, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় আরব বসন্ত নামে পরিচিত। 
- যা গণতন্ত্র এবং সামাজিক ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

উৎস: Britannica.
৬,৮১৭.
সার্কভুক্ত কোন দেশে সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়নি?
  1. বাংলাদেশ
  2. নেপাল
  3. ভুটান
  4. আফগানিস্তান
সঠিক উত্তর:
আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তান
ব্যাখ্যা
SAARC:
- SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫।
- প্রতিষ্ঠার স্থান: ঢাকা, বাংলাদেশ।
- সদরদপ্তর: কাঠমান্ডু, নেপাল।

⇒ প্রতিষ্ঠাতা সদস্য: ৭টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- সদস্য দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান।
- সর্বশেষ সদস্য আফগানিস্তান ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে যোগ দেয়।

⇒ প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন ২০১৪ সালে নেপালে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- বাংলাদেশে অনুষ্ঠিত হয়: ১ম, ৭ম, ১৩তম সার্ক শীর্ষ সম্মেলন,
- ভারতে অনুষ্ঠিত হয়: ২য়, ৮ম, ১৪তম সার্ক শীর্ষ সম্মেলন,
- নেপালে অনুষ্ঠিত হয়: ৩য়, ১১তম, ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন,
- পাকিস্তানে অনুষ্ঠিত হয়: ৪র্থ, ১২তম সার্ক শীর্ষ সম্মেলন,
- মালদ্বীপে অনুষ্ঠিত হয়: ৫ম, ৯ম, ১৭তম সার্ক শীর্ষ সম্মেলন,
- শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়: ৬ষ্ঠ, ১০ম, ১৫তম সার্ক শীর্ষ সম্মেলন,
- ভুটানে অনুষ্ঠিত হয়: ১৬তম সার্ক শীর্ষ সম্মেলন।

অন্যদিকে,
- আফগানিস্তানে কোন সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়নি।

উৎস: SAARC ওয়েবসাইট।
৬,৮১৮.
কপ-২৯ সম্মেলনে কোন দেশের উদ্যোগে 'জি জিরো' ফোরাম গঠিত হয়েছে?
  1. ফ্রান্স
  2. ভুটান
  3. পানামা
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ভুটান
উত্তর
সঠিক উত্তর:
ভুটান
ব্যাখ্যা
‘জি-জিরো’ ফোরাম:
- কার্বন নিঃসরণ কমাতে গঠিত ফোরাম হচ্ছে 'জি জিরো'। 
- আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ সম্মেলনে ভুটানের উদ্যোগে গঠিত হয়েছে 'জি জিরো' ফোরাম।
- চারটি ছোট কার্বন-নেতিবাচক দেশ এক হয়ে এই ফোরাম গঠন করে।
- চারটি দেশ হলো: ভুটান, মাদাগাস্কার, পানামা এবং সুরিনাম।

উল্লেখ্য,
- এই গোষ্ঠী গঠনে বিশেষ ভূমিকা নিয়েছে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
- এই ফোরামের দেশগুলো জলবায়ু সুরক্ষার যুদ্ধকে এগিয়ে নিতে একসাথে কাজ করতে যৌথ ঘোষণাও দিয়েছে।

তথ্যসূত্র:
i) UNFCCC.
ii) Carbon Pulse.
৬,৮১৯.
কোন দেশ ইসরাইলকে প্রথম স্বীকৃতি দেয়?
  1. যুক্তরাষ্ট্র
  2. মিশর
  3. তুরস্ক
  4. ব্রিটেন
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
ইসরাইল:
- ইসরাইল মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝখানে অবস্থিত।
- এর মুদ্রা শেকেল। ইসরাইলের প্রধান ভাষা হিব্রু। ফিলিস্তিনের অংশবিশেষ ভূমি দখল করে ১৯৪৮ সালের ১৪ মে ব্রিটিশ ও মার্কিনদের সহায়তায় ইহুদিরা ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করে। এর পেছনে বেলফোর ঘোষণা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। ইসরাইলের স্বাধীনতা ঘোষণা করেন ডেভিড বেন গুরিয়েন।

এছাড়াও, 
- ইসরাইল মুসলিম, ইহুদি ও খ্রিস্টান—এই তিন ধর্মের অনুসারীদের কাছে ফিলিস্তিন পবিত্র। ইসরাইল রাষ্ট্র সরাসরি ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব প্রদানকারী একমাত্র দেশ। এ দেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে মোসাদ এবং আমান বিশেষভাবে বিখ্যাত।

উল্লেখ্য, 
- ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ হলো যুক্তরাষ্ট্র।
- প্রথম মুসলিম দেশ হিসেবে ইসরাইলকে স্বীকৃতি দেয় তুরস্ক। তবে আরব দেশগুলোর মধ্যে প্রথমবার ইসরাইলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় মিশর, ১৯৭৯ সালে। 

সূত্র: ব্রিটানিকা ও প্রথম আলো। 
৬,৮২০.
বর্তমানে ন্যাটোর সদস্য দেশ কতটি? [জানুয়ারি, ২০২৫]
  1. ২৯টি
  2. ৩০টি
  3. ৩২টি
  4. ৩৪টি
সঠিক উত্তর:
৩২টি
উত্তর
সঠিক উত্তর:
৩২টি
ব্যাখ্যা
ন্যাটো বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (NATO): 
- ন্যাটো (NATO) বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা একটি রাজনৈতিক ও সামরিক জোট। 
- এটি সদস্য দেশগুলোর স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে।
- ন্যাটোর ভিত্তি আনুষ্ঠানিকভাবে স্থাপিত হয় ৪ এপ্রিল ১৯৪৯ তারিখে উত্তর আটলান্টিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে।
- এই চুক্তি উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো)-এর প্রতিষ্ঠার সূচনা করে।
- বর্তমানে ন্যাটোর ৩২টি সদস্য দেশ রয়েছে।
- ন্যাটোর প্রতিটি সিদ্ধান্ত সম্মিলিতভাবে গৃহীত হয়।

উৎস: ন্যাটো ওয়েবসাইট।
৬,৮২১.
এক বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারী খেলোয়াড় কে?
  1. ক) গ্লেন ম্যাকগ্রা
  2. খ) ওয়াসিম আকরাম
  3. গ) লাসিথ মালিঙ্গা
  4. ঘ) কোর্টনি ওয়ালশ
সঠিক উত্তর:
ক) গ্লেন ম্যাকগ্রা
উত্তর
সঠিক উত্তর:
ক) গ্লেন ম্যাকগ্রা
ব্যাখ্যা
- এক বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারী খেলোয়াড় অস্ট্রেলিয়ান মিচেল স্টার্ক। তিনি ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে ২৭ টি উইকেট লাভ করেন।
- তিনি এই রেকর্ড নিজের নামে করে নিতে তারই স্বদেশী গ্লেন ম্যাকগ্রা'র ২০০৭ সালের বিশ্বকাপে পাওয়া ২৬ টি উইকেটের রেকর্ড পেছনে ফেলেন।

- অপশনে দেওয়া খেলোয়াড়দের মধ্যে গ্লেন ম্যাকগ্রা - ২০০৭ সালের বিশ্বকাপে ২৬ উইকেট পেয়ে এক বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েছিলেন।
- তাই সঠিক উত্তর হিসাবে গ্লেন ম্যাকগ্রাকে নেওয়া হয়েছে।
source: Cricbuzz and Cricinfo
৬,৮২২.
ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত?
  1. ওয়াশিংটন
  2. নিউইয়র্ক
  3. বেইজিং
  4. লন্ডন
সঠিক উত্তর:
নিউইয়র্ক
উত্তর
সঠিক উত্তর:
নিউইয়র্ক
ব্যাখ্যা
ওয়াল স্ট্রিট:
- অবস্থান: লোয়ার ম্যানহাটন, নিউ ইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠার ইতিহাস: ডাচ উপনিবেশিকদের নির্মিত কাঠের প্রাচীর থেকে নামকরণ (প্রাচীর নির্মিত হয় ১৬৫৩ সালে)।
- প্রাচীন প্রেক্ষাপট: প্রথমদিকে দাসবাজার, পণ্যের ক্রয়-বিক্রয়ের স্থান ও শহরের প্রশাসনিক কেন্দ্র।
• মুখ্য আর্থিক প্রতিষ্ঠান: নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ (NYSE)।
- NASDAQ
- ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক
- ১৯২৯ সালের স্টক মার্কেট ধস, যা গ্রেট ডিপ্রেশন ডেকে আনে ২০০৮ অর্থনৈতিক সংকট।
- চলচ্চিত্র: Wall Street (1987), Wall Street: Money Never Sleeps (2010)।

উৎস: Britannica.
৬,৮২৩.
নিচের কোনটি আন্তর্জাতিক সমুদ্র চলাচল বিষয়ক সংস্থা?
  1. ক) WMO
  2. খ) IMO
  3. গ) IOM
  4. ঘ) WOM
সঠিক উত্তর:
খ) IMO
উত্তর
সঠিক উত্তর:
খ) IMO
ব্যাখ্যা
আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা হলো IMO বা International Maritime Organization.
- ১৯৪৮ সালের ১৭ই মার্চ IMO প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সময়ে এর নাম ছিল inter- government Maritime Consultative, যা ১৯৮২ সালে International Maritime Organization হিসেবে নামকরণ করা হয়। 
- এর সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডন শহরে।
- ১৯৫৯ সালে এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে মর্যাদা লাভ করে।
- এর বর্তমান সদস্য সংখ্যা ১৭৪ টি।

তথ্যসূত্রঃ IMO অফিশিয়াল ওয়েবসাইট।
৬,৮২৪.
কত সালে জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় New International Economic Order (NIEO) গৃহীত হয়?
  1. ১৯৭৪
  2. ১৯৭৫
  3. ১৯৮১
  4. ১৯৮৫
সঠিক উত্তর:
১৯৭৪
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৪
ব্যাখ্যা
New International Economic Order (NIEO):
- ১৯৭৪ সালে New International Economic Order (NIEO) নামে একটি প্রস্তাব জাতিসংঘের সাধারণ সভায় গৃহীত হয়। 
- মূলত স্বল্পোন্নত বা অনুন্নত দেশসমূহের আর্থ- সামাজিক উন্নয়ন এবং ধনী দরিদ্রের ব্যবধান কমিয়ে আনার জন্য এই প্রস্তাব পাশ হয়। 
- “বাণিজ্য নয় সাহায্য" এই চেতনায় New International Economic Order (NIEO) আহ্বান জানায়। 
- NIEO বা নব্য আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় ভূমিকা পালনকারী গুরত্বপূর্ণ প্রতিষ্ঠান গুলো হল: 
• বিশ্বব্যাংক
• IMF
• WTO
• European Union
• ASEAN
• BRICS

তথ্যসূত্র: United Nations_ Economic and Social Commission for Western Asia ওয়েবসাইট ও জাতিসংঘ ওয়েবসাইট।
৬,৮২৫.
'সেদনায়া কারাগার' কোন দেশে অবস্থিত?
  1. লিবিয়া
  2. ইসরায়েল
  3. রাশিয়া
  4. সিরিয়া
  5. মিশর
সঠিক উত্তর:
সিরিয়া
উত্তর
সঠিক উত্তর:
সিরিয়া
ব্যাখ্যা
সেদনায়া কারাগার (Sednaya Prison):
- সেদনায়া কারাগার সিরিয়া-তে অবস্থিত একটি কারাগার।
- এটি দামেস্ক শহরের উত্তরে অবস্থিত এবং সিরিয়ার সবচেয়ে আতঙ্কজনক কারাগারগুলোর একটি হিসেবে পরিচিত।
- আসাদ সরকার বিদ্রোহীদের এই কারাগারে বন্দী করে রাখতেন।
- ২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এই কারাগারের কার্যকলাপ আরও তীব্র হয়ে ওঠে।

উৎস: ব্রিটানিকা, প্রথম আলো।
৬,৮২৬.
রিও সম্মেলন-১৯৯২ এর মাধ্যমে শুরু হয়-
  1. অ্যাজেন্ডা ৩০
  2. অ্যাজেন্ডা ৩১
  3. অ্যাজেন্ডা ৪০
  4. অ্যাজেন্ডা ২১
সঠিক উত্তর:
অ্যাজেন্ডা ২১
উত্তর
সঠিক উত্তর:
অ্যাজেন্ডা ২১
ব্যাখ্যা

• রিও সম্মেলন (১৯৯২):
- পূর্ণরূপ: United Nations Conference on Environment and Development (UNCED).
- এটি Earth Summit নামেও পরিচিত।
- স্থান: রিও ডি জেনেইরো, ব্রাজিল।
- তারিখ: ৩-১৪ জুন, ১৯৯২।
- উদ্দেশ্য: টেকসই উন্নয়ন ও পরিবেশ রক্ষার জন্য আন্তর্জাতিক কর্মপরিকল্পনা তৈরি।
- গুরুত্বপূর্ণ অর্জন: UNFCCC, জীববৈচিত্র্য সংরক্ষণ কনভেনশন (CBD), অ্যাজেন্ডা ২১ ।

উৎস: United Nations ওয়েবসাইট।

৬,৮২৭.
যুদ্ধক্ষেত্র থেকে সরাসরি সংবাদ সংগ্রহের জন্য সামরিক বাহিনীর সাথে যুক্ত থাকার প্রক্রিয়াকে কী বলা হয়?
  1. এম্বেডেড জার্নালিজম
  2. ইম্প্ল্যান্টেড জার্নালিজম
  3. রিপোর্টিং জার্নালিজম
  4. সারভেইল্যান্স জার্নালিজম
সঠিক উত্তর:
এম্বেডেড জার্নালিজম
উত্তর
সঠিক উত্তর:
এম্বেডেড জার্নালিজম
ব্যাখ্যা
 - যুদ্ধক্ষেত্র থেকে সরাসরি সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের সামরিক বাহিনীর সাথে যুক্ত থাকার প্রক্রিয়াকে 'এম্বেডেড  জার্নালিজম' বলা হয়।

- এম্বেডেড সাংবাদিকদের সামরিক ইউনিটের সাথে সরাসরি কাজ করার সুযোগ দেয়, যেখানে তারা সৈন্যদের সাথে মিলে মিশে থেকে যুদ্ধের অভিজ্ঞতা সংগ্রহ করে এবং সেখান থেকে সংবাদ প্রতিবেদন তৈরি করে।
- এটি সাধারণত সাংবাদিকদের জন্য যুদ্ধক্ষেত্রের বাস্তব চিত্র তুলে ধরতে সাহায্য করে, তবে সামরিক বাহিনীর বিধি ও নিয়ন্ত্রণের অধীনে এই কাজটি করতে হয়।

উৎস: ব্রিটানিকা।
 
৬,৮২৮.
ICSID-এর কাজ কোনটি?
  1. অবকাঠামো উন্নয়ন
  2. ঋণ বিতরণ
  3. বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি
  4. বৈদেশিক বাণিজ্য
সঠিক উত্তর:
বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি
উত্তর
সঠিক উত্তর:
বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি
ব্যাখ্যা

ICSID:
- এটি বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- ICSID এর পূর্ণরূপ International Centre for Settlement of Investment Disputes.
- এটি সদস্য দেশগুলোর মধ্যে পুঁজি বিনিয়োগ জনিত বিরোধ নিষ্পত্তি করে থাকে।
- প্রতিষ্ঠিত হয়: ১৪ অক্টোবর, ১৯৬৬ সালে।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান সদস্য: ১৫৮টি দেশ। (ডিসেম্বর, ২০২৫)
- বাংলাদেশ ICSID এর সদস্য পদ লাভ করে ১৯৮০ সালে।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।

৬,৮২৯.
COMESA এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ব্রুনাই
  2. দক্ষিণ আফ্রিকা
  3. জাম্বিয়া
  4. জিবুতি
সঠিক উত্তর:
জাম্বিয়া
উত্তর
সঠিক উত্তর:
জাম্বিয়া
ব্যাখ্যা
COMESA:
- COMESA - এর পূর্ণরূপ ‘Common Market for Eastern and Southern Africa’.
- এটি পূর্ব ও দক্ষিণ আফ্রিকার কয়েকটি দেশের বাণিজ্য জোট। 
- প্রতিষ্ঠা: ৮ ডিসেম্বর, ১৯৯৪ সাল।
- সদস্য সংখ্যা: ২১টি।
- সদর দপ্তর: লুসাকা, জাম্বিয়া।   

উৎস: COMESA ওয়েবসাইট।
৬,৮৩০.
২০২৫ সালের G-7 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?  
  1. ফ্রান্স
  2. যুক্তরাজ্য
  3. কানাডা
  4. জাপান
সঠিক উত্তর:
কানাডা
উত্তর
সঠিক উত্তর:
কানাডা
ব্যাখ্যা
• ২০২৫ সালের G- 7 সামিট:
- সময়: ১৫ থেকে ১৭ জুন, ২০২৫।
- স্থান: কানাডার আলবার্টা প্রদেশের কানানাস্কিস।
- এই সম্মেলনে কানাডা সভাপতিত্ব করবে ।
- এটি G7-এর ৫১তম শীর্ষ সম্মেলন হবে ।​

• G-7:

- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- প্রতিষ্ঠা: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো:
- যুক্তরাষ্ট্র,
- যুক্তরাজ্য,
- ফ্রান্স,
- জার্মানি,
- ইতালি,
- জাপান ও
- কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।
- এই দেশসমূহ ইউরোপীয় ইউনিয়ন ও জি-৭ এ প্রতিনিধিত্ব করে।

উৎস: কানাডার ওফিসিয়াল ওয়েবসাইট ও ব্রিটানিকা। 
৬,৮৩১.
খেলাধুলা সংক্রান্ত সুইজারল্যান্ডে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ আদালতের নাম কী?
  1. কোর্ট অব ডিসিপ্লিন
  2. কোর্ট অব গেমস রেকর্ড
  3. কোর্ট অব আরবিট্রেশন
  4. কোর্ট অব ম্যাজিস্ট্রেট
সঠিক উত্তর:
কোর্ট অব আরবিট্রেশন
উত্তর
সঠিক উত্তর:
কোর্ট অব আরবিট্রেশন
ব্যাখ্যা
Court of Arbitration for Sport:
- ১৯৮১ সালে জুয়ান আন্তোনিও সামারাঞ্চ ক্রীড়া-নির্দিষ্ট এখতিয়ার তৈরির ধারণা করেছিলেন। 
- ক্রীড়াক্ষেত্রে যেকোনো বিরোধ নিষ্পত্তির চূড়ান্ত জায়গা বা সর্বোচ্চ ক্রীড়া আদালত ‘কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস(CAS)’।
- ১৯৮৩ সালে আইওসি আনুষ্ঠানিকভাবে সিএএস-এর বিধিগুলি অনুমোদন করে।
- প্রতিষ্ঠিত হয় - ৩০ জুন, ১৯৮৪ সালে।
- সদর দপ্তর- লুজান, সুইজারল্যান্ড।

উৎস: CAS ওয়েবসাইট।

৬,৮৩২.
বিশ্বব্যাংকের প্রথম প্রেসিডেন্টের নাম কী?
  1. লুইস টি. প্রেস্টন
  2. ইউগেন মেয়ার
  3. জিম ইয়ং কিম
  4. জর্জ উডস
সঠিক উত্তর:
ইউগেন মেয়ার
উত্তর
সঠিক উত্তর:
ইউগেন মেয়ার
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- উন্নয়নশীল দেশগুলোর আর্থ-সামাজিক উন্নতি বিধানের লক্ষ্যে বিশ্বব্যাংক সংস্থাটি ঋণ প্রদান করে থাকে।
- ১৯৪৪ সালে ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে সৃষ্টি হওয়া চারটি সংস্থার একটি হলো বিশ্বব্যাংক।
- ব্রেটন উডস সম্মেলনে বিশ্বের ৪৪টি দেশের ৭৩০ জন প্রতিনিধি অংশ নেন। ১৯৪৪ সালের ১ থেকে ২২ জুলাই পর্যন্ত এ সম্মেলন চলে। সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। 
- ওয়াশিংটন ডিসিতে সংস্থাটির প্রধান কার্যালয় অবস্থিত। 

⇒ বিশ্বব্যাংকের প্রথম প্রেসিডেন্টের নাম ইউগেন মেয়ার।
- বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্টের নাম অজয় বঙ্গ।
- বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা মনোনীত এবং মার্কিন নাগরিক হয়ে থাকে।

⇒ ১৯৪৪ সালে যাত্রা শুরু করলেও ১৯৬৫ সাল পর্যন্ত বিশ্বব্যাংক উন্নয়নশীল দেশগুলোর মধ্যে খুব সীমিত আকারে ঋণ প্রদান করেছে। বিশ্বব্যাংকের কাছ থেকে সাহায্য পাওয়া প্রথম দেশের নাম ফ্রান্স। দেশটি বিশ্বব্যাংকের কাছ থেকে ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ পায়। 

⇒ ১৯৯১ সালে সংস্থাটি ঘোষণা দেয়, পরিবেশের জন্য ক্ষতিকর এমন কোনো ক্ষেত্রে তারা কোনো ধরনের বিনিয়োগ করবে না। ২০০০ সালে বিশ্বব্যাংক মরণব্যাধি এইডস নির্মূলে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করে।

উৎস: World Bank ওয়েবসাইট।
৬,৮৩৩.
আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা কে?
  1. এফ. এম. মার্কস
  2. ম্যাক্সওয়েবার
  3. রবার্ট প্রেসথাস
  4. কার্ল মার্কস
সঠিক উত্তর:
ম্যাক্সওয়েবার
উত্তর
সঠিক উত্তর:
ম্যাক্সওয়েবার
ব্যাখ্যা
আমলাতন্ত্র:
- আমলাতন্ত্র হচ্ছে স্থায়ী, বেতনভুক্ত, নিরপেক্ষ, দক্ষ ও পেশাদারী সংগঠন যার দ্বারা সরকারের নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন হয়।
- আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ 'Bureaucracy'।
- আমলাতন্ত্রের শাব্দিক অর্থ হচ্ছে `Desk government' বা 'দাপ্তরিক সরকার'।
- আমলাতন্ত্র বলতে বুঝায় আমলা বা প্রশাসনিক কর্মকর্তাদের শাসন।
- বাস্তবে আমলারা পরস্পর সুশৃঙ্খলভাবে সংযুক্ত এবং রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করেন।
- জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্সওয়েবার সর্বপ্রথম 'Legal and rational Model' এর মাধ্যমে আমলাতন্ত্রকে উপস্থাপন করেন।

⇒ জন ফিফনার ও রবার্ট প্রেসথাস বলেন, "আমলাতন্ত্র হচ্ছে বিভিন্ন ব্যক্তি ও তাদের কর্মকান্ডকে এমন এক পদ্ধতিতে সংগঠিত করা যা সুসংহতভাবে গোষ্ঠীর উদ্দেশ্য অর্জনে সক্ষম হয়।"
- অধ্যাপক এস ই ফাইনার বলেন, "আমলাতন্ত্র একটি স্থায়ী, বেতনভুক্ত এবং দক্ষ চাকরিজীবী শ্রেণি।"
- গ্যাব্রিয়েল অ্যালমন্ড ও জি পাওয়েল এর মতে, "আমলাতন্ত্র বলতে একটি ব্যাপক সংগঠনকে বুঝায়, যার মাধ্যমে শাসকবর্গ নিজেদের সিদ্ধান্তকে কার্যকর করার চেষ্টা করেন।"

⇒ আমলাতান্ত্রিক সংগঠন বহুমুখী বৈশিষ্ট্যের অধিকারী।
- সরকারের নীতি ও কর্মসূচি দল নিরপেক্ষভাবে বাস্তবায়ন করাই আমলাদের মূল দায়িত্ব।
- প্রশাসনের ধারাবাহিকতা রক্ষা করে আমলারা জনগণের সার্বিক কল্যাণ সাধন করে থাকেন।
- আমলাগণ পেশাগত ও নৈতিক মূল্যবোধের মধ্যে ভারসাম্য রক্ষা করে।
- একজন আমলার সিদ্ধান্ত যেমন ব্যক্তিগত মূল্যবোধ ধারা প্রভাবিত হয় তেমনি পেশাগত মূল্যবোধ দ্বারা ও প্রভাবিত হয়।
- এই উভয় প্রকার মূল্যবোধের ভারসাম্য কেবলমাত্র আমলাতন্ত্রের মধ্যেই পরিলক্ষিত হয়।

উল্লেখ্য,
- জার্মান দার্শনিক ম্যাক্স ওয়েভারকে আমলাতন্ত্রের জনক বলা হয়।

উৎস: i) পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
ii) Britannica.
৬,৮৩৪.
ইউক্রেনের রাজধানী কোনটি?
  1. চেরকাসি
  2. লভিভ
  3. খারকিভ
  4. কিয়েভ
সঠিক উত্তর:
কিয়েভ
উত্তর
সঠিক উত্তর:
কিয়েভ
ব্যাখ্যা
ইউক্রেন:
- ইউক্রেন পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র।
- দেশটির আয়তন: ৬০৩,৫৪৯ বর্গ কিমি।
- রাজধানী: কিয়েভ।
- ভাষা: ইউক্রেনীয় (অফিসিয়াল), রাশিয়ান, রোমানিয়ান, পোলিশ, হাঙ্গেরিয়ান, বেলারুশিয়ান, বুলগেরিয়ান।
- ধর্ম: খ্রিস্টধর্ম (বেশিরভাগই পূর্ব অর্থোডক্স; এছাড়াও অন্যান্য খ্রিস্টান, রোমান ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট), ইসলাম।
- মুদ্রা: রিভনিয়া।
- ইউক্রেনের পশ্চিমে পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি, দক্ষিণ-পশ্চিমে রোমানিয়া ও মলদোভা, দক্ষিণে কৃষ্ণ সাগর ও আজভ সাগর, পূর্বে ও উত্তর-পূর্বে রাশিয়া এবং উত্তরে বেলারুস।
- ইউরোপের শস্য ভাণ্ডার খ্যাত ইউক্রেনের উর্বর ভূমিতে গম, সানফ্লাওয়ার এবং অন্যান্য দানাদার জাতীয় শস্য প্রচুর পরিমাণে উৎপন্ন হয়।
- এজন্য ইউক্রেনকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়।

তথ্যসূত্র - Britannica.com
৬,৮৩৫.
'How to Avoid a Climate Disaster' - বইয়ের রচয়িতা কে?
  1. গ্রেটা থুনবার্গ
  2. ওয়াঙ্গিরি মাথাই
  3. বিল গেটস
  4. সেবাস্তিয়ান জর্জ
সঠিক উত্তর:
বিল গেটস
উত্তর
সঠিক উত্তর:
বিল গেটস
ব্যাখ্যা
- বিল গেটস 'How to Avoid a climate Disaster' বইটি রচনা করেন। 
- বইটির শিরোনাম: How to Avoid a Climate Disaster: The Solutions We Have and the Breakthroughs We Need
- বিল গেটস হলেন মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা। 
- তিনি জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রভাব অনুসন্ধানে এক দশক ধরে কাজ করছেন।
- পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান, প্রকৌশল, রাষ্ট্রবিজ্ঞান বিশেষজ্ঞদের সহায়তায়, তিনি পরিবেশগত বিপর্যয়ের হাত থেকে কীভাবে পৃথিবীকে রক্ষা করা যায় তার উপর দৃষ্টি নিবদ্ধ করেছেন।
 
উৎস: আমাজন ওয়েবসাইট 
৬,৮৩৬.
মিশরীয়রা লেখার জন্যে কী ব্যবহার করতো?
  1. ক) কাপড়
  2. খ) প্যাপিরাস
  3. গ) তালপাতা
  4. ঘ) ভূঞ্জপাতা
সঠিক উত্তর:
খ) প্যাপিরাস
উত্তর
সঠিক উত্তর:
খ) প্যাপিরাস
ব্যাখ্যা
- মিশরীয়রা লেখার জন্যে প্যাপিরাস ব্যবহার করতো।

• মিশরীয়দের লিখনপদ্ধতি ও কাগজ আবিষ্কার:
- মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল লিপি বা অক্ষর আবিষ্কার।
- নগর সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে মিশরীয় লিখনপদ্ধতির উদ্ভব ঘটে।
- পাঁচ হাজার বছর পূর্বে তারা সর্বপ্রথম ২৪টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করে।
- প্রথম দিকে ছবি এঁকে তারা মনের ভাব প্রকাশ করত। এই লিখন পদ্ধতির নাম ছিল চিত্রলিপি।
- এই চিত্রলিপিকে বলা হয় ‘হায়ারােগ্লিফিক' বা পবিত্র অক্ষর।
- মিশরীয়রা নলখাগড়া জাতীয় গাছের কাণ্ড থেকে কাগজ বানাতে শেখে। সেই কাগজের ওপর তারা লিখত।
- গ্রিকরা এই কাগজের নাম দেয় ‘প্যাপিরাস'। এই শব্দ থেকে ইংরেজি পেপার শব্দের উৎপত্তি।
- এখানে উল্লেখ্য, নেপােলিয়ান বােনাপার্টের মিশর জয়ের সময় একটি পাথর আবিস্কৃত হয় যা রসেটা স্টোন নামে পরিচিত।
- যাতে গ্রিক এবং ‘হায়ারােগ্লিফিক' ভাষায় অনেক লেখা ছিল, যা থেকে প্রাচীন মিশরের অনেক তথ্য জানা যায়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৬,৮৩৭.
পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি রোধের জন্যে কোন চুক্তিটি গৃহিত হয়?
  1. অটোয়া চুক্তি
  2. বাসেল কনভেনশন
  3. কিয়োটো প্রটোকল
  4. মন্ট্রিল প্রটোকল
সঠিক উত্তর:
কিয়োটো প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
কিয়োটো প্রটোকল
ব্যাখ্যা
পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি রোধ:
- বৈশ্বিক উষ্ণায়নের জন্যে দায়ী গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানোর উদ্দেশ্যে ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে 'কিয়োটো প্রটোকল' গৃহিত হয়।
- এটির অংশীদার ১৯২টি দেশ ও সংস্থা। ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি এটি কার্যকর হয়।
- ২০১২ সালে এর মেয়াদ শেষ হলে দোহা এমেন্ডমেন্টের মাধ্যমে এর মেয়াদ ২০২০ সাল পর্যন্ত বৃদ্ধি করা হলেও এখনো কার্যকর হয়নি।

অন্যদিকে,
- মন্ট্রিয়াল প্রটোকল: ওজোনস্তরের ক্ষয়সাধনকারী পদার্থের নিঃসরণ হ্রাস।
- বাসেল কনভেনশন ক্ষতিকর বর্জ্যের আন্তঃরাষ্ট্রীয় চলাচল নিয়ন্ত্রণ।
- অটোয়া চুক্তি: স্থলাইন নিষিদ্ধকরণ।

তথ্যসূত্র - UNFCCC ওয়েবসাইট।
৬,৮৩৮.
মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' এর মেয়াদ কত বছর?
  1. ২ বছর
  2. ৩ বছর
  3. ৪ বছর
  4. ৫ বছর
সঠিক উত্তর:
২ বছর
উত্তর
সঠিক উত্তর:
২ বছর
ব্যাখ্যা

কংগ্রেস:
- মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইন সভার নাম কংগ্রেস।
- আইন প্রণয়ন করাই এর প্রধান কাজ।
- কংগ্রেস একটি দ্বি-কক্ষ বিশিষ্ট আইন সভা।
- কংগ্রেসের নিম্নকক্ষ ‘প্রতিনিধি সভা' (The House of Representative) এবং উচ্চকক্ষ 'সিনেট' (The Senate) নামে পরিচিত।

⇒ নিম্নকক্ষ:
- কংগ্রেসের নিম্নকক্ষ ‘প্রতিনিধি সভা' বা 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' নামে পরিচিত।
• আসন সংখ্যা - ৪৩৫টি।
• মেয়াদ - ২ বছর।
• 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' সদস্য নির্বাচিত হওয়ার জন্য, একজন ব্যক্তির বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে।

⇒ উচ্চকক্ষ:
- কংগ্রেসের উচ্চকক্ষ 'সিনেট' নামে পরিচিত।
• আসন সংখ্যা - ১০০টি।
• মেয়াদ - ৬ বছর।
• 'সিনেট' সদস্য নির্বাচিত হওয়ার জন্য, একজন ব্যক্তির বয়স কমপক্ষে ৩০ বছর হতে হবে।

তথ্যসূত্র - যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।

৬,৮৩৯.
বর্তমান পোপ রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট কোন দেশের নাগরিক? [জুলাই - ২০২৫]
  1. যুক্তরাষ্ট্র
  2. কানাডা
  3. ব্রাজিল
  4. আর্জেন্টিনা
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
প্রথম মার্কিন পোপ:
- ৮ মে, ২০২৫ তারিখে ২৬৭তম পোপ নির্বাচিত হন ৬৯ বছর বয়সি রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট।
- রোমান ক্যাথলিকদের নতুন ধর্মগুরু পরিচিত হবেন পোপ চতুর্দশ লিও নামে।
- রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট ইতিহাসের প্রথম মার্কিন পোপ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- বিশ্বের ৭০টি দেশ থেকে ভ্যাটিকানে জড়ো হওয়া ১৩৩ কার্ডিনাল এই নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেন।
- গত ২১ এপ্রিল, ২০২৫ তারিখে ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়।
- তারই পরিপ্রেক্ষিতে নতুন পোপ বেছে নেওয়ার বিষয়টি সামনে আসে।
- পোপের মৃত্যুতে শুরু হয় 'সেদে ভাকান্তে' বা 'পবিত্র আসন শূন্য' পর্ব।
- এরপরই আহ্বান করা হয় গোপন কনক্লেভ- যেখানে পোপ নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সূত্র- বিবিসি।
৬,৮৪০.
যুক্তরাষ্ট্র চায় ইসরাইল কত শতাংশ জায়গা ফিলিস্তিনিদের কাছে হস্তান্তর করবে?
  1. ক) ১২ শতাংশ
  2. খ) ১০ শতাংশ
  3. গ) ১৩ শতাংশ
  4. ঘ) ১১ শতাংশ
সঠিক উত্তর:
গ) ১৩ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৩ শতাংশ
ব্যাখ্যা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়। পরিবর্তনশীল তথ্যগুলো অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য থেকে দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ইসরাইল:
- মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝখানে ছোট্ট একটি দেশ ইসরাইল।
- রাজধানী: জেরুজালেম।
- মুদ্রা: শেকেল।
- ইসরাইলের ভাষা হিব্রু।
- ফিলিস্তিন অংশের ভূমি দখল করে রাষ্ট্র গঠন করে ইসরাইল।
- মুসলমান, ইহুদি ও খ্রিস্টান এই তিন ধর্মাবলম্বীদের কাছে পবিত্রভূমি ফিলিস্তিনের জেরুজালেম।
- বেলফোর ঘোষণা ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত।
- ১৯৪৮ সালের ১৪ই মে ব্রিটিশ ও মার্কিনদের সহায়তায় ইহুদিরা আরব ভূমিতে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করে।
- তারাই একমাত্র দেশ যারা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব দেয়।
- গোয়েন্দা সংস্থা: মোসাদ, আমান।
- ইসরাইলের স্বাধীনতা ঘোষণা করেন ডেভিড বেন গুরিয়েন।

ফিলিস্তিন:
- ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের একটি দেশ।
- ভৌগোলিকভাবে এশিয়া মহাদেশের অন্তর্গত।
- এটি দুটি প্রধান অঞ্চলে বিভক্ত: পশ্চিম তীরে (West Bank) এবং গাজা উপত্যকা (Gaza Strip)।
- এটি বর্তমানে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে বিরোধের কারণে বেশ পরিচিত।

উল্লেখ্য,
- স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হয় ১৫ নভেম্বর ১৯৮৮ সালে।
- ১৯৮৮ সালের ১৫ নভেম্বর আলজেরিয়ার রাজধানী আলজেয়ার্সে প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিলের সভায় এ ঘোষণা দেওয়া হয়েছিল।
- ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাত পবিত্র জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমারেখায় এই ঘোষণা দিয়েছিলেন।
- এর মাধ্যমে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) ইসরায়েল-ফিলিস্তিন বিরোধের দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে কাজ শুরু করে।
- স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ আলজেরিয়া।
- ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করে ২৯ নভেম্বর, ২০১২ সালে।

উৎস: i) Britannica.
ii) Al Jazeera.
৬,৮৪১.
The Regional Comprehensive Economic Partnership (RCEP) চুক্তিতে স্বাক্ষরকারী দেশ নয় কোনটি?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) দক্ষিণ কোরিয়া
  3. গ) জাপান
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
ক) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ক) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
• The Regional Comprehensive Economic Partnership (RCEP) হলো বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি।
- এটি ২০২০ সালের ১৫ নভেম্বর  চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- ১ জানুয়ারি ২০২২ থেকে চুক্তিটি কার্যকর হয়।

• RCEP চুক্তিতে স্বাক্ষরকারী মোট দেশ ১৫টি। যথা:
- চীন
- জাপান
- দক্ষিণ কোরিয়া
- অস্ট্রেলিয়া
- নিউজিল্যান্ড
- ইন্দোনেশিয়া 
- মালয়েশিয়া
- ভিয়েতনাম
- থাইল্যান্ড
- ফিলিপাইন
- ব্রুনাই
- সিঙ্গাপুর
- কম্বোডিয়া
- লাওস ও
- মিয়ানমার।

তথ্যসূত্র: বিবিসি ওয়ার্ল্ড
৬,৮৪২.
জলবায়ু পরিবর্তনে্র হুমকি তুলে ধরতে কোন দেশটি সমুদ্রের তলদেশে মন্ত্রিসভার বৈঠক করেছে?
  1. ক) নেপাল
  2. খ) মালদ্বীপ
  3. গ) টুভালু
  4. ঘ) গোয়াম
সঠিক উত্তর:
খ) মালদ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
খ) মালদ্বীপ
ব্যাখ্যা
বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে জনমত গঠনের লক্ষ্যে সাগর জলের ছয় মিটার নিচে মন্ত্রিসভার বৈঠক করার সিদ্ধান্ত নেয় মালদ্বীপ সরকার। এই বৈঠকে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা বিশ্বব্যাপী ক্ষতিকর কার্বন উদিগরণের বিরুদ্ধে এক ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। রেফারেন্সঃ http://archive.prothom-alo.com/
৬,৮৪৩.
BENELUX এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 
  1. ব্রাসেলস, বেলজিয়াম
  2. লুক্সেমবার্গ সিটি, লুক্সেমবার্গ
  3. আমস্টারডাম, নেদারল্যান্ডস
  4. জেনেভা, সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
ব্রাসেলস, বেলজিয়াম
উত্তর
সঠিক উত্তর:
ব্রাসেলস, বেলজিয়াম
ব্যাখ্যা

• BENELUX:
- BENELUX -এর পূর্ণরূপ Belgium, Netherlands and Luxemberg.
- পশ্চিম ইউরোপের ৩টি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগী সংগঠন বেনেলাক্স।
- চুক্তি স্বাক্ষরিত হয় ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সালে।
- চুক্তি কার্যকর হয় ১৯৬০ সালে।
- বেনেলাক্স প্রথম সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক শ্রমবাজারে পরিণত হয়।
- সদস্য দেশ তিনটি বেলজিয়াম, নেদারল্যান্ডস, ও লুক্সেমবার্গ।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।

তথ্যসূত্র: বেনেলাক্স ওয়েবসাইট।

৬,৮৪৪.
প্রথম নারী হিসেবে শান্তিতে কে নোবেল পুরস্কার লাভ করেন?
  1. বার্থাভন সুটনার
  2. আলভা মায়ারডাল
  3. মাদার তেরেসা
  4. অংসান সুচি
সঠিক উত্তর:
বার্থাভন সুটনার
উত্তর
সঠিক উত্তর:
বার্থাভন সুটনার
ব্যাখ্যা
শান্তিতে প্রথম মহিলা নোবেল বিজয়ী:
- শান্তিতে প্রথম মহিলা নোবেল বিজয়ী বার্থাভন সুটনার।
- তিনি অস্ট্রীয় ঔপন্যাসিক।
- ১৮৪৩ সালে তৎকালীন চেকোস্লোভাকিয়ার রাজধানী প্রাগ শহরে জন্মগ্রহণ করেন বার্থাভন সুটনার।
- ১৮৮৯ সালে ছদ্মনামে প্রকাশিত তাঁর ‘দা মেশিন’ গ্রন্থটি জনপ্রিয় হলেও বছরের শেষের দিকে প্রকাশিত উপন্যাস ‘ডাই ওয়াফেন নিডার’ তাঁকে আন্তর্জাতিক খ্যাতি ও স্বীকৃতি এনে দিয়েছিল।
- ১৮৯১ সালে তিনি একটি শান্তিকামী সংগঠন প্রতিষ্ঠা করেন।
- তিনি তাঁর বিখ্যাত উপন্যাস ‘লো ডাউন ইয়োর আর্মস’-এর জন্য ১৯০৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন।
- ১৯১৪ সালের ২১ জুন অস্ট্রিয়ার ভিয়েনা শহরে মারা যান বার্থাভন সুটনার।

উল্লেখ্য,
- দুস্থ মানবতার সেবায় আত্মোৎসর্গের স্বীকৃতিস্বরূপ মাদার তেরেসা ১৯৭৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- আলভা মায়ারডাল ১৯৮২ সালে, অংসান সুচি ১৯৯০ সালে এবং শিরিন এবাদি ২০০৩ সালে নোবেল বিজয়ী হন।

⇒ ২০২৩ সালের নোবেল বিজয়ী:
- সাহিত্য: জন ফসে।
- শান্তি: নার্গিস মোহাম্মদী।
- চিকিৎসাবিজ্ঞান: ক্যাটালিন কারিকো এবং ড্রু উইসম্যান।
- পদার্থবিজ্ঞান: পিয়েরে অ্যাগোস্টনি, ফিরেন্স ক্রাসজ এবং অ্যান লরিয়েল।
- রসায়ন: মুঙ্গি জি বাউইন্ডি, লুইস ই ব্রাস এবং আলেক্সি ই.ইকিমভ।
- অর্থনীতি: ক্লদিয়া গোল্ডিন।

উৎস: Nobel Prizes ওয়েবসাইট।
৬,৮৪৫.
রোহিঙ্গ শরণার্থী নিয়ে জাতিসংঘের কোন সংস্থা কাজ করে?
  1. UNDP
  2. UNHCR
  3. UNCTAD
  4. UNFPA
সঠিক উত্তর:
UNHCR
উত্তর
সঠিক উত্তর:
UNHCR
ব্যাখ্যা
UNHCR:
- UNHCR এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees.
- জাতিসংঘের রোহিঙ্গা বিষয় সংস্থা।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে UNHCR গঠিত হয়।
- বর্তমানে সংস্থাটি সারা বিশ্বব্যাপী শরনার্থীদের সাহায্যার্থে নিরলস কাজ করে যাচ্ছে।
- প্রতিষ্ঠাকাল: ১৪ ডিসেম্বর, ১৯৫০। 
- কার্যক্রম: বিশ্বের ১৩৫টি দেশে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজাল্যান্ড।
- সংস্থাটি ১৯৫৪ এবং ১৯৮১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- বর্তমান হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।

উৎস: UNHCR ওয়েবসাইট।
৬,৮৪৬.
'Earth Hour' কোন সংস্থা দ্বারা আয়োজিত হয়?
  1. UNEP
  2. IUCN
  3. WMO
  4. WWF
সঠিক উত্তর:
WWF
উত্তর
সঠিক উত্তর:
WWF
ব্যাখ্যা

Earth Hour:
- Earth Hour কর্মসূচির আয়োজক সংস্থা WWF (World Wide Fund for Nature).
- এটি একটি বিশ্বব্যাপী আন্দোলন, যা পরিবেশ রক্ষার জন্য মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করে। 

⇒ Earth Hour হলো WWF (World Wide Fund for Nature) দ্বারা পরিচালিত একটি বিশ্বব্যাপী উদ্যোগ, যেখানে মানুষ, সম্প্রদায় এবং ব্যবসায় প্রতি বছর এক ঘণ্টার জন্য অপ্রয়োজনীয় আলো ও বৈদ্যুতিক যন্ত্র বন্ধ করে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সুরক্ষার প্রতি সচেতনতা প্রকাশ করে।
- প্রতি বছর মার্চ মাসের শেষ শনিবার আর্থ আওয়ার পালিত হয়।
- Earth Hour-এর প্রধান লক্ষ্য পরিবেশগত সমস্যা, বিশেষ করে জলবায়ু পরিবর্তন এবং শক্তি সংরক্ষণের বিষয়ে বিশ্বব্যাপী মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
- Earth Hour কর্মসূচি প্রথম আয়োজন করা হয় অস্ট্রেলিয়ার সিডনিতে ৩১শে মার্চ, ২০০৭, শনিবার।
- অস্ট্রেলিয়ার সিডনিতে বিশ্বের প্রথম আর্থ আওয়ারে ২২ লক্ষেরও বেশি মানুষ এক ঘন্টার জন্য তাদের বাতি নিভিয়ে রেখেছিলেন।
- Earth Hour ২০২৫ সালে মার্চ মাসের শেষ শনিবার, অর্থাৎ ২৯ মার্চ, রাত ৮:৩০ থেকে ৯:৩০ পর্যন্ত পালিত হয়।

উৎস: i) WWF ওয়েবসাইট।
ii) Earth Hour ওয়েবসাইট। 

৬,৮৪৭.
IUCN এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. গ্লান্ড, সুইজারল্যান্ড
  3. রোম, ইতালি
  4. ফ্রান্স, প্যারিস
সঠিক উত্তর:
গ্লান্ড, সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ্লান্ড, সুইজারল্যান্ড
ব্যাখ্যা

IUCN:
- IUCN এর পূর্ণরূপ: International Union for the Conservation of Nature.
- প্রতিষ্ঠা: ৫ অক্টোবর, ১৯৪৮।
- প্রতিষ্ঠার স্থান: ফ্রান্স, ফন্টেনব্লিউ।
- এর সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
- লক্ষ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ সংরক্ষণ।
- সদস্য দেশ সংখ্যা: ১৬০টির অধিক।
 
উৎস: IUCN ওয়েবসাইট।

৬,৮৪৮.
গনতন্ত্রের সূতিকাগার বলা হয় কোন দেশকে?
  1. গ্রীস
  2. যুক্তরাষ্ট্র
  3. সুইজারল্যান্ড
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
গ্রীস
উত্তর
সঠিক উত্তর:
গ্রীস
ব্যাখ্যা
গনতন্ত্র:
- গনতন্ত্রের সূতিকাগার বলা হয় গ্রীসকে।
- গণতন্ত্র বা ডেমোক্রেসি সর্বপ্রথম চালু হয়েছিল।
- এথেন্স শহরে প্রতিষ্ঠিত হয়েছিল।

এছাড়াও,
- সুইজারল্যান্ডে সরাসরি ভোটাধিকার বা গণতান্ত্রিক প্রক্রিয়া বিশেষভাবে প্রতিষ্ঠিত হয় ১৮৯১ সালে। 
- আধুনিক গনতন্ত্র সুত্রাগার বলা হয় সুইজারল্যান্ডকে।
- যুক্তরাষ্ট্রে সরাসরি ভোটাধিকার  ১৭৮৮ সালে সংবিধান অনুমোদিত হয়।
- ১৯২০ সালে মহিলাদের জন্য ভোটাধিকার দেওয়া হয় যুক্তরাষ্ট্রে।
- ১৮৩২ সালে, যুক্তরাজ্যে প্রথম ভোটাধিকার সংস্কার চালু হয়। 
- ১৮৬৭ সালের সংস্কার আইন জনগণের জন্য ভোটাধিকার সম্প্রসারণ করে যুক্তরাজ্য।
- ১৯১৮ সালের সংস্কার আইন প্রথম বিশ্বযুদ্ধের পর, মহিলাদের জন্য ভোটাধিকার প্রদান করা হয়। 

উৎস:  Britannica.
৬,৮৪৯.
পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র 'সিয়াচেন হিমবাহ' কোথায় অবস্থিত?
  1. হিমাচল
  2. কাশ্মীর
  3. হায়দারাবাদ  
  4. কাঠমান্ডু
সঠিক উত্তর:
কাশ্মীর
উত্তর
সঠিক উত্তর:
কাশ্মীর
ব্যাখ্যা

• সিয়াচেন হিমবাহ:
- ‘সিয়াচেন হিমবাহ’ অবস্থিত উত্তর কাশ্মীরে।
- সিয়াচেন হিমবাহ  বলে পরিচিত।
- 'সিয়াচেন হিমবাহ' পাকিস্তান ও ভারতের মধ্যকার একটি বিরোধপূর্ণ অঞ্চল।

⇒ কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ দখলে রাখা নিয়ে দুই চিরবৈরী দেশ ভারত আর পাকিস্তানের মধ্যে লড়াই শুরু হয় আশির দশকের গোড়া থেকে।
- তবে দ্বন্দ্বের বীজ লুকিয়ে ছিল দুই দেশের মধ্যে সই হওয়া করাচি আর সিমলা চুক্তি দুটির মধ্যেই – যেখানে ‘এন জে ৯৮৪২’ নামের একটি অবস্থানের পরে নিয়ন্ত্রণ রেখা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি মানচিত্রে।
- মনে করা হত ওই এলাকার আবহাওয়া এতটাই প্রতিকুল, যেখানে কোনও মানুষ থাকতে পারবে না।

উল্লেখ্য,
- ১৯৮৪ সালে ভারত অপারেশন মেঘদূতের (Operation Meghdoot) মাধ্যমে সিয়াচেন হিমবাহের ৭০% নিয়ন্ত্রণ নেয়।

তথ্যসূত্র:
i) Britannica.
ii) BBC.

৬,৮৫০.
FAO এর সদস্য রাষ্ট্র কয়টি? (জুন-২০২৫)
  1. ১৯৫ টি
  2. ১৯৭৪ টি
  3. ১৯৪ টি
  4. ১৯৯৩ টি
সঠিক উত্তর:
১৯৪ টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৪ টি
ব্যাখ্যা
• Food and Agriculture Organization (FAO):
- FAO হল জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা ক্ষুধা দূর করার আন্তর্জাতিক প্রচেষ্টার নেতৃত্ব দেয়।
- FAO প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ১৬ অক্টোবর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর খাদ্য সংকট মোকাবেলায় প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- বর্তমানে সংস্থাটির সদস্য সংখ্যা ১৯৫টি, যার মধ্যে ১৯৪টি দেশ ও ১টি সংস্থা (ইউরোপীয় ইউনিয়ন)।
- বাংলাদেশ ১৯৭৩ সালে FAO-এর সদস্যপদ লাভ করে।
- সংস্থাটির লক্ষ্য হল সকলের জন্য খাদ্য নিরাপত্তা অর্জন করা এবং নিশ্চিত করা যে মানুষের নিয়মিত পর্যাপ্ত উচ্চমানের খাবারের অ্যাক্সেস রয়েছে যাতে তারা সক্রিয়, সুস্থ জীবনযাপন করতে পারে। 

উৎস: FAO ওয়েবসাইট।
৬,৮৫১.
মিশরের সবচেয়ে বড় পিরামিড হচ্ছে-
  1. রেড পিরামিড
  2. ফারাও খুফুর পিরামিড
  3. পিরামিড অব স্নোফ্
  4. পিরামিড অব জোসার
সঠিক উত্তর:
ফারাও খুফুর পিরামিড
উত্তর
সঠিক উত্তর:
ফারাও খুফুর পিরামিড
ব্যাখ্যা
মিশরীয় সভ্যতা: 
- ভাস্কর্য শিল্পে মিশরীয়দের মতো প্রতিভার ছাপ আর কেউ রাখতে সক্ষম হয়নি।
- প্রতিটি শিল্পই ছিল আসলে ধর্মীয় শিল্পকলা।
- সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য হচ্ছে গিজার অতুলনীয় স্ফিংক্স।
- স্ফিংক্স হচ্ছে এমন একটি মূর্তি, যার দেহ সিংহের মতো, কিন্তু মুখ মানুষের মতো।
- মিশরের সবচেয়ে বড় পিরামিড হচ্ছে ফারাও খুফুর পিরামিড।
- মন্দিরগুলোতে মিশরীয় ভাস্কর্য স্থাপত্যের অপূর্ব নিদর্শন প্রতিফলিত হয়েছে।

উৎস:  বাংলাদেশ ও বিশ্বসভ্যতা,  নবম দশম শ্রেণি। 
৬,৮৫২.
বৈশ্বিক বাস্তুচ্যুতিতে শীর্ষ দেশ-
  1. ক) সিরিয়া
  2. খ) পাকিস্তান
  3. গ) আফগানিস্তান
  4. ঘ) বাংলাদেশ
সঠিক উত্তর:
ক) সিরিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) সিরিয়া
ব্যাখ্যা
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR) ২০ জুন, ২০২০ ‘Global Trends’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে-
- বৈশ্বিক বাস্তুচ্যুতিতে শীর্ষ দেশ- সিরিয়া।
- বৈশ্বিক শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ- তুরস্ক।
৬,৮৫৩.
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সংখ্যা কত?
  1. ক) ৪৮
  2. খ) ৪৯
  3. গ) ৫০
  4. ঘ) ৫২
সঠিক উত্তর:
গ) ৫০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫০
ব্যাখ্যা
- মার্কিন যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্যের সংখ্যা ৫০টি।
- ১৮৬৭ সালে যুক্তরাষ্ট্র রাশিয়ার নিকট থেকে আলাস্কা অঙ্গরাজ্যটি ক্রয় করেছিল।
- ১৮০৩ সালে যুক্তরাষ্ট্র লুইজিয়ানা অঙ্গরাজ্যটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করেছিল।
- ১৯৫৯ সালে হাওয়াই যুক্তরাষ্ট্রের ৫০ তম (সর্বশেষ) অঙ্গরাজ্য হিসেবে যুক্ত হয়।

উৎস- আমেরিকার সরকারি ওয়েবসাইট।
৬,৮৫৪.
লিওনার্দো দ্য ভিঞ্চি কোন দেশের চিত্রশিল্পী?
  1. চেক রিপাব্লিক
  2. জার্মানি
  3. ফ্রান্স
  4. ইতালি
সঠিক উত্তর:
ইতালি
উত্তর
সঠিক উত্তর:
ইতালি
ব্যাখ্যা
লিওনার্দো দ্যা ভিঞ্চি:
- লিওনার্দো দা ভিঞ্চি ইতালির চিত্রশিল্পী।
- তিনি ১৪৫২ সালে জন্ম গ্রহন করেন।
- তাঁর সবচেয়ে বিখ্যাত পেইন্টিংগুলি হল - মোনা লিসা, দ্য লাস্ট সাপার, এবং ভার্জিন অফ দ্য রকস এবং ক্রাইস্টের ব্যাপটিজম।
- অন্যান্য পেইন্টিংগুলির মধ্যে রয়েছে - ভার্জিন মেরি, ভার্জিন অ্যান্ড চাইল্ড উইথ সেন্ট অ্যান, দ্য অ্যানানসিয়েশন, ম্যাডোনা অফ দ্য কার্নেশন, জিনেভরা দে' বেঞ্চি, দ্য অ্যাডোরেশন অফ দ্য ম্যাগি (অসমাপ্ত), সেন্ট জেরোম ইন দ্য ওয়াইল্ডারনেস (অসমাপ্ত), একটি প্রতিকৃতি, মিউজিশিয়ান (অসমাপ্ত), লেডি উইথ অ্যান এর্মাইন ইত্যাদি।
- ১৫১৯ সালে ৬৭ বছর বয়সে, লিওনার্দো দা ভিঞ্চি মারা যান।

উৎস: Worldatlas.
৬,৮৫৫.
বার্লিন প্রাচীর নির্মাণের কারণ কী ছিল?
  1. পশ্চিমা আধিপত্য বজায় রাখা
  2. কমিউনিজমের প্রভাব দূর করা
  3. পশ্চিমা পুঁজিবাদের প্রভাবকে ঠেকানো
  4. অভিবাসন কর্মসূচীকে উৎসাহ দেয়া
সঠিক উত্তর:
পশ্চিমা পুঁজিবাদের প্রভাবকে ঠেকানো
উত্তর
সঠিক উত্তর:
পশ্চিমা পুঁজিবাদের প্রভাবকে ঠেকানো
ব্যাখ্যা
বার্লিন প্রাচীর (১৯৬১ - ১৯৮৯):
• উদ্দেশ্য:
১/ পশ্চিম জার্মানির পুঁজি
বাদের প্রভাবকে ঠেকানো এবং
২/ পূর্ব জার্মানদের পশ্চিমে পালিয়ে যেতে বাধা দেয়া।
• নির্মাণ শুরু: ১৩ আগস্ট, ১৯৬১ সালে।
• প্রাচীরের দৈর্ঘ্য: ১৫৫ কি.মি।
• বার্লিন প্রাচীরের পতন: ৯ নভেম্বর, ১৯৮৯ সালে।
• দুই জার্মানি একত্রিত হয়: ৩ অক্টোবর, ১৯৯০ সালে।

উল্লেখ্য,
• দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি প্রধানত চারভাগে বিভক্ত হয়ে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়নের অধীনে চলে যায়।
• স্নায়ুযুদ্ধের ফলে ফ্রান্স, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের অধীনের অংশগুলো একত্রিত করে গঠিত হয় ফেডারেল রিপাবলিক অব জার্মানি (পশ্চিম জার্মানি);
• অপরদিকে সোভিয়েত ইউনিয়নেরে অধীনের অংশে গঠিত হয় ডেমোক্রেটিক রিপাবলিক অব জার্মানি (পূর্ব জার্মানি)।
• পুঁজিবাদী শাসনব্যবস্থার ফলে পশ্চিম জার্মানি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৬,৮৫৬.
জাতিসংঘের পর্যটন সংস্থা UNWTO-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক
  2. জেনেভা
  3. প্যারিস
  4. মাদ্রিদ
সঠিক উত্তর:
মাদ্রিদ
উত্তর
সঠিক উত্তর:
মাদ্রিদ
ব্যাখ্যা

UN Tourism:
- জাতিসংঘের পর্যটন সংস্থা UNWTO-এর পূর্ণরূপ: United Nations World Tourism Organization.
- এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা বৈশ্বিক পর্যটন খাতের উন্নয়ন, সহযোগিতা এবং টেকসই ভ্রমণকে উৎসাহিত করে।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৭৫।
- ২০০৩ সালে জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে।
- সদর দপ্তর: মাদ্রিদ, স্পেন।
- বর্তমান সদস্য: ১৬০টি।
- বর্তমান মহাসচিব: যুরাব পলোকাসভিলি (Zurab Pololikashvili)।

⇒ উদ্দেশ্য:
- বৈশ্বিক পর্যটন খাতের উন্নয়ন, টেকসই পর্যটন ও পরিবেশবান্ধব ভ্রমণ নিশ্চিত করা, দারিদ্র্য হ্রাসে পর্যটনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা, পর্যটন খাতে আন্তর্জাতিক মান ও নীতি নির্ধারণ করা ও উন্নয়নশীল দেশগুলোতে পর্যটনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি।

উল্লেখ্য,
- বিশ্ব পর্যটন দিবস পালিত হয় ২৭ সেপ্টেম্বর।

উৎস: UNWTO ওয়েবসাইট।

৬,৮৫৭.
বিশ্বের প্রথম ৫ লাখ কোটি ডলারের কোম্পানি কোনটি?
  1. আমাজন
  2. অ্যাপল
  3. মাইক্রোসফট
  4. এনভিডিয়া
সঠিক উত্তর:
এনভিডিয়া
উত্তর
সঠিক উত্তর:
এনভিডিয়া
ব্যাখ্যা

এনভিডিয়া:
- এনভিডিয়া বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলার মূল্যের কোম্পানি হিসেবে ইতিহাস গড়েছে।
- কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ নির্মাণকারী মার্কিন জায়ান্ট প্রতিষ্ঠান।
- জেনসেন হুয়াং এটি প্রতিষ্ঠা করেন।
- বর্তমানে এনভিডিয়ার বাজার মূলধন যুক্তরাষ্ট্র ও চীন ছাড়া এখন বিশ্বের যেকোনো দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকারের চেয়ে বেশি।

তথ্যসূত্র - ৩১ অক্টোবর ২০২৫, প্রথম আলো।

৬,৮৫৮.
According to IMF, which is the richest country in the world based on gross domestic product per capita?
  1. Luxembourg
  2. Qatar
  3. Ireland
  4. Singapore
সঠিক উত্তর:
Ireland
উত্তর
সঠিক উত্তর:
Ireland
ব্যাখ্যা
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী দেশ আয়ারল্যান্ড।
- ২০২৩ সালের এপ্রিলে সর্বশেষ এই রিপোর্ট প্রকাশিত হয়।
- মাথাপিছু জিডিপি কে ভিত্তি করে এই তালিকা করা হয়।
- আয়ারল্যান্ডের মাথাপিছু জিডিপি ১,৪৫,১৯৬ মার্কিন ডলার।
- দ্বিতীয় স্থানে আছে লুক্সেমবার্গ।
- লুক্সেমবার্গের মাথাপিছু জিডিপি ১,৪২,৪৯০ মার্কিন ডলার।
- সিঙ্গাপুর, কাতার ও সংযুক্ত আরব আমিরাত যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে।

উৎস: ওয়ার্ল্ড এটলাস। [লিঙ্ক]
৬,৮৫৯.
ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক পদার্থ সীমিতকরণ চুক্তি কোনটি?
  1. ক) Kyoto Protocol
  2. খ) Montreal Protocol
  3. গ) Nagoya Protocol
  4. ঘ) Cartagena Protocol
সঠিক উত্তর:
খ) Montreal Protocol
উত্তর
সঠিক উত্তর:
খ) Montreal Protocol
ব্যাখ্যা
- মন্ট্রিল প্রটোকল ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।
- এর পুরো নাম: Montreal Protocol on Substance that Deplete the Ozone Layer
- পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজোনস্তরের ক্ষয় সাধনকারী পদার্থের নির্গমন হ্রাস করে ওজোনস্তরকে সংরক্ষণের উদ্দেশ্যে ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর এই প্রটোকল কানাডার মন্ট্রিয়াল শহরে গৃহীত হয়।
- ১৯৮৯ সালের ১ জানুয়ারি মন্ট্রিয়াল প্রটোকল কার্যকর হয়। বিশ্বের ১৯৮টি দেশ ও অঞ্চল চুক্তিটির অংশীদার।
- মন্ট্রিল প্রটোকল গৃহীত হওয়ার দিন ১৬ সেপ্টেম্বর প্রতিবছর আন্তর্জাতিক ওজনস্তর সংরক্ষণ দিবস হিসেবে পালিত হয়।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৬,৮৬০.
Who is the current president of New Development Bank?
  1. ক) K. V. Kamath
  2. খ) Leslie Maasdorp
  3. গ) Dilma Rousseff
  4. ঘ) Marcos Prado Troyjo
সঠিক উত্তর:
গ) Dilma Rousseff
উত্তর
সঠিক উত্তর:
গ) Dilma Rousseff
ব্যাখ্যা
New Development Bank:
- এটি একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান।
- নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) ব্রিকস দেশসমূহ (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) দ্বারা প্রতিষ্ঠিত একটি বহুমুখী উন্নয়ন ব্যাংক।
- পূর্বে ব্যাংকটি 'ব্রিকস ডেভেলপমেন্ট ব্যাংক' নামে পরিচিত ছিল।
- এনডিবি চুক্তি অনুযায়ী 'ব্যাংক ঋণ, গ্যারান্টি, ইকুইটি অংশগ্রহণ এবং অন্যান্য আর্থিক উপকরণের মাধ্যমে সরকারি বা বেসরকারি প্রকল্পগুলিকে সমর্থন করবে।'
- এনডিবি 'আন্তর্জাতিক সংস্থা এবং অন্যান্য আর্থিক সংস্থার সাথে সহযোগিতা করবে এবং ব্যাঙ্ক দ্বারা সমর্থিত প্রকল্পগুলির জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে।'
- সদর দপ্তর: সাংহাই, চীন।
- বর্তমান সদস্য: ৮টি।
- দাপ্তরিক ভাষা: ইংরেজি।
- বর্তমান সভাপতি: দিলমা রুসেফ।

অন্যদিকে -
- কে ভি কামাথ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রথম প্রেসিডেন্ট।
- লেসলি ম্যাসডর্প নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট।
- মার্কোস প্রাডো ট্রয়জো নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের পূর্ববর্তী প্রেসিডেন্ট।

উৎস: New Development Bank ওয়েবসাইট।
৬,৮৬১.
IFC এর পূর্ণরূপ নিচের কোনটি?
  1. International Fund Corporation
  2. International Financial Center
  3. International Finance Corporation
  4. International Fiscal Commission
সঠিক উত্তর:
International Finance Corporation
উত্তর
সঠিক উত্তর:
International Finance Corporation
ব্যাখ্যা

IFC:
- IFC এর পূর্ণরূপ International Finance Corporation.
- IFC বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- IFC প্রতিষ্ঠা লাভ করে ১৯৫৬ সালে।
- বর্তমান এর সদস্য দেশের সংখ্যা ১৮৬টি।
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এর প্রধান কার্যালয় অবস্থিত।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: মাখতার ডিওপ।
- এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।

তথ্যসূত্র - IFC অফিসিয়াল ওয়েবসাইট।

৬,৮৬২.
Asian Development Bank (ADB)-এর প্রধান কার্যালয় কোন শহরে?
  1. ম্যানিলা
  2. জাকার্তা
  3. ব্যাংকক
  4. বেইজিং 
সঠিক উত্তর:
ম্যানিলা
উত্তর
সঠিক উত্তর:
ম্যানিলা
ব্যাখ্যা

• Asian Development Bank (ADB):
- প্রতিষ্ঠা লাভ করে: ২২ আগস্ট, ১৯৬৬।
- আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে: ১৯ ডিসেম্বর, ১৯৬৬।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৩১টি।
- বর্তমান সদস্য: ৬৯টি (এর মধ্যে ৫০টি সদস্য এশিয়া ও প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের এবং ১৯টি অন্যান্য অঞ্চলের)।
- সর্বশেষ সদস্য দেশ: ইসরায়েল।
- সদরদপ্তর: ম্যানিলা, ফিলিপাইন।
- বর্তমান প্রেসিডেন্ট: মাসাতো কান্দা (Masato Kanda)।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭৩ সালে ADB’র সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র: ADB ওয়েবসাইট।

৬,৮৬৩.
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষামন্ত্রী কে ?
  1. রেক্স টিলারসন
  2. লয়েড জে. অস্টিন
  3. রবার্ট গেইট
  4. জ্যাক সুলিভান
সঠিক উত্তর:
লয়েড জে. অস্টিন
উত্তর
সঠিক উত্তর:
লয়েড জে. অস্টিন
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের প্রশাসন:
- প্রেসিডেন্ট : জো বাইডেন (৪৬তম)
- ভাইস প্রেসিডেন্ট : কমলা হ্যারিস (৪৯তম)
- পররাষ্ট্রমন্ত্রী/সেক্রেটারি অব স্টেটস্‌ : অ্যান্থনি জে. ব্লিংকেন (৭১তম)
- প্রতিরক্ষামন্ত্রী : লয়েড জে. অস্টিন
- জাতীয় নিরাপত্তা উপদেষ্টা : জ্যাক সুলিভান।

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্ত্রিসভায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন লয়েড অস্টিন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো কৃষ্ণাঙ্গ এই দায়িত্ব পেলেন।
১০০ সদস্যের মার্কিন সিনেট চেম্বারে তিনি ৯৩-২ ভোটে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।

(সূত্র: মার্কিন সরকারি ওয়েবসাইট)
৬,৮৬৪.
বিখ্যাত গ্রন্থ 'Das Kapital'-এর রচয়িতা কে?
  1. হ্যান্স ব্লিক্স
  2. হেনরি কিসিঞ্জার
  3. উইনস্টন চার্চিল
  4. কার্ল মার্কস
সঠিক উত্তর:
কার্ল মার্কস
উত্তর
সঠিক উত্তর:
কার্ল মার্কস
ব্যাখ্যা
কার্ল মার্কস:
- কার্ল মার্কস ছিলেন একজন বিপ্লবী, সমাজবিজ্ঞানী, ইতিহাসবিদ এবং অর্থনীতিবিদ।
- তিনি ১৮১৮ সালের ৫ মে জার্মানির রাইন প্রদেশের ট্রায়ারে জন্মগ্রহণ করেন।
- তিনি সমাজতন্ত্র ও আধুনিক কমিউনিজমের জনক।
- তিনি লন্ডনে ১৮৮৩ সালের ১৪ মার্চ মৃত্যুবরণ করেন।

⇒ তার উল্লেখযোগ্য বই -
- The Communist Manifesto যা ১৮৪৮ সালে প্রকাশিত হয়।
- তিনি আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বই Das Kapital-এর লেখকও ছিলেন।
- মার্কস ও এঙ্গেলস-এর লেখাগুলো মার্কসবাদ নামে পরিচিত।
- কার্ল মার্ক্স এবং ফ্রেডরিখ এঙ্গেলস-এর বিখ্যাত একটি বই 'The German Ideology'।

⇒ দ্বন্দ্বমূলক বস্তুবাদ:
- কার্ল মার্কস হলেন দ্বন্দ্বমূলক বস্তুবাদের জনক।
- কার্ল মার্কস মনে করেন বস্তু সত্য।
- মার্কসবাদের মৌলিক উপাদানগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হল দ্বন্দ্বমূলক বস্তুবাদ।
- দুটি পরস্পরবিরােধী শক্তির সংঘাতজনিত প্রক্রিয়াকে দ্বন্দ্ববাদ (Dialectics) বলা হয়।
- হেগেল প্রথম দ্বান্দ্বিক প্রক্রিয়ার কথা উল্লেখ করেন।
- হেগেলের দ্বন্দ্ববাদ কার্ল মার্কস স্বীকার করে নিলেও সমাজ পরিবর্তনের ক্ষেত্রে মার্কস হেগেল কে অনুসরণ করেননি।
- তিনি নিজেই তার 'দাস ক্যাপিটাল' (Das Kapital) গ্রন্থে লিখেছেন যে, "My dialectics is opposite to Hegel's"!

অন্যদিকে,
- উইনস্টন চার্চিল-এর উল্লেখযোগ্য বই: 'My African Journey'।
- 'Nuclear Weapons and Foreign Policy গ্রন্থটির রচয়িতা হেনরি কিসিঞ্জার।
⇒ হ্যান্স ব্লিক্স-এর রচিত গ্রন্থ: ডিজআর্মিং ইরাক (Disarming Iraq)।

উৎস: Britannica.
৬,৮৬৫.
আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের সরকারী ভাষা কয়টি?
  1. ক) ৪
  2. খ) ৫
  3. গ) ৬
  4. ঘ) ২
সঠিক উত্তর:
গ) ৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬
ব্যাখ্যা
 আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- জাতিসংঘ (ইউএন) হল ২০ শতকে প্রতিষ্ঠিত দ্বিতীয় বহুমুখী আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বব্যাপী পরিধি এবং সদস্যপদে ছিল।
- এর পূর্বসূরি লীগ অব নেশনস ১৯১৯ সালে ভার্সাই চুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছিল এবং ১৯৪৬ সালে ভেঙে দেওয়া হয়েছিল।
- যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত।
- জাতিসংঘের আঞ্চলিক অফিস – জেনেভা, ভিয়েনা এবং নাইরোবিতেও  রয়েছে।
- এর সরকারী ভাষা ছয়টি  – আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রাশিয়ান এবং স্প্যানিশ।
 
উৎস: জাতিসংঘের ওয়েবসাইট। 
৬,৮৬৬.
স্ট্যাচু অব লিবার্টি কোথায় অবস্থিত?
  1. ক্যালিফোর্নিয়ায়
  2. ওয়াশিংটনে
  3. নিউইয়র্কে
  4. টেক্সাসে
সঠিক উত্তর:
নিউইয়র্কে
উত্তর
সঠিক উত্তর:
নিউইয়র্কে
ব্যাখ্যা
স্ট্যাচু অব লিবার্টি:

- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক হিসেবে নিউইয়র্কের লিবার্টি দ্বীপে সগৌরবে - দাড়িয়ে আছে 'স্ট্যাচু অব লিবার্টি'।
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ১০০ বছর পূর্তি উপলক্ষে দুই দেশের জনগণের বন্ধুত্বের নিদর্শনস্বরূপ ফ্রান্সের জনগণের পক্ষ থেকে ভাস্কর্যটি যুক্তরাষ্ট্রের জনগণকে উপহার দেওয়া হয়।
- এর মূল ভাস্কর্যটির উচ্চতা ১৫১ ফুট এবং বেদীসহ মোট উচ্চতা ৩০৫ ফুট।
- রোমান দেবী লিবার্টাসের আদলে গড়া ভাস্কর্যটির নকশা করেন ফরাসি স্থপতি ফ্রেডরিক বার্থোল্ডি।
- স্ট্যাচু অব লিবার্টির মুকুটে আছে সাতটি কাঁটা, যা সূর্য, সাত মহাদেশ বা সাত সমুদ্রকে নির্দেশ করে। এর পায়ের কাছে পড়ে থাকা ভাঙা শিকল যুক্তরাষ্ট্রের দাসপ্রথা রহিতকরণের প্রতীক।
১৮৮৬ সালের ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড ভাস্কর্যটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
- যুক্তরাষ্ট্র সরকার ১৯২৪ সালে একে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২৮ অক্টোবর ২০২২ ও ব্রিটানিকা।
৬,৮৬৭.
'Jasmine Revolution' is involved in which country?
  1. Egypt
  2. Yemen
  3. Syria
  4. Libya
  5. Tunisia
সঠিক উত্তর:
Tunisia
উত্তর
সঠিক উত্তর:
Tunisia
ব্যাখ্যা
'জেসমিন বিপ্লব' তিউনিসিয়ার সাথে জড়িত।

জেসমিন বিপ্লব:
- তিউনিসিয়ায় জেসমিন বিপ্লব সংগঠিত হয় ২০১১ সালে।
- আরব বসন্ত শুরুর পর এই বিপ্লব হয়।
- তিউনেশিয়ার জাতীয় ফুল হচ্ছে জেসমিন ফুল।
- এ কারণেই এই বিপ্লব জেসমিন বিপ্লব হিসেবে পরিচিতি পায়।

⇒ আরব বসন্ত:
- আরব বসন্তের সূচনা হয় তিউনিসিয়ায়।
- তিউনিসিয়া উত্তর আফ্রিকা মহাদেশের একটি দেশ।
- ২০১০ এবং ২০১১ সালে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় গণতন্ত্রপন্থী বিক্ষোভ এবং বিদ্রোহের ঢেউ শুরু হয়েছিল।
- এই বিক্ষোভ পরে মিশর, লিবিয়া, সিরিয়া, ইয়েমেনসহ বিভিন্ন দেশে ছড়িয়ে যায়।
- প্রথমে মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতন হয়।
- পরে লিবিয়ায় মুয়াম্মর আল-গাদ্দাফি জমানার অবসান হয়।
- এক হিসাবে বলা হয় আরব বসন্তের ফলে মাত্র পৌনে দুই বছরে লিবিয়া, সিরিয়া, মিশর, তিউনিসিয়া, বাহরাইন ও ইয়েমেনের মোট ক্ষতি হয়েছে দুই হাজার ৫৬ কোটি ডলার।

উৎস: Britannica.
৬,৮৬৮.
অপারেশন রাইজিং লায়ন পরিচালনার মূল লক্ষবস্তু কী ছিলো?
  1. যুদ্ধজাহাজ
  2. পারমাণবিক স্থাপনা
  3. বিদ্যুৎকেন্দ্র
  4. যুদ্ধবিমান
সঠিক উত্তর:
পারমাণবিক স্থাপনা
উত্তর
সঠিক উত্তর:
পারমাণবিক স্থাপনা
ব্যাখ্যা

• অপারেশন রাইজিং লায়ন:
- ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্য করে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল
- শুক্রবার (১৩ জুন, ২০২৫) চালানো এই হামলার নাম দিয়েছে ‘অপারেশন রাইজিং লায়ন’।
- মূলত তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির মূল কেন্দ্রবিন্দুতে আঘাত করাই ছিল এই অভিযানের উদ্দেশ্য।
- এই অভিযানের মূল লক্ষ্য ছিল ইসরায়েলের অস্তিত্বকে হুমকির মুখে ফেলা ইরানি পরিকল্পনাগুলোর ওপর হামলা চালানো।
- এর আওতায় ছিল ইরানের পারমাণবিক অবকাঠামো, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা এবং সামরিক ঘাঁটিগুলো।

উৎস: daily-sun website.

৬,৮৬৯.
বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশ কতটি?
  1. ১৬৩টি
  2. ১৬৪টি
  3. ১৬৫টি
  4. ১৬৬টি
সঠিক উত্তর:
১৬৪টি
উত্তর
সঠিক উত্তর:
১৬৪টি
ব্যাখ্যা
বিশ্ব বাণিজ্য সংস্থা বা  WTO
- WTO (World Trade Organisation) ১ জানুয়ারি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- পূর্বসূরী সংস্থা - General Agreement on Tariffs and Trade (GATT)।
- সদস্য সংখ্যা - ১৬৪টি দেশ।
- পর্যবেক্ষক - ২৫টি।
- সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।

এছাড়াও,
- বাংলাদেশ WTO এর সদস্য হয় ১লা জানুয়ারি, ১৯৯৫ সালে।
- Ngozi Okonjo-Iweala বিশ্ব বাণিজ্য সংস্থার সপ্তম মহাপরিচালক।
- তিনি প্রথম মহিলা এবং প্রথম আফ্রিকান হিসেবে মহাপরিচালকের দায়িত্ব পালন করে।
- তিনি ১ মার্চ ২০২১ সালে দায়িত্ব গ্রহন করেন।
- তার মেয়াদ ৩১ আগস্ট ২০২৫-এ শেষ হবে।

উৎস: WTO ওয়েবসাইট।
৬,৮৭০.
জাতিসংঘ সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় -
  1. সেপ্টেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবার
  2. সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার
  3. সেপ্টেম্বর মাসের দ্বিতীয় শনিবার
  4. সেপ্টেম্বর মাসের দ্বিতীয় বুধবার
সঠিক উত্তর:
সেপ্টেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবার
উত্তর
সঠিক উত্তর:
সেপ্টেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবার
ব্যাখ্যা
• জাতিসংঘ:
- জাতিসংঘের আলাপ আলোচনার মূল সভা সাধারণ পরিষদ।
- জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন বসে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবার।
- ২০২২ সাল পর্যন্ত সেপ্টেম্বরের তৃতীয় মঙ্গলবার ছিলো; কিন্তু ২০২৩ সাল থেকে দ্বিতীয় মঙ্গলবার অধিবেশন বসে।
- অধিবেশনে একটি দেশ সর্বোচ্চ ৫ জন প্রতিনিধি পাঠাতে পারেন।
- কিন্তু একটি দেশ শুধু একটি ভোট দিতে পারে।

উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।
৬,৮৭১.
আফগানিস্তানের বর্তমান রাষ্ট্রীয় নাম কী?
  1. Islamic State of Afghanistan
  2. Islamic Emirate of Afghanistan
  3. Islamic Republic of Afghanistan
  4. None of the above
সঠিক উত্তর:
Islamic Emirate of Afghanistan
উত্তর
সঠিক উত্তর:
Islamic Emirate of Afghanistan
ব্যাখ্যা
আফগানিস্তান:
- বিশাল পাহাড়ে ঘেরা এশিয়ার অস্থিতিশীল ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত একটি দেশ আফগানিস্তান।
- রাষ্ট্রীয় নাম: ইসলামিক আমিরাত অব আফগানিস্তান (Islamic Emirate of Afghanistan)।
- রাজধানী: কাবুল।
- আয়তন: ৬ লাখ ৫২ হাজার ৮৬০ বর্গ কিলোমিটার।
- ভাষা: পশতু, দারি।
- মুদ্রা: আফগানি।
- ২০০১ সালে যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরে ভয়াবহ হামলার পর সামরিকভাবে হস্তক্ষেপ করে যুক্তরাষ্ট্র।
- ২০২১ সালে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর তালেবানরা কাবুল পুনরায় দখল করে।
- তালেবান নেতা: হাইবাতুল্লাহ আখুন্দজাদা

উৎস: National Geographic Kids ওয়েবসাইট। [link]
৬,৮৭২.
বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে?
  1. ১৫ জুন
  2. ৩ জুন
  3. ৫ জুন
  4. ২ জুন
সঠিক উত্তর:
৫ জুন
উত্তর
সঠিক উত্তর:
৫ জুন
ব্যাখ্যা

- বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর ৫ জুন পালিত হয়।
- এটি ১৯৭৪ সালে প্রথম জাতিসংঘ ঘোষণা করে।
- এই দিনটি পরিবেশ রক্ষা এবং পরিবেশগত সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে বিশ্বব্যাপী উদযাপিত হয়।

এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু দিবস: 
- 'বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস' পালিত হয় ১৭ জুন।
- 'বিশ্ব ধরিত্রী দিবস' পালিত হয় ২২ এপ্রিল।
- 'বিশ্ব বাঘ দিবস' পালিত হয় ২৯ জুলাই।
- 'বিশ্ব পর্যটন দিবস' পালিত হয় ২৭ সেপ্টেম্বর।
- 'বিশ্ব পানি দিবস' পালিত হয় ২২ মার্চ।

সূত্র: প্রথম আলো। 

৬,৮৭৩.
United Nations World Tourism Organization (UNWTO) সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়?
  1. ক) বর্তমান সদস্য সংখ্যা ১৫৯টি
  2. খ) সহযোগী দেশ ৬টি
  3. গ) সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড
  4. ঘ) বাংলাদেশ সদস্যপদ লাভ করে ১৯৭৫ সালে
সঠিক উত্তর:
গ) সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড
ব্যাখ্যা
United Nations World Tourism Organization (UNWTO) বা বিশ্ব পর্যটন সংস্থা ১৯৩৪ সালে প্রথম International Union of Official Tourist Propaganda organizations (IUOTPO) নামে আত্নপ্রকাশ করে।
- পরবর্তীতে ১৯৪৬ সালে লন্ডনে International Congress of National Tourism Bodies এর প্রথম সম্মেলনে পুর্ববর্তী সংগঠনের নাম পরিবর্তন করে United Nations World Tourism Organization (UNWTO) এর যাত্রা শুরু হয়।
- তাই এর আনুষ্ঠানিক প্রতিষ্ঠা ১৯৪৬ সালে। 
- সংস্থাটির সদর দপ্তর - মাদ্রিদ স্পেন এ অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা - ১৫৯ টি।
- এর ৬টি সহযোগী দেশ রয়েছে।
- বাংলাদেশ ১৯৭৫ সালে (UNWTO) এর সদস্য পদ লাভ করে।
- বর্তমান মহাসচিবের নাম Zurab Pololikashvili, তিনি ২০১৮ সালে মহাসচিব পদে যোগদান করেন।

তথ্যসূত্রঃ (UNWTO) অফিশিয়াল ওয়েবসাইট।
৬,৮৭৪.
On _____ the European Union introduced its new currency, the euro.
  1. Jan 1, 1999
  2. June 1, 1999
  3. July 1, 1999
  4. June 1, 2000
  5. July1, 2000
সঠিক উত্তর:
Jan 1, 1999
উত্তর
সঠিক উত্তর:
Jan 1, 1999
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন (EU) ১ জানুয়ারি ১৯৯৯ সালে EU অঞ্চলে একক মুদ্রা 'ইউরো' চালু করে।

ইউরোপিয়ান ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়ন (EU)।
- এটি ইউরোপীয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ (মাস্ট্রিচ চুক্তি)।
- এটি তখন থেকে বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।
- ইইউ দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।

⇒ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ECB):
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) হল ইউরো মুদ্রার ব্যাংক, যা ইউরোজোনের আর্থিক নীতি পরিচালনা করে।
- ECB গঠনের প্রথম পদক্ষেপ নেওয়া হয় ১৯৮৮ সালে Economic and Monetary Union গঠনের মাধ্যমে।
- দ্বিতীয় পর্যায়ে ১৯৯৪ সালে European Monetary Institute (EMI) গঠিত হয়।
- আমস্টারডাম চুক্তির মাধ্যমে ১ জুন, ১৯৯৮ সালে ECB প্রতিষ্ঠিত হয়।
- এটি মূলত European Monetary Institute (EMI) এর উত্তরসূরী।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি ১৯৯৯ সালে EU অঞ্চলের একক মুদ্রা 'ইউরো' চালু করে।
- ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংকের সদরদপ্তর জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত।

উৎস: EU ওয়েবসাইট।
৬,৮৭৫.
সিয়েরা লিওন আফ্রিকার কোন অংশে অবস্থিত?
  1. পূর্ব
  2. পশ্চিম
  3. উত্তর
  4. দক্ষিণ
সঠিক উত্তর:
পশ্চিম
উত্তর
সঠিক উত্তর:
পশ্চিম
ব্যাখ্যা
সিয়েরা লিওন:
- সিয়েরা লিওন পশ্চিম আফ্রিকার একটি দেশ।
- এর সাংবিধানিক নাম সিয়েরা লিওন প্রজাতন্ত্র।
- সিয়েরা লিওনের উত্তর সীমান্তে গিনি, দক্ষিণ-পূর্ব সীমান্তে লাইবেরিয়া এবং দক্ষিণ-পশ্চিম উপকূলের দিকে আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- এই দেশে গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু বিদ্যমান।
- রাজধানী: ফ্রিটাউন।
- মুদ্রার নাম লিওন।
- এটি দেশের সর্ববৃহৎ শহর এবং অর্থনীতি ও রাজনীতির কেন্দ্রস্থল।
- সিয়েরা লিওন ১৯৬১ সালে স্বাধীনতা অর্জন করে।
- সিয়েরা লিওন খনিজ সম্পদের ওপর নির্ভরশীল।
- বিশেষ করে হীরা এ দেশের অর্থনীতির প্রধান ভিত্তি।
- এ ছাড়া রয়েছে অন্যতম পণ্য টাইটানিয়াম ও বক্সাইট।

উল্লেখ্য,
- সিয়েরা লিওনের একটি রাস্তার নাম 'বাংলাদেশ' করা হয়েছে।
- সিয়েরা লিওন ২০০২ সালে বাংলা ভাষাকে সেখানকার সম্মানসূচক সরকারি ভাষার মর্যাদা দেয়।
- বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকাকে চিরস্মারণীয় রাখতে বাংলা ভাষাকে সিয়েরা লিয়ন এই সম্মান জানায়।

উৎস: Britannica.
৬,৮৭৬.
নিচের কোন দেশটি জাতিসংঘের স্থায়ী সদস্য নয়?
  1. ক) ফ্রান্স
  2. খ) চীন
  3. গ) রাশিয়া
  4. ঘ) স্পেন
সঠিক উত্তর:
ঘ) স্পেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্পেন
ব্যাখ্যা
- 'স্পেন' জাতিসংঘের স্থায়ী সদস্য নয়।

• জাতিসংঘের স্থায়ী পাঁচটি দেশ:
- যুক্তরাষ্ট্র,
- ফ্রান্স,
- ব্রিটেন,
- রাশিয়া,
- চীন।

• জাতিসংঘের মূল ছয়টি অঙ্গসংস্থা:
১/ সাধারণ পরিষদ।
২/ নিরাপত্তা পরিষদ।
৩/ অর্থনৈতিক ও সামাজিক কমিশন।
৪/ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
৫/ অছি পরিষদ ও
৬/ জাতিসংঘ সচিবালয়।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট
৬,৮৭৭.
Orbis International কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. জার্মানি
  4. নেদারল্যান্ডস
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
Orbis International:
- Orbis International হলো যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা।
- অরবিস ইন্টারন্যাশনাল হলো একটি উড়ন্ত চক্ষু হাসপাতাল।
- এটি বিশ্বব্যাপী অন্ধত্ব প্রতিরোধ এবং চক্ষু সেবা উন্নয়নে কাজ করে।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৮২ সালে।
- বর্তমান প্রেসিডেন্ট: ডেরেক হডকি (DEREK HODKEY)।
- সদরদপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- মূল উদ্দেশ্য: দৃষ্টিহীনতা প্রতিরোধ ও চোখের চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ ও সেবা প্রদান করা।

উল্লেখ্য,
- অরবিস ইন্টারন্যাশনাল ১৯৮৫ সালে প্রথম বাংলাদেশে এসে চিকিৎসা ও সেবা কার্যক্রম পরিচালনা করে।

উৎস: Orbis International ওয়েবসাইট।
৬,৮৭৮.
২০২২ বিশ্বকাপে প্রথম হেট্রিককারী কে?
  1. ক) Cristiano Ronaldo
  2. খ) Diago Costa
  3. গ) Goncalo Ramos
  4. ঘ) Borno Fernandes
সঠিক উত্তর:
গ) Goncalo Ramos
উত্তর
সঠিক উত্তর:
গ) Goncalo Ramos
ব্যাখ্যা
• ২০২২ বিশ্বকাপে প্রথম হেট্রিককারী পর্তুগালের Goncalo Ramos

- ২০২২ সালের ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর কাতারে (এশিয়ায়) অনুষ্ঠিত হবে ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপের আসর। এর মাধ্যমে প্রথমবারের মতো কোন মুসলিম দেশে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে হচ্ছে।
- ২০২৬ সালে ২৩তম ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো (উত্তর আমেরিকা)।

সোর্স: ফিফা ওয়েবসাইট
৬,৮৭৯.
ফ্রান্সের আইন সভার নাম কি?
  1. ক) কংগ্রেস
  2. খ) ডায়েট
  3. গ) পার্লামেন্ট
  4. ঘ) ন্যাশনাল অ্যাসেম্বলি
সঠিক উত্তর:
গ) পার্লামেন্ট
উত্তর
সঠিক উত্তর:
গ) পার্লামেন্ট
ব্যাখ্যা
ফ্রান্সের আইন সভার নাম পার্লামেন্ট। এটি দ্বিকক্ষ বিশিষ্ট, যার নিম্নকক্ষের নাম ন্যাশনাল অ্যাসেম্বলি এবং উচ্চকক্ষের নাম সিনেট। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, ভারতসহ পৃথিবীর অনেক রাষ্ট্রে দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে।
৬,৮৮০.
বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত?
  1. মিশর
  2. তুরস্ক
  3. গ্রিস
  4. ইতালি
সঠিক উত্তর:
তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
তুরস্ক
ব্যাখ্যা

ট্রয় নগরী:
- ঐতিহাসিক ট্রয় নগরীর বর্ণনা পাওয়া যায় হোমারের মহাকাব্য ইলিয়াড -এ।
- ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী বর্তমান তুরস্কের হেসারলিক বা আনাতোলিয়া নামক স্থানে অবস্থিত।
- ট্রয়ের যুদ্ধ শুরু খ্রিষ্টপূর্ব ১২৫০ শতকে এবং শেষ খ্রিষ্টপূর্ব ১২৪০ শতকে।
- দীর্ঘ ১০ বছর ধরে চলেছিল যুদ্ধ।
- এই যুদ্ধ ট্রোজান যুদ্ধ নামে পরিচিত।
- ট্রয় নগরী ধ্বংস হয়েছিল, সেই সময়ে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী স্পার্টার রানি ও ট্রয় রাজপুত্র প্যারিসের প্রেমিকা হেলেনের জন্য।
- ১৯৯৮ সালে ইউনেসকোর ‘বিশ্ব ঐতিহ্য’ তালিকায় যুক্ত হয় ট্রয়।

উল্লেখ্য,
- ইলিয়াড এবং ওডিসির কারনে এই রোমান্টিক ট্রয়ের ট্র্যাজেডি অমর হয়ে আছে।
- এই ঐতিহাসিক ট্রয় নগরীর রাজা ছিলেন প্রিয়াম এবং রাণীর নাম ছিলেন হেকবা।
- তাদের আদরের পুত্রের নাম ছিল প্যারিস।
- এই প্যারিসই ছিল মূলত ট্রয় যুদ্ধের পেছনে মূল হোতা।
- সেই সময় পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী ছিল হেলেন।
- হেলেন ছিলেন স্পার্টার রাজা মেনেলাউস এর স্ত্রী।
- প্যারিস স্পার্টা থেকে হেলেনকে নিয়ে ট্রয়ে পালিয়ে যায়।
- এতে ক্রোধান্বিত হয়ে মেনেলাউস তার ভাই আগামেমনন এর সহায়তায় ট্রয় আক্রমণ করে।
- গ্রিক ও ট্রোজানদের মধ্যে দীর্ঘ দশ বছর ধরে যুদ্ধ হয়।
- পরবর্তীতে গ্রিকদের দ্বারা ট্রয় নগরী ধ্বংসপ্রাপ্ত হয়।

উৎস: Britannica.

৬,৮৮১.
FAO-এর প্রথম সদরদপ্তর কোথায় ছিল?
  1. ওয়াশিংটন ডি.সি.
  2. রোম
  3. প্যারিস
  4. নিউইয়র্ক
সঠিক উত্তর:
ওয়াশিংটন ডি.সি.
উত্তর
সঠিক উত্তর:
ওয়াশিংটন ডি.সি.
ব্যাখ্যা
FAO:
- FAO-এর পূর্ণরুপ: Food and Agriculture Organization.
- এটি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা।
- প্রতিষ্ঠা লাভ করে: ১৬ অক্টোবর ১৯৪৫।
- FAO প্রতিষ্ঠার স্থান: কুইবেক, কানাডা।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৪ ডিসেম্বর, ১৯৪৬।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- বর্তমান সদস্য: ১৯৫টি (১৯৪টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন)।
- বর্তমান মহাপরিচালক: ড. কু ডংগিউ (চীনের নাগরিক)।

⇒ FAO-এর সদরদপ্তর প্রথমে ছিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। 
- ১৯৫১ সালে FAO-এর সদরদপ্তর ইতালির রোমে স্থানান্তর করা হয়।

উৎস: FAO ওয়েবসাইট।
৬,৮৮২.
মধ্যপ্রাচ্যের কোন দেশে সবচেয়ে বেশি খনিজ তেল মজুদ আছে?
  1. ক) ইরাক
  2. খ) সৌদি আরব
  3. গ) কুয়েত
  4. ঘ) ইরান
সঠিক উত্তর:
খ) সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
খ) সৌদি আরব
ব্যাখ্যা
সৌদি আরব বিশ্বের সবচেয়ে বেশি খনিজ তেল উৎপাদনকারী এবং সবচেয়ে বেশি পেট্রল রপ্তানিকারক দেশ হিসেবে খ্যাত। [সূত্র: বাংলাদেশ প্রতিদিন]
৬,৮৮৩.
লিওনেল মেসি তার ক্যারিয়ারে কতটি শিরোপা জিতেছেন?
  1. ৩৯
  2. ৪৩
  3. ৪৪
  4. ৪৭
সঠিক উত্তর:
৪৪
উত্তর
সঠিক উত্তর:
৪৪
ব্যাখ্যা
লিওনেল মেসি:

- ১৯৮৭ সালের ২৪ জুনে আর্জেন্টিনার রোজারিওতে জন্মগ্রহণ করেন লিওনেল মেসি।
- উচ্চতা- ৫ফুট ৭ ইঞ্চি।
- তাঁর দেশের জার্সিতে পথ চলা শুরু হয়েছিল ২০০৫ সালে।
- হাঙ্গেরির বিরুদ্ধে প্রীতি ম্যাচে সিনিয়র দলে সুযোগ পান মেসি (১৭অগস্ট)।
- বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমে এক মিনিটের মধ্যেই লাল-কার্ড দেখে মাঠ ছাড়েন লিও।
- এর আগে ২০০৫ ওয়ার্ল্ড ইউথ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাইজেরিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে ট্রফি জিতিয়েছেন খুদে মেসি।
- লিওনেল মেসি তার ক্যারিয়ারে ৪৪টি শিরোপা জিতেছেন।
- ১৮ বছর বয়সে বিশ্বকাপে অভিষেক হয়েছিল মেসির। গ্রুপ ম্যাচে সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিরুদ্ধে গোল করেন মেসি।

তথ্যসূত্র - ডেইলী স্টার, ২০ আগস্ট ২০২৩।
৬,৮৮৪.
বহির্বিশ্বে বাংলাদেশ সরকার কর্তৃক প্রথম শহীদ মিনার কোথায় নির্মিত হয়?
  1. ক) লন্ডনে
  2. খ) টোকিও
  3. গ) কলকাতা
  4. ঘ) নিউইয়র্ক
সঠিক উত্তর:
খ) টোকিও
উত্তর
সঠিক উত্তর:
খ) টোকিও
ব্যাখ্যা
- স্বাধীনতার পর থেকেই প্রবাসীদের উদ্যোগে বিদেশের মাটিতে শহীদ মিনার নির্মাণ শুরু হয়।
- ১৯৯৯ সালে ইউনেস্কো কর্তৃক একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেলে শহীদ মিনার আন্তর্জাতিক মাতৃভাষার প্রতীকস্বরূপ হয়ে ওঠে।  
- বহির্বিশ্বে ১৯৯৭ সালে প্রথম যুক্তরাজ্যের এডিনবার্গের ওল্ডহ্যামে এবং ১৯৯৯ সালে লন্ডনের টাওয়ার হ্যামলেটে শহীদ মিনার নির্মিত হয়। 

- বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় ইংল্যান্ডের রাজধানী লন্ডনে। 
- গ্রেট মেনচেস্টারের ওল্ডহ্যামের ওয়েস্টহুড নেবারহুডে তৈরি হয়েছে এ মিনার।
-  ১৯৯৭ সালের ৫ অক্টোবর সেখানকার ‘বাংলাদেশি কালচারাল অ্যান্ড হিস্ট্রি ইন ওল্ডহ্যাম’ সেদেশে শহীদ মিনার নির্মাণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। 

=================

-  বহির্বিশ্বে বাংলাদেশ সরকার প্রথম শহীদ মিনার নির্মাণ করে জাপানের টোকিও শহরে। 
- এর আয়তন উচ্চতায় ২.৬ মিটার এবং প্রস্থে ২.৫ মিটার। 
- ঢাকায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারের মাপের সাথে মিলিয়ে এটি তৈরি করা হয়েছে। 
- সম্পূর্ণ স্টিল ফ্রেমে তৈরি এটি। 
- জাপানের সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র, পার্ক প্রাঙ্গণের টোকিও মেট্রোপোলিটন আর্ট স্পেস-এর ইকেবুকুরো নিশিগুচি পার্কের পশ্চিম গেইটে এটি অবস্থিত।
- এ পার্কে শহীদ মিনার আছে বলে প্রবাসীরা পার্কটিকে নাম দিয়েছে ‘শহীদ মিনার পার্ক’।
 
উৎস: বাংলাপিডিয়া, ntvbd.com
৬,৮৮৫.
'শিনবেত' কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. ইসরায়েল
  2. জাপান
  3. যুক্তরাষ্ট্র
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
ইসরায়েল
উত্তর
সঠিক উত্তর:
ইসরায়েল
ব্যাখ্যা
'শিনবেত':

• 'শিনবেত' ইসরাইলের গোয়েন্দা সংস্থা।
• ইসরাইলের অপর দুটি গোয়েন্দা সংস্থা হলো মোসাদ এবং আমান।
• মধ্যপ্রাচ্যের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে 'শিনবেত' অনেক পুরোনো সংস্থা।

অপরদিকে, 
• CIA এবং FBI যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।
• M16 যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা।
• জাপানের গোয়েন্দা সংস্থার নাম নাইচো।
• ভারতের গোয়েন্দা সংস্থার নাম RAW
• পাকিস্তানের গোয়েন্দা সংস্থার নাম ISI

উৎস: ব্রিটানিকা, আইডিএফ ওয়েবসাইট। 
৬,৮৮৬.
United Nations Conference on Trade and Development (UNCTAD)-এর সদর দপ্তর কোথায়?
  1. হেগ 
  2. জেনেভা
  3. ভিয়েনা
  4. ওয়াশিংটন ডিসি
সঠিক উত্তর:
জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
জেনেভা
ব্যাখ্যা

• UNCTAD:
- UNCTAD এর পূর্ণরূপ: United Nations Conference on Trade and Development বা জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন।
- এটি জাতিসংঘের একটি বিশেষ সংস্থা।
- এটি ১৯৬৪ সালে যাত্রা শুরু করে।
- এটি সাধারণ পরিষদের অধীনে গঠিত একটি সংস্থা যা অর্থনীতি ও টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক অর্থনীতিতে উন্নয়নশীল দেশগুলো ন্যায্যতা নিশ্চিতকরণে কাজ করে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৫টি।
- মহাসচিব রেবেকা গ্রিন্সপান (কোস্টারিকা)।
- সংস্থাটি বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালে UNCTAD এর সদস্য পায়।

উৎস: UNCTAD ওয়েবসাইট।

৬,৮৮৭.
নেপালের সর্বশেষ রাজা কে ছিলেন? [সেপ্টম্বর,২০২৫]
  1. বীরেন্দ্র শাহ দেব
  2. বীর মহেন্দ্র দেব
  3. বীর ধীরেন্দ্র দেব
  4. বীর বিক্রম শাহ দেব
সঠিক উত্তর:
বীর বিক্রম শাহ দেব
উত্তর
সঠিক উত্তর:
বীর বিক্রম শাহ দেব
ব্যাখ্যা

নেপালের ইতিহাস: 
- নেপালের সর্বশেষ রাজা ছিলেন রাজা বীর বিক্রম শাহ দেব। 
- তাঁর পুরো নাম - জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব।
- তিনি রাজা বীরেন্দ্রের হত্যার পর সিংহাসনে আরোহণ করেন।
- তিনি সর্বশেষ হিন্দু রাজাও ছিলেন।
- ২০০৮ সালের ২৮ মে নেপালে সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত পার্লামেন্টের প্রথম অধিবেশন বসে।
- এ অধিবেশনে নেপালকে একটি ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক হিসেবে ঘোষণা করে এবং রাজতন্ত্রের বিলুপ্তি ঘোষণা করে।
- এর মাধ্যমে নেপালে ১৭৬৯ সালে প্রতিষ্ঠিত হওয়া ২৩৯ বছরের রাজতন্ত্রের পতন ঘটে।

উৎস: নেপাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট। 

৬,৮৮৮.
জাতিসংঘের কোন শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশের ১৪০ পুলিশ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভূষিত হন?
  1. ক) MONUSCO
  2. খ) MINURSO
  3. গ) MINUSMA
  4. ঘ) UNMOGIP
সঠিক উত্তর:
গ) MINUSMA
উত্তর
সঠিক উত্তর:
গ) MINUSMA
ব্যাখ্যা
- মালিতে শান্তি প্রতিষ্ঠায় মিনুসমা ম্যান্ডেট বাস্তবায়নের লক্ষ্যে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে United Nation Multidimensional Integrated Stabilization Mission in Mali (MINUSMA) - তে নিয়োজিত বাংলাদেশের ১৪০ পুলিশ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভূষিত হন।
- মিনুসমা পুলিশ কমিশনার জেনারেল বেটিনা পেট্রিসিয়া বুগানির উপস্থিতিতে ২১ সেপ্টেম্বর ২০২১ এ পদক প্রদান করা হয়।
উৎস: দৈনিক পত্রিকা রিপোর্ট। 
৬,৮৮৯.
মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' এর আসন সংখ্যা কত?
  1. ১০০টি
  2. ১৫০টি
  3. ৩০০টি
  4. ৪৩৫টি
সঠিক উত্তর:
৪৩৫টি
উত্তর
সঠিক উত্তর:
৪৩৫টি
ব্যাখ্যা

কংগ্রেস:
- মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইন সভার নাম কংগ্রেস।
- আইন প্রণয়ন করাই এর প্রধান কাজ।
- কংগ্রেস একটি দ্বি-কক্ষ বিশিষ্ট আইন সভা।
- কংগ্রেসের নিম্নকক্ষ ‘প্রতিনিধি সভা' (The House of Representative) এবং উচ্চকক্ষ 'সিনেট' (The Senate) নামে পরিচিত।

⇒ নিম্নকক্ষ:
- কংগ্রেসের নিম্নকক্ষ ‘প্রতিনিধি সভা' বা 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' নামে পরিচিত।
• আসন সংখ্যা - ৪৩৫টি।
• মেয়াদ - ২ বছর।
• 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' সদস্য নির্বাচিত হওয়ার জন্য, একজন ব্যক্তির বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে।

⇒ উচ্চকক্ষ:
- কংগ্রেসের উচ্চকক্ষ 'সিনেট' নামে পরিচিত।
• আসন সংখ্যা - ১০০টি।
• মেয়াদ - ৬ বছর।
• 'সিনেট' সদস্য নির্বাচিত হওয়ার জন্য, একজন ব্যক্তির বয়স কমপক্ষে ৩০ বছর হতে হবে।

তথ্যসূত্র - যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।

৬,৮৯০.
ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণ যুক্ত করে-
  1. গ্রীকরা
  2. ফিনিশীয়রা
  3. চীনারা
  4. মিশরীয়রা
সঠিক উত্তর:
গ্রীকরা
উত্তর
সঠিক উত্তর:
গ্রীকরা
ব্যাখ্যা

• ফিনিশীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান বর্ণমালা উদ্ভাবন বা লিখন পদ্ধতির আবিষ্কার।
• ফিনিশীয়রা ব্যঞ্জনবর্ণ উদ্ভাবন করেন ২২ টি।
• আর এই ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণ যুক্ত করে গ্রিকরা।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।

৬,৮৯১.
২০০৩ সালে উত্তর কোরিয়া কোন চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছে?
  1. ক) NPT
  2. খ) CTBT
  3. গ) GATT
  4. ঘ) JCPOA
সঠিক উত্তর:
ক) NPT
উত্তর
সঠিক উত্তর:
ক) NPT
ব্যাখ্যা
২০০৩ সালে উত্তর কোরিয়া NTP থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। 
- পারমানবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (Nuclear Non-Proliferation Treaty) 
- এই চুক্তিকে সংক্ষেপে বলা হয় NTP ।
- ১ জুলাই ১৯৬৮ সালে স্বাক্ষরিত হয়। 
- কার্যকর হয় ৫ই মার্চ ১৯৭০।
- ভারত, পাকিস্তান, ইসরায়েল চুক্তিটি স্বাক্ষর করেনি। 

উৎস: লাইভ এমসিকিউ লেকচার। 
৬,৮৯২.
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় Green Climate Fund বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে?
  1. ৮০ বিলিয়ন ডলার
  2. ১০০ বিলিয়ন ডলার
  3. ১৫০ বিলিয়ন ডলার
  4. ২০০ বিলিয়ন ডলার
সঠিক উত্তর:
১০০ বিলিয়ন ডলার
উত্তর
সঠিক উত্তর:
১০০ বিলিয়ন ডলার
ব্যাখ্যা
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় Green Climate Fund বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য ১০০ বিলিয়ন ডলার মঞ্জুর করেছে।

Green Climate Fund:
- ২০১০ সালে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রিন ক্লাইমেট ফান্ড গঠিত হয়।
- এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর উদ্যোগে অর্থ সহায়তা দেওয়া হয়।
- এর মূল লক্ষ্য ক্ষতিগ্রস্থ দেশগুলোকে সহায়তা করা ও কার্বন নির্গমন কমানো।
- মেক্সিকোর ক্যানকুনে অনুষ্ঠিত কপ-১৬ সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠন করা হয়।
- সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস মধ্যে সীমিত রাখতে বিশ্ব নেতৃবৃন্দ একমত প্রকাশ করে।
- গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের মাধ্যমে দরিদ্র দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
- এর সদর দপ্তর: ইনচন, দক্ষিণ কোরিয়া।

উৎস: Green Climate Fund ওয়েবসাইট।
৬,৮৯৩.
এক্সিয়াল সিমাউন্ট আগ্নেয়গিরি কোথায় অবস্থিত?
  1. জাপান
  2. যুক্তরাষ্ট্র
  3. কানাডা
  4. রাশিয়া
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
Axial Seamount:
- এক্সিয়াল সিমাউন্ট আগ্নেয়গিরি যুক্তরাষ্ট্রের ওরিগন উপকূল থেকে ৩০০ মাইল দূরে গভীর সমুদ্রে অবস্থিত।
- বিজ্ঞানীরা ২০২৫ সালের মধ্যে এ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের আশঙ্কা করছেন।
- আগ্নেয়গিরির আশপাশে ভূমিকম্পের সংখ্যা ক্রমশ বাড়ছে, বর্তমানে প্রতিদিন ৫০০টিরও বেশি ভূমিকম্প রেকর্ড হচ্ছে।
- এতে ২০২৫ সালের শেষ নাগাদ একটি বড় অগ্ন্যুৎপাতের সম্ভাবনা রয়েছে।
- অতীতে ডুবো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, যেমন ২০২২ সালে টোঙ্গার হুঙ্গা আগ্নেয়গিরির ঘটনা, বিশাল ক্ষতি করেছে।
- এক্সিয়াল সিমাউন্টের অগ্ন্যুৎপাতও সুনামির ঝুঁকি সৃষ্টি করতে পারে, যা ক্যালিফোর্নিয়া, হাওয়াইসহ অন্যান্য উপকূলীয় অঞ্চলকে প্রভাবিত করতে পারে।
- বিজ্ঞানীরা সতর্ক করেছেন, এই অগ্ন্যুৎপাত বিশ্বজুড়ে সামুদ্রিক ও ভূতাত্ত্বিক প্রভাব ফেলতে পারে।

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ। [লিঙ্ক]
৬,৮৯৪.
সোমপুর বিহারের নির্মাতা কে?
  1. ক) দেবপাল
  2. খ) ধর্মপাল
  3. গ) সমুদ্রগুপ্ত
  4. ঘ) রামপাল
সঠিক উত্তর:
খ) ধর্মপাল
উত্তর
সঠিক উত্তর:
খ) ধর্মপাল
ব্যাখ্যা
পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ধর্মপাল বৌদ্ধধর্মের প্রসারে নওগা জেলার পাহারপুরে সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন। এখনো পর্যন্ত সোমপুর বিহার ভারতবর্ষের সবচেয়ে বড় বৌদ্ধবিহার হিসেবে স্বীকৃত। এটিকে ইউনেস্কো বিশ্ব ঐহিত্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৬,৮৯৫.
মেক্সিকান বনে লুকিয়ে থাকা হারিয়ে যাওয়া মায়ান শহর সনাক্ত করতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল?
  1. GPS
  2. LiDAR
  3. Sonar
  4. MRI
সঠিক উত্তর:
LiDAR
উত্তর
সঠিক উত্তর:
LiDAR
ব্যাখ্যা
মেক্সিকোর গভীর জঙ্গলে লিডার প্রযুক্তি ব্যবহার করে হারানো মায়া নগরীর সন্ধান: 
- বিজ্ঞানীরা LiDAR (Light Detection and Ranging) প্রযুক্তি ব্যবহার করে মেক্সিকোর ঘন জঙ্গলে একটি হারানো মায়া নগরী আবিষ্কার করেছেন।
- এটি ক্যালাকমুল নগরীর পরে ঘনবসতিপূর্ণ মায়া স্থাপনাগুলোর মধ্যে দ্বিতীয় হিসেবে চিহ্নিত।
- গবেষক দলটি স্কটল্যান্ডের এডিনবার্গের সমান আয়তনের একটি অঞ্চলে তিনটি সাইট আবিষ্কার করেছে।
- ঘটনাক্রমে এক প্রত্নতাত্ত্বিক অনলাইনে ডেটা পর্যবেক্ষণ করার সময় এই সাইটটি শনাক্ত করেন।
- এই আবিষ্কার প্রাচীন মায়া সভ্যতার বিস্তৃতি এবং স্থাপত্য কৌশলের উপর নতুন আলো ফেলেছে।

LiDAR প্রযুক্তি:
- LiDAR হলো একটি দূরবর্তী সেন্সিং পদ্ধতি, যা পালস লেজার ব্যবহার করে পৃথিবীর পৃষ্ঠের দূরত্ব মাপে।
- এটি উচ্চ রেজোলিউশনের ৩ডি মডেল তৈরি করতে পারে।
- সিস্টেমে একটি লেজার, স্ক্যানার, এবং GPS রিসিভার অন্তর্ভুক্ত থাকে।
- লেজার দ্রুতগতিতে গাছপালা বা ভবনের মতো পৃষ্ঠে আঘাত করে এবং প্রতিফলিত আলো সেন্সর দ্বারা রেকর্ড হয়।

আবিষ্কৃত মায়া নগরী:
- নতুনভাবে আবিষ্কৃত নগরীর নাম ভ্যালেরিয়ানা রাখা হয়েছে।
- ক্যাম্পেচে রাজ্যে এই লুকানো জটিল স্থাপনা খুঁজে পাওয়া যায়।
- এটি বহু শতাব্দী ধরে জঙ্গলের ঘন গাছপালার নিচে ঢাকা ছিল।

স্থাপনার বৈশিষ্ট্য:
- পিরামিড
- খেলার মাঠ
- বিভিন্ন অঞ্চল সংযোগকারী রাস্তা
- অ্যাম্ফিথিয়েটার

উৎস: বিবিসি (২৯ অক্টোবর, ২০২৪)
৬,৮৯৬.
১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের (Continental Shelf) সীমা হবে ভিত্তি রেখা হতে-
  1. ক) ৩৫০ কি.মি.
  2. খ) ৪৫০ কি.মি.
  3. গ) ৫৫০ কি.মি.
  4. ঘ) ৬৫০ কি.মি.
সঠিক উত্তর:
ঘ) ৬৫০ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬৫০ কি.মি.
ব্যাখ্যা
১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী,
- একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের (Continental Shelf) সীমা হবে ভিত্তি রেখা হতে ৩৫০ নটিক্যাল মাইল (৬৫০ কিমি)
- অর্থনৈতিক সীমারেখার দৈর্ঘ্য - ২০০ নটিক্যাল মাইল।

উৎস: Britannica.
৬,৮৯৭.
বিমানবাহী রণতরী ‘ফুজিয়ান’ কোন দেশের তৈরি?
  1. দক্ষিণ কোরিয়া
  2. চীন 
  3. তাইওয়ান
  4. জাপান
সঠিক উত্তর:
চীন 
উত্তর
সঠিক উত্তর:
চীন 
ব্যাখ্যা

চীনের বিমানবাহী রণতরী ‘ফুজিয়ান’:
- বিমানবাহী রণতরী ‘ফুজিয়ান’ চীনের তৈরি।

⇒ ৬ নভেম্বর, ২০২৫ তারিখে দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশের সানইয়া শহরে রণতরীটি পরিদর্শন করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
- ফুজিয়ান প্রদেশের নামানুসারে রণতরীটির নাম রাখা হয়েছে, যা তাইওয়ানের বিপরীতে অবস্থিত।
- ফুজিয়ান চীনের তৃতীয় বিমানবাহী রণতরী হলেও এটি প্রথম দেশীয়ভাবে নকশা ও নির্মিত। আগের দুটি রুশ নকশার রণতরী— লিয়াওনিং ও শানডং—এর তুলনায় এটি প্রযুক্তিগত দিক থেকে অনেক বেশি উন্নত। 
- এই রণতরীতে রয়েছে সমতল ফ্লাইট ডেক ও ইলেক্ট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট সিস্টেম—যা বর্তমানে যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ফোর্ড-শ্রেণির রণতরীতেই ব্যবহৃত হচ্ছে। এর ফলে ফুজিয়ান আরও বেশি এবং ভারী অস্ত্রসজ্জিত যুদ্ধবিমান বহনে সক্ষম হবে।

উৎস: BBC.

৬,৮৯৮.
মন্ট্রিল প্রটোকল মূলত কোন বিষয় সম্পর্কিত?
  1. জলবায়ু পরিবর্তন
  2. ওজোনস্তর সংরক্ষণ
  3. বন সংরক্ষণ
  4. পরিবেশ দূষণ
সঠিক উত্তর:
ওজোনস্তর সংরক্ষণ
উত্তর
সঠিক উত্তর:
ওজোনস্তর সংরক্ষণ
ব্যাখ্যা

মন্ট্রিল প্রটোকল:
- মন্ট্রিল প্রটোকল ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।
- পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজোনস্তরের ক্ষয় সাধনকারী পদার্থের নির্গমন হ্রাস করে ওজোনস্তরকে সংরক্ষণের উদ্দেশ্যে ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর এই প্রটোকল কানাডার মন্ট্রিল শহরে গৃহীত হয়।
- ১৯৮৯ সালের ১ জানুয়ারি মন্ট্রিল প্রটোকল কার্যকর হয়।
- মন্ট্রিল প্রটোকল গৃহীত হওয়ার দিন ১৬ সেপ্টেম্বর প্রতিবছর আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস হিসেবে পালিত হয়।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।

৬,৮৯৯.
ইউরোপের মূল ভূখণ্ডের সবচেয়ে পশ্চিমের বিন্দু কোনটি?
  1. চেলিউস্কিন অন্তরীপ
  2. কেপ রোকা
  3. বেবা অন্তরীপ
  4. ডায়োমেড দ্বীপপুঞ্জ
সঠিক উত্তর:
কেপ রোকা
উত্তর
সঠিক উত্তর:
কেপ রোকা
ব্যাখ্যা
- কেপ রোকা (Cape Roca) পর্তুগালে অবস্থিত, যা ইউরোপের মূল ভূখণ্ডের সবচেয়ে পশ্চিমের বিন্দু।

অন্যদিকে, 
- চেলিউস্কিন অন্তরীপ রাশিয়ার উত্তর সাইবেরিয়ার একটি অন্তরীপ, এশিয়ার মূল ভূখণ্ডের সর্ব উত্তর বিন্দু।
- বেবা অন্তরীপ এশিয়ার সর্ব পশ্চিমের বিন্দু।
- ডায়োমিড দ্বীপপুঞ্জ মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা ও রাশিয়ার সাইবেরিয়ার মধ্যবর্তী বেরিং প্রণালীর ঠিক মধ্যভাগে অবস্থিত দুইটি শিলাময় দ্বীপ।

উৎস: Britannica.
৬,৯০০.
‘স্টিল ডোম’ কোন দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা?
  1. তুরস্ক
  2. রাশিয়া
  3. ইরান
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
তুরস্ক
ব্যাখ্যা

- তুরস্কের সামরিক বাহিনীতে যুক্ত হয়েছে ‘স্টিল ডোম’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
- কয়েক স্তরের সমন্বিত এই আকাশ প্রতিরক্ষাব্যবস্থা (২৭ আগস্ট-২০২৫) আনুষ্ঠানিকভাবে সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। 
- এটি তুরস্কের প্রতিরক্ষা খাতের ‘গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ’ হিসেবে অভিহিত।

‘স্টিল ডোম’
- ‘স্টিল ডোম’ একক কোনো আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নয়।
এটি তুরস্কের স্বল্প, মাঝারি ও দূরপাল্লার কয়েক স্তরের আকাশ ও রাডার ব্যবস্থার একটি সমন্বিত রূপ।
- সাধারণত রাডার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ও ভ্রাম্যমাণ ক্ষেপণাস্ত্র ফায়ারিং ব্যবস্থার সমন্বয়ে একটি আকাশ প্রতিরক্ষা ইউনিট হয়ে থাকে।
- ‘স্টিল ডোম’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তৈরিতে নেতৃত্ব দিচ্ছে তুরস্কের অন্যতম প্রতিরক্ষা কোম্পানি আসেলসান। প্রথম ধাপে ২৭ আগস্ট এ সমন্বিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ৪৭টি যান সরবরাহ করেছে কোম্পানিটি।

- সরবরাহ করা সামরিক সরঞ্জামের মধ্যে ছিল ‘হিসার–ও প্লাস’ ও ‘সিপের’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, আল্প ৩০০-জি এবং ১০০-জি রাডার ব্যবস্থা, পুহু ও রেডেট ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং কোরকুৎ স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা যান।

উৎস: প্রথম আলো।