উত্তর
ব্যাখ্যা
অন্যদিকে,
- আফগানিস্তান পারমাণবিক শক্তির অধিকারী নয়।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৫১ / ২৭২ · ৫,০০১–৫,১০০ / ২৭,৩৪৭
• ১৭তম এশিয়া কাপ, ২০২৫:
- সময়: ৯-১৮ সেপ্টেম্বর ২০২৫।
- মূল আয়োজক: ভারত।
- ভেন্যু: সংযুক্ত আরব আমিরাত (আবুধাবি ও দুবাই)। [ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার কারণে ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হয়েছে।]
- সংস্করণ: টি-টোয়েন্টি।
- টুর্নামেন্টে অংশ নেওয়া দল: ৮টি দল; ভারত, ওমান, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা।
- চ্যাম্পিয়ন দল: ভারত।
- রানার্স আপ:পাকিস্তান।
- ম্যান অব দ্য ফাইনাল: তিলক বার্মা (ভারত)।
- ম্যান অব দ্য টুর্নামেন্ট: অভিষেক শার্মা (ভারত)।
উৎস: প্রথম আলো পত্রিকা প্রতিবেদন।
• তিউনিসিয়ায় জেসমিন বিপ্লব সংঘটিত হয়।
জেসমিন বিপ্লব:
- তিউনিসিয়ায় জেসমিন বিপ্লব সংঘটিত হয় ২০১১ সালে।
- আরব বসন্ত শুরুর পর এই বিপ্লব হয়।
- তিউনেশিয়ার জাতীয় ফুল হচ্ছে জেসমিন ফুল।
- এ কারণেই এই বিপ্লব জেসমিন বিপ্লব হিসেবে পরিচিতি পায়।
উৎস: Britannica
১৯৪৮ সাল থেকে বর্তমান পর্যন্ত আরব-ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয় ৪ বার।
- প্রথম আরব ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় ১৯৪৭-৪৮ সালে।
- দ্বিতীয় আরব ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় ১৯৫৬ সালে।
- তৃতীয় আরব ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় ১৯৬৭ সালে।
- ১৯৬৭ সালে ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করেছিল। এই যুদ্ধের স্থায়িত্ব ছিল মাত্র ৬ দিন।
- চতুর্থ আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় ১৯৭৩ সালে।
- ১৯৭৩ সালেই মধ্যপ্রাচ্যে প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল।
উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষে BREXIT বিল পাশ হয় ২২ জানুয়ারি ২০২০ তারিখে।
এর আনুষ্ঠানিক নাম European Union (Withdrawal Agreement) Act 2020।
রানি দ্বিতীয় এলিজাবেথ ২৩ জানুয়ারি ২০২০ বিলটিতে স্বাক্ষর করার ফলে এটি আইনে পরিণত হয়।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ দুই নেতা ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিওন ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল ২৪ জানুয়ারি ২০২০ BREXIT চুক্তিতে স্বাক্ষর করেন।
ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের সদস্যরা ২৯ জানুয়ারি ২০২০ তারিখে BREXIT চুক্তি অনুমোদন করেন এবং ৩১ জানুয়ারি ২০২০ তারিখে স্থানীয় সময় রাত ১১টায় BREXIT কার্যকর হয়।
[উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, ফেব্রুয়ারি- ২০২০]
- 'দই মই (Doi Moi)’ অর্থনৈতিক সংস্কার নীতিটি ভিয়েতনামে বাস্তবায়িত হয়।
• ‘দই মই (Doi Moi)’ অর্থনৈতিক সংস্কারপ্রক্রিয়া:
- ১৯৭০-এর দশকের শেষের দিকে, ভিয়েতনাম ছিল বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর মধ্যে একটি।]
- মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল, সঙ্গে বাণিজ্য নিষেধাজ্ঞা আর কমিউনিস্ট সরকারের ব্যক্তিগত উদ্যোগ সীমাবদ্ধ করার নীতিও পরিস্থিতি আরও খারাপ করেছিল।
- এই কারণে, ১৯৮৬ সালের ডিসেম্বর মাসে ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির ষষ্ঠ জাতীয় কংগ্রেসে দই মই বা ‘পুনর্নবীকরণ বা (renovation)’ নামে পরিচিত এক ব্যাপক অর্থনৈতিক সংস্কার চালু করা হয়।
- সংস্কারের মাধ্যমে দেশটি কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত অর্থনীতি থেকে বাজারভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত হয়।
- এর ফলে দ্রুত অর্থনৈতিক বৃদ্ধি ঘটে এবং মানুষের জীবনমান উন্নত হয়।
→ ১৯৮৬ সালে ‘দই মই’ সংস্কার কার্যক্রম বাস্তবায়ন শুরু হওয়ার ৩৯ বছর পর এখন পাশ্চাত্যের অর্থনৈতিক উন্নয়নের চিন্তকেরা ভিয়েতনামের অর্থনীতিকে ‘সোশ্যালিস্ট-ওরিয়েন্টেড মার্কেট ইকোনমি’ হিসেবে বর্ণনা করছেন।
- দই মই কর্মসূচিতে ‘কালেকটিভ ফার্মিং’ নিষিদ্ধ করে জমির ওপর জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে।
- দই মই অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারের প্রধান তিনটি ডাইমেনশন হলো:
১. অত্যন্ত শক্ত হাতে আন্তর্জাতিক বাণিজ্য উদারীকরণ,
২. অত্যন্ত দ্রুত অভ্যন্তরীণ অর্থনীতির বিনিয়ন্ত্রণ এবং সরকারি হস্তক্ষেপ হ্রাসের মাধ্যমে ব্যবসা করার খরচ ও বাধাবিঘ্ন কমিয়ে ফেলা এবং
৩. রাষ্ট্রীয় খাতের বিনিয়োগ প্রবলভাবে জোরদার করার মাধ্যমে মানব উন্নয়ন (শিক্ষা) ও ভৌত অবকাঠামো উন্নয়নকে প্রথম অগ্রাধিকারে পরিণত করা।
- বিশেষত, প্রাইমারি শিক্ষা ও বৃত্তিমূলক (ভোকেশনাল) শিক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে ভিয়েতনাম ২০০০ সালের মধ্যেই তার পুরো জনসংখ্যাকে শতভাগ শিক্ষিত করে তুলেছে এবং জনগণের বিশাল একটি অংশকে প্রযুক্তিগত দক্ষতা অর্জনে সফল করে তুলেছে।
তথ্যসূত্র: বিবিসি ও প্রথম আলো।
বঙ্গোপসাগর অঞ্চলের অর্থনৈতিক জোট হিসেবে পরিচিত বিমসটেক।
- BIMSTEC এর পূর্ণ নাম - Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- প্রতিষ্ঠিত হয় ৬ জুন ১৯৯৭ থাইল্যান্ডের ব্যাংককে।
- এর সদরদপ্তর ঢাকায় এবং সদস্য সংখ্য - ৭টি দেশ।
- সংস্থাটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় - ৩১ জুলাই, ২০০৪ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে।
- পরবর্তী সম্মেলন ২০২১ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।
তথ্য সূত্রঃ বিমসটেক ওয়েবসাইট।
কোয়াড (Quad):
- চতুর্পক্ষীয় নিরাপত্তা সংলাপ (Quadrilateral Security Dialogue) বা সংক্ষেপে কোয়াড হল একটি অনানুষ্ঠানিক কৌশলগত নিরাপত্তা ফোরাম।
- যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারত এই চারটি দেশের জোট হচ্ছে কোয়াড।
- ২০০৭ সালে কোয়াড গঠনের পর দীর্ঘদিন এর কোন তৎপরতা না থাকলেও ১২ নভেম্বর ২০১৭ এক বৈঠকের মাধ্যমে কোয়াড আবারো সক্রিয় হয়ে ওঠে।
- ২৪ সেপ্টেম্বর ২০২১ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে কোয়াডের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।
- মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত 'ভারত মহাসাগর' ও 'প্রশান্ত মহাসাগরে' নৌপথে অবাধ চলাচল বা স্বাধীন চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই জোট গঠিত হয়।
উৎস: Council on Foreign Relations.
- জাতিসংঘের অধীনস্ত তহবিল ও প্রোগ্রামের সংখ্যা মোট ৬টি।
যথা -
১. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা United Nations Development Programme (UNDP)
২. জাতিসংঘ পরিবেশ কর্মসূচী বা United Nations Environment Programme (UNEP)
৩. জাতিসংঘ জনসংখ্যা তহবিল বা United Nations Population Fund (UNFPA)
৪. জাতিসংঘ মানব নিষ্পত্তি কর্মসূচী বা United Nations Human Settlements Programme (UN - Habitat)
৫. জাতিসংঘ শিশু তহবিল বা United Nations Children’s Fund (UNICEF) এবং
৬. বিশ্ব খাদ্য কর্মসূচী বা World Food Programme (WFP)
- জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা হলো UNIDO (United Nations Industrial Development Organization)।
তথ্যসূত্র - সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
- ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৫’ বাংলাদেশের অবস্থান ১৩ তম।
- ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৫’ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
- ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ১৩তম।
- ১৮২টি দেশের মধ্যে ১০০-এর স্কেলে বাংলাদেশের স্কোর ২৪, যা বৈশ্বিক গড় স্কোরের (৪২) চেয়ে অনেক নিচে।
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ২০২৫ সালের দুর্নীতির ধারণা সূচকে ৮৯ স্কোর পেয়ে ২০২৫ সালে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তালিকার শীর্ষে অবস্থান করছে ডেনমার্ক।
অন্যদিকে
- ৯ স্কোর নিয়ে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত তালিকায় যৌথভাবে শীর্ষে আছে দক্ষিণ সুদান ও সোমালিয়া।
উৎস: প্রথম আলো পত্রিকা নিউজ।লিঙ্ক
♦উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হলো - IMF
▪ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF):
- প্রতিষ্ঠাকাল:- গঠনের সিদ্ধান্ত - ৪ জুলাই, ১৯৪৪ সাল।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন:- Bretton Woods Conference.
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা/চুক্তি কার্যকর - ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল।
- কার্যকর শুরু:- ১৯৪৭ সালের মার্চে।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯০টি। সর্বশেষ সদস্য, ’অ্যান্ডোরা’। বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করে।
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এর সদরদপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
IMF এর প্রধান কার্যাবলী:
- আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- আন্তর্জাতিক বিনিময় হার এবং লেনদেনকে গতিশীল ও কার্যকর রাখার মাধ্যমে আইএমএফ বৈশ্বিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করে থাকে।
- এছাড়াও, নেতিবাচক ট্রেড ব্যালান্স শোধরাবার জন্য ঋণ IMF দিয়ে থাকে।
তথ্যসূত্র: IMF ওয়েবসাইট।
⇒ দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে চৈনিক পর্যটক ফা-হিয়েন ভারত সফর করেন।
দ্বিতীয় চন্দ্রগুপ্ত:
- দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন সমুদ্রগুপ্তের উত্তরাধিকারী।
- সেই হিসাবে তিনি এক বিশাল সাম্রাজ্য শাসন করেন।
- পশ্চিম ভারত থেকে শকদের বিতাড়ন দ্বিতীয় চন্দ্রগুপ্তের মুখ্য সামরিক কৃতিত্ব।
- এ কারণে তিনি 'শকারি' উপাধি গ্রহণ করেন।
- বৈবাহিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে তিনি নাগ ও বাকাটক বংশীয় রাজাদের সাথে বন্ধুত্ব স্থাপন করেন।
- তাঁর সভা অলঙ্কৃত করেছিলেন মহাকবি কালিদাসসহ অনেক জ্ঞানী-গুণী ব্যক্তি।
- শৌর্য-বীর্য, শিক্ষা-সংস্কৃতি ও অর্থনৈতিক উন্নতির পরিচয় বহন করে তাঁর রাজত্বকাল।
তথ্যসূত্র - ইতিহাস, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
• ওয়ারশ চুক্তি:
- ওয়ারশ চুক্তি ছিল স্নায়ুযুদ্ধকালীন একটি সামরিক জোট।
- এই জোট সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ও মধ্য ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোকে একত্র করেছিল।
- আনুষ্ঠানিকভাবে এটি “বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক সহায়তার চুক্তি” নামে পরিচিত ছিল।
- এর প্রধান উদ্দেশ্য ছিল- ন্যাটো–এর মোকাবিলায় একটি সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা।
- ১৯৫৫ সালে পশ্চিম জার্মানি ন্যাটোতে যোগ দেওয়ার পরই সোভিয়েত ইউনিয়ন এর প্রতিক্রিয়া হিসেবে ওয়ারশ চুক্তি প্রতিষ্ঠা করে।
- সোভিয়েত ইউনিয়ন, আলবেনিয়া, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, পূর্ব জার্মানি, হাঙ্গেরি, পোল্যান্ড ও রোমানিয়া প্রথমে এতে যুক্ত ছিল। -পরে আলবেনিয়া ও পূর্ব জার্মানি জোট থেকে সরে যায়।
উল্লেখ্য,
- এই জোটের অন্যতম প্রধান শর্ত ছিল যে কোনো সদস্য রাষ্ট্র আক্রান্ত হলে অন্য সদস্যরা সম্মিলিতভাবে তার নিরাপত্তায় এগিয়ে আসবে।
- জোটের একমাত্র যৌথ সামরিক পদক্ষেপ ছিল ১৯৬৮ সালের “প্রাগ স্প্রিং” দমন অভিযান, যেখানে সোভিয়েত ইউনিয়নসহ পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া ও পূর্ব জার্মানির বাহিনী অংশগ্রহণ করে।
- রাজনৈতিক পরিবর্তন ও সোভিয়েতের প্রভাব কমে যাওয়ার ফলে, ১৯৯১ সালের ৩১ মার্চ ওয়ারশ চুক্তি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়।
উৎস: Britannica.
• Treaty on the Non-Proliferation of Nuclear Weapons (NPT)
- পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT)।
চুক্তির সংক্ষিপ্ত পরিচিতি:
পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT) হলো একটি যুগান্তকারী আন্তর্জাতিক চুক্তি,
তিনটি প্রধান লক্ষ্য:
পারমাণবিক অস্ত্র ও প্রযুক্তির বিস্তার রোধ করা
পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি
পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং সম্পূর্ণ নিরস্ত্রীকরণের প্রচেষ্টাকে এগিয়ে নেওয়া
এনপিটি হলো পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলির নিরস্ত্রীকরণের লক্ষ্যে একমাত্র বাধ্যতামূলক বহুপাক্ষিক চুক্তি।
চুক্তির ইতিহাস ও বর্তমান অবস্থা:
- স্বাক্ষরের জন্য উন্মুক্ত: ১৯৬৮ সাল
- কার্যকর হয়: ১৯৭০ সাল
- অনির্দিষ্টকালের জন্য সম্প্রসারণ: ১১ মে ১৯৯৫
- সদস্য রাষ্ট্রের সংখ্যা: ১৯১টি রাষ্ট্র (এর মধ্যে ৫টি পারমাণবিক অস্ত্রধারী)
- এটি যেকোনো অস্ত্র সীমাবদ্ধতা বা নিরস্ত্রীকরণ চুক্তির চেয়ে বেশি রাষ্ট্র দ্বারা অনুমোদিত।
উৎস: জাতিসংঘ ওয়েবসাইট.
• ন্যাটো (NATO):
- ন্যাটো (NATO) ১৯৪৯ সালের ৪ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে উত্তর আটলান্টিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- এর মূল লক্ষ্য ছিল সোভিয়েত ইউনিয়নের সম্ভাব্য আগ্রাসন থেকে পশ্চিম ইউরোপের দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা।
- ন্যাটোর পূর্ণরূপ হলো- North Atlantic Treaty Organization.
- সংস্থাটির সদর দপ্তর বর্তমানে বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- বর্তমানে ন্যাটোর সদস্য দেশের সংখ্যা ৩২টি এবং
- সর্বশেষ সদস্য দেশ হলো সুইডেন, যা ২০২৪ সালের মার্চে যোগ দেয়।
উল্লেখ্য,
- সদস্য দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা জোরদার করা এবং সম্মিলিত প্রতিরক্ষার নীতি অনুসারে যৌথভাবে তাদের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষা করাই ন্যাটোর প্রধান কাজ।
- ২০২৫ সালের ২৪–২৫ জুন নেদারল্যান্ডসের হেগ শহরে প্রথমবারের মতো ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে নেদারল্যান্ডসের সাবেক প্রধানমন্ত্রী মার্ক রুটে নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
উৎস:
১. Britannica;
২. প্রথম আলো।
বিভিন্ন গোয়েন্দা সংস্থা:
- বাংলাদেশ: National Security Intelligence (NSI), Criminal Investigation Department (CID), Detective Branch (DB).
- ভারত: Research and Analysis Wing (RAW), Central Bureau of Investigation (CBI).
- পাকিস্তান: Inter-Services Intelligence (ISI), Federal Investigation Agency (FIA).
- রাশিয়া: Federal Security Service (FSB).
- ব্রিটেন: SIS/MI6 - Secret Intelligence Service (SIS) and Military Intelligence, Section 6 (MI6).
- ইসরায়েল: MOSSAD, Shin Bet (Shabak), Aman.
- ইরান: SAVAK.
তথ্যসূত্র - Britannica.com and WorldAtlas.com
ভিয়েতনাম যুদ্ধ:
- ভিয়েতনাম যুদ্ধ দ্বিতীয় ইন্দোচীন যুদ্ধ নামে পরিচিত।
- এই যুদ্ধ বিংশ শতাব্দীর দীর্ঘতম সামরিক সংঘাতগুলির একটি।
- ১৯৫৫ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত প্রায় ২০ বছর স্থায়ী হয়েছিল এই যুদ্ধ।
- এটি ছিল উত্তর ভিয়েতনাম (সমাজতান্ত্রিক) ও দক্ষিণ ভিয়েতনামের (মার্কিন-সমর্থিত) মধ্যে সংঘটিত একটি গৃহযুদ্ধ।
- এতে প্রায় ৩৮ লাখ মানুষের প্রাণহানি ঘটে।
- দক্ষিণ ভিয়েতনামে মার্কিন-সমর্থিত শাসকদের পরাজয় এবং ভিয়েতনামের উত্তর ও দক্ষিণ দুই ভাগেই কমিউনিস্ট শক্তির বিজয়ের মাধ্যমে এর সমাপ্তি ঘটে।
- প্যারিস শান্তি চুক্তি বা Paris Peace Accords-এর মাধ্যমে দীর্ঘ ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটে।
উল্লেখ্য,
- ভিয়েতনাম যুদ্ধ মূলত যুক্তরাষ্ট্রের স্নায়ু যুদ্ধকালীন নীতির অংশ ছিল।
- ভিয়েতনাম যুদ্ধ হলো Domino Theory-এর বাস্তব প্রয়োগের সবচেয়ে বড় উদাহরণ।
- ডমিনো তত্ত্ব অনুযায়ী, কোনো একটি রাষ্ট্রে যদি সমাজতন্ত্রীরা ক্ষমতাসীন হয়, তাহলে পাশের রাষ্ট্রটিও সমাজতন্ত্রীদের দখলে চলে যাবে।
⇒ ডমিনো তত্ত্ব:
- স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্র যে কয়েকটি পররাষ্ট্র নীতি গ্রহন করেছিল, তার মধ্যে 'ডমিনো তত্ত্ব' অন্যতম।
- মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যান এই তত্ত্বের উদ্যোক্তা হলেও তার পরবর্তী প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার প্রথম এই অঞ্চলে প্রয়োগ করেন।
- ডোয়াইট ডি. আইজেনহাওয়ার ১৯৫৪ সালের ৭ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ইন্দোচিনে কমিউনিজমের কথা উল্লেখ করার সময় তত্ত্বটি বর্ণনা করেছিলেন।
- দক্ষিণ পূর্ব এশিয়ায় 'ভিয়েতনাম যুদ্ধ' ও স্নায়ুযুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্র এই ডমিনো তত্ত্ব প্রয়োগ করা হয়েছিল।
- মার্কিন যুক্তরাষ্ট্র বিংশ শতাব্দীর সত্তরের দশকে দক্ষিণ পূর্ব এশিয়ায় বিশেষ করে ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসে এই তত্ত্ব প্রয়োগ করে সেখানে সমাজতন্ত্রের উত্থান ঠেকাতে সামরিক হস্তক্ষেপ করেছিল।
অন্যদিকে,
- মার্শাল প্ল্যান (Marshall Plan): এটি ছিল ১৯৪৮ সালে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পুনর্গঠন পরিকল্পনা যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী পশ্চিম ইউরোপকে সহায়তা করতে চালু করা হয়।
- ব্রেজনেভ ডকট্রিন (Brezhnev Doctrine): এটি সোভিয়েত ইউনিয়নের একটি নীতি (১৯৬৮) যেখানে বলা হয়েছিল যদি কোনো কমিউনিস্ট রাষ্ট্রে সমাজতন্ত্র দুর্বল হওয়ার ঝুঁকি থাকে, সোভিয়েত ইউনিয়ন সেখানে সামরিক হস্তক্ষেপ করবে।
উৎস: History.com
লায়ন ক্লাব (Lions Clubs International):
- প্রতিষ্ঠার সাল: ১৯১৭ সালের ৭ জুন।
- প্রতিষ্ঠাতা: মেলভিন জোন্স (Melvin Jones).
- প্রথম ক্লাব: Chicago, Illinois, USA
- প্রধান কার্যালয়: Oak Brook, Illinois, United States.
- প্রধান ভাষা: ইংরেজি (তবে বিভিন্ন দেশে স্থানীয় ভাষায় কার্যক্রম চলে)।
• উদ্দেশ্য ও লক্ষ্য:
- মানবসেবামূলক কাজের মাধ্যমে সমাজের উন্নয়ন।
- দৃষ্টিশক্তি রক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ, শিশু ও বৃদ্ধদের কল্যাণে কাজ করা।
- মূল মন্ত্র: "We Serve" (আমরা সেবা করি)।
- স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সেবা প্রদান।
- সামাজিক নেতৃত্ব, নৈতিকতা ও সম্প্রদায়ে সহযোগিতা বৃদ্ধি।
বিশেষ উল্লেখ্য:
- Lions Clubs International বিশ্বের বৃহত্তম মানবসেবামূলক সংস্থা।
- ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে ৪০,০০০-এর বেশি ক্লাব রয়েছে।
- ২০ মিলিয়নেরও বেশি সদস্য সক্রিয়ভাবে কাজ করে।
- Lions Clubs Sights First প্রোগ্রাম দৃষ্টিশক্তি রক্ষা ও চোখের স্বাস্থ্য উন্নয়নে বিশেষভাবে কাজ করে।
- Lions Clubs বহুবার আন্তর্জাতিক ও জাতীয় স্তরে মানবিক ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রকল্পে নেতৃত্ব দিয়েছে।
উৎস: Lions Clubs International ওয়েবসাইট।
• ওয়েস্টফেলিয়া চুক্তি:
- ত্রিশ বছরব্যাপী অবিরামভাবে যুদ্ধ করার পর বিপর্যস্ত ইউরোপের সকল দেশের প্রতিনিধিরা ১৬৪৮ সালে ওয়েস্টফেলিয়াতে মিলিত হয়ে দুটি ভিন্ন শান্তিচুক্তি পাস করে।
- ১৬৪৮ সালের ২৪শে অক্টোবর ওয়েস্টাফেলিয়া চুক্তি সম্পাদনের মাধ্যমে দীর্ঘ ত্রিশ বছরব্যাপী ধর্মজনিত এই যুদ্ধের অবসান ঘটায়।
- ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি ইউরোপের শান্তির স্বপক্ষে প্রথম এবং সবচাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
- এটি ইউরোপকে একটি আধুনিক রাষ্ট্রব্যবস্থা নিয়ে আসতে সক্ষম হয়।
- এই সন্ধির ভূ-খন্ডগত সীমানা নেপোলিয়নের যুগ পর্যন্ত বহাল থাকে।
অন্যদিকে:
- বসনিয়া সংকট সমাধানে ডেটন শান্তি চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- লুজান চুক্তিই প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তকারী চূড়ান্ত চুক্তি।
- যুক্তরাষ্ট্রের স্বাধিনতা যুদ্ধের অবসানের লক্ষ্যে ফ্রান্সের প্যারিসে যে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তাদেরকে একত্রে প্যারিস চুক্তি বা পিস অব প্যারিস বলা হয়।
উৎস: আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
- ভানুয়াতু প্রজাতন্ত্র দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র।
- এই দ্বীপপুঞ্জটি অস্ট্রেলিয়া থেকে প্রায় ১,৭৫০ কিলোমিটার পূর্বে।
- নিউ ক্যালেডোনিয়া থেকে ৫০০ কিলোমিটার উত্তর-পূর্বে।
- ফিজির পশ্চিমে এবং সলোমন দ্বীপপুঞ্জের দক্ষিণে অবস্থিত।
- ঔপনিবেশিক আমলে এর নামকরণ করা হয়েছিল নিউ হেব্রাইডেস।
- রাজধানী শহর: পোর্ট ভিলা (এফেট দ্বীপে)।
- ভূমি এলাকা: ১২,১৯৯ বর্গ কিমি, ৪,৭১০ বর্গ মাইল।
- জনসংখ্যা: ২৯২,৬৮০ (২০১৮ অনুমান)।
ভাষা: বিসলামা (অফিসিয়াল), ফরাসি (অফিসিয়াল), ইংরেজি (অফিসিয়াল)।
- ধর্ম: খ্রিস্টান (৮৪%), প্রাণিবাদী (১৬%) ।
- মুদ্রা: ভাতু (VT) ।
অন্যদিকে,
- শ্রী বিজয়া পুরম , বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের মাঝখানে অবস্থিত ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী শহর।
- পূর্বে এ অঞ্চলের নাম ছিলো- পোর্ট ব্লেয়ার ।
- কিউবার রাজধানী- হাভানা।
- ফিজির রাজধানী- সুভা।
উৎস: ভানুয়াতু গভর্নমেন্ট এবং ব্রিটনিকা।
ফ্লোরেন্স নাইটিঙ্গেল:
- 'ফ্লোরেন্স নাইটিঙ্গেল’ নামটি ক্রিমিয়ার যুদ্ধের সাথে জড়িত।
- তিনি Lady with the Lamp নামে পরিচিত।
- যুদ্ধটি ১৮৫৩-১৮৫৬ সময়কালে সংঘটিত হয়।
- ক্রিমিয়ার যুদ্ধে নার্সিং ইতিহাসের বৈপ্লবিক উন্নয়ন ও পরিবর্তন ঘটেছিল অপ্রতুল চিকিৎসা সেবার আলো হাতে নিয়ে পাশে এসে দাঁড়ান ফ্লোরেন্স নাইটিঙ্গেল।
- ফ্লোরেন্স নাইটিংগেল কে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়।
- তাকে আধুনিক নার্সিংয়ের অগ্রদূতও বলা হয়।
উৎস: ব্রিটানিকা।
- সুইডেনের আইনসভার নাম রিকসড্যাগ যা এক কক্ষ বিশিষ্ট।
- ইংল্যান্ডের পার্লামেন্ট দুই কক্ষ বিশিষ্ট যার উচ্চকক্ষ - হাউস অব লর্ডস্ এবং নিম্নকক্ষ - হাউস অব কমনস্
- ইন্ডিয়ার পার্লামেন্ট দুই কক্ষ বিশিষ্ট যার উচ্চকক্ষ - রাজ্যসভা ও নিম্নকক্ষ - বিধানসভা।
- আয়ারল্যান্ডের পার্লামেন্ট দুই কক্ষ বিশিষ্ট যার উচ্চকক্ষ - সিনেট ও নিম্নকক্ষ - হাউজ অব রিপ্রেজেন্টেটিভ।
উৎসঃ Britannica.com
- যুক্তরাষ্ট্রের স্বায়ত্তশাসিত অঙ্গরাজ্য ১৩টি। তাই পতাকায় ১৩টি দাগ রয়েছে।
- যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্য ৫০টি। তাই তাদের পতাকায় ৫০টি তারকা চিহ্ন রয়েছে।
গণতন্ত্র:
- গণতন্ত্রের জনক -ক্লিস্টেনস।
- আধুনিত গণতন্ত্রের জনক – জন লক।
- আব্রাহাম লিংকন এর মতে 'Democracy is a government of the people, by the people and for the people'।
- গ্রিক রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটল এর মতে, রাজতন্ত্র বা অভিজাততন্ত্র হলো স্বাভাবিক সরকার।
- এরিস্টটল এর মতে ” বিকৃত সরকার হলো স্বৈরতন্ত্র, ধনতন্ত্র ” ।
উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
WWF:
- WWF এর পূর্ণরূপ World Wildlife Fund.
- WWF প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক একটি আন্তর্জাতিক বেসরকারি সংগঠন।
- জলাবায়ু, খাদ্য, বনভূমি, সুপেয় পানি, সমুদ্র, বণপ্রাণী প্রভৃতি ক্ষেত্রে WWF এর কর্মপরিধি বিস্তৃত।
- WWF প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে।
- World Wildlife Fund এর সদর দপ্তর সুইজারল্যান্ডে অবস্থিত।
- বর্তমান সভাপতি: কার্টার রবার্টস।
- WWF প্রায় ১০০টি দেশে কাজ করে।
তথ্যসূত্র - WWF অফিসিয়াল ওয়েবসাইট।
১৪ মে ২০২১ বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে মঙ্গলগ্রহে সফলভাবে মহকাশযান অবতরণ করায় চীন।
- গ্রহটিতে চীনের এটিই প্রথম অভিযান।
- এই নভোযান থেকে ‘ঝুরং’ নামের একটি রোভার রোবট মঙ্গল গ্রহে সফলভাবে অবতরণ করে।
উৎসঃ চীনের জাতীয় মহাকাশ প্রশাসন (সিএনএসএ) ওয়েবসাইট এবং বিবিসি নিউজ।
ESCWA:
- পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন ESCWA.
- ECWA এর পূর্ণরূপ United Nations Economic and Social Commission for Western Asia.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৩ সালে।
- এর উদ্দেশ্য ছিল সদস্য দেশগুলিতে অর্থনৈতিক ক্রিয়াকলাপকে উত্সাহিত করা, তাদের মধ্যে সহযোগিতা জোরদার করে উন্নয়ন ত্বরান্বিত করা।
- সদর দপ্তর: বৈরুত, লেবানন।
তথ্যসূত্র - ESCWA ওয়েবসাইট।
অক্সফাম ইন্টারন্যাশনাল একটি বহুজাতিক এনজিও কনফেডারেশন। Oxford Committee for Famine Relief (Oxfam) ১৯৪২ সালে যুক্তরাজ্যে গঠিত হলেও ১৯৯৫ সালে বিশ্বের বিভিন্ন দেশের ১৯টি বেসরকারি স্বাধীন দাতব্য প্রতিষ্ঠানের সমন্বয়ে অক্সফাম ইন্টারন্যাশনাল গঠিত হয় যা একটি কনফেডারেশন।
- বর্তমানে এর সদরদপ্তর কেনিয়ার নাইরোবি শহরে অবস্থিত।
- অক্সফাম বিশ্বের ৯০টির অধিক দেশে দারিদ্র্য বিমোচনে কাজ করছে।
(সূত্রঃ অক্সফাম ইন্টারন্যাশনাল ওয়েবসাইট)
Extradition Treaty:
- 'Extradition' (প্রত্যর্পণ) হলো একটি আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া, যার মাধ্যমে এক দেশ অন্য দেশে পালিয়ে যাওয়া অপরাধী বা অভিযুক্ত ব্যক্তিকে বিচারের মুখোমুখি করার জন্য নিজ হেফাজতে ফিরিয়ে আনে।
- এটি সাধারণত দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি।
- এই চুক্তি সাধারণত দুই বা ততোধিক দেশের মধ্যে স্বাক্ষরিত হয়, যাতে এক দেশ অপরাধীকে অন্য দেশ থেকে প্রত্যর্পণ করতে পারে, যদি সেই ব্যক্তি ওই দেশের আইনের অধীনে অপরাধ করেছে এবং সে দেশে বিচারের মুখোমুখি হওয়ার জন্য ফেরত পাঠানো প্রয়োজন।
- এই চুক্তি অনুযায়ী, দুই দেশ তাদের নাগরিকদের অপরাধের জন্য একে অপরকে ফেরত পাঠানোর জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে।
• গুরুত্বপূর্ণ শর্তসমূহ:
- প্রত্যর্পণের জন্য অপরাধটি উভয় দেশে অপরাধ হিসেবে বিবেচিত হতে হবে।
- যদি অনুরোধকারী দেশে অভিযুক্ত ব্যক্তির প্রতি অমানবিক আচরণ বা মৃত্যুদণ্ডের ঝুঁকি থাকে, তবে সাধারণত প্রত্যর্পণ করা হয় না।
- অপরাধীর বিরুদ্ধে যথাযথ প্রমাণ থাকতে হবে।
- রাজনৈতিক মতাদর্শের কারণে করা অপরাধ বা রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের সাধারণত প্রত্যর্পণ করা হয় না।
উৎস: Britannica.
জাতিসংঘের সাধারণ পরিষদ :
- জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থা সাধারণ পরিষদ।
- জাতিসংঘের সব সদস্য এ পরিষদের সদস্য।
- বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৩টি।
- বাৎসরিকভাবে এ পরিষদের অধিবেশন বসে যা সাধারণ অধিবেশন নামে পরিচিত।
- সাধারণত সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়।
- জাতিসংঘ সনদের চতুর্থ অধ্যায় (৯ - ২২ নং অনুচ্ছেদ) এ জাতিসংঘ সাধারণ পরিষদ সম্পর্কে আলোকপাত করা হয়েছে।
- জাতিসংঘ সনদের ৯ নং ধারা অনুসারে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ ৫ জন প্রতিনিধি পাঠাতে পারে।
- এই প্রতিনিধির মধ্যে সাধারণত একটি প্রধান প্রতিনিধি (অধিকাংশ ক্ষেত্রে রাষ্ট্রপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী বা রাষ্ট্রদূত) এবং সহকারী প্রতিনিধি থাকতে পারে।
- তবে, প্রয়োজন অনুযায়ী, দেশটি আরও প্রতিনিধির উপস্থিতির অনুমতি পেতে পারে, তবে ৫ জনের বেশি প্রতিনিধির অনুমতি নেই। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]
উৎস: UN General Assembly ওয়েবসাইট।
♦ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা সামরিক জোট ১৯৪৯ সালে সাক্ষরিত হয়।
NATO:
- NATO-এর পূর্ণরূপ:North Atlantic Treaty Organisation অথবা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- ন্যাটো মূলত সামরিক সহযোগিতার জোট।
- প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।
- মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।
⇒ ১৯৪৯ সালের ৪ এপ্রিল ওয়াশিংটনে এক চুক্তির মাধ্যমে ন্যাটো গঠিত হয়েছিল।
- এর মূল উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের হাত থেকে পশ্চিম বার্লিন এবং ইউরোপের নিরাপত্তা বাস্তবায়ন করা।
- ন্যাটো একটি যৌথ নিরাপত্তা চুক্তি, যে চুক্তির আওতায় জোটভুক্ত দেশগুলো পারস্পরিক সামরিক সহযোগিতা দিতে অঙ্গীকারবদ্ধ।
- এর প্রত্যেকটি সদস্য রাষ্ট্র তাদের সামরিক বাহিনীকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখতে বদ্ধপরিকর।
- এছাড়াও, ন্যাটো প্রতিষ্ঠার চুক্তিটি ১৪টি ধারার।
উৎস: NATO ওয়েবসাইট।
বঙ্গবন্ধু কূটনৈতিক পুরস্কারঃ
মুজিববর্ষ উপলক্ষ্যে প্রথমবারের মতো প্রবর্তিত হয়েছে ‘বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স”। কূটনীতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে একজন দেশি ও একজন বিদেশি কূটনীতিককে প্রতিবছর পুরস্কৃত করার সিদ্ধান্ত নেয়া হয়।
প্রথমবারের মতো এ পুরস্কার লাভ করেন -
দেশি কূটনীতিকঃ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (UNCLOS) রিয়াল এডমিরাল (অব.) এম খোরশেদ আলম। তিনি মিয়ানমার ও ভারতের সাথে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বিদেশি কূটনীতিকঃ বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মেহেরি। তিনি বাংলাদেশের সাথে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্কোন্নয়নে অনন্য ভূমিকা রাখেন।
জাতিসংঘ (United Nations):
- জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে।
- এটি বর্তমানে ১৯৩টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত।
- প্রতিষ্ঠাকালে সদস্য ছিল ৫১টি দেশ।
- নতুন রাষ্ট্র সদস্যপদ পেতে হলে সিকিউরিটি কাউন্সিলের সুপারিশে সাধারণ পরিষদে অনুমোদন পেতে হয়।
- জাতিসংঘের দাপ্তরিক ভাষা ৬ টি (ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, আরবি, চীনা ও রুশ)।
- জাতিসংঘের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হচ্ছেন মহাসচিব।
- বর্তমান মহাসচিব হলেন আন্তোনিও গুতেরেস (পর্তুগাল)।(সেপ্টেম্বর-২০২৫)
উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
- SAARC (South Asian Association for Regional Cooperation) হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠিত হয়।
- সার্কের সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
- সার্কের বর্তমান সদস্য ৮টি।
- সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ও আফগানিস্তান (৮ম তথা সর্বশেষ সদস্য)।
- সার্কের বর্তমান মহাসচিব ইসালা রুয়ান ওরাকুন এবং সভাপতি কে পি শর্মা অলি।
- সার্ক কৃষি তথ্যকেন্দ্র ঢাকায় অবস্থিত।
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র এবং সার্ক বিশ্ববিদ্যালয় নয়াদিল্লিতে অবস্থিত।
- সার্ক জ্বালানি ও পরিবেশ কেন্দ্র ইসলামাবাদে।
- সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র কাঠমুন্ডু।
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র কলম্বোতে অবস্থিত।
উৎসঃ সার্ক ওয়েবসাইট।
• রাফাল যুদ্ধবিমান:
- উৎপাদক: ড্যাসল্ট অ্যাভিয়েশন, ফ্রান্স।
- প্রথম উড্ডয়ন: ১৯৮৬ সালে
- সেবায় প্রবেশ: ফরাসি বিমান বাহিনীতে ২০০৬ সালে এবং নৌবাহিনীতে ২০০৪ সালে।
- ধরণ: "Omnirole" মাল্টিরোল ফাইটার।
- প্রধান ব্যবহার: এয়ার সুপারিওরিটি, আকাশ প্রতিরক্ষা, নিকটবর্তী আক্রমণ, দূরপাল্লার আক্রমণ, গোয়েন্দাগিরি, নৌযান বিধ্বংসী আক্রমণ, পারমাণবিক প্রতিরক্ষা।
উৎস: ড্যাসল্ট অ্যাভিয়েশন।
• অপারেশন বারবারোসার নেতৃত্ব দেন- হিটলার।
• অপারেশন বারবারোসা:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় পূর্ব ফ্রন্টের যুদ্ধ বা জার্মানীর রাশিয়া আক্রমণ।
-দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৪১ সালে ২২ জুন জার্মানীর হিটলার 'অপারেশন বারবারোসা' নামে পরিচিত সোভিয়েত ইউনিয়ন অভিযান শুরু করেছিলেন।
- এই অভিযানে ১৯টি প্যানযার ডিভিশন, ৩ হাজার ট্যাংক, ২৫০০ বিমান এবং ৭০০০ কামান অংশ গ্রহণ করে।
- সর্বমোট ত্রিশ লক্ষ সৈনিক সাথে ৬ লক্ষ মোটরযান এবং ৬-৭ লক্ষ ঘোড়া ব্যবহার হয়েছিল এই অভিযানে।
- সোভিয়েত ইউনিয়নের নেতা জোসেফ স্ট্যালিনের ইস্পাত-কঠিন নেতৃত্ব নাৎসিদের জয়রথ থামিয়ে অপারেশন বারবারোসাকে ব্যর্থ করে দেয়।
- স্ট্যালিনের নেতৃত্বে মাতৃভূমি রক্ষায় সোভিয়েত জনগণ জার্মানির বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলে।
- জার্মানরা যেসব সোভিয়েত ভূখন্ড দখল করে, সেখানেও সোভিয়েত জনগণ গেরিলা যুদ্ধ চালিয়ে যায়।
- স্ট্যালিন সোভিয়েত জনগণ ও সৈন্যদের দেশরক্ষায় ব্যাপকভাবে উৎসাহিত করেন।
- মূলত সোভিয়েতদের প্রবল প্রতিরোধের ফলেই অপারেশন বারবারোসা ব্যর্থ হয়।
তথ্যসূত্র: ব্রিটানিকা।