বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিষয়াবলি

মোট প্রশ্ন২৭,৩৪৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক বিষয়াবলি

PrepBank · পাতা ৩৮ / ২৭২ · ৩,৭০১৩,৮০০ / ২৭,৩৪৭

৩,৭০১.
ইনকা সভ্যতার ভাষা ছিল কোনটি?
  1. কুইপু
  2. কেচুয়া
  3. ইন্তি
  4. সাপা
সঠিক উত্তর:
কেচুয়া
উত্তর
সঠিক উত্তর:
কেচুয়া
ব্যাখ্যা
ইনকা সভ্যতা:
- এটি দক্ষিণ আমেরিকার একটি প্রাচীন সভ্যতা।
- ইনকা সভ্যতা পেরুকে কেন্দ্র করে গড়ে উঠেছিল।
- প্রশান্ত মহাসাগরীয় উপকূল এবং আন্দিজ পর্বতমালা বরাবর উত্তর ইকুয়েডর থেকে মধ্য চিলি পর্যন্ত বিস্তৃত ছিল।
- ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ দেখা যায় পেরুর মাচু পিচুতে।
- স্থপতি: মানকো কাপেন।
- ভাষা: কেচুয়া।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
৩,৭০২.
ECOSOC-এর প্রতিষ্ঠাকালীন ও বর্তমান সদস্য যথাক্রমে -
  1. ১৭টি ও ৫৪টি
  2. ১৮টি ও ৫৪টি
  3. ১৭টি ও ৫৮টি
  4. ১৮টি ও ৫৭টি
সঠিক উত্তর:
১৮টি ও ৫৪টি
উত্তর
সঠিক উত্তর:
১৮টি ও ৫৪টি
ব্যাখ্যা

জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC):
-  ECOSOC-এর পূর্ণরূপ: United Nations Economic and Social Council.
- অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত ইস্যু নিয়ে পলিসি নির্ধারণ, সময় ও সদস্যদের আলােচনার প্রধান অঙ্গ হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC)। 
- জাতিসংঘ সনদের দশম অধ্যায় (৬১ - ৭২নং অনুচ্ছেদ) - এ ECOSOC সম্পর্কে বলা হয়েছে।

⇒ প্রতিষ্ঠাকালীন সদস্য: ১৮টি।
- বর্তমান সদস্য: ৫৪টি।
- ১৯৬৫ সালে জাতিসংঘ সনদের তৃতীয় সংশোধনীর মাধ্যমে সদস্য সংখ্যা ৫৪ হয়।
- প্রতি বছর ১৮টি সদস্য দেশ ৩ বছরের জন্য এই পরিষদের সদস্য নির্বাচিত হয়।
- বছরে কমপক্ষে দুইবার এ পরিষদের অধিবেশন বসে নিউইয়র্কে অথবা জেনেভায়।

⇒  ECOSOC-এর ২০২৫-২০২৭ মেয়াদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের প্রার্থী হিসেবে বাংলাদেশ ১৮৯ ভোটের মধ্যে ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়।

উৎস: UN ওয়েবসাইট।

৩,৭০৩.
ইতিহাসে ‘ডেজার্ট ফক্স’ নামে খ্যাত কে ছিলেন?
  1. আনোয়ার সাদাত
  2. ফিল্ড মার্শাল রোমেল
  3. বার্নার্ড মন্টগোমারি
  4. মোস্তফা কামাল আতাতুর্ক
সঠিক উত্তর:
ফিল্ড মার্শাল রোমেল
উত্তর
সঠিক উত্তর:
ফিল্ড মার্শাল রোমেল
ব্যাখ্যা
ফিল্ড মার্শাল রোমেল:
- ফিল্ড মার্শাল এরউইন রোমেল (Erwin Rommel) ছিলেন নাজি জার্মানির একজন বিখ্যাত সেনা কমান্ডার।
- তিনি ইতিহাসে ‘ডেজার্ট ফক্স’ বা ‘মরুভূমির শিয়াল’ নামে খ্যাত।

উল্লেখ্য,
- তার বিশেষ খ্যাতি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আফ্রিকায়, বিশেষত উত্তর আফ্রিকায়, জার্মান আফ্রিকা কর্পসের (German Afrika Korps) নেতৃত্ব দেওয়ার জন্য।
- রোমেল ১৯১০ সালে জার্মানির সেনাবাহিনীতে যোগ দেন এবং দ্রুতই তার কৌশলগত দক্ষতা এবং নেতৃত্বের জন্য পরিচিতি লাভ করেন।
- এই কারণেই তিনি 'ডেজার্ট ফক্স' নামে পরিচিত হয়ে উঠেন।

এছাড়াও,
- রোমেল যুদ্ধের শেষের দিকে হিটলারের নীতির বিরোধিতা করতে শুরু করেন এবং ১৯৪৪ সালে তাকে সামরিক ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে আত্মহত্যার জন্য চাপ দেওয়া হয়।
- তার মৃত্যু আত্মহত্যা হিসেবে ঘোষণা করা হয়, যদিও এটি এক ধরনের চাপ বা ষড়যন্ত্র ছিল।
- ১৪ অক্টোবর, ১৯৪৪-এ বিষ খেয়ে আত্মহত্যা করার অনুমতি দেওয়া হয়েছিল।
- রোমেলকে তার দক্ষতা, সাহসিকতা এবং কৌশলগত চিন্তাভাবনার জন্য স্মরণ করা হয়।

উৎস: Britannica.
৩,৭০৪.
নিচের কোনটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা নয়?
  1. ক) ILO
  2. খ) IFAD
  3. গ) UNDP
  4. ঘ) IMO
সঠিক উত্তর:
গ) UNDP
উত্তর
সঠিক উত্তর:
গ) UNDP
ব্যাখ্যা
• জাতিসংঘের বিশেষায়িত সংস্থাসমূহ :
• জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ১৫ টি। এগুলো হলোঃ ILO, FAO, UNESCO, ICAO, WHO, World Bank Group, IMF, UPU, ITU, WMO, IMO, WIPO, IFAD, UNIDO এবং UNWTO.

• জাতিসংঘের তহবিল ও প্রোগ্রাম: UNDP, UNEP, UNFPA, UNICEF, WFP, UN-HABITAT.

• জাতিসংঘ সম্পর্কিত অন্যান্য সংস্থা: IAEA, IOM, CTBTO, UNAIDS, UNHCR, UNRWA, UNIDIR, UNITAR, UN WOMEN, UNSSC, UNU, UNOPS, OPCW, ITC. 


তথ্যসূত্র: ইউএন  ওয়েবসাইট ।
৩,৭০৫.
“IBERIA” - কোন দেশের বিমান সংস্থা?
  1. ক) বেলজিয়াম
  2. খ) স্পেন
  3. গ) জর্ডান
  4. ঘ) ইতালি
  5. ঙ) আইসল্যান্ড
সঠিক উত্তর:
খ) স্পেন
উত্তর
সঠিক উত্তর:
খ) স্পেন
ব্যাখ্যা
IBERIA legally incorporated as Iberia, ‘Líneas Aéreas de España, S.A. Operadora, Sociedad Unipersonal’, is the flag carrier airline of Spain, founded in 1927. Based in Madrid, it operates an international network of services from its main base of Madrid-Barajas Airport.
৩,৭০৬.
মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য কী?
  1. লিপি বা অক্ষর আবিষ্কার
  2. যুদ্ধাস্ত্র আবিষ্কার
  3. চাকা আবিষ্কার
  4. বারুদ আবিষ্কার
সঠিক উত্তর:
লিপি বা অক্ষর আবিষ্কার
উত্তর
সঠিক উত্তর:
লিপি বা অক্ষর আবিষ্কার
ব্যাখ্যা

মিশরীয় সভ্যতা:
- মিশরীয় সভ্যতার বিস্তৃতিকাল: খ্রিস্টপূর্ব ৫০০০-৫২৫ পর্যন্ত।
- মিশরে প্রথম এই সাম্রাজ্যের উদ্ভব ঘটে খ্রিস্টপূর্ব ৪০০০ অব্দে।
- একটি ছিল উত্তর মিশর অপরটি দক্ষিণ মিশর।
- স্থাপত্য ও ভাস্কর্যে তাদের ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা যায়।
- লিখন পদ্ধতির উদ্ভাবন, সেচ ব্যবস্থা চালু, চিকিৎসা শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র অংক শাস্ত্রসহ বিভিন্ন বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ অবদান সভ্যতার ইতিহাসে এক গৌরবময় অধ্যায়ের সূচনা করেছিল।
- মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য: লিপি বা অক্ষর আবিষ্কার।
- তারা সর্বপ্রথম ২৪টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করতে সক্ষম হয়।
- মিশরীয় সভ্যতার প্রথম দিকে তারা ছবি এঁকে মনের ভাব প্রকাশ করত।
- এই লিখন পদ্ধতির নাম ছিল চিত্রলিপি।
- এই চিত্রলিপিকে বলা হয় ‘হায়ারোগ্লিফিক’ বা পবিত্র অক্ষর।
- পিরামিড: মিশরীয় স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন। গিজার গ্রেট পিরামিড পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি।
- স্ফিংস: এটি ফারাও খাফরের শাসনকালে নির্মিত বিশাল মূর্তি।
- মিশরীয় সভ্যতায় বিভিন্ন দেবতার উপাসনা করা হত। যেমন -
• পাতালের দেবতা - ওসিরিস,
• যুদ্ধ এবং শিকারের সাথে যুক্ত আকাশের দেবতা - হোরাস,
• সহিংসতা, মরুভূমি এবং ঝড়ের দেবতা - শেঠ,
• শেয়াল দেবতা - আনুবিস,
• জ্ঞানের দেবতা - থোথ।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৭০৭.
উত্তর ইউরোপের দেশ কোনটি?
  1. চেক প্রজাতন্ত্র
  2. হাঙ্গেরি
  3. পোল্যান্ড
  4. ডেনমার্ক
সঠিক উত্তর:
ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
ডেনমার্ক
ব্যাখ্যা
পূর্ব ইউরোপের দেশসমূহ:
• বেলারুশ
• বুলগেরিয়া
• চেক প্রজাতন্ত্র
• হাঙ্গেরি
• পোল্যান্ড
• মলদোভা
• রোমানিয়া
• রাশিয়া
• স্লোভাকিয়া
• ইউক্রেন

উত্তর ইউরোপের দেশসমূহ:
• নরওয়ে
• সুইডেন
• ডেনমার্ক
• ফিনল্যান্ড
• আইসল্যান্ড
• যুক্তরাজ্য
• আয়ারল্যান্ড
• লিথুয়ানিয়া
• লাটভিয়া
• এস্তোনিয়া

তথ্যসূত্র - Worldatlas.com
৩,৭০৮.
পদার্থ বিজ্ঞানে ২০২২ সালে নোবেল পুরস্কার লাভ করেন কে?
  1. ক) জন এফ ক্লজার
  2. খ) অ্যান্টন জেলিঙ্গার
  3. গ) অ্যালাইন অ্যাসপেক্ট
  4. ঘ) উপরের সবাই
সঠিক উত্তর:
ঘ) উপরের সবাই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবাই
ব্যাখ্যা
বেল ইনেকুয়ালিটির পরীক্ষালব্ধ প্রমাণ ও কোয়ান্টাম এন্টেঙ্গেলমেন্ট গবেষণায় অবদানের জন্য ২০২২ সালে পদার্থ বিজ্ঞানে মোট তিনজনকে নোবেল পুরস্কার দেওয়া হয়।

এরা হলেন:
- জন এফ ক্লজার (যুক্তরাষ্ট্র)
- অ্যান্টন জেলিঙ্গার (অস্ট্রিয়া)
- অ্যালাইন অ্যাসপেক্ট (ফ্রান্স)।

নোবেল পুরস্কার-২০২২:

শান্তিতে:

- অ্যালেস বিয়ালিয়াৎস্কি (বেলারুশ)
- মেমোরিয়াল (রাশিয়ার মানবাধিকার সংগঠন)
- সেন্টার ফর সিভিল লিবার্টিস (ইউক্রেন)।
অবদান:
- বেলারুশ, রাশিয়া ও ইউক্রেনে মানবাধিকার, গণতন্ত্র ও শান্তিপূর্ণ সহাবস্থানে উল্লেখযোগ্য ভূমিকা রাখা।

সাহিত্যে:

- অ্যানি এরনো (ফ্রান্স)
অবদান:
- আপসহীন লেখনীর মাধ্যমে জেন্ডার, ভাষা ও শ্রেণিগত কারণে বিপুল বৈষম্যের শিকার হওয়া জীবনকে তুলে ধরা এবং ব্যক্তিগত স্মৃতির শিকড়, বিচ্ছিন্নতা ও সম্মিলিত অবদমন উন্মোচন।

চিকিৎসাবিজ্ঞান ও শরীরতত্ত্বে:

- সোয়ান্তে প্যাবো (সুইডেন)
অবদান:
- বিলুপ্ত হোমিনদের জিনোম এবং মানবজাতির বিবর্তন বিষয়ে গবেষণার জন্যে।

রসায়নে নোবেল:

- ক্যারোলিন আর বার্তোজ্জি (যুক্তরাষ্ট্র)
- মর্টেন মেলডাল (ডেনমার্ক)
- কে ব্যারি শার্পলেস (যুক্তরাষ্ট্র)।
অবদান:
- ক্লিক রসায়ন ও বায়োঅর্থোগোনাল রসায়নে অবদান রাখায় যা ওষুধ শিল্পকে আগামী দিনে নতুনমাত্রা দিতে পারে।

অর্থনীতিতে নোবেল:

- বেন এস বার্নানকে (যুক্তরাষ্ট্র)
- ডগলাস ডব্লিউ ডায়মন্ড (যুক্তরাষ্ট্র)ও
- ফিলিপ এইচ ডিবভিগ (যুক্তরাষ্ট্র)।
অবদান:
- ব্যাংক ও আর্থিক খাতের সংকট নিয়ে গবেষণা।

(তথ্যসূত্র: নোবেল প্রাইজ ওয়েবসাইট)
৩,৭০৯.
'অপারেশন সাউদার্ন স্পিয়ার' যুক্তরাষ্ট্র কর্তৃক কোন দেশে পরিচালিত সামরিক অভিযান?
  1. আফগানিস্তান 
  2. ইরান 
  3. ভেনিজুয়েলা 
  4. ইউক্রেন
সঠিক উত্তর:
ভেনিজুয়েলা 
উত্তর
সঠিক উত্তর:
ভেনিজুয়েলা 
ব্যাখ্যা

অপারেশন সাউদার্ন স্পিয়ার:
- 'অপারেশন সাউদার্ন স্পিয়ার' হলো যুক্তরাষ্ট্র কর্তৃক ভেনেজুয়েলা-কে লক্ষ্য করে পরিচালিত একটি সামরিক অভিযান।

⇒ মার্কিন যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে লক্ষ্য করে সামরিক অভিযান ‘অপারেশন সাউদার্ন স্পিয়ারের’ ঘোষণা দিয়েছে।
- ১৩ নভেম্বর, ২০২৫ তারিখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই ঘোষণা দেন।
- এই অভিযান মূলত ‘নার্কো বা মাদক সন্ত্রাসীদের’ লক্ষ্য করে পরিচালনা করা হয়েছে।
- এই অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে এক ডজনেরও বেশি যুদ্ধজাহাজ এবং প্রায় ১৫ হাজার সেনা মোতায়েন করেছে। 

উৎস: Al Jazeera.

৩,৭১০.
নিচের কোনটি রাজধানী শহর না?
  1. ক) ভিয়েনা
  2. খ) তিরানা
  3. গ) স্টকহোম
  4. ঘ) জুরিখ
সঠিক উত্তর:
ঘ) জুরিখ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জুরিখ
ব্যাখ্যা
-- অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা।
-- আলবেনিয়ার রাজধানী তিরানা।
-- সুইডেনের রাজধানী স্টকহোম।
-- সুইজারল্যান্ডের একটি শহর জুরিখ।
Source: worldatlas.com
৩,৭১১.
কোনটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক খেতাব?
  1. Victoria Cross
  2. Medal of Honor
  3. Legion of Honor
  4. The Cross of Honour for Valour
সঠিক উত্তর:
Medal of Honor
উত্তর
সঠিক উত্তর:
Medal of Honor
ব্যাখ্যা

⇒ Medal of Honor:
- মেডাল অব অনার (Medal of Honor) যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক পুরস্কার।
- এটি প্রথম কংগ্রেসের অনুমোদনে নৌবাহিনীর জন্য ১৮৬১ সালে এবং সেনাবাহিনীর জন্য ১৮৬২ সালে প্রবর্তিত হয়।
- শুরুতে এটি শুধুমাত্র সৈনিকদের জন্য ছিল, তবে পরবর্তীতে অফিসাররাও এটি পেতে শুরু করেন।
- এটি তাদের প্রদান করা হয় যারা "অসামান্য সাহসিকতা এবং আত্মত্যাগ" প্রদর্শন করেন।

⇒ সেনাবাহিনীর মেডাল: এটি শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে বীরত্ব প্রদর্শনের জন্য প্রদান করা হয়।

⇒ নৌবাহিনীর মেডাল: এটি যুদ্ধ এবং অযুদ্ধক্ষেত্র উভয়ের জন্য প্রদান করা হতো।
- ১৯৪২ সালের পর থেকে এটি শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে বীরত্ব প্রদর্শনের জন্য সীমাবদ্ধ।

⇒ মেডালের সাধারণ বৈশিষ্ট্য:
- এটি একটি নীল ফিতার সঙ্গে ঝুলানো থাকে।
- ফিতার কেন্দ্রে ১৩টি সাদা তারা রয়েছে।
- প্রতিটি মেডালের পেছনে "The Congress to…" খোদাই করা থাকে।
- বিজয়ীর নাম মেডালে উল্লেখ করা হয়।

⇒ উল্লেখযোগ্যতা: এটি আত্মত্যাগ, বীরত্ব এবং নিষ্ঠার সর্বোচ্চ প্রতীক।

⇒ এছাড়াও,
- ব্রিটেনের সর্বোচ্চ সামরিক খেতাব: Victoria Cross (ভিক্টোরিয়া ক্রস)।
- ফ্রান্সের সর্বোচ্চ সামরিক খেতাব: Legion of Honor (লিজিয়ন অব অনার)।
- জার্মানির সর্বোচ্চ সামরিক খেতাব: The Cross of Honour for Valour (দ্য ক্রস অব অনার ফর ভ্যালোর)।
- ভারতের সর্বোচ্চ সামরিক খেতাব: Param Vir Chakra (পরম বীর চক্র)।

তথ্যসূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট। [লিঙ্ক]

৩,৭১২.
বিশ্বের সর্ববৃহৎ মরূভূমির নাম:
  1. ক) The Antarctic desert
  2. খ) The Arctic desert
  3. গ) The Gobi desert
  4. ঘ) The Sahara desert
সঠিক উত্তর:
ক) The Antarctic desert
উত্তর
সঠিক উত্তর:
ক) The Antarctic desert
ব্যাখ্যা

- বিশ্বের সর্ববৃহৎ মরূভূমির নাম The Antarctic desert.
- এর আয়তন প্রায় ৫.৫ মিলিয়ন বর্গ কিমি।
- আর সাবট্রপিকাল বা উপক্রান্তিয় অঞ্চলের সর্ববৃহৎ মরুভূমির নাম , সাহারা মরূভূমি, যার আয়তন প্রায় ৩.৫ মিলিয়ন বর্গ কিমি।

সূত্র: https://www.statista.com/

৩,৭১৩.
’স্কটল্যান্ড ইয়ার্ড’ কোন দেশের পুলিশ সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. নেদারল্যান্ড
  4. কানাডা
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
ব্যাখ্যা

• স্কটল্যান্ড ইয়ার্ড:
- স্কটল্যান্ড ইয়ার্ড হল লন্ডন মেট্রোপলিটন পুলিশের সদর দফতরের প্রচলিত নাম।
এটি যুক্তরাজ্যের একটি বিখ্যাত পুলিশ সংস্থা।
- যা লন্ডন শহরে আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ তদন্তে প্রধান ভূমিকা পালন করে।
- প্রতিষ্ঠিত হয়: ১৮২৯ সালে,।
- উদ্যোক্তা: তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রবার্ট পিল।
- প্রথম অফিস: স্কটল্যান্ড প্লেস নামে একটি রাস্তায় অবস্থিত ছিল।
- নামের উৎস: এলাকার নাম থেকেই "Scotland Yard" নামটি প্রচলিত হয়।
- বর্তমান নাম: New Scotland Yard।

এর কার্যাবলী:
- অপরাধ তদন্ত: খুন, চুরি, জালিয়াতি, সন্ত্রাসবাদ ইত্যাদি অপরাধে তদন্ত চালায়।
- ক্রিমিনাল ইন্টেলিজেন্স: গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ।
- Forensic Service: অপরাধস্থলে বৈজ্ঞানিক প্রমাণ বিশ্লেষণ।
- জননিরাপত্তা রক্ষা: লন্ডনে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা।
- সন্ত্রাস বিরোধী কার্যক্রমে অংশগ্রহণ।

উৎস: Britannica.

৩,৭১৪.
কমনওয়েলথ গেমস শুরু হয় কত বছর পর পর?
  1. ক) ২ বছর
  2. খ) ৩ বছর
  3. গ) ৪ বছর
  4. ঘ) ৫ বছর
সঠিক উত্তর:
গ) ৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪ বছর
ব্যাখ্যা
কমনওয়েলথ গেমস প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয়।
- ২০২২ সালের ২৮ জুলাই থেকে ৮ আগস্ট ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত হবে কমনওয়েলথের ২২তম আসর।
এই আসরে ২৪ বছর পর পুনরায় ক্রিকেট ইভেন্ট ‍যুক্ত হবে।
২১তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে ২০১৮ সালে।

(সূত্র: কমনওয়েলথ গেমস ওয়েবসাইট)
৩,৭১৫.
পিং পং ডিপ্লোম্যাসির সাথে সংশ্লিষ্ট দেশ কোনটি?
  1. উত্তর কোরিয়া
  2. দক্ষিণ কোরিয়া
  3. তাইওয়ান
  4. চীন
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা

Ping Pong Diplomacy:
- পিং পং ডিপ্লোম্যাসির (Ping pong diplomacy) মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলা ২০ বছরের বৈরি সম্পর্কের সমাপ্তি ঘটে।
- ১৯৭১ সালে ৩১তম বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় জাপানের নাগোয়াতে।
- সেখানে যোগ দেওয়া মার্কিন টেবিল টেনিস দলকে আমন্ত্রণ জানায় চীন।
- ১৯৪৯ সালের পর কোনো মার্কিন প্রতিনিধির এটাই প্রথম চীন সফর।
- সেই ঐতিহাসিক সফরের পর চীন-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়।
- এর জেরেই ১৯৭২ সালের জুলাইয়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন চীন সফরে আসেন।
- এরপরই সিনো-মার্কিন বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
- এই ঘটনা পরবর্তীতে ‘ পিংপং কূটনীতি’ হিসেবে খ্যাত হয়।
- পিংপং কূটনীতি চীনের সকল জনগণকে উজ্জীবিত করেছিল।
- এটি চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কোন্নয়নে বড় অবদান রেখেছে।

উল্লেখ্য,
- মূলত পিং পং খেলাটি চীনে অনুষ্ঠিত হওয়ায় এটি চীনের সাথেই অধিকতর সম্পর্কিত।

উৎস: ব্রিটানিকা।

৩,৭১৬.
IMO- এর অধীনে কোন চুক্তি জাহাজ দূষণ নিয়ন্ত্রণ করে? 
  1. STCW
  2. MARPOL
  3. ISPS
  4. SOLAS
সঠিক উত্তর:
MARPOL
উত্তর
সঠিক উত্তর:
MARPOL
ব্যাখ্যা

IMO:
- পূর্ণ নাম: International Maritime Organization (IMO)।
- প্রতিষ্ঠা সাল: ১৯৪৮ (কনভেনশন গৃহীত); কার্যকর: ১৯৫৮।
- প্রতিষ্ঠাতা: জাতিসংঘের অধীনে; প্রথমে IMCO (Intergovernmental Maritime Consultative Organization) নামে।
- ধরন: জাতিসংঘের বিশেষায়িত সংস্থা; সরকারী সদস্যদের আন্তর্জাতিক ফোরাম।
- সদর দপ্তর: লন্ডন, যুক্তরাজ্য (Albert Embankment, SE1 7SR)।
- সদস্য সংখ্যা: ১৭৬টি সদস্য রাষ্ট্র এবং ৩টি যুক্ত সংস্থা ( নভেম্বর,২০২৫ পর্যন্ত)।
- মোটো: "Safe, secure and efficient shipping on clean oceans" (নিরাপদ, নিরাপত্তাময় এবং দক্ষ শিপিং পরিষ্কার সমুদ্রে)।
- মূল ফোকাস:
- নিরাপত্তা (SOLAS),
- দূষণ নিয়ন্ত্রণ (MARPOL),
- নিরাপত্তা (ISPS Code),
- এবং ডিজিটালাইজেশন (MASS - Maritime Autonomous Surface Ships)।

উৎস: IMO ওয়েবসাইট।

৩,৭১৭.
‘পরিপূর্ণ জীবন বিকাশই হল শিক্ষা।’ - কার উক্তি?
  1. রুশো
  2. ভলতেয়ার
  3. স্পেন্সার
  4. ম্যাকাইভার
সঠিক উত্তর:
স্পেন্সার
উত্তর
সঠিক উত্তর:
স্পেন্সার
ব্যাখ্যা

হার্বার্ট স্পেন্সার এর মতে,'পরিপূর্ণ জীবন বিকাশই শিক্ষা'।
 - সক্রেটিস এর মতে, শিক্ষা হল মিথ্যার অপনোদন ও সত্যের বিকাশ ।
- সু অভ্যাস গঠনের নামে শিক্ষা- রুশো।- মহাত্মা গান্ধী বলেছেন, শিক্ষা হচ্ছে দেহ, মন ও আত্মার পরিপূর্ণ ও সুষম বিকাশ।
- শিশুর প্রথম শিক্ষালয় হলো পরিবার।

সূত্র: Britannica.com

৩,৭১৮.
"অক্সফোর্ড ইউনিভার্সিটি" কোন দেশে অবস্থিত?
  1. যুক্তরাজ্য
  2. কানাডা
  3. অস্ট্রেলিয়া
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
ব্যাখ্যা
অক্সফোর্ড ইউনিভার্সিটি:
- অক্সফোর্ড ইউনিভার্সিটি (University of Oxford) বিশ্বের অন্যতম প্রাচীন এবং শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর একটি।
- এটি ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে অবস্থিত এবং ১০৯৬ সালের দিকে এর শিক্ষা কার্যক্রম শুরু হয় বলে ধারণা করা হয়।
- অক্সফোর্ড বিশ্বের প্রাচীনতম ইংরেজি-ভাষাভিত্তিক বিশ্ববিদ্যালয়।
- ১২শ শতাব্দীতে এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে।
- এটি একটি কলেজ-ভিত্তিক বিশ্ববিদ্যালয়, যেখানে ৩৯টি স্বতন্ত্র কলেজ রয়েছে।
- কলেজগুলো শিক্ষার্থীদের আবাসন, খাদ্য, এবং সাংস্কৃতিক কার্যক্রমের সুযোগ প্রদান করে।
- অক্সফোর্ড নিয়মিতভাবে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় অন্তর্ভুক্ত।
- গবেষণা ও শিক্ষার মানে এটি স্বীকৃত।
- অক্সফোর্ড থেকে বহু নোবেল বিজয়ী, রাজনীতিবিদ, বিজ্ঞানী, এবং সাহিত্যিক শিক্ষা গ্রহণ করেছেন।
- এর মধ্যে রয়েছেন স্যার উইনস্টন চার্চিল, স্টিফেন হকিং, এবং মালালা ইউসুফজাই।
- অক্সফোর্ড ইউনিভার্সিটি ইংল্যান্ডের অক্সফোর্ড শহরের কেন্দ্রে অবস্থিত।

উৎস: Oxford University Official Website
Times Higher Education
Britannica Encyclopedia
৩,৭১৯.
নিচের কোন দেশটির মুদ্রা রিয়াল?
  1. ইরাক
  2. ইরান
  3. সংযুক্ত আরব আমিরাত
  4. সিরিয়া
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা
রিয়াল যেসব দেশের মুদ্রা:
- সৌদি আরব
- ওমান
- ইয়েমেন
- কাতার
- ইরান

দিনার যেসব দেশের মুদ্রা:
- ইরাক
- কুয়েত
- জর্ডান
- বাহরাইন
- আলজেরিয়া 
- তিউনেশিয়া

দিরহাম যেসব দেশের মুদ্রা:
- সংযুক্ত আরব আমিরাত
- মরক্কো

পাউন্ড যেসব দেশের মুদ্রা:
- মিশর
- সিরিয়া
- লেবানন 

তথ্যসূত্র - Britannica.com
৩,৭২০.
বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কীভাবে রক্ষা হয়?
  1. IMF-এর bailout package-এর মাধ্যমে
  2.  IDA credit-এর মাধ্যমে
  3. বিশ্ব ব্যাংকের budgetary support-এর মাধ্যমে
  4. প্রবাসীদের পাঠানাে remittance-এর মাধ্যমে
সঠিক উত্তর:
IMF-এর bailout package-এর মাধ্যমে
উত্তর
সঠিক উত্তর:
IMF-এর bailout package-এর মাধ্যমে
ব্যাখ্যা

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) ও বাণিজ্য ঘাটতি :
- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) অন্যতম কাজ - সদস্য দেশগুলোর বাণিজ্য ঘাটতি দূর করণে ব্যবস্থা করা।
- বাণিজ্য ঘাটতি দূর করার জন্য IMF তার সদস্য দেশগুলোকে বড় আকারের ঋণ প্রদান করে থাকে (Bailout Package - এর মাধ্যমে)।
- বাংলাদেশও IMF এর সদস্য হিসাবে Bailout Package - এর মাধ্যমে ঋণ গ্রহণ করে বাণিজ্য ঘাটতি পূরণ করে থাকে।

উল্লেখ্য,
- প্রবাসীদের পাঠানো remittance বাণিজ্য ঘাটতি কমাতে সহায়তা করে, কিন্তু পুরোপুরি ভারসাম্য আনতে পারে না।

উৎস: ব্রিটানিকা, OSMBA প্রোগ্রাম- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৭২১.
গ্রিসের পূর্ব নাম ছিল কী ছিল?
  1. ঈজিয়ান
  2. হেলাস
  3. বলকান
  4. এথেন্স
সঠিক উত্তর:
হেলাস
উত্তর
সঠিক উত্তর:
হেলাস
ব্যাখ্যা
গ্রীক সভ্যতা: 
- গ্রিসের মহাকবি হোমারের 'ইলিয়ড' ও 'ওডিসি' মহাকাব্য দুটিতে বর্ণিত চমকপ্রদ কাহিনীর মধ্যে লুকিয়ে থাকা সত্যকে খুঁজে বের করার অদম্য ইচ্ছা উৎসাহিত করে তোলে প্রত্নতত্ত্ববিদদের।
- উনিশ শতকের শেষে হোমারের কাহিনী আর কবিতায় সীমাবদ্ধ থাকে না, বেরিয়ে আসে এর ভিতরের সত্য ইতিহাস।
- ঈজিয়ান সাগরের দ্বীপপুঞ্জে এবং এশিয়া মাইনরের পশ্চিম উপকূলে আবিষ্কৃত হয় এক উন্নততর প্রাচীন নগর সভ্যতা।
- সন্ধান মেলে মহাকাব্যের ট্রয় নগরীসহ একশত নগরীর ধ্বংস স্তুপের।
- ইউরোপ মহাদেশের এই অঞ্চলেই প্রথম সভ্যতার উন্মেষ ঘটেছিল।

ভৌগোলিক অবস্থা ও সময়কাল: 
- গ্রিস দেশটি আড্রিয়াটিক সাগর, ভূ-মধ্যসাগর ও ঈজিয়ান সাগর দ্বারা পরিবেষ্টিত।
- ইউরোপের দক্ষিণ দিকে অবস্থিত বলকান উপদ্বীপ।
- এর দক্ষিণাংশে একটি ছোট পাহাড়ি দেশ গ্রিস।
- গ্রিস মূলত একটি পর্বতময় দ্বীপ রাষ্ট্র।
- আনুমানিক খ্রিস্টপূর্ব ১৩০০-১২০০ খ্রিস্টপূর্বাব্দে গ্রিক সভ্যতার সূচনা হয় যার পূর্ণ বিকাশ ঘটে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ ও ৫ম শতকে।
- গ্রিকরা ৩৩৮ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সভ্যতার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়।

সভ্যতায় গ্রিসের অবদান:
- গ্রিসের পূর্ব নাম ছিল হেলাস।
- রোমানরা পরবর্তিকালে এর নামকরণ করে গ্রিস।
- গ্রিক সংস্কৃতি হেলেনীয় সংস্কৃতি নামে বেশি পরিচিত।
- অসংখ্য নগররাষ্ট্র নিয়ে গড়ে উঠা প্রাচীন গ্রিসে সংস্কৃতির বিভিন্ন ধারা এবং গণতন্ত্র চর্চার মূল কেন্দ্র ছিল এথেন্স।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৭২২.
প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) পালিত হয়ে থাকে?
  1. প্রথম সোমবার
  2. দ্বিতীয় সোমবার
  3. তৃতীয় সোমবার
  4. চতুর্থ সোমবার
সঠিক উত্তর:
প্রথম সোমবার
উত্তর
সঠিক উত্তর:
প্রথম সোমবার
ব্যাখ্যা
UN HABITAT:
- UN HABITAT-এর পূর্ণরুপ: United Nations Human Settlements Programme.
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৭৫ সালে।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- বর্তমান নিবাহী প্রধান: অ্যানাক্লাউডিয়া রসবাচ।
- UN-Habitat ৯০টিরও বেশি দেশে জ্ঞান, নীতি পরামর্শ, প্রযুক্তিগত সহায়তা এবং সহযোগিতামূলক পদক্ষেপের মাধ্যমে শহর এবং মানব বসতিতে রূপান্তরমূলক পরিবর্তন প্রচারের জন্য কাজ করে।

⇒ ১৯৭৬ সালের ৩১ মে-১১ জুন কানাডার ভ্যাঙ্কুভারে নগরায়নের চ্যালেঞ্জকে পুরোপুরি স্বীকৃতি দেওয়ার জন্য UN HABITAT-এর মানব বসতিতে জাতিসংঘের প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

উল্লেখ্য,
- সমাজের সব শ্রেণি পেশার মানুষের আশ্রয় বিনির্মাণে কাজ করে UN-HABITAT।
- প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) পালন করা হয়।

উৎস: UN HABITAT ওয়েবসাইট।
৩,৭২৩.
বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান-
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৬টি
সঠিক উত্তর:
গ) ৫টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫টি
ব্যাখ্যা

• ১-২২ জুলাই ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫ টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় বিশ্বব্যাংক।
• বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গসংস্থা পাঁচটি। এগুলো হলোঃ
- IBRD,
- IDA,
- IFC,
- ICSID এবং
- MIGA.

উৎসঃ বিশ্ব ব্যাংকের ওয়েবসাইট।

৩,৭২৪.
জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থার সদরদপ্তর কোন শহরে অবস্থিত?
  1. ক) রোম
  2. খ) প্যারিস
  3. গ) ভিয়েনা
  4. ঘ) জেনেভা
সঠিক উত্তর:
গ) ভিয়েনা
উত্তর
সঠিক উত্তর:
গ) ভিয়েনা
ব্যাখ্যা

- জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা UNIDO (United Nations Industrial Development Organization) এর সদরদপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- এটি ১৯৬৬ সালের ১৭ নভেম্বর প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৫ সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বাংলাদেশ ১৯৮৫ সালের ২৮ জুন UNIDO এর সদস্যপদ লাভ করে।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭০টি দেশ।
- বর্তমান মহাপরিচালক চীনের লি ইয়ং।
(তথ্যসূত্রঃ UNIDO ওয়েবসাইট)

৩,৭২৫.
Federalnaya Sluzhba Bezopasnosti এর প্রতিষ্ঠাকালীন নাম ছিল কোনটি?
  1. RSB
  2. RSK
  3. BKR
  4. KGB
সঠিক উত্তর:
KGB
উত্তর
সঠিক উত্তর:
KGB
ব্যাখ্যা
FSB:
- এটি রাশিয়ার প্রধান গোয়েন্দা সংস্থা।
- এর পূর্ণরূপ The Federal Security Service যা রাশিয়ান ভাষায় Federalnaya Sluzhba Bezopasnosti.
- প্রতিষ্ঠাকালীন নাম: KGB (Committee for State Security)।
- ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হওয়ার পর ১৯৯৪-৯৫ সময়ে এর নাম হয় - Federal Counterintelligence Service (FSK) |
- ১৯৯৫ সাল থেকে এই সংস্থাটির বর্তমান নাম করেন তৎকালীন রাশিয়ার প্রেসিডেন্ট Boris Yeltsin.
- রাশিয়ার অভ্যন্তরীন নিরাপত্তা, সীমান্ত অপরাধ, চোরাচালান, ফেডারেল কোন আইন ভঙ্গ করলে তার তদন্ত ও অপরাধী সনাক্তকরণ ইত্যাদি বিষয়ে FSB কার্যক্রম পরিচালনা করে থাকে।

তথ্যসূত্র - FSB অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৭২৬.
হাজার হ্রদের দেশ হিসেবে পরিচিত কোনটি?
  1. নরওয়ে
  2. নিউজিল্যান্ড
  3. ডেনমার্ক
  4. ফিনল্যান্ড
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
ব্যাখ্যা

• হাজার হ্রদের দেশ:
- ফিনল্যান্ড উত্তর ইউরোপের একটি দেশ।
- ফিনল্যান্ডের হাজার হাজার হ্রদের কারণেই দেশটির ডাকনাম 'হাজার হ্রদের দেশ'।
- জনসংখ্যার সাথে হ্রদের সংখ্যার তুলনা করলে দেখা যায় যে প্রতি ২৬ জন ফিনের জন্য একটি হ্রদ রয়েছে।
- ফিনল্যান্ডের ভূমি এলাকার ১০% জল।
- লেকল্যান্ড ফিনল্যান্ডের একটি অংশ যেখানে সর্বাধিক সংখ্যক হ্রদ রয়েছে।
- লেকল্যান্ডের বৃহত্তম হ্রদ হল "সাইমা" যা সাইমা রিংড সিলের আবাসস্থল হওয়ার জন্য জনপ্রিয়।

• পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগলিক উপনাম:
- নিশীথ সূর্যের দেশ: নরওয়ে।
- সূর্যোদয়ের দেশ: জাপান।
- সাদা হাতির দেশ: থাইল্যান্ড।
- হাজার হ্রদের দেশ: ফিনল্যান্ড।
- নীল নদের দেশ: মিশর।
- ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া।
- পিরামিডের দেশ: মিশর।
- ভূমিকম্পের দেশ: জাপান।
- ম্যাপল পাতার দেশ: কানাডা।

উৎস: Britannica.com

৩,৭২৭.
UNIDO প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. ক) মস্কো
  2. খ) লন্ডন
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) ভিয়েনা
সঠিক উত্তর:
ঘ) ভিয়েনা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভিয়েনা
ব্যাখ্যা
UNIDO:

- এর প্রধান কার্যালয় ভিয়েনায় অবস্থিত।
- UNIDO এর পূর্ণরূপ: United Nations Industrial Development Organization.
- এটি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- UNIDO এর ১৭১ তম সদস্যপদ লাভ করে পালাউ।
- বর্তমান মহাপরিচালকের নাম Gerd Muller (গার্ড মুলার)।

তথ্যসূত্র - UNIDO অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৭২৮.
ওআইসি- এর অফিসিয়াল ভাষা কয়টি?
  1. ২ টি
  2. ৩ টি
  3. ১ টি
  4. ৪ টি
সঠিক উত্তর:
৩ টি
উত্তর
সঠিক উত্তর:
৩ টি
ব্যাখ্যা
→ ওআইসি- এর অফিসিয়াল ভাষা  ৩ টি।
• ওআইসি(OIC):

- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation.
- OIC একটি ইসলামি সহযোগিতা সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
→ গঠন: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
- ১৯৭২ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ওআইসি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি। [মে, ২০২৫]
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।( ১২তম)
- এটির অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফরাসি।

উল্লেখ্য,
- এর মহাসচিব ওআইসি'র নির্বাহী ক্ষমতার অধিকারী।
- বর্তমান মহাসচিব আফ্রিকার দেশ চাঁদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুসেইন ইব্রাহিম তাহা।

উৎস: OIC ওয়েবসাইট।
৩,৭২৯.
Sustainable development goals অর্জনের নির্ধারিত বছর -
  1. ক) ২০২৫
  2. খ) ২০৩০
  3. গ) ২০৩৫
  4. ঘ) ২০৪০
সঠিক উত্তর:
খ) ২০৩০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০৩০
ব্যাখ্যা
• SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে। 

• লক্ষ্যমাত্রাসমূহ হলো:
১. দারিদ্র্য নির্মূল, 
২. ক্ষুধামুক্তি, 
৩. সুস্বাস্থ্য, 
৪. মানসম্মত শিক্ষা, 
৫. লিঙ্গ সমতা, 
৬. বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, 
৭. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি, 
৮. উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, 
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো, 
১০. বৈষম্য হ্রাস, 
১১. টেকসই শহর ও জনগণ, 
১২. পরিমিত ভোগ ও উৎপাদন, 
১৩. জলবায়ু বিষয়ে পদক্ষেপ, 
১৪. সামুদ্রিক বাস্তুসংস্থান, 
১৫. স্থলভাগের জীবন, 
১৬. শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
১৭. অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

তথ্যসূত্র: SDG ওয়েবসাইট।
৩,৭৩০.
'দিয়াগো গার্সিয়া' কোথায় অবস্থিত?
  1. ক) আন্দামান সাগর
  2. খ) ভারত মহাসাগর
  3. গ) দক্ষিণ চীন সাগর
  4. ঘ) পূর্ব প্রশান্ত মহাসাগর
সঠিক উত্তর:
খ) ভারত মহাসাগর
উত্তর
সঠিক উত্তর:
খ) ভারত মহাসাগর
ব্যাখ্যা
দিয়াগো গার্সিয়া দ্বীপটি মধ্যে ভারত মহাসাগরে অবস্থিত। 
দিয়াগো গার্সিয়া একটি প্রবাল দ্বীপ যা চ্যাগোস দ্বীপপুঞ্জ এর অন্তর্ভুক্ত। 
দ্বীপটি বর্তমানে ব্রিটিশ ইন্ডিয়ান ওশান টেরিটোরির অংশ হিসেবে পরিচালিত হচ্ছে। 
এখানে ১৯৬৮ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে।

উৎসঃ ওয়ার্ল্ড এটলাস, ব্রিটানিকা।
৩,৭৩১.
জাতিসংঘ সনদের কোন অধ্যায়ে জাতিসংঘ সাধারণ পরিষদ সম্পর্কে বর্ণনা করা হয়েছে?
  1. ৪র্থ অধ্যায়
  2. ৫ম অধ্যায়
  3. ১০ম অধ্যায়
  4. ১৪তম অধ্যায়
সঠিক উত্তর:
৪র্থ অধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
৪র্থ অধ্যায়
ব্যাখ্যা
জাতিসংঘ সনদ (UN Charter):
- ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে অনুষ্ঠিত সানফ্রান্সিসকো সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- জাতিসংঘ সনদের রচয়িতা: আর্চিবাল্ড ম্যাকলিশ (Archibald Macleish)।
- সনদে মোট ১১১টি অনুচ্ছেদ ও ১৯টি অধ্যায় রয়েছে।

⇒ জাতিসংঘের সাধারণ পরিষদ:
- জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সমন্বয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ গঠিত।
- সাধারণ পরিষদের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।
- সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ এক বছর।
- জাতিসংঘ সনদের চতুর্থ অধ্যায় (৯ - ২২ নং অনুচ্ছেদ) এ জাতিসংঘ সাধারণ পরিষদ সম্পর্কে আলোকপাত করা হয়েছে।

⇒ জাতিসংঘ সনদের অধায়গুলো:
- অধ্যায় ১: উদ্দেশ্য ও মূলনীতি,
- অধ্যায় ২: সদস্যপদ,
- অধ্যায় ৩: অঙ্গসমূহ,
- অধ্যায় ৪: সাধারণ পরিষদ,
- অধ্যায় ৫: নিরাপত্তা পরিষদ,
- অধ্যায় ৬: বিরোধাদির শান্তিপূর্ণ মীমাংসা,
- অধ্যায় ৭: শান্তির প্রতি হুমকি, শান্তিভঙ্গ এবং আক্রমণাত্মক কার্যাদি সম্পর্কে ব্যবস্থা,
- অধ্যায় ৮: আঞ্চলিক ব্যবস্থাসমূহ
- অধ্যায় ৯: আন্তর্জাতিক অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা,
- অধ্যায় ১০: অর্থনৈতিক ও সামাজিক পরিষদ,
- অধ্যায় ১১: অস্বায়ত্তশাসিত অঞ্চলসমূহ সম্পর্কে ঘোষণা,
- অধ্যায় ১২: আন্তর্জাতিক অছি ব্যবস্থা,
- অধ্যায় ১৩: অছি পরিষদ,
- অধ্যায় ১৪: আন্তর্জাতিক আদালত,
- অধ্যায় ১৫: সচিবালয়,
- অধ্যায় ১৬: বিবিধ ধারাসমূহ,
- অধ্যায় ১৭: অন্তর্বর্তীকালীন নিরাপত্তা ব্যবস্থাদি,
- অধ্যায় ১৮: সংশোধনের নিয়মাবলি অধ্যায়,
- অধ্যায় ১৯: অনুমোদন ও স্বাক্ষরদান।

উৎস: UN General Assembly ওয়েবসাইট।
৩,৭৩২.
খেমারুজদের নেতা ছিলেন কে?
  1. ক) হোচিমিন
  2. খ) লরা কাবিলা
  3. গ) পলপট
  4. ঘ) ম্যানুয়েলু মারুলেন্দা
সঠিক উত্তর:
গ) পলপট
উত্তর
সঠিক উত্তর:
গ) পলপট
ব্যাখ্যা
- খেমারুজ হলো কম্বোডিয়ান কমিউনিস্ট পার্টির সামরিক শাখা। খেমারুজদের নেতা ছিলেন পলপট।
- পলপটের নেতৃত্বে ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত চার বছরের খেমারুজ শাসনে কম্বোডিয়ায় প্রায় ২০ লক্ষ মানুষ বিভিন্ন কারণে মারা যায় যা ‘কম্বোডিয়ান গণহত্যা’ নামে পরিচিত।
- ১৯৭৯ সালে পলপট ও খেমারুজ শাসনের পতন ঘটে।
(তথ্যসূত্রঃ হিস্টোরি ডটকম)
৩,৭৩৩.
'হাইফা' কোন দেশের সমুদ্রবন্দর?
  1. ইরান
  2. লেবানন
  3. ইসরাইল
  4. পোল্যান্ড
সঠিক উত্তর:
ইসরাইল
উত্তর
সঠিক উত্তর:
ইসরাইল
ব্যাখ্যা
- হাইফা : ইসরাইলের প্রধান সমুদ্রবন্দর

অন্যদিকে-
- বৈরুত : লেবাননের সমুদ্রবন্দর
- ডানজিগ : পোল্যান্ডের সমুদ্রবন্দর
- বন্দর আব্বাস ও চাবাহার : ইরানের সমুদ্রবন্দর।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস।
৩,৭৩৪.
আন্তর্জাতিক জীববৈচিত্র্য কনভেনশন গৃহিত হয় কত সালে?
  1. ১৯৭৯ সালে
  2. ১৯৮৭ সালে
  3. ১৯৯২ সালে
  4. ১৯৯৯ সালে
সঠিক উত্তর:
১৯৯২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯২ সালে
ব্যাখ্যা
- জাতিসংঘ পরিবেশ কর্মসূচির উদ্যোগে ১৯৯২ সালের ২২শে মে কেনিয়ার নাইরোবিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য কনভেনশন গৃহিত হয়।
- এটি স্বাক্ষরের জন্যে একই বছরের ৫ জুন রিও ধরিত্রী সম্মেলনে উন্মুক্ত করা হয়।
- স্বাক্ষরকারী ৩০টি দেশ এটি অনুমোদন করলে ১৯৯৩ সালের ২৯ ডিসেম্বর এই কনভেনশন কার্যকর হয়।
- এটির অংশীদার ১৯৬টি দেশ/অঞ্চল এবং স্বাক্ষকারীরর সংখ্যা ১৬৮টি।
- ২২ মে কনভেনশন গৃহিত হওয়ার দিনটিকে প্রতিবছর ‘বিশ্ব জীববৈচিত্র্য দিবস’ হিসেবে পালন করা হয়।
(তথ্যসূত্রঃ Convention on Biological Diversity ওয়েবসাইট)
৩,৭৩৫.
’গর্গানের মহাপ্রাচীর‘ কোথায় অবস্থিত?
  1. চীন
  2. মিশর
  3. ইরান
  4. ব্রাজিল
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা
• গর্গানের মহাপ্রাচীর (Great Wall of Gorgan):
-  গর্গানের মহাপ্রাচীর উত্তর ইরানে, কাস্পিয়ান সাগরের দক্ষিণে অবস্থিত।
- এটি "রেড ওয়াল অফ ইরান" (Red Snake) নামেও পরিচিত।
- এটি খ্রিস্টপূর্ব ৫ম শতক থেকে খ্রিস্টীয় ৬ষ্ঠ শতকের মধ্যে নির্মিত হয় বলে ধারণা করা হয়।
- মূলত এটি ছিল আক্রমণকারী নোমাদিক (যাযাবর) গোষ্ঠীগুলোর হাত থেকে পারস্য সাম্রাজ্যকে রক্ষা করার জন্য নির্মিত।
- প্রাচীরটি মূলত পাঁকা ইট এবং পোড়ামাটির ইট দিয়ে তৈরি।
-  এটি চীনের মহাপ্রাচীরের পর বিশ্বের দ্বিতীয় দীর্ঘ প্রতিরক্ষা প্রাচীর হিসেবে বিবেচিত হয়।
-  এটি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন, এবং এখনও গবেষণাধীন।

উৎস: ব্রিটানিকা।
৩,৭৩৬.
ভূমি মাইন ব্যবহার, গুদামজাত, উৎপাদন ও সরবরাহ নিষিদ্ধ সংক্রান্ত চুক্তিটির নাম -
  1. ক) অসলো চুক্তি
  2. খ) মন্ট্রিল চুক্তি
  3. গ) ভিয়েনা চুক্তি
  4. ঘ) অটোয়া চুক্তি
সঠিক উত্তর:
ঘ) অটোয়া চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অটোয়া চুক্তি
ব্যাখ্যা
• Anti-Personnel Mine Ban Convention (Ottowa Treaty):
- ভূমি মাইন ব্যবহার, গুদামজাত করা, উৎপাদন করা ও সরবরাহ করা নিষিদ্ধ সংক্রান্ত চুক্তিটির নাম হচ্ছে 'এন্টি পারসোনাল মাইন ব্যান কনভেনশন' যা অটোয়া চুক্তি নামেও অভিহিত করা হয়।
- ১৯৯৭ সালের ডিসেম্বরে অটোয়ায় ১২২টি দেশ ভূমি-মাইন চুক্তি স্বাক্ষর করে।
- যুক্তরাষ্ট্র সহ রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, ভিয়েতনাম ও তুরস্ক এ চুক্তি স্বাক্ষরে অস্বীকৃতি জানায় ।
- ১৯৯৯ সালের ১ মার্চ থেকে এটি আন্তর্জাতিক আইনে পরিণত হয়েছে।

সূত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
৩,৭৩৭.
সুরিনামের অফিসিয়াল ভাষা কোনটি?
  1. ইংরেজি
  2. স্প্যানিশ
  3. ফরাসি
  4. ডাচ 
সঠিক উত্তর:
ডাচ 
উত্তর
সঠিক উত্তর:
ডাচ 
ব্যাখ্যা

সুরিনাম: 
- অফিসিয়াল নাম: সুরিনাম প্রজাতন্ত্র (Republic Suriname).
- রাজধানী: প্যারামারিবো (Paramaribo)
- আয়তন: ১৬৩,৮২০ বর্গকিলোমিটার।
- অফিসিয়াল ভাষা : ডাচ (Dutch);
- মুদ্রা: সুরিনামি ডলার (SRD)
- সর্বোচ্চ বিন্দু : জুলিয়ানাটপ (১,২৮৬ মিটার)।
- স্বাধীনতা লাভ: ২৫ নভেম্বর, ১৯৭৫ (নেদারল্যান্ডস থেকে)।

• কয়েকটি দেশের রাজধানী: 
- বেলিজ: বেলমোপান,
- গুয়েতেমালা: গুয়েতেমালা সিটি,
- এল সালভেদর: সান সালভেদর,
- নিকারাগুয়া: মানাগুয়া,
- পানামা: পানামা সিটি,
- হন্ডুরাস: তেগুচিগালপা।

উৎস: ব্রিটানিকা ওয়েবসােইট।

৩,৭৩৮.
আটলান্টিক ও উত্তর প্রশান্ত মহাসাগরে উৎপত্তি হওয়া ঝড়গুলো কী নামে পরিচিত?
  1. হারিকেন
  2. টাইফুন
  3. সাইক্লোন
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
হারিকেন
উত্তর
সঠিক উত্তর:
হারিকেন
ব্যাখ্যা
হারিকেন:
- সাধারণত আটলান্টিক ও উত্তর প্রশান্ত মহাসাগরে উৎপত্তি হওয়া ঝড়গুলোকে হারিকেন নামে অভিহিত করা হয়।
- যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কিউবা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোতে হারিকেন আঘাত করে।
- এটি প্রতি ঘন্টায় ১১৯ কিলোমিটার (৭৪ মাইল প্রতি ঘন্টা) বেগে প্রবাহিত হয়।
- একটি হারিকেন থেকে ভারী বৃষ্টি এবং বন্যা হতে পারে।
- সাফির-সিম্পসন হারিকেন উইন্ড স্কেল হল ১ থেকে ৫ রেটিং বা বিভাগ, হারিকেনের সর্বাধিক স্থায়ী বাতাসের উপর ভিত্তি করে।
ক্যাটাগরি যত বেশি, হারিকেনের সম্পত্তির ক্ষতির সম্ভাবনা তত বেশি।

তথ্যসূত্র - নাসা ওয়েবসাইট।
৩,৭৩৯.
BIMSTEC এর সদস্য দেশ নয় কোনটি?
  1. বাংলাদেশ
  2. পাকিস্তান
  3. ভারত
  4. শ্রীলঙ্কা
সঠিক উত্তর:
পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তান
ব্যাখ্যা
• BIMSTEC:
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-operation.
- প্রতিষ্ঠিত হয়: ৬ জুন, ১৯৯৭ সালে।
- এর সদর দপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত।
- BIMSTEC এর সর্বশেষ সদস্য দেশ নেপাল ও ভুটান।
- ২০০৪ সালের ফেব্রুয়ারিতে নেপাল ও ভুটান পূর্ণ সদস্য হয়।

উল্লেখ্য, 
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
- সদস্য সমূহ: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভুটান, মায়ানমার ও নেপাল।

সূত্র: BIMSTEC ওয়েবসাইট।
৩,৭৪০.
খনিজ তেল উত্তোলনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
  1. সৌদি আরব
  2. রাশিয়া
  3. মার্কিন যুক্তরাষ্ট্র
  4. ইরান
সঠিক উত্তর:
মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
মার্কিন যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- বিপি প্রকাশিত Statistical Review of World Energy-2021 রিপোর্ট অনুযায়ী ২০২০ সালে বিশ্বে দৈনিক গড় তেলের উৎপাদনে:
- প্রথম : যুক্তরাষ্ট্র (১৬.৪৭ মিলিয়ন ব্যারেল)
- দ্বিতীয় : সৌদি আরব (১১.০৩ মিলিয়ন ব্যারেল)
- তৃতীয় : রাশিয়া (১০.৬৬ মিলিয়ন ব্যারেল)।
- জ্বালানি তেল ব্যবহারে শীর্ষ দেশ : চীন
- তেলের রিজার্ভে শীর্ষ দেশ : ভেনেজুয়েলা।
(তথ্যসূত্র:Statistical Review of World Energy-2021)
৩,৭৪১.
মন্ট্রিল প্রটোকল মোট কতবার সংশোধন করা হয়?
  1. ৬ বার
  2. ৭ বার
  3. ৮ বার
  4. ৯ বার
সঠিক উত্তর:
৬ বার
উত্তর
সঠিক উত্তর:
৬ বার
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

মন্ট্রিল প্রটোকল:

- Montreal Protocol-এর পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer.
- মন্ট্রিল প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।
- বায়ুমন্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত ওজোন স্তর।
- এই প্রটোকলে ওজোন স্তরের ক্ষতিকর পদার্থ নিঃসরণ বন্ধ বা কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।
⇒ চুক্তি গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সালে।
- কার্যকর হয়: ১ জানুয়ারী, ১৯৮৯ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: মন্ট্রিল, কানাডা।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ২০০টি।
- চুক্তি অনুমোদনকারী দেশ: ১৯৮টি।

উল্লেখ্য,
⇒ ১৯৮৯ সাল থেকে মন্ট্রিল প্রটোকল ৬ বার সংশোধন করা হয়। এগুলো হলো:
- London amendment 1990,
- Copenhagen amendment 1992,
- Vienna amendment 1995,
- Montreal amendment 1997,
- Beijing amendment 1- Kigali amendment 2016.

তথ্যসূত্র - UNEP ওয়েবসাইট & Ozone Secretariat।999.
৩,৭৪২.
Which of the following films won the best picture award in the Oscars 2013?
  1. Life of Pi
  2. Argo
  3. Lincoln
  4. Sky fall
  5. None of these
সঠিক উত্তর:
Argo
উত্তর
সঠিক উত্তর:
Argo
ব্যাখ্যা
২০১৩ সালে সেরা ছবির অস্কার পুরস্কার জিতেছে 'আরগো'।

অস্কার পুরস্কার:

- বর্তমান বিশ্বে চলচ্চিত্র শিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ এবং সম্মানজনক পুরস্কার হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার।
- ১৯২৯ সালের ১৬ মে যাত্রা শুরু হয় অস্কার পুরস্কারের।
- বর্তমানে মোট ২৪টি ক্যাটাগরিতে বর্তমানে অস্কার পুরস্কার দেওয়া হয়।
- ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে: সেরা সিনেমা, সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা রূপান্তরিত চিত্রনাট্য, সেরা মৌলিক কাহিনী, সেরা রূপান্তরিত সিনেমা, সেরা পরিচালক, সেরা অ্যানিমেশন সিনেমা, সেরা অ্যানিমেশন স্বল্পদৈর্ঘ্য সিনেমা, কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেতা, কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেত্রী, পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা, পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী, সেরা শিল্প নির্দেশনা, সেরা চিত্রগ্রহন, সেরা ভিজ্যুয়াল এফেক্ট, সেরা মৌলিক গান, সেরা সুর, সেরা পোশাক পরিকল্পনা, সেরা মেকআপ, সেরা শব্দ সম্পাদনা, সেরা শব্দ সংমিশ্রণ, সেরা ডকুমেন্টারি, সেরা স্বল্পদৈর্ঘ্য ডকুমেন্টারি, এবং সেরা বিদেশি ভাষার সিনেমা।
- অস্কারে নমিনেশন প্রক্রিয়াটি ১৯৩৫ সাল থেকে করে আসছে লন্ডন ভিত্তিক বহুজাতিক অর্থ বিষয়ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান প্রাইস ওয়াটার কুপারস (পিডব্লিউসি)।
- ২০১৩ সাল থেকে লস অ্যাঞ্জেলেসের নকিয়া থিয়েটারে অস্কার প্রদান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,
⇒ ২০২৪ সালে ৯৬তম অস্কার পুরস্কারে -
- সেরা চলচ্চিত্র: ওপেনহাইমার।
- পারমাণবিক বোমার জনক জে. রবার্ট ওপেনহাইমারের জীবনীভিত্তিক এই সিনেমার নির্মাতা ক্রিস্টোফার নোলান।

অন্যদিকে ২০২৩ সালে ৯৫তম অস্কার পুরস্কারে -
- সেরা চলচ্চিত্র: ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’,
- সেরা আন্তর্জাতিক সিনেমা: ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’, জার্মানি,
- সেরা লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য ছবি: ‘অ্যান আইরিশ গুডবাই’।

উৎস: Oscar ওয়েবসাইট।
৩,৭৪৩.
সীমান্ত গান্ধী নামে পরিচিত কে?
  1. ক) রাজীব গান্ধী
  2. খ) ইন্দিরা গান্ধী
  3. গ) আতাউর রহমান
  4. ঘ) আব্দুল গাফফার খান
সঠিক উত্তর:
ঘ) আব্দুল গাফফার খান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আব্দুল গাফফার খান
ব্যাখ্যা
সীমান্ত গান্ধী নামে আব্দুল গাফফার খান পরিচিত। 
- খান আব্দুল গাফফার খান মহাত্মা গান্ধীর অহিংস নীতির একজন একনিষ্ঠ সমর্থক ছিলেন। 
- ভারতের উত্তর - পশ্চিম সীমান্তে বিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক দাঙ্গা রোধে মহাত্মা গান্ধীর অহিংস নীতি প্রচার ও ধারণ করায় তাকে 'সীমান্ত গান্ধী' উপাধীতে ভূষিত করা হয়

তথ্যসূত্র:- ডেইলি স্টার।
৩,৭৪৪.
রাশিয়া কবে ইউক্রেন আক্রমণ করে?
  1. ২১ ফেব্রুয়ারি, ২০২২
  2. ২৪ ফেব্রুয়ারি, ২০২২
  3. ২২ ফেব্রুয়ারি, ২০২২
  4. ২৫ ফেব্রুয়ারি, ২০২২
সঠিক উত্তর:
২৪ ফেব্রুয়ারি, ২০২২
উত্তর
সঠিক উত্তর:
২৪ ফেব্রুয়ারি, ২০২২
ব্যাখ্যা
রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব:
- ১৯৪৫ সাল থেকে এ পর্যন্ত ইউরোপে যত সংঘাত হয়েছে, তার মধ্যে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধটি হলো সবচেয়ে বিধ্বংসী সংঘাত। 
- ২০১৪ সাল থেকেই এই অঞ্চলের রুশপন্থি বিদ্রোহীরা ইউক্রেনের কাছ থেকে স্বাধীনতা চাইছে। 
- ২১ ফেব্রুয়ারি, ২০২২ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার সীমান্ত সংলগ্ন ইউক্রেনের বিচ্ছিন্নতাকামী দুইটি অঞ্চল ‘দোনেৎস্ক’ ও ‘লুহানস্ক' কে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে ডিক্রিতে স্বাক্ষর করেন।
- ২৪ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা শুরু করে রাশিয়া।
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী সংকটের সূত্রপাত করে।
- ৮.৮ মিলিয়নেরও বেশি ইউক্রেনীয় দেশ ছেড়েছে, এবং আরও লক্ষাধিক অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়।
 
উল্লেখ্য,
- ইউক্রেন যুদ্ধের দুই বছর পেরিয়ে গেল, কিন্তু সহসাই এ যুদ্ধ থামবে এমন কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।
- না ইউক্রেন না রাশিয়া, না তাদের কোনও মিত্র, কারো পক্ষ থেকেই শান্তি প্রতিষ্ঠার কোনও চিহ্নমাত্র নেই।
- যেহেতু কোনও দেশই আত্মসমর্পণ করবে বলে মনে হয় না এবং পুতিনই আবার ক্ষমতায় থাকবেন বলে মনে হচ্ছে, বিশেষজ্ঞদের অনুমান এটা একটা দীর্ঘস্থায়ী যুদ্ধ হতে যাচ্ছে।
 
উৎস: বিবিসি বাংলা ও প্রথম আলো।
৩,৭৪৫.
নিচের কোন দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিল?
  1. ব্রিটেন
  2. ইতালি
  3. ফ্রান্স
  4. পোল্যান্ড
সঠিক উত্তর:
ইতালি
উত্তর
সঠিক উত্তর:
ইতালি
ব্যাখ্যা

দ্বিতীয় বিশ্বযুদ্ধ:
- ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিল,
• জার্মানি,
• জাপান,
• ইতালি।

- মিত্রশক্তির অন্তর্ভুক্ত ছিল,
• ব্রিটেন,
• ফ্রান্স,
• যুক্তরাষ্ট্র,
• সোভিয়েত ইউনিয়ন,
• চীন,
• পোল্যান্ড,
• নেদারল্যান্ডস প্রভৃতি দেশ।

- ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সরাসরি যোগদান করে।
- ৭ মে ১৯৪৫ জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্পণ করে।
- ২ সেপ্টেম্বর ১৯৪৫ জাপান কর্তৃক আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের দুটি ব্যবহার হয়েছিল।
- তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়ার নেতা বা প্রেসিডেন্ট ছিলেন জোসেফ স্ট্যালিন।
- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও হ্যারি এস. ট্রুম্যান।

তথ্যসূত্র - হিস্টোরি ও ব্রিটানিকা কম।

৩,৭৪৬.
নিম্নের কোনটি জাতিসংঘের মানব পরিবেশ সম্মেলন নামে পরিচিত?
  1. স্টকহোম সম্মেলন
  2. কোপেনহেগেন সম্মেলন
  3. রিও ডি জেনেরিও সম্মেলন
  4. জোহানেসবার্গ সম্মেলন
সঠিক উত্তর:
স্টকহোম সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
স্টকহোম সম্মেলন
ব্যাখ্যা
জাতিসংঘের মানব পরিবেশ সম্মেলন (UNCHE):
- জাতিসংঘের উদ্যোগে ১৯৭২ সালের ৫-১৬ জুন সুইডেনের স্টকহোম শহরে অনুষ্ঠিত বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন।
- জাতিসংঘের মানব পরিবেশ সম্মেলন (United Nations Conference on the Human Environment) স্টকহোম সম্মেলন নামে পরিচিত।

⇒ স্টকহোম সম্মেলনে জাতিসংঘ পরিবেশ বিষয়ক কর্মসূচী বা United Nations Environment Programme (UNEP) গঠিত হয়।
- এই সম্মেলনটি পরিবেশ রক্ষার ক্ষেত্রে বিশ্বের প্রথম বৃহত্তম আন্তর্জাতিক উদ্যোগ ছিল এবং এতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের সূচনা হয়েছিল।
- এই সম্মেলনের মাধ্যমে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সমস্যার প্রতি বিশ্ব সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করা হয় এবং পরিবেশ সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা উঠে আসে।

উৎস: UNEP ওয়েবসাইট। [link]
৩,৭৪৭.
দক্ষিণ আফ্রিকার নিগ্রো জাতি কোনটি?
  1. কারেন
  2. রেড ইন্ডিয়ান
  3. টোডা
  4. জুলু
সঠিক উত্তর:
জুলু
উত্তর
সঠিক উত্তর:
জুলু
ব্যাখ্যা
জুলু জনগোষ্ঠীঃ
- জুলু জাতির জনক হিসেবে অভিহিত করা হয় জুলু কন্টেভেলাকে, যিনি ১৭০৯ সালে জুলু জাতির গোড়া পত্তন করেন।
- তখন এই প্রদেশটিতে অনেক ক্ষুদ্র-ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বসতি ছিল। তাদের নাম ছিল উনগুনি বা ইমজি।
- জুলু জনগোষ্ঠীর ভাষা হলো ‘জুলু বা ইসিজুলু’, যা বান্টু ভাষা গোষ্ঠীর অন্তর্গত। আরো নির্দিষ্টভাবে বলতে গেলে জুলু ভাষা হলো বান্টু ভাষার উনগুনি উপগোষ্ঠীর ভাষাশ্রেণির অন্তর্গত।
- জুলু দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বেশি মানুষের কথিত ভাষা।
- দক্ষিণ আফ্রিকার প্রায় অর্ধেক মানুষ এই ভাষায় কথা বলে।
- দক্ষিণ আফ্রিকার নিগ্রো জাতি হলো জুলু জাতি। 
-জুলুদের অনেকে আবার ইংরেজি, পর্তুগিজ ইত্যাদি ভাষায় কথা বলে, যার সবগুলো দক্ষিণ আফ্রিকার দাপ্তরিক ভাষার অর্ন্তগত।

 উৎসঃ ব্রিটানিকা। 
৩,৭৪৮.
'Bangladesh-Bangabandhu Sheikh Mujib Room' has been inaugurated in -
  1. ক) FAO headquarter
  2. খ) UNEP headquarter
  3. গ) UNDP headquarter
  4. ঘ) UNHCR headquarter
সঠিক উত্তর:
ক) FAO headquarter
উত্তর
সঠিক উত্তর:
ক) FAO headquarter
ব্যাখ্যা
বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ:
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সদর দপ্তরে বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষের উদ্বোধন করেন।
- বাংলাদেশ এবং এফএওর মধ্যে পঞ্চাশ বছরের চমৎকার সম্পর্কের প্রতীক এই কক্ষ।
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ১৯৭৩ সালে এফএওর সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশের জনগণকে নিপীড়ন, দারিদ্র্য ও ক্ষুধা থেকে মুক্ত করাই বঙ্গবন্ধুর সারা জীবনের লক্ষ্য ছিল।
- মুজিব বর্ষ' ২০২০-২১ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের সময় এ শৈল্পিক কাজটি করা হয়েছিল।
- এটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে।
- এটি আমাদের সাধারণ মানুষের হৃদয়ে বঙ্গবন্ধুর স্থানের সাক্ষ্য বহন করে ৷

উৎস: ২৫ জুলাই, ২০২৩, যুগান্তর।
৩,৭৪৯.
ভয়েস অব আমেরিকা সম্প্রতি কোন বিভাগের সম্প্রচার বন্ধ করে দেয়?
  1. ক) ফার্সি
  2. খ) বাংলা
  3. গ) চীনা
  4. ঘ) রুশ
সঠিক উত্তর:
খ) বাংলা
উত্তর
সঠিক উত্তর:
খ) বাংলা
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রের বেতার সংস্থা ভয়েস অব আমেরিকা সম্প্রতি গত ১৭ জুলাই ২০২১ বাংলা বিভাগের সম্প্রচার বন্ধ করে দেয়।
- এর মাধ্যমে ১৯৫৮ সাল থেকে চালু হওয়া ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সম্প্রচার দীর্ঘ ৬৩ বছর পর সমাপ্তি ঘটে।
(তথ্যসূত্র: প্রথম আলো)
৩,৭৫০.
সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে?
  1. ২৫%
  2. ৩৫%
  3. ৪৫%
  4. ৫৫%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা
সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে ২৫ শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে।

মিয়ানমার:
- দেশটি বার্মা নামেও পরিচিত। 
- রাজধানী: নেপিদো।
- মুদ্রা: কিয়াট।
- প্রধান ভাষা: বার্মিজ।
- বর্তমান প্রেসিডেন্ট: মিন্ট সোয়ে।
- সীমান্তরক্ষী বাহিনী: বর্ডার গার্ড পুলিশ (BGP)।
- ১৯৬২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত টানা দীর্ঘ ৪৭ বছর জান্তা সরকারের শাসনাধীন ছিল দেশটি।
- ২০১১ সালে নির্বাচনের মাধ্যমে বেসামরিক সরকারের হাতে নামমাত্র ক্ষমতা হস্তান্তর করে সামরিক বাহিনী।
- ২০১৫ সালে অং সাং সু চি’র নেতৃত্বাধীন বিরোধীদল এনএলডি জয়লাভ করে সরকার গঠন করে।
- ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চি ও তার সরকারের পতন হয়।

উল্লেখ্য,
- সেনাবাহিনী রচিত ২০০৮ সালের সংবিধান অনুযায়ী, সংসদের ২৫ ভাগ আসন বরাদ্দ রাখা হয়েছে সেনা সদস্যদের জন্য।
- সে হিসাবে মিয়ানমার সংসদে সেনাসদস্যদের মোট সংরক্ষিত আসন সংখ্যা ১৬৬টি।

উৎস: Britannica.
৩,৭৫১.
কলম্বিয়ার মুদ্রার নাম কী?
  1. ক) রিংগিট
  2. খ) পেসো
  3. গ) সীম
  4. ঘ) রুবল
সঠিক উত্তর:
খ) পেসো
উত্তর
সঠিক উত্তর:
খ) পেসো
ব্যাখ্যা
♦উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হলো- পেসো।

• বিভিন্ন দেশের মুদ্রা:

- মালয়েশিয়ায় ব্যবহৃত মুদ্রার নাম রিংগিট।
- ভারত ও পাকিস্তানের মুদ্রার নাম রুপি।
- রাশিয়ার মুদ্রার নাম রুবল।
- কিউবা, ফিলিপাইন, মেক্সিকো, আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া, মুদ্রার নাম পেসো।

উৎস: ব্রিটানিকা।
৩,৭৫২.
জাতিসংঘের 'সার্বজনীন মানবাধিকার ঘোষণা' স্বাক্ষরিত হয়-
  1. ১৮৬৪ সালে
  2. ১৮৫৮ সালে
  3. ১৯৪৫ সালে
  4. ১৯৪৮ সালে
সঠিক উত্তর:
১৯৪৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৮ সালে
ব্যাখ্যা
• মানবাধিকারের সার্বজনীন ঘোষণা (Universal Declaration of Human Rights):
- মানবাধিকার রক্ষায় জাতিসংঘের প্রথম উদ্যোগ।
- ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গৃহীত হয়।
- এতে ৩০টি ধারা আছে।
- ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়। 

• উদ্দেশ্য:
- সকল মানুষের মর্যাদা, অধিকার, এবং স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করা।
- মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ।
- বিশ্বজুড়ে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা।

উৎস: UN website.
৩,৭৫৩.
২০২৫ সালে শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো কোন দেশের অধিবাসী?
  1. ইউক্রেন
  2. রাশিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. ভেনেজুয়েলা
সঠিক উত্তর:
ভেনেজুয়েলা
উত্তর
সঠিক উত্তর:
ভেনেজুয়েলা
ব্যাখ্যা

• ২০২৫ সালের নোবেল বিজয়ী:
 শান্তি:
- ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো।  
- অবদান: ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবিরাম প্রচেষ্টা এবং একনায়কতন্ত্র থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতন্ত্রে উত্তরণের সংগ্রামের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

• মারিয়া কোরিনা মাচাদো:
- ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো  শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন।
- ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার সমুন্নত এবং দেশটির গণতান্ত্রিক লড়াইয়ে অবদান রাখার জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

- মারিয়া কোরিনা মাচাদো ১৯৬৭ সালের ৭ অক্টোবর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে জন্মগ্রহণ করেন। 
- তাঁর বাবা ছিলেন ভেনেজুয়েলার ইস্পাতশিল্পের একজন প্রভাবশালী ব্যবসায়ী।

- মারিয়া কারাকাসের আন্দ্রেস বেলো ক্যাথলিক বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডাস্ট্রিয়াল প্রকৌশলে স্নাতক ডিগ্রি এবং একই শহরের ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডিজ অব অ্যাডমিনিস্ট্রেশন (আইইএসএ) থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

- ২০১০ সালে বিরোধীদলীয় জোট থেকে তিনি ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।
- ২০১২ সালে ‘ভেন্তে ভেনেজুয়েলা’ নামের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন মারিয়া।
- ২০১৪ সালে তিনি নিকোলা মাদুরোর সরকারের বিরুদ্ধে বিক্ষোভের নেতৃত্ব দেন এবং রাজনৈতিক নিপীড়নের শিকার হন।

উৎস: Nobel Prize ওয়েবসাইট এবং প্রথম আলো।

৩,৭৫৪.
‘চমন-স্পিন বোল্ডাক’ সীমান্তবর্তী স্থান কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
  1. আফগানিস্তান ও পাকিস্তান
  2. চীন ও পাকিস্তান
  3. ভারত ও পাকিস্তান
  4. ভারত ও চীন
সঠিক উত্তর:
আফগানিস্তান ও পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তান ও পাকিস্তান
ব্যাখ্যা

‘চমন-স্পিন বোল্ডাক’ সীমান্তবর্তী স্থান:
- ‘চমন-স্পিন বোল্ডাক’ (Chaman-Spin Boldak) সীমান্তবর্তী স্থানটি আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে অবস্থিত।
- এটি ডুরান্ড লাইনের একটি গুরুত্বপূর্ণ ক্রসিং পয়েন্ট।

উল্লেখ্য,
- এখানে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোল্ডাক এবং পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের চমন শহর একে অপরের সাথে যুক্ত হয়েছে।

উৎস: Britannica.

৩,৭৫৫.
জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত ব্যাক্তিবর্গ ও প্রতিষ্ঠান মোট কতবার নোবেল শান্তি পুরস্কার লাভ করেন? [আগস্ট, ২০২৫]
  1. ১০ বার
  2. ১১ বার
  3. ১২ বার
  4. ১৩ বার
সঠিক উত্তর:
১২ বার
উত্তর
সঠিক উত্তর:
১২ বার
ব্যাখ্যা

নোবেল পুরস্কার:
- জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত ব্যাক্তিবর্গ মোট ১২ বার নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- জাতিসংঘের ২ জন মহাসচিব নোবেল (শান্তি) পুরস্কার লাভ করে। এরা হলেন: দ্যাগ হেমারশোল্ড (১৯৬১ সাল) ও কফি আনান (২০০১ সাল)।

⇒ পুরস্কার:
- ২০২০ সাল: বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)।
- ২০১৩ সাল: অর্থনৈতিক ও রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (OPCW)।
- ২০০৭ -সাল: আইপিসিসি (IPCC) এবং Al Gore Jr.
- ২০০৫ সাল: আইএইএ (IAEA) এবং Mohamed ElBaradei.
- ২০০১ সাল: জাতিসংঘ এবং কফি আনান।
- ১৯৮৮ সাল: জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী।
- ১৯৮১ সাল: ইউএনএইচসিআর (UNHCR)।
- ১৯৬৯ সাল: আইএলও (ILO)।
- ১৯৬৫ সাল: ইউনিসেফ (UNICEF)।
- ১৯৬১ সাল: দ্যাগ হেমারশোল্ড।
- ১৯৫৪ সাল: ইউএনএইচসিআর (UNHCR)।
- ১৯৫০ সাল: Ralph Bunche.

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট। [link]

৩,৭৫৬.
'ESCAP' কোন ধরনের বাণিজ্যকে সহজীকরণ করে?
  1. শুধুমাত্র স্থলপথে বাণিজ্য
  2. কাগজবিহীন ক্রস-বর্ডার বাণিজ্য
  3. সমুদ্রপথে বাণিজ্য
  4. কৃষি পণ্য বাণিজ্য
সঠিক উত্তর:
কাগজবিহীন ক্রস-বর্ডার বাণিজ্য
উত্তর
সঠিক উত্তর:
কাগজবিহীন ক্রস-বর্ডার বাণিজ্য
ব্যাখ্যা

ESCAP:
- ESCAP এর পূর্ণরূপ- Economic and Social Commission for Asia and the Pacific.
- জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আন্তঃদেশীয় বাণিজ্য ব্যবস্থা ত্বরান্বিত করতে স্বাক্ষরিত হয়।
- কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ কাঠামো চুক্তি।
- এশিয়া প্যাসিফিক আঞ্চলিক অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ESCAP) সহায়তায় ২০১৬ সালে এই চুক্তি গ্রহণ করা হয়।
- সদর দপ্তর: ব্যাংকক, থাইল্যান্ড।
- ESCAP-ভুক্ত ৫৩টি সদস্য দেশ এ চুক্তিতে অংশ নিতে পারবে।

জাতিসংঘ:
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীন ৫টি আঞ্চলিক কমিশন রয়েছে।

⇒ আঞ্চলিক কমিশন:
- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন: ESCAP.
- পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন: ESCWA.
- ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন: ECLAC.
- ইউরোপিয়ান অর্থনৈতিক কমিশন: ECE.
- আফ্রিকান অর্থনৈতিক কমিশন: ECA.

তথ্যসূত্র - UN ওয়েবসাইট।

৩,৭৫৭.
কুর্দিদের বাসস্থান নয় কোন দেশটি?
  1. ক) সিরিয়া
  2. খ) জর্দান
  3. গ) ইরাক
  4. ঘ) ইরান
সঠিক উত্তর:
খ) জর্দান
উত্তর
সঠিক উত্তর:
খ) জর্দান
ব্যাখ্যা
মধ্যপ্রাচ্যের একটি জাতিগোষ্ঠীর নাম কুর্দি। এরা জনসংখ্যায় প্রায় ২৫ থেকে ৩৫ মিলিয়ন। কিন্তু এদের নিজস্ব কোন দেশ নেই। এরা তুরস্ক, ইরান, ইরাক, সিরিয়া ও আর্মেনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে আছে। কুর্দিরা মধ্যপ্রাচ্যে কুর্দিস্থান রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে সংগ্রাম করে আসছে। (সূত্র: ব্রিটানিকা ডটকম)
৩,৭৫৮.
ন্যাটোর বর্তমান মহাসচিব মার্ক রুট্টে কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?
  1. কানাডা
  2. যুক্তরাষ্ট্র
  3. নেদারল্যান্ডস
  4. নিউজিল্যান্ড
সঠিক উত্তর:
নেদারল্যান্ডস
উত্তর
সঠিক উত্তর:
নেদারল্যান্ডস
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

NATO:

- NATO-এর পূর্ণরূপ: North Atlantic Treaty Organisation.
- এটি উত্তর আটলান্টিক চুক্তির উপর ভিত্তি করে স্বাক্ষরিত একটি আন্তঃসরকারি সামরিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৯ সালের ৪ এপ্রিল।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিম ইউরোপে সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করার একটি উপায় হিসেবে সংগঠনটি গঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে (১৪তম)।
- মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।

উল্লেখ্য,
- ন্যাটোর বর্তমান মহাসচিব মার্ক রুট্টে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ছিলেন।
- ২০১০ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত প্রায় ১৪ বছর নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ছিলেন রুট। 
- জুন, ২০২৪-এ তিনি ন্যাটোর মহাসচিব নির্বাচিত হয়েছেন।
- অক্টোবরের ১, ২০২৪ তারিখ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন। 

উৎস: NATO ওয়েবসাইট।
৩,৭৫৯.
'ফ্রেঞ্চ ওপেন ২০২৩' পুরুষ এককে চ্যাম্পিয়ন হন -
  1. নোভাক জোকোবিচ
  2. রাফায়েল নাদাল
  3. কার্লোস আলকারাজ
  4. কার্লোস ময়া
সঠিক উত্তর:
নোভাক জোকোবিচ
উত্তর
সঠিক উত্তর:
নোভাক জোকোবিচ
ব্যাখ্যা
ফ্রেঞ্চ ওপেন:
- ফ্রেঞ্চ ওপেন জিতে নতুন উচ্চতায় নোভাক জোকোবিচ।
- ক্যারিয়ারের ২৩তম গ্র্যান্ডস্ল্যাম জিতে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন নোভাক জোকোভিচ।
- ১১ জুন, ২০২৩ ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে হারিয়ে চ্যাম্পিয়ন হন তিনি।
- ফ্রেঞ্চে এটি তার তৃতীয় শিরোপা।
- জোকোভিচই একমাত্র খেলোয়াড় যিনি চার গ্র্যান্ডস্লামের সবকটি অন্তত তিনবার করে জিতেছেন। 

উৎস: Channel24 এবং ইএসপিএন ওয়েবসাইট।
৩,৭৬০.
কাকে ভারতের অহিংস আন্দোলনের প্রবক্তা বলা হয়?
  1. রামনাথ সিং
  2. এ পি জে আবুল কালাম
  3. মাহাত্মা গান্ধী
  4. ইন্দিরা গান্ধী
সঠিক উত্তর:
মাহাত্মা গান্ধী
উত্তর
সঠিক উত্তর:
মাহাত্মা গান্ধী
ব্যাখ্যা
• মাহাত্ম গান্ধী (Mahatma Gandhi):
- অহিংস আন্দোলনের প্রবক্তা ও ভারত রাষ্ট্রের জনক মোহনদাস করমচাঁদ গান্ধী।
- তিনি ১৮৬৯ সালের ২ অক্টোবর গুজরাটের পোরবন্দ নামক স্থানে জন্ম গ্রহণ করেন।
- মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা এই উপাধিটি রবীন্দ্রনাথ প্রদান করেন।

- দক্ষিণ আফ্রিকায় নাটাল ইন্ডিয়ান কংগ্রেস নামক দল গঠন করেন।
- দক্ষিণ আফ্রিকায় তিনি ‘Indian Opinion' নামক পত্রিকাটি সম্পাদনা করতেন।
-  দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের উপর বর্ণবাদী আচরনের বিরুদ্ধে তিনি সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন।
- তিনি সেখানে ১৯১০ সালে একটি আশ্রম গড়ে তুলেন যার নাম ছিল - তলস্তয় ফার্ম (Tolstoy Farm)।
- এই আশ্রম থেকেই আন্দোলন পরিচালিত হত এবং সেখানে তিনি একটি পত্রিকা সম্পাদনা করতেন যার নাম “দ্যা ক্রনিকাল”। 

- ভারতে ব্রিটিশদের অত্যাচার ও ১৯১৯ সালে জালিয়ালওয়ালাগের হত্যাকান্ডের প্রেক্ষিতে তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ১৯২০ সালে অসহযোগ আন্দোলন শুরু করেন।
- ১৯২১ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের নির্বাহীর দায়িত্বপ্রাপ্ত হন।
- ১৯৪২ সালে মহাত্মাগান্ধী ব্রিটিশদের বিরুদ্ধে ‘ভারত ছাড় আন্দোলন' (Quit India Movement) শুরু করেন। 
- ১৯৪৬ সালে তিনি নোয়াখালীর সোনাইমুরী ভ্রমন করেন দাঙ্গা থামানোর লক্ষ্যে এবং সোনাইমুরীতে তার নামে একটি জাদুঘর আছে ।

তথ্যসূত্র: ব্রিটানিকা
৩,৭৬১.
SAFTA চুক্তি স্বাক্ষরকারী দেশ কয়টি?
  1. ১০টি
  2. ৮টি
  3. ৭টি
  4. ৫টি
সঠিক উত্তর:
৮টি
উত্তর
সঠিক উত্তর:
৮টি
ব্যাখ্যা
•SAFTA:
- চুক্তির পূর্ণনাম: South Asian Free Trade Area (SAFTA)
- স্বাক্ষরিত হয় SAPTA চুক্তির সীমাবদ্ধতাগুলোকে মিটিয়ে ৬ জানুয়ারি ২০০৪ সালে পাকিস্তানের সম্মেলনে এটি স্বাক্ষরিত হয়।
- কার্যকর হয় ১ জানুয়ারি, ২০০৬।
- স্বাক্ষরকারী দেশ ৮টি।

• SAPTA:

- এর পূর্ণরূপ: SAARC Preferential Trading Arrangement (SAPTA)।
- সার্কের সদস্য দেশসমূহের মধ্যে বাণিজ্যিক সমতা ও সহযোগিতা বৃদ্ধির জন্য এই চুক্তিটি করা হয়।
- ১৯৯১ সালের ডিসেম্বরে কলম্বোতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন (সার্ক)-এর ষষ্ঠ শীর্ষ সম্মেলনে সার্ক দেশগুলোর মধ্যে বাণিজ্য উদারীকরণের ধারণাটি প্রথম উত্থাপিত হয়েছিল।
- ১৯৯৩ সালের এপ্রিলে এটি ঢাকায় স্বাক্ষরিত হয়।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ ৭টি।

তথ্যসূত্র - সার্ক অফিসিয়াল ওয়েবসাইট। 
৩,৭৬২.
নিম্নের কোন দেশ ইন্দোচীনের অন্তর্ভুক্ত নয়?
  1. ভিয়েতনাম
  2. লাওস
  3. থাইল্যান্ড
  4. কম্বোডিয়া
সঠিক উত্তর:
থাইল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
থাইল্যান্ড
ব্যাখ্যা

ইন্দোচীন:
- ইন্দোচীন হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি উপদ্বীপ অঞ্চল।
- ভিয়েতনাম, লাওস এবং কম্বোডিয়া এই তিনটি অঞ্চল নিয়ে গঠিত ইন্দোচীন।
- ১৯৫৮-১৮৯৩ সালের মধ্যে, ফ্রান্স প্রথম ইন্দোচীন ইউনিয়ন গঠন করে।
- ১৯৪০ সালে জাপান উত্তর ভিয়েতনাম অঞ্চল দখল করে।
- ১৯৪৫ সালের আগস্টে জাপানের আত্মসমর্পণের পর উত্তরে ভিয়েতনামের জাতীয়তাবাদী নেতা হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের গণতান্ত্রিক প্রজাতন্ত্র ঘোষণা করে।

অন্যদিকে, 
- থাইল্যান্ড ইন্দোচীনের অন্তর্ভুক্ত নয়। 

উৎস: Britannica.

৩,৭৬৩.
অটোয়া চুক্তির মূল বিষয় কোনটি?
  1. পরমাণু অস্ত্রের বিস্তার রোধ
  2. রাসায়নিক অস্ত্র উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধকরণ
  3. স্থলমাইন ব্যবহার, মজুদ, উৎপাদন ও পরিবহন নিষিদ্ধকরণ
  4. সৈন্য সংখ্যা নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণ
সঠিক উত্তর:
স্থলমাইন ব্যবহার, মজুদ, উৎপাদন ও পরিবহন নিষিদ্ধকরণ
উত্তর
সঠিক উত্তর:
স্থলমাইন ব্যবহার, মজুদ, উৎপাদন ও পরিবহন নিষিদ্ধকরণ
ব্যাখ্যা
স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি: 
- অটোয়া চুক্তির মূল বিষয় হলো অ্যান্টি-পারসোনেল ল্যান্ডমাইন বা স্থলমাইনের ব্যবহার, সংরক্ষণ, উৎপাদন ও পরিবহন নিষিদ্ধ করা।
- এটি ১৮ সেপ্টেম্বর ১৯৯৭ সালে স্বাক্ষরিত হয় এবং ১ মার্চ ১৯৯৯ সালে কার্যকর হয়।
- চুক্তির মাধ্যমে সদস্য দেশগুলো স্থলমাইন অপসারণ ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ করার প্রতিশ্রুতি দেয়।
- এতে ১৬৪টি দেশ অংশগ্রহণ করে। 
- বাংলাদেশ ৭ মে ১৯৯৮ সালে এতে স্বাক্ষর করে এবং ৬ সেপ্টেম্বর ২০০০ সালে আনুষ্ঠানিক অনুমোদন দেয়।
- এই চুক্তি যুদ্ধবিধ্বস্ত এলাকায় বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
 
সূত্র: স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি ওয়েবসাইট।
৩,৭৬৪.
বিশ্বের স্বল্পোন্নত দেশের (LDC) সংখ্যা হল- (ডিসেম্বর-২০২৫)
  1. ৪৪টি
  2. ৪৫টি
  3. ৪৩টি
  4. ৪৭টি
সঠিক উত্তর:
৪৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪৪টি
ব্যাখ্যা

LDC:
- LDC-এর পূর্ণরূপ: Least Developed Countries বা স্বল্পোন্নত দেশ।
- স্বল্পোন্নত দেশ হলো উন্নয়নশীল দেশগুলির একটি তালিকা যা জাতিসংঘের মতে, আর্থ-সামাজিক বিকাশের সর্বনিম্ন সূচক প্রদর্শন করে।
- অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে জাতিসংঘ দুই শ্রেণিতে বিশ্বের সব দেশকে ভাগ করে থাকে।
- এগুলো হলো: উন্নয়নশীল ও উন্নত।
- উন্নয়নশীল দেশের মধ্যে আবার যেসব দেশ তুলনামূলক দুর্বল, তাদের নিয়ে স্বল্পোন্নত দেশের তালিকা হয়।
- মূলত এসব দেশ যাতে নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে, সে জন্য উন্নত দেশের পক্ষ থেকে উন্নয়নশীল দেশকে কিছু বাজার সুবিধা দেওয়া হয়। 
- এর মধ্যে অন্যতম শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুবিধা। 
- এলডিসি সম্মেলনের সূত্রপাত হয় ১৯৮১ সালে।
- জাতিসংঘ কর্তৃক শ্রেণীবদ্ধ ৪৪ টি স্বল্পোন্নত দেশ বর্তমানে রয়েছে।

উল্লেখ্য, 
- ১৯৭১ সালে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়।
- বাংলাদেশ ১৯৭৫ সালে এই তালিকায় অন্তর্ভুক্ত হয়।
- সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে বাংলাদেশ LDC থেকে বের হবে।

উৎস: UN ওয়েবসাইট।

৩,৭৬৫.
স্পোর্টস মেডিসিন কত ভাবে বিভক্ত করা হয়েছে?
  1. ৪ ভাগে
  2. ৩ ভাগে
  3. ৫ ভাগে
  4. ২ ভাগে
সঠিক উত্তর:
৩ ভাগে
উত্তর
সঠিক উত্তর:
৩ ভাগে
ব্যাখ্যা
স্পোর্টস মেডিসিন:

- বিকেএসপির ক্রীড়া বিজ্ঞান শাখার একটি অতি গুরুতবপূর্ণ বিভাগ স্পোর্টস মেডিসিন।
- এ বিভাগে আধুনিক যমত্রপাতি সমৃদ্ধ ফিজিওথেরাপি সুবিধাদি রয়েছে।
- এই বিভাগের তিনটি ইউনিট রয়েছে। যথা-
• ইলেট্রোথেরাপি।
• হাইড্রোথেরাপি।
• এক্সারসাইজ থেরাপি।
- বিশেষজ্ঞ চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টদের তত্তবাবধানে খেলোয়াড়দের ইনজুরি নিরূপন, চিকিৎসা ও পূনর্বাসন করা হয়।
- ইনজুরি প্রতিরোধ ও পূনর্বাসন সম্পর্কে খেলোয়াড় ও কোচদের পরামর্শ প্রদান করা হয়।

তথ্যসূত্র - বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। [লিঙ্ক]
৩,৭৬৬.
বিশ্ব ব্যাংক গ্রুপের সদস্য নয় কোনটি?
  1. IDA
  2. IFC
  3. ICSID
  4. IMF
সঠিক উত্তর:
IMF
উত্তর
সঠিক উত্তর:
IMF
ব্যাখ্যা
• IMF বিশ্ব ব্যাংক গ্রুপের সদস্য নয়।

বিশ্ব ব্যাংক:
- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হলো World Bank.
- এটি ১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- এটি ১৯৪৬ সাল থেকে তার কার্যক্রম শুরু করে।
- এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত।
- এর বর্তমান সদস্য ১৮৯টি দেশ। (জুলাই, ২০২৪)
- বাংলাদেশ ১৯৭২ সালে এর সদস্য পদ লাভ করে।
- World Bank এর বর্তমান প্রেসিডেন্ট অজয় বঙ্গা।
- বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে থাকে World Bank.
- World Bank Group পাঁচটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। এগুলো হলো:
• IBRD.
• IDA.
• IFC.
• ICSID.
• MIGA.

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৩,৭৬৭.
হাম্বানটোটা সমুদ্র বন্দর কোন দেশে অবস্থিত?
  1. পাকিস্তান
  2. শ্রীলংকা
  3. ভারত
  4. চীন
সঠিক উত্তর:
শ্রীলংকা
উত্তর
সঠিক উত্তর:
শ্রীলংকা
ব্যাখ্যা
- হাম্বানটোটা সমুদ্র বন্দর শ্রীলংকার দক্ষিণাঞ্চলে অবস্থিত। এটি ১১০ কোটি ডলারের বিনিময়ে চীনের সাথে চুক্তির মাধ্যমে উন্নয়ন করা হয়। বন্দরটি চীনের বেল্ট এন্ড রোড উদ্যোগের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

শ্রীলংকা: 
- শ্রীলংকা দক্ষিণ এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র, এটি ভারত মহাসাগরের দক্ষিণ-পশ্চিমে, বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে ও আরব সাগরের দক্ষিণে অবস্থিত। এর রাজধানী শহর শ্রী জয়বর্ধনপুর কোট্টে এবং বৃহত্তম নগরী কলম্বো। দেশটির মুদ্রা হলো শ্রীলঙ্কান রুপি। 

উল্লেখ্য, 
- ২০১৭ সালের ডিসেম্বরে শ্রীলংকা সরকার চীনের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে, এর মাধ্যমে হাম্বানটোটা গভীর সমুদ্রবন্দরটি ৯৯ বছরের জন্য চীনের নিকট লিজ দেয়া হয়। এটি মাগামপুরা মাহিন্দা রাজাপাকসে পোর্ট নামেও পরিচিত। কলম্বো বন্দরের পর এটি শ্রীলংকার দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর এবং চীনের বেল্ট এন্ড রোড প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়।

সূত্র: ব্রিটানিকা ও বিবিসি নিউজ। 
৩,৭৬৮.
‘সবুজ বিপ্লবের জনক’ বলা হয় কাকে?
  1. ক) আর্নেস্ট হেকেল
  2. খ) লেস্টার ব্রাউন
  3. গ) নরম্যান বোরলগ
  4. ঘ) ফিলিপ্পে গ্রান্ডি
সঠিক উত্তর:
গ) নরম্যান বোরলগ
উত্তর
সঠিক উত্তর:
গ) নরম্যান বোরলগ
ব্যাখ্যা
মার্কিন কৃষিবিদ অধ্যাপক নরম্যান আর্নেস্ট বোরলগকে ‘সবুজ বিপ্লবের জনক’ বলা হয়।
তিনি ১৯৭০ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
বিংশ শতাব্দীতে নরম্যান বোরলগ কর্তৃক উদ্ভাবিত উন্নত জাতের গমের ব্যাপক ফলনের মাধ্যমে এ বিপ্লবের সূচনা হয়। পরবর্তীতে এতে আরও নানা অনুষঙ্গ যুক্ত হয় যার ফলে কয়েক দশকের মধ্যেই বিশ্বে খাদ্য উৎপাদন প্রায় দ্বিগুণ হয়।
অন্যদিকে, লেস্টার ব্রাউন প্রথম ‘জলবায়ু শরনার্থী’ সম্পর্কে ধারণা দেন।
আর্নেস্ট হেকেল প্রথম ‘ইকোলজি’ শব্দটি ব্যবহার করেন।
(সূত্রঃ ব্রিটানিকা)
৩,৭৬৯.
মিয়ানমারের একটি বিপ্লবী গ্রুপ বা গোষ্ঠী-
  1. ক) আমান
  2. খ) উলফা
  3. গ) RAW
  4. ঘ) গডস আর্মি
সঠিক উত্তর:
ঘ) গডস আর্মি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গডস আর্মি
ব্যাখ্যা
গডস আর্মি:
- ‘গডস আর্মি' মিয়ানমারের একটি বিপ্লবী গ্রুপ বা গোষ্ঠী।
- ১৯৯৭ সালে সাউ তুই তুই এটা প্রতিষ্ঠা করেন।
- এই গোষ্ঠীটি মিয়ানমারের কারেন রাজ্যে তাদের কার্যক্রম চালায়।

তথ্যসূত্র:- নিউইয়র্ক টাইমস ও ব্রিটানিকা।
৩,৭৭০.
মায়া সভ্যতার ধর্মীয় ক্যালেন্ডারের নাম কী?
  1. হাব
  2. মেবিস
  3. রিকাল
  4. টজলকিন
সঠিক উত্তর:
টজলকিন
উত্তর
সঠিক উত্তর:
টজলকিন
ব্যাখ্যা
মায়া সভ্যতা:
- তৎকালীন পৃথিবীর সবচেয়ে আধুনিক ও উন্নত সভ্যতা ছিল এ মায়া সভ্যতা।
- মায়া সভ্যতায় বসবাসকারীদের মায়ানও বলা হতো।
- মেক্সিকো ও মধ্য আমেরিকার কয়েকটি দেশ যেমন গুয়েতমালা, বেলিজ, এল সালভাদের, হন্ডরাস প্রভৃতি দেশে মায়া সভ্যতা লোকজনের বসবাস ছিল।
- তারা আনুমানিক খ্রিস্টপূর্ব ১৮০০ অব্দ থেকে এসকল অঞ্চলে বসবাস শুরু করে।
- মায়া সভ্যতার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল মেক্সিকোর অন্যতম প্রদেশ ইয়াকাতানে অবস্থিত চেচেন ইৎজা (Chichen Itza) শহর।
- মায়া সভ্যতাকে দুটি পর্যায়ে বিভক্ত করা যায়। যথা-
১. প্রাচীন মায়া সভ্যতা (খ্রিস্টপূর্ব ১৮০০-২৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত) এবং
২. ক্ল্যাসিক মায়া সভ্যতা (২৫০-৯০০ খ্রিস্টাব্দ পর্যন্ত)।

⇒ মায়ারা দুটি ক্যালেন্ডার তৈরি করেছিল:
• হাব (Haab): ৩৬৫ দিনের সৌর ক্যালেন্ডার।
• টজলকিন (Tzolk’in): ২৬০ দিনের ধর্মীয় ক্যালেন্ডার।

তথ্যসূত্র - Britannica & history.com
৩,৭৭১.
আলেকজান্দ্রিয়া প্রটোকলের উপর ভিত্তি করে গঠিত হয় -
  1. লীগ অব নেশনস
  2. আফ্রিকান ইউনিয়ন
  3. ওআইসি
  4. আরব লীগ
সঠিক উত্তর:
আরব লীগ
উত্তর
সঠিক উত্তর:
আরব লীগ
ব্যাখ্যা
• আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লিগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- ১৯৭৯ সালে মিশরের সাথে ইসরায়েলের শান্তি চুক্তির (ক্যাম্প ডেভিড চুক্তি) জের ধরে মিশরকে আরব লীগ থেকে বহিষ্কার করা হয়।
- এরই পরিপ্রেক্ষিতে তখন সদর দপ্তর কায়রো থেকে তিউনিসে (তিউনিসিয়া) স্থানান্তর করা হয়।
- পরে ১৯৮৯ সালে মিশর পুনরায় সদস্যপদ ফিরে পায় এবং ১৯৯০ সালে সদর দপ্তর কায়রোতে পুনঃস্থাপন করা হয়।

উৎস: আরব লীগ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
৩,৭৭২.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক কে? (জুন, ২০২৫)
  1. মার্গারেট চ্যান
  2. টেড্রোস আধানম গেব্রেইসাস
  3. গ্রো হার্লেম ব্রুন্ডল্যান্ড
  4. হিরোশি নাকাজিমা
সঠিক উত্তর:
টেড্রোস আধানম গেব্রেইসাস
উত্তর
সঠিক উত্তর:
টেড্রোস আধানম গেব্রেইসাস
ব্যাখ্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO:
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত।
- সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা - ১৯৪টি। (জুন, ২০২৫)
- এ সংস্থার সাংগঠনিক কাঠামো: বিশ্ব স্বাস্থ্য সম্মেলন, কার্যকরী বোর্ড, সম্পাদকীয় বোর্ড নিয়ে গঠিত।
- রোগমুক্ত বিশ্ব গঠন ও সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করাই এ সংস্থার মূল লক্ষ্য এই লক্ষ্য বাস্তবায়নে রোগ প্রতিরোধে সাহায্য করা, সংক্রামক ব্যাধি নির্মূল, স্বাস্থ্যনীতি প্রণয়ন, স্বাস্থ্য শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা পরিচালনা করে থাকে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক হলেন টেড্রোস আধানম গেব্রেইসাস। (জুন, ২০২৫)
- তিনি ইথিওপিয়ার নাগরিক।

তথ্যসূত্র - বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৭৭৩.
'India Wins Freedom' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) ড. জাকির হোসেন
  2. খ) ফখরুদ্দিন আলী আহমেদ
  3. গ) মাওলানা আবুল কালাম আাজাদ
  4. ঘ) এপিজে আবদুল কালাম
সঠিক উত্তর:
গ) মাওলানা আবুল কালাম আাজাদ
উত্তর
সঠিক উত্তর:
গ) মাওলানা আবুল কালাম আাজাদ
ব্যাখ্যা
'India Wins Freedom' গ্রন্থের রচয়িতা ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিখ্যাত নেতা মাওলানা আবুল কালাম আাজাদ
তাঁর প্রকৃত নাম -  Abul Kalam Ghulam Muhiyuddin. 

"His autobiography, India Wins Freedom, was published posthumously in 1959. In 1992, decades after his death, Azad was awarded the Bharat Ratna, India’s highest civilian award."
 
অন্যদিকে,
- ভারতের প্রথম মুসলিম ও তৃতীয় রাষ্ট্রপতি হলেন ড. জাকির হোসেন। তিনি ১৩ মে ১৯৬৭ থেকে ০৩ মে ১৯৬৯ সময়ে ভারতের রাষ্ট্রপতি ছিলেন।
- ফখরুদ্দিন আলী আহমেদ ভারতের পঞ্চম রাষ্ট্রপতি।
- এপিজে আবদুল কালাম ভারতের ১১-তম রাষ্ট্রপতি।

সুত্রঃ ব্রিটানিকা, ভারতের সরকারি ওয়েবসাইট

৩,৭৭৪.
২০০৪ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করেন কোন দেশের নাগরিক?
  1. ব্রাজিল
  2. ইরান
  3. সুইডেন
  4. কেনিয়া
সঠিক উত্তর:
কেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
কেনিয়া
ব্যাখ্যা
ওয়াঙ্গিরি মাথাই
- ২০০৪ সালে কেনিয়ার Wangari Maathai টেকসই উন্নয়ন, গণতন্ত্র এবং শান্তিতে অবদান রাখার জন্য তাকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়।
- তিনি ১ এপ্রিল ১৯৪০ জন্মগ্রহণ করেন এবং ২৫ সেপ্টেম্বর ২০১১ মারা যান।
- ওয়াঙ্গেরি মাথাই Greenbelt Movement এর প্রতিষ্ঠাতা।
- পরিবেশ রক্ষা এবং টেকসই উন্নয়ন আন্দোলনে গুরুত্বপূর্ন অবদানের জন্যে ২০০৪ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- তিনি ১৯৭৭ সালে কেনিয়ায় গ্রিনবেল্ট ‍মুভমেন্ট সংস্থা প্রতিষ্ঠা করেন এবং আফ্রিকার নারীদের এতে সম্পৃক্ত করে এর বিস্তৃতি ঘটান।
- তিনি প্রথম আফ্রিকান নারী হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন।

⇒ ২০২৩ সালের নোবেল বিজয়ী:
- সাহিত্য: জন ফসে।
- শান্তি: নার্গিস মোহাম্মদী।
- চিকিৎসাবিজ্ঞান: ক্যাটালিন কারিকো এবং ড্রু উইসম্যান।
- পদার্থবিজ্ঞান: পিয়েরে অ্যাগোস্টনি, ফিরেন্স ক্রাসজ এবং অ্যান লরিয়েল।
- রসায়ন: মুঙ্গি জি বাউইন্ডি, লুইস ই ব্রাস এবং আলেক্সি ই.ইকিমভ।
- অর্থনীতি: ক্লদিয়া গোল্ডিন।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৩,৭৭৫.
নিম্নের কোন দেশ আরব লিগের সদস্য নয়? [আগস্ট, ২০২৫]
  1. সিরিয়া
  2. ইরাক
  3. ইরান
  4. সৌদি আরব 
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা

উত্তর: গ) ইরান।

​আরব লিগ:

- পূর্ণ নাম: League of Arab States.
- প্রতিষ্ঠা: ২২ মার্চ ১৯৪৫।
- ভিত্তি: আলেকজান্দ্রিয়া প্রটোকল।
- সদরদপ্তর: কায়রো, মিশর।
- উদ্দেশ্য: আরব দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামরিক সহযোগিতা নিশ্চিত করা।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৭টি।
- বর্তমান সদস্য রাষ্ট্র: ২২টি। [আগস্ট, ২০২৫]
- বর্তমান সদস্য দেশ: কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, কমোরোস, সোমালিয়া।

তথ্যসূত্র: Arab League ওয়েবসাইট।

৩,৭৭৬.
NAM এর ১৯-তম সম্মেলন অনুষ্ঠিত হবে -
  1. ক) উগান্ডায়
  2. খ) ভিয়েতনামে
  3. গ) মালয়েশিয়ায়
  4. ঘ) ইন্দোনেশিয়ায়
সঠিক উত্তর:
ক) উগান্ডায়
উত্তর
সঠিক উত্তর:
ক) উগান্ডায়
ব্যাখ্যা
জোট নিরপেক্ষ আন্দোলন (NAM) এর ১৯-তম সম্মেলন অনুষ্ঠিত হবে - ২০২৩ সালে উগান্ডায়।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
৩,৭৭৭.
সিমলা চুক্তির মাধ্যমে যে নিয়ন্ত্রণ সীমা তৈরি হয় তার নাম -
  1. লাইন অব একচুয়াল কন্ট্রোল
  2. ডুরান্ড লাইন
  3. লাইন অব কন্ট্রোল
  4. ম্যাকমোহন লাইন
সঠিক উত্তর:
লাইন অব কন্ট্রোল
উত্তর
সঠিক উত্তর:
লাইন অব কন্ট্রোল
ব্যাখ্যা
সিমলা চুক্তি (Simla Agreement):
- ১৯৭১ সালে ভারত পাকিস্তান সমঝোতার মাধ্যমে যে নিয়ন্ত্রণ সীমা তৈরি হয় তার নাম এল.ও.সি বা লাইন অব কন্ট্রোল।
- ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে পরবর্তী সম্পর্ক স্বাভাবিক করতে এবং যুদ্ধবন্দীদের হস্তান্তরের উদ্দেশ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়।
- এই চুক্তির অধীনেই ভারত সব যুদ্ধবন্দিকে বিনা বিচারে পাকিস্তানে ফেরত পাঠায়।
- স্বাক্ষরিত হয়: ২ জুলাই, ১৯৭২।
- চুক্তি স্বাক্ষরের স্থান: সিমলা, হিমাচল প্রদেশ, ভারত।
- চুক্তি স্বাক্ষরকারী: ভারত ও পাকিস্তান।
- ভারতের পক্ষে স্বাক্ষরকারী: প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
- পাকিস্তানের পক্ষে স্বাক্ষরকারী: প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো।
- চুক্তির লক্ষ্য: ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধপূর্ণ বিষয়াবলীর শান্তিপূর্ণ সমাধান, বন্ধুত্বপূর্ণ পারস্পারিক সহাবস্তান, যুদ্ধবন্দী বিনিময়, লাইন অব কন্ট্রোলকে বিরোধপূর্ণ কাশ্মীরের সীমানা হিসাবে পুনঃনির্ধারণ ইত্যাদি।

উল্লেখ্য,
- মূলত বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের পর ৯৩ হাজার পাকিস্তানী সেনাদের ভারত বন্দী বানিয়ে নিয়ে যায় তাদের দেশে।
- আর তখন পাকিস্তান ভেঙ্গে হয়ে গেল বাংলাদেশ ।
- সিমলা চুক্তির মাধ্যমে পাকিস্তানী ৯৩ হাজার বন্দী সেনাদের ভারত ছেড়ে দিল, এই শর্তে যে তাদের বিচার পাকিস্তান নিজেই করবে যারা পূর্বপাকিস্তান তথা বর্তমান বাংলাদেশে যুদ্ধকালীন অপরাধে জড়িত ছিল।
- এই চুক্তিতে ভারত ও পাকিস্তান জম্মু ও কাশ্মীরে স্থিতাবস্থা স্থাপনের অঙ্গীকার ব্যক্ত করে।

উৎস: i) Ministry of External Affairs.
ii) UN Peacemaker.
৩,৭৭৮.
‘আনতালিয়া কূটনীতি ফোরাম- ২০২৫’ কোথায় অনুষ্ঠিত হয়েছে? [এপ্রিল, ২০২৫]
  1. মিশর
  2. কাতার
  3. তুরস্ক
  4. সৌদি আরব
সঠিক উত্তর:
তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
তুরস্ক
ব্যাখ্যা
আনতালিয়া কূটনীতি ফোরাম- ২০২৫:
- এই ফোরাম বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যুতে কূটনৈতিক সংলাপ ও সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়। 
- আনতালিয়া কূটনীতি ফোরাম- ২০২৫ গত ১১-১৩ এপ্রিল তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হয়।
- এটি ফোরামের চতুর্থ আসর, এবারের প্রতিপাদ্য ছিল ‘বিভক্ত বিশ্বে কূটনীতি পুনরুদ্ধার’।
- এবারের সম্মেলনের মূল আলোচ্য বিষয় ছিল বিশ্বব্যাপী বিভাজন ও সংঘাতের প্রেক্ষাপটে কূটনীতির গুরুত্ব পুনরায় প্রতিষ্ঠা করা।
- তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় এবং সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ফোরামের আয়োজন করে।
- বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান হিসেবে আনতালিয়া কূটনীতি ফোরামে (এডিএফ) যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট।
৩,৭৭৯.
বাংলাদেশ ব্যাংকে গচ্ছিত বৈদেশিক মুদ্রার রিজার্ভের অর্থ দিয়ে সম্প্রতি কোন তহবিল গঠন করা হয়?
  1. ক) BIDA
  2. খ) BIDF
  3. গ) BDF
  4. ঘ) BAMCO
সঠিক উত্তর:
খ) BIDF
উত্তর
সঠিক উত্তর:
খ) BIDF
ব্যাখ্যা

বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল (BIDF):
দেশের অবকাঠামো উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংকে গচ্ছিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুতের অর্থ দিয়ে একটি বিশেষ তহবিল গঠন করা হয় যার নাম 'বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল’ (Bangladesh Infrastructure Development Fund-BIDF)।
- ১৫ মার্চ ২০২১ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তহবিল উদ্বোধন করেন।
- এই তহবিল থেকে প্রথম ঋণ দেওয়া হয় পায়রা বন্দর কর্তৃপক্ষকে; ৫,৪১৭ কোটি টাকা।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার মার্চ-এপ্রিল, ২০২১।

৩,৭৮০.
অভিন্ন ইউরোপ এবং ইউরোপে একক মুদ্রা প্রচলনের লক্ষ্যে ম্যাসট্রিক্ট চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
  1. ১৯৯১ সালে
  2. ১৯৯২ সালে
  3. ১৯৯৩ সালে
  4. ১৯৯৪ সালে
সঠিক উত্তর:
১৯৯২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯২ সালে
ব্যাখ্যা
ম্যাসট্রিক্ট চুক্তি:
- স্বাক্ষরিত হয় ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি।
- স্বাক্ষরিত হয় নেদারল্যান্ডের ম্যাসট্রিক্ট শহরে।
- স্বাক্ষর করে ১২টি ইউরোপীয় দেশ।
- উদ্দেশ্য অভিন্ন ইউরো মুদ্রা প্রচলন এবং জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতা।
- এর মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন সৃষ্টি হয়।

উৎস: EU এর অফিসিয়াল ওয়েবসাইট। [লিঙ্ক]
৩,৭৮১.
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? [অক্টোবর, ২০২৫]
  1. ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  2. ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  3. ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  4. ৩০ সেপ্টেম্বর, ২০২৫
সঠিক উত্তর:
৩০ সেপ্টেম্বর, ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
৩০ সেপ্টেম্বর, ২০২৫
ব্যাখ্যা

রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন:
- গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি জার্মান কূটনীতিক ও রাজনীতিবিদ আনালিনা বেয়ারবক দিনব্যাপী সম্মেলনে সভাপতিত্ব করেন।
- এ সম্মেলনে জাতিসংঘের সদস্যদেশ, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, এনজিও এবং রোহিঙ্গা প্রতিনিধিসহ ৬৩ জন বক্তব্য দেন। 
- এ সম্মেলনের লক্ষ্য রোহিঙ্গা সংকটের প্রতি রাজনৈতিক সমর্থন জোরদার করা, আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা, সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা, মানবাধিকারসহ সংকটের মূল কারণগুলো মোকাবিলায় উদ্যোগ গ্রহণ।

উল্লেখ্য,
- সম্মেলনে রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাত দফা প্রস্তাব দিয়েছেন।
- তাঁর মতে, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মিয়ানমার ও আরাকান আর্মির ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে হবে, যাতে রোহিঙ্গাদের দ্রুত রাখাইনে প্রত্যাবাসনের ব্যবস্থা করা যায়। রোহিঙ্গা সমস্যাকে মিয়ানমারের বৃহত্তর সংস্কারের ওপর ফেলে রাখা উচিত হবে না।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

৩,৭৮২.
Green Belt Movement তাদের কার্যক্রম শুরু করে -
  1. ১৯৬৭ সালে
  2. ১৯৭৭ সালে
  3. ১৯৮৭ সালে
  4. ১৯৯৭ সালে
সঠিক উত্তর:
১৯৭৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৭ সালে
ব্যাখ্যা
• গ্রিন বেল্ট মুভমেন্ট (Green Belt Movement): 
- গ্রিন বেল্ট মুভমেন্ট কেনিয়ার নাইরোবি ভিত্তিক একটি পরিবেশ বিষয়ক আন্দোলন।
- কার্যক্রম শুরু - ১৯৭৭ সাল।
- সদর দপ্তর - নাইরোবি, কেনিয়া।
- গ্রিন বেল্ট মুভমেন্ট শুরু করেছিলেন কেনিয়ার নাগরিক প্রফেসর ওয়াঙ্গেরি মাথাই।
- তিনি ২০০৪ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

সূত্র: গ্রিন বেল্ট মুভমেন্ট ওয়েবসাইট।
৩,৭৮৩.
INTERPOL এর বর্তমান সদস্য কয়টি? (সেপ্টেম্বর - ২০২৪)
  1. ১৯৮টি
  2. ১৯৭টি
  3. ১৯৬টি
  4. ১৯৫টি
সঠিক উত্তর:
১৯৬টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৬টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

INTERPOL
- পূর্ণরূপ: The International Criminal Police Organization।
- প্রতিষ্ঠাকালীন নাম: International Criminal Police Commission (ICPC)
- এটি পুলিশের একটি আন্তর্তজাতিক সংগঠন।
- প্রতিষ্ঠা: ১৯২৩ সাল।
- প্রতিষ্ঠার স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া।
- সদস্য সংখ্যা: ১৯৬টি দেশ। (সেপ্টেম্বর - ২০২৪)
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- সর্বশেষ সদস্য: পালাউ। (সেপ্টেম্বর - ২০২৪) 

সূত্র: INTERPOL ওয়েবসাইট ও ব্রিটানিকা।
৩,৭৮৪.
 গ্রিনপিস কোন দেশ ভিত্তিক পরিবেশবাদী সংগঠন?
  1. ফ্রান্স
  2. কানাডা
  3. যুক্তরাষ্ট্র
  4. নেদারল্যান্ডস
সঠিক উত্তর:
নেদারল্যান্ডস
উত্তর
সঠিক উত্তর:
নেদারল্যান্ডস
ব্যাখ্যা

• গ্রিনপিস:
- গ্রিনপিস (Greenpeace) নেদারল্যান্ডস এর আমস্টারডাম ভিত্তিক একটি বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন।
- ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার প্রতিবাদের অংশ হিসেবে Greenpeace প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠা: ১৯৭১ সালে।
- সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ডস।

উৎস: Greenpeace অফিসিয়াল ওয়েবসাইট।

৩,৭৮৫.
পলাশীর যুদ্ধ কোন সালে সংঘটিত হয়?
  1. ক) ১৭৫৭
  2. খ) ১৭৯৯
  3. গ) ১৮৩৮
  4. ঘ) ১৮৫৭
সঠিক উত্তর:
ক) ১৭৫৭
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৭৫৭
ব্যাখ্যা

- ১৭৫৭ সালের ২৩শে জুন ইংরেজদের সাথে সংঘটিত পলাশীর যুদ্ধে ফরাসি সেনানায়ক সিন ফ্রে নবাব সিরাজদ্দৌলার পক্ষে প্রাণপণ যুদ্ধ করেন।
- অন্যদিকে, নবাবের প্রধান সেনাপতি মীর জাফর সহ আরো কয়েকজন নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করাই নবাব যুদ্ধে পরাজিত হন।
(তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : এসএসসি - উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)

৩,৭৮৬.
ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) প্যারিস
  3. গ) রোম
  4. ঘ) জেনেভা
সঠিক উত্তর:
খ) প্যারিস
উত্তর
সঠিক উত্তর:
খ) প্যারিস
ব্যাখ্যা
UNESCO Headquarters:
Located on the Place de Fontenoy, in Paris, the main building which houses the Headquarters of UNESCO was inaugurated on 3 November 1958.
Source: unesco.org
৩,৭৮৭.
'আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ- ২০২৪' এর চ্যাম্পিয়ন দল কোনটি?
  1. ভারত
  2. অস্ট্রেলিয়া
  3. দক্ষিণ আফ্রিকা
  4. ইংল্যান্ড
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
নবম আইসিসি T-20 বিশ্বকাপ - ২০২৪:
আয়োজক দেশ: যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।
সময়কাল: ২⎯২৯ জুন, ২০২৪।
অংশগ্রহণকারী দল: ২০টি।
চ্যাম্পিয়ন দল: ভারত।
রানার্স আপ দল: দক্ষিণ আফ্রিকা।
ম্যান অব দ্যা ফাইনাল: বিরাট কোহলি (ভারত)।
ম্যান অব দ্যা টুর্নামেন্ট: যশপ্রীত বুমরা (ভারত)।

তথ্যসূত্র: espncricinfo ওয়েবসাইট। [Link]
৩,৭৮৮.
“নিরঙ্কুশ ক্ষমতা নিরঙ্কুশভাবে দুর্নীতিগ্রস্ত” - উক্তিটি কার?  
  1. লর্ড মরলি
  2. লর্ড ম্যাকলে
  3. লর্ড অ্যাক্টন
  4. লর্ড কার্জন 
সঠিক উত্তর:
লর্ড অ্যাক্টন
উত্তর
সঠিক উত্তর:
লর্ড অ্যাক্টন
ব্যাখ্যা

• লর্ড অ্যাক্টন:
- “নিরঙ্কুশ ক্ষমতা নিরঙ্কুশভাবে দুর্নীতিগ্রস্ত করে” উক্তিটি ব্রিটিশ ইতিহাসবিদ ও রাষ্ট্রচিন্তাবিদ লর্ড অ্যাক্টনের বিখ্যাত মন্তব্যের বাংলা রূপ।
- মূল ইংরেজি উক্তিটি হলো: “Power tends to corrupt, and absolute power corrupts absolutely.”
- এই বক্তব্যে তিনি বোঝাতে চেয়েছেন যে ক্ষমতা মানুষকে স্বভাবতই দুর্নীতির দিকে ঠেলে দেয়;
- আর যখন ক্ষমতা সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, তখন তা ব্যক্তিকে সর্বস্তরে দুর্নীতিগ্রস্ত করে তোলে।

উৎস: Britannica.

৩,৭৮৯.
'ATT' চুক্তি কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
  1. ক) পরিবেশ বিষয়ক
  2. খ) মানবাধিকার বিষয়ক
  3. গ) শিক্ষা বিষয়ক
  4. ঘ) অস্ত্রবাণিজ্য নিয়ন্ত্রণ বিষয়ক
সঠিক উত্তর:
ঘ) অস্ত্রবাণিজ্য নিয়ন্ত্রণ বিষয়ক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অস্ত্রবাণিজ্য নিয়ন্ত্রণ বিষয়ক
ব্যাখ্যা
- ATT (Arms Trade Treaty) হলো জাতিসংঘের উদ্যোগে স্বাক্ষরিত অস্ত্রবাণিজ্য নিয়ন্ত্রণ বিষয়ক একটি চুক্তি।
- এর চুক্তির উদ্দেশ্য হলো প্রচলিত ক্ষুদ্রাস্ত্র থেকে শুরু করে ট্যাংক কিংবা যুদ্ধবিমানের বিশ্ববাণিজ্য নিয়ন্ত্রণ করা।
- চুক্তিটি ২০১৩ সালের ২ এপ্রিল গৃহিত হয় এবং কার্যকর হয় ২০১৪ সালের ১৪ ডিসেম্বর থেকে।
- চুক্তিটিতে স্বাক্ষরকারী দেশ ১৩০টি। তবে অংশীদার ১১০টি দেশ।
- বাংলাদেশ ATT চুক্তিতে ২৬ সেপ্টেম্বর ২০১৩ স্বাক্ষর করলেও এখনো তা অনুমোদন করেনি।

সূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।
৩,৭৯০.
'Organisation for Economic Co-operation and Development' এর বর্তমান সদস্য সংখ্যা -
  1. ৩৮টি
  2. ৪০টি
  3. ৪২টি
  4. ৪৫টি
সঠিক উত্তর:
৩৮টি
উত্তর
সঠিক উত্তর:
৩৮টি
ব্যাখ্যা
OECD:
- ৩০ সেপ্টেম্বর, ১৯৬১ সালে OECD (Organisation for Economic Co-operation and Development) প্রতিষ্ঠিত হয়।
- OEEC" হিসাবে প্রতিষ্ঠিত ১ এপ্রিল ১৬, ১৯৪৮।
- এ সংস্থার উদ্দেশ্য সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন।
- এটি একটি অর্থনৈতিক জোট।
- সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- OECD এর বর্তমান সদস্য সংখ্যা ৩৮টি।
- সর্বশেষ সদস্য - কোস্টারিকা (২৫ মে, ২০২১)।

উৎস- OECD ওয়েবসাইট।[লিংক]
৩,৭৯১.
১৯৬৯ সালে উসুরী নদীকে কেন্দ্র করে কোন দুটি দেশের মধ্যকার সীমান্ত সংঘর্ষ দেখা দেয়?
  1. ক) চীন - ভারত
  2. খ) ভারত - পাকিস্তান
  3. গ) সোভিয়েত - চীন
  4. ঘ) নেপাল - ভারত
সঠিক উত্তর:
গ) সোভিয়েত - চীন
উত্তর
সঠিক উত্তর:
গ) সোভিয়েত - চীন
ব্যাখ্যা
- পরাশক্তিগুলোর মধ্যে সোভিয়েত ইউনিয়ন প্রথম বাঙালি গণহত্যাকে নিন্দা করে। 
- এজন্য মনে করা হয় যে, সোভিয়েত ইউনিয়ন আগাগোড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। 
- সোভিয়েত নীতির পটভূমিতে বিদ্যমান ছিল সোভিয়েত-চীন বিবাদের অভিজ্ঞতা। 
- ১৯৬৯ সালের মার্চে উসুরী নদী বরাবর সোভিয়েত চীন সীমান্ত সংঘর্ষের মধ্য দিয়ে সোভিয়েত-চীন বিবাদ চরম পর্যায়ে পৌছে। 
 
- আর তখন থেকেই দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনকে প্রতিহত করতে সোভিয়েত ইউনিয়ন যে পরিকল্পনা করে তারই অংশ হিসেবে চীন সমর্থিত পাকিস্তানের বিপক্ষ শক্তি ভারতকে সোভিয়েত ইউনিয়ন অধিক নির্ভরশীল মিত্র হিসেবে গ্রহণ করে। 
- আর ভারতের আকাঙ্ক্ষার দিকে লক্ষ রেখেই সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অনেকটা শেষপর্যায়ে এসে সমর্থন করে। 
 
উৎস: ইতিহাস, এসএসএইচএল প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৩,৭৯২.
কোন তত্ত্বের জন্য ২০২৫ সালে ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট যৌথভাবে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন?
  1. স্থিতিশীল বিনিয়োগ তত্ত্ব
  2. সৃজনশীল বিনাশ তত্ত্ব 
  3. জনসংখ্যা বৃদ্ধির তত্ত্ব
  4. মুদ্রানীতি তত্ত্ব
সঠিক উত্তর:
সৃজনশীল বিনাশ তত্ত্ব 
উত্তর
সঠিক উত্তর:
সৃজনশীল বিনাশ তত্ত্ব 
ব্যাখ্যা

২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার:
- ২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন ইওয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।
- অবদান: উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য ২০২৫ সালে তাদের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

উল্লেখ্য,
- এই তিন অর্থনীতিবিদের মধ্যে অর্ধেক পুরস্কার পেয়েছেন ইওয়েল মোকিয়র। প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্তগুলো শনাক্ত করার জন্য তিনি পুরস্কার পেয়েছেন। ঐতিহাসিক উপাত্ত ও দলিল ব্যবহার করে ইওয়েল মোকিয়র দেখিয়েছেন, কীভাবে প্রযুক্তিগত অগ্রগতি ও উদ্ভাবন একসময় অর্থনৈতিক প্রবৃদ্ধিকে নিয়মিত বিষয়ে পরিণত করেছে। 
- ‘সৃজনশীল বিনাশ’ প্রক্রিয়ার মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্ব দেওয়ার জন্য বাকি অর্ধেক পুরস্কার যৌথভাবে পেয়েছেন ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট। অন্যদিকে আগিয়োঁ ও হাউইট সেই প্রবৃদ্ধির অন্তর্নিহিত প্রক্রিয়া বিশ্লেষণ করে দেখিয়েছেন। ১৯৯২ সালের এক প্রবন্ধে তাঁরা গাণিতিক মডেলের মাধ্যমে ব্যাখ্যা করেন, যখন নতুন ও উন্নত কোনো পণ্য বাজারে আসে, তখন পুরোনো পণ্য বিক্রি করা প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে টিকে থাকতে পারে না। এই প্রক্রিয়াই অর্থনীতিতে ‘সৃজনশীল বিনাশ’ নামে পরিচিত। অর্থাৎ পুরোনো ব্যবস্থার ভেতর থেকেই নতুন উদ্ভাবন হয়।

উৎস: i) Nobel Prize ওয়েবসাইট।
ii) প্রথম আলো

৩,৭৯৩.
'টুপাক আমারু’ কোন দেশের গেরিলা সংস্থা?
  1. ক) প্যারাগুয়ে
  2. খ) উরুগুয়ে
  3. গ) সুদান
  4. ঘ) পেরু
সঠিক উত্তর:
ঘ) পেরু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পেরু
ব্যাখ্যা
• টুপাক আমারু:
- টুপাক আমারু রেভ্যুলেশনারী মুভমেন্ট (MRTA) হলাে পেরুর কমিউনিস্ট সশস্ত্র সংগঠন।
- এটি পেরুতে শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষে ১৯৮৪ সাল থেকে সশস্ত্র লড়াই শুরু করে।
- ২০০০ সালের দিকে এর কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে পড়ে।
- শাইনিং পাথ পেরুর অপর একটি কমিউনিস্ট গেরিলা সংগঠন।

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং কাউন্সিল অন ফরেন রিলেশন এর ওয়েবসাইট।
৩,৭৯৪.
নিচের কোন মুদ্রাটি SDR-এর মান নির্ধারণে বিবেচিত হয় না?
  1. ব্রিটিশ পাউন্ড
  2. জাপানিজ ইয়েন
  3. সুইস ফ্রাঙ্ক
  4. মার্কিন ডলার
সঠিক উত্তর:
সুইস ফ্রাঙ্ক
উত্তর
সঠিক উত্তর:
সুইস ফ্রাঙ্ক
ব্যাখ্যা
উত্তর: গ) সুইস ফ্রাঙ্ক।

Special Drawing Rights (SDR):

- The International Monetary Fund (IMF) ১৯৬৯ সালে Special Drawing Rights (SDR) সিস্টেম প্রবর্তন করে।
- SDR হলো একটি আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ, যা IMF তার সদস্য দেশগুলোর সরকারি রিজার্ভ সম্পদকে সম্পূরক হিসেবে প্রবর্তন করেছে।
- SDR কোনো মুদ্রা নয়। এটি IMF সদস্য দেশগুলোর স্বাধীনভাবে ব্যবহারযোগ্য মুদ্রার উপর একটি সম্ভাব্য দাবিকে প্রকাশ করে।
​- এর মাধ্যমে একটি দেশ সহজে তরল সম্পদ (Liquidity) পেতে পারে।
- SDR কে IMF এর ভার্চুয়াল মুদ্রাও বলা হয়।
- এটির মান IMF স্বীকৃত পাঁচটি আন্তর্জাতিক মুদ্রার গড় বিনিময় হারের মাধ্যমে নির্ধারিত হয়।

​মুদ্রা গুলো নিম্নরুপ:
- মার্কিন ডলার (মার্কিন মুদ্রা)।
- ইউরো (Euro),
- ইউয়ান/রেনমিনবি(Yuan) (চাইনিজ মুদ্রা)।
- ইয়েন (Yen) (জাপানিজ মুদ্রা )। 
- পাউন্ড (Pound) ( ব্রিটিশ মুদ্রা)।

উৎস: IMF ওয়েবসাইট।
৩,৭৯৫.
প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তি ছিল না কোন দেশ?
  1. জার্মানি
  2. জাপান
  3. তুরস্ক
  4. অস্ট্রিয়া
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
-প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তি ছিল- জার্মানি, অস্ট্রিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি ও তুরস্ক।
- প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তি গঠিত হয়েছিল জার্মানি, অস্ট্রিয়া-হাঙ্গেরি সাম্রাজ্য, এবং তুরস্ক (অটোমান সাম্রাজ্য) নিয়ে।
- তবে জাপান তখন মিত্রশক্তির পক্ষ থেকে যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিল না।
-প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তি ছিল- ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, জাপান, চীন, সার্বিয়া, রাশিয়া, ইতালি ও যুক্তরাষ্ট্র।

উৎস: Britannica.
৩,৭৯৬.
জাতিসংঘে নিযুক্ত বর্তমানে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. সালাহউদ্দিন নোমান চৌধুরী
  2. মুহাম্মদ আবদুল মুহিত
  3. ইসমত জাহান
  4. তৌহিদ হোসেন
সঠিক উত্তর:
সালাহউদ্দিন নোমান চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
সালাহউদ্দিন নোমান চৌধুরী
ব্যাখ্যা

জাতিসংঘ ও বাংলাদেশ:
- জাতিসংঘের সাধারণ পরিষদের ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ তারিখে ২৯তম অধিবেশনে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
- বাংলাদেশকে প্রথম জাতিসংঘ সংস্থায় সদস্যরূপে স্বাগত জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- জাতিসংঘ বাজেটে বাংলাদেশের চাঁদার হার .০১ শতাংশ।

⇒ জাতিসংঘে নিযুক্ত বর্তমানে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী।

উল্লেখ্য, 
- ১৬তম স্থায়ী প্রতিনিধি: মুহাম্মদ আবদুল মুহিত।

উৎস: i) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
ii) জাতিসংঘ ওয়েবসাইট।

৩,৭৯৭.
নিম্নের কোন ব্যক্তি রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?
  1. ড. মুহাম্মদ ইউনূস
  2. আনোয়ার সাদাত
  3. উইনস্টন চার্চিল
  4. নেলসন মেন্ডেলা
সঠিক উত্তর:
উইনস্টন চার্চিল
উত্তর
সঠিক উত্তর:
উইনস্টন চার্চিল
ব্যাখ্যা
উইনস্টন চার্চিল:
- উইনস্টন চার্চিল একজন রাজনীতিবিদ ও লেখক।
- উইনস্টন চার্চিল ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন।
- ১৯৫৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রধানমন্ত্রী হিসাবে তাঁর অবদানের জন্য চিরকাল স্মরণীয়।

উল্লেখ্য,
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি রুজভেল্ট ও ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আটলান্টিক সনদে স্বাক্ষর করেন।
- উইনস্টন চার্চিল উগান্ডার সৌন্দর্য, প্রচুর বন্যপ্রাণী এবং বৈচিত্র্যের জন্য উগান্ডাকে 'আফ্রিকার মুক্তা' বলে অভিহিত করেছেন।

উৎস: Britannica.
৩,৭৯৮.
গ্রিন ক্লাইমেট ফান্ড গঠন করা হয় কোন সম্মেলনে?
  1. ক) কোপেনহেগেন সম্মেলন
  2. খ) কতোভিচ সম্মেলনে
  3. গ) কানকুন সম্মেলনে
  4. ঘ) প্যারিস সম্মেলনে
সঠিক উত্তর:
গ) কানকুন সম্মেলনে
উত্তর
সঠিক উত্তর:
গ) কানকুন সম্মেলনে
ব্যাখ্যা
- ২০১০ সালে মেক্সিকোর কানকুনে COP - এর ১৬-তম সম্মেলনে (COP-16) জলবায়ুর পরিবর্তন - এর প্রভাব মোকাবেলায় এই তহবিল গঠিত হয়।

• গ্রিন ক্লাইমেট ফান্ড:
• প্রতিষ্ঠাকাল : ২০১০ সাল।
• প্রতিষ্ঠার স্থান : কানকুন, মেক্সিকো।
• প্রতিষ্ঠাকালীন সম্মেলন : COP-16
• সদরদপ্তর : ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া (২০১৩ সালে এর স্থায়ী দপ্তর স্থাপিত হয়)।
• তহবিলের পরিমাণ : ১০০ বিলিয়ন মার্কিন ডলার।
• ২০০৯ সালে ডেনমার্কের কোপেনহেগেন - এ অনুষ্ঠিত COP - এর ১৫-তম সম্মেলনে (COP-15) গ্রিন ক্লাইমেট ফান্ড তৈরীর অঙ্গীকার করে UNFCCC স্বাক্ষর করা ১৯৭টি পক্ষ।
• ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত COP-17 - এ এই তহবিল পরিচালনা সংক্রান্ত নীতি প্রণয়ন ও গ্রহন করা হয়।

উৎস: গ্রিন ক্লাইমেট ফান্ড ওয়েবসাইট।
৩,৭৯৯.
বাসেল কনভেনশন কোথায় গৃহীত হয়?
  1. সুইজারল্যান্ড
  2. জার্মানি
  3. যুক্তরাজ্য
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
ব্যাখ্যা
বাসেল কনভেনশন:
- 'বাসেল কনভেনশন' হলো বিপদজনক বর্জ্য দেশের সীমান্তের বাইরে চলাচল এবং নিয়ন্ত্রণ বিষয়ক কনভেনশন।
- বাসেল কনভেনশনের পুরো নাম- The Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their Disposal.
- বাসেল কনভেনশন গৃহীত হয় ২২ মার্চ, ১৯৮৯ সালে।
- এটি গৃহীত হয় সুইজারল্যান্ডের বাসেল শহরে।
- 'বাসেল কনভেনশন'-এর কার্যক্রম শুরু হয় ১৯৯২ সালে।
- বাংলাদেশকে 'বাসেল কনভেনশন' অনুমোদন করে ১৯৯৩ সালে।

তথ্যসূত্র - বাসেল কনভেনশন ওয়েবসাইট।
৩,৮০০.
সবচেয়ে ঘন বসতি পূর্ণ দেশ: [অক্টোবর, ২০২৪]
  1. বাংলাদেশ
  2. মোনাকো
  3. সিঙ্গাপুর
  4. ম্যাকাও
সঠিক উত্তর:
মোনাকো
উত্তর
সঠিক উত্তর:
মোনাকো
ব্যাখ্যা
- প্রথম - মোনাকো (১৯,১৯৬ জন প্রতি বর্গ কি.মি.)।
- দ্বিতীয় - সিঙ্গাপুর (৭,৯৫৩ জন প্রতি বর্গ কি.মি.)।
- তৃতীয় - বাহরাইন (২,০১৭ জন প্রতি বর্গ কি.মি.)। 
- ব্রাজিল এবং নাইজেরিয়া যথাক্রমে দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার সর্বাধিক জনবহুল দেশ।
- উল্লেখ্য, আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ - কাজাখস্তান ও জনসংখ্যায় - ইন্দোনেশিয়া।
- জনসংখ্যায় বাংলাদশ বিশ্বের অষ্টম ও মুসলিম বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ।

সূত্র:- ওয়ার্ল্ড এটলাস।