বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিষয়াবলি

মোট প্রশ্ন২৭,৩৪৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক বিষয়াবলি

PrepBank · পাতা ৩২ / ২৭২ · ৩,১০১৩,২০০ / ২৭,৩৪৭

৩,১০১.
নীল নদের উৎস কোনটি?
  1. ইথিওপিয়ার পবর্তমালা
  2. ভিক্টোরিয়া হ্রদ
  3. আন্দিজ পর্বতমালা
  4. মিনোসোটার হ্রদ
সঠিক উত্তর:
ভিক্টোরিয়া হ্রদ
উত্তর
সঠিক উত্তর:
ভিক্টোরিয়া হ্রদ
ব্যাখ্যা
নীল নদ:
- নীল নদ আফ্রিকা মহাদেশে অবস্থিত।
- এটি পৃথিবীর দীর্ঘতম নদী।
- নীল নদের দৈর্ঘ্য ৬৬৫০ কি.মি।
- আফ্রিকার লেক ভিক্টোরিয়া নীল নদের উৎস।
- বিভিন্ন দেশ হয়ে ভূ-মধ্যসাগরে নীল নদ পতিত হয়।
- নীলনদ ১১টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
- নীল নদের অববাহিকা মিশর, সুদান, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, ইথিওপিয়া, কেনিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা এবং তানজানিয়া জুড়ে বিস্তৃত।
- এই নদ দুটি উপনদী নিয়ে গঠিত: সাদা নীল এবং নীল নীল।

তথ্যসূত্র - Britannica.com & Worldatlas.com
৩,১০২.
‘Human Development Index (HDI)’ কোন সংস্থা প্রকাশ করে?
  1. বিশ্বব্যাংক
  2. আইএমএফ
  3. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম
  4. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
সঠিক উত্তর:
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
উত্তর
সঠিক উত্তর:
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
ব্যাখ্যা
মানব উন্নয়ন সূচক (HDI):
- মানব উন্নয়ন সূচক একটি দেশের আর্থ-সামাজিক উন্নতির সামগ্রিক সূচক হিসেবে ব্যবহৃত হয়।
- একে সংক্ষেপে HDI (Human Development Index) বলা হয়।
- এটি একটি দেশের মানুষের জীবনের মান এবং উন্নতি নির্ধারণ করে।

উল্লেখ্য,
- UNDP ১৯৯০ সাল থেকে প্রতি বছর Human Development Index (HDI) প্রকাশ করে।
- UNDP এর পূর্ণরূপ: United Nations Development Programme.
- এটী জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা।
- UNDP বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে কাজ করছে।

তথ্যসূত্র: UNDP ওয়েবসাইট।
৩,১০৩.
'INF' চুক্তিটি কোন দুইটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
  1. যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন
  2. যুক্তরাষ্ট্র ও চীন
  3. যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
  4. রাশিয়া ও চীন
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন
ব্যাখ্যা

'INF' চুক্তি:
- INF-এর পূর্ণরূপ: The Intermediate-Range Nuclear Forces.
- এটি হলো মাঝারি পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১৯৮৭ সালের ৮ ডিসেম্বর। 
- স্বাক্ষরের স্থান: ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র।
- স্বাক্ষরকারী দেশ: যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন।
- স্বাক্ষরকারী: তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ও সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ।

উল্লেখ্য,
⇒ এই চুক্তির মাধ্যমে ভূমিতে স্থাপিত ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ মিসাইল নিষিদ্ধ করা হয়।
- সমুদ্রে ও আকাশে ব্যবহৃত মিসাইল এই চুক্তিতে অন্তর্ভুক্ত হয়নি।

⇒ ১ জুন, ১৯৯১ তারিখ চুক্তির বাস্তবায়নের সময়সীমার মধ্যে দেশ দুটি প্রায় ২৬৯২টি মিসাইল ধ্বংস করে।
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের ২০ অক্টোবর এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলে ক্তিটি অকার্যকর হয়ে যায়।
- ২ আগস্ট, ২০১৯ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে INF চুক্তি থেকে প্রত্যাহার করে।

উৎস: Arms Control Association.

৩,১০৪.
রাশিয়া কবে ক্রিমিয়া দখল করে নেয়?
  1. ২০১০ সালে
  2. ২০১২ সালে
  3. ২০১৪ সালে
  4. ২০১৬ সালে
সঠিক উত্তর:
২০১৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০১৪ সালে
ব্যাখ্যা
ক্রিমিয়া:
- ২৪ আগস্ট, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে ইউক্রেন স্বাধীনতা লাভ করে।

কিন্তু,
- ১৬ মার্চ, ২০১৪ সালে ইউক্রেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কৃষ্ণ সাগরের উত্তর উপকূলের ছোট দ্বীপ ক্রিমিয়ায় অনুষ্ঠিত এক গণভোটে ক্রিমিয়ার জনগণ রাশিয়ার সাথে একীভূত হওয়ার পক্ষে রায় দেন।
- ১৭ মার্চ, ২০১৪ সালে ক্রিমিয়ার পার্লামেন্ট নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে।
- ১৮ মার্চ, ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া।
- ২১ মার্চ, ২০১৪ সালে সকল আইনি প্রক্রিয়া শেষে ইতিহাসের সবচেয়ে স্বল্পায়ু রাষ্ট্র ক্রিমিয়া রাশিয়ার অন্তর্ভুক্ত হয়।

উৎস: Britannica.
৩,১০৫.
ডেপসাং-ডেমচক সীমান্ত কোন দুই দেশের বিরোধপূর্ণ অঞ্চল?
  1. ভারত-নেপাল
  2. ভারত-চীন
  3. ভারত-ভুটান
  4. ভারত-পাকিস্তান
সঠিক উত্তর:
ভারত-চীন
উত্তর
সঠিক উত্তর:
ভারত-চীন
ব্যাখ্যা
ডেপসাং-ডেমচক সীমান্ত:
- ডেপসাং-ডেমচক সীমান্ত ভারত ও চীনের বিরোধপূর্ণ অঞ্চল।

উল্লেখ্য, 
- 'ডেপসাং-ডেমচক' অঞ্চল নিয়ে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে পূর্ব লাদাখে উত্তেজনা চলছে।
- ২০২০ সালের জুনে পূর্ব লাদাখের গলওয়ানে ভারত ও চীনের ফৌজের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছিল। 
- ২০২০ সালের সংঘর্ষের পর গত তিন বছরে প্যাংগং, চুমহার, গোগরা হট স্প্রিংয়ের মতো কয়েকটি এলাকা নিয়ে দুই পক্ষে একধরনের সমঝোতা হলেও ডেপসাং ও ডেমচক নিয়ে কোনো ঐকমত্যে পৌঁছানো যায়নি।
- এ দুই জায়গা নিয়ে ভারত ও চীন ছয়টি বৈঠকে নিজ নিজ অবস্থানে অনড় থেকেছে। 

উৎস: ১৬ আগস্ট, ২০২৩, প্রথম আলো।
৩,১০৬.
‘উলফা’ ভারতের কোন রাজ্যের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী?
  1. আসাম
  2. ত্রিপুরা
  3. মিজোরাম
  4. নাগাল্যান্ড
সঠিক উত্তর:
আসাম
উত্তর
সঠিক উত্তর:
আসাম
ব্যাখ্যা
উলফা:
- ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য আসামের সবচেয়ে বড় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা)।
- ১৯৭৯ সালে আসামের শিবসাগরে উলফার জন্ম হয়।
- প্রদেশটির আদিবাসীদের নিয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে উলফা তাদের যাত্রা শুরু করে।
- ১৯৮০ সালের শেষ দিক থেকে উলফা ভারতের সরকারি বাহিনীর বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ শুরু করে।

উল্লেখ্য,
- উলফার সাথে শান্তি চুক্তি করেছে আসাম ও ভারতের কেন্দ্রীয় সরকার।
- ২৯ ডিসেম্বর, ২০২৩ তারিখে রাজধানী নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ত্রিপক্ষীয় চুক্তিটি করেন।
- এর মাধ্যমে ভারতের ইতিহাসে অন্যতম বড় বিদ্রোহী গোষ্ঠীর চিরাবসান ঘটতে যাচ্ছে।
- এই শান্তি চুক্তির মাধ্যমে আসামে অবৈধ অভিবাসন, আদীবাসী সম্প্রদায়ের জায়গা-জমির অধিকার এবং প্রদেশটির উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
- এ চুক্তির মাধ্যমে আসামে বিদ্রোহ অনেকাংশে হ্রাস পাবে।

উৎস: i) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ওয়েবসাইট।
         ii) ২৯ ডিসেম্বর ২০২৩, কালের কন্ঠ।
৩,১০৭.
ন্যাটো চুক্তির কোন ধারা অনুযায়ী, নতুন সদস্য দেশ অন্তর্ভূক্ত হতে পারে?
  1. অনুচ্ছেদ - ৫
  2. অনুচ্ছেদ - ৮
  3. অনুচ্ছেদ - ১০
  4. অনুচ্ছেদ - ১৪
সঠিক উত্তর:
অনুচ্ছেদ - ১০
উত্তর
সঠিক উত্তর:
অনুচ্ছেদ - ১০
ব্যাখ্যা
NATO:
- ন্যাটো প্রতিষ্ঠার চুক্তিটি ১৪টি ধারার।

• অনুচ্ছেদ - ১০: Open Door Policy [নতুন সদস্য দেশ অন্তর্ভূক্তি]।
- ন্যাটোর নতুন সদস্য দেশ অন্তর্ভূক্তি হয় এই অনুচ্ছেদ অনুসারে।
- ন্যাটোর সদস্য হওয়ার পূর্ব শর্ত হলো - দেশটিকে ইউরোপিয়ান দেশ হতে হবে।

উল্লেখ্য,
⇒ ন্যাটোর সদস্য দেশ:
- বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, গ্রীস, তুরস্ক, জার্মানি, স্পেন, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, পোল্যান্ড, বুলগেরিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, আলবেনিয়া, ক্রোয়েশিয়া, মন্টিনিগ্রো, উত্তর মেসিডোনিয়া, ফিনল্যান্ড, সুইডেন।

উল্লেখ্য,
⇒ ন্যাটোর অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ১: শান্তিপূর্ণ সমাধান,
- অনুচ্ছেদ ২: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক,
- অনুচ্ছেদ ৩: প্রতিরক্ষা সক্ষমতা,
- অনুচ্ছেদ ৪: পরামর্শ,
- অনুচ্ছেদ ৫: সম্মিলিত প্রতিরক্ষা,
- অনুচ্ছেদ ৬: আক্রমণের সংজ্ঞা ,
- অনুচ্ছেদ ৭: জাতিসংঘ সনদের বাধ্যবাধকতা,
- অনুচ্ছেদ ৮: অ-দ্বন্দ্বমূলক সম্পৃক্ততা,
- অনুচ্ছেদ ৯: বাস্তবায়ন পরিষদ,
- অনুচ্ছেদ ১০: অতিরিক্ত পক্ষসমূহ,
- অনুচ্ছেদ.১১: চুক্তি অনুমোদন এবং প্রয়োগ,
- অনুচ্ছেদ ১২: চুক্তি পর্যালোচনা,
- অনুচ্ছেদ ১৩: জোটের সদস্যতা ত্যাগ,- অনুচ্ছেদ ১৪: চুক্তির অন্যান্য সংস্করণের গ্রহণযোগ্যতা।

উৎস: NATO ওয়েবসাইট।
৩,১০৮.
আফ্রিকান ইউনিয়নের সর্বশেষ সদস্য দেশ কোনটি?
  1. ক) গাম্বিয়া
  2. খ) মরক্কো
  3. গ) দক্ষিণ সুদান
  4. ঘ) নাইজার
সঠিক উত্তর:
গ) দক্ষিণ সুদান
উত্তর
সঠিক উত্তর:
গ) দক্ষিণ সুদান
ব্যাখ্যা
• AU -এর পূর্ণরূপ African Union.
• পূর্বনাম ছিল- Organization of African Unity।
• AU -এর সদর দফতর ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অবস্থিত।
• OAU- ২৫ মে, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়।
• OAU -এর প্রধান অঙ্গ ছিল রাষ্ট্র ও সরকার প্রধানদের বার্ষিক সমাবেশ।
• আফ্রিকান ইউনিয়ন নামকরণ করা হয় - ২০০২ সালে ।
• আফ্রিকান ইউনিয়ন -এর বর্তমান সদস্য দেশ - ৫৫টি। 
• আফ্রিকান ইউনিয়নের সর্বশেষ সদস্য দেশ- দক্ষিণ সুদান।

উৎস:  AU -এর ওয়েবসাইট। 
৩,১০৯.
ILO কোন চুক্তির মাধ্যমে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. জেনেভা কনভেনশন
  2. ভার্সাই চুক্তি
  3. ফিলাডেলফিয়া ঘোষণা
  4. আটলান্টিক চার্টার
সঠিক উত্তর:
ভার্সাই চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ভার্সাই চুক্তি
ব্যাখ্যা

- ILO ভার্সাই চুক্তি  চুক্তির মাধ্যমে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল।

ILO:

- ILO এর পূর্ণরূপ International Labour Organization.
- সংস্থাটি ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাকাল: ১৯১৯ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৮৭টি।
- জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ: ১৯৪৬ সালে।
- ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বর্তমান মহাপরিচালক: Gilbert F. Houngbo (টোগো)
- প্রথম আফ্রিকান যিনি ILO-এর প্রধান হন (২০২২ থেকে দায়িত্বে)।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উল্লেখ্য, 
- বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন ILO এর সদস্যপদ লাভ করে।
- ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উৎস: ILO অফিসিয়াল ওয়েবসাইট।

৩,১১০.
'ফোর বি' আন্দোলন কী?
  1. নারীবাদী আন্দোলন
  2. পরিবেশবাদী আন্দোলন
  3. সংস্কার আন্দোলন
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
নারীবাদী আন্দোলন
উত্তর
সঠিক উত্তর:
নারীবাদী আন্দোলন
ব্যাখ্যা
'ফোর বি' আন্দোলন হলো নারীবাদী আন্দোলন।

'ফোর বি' আন্দোলন:
- ২০১০-এর দশকের মাঝামাঝি সময় থেকে শেষ পর্যন্ত দক্ষিণ কোরিয়ার নারীবাদীদের মধ্যে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এই আন্দোলন হয়েছিল।
- তখন দেশটির নারীদের ওপর বেশ কয়েকটি সহিংসতার ঘটনা ঘটেছিল।
- আন্দোলনের অন্যতম আরেকটি কারণ ছিল দেশটির সামাজিক বৈষম্য।
- মূলত সেই আন্দোলনের থেকেই ‘ফোর বি’ আন্দোলন শুরু হয়েছে।

⇒ ২০১৬ সালে দক্ষিণ কোরিয়ার সিউল সাবওয়ে স্টেশনে হত্যা করা হয় এক নারীকে। এ ঘটনায় সামনে আসে নারীদের নিরাপত্তা ও সমঅধিকার না থাকার বিষয়টি। পরে চারটি নীতি নিয়ে শুরু হয় ফোর বি আন্দোলন। চারটি নীতিই কোরীয় ভাষায় শুরু হয়েছে ‘বি’ দিয়ে, যার অর্থ হলো ‘না’। এ আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল নারীদের ওপর অতিরিক্ত চাপ এবং পুরুষতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে সোচ্চার হওয়া।

⇒  ‘ফোর বি’:
- শব্দগুলো হলো
• বিহন: বিয়ে না করার সিদ্ধান্ত।
• বিচুলসান: সন্তান জন্ম না দেওয়ার সিদ্ধান্ত।
• বিইয়েওনায়: প্রেমিকের সঙ্গে ডেটিং না করার সিদ্ধান্ত।
• বিসেকসেউ: শারীরিক সম্পর্ক না করার সিদ্ধান্ত।

উৎস: প্রথম আলো।
৩,১১১.
নিচের কোন ভৌগোলিক এলাকাটি রামসার সাইট হিসেবে স্বীকৃত?
  1. ক) রামসাগর
  2. খ) বগালেক
  3. গ) টাঙ্গুয়ার হাওর
  4. ঘ) কাপ্তাই হদ
সঠিক উত্তর:
গ) টাঙ্গুয়ার হাওর
উত্তর
সঠিক উত্তর:
গ) টাঙ্গুয়ার হাওর
ব্যাখ্যা

টাঙ্গুয়ার হাওর(২০০০ সালের ১০ জুলাই) রামসার সাইট হিসেবে স্বীকৃত।
- সুন্দরবন রামসার সাইট হিসেবে স্বীকৃতি পায় ১৯৯২ সালের ২১ মে।
- রামসার কনভেনশন হলো বিশ্বব্যাপী জৈব পরিবেশ রক্ষার একটি সম্মিলিত প্রয়াস।
-১৯৭১ খ্রিস্টাব্দে ইরানের রামসারে পৃথিবীর বিভিন্ন দেশসমূহ কনভেনশন অন ওয়েটল্যান্ডস নামক একটি আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করে।
- ইরানের রামসার শহরে ২ ফেব্রুয়ারি ১৯৭১ চুক্তিটি স্বাক্ষর হয়।

সূত্র:বাংলাপিডিয়া এবং Britannica.com

৩,১১২.
United Nations Conference on Trade and Development (UNCTAD)- এর সদর দপ্তর কোথায়?
  1. ক) হেগে
  2. খ) জেনেভায়
  3. গ) নিউইয়র্কে
  4. ঘ) ক্যানবেরায়
সঠিক উত্তর:
খ) জেনেভায়
উত্তর
সঠিক উত্তর:
খ) জেনেভায়
ব্যাখ্যা
- UNCTAD এর পূর্ণরূপ United Nation Conference on Trade and Development.
- ৩০ ডিসেম্বর, ১৯৬৪ সাল থেকে UNCTAD বাণিজ্য ও উন্নয়নের ক্ষেত্রে দেশগুলির টেকসই উন্নয়ন-বান্ধব একীকরণের প্রচার করে।
- জাতিসংঘের শীর্ষস্থানীয় বিভাগ, বিশ্ব অর্থনীতিতে উন্নয়নশীল ভূমিকা পালন করছে।
- UNCTAD এর সদস্য  দেশ- ১৯৫টি।
- সদর দপ্তর -জেনেভা, সুইজারল্যান্ড।

উৎস: UNCTAD এর ওয়েবসাইট
৩,১১৩.
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট ছিলেন কে?
  1. থমাস জেফারসন
  2. জেমস মনরো
  3. জর্জ ওয়াশিংটন
  4. ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
সঠিক উত্তর:
জর্জ ওয়াশিংটন
উত্তর
সঠিক উত্তর:
জর্জ ওয়াশিংটন
ব্যাখ্যা
• মার্কিন যুক্তরাষ্ট্র:
- স্বাধীনতা লাভ করে - ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- অঙ্গরাজ্য - ৫০ টি।
- ইলেক্টোরাল ভোটের সংখ্যা - ৫৩৮ টি।
- প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য - ১৩ টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য -  হাওয়াই।
- আয়তনে বৃহত্তম অঙ্গরাজ্য -  আলাস্কা।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।

- যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট- জো বাইডেন (৪৬ তম)।
- প্রথম প্রেসিডেন্ট - জর্জ ওয়াশিংটন।
- যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ - ফ্রান্স।
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম  - আব্রাহাম লিংকন।
- আব্রাহাম লিংকন ছিলেন যুক্তরাষ্ট্রের - ১৬ তম প্রেসিডেন্ট।

সূত্র: ব্রিটানিকা ও হিস্টোরি ডট কম।
৩,১১৪.
ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোন দেশে অবস্থিত?
  1. স্পেন
  2. ইতালি
  3. গ্রিস
  4. তুরস্ক
সঠিক উত্তর:
তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
তুরস্ক
ব্যাখ্যা
ট্রয় নগরী:
- ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী বর্তমান তুরস্কের হেসারলিক বা আনাতোলিয়া নামক স্থানে অবস্থিত।
- ঐতিহাসিক ট্রয় নগরীর অস্তিত্ব এবং এর ধ্বংসের ইতিহাস প্রাচীন গ্রীক হোমারের মহাকাব্য ইলিয়াড-এ পাওয়া যায়।
- ট্রয় নগরী ১৯৯৮ সালে ইউনেস্কোর ‘বিশ্ব ঐতিহ্য’ তালিকায় যুক্ত হয়।

⇒ ট্রয়ের যুদ্ধ শুরু খ্রিষ্টপূর্ব ১২৫০ শতকে এবং শেষ খ্রিষ্টপূর্ব ১২৪০ শতকে।
- দীর্ঘ ১০ বছর ধরে চলেছিল যুদ্ধ।
- এই যুদ্ধ ট্রোজান যুদ্ধ নামে পরিচিত।
- যুদ্ধের কারণ ছিল হেলেন নামের এক সুন্দরী মহিলাকে কেন্দ্র করে, যিনি ট্রয়ের রাজা প্রিয়াম এর পুত্র পারিস দ্বারা অপহৃত হন।
- গ্রীক রাজা মেনেলাউস তার স্ত্রীর ফিরিয়ে আনার জন্য ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।

উল্লেখ্য,
- প্যারিস যখন স্পার্টা থেকে রাতের অন্ধকারে হেলেনকে নিয়ে পালিয়ে এলেন, হেলেনের স্বামী স্পার্টার রাজা মেনেলাউস এবং তার ভাই আগামেমনন ক্রোধে উন্মত্ত হয়ে নৌবহর নিয়ে ইজিয়ান সাগর পাড়ি দিয়ে এই নগরের পাশে স্কামান্দার নদীর মুখে এসে তাঁবু গেড়েছিলেন।
- তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন গ্রিস বা আচিয়ানদের বন্ধুপ্রতিম সব রাজ্যের রাজা।
- পরবর্তীতে গ্রিকদের দ্বারা ট্রয় নগরী ধ্বংসপ্রাপ্ত হয়।

উৎস: i) BBC.
ii) Britannica.
৩,১১৫.
"পার্ল অফ দ্য অ্যান্টিলিস" নামে কোন দেশ পরিচিতি পায়?
  1. পানামা
  2. কিউবা
  3. মরিশাস
  4. টুভ্যালু
সঠিক উত্তর:
কিউবা
উত্তর
সঠিক উত্তর:
কিউবা
ব্যাখ্যা
কিউবা:
- কিউবা হলো ওয়েস্ট ইন্ডিজের বৃহত্তম দ্বীপ এবং ক্যারিবীয় অঞ্চলের অন্যতম প্রভাবশালী দেশ।
- কিউবা ছিল আরাওয়াকান ভাষাভাষী তাইনো জনগণের আবাসস্থল।
- তাইনোরা পূর্ববর্তী জনগোষ্ঠীকে স্থানচ্যুত করে এখানে বসবাস শুরু করেছিল।
- ১৪৯২ সালে ক্রিস্টোফার কলম্বাস কিউবাকে স্পেনের জন্য দাবী করেন।
- এটি ১৮শ শতকে স্প্যানিশ সাম্রাজ্যের কাঁচা চিনি উৎপাদনের প্রধান উৎস হয়ে ওঠে।
 -এই কারণে কিউবা পরিচিতি পায় "পার্ল অফ দ্য অ্যান্টিলিস" নামে।
- কিউবা তার সমৃদ্ধ ইতিহাস এবং ক্যারিবীয় অঞ্চলে অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রভাবের জন্য সুপরিচিত।

উৎস: Britannica. 
৩,১১৬.
আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর প্রধানের পদবী কী?
  1. ক) মহাপরিচালক
  2. খ) মহাসচিব
  3. গ) প্রশাসক
  4. ঘ) ব্যবস্থাপনা পরিচালক
সঠিক উত্তর:
ক) মহাপরিচালক
উত্তর
সঠিক উত্তর:
ক) মহাপরিচালক
ব্যাখ্যা
• আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) - এর প্রধানের পদবী মহাপরিচালক
- (১০ম) মহাপরিচালক - গাই রাইডার (১০ম)।
- তিনি ১ অক্টোবর, ২০১২ দ্বায়িত্ব গ্রহণ করেন।
- ২০১৭ সালে দ্বিতীয় মেয়াদে এই পদে নির্বাচিত হন ৷ তিনি যুক্তরাজ্যের নাগরিক।
- আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- এটি ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা।
- বাংলাদেশ ১৯৭২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে।
- এটি ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে

তথ্যসূত্র:- ILO ওয়েবসাইট।
৩,১১৭.
তাইওয়ানের রাষ্ট্রীয় নাম কী?
  1. রিপাবলিক অব ফরমোজা
  2. রিপাবলিক অব তাইওয়ান
  3. রিপাবলিক অব চায়না
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
রিপাবলিক অব চায়না
উত্তর
সঠিক উত্তর:
রিপাবলিক অব চায়না
ব্যাখ্যা
তাইওয়ান:
- তাইওয়ান সরকারীভাবে রিপাবলিক অব চায়না।
- ফরমোজার বর্তমান নাম তাইওয়ান।
- এটি পূর্ব এশিয়ার একটি দ্বীপ, যা তাইওয়ান প্রণালীর পূর্বে চীনা মূল ভূখন্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত।
- আয়তন: ১৩,৯৭৬ বর্গ মাইল (৩৬,১৯৭ বর্গ কিমি)।
- ভাষা: ম্যান্ডারিন চাইনিজ (অফিসিয়াল), তাইওয়ানিজ, ফুকিয়েন এবং হাক্কা উপভাষায়ও কথা বলা হয়।
- ধর্ম: বৌদ্ধ ধর্ম, দাওবাদ, কনফুসিয়ানিজম, খ্রিস্টধর্ম।
- মুদ্রা: নতুন তাইওয়ান ডলার।

তথ্যসূত্র - Britannica.com
৩,১১৮.
পারস্যের প্রাচীন ধর্মের নাম কী ছিল?
  1. ক) ইহুদি
  2. খ) মারদুক
  3. গ) জরথুস্ত্র
  4. ঘ) সাসানীয়
সঠিক উত্তর:
গ) জরথুস্ত্র
উত্তর
সঠিক উত্তর:
গ) জরথুস্ত্র
ব্যাখ্যা
জরথুস্ত্র ধর্ম:

- পারস্যের প্রাচীন ধর্মের নাম ছিল জরথুস্ত্র।

- জরথুস্ত্রের আবির্ভাব ঘটে খ্রিস্টপূর্ব সপ্তম শতকে
- পারস্যের সাসানীয় রাজবংশের সম্রাট আরদাশিরের সময় জরথুস্ত্র ধর্ম রাজকীয় মর্যাদা লাভ করে।
- জরথুস্ত্রবাদ ছিল একেশ্বরবাদে বিশ্বাসী।
- বিশ্বের অন্যান্য ধর্মের উপর জরথুস্ত্র ধর্মের বেপক প্রভাব রয়েছে।
- এদের প্রধান দেবতার নাম আছর মাজদা
- ধর্ম গ্রন্থের নাম জেন্দাবেস্তা

তথ্যসূত্র - উচ্চমাধ্যমিক ইসলামের ইতিহাস,প্রথম পত্র,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,১১৯.
রটারডাম বন্দরটি কোন দেশে অবস্থিত?
  1. জার্মানি
  2. বেলজিয়াম
  3. ফ্রান্স
  4. নেদারল্যান্ডস
সঠিক উত্তর:
নেদারল্যান্ডস
উত্তর
সঠিক উত্তর:
নেদারল্যান্ডস
ব্যাখ্যা

- রটারডাম বন্দরটি নেদারল্যান্ডসে অবস্থিত এবং এটি ইউরোপের ব্যস্ততম সমুদ্র বন্দর।  

​রটারডাম:
- নেদারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর এবং প্রধান ইউরোপীয় বন্দর।
- রটারডাম উত্তর সাগর থেকে প্রায় ১৯ মাইল (৩০ কিমি) দূরে অবস্থিত।
- এটি নিউ ওয়াটারওয়ে নামে একটি খালের মাধ্যমে উত্তর সাগরের সঙ্গে সংযুক্ত।
- শহরটি নিউ মিউস নদীর (Nieuwe Maas) উভয় তীরে অবস্থিত, এটি রাইন নদীর একটি শাখা।
- ১২৮৩ সালে প্রথম রটারডামের নাম উল্লেখ করা হয়।
- ১৩৪০ সালে রটারডাম শি খাল খননের অনুমতি পায় এবং এটি প্রদেশের প্রধান বন্দর হয়ে ওঠে।
- ১৭শ শতকের শেষে এটি, আমস্টারডামের পরে, নেদারল্যান্ডসের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক শহর হিসেবে পরিচিতি লাভ করে।

সূত্র: Britannica.

৩,১২০.
ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
  1. মহাত্মা গান্ধী
  2. সর্দার বল্লভভাই প্যাটেল
  3. জওহরলাল নেহেরু
  4. রাজেন্দ্র প্রসাদ
সঠিক উত্তর:
জওহরলাল নেহেরু
উত্তর
সঠিক উত্তর:
জওহরলাল নেহেরু
ব্যাখ্যা
জওহরলাল নেহেরু:
- স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু।
- তিনি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রভাবশালী নেতা এবং মহাত্মা গান্ধীর রাজনৈতিক উত্তরাধিকারী।
- নেহরু ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রধান নেতা।
- ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীনতা অর্জন করলে নেহরু স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী হন।
- ১৯৪৭ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত নেহেরু প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে গেছেন তিনি।

উল্লেখ্য, 
- মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী নামেও পরিচিত।
- তিনি সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন।
- সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী।

উৎস: ব্রিটানিকা। 
  
৩,১২১.
COMESA জোটের কার্যালয় কোথায় অবস্থিত?
  1. ক) আদ্দিস আবাবা
  2. খ) কিগালি
  3. গ) নাইরোবি
  4. ঘ) লুসাকা
সঠিক উত্তর:
ঘ) লুসাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লুসাকা
ব্যাখ্যা
- COMESA (Common Market for Eastern and Southern Africa) হলো পূর্ব ও দক্ষিণ আফ্রিকা অঞ্চলের মুক্ত বাণিজ্য জোট।
- এটি ১৯৯৪ সালের ডিসেম্বরে আত্মপ্রকাশ করে।
- সদরদপ্তর অবস্থিত জাম্বিয়ার লুসাকায়।
- বর্তমান মহাসচিব চেলসি এমপান্দু।
- মোট সদস্য সংখ্যা ২১টি। এগুলো হলো:
- বুরুন্ডি
- কমোরোস
- গণপ্রজাতান্ত্রিক কঙ্গো
- জিবুতি
- মিশর
- ইরিত্রিয়া
- ইসোয়াতিনি
- ইথিওপিয়া
- কেনিয়া
- লিবিয়া
- মাদাগাস্কার
- মালাউয়ি
- মরিশাস
- রুয়ান্ডা
- সিচেলিস
- সোমালিয়া
- সুদান
- তিউনিসিয়া
- উগান্ডা
- জাম্বিয়া
- জিম্বাবুয়ে।
(তথ্যসূত্রঃ COMESA ওয়েবসাইট)
৩,১২২.
"তাম্বোরা মাউন্ট আগ্নেয়গিরি" কোন দেশে অবস্থিত?
  1. চিলি
  2. যুক্তরাষ্ট্র
  3. ফিলিপাইন
  4. ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
⇒ তাম্বোরা মাউন্ট আগ্নেয়গিরি:
- তাম্বোরা আগ্নেয়গিরির ১৮১৫ সালের অগ্ন্যুৎপাত মানব ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হিসেবে বিবেচিত হয়।
- এটি ইন্দোনেশিয়ার সুম্বাওয়া দ্বীপে অবস্থিত। ১৮১৫ সালের এই ঘটনা কেবল স্থানীয় অঞ্চলে নয়, বৈশ্বিক পর্যায়েও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে।
- ১৮১৫ সালের ৫ এপ্রিল প্রথম অগ্ন্যুৎপাত শুরু হয়। চার মাস ধরে বিভিন্ন পর্যায়ে অগ্ন্যুৎপাত চলতে থাকে, চূড়ান্ত বিস্ফোরণ ঘটে ১০ এপ্রিল।
- তাম্বোরা পর্বতের উচ্চতা প্রায় ৪,৩০০ মিটার থেকে ২,৮৫০ মিটারে নেমে আসে।
- বিস্ফোরণের ফলে ৪১ কিউবিক কিলোমিটার লাভা, ছাই, ও গ্যাস নির্গত হয়েছিল।
- আশপাশের ১০,০০০ বর্গকিলোমিটার এলাকা ধ্বংস হয়েছিল।
- বায়ুমণ্ডলে সৃষ্ট ছাই ও গ্যাস সূর্যের আলো প্রতিহত করে, যা বিশ্বব্যাপী জলবায়ুতে পরিবর্তন আনে।
- ১৮১৬ সালটি "গ্রীষ্মকালবিহীন বছর" নামে পরিচিত হয়।
- খাদ্যসংকট, ফসলহানি, ও তীব্র ঠান্ডার কারণে ইউরোপ ও উত্তর আমেরিকায় দুর্ভিক্ষ দেখা দেয়।

উল্লেখ্য,
⇒ অবস্থান ও সালসহ বিশ্বের সবচেয়ে বড় কিছু অগ্ন্যুৎপাতের তালিকা:
- তাম্বোরা আগ্নেয়গিরি (১৮১৫): ইন্দোনেশিয়ার সুম্বাওয়া দ্বীপে।
- নোভারুপতা আগ্নেয়গিরি (১৯১২): যুক্তরাষ্ট্রের আলাস্কায়।
- ক্রাকাতোয়া আগ্নেয়গিরি (১৮৮৩): ইন্দোনেশিয়ার সুন্দা প্রণালীতে।
- সান্তা মারিয়া আগ্নেয়গিরি (১৯০২): গুয়াতেমালায়।
- পিনাতুবো আগ্নেয়গিরি (১৯৯১): ফিলিপাইনের লুজন দ্বীপে।
- হুনগা টোঙ্গা-হাপাই আগ্নেয়গিরি (২০২২): টোঙ্গার উপকূলে।
- কুইজাপু আগ্নেয়গিরি (১৯৩২): চিলির দক্ষিণ আন্দেসে।
- মাউন্ট হাডসন আগ্নেয়গিরি (১৯৯১): চিলির দক্ষিণাঞ্চলে।
- এল চিচন আগ্নেয়গিরি (১৯৮২): মেক্সিকোর চিয়াপাস রাজ্যে।
- মাউন্ট সেন্ট হেলেনস আগ্নেয়গিরি (১৯৮০): যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।

তথ্যসূত্র: NASA ও Smithsonian-এর জিওলজিকাল রিপোর্ট ও প্রথম আলো নিউজ। [লিঙ্ক]
৩,১২৩.
এশীয় উন্নয়ন ব্যাংকে কোন দেশটির অংশীদারিত্ব সবচেয়ে বেশি?
  1. ক) জাপান
  2. খ) চীন
  3. গ) ফিলিপাইন
  4. ঘ) দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তর:
ক) জাপান
উত্তর
সঠিক উত্তর:
ক) জাপান
ব্যাখ্যা
এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চরম দারিদ্র দূরীকরণ ও আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার স্বপ্ন নিয়ে এশীয় উন্নয়ন ব্যাংক (Asian Development Bank) প্রতিষ্ঠিত হয়। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নকে আরো দ্রুত, বেগবান ও সহজ করাই ব্যাংকটির মূল উদ্দেশ্য। ৬০ এর দশকে প্রতিষ্ঠাকালীন সময়ে ব্যাংকটির মূল উদ্দেশ্য ছিলো - খাদ্য উৎপাদন ও পল্লী উন্নয়নে সহোযোগীতা করা।

এক নজরে ADB 
• প্রতিষ্ঠাকাল - ১৯ ডিসেম্বর, ১৯৬৬ সাল
• প্রতিষ্ঠার স্থান - ম্যানিলা, ফিলিপাইন
• সদস্য সংখ্যা - ৬৮টি দেশ (এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের - ৪৯টি দেশ আর বাকি ১৯টি দেশ বিশ্বের অন্যান্য অঞ্চল থেকে)
• প্রতিষ্ঠাকালীন সদস্য - ৩১টি দেশ
• সদরদপ্তর - মান্দালুইয়ং সিটি, ম্যানিলা, ফিলিপাইন
 
⤇ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান প্রত্যেকেই মোট শেয়ারের ১২.৭৬% শেয়ার নিয়ে শীর্ষস্থান দখল করে আছে।

সুত্র: ADB এর ওয়েবসাইট
৩,১২৪.
মুহাম্মদ (সা:) এবং তাঁর অনুসারীদের মদিনার যাত্রাকে কী বলা হয়?
  1. ওমরাহ
  2. হিজরত
  3. ত্যাগ
  4. অনুগ্রহ
সঠিক উত্তর:
হিজরত
উত্তর
সঠিক উত্তর:
হিজরত
ব্যাখ্যা

- হিজরাহ (হিজিরা/হিজরা) হলো নবী মুহাম্মদ (সা.)-এর মক্কা থেকে ইয়াসরিব (মদিনা) যাওয়ার অভিযান।
- এটি ঘটেছিল ৬২২ খ্রিস্টাব্দে, মুসলমানদের নিপীড়ন থেকে বাঁচার জন্য।
- মদিনায় পৌঁছে মুহাম্মদ (সা.) স্থানীয় গোত্রগুলোর সঙ্গে মদিনার সংবিধান নিয়ে আলোচনা করেন।
- এই সংবিধানের মাধ্যমে প্রথমবারের মতো মুসলিম সম্প্রদায়কে সামাজিক ও রাজনৈতিক সত্তা হিসেবে প্রতিষ্ঠিত করা হয়।
- হিজরাহ শব্দটি ৬৩০ সালের মক্কা দখলের আগে আবিসিনিয়া (পরবর্তীকালে ইথিওপিয়া) এবং মদিনায় মুহাম্মদের অনুসারীদের  হিজরতের ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে।

উৎস: ব্রিটানিকা।

৩,১২৫.
কোনটি G-8 ভুক্ত দেশ নয়?
  1. ক) ফ্রান্স
  2. খ) জাপান
  3. গ) কানাডা
  4. ঘ) তুরঙ্ক
সঠিক উত্তর:
ঘ) তুরঙ্ক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তুরঙ্ক
ব্যাখ্যা
G-8 Members are the United States, the United Kingdom, France, Germany, Italy, Canada, and Japan.
Source: Britannica
৩,১২৬.
'প্যারাডাইস পেপারস' আন্তর্জাতিক কোন সংস্থার অনুসন্ধানী সাংবাদিকদের মাধ্যমে প্রকাশিত হয়েছিল?
  1. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
  2. হিউম্যান রাইটস ওয়াচ
  3. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম
  4. ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস
সঠিক উত্তর:
ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস
উত্তর
সঠিক উত্তর:
ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস
ব্যাখ্যা

ICIJ:
- ICIJ-এর পূর্ণরূপ: International Consortium of Investigative Journalists.
- পানামা পেপারস (২০১৬) এবং প্যারাডাইস পেপারস (২০১৭) উভয় কেলেঙ্কারির তথ্য ফাঁস হওয়া নথিগুলো বিশ্লেষণ করে বিশ্বব্যাপী প্রকাশ করার নেতৃত্ব দিয়েছে এই ICIJ নামক অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থা।
- তারা জার্মান পত্রিকা Süddeutsche Zeitung-এর কাছ থেকে পাওয়া ডকুমেন্টগুলো নিয়ে ১০০+ দেশের শতাধিক মিডিয়া সংস্থার (যেমন: The Guardian, BBC, Le Monde ইত্যাদি) সাথে সমন্বয় করে তদন্ত করে প্রকাশ করে।

উল্লেখ্য,
- প্যারাডাইস পেপারস বিশ্বের ২৫ হাজারেরও বেশি প্রতিষ্ঠানের অর্থনৈতিক লেনদেন ও মালিকানা-সংক্রান্ত বিস্তারিত তথ্যের এক বিশাল ডাটাবেজ।
- এ প্রতিষ্ঠানগুলোর মালিক পৃথিবীর ১২০টি দেশের ধনী, সুপরিচিত ও প্রভাবশালী ব্যক্তি।
- মূলত একটি ফার্মের এই নথিগুলো একসঙ্গে ফাঁস হয়ে যাওয়ার পর এর নাম দেওয়া হয়েছে ‘প্যারাডাইস পেপারস’।
- নথিগুলো ওই ফার্মের ক্লায়েন্টদের গোপন বিনিয়োগ, অর্থ পাচারসহ কর ফাঁকির বিষয় প্রমাণ করে।
- এসব নথি প্রথমে জার্মান দৈনিক সুইডয়চে সাইটংয়ের হাতে আসে।
- পরে সেসব নথি ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসের (আইসিআইজে) হাতে তুলে দেয় তারা।
- বারমুডায় অবস্থিত অ্যাপলবাই নামের এক আইনি সহযোগী সংঘটনের গোপন নথি এসব।
- ডাটাবেসের ১৩.৪ মিলিয়ন গোপন নথির প্রায় ৬.৮ মিলিয়ন এসেছে অফশোর আইনি সেবা সংস্থা অ্যাপলবাই এবং কর্পোরেট সেবা সংস্থা এস্টেরা থেকে।

উৎস: Britannica.

৩,১২৭.
মাসাকো সম্প্রদায় নিম্নের কোন দেশে বাস করে?
  1. ব্রাজিল
  2. নিউজিল্যান্ড
  3. চীন
  4. মিয়ানমার
সঠিক উত্তর:
ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ব্রাজিল
ব্যাখ্যা
মাসাকো সম্প্রদায়:
- মাসাকো সম্প্রদায় ব্রাজিলে বাস করে।
- এই সম্প্রদায় বিশেষ করে ব্রাজিলের আমাজন অঞ্চলে বসবাস করে। 

⇒ ব্রাজিল ১৯৮৭ সালে একটি উদ্ভাবনী নীতির প্রবর্তন করে, যার মাধ্যমে বিচ্ছিন্ন জনগোষ্ঠীর সঙ্গে কোনো যোগাযোগ শুরু না করার সিদ্ধান্ত নেওয়া হয়।
- এর আগে সরকার-নেতৃত্বাধীন যোগাযোগের ফলে এসব জনগোষ্ঠীর ৯০ শতাংশের বেশি মারা গিয়েছিল।
- মূলত বাইরের মানুষদের থেকে আসা বিভিন্ন রোগের কারণে এই পরিণতি বরণ করতে হয়েছে তাদের।

উৎস: The Guardian. [link]
৩,১২৮.
কোন দেশটি আফ্রিকা মহাদেশে নয়?
  1. ক) মিশর
  2. খ) কসোভো
  3. গ) ঘানা
  4. ঘ) জাম্বিয়া
সঠিক উত্তর:
খ) কসোভো
উত্তর
সঠিক উত্তর:
খ) কসোভো
ব্যাখ্যা
ইউরোপের মুসলিম অধ্যুষিত দেশগুলো হলোঃ আলবেনিয়া, কসোভো, তুরস্ক। সূত্রঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৩,১২৯.
US Open 2025 পুরুষ এককে চ্যাম্পিয়ন কে হয়েছেন?
  1. কার্লোস আলকারাজ
  2. রাফায়েল নাদাল
  3. ইয়ানিক সিনার
  4. নোভাক জকোভিচ
  5. ডানিল মেদভেদেভ
সঠিক উত্তর:
কার্লোস আলকারাজ
উত্তর
সঠিক উত্তর:
কার্লোস আলকারাজ
ব্যাখ্যা

ইউএস ওপেন (US OPEN) ২০২৫:
• পুরুষ একক:
- চ্যাম্পিয়ন: কার্লোস আলকারাজ ।
- রানার আপ: ইয়ানিক সিনার (ইতালি)।

• নারী একক: 
- চ্যাম্পিয়ন: আরিনা সাবালেঙ্কা (বেলারুশ)।
- রানার আপ: আমান্ডা আনিসিমোভা।

উল্লেখ্য,
- টেনিস বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা।
- অনেক জায়গায় এটি লন টেনিস নামে পরিচিত।
- টেনিস খেলার জন্য প্রয়োজন হয় তারযুক্ত একটি দন্ড যা 'রেকেট' নামে পরিচিত, একটি বল এবং জাল।
- গ্র্যান্ড স্ল্যাম একই বছরে চারটি বৃহৎ টেনিস চ্যাম্পিয়নশিপ- অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রিটেন (উইম্বলডন) এবং মার্কিন যুক্তরাষ্ট্র- জেতাকে বোঝায়।
- গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (ITF) দ্বারা পরিচালিত হয়।
- প্রতিটি টুর্নামেন্ট দুই সপ্তাহ সময়সীমার পরে খেলা হয়।

⇒ গ্র্যান্ড স্ল্যামের মধ্যে রয়েছে:
• অস্ট্রেলিয়ান ওপেন (জানুয়ারির মাঝামাঝি),
• ফ্রেঞ্চ ওপেন (মে মাসের শেষ থেকে জুনের শুরুতে),
• উইম্বলডন (জুনের শেষ থেকে জুলাইয়ের শুরুতে),
• ইউএস ওপেন (আগস্ট-সেপ্টেম্বর)।

উৎস: International Tennis Federation ওয়েবসাইট। 

৩,১৩০.
What is the incumbent President of the European Commission?
  1. ক) Jean Claude Juncker
  2. খ) Jose Manuel Barroso
  3. গ) Romano Prodi
  4. ঘ) Usual Von der Leyen
সঠিক উত্তর:
ঘ) Usual Von der Leyen
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Usual Von der Leyen
ব্যাখ্যা
• The Treaty of Rome যার মাধ্যমে European Commission গঠন।
» চুক্তি স্বাক্ষর: ২৫ মার্চ, ১৯৫৭;
» চুক্তি কার্যকর: ১ জানুয়ারি, ১৯৫৮।

• European Commission:
» কাজ: ইইউ এর কৌশল, প্রাধান্য ও ভূমিকা নির্ধারণ, পলিসির বাস্তবায়ন ইত্যাদি।
» প্রতিষ্ঠা: ১৯৫৮ সাল
» দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
» কমিশন প্রেসিডেন্ট: Ursula von der Leyen (ডিসেম্বর, ২০১৯ - অক্টোবর, ২০২৪)

সূত্র: EU Website.
৩,১৩১.
কোথায় ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. মিশরে
  2. ব্রিটেনে
  3. যুক্তরাষ্ট্রে
  4. জার্মানিতে
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্রে
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্রে
ব্যাখ্যা
ক্যাম্প ডেভিড চুক্তি:
- ক্যাম্প ডেভিড মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অবকাশকালিন স্থান। 
- এই স্থানে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের উপস্থিতিতে ও তার মধ্যস্থতায় মিশরের প্রেসিডেন্ট সাদাত ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেগিনের মধ্যে ১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তা ইতিহাসে ক্যাম্প ডেভিড চুক্তি নামে খ্যাত। 
- এই চুক্তির ফলে সিনাই এলাকা, যা ইসরাইল ১৯৬৭ সালের যুদ্ধে দখল করে নিয়েছিল মিশর ফিরে পেয়েছিল।
- গাজা ও জর্ডান নদীর পশ্চিমে তীরে ৫ বছরের মধ্যে স্বায়ত্তশাসন দেয়া হয়। 
- এই চুক্তিতে গোলান উপত্যকা (যা ইসরাইল দখল করে নিয়েছিল) সিরিয়ার কাছে ফিরিয়ে দেয়ার ব্যাপারে কোনো সমঝোতা হয় নি ৷ 
- ক্যাম্প ডেভিড চুক্তির কারণে মিসরের সাথে ইসরাইলের সম্পর্কের উন্নতি হয়েছিল বটে, কিন্তু আনোয়ার সাদাতকে প্রাণ দিতে হয়েছিল। 
- অনেক আরব দেশই এই চুক্তিকে সমর্থন করেনি।

তথ্যসূত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
৩,১৩২.
শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে কোন সিনেমাটি ৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস লাভ করে?
  1. ক) দ্য ফাদার
  2. খ) প্যারাসাইট
  3. গ) অ্যানাদার রাউন্ড
  4. ঘ) নোম্যাডল্যান্ড
সঠিক উত্তর:
ঘ) নোম্যাডল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নোম্যাডল্যান্ড
ব্যাখ্যা
৯৩তম অস্কার পুরস্কার বিজয়ীরা:
সেরা সিনেমা : নোম্যাডল্যান্ড
সেরা পরিচালক : ক্লোয়ি ঝাও (নোম্যাডল্যান্ড)
সেরা অভিনেতা : অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার)
সেরা অভিনেত্রী : ফ্রান্সিস ম্যাকডোরম্যান্ড (নোম্যাডল্যান্ড)
সেরা এনিমেটেড সিনেমা : সোল
সেরা আন্তর্জাতিক সিনেমা : অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক)
সেরা প্রামাণ্যচিত্র : কোলেট
প্রামাণ্যচিত্র ফিচার : মাই অক্টোপাস টিচার।
(তথ্যসূত্র: অস্কার পুরস্কার ওয়েবসাইট ও প্রথম আলো)
৩,১৩৩.
কিয়োটো প্রটোকল কার্যকর হয় কোন সালে?
  1. ২০০৩ সালে
  2. ২০০৪ সালে
  3. ২০০২ সালে
  4. ২০০৫ সালে
সঠিক উত্তর:
২০০৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০৫ সালে
ব্যাখ্যা

• কিয়োটো প্রটোকল:
- পূর্ণরূপ: Kyoto Protocol to the United Nations Framework Convention on Climate Change.
- কিয়োটো প্রোটোকলটি ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর গৃহীত হয়।
- এটি ১৬ ফেব্রুয়ারী ২০০৫ সালে কার্যকর হয়।
- বর্তমানে, কিয়োটো প্রোটোকলের ১৯২টি পক্ষ রয়েছে।
- স্থান: কিয়োটো, জাপান।
- উদ্দেশ্য: গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ১৯৯০ সালের স্তরের তুলনায় ৫.২% কমানো।
- বৈশিষ্ট্য: ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম (CDM) এবং ইমিশন ট্রেডিং অন্তর্ভুক্ত।
- চ্যালেঞ্জ: মার্কিন যুক্তরাষ্ট্র এটি অনুমোদন করেনি এবং চীন বাধ্যতামূলক লক্ষ্য থেকে অব্যাহতি পেয়েছে।
- দ্য অভিযোজন তহবিল কিয়োটো প্রোটোকলের পক্ষভুক্ত উন্নয়নশীল দেশগুলিতে অভিযোজন প্রকল্প এবং কর্মসূচির অর্থায়নের জন্য এটি প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রথম প্রতিশ্রুতিকালীন সময়ে, তহবিলটি মূলত সিডিএম প্রকল্প কার্যক্রম থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ দিয়ে অর্থায়ন করা হয়েছিল।
- ২০১২ সালে দোহায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে দ্বিতীয় প্রতিশ্রুতিকালীন সময়ে, আন্তর্জাতিক নির্গমন বাণিজ্য এবং যৌথ বাস্তবায়নও অভিযোজন তহবিলকে আয়ের ২ শতাংশ অংশ প্রদান করবে।

উৎস: UNFCCC.

৩,১৩৪.
টেস্ট ক্রিকেটে এক ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান-
  1. লিটন দাসের
  2. তামিম ইকবালের
  3. মুমিনুল হকের
  4. মুশফিকুর রহিমের
সঠিক উত্তর:
মুশফিকুর রহিমের
উত্তর
সঠিক উত্তর:
মুশফিকুর রহিমের
ব্যাখ্যা

- টেস্ট ক্রিকেটে এক ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান মুশফিকুর রহিমের।
- তিনি জিম্বাবুয়ের বিপক্ষে ২১৯ রানে অপরাজিত ছিলেন।
- টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে তাঁর সর্বোচ্চ ৩টি ডাবল সেঞ্চুরি রয়েছে।
- আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম।
উৎসঃ বিসিবি ওয়েবসাইট।

৩,১৩৫.
'UNEP' এর প্রধানের পদবী কোনটি?
  1. মহাসচিব
  2. প্রশাসক
  3. নির্বাহী পরিচালক
  4. মহাপরিচালক
সঠিক উত্তর:
নির্বাহী পরিচালক
উত্তর
সঠিক উত্তর:
নির্বাহী পরিচালক
ব্যাখ্যা
UNEP:
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী (UNEP).
- UNEP-এর পূর্ণরূপ- United Nations Environment Programme.
- UNEP - সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- প্রতিষ্ঠা লাভ করে- ৫ জুন, ১৯৭২ সালে।
- বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-৫ জুন।
- সদস্য রাষ্ট্র- ১৯৩ টি। (নভেম্বর, ২০২৪)
- 'UNEP' এর প্রধানের পদবী- নির্বাহী পরিচালক।
- বর্তমান নির্বাহী পরিচালক- ইনগার অ্যান্ডারসেন। (নভেম্বর, ২০২৪)
- চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে UNEP.

তথ্যসূত্র - UNEP অফিসিয়াল ওয়েবসাইট।
৩,১৩৬.
প্রাক-রাজবংশীয় যুগে মিশর কতগুলো ছোট ছোট নগর রাষ্ট্রে বিভক্ত ছিল - এগুলোকে কী বলা হত?
  1. নারমার
  2. পের-ও
  3. নোম
  4. মেম্ফিস
সঠিক উত্তর:
নোম
উত্তর
সঠিক উত্তর:
নোম
ব্যাখ্যা
প্রাচীন মিশর: 
- প্রাক-রাজবংশীয় যুগে মিশর কতগুলো ছোট ছোট নগর রাষ্ট্রে বিভক্ত ছিল।
- এগুলোকে 'নোম' বলা হতো।
- মিশরের প্রথম রাজা বা ফারাও-এর (মেনেস বা নারমার) অধিনে ঐক্যবদ্ধ মিশরের রাজধানী ছিল দক্ষিণ মিশরের মেম্ফিস।
- মিশরীয় 'পের-ও' শব্দ থেকে ফারাও শব্দের জন্ম।
- ফারাওরা ছিলেন অত্যন্ত ক্ষমতাশালী।
- তারা নিজেদেরকে সূর্য দেবতার বংশধর মনে করতেন।
- ফারাও পদটি ছিল বংশানুক্রমিক।
- অর্থাৎ ফারাওয়ের ছেলে হতো উত্তরাধিকার সূত্রে ফারাও।
- পেশার উপর ভিত্তি করে মিশরের সমাজের মানুষকে কয়েকটি শ্রেণিতে ভাগ করা যায়।
- যেমন: রাজপরিবার, পুরোহিত, অভিজাত, লিপিকার, ব্যবসায়ী, শিল্পী, কৃষক ও ভূমিদাস।
- মিশরের অর্থনীতি মূলত ছিল কৃষি নির্ভর।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,১৩৭.
আন্তর্জাতিক শিশু পল্লীর প্রতিষ্ঠাতা কে?
  1. ক) হারম্যান মেইনার
  2. খ) ক্রিস্টিয়ান পাওয়েল
  3. গ) ব্যাডেন হ্যারেস
  4. ঘ) টেইলর মেইনার
সঠিক উত্তর:
ক) হারম্যান মেইনার
উত্তর
সঠিক উত্তর:
ক) হারম্যান মেইনার
ব্যাখ্যা
• আন্তর্জাতিক শিশু পল্লীর প্রতিষ্ঠাতা:
- প্রতিষ্ঠাতা- হারম্যান মেইনার
- হারম্যান মেইনারের মৃত্যুর সময় গ্রামের সংখ্যা ছিল -২৩০।
- হারম্যান মেইনারের মৃত্যুর পর আন্তর্জাতিক শিশু পল্লীর দ্বায়িত্ব নেন - হেলমুট কুটিন।
- এই গ্রামগুলোর নাম হলো এসওএস আন্তর্জাতিক শিশু পল্লী।
- বর্তমানে এই সংগঠনটি কাজ করে যাচ্ছে ১৩৫টি দেশে।
- ১৯৭২ সালের ১৭ই মে, বাংলাদেশের তৎকালীন সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এসওএস আন্তর্জাতিক শিশু পল্লীর মাঝে চুক্তি স্বাক্ষরিত হয়।
- এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার মাধ্যমে বাংলাদেশে তাদের কার্যক্রমগুলো শুরু করার অনুমতি পায়।
- একটি পল্লীতে পৃথক পৃথক নির্দিষ্ট দূরত্বে ১০-১৬টির মতো বাড়ি থাকবে, বাড়িগুলোর প্রতিটিতে ৮ জন (৪ জন ছেলে ও ৪ জন মেয়ে) করে অপ্রাপ্তবয়স্ক সন্তান   অবস্থান করে।
- একটি বাড়িতে এই ৮ জনের দেখভালের জন্য সংস্থা থেকে পর্যাপ্ত ট্রেনিংয়ের মাধ্যমে একজন মহিলাকে মা হিসেবে নিযুক্ত করা হয়।
- এক বাড়িতে ১২ বছর বয়স পর্যন্ত স্থান পায় ছেলেরা।
- এরপর বয়ঃসন্ধির প্রাক্কালেই ছেলে তাদের স্থান হয় শিশু পল্লীরই বিশেষায়িত সংস্করণ ‘এসওএস যুব পল্লী’ তে।
- মেয়ে শিশুরা শিশু পল্লীতে অবস্থান করতে পারে ১৮ বছর বয়স পর্যন্ত। তারপর মেয়েটির বিয়ের জন্য সকল ব্যবস্থা সংস্থা থেকেই করা হয়।

উৎস: প্রথম আলো এবং যুগান্তর।
৩,১৩৮.
জাতিসংঘের প্রথম শান্তি মিশনের সূত্রপাত হয় কত সালে? 
  1. ১৯৪৮ সালে
  2. ১৯৪৯ সালে
  3. ১৯৫০ সালে
  4. ১৯৪৭ সালে
সঠিক উত্তর:
১৯৪৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৮ সালে
ব্যাখ্যা

- জাতিসংঘের প্রথম শান্তি মিশনের সূত্রপাত হয় ১৯৪৮ সালে,
-মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে সংঘর্ষ চলছিল তখন।
- এই মিশনের প্রধান উদ্দেশ্য ছিল যুদ্ধবিরতির শর্তাবলি পর্যবেক্ষণ করা।
- এই মিশনের নাম ছিল 'United Nations Truce Supervision Organization (UNTSO)'।

অন্যদিকে,
- ১৯৫৬ সালে সুয়েজ সংকটের সময় জাতিসংঘ প্রথম ‘আর্মড পিস কিপিং ফোর্স’ গঠন করে, যার নাম ছিল ইউএন ইমার্জেন্সি ফোর্স (ইউএনইএফ)। 
- এটি ছিল প্রথম সত্যিকারের সশস্ত্র শান্তিরক্ষী বাহিনী।
- এরপর রুয়ান্ডা, বসনিয়া, লাইবেরিয়া, হাইতি, কঙ্গো প্রভৃতি দেশে শান্তিরক্ষী মিশন পাঠানো হয়।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৩,১৩৯.
বাংলাদেশের সংবিধানে 'আইনের চোখে সব নাগরিক সমান' উল্লেখ আছে?
  1. ক) ৭ নং অনুচ্ছেদে
  2. খ) ২৭ নং অনুচ্ছেদে
  3. গ) ২৯ নং অনুচ্ছেদে
  4. ঘ) ১৯ নং অনুচ্ছেদে
সঠিক উত্তর:
খ) ২৭ নং অনুচ্ছেদে
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৭ নং অনুচ্ছেদে
ব্যাখ্যা

• বাংলাদেশের সংবিধানের,
• অনুচ্ছেদ-২৭ঃ আইনের চোখে সব নাগরিক সমান।
• অনুচ্ছেদ-৭ঃ সংবিধানের প্রাধান্য।
• অনুচ্ছেদ-১৯ঃ সুযোগের সমতা
• অনুচ্ছেদ-২৯ঃ সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা।
উৎসঃ বাংলাদেশের সংবিধান।

৩,১৪০.
প্রধানমন্ত্রী হওয়ার পূর্বে নরেন্দ্র মোদি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন?
  1. অন্ধ্র প্রদেশ
  2. দিল্লি
  3. গুজরাট
  4. উত্তর প্রদেশ
সঠিক উত্তর:
গুজরাট
উত্তর
সঠিক উত্তর:
গুজরাট
ব্যাখ্যা
নরেন্দ্র মোদি:
- ভারতের বর্তমান প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি।
- তার রাজনৈতিক দলের নাম বিজেপি। 
- তিনি ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসেন।
- ২০১৯ সালের নির্বাচনে জয়লাভ করে তিনি দ্বিতীয় দফায় ক্ষমতায় আসেন।
- ২০২৪ সালে টানা তৃতীয়বার নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।

উল্লেখ্য,
- প্রধানমন্ত্রী হওয়ার পূর্বে নরেন্দ্র মোদি গুজরাট রাজ্যের মূখ্যমন্ত্রী ছিলেন।
- খুব কম বয়সে তিনি মানুষের সেবায় নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেন।
- তৃণমূল স্তরের কর্মী হিসাবে, সংগঠক হিসাবে এবং তাঁর নিজের রাজ্য গুজরাটের ১৩ বছর মুখ্যমন্ত্রীত্বের কার্যকালের মেয়াদে প্রশাসক হিসাবে তাঁর দক্ষতা তিনি তুলে ধরেছেন।

⇒ ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর তাঁর জন্ম হয়।
- তিনি স্বামী বিবেকানন্দের কাজে বিশেষভাবে প্রভাবিত হন। 

উৎস: Britannica.
৩,১৪১.
APTA ভুক্ত দেশ নয় কোনটি?
  1. জাপান
  2. চীন
  3. লাওস
  4. দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
APTA:
- APTA পূর্ণরূপ Asia-Pacific Trade Agreement. 
- এটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৭টি দেশের একটি অগ্রাধিকারমূলক আঞ্চলিক বাণিজ্য চুক্তি।
- এটি ১৯৭৫ সালে ব্যাকংক এগ্রিমেন্ট নামে স্বাক্ষরিত হয়।
- ২০০৫ সালে এটি সংশোধন করে এর নামকরণ করা হয় Asia Pacific Trade Agreement.
- APTA ভুক্ত দেশগুলো হলো: বাংলাদেশ, ভারত, চীন, শ্রীলংকা, লাওস, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া (সর্বশেষ সদস্য)।
- জাপান APTA ভুক্ত দেশ নয়।

তথ্যসূত্র - ESCAP অফিসিয়াল ওয়েবসাইট।
৩,১৪২.
রাশিয়ান গোয়েন্দা সংস্থা KGB-এর বর্তমান নাম কী?
  1. FBI
  2. CIA
  3. FSB
  4. ISB
সঠিক উত্তর:
FSB
উত্তর
সঠিক উত্তর:
FSB
ব্যাখ্যা

​• কেজিবি ছিল সোভিয়েত ইউনিয়নের বিদেশী গোয়েন্দা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা।
• ​১৯৫৪ সালে কেজিবি তৈরি করা হয়েছিল।
• ​সোভিয়েত ইউনিয়নে "কমিউনিস্ট পার্টির ঢাল" হিসেবে কেজিবি কাজ করে।
• ​সোভিয়েত যুগে কেজিবির দায়িত্বের মধ্যে ছিল দেশের রাজনৈতিক নেতৃত্বের সুরক্ষা, সীমান্ত সৈন্যদের তত্ত্বাবধান এবং জনগণের উপর সাধারণ নজরদারি।
• ​KGB-এর বর্তমান নাম- Federal Security Service (FSB)।
​•  ১৯৯৫ সালে রাশিয়ার রাষ্ট্রপতি বরিস ইয়েলৎসিন ​KGB পরিষেবাটির নাম পরিবর্তন করে FSB রাখেন।

উৎস: ব্রিটানিকা।

৩,১৪৩.
কোন দেশটি BRICS-এর অংশীদার দেশ? [মে, ২০২৫]
  1. ইন্দোনেশিয়া
  2. ইথিওপিয়া
  3. বেলারুশ
  4. সৌদি আরব
সঠিক উত্তর:
বেলারুশ
উত্তর
সঠিক উত্তর:
বেলারুশ
ব্যাখ্যা
BRICS:
- BRICS একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা)।
- বর্তমান সদস্য: ১১টি।
- সদস্যগুলো হলো: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া।
- এর কোনো সদরদপ্তর নেই।
- বর্তমানে ব্রিকস-এর সভাপতি দেশ: ব্রাজিল।

⇒ BRICS-এর অংশীদার দেশগুলি হলো: বেলারুশ, বলিভিয়া, কিউবা, কাজাখস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, উগান্ডা এবং উজবেকিস্তান।

উৎস: i) BRICS ওয়েবসাইট। [link]
ii) Britannica.
৩,১৪৪.
'ঢাকা সামিট' এর মাধ্যমে প্রতিষ্ঠিত সংস্থা কোনটি?
  1. ক) আসিয়ান
  2. খ) সার্ক
  3. গ) এপেক
  4. ঘ) বিমসটেক
সঠিক উত্তর:
খ) সার্ক
উত্তর
সঠিক উত্তর:
খ) সার্ক
ব্যাখ্যা
সার্ক (SAARC)
▪ সার্ক (SAARC) - এর পূর্ণরূপ ‘South Asian Association for Regional Cooperation’। দক্ষিণ এশিয়ার দেশগুলোর আন্তরাষ্ট্রীয় সহোযোগীতা সংস্থা হচ্ছে সার্ক।
▪ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জনসাধারনের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ, সামাজিক অগ্রগতি ও সাংস্কৃতিক উন্নয়ন ইত্যাদি সংস্থাটির মূল উদ্দেশ্য।  

এক নজরে সার্ক 
▪ প্রতিষ্ঠাকাল:- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সাল।
▪ প্রতিষ্ঠার স্থান:- ঢাকা, বাংলাদেশ।
▪ সদস্য সংখ্যা:- ৮টি দেশ।
▪ প্রতিষ্ঠাকালীন সদস্য:- ৭টি (বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা)। 
▪ প্রতিষ্ঠাকালীন সম্মেলন:- Dhaka Summitt (৭ - ৮ ডিসেম্বর, ১৯৮৫)।
▪ সদরদপ্তর:- কাঠমন্ডু, নেপাল (১৭ জানুয়ারি, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়)।
▪ বর্তমান মহাসচিব - Esala Ruwan Weerakoon (শ্রীলঙ্কা)। তিনি ১ মার্চ, ২০২০ থেকে দ্বায়িত্ব পালন শুরু করেছেন।  

তথ্যসূত্র: সার্ক ওয়েবসাইট।
৩,১৪৫.
কোন দেশের পতাকায় কালেমা লেখা আছে?
  1. ইরাক
  2. কুয়েত
  3. সৌদিআরব
  4. মিশর
সঠিক উত্তর:
সৌদিআরব
উত্তর
সঠিক উত্তর:
সৌদিআরব
ব্যাখ্যা
♦সৌদি আরব:
- সৌদি আরবের কোনো আইনসভা ও সংবিধান নেই। 
- সৌদি আরবের রাজধানী রিয়াদ।
- মুদ্রা: রিয়াল।
- ১৯৩২ সালে সৌদি আরবে আবদুল আজিজ ইবনে সউদ - কর্তৃক রাজতন্ত্রের সূচনা হয়।
- সৌদি আরবই একমাত্র দেশ যার পতাকায় কালেমা লেখা আছে।
- পৃথিবীতে একমাত্র সৌদি আরবের পতাকা কখনো অর্ধনমিত করা হয় না।
- মুসলিম সম্প্রদায়ের জন্যে পবিত্র নগরী মক্কা ও মদিনা সৌদি আরবে অবস্থিত।

তথ্যসূত্র - Worldatlas.com. 
৩,১৪৬.
সম্প্রতি, যুক্তরাষ্ট্র কতটি আন্তর্জাতিক সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা করেছে? [জানুয়ারি, ২০২৬]
  1. ৬৪টি
  2. ৬৫টি
  3. ৬৬টি
  4. ৬৮টি
সঠিক উত্তর:
৬৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬৬টি
ব্যাখ্যা

• ৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র: 
- জলবায়ু পরিবর্তন, শান্তি ও গণতন্ত্রের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতার প্রধান প্ল্যাটফর্মসহ ৬৬টি জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাবে বলে ৭ জানুয়ারি, ২০২৬ তারিখে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- হোয়াইট হাউসের দেওয়া তালিকায় জাতিসংঘের বাইরে থাকা ৩৫টি সংস্থার নাম রয়েছে।
- এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো-ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি), ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার।

উল্লেখ্য, 
- ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেসকো থেকে বেরিয়ে গেছেন এবং জাতিসংঘ মানবাধিকার পরিষদে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বন্ধ করে দিয়েছেন।
- এর আগে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন।

তথ্যসূত্র: প্রথম আলো ও বিবিসি।  (Link) 

৩,১৪৭.
ইরানের সাথে ছয় রাষ্ট্রের সাক্ষরিত পারমাণবিক কর্মসূচি সীমিতকরণ সংক্রান্ত চুক্তির সাথে সংশ্লিষ্ট নয় কোন দেশটি?
  1. ক) ব্রিটেন
  2. খ) জাপান
  3. গ) জার্মানি
  4. ঘ) যুক্তরাজ্য
সঠিক উত্তর:
খ) জাপান
উত্তর
সঠিক উত্তর:
খ) জাপান
ব্যাখ্যা
২০১৫ সালের ১৪ জুলাই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণ বিষয়ে অস্ট্রিয়ার ভিয়েনাতে ইরানের সাথে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন এবং জার্মানির একটি চুক্তি সাক্ষরিত হয় যা জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব একশন নামে পরিচিত। এটি ২০১৬ সালের ১৬ জানুয়ারী কার্যকর হয়। এর আওতায় ইরান তার পরমাণু কর্মসূচি সীমিত করণে সম্মত হয় এবং বিনিময়ে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে উন্নত বিশ্ব। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালের ১৩ অক্টোবর চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলে চুক্তিটি অকার্যকর হয়ে পড়ে। (সূত্রঃ বিবিসি)
৩,১৪৮.
বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে সর্বশেষ কিস্তির ঋণ পাবে-
  1. ক) ২০২৫ সালে 
  2. খ) ২০২৬ সালে
  3. গ) ২০২৭ সালে 
  4. ঘ) ২০২৮  সালে 
সঠিক উত্তর:
খ) ২০২৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০২৬ সালে
ব্যাখ্যা
আইএমএফ

• বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা পাবে। ২০২৮  সালে  সাত কিস্তিতে এই ঋণ দেবে।
• ফেব্রুয়ারিতে প্রথম কিস্তির ঋণ পেয়েছে ।
আর সর্বশেষ কিস্তির ঋণ পাওয়া যাবে ২০২৬ সালের ডিসেম্বরে
 • আইএমএফের ঋণের সুদহার হবে বাজারদর অনুযায়ী। গড় সুদহার হবে ২ দশমিক ২ শতাংশ।

উৎস: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার
৩,১৪৯.
থাড (THAAD) বলতে কি বুঝায়?
  1. ক) খেলোয়াড়দের সংগঠন
  2. খ) একটি জনপ্রিয় ম্যাগাজিন
  3. গ) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
  4. ঘ) একটি বিনোদন কেন্দ্র
সঠিক উত্তর:
গ) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রের আলোচিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘টার্মিনাল হাই অলটিচুড এরিয়া ডিফেন্স বা থাড’।
- ২০১৭ সালে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় (THAAD) ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা স্থাপন করে।

উৎসঃ সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
৩,১৫০.
রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায় কী নামে পরিচিত?
  1. ফেব্রুয়ারি বিপ্লব
  2. জুলাই বিপ্লব
  3. নভেম্বর বিপ্লব
  4. বলশেভিক বিপ্লব
সঠিক উত্তর:
বলশেভিক বিপ্লব
উত্তর
সঠিক উত্তর:
বলশেভিক বিপ্লব
ব্যাখ্যা
রুশ বিপ্লব:
- ১৯১৭ সালে রাশিয়ায় মূলত দুটি বিপ্লব সংঘটিত হয়।
- এই দুটি বিপ্লব হলো ফেব্রুয়ারি বিপ্লব ও বলশেভিক বিপ্লব।
- এই দুটি বিপ্লবকে একত্রে ১৯১৭ সালের রুশ বিপ্লব' বলা হয়।

ফেব্রুয়ারি বিপ্লব:
- রুশ বিপ্লবের প্রথম পর্যায়কে ফেব্রুয়ারি বিপ্লব বলে।
- ফেব্রুয়ারি বিপ্লবের ফলে দ্বিতীয় নিকোলাসকে ক্ষমতা থেকে উচ্ছেদ ও বন্দি করা হয়।
- ১৯১৭ সালের ফেব্রুয়ারিতে পেট্রোগ্রাদে (সেন্ট পিটার্সবার্গে) খাদ্য ঘাটতি নিয়ে দাঙ্গা শুরু হয়।
- সেনাবাহিনী বিদ্রোহীদের সাথে যোগ দিলে নিকোলাস ত্যাগ করতে বাধ্য হন।
- রাশিয়ার রাজতন্ত্রের পতন হয় ফেব্রুয়ারি বিপ্লবের কারণে।

বলশেভিক বিপ্লব/অক্টোবর বিপ্লব:
- রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়কে বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলে।
- বলশেভিক বিপ্লবের ফলে রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।
- বলশেভিক বিপ্লবের নেতা ছিলেন ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি।

তথ্যসূত্র - History.com & Britannica.com
৩,১৫১.
'হিন্ডেনবার্গ লাইন (Hindenburg Line)' নিচের কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত?
  1. ক) মেক্সিকো ও যুক্তরাষ্ট্র
  2. খ) আফগানিস্তান ও ভারত
  3. গ) জার্মান ও উত্তর-পূর্ব ফ্রান্স
  4. ঘ) উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম
সঠিক উত্তর:
গ) জার্মান ও উত্তর-পূর্ব ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
গ) জার্মান ও উত্তর-পূর্ব ফ্রান্স
ব্যাখ্যা
হিন্ডেনবার্গ লাইন (Hindenburg Line):
অবস্থানঃ জার্মানি - ওয়েস্টার্ন ফ্রন্ট (বেলজিয়াম, লুক্সেমবার্গ, উত্তর পূর্ব ফ্রান্স সীমান্ত)।
- প্রথম বিশ্বযুদ্ধের সময় ১৯১৬-১৭ সালে জার্মানি কর্তৃক এর পশ্চিম ফ্রন্টে নির্মিত প্রতিরক্ষা ব্যূহ। ১৯১৮ সালের ২৯ সেপ্টেম্বর মিত্রবাহিনীর তীব্র আক্রমণে এর পতন হয়।

আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্ত ও প্রতিরক্ষা লাইনঃ
- ওডারনিস লাইন : জার্মানি ও পোল্যান্ড
- সিগফ্রিড লাইন : জার্মানি ও ফ্রান্স
- সনোরা লাইন : যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।
- ডুরান্ড লাইন : পাকিস্তান ও আফগানিস্তান।

(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৩,১৫২.
কোনটি পরিবেশ বিষয়ক সংস্থা নয়?
  1. Green Peace
  2. Water Aid
  3. Smile Train
  4. WWF
সঠিক উত্তর:
Smile Train
উত্তর
সঠিক উত্তর:
Smile Train
ব্যাখ্যা
স্মাইল ট্রেন:
- স্মাইল ট্রেন যুক্তরাষ্ট্রভিত্তিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা।
- জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা শিশুদের মুখে সুন্দর হাসি ফুটিয়ে তুলতে কাজ করছে সংস্থাটি।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৯ সালে।
- ব্রিয়েন মুলেনি এবং চার্লস ওয়াংয়ের উদ্যোগে 'Smile Train' প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

অন্যদিকে।
- Green Peace, Water Aid, World Wide Fund for Nature (WWF) হলো পরিবেশ বিষয়ক সংস্থা।

উৎস: Amnesty International ওয়েবসাইট।
৩,১৫৩.
জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
  1. কুর্ট ওয়াল্ডহেইম
  2. ট্রিগভেলী
  3. ড্যাগ হ্যামারশোল্ড
  4. জাভিয়ার পেরেজ দ্য কুয়েলার
সঠিক উত্তর:
ট্রিগভেলী
উত্তর
সঠিক উত্তর:
ট্রিগভেলী
ব্যাখ্যা

ট্রিগভেলী:
- জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের ট্রিগভেলী।
- তিনি ফেব্রুয়ারি ১৯৪৬ - নভেম্বর ১৯৫২ মেয়াদে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন।

⇒ জাতিসংঘের মহাসচিববৃন্দ:
- প্রথম: ট্রিগভেলী (নরওয়ে)
- দ্বিতীয়: দ্যাগ হ্যামারশোল্ড (সুইডেন)
- তৃতীয়: উ থান্ট (মিয়ানমার)
- চতুর্থ: কুর্ট ওয়ার্ল্ডহেইম (অস্ট্রিয়া)
- পঞ্চম: জাভিয়ার পেরেজ দ্য কুয়েলার (পেরু)
- ষষ্ঠ: ড. বুট্রোস ঘালি (মিশর)
- সপ্তম: কফি আনান (ঘানা)
- অষ্টম: বান কি মুন (দক্ষিণ কোরিয়া)
- নবম ও বর্তমান: অ্যান্তোনিও গুতেরেস (পর্তুগাল)।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৩,১৫৪.
২০২০ সালে আর্মেনিয়ার বিরুদ্ধে আজারবাইজানের পরিচালিত সামরিক অভিযানের সাংকেতিক নাম ছিলো-
  1. অপারেশন এনডিউরিং ফ্রিডম
  2. অপারেশন আয়রন ফিস্ট
  3. অপারেশন সেন্টিনেল
  4. অপারেশন ডেজার্ট স্টর্ম
সঠিক উত্তর:
অপারেশন আয়রন ফিস্ট
উত্তর
সঠিক উত্তর:
অপারেশন আয়রন ফিস্ট
ব্যাখ্যা
- ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর নাগার্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ বাধে যা দ্বিতীয় কারাবাখ যুদ্ধ নামে পরিচিত।
- এই যুদ্ধে আর্মেনিয়ার বিরুদ্ধে আজারবাইজানের পরিচালিত সামরিক অভিযানের কোডনেম হলো ‘অপারেশন আয়রন ফিস্ট’।
- দ্বিতীয় নাগার্নো কারাবাখ যুদ্ধে আর্মেনিয়া আজারবাইজানের নিকট শোচনীয়ভাবে পরাজিত হয়।
অন্যদিকে,
- ২০০১ সালে যুক্তরাষ্ট্রের আফগানিস্তান আক্রমণ : অপারেশন এনডিউরিং ফ্রিডম
- ১৯৯১ সালে ইরাকে বহুজাতিক বাহিনীর আক্রমণ : অপারেশন ডেজার্ট স্টর্ম
- অপরারেশন সেন্টিনেল হলো ২০১৯ সালে পারস্য উপসাগরে মার্কিন নেতৃত্বাধীন জোটের নৌমহড়া।
(তথ্যসূত্র: হিস্টোরি ডটকম)
৩,১৫৫.
জাতিসংঘের শিল্পোন্নয়ন সংস্থার (UNIDO) প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. ভিয়েনা
  2. কোপেনহেগেন 
  3. জেনেভা
  4. বার্লিন
সঠিক উত্তর:
ভিয়েনা
উত্তর
সঠিক উত্তর:
ভিয়েনা
ব্যাখ্যা

UNIDO:
- UNIDO-এর পূর্ণরূপ- United Nations Industrial Development Organization বা জাতিসংঘের শিল্পোন্নয়ন সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৭ নভেম্বর, ১৯৬৬ সালে।
- সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান সদস্য: ১৭৩টি।
- বর্তমান মহাপরিচালক: গের্ড মুলার (Gerd Müller)।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৮৫ সালের ২৮ জুন UNIDO এর সদস্যপদ লাভ করে।

উৎস: UNIDO ওয়েবসাইট।

৩,১৫৬.
এই পর্যন্ত কতজন বাংলাদেশি র‍্যামন ম্যাগসেসে পুরষ্কার লাভ করেছেন?
  1. ৬ জন
  2. ১৩ জন
  3. ১২ জন
  4. ৮ জন
সঠিক উত্তর:
১৩ জন
উত্তর
সঠিক উত্তর:
১৩ জন
ব্যাখ্যা
২০২৩ সাল পর্যন্ত ১৩ জন বাংলাদেশি র‍্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেছেন। 
সর্বশেষ, ২০২৩ সালে এশিয়ার নোবেল পুরস্কার হিসেবে পরিচিত র‍্যামন ম্যাগসেসে পুরস্কারে  ভূষিত হয়েছেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক করভি রাকসান্দ।ইমার্জেন্ট লিডারশিপ ক্যাটাগরিতে এই পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। 

র‌্যামন ম্যাগসেসে পুরস্কার
- র‌্যামন ম্যাগসেসে পুরস্কার হল একটি বার্ষিক পুরস্কার ।
- ফিলিপাইনের প্রাক্তন রাষ্ট্রপতি র‌্যামন ম্যাগসেসে এর শাসন ব্যবস্থায় এটি প্রবর্তিত হয়। 
- ফিলিপাইন সরকারের সম্মতিতে নিউইয়র্ক সিটি ভিত্তিক রকফেলার ব্রাদার্স ফান্ডের ট্রাস্টিরা 1957 সালের এপ্রিল মাসে রামন ম্যাগসেসে পুরস্কারটি ( Ramon Magsaysay Award ) চালু করেন।

- বাংলাদেশ থেকে মোট ১৩ জন র‍্যামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন। তাঁরা হলেন—
১.সমাজসেবী তহরুন্নেসা আবদুল্লাহ (১৯৭৮),
২.ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ (১৯৮০),
৩.গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস (১৯৮৪),
৪.গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী (১৯৮৫),
৫.ক্যাথলিক ধর্মযাজক রিচার্ড উইলিয়াম টিম (১৯৮৭),
৬.দিদার কমপ্রিহেন্সিভ ভিলেজ ডেভেলপমেন্ট কো-অপারেটিভ সোসাইটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইয়াসিন (১৯৮৮),
৭.বেসরকারি সংগঠন বাঁচতে শেখার প্রতিষ্ঠাতা অ্যাঞ্জেলা গোমেজ (১৯৯৯),
৮.বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ (২০০৪),
৯.প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান (২০০৫),
১০.বেসরকারি সংগঠন সিডিডির নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান (২০১০),
১১.বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান (২০১২) ও
১২.বিজ্ঞানী ফেরদৌসী কাদরী (২০২১)।
১৩. জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখসান্দ (২০২৩)।

তথ্যসূত্র- ইত্তেফাক, ৩১ আগস্ট ২০২৩।
৩,১৫৭.
কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে সংঘর্ষ হয়?
  1. ইয়েরেভান
  2. নাগার্নো কারাবাখ
  3. আর্টসাখ প্রজাতন্ত্র
  4. আকসাই অঞ্চল
সঠিক উত্তর:
নাগার্নো কারাবাখ
উত্তর
সঠিক উত্তর:
নাগার্নো কারাবাখ
ব্যাখ্যা
নাগার্নো কারাবাখ:
- 'নাগার্নো কারাবাখ' আর্মেনিয়া ও আজারবাইজান এর বিরোধপূর্ণ অঞ্চল।
- নাগার্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে সংঘর্ষ হয়।

উল্লেখ্য,
- ১৯৮৮-৯৪ সাল পর্যন্ত যুদ্ধ চলার পর যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও থেমে থেমে সংঘর্ষ চলেছে।
- এলাকাটি নিয়ে কোন ধরনের নিষ্পত্তি দুই দেশের মধ্যে হয়নি।
- আন্তর্জাতিকভাবে এই এলাকাটি আজারবাইজানের বলে স্বীকৃত।
- কিন্তু এটি পরিচালনা করে জাতিগত আর্মেনিয়রা।
- বন্দী বিনিময় এবং মরদেহ উদ্ধারের সুযোগ তৈরি করার জন্য এই যুদ্ধবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত হয়।

⇒ আর্মেনিয়া ও আজারবাইজান:
- স্বাক্ষর: ৯ নভেম্বর, ২০২০।
- স্থান: মস্কো, রাশিয়া।
- মধ্যস্থতাকারী: রাশিয়া।
- যুদ্ধবিরতি কার্যকর: ১০ নভেম্বর, ২০২০।

উৎস: i) Britannica.
ii) বিবিসি বাংলা।
৩,১৫৮.
MIGA এর কাজ কী?
  1. পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তি
  2. সহজ শর্তে ঋণ প্রদান
  3. বেসরকারি খাত কে শক্তিশালী করণ
  4. বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি প্রদান
সঠিক উত্তর:
বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি প্রদান
উত্তর
সঠিক উত্তর:
বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি প্রদান
ব্যাখ্যা
• MIGA:
- MIGA বৈদেশিক বিনিয়োগে মধ্যস্থতা এবং গ্যারান্টি প্রদানের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করে থাকে।
- MIGA (Multilateral Investment Guarantee Agency) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৮৮ সালের ১২ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- সদস্য সংখ্যা - ১৮২টি।
- বাংলাদেশ MIGA এর প্রতিষ্ঠাতা সদস্য।

অন্যদিকে,
- ICSID সদস্যদেশগুলোর বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তি করে থাকে।
- IFC উন্নয়নশীল দেশগুলোর বেসরকারি খাত কে শক্তিশালী করণে সহায়তা করে থাকে।
- IDA অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ প্রদান করে থাকে।

উৎস: বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট।
৩,১৫৯.
আলতামিরা গুহা কোন দেশে অবস্থিত?
  1. ইতালি
  2. ফ্রান্স
  3. স্পেন
  4. কোস্টারিকা
সঠিক উত্তর:
স্পেন
উত্তর
সঠিক উত্তর:
স্পেন
ব্যাখ্যা
আলতামিরা গুহা:
- আলতামিরা গুহাটি উত্তর স্পেনে অবস্থিত।
- গুহাটি প্রাগৈতিহাসিক চিত্রকর্ম এবং খোদাইয়ের জন্য বিখ্যাত।
- এটি ক্যান্টাব্রিয়া প্রদেশের বন্দর শহর সান্তান্ডার থেকে ১৯ মাইল (৩০ কিমি) পশ্চিমে অবস্থিত।
- আলতামিরা ১৯৮৫ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মনোনীত হয়েছিল।
- ১৮৬৮ সালে একজন শিকারী দ্বারা আবিষ্কৃত গুহাটি ১৮৭৬ সালে স্থানীয় সম্ভ্রান্ত ব্যক্তি মার্সেলিনো সানজ ডি সাউতুওলা পরিদর্শন করেছিলেন।
- আলতামিরা গুহাটি ৯৭১ ফুট (২৯৬ মিটার) লম্বা।

উৎস: ব্রিটানিকা। 
৩,১৬০.
"কনভেনশন অন ওয়েটল্যান্ডস" চুক্তি কোন দেশে স্বাক্ষরিত হয়েছে?
  1. ইরাক 
  2. ইরান
  3. ইতালি
  4. ফ্রান্স 
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা

রামসার কনভেনশন:
- রামসার কনভেনশন হলো একটি বিশ্বব্যাপী উদ্যোগ যেটা জৈবপরিবেশ রক্ষার লক্ষ্যে গৃহীত হয়।
- ১৯৭১ সালে ইরানের রামসারে 'কনভেনশন অন ওয়েটল্যান্ডস' নামে একটি আন্তর্জাতিক চুক্তিতে পৃথিবীর বিভিন্ন দেশসমূহ স্বাক্ষর করে।
- এই চুক্তি ২১ ডিসেম্বর, ১৯৭৫ সালে কার্যকর হয় এবং বর্তমানে এর স্বাক্ষরকারী দেশ সংখ্যা ১৭২টি।
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে, এবং
- বর্তমানে বাংলাদেশের ২টি স্থান—সুন্দরবন ও টাঙ্গুয়ার হাওর রামসার সাইট হিসেবে অন্তর্ভুক্ত।
 
সূত্র: রামসার কনভেনশন ওয়েবসাইট।

৩,১৬১.
কোন বাংলাদেশি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করেন?
  1. ক) আনোয়ারুল করিম চৌধুরী
  2. খ) ইসমাত জাহান
  3. গ) হুমায়ুন রশীদ চৌধুরী
  4. ঘ) শেখ মুজিবুর রহমান
সঠিক উত্তর:
গ) হুমায়ুন রশীদ চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
গ) হুমায়ুন রশীদ চৌধুরী
ব্যাখ্যা
বাংলাদেশ ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করে। এতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হুমায়ুন রশীদ চৌধুরী সভাপতির দায়িত্ব পালন করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দেন। আনোয়ারুল করিম ২০০১ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করেন। ইসমাত জাহান জাতিসংঘে বাংলাদেশের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৩,১৬২.
সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন -
  1. শুরিয়াস মেলাম
  2. অ্যানাক্সিম্যান্ডার
  3. পিথাগোরাস
  4. হিপোক্রেটিস
সঠিক উত্তর:
অ্যানাক্সিম্যান্ডার
উত্তর
সঠিক উত্তর:
অ্যানাক্সিম্যান্ডার
ব্যাখ্যা
• পৃথিবীর মানচিত্র:
- গ্রিক দার্শনিক অ্যানাক্সিম্যান্ডার সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র আঁকেন।
- তার এ মানচিত্রটিকে আরেকটু উন্নত করেন হেক্টিয়াস অফ মিলেটাস।
- তিনি এশিয়ার শেষ প্রান্ত ভারতের অবস্থানও দেখিয়েছিলেন। 
- গ্রিক দার্শনিকরাই প্রথম প্রমাণ করেছিলেন যে, পৃথিবী একটি গ্রহ যা নিজ কক্ষপথে আবর্তিত হয়।
- বিখ্যাত গণিতবিদ পিথাগোরাস গ্রিক নাগরিক।
- মানচিত্র অঙ্কন ইতিহাসের আদিযুগে সবশেষ মানচিত্র আঁকিয়ে ছিলেন টলেমি।
- বিখ্যাত চিকিৎসাবিজ্ঞানী হিপোক্রেটিস গ্রিক নাগরিক।

উৎস: ব্রিটানিকা এবং যুগান্তর পত্রিকা রিপোর্ট।
৩,১৬৩.
প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্ত হয় কত সালে?
  1. ১৯১৭
  2. ১৯১৮
  3. ১৯১৯
  4. ১৯২০
সঠিক উত্তর:
১৯১৮
উত্তর
সঠিক উত্তর:
১৯১৮
ব্যাখ্যা

প্রথম বিশ্বযুদ্ধ:
- প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল ১৯১৪ সালে।
- প্রথম বিশ্বযুদ্ধের পরিমাপ্তি হয় ১৯১৮ সালে।
- ইউরোপের কয়েকটি ক্ষুদ্র ও দুর্বল রাষ্ট্র ব্যতীত প্রায় সকল রাষ্ট্রই এ যুদ্ধে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত ছিল।
- এমনকি ইউরোপের বাইরেও এর বিস্তার ঘটেছিল।
- এই ব্যাপকতার জন্য এবং এই যুদ্ধের নাশকতার জন্য একে মহাযুদ্ধ বা বিশ্বযুদ্ধ বলা হয়।
- ১৯১৪ সালে বসনিয়ার রাজধানী সারায়েভা শহরে অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্ডিনান্ডের হত্যাকান্ডকে বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ বলে মনে করা হয়। 
- জার্মানি-ফ্রান্সের পারস্পরিক সন্দেহ ও ঈর্ষা, অস্ট্রিয়া ও রাশিয়ার তীব্র সংঘর্ষ, বলকান অঞ্চলে রাশিয়ার প্রভাব বৃদ্ধিতে অস্ট্রিয়ার ক্ষোভ, ইউরোপের প্রধান প্রধান - শক্তিবর্গের দুটি বিবাদমান শিবিরে বিভক্ত হয়ে যাওয়া, ইঙ্গ-জার্মান নৌ প্রতিযোগিতার জন্য উত্তেজনা বৃদ্ধি, উগ্র জাতীয়তাবাদ এবং অর্থনৈতিক সাম্রাজ্যবাদ ইত্যাদি বহু কারণের সম্মিলিত ফল হল বিশ্বযুদ্ধ।

উৎস: আধুনিক ইউরোপের ইতিহাস -২, এসএসইএইচএল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৩,১৬৪.
কোন দেশটি বলকান অঞ্চলে অবস্থিত নয়?
  1. ক) কসোভো
  2. খ) সার্বিয়া
  3. গ) এস্তোনিয়া
  4. ঘ) বুলগেরিয়া
সঠিক উত্তর:
গ) এস্তোনিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) এস্তোনিয়া
ব্যাখ্যা
• বলকান দেশ:
- বলকান পর্বতমালার পাদদেশ বা বলকান পেনিনসুলায় অবস্থিত দেশসমূহ এই অঞ্চলের অন্তর্ভূক্ত।
-মূলত ১০টি দেশকে বলকান দেশ বলে।

যথা -
- আলবেনিয়া,
- বসনিয়া ও হার্জেগোভিনা,
- বুলগেরিয়া,
- ক্রোয়েশিয়া,
- কসোভো,
- মন্টিনিগ্রো,
- মেসিডোনিয়া,
- রোমানিয়া,
- সার্বিয়া ও
- স্লোভেনিয়া

এছাড়া,
- তুরস্কের ইউরোপিয়ান অংশ ও গ্রীসকেও এই অঞ্চলের অন্তর্ভূক্ত করা হয়ে থাকে।
- এস্তোনিয়া বাল্টিক দেশ।

উৎস: ওয়ার্ল্ড এটলাস ও ব্রিটানিকা.কম।
৩,১৬৫.
BENELUX কোন অঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগী সংগঠন?
  1. পূর্ব ইউরোপ
  2. উত্তর ইউরোপ
  3. পশ্চিম ইউরোপ
  4. দক্ষিণ ইউরোপ
সঠিক উত্তর:
পশ্চিম ইউরোপ
উত্তর
সঠিক উত্তর:
পশ্চিম ইউরোপ
ব্যাখ্যা

BENELUX:
- BENELUX -এর পূর্ণরূপ Belgium, Netherlands and Luxemberg.
- পশ্চিম ইউরোপের ৩টি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগী সংগঠন বেনেলাক্স।
- চুক্তি স্বাক্ষরিত হয় ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সালে।
- চুক্তি কার্যকর হয় ১৯৬০ সালে।
- বেনেলাক্স প্রথম সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক শ্রমবাজারে পরিণত হয়।
- সদস্য দেশ তিনটি বেলজিয়াম, নেদারল্যান্ডস, ও লুক্সেমবার্গ।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।

তথ্যসূত্র - বেনেলাক্স ওয়েবসাইট।

৩,১৬৬.
বঙ্গবন্ধু কত সালে এবং কোন শহরে জােট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন?
  1. ক) ১৯৭২, কায়রাে
  2. খ) ১৯৭৪, নয়া দিল্লী
  3. গ) ১৯৭৫, বেলগ্রেড
  4. ঘ) ১৯৭৩, আলজিয়ার্স
সঠিক উত্তর:
ঘ) ১৯৭৩, আলজিয়ার্স
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৭৩, আলজিয়ার্স
ব্যাখ্যা

- বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ১৯৭৩ সালের ৫-৯ সেপ্টেম্বর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) চতুর্থ সম্মেলনে অংশগ্রহণ ও সদস্যপদ লাভ করে।
- ন্যামের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৬১ সালের ১-৬ সেপ্টেম্বর বর্তমান সার্বিয়ার রাজধানী বেলগ্রেড শহরে।
- সর্বশেষ ন্যাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২৫-২৬ অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকু শহরে।

(সূত্র: ন্যাম ওয়েবসাইট)

৩,১৬৭.
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন?
  1. ক) চেম্বারলেন
  2. খ) রুজভেল্ট
  3. গ) চার্চিল
  4. ঘ) স্ট্যালিন
সঠিক উত্তর:
গ) চার্চিল
উত্তর
সঠিক উত্তর:
গ) চার্চিল
ব্যাখ্যা

- দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন জোসেফ স্টালিন। 
- দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, এবং যুদ্ধের শেষ পর্যায়ে হ্যারি এস ট্রুম্যান মার্কিন প্রেসিডেন্ট ছিলেন।

উৎসঃ ব্রিটানিকা

৩,১৬৮.
What is the current membership of 'UNESCO'?
  1. ক) 191
  2. খ) 192
  3. গ) 193
  4. ঘ) 194 
সঠিক উত্তর:
গ) 193
উত্তর
সঠিক উত্তর:
গ) 193
ব্যাখ্যা
UNESCO:
- UNESCO- হল জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা।
- UNESCO- এর পূর্ণরুপ- United Nations Educational Scientific and Cultural Organization
- এর প্রধান কাজ হলো- বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করা।
- প্রতিষ্ঠাকাল- ১৬ নভেম্বর, ১৯৪৫ সালে চুক্তি স্বাক্ষর করে।
- প্রতিষ্ঠার স্থান- লন্ডন, যুক্তরাজ্য।
- সদর দপ্তর- প্যারিস, ফ্রান্স।
- সদস্য সংখ্যা- ১৯৩ টি এবং সহযোগী সদস্য ১১

উৎস : Official website (UNESCO)
৩,১৬৯.
দূষিত বাতাস বোঝায় কোনটি?
  1. ক) SMOKE
  2. খ) SMOG
  3. গ) FOG
  4. ঘ) GAS
সঠিক উত্তর:
খ) SMOG
উত্তর
সঠিক উত্তর:
খ) SMOG
ব্যাখ্যা
SMOG হচ্ছে এক ধরণের দূষিত বাতাস। 

- ধোঁয়া ও কুয়াশা মিলে SMOG সৃষ্টি হয়।
- ‘SMOG’ শব্দটি SMOKE ও FOG শব্দ দুটো থেকে এসেছে।
- মোটরগাড়ি, কলকারখানার ধোঁয়া, কলকারখানার বর্জ্য, ধূলিকণা ইত্যাদি মিলে SMOG সৃষ্টি হয়।
- SMOG অবস্থায় বেশিক্ষণ বিরাজ করলে ফুসফুসে সমস্যা দেখা দেয়।
- এই ধোঁয়ায় অবস্থিত বিভিন্ন গ্যাস বৃষ্টির পানির সাথে মিশে এসিড বৃষ্টি ঘটায় এবং মাটির অম্লত্ব বৃদ্ধি করে। মাটির অম্লত্ব বৃদ্ধি পেলে তাতে উদ্ভিদ সহজে জন্মে না।
- SMOG শ্বাস-প্রশ্বাসের সাথে ফুসফুসে প্রবেশ করে এবং মানবদেহে ক্যান্সার, হাঁপানি, ব্রঙ্কাইটিস প্রভৃতি মারাত্মক রোগ সৃষ্টি করে।

উৎস: National Geographic Society
৩,১৭০.
'লাপাজ' কোন দেশের রাজধানী?
  1. ক) আর্জেন্টিনা
  2. খ) বলিভিয়া
  3. গ) চিলি
  4. ঘ) প্যারাগুয়ে
সঠিক উত্তর:
খ) বলিভিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) বলিভিয়া
ব্যাখ্যা
- বলিভিয়ার রাজধানী লাপাজ পৃথিবীর উচ্চতম রাজধানী।
- সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৩৬৫০ মিটার।
- দ্বিতীয় উচ্চতম রাজধানী হচ্ছে ইকুয়েডরের কিটো।

Source: Worldatlas.
৩,১৭১.
বিতর্কিত ‘স্যার ক্রিক অঞ্চল’ কোন দুটি দেশের সীমানায় অবস্থিত?
  1. ভারত–পাকিস্তান
  2. পাকিস্তান–আফগানিস্তান
  3. আফগানিস্তান-ভারত
  4. আর্মেনিয়া–আজারবাইজান
সঠিক উত্তর:
ভারত–পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
ভারত–পাকিস্তান
ব্যাখ্যা

• ‘স্যার ক্রিক অঞ্চল’
- স্যার ক্রিক প্রায় ৯৬ কিলোমিটার দীর্ঘ খাঁড়িবেষ্টিত অঞ্চল।
- এই অঞ্চলের সীমান্ত চিহ্নিতকরণ নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে বিবাদ দীর্ঘদিনের।
- এই সংকীর্ণ খাঁড়ি আরব সাগরের সঙ্গে যুক্ত। আগে এর নাম ছিল বনগঙ্গা।
- পরে ভারতে ব্রিটিশ শাসনকালে এর নাম বদলে 'স্যার ক্রিক' রাখা হয়।

⇒ ভারতে ব্রিটিশ শাসনকালে সিন্ধু (বর্তমান পাকিস্তান প্রদেশ) এবং কচ্ছ (ভারতের গুজরাট রাজ্যের অঞ্চল) দুইই বোম্বে প্রেসিডেন্সির অংশ ছিল। কিন্তু স্যার ক্রিক নিয়ে দুই প্রদেশের মধ্যে সেই সময়েও বিরোধ ছিল।

- ১৯১৩-১৪ সালে বোম্বে প্রেসিডেন্সি একটা প্রস্তাব জারি করে। সেখানে বলা হয়েছিল স্যার ক্রিক একটা জলাভূমি। এর মধ্যে দিয়ে জাহাজ চলাচল করতে পারে না। তাই এর সীমানা মাঝখান থেকে নয় বরং উপকূল অর্থাৎ পূর্ব তীর থেকে হবে। ফলে স্যার ক্রিকের পুরো অংশ সিন্ধ প্রদেশের দিকে চলে যায়।

-স্বাধীনতার পর পাকিস্তান এই সিদ্ধান্ত মেনে চলতে চাইলেও ভারত রাজি হয়নি। ভারত জানায় সীমান্ত খাঁড়ি অঞ্চলের মাঝখানে অর্থাৎ মিড চ্যানেল-এ হওয়া উচিত।

- যুক্তি হিসাবে ভারত আন্তর্জাতিক সীমান্ত আইন এবং জাতিসংঘের সমুদ্র আইন সম্পর্কিত কনভেনশন (ইউএনসিএলওএস) এর নীতির কথা উল্লেখ করে। একে থালওয়েগ নীতি বলা হয়।

- এই নীতিতে উল্লেখ করা হয়েছে যে যদি একটা নদী বা উপসাগর দুই দেশের মধ্যে অবস্থিত হয়, তবে সাধারণ পরিস্থিতিতে তার মাঝখান দিয়েই সীমানা স্থির করা হবে।
- অন্যদিকে, পাকিস্তানের যুক্তি যেহেতু এই অংশ নাব্য নয়, তাই ওই নীতিটি এক্ষেত্রে প্রযোজ্য হবে না।

উৎস: বিবিসি [লিংক]

৩,১৭২.
ANZUS এর সদস্য সংখ্যা - (জুন, ২০২৫)
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা
ANZUS:
- ANZUS একটি সামরিক জোট।
- এটি প্রতিষ্ঠিত হয় ১ সেপ্টেম্বর ১৯৫১ সালে।
- ANZUS এর সদস্য সংখ্যা ৩টি দেশ। (জুন, ২০২৫)
- এই জোটের সদস্য দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র - ANZUS-এর ওয়েবসাইট ও ব্রিটানিকা।
৩,১৭৩.
UNHCR নোবেল পুরস্কার লাভ করে-
  1. ক) ১ বার
  2. খ) ২ বার
  3. গ) ৩ বার
  4. ঘ) ৪ বার
সঠিক উত্তর:
খ) ২ বার
উত্তর
সঠিক উত্তর:
খ) ২ বার
ব্যাখ্যা

 ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR) গঠিত হয়। 
- এর কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বর্তমান হাইকমিশনার ফিলিপ্পে গ্রান্ডি।
- সংস্থাটি ১৯৫৪ এবং ১৯৮১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
(সূত্রঃ UNHCR ওয়েবসাইট)

৩,১৭৪.
BIMSTEC প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১০ জানুয়ারি ১৯৯৩
  2. খ) ০৫ জুলাই ১৯৯৫
  3. গ) ০৬ জুন ১৯৯৭
  4. ঘ) ২২ সেপ্টেম্বর ২০০৪
সঠিক উত্তর:
গ) ০৬ জুন ১৯৯৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ০৬ জুন ১৯৯৭
ব্যাখ্যা

- BIMSTEC (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক জোট।
- এটি ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ডিক্লারেশনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলোঃ
- বাংলাদেশ
- ভারত
- শ্রীলঙ্কা
- থাইল্যান্ড
- মিয়ানমার
- নেপাল ও
- ভুটান।
সদরদপ্তর অবস্থিত ঢাকায় (২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর উদ্বোধন)।
- বর্তমান মহাসচিব ভুটানের তেনজিন লেকপেল।
(তথ্যসূত্রঃ বিমসটেক ওয়েবসাইট)

৩,১৭৫.
পাপুয়া নিউ গিনি কোন অঞ্চলের অন্তর্ভুক্ত?
  1. পলিনেশিয়া
  2. মাইক্রোনেশিয়া
  3. মেলানেশিয়া
  4. ওরিয়েন্টাল অঞ্চল
সঠিক উত্তর:
মেলানেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
মেলানেশিয়া
ব্যাখ্যা

⇒ মেলানেশিয়ান অঞ্চল প্রশান্ত মহাসাগরে অবস্থিত। দ্বীপপুঞ্জগুলি উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্ব দিকে একটি বৃত্ত তৈরি করে, যা নিউ গিনি থেকে শুরু হয়ে সলোমন দ্বীপপুঞ্জ, ভানুয়াতু, নিউ ক্যালেডোনিয়া, ফিজি এবং ছোট দ্বীপপুঞ্জের মধ্য দিয়ে বিস্তৃত। অ্যান্ডেসাইট লাইন পূর্বে মেলানেশিয়াকে পলিনেশিয়া এবং উত্তরে মাইক্রোনেশিয়াকে পৃথক করে। দক্ষিণে, অঞ্চলটি মকর রেখা এবং অস্ট্রেলিয়া দ্বারা বেষ্টিত।

• পাপুয়া নিউ গিনি:
- পাপুয়া নিউ গিনি দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ দেশ।
- আয়তন: ১৭৮,৩৫৫ বর্গ মাইল (৪৬১,৯৩৭ বর্গ কিমি)।
- রাজধানী: পোর্ট মোরসবি।
- ভাষা: ইংরেজি, টোক পিসিন, হিরি মোটু (সব অফিসিয়াল) ও আদিবাসী ভাষা।
- ধর্ম: খ্রিস্টান (প্রোটেস্ট্যান্ট, রোমান ক্যাথলিক), এছাড়াও ঐতিহ্যগত বিশ্বাস।
- মুদ্রা: কাইনা।
- এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র যার একটি আইনসভা রয়েছে।
- এর রাষ্ট্রপ্রধান হলেন ব্রিটিশ রাজা।
- দেশটি ১৯৭৫ সালে অস্ট্রেলিয়ার কাছ থেকে স্বাধীনতা অর্জন করে এবং ব্রিটিশ কমনওয়েলথে যোগদান করে।

অন্যদিকে,
⇒ মাইক্রোনেশিয়া, পশ্চিম প্রশান্ত মহাসাগরের দেশ । এটি ক্যারোলিন দ্বীপপুঞ্জ দ্বীপপুঞ্জের ৬০০ টিরও বেশি দ্বীপ এবং দ্বীপ নিয়ে গঠিত।

⇒ হাওয়াই, ইস্টার দ্বীপ এবং নিউজিল্যান্ড দ্বারা গঠিত পলিনেশিয়ান ত্রিভুজ পলিনেশিয়াকে সংজ্ঞায়িত করে, যা মহাদেশীয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় দ্বিগুণ আয়তনের একটি অঞ্চল। পলিনেশিয়ান আউটলায়ার নামে পরিচিত আঠারোটি পলিনেশিয়ান-ভাষী সমাজ মাইক্রোনেশিয়া এবং মেলানেশিয়ায় অবস্থিত।

উৎস: Britannica.com.

৩,১৭৬.
ফুটবল বিশ্বকাপ ২০২২ কোন দেশে অনুষ্ঠিত হবে?
  1. ক) কাতার
  2. খ) স্পেন
  3. গ) নাইজেরিয়া
  4. ঘ) ব্রাজিল
সঠিক উত্তর:
ক) কাতার
উত্তর
সঠিক উত্তর:
ক) কাতার
ব্যাখ্যা

- ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপ ব্রাজিলে অনুষ্ঠিত হয়।
- ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপ রাশিয়ায় অনুষ্ঠিত হয়।
- ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হবে।

উৎসঃ ফিফা

N.B: We've updated the info based on the main question.

৩,১৭৭.
কোন চুক্তির মাধ্যমে ‘ইউরোপিয়ান ইউনিয়ন’ গঠিত হয়?
  1. ক) রোম চুক্তি
  2. খ) প্যারিস প্যাক্ট
  3. গ) ম্যাস্ট্রিক্ট ট্রিটি
  4. ঘ) লিসবন চুক্তি
সঠিক উত্তর:
গ) ম্যাস্ট্রিক্ট ট্রিটি
উত্তর
সঠিক উত্তর:
গ) ম্যাস্ট্রিক্ট ট্রিটি
ব্যাখ্যা
- ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের ম্যাস্ট্রিক্ট শহরে ১২টি দেশের মধ্যে স্বাক্ষরিত ‘ম্যাস্ট্রিক্ট ট্রিটি’ এর মাধ্যমে ‘ইউরোপিয়ান ইউনিয়ন’ গঠিত হয়। চুক্তিটি কার্যকর হয় ১৯৯৩ সালের ১ নভেম্বর।
- এই চুক্তির মাধ্যমেই ‘ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি’ ‘ইউরোপিয়ান ইউনিয়ন’ হিসেবে আত্মপ্রকাশ করে এবং ইউরো মুদ্রা চালুর পথ সুগম হয়।
এর আগে ১৯৫৭ সালের ২৫ মার্চ স্বাক্ষরিত ‘রোম চুক্তি’র মাধ্যমে ‘ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি’ গঠিত হয়েছিলো।
- ২০০৭ সালে ইউরোপিয়ান ইউনিয়নের সংস্কার বিষয়ক লিসবন চুক্তি স্বাক্ষরিত হয়।
(তথ্যসূত্র: ইউরোপিয়ান ইউনিয়ন ওয়েবসাইট)
৩,১৭৮.
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ মোট কতটি দেশ অংশগ্রহণ করবে?
  1. ৩২টি
  2. ৪৮টি
  3. ২৬টি
  4. ৪২টি
সঠিক উত্তর:
৪৮টি
উত্তর
সঠিক উত্তর:
৪৮টি
ব্যাখ্যা

ফিফা বিশ্বকাপ, ২০২৬:
- আসর ২৩তম।
- আয়োজক দেশ- মোট ৩টি [কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র]।
- অংশগ্রহণকারী দল-৪৮টি দেশ।
- উদ্বোধনী ম্যাচ- ১১ জুন, ২০২৬।
- ফাইনাল ম্যাচ- ১৯ জুলাই, ২০২৬।

• বিশেষ তথ্য:
- FIFA এর পূর্ণরূপ Federation of International Football Association.
- প্রতিষ্ঠা: ২১ মে, ১৯০৪ সাল।
- বাংলাদেশ সদস্য হয়: ১৯৭৬সাল।
- প্রথম বিশ্বকাপ আয়োজন: ১৯৩০ সাল [আয়োজক: উরুগুয়ে]।

উৎস: ফিফা ওয়েবসাইট।

৩,১৭৯.
পৃথিবীর সর্বোচ্চ বিমান বন্দর কোথায় অবস্থিত?
  1. চীন
  2. রাশিয়া
  3. লন্ডন
  4. নেপাল
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
দাওচেং ইয়াডিং বিমানবন্দর:
- দাওচেং ইয়াডিং বিমানবন্দর (Daocheng Yading Airport) বিশ্বের সবচেয়ে উঁচু বেসামরিক বিমানবন্দর।
- দাওচেং ইয়াডিং বিমানবন্দর চীনের সিচুয়ান প্রদেশের গারজে তিব্বতি স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত।
- এটি দাওচেং কাউন্টি থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে এবং গাড়িতে প্রায় ১ ঘণ্টার দূরত্বে।
- সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৪৪১১ মিটার, যা এটিকে বিশ্বের সর্বোচ্চ বেসামরিক বিমানবন্দর হিসেবে চিহ্নিত করে।
- বিমানবন্দরটি ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
- দাওচেং ইয়াডিং বিমানবন্দর দাওচেং কাউন্টিকে সেবা প্রদানকারী একমাত্র বিমানবন্দর।
- এর মাধ্যমে চেংদু থেকে দাওচেং ইয়াডিং ভ্রমণের সময় দুই দিনের বাসযাত্রা থেকে মাত্র ৬৫ মিনিটের বিমানযাত্রায় কমে এসেছে।

উৎস: China Discovery.
৩,১৮০.
ICAO পূর্নরূপ কোনটি?
  1. International Commercial Automated Organization
  2. International Civil Aviation Organization
  3. International Cargo Aviation Office
  4. International Civil Air Organization
সঠিক উত্তর:
International Civil Aviation Organization
উত্তর
সঠিক উত্তর:
International Civil Aviation Organization
ব্যাখ্যা

ICAO:
- বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা হচ্ছে ICAO.
- ICAO পূর্নরূপ - International Civil Aviation Organization.
- এটি ১৯৪৪ সালে Provisional International Civil Aviation Organization (PICAO) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৭ সালে ICAO হিসাবে যাত্রা শুরু করে এবং একই বছর জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- এর সদস্য সংখ্যা ১৯৩ টি। (সেপ্টেম্বর, ২০২৫)
- ICAO এর সদর দপ্তর মন্ট্রিল, কানাডা।
- বাংলাদেশ ১৯৭৩ সালে ICAO এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - ICAO অফসিয়াল ওয়েবসাইট।

৩,১৮১.
International Development Association (IDA)- এর বর্তমান সদস্য দেশ কতটি?
  1. ১৯৩টি
  2. ১৭৩টি
  3. ১৭৫টি
  4. ১৮৭টি
সঠিক উত্তর:
১৭৫টি
উত্তর
সঠিক উত্তর:
১৭৫টি
ব্যাখ্যা

IDA:
- IDA এর পূর্ণরূপ: International Development Association.
- বিশ্বব্যাংক গ্রুপের একটি সংস্থা। এটি তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে Soft Loan Window বলা হয়।

- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে। বাংলাদেশ IDA থেকে সর্বাধিক অর্থ সহায়তা পেয়ে থাকে।
- IDA ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর ১৫টি সদস্য নিয়ে প্রতিষ্ঠিত হয়।
- IDA বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি।
- সর্বশেষ সদস্য বুলগেরিয়া।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে।

উৎস: IDA ওয়েবসাইট।

৩,১৮২.
নিচের কোনটি জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংগঠন?
  1. UNDP
  2. WHO
  3. WMO
  4. UNEP
সঠিক উত্তর:
WMO
উত্তর
সঠিক উত্তর:
WMO
ব্যাখ্যা
• WMO (World Meteorological Organization):
• সম্পূর্ণ নাম: World Meteorological Organization।
• প্রতিষ্ঠা: ২৩ মার্চ, ১৯৫০ সাল।
• সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
• মূল উদ্দেশ্য:
- বিশ্বব্যাপী আবহাওয়া, জলবায়ু, এবং পানিসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা করা।
- বৈজ্ঞানিক গবেষণা এবং তথ্য আদান-প্রদানের মাধ্যমে দুর্যোগ ঝুঁকি হ্রাস।
• বর্তমান মহাসচিব: পেটেরি তালাস (Petteri Taalas)।
• মিশন:
- পৃথিবীজুড়ে আবহাওয়া, জলবায়ু, এবং জল সম্পর্কিত পরিষেবা উন্নত করা।
- দুর্যোগ প্রশমন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা।

উৎস: বাংলাদেশ ১৯৭৩ সালের ২৪ আগস্ট WMO এর সদস্যপদ লাভ করে।
৩,১৮৩.
৪৩ বছর পর কিউবার প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন -
  1. ক) কানিহা ক্যাস্ট্রো
  2. খ) ম্যাকুয়েল মারারো ক্রুজ
  3. গ) রাউল গঞ্জালেস
  4. ঘ) কেউই নন
সঠিক উত্তর:
খ) ম্যাকুয়েল মারারো ক্রুজ
উত্তর
সঠিক উত্তর:
খ) ম্যাকুয়েল মারারো ক্রুজ
ব্যাখ্যা
২১ ডিসেম্বর, ২০১৯ঃ ৪৩ বছর পর কিউবার প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন ম্যাকুয়েল মারারো ক্রুজ।
৩,১৮৪.
কোন সংস্থা SDR সিস্টেম প্রবর্তন করে?
  1. ক) IFC
  2. খ) IMF
  3. গ) IBRD
  4. ঘ) IDA
সঠিক উত্তর:
খ) IMF
উত্তর
সঠিক উত্তর:
খ) IMF
ব্যাখ্যা
The International Monetary Fund (IMF) ১৯৬৯ সালে Special Drawing Right (SDR) সিস্টেম প্রবর্তন করে।
SDR হলো আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ। SDR কে IMF এর ভার্চুয়াল মুদ্রাও বলা হয়।
এটির মান IMF স্বীকৃত পাঁচটি আন্তর্জাতিক মুদ্রার (ইউএস ডলার, ইউরো, ইউয়ান, ইয়েন ও পাউন্ড স্টার্লিং) গড় বিনিময় হারের মাধ্যমে নির্ধারিত হয়।
(সূত্র: IMF ওয়েবসাইট)
৩,১৮৫.
প্যারিস জলবায়ু চুক্তিতে ২১০০ সাল নাগাদ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি কত ডিগ্রী সেলসিয়াসের মধ্যে রাখার কথা বলা হয়?
  1. ক) ১ ডিগ্রি
  2. খ) ২ ডিগ্রি
  3. গ) ২.৫ ডিগ্রি
  4. ঘ) ৩ ডিগ্রি
সঠিক উত্তর:
খ) ২ ডিগ্রি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২ ডিগ্রি
ব্যাখ্যা
২০১৫ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত হওয়া ‘প্যারিস জলবায়ু চুক্তি’তে প্রাক-শিল্পযুগের তুলনায় ২১০০ সাল নাগাদ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্যস্থির করা হয়।
সম্ভব হলে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা।
এজন্যে উষ্ণতা বৃদ্ধির জন্যে দায়ী কার্বন নিঃসরণ বা জীবাশ্ম জ্বালানীর ব্যবহার কমিয়ে আনার লক্ষ্য স্থির করা হয়।
তবে এই প্রতিশ্রুতি পূরণে বৃহৎ কার্বন নিঃসরণকারী দেশগুলো কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে না।
(সূত্রঃ প্যারিস জলবায়ু চুক্তি)
৩,১৮৬.
ইসলামী উন্নয়ন ব্যাংক কত সালে কার্যক্রম শুরু করে?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭৫ সালে
সঠিক উত্তর:
১৯৭৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৫ সালে
ব্যাখ্যা
Islamic Development Bank (IsDB):

- ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর অর্থমন্ত্রীদের প্রথম সম্মেলনে IDB গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
- ১৯৭৫ সালের ২০ অক্টোবর IsDB আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
- IsDB এর বর্তমান সদস্য ৫৭টি।
- Islamic Development Bank (IsDB) এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ১২ আগস্ট IsDB তে যোগ দেয়।
- IsDB এর সদস্যপদ লাভের পূর্বশর্ত হলো ওআইসি এর সদস্য হওয়া।
- IsDB এর বর্তমান প্রেসিডেন্ট সৌদি আরবের Dr. Muhammad Sulaiman Al Jasser.

তথ্যসূত্র - IDB অফিসিয়াল ওয়েবসাইট।
৩,১৮৭.
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জার্মানি কর্তৃক সোভিয়েত ইউনিয়ন আক্রমনের উদ্দেশ্যে পরিচালিত অপারেশনের নাম -
  1. অপারেশন বারবারোসা
  2. অপারেশন জ্যাকপট
  3. অপারেশন ডেজার্ট স্টর্ম
  4. অপারেশন রেইনবো
সঠিক উত্তর:
অপারেশন বারবারোসা
উত্তর
সঠিক উত্তর:
অপারেশন বারবারোসা
ব্যাখ্যা
অপারেশন বারবারোসা:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় পূর্ব ফ্রন্টের যুদ্ধ বা জার্মানীর রাশিয়া আক্রমণ।

⇒ ১৯৪১ সালে ২২ জুন জার্মানীর হিটলার 'অপারেশন বারবারোসা' নামে পরিচিত সোভিয়েত ইউনিয়ন অভিযান শুরু করেছিলেন।
- এই অভিযানে ১৯টি প্যানযার ডিভিশন, ৩ হাজার ট্যাংক, ২৫০০ বিমান এবং ৭০০০ কামান অংশ গ্রহণ করে।
- সর্বমোট ত্রিশ লক্ষ সৈনিক সাথে ৬ লক্ষ মোটরযান এবং ৬-৭ লক্ষ ঘোড়া ব্যবহার হয়েছিল এই অভিযানে।
- তিনটি দলে ভাগ হয়ে আক্রমণ শুরু করে জার্মান বাহিনী।
- এই তিনটি ভাগের নেতৃত্ব দিচ্ছিলেন ফিল্ড মার্শাল ভব লিন, ভন বক এবং ভন রান্সডেট।
- আক্রমণের তীব্রতায় রাশিয়ান রেড আর্মিকে পিছু হটতে বাধ্য করে জার্মান বাহিনী।
- মাত্র ১৭ দিনের মধ্যেই তারা ৩ লাখ রাশিয়ান সৈনিককে বন্দি করা ছাড়াও আড়াই হাজার ট্যাঙ্ক, ১ হাজার ৪০০ আর্টিলারি গান এবং ২৫০টি রুশ ফাইটার প্লেন বিধ্বস্ত করে জার্মানরা।
- সোভিয়েত ইউনিয়নের নেতা জোসেফ স্ট্যালিনের ইস্পাত-কঠিন নেতৃত্ব নাৎসিদের জয়রথ থামিয়ে অপারেশন বারবারোসাকে ব্যর্থ করে দেয়।
- স্ট্যালিনের নেতৃত্বে মাতৃভূমি রক্ষায় সোভিয়েত জনগণ জার্মানির বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলে।
- জার্মানরা যেসব সোভিয়েত ভূখন্ড দখল করে, সেখানেও সোভিয়েত জনগণ গেরিলা যুদ্ধ চালিয়ে যায়।
- স্ট্যালিন সোভিয়েত জনগণ ও সৈন্যদের দেশরক্ষায় ব্যাপকভাবে উৎসাহিত করেন।
- মূলত সোভিয়েতদের প্রবল প্রতিরোধের ফলেই অপারেশন বারবারোসা ব্যর্থ হয়।

অন্যদিকে,
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনীর পরিচালিত প্রথম অভিযান ছিল 'অপারেশন জ্যাকপট'।
- 'অপারেশন ডেজার্ট স্টর্ম' এই যুদ্ধ সংঘটিত হয় ইরাক এবং ৩৪টি দেশের জাতিসংঘ অনুমোদিত যৌথ বাহিনীর মধ্যে।

উৎস: Britannica.
৩,১৮৮.
কোন সাল থেকে 'অস্কার পুরস্কার' প্রদান করা হয়?
  1. ১৯১১ সালে
  2. ১৯২৯ সালে
  3. ১৯৪৮ সালে
  4. ১৯৬৯ সালে
সঠিক উত্তর:
১৯২৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯২৯ সালে
ব্যাখ্যা
১৯২৯ সাল থেকে 'অস্কার পুরস্কার' প্রদান করা হয়।

অস্কার পুরস্কার
:
- বর্তমান বিশ্বে চলচ্চিত্র শিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ এবং সম্মানজনক পুরস্কার হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার।
- ১৯২৯ সালের ১৬ মে যাত্রা শুরু হয় অস্কার পুরস্কারের।
- বর্তমানে মোট ২৪টি ক্যাটাগরিতে বর্তমানে অস্কার পুরস্কার দেওয়া হয়।
- ২০১৩ সাল থেকে লস অ্যাঞ্জেলেসের নকিয়া থিয়েটারে অস্কার প্রদান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,
২০২৪ সালে ৯৬তম অস্কার পুরস্কারে -
- সেরা চলচ্চিত্র: ওপেনহাইমার।
- পারমাণবিক বোমার জনক জে. রবার্ট ওপেনহাইমারের জীবনীভিত্তিক এই সিনেমার নির্মাতা ক্রিস্টোফার নোলান।

উৎস: Oscar ওয়েবসাইট।
৩,১৮৯.
কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণীত হয়?
  1. ১৭৮১ সালে
  2. ১৭৭৬ সালে
  3. ১৭৮৯ সালে
  4. ১৭৭৮ সালে
সঠিক উত্তর:
১৭৮৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৭৮৯ সালে
ব্যাখ্যা
• মার্কিন যুক্তরাষ্ট্র:
- মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান বিশ্বের একটি অন্যতম প্রধান শক্তিশালী রাষ্ট্র। 
- যুক্তরাষ্ট্রের পূর্বদিকে রয়েছে আটলান্টিক মহাসাগর, পশ্চিমে প্রশান্ত মহাসাগর, উত্তরে কানাডা এবং দক্ষিণে মেক্সিকো ও মেক্সিকো উপসাগর।
- তেরটি উপনিবেশের ৫৫ জন প্রতিনিধ ১৭৭৬ সালের ৪ঠা জুলাই ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণাপত্র (Declaration Of Independence) সর্বসম্মতভাবে গ্রহণ করে। 
- ১৭৭৭ সালের ১৭ নভেম্বর ১৩টি রাষ্ট্র চুক্তিবদ্ধ হয়ে একটি ‘কনফেডারেশন' গঠন করে এবং পরবর্তীতে ১৭৮৩ সালে স্বাধীনতার চূড়ান্ত স্বীকৃতি অর্জন করে।
- ১৭৮৭ সালের মার্কিন সংবিধানের উৎসরূপে গৃহীত হয়।
- সমবায়ী ১৩টি রাষ্ট্রের মধ্যে বিশেষত বানিজ্যিক স্বার্থের সংঘাত ক্রমশ প্রকট হয়ে উঠে।
- এ প্রেক্ষিতে রাষ্ট্র সমবায়ের দুর্বলতা দূর করার জন্য সংশোধনের প্রয়োজন দেখা দেয়।
- একটি সম্মেলন আহ্বানের মাধ্যমে আলেকজান্ডার হ্যামিলটনের যথার্থ প্রচেষ্টায় ১৭৮৭ সালে কংগ্রেসের নিকট আবেদন পেশ করা হয়।
- যার পরিপ্রেক্ষিতে ১৭৮৯ সালে নতুন সংবিধান প্রণীত হয়।

সূত্র: রাষ্ট্রবিজ্ঞান, বাংলাদেশ উন্মুক্তবিশ্ববিদ্যালয় ও হোয়াইট হাউজ ওয়েবসাইট (লিংক)। 
৩,১৯০.
ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক
  2. বার্লিন
  3. ব্রাসেলস
  4. প্যারিস
সঠিক উত্তর:
ব্রাসেলস
উত্তর
সঠিক উত্তর:
ব্রাসেলস
ব্যাখ্যা
ন্যাটো:
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- ন্যাটো ১৯৪৯ সালে যৌথ নিরাপত্তার নীতিতে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে।
- সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ১২টি দেশ।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৩১টি দেশ।
- ন্যাটোতে যোগদানকারী দুইটি মুসলিম দেশ তুরস্ক ও আলবেনিয়া।
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- ন্যাটোর সর্বশেষ সদস্য ফিনল্যান্ড।
- ২০২৩ সালে ফিনল্যান্ড ন্যাটোর সদস্য পদ লাভ করে।

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।
৩,১৯১.
'নারী ইউরো চ্যাম্পিয়নশিপ- ২০২৫' জয়ী দেশ কোনটি? [জুলাই, ২০২৫]
  1. স্পেন
  2. ইতালি
  3. ইংল্যান্ড
  4. জার্মানি
সঠিক উত্তর:
ইংল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ইংল্যান্ড
ব্যাখ্যা
নারী ইউরো চ্যাম্পিয়নশিপ- ২০২৫:
- ২৭ জুলাই সুইজারল্যান্ডের বাসেলে অনুষ্ঠিত ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেনকে হারিয়ে টুর্নামেন্টে জিতেছে ইংল্যান্ড।
- নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময় শেষেও ম্যাচ ১-১ গোলে সমতায় থাকলে, টাইব্রেকারের ভাগ্য নির্ধারণে ৩-১ গোলে জয় লাভ করে ইংলিশরা।
- ১৯৮৪ সালে নারী ইউরোর প্রথম আসর শুরুর পর এবারই প্রথমবারের মতো ফাইনাল টাইব্রেকারে নিষ্পত্তি হলো।

উল্লেখ্য,
- এটা ইউরোতে ইংল্যান্ডের টানা দ্বিতীয় শিরোপা জয়।
- এর আগে ইউরোতে টানা শিরোপা জেতার কৃতিত্ব ছিল জার্মানির।
- ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত সব মিলিয়ে ৬ বার শিরোপা জিতেছিল জার্মান মেয়েরা।] সূত্র- প্রথম আলো।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]
৩,১৯২.
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতিত্ব করেছে -
  1. পেত্রো ওলেক্সিয়িভিচ পোরোশেঙ্কো
  2. আনালেনা বায়েরবোক
  3. জঁ-নোয়েল বারো
  4. আন্তোনিও তাজানি
সঠিক উত্তর:
আনালেনা বায়েরবোক
উত্তর
সঠিক উত্তর:
আনালেনা বায়েরবোক
ব্যাখ্যা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন:
- সেপ্টেম্বর, ২০২৫-এ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতিত্ব করেছে আনালেনা বায়েরবোক (Annalena Baerbock)।
- তিনি জার্মানির প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী।
- তিনি ৯ সেপ্টেম্বর ২০২৫ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

উৎস: UN General Assembly ওয়েবসাইট।

৩,১৯৩.
রোমান সাম্রাজ্যের প্রথম সম্রাট কে ছিলেন?
  1. জুলিয়াস সিজার
  2. রমিউলাস সিজার
  3. অনরিয়াস সিজার
  4. অগাস্টাস সিজার
সঠিক উত্তর:
অগাস্টাস সিজার
উত্তর
সঠিক উত্তর:
অগাস্টাস সিজার
ব্যাখ্যা
অগাস্টাস সিজার:
- রোমান সাম্রাজ্যের প্রথম সম্রাট ছিলেন অগাস্টাস সিজার।
- তিনি মহাবীর জুলিয়াস সিজারের ভাগ্নে।
- অগাস্টাস সিজারের আসল নাম ছিল গাইয়াস অক্টাভিয়াস। 
- জুলিয়াস সিজারের মৃত্যুর পর তিনি নিজের নাম পরিবর্তন করে অগাস্টাস সিজার রাখেন।
- ৬৩ খ্রিস্টপূর্বাব্দে রোমের সমরনায়ক ও সিনেট সদস্যরা যখন দুই ভাগে বিভক্ত, এমনই এক সময় জন্মলাভ করেন অগাস্টাস সিজার।

⇒ সম্রাট অক্টাভিয়ান অগাস্টাস (খ্রিস্টপূর্ব ৩১-১৪ খ্রিস্টাব্দ) রোমের ইতিহাসে সর্বাপেক্ষা বিখ্যাত শাসক ছিলেন।
- তাঁর শাসনামলে রোমীয় সভ্যতায় স্বর্ণযুগের সূচনা হয়।
- তিনি একজন বিচক্ষণ রাজনীতিক ও দূরদৃষ্টিসম্পন্ন শাসক ছিলেন।
- তাঁর সময়ে রোমীয় ইতিহাস, সাহিত্য-সংস্কৃতি, শিল্পকলা, বিজ্ঞানচর্চা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে।
- এই জন্য ইতিহাসে তাঁর সময়কালকে 'অগাস্টান যুগ' (Augustan Age) বলা হয়।

উৎস: i) Britannica.
ii) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,১৯৪.
মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নাম কী?
  1. ক) ফ্রন্টেক্স
  2. খ) বর্ডার পেট্রোল পুলিশ
  3. গ) নাসাকা
  4. ঘ) রেঞ্জার্স
সঠিক উত্তর:
গ) নাসাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) নাসাকা
ব্যাখ্যা
মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নাম নাসাকা। 
ইউরোপীয় ইউনিয়নের সীমান্তরক্ষী বাহিনীর নাম ফ্রন্টেক্স। 
থাইল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর নাম Border Patrol Police (BPP)।
পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর নাম রেঞ্জার্স। 
 
উৎস: সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট। 
৩,১৯৫.
'Global Climate Forum' কোন দেশভিত্তিক সংস্থা?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) জার্মানি
সঠিক উত্তর:
ঘ) জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জার্মানি
ব্যাখ্যা
বিশ্ব জলবায়ু ফোরাম (Global Climate Forum)
▪ The GLOBAL CLIMATE FORUM (GCF) হলো জার্মানির বার্লিন ভিত্তিক একটি সংস্থা।
▪ ২০০১ সালে ইউরোপীয় গবেষণা ইনস্টিটিউট, এনজিও ও গবেষকদের সমন্বয়ে ইউরোপীয় জলবায়ু ফোরাম বা European Climate Forum (ECF) গঠন করে। ক্রমান্বয়ে ইউরোপীয় এই ফোরাম এশিয়া, অস্ট্রেলিয়াসহ অন্যান্য অঞ্চলে কার্যক্রম বিস্তার করে।
▪ ২০১১ সালে ইউরোপীয় জলবায়ু ফোরামের নাম পরিবর্তন করে “বিশ্ব জলবায়ু ফোরাম” বা Global Climate Forum (GCF) নামকরণ করা হয়।

তথ্যসূত্র: বিশ্ব জলবায়ু ফোরাম ওয়েবসাইট।
৩,১৯৬.
ইসরাইল 'গোলান মালভূমি' দখল করে কত সালে?
  1. ১৯৬৪ সালে
  2. ১৯৬৫ সালে
  3. ১৯৬৬সালে
  4. ১৯৬৭ সালে
সঠিক উত্তর:
১৯৬৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৭ সালে
ব্যাখ্যা
গোলান মালভূমি:
- ১১৫০ বর্গকিলোমিটার আয়তনের একটি মালভূমি যা গোলান পর্বতমালার অংশ।
- এটি সিরিয়া-ইসরাইল সীমান্তে অবস্থিত।
- ১৯৬৭ সালের তৃতীয় আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল গোলান মালভূমির দুই-তৃতীয়াংশ দখল করে নেয়।
- পরবর্তীতে, ১৯৭৩ সালে চতুর্থ আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল এটি ফেরত দেয়।
- গোলান মালভূমিতে সিরিয়া-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি রেখা ‘পার্পল লাইন' নামে পরিচিত।
 
উৎস: Britannica.
৩,১৯৭.
জাতিসংঘে বাংলাদেশী প্রথম নারী স্থায়ী প্রতিনিধি কে?
  1. ক) সুলতানা কামাল
  2. খ) বেবী মওদুদ
  3. গ) ইসমাত জাহান
  4. ঘ) রাবাব ফাতিমা
সঠিক উত্তর:
গ) ইসমাত জাহান
উত্তর
সঠিক উত্তর:
গ) ইসমাত জাহান
ব্যাখ্যা
জাতিসংঘ ও বাংলাদেশ:
- বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ৮ আগস্ট জাতিসংঘের সদস্যপদের জন্য আবেদন করে।
- বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর।
 - বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য। 
- জাতিসংঘে সদস্যপদ লাভের এক বছরের মধ্যে ১৯৭৫ সালে বাংলাদেশ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় এবং ১৯৭৬ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত এবং ১৯৮১ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত দু'বার অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক) এর সদস্য হিসেবে কাজ করে।
- জাতিসংঘে বাংলাদেশী প্রথম নারী স্থায়ী প্রতিনিধি ইসমাত জাহান।
- তিনি ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে বেলজিয়াম লুক্সেমবার্গ, এবং ইউরোপীয়ান কমিউনিটিস এ দায়িত্বপালন করেছেন।
- ২০০৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত ছিলেন।

অন্যদিকে -
- রাবাব ফাতিমা জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের ১৪তম স্থায়ী প্রতিনিধি এবং জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৩,১৯৮.
মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. ক) ১৯৫০ সালে
  2. খ) ১৯৫৫ সালে
  3. গ) ১৯৬৫ সালে
  4. ঘ) ১৯৬৬ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৯৬৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৬৬ সালে
ব্যাখ্যা
- মানবাধিকার বাস্তবায়নের উদ্দেশ্যে ১৬ ডিসেম্বর, ১৯৬৬ সালে একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। 
- চুক্তিটির পূর্ণ নাম - International Covenant on Civil and Political Rights.
- ১৬ ডিসেম্বর, ১৯৬৬ তারিখেই জাতিসংঘের সাধারণ পরিষদে স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়।
- ২৩ মার্চ ১৯৭৬ সালে চুক্তিটি কার্যকর হয়।
- এতে মোট ৫৩টি অনুচ্ছেদ রয়েছে।

উৎস: UNHCR ওয়েবসাইট।
৩,১৯৯.
আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
  1. এরিস্টটল
  2. টমাস হবস
  3. সক্রেটিস
  4. ম্যাকিয়াভেলি
সঠিক উত্তর:
ম্যাকিয়াভেলি
উত্তর
সঠিক উত্তর:
ম্যাকিয়াভেলি
ব্যাখ্যা

 রাষ্ট্রবিজ্ঞান:
- রাষ্ট্রের কার্যক্রম, রাষ্ট্রের লক্ষ্য ও উদ্দেশ্য এবং সমস্যা সমাধানের জন্য রাষ্ট্রীয় সংগঠনের সুসংবদ্ধ অধ্যয়নকে রাষ্ট্রবিজ্ঞান বলে।
- রাষ্ট্রবিজ্ঞান সরকারের মূলনীতি ও রাষ্ট্রের মূলভিত্তি নিয়ে আলোচনা করে।
- রাষ্ট্রবিজ্ঞান রাষ্টীয় সংগঠন, শাসনব্যবস্থা, রাষ্ট্রের উদ্ভব ও বিকাশ, আন্ত:রাষ্ট্রীয় কার্যকলাপ ইত্যাদি নিয়ে আলোচনা করে।
- প্লেটোর ন্যায় এরিস্টটল নীতিশাস্ত্র ও রাষ্ট্রনীতির মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্কের উপর বিশেষ জোর দিয়েছিলেন।
- এরিস্টটল বিশ্বাস করতেন, একমাত্র রাষ্ট্রের মাধ্যমেই মানুষ সর্বোৎকৃষ্ট নৈতিক জীবন যাপন করতে সক্ষম।  

উল্লেখ্য -
- এরিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়।
- আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে ইতালীয় দার্শনিক নিকোলো ম্যাকিয়াভেলিকে বিবেচনা করা হয়। 

উৎস: রাষ্ট্রবিজ্ঞান: রাষ্ট্রতত্ত্ব, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,২০০.
জাতিসংঘের শরণার্থী সংস্থা (UNHCR)-এর বর্তমান হাইকমিশনারের নাম কী? [জানুয়ারি,২০২৬]
  1. ফিলিপ্পো গ্র্যান্ডি
  2. বারহাম সালিহ
  3. নাদিয়া মুরাদ
  4. আন্তোনিও গুতেরেস 
সঠিক উত্তর:
বারহাম সালিহ
উত্তর
সঠিক উত্তর:
বারহাম সালিহ
ব্যাখ্যা

  - বর্তমান UNHCR-এর হাই কমিশনারের নাম বারহাম সালিহ (Barham Salih)।

UNHCR: 

- UNHCR পূর্ণ নাম: United Nations High Commissioner for Refugees.
- প্রতিষ্ঠাকাল: ১৪ ডিসেম্বর, ১৯৫০।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- কার্যক্রম শুরু: ১ জানুয়ারি, ১৯৫১।
- বর্তমান UNHCR-এর হাই কমিশনারের নাম বারহাম সালিহ (Barham Salih)।
- তিনি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে পদ গ্রহণ করেছেন এবং ৫ বছরের মেয়াদে দায়িত্ব পালন করবেন।
- ১৯৫৪ ও ১৯৮১ সালে UNHCR নোবেল শান্তি পুরস্কার লাভ করে। 

উৎস: UNHCR ওয়েবসাইট।