বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিষয়াবলি

মোট প্রশ্ন২৭,৩৪৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক বিষয়াবলি

PrepBank · পাতা ২১ / ২৭২ · ২,০০১২,১০০ / ২৭,৩৪৭

২,০০১.
‘COMESA’ এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) লুসাকা, জাম্বিয়া
  2. খ) কায়রো, মিশর
  3. গ) হারারে, জিম্বাবুয়ে
  4. ঘ) তিউনিশ, তিউনিশিয়া
সঠিক উত্তর:
ক) লুসাকা, জাম্বিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) লুসাকা, জাম্বিয়া
ব্যাখ্যা
COMESA
• COMESA - এর পূর্ণরূপ ‘Common Market for Eastern and Southern Africa’।
• এটি পূর্ব ও দক্ষিণ আফ্রিকার কয়েকটি দেশের বাণিজ্য জোট। 
• প্রতিষ্ঠা:- ৮ ডিসেম্বর, ১৯৯৪ সাল।
• সদস্য সংখ্যা:- ২১টি।
• সদরদপ্তর:- লুসাকা, জাম্বিয়া।   

তথ্যসূত্র: COMESA ওয়েবসাইট। 
২,০০২.
বাংলাদেশের GDP-তে কোন খাতের প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি?
  1. ক) কৃষি
  2. খ) শিল্প
  3. গ) সেবা
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) শিল্প
উত্তর
সঠিক উত্তর:
খ) শিল্প
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০১৯-২০ অর্থবছরের GDP-এর খাতওয়ারি সাময়িক অবদান ও প্রবৃদ্ধির হার এবং মাথাপিছু আয় প্রকাশ করে গত ১০ আগস্ট ২০২০। রিপোর্ট অনুযায়ী GDP-তে খাতওয়ারি প্রবৃদ্ধির হার-
- কৃষি- ৩.১১%
- শিল্প- ৬.৪৮%
- সেবা- ৫.৩২%
২,০০৩.
NAFTA - এর সদস্য সংখ্যা কত?
  1. ক) ৫
  2. খ) ৮
  3. গ) ৩
  4. ঘ) ৪
সঠিক উত্তর:
গ) ৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩
ব্যাখ্যা

NAFTA উত্তর আমেরিকা মহাদেশের তিনটি দেশ মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে স্বাক্ষরিত একটি মুক্ত বাণিজ্য চুক্তি যা ১৯৯৪ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়।
২০১৮ সালের ৩০ নভেম্বর NAFTA চুক্তি সংশোধন করে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয় যা USMCA চুক্তি নামে পরিচিত। এটি ১ জুলাই ২০২০ থেকে কার্যকর হয়।
(সূত্রঃ মার্কিন বাণিজ্য বিভাগ ওয়েবসাইট)

২,০০৪.
২০২৬ সালে NATO'র শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ব্রাসেলস
  2. প্যারিস
  3. আঙ্কারা
  4. নিউইয়র্ক
সঠিক উত্তর:
আঙ্কারা
উত্তর
সঠিক উত্তর:
আঙ্কারা
ব্যাখ্যা

২০২৬ সালে ন্যাটোর শীর্ষ সম্মেলন:
- ২০২৬ সালের জুলাইতে তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
- তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন।
- তিনি বলেন, তুরস্ক, ন্যাটো জোটের কাঠামোর মধ্যে প্রতিরক্ষা শিল্প পণ্যের বাণিজ্য বিধিনিষেধ অপসারণের আহ্বান জানিয়েছে।
- এই সম্মেলনে জোটের নেতারা প্রতিরক্ষা শিল্প সহযোগিতা, নিরাপত্তা চ্যালেঞ্জ এবং কৌশলগত দিকনির্দেশনা নিয়ে আলোচনা করবেন।

এছাড়াও,
- ২০২৫ সালের ২৪-২৫ জুন নেদারল্যান্ডসের হেগ শহরে ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- সম্মেলনে ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো ২০৩৫ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা দ্বিগুণেরও বেশি বাড়িয়ে তাদের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ নির্ধারণের ব্যাপারে একমত হয়েছে।
- ন্যাটোর গাইডলাইন অনুযায়ী, প্রতিটি দেশকে জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করা উচিত।
- এই ৫ শতাংশের মধ্যে অন্তত ৩.৫ শতাংশ ব্যয় করা হবে সরাসরি প্রতিরক্ষার জন্য, বাকি অর্থ ব্যয় করা হবে প্রতিরক্ষা সংক্রান্ত "গুরুত্বপূর্ণ অবকাঠামো," নাগরিক প্রস্তুতি, উদ্ভাবন এবং প্রতিরক্ষা শিল্প খাতের সক্ষমতা বৃদ্ধির জন্য।

উৎস: NATO ওয়েবসাইট।

২,০০৫.
IUCN -এর কাজ হলো বিশ্বব্যাপী -
  1. পানি সম্পদ সংরক্ষণ করা
  2. প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
  3. আন্তর্জাতিক সন্ত্রাস দমন করা
  4. মানবাধিকার সংরক্ষণ করা
সঠিক উত্তর:
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
উত্তর
সঠিক উত্তর:
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
ব্যাখ্যা

IUCN -এর কাজ হলো বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।

IUCN:
- IUCN এর পূর্ণরুপ: International Union for the Conservation of Nature.
- বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার জন্য ফ্রান্সের ফন্টেইনব্লিউ 'IUCN' প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ৫ অক্টোবর, ১৯৪৮।
- সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।
- এটি প্রজাতিকে নয়টি বিভাগে বিভক্ত করে।
- যথা: মূল্যায়ন করা হয়নি, ডেটার ঘাটতি, ন্যূনতম উদ্বেগ, কাছাকাছি হুমকির মুখে, ঝুঁকিপূর্ণ, বিপন্ন, গুরুতরভাবে বিপন্ন, বন্য অঞ্চলে বিলুপ্ত এবং বিলুপ্ত।

উৎস: IUCN ওয়েবসাইট।

২,০০৬.
সম্প্রতি কোন দেশের পার্লামেন্ট জলবায়ু সংক্রান্ত 'কিগালি সংশোধনী' অনুমোদন করেছে?
  1. ক) জার্মানি
  2. খ) ভারত
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ফ্রান্স
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- মার্কিন আইন প্রণেতারা সম্প্রতি কিগালি সংশোধনী অনুমোদনের পক্ষে ভোট দিয়েছেন। 
- ২০২২ সালের সেপ্টেম্বরে, মার্কিন সিনেট ৬৯-২৭ ভোটে কিগালি সংশোধনী অনুমোদন করেছে। 
 
কিগালি সংশোধনী (Kigali Amendment) - ১৫ অক্টোবর, ২০১৬ সালে রুয়ান্ডার রাজধানী কিগালিতে মন্ট্রিল প্রটোকল সর্বশেষ সংশোধিত হয়। এটি ২০১৯ সালের ১ জানুয়ারিতে কার্যকর হয়। সংশোধনী অনুসারে সংশ্লিষ্ট পক্ষসমূহ ২০৪৭ সাল পর্যন্ত ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক হাইড্রোফ্লোরো কার্বন (HFCs) - জাতীয় গ্যাসের ব্যবহার ৮০ শতাংশ কমিয়ে আনার ব্যাপারে ঐক্যমত হয়। এই চুক্তিটি এখন পর্যন্ত ১০০টি দেশ অনুমোদন করেছে।
 
মন্ট্রিল প্রটোকলের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৫ বার সংশোধিত হয়েছে।
সংশোধনী গুলো হচ্ছে -
১. লন্ডন সংশোধনী - The London Amendment (1990)
২. কোপেনহেগেন সংশোধনী - The Copenhagen Amendment (1992)
৩. মন্ট্রিল সংশোধনী - The Montreal Amendment (1997)
৪. বেইজিং সংশোধনী - The Beijing Amendment (1999)
৫. কিগালি সংশোধনী - The Kigali Amendment (2016)
সর্বশেষ সংশোধনীর নাম - কিগালি সংশোধনী (Kigali Amendment)।

সূত্র: UNEP এর ওয়েবসাইট।
২,০০৭.
G-20 summit will take place in -
  1. ক) September, 2022
  2. খ) December, 2022
  3. গ) October, 2022
  4. ঘ) November, 2022
সঠিক উত্তর:
ঘ) November, 2022
উত্তর
সঠিক উত্তর:
ঘ) November, 2022
ব্যাখ্যা
১৭তম G-20 (Group of Twenty) সম্মেলন ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ২০২২ সালের ১৫-১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

অন্যদিকে,
- ১৮তম সম্মেলন : ২০২৩ সালে ভারতের জম্মু ও কাশ্মীরে অনুষ্ঠিত হবে।
- ১৯তম সম্মেলন : ২০২৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে।
 
১৬তম G-20 সম্মেলন ৩০-৩১ অক্টোবর ২০২১ ইতালির রোম শহরে অনুষ্ঠিত হয়।
প্রথম G-20 সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৮ সালের ১৪-১৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে।


(তথ্যসূত্র: G-20 ওয়েবসাইট)।
২,০০৮.
সভ্যতার ইতিহাসে কারা শ্রেষ্ঠতম নাবিক ও জাহাজ নির্মাতা হিসেবে পরিচিত?
  1. ক) ক্যালডীয়রা
  2. খ) গ্রিকরা
  3. গ) ফিনিশিয়রা
  4. ঘ) ব্যাবিলনীয়রা
সঠিক উত্তর:
গ) ফিনিশিয়রা
উত্তর
সঠিক উত্তর:
গ) ফিনিশিয়রা
ব্যাখ্যা
খ্রিস্টপূর্ব প্রায় ৩ হাজার বছর পূর্বে ভূমধ্যসাগর তীরবর্তী লেবানন, ইসরাইল ও ফিলিস্তিনে ফিনিশীয় সভ্যতা গড়ে উঠে।
সাগর তীরবর্তী হওয়ায় ফিনিশীয়রা নাবিক ও জাহাজ নির্মাতা হিসেবে খুবই প্রসিদ্ধ ছিলো।
তাদের মূল পেশাও ছিলো নৌবাণিজ্য। টায়ার ও সিডন ফিনিশিয়ার দুটো বিখ্যাত বন্দর।
ফিনিশীয়রা ২২টি ব্যাঞ্জনবর্ণ সম্বলিত বর্ণমালা উদ্ভাবন করে যা থেকে আধুনিক বর্ণমালার উদ্ভব হয়।
(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
২,০০৯.
কতটি দেশ নিয়ে COMESA জোট গঠিত?
  1. ক) ১২টি
  2. খ) ১৫টি
  3. গ) ১৮টি
  4. ঘ) ২১টি
সঠিক উত্তর:
ঘ) ২১টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২১টি
ব্যাখ্যা
COMESA (Common Market for Eastern and Southern Africa) হলো পূর্ব ও দক্ষিণ আফ্রিকা অঞ্চলের ২১টি দেশের সমন্বয়ে গঠিত একটি বাণিজ্যিক ব্লক। এটি ১৯৯৪ সালের ডিসেম্বরে গঠিত হয়। COMESA ভুক্ত দেশগুলো হলোঃ
বুরুন্ডি, কমোরোস, গণপ্রজাতান্ত্রিক কঙ্গো, জিবুতি, মিশর, ইসওয়াতিনি, ইরিত্রিয়া, ইথিওপিয়া, কেনিয়া, লিবিয়া, মাদাগাস্কার, মালাউয়ি, মরিশাস, রুয়ান্ডা, সিচেলিস, সোমালিয়া, সুদান, তিউনিশিয়া, উগান্ডা, জাম্বিয়া, জিম্বাবুয়ে।
(সূত্রঃ COMESA ওয়েবসাইট)
২,০১০.
১৯৮৯ সালের ৩ ডিসেম্বর মিখাইল গর্বাচেভ ও জর্জ বুশ কোন সম্মেলনে Cold War এর ইতি টানার ঘোষণা দেন?
  1. ক) ভিয়েনা সম্মেলন
  2. খ) মালটা সম্মেলন
  3. গ) জেনেভা সম্মেলন
  4. ঘ) বেলগ্রেড সম্মেলন
সঠিক উত্তর:
খ) মালটা সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
খ) মালটা সম্মেলন
ব্যাখ্যা
- মালটা সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৮৯ সালের ৩ ডিসেম্বর। 
- দুই বিশ্ব পরাশক্তি  যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার এই দ্বিপাক্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 
- রাশিয়া প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ হারবার্ট ওয়ার্কার বুশ এই সম্মেলনে অংশগ্রহণ করেন। 
- এই সম্মেলনে দুই দেশের রাষ্ট্র প্রধান Cold War এর ইতি টানার ঘোষণা দেন। 
 
উৎস: বিবিসি 
২,০১১.
WIPO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ভিয়েনা 
  2. জেনেভা
  3. নিউইয়র্ক
  4. ওয়াশিংটন ডিসি
সঠিক উত্তর:
জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
জেনেভা
ব্যাখ্যা

WIPO:
- পূর্ণরূপ: World Intellectual Property Organization. 
- বিশ্ব মেধাস্বত্ব সংস্থা।
- প্রতিষ্ঠা সাল: ১৯৬৭ সালে।
- কার্যক্রম শুরু: ১৯৭০ সালে। 
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- সংস্থার ধরন: জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা।
- সদস্য দেশ সংখ্যা: ১৯৩টি। [ জানুয়ারি, ২০২৬]
-  Director General: Daren Tang
- প্রতিবছর প্রকাশ করে Global Innovation Index (GII).
- বিশ্বের উদ্ভাবনী ক্ষমতার সূচক প্রকাশ করে।

এছাড়াও
• WIPO-এর প্রধান কাজ: 
- বিশ্বব্যাপী মেধাস্বত্ব অধিকার (Intellectual Property - IP) সংরক্ষণ ও উন্নয়ন।
- সদস্য রাষ্ট্রদের মধ্যে আইনি সহযোগিতা ও মানদণ্ড তৈরি করা।
- উদ্ভাবন, শিল্প, সাহিত্য ও প্রযুক্তিকে উৎসাহ দেওয়া।
- পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক ও ডিজাইন সম্পর্কিত আইনগত সুরক্ষা প্রদান।

উৎস: WIPO ওয়েবসাইট।

২,০১২.
United Nations General Assembly এর সাধারণ সম্মেলন কখন অনুষ্ঠিত হয়?
  1. ক) প্রতি বছর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবার
  2. খ) প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
  3. গ) প্রতি বছর ২৪ অক্টোবর
  4. ঘ) প্রতি বছর অক্টোবর মাসের প্রথম মঙ্গলবার
সঠিক উত্তর:
খ) প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
ব্যাখ্যা
প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার সাধারণ সমাবেশ/সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। সম্মেলনে প্রতিটি সদস্য দেশ সর্বোচ্চ ৫জন প্রতিনিধি পাঠাতে পারে। সাধারণ পরিষদের প্রত্যেক সদস্য রাষ্ট্রের একটি ভোট প্রদানের ক্ষমতা রয়েছে।
The General Assembly shall meet every year in regular session commencing on the Tuesday of the third week in September, counting from the first week that contains at least one working day.
UN General Assembly of the United Nations - Rules of procedure (Rule 1: Regular Sessions, Opening date)
২,০১৩.
BIMSTEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নয়া দিল্লী
  2. ব্যাংকক
  3. মালে
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
কোনটি নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটি নয়
ব্যাখ্যা
• BIMSTEC:
- BIMSTEC এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-operation.
- প্রতিষ্ঠিত হয়: ৬ জুন, ১৯৯৭ সালে।
- এর সদর দপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত। [এই প্রশ্নে উত্তর হবে "কোনটি নয়"] 
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
- BIMSTEC এর সর্বশেষ সদস্য দেশ নেপাল ও ভুটান।
- ২০০৪ সালের ফেব্রুয়ারিতে নেপাল ও ভুটান পূর্ণ সদস্য হয়।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।
২,০১৪.
BENELUX দেশগুলো মুদ্রা হিসেবে নিম্নের কোনটি ব্যবহার করে?
  1. ডলার
  2. পাউন্ড
  3. ইউরো
  4. ক্রোনা
সঠিক উত্তর:
ইউরো
উত্তর
সঠিক উত্তর:
ইউরো
ব্যাখ্যা
BENELUX:
- BENELUX-এর পূর্ণনাম: ‘Benelux Economic Union’।
- পশ্চিম ইউরোপের ৩টি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক সংগঠন বেনেলাক্স।
- এর পূর্ণনাম: ‘Benelux Economic Union’।
- ১৯৪৪ সালে ‘BENELUX’ একটি ‘কাস্টমস ইউনিয়ন’ হিসেবে আত্নপ্রকাশ করে যা ১৯৪৮ সালের ১ জানুয়ারি বাস্তবায়ন করা হয়।
- চুক্তি স্বাক্ষর: ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সাল।
- চুক্তি কার্যকর: ১৯৬০ সাল।
- সদস্য সংখ্যা: ৩টি দেশ (বেলজিয়াম, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ)।
- সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- BENELUX-এর দেশগুলোর ব্যবহৃত মুদ্রা ইউরো।

উল্লেখ্য,
- ১৭ জুন, ২০০৮ সালে একটি নতুন ‘BENELUX’ চুক্তি স্বাক্ষর করা হয়।
- এটি ১ জানুয়ারি, ২০১২ সালে কার্যকর করা হয়।

⇒ BENELUX গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বেলজিয়ামের সাবেক শীর্ষস্থানীয় রাষ্ট্রনায়ক Paul-Henri Spaak।
- BENELUX বিশ্বের প্রথম ফ্রি শ্রম বাজার।
- মূলধন এবং সেবা - ও বিনাশুল্কে স্থানান্তরিত হয় এবং ১৯৭০ সালে BENELUX এর দেশগুলোর মধ্যে সীমান্ত কড়াকড়ি উঠিয়ে দেয়া হয়।
- BENELUX এর বর্তমান মহাসচিব Mr Frans Weekers (লুক্সেমবার্গ)।
- তিনি ১ জানিয়ারি, ২০২৩ সালে দায়িত্ব গ্রহণ করেন।
- তিনি জিন-ক্লদ মেয়ার (LU) এবং মিশেল-এটিন টাইলেম্যানস (BE) এর সাথে কলেজ গঠন করেন।
- এই কলেজ তিন বছরের জন্য নিয়োগ করা হয়।

উৎস: BENELUX ওয়েবসাইট।
২,০১৫.
International Criminal Court (ICC) এর অবস্থান কোথায়?
  1. ক) জেনেভা
  2. খ) হেগ
  3. গ) ওয়াশিংটন
  4. ঘ) বার্লিন
সঠিক উত্তর:
খ) হেগ
উত্তর
সঠিক উত্তর:
খ) হেগ
ব্যাখ্যা
International Criminal Court (ICC) নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত। ১ জুলাই ২০০২ সালে রোম চুক্তি বা নীতিমালা (১৯৯৮ সালে সাক্ষরিত) কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়। এর বর্তমান সদস্য ১২৩ টি৷ এই আদালত গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ প্রভৃতি বিষয়ে অনুসন্ধান ও বিচারের মাধ্যমে দোষী সাব্যস্ত করতে পারে। গ্রেফতারি পরোয়ানাও জারি করতে পারে। তবে দণ্ড কার্যকর করতে পারে না। (সূত্রঃ আইসিসি ওয়েবসাইট)
২,০১৬.
কোন মুদ্রার মান বিশ্বে সবচেয়ে বেশি?
  1. বাহরাইনি দিনার
  2. কুয়েতি দিনার
  3. মার্কিন ডলার
  4. ওমানি রিয়াল
সঠিক উত্তর:
কুয়েতি দিনার
উত্তর
সঠিক উত্তর:
কুয়েতি দিনার
ব্যাখ্যা
কুয়েতি দিনার (KWD): 
- বিশ্বের সবচেয়ে বেশি মূল্যের মুদ্রা হল কুয়েতি দিনার (KWD)। 

- কুয়েতের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং তেল-নির্ভর অর্থনীতির কারণে এর মূল্য অনেক বেশি। 
- জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাপী ১৮০টি মুদ্রাকে স্বীকৃতি দেয়, যা ১৯৫টি দেশে বৈধ দরপত্র হিসেবে ব্যবহৃত হয়।
- কুয়েতি দিনার (KWD) বিশ্বের সর্বোচ্চ মূল্যবান মুদ্রার খেতাব ধারণ করে।
- ১৯৬০ সালে প্রবর্তিত এই মুদ্রাটি বিশ্বব্যাপী সবচেয়ে মূল্যবান মুদ্রা হিসেবে ধারাবাহিকভাবে তার অবস্থান বজায় রেখেছে।
- কুয়েতের অর্থনৈতিক স্থিতিশীলতা, এর বিশাল তেলের মজুদ এবং করমুক্ত ব্যবস্থা দ্বারা শক্তিশালী, এর মুদ্রার উচ্চ চাহিদাকে চালিত করে।

উল্লেখ্য,
- বাহরাইনি দিনার (BHD) বিশ্বের দ্বিতীয় শক্তিশালী মুদ্রা হিসাবে স্বীকৃত।
- ওমানি রিয়াল (OMR) বিশ্বের তৃতীয় সবচেয়ে মূল্যবান মুদ্রা হিসেবে স্বীকৃত।
-  মার্কিন ডলার (USD) বিশ্বের শক্তিশালী মুদ্রাগুলির মধ্যে দশম স্থানে রয়েছে।

উৎস: ফোর্বস ইন্ডিয়া (২৪ এপ্রিল, ২০২৫)
২,০১৭.
ব্রেটন উডস কনফারেন্স কত সালে অনুষ্ঠিত হয়েছিল?
  1. ১৯৩৯ সালে
  2. ১৯৪১ সালে
  3. ১৯৪৪ সালে
  4. ১৯৪৮ সালে
সঠিক উত্তর:
১৯৪৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৪ সালে
ব্যাখ্যা

⇒ ব্রেটন উডস কনফারেন্স ১৯৪৪ সালে অনুষ্ঠিত হয়েছিল।

ব্রেটন উডস কনফারেন্স:
- এটি United Nations Monetary and Financial Conference নামে পরিচিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ১৯৪৪ সালে জার্মানি ও জাপানের প্রত্যাশিত পরাজয়ের পর যুদ্ধোত্তর সময়ে যুদ্ধবিদ্ধস্ত দেশ সমূহের পুনর্গঠন ও আর্থিক সহায়তা এবং আন্তর্জাতিক বানিজ্যের রূপরেখা নির্ধারণের জন্য যুক্তরাষ্ট্রে বিশ্বের ৪৪টি দেশের নেতারা এক সম্মেলনে অংশ নেন।
- এই সম্মেলনকে ব্রেটন উডস কনফারেন্স (Bretton Woods Conference) বলা হয়।
- এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তা Harry Dexter White এবং ব্রিটিশ অর্থনীতিবিদ John Maynard Keynes।
- ব্রেটন উডস সম্মেলনেই বিশ্বব্যাংক (IBRD) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) গঠিত হয়।
- আন্তর্জাতিক বাণিজ্যের বাধা দূরীকরণ, নীতি নির্ধারণ ও নিয়ন্ত্রণের জন্য একটি সংগঠন গড়ে তোলার সুপারিশ করা হয়।

তথ্যসূত্র - World Bank Group ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়েবসাইট।

২,০১৮.
OPEC কী ধরনের জোট?
  1. তেল রপ্তানিকারক দেশগুলোর জোট
  2. শুল্কমুক্ত বাণিজ্য জোট
  3. এশীয় বাণিজ্যিক জোট
  4. আফ্রিকার দেশগুলোর আঞ্চলিক জোট
সঠিক উত্তর:
তেল রপ্তানিকারক দেশগুলোর জোট
উত্তর
সঠিক উত্তর:
তেল রপ্তানিকারক দেশগুলোর জোট
ব্যাখ্যা
•OPEC:
- The Organization of the Petroleum Exporting Countries (OPEC) হলো বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।
- সদর দপ্তর - ভিয়েনা, অস্ট্রিয়া।
- এটি ১৯৬০ সালের ১০-১৪ সেপ্টেম্বর ‘বাগদাদ কনফারেন্সের’ মাধ্যমে গঠিত হয়।
- OPEC এর সদরদপ্তর অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১২টি।

উৎস: OPEC ওয়েবসাইট।[লিংক]
২,০১৯.
নিচের কোনটি প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত চুক্তি নয়?
  1. ক) SEATO
  2. খ) ABM Treaty
  3. গ) ANZUS
  4. ঘ) Warshaw Pact
সঠিক উত্তর:
খ) ABM Treaty
উত্তর
সঠিক উত্তর:
খ) ABM Treaty
ব্যাখ্যা

ABM - চুক্তিঃ
ABM - এর পূর্ণরূপ Anti-Ballistic Missile Treaty (ABM Treaty)।
এটি একটি ক্ষেপনাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি। যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয় (১৯৭২ সাল)।
চুক্তিটি Treaty on the Limitation of Anti-Ballistic Missile Systems নামেও পরিচিত।
ওয়ারশ প্যাক্ট (Warsaw Pact)

Warsaw Pact বলতে বোঝায় Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance।
সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের ৮টি দেশের সমন্বয়ে গঠিত এটি একটি প্রতিরক্ষা ও সহোযোগিতা জোট (১৯৫৫ সাল)।
সিয়াটো (SEATO)
SEATO - এর পূর্ণরূপ Southeast Asia Treaty Organization।
চীনের পর দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভিয়েতনাম ও লাওসে সমাজতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হলে পশ্চিমা বিশ্বের দেশগুলো উদ্বিগ্ন হয়ে উঠে।
তারা সমাজতন্ত্র যাতে এই অঞ্চলে শক্ত ভিতের উপর দাঁড়াতে না পারে সেই জন্য এশীয় ও পশ্চিমা কয়েকটি দেশ মিলে একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করে (১৯৫৪ সাল) এবং এর মাধ্যমে এই জোটের জন্ম হয়।
এটি একটি সমন্বিত নিরাপত্তা সংক্রান্ত জোট।
- বর্তমানে এই দুটি জোটই বিলুপ্ত।
আনজুস (ANZUS)
ANZUS এর পূর্ণরূপ - The Australia, New Zealand and United States Security Treaty।
এটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তিনটি দেশের সমন্বিত নিরাপত্তা সংক্রান্ত সামরিক জোট (১৯৫১ সাল)। এই জোটটি আনুষ্ঠানিকভাবে Pacific Security Treaty নামে পরিচিত।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ও Live MCQ content (upcoming)

২,০২০.
মহান মুক্তিযুদ্ধ চলাকালীন 'কনসার্ট ফর বাংলাদেশ’ (Concert for Bangladesh) কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
  1. নিউইয়র্ক
  2. বােস্টন
  3. লন্ডন
  4. ক্যানবেরা
সঠিক উত্তর:
নিউইয়র্ক
উত্তর
সঠিক উত্তর:
নিউইয়র্ক
ব্যাখ্যা
কনসার্ট ফর বাংলাদেশ:
- মহান মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১৯৭১ সালের ১ আগস্ট অনুষ্ঠিত হয়েছিল ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’।
- ৪০ হাজারের বেশি মানুষ নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এমন একটি আয়োজনে যোগ দিয়েছিলেন, যে ধরণের আয়োজন এর আগে বিশ্বের মানুষ কখনও দেখেনি।

⇒ কনসার্ট ফর বাংলাদেশ'-এর প্রধান উদ্যোক্তা ছিলেন নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের শিল্পী জর্জ হ্যারিসন।
- জর্জ হ্যারিসন 'কন্সার্ট ফর বাংলাদেশ' থেকে প্রাপ্ত অর্থ মুজিবনগর সরকারের কাছে তুলে দেন।
- ভারতের খ্যাতিমান শিল্পী রবি শঙ্কর মুক্তিযুদ্ধে মানুষকে উজ্জীবিত করেন।
- তিনি বাংলাদেশ কনসার্টের আয়োজকদের মধ্যে অন্যতম।
- ১৯৭১ সালের ১লা অগাস্টের সেই আয়োজনে অংশ নিয়েছিলেন পপ সঙ্গীতের তৎকালীন সুপারস্টার বব ডিলান, জর্জ হ্যারিসন এবং এরিক ক্ল্যাপটনের মত তারকারা।
- জর্জ হ্যারিসন, বব ডিলানের মতো তারকাদের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ অন্যরকম এক পরিচিতি পায় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সাধারণ মানুষের কাছে।

উৎস: i) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি।
ii) ১ অগাস্ট ২০২১, BBC।
২,০২১.
ভারতের সাথে বাংলাদেশের স্থল সীমান্ত চুক্তি কবে সাক্ষরিত হয়?
  1. ক) ১৬ মে, ১৯৭৪
  2. খ) ১৬ মার্চ, ১৯৭৪
  3. গ) ১৬ জুন, ১৯৭৪
  4. ঘ) ১৬ জুলাই, ১৯৭৪
সঠিক উত্তর:
ক) ১৬ মে, ১৯৭৪
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৬ মে, ১৯৭৪
ব্যাখ্যা

বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি (ইন্দিরা-মুজিব চুক্তি) প্রথম স্বাক্ষরিত হয় ১৬ মে, ১৯৭৪ সালে। বাংলাদেশ অনুমোদন করে ১৯৭৪ সালে কিন্তু ভারত তখন অনুমোদন করেনি‌।
৬ মে ২০১৫ সালে ভারতীয় রাজ্যসভায় বিলটি পাশ হয় এবং ৭ মে ২০১৫ সালে ভারতীয় সংসদের লোকসভায় বিলটি পাস হয়।
চুক্তিটি কার্যকর হয় ১ আগস্ট ২০১৫ সালে। এর ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ছিট মহল বিনিময় হয়।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

২,০২২.
২০২৬ সালে কপ জীববৈচিত্র্য সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? 
  1. কলম্বিয়া
  2. পেরু
  3. আর্মেনিয়া 
  4. ইকুয়েডর
সঠিক উত্তর:
আর্মেনিয়া 
উত্তর
সঠিক উত্তর:
আর্মেনিয়া 
ব্যাখ্যা

• 'কপ জীববৈচিত্র্য সম্মেলন'/Convention on Biological Diversity (CBD): 
-  নিয়ন্ত্রক সংস্থা: Conference of the Parties
- ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত ‘আর্থ সামিটে’ ‘জীববৈচিত্র্য–বিষয়ক কনভেনশন’ (CBD) গৃহীত হয়। 
-  লক্ষ্য: 
১) জীববৈচিত্র্যের সংরক্ষণ, 
২) জীববৈচিত্র্য থেকে প্রাপ্ত সুফলের ন্যায্য বণ্টন ও
৩) জীববৈচিত্র্যের টেকসই ব্যবহার।

- এ পর্যন্ত সংস্থাটি ১৬টি সাধারণ অধিবেশন এবং ২টি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত করেছে।
- ২০২৫ সালে ১৬তম কপ জীববৈচিত্র্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে - কালি, কলম্বিয়া। পরবর্তীতে ভার্চুয়ালি এবং রোম, ইতালিতে দুটি সেশন হয়।  
- ২০২৬ সালে ১৭তম কপ জীববৈচিত্র্য সম্মেলন অনুষ্ঠিত হবে - ইয়েরেভান, আর্মেনিয়া।

তথ্যসূত্র: Conference of the Parties ওয়েবসাইট।

২,০২৩.
বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. চীন
  3. রাশিয়া
  4. উত্তর কোরিয়া
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

• বৈশ্বিক অস্ত্র আমদানি-রপ্তানি:

→ প্রকাশক - Stockholm International Peace Research Institute (SIPRI)
→ বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র।
→ বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ - ভারত।
→ অস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান - ২৬তম।

তথ্যসূত্র: SIPRI.
২,০২৪.
নিম্নের কোন যুদ্ধ "War to end all wars" নামে পরিচিত?
  1. ক) দ্বিতীয় বিশ্ব যুদ্ধ
  2. খ) শতবর্ষীয় যুদ্ধ
  3. গ) প্রথম বিশ্ব যুদ্ধ
  4. ঘ) ক্রুসেড যুদ্ধ
সঠিক উত্তর:
গ) প্রথম বিশ্ব যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রথম বিশ্ব যুদ্ধ
ব্যাখ্যা
- প্রথম বিশ্বযুদ্ধ "সমস্ত যুদ্ধের অবসান ঘটানোর যুদ্ধ (War to end all wars)" নামে পরিচিত.
- কারণ এই  যুদ্ধে ব্যাপক হত্যাকান্ড ও ধ্বংসযজ্ঞ হয়েছিল। 
- দুর্ভাগ্যবশত, ১৯১৯ সালের ভার্সাই শান্তি চুক্তি যা আনুষ্ঠানিকভাবে সমাপ্তি যুদ্ধের ঘটালেও জার্মানিকে শাস্তিমূলক শর্তাবলী চাপিয়ে দেয়ার মাধ্যমে ইউরোপকে অস্থিতিশীল করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করে।
 
উৎস: হিস্টোরি ওয়েবসাইট
২,০২৫.
বিশ্ব আবহাওয়া সংস্থার বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ১৯০টি
  2. ১৯১টি
  3. ১৯২টি
  4. ১৯৩টি
সঠিক উত্তর:
১৯৩টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৩টি
ব্যাখ্যা
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO):
 
- WMO বা বিশ্ব আবহাওয়া সংস্থা জাতিসংঘের বিশেষায়িত একটি সংস্থা।
- (WMO) এর পূর্ণরূপ The World Meteorological Organization (WMO) ।
- (WMO) প্রতিষ্ঠা লাভ করে ২৩মার্চ, ১৯৫০ সালে।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বিশ্ব আবহাওয়া সংস্থার বর্তমান সদস্য সংখ্যা মোট ১৯৩টি। 
 
তথ্যসূত্র - WMO অফিসিয়াল ওয়েবসাইট।
২,০২৬.
প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির অন্তর্ভুক্ত নয় নিচের কোন দেশ?
  1. ব্রিটেন
  2. জার্মানি
  3. রাশিয়া
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা

একনজরে প্রথম বিশ্বযুদ্ধ:
- যুদ্ধ সংঘটনকাল: ২৮ জুলাই, ১৯১৪ থেকে ১১ নভেম্বর, ১৯১৮ খ্রিস্টাব্দ।
- প্রথম বিশ্বযুদ্ধ “মহাযুদ্ধ ” বা "The Great War” নামে ইতিহাসে বিখ্যাত।
- চার বছরের যুদ্ধে প্রায় ১ কোটি ৬০ লক্ষ মানুষের প্রাণহানি ঘটে।

▪ অক্ষশক্তি:-
- জার্মানি,
- অস্ট্রিয়া,
- হাঙ্গেরি,
- বুলগেরিয়া,
- গ্রীস ও
- তুরস্ক।

▪ মিত্রশক্তি:
- রাশিয়া,
- ব্রিটেন,
- ফ্রান্স,
- যুক্তরাষ্ট্র,
- ইতালি,
- জাপান,
- চীন,
- সার্বিয়া,
- রোমানিয়া ও
- বেলজিয়াম প্রভৃতি দেশ।  

▪ ফলাফল: মিত্রশক্তি বিজয়ী।    

উৎস: ব্রিটানিকা।

২,০২৭.
সিয়াচেন হিমবাহ নিয়ে দ্বন্দ্ব রয়েছে কোন দুই দেশের মধ্যে?
  1. ভারত–পাকিস্তান
  2. ভারত–চীন
  3. চীন–পাকিস্তান
  4. ভারত–নেপাল
সঠিক উত্তর:
ভারত–পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
ভারত–পাকিস্তান
ব্যাখ্যা

- সিয়াচেন হিমবাহ নিয়ে দ্বন্দ্ব রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে।

সিয়াচেন হিমবাহ:
- সিয়াচেন হিমবাহ উত্তর কাশ্মীরে অবস্থিত এবং এটি পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত।
- এই হিমবাহ পাকিস্তান ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল, এটা দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে উত্তেজনার কারণ হয়ে আছে।
- কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ দখল নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে লড়াই শুরু হয় আশির দশকের গোড়ায়।
- তবে এই দ্বন্দ্বের মূল শেকড় লুকিয়ে আছে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত করাচি ও সিমলা চুক্তির ফাঁকে।

সূত্র: ব্রিটানিকা ও বিবিসি নিউজ।

২,০২৮.
জাতিসংঘের প্রতিষ্ঠার সময় সদস্য সংখ্যা কত ছিল?
  1. ৪৪টি
  2. ৪৫টি
  3. ৫০টি
  4. ৫১টি
সঠিক উত্তর:
৫১টি
উত্তর
সঠিক উত্তর:
৫১টি
ব্যাখ্যা
জাতিসংঘ:
- বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ (United Nations Organization).
- এটি জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী।
- জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়: ২৬ জুন, ১৯৪৫।
- জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়: ২৪ অক্টোবর, ১৯৪৫।
- স্বাক্ষরের স্থান: যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান।
- বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস।
- সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- দাপ্তরিক ভাষা ৬টি: ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি।
- কার্যকরী দাপ্তরিক ভাষা ২টি: ইংরেজি ও ফ্রেঞ্চ।
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২টি: ভ্যাটিকান সিটি, ফিলিস্তিন।

উল্লেখ্য,
- ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে অনুষ্ঠিত সানফ্রান্সিসকো সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য পোল্যান্ড সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ছিলো না।
- ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড ১৯৪৫ সালের ১৫ অক্টোবর জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
- সনদ স্বাক্ষরের পূর্বে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করায় পোল্যান্ডকেও জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য বিবেচনা করা হয়।

উৎস: UN ওয়েবসাইট।
২,০২৯.
BIMSTEC এর সদস্য নয় কোন দেশ?
  1. মিয়ানমার
  2. শ্রীলঙ্কা
  3. ইন্দোনেশিয়া
  4. বাংলাদেশ
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
BIMSTEC:

- BIMSTEC এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-operation.
- প্রতিষ্ঠিত হয়: ৬ জুন, ১৯৯৭ সালে।
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।

• এগুলো হলো:
→ বাংলাদেশ,
→ ভারত,
→ শ্রীলঙ্কা,
→ থাইল্যান্ড,
→ মিয়ানমার,
→ নেপাল ও
→ ভুটান।

• ২০০৪ সালের ৩১ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেকের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং নতুন নামকরণ করা হয় Bay of Bengal Initiative for Multi Sectoral Technical and Economic Co-operation (BIMSTEC)।
• ৪র্থ শীর্ষ সম্মেলন: ২৪-৩১ আগস্ট, ২০১৮ সালে কাঠমান্ডু, নেপা্লে অনুষ্ঠিত হয়।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।
২,০৩০.
বিশ্বের প্রথম ধুমপানমুক্ত দেশ কোনটি?
  1. সুইডেন
  2. নরওয়ে
  3. ভূটান
  4. মালদ্বীপ
সঠিক উত্তর:
ভূটান
উত্তর
সঠিক উত্তর:
ভূটান
ব্যাখ্যা
ভূটান:

- ভূটান দক্ষিণ-মধ্য এশিয়ার একটি দেশ।
- আয়তন: ১৪,৮২৪ বর্গ মাইল (৩৮,৩৯৪ বর্গ কিমি)।
- রাজধানী: থিম্পু।
- ভাষা: নেপালি।
- ধর্ম: তিব্বতি, বৌদ্ধধর্ম, এছাড়াও হিন্দু ধর্ম।
- মুদ্রা: গুলট্রাম।
- ভূটান বিশ্বের প্রথম ধুমপানমুক্ত দেশ।

তথ্যসূত্র - Britannica.com & Al Jazeera, Sep 25, 2003.
২,০৩১.
বিশ্বের সবচেয়ে দ্রুত ডুবে যাওয়া শহর কোনটি?
  1. ক) কক্সবাজার
  2. খ) লাগোস
  3. গ) জাকার্তা
  4. ঘ) ব্যাংকক
সঠিক উত্তর:
গ) জাকার্তা
উত্তর
সঠিক উত্তর:
গ) জাকার্তা
ব্যাখ্যা
- ১০ মিলিয়ন মানুষের জাকার্তাকে বিবিসি বিশ্বের "সবচেয়ে দ্রুত ডুবে যাওয়া শহর" হিসেবে অভিহিত করেছে। 
- হংকং ভিত্তিক অলাভজনক পরিবেশ সংস্থা আর্থের মতে, শহরটি প্রতি বছর ২ থেকে ৪ ইঞ্চি পর্যন্ত ডুবে যাচ্ছে।
- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে, ২০৫০ সালের মধ্যে জাকার্তার অধিকাংশ অংশই পানির নিচে তলিয়ে যাবে। 
- পরিস্থিতি এতটাই সংকটাপন্ন যে ইন্দোনেশিয়ার রাজধানী বোর্নিও দ্বীপের নুসানতারা স্থানান্তরিত হচ্ছে যা জাকার্তা থেকে ১,২০০ মাইল দূরে অবস্থিত।
 
- শুধু জাকার্তাই নয়, ঢাকার তলিয়ে যাওয়ার ঝুঁকিও কম নয়।
 - ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্য অনুসারে, ২১০০ সালের মধ্যে ঢাকা, লাগোস ও ব্যাংকক পুরোপুরি অথবা আংশিক ডুবে যেতে পারে। 
- এরমধ্যে ঢাকাই সবচেয়ে জনবহুল শহর।
 
উৎস: দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড 
২,০৩২.
'বোগোটা' কোন দেশের রাজধানী?
  1. চিলি
  2. বলিভিয়া
  3. পেরু
  4. কলম্বিয়া
সঠিক উত্তর:
কলম্বিয়া
উত্তর
সঠিক উত্তর:
কলম্বিয়া
ব্যাখ্যা
কলম্বিয়া:
- কলম্বিয়া দক্ষিণ আমেরিকার একটি দেশ।
- আয়তন ৪৪০,৫৩১ বর্গ মাইল।
- রাজধানী: বোগোটা।
- ভাষা: স্প্যানিশ (অফিসিয়াল)।
- ধর্ম: খ্রিস্টধর্ম (প্রধানত রোমান ক্যাথলিক)।
- মুদ্রা: পেসো।
- কফি দেশটির প্রধান অর্থকরী ফসল।
- কলম্বিয়া হল বিশ্বের সবচেয়ে বড় পান্না উৎপাদনকারী এবং দক্ষিণ আমেরিকার সোনার বৃহত্তম উৎপাদনকারী দেশ।
- এর রাষ্ট্র ও সরকার প্রধান হলেন রাষ্ট্রপতি।

তথ্যসূত্র - Britannica.com
২,০৩৩.
কাজাখস্তানের রাজধানীর নাম কী?
  1. ক) নুরসুলতান
  2. খ) আস্তানা
  3. গ) বিশবেক
  4. ঘ) আঙ্কারা
সঠিক উত্তর:
খ) আস্তানা
উত্তর
সঠিক উত্তর:
খ) আস্তানা
ব্যাখ্যা
• ২০১৯ সালে বিদায়ী প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভের সম্মানে রাজধানীর নাম 'আস্তানা' বদলে 'নূর-সুলতান' নামকরণ করা হয়।
• গত ১৬ সেপ্টেম্বর ২০২২ পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে পাস হওয়া সংবিধান সংশোধন করে পুনরায় দেশটির রাজধানীর নাম 'আস্তানা' করা হয়।

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২।
২,০৩৪.
'সামরিক ব্যয় র‍্যাংকিং ২০২৩' অনুসারে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সামরিক খাতে ব্যয়ে শীর্ষ দেশ কোনটি?
  1. ভারত
  2. পাকিস্তান
  3. আফগানিস্তান
  4. শ্রীলংকা
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
সামরিক ব্যয় র‍্যাংকিং-২০২৩:
- গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP) ১৪৫টি দেশকে আন্তর্ভুক্ত করে ‘Defense Spending by Country 2023’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।

• প্রতিবেদন অনুযায়ী, সামরিক খাতে ব্যয়ে শীর্ষ ৫ দেশ:
- ১ম অবস্থানে রয়েছে - যুক্তরাষ্ট্র,
- ২য় অবস্থানে রয়েছে - চীন,
- ৩য় অবস্থানে রয়েছে - রাশিয়া,
- ৪র্থ অবস্থানে রয়েছে - ভারত,
- ৫ম অবস্থানে রয়েছে -জার্মানি।

• সার্কভুক্ত দেশগুলোর অবস্থান:
- ৪র্থ অবস্থানে রয়েছে - ভারত,
- ২৯তম অবস্থানে রয়েছে -পাকিস্তান,
- ৫০তম অবস্থানে রয়েছে - বাংলাদেশ,
- ৭৪তম অবস্থানে রয়েছে - শ্রীলংকা,
- ১০০তম অবস্থানে রয়েছে - নেপাল,
- ১৩৬তম অবস্থানে রয়েছে - আফগানিস্তান।

তথ্যসূত্র - গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP) ওয়েবসাইট।
২,০৩৫.
২০২৫ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষস্থানে রয়েছে কোন দেশ? 
  1. সুইজারল্যান্ড 
  2. কাতার
  3. সিঙ্গাপুর 
  4. লিচেনস্টাইন 
সঠিক উত্তর:
সিঙ্গাপুর 
উত্তর
সঠিক উত্তর:
সিঙ্গাপুর 
ব্যাখ্যা

যুক্তরাষ্ট্রের হেরিটেজ ফাউন্ডেশন প্রকাশিত ২০২৫ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষস্থানে রয়েছে সিঙ্গাপুর। 

অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২৫:
- প্রকাশক: যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন (The Heritage Foundation)।
- প্রকাশের সময়: ফেব্রুয়ারি, ২০২৫।
- ১৯৯৫ সালে চালু হয় অর্থনৈতিক স্বাধীনতা এই সূচক।
- মূলত চারটি নীতির বিস্তৃত বিশ্লেষণের ভিত্তিতে বিভিন্ন দেশকে মূল্যায়ন করা হয়। এগুলো হলো আইনের শাসন, সরকারের আকার, নিয়ন্ত্রক দক্ষতা ও উন্মুক্ত বাজারে ব্যবস্থাপনা।
- ২০২৫ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষদেশ সিঙ্গাপুর এবং সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া।
- সূচকে ৫৪.৭ পয়েন্ট স্কোর পেয়ে বাংলাদেশের অবস্থান ১২২তম।

⇒ অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষদেশ:
১. সিঙ্গাপুর (পয়েন্ট ৮৪.১)।
২. সুইজারল্যান্ড (পয়েন্ট ৮৩.৭)।
৩. আয়ারল্যান্ড (পয়েন্ট ৮৩.১)।
৪. তাইওয়ান (পয়েন্ট ৭৯.৭)।

উৎস: The Heritage Foundation ওয়েবসাইট।

২,০৩৬.
The Convention on Biological Diversity - কয়টি দেশ স্বাক্ষর করে?
  1. ক) ১৫০
  2. খ) ১৬০
  3. গ) ১৬৮
  4. ঘ) ১৯৬
সঠিক উত্তর:
গ) ১৬৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৬৮
ব্যাখ্যা
The Convention on Biological Diversity - এখন পর্যন্ত ১৯৬ টি অনুমোদন দিয়েছে এবং ১৬৮ টি দেশ তাতে স্বাক্ষর করে। বাংলাদেশ ৫ জুন, ১৯৯২ চুক্তিটি স্বাক্ষর করে ও ৩ মে ১৯৯৪ সালে তা অনুমোদন করে। Source: cbd.int
২,০৩৭.
১৯৭৫ সালে স্বাক্ষরিত হেলসিঙ্কি চুক্তিতে কয়টি দেশ স্বাক্ষর করেছিল?
  1. ৮টি
  2. ১২টি
  3. ২৩টি
  4. ৩৫টি
সঠিক উত্তর:
৩৫টি
উত্তর
সঠিক উত্তর:
৩৫টি
ব্যাখ্যা
হেলসিঙ্কি চুক্তি (Helsinki Accords):
- হেলসিঙ্কি চুক্তি (Helsinki Accords) ১৯৭৫ সালে ইউরোপ, উত্তর আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নসহ মোট ৩৫টি দেশ দ্বারা স্বাক্ষরিত একটি ঐতিহাসিক আন্তর্জাতিক চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১ আগস্ট, ১৯৭৫।
- স্বাক্ষরিত দেশ: ৩৫টি।
- এটি Conference on Security and Cooperation in Europe (CSCE)-এর আওতায়, ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে অনুষ্ঠিত এক সম্মেলনে স্বাক্ষরিত হয়।
- চুক্তির মূল লক্ষ্য ছিল শীতল যুদ্ধের উত্তেজনা কমানো, ইউরোপের নিরাপত্তা এবং সহযোগিতা বাড়ানো এবং মানবাধিকার ও স্বাধীনতার রক্ষায় সুনির্দিষ্ট প্রতিশ্রুতি প্রদান।

⇒ চুক্তির মূল বিষয়:
- সীমান্ত অখণ্ডতা বজায় রাখা।
- মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধা।
- অস্ত্র নিয়ন্ত্রণ।
- অর্থনৈতিক, বৈজ্ঞানিক, এবং পরিবেশগত সহযোগিতা।

উৎস: Britannica.
২,০৩৮.
পরিবেশ বিষয়ক 'স্টকহোম সম্মেলন' কত সালে অনুষ্ঠিত হয়?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৯২ সালে
  3. ২০০২ সালে
  4. ২০১৫ সালে
সঠিক উত্তর:
১৯৭২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭২ সালে
ব্যাখ্যা
পরিবেশ বিষয়ক 'স্টকহোম সম্মেলন':
- জাতিসংঘের উদ্যোগে ১৯৭২ সালের ৫-১৬ জুন সুইডেনের স্টকহোম শহরে অনুষ্ঠিত বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন।
- জাতিসংঘের মানব পরিবেশ সম্মেলন (United Nations Conference on the Human Environment) স্টকহোম সম্মেলন নামে পরিচিত।

⇒ স্টকহোম সম্মেলনে জাতিসংঘ পরিবেশ বিষয়ক কর্মসূচী বা United Nations Environment Programme (UNEP) গঠিত হয়।
- এই সম্মেলনটি পরিবেশ রক্ষার ক্ষেত্রে বিশ্বের প্রথম বৃহত্তম আন্তর্জাতিক উদ্যোগ ছিল এবং এতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের সূচনা হয়েছিল।
- এই সম্মেলনের মাধ্যমে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সমস্যার প্রতি বিশ্ব সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করা হয় এবং পরিবেশ সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা উঠে আসে।

উৎস: UNEP ওয়েবসাইট।
২,০৩৯.
‘March 23 Movement (M23)’ কী?
  1. মানবাধিকার সংস্থা
  2. বিদ্রোহী গোষ্ঠী
  3. পরিবেশ রক্ষা কর্মসূচী
  4. নারী অধিকার আন্দোলন
সঠিক উত্তর:
বিদ্রোহী গোষ্ঠী
উত্তর
সঠিক উত্তর:
বিদ্রোহী গোষ্ঠী
ব্যাখ্যা

March 23 Movement (M23):
- March 23 Movement (M23) হলো ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (DRC)-এর একটি বিদ্রোহী গোষ্ঠী।
- M23 বিদ্রোহের উৎপত্তি হয় ২৩ মার্চ ২০০৯ সালে স্বাক্ষরিত এক শান্তিচুক্তির ব্যর্থতা থেকে।
- পরবর্তীতে ২০১২ সালে সংগঠনটি দেশটির পূর্বাঞ্চলে সক্রিয় হয়ে ওঠে।
- M23 বর্তমানে DRC-র পূর্বাঞ্চলে আবারও সক্রিয় হয়ে উঠেছে।
- তারা বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত।
- কঙ্গোর সরকার ও জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী তাদের দমনের চেষ্টা করছে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

২,০৪০.
টলেমি কোন দেশের বিখ্যাত জ্যোতির্বিদ ছিলেন?
  1. মিশর
  2. রোমান
  3. চীন
  4. জার্মান
সঠিক উত্তর:
মিশর
উত্তর
সঠিক উত্তর:
মিশর
ব্যাখ্যা
টলেমি:
- ক্লডিয়াস টলেমি ছিলেন গ্রিকো-মিশরীয় জ্যোতির্বিদ ও গাণিতবিদ।
- তিনি রোম-শাসিত মিশরের ইজিপ্টাস নামক প্রদেশের অধিবাসী ছিলেন।

উল্লেখ্য,
- তিনি আলেকজান্দ্রিয়ার নিকট একটি মানমন্দিরে কাজ করতেন।
- তাঁর তৈরি করা মহাবিশ্বের মডেলে ধারাবাহিকভাবে পৃথিবী, চাঁদ, বুধ, শুক্র, সূর্য, মঙ্গল, বৃহস্পতি, শনিকে রাখা হয়েছে।
- এগুলোর কেন্দ্রে পৃথিবীকে দেখানো হয়েছে।
- বৃত্তের ভেতর চতুর্ভুজসম্পর্কিত উপপাদ্যটি টলেমির।
- তিনি ত্রিকোণমিতিক ছক তৈরির কাজে উপপাদ্যটি ব্যবহার করেন।

উৎস: Britannica.
২,০৪১.
ASEAN is headquartered at
  1. ক) Jakarta
  2. খ) Kuala Lumpur
  3. গ) Katmandu
  4. ঘ) Male
সঠিক উত্তর:
ক) Jakarta
উত্তর
সঠিক উত্তর:
ক) Jakarta
ব্যাখ্যা
• ASEAN:
- ASEAN (Association of Southeast Asian Nations) দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- এটি ১৯৬৭ সালের ৮ আগস্ট স্নায়ুযুদ্ধের সময় ‘ব্যাংকক ডিক্লারেশনের’ মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- সর্বশেষ সদস্য দেশ- কম্বোডিয়া (৩০ এপ্রিল, ১৯৯৯)।
- বাংলাদেশ আসিয়ান রিজিওনাল ফোরামের সদস্য।
- প্রথম আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়-বালি, ইন্দোনেশিয়া ( ২৩-২৪ ফেব্রুয়ারি, ১৯৭৬ সালে)।

• আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF):
- প্রতিষ্ঠিত হয়-১৯৯৪ সালে।
- সদস্য সংখ্যা- ২৭ টি।

তথ্যসূত্র:-  ASEAN ওয়েবসাইট।
২,০৪২.
কোন দুটি পরাশক্তির মধ্যে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট দেখা গিয়েছিল?
  1. যুক্তরাষ্ট্র ও চীন
  2. সোভিয়েত ইউনিয়ন ও জার্মানি
  3. যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন
  4. যুক্তরাজ্য ও ফ্রান্স
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন
ব্যাখ্যা
কিউবার ক্ষেপণাস্ত্র সংকট:
- - দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার মধ্যে স্নায়ুযুদ্ধের সময় কিউবা ক্ষেপণাস্ত্র সংকট দেখা দেয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ক্যারিবিয়ান সাগরের বুকে কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণকে কেন্দ্র করে সােভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্বরাষ্ট্রের মধ্যে এক স্বল্পকালীন অথচ প্রবল দ্বন্দ্ব শুরু হয়।
- ১৯৬২ খ্রিস্টাব্দের প্রথম দিকে কিউবার রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রো সােভিয়েত ইউনিয়ন থেকে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র গােপনে আমদানি করে কিউবাতে প্রতিস্থাপন করেছিলেন।
- অক্টোবর মাসে আমেরিকা তার গুপ্তচর বিমানের তােলা ছবি থেকে জানতে পারে যে, কিউবায় সােভিয়েত ইউনিয়ন একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করেছে। আমেরিকা কিউবার বিরুদ্ধে নৌ-অবরোধ গড়ে তোলে।
- ফলে সমগ্র ল্যাটিন আমেরিকায় যুদ্ধের পরিমন্ডল তৈরি হয়।
- এই পরিস্থিতি 'কিউবা (ক্ষেপণাস্ত্র) সংকট' নামে পরিচিত।
- এই ঘটনা স্নায়ু যুদ্ধের পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে।

উল্লেখ্য,
- ১৯৫৯ সালে কিউবায় ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে সমাজতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে।
- ১৯৬২ সালে মার্কিন গোয়েন্দা তথ্য পায় যে, সোভিয়েত ইউনিয়ন কিউবায় গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপন করছে যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডকে কয়েক মিনিটে আঘাত করতে সক্ষম।
- প্রেসিডেন্ট জন এফ. কেনেডি ১৯৬২ সালের ২২ অক্টোবর কিউবায় নৌ অবরোধের ঘোষণা দেন।
- ফলে সমগ্র ল্যাটিন আমেরিকায় যুদ্ধের পরিমন্ডল তৈরি হয়।
- এই পরিস্থিতি 'কিউবা ক্ষেপণাস্ত্র সংকট' নামে পরিচিত।
- এই ঘটনা শীতল যুদ্ধের পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে।
- শেষ পর্যন্ত সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ ক্ষেপণাস্ত্র প্রত্যাহারে রাজি হন, বিনিময়ে যুক্তরাষ্ট্র কিউবায় আক্রমণ না করার প্রতিশ্রুতি দেয়।

উৎস: History.com
২,০৪৩.
রামসার কনভেনশনের পূর্ণ নাম কী?
  1. Convention on Biological Diversity
  2. Convention on International Trade in Endangered Species
  3. Convention on Climate Change
  4. Convention on Wetlands of International Importance especially as Waterfowl Habitat
সঠিক উত্তর:
Convention on Wetlands of International Importance especially as Waterfowl Habitat
উত্তর
সঠিক উত্তর:
Convention on Wetlands of International Importance especially as Waterfowl Habitat
ব্যাখ্যা

রামসার কনভেনশন:
- রামসার কনভেনশনের পূর্ণ নাম: Convention on Wetlands of International Importance especially as Waterfowl Habitat.
- রামসার কনভেনশন হলো জলাভূমি (যেমন, বিল, হ্রদ, নদী, ইত্যাদি) সংরক্ষণের জন্য একটি আন্তর্জাতিক চুক্তি।
- এর উদ্দেশ্য হলো জলাভূমি (wetlands) সংরক্ষণ এবং সারা বিশ্বে এসব এলাকার টেকসই ব্যবহারের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা করা।
- স্বাক্ষর: ২ ফেব্রুয়ারি, ১৯৭১।
- স্বাক্ষরের স্থান: রামসার, ইরান।
- এটি কার্যকর হয় ২১ ডিসেম্বর, ১৯৭৫ সালে।
- বর্তমানে চুক্তিবদ্ধ দেশ: ১৭২টি।

উৎস: Ramsar Convention ওয়েবসাইট।

২,০৪৪.
নব্যপ্রস্তর যুগ সম্পর্কে কোন তথ্যটি সঠিক?
  1. চাকার আবিষ্কৃত হয়
  2. মানুষ স্থায়ী বসতি স্থাপন করে
  3. মানুষ কৃষিকাজ শিখেছিল
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
ব্যাখ্যা
নব্যপ্রস্তর যুগ:
- আদি মানব এক সময় নতুন পাথরের যুগে প্রবেশ করে।
- এ সময় তৈরি পাথরের অস্ত্র অনেক বেশি উন্নত ছিল।
- এ যুগে মানুষ কৃষিকাজ শিখেছিল।
- কৃষি আর পশু পালন ছিল মানুষের প্রধান পেশা।
- এরই পাশাপাশি মাটির রকমারি বাসন-কোসন তৈরি করতে শিখল।
- নব্য প্রস্তরযুগের গুরুত্বপূর্ণ একটি কীর্তি হল চাকার আবিষ্কার।
- কৃত্রিম পদ্ধতিতে আগুন জ্বালানোর কৌশল আয়ত্ত্ব এবং এর ব্যাপক ব্যবহার নব্য প্রস্তর যুগের অর্জন।
- নব্য প্রস্তরযুগের শেষপর্যায়ে এসে সীমিত আকারে তামার ব্যবহার শুরু হয়।
- নতুন পাথরের যুগের মানুষ কাপড় বুনতে পারতো।
- শিকারি জীবনের অবসান হওয়ায় এ যুগের মানুষ স্থায়ী বসতি স্থাপন করে।
- মানুষ স্থায়ী বসবাস গড়ার কারণেই ধীরে ধীরে গ্রামের বিকাশ ঘটলো।
- নতুন পাথরের যুগের সংস্কৃতির প্রধান কেন্দ্র ছিল সিন্ধু নদীর উপত্যকা এবং বেলুচিস্তান।
- দক্ষিণ ভারতে পাওয়া যায় উন্নত ধরনের পাথরের কুঠার।
- এ যুগে মৃতদেহকে কবর দেয়া হতো।
- কবরের উপরে তৈরি করা হতো সমাধি।

উৎস: সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,০৪৫.
দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত দেশ কোনটি?
  1. ক) কেপ ভার্দে
  2. খ) বলিভিয়া
  3. গ) মাদাগাস্কার
  4. ঘ) সাওটমে অ্যান্ড প্রিন্সিপে
সঠিক উত্তর:
খ) বলিভিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) বলিভিয়া
ব্যাখ্যা
দক্ষিণ আমেরিকা (South America):
- দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত একটি দেশ -বলিভিয়া।
- আয়তনে চতুর্থ বৃহত্তম মহাদেশ দক্ষিণ আমেরিকা।
- এ মহাদেশ দেখতে ত্রিকোণোকৃতির ।
- এ মহাদেশের সর্বোচ্চ স্থান আকাঙ্কাগুয়া ।
- দক্ষিণ আমেরিকা মহাদেশ ১৪টি দেশ নিয়ে গঠিত।
– এর মধ্যে আয়তনে বৃহত্তম ব্রাজিল এবং ক্ষুদ্রতম সুরিনাম।
- ফকল্যান্ড দ্বীপ এ মহাদেশে অবস্থিত।
- দক্ষিণ আমেরিকার দীর্ঘতম এবং পৃথিবীর প্রশস্ততম নদী আমাজান।
- এ মহাদেশের অন্তর্গত ইকুয়েডরকে ‘চির বসন্তের দেশ বলা হয়।
- নিরক্ষরেখা দেশটির উপর দিয়ে অতিক্রম করেছে।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।
২,০৪৬.
'Ballon d'Or 2023' কে পেয়েছেন?
  1. করিম বেঞ্জেমা
  2. লিওনেল মেসি
  3. ক্রিস্টিয়ানো রোনালদো
  4. কিলিয়ান এমবাপ্পে
সঠিক উত্তর:
লিওনেল মেসি
উত্তর
সঠিক উত্তর:
লিওনেল মেসি
ব্যাখ্যা
 Ballon d'Or 2023:
- বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: লিওনেল মেসি।
- বর্ষসেরা নারী খেলোয়াড়: আইতানা বনমাতি।
- কোপা শিরোপা: জুড বেলিংহাম।
- লেভ ইয়েশিন ট্রফি (সেরা গোলরক্ষক): এমিলিয়ানো মার্তিনেস।
- গার্ড মুলার ট্রফি(সেরা স্ট্রাইকার): আরলিং হোলান।
- সক্রেটিস অ্যাওয়ার্ড: ভিনিসিউস জুনিয়র।
- বর্ষসেরা পুরুষ ক্লাব: ম্যানচেস্টার সিটি।
- বর্ষসেরা নারী ক্লাব: বার্সেলোনা।

উলেখ্য,
- ফিফা ব্যালন ডি’অর এক ধরনের ফুটবল পদক যা বিশ্ব ফুটবলের প্রধান সংগঠন ফিফা কর্তৃক পরিচালিত হয়। 
- ব্যালন ডি'অর পুরস্কার হলো আগের বছরের সেরা খেলোয়াড়ের জন্য বার্ষিক ফুটবল পুরস্কার।
- আন্তর্জাতিক ফুটবল দলগুলোর কোচ ও অধিনায়কসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রীড়া সাংবাদিকগণ তাদের স্ব-স্ব ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্যতম খেলোয়াড়কে খুঁজে বের করে পুরস্কৃত করেন।
- ফিফা ব্যালন ডি’অর পুরস্কারটি ২০১০ সাল থেকে প্রবর্তিত হয়েছে।

উৎস: i) Goal.com.
         ii) Sporting News.
২,০৪৭.
ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী কে?
  1. নাফতালি বেনেট
  2. বেনঞ্জামিন নেতানিয়াহু
  3. শিমন পেরেজ
  4. ইয়ার লাপিড
সঠিক উত্তর:
নাফতালি বেনেট
উত্তর
সঠিক উত্তর:
নাফতালি বেনেট
ব্যাখ্যা
- ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী হিসেব গত ১৩ জুন ২০২১ দায়িত্বগ্রহণ করেন ইয়ামিনা পার্টির নেতা নাফতালি বেনেট। এর মাধ্যমে লিকুদ পার্টির নেতা বেনঞ্জামিন নেতানিয়াহু‘র ১২ বছরের প্রধানমন্ত্রীত্বের অবসান হয়।
- নাফতালি বেনেট পরবর্তী দু্ই বছর দেশটির ১৩তম প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। দুইবছর পর বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ও ইয়াশ আদিত পার্টির নেতা ইয়ার লাপিড প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
- মনসুর আব্বাস নেতৃত্বাধীন ইসলামিক আরব লিস্ট ইসরাইলের বর্তমান কোয়ালিশন সরকারের অন্যতম শরিক।
(তথ্যসূত্র: আল জাজিরা)
২,০৪৮.
চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবােজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণির?
  1. ক) কিলাে-ক্লাস
  2. খ) মিং-ক্লাস
  3. গ) ডলফিন-ক্লাস
  4. ঘ) শ্যাং-ক্লাস
সঠিক উত্তর:
খ) মিং-ক্লাস
উত্তর
সঠিক উত্তর:
খ) মিং-ক্লাস
ব্যাখ্যা
- বাংলাদেশ ২০১৬ সালে চীনের কাছ থেকে দুটি সাবমেরিন ক্রয় করে।
- ১৪ নভেম্বর ২০১৬ চীনের দালিয়ান প্রদেশের লিয়াওয়ান শিপইয়ার্ডে সাবমেরিন দুটি বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। সাবমেরিন দুটির নামকরণ করা হয় 'নবযাত্রা' এবং ‘জয়যাত্রা'।
- আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, টাইপ ০৩৫ ডুবোজাহাজ (ন্যাটো প্রদত্ত নাম: মিং ক্লাস) এই কনভেনশনাল সাবমেরিন দুইটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন, যার প্রতিটি দৈর্ঘ্যে ৭৬ মিটার এবং প্রস্থে ৭.৬ মিটার।
- আইএসপিআর থেকে আরো জানানো হয়, 'নবযাত্রা' এবং 'জয়যাত্রা' নামের দুটি সাবমেরিন টর্পেডো এবং মাইন দ্বারা সুসজ্জিত, যা শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও সাবমেরিনকে আক্রমণ করতে সক্ষম।

উৎস: ডেইলি স্টার ও বিবিসি বাংলা রিপোর্ট।
২,০৪৯.
নিচের কোন ভাষাটি জাতিসংঘের অফিসিয়াল ভাষা নয়?
  1. আরবি
  2. রুশ
  3. জার্মান
  4. স্প্যানিশ
সঠিক উত্তর:
জার্মান
উত্তর
সঠিক উত্তর:
জার্মান
ব্যাখ্যা

⇒ জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় জার্মান।

জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- জাতিসংঘের অফিসিয়াল ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে
• ইংরেজি,
• চীনা,
• স্প্যানিশ,
• ফরাসি,
• রুশ ও
• আরবি।

- বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।

২,০৫০.
পূর্ব জার্মানির অবলুপ্তি ঘোষণা করা হয় কত সালে?
  1. ১৯৮৫ সালে
  2. ১৯৯০ সালে
  3. ১৯৯৩ সালে
  4. ১৯৯৬ সালে
সঠিক উত্তর:
১৯৯০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯০ সালে
ব্যাখ্যা
জার্মান একত্রীকরণ:
- ১৯৪৯ সালের ৭ অক্টোবর জন্ম পূর্ব জার্মানির।
- আর ১৯৬১ সালের ১৩ আগস্ট বার্লিন দেয়াল তৈরি করে কৃত্রিমভাবে জার্মানিকে বিভক্ত করে রাখা হয়েছিল।
- ১৯৮৯ সালের ৯ নভেম্বর বার্লিন দেয়ালের পতন হয়।
- জার্মান একত্রীকরণের পথ এতে করে ত্বরান্বিত হয়।
- দুই জার্মানির একত্রীকরণের ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯০ সালের ১৬ মে।
- ১৯৯০ সালের ৩ অক্টোবর পূর্ব জার্মানির অবলুপ্তি ঘোষণা করা হয় এবং দুই জার্মানি একত্রিত হয়।
- ২ ডিসেম্বর (১৯৯০) যুক্ত জার্মানির প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
২,০৫১.
মন্ট্রিল প্রটোকল কত সালে প্রথম সংশোধিত হয়?
  1. ১৯৯০ সালে
  2. ১৯৯২ সালে
  3. ১৯৯৪ সালে
  4. ১৯৯৫ সালে
সঠিক উত্তর:
১৯৯০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯০ সালে
ব্যাখ্যা

মন্ট্রিল প্রটোকল:
- Montreal Protocol-এর পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer.
- মন্ট্রিল প্রোটোকল হল ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ (ODS) ব্যবহার এবং উৎপাদন বন্ধ করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি।
- মন্ট্রিল প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।

⇒ চুক্তি গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সালে।
- কার্যকর হয়: ১ জানুয়ারী, ১৯৮৯ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: মন্ট্রিল, কানাডা।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ২০০টি।
- চুক্তি অনুমোদনকারী দেশ: ১৯৮টি।

উল্লেখ্য,
- মন্ট্রিল প্রটোকল (Montreal Protocol)-এর প্রথম সংশোধন: লন্ডন সংশোধনী (London Amendment)।
- অনুষ্ঠিত হয় ২৭-২৯ জুন, ১৯৯০ সালে।
- মূল চুক্তি স্বাক্ষরিত: ১৯৮৭ সালে।
- এতে নতুন ক্ষতিকর পদার্থ (যেমন CFCs, Halons, Carbon tetrachloride) প্রটোকলের আওতায় আনা হয়, উন্নয়নশীল দেশগুলোর জন্য Multilateral Fund গঠন, যাতে তারা প্রযুক্তি ও আর্থিক সহায়তা পেতে পারে ও CFC নিষিদ্ধ করার সময়সীমা আরও কঠোর করা হয়।

উৎস: i) UNEP ওয়েবসাইট।
ii) Ozone Secretariat।

২,০৫২.
মিশরীয়দের নিকট নীলনদের দেবতা কী নামে পরিচিত ছিলো?
  1. ক) অ্যাপোলো
  2. খ) শামাশ
  3. গ) ওসিরিস
  4. ঘ) আমন রে
সঠিক উত্তর:
গ) ওসিরিস
উত্তর
সঠিক উত্তর:
গ) ওসিরিস
ব্যাখ্যা
মিশরীয় সভ্যতায় ধর্মের ব্যাপক প্রভাব বিদ্যমান ছিলো। তবে বিভিন্ন সময়ে তাদের ধর্মীয় বিশ্বাসে পরিবর্তন ও সংস্কার সাধিত হয়েছে। শুরুতে তারা বহু দেবদেবীতে বিশ্বাসী ছিলো। তাদের ‍সূর্য দেবতার নাম ছিলো রে বা আমন রে এবং নীলনদ ও শস্য দেবতার নাম ছিলো ওসিরিস। অন্যদিকে অ্যাপোলো ও শামাশ ছিলো যথাক্রমে গ্রিক ও সুমেরীয়দের সূর্য দেবতা।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং মাধ্যমিক ইতিহাস : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
২,০৫৩.
বর্তমান পোপ লিওর প্রকৃত নাম কী? [মে, ২০২৫]
  1. জিওভান্নি বাতিস্তা কাস্টাগনা
  2. জর্জ মারিও বার্গোগ্লিও
  3. রবার্ট প্রেভোস্ট
  4. সেন্ট পিটার
সঠিক উত্তর:
রবার্ট প্রেভোস্ট
উত্তর
সঠিক উত্তর:
রবার্ট প্রেভোস্ট
ব্যাখ্যা
- বর্তমান পোপ লিওর প্রকৃত নাম রবার্ট প্রেভোস্ট। 
- রবার্ট প্রেভোস্টকে নতুন পোপ নির্বাচিত করেছে ভ্যাটিকান সিটি।
- তিনি পোপ লিও (চতুর্দশ লিও) হিসেবে পরিচিত হবেন।
- এই প্রথম একজন আমেরিকান পোপ নির্বাচিত হলেন।
- ভোটদান প্রক্রিয়া শেষে সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া ওড়ে।
- সাদা ধোঁয়ার মানে হলো নতুন পোপ নির্বাচিত হয়েছেন এবং কার্ডিনালরা পোপ ফ্রান্সিসের উত্তরসূরি বেছে নিয়েছেন।
- নবনির্বাচিত পোপ লিও চতুর্দশ ব্যালকনিতে তার প্রথম ভাষণে জনতার উদ্দেশ্য বলেছেন, "তোমাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক"।
- গত ২১শে এপ্রিল ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়।
- পোপ নির্বাচন প্রক্রিয়াকে কনক্লেভ বলা হয়।

উল্লেখ্য,
- পোপ সপ্তম আরবান (জিওভান্নি বাতিস্তা কাস্টাগনা) সবচেয়ে কম সময় রাজত্বকারী পোপ। 
- পোপ ফ্রান্সিসের নাম ছিল জর্জ মারিও বার্গোগ্লিও।

উৎস: BBC NEWS বাংলা (৮ মে ২০২৫)
২,০৫৪.
হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্ব কী?
  1. লবণ উৎপাদন
  2. একমাত্র নৌপথ যা ইউরোপ থেকে এশিয়া যায়
  3. বিশ্বব্যাপী তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন হয়
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
বিশ্বব্যাপী তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন হয়
উত্তর
সঠিক উত্তর:
বিশ্বব্যাপী তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন হয়
ব্যাখ্যা

হরমুজ প্রণালী:
- পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে হরমুজ প্রণালি।
- এটি আরব উপদ্বীপ থেকে ইরানকে পৃথক করেছে।
- এই চ্যানেলটি ৩৪ কিলোমিটার দীর্ঘ।
- হরমুজ প্রণালীর একদিকে আছে আরব দেশগুলো, অন্য পাশে রয়েছে ইরান।
- এর উত্তর উপকূলে ইরান এবং দক্ষিণ উপকূলে ওমান। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরান মূলত ওমানের সাথে ভাগ করে নেয়।

⇒ বৈশ্বিক তেল–বাণিজ্যের অপরিহরণীয় পথ হচ্ছে হরমুজ প্রণালি। 
- ইরানের উপকূলঘেঁষা এই চ্যানেলের মাধ্যমে জ্বালানি তেলসমৃদ্ধ পারস্য উপসাগর ও আরব সাগর সংযুক্ত হয়েছে। শুধু ইরানই নয়, পারস্য উপসাগরের তীরবর্তী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ইরানের জ্বালানি তেল রপ্তানির প্রায় পুরোটাই নির্ভর করে এ পথের ওপর।
- যুক্তরাষ্ট্রভিত্তিক এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) এক প্রতিবেদন অনুসারে, এ পথ দিয়ে প্রতিদিন গড়ে ২ কোটি ১০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল অর্থাৎ তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন হয় পরিবাহিত হয় যা বৈশ্বিক বাণিজ্যের যা প্রায় ২১ শতাংশ।
- হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেল এবং তেল পণ্য পরিবহন করা হয়, যা বিশ্বব্যাপী তেল চালানের প্রায় এক-পঞ্চমাংশ।
- আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) বলছে, হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত জ্বালানি তেলের প্রায় ৭০ শতাংশেরই ভোক্তা দক্ষিণ এশিয়া। এর মধ্যে রয়েছে চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, পাকিস্তান, ফিলিপাইন। এ ছাড়া বাংলাদেশ ও শ্রীলঙ্কাও সরাসরি মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে।

উল্লেখ্য,
- ১৯৮০-১৯৮৮ সালের ইরান-ইরাক সংঘাতের সময় উভয় দেশই পারস্য উপসাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে।
- এই পর্বটি ‘ট্যাংকার যুদ্ধ’ নামে পরিচিত। 

উৎস: i) Britannica.
ii) Al Jazeera.

২,০৫৫.
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের মধ্যে সর্বশেষ কোন দেশে ইউরো মুদ্রা চালু হয়েছে?
  1. ক) ফিনল্যান্ড
  2. খ) স্লোভাকিয়া
  3. গ) স্লোভেনিয়া
  4. ঘ) ক্রোয়েশিয়া
সঠিক উত্তর:
ঘ) ক্রোয়েশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্রোয়েশিয়া
ব্যাখ্যা
• ১ জানুয়ারি, ১৯৯৯ সালে প্রথম ইউরো মুদ্রা চালু হয় যা ২০০২ সালে ১ জানুয়ারি থেকে একক অফিশিয়াল মুদ্রা হিসেবে কার্যকর হয়।
• ইউরোপীয় ইউনিয়নভুক্ত মোট দেশের সংখ্যা ২৭ টি।
• এদের মধ্যে এখন পর্যন্ত ২০ টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
• ১ জানুয়ারি সর্বশেষ দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে ক্রোয়েশিয়া। 

দেশগুলো হল:
- অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি, ফিনল্যান্ড ও ক্রোয়েশিয়া।

অন্যদিকে,
• এছাড়া ইইউ সদস্য নয় এমন অ্যান্ডোরা, সানম্যারিনো, ভ্যাটিকান সিটি, মোনাকো, মন্টিনিগ্রো ও কসোভোতে ইউরো মুদ্রা চালু আছে।
• ইইউভুক্ত ডেনমার্ক ইউরো মুদ্রা গ্রহণ করবে না।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার ফ্রেব্রুয়ারি, ২০২২ এবং ইইউ ওয়েবসাইট।
২,০৫৬.
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ECOSOC) সদস্য দেশ কয়টি? 
  1. ১৮ টি
  2. ২৭ টি
  3. ৫৪ টি
  4. ১৯৩ টি 
সঠিক উত্তর:
৫৪ টি
উত্তর
সঠিক উত্তর:
৫৪ টি
ব্যাখ্যা

অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC) :
• জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের নাম - ECOSOC যা জাতিসংঘের মূল অঙ্গ সংস্থার অন্তর্ভূক্ত।
• জাতিসংঘ সনদ অনুসারে ১৯৪৫ সালে ECOSOC গঠিত হয়। 
• ECOSOC কাউন্সিলের সদস্য: ৫৪টি দেশ।
• গঠনের সময় এই সদস্য সংখ্যা ছিল ১৮টি। ১৯৬৫ সালে সদস্য সংখ্যা বাড়িয়ে করা হয় ২৭, আর ১৯৭৩ সালে তা আরো বাড়িয়ে করা হয় ৫৪। 
• সদস্য দেশগুলো তিন বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়ে থাকে। 
• ECOSOC-এর আঞ্চলিক কমিশন - ৫টি। 
• সংখ্যাগরিষ্ঠ ভোটে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সিদ্ধান্ত গৃহীত হয়।
• ECOSOC-এর বর্তমান প্রেসিডেন্ট ⎯ বব রুই (কানাডা)। [জুলাই, ২০২৪]

• মূল কাজ ও ক্ষমতা: 
- আন্তর্জাতিক অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সমীক্ষা ও প্রতি বছর এই সমীক্ষা রির্পোট পেশের ব্যবস্থা করা;
- মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার বিকাশ লাভের জন্য সুপারিশ করা;
- এর অন্তর্ভুক্ত বিষয়ের উপর আন্তর্জাতিক সম্মেলন ডাকা ও সাধারণ পরিষদে পেশ করার জন্য খসড়া নীতিমালা তৈরি করা;
- জাতিসংঘের সাথে বিশেষ প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক স্থাপন করা এবং সাধারণ পরিষদের দ্বারা অনুমোদিত হয়ে জাতিসংঘের সদস্যদের জন্য এবং অনুরোধ করা হলে বিশেষজ্ঞ প্রতিষ্ঠানগুলোর জন্য কাজ করা;
- পরিষদ যেসব বিষয় নিয়ে কাজ করে সেসব বিষয় নিয়ে বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে মত বিনিময় করা।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট এবং রাজনৈতিক সংগঠন, এসএসএইচএল প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২,০৫৭.
ডয়েচল্যান্ডের বর্তমান নাম কী?
  1. সুইজাল্যান্ড
  2. জার্মানি
  3. অস্ট্রিয়া
  4. নেদারল্যান্ড
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা

• ডয়েচল্যান্ড:
- ডয়েচল্যান্ড এর বর্তমান নাম জার্মানি।
- ডয়েচল্যান্ড হলো জার্মানি  এর  জার্মান ভাষায় বুঝায়।
- এই শব্দটি জার্মান ভাষার Deutsch থেকে এসেছে।
- ১৯৪৯ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত জার্মানি দুই ভাগে বিভক্ত ছিল।
- পূর্ব জার্মান সোভিয়েত ইউনিয়ন এর প্রভাবাধীন এবং পশ্চিম জার্মান  পশ্চিমা দেশগুলোর প্রভাবাধীন।
- ১৯৯০ সালের ৩ অক্টোবর দুই জার্মান একত্রিত হয়।

এছাড়াও, 
- নেদারল্যান্ড এর পূর্ব নাম- হল্যান্ড।
- জাপানের পূর্ব নাম - নিপ্পন।
- জিম্বাবুয়ের পূর্ব নাম- দক্ষিণ রোডেশিয়া।

উৎস: Britannica.

২,০৫৮.
যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কে? [জুন, ২০২৫]
  1. ফ্রেডরিখ মার্জ
  2. কিয়ের স্টারমার
  3. মার্ক কার্নি
  4. ওলাফ শলৎজ
সঠিক উত্তর:
কিয়ের স্টারমার
উত্তর
সঠিক উত্তর:
কিয়ের স্টারমার
ব্যাখ্যা
যুক্তরাজ্য:
- ‘ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড’’-এর সংক্ষিপ্ত রূপ যুক্তরাজ্য বা ইউকে।
- এটি একটি স্বাধীন রাষ্ট্র।
- এই রাষ্ট্রটি গঠিত হয়েছে চারটি পৃথক দেশের সমন্বয়ে: ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড।
- সরকার ব্যবস্থা: সাংবিধানিক রাজতন্ত্র।
- সংবিধান: অলিখিত।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী।
- রাষ্ট্র প্রধান: রানি বা রাজা।
- বর্তমান প্রধানমন্ত্রী: কিয়ের স্টারমার (লেবার পার্টি)।
- বর্তমান রাষ্ট্রপ্রধান: রাজা তৃতীয় চার্লস।
- যুক্তরাজ্যের পার্লামেন্ট দ্বিকক্ষবিশিষ্ট (হাউস অফ কমন্স ও হাউস অফ লর্ডস)।

অন্যদিকে,
- কানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
- জার্মানির বর্তমান চ্যান্সেলর কনজারভেটিভ নেতা ফ্রেডরিখ মার্জ।

উৎস: Britannica.
২,০৫৯.
কমনওয়েলথভুক্ত কোন দেশটি ব্রিটেনের রাজা বা রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে?
  1. ক) অস্ট্রেলিয়া
  2. খ) অস্ট্রিয়া
  3. গ) মালদ্বীপ
  4. ঘ) সাইপ্রাস
সঠিক উত্তর:
ক) অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
- কমনওয়েলথভুক্ত দেশ অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান হলেন ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ।
- ব্রিটেনের দ্বিতীয় এলিজাবেথ হচ্ছেন বিশ্বের ১৬টি সার্বভৌম রাষ্ট্রের বর্তমান রানী ও রাষ্ট্রপ্রধান।
- রাষ্ট্রসমূহ হচ্ছে : যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি, নিউজিল্যান্ড, জ্যামাইকা, বার্বাডোস, বাহামাস, গ্রানাডা, সলোমন দ্বীপপুঞ্জ, টুভালু, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন, বেলিজ, অ্যান্টিগুয়া ও বারমুডা এবং সেন্ট কিটস ও নেভিস।  

তথ্যসূত্র- ব্রিটানিকা।
২,০৬০.
যুক্তরাষ্ট্রের কোন শহরে ‘বাংলাদেশ হাউজ’ অবস্থিত?
  1. ক) ওয়াশিংটন ডিসি
  2. খ) মেরিল্যান্ড
  3. গ) নিউইয়র্ক
  4. ঘ) শিকাগো
সঠিক উত্তর:
খ) মেরিল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) মেরিল্যান্ড
ব্যাখ্যা
২৯ সেপ্টেম্বর, ২০২১ সালে, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে নবনির্মিত ‘বাংলাদেশ হাউজ’ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উৎস: ডেইলি ষ্টার। 
২,০৬১.
নিচের কোন সংস্থা পর্যটকদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক কোড চালু করেছে?
  1. UNWTO
  2. WMO
  3. WFP
  4. IUCN
সঠিক উত্তর:
UNWTO
উত্তর
সঠিক উত্তর:
UNWTO
ব্যাখ্যা
UNWTO:
- জাতিসংঘের পর্যটন সংস্থা UNWTO.
- UNWTO এর পূর্ণরূপ - United Nations World Tourism Organization.
- পর্যটকদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক কোড চালু করেছে UNWTO.
- বিশ্ব পর্যটন দিবস পালিত হয়- ২৭ সেপ্টেম্বর।
- UNWTO আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৬ সালে।
- এর সদর দপ্তর মাদ্রিদ, স্পেন।
- জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে - ২০০৩ সালে।
- বর্তমান সদস্য - ১৬০ টি। (এপ্রিল, ২০২৫)

উল্লেখ্য,
- বিশ্ব আবহাওয়া সংস্থা জাতিসংঘের বিশেষায়িত একটি সংস্থা WMO.
- বিশ্ব খাদ্য কর্মসূচী বা World Food Programme.
- বিশ্ব জীববৈচিত্র্য সংরক্ষণবাদী সংস্থা IUCN.

তথ্যসূত্র - UNWTO অফিসিয়াল ওয়েবসাইট।
২,০৬২.
দক্ষিণ সুদানের রাজধানীর নাম কি?
  1. মালাকান
  2. জুবা
  3. দরফুর
  4. খার্তুম
সঠিক উত্তর:
জুবা
উত্তর
সঠিক উত্তর:
জুবা
ব্যাখ্যা

দক্ষিণ সুদান:
- আনুষ্ঠানিকভাবে দক্ষিণ সুদান প্রজাতন্ত্র।
- উগান্ডা উত্তর-পূর্ব আফ্রিকার একটি দেশ।
- আয়তন: ২৪৮,৭৭৫ বর্গ মাইল (৬৪৪,৩২৯ বর্গ কিমি)।
- রাজধানী: জুবা।
- ভাষা: ইংরেজি (অফিসিয়াল কাজের ভাষা), আদিবাসী ভাষা, আরবি।
- ধর্ম: খ্রিস্টধর্ম, ঐতিহ্যগত বিশ্বাস, ইসলাম।
- মুদ্রা: দক্ষিণ সুদান পাউন্ড।

উৎস: Britannica.com

২,০৬৩.
আমাজন বনভূমির অধিকাংশ কোন দেশে অবস্থিত?
  1. বলিভিয়া
  2. কলম্বিয়া
  3. ইকুয়েডর
  4. ব্রাজিল
সঠিক উত্তর:
ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ব্রাজিল
ব্যাখ্যা
আমাজন বনভূমি:
- বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট আমাজন বনভূমি।
- এই বনভূমি দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।
- আমাজন প্রায় ২,১২৩,৫৬২ বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত।
- ইওসিন যুগে এই বনের বিকাশ ঘটেছিল।
- আমাজন বনের ভিতর দিয়ে প্রবাহিত নদীটিও আমাজন নদী হিসেবে পরিচিত।

⇒ আমাজন রেইনফরেস্ট ৯টি দেশে বিস্তৃত।
- দেশগুলো হলো: ব্রাজিল, ইকুয়েডর, ভেনেজুয়েলা, সুরিনাম, পেরু, কলম্বিয়া, বলিভিয়া, গায়ানা এবং ফ্রেঞ্চ গায়ানা।
- আমাজন বনের ৬৪ শতাংশ অঞ্চল শুধুমাত্র ব্রাজিলেই অবস্থিত।

উল্লেখ্য,
- পৃথিবীর মোট অক্সিজেনের ২০ শতাংশ উৎপাদিত হয় আমাজন বনে।
- এই কারনে একে পৃথিবীর ফুসফুস বলা হয়।

উৎস: World Atlas.
২,০৬৪.
AIIB-এ কোন দেশের অংশীদারিত্বের পরিমাণ সবচেয়ে বেশি? [ডিসেম্বর, ২০২৫]
  1. চীন
  2. রাশিয়া
  3. ভারত
  4. জাপান
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা

AIIB:
- এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (Asian Infrastructure Investment Bank - AIIB) একটি আন্তর্জাতিক উন্নয়ন ব্যাংক।
- এর মূল উদ্দেশ্য হল এশিয়া এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলির অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সহায়তা প্রদান করা।
- চীন AIIB-এর প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করে।
- AIIB মূলত চীনের 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' (BRI) এর সাথে সম্পর্কিত এবং বিশ্বের অন্যান্য দেশকে চীনের সাথে অর্থনৈতিক সহযোগিতায় যুক্ত করার সুযোগ প্রদান করে।
- এটি বিশ্বব্যাংক বা এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর মতো অন্যান্য আন্তর্জাতিক ব্যাংকগুলির সাথে।
- প্রতিষ্ঠিত হয়: ১৬ জানুয়ারি, ২০১৬।
- সদর দপ্তর: বেইজিং, চীন।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৫৭টি।
- বর্তমান সদস্য দেশ: ১১০টি।

উল্লেখ্য,
- AIIB-এর সর্ববৃহৎ শেয়ারহোল্ডার চীন।
- চীনের অর্থায়নের পরিমাণ ২৯,৭৮০ মিলিয়ন মার্কিন ডলার যা প্রায় ৩০.৬৮৭৭%।

উৎস: AIIB ওয়েবসাইট। 

২,০৬৫.
নিচের কোনটি ভারতের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা?
  1. ক) CIA
  2. খ) RAW
  3. গ) M16
  4. ঘ) গডস আর্মি
সঠিক উত্তর:
খ) RAW
উত্তর
সঠিক উত্তর:
খ) RAW
ব্যাখ্যা
RAW:
- ভারতের জাতীয় নিরাপত্তা সংস্থা- RAW
- এর পূর্ণরুপ- Research and Analysis Wing (RAW)
- এটি প্রতিষ্ঠা লাভ করে-১৯৬৮ সালে।
- RAW প্রতিষ্ঠার পূর্বে Intelligence Bureau ভারতের অভ্যন্তরীন এবং বাহ্যিক উভয় ক্ষেত্রে তৎপরতা চালাতো।
- প্রতিষ্ঠাকালিন পরিচালক ছিলেন - রামেশ্বর নাথ কাও

 
২,০৬৬.
সাংবিধানিকভাবে কত সালে যুক্তরাষ্ট্রে দাস প্রথা বিলুপ্ত হয়?
  1. ক) ১৮৬২
  2. খ) ১৮৬৩
  3. গ) ১৮৬৫
  4. ঘ) ১৮৬৬
সঠিক উত্তর:
গ) ১৮৬৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮৬৫
ব্যাখ্যা
- ১৮৬২ সালের ২২ সেপ্টেম্বর ১৬তম মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন দাসপ্রথা বিলুপ্তির ঘোষণা দেন।
- এ লক্ষে ১ জানুয়ারি ১৮৬৩ তিনি Emancipation Proclamation এ স্বাক্ষর করেন।
- পরবর্তীতে সংবিধানের ১৩তম সংশোধনী কার্যকরের মাধ্যমে ১৮৬৫ সালের ১৮ ডিসেম্বর সাংবিধানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে দাস প্রথা নিষিদ্ধ হয়।
(তথ্যসূত্রঃ হিস্টোরি ডটকম)
২,০৬৭.
২০২৫ সালে সংঘটিত ইরান ও ইসরায়েলের যুদ্ধের স্থায়িত্বকাল -
  1. ৮ দিন
  2. ৯ দিন
  3. ১১ দিন
  4. ১২ দিন
সঠিক উত্তর:
১২ দিন
উত্তর
সঠিক উত্তর:
১২ দিন
ব্যাখ্যা
ইরান ও ইসরায়েল-এর মধ্যে যুদ্ধ':
- ইরান ও ইসরায়েল এর মধ্যে যুদ্ধ শুরু হয় ১৩ জুন ২০২৫ তারিখে এবং যুদ্ধবিরতি হয় ২৪ জুন, ২০২৫ তারিখে।
- এই যুদ্ধের স্থায়িত্বকাল ছিল ১২ দিন।

⇒ ১৩ জুন ইরানে আকস্মিক ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। এরপর পাল্টা প্রতিশোধ নিতে ইরানও ইসরায়েলের ওপর হামলা শুরু করে। এতে দেশ দুইটির মধ্যে যুদ্ধ শুরু হয়।
- এর মাঝে যুক্তরাষ্ট্র গত ২১ জুন ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।
- সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানান, ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
- ২৪ জুন এই যুদ্ধ শেষ হয়।
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে ‘১২ দিনের যুদ্ধ’ বলেছেন।

উৎস: i) CSIS ওয়েবসাইট।
ii) The Economic Times.
২,০৬৮.
রাসায়নিক অস্ত্র নির্মূলের জন্য OPCW কত সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে?
  1. ২০১১ সালে
  2. ২০১২ সালে
  3. ২০১৩ সালে
  4. ২০১৪ সালে
সঠিক উত্তর:
২০১৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০১৩ সালে
ব্যাখ্যা
রাসায়নিক অস্ত্র কনভেনশন (CWC):
- পূর্ণ নাম: Chemical Weapons Convention
- গৃহীত হয়: ১৩ জানুয়ারি, ১৯৯৩
- কার্যকর হয়: ২৯ এপ্রিল, ১৯৯৭
- উদ্দেশ্য: রাসায়নিক অস্ত্র উৎপাদন, ব্যবহার, মজুতকরণ এবং স্থানান্তর সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা এবং ধ্বংস নিশ্চিত করা।
- আন্তর্জাতিক তদারকি নিশ্চিত করতে "অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অফ কেমিক্যাল উইপনস" (OPCW) প্রতিষ্ঠিত হয়।
- ১৯৩টি দেশ এই কনভেনশনের অন্তর্ভুক্ত।
- সন্ত্রাসী গোষ্ঠীর কাছে রাসায়নিক অস্ত্র পৌঁছানো রোধে বিশেষ গুরুত্বারোপ।
- রাসায়নিক অস্ত্র ব্যবহার মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচিত।
- OPCW ২০১৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে রাসায়নিক অস্ত্র নির্মূলের জন্য।

উৎস: i) OPCW অফিসিয়াল ওয়েবসাইট
ii) United Nations Archives
২,০৬৯.
২০২৩ সালে ৩০তম APEC শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  2. ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
  3. সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
  4. মিশিগান, যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

APEC:

- APEC এর পূর্ণরূপ: Asia-Pacific Economic Cooperation.
- এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক জোট।
-  প্রতিষ্ঠিত হয়: ৬ নভেম্বর, ১৯৮৯ সালে অস্ট্রেলিয়ার ক্যানবেরায়।
- সদর দপ্তর: সিঙ্গাপুর।
- সদস্য সংখ্যা: ২১টি।

উল্লেখ্য,
- ২০২৩ সালে ৩০তম APEC শীর্ষ সম্মেলন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে ১১ নভেম্বর, ২০২৩ - ১৭ নভেম্বর, ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়।

উৎস: APEC ওয়েবসাইট।
২,০৭০.
আইসিসি-২০২৪ এর বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় কে?
  1. অর্শদীপ সিং
  2. কামিন্দু মেন্ডিস
  3. গেরহার্ড ইরাসমুস
  4. রিচার্ড ইলিংওয়ার্থ
সঠিক উত্তর:
কামিন্দু মেন্ডিস
উত্তর
সঠিক উত্তর:
কামিন্দু মেন্ডিস
ব্যাখ্যা
বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়:
- ২০২৪ সালের আইসিসির বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন কামিন্দু মেন্ডিস।
- কামিন্দু মেন্ডিস শ্রীলঙ্কার হয়ে বছরজুড়ে পারফর্ম করেছেন।
- তিন সংস্করণ মিলিয়ে ৫০–এর বেশি গড়ে তুলেছেন ১৪৫১ রান।
- ২০২৪ সালে ৯ টেস্টে ১০৪৯ রান করার পথে প্রথম ক্রিকেটার হিসেবে টানা ৮ টেস্টে অন্তত ৫০ রান করার রেকর্ড গড়েন তিনি। 
- গত ৭৫ বছরের মধ্যে সবচেয়ে কম ম্যাচে হাজার রানের মাইলফলক ছুয়েছেন তিনি।

তথ্যসূত্র- আইসিসি ওয়েবসাইট।
২,০৭১.
নিচের কোন দেশের সাথে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক নাই?
  1. ক) বাহরাইন
  2. খ) জর্ডান
  3. গ) ইয়েমেন
  4. ঘ) মিশর
সঠিক উত্তর:
গ) ইয়েমেন
উত্তর
সঠিক উত্তর:
গ) ইয়েমেন
ব্যাখ্যা
ইসরাইলের সাথে প্রথম আরব দেশ হিসেবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে মিশর, দ্বিতীয় আরব দেশ জর্ডান, তৃতীয় আরব দেশ আরব আমিরাত এবং চতুর্থ আরব দেশ হিসেবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে বাহরাইন।
ইয়েমেনের সাথে ইসরাইলের কোন কূটনৈতিক সম্পর্ক নাই।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার এবং বিবিসি নিউজ।
২,০৭২.
Shanghai Cooperation Organisation (SCO)-এর সদস্য দেশ কয়টি? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ৬টি 
  2. ৮টি 
  3. ১০টি 
  4. ১১টি 
সঠিক উত্তর:
১০টি 
উত্তর
সঠিক উত্তর:
১০টি 
ব্যাখ্যা

Shanghai Cooperation Organisation (SCO):
- সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) হলো একটি ইউরেশীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংস্থা।
- এর মূল লক্ষ্য আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা, এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা।
- গঠিত হয়: ১৫ জুন, ২০০১ সাল।
- সদরদপ্তর: বেইজিং, চীন।
- প্রতিষ্ঠিত সদস্য দেশ: ৬টি (চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান)।
- বর্তমান সদস্য দেশ: ১০টি (রাশিয়া, চীন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান, বেলারুশ)।
- সর্বশেষ সদস্য: বেলারুশ।
- বর্তমান মহাসচিব: Nurlan Yermekbayev।
- ২টি পর্যবেক্ষক রাষ্ট্র: আফগানিস্তান, মঙ্গোলিয়া।

উলেখ্য,
- ২০২৫ সালের Shanghai Cooperation Organisation (SCO)-এর ২৫তম শীর্ষ সম্মেলন চীনের তিয়ানজিন শহরে ৩১ আগস্ট -১ সেপ্টেম্বর, ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
- এটি SCO-এর ইতিহাসে সবচেয়ে বড় সম্মেলন ছিল। 
- সম্মেলনে সভাপতিত্ব করেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং।

উৎস: Shanghai Cooperation Organisation ওয়েবসাইট।

২,০৭৩.
ডেভিস প্রণালী কোন দুটি স্থলকে পৃথক করেছে?
  1. আয়ারল্যান্ড ও ব্রিটেন
  2. গ্রিনল্যান্ড ও কানাডা
  3. নরওয়ে ও সুইডেন
  4. যুক্তরাষ্ট্র ও গ্রিনল্যান্ড
সঠিক উত্তর:
গ্রিনল্যান্ড ও কানাডা
উত্তর
সঠিক উত্তর:
গ্রিনল্যান্ড ও কানাডা
ব্যাখ্যা

• ডেভিস প্রণালী:
- ডেভিস প্রণালী গ্রিনল্যান্ড ও কানাডাকে পৃথক করেছে।
- এটি উত্তর আটলান্টিক মহাসাগরের উপসাগর, দক্ষিণ-পূর্ব ব্যাফিন দ্বীপ (কানাডা) এবং দক্ষিণ-পশ্চিম গ্রিনল্যান্ডের মধ্যে অবস্থিত।
- প্রণালীটি ল্যাব্রাডর সাগর (দক্ষিণ) থেকে ব্যাফিন উপসাগর (উত্তর) এর গভীরতাকে আলাদা করে।
- উত্তর-পশ্চিম গিরিপথের একটি অংশ গঠন করে, যা কানাডিয়ান আর্কটিক দ্বীপপুঞ্জের মধ্য দিয়ে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে।
- এটি উত্তর থেকে দক্ষিণে প্রায় ৪০০ মাইল (৬৫০ কিমি) এবং ২০০ থেকে ৪০০ মাইল প্রশস্ত।

উৎস: ব্রিটানিকা।

২,০৭৪.
কোন সংস্থা 'বিশ্ব উন্নয়ন প্রতিবেদন' প্রকাশ করে?
  1. UNTSO
  2. World Bank
  3. UNDP
  4. WTO
সঠিক উত্তর:
World Bank
উত্তর
সঠিক উত্তর:
World Bank
ব্যাখ্যা
World Bank:
- বিশ্বব্যাংক গঠনের সিদ্ধান্ত হয় ১৯৪৪ সালের ৪ জুলাই।
- যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ২৯টি দেশ ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষর করে।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বিশ্বব্যাংক এর উদ্দেশ্য মধ্য আয়ের দেশ গুলোকে ঋণ প্রদান ও উপদেষ্টা হিসেবে কাজ করে।
- বিশ্বব্যাংকের প্রথম ঋণ গ্রহীতা দেশ ফ্রান্স।
- বিশ্বব্যাংক 'World Development Report' (বিশ্ব উন্নয়ন প্রতিবেদন) প্রকাশ করে।
- বিশ্বব্যাংক প্রতি বছর মাথাপিছু আয়ের ভিত্তিতে বিশ্বের প্রতিটি দেশের একটি তুলনামূলক প্রতিবেদনসহ বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে। 
- এটি ১৯৭৮ সাল থেকে বার্ষিক প্রকাশিত হয়।

উৎস: World Bank ওয়েবসাইট।
২,০৭৫.
প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল কবে?
  1. ২৮ জুলাই, ১৯১৪
  2. ১১ নভেম্বর ১৯১৪
  3. ২৮ জুলাই ১৯১৮
  4. ১১ নভেম্বর, ১৯১৮
সঠিক উত্তর:
১১ নভেম্বর, ১৯১৮
উত্তর
সঠিক উত্তর:
১১ নভেম্বর, ১৯১৮
ব্যাখ্যা
প্রথম বিশ্বযুদ্ধ: 

• প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল ১৯১৪-১৯১৮ সাল।
• যুদ্ধ শুরু হয়: ২৮ জুলাই, ১৯১৪ সালে।
• শেষ হয়: ১১ নভেম্বর, ১৯১৮ সালে।
• যুদ্ধের ফলাফল: মিত্র শক্তির বিজয়।
• চার বছরের যুদ্ধে প্রায় ১ কোটি ৬০ লক্ষ মানুষের প্রাণহানি ঘটে।
• অক্ষশক্তিতে ছিল জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, অটোমান সাম্রাজ্য ও বুলগেরিয়া।
• মিত্রশক্তিতে ছিল সার্বিয়া, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান প্রভৃতি দেশ।

• প্রথম বিশ্বযুদ্ধের সময়কালীন বিভিন্ন দেশের রাষ্ট্র/সরকার প্রধান:
- জার্মান চ্যান্সেলর: থিওবাল্ড ভন বেথমান হলওয়েগ, জর্জ মিখাইল, জর্জ ভন হার্টলিং, ফ্রেডেরিখ অ্যাবেট
- জার্মান কাইজার: দ্বিতীয় উইলিয়ম
- ব্রিটিশ প্রধানমন্ত্রী: জর্জ লয়েড
- মার্কিন প্রেসিডেন্ট: উড্রো উইলসন
- রাশিয়ার জার: দ্বিতীয় নিকোলাস
- জাপানের সম্রাট: যুসোহিতো
- ইতালির প্রধানমন্ত্রী: ভিট্টোরিও অরল্যান্ডো
- অটোমান সুলতান: ষষ্ঠ মেহমুদ।

তথ্যসূত্র: হিস্টোরি ডটকম ও  Live Mcq লেকচার।
২,০৭৬.
গোলান মালভূমিতে সিরিয়া-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি রেখা কী নামে পরিচিত?
  1. পার্পল লাইন
  2. গ্রিন লাইন
  3. ব্লু লাইন
  4. সিগফ্রিড লাইন
সঠিক উত্তর:
পার্পল লাইন
উত্তর
সঠিক উত্তর:
পার্পল লাইন
ব্যাখ্যা
গোলান মালভূমি:
- গোলান হলো সিরিয়ার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত প্রায় ১৮০০ বর্গকিলোমিটার (প্রায় ১০০০ বর্গমাইল) আয়তনের এক পাথুরে মালভূমি।
- এর উত্তরে লেবানন এবং দক্ষিণে জর্ডান অবস্থিত।
- গোলান মালভূমি নিয়ে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে বিরোধ রয়েছে।
- গোলান মালভূমিতে সিরিয়া-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি রেখা ‘পার্পল লাইন' নামে পরিচিত।

উল্লেখ্য,
- গোলান মালভূমি ১৯৬৭ সাল পর্যন্ত সিরিয়ার একটি অংশ ছিল।
- ১৯৬৭ সালের তৃতীয় আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল গোলান মালভূমির দুই-তৃতীয়াংশ দখল করে নেয়।
- ১৯৭৩ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের (যা ইয়োম কাপুর নামেও পরিচিত) সিরিয়া গোলানের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।
- ১৯৭৪ সালে দুই দেশই অস্ত্রবিরতিতে সই করে।
- ১৯৮১ সালে ইসরায়েলি সরকার ঘোষণা করে যে গোলান মালভূমি এলাকাটি ইসরায়েলের একটি অংশ।

⇒ এই এলাকায় ইসরায়েলের সার্বভৌমত্বে কখনও আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি।
- তবে মার্কিন নীতি ভঙ্গ করে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দখলদারিত্বে স্বীকৃতি দেন।

অন্যদিকে -
- সিগফ্রিড লাইন ফ্রান্স ও জার্মানির মধ্যে নিরুপিত সীমারেখা।
- ব্লু লাইন ইসরাইল এবং লেবাননের মধ্যকার সীমারেখা।
- গ্রিন লাইন ইসরাইল ও তার পার্শ্ববর্তী দেশ (ইজিপ্ট, জর্ডান, লেবানন এবং সিরিয়া) এর মধ্যে অবস্থিত সীমারেখা।

উৎস: Britannica.
২,০৭৭.
IAEA এর পূর্ণরূপ নিচের কোনটি?
  1. International Atomic Energy Agency
  2. International Atomic Eternal Agency
  3. Internal Astronomical Energy Agency
  4. International Atomic Energy Association
সঠিক উত্তর:
International Atomic Energy Agency
উত্তর
সঠিক উত্তর:
International Atomic Energy Agency
ব্যাখ্যা
IAEA:
- IAEA এর পূর্ণরূপ International Atomic Energy Agency বা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা।
- IAEA ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- IAEA এর সদর দপ্তর ভিয়েনায় অবস্থিত।
- এর মোট সদস্য সংখ্যা বর্তমানে ১৭৮ টি। (জুলাই, ২০২৪)
- বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।
- বর্তমান মহাপরিচালক হলেন আর্জেন্টিনার রাফায়েল মারিয়ানো গ্রসি।
- IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করে।

তথ্যসূত্র - IAEA ওয়েবসাইট।
২,০৭৮.
‘অপারেশন শার্প সোর্ড'- কী?
  1. ক) তিব্বতকে ঘিরে চীনের সামরিক মহড়া
  2. খ) তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়া
  3. গ) পাকিস্তানকে ঘিরে চীনের সামরিক মহড়া
  4. ঘ) ভারতকে ঘিরে চীনের সামরিক মহড়া
সঠিক উত্তর:
খ) তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়া
উত্তর
সঠিক উত্তর:
খ) তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়া
ব্যাখ্যা
অপারেশন শার্প সোর্ড:
- চীনের সামরিক বাহিনী তাইওয়ানকে ঘিরে ফেলার এক মহড়া শুরু করে।
- বেইজিং এই মহড়াকে তাইওয়ানের সরকারের প্রতি এক কড়া হুঁশিয়ারি বলে বর্ণনা করেছে। 
- চীন তাইওয়ানকে তাদের দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক দেশ বলে গণ্য করে।
- তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন যুক্তরাষ্ট্রে এক সফর শেষে দেশে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই চীন এই সামরিক মহড়া শুরু করে।
- ৪২টি চীনা সামরিক বিমান এবং আটটি যুদ্ধ জাহাজ তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে।
- এই মধ্যরেখাকে চীন এবং তাইওয়ানের মাঝখানে অঘোষিত সীমারেখা বলে ধরা হয়।
- সামরিক মহড়ায় দূর-পাল্লার রকেট, নৌবাহিনীর ডেস্ট্রয়ার, ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ, বিমান বাহিনীর যুদ্ধ জাহাজ, বোমারু বিমানসহ অনেক অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহার করা হয়।

উৎস: বিবিসি, ৮ এপ্রিল, ২০২৩।
২,০৭৯.
'ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস' কোন দেশের সামরিক বাহিনী?
  1. ইসরায়েল
  2. লেবানন
  3. সিরিয়া
  4. ইরান
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস:
- ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (The Islamic Revolutionary Guard Corps (IRGC) ইরানের প্রধান সামরিক বাহিনী।

⇒  ইসলামিক রেভল্যুশনারি গার্ডস ইরানের সশস্ত্র বাহিনীর একটি শক্তিশালী শাখা, যার রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক প্রভাব দেশটির ভেতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- গার্ডস বাহিনী বিশেষত ইরানের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উল্লেখ্য,
- ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কমান্ডার-ইন-চিফ জেনারেল হোসেইন সালামি ইসরাইলের চালানো বিমান হামলায় নিহত হয়েছেন।
- হোসেইন সালামি ২০১৯ সাল থেকে বিপ্লবী গার্ডস বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং ইরানের পরমাণু ও সামরিক কৌশল নির্ধারণে ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি।
- তার নেতৃত্বেই ইরান আঞ্চলিক প্রভাব বিস্তারে একাধিক সামরিক কার্যক্রম চালিয়ে এসেছে, বিশেষত ইরাক, সিরিয়া ও লেবাননে।

উৎস: i) Council on Foreign Relations ওয়েবসাইট।
ii) Britannica.
২,০৮০.
অসলো চুক্তি কোন দুটি দেশের মধ্যকার অনুষ্ঠিত হয়?
  1. ইসরায়েল ও ইরান
  2. সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল
  3. ইসরায়েল ও লেবানন
  4. ইসরায়েল ও ফিলিস্তিন
সঠিক উত্তর:
ইসরায়েল ও ফিলিস্তিন
উত্তর
সঠিক উত্তর:
ইসরায়েল ও ফিলিস্তিন
ব্যাখ্যা

• অসলো চুক্তি:
- শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৩ সালের ১৩ সেপ্টেম্বর একটি চুক্তিতে পৌঁছায় ইসরায়েল ও ফিলিস্তিন।
- এটি অসলো চুক্তি নামে পরিচিত।
- এর মধ্যস্থতা করে যুক্তরাষ্ট্র।
- হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মধ্যস্থতায় ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত ও ইসরায়েলি প্রধানমন্ত্রী আইজাক রবিনের মধ্যে অসলো চুক্তি সই হয়।
- নরওয়ের রাজধানী অসলোতে শুরু হওয়া আলোচনার পথ ধরে ফিলিস্তিন মুক্তি সংস্থার (পিএলও) প্রধান ইয়াসির আরাফাত ফিলিস্তিনিদের পক্ষ হয়ে ওই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন।
- চুক্তিটি নিয়ে সবচেয়ে বেশি হতাশ গাজা উপত্যকার মানুষ।

উৎস: ব্রিটানিকা।

২,০৮১.
বর্তমানে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (UNHCR) হিসেবে কে দায়িত্ব পালন করছেন? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. মিশেল বাচেলেট
  2. ইউসুফ সিদ্দিক
  3. ফিলিপ্পো গ্রান্ডি
  4. ভলকার টার্ক
সঠিক উত্তর:
ফিলিপ্পো গ্রান্ডি
উত্তর
সঠিক উত্তর:
ফিলিপ্পো গ্রান্ডি
ব্যাখ্যা

• বর্তমানে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (UNHCR) হিসেবে দায়িত্ব পালন করছেন- ফিলিপ্পো গ্রান্ডি।

• ফিলিপ্পো গ্রান্ডি:
- ফিলিপ্পো গ্রান্ডি জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
- তিনি ১ জানুয়ারি ২০১৬ তারিখে এই পদে নিযুক্ত হন এবং পরবর্তীতে তার মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে।
- তিনি একজন ইতালীয় কূটনীতিক। 

• UNHCR:
- UNHCR-এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees বা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
- UNHCR শরণার্থী, আশ্রয় প্রার্থীদের এবং বিভিন্ন ধরনের বাস্তুচ্যুত মানুষের অধিকার রক্ষা ও তাদের সহায়তা প্রদানে কাজ করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে UNHCR গঠিত হয়।
- এর মূল লক্ষ্য হলো যুদ্ধ, সংঘাত, অত্যাচার, এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের নিরাপত্তা এবং সহায়তা নিশ্চিত করা।
- প্রতিষ্ঠাকাল: ১৪ ডিসেম্বর, ১৯৫০।
- সদরদপ্তর: জেনেভা, সুইজাল্যান্ড।
- কার্যক্রম: বিশ্বের ১৩৫টি দেশে।

উৎস: UNHCR ওয়েবসাইট।

২,০৮২.
২৩তম বিশ্বকাপ ফুটবল ২০২৬-এ মোট কয়টি দল অংশগ্রহণ করবে?
  1. ৩২টি
  2. ৩৬টি
  3. ৪৪টি
  4. ৪৮টি
সঠিক উত্তর:
৪৮টি
উত্তর
সঠিক উত্তর:
৪৮টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ফুটবল বিশ্বকাপ ২০২৬:

- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

উৎস: FIFA ওয়েবসাইট।
২,০৮৩.
আইরিন খান কোন আন্তর্জাতিক সংস্থার মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন?
  1. ক) হিউম্যান রাইটস্‌ ওয়াচ
  2. খ) রেডক্রস
  3. গ) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
  4. ঘ) কেয়ার ইন্টারন্যাশনাল
সঠিক উত্তর:
গ) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
উত্তর
সঠিক উত্তর:
গ) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
ব্যাখ্যা
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (Amnesty International)
লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকার সংস্থা হিসাবে পরিচিত। পিটার বেনেনসন ১৯৬১ সালে যুক্তরাজ্যের বিখ্যাত দৈনিক ‘The Observer’ এ ‘Appeal for Amnesty’ কলামে বেশ কয়েকটি আর্টিকেল লিখেন যার ফল স্বরূপ এই সংগঠনের জন্ম হয়।

এক নজরে অ্যামনেস্টি ইন্টারন্যশনাল 
- প্রতিষ্ঠাকাল - ২৮ মে, ১৯৬১ সাল
- প্রতিষ্ঠার স্থান ও সদরদপ্তর - লন্ডন, যুক্তরাজ্য
- স্লোগান/Motto - BETTER TO LIGHT A CANDLE THAN CURSE THE DARKNESS
- প্রতিষ্ঠাতা - পিটার বেনেনসন ও ফিলিপ জেমস
- বর্তমান প্রধান (মহাসচিব) - ড. অ্যাগনেস ক্যালামার্ড (ফ্রান্স) (মার্চ, ২০২১  - বর্তমান)
▪ A worldwide organization for the protection of the rights of prisoners of conscience ক্ষেত্রে অবদানের জন্য ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
▪ ১৯৭৮ সালে জাতিসংঘের মানবাধিকার পুরস্কার লাভ করে।
▪ প্রথম নারী, প্রথম এশীয়, প্রথম বাংলাদেশি ও প্রথম মুসলমান মহাসচিব - আইরিন খান।

তথ্যসূত্র: অ্যামনেস্টি ইন্টারন্যশনাল ওয়েবসাইট। 
২,০৮৪.
২০২৫ সালের বুকার পুরস্কার লাভ করেন কে?
  1. ডেভিড সা–লাই
  2. মিশেল এইচ ডেভোরেট
  3. জন ক্লার্ক
  4. লাজলো ক্রাজনাহরকাই
সঠিক উত্তর:
ডেভিড সা–লাই
উত্তর
সঠিক উত্তর:
ডেভিড সা–লাই
ব্যাখ্যা

• বুকার পুরস্কার (Booker Prize) - একটি সাহিত্য পুরস্কার।
- এটি যুক্তরাজ্য থেকে প্রদান করা হয়। 
- পুরস্কারটির পূর্বনাম ছিল - Booker–McConnell Prize ও Man Booker Prize।
- ১৯৬৮ সাল থেকে পুরস্কারটি শুধু ব্রিটিশ লেখকদের প্রদান করা হত। 
- পরবর্তীতে তা কমনওয়েলথ দেশ সমূহের ইংরেজি ভাষার লেখক এবং ২০১৪ সাল থেকে বিশ্বব্যাপী ইংরেজি ভাষার লেখকদের প্রদান করা হয়ে আসছে।

⇒ হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সা–লাই তাঁর 'ফ্লেশ' উপন্যাসের জন্য এ বছর বুকার পুরস্কার জিতেছেন।
- উপন্যাসটিতে একজন হাঙ্গেরীয় অভিবাসীর অর্থ উপার্জন এবং হারানোর বেদনাদায়ক গল্প তুলে ধরা হয়েছে।

 উৎস: বুকার ‍পুরস্কার ওয়েবসাইট।

২,০৮৫.
D-8 এর বর্তমান মহাসচিব -
  1. ক) Mirjana Spoljaric Egger
  2. খ) Isiaka Abdulqadir Imam
  3. গ) Alvaro Lario
  4. ঘ) Gilbert F. Houngbo
সঠিক উত্তর:
খ) Isiaka Abdulqadir Imam
উত্তর
সঠিক উত্তর:
খ) Isiaka Abdulqadir Imam
ব্যাখ্যা
• D-8 এর বর্তমান মহাসচিব Isiaka Abdulqadir Imam / ইসিয়াকা আবদুল কাদির ইমাম (নাইজেরিয়া)। ১ জানুয়ারি, ২০২২সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
•ILO এর বর্তমান ও ১১তম মহাপরিচালক Gilbert F. Houngbo/গিলবার্ট এফ হাউংবো (টোগো)। ১ অক্টোবর, ২০২২ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
•জাতিসংঘের কৃষি উন্নয়ন বিষয়ক তহবিল বা IFAD এর বর্তমান প্রেসিডেন্ট Alvaro Lario/আলভারো লারিও (স্পেন)। ১ অক্টোবর, ২০২২ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন ৪ বছরের জন্য।
•IFRC/ICRC এর বর্তমান প্রেসিডেন্ট Mirjana Spoljaric Egger (সুইজারল্যান্ড)। প্রথম নারী প্রেসিডেন্ট এবং ১ অক্টোবর, ২০২২ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

উৎস:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২ এবং সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
২,০৮৬.
২০২০ অর্থবছরে IDA থেকে ঋণ প্রাপ্তিতে দ্বিতীয় শীর্ষ দেশ কোনটি?
  1. ক) পাকিস্তান
  2. খ) ইথিওপিয়া
  3. গ) নাইজেরিয়া
  4. ঘ) বাংলাদেশ
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশ
ব্যাখ্যা
- ২০২০ অর্থবছরে IDA এর মোট ঋণপ্রদানের প্রতিশ্রুতি ছিলো ৩০.৪৮ বিলিয়ন ডলার।
ঋণপ্রাপ্তিতে শীর্ষ দেশসমূহ হলো:
- প্রথম : নাইজেরিয়া (২.৫৭ বি. মা. ডলার)
- দ্বিতীয় : বাংলাদেশ (২.২৬ বি. মা. ডলার)
- তৃতীয় : গণপ্রজাতান্ত্রিক কঙ্গো (১.৬৪ বি. মা. ডলার)
- চতুর্থ : পাকিস্তান (১.৪৭ বি. মা. ডলার)
- পঞ্চম : ইথিওপিয়া (১.০৪ বি. মা. ডলার)।
(তথ্যসূত্রঃ IDA ওয়েবসাইট)
২,০৮৭.
কোন সংস্থাটি আর্থিক দ্বন্দ্ব সমাধানে কাজ করে?
  1. ক) IFC
  2. খ) MIGA
  3. গ) IDA
  4. ঘ) ICSID
সঠিক উত্তর:
ঘ) ICSID
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ICSID
ব্যাখ্যা

- বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গসংস্থা পাঁচটি।
- এগুলো হলোঃ IBRD, IDA, IFC, ICSID, MIGA।
- সবগুলো সংস্থার সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র (ICSID) প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে।
- এটি সরকার ও বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে পুঁজি বিনিয়োগজনিত বিরোধ সালিশির মাধ্যমে মীমাংসা করে।
- আর্থিক দ্বন্দ্ব সমাধানে কাজ করে থাকে।
- সংস্থাটির বর্তমান সদস্য ১৫৫টি।
• MIGA এর প্রধান কাজঃ বিনিয়োগে গ্যারান্টি প্রদান করা এবং পুনর্বাসনে ঋণ দেওয়া।
- এর সদস্য দেশ ১৮২টি।
উৎসঃ বিশ্বব্যাংকের ওয়েবসাইট।

২,০৮৮.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন কে?
  1. নেভিল চেম্বারলেইন
  2. ক্লিমেন্ট অ্যাটলি
  3. উইনস্টন চার্চিল
  4. অ্যান্থনি ইডেন
সঠিক উত্তর:
উইনস্টন চার্চিল
উত্তর
সঠিক উত্তর:
উইনস্টন চার্চিল
ব্যাখ্যা

দ্বিতীয় বিশ্বযুদ্ধ:
- ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিল,
• জার্মানি,
• জাপান,
• ইতালি।

- মিত্রশক্তির অন্তর্ভুক্ত ছিল,
• ব্রিটেন,
• ফ্রান্স,
• যুক্তরাষ্ট্র,
• সোভিয়েত ইউনিয়ন,
• চীন,
• পোল্যান্ড,
• নেদারল্যান্ডস প্রভৃতি দেশ।

- ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সরাসরি যোগদান করে।
- ৭ মে ১৯৪৫ জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্পণ করে।
- ২ সেপ্টেম্বর ১৯৪৫ জাপান কর্তৃক আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের দুটি ব্যবহার হয়েছিল।
- তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়ার নেতা বা প্রেসিডেন্ট ছিলেন জোসেফ স্ট্যালিন।
- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও হ্যারি এস. ট্রুম্যান।

তথ্যসূত্র - হিস্টোরি ও ব্রিটানিকা কম।

২,০৮৯.
Bangladesh has recorded its highest ever single-month export earnings in ___, 2021.
  1. ক) September
  2. খ) October
  3. গ) August
  4. ঘ) July
সঠিক উত্তর:
খ) October
উত্তর
সঠিক উত্তর:
খ) October
ব্যাখ্যা
The October earnings were 13.7% higher than the amount earned in September.
Bangladesh has recorded its highest ever single-month export earnings amounting to $4.72 billion in October, thanks to a strong rebound in demand for apparels in western countries ahead of festival season and supply disruptions from key competitors that faced fresh waves of pandemic.
The export receipts surpassed the $3.46 billion target set for the month, registering a whopping 60.37% year-on-year growth, according to provisional data of the Export Promotion Bureau (EPB) released on Tuesday.
 
Apparel shipment grew by 53.27% to $3.56 billion year-on-year in October, raising the total export earnings to $15.74 billion in the first four months of this fiscal year.

Source: The Business Standard
২,০৯০.
রাজা রামমোহন রায় কোন জেলায় জন্ম গ্রহন করেন?
  1. ক) হুগলী
  2. খ) বর্ধমান
  3. গ) পুরুলিয়া
  4. ঘ) গোহাটি
সঠিক উত্তর:
ক) হুগলী
উত্তর
সঠিক উত্তর:
ক) হুগলী
ব্যাখ্যা
রাজা রামমোহন:

- ১৭৭৪ খ্রিস্টাব্দে হুগলী জেলার রাধানগর গ্রামে রাজা রামমোহন রায় জন্ম গ্রহন করেন।
- তিনি সুফি মতবাদে বিশেষভাবে প্রভাবিত ছিলেন।
- তিনি বেদান্তসূত্র বেদান্তসারসহ উপনিষদের অনুবাদ প্রকাশ করেন।
- তাঁর অন্যান্য রচনার মধ্যে আছে ‘তুহফাত-উল-মোয়াহিদ্দীন' (একেশ্বরবাদ সৌরভ) ‘মানাজারাতুল আদিয়ান' (বিভিন্ন ধর্মের উপর আলোচনা)।
- তিনি ‘সম্বাদ কৌমুদী’, ‘মিরাত-উল-আখবার' ও ‘ব্রাহ্মনিকাল ম্যাগাজিন' নামে তিনটি পত্রিকার প্রকাশকও ছিলেন।
- তিনি হিন্দু সমাজের সতীদাহ, বাল্যবিবাহ, কৌলিন্য প্রথা, মূর্তিপূজা ও অন্যান্য কুসংস্কার দূর করে আদি একেশ্বরবাদের ভিত্তিতে হিন্দুধর্ম পুনঃপ্রতিষ্ঠা করতে সচেষ্ট হন।
- হিন্দুধর্মের সংস্কার তথা নিজ ধর্মীয় মতবাদ প্রচারের উদ্দেশ্যে ‘আত্মীয় সভা' নামে একটি সমিতি গঠন করেন।
- ১৮৩৩ খ্রিস্টাব্দে এই মহাপুরুষ, ভারতীয় নবজাগরণের স্রষ্টা, রাজা রামমোহন রায়ের মৃত্যু হয়

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা,এসএসসি প্রোগ্রাম,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,০৯১.
ফিদেল কাস্ত্রো কোন দেশের বিপ্লবী নেতা ছিলেন?
  1. মেক্সিকো
  2. কিউবা
  3. ভেনিজুয়েলা
  4. চিলি
সঠিক উত্তর:
কিউবা
উত্তর
সঠিক উত্তর:
কিউবা
ব্যাখ্যা
ফিদেল কাস্ত্রো:

- তিনি ১৩ আগস্ট ১৯২৬ সালে কিউবায় জন্মগ্রহন করেন।
- তিনি কিউবার রাজনৈতিক নেতা যিনি তার দেশকে প্রথম কমিউনিস্ট রাষ্ট্রে রূপান্তর করেছিলেন।
- ক্যাস্ট্রো লাতিন আমেরিকায় কমিউনিস্ট বিপ্লবের প্রতীক হয়ে ওঠেন।
- ফিদেল কাস্ত্রো কিউবার দেশের বিপ্লবী নেতা ছিলেন।
- তিনি ১৯৭৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত ছিলেন।
- ফেব্রুয়ারি ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির পদ ত্যাগ করেন।
- তিনি ২৫ নভেম্বর ২০১৬ সালে মৃত্যু বরণ করেন।

তথ্যসূত্র - Britannica.com
২,০৯২.
কাইজার দ্বিতীয় উইলিয়াম কে ছিলেন?
  1. ফ্রান্সের সম্রাট
  2. ইংল্যান্ডের সম্রাট
  3. রাশিয়ার সম্রাট
  4. জার্মানির সম্রাট
সঠিক উত্তর:
জার্মানির সম্রাট
উত্তর
সঠিক উত্তর:
জার্মানির সম্রাট
ব্যাখ্যা
কাইজার দ্বিতীয় উইলিয়াম (William II, king of Prussia and the last German emperor):
- প্রুশিয়ার রাজা এবং জার্মানির শেষ সম্রাট ছিলেন। 
- তিনি ৩০ বছর ধরে জার্মান সাম্রাজ্য শাসন করেন, তবে শেষ পর্যন্ত সিংহাসনচ্যুত হন।

বিশ্বযুদ্ধের ভূমিকা:
- ১৯১৪ সালে যুদ্ধের পূর্বাভাস পেয়ে, তিনি রাশিয়ার জার নিকোলাসকে চিঠি লেখেন। 
- ইংল্যান্ডের রাজাকেও শান্তির আহ্বান জানান।
- যখন তার চিঠিগুলো উপেক্ষা করা হয়, তিনি অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যকে সার্বিয়ার বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যেতে উত্সাহিত করেন।
- এর ফলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, যেখানে জার্মানি ফ্রান্স এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
- যুদ্ধে জার্মানির ভূমিকা নির্ধারণে তিনি নিজেকে সরিয়ে রেখে সিদ্ধান্ত গ্রহণের ভার তার জেনারেলদের হাতে তুলে দেন।

সিংহাসনচ্যুতি:
- ১৯১৮ সালে, জার্মান চ্যান্সেলর ঘোষণা করেন যে সম্রাট এবং তার উত্তরাধিকারীরা সিংহাসন ত্যাগ করেছেন।
- কাইজার দ্বিতীয় উইলিয়াম নির্বাসনে যেতে বাধ্য হন।

মৃত্যু:
- ১৯১৮ সালের শরৎকালে নেদারল্যান্ডসের ডোরনে নির্বাসিত হন। 
- সেখানে নির্বাসিত অবস্থায় ১৯৪১ সালে তার মৃত্যু হয়।

উৎস: উইলিয়াম II-এর জীবন এবং প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস, Britannica.
২,০৯৩.
হাজার হ্রদের দেশ-
  1. অস্ট্রেলিয়া
  2. থাইল্যান্ড
  3. মিশর
  4. ফিনল্যান্ড
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
ব্যাখ্যা
- হাজার হ্রদের দেশ: ফিনল্যান্ড।

পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগলিক উপনাম:

- নিশীথ সূর্যের দেশ: নরওয়ে।
- সূর্যোদয়ের দেশ: জাপান।
- নিষিদ্ধ দেশ: তিব্বত।
- সাদা হাতির দেশ: থাইল্যান্ড।
- সোনালী প্যাগোডার দেশ: মিয়ানমার।
- হাজার হ্রদের দেশ: ফিনল্যান্ড।
- নীল নদের দেশ: মিশর।
- ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া।
- মার্বেলের দেশ: ইতালি।
- পঞ্চম ড্রাগনের দেশ: তাইওয়ান।
- পিরামিডের দেশ: মিশর।

উৎস: Britannica.com.
২,০৯৪.
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান ক্ষমতা নেই কোন দেশের? 
  1. যুক্তরাষ্ট্র
  2. জার্মানি
  3. চীন
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা

-  জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান ক্ষমতা নেই জার্মানি।

জাতিসংঘ:

- জাতিসংঘের ছয়টি মূল অঙ্গসংস্থার মধ্যে নিরাপত্তা পরিষদ অন্যতম ও সর্বাধিক প্রভাবশালী।
- এই পরিষদের প্রধান দায়িত্ব হলো বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা করা।
- নিরাপত্তা পরিষদে মোট ১৫টি সদস্যরাষ্ট্র রয়েছে,
- এর মধ্যে পাঁচটি স্থায়ী ও দশটি অস্থায়ী সদস্য।
- পাঁচটি স্থায়ী সদস্য হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন।
- ভেটো শব্দের অর্থ "আমি ইহা মানি না"- অর্থাৎ, এই ক্ষমতার মাধ্যমে একটি প্রস্তাব আটকে দেওয়া যায়।
- নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব গৃহীত হতে হলে পাঁচটি স্থায়ী সদস্যসহ মোট ৯টি সদস্যের সম্মতি প্রয়োজন হয়।
- কিন্তু যদি যেকোনো একটি স্থায়ী সদস্য ভেটো প্রয়োগ করে, তাহলে প্রস্তাবটি বাতিল হয়ে যায়।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।

২,০৯৫.
বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের নাম কী? (ফেব্রুয়ারি, ২০২৬)
  1. ট্রেসি অ্যান জ্যাকবসন
  2. পিটার হাস
  3. মেগান বোল্ডিন
  4. ব্রেন্ট ক্রিস্টেনসন
সঠিক উত্তর:
ব্রেন্ট ক্রিস্টেনসন
উত্তর
সঠিক উত্তর:
ব্রেন্ট ক্রিস্টেনসন
ব্যাখ্যা

→ বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের নাম ব্রেন্ট ক্রিস্টেনসন।

ব্রেন্ট ক্রিস্টেনসন:
- বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূতের নাম ব্রেন্ট ক্রিস্টেনসন।
- ১৯ ডিসেম্বর, ২০২৫ সালে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট।
- ব্রেন্ট ক্রিস্টেনসেনের পুরো নাম ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
- ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
- ঢাকায় মার্কিন দূতাবাসে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
- ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তথ্যসূত্র - বণিক বার্তা ও বাংলা ট্রিবিউন।

২,০৯৬.
জাতিসংঘ নারী উন্নয়ন তহবিল এর সদর দপ্তর কোথায়?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) প্যারিস
  3. গ) লন্ডন
  4. ঘ) জেনেভা
সঠিক উত্তর:
ক) নিউইয়র্ক
উত্তর
সঠিক উত্তর:
ক) নিউইয়র্ক
ব্যাখ্যা
• UNIFEM :  জাতিসংঘ নারী উন্নয়ন তহবিল (The United Nations Development Fund for Women ).
• প্রতিষ্ঠাকাল: ১৯৭৬
• প্রধান কার্যালয়: নিউইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র।

• তাছাড়া  নিউইয়র্ক অবস্থিত কিছু সদর দপ্তর হলো - UN, UNICEF, UNDP, UNFPA, UNIFEM

• অবস্থানের ভিত্তিতে গুরুত্বপূর্ণ কয়েকটি সংস্থার সদর দপ্তর :

• জেনেভা- WLO, WTO, WHO, WMO, WIPO, ILO, ITU, ITC, UNCTAD, UNITAR, UNHCR
• ওয়াশিংটন ডিসি- IDA, IMF, IFC, IBRD, ICSID, MIGA, OAS
• ভিয়েনা- UNIDO, UNODC, IAEA, CTBTO
• হেগ- ICJ, OPCW

তথ্যসূত্র:  UNIFEM ওয়েবসাইট  ও Encyclopedia Britannica ।
২,০৯৭.
Global Environmental Facility-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
  2. জেনেভা, সুইজারল্যান্ড
  3. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  4. রোম, ইতালি
সঠিক উত্তর:
ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
Global Environmental Facility:
- Global Environmental Facility (GEF) হলো একটি বহুপাক্ষিক পরিবেশগত তহবিল।
- এটি জীববৈচিত্র্য, জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক জল, ভূমির অবক্ষয়, ক্রমাগত জৈব দূষণকারী (POPs), পারদ, টেকসই বন ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা, এবং সম্পর্কিত প্রকল্পগুলির জন্য অনুদান এবং মিশ্রিত অর্থ প্রদান করে।
- তহবিলটি ১টি অ্যাসেম্বলি, কাউন্সিল, সেক্রেটারিয়েট, ১৮টি সংস্থা, ১টি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উপদেষ্টা প্যানেল নিয়ে গঠিত।
- জিইএফ বিভিন্ন পরিবেশগত সম্মেলনগুলির জন্য একটি আর্থিক ব্যবস্থা হিসাবে কাজ করে।
- GEF অ্যাসেম্বলি সদস্য দেশ: ১৮৬টি  নিয়ে গঠিত।
- এর সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র

উৎস: Global Environment Facility ওয়েবসাইট।
২,০৯৮.
ফিফার বর্তমান সদস্য সংখ্যা কতটি?
  1. ২১০টি
  2. ২১১টি
  3. ২১২টি
  4. ২১৩টি
সঠিক উত্তর:
২১১টি
উত্তর
সঠিক উত্তর:
২১১টি
ব্যাখ্যা
• FIFA:
- FIFA এর পূর্ণরূপ- Federation of International Football Association.
- প্রতিষ্ঠা লাভ করে - ২১ মে, ১৯০৪ সালে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ - ৭টি।
- ফিফার বর্তমান সদস্য - ২১১টি।
- বর্তমান প্রেসিডেন্ট - জিয়ান্নি ইনফান্তিনো।
- ফিফার উদ্যোগে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় - ১৯৩০ সালে।
- বাংলাদেশ ১৯৭৬ সালে ফিফার সদস্যপদ লাভ করে।

উৎস: ফিফা ওয়েবসাইট। [লিঙ্ক]
২,০৯৯.
সার্কভুক্ত কোন দেশে সমুদ্র বন্দর নেই?
  1. ভুটান
  2. নেপাল
  3. আফগানিস্তান
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
সমুদ্র বন্দরহীন দেশ:
- যেসব দেশের সাথে সমুদ্র সীমা নেই সেসব দেশকে স্থল বেষ্টিত দেশ (Landlocked country) বলে।

এশিয়ার কয়েকটি স্থল বেষ্টিত দেশ হচ্ছে:
- আফগানিস্তান,
- আর্মেনিয়া,
- আজারবাইজান,
- ভুটান,
- তুর্কমেনিস্তান,
- কাজাখস্তান,
- কিরগিজস্তান,
- লাওস,
- মঙ্গোলিয়া,
- নেপাল,
- তাজিকিস্তান এবং
- উজবেকিস্তান।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।
২,১০০.
জাতিসংঘের কার্যকরী দাপ্তরিক ভাষা কোন দুটি?
  1. ইংরেজি ও চীনা
  2. ইংরেজি ও রুশ
  3. ইংরেজি ও স্প্যানিশ
  4. ইংরেজি ও ফ্রেঞ্চ
সঠিক উত্তর:
ইংরেজি ও ফ্রেঞ্চ
উত্তর
সঠিক উত্তর:
ইংরেজি ও ফ্রেঞ্চ
ব্যাখ্যা
• জাতিসংঘ:
- বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ ১৯৩ টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশ ১৫ টি (স্থায়ী ৫ টি এবং অস্থায়ী ১০ টি)।
- সর্বশেষ সদস্য - দক্ষিণ সুদান।
- সদর দপ্তর - নিউইর্য়ক, যুক্তরাষ্ট্র।
- অফিসিয়াল ভাষা - ৬ টি (ইংরেজি, ফরাসি, রুশ, স্প্যানিশ, চীনা, আরবি)।
- কার্যকরী দাপ্তরিক ভাষা - ইংরেজি ও ফ্রেঞ্চ।

তথ্যসূত্র: জাতিসংঘের ওয়েবসাইট।