বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিষয়াবলি

মোট প্রশ্ন২৭,৩৪৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক বিষয়াবলি

PrepBank · পাতা ১৫ / ২৭২ · ১,৪০১১,৫০০ / ২৭,৩৪৭

১,৪০১.
'World Trade Organisation' এর সর্বশেষ সদস্য দেশ - 
  1. নেপাল
  2. কাজাখস্তান
  3. সিরিয়া
  4. আফগানিস্তান
সঠিক উত্তর:
আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তান
ব্যাখ্যা
WTO (World Trade Organization)
• প্রতিষ্ঠা: ১ জানুয়ারি ১৯৯৫
• সদস্য সংখ্যা: ১৬৪ টি (সর্বশেষ যোগদান - আফগানিস্তান)
• বাংলাদেশের যোগদান: ১ জানুয়ারি ১৯৯৫
• সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
• পূর্ববর্তী নাম: GATT (General Agreement on Tariffs and Trade)

অন্যদিকে,
• General Agreement on Tariffs and Trade (GATT) প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে এবং কার্যকর হয় ১৯৪৮ সালে।

উৎস: WTO ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
১,৪০২.
গ্রিন হাউস ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে?
  1. বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে
  2. খরা দেখা দিবে
  3. ক্রমশ উত্তাপ বেড়ে যাবে
  4. নিম্নভূমি ডুবে যাবে
সঠিক উত্তর:
নিম্নভূমি ডুবে যাবে
উত্তর
সঠিক উত্তর:
নিম্নভূমি ডুবে যাবে
ব্যাখ্যা
- ওজোন স্তরে ক্ষত সৃষ্টি হলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পেয়ে কৃষি ও পরিবেশের ওপর যে বিরুপ প্রভাব ফেলে একেই গ্রিন হাউজ প্রভাব (Green House Effect) বলা হয়।
- গ্রিন হাউস ইফেক্টের ফলে বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্চে।
- ফলে মেরু অঞ্চলের বরফ ক্রমে গলে যাচ্ছে।
- এর ফলে বাংলাদেশ সহ পৃথিবীর নিম্নভূমি ক্রমশ নিমজ্জিত হবে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
১,৪০৩.
পঞ্চম এলডিসি (Least developed country) সম্মেলন অনুষ্ঠিত হয়-
  1. ক) ইয়েমেন
  2. খ) চীন
  3. গ) কাতার
  4. ঘ) ইরান
সঠিক উত্তর:
গ) কাতার
উত্তর
সঠিক উত্তর:
গ) কাতার
ব্যাখ্যা
- পঞ্চম এলডিসি (Least developed country) সম্মেলন অনুষ্ঠিত হয়  ৫-৯ মার্চ, ২০২৩ কাতারের রাজধানী দোহায়।
- ১৯৭১ সালে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়। 
- বাংলাদেশ ১৯৭৫ সালে এই তালিকায় অন্তর্ভুক্ত হয়। 
- বাংলাদেশ এলডিসি থেকে বের হবে ২৪ নভেম্বর, ২০২৬ সালে।
- বাংলাদেশ ইউরোপী ইউনিয়নের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে  ২০২৯ সাল পর্যন্ত 
- বর্তমানে ৪৬ টি স্বল্পোন্নত দেশ আছে। 
- এ পর্যন্ত মালদ্বীপ, বতসোয়ানা, ইকুয়েটোরিয়াল গিনি, সামোয়া ও কেইপ ভার্দে এই পাঁচ দেশ এলডিসি থেকে বের।
- বাংলাদেশের সাথে নেপাল ও লাওস এলডিসি মুক্ত হবে। 
- সর্বশেষ এলডিসি যুক্ত দেশ দক্ষিণ সুদান।

উৎসঃ বিবিসি নিউজ।
১,৪০৪.
পৃথিবীকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশে ভাগ করেন কোন সভ্যতা?
  1. রোম সভ্যতা
  2. অ্যাসেরীয় সভ্যতা
  3. সিন্ধু সভ্যতা
  4. ক্যালডীয় সভ্যতা
সঠিক উত্তর:
অ্যাসেরীয় সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
অ্যাসেরীয় সভ্যতা
ব্যাখ্যা

অ্যাসেরীয় সভ্যতা:
- বিজ্ঞান ও জ্যোতিশাস্ত্রে অ্যাশেরীয়রা অতুলনীয় অবদান রাখেন যা বর্তমান সময়েও কাজে লাগে।
- তারা সর্বপ্রথম পৃথিবীকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশে ভাগ করেন।
- জ্ঞান-বিজ্ঞানের প্রসারের জন্য তারা মেসোপটেমিয়ায় সর্বপ্রথম লাইব্রেরি স্থাপন করেন যা বর্তমানে ইরাকের 'নিনেভাহ' তে অবস্থিত।
- এটি পৃথিবীর প্রাচীনতম লাইব্রেরী হিসাবে পরিচিত যা মিশরের আলেক্সান্দ্রিয়া লাইব্রেরী থেকেও কয়েকশ বছরের পুরনো।
- অ্যাসেরীয়রা প্রথম লোহার তৈরি তলোয়ার, বর্শা, ধনুক ইত্যাদি অস্ত্র হিসাবে ব্যবহার করতো।

উৎস: ব্রিটানিকা ও ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৪০৫.
পিস স্ট্যাচু কোথায় অবস্থিত?
  1. সিউল
  2. হিরোশিমা
  3. নাগাসাকি
  4. টোকিও
সঠিক উত্তর:
নাগাসাকি
উত্তর
সঠিক উত্তর:
নাগাসাকি
ব্যাখ্যা
পিস স্ট্যাচু: 
- পিস স্ট্যাচু জাপানের নাগাসাকি শহরের পিস পার্কে অবস্থিত। 
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষদিকে ৯ আগস্ট ১৯৪৫ সালে ঘটে যাওয়া পারমাণবিক বোমা হামলার এক স্মরণীয় প্রতীক।
- এই ভাস্কর্য শুধু অতীতের ভয়াবহতা স্মরণ করায় না, এটি শান্তির প্রতি আমাদের অঙ্গীকারকেও তুলে ধরে।
- উন্মোচন: ৯ আগস্ট, ১৯৫৫ সাল। 
- উচ্চতা: ৯.৭ মিটার। 
- প্রতি বছর ৯ আগস্ট ভাস্কর্যের সামনে আয়োজন হয় নাগাসাকি শান্তি অনুষ্ঠান।
- ভাস্কর্য থেকে ৫০০ মিটার দূরে অবস্থিত Hypocenter Monument-এর নিচে একটি কালো ভল্টে সংরক্ষিত আছে বোমায় নিহতদের ও পরবর্তীতে মারা যাওয়া ব্যক্তিদের নাম।
- ভাস্কর্যের পাশে ঝুলে থাকে হাজার হাজার রঙিন কাগজের সারস পাখি (Origami cranes), যা জাপানসহ বিশ্বের নানা প্রান্ত থেকে পাঠানো হয় শান্তির প্রার্থনায়।
- ভাস্কর্যটি তৈরি করেছেন জাপানি শিল্পী সেইবো কিতামুরা। এর প্রতিটি অঙ্গভঙ্গির রয়েছে আলাদা বার্তা:
- ডান হাত ওপরের দিকে তুলা: পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা দেখায়
- বাম হাত পাশে বাড়ানো: চিরন্তন শান্তির প্রতীক। 
- বন্ধ চোখ ও শান্ত মুখ: শহিদদের আত্মার জন্য প্রার্থনা। 
- ডান পা ভাঁজ করা: ধ্যান বা ধ্যানমগ্নতা। 
- বাম পা মাটিতে রাখা: শান্তি প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করার প্রস্তুতি। 

উৎস: Japan National Tourism Organization
১,৪০৬.
Nuclear Non-proliferation Treaty (NPT) অনুসারে, আণবিক অস্ত্র উৎপাদক রাষ্ট্রের সংখ্যা -
  1. ৪টি
  2. ৬টি
  3. ৫টি
  4. ৭টি
সঠিক উত্তর:
৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫টি
ব্যাখ্যা
Nuclear Non-proliferation Treaty (NPT) অনুযায়ী আণবিক অস্ত্র উৎপাদক রাষ্ট্রের সংখ্যা ৫টি:
- চীন 
- ফ্রান্স 
- রাশিয়া 
- যুক্তরাজ্য 
- যুক্তরাষ্ট্র 
 
চুক্তিটি এই রাষ্ট্রগুলোর আণবিক অস্ত্রাগারকে স্বীকৃতি দিলেও NPT এর 6 অনুচ্ছেদের অধীনে চিরস্থায়ীভাবে এই জাতীয় অস্ত্র তৈরি এবং বজায় রাখতে রাষ্ট্রগুলো অনুমতিপ্রাপ্ত নয়।

উৎস: www.armscontrol.org
১,৪০৭.
কোনটি পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি হিসেবে পরিচিত?
  1. PTA
  2. CTBT
  3. PTB
  4. NPT
সঠিক উত্তর:
NPT
উত্তর
সঠিক উত্তর:
NPT
ব্যাখ্যা

'NPT' চুক্তি:
- NPT-এর পূর্ণরূপ: Nuclear Non- Proliferation Treaty.
- এটি হলো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১ জুলাই, ১৯৬৮।
- কার্যকর হয়: ৫ই মার্চ, ১৯৭০।
- স্বাক্ষরিত দেশ: ১৯১টি।
- পারমাণবিক অস্ত্র উৎপাদক রাষ্ট্রের সংখ্যা ৯টি।
- রাষ্ট্রগুলো হলো: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েল।

CTBT:
- CTBT-এর পূর্ণরূপ: Comprehensive Nuclear Test Ban Treaty.
- এই চুক্তির উদ্দেশ্য হলো সামরিক-বেসামরিক সকল পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ।
- জাতিসংঘের সাধারণ পরিষদ CTBT চুক্তিটি গ্রহণ করে: ১০ সেপ্টেম্বর, ১৯৯৬।
- স্বাক্ষরিত হয়: ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬।
- স্বাক্ষরিত দেশ: ১৮৭টি।

উৎস: Arms Control Association.

১,৪০৮.
UNAIDS মূলত কোন রোগ নিয়ন্ত্রণে কাজ করে?
  1. যক্ষ্মা
  2. এইডস
  3. ক্যান্সার
  4. ম্যালেরিয়া
সঠিক উত্তর:
এইডস
উত্তর
সঠিক উত্তর:
এইডস
ব্যাখ্যা
UNAIDS: 
- UNAIDS মূলত এইডস (AIDS) রোগ নিয়ন্ত্রণে কাজ করে।
- এটি ১৯৯৬ সালে কার্যক্রম শুরু করে এবং ২০৩০ সালের মধ্যে এইডসকে জনস্বাস্থ্যের হুমকি হিসেবে বিলুপ্ত করার লক্ষ্যে কাজ করছে।
- সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশে এইচআইভি সংক্রমণ প্রতিরোধ, চিকিৎসা ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- UNAIDS জাতিসংঘের ব্যবস্থায় একমাত্র যৌথ কর্মসূচি হিসেবে ৭০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে।
- এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত।

সূত্র: UNAIDS ওয়েবসাইট।
১,৪০৯.
জীববিজ্ঞানের কোন শাখায় 'প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক' নিয়ে আলোচনা করা হয়?
  1. সাইটোলজি
  2. এমব্রায়োলজি
  3. এথনোবায়োলজি
  4. ইকোলজি
সঠিক উত্তর:
ইকোলজি
উত্তর
সঠিক উত্তর:
ইকোলজি
ব্যাখ্যা
জীববিজ্ঞানের বিশেষ শাখা:
- জীবের তথা জীববিজ্ঞানের কোন দিকটি নিয়ে আলোচনা করা হচ্ছে তার উপর ভিত্তি করে জীববিজ্ঞানকে বিভিন্ন শাখায় বিভক্ত করা হয়ে থাকে।
যেমন -
১। অঙ্গসংস্থান (Morphology): এ শাখায় জীবের গঠন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়।

২। শ্রেণিবিন্যাস (Classification): বোঝার সুবিধার জন্য এ বিশাল জীবজগৎকে বিভিন্ন দল-উপদলে ভাগ করা হয়। প্রতিটি জীব প্রজাতি পর্যায়ক্রমে একটি গণ, একটি গোত্র, একটি বর্গ এবং একটি শ্রেণীর অন্তর্ভুক্ত হয়। জীববিজ্ঞানের যে শাখায় এ নিয়ে আলোচনা করা হয় তা হলো শ্রেণিবিন্যাসতত্ত্ব বা শ্রেণিবিন্যাসবিজ্ঞান (Taxonomy)।

৩। শারীরবিদ্যা (Physiology): জীবের শ্বসন, রেচন, প্রজনন, পরিপাক ও আত্তীকরণ, সবুজ উদ্ভিদে সালোকসংশ্লেষণ এসব জৈব রাসায়নিক প্রক্রিয়াসমূহ এ শাখায় আলোচনা করা হয়।

৪। ভ্রূণবিদ্যা (Embryology): ভ্রূণ সৃষ্টি ও বিকাশের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ জীবের সৃষ্টি হয়। জীবের ভ্রূণ গঠন ও বিকাশ নিয়ে এ শাখায় আলোচনা করা হয়।

৫। কোষবিদ্যা (Cytology): জীবদেহের গঠন ও কার্যের একক হলো কোষ। কোষ ও কোষাঙ্গাণুর গঠন, কাজ ও বিভাজন সম্বন্ধে এ শাখায় আলোচনা করা হয়।

৬। বংশগতিবিদ্যা (Genetics): মাতা-পিতার বৈশিষ্ট্য সন্তানে স্থানান্তরিত হয়। বংশগতির এ ধারা সম্বন্ধে এ শাখায় আলোচনা করা হয়।

৭। বাস্তুবিদ্যা (Ecology): জীবসমূহ যে পরিবেশে বাস করে সেই পরিবেশ এবং সেই পরিবেশের সাথে ঐ জীবসমূহের আন্তঃসম্পর্ক সম্বন্ধে এ শাখায় আলোচনা করা হয়।

৮। বিবর্তন (Evolution): আদি কালের অনেক জীবই বর্তমান কালের জীবসমূহ থেকে অন্য রকম ছিল। কালের বিবর্তনের মাধ্যমে বর্তমান পর্যায়ে এসেছে।
জীবসমূহের সূচনা ও বিবর্তন নিয়ে এ শাখায় আলোচনা করা হয়।

৯ । এথনোবায়োলজি (Ethnobiology): আদিবাসীগণ তাদের দৈনন্দিন প্রয়োজনে (বাসস্থান নির্মাণ, খাদ্য, বস্ত্র, চিকিৎসা ইত্যাদি) তার চারপাশে বিরাজমান জীবসমূহকে কীভাবে ব্যবহার করে সেই জ্ঞান হলো এথনোবায়োলজি।

১০। রোগনিরূপণবিদ্যা (Pathology): উদ্ভিদ ও প্রাণীদেহে রোগ সৃষ্টির কারণ, রোগ সৃষ্টিকারী জীব শনাক্তকরণ, প্রতিরোধ এবং সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে এ শাখায় আলোচনা করা হয়।

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪১০.
ওয়াটার লু যুদ্ধের সাথে জড়িত নিচের কোন ব্যক্তি?
  1. হিটলার
  2. স্ট্যালিন
  3. মুসোলীনি
  4. নেপোলিয়ন
সঠিক উত্তর:
নেপোলিয়ন
উত্তর
সঠিক উত্তর:
নেপোলিয়ন
ব্যাখ্যা
ওয়াটার লু'র যুদ্ধ:
- ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট হন।
- ১৮১৪ সালে প্রুশিয়া, অস্ট্রিয়াসহ বেশ কিছু দেশের সেনাবাহিনী ফ্রান্স আক্রমণ করে এবং নেপোলিয়নকে ক্ষমতাচ্যুত করে সেন্ট এলবা দ্বীপে নির্বাসন দেয় (প্রথম নির্বাসন)।
- তবে তিনি আবার ফ্রান্সের ক্ষমতায় আসেন।
- ১৮১৫ সালের ১৮ জুন ওয়াটার লু'র যুদ্ধ সংঘটিত হয় বেলজিয়ামের ওয়াটারলু নামক স্থানে।
- নেপোলিয়ন প্রায় ৭২ হাজার সৈন্য নিয়ে ডিউক অব ওয়েলিংটন আর্থার ওয়েলেসলির নেতৃত্বে ৬৮ হাজার সৈন্যবিশিষ্ট ব্রিটিশ সেনাবাহিনীর মুখোমুখি হন।
- ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের বাহিনী ও সম্মিলিত ব্রিটিশ-প্রুশিয়ান বাহিনীর মধ্যে সংঘটিত হয়।
- ওয়াটার লু'র যুদ্ধে ডিউক অব ওয়েলিংটনের কাছে নেপোলিয়নের পরাজয় হয় এবং নেপোলিয়ন শাসনের অবসান ঘটে।
- এরপর তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয় (দ্বিতীয় নির্বাসন)।

উৎস: Britannica.
১,৪১১.
'মিশরকে নীল নদের দান' বলে অভিহিত করেছেন কে?
  1. এরিস্টটল
  2. হেরোডোটাস
  3. ফারাও খুফু
  4. রাজা নেবুচাঁদনেজার
সঠিক উত্তর:
হেরোডোটাস
উত্তর
সঠিক উত্তর:
হেরোডোটাস
ব্যাখ্যা
নীল নদ
- নীল নদের উৎপত্তিস্থল  নীলনদ আফ্রিকা মহাদেশে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম নদী।
প্রাচীন মিশরীয় সভ্যতা নীল নদের তীরে গড়ে উঠেছিল।
- নীলনদের পলির কারনে কৃষকদের ফসল চাষ, জেলেদের মাছ ধরা এবং জীবিকা নির্ভর করত নীলনদের উপর।
- আফ্রিকা এবং মিশরের কয়েক কোটি মানুষ নীলনদ কে কেন্দ্র করে তাদের জীবন পরিচালিত করত৷ নীলনদের অনন্য বৈশিষ্ট্যের কারনে এটি পৃথিবীর সপ্তম আশ্চর্য একটি নদী৷
- হাজার বছরের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইতিহাসের স্বাক্ষি এই নীলনদ। 
- পৃথিবীতে মোট সাতটি মহাদেশ আছে যার মধ্যে আফ্রিকা একটি।
- আফ্রিকা মহাদেশ পৃথিবীর দীর্ঘতম নদ নীলনদ অবস্থিত। নীল নদের উৎপত্তিস্থল হলো – ভিক্টোরিয়া হ্রদ।

 নীলনদের দান মিশর 
- হেরোডোটাস মিসরকে নীলনদের দান বলে আখ্যায়িত করেছেন।
- নীলনদের একটি অংশ পুরোটাই মিশরের মরুভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তাই মিশরের সবাই নীলনদের উপর পুরোপুরি নির্ভরশীল ছিল।
- এমনকি নীলনদের যত গুরুত্বপূর্ণ ভাস্কর্য বা সাংস্কৃতিক ঐতিহাসিক যত গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে তার সবকিছুই নীলনদের মাধ্যমে তৈরী হয়েছে।
- মিশরের অর্থনীতিতেও নীলনদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর তাই নীলনদ কে মিশরের দান বলা হয়। 

উৎস: ব্রিটানিকা ও বাংলাপিডিয়া।
১,৪১২.
২০২২ সালে জাতিসংঘ কোন দেশকে "Commission on the Status of Women (CSW)" থেকে বাদ দিয়েছে?
  1. ইরাক
  2. সিরিয়া
  3. ইরান
  4. তুরস্ক
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা
Commission on the Status of Women (CSW):

- জাতিসংঘের ৫৪ টি সদস্যদেশ অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল (ECOSOC) এর অধিবেশনে ২০২২ সাল থেকে ২০২৬ পর্যন্ত (CSW) থেকে ইরানকে অপসারণের একটি প্রস্তাব গ্রহণ করেছিল ।
- নারী ও মেয়েদের মানবাধিকার ক্রমাগত হ্রাস এবং ক্রমবর্ধমানভাবে দমন করার জন্য মুলত এই অপসারন করা হয়। 
- CSW হল একটি  বিশ্বব্যাপী আন্তঃসরকারি সংস্থা যা ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 
- এর সদস্য ৪৫ যারা ECOSOC দ্বারা নির্বাচিত হয় যারা চার বছর মেয়াদে কাজ করে।
- CSW নারীর অধিকারের প্রচার, লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য কাজ করে থাকে। 
- প্রতি বছর এদের দুই সপ্তাহের জন্য অধিবেশন চলে। 
- জাতিসংঘের সদস্য রাষ্ট্র, সুশীল সমাজ সংস্থা এবং জাতিসংঘের সংস্থার প্রতিনিধিরা অধিবেশনে অংশগ্রহন করে এবং আলোচনা করে।  
- অধিবেশনের ফলাফল ফলো-আপের জন্য কমিশনের মূল সংস্থা অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল (ECOSOC) এর কাছে পাঠানো হয়।

তথ্যসূত্র:UN Women website & UN News.
১,৪১৩.
সম্প্রতি (২০২৩) শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন -
  1. ক্যাটালিন কারিকো
  2. পিয়েরে অ্যাগোস্টিনি
  3. ক্লডিয়া গোল্ডিন
  4. নার্গিস মোহাম্মদী
সঠিক উত্তর:
নার্গিস মোহাম্মদী
উত্তর
সঠিক উত্তর:
নার্গিস মোহাম্মদী
ব্যাখ্যা
নোবেল পুরস্কার (২০২৩):
- ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী।
- ইরানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সবার জন্য মানবাধিকার ও স্বাধীনতার প্রচারের জন্য তাকে শান্তিতে নোবেল দেয়া হয়।
- নার্গিস মোহাম্মদী ১৯৭২ সালের ২১ এপ্রিল ইরানের জাঞ্জানে জন্মগ্রহণ করেন।
- তিনি ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন।
- পদার্থবিজ্ঞানে ডিগ্রি লাভ করার পর একজন পেশাদার প্রকৌশলী হিসেবে চাকরি জীবনে পদার্পণ করেন।
- তিনি শিক্ষাজীবন থেকেই সংবাদপত্রে নারীর অধিকার নিয়ে লেখালেখি করে আসছেন।

অন্যদিকে,
- ২০২৩ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন দুইজন। তারা হলেন 'ক্যাটালিন কারিকো' এবং 'ড্রু ওয়েইসম্যান'।
- ২০২৩ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন মার্কিন বিজ্ঞানী 'পিয়েরে অ্যাগোস্টিনি', 'গাঙ্গেরির ফেরেন্স ক্রাউজ' এবং ফ্রান্সের 'অ্যান হুইলেয়ার'।
- ২০২৩ সালে রসায়ন বিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি রসায়নবিদ 'মুঙ্গি জি বাওয়েন্দি', মার্কিন গবেষক 'লুইস ই ব্রুস' ও 'অ্যালেক্সি আই একিমোভ'।
- অর্থনীতিতে ২০২৩ সালে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক 'ক্লডিয়া গোল্ডিন'।
- ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন নরওয়ের লেখক 'জন ফসে'।

তথ্যসূত্র - নোবেল পুরস্কার অফিসিয়াল ওয়েবসাইট ও সময় নিউজ, ৬ অক্টোবর ২০২৩।
১,৪১৪.
নিচের কোনটি G-20 এর সদস্য দেশ নয়? [ আগস্ট,২০২৫]
  1. চীন
  2. নরওয়ে
  3. অস্ট্রেলিয়া
  4. ভারত
সঠিক উত্তর:
নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
নরওয়ে
ব্যাখ্যা
জি-২০: 
- G-20 হলো বিশ্বের সবচেয়ে বড় ২০টি অর্থনীতির একটি ফোরাম।
- এটি মূলত অর্থনৈতিক সহযোগিতা, বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক বাণিজ্য ইত্যাদি বিষয়ে কাজ করে।
- প্রতিষ্ঠা: ১৯৯৯ সাল।
- ধরন: আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা ফোরাম।
- সদস্য সংখ্যা: ১৯টি দেশ + ইউরোপীয় ইউনিয়ন = মোট ২০টি সদস্য।[ আগস্ট,২০২৫]
- স্থায়ী সদর দপ্তর: নেই (এটি ঘূর্ণায়মান সভাপতিত্ব ভিত্তিক)।
- নরওয়ে G-20 এর সদস্য দেশ নয়।
• সদস্য দেশসমূহ:
- আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন।

উৎস: G-20 ওয়েবসাইট।
১,৪১৫.
সম্প্রতি, ইসরায়েলি বাহিনী কর্তৃক আটককৃত গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজের নাম কী? [জুলাই, ২০২৫]
  1. ফ্লোটিলা
  2. হান্দালা
  3. আরথা
  4. গাজা রেসকিউ
সঠিক উত্তর:
হান্দালা
উত্তর
সঠিক উত্তর:
হান্দালা
ব্যাখ্যা
ত্রানবাহী জাহাজ ‘হান্দালা’:
- গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ‘হান্দালা’ ত্রাণবাহী জাহাজ ১৩ জুলাই ইতালির এক বন্দর থেকে যাত্রা শুরু করে।
- এই জাহাজটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (FFC) কর্তৃক পরিচালিত।
- জাহাজটিতে ১০টি দেশের ২১ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে ১৯ জন মানবাধিকারকর্মী এবং ২ জন সাংবাদিক (আল-জাজিরার প্রতিনিধি) ছিলেন।
- হান্দালায় বহন করা হচ্ছিল গাজায় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য শিশু খাদ্য, ডায়াপার, খাদ্যসামগ্রী ও ওষুধ।
- তবে, ২৬ জুলাই রাতে গাজার উপকূল থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনী এই জাহাজটিকে আটকে দেয়।
- ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের দাবি অনুযায়ী, ইসরায়েলি বাহিনী এই জাহাজে থাকা ব্যক্তিদের ‘অপহরণ’ করে এবং মালামাল জব্দ করে।

তথ্যসূত্র- নিউজ প্রতিবেদন। [link]
১,৪১৬.
International Bank for Reconstruction and Development এর বর্তমান সদস্য সংখ্যা -
  1. ক) ১৯০টি
  2. খ) ১৮৯টি
  3. গ) ১৮৮টি
  4. ঘ) ১৮৭টি
সঠিক উত্তর:
খ) ১৮৯টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮৯টি
ব্যাখ্যা
▪ IBRD এর পূর্ণরূপ হলো International Bank for Reconstruction and Development.
▪ IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
▪ ১৯৪৪ সালের ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে IBRD এর আত্মপ্রকাশ ঘটে। তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এর কার্যক্রম শুরু হয়।
▪ এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৯টি
▪ সদরদপ্তর - ওয়াশিংটন ডিসিতে।
▪ IBRD ১৯৭৮ সাল থেকে প্রতিবছর ‘World Development Report’ (WDR) প্রকাশ করে থাকে। 

তথ্যসূত্র: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
১,৪১৭.
৪র্থ জেনেভা কনভেনশন কোন শ্রেণির মানুষের সুরক্ষার জন্য গৃহীত হয়?
  1. যুদ্ধকালীন সময়ে ভূমি ও স্থল যুদ্ধে আহত ও অসুস্থ সৈন্যদের প্রতি আচরণ
  2. যুদ্ধবন্দিদের প্রতি আচরণ ও তাদের নিরাপত্তা ও চিকিৎসা সংক্রান্ত
  3. যুদ্ধাবস্থায় বেসামরিক জনগণ রক্ষার্থে ও তাদের সুরক্ষা সংক্রান্ত
  4. সমুদ্রস্থ যুদ্ধক্ষেত্রে আহত, অসুস্থ এবং ধ্বংসপ্রাপ্ত জাহাজের সৈন্যদের প্রতি আচরণ
সঠিক উত্তর:
যুদ্ধাবস্থায় বেসামরিক জনগণ রক্ষার্থে ও তাদের সুরক্ষা সংক্রান্ত
উত্তর
সঠিক উত্তর:
যুদ্ধাবস্থায় বেসামরিক জনগণ রক্ষার্থে ও তাদের সুরক্ষা সংক্রান্ত
ব্যাখ্যা

জেনেভা কনভেনশন:
- জেনেভা কনভেনশন সম্পাদিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী প্রতিক্রিয়া ও এর ফলাফল হিসেবে।
- যুদ্ধপরাধকে আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে জেনেভা কনভেনশনকে মান্য করা হয়।
- মূলত এটি যুদ্ধাপরাধ সংক্রান্ত একটি আন্তর্জাতিক চুক্তি।
- ‘জেনেভা কনভেনশন’ স্বাক্ষরিত হয়: ১২ আগস্ট, ১৯৪৯ সালে।
- স্বাক্ষরের স্থান: জেনেভা, সুইজারল্যান্ড।
- এর আওতায় ৪টি চুক্তি ও ৩টি প্রটোকল রয়েছে।
- এই চুক্তিকে ‘চারটি রেডক্রস কনভেনশন’ বলা হয়।

♦ কনভেনশনসমূহ:
⇒ ১ম জেনেভা কনভেনশন:
- ১৯৪৯ সালে; যুদ্ধকালীন সময়ে ভূমি ও স্থল যুদ্ধে আহত ও অসুস্থ সৈন্যদের প্রতি আচরণ ও সুরক্ষা সংক্রান্ত।

⇒ ২য় জেনেভা কনভেনশন:
- ১৯৪৯ সালে; সমুদ্রস্থ যুদ্ধক্ষেত্রে আহত, অসুস্থ এবং ধ্বংসপ্রাপ্ত জাহাজের সৈন্যদের প্রতি আচরণ ও সুরক্ষা সংক্রান্ত। ১৯০৭ সালে ‘হেগ চুক্তি’ সংশোধন করে এটি স্বাক্ষরিত হয়।

⇒ ৩য় জেনেভা কনভেনশন:
- ১৯৪৯ সালে; যুদ্ধবন্দিদের প্রতি আচরণ ও তাদের নিরাপত্তা ও চিকিৎসা সংক্রান্ত।

⇒ ৪র্থ জেনেভা কনভেনশন:
- ১৯৪৯ সালে, যুদ্ধাবস্থায় বেসামরিক জনগণ রক্ষার্থে ও তাদের সুরক্ষা সংক্রান্ত।

তথ্যসূত্র - Britannica.com & History.com

১,৪১৮.
Interpol-এর সর্বশেষ সদস্য দেশ কোনটি? [জুলাই - ২০২৫]
  1. নাউরু
  2. তুভালু
  3. পালাউ
  4. বতসোয়ানা
সঠিক উত্তর:
পালাউ
উত্তর
সঠিক উত্তর:
পালাউ
ব্যাখ্যা
- পালাউ Interpol-এর সর্বশেষ সদস্য হিসেবে যোগ দেয়।

ইন্টারপোল:
- Interpol-এর পূর্ণরূপ: International Criminal Police Organization.
- এটি ১৯২৩ সালের ৭ সেপ্টেম্বর ভিয়েনা, অস্ট্রিয়াতে প্রতিষ্ঠিত হয়।
- এটি বর্তমানে ১৯৬টি দেশের সদস্য নিয়ে গঠিত।[জুলাই - ২০২৫]
- এর অফিসিয়াল ভাষা হল ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি।
- ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের লিঁও শহরে অবস্থিত।
- সর্বশেষ সদস্য হিসেবে পালাউ এই সংস্থায় যোগ দিয়েছে। [জুলাই - ২০২৫]

সূত্র: Interpol ওয়েবসাইট।
১,৪১৯.
গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স- ২০২৫ অনুযায়ী, বসবাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে রয়েছে -
  1. কোপেনহেগেন
  2. ভিয়েনা
  3. জুরিখ
  4. মেলবোর্ন
সঠিক উত্তর:
কোপেনহেগেন
উত্তর
সঠিক উত্তর:
কোপেনহেগেন
ব্যাখ্যা

গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স- ২০২৫:
- ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রতি বছর বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করে।
- তালিকায় পাঁচটি প্রধান মানদণ্ডে বিশ্বের ১৭৩টি শহরের মূল্যায়ন করা হয়।
- মানদণ্ডগুলো হলো–স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো।
- গত ১৬ জুন, ২০২৫ ইআইইউ ২০২৫ সালের তালিকা প্রকাশ করে।

শীর্ষ দেশ:
• কোপেনহেগেন, ডেনমার্ক।
• ভিয়েনা, অস্ট্রিয়া।
• জুরিখ, সুইজারল্যান্ড।
• মেলবোর্ন, অস্ট্রেলিয়া।
• জেনেভা, সুইজারল্যান্ড।

⇒ বাংলাদেশের অবস্থান ১৭১ তম।

তথ্যসূত্র - বিবিসি বাংলার রিপোর্ট।

১,৪২০.
কোন দেশ থেকে শিল্প বিপ্লবের সূচনা ঘটে?
  1. ইতালি
  2. যুক্তরাজ্য
  3. ফ্রান্স
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
ব্যাখ্যা

• শিল্প বিপ্লব: 
- শিল্প বিপ্লব ছিল একটি প্রযুক্তিগত, সামাজিক ও অর্থনৈতিক রূপান্তরের যুগ।
- যা ১৮শ ও ১৯শ শতাব্দীতে ইউরোপ, বিশেষ করে ব্রিটেনে শুরু হয় এবং পরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

• প্রথম শিল্প বিপ্লব:
- প্রথম শিল্প বিপ্লব ছিল একটি যুগান্তকারী প্রযুক্তিগত ও অর্থনৈতিক পরিবর্তনের ধারা,
- যা আনুমানিক ১৭৬০ সালে গ্রেট ব্রিটেনে শুরু হয়।
- এবং ১৮৪০ সালের মধ্যে ইউরোপ ও উত্তর আমেরিকায় ছড়িয়ে পড়ে।
- এটি যন্ত্রনির্ভর উৎপাদনের যুগের সূচনা করে।
- সময়কাল: আনুমানিক ১৭৬০ – ১৮৪০।
- প্রধান কেন্দ্র: গ্রেট ব্রিটেন (ইংল্যান্ড),
- পরে ইউরোপ ও আমেরিকা

• মূল চালিকাশক্তি: 
- বাষ্পশক্তির ব্যবহার (Steam Power),
- কয়লা ও লোহা ব্যবহারে দক্ষতা,
- নতুন যন্ত্রের উদ্ভাবন,
- কৃষি উৎপাদনের উন্নয়ন ও উদ্বৃত্ত শ্রম।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

১,৪২১.
নিচের কোন দেশে সমুদ্রবন্দর নেই?
  1. আলজেরিয়া
  2. বেলজিয়াম
  3. সুইজারল্যান্ড
  4. মিশর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
ব্যাখ্যা
সুইজারল্যান্ড:

- সুইজারল্যান্ডে সমুদ্রবন্দর নেই।
- এটি একটি ছোট স্থলবেষ্টিত দেশ।
- দেশটির আয়তন ৪১,২৮৫ বর্গ কিলোমিটার। 
- দেশটি তার মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত।
- এটি একটি উচ্চ পাহাড়ী জাতি যা দেশের প্রায় ৬০% এলাকা জুড়ে রয়েছে।
- আলপাইন পর্বতমালা দক্ষিণে এবং জুরা পর্বতমালা উত্তরে অবস্থিত।

তথ্যসূত্র - Worldatlas.com
১,৪২২.
“Yes, for the children” - এর প্রতিষ্ঠাতা কে?
  1. ক) বারাক ওবামা
  2. খ) নেলসন ম্যান্ডেলা
  3. গ) বিল ক্লিনটন
  4. ঘ) মাহাত্মা গান্ধী
সঠিক উত্তর:
খ) নেলসন ম্যান্ডেলা
উত্তর
সঠিক উত্তর:
খ) নেলসন ম্যান্ডেলা
ব্যাখ্যা
“Yes, for the children” - এর প্রতিষ্ঠাতা - নেলসন ম্যান্ডেলা।

• নেলসন ম্যান্ডেলা (Nelson Mandela):

- দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ অধিকার প্রতিষ্ঠায় অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা।
- তার ডাকনাম মাদিবা, তাতা, রোলিহ্লাহ্লা, ডালিভুঙ্গা ইত্যাদি।
- নেলসন ম্যান্ডেলার জন্ম - ১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার মভেজোতে।
- তিনি ২০১৩ সালের ৫ ডিসেম্বর জোহানেসবার্গে মৃত্যুবরণ করেন।

- ১৯৪২ সালে তিনি রাজনীতিতে যোগ দেন। 
- ১৯৬০ সালে শ্বেতাঙ্গ নিয়ন্ত্রিত সরকার ANC এর কার্যক্রম নিষিদ্ধ করে।
- ১৯৬২ সালে “Spear of the Nation” (ANC সদস্যদের নিয়ে গেরিলা আক্রমন শুরু করেন।
 - ম্যান্ডেলাকে “রোবেন দ্বীপ”– এর কারাগারে ১৯৬৪ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত অন্তরীণ রাখা হয়।
- পরবর্তীতে দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গদের আন্দোলন তীব্র হলে ১৯৮৯ সালে শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট এফ. ডি ক্লার্ক ম্যান্ডেলাকে মুক্তি দেওয়ার ঘোষণা দেন।

- ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর তিনি মুক্তি পান।
- ১৯৯৯ সালে তিনি স্বেচ্ছায় রাজনীতি থেকে অবসরে যান ।
- তিনি কারাগারে থাকার সময় তার কয়েদী নম্বর ছিলো - ৪৬৬ এবং কারাদন্ডের সাল মিলিয়ে ‘৪৬৬৬৪’ গঠন করা হয় যা মেন্ডেলার এইডস বিরোধী প্রচারণার নাম।
তিনি “Yes for the children” - এর প্রতিষ্ঠাতা।

⇒ তার রচিত বই - Long Walk to Freedom (Autobiography), Conversations with Myself, The Prison Letters of Nelson Mandela, I Am Prepared to Die, No Easy Walk to Freedom, The Struggle Is My Life, In His Own Words

তথ্যসূত্র: Britannica & History.com
১,৪২৩.
তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হন?
  1. মুহম্মদ ঘোরি
  2. বখতিয়ার খলজী
  3. মুহাম্মদ বিন কাসিম
  4. শ্রীমান পৃথ্বীরাজ
সঠিক উত্তর:
মুহম্মদ ঘোরি
উত্তর
সঠিক উত্তর:
মুহম্মদ ঘোরি
ব্যাখ্যা
তরাইনের প্রথম যুদ্ধ:
- মুহম্মদ ঘোরি ছিলেন ঘোরি রাজবংশের শাসক।
- তিনি ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে কৃতিত্ব লাভ করেছিলেন কারণ তিনি ভারতীয় উপমহাদেশের বেশিরভাগ অংশ আক্রমণ করেছিলেন। 
- ১১৮৯ খ্রি. ভাতিন্দা দখল করে মুহম্মদ ঘোরি চৌহান রাজের বিরুদ্ধে অগ্রসর হলে দিল্লি ও আজমীরের রাজা পৃথ্বীরাজ চৌহান একটি শক্তি সংঘ গঠন করেন।
- পৃথ্বীরাজের আহ্বানে অনেক রাজা সাড়া দেন।

অন্যদিকে,
- মুহম্মদ ঘোরী পৃথ্বীরাজের রাজ্য আক্রমণ করেন।
- ১১৯১ খ্রিস্টাব্দে তরাইন প্রান্তরে মিলিত পৃথ্বীরাজের বাহিনীর সাথে মুহম্মদ ঘোরির প্রচন্ড যুদ্ধ হয়।
- যুদ্ধে মুহম্মদ ঘোরির বাহিনী পরাজিত হলে তিনি নিজে আহত হন ও পলায়ন করেন।
- এটি তরাইনের প্রথম যুদ্ধ নামে পরিচিত ছিল।

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪২৪.
By which river in Cairo located?
  1. ক) Tigris
  2. খ) Euphrates
  3. গ) Amazon
  4. ঘ) Nile
  5. ঙ) None
সঠিক উত্তর:
ঘ) Nile
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Nile
ব্যাখ্যা
- নীল নদ হলো বিশ্বের দীর্ঘতম নদী, যাকে আফ্রিকান নদীর জনক বলা হয়। 
- এটির দৈর্ঘ্য প্রায় ৪,১৩২ মাইল (৬,৬৫০ কিলোমিটার) । 
- মিশরের রাজধানী কায়রো নীল নদের তীরে অবস্থিত।
নীলনদ অববাহিকায় অবস্থিত দেশসমূহ হলো - তানজানিয়া, বুরুন্ডি, রুয়ান্ডা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, কেনিয়া, উগান্ডা, দক্ষিণ সুদান, ইথিওপিয়া, সুদান এবং মিশর।

অপরদিকে, আমাজন হলো বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী। প্রতি সেকেন্ডে প্রায় ২,০৯,১০৩ ঘনমিটার পানি প্রবাহিত হয় বলে একে বিশ্বের বৃহত্তম (largest) নদী বলা হয়।

বিশ্বের শীর্ষ দীর্ঘতম নদীসমূহের তালিকা নিম্নরূপ  :
১) নীল নদ - ৬,৬৫০ কিমি
২) আমাজন নদী - ৬,৪০০ কিমি
৩) ইয়াংসিকিং -৬,৩০০ কিমি
৪) মিসিসিপি/মিসৌরি নদী - ৬,২৭৫কিমি
৫) ইয়েনিসে-আঙ্গারা-সেলেঙ্গা নদী - ৫,৫৩৯কিমি
৬) ইয়েলো নদী ৫,৪৬৪কিমি
৭) ওব-ইরটিশ নদী - ৫,৪১০ কিমি
৮) রিও ডি লা প্লাটা-পারানা-রিও গ্র্যান্ডে নদী - ৪,৮৮০কিমি
৯) কঙ্গো-চাম্বেশি নদী ব্যবস্থা - 4,700 কিমি
১০) আমুর নদী - ৪,৪৪৪ কিমি

তথ্যসূত্র: ব্রিটানিকা, ওয়ার্ল্ড এটলাস।
১,৪২৫.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন?
  1. ক) এস্টার ম্যাকভে
  2. খ) ররি স্টুওয়ার্ট
  3. গ) নেভিলি চেম্বারলেইন
  4. ঘ) ম্যাট হ্যানকক
সঠিক উত্তর:
গ) নেভিলি চেম্বারলেইন
উত্তর
সঠিক উত্তর:
গ) নেভিলি চেম্বারলেইন
ব্যাখ্যা

- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন নেভিলি চেম্বারলেইন। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধ:
- ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করে।এর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
- ৩ সেপ্টেম্বর ১৯৩৯ : ব্রিটেন ও ফ্রান্সের যুদ্ধ ঘোষণা।
- ১৯১৮ সালের ভার্সাই চুক্তি অনুসারে পোল্যান্ডকে রক্ষার জন্য ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
- ১৯৩৯ খ্রিস্টাব্দের ৩০ নভেম্বর সোভিয়েত ইউনিয়ন ফিনল্যান্ড আক্রমণ করে।
- জার্মানির মিত্র জাপান হাওয়াই দ্বীপপুঞ্জের মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারে বোমা নিক্ষেপ করে। এর প্রতিশোধে বিশ্বযুদ্ধে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র।
- ১৯৪৫ সালের ১৪ আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।

তথ্যসূত্র - দৈনিক যুগান্তর,
                 ১০ই মে ২০১৫।
১,৪২৬.
হোয়াংহো নদীর উৎপত্তি কোথায়?
  1. ক) ভিক্টোরিয়া হ্রদ
  2. খ) আন্দিজ পর্বতমালা
  3. গ) কুনলুন পর্বত
  4. ঘ) তিব্বতের মালভূমি
সঠিক উত্তর:
গ) কুনলুন পর্বত
উত্তর
সঠিক উত্তর:
গ) কুনলুন পর্বত
ব্যাখ্যা
হোয়াংহো উত্তর চীন, পূর্ব-মধ্য এবং পূর্ব এশিয়ার প্রধান নদী।
হোয়াংহো নদীর উৎপত্তি কুনলুন পর্বত। 
এবং পতীত হয় পীত সাগরে। 

Source: Britannica
১,৪২৭.
মেসোপটেমীয় সভ্যতার সবার শেষে গড়ে উঠেছিল -
  1. ক্যালেডীয়
  2. অ্যাসেরীয়
  3. ব্যাবিলনীয়
  4. সুমেরীয়
সঠিক উত্তর:
ক্যালেডীয়
উত্তর
সঠিক উত্তর:
ক্যালেডীয়
ব্যাখ্যা

♦ মেসোপটেমীয় সভ্যতা:
- এ সভ্যতাকে চারটি পর্যায়ে ভাগ করা যায়-
• সুমেরীয়।
• ব্যাবিলনীয়।
• অ্যাসেরীয়।
• ক্যালেডীয়।
- Mesopotamia মানে হলো দুই নদীর মধ্যবর্তী অঞ্চল।
- পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা 'মেসোপটেমীয় সভ্যতা'।
- ফোরাত ও দজলা নদীর মাঝখানে গড়ে ওঠা এই সভ্যতার নামকরণ হয়েছে গ্রিক শব্দে। 

♦ ক্যালডীয় সভ্যতা:
- ক্যালডীয় সভ্যতাটি মেসোপটেমীয় সভ্যতার সবার শেষে গড়ে উঠেছিল।
- ৬১২ খ্রিস্টপূর্বাব্দে এ্যাসিরীয়দের পতন এবং ক্যালডীয়দের সাম্রাজ্য প্রতিষ্ঠার মাধ্যমে মেসোপটেমীয় সভ্যতা চূড়ান্ত পর্বে উন্নীত হয়।
- মেসোপটেমিয়ার দক্ষিণ-পূর্ব দিকে পারস্য উপসাগরীয় এলাকায় বসবাসকারী সেমিটিক জাতিভুক্ত ক্যালডীয়রা এ সভ্যতা গড়ে তোলে বলে ইতিহাসে এটি ক্যালডীয় সভ্যতা নামে পরিচিত।
- এ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা নেবোপালেসার এ্যাসিরীয়দের সমৃদ্ধ রাজধানী নিনেভা ধ্বংস করে পুনরায় ধ্বংসপ্রাপ্ত নগরী ব্যাবিলনকে কেন্দ্র করে রাজধানী ও তাদের সভ্যতা গড়ে তোলে বলে এ সভ্যতা নতুন ব্যাবিলনীয় সভ্যতা নামেও পরিচিত।
- প্রতিদিনকে ১২ জোড়া ঘণ্টায় ভাগ করার পদ্ধতি বের করে।
- বছরের দৈর্ঘ্যও তারা বের করে।
- এ যুগের জ্যোতির্বিজ্ঞানীগণ ১২টি নক্ষত্রপুঞ্জের সন্ধান পান। তা থেকে ১২টি রাশিচক্রের সৃষ্টি হয়।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৪২৮.
'Human Rights Watch' কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৬৮ সালে
  2. ১৯৭৮ সালে
  3. ১৯৮৮ সালে
  4. ১৯৯৮ সালে
সঠিক উত্তর:
১৯৭৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৮ সালে
ব্যাখ্যা
Human Rights Watch:
- 'Human Rights Watch' যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।

এক নজরে Human Rights Watch-
• প্রতিষ্ঠাতা : Robert L. Berstein.
• প্রতিষ্ঠাকাল : ১৯৭৮ সাল।
• প্রতিষ্ঠাকালীন নাম : “Helsinki Watch”.
• সদরদপ্তর : নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
• নোবেল পুরস্কার লাভ :১৯৯৭ সাল।

লক্ষ্য:

- HRW এর প্রধান লক্ষ্য হচ্ছে মানুষের মৌলিক মানবাধিকারের রক্ষা নিশ্চিত করা।
- মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।

প্রধান কার্যক্রম:
- HRW মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সম্পর্কে সাক্ষাৎকার, স্থানীয় সংস্থার সহযোগিতা এবং ফিল্ড রিসার্চের মাধ্যমে তথ্য সংগ্রহ করে।
- সংগঠনটি বিশ্বজুড়ে মানবাধিকারের পরিস্থিতি নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে।
- মিডিয়া ও জনসাধারণের মধ্যে মানবাধিকার সচেতনতা বাড়ানোর জন্য কাজ করে।
- সরকার, আন্তর্জাতিক সংস্থা এবং অন্যান্য অংশীদারদের সাথে সংলাপ চালায়, যাতে মানবাধিকার লঙ্ঘন বন্ধ হয় এবং উন্নত মানবাধিকার নীতি প্রতিষ্ঠা পায়।
- HRW কখনো কখনো ন্যায় বিচারের জন্য মামলা করার ক্ষেত্রে বা মানবাধিকার লঙ্ঘনের শিকারদের জন্য আইনগত সহায়তা প্রদান করে।

তথ্যসূত্র: Human Rights Watch ওয়েবসাইট।
১,৪২৯.
BRICS এর অন্তর্ভুক্ত দেশ নয় কোনটি? [মে,২০২৫]
  1. ব্রাজিল
  2. রাশিয়া
  3. ভারত
  4. জাপান
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
• BRICS:
- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর পূর্বনাম: ব্রিক (BRIC)।
- এর কোনো সদরদপ্তর নেই।
- ১৬তম ব্রিকস শীর্ষ সম্মেলন ২০২৪ সালের ২২-২৪ অক্টোবর রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হয়।
- বর্তমানে ব্রিকসের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে রাশিয়া।
- বর্তমান সদস্য দেশ: ১১ ‍টি। [মে, ২০২৫]
→ BRICS-এর পূর্ণ সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে:
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত (UAE), ইরান, মিশর, ইথিওপিয়া ও ইন্দোনেশিয়া, সৌদি আরব।
- জাপান ব্রিকসের অন্তর্ভুক্ত দেশ নয়।

উল্লেখ্য,
- BRICS বৈঠক বা সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণকারী রাষ্ট্রগুলো হলো:
- আলজেরিয়া, তুরস্ক ও ভিয়েতনাম।
- তারা BRICS-এর কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং প্রয়োজন অনুযায়ী মতামত বা সহযোগিতা প্রদান করে।

• অংশীদার রাষ্ট্র (Partner Countries)
- BRICS-এর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় থাকা কিন্তু পূর্ণ সদস্য নয় এমন দেশগুলো হলো:
- বেলারুশ, বলিভিয়া, কিউবা, কাজাখস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, উগান্ডা ও উজবেকিস্তান।

উৎস: BRICS ওয়েবসাইট।
১,৪৩০.
সর্বপ্রথম লোহা আবিষ্কৃত হয় কোথায়?
  1. মিশরে
  2. ইতালিতে
  3. গ্রিসে
  4. এশিয়া মাইনরে
সঠিক উত্তর:
এশিয়া মাইনরে
উত্তর
সঠিক উত্তর:
এশিয়া মাইনরে
ব্যাখ্যা
⇒ এশিয়া মাইনরে হিট্রাইটরা (Hittites) প্রথম লোহার আবিষ্কার ও এর ব্যবহার শুরু করে।

লোহা:
- আধুনিক সভ্যতা মূলত লৌহের ওপর নির্ভরশীল।
- আধুনিক সভ্যতার ভিত্তি লোহা।
- খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে মধ্যপ্রাচ্যে লোহার ব্যবহার শুরু হয়।
- লৌহযুগে বর্ণমালাভিত্তিক লিখন পদ্ধতির প্রচলন শুরু হয়।
- ব্যবসাবাণিজ্য ও মুদ্রা-অর্থনীতি ব্যাপকতা লাভ করে।
- জাহাজ চলাচল ব্যাপকভাবে শুরু হওয়ার ফলে যাতায়াতব্যবস্থা সহজ হয়। এ গৃহনির্মাণ, বিভিন্ন ধরনের গৃহসামগ্রী, আসবাবপত্র, রাস্তাঘাট, ব্রিজ, কুঠার, লাঙলের ফলা, বৈজ্ঞানিক যন্ত্রপাতির ক্ষেত্রে লোহার ব্যবহারের মাধ্যমে সভ্যতার দ্রুত উত্থান ঘটে।
- উৎপাদন ব্যবস্থায় যন্ত্রশক্তির প্রয়োগ আরও সহজ হয়। ফলে শিল্পবিপ্লব ত্বরান্বিত হয়।
- লৌহযুগে শিল্প, বাণিজ্য, নগরায়ন প্রভৃতিকে কেন্দ্র করে বিভিন্ন পেশাভিত্তিক সামাজিক শ্রেণির উদ্ভব ঘটে।

তথ্যসূত্র - সমাজবিজ্ঞান ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৪৩১.
প্রথম আরব মহাকাশচারী হিসেবে কে স্পেসওয়াক করেছেন?
  1. আলি আল-গামদি
  2. আলি আল-কারনি
  3. রায়ানাহ বার্নাবি
  4. সুলতান আল নিয়াদী
সঠিক উত্তর:
সুলতান আল নিয়াদী
উত্তর
সঠিক উত্তর:
সুলতান আল নিয়াদী
ব্যাখ্যা
সুলতান আল নিয়াদি:
- আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে বের হয়ে স্পেসওয়াক করলেন মহাকাশচারী সুলতান আল-নেয়াদি।
- সংযুক্ত আরব আমিরাতের প্রথম 'স্পেসওয়াকার' হলেন আল-নিয়াদী।
- আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দীর্ঘ ১৮৪ দিন অতিবাহিত করার পর সম্প্রতি পৃথিবীর বুকে ফিরে আসছেন সংযুক্ত আরব আমিরাতের নাগরিক মুসলিম নভোচারী সুলতান আল নিয়াদি।

উল্লেখ্য,
- ৩ মে, ২০২৩ ছয় মাসের জন্য মহাকাশে যান আল-নিয়াদী।
- 'মহাকাশের সুলতান' হিসেবে পরিচিত ৪১ বছর বয়সী সুলতান আল-নিয়াদী প্রথম আরব নভোচারী, যিনি মহাকাশে ৬ মাস কাটাবেন।
- স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটে চড়ে তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাবেন।

অন্যদিকে -
- সুলতান সালমান আল-সৌদ ১৯৮৫ সালে স্পেস শাটল ডিসকভারিতে চড়ে যাওয়ার পর আলকার্নি এবং বারনাভি দ্বিতীয় এবং তৃতীয় সৌদি নাগরিক যিনি মহাকাশে উড়েছিলেন।
- সৌদি আরবের ইতিহাসে প্রথমবারের মতো মহাকাশে যাচ্ছেন নারী নভোচারী রায়ানাহ বার্নাবি।

উৎস: ৩ সেপ্টেম্বর ২০২৩, দৈনিক ইনকিলাব। link
১,৪৩২.
পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করে -
  1. ক) মিশরীয়রা
  2. খ) গ্রিকরা
  3. গ) রোমানরা
  4. ঘ) ফিনিশীয়রা
সঠিক উত্তর:
খ) গ্রিকরা
উত্তর
সঠিক উত্তর:
খ) গ্রিকরা
ব্যাখ্যা
• প্রাচীন গ্রিসে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে প্রথম বিজ্ঞানের চর্চা শুরু হয়।
গ্রিকরা প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করে।
• পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হয় এ কথা প্রথম গ্রিকরাই প্রমাণ করে।

অন্যদিকে,
• মিশরীয়রা প্রথম ৩৬৫ দিনে সৌরবর্ষ ও সৌরপঞ্জিকা উদ্ভাবন করে। এছাড়া তারা সূর্যঘড়ি, ছায়াঘড়ি ও জলঘড়ি আবিষ্কার করে।
• বিশ্বসভ্যতার ইতিহাসে রোমানদের সর্বশ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে - আইন প্রণয়ন।
 
উৎস:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং ব্রিটানিকা
১,৪৩৩.
UNESCO-এর বর্তমান সদস্য সংখ্যা -
  1. ১৯২টি
  2. ১৯৩টি
  3. ১৯৪টি
  4. ১৯৫টি
সঠিক উত্তর:
১৯৪টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৪টি
ব্যাখ্যা
UNESCO:
- UNESCO-এর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization.
- এটি হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- এর সংবিধান স্বাক্ষরিত হয়: ১৯৪৫ সালের ১৬ নভেম্বর।
- কার্যকর হয়: ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স।
- বর্তমান মহাপরিচালক: আদ্রে আজুলে (ফ্রান্স)।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- সর্বশেষ ১০ জুলাই, ২০২৩ তারিখে যুক্তরাষ্ট্র ইউনেস্কোর সদস্যপদ ফিরে পায়।
- বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে ইউনেস্কো।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- বাংলাদেশের পাহাড়পুর বৌদ্ধবিহার, ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো।
- বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণা করে ইউনেস্কো।

উৎস: UNESCO ওয়েবসাইট।
১,৪৩৪.
Transparency International কোন দেশভিত্তিক একটি সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. ফ্রান্স
  4. জার্মানি
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা

• Transparency International:
- প্রকৃতি: জার্মান ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা। 
- প্রতিষ্ঠিত: ১৯৯৩
- প্রতিষ্ঠাতা: পিটার ইজেন
- সদর দপ্তর: বার্লিন, জার্মানি
- মূল কার্যক্রম: প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করা

তথ্যসূত্র: Transparency International ওয়েবসাইট

১,৪৩৫.
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট সাধারণত কোন দেশ থেকে নির্বাচিত হন?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) ফ্রান্স
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) জাপান
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
১-২২ জুলাই ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংকের প্রধানের পদবী প্রেসিডেন্ট।
সাধারণত যুক্তরাষ্ট্র থেকেই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন। বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট ডেভিড রবার্ট ম্যালপাস (১৩তম)।
আইএমএফ এর প্রধান সাধারণত ইউরোপীয় ইউনিয়ন থেকে নির্বাচিত হন
উৎসঃ বিশ্ব ব্যাংকের ওয়েবসাইট
১,৪৩৬.
বুকার পুরস্কার ২০২৫ বিজয়ী লেখক কে?
  1. সামান্থা হার্ভে
  2. ডেভিড সা-লাই
  3. বানু মুশতাক এবং দীপা ভাস্তি
  4. জেনি এরপেনবেক
সঠিক উত্তর:
ডেভিড সা-লাই
উত্তর
সঠিক উত্তর:
ডেভিড সা-লাই
ব্যাখ্যা

বুকার পুরস্কার ২০২৫:
- প্রধান বিজয়ী উপন্যাস: Flesh।
- লেখক: হাঙ্গেরীয়‑ব্রিটিশ লেখক ডেভিড সা-লাই।
- পুরস্কারের অর্থ: ৫০,০০০ পাউন্ড।
- পুরস্কার ঘোষণা: লন্ডন, যুক্তরাজ্য।
- বুকার পুরস্কার প্রতিষ্ঠিত: ১৯৬৯ (সর্বপ্রথম পুরস্কার)।

উল্লেখ্য,
- ২০২৪ সালের বুকার বিজয়ী সামান্থা হার্ভে তার বিজ্ঞান-কল্পকাহিনী উপন্যাস অরবিটালের জন্য।
- ২০২৫ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন বানু মুশতাক এবং দীপা ভাস্তি।

উৎস: বুকার প্রাইজ ওয়েবসাইট।

১,৪৩৭.
নিচের কোনটি পারস্য উপসাগরীয় জোট?
  1. ক) GCC
  2. খ) OPEC
  3. গ) Arab League
  4. ঘ) COMESA
সঠিক উত্তর:
ক) GCC
উত্তর
সঠিক উত্তর:
ক) GCC
ব্যাখ্যা
GCC:
- GCC এর পূর্ণরুপ-Gulf Cooperation Council
- GCC (Gulf Cooperation Council) হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- এটি ১৯৮১ সালের মে মাসে গঠিত হয়।
- এর সদর দপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।
- এর সদস্য ৬টি যথা: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন এবং ওমান।
- জিসিসি'র বর্তমান মহাসচিব কুয়েতের নায়েফ বিন ফালাহ আল হাজরাফ।

সূত্র: জিসিসি ওয়েবসাইট এবং ব্রিটানিকা
১,৪৩৮.
মিয়ানমারের মুদ্রার নাম কী?
  1. কিয়াট
  2. লিরা
  3. পেসো
  4. গুর্দে
সঠিক উত্তর:
কিয়াট
উত্তর
সঠিক উত্তর:
কিয়াট
ব্যাখ্যা
মিয়ানমারের মুদ্রার নাম কিয়াট।
এছাড়া,
- তুরস্কের মুদ্রা লিরা।
- মেক্সিকো, ফিলিপাইন, আর্জেন্টিনা, কিউবা, চিলি , কলম্বিয়া, উরুগুয়ে প্রভৃতি দেশের মুদ্রা পেসো।
- হাইতির মুদ্রা গুর্দে।

এক নজরে মিয়ানমার- 
- দক্ষিণপূর্ব এশিয়ার একটি দেশ।
- ১৯৪৮ সালের ৪ জানুয়ারি, যুক্তরাজ্যের থেকে স্বাধীনতা লাভ করে।
রাজধানী ইয়াংগুন ( পূর্বনাম রেঙ্গুন )।
- মিয়ানমার ও বাংলাদেশকে বিভক্তকারী নদী নাফ নদী।
- সীমান্তরক্ষী বাহিনীর নাম বর্ডার গার্ড পুলিশ বা বিজিপি। এই বাহিনীর পূর্বনাম ছিলো নাসাকা, যা ২০১৩ সালে বিলুপ্ত হয়।
- বাংলাদেশের ৩ টি জেলার সাথে ২৭১ কিমি জুড়ে মিয়ানমারের সীমান্ত রয়েছে, যথা- রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজার।
-  জার্মানির হামবুর্গে অবস্থিত সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইবুনাল (International Tribunal for the law of the Sea ) ১৪ মার্চ ২০১২ বাংলাদেশ - মিয়ানমার সমুদ্রসীমা বিরোধ মামলার রায় দেয়। এ রায়ে বাংলাদেশ তার সমুদ্র সীমা দাবিতে জয়ী হয়।
-মিয়ানমারেরে রাখাইন এবং চিন; এই দুই রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে ।

তথ্য - ব্রিটানিকা, জাতীয় তথ্য বাতায়ন।
১,৪৩৯.
‘We shall fight on the beaches.’- উক্তিটি কার?
  1. ক) ভ্লাদিমির লেনিন
  2. খ) উইনস্টন চার্চিল
  3. গ) আব্রাহাম লিংকন
  4. ঘ) মাও সেতুং
সঠিক উত্তর:
খ) উইনস্টন চার্চিল
উত্তর
সঠিক উত্তর:
খ) উইনস্টন চার্চিল
ব্যাখ্যা
উইনস্টন চার্চিল

- ইংরেজ রাজনীতিবিদ ও লেখক।
- তবে তিনি যুক্তরাজ্যের দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন প্রধানমন্ত্রী হিসেবে অধিক পরিচিত।
- ১৯৫৩ সালে The History of Second World War গ্রন্থের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরষ্কার লাভ করেন।

- ১৯৪০ সালের ৪ জুন যুক্তরাজ্যের পার্লামেন্টের হাউস অফ কমন্সে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল কর্তৃক প্রদত্ত বক্তৃতার দেয়া একটি সাধারণ শিরোনাম ‘We shall fight on the beaches.’

- ফ্রান্সের যুদ্ধের সময়কালে প্রদত্ত তিনটি প্রধান বক্তৃতার মধ্যে এটি ছিল দ্বিতীয়।
- অন্যগুলো হলো:
→ 'Blood, toil, tears and sweat.' (১৩ মে, ১৯৪০)
→ 'This was their finest hour.' (১৮ জুন, ১৯৪০)

- তাঁর লেখা কয়েকটি গ্রন্থ:
→ The Struggle for Survival
→ The River War
→ Great Contemporaries
→ The Story of the Malakand Field Force
→ Memoirs of the Second World War
→ A History of the English-Speaking Peoples


তথ্যসূত্র: ব্রিটানিকা।
১,৪৪০.
'ব্রেটন উডস ইনস্টিটিউট'- কোন সংস্থাকে বোঝায়?
  1. ক) WB
  2. খ) IMF
  3. গ) WTO
  4. ঘ) ক ও খ উভয়
সঠিক উত্তর:
ঘ) ক ও খ উভয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক ও খ উভয়
ব্যাখ্যা
১-২২ জুলাই ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫ টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আইএমএফ ও বিশ্বব্যাংক। তাই আইএমএফ ও বিশ্বব্যাংককে ব্রেটন উডস ইনস্টিটিউট বলা হয়।
উৎসঃ বিশ্বব্যাংক ও আইএমএফের ওয়েবসাইট।
১,৪৪১.
ভারতের 'মিজোরাম' রাজ্যের রাজধানী কোথায়?
  1. ক) দিসপুর
  2. খ) ইটানগর
  3. গ) কোহিমা
  4. ঘ) আইজল
সঠিক উত্তর:
ঘ) আইজল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আইজল
ব্যাখ্যা
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের স্বাধীনতাকামী সাতটি রাজ্য একত্রে সেভেন সিস্টারস হিসেবে পরিচিত। রাজ্যগুলাে হলাে—আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল, মনিপুর, মেঘালয় ও মিজোরাম। ৭টি রাজ্যের আয়তন ইন্ডিয়ার মােট আয়তনের ৭ শতাংশ।
ভারতের সেভেন সিস্টার্সের রাজ্যসমূহ ও রাজধানীঃ
১. আসাম -- দিসপুর
২. মিজোরাম -- আইজল
৩. অরুনাচল -- ইটানগর
৪. মেঘালয় -- শীলং
৫. ত্রিপুরা -- আগরতলা
৬. মণিপুর -- ইম্ফল এবং
৭. নাগাল্যান্ড -- কোহিমা
উৎসঃ Live MCQ Content (upcoming)
১,৪৪২.
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের উৎপত্তিস্থল কোন শহর?
  1. ক) উলানবাটোর
  2. খ) উরুমচি
  3. গ) উহান
  4. ঘ) কাশগড়
সঠিক উত্তর:
গ) উহান
উত্তর
সঠিক উত্তর:
গ) উহান
ব্যাখ্যা
- সম্প্রতি গোটা বিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের উৎপত্তিস্থল বিবেচনা করা হচ্ছে চীনের হুবেই প্রদেশের উহান শহরকে।
- ৩১ ডিসেম্বর ২০১৯ চীনা কর্তৃপক্ষ উহান শহরে প্রথম করোনা সংক্রমণ চিহ্নিত করে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অভিহিত করে। পরবর্তীতে উহান থেকে এই ভাইরাস বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়ে।
(তথ্যসূত্রঃ আল জাজিরা)
১,৪৪৩.
MI6 কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. ইরাক
  2. রাশিয়া
  3. চীন
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
ব্যাখ্যা

• MI6 (Secret Intelligence Service):
- MI6 বা Military Intelligence, Section 6, হলো ব্রিটেনের বিদেশী গুপ্তচরবৃত্তির প্রধান সংস্থা।
- এটি দেশের বাইরে থেকে গোপন তথ্য সংগ্রহ করে এবং জাতীয় স্বার্থ রক্ষা করে।
- আনুষ্ঠানিকভাবে এটি Secret Intelligence Service (SIS) নামে পরিচিত।
- এর সদর দপ্তর লন্ডনের ভক্সহল ক্রস-এ অবস্থিত।
-  MI6-এর কার্যক্রম Intelligence Services Act 1994 দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- এটি Foreign, Commonwealth & Development Office-এর অধীনে কাজ করে।
- মূল কার্যাবলী:
• সংস্থাটি বিদেশী নাগরিক ও সংস্থার উপর গোপন তথ্য সংগ্রহ করে সরকারের কাছে সরবরাহ করে এবং 
• আন্তর্জাতিক পর্যায়ে গুপ্তচরবৃত্তি পরিচালনা করে।

উল্লেখ্য,
- MI6-১৯০৯ সালে Secret Service Bureau-এর একটি বিদেশী শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল।
- MI6-এর কার্যক্রম গোপনীয়তার কারণে সাধারণ মানুষের কাছে অজানা, তবে James Bond-এর মতো কাল্পনিক চরিত্রগুলোর মাধ্যমে এটি বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে।

উৎস: Britannica.

১,৪৪৪.
কোন চুক্তির মাধ্যমে ইউরোপের ত্রিশ বছর ব্যাপি যুদ্ধের অবসান ঘটে?
  1. ভার্সাই চুক্তি
  2. প্যারিস চুক্তি
  3. ওয়েস্টফালিয়া শান্তি চুক্তি
  4. লুজান চুক্তি
সঠিক উত্তর:
ওয়েস্টফালিয়া শান্তি চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ওয়েস্টফালিয়া শান্তি চুক্তি
ব্যাখ্যা
• Thirty years' war:
- ত্রিশ বছরের যুদ্ধ ছিল ধর্মীয়, রাজবংশীয়, আঞ্চলিক এবং বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা সহ বিভিন্ন কারণে বিভিন্ন জাতির দ্বারা সংঘটিত যুদ্ধের একটি সিরিজ।
- এর ধ্বংসাত্মক অভিযান এবং যুদ্ধগুলি ইউরোপের বেশিরভাগ অংশ জুড়ে সংঘটিত হয়েছিল এবং, যখন এটি 1648 সালে ওয়েস্টফালিয়া চুক্তির মাধ্যমে শেষ হয়েছিল।
- তখন ইউরোপের মানচিত্র অপরিবর্তনীয়ভাবে পরিবর্তিত হয়েছিল।

• ওয়েস্টফেলিয়া চুক্তি:
-১৬৪৮ সালে সম্পন্ন ওয়েস্টফালিয়ার শান্তি চুক্তির মাধ্যমে পবিত্র রোমান সাম্রাজ্যের ত্রিশ বছরের যুদ্ধ এবং স্পেন ও ডাচ প্রজাতন্ত্রের মধ্যে আশি বছরের যুদ্ধের অবসান ঘটে।
• চুক্তিটি স্বাক্ষরিত হয়- ১৬৪৮ সালে।
• স্থান- ওয়েস্টফেলিয়া, জার্মানি ।
• স্বাক্ষরিত হয়- প্রোটেস্ট্যান্ট ও রোমান ক্যাথলিকদের মধ্যে।
•ইউরোপের আর্থ-সামাজিক, ধর্ম এবং রাজনীতি নিয়ে ১৬১৮ সাল থেকে শুরু হওয়া যুদ্ধের সমাপ্তি ঘটে ১৬৪৮ সালের ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি মাধ্যমে।

উৎস: ব্রিটানিকা।
১,৪৪৫.
IUCN-এর Red List-এ প্রজাতিগুলো কয়টি প্রধান ক্যাটাগরিতে শ্রেণীবদ্ধ করা হয়?
  1. ৩টি
  2. ৭টি
  3. ৮টি
  4. ৯টি
সঠিক উত্তর:
৯টি
উত্তর
সঠিক উত্তর:
৯টি
ব্যাখ্যা
IUCN:
- IUCN এর পূর্ণরুপ: International Union for the Conservation of Nature.
- এটি বিশ্ব জীববৈচিত্র সংরক্ষণকারী সংস্থা।
- বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার উদ্দেশ্যে ফ্রান্সের ফন্টেইনব্লিউতে 'IUCN' প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ৫ অক্টোবর, ১৯৪৮।
- সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
- এটি বিশ্বের ১৭০টির অধিক দেশ কাজ করছে।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।

• Red List of Threatened Species:
- IUCN এর Red List of Threatened Species প্রথম প্রকাশিত হয় ১৯৬৪ সালে।
- এটি বিশ্বব্যাপী বিভিন্ন প্রজাতির সংরক্ষণ অবস্থা মূল্যায়ন এবং কোন প্রজাতি বিপন্ন, সংকটাপন্ন বা বিলুপ্তির পথে তা শনাক্ত করার জন্য একটি গুরুত্বপূর্ণ তালিকা।

⇒ IUCN এর Red List of Threatened Species এ প্রজাতিগুলিকে ৯টি প্রধান ক্যাটাগরিতে শ্রেণীবদ্ধ করা হয়:
- Extinct (EX): বিলুপ্ত - এই প্রজাতি পৃথিবীতে আর নেই।
- Extinct in the Wild (EW): বন্যপ্রাণীতে বিলুপ্ত - এই প্রজাতির আর কোনো প্রাকৃতিক বাসস্থান নেই, তবে তারা চিড়িয়াখানায় বা নিয়ন্ত্রিত পরিবেশে জীবিত থাকতে পারে।
- Critically Endangered (CR): অত্যন্ত বিপন্ন - এই প্রজাতির অস্তিত্ব বিপদের সম্মুখীন এবং খুব শীঘ্রই এটি বিলুপ্ত হতে পারে।
- Endangered (EN): বিপন্ন - এই প্রজাতির অস্তিত্ব হুমকির সম্মুখীন, তবে এখনো বিলুপ্তি থেকে কিছুটা দূরে।
- Near Threatened (NT): প্রায় বিপন্ন - এই প্রজাতি বর্তমানে বিপন্ন না হলেও ভবিষ্যতে বিপন্ন হতে পারে।
- Vulnerable (VU): সংবেদনশীল - এই প্রজাতি বিপন্ন হতে পারে যদি পরিস্থিতি পরিবর্তন না হয়।
- Least Concern (LC): কম উদ্বেগজনক - এই প্রজাতি বিস্তৃত এবং সংরক্ষণগত ঝুঁকি নেই।
- Data Deficient (DD): তথ্য অপর্যাপ্ত - এই প্রজাতির জন্য যথেষ্ট তথ্য নেই যা দ্বারা এর সংরক্ষণ অবস্থা নির্ধারণ করা সম্ভব।
- Not Evaluated (NE): মূল্যায়ন হয়নি - এই প্রজাতির এখনও Red List এ মূল্যায়ন করা হয়নি।

উৎস: IUCN ওয়েবসাইট।
১,৪৪৬.
দাঁতাত (Detente) কী?
  1. দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি
  2. দুই দেশের মধ্যে স্নায়ুযুদ্ধ
  3. দুটি দেশের মধ্যকার সীমান্ত বিরোধ
  4. দুই দেশের মাঝে কঠোর মনোভাব হ্রাসের প্রচেষ্টা
সঠিক উত্তর:
দুই দেশের মাঝে কঠোর মনোভাব হ্রাসের প্রচেষ্টা
উত্তর
সঠিক উত্তর:
দুই দেশের মাঝে কঠোর মনোভাব হ্রাসের প্রচেষ্টা
ব্যাখ্যা
দাঁতাত (Detente):
- 'দাঁতাত' ফরাসি শব্দ।
- এর অর্থ উত্তেজনা প্রশমন ও বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা।
- এটি সাধারণত দুটি দেশের মধ্যে উত্তেজনা বা শত্রুতা কমিয়ে কূটনৈতিক যোগাযোগ এবং সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে গৃহীত হয়।
- বিশেষ করে শীতল যুদ্ধের সময়, যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন যেমন পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা হ্রাস করার জন্য SALT চুক্তি এবং হেলসিংকি চুক্তি স্বাক্ষর করেছিল।
- দাঁতাতের মাধ্যমে দুটি দেশ একে অপরের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য আলোচনার সুযোগ সৃষ্টি করে, সামরিক উত্তেজনা হ্রাস করে এবং আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করে।

তথ্যসূত্র: Britannica.
১,৪৪৭.
CEDAW-এর পূর্ণরূপ -
  1. Commitment on the Elimination of Distinguish against Women
  2. Convention on the Elimination of Disguise against Women
  3. Commitment on the Elimination of Discrimination against Women
  4. Convention on the Elimination of Discrimination against Women
সঠিক উত্তর:
Convention on the Elimination of Discrimination against Women
উত্তর
সঠিক উত্তর:
Convention on the Elimination of Discrimination against Women
ব্যাখ্যা
CEDAW:
- CEDAW-এর পূর্ণরূপ: Convention on the Elimination of Discrimination against Women.
- জাতিসংঘ নারীদের অধিকার রক্ষায় ১৮ ডিসেম্বর, ১৯৭৯ সালে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য প্রতিরোধ কনভেনশন বা CEDAW গ্রহণ করে।
- এই কনভেনশন গৃহ নির্যাতন, প্রজনন, আইনগত, রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে নারীদের সমমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে থাকে।
- কার্যকর হয়: ৩ সেপ্টেম্বর, ১৯৮১।
- CEDAW সনদে পরিচ্ছদ আছ: -৬ টি, ধারা আছে: ৩০ টি।

উল্লেখ্য,
- বাংলাদেশ CEDAW অনুমোদন করে ৪ নভেম্বর, ১৯৮৪ সালে।

উৎস: CEDAW ওয়েবসাইট।
১,৪৪৮.
"Corruption Perceptions Index-2024" অনুসারে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্থ দেশ কোনটি?[ এপ্রিল, ২০২৫]
  1. আইসল্যান্ড
  2. ডেনমার্ক
  3. ফিনল্যান্ড
  4. নরওয়ে
সঠিক উত্তর:
ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
ডেনমার্ক
ব্যাখ্যা
• "Corruption Perceptions Index-2024" অনুসারে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্থ দেশ ডেনমার্ক।

• ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল:

- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৩ সালে।
- প্রতিষ্ঠাতা: পিটার ইজেন।
- সদর দপ্তর: বার্লিন, জার্মানি।
- ২০০৯ সালে বৈশ্বিক দুর্নীতি প্রতিবেদন (Global Corruption Report) প্রকাশ করে।
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রতিবছর Corruption Perceptions Index প্রকাশ করে (১৯৯৫ সালে প্রথম)।
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বিশ্বজুড়ে দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে এবং একটি স্বচ্ছ ও ন্যায়সঙ্গত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

উৎস: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
১,৪৪৯.
প্রথম বিশ্বযুদ্ধের ফলে কোন সাম্রাজ্যের পতন ঘটে?
  1. রুশ সাম্রাজ্য
  2. জার্মান সাম্রাজ্য
  3. অটোমান সাম্রাজ্য
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
ব্যাখ্যা

প্রথম বিশ্বযুদ্ধ: 
- প্রথম বিশ্বযুদ্ধ ছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংঘাতের একটি।
- যুদ্ধ শুরু হয়: ২৮ জুলাই, ১৯১৪।
- শেষ হয়: ১১ নভেম্বর, ১৯১৮।
- কেন্দ্রীয়শক্তি: জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, অটোমান সাম্রাজ্য ও বুলগেরিয়া।
- মিত্রশক্তি: সার্বিয়া, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান প্রভৃতি দেশ।
- প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯১৯ সালে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়।
- প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল: কেন্দ্রীয় শক্তির পতন ও মিত্র শক্তির বিজয়।

উল্লেখ্য,
- প্রথম বিশ্বযুদ্ধের ফলে ৪টি সাম্রাজ্যের পতন ঘটেছিল। এগুলো হলো: রুশ, জার্মান, অস্ট্রো-হাঙ্গেরীয় ও অটোমান।
- ১৯১৭ সালের রুশ বিপ্লবের ফলে জারতন্ত্রের পতন ঘটে।
- যুদ্ধের শেষে জার্মানি পরাজিত হলে এই সাম্রাজ্যেরও অবসান ঘটে।
- অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্য ভেঙে একাধিক ছোট ছোট রাষ্ট্রে পরিণত হয়।
- ১৯২২ সাল নাগাদ অটোমান সাম্রাজ্য সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায় যা মধ্যপ্রাচ্যে নতুন রাজনৈতিক বিন্যাসের জন্ম দেয়।

উৎস: i) History.com
ii) Britannica.

১,৪৫০.
জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর বর্তমান (জুন, ২০২৫) সক্রিয় মিশন সংখ্যা কত?
  1. ১০টি
  2. ১১টি
  3. ১২টি
  4. ১৩টি
সঠিক উত্তর:
১১টি
উত্তর
সঠিক উত্তর:
১১টি
ব্যাখ্যা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (United Nations Peacekeeping Mission) একটি আন্তর্জাতিক উদ্যোগ যা সংঘাতপ্রবণ দেশগুলোতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে সাহায্য করে।
- এই মিশনের প্রধান লক্ষ্য হলো সংঘর্ষমুক্ত পরিবেশ সৃষ্টি করা, মানবাধিকার রক্ষা করা এবং রাজনৈতিক প্রক্রিয়া পরিচালনায় সহায়তা করা।
- বর্তমানে আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং এশিয়া জুড়ে জাতিসংঘের ১১টি শান্তিরক্ষা মিশন চলমান রয়েছে।
- এগুলো হলো: MINURSO (পশ্চিম সাহারা), MINUSCA (মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র), MONUSCO (গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র), UNDOF (গোলান হাইটস), UNFICYP (সাইপ্রাস), UNIFIL (লেবানন), UNISFA (আবিয়েই), UNMIK (কসোভো), UNMISS (দক্ষিণ সুদান), UNMOGIP (ভারত ও পাকিস্তান), UNTSO (মধ্যপ্রাচ্য)।

⇒ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মূল উদ্দেশ্য:
- সংঘাতের মধ্যে শান্তি প্রতিষ্ঠা এবং সশস্ত্র বিরোধী পক্ষদের মধ্যে যুদ্ধবিরতি বা শান্তিচুক্তি বাস্তবায়ন করা।
- যুদ্ধ বা সংঘাতের কারণে বিপর্যস্ত জনগণের জন্য মানবিক সাহায্য পৌঁছে দেওয়া।
- রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য জাতিসংঘ মিশন আঞ্চলিক সরকারের সহায়তায় কাজ করে থাকে।
- যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে পুনর্গঠন কার্যক্রম পরিচালনা, যেমন অবকাঠামো পুনর্নির্মাণ, আইন-শৃঙ্খলা রক্ষা ইত্যাদি।

উল্লেখ্য,
- ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়।
- ১৯৪৮ সালে সংঘটিত ১ম আরব-ইসরাইল যুদ্ধকে কেন্দ্র করে জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন অনুষ্ঠিত হয়।

⇒ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন নোবেল পুরস্কার লাভ করেন ১৯৮৮ সালে।

উৎস: United Nations Peacekeeping ওয়েবসাইট। [link]
১,৪৫১.
৫ম BIMSTEC শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) ঢাকা
  2. খ) কলম্বো
  3. গ) নয়াদিল্লী
  4. ঘ) রেঙ্গুন
সঠিক উত্তর:
খ) কলম্বো
উত্তর
সঠিক উত্তর:
খ) কলম্বো
ব্যাখ্যা
- ৫ম BIMSTEC শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় - ৩০ মার্চ ২০২২। 
- বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা জোট বিমসটেকের ৫ম শীর্ষ সম্মেলন  শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে শুরু হয়। 
- এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যোগ দেন।
- বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।
 
উৎস: পত্রিকা রিপোর্ট। 
১,৪৫২.
বাস্তিল দুর্গের পতন ঘটেছিল -
  1. ১৪ জুলাই ১৭৮৯
  2. ৭ জুন ১৭৮৮
  3. ৫ অক্টোবর ১৭৮৮
  4. ২৬ আগস্ট ১৭৮৮
সঠিক উত্তর:
১৪ জুলাই ১৭৮৯
উত্তর
সঠিক উত্তর:
১৪ জুলাই ১৭৮৯
ব্যাখ্যা
বাস্তিল দুর্গ:
- ফরাসি স্বৈরতন্ত্র এবং অত্যাচারের একমাত্র প্রতীক ছিল এই বাস্তিল দুর্গ।
- এই বাস্তিল দুর্গে রাজতন্ত্রের বিরোধী ব্যক্তিদের বন্দি করে রাখা হতো ও অত্যাচার করা হতো।
- তাই জনগণের কাছে বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক।
- রাজধানী প্যারিসে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ করে।
- ১৭৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের বিদ্রোহী জনগণ বাস্তিল দুর্গ আক্রমণ করে ধ্বংস করেছিল।
- সমস্ত বন্দিরাও মুক্তি পায়।
বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে ফরাসী বিপ্লব শুরু হয়।

উল্লেখ্য,
- বাস্তিল দুর্গের পতনের ফলে রাজা ষোড়শ লুই-এর স্বৈরশাসনের অবসান হয়।
- রাজা জাতীয় পরিষদকে স্বীকৃতি দেন এবং এই সময় থেকে রাষ্ট্রের প্রকৃত ক্ষমতা আইনসভার হাতে চলে যায়।
- ফ্রান্সের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সূচনা হয় এবং অভিজাততন্ত্রের পতন আসন্ন হয়ে ওঠে।

উৎস: Britannica.
১,৪৫৩.
নিচের কোন দেশসমূহের মাঝে ইয়োপ কিপুর যুদ্ধ সংঘটিত হয়?
  1. আরব-রাশিয়া
  2. চীন-জাপান
  3. যুক্তরাজ্য-সোভিয়েত ইউনিয়ন
  4. আরব-ইসরাইল
সঠিক উত্তর:
আরব-ইসরাইল
উত্তর
সঠিক উত্তর:
আরব-ইসরাইল
ব্যাখ্যা
ইয়োম কিপুর যুদ্ধ:
- মোট ৪টি আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয়।
- Yom Kippur War নামে পরিচিত ৪র্থ আরব-ইসরাইল যুদ্ধ।
- এই যুদ্ধ সংঘটিত হয় ১৯৭৩ সালে।
- আরব দেশসমূহ পাশ্চাত্যের উপর তেল অবরোধ করে ইয়োম কিপুর যুদ্ধে।
- ইহুদিদের পবিত্র দিন ইয়োম কিপুরের সময় ইসরায়েল-অধিকৃত অঞ্চলে আরব জোটের অতর্কিত হামলার মাধ্যমে এই যুদ্ধ শুরু হয়।
- মিশরীয় ও সিরিয়ান সেনারা যুদ্ধবিরতি রেখা ভেদ করে যথাক্রমে সিনাই উপদ্বীপ ও গোলান মালভূমিতে ঢুকে পড়ে।
- যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন উভয়ে তাদের নিজ নিজ মিত্রদের এসময়ে সহায়তা করে।
- ফলে দুইটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে বিবাদ সৃষ্টি হয়।
- এসময় মুসলিমদের পবিত্র রমজান মাস ছিল।
- এই যুদ্ধ অক্টোবর যুদ্ধ ও রমজান যুদ্ধ নামেও পরিচিত।

উৎস: World Atlas Website.
১,৪৫৪.
ভারতের কেন্দ্রীয় সরকারের কর্মকমিশন কী নামে পরিচিত?
  1. Federal Service Commission
  2. Union Public Service Commission
  3. Indian National Service Commission
  4. India Civil Service Commission
সঠিক উত্তর:
Union Public Service Commission
উত্তর
সঠিক উত্তর:
Union Public Service Commission
ব্যাখ্যা

ভারতীয় সংবিধানের ৩১৫-৩২৩ ধারায় কর্মকমিশন সম্পর্কে বলা হয়েছে। সংবিধানের ৩১৫ ধারা অনুযায়ী ভারতের কেন্দ্রীয় সরকারের কর্মকমিশনের নাম Union Public Service Commission.
এর সদস্যদের নিয়োগ দিয়ে থাকেন রাষ্ট্রপতি। কেন্দ্রীয় কর্মকমিশন ব্যতীত ভারতের রাজ্য সমূহের জন্যে পৃথক পাবলিক সার্ভিস কমিশন এবং একাধিক রাজ্যের জন্যে জয়েন্ট স্টেট পাবলিক সার্ভিস কমিশনের বিধান রয়েছে।
(সূত্র: Union Public Service Commission ওয়েবসাইট)

১,৪৫৫.
ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আব্রাহাম চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
  1. ক) ১০ জুন ২০২০
  2. খ) ২৫ জুলাই ২০২০
  3. গ) ১৫ সেপ্টেম্বর ২০২০
  4. ঘ) ১০ অক্টোবর ২০২০
সঠিক উত্তর:
গ) ১৫ সেপ্টেম্বর ২০২০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫ সেপ্টেম্বর ২০২০
ব্যাখ্যা
- তৃতীয় আরব দেশ হিসেবে গত ১৫ সেপ্টেম্বর ২০২০ সংযুক্ত আরব আমিরাত ইসরাইলের সাথে শান্তি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এই লক্ষ্যে স্বাক্ষরিত চুক্তি ‘আব্রাহাম চুক্তি’ নামে পরিচিত।
- একইদিন চতুর্থ আরব দেশ হিসেবে বাহরাইনও ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্যে চুক্তিতে স্বাক্ষর করে।
(সূত্র: মার্কিন পররাষ্ট্র দপ্তর ওয়বসাইট)
১,৪৫৬.
কারা বিশ্বের প্রথম মহাকাব্য হিসাবে বিবেচিত “গিলগামেশের মহাকাব্য” (Epic of Gilgamesh) রচনা করেছিলেন?
  1. ক) ব্যাবিলনীয়রা
  2. খ) সুমেরীয়রা
  3. গ) অ্যাসিরীয়ারা
  4. ঘ) ক্যালডীয়রা
সঠিক উত্তর:
খ) সুমেরীয়রা
উত্তর
সঠিক উত্তর:
খ) সুমেরীয়রা
ব্যাখ্যা
সুমেরীয় সভ্যতা ( Sumerian Civilization)

- মেসোপটেমীয়া অঞ্চলে সবচেয়ে প্রাচীন যে সভ্যতাটি গড়ে উঠেছিল, তার নাম সুমেরীয় সভ্যতা।
- বর্তমানে ইরাকের টাইগ্রীস ও ইউফ্রেটিস (তৎকালীন দজলা ও ফোরাত) নদীর মধ্যবর্তী উর্বর স্থানে সুমেরীয় সভ্যতার গোড়াপত্তন ঘটে।
- ‘চাকা’ আবিষ্কার – সুমেরীয়রা প্রথম চাকার ব্যবহার শুরু করে।
- তাদের কৃষকরা প্রথম দুই চাকা বিশিষ্ট 'রথ' (Chariot) ব্যবহার শুরু করেছিল।
- উন্নত সেচ ব্যবস্থা – টাইগ্রিস ও ইউফ্রিটিস নদীর পানি ব্যবহার করে কৃষির উন্নতির জন্য তারা উন্নত সেচ ব্যবস্থার উদ্ভাবন করেছিলো ।
- লিখন-পদ্ধতির আবিষ্কার - সুমেরীয়দের আবিষ্কৃত লিখন পদ্ধতির নাম “কিউনিফর্ম” (Cuneiform)।
- কিউনিফর্ম লিপি বাম থেকে ডানদিকে লেখাঁ হত এবং এর বর্ণের সংখ্যা ছিলো ৩২টি।
- তারা বিশ্বের প্রথম মহাকাব্য হিসাবে বিবেচিত “গিলগামেশের মহাকাব্য” (Epic of Gilgamesh) রচনা করেছিলেন।
- জলঘড়ি ও চন্দ্রপঞ্জিকা আবিষ্কারেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন সুমেরীয়রা।
- সুমেরীয়রা বহু ঈশ্বরবাদে বিশ্বাসী ছিল। তাদের অনেক দেবতা ছিল। প্রধান দবতা ‘নাগাল’।
- ২২৩৪ খ্রিস্টপূর্বাব্দে লুগালজাগেসি (King Lugalzagesi) আক্কাডীয়ান রাজা ‘সারগন’ এর নিকট পরাজিত হলে সুমেরীয় সাম্রাজ্যের অবসান হয়। 
সুমেরীয়, ব্যবিলনীয়, এ্যাসিরীয়, ক্যালডীয় ও আক্কাদীয় সভ্যতা

তথ্যসূত্র: Britannica & History.com
১,৪৫৭.
'প্রশিক্ষণ ও গবেষণা' নিম্নের কোন সংস্থার প্রধান লক্ষ্য?
  1. UNHCR
  2. UNIDIR
  3. UNIDO
  4. UNITAR
সঠিক উত্তর:
UNITAR
উত্তর
সঠিক উত্তর:
UNITAR
ব্যাখ্যা

UNITAR:
 - UNITAR-এর পূর্ণরূপ: United Nations Institute for Training and Research.
- এটি জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সংস্থা। 
- সংস্থাটি জাতিসংঘের অধীনে অফিসিয়াল কর্মকর্তাদের কূটনৈতিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির নিমিত্তে কাজ করে থাকে।
- প্রতিষ্ঠিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৬৩।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মূল কাজ: প্রশিক্ষণ ও গবেষণা

অন্যদিকে -
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা: UNHCR.
- জাতিসংঘ নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা: UNIDIR.
- জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা: UNIDO.

উৎস: UNITAR ওয়েবসাইট।

১,৪৫৮.
‘Benelux Economic Union’-এর সদস্য দেশ নয় -
  1. নেদারল্যান্ড
  2. জার্মানি
  3. বেলজিয়াম
  4. লুক্সেমবার্গ
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা

জার্মানি ‘Benelux Economic Union’-এর সদস্য দেশ নয়। 

BENELUX: 

- BENELUX-এর পূর্ণনাম: ‘Benelux Economic Union’।
- পশ্চিম ইউরোপের ৩টি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক সংগঠন বেনেলাক্স।
- ১৯৪৪ সালে ‘BENELUX’ একটি ‘কাস্টমস ইউনিয়ন’ হিসেবে আত্নপ্রকাশ করে যা ১৯৪৮ সালের ১ জানুয়ারি বাস্তবায়ন করা হয়।
- চুক্তি স্বাক্ষর: ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সাল।
- চুক্তি কার্যকর: ১৯৬০ সাল।
- সদস্য সংখ্যা: ৩টি দেশ (বেলজিয়াম, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ)।
- সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
 - BENELUX-এর দেশগুলোর ব্যবহৃত মুদ্রা ইউরো।

উল্লেখ্য,
- ১৭ জুন, ২০০৮ সালে একটি নতুন ‘BENELUX’ চুক্তি স্বাক্ষর করা হয়।
- এটি ১ জানুয়ারি, ২০১২ সালে কার্যকর করা হয়।

উৎস: BENELUX ওয়েবসাইট।

১,৪৫৯.
‘অরেঞ্জ বিপ্লব' কোন দেশে সংঘটিত হয়?
  1. যুক্তরাজ্য
  2. কানাডা
  3. যুক্তরাষ্ট্র
  4. ইউক্রেন
সঠিক উত্তর:
ইউক্রেন
উত্তর
সঠিক উত্তর:
ইউক্রেন
ব্যাখ্যা

অরেঞ্জ বিপ্লব:
- ‘অরেঞ্জ বিপ্লব' সংঘটিত হয় ইউক্রেনে।
- অরেঞ্জ বিপ্লব ছিল একটি ধারাবাহিক প্রতিবাদ এবং রাজনৈতিক ঘটনা।
- এটি সংঘটিত হয়েছিল ২০০৪ সালে।
- ইউক্রেনের রাজধানী কিয়েভ ছিল নাগরিক প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রবিন্দু।
- ২০০৪ সালে ইউক্রেনে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি এবং ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে এ আন্দোলনের সূত্রপাত।

তথ্যসূত্র - Britannica.com

১,৪৬০.
Europol-এর সদস্য দেশের সংখ্যা কত? [জানুয়ারি, ২০২৬]
  1. ২০টি
  2. ২১টি
  3. ২২টি
  4. ২৭টি
সঠিক উত্তর:
২৭টি
উত্তর
সঠিক উত্তর:
২৭টি
ব্যাখ্যা

Europol:
- Europol-এর পূর্ণরূপ: The European Union Agency for Law Enforcement Cooperation.
- ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পুলিশ সংস্থার নাম Europol।
- সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়: ১ জুলাই, ১৯৯৯ ।
- সদরদপ্তর: হেগ, নেদারল্যান্ডস।
- প্রথম পরিচালক: জার্গেন স্টরবেক।
- বর্তমান সদস্য: ২৭টি দেশ।
- নির্বাহী পরিচালক: ক্যাথরিন ডি বোলে।

উল্লেখ্য,
- ইউরোপীয় ইউনিয়নের সকল সদস্যই ইউরোপোলের সদস্য।

এছাড়াও,
- ৭ ফেব্রুয়ারি, ১৯৯২ সালে ম্যাসট্রিচট চুক্তির মাধ্যমে ইউরোপোল-এর সৃষ্টি হয়।
- মাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে, সদস্য রাষ্ট্রগুলি কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে একত্রিত হওয়ার জন্য সম্মত হয়, যার মধ্যে সন্ত্রাসবাদ, অবৈধ মাদক পাচার, এবং অন্যান্য গুরুতর আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ ও মোকাবেলা ছিল।
- মাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে Europol (ইউরোপীয় পুলিশ অফিস) প্রতিষ্ঠিত হয় এবং এর মাধ্যমে পুলিশী সহযোগিতা ও তথ্য বিনিময়ের একটি সংগঠিত ব্যবস্থা তৈরি হয়।
- মাস্ট্রিক্ট চুক্তির ধারা K.3 অনুযায়ী ইউরোপোল প্রতিষ্ঠার কনভেনশনের চুক্তি ১৯৯৫ সালে স্বাক্ষরিত হয়।

উৎস: Europol ওয়েবসাইট।

১,৪৬১.
Which country is the largest producer of natural gas?
  1. ক) Qatar
  2. খ) Russia
  3. গ) Saudi Arabia
  4. ঘ) Nigeria
সঠিক উত্তর:
খ) Russia
উত্তর
সঠিক উত্তর:
খ) Russia
ব্যাখ্যা
- প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বেশি উৎপাদনকারী দেশ- যুক্তরাষ্ট্র
- প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী শীর্ষ তিনটি দেশ হলো: 
১. যুক্তরাষ্ট্র,
২. রাশিয়া,
৩. ইরান।

যেহেতু জব সল্যুশনের প্রশ্ন তাই অপশনে যুক্তরাষ্ট্র না থাকায় উত্তর হিসেবে রাশিয়া নেয়া হয়েছ।

তথ্যসূত্র: ওয়ার্ল্ডওমিটার।
১,৪৬২.
মিয়ানমারে সেনা-সমর্থিত রাজনৈতিক দলের নাম কী?  
  1. ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি
  2. ন্যাশনাল ইউনিটি পার্টি
  3. ইউনিয়ন সলিডারিটি এন্ড ডেভেলপমেন্ট পার্টি
  4. ডেমোক্রেটিক পার্টি মিয়ানমার
সঠিক উত্তর:
ইউনিয়ন সলিডারিটি এন্ড ডেভেলপমেন্ট পার্টি
উত্তর
সঠিক উত্তর:
ইউনিয়ন সলিডারিটি এন্ড ডেভেলপমেন্ট পার্টি
ব্যাখ্যা

- মিয়ানমারে সেনা-সমর্থিত রাজনৈতিক দলের নাম: ইউনিয়ন সলিডারিটি এন্ড ডেভেলপমেন্ট পার্টি।

• ইউনিয়ন সলিডারিটি এন্ড ডেভেলপমেন্ট পার্টি:  

- Union Solidarity and Development Party (USDP) 
- মিয়ানমারের একটি রাজনৈতিক দল।
- ২০১০ সালের ৮ জুন সাবেক প্রধানমন্ত্রী থেইন সেইন এই দলটি প্রতিষ্ঠা করেন।
- দলটি সামরিক জান্তার সমর্থনপুষ্ট দল।

উল্লেখ্য, 
- মিয়ানমারের জান্তা পরিচালিত নির্বাচনে নিম্নকক্ষের ঘোষিত আসনের ৯০ শতাংশই জিতেছে ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)।
- ২০২১ সালে শান্তিতে নোবেলজয়ী গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির  নির্বাচিত সরকারকে উৎখাত করে অবৈধভাবে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী।
 - প্রায় পাঁচ বছর পর সামরিক জান্তার অধীনে ২৮ ডিসেম্বর প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হয়। 


তথ্যসূত্র: ব্রিটানিকা ও বাসস। 

১,৪৬৩.
২০তম জি–২০ শীর্ষ সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয় কোন শহরে?
  1. রিও ডি জেনিরো
  2. কোপেনহেগেন
  3. জোহানেসবার্গ
  4. জেনেভা
সঠিক উত্তর:
জোহানেসবার্গ
উত্তর
সঠিক উত্তর:
জোহানেসবার্গ
ব্যাখ্যা

জি-২০:
- গ্রুপ অব টুয়েন্টি (G20) হলো আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- এটি সমস্ত প্রধান আন্তর্জাতিক অর্থনৈতিক ইস্যুতে বৈশ্বিক স্থাপত্য এবং শাসন গঠন এবং শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- ১৯৯৯ সালে এই অর্থনৈতিক জোট প্রতিষ্ঠিত হয়েছিল।
- জি-২০ জোটের বর্তমান সদস্য: আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন।
- জি-২০ জোটের নতুন সদস্য আফ্রিকান ইউনিয়ন। 
- বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।
- আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।
- ২০২৫ সালে ২০তম সম্মেলন জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয় আফ্রিকার অর্থনৈতিক রাজধানী জোহানেসবার্গে ।

উৎস: i) আল জাজিরা।
         ii) G-20 ওয়েবসাইট।

১,৪৬৪.
আন্তর্জাতিক পুলিশ সংস্থা প্রতিষ্ঠিত হয় কোথায়?
  1. মাদ্রিদ, স্পেন
  2. ভিয়েনা, অস্ট্রিয়া
  3. রোম, ইতালি
  4. জেনেভা, সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
ভিয়েনা, অস্ট্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
ভিয়েনা, অস্ট্রিয়া
ব্যাখ্যা
INTERPOL
- পূর্ণরূপ: The International Criminal Police Organization।
- প্রতিষ্ঠাকালীন নাম: International Criminal Police Commission (ICPC) 
- এটি পুলিশের একটি আন্তর্তজাতিক সংগঠন।
- প্রতিষ্ঠা: ১৯২৩ সাল। 
- প্রতিষ্ঠার স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া। 
- সদস্য সংখ্যা: ১৯৫টি দেশ।
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।

সূত্র: INTERPOL ওয়েবসাইট ও ব্রিটানিকা।
১,৪৬৫.
নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমার নাম কী?
  1. ক) লিটল বয়
  2. খ) ফ্যাটম্যান
  3. গ) প্যাট্রিয়ট
  4. ঘ) ডেস্ট্রয়ার
সঠিক উত্তর:
খ) ফ্যাটম্যান
উত্তর
সঠিক উত্তর:
খ) ফ্যাটম্যান
ব্যাখ্যা

জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট হেনরি ট্রুম্যান।
যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী জাপানের নাগাসাকি শহরের ওপর ১৯৪৫ সালের ৯ আগষ্ট ফ্যাটমান নামের নিউক্লীয় বোমার বিস্ফোরণ ঘটায়।
উল্লেখ্য যে, ১৯৪৫ সালের ৬ আগষ্ট হিরোশিমা শহরের ওপর যুক্তরাষ্ট্র লিটল বয় নামের নিউক্লীয় বোম ফেলে।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।

১,৪৬৬.
International Maritime Organization বা IMO এর পূর্ব নাম কী?
  1. ক) International Maritime Consultative Organization
  2. খ) Inter-Governmental Maritime Consultative Organization
  3. গ) Inter-Governmental Maritime Conservative Organization
  4. ঘ) Inter-Governmental Marine Consultative Organization
সঠিক উত্তর:
খ) Inter-Governmental Maritime Consultative Organization
উত্তর
সঠিক উত্তর:
খ) Inter-Governmental Maritime Consultative Organization
ব্যাখ্যা
আন্তর্জাতিক উপকূল সম্পর্কিত সংগঠন (IMO)
▪ IMO এর পূর্ণরূপ ‘International Maritime Organization’ বা আন্তর্জাতিক উপকূল সম্পর্কিত সংগঠন।
▪ এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা সমুদ্রে জাহাজ চলাচলের নিরাপত্তা ও এর দ্বারা উপকূলীয় অঞ্চলের পরিবেশের ক্ষয়ক্ষতি প্রতিরোধের জন্য বিভিন্ন দায়িত্ব পালন করে।
▪ ১৯৪৮ সালে সুইজারল্যান্ডের জেনেভায় এক সম্মেলনের মাধ্যমে Inter-Governmental Maritime Consultative Organization বা IMCO গঠিত হয়; যা ১৯৮২ সালে নাম পরিবর্তন করে বর্তমান International Maritime Organization বা IMO নাম ধারন করে।
▪ সদস্য সংখ্যা - ১৭৫টি দেশ (পূর্ণাঙ্গ সদস্য) ও ৩টি সহযোগী সদস্য।
▪ সদরদপ্তর - লন্ডন, যুক্তরাজ্য।

তথ্যসূত্র: IMO ওয়েবসাইট।
১,৪৬৭.
বিশ্বের কোন দেশে সর্বাধিক অপরিণত বা সময়ের আগে শিশু জন্ম নেয়?[জানুয়ারি,২০২৫]
  1. নেপাল
  2. ভারত
  3. বাংলাদেশ
  4. পাকিস্তান
সঠিক উত্তর:
বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
-----------------
অপরিণত শিশু জন্মহার:

- সময়ের আগে শিশু জন্মহার সবচেয়ে বেশি বাংলাদেশে।
- বাংলাদেশে প্রতিবছর প্রায় পাঁচ লাখ শিশু সময়ের আগে জন্ম নেয়।
- অকালিক শিশুর জন্মের হার বাংলাদেশে সবচেয়ে বেশি, ১০০ শিশুর মধ্যে ১৬টি।
- এসব শিশুর মৃত্যুঝুঁকি বেশি থাকে এবং তারা সহজে রোগাক্রান্ত হয়।
- ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশে অকালিক শিশুর জন্মের হার কমানো যায়নি।
- প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে এই হার বেশি।
- ২০২০ সালে বিশ্বে ১০টি শিশুর মধ্যে ১টি সময়ের আগে জন্ম নেয়।
- বাংলাদেশে অকালিক শিশুর জন্মের হার ১৬ শতাংশ, যা বৈশ্বিক গড়ের চেয়ে বেশি।
- সরকারের পদক্ষেপে ঝুঁকিপূর্ণ মায়েদের জন্য চিকিৎসা সেবা এবং নবজাতকের সেবা সম্প্রসারণ করা হচ্ছে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, সেবা নিশ্চিত করতে বিনিয়োগ বাড়াতে হবে এবং প্রতিরোধে জোর দিতে হবে। 

উল্লেখ্য, 
- ১৩ জানুয়ারি, ২০২৫ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. তাবাসুম পারভীন জানিয়েছেন, বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বেশি অপরিণত শিশুর জন্ম হয়।
- বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সেন্ট্রাল সেমিনারে ‘প্রিম্যাচুরিটি অ্যাকসেস টু কোয়ালিটি কেয়ার এভরিহোয়ার’ শীর্ষক প্রবন্ধে তিনি এ তথ্য উপস্থাপন করেন।


ছবিসূত্র: প্রথম আলো ।

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ। [লিঙ্ক] এবং ল্যানসেট জার্নাল [লিঙ্ক]
১,৪৬৮.
আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা কোনটি?
  1. ITO
  2. IMO
  3. WMO
  4. IOM
সঠিক উত্তর:
IOM
উত্তর
সঠিক উত্তর:
IOM
ব্যাখ্যা

IOM:
- এর পুর্ণরূা: International Organization for Migration.
- আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ১৯৫১ সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে ইউরোপে ব্যাপক অভিবাসন সংকট মোকাবিলার উদ্দেশ্যে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- সদস্য রাষ্ট্র: ১৭৫ টি। [ডিসেম্বর, ২০২৫]
- পর্যবেক্ষক রাষ্ট্র: ৮ টি।
- কার্যক্রম পরিচালনা: ১৭২টি দেশে।
- মূলমন্ত্র: "Migration for the benefit of all"
- ২০১৬ সালে IOM জাতিসংঘের একটি "related organization" হিসেবে স্বীকৃতি পায়।

অপরদিকে, 
- IMO হলো International Maritime Organization
- WMO হলো World Meteorological Organization

উৎস: IOM ওয়েবসাইট।

১,৪৬৯.
তালেবান কবে আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয়?
  1. ক) ৩০ জুলাই, ২০২১
  2. খ) ০৫ আগস্ট, ২০২১
  3. গ) ১৫ আগস্ট, ২০২১
  4. ঘ) ২২ আগস্ট, ২০২১
সঠিক উত্তর:
গ) ১৫ আগস্ট, ২০২১
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫ আগস্ট, ২০২১
ব্যাখ্যা
- গত ১৫ আগস্ট, ২০২১ আফগানিস্তানের তালেবান যোদ্ধারা অনেকটা রক্তপাতহীনভাবে দেশটির রাজধানী কাবুল দখল করে নেয়।
- এর আগে দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি পালিয়ে পার্শ্ববর্তী তাজিকিস্তানে আশ্রয় নেন।
- কাবুল দখলের মাধ্যমে প্রায় ২০ বছর পর তালেবান গোষ্ঠী পুনরায় আফগানিস্তানে ক্ষমতাসীন হয়।
- ২০০১ সালে ইঙ্গ-মার্কিন বাহিনীর আক্রমণের মুখে তালেবান ক্ষমতাচ্যুত হয়েছিলো।
(তথ্যসূত্র: আল জাজিরা রিপোর্ট)
১,৪৭০.
নিচের কোন চুক্তিটি 'Wadi Araba Treaty' নামে পরিচিত?
  1. ক) সিমলা চুক্তি
  2. খ) ক্যাম্প-ডেভিড চুক্তি
  3. গ) অসলো চুক্তি
  4. ঘ) ইসরায়েল - জর্ডান শান্তিচুক্তি
সঠিক উত্তর:
ঘ) ইসরায়েল - জর্ডান শান্তিচুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইসরায়েল - জর্ডান শান্তিচুক্তি
ব্যাখ্যা
ইসরায়েল - জর্ডান শান্তিচুক্তি (Israel–Jordan Peace Treaty)
• মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের দ্বিতীয় দেশ হিসাবে জর্ডান ইসরায়েলের সাথে শান্তিচুক্তি স্বাক্ষর করে।
• চুক্তি স্বাক্ষরের তারিখ - ২৬ অক্টোবর, ১৯৯৪ সাল।
• চুক্তি স্বাক্ষরের স্থান - ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র।
• চুক্তি স্বাক্ষরকারী - ইসরায়েল - আইজ্যাক রবিন এবং জর্ডান - কিং হোসাইন।
• চুক্তির বিকল্প নাম - Wadi Araba Treaty.

তথ্যসূত্র: ব্রিটানিকা এবং হিস্টোরি ডট কম।
১,৪৭১.
'Sakoku' পররাষ্ট্রনীতি কোন দেশের সাথে সম্পৃক্ত?
  1. ক) চীন
  2. খ) জাপান
  3. গ) নেপাল
  4. ঘ) ইথিওপিয়া
সঠিক উত্তর:
খ) জাপান
উত্তর
সঠিক উত্তর:
খ) জাপান
ব্যাখ্যা
• সতেরশ শতকে জাপান এক বিশেষ পররাষ্ট্রনীতি গ্রহন করে যা 'Sakoku' নামে পরিচিত।
• এর অর্থ - ''Country in chains'' or ''Lock up of country''।
• অর্থ্যাৎ, অন্যান্য দেশের নাগরিকদের জাপানে প্রবেশ ও জাপানের নাগরিকদের অন্যান্য দেশে গমন নিষিদ্ধ।
• ১৮৬৮ সাল পর্যন্ত এই নীতি বলবৎ ছিলো। 

তথ্যসূত্র: ব্রিটানিকা।
১,৪৭২.
নিচের কোনটি IMO এর পূর্ণরূপ?
  1. International Marine Organization
  2. International Monetary Organization
  3. International Management Organization
  4. International Maritime Organisation
সঠিক উত্তর:
International Maritime Organisation
উত্তর
সঠিক উত্তর:
International Maritime Organisation
ব্যাখ্যা
IMO: 
- International Maritime Organisation (IMO) হলো সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে।
- তবে কার্যকর হয় ১৯৫৮ সালে এবং ১৯৮২ সালে IMO নামধারণ করে।
- শুরুতে এর নাম ছিলো Inter-governmental Maritime Consultative Organisation (IMCO)।
- IMO এর সদরদপ্তর যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত।

উৎস: IMO এর ওয়েবসাইট।
১,৪৭৩.
২০২১ সালের আইনের শাসন সূচকে শীর্ষদেশ কোনটি?
  1. ফিনল্যান্ড
  2. ডেনমার্ক
  3. নরওয়ে
  4. সিঙ্গাপুর
সঠিক উত্তর:
ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
ডেনমার্ক
ব্যাখ্যা
আইনের শাসন সূচক-২০২১:
- প্রকাশক : ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (যুক্তরাষ্ট্র)
- মোট দেশ : ১৩৯টি
- শীর্ষদেশ : ডেনমার্ক
- সর্বনিম্ন দেশ : ভেনেজুয়েলা (১৩৯তম)
- বাংলাদেশের অবস্থান: ১২৪তম।
(তথ্যসূত্র: ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট ওয়েবসাইট)
১,৪৭৪.
জার্মান সাম্রাজ্যের প্রথম চ্যান্সেলর -
  1. অ্যাঞ্জেলা মার্কেল
  2. অটো ভন বিসমার্ক
  3. হারম্যান মুলার
  4. অ্যাডলফ হিটলার
সঠিক উত্তর:
অটো ভন বিসমার্ক
উত্তর
সঠিক উত্তর:
অটো ভন বিসমার্ক
ব্যাখ্যা
অটো ভন বিসমার্ক:
- জার্মান সাম্রাজ্যের প্রথম চ্যান্সেলর অটো ভন বিসমার্ক।
- তিনি ছিলেন জার্মান সাম্রাজ্যের স্থপতি।
- তাকে আধুনিক জার্মানির জনকও বলা হয়।

উল্লেখ্য,
- তিনি ছিলেন প্রুশিয়ান সেনাবাহিনীর একজন সামরিক কর্মকর্তা এবং ভূস্বামী।
- তিনি ১৮৬২-১৮৭১ পর্যন্ত প্রুশিয়ার প্রধান মন্ত্রী ছিলেন, পরে ১৮৭১-১৮৯০ সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।
- বিসমার্কের কূটনীতির অন্যতম প্রধান কৌশল ছিল "রক্ত ও লোহা" (Blood and Iron) নীতি, যার মাধ্যমে তিনি যুদ্ধের মাধ্যমে জার্মানির একীভূতকরণকে এগিয়ে নেন।
- তার নেতৃত্বে প্রুশিয়া ১৮৭০-৭১ সালে ফ্রেঞ্চ-প্রুশিয়ান যুদ্ধ জয়লাভ করে এবং এর ফলে ১৮৭১ সালে জার্মান সাম্রাজ্যের সৃষ্টি হয়। 

⇒ দ্বিতীয় উইলহেলমের সাথে মতবিরোধের পর বিসমার্ক জার্মানির প্রধানমন্ত্রিত্বের পদ থেকে সরে দাঁড়ান ১৮৯০ সালে।
- তাঁর এই বিদায় নেওয়ার ঘটনাটি আজও ইতিহাসে ‘ড্রপিং দি পাইলট’ (Dropping the Pilot) নামে বিখ্যাত হয়ে আছে।

উৎস: i) Britannica.
ii) BBC.
১,৪৭৫.
'তৈমুর' ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি? 
  1. পাকিস্তান
  2. ভারত
  3. আফগানিস্তান 
  4. ইরান
সঠিক উত্তর:
পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তান
ব্যাখ্যা

তৈমুর ক্ষেপণাস্ত্র: 
- আরব সাগরের উত্তরাংশে নিজেদের তৈরি সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র, স্থল ও আকাশপথে ব্যবহারের উপযোগী সুইসাইডাল ড্রোন এবং ও জলপথে ব্যবহার ও আঘাত হানার উপযোগী ইউএসভি ড্রোনের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে পাকিস্তান।
- সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘তৈমুর’ নামক আকাশ থেকে নিক্ষেপযোগ্য একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। 
- ৩ জানুয়ারি, ২০২৬ তারিখে পাকিস্তানের বিমান বাহিনী পরীক্ষামূলকভাবে নিজের তৈরি ক্ষেপণাস্ত্র তৈমুর উৎক্ষেপণ করেছিল।
- এই ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ৬০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

তথ্যসূত্র:  ঢাকা পোস্ট।

১,৪৭৬.
সম্প্রতি রাশিয়া কোন সংস্থাকে 'অবাঞ্ছিত' ঘোষণা করেছে? [মে, ২০২৫]
  1. Transparency International
  2. Amnesty International
  3. Rotary International
  4. Oxfam International
সঠিক উত্তর:
Amnesty International
উত্তর
সঠিক উত্তর:
Amnesty International
ব্যাখ্যা
Amnesty International:
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২৮ মে, ১৯৬১।
- প্রতিষ্ঠাতা: ব্রিটিশ আইনজীবী পিটার বেনেনসেন।
- সদর দপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।
- বর্তমান মহাসচিব: অ্যাগনেস ক্যালামার্ড।
- নীতিবাক্য: "Better to light a candle than to curse the darkness" (অন্ধকারকে গালি দেওয়ার চেয়ে মোমবাতি জ্বালানো ভালো)।
- সদস্য সংখ্যা: ১০ মিলিয়ন+ (বিশ্বব্যাপী)।

⇒ Amnesty International ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

উল্লেখ্য,
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে 'অবাঞ্ছিত সংস্থা' ঘোষণা করে নিষিদ্ধ করেছে রাশিয়া।
- রাশিয়ার অভিযোগ, ইউক্রেনকে সমর্থন করে সংস্থাটি তাদের বিরুদ্ধে কাজ করছে।
- রাশিয়ার প্রসিকিউটর জেনারেল লন্ডনভিত্তিক অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ‘কিয়েভ শাসনব্যবস্থার সহযোগীদের অর্থায়নে বৈশ্বিক রুশবিরোধী প্রকল্প তৈরির কেন্দ্র’ হিসেবে আখ্যা দিয়েছে।

⇒ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের ওয়েবসাইটে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানকে ‘আগ্রাসনের যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেছে।
- একই সঙ্গে তারা বলেছে, ‘মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের অধিকার গুরুতরভাবে সীমিত রয়ে গেছে’, যেখানে ধর্মীয় গোষ্ঠী, শিশু ও এলজিবিটিকিউ গোষ্ঠীসহ বিভিন্ন পক্ষের ‘অযৌক্তিক নিপীড়ন’ তুলে ধরা হয়েছে।

উৎস: i) Amnesty International ওয়েবসাইট।
ii) The Business Standard,
১,৪৭৭.
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের অবসানের লক্ষ্যে কত সালে প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. ১৭৮৩ সালে
  2. ১৭৮৭ সালে
  3. ১৮৮৩ সালে
  4. ১৮৮৭ সালে
সঠিক উত্তর:
১৭৮৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৭৮৩ সালে
ব্যাখ্যা
প্যারিস চুক্তি (Peace of Paris):
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের অবসানের লক্ষ্যে ফ্রান্সের প্যারিসে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়, এদেরকে একত্রে প্যারিস শান্তি চুক্তি বা পিস অব প্যারিস বলে।
- ১৭৮৩ সালে প্যারিসে বিবাদমান পক্ষগুলোর মধ্যে চারটি পৃথক চুক্তি স্বাক্ষরিত হয়।
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে বিবাদমান পক্ষগুলোর (আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন ও নেদারল্যান্ডস্) মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

⇒ ১৭৭৮ সাল থেকে ব্রিটিশ সাম্রাজ্যের সাথে যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কংগ্রেস-এর প্রতিনিধিরা শান্তি আলোচনা শুরু করে।
- এই প্রতিনিধি দলের সদস্য ছিলেন জন এডামস, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, জন জে, থমাস জেফারসন ও হেনরি লরেন্স।
- ১৭৮২ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড শেলবর্ন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে ঐক্যমত্যে পৌঁছান এবং চুক্তির খসড়া প্রস্তুত করেন।
- চুক্তি স্বাক্ষরের তারিখ: ৩ সেপ্টেম্বর, ১৭৮৩ সাল।
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স।
- স্বাক্ষরিত চুক্তির সংখ্যা: ৪টি।
- যুক্তরাষ্ট্রের পক্ষে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, জন এডামস ও জন জে এবং যুক্তরাজ্যের পক্ষে প্রধানমন্ত্রী লর্ড শেলবর্ন চুক্তিটিতে স্বাক্ষর করেন।

উল্লেখ্য,
- 'প্রথম ভার্সাই চুক্তি'টি মূলত প্যারিস চুক্তিরই অতিরিক্ত অংশ।
- ৪টি চুক্তির ২টি প্যারিসে এবং দুইটি ভার্সাইতে স্বাক্ষরিত হয়।

⇒ চুক্তির পক্ষসমূহ:
- প্রথম পক্ষ: যুক্তরাজ্য,
- দ্বিতীয় পক্ষ: যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ড।

⇒ ফলাফল:
- এই চুক্তির ফলে আনুষ্ঠানিকভাবে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের অবসান ঘটে।

উৎস: History.com
১,৪৭৮.
'নাভাইয়া' পারমাণবিক পরীক্ষা স্থানটি কোন দেশে অবস্থিত?
  1. রাশিয়া
  2. ভারত
  3. যুক্তরাষ্ট্র
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা

'নাভাইয়া' পারমাণবিক পরীক্ষা স্থানটি রাশিয়ায় অবস্থিত।
- দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১২তম প্রধান অধিদপ্তরের সাবেক প্রধান কর্নেল জেনারেল ভ্লাদিমির ভেরখোভৎসেভ নোভায়া জিমলিয়া দ্বীপপুঞ্জে অবস্থিত পরীক্ষাকেন্দ্রে রাশিয়ার পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার জন্য প্রস্তুত বলে মন্তব্য করেছেন।

 প্রসঙ্গত, 
⇒ সোভিয়েত ইউনিয়নের পতনের আগের বছর ১৯৯০ সাল থেকে মস্কো আর কোনো পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায়নি। সোভিয়েত ইউনিয়ন থাকাকালে মোট ৭১৫টি পারমাণবিক পরীক্ষা চলে। ১৯৯০ সালের ২৪ অক্টোবর সবশেষ নোভায়া জেমলিয়া সাইটে একটি পরীক্ষা হয়েছিল।

উল্লেখ্য,
⇒ ফেডারেশন অব অ্যাটোমিক সায়েন্টিস্ট-এর ‘স্ট্যাটাস অব দ্য ওয়ার্ল্ডস নিউক্লিয়ার ফোর্সেস-২০২৫’–এর হিসাব অনুযায়ী, বর্তমানে বিভিন্ন দেশের কাছে আনুমানিক ১২ হাজার ৩৩১টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে।

⇒ বিশ্বে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে রাশিয়ার কাছে। দেশটির হাতে আনুমানিক ৫ হাজার ৮৮৯টি পারমাণবিক অস্ত্র রয়েছে। 
⇒ পরমাণু অস্ত্রধারী দ্বিতীয় শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। বর্তমানে এই দেশটির হাতে আনুমানিক ৫ হাজার ২৪৪টি পারমাণবিক অস্ত্র রয়েছে। 
চীনের হাতে আনুমানিক ৪১০টি পারমাণবিক অস্ত্র রয়েছে। সেগুলো ক্ষেপণাস্ত্র, সাবমেরিন ও বিমানের মাধ্যমে উৎক্ষেপণ বা নির্দিষ্ট লক্ষ্যে ছোড়া যায়।

⇒ ফ্রান্সের কাছে আনুমানিক ২৯০টি পারমাণবিক অস্ত্র রয়েছে,
⇒ যুক্তরাজ্যের কাছে আনুমানিক ২২৫টি পারমাণবিক অস্ত্র রয়েছে, যেগুলো স্কটল্যান্ড উপকূলে অবস্থিত নৌঘাঁটি থেকে পারমাণবিক ক্ষমতাধর সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা যায়।

উৎস: ১। আইসিএএনের ওয়েবসাইট।
২। ইত্তেফাক [লিংক]
৩। প্রথম আলো [লিংক]

১,৪৭৯.
কঙ্গো প্রজাতন্ত্রের বর্তমান নাম -
  1. লিওপোন্ডভিল
  2. জিম্বাবুয়ে
  3. জিবুতি
  4. জায়ারে
সঠিক উত্তর:
জায়ারে
উত্তর
সঠিক উত্তর:
জায়ারে
ব্যাখ্যা
কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র:
- গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র আফ্রিকা মহাদেশের একটি রাষ্ট্র।
- পূর্বে এর নাম ছিল জায়ারে।
- কঙ্গোর রাজধানী ব্রাজাভিল।
- সরকারি ভাষা ফরাসি।
- বেলজিয়াম থেকে ১৯৬০ সালে স্বাধীনতা লাভ করে।
- সীমান্তবর্তী দেশ ৯টি।

উৎস: Worldatlas.
১,৪৮০.
মায়া সভ্যতায় বছর হিসাব করা হতো -
  1. ক) ৮ মাসে
  2. খ) ১২ মাসে
  3. গ) ১৮ মাসে
  4. ঘ) ২৪ মাসে
সঠিক উত্তর:
গ) ১৮ মাসে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮ মাসে
ব্যাখ্যা
মায়া সভ্যতা:
- হাজার হাজার বছর পুরনো এ সভ্যতাকে আমেরিকাতে স্প্যানিশদের আসার আগে সবচেয়ে আধুনিক সভ্যতা হিসেবে ধরা হয়।
- মেক্সিকো,গুয়েতেমালা,বেলিজ, হন্ডুরাস ও এলসালভেদর এর পশ্চিমাংশ।
- তৎকালীন পৃথিবীর সবচেয়ে আধুনিক ও উন্নত সভ্যতা ছিল এ মায়া সভ্যতা।
- মায়া সভ্যতায় বসবাসকারীদের মায়ানও বলা হতো।
- মায়া সভ্যতার ক্যালেন্ডার হলো হাব ।
- হাব অনুযায়ী – ২০ দিনে ১ মাস এবং ১৮ মাসে ১ বছর

উৎস: Live MCQ লেকচার ও সময় নিউজ(রিপোর্ট -  ৯ মে ২০২১)।
১,৪৮১.
PGII প্রকল্পের সাথে জড়িত কোন সংস্থা?
  1. FAO
  2. G-7
  3. IMF
  4. WHO
সঠিক উত্তর:
G-7
উত্তর
সঠিক উত্তর:
G-7
ব্যাখ্যা
Group of 7:
- বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের সরকার প্রধানের জোটকে G-7 বলা হয়।
- এই জোটের প্রতিষ্ঠা ১৯৭৫ সালে হয়।
- শুরুতে G-7 এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ৬টি দেশ – ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- পরে ১৯৭৬ সালে কানাডা যুক্ত হলে সদস্য সংখ্যা বেড়ে ৭টি হয়।
- বর্তমানে G-7 এর সদস্য রাষ্ট্রগুলো হলো: কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- এশিয়ার একমাত্র সদস্য দেশ হলো জাপান। 
- এই জোট PGII (Partnership for Global Infrastructure and Investment) প্রকল্পের সাথে জড়িত।  
- 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)'এর মোকাবিলায় ‘দ্য পার্টনারশিপ ফর গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট’ (PGII) পরিকল্পনা গ্রহণ করেছে। 

উৎস: G-7 এর ওয়েবসাইট।
১,৪৮২.
বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দ্রুতগতির সুপারকম্পিউটার কোনটি? (জানুয়ারি-২০২৬)
  1. সিয়েরা 
  2. এল ক্যাপিটান
  3. সুমিত 
  4. ফুজিয়েন 
সঠিক উত্তর:
এল ক্যাপিটান
উত্তর
সঠিক উত্তর:
এল ক্যাপিটান
ব্যাখ্যা

⇒ লাইভ সায়েন্সের প্রতিবেদন অনুযায়ী, এল কাপিতান হাই-পারফরম্যান্স লিনপ্যাক (এইচপিএল) বেঞ্চমার্ক পরীক্ষায় ১ দশমিক ৭৪২ এক্সাফ্লপস গতি অর্জনের মধ্য দিয়ে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটারের খেতাব অর্জন করেছে। সিস্টেমটির সর্বোচ্চ গতি ২ দশমিক ৭৪৬ এক্সাফ্লপস। 

⇒ স্পেস ডট কমের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় দ্রুততম সুপারকম্পিউটার ‘ফ্রন্টিয়ার’ ইলিনয়ের ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরিতে অবস্থিত। কম্পিউটারটির সাধারণ গতি ১ দশমিক ৩৫৩ এক্সাফ্লপস এবং সর্বোচ্চ গতি ২ দশমিক ০৫৬ এক্সাফ্লপস।

সুপার কম্পিউটার:
- সুপার কম্পিউটার হচ্ছে সবচেয়ে শক্তিশালী, ব্যয়বহুল ও দ্রুতগতিসম্পন্ন কম্পিউটার।
- এ ধরনের কম্পিউটারে বিপুল পরিমাণ উপাত্ত সংরক্ষণের জন্য পর্যাপ্ত মেমোরি এবং বিপুল পরিমাণ প্রক্রিয়াকরণ কাজের ক্ষমতা থাকে।
- এ ধরনের কম্পিউটারগুলোতে কয়েকটি প্রসেসর একই সঙ্গে কাজ করে এবং প্রতি সেকেন্ডে কোটি কোটি বৈজ্ঞানিক, গাণিতিক ও প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করে।
- বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দ্রুত গতির সুপারকম্পিউটার হলো ‘এল ক্যাপিটান’।
- এটি ডিজাইন ও তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ (এইচপিই) কোম্পানি।
- ২০২৪ সালের নভেম্বরে চালু করা হয় এটি।
- এই সুপারকম্পিউটার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লিভারমোরে অবস্থিত লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরিতে স্থাপন করা হয়েছে।
- এটি ডিজাইন ও তৈরিতে ব্যয় হয়েছে ৬০০ মিলিয়ন ডলারের বেশি।

উৎস: সিবিএস নিউজ  এবং বণিক বার্তা।

১,৪৮৩.
চীনের মহাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করেন কে? 
  1. হান সম্রাট
  2. লাও-ৎসে
  3. কনফুসিয়াস
  4. কিন শি হুয়াং
সঠিক উত্তর:
কিন শি হুয়াং
উত্তর
সঠিক উত্তর:
কিন শি হুয়াং
ব্যাখ্যা

চৈনিক সভ্যতা (Chinese Civilization):
- চীনের হোয়াংহো (Yellow River) ও ইয়াংৎসে নদী (Yangtze River) নদীর অববাহিকায় এই সভ্যতার বিকাশ ঘটে।
- হোয়াংহো নদীতে প্রায়ই ভয়াবহ বন্যা হতো, যা জনপদ ধ্বংস করত। এ কারণে নদীটিকে ‘চীনের দুঃখ’ বলা হয়। তবে এই বন্যার পলিমাটিই জমিকে উর্বর করে সভ্যতাকে টিকিয়ে রাখে।

• সাং রাজবংশের সময় থেকেই চীনে লিখন পদ্ধতির বিকাশ ঘটে।
- উত্তর দিক থেকে আগত যাযাবর জাতিগোষ্ঠীর (যেমন—জিয়ংনু) আক্রমণ প্রতিরোধের জন্য সম্রাট কিন শি হুয়াং চীনের মহাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করেন।
- এটি বিশ্বের অন্যতম বৃহৎ স্থাপত্য নিদর্শন।

• চীনারা চিত্রভিত্তিক লিখন পদ্ধতি ব্যবহার করত।
- পরবর্তীকালে তারা গাছের ছাল, পুরনো কাপড় ও শণজাত আঁশ থেকে বিশ্বের প্রথম কাগজ আবিষ্কার করে।

• কনফুসিয়াস ও লাও-ৎসে-র দর্শন চীনা সমাজে গভীর প্রভাব ফেলে।
- কনফুসিয়াসের নৈতিকতা ও কর্তব্যভিত্তিক দর্শন রাষ্ট্রশাসন ও সমাজব্যবস্থার ভিত্তি গড়ে তোলে।

- চীনের রেশম বিশ্বজুড়ে জনপ্রিয় ছিল। এই রেশম পরিবহনের দীর্ঘ বাণিজ্যপথকে ‘সিল্ক রোড’ বলা হয়,
- যা প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ স্থাপন করে।

উৎস: ব্রিটানিকা এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৪৮৪.
সম্প্রতি, ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে নিয়োগ পেয়েছেন? [ডিসেম্বর, ২০২৪]
  1. ফ্রাঁসোয়া বায়রু
  2. মিশেল বার্নিয়ে
  3. ইমানুয়েল ম্যাক্রোঁ
  4. মিশেল বায়রু
সঠিক উত্তর:
ফ্রাঁসোয়া বায়রু
উত্তর
সঠিক উত্তর:
ফ্রাঁসোয়া বায়রু
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী:

- ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মধ্যপন্থী মিত্র ফ্রাঁসোয়া বায়রুকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।
- সম্প্রতি পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে ক্ষমতাচ্যুত হন।
- মিশেল বার্নিয়ে মাত্র তিনমাস প্রধানমন্ত্রী পদে টিকে ছিলেন।
- ফ্রাঁসোয়া বায়রু হবেন ২০২৪ সালের নিয়োগ হওয়া চতুর্থ প্রধানমন্ত্রী।

উল্লেখ্য,
- ৭৩ বছর বয়সী ফ্রাঁসোয়া বায়রু মধ্যপন্থি জোটের অন্যতম নেতা।
- তিনি দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একজন মেয়র।
- ১৯৯৩ থেকে ১৯৯৬ পর্যন্ত বায়রু পরপর তিনটি সরকারে জাতীয় শিক্ষা মন্ত্রী ছিলেন।
- ২০০৭ সালে মধ্যপন্থি ডেমোক্রেটিক মুভমেন্ট (মোডেম) দল প্রতিষ্ঠা করেন তিনি।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান পত্রিকা। [Link]
১,৪৮৫.
জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের সদরদপ্তর-
  1. ক) বৈরুত
  2. খ) তাশখন্দ
  3. গ) ম্যানিলা
  4. ঘ) ব্যাংকক
সঠিক উত্তর:
ঘ) ব্যাংকক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ব্যাংকক
ব্যাখ্যা

• জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের আঞ্চলিক কমিশন ৫টি।
- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের সদরদপ্তর থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত।
- পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের সদরদপ্তর লেবাননের বৈরুতে অবস্থিত।
- আফ্রিকান অর্থনৈতিক কমিশনের সদরদপ্তর ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অবস্থিত।
- ইউরোপীয় অর্থনৈতিক কমিশনের সদরদপ্তর সুজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশনের সদরদপ্তর চিলির সান্তিয়াগোতে অবস্থিত।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

১,৪৮৬.
বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর অফিসিয়াল বলের নাম কী?
  1. আল রিহলা
  2. কানেক্টা
  3. ট্রাইওন্ডা
  4. স্পেকট্রা
সঠিক উত্তর:
ট্রাইওন্ডা
উত্তর
সঠিক উত্তর:
ট্রাইওন্ডা
ব্যাখ্যা

ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবলের ২৩ তম আসর অনুষ্ঠিত হবে।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ থেকে ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বলের নাম ‘ট্রাইওন্ডা’ (Trionda)।
- ‘ট্রাইওন্ডা’ বানিয়েছে বিশ্ববিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস।
- আয়োজক দেশ: ৩টি।
• মার্কিন যুক্তরাষ্ট্র,
• কানাডা এবং
• মেক্সিকো।

উৎস: ফিফা ওয়েবসাইট ও পত্রিকার রিপোর্ট।

১,৪৮৭.
Gulf Cooperation Council এর সদস্য দেশ নয় কোনটি?
  1. সৌদি আরব
  2. সংযুক্ত আরব আমিরাত
  3. মিশর
  4. বাহরাইন
সঠিক উত্তর:
মিশর
উত্তর
সঠিক উত্তর:
মিশর
ব্যাখ্যা

GCC: 
- GCC এর পূর্ণরূপ Gulf Cooperation Council.
- এটি পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- GCC প্রতিষ্ঠিত হয় ১৯৮১ সালের ২৫ মে মাসে।
- এটির সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।

GCC এর সদস্য ৬টি দেশ:
সৌদি আরব
সংযুক্ত আরব আমিরাত
→ কাতার, 
→ কুয়েত, 
বাহরাইন
→ ওমান। 

সূত্র: GCC ওয়েবসাইট।

১,৪৮৮.
নিম্নের কোন দেশটি কমনওয়েলথভুক্ত দেশ নয়?
  1. কানাডা
  2. ডোমিনিকা
  3. নিউজিল্যান্ড
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা

ফ্রান্স কমনওয়েলথভুক্ত দেশ নয়।

কমনওয়েলথ (Commonwealth):
- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এক সময় যে সকল অঞ্চল বা জনপদগুলো ব্রিটিশ উপনিবেশ হিসেবে শাসিত হয়ে পরবর্তীতে ব্রিটিশ শাসন ও শোষণের হাত থেকে মুক্ত হয়ে বিশ্বের মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, সেসব রাষ্টের প্রতিষ্ঠান হচ্ছে কমনওয়েলথ।
- স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য ব্রিটেনের নেতৃত্বে গড়ে উঠেছে কমনওয়েলথ।
- ব্রিটেনের রাজা বা রানী হলেন এ সংস্থার প্রধান।
- এর সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে।

⇒ প্রতিষ্ঠিত হয়: ১৯৪৯ সালে।
- বর্তমান সদস্য ৫৬টি।
- সদরদপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন।
- বর্তমান মহাসচিব: শার্লি আয়োরকর বোচওয়ে (৭ম)।
- এ সংস্থার মূল লক্ষ্য হল কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা সমৃদ্ধি করা। 

⇒ কানাডা, ডোমিনিকা, নিউজিল্যান্ড কমনওয়েলথভুক্ত (Commonwealth) দেশ।

উৎস: Commonwealth ওয়েবসাইট।

১,৪৮৯.
রোমের প্রেমের দেবতা ছিলেন -
  1. জুপিটার
  2. নেপচুন
  3. মিনার্ভা
  4. ভেনাস
সঠিক উত্তর:
ভেনাস
উত্তর
সঠিক উত্তর:
ভেনাস
ব্যাখ্যা

রোমান সভ্যতা:
- খ্রিস্টপূর্ব দ্বিতীয় ও প্রথম শতকে রোমানরা গ্রিক সাম্রাজ্য দখল করে।
- রোমানরা ইতালি ও ইতালির পশ্চিম দিকে অবস্থিত ভূমধ্যসাগর তীরবর্তী দেশগুলো জয় করে।
- লাতিনদের একটি ক্ষুদ্র জাতি থেকে সুবিশাল সাম্রাজ্যের বিকাশ হয়, মধ্য ইটালির ল্যাটিয়ামে রোম ছিল তাদের প্রধান শহর।
- রোমান সাহিত্য-সংস্কৃতিতে গ্রিক সভ্যতার প্রভাব পরিলক্ষিত হয়।
- সে যুগে রোমান সাহিত্য চর্চা ছিল ব্যাপক। মলিয়ে পুটাস এবং টেরেন্স ছিলেন বিখ্যাত সাহিত্যিক ও নাট্যকার।
- রোমানরা গণপ্রজাতন্ত্রে বিশ্বাসী ছিলেন। ফলে শাসনকার্যে ধর্মীয় প্রভাব বা পুরোহিততন্ত্র পাকাপোক্ত হয়ে বসতে পারেনি। 
- রোমানদের নিকট আকাশের দেবতা জুপিটার হিসেবে খ্যাত।
- গ্রিক দেবতা এথেনার জায়গায় রোমীয় দেবতা মিনার্ভা স্থান দখল করে।
- রোমের প্রেমের দেবতা ছিলেন ভেনাস।
- বাতাস এবং সমুদ্রের দেবতা নেপচুন রোমানদের নিকট খুবই জনপ্রিয় ও শক্তিশালী ছিল। 
- প্রাচীন সভ্যতায় রোমানদের অন্যতম কৃতিত্ব হলো রোমান আইন ব্যবস্থা (Roman Law)।
- রোমান দেওয়ানী ও ফৌজদারী আইন (সিভিল ও ক্রিমিনাল'ল) খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতেই সংকলিত হয়।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৪৯০.
আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) লন্ডন
  2. খ) আবুধাবী
  3. গ) প্যারিস
  4. ঘ) মাদ্রিদ
সঠিক উত্তর:
খ) আবুধাবী
উত্তর
সঠিক উত্তর:
খ) আবুধাবী
ব্যাখ্যা
আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার (IRENA) সদরদপ্তর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী শহরে অবস্থিত।
এটি ২০০৯ সালের ২৬ জানুয়ারি অফিশিয়ালভাবে গঠিত হয়।
এর বর্তমান সদস্য সংখ্যা ১৬৩টি। বর্তমান ডিরেক্টর জেনারেল ফ্রান্সেসকো লা কামেরা।
(সূত্র: IRENA ওয়েবসাইট)
১,৪৯১.
হুথি আনসারুল্লাহ কোন দেশের বিদ্রোহীগোষ্ঠী?
  1. ক) সিরিয়া
  2. খ) ইরাক
  3. গ) আফগানিস্তান
  4. ঘ) ইয়েমেন
সঠিক উত্তর:
ঘ) ইয়েমেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইয়েমেন
ব্যাখ্যা
- হুথি আনসারুল্লাহ ইয়েমেন শিয়া মতাবলম্বী একটি সশ্বস্ত্র বিদ্রোহীগোষ্ঠী। এরা ইরানের সমর্থনপুষ্ট।
- ২০১৪ সালে সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদির সাথে হুথিদের বিরোধের ফলে হুথিরা ইয়েমেনের অধিকাংশ এলাকা দখল করে নেয়।
- এর ফলে মনসুর হাদির সমর্থনে সৌদি আরব নেতৃত্বাধীন জোট ২০১৫ সাল থেকে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে।
(তথ্যসূত্রঃ মিডল ইস্ট মনিটর)
১,৪৯২.
আইনের শাসন সূচক-২০২১ অনুসারে আইনের শাসনে বিশ্বে সর্বনিম্ন দেশ কোনটি?
  1. কম্বোডিয়া
  2. ভেনেজুয়েলা
  3. আফগানিস্তান
  4. মিয়ানমার
সঠিক উত্তর:
ভেনেজুয়েলা
উত্তর
সঠিক উত্তর:
ভেনেজুয়েলা
ব্যাখ্যা
ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট সংস্থা গত ১৪ অক্টোবর ২০২১ বিশ্বের মোট ১৩৯টি দেশ নিয়ে আইনের শাসন সূচক-২০২১ রিপোর্ট প্রকাশ করে।

রিপোর্ট অনুসারে বিশ্বে আইনের শাসন সূচকে:
- প্রথম : ডেনমার্ক
- সর্বনিম্ন দেশ : ভেনেজুয়েলা
- বাংলাদেশের অবস্থান : ১২৪তম।

(তথ্যসূত্র: আইনের শাসন সূচক-২০২১ রিপোর্ট)
১,৪৯৩.
'TPNW' চুক্তি কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
  1. পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ
  2. পরিবেশ সুরক্ষা
  3. মুক্ত বাণিজ্য
  4. পারমাণবিক বোমা পরীক্ষা
সঠিক উত্তর:
পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ
উত্তর
সঠিক উত্তর:
পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ
ব্যাখ্যা
TPNW:
- TPNW এর পূর্ণরূপ: The Treaty on the Prohibition of Nuclear Weapons বা পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি।
- TPNW-তে যেকোনো পারমাণবিক অস্ত্র কার্যক্রমে অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
- এর মধ্যে রয়েছে পারমাণবিক অস্ত্রের বিকাশ, পরীক্ষা, উৎপাদন, অর্জন, অধিকার, মজুদ, ব্যবহার বা হুমকি না দেওয়ার অঙ্গীকার।
- পরমাণু অস্ত্র মুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে ২০১৭ সালের ৭ জুলাই পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক চুক্তি গৃহিত হয়।
- স্বাক্ষরিত হয়: ২০ সেপ্টেম্বর ২০১৭।
- কার্যকর হয়: ২২শে জানুয়ারি, ২০২১।
- স্বাক্ষরিত দেশ: ৯৩টি।

⇒ বাংলাদেশ ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর এটিতে স্বাক্ষর করে এবং ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর অনুমোদন করে।

উৎস: UNTC ওয়েবসাইট।
১,৪৯৪.
UNFCCC এর পূর্ণ রূপ কী?
  1. United Nations Fund for Climate Control Council
  2. United Nations Framework Convention Climate Council
  3. United Nations Framework Convention on Climate Change
  4. United Nations Forest Conservation Climate Council
সঠিক উত্তর:
United Nations Framework Convention on Climate Change
উত্তর
সঠিক উত্তর:
United Nations Framework Convention on Climate Change
ব্যাখ্যা

UNFCCC:
- জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন UNFCCC.
- UNFCCC এর পূর্ণরূপ হল United Nations Framework Convention on Climate Change.
- জাতিসংঘ সদর দপ্তরে United Nations Framework Convention on Climate Change (UNFCCC) গৃহীত হয়।
- একই বছরের ৪ থেকে ১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত বিশ্ব ধরিত্রী সম্মেলনে এটি স্বাক্ষরের জন্যে উন্মুক্ত করা হয় যা ২১ মার্চ ১৯৯৪ কার্যকর হয়।
- UNFCCC স্বাক্ষরিত হয়: ১৯৯২ সালে।
- সদর দপ্তর: বন, জার্মানি।
- বর্তমান সদস্য: ১৯৮টি।

তথ্যসূত্র - UNFCCC ওয়েবসাইট।

১,৪৯৫.
রোম সংবিধির মাধ্যমে ICC কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৭ জুলাই, ১৯৯৮
  2. ১ জুলাই, ২০০২
  3. ১৫ জুন, ১৯৯৮
  4. ১ জুলাই, ১৯৯৭
সঠিক উত্তর:
১৭ জুলাই, ১৯৯৮
উত্তর
সঠিক উত্তর:
১৭ জুলাই, ১৯৯৮
ব্যাখ্যা
ICC:
- ICC-এর পূর্ণরূপ: International Criminal Court.
- ICC বা আন্তর্জাতিক অপরাধ আদালত।
- প্রতিষ্ঠিত হয়: ১৭ জুলাই, ১৯৯৮ (রোম সংবিধির মাধ্যমে)।
- কার্যক্রম শুরু করে: ১ জুলাই, ২০০২।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- এর সদস্য: ১২৫টি।
- ১২৫তম সদস্য: ইউক্রেন।
- বর্তমান প্রেসিডেন্ট: তোমোকো আকানেকে (২০২৪-২০২৭ সাল)।
- প্রেসিডেন্সির সদস্যরা অবিলম্বে তিন বছরের মেয়াদে নির্বাচিত হন।

⇒ ১৯৯৮ সালে রোম সংবিধির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আইসিসি।
- ১৯৯৮ সালের ১৫ জুন - ১৭ জুলাই ইতালির রোমে বিশ্বের ১২০টি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কূটনীতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
- ১২০-৭ ভোটের ব্যবধানে আন্তর্জাতিক ফৌজদারী আদালত সংবিধি বা রোম সংবিধি গৃহীত হওয়ার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়।
- পরবর্তীতে প্রয়োজনীয় সংখ্যক রাষ্ট্র কর্তৃক সংবিধিটি অনুমোদিত হওয়ায় ২০০২ সালের ১ জুলাই থেকে আন্তর্জাতিক অপরাধ আদালত কার্যকারিতা লাভ করে।
- রোম সংবিধিতে মোট ১৩টি অধ্যায় এবং ১২৮টি অনুচ্ছেদ রয়েছে।

উৎস: International Criminal Court ওয়েবসাইট।
১,৪৯৬.
UNITAR-এর মূল কাজ নিচের কোনটি?
  1. শরণার্থী বিষয়ক কার্যক্রম
  2. শিল্পোন্নয়ন
  3. প্রশিক্ষণ ও গবেষণা
  4. নিরস্ত্রীকরণ কার্যক্রম
সঠিক উত্তর:
প্রশিক্ষণ ও গবেষণা
উত্তর
সঠিক উত্তর:
প্রশিক্ষণ ও গবেষণা
ব্যাখ্যা

UNITAR:
- UNITAR-এর পূর্ণরূপ: United Nations Institute for Training and Research.
- এটি জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সংস্থা।
- সংস্থাটি জাতিসংঘের অধীনে অফিসিয়াল কর্মকর্তাদের কূটনৈতিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির নিমিত্তে কাজ করে থাকে।
- প্রতিষ্ঠিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৬৩।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মূল কাজ: প্রশিক্ষণ ও গবেষণা।

তথ্যসূত্র - UNITAR ওয়েবসাইট।

১,৪৯৭.
'ওভাল' কোন খেলার জন্য বিখ্যাত?
  1. ক) ক্রিকেট
  2. খ) হকি
  3. গ) টেনিস
  4. ঘ) ফুটবল
সঠিক উত্তর:
ক) ক্রিকেট
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্রিকেট
ব্যাখ্যা
ইংল্যান্ডের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম দ্য ওভাল। সূত্রঃ বিবিসি।
১,৪৯৮.
২০২৫ সালের G-7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ফ্রান্স
  2. ইতালি
  3. যুক্তরাষ্ট্র
  4. কানাডা
সঠিক উত্তর:
কানাডা
উত্তর
সঠিক উত্তর:
কানাডা
ব্যাখ্যা
G-7:
- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- এটি বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।

২০২৫ সালের জুনে ৫১তম G-7 শীর্ষ সম্মেলন কানাডার আলবার্টায় অনুষ্ঠিত হবে।
- ১ জানুয়ারি, ২০২৫ থেকে, কানাডা G-7-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ২০২৫ সালের G-7 সম্মেলনের সভাপতিত্ব করবে।
- G-7-এর সভাপতিত্ব তার সদস্য দেশগুলির মধ্যে প্রতি বছর আবর্তিত হয়।
- এটি প্রতিটি সদস্যের এজেন্ডা এবং অগ্রাধিকারগুলিকে প্রভাবিত করার সুযোগ নিশ্চিত করে।

উৎস: G-7 ওয়েবসাইট।
১,৪৯৯.
'গ্রীন-হাউজ' শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
  1. ক) জুলিয়ানো ফামেন
  2. খ) সোভনর্টে আরহেনিয়াস
  3. গ) নরম্যান বোরল্যাগ
  4. ঘ) আর্নেস্ট হেইকেল
সঠিক উত্তর:
খ) সোভনর্টে আরহেনিয়াস
উত্তর
সঠিক উত্তর:
খ) সোভনর্টে আরহেনিয়াস
ব্যাখ্যা
- সোভনর্টে আরহেনিয়াস ১৮৯৬ সালে গ্রীন হাউজ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। 
- গ্রিন হাউজ প্রতিক্রিয়া হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার দ্বারা ভূ-পৃষ্ঠ হতে বিকীর্ণ তাপ বায়ুমণ্ডলীয় গ্রীন হাউজ গ্যাস সমূহ দ্বারা শোষিত হয়ে পুনরায় বায়ুমণ্ডলের অভ্যন্তরে বিকিরিত হয়।

অন্যদিকে, 
- আর্নেস্ট হেইকেল ১৮৬৯ সালে সর্বপ্রথম 'ইকোলজি' শব্দটি ব্যবহার করেন।
- 'নরম্যান বোরল্যাগ' সবুজ বিপ্লবের জনক হিসেবে পরিচিত। 

উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১,৫০০.
সাউথ সেন্টার-এর বর্তমান নির্বাহী পরিচালক কে? [জুলাই, ২০২৪]
  1. কার্লোস
  2. রবার্ট মুগাবে
  3. সুহার্তো
  4. জুলিয়াস নায়ারে
সঠিক উত্তর:
কার্লোস
উত্তর
সঠিক উত্তর:
কার্লোস
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

সাউথ সেন্টার-এর বর্তমান নির্বাহী পরিচালক কার্লোস।


সাউথ সেন্টার:
- সাউথ সেন্টার হলো উন্নয়নশীল দেশগুলির একটি আন্তঃসরকারি সংস্থা।
- দক্ষিণ কেন্দ্রটি একটি আন্তঃসরকারি চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠিত হয়: ৩১ জুলাই, ১৯৯৫ সালে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য ৫৫টি।
- বর্তমান নির্বাহী পরিচালক: ডাঃ কার্লোস।
- সাউথ সেন্টারের পূর্ববর্তী নাম সাউথ কমিশন। 

⇒ সাউথ কমিশন:
- ‘সাউথ সেন্টার’-এর পূর্বনাম 'সাউথ কমিশন’।
- এর প্রথম চেয়ারম্যান ছিলেন জুলিয়াস নায়ারে।

উৎস: South Centre ওয়েবসাইট।