বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিষয়াবলি

মোট প্রশ্ন২৭,৩৪৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক বিষয়াবলি

PrepBank · পাতা ১৪১ / ২৭২ · ১৪,০০১১৪,১০০ / ২৭,৩৪৭

১৪,০০১.
জাতিসংঘের সনদের কত নং অনুচ্ছেদ অনুযায়ী, কোনো দেশ অন্য কোনো সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে বলপ্রয়োগ বা হস্তক্ষেপ করতে পারে না?
  1. ২(৪) নং অনুচ্ছেদ
  2. ৪(১) নং অনুচ্ছেদ
  3. ১১(১) নং অনুচ্ছেদ
  4. ২(২) নং অনুচ্ছেদ
সঠিক উত্তর:
২(৪) নং অনুচ্ছেদ
উত্তর
সঠিক উত্তর:
২(৪) নং অনুচ্ছেদ
ব্যাখ্যা

জাতিসংঘ সনদের অনুচ্ছেদ ২ (৪) নং অনুযায়ী, কোনো দেশ অন্য কোনো সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে বলপ্রয়োগ বা হস্তক্ষেপ করতে পারে না, যা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে হুমকি বা বলপ্রয়োগ নিষিদ্ধ করে এবং সদস্য রাষ্ট্রগুলোকে একে অপরের সার্বভৌমত্ব ও রাজনৈতিক স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানায়। 

জাতিসংঘ সনদের অনুচ্ছেদ ২ নং:

- ধারা ১-এ বর্ণিত উদ্দেশ্য সিদ্ধির জন্য এই সংগঠন এবং এর সদস্যরা নিম্নলিখিত মূলনীতিসমূহ অনুযায়ী কাজ করবে:
১. সব সদস্যের সার্বভৌমত্ব ও সমতার মূলনীতির ওপর এই সংগঠন প্রতিষ্ঠিত।
২. সদস্যপদের অধিকারগুলো ও সুবিধাদি সবার জন্য নিশ্চিত করার উদ্দেশ্যে সদস্যরা বর্তমান সনদ অনুযায়ী তাদের দায়দায়িত্ব সরল বিশ্বাসে মেনে চলবে।
৩. সব সদস্য তাদের আন্তর্জাতিক বিরোধ শান্তিপূর্ণ উপায়ে এমনভাবে নিষ্পত্তি করবে, যাতে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার বিঘ্নিত না হয়।
৪. আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সব সদস্য আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কিংবা অন্য কোনো রাষ্ট্রের রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বল প্রয়োগের ভীতি প্রদর্শন থেকে এবং জাতিসংঘের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যহীন কোনো উপায় গ্রহণ করা থেকে নিবৃত্ত থাকবে।

অন্যদিকে,
- অনুচ্ছেদ ৪(১) নং: বর্তমান সনদে উল্লিখিত সব দায়দায়িত্ব যারা গ্রহণ করবে এবং সংগঠনটির বিচারে যারা এসব দায়দায়িত্ব পালন করতে সক্ষম ও ইচ্ছুক সে ধরনের অন্য সব শান্তিপ্রিয় রাষ্ট্রের জন্য জাতিসংঘের সদস্যপদ উন্মুক্ত থাকবে।
- অনুচ্ছেদ ১১(১) নং: আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য নিরস্ত্রীকরণ ও সামরিক নিয়ন্ত্রণ নীতিসহ আন্তর্জাতিক সহযোগিতার সাধারণ নীতিগুলো সম্পর্কে সাধারণ পরিষদ যেকোনো প্রশ্ন বা বিষয় আলোচনা করতে পারবে এবং এসব নীতি সম্পর্কে সদস্যদের কাছে অথবা নিরাপত্তা পরিষদের অথবা উভয় স্থানে সুপারিশ করতে পারবে।

উৎস: UN ওয়েবসাইট।

১৪,০০২.
আন্তর্জাতিক অপরাধ আদালত(ICC) এর সদর দপ্তর-
  1. ক) ভিয়েনা
  2. খ) রোম
  3. গ) হেগ
  4. ঘ) নাইবোরি
সঠিক উত্তর:
গ) হেগ
উত্তর
সঠিক উত্তর:
গ) হেগ
ব্যাখ্যা
- আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) প্রতিষ্ঠিত হয়- ১৭ জুলাই ১৯৯৮ সালে।
- কার্যক্রম শুরু হয়- ৯ নভেম্বর ২০০৬ সালে।
- সদর দপ্তর- হেগ, নেদারল্যান্ডস।
- বিচারক সংখ্যা- ১৮ জন ( ৭ জন নারী, ১১ জন পুরুষ )।
- বর্তমান প্রেসিডেন্ট- চিলি ইবোয়ে ওসুজি, নাইজেরিয়া ( মার্চ ২০১৮- বর্তমান )।

উৎস: ICC এর ওয়েবসাইট।
১৪,০০৩.
'La Tomatina' is the most popular festivals in which country?
  1. Italy
  2. Portugal
  3. Spain
  4. France
সঠিক উত্তর:
Spain
উত্তর
সঠিক উত্তর:
Spain
ব্যাখ্যা
লা টমাটিনা:
- লা টমাটিনা ইউরোপের দেশ স্পেনের একটি জনপ্রিয় উৎসব।

⇒ এই উৎসবে অংশগ্রহণকারী ব্যক্তিরা একে অপরের দিকে টমেটো ছুড়ে মারেন।
- প্রতিবছর এই উৎসবে অংশ নিতে হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক স্পেনের বুনোল শহরে জড়ো হন।
- মেতে ওঠেন টমেটো ছোড়ার উৎসবে।
- এই উৎসবকে বিশ্বের সবচেয়ে বড় খাবারের লড়াই বলা হয়ে থাকে।
- ১৯৪৫ সালের ২৯ আগস্ট লা টমাটিনার প্রথম আসর বসেছিল।
- সেই থেকে নিয়মিত এই উৎসব হচ্ছে।

উৎস: La Tomatina ওয়েবসাইট।
১৪,০০৪.
IMF-এর সর্বশেষ সদস্য দেশ কোনটি? [জানুয়ারি, ২০২৬]
  1. দক্ষিণ সুদান 
  2. পূর্ব তিমুর
  3. লিচেনস্টাইন
  4. আফগানিস্তান
সঠিক উত্তর:
লিচেনস্টাইন
উত্তর
সঠিক উত্তর:
লিচেনস্টাইন
ব্যাখ্যা

IMF:
- IMF-এর পূর্ণরূপ: The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪ সাল।
- আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়: ২৭ ডিসেম্বর, ১৯৪৫।
- কার্যক্রম শুরু করে: মার্চ, ১৯৪৭।
- প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference।
- বর্তমান সদস্য: ১৯১টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- এর রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।

উল্লেখ্য,
- ২১ অক্টোবর, ২০২৪-এ লিচেনস্টাইন IMF-এর ১৯১তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে।

⇒ IMF-এর কাজ:
- অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা: IMF এর প্রধান উদ্দেশ্য হলো সদস্য দেশগুলোর অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা।
- যখন কোনো দেশ অর্থনৈতিক সংকটে পড়ে, তখন IMF সেই দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে ঋণ প্রদান করে। 
- IMF সদস্য দেশগুলোর অর্থনীতি বিশ্লেষণ করে তাদের উন্নয়নের জন্য পরামর্শ দেয়। 
- IMF বিশ্ব অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য, এবং অন্যান্য আর্থিক বিষয়ে গবেষণা করে। তারা এসব তথ্য দেশগুলোকে প্রদান করে, যাতে দেশগুলি তাদের অর্থনৈতিক নীতিমালা সঠিকভাবে তৈরি করতে পারে।
- IMF সদস্য দেশগুলোর মধ্যে মুদ্রা বিনিময়ের সম্পর্ক সঠিকভাবে পরিচালনা করতে সহায়তা করে। তারা মুদ্রার মানের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে, যাতে আন্তর্জাতিক বাণিজ্য আরও সহজ হয়।
- IMF সদস্য দেশগুলোকে সংকটকালীন সময়ে অর্থনৈতিক সহায়তা দিতে স্পেশাল ড্রয়িং রাইটস (SDR) প্রদান করে, যা আন্তর্জাতিক লেনদেনে ব্যবহৃত হতে পারে।
- প্রশিক্ষণ ও ক্ষমতা বৃদ্ধি: IMF সদস্য দেশগুলোর সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে অর্থনৈতিক নীতিমালা এবং অর্থনৈতিক পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF-এর সদস্যপদ লাভ করে।

উৎস: IMF ওয়েবসাইট।

১৪,০০৫.
মিয়ানমারের বর্তমান সেনাপ্রধান কে?
  1. জেনারেল নে উইন
  2. জেনারেল মিন অং হ্লাইং
  3. জেনারেল থিয়েন সেইন
  4. জেনারেল মিন সোয়ে
সঠিক উত্তর:
জেনারেল মিন অং হ্লাইং
উত্তর
সঠিক উত্তর:
জেনারেল মিন অং হ্লাইং
ব্যাখ্যা
- মিয়ানমারের বর্তমান সেনাপ্রধান হলেন জেনারেল মিন অং হ্লাইং।
- তিনি দেশটির স্টেট অ্যাডমিনিস্ট্র্যাটিভ কাউন্সিলেরও চেয়ারম্যান। বর্তমানে এই কাউন্সিলই মিয়ানমারের সরকার হিসেবে রাষ্ট্র পরিচালনা করছে।
- গত ১ ফেব্রুয়ারি ২০২১ মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন এনএলডি (ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি) সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে।
- মিয়ানমারে ১৯৬২ সালে প্রথম সামরিক অভ্যুত্থান ঘটেছিলো।
- দীর্ঘ প্রায় ৫০ বছর সামরিক শাসনের পর ২০১১ সালে দেশটিতে বেসামরিক সরকার গঠিত হয়েছিলো।
(তথ্যসূত্র: বিবিসি ওয়ার্ল্ড)
১৪,০০৬.
হায়ারোগ্লিফিক শব্দের অর্থ কী?
  1. অক্ষর ভিত্তিক লিপি
  2. পবিত্র লিপি
  3. ফিনিশীয় লিপি
  4. রোমান লিপি
সঠিক উত্তর:
পবিত্র লিপি
উত্তর
সঠিক উত্তর:
পবিত্র লিপি
ব্যাখ্যা
মিশরীয় সভ্যতা:
-নীল নদের অববাহিকায় ৫০০০ খ্রিষ্টপূর্ব গড়ে উঠা সভ্যতা  মিশরীয় সভ্যতা।
- গ্রিক ইতিহাসবিধ হেরোডোটাস মিশরকে নীল নদের দান বলেছেন।
- মিশরের ছোট ছোট নগর রাষ্ট্র কে বলা হতো- নোম।
- মিশরীয়দের লিখন পদ্ধতির নাম -হায়ারোগ্লিফিক।
- হায়ারোগ্লিফিক  শব্দের অর্থ - পবিত্র লিপি।
- পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য- মিশরের পিরামিড।
- ৩৬৫ দিনে বছর গণনা শুরু করেছিলো মিশরীয়রা।
 -মিশরের রাজাদের বলা হতো- ফারাও।

উৎস: ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪,০০৭.
“The Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora” - কত সালে গৃহীত হয়?
  1. ক) ১৯৬৩
  2. খ) ১৯৭৩
  3. গ) ১৯৭৫
  4. ঘ) ১৯৬৮
সঠিক উত্তর:
ক) ১৯৬৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৬৩
ব্যাখ্যা
The Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora (CITES) was drafted as a result of a resolution adopted in 1963 at a meeting of members of IUCN (The World Conservation Union). The text of the Convention was finally agreed at a meeting of representatives of 80 countries in Washington, D.C., the United States of America, on 3 March 1973, and on 1 July 1975 CITES entered in force. The original of the Convention was deposited with the Depositary Government in the English, French and Spanish languages, each version being equally authentic.
১৪,০০৮.
পরিমাপ পদ্ধতির উদ্ভাবন হয় কোন সভ্যতায়?
  1. গ্রিক সভ্যতায়
  2. সিন্ধু সভ্যতায়
  3. রোমান সভ্যতায়
  4. মিশরীয় সভ্যতায়
সঠিক উত্তর:
সিন্ধু সভ্যতায়
উত্তর
সঠিক উত্তর:
সিন্ধু সভ্যতায়
ব্যাখ্যা
• সিন্ধু সভ্যতার পরিমাপ পদ্ধতি:
- সিন্ধু সভ্যতার অধিবাসিরা দ্রব্যের ওজন ও পরিমাপ পদ্ধতির উদ্ভাবক ছিল।
- তাদের এই পরিমাপ পদ্ধতির আবিষ্কার সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ অবদান বলে বিবেচিত।
- তারা বিভিন্ন দ্রব্য ওজনের জন্য নানা মাপের ভিন্ন ভিন্ন আকৃতির বাটখারা ব্যবহার করত।
- দাগ কাটা স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপার পদ্ধতিও তাদের জানা ছিল।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪,০০৯.
নিম্নের কোন দেশের জনসংখ্যা সবচেয়ে কম?
  1. ক) মালদ্বীপ
  2. খ) নেপাল
  3. গ) ভুটান
  4. ঘ) শ্রীলংকা 
সঠিক উত্তর:
ক) মালদ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
ক) মালদ্বীপ
ব্যাখ্যা
বিশ্বব্যাংকের রিপোর্ট অনুসারে, দক্ষিণ এশীয় দেশ সমূহের মালদ্বীপের জনসংখ্যা সবচেয়ে কম। 
জনসখ্যার ঊধঃক্রম অনুসারে:
1. Maldives 
2. Bhutan    
3. Sri Lanka    
4. Nepal    
5. Afghanistan    
6. Bangladesh    
7. Pakistan    
8. India

Source: data.worldbank.org/
১৪,০১০.
নিম্নের কোন আন্তর্জাতিক সংস্থার পতাকায় জলপাই গাছ দেখা যায়?
  1. জাতিসংঘ
  2. আইএমএফ
  3. কমনওয়েলথ
  4. রেডক্রস
সঠিক উত্তর:
জাতিসংঘ
উত্তর
সঠিক উত্তর:
জাতিসংঘ
ব্যাখ্যা
জাতিসংঘের পতাকা:
- জাতিসংঘের পতাকা সারা বিশ্বের মানুষের জন্য উচ্চাকাঙ্ক্ষার প্রতীক।
- জাতিসংঘের মূল প্রতীকটি ১৯৪৫ সালে জাতিসংঘের আন্তর্জাতিক সংস্থার সম্মেলনের সময় ডিজাইনারদের একটি দল দ্বারা তৈরি করা হয়েছিল।
- জাতিসংঘ পতাকা গৃহীত হয়: ৭ ডিসেম্বর ১৯৪৬। 
- পতাকার জমিন নীল এবং মাঝখানে পৃথিবীর মানচিত্র।
- মানচিত্রের ২ পাশে সাদা রং-এর জলপাই গাছের দু'টি ডাল। 
- জলপাই পাতাকে শান্তির প্রতীক বলা হয়। 
- নীল ঢ়ং যুদ্ধের লাল রঙের বিপরীতে শান্তির প্রতীক হিসেবে প্রতিনিধিত্ব করে।
- জাতিসংঘের পতাকার ডিজাইন দলের নেতৃত্বে ছিলেন অলিভার লিঙ্কন লুন্ডকুইস্ট।

উৎস: UN ওয়েবসাইট।
১৪,০১১.
জিবুতি দেশটি কোথায় অবস্থিত?
  1. লোহিত সাগরের পাশে
  2. দক্ষিণ চীন সাগরে
  3. ভূমধ্যসাসাগরের পাশে
  4. কৃষ্ণ সাগরে
সঠিক উত্তর:
লোহিত সাগরের পাশে
উত্তর
সঠিক উত্তর:
লোহিত সাগরের পাশে
ব্যাখ্যা
জিবুতি:
- জিবুতি উত্তর-পূর্ব আফ্রিকার একটি রাষ্ট্র।
- এটি লোহিত সাগর ও এডেন উপসাগর এর সংযোগস্থলে অবস্থিত।
- এর দক্ষিণে আছে সোমালিয়া, দক্ষিণ ও পশ্চিমে ইথিওপিয়া, উত্তরে ইরিত্রিয়া আর পূর্ব দিকে আছে লোহিত সাগর ও ইয়েমেন উপসাগর।
- Horn of Africa বা আফ্রিকার শিং অঞ্চলে অবস্থিত ছোট্ট দেশ জিবুতি।
- রাজধানী জিবুতি।
- মুদ্রা: জিবুতিয়ান ফ্রাঙ্ক।

উল্লেখ্য,
- জিবুতি ফ্রান্সের উপনিবেশ হিসেবে গণ্য ছিল।
- ১৮৯৬ থেকে ১৯৬৭ এই সময়টায় একে বলা হতো ফরাসি সোমালিল্যান্ড।
- দেশটি ১৯৭৭ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
- দেশটিতে ‘লেক আবি’ ও ‘লেক আসাল’ নামে দুটি বিখ্যাত লেক রয়েছে।

উৎস: Britannica.
১৪,০১২.
স্মাইল ট্রেন (Smile Train) কোন দেশভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থা?
  1. জার্মানি
  2. ইতালি
  3. যুক্তরাষ্ট্র
  4. নেদারল্যান্ডস
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
• স্মাইল ট্রেন:
- আন্তর্জাতিক দাতব্য সংস্থ।
- বিশ্বব্যাপী শিশুদের ঠোট ও তালুকাটা বিনামূল্যে অস্ত্রোপাচার করে আন্তর্জাতিক দাতব্য সংস্থা 'স্মাইল ট্রেন'।
- স্মাইল ট্রেন ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- স্মাইল ট্রেন যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা।
- ৯০টিরও বেশি দেশে স্মাইল ট্রেন শিশুদের সাহায্য করেছে।

উৎস: স্মাইল ট্রেন -এর ওয়েবসাইট।
১৪,০১৩.
ডোমিনো তত্ত্বের প্রবর্তক আমেরিকান প্রেসিডেন্ট -
  1. ক) জর্জ ওয়াশিংটন
  2. খ) থিওডোর রুজভেল্ট
  3. গ) জেমস মনরো
  4. ঘ) ডোয়াইট ডি. আইজেনহাওয়ার
সঠিক উত্তর:
ঘ) ডোয়াইট ডি. আইজেনহাওয়ার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ডোয়াইট ডি. আইজেনহাওয়ার
ব্যাখ্যা
• ডমিনো তত্ত্ব:
- মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার ১৯৫৪ সালের ৭ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ইন্দোচিনে কমিউনিজমের কথা উল্লেখ করার সময় তত্ত্বটি বর্ণনা   করেছিলেন
- ডমিনো তত্ত্বে বলা হয়েছে, কোনো একটি রাষ্ট্রে যদি সমাজতন্ত্রীরা ক্ষমতাসীন হয়, তাহলে পাশের রাষ্ট্রটিও সমাজতন্ত্রীদের দখলে চলে যাবে।
- ভিয়েতনাম যুদ্ধ(১৯৫৫-১৯৭৫) এবং স্নায়ুযুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্র এই ডমিনো তত্ত্ব প্রয়োগ করেছিল।
- তিনি এন্টি-কমিউনিস্ট দক্ষিণ ভিয়েতনাম সরকারকে সহায়তা করেন।
- ডমিনো তত্ত্বটি দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য প্রযোজ্য ছিল।
- ১৯৫০ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র তত্ত্বটি প্রচার করেছিল।

উৎস: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
১৪,০১৪.
সর্বশেষ কোন দেশটি OPEC ত্যাগ করেছে? [জানুয়ারি, ২০২৬]
  1. ইকুয়েডর
  2. কাতার
  3. অ্যাঙ্গোলা
  4. নাইজেরিয়া
সঠিক উত্তর:
অ্যাঙ্গোলা
উত্তর
সঠিক উত্তর:
অ্যাঙ্গোলা
ব্যাখ্যা

• OPEC: 
- OPEC এর পূর্ণরূপ হলো- Organization of the Petroleum Exporting Countries.
- সংস্থাটি ১৯৬০ সালের ১৪ সেপ্টেম্বর বাগদাদে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রাথমিক প্রতিষ্ঠাতা সদস্য ৫টি: ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব এবং ভেনিজুয়েলা।
- OPEC-এর সদর দপ্তর অবস্থিত অস্ট্রিয়ার ভিয়েনায়; যদিও এর প্রথম সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- OPEC-এর বর্তমান সদস্য সংখ্যা ১২টি।
- এর বর্তমান সদস্য দেশগুলো হলো: আলজেরিয়া, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, কঙ্গো প্রজাতন্ত্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ভেনিজুয়েলা।
-  OPEC - এ সর্বশেষ যোগ হওয়া সদস্য দেশ হলো কঙ্গো প্রজাতন্ত্র।
- অ্যাঙ্গোলা সর্বশেষ দেশ হিসেবে ২০২৪ সালের ১ জানুয়ারি OPEC ত্যাগ করেছে।
- এর আগে কাতার (২০১৯) এবং ইকুয়েডর (২০২০) OPEC ত্যাগ করেছিল।
- OPEC-এর মহাসচিব হলেন মোহাম্মদ সানুসি বারকিন্দো (নাইজেরিয়া), তিনি ১ আগস্ট ২০১৬ থেকে এই এখন ও এই পদে আছেন। 

উৎস: Britannica ও OPEC Website. 

১৪,০১৫.
জাতিসংঘ জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল- 
  1. কিয়োটো প্রটোকল
  2. মন্ট্রিল প্রটোকল
  3. কার্টাগেনা প্রটোকল
  4. বর্ণিত কোনটিই নয় 
সঠিক উত্তর:
কার্টাগেনা প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
কার্টাগেনা প্রটোকল
ব্যাখ্যা

কার্টাগেনা প্রটোকল:
- পূর্ণরূপ: Cartagena Protocol on Biosafety to the convention on Biological Diversity।
- এটি জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
- এর উদ্দেশ্য হলো জৈব জ্বালানি সংরক্ষণ।
- অনুমোদন: ২২ ফেব্রুয়ারি, ১৯৯৯, কলম্বিয়ার কার্টাগেনা শহরে,
- তাই শহরের নামানুসারে এর নাম কার্টাগেনা প্রটোকল।
- গৃহীত ও কার্যকর: কানাডার মন্ট্রিল শহরে গৃহীত ও কার্যকর হয়।
- স্বাক্ষরিত হয়: ২৯ জানুয়ারি, ২০০০ সালে।
- কার্যকর হয়: ১১ সেপ্টেম্বর, ২০০৩ সালে।
- চুক্তির পক্ষে স্বাক্ষরকারী দেশ: ১০৩টি।
- অনুমোদনকারী দেশ: ১৭৩টি।

উল্লেখ্য,
- কিয়োটো প্রটোকল: এটি জলবায়ু পরিবর্তন সম্পর্কিত একটি চুক্তি, জৈব নিরাপত্তার সাথে সম্পর্কিত নয়. 
- মন্ট্রিল প্রটোকল: এটি ওজোন স্তরের ক্ষয়কারী পদার্থ নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত. 
- বাংলাদেশ কার্টাগেনা প্রটোকল স্বাক্ষর করে ২০০০ সালে।
- অনুমোদন হয় ২০০৪ সালে।

উৎস: UNTC ওয়েবসাইট।

১৪,০১৬.
Anti Ballistic Missile Treaty চুক্তি থেকে কোন দেশটি প্রত্যাহার করেছে?
  1. রাশিয়া
  2. জার্মানি
  3. যুক্তরাষ্ট্র
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
ABM Treaty:
- ABM- এর পূর্ণরূপ: Anti Ballistic Missile Treaty.
- এটি একটি ক্ষেপণাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি।
- যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি Treaty on the Limitation of Anti- Ballistic Missile Systems নামেও পরিচিত।
- চুক্তি স্বাক্ষরিত হয়: ২৬ মে, ১৯৭২ সাল।
- চুক্তি কার্যকর হয়: ৩ অক্টোবর, ১৯৭২ সাল।
- চুক্তি স্বাক্ষরের স্থান: মস্কো, রাশিয়া।
- চুক্তির বিষয়: দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ।

⇒ চুক্তি বাতিল: ১৩ জুন, ২০০২ সাল।

উল্লেখ্য,
- ১৩ ডিসেম্বর, ২০০১-এ, মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তি থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় এবং ৬ মাস পরে জুন, ২০০২ সালে এই প্রত্যাহার কার্যকর হয়।

উৎস: Arms Control Association ওয়েবসাইট।
১৪,০১৭.
কোন দুইটি প্রতিষ্ঠানকে ব্রেটন উডস সিস্টার বলা হয়?
  1. IFC ও IBRD
  2. IMF ও IBRD
  3. IMF ও MIGA
  4. IDA ও IBRD
সঠিক উত্তর:
IMF ও IBRD
উত্তর
সঠিক উত্তর:
IMF ও IBRD
ব্যাখ্যা
ব্রেটন উডস সিস্টারস:
- Bretton Woods Institutions এর অন্তর্ভূক্ত প্রতিষ্ঠান দুটি।
- প্রতিষ্ঠান দুইটি হলো: IMF ও IBRD.

- IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- IBRD এর পূর্ণরূপ হলো: International Bank for Reconstruction and Development.
- ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে IBRD এবং IMF এর আত্মপ্রকাশ ঘটে।
- বিশ্বব্যাংকের IBRD সহ ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। কিন্তু এর মধ্যে IMF অন্তর্ভুক্ত নয়।

উৎস: World Bank ওয়েবসাইট।
১৪,০১৮.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা কত?
  1. ১০টি
  2. ১৫টি
  3. ২০টি
  4. ২৫টি
সঠিক উত্তর:
১০টি
উত্তর
সঠিক উত্তর:
১০টি
ব্যাখ্যা

জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (সেপ্টেম্বর, ২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (সেপ্টেম্বর, ২০২৫)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।

১৪,০১৯.
International Telecommunication Union (ITU) সম্পর্কে কোনটি সঠিক?
  1. শুরুতে এর নাম ছিল International Teleconferencing Union
  2. সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত
  3. বর্তমান সদস্য ১৭৪টি
  4. বর্তমানে অস্তিত্বশীল সবথেকে পুরানো সংস্থা
সঠিক উত্তর:
বর্তমানে অস্তিত্বশীল সবথেকে পুরানো সংস্থা
উত্তর
সঠিক উত্তর:
বর্তমানে অস্তিত্বশীল সবথেকে পুরানো সংস্থা
ব্যাখ্যা
ITU:
- ITU-এর পূর্ণরূপ: International Telecommunication Union.
- প্রতিষ্ঠিত হয়: ১৭ই মে, ১৮৬৫।
- এটি বর্তমানে অস্তিত্বশীল সবথেকে পুরানো সংস্থা।
- শুরুতে এর নাম ছিল International Telegraph Union।
- ১৯৩৪ সালে এটি ITU নাম ধারণ করে।
- এটি একটি আন্তর্জাতিক সংস্থা যেখানে বিশ্ব টিলিযোগাযোগ নেটওয়ার্ক ও সেবার ক্ষেত্রে সরকারি ও ব্যক্তি খাতের সমন্বয় সাধিত হয়।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে ১৯৪৭ সালে।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- বর্তমান মহাপরিচালক: ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ডোরিন বোগদান-মার্টিন।

উল্লেখ্য,
- ITU এর প্রতিষ্ঠার তারিখ ধরে প্রতিবছর ১৭ মে 'ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন এন্ড ইনফরমেশন সোসাইটি ডে' পালিত হয়।

উৎস: ITU ওয়েবসাইট।
১৪,০২০.
মেসোপটেমীয় সভ্যতাকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা
মেসোপটেমীয় সভ্যতা:
- এ সভ্যতাকে চারটি পর্যায়ে ভাগ করা যায়-
• সুমেরীয়।
• ব্যাবিলনীয়।
• অ্যাসেরীয়।
• ক্যালেডীয়।
- Mesopotamia মানে হলো দুই নদীর মধ্যবর্তী অঞ্চল।
- পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা 'মেসোপটেমীয় সভ্যতা'।
- ফোরাত ও দজলা নদীর মাঝখানে গড়ে ওঠা এই সভ্যতার নামকরণ হয়েছে গ্রিক শব্দে।
- ওই সময় উরুক নামে গুরুত্বপূর্ণ একটি শহর ছিল। এ শব্দ থেকেই ইরাকের নাম রাখা হয়।
- বর্তমান ইরাকের বেশির ভাগ অংশ এবং সিরিয়ার কিছু অংশ একসময় মেসোপটেমীয় সভ্যতারই
অংশ ছিল।
- খ্রিস্টপূর্ব ১৫০ সালের দিকে এ অঞ্চল পার্সিয়ানদের নিয়ন্ত্রণে ছিল। পরে রোমানদের দখলে যায়। মুসলিম শাসনামলে এ অঞ্চল ইরাক নামে পরিচিতি পায়।

তথ্যসূত্র - Britannica.com
১৪,০২১.
IRRI-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক
  2. ভিয়েনা
  3. ম্যানিলা
  4. জেনেভা
সঠিক উত্তর:
ম্যানিলা
উত্তর
সঠিক উত্তর:
ম্যানিলা
ব্যাখ্যা
IRRI:
- IRRI-এর পূর্ণরূপ: International Rice Research Institute.
- IRRI হলো একটি স্বাধীন, অলাভজনক, গবেষণা এবং শিক্ষা প্রতিষ্ঠান।
- সদর দপ্তর: লস ব্যানোস, ম্যানিলা, ফিলিপাইন।
- প্রতিষ্ঠাকাল: ১৯৬০ সাল।
- কার্যক্রম পরিচালনা করে - এশিয়া ও আফ্রিকার ১৭টি দেশে।
 
উৎস: IRRI ওয়েবসাইট।
১৪,০২২.
ইসরায়েলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ-
  1. তুরস্ক
  2. মিশর
  3. ইরাক
  4. সিরিয়া
সঠিক উত্তর:
তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
তুরস্ক
ব্যাখ্যা
- ইসরায়েলকে স্বীকৃতি প্রথম মুসলিম দেশ তুরস্ক।
- ১৯৪৯ সালের মার্চ মাসে তুরস্ক এই স্বীকৃতি দেয়। 

উল্লেখ্য, 
• আরব ইসরায়েল যুদ্ধ: 
- ১৯৭৩ সালের অক্টোবর যুদ্ধ (Yom Kippur War / October War)
- যুদ্ধের সময়কাল: অক্টোবর ১৯৭৩ (প্রায় তিন সপ্তাহ)।
- ইসরায়েলি নাম: Yom Kippur War.
- আরব নাম: October War বা Ramadan War.
- ১৯৭৩ সালের তেল সংকট (Oil Crisis):
- যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহায়তা করায়,
→ OPEC (তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা) এর আরব সদস্যরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা (oil embargo) আরোপ করে।
- উদ্দেশ্য: ইসরায়েলকে ১৯৬৭ সালে দখলকৃত সব এলাকা ছাড়তে বাধ্য করা।
- ফিলিস্তিনিদের অধিকার ফিরিয়ে দেওয়া।
- যুদ্ধের পরে Camp David Accords স্বাক্ষরিত হয় (১৯৭৮)।
- মিশর প্রথম আরব দেশ, যারা ইসরায়েলকে স্বীকৃতি দেয় এবং আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

উৎস: আলজাজিরা।
১৪,০২৩.
মহাকাব্য “শাহনামা” কোন দেশের অন্যতম প্রসিদ্ধ সাহিত্য?
  1. ক) ইরাক
  2. খ) ইরান
  3. গ) তুর্কি
  4. ঘ) মিশর
সঠিক উত্তর:
খ) ইরান
উত্তর
সঠিক উত্তর:
খ) ইরান
ব্যাখ্যা

‘শাহনামা’ মহাকাব্যের রচয়িতা পার্সিয়ান কবি ফেরদৌসী।
এটি ফারসি ভাষায় রচিত হয়েছে।
এই মহাকাব্যটি পারস্যের বা ইরানের অন্যতম প্রসিদ্ধ সাহিত্য।
উৎসঃ ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়া।

১৪,০২৪.
কোন রোগটির ফলে বাংলাদেশে শিশুদের মৃত্যু বেশি হয়?
  1. ক) শ্বাসকষ্ট জনিত রোগ
  2. খ) ডায়রিয়া
  3. গ) নিউমোনিয়া
  4. ঘ) পুষ্টিহীনতা
সঠিক উত্তর:
গ) নিউমোনিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) নিউমোনিয়া
ব্যাখ্যা
 
উৎস: বিবিবিএস ওয়েবসাইট 
১৪,০২৫.
এখন পর্যন্ত কোন সভ্যতা পুরোপুরি ধ্বংস প্রাপ্ত হয়নি?
  1. সিন্ধু সভ্যতা
  2. চীন সভ্যতা
  3. মিশরীয় সভ্যতা
  4. ব্যবিলনীয় সভ্যতা
সঠিক উত্তর:
চীন সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
চীন সভ্যতা
ব্যাখ্যা

চীন সভ্যতা:
- চীনের প্রাচীন সভ্যতা একমাত্র সভ্যতা যা কোনো সময় পুরোপুরি ধ্বংস প্রাপ্ত হয়নি।
- খ্রিস্টপূর্ব ২০০০ অব্দ থেকে আজ পর্যন্ত চীন তার সাংস্কৃতিক ধারাবাহিকতা বজায় রেখেছে।
- চীনা সভ্যতা পৃথিবীতে বিরাজমান সবচেয়ে পুরাতন সভ্যতা।
- চীন পূর্ব এশিয়ার বৃহত্তম রাষ্ট্র।
- দেশটির তিনটি অঞ্চলে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল।
- একটি হোয়াং হো নদীর তীরে, দ্বিতীয়টি ইয়াং জেকিয়াং নদীর তীরে, তৃতীয়টি দক্ষিণ চীনের ভূখণ্ডে।
- এই সভ্যতা সৃষ্টি হয়েছিল- শাং ও চৌ রাজাদের আমলে।
- ঐ সময় বৌদ্ধধর্মের প্রসার ঘটে।
- চীনা সিল্ক, চিনা মাটির পাত্র, চিনের মহাপ্রাচীর সব কিছু চিনা সভ্যতাকে ভিন্ন বৈশিষ্ট্য দান করেছে।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৪,০২৬.
কোন দুইটি দেশের মধ্যে Ashes Trophy ট্রফি খেলা হয়?
  1. ক) ভারত ও ইংল্যান্ড
  2. খ) ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা
  3. গ) দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া
  4. ঘ) অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড
সঠিক উত্তর:
ঘ) অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড
ব্যাখ্যা
- ক্রিকেটের সবচেয়ে পুরনো দ্বৈরথ এশেজ খেলা হয় অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে।
উৎসঃ বিবিসি
১৪,০২৭.
কোন ঘটনাটি সবার আগে সংঘটিত হয়?
  1. ক) আটলান্টিক সনদ
  2. খ) লন্ডন ঘোষণা
  3. গ) তেহরান সম্মেলন
  4. ঘ) ইয়াল্টা কনফারেন্স
সঠিক উত্তর:
খ) লন্ডন ঘোষণা
উত্তর
সঠিক উত্তর:
খ) লন্ডন ঘোষণা
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাতিসংঘ গঠনের প্রক্রিয়া শুরু হয়।
জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম ধাপ হলো ১৯৪১ সালের ১২ জুন লন্ডনের জেমস প্রাসাদে ১৪টি দেশ কর্তৃক গৃহিত লন্ডন ঘোষণা।
পরবর্তী ধাপ হলো আটলান্টিক সনদ যা ১৯৪১ সালের ১৪ আগস্ট আটলান্টিক মহাসাগরে ব্রিটিশ রণতরী প্রিন্স অব ওয়েলস থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কর্তৃক প্রদত্ত।
১৯৪২ সালের ১ জানুয়ারি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট জাতিসংঘ নামকরণ করেন এবং ২৬টি দেশ কর্তৃক জাতিসংঘ ঘোষণা গৃহিত হয়।
১৯৪৩ সালের ১৮ অক্টোবর – ১১ নভেম্বর মস্কো সম্মেলন।
১৯৪৩ সালের ২৮ নভেম্বর – ১ ডিসেম্বর তেহরান সম্মেলন।
১৯৪৪ সালের ২১ আগস্ট – ৭ অক্টোবর ওয়াশিংটনের ডাম্বার্টন ওকসে জাতিসংঘ গঠনের প্রস্তাব গৃহিত হয়।
১৯৪৫ সালের ৪-১১ ফেব্রুয়ারি রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ার ইয়াল্টায় ৫টি রাষ্ট্রকে ভেটো ক্ষমতা প্রদানের সিদ্ধান্ত হয়।
১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হয় এবং জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে।
জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
১৪,০২৮.
জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় কোনটি?
  1. ক) আরবি
  2. খ) উর্দু
  3. গ) স্প্যানিশ
  4. ঘ) চীনা
সঠিক উত্তর:
খ) উর্দু
উত্তর
সঠিক উত্তর:
খ) উর্দু
ব্যাখ্যা
জাতিসংঘের ৬টি দাপ্তরিক ভাষা আছে। ভাষাগুলো হচ্ছে- আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ এবং স্প্যানিশ ভাষা। জাতিসংঘের সচিবালয়ে ইংরেজি ও ফরাসি/ফ্রেঞ্চ এই দুটি ভাষা ব্যবহৃত হয়।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট
১৪,০২৯.
ওজোন স্তর সুরক্ষার উদ্দেশ্যে কোন চুক্তিটি করা হয়?
  1. নাগোয়া প্রটোকল
  2. মন্ট্রিল প্রটোকল
  3. বাসেল কনভেনশন
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
মন্ট্রিল প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
মন্ট্রিল প্রটোকল
ব্যাখ্যা
মন্ট্রিল প্রটোকল:
- গৃহীত হয়: ১৯৮৭ সালে।
- উদ্দেশ্য: ওজোন স্তর সুরক্ষা।
- চুক্তির স্থান: মন্ট্রিল, কানাডা।
- কার্যকর হওয়ার তারিখ: ১ জানুয়ারি, ১৯৮৯ সাল।
- এটি ক্লোরোফ্লুরোকার্বন (CFC) নিষিদ্ধ করার লক্ষ্যে কাজ করে।
- ১৯৭০-এর দশকে মার্কিন রসায়নবিদ রোল্যান্ড ও মোলিনা আবিষ্কার করেন CFC (chlorofluorocarbon) জাতীয় যৌগ সূর্য রশ্মির সঙ্গে বিক্রিয়া করে ওজোন ধ্বংসকারী ক্লোরিন মুক্ত করে।
- ১৯৮৫ সালে ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে ওজোন স্তরে "গহ্বর" (ozone hole) চিহ্নিত করে।
- ওজোন স্তর রক্ষায় সবচেয়ে সফল বৈশ্বিক পরিবেশ চুক্তি। 
- ওজোন স্তরের প্রথম পুনরুদ্ধারের লক্ষণ ২০১৮ সালে দেখা যায়। 
- পূর্ণাঙ্গ প্রত্যাশিত পুনরুদ্ধার: আর্কটিক অঞ্চলে: ২০৩০-এর দশকের মাঝামাঝি, অ্যান্টার্কটিক অঞ্চলে: ২০৬০-এর দশকে। 

উৎস: Britannica.
১৪,০৩০.
Which of the following countries have nuclear weapons?
  1. China
  2. Pakistan
  3. Israel
  4. Above all
সঠিক উত্তর:
Above all
উত্তর
সঠিক উত্তর:
Above all
ব্যাখ্যা
পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ:
- বর্তমানে বিশ্বের ৯টি দেশ পারমাণবিক অস্ত্রের অধিকারী।
- তারা হলো: রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান, ভারত, ইসরায়েল, উত্তর কোরিয়া।
 
উল্লেখ্য,
- পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ (NWS) হলো পাঁচটি রাষ্ট্র: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- আনুষ্ঠানিকভাবে NPT দ্বারা পারমাণবিক অস্ত্রের অধিকারী হিসাবে স্বীকৃত এই পাঁচটি দেশ।
- চুক্তিটি এই দেশগুলির পারমাণবিক অস্ত্রাগারকে স্বীকৃতি দেয়।
- ভারত, পাকিস্তান এবং ইসরায়েল কখনই NPT-এ যোগ দেয়নি কিন্তু এরা পারমাণবিক অস্ত্রের অধিকারী বলে পরিচিতি।
 
উৎস: Arms Control Association ওয়েবসাইট।
১৪,০৩১.
ইয়াল্টা সম্মেলন -এর একটি লক্ষ্য ছিল—
  1. ক) বিশ্বযুদ্ধের কারণ কারণ নির্ণয়
  2. খ) জাতিসংঘ প্রতিষ্ঠা
  3. গ) জিব্রাল্টার প্রণালির সুরক্ষা
  4. ঘ) যুদ্ধে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ প্রদান
সঠিক উত্তর:
খ) জাতিসংঘ প্রতিষ্ঠা
উত্তর
সঠিক উত্তর:
খ) জাতিসংঘ প্রতিষ্ঠা
ব্যাখ্যা
- ইয়াল্টা সম্মেলনের প্রধান লক্ষ্য ছিল জাতিসঙ্ঘ প্রতিষ্ঠা।
- ইয়াল্টা সম্মেলন, (ফেব্রুয়ারি ৪-১১, ১৯৪৫):- তিন প্রধান মিত্র নেতাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান সম্মেলন-প্রেস।
- মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং সোভিয়েত ইউনিয়নের প্রিমিয়ার জোসেফ স্টালিন - যারা নাৎসি জার্মানির
চূড়ান্ত পরাজয় এবং দখলের পরিকল্পনা করার জন্য ক্রিমিয়ার ইয়াল্টায় মিলিত হয়েছিল।
- এটি ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে জার্মানি মার্কিন, ব্রিটিশ, ফরাসি এবং সোভিয়েত বাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত দখলকৃত অঞ্চলে বিভক্ত হবে।
- কনফারিরা এই নীতিটি গ্রহণ করেছিলেন যে ন্যূনতম জীবিকা প্রদান করা ছাড়া জার্মানদের প্রতি মিত্রশক্তির কোন দায়িত্ব নেই, ঘোষণা করা হয়েছে যে জার্মান সামরিক শিল্প বিলুপ্ত বা বাজেয়াপ্ত করা হবে এবং সম্মত হন যে বড় যুদ্ধাপরাধীদের একটি আন্তর্জাতিক আদালতে বিচার করা হবে, যা পরবর্তীকালে সভাপতিত্ব করে। নুরনবার্গ।
- ক্ষতিপূরণ নির্ধারণের দায়িত্ব একটি কমিশনকে দেওয়া হয়েছিল।


উতস: ব্রিটানিকা।
১৪,০৩২.
নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) মস্কো
  2. খ) দিল্লী
  3. গ) সাংহাই
  4. ঘ) ওয়াশিংটন
সঠিক উত্তর:
গ) সাংহাই
উত্তর
সঠিক উত্তর:
গ) সাংহাই
ব্যাখ্যা
New Development Bank (NDB)
- ব্রিকসের সদস্য দেশগুলো মিলে ‘New Development Bank’ (NDB) গঠন করে। 
- এটি ব্রিকস্‌ ব্যাংক নামেও পরিচিত। 
- প্রতিষ্ঠার জন্য চুক্তি স্বাক্ষর: ১৫ জুলাই, ২০১৪ সাল। 
- আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা: জুলাই, ২০১৫। 
- প্রতিষ্ঠার স্থান ফোর্টালেজা, ব্রাজিল। 
- সদরদপ্তর অবস্থিত সাংহাই, চীনে। 
- প্রতিষ্ঠাকালীন চুক্তি Fortaleza Declaration. 
- পূর্ণ সদস্য দেশ- ৮টি, প্রস্তাবিত- ১টি। 
- বাংলাদেশ ৬ষ্ঠতম দেশ হিসেবে New Development Bank (NDB) এর সদস্যপদ লাভ করে - ১৬ সেপ্টেম্বর, ২০২১। 

উৎস: New Development Bank ওয়েবসাইট।
১৪,০৩৩.
একদিনের ক্রিকেটের প্রথম হ্যাটট্রিক করেন কে?
  1. ক) ভারতের কপিল দেব
  2. খ) শ্রীলংকার মুরালিধরন
  3. গ) পাকিস্তানের জালাল উদ্দিন
  4. ঘ) অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন
সঠিক উত্তর:
গ) পাকিস্তানের জালাল উদ্দিন
উত্তর
সঠিক উত্তর:
গ) পাকিস্তানের জালাল উদ্দিন
ব্যাখ্যা
-  একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করেন পাকিস্তানের জালাল উদ্দিন।
- ১৯৮২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি  এই হ্যাট্রিক করেন।
- ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ভারতের হায়দ্রাবাদে।

উৎসঃ https://stats.espncricinfo.com/ci/content/records/263626.html
১৪,০৩৪.
জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে নিজেদের সুরক্ষা সক্ষমতা বৃদ্ধির জন্য আর্থিক সহায়তা করার লক্ষ্যে গঠিত হয় -
  1. ক) Green Climate Fund
  2. খ) Green Belt Movement
  3. গ) Green Belt Fund
  4. ঘ) Green Climate Movement
সঠিক উত্তর:
ক) Green Climate Fund
উত্তর
সঠিক উত্তর:
ক) Green Climate Fund
ব্যাখ্যা
• গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund) জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) - কর্তৃক গঠিত একটি তহবিল। শিল্পোন্নত দেশ সমূহের প্রদত্ত চাঁদা থেকে এই তহবিল গঠিত হবে।

• এক নজরে গ্রিন ক্লাইমেট ফান্ড:
প্রতিষ্ঠাকাল : ২০১০ সাল
প্রতিষ্ঠার স্থান: কানকুন, মেক্সিকো
প্রতিষ্ঠাকালীন সম্মেলন: COP-16
সদরদপ্তর: ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া (২০১৩ সালে এর স্থায়ী দপ্তর স্থাপিত হয়)
তহবিলের পরিমাণ: ১০০ বিলিয়ন মার্কিন ডলার

⇒ গ্রিন ক্লাইমেট ফান্ড – গঠনের উদ্দেশ্য হচ্ছে - অনুন্নত ও উন্নয়নশীল দেশ সমূহকে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে নিজেদের সুরক্ষা সক্ষমতা বৃদ্ধির জন্য আর্থিক সহায়তা করা।

তথ্যসূত্র: গ্রিন ক্লাইমেট ফান্ড ওয়েবসাইট।
১৪,০৩৫.
Who invented 22 consonants?
  1. Mayans
  2. Phoenician
  3. Sumerians
  4. Egyptians
  5. Babylonians
সঠিক উত্তর:
Phoenician
উত্তর
সঠিক উত্তর:
Phoenician
ব্যাখ্যা
ফিনিশীয় সভ্যতা:
- ভূমধ্যসাগর এবং লেবানন পর্বতের মাঝে একখণ্ড সরু উপকূল অঞ্চলে ফিনিশীয় নামের ক্ষুদ্র রাষ্ট্রটি গড়ে উঠেছিল।
- ফিনিশীয়দের সামনে ছিল সাগর আর পিছনে ছিল পাহাড়।
- আনুমানিক খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দে তাদের উত্থান হয়েছিল।
- প্রাচীন সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের পরিচয় শ্রেষ্ঠতম নাবিক ও জাহাজ নির্মাতা হিসেবে।
- মূলত ফিনিশীয়রাই প্রথম পৃথিবীর ইতিহাসে সমৃদ্ধ বাণিজ্যিক সভ্যতা গড়ে তোলে।
- ফিনিশীয় নাবিকরা রাতে তারা দেখে জাহাজ চালাত।
- এ কারণে ধ্রুবতারাকে অনেকে ফিনিশীয় তারা বলে থাকে।

উল্লেখ্য,
- সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের বড় অবদান হলো বর্ণমালার উদ্ভাবন।
- তারা ২২টি ব্যঞ্জনবর্ণের উদ্ভাবন করে।
- আধুনিক বর্ণমালার সূচনা এখান থেকে।

উৎস: ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪,০৩৬.
কোন মহাদেশ দেখতে অনেকটা ত্রিভুজাকৃতির? 
  1. আফ্রিকা
  2. উত্তর আমেরিকা
  3. দক্ষিণ আমেরিকা
  4. অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
দক্ষিণ আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যা

দক্ষিণ আমেরিকা (South America):

- দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত একটি দেশ নয় - আলবেনিয়া।
- আয়তনে চতুর্থ বৃহত্তম মহাদেশ দক্ষিণ আমেরিকা।
- এ মহাদেশ দেখতে ত্রিকোণোকৃতির।
- এ মহাদেশের সর্বোচ্চ স্থান আকাঙ্কাগুয়া ।
- দক্ষিণ আমেরিকা মহাদেশে ১২টি স্বাধীন দেশ রয়েছে।
- এর মধ্যে আয়তনে বৃহত্তম ব্রাজিল এবং ক্ষুদ্রতম সুরিনাম।
- ফকল্যান্ড দ্বীপ এ মহাদেশে অবস্থিত।
- দক্ষিণ আমেরিকার দীর্ঘতম এবং পৃথিবীর প্রশস্ততম নদী আমাজান।
- এ মহাদেশের অন্তর্গত ইকুয়েডরকে 'চির বসন্তের দেশ বলা হয়।
- নিরক্ষরেখা দেশটির উপর দিয়ে অতিক্রম করেছে।

তথ্যসূত্র - Worldatlas.com & Britannica.com

১৪,০৩৭.
World Economic Forum-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক
  2. রোম
  3. জেনেভা
  4. প্যারিস
সঠিক উত্তর:
জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
জেনেভা
ব্যাখ্যা
 World Economic Forum:
- World Economic Forum (WEF) ১৯৭১ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়।
- এটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব।
- WEF প্রতিবছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্বের সরকারি ও বেসরকারি অংশীদারদের মধ্যে সংলাপের আয়োজন করে থাকে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- শুরুতে এটির নাম ছিলো European Management Forum।
- এটি ১৯৮৭ সালে World Economic Forum নামধারণ করে। 

উৎস: WEF ওয়েবসাইট।
১৪,০৩৮.
’বসনিয়া যুদ্ধ’ অবসান হয় কোন চুক্তির মাধ্যমে?
  1. ডেটন চুক্তি
  2. তাসখন্দ চুক্তি
  3. ভার্সাই চুক্তি
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
ডেটন চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ডেটন চুক্তি
ব্যাখ্যা
ডেটন চুক্তি:
- ডেটন চুক্তি হয়: প্যারিস, ফ্রান্স।
- যুক্তরাষ্ট্রের ওহায়ো অঙ্গরাজ্যের ডেটনে অবস্থিত বিমানঘাটিতে এই চুক্তির খসড়া প্রণীত হয় তাই একে ডেটন চুক্তি বলা হয়।
- স্বাক্ষরিত হয়- ১৪ ডিসেম্বর ১৯৯৫ সালে।
- বসনিয়া যুদ্ধ অবসানের জন্য ডেটন চু্ক্তি স্বাক্ষরিত হয়
- বসনিয়া, ক্রোয়েশিয়া ও সার্বিয়া মধ্য চু্ক্তি হয়।
- এ চুক্তির মধ্যস্থতা করেন: বিল ক্লিনটন।
- বসনিয়ার পক্ষে স্বাক্ষর করেন: প্রেসিডেন্ট আলিজা ইজটবেগোভিচ।
- ক্রোয়েশিয়ার পক্ষে: প্রেসিডেন্ট ফ্রাঞ্জো টুডম্যান।
- সার্বিয়ার পক্ষে: স্লোভাদান মিলোসোভিচ।

উল্লেখ্য,
তাসখন্দ চুক্তি:
- উজবেকিস্তান এর রাজধানী তাসখন্দে ১৯৬৬ সালের ১০ জানুয়ারি তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তি স্বাক্ষরিত স্থানটির নাম অনুসারে  চুক্তির নামকরণ হয়।
- এ চুক্তির মধ্যস্থতাকারী সাবেক সোভিয়েত ইউনিয়ন প্রেসিডেন্ট অ্যালেক্সি কোসিগিন।
- পক্ষসমূহ: ভারত- পাকিস্তান।
- স্বাক্ষরকারী পক্ষ: লালবাহাদুর শাস্ত্রী এবং আয়ুব খান।
- এ চুক্তি ১৯৬৫ সালে ভারত -পাকিস্তান যুদ্ধ অবসান ঘটে।

 উৎস: History.com & Britannica.
১৪,০৩৯.
মালদ্বীপের নিকটবর্তী গুরুত্বপূর্ণ দ্বীপগুলোতে কৌশলগত নতুন ঘাঁটি চালু করতে যাচ্ছে কোন দেশ?
  1. ভারত
  2. চীন
  3. ফিলিপাইন
  4. ভিয়েতনাম
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
ভারতের কৌশলগত নতুন ঘাঁটি:
- মালদ্বীপের নিকটবর্তী গুরুত্বপূর্ণ দ্বীপগুলোতে কৌশলগত নতুন ঘাঁটি চালু করতে যাচ্ছে ভারত। দেশটির নৌবাহিনী দ্বীপগুলোতে তাদের বাহিনী শক্তিশালী করছে। 
- তবে যথন মালদ্বীপ ভারতীয় বাহিনী ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে। ঠিক তার আগ মুহূর্তে নতুন ঘাঁটি খোলার ঘোষণা দিলো ভারত। ২০২৩ সালে চীনপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ভারতীয় বাহিনী হটানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে ভারত ও মালদ্বীপের মধ্যে সম্পর্ক খারাপ যাচ্ছে।

তথ্যসূত্র: প্রথম আলো।
১৪,০৪০.
বিশ্বের সবচেয়ে বেশি সৌর বিদ্যুৎ উৎপাদনকারী দেশ কোনটি? [অক্টোবর,২০২৫]
  1. চীন
  2. ইন্দোনেশিয়া
  3. জাপান
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা

সৌর বিদ্যুৎ উৎপাদনকারী দেশ:
- সৌরশক্তি খাতে সবচেয়ে বেশি আধিপত্য চীনের।
- ২০২২ সালে বিশ্বের ৭৭ দশমিক ৮ শতাংশ সৌর প্যানেল স্থাপন করেছে চীন।
- এর মাধ্যমে তারা ৩৯৩ গিগাওয়াট (১ গিগাওয়াট=১০০০ মেগাওয়াট) সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে।
- আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তথ্য অনুযায়ী, ২০২২ সালে বাকি বিশ্ব যে সৌর প্যানেল তৈরি করেছে, ২০২৩ সালে চীন একাই এর চেয়ে বেশি প্যানেল তৈরি করেছে। ২০২৮ সালের মধ্যে বিশ্বে উৎপাদিত মোট নবায়নযোগ্য শক্তির প্রায় ৬০ শতাংশ উৎপাদন করতে পারে চীন।

উল্লেখ্য,
- এশিয়ার এ দেশটি ২০৩০ সালের মধ্যে সৌরশক্তি থেকে যে জ্বালানি উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেছিল, তা কয়েক বছর আগেই পূরণ করে ফেলবে বলেও আইইএ আশা প্রকাশ করেছে।
- চীন ২০৩০ সালের মধ্যে ১ হাজার ২০০ গিগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের লক্ষ্য ঠিক করেছে।
- ২০৬০ সালের মধ্যে চীন তাদের কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে চায়।

উৎস: পত্রিকার রিপোর্ট।[লিঙ্ক]

১৪,০৪১.
চীনের মহাপ্রাচীর নির্মিত হয় কোন রাজ বংশের আমলে?
  1. তাং-রাজ বংশ
  2. কেকিয়াং রাজ-বংশ
  3. ঝেং রাজ-বংশ
  4. চৌ-রাজ বংশ
সঠিক উত্তর:
চৌ-রাজ বংশ
উত্তর
সঠিক উত্তর:
চৌ-রাজ বংশ
ব্যাখ্যা
• চীনের প্রাচীর:
- চীনের মহাপ্রাচীর নির্মিত হয় চৌ-রাজ বংশের আমলে।
- রাজা শি-হুয়াং তি এই প্রাচীর তৈরি করেন।
- হুনদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য নির্মিত হয়েছিল। 
- দেড় হাজার মাইল দীর্ঘ এই প্রাচীরের উচ্চতা গড়ে ২৪ ফুট।
- এই প্রাচীরের উপর দিয়ে ৬ জন অশ্বারোহী পাশাপাশি চলতে পারতো।

এছাড়াও,
- দর্শন বিদ্যায় চিন গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়।
- চৌ-রাজাদের আমলে একটি শিক্ষিত নতুন সামাজিক শ্রেণির উদ্ভব ঘটে।
- দার্শনিকরা ছিল এই শ্রেণিভুক্ত।
- চীনের প্রাচীন দার্শনিক ছিলেন লাওৎসে (খ্রিষ্টপূর্ব ৬০৪-৫১৭)।
- তিনি বিশ্বসভ্যতায় এক অবিস্মরণীয় মানবতাবাদী দর্শন উপহার দেন।
- কনফুসিয়াসের দর্শন খ্রিষ্টপূর্ব ২০৬ অব্দে চিনে ধর্মে পরিণত হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪,০৪২.
মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে-
  1. ক) সাংস্কৃতিক অবরোধ রক্ষণ করা
  2. খ) সামাজিক অবক্ষয় রোধ করা
  3. গ) রাজনৈতিক অবক্ষয় রোধ করা
  4. ঘ) অর্থনৈতিক অবক্ষয় রোধ করা
সঠিক উত্তর:
খ) সামাজিক অবক্ষয় রোধ করা
উত্তর
সঠিক উত্তর:
খ) সামাজিক অবক্ষয় রোধ করা
ব্যাখ্যা

• মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে সামাজিক অবক্ষয় রোধ করা।
• মূল্যবোধ ও মূল্যবোধ শিক্ষার ধারণা মানুষের সামগ্রিক সামাজিক জীবনাচারের সাথে সম্পৃক্ত একটি প্রত্যয়।
• মানুষের সামাজিক আচরণের মূল অংশটি মূল্যবোধ থেকে উৎসারিত।
• তাই মূল্যবোধ শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য মানুষের সামাজিক জীবনাচারের মধ্যেই বিস্তৃত ও গ্রোথিত।

১৪,০৪৩.
WIPO এর পূর্ণরুপ কী?
  1. ক) World Intelligence Property Organization 
  2. খ) World Intellectual Property Organization 
  3. গ) World Intellectual Prosperity Organization 
  4. ঘ) World Interregional Property Organization 
সঠিক উত্তর:
খ) World Intellectual Property Organization 
উত্তর
সঠিক উত্তর:
খ) World Intellectual Property Organization 
ব্যাখ্যা
• WIPO:
– জাতিসংঘের বুুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা (WIPO)
– (WIPO)-এর পূর্ণরুপ – World Intellectual Property Organization 
– এটি জাতিসংঘের একটি স্ব-অর্থায়ন সংস্থা।
– প্রতিষ্ঠা লাভ করে – ১৯৬৭ সাল্।
– মোট সদস্য রাষ্ট্র – ১৯৩ টি।
– সদর দপ্তর – জেনেভা, সুইজারল্যান্ড।
– বর্তমান মহাপরিচালক – ড্যারেন ট্যাং।

তথ্যসূত্র: Official website (WIPO)
১৪,০৪৪.
'The Green Book' গ্রন্থটির লেখক কে?
  1. কার্ল মার্ক্স
  2. মুয়াম্মর গাদ্দাফি
  3. জন লক
  4. মিশেল ওবামা
সঠিক উত্তর:
মুয়াম্মর গাদ্দাফি
উত্তর
সঠিক উত্তর:
মুয়াম্মর গাদ্দাফি
ব্যাখ্যা

বই:
- 'The Green Book' গ্রন্থটির লেখক - মুয়াম্মর গাদ্দাফি।
- বইটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৭৫ সালে।
- এটি দ্য লিটল রেড বুক (চেয়ারম্যান মাও সে-তুঙের উদ্ধৃতি) দ্বারা অনুপ্রাণিত হয়েছিল বলে বলা হয়।

অন্যদিকে,
- “Two Tracts on Government” এর লেখক -  জন লক।
- The Light We Carry গ্রন্থের লেখক মিশেল ওবামা।

উৎস: ওয়াশিংটন পোস্ট এবং openanthropology.org।[লিঙ্ক]

১৪,০৪৫.
গ্যাবন ও টোগোকে অন্তর্ভুক্ত করার পর বর্তমানে কমনওয়েলথের সদস্য সংখ্যা কত?
  1. ৫৪টি
  2. ৫৫টি
  3. ৫৬টি
  4. ৫৭টি
সঠিক উত্তর:
৫৬টি
উত্তর
সঠিক উত্তর:
৫৬টি
ব্যাখ্যা

• Commonwealth:
- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়।
- কমনওয়েলথের বর্তমান - প্রধান রাজা তৃতীয় চার্লস।
- এর সচিবালয় অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি
- সর্বশেষ সদস্য দেশ গ্যাবন ও টোগো।
- বাংলাদেশ‌ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে।
- বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হওয়ায় কমনওয়েলথ ত্যাগ করেছিল পাকিস্তান পরবর্তীতে ১৯৮৯ সালে পুনরায় যোগদান করে।
- কমনওয়েলথের বর্তমান মহাসচিব - Rt Hon Patricia স্কটল্যান্ড।

উৎস: কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।

১৪,০৪৬.
‘ফিচ রেটিংস’ কী?
  1. যুক্তরাষ্ট্রের ক্রেডিট রেটিং এজেন্সি
  2. রাশিয়ার ক্রেডিট রেটিং এজেন্সি
  3. যুক্তরাজ্যের ক্রেডিট রেটিং এজেন্সি
  4. ইতালির ক্রেডিট রেটিং এজেন্সি
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্রের ক্রেডিট রেটিং এজেন্সি
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্রের ক্রেডিট রেটিং এজেন্সি
ব্যাখ্যা
ফিচ রেটিংস
- ফিচ রেটিংস হলো মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ক্রেডিট রেটিং এজেন্সি।
- এটা বিশ্বব্যাপী ক্রেডিট মার্কেটে রেটিং সেবা প্রদান করে।
- এই এজেন্সির প্রধান কাজ হলো স্বাধীনভাবে ক্রেডিট সম্পর্কিত মন্তব্য প্রদান, ব্যাপক পরিমাণ গবেষণা এবং বিশ্ব ক্রেডিট মার্কেট সম্পর্কিত মন্তব্য প্রদান।
- ফিচ রেটিংস এর বিশ্বব্যাপী ৫০টির বেশি অফিস আছে। এই এজেন্সির বিশ্লেষকগণ খুবই উচ্চ মানের, বিচক্ষণ এবং পেশাদার।
- এদের বিশ্লেষণী দক্ষতা এবং স্থানীয় বাজারের মূল্যায়ন অসাধারণ। ১৫০টি দেশের পুঁজিবাজার তাদের বিশ্লেষণের অন্তর্ভুক্ত।
- বিনিয়োগকারী, ঋণ প্রদানকারী সংস্থা এবং ব্যাংক ফিচ এজেন্সিকে উচ্চ মানের বিশ্লেষণের প্রদানের জন্য নিরপেক্ষ ও নির্ভরযোগ্য এজেন্সি হিসাবে মূল্যায়ন করে।
- ফিচ বিশ্বব্যাপী বিভিন্ন ঋণ প্রদানকারী সংস্থার সাথে সম্পর্ক স্থাপন করে এবং ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসমূহ, ইন্স্যুরেন্স কোম্পানি, কর্পোরেট সেক্টর, স্থানীয় ও প্রাদেশিক সরকার এবং বিভিন্ন দেশের ক্রেডিট রেটিং করে।
- এই সংস্থাটি নির্দিষ্ট আয় ও গঠনগত আর্থিক লেনদেনের সাথে সম্পর্কিত ইস্যুকৃত ঋণপত্রের শ্রেণিবিভাজন করে।
- ২০০৬ সালে ফিচ রেটিং `ড্রাইভেটিভ ফিচ` চালু করে।
- এটা ক্রেডিট ডেরাইভেটিভস মার্কেট সম্পর্কিত ফিচ এর অধীন একটি কোম্পানি।
- এটা ক্রেডিট ড্রাইভেটিস এর গবেষণা, মূল্যায়ন এবং রেটিং নির্ধারণ করে

সূত্র- রেটিং ব্রোকার ওয়েবসাইট। 
১৪,০৪৭.
তাইওয়ানের সরকারি বা রাষ্ট্রীয় নাম কোনটি?
  1. ডেমোক্র্যাটিক রিপাবলিক অব তাইওয়ান
  2. রিপাবলিক অব চায়না
  3. চাইনিজ তাইপে
  4. পিপলস রিপাবলিক অব তাইপে
সঠিক উত্তর:
রিপাবলিক অব চায়না
উত্তর
সঠিক উত্তর:
রিপাবলিক অব চায়না
ব্যাখ্যা
তাইওয়ান:
- তাইওয়ান সরকারিভাবে রিপাবলিক অব চায়না।
- ফরমোজার বর্তমান নাম তাইওয়ান।
- এটি পূর্ব এশিয়ার একটি দ্বীপ, যা তাইওয়ান প্রণালীর পূর্বে চীনা মূল ভূখন্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত।
- আয়তন: ১৩,৯৭৬ বর্গ মাইল (৩৬,১৯৭ বর্গ কিমি)।
- ভাষা: ম্যান্ডারিন চাইনিজ (অফিসিয়াল), তাইওয়ানিজ, ফুকিয়েন এবং হাক্কা উপভাষায়ও কথা বলা হয়।
- ধর্ম: বৌদ্ধ ধর্ম, দাওবাদ, কনফুসিয়ানিজম, খ্রিস্টধর্ম।
- মুদ্রা: নতুন তাইওয়ান ডলার।

তথ্যসূত্র - Britannica.com
১৪,০৪৮.
‘দ্য চেয়ারম্যান অব এভরিথিং’ নামে পরিচিত -
  1. ক) জো বাইডেন
  2. খ) শেখ হাসিনা
  3. গ) শি জিনপিং
  4. ঘ) নরেন্দ্র মোদী
সঠিক উত্তর:
গ) শি জিনপিং
উত্তর
সঠিক উত্তর:
গ) শি জিনপিং
ব্যাখ্যা
• প্রেসিডেন্ট শি জিনপিং:
- চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতা শি চিনপিংকে ‘দ্য চেয়ারম্যান অব এভরিথিং’ উপাধি দেওয়া হয়েছে।
- ২০১২ সালে ক্ষমতায় আসার পর চিনপিং শুধু দেশের বা ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির এবং সশস্ত্র বাহিনীর প্রধানই হননি;  বরং তিনি দলীয় বহু সুপার কমিটিরও প্রধান নিযুক্ত হয়েছেন।
- ১৯৮০ সালে চীন যখন অর্থনীতি উন্মুক্ত করতে শুরু করে, তখনই চীনা নেতারা ইংরেজিতে সরকারি উপাধি পান।
- শি চিনপিং চীনে প্রধানত তিনটি উপাধিতে পরিচিত। তা হলঃ রাষ্ট্রীয় চেয়ারম্যান (চীনা ভাষায় গুওজিয়া ঝুশি), সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যান (চীনা ভাষায় ঝংইয়াং জুনওয়েই ঝুশি), চীনা কমিউনিস্ট পার্টির (জং শুজি) জেনারেল সেক্রেটারি।

অন্যদিকে,
- চীনের ‘নেকড়ে যোদ্ধা’ কূটনীতি প্রথম শুরু করেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।
- শি জিনপিংয়ের অভিনব কূটনৈতিক দর্শন থেকে এই পরিভাষাটি বেছে নেয়া হয়েছে।
- নিজের মর্যাদা বাড়াতে ও ক্ষমতাকে আরও পাকাপোক্তে কৌশলের অংশ হিসেবে চীনাদের জাতীয়তাবাদী অনুভূতি শক্তিশালী করতে শি জিনপিং এমন কৌশল নিয়েছেন।

উৎস:- কালের কণ্ঠ এবং এবং দেশ রূপান্তর পত্রিকা রিপোর্ট [লিঙ্ক] ।
১৪,০৪৯.
কত সালে পরিবেশ বিষয়ক 'স্টকহোম সম্মেলন' অনুষ্ঠিত হয়?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৯ সালে
  3. ১৯৮২ সালে
  4. ১৯৮৮ সালে
সঠিক উত্তর:
১৯৭২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭২ সালে
ব্যাখ্যা

প্রথম পরিবেশ সম্মেলন:
- জাতিসংঘের উদ্যোগে ১৯৭২ সালের ৫-১৬ জুন সুইডেনের স্টকহোম শহরে অনুষ্ঠিত বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন।
- জাতিসংঘের মানব পরিবেশ সম্মেলন (United Nations Conference on the Human Environment) স্টকহোম সম্মেলন নামে পরিচিত।

⇒  স্টকহোম সম্মেলনে জাতিসংঘ পরিবেশ বিষয়ক কর্মসূচী বা United Nations Environment Programme (UNEP) গঠিত হয়।
- এই সম্মেলনটি পরিবেশ রক্ষার ক্ষেত্রে বিশ্বের প্রথম বৃহত্তম আন্তর্জাতিক উদ্যোগ ছিল এবং এতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের সূচনা হয়েছিল।
- এই সম্মেলনের মাধ্যমে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সমস্যার প্রতি বিশ্ব সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করা হয় এবং পরিবেশ সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা উঠে আসে।

উৎস: UNEP ওয়েবসাইট।

১৪,০৫০.
জোটনিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কোন দেশে হয়েছিল?
  1. ঘানা 
  2. ইরান
  3. যুগোস্লাভিয়া
  4. মিশর
সঠিক উত্তর:
যুগোস্লাভিয়া
উত্তর
সঠিক উত্তর:
যুগোস্লাভিয়া
ব্যাখ্যা
ন্যাম (NAM):
- NAM এর পূর্ণরূপ Non-Aligned Movement.
- ন্যাম আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা যা তৃতীয় বিশ্বের দেশগুলো নিয়ে তাদের নিরপেক্ষতা বজায় রেখে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কাজ করে।
- এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়– বেলগ্রেড, যুগোস্লাভিয়া।
- বান্দুং কনফারেন্সের প্রেক্ষিতে ন্যাম গঠিত হয়।
- ১৯৫৫ সালে বান্দুং সম্মেলনে এটি গঠনের সিদ্ধান্ত হয়।
- আনুষ্ঠানিকভাবে গঠিত হয় – ১ সেপ্টেম্বর ১৯৬১ সালে।
- বর্তমান সদস্য সংখ্যা- ১২0টি ( মার্চ -২০২৫)।
- সর্বশেষ সদস্য -আজারবাইজান।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭৩ সালে ন্যামের সদস্যপদ লাভ করে। 
- ন্যামের প্রতিষ্ঠাকালীন সময়ে বান্দুং সম্মেলনে গৃহীত হয় ১০টি নীতিমালা।

উৎস: NAM ওয়েবসাইট।
১৪,০৫১.
অস্কার বিজয়ী ফিল্ম ‘স্লামডগ মিলোনিয়ার' এর পরিচালক-
  1. ক) ড্যানি বোয়েল
  2. খ) জেমস ক্যামেরন
  3. গ) রোমান পোলনস্কি
  4. ঘ) আমির খান
সঠিক উত্তর:
ক) ড্যানি বোয়েল
উত্তর
সঠিক উত্তর:
ক) ড্যানি বোয়েল
ব্যাখ্যা
• অস্কার বিজয়ী ফিল্ম ‘স্লামডগ মিলোনিয়ার' এর পরিচালক Danny Boyle ও Loveleen Tandan. 
-  ‘স্লামডগ মিলোনিয়ার' এর কাহিনী লিখেন Simon Beaufoy ও Vikas Swarup. 
- অভিনয় করেন-  দেব প্যাটেল, ফ্রিদা পিন্টো, মধুর মিত্তাল, অনিল কাপুর, ইরফান খান। 

সূত্র: IMDB (Link) ও আনন্দবাজার। 
১৪,০৫২.
কোন সম্মেলনের মাধ্যমে ইসলামি সহযোগিতা সংস্থা গঠিত হয়?
  1. ক) জেদ্দা সম্মেলন
  2. খ) রাবাত সম্মেলন
  3. গ) লাহোর সম্মেলন
  4. ঘ) বান্দুং সম্মেলন
সঠিক উত্তর:
খ) রাবাত সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
খ) রাবাত সম্মেলন
ব্যাখ্যা
OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি। বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
OIC এর সর্বশেষ শীর্ষ সম্মেলন ২০১৯ সালের ৩১ মে সৌদি আরবের মক্কাতে অনুষ্ঠিত হয়।
OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।

(তথ্যসূত্র: OIC ওয়েবসাইট)
১৪,০৫৩.
ফিফা ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ?
  1. ব্রাজিল
  2. আর্জেন্টিনা
  3. জার্মানি
  4. ইতালি
সঠিক উত্তর:
ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ব্রাজিল
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

FIFA World Cup:

- ফিফা বিশ্বকাপ (ফুটবল বিশ্বকাপ) একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা।
- এখানে ফিফাভুক্ত দেশগুলোর পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নেয়।
- ফিফা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা।
- ১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ এবং ১৯৪৬ এই ২টি বিশ্বকাপের আসর বসেনি।
- সর্বশেষ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে কাতারে, ২০২২ সালে।
- এখন পর্যন্ত অনুষ্ঠিত হয় ফুটবল বিশ্বকাপের ২২টি আসর।
- ২০২২ এর শিরোপা জয়ী আর্জেন্টিনা।

উল্লেখ্য,
- ৮টি জাতীয় দল বিশ্বকাপ শিরোপা জিতেছে।

বিশ্বকাপে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে -
১। ব্রাজিল: ৫ বার,
২। জার্মানি ও ইতালি: ৪ বার,
৩। আর্জেন্টিনা: ৩ বার,
৪। উরুগুয়ে ও ফ্রান্স: ২ বার,
৫। ইংল্যান্ড ও স্পেন: ১ বার।

উৎস: FIFA ওয়েবসাইট।
১৪,০৫৪.
বাংলাদেশ OIC- এর কততম সদস্য?
  1. ক) ৩১তম
  2. খ) ৩২তম
  3. গ) ৩৩তম
  4. ঘ) ৩৪তম
সঠিক উত্তর:
খ) ৩২তম
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩২তম
ব্যাখ্যা
OIC:

- OIC-এর পূর্ণরূপ অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন।
- OIC প্রতিষ্ঠিত হয় ১৯৬৯ সালে।
- OIC এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় মরক্কোতে।
- বাংলাদেশ OIC-এর সদস্য হয় ১৯৭৪ সালে।
- বাংলাদেশ OIC-এর ৩২ তম সদস্য।
- ১৯৭৫ সালে আনুষ্ঠানিকভাবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক খোলা হয়।
- ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর জেদ্দায়।

তথ্যসূত্র - Britannica.com
১৪,০৫৫.
ক্রোয়েশিয়ার মুদ্রার নাম কী?
  1. ডলার
  2. রিয়াল
  3. ইউরো
  4. ফ্রাঙ্ক
সঠিক উত্তর:
ইউরো
উত্তর
সঠিক উত্তর:
ইউরো
ব্যাখ্যা
→ ক্রোয়েশিয়ার মুদ্রার নাম- ইউরো 
- ২০তম দেশ হিসেবে ১লা জানুয়ারী, ২০২৩ তারিখে ক্রোয়েশিয়া ইউরো মুদ্রা চালু করে।

• ইউরো:

- ইউরো হলো ইউরোপীয় ইউনিয়নের আর্থিক একক এবং মুদ্রা, যা € প্রতীক দ্বারা উপস্থাপিত হয়।
- ইউরো ১৯৯১ সালের মাস্ট্রিচ চুক্তি থেকে উদ্ভুত হয়েছিল।
- ইউরো আনুষ্ঠানিকভাবে ১লা জানুয়ারী, ১৯৯৯ সালে জারি করা হয়েছিল।
- ইউরো ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক দ্বারা পরিচালিত হয়।
- ইউরো ব্যবহার সদস্য: ২০টি।
- সর্বশেষ সদস্য দেশ: ক্রোয়েশিয়া।
- ২০তম দেশ হিসেবে ১লা জানুয়ারী, ২০২৩ তারিখে ক্রোয়েশিয়া ইউরো মুদ্রা চালু করে।
- ইউরো ব্যবহারকারী দেশগুলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ড, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন।

অপরদিকে,
- ফ্রাঙ্ক মুদ্রা ব্যবাহারী দেশ:
- সেনেগাল, মালি, গিনি, গ্যাবন, কঙ্গো, রুয়ান্ডা, ক্যামেরুন, মুরুন্ডি, জিবুতি, নাইজার, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, বেনিন ও টোগো

উৎস: EU ওয়েবসাইট ও Britannica.
১৪,০৫৬.
কোন দেশে সমুদ্র বন্দর নাই?
  1. মালদ্বীপ
  2. নেপাল
  3. গ্রীস
  4. ভেনেজুয়েলা
সঠিক উত্তর:
নেপাল
উত্তর
সঠিক উত্তর:
নেপাল
ব্যাখ্যা
⇒ নেপালে কোনো সমুদ্র বন্দর নেই।

নেপাল:
- নেপাল দক্ষিণ এশিয়ার একটি দেশ।
- আয়তন: ৫৬,৮২৭ বর্গ মাইল (১৪৭,১৮১ বর্গ কিমি)।।
- রাজধানী: কাঠমান্ডু।
- ভাষা: নেপালি (অফিসিয়াল), ইংরেজি।
- ধর্ম: হিন্দু ধর্ম; এছাড়াও বৌদ্ধ ধর্ম, ইসলাম।
- মুদ্রা: নেপালি রুপি।
- গ্রেট হিমালয়, মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত।
- নেপালকে হিমালয় কন্যা বলা হয়।

তথ্যসূত্র - Worldatlas.com & Britannica.com
১৪,০৫৭.
Gulf Cooperation Council এর বর্তমান সদস্য -
  1. ৪টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৭টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা
Gulf Cooperation Council (GCC):
- Gulf Cooperation Council হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- এটি ১৯৮১ সালের ২৫মে গঠিত হয়।
- এর সদরদপ্তর: রিয়াদ, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: জাসেম মোহাম্মদ আল বুদাইউই।
- এর সদস্য সংখ্যা ৬টি।

এগুলো হলো:
• সৌদি আরব,
• সংযুক্ত আরব আমিরাত,
• কাতার,
• কুয়েত,
• বাহরাইন এবং
• ওমান।

উৎস: GCC ওয়েবসাইট।
১৪,০৫৮.
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়?
  1.  স্বাধীন সংবাদ মাধ্যম
  2. আইনসভা 
  3. বিচার বিভাগ 
  4. সুশীল সমাজ
সঠিক উত্তর:
 স্বাধীন সংবাদ মাধ্যম
উত্তর
সঠিক উত্তর:
 স্বাধীন সংবাদ মাধ্যম
ব্যাখ্যা

 স্বাধীন সংবাদমাধ্যম:
- স্বাধীন সংবাদমাধ্যমকে গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়।
- গণমাধ্যম যখন স্বাধীন হয়, তখনই তা প্রকৃতপক্ষে জনগণের পক্ষে কথা বলতে সক্ষম হয় এবং সত্য প্রকাশের মাধ্যমে রাষ্ট্রের তিনটি স্তম্ভের ওপর নজরদারি রাখতে পারে। 
- গণমাধ্যমকে যখন কোনোভাবে দমন করা হয়, তখন সমাজে স্বচ্ছতা এবং জবাবদিহিতা হ্রাস পায়, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকর।

• রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদপত্রকে সর্বপ্রথম নির্দেশ করেন ব্রিটিশ পার্লামেন্টারিয়ান এডমন্ড বার্ক। তিনি ১৭৮৭ সালে হাইজ অব কমন্সের সংসদীয় বিতর্ক পর্বে প্রত্যয়টি প্রথম ব্যবহার করেন।

অন্যদিকে -
- গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মূলত তিনটি স্তম্ভ বা ভিত্তির উপর নির্ভর করে পরিচালিত হয়।
- এই মূল ভিত্তিগুলো গণতান্ত্রিক শাসনব্যবস্থায়, ক্ষমতার সুষম বন্টন নিশ্চিত করার মাধ্যমে শাসনকার্যকে পরিচালনা করতে সার্বিক সহায়তা করে।
- স্তম্ভগুলো হলো:
১. আইন বিভাগ,
২. শাসন বিভাগ,
৩. বিচার বিভাগ।

উৎস: i) পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি।
ii) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।

১৪,০৫৯.
কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমেদ যুগ্মভাবে কোন পত্রিকা সম্পাদনা করেন?
  1. ক) দৈনিক আজাদ
  2. খ) দৈনিক নবযুগ
  3. গ) আখবারে এসলামীয়া
  4. ঘ) দৈনিক পয়গাম
সঠিক উত্তর:
খ) দৈনিক নবযুগ
উত্তর
সঠিক উত্তর:
খ) দৈনিক নবযুগ
ব্যাখ্যা
দৈনিক নবযুগ পত্রিকা ১৯২০ সালের ১২ জুলাই প্রথম প্রকাশিত হয়। এটির মালিক ও পরিচালক ছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হক। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমদ ছিলেন যুগ্ম সম্পাদক। পত্রিকাটি প্রকাশের বছর খানেকের মধ্যে বন্ধ হয়ে যায় এবং ১৯৪২ সালে পুনরায় চালু হয়ে দুবছর পর চিরতরে বন্ধ হয়ে যায়।
দৈনিক নবযুগে কাজী নজরুল লিখিত কলামসমূহ নিয়ে নজরুলের ‍যুগবাণী প্রবন্ধগ্রন্থ প্রকাশিত হয় যা ব্রিটিশ সরকার রাজয়োপ্ত করে। অন্যদিকে দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক ছিলেন আবুল কালাম শামসুদ্দীন। আখবারে এসলামীয়া সম্পাদনা করেন মোহাম্মদ নইমুদ্দিন। দৈনিক পয়গামের সম্পাদক ছিলেন মুজীবুর রহমান খাঁ।
(সূত্র: বাংলাপিডিয়া)
১৪,০৬০.
জেসমিন বিপ্লব কোন দেশে সংঘটিত হয়?
  1. তিউনিসিয়া
  2. চেকোস্লোভাকিয়া
  3. জর্জিয়া
  4. ইউক্রেন
সঠিক উত্তর:
তিউনিসিয়া
উত্তর
সঠিক উত্তর:
তিউনিসিয়া
ব্যাখ্যা

জেসমিন বিপ্লব:
- জেসমিন বিপ্লব সংঘটিত হয় তিউনিসিয়ায় ২০১১ সালে।

⇒ আরব বসন্তের সূচনা হয় তিউনিসিয়ায় জেসমিন বিপ্লবের মাধ্যমে।
- তিউনিসিয়া উত্তর আফ্রিকা মহাদেশের একটি দেশ।
- ২০১০ এবং ২০১১ সালে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় গণতন্ত্রপন্থী বিক্ষোভ এবং বিদ্রোহের ঢেউ শুরু হয়েছিল।
- এই বিক্ষোভ পরে মিশর, লিবিয়া, সিরিয়া, ইয়েমেনসহ বিভিন্ন দেশে ছড়িয়ে যায়।
- প্রথমে মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতন হয়।
- পরে লিবিয়ায় মুয়াম্মর আল-গাদ্দাফি জমানার অবসান হয়।
- এক হিসাবে বলা হয় আরব বসন্তের ফলে মাত্র পৌনে দুই বছরে লিবিয়া, সিরিয়া, মিশর, তিউনিসিয়া, বাহরাইন ও ইয়েমেনের মোট ক্ষতি হয়েছে দুই হাজার ৫৬ কোটি ডলার।

⇒ আরব বসন্তের সূচনা হয় তিউনিসিয়ায় জেসমিন বিপ্লবের মাধ্যমে।
- ২০১০ এবং ২০১১ সালে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় গণতন্ত্রপন্থী বিক্ষোভ এবং বিদ্রোহের ঢেউ শুরু হয়েছিল।
- এই বিক্ষোভ পরে মিশর, লিবিয়া, সিরিয়া, ইয়েমেনসহ বিভিন্ন দেশে ছড়িয়ে যায়।
- ২০১১ সালের ১১ ফেব্রুয়ারি ক্ষমতা থেকে বিদায় নেন মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক। পরে লিবিয়ায় মুয়াম্মর আল-গাদ্দাফি জমানার অবসান হয়। জর্ডানের বাদশাহ আবদুল্লাহ নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেন।  নভেম্বরে ইয়েমেনের রাষ্ট্রপতি আলী আবদুল্লাহ সালেহ মনসুর আল হাদির কাছে ক্ষমতা হস্তান্তর করেন। লিবিয়ার ৪২ বছরের শাসক গাদ্দাফির পতন ঘটেছে। এ ছাড়া আলজেরিয়া, বাহরাইন, ইরান, মরক্কোয় বড় ধরনের বিদ্রোহ হয়। তবে লেবানন, মৌরিতানিয়া, সৌদি আরব, সুদান এবং পশ্চিম সাহারায় বড় ধরনের না হলেও বিক্ষোভ দেখা যায়।

উৎস: i) Britannica.
ii) Al Jazeera.

১৪,০৬১.
হামাসের প্রতিষ্ঠাতা কে?
  1. ক) শেখ আহমেদ ইয়াসিন
  2. খ) ইয়াসির আরাফাত
  3. গ) হাসান বিন জামাল
  4. ঘ) শেখ খাইরুল হাসিম
সঠিক উত্তর:
ক) শেখ আহমেদ ইয়াসিন
উত্তর
সঠিক উত্তর:
ক) শেখ আহমেদ ইয়াসিন
ব্যাখ্যা
• হামাস:
- হামাস ফিলিস্তিনের একটি প্রধান স্বাধীনতাকামী সংগঠন।
- শেখ আহেমেদ ইয়াসিন ১৯৮৭ সালে এটি প্রতিষ্ঠা করেন।
- হামাস ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করছে।
 - হামাসের সামরিক শাখার নাম ইজ্জাদিন আল কাসেম বিগ্রেড।
- হামাসের রাজনৈতিক শাখার বর্তমান প্রধান ইসমাইল হানিয়া।
- হামাস ইরানের সমর্থনপুষ্ট হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দৃষ্টিতে হামাস সন্ত্রাসী সংগঠন।

উৎস: বিবিসি এবং আল জাজিরা।
১৪,০৬২.
AFTA এর পূর্ণরূপ কী?
  1. American Free Trade Area
  2. ASEAN Free Trade Area
  3. Asia Finance Trade Agreement
  4. African Fair Trade Alliance
সঠিক উত্তর:
ASEAN Free Trade Area
উত্তর
সঠিক উত্তর:
ASEAN Free Trade Area
ব্যাখ্যা
AFTA:
- পূর্ণ নাম: ASEAN Free Trade Area (AFTA).
- প্রতিষ্ঠা সাল:১৯৯২ সালে।
- ঘোষণা স্থান: সিঙ্গাপুর (ASEAN Summit)।
- প্রধান উদ্যোগকারী: আসিয়ান (ASEAN: Association of Southeast Asian Nations).
- উদ্দেশ্য: আসিয়ান অঞ্চলের মধ্যে শুল্ক কমিয়ে বাণিজ্য ও অর্থনৈতিক সংহতি জোরদার করা।
- সদস্য দেশ: ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনেই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া।
- আসিয়ান এর সদস্য দেশ AFTA-এর আওতায় আসে।

• মূল লক্ষ্য ও কার্যক্রম:
সদস্য দেশ গুলোর মধ্যে শুল্ক হ্রাস,
- বাণিজ্য বাড়ানো,
- প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি,
- বিনিয়োগ আকর্ষণ।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
১৪,০৬৩.
'ভ্লাদিমির লেনিন' নিম্নের কোন বিপ্লবের নেতৃত্ব দেন?
  1. ক) ফেব্রুয়ারি বিপ্লব
  2. খ) নভেম্বর বিপ্লব
  3. গ) জানুয়ারি বিপ্লব
  4. ঘ) অক্টোবর বিপ্লব
সঠিক উত্তর:
ঘ) অক্টোবর বিপ্লব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অক্টোবর বিপ্লব
ব্যাখ্যা
১৯১৭ সালে রাশিয়ায় মূলত দুটি বিপ্লব সংঘটিত হয়। এই দুটি বিপ্লবকে একত্রে “১৯১৭ সালের রুশ বিপ্লব” (Russian Revolution of 1917) বলা হয়।

• ফেব্রুয়ারি বিপ্লবঃ
- রুশ বিপ্লবের প্রথম পর্যায়কে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়।
- ফেব্রুয়ারি বিপ্লবের ফলে - রাজতন্ত্রের অবসান ঘটে এবং জার দ্বিতীয় নিকোলাসকে ক্ষমতা থেকে উচ্ছেদ ও বন্দি করা হয়।
- ফেব্রুয়ারি বিপ্লবের নেতৃত্ব ছিলেন - আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি (Aleksandr F. Kerensky)।

বলশেভিক বিপ্লব/অক্টোবর বিপ্লবঃ
- রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়কে বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলে।
- বলশেভিক বিপ্লবের ফলে - রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।
- বলশেভিক বিপ্লবের নেতা ছিলেন - ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি।

উৎসঃ হিস্টোরি ও ব্রিটানিকা.কম
১৪,০৬৪.
দ্বিতীয় ভার্সাই চুক্তির ঘোষণার মূল নকশা করেন কে?
  1. ডেভিড লয়েড জর্জ
  2. উড্রো উইলসন
  3. জর্জেস ক্ল্যামেনকু
  4. উপরের সকলে
সঠিক উত্তর:
উপরের সকলে
উত্তর
সঠিক উত্তর:
উপরের সকলে
ব্যাখ্যা

দ্বিতীয় ভার্সাই চুক্তির ঘোষণার মূল নকশা করেন বৃটেনের ডেভিড লয়েড জর্জ, যুক্তরাষ্ট্রের উড্রো উইলসন, ফ্রান্সের জর্জেস ক্ল্যামেনকু এবং ইতালির ভিটিরিও অরল্যান্ডো।
- ফ্রান্সের বাড়ছে নগরীতে দ্বিতীয় ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় ১৯১৯ সালের ২৮ জুন মাসে।
- প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি ( ব্রিটেন, ফ্রান্স, জাপান, যুক্তরাষ্ট্র ও ইতালি) ও জার্মানির মধ্যে।

উৎস: Live MCQ

১৪,০৬৫.
ফুটবল বিশ্বকাপ ২০২২-এ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কোন দেশ পরাজিত হয়?
  1. ক্রোয়েশিয়া
  2. পর্তুগাল
  3. মরক্কো
  4. নেদারল্যান্ডস
সঠিক উত্তর:
মরক্কো
উত্তর
সঠিক উত্তর:
মরক্কো
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০২২:

- ২০ নভেম্বর ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল শুরু হয়।
- ফুটবল বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হয় কাতারে।
- আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ ২০২২-এ চ্যাম্পিয়ন হয়।
- ফ্রান্স ফুটবল বিশ্বকাপ ২০২২-এ রানার্স আপ হয়।
- ক্রোয়েশিয়া ফুটবল বিশ্বকাপ ২০২২-এ তৃতীয় হয়।
- ফুটবল বিশ্বকাপ ২০২২-এ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মরক্কো পরাজিত হয়।
• ফুটবল বিশ্বকাপ ২০২২-এ গোল্ডেন বল পায় লিওনেল মেসি।
• গোল্ডেন বুট- কিলিয়ান এমবাপে।
• গোল্ডেন গ্লাভস- ইমিলিয়ানো মার্টিনেজ।
- ফুটবল বিশ্বকাপ ২০২২-এর বলের নাম আল রিহলা।
- কাতারে অনুষ্ঠিত ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ মাস্কটের নাম লাইব।

তথ্যসূত্র - ফিফা অফিসিয়াল ওয়েবসাইট।
১৪,০৬৬.
কোন চুক্তি স্বাক্ষরের জন্যে ইয়াসির আরাফাত নোবেল শান্তি পুরস্কার লাভ করেন?
  1. অসলো চুক্তি
  2. ক্যাম্প ডেভিড চুক্তি
  3. ওয়াই রিভার চুক্তি
  4. সেভার্স চুক্তি
সঠিক উত্তর:
অসলো চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
অসলো চুক্তি
ব্যাখ্যা
অসলো চুক্তি স্বাক্ষরের জন্যে ১৯৯৪ সালে ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত এবং ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
১৯৯৩ সালের ১৩ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে পিএলও এবং ইসরায়েলের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে পিএলও এবং ইসরায়েল পরস্পরকে স্বীকৃতি প্রদান করে এবং ফিলিস্তিনে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার রোডম্যাপ প্রণয়ন করা হয়।
(উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং নোবেল প্রাইজ ওয়েবসাইট)
১৪,০৬৭.
Organization of Islamic Cooperation কোথায় প্রতিষ্ঠিত হয়?
  1. আঙ্কারা, তুরস্ক
  2. রাবাত, মরক্কো
  3. জেদ্দা, সৌদি আরব
  4. কায়রো, মিশর
সঠিক উত্তর:
রাবাত, মরক্কো
উত্তর
সঠিক উত্তর:
রাবাত, মরক্কো
ব্যাখ্যা
OIC:
- OIC-এর পূর্ণরূপ হচ্ছে Organisation of Islamic Cooperation.
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এটি একটি ইসলামি সহযোগিতা সংস্থা। 
- ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগের প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বাংলাদেশ OIC এর সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালে।

উৎস: OIC ওয়েবসাইট।
১৪,০৬৮.
ইউরোপীয় ইউনিয়নের সীমান্তরক্ষী বাহিনীর নাম কী?
  1. ইউরোটেক্স
  2. ইউরোপোল
  3. ফ্রনটেক্স
  4. রেঞ্জার্স
সঠিক উত্তর:
ফ্রনটেক্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রনটেক্স
ব্যাখ্যা
• ইউরোপীয় ইউনিয়ন:
- রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি তথা বর্তমানের ইউরোপীয়ান ইউনিয়ন গঠিত হয়।
- ইইউর প্রতিষ্ঠাতাকালীন সদস্য দেশ ছিলো ৬টি।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত মোট দেশের সংখ্যা ২৭ টি।
- এদের মধ্যে এখন পর্যন্ত ২০ টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
- সদর দপ্তর- ব্রাসেলস, বেলজিয়াম।
- ইউরোপীয় ইউনিয়নে ভিসামুক্ত প্রবেশের চুক্তি শেনজেন চুক্তি।
- ম্যাসট্রিচট চুক্তির ফলে ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি থেকে ইউরোপীয় ইউনিয়ন নামকরণ করা হয়।
- ২০০৭ সালে পর্তুগালের লিসবনে স্বাক্ষরিত চুক্তিকে লিসবন চুক্তি বলে। এই চুক্তিকে ইউরোপীয় ইউনিয়নের সংস্কার চুক্তি বলা হয়।
- এই চুক্তির অনুচ্ছেদ-৫০ এ বলা আছে গণভোটের মাধ্যমে কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করতে পারবে।
- ইউরোপীয় ইউনিয়নের সীমান্তরক্ষী বাহিনীর নাম ফ্রনটেক্স।

উৎস: ইউ ওয়েবসাইট।
১৪,০৬৯.
'খাইবার শেকান' কোন দেশের তৈরী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র?
  1. ইসরায়েল
  2. যুক্তরাষ্ট্র
  3. ইরান
  4. রাশিয়া
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা
খাইবার শেকান:
- খাইবার শেকান ইরানের তৃতীয় প্রজন্মের সলিড-ফুয়েল মিডিয়াম-রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
- খাইবার শেকান নামের অর্থ ধ্বংসকারী।
- ২০২২ সালে IRGC (Islamic Revolutionary Guard Corps) দ্বারা ক্ষেপণাস্ত্রটি আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়।
- প্রায় ২ হাজার কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে সক্ষম মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি।
- আনুমানিক দেড় হাজার কেজি বিস্ফোরক বহন করতে পারে এটি।
- ইসরায়েলের শক্তিশালী আয়রন ডোম, ডেভিড'স স্লিং এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে পারে খাইবার।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।
১৪,০৭০.
R2P এর পূর্ণরূপ -
  1. ক) Responsibility to Protection
  2. খ) Reliability to Protect
  3. গ) Reliability to Protection
  4. ঘ) Responsibility to Protect
সঠিক উত্তর:
ঘ) Responsibility to Protect
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Responsibility to Protect
ব্যাখ্যা
• R2P এর পূর্ণরূপ - Responsibility to Protect. 

Responsibility to Protect:
- আর টু পি বা Responsibility to Protect তত্ত্ব মূলত এক ধরণের কমিটমেন্ট, যা জাতিসংঘের সদস্যপদ প্রাপ্ত প্রতিটি রাষ্ট্র মানতে বাধ্য। জাতিসংঘের ২০০৫ সালের এক শীর্ষ সম্মেলনে ‘আর টু পি’ গ্রহণ করা হয়।
- এর উদ্দেশ্য হচ্ছে গণহত্যা যুদ্ধ বন্ধ, ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তাকে নিমূর্লের হাত থেকে রক্ষা করা, যুদ্ধাপরাধ, ইত্যাদি ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
- অর্থাৎ একটা বিশাল জনগোষ্ঠীকে সকল ধরনের সন্ত্রাস, গণহত্যার হাত থেকে রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে এই তত্ত্বে।
- এই তত্ত্বের আওতায় যে রাষ্ট্র বা গোষ্ঠী যুদ্ধাপরাধ সংঘটিত করছে, তার বিরুদ্ধে বলপ্রয়োগ, সামরিক শক্তি প্রয়োগ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিধান রাখা হয়েছে।
- জাতিসংঘের মহাসচিব ২০০৯ সাল থেকে প্রতিবছর এই তত্ত্বের আওতায় কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন, সে সম্পর্কে রিপোর্ট প্রদান করেন।
- লিবিয়া, সুদান, সিরিয়ায় এই তত্ত্ব প্রয়োগ করে গণহত্যা বন্ধ ও ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে উচ্ছেদ অভিযান থেকে রক্ষা করার জন্য বৃহৎ রাষ্ট্রকে সামরিক অভিযান চালাতে আমরা দেখেছি।
- যদিও এই তত্ত্বের প্রয়োগ নিয়ে এখনও বিতর্ক আছে।

সূত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
১৪,০৭১.
সম্প্রতি, ‘কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’ কোন দুটি দেশের মধ্যে হয়েছে?
  1. ইসরায়েল ও যুক্তরাষ্ট্র
  2. চীন এবং রাশিয়া
  3. পাকিস্তান এবং সৌদি আরব
  4. যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য
সঠিক উত্তর:
পাকিস্তান এবং সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তান এবং সৌদি আরব
ব্যাখ্যা

'যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি':
- পাকিস্তান ও সৌদি আরব নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতার জন্য একটি 'যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি'-তে স্বাক্ষর করেছে।
এই চুক্তি অনুযায়ী, 'কোনো একটি দেশের বিরুদ্ধে আগ্রাসনকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য করা হবে'।
পাকিস্তান ও সৌদি আরবের নেতারা এই চুক্তিকে 'ঐতিহাসিক' বলে অভিহিত করছেন।
- ১৭ সেপ্টেম্বর, ২০২৫ সৌদি আরবের রাজধানী রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই চুক্তিতে স্বাক্ষর করেন।

উৎস: বিবিসি নিউজ।

১৪,০৭২.
১৯৭৯ সালের ইরানের বিপ্লবের নায়ক ছিলেন কে?
  1. শাহ পাহলভী
  2. আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি
  3. আয়াতুল্লাহ দাউদ খান
  4. ইব্রাহিম রাইসি
সঠিক উত্তর:
আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি
উত্তর
সঠিক উত্তর:
আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি
ব্যাখ্যা
ইরানের ইসলামিক বিপ্লব:
- এই বিপ্লব সংঘটিত হয় ১৯৭৯ সালে। 
- এই বিপ্লবের মাধ্যমে ইরানের শাহ রাজতন্ত্রের পতন ঘটে।
- বিপ্লবের মাধ্যমে পাশ্চাত্যের প্রভাবমুক্ত হয়ে একটি ইসলামি প্রজাতন্ত্রে আবির্ভূত হয় ইরান।
- শেষ রাজা ছিলেন শাহ পাহলভী।
- ইরানের বিপ্লবের নায়ক ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি।
- তিনি দীর্ঘদিন ফ্রান্সে নির্বাসিত ছিলেন। 
 
উৎস: Britannica.
১৪,০৭৩.
Which country in the world shares its border with the most countries?
  1. ক) Brazil
  2. খ) Germany
  3. গ) Russia
  4. ঘ) Japan
সঠিক উত্তর:
গ) Russia
উত্তর
সঠিক উত্তর:
গ) Russia
ব্যাখ্যা
- চীন ও রাশিয়ার সাথে সবচেয়ে বেশি সংখ্যক দেশের সীমানা রয়েছে। 
- উভয় দেশের সাথে সমান সংখ্যক ১৪টি দেশের সীমানা রয়েছে। 
- এরপর রয়েছে ব্রাজিলের অবস্থান। 

উৎস : ওয়ার্ল্ড এটলাস 
১৪,০৭৪.
’গ্লাসনস্ত নীতি’ কোথায় প্রবর্তিত হয়?
  1. জার্মানি
  2. সোভিয়েত ইউনিয়ন
  3. ফ্রান্স
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
সোভিয়েত ইউনিয়ন
উত্তর
সঠিক উত্তর:
সোভিয়েত ইউনিয়ন
ব্যাখ্যা
গ্লাসনস্ত নীতি:
- গ্লাসনস্ত, রাজনৈতিক ও সামাজিক বিষয়গুলির উন্মুক্ত আলোচনার খোলাখুলি নীতি যেখানে সোভিয়েতের জনগণ নির্ভয়ে তাদের মতামত প্রকাশ করতে পারবে।
- এটি সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট  মিখাইল গর্বাচেভ ১৯৮০-এর দশকের শেষের দিকে প্রতিষ্ঠা করেছিলেন।
- এর মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক কাঠামোতে মৌলিক পরিবর্তন আসে।
-  সোভিয়ত সরকার, সরকারি কর্মকর্তাদের সমালোচনার অনুমতি দেয় ।
-  সংবাদ ও তথ্যের অবাধ প্রচারের অনুমতি দেওয়া হয়।

উৎস: Britannica.
১৪,০৭৫.
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (IDA) এর কাজ কোনটি?
  1. উচ্চ সুদে ঋণ প্রদান
  2. মুদ্রা ব্যবস্থার তদারকি
  3. অনুদান এবং কম সুদে ঋণ প্রদান
  4. সবগুলো
সঠিক উত্তর:
অনুদান এবং কম সুদে ঋণ প্রদান
উত্তর
সঠিক উত্তর:
অনুদান এবং কম সুদে ঋণ প্রদান
ব্যাখ্যা
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (IDA):
- আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (IDA) হল বিশ্বব্যাংকের একটি অংশ যা বিশ্বের নিম্ন আয়ের দেশগুলিকে সাহায্য করে।
- আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (IDA) বিশ্বব্যাংকের একটি অংশ যা নিম্ন-আয়ের দেশগুলিকে সহায়তা করার উপর দৃষ্টি নিবদ্ধ করে।
- ১৯৬০ সালে প্রতিষ্ঠিত IDA বিশ্বব্যাংকের মূল ঋণদানকারী শাখা আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (IBRD) এর পরিপূরক।
- বর্তমানে এটি ১৭৫টি সদস্য দেশ নিয়ে গঠিত।
- আইডিএ অনুদান এবং কম সুদে ঋণ প্রদান করে যা দেশগুলিকে তাদের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে, জীবন উন্নত করতে এবং বিশ্বব্যাপী নিরাপদ, আরও সমৃদ্ধ সম্প্রদায় তৈরি করতে সহায়তা করে।
- এটি ৭৮টি নিম্ন-আয়ের দেশের জন্য সহায়তার বৃহত্তম উৎসগুলির মধ্যে একটি এবং এই দেশগুলিতে প্রয়োজনীয় সামাজিক পরিষেবাগুলির জন্য দাতা তহবিলের একক বৃহত্তম উৎস।
- IDA রেয়াতি শর্তে অর্থ ঋণ দেয়।
- এর অর্থ হল IDA ঋণের সুদের হার শূন্য বা খুব কম এবং পরিশোধের সময়কাল ৩০ থেকে ৪০ বছর।
- IDA দেশগুলির অর্ধেকেরও বেশি তাদের IDA সম্পদের সমস্ত বা অর্ধেক অনুদানের শর্তে পায়, যার কোনও পরিশোধই হয় না।
- এই অনুদানগুলি ঋণ সংকটের ঝুঁকিতে থাকা নিম্ন আয়ের দেশগুলিকে লক্ষ্য করে তৈরি করা হয়।

উৎস: IDA ওয়েবসাইট।
১৪,০৭৬.
২০২৪ সালে নাসার চন্দ্রাভিযানের নাম -
  1. ক) Artemis program
  2. খ) Apollo Exploration
  3. গ) New Start
  4. ঘ) The Moon
সঠিক উত্তর:
ক) Artemis program
উত্তর
সঠিক উত্তর:
ক) Artemis program
ব্যাখ্যা
২০২৪ নাসা চন্দ্রাভিযান: 

- নভেম্বর ২০২৪ নাসা চাঁদের যে মিশন তৈরি করছে, তার নাম দেওয়া হয়েছে Artemis program.
- ১৯৬৯ সালের জুলাই মাসে প্রথমবারের মতো চাঁদের বুকে পা রাখেন নাসার দুই নভোচারী নিল আর্মস্ট্রং আর এডউইন অলড্রিন এবং লুনার মডিউলে করে চাঁদ প্রদক্ষিণ করেন তৃতীয় নভোচারী মাইকেল কলিন্স।
- এর পরে চাঁদের বুকে শেষবার মানুষ নামে ১৯৭২ সালে। সেই ঐতিহাসিক চন্দ্রাভিযানের নাম ছিল Apollo Exploration.
- গবেষণা সংস্থা নাসা ২০২৪ চন্দ্রাভিযানে চারজন নভোচারীর নাম ঘোষণা করে। এ অভিযানে একাধিক ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে । কারণ প্রথম চাঁদে যাবে কোনো নারী, প্রথম কোনো কৃষ্ণাঙ্গ ব্যক্তি ও প্রথম কোনো কানাডার নাগরিক।
- চারজনের একজন নারী-ক্রিস্টিনা কচ এবং একজন কৃষ্ণাঙ্গ নভোচারী-ভিক্টর গ্লোভার। বাকি দুজন হলেন রিড ওয়াইজম্যান আর কানাডার জেরেমি হ্যানসেন।

উৎস: প্রথম আলো (০৪ এপ্রিল ২০২৩
১৪,০৭৭.
WIPO এর বর্তমান সদস্য সংখ্যা -
  1. ১৯১টি
  2. ১৯৩টি
  3. ১৯৫টি
  4. ১৯৭টি
সঠিক উত্তর:
১৯৩টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৩টি
ব্যাখ্যা
WIPO:
 - WIPO হলো জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- WIPO ১৯৬৭ সালের প্রতিষ্ঠিত হয়।
- এর মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী সৃজনশীল বা সৃষ্টিশীল কর্মকান্ডকে উৎসাহিত করা।
- বাংলাদেশ ১৯৮৫ সালের ১১ মে WIPO এর সদস্যপদ লাভ করে।
- WIPO এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।
- সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায়।
- বর্তমান মহাপরিচালক সিঙ্গাপুরের ড্যারেন ট্যাঙ।

উৎস: WIPO ওয়েবসাইট। 
১৪,০৭৮.
মার্কিন যুক্তরাষ্ট্রের বর্ণবাদ ও আমেরিকার নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্যে সংগ্রাম করে গেছেন -
  1. ক) হেনরী
  2. খ) দেসমন্ড টুটু
  3. গ) মার্টিন লুথার কিং জুনিয়র
  4. ঘ) কেনেথ আউন্ডা
সঠিক উত্তর:
গ) মার্টিন লুথার কিং জুনিয়র
উত্তর
সঠিক উত্তর:
গ) মার্টিন লুথার কিং জুনিয়র
ব্যাখ্যা
মার্টিন লুথার কিং জুনিয়র (১৫ জানুয়ারি, ১৯২৯ - ৪ এপ্রিল, ১৯৬৮):
- মার্টিন লুথার কিং জুনিয়র মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সমাজকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা।
- তিনি আজীবন বর্ণবাদ ও আমেরিকার নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্যে সংগ্রাম করে গেছেন।
- ১৯৬৩ সালের ২৮ আগস্ট ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালের সম্মুখে তিনি তার বিখ্যাত 'I Have a Dream' ভাষণটি প্রদান করেন।

- সেখানে তিনি এমন একটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বপ্নের কথা বলেছিলেন যা বিচ্ছিন্নতা এবং বর্ণবাদ মুক্ত।
- ১৯৬৪ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- ১৯৬৮ সালের ৪ এপ্রিল তিনি যুক্তরাষ্ট্রের মেম্ফিস শহরে আততায়ীর গুলিতে তিনি মারা যান।
- মার্টিন লুথার হলেন খ্রিস্টান প্রোটেস্টেন্ট সম্প্রদায় ধর্মীয় নেতা।

তথ্যসূত্র: Britannica & History.com
১৪,০৭৯.
কোন চুক্তির মাধ্যমে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা শুরু হয়েছিল?
  1. মন্ট্রিল প্রোটোকল
  2. কিয়োটো প্রোটোকল
  3. নাগোয়া প্রোটোকল
  4. কার্টাগেনা প্রোটোকল
সঠিক উত্তর:
কিয়োটো প্রোটোকল
উত্তর
সঠিক উত্তর:
কিয়োটো প্রোটোকল
ব্যাখ্যা
কিয়োটো প্রটোকল:
- গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের জন্য প্রথম আইনগত বাধ্যবাধকতা তৈরি করে কিয়োটো প্রোটোকল।
- এই প্রোটোকলটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের (UNFCCC) অধীনে একটি আন্তর্জাতিক চুক্তি।
- কিয়োটো প্রোটোকল শিল্পোন্নত দেশগুলোকে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়।

⇒ স্বাক্ষরিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৯৭।
- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫।
- স্বাক্ষরের স্থান: কিয়োটো, জাপান।
- স্বাক্ষরিত দেশ: ৮৩টি।
- অনুমোদনকারী দেশ: ১৯২টি।
- ২০২০ সালের ৩১শে ডিসেম্বর কিয়োটা প্রটোকলের মেয়াদ শেষ হয়।

উল্লেখ্য,
- প্রথম মেয়াদ (২০০৫-২০১২): কিয়োটা প্রটোকল ২০০৫ সালে কার্যকর হয় এবং ২০১২ সালে তার প্রথম মেয়াদ শেষ হয়।
- দোহা সংশোধনী: ২০১২ সালে কিয়োটা প্রটোকলের মেয়াদ শেষ হওয়ার পর, দোহা সংশোধনী গৃহীত হয়, যা ২০১৩-২০২০ সাল পর্যন্ত স্থায়ী ছিল।
- প্যারিস চুক্তি ২০১৬ সালে কার্যকর হওয়ায় কিয়োটা প্রটোকল কার্যকরভাবে বাতিল হয়ে যায়। যদিও কিয়োটা প্রটোকল ছিল জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, প্যারিস চুক্তি বর্তমানে বিশ্বের প্রাথমিক আন্তর্জাতিক কাঠামো হিসেবে জলবায়ু কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে যাচ্ছে।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
১৪,০৮০.
UNIDIR-এর পূর্ণরূপ কী?
  1. United Nations International Defense Research
  2. United Nations Institute for Disaster Research
  3. United Nations Institute for Disarmament Research 
  4. United Nations Institute for Defense Research
সঠিক উত্তর:
United Nations Institute for Disarmament Research 
উত্তর
সঠিক উত্তর:
United Nations Institute for Disarmament Research 
ব্যাখ্যা

• UNIDIR:
- UNIDIR এর পূর্ণরূপ হলো United Nations Institute for Disarmament Research.
- এটি নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা।
- এর প্রতিষ্ঠা ১৯৮০ সালে।
- সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
- UNIDIR এর বর্তমান পরিচালক - Dr. Robin Geiss. [নভেম্বর, ২০২৫]

তথ্যসূত্র - UNIDIR অফিসিয়াল ওয়েবসাইট।

১৪,০৮১.
পেরুর প্রথম নারী প্রেসিডেন্ট কে?
  1. ক) টিনা বলিভিজ
  2. খ) দিনা বলুয়ার্তে
  3. গ) দিনা বলিভিজ
  4. ঘ) টিনা বলুয়ার্তে
সঠিক উত্তর:
খ) দিনা বলুয়ার্তে
উত্তর
সঠিক উত্তর:
খ) দিনা বলুয়ার্তে
ব্যাখ্যা
 • পেরুর প্রথম নারী প্রেসিডেন্ট – দিনা বলুয়ার্তে।
- পেরুর বামপন্থী প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলিওকে পরাজিত করে প্রেসিডেন্ট হয়েছেন দিনা বলুয়ার্তে।
- পেরুর বর্তমান প্রেসিডেন্ট ৬০ বছর বয়সী দিনা বলুয়ার্তে পেশায় একজন আইনজীবী। 
- ২০২৬ সালের জুলাই পর্যন্ত তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।

উৎস:
লাইভ এম সি কিউ সাম্প্রতিক সমাচার, জানুয়ারি ২০২৩ এবং সময় নিউজ।
১৪,০৮২.
আর্মেনিয়া ও আজারবাইজানের শান্তিচুক্তি (২০২৫) কোন দেশের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয়?
  1. রাশিয়া
  2. যুক্তরাষ্ট্র
  3. তুরস্ক
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

আর্মেনিয়া-আজারবাইজান শান্তিচুক্তি:
- আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ৮ আগস্ট, ২০২৫ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হোয়াইট হাউসে ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে।
- আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশনিয়ান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
- এই শান্তিচুক্তির মধ্য দিয়ে কয়েক দশকের সংঘাতের অবসান।
- শান্তিচুক্তির পাশাপাশি উভয় দেশের সাথে করিডোর ও বাণিজ্য ইস্যুতে পৃথক চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের।
 
উল্লেখ্য,
- বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান কয়েক দশক ধরে বিবাদে লিপ্ত।
- অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ডের ভেতরে অবস্থিত হলেও ১৯৯৪ সালের এক যুদ্ধের পর থেকে আর্মেনিয়ার সমর্থনে জাতিগত আর্মেনীয় বাহিনী ওই অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে।
- আর্মেনিয়া নাগোর্নো কারাবাখের দখল নেয়ার পর কয়েক দফায় রক্তক্ষয়ী সংঘাত হয় দুই দেশের মধ্যে।
- ২০২৩ সালে পুনরায় অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয় আজারবাইজান।

উৎস: নিউজ প্রতিবেদন। [লিঙ্ক]

১৪,০৮৩.
'পালাউ' দেশটি কোন মহাদেশে অবস্থিত?
  1. এশিয়া
  2. ওশেনিয়া
  3. ইউরোপ
  4. আফ্রিকা
সঠিক উত্তর:
ওশেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
ওশেনিয়া
ব্যাখ্যা

পালাউ:
- আনুষ্ঠানিকভাবে পালাউ প্রজাতন্ত্র, দ্বীপ দেশ।
- 'পালাউ' দেশটি ওশেনিয়া মহাদেশে অবস্থিত।
- আয়তন: ১৮৯ বর্গ মাইল (৪৯০ বর্গ কিমি)।
- রাজধানী: মেলেকোক।
- ভাষা: পালাউয়ান, ইংরেজি (উভয় সরকারী)।
- ধর্ম: খ্রিস্টান ধর্ম (বেশিরভাগই রোমান ক্যাথলিক।
- মুদ্রা: মার্কিন ডলার।

তথ্যসূত্র - Britannica.com

১৪,০৮৪.
ধর্মমন্দির প্যানথিয়ন কোন সভ্যতার স্থাপত্যের এক অসাধারণ নির্দশন-
  1. ক) গ্রিক
  2. খ) রোমান
  3. গ) ইনকা
  4. ঘ) পারস্য
সঠিক উত্তর:
খ) রোমান
উত্তর
সঠিক উত্তর:
খ) রোমান
ব্যাখ্যা
সম্রাট হার্ডিয়ানের তৈরি ধর্মমন্দির প্যানথিয়ন রোমানদের স্থাপত্যের এক অসাধারণ নির্দশন। ৮০ খ্রিস্টাব্দে রোমান সম্রাট টিটাস কর্তৃক কলোসিয়াম নাট্যশালা নির্মিত হয়, যেখানে একসঙ্গে ৫৬০০ দর্শক বসতে পারত। সূত্র- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম-১০ম শ্রেণি।
১৪,০৮৫.
Who said the words, 'Imperialism, the Highest Stage of Capitalism'?
  1. ক) Vladimir Lenin
  2. খ) Karl Marx
  3. গ) Patrick Henry
  4. ঘ) Aristotle
সঠিক উত্তর:
ক) Vladimir Lenin
উত্তর
সঠিক উত্তর:
ক) Vladimir Lenin
ব্যাখ্যা
Imperialism, the Highest Stage of Capitalism
- সাম্রাজ্যবাদ, পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায় হলো ভ্লাদিমির লেনিন লিখিত একটি বই।
- এটি তিনি ১৯১৬ সালের জানুয়ারি-জুন মাসে লিখেন।
- বইটি লেনিন লিখেন জুরিখে বসে 'পারুস' প্রকাশালয়ের জন্য।
- এই গ্রন্থে লেনিন লিখেন যে বিশ শতকের শুরু নাগাদ পুঁজিবাদ তার বিকাশের নতুন পর্বে, সাম্রাজ্যবাদের পর্বে প্রবেশ করেছে।
- তিনি প্রথমত, যুদ্ধের প্রকৃত কারণ ব্যাখ্যা করতে যাত্রা করেন; দ্বিতীয়ত, কেন সমাজতন্ত্রীরা দেশপ্রেমের জন্য আন্তর্জাতিকতাবাদ পরিত্যাগ করেছিল এবং যুদ্ধকে সমর্থন করেছিল; এবং তৃতীয়, কেন একা বিপ্লবই একটি ন্যায্য, গণতান্ত্রিক শান্তি আনতে পারে এই সম্পর্কে ব্যাখ্যা করেন।

উৎস: Imperialism, the Highest Stage of Capitalism | work by Lenin, Britannica.
১৪,০৮৬.
বিবিআইএন চুক্তি স্বাক্ষরিত হয় ?
  1. ক) ১৫ই জুলাই ২০১৫
  2. খ) ১৫ইআগস্ট ২০১৫
  3. গ) ১৫ই সেপ্টেম্বর ২০১৫
  4. ঘ) ১৫ই জুন ২০১৫
সঠিক উত্তর:
ঘ) ১৫ই জুন ২০১৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫ই জুন ২০১৫
ব্যাখ্যা

বাংলাদেশ ভুটান, ভারত, নেপাল, এর মধ্যকার পরিকাঠামো , পানির উৎসের সঠিক ব্যবহার, বিদ্যুৎ ও সড়ক পরিবহন ব্যবস্থা গড়ে তোলা ।
- ১৫ই জুন ২০১৫ সালে চুক্তিটি স্বাক্ষরিত হয় ।
- চুক্তিটি এখনও কার্যকর হয়নি ।- বিবিআইএন ভূমি বেষ্টিত (ল্যান্ড ব্লক) দেশ নেপাল ও ভুটান ভারতের কলকাতা বন্দর, হলদিয়া বন্দর এবং বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের বিশেষ সুবিধা পাবে ।

সূত্র:LIVE MCQ

১৪,০৮৭.
সম্প্রতি হামাস কর্তৃক ইসরায়েলে অভিযানের নাম কী?
  1. অপারেশন আল-আকসা ফ্লাড
  2. অপারেশন আল-আকসা স্টার্ট
  3. অপারেশন আল-আকিম ফ্লাড
  4. অপারেশন আল-আকিম ফাইট
সঠিক উত্তর:
অপারেশন আল-আকসা ফ্লাড
উত্তর
সঠিক উত্তর:
অপারেশন আল-আকসা ফ্লাড
ব্যাখ্যা
অপারেশন আল-আকসা ফ্লাড:
- গাজা উপত্যকা থেকে ইসরায়েলের বিরুদ্ধে নতুন অভিযানের ঘোষণা দিয়েছে হামাস। 
- এ লড়াইয়ের নাম দেয়া হয়েছে অপারেশন আল-আকসা ফ্লাড।
- বস্তুত বন্যার জলের মতই সশস্ত্র হামাস বাহিনী ঢুকে পড়েছে ইসরায়েলের মূল ভূখণ্ডে।
- এর আগে ২০২১ সালে ইসরায়েল ও হামাসের মধ্যে ১১ দিন ধরে সংঘাত চলেছিল। 
- হামাস সদস্য ইজেত আল-রাশক জানান, আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবে তারা লড়ছেন।
- ইহুদিদের এখন উৎসব পর্ব চলছে।
- সেই উৎসবের শেষ দিনে এই আঘাত হেনেছে হামাস।
- ইসরায়েলের বন্দর শহর তেল আবিবের উত্তরে পর্যন্ত রকেট হামলা করা হয়েছে।
- সেই সাথে হামাসের সশস্ত্র বাহিনী ঢুকে পড়েছে ইসরায়েলের দক্ষিণে।

 উৎস: ৮ অক্টোবর, ২০২৩, বিবিসি বাংলা।
১৪,০৮৮.
কোন আন্তর্জাতিক সংস্থা 'SOFT LOAN WINDOW' নামে পরিচিত?
  1. International Monetary Fund
  2. International Development Association
  3. International Finance Corporation
  4. International Center for Settlement of Investment Disputes
সঠিক উত্তর:
International Development Association
উত্তর
সঠিক উত্তর:
International Development Association
ব্যাখ্যা
IDA:
- IDA-এর পূর্ণরূপ: International Development Association.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬০ সালে।
- এর বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি।
- সর্বশেষ সদস্য সুরিনাম।

⇒ যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, IDA তাদের সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে।
- এজন্যে এটি Soft Loan Window নামে পরিচিত।

উৎস: World Bank ওয়েবসাইট।
১৪,০৮৯.
’সানসাইন পলিসি’ কোন দেশ গ্রহণ করে?
  1. যুক্তরাষ্ট্র
  2. দক্ষিণ কোরিয়া
  3. রাশিয়া
  4. উত্তর কোরিয়া
সঠিক উত্তর:
দক্ষিণ কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
 Sunshine Policy:
- Sunshine Policy- এর সাথে জড়িত- উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া।
- দুই কোরিয়ার সম্পর্ক উন্নয়নের জন্য ১৯৯০-এর দশকে দক্ষিণ কোরিয়া এক নীতি গ্রহন করে যা ‘সানসাইন পলিসি’ (Sunshine Policy) নামে পরিচিত।
- এই পলিসির আওতায় দুই কোরীয়ার শীর্ষ নেতাদের মধ্যে কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালানো হয়।
- Sunshine Policy-র প্রবক্তা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জং।
- Sunshine Policy বাস্তবায়নের কারনে ২০০০ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান- কিং দায়ে জং।

উৎস: ব্রিটানিকা।
১৪,০৯০.
জাপানের বর্তমান প্রধানমন্ত্রী কে? [ফেব্রুয়ারি,২০২৬]
  1. সানায়ে তাকাইচি
  2. নারুহিতো
  3. ইয়োশিহিদে সুগা
  4. শিনজো আবে
সঠিক উত্তর:
সানায়ে তাকাইচি
উত্তর
সঠিক উত্তর:
সানায়ে তাকাইচি
ব্যাখ্যা

জাপান:
- জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র যা উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
- সংবিধানিক রাজতন্ত্র (Constitutional Monarchy).
- সম্রাটের ক্ষমতা আনুষ্ঠানিক কিন্তু কার্যকর শাসন প্রধানমন্ত্রীর মাধ্যমে পরিচালিত হয়।
- তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংসদীয় পদ্ধতিতে প্রকৃত শাসন পরিচালিত হয়।
- বর্তমান সম্রাট: সম্রাট নারুহিতো (Emperor Naruhito)।
- রাজধানী: টোকিও (Tokyo) ১৮৬৮ সালে ইডো থেকে টোকিওতে স্থানান্তরিত হয়।
- ভৌগোলিক অবস্থান: পূর্ব এশিয়ার প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপদেশ; চারটি প্রধান দ্বীপ: হোক্কাইডো, হোনশু, শিকোকু, কিউশু।
- জাপানের আয়তন: ৩৭৭,৯১৫ বর্গকিলোমিটার।
- সবচেয়ে বড় দ্বীপ: হোনশু।
- আয়তন প্রায় ২২৭,৯৬২ বর্গকিলোমিটার
- জনসংখ্যা (২০২৫ আনুমানিক): প্রায় ১২৩,১০৫,০০০ জন।
- জাতীয় ভাষা: জাপানি (Japanese)।
- ধর্ম: শিন্তো ও বৌদ্ধ ধর্ম প্রধান; খ্রিস্টান ও অন্যান্য ধর্মের অনুসারীও রয়েছে।
- জাপানের বর্তমান প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি।
- আইনসভা: 'ডায়েট' (National Diet)।

উৎস: ব্রিটানিকা।

১৪,০৯১.
Bretton Woods Conference অনুষ্ঠিত হয় -
  1. যুক্তরাষ্ট্রের পেনসেলভেনিয়ায়
  2. যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে
  3. যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে
  4. যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে
ব্যাখ্যা
ব্রেটন উডস কনফারেন্স:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ১৯৪৪ সালে জার্মানি ও জাপানের প্রত্যাশিত পরাজয়ের পর যুদ্ধোত্তর সময়ে যুদ্ধবিদ্ধস্ত দেশ সমূহের পুনর্গঠন ও আর্থিক সহায়তা এবং আন্তর্জাতিক বানিজ্যের রূপরেখা নির্ধারণের জন্য যুক্তরাষ্ট্রে বিশ্বের ৪৪টি দেশের নেতারা এক সম্মেলনে অংশ নেন।
- এই সম্মেলনকে ব্রেটন উডস কনফারেন্স (Bretton Woods Conference) বলা হয়।

- সম্মেলনটি অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ১৯৪৪ সালের ১-২২ জুলাই।
- এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন - যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তা Harry Dexter White এবং ব্রিটিশ অর্থনীতিবিদ John Maynard Keynes. 
- তাদের দুই জনকে বিশ্বব্যাংক ও IMF এর Founding Fathers বলা হয় ৷
- এই সম্মেলনের ফলে বিশ্বব্যাংক, IMF ও পরে GATT গঠিত হয়।

উৎস: World Bank Group ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়েবসাইট।
১৪,০৯২.
'লিমা' কোন দেশের রাজধানী?
  1. ক) তুর্কেমেনিস্তান
  2. খ) আজারবাইজান
  3. গ) ফিলিপাইন
  4. ঘ) পেরু
সঠিক উত্তর:
ঘ) পেরু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পেরু
ব্যাখ্যা
লিমা পেরুর রাজধানী।

• অপরদিকে-
- ফিলিপাইনের রাজধানী- ম্যানিলা।
- আজারবাইজানের রাজধানী- বাকু।
- তুর্কেমেনিস্তানের রাজধানী- আশখাবাদ।

তথ্যসূত্র: ব্রিটানিকা
১৪,০৯৩.
নেলসন ম্যান্ডেলা কোন দেশের বর্ণবাদ বিরোধী অবিসংবাদিত নেতা ছিলেন? 
  1. কলম্বিয়া
  2. নাইজেরিয়া
  3. দক্ষিণ আফ্রিকা
  4. কেনিয়া
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা

নেলসন ম্যান্ডেলা (Nelson Mandela):
- দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ অধিকার প্রতিষ্ঠায় অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা।
- নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।
- নেলসন ম্যান্ডেলার জন্ম ১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার মভেজোতে।
- তার ডাকনাম মাদিবা, তাতা, রোলিহ্লাহ্লা, ডালিভুঙ্গা ইত্যাদি।
- ১৯৪২ সালে তিনি রাজনীতিতে যোগ দেন।
- নেলসন মেন্ডেলার রাজনৈতিক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস।
• ম্যান্ডেলাকে 'রোবেন দ্বীপ' এর কারাগারে ১৯৬৪ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত অন্তরীণ রাখা হয়।
- এখানে তিনি তাঁর ২৭ বছরের কারাবাসের প্রথম ১৮ বছর কাটান।
- ১৯৮২ সালের মার্চ মাসে ম্যান্ডেলাকে রবেন দ্বীপের কারাগার থেকে পোলসমুর কারাগারে স্থানান্তর করা হয়।
- কারা মুক্তির পর ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্ব গ্রহণ করেন।
-১৯৯০ হতে ১৯৯৪ পর্যন্ত তিনি এই দলের নেতা ছিলেন।
- তিনি ১৯৯৪ থেকে ১৯৯৯ খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
- তিনি ২০১৩ সালের ৫ ডিসেম্বর জোহানেসবার্গে মৃত্যুবরণ করেন।

উৎস: i) Britannica.
ii) BBC.

১৪,০৯৪.
সম্প্রতি চাঁদে সফল অবতরণ করা যুক্তরাষ্ট্রের নভোযান ‘অডিসিয়াস’ এর নির্মাতা প্রতিষ্ঠান -
  1. ইনটিউটিভ চন্দ্রযান
  2. আইনস্টাইন প্রোব
  3. ইনটিউটিভ মেশিনস
  4. ক্যানাভেরাল স্পেস ফোর্স
সঠিক উত্তর:
ইনটিউটিভ মেশিনস
উত্তর
সঠিক উত্তর:
ইনটিউটিভ মেশিনস
ব্যাখ্যা
অডিসিয়াস:
- যুক্তরাষ্ট্র থেকে ‘অডিসিয়াস’ নামের ওই মহাকাশযান চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করে।
- পরে মহাকাশযানটির সঙ্গে সংযোগ স্থাপনে সক্ষম হয় সেটির নির্মাতা প্রতিষ্ঠান ইনটিউটিভ মেশিনস।
- এর মধ্য দিয়ে বিশ্বে প্রথম কোনো বেসরকারি প্রতিষ্ঠানের মহাকাশযান চাঁদে পৌঁছায়।

সূত্র: প্রথম আলো ও কালের কন্ঠ পত্রিকা রিপোর্ট।
১৪,০৯৫.
খেমাররুজ কোন দেশের গেরিলা সংগঠন?
  1. কম্বোডিয়া
  2. লাওস
  3. ভিয়েতনাম
  4. মিয়ানমার
সঠিক উত্তর:
কম্বোডিয়া
উত্তর
সঠিক উত্তর:
কম্বোডিয়া
ব্যাখ্যা

• খেমাররুজ:
- খেমাররুজ ছিল কম্বোডিয়ার একটি চরমপন্থী কমিউনিস্ট মতাদর্শভিত্তিক গেরিলা সংগঠন।

- ১৯৬৭ সালে কম্পুচিয়ার কমিউনিস্ট পার্টির সশস্ত্র শাখা হিসেবে খেমাররুজের উদ্ভব ঘটে। 
- ১৯৬৮ সালে, তারা একটি সংগঠিত গেরিলা বাহিনীতে রূপ নেয়। 
- পল পটের নেতৃত্বে এ গোষ্ঠী ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে এবং
- ১৯৭৫ সালের ১৭ এপ্রিল রাজধানী নম পেন দখল করে ক্ষমতা গ্রহণ করে।
- ১৯৭৫ থেকে ১৯৭৯ পর্যন্ত এই শাসনামলে কম্বোডিয়া চরম নিপীড়ন ও নির্মমতার মুখোমুখি হয়; এ সময় সংঘটিত গণহত্যায় আনুমানিক ২০ থেকে ৩০ লক্ষ মানুষের মৃত্যু ঘটে।
- ক্ষমতা দখলের পর দেশটির নাম পরিবর্তন করে “গণতান্ত্রিক কম্পুচিয়া” রাখা হয়, যা খেমাররুজ শাসনের প্রতীক হিসেবে পরিচিত হয়ে ওঠে।

উৎস:
১. প্রথম আলো; 
২. Britannica.

১৪,০৯৬.
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর বর্তমান মহাপরিচালক কে?
  1. ক) এন্টনিও গুতেরেস
  2. খ) চু ডংইয়ো
  3. গ) নাইব বুকেলে
  4. ঘ) হুয়ান কার্লোস সালাজার
সঠিক উত্তর:
খ) চু ডংইয়ো
উত্তর
সঠিক উত্তর:
খ) চু ডংইয়ো
ব্যাখ্যা

- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO)- এর বর্তমান মহাপরিচালক হলেন চু ডংইয়ো।
- তিনি ১৯৬৩ সালে চীনের হুনান প্রদেশে  জন্মগ্রহন করেন।

- FAO ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা হলো FAO-Food and Agricultural Organization. এটির সদরদপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি এবং সহযোগী সদস্য ২টি।
- এছাড়া সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন FAO এর সদস্য।
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।
- বাংলাদেশ ১৯৭৩ সালের ১২ নভেম্বর FAO এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - FAO-এর অফিসিয়াল ওয়েবসাইট।

১৪,০৯৭.
জার্মানির বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল কোনটি?
  1. ক) ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন
  2. খ) সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি
  3. গ) ইউনাইটেড জার্মানি
  4. ঘ) ক্রিস্টিয়ান সোশ্যাল ইউনিয়ন
সঠিক উত্তর:
খ) সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি
উত্তর
সঠিক উত্তর:
খ) সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি
ব্যাখ্যা
- গত ২৬ সেপ্টেম্বর ২০২১ জার্মানির পার্লামেন্ট (বুন্দেসট্যাগ) নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (২০৬টি আসন), ফ্রি ডেমোক্র্যাটিক পার্টি (৯২ টি আসন) এবং দ্য গ্রিন পার্টির (১১৮টি আসন) সমন্বয়ে গঠিত জোট জয় লাভ করে।
অন্যদিকে,
- অ্যাঞ্জেলা মার্কেলের দল ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন ও ক্রিস্টিয়ান সোশ্যাল ইউনিয়ন ১৯৭টি আসন লাভ করে।
- গত ৮ ডিসেম্বর ২০২১ সোশ্যাল ডেমোক্র্যাটিক ইউনিয়ন পার্টির নেতা ওলাফ শলাৎস জার্মানির নবম চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
(তথ্যসূত্র: জার্মানির সরকারি ওয়েবসাইট)
১৪,০৯৮.
বিশ্বব্যাপী ধনাঢ্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন-
  1. ক) অক্সফাম ইন্টারন্যাশনাল
  2. খ) লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল
  3. গ) রোটারি ইন্টারন্যাশনাল
  4. ঘ) অরবিস ইন্টারন্যাশনাল
সঠিক উত্তর:
খ) লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল
উত্তর
সঠিক উত্তর:
খ) লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল
ব্যাখ্যা
১৯১৭ সালে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী মেলভিন জোন্স লায়ন্স ক্লাব প্রতিষ্ঠা করেন। এটি বিশ্বব্যাপী ধনাঢ্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন। এর প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের ইলিনয়ে অবস্থিত।
[সূত্র: লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ওয়েবসাইট]
১৪,০৯৯.
'শীতকালীন স্পেশাল অলিম্পিক-২০২৫' কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. বেইজিং, চীন
  2. প্যারিস, ফ্রান্স
  3. গ্যাংওয়ান, দক্ষিণ কোরিয়া
  4. তুরিন, ইতালি
সঠিক উত্তর:
তুরিন, ইতালি
উত্তর
সঠিক উত্তর:
তুরিন, ইতালি
ব্যাখ্যা
শীতকালীন স্পেশাল অলিম্পিক-২০২৫:
- 'শীতকালীন স্পেশাল অলিম্পিক-২০২৫' ইতালির তুরিনে অনুষ্ঠিত হয়েছে।
- বুদ্ধিপ্রতিবন্ধীদের নিয়ে বিশেষ এই আয়োজনে মূলত শীতপ্রধান দেশগুলো অংশ নিয়ে থাকে।
- এবারের আসরে ১০২টি দেশের ৩ হাজারের বেশি খেলোয়াড় অংশ নিয়েছেন।
- এবারের গেমসে মোট ডিসিপ্লিন আটটি–আলপাইন স্কিইং, ক্রস কান্ট্রি স্কিইং, ড্যান্সস্পোর্ট, ফিগার স্কেটিং, ফ্লোরবল, শর্ট ট্র্যাক স্কেটিং, স্নোবোর্ডিং এবং স্নোশ্যুজ।

⇒ শীতপ্রধান দেশগুলোর প্রধান অংশগ্রহণের পাশাপাশি, বাংলাদেশও এই গেমসে অংশ নিচ্ছে।
- উল্লেখযোগ্য যে ফ্লোরবল, যা অনেকটা হকির মতো, তুষারবিহীন দেশে খেলা হয়।

⇒ ১৫ মার্চ, ২০২৫ অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ নারী ফ্লোরবল দল স্বর্ণ জিতেছে।
- সেমিফাইনালে ত্রিনিদাদ ও টোবাগোকে পরাজিত করার পর ফাইনালে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ।

⇒ যারা শারীরিকভাবে প্রতিবন্ধক তারা প্যারা অলিম্পিক আর যারা মানসিকভাবে তারা স্পেশাল অলিম্পিকে অংশগ্রহণ করেন। বাংলাদেশের সফলতা মূলত স্পেশাল অলিম্পিকেই। সামার স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ প্রতি আসরে অসংখ্য পদক জয়লাভ করে। উইন্টার স্পেশাল অলিম্পিক গেমসে প্রায় সকল খেলা শীত প্রধান দেশের উপযোগী। 

উৎস: দৈনিক ইত্তেফাক। 
ii) Special Olympics.
১৪,১০০.
সোনালী প্যাগোডার দেশ বলা হয় কোনটিকে?
  1. ভুটান
  2. মিয়ানমার
  3. অস্ট্রেলিয়া
  4. নেপাল
সঠিক উত্তর:
মিয়ানমার
উত্তর
সঠিক উত্তর:
মিয়ানমার
ব্যাখ্যা
পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগলিক উপনাম:
- সোনালী প্যাগোডার দেশ: মিয়ানমার।
- লিলি ফুলের দেশ: কানাডা।
- ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া।
- সিল্ক রুটের দেশ: ইরান।
- মার্বেলের দেশ: ইতালি।
- পঞ্চম ড্রাগনের দেশ: তাইওয়ান।
- তামার দেশ: জাম্বিয়া।
- পিরামিডের দেশ: মিশর।
- প্রাচীরের দেশ: চীন।
- ভূমিকম্পের দেশ: জাপান।

উৎস: Britannica.com