বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিষয়াবলি

মোট প্রশ্ন২৭,৩৪৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক বিষয়াবলি

PrepBank · পাতা ১৩৮ / ২৭২ · ১৩,৭০১১৩,৮০০ / ২৭,৩৪৭

১৩,৭০১.
কারা বিশ্বের প্রথম মহাকাব্য হিসাবে বিবেচিত “গিলগামেশের মহাকাব্য” (Epic of Gilgamesh) রচনা করেছিলেন?
  1. ক্যালডীয়রা
  2. ব্যাবিলনীয়রা
  3. সুমেরীয়রা
  4. অ্যাসিরীয়ারা
সঠিক উত্তর:
সুমেরীয়রা
উত্তর
সঠিক উত্তর:
সুমেরীয়রা
ব্যাখ্যা
সুমেরীয়রা প্রথম মহাকাব্য হিসাবে বিবেচিত “গিলগামেশের মহাকাব্য” (Epic of Gilgamesh) রচনা করেছিলেন।

• সুমেরীয় সভ্যতা (Sumerian Civilization):

- মেসোপটেমীয়া অঞ্চলে সবচেয়ে প্রাচীন যে সভ্যতাটি গড়ে উঠেছিল, তার নাম সুমেরীয় সভ্যতা।
- বর্তমানে ইরাকের টাইগ্রীস ও ইউফ্রেটিস (তৎকালীন দজলা ও ফোরাত) নদীর মধ্যবর্তী উর্বর স্থানে সুমেরীয় সভ্যতার গোড়াপত্তন ঘটে।
- ‘চাকা’ আবিষ্কার – সুমেরীয়রা প্রথম চাকার ব্যবহার শুরু করে।

- তাদের কৃষকরা প্রথম দুই চাকা বিশিষ্ট 'রথ' (Chariot) ব্যবহার শুরু করেছিল।
- উন্নত সেচ ব্যবস্থা – টাইগ্রিস ও ইউফ্রিটিস নদীর পানি ব্যবহার করে কৃষির উন্নতির জন্য তারা উন্নত সেচ ব্যবস্থার উদ্ভাবন করেছিলো ।
- লিখন-পদ্ধতির আবিষ্কার - সুমেরীয়দের আবিষ্কৃত লিখন পদ্ধতির নাম “কিউনিফর্ম” (Cuneiform)।
- কিউনিফর্ম লিপি বাম থেকে ডানদিকে লেখাঁ হত এবং এর বর্ণের সংখ্যা ছিলো ৩২টি।

- তারা বিশ্বের প্রথম মহাকাব্য হিসাবে বিবেচিত “গিলগামেশের মহাকাব্য” (Epic of Gilgamesh) রচনা করেছিলেন।
- জলঘড়ি ও চন্দ্রপঞ্জিকা আবিষ্কারেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন সুমেরীয়রা।
- সুমেরীয়রা বহু ঈশ্বরবাদে বিশ্বাসী ছিল। তাদের অনেক দেবতা ছিল। প্রধান দবতা ‘নাগাল’।
- ২২৩৪ খ্রিস্টপূর্বাব্দে লুগালজাগেসি (King Lugalzagesi) আক্কাডীয়ান রাজা ‘সারগন’ এর নিকট পরাজিত হলে সুমেরীয় সাম্রাজ্যের অবসান হয়। 
সুমেরীয়, ব্যবিলনীয়, এ্যাসিরীয়, ক্যালডীয় ও আক্কাদীয় সভ্যতা

তথ্যসূত্র: Britannica & History.com
১৩,৭০২.
কপ-২৭ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?
  1. ক) বার্লিন
  2. খ) গ্লাসগো
  3. গ) শারম আল শেখ
  4. ঘ) আরব আমিরাত
সঠিক উত্তর:
গ) শারম আল শেখ
উত্তর
সঠিক উত্তর:
গ) শারম আল শেখ
ব্যাখ্যা
COP:
- COP -এর পূর্ণরূপ Conferences of the Parties.
- জলবায়ু সংক্রান্ত জাতিসংঘ রূপরেখা সম্মেলন কার্যকর হয় ১৯৯৪ সালে।
- প্রথম সম্মেলন কপ-১ অনুষ্ঠিত হয়- জার্মানির বার্লিন শহরেত ১৯৯৫ সালে।
- UNFCC ভুক্ত সদস্য দেসসমূহ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করে।
- কপ ২৭ অনুষ্ঠিত হয় মিসরের শারম আল শেখ শহরে - ৬- ১৮ নভেম্বর ২০২২ সালে।
- কপ ২৮ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর- ৩০ ডিসেম্বর ২০২৩ সালে আরব আমিরাত, দুবাই।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১৩,৭০৩.
ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা (IORA) এর সদস্য রাষ্ট্র কয়টি?
  1. ক) ২২টি
  2. খ) ২৩টি
  3. গ) ২৪টি
  4. ঘ) ২৫টি
সঠিক উত্তর:
খ) ২৩টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৩টি
ব্যাখ্যা
Indian Ocean Rim Association (IORA)
- ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা - ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ)।
- বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ।
- সদস্য রাষ্ট্র ২৩টি দেশ।
- ২০২২ সালের ২৪ নভেম্বর দুইদিন ব্যাপী মন্ত্রী পর্যায়ের বৈঠক ঢাকায় অনুষ্ঠিত।

সূত্র: IORA অফিসিয়াল ওয়েবসাইট।
১৩,৭০৪.
তাসখন্দ চুক্তির মধ্যস্থতাকারী কে ছিলেন?
  1. যোসেফ স্তালিন
  2. গেওর্গি মালেনকোভ
  3. লিওনিদ ব্রেজনেভ
  4. অ্যালেক্সি কোসিগিন
সঠিক উত্তর:
অ্যালেক্সি কোসিগিন
উত্তর
সঠিক উত্তর:
অ্যালেক্সি কোসিগিন
ব্যাখ্যা
তাসখন্দ চুক্তি:
- এর মধ্য দিয়ে কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যকার ১৯৬৫ সালের রক্তক্ষয়ী যুদ্ধের আপাত অবসান ঘটে।
- তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়: ১০ জানুয়ারি, ১৯৬৬ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: তাসখন্দ, উজবেকিস্তান।
- সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত উজবেকিস্তানের তাসখন্দে এই চুক্তি সম্পন্ন হয় বিধায় ইতিহাসে এটি তাসখন্দ চুক্তি নামেই বহুল পরিচিত।
- মধ্যস্থতাকারী: অ্যালেক্সি কোসিগিন (তৎকালীন সোভিয়েত প্রধানমন্ত্রী)।
- চুক্তি স্বাক্ষরকারী:
• লালবাহাদুর শাস্ত্রী (ভারতীয় প্রধানমন্ত্রী)।
• আইয়ুব খান (পাকিস্তানের প্রেসিডেন্ট)।

তথ্যসূত্র - ব্রিটানিকা এবং হিস্টোরি.কম।
১৩,৭০৫.
ইউরোপ মহাদেশের উচ্চতম স্থান কোনটি?
  1. মাউন্ট এভারেস্ট
  2. এলব্রুস পর্বত
  3. দেনালি
  4. আকানকাগুয়া পর্বত
সঠিক উত্তর:
এলব্রুস পর্বত
উত্তর
সঠিক উত্তর:
এলব্রুস পর্বত
ব্যাখ্যা
বিভিন্ন মহাদেশের উচ্চতম স্থান:
ইউরোপ মহাদেশ - এলব্রুস পর্বত,

এশিয়া মহাদেশ - মাউন্ট এভারেস্ট,
আফ্রিকা মহাদেশ - কিলিমানজারো,
উত্তর আমেরিকা - দেনালি,
দক্ষিণ আমেরিকা - আকানকাগুয়া পর্বত,
ওশেনিয়া মহাদেশ - পুঞ্জাক জায়া,
অ্যান্টার্কটিকা - ভিনসন ম্যাফিস।

উৎস: britannica.
১৩,৭০৬.
ভার্সাই চুক্তি কোন যুদ্ধের পরিণাম স্বরূপ গৃহীত হয়?
  1. প্রথম বিশ্বযুদ্ধ 
  2. রাশিয়ান বিপ্লব
  3. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
  4. স্প্যানিশ যুদ্ধ
সঠিক উত্তর:
প্রথম বিশ্বযুদ্ধ 
উত্তর
সঠিক উত্তর:
প্রথম বিশ্বযুদ্ধ 
ব্যাখ্যা

ভার্সাই চুক্তি:
- ভার্সাই চুক্তি প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্রশক্তি ও জার্মানির মধ্যে স্বাক্ষরিত একটি শান্তি চুক্তি।
- স্থান: ফ্রান্সের ভার্সাই প্রাসাদের হল অব মিররস।
- স্বাক্ষরিত হয়: ২৮ জুন ১৯১৯ সালে।
- কার্যকর হয়: ১০ জানুয়ারি ১৯২০ সালে।
- চুক্তিটি প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করে।
- ভার্সাই চুক্তি প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বব্যবস্থায় গভীর প্রভাব ফেলে এবং এর কঠোর শর্তাবলী দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়।

উৎস: Britannica.

১৩,৭০৭.
OIC-এর পূর্ণরূপ কোনটি?
  1. Organization of Islamic Countries
  2. Organization of Islamic Cooperation
  3. Organization for Islamic Culture
  4. Organization for Islamic Conference
সঠিক উত্তর:
Organization of Islamic Cooperation
উত্তর
সঠিক উত্তর:
Organization of Islamic Cooperation
ব্যাখ্যা
OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) একটি আন্তর্জাতিক রাজনৈতিক জোট।
- OIC-এর পূর্ণরূপ হলো Organisation of Islamic Cooperation
- এটি গঠিত হয় ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর, মরক্কোর রাবাতে অনুষ্ঠিত এক সম্মেলনের মাধ্যমে, যখন ইসরায়েলের উগ্রপন্থীরা জেরুজালেমের আল-আকসা মসজিদে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনার প্রতিবাদ ও মুসলিম বিশ্বের ঐক্য রক্ষার প্রয়োজনে OIC প্রতিষ্ঠিত হয়।

উল্লেখ্য, 
- বাংলাদেশ এই সংস্থায় প্রথম অংশগ্রহণ করে ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি, পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত দ্বিতীয় শীর্ষ সম্মেলনে।
- OIC-এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দা শহরে অবস্থিত। 
- OIC মহাসচিবের মেয়াদ ৫ বছর। এই সংস্থার তিনটি অফিসিয়াল ভাষা হলো আরবি, ইংরেজি ও ফ্রেঞ্চ।

সূত্র - OIC ওয়েবসাইট।
১৩,৭০৮.
ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনডেক্স অনুসারে বিশ্বের শীর্ষ দেশ -
  1. ক) জাপান
  2. খ) ইসরায়েল
  3. গ) গ্রিস
  4. ঘ) সিঙ্গাপুর
সঠিক উত্তর:
গ) গ্রিস
উত্তর
সঠিক উত্তর:
গ) গ্রিস
ব্যাখ্যা
National Cyber Security Index (NCSI)-2022:
বিশ্বের ১৬০টি দেশকে অন্তর্ভুক্ত করে এস্তোনিয়ার “ই-গভর্ন্যান্স একাডেমি ফাউন্ডেশন” জানুয়ারি ২০২২ এ প্রকাশ করে National Cyber Security Index (NCSI)-2022.

সূচক অনুযায়ী ১৬০টি দেশের মধ্যে- 
• শীর্ষ দেশ - গ্রিস।
• সর্বনিম্ন দেশ - দক্ষিণ সুদান।
• বাংলাদেশের অবস্থান - ৩২তম।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
১৩,৭০৯.
'অপারেশন অ্যাবসলিউট রিজলভ' কোন দেশের প্রেসিডেন্টকে লক্ষ্য করে পরিচালিত হয়েছিল?
  1. ব্রাজিল
  2. পানামা
  3. ভেনেজুয়েলা
  4. কলম্বিয়া
সঠিক উত্তর:
ভেনেজুয়েলা
উত্তর
সঠিক উত্তর:
ভেনেজুয়েলা
ব্যাখ্যা

অপারেশন অ্যাবসলিউট রিজলভ:
- 'অপারেশন অ্যাবসলিউট রিজলভ' ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে লক্ষ্য করে পরিচালিত হয়েছিল।
- পরিচালনাকারী: মার্কিন ডেল্টা ফোর্স ও এলিট ইউনিট।

⇒ ৩ জানুয়ারি, ২০২৬ তারিখে কারাকাসে চালানো এক বিশেষ অভিযানে মার্কিন ডেল্টা ফোর্স মাদুরোর বাসভবনে ঢুকে তাকে সস্ত্রীক আটক করে। 
- 'অপারেশন অ্যাবসলিউট রিজলভ' নামের এই মিশনের নীল নকশা তৈরি হয়েছিল অন্তত চার মাস আগে।
- গোয়েন্দা সংস্থা সিআইএ ভেনিজুয়েলার ভেতরে একটি গোপন দল মোতায়েন করেছিল। তাদের একমাত্র কাজ ছিল মাদুরোর প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখা। 
- অভিযান শুরু হতেই ২০টি ভিন্ন মার্কিন ঘাঁটি থেকে ১৫০টিরও বেশি যুদ্ধবিমান ও হেলিকপ্টার আকাশে ওড়ে। রাডার ফাঁকি দিতে হেলিকপ্টারগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১০০ ফুট ওপর দিয়ে উড়ে কারাকাসে পৌঁছায়। মার্কিন সাইবার কমান্ডের মাধ্যমে কারাকাসের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও যোগাযোগ মাধ্যম সম্পূর্ণ বিকল করে দেয়া হয়।
- বর্তমানে মাদুরো ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছেন বলে জানানো হয়েছে।
- অভিযান শেষে ট্রাম্প ঘোষণা করেছেন যে, এখন থেকে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলা ‘পরিচালনা’ করবে এবং দেশটির তেল সম্পদের নিয়ন্ত্রণ নেবে।

উৎস: The New York Times.

১৩,৭১০.
Asia pacific Economic co- operation (APEC) ফোরামের নভেম্বরে, ১৯৯৩- এ অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে কোন সদস্য দেশের সরকার প্রধান অনুপস্থিত ছিলেন?
  1. মালয়েশিয়া
  2. ফিলিপাইন
  3. অস্ট্রেলিয়া
  4. জাপান
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যার বর্তমান গ্রহণযোগ্যতা নেই। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।

Asia pacific Economic co- operation (APEC) ফোরামের নভেম্বরে, ১৯৯৩- এ অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে জাপানের সরকার প্রধান অনুপস্থিত ছিলেন।

APEC:
- APEC-এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- এটি গঠিত হয় ১৯৮৯ সালে।
- সদর দপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
- প্রতিষ্ঠাতা দেশ: ১২টি।
- বর্তমান সদস্য দেশ: ২১টি।

উল্লেখ্য,
- ২০২৪ সালে ৩১তম APEC শীর্ষ সম্মেলন ১০-১৬ নভেম্বর পেরুতে অনুষ্ঠিত হবে।

উৎস: APEC ওয়েবসাইট।
১৩,৭১১.
IOM কী ধরনের সংস্থা?
  1. আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা
  2. সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা
  3. আন্তর্জাতিক অভিবাসন সংস্থা
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা
উত্তর
সঠিক উত্তর:
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা
ব্যাখ্যা
IOM:
- IOM এর পূর্ণরূপ The International Organization for Migration.
- IOM হচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসী সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ১৯৫১ সাল।
- সদস্য সংখ্যা: ১৭৫টি দেশ।
- সর্বশেষ সদস্য: বার্বাডোস।
- পর্যবেক্ষক সদস্য দেশ: ৮টি।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

অন্যদিকে,
- IMO হলো সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।
- ICAO আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা।

সূত্র: IOM ওয়েবসাইট।
১৩,৭১২.
আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা (IFC) প্রতিষ্ঠিত হয় -
  1. ক) ১৯৫৬ সালে
  2. খ) ১৯৪৬ সালে
  3. গ) ১৯৬৮ সালে
  4. ঘ) ১৯৮৫ সালে
সঠিক উত্তর:
ক) ১৯৫৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৫৬ সালে
ব্যাখ্যা
আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা (IFC)
▪ IFC (International Finance Corporation) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
▪ এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।
▪ IFC ১৯৫৬ সালের ২০ জুলাই প্রতিষ্ঠিত হয়।
▪ এর সদস্য সংখ্যা ১৮৫টি।
▪ IFC এর সদরদপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
▪ প্রতিষ্ঠাকালীন সদস্য - ৪৫টি।
▪ বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মাখতার ডিউপ/Makhtar Diop (সেনেগাল)। ১ মার্চ, ২০২১ সালে তিনি দায়িত্ব গ্রহন করেন।
▪ বাংলাদেশ ১৮ জুন, ১৯৭৬ সালে IFC - এর সদস্যপদ লাভ করে।    

তথ্যসূত্র: IFC ওয়েবসাইট।
১৩,৭১৩.
কয়টি মুসলিম দেশের রাষ্ট্র প্রধানগণ রাবাতে মিলিত হয়ে ও.আই.সি. গঠন করেন?
  1. ৫৭টি
  2. ২৪টি
  3. ১৯টি
  4. ২৭টি
সঠিক উত্তর:
২৪টি
উত্তর
সঠিক উত্তর:
২৪টি
ব্যাখ্যা
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- ২৪টি দেশের রাষ্ট্র প্রধানগণ রাবাতে মিলিত হয়ে ও.আই.সি. গঠন করেন। 
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য। ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।

তথ্যসূত্রঃ ওআইসি ওয়েবসাইট, বিএ ও বিএসএস, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩,৭১৪.
ন্যাটোর বর্তমান সেক্রেটারি জেনারেল- (সেপ্টেম্বর, ২০২৪)
  1. ভিক্টর অরবান
  2. ক্লাউস ইওহানিস
  3. মার্ক রুটে
  4. জেনস স্টলটেনবার্গ
সঠিক উত্তর:
জেনস স্টলটেনবার্গ
উত্তর
সঠিক উত্তর:
জেনস স্টলটেনবার্গ
ব্যাখ্যা
ন্যাটো:
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- ন্যাটো ১৯৪৯ সালে যৌথ নিরাপত্তার নীতিতে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে।
- সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ১২টি দেশ।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৩২টি দেশ। (সেপ্টেম্বর, ২০২৪)
- ন্যাটোতে যোগদানকারী দুইটি মুসলিম দেশ তুরস্ক ও আলবেনিয়া।
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- ন্যাটোর সর্বশেষ সদস্য সুইডেন।
- ২০২৪ সালে সুইডেন ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- ন্যাটোর বর্তমান সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ। (সেপ্টেম্বর, ২০২৪)
- বর্তমান সেক্রেটারি জেনারেল স্টলটেনবার্গের পদে থাকার মেয়াদ ২০২৪ এর অক্টোবরে শেষ হবে। 
উল্লেখ্য,
- ন্যাটোর পরবর্তী সেক্রেটারি জেনারেল হিসেবে চূড়ান্ত হয়েছেন নেদারল্যান্ডস প্রধানমন্ত্রী মার্ক রুটে।
- ২০২৪ এর অক্টোবর থেকে তিনি দায়িত্ব পালন করবেন। 
- রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিস। 
- ভিক্টর অরবান হলেন- হাঙ্গেরির দক্ষিণপন্থী জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী।   

উৎস: ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট এবং ডয়চে ভেলে।
১৩,৭১৫.
Parliament of which SAARC country is unicameral?
  1. Pakistan
  2. Nepal
  3. Bhutan
  4. India
  5. Maldives
সঠিক উত্তর:
Maldives
উত্তর
সঠিক উত্তর:
Maldives
ব্যাখ্যা
মালদ্বীপ:
- ভারতীয় উপমহাদেশের দক্ষিণ-পশ্চিমের দেশ মালদ্বীপ।
- এটি ১২ শতাধিক ছোট দ্বীপ নিয়ে গঠিত।
- মালদ্বীপ দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট সার্কের সদস্য।
- মালদ্বীপ বিশ্বের সবচেয়ে নিচু দেশ।
- দ্বীপ রাষ্ট্রটির অর্থনীতি মূলত পর্যটন নির্ভর।
- এ দেশের সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র দুই দশমিক তিন মিটার।
- রাজধানী: মালে।
- ভাষা: দিভেহী ও ইংরেজি।
- পার্লামেন্ট: পিপলস মজলিস।
- মুদ্রা : মালদ্বীপীয় রুপাইয়া।
- মালদ্বীপের আইনসভা এককক্ষবিশিষ্ট।

উল্লেখ্য,
- সার্কভুক্ত দেশসমূহের মধ্যে মালদ্বীপ, শ্রীলঙ্কা ও বাংলাদেশের আইনসভা এককক্ষবিশিষ্ট।

অন্যদিকে,
- ভারত, পাকিস্তান, নেপাল ভুটান, আফগানিস্তানের সংসদ দ্বি-কক্ষ বিশিষ্ট।

উৎস: i) World Atlas.
ii) Britannica.
১৩,৭১৬.
'AUKUS' সামরিক জোটটি গঠিত হয় -
  1. ক) ১৫ সেপ্টেম্বর, ২০২১ সালে
  2. খ) ১৭ সেপ্টেম্বর, ২০২১ সালে
  3. গ) ১১ সেপ্টেম্বর, ২০২১ সালে
  4. ঘ) ১০ সেপ্টেম্বর, ২০২১ সালে
সঠিক উত্তর:
ক) ১৫ সেপ্টেম্বর, ২০২১ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৫ সেপ্টেম্বর, ২০২১ সালে
ব্যাখ্যা
- অস্ট্রেলিয়া (A), যুক্তরাজ্য (UK) ও যুক্তরাষ্ট্র (US) এর নামের অক্ষর দিয়ে গঠিত সামরিক জোট অকাস।
- ১৫ সেপ্টেম্বর ২০২১ নতুন এই সামরিক জোটটি গঠিত হয়।
- এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে তাদের পরমাণু শক্তিচালিত সাবমেরিন প্রযুক্তি প্রদান করবে এবং এরই আওতায় অস্ট্রেলিয়ায় অ্যাডিলেড ডকইয়ার্ডে আটটি সাবমেরিন তৈরি করা হবে।
- এরপূর্বে ১৯৫৮ সালে কেবল যুক্তরাজ্যকে এই প্রযুক্তির প্রদান করেছিল যুক্তরাষ্ট্র।
- এছাড়াও এ চুক্তির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি সাইবার নিরাপত্তা ইত্যাদি বিষয়েও সহায়তা করা হবে। 
১৩,৭১৭.
সেবাধর্মী প্রতিষ্ঠান 'Red Cross' কত সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে?
  1. ১৯৪৪ সালে
  2. ১৯১৭ সালে
  3. ১৯৬৩ সালে
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
ব্যাখ্যা
Red Cross:
- ICRM-এর পূর্ণরূপ: The International Red Cross and Red Crescent Movement সংক্ষেপে রেডক্রস নামে পরিচিত।
- এটি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান।
- এটি প্রতিষ্ঠিত হয়: ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩ সালে।
- প্রতিষ্ঠার স্থান: সুইজারল্যান্ডের জেনেভা।
- প্রতিষ্ঠাতা: হেনরী ডুনান্ট।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

⇒ যুদ্ধ ও সংঘাতে আহত ব্যক্তিদের সহায়তা করার জন্য প্রতিষ্ঠা করা হয় সংস্থাটি।
- পরবর্তী সময় এই সংস্থার কাজ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।
- বিশ্বব্যাপী দুস্থ মানুষের সেবা তথা যুদ্ধে আহত ও যুদ্ধবন্দি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও দুঃখ লাঘবই রেড ক্রস/রেড ক্রিসেন্ট’র মূল লক্ষ্য।
- মুসলিম বিশ্বে এটি রেড ক্রিসেন্ট নামে পরিচিত।

উল্লেখ্য,
⇒ আন্তর্জাতিক রেডক্রস কমিটি মোট তিনবার (১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে) শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

উৎস: Red Cross ওয়েবসাইট।
১৩,৭১৮.
২০১৯-২০ অর্থবছরে বাণিজ্য মন্ত্রণালয়ের ঘোষিত রপ্তানি লক্ষ্যমাত্রা -
  1. ক) ৩৫ বিলিয়ন মার্কিন ডলার
  2. খ) ৪৬ বিলিয়ন মার্কিন ডলার
  3. গ) ৫৪ বিলিয়ন মার্কিন ডলার
  4. ঘ) ৫৯ বিলিয়ন মার্কিন ডলার
সঠিক উত্তর:
গ) ৫৪ বিলিয়ন মার্কিন ডলার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৪ বিলিয়ন মার্কিন ডলার
ব্যাখ্যা
২০১৯-২০ অর্থবছরে বাণিজ্য মন্ত্রণালয়ের ঘোষিত রপ্তানি লক্ষ্যমাত্রা ৫৪ বিলিয়ন মার্কিন ডলার। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
১৩,৭১৯.
ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৪ অনুসারে, বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি?
  1. ডেনমার্ক
  2. আইসল্যান্ড
  3. ফিনল্যান্ড
  4. আয়ারল্যান্ড
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
ব্যাখ্যা
ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৪:
- ২০ মার্চ আন্তর্জাতিক সুখ দিবস।
- প্রতিবছর এ দিবসের প্রাক্কালে সুখী দেশের তালিকা প্রকাশ করা হয়ে থাকে।
- বিশ্বের সুখী দেশের তালিকা তৈরি করা হয় ৬টি সূচকের উপর ভিত্তি করে: মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি), সামাজিক সহায়তা, আয়ু, স্বাধীনতা, বদান্যতা, দুর্নীতি নিয়ে মনোভাব।
- ২০২৪ সালের সুখী দেশের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ১২৯তম।

⇒ বিশ্বের সবচেয়ে সুখী দেশ -
১। ফিনল্যান্ড,
২। ডেনমার্ক,
৩। আইসল্যান্ড,
৪। সুইডেন,
৫। ইসরাইল।

অন্যদিকে -
- তালিকায় সর্বনিম্নে রয়েছে আফগানিস্তান।

উৎস: World Happiness Report 2024.
১৩,৭২০.
ইলন মাস্ক জিমেইলের বিকল্পে কী তৈরি করতে যাচ্ছেন -
  1. এক্সমেইল
  2. জেডমেইল
  3. পিমেইল
  4. কোরমেইল
সঠিক উত্তর:
এক্সমেইল
উত্তর
সঠিক উত্তর:
এক্সমেইল
ব্যাখ্যা
এক্সমেইল’:
- এক্সমেইল’ নামের ই–মেইল সুবিধা চালুর জন্য কাজ করছে এক্স।
- এর ফলে এক্স অ্যাপ থেকেই দ্রুত ই-মেইল আদান-প্রদান করা যাবে।
- ফলে গুরুত্বপূর্ণ বার্তা পাঠানোর জন্য জিমেইল বা অন্য কোনো ই–মেইল সুবিধা ব্যবহার করতে হবে না।

সূত্র- প্রথম আলো।
১৩,৭২১.
Africa Union (AU) প্রতিষ্ঠা লাভ করে কত সালে?
  1. ক) ১৯৬৫
  2. খ) ১৯৭৫
  3. গ) ১৯৮০
  4. ঘ) ১৯৬৩
সঠিক উত্তর:
ঘ) ১৯৬৩
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৬৩
ব্যাখ্যা
- আফ্রিকান ইউনিয়ন (AU) পূর্বে ছিল আফ্রিকান ঐক্যের সংস্থা\
- AU এর সদর দপ্তর ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অবস্থিত।
- (OAU)  ২৫ মে, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়ে।
- OAU এর প্রধান অঙ্গ ছিল রাষ্ট্র ও সরকার প্রধানদের বার্ষিক সমাবেশ।
- আফ্রিকান ইউনিয়ন এর বর্তমান সদস্য দেশ- ৫৫টি।

উৎস: AU -এর ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
১৩,৭২২.
বিশ্বে প্রথম কোন শহরে সেল ফোন চালু হয়?
  1. ক) বার্লিন
  2. খ) শিকাগো
  3. গ) নিউইর্য়ক
  4. ঘ) প্যারিস
সঠিক উত্তর:
খ) শিকাগো
উত্তর
সঠিক উত্তর:
খ) শিকাগো
ব্যাখ্যা
১৯৮৩ সালে শিকাগো শহরে বিশ্বে প্রথম বাণিজ্যিক ভাবে সেল ফোন চালু হয়। উৎসঃ ব্রিটানিকা এবং ফোর্বস ম্যাগাজিন।
১৩,৭২৩.
৪৬তম ASEAN শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. কুয়ালালামপুর
  2. ব্যাংকক
  3. বন্দর সেরি বেগওয়ান
  4. ভিয়েনতিয়েন
সঠিক উত্তর:
কুয়ালালামপুর
উত্তর
সঠিক উত্তর:
কুয়ালালামপুর
ব্যাখ্যা
ASEAN:
- ASEAN-এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ (ব্যাংকক ঘোষণার মাধ্যমে)।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড)।
- বর্তমান সদস্য দেশ: ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- বর্তমান সভাপতি: আনোয়ার ইব্রাহিম (মালয়েশিয়া)।
- মহাসচিব: কাও কিম হৌর্ন।

উল্লেখ্য,
- মে, ২০২৫ সালে ৪৬তম ASEAN শীর্ষ সম্মেলন মালয়েশিয়ায়র কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে।
- এবারের সম্মেলনে ‘আসিয়ান কমিউনিটি ভিশন ২০৪৫’ এর আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে।
- এবারের আসরের মূল ফোকাস মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা ও দক্ষিণ চীন সাগর ইস্যুতে আলোচনা।

উৎস: ASEAN ওয়েবসাইট।
১৩,৭২৪.
World Bank Group এর অন্তর্ভুক্ত সংস্থা নয় কোনটি?
  1. ক) Multilateral Investment Guarantee Agency (MIGA)
  2. খ) International Finance Corporation (IFC)
  3. গ) International Monetary Fund (IMF)
  4. ঘ) International Centre for Settlement of Investment Disputes (ICSID)
সঠিক উত্তর:
গ) International Monetary Fund (IMF)
উত্তর
সঠিক উত্তর:
গ) International Monetary Fund (IMF)
ব্যাখ্যা
- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হলো World Bank.
- এটি ১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয় যা ১৯৪৬ সাল থেকে তার কার্যক্রম শুরু করে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত।
- বাংলদেশ ১৯৭২ সালে এর সদস্য পদ লাভ করে। 
- World Bank এর বর্তমান প্রেসিডেন্ট David Malpass
- বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে থাকে World Bank
- World Bank Group পাঁচটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
এগুলো হলো:
- IBRD,
- IDA,
- IFC,
- ICSID 
- MIGA 

 
[উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট]
১৩,৭২৫.
কোন সম্মেলনের মাধ্যমে জাতিসংঘ গঠনের রূপরেখা, লক্ষ্য ও দায়িত্ব নির্ধারিত হয়?
  1. ক) আটলান্টিক সনদ
  2. খ) সানফ্রান্সিসস্কো সম্মেলন
  3. গ) ইয়াল্টা সম্মেলন
  4. ঘ) ডাম্বারটন ওকস সম্মেলন
সঠিক উত্তর:
ঘ) ডাম্বারটন ওকস সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ডাম্বারটন ওকস সম্মেলন
ব্যাখ্যা
ডাম্বারটন ওকস সম্মেলন
▪ ২১ সেপ্টেম্বর, ১৯৪৪ - ৭ অক্টোবর, ১৯৪৪ পর্যন্ত ওয়াশিংটনের ডাম্বারটন ওকস ভবনে জাতিসংঘ গঠনের এযাবৎকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয় যা “Dumbarton Oaks Conference” নামে পরিচিত। এতে সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য, চীন সহ মিত্রবাহিনীর গুরুত্বপূর্ণ অনেক দেশ উপস্থিত ছিলো। এ সম্মেলনে কিছু প্রস্তাব গৃহীত হয়। এগুলো হলো- 
জাতিসংঘ গঠনের রূপরেখা, লক্ষ্য ও দায়িত্ব নির্ধারণ
▪ নিরাপত্তা পরিষদ গঠন এবং ৫টি স্থায়ী সদস্যরাষ্ট্র নির্ধারণ   

ইয়াল্টা সম্মেলন
▪ ১২ ফেব্রুয়ারি, ১৯৪৫ সালে সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টাতে এক সম্মেলন অনুষ্ঠিত হয় যা জাতিসংঘ গঠনের ইতিহাসে “Yalta Conference”  নামে পরিচিত।
▪ এই সম্মেলনে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের “ভেটো ক্ষমতা” (Veto Power) নির্ধারিত হয়। এটি ক্রিমিয়া সম্মেলন নামেও পরিচিত। 
সানফ্রান্সিসস্কো সম্মেলন
▪ ২৫ এপ্রিল, ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা জাতিসংঘের সনদ রচনার উদ্দেশ্যে মিলিত হন। ২ মাসের প্রচেষ্টায় ১১১টি অনুচ্ছেদ সম্বলিত জাতিসংঘ সনদ (The United Nations Charter)  রচনা করেন। ১৯৪৫ সালের ২৫ জুন এটি ৫০টি দেশের প্রতিনিধিরা সনদটি অনুমোদন করেন।

আটলান্টিক সনদ
১৯৪১ সালের ১৪ আগস্ট তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আটলান্টিক মহাসাগরে ব্রিটিশ রণতরী প্রিন্স অব ওয়েলসে বসে আটলান্টিক চার্টারে স্বাক্ষর করেন।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
১৩,৭২৬.
কবে পারস্যের নাম পরিবর্তন করে ইরান রাখা হয়?
  1. ১৯৩২ সালে
  2. ১৯৩৩ সালে
  3. ১৯৩৫ সালে
  4. ১৯৩৬ সালে
সঠিক উত্তর:
১৯৩৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৩৫ সালে
ব্যাখ্যা
ইরানের প্রাচীন নাম ও সভ্যতা:
- পারস্য বর্তমানে ইরান নামে পরিচিত।
- পারস্যের নামকরণ 'ইরান' করা হয় ২১ মার্চ, ১৯৩৫ সালে।
- পারস্য সভ্যতার ধর্ম ছিল জরথুস্ত্র।
- জরথুস্ত্রের আর্বিভাব ঘটে খ্রিস্টপূর্ব সপ্তম শতকে।
- পারস্যের সাসানীয় রাজবংশের সম্রাট আরদাশিরের সময় জরথুস্ত্র ধর্ম রাজকীয় মর্যাদা লাভ করে।
- জরথুস্ত্রবাদ ছিলো একেশ্বরবাদে বিশ্বাসী। বিশ্বের অন্যান্য ধর্মের উপর জরথ্রুস্ত্র ধর্মের ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়।
- এদের প্রধান দেবতার নাম আছর মাজদা। ধর্মগ্রন্থের নাম জেন্দাবেস্তা।

তথ্যসূত্র:- ব্রিটানিকা ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় ষষ্ঠ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিক ইসলামের ইতিহাস: প্রথমপত্র: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩,৭২৭.
CIRDAP প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে কোন দেশ?
  1. ক) বাংলাদেশ
  2. খ) ভারত
  3. গ) ইন্দোনেশিয়া
  4. ঘ) মালয়েশিয়া
সঠিক উত্তর:
ক) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
ক) বাংলাদেশ
ব্যাখ্যা
CIRDAP
▪ CIRDAP - The Centre on Integrated Rural Development for Asia and the Pacific
▪ CIRDAP- বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়-১৯৭৯ সালে।
▪ প্রতিষ্ঠাকালীন মূল সদস্য দেশ ছিল ছয়টি।
▪ বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা ১৫টি।
▪ সদস্য দেশগুলো হলো: আফগানিস্তান, বাংলাদেশ (হোস্ট স্টেট), ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাও পিডিআর, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম। 
▪ এর সদর দপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকায় (চামেলি হাউজে) অবস্থিত।

তথ্যসূত্র: সিরডাপের ওয়েবসাইট
১৩,৭২৮.
বিশ্ব ব্যাংকের ইতিহাসে প্রথম প্রেসিডেন্টের নাম কী?
  1. জন জে. ম্যাকক্লয়
  2. রবার্ট ম্যাকনামারা
  3. জর্জ উডস
  4. ইউজিন মেয়ার
সঠিক উত্তর:
ইউজিন মেয়ার
উত্তর
সঠিক উত্তর:
ইউজিন মেয়ার
ব্যাখ্যা

বিশ্ব ব্যাংক:
- প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৪ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- এর উদ্দেশ্য মধ্য আয়ের দেশ গুলোকে ঋণ প্রদান ও উপদেষ্টা হিসেবে কাজ করে।
- ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্র থেকে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হয়।
- প্রেসিডেন্টের মেয়াদ: ৫ বছর।
- প্রথম প্রেসিডেন্ট: ইউজিন মেয়ার।
- বর্তমানে প্রেসিডেন্ট: অজয় বাঙ্গা।
- তিনি বিশ্বব্যাংকের ১৪ তম প্রেসিডেন্ট।
- ২০২৩ সালের ২ জুন তিনি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।

তথ্যসূত্র - বিশ্ব ব্যাংক ওয়েবসাইট।

১৩,৭২৯.
লিবিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
  1. যুক্তরাজ্য
  2. পর্তুগাল
  3. নিউজিল্যান্ড
  4. ইতালি
সঠিক উত্তর:
ইতালি
উত্তর
সঠিক উত্তর:
ইতালি
ব্যাখ্যা
লিবিয়া:
- লিবিয়া উত্তর আফ্রিকায় ভূমধ্যসাগরের দক্ষিণ তীরে অবস্থিত।
- রাজধানী: ত্রিপোলি।
- মুদ্রা: দিনার।
- লিবিয়ার আদিবাসী: বার্বার জাতি।
- প্রধান ভাষা: আরবী, ইতালীয় ও ইংরেজী।

⇒ লিবিয়া ইতালির উপনিবেশ ছিল।
- ১৯৫০ সালে জাতিসংঘের অনুমোদনের ভিত্তিতে এবং সাইরেনিকার আমিরের নেতৃত্বে লিবিয়া একটি ফেডারেল সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়।
- ১৯৫১ সালে লিবিয়া ইতালির কাছ থেকে স্বাধীনতা লাভ করে এবং ঐ বছরেই ২৫ ডিসেম্বর জাতিসংঘ লিবিয়াকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে ঘোষণা করে।

⇒ বেনগাজি হলো লিবিয়ার দ্বিতীয় জনবহুল শহর।
- ভূমধ্যসাগরের সিদ্রা উপসাগরে অবস্থিত বেনগাজি লিবিয়ার একটি প্রধান সমুদ্রবন্দর।

উৎস: Britannica.
১৩,৭৩০.
রেডক্রিসেন্ট কোন শহরে প্রতিষ্ঠিত হয়?
  1. রোম
  2. জেনেভা
  3. লন্ডন
  4. মন্ট্রিল
সঠিক উত্তর:
জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
জেনেভা
ব্যাখ্যা
• ICRC - International Committee of the Red Cross.
- বিশ্বের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংস্থা।
- প্রতিষ্ঠাতা- হেনরি ডুনান্ট।
- প্রতিষ্ঠিত- ১৮৬৩ সালের সুইজারল্যান্ডের জেনেভায় শহরে।
- সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
- সংস্থাটি খ্রিস্টান বিশ্বের জন্যে- রেডক্রস নামে পরিচিত।
- সংস্থাটি মুসলিম বিশ্বের জন্যে - রেডক্রিসেন্ট নামে পরিচিত।
- সংস্থাটি ইহুদি বিশ্বের জন্যে - রেডক্রিস্টাল নামে পরিচিত।

উৎস : ICRC.
১৩,৭৩১.
United Nations Environment Programme (UNEP)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. প্যারিস
  2. নাইরোবি
  3. কায়রো
  4. নাকুরু
সঠিক উত্তর:
নাইরোবি
উত্তর
সঠিক উত্তর:
নাইরোবি
ব্যাখ্যা

• United Nations Environment Programme (UNEP):
- United Nations Environment Programme (UNEP) হলো জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা।
- এটি ১৯৭২ সালের ৫ জুন প্রতিষ্ঠিত হয়।
- জাতিসংঘের উদ্যোগে ১৯৭২ সালের ৫-১৬ জুন সুইডেনের স্টকহোম শহরে অনুষ্ঠিত বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন United Nations Conference on the Environment এর ফলশ্রুতিতে UNEP প্রতিষ্ঠা লাভ করে।
- এটির সদরদপ্তর কেনিয়ার নাইরোবি শহরে অবস্থিত।
- বর্তমান ডিরেক্টর জেনারেল ডেনমার্কের ইনগার অ্যান্ডাসন।

উৎস: UNEP ওয়েবসাইট।

১৩,৭৩২.
বিশ্বের কয়টি রাষ্ট্র ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি প্রদান করেছে? (২০২৪ সাল)
  1. ১৪৩টি
  2. ১৪৭টি
  3. ১৪৮টি
  4. ১৪৯টি
সঠিক উত্তর:
১৪৯টি
উত্তর
সঠিক উত্তর:
১৪৯টি
ব্যাখ্যা

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি
- ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি প্রদান করেছে
বিশ্বের ১৪৯টি রাষ্ট্র । 
- বর্তমানে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা ১৪৮টিতে দাঁড়িয়েছে।
- আর এসব দেশের মধ্যে মধ্যপ্রাচ্য, আফ্রিকান এবং এশিয়ান দেশও রয়েছে।
- ফিলিস্তিনকে সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে আলজেরিয়া।
- ২০২৪ সালের ২১ জুন ১৪৯তম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে আর্মেনিয়া।
- এছাড়াও জাতিসংঘের সদস্য রাষ্ট্রের বাইরে হলি সী ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদান করেছে।

উল্লেখ্য, PLO প্রতিষ্ঠার পর আনুষ্ঠানিকভাবে প্রথম স্বীকৃতি দেয় আলজেরিয়া।
তবে ফিলিস্তিনের সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী PLO প্রতিষ্ঠার আগেই অনানুষ্ঠানিকভাবে প্রথম স্বীকৃতি দিয়েছিল ইরান।

সূত্র- মোফা.পিএনএ।

১৩,৭৩৩.
সিটিবিটি চুক্তি গৃহিত হয় কত সালে?
  1. ১৯৭০ সালে
  2. ১৯৯০ সালে
  3. ১৯৯৬ সালে
  4. ১৯৯৯ সালে
সঠিক উত্তর:
১৯৯৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৬ সালে
ব্যাখ্যা
- ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর CTBT (Comprehensive Nuclear-Test-Ban Treaty) চুক্তি গৃহিত হয়। তবে চুক্তিটি এখনো কার্যকর হয়নি।
- চুক্তিটি কার্যকরের জন্যে চুক্তি অ্যানেক্স-২ অংশে উল্লিখিত ৪৪টি দেশের প্রত্যেকটির অনুমোদন আবশ্যক।
- কিন্তু অ্যানেক্স-২ অংশের ৮টি দেশ এখনো চুক্তিটি অনুমোদন করেনি। দেশগুলো হলো:
- ভারত
- পাকিস্তান
- উত্তর কোরিয়া
- যুক্তরাষ্ট্র
- চীন
- ইসরাইল
- মিশর
- ইরান।
এর ম্যধ্যে প্রথম তিনটি দেশ চুক্তিতে স্বাক্ষরও করেনি।
- বর্তমান পর্যন্ত ১৮৫টি দেশ CTBT চুক্তিতে স্বাক্ষর করেছে।
বাংলাদেশ ১৯৯৬ সালের ২৪ অক্টোবর CTBT চুক্তিতে স্বাক্ষর করে এবং ২০০০ সালের ৮ মার্চ চুক্তিটি অনুমোদন করে।
(তথ্যসূত্রঃ সিটিবিটিও, জাতিসংঘ এবং মার্কিন সরকারি ওয়েবসাইট)
১৩,৭৩৪.
বিশ্বের সর্ববৃহৎ বইমেলা কোথায় আয়োজিত হয়?
  1. ফ্রাঙ্কফুর্ট, জার্মানি
  2. লন্ডন, যুক্তরাজ্য
  3. নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
  4. প্যারিস, ফ্রান্স
সঠিক উত্তর:
ফ্রাঙ্কফুর্ট, জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
ফ্রাঙ্কফুর্ট, জার্মানি
ব্যাখ্যা

ফ্রাঙ্কফুর্ট বইমেলা:
- বিশ্বের সর্ববৃহৎ বইমেলা জার্মানির ফ্রাঙ্কফুর্টে আয়োজিত হয়।
- প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালে আধুনিক ফ্রাঙ্কফুর্ট বইমেলার শুরু হলেও এর মূল গোড়াপত্তন হয়েছিল ৫০০ বছর পূর্বে ১৪৬২ খ্রিস্টাব্দে। 
- প্রতি বছর অক্টোবর মাসে আয়োজিত হয় জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলা।
- বিশ্ববিখ্যাত এই বইমেলার সময়সীমা সাধারণত পাঁচ দিন। 

উৎস: The Economic Times. 

১৩,৭৩৫.
বৈরুত কোন দেশের রাজধানী শহর?
  1. ক) সিরিয়া
  2. খ) সাইপ্রাস
  3. গ) লেবানন
  4. ঘ) জর্ডান
সঠিক উত্তর:
গ) লেবানন
উত্তর
সঠিক উত্তর:
গ) লেবানন
ব্যাখ্যা
ভূমধ্যসাগরের তীরে অবস্থিত বৈরুত লেবাননের রাজধানী শহর। অন্যদিকে সিরিয়া, সাইপ্রাস ও জর্ডানের রাজধানীর নাম যথাক্রমে দামেস্ক, নিকোশিয়া এবং আম্মান।
(সূত্রঃ ওয়ার্ল্ড অ্যাটলাস)
১৩,৭৩৬.
বিশ্বব্যাপী উদ্ভাবন ও সৃজনশীলতা বৃদ্ধির জন্য মেধাস্বত্ব সুরক্ষার মাধ্যমে কাজ করে কোন সংস্থা?
  1. UNESCO
  2. WHO
  3. WIPO
  4. UNIDO
সঠিক উত্তর:
WIPO
উত্তর
সঠিক উত্তর:
WIPO
ব্যাখ্যা

• বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (WIPO):
- WIPO এর পূর্ণরূপ World Intellectual Property Organization.
- WIPO হচ্ছে মেধাস্বত্ব সুরক্ষার জন্য জাতিসংঘের বিশেষ সংস্থা। 
- প্রতিষ্ঠিত: ১৯৬৭ (স্টকহোম কনভেনশন)। 
- কার্যক্রম শুরু: ১৯৭০ সাল। 
- জাতিসংঘের বিশেষ সংস্থা: ১৯৭৪ সাল থেকে। 
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড। 
- WIPO বিশ্বব্যাপী মেধাস্বত্ব সুরক্ষার মাধ্যমে উদ্ভাবন ও সৃজনশীলতা বৃদ্ধি করতে কাজ করছে।

তথ্যসূত্র: Britannica.

১৩,৭৩৭.
চেঙ্গিস খানের আসল নাম কী ছিল?
  1. তাজউদ্দীন
  2. তৈমুর লং
  3. তৈমুদ্দিন 
  4. তেমুজিন 
সঠিক উত্তর:
তেমুজিন 
উত্তর
সঠিক উত্তর:
তেমুজিন 
ব্যাখ্যা

চেঙ্গিস খান:
- চেঙ্গিস খান মঙ্গোল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে।
- চেঙ্গিস খানের আসল নাম ছিল তেমুজিন। 
- তিনি ১১৬২ সালে মঙ্গোলিয়ায় জন্মগ্রহণ করেন
- ১২০৬ সালে মঙ্গোলিয়ার যাযাবর উপজাতিগুলোকে সংগঠিত করার মাধ্যমে বিখ্যাত মোঙ্গল নেতা চেঙ্গিস খান এই সাম্রাজ্যের পত্তন করেন।
- ১২০৬ সালে তাকে “চেঙ্গিস খান” উপাধি দেওয়া হয়
- চেঙ্গিস খানের সাম্রাজ্য ইতিহাসের সবচেয়ে বৃহৎ স্থল সাম্রাজ্য হিসেবে পরিচিত।
- নতুন আইনসংহিতা তৈরি করেন, যাকে বলা হতো “ইয়াসা (Yassa)”। 
- চেঙ্গিস খানের মৃত্যুর পর তার বংশধরগণ এই সাম্রাজ্যের আরো বিস্তৃতি ঘটান।
- মোঙ্গল সাম্রাজ্য তার সর্বোচ্চ শিখরের সময় পূর্ব ইউরোপ থেকে ইন্দোচীন পর্যন্ত বিস্তৃত ছিলো যার আয়তন ছিলো এক কোটি বর্গমাইলেরও অধিক।
- ১২২৭ সালে চেঙ্গিস খান মৃত্যুবরণ করেন। 

উৎস:  ব্রিটানিকা ও হিস্টরি.কম ওয়েবসাইট। 

১৩,৭৩৮.
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে কে এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন?
  1. কিরণ পোলার্ড
  2. হার্শেল গিবস
  3. যুবরাজ
  4. জাসকরন মালহোত্রা
সঠিক উত্তর:
হার্শেল গিবস
উত্তর
সঠিক উত্তর:
হার্শেল গিবস
ব্যাখ্যা
ছয় বলে ছয় ছক্কা:
- ২০০৭ সালে নেদারল্যান্ডস লেগ স্পিনার ড্যান ফন বাঞ্জির এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস।
- আন্তর্জাতিক ক্রিকেটে সেটিই ছিল এক ওভারে সবগুলো ছয় মারার প্রথম ঘটনা।

অন্যদিকে -
- ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ছয়টি ছয় মেরেছিলেন যুবরাজ।
- ২০২১ সালে মার্চে শ্রীলঙ্কার আকিলা দনাঞ্জয়াকে এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন পোলার্ড।
- ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এক ওভারে ছয় ছক্কা হাকালেন যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান জাসকরন মালহোত্রা।

উৎস: i) ESPN Cricinfo।
ii) ১৯ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।
১৩,৭৩৯.
'অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল' কোন দেশ ভিত্তিক মানবাধিকার সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. অস্ট্রেলিয়া
  4. কানাডা
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
ব্যাখ্যা
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল:
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- এটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- অ্যামনেস্টির সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত।
- প্রতিষ্ঠা করেন ব্রিটিশ আইনজীবী পিটার বেনেনসন।
- অ্যামনেস্টির প্রথম নারী ও এশীয় মহাসচিব ছিলেন বাংলাদেশের আইরিন জুবাইদা খান (২০০১-২০০৯)।
- সংস্থাটি ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র - অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
১৩,৭৪০.
'Steam engine' is an invention of which industrial revolution?
  1. 1st Industrial Revolution
  2. 2nd Industrial Revolution
  3. 3rd Industrial Revolution
  4. 4th Industrial Revolution
  5. None of above
সঠিক উত্তর:
1st Industrial Revolution
উত্তর
সঠিক উত্তর:
1st Industrial Revolution
ব্যাখ্যা
শিল্প বিপ্লব:
- বর্তমান বিশ্ব টিকে আছে শিল্পভিত্তিক অর্থনীতির ওপর।
- বিশ্ব অর্থনীতির সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে শিল্পবিপ্লবের ফলে।
- এখন পর্যন্ত বিশ্বজুড়ে মোট তিনটি শিল্পবিপ্লব ঘটেছে।

⇒ ১ম শিল্প বিপ্লব:
- ১৭৮৪ সালে পানি ও বাষ্পীয় ইঞ্জিনের নানামুখী ব্যবহারের কৌশল আবিষ্কারের মাধ্যমে সংঘটিত হয়েছিল প্রথম শিল্পবিপ্লব।
- প্রথম শিল্প বিপ্লব সংঘটন কাল: ১৭৬০ সাল।
- ১৭৬০ সাল থেকে ইউরোপের দেশ ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়।
- তাই ইংল্যান্ডকে শিল্প বিপ্লবের জন্মস্থান বলা হয়।

⇒ ২য় শিল্প বিপ্লব:
- দ্বিতীয় শিল্প বিপ্লব সংঘটন কাল: ১৮৭০ সাল।
- দ্বিতীয় শিল্প বিপ্লবের সময় প্রযুক্তিগত উন্নতি সাধিত হয়।
- এই সময়ে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পণ্য উৎপাদন ব্যবস্থা উন্নতকরণ, টেলিগ্রাফ, রেলযোগাযোগ ব্যবস্থা, পানিসরবরাহ ইত্যাদির আবিষ্কার হয়।
- এসবের ফলে দ্রুত যোগাযোগ স্থাপন ও জীবনযাপন এর মান বৃদ্ধি পায়।
- বিভিন্ন অস্ত্রশস্ত্র আবিষ্কার হতে থাকে যা সেনাবাহিনীর আধুনিকায়নে সাহায্য করে।

⇒ ৩য় শিল্প বিপ্লব:
- দ্বিতীয় শিল্পবিপ্লবের ঠিক ১০০ বছরের মাথায় ১৯৬৯ সালে আবিষ্কৃত হয় ইন্টারনেট।
- শুরু হয় ইন্টারনেটভিত্তিক তৃতীয় শিল্পবিপ্লব।
- তৃতীয় শিল্পবিপ্লবের সময় তথ্যপ্রযুক্তির সহজ ও দ্রুত বিনিময় শুরু হলে সারা বিশ্বের গতি কয়েকগুণ বেড়ে যায়।
- ম্যানুয়াল জগৎ ছেড়ে যাত্রা শুরু হয় ভার্চুয়াল জগতের।

⇒ ৪র্থ শিল্প বিপ্লব:
- প্রযুক্তিনির্ভর ডিজিটাল বিপ্লবকেই বলা হচ্ছে চতুর্থ শিল্পবিপ্লব।
- যেখানে মানুষের আয়ত্তে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইন্টারনেট অব থিংস বা যন্ত্রের ইন্টারনেট, যা সম্পূর্ণ রূপেই মানবসম্পদের বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে।

উৎস: Britannica.
১৩,৭৪১.
প্রথম চাকার ব্যবহার শুরু করে কারা?
  1. ক) ব্যবিলনীয়রা
  2. খ) সুমেরীয়রা
  3. গ) এ্যাসিরীয়রা
  4. ঘ) ক্যালডীয়রা
সঠিক উত্তর:
খ) সুমেরীয়রা
উত্তর
সঠিক উত্তর:
খ) সুমেরীয়রা
ব্যাখ্যা
‘চাকা’ আবিষ্কার – সুমেরীয়রা প্রথম চাকার ব্যবহার শুরু করে।
• সুমেরীয় সভ্যতা ( Sumerian Civilization):

- মেসোপটেমীয়া অঞ্চলে সবচেয়ে প্রাচীন যে সভ্যতাটি গড়ে উঠেছিল, তার নাম সুমেরীয় সভ্যতা।
- বর্তমানে ইরাকের টাইগ্রীস ও ইউফ্রেটিস (তৎকালীন দজলা ও ফোরাত) নদীর মধ্যবর্তী উর্বর স্থানে সুমেরীয় সভ্যতার গোড়াপত্তন ঘটে।
- তাদের কৃষকরা প্রথম দুই চাকা বিশিষ্ট 'রথ' (Chariot) ব্যবহার শুরু করেছিল।
- উন্নত সেচ ব্যবস্থা – টাইগ্রিস ও ইউফ্রিটিস নদীর পানি ব্যবহার করে কৃষির উন্নতির জন্য তারা উন্নত সেচ ব্যবস্থার উদ্ভাবন করেছিলো ।
- লিখন-পদ্ধতির আবিষ্কার - সুমেরীয়দের আবিষ্কৃত লিখন পদ্ধতির নাম “কিউনিফর্ম” (Cuneiform)।
- কিউনিফর্ম লিপি বাম থেকে ডানদিকে লেখাঁ হত এবং এর বর্ণের সংখ্যা ছিলো ৩২টি।
- তারা বিশ্বের প্রথম মহাকাব্য হিসাবে বিবেচিত “গিলগামেশের মহাকাব্য” (Epic of Gilgamesh) রচনা করেছিলেন।
- জলঘড়ি ও চন্দ্রপঞ্জিকা আবিষ্কারেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন সুমেরীয়রা।
- সুমেরীয়রা বহু ঈশ্বরবাদে বিশ্বাসী ছিল। তাদের অনেক দেবতা ছিল। প্রধান দবতা ‘নাগাল’।
- ২২৩৪ খ্রিস্টপূর্বাব্দে লুগালজাগেসি (King Lugalzagesi) আক্কাডীয়ান রাজা ‘সারগন’ এর নিকট পরাজিত হলে সুমেরীয় সাম্রাজ্যের অবসান হয়। 

তথ্যসূত্র: Britannica & History.com
১৩,৭৪২.
সবুজ বিপ্লবের সূচনা হয় -
  1. ক) বাংলাদেশে
  2. খ) ভারতে
  3. গ) মেক্সিকোতে
  4. ঘ) নরওয়েতে
সঠিক উত্তর:
গ) মেক্সিকোতে
উত্তর
সঠিক উত্তর:
গ) মেক্সিকোতে
ব্যাখ্যা
সবুজ বিপ্লব
- বিংশ শতাব্দীর শেষার্ধে উচ্চ ফলনশীল বীজ, সার এবং সেচের পানি ব্যবহারের মাধ্যমে গম, ধান, ভুট্টা প্রভৃতির উৎপাদনে পৃথিবীর বিভিন্ন দেশে অতি দ্রুত যে বিরাট সাফল্য অর্জিত হয়েছে তাকে ‘সবুজ বিপ্লব’ হিসেবে আখ্যায়িত করা হয়।
- নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে শস্য উৎপাদনের যে দ্রুত পরিবর্তন হয়েছে তাকে সর্বদাই যৌবনদীপ্ত রাখার জন্য ১৯৬৮ সালের ৮ই মার্চ ইউসএইড (USAID)- এর পরিচালক উইলয়াম. এস. গাউড একটি আন্তর্জাতিক উন্নয়ন সমিতির সম্মেলনে ভাষণ দেয়ার সময় দ্রুত ফসল উৎপাদন বৃদ্ধির কৌশলকে ‘সবুজ বিপ্ল­ব’ হিসেবে আখ্যায়িত করেন।
- সবুজ বিপ্ল­বের সূচনা হয় ১৯৪৪ সালে, মেক্সিকোতে।
- মূলত উচ্চ ফলনশীল গম জাত উদ্ভাবনের মাধ্যমে এ বিপ্ল­বের যাত্রা শুরু। 
- এর নেতৃত্ব দেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী কৃষি বিজ্ঞানী ড. নরমোন ই বোরলগ।
- সবুজ বিপ্ল­বের ফলে ভারত ও পাকিস্তান ষাট- এর দশকের শেষভাগে ব্যাপক ক্ষুধা ও দূর্ভিক্ষের হাত থেকে রক্ষা পায়।
- সবুজ বিপ্ল­বের সাফল্যের পেছনে দুটো আন্তর্জাতিক কৃষি গবেষণা প্রতিষ্ঠানের অবদান সবেচেয়ে বেশি।
- একটি মেক্সিকোয় প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ভুট্টা ও গম গবেষণা কেন্দ্র (CIMMYT) এবং অপরটি ফিলিপাইনে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (IRRI)।

উল্লেখ্য,
- বাংলাদেশে সবুজ বিপ্ল­বের সূচনা হয়েছে ষাট- এর দশকে।

উৎস: বাংলাপিডিয়া।
১৩,৭৪৩.
ইরানের মুদ্রার নাম কী?
  1. লিরা
  2. দিরহাম
  3. দিনার
  4. রিয়াল
সঠিক উত্তর:
রিয়াল
উত্তর
সঠিক উত্তর:
রিয়াল
ব্যাখ্যা

রিয়াল যেসব দেশের মুদ্রা:
- সৌদি আরব,
- ওমান,
- ইয়েমেন,
- কাতার,
- ইরান।

দিনার যেসব দেশের মুদ্রা:
- ইরাক,
- কুয়েত,
- জর্ডান,
- বাহরাইন,
- আলজেরিয়া,
- তিউনেশিয়া।

দিরহাম যেসব দেশের মুদ্রা:
- সংযুক্ত আরব আমিরাত,
- মরক্কো।

পাউন্ড যেসব দেশের মুদ্রা:
- মিশর,
- সিরিয়া,
- লেবানন।

তথ্যসূত্র - Britannica.com

১৩,৭৪৪.
'প্রথম জাতি রাষ্ট্র' আত্মপ্রকাশের সাথে কোনটি সম্পর্কিত?
  1. ম্যাগনাকার্টা
  2. পিটিশন অব রাইট
  3. ইংলিশ কমনওয়েলথ
  4. ফার্স্ট এমেন্ডমেন্ট
সঠিক উত্তর:
ইংলিশ কমনওয়েলথ
উত্তর
সঠিক উত্তর:
ইংলিশ কমনওয়েলথ
ব্যাখ্যা
- জাতি রাষ্ট্র হলো একক জাতিগত পরিচয় বা জাতীয় আদর্শের ভিত্তিতে গঠিত রাষ্ট্র। জাতি রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হলো জাতীয়তাবাদী চেতনা। জাতীয়তাবাদী আন্দোলনের ফলেই জাতি রাষ্ট্রের উদ্ভব ঘটেছে।
- ১৬৪৯ সালে ব্রিটেনে ‘ইংলিশ কমনওয়েলথ’ প্রতিষ্ঠাকে বিশ্বের প্রথম জাতি রাষ্ট্র হিসেবে অভিহিত করা হয়।
- তবে অনেক ঐতিহাসিক ফরাসি বিপ্লবের পর ফ্রান্সে প্রতিষ্ঠিত রাষ্ট্রকে বিশ্বের প্রথম জাতি রাষ্ট্র হিসেবে গণ্য করেন।
- আঠারো শতকের শেষ দিক থেকে জাতি রাষ্ট্রের ধারণা প্রভাবশালী হয়ে উঠতে শুরু করে।
- জাতি রাষ্ট্রের উদ্ভবের ফলে রাজতন্ত্র, ধর্মতন্ত্র, উপনিবেশিক প্রভৃতি রাষ্ট্রের পতন তরান্বিত হয়।

(তথ্যসূত্র: ব্রিটানিকা এবং রাষ্ট্রবিজ্ঞান : স্নাতক শ্রেণী)
১৩,৭৪৫.
‘I am the Revolution’ – এই বিখ্যাত উক্তিটি কার? 
  1. ফিদেল কাস্ত্রো
  2. মার্টিন লুথার কিং 
  3. নেপোলিয়ন বোনাপার্ট 
  4. ভ্লাদিমির লেনিন
সঠিক উত্তর:
নেপোলিয়ন বোনাপার্ট 
উত্তর
সঠিক উত্তর:
নেপোলিয়ন বোনাপার্ট 
ব্যাখ্যা

• নেপোলিয়ন বোনাপার্ট :
- 'I am the Revoluation' উক্তিটি নেপোলিয়নের।
- নেপোলিয়ন বোনাপার্ট একজন ফরাসি সামরিক জেনারেল এবং রাষ্ট্রনায়ক ছিলেন।
- নেপোলিয়ন বোনাপার্ট ১৭৬৯ সালের ১৫ আগস্ট জন্মগ্রহন করেন।
- তিনি ফরাসি বিপ্লবে (১৭৮৯ থেকে ১৭৯৯) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
- তিনি ফ্রান্সের প্রথম কনসাল (১৭৯৯ থেকে ১৮০৪) হিসাবে কাজ করেছিলেন এবং ফ্রান্সের প্রথম সম্রাট ছিলেন। 
- নেপোলিয়নকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সামরিক জেনারেল হিসেবে বিবেচনা করা হয়।
- ১৮১৫ সালের ১৮ জুন বেলজিয়ামের ওয়াটারলু নামক স্থানে ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে সংঘটিত ঐতিহাসিক ওয়াটারলু যুদ্ধে ব্রিটিশ সেনাপতি আর্থার ওয়েলেসলির (প্রথম ডিউক অব ওয়েলিংটন) নিকট পরাজিত হলে নেপোলিয়নকে আটলান্টিক মহাসাগরে অবস্থিত সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়।
- এর আগে রাশিয়া আক্রমণ করে পরাজিত হলে তাকে ভূমধ্যসাগরের সেন্ট এলবা দ্বীপে নির্বাসন দেওয়া হয়।
- নেপোলিয়ন বোনাপার্ট ১৮২১ সালের ৫ মে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস। 

১৩,৭৪৬.
এসডিজি'র কত নং অভীষ্ট 'জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় জরুরি কার্যক্রম গ্রহণ'?
  1. ১৩ নং
  2. ১৪ নং
  3. ১৫ নং
  4. ১৬ নং
সঠিক উত্তর:
১৩ নং
উত্তর
সঠিক উত্তর:
১৩ নং
ব্যাখ্যা

- জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট (২০১৬-২০৩০) এর অন্যান্য অভীষ্টের ন্যায় পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত অভীষ্টগুলো বাস্তবায়নে সরকার কাজ করছে।
- এসডিজি'র ১৭ টি অভীষ্টের মধ্যে ৩ টি অভীষ্ট সরাসরি পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত।
- এসডিজি'র ১৩ অভীষ্টে 'জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় জরুরি কার্যক্রম গ্রহণ।'
- ১৪ অভীষ্টে 'টেকসই উন্নয়নের জন্য সাগর, মহাসাগর ও সামুদ্রিক সম্পদের সংরক্ষণ ও টেকসই ব্যবহার।
- এসডিজি'র ১৫ অভীষ্ট হচ্ছে 'স্থলজ বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও সুরক্ষা প্রদান এবং টেকসই ব্যবহারের পৃষ্ঠপোষণ, মরুকরণ প্রক্রিয়া মোকাবেলা, ভূমির অবক্ষয় রোধ ও ভূমি সৃষ্টি প্রক্রিয়ার পুনরুজ্জীবন এবং জীববৈচিত্র্য হ্রাস প্রতিরোধ।

উৎস: UN ওয়েবসাইট।

১৩,৭৪৭.
লিপজিগের যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়ানকে কোন দ্বীপে নির্বাসনে পাঠানো হয়?
  1. ক) সেন্ট হেলেনা
  2. খ) এলবা
  3. গ) রোবেন
  4. ঘ) পেরিজিল
সঠিক উত্তর:
খ) এলবা
উত্তর
সঠিক উত্তর:
খ) এলবা
ব্যাখ্যা
১৮১৩ সালে লিপজিগের যুদ্ধে ইউরোপের ষষ্ঠ কোয়ালিশিনের কাছে পরাজিত হন নেপোলিয়ান। একই বছর তাকে ক্ষমতাচ্যুত করে ফ্রান্স দখল করে নেয় কোয়ালিশন। পরবর্তীতে ১৮১৪ সালে নেপোলিয়ানকে এলবা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়।
১৮১৫ সালের ওয়াটার লু যুদ্ধে নেপোলিয়নের পরাজয় হয় ও তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়।
উৎসঃ worldatlas.com
১৩,৭৪৮.
আলবেনিয়ার মুদ্রার নাম কী?
  1. লিরা
  2. লেক
  3. পেসো
  4. ডলার
সঠিক উত্তর:
লেক
উত্তর
সঠিক উত্তর:
লেক
ব্যাখ্যা
আলবেনিয়া:
- আলবেনিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপে অবস্থিত একটি রাষ্ট্র।
- আলেবেনীয় ভাষার দেশটির নাম 'ঈগলদের দেশ'।
- দেশটির রাজধানী ও বৃহত্তম নগরী: তিরানা।
- মুদ্রা: লেক।

অন্যদিকে,
- তুরস্কের মুদ্রার নাম লিরা।
- ফিলিপাইন, আর্জেন্টিনা, কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, চিলি, কলম্বিয়া, উরুগুয়ের মুদ্রার নাম পেসো। 

উৎস: Britannica.
১৩,৭৪৯.
ট্রান্সডনিস্ট্রিয়া (Transdniestria) অঞ্চলটি কোন রাষ্ট্রের ভূখণ্ড হিসেবে বিবেচিত হয়?
  1. আর্মেনিয়া
  2. মলদোভা
  3. বেলারুশ
  4. আজারবাইজান
সঠিক উত্তর:
মলদোভা
উত্তর
সঠিক উত্তর:
মলদোভা
ব্যাখ্যা

- ট্রান্সডনিস্ট্রিয়া (Transdniestria) একটি বিচ্ছিন্ন অঞ্চল এটি আন্তর্জাতিকভাবে মলদোভার (Moldova) অংশ হিসেবে স্বীকৃত।

ট্রান্সডনিস্ট্রিয়া:
- ট্রান্সডনিস্ট্রিয়া অঞ্চলটি মলদোভা-ইউক্রেন সীমান্তে নিস্টার নদীর পূর্বতীরে অবস্থিত।
- এটি মলদোভার একটি বিচ্ছিন্নতাবাদী ছিটমহল।
- ট্রান্সডনিস্ট্রিয়া বিভিন্ন সময়ে অটোমান সাম্রাজ্য, রাশিয়া, ইউক্রেন এবং সোভিয়েত ইউনিয়ন দ্বারা শাসিত হয়েছিল।
- এটির প্রধান শহর তিরাসপোল।
- অঞ্চলটির মোট আয়তন প্রায় সাড়ে তিন হাজার বর্গকিলোমিটার।
- মলদোভা সরকারের সাথে বিরোধের প্রেক্ষিতে ১৯৯৫ সালে অঞ্চলটিতে ১,৫০০ রুশ শান্তিরক্ষী মোতায়েন করা হয় যা এখনো সক্রিয় রয়েছে।

সূত্র: ব্রিটানিকা এবং হিস্টোরি ওয়েবসাইট।

১৩,৭৫০.
উগান্ডার রাজধানীর নাম কী?
  1. সারায়েভো
  2. কাম্পালা
  3. বুখারেস্ট
  4. উলানবাটোর
সঠিক উত্তর:
কাম্পালা
উত্তর
সঠিক উত্তর:
কাম্পালা
ব্যাখ্যা
উগান্ডা:
- উগান্ডা পূর্ব আফ্রিকার একটি দেশ।
- আয়তন: ৯৩,২৬৫ বর্গ মাইল (২৪১,৫৫৫ বর্গ কিমি)।
- রাজধানী: কাম্পালা।
- ভাষা: ইংরেজি (অফিসিয়াল), সোয়াহিলি।
- ধর্ম: খ্রিস্টধর্ম (বেশিরভাগই রোমান ক্যাথলিক; এছাড়াও প্রোটেস্ট্যান্ট) ও এছাড়াও ইসলাম।
- মুদ্রা: উগান্ডা শিলিং।
- দেশটি ১৯৬২ সালে স্বাধীনতা লাভ করে।

তথ্যসূত্র - Britannica.com
১৩,৭৫১.
নিচের কোন সংস্থাটি ২০২০ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেছে?
  1. বিশ্ব অর্থনৈতিক ফোরাম
  2. খাদ্য ও কৃষি সংস্থা
  3. বিশ্ব খাদ্য কর্মসূচি
  4. আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল
সঠিক উত্তর:
বিশ্ব খাদ্য কর্মসূচি
উত্তর
সঠিক উত্তর:
বিশ্ব খাদ্য কর্মসূচি
ব্যাখ্যা
- ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP-World Food Programme)।
- বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে অবদানের জন্যে WFP কে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।
- গত বছর সংস্থাটি বিশ্বের ৮৮টি দেশে প্রায় ১০ কোটি মানুষকে খাদ্য সহায়তা প্রদান করেছে।
- WFP ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির সদরদপ্তর ইতালির রোম শহরে অবস্থিত।
(সূত্রঃ WFP ওয়েবসাইট)
১৩,৭৫২.
'স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব' স্লোগানটির সাথে জড়িয়ে আছে -
  1. অক্টোবর বিপ্লব
  2. ফরাসি বিপ্লব
  3. ফেব্রুয়ারি বিপ্লব
  4. শিল্প বিপ্লব
সঠিক উত্তর:
ফরাসি বিপ্লব
উত্তর
সঠিক উত্তর:
ফরাসি বিপ্লব
ব্যাখ্যা
ফরাসি বিপ্লব:
- ফরাসি বিপ্লবের স্লোগান: স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।
- বিপ্লব সংঘটিত হয়: ১৪ জুলাই, ১৭৮৯ সাল।
- বাস্তিল দুর্গের পতন ঘটে এই বিপ্লবের মাধ্যমে।
- ফরাসি বিপ্লবের অগ্রনায়ক: নেপোলিয়ন বোনাপার্ট।
- ভলতেয়ার চেয়েছিলেন এমন একটি সমাজব্যবস্থা যেখানে প্রত্যেক মানুষ তার সাধ্যমতো ভালো কাজ করবে।
- পূর্বতন সমাজে তিনটি গোষ্ঠী ছিল। এগুলো হলো যাজক শ্রেণি, অভিজাত শ্রেণি এবং জনসাধারণ। অভিজাত প্রভাবিত পূর্বতন সমাজের প্রতি শহরের জনতা ও বিপ্লবী বুর্জোয়া শ্রেণি অসন্তুষ্ট ছিল।

তথ্যসূত্র - Britannica.com
১৩,৭৫৩.
’গ্রিনপিস’ কোন দেশের পরিবেশবাদী সংস্থা?
  1. অস্ট্রেলিয়া
  2. কানাডা 
  3. যুক্তরাজ্য
  4. নেদারল্যান্ডস
সঠিক উত্তর:
নেদারল্যান্ডস
উত্তর
সঠিক উত্তর:
নেদারল্যান্ডস
ব্যাখ্যা

গ্রিনপিস:
- গ্রিনপিস নেদারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়:  ১৯৭১ সালে, কানাডায়।
- সদরদপ্তর: নেদারল্যান্ডের আমস্টারডাম।
- পারমাণবিক শক্তির ব্যবহার ও পারমাণবিক বোমার পরীক্ষা বন্ধে ১৯৬৯ সালে Don't make a wave Committee গঠিত হয়।
- সংস্থাটির উদ্দেশ্য সারা বিশ্বে বন্য পরিবেশ ধ্বংস, গ্লোবাল ওয়ার্মিং, অধিক হারে মৎস্য শিকার, বানিজ্যিক ভাবে তিমি শিকার এবং  পারমানবিক শক্তির বিরুদ্ধে প্রচারনা চালানো।

উৎস: Greenpeace এর ওয়েবসাইট।

১৩,৭৫৪.
The administrative capital of South Africa is -
  1. Cape Town
  2. Bloemfontein
  3. Pretoria
  4. Johannesburg
  5. None of these
সঠিক উত্তর:
Pretoria
উত্তর
সঠিক উত্তর:
Pretoria
ব্যাখ্যা
দক্ষিন আফ্রিকার প্রশাসনিক রাজধানীর নাম প্রিটোরিয়া।

দক্ষিণ আফ্রিকা:
- দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত রাষ্ট্র।
- দেশটির পূর্ণ সরকারি নাম দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র।
- আইনসভার নাম পার্লামেন্ট।
- দেশটির আইনসভা ২ কক্ষ বিশিষ্ট।
- যথা: উচ্চকক্ষ National Council, নিম্নকক্ষ National Assembly.

⇒ দক্ষিন আফ্রিকার রাজধানী ৩টি। যথা:
• নির্বাহী বা প্রশাসনিক রাজধানী: প্রিটোরিয়া।
• সংসদীয় রাজধানী: কেপ টাউন।
• বিচার বিভাগীয় রাজধানী: ব্লোয়েমফন্টেইন।
- দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম Republic of South Africa.
- মুদ্রা: র‍্যান্ড।

অন্যদিকে -
- বৃহত্তম নগরী: জোহানেসবার্গ।

উৎস: Britannica.
১৩,৭৫৫.
UNESCO এর বর্তমান মহাপরিচালক কে? [মার্চ, ২০২৫]
  1. আসিম স্টেইনার
  2. অড্রে আজোলে
  3. আন্তোনিও গুতেরেস
  4. ক্রিস্তালিনা জর্জিয়েভা
সঠিক উত্তর:
অড্রে আজোলে
উত্তর
সঠিক উত্তর:
অড্রে আজোলে
ব্যাখ্যা
UNESCO (জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা):  
- UNESCO (United Nations Educational, Scientific and Cultural Organization) হলো জাতিসংঘের একটি বিশেষ সংস্থা, যা আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে।
- প্রতিষ্ঠা: ১৬ নভেম্বর, ১৯৪৫ সাল। 
- স্থান: লন্ডন, যুক্তরাষ্ট্র। 
- সদর দফতর: ৭ প্লেস দে ফন্তেনোয়া, প্যারিস, ফ্রান্স। 
- সদস্য: ১৯৪টি।
- বর্তমান মহাপরিচালক: অড্রে আজোলে। 

উৎস: UNESCO ওয়েবসাইট।
১৩,৭৫৬.
উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল-
  1. ৪ এপ্রিল, ১৯৪৯
  2. ৩ জানুয়ারি, ১৯৫৪
  3. ২৬ মে ১৯৫৫
  4. ১ ফেব্রুয়ারি, ১৯৫৬
সঠিক উত্তর:
৪ এপ্রিল, ১৯৪৯
উত্তর
সঠিক উত্তর:
৪ এপ্রিল, ১৯৪৯
ব্যাখ্যা
NATO:
- NATO-এর পূর্ণরূপ:North Atlantic Treaty Organisation.
- এটি একটি সামরিক সহযোগিতার জোট।
- প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট।
- মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।

⇒ উত্তর আটলান্টিক চুক্তির উপর ভিত্তি করে স্বাক্ষরিত একটি আন্তঃসরকারি সামরিক জোট।
- পশ্চিম ইউরোপে সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করার একটি উপায় হিসেবে সংগঠনটি গঠিত হয়েছিল।
- এই সংগঠনের মূলমন্ত্র হল "A mind unfettered in deliberation".

⇒ ইউরোপের বাইরে প্রথম মিশন: আফগানিস্তান, ২০০৩।

উৎস: NATO ওয়েবসাইট।
১৩,৭৫৭.
প্যাটাগোনিয়ান মরুভূমি কোথায় অবস্থিত?
  1. যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে
  2. আর্জেন্টিনা ও চিলিতে
  3. দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়া
  4. আর্জেন্টিনা ও নামিবিয়া
সঠিক উত্তর:
আর্জেন্টিনা ও চিলিতে
উত্তর
সঠিক উত্তর:
আর্জেন্টিনা ও চিলিতে
ব্যাখ্যা
• প্যাটাগোনিয়ান মরুভূমি:
- প্যাটাগোনিয়ান মরুভূমি অবস্থিত আর্জেন্টিনা ও চিলিতে।
- এটি আর্জেন্টিনার বৃহত্তম এবং বিশ্বের অষ্টম বৃহত্তম মরুভূমি।

অন্যদিকে,
- কালাহারি মরুভূমির অবস্থান আফ্রিকা মহাদেশের অন্তর্গত দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা এবং নামিবিয়া জুড়ে।
- পৃথিবীর সর্ববৃহৎ উষ্ণ মরুভূমি সাহারা মরুভূমি। সাহারা মরুভূমিকে আফ্রিকার দুঃখ বলা হয়।
- সোনোরান মরুভূমি যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে অবস্থিত।

উৎস: ওয়ার্ল্ড এটলাস এবং সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
১৩,৭৫৮.
ইসরায়েলের প্রধান গভীর সমুদ্রবন্দর কোনটি?
  1. আকাবা
  2. হাইফা
  3. বসরা
  4. আকিয়াব
সঠিক উত্তর:
হাইফা
উত্তর
সঠিক উত্তর:
হাইফা
ব্যাখ্যা

হাইফা:
- হাইফা ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর ও প্রধান গভীর সমুদ্রবন্দর।
- ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফা।
- ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার হাইফা এলাকায় অবস্থিত।
- ইসরায়েলের সামুদ্রিক বাণিজ্যের একটি বড় অংশ এখান থেকে পরিচালিত হয়।
- ইসরায়েলের মোট পণ্য পরিবহনের প্রায় অর্ধেকই এই বন্দর দিয়ে পরিবাহিত হয়।

⇒ বিশ্বের কিছু গুরত্বপূর্ণ সমুদ্রবন্দর:
- আকাবা: জর্ডানের সমুদ্র বন্দর।
- লাতাকিয়া: সিরিয়ার সমুদ্রবন্দর।
- আকিয়াব: মিয়ানমারের সমুদ্রবন্দর।
- আন্টওয়ার্প: বেলজিয়ামের সমুদ্রবন্দর।
- লা গুয়েরা: ভেনেজুয়েলার সমুদ্রবন্দর।
- ইরাকের সমুদ্র বন্দর: বসরা।

উৎস: Britannica.

১৩,৭৫৯.
According to the World Energy Transition Index- 2025, what is the position of Bangladesh?
  1. 56th
  2. 64th
  3. 77th
  4. 86th
  5. 93rd
সঠিক উত্তর:
86th
উত্তর
সঠিক উত্তর:
86th
ব্যাখ্যা
World Energy Transition Index- 2025:
- প্রকাশক: World Economic Forum.
- প্রকাশের সময়কাল: জুন, ২০২৫।
- ইনডেক্স অনুযায়ী, শীর্ষ অবস্থানে আছে সুইডেন (স্কোর: ৭৭.৫)।
- প্রতিবেদন অনুসারে, বিশ্বে বাংলাদেশের অবস্থান ৮৬তম (স্কোর: ৫১.৮)।

⇒ World Energy Transition Index- 2025 অনুযায়ী শীর্ষ দেশ: 
১. সুইডেন,
২. ফিনল্যান্ড,
৩. ডেনমার্ক,
৪. নরওয়ে,
৫. সুইজারল্যান্ড।

অন্যদিকে,
- সর্বনিম্ন অবস্থানে আছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (স্কোর: ৪২.৪)।

উৎস: World Energy Transition Index- 2025.
১৩,৭৬০.
মোট জাতীয় আয়ে (GNI) শীর্ষ দেশ -
  1. ক) চীন
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) জাপান
  4. ঘ) জার্মানি
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
১৩,৭৬১.
বিশ্বব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান কয়টি?
  1. ২ টি
  2. ৩টি
  3. ৫টি
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫টি
ব্যাখ্যা
• বিশ্বব্যাংক গ্রুপ:
- IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে IBRD এর আত্মপ্রকাশ ঘটে।
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
- প্রতিষ্ঠানগুলো হলো:
1. International Bank for Reconstruction and Development (IBRD):
কাজ: মধ্যম আয়ের দেশগুলোকে ঋণ প্রদান।

2. International Development Association (IDA).
কাজ: যে সব দেশ IBRD থেকে ঋণ পায়না তাদের স্বল্প সুদে ও দীর্ঘমেয়াদে ঋণ প্রদান অন্য নাম: Soft-loan Window।

3. International Finance Corporation (IFC).
কাজ: উন্নয়নশীল দেশের বেসরকারি খাতকে শক্তিশালী করা।

4. Multilateral Investment Guarantee Agency (MIGA).
কাজ: উন্নয়নশীল দেশগুলোতে সরাসরি বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে গ্যারান্টি প্রদান করা।

5. International Center for Settlement of Investment Disputes (ICSID).
কাজ: সদস্য রাষ্ট্রের উদ্যোক্তাদের মধ্যে বিরোধ নিষ্পত্তি করা।

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
১৩,৭৬২.
পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী কে? [জুলাই, ২০২৪]
  1. বিলাওয়াল ভুট্টো
  2. নওয়াজ শরিফ
  3. ওমর আইয়ুব
  4. শাহবাজ শরিফ
সঠিক উত্তর:
শাহবাজ শরিফ
উত্তর
সঠিক উত্তর:
শাহবাজ শরিফ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী:

- পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
- তিনি পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী।
- তার দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)।
- ২০২৪ সালের ফেব্রুয়ারির নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ওমর আইয়ুব।

উল্লেখ্য,
- পাকিস্তানের সংবিধানে বলা আছে, প্রধানমন্ত্রী হতে হলে কোনো প্রার্থীকে পার্লামেন্টের ৩৩৬ সদস্যের মধ্যে ১৬৯ জনের ভোট পেতে হবে।
- জাতীয় পরিষদের ভোটাভুটিতে শাহবাজ ২০১ ভোট পেয়েছেন। 

এছাড়াও,
- ২০২২ সালে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন।
- তখন তার প্রধানমন্ত্রিত্বের মেয়াদ ছিল মাত্র ১৬ মাসের মতো।
- তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এনের নেতা নওয়াজ শরিফের ভাই এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের চাচা।

উৎস: i) Britannica.
         ii) ৩ মার্চ ২০২৪, প্রথম আলো।
১৩,৭৬৩.
কোন দেশের সিভিল সার্ভিসের চাকরিকে ‘Iron Rice Bowl’ বলা হয়?
  1. গ্রীস
  2. ইতালি
  3. চীন
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
চীনের সিভিল সার্ভিস:
- চীনের সিভিল সার্ভিস একটি প্রশাসনিক ব্যবস্থা যা ঐতিহ্যগতভাবে চীনের সরকারের বেসামরিক কাজ সম্পাদনার জন্য মেধাভিত্তিক প্রতিযোগীতার মাধ্যমে বিয়োগপ্রাপ্ত হন।
- যোগ্যতার ভিত্তিতে সিভিল সার্ভিসের প্রাচীনতম উদাহরণগুলির মধ্যে একটি হলো চীনের ইম্পেরিয়াল আমলাতন্ত্র।
- চীনে সিভিল সার্ভিসের চাকরিকে ‘Iron Rice Bowl’ বলা হয়।
- চাকরির নিরাপত্তা ও উচ্চ বেতনের জন্য এই নামকরণ করা হয়েছে।
- চীনের সিভিল সার্ভিস পরীক্ষা মান্দারিন ভাষায় হয় ‘Guako’। 

উল্লেখ্য,
- খ্রিষ্টপূর্ব ২০৬ অব্দে চীনের হান রাজবংশের রাজা গাওজু (Gaozu) এর শাসনামলে মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটে। তিনি প্রথম পরীক্ষার মাধ্যমে রাজকর্মচারী নিয়োগের ব্যবস্থা চালু করেন। এই সময়ে ইম্পেরিয়াল পরীক্ষা ব্যবস্থা (Keju বা Civil Service Examination) চালু হয়, যা মেধা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি কর্মকর্তা নিয়োগের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার উপর নির্ভরশীল ছিল। এই ব্যবস্থা পরবর্তীতে সুই (৫৮১-৬১৮) এবং তাং রাজবংশের (৬১৮-৯০৭) সময়ে আরও উন্নত হয়।
- পরবর্তীতে অন্যান্য রাজবংশের শাসনের সময় তা বিভিন্ন সংশোধন ও পরিমার্জনের মাধ্যমে পরিবর্তিত হতে থাকে ও অধিক সুসংগঠিত হয়।
- সং সাম্রাজ্য (Song Dynasty – 960–1279) প্রথম যোগ্যতা (jinshi degree) ও পরীক্ষা পদ্ধতির প্রচলন ঘটায়।
- মিং সাম্রাজ্যের (Ming dynasty – 1368–1644) সময় সিভিল সার্ভিস সিস্টেম চূড়ান্ত রূপে পৌঁছায় এবং পরবর্তীতে কিং সাম্রাজ্যও এই পদ্ধতিই অনুসরণ করে। এই সময় সিভিল সার্ভিসের কর্মকর্তাগণ নিজের এলাকায় নিয়োগ না পাওয়া, এক স্থানে তিনবছরের বেশি দায়িত্ব পালন না করা ইত্যাদি নিয়ম অন্তর্ভূক্ত হয়। তাছাড়া, উচ্চপদের জন্য যোগ্যতার ক্ষেত্রে বেশ কিছু জিনিস অন্তর্ভূক্ত এবং শৃঙ্খলাভঙ্গের জন্য শাস্তির বিধান করা হয়।
- আধুনিকীকরণের প্রচেষ্টার মাঝে ১৯০৫ সালে কিং রাজবংশ কর্তৃক শেষ পর্যন্ত পরীক্ষা ব্যবস্থা বাতিল করে দেওয়া হয় এবং পূর্বে বিদ্যমান সিভিল সার্ভিস সিস্টেমটি 1911/12 সালে রাজবংশের সাথে উৎখাত করে দেওয়া হয়েছিল।
- চীনে ১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর মূলত বর্তমান রাষ্ট্রীয় সিভিল সার্ভিসের প্রচলন ঘটে। সাধারণত কমিউনিস্ট পার্টির সাথে সংশ্লিষ্টরাই এই সার্ভিসে যোগদান করে।

উৎস: i) Britannica.
ii) BBC.
১৩,৭৬৪.
Economic recovery is hindered by
  1. Weak governance, inflation and global shocks
  2. High urbanization
  3. Surplus foreign exchange reserves
  4. Excessive industrialization
সঠিক উত্তর:
Weak governance, inflation and global shocks
উত্তর
সঠিক উত্তর:
Weak governance, inflation and global shocks
ব্যাখ্যা

⇒ অর্থনৈতিক পুনরুদ্ধার বাধাগ্রস্ত হওয়ার কারণ হচ্ছে দুর্বল শাসনব্যবস্থা, মুদ্রাস্ফীতি এবং বৈশ্বিক ধাক্কা।

অর্থনৈতিক পুনরুদ্ধার:

- অর্থনৈতিক পুনরুদ্ধার বর্তমানে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি।
- এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) মতে, দুর্বল শাসনব্যবস্থা, মুদ্রাস্ফীতি এবং বৈশ্বিক বাণিজ্যিক আঘাত বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রধান প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
- বিশ্বব্যাংকও জানিয়েছে যে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং দুর্বল শাসনব্যবস্থা মুদ্রাস্ফীতি বাড়াচ্ছে এবং বিনিয়োগকারীদের আস্থা কমাচ্ছে, যা অর্থনৈতিক পুনরুদ্ধারকে বাধাগ্রস্ত করছে।
- এছাড়া, দুর্বল ব্যাংকিং খাত এবং রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত হয়েছে।
- এস অ্যান্ড পি গ্লোবাল রেটিংস জানিয়েছে যে রাজনৈতিক অস্থিরতা ব্যাংকিং খাতের দুর্বলতা এবং আর্থিক সংস্কারের ধীরগতির ঝুঁকি সৃষ্টি করছে।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।

১৩,৭৬৫.
সম্প্রতি ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ পাওয়া এডওয়ার্ড এম কেনেডি সিনিয়র কোন দেশের নাগরিক?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) ফ্রান্স
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) জাপান
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
• বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য প্রয়াত মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডি সিনিয়রকে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
• এডওয়ার্ড এম কেনেডি সিনিয়রকে (মরনোত্তর) তার যোগ্য পুত্র এডওয়ার্ড এম টেড কেনেডি জুনিয়রের হাতে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ তুলে দেন।

তথ্যসূত্র: লাইভ এম সি কিউ সাম্প্রতিক সমাচার নভেম্বর, ২০২২
১৩,৭৬৬.
বর্তমানে শেনজেনভুক্ত দেশ কয়টি? [ডিসেম্বর, ২০২৪]
  1. ১৯টি
  2. ২০টি
  3. ২৭টি
  4. ২৯টি
সঠিক উত্তর:
২৯টি
উত্তর
সঠিক উত্তর:
২৯টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

শেনজেন চুক্তি (Schengen):

- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেনভুক্ত দেশ: ২৯টি।
- ইউরোপীয় ইউনিয়নের বাকি ২৫টি দেশ এবং ইইউর বাইরের চার দেশ সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত।

উল্লেখ্য,
- সর্বশেষ শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া।
- ২০২৪ সালের মার্চে ইউরোপে অবাধ চলাচলের শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া।

উৎস: European Union ওয়েবসাইট।
১৩,৭৬৭.
কোন জাতি বৃত্তকে প্রথম ৩৬০ ডিগ্রিতে ভাগ করেন?
  1. মিশরীয়রা
  2. হিব্রুরা
  3. এজিয়ানরা
  4. অ্যাসেরীয়রা
সঠিক উত্তর:
অ্যাসেরীয়রা
উত্তর
সঠিক উত্তর:
অ্যাসেরীয়রা
ব্যাখ্যা
অ্যাসিরীয় সভ্যতা:
- আনুমানিক খ্রিস্টপূর্ব ১০০০-৯০০ অব্দের মধ্যে অ্যাসিরীয় সভ্যতার পত্তন ঘটে।
- ব্যাবিলন থেকে প্রায় দু'শ মাইল উত্তরে টাইগ্রিস নদীর তীরে এই শহর গড়ে ওঠে।
- এ শহরের অধিবাসীরা অ্যাসিরীয় নামে পরিচিত ছিল।
- সামরিক ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
- অ্যাসিরীয় সম্রাট বিশ্বাস করতেন তিনি দেবতা অসুরের প্রতিনিধি।
- অ্যাসিরীয়দের অর্থনীতির মূল উৎস ছিল বিভিন্ন দেশ থেকে লুণ্ঠন করে আনা ধনসম্পদ।
- তারাই প্রথম বৃত্তকে ৩৬০° তে ভাগ করে।
- পৃথিবীকে সর্বপ্রথম তারা অক্ষাংশ ও দ্রাঘিমাংশে ভাগ করেছিল।
- তিন'শ বছরের এই প্রাচীন সভ্যতা খ্রিস্টপূর্ব ৬১২ অব্দে ধ্বংসপ্রাপ্ত হয়।
 
উৎস: ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩,৭৬৮.
'বিশ্ব পানি দিবস' পালিত হয়-
  1. ক) ২৯ জুলাই
  2. খ) ১৭ জুন
  3. গ) ২২ এপ্রিল
  4. ঘ) ২২ মার্চ
সঠিক উত্তর:
ঘ) ২২ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২২ মার্চ
ব্যাখ্যা

- 'বিশ্ব পানি দিবস' পালিত হয় ২২ মার্চ।
- 'বিশ্ব বাঘ দিবস' পালিত হয় ২৯ জুলাই।
- 'বিশ্ব পরিবেশ দিবস' পালিত হয় ৫ জুন।
- 'বিশ্ব ধরিত্রী দিবস' পালিত হয় ২২ এপ্রিল।
- 'বিশ্ব পর্যটন দিবস' পালিত হয় ২৭ সেপ্টেম্বর।
- 'বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস' পালিত হয় ১৭ জুন।

১৩,৭৬৯.
OIC এর বর্তমান মহাসচিব কে? (অক্টোবর, ২০২৪)
  1. ইউসুফ আল ওথাইমিন
  2. হুসাইন ইব্রাহিম তাহা
  3. সালমান বিন আব্দুল আজিজ
  4. নায়েফ আল হজ্জরাফ
সঠিক উত্তর:
হুসাইন ইব্রাহিম তাহা
উত্তর
সঠিক উত্তর:
হুসাইন ইব্রাহিম তাহা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি। (অক্টোবর, ২০২৪)
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- OIC এর বর্তমান মহাসচিব, হুসাইন ইব্রাহিম তাহা (১২ তম)। (অক্টোবর, ২০২৪)
- মহাসচিবের মেয়াদ-৫ বছর।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
১৩,৭৭০.
কোন আইন ‘ডিউটোরোনোমিক কোড’ নামে পরিচিত?
  1. হাম্বুরাবী আইন
  2. হিব্রু আইন
  3. রোমান আইন
  4. অ্যাসেরীয় আইন
সঠিক উত্তর:
হিব্রু আইন
উত্তর
সঠিক উত্তর:
হিব্রু আইন
ব্যাখ্যা
হিব্রু সভ্যতা:
- হিব্রু সভ্যতা হলো বর্তমানের ফিলিস্তিন ও ইসরাইল অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠা একটি প্রাচীন সভ্যতা।
- হিব্রু সভ্যতা জেরুজালেম নগরকে কেন্দ্র করে গড়ে উঠে।
- হিব্রু মূলত ভাষার নাম, অর্থ যাযাবর বা নিম্ন শ্রেণি।
- জাতিগতভাবে হিব্রু সভ্যতার লোকজন একটি মিশ্র জাতি।
- প্রধান ধর্মীয় নেতা: হযরত মূসা (আ)।
- হিব্রুদের আদি পুরুষ ইব্রাহিম (আ:)।
- হিব্রু দেবতা যেহোভা।
- পৃথিবীর প্রাচীন ভাষা হিব্রু ভাষা।
- হিব্রু জাতি বর্তমানে ইজরাইলে বসবাস করে।
- হিব্রু সভ্যতার অবদান ধর্ম প্রচার।
- হিব্রুদেরও আইন অনেকটা হাম্মুরাবীর আইনের দ্বারা প্রভাবিত।
- ব্যাবিলনীয় আইনের অনুকরণে তারা যে আইন তৈরী করে তা 'ডিউটোরোনোমিক কোড' নামে পরিচিত ছিল।

উৎস: i) Britannica.
ii) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩,৭৭১.
নাইন ড্যাস লাইন খ্যাত কাল্পনিক লাইনটি কোন সাগরে অবস্থিত?
  1. ক্যারিবিয়ান সাগর
  2. দক্ষিণ চীন সাগর
  3. জাপান সাগর
  4. এজিয়ান সাগর
সঠিক উত্তর:
দক্ষিণ চীন সাগর
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ চীন সাগর
ব্যাখ্যা

সামুদ্রিক দাবি:
- নাইন-ড্যাশ লাইন' বিতর্কিত চীনা সামুদ্রিক দাবির মধ্যে অন্যতম।
- এটি দক্ষিণ চীন সাগরে অবস্থিত।
- নাইন-ড্যাশ লাইন (এগারো-ড্যাশ লাইন, ইউ-আকৃতির লাইন এবং ডটেড লাইন) নামেও পরিচিত। 

অন্যদিকে,
- পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অবস্থান ক্যারিবিয়ান সাগরে।
- এজিয়ান সাগর (Aegean Sea) ভূমধ্য-সাগরের প্রলম্বিত অংশ এবং এটি গ্রীস ও তুরস্কের আনাতোলিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত।

উৎস: chinaus-icas.org & Worldatlas.com [link]

১৩,৭৭২.
'ব্ল্যাক সেপ্টেম্বর' সংগঠনটি কোন ঘটনার সাথে জড়িত?
  1. মিউনিখ অলিম্পিক, ১৯৭২
  2. লেবানন যুদ্ধ, ২০০৬
  3. কিউবান বিপ্লব, ১৯৫৯
  4. ২য় বিশ্বযুদ্ধ 
সঠিক উত্তর:
মিউনিখ অলিম্পিক, ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
মিউনিখ অলিম্পিক, ১৯৭২
ব্যাখ্যা

ব্ল্যাক সেপ্টেম্বর:
- Black September ফিলিস্তিনের একটি গেরিলা সংগঠন।
- এটি ফিলিস্তিনের ফাতাহ থেকে বিচ্ছিন্ন হওয়া একটি অংশ।
- ব্ল্যাক সেপ্টেম্বর গঠিত হয়: ১৯৭১ সালে।
- বিলুপ্ত ঘোষিত হয়: ১৯৭৪ সালে।

উল্লেখ্য,
- ১৯৭২ সালে গ্রীষ্মকালীন অলিম্পিকের আসর অনুষ্ঠিত হয়েছিল জার্মানির মিউনিখ শহরে।
- জার্মানিতে মিউনিখ অলিম্পিকে অংশ নেওয়া ইসরায়েলের অ্যাথলেটকে অপহরণ করে ব্ল্যাক সেপ্টেম্বর।
- তাঁদের চাওয়া ছিল, ইসরায়েলের কারাগারে বন্দী থাকা কয়েকজন ফিলিস্তিনিকে মুক্তি দিতে হবে, কিন্তু তা হয়নি।
- জার্মান পুলিশ অপহরণকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামে।
- এর ফলে অপহরণকারীরা দুজন খেলোয়াড়কে হত্যা করেন।
- অন্যদিকে অপহরণকারীদের বেশির ভাগ পুলিশের হাতে প্রাণ হারান।
- এ কারণে আধুনিক অলিম্পিকের ইতিহাসে ৫ সেপ্টেম্বর একটা কালো দিন হিসেবে বিবেচিত হয়।

উৎস: Britannica.

১৩,৭৭৩.
ইন্টেলের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন কে? [এপ্রিল, ২০২৫]
  1. লিপ-বু ট্যান
  2. ডেভিড জিনসনার
  3. প্যাট জেলসিঙ্গার
  4. জনস্টন হোলথাউস
সঠিক উত্তর:
লিপ-বু ট্যান
উত্তর
সঠিক উত্তর:
লিপ-বু ট্যান
ব্যাখ্যা
ইন্টেলের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO):
- বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেলের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসেবে নিয়োগ পেয়েছেন লিপ-বু ট্যান।

- ১৮ মার্চ থেকে তার নিয়োগ কার্যকর হয়।
- ট্যান একজন দীর্ঘদিনের প্রযুক্তি বিনিয়োগকারী এবং ব্যাপকভাবে সম্মানিত নির্বাহী, যার সেমিকন্ডাক্টর এবং সফ্টওয়্যারে ২০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে এবং ইন্টেলের ইকোসিস্টেমের সাথে গভীর সম্পর্ক রয়েছে।
- তিনি ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ক্যাডেন্স ডিজাইন সিস্টেমের সিইও হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি কোম্পানির পুনর্গঠনের নেতৃত্ব দেন এবং গ্রাহক-কেন্দ্রিক উদ্ভাবনের উপর ভিত্তি করে একটি সাংস্কৃতিক রূপান্তর পরিচালনা করেন।
- সিইও থাকাকালীন, ক্যাডেন্স তার রাজস্ব দ্বিগুণেরও বেশি বৃদ্ধি করে, অপারেটিং মার্জিন প্রসারিত করে এবং ৩,২০০% এরও বেশি স্টক মূল্য বৃদ্ধি করে।

উৎস: ইন্টেল ওয়েবসাইট। 
১৩,৭৭৪.
বুচা শহরটি কোন দেশে অবস্থিত?
  1. ক) রাশিয়া
  2. খ) ইউক্রেন
  3. গ) বেলারুশ
  4. ঘ) সুইডেন
সঠিক উত্তর:
খ) ইউক্রেন
উত্তর
সঠিক উত্তর:
খ) ইউক্রেন
ব্যাখ্যা
বুচা শহর যে দেশে অবস্থিত - ইউক্রেন।
ইউক্রেনের রাজধানী কিয়েভের নিকটবর্তী শহর বুচা। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর কয়েক দিনের মধ্যেই এখানে পৌঁছে যায় রুশ বাহিনী। ৫ সপ্তাহ তুমুল লড়াইয়ের পর বুচা ছাড়ে রাশিয়ান সেনারা। এর কয়েকদিন তাদের বিরুদ্ধে বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ আনে ইউক্রেন।

সূত্র: ডেইলি স্টার ও Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২
১৩,৭৭৫.
The Treaty of Algiers was signed between which two countries?
  1. Iran and Iraq
  2. Iraq and Kuwait
  3. USA and Iraq
  4. Algeria and Iraq
  5. USA and Iran
সঠিক উত্তর:
Iran and Iraq
উত্তর
সঠিক উত্তর:
Iran and Iraq
ব্যাখ্যা
আলজিয়ার্স চুক্তি:
- ১৯৭৬ সালে আলজিয়ার্স চুক্তি অনুমোদিত হয়।
- ইরাক-ইরান দুই দেশের মধ্যে আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি স্বাক্ষরিত হয় ১৩ জুন,১৯৭৫ সালে।
- আলজেরিয়ার মধ্যস্থতায় আলজেরিয়ার রাজধানীতে আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়।
- ইরানের পক্ষে শাহ মোহাম্মদ রেজা পাহলভী এবং ইরাকের পক্ষে ভাইস প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এই চুক্তিতে স্বাক্ষর করেন।
- ইরাক কর্তৃক ইরান আক্রমনের মধ্য দিয়ে ১৭ সেপ্টেম্বর,১৯৮০ সালে চুক্তিটি অকার্যকর হয়।

তথ্যসূত্র - Britannica.com & History.com
১৩,৭৭৬.
খেমার রুজদের নেতা কে ছিলেন ?
  1. কেনেথ
  2. পলপট
  3. ফ্রাংকো
  4. মিলোসোবিচ
সঠিক উত্তর:
পলপট
উত্তর
সঠিক উত্তর:
পলপট
ব্যাখ্যা
• খেমার রুজ:
- খেমার রুজ হলো কম্বোডিয়ান কমিউনিস্ট পার্টির সামরিক শাখা। 
- খেমার রুজ নেতা ছিলেন পলপট। তিনি কম্বোডিয়ার সাবেক সোশ্যালিস্ট স্বৈরশাসক।
- ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত পলপটের নেতৃত্বে খেমার রুজ শাসনে কম্বোডিয়ায় প্রায় ২০ লক্ষ মানুষ বিভিন্ন কারণে মারা যায় যা কম্বোডিয়া গণহত্যা নামে পরিচিত।
- ১৯৭৯ সালে ভিয়েতনাম বাহিনী কম্বোডিয়া আক্রমণ করলে পলপট ও খেমার রুজ শাসনের পতন ঘটে।

উৎস: হিস্টোরি ডটকম ও ব্রিটানিকা।
১৩,৭৭৭.
নাগার্নো কারাবাখ কোন দুটি দেশের বিরোধপূর্ণ এলাকা?
  1. ক) রাশিয়া ও ইউক্রেন
  2. খ) আর্মেনিয়া ও আজারবাইজান
  3. গ) গ্রিস ও তুরস্ক
  4. ঘ) আফগানিস্তান ও তাজিকিস্তান
সঠিক উত্তর:
খ) আর্মেনিয়া ও আজারবাইজান
উত্তর
সঠিক উত্তর:
খ) আর্মেনিয়া ও আজারবাইজান
ব্যাখ্যা
- নাগার্নো কারাবাখ হলো ককেশাস অঞ্চলে অবস্থিত আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার একটি বিরোধপূর্ণ অঞ্চল।
- এটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত হলেও এর অধিকাংশ অধিবাসী হলো আর্মেনীয় জাতিসত্ত্বার। ফলে এর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দেশ দুটির মধ্যে কয়েক দফায় ‍যুদ্ধ হয়।
- ১৯৯৪ সালের যুদ্ধে আর্মেনিয়া নাগার্নো কারাবাখসহ আজারবাইজানের আরো সাতটি জেলা দখল করে নেয়।
- ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর নাগার্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে পুনরায় সংঘর্ষ বাঁধে।
- ৯ নভেম্বর ২০২০ রাশিয়ার মধ্যস্থতায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তির ফলে আজারবাইজান তার সাতটি জেলাসহ নাগার্নো কারাবাখের কিছু অংশের উপর নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করে। নাগার্নো কারাবাখের আর্মেনীয় অংশে নিরাপত্তা বিধান ও যুদ্ধ বিরতি পর্যবেক্ষণের জন্যে রাশিয়ার দুই হাজার শান্তিরক্ষী মোতায়েনের সিদ্ধান্ত গৃহীত হয়।
(তথ্যসূত্র: আনাদুলু এজেন্সি)
১৩,৭৭৮.
রাজনীতিবিদ হয়ে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে?
  1. বার্ট্রান্ড রাসেল
  2. উইনস্টোন চার্চিল
  3. লিউ জিয়াবো
  4. কার্ল ভন অসিসকাই
সঠিক উত্তর:
উইনস্টোন চার্চিল
উত্তর
সঠিক উত্তর:
উইনস্টোন চার্চিল
ব্যাখ্যা

 উইনস্টন চার্চিল:
- উইনস্টন চার্চিল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন।
- তিনি একজন রাজনীতিবিদ ও লেখক।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন।
- 'The Second World War' গ্রন্থের জন্যে তিনি ১৯৫৩ সালে নোবেল সাহিত্য পুরস্কার লাভ করেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রধানমন্ত্রী হিসাবে তাঁর অবদানের জন্য চিরকাল স্মরণীয়।

উৎস: Britannica.

১৩,৭৭৯.
নিচের কোন রাজনৈতিক ব্যক্তিত্ব Non-Aligned Movement (Nam) প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত?
  1. ড. আহমদ সুকর্ণ
  2. মার্শাল জোসিপ টিটো
  3. ড. কোয়ামে নক্রুমাহ
  4. উপরোক্ত সবগুলো
সঠিক উত্তর:
উপরোক্ত সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরোক্ত সবগুলো
ব্যাখ্যা

Non-Aligned Movement (Nam):
• প্রথম সম্মেলন: ১৯৬১ সালে, বেলগ্রেড।
• বর্তমান সদস্য দেশ: ১২১টি,
• শীর্ষ সম্মেলন: প্রতি ৪ বছর পরপর অনুষ্ঠিত হয়।
• সদর দপ্তর: নেই।

⇒ ন্যামের প্রতিষ্ঠাতা ছিলেন পাঁচ বিশ্ব রাজনৈতিক ব্যক্তিত্ব:
১. ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট ড. আহমদ সুকর্ণ।
২. ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু।
৩. যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসিপ টিটো।
৪. মিসরের দ্বিতীয় প্রেসিডেন্ট জামাল আবদুল নাসের।
৫. ঘানার প্রেসিডেন্ট ড. কোয়ামে নক্রুমাহ।

উৎস: NAM ওয়েবসাইট।

১৩,৭৮০.
বাংলাদেশ কত তারিখে গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করে?
  1. ৩১ আগস্ট, ২০২৪
  2. ০৯ সেপ্টেম্বর, ২০২৪
  3. ২৯ আগস্ট, ২০২৪
  4. ২৯ সেপ্টেম্বর, ২০২৪
সঠিক উত্তর:
২৯ আগস্ট, ২০২৪
উত্তর
সঠিক উত্তর:
২৯ আগস্ট, ২০২৪
ব্যাখ্যা
• গুমবিরোধী আন্তর্জাতিক সনদ:

• পূর্ণ নাম: International Convention for the Protection of All Persons from Enforced Disappearance.
-গুমবিরোধী সনদটি ২০০৬ সালের ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়।
- ৩২টি দেশ এটি অনুস্বাক্ষর করার পরে ২০১০ সালে তা বাস্তবায়ন শুরু হয়।
- সামগ্রিকভাবে এই সনদের লক্ষ্য গুম বন্ধের পাশাপাশি এই অপরাধের জন্য দায়মুক্তি বন্ধ করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ক্ষতিগ্রস্ত
ব্যক্তিদের সহায়তা দেওয়া।

উল্লেখ্য,
- ২৯ আগস্ট, ২০২৪ তারিখে গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ।
- উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টাদের এই সনদে
স্বাক্ষর করেন।
- প্রত্যেক নাগরিকের মানবাধিকার নিশ্চিত করা এবং এর পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কার করার লক্ষ্যে এই
কনভেনশনে বাংলাদেশের পক্ষভুক্ত হয়।

উৎস: Bangladesh Sangbad Sangstha (BSS).
১৩,৭৮১.
‘ইকোলজি' শব্দটি সর্বপ্রথম কত সালে ব্যবহৃত হয়েছিলো?
  1. ক) ১৮৫৯
  2. খ) ১৮৬৭
  3. গ) ১৮৬৯
  4. ঘ) ১৮৯৬
সঠিক উত্তর:
গ) ১৮৬৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮৬৯
ব্যাখ্যা
ইকোলজি মানব বিজ্ঞান, জনসংখ্যা, সম্প্রদায়, বাস্তুতন্ত্র এবং জীবমণ্ডল সহ বিজ্ঞানের একটি শাখা। ইকোলজি হ'ল জীব, পরিবেশ এবং জীবগুলি একে অপরের সাথে এবং তাদের পরিবেশের সাথে কীভাবে যোগাযোগ করে সে সম্পর্কে অধ্যয়ন। এটি জীব, জনসংখ্যা, সম্প্রদায়, জীবজগৎ এবং বাস্তুতন্ত্রের মতো বিভিন্ন স্তরে অধ্যয়ন করা হয়।
১৩,৭৮২.
কোন সভ্যতায় প্রথম লৌহের ব্যবহার শুরু হয়?
  1. হিট্টাইট
  2. হেলেনেস্টিক
  3. ইনকা
  4. ইজিয়ান
সঠিক উত্তর:
হিট্টাইট
উত্তর
সঠিক উত্তর:
হিট্টাইট
ব্যাখ্যা
লৌহযুগ:
- সাধারণ মানুষ তাদের দৈনন্দিন নানা প্রয়োজনে লৌহ নির্মিত যন্ত্রপাতি ব্যবহার করতে শুরু করে।
- এভাবেই লৌহযুগ নামে নতুন এক সভ্যতার বিকাশ লাভ ঘটে।
- এশিয়া মাইনরে হিট্টাইটরা (Hittites) প্রথম লোহার আবিষ্কার ও এর ব্যবহার শুরু করে।

 খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে মধ্যপ্রাচ্যে লোহার ব্যবহার শুরু হয়।
- লৌহযুগে বর্ণমালাভিত্তিক লিখন পদ্ধতির প্রচলন শুরু হয়।
- ব্যবসাবাণিজ্য ও মুদ্রা-অর্থনীতি ব্যাপকতা লাভ করে।
- জাহাজ চলাচল ব্যাপকভাবে শুরু হওয়ার ফলে যাতায়াতব্যবস্থা সহজ হয়।
- এর ফলে বিভিন্ন দেশ ও অঞ্চলের মানুষের মধ্যে আর্থ- সামাজিক ও সাংস্কৃতিক লেনদেন ও ভাবের আদান-প্রদান বৃদ্ধি পায়।
- গৃহনির্মাণ, বিভিন্ন ধরনের গৃহসামগ্রী, আসবাবপত্র, রাস্তাঘাট, ব্রিজ, কুঠার, লাঙলের ফলা, বৈজ্ঞানিক যন্ত্রপাতির ক্ষেত্রে লোহার ব্যবহারের মাধ্যমে সভ্যতার দ্রুত উত্থান ঘটে।
- লৌহযুগে গ্রিসে এক উন্নত গণতান্ত্রিক নগরসভ্যতার বিকাশ ঘটে।

উৎস: সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩,৭৮৩.
ভেলভেট বিপ্লবের মূল উদ্দেশ্য কী ছিল?
  1. সামরিক শাসন প্রতিষ্ঠা
  2. সমাজতান্ত্রিক অর্থনীতি চালু
  3. কমিউনিস্ট শাসনের অবসান ও সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা
  4. রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা
সঠিক উত্তর:
কমিউনিস্ট শাসনের অবসান ও সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা
উত্তর
সঠিক উত্তর:
কমিউনিস্ট শাসনের অবসান ও সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা
ব্যাখ্যা

ভেলভেট বিপ্লব:
- বিপ্লবের নাম: ভেলভেট বিপ্লব (Velvet Revolution)।
- অন্য নাম: Gentle Revolution।
- সংঘটনকাল: ১৭ নভেম্বর থেকে ২৯ ডিসেম্বর, ১৯৮৯।
- সংঘটন স্থান: চেকোস্লোভাকিয়া (বর্তমানে: চেক রিপাবলিক ও স্লোভাকিয়া)।
- বিপ্লবের কারণ: কমিউনিস্ট শাসন থেকে মুক্তি ও সংসদীয় গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য ছাত্র-জনতার শান্তিপুর্ণ আন্দোলন।
- ফলাফল: কমিউনিস্ট শাসনের পতন ও গণতান্ত্রিক ব্যবস্থার সূচনা।
 
উৎস: ব্রিটানিকা ও হিস্টরি.কম।

১৩,৭৮৪.
মন্ট্রিল প্রটোকলের মূল উদ্দেশ্য কী?
  1. জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ 
  2. ওজোনস্তর-ক্ষয়কারী পদার্থের নিয়ন্ত্রণ
  3. জলাভূমি সংরক্ষণ
  4. বন্যপ্রাণী রক্ষা
সঠিক উত্তর:
ওজোনস্তর-ক্ষয়কারী পদার্থের নিয়ন্ত্রণ
উত্তর
সঠিক উত্তর:
ওজোনস্তর-ক্ষয়কারী পদার্থের নিয়ন্ত্রণ
ব্যাখ্যা

মন্ট্রিল প্রটোকল:
- মন্ট্রিল প্রটোকল একটি আন্তর্জাতিক পরিবেশ সুরক্ষা চুক্তি,
- এটি ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সালে কানাডার মন্ট্রিলে গৃহীত হয় এবং ১ জানুয়ারি, ১৯৮৯ সালে এর কার্যক্রম শুরু হয়।
- এই চুক্তির মূল লক্ষ্য :পরিবেশ রক্ষা এবং ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক পদার্থ সীমিত করা।
- পরবর্তীতে, ২০১৯ সালে মন্ট্রিল প্রটোকলের আওতায় "The Kigali Amendment" কার্যকর হয়।
- ১৯৮৫: ভিয়েনা কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ দ্য ওজোন লেয়ার স্বাক্ষরিত (মন্ট্রিল প্রটোকলের ভিত্তি)।
- ১৯৮৭: মন্ট্রিলে ২৪টি দেশ স্বাক্ষর করে; ODS-এর ৫০% হ্রাসের লক্ষ্য।
- ২০১৬: কিগালি সংশোধনী; HFC-এর ৮০-৮৫% হ্রাসের লক্ষ্য (জলবায়ু প্রভাব)।

উৎস: UNEP website & Britannica.com

১৩,৭৮৫.
Which of the following countries has recently launched the world's longest zip line, measuring 2.83km in length?
  1. ক) China
  2. খ) Japan
  3. গ) UAE
  4. ঘ) None
সঠিক উত্তর:
গ) UAE
উত্তর
সঠিক উত্তর:
গ) UAE
ব্যাখ্যা
- বিশ্বের দীর্ঘতম এবং সর্বোচ্চ জিপ লাইন নির্মাণ করে - সংযুক্ত আরব আমিরাত। 
- সংযুক্ত আরব আমিরাত বিশ্বের দীর্ঘতম এবং সর্বোচ্চ জিপ লাইন উদ্বোধনের করে।
- দেশটির রাস আল খাইমাহ ট্যুরিজম ডেভেলপমেন্ট অথোরিটি (আরএকেটিডিএ)।
- আরব আমিরাতের সর্বোচ্চ শৃঙ্গ জাবেল জাইসের চূড়ায় এই জিপ লাইন খোলা হচ্ছে।

উৎস: ডিএমপি নিউজ।
১৩,৭৮৬.
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা প্রস্তাব পাশের জন্য নিরাপত্তা পরিষদের কত সদস্যের ভোটের প্রয়োজন হয়? 
  1. ৫ 
  2. ৬ 
  3. ৮ 

সঠিক উত্তর:

উত্তর
সঠিক উত্তর:

ব্যাখ্যা

নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (United Nations Security Council বা UNSC) হলো জাতিসংঘের প্রধান সংস্থা, যা আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত। 
- এর প্রধান দায়িত্ব হলো বিশ্বজুড়ে শান্তি বজায় রাখা এবং সংঘাত প্রতিরোধ করা।
- নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫ (পাঁচটি স্থায়ী সদস্য এবং দশটি অস্থায়ী সদস্য)।
- স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র। এই পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।

উল্লেখ্য,
- ১৯৬৫ সাল পর্যন্ত নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ছিলো ১১টি, ৫টি স্থায়ী এবং ৬টি অস্থায়ী।
- ১৯৬৩ সালের ১৭ ডিসেম্বর গৃহিত জাতিসংঘ সাধারণ পরিষদের A/RES/1991(XVIII) রেজ্যুলেশনের মাধ্যমে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা ৬টি থেকে ১০টিতে উন্নীত করা হয়।
- এটি কার্যকর হয় ১৯৬৫ সালের ৩১ আগস্ট।
- ফলে ১৯৬৬ সাল থেকে নিরাপত্তা পরিষদের মোট সদস্য দাড়ায় ১৫টিতে।
- গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পাঁচটি স্থায়ী পরিষদের ভোটসহ মোট ৯টি ভোটের প্রয়োজন হয়।
- ১৯৬৩ সালে সনদের ২৩নং অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে নিরাপত্তা পরিষদের সদস্য ১১ থেকে বাড়িয়ে ১৫ করা হয় যা ১৯৬৫ সাল থেকে কার্যকর হয়।

উৎস: UN Security Council ওয়েবসাইট।

১৩,৭৮৭.
বিশ্বের গভীরতম স্থানের নাম কী?
  1. প্রশান্ত মহাসাগর
  2. মারিয়ানা ট্রেঞ্চ
  3. টোঙ্গা ট্রেঞ্চ
  4. সোয়াচ অব নো গ্রাউন্ড
সঠিক উত্তর:
মারিয়ানা ট্রেঞ্চ
উত্তর
সঠিক উত্তর:
মারিয়ানা ট্রেঞ্চ
ব্যাখ্যা
মারিয়ানা ট্রেঞ্চ (Mariana Trench):
- মারিয়ানা ট্রেঞ্চ বিশ্বের গভীরতম স্থান।
- এর অবস্থান হাওয়াই দ্বীপপুঞ্জ ও ফিলিপাইনের মধ্যবর্তী প্রশান্ত মহাসাগরে।
- এর নামকরণ করা হয় নিকটবর্তী মারিয়ানা দ্বীপ ও অস্ট্রিয়ার তৎকালীন রানী মারিয়ানার নামে।
- মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা মাপার উদ্যোগ নেয়া হয় ১৮৭৫ সালে।
- তৎকালীন ব্রিটিশ জরিপ পরিচালনাকারী জাহাজ HMS Challenger।
- তখন গভীরতা নির্ণয় করা হয় ২৬,৮৫০ ফুট।
- পরবর্তীতে আরো কয়েকদফা মাপার পর ২০১০ সালে এর সর্বোচ্চ গভীরতা মাপা হয় ৩৬,০৭০ ফুট।
- বর্তমানে এই গভীরতাই গ্রহণযোগ্য।
- এর গভীরতম অংশকে চ্যালেঞ্জার ডিপ বা Challenger Deep বলা হয়। 

অন্যদিকে,
i) টোঙ্গা ট্রেঞ্চ:- অবস্থান - প্রশান্ত মহাসাগর; গভীরতা - ৩৫,৭০২ ফুট।
- টোঙ্গা ট্রেঞ্চ পৃথিবীর দ্বিতীয় গভীরতম স্থান।
ii)সোয়াচ অব নো গ্রাউন্ড:
- সোয়াচ অব নো গ্রাউন্ড খাদ আকৃতির সামুদ্রিক অববাহিকা বা গিরিখাত, যা বঙ্গোপসাগরের মহীসোপানকে কৌণিকভাবে অতিক্রম করেছে।
- এটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে অবস্থিত। গঙ্গা খাত নামেও এটি পরিচিত।
- সোয়াচ অব নো গ্রাউন্ডের প্রস্থ ৫ থেকে ৭ কিলোমিটার, তলদেশ তুলনামূলকভাবে সমতল এবং পার্শ্ব দেয়াল প্রায় ১২ ডিগ্রি হেলানো। মহীসোপানের কিনারায় খাদের গভীরতা প্রায় ১,২০০ মিটার।
- 'বেঙ্গল ফ্যান' ভূমি রূপটি পাওয়া যায় বঙ্গোপসাগরের সোয়াচ অব নো গ্রাউন্ডে।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস, ব্রিটানিকা ও ন্যাশনাল জিওগ্রাফি ওয়েবসাইট।
১৩,৭৮৮.
আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা (IOM) এর সর্বশেষ সদস্য দেশ - 
  1. ক) মেক্সিকো
  2. খ) ইকুয়েডর
  3. গ) বার্বাডোস
  4. ঘ) ক্রোয়েশিয়া
সঠিক উত্তর:
গ) বার্বাডোস
উত্তর
সঠিক উত্তর:
গ) বার্বাডোস
ব্যাখ্যা
২৯ নভেম্বর, ২০২২ সালে বার্বাডোস IOM - এর সর্বশেষ সদস্য দেশের স্বীকৃতি লাভ করে।

• আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা (IOM):
- IOM - এর পূর্ণরূপ - The International Organization for Migration বা আন্তর্জাতিক মাইগ্রেশন (অভিপ্রয়ান) বিষয়ক সংস্থা।
- প্রতিষ্ঠাকাল - ১৯৫১ সাল।
- সদস্য সংখ্যা - ১৭৫টি দেশ এবং পর্যবেক্ষক সদস্য দেশ - ৮টি।
- সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড। 

উৎস: IOM ওয়েবসাইট। 
১৩,৭৮৯.
'কনস্টান্টিনোপলের পতন' কোন সাম্রাজ্যের অবসান ঘটায়?
  1. বাইজেন্টাইন
  2. অটোমান
  3. পারস্যিক
  4. মিশরীয়
সঠিক উত্তর:
বাইজেন্টাইন
উত্তর
সঠিক উত্তর:
বাইজেন্টাইন
ব্যাখ্যা
বাইজেন্টাইন সাম্রাজ্য:
- বাইজেন্টাইন সাম্রাজ্য আনুমানিক ৩৯৫ খ্রিস্টাব্দ থেকে ১৪৫৩ খ্রিস্টাব্দ পর্যন্ত বিদ্যমান ছিল।
- ১৫ শতকে অটোমান তুর্কি আক্রমণে পতনের আগে এটি বিশ্বের অন্যতম প্রধান সভ্যতায় পরিণত হয়েছিল।
- বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল।
- বাইজেন্টাইন সাম্রাজ্য ভূমধ্যসাগরের আশেপাশের বেশিরভাগ ভূমি জুড়ে ছিল, যার মধ্যে বর্তমানে ইতালি, গ্রীস এবং তুরস্ক এবং উত্তর আফ্রিকা জুড়ে বিস্তৃত।

⇒ কনস্টান্টিনোপল আধুনিক তুরস্কের একটি প্রাচীন শহর যা এখন ইস্তাম্বুল নামে পরিচিত।
- খ্রিস্টপূর্ব ৭৫৩ সালে ইতালির টাইবার নদীর তীরে রোম নগরী স্থাপিত হয়।
- এই নগরীর গোড়াপত্তন করেন রোমাস ও রমুলাস নামে দুই ভাই।

⇒ কনস্টান্টিনোপলের পতন:
- চতুর্দশ শতাব্দী থেকে ওসমানীয় তুর্কিদের শক্তি ব্যাপকভাবে বৃদ্ধি পায়।
- ১৪৫৩ সালে ওসমানীয় খলিফা দ্বিতীয় মোহাম্মদের হাতে বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলের পতন ঘটে।
- পরবর্তী পর্যায়ে তুর্কি শক্তি সমগ্র গ্রিস অঞ্চলসহ পূর্ব ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে।

উৎস: i) History.com
ii) আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩,৭৯০.
পৃথিবীর সর্ববৃহৎ হীরক খনি কোথায় অবস্থিত?
  1. ক) এন্টার্কটিকা 
  2. খ) রাশিয়া
  3. গ) দক্ষিণ আফ্রিকা
  4. ঘ) চিলি
সঠিক উত্তর:
খ) রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) রাশিয়া
ব্যাখ্যা
পৃথিবীর সর্ববৃহৎ হীরক খনি রাশিয়ার ইয়াকুতিয়াতে অবস্থিত।

স্বর্ণের খনির জন্য বিখ্যাত - দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ।

চিলিতে পৃথিবীর সর্ববৃহৎ তামার খনি অবস্থিত।

এন্টার্কটিকার প্রধান খনিজ দ্রব্য কয়লা।

তথ্যসূত্র: https://www.royalcoster.com
১৩,৭৯১.
'সফট পাওয়ার' (Soft Power) শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন?
  1.  হ্যান্স মরগ্যানথো
  2. জোসেফ নাই
  3. স্যামুয়েল হান্টিংটন
  4. ফ্রান্সিস ফুকুয়ামা
সঠিক উত্তর:
জোসেফ নাই
উত্তর
সঠিক উত্তর:
জোসেফ নাই
ব্যাখ্যা

• সফট পাওয়ার (Soft Power):
- হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোসেফ নাই ১৯৮০-এর দশকের শেষের দিকে এই ধারণাটি প্রবর্তন করেন।
তার মতে, একটি দেশ অন্য কোনো দেশকে সামরিক শক্তি (Hard Power) বা ভয় দেখিয়ে নয়, বরং সংস্কৃতি, রাজনৈতিক আদর্শ এবং পররাষ্ট্রনীতির মাধ্যমে নিজের দিকে আকৃষ্ট করার যে ক্ষমতা রাখে, তাকেই 'সফট পাওয়ার' বলা হয়।

উদাহরণ: হলিউড সিনেমা, গুগল-ফেসবুকের মতো টেকনোলজি, উচ্চশিক্ষা (যেমন হার্ভার্ড বা অক্সফোর্ড), এমনকি জাপানিজ অ্যানিমে বা কোরিয়ান কে-পপ (K-pop) হলো সফট পাওয়ারের চমৎকার উদাহরণ। এগুলো সারা বিশ্বের মানুষকে ওই দেশগুলোর প্রতি ইতিবাচক করে তোলে।

অন্যদিকে,
হার্ড পাওয়ার (Hard Power):
- এটি হলো শক্তির প্রাচীন ও চিরাচরিত রূপ। যখন একটি দেশ অন্য দেশকে কোনো কাজ করতে বাধ্য করে, তখন তাকে হার্ড পাওয়ার বলে। এর মূল হাতিয়ার দুটি:
- সামরিক শক্তি (Carrot and Stick): যুদ্ধ, হামলার হুমকি বা সামরিক জোট।
- অর্থনৈতিক চাপ: অর্থনৈতিক অবরোধ (Sanctions) বা বাণিজ্যে বাধা দেওয়া।

- উদাহরণ: ১৯৯১ সালে কুয়েত থেকে ইরাকি সৈন্য সরাতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বা বর্তমানে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা।
 
স্মার্ট পাওয়ার (Smart Power):
- এটি একটি আধুনিক কৌশল। জোসেফ নাই-এর মতে, শুধু হার্ড পাওয়ার দিয়ে বর্তমান বিশ্বে জয়ী হওয়া সম্ভব নয়। তাই হার্ড পাওয়ার এবং সফট পাওয়ারের নিখুঁত সমন্বয়কে বলা হয় 'স্মার্ট পাওয়ার'।
অর্থাৎ যেখানে সামরিক শক্তি প্রয়োজন সেখানে তা ব্যবহার করা, আবার যেখানে কূটনীতি ও সংস্কৃতির মাধ্যমে কাজ হাসিল সম্ভব সেখানে তা প্রয়োগ করা।
 
উৎস:
i) Soft power: the origins and political progress of a concept লিংক।
ii) The Future of Power by JOSEPH S. NYE।
iii) ব্রিটানিকা।

১৩,৭৯২.
Organization of the Petroleum Exporting Countries (OPEC) কোথায় প্রতিষ্ঠিত হয়?
  1. ইরান
  2. সৌদি আরব
  3. ভেনেজুয়েলা
  4. ইরাক
সঠিক উত্তর:
ইরাক
উত্তর
সঠিক উত্তর:
ইরাক
ব্যাখ্যা

Organization of the Petroleum Exporting Countries.(OPEC):
- এটি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা।
- OPEC তেল রপ্তানীকারক দেশসমূহের একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন।
- প্রধান উদ্দেশ্য: সদস্য দেশসমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রন করা।
- প্রতিষ্ঠিত হয়: সেপ্টেম্বর, ১৯৬০ সালে। 
- প্রতিষ্ঠার স্থান: বাগদাদ, ইরাক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- বর্তমান সদস্য: ১২টি।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।

উৎস: OPEC ওয়েবসাইট।

১৩,৭৯৩.
চাগাই, লুপনোর ও পোখরানের মধ্যে সাদৃশ্য কোথায়?
  1. ক) আণবিক অস্ত্র পরীক্ষার স্থান
  2. খ) আণবিক অস্ত্র মজুদের স্থান
  3. গ) বোমারু বিমান নির্মাণ কেন্দ্র
  4. ঘ) পর্বতমালা
সঠিক উত্তর:
ক) আণবিক অস্ত্র পরীক্ষার স্থান
উত্তর
সঠিক উত্তর:
ক) আণবিক অস্ত্র পরীক্ষার স্থান
ব্যাখ্যা

- চাগাই, লুপনোর ও পোখরান আণবিক অস্ত্র পরীক্ষার স্থান।
- পোখরান ভারতে অবস্থিত।
- চাগাই পাকিস্তানের বেলুচিস্তানে অবস্থিত।
- লুপনোর চীনের আণবিক পরীক্ষা কেন্দ্র।

উৎসঃ NDTV, ডন ও শিনহুয়া রিপোর্ট।

১৩,৭৯৪.
বাংলাদেশ নিচের কোনটি সংস্থাটির সদস্য?
  1. INTERPOL
  2. NATO
  3. Warsaw Pact
  4. ANZUS
সঠিক উত্তর:
INTERPOL
উত্তর
সঠিক উত্তর:
INTERPOL
ব্যাখ্যা
• বাংলাদেশ INTERPOL এর সদস্য। 

• INTERPOL
- পূর্ণরূপ: The International Criminal Police Organization।
- এটি পুলিশের একটি আন্তর্জাতিক সংগঠন।
- প্রতিষ্ঠা: ১৯২৩।
- সদস্য সংখ্যা: ১৯৫টি দেশ।
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- ১৪ অক্টোবর, ১৯৭৬ সালে বাংলাদেশ INTERPOL -এর সদস্যপদ লাভ করে। 

অন্যদিকে: 
• NATO:
- পূর্ণরুপ-The North Atlantic Treaty Organization. 
- NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- NATO র বর্তমান সদস্য ৩১ টি।

• Warsaw Pact:
- Warsaw Pact বলতে বোঝায় Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance।
- সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের ৮টি দেশের মধ্যে স্বাক্ষরিত একটি প্রতিরক্ষা চুক্তি।
- সদস্য সংখ্যা ছিলো: ৮টি; সোভিয়েত ইউনিয়ন, আলবেনিয়া, বুলগেরিয়া, চেকোস্লাভিয়া, পূর্ব জার্মানি, হাঙেরি, পোল্যান্ড ও রোমানিয়া।
- বিলুপ্ত: ১ জুলাই, ১৯৯১।

• ANZUS:
-চুক্তি  স্বাক্ষরিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৫১।
- কার্যকর হয়: ১৯৫২ সালে।
- সদস্য দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র।
- স্বাক্ষরের স্থান:  সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া।
- এটি একটি সামরিক জোট। 

সূত্র: ব্রিটানিকা ও সংশ্লিষ্ট ওয়েবসাইট। (19.11.2023). 
১৩,৭৯৫.
'MIGA' এর বর্তমান সদস্য সংখ্যা কত? (জুন, ২০২৫)
  1. ১৭৮টি
  2. ১৮০টি
  3. ১৮২টি
  4. ১৮৬টি
সঠিক উত্তর:
১৮২টি
উত্তর
সঠিক উত্তর:
১৮২টি
ব্যাখ্যা
MIGA:
- MIGA (Multilateral Investment Guarantee Agency) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৮৮ সালের ১২ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ MIGA এর প্রতিষ্ঠাতা সদস্য।
- এটির বর্তমান সদস্য সংখ্যা ১৮২টি। (জুন, ২০২৫)
- MIGA বৈদেশিক বিনিয়োগে মধ্যস্থতা এবং গ্যারান্টি প্রদানের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করে থাকে।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট।
১৩,৭৯৬.
'বেলফাস্ট চুক্তির' অপর নাম কী?
  1. Good Saturday Agreement
  2. Good Sunday Agreement
  3. Good Tuesday Agreement
  4. Good Friday Agreement
সঠিক উত্তর:
Good Friday Agreement
উত্তর
সঠিক উত্তর:
Good Friday Agreement
ব্যাখ্যা
⇒ 'বেলফাস্ট চুক্তির' অপর নাম - Good Friday Agreement.

বেলফাস্ট চুক্তি:
- উত্তর আয়ারল্যান্ডে যুদ্ধ পরিস্থিতি ও রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য বেলফাস্ট চুক্তিটি একটি মাইলফলক হিসাবে বিবেচিত হয়। উত্তর আয়ারল্যান্ড - এর শাসনতন্ত্র কিরকম হবে তা এই চুক্তির মাধ্যমে নির্ধারিত হয়।
- চুক্তি স্বাক্ষর: ১০ এপ্রিল, ১৯৯৮ সাল।
- চুক্তি কার্যকর: ডিসেম্বর, ১৯৯৯ সাল।
- চুক্তি স্বাক্ষরের স্থান: বেলফাস্ট, উত্তর আয়ারল্যান্ড।
- চুক্তির পক্ষ: ব্রিটিশ সরকার, আয়ারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের কয়েকটি রাজনৈতিক দল।

তথ্যসূত্র - Britannica.com
১৩,৭৯৭.
মালদ্বীপের মুদ্রার নাম কি?
  1. রুপি
  2. রুফিয়া
  3. রিঙ্গিত
  4. মালয়
সঠিক উত্তর:
রুফিয়া
উত্তর
সঠিক উত্তর:
রুফিয়া
ব্যাখ্যা
- লিরা : তুরস্কের মুদ্রা
- র‌্যান্ড : দক্ষিণ আফ্রিকার মুদ্রা
- রুবল : রাশিয়ার মুদ্রা
- পাউন্ড : মিশর, সিরিয়া, সুদান, দ. সুদান ও লেবাননের মুদ্রার নাম।
- ক্রোনা : সুইডেন ও  ডেনমার্ক
- রুফিয়া (rufiyaa): মালদ্বীপ 
উৎসঃ ব্রিটানিকা
১৩,৭৯৮.
মস্কো-কিয়েভ যুদ্ধের বর্ষপূর্তিতে শান্তি পরিকল্পনা প্রস্তাব পেশ করে -
  1. ক) চীন
  2. খ) তুরস্ক
  3. গ) জার্মানি
  4. ঘ) দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তর:
ক) চীন
উত্তর
সঠিক উত্তর:
ক) চীন
ব্যাখ্যা
• রুশ-ইউক্রেন যুদ্ধ:
- মস্কো-কিয়েভ যুদ্ধের বর্ষপূর্তিতে শান্তি পরিকল্পনা প্রস্তাব দিয়েছে রাশিয়ার মিত্র দেশ চীন
- এই যুদ্ধে প্রকাশ্যে কোনো পক্ষে অবস্থান না নিলেও চীনের সঙ্গে রাশিয়ার শক্তিশালী মৈত্রী রয়েছে।
- বেইজিংয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে কিয়েভ। 
 - ইউক্রেন সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ঠেকাতে কার্যকর ভূমিকা রাখার ইচ্ছা পোষণ করেছে বেইজিং।
- চীন তার ১২ দফার প্রস্তাবনার মধ্যে বৈশ্বিক খাদ্যের মূল্যবৃদ্ধির কারণে বিঘ্নিত শস্য রপ্তানি নিশ্চিতে সবাইকে  কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান করেন।
- শান্তি প্রস্তাবে সব দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিতের ওপর জোর দিয়েছে বেইজিং।

উৎস: ডেইলি স্টার নিউজ ও আলজাজিরা।
১৩,৭৯৯.
D-8 অর্থনৈতিক সহযোগিতা সংস্থার সদস্য সংখ্যা কত? [জুন, ২০২৫]
  1. ৮টি
  2. ৯টি
  3. ১০টি
  4. ১২টি
সঠিক উত্তর:
৯টি
উত্তর
সঠিক উত্তর:
৯টি
ব্যাখ্যা
D-8 অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (D-8 Organization for Economic Cooperation):
- ১৫ জুন ১৯৯৭ সালে ইস্তাম্বুলে রাষ্ট্রপ্রধানদের সম্মেলনের মাধ্যমে D-8 সংস্থার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।
- মূল কার্যালয়: ইস্তাম্বুল, তুর্কিয়ে।
- বর্তমান মহাসচিব: আইসিয়াকা আবদুলকাদির ইমাম (নাইজেরিয়া)।
- এটি সদস্য দেশগুলোর অন্যান্য দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক চুক্তির ওপর কোনো বিরূপ প্রভাব ফেলে না।
- সদস্য সংখ্যা: ৯টি।
- সদস্য রাষ্ট্র:
১. আজারবাইজান (২০২৫ সালে যোগ দেয়)
২. বাংলাদেশ
৩. মিশর
৪. ইন্দোনেশিয়া
৫. ইরান
৬. মালয়েশিয়া
৭. নাইজেরিয়া
৮. পাকিস্তান
৯. তুর্কিয়ে

উৎস: D-8 ওয়েবসাইট।
১৩,৮০০.
তারকা যুদ্ধ নামে খ্যাত Strategic Defense Initiative এর প্রস্তাবক ছিলেন -
  1. ক) রিচার্ড নিক্সন
  2. খ) হ্যারি এস ট্রুম্যান
  3. গ) রোনাল্ড রিগ্যান
  4. ঘ) জর্জ ডব্লিউ বুশ
সঠিক উত্তর:
গ) রোনাল্ড রিগ্যান
উত্তর
সঠিক উত্তর:
গ) রোনাল্ড রিগ্যান
ব্যাখ্যা
তারকা যুদ্ধ নামে খ্যাত Strategic Defense Initiative এর প্রস্তাবক ছিলেন রোনাল্ড রিগ্যান। 
আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান প্রবর্তিত Strategic Defense Initiative (SDI) এর মূল বিষয়বস্তু ছিল পারমাণবিক নিরাপত্তা সংক্রান্ত। 
 
Strategic Defense Initiative (SDI), byname Star Wars, proposed U.S. strategic defensive system against potential nuclear attacks—as originally conceived, from the Soviet Union.
- The SDI was first proposed by President Ronald Reagan in a nationwide television address on March 23, 1983.
- Because parts of the defensive system that Reagan advocated would be based in space, the proposed system was dubbed “Star Wars,” after the space weaponry of a popular motion picture of the same name.

Source: Britannica.com