বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক বিষয়াবলি

মোট প্রশ্ন২৭,৩৪৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক বিষয়াবলি

PrepBank · পাতা ১৩ / ২৭২ · ১,২০১১,৩০০ / ২৭,৩৪৭

১,২০১.
সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
  1. ১৯৬৬ সালে
  2. ১৯৬৯ সালে
  3. ১৯৭২ সালে
  4. ১৯৭৭ সালে
সঠিক উত্তর:
১৯৭২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭২ সালে
ব্যাখ্যা

সিমলা চুক্তি:
- ১৯৭১ সালে ভারত - পাকিস্তানের মধ্যে সংঘটিত যুদ্ধ (বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে) পরবর্তী সম্পর্ক স্বাভাবিক করতে এবং যুদ্ধবন্দীদের হস্তান্তরের উদ্দেশ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তি স্বাক্ষরের তারিখ - ২ জুলাই, ১৯৭২ সাল।
- চুক্তি স্বাক্ষরের স্থান - সিমলা, হিমাচল প্রদেশ, ভারত।
- চুক্তি স্বাক্ষরকারী পক্ষ - ভারত ও পাকিস্তান।
- চুক্তি স্বাক্ষরকারী - ভারতের পক্ষে - প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের পক্ষে প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো।
- চুক্তির লক্ষ্য - ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধপূর্ণ বিষয়াবলীর শান্তিপূর্ণ সমাধান, বন্ধুত্বপূর্ণ পারস্পারিক সহাবস্তান, যুদ্ধবন্দী বিনিময়, লাইন অব কন্ট্রোলকে বিরোধপূর্ণ কাস্মীরের সীমানা হিসাবে পুনঃনির্ধারণ ইত্যাদি।

তথ্যসূত্র - ব্রিটানিকা এবং হিস্টরি.কম।

১,২০২.
মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন 'অ্যাকাস' (AUKUS) চুক্তির প্রাথমিক লক্ষ্য কী? 
  1. অর্থনৈতিক সহযোগিতা 
  2. সামরিক সহযোগিতা
  3. পরিবেশ সুরক্ষা 
  4. মহাকাশ গবেষণা সহযোগিতা
সঠিক উত্তর:
সামরিক সহযোগিতা
উত্তর
সঠিক উত্তর:
সামরিক সহযোগিতা
ব্যাখ্যা

● মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন 'অ্যাকাস' (AUKUS) চুক্তির প্রাথমিক লক্ষ্য সামরিক সহযোগিতা।

AUKUS চুক্তি:
- AUKUS চুক্তি হলো মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার মধ্যে একটি ত্রিদেশীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা জোট।
- এই চুক্তির প্রাথমিক লক্ষ্য হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলে, বিশেষ করে দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান সামরিক প্রভাব ও উচ্চাকাঙ্ক্ষা প্রতিহত করা।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন অকাস গঠনের কথা ঘোষণা করেন।
- চুক্তিটি কার্যকর হয়: ১৫ সেপ্টেম্বর, ২০২১।

• উদ্দেশ্য: আনুষ্ঠানিকভাবে Aukus গঠনের উদ্দেশ্য হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সমন্বিত নিরাপত্তা ও উন্নতি নিশ্চিতের পাশাপাশি মূল্যবোধের সুরক্ষা। অকাস চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অস্ট্রেলিয়াকে পরমাণু চালিত সাবমেরিন নির্মাণের প্রযুক্তি দিয়ে সহযোগিতা করবে।

• লক্ষ্য: মূলত বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে চীনের প্রভাব মোকাবেলার জন্যই এই জোট গঠন করা হয়েছে। এই অঞ্চলে বহু বছর ধরেই সংকট বিরাজ করছে এবং এর জের ধরেই বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকানোই প্রধান লক্ষ্য। এছাড়াও জোটটি পারমাণবিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং, সাইবার অপারেশন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সম্পর্কিত প্রযুক্তির গবেষণা এবং প্রয়োগের সমন্বয় সাধন করে।

⇒ AUKUS চুক্তির দুটি প্রধান স্তম্ভ বা পিলার রয়েছে। এগুলো হলো:
- পিলার -১: পারমাণবিক শক্তিচালিত আক্রমণাত্মক সাবমেরিন সরবরাহ এবং সরবরাহ সম্পর্কে।
- পিলার -২: পিলার ২ মিত্রদের তাদের “উন্নত ক্ষমতা” নিয়ে সহযোগিতা করার কথা বলে। এর মধ্যে রয়েছে দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, সমুদ্রের নীচে রোবোটিক্স এবং এআই-এর মতো ক্ষেত্রে সামরিক দক্ষতা ভাগাভাগি করা।

উল্লেখ্য,
- তিন পক্ষের নির্ধারিত সময়সীমা অনুসারে, ২০২৭ সাল থেকে যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাবমেরিনগুলি অস্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় স্থাপিত হবে। 

উৎস: i) U.S. Department of Defense (.gov).
ii) Britannica.

১,২০৩.
গাজা ভূখণ্ডে ইসরায়েলের দাবি করা নতুন সীমানা কী নামে পরিচিত?
  1. Red Line
  2. Green Line
  3. Blue Line
  4. Yellow Line
সঠিক উত্তর:
Yellow Line
উত্তর
সঠিক উত্তর:
Yellow Line
ব্যাখ্যা

“Yellow Line” বা হলুদ রেখা:
- গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনী যে নতুন সীমান্তরেখা প্রতিপাদন করছে, তাকে “Yellow Line” বা হলুদ রেখা বলা হচ্ছে।
- এই রেখাটি ইসরায়েলি সামরিক বাহিনীর প্রথম ধাপের সরিয়ে নেওয়া অবস্থান এবং যুদ্ধবিরতি চুক্তির প্রেক্ষাপটে গাজার মধ্যে ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এলাকা আলাদা করার জন্য ব্যবহৃত হচ্ছে।
- সম্প্রতি, ইসরায়েলি বাহিনী জানায়, যুদ্ধবিরতির পরের ধাপগুলোয় ওই সীমারেখা থেকে আর পিছিয়ে যাবে না তারা।
- হলুদ রেখা হবে ইসরায়েলের নতুন সীমান্ত।
- এই রেখা বরাবর তাদের অভিযান কার্যক্রম চলবে।

তথ্যসূত্র- প্রথম আলো। [link]

১,২০৪.
SAARC- এর প্রথম সেক্রেটারি জেনারেল ছিলেন?
  1. ক) আবুল আহসান
  2. খ) K. Bhargava
  3. গ) QAMA Rahim
  4. ঘ) নাইমুদ্দীন হাসান
সঠিক উত্তর:
ক) আবুল আহসান
উত্তর
সঠিক উত্তর:
ক) আবুল আহসান
ব্যাখ্যা

- সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।

- সার্কের বর্তমান ১৪তম মহাসচিব শ্রীলংকার ইসালা রুয়ান ভিরাকুন। তিনি ২০২০ সালের ১ মার্চ সার্কের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
- সার্কের সদস্য ৮টি।
সূত্রঃ সার্ক ওয়েবসাইট।

১,২০৫.
সম্প্রতি মিসরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন কে?
  1. মুহাম্মাদ মুরসি
  2. আবদেল ফাত্তাহ আল-সিসি
  3. আনোয়ার সাদাত
  4. সুফি আবু তালেব
সঠিক উত্তর:
আবদেল ফাত্তাহ আল-সিসি
উত্তর
সঠিক উত্তর:
আবদেল ফাত্তাহ আল-সিসি
ব্যাখ্যা
মিসরের বর্তমান প্রেসিডেন্ট:
- সম্প্রতি তৃতীয় মেয়াদে মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আবদেল ফাত্তাহ আল সিসি।
- ২০১৩ সালে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হলে সিসি প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- পাঁচ বছর পর ২০১৮ সালে ফের প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।

উল্লেখ্য,
- মিসরের সংবিধান অনুযায়ী এটি হবে ৬৯ বছর বয়সী আল-সিসির শেষ মেয়াদ।
- ২০২৪ সালের এপ্রিল থেকে শুরু করে তা ছয় বছরের জন্য চলবে।

উৎস: ১৯ ডিসেম্বর ২০২৩, কালের কন্ঠ।
১,২০৬.
Schengen Area ভুক্ত দেশ নয় কোনটি?
  1. ক) ইতালি
  2. খ) ব্রিটেন
  3. গ) ডেনমার্ক
  4. ঘ) ফ্রান্স
সঠিক উত্তর:
খ) ব্রিটেন
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্রিটেন
ব্যাখ্যা

শেনজেন চুক্তি হলো অবাধ চলাচল সংক্রান্ত একটি চুক্তি যা লুক্সেমবার্গের শেনজেন শহরে ১৯৮৫ সালের ১৪ জুন বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, ফ্রান্স ও পশ্চিম জার্মানির মধ্যে স্বাক্ষরিত হয়। এর উদ্দেশ্য ইউরোপ জুড়ে ভিসা ও সীমানামুক্ত অবাধ চলাচল নিশ্চিত করা। চুক্তিটি কার্যকর হয় ১৯৯৫ সালের ২৬ মার্চ।
বর্তমানে বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, আয়ারল্যান্ড ও রোমানিয়া ব্যতীত অন্যান্য ইইউ দেশসমূহ এবং ইইউ বহির্ভূত আইসল্যান্ড, সুইজারল্যান্ড, নরওয়ে এবং লিচেনস্টাইন শেনজেন এলাকার অন্তর্ভুক্ত।
(সূত্রঃ ইইউ ওয়েবসাইট)

১,২০৭.
S-500 কী?
  1. যুদ্ধ বিমান
  2. প্রতিরক্ষা সাবমেরিন
  3. মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
  4. যুদ্ধ জাহাজ
সঠিক উত্তর:
মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
উত্তর
সঠিক উত্তর:
মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
ব্যাখ্যা
• এস-৫০০:
- রাশিয়ার তৈরি বিশ্বের সবচেয়ে কার্যকরি ও আধুনিক মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে এস-৫০০
- মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম প্রজন্মের অস্ত্র হল এস-৫০০ মিসাইল।
- ভবিষ্যতে মহাকাশ অস্ত্র এবং পৃথিবীর কাছের কক্ষপথে থাকা উপগ্রহকেও ধ্বংস করতে পারবে।'
- এস-৫০০ প্রযুক্তির এই মিসাইলের নাম দেওয়া হয়েছে প্রমিথিউস (Prometheus)।
- শুধু কক্ষপথে থাকা কোনও উপগ্রহই নয়, অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল ধ্বংস করতেও সক্ষম এই এস ৫০০ প্রযুক্তির প্রমিথিউস।
- এস-৫০০ (S-500 Missile) ক্ষেপণাস্ত্রটি ৩৭০ মাইলের বেশি দূরত্বে লক্ষ্যবস্তুকে আঘাতে সক্ষম। সেকেন্ডে ৭ কিলোমিটার গতিবেগে আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র।
- ২০২৫ সালে সম্পূর্ণ ভাবে এই ক্ষেপণাস্ত্র হাতে পাবে মস্কো।

উৎস: যুগান্তর পত্রিকা নিউজ এবং সময় পত্রিকা রিপোর্ট।
১,২০৮.
পরিমাপ পদ্ধতি আবিষ্কৃত হয়-
  1. ফিনিশীয় সভ্যতায়
  2. সিন্ধু সভ্যতায়
  3. মিশরীয় সভ্যতায়
  4. সুমেরীয় সভ্যতায়
সঠিক উত্তর:
সিন্ধু সভ্যতায়
উত্তর
সঠিক উত্তর:
সিন্ধু সভ্যতায়
ব্যাখ্যা
সিন্ধু সভ্যতা:
 - সিন্ধু সভ্যতা পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর একটি। ব্রোঞ্জযুগীয় সভ্যতার নিদর্শনটি আনুমানিক ৩৩০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে আনুমানিক ১৩০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সিন্ধু নদ অঞ্চলে গড়ে উঠেছিল বলে এর নাম রাখা হয় সিন্ধু সভ্যতা।
 - সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন- স্যার জন মার্শাল, রাখালদাশ বন্দ্যোপাধ্যায়।
 - সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়-১৯২২।
- এ সভ্যতাকে তাম্র যুগের সভ্যতা বলা হয়।
 -এ সভ্যতা ছিল কৃষি নির্ভর।
- সিন্ধু সভ্যতার শ্রেষ্ঠ শহর ছিল- হরপ্পা ও মহেঞ্জোদারো।
-হরপ্পা নগরী গড়ে উঠে সিন্ধুর উপনদী- ইরাবতির তীরে।
- সিন্ধু সভ্যতার হাড় ও পাথরের তৈরি সিলমোহর পাওয়া যায়।
 -এ সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য ছিল- পয়:নিষ্কাশন ব্যবস্থা।
 -সিন্ধু সভ্যতার অধিবাসীগণ পরিমাপের জন্য বাটখারা ব্যবহার করতেন।

উৎস: ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়।
১,২০৯.
ভুটানের মুদ্রার নাম কী?
  1. ডালাসি
  2. রিংগিট
  3. গুলট্রাম
  4. রুপি
সঠিক উত্তর:
গুলট্রাম
উত্তর
সঠিক উত্তর:
গুলট্রাম
ব্যাখ্যা

ভুটান:
- ভুটান দক্ষিণ-মধ্য এশিয়ার স্থলবেষ্টিত দেশ।
- এটি হিমালয়ের পূর্ব শৃঙ্গে অবস্থিত। 
- চীন ও ভারতের মাঝামাঝি ভুটান অবস্থিত।
- ‘ড্রাক ইয়ুল’ বা ‘বজ্র ড্রাগনের দেশ’ নামে পরিচিত দেশটি।
- ভুটানের পার্লামেন্ট দ্বিকক্ষবিশিষ্ট।
- রাজধানী: থিম্পু।
- ভাষা: দোজংখা।
- ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
- রাজা: জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক।
- মুদ্রা: গুলট্রাম।

অন্যদিকে,
- ডালাসি গাম্বিয়ার মুদ্রা। 
- রিংগিট মালয়েশিয়ার মুদ্রা।

উৎস:  Britannica.

১,২১০.
জাতিসংঘ সাধারন পরিষদে সভাপতির দায়িত্ব পালনকারী একমাত্র বাংলাদেশি ছলেন কে?
  1. শাহ এ এম এস কিবরিয়া
  2. হুমায়ুন রশীদ চৌধুরী
  3. বিচারপতি আবু সাঈদ চৌধুরী
  4. বিচারপতি টি এইচ খান
সঠিক উত্তর:
হুমায়ুন রশীদ চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
হুমায়ুন রশীদ চৌধুরী
ব্যাখ্যা
জাতিসংঘ সাধারন পরিষদে সভাপতির দায়িত্ব পালনকারী একমাত্র বাংলাদেশী হুমায়ুন রশীদ চৌধুরী।

জাতিসংঘের সাধারণ পরিষদ:

- জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সমন্বয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ গঠিত।
- সাধারণ পরিষদের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।
- সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ এক বছর।
- সাধারণত সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশন বসে।
- ১৯৫০ সালের ৩ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ কোরিয়া সংকটকে কেন্দ্র করে শান্তির জন্যে ঐক্য প্রস্তাব গ্রহণ করে।
- এটি সাধারণ পরিষদের 377(V) রেজ্যুলেশন নামে পরিচিত।
- বাংলাদেশ জাতিসংঘের সাধারন পরিষদের সভাপতি নির্বাচিত হয় ১৯৮৬ সালে।
- সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে সভাপতিত্ব করেন হুমায়ুন রশিদ চৌধুরী।

এছাড়াও জাতিসংঘের বিভিন্ন পদে বাংলাদেশ:
- সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া ESCAP- এর নির্বাহী সচিবের পদমর্যাদায় ১৯৮১-৯১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
- বিচারপতি টি এইচ খান International Criminal Tribunal-এর সদস্য হিসেবে ১৯৯৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
- বিচারপতি আবু সাঈদ চৌধুরী Human Rights Commission-এর চেয়ারম্যান হিসেবে ১৯৮৫-৮৬ মেয়াদে দায়িত্ব পালন করেন।
- মেজর জেনারেল মোঃ আব্দুস সালাম UN Peace Keeping Mission-এর কমান্ডার হিসেবে ১৯৯২-৯৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
- পূর্ব তিমুরে জাতিসংঘ মিশনের প্রধান সামরিক লিয়াজোঁ অফিসার পদে ব্রিগেডিয়ার রেজাউল হায়দার দায়িত্ব পালন করেন।

উৎস: UN General Assembly, .
১,২১১.
'DeepSeek' কোন দেশের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি?
  1. চীন
  2. যুক্তরাষ্ট্র
  3. জাপান
  4. উত্তর কোরিয়া
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
DeepSeek AI:
- DeepSeek একটি চীনা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি।
- প্রতিষ্ঠার স্থান: দক্ষিণ-পূর্ব চীনের শহর হাংঝুতে।
- প্রতিষ্ঠিত হয়: জুলাই, ২০২৩।
- প্রতিষ্ঠাতা: লিয়াং ওয়েনফেং।
- ডিপসিকের মালিক লিয়াং ওয়েনফেং, A-১০০ চিপের বড় মজুত সংগ্রহ করেছিলেন।
- সংগ্রহে থাকা আনুমানিক ৫০ হাজার চিপ ই তাকে ডিপসিক প্রতিষ্ঠা করতে সহায়তা করেছে।

তথ্যসূত্র - DeepSeek AI & BBC.
১,২১২.
ডেটন চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
  1. লন্ডন
  2. হাভানা
  3. প্যারিস
  4. ভিয়েনা
সঠিক উত্তর:
প্যারিস
উত্তর
সঠিক উত্তর:
প্যারিস
ব্যাখ্যা
ডেটন চুক্তি (Dayton Agreement):
- এই চুক্তির পূর্ণরূপ: The General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina.
- এটি একটি শান্তিচুক্তি।
- প্রক্রিয়াটির নেতৃত্বে ছিলেন প্রধান মার্কিন শান্তি আলোচনাকারী রিচার্ড হলব্রুক।
- চুক্তি স্বাক্ষরিত হয়: ১৪ ডিসেম্বর, ১৯৯৫।
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স।
- পক্ষসমূহ: বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, সার্বিয়া।
- স্বাক্ষরকারী: ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট ফ্রানজো তুজমান, সার্বিয়ার প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচ (যাঁকে পরে হেগে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে ঘোষণা করা হয়েছিল) এবং বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট এলিজা আইজেবগোভিচ।
- মধ্যস্থতাকারী: তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
- উদ্দেশ্য: সার্বিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা সমস্যার সমাধান।
 
 উৎস: i) OSCE.org.
          ii) Britannica.
১,২১৩.
সানশাইন পলিসির প্রবক্তা-
  1. ক) কিম জং উন
  2. খ) মুন জায়ে ইন
  3. গ) কিম দায়ে জং
  4. ঘ) দায়ে হুন জং
সঠিক উত্তর:
গ) কিম দায়ে জং
উত্তর
সঠিক উত্তর:
গ) কিম দায়ে জং
ব্যাখ্যা

- উত্তর কোরিয়ার সাথে দক্ষিণ কোরিয়ার বৈদেশিক নীতির তাত্ত্বিক ভিত্তি হলো সানশাইন পলিসি।
- ১৯৯৮ সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম দায়ে জং প্রথম এ নীতি ঘোষণা করেন।
- ২০০০ সালে এ নীতি বাস্তবায়নের কারণে কিম দায়ে জং শান্তিতে নোবেল পুরস্কার পান।
- ২০০৮ সাল পর্যন্ত সানশাইন পলিসি টিকে ছিল।
- তবে ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের প্রচেষ্টায় দুই কোরিয়ার শীর্ষ দুই নেতার মধ্যে কয়েক দফা সম্মেলনের মাধ্যমে এ নীতি পুনঃ জাগ্রত করার চেষ্টা চলছে।

উৎসঃ বিবিসি বাংলা নিউজ।

১,২১৪.
যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাকের রাজনৈতিক দলের নাম কি?
  1. ক) কনজারভেটিভ পার্টি
  2. খ) লিবারেল ডেমোক্রেটিক পার্টি
  3. গ) লেবার পার্টি
  4. ঘ) রিপাবলিকান পার্টি
সঠিক উত্তর:
ক) কনজারভেটিভ পার্টি
উত্তর
সঠিক উত্তর:
ক) কনজারভেটিভ পার্টি
ব্যাখ্যা
ঋষি সুনাক যুক্তরাজ্যের ৫৭তম প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন। 
- তিনি ব্রিটেনের অন্যতম রাজনৈতিক দল  কনজারভেটিভ পার্টির নেতা।
- ২০০ বছরের ইতিহাসে ব্রিটেনের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত এই রাজনীতিক।
- তার আগে প্রধানমন্ত্রী ছিলেন লিজ ট্রাস। মাত্র ৪৫ দিনের জন্য ক্ষমতায় ছিলেন তিনি। 

তথ্যসূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম।
১,২১৫.
UNSSC এর পূর্ণরুপ কী ?
  1. ক) United Nations System Staff College
  2. খ) United Nations Strategic Staff College
  3. গ) United Nations Systematic Staff College
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) United Nations System Staff College
উত্তর
সঠিক উত্তর:
ক) United Nations System Staff College
ব্যাখ্যা
• United Nations System Staff College 
• জাতিসংঘের সিস্টেম স্টাফ কলেজ --জাতিসংঘের একটি সংস্থা যা আন্তঃ-এজেন্সি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে জাতিসংঘ এবং এর সহযোগীদের কর্মীদের সেবা করে।
• প্রতিষ্ঠাকাল : ২০০২ 
• সদর দপ্তর : তুরিন ,ইতালি ।
• বর্তমান মহাপরিচালক: ড. জাফর জাবান। 

তথ্যসূত্র:  UNSSC ওয়েবসাইট ।
১,২১৬.
নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণ সংক্রান্ত সনদের ধারা কয়টি?
  1. ২০ টি
  2. ২৫ টি
  3. ২৯ টি
  4. ৩০ টি
সঠিক উত্তর:
৩০ টি
উত্তর
সঠিক উত্তর:
৩০ টি
ব্যাখ্যা
- CEDAW (Convention on the Elimination of All Forms of Discrimination Against Women) হলো নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণ সংক্রান্ত একটি আন্তর্জাতিক সনদ।
- এটি ১৯৭৯ সালে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে স্বাক্ষরিত হয় যা ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর কার্যকর হয়।
- এই সনদে ৩০টি ধারা রয়েছে।

সূত্র: UN ওয়েবসাইট।
১,২১৭.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদর দপ্তর কোথায়?
  1. রোম
  2. প্যারিস
  3. হেগ
  4. জেনেভা
সঠিক উত্তর:
জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
জেনেভা
ব্যাখ্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা:
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) হল জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা আন্তর্জাতিক জনস্বাস্থ্যের সাথে সম্পর্কিত।
- এটি ৭ এপ্রিল ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এটির সদরদপ্তর  সুইজারল্যান্ডের জেনেভায়।
- জাতিসংঘের ১৯৪ টি দেশই এর সদস্য।
- উদ্দেশ্য হলো সমস্ত মানুষের জন্য স্বাস্থ্যের সর্বোচ্চ স্তর অর্জন করা।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের দায়িত্বে আছেন ইথিওপিয়ার সাবেক স্বাস্থ্যমন্ত্রী টেড্রোস আধানম গেব্রেইয়াসুস।

উৎস: বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট। [লিঙ্ক]
১,২১৮.
কত সাল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই?
  1. ১৯৭৯ সাল থেকে
  2. ১৯৮০ সাল থেকে
  3. ২০১৫ সাল থেকে
  4. ২০১৮ সাল থেকে 
সঠিক উত্তর:
১৯৮০ সাল থেকে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮০ সাল থেকে
ব্যাখ্যা

• যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্পর্ক:
- ১৯৮০ সাল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব এবং মার্কিন কূটনীতিক জিম্মি সংকটের পর থেকে দুই দেশের সম্পর্ক দীর্ঘদিন উত্তেজনাপূর্ণভাবে তৈরি হয়েছে। মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার এবং আঞ্চলিক মিত্রদের নিরাপত্তা ইস্যু এই সম্পর্ক খারাপের কারণ। ২০১৫ সালে স্বাক্ষরিত JCPOA বা ইরান পারমাণবিক চুক্তি অনুযায়ী ইরান পারমাণবিক কার্যক্রম সীমিত করবে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে, কিন্তু ২০১৮ সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বের হয়ে যায়। ২০২৫-২০২৬ সালে সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে; মার্কিন বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনায় আক্রমণ পরিচালনা করে এবং ইরান রাশিয়ার সঙ্গে যৌথ মহড়া চালায়। বর্তমানে তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় জেনেভায় আলোচনার মাধ্যমে সীমিত সমঝোতার চেষ্টা চলছে, যেখানে ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির অধিকার চাইছে, এবং যুক্তরাষ্ট্র কিছুটা সীমিত নমনীয়তা দেখাচ্ছে। তবে এখনও চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়নি এবং উভয় পক্ষের মধ্যে অবিশ্বাস ও উত্তেজনা বজায় আছে।
------------------------------ 
উল্লেখ্য, 

- বর্তমানে ২০২৬ এর ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী:
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক ক্ষমতা সীমিত করতে পরিকল্পনা করছে। ট্রাম্প প্রশাসন সমরাস্ত্র মোতায়েন এবং দুটি বিমানবাহী রণতরির মাধ্যমে ইরানকে শক্তি প্রদর্শনের মাধ্যমে চাপ দেওয়ার চেষ্টা করছে। এর মূল উদ্দেশ্য হলো ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সরঞ্জাম ইউরেনিয়াম সমৃদ্ধ না করতে দেওয়া এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের জন্য ঝুঁকি কমানো। ইসরায়েলও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় রেখে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও পারমাণবিক স্থাপনা নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছে।

ইরান আলোচনায় কিছু নমনীয়তা দেখালেও পুরোপুরি যুক্তরাষ্ট্রের দাবি মেনে নিচ্ছে না। এর পাশাপাশি, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানকে গুরুত্বপূর্ণ কৌশলগত শক্তি হিসেবে রাখছে। সরকারবিরোধী আন্দোলন থাকলেও জনগণের মধ্যে কোনো বিকল্প নেতৃত্ব স্পষ্ট নয়, এবং রেজা পাহলভি শাহ শাসনের প্রত্যাবর্তনের আহ্বান সত্ত্বেও বাস্তবায়ন কঠিন।

২০২৫ সালে ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছিল, তবে ইরান ধীরে ধীরে তা পুনঃস্থাপন করেছে। সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনী হস্তক্ষেপ করলেও, জনগণকে সমর্থন দিয়ে ইরান কিছু পরিস্থিতি স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। তাই বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত হামলা বা ইরান সরকারের পরিবর্তন বাস্তবায়ন করা সহজ নয়, এবং এটি আরও জটিল ও বিপজ্জনক।

উৎস: দৈনিক কালের কণ্ঠ ও প্রথম আলো পত্রিকা। 

১,২১৯.
সম্প্রতি 'ধুমপান মুক্ত পরিবেশ' আইন পাশ করে -
  1. ক) সুইডেন
  2. খ) নিউজিল্যান্ড
  3. গ) আইসল্যান্ড
  4. ঘ) ভুটান
সঠিক উত্তর:
খ) নিউজিল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) নিউজিল্যান্ড
ব্যাখ্যা
- 'ধুমপান মুক্ত পরিবেশ আইন পাশ করে নিউজিল্যান্ড।
-  ২০০৯ সালের ১ জানুয়ারির পর জন্ম নেওয়া সবার কাছে তামাক বিক্রি নিষিদ্ধ করার আইন করছে দেশটি। 
- ২০২৫ সাল নাগাদ নিউজিল্যান্ড ধূমপানমুক্ত দেশ হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।
- এক বছর আগে দেশটিতে প্রাপ্তবয়স্কদের মধ্যে ৯ দশমিক ৪ শতাংশ ধূমপায়ী ছিল, যা এ বছর কমে ৮ শতাংশে নেমেছে।

উৎস: লাইভ এম সি কিউ সাম্প্রতিক সমাচার, জানুয়ারি ২০২৩ এবং প্রথম আলো।
১,২২০.
কার মধ্যস্থতায় ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. জিমি কার্টার
  2. রোনাল্ড রিগান
  3. ফ্রাঙ্কলিন রুজভেল্ট
  4. রিচার্ড নিক্সন
সঠিক উত্তর:
জিমি কার্টার
উত্তর
সঠিক উত্তর:
জিমি কার্টার
ব্যাখ্যা
ক্যাম্প ডেভিড চুক্তি: 
- ক্যাম্প ডেভিড চুক্তি হলো ইসরায়েল ও মিশরের মধ্যে ১৭ সেপ্টেম্বর ১৯৭৮ সালে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক শান্তি চুক্তি, যা পরবর্তী বছরে এই দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক শান্তিচুক্তিতে পরিণত হয়।
- মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের মধ্যস্থতায় এই চুক্তি স্বাক্ষরিত হয়।
- ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন ও মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এতে অংশগ্রহণ করেন।
- মার্কিন প্রেসিডেন্টের অবকাশকেন্দ্র ক্যাম্প ডেভিড, মেরিল্যান্ডে আলোচনা হওয়ায় এটি “ক্যাম্প ডেভিড চুক্তি” নামে পরিচিত হয়।
- সাদাত ও বেগিন শান্তি প্রতিষ্ঠার জন্য নোবেল পুরস্কারে ভূষিত হন।
- এই চুক্তি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং আরব-ইসরায়েল বিরোধ নিরসনে প্রথম সফল কূটনৈতিক উদ্যোগ হিসেবে বিবেচিত হয়।

উৎস: Britannica.
১,২২১.
GATT প্রতিষ্ঠিত হয়েছিল কতটি দেশের মাধ্যমে?
  1. ২৩টি
  2. ২৯টি
  3. ৩৩টি
  4. ৪৪টি
সঠিক উত্তর:
২৩টি
উত্তর
সঠিক উত্তর:
২৩টি
ব্যাখ্যা
GATT:
- GATT-এর পূর্ণরূপ: General Agreement on Tariffs and Trade.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৭ সালে।
- কার্যকর হয়: ১৯৪৮ সালে।
- GATT মূলত একটা বাণিজ্যিক চুক্তি।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন কর্মসূচী প্রণয়ন করা এবং মুক্তবাজার অর্থনীতিকে গতিশীল করা।

উল্লেখ্য,
- ১৯৪৭ সালের ৩০ অক্টোবর, ২৩টি দেশ GATT স্বাক্ষর করেছে।
- এই চুক্তির পিছনে উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার ও বিশ্ব বাণিজ্যকে পুনর্গঠন।
- এই চুক্তি কার্যকর হয়েছিল ১৯৪৮ সালের ১ জানুয়ারী।

⇒ GATT প্রতিষ্ঠার পর বিভিন্ন বাণিজ্য আলোচনা "রাউন্ড" আকারে অনুষ্ঠিত হয়েছিল।
- সবচেয়ে গুরুত্বপূর্ণ রাউন্ড ছিল কেটো রাউন্ড, টোকিও রাউন্ড এবং উরুগুয়ে রাউন্ড।
- GATT এর সবচেয়ে বৃহত্তম ও প্রভাবশালী রাউন্ড ছিল উরুগুয়ে রাউন্ড। এই রাউন্ডের মাধ্যমে WTO বা বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়। 
- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে GATT চুক্তি সংশোধনের মাধ্যমে উরুগুয়ে রাউন্ডের সমাপ্ত হয়। 

⇒ GATT থেকে WTO-তে পরিবর্তন:
- ১৯৯৫ সালে WTO (World Trade Organization) প্রতিষ্ঠিত হওয়ার পর, GATT এর কার্যক্রম WTO এর মধ্যে চলে যায়।
- WTO আরও ব্যাপক এবং শক্তিশালী বাণিজ্য কাঠামো তৈরি করেছে।
- GATT ছিল এক ধরনের চুক্তি, কিন্তু WTO একটি আন্তর্জাতিক সংস্থা যা বাণিজ্য সম্পর্কিত সকল চুক্তি এবং নিয়মাবলী বাস্তবায়ন ও সমাধান নিশ্চিত করে।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।
১,২২২.
নিম্নলিখিত কোন বিষয়টি WIPO সংস্থার সাথে সম্পর্কিত?
  1. স্বাস্থ্যসেবা উন্নয়ন
  2. শিক্ষা ও প্রশিক্ষণ
  3. প্রাকৃতিক সম্পদের সুরক্ষা
  4. বুদ্ধিবৃত্তিক সম্পদের অধিকার
সঠিক উত্তর:
বুদ্ধিবৃত্তিক সম্পদের অধিকার
উত্তর
সঠিক উত্তর:
বুদ্ধিবৃত্তিক সম্পদের অধিকার
ব্যাখ্যা
• WIPO:
- জাতিসংঘের বুুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা (WIPO)।
- এর পূর্ণরূপ: World Intellectual Property Organization.
- প্রতিষ্ঠা লাভ করে: ১৯৬৭ সাল।
- মোট সদস্য রাষ্ট্র: ১৯৩ টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- WIPO জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে কাজ করে।

তথ্যসূত্র: WIPO Official website.
১,২২৩.
ইতিহাসে শ্রেষ্ঠ নাবিক ছিলেন-
  1. ফিনিশীয়রা
  2. মিশরীয়রা
  3. ব্যবিলনীয়রা
  4. গ্রিকরা
সঠিক উত্তর:
ফিনিশীয়রা
উত্তর
সঠিক উত্তর:
ফিনিশীয়রা
ব্যাখ্যা
ফিনিশীয় সভ্যতা: 
- ভূমধ্যসাগর ও লেবানন পর্বতের মাঝামাঝি ভূমিতে ফিনিশীয় সভ্যতা গড়ে উঠে।
- সভ্যতার ইতিহাসে ফিনিশীয়রা পরিচিত- শ্রেষ্ঠ নাবিক ও জাহাজ নির্মাতা হিসেবে।
- তারা সর্বপ্রথম বর্ণমালা  উদ্ভাবন করেন।
- ফিনিশীয়দের আয়ের উৎস ছিলো- বাণিজ্য।

ব্যাবিলনীয় সভ্যতা:
- খ্রিষ্টপূর্ব  ২০৫০ অব্দে ব্যাবিলনীয় সভ্যতা গড়ে উঠে।
- ব্যাবিলনীয়দের বড় অবদান আইন প্রণয়নে।
- এ সভ্যতার স্থপতি বলা হয়- হাম্বরাবি।
- ব্যাবলিয়নের ঝুলন্ত উদ্যানের নির্মাতা - রাজা নেবুচাদ নেজার।
পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ আইন- হাম্বুরারির লিখিত আইন।

  মিশরীয় সভ্যতা:
-  নীল নদের অববাহিকায় গড়ে উঠে।
-  মিশরীয়দের লিখন পদ্ধতির নাম -হায়ারোগ্লিফিক।
-  পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য- মিশরের পিরামিড।
-  ৩৬৫ দিনে বছর গণনা শুরু করেছিলো মিশরীয়রা।
-  মিশরের রাজাদের বলা হতো- ফারাও।

উৎস:ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,২২৪.
Spare স্মৃতিকথামূলক গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) প্রিন্স হ্যারি
  2. খ) বারাক ওবামা
  3. গ) কুইন এলিজাবেথ 
  4. ঘ) প্রিন্স নিকেলসন
সঠিক উত্তর:
ক) প্রিন্স হ্যারি
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রিন্স হ্যারি
ব্যাখ্যা
⇒ ব্রিটিশ প্রিন্স হ্যারির স্মৃতিকথামূলক গ্রন্থের নাম - Spare।
⇒ যা ইংরেজির পাশাপাশি ১৬ ভাষায় এবং অডিওবুক হিসেবে প্রকাশিত হয়।
উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার ফ্রেব্রুয়ারি, ২০২২ ও প্রথম আলো।
১,২২৫.
'World Trade Organization (WTO)' এর প্রতিষ্ঠাকালীন নাম কী ছিল?
  1. General Agreement on Tariffs and Trade
  2. General Assessment on Tariffs and Trade
  3. General Agreement on Tarifics and Trading
  4. General Agreement on Tariffs
সঠিক উত্তর:
General Agreement on Tariffs and Trade
উত্তর
সঠিক উত্তর:
General Agreement on Tariffs and Trade
ব্যাখ্যা

• WTO:
- WTO এর প্রতিষ্ঠাকালীন নাম General Agreement on Tariffs and Trade (GATT).
- WTO (World Trade Organization) ১ জানুয়ারি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- WTO এর বর্তমান সদস্য ১৬৬টি ।
- বাংলাদেশ WTO এর সদস্য হয় ১জানুয়ারি, ১৯৯৫ সালে। 
- WTO এর সদর দপ্তর সুইজারল্যান্ড।

উৎস: WTO ওয়েবসাইট ও Britannica.

১,২২৬.
Amnesty International-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউ ইয়র্ক
  2. জেনেভা
  3. লন্ডন
  4. ব্রাসেলস
সঠিক উত্তর:
লন্ডন
উত্তর
সঠিক উত্তর:
লন্ডন
ব্যাখ্যা

• Amnesty International:
- Amnesty International যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২৮ মে, ১৯৬১।
- প্রতিষ্ঠাতা: ব্রিটিশ আইনজীবী পিটার বেনেনসেন।
- সদর দপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।
- বর্তমান মহাসচিব: অ্যাগনেস ক্যালামার্ড।
- নীতিবাক্য: "Better to light a candle than to curse the darkness" (অন্ধকারকে গালি দেওয়ার চেয়ে মোমবাতি জ্বালানো ভালো)।
- সদস্য সংখ্যা: ১০ মিলিয়ন+ (বিশ্বব্যাপী)। 

উল্লেখ্য,
- Amnesty International ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র: Amnesty International ওয়েবসাইট।

১,২২৭.
Victory City - উপন্যাসের লেখক কে?
  1. ক) শিহান করুনাতিলাকা
  2. খ) গীতাঞ্জলি শ্রী
  3. গ) সালমান রুশদি
  4. ঘ) অ্যানি অ্যারনো
সঠিক উত্তর:
গ) সালমান রুশদি
উত্তর
সঠিক উত্তর:
গ) সালমান রুশদি
ব্যাখ্যা
Victory City - উপন্যাসের লেখক - সালমান রুশদি।

- উপন্যাসটি ১৪ শতকের এক নারীর ‘মহাকাব্যিক কাহিনি’, যে নারী পুরুষতান্ত্রিক বিশ্বকে অস্বীকার করেন।
- উপন্যাসটিতে অল্প বয়সি অনাথ মেয়ে পাম্পা কাম্পানার গল্প তুলে ধরা হয়।
- কাম্পানা এক দেবী অনুপ্রাণিত জাদুকরী ক্ষমতার অধিকারী আধুনিক ভারতের ‘বিষনাগা’ নগরী, যার অর্থ ‘বিজয়ের নগরী’ আবিষ্কার করে।

• বুকার পুরস্কার - ২০২২ - শিহান করুনাতালিকা।
 বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার -২০২২ - গীতাঞ্জলি শ্রী।
সাহিত্যে নোবেল পুরস্কার - অ্যানি অ্যারনো।

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
১,২২৮.
কমনওয়েলথ ভুক্ত দেশগুলোর মধ্যে আয়তনে বৃহত্তম দেশ কোনটি?
  1. রাশিয়া
  2. কানাডা
  3. ভারত
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
কানাডা
উত্তর
সঠিক উত্তর:
কানাডা
ব্যাখ্যা
• কমনওয়েলথ:
- কমনওয়েলথ গঠনের ধারণা নেওয়া  হয় ১৯২৬ সালে। 
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- কমনওয়েলথ এর সদর দপ্তর লন্ডনে। 
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী।
- কমনওয়েলথ দেশগুলির মধ্যে আয়তনের ভিত্তিতে বিশ্বের বৃহত্তম দেশ কানাডা।
- ব্রিটিশ  উপনিবেশে না থেকে কমনওয়েলথ সদস্য দেশসমূহ যথা- মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন ও টোগো।
- পাকিস্তান ১৯৭২ সালে ত্যাগ করে  আবার ১৯৮৯ সালে যোগ দেয়। 
- দক্ষিণ আফ্রিকা ১৯৬১ সালে ত্যাগ করে ১৯৯৪ সালে যোগ দেয়।

উল্লেখ্য,
- বর্তমানে কমনওয়েলথের সদস্য -৫৬টি। (মে, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয়।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।

উৎস: Commonwealth ওয়েবসাইট।
১,২২৯.
বাংলাদেশে নিয়োজিত  ইইউ মানবিক সহায়তার প্রধান কে? [ফেব্রুয়ারি, ২০২৬]
  1. ডেভিডে জাপ্পা
  2. লুকা ফেরারি
  3. আন্দ্রেয়া রোসি
  4. মারিয়া কস্তা
সঠিক উত্তর:
ডেভিডে জাপ্পা
উত্তর
সঠিক উত্তর:
ডেভিডে জাপ্পা
ব্যাখ্যা

- বাংলাদেশে নিয়োজিত ইইউ মানবিক সহায়তার প্রধান ডেভিডে জাপ্পা।
- রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় ডব্লিউএফপি'কে আরও ২০ লাখ ইউরো অনুদান ইইউ'র।
- সময়: ১০ ফেব্রুয়ারি, ২০২৬ :
- বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি নিশ্চিত করতে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিকে (ডব্লিউএফপি) অতিরিক্ত ২০ লাখ ইউরো অনুদান দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
- বাংলাদেশে ইইউ মানবিক সহায়তার প্রধান ডেভিডে জাপ্পা বলেন, 'বিশ্বজুড়ে মানবিক সংকটের কারণে ২০২৫ সাল ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং।
- বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে, যার মধ্যে গত এক বছরে আসা নতুন ১ লাখ ৪০ হাজার শরণার্থীও অন্তর্ভুক্ত।
- ডব্লিউএফপি তার ই-ভাউচার ব্যবস্থার মাধ্যমে এই বিশাল জনগোষ্ঠীর খাদ্য সহায়তা নিশ্চিত করছে।
- এই ব্যবস্থায় প্রতিটি পরিবার প্রতি মাসে জনপ্রতি ১২ মার্কিন ডলার করে পায়।

উৎস: পত্রিকার নিউজ।লিঙ্ক

১,২৩০.
আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) - এর প্রধানের পদবী কী?
  1. মহাপরিচালক
  2. মহাসচিব
  3. প্রশাসক
  4. ব্যবস্থাপনা পরিচালক
সঠিক উত্তর:
মহাপরিচালক
উত্তর
সঠিক উত্তর:
মহাপরিচালক
ব্যাখ্যা
- আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) - এর প্রধানের পদবী মহাপরিচালক
- বর্তমান মহাপরিচালক - গাই রাইডার (১০ম)।
- তিনি ১ অক্টোবর, ২০১২ দ্বায়িত্ব গ্রহণ করেন।
- ২০১৭ সালে দ্বিতীয় মেয়াদে এই পদে নির্বাচিত হন।
- তিনি যুক্তরাজ্যের নাগরিক।

- আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- এটি ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়। ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা।
- এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৭টি।
- বাংলাদেশ ১৯৭২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে।
- এটি ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র:- ILO ওয়েবসাইট।
১,২৩১.
১৯৪৫ সালে জাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয় ?
  1. ক) সানফ্রান্সিসকো
  2. খ) নিউইয়র্ক
  3. গ) প্যারিস
  4. ঘ) জেনেভা
সঠিক উত্তর:
ক) সানফ্রান্সিসকো
উত্তর
সঠিক উত্তর:
ক) সানফ্রান্সিসকো
ব্যাখ্যা

১৯৪৫ সালের ২৬ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা জাতিসংঘের সনদে স্বাক্ষর দান করেন৷
- তবে এটি কার্যে পরিণত হয় ঐ বছরেরই ২৪ অক্টোবর।
- ১৯৪৪ সালের সেপ্টেম্বর মাসে তাঁরা জাতিসংঘের সনদ রচনা করেন৷ এর প্রায় এক বছর পর সানফ্রান্সিসকো শহরে তা স্বাক্ষরিত হয়৷
- জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য (যাদের ভেটো প্রদানের ক্ষমতা আছে) মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স,যুক্তরাজ্য, রাশিয়া, ও চীন ।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।

১,২৩২.
'ব্ল্যাক মানডে' কিসের সঙ্গে সম্পর্কিত?
  1. স্টক মার্কেট
  2. রাজনীতি
  3. আন্দোলন
  4. পরিবেশ
সঠিক উত্তর:
স্টক মার্কেট
উত্তর
সঠিক উত্তর:
স্টক মার্কেট
ব্যাখ্যা
• ব্ল্যাক মানডে:
- ১৯২৯ সালের ৮ অক্টোবর, যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা পুঁজিবাজারের ধসের ধসের কবলে পড়ে ৷
- পুঁজিবাজারের এই ধস যুক্তরাষ্ট্রসহ অধিকাংশ দেশকে মহামন্দার দিকে ঠেলে দেয়।
- আবার, ১৯৮৭ সালে ১৯ অক্টোবর সোমবার বিশ্বব্যাপী আবারও পুঁজিবাজারে ভয়াবহ ধস নামে।
- হংকং শেয়ার বাজার থেকে এ বিপর্যয় শুরু হয়ে পর্যায়ক্রমে ইউরোপ, এশিয়া ও আমেরিকায় ছড়িয়ে পড়ে।
- পুঁজিবাজারের আলোচিত এ ধস সোমবার ঘটেছিল বলে এ দুটি ঘটনাকে Black Monday নামে অভিহিত করা হয় ৷

উৎস: ব্রিটানিকা ।
১,২৩৩.
সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সদস্য হয় -
  1. ১০ সেপ্টেম্বর, ২০০০ সালে
  2. ১২ সেপ্টেম্বর, ২০০০ সালে
  3. ১০ সেপ্টেম্বর, ২০০২ সালে
  4. ১২ সেপ্টেম্বর, ২০০২ সালে
সঠিক উত্তর:
১০ সেপ্টেম্বর, ২০০২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১০ সেপ্টেম্বর, ২০০২ সালে
ব্যাখ্যা
জাতিসংঘ:
- বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ (United Nations Organization).
- জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়: ২৬ জুন, ১৯৪৫।
- জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়: ২৪ অক্টোবর, ১৯৪৫।
- স্বাক্ষরের স্থান: যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান।
- বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস।
- সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- দাপ্তরিক ভাষা ৬টি: ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি।

উল্লেখ্য,
- সুইজারল্যান্ড ১০ সেপ্টেম্বর, ২০০২ তারিখে জাতিসংঘে যোগদান করে।
- তখন সুইস নাগরিকদের প্রায় ৫৫ শতাংশ সেই বছরের শুরুতে অনুষ্ঠিত একটি জাতীয় গণভোটে সংস্থার সদস্য হওয়ার পক্ষে ভোট দেয়।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১,২৩৪.
শেনজেন কী বিষয়ক চুক্তি?
  1. মুক্তবাজার অর্থনীতি
  2. ইউরো মুদ্রার প্রচলন
  3. অবাধ চলাচল
  4. শুল্কমুক্ত বাণিজ্য
সঠিক উত্তর:
অবাধ চলাচল
উত্তর
সঠিক উত্তর:
অবাধ চলাচল
ব্যাখ্যা
শেনজেন চুক্তি:
- চুক্তি স্বাক্ষর: ১৪ জুন, ১৯৮৫ সাল।
- স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহর।
- এটি অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি।
- মোট সদস্য: ২৭ টি দেশ।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৩টি দেশ এবং আইসল্যান্ড, লিচেনস্টাইন, নরওয়ে ও সুইজারল্যান্ড।

উৎস: EUR-Lex Website.
১,২৩৫.
বাংলাদেশ সিটিবিটি চুক্তি অনুমোদন করে -
  1. ক) ১৯৯৬ সালে
  2. খ) ১৯৯৮ সালে
  3. গ) ২০০০ সালে
  4. ঘ) ২০০২ সালে
সঠিক উত্তর:
গ) ২০০০ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০০ সালে
ব্যাখ্যা
• পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধকরণ বিষয়ক সংস্থা Comprehensive Nuclear-Test-Ban Treaty Organization (CTBTO) জাতিসংঘের অধীনে পরিচালিত একটি সংস্থা।
- সংস্থাটি ভূপৃষ্ঠ, বায়ুমন্ডল বা সমুদ্রের নিচে যে কোন ধরনের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানো বন্ধের জন্য গৃহীত চুক্তি Comprehensive Nuclear-Test-Ban Treaty (CTBT) নিয়ে কাজ করে এবং বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্তকরণের নিমিত্তে কার্যক্রম পরিচালনা করে আসছে। যদিও পারমাণবিক বেশ কয়েকটি প্রভাবশালী দেশের অসহযোগীতার কারনে চুক্তিটি এখনও কার্যকর করা সম্ভব হয় নি।
- বাংলাদেশ বিশ্বের ১২৯তম দেশ হিসেবে সিটিবিটি চুক্তি স্বাক্ষর করেন ২৪ অক্টোবর ১৯৯৬ সালে ও অনুমোদন করে ২০০০ সালের ৮ মার্চ ৫৪তম দেশ হিসেবে।

তথ্যসূত্র: CTBT ওয়েবসাইট।
১,২৩৬.
২০২২ সালে কোন দেশ জাতিসংঘের শান্তিস্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়?
  1. যুক্তরাষ্ট্র
  2. সুইজারল্যান্ড
  3. বাংলাদেশ
  4. ভারত
সঠিক উত্তর:
বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশন (পিবিসি):

- পিস বিল্ডিং কমিশন (পিবিসি) জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের একটি আন্তঃরাষ্ট্রীয় উপদেষ্টা সংস্থা। 
- এ সংস্থা সংঘাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে শান্তি বিনির্মাণের জন্য কাজ করে, যাতে সংঘাতের পুনরাবৃত্তি রোধ এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা যায়।
- সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ এবং অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক) থেকে নির্বাচিত সদস্যসহ ৩১ জন সদস্যের সমন্বয়ে ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় পিবিসি।
- জাতিসংঘে শীর্ষ অর্থ প্রদানকারী ও শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোও কমিশনের সদস্য।

২০২২ সালে জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন সেখানে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
- জাতিসংঘ সদরদপ্তরে পিবিসির চেয়ার ও ভাইস-চেয়ারদের নির্বাচনে সর্বসম্মতিক্রমে তিনি ২০২২ সালের জন্য সভাপতি নির্বাচিত হন।
- ফাতিমা হলেন পিবিসির প্রথম নারী সভাপতি।

উল্লেখ্য,
- বাংলাদেশ প্রতিষ্ঠানকাল থেকেই পিবিসি’র সদস্য।
- এর আগে ২০১২ সালে বাংলাদেশ পিবিসি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে।

⇒ জাতিসংঘে বাংলাদেশের ১ম নারী স্থায়ী প্রতিনিধি- ইসমাত জাহান।

উৎস: UN ওয়েবসাইট।
১,২৩৭.
ইরানের প্রস্তাবিত নতুন রাজধানী ‘মাকরান অঞ্চল’ কোন সাগরের উপকূলবর্তী?
  1. ভূমধ্যসাগর
  2. ওমান উপসাগর
  3. লোহিত উপসাগর
  4. দক্ষিণ চীন সাগর
সঠিক উত্তর:
ওমান উপসাগর
উত্তর
সঠিক উত্তর:
ওমান উপসাগর
ব্যাখ্যা
‘মাকরান অঞ্চল’:
- ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সিস্তান-বালুচিস্তানের অন্তর্ভূক্ত এবং ওমান উপসাগরের তীরে অবস্থিত মাকরান অঞ্চল।
- মাকরান অঞ্চলের আয়তন প্রায় ৩ লাখ ৪৭ হাজার ১৯০ বর্গকিলোমিটার।
- পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সঙ্গে মাকরানের ১ হাজার কিলোমিটার তটরেখা রয়েছে।

উল্লেখ্য,
- ১৭৮৬ সালে আগা মোহাম্মদ খান কাজারের নকশায় তেহরান ইরানের রাজধানী হিসেবে গড়ে ওঠে।
- দুই শতাব্দীর বেশি সময় ধরে নগরীটি ইরানের রাজনীতি, প্রশাসন ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে কাজ করছে।
- সম্প্রতি, তীব্র যানজট, সম্পদ ব্যবস্থাপনার সমস্যা, ভয়ানক বায়ুদূষণের মত অনেক সমস্যায় জর্জরিত তেহরান থেকে রাজধানী স্থানান্তর পরিকল্পনা করছে ইরান।
- আর এক্ষেত্রে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং তার নেতৃত্বাধীন প্রশাসনের প্রথম পছন্দ দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলজুড়ে বিস্তৃত এলাকা মাকরান।
- এক বক্তব্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ‘হারানো স্বর্গরাজ্য মাকরানকে ইরান ও ওই অঞ্চলের ভবিষ্যৎ অর্থনৈতিক কেন্দ্রে রূপান্তর করা হবে।’

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]
১,২৩৮.
হাইডেলবার্গ মানবের প্রথম জীবাশ্ম কোথায় আবিষ্কৃত হয়?
  1. ইন্দোনেশিয়া
  2. চীন
  3. জার্মানি
  4. নরওয়ে
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা

- হাইডেলবার্গ মানবের প্রথম জীবাশ্ম জার্মানিতে আবিষ্কৃত হয়।

হাইডেলবার্গ মানব (Heidelberg Man):

- হাইডেলবার্গ মানব বা 'হোমো হাইডেলবার্গেনসিস' (Homo heidelbergensis) হলো আধুনিক মানুষ (Homo sapiens) এবং নিয়ানডারথাল (Neanderthals) মানুষের সাধারণ পূর্বপুরুষ বলে ধারণা করা হয়।
- এরা আজ থেকে প্রায় ৭,০০,০০০ থেকে ২,০০,০০০ বছর আগে বসবাস করত।

• আবিষ্কারের ইতিহাস:
- ১৯০৭ সালে জার্মানির হাইডেলবার্গ শহরের কাছে মাউয়ার (Mauer) নামক স্থানে একটি বালুর খনিতে প্রথম এই প্রজাতির চোয়ালের হাড় (Mauer mandible) আবিষ্কৃত হয়।
- শ্রমিক ড্যানিয়েল হার্টম্যান এটি খুঁজে পান এবং পরবর্তীতে অধ্যাপক অটো শয়টেনস্যাক (Otto Schoetensack) এটি শনাক্ত করে এর নাম দেন 'হোমো হাইডেলবার্গেনসিস'।

• শারীরিক বৈশিষ্ট্য:
- এদের মস্তিষ্কের আকার ছিল প্রায় ১১০০ থেকে ১৪০০ সিসি (cc), যা আধুনিক মানুষের মস্তিষ্কের আকারের কাছাকাছি।
- এরা ছিল প্রথম দিকের এমন এক প্রজাতি যারা শীত প্রধান জলবায়ু বা ঠান্ডা পরিবেশে বসবাসের জন্য অভিযোজিত হয়েছিল।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট এবং স্মিথসোনিয়ান ইনস্টিটিউশন।

১,২৩৯.
২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
  1. ক) লন্ডন
  2. খ) বার্লিন
  3. গ) আর্জেন্টিনা
  4. ঘ) ব্রাজিল
সঠিক উত্তর:
ঘ) ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ব্রাজিল
ব্যাখ্যা
তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন হওয়ায় বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।
তবে ২০২২ সালে কাতার বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ায় এটি গুরুত্বপূর্ণ বিধায় এর তথ্য দেওয়া হলো:

• কাতার ফুটবল বিশ্বকাপ - ২০২২:
- ২০২২ সালে অনুষ্ঠিত কাতার ফুটবল বিশ্বকাপের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
- আয়োজক দেশ: কাতার (২২তম আসর)
- সময়কাল: ২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর
- অংশগ্রহণকারী দেশ: ৩২ টি
- মাসকট: লা’ইব [অর্থ: অতি দক্ষ খেলোয়াড়]
- থিম সং: হা’ইয়া হা’ইয়া [Hayya Hayya (Better Together)]
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার)
- রানার্স আপ: ফ্রান্স
- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)
- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে)
- ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করেন এ বিশ্বকাপে।

সূত্র: ফিফার অফিসিয়াল ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক সংবাদপত্র
১,২৪০.
'বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা ২০২৩ অনুযায়ী' বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কত?
  1. চতুর্থ
  2. তৃতীয়
  3. দ্বিতীয়
  4. প্রথম
সঠিক উত্তর:
তৃতীয়
উত্তর
সঠিক উত্তর:
তৃতীয়
ব্যাখ্যা
বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা ২০২৩: 
- জুলাই, ২০২৩-এ বিশ্ব বাণিজ্য সংস্থা কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে ইউরোপীয় ইউনিয়ন (EU) ব্যতীত বস্ত্র আমদানিতে শীর্ষ ৫ দেশ। 

আমদানি:
- প্রথম - যুক্তরাষ্ট্র।
- দ্বিতীয় - ভিয়েতনাম।
- তৃতীয় - বাংলাদেশ।
- চতুর্থ - চীন।
- পঞ্চম - জাপান।

রপ্তানি:
- প্রথম - চীন,
- দ্বিতীয় - ভারত,   
- তৃতীয় - তুরস্ক, 
- চতর্থ - যুক্তরাষ্ট্র,
- পঞ্চম -ভিয়েতনাম।

সূত্র: বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান (২০২৩)।
১,২৪১.
’রামসার চুক্তি’ নিচের কোন দেশে স্বাক্ষরিত হয়?
  1. ইরাক
  2. ইরান
  3. ডেনমার্ক
  4. কানাডা
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা
→ ইরানের রামসার শহরে রামসার চুক্তি স্বাক্ষরিত হয়।

• রামসার কনভেনশন:

- রামসার কনভেনশন  জলাভূমি ও জলাশয় সংরক্ষণের আন্তর্জাতিক চুক্তি।

→ উদ্দেশ্য:
- জলাভূমি ও জলাশয় সংরক্ষণ।
- জলাভূমির জীববৈচিত্র্য রক্ষা।
- জলাভূমির স্থিতিশীলতা ও বৈশ্বিক জলবায়ু নিয়ন্ত্রণে অবদান রাখা।
- গৃহীত হয়: ১৯৭১ সালে, রামসার, ইরান।
- কার্যকর হয়: ১৯৭৫ সালে।
- বাংলাদেশের অংশগ্রহণ: ১৯৯২ সালে।
- চুক্তিকারী দেশ: ১৭১টি।

• বাংলাদেশের রামসার সাইট:
- সুন্দরবন (১৯৯২),
- টাঙ্গুয়ার হাওর (২০০০)।

উৎস: রামসার কনভেনসন। 
১,২৪২.
জাতিসংঘের সাবেক মহাসচিব দ্যাগ হ্যামারশোল্ড কত সালে বিমান দুর্ঘটনায় মারা যান?
  1. ১৯৫৩ সালে
  2. ১৯৫৫ সালে
  3. ১৯৬০ সালে
  4. ১৯৬১ সালে
সঠিক উত্তর:
১৯৬১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬১ সালে
ব্যাখ্যা
সুইডেনের নাগরিক দ্যাগ হ্যামারশোল্ড ছিলেন জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব। তিনি ১৯৫৩ সালের ১০ এপ্রিল জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব পালন কালে ১৯৬১ সালের ১৮ সেপ্টেম্বর আফ্রিকার জাম্বিয়ায় বিমান দুর্ঘটনায় মারা যান।
১৯৬১ সালে তাকে মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১,২৪৩.
সম্প্রতি, মহাকাশে 'ওফেক ১৯' গোয়েন্দা স্যাটালাইট উৎক্ষেপণ করেছে কোন দেশ?
  1. যুক্তরাষ্ট্র
  2. ইসরায়েল 
  3. ইরান
  4. তুরস্ক
সঠিক উত্তর:
ইসরায়েল 
উত্তর
সঠিক উত্তর:
ইসরায়েল 
ব্যাখ্যা

'ওফেক ১৯': 
- ২ সেপ্টেম্বর মহাকাশ 'ওফেক ১৯' নামে এক গোয়েন্দা স্যাটালাইট উৎক্ষেপণ করেছে ইসরায়েল।
- ইসরায়েলের পালমাচিম এয়ারবেজ থেকে স্যাটালাইটটি পাঠানো হয়।
- উচ্চ রেজুলেশনের নজরদারিতে সক্ষম স্যাটেলাইটটি উৎক্ষেপণের পর কক্ষপথ থেকে তথ্য পাঠাতে শুরু করেছে।
- প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য মতে, উচ্চ প্রযুক্তির এই নজরদারি স্যাটেলাইট শত্রুপক্ষের ওপর নজরদারির সক্ষমতা আরো বাড়িয়ে তুলবে।

উৎস: রয়টার্স [লিঙ্ক]

১,২৪৪.
Global Environmental Facility - এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) জেনেভা, সুইজারল্যান্ড
  2. খ) প্যারিস, ফ্রান্স
  3. গ) ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
  4. ঘ) ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তর:
গ) ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
Global Environmental Facility
- গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (GEF) হলো একটি বহুপাক্ষিক পরিবেশগত তহবিল যা জীববৈচিত্র্য, জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক জল, ভূমির অবক্ষয়, ক্রমাগত জৈব দূষণকারী (POPs), পারদ, টেকসই বন ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা, এবং সম্পর্কিত প্রকল্পগুলির জন্য অনুদান এবং মিশ্রিত অর্থ প্রদান করে। 
- এটি একটি অ্যাসেম্বলি, কাউন্সিল, সেক্রেটারিয়েট, ১৮টি সংস্থা, একটি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উপদেষ্টা প্যানেল। 
- জিইএফ বিভিন্ন পরিবেশগত সম্মেলনগুলির জন্য একটি আর্থিক ব্যবস্থা হিসাবে কাজ করে।
- জিইএফ অ্যাসেম্বলি ১৮৫টি সদস্য দেশ নিয়ে গঠিত।
- কার্লোস ম্যানুয়েল রদ্রিগেজ ২০২০ সালের জুন মাসে গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটির চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হন।
- এর সদরদপ্তর- ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।

উৎস: Global Environment Facility এর অফিসিয়াল ওয়েবসাইট।
১,২৪৫.
ব্রাজিল কবে ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজন করবে? [জুন, ২০২৫]
  1. ৬-৭ জুন, ২০২৫
  2. ৬-৭ জুলাই, ২০২৫
  3. ১৬-১৭ আগস্ট, ২০২৫
  4. ১৬-১৭ সেপ্টেম্বর, ২০২৫
সঠিক উত্তর:
৬-৭ জুলাই, ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
৬-৭ জুলাই, ২০২৫
ব্যাখ্যা
- ব্রাজিলের ২০২৫ সালের ব্রিকস প্রেসিডেন্সি দুটি অগ্রাধিকারের উপর আলোকপাত করবে: বিশ্বব্যাপী দক্ষিণ সহযোগিতা এবং সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত উন্নয়নের জন্য ব্রিকস অংশীদারিত্ব।
- "আরও অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই শাসনের জন্য বিশ্বব্যাপী দক্ষিণ সহযোগিতা জোরদার করা" এই নীতিবাক্য দ্বারা পরিচালিত।
- ৬-৭ জুলাই, ২০২৫, ব্রাজিল রিও ডি জেনেইরোতে আধুনিক শিল্প জাদুঘরে ( Museu de Arte Moderna /MAM) ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজন করবে।
- আন্তর্জাতিক বাণিজ্যে, ব্রিকস দেশগুলি মোট বৈশ্বিক বিনিময়ের ২৪% প্রদান করে। ব্রিকস দেশগুলির সাথে ব্রাজিলের বাণিজ্য শৃঙ্খলের মোট পরিমাণ ছিল ২১০ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২৪ সালে মোট ৩৫%।
- BRICS থেকে ব্রাজিলের ১২১ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি হয়েছিল, যা ২০২৪ সালে ব্রাজিলের মোট রপ্তানির ৩৬% ছিল (সূত্র: ComexVis);
- BRICS ছিল ৮৮ বিলিয়ন মার্কিন ডলার ব্রাজিলিয়ান আমদানির উৎস, যা ২০২৪ সালে ব্রাজিলের মোট আমদানিকৃত পণ্যের ৩৪% (সূত্র: ComexVis);

উৎস: brics.br
১,২৪৬.
RCEP এর পূর্ণরুপ কোনটি?
  1. Region Comprehen Economic Partnership
  2. Regional Comprehensive Economiss Partnership
  3. Regional prehensive Economic Partnership
  4. Regional Comprehensive Economic Partnership
সঠিক উত্তর:
Regional Comprehensive Economic Partnership
উত্তর
সঠিক উত্তর:
Regional Comprehensive Economic Partnership
ব্যাখ্যা
RCEP:
- RCEP এর পূর্ণরূপ The Regional Comprehensive Economic Partnership.
- RCEP হলো বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি।
- এটি ২০২০ সালের ১৫ নভেম্বর স্বাক্ষরিত হয় এবং ১ জানুয়ারি ২০২২ থেকে কার্যকর হয়।
- RCEP চুক্তিতে স্বাক্ষরকারী মোট দেশ ১৫টি। এগুলো হলো:
- চীন।
- জাপান।
- দক্ষিণ কোরিয়া।
- অস্ট্রেলিয়া।
- নিউজিল্যান্ড।
- ইন্দোনেশিয়া।
- মালয়েশিয়া।
- ভিয়েতনাম।
- থাইল্যান্ড।
- ফিলিপাইন।
- ব্রুনাই।
- সিঙ্গাপুর।
- কম্বোডিয়া।
- লাওস ও
- মিয়ানমার।

তথ্যসূত্র - আসিয়ান ওয়েবসাইট।
১,২৪৭.
জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার সময় এর সদস্য সংখ্যা কত ছিল?
  1. ক) ৫০টি
  2. খ) ৫৫টি
  3. গ) ৫১টি
  4. ঘ) ৫৩টি
সঠিক উত্তর:
গ) ৫১টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫১টি
ব্যাখ্যা
▪ ২৫ এপ্রিল, ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা জাতিসংঘের সনদ রচনার উদ্দেশ্যে মিলিত হন। ▪ ২ মাসের প্রচেষ্টায় ১১১টি অনুচ্ছেদ সম্বলিত জাতিসংঘ সনদ (The United Nations Charter)  রচনা করেন। ১৯৪৫ সালের ২৫ জুন এটি ৫০টি দেশের প্রতিনিধিরা সনদটি অনুমোদন করেন।
▪ ২৬ জুন জাতিসংঘের সনদ ৫০ দেশের প্রতিনিধিরা স্বাক্ষর করেন। সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত সম্মেলনটি ‘San Francisco Conference বা The United Nations Conference on International Organization’  নামে পরিচিত।
▪ ১৯৪৫ সালের ২৪ অক্টোবর নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য দেশসহ বেশিরভাগ স্বাক্ষরকারী দেশ সনদ অনুমোদন করে এবং জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে গঠিত হয় অর্থ্যাৎ ২৪ অক্টোবর, ১৯৪৫ সাল থেকে জাতিসংঘ সনদ কার্যকর হয়। ২৪ অক্টোবরকে তাই ‘জাতিসংঘ দিবস’ বলা হয়।
▪ পোল্যান্ড ২৬ জুন সম্মেলনে উপস্থিত না থেকেও পরে জাতিসংঘ সনদ স্বাক্ষর করে এবং প্রতিষ্ঠাকারী ৫১ তম সদস্য দেশ হয়। পোল্যান্ড ৫১তম দেশ হিসেবে ১৯৪৫ সালের ১৫ অক্টোবর জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
১,২৪৮.
নিচের কোন দেশটি GCC ভুক্ত নয়?
  1. কুয়েত
  2. ইয়েমেন
  3. কাতার
  4. ওমান
সঠিক উত্তর:
ইয়েমেন
উত্তর
সঠিক উত্তর:
ইয়েমেন
ব্যাখ্যা
GCC (Gulf Cooperation Council) হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট। এটি ১৯৮১ সালে গঠিত হয়।
সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে। বর্তমান মহাসচিব কুয়েতের নায়েফ ফালাহ আল হাজরাফ।

বর্তমান সদস্য ৬টি।
এগুলো হলো:
- সৌদি আরব
- সংযুক্ত আরব আমিরাত
- কাতার
- কুয়েত
- বাহরাইন এবং
- ওমান।

ইয়েমেন, ইরাক, জর্ডান GCC এর সদস্য নয়।

(তথ্যসূত্র: GCC ওয়েবসাইট)
১,২৪৯.
ফোর্বস প্রকাশিত ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী কে?
  1. জেফ বেজোস
  2. ইলন মাস্ক
  3. বিল গেটস
  4. বার্নার্ড আর্নল্ট
সঠিক উত্তর:
ইলন মাস্ক
উত্তর
সঠিক উত্তর:
ইলন মাস্ক
ব্যাখ্যা
• ফোর্বস প্রকাশিত ২০২৫ সালের শীর্ষ ধনী ৫ জনের তালিকা: 
১. ইলন মাস্ক: সম্পদের মালিক $৩৪২ বিলিয়ন।
- তার প্রতিষ্ঠান Tesla, SpaceX, XAI.

২.মার্ক জাকারবার্গ: $২১৬ বিলিয়ন।
- তার প্রতিষ্ঠান: Meta Platforms.

৩. জেফ বেজোস: $২১৫ বিলিয়ন।
- তার প্রতিষ্ঠান:  Amazon, Blue Origin

8. ল্যারি এলিসন: $১৯২ বিলিয়ন।
- তার প্রতিষ্ঠান: Oracle Corporation

৫. বার্নার্ড আর্নল্ট: $১৭৮ বিলিয়ন।
- তার প্রতিষ্ঠান: LVMH (Louis Vuitton.

উৎস: ফোর্বস ওয়েবসাইট। [Link]
১,২৫০.
বহুপাক্ষিক বিনিয়োগ নিশ্চয়তা প্রদানকারী সংস্থা কোনটি?
  1. ক) IFC
  2. খ) IDA
  3. গ) IAD
  4. ঘ) MIGA
সঠিক উত্তর:
ঘ) MIGA
উত্তর
সঠিক উত্তর:
ঘ) MIGA
ব্যাখ্যা
MIGA এর পূর্ণরূপ - Multilateral Investment Guarantee Agency। উন্নয়নশীল দেশের আন্তর্জাতিক লেনদেন, বিনিয়োগ ও বানিজ্যের ক্ষেত্রে বিনিয়োগকারী ও ঋণদাতাদেরকে সংস্থাটি রাজনৈতিক ঝুঁকির নিশ্চয়তা (political risk insurance) ও ঋণ বর্ধন (credit enhancement) - এর নিশ্চয়তা প্রদান করে থাকে।
১,২৫১.
কার্টাগেনা প্রটোকল গৃহীত ও কার্যকর হয় -
  1. কার্টাগেনা, কলম্বিয়া
  2. মিনস্ক, বেলারুশ
  3. মন্ট্রিল, কানাডা
  4. ভিয়েনা, অস্ট্রিয়া
সঠিক উত্তর:
মন্ট্রিল, কানাডা
উত্তর
সঠিক উত্তর:
মন্ট্রিল, কানাডা
ব্যাখ্যা
কার্টাগেনা প্রটোকল:

• পূর্ণরূপ: Cartagena Protocol on Biosafety to the convention on Biological Diversity।
• এটি জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
• এর উদ্দেশ্য হলো জৈব জ্বালানি সংরক্ষণ।
• অনুমোদন: ২২ ফেব্রুয়ারি, ১৯৯৯, কলম্বিয়ার কার্টাগেনা শহরে, তাই শহরের নামানুসারে এর নাম কার্টাগেনা প্রটোকল।
• গৃহীত ও কার্যকর: কানাডার মন্ট্রিল শহরে গৃহীত ও কার্যকর হয়।
• স্বাক্ষরিত হয়: ২৯ জানুয়ারি, ২০০০ সালে।
• কার্যকর হয়: ১১ সেপ্টেম্বর, ২০০৩ সালে।
• চুক্তির পক্ষে স্বাক্ষরকারী দেশ: ১০৩টি।
• অনুমোদনকারী দেশ: ১৭৩টি।

উল্লেখ্য,
বাংলাদেশ কার্টাগেনা প্রটোকল স্বাক্ষর করে ২০০০ সালে এবং অনুমোদন করে ২০০৪ সালে।

উৎস: UNTC ওয়েবসাইট।
১,২৫২.
বিশ্বব্যাংকের কোন প্রতিষ্ঠান স্বল্পোন্নত দেশসমূহে সহজ শর্তে ঋণ দেয়ার জন্য প্রসিদ্ধ?
  1. IDA
  2. IFC
  3. ICSID
  4. MIGA
সঠিক উত্তর:
IDA
উত্তর
সঠিক উত্তর:
IDA
ব্যাখ্যা
• IDA:
- IDA-এর পূর্ণরূপ: International Development Association.
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, IDA সেসব স্বল্পোন্নত দেশগুলোকে সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে।
- এজন্যে এটি Soft Loan Window নামে পরিচিত।
- IDA ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।

অন্যদিকে,
- ICSID বিনিয়োগ বিরোধ নিষ্পত্তিতে কাজ করে।
- MIGA বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান করে থাকে।
- IFC প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।

উৎস: World Bank Website.
১,২৫৩.
সমাজবিজ্ঞানী কার্ল মার্কস কোন দেশে জন্মগ্রহণ করেন?
  1. যুক্তরাজ্য
  2. জার্মানি
  3. যুক্তরাষ্ট্র
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা
কার্ল মার্কস:
- কার্ল মার্কস ছিলেন একজন বিপ্লবী, সমাজবিজ্ঞানী, ইতিহাসবিদ এবং অর্থনীতিবিদ।
- তিনি ১৮১৮ সালের ৫ মে জার্মানির রাইন প্রদেশের ট্রায়ারে জন্মগ্রহণ করেন।
- সমাজতন্ত্র ও আধুনিক কমিউনিজমের জনক হিসেবে তিনি বিশ্বব্যাপী পরিচিত।
- মার্কসবাদী তত্ত্বের ভিত্তি গড়ে তোলার পাশাপাশি তিনি সমাজ ও অর্থনীতির নানা দিক বিশ্লেষণ করেছেন।
- তিনি ১৮৮৩ সালের ১৪ মার্চ যুক্তরাজ্যের লন্ডনে মৃত্যুবরণ করেন।

তার উল্লেখযোগ্য বই -
- Das Kapital,
- The German Ideology.
- The Communist Manifesto.

সূত্র: Britannica.
১,২৫৪.
কোনটি ASEAN ভুক্ত দেশ নয়?
  1. ক) ভিয়েতনাম
  2. খ) ফিলিপাইন
  3. গ) থাইল্যান্ড
  4. ঘ) শ্রীলঙ্কা
সঠিক উত্তর:
ঘ) শ্রীলঙ্কা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শ্রীলঙ্কা
ব্যাখ্যা
 শ্রীলঙ্কা South Asian Association for Regional Cooperation (SAARC) ভূক্ত একটি দেশ।

- ASEAN (Association of Southeast Asian Nations) দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
এটি ১৯৬৭ সালের ৮ আগস্ট স্নায়ুযুদ্ধের সময় ‘ব্যাংকক ডিক্লারেশনের'
মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- বাংলাদেশ আসিয়ান রিজিওনাল ফোরামের সদস্য।
 
তথ্যসূত্র: আসিয়ানের ওয়েবসাইট।
১,২৫৫.
জাতিসংঘ সনদের কত নং ধারায় এর উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে?
  1. ২৭ নং
  2. ১ নং
  3. ২ নং
  4. ২৮ নং
সঠিক উত্তর:
১ নং
উত্তর
সঠিক উত্তর:
১ নং
ব্যাখ্যা
জাতিসংঘের সনদ:

• জাতিসংঘের সনদের ১নং ধারায় চারটি উদ্দেশ্যের কথা বলা হয়েছে।
• এগুলো হচ্ছে-
১. আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা;
২. প্রত্যেক জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকার করে সাম্যের ভিত্তিতে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা;
৩. অর্থনৈতিক ও সামাজিক সমস্যা সমাধানের জন্য আর্ন্তজাতিক সহযোগিতা বৃদ্ধি করা। সেই সাথে মানবাধিকার ও মানুষের মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত করা;
৪. উপরে উল্লেখিত উদ্দেশ্যগুলো বাস্তবায়নের জন্য এই আর্ন্তজাতিক সংগঠনকে সকল জাতির ক্রিয়াকলাপের কেন্দ্রবিন্দুতে পরিণত করা।

• অন্যদিকে জাতিসংঘ সনদের ২নং ধারায় সাতটি মৌলিক নীতির কথা উল্লেখ করা হয়েছে।
• ১নং ধারায় যে সব উদ্দেশ্যের কথা বলা হয়েছে, তা বাস্তবায়নের জন্য এই নীতিগুলো অপরিহার্য। 
• সনদের ২৭ নং অনুচ্ছেদে পরিষদের ভোটিং পদ্ধতি ও ২৮নং অনুচ্ছেদে এর কাজের পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে।

উৎস: এসএসএইচএল, রাজনৈতিক সংগঠন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও জাতিসংঘের ওয়েবসাইট। 
১,২৫৬.
তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন কোনটি?
  1. OPEC
  2. APEC
  3. WIPO
  4. ILO
সঠিক উত্তর:
OPEC
উত্তর
সঠিক উত্তর:
OPEC
ব্যাখ্যা
OPEC:
- OPEC এর পূর্ণরূপ Organization of the Petroleum Exporting Countries.
- OPEC তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন।
- বাগদাদ সম্মেলনের মাধ্যমে ১৯৬০ সালে OPEC প্রতিষ্ঠিত হয়।
- OPEC এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত।
- OPEC এর বর্তমান সদস্য দেশ ১২টি।
- আলজেরিয়া, কঙ্গো, গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা।

তথ্যসূত্র - OPEC অফিসিয়াল ওয়েবসাইট।
১,২৫৭.
International Atomic Energy Agency- এর সর্বশেষ (২০২৩) সদস্য পদ লাভ করে কোন দেশ?
  1. ক) সেইন্ট লুসিয়া
  2. খ) গাম্বিয়া
  3. গ) নেপাল
  4. ঘ) জ্যামাইকা
সঠিক উত্তর:
খ) গাম্বিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) গাম্বিয়া
ব্যাখ্যা
International Atomic Energy Agency:

- IAEA (International Atomic Energy Agency) এর মোট সদস্য সংখ্যা বর্তমানে ১৭৬টি।
- এর সর্বশেষ সদস্য গাম্বিয়া।
- IAEA ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- IAEA এর সদরদপ্তর ভিয়েনায় অবস্থিত।
- বর্তমান মহাপরিচালক হলেন আর্জেন্টিনার রাফায়েল মারিয়ানো গ্রসি।
- IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায় লাভ করে।
- বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IAEA অফিসিয়াল ওয়েবসাইট।
১,২৫৮.
ইরানের তৈরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের নাম কী?
  1. মেটিস এম-১
  2. রেড এ্যারো-৮
  3. ফাত্তাহ-১
  4. HGV-202F
সঠিক উত্তর:
ফাত্তাহ-১
উত্তর
সঠিক উত্তর:
ফাত্তাহ-১
ব্যাখ্যা

- ফাত্তাহ-১ হল একটি হাইপারসনিক মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
​ - এটি ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস অ্যারোস্পেস ফোর্স (IRGC AF) দ্বারা তৈরি । 
​- ৬ জুন, ২০২৩ তারিখে তেহরানে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে উন্মোচিত।
​- এটি হাইপারসনিক অস্ত্র বিভাগে ইরানের প্রথম প্রবেশের প্রতিনিধিত্ব করে।
- ​যা তার কৌশলগত ক্ষেপণাস্ত্র ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে।

​অন্যদিকে,
​মেটিস এম-১, রেড এ্যারো-৮, বাংলাদেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
​HGV-202F, ভাতরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

​উৎস: গ্লোবাল ডিফেন্স নিউজ।

১,২৫৯.
কোন চুক্তিটি এখনো কার্যকর হয়নি?
  1. ক) প্যারিস জলবায়ু চুক্তি
  2. খ) সিটিবিটি
  3. গ) উন্মুক্ত আকাশ চুক্তি
  4. ঘ) বাসেল কনভেনশন
সঠিক উত্তর:
খ) সিটিবিটি
উত্তর
সঠিক উত্তর:
খ) সিটিবিটি
ব্যাখ্যা
- ১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর CTBT (Comprehensive Nuclear-Test-Ban Treaty) বা সমন্বিত পারমাণবিক পরিক্ষা নিষিদ্ধকরণ চুক্তি গৃহীত হয়।
- চুক্তিটিতে বর্তমান পর্যন্ত স্বাক্ষরকারী দেশ ১৮৫টি এবং অনুমোদনকারী দেশ ১৭০টি।
- চুক্তিটি কার্যকরের জন্যে চুক্তি অ্যানেক্স-২ অংশে উল্লিখিত ৪৪টি দেশের প্রত্যেকটির অনুমোদন আবশ্যক।
- কিন্তু অ্যানেক্স-২ অংশের ৩টি দেশ (ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া) এখনো চুক্তিটিতে স্বাক্ষর ও অনুমোদন করেনি এবং ৫টি দেশ (যুক্তরাষ্ট্র, চীন, ইসরাইল, মিশর ও ইরান) চুক্তিটিতে স্বাক্ষর করলেও এখনো তা অনুমোদন করেনি। যার কারণে সিটিবিটি চুক্তিটি এখনো কার্যকর হয়নি।
- বাংলাদেশ ১৯৯৬ সালের ২৪ অক্টোবর CTBT চুক্তিতে স্বাক্ষর করে এবং ২০০০ সালের ৮ মার্চ অনুমোদন করে।
CTBT চুক্তিতে স্বাক্ষর করেনি এমন অন্যান্য দেশগুলো হলো:
- ভুটান
- ডমিনিকান
- মরিশাস
- সৌদি আরব
- সিরিয়া
- সোমালিয়া
- দক্ষিণ সুদান
- টোঙ্গা।
অন্যদিকে,
- প্যারিস জলবায়ু চুক্তি কার্যকর হয় : ৪ নভেম্বর ২০১৬
- উন্মুক্ত আকাশ চুক্তি কার্যকর হয় : ১ জানুয়ারি ২০০২
- বাসেল কনভেনশন কার্যকর হয় : ৫ মে ১৯৯২।
তথ্যসূত্রঃ সিটিবিটিও এবং জাতিসংঘ ওয়েবসাইট)
১,২৬০.
পৃথিবীর বৃহত্তম দ্বীপরাষ্ট্র কোনটি?
  1. পাপুয়া নিউ গিনি
  2. জাপান
  3. মালয়েশিয়া
  4. ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
ইন্দোনেশিয়া:
- ইন্দোনেশিয়ার দেশটি অস্ট্রেলিয়ার ঠিক উত্তরে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মূল ভূখণ্ড থেকে প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত।
- বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া।
- রাজধানী: জাকার্তা।
- মুদ্রা: ইন্দোনেশীয় রুপিয়া।
- প্রধান ভাষা: বাহাসা ইন্দোনেশিয়া।
- সরকার ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত।

⇒ ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম দ্বীপরাষ্ট্র।
- ইন্দোনেশিয়াতে সর্বমোট ১৭,৫০৪ দ্বীপ রয়েছে। ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপগুলো হচ্ছে-সুমাত্রা, জাভা, বালি ইত্যাদি। বৃহত্তম দ্বীপ সুমাত্রা।

উল্লেখ্য,
• পৃথিবীর বৃহত্তম দ্বীপরাষ্ট্র:
১. ইন্দোনেশিয়া, 
২. মাদাগাস্কার, 
৩. পাপুয়া নিউ গিনি, 
৪. জাপান, 
৫. মালয়েশিয়া।

উৎস: Worldatlas.
১,২৬১.
ন্যায়পরায়ণতার জন্য কাকে “ওমর দ্য গ্রেট” বলা হয়?
  1. ক) হযরত আবুবকর সিদ্দিক (রা.)
  2. খ) হযরত ওমর ইবনে আল খাত্তাব(রা.
  3. গ) হযরত উসমান ইবনে আফফান (রা.)
  4. ঘ) হযরত আলী ইবনে আবু তালিব (রা.)
সঠিক উত্তর:
খ) হযরত ওমর ইবনে আল খাত্তাব(রা.
উত্তর
সঠিক উত্তর:
খ) হযরত ওমর ইবনে আল খাত্তাব(রা.
ব্যাখ্যা
হযরত ওমর ইবনে আল খাত্তাব(রা.):

- শাসন কাল (৬৩৪ খ্রি. - ৬৪৪ খ্রি.)।
- ৬৩৪ খ্রি. খলিফা নির্বাচিত হন।
- “ওমর দ্য গ্রেট” বলা হয় (ন্যায়পরায়ণতার জন্য )।
- ইসলামী সাম্রাজ্যের সর্বাধিক বিস্মৃতি লাভ ।
- ৬৪৪ খ্রি. আততায়ীর হাতে নিহত।
১,২৬২.
কমলা বিপ্লব কোন দেশে সংঘটিত হয়েছিল?
  1. রাশিয়া
  2. ইউক্রেন
  3. জর্জিয়া
  4. লিথুয়ানিয়া
সঠিক উত্তর:
ইউক্রেন
উত্তর
সঠিক উত্তর:
ইউক্রেন
ব্যাখ্যা

কমলা বিপ্লব (Orange Revolution):
- স্থান: ইউক্রেন।
- সময়কাল: ২০০৪–২০০৫।
- মূল কারণ: ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন সংক্রান্ত জালিয়াতি ও অনিয়ম এবং গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বচ্ছ নির্বাচন দাবী। 
- বিপ্লবের ধরন: শান্তিপূর্ণ গণআন্দোলন ও প্রমাণভিত্তিক প্রতিবাদ।
- প্রধান রঙ: কমলা (Orange) বিপ্লবী দলের প্রতীক।
- প্রধান নেতা: ভিক্টর ইউসচেঙ্কো (Viktor Yushchenko)।
- ফলাফল: পুনঃনির্বাচন অনুষ্ঠিত হয় ও ইউসচেঙ্কো বিজয়ী হন এবং প্রেসিডেন্ট হন।

উৎস: ব্রিটানিকা।

১,২৬৩.
আলেকজান্ডার দ্য গ্রেটকে কোথায় সমাহিত করা হয়?
  1. ক) ইরাক
  2. খ) ইরান
  3. গ) মিশর
  4. ঘ) আফগানিস্তান
সঠিক উত্তর:
গ) মিশর
উত্তর
সঠিক উত্তর:
গ) মিশর
ব্যাখ্যা
আলেকজান্ডার দ্য গ্রেট:
- বিশ্বজয়ী বীর অ্যালেক্সান্ডার দ্যা গ্রেটের জন্ম - ৩৫৬ খ্রিস্ট পূর্বাব্দে মেসিডোনিয়াতে।
- আলেকজান্ডার দ্য গ্রেট, যিনি Alexander III বা Alexander of Macedonia নামেও পরিচিত।
- ১৩ থেকে ১৬ বছর বয়স পর্যন্ত তাকে অ্যারিস্টটল শিক্ষা দান করেন, যিনি তাকে দর্শন, চিকিৎসা এবং বৈজ্ঞানিক তদন্তে আগ্রহের সাথে অনুপ্রাণিত করেছিলেন।
- তার রাজত্বকাল ৩৩৬ - ৩২৩ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত।
- ৩৩৪ সালে তিনি পারস্য অতিক্রম করেন এবং গ্রানিকাস নদীতে পারস্য সেনাবাহিনীকে পরাজিত করেন।

- ভারত অভিযান কালে আহত হয়ে তিনি ৩২৩ খ্রিস্টপূর্বাব্দে তৎকালীন মেসোপটেমিয়া (বর্তমান ইরাকে) মৃত্যুবরণ করেন।
- প্রথমে গ্রিসে সমাহিত করার সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত আলেকজান্ডার দ্য গ্রেটকে মিশরের আলেকজান্দ্রিয়ায় সমাহিত করা হয়।
- তার সমাধিস্থল এখনো রহস্য হয়ে থাকলেও সব গবেষক মিশরে তার সমাধি রয়েছে বলে একমত হয়েছেন।

তথ্যসূত্র - Britannica ও archaeology ওয়েবসাইট।
১,২৬৪.
মধ্যপ্রাচ্যের কোন দেশের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করেন?
  1. ক) ইসরায়েল
  2. খ) সৌদি আরব
  3. গ) বাহরাইন
  4. ঘ) জর্ডান
সঠিক উত্তর:
ক) ইসরায়েল
উত্তর
সঠিক উত্তর:
ক) ইসরায়েল
ব্যাখ্যা
• নারীদের ভােটাধিকার:
- পৃথিবীতে সবার আগে একক দেশ হিসেবে নিউজিল্যান্ডের নারীরা ১৮৯৩ সালে ভােটাধিকার প্রাপ্ত হন।
- মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে প্রথম ইসরায়েলের নারীরা ভােটাধিকার প্রাপ্ত হয় ১৯৪৮ সালে।
- জর্ডানের নারীরা ১৯৭৪ সালে ভােটাধিকার প্রাপ্ত হন।
- বাহরাইনের নারীরা সেই অধিকার পান ২০০২ সালে।
- ইরানের নারীরা ভােটাধিকার প্রাপ্ত হন ১৯৬৩ সালে।
- সৌদি আরবের নারীরা ২০১৫ সাল থেকে ভােটাধিকার প্রাপ্ত হন।

উৎস:
, OECD এবং জাতিসংঘের ওয়েবসাইট।
১,২৬৫.
এশিয়া কাপ- ২০২৫ অনুষ্ঠিত হবে কোথায়?
  1. মালদ্বীপ
  2. পাকিস্তান
  3. সংযুক্ত আরব আমিরাত
  4. ভারত
সঠিক উত্তর:
সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা

এশিয়া কাপ ২০২৫ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে (UAE) — দুবাই ও আবুধাবি শহরে, ৯ থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। 

এশিয়া কাপ- ২০২৫:
- আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত এশিয়া কাপ- ২০২৫ অনুষ্ঠিত হবে।
- টি-টোয়েন্টি ফরম্যাটে প্রতিযোগিতার সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
- এবারের আসরে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান মোট আটটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
- আটটি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে।
- 'এ' গ্রুপে আছে ভারত, পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত ও ওমান এবং 'বি' গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
- প্রত্যেক দল গ্রুপ পর্বে ৩টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।

সূত্র- পত্রিকা প্রতিবেদন।

১,২৬৬.
Deepseek AI এর প্রতিষ্ঠাতা হচ্ছেন -
  1. কাই-ফু লি
  2. রিচার্ড ইউ
  3. লিয়াং ওয়েনফেং
  4. অ্যান্ড্রু এনজি ওয়েনফেং
সঠিক উত্তর:
লিয়াং ওয়েনফেং
উত্তর
সঠিক উত্তর:
লিয়াং ওয়েনফেং
ব্যাখ্যা
DeepSeek AI:
- DeepSeek একটি চীনা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি,
- এটা দক্ষিণ-পূর্ব চীনের হাংঝু শহরে প্রতিষ্ঠিত হয়েছে।
- এটি ২০২৩ সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং।
- ডিপসিকের প্রতিষ্ঠার পেছনে তার বিশাল চিপ সংগ্রহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
- তিনি A-100 চিপের বড় একটি মজুত সংগ্রহ করেছিলেন।

সূত্র - DeepSeek AI & BBC.
১,২৬৭.
ইস্তাম্বুল শহরটি কোন দুই মহাদেশে অবস্থিত?
  1. ক) এশিয়া ও ইউরোপ
  2. খ) এশিয়া ও আফ্রিকা
  3. গ) ইউরোপ ও আফ্রিকা
  4. ঘ) উত্তর আমেরিকা ও ইউরোপ
সঠিক উত্তর:
ক) এশিয়া ও ইউরোপ
উত্তর
সঠিক উত্তর:
ক) এশিয়া ও ইউরোপ
ব্যাখ্যা
তুর্কিয়ে (Türkiye)
• তুর্কিয়ে ভূতাত্ত্বিকভাবে একটি বৈচিত্র্যপূর্ণ দেশ। দেশটির কিছু অংশ এশিয়া এবং কিছু অংশ ইউরোপে হওয়ায় এটিকে ‘ইউরেশিয়া’ দেশ নামে অভিহিত করা হয়।
• সামরিক ও অর্থনৈতিক কৌশলগত দিক থেকে তুরস্ক খুবই গুরুত্বপূর্ণ দেশ। ইউরোপের বলকান ও ককেশাস অঞ্চল, মধ্যপ্রাচ্য এবং ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলের দেশ সমূহের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ পয়েন্ট (Crossroads) হিসাবে প্রাচীনকাল থেকেই তুরস্কের গুরুত্ব অপরিসীম।
• তুর্কিয়ের ‘ইস্তাম্বুল’ শহরটি এশিয়া ও ইউরোপ দুই মহাদেশে অবস্থিত।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
১,২৬৮.
'করনার স্টোন অব পিস' - এই স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে-
  1. ক) মাকাও
  2. খ) হাইতি
  3. গ) ওকিনাওয়া
  4. ঘ) ভিয়েতনাম
সঠিক উত্তর:
গ) ওকিনাওয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) ওকিনাওয়া
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৫০ বছর পূর্তিতে ১৯৯৫ সালে জাপানের ওকিনাওয়ায় 'কর্নার স্টোন অব পিস' স্মৃতিসৌধটি স্থাপিত হয়।
উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
১,২৬৯.
'Convention on Biological Diversity' কোথায় স্বাক্ষরিত হয়?
  1. রিও ডি জেনেরিও
  2. স্টকহোম 
  3. বার্লিন
  4. জেনেভা
সঠিক উত্তর:
রিও ডি জেনেরিও
উত্তর
সঠিক উত্তর:
রিও ডি জেনেরিও
ব্যাখ্যা

• Convention on Biological Diversity (CBD):
- জীববৈচিত্র্য সংরক্ষণ সংক্রান্ত চুক্তি
- স্বাক্ষরের স্থান ও সাল: রিও ডি জেনেরিও, ব্রাজিল।
- তারিখ: ৫ জুন ১৯৯২, রিও এর “Earth Summit” বা United Nations Conference on Environment and Development (UNCED)-এর সময়।
• মূল লক্ষ্য:
- প্রাকৃতিক জীববৈচিত্র্য (biodiversity) সংরক্ষণ।
- জীববৈচিত্র্যের টেকসই ব্যবহার (sustainable use) নিশ্চিত করা।
- জৈব সম্পদ এবং বনায়ন/প্রাকৃতিক সম্পদের সুবিধা ও লাভের ন্যায্য বণ্টন নিশ্চিত করা।

উৎস: CBD ওয়েবসাইট।

১,২৭০.
ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? 
  1. যুক্তরাষ্ট্র
  2. ভেনিজুয়েলা
  3. জিম্বাবুয়ে
  4. কানাডা
সঠিক উত্তর:
জিম্বাবুয়ে
উত্তর
সঠিক উত্তর:
জিম্বাবুয়ে
ব্যাখ্যা
ভিক্টোরিয়া জলপ্রপাত:

• অবস্থান: জাম্বিয়া ও জিম্বাবুয়ের সীমানায়।
• এটি পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত।
• দুই দেশের সীমান্তবর্তী নদী 'জাম্বেজি' থেকেই এর উৎপত্তি।
• পানি পড়ার সময় প্রচণ্ড আওয়াজ হয় বলে এর স্থানীয় নাম 'মোজি-ওয়া-তুনিয়া'।
• উচ্চতা: প্রায় ১০৮ মিটার।
• চওড়া: প্রায় ১,৭০৩ মিটার।
• প্রতি সেকেন্ডে প্রায় ৯৩৫ ঘনমিটার পানি নিচে গড়িয়ে পড়ে।
• নামকরণ করেন: ব্রিটিশ অভিযাত্রী ডেভিড লিভিংস্টোন , ১৮৫৫ সালে।
• জলপ্রপাতের অন্যতম আকর্ষণীয় দৃশ্য এখানকার জলীয়বাষ্পে আলো পড়ে রংধনুর সৃষ্টি হওয়া।
• ১৯৮৯ সালে ইউনেসকো 'ভিক্টোরিয়া জলপ্রপাত'কে বিশ্ব ঐতিহ্যর অন্তর্ভুক্ত করে।
• অ্যাঞ্জেলস জলপ্রপাতের  অবস্থান ভেনিজুয়েলা। 
• নায়াগ্রা জলপ্রপাতের  অবস্থান যুক্তরাষ্ট্র-কানাডা। 

উৎস: ব্রিটানিকা ও Live Mcq লেকচার। 
১,২৭১.
এসডিজি'র কতটি অভীষ্ট সরাসরি পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
খ) ৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩
ব্যাখ্যা
জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট (২০১৬-২০৩০) এর অন্যান্য অভীষ্টের ন্যায় পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত অভীষ্টগুলো বাস্তবায়নে সরকার কাজ করছে। এসডিজি'র ১৭ টি অভীষ্টের মধ্যে ৩ টি অভীষ্ট সরাসরি পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত। এসডিজি'র ১৩ অভীষ্টে 'জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় জরুরি কার্যক্রম গ্রহণ', ১৪ অভীষ্টে 'টেকসই উন্নয়নের জন্য সাগর, মহাসাগর ও সামুদ্রিক সম্পদের সংরক্ষণ ও টেকসই ব্যবহার, ও এসডিজি'র ১৫ অভীষ্ট হচ্ছে 'স্থলজ বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও সুরক্ষা প্রদান এবং টেকসই ব্যবহারের পৃষ্ঠপোষণ, মরুকরণ প্রক্রিয়া মোকাবেলা, ভূমির অবক্ষয় রোধ ও ভূমি সৃষ্টি প্রক্রিয়ার পুনরুজ্জীবন এবং জীববৈচিত্র্য হ্রাস প্রতিরোধ। উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯।
১,২৭২.
নিম্নের কোন চুক্তিটি ২০১৫ সালে গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ কমিয়ে আনার লক্ষ্যে স্বাক্ষরিত হয়েছিল?
  1. মন্ট্রিল প্রটোকল
  2. ভিয়েনা কনভেনশন
  3. কিয়েটো প্রটোকল
  4. প্যারিস জলবায়ু চুক্তি
সঠিক উত্তর:
প্যারিস জলবায়ু চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
প্যারিস জলবায়ু চুক্তি
ব্যাখ্যা
প্যারিস জলবায়ু চুক্তিটি ২০১৫ সালে গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ কমিয়ে আনার লক্ষ্যে স্বাক্ষরিত হয়েছিল।

প্যারিস জলবায়ু চুক্তি-২০১৫:

- প্যারিস জলবায়ু চুক্তি একটি আন্তর্জাতিক চুক্তি।
- ২০১৫ সালের ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর প্যারিসে কপ–২১ সম্মেলনে স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি কার্যকর হয় ৪ নভেম্বর ২০১৬।

⇒ চুক্তির গুরুত্বপূর্ণ উপাদান:
- বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের কম করা।
- গাছ, মাটি ও সমুদ্র প্রাকৃতিকভাবে যতটা শোষণ করতে পারে, ২০৫০ সাল থেকে ২১০০ সালের মধ্যে কৃত্রিমভাবে গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ সেই পর্যায়ে নামিয়ে আনা।
- প্রতি ৫ বছর অন্তর ক্ষতিকর গ্যাস নিঃসরণ রোধে প্রত্যেকটি দেশের ভূমিকা পর্যালোচনা করা।
- জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নিতে এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহার নিশ্চিত করতে গরিব দেশগুলোকে ধনী দেশগুলোর ‘জলবায়ু তহবিল’ দিয়ে সাহায্য করা।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
১,২৭৩.
বর্তমানে আফিম উৎপাদনে শীর্ষ দেশ -
  1. থাইল্যান্ড
  2. চীন
  3. মিয়ানমার
  4. আফগানিস্তান
সঠিক উত্তর:
মিয়ানমার
উত্তর
সঠিক উত্তর:
মিয়ানমার
ব্যাখ্যা
আফিম উৎপাদনে শীর্ষ দেশ:
- বর্তমানে আফিম উৎপাদনে শীর্ষ দেশ মিয়ানমার।
- ২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকার উৎখাতের পর থেকে দেশটিতে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা বিরাজ কড়ছে।
- যার ফলে অনেকেই আফিম চাষের দিকে ঝুঁকছেন।
- ইউএনওডিসির প্রতিবেদন মতে, মিয়ানমারের আফিম চাষীরা এখন অন্য যেকোনো পণ্য চাষের তুলনায় গড়ে প্রায় ৭৫ শতাংশ বেশি উপার্জন করছেন।

উল্লেখ্য,
- ২০২২ সালে আফিম উৎপাদনে শীর্ষ দেশ ছিল আফগানিস্তান। 
- ২০২২ সালে আফগানিস্তানের তালেবান শাসক মাদকদ্রব্য ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর দেশটিতে আফিম চাষ ৯৫ শতাংশ কমে যায়।

উৎস: i) UN News.
         ii) ১২ ডিসেম্বর, ২০২৩, The Daily Star Bangla.
১,২৭৪.
বার্মার নাম পরিবর্তন করে মিয়ানমার করা হয় কত সালে?
  1. ১৯৯৯ সালে
  2. ১৯৮৯ সালে
  3. ১৯৭৯ সালে
  4. ১৯৬৯ সালে
সঠিক উত্তর:
১৯৮৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৯ সালে
ব্যাখ্যা
- বার্মার নাম পরিবর্তন করে মিয়ানমার করা হয় ১৯৮৯ সালে।

মায়ানমার: 
- এটি সামরিক সরকারের সিদ্ধান্তে নামটি পরিবর্তিত হয়।  
- ১৯৮৯ সালে সামরিক সরকার ‘বার্মা’ নাম পরিবর্তন করে। 
- বর্তমানে দেশের অফিসিয়াল নাম ‘রিপাবলিক অফ দ্য ইউনিয়ন অফ মায়ানমার’।
- দেশটি ৭টি অঞ্চল (তাইং), ৭টি রাজ্য (পাইন), এবং ১টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত।
- মিয়ানমারের মোট আয়তন ৬৭৬,৫৭৮ বর্গ কিমি, এটি এশিয়ার ১০ম বৃহত্তম এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম দেশ।
- ২০০৫ সালে রাজধানী ইয়াঙ্গুন থেকে নাইপিদোতে স্থানান্তর করা হয়। ইয়াঙ্গুন (পুরনো নাম রেঙ্গুন) দেশটির বৃহত্তম শহর।
- দেশের মুদ্রার নাম ‘কিয়াট’।

সূত্র - Worldatlas.com.
১,২৭৫.
চীনের উইঘুর সম্প্রদায় কোন বংশ থেকে উদ্ভূত জাতিগোষ্ঠী?
  1. ক) হুন
  2. খ) মারো
  3. গ) জিনজিং
  4. ঘ) তুর্কি
সঠিক উত্তর:
ঘ) তুর্কি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তুর্কি
ব্যাখ্যা
- উইঘুর জাতি মধ্য এশিয়ায় বসবাসরত তুর্কি বংশোদ্ভূত একটি জাতিগোষ্ঠী।
-  বর্তমানে উইঘুররা মূলত চীনের জিনচিয়াং অঞ্চলে বসবাস করে। 
- উইঘুররা এই অঞ্চলের সরকারিভাবে স্বীকৃত ৫৬টি নৃতাত্ত্বিক সংখ্যালঘু গোষ্ঠীর অন্যতম।
- জিনজিয়াং এর বাইরে উইঘুরদের সবচেয়ে বড় সম্প্রদায় দক্ষিণ মধ্য হুনান প্রদেশে রয়েছে।
- চীনের বাইরে মধ্য এশিয়ার অন্যান্য রাষ্ট্র যেমন কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ড, নরওয়ে, সুইডেন, রাশিয়া, সৌদি আরব, কানাডা, যুক্তরাষ্ট্র ও তুরস্কে অল্পসংখ্যক উইঘুর রয়েছে।
-এরা ইসলাম ধর্মাবলম্বী।
- চীন সরকার বিচ্ছিনতাবাদ ও সন্ত্রাসবাদের অভিযোগ তুলে দীর্ঘদীন ধরে উইঘুর মুসলিম সম্প্রদায়ের উপর দমন নির্যাতন চালিইয়ে আসছে। 
- এই অঞ্চলের পূর্বনাম - ‘পূর্ব তুর্কিস্তান’।
- চীনা কমিউনিস্ট পার্টি এর নাম বদলে ‘জিনজিয়াং প্রদেশ’ নামকরণ করেছে।

উৎস: Britannica.
১,২৭৬.
ক্লিওপেট্রা সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়?
  1. জুলিয়াস সিজারের প্রেমিকা
  2. মার্ক অ্যান্টনির স্ত্রী
  3. রোমান রানী
  4. বর্ণিত সবগুলোই সঠিক
সঠিক উত্তর:
রোমান রানী
উত্তর
সঠিক উত্তর:
রোমান রানী
ব্যাখ্যা
ক্লিওপেট্রা:
- ক্লিওপেট্রা ছিলেন ইতিহাসের বিখ্যাত মিশরীয় রানী।
- খ্রিস্টপূর্ব ৬৯ সালে আলেকজান্দ্রিয়ায় তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন জুলিয়াস সিজারের প্রেমিকা এবং পরে মার্ক অ্যান্টনির স্ত্রী।
- ৫১ খ্রিস্টপূর্বাব্দে তার পিতা টলেমি XII এর মৃত্যুতে রানী হয়েছিলেন।
- ক্লিওপেট্রা সক্রিয়ভাবে রোমান রাজনীতিকে প্রভাবিত করেছিলেন।
- অক্টাভিয়ানের রোমান বাহিনী তাদের সম্মিলিত বাহিনীকে পরাজিত করার পর, অ্যান্টনি এবং ক্লিওপেট্রা আত্মহত্যা করেন।
- মিশর তখন রোমান আধিপত্যের অন্তর্ভুক্ত হয়।

উৎস: Britannica.
১,২৭৭.
কোন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্যে ’পুলিৎজার পুরস্কার’ প্রদান করা হয়?
  1. সাংবাদিকতা
  2. সাহিত্য
  3. সংগীত
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা

• পুলিৎজার পুরস্কার:
- যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় পুলিৎজার পুরস্কার প্রদান করে।
- সাংবাদিক জোসেফ পুলিৎজারের নাম অনুসারে এ পুরস্কার প্রদান ।
- ১৯১৭ সাল থেকে এটি চালু রয়েছে।
- পুরস্কার প্রদানের ক্ষেত্র – সাংবাদিকতা, সাহিত্য, সংগীত ও নাটক।

উৎস: দৈনিক ইত্তেফাক।

১,২৭৮.
নিচের কোন সংস্থাটি এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পল্লী উয়ন্ননের লক্ষ্যে কাজ করে?
  1. APEC
  2. CIRDAP
  3. OECD
  4. COMESA
সঠিক উত্তর:
CIRDAP
উত্তর
সঠিক উত্তর:
CIRDAP
ব্যাখ্যা
- CIRDAP (Center on Integrated Rural Development for Asia and the Pacific) এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লী জনগণের দারিদ্র্য বিমোচন ও ভাগ্যোন্নয়নের লক্ষ্যে কাজ করে।
- এটি ১৯৭৯ সালের ৬ জুলাই বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
- এটির সদরদপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত। সিরডাপ কার্যালয় ‘চামেলি হাউস’ নামে পরিচিত।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ছয়টি।
- বর্তমান সদস্য সংখ্যা ১৫টি।
এগুলো হলো:
- আফগানিস্তান
- বাংলাদেশ
- ফিজি
- ভারত
- ইন্দোনেশিয়া
- ইরান
- লাওস
- মালয়েশিয়া
-মিয়ানমার
- নেপাল
- পাকিস্তান
- ফিলিপাইন
- শ্রীলংকা
- থাইল্যান্ড এবং
- ভিয়েতনাম।
অন্যদিকে,
- APEC : এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর একটি অর্থনৈতিক জোট।
- OECD : ইউরোপ, এশিয়া ও আমেরিকার দেশগুলোর একটি অর্থনৈতিক জোট।
- COMESA : দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশগুলোর বাণিজ্যিক ব্লক।
(তথ্যসূত্রঃ সংস্থাগুলোর ওয়েবসাইট)
১,২৭৯.
'এমারেল্ড ট্রায়াঙ্গল' নিম্নের কোন দেশগুলোর সীমান্তে অবস্থিত?
  1. ভারত–নেপাল–ভুটান
  2. আফগানিস্তান–পাকিস্তান–ইরান
  3. চীন–লাওস–ভিয়েতনাম
  4. কম্বোডিয়া–লাওস–থাইল্যান্ড
সঠিক উত্তর:
কম্বোডিয়া–লাওস–থাইল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
কম্বোডিয়া–লাওস–থাইল্যান্ড
ব্যাখ্যা

এমারেল্ড ট্রায়াঙ্গল:
- 'এমারেল্ড ট্রায়াঙ্গেল' কম্বোডিয়া, থাইল্যান্ড ও লাওস-এই তিন দেশের সীমান্তবর্তী অঞ্চল।

⇒ এমারেল্ড ট্রায়াঙ্গলে মিলিত হয়েছে থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওসের সীমানা। 
- কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে সীমান্ত দ্বন্দ্ব শত বছরের বেশি পুরোনো। সীমান্তে বিরোধপূর্ণ অঞ্চলটি ‘এমারেল্ড ট্রায়াঙ্গল’ নামে পরিচিত।
- এই অঞ্চলে ১১ শতকের মোয়ান থম নামের একটি মন্দির নিয়ে ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে কম্বোডিয়া-থাইল্যান্ড শত্রুতা বাড়ে।
- এরপর বছরের পর বছর ধরে সীমান্ত সংঘাতে দুই দেশে হতাহতের ঘটনা ঘটেছে।

উৎস: i) The Economic Times.
ii) প্রথম আলো।

১,২৮০.
নিচের কোনটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র নয়?
  1. চীন
  2. ভারত
  3. পাকিস্তান
  4. জার্মানি
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা
→ জার্মানি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র নয়।

• পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র:

- চীন: ১৯৬৪ সালে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে।
- বর্তমানে একটি স্বীকৃত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র।
- ভারত: ১৯৭৪ সালে "Smiling Buddha" নামে প্রথম পারমাণবিক বোমা পরীক্ষণ করে।
- পাকিস্তান : ১৯৯৮ সালে সফলভাবে পারমাণবিক অস্ত্র পরীক্ষণ করে।
- দক্ষিণ এশিয়ার অন্যতম পারমাণবিক শক্তিধর দেশ।

অপরদিকে,
- জার্মানির পারমাণবিক অবস্থান:
- জার্মানি NPT (Non-Proliferation Treaty)-এর সদস্য।
- তাদের নিরাপত্তা নির্ভর করে NATO ও মার্কিন পরমাণু নিরাপত্তার উপর।
‍- জার্মান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র কিছু পারমাণবিক অস্ত্র মোতায়েন করলেও সেগুলোর নিয়ন্ত্রণ পুরোপুরি যুক্তরাষ্ট্রের হাতে।

উৎস: Britannica এবং ডেইলি স্টার।
১,২৮১.
PKK হলো -
  1. ক) ফিলিস্তিনিদের সংগঠন
  2. খ) পাকিস্তানিদের সংগঠন
  3. গ) তুরস্কের কুর্দিদের সংগঠন
  4. ঘ) ফিলিপাইনের মুসলিম বিদ্রোহীদের সংগঠন
সঠিক উত্তর:
গ) তুরস্কের কুর্দিদের সংগঠন
উত্তর
সঠিক উত্তর:
গ) তুরস্কের কুর্দিদের সংগঠন
ব্যাখ্যা
PKK (তুরস্ক)

- পূর্ণরূপ: Partiya Karkeren Kurdistan (কুর্দি ভাষা) বা কুর্দিস্তান ওয়াকার্স পার্টি।
- দাবি: তুরস্ক থেকে আলাদা হয়ে স্বাধীন কুর্দিস্তান রাষ্ট্র গঠন।
- আদর্শ: বিপ্লবী মার্কসবাদ ও লেনিনবাদ।
- প্রতিষ্ঠাতা: আবদুল্লাহ ওকালান।
- বর্তমান প্রধান কমান্ডার: মুরাত কারাইলান।


তথ্যসূত্র: ব্রিটানিকা।
১,২৮২.
Suez Canal is between
  1. ক) Mediterranean Sea and Red Sea
  2. খ) Mediterranean Sea and North Sea
  3. গ) Arabian Sea and Red Sea
  4. ঘ) Red Sea and North Sea
সঠিক উত্তর:
ক) Mediterranean Sea and Red Sea
উত্তর
সঠিক উত্তর:
ক) Mediterranean Sea and Red Sea
ব্যাখ্যা
- ১৮৬৯ সালে সুয়েজ খাল খনন করা হয়।
- এটি ভূমধ্য সাগরের সাথে লোহিত সাগরকে যুক্ত করেছে।
- অন্যদিকে এই খাল মিশরের মূল ভূখন্ড থেকে সিনাই উপদ্বীপকে বিচ্ছিন্ন করেছে অর্থাৎ সুয়েজ খাল মিশর থেকে মিশরকেই পৃথক করেছে।
- মিশর ১৯৫৬ সালে সুয়েজ খাল জাতীয়করণ করে।
- এটির দৈর্ঘ্য ১৯৩ কিলোমিটার।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
১,২৮৩.
২০২৬ সালে জাপানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে কত তারিখে? 
  1. ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  2. ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  3. ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  4. ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সঠিক উত্তর:
৮ ফেব্রুয়ারি, ২০২৬
উত্তর
সঠিক উত্তর:
৮ ফেব্রুয়ারি, ২০২৬
ব্যাখ্যা

• জাপানের সাধারণ নির্বাচন, ২০২৬: 
- আগামী ৮ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে জাপানে আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
- জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন।
-  তাকাইচির দল ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। 
- জাপানের প্রধান বিরোধী দল সিডিপি এবং কোমেইতো একজোট হয়ে তাকাইচির বিরুদ্ধে ‘সেন্ট্রিস্ট রিফর্ম অ্যালায়েন্স’ গঠন করেছে। 

তথ্যসূত্র: প্রথম আলো। 

১,২৮৪.
বিশ্ব আবহাওয়া সংস্থা এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচি -এর যৌথ উদ্যোগে গঠিত হয় কোন সংস্থাটি?
  1. UNDP
  2. UNFCCC
  3. IPCC 
  4. Greenpeace 
সঠিক উত্তর:
IPCC 
উত্তর
সঠিক উত্তর:
IPCC 
ব্যাখ্যা

- বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP)-এর যৌথ উদ্যোগে IPCC গঠিত হয় ।

• IPCC:
- IPCC -এর পূর্ণরূপ Intergovernmental Panel on Climate Change.
- এটি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের একটি আন্তঃসরকারি প্যানেল।
- এটি ১৯৮৮ সালে গঠিত হয়।
- সদস্য: ১৯৫টি।        [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]
- জাতিসংঘের দুটি সংস্থা-বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP)-এর যৌথ উদ্যোগে।
- এই সংস্থাটি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক মূল্যায়ন, এর প্রভাব এবং সম্ভাব্য প্রতিকারমূলক পদক্ষেপ সম্পর্কে গবেষণা করে এবং সরকারগুলোর জন্য নীতিনির্ধারণী সুপারিশ প্রদান করে।

উল্লেখ্য,
- জলবায়ু পরিবর্তন বিষয়ে গবেষণা ও সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় IPCC ২০০৭ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। 

তথ্যসূত্র: IPCC ওয়েবসাইট। 

১,২৮৫.
National Cyber Security Index অনুসারে শীর্ষ দেশ -
  1. ক) গ্রিস
  2. খ) ইতালি
  3. গ) নরওয়ে
  4. ঘ) ডেনমার্ক
সঠিক উত্তর:
ক) গ্রিস
উত্তর
সঠিক উত্তর:
ক) গ্রিস
ব্যাখ্যা
National Cyber Security Index (NCSI)-2022:
বিশ্বের ১৬০টি দেশকে অন্তর্ভুক্ত করে এস্তোনিয়ার “ই-গভর্ন্যান্স একাডেমি ফাউন্ডেশন” জানুয়ারি ২০২২ এ প্রকাশ করে National Cyber Security Index (NCSI)-2022.
সূচক অনুযায়ী ১৬০টি দেশের মধ্যে- 
১. শীর্ষ দেশ - গ্রিস
২. সর্বনিম্ন দেশ - দক্ষিণ সুদান
৩. বাংলাদেশের অবস্থান - ৩২তম।

সূত্রঃ Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২
১,২৮৬.
বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট সূচকে কততম স্থানে রয়েছে? [জানুয়ারি, ২০২৫]
  1. ৬৯তম
  2. ৭৯তম
  3. ৮৯তম
  4. ৯৯তম
  5. ১০৯তম
সঠিক উত্তর:
১০৯তম
উত্তর
সঠিক উত্তর:
১০৯তম
ব্যাখ্যা
ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট সূচক (Travel and Tourism Development Index 2024):
- ২১ মে প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইনডেক্স ২০২৪-এ বাংলাদেশ ১১৯টি অর্থনীতির মধ্যে ১০৯তম স্থানে রয়েছে।
- এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ১৯টি দেশের মধ্যে বাংলাদেশ সর্বশেষ অবস্থানে।
- উচ্চ আয়ের দেশগুলো, যেমন যুক্তরাষ্ট্র, স্পেন এবং জাপান, শীর্ষস্থান ধরে রেখেছে।
- কোভিড-১৯ পরবর্তী ভ্রমণ বিধিনিষেধ উঠে যাওয়ায় আন্তর্জাতিক পর্যটন এবং ভ্রমণ খাতের অবদান পূর্ব-মহামারি স্তরে ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ এশিয়ার পারফরম্যান্স: 
- বাংলাদেশ ৭-এর মধ্যে ৩.১৯ স্কোর করেছে, যা দক্ষিণ এশিয়ার ৫ দেশের মধ্যে সর্বনিম্ন।
- ভারতের অবস্থান ৩৯তম (স্কোর: ৪.২৫)।
- শ্রীলঙ্কা ৭৬তম (৩.৬৯), পাকিস্তান ১০১তম (৩.৪১), এবং নেপাল ১০৫তম (৩.৩৪)।

বাংলাদেশের পারফরম্যান্স: 
- ৬৮তম স্থানে ট্রাভেল ও ট্যুরিজম সম্পদ (স্কোর: ১.৯৫)।
- স্থায়িত্বের মাত্রায় ১১৯তম (স্কোর: ৩.২৪), যা পরিবেশগত এবং ট্যুরিজম চাহিদার স্থায়িত্বের চ্যালেঞ্জ প্রকাশ করে।
- সক্ষম পরিবেশে ৯৯তম (স্কোর: ৩.৯৩)।
- নীতি এবং সক্ষমতায় ১১০তম (স্কোর: ৩.৫৩)।
- অবকাঠামো ও পরিষেবায় ৮০তম (স্কোর: ২.৮০)।
- বাংলাদেশ মূল্য প্রতিযোগিতা, গ্রাউন্ড এবং পোর্ট অবকাঠামো এবং নিরাপত্তা ও সুরক্ষায় ইতিবাচক ফলাফল করেছে।
- তবে খোলামেলা ভ্রমণ, পরিবেশগত স্থায়িত্ব এবং মানব সম্পদ স্তম্ভে দুর্বল পারফরম্যান্স করেছে।

উৎস: The Business Standard.
WEF ওয়েবসাইট।
১,২৮৭.
হাইপারসনিক মিসাইল 'টাইফুন ব্লক-৪' কোন দেশের তৈরি?
  1. জাপান
  2. চীন 
  3. তুরস্ক
  4. ইরান
সঠিক উত্তর:
তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
তুরস্ক
ব্যাখ্যা

টাইফুন ব্লক-৪:
- তুরস্কের তৈরি দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 'টাইফুন' এর হাইপারসনিক সংস্করণটি 'টাইফুন ব্লক-৪' নামে পরিচিত। 

⇒ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হলো এমন ক্ষেপণাস্ত্র যা শব্দের গতি থেকে পাঁচ গুণ বা তার বেশি গতিতে ছুটে চলে।
- ২২ জুলাই, ২০২৫ তারিখে প্রথমবারের মতো তুরস্ক তাদের নিজস্ব হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো।
- ইস্তানবুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় দেশের প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হিসেবে ‘টাইফুন ব্লক-৪’ আত্মপ্রকাশ করেছে।
- ৭ টনেরও বেশি ওজনের টাইফুনের এই নতুন সংস্করণের বহুমুখী ওয়ারহেডসহ দূর থেকে অসংখ্য কৌশলগত লক্ষ্যবস্তু, যেমন- বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, সামরিক হ্যাঙ্গার এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম। 

উৎস: i) NDTV.
ii) The Economic Times.

১,২৮৮.
ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড 'ব্লাক ক্যাট' এর সদর দপ্তর অবস্থিত-
  1. ক) নয়াদিল্লী
  2. খ) কেরালা
  3. গ) পাঞ্জাব
  4. ঘ) কলকাতা
সঠিক উত্তর:
ক) নয়াদিল্লী
উত্তর
সঠিক উত্তর:
ক) নয়াদিল্লী
ব্যাখ্যা
 'ব্লাক ক্যাট':
- ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) সাধারণত ব্ল্যাক ক্যাটস  নামে পরিচিত।
- ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ভারতের একটি অভিজাত কাউন্টার টেররিজম ইউনিট।
- প্রতিষ্ঠিত হয় ১৬ই অক্টোবর, ১৯৮৪ সালে।
- সদর দপ্তর: নয়াদিল্লী, ভারত।

উৎস:- Indian National Security Guard Website.
১,২৮৯.
'উরুগুয়ে রাউন্ড'-এর সাথে জড়িত কোনটি?
  1. বিশ্বব্যাংক প্রতিষ্ঠা
  2. জাতিসংঘ প্রতিষ্ঠা
  3. আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রতিষ্ঠা
  4. বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠা
সঠিক উত্তর:
বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠা
উত্তর
সঠিক উত্তর:
বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠা
ব্যাখ্যা
WTO (World Trade Organization):
- এটি বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা বা বিশ্ব বাণিজ্য সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৪টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).

⇒ WTO প্রতিষ্ঠা:
- ১৯৪৭ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত GATT চুক্তির দুর্বলতা ও সমস্যা সমাধানের জন্য মোট ৮টি রাউন্ড সম্পন্ন হয়।
- এগুলোর মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রাউন্ড হচ্ছে উরুগুয়ে রাউন্ড।
- এই রাউন্ড শুরু হয় ১৯৮৬ সালের সেপ্টেম্বরে।
- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তির সময়ে GATT চুক্তি সংশোধনের মাধ্যমে।
- এর ফলে নতুন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন গঠনের সিদ্ধান্ত হয়।
- যার ফলে ১৯৯৫ সালে জন্ম হয় World Trade Organization (WTO)-এর।

উৎস: WTO ওয়েবসাইট।
১,২৯০.
জাপানে সিভিল সার্ভিস নিয়োগ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান?
  1. OPM
  2. CSS
  3. NPA
  4. UPCS
সঠিক উত্তর:
NPA
উত্তর
সঠিক উত্তর:
NPA
ব্যাখ্যা
জাপান সিভিল সার্ভিস:

- জাপানে সিভিল সার্ভিসে নিযোগ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে National Personnel Authority (NPA).
- এটি জাপান সরকারের কেন্দ্রিয় মানব সম্পদ বা সরকারি কর্মকর্তা-কর্মচারিদের ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত একটি নিরপেক্ষ ও বিশেষায়িত সংস্থা।
- NPA ১৯৪৮ সালের ডিসেম্বরে 'ন্যাশনাল পাবলিক সার্ভিস অ্যাক্ট' এর অধীনে প্রতিষ্ঠিত হয়। NPA এর কাজের মধ্যে রয়েছে:
• সিভিল সার্ভিস নিয়োগ পরিক্ষার আয়োজন
• সরকারি কর্মকর্তা-কর্মচারিদের নিয়োগ ও অবসানের বিধি বিধান সুপারিশ করা।
• সিভিল সার্ভেন্টদের সুযোগ-সুবিধাদি দেখভাল করা প্রভৃতি।

তথ্যসূত্র - NPA ওয়েবসাইট।
১,২৯১.
নিম্নের কোন দেশ কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত নয়?
  1. বুলগেরিয়া
  2. গ্রীস
  3. ইউক্রেন
  4. জর্জিয়া
সঠিক উত্তর:
গ্রীস
উত্তর
সঠিক উত্তর:
গ্রীস
ব্যাখ্যা
কৃষ্ণ সাগর একটি প্রাকৃতিক অভ্যন্তরীণ জলের অববাহিকা যা ইউরোপ এবং এশিয়ার মধ্যে অবস্থিত।
ছয়টি দেশ কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত :
- বুলগেরিয়া,
- জর্জিয়া,
- রোমানিয়া,
- রাশিয়া,
- তুরস্ক এবং
- ইউক্রেন।

অন্যদিকে, গ্রীস এজিয়ান সাগরের তীরে অবস্থিত।

উৎস: www.bsnn.org
১,২৯২.
ব্যালন ডি’অর পুরস্কার (২০২৩) কে জিতেছেন?
  1. লিওনেল মেসি
  2. এমিলিয়ানো মার্তিনেস
  3. কিলিয়ান এমবাপ্পে
  4. ক্রিস্টিয়ানো রোনালদো
সঠিক উত্তর:
লিওনেল মেসি
উত্তর
সঠিক উত্তর:
লিওনেল মেসি
ব্যাখ্যা
 Ballon d'Or 2023:
- বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: লিওনেল মেসি।
- বর্ষসেরা নারী খেলোয়াড়: আইতানা বনমাতি।
- কোপা শিরোপা: জুড বেলিংহাম।
- লেভ ইয়েশিন ট্রফি (সেরা গোলরক্ষক): এমিলিয়ানো মার্তিনেস।
- গার্ড মুলার ট্রফি(সেরা স্ট্রাইকার): আরলিং হোলান।
- সক্রেটিস অ্যাওয়ার্ড: ভিনিসিউস জুনিয়র।
- বর্ষসেরা পুরুষ ক্লাব: ম্যানচেস্টার সিটি।
- বর্ষসেরা নারী ক্লাব: বার্সেলোনা।

উলেখ্য,
- ফিফা ব্যালন ডি’অর এক ধরনের ফুটবল পদক যা বিশ্ব ফুটবলের প্রধান সংগঠন ফিফা কর্তৃক পরিচালিত হয়। 
- ব্যালন ডি'অর পুরস্কার হলো আগের বছরের সেরা খেলোয়াড়ের জন্য বার্ষিক ফুটবল পুরস্কার।
- আন্তর্জাতিক ফুটবল দলগুলোর কোচ ও অধিনায়কসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রীড়া সাংবাদিকগণ তাদের স্ব-স্ব ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্যতম খেলোয়াড়কে খুঁজে বের করে পুরস্কৃত করেন।
- ফিফা ব্যালন ডি’অর পুরস্কারটি ২০১০ সাল থেকে প্রবর্তিত হয়েছে।

উৎস: i) Goal.com.
         ii) Sporting News.
১,২৯৩.
ECO-এর সদর দপ্তর কোথায়?
  1. আঙ্কারা, তুরস্ক
  2. তাসখন্দ, উজবেকিস্তান
  3. তেহেরান, ইরান
  4. বাকু, আজারবাইজান
সঠিক উত্তর:
তেহেরান, ইরান
উত্তর
সঠিক উত্তর:
তেহেরান, ইরান
ব্যাখ্যা

ECO:
- ECO -এর পূর্ণরূপ The Economic Cooperation Organization.
- ECO একটি অর্থনৈতিক সহযোগী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে।
- এর সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশ : আফগানিস্তান, আজারবাইজান, ইরান, তুরস্ক, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।
- Economic Cooperation Organization -এর সদর দপ্তর ইরানের তেহেরানে অবস্থিত।

তথ্যসূত্র - ECO -এর ওয়েবসাইট।

১,২৯৪.
GATT চুক্তির সর্বশেষ রাউন্ড কোনটি?
  1. Uruguay Round
  2. Tokyo Round
  3. Kennedy Round
  4. Dillon Round
সঠিক উত্তর:
Uruguay Round
উত্তর
সঠিক উত্তর:
Uruguay Round
ব্যাখ্যা

GATT চুক্তির রাউন্ড:
- ১৯৪৭ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত GATT চুক্তির দুর্বলতা ও সমস্যা সমাধানের জন্য মোট ৮টি রাউন্ড সম্পন্ন হয়।
- সেগুলো হলো:
1. Geneva Round,
2. Annecy Round,
3. Torquay Round,
4. Geneva II Round,
5. Dillon Round,
6. Kennedy Round,
7. Tokyo Round,
8. Uruguay Round.

উরুগুয়ে রাউন্ড:
- GATT চুক্তির রাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রাউন্ড হচ্ছে উরুগুয়ে রাউন্ড।
- এগুলোর মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রাউন্ড হচ্ছে উরুগুয়ে রাউন্ড।
- এই রাউন্ড শুরু হয় ১৯৮৬ সালের সেপ্টেম্বরে।
- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তির সময়ে GATT চুক্তি সংশোধনের মাধ্যমে।
- এই রাউন্ডের সংলাপ চলে দীর্ঘ ৮ বছর ধরে।
- এর ফলে নতুন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন গঠনের সিদ্ধান্ত হয়।
- যার ফলে ১৯৯৫ সালে জন্ম হয় World Trade Organization (WTO)-এর।

তথ্যসূত্র - WTO ওয়েবসাইট।

১,২৯৫.
নিচের কোন ব্যক্তি NAM-এর প্রতিষ্ঠাতা ছিলেন না?
  1. মার্শাল টিটো
  2. আহমদ সুকর্ণ
  3. গামাল আবদুল নাসের
  4. নেলসন ম্যান্ডেলা
সঠিক উত্তর:
নেলসন ম্যান্ডেলা
উত্তর
সঠিক উত্তর:
নেলসন ম্যান্ডেলা
ব্যাখ্যা
- NAM-এর প্রতিষ্ঠাতা ছিলেন না নেলসন ম্যান্ডেলা। 

NAM:

- জোট নিরপেক্ষ দেশসমূহের (Non-Aligned Movement - NAM) প্রথম শীর্ষ সম্মেলন ১৯৬১ সালের ১ থেকে ৬ সেপ্টেম্বর সাবেক যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে অনুষ্ঠিত হয়।
- NAM স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ প্যাক্টের বাইরে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার জন্য প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুং শহরে অনুষ্ঠিত "বান্দুং সম্মেলনের" প্রেক্ষাপটে এই আন্দোলন গঠিত হয়।
- বর্তমানে NAM-এর সদস্য সংখ্যা ১২১টি। [জুলাই - ২০২৫] 

NAM-এর প্রতিষ্ঠাতা ছিলেন পাঁচজন বিশ্বনেতা—
- ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ড. আহমদ সুকর্ণ,
- যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসিপ টিটো,
- মিশরের প্রেসিডেন্ট গামাল আবদুল নাসের এবং
- ঘানার প্রেসিডেন্ট ড. কাওয়ামে ন্ক্রুমা।
- ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু,

সূত্র: ন্যামের ওয়েবসাইট।
১,২৯৬.
কোন সংস্থাটির সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত?
  1. APEC
  2. SAARC
  3. ASEAN
  4. BIMSTEC
সঠিক উত্তর:
BIMSTEC
উত্তর
সঠিক উত্তর:
BIMSTEC
ব্যাখ্যা
বিমসটেক (BIMSTEC)

- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- BIMSTEC এর পূর্ণরূপ ‘Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation’।
- এর পূর্ব নাম ছিলো BISTEC (Bangladesh, India, Sri Lanka, Thailand Economic Cooperation)।
- পরবর্তীতে মায়ানমার যোগদান করলে 'M' যুক্ত হয়ে BIMSTEC হয় এবং নেপাল ও ভুটান যোগদানের পর বর্তমান নাম ধারন করে।  

এক নজরে BIMSTEC - 
▪ প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
▪ প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
▪ সদস্য সংখ্যা: ৭টি দেশ।
সদরদপ্তর: ঢাকা, বাংলাদেশ।    

অন্যদিকে, 
▪ APEC এর সদরদপ্তর- সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
▪ SAARC এর সদরদপ্তর- কাঠমন্ডু, নেপাল। 
▪ ASEAN এর সদরদপ্তর- জাকার্তা, ইন্দোনেশিয়া।   

তথ্যসূত্র: BIMSTEC এবং সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
১,২৯৭.
কোন চলচ্চিত্রটি 'গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ২০২৪' জিতেছে?
  1. প্যারাসাইট
  2. ওপেনহাইমার
  3. দ্য বানশিজ
  4. মোশন পিকচারস
সঠিক উত্তর:
ওপেনহাইমার
উত্তর
সঠিক উত্তর:
ওপেনহাইমার
ব্যাখ্যা
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ২০২৪:
- যুক্তরাষ্ট্রে জমকালো আয়োজনের মাধ্যমে ৮১তম আসরের পুরস্কার ঘোষণা করা হয়। 
- বিনোদন জগতের প্রথম জমকালো আসর হিসেবে স্বীকৃত 'গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড'।
- গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে শীর্ষ পুরস্কারসহ মোট পাঁচটি পুরস্কার জিতেছে ক্রিস্টোফার নোলানের ছবি 'ওপেনহাইমার'। 

এছাড়াও,
- Best film, drama -  Oppenheimer.
- Best female actor in a film, drama - Lily Gladstone, Killers of the Flower Moon.
- Best film, musical or comedy - Poor Things.
- Best male actor in a film, musical or comedy - Paul Giamatti, The Holdovers.
- Best TV series, drama - Succession.

উৎস: The Guardian পত্রিকা রিপোর্ট।[লিঙ্ক]
১,২৯৮.
Which country uses Gross National Happiness (GNH) as a wellbeing index?
  1. ক) Nepal
  2. খ) Maldives
  3. গ) Bhutan
  4. ঘ) Sri Lanka
সঠিক উত্তর:
গ) Bhutan
উত্তর
সঠিক উত্তর:
গ) Bhutan
ব্যাখ্যা
- Gross National Happiness (GNH) হলো ভুটানের প্রবর্তিত একটি সূচক। 
- ভুটানের ১৭২৯ লিগ্যাল কোড অনুসারে জিএনএইচের মূল বিষয় হলো—  ‘যদি সরকার তার জনগণের জন্য সুখের ব্যবস্থা করতে না পারে, তাহলে সরকারের অস্তিত্বের কোনো উদ্দেশ্য নেই’।
- জিএনএইচ এই বিশ্বাসের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যে, যেহেতু সুখ প্রতিটি নাগরিকের চূড়ান্ত আকাঙ্ক্ষা, তাই সুখের পরিবেশ তৈরি করা উন্নয়নের উদ্দেশ্য হতে হবে। 
- ভুটানের সংবিধানে বলা আছে, ‘রাষ্ট্র সেই শর্তগুলোকে উন্নীত করার জন্য সচেষ্ট হবে, যেগুলো সামগ্রিক জাতীয় সুখের ব্যবস্থা করতে সক্ষম হবে’।
 
উৎস : প্রথম আলো
১,২৯৯.
পাঞ্জশির উপত্যকা কোন দেশে অবস্থিত?
  1. ভারত
  2. চীন
  3. আফগানিস্তান
  4. পাকিস্তান
সঠিক উত্তর:
আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তান
ব্যাখ্যা
- পাঞ্জশির উপত্যকা আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত একটি দুর্ভেদ্য অঞ্চল। অঞ্চলটিতে তাজিক জনগোষ্ঠীর আধিক্য বিদ্যমান।
- সোভিয়েত আগ্রাসন ও তালেবানের প্রথম শাসনামলে আহমদ শাহ মাসুদ ও তার গেরিলা বাহিনী পাঞ্জশির উপত্যকাকে বাহিরের শক্তির হাত থেকে মুক্ত রাখতে সক্ষম হয়।
- তবে সম্প্রতি তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর পাঞ্জশির উপত্যকার দখল নিয়ে তালেবান গোষ্ঠীর সাথে আহমদ মাসুদ, আমরুল্লাহ সালেহ প্রমুখের ব্যাপক লড়াই বাদে। এতে শেষ পর্যন্ত তালেবানদের হাতে অজেয় পাঞ্জশিরের পতন ঘটে।
(তথ্যসূত্র: আল জাজিরা)
১,৩০০.
সর্বশেষ কোন দেশ ইউরোকে নিজের অফিসিয়াল মুদ্রা হিসেবে চালু করেছে?
  1. লুক্সেমবার্গ
  2. অস্ট্রিয়া
  3. ফিনল্যান্ড
  4. বুলগেরিয়া
সঠিক উত্তর:
বুলগেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
বুলগেরিয়া
ব্যাখ্যা

ইউরো মুদ্রা:
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রা: ইউরো ।
- ইউরো মুদ্রার জনক: রবার্ট মুন্ডেল।
- ইউরো মুদ্রা চালু হয়: ১ জানুয়ারি, ১৯৯৯ সালে।
- ইউরো মুদ্রার প্রতীক: €.
- ইউরো মুদ্রার ব্যবহার প্রথম শুরু হয়: ১৯৯৯ সালে।
- প্রথম ব্যবহারকারী দেশ: ১৪টি।
- বর্তমানে ইউরো মুদ্রা গ্রহণকারী দেশ: ২১টি।
- ইউরো মুদ্রা গ্রহণকারী সর্বশেষ দেশ: বুলগেরিয়া।
- প্রায় দেড় শতাব্দী পর নিজস্ব মুদ্রা লেভকে বিদায় জানিয়ে ইউরো মুদ্রা অঞ্চলের ২১তম সদস্য হিসাবে ইউরো চালু করেছে বুলগেরিয়া ।
- ১ জানুয়ারি, ২০১৬ থেকে দেশটিতে লেভের পরিবর্তে ইউরো মুদ্রা চালু করেছে।
- এখন পর্যন্ত ২১টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।

তথ্যসূত্র - ইউরোপীয় ইউনিয়ন ওয়েবসাইট ও ইউরোপীয় কমিশন।