- তৃতীয় কৃষি বিপ্লব বা সবুজ বিপবের সূচনা হয় ১৯৪৪ সালে, মেক্সিকোয়।
- মূলত উচ্চ ফলনশীল গম জাত উদ্ভাবনের মাধ্যমে এ বিপবের যাত্রা শুরু।
- এর নেতৃত্ব দেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী কৃষি বিজ্ঞানী ড. নরমোন ই বোরলগ।
- ১৯৪৩ সালে মেক্সিকো যেখানে তার প্রয়োজনের প্রায় অর্ধেক শস্য বিদেশ থেকে আমদানি করত, সেখানে সবুজ বিপবের মাধ্যমে ১৯৫১ সালের মধ্যেই ওই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে এবং ১৯৬৪ সালে মেক্সিকো প্রায় অর্ধ মিলিয়ন টন গম বিদেশে রফতানি করতে সক্ষম হয়।
- এই উত্তরণ সম্ভব হয়েছে ড. বোরলগ কর্তৃক উদ্ধাবিত অধিক উৎপাদন ক্ষমতা সম্পন্ন রোগ প্রতিরোধক আধা-বেটে গম বীজ, ও রাসায়নিক সার ব্যবহারের কার্যক্রম সম্প্রসারণ এবং গবেষণা অবকাঠামো তৈরির মাধ্যমে।
উল্লেখ্য,
- প্রথম কৃষি বিপ্লব (First Agricultural Revolution, or the Neolithic Revolution) সূচিত হয় ১০০০০ খ্রিস্টপূর্বাব্দে।
- দ্বিতীয় কৃষি বিপ্লব বা ব্রিটিশ কৃষি বা বিপ্লব (Second Agricultural Revolution, or the British Agricultural Revolution) সূচিত হয় আঠারো শতকে।
- তৃতীয় কৃষি বিপ্লব বা সবুজ বিপ্লব (Third Agricultural Revolution, or the Green Revolution) ১৯৪০ এর দশকে সূচিত হয়।
উৎস: বাংলাপিডিয়া, Oregon State University Website, ব্রিটানিকা