• বর্তমানে দুই ধরনের IP এড্রেস সংস্করণ ব্যবহৃত হয়, যা হলো IPv4 এবং IPv6. IPv4 (Internet Protocol version 4) সবচেয়ে বেশি ব্যবহৃত সংস্করণ, যা ৩২-বিট এড্রেস ব্যবহার করে এবং প্রায় ৪.৩ বিলিয়ন ইউনিক এড্রেস তৈরি করতে সক্ষম। তবে, ইন্টারনেট ডিভাইসের সংখ্যা বৃদ্ধির কারণে IPv4 এড্রেসের অভাব দেখা দিয়েছে। এই সমস্যা সমাধানের জন্য IPv6 তৈরি করা হয়েছে, যা ১২৮-বিট এড্রেস ব্যবহার করে এবং প্রচুর সংখ্যক ইউনিক এড্রেস প্রদান করতে পারে। IPv6 ধীরে ধীরে বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং এটি ভবিষ্যতে ইন্টারনেটের প্রধান এড্রেসিং প্রটোকল হিসেবে ব্যবহৃত হবে। তাই, বর্তমানে দুটি IP এড্রেস সংস্করণ ব্যবহৃত হচ্ছে।
- সঠিক উত্তর: খ) দুই।
IP Address:
- IP এর পূর্ণরূপ হলো Internet Protocol.
- ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি কম্পিউটারের একটি ঠিকানা থাকে। এ ঠিকানাকে বলা হয় আইপি অ্যাড্রেস (IP Address)।
- তথ্য আদান প্রদানে সাধারণত IP Address ব্যবহৃত হয়ে থাকে। সাধারণ ব্যবহারকারীগণ IP Address এর মাধ্যমে তথ্যবলি গ্রহণ ও প্রেরণ করে থাকেন।
- সমগ্র বিশ্বের সকল ধরনের আইপি অ্যাড্রেস ও ডোমেইন নেম নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনাকারী সংস্থা হলো ICANN (Internet Corporation for Assigned Names and Numbers)।
আইপি অ্যাড্রেস দু'ধরনের হয়ে থাকে। যথা-
১। IPv4 (Internet Protocol Version 4) ও
২। IPv6 (Internet Protocol Version 6)
IPv4:
- চারটি অংশের সমন্বয়ে গঠিত আইপি অ্যাড্রেস IPv4 (IP ভার্সন 4) নামে পরিচিত যার কার্যক্রম শুরু হয় ১৯৮০ এর দশকে।
- IPv4 এর অ্যাড্রেস হলো 4 × 8 বা 32 বিটের। যার সাহায্যে 232 বা 4294967296 সংখ্যক নেটওয়ার্কযুক্ত কম্পিউটার বা ডিভাইসকে সনাক্ত করা যায়।
- ডটেড ডেসিমাল নোটেশন (e.g., 192.168.1.1) এ লেখা হয়।
IPv6:
- আইপি অ্যাড্রেস এর নতুন ভার্সন হলো IPv6 যা ১৯৯৬ সালে তৈরি করা হয়েছিল IP অ্যাড্রেস এর পরবর্তী প্রজন্ম হিসেবে ব্যবহারের জন্য।
- এই IPv6 এর সাহায্যে 2128 সংখ্যক ডিভাইসকে সনাক্ত করা যায় বা 2128 টি ডিভাইসে ইন্টারনেট সংযোগ দেয়া যায় এবং যা 128 বিটের অ্যাড্রেস।
- হেক্সাডেসিমাল ফরম্যাটে (e.g., 2001:0db8:85a3::8a2e:0370:7334) লেখা হয়।
- বর্তমানে ইন্টারনেটের পরিধি বিস্তৃত হওয়ায় এবং কম্পিউটার, সার্ভার, নেটওয়ার্ক ডিভাইসসহ অন্যান্য ডিজিটাল ডিভাইসের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ইন্টারনেট সংযোগ প্রদানের ক্ষেত্রে বিপুল সংখ্যক আইপি অ্যাড্রেসের প্রয়োজন হওয়ায় IPv6 এর প্রয়োজনীতা দেখা যায়।
উৎস: ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।