জীববিজ্ঞানের বিভিন্ন শাখা:
- ভৌত জীববিজ্ঞান শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে।
- নিচে কিছু উল্লিখিত শাখা নিয়ে আলোচনা করা হলো-
১। বংশগতিবিদ্যা বা জেনেটিক্স (Genetics):
- জিন ও জীবের বংশগতিধারা সম্পর্কে এ শাখায় আলোচনা করা হয়।
২। বিবর্তনবিদ্যা (Evolution):
- পৃথিবীতে প্রাণের বিকাশ, জীবের বিবর্তন এবং ক্রমবিকাশের তথ্যসমূহের আলোচনা এ শাখার বিষয়।
৩। হিস্টোলজি (Histology):
- জীবদেহের টিস্যুসমূহের গঠন, বিন্যাস এবং কার্যাবলি এ শাখায় আলোচনা করা হয়।
৪। ভ্রুণবিদ্যা (Embryology):
- জনন কোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন, বিকাশ প্রভৃতি নিয়ে আলোচনা এ শাখার প্রধান বিষয়।
৫। কোষবিদ্যা (Cytology):
- জীবদেহের কোষের গঠন, কার্যাবলি ও বিভাজন সম্পর্কে যাবতীয় আলোচনা এ শাখার বিষয়।
৬। বাস্তুবিদ্যা (Ecology):
- এ শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয়।
৭। কীটতত্ত্ব (Entomology):
- কীটপতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, ক্ষয়ক্ষতি, দমন ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান।
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।