- আন্তর্জাতিক একক পদ্ধতি বা S.I পদ্ধতিতে মোট ৭টি মৌলিক রাশি রয়েছে। তড়িৎ প্রবাহ বা বৈদ্যুতিক প্রবাহ এই ৭টি মৌলিক রাশির একটি এবং এর একক হলো অ্যাম্পিয়ার (Ampere)। যেহেতু এটি একটি মৌলিক রাশির একক, তাই একে মৌলিক একক বলা হয়।
মৌলিক রাশি:
- যে সকল রাশি স্বাধীন ও নিরপেক্ষ এবং অন্য রাশির উপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি এদের ওপর নির্ভর করে সেগুলোকে মৌলিক রাশি বলে।
- মৌলিক রাশি সাতটি।
যেমন- দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা ও পদার্থের পরিমাণ।
মৌলিক একক:
- মৌলিক রাশির একককে মৌলিক একক বলা হয়।
যেমন-
• দৈর্ঘ্যের একক- মিটার,
• ভরের একক- কিলোগ্রাম,
• সময়ের একক- সেকেন্ড,
• তাপমাত্রা/উষ্ণতার একক- কেলভিন,
• তড়িৎ প্রবাহের একক- অ্যাম্পিয়ার,
• দীপন তীব্রতার একক- ক্যান্ডেলা ও
• পদার্থের পরিমাণের একক- মোল।
অন্যদিকে,
- ভোল্ট: এটি তড়িৎ বিভব বা বিভব পার্থক্যের একক, যা একটি লব্ধ বা উদ্ভূত রাশি।
- ওহম: এটি বৈদ্যুতিক রোধের (Resistance) একক, যা মৌলিক রাশি নয় বরং একটি লব্ধ রাশি।
- নিউটন: এটি বলের (Force) একক। বল একটি লব্ধ রাশি যা ভর, দৈর্ঘ্য ও সময়ের ওপর নির্ভর করে।
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং পদার্থবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।