ব্যাখ্যা
- ক্যালসিয়াম আয়ন (Ca2+) রক্ত তঞ্চন (রক্ত জমাট বাঁধা) প্রক্রিয়ায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অজৈব আয়ন। এটি বিভিন্ন ক্লটিং ফ্যাক্টরকে সক্রিয় করতে সাহায্য করে, যার মধ্যে প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে রূপান্তর করা এবং ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন নামক অদ্রবণীয় প্রোটিন সূত্র তৈরি করা প্রধান। এই ফাইব্রিন সূত্রগুলোই মূলত রক্তক্ষরণ বন্ধ করতে জালকের মতো কাঠামো তৈরি করে।
অণুচক্রিকা বা থ্রম্বোসাইট:
- ইংরেজিতে অণুচক্রিকাকে প্লেইটলেট (Platelet) বলে।
- অণুচক্রিকা দেখতে গোলাকার, ডিম্বাকার অথবা রড আকারের হতে পারে। এদের সাইটোপ্লাজম দানাদার এবং সাইটোপ্লাজমে কোষ অঙ্গাণু- মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু থাকে; কিন্তু নিউক্লিয়াস থাকে না।
- অনেকের মতে, অণুচক্রিকাগুলো সম্পূর্ণ কোষ নয়; এগুলো অস্থি মজ্জার বৃহদাকার কোষের ছিন্ন অংশ।
- অণুচক্রিকাগুলোর গড় আয়ু ৫-১০ দিন।
- পরিণত মানবদেহে প্রতি ঘনমিলিমিটার রক্তে অণুচক্রিকার সংখ্যা প্রায় আড়াই লাখ; অসুস্থ দেহে এদের সংখ্যা আরও বেশি হয়।
- অণুচক্রিকার প্রধান কাজ হলো রক্ত তঞ্চন করা বা জমাট বাঁধানোতে (blood clotting) সাহায্য করা।
- যখন কোনো রক্তবাহিকা বা কোনো টিস্যু আঘাতপ্রাপ্ত হয়ে কেটে যায়, তখন সেখানকার অণুচক্রিকাগুলো সক্রিয় হয়ে অনিয়মিত আকার ধারণ করে এবং থ্রোম্বোপ্লাসটিন (Thromboplastin) নামক পদার্থ তৈরি করে। এ পদার্থগুলো রক্তের প্রোটিন প্রোথ্রোম্বিনকে থ্রোম্বিনে পরিণত করে।
- থ্রোম্বিন পরবর্তী সময়ে রক্তরসের প্রোটিন- ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালকে পরিণত করে রক্তকে জমাট বাধায় কিংবা রক্তের তঞ্চন ঘটায়।
- ফাইব্রিন একধরনের অদ্রবণীয় প্রোটিন, যা দ্রুত সুতার মতো জালিকা প্রস্তুত করে। এটি ক্ষত স্থানে জমাট বাঁধে এবং রক্তক্ষরণ বন্ধ করে।
- তবে রক্ত তঞ্চন প্রক্রিয়াটি আরও জটিল, এ প্রক্রিয়ায় অন্য আরও বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ এবং ভিটামিন কে ও ক্যালসিয়াম আয়ন (Ca2+) জড়িত থাকে।
- রক্তে উপযুক্ত পরিমাণ অণুচক্রিকা না থাকলে রক্তপাত সহজে বন্ধ হয় না, ফলে অনেক সময় রোগীর মৃত্যুর আশঙ্কা থাকে।
উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।