বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

জাতিসংঘ ও জাতিসংঘ বিষয়ক তথ্য

মোট প্রশ্ন২,৪৬৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জাতিসংঘ ও জাতিসংঘ বিষয়ক তথ্য

PrepBank · পাতা / ২৫ · ৩০১৪০০ / ২,৪৬৩

৩০১.
UNIDO-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ভিয়েনা
  2. লন্ডন
  3. জেনেভা
  4. নিউ ইয়র্ক
সঠিক উত্তর:
ভিয়েনা
উত্তর
সঠিক উত্তর:
ভিয়েনা
ব্যাখ্যা

• United Nations Industrial Development Organization (UNIDO):
- UNIDO হল জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যার শিল্প উন্নয়নের প্রচার, গতিশীলতা এবং ত্বরান্বিত করার জন্য একটি অনন্য ম্যান্ডেট রয়েছে।  
- UNIDO জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ২১ জুন, ১৯৮৫ সালে।
- এটি ১৯৬৬ সালের ১৭ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়।
-  এর সদরদপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত।

তথ্যসূত্র: UNIDO ওয়েবসাইট।

৩০২.
জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তাকে কী বলা হয়?
  1. চ্যান্সেলর
  2. রেক্টর
  3. পরিচালক
  4. মহাসচিব
সঠিক উত্তর:
রেক্টর
উত্তর
সঠিক উত্তর:
রেক্টর
ব্যাখ্যা

UNU:
- জাতিসংঘ বিশ্ববিদ্যালয়।
- পূর্ণরূপ: United Nations University.
- প্রতিষ্ঠা সাল: ১৯৭৩ সালে।
- কার্যক্রম শুরু: ১৯৭৫ সালে।
- সদর দপ্তর: টোকিও, জাপান।
- সংগঠন ধরন: জাতিসংঘের একাডেমিক ও গবেষণা প্রতিষ্ঠান।
- অধিভুক্ত সংস্থা: জাতিসংঘ (UN) ও UNESCO (সাংস্কৃতিক ও শিক্ষা সংস্থা)।
- জাতিসংঘ বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাস টোকিও, জাপানে।
- বিশ্ববিদ্যালয়ের প্রধান একাডেমিক ও প্রশাসনিক কর্মকর্তা হলেন রেক্টর  , যিনি বিশ্ববিদ্যালয়ের দিকনির্দেশনা, সংগঠন, প্রশাসন এবং প্রোগ্রামের জন্য সর্বশেষ দায়িত্ব পালন করেন।
- রেক্টরের পদমর্যাদা জাতিসংঘের UN Under-Secretary-General এর সমতুল্য।

উল্লেখ্য,
- UNU-এর ১২টির বেশি গবেষণা ও একাডেমিক প্রতিষ্ঠান রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে।
- UNU-WIDER- ফিনল্যান্ডে (উন্নয়ন অর্থনীতি),
- UNU-EHS- জার্মানিতে (পরিবেশ ও মানব নিরাপত্তা),
- UNU-INWEH- কানাডায় (জলসম্পদ ও স্বাস্থ্য),
- UNU-CRIS- বেলজিয়ামে (আঞ্চলিক একীকরণ)।

তথ্যসূত্র: UNU ওয়েবসাইট।

৩০৩.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা কত?
  1. ৫টি
  2. ১০টি
  3. ১৫টি
  4. ২০টি
সঠিক উত্তর:
৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫টি
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (ডিসেম্বর, ২০২৪)
- তিনি পর্তুগালের নাগরিক।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (ডিসেম্বর, ২০২৪)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

তথ্যসূত্র- জাতিসংঘ ওয়েবসাইট।
৩০৪.
'লিঙ্গ সমতা' এসডিজর-এর কত নং লক্ষ্যমাত্রা
  1. ১ নং
  2. ৪ নং
  3. ৩ নং
  4. ৫ নং
সঠিক উত্তর:
৫ নং
উত্তর
সঠিক উত্তর:
৫ নং
ব্যাখ্যা
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (এসডিজি) গ্রহণ করে।
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়।
- মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।
- বাস্তবায়ন শুরু: ১ জানুয়ারি, ২০১৬ সাল।
- মেয়াদ শেষ: ৩১ ডিসেম্বর, ২০৩০ সাল।

এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
 ১. দারিদ্র্য বিলোপ;
২. ক্ষুধা মুক্তি;
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
৪. মানসম্মত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০.অসমতার হ্রাস;
১১. টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু কার্যক্রম;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৩০৫.
বিশ্ব ডাক ইউনিয়ন (UPU) কবে প্রতিষ্ঠা লাভ করেছিল?
  1. ক) ১৮৭২
  2. খ) ১৮৭৩
  3. গ) ১৮৭৪
  4. ঘ) ১৮৭৫
সঠিক উত্তর:
গ) ১৮৭৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮৭৪
ব্যাখ্যা

Universal Postal Union বা বিশ্ব ডাক ইউনিয়ন
(UPU) হল ডাক সেক্টরের খেলোয়াড়দের মধ্যে সহযোগিতার প্রাথমিক ফোরাম। 
– এটি আপ-টু-ডেট পণ্য এবং পরিষেবাগুলির একটি সত্যই সর্বজনীন নেটওয়ার্ক নিশ্চিত করতে সহায়তা করে।
– প্রতিষ্ঠা লাভ করে– ১৮৭৪ সালে।
– এটি বিশ্বব্যাপী দ্বিতীয় প্রাচীনতম আন্তর্জাতিক সংস্থা।
– সদর দপ্তর– বার্ন, সুইজার‌ল্যান্ড।
– সদস্য দেশ– ১৯২ টি।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে-- ১৯৭৩ সালে।
– জাতিসংঘের যে কোনো অ-সদস্য দেশ (UPU) এর সদস্য হতে পারে যদি তার অনুরোধ (UPU)-এর সদস্য দেশগুলির কমপক্ষে দুই-তৃতীয়াংশ দ্বারা অনুমোদিত হয়।
(UPU) গঠিত– ৪ টি সংস্থা নিয়ে-
সংস্থাগুলো হলো:- 
কংগ্রেস
প্রশাসনের কাউন্সিল
পোস্টাল অপারেশন কাউন্সিল
আন্তর্জাতিক ব্যুরো

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (UPU)
৩০৬.
CEDAW সনদের মোট ধারা কয়টি?
  1. ৫ টি
  2. ১৫টি
  3. ৩০ টি
  4. ৪০ টি
সঠিক উত্তর:
৩০ টি
উত্তর
সঠিক উত্তর:
৩০ টি
ব্যাখ্যা
• CEDAW:
• পূর্ণরূপ:  Convention on the Elimination of All Forms of Discrimination against Women।
- নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণ সংক্রান্ত CEDAW  সনদ গৃহীত হয় ১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর।
- এটি কার্যকর হয় ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর।
- CEDAW সনদে মোট ৩০টি ধারা রয়েছে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট
৩০৭.
 ’জাতিসংঘ মানবউন্নয়ন প্রতিবেদন ২০২৫' এর বাংলাদেশের অবস্থান- [ আগস্ট,২০২৫]
  1. ১২৫ তম
  2. ১৩০ তম
  3. ৮৯ তম
  4. ১৪০ তম
সঠিক উত্তর:
১৩০ তম
উত্তর
সঠিক উত্তর:
১৩০ তম
ব্যাখ্যা

'মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৫':
- ইউএনডিপি(UNDP) 'মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৫' এ বাংলাদেশের অবস্থান ১৩০ তম।
- মানব উন্নয়ন সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থান:
- শ্রীলঙ্কার অবস্থান ৮৯ তম।
- ভারতের অবস্থান ১৩০ তম।
- পাকিস্তানের অবস্থান ১৬৮ তম।
- নেপালের অবস্থান ১৪৫ তম।
- ভূটানের অবস্থান ১২৫ তম।
 
উৎস: ​UNDP ওয়েবসাইট।

৩০৮.
UNICEF-এর প্রধান কাজ কী?
  1. বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণ
  2. পরিবেশ রক্ষা
  3. শিশুদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা
  4. শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা
সঠিক উত্তর:
শিশুদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা
উত্তর
সঠিক উত্তর:
শিশুদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা
ব্যাখ্যা

- UNICEF (United Nations Children's Fund) বিশ্বজুড়ে শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা এবং সুরক্ষার জন্য কাজ করে। এটি শিশুদের অধিকার রক্ষায় জাতিসংঘের প্রধান সংস্থা।

​UNICEF:
- UNICEF এর পূর্ণরুপ - United Nations Children's Fund
- এটি হলো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা,
- এটি শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা এবং সাধারণ কল্যাণ নিশ্চিত করার জন্য কাজ করে।
- ১১ ডিসেম্বর, ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত UNICEF প্রাথমিকভাবে যুদ্ধকালীন শিশুদের সহায়তা দেওয়ার উদ্দেশ্যে গঠিত হয়, তবে বর্তমানে এটি ১৯০টিরও বেশি দেশ ও অঞ্চলে শিশুদের উন্নয়ন এবং সুরক্ষার জন্য কাজ করছে।
- ১৯৫৩ সালে সংস্থাটির নাম পরিবর্তন করে UNICEF রাখা হয়, এর পূর্বে United Nations International Children’s Emergency Fund ছিল।
- UNICEF এর সদর দপ্তর নিউইয়র্ক শহরে অবস্থিত।
- সংস্থাটি ১৯৬৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

সূত্র: UNICEF ওয়েবসাইট।

৩০৯.
জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি কোনটি?
  1. WFP
  2. IFAD
  3. FAO
  4. WAP
সঠিক উত্তর:
WFP
উত্তর
সঠিক উত্তর:
WFP
ব্যাখ্যা

• WFP:
- জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্ব খাদ্য কর্মসূচি (UN WFP) World Food Programme
- বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জাতিসংঘ (UN) দ্বারা বিশ্ব ক্ষুধা দূরীকরণে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- WFP ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির সদরদপ্তর ইতালির রোম শহরে অবস্থিত।
- ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে WFP (World Food Programme) বা বিশ্ব খাদ্য কর্মসূচি।

অন্যদিকে,
⇒ IFAD এর পূর্ণরূপ - International Fund for Agricultural Development.
- এটি জাতিসংঘের কৃষি উন্নয়ন বিষয়ক তহবিল। 
- উন্নয়ন শীল দেশ গুলোতে কৃষি খাতের উন্নয়নের জন্য স্বল্পসুদে ঋন দিয়ে থাকে। 
- ১৯৭৭ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর ইতালির রোমে।

⇒ FAO:
- FAO-এর পূর্ণরূপ হলো Food and Agriculture Organization.
-জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা হল জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা ক্ষুধা দূরীকরণ এবং পুষ্টি ও খাদ্য নিরাপত্তা উন্নত করার আন্তর্জাতিক প্রচেষ্টার নেতৃত্ব দেয়।
- FAO প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ১৬ অক্টোবর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর খাদ্য সংকট মোকাবেলায় প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- বর্তমানে সংস্থাটির সদস্য সংখ্যা ১৯৫টি, যার মধ্যে ১৯৪টি দেশ ও ১টি সংস্থা (ইউরোপীয় ইউনিয়ন)।
- প্রতিবছর ১৬ অক্টোবর FAO-এর প্রতিষ্ঠা দিবসকে বিশ্ব খাদ্য দিবস হিসেবে পালিত হয়।

উৎস: UN ওয়েবসাইট।

৩১০.
জাতিসংঘের সংস্থাগুলোর মধ্যে কোন সংস্থাটি দুইবার নোবেল পুরস্কার অর্জন করেছে?
  1. IAEA
  2. UNDP
  3. UNEP
  4. UNHCR
সঠিক উত্তর:
UNHCR
উত্তর
সঠিক উত্তর:
UNHCR
ব্যাখ্যা
- নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত জাতিসংঘ সংস্থাগুলোর মধ্যে একমাত্র UNHCR বা জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার দুটি ভিন্ন বছরে এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে। সংস্থাটি প্রথমবার ১৯৫৪ সালে এবং দ্বিতীয়বার ১৯৮১ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

জাতিসংঘের অঙ্গসংস্থার নোবেল পুরস্কার:
- জাতিসংঘ হলো বিশ্বের স্বাধীন দেশসমূহের সর্বোচ্চ আন্তর্জাতিক সংঘ।
- সদর দপ্তর অবস্থিত: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র,
- ইউরোপীয় কার্যালয় অবস্থিত: জেনেভা, সুইজারল্যান্ড,
- জাতিসংঘ সনদে মোট ১১১টি অনুচ্ছেদ রয়েছে।
- প্রতিষ্ঠিতা সদস্য রাষ্ট্র: ৫১টি।
- জাতিসংঘের অঙ্গসংস্থা, এবং জড়িত ব্যক্তিবর্গ মোট ১২ বার নোবেল পুরস্কার পেয়েছে।
- জাতিসংঘের মহাসচিব দুইজন, তাদের মধ্যে দ্যাগ হ্যামারশোল্ড (১৯৬১) এবং কফি আনান (২০০১) নোবেল পুরস্কার পেয়েছেন।

• জাতিসংঘের সাথে যুক্ত অঙ্গসংস্থা যেগুলো নোবেল পুরস্কার পেয়েছে:
- UNHCR একমাত্র ১৯৫৪ ও ১৯৮১ সালে মোট ২ বার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে।
- UNICEF (১৯৬৫),
- ILO (১৯৬৯),
- UN Peacekeeping Forces (১৯৮৮),
- IAEA (২০০৫),
- IPCC (২০০৭),
- OPCW (২০১৩),
- WFP (২০২০),

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট এবং নোবেল ওয়েবসাইট।
৩১১.
কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল?
  1. ৪৮ টি
  2. ৫০ টি
  3. ৫১ টি
  4. ৬০ টি
সঠিক উত্তর:
৫১ টি
উত্তর
সঠিক উত্তর:
৫১ টি
ব্যাখ্যা
জাতিসংঘ:
- বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ (United Nations Organization).
- এটি জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী।
- জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়: ২৬ জুন, ১৯৪৫।
- জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়: ২৪ অক্টোবর, ১৯৪৫।
- স্বাক্ষরের স্থান: যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান।

উল্লেখ্য,
- ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে অনুষ্ঠিত সানফ্রান্সিসকো সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য পোল্যান্ড সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ছিলো না।
- ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড ১৯৪৫ সালের ১৫ অক্টোবর জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
- সনদ স্বাক্ষরের পূর্বে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করায় পোল্যান্ডকেও জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য বিবেচনা করা হয়।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৩১২.
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) কত সালে গৃহীত হয়?
  1. ২০১১
  2. ২০১৩
  3. ২০১৫
  4. ২০১৬
সঠিক উত্তর:
২০১৫
উত্তর
সঠিক উত্তর:
২০১৫
ব্যাখ্যা

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) :
- SDG এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম সভায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) গৃহীত হয়।
​- এসডিজি- এর মূলনীতি হলো Leaving no one behind.
- SDGs- এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- ২০৩০ সালের ৩১ ডিসেম্বর SDG এর মেয়াদ পূর্ন হবে।
- এসডিজিতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।
- UNDP এর প্রত্যক্ষ ২০৩০ সালের মধ্যে এই ১৭ টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করা হবে।

উৎস: এসডিজি ওয়েবসাইট।

৩১৩.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়?
  1. ক) ১ বছর
  2. খ) ২ বছর
  3. গ) ১ মাস
  4. ঘ) ৩ বছর
সঠিক উত্তর:
খ) ২ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ২ বছর
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ/United Nations Security Council    
▪ জাতিসংঘ সনদ অনুসারে বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য নিরাপত্তা পরিষদ দায়িত্ব পালন করে থাকে। জাতিসংঘ সনদের পঞ্চম অধ্যায় (২৩ - ৩২ নং অনুচ্ছেদ) - এ নিরাপত্তা পরিষদ সম্পর্কে আলোকপাত করা হয়।
▪ সনদের ২৩ নং অনুচ্ছেদ অনুসারে এর সদস্য সংখ্যা মোট ১৫টি। তার মধ্যে স্থায়ী সদস্য ৫টি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন) এবং ২ বছর মেয়াদে বাকি ১০টি সদস্য নির্বাচন করা হয়ে থাকে।
▪ সব সদস্য রাষ্ট্রের একটি করে ভোট দেওয়া ক্ষমতা রয়েছে। স্থায়ী ৫ সদস্যের রয়েছে ভেটো (Veto - আমি মানি না) প্রদান করার ক্ষমতা।
▪ ১৯৬৩ সালে সনদের ২৩নং অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে নিরাপত্তা পরিষদের সদস্য ১১ থেকে বাড়িয়ে ১৫ করা হয় যা ১৯৬৫ সাল থেকে কার্যকর হয়।
▪ নিরাপত্তা পরিষদ জাতিসংঘের নতুন সদস্য গ্রহনের জন্য, জাতিসংঘের মহাসচিব নির্বাচনের জন্য এবং কোন দেশের অবস্থা বিবেচনা করে সামরিক ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করে থাকে যা সাধারণ পরিষদে ন্যূনতম দুই-তৃতীয়াংশ ভোটে পাশের মাধ্যমে কার্যকর হয়।
▪ নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব সদস্য দেশগুলোর নামের আদ্যক্ষর অনুসারে পরিবর্তিত হয়। সভাপতিত্বের মেয়াদ - ১ মাস।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
৩১৪.
আন্তর্জাতিক ডাক সংস্থা (UPU)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. বার্ন, সুইজারল্যান্ড
  3. বন, জার্মানি
  4. প্যারিস, ফ্রান্স
সঠিক উত্তর:
বার্ন, সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
বার্ন, সুইজারল্যান্ড
ব্যাখ্যা

• UPU:
-  এর পূর্ণরূপ: Universal Postal Union.
- UPU হল জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা।
- যা বিশ্বব্যাপী ডাক সেবা পরিচালনা ও সমন্বয়ের জন্য কাজ করে।
- এটি আন্তর্জাতিক ডাক ব্যবস্থার প্রধান নীতিনির্ধারক ও প্রযুক্তিগত সহায়ক সংস্থা।
- প্রতিষ্ঠিত: ৯ অক্টোবর, ১৮৭৪ সালে।
- সদর দপ্তর: বার্ন, সুইজারল্যান্ড।
- সদস্য রাষ্ট্র: ১৯২টি সদস্য রাষ্ট্র। [নভেম্বর, ২০২৫]
- মূল চুক্তি: Treaty of Bern.
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি: ১৯৪৮ সালে।
- প্রধান কাজ: 
- আন্তর্জাতিক ডাক বিনিময় সহজ করা।
- ডাক নীতিমালা ও প্রযুক্তি উন্নয়নে সদস্য রাষ্ট্রদের সহায়তা।
- ডাক খাতে ডিজিটাল রূপান্তরের নেতৃত্ব।

তথ্যসূত্র: UPU ওয়েবসাইট।

৩১৫.
জাতিসংঘের কোন পরিষদের বার্ষিক সভাকে ‘diplomatic speed dating’ ইভেন্ট হিসেবে আখ্যায়িত করা হয়?
  1. সাধারণ পরিষদ
  2. নিরাপত্তা পরিষদ
  3. অছি পরিষদ
  4. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
সঠিক উত্তর:
সাধারণ পরিষদ
উত্তর
সঠিক উত্তর:
সাধারণ পরিষদ
ব্যাখ্যা
জাতিসংঘ সাধারণ পরিষদ:
- জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সমন্বয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ গঠিত।
- সাধারণ পরিষদের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।
- সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ এক বছর।

উল্লেখ্য,
⇒ প্রতি বছর নিউইয়র্কের জাতিসংঘ সদরদপ্তরে বিশ্বের সব দেশের নেতারা বৈঠকে বসেন এবং বিভিন্ন বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করেন।
- একই মঞ্চে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের নেতা ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একে অপরের সাথে সাক্ষাত হয় বলে জাতিসংঘের সাধারণ পরিষদের এই সভাকে "diplomatic speed dating" বা ‘কূটনৈতিক স্পিড ডেটিং’ ইভেন্ট হিসেবে আখ্যা দিয়ে থাকেন অনেক কূটনীতিক।

⇒ প্রতি বছর সাধারণ পরিষদের সভা শুরুর আগে একজন প্রেসিডেন্ট নির্বাচন করা হয়ে থাকে।
- প্রতিটি সদস্যদেশের সাধারণ পরিষদে একটি ভোট রয়েছে।
- সনদ অনুযায়ী প্রতিটি রাষ্ট্র সাধারণ সভায় ৫ জন প্রতিনিধি পাঠাতে পারে।
- প্রতি বছর সেপ্টেম্বর মাসের সাধারণ সভার বার্ষিক অধিবেশন শুরু হয়।

উৎস: i) BBC. [link]
ii) UN General Assembly ওয়েবসাইট।
৩১৬.
UNICEF - এর প্রতিষ্ঠাকাল কোনটি?
  1. ক) ১৯৪৪ সাল
  2. খ) ১৯৪৫ সাল
  3. গ) ১৯৪৬ সাল
  4. ঘ) ১৯৪৭ সাল
সঠিক উত্তর:
গ) ১৯৪৬ সাল
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৪৬ সাল
ব্যাখ্যা
-- UNICEF হল জাতিসংঘের একটি বিশেষ কর্মসূচি যা শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা এবং সাধারণ কল্যাণের উন্নতির জন্য জাতীয় প্রচেষ্টাকে সহায়তা করার জন্য নিবেদিত।
-- UNICEF ১৯৪৬ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত দেশগুলিতে শিশুদের ত্রাণ প্রদানের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
-- UNICEF ১৯০ টিরও বেশি দেশ ও অঞ্চলে কাজ করে। 
-- UNICEF এর পূর্ণরুপ - United Nations Children's Fund
-- পূর্বনাম- United Nations International Children’s Emergency Fund 
--  UNICEF নামকরণ করে- ১৯৫৩ সালে
-- UNICEF-এর সদর দপ্তর- নিউইর্য়ক।
-- প্রতিষ্ঠাকাল- ১১ ডিসেম্বর, ১৯৪৬ সাল।
-- শান্তিতে নোবেল পায়- ১৯৬৫ সালে। 

তথ্যসূত্র: (UNICEF) ওয়েবসাইট ও Britannica.com
৩১৭.
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (UNDP) এর প্রধান পদ কোনটি?
  1. প্রেসিডেন্ট
  2. প্রশাসক
  3. মহাপরিচালক
  4. মহাসচিব
সঠিক উত্তর:
প্রশাসক
উত্তর
সঠিক উত্তর:
প্রশাসক
ব্যাখ্যা
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (UNDP) এর প্রধান পদ প্রশাসক (Administrator)।

UNDP:

- UNDP-এর পূর্ণরূপ: United Nations Development Programme.
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী বা UNDP।
- এটি জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২২ নভেম্বর, ১৯৬৫।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রশাসক: আচিম স্টেইনার।

⇒ জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম UNDP।
- জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম এটি।
- উন্নয়নশীল দেশ সমূহে সম্পদের পরিকল্পিত ব্যবহার এবং সম্পদ আহরণে সাহায্য করা এই সংস্থার উদ্দেশ্য।
- প্রয়োজনীয় ক্ষেত্রে এই সংস্থা আর্থিক সহায়তা প্রদান করে থাকে।
- এই সংস্থা স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন কাজে সমন্বয় করে।
- স্বল্পোন্নত দেশ হলো উন্নয়নশীল দেশগুলির একটি তালিকা যা জাতিসংঘের মতে, আর্থ-সামাজিক বিকাশের সর্বনিম্ন সূচক প্রদর্শন করে।
- ইউএনডিপির পরিচালনা পরিষদের সদস্য ৪৮ জন।

উল্লেখ্য,
- জাতিসংঘের বৃহত্তম উন্নয়ন সহায়তা কর্মসূচি, UNDP একজন প্রশাসকের নেতৃত্বে থাকে।
- তিনি উন্নয়নশীল এবং উন্নত উভয় দেশের প্রতিনিধিত্বকারী ৩৬ সদস্যের নির্বাহী বোর্ডের তত্ত্বাবধান করেন।

উৎস: UNDP ওয়েবসাইটট
৩১৮.
'Law of the Sea Convention' অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত Exclusive Economic Zone' হিসেবে গণ্য?
  1. ২২ নটিক্যাল মাইল
  2. ৪৪ নটিক্যাল মাইল
  3. ২০০ নটিক্যাল মাইল
  4. ৩৭০ নটিক্যাল মাইল
সঠিক উত্তর:
২০০ নটিক্যাল মাইল
উত্তর
সঠিক উত্তর:
২০০ নটিক্যাল মাইল
ব্যাখ্যা
UNCLOS:
- UNCLOS-এর পূর্ণরূপ: United Nations Convention on the Law of the Sea.
- UNCLOS জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক আইন।
- স্বাক্ষরিত হয়: ১৯৮২ সালে।
- কার্যকর হয়: ১৯৯৪ সালে।
- মৎস্য শিকার, নৌচলাচল, মহীসােপান, গভীর সমুদ্রতল, বৈজ্ঞানিক গবেষণা ও সমুদ্র দূষণের মত বিষয়গুলাে এ চুক্তির মূল বিষয়।

⇒ আঞ্চলিক সমুদ্র অঞ্চল (Territorial sea):
- তটরেখা হতে একটি নির্দিষ্ট দ রত্বে সমুদ্রের উপর উপকূলীয় রাষ্ট্রের সার্বভৌমত্ব বজায় থাকে।
- এ সমুদ্র অঞ্চলকেই আঞ্চলিক সমুদ্র অঞ্চল বলে।
- ১৯৮২ সালের সমুদ্র আইন কনভেনশনে এ দ রত্ব ১২ নটিক্যাল মাইল নির্ধারণ করা হয়।

⇒ সংরক্ষিত অর্থনৈতিক অঞ্চল (Exclusive economic zone):
- ১৯৮২ সালের সমুদ্র আইন কনভেনশনে উপকূলীয় রাষ্ট্র সমুহকে সংরক্ষিত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অধিকার প্রদান করা হয়।
- এখানে উপকূলীয় রাষ্ট্রের একচেটিয়া অর্থনৈতিক অধিকার থাকে।
- এটি তটরেখা হতে সমুদ্রে সর্বোচ ২০০ নটিক্যাল মাইল বিস্তৃত হবে।

⇒ মহীসোপান (Continental shelf):
- মহাদেশের কিছু অংশে সমুদ্রের পানির মধ্যে বিস্তৃত থাকে।
- এখানে সমুদ্রের গভীরতা কম থাকে।
- মহাদেশের এ স্বল্প গভীর নিমজ্জিত অংশকে মহীসোপান বলে।
- ১৯৮২ সালের সমুদ্র আইন কনভেনশনে সাধারণভাবে কোন কোন দেশ তটরেখা হতে সমুদ্র বক্ষে ২০০ নটিক্যাল মাইল বা ২৫০০ মিটার গভীর সমুদ্র তলদেশ হতে ১০০ নটিক্যাল মাইল পর্যন্ত তার মহীসোপান কি বিস্তৃত করতে পারবে।

উৎস: UNCLOS ওয়েবসাইট।
৩১৯.
UN-HABITAT এর পূর্ব নাম কী ছিল?
  1. UN Sustainable Habitat Centre
  2. UN Centre for Human Settlements
  3. UN Humanitarian Programme
  4. UN Global Housing Mission
সঠিক উত্তর:
UN Centre for Human Settlements
উত্তর
সঠিক উত্তর:
UN Centre for Human Settlements
ব্যাখ্যা

• UN-HABITAT: 
- এর পূর্ণরূপ: United Nations Human Settlements Programme.
- UN-HABITAT জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা।
- যা টেকসই নগরায়ন ও মানব বসতির উন্নয়ন এর জন্য কাজ করে।
- এর লক্ষ্য হলো সব মানুষের জন্য নিরাপদ, সাশ্রয়ী, স্বাস্থ্যকর এবং স্থায়ী বসতি নিশ্চিত করা।
- প্রতিষ্ঠিত: ১৯৭৮ (বিশ্ব মানব বসতি সম্মেলনের পর)
- পূর্ব নাম: UN Centre for Human Settlements (UNCHS)
- বর্তমান নাম: ২০০২ সাল থেকে UN-HABITAT নামে পরিচিত
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।

• মূল লক্ষ্য ও কাজ: 
- নগরায়নের টেকসই নীতি ও পরিকল্পনা তৈরি এবং বাস্তবায়ন।
- শহরগুলোর উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ।
- সাশ্রয়ী ও নিরাপদ আবাসন নিশ্চিত করা।

তথ্যসূত্র: UN-HABITAT ওয়েবসাইট।

৩২০.
FAO এর বর্তমান সদস্য সংখ্যা কত? (সেপ্টেম্বর, ২০২৫)
  1. ১৯২টি
  2. ১৯৩টি
  3. ১৯৪টি
  4. ১৯৫টি
সঠিক উত্তর:
১৯৫টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৫টি
ব্যাখ্যা

FAO:
- FAO পূর্ণরূপ Food and Agriculture Organization.
- এটি ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- এটির সদর দপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- FAO এর বর্তমান মহাপরিচালক চীনের কু ডংগিউ। (সেপ্টেম্বর, ২০২৫)
- বর্তমান সদস্য সংখ্যা মোট ১৯৫টি। (সেপ্টেম্বর, ২০২৫)
- ১৯৪টি দেশ ও ১টি সংস্থা হিসেবে ইউরোপীয় ইউনিয়ন।
- এছাড়া সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন FAO এর সদস্য।
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।
- বাংলাদেশ ১৯৭৩ সালে FAO এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - FAO অফিসিয়াল ওয়েবসাইট।

৩২১.
সবুজ জলবায়ু তহবিল গঠন করা হয় কপ কততম সম্মেলনে?
  1. কপ- ১৫
  2. কপ- ২১
  3. কপ- ১৬
  4. কপ- ২৬
সঠিক উত্তর:
কপ- ১৬
উত্তর
সঠিক উত্তর:
কপ- ১৬
ব্যাখ্যা
• কপ-১৬ (COP-16):
- এর পূর্ণরূপ: কনফারেন্স অব দ্য পার্টিজ। 
- স্থান: কানকুন, মেক্সিকো,
- তারিখ: ২৯ নভেম্বর – ১০ ডিসেম্বর, ২০১০।
- আয়োজক দেশ: মেক্সিকো।

• আলোচ্য বিষয়: 

- গ্লোবাল ওয়ার্মিং,
- কার্বন নিঃসরণ হ্রাস,
- জলবায়ু তহবিল,
- অভিযোজন ও ক্ষতিপূরণ,

উল্লেখ্য, 
- COP15 : সবুজ জলবায়ু তহবিল গঠনের ধারণা ও প্রস্তাবনা উত্থাপিত হয়।
- COP16 : সবুজ জলবায়ু তহবিল আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

• গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund):
- উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়তা করার জন্য তহবিল গঠনের সিদ্ধান্ত।
- উন্নত দেশগুলো বছরে ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয় ২০২০ সাল থেকে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৩২২.
জাতিসংঘের ‘জেনোসাইড কনভেনশন’ কত সালে গৃহীত হয়?
  1. ১৯৪৫ সালে
  2. ১৯৪৮ সালে
  3. ১৯৬৯ সালে
  4. ১৯৫১ সালে
সঠিক উত্তর:
১৯৪৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৮ সালে
ব্যাখ্যা
The Genocide Convention:
- জাতিসংঘ সাধারণ পরিষদের ১৯৪৮ সালে গণহত্যাকে আন্তর্জাতিক অপরাধ হিসেবে স্বীকৃতি দেয়।
- নাৎসি হলোকাস্টে ইহুদিদের গণহত্যার পরিপ্রেক্ষিতে ১৯৪৮ সালের ৯ ডিসেম্বর জাতিসংঘের ‘জেনোসাইড কনভেনশন’ গৃহীত হয়।
- সে কারণে ওই দিনটিকেই আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে ঘোষণা দেয় জাতিসংঘ।
- কনভেনশনটির পূর্ণরূপ- Convention on the Prevention and Punishment of the Crime of Genocide.
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও হলোকাস্টের পর এই কনভেনশন চালু হয়, যেখানে ৬ মিলিয়নেরও বেশি ইহুদি হত্যা করা হয়েছিল।
- জেনোসাইড কনভেনশন ১৯৫১ সালে কার্যকর হয়। 

উল্লেখ্য,
- সম্প্রতি, ডিসেম্বর ২০২৪ সালে ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘গণহত্যা’ চালিয়েছে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
- প্রতি বছর ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক গণহত্যা প্রতিরোধ ও ভুক্তভোগীদের স্মরণে দিবস হিসেবে পালন করা হয়।

তথ্যসূত্র: জাতিসংঘের ওয়েবসাইট ও প্রথম আলো। [লিঙ্ক]
৩২৩.
জাতিসংঘের কত তম অধিবেশনে প্রথমবারের মতো বাংলা ভাষায় ভাষণ প্রদান করা হয়?
  1. ক) ২৯তম
  2. খ) ২৮তম
  3. গ) ২৭তম
  4. ঘ) ২৫তম
সঠিক উত্তর:
ক) ২৯তম
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৯তম
ব্যাখ্যা
বঙ্গবন্ধুর সফল নেতৃত্বে ১৯৭৪ সালের মধ্যেই বাংলাদেশ বিশ্বের অধিকাংশ রাষ্ট্র ও জাতিসংঘসহ প্রায় সকল অস্তির্জাতিক সংস্থার স্বীকৃতি লাভ করে।
- সাধারণ পরিষদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ১৭ই সেপ্টেম্বর, ১৯৭৪ সালের বাংলাদেশ জাতিসংঘের ১৬তম সদস্য হিসেবে যোগদান করে।
- বঙ্গবন্ধু ১৯৭৪ সালের ২৫শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে প্রথমবারের মতো আমাদের মাতৃভাষা বাংলায় ভাষণ দেন।
- ফলে আন্তর্জাতিক পর্যায়ে বাংলা ভাষা লাভ করে মর্যাদা।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৩২৪.
জাতিসংঘ কোন সালকে 'International Year of Camelids' হিসেবে ঘোষণা দিয়েছে?
  1. ২০২৪ সাল
  2. ২০২৫ সাল
  3. ২০২৬ সাল
  4. ২০২৭ সাল
সঠিক উত্তর:
২০২৪ সাল
উত্তর
সঠিক উত্তর:
২০২৪ সাল
ব্যাখ্যা
জাতিসংঘ কর্তৃক International Years:
• ২০২৪ সাল:
- International Year of Camelids.

• ২০২৫ সাল:
- International Year of Peace and Trust.
- International Year of Glaciers' Preservation.
- International Year of Cooperatives.

• ২০২৬ সাল:
- International Year of Rangelands and Pastoralists.
- International Year of Volunteers for Sustainable Development.
- International Year of the Woman Farmer.

• ২০২৭সাল:
- International Year of Sustainable and Resilient Tourism.

উৎস: UN ওয়েবসাইট।
৩২৫.
ইসরায়েল ও সিরিয়ার মধ্যে যুদ্ধ বিরতি বজায় রাখতে অংশগ্রহণকারী জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর নাম-
  1. ক) UNDOF
  2. খ) UNSMIS
  3. গ) UNTAG
  4. ঘ) UNIIMOG
সঠিক উত্তর:
ক) UNDOF
উত্তর
সঠিক উত্তর:
ক) UNDOF
ব্যাখ্যা
৩১মে ১৯৭৪ সালে নিরাপত্তা পরিষদের ৩৫০(১৯৭৪) রেজুলেশনের মাধ্যমে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বজায় রাখতে The United Nations Disengagement Observer Force (UNDOF) প্রতিষ্ঠিত হয়। সূত্র- UNDOF ওয়েবসাইট।
৩২৬.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) পোলিওমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে পোলিও টিকাদান কর্মসূচি গ্রহণ করে কত সালে?
  1. ১৯৭৮ সালে
  2. ১৯৮০ সালে
  3. ১৯৮৬ সালে
  4. ১৯৮৮ সালে
সঠিক উত্তর:
১৯৮৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৮ সালে
ব্যাখ্যা
• WHO:
– বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
– পূর্ণরুপ- World Health Organization.
– সদর দপ্তর– জেনেভা, সুইজারল্যান্ড।
– প্রতিষ্ঠা লাভ করে– ৭ এপ্রিল, ১৯৪৮ সালে।
– বর্তমান সদস্য– ১৯৪ টি।
– পোলিও টিকাদান কর্মসূচি গ্রহণ - ১৯৮৮ সালে।
– বর্তমান মহাপরিচালক– টেদ্রস আদানন গেব্রেয়েসুস (ইথিওপিয়ার নাগরিক)।

তথ্যসূত্র:  Official website (WHO).
৩২৭.
জাতিসংঘের বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি কে?
  1. কে এম কায়সার
  2. আনোয়ারুল করিম চৌধুরী
  3. এএইচএস আতাউল করিম
  4. সৈয়দ আনোয়ারুল করিম
সঠিক উত্তর:
সৈয়দ আনোয়ারুল করিম
উত্তর
সঠিক উত্তর:
সৈয়দ আনোয়ারুল করিম
ব্যাখ্যা
জাতিসংঘ ও বাংলাদেশ:
 স্বাধীনতার পর ১৯৭২ সালের ৮ আগস্ট বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদের জন্য আবেদন করে।
- ১৯৭২ সালের ১৭ অক্টোবর জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে।
- বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ করে ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সাল।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।

⇒ জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিবৃন্দ:
- ১ম :স্থায়ী প্রতিনিধি সৈয়দ আনোয়ারুল করিম (এস এ করিম) (১৮ সেপ্টেম্বর ১৯৭৪),
- ২য় স্থায়ী প্রতিনিধি: কে এম কায়সার,
- ১০ম স্থায়ী প্রতিনিধি: আনোয়ারুল করিম চৌধুরী।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৩২৮.
বিশ্বের প্রথম জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কোনটি?
  1. UNOSOM
  2. UNMOGIP
  3. UNTSO
  4. UNEF 
সঠিক উত্তর:
UNTSO
উত্তর
সঠিক উত্তর:
UNTSO
ব্যাখ্যা

♦ বিশ্বের প্রথম জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী UNTSO (United Nations Truce Supervision Organization). 

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (United Nations Peacekeeping Mission) একটি আন্তর্জাতিক উদ্যোগ যা সংঘাতপ্রবণ দেশগুলোতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে সাহায্য করে।
- এই মিশনের প্রধান লক্ষ্য হলো সংঘর্ষমুক্ত পরিবেশ সৃষ্টি করা, মানবাধিকার রক্ষা করা এবং রাজনৈতিক প্রক্রিয়া পরিচালনায় সহায়তা করা।
- বর্তমানে আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং এশিয়া জুড়ে জাতিসংঘের ১১টি শান্তিরক্ষা মিশন চলমান রয়েছে।
- এগুলো হলো: MINURSO (পশ্চিম সাহারা), MINUSCA (মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র), MONUSCO (গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র), UNDOF (গোলান হাইটস), UNFICYP (সাইপ্রাস), UNIFIL (লেবানন), UNISFA (আবিয়েই), UNMIK (কসোভো), UNMISS (দক্ষিণ সুদান), UNMOGIP (ভারত ও পাকিস্তান), UNTSO (মধ্যপ্রাচ্য)।

⇒ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মূল উদ্দেশ্য:
- সংঘাতের মধ্যে শান্তি প্রতিষ্ঠা এবং সশস্ত্র বিরোধী পক্ষদের মধ্যে যুদ্ধবিরতি বা শান্তিচুক্তি বাস্তবায়ন করা।
- যুদ্ধ বা সংঘাতের কারণে বিপর্যস্ত জনগণের জন্য মানবিক সাহায্য পৌঁছে দেওয়া।
- রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য জাতিসংঘ মিশন আঞ্চলিক সরকারের সহায়তায় কাজ করে থাকে। 
- যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে পুনর্গঠন কার্যক্রম পরিচালনা, যেমন অবকাঠামো পুনর্নির্মাণ, আইন-শৃঙ্খলা রক্ষা ইত্যাদি।

উল্লেখ্য,
- ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়।
- ১৯৪৮ সালে সংঘটিত ১ম আরব-ইসরাইল যুদ্ধকে কেন্দ্র করে জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন অনুষ্ঠিত হয়।
- এই মিশনের নাম ছিল "United Nations Truce Supervision Organization (UNTSO)"।
- এটি ছিল জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন এবং এর মূল উদ্দেশ্য ছিল ১৯৪৮ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর যুদ্ধবিরতি কার্যকর করা এবং যুদ্ধবিরতি চুক্তি সঠিকভাবে পালন হচ্ছে কিনা তা মনিটর করা।

এছাড়াও,
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশন নোবেল পুরস্কার লাভ করেন ১৯৮৮ সালে।

উৎস: United Nations Peacekeeping ওয়েবসাইট।

৩২৯.
ITC কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
  1. চিকিৎসা
  2. অস্ত্র
  3. বাণিজ্য
  4. শিক্ষা
সঠিক উত্তর:
বাণিজ্য
উত্তর
সঠিক উত্তর:
বাণিজ্য
ব্যাখ্যা
ITC:
- ITC- এর পূর্ণরূপ: International Trade Centre.
- এটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র।
- এর পূর্বনাম: International Trade Information Centre.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৪ সালে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- ITC উন্নয়নশীল দেশগুলিতে বাণিজ্য-নেতৃত্বাধীন বৃদ্ধিকে তার কাজের কেন্দ্রে রাখে।

তথ্যসূত্র - ITC ওয়েবসাইট।
৩৩০.
জাতিসংঘের লোগোর মূল ডিজাইনার কে?
  1. ক) অলিভার লিঙ্কন লান্ডকুইস্ট
  2. খ) আর্কিভাল্ড ম্যাকলিশ
  3. গ) ডব্লিউ হ্যারিসন
  4. ঘ) অলিভার ফার্নান্ডো
সঠিক উত্তর:
ক) অলিভার লিঙ্কন লান্ডকুইস্ট
উত্তর
সঠিক উত্তর:
ক) অলিভার লিঙ্কন লান্ডকুইস্ট
ব্যাখ্যা
▪ জাতিসংঘের লোগোতে বিশ্ব মানচিত্রের দুই পাশে জলপাই গাছের পাতা। মানচিত্রের সাদা রংয়ের অংশ দ্বারা জলভাগ এবং মানচিত্রে ৬০ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ বরাবর রেখা ও ৫টি সমকেন্দ্রিক বৃত্ত রয়েছে।
▪ লোগো তৈরি হয় ১৯৪৫ সালে এবং লোগোর মূল ডিজাইনার অলিভার লিঙ্কন লান্ডকুইস্ট (Oliver Lincoln Lundquist)।
▪ লোগোটি ৭ ডিসেম্বর, ১৯৪৬ সালে অনুমোদন লাভ করে এবং তার পর থেকে ব্যবহৃত হয়ে আসছে।

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।
৩৩১.
বিশ্ব মেধা সংরক্ষণ সংস্থার সংক্ষিপ্ত রূপ কোনটি?
  1. ক) ITU
  2. খ) ICAO
  3. গ) WIPO
  4. ঘ) IMO
সঠিক উত্তর:
গ) WIPO
উত্তর
সঠিক উত্তর:
গ) WIPO
ব্যাখ্যা
• বিশ্ব মেধা সংরক্ষণ সংস্থার সংক্ষিপ্ত রূপ WIPO. 

• WIPO (World Intellectual Property Organization) হলো জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- World Intellectual Property Organization (WIPO) প্রতিষ্ঠিত হয় – ১৯৬৭ সালে।
-  এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- ১৯৬৭ সালের ১৪ জুলাই WIPO কনভেনশন গৃহীত হয় যা ১৯৭০ সালে কার্যকর হয়।
- ১৯৭৪ সালে WIPO জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি দেশ। 

তথ্যসত্র: WIPO এর অফিসিয়াল ওয়েবসাইট।
৩৩২.
নিরাপত্তা পরিষদে উত্থাপিত যেকোন প্রস্তাব পাশের জন্যে নিচের কোন দেশটির সম্মতি বাধ্যতামূলক?
  1. জার্মানি
  2. ইতালি
  3. ভারত
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা
- নিরাপত্তা পরিষদে উত্থাপিত যেকোন প্রস্তাব পাশের জন্যে নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রের প্রত্যেকটির সম্মতির প্রয়োজন হয়।
- এই ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রের ভেটো ক্ষমতা রয়েছে।
দেশগুলো হলো:
- যুক্তরাষ্ট্র
- রাশিয়া
- চীন
- যুক্তরাজ্য ও
- ফ্রান্স।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
৩৩৩.
জাতিসংঘের কোন সংস্থা সর্বপ্রথম নোবেল পুরস্কার লাভ করে?
  1. UNICEF
  2. ILO
  3. UNHCR
  4. IPCC
সঠিক উত্তর:
UNHCR
উত্তর
সঠিক উত্তর:
UNHCR
ব্যাখ্যা

• জাতিসংঘের  সর্বপ্রথম নোবেল পুরস্কার লাভ করে- UNHCR

⇒  জাতিসংঘ, এর বিশেষায়িত সংস্থা, তহবিল, কর্মসূচি, সংশ্লিষ্ট সংস্থা এবং কর্মীরা সব মিলিয়ে, মোট বারো বার মর্যাদাপূর্ণ নোবেল শান্তি পুরস্কার পেয়েছে।
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার (UNHCR) ১৯৫৪ এবং ১৯৮১ সালে নোবেল পুরস্কার পেয়েছে।
- জাতিসংঘের মহাসচিবদের মধ্যে দুই মহাসচিব (২০০১), কফি আনান এবং ড্যাগ হ্যামারস্কজোল্ড (১৯৬১) নোবেল পুরস্কার পান।
- বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) কে ২০২০ সালের নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়েছে।
- ২০১৩ সালের নোবেল শান্তি পুরস্কার "রাসায়নিক অস্ত্র নির্মূলে ব্যাপক প্রচেষ্টার জন্য" রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থাকে প্রদান করা হয়েছে।
- ২০০৭ সালে " আন্তঃসরকারি প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (IPCC) এবং অ্যালবার্ট আর্নল্ড (আল) গোর জুনিয়রকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছে। 
- নোবেল কমিটি IAEA এবং এর মহাপরিচালক মোহাম্মদ এলবারাদেইকে ২০০৫ সালের নোবেল শান্তি পুরস্কার প্রাপক হিসেবে নির্বাচিত করে।
- ১৯৮৮ - জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীকে নোবেল পুরস্কার প্রদান করে।
- ১৯৬৯ - আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) কে নোবেল পুরস্কার প্রদান করা হয়।
- ১৯৬৫ - জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) কে নোবেল পুরস্কার প্রদান করা হয়।

উৎস: UN ওয়েবসাইট।

৩৩৪.
কোন চুক্তির মাধ্যমে UPU প্রতিষ্ঠিত হয়?
  1. প্যারিস চুক্তি
  2. পডগোরিচ চুক্তি
  3. বার্ন চুক্তি
  4. জেনেভা চুক্তি
সঠিক উত্তর:
বার্ন চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
বার্ন চুক্তি
ব্যাখ্যা

বিশ্ব ডাক ইউনিয়ন (UPU):
- UPU এর পূর্ণরূপ: Universal Postal Union.
- প্রতিষ্ঠিত হয়: ৯ অক্টোবর, ১৮৭৪ সালে।
- প্রতিষ্ঠার চুক্তি: বার্ন চুক্তির মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: বার্ন, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯২টি দেশ।[এপ্রিল - ২০২৫] 

অন্যদিকে: 
- প্যারিস শান্তি চুক্তি ২৭ জানুয়ারি, ১৯৭৩ সালে ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়, এর মাধ্যমে ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটে। চুক্তির উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে দ্বন্দ্ব সমাধান করা।
- ১৯৪৯ সালের ১২ আগস্ট সুইজারল্যান্ডের জেনেভায় "জেনেভা কনভেনশন" স্বাক্ষরিত হয়, এর আওতায় ৪টি চুক্তি ও ৩টি প্রটোকল রয়েছে। এটি যুদ্ধকালীন সামরিক, বেসামরিক ও স্বেচ্ছাসেবীদের রক্ষার জন্য চারটি রক্ষাকবচ প্রদান করে, যা “চারটি রেডক্রস কনভেনশন” নামে পরিচিত।

সূত্র: UPU ওয়েবসাইট।  

৩৩৫.
ইয়াল্টা সম্মেলনে জাতিসংঘ প্রতিষ্ঠায় কোন তিন নেতা অংশ নেন?
  1. রুজভেল্ট, ট্রুম্যান, আইজেনহাওয়ার
  2. রুজভেল্ট, চার্চিল, ট্রুম্যান
  3. চার্চিল, স্ট্যালিন, ডি গল
  4. রুজভেল্ট, চার্চিল, স্ট্যালিন
সঠিক উত্তর:
রুজভেল্ট, চার্চিল, স্ট্যালিন
উত্তর
সঠিক উত্তর:
রুজভেল্ট, চার্চিল, স্ট্যালিন
ব্যাখ্যা

ইয়াল্টা সম্মেলন:
- ইয়াল্টা সম্মেলন ১৯৪৫ সালের ৪ থেকে ১১ ফেব্রুয়ারি রাশিয়ার ক্রিমিয়ার একটি রিসোর্ট শহরে অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনুষ্ঠিত হয়েছিল।

• সম্মেলন অংশগ্রহন করেন: 
- মার্কিন প্রেসিডেন্ট: ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট,
- ব্রিটিশ প্রধানমন্ত্রী: উইনস্টন চার্চিল,
- সোভিয়েত প্রেসিডেন্ট: জোসেফ স্ট্যালিন।
- এই সম্মেলনে যুদ্ধের ভবিষ্যৎ অগ্রগতি এবং যুদ্ধোত্তর বিশ্বের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৩৩৬.
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) এবং মোহাম্মদ এল বারাদি কত সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে?
  1. ক) ২০০৫
  2. খ) ২০০৭
  3. গ) ২০১১
  4. ঘ) ২০১৩
সঠিক উত্তর:
ক) ২০০৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০০৫
ব্যাখ্যা
• জাতিসংঘ এবং এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা বর্তমান পর্যন্ত মোট ১২ বার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- ১৯৫০ সালে: রাল্ফ বুঞ্চ
- ১৯৫৪ সালে: UNHCR
- ১৯৬১ সালে: দ্যাগ হ্যামারশোল্ড
- ১৯৬৫ সালে: UNICEF
- ১৯৬৯ সালে: ILO
- ১৯৮১ সালে: UNHCR
- ১৯৮৮ সালে: UN Peacekeeping Forces
- ২০০১ সালে: জাতিসংঘ ও কফি আনান
- ২০০৫ সালে: IAEA এবং মোহাম্মদ এল বারাদি
- ২০০৭ সালে: IPCC এবং আল গোর জুনিয়র
- ২০১৩ সালে: OPCW 
- ২০২০ সালে: WFP

তথ্যসূত্র: জাতিসংঘ ও নোবেল প্রাইজ ওয়েবসাইট।
৩৩৭.
জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন কী নামে পরিচিত?
  1. ক) ESCWA
  2. খ) ECOSOC
  3. গ) ECE
  4. ঘ) ESCAP
সঠিক উত্তর:
ঘ) ESCAP
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ESCAP
ব্যাখ্যা
• জাতিসংঘ:
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীন ৫টি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন রয়েছে।
এগুলো হলো:
- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন - ESCAP
- পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন - ESCWA
- ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন - ECLAC
- ইউরোপিয়ান অর্থনৈতিক কমিশন - ECE
- আফ্রিকান অর্থনৈতিক কমিশন - ECA.
- The Economic and Social Commission for Asia and the Pacific (ESCAP) জাতিসংঘের বৃহত্তম আঞ্চলিক কমিশন।
- এর সদরদপ্তর থাইল্যান্ডের ব্যাংকক শহরে অবস্থিত।
- সদস্য সংখ্যা ৫৩টি এবং সহযোগী সদস্য ৯টি।

উৎস:জাতিসংঘের ওয়েবসাইট।
৩৩৮.
জাতিসংঘ সাধারণ পরিষদ কত সালে UNDP গঠন করে?
  1. ১৯৪৪ সালে
  2. ১৯৪৫ সালে
  3. ১৯৪৯ সালে
  4. ১৯৫৮ সালে
  5. ১৯৬৫ সালে
সঠিক উত্তর:
১৯৬৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৫ সালে
ব্যাখ্যা
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP): 
- প্রতিষ্ঠিত: ১৯৬৫ সাল। 
- মূল কার্যালয়: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। 
- প্রশাসক: আসিম স্টেইনার। 
- কার্যক্রম: ১৭০+ দেশ ও অঞ্চল। 
- মিশন: দারিদ্র্য নির্মূল ও বৈষম্য হ্রাস। 
- ১৯৪৯ সাল: জাতিসংঘের Expanded Programme of Technical Assistance চালু হয়। 
- ১৯৫৮ সাল: United Nations Special Fund প্রতিষ্ঠা। 
- ১৯৬৫ সাল: জাতিসংঘ সাধারণ পরিষদ UNDP গঠন করে। 
- UNDP বিশ্বব্যাপী দারিদ্র্য নির্মূল, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়নের জন্য কাজ করছে।

উৎস: UNDP ওয়েবসাইট।
৩৩৯.
জাতিসংঘের আফ্রিকান অর্থনৈতিক ও সামাজিক কমিশন কোনটি? 
  1. ESCAP
  2. ESCWA
  3. ECLAC
  4. ECA
সঠিক উত্তর:
ECA
উত্তর
সঠিক উত্তর:
ECA
ব্যাখ্যা

▪ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীন ৫টি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন রয়েছে যা তাদের নিজ নিজ অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন এবং সহযোগিতার প্রচার করে থাকে। এগুলো হলো:- 
১। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP), ব্যাংকক, থাইল্যান্ড।
২। পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA),বৈরুত, লেবানন। 
৩। ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন (ECLAC), সান্তিয়াগো, চিলি।
৪। ইউরোপীয় অর্থনৈতিক কমিশন (ECE), জেনেভা, সুইজারল্যান্ড। 
৫। আফ্রিকান অর্থনৈতিক কমিশন (ECA), আদ্দিস আবাবা, ইথিওপিয়া।  

• এদের মধ্যে অন্যতম হলো ‘আফ্রিকান অর্থনৈতিক কমিশন’ বা ECA (The Economic Commission for Africa).
• এটি ১৯৫৮ সালে গঠিত হয়।
• এর সদস্য সংখ্যা ৫৪।
• এর সদরদপ্তর ইথিওপিয়ার আদ্দিস আবাবা শহরে অবস্থিত।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।

৩৪০.
আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ?
  1. নাইজেরিয়া
  2. গাম্বিয়া
  3. বাংলাদেশ
  4. আলজেরিয়া
সঠিক উত্তর:
গাম্বিয়া
উত্তর
সঠিক উত্তর:
গাম্বিয়া
ব্যাখ্যা
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতন নিয়ে মামলা করেন গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী আবু বকর মারি তামবাদু।

International Court of Justice (ICJ):
- ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- এটি জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে (সান ফ্রান্সিসকো সম্মেলন দ্বারা)।
- কার্যক্রম শুরু হয়: ১৯৪৬ সালে।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- এর বর্তমান প্রেসিডেন্ট নওয়াফ সালাম।
- বিচারক সংখ্যা: ১৫ জন।
- জাতিসংঘের সাধারণ পরিষদ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দ্বারা এই বিচারকদের নির্বাচন করা হয়।
- একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য ও একজন সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য।
- এই আদালত গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং আগ্রাসনমূলক অপরাধের জন্য ব্যক্তিদের বিচার করে।

উৎস: International Court of Justice ওয়েবসাইট।
৩৪১.
ECOSOC-এর প্রতিষ্ঠাকালীন ও বর্তমান সদস্য যথাক্রমে -
  1. ১৭টি ও ৫৪টি
  2. ১৮টি ও ৫৪টি
  3. ১৭টি ও ৫৮টি
  4. ১৮টি ও ৫৭টি
সঠিক উত্তর:
১৮টি ও ৫৪টি
উত্তর
সঠিক উত্তর:
১৮টি ও ৫৪টি
ব্যাখ্যা

জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC):
-  ECOSOC-এর পূর্ণরূপ: United Nations Economic and Social Council.
- অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত ইস্যু নিয়ে পলিসি নির্ধারণ, সময় ও সদস্যদের আলােচনার প্রধান অঙ্গ হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC)। 
- জাতিসংঘ সনদের দশম অধ্যায় (৬১ - ৭২নং অনুচ্ছেদ) - এ ECOSOC সম্পর্কে বলা হয়েছে।

⇒ প্রতিষ্ঠাকালীন সদস্য: ১৮টি।
- বর্তমান সদস্য: ৫৪টি।
- ১৯৬৫ সালে জাতিসংঘ সনদের তৃতীয় সংশোধনীর মাধ্যমে সদস্য সংখ্যা ৫৪ হয়।
- প্রতি বছর ১৮টি সদস্য দেশ ৩ বছরের জন্য এই পরিষদের সদস্য নির্বাচিত হয়।
- বছরে কমপক্ষে দুইবার এ পরিষদের অধিবেশন বসে নিউইয়র্কে অথবা জেনেভায়।

⇒  ECOSOC-এর ২০২৫-২০২৭ মেয়াদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের প্রার্থী হিসেবে বাংলাদেশ ১৮৯ ভোটের মধ্যে ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়।

উৎস: UN ওয়েবসাইট।

৩৪২.
প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) পালিত হয়ে থাকে?
  1. প্রথম সোমবার
  2. দ্বিতীয় সোমবার
  3. তৃতীয় সোমবার
  4. চতুর্থ সোমবার
সঠিক উত্তর:
প্রথম সোমবার
উত্তর
সঠিক উত্তর:
প্রথম সোমবার
ব্যাখ্যা
UN HABITAT:
- UN HABITAT-এর পূর্ণরুপ: United Nations Human Settlements Programme.
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৭৫ সালে।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- বর্তমান নিবাহী প্রধান: অ্যানাক্লাউডিয়া রসবাচ।
- UN-Habitat ৯০টিরও বেশি দেশে জ্ঞান, নীতি পরামর্শ, প্রযুক্তিগত সহায়তা এবং সহযোগিতামূলক পদক্ষেপের মাধ্যমে শহর এবং মানব বসতিতে রূপান্তরমূলক পরিবর্তন প্রচারের জন্য কাজ করে।

⇒ ১৯৭৬ সালের ৩১ মে-১১ জুন কানাডার ভ্যাঙ্কুভারে নগরায়নের চ্যালেঞ্জকে পুরোপুরি স্বীকৃতি দেওয়ার জন্য UN HABITAT-এর মানব বসতিতে জাতিসংঘের প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

উল্লেখ্য,
- সমাজের সব শ্রেণি পেশার মানুষের আশ্রয় বিনির্মাণে কাজ করে UN-HABITAT।
- প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) পালন করা হয়।

উৎস: UN HABITAT ওয়েবসাইট।
৩৪৩.
বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান-
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৬টি
সঠিক উত্তর:
গ) ৫টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫টি
ব্যাখ্যা

• ১-২২ জুলাই ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫ টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় বিশ্বব্যাংক।
• বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গসংস্থা পাঁচটি। এগুলো হলোঃ
- IBRD,
- IDA,
- IFC,
- ICSID এবং
- MIGA.

উৎসঃ বিশ্ব ব্যাংকের ওয়েবসাইট।

৩৪৪.
জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থার সদরদপ্তর কোন শহরে অবস্থিত?
  1. ক) রোম
  2. খ) প্যারিস
  3. গ) ভিয়েনা
  4. ঘ) জেনেভা
সঠিক উত্তর:
গ) ভিয়েনা
উত্তর
সঠিক উত্তর:
গ) ভিয়েনা
ব্যাখ্যা

- জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা UNIDO (United Nations Industrial Development Organization) এর সদরদপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- এটি ১৯৬৬ সালের ১৭ নভেম্বর প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৫ সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বাংলাদেশ ১৯৮৫ সালের ২৮ জুন UNIDO এর সদস্যপদ লাভ করে।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭০টি দেশ।
- বর্তমান মহাপরিচালক চীনের লি ইয়ং।
(তথ্যসূত্রঃ UNIDO ওয়েবসাইট)

৩৪৫.
জাতিসংঘ সনদের কোন অধ্যায়ে জাতিসংঘ সাধারণ পরিষদ সম্পর্কে বর্ণনা করা হয়েছে?
  1. ৪র্থ অধ্যায়
  2. ৫ম অধ্যায়
  3. ১০ম অধ্যায়
  4. ১৪তম অধ্যায়
সঠিক উত্তর:
৪র্থ অধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
৪র্থ অধ্যায়
ব্যাখ্যা
জাতিসংঘ সনদ (UN Charter):
- ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে অনুষ্ঠিত সানফ্রান্সিসকো সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- জাতিসংঘ সনদের রচয়িতা: আর্চিবাল্ড ম্যাকলিশ (Archibald Macleish)।
- সনদে মোট ১১১টি অনুচ্ছেদ ও ১৯টি অধ্যায় রয়েছে।

⇒ জাতিসংঘের সাধারণ পরিষদ:
- জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সমন্বয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ গঠিত।
- সাধারণ পরিষদের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।
- সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ এক বছর।
- জাতিসংঘ সনদের চতুর্থ অধ্যায় (৯ - ২২ নং অনুচ্ছেদ) এ জাতিসংঘ সাধারণ পরিষদ সম্পর্কে আলোকপাত করা হয়েছে।

⇒ জাতিসংঘ সনদের অধায়গুলো:
- অধ্যায় ১: উদ্দেশ্য ও মূলনীতি,
- অধ্যায় ২: সদস্যপদ,
- অধ্যায় ৩: অঙ্গসমূহ,
- অধ্যায় ৪: সাধারণ পরিষদ,
- অধ্যায় ৫: নিরাপত্তা পরিষদ,
- অধ্যায় ৬: বিরোধাদির শান্তিপূর্ণ মীমাংসা,
- অধ্যায় ৭: শান্তির প্রতি হুমকি, শান্তিভঙ্গ এবং আক্রমণাত্মক কার্যাদি সম্পর্কে ব্যবস্থা,
- অধ্যায় ৮: আঞ্চলিক ব্যবস্থাসমূহ
- অধ্যায় ৯: আন্তর্জাতিক অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা,
- অধ্যায় ১০: অর্থনৈতিক ও সামাজিক পরিষদ,
- অধ্যায় ১১: অস্বায়ত্তশাসিত অঞ্চলসমূহ সম্পর্কে ঘোষণা,
- অধ্যায় ১২: আন্তর্জাতিক অছি ব্যবস্থা,
- অধ্যায় ১৩: অছি পরিষদ,
- অধ্যায় ১৪: আন্তর্জাতিক আদালত,
- অধ্যায় ১৫: সচিবালয়,
- অধ্যায় ১৬: বিবিধ ধারাসমূহ,
- অধ্যায় ১৭: অন্তর্বর্তীকালীন নিরাপত্তা ব্যবস্থাদি,
- অধ্যায় ১৮: সংশোধনের নিয়মাবলি অধ্যায়,
- অধ্যায় ১৯: অনুমোদন ও স্বাক্ষরদান।

উৎস: UN General Assembly ওয়েবসাইট।
৩৪৬.
জাতিসংঘের 'সার্বজনীন মানবাধিকার ঘোষণা' স্বাক্ষরিত হয়-
  1. ১৮৬৪ সালে
  2. ১৮৫৮ সালে
  3. ১৯৪৫ সালে
  4. ১৯৪৮ সালে
সঠিক উত্তর:
১৯৪৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৮ সালে
ব্যাখ্যা
• মানবাধিকারের সার্বজনীন ঘোষণা (Universal Declaration of Human Rights):
- মানবাধিকার রক্ষায় জাতিসংঘের প্রথম উদ্যোগ।
- ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গৃহীত হয়।
- এতে ৩০টি ধারা আছে।
- ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়। 

• উদ্দেশ্য:
- সকল মানুষের মর্যাদা, অধিকার, এবং স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করা।
- মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ।
- বিশ্বজুড়ে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা।

উৎস: UN website.
৩৪৭.
জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত ব্যাক্তিবর্গ ও প্রতিষ্ঠান মোট কতবার নোবেল শান্তি পুরস্কার লাভ করেন? [আগস্ট, ২০২৫]
  1. ১০ বার
  2. ১১ বার
  3. ১২ বার
  4. ১৩ বার
সঠিক উত্তর:
১২ বার
উত্তর
সঠিক উত্তর:
১২ বার
ব্যাখ্যা

নোবেল পুরস্কার:
- জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত ব্যাক্তিবর্গ মোট ১২ বার নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- জাতিসংঘের ২ জন মহাসচিব নোবেল (শান্তি) পুরস্কার লাভ করে। এরা হলেন: দ্যাগ হেমারশোল্ড (১৯৬১ সাল) ও কফি আনান (২০০১ সাল)।

⇒ পুরস্কার:
- ২০২০ সাল: বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)।
- ২০১৩ সাল: অর্থনৈতিক ও রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (OPCW)।
- ২০০৭ -সাল: আইপিসিসি (IPCC) এবং Al Gore Jr.
- ২০০৫ সাল: আইএইএ (IAEA) এবং Mohamed ElBaradei.
- ২০০১ সাল: জাতিসংঘ এবং কফি আনান।
- ১৯৮৮ সাল: জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী।
- ১৯৮১ সাল: ইউএনএইচসিআর (UNHCR)।
- ১৯৬৯ সাল: আইএলও (ILO)।
- ১৯৬৫ সাল: ইউনিসেফ (UNICEF)।
- ১৯৬১ সাল: দ্যাগ হেমারশোল্ড।
- ১৯৫৪ সাল: ইউএনএইচসিআর (UNHCR)।
- ১৯৫০ সাল: Ralph Bunche.

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট। [link]

৩৪৮.
'ESCAP' কোন ধরনের বাণিজ্যকে সহজীকরণ করে?
  1. শুধুমাত্র স্থলপথে বাণিজ্য
  2. কাগজবিহীন ক্রস-বর্ডার বাণিজ্য
  3. সমুদ্রপথে বাণিজ্য
  4. কৃষি পণ্য বাণিজ্য
সঠিক উত্তর:
কাগজবিহীন ক্রস-বর্ডার বাণিজ্য
উত্তর
সঠিক উত্তর:
কাগজবিহীন ক্রস-বর্ডার বাণিজ্য
ব্যাখ্যা

ESCAP:
- ESCAP এর পূর্ণরূপ- Economic and Social Commission for Asia and the Pacific.
- জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আন্তঃদেশীয় বাণিজ্য ব্যবস্থা ত্বরান্বিত করতে স্বাক্ষরিত হয়।
- কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ কাঠামো চুক্তি।
- এশিয়া প্যাসিফিক আঞ্চলিক অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ESCAP) সহায়তায় ২০১৬ সালে এই চুক্তি গ্রহণ করা হয়।
- সদর দপ্তর: ব্যাংকক, থাইল্যান্ড।
- ESCAP-ভুক্ত ৫৩টি সদস্য দেশ এ চুক্তিতে অংশ নিতে পারবে।

জাতিসংঘ:
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীন ৫টি আঞ্চলিক কমিশন রয়েছে।

⇒ আঞ্চলিক কমিশন:
- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন: ESCAP.
- পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন: ESCWA.
- ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন: ECLAC.
- ইউরোপিয়ান অর্থনৈতিক কমিশন: ECE.
- আফ্রিকান অর্থনৈতিক কমিশন: ECA.

তথ্যসূত্র - UN ওয়েবসাইট।

৩৪৯.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক কে? (জুন, ২০২৫)
  1. মার্গারেট চ্যান
  2. টেড্রোস আধানম গেব্রেইসাস
  3. গ্রো হার্লেম ব্রুন্ডল্যান্ড
  4. হিরোশি নাকাজিমা
সঠিক উত্তর:
টেড্রোস আধানম গেব্রেইসাস
উত্তর
সঠিক উত্তর:
টেড্রোস আধানম গেব্রেইসাস
ব্যাখ্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO:
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত।
- সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা - ১৯৪টি। (জুন, ২০২৫)
- এ সংস্থার সাংগঠনিক কাঠামো: বিশ্ব স্বাস্থ্য সম্মেলন, কার্যকরী বোর্ড, সম্পাদকীয় বোর্ড নিয়ে গঠিত।
- রোগমুক্ত বিশ্ব গঠন ও সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করাই এ সংস্থার মূল লক্ষ্য এই লক্ষ্য বাস্তবায়নে রোগ প্রতিরোধে সাহায্য করা, সংক্রামক ব্যাধি নির্মূল, স্বাস্থ্যনীতি প্রণয়ন, স্বাস্থ্য শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা পরিচালনা করে থাকে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক হলেন টেড্রোস আধানম গেব্রেইসাস। (জুন, ২০২৫)
- তিনি ইথিওপিয়ার নাগরিক।

তথ্যসূত্র - বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
৩৫০.
জাতিসংঘে নিযুক্ত বর্তমানে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. সালাহউদ্দিন নোমান চৌধুরী
  2. মুহাম্মদ আবদুল মুহিত
  3. ইসমত জাহান
  4. তৌহিদ হোসেন
সঠিক উত্তর:
সালাহউদ্দিন নোমান চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
সালাহউদ্দিন নোমান চৌধুরী
ব্যাখ্যা

জাতিসংঘ ও বাংলাদেশ:
- জাতিসংঘের সাধারণ পরিষদের ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ তারিখে ২৯তম অধিবেশনে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
- বাংলাদেশকে প্রথম জাতিসংঘ সংস্থায় সদস্যরূপে স্বাগত জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- জাতিসংঘ বাজেটে বাংলাদেশের চাঁদার হার .০১ শতাংশ।

⇒ জাতিসংঘে নিযুক্ত বর্তমানে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী।

উল্লেখ্য, 
- ১৬তম স্থায়ী প্রতিনিধি: মুহাম্মদ আবদুল মুহিত।

উৎস: i) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
ii) জাতিসংঘ ওয়েবসাইট।

৩৫১.
জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব কে ছিলেন?
  1. কুর্ট ওয়াল্ডহেইম
  2. ট্রিগভেলি
  3. দ্যাগ হ্যামারশোল্ড
  4. কফি আনান
সঠিক উত্তর:
দ্যাগ হ্যামারশোল্ড
উত্তর
সঠিক উত্তর:
দ্যাগ হ্যামারশোল্ড
ব্যাখ্যা
জাতিসংঘের মহাসচিব:
- জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভে হাভডেন লি।
- জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব ছিলেন দ্যাগ হ্যামারশোল্ড।
- তিনি সুইডেনের অধিবাসী ছিলেন।
- তিনি ১৯৫৩ থেকে ১৯৬১ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন।
- দ্যাগ হ্যামারশোল্ড ১৯৬১ সালে তিনি বিমান দুর্ঘটনায় মারা যান।
- ১৯৬১ সালে তিনি মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- ১৯৬১ সালের ১৮ সেপ্টেম্বর তানজানিয়ার আরুশা শহরের কাছাকাছি একটি বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।
- তিনি একটি শান্তি মিশনের অংশ হিসেবে কঙ্গোতে যাচ্ছিলেন, যখন তাঁর বিমানটি দুর্ঘটনার শিকার হয়।
- জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিহতদের জন্য সর্বোচ্চ পদক 'দ্যাগ হ্যামারশোল্ড মেডেল' প্রবর্তন করা হয়।
- জাতিসংঘের চতুর্থ মহাসচিব অস্ট্রিয়ার কুর্ট ওয়ার্ল্ডহেইম (তার সময়ে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে)।
- জাতিসংঘের সপ্তম মহাসচিব ঘানার কফি আনান।
- তিনি ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।
- পেরেজ ডি কুয়েলার (Javier Pérez de Cuéllar) ছিলেন জাতিসংঘের ৫ম মহাসচিব।
- তিনি ১৯৮২ থেকে ১৯৯১ সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস ১৩-১৫ মার্চ দুইদিন সফর করেন।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৩৫২.
জাতিসংঘের কোন মহাসচিব বিমান দূর্ঘটনায় মারা যান?
  1. কুর্ট ওয়ার্ল্ডহেইম
  2. পেরেজ ডি কুয়েলার
  3. কফি আনান
  4. দ্যাগ হ্যামারশোল্ড
সঠিক উত্তর:
দ্যাগ হ্যামারশোল্ড
উত্তর
সঠিক উত্তর:
দ্যাগ হ্যামারশোল্ড
ব্যাখ্যা
দ্যাগ হ্যামারশোল্ড:
- জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব ছিলেন দ্যাগ হ্যামারশোল্ড।
- তিনি সুইডেনের অধিবাসী ছিলেন।
- তিনি ১৯৫৩ থেকে ১৯৬১ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন।
- ১৯৬১ সালে তিনি বিমান দুর্ঘটনায় মারা যান।
- ১৯৬১ সালে তিনি মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

⇒ ১৯৬১ সালের ১৮ সেপ্টেম্বর তানজানিয়ার আরুশা শহরের কাছাকাছি একটি বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।
- তিনি একটি শান্তি মিশনের অংশ হিসেবে কঙ্গোতে যাচ্ছিলেন, যখন তাঁর বিমানটি দুর্ঘটনার শিকার হয়।

উল্লেখ্য,
- জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিহতদের জন্য সর্বোচ্চ পদক 'দ্যাগ হ্যামারশোল্ড মেডেল' প্রবর্তন করা হয়।

অন্যদিকে -
- জাতিসংঘের চতুর্থ মহাসচিব অস্ট্রিয়ার কুর্ট ওয়ার্ল্ডহেইম (তার সময়ে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে)।
- জাতিসংঘের সপ্তম মহাসচিব ঘানার কফি আনান। তিনি ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।
- পেরেজ ডি কুয়েলার (Javier Pérez de Cuéllar) ছিলেন জাতিসংঘের ৫ম মহাসচিব। তিনি ১৯৮২ থেকে ১৯৯১ সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

উৎস: UN ওয়েবসাইট।
৩৫৩.
জাতিসংঘের ১ম নারী ন্যায়পাল ছিলেন -
  1. বিজয়লক্ষ্মী পন্ডিত
  2. হায়া রশীদ আল খলিফা
  3. লেডি রেনিনাস
  4. প্যাট্রিসিয়া ডুরাই
সঠিক উত্তর:
প্যাট্রিসিয়া ডুরাই
উত্তর
সঠিক উত্তর:
প্যাট্রিসিয়া ডুরাই
ব্যাখ্যা
জাতিসংঘের সাধারণ পরিষদ:
- জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্যদের ভোটের মাধ্যমে ১ বছরের জন্যে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়।
- জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি ভারতের বিজয়লক্ষ্মী পন্ডিত।
- তিনি ১৯৫৩ সালে সাধারণ পরিষদের ৮ম অধিবেশনে সভাপতিত্ব করেন।
 
অন্যদিকে -
- বাহরাইনের হায়া রশীদ আল খলিফা প্রথম মুসলিম নারী হিসেবে ২০০৬ সালে সাধারণ পরিষদের ৬১তম অধিবেশনে সভাপতিত্ব করেন।
- জাতিসংঘের ১ম নারী ন্যায়পাল ছিলেন প্যাট্রিসিয়া ডুরাই।
 
উল্লেখ্য,
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সভাপতি ছিলেন ডেনিস ফ্রান্সিস।  
 
উৎস: UN ওয়েবসাইট।
৩৫৪.
UNICEF জাতিসংঘের বিশেষ তহবিলের মর্যাদা লাভ করে -
  1. ক) ১৯৬৯ সালে
  2. খ) ১৯৪৭ সালে
  3. গ) ২০০১ সালে
  4. ঘ) ১৯৫৩ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৯৫৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৫৩ সালে
ব্যাখ্যা

জাতিসংঘ শিশু তহবিল (UNICEF):
- UNICEF এর পূর্ণরূপ United Nations Children’s Fund। ১৯৪৬ সালে প্রতিষ্ঠার সময় এর নাম ছিলো - International Children’s Emergency Fund (ICEF)।
- বিশ্বব্যাপী শিশুদের সার্বিক অবস্থার উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি কার্যক্রম পরিচালনা করে থাকে।
- শিশুদের নিরাপদ জন্ম, উন্নত শৈশবকাল নিশ্চিতকরণ, শিশু অধিকার রক্ষা, তাদের সম্ভাবনাকে প্রস্ফুটিত করা - ইত্যাদি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এটি কাজ করে।
- ১৯৫৩ সালে এটি জাতিসংঘের বিশেষ তহবিলের মর্যাদা পায়।

উৎস: UNICEF ওয়েবসাইট।

৩৫৫.
জাতিসংঘ সনদ কত তারিখে সর্বসম্মতিক্রমে স্বাক্ষরিত হয়?
  1. ২৪ অক্টোবর, ১৯৪৫
  2. ২৬ জুন, ১৯৪৫
  3. ২৫ এপ্রিল, ১৯৪৫
  4. ১০ নভেম্বর, ১৯৪৫
সঠিক উত্তর:
২৬ জুন, ১৯৪৫
উত্তর
সঠিক উত্তর:
২৬ জুন, ১৯৪৫
ব্যাখ্যা

• জাতিসংঘ সনদ:
- জাতিসংঘের সনদ হল জাতিসংঘের প্রতিষ্ঠাতা দলিল। 
- এটি ২৬ জুন ১৯৪৫ সালে সান ফ্রান্সিসকোতে আন্তর্জাতিক সংস্থা সংক্রান্ত জাতিসংঘ সম্মেলনের সমাপ্তিতে স্বাক্ষরিত হয়।
- এটি ২৪ অক্টোবর ১৯৪৫ সালে কার্যকর হয়।

⇒ জাতিসংঘ তার অনন্য আন্তর্জাতিক চরিত্র এবং তার সনদে প্রদত্ত ক্ষমতার কারণে বিভিন্ন বিষয়ে পদক্ষেপ নিতে পারে, যা একটি আন্তর্জাতিক চুক্তি হিসেবে বিবেচিত হয়। তাই, জাতিসংঘ সনদ আন্তর্জাতিক আইনের একটি হাতিয়ার এবং জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলি এর দ্বারা আবদ্ধ। জাতিসংঘ সনদ আন্তর্জাতিক সম্পর্কের প্রধান নীতিগুলিকে সংহিতাবদ্ধ করে, রাষ্ট্রগুলির সার্বভৌম সমতা থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্কে বল প্রয়োগ নিষিদ্ধকরণ পর্যন্ত।

- ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে, জাতিসংঘ সনদ ১৯৬৩, ১৯৬৫ এবং ১৯৭৩ সালে তিনবার সংশোধন করা হয়েছে।
- জাতিসংঘ সনদের অধ্যায়-১৯টি।
- ধারা মোট- ১১১টি।

উৎস: UN ওয়েবসাইট।

৩৫৬.
UNFPA মূলত একটি -
  1. ক) জাতিসংঘের বিশেষায়িত সংগঠন
  2. খ) জাতিসংঘের একটি খাদ্য নিরাপত্তামূলক কর্মসূচি
  3. গ) জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক তহবিল
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
গ) জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক তহবিল
উত্তর
সঠিক উত্তর:
গ) জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক তহবিল
ব্যাখ্যা

United Nations Population Fund জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক তহবিল।
- UNFPA (United Nations Population Fund) ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- বর্তমান নির্বাহী পরিচালক নাতালিয়া কানিম।
- UNFPA প্রতিবছর বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন প্রকাশ করে।

উৎস: UNFPA ওয়েবসাইট

৩৫৭.
আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সি (IAEA) প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৫৫ সালে
  2. খ) ১৯৫৬ সালে
  3. গ) ১৯৫৭ সালে
  4. ঘ) ১৯৫৮সালে
সঠিক উত্তর:
গ) ১৯৫৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৫৭ সালে
ব্যাখ্যা
১৯৫৭ সালে আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সি (IAEA) প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর ভিয়েনায় অবস্থিত।
- ২০০৫ সালে আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সি (IAEA)।

সূত্র: IAEA. এবং নোবেল প্রাইজ ওয়েবসাইট।
৩৫৮.
বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে সভাপতিত্ব করে?
  1. ২৯ তম
  2. ৩৭ তম
  3. ৩৯ তম
  4. ৪১ তম
সঠিক উত্তর:
৪১ তম
উত্তর
সঠিক উত্তর:
৪১ তম
ব্যাখ্যা
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন:
- বাংলাদেশ জাতিসংঘের ২৯ তম অধিবেশনে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
- বাংলাদেশ ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করে।
- বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হুমায়ুন রশীদ চৌধুরী সভাপতিত্ব করেন।
- তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১ তম অধিবেশনে সভাপতিত্ব করেন।
- আনোয়ারুল করিম চৌধুরী ২০০১ সালে নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করেন।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।
৩৫৯.
আইএমএফ কবে থেকে কার্যক্রম শুরু করে?
  1. ক) ১৯৪৫ সালে
  2. খ) ১৯৪৬ সালে
  3. গ) ১৯৪৭ সালে
  4. ঘ) ১৯৪৮ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৪৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৪৭ সালে
ব্যাখ্যা

- আন্তর্জাতিক অর্থ তহবিল প্রতিষ্ঠিত হয় ১৯৪৪ সালে।
- সংস্থাটির কার্যক্রম শুরু হয় ১ মার্চ, ১৯৪৭ সালে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।
- ১ থেকে ২২ জুলাই ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে এ তহবিল প্রতিষ্ঠিত হয়।
- পরে এ চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
উৎসঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ওয়েবসাইট।

৩৬০.
সর্বশেষ কোন দেশ LDC থেকে বের হয়? (নভেম্বর, ২০২৪)
  1. বাংলাদেশ
  2. নেপাল
  3. ভূটান
  4. মঙ্গোলিয়া
সঠিক উত্তর:
ভূটান
উত্তর
সঠিক উত্তর:
ভূটান
ব্যাখ্যা
LDC (Least Developed Countries):
- LDC হলো জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ১৯৭১ সালে তৈরিকৃত বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশসমূহের একটি তালিকা।
- তিনটি সূচককে মানদন্ড হিসেবে নিয়ে LDC কর্যক্রম পরিচালনা  করে থাকে। সেগুলো হলো:
১. আয় সূচক
২. মানব সম্পদ সূচক
৩. অর্থনৈতিক ও পরিবেশগত দুর্বলতা সূচক

- বাংলাদেশ ১৯৭৫ সালে LDC তালিকায় অন্তর্ভুক্ত হয়।
- বর্তমানে LDC তালিকায় ৪৫টি দেশ রয়েছে।
- সপ্তম দেশ হিসেবে স্বল্পোন্নত দেশগুলোর (LDC) তালিকা থেকে বের হয় - ভুটান(১৩ ডিসেম্বর, ২০২৩)।
- বাংলাদেশ ২০২৬ সালে LDC হতে উত্তরণ করবে।
- বাংলাদেশ ২০১৮ সালে প্রথমবারের মতো LDC তালিকা থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে।
- অর্জিত লক্ষ্যসমূহ ২০২১ সাল পর্যন্ত অক্ষুণ্ণ থাকায় ২০২৬ সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে LDC তালিকা থেকে বের হয়ে যাবে।

উৎস: জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।
৩৬১.
নিচের কোন সংগঠনটি "Food and Agriculture Organization" এর সদস্য?
  1. SAARC
  2. AU
  3. NATO
  4. EU
সঠিক উত্তর:
EU
উত্তর
সঠিক উত্তর:
EU
ব্যাখ্যা
FAO: 
- FAO এর পূর্ণরূপ Food and Agriculture Organization.
- ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- এটির সদরদপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- সংস্থাটির মোট সদস্য সংখ্যা ১৯৫টি। (আগস্ট ২০২৪ পর্যন্ত)
- বর্তমান সদস্য রাষ্ট্র সংখ্যা ১৯৪টি। (আগস্ট ২০২৪ পর্যন্ত)
- সংগঠন হিসেবে ইউরোপীয় ইউনিয়ন (EU) FAO এর সদস্য।
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।
- বাংলাদেশ ১৯৭৩ সালের ১২ নভেম্বর FAO এর সদস্যপদ লাভ করে।

সূত্র - FAO ওয়েবসাইট।
৩৬২.
জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার কোনটি?
  1. Goldman Environmental Prize
  2. Kofi Annan NextGen Prize
  3. Champions of the Earth
  4. Yidan Prize
সঠিক উত্তর:
Champions of the Earth
উত্তর
সঠিক উত্তর:
Champions of the Earth
ব্যাখ্যা
- জাতিসংঘ প্রদত্ত পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা বা পুরস্কার হলো ‘চ্যাম্পিয়র অব দ্য আর্থ'।
- জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) ২০০৫ সাল থেকে পরিবেশ সংরক্ষণে অবদানের স্বীকৃতি হিসেবে চারটি ক্যাটাগরিতে ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কার প্রদান করে আসছে।

• UNEP:
- UNEP-এর পূর্ণরূপ- United Nations Environment Programme.
- চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে UNEP.
- UNEP - সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- প্রতিষ্ঠা লাভ করে- ৫ জুন, ১৯৭২ সালে।
- বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-৫ জুন।
- সদস্য রাষ্ট্র- ১৯৩ টি।

অন্যদিকে,
- ইদান পুরস্কার দেওয়া হয় শিক্ষাক্ষেত্রে অবদানের জন্যে।

সূত্র: UNEP ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
৩৬৩.
IOM এর সদস্য দেশের সংখ্যা কত?
  1. ১৭৪টি
  2. ১৭৫টি
  3. ১৭৬টি
  4. ১৭৭টি
সঠিক উত্তর:
১৭৫টি
উত্তর
সঠিক উত্তর:
১৭৫টি
ব্যাখ্যা
IOM:

- আন্তর্জাতিক অভিবাসী সংস্থা IOM.
- IOM: জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা INTERNATIONAL ORGANIZATION FOR MIGRATION (IOM). 
- সংস্থাটি ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়।
- সদস্য ১৭৫টি দেশ এবং পর্যবেক্ষক - ৮টি।
- সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।

তথ্যসূত্র - IOM অফিসিয়াল ওয়েবসাইট।
৩৬৪.
'The World Investment Report' প্রকাশ করে কোন সংস্থা?
  1. IMF
  2. WTO
  3. UNCTAD
  4. World Bank
সঠিক উত্তর:
UNCTAD
উত্তর
সঠিক উত্তর:
UNCTAD
ব্যাখ্যা

United Nations Conference on Trade and Development (UNCTAD):
- এটি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন।
- যাত্রা শুরু করে: ১৯৬৪ সালে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৫।
- সংস্থাটি বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে।

⇒ জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD) বাৎসরিক যে রিপোর্টগুলো প্রকাশ করে সেগুলো হল: 
- The Trade and Development Report,
- The Trade and Environment Review,
- The World Investment Report,
- The Least Developed Countries Report,
- The Technology and Innovation Report,
- Digital Economy Report ইত্যাদি।

উৎস: UNCTAD ওয়েবসাইট।

৩৬৫.
জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP)-এর সদস্য দেশ কতটি?  
  1. ১৯০টি
  2. ১৯১টি
  3. ১৯৩টি
  4. ১৯৫টি
সঠিক উত্তর:
১৯৩টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৩টি
ব্যাখ্যা

• UNEP:
- পূর্ণরূপ- United Nations Environment programme.
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP).
- প্রতিষ্ঠিত হয়:- ৫ জুন, ১৯৭২ সালে।
- UNEP সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- সদস্য রাষ্ট্র- ১৯৩ টি।   [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬] 
- UNEP এর প্রতিষ্ঠার দিন ৫ জুনকে "বিশ্ব পরিবেশ দিবস" হিসেবে পালন করা হয়।

​• UNEP-এর কাজ:
- বিশ্বব্যাপী পরিবেশ রক্ষায় নেতৃত্ব দেওয়া,
- জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ, পানি সংকট, বন উজাড়, প্লাস্টিক দূষণ ইত্যাদির বিরুদ্ধে কাজ করা,
-বিভিন্ন দেশকে পরিবেশবান্ধব নীতি ও সিদ্ধান্ত নিতে সহায়তা করা।
- পরিবেশবিষয়ক গবেষণা, তথ্য ও রিপোর্ট প্রকাশ করা।

তথ্যসূত্র: UNEP অফিসিয়াল ওয়েবসাইট। 

৩৬৬.
বিশ্বজুড়ে নারী উন্নয়ন ও ক্ষমতায়ন কার্যক্রম জোরদার করতে UN Women কোন সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ২০০৮
  2. ২০০৯
  3. ২০১০
  4. ২০১২
সঠিক উত্তর:
২০১০
উত্তর
সঠিক উত্তর:
২০১০
ব্যাখ্যা

• UN Women:
- UN Women হলো The United Nations Entity for Gender Equality and the Empowerment of Women লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য নিবেদিত জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- বিশ্বব্যাপী নারী উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য UN Women প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠাতা: জাতিসংঘ সাধারণ পরিষদ।
- প্রতিষ্ঠিত হয়: ২০১০ সালে।
- কার্যক্রম শুরু: ২০১১ সালে।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান নির্বাহী পরিচালক: সিমা সামি বাহাউস।
- সংস্থাটির এর উদ্দেশ্য:
- নারীদের অধিকার রক্ষা করা, নারীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ করা, এবং নারীদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে পূর্ণ সমঅধিকার নিশ্চিত করা।

তথ্যসূত্র: UN Women ওয়েবসাইট।

৩৬৭.
"Inter-Allied Declaration" এর সাথে সম্পর্কিত নিম্নের কোন সংস্থা?
  1. ক) জাতিসংঘ
  2. খ) বিশ্বব্যাংক
  3. গ) আইএমএফ
  4. ঘ) বিশ্ব বাণিজ্য সংস্থা
সঠিক উত্তর:
ক) জাতিসংঘ
উত্তর
সঠিক উত্তর:
ক) জাতিসংঘ
ব্যাখ্যা
জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ - লন্ডন ঘোষণা বা সেইন্ট জেমস প্যালেস ঘোষণা
 
The Declaration of St. James' Palace
১২ জুন, ১৯৪১ সালে লন্ডনের সেইন্ট জেমস্‌ প্রাসাদে গ্রেট ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং তৎকালীন ইউরোপের নয়টি দেশের (বেলজিয়াম, চেকোস্লাভিয়া, গ্রীস, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস্‌, নরওয়ে, পোল্যান্ড, যুগোস্লোভিয়া ও ফ্রান্স) নির্বাসিত সরকারপ্রধানরা (মোট ১৪টি দেশ) বিশ্ব শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার জন্য এক সম্মেলনে অংশগ্রহন করে।
বিশ্ব শান্তি, ঐক্য ও নিরাপত্তার জন্য সম্মেলনে অংশগ্রহনকারী নেতারা একটি ঐকমত্য পোষন করে।

⤇ উক্ত সম্মেলনে এক সম্মিলিত ঘোষনা আসে যা “The Declaration of St. James' Palace” বা “An Inter-Allied Declaration” নামে পরিচিত। এটি London Declaration নামেও পরিচিত। এটি জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ।
ঘোষনাটি ছিলো - ''To work together, with other free peoples, both in war and in peace''।

উৎসঃ জাতিসংঘ ওয়েবসাইট 
৩৬৮.
কোরিয়া সংকট সমাধানে জাতিসংঘের সাধারণ পরিষদ "শান্তির জন্য ঐক্য” (Uniting for Peace) প্রস্তাব পাশ করে কবে?
  1. ক) ১৯৪৮
  2. খ) ১৯৪৮
  3. গ) ১৯৫১
  4. ঘ) ১৯৫০
সঠিক উত্তর:
ঘ) ১৯৫০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৫০
ব্যাখ্যা
▪ কোরিয়া সংকটকালীন সময়ে ১৯৫০ সালের ৩ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ শান্তির জন্য ঐক্য” (Uniting for Peace)  প্রস্তাব পাশ করে এবং উত্তেজনা প্রশমনের চেষ্টা চালায়।
▪ দীর্ঘ তিন বছর যুদ্ধ চলার পর জাতিসংঘের তত্ত্ববধানে ১৯৫৩ সালের ২৭ জুলাই দুই কোরিয়ার সীমান্তবর্তী নিরপেক্ষ অঞ্চল ”পানমুনজাম”-এ সোভিয়েত ইউনিয়ন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরিতি চুক্তি স্বাক্ষরিত হয় এবং কোরীয় যুদ্ধের সমাপ্তি ঘটে। এতে আনুষ্ঠানিকভাবে দুই কোরিয়ার কেউ স্বাক্ষর করে নি।

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
৩৬৯.
১৯৮৮ সালে বাংলাদেশ কয়টি শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে?
  1. ৪ টি
  2. ২ টি
  3. ১ টি
  4. ৩ টি
সঠিক উত্তর:
২ টি
উত্তর
সঠিক উত্তর:
২ টি
ব্যাখ্যা
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ:

• ১৯৮৮ সালে বাংলাদেশ দুইটি শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে।
• একটি ইরাক-ইরান (UNIIMOG) এবং অন্যটি নামিবিয়া (UNTAG)।
• UNIIMOG মিশনে ১৫ জন সদস্য প্রেরণ করে আনুষ্ঠানিকভাবে শান্তিরক্ষী মিশন কার্যক্রমে অংশগ্রহণ করে।
• ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে ১৩৬তম সদস্য হিসেবে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
• জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের যাত্রা শুরু ১৯৮৮ সালে।
• শান্তিরক্ষা মিশন পালনে কঙ্গো, সিয়েরালিওন'সহ বেশ কয়েকটি রাষ্ট্রে বাংলাদেশের কয়েকশত সেনাসদস্য প্রাণ হারিয়েছেন। 

উৎস: UN Peacekeeping ওয়েবসাইট।
৩৭০.
বিশ্ব ডাক দিবস পালিত হয় -
  1. ক) ৯ অক্টোবর
  2. খ) ১২ সেপ্টেম্বর
  3. গ) ৭ ফেব্রুয়ারি
  4. ঘ) ৯ আগস্ট
সঠিক উত্তর:
ক) ৯ অক্টোবর
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯ অক্টোবর
ব্যাখ্যা
• UPU:
-  বিশ্ব ডাক ইউনিয়ন (UPU)
- পূর্ণরুপ- Universal Postal Union 
- (UPU) হল ডাক সেক্টরের খেলোয়াড়দের মধ্যে সহযোগিতার প্রাথমিক ফোরাম। 
- প্রতিষ্ঠা লাভ করে– ১৮৭৪ সালে।
- এটি বিশ্বব্যাপী দ্বিতীয় প্রাচীনতম আন্তর্জাতিক সংস্থা।
- সদর দপ্তর– বার্ন, সুইজার‌ল্যান্ড।
- সদস্য দেশ– ১৯২ টি।
- বিশ্ব ডাক দিবস - ৯ অক্টোবর
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে - ১৯৭৩ সালে।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (UPU)
৩৭১.
জাতিসংঘের মহাসচিবের মেয়াদ কয় বছর?
  1. ক) ২ বছর
  2. খ) ৩ বছর
  3. গ) ৫ বছর
  4. ঘ) ৪ বছর
সঠিক উত্তর:
গ) ৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ বছর
ব্যাখ্যা

– জাতিসংঘ বিশ্বের জাতিসমূহের একটি সংগঠন, যার লক্ষ্য হলো আন্তর্জাতিক অঙ্গনে আইন, নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং মানবাধিকার বিষয়ে পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা। 
– জাতিসংঘের মহাসচিব ৫ বছরের জন্য নির্বাচিত হন।
– ১৯৪৫ সালে ৫১টি রাষ্ট্র জাতিসংঘ সনদ স্বাক্ষর করার মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। 

– জাতিসংঘের বর্তমান মহাসচিব পর্তুগালের নাগারিক আন্তোনিও গুতেরেস; ১ জানুয়ারি, ২০১৭ সালে দায়িত্ব গ্রহণ করেন। এবং দ্বিতীয় মেয়াদে তিনি ২০২২ সালে পুননির্বাচিত হন।
– জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভেলি; তিনি নরওয়ের রাজনীতিবিদ এবং কূটনীতিক ছিলেন। তিনি ২ ফ্রেব্রুয়ারি ১৯৪৬ থেকে ১০ নভেম্বর ১৯৫২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র: জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট
৩৭২.
প্রেসিডেন্ট উইড্র উইলসনের 14 points এ কত নম্বর point এ জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে?
  1. ১২
  2. ১৩
  3. ১৪
সঠিক উত্তর:
১৪
উত্তর
সঠিক উত্তর:
১৪
ব্যাখ্যা
প্রেসিডেন্ট উইড্র উইলসনের 14 points এ ১৪ নং পয়েন্টে জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে।

উড্রো উইলসন:
- যুক্তরাষ্ট্রের ২৮ তম প্রেসিডেন্ট উড্রো উইলসন।
- ১৯১৮ সালের ৮ জানুয়ারি মার্কিন কংগ্রেসে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে শান্তি প্রতিষ্ঠায় একটি বক্তব্য প্রদান করেন।
- তাতে ছিল ইউরোপে শান্তি প্রতিষ্ঠার ও জাতিপুঞ্জ গঠনের আহ্বান।
- এ বক্তব্যটি ছিল ১৪ দফা বিশিষ্ট।
- এই প্রস্তাবনার ১৪ নং পয়েন্টে জাতিপুঞ্জ প্রতিষ্ঠার কথা বলা হয়।

⇒ লীগ অব নেশনস:
- এটি প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী একটি আন্তর্জাতিক সংস্থা।
- ১৯২০ সালের ১০ জানুয়ারি প্যারিস শান্তি সম্মেলনে গঠিত হয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘লীগ অব নেশনস’।
- প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়।
- লীগ অব নেশনস প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা ছিলেন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
- এর সদর দপ্তর স্থাপিত হয়েছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- সদস্য রাষ্ট্রগুলোর রাজনৈতিক সীমানা অক্ষুণ্ণ রাখা, একে অপরকে আক্রমণ করতে নিরুৎসাহিত করা এবং কোনো সদস্য রাষ্ট্র অপর রাষ্ট্র কর্তৃক আক্রান্ত হলে সমবেতভাবে আক্রান্ত রাষ্ট্রকে সহায়তা করা, সংখ্যালঘু সমস্যা, ম্যান্ডেট ইত্যাদি বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা এ লীগ গঠনের উদ্দেশ্য ছিল।

উল্লেখ্য,
- লীগ অব নেশনস এর দুটি শক্তিশালী অঙ্গ ছিল।
- একটি কাউন্সিল এবং সাধারণ পরিষদ।
- বিশ্বের শক্তিধর ৫ টি রাষ্ট্র ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি ও জাপান এই কাউন্সিলের সদস্য।
- এছাড়া ৪ টি অস্থায়ী সদস্য রাষ্ট্র রাখা হয়।
- ত্রিশের দশকে লীগ অব নেশনস বিভিন্ন আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে ব্যর্থ হয়।
- সাংগঠনিক দুর্বলতা ও বিশ্বশান্তি বিধানে ব্যর্থ হয়ে জাতিপুঞ্জ বা লীগ অব নেশনসের আনুষ্ঠানিক বিলুপ্তি ঘটে ২০ এপ্রিল ১৯৪৬।

উৎস: i) UN ওয়েবসাইট।
        ii) History.com
৩৭৩.
কোন দিনটিকে 'International Civil Aviation Day' হিসাবে পালন করা হয়?
  1. ক) ৯ আগস্ট
  2. খ) ৭ ডিসেম্বর
  3. গ) ৭ জুন
  4. ঘ) ১৬ অক্টোবর
সঠিক উত্তর:
খ) ৭ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭ ডিসেম্বর
ব্যাখ্যা
আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা (ICAO)
▪ ICAO এর পূর্ণরূপ International Civil Aviation Organization বা আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা।
▪ এটি জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা সিভিল এভিয়েশন সংক্রান্ত আন্তর্জাতিক মান ও পলিসি নির্ধারণ করে এবং সদস্য দেশ সমূহকে তাদের এই ক্ষেত্রে সক্ষমতা অর্জনের জন্য সহায়তা প্রদান করে থাকে।
▪ প্রতিষ্ঠাকাল - ৭ ডিসেম্বর, ১৯৪৪ সাল।
▪ প্রতিষ্ঠার স্থান - শিকাগো, যুক্তরাষ্ট্র।
▪ এই সংস্থা প্রতিষ্ঠার দিন ৭ ডিসেম্বরকেInternational Civil Aviation Day” হিসাবে পালন করা হয়।
▪ সদস্য সংখ্যা - ১৯৩টি দেশ।
▪ বর্তমান প্রধান (মহাপরিচালক) - হুয়ান কার্লোস সালাজার/Juan Carlos Salazar (১ আগস্ট, ২০২১ - বর্তমান)। তিনি কলম্বিয়ার নাগরিক।

অন্যদিকে, 
▪ ৭ জুন : বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস।
▪ ৯ আগস্ট : বিশ্ব আদিবাসী দিবস
▪ ১৬ অক্টোবর : বিশ্ব খাদ্য দিবস।

তথ্যসূত্র: ICAO এর অফিসিয়াল ওয়েবসাইট।
৩৭৪.
পরিবেশ বিষয়ক কোন সংস্থা 'Champion of the Earth' পুরস্কারটি প্রদান করে থাকে?
  1. IPCC
  2. UNFCCC
  3. UNEP
  4. WMO
সঠিক উত্তর:
UNEP
উত্তর
সঠিক উত্তর:
UNEP
ব্যাখ্যা
Champion of the Earth:
- Champion of the Earth জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ বার্ষিক সম্মাননা।
- পুরস্কারটি প্রতি বছর পরিবেশ এবং টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য দেওয়া হয়।
- জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এই পুরস্কারটি প্রদান করে থাকে।
- এই পুরস্কারটি পরিবেশ বিষয়ক জাতিসংঘের আর্কাইভ এবং পরিবেশ সংক্রান্ত কর্মকাণ্ডের জন্য সম্মানিত ব্যক্তিবর্গ বা সংগঠনকে প্রদান করা হয়।

⇒ জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) ২০০৫ সাল থেকে পরিবেশ সংরক্ষণ বিষয়ে ভূমিকার স্বীকৃতি হিসেবে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে আসছে।
- বিভিন্ন ক্যাটাগরিতে সরকারি বেসরকারি পর্যায় থেকে এ পুরস্কার দেওয়া হয় ৷
-যেমন: বিশ্বের পরিবেশ রক্ষায় অসামান্য অবদান, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, প্রাকৃতিক পরিবেশ রক্ষা, এবং টেকসই উন্নয়ন প্রভৃতি। এই পুরস্কারের উদ্দেশ্য হলো, পৃথিবীকে আরও সবুজ ও টেকসইভাবে গড়ে তোলার জন্য ব্যক্তিগত এবং দলগত প্রচেষ্টাকে উৎসাহিত করা।
- এ পর্যন্ত বিভিন্ন পরিবেশবিদ, রাষ্ট্রনেতা এবং সংগঠন এই পুরস্কার লাভ করেছেন।

উৎস: UNEP ওয়েবসাইট।
৩৭৫.
বাংলাদেশ কত সালে WIPO এর সদস্যপদ লাভ করে?
  1. ১৯৭৭ সালে
  2. ১৯৮১ সালে
  3. ১৯৮৫ সালে
  4. ১৯৮৯ সালে
সঠিক উত্তর:
১৯৮৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৫ সালে
ব্যাখ্যা
WIPO:
- ১৯৬৭ সালে WIPO প্রতিষ্ঠিত হয়।
- এর পূর্ণরূপ World Intellectual Property Organization.
- WIPO হলো জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- এর মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী সৃজনশীল বা সৃষ্টিশীল কর্মকান্ডকে উৎসাহিত করা।
- বাংলাদেশ ১৯৮৫ সালে WIPO এর সদস্যপদ লাভ করে।
- WIPO এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি। (জুলাই, ২০২৫)
- সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায়।

তথ্যসূত্র - WIPO অফিসিয়াল ওয়েবসাইট।
৩৭৬.
ইরান-ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়ােজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল?
  1. UNIMOG
  2. UNIIMOG
  3. UNGOMAP
  4. UNICEF
সঠিক উত্তর:
UNIIMOG
উত্তর
সঠিক উত্তর:
UNIIMOG
ব্যাখ্যা
UNIIMOG:
- UNIIMOG-এর পূর্ণরূপ: UNITED NATIONS IRAN-IRAQ MILITARY OBSERVER GROUP.
- জাতিসংঘ ইরাক-ইরান সামরিক পর্যবেক্ষক গ্রুপ (UNIIMOG)।
- ১৯৮৮ সালে ইরাক-ইরান যুদ্ধ বন্ধে জাতিসংঘ United Nations Iran-Iraq Military Observer Group (UNIIMOG) প্রেরণ করে।

উল্লেখ্য,
- সর্বপ্রথম বাংলাদেশ ১৯৮৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য পাঠায়।
- ১৯৮৮ সালে বাংলাদেশ দুটি অপারেশনে অংশগ্রহণ করে, একটি ইরাক-ইরান (UNIIMOG) এবং অন্যটি নামিবিয়া (UNTAG)।
- বাংলাদেশ প্রথমবারের মতো ১৯৮৮ সালে UNIIMOG মিশনে ১৫ জন সদস্য প্রেরণ করে আনুষ্ঠানিকভাবে শান্তিরক্ষী মিশন কার্যক্রমে অংশগ্রহণ করে।

উৎস: UN Peacekeeping ওয়েবসাইট।
৩৭৭.
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সভাপতি কোন দেশের নাগরিক?
  1. তুরস্ক
  2. পাকিস্তান
  3. মালদ্বীপ
  4. মিশর
সঠিক উত্তর:
মালদ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
মালদ্বীপ
ব্যাখ্যা
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সভাপতি হলেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহিদ
বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সহ সভাপতির দায়িত্ব পালন করছে।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৩৭৮.
UNU-এর একাডেমিক প্রতিষ্ঠান রয়েছে কত দেশে?
  1. ১৩টি দেশে
  2. ১২টি দেশে
  3. ১৫টি দেশে
  4. ১০টি দেশে
সঠিক উত্তর:
১২টি দেশে
উত্তর
সঠিক উত্তর:
১২টি দেশে
ব্যাখ্যা

- UNU-এর ১৩টি গবেষণা ও একাডেমিক প্রতিষ্ঠান রয়েছে বিশ্বের ১২টি দেশে।

UNU:

- জাতিসংঘ বিশ্ববিদ্যালয়।
- পূর্ণরূপ: United Nations University.
- প্রতিষ্ঠা সাল: ১৯৭৩ সালে।
- কার্যক্রম শুরু: ১৯৭৫ সালে।
- সদর দপ্তর: টোকিও, জাপান।
- সংগঠন ধরন: জাতিসংঘের একাডেমিক ও গবেষণা প্রতিষ্ঠান।
- অধিভুক্ত সংস্থা: জাতিসংঘ (UN) ও UNESCO (সাংস্কৃতিক ও শিক্ষা সংস্থা)।
- জাতিসংঘ বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাস টোকিও, জাপানে।

উল্লেখ্য,
- UNU-এর ১২টির বেশি গবেষণা ও একাডেমিক প্রতিষ্ঠান রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে।
- UNU-WIDER- ফিনল্যান্ডে (উন্নয়ন অর্থনীতি),
- UNU-EHS- জার্মানিতে (পরিবেশ ও মানব নিরাপত্তা),
- UNU-INWEH- কানাডায় (জলসম্পদ ও স্বাস্থ্য),
- UNU-CRIS- বেলজিয়ামে (আঞ্চলিক একীকরণ)।


উৎস: UNU ওয়েবসাইট। [লিঙ্ক]

৩৭৯.
নিচের কোনটি জাতিসংঘের গঠন প্রক্রিয়ার অংশ নয়?
  1. মস্কো সম্মেলন
  2. তেহরান সম্মেলন
  3. জেনেভা ডিক্লারেশন
  4. ইয়াল্টা কনফারেন্স
সঠিক উত্তর:
জেনেভা ডিক্লারেশন
উত্তর
সঠিক উত্তর:
জেনেভা ডিক্লারেশন
ব্যাখ্যা
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাতিসংঘ গঠনের প্রক্রিয়া শুরু হয়।
- জাতিসংঘ প্রতিষ্ঠার প্রাথমিক বা প্রথম ধাপ হলো ‘লন্ডন ঘোষণা’ (১২ জুন ১৯৪১ জেমস প্রাসাদ থেকে)।
- দ্বিতীয় ধাপ, আটলান্টিক সনদ (১৪ আগস্ট ১৯৪১ আটলান্টিক মহাসাগরে ব্রিটিশ রণতরী প্রিন্স অব ওয়েলস থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কর্তৃক)।
- ১৯৪২ সালের ১ জানুয়ারি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ‘জাতিসংঘ’ নামকরণ করেন এবং ২৬টি দেশ কর্তৃক ‘জাতিসংঘ ঘোষণা’ গৃহিত হয়।
- ১৯৪৩ সালের ১৮ অক্টোবর – ১১ নভেম্বর মস্কো সম্মেলন।
- ১৯৪৩ সালের ২৮ নভেম্বর – ১ ডিসেম্বর তেহরান সম্মেলন।
- ১৯৪৪ সালের ২১ আগস্ট – ৭ অক্টোবর ওয়াশিংটনের ডাম্বার্টন ওকসে ‘জাতিসংঘ গঠনের প্রস্তাব’ গৃহিত হয়।
- ১৯৪৫ সালের ৪-১১ ফেব্রুয়ারি রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ার ইয়াল্টায় ৫টি রাষ্ট্রের ‘ভেটো ক্ষমতা’ প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়।
- ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে ‘জাতিসংঘ সনদ’ স্বাক্ষরিত হয় যা একই বছরের ২৪ অক্টোবর কার্যকরের মধ্য দিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে।
- জেনেভা ডিক্লারেশন চিকিৎসা পেশার সাথে সংশ্লিষ্ট।
(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
৩৮০.
Which of the following is the official language of the United Nations Organization?
  1. ক) Chinese
  2. খ) Spanish
  3. গ) Both A & B
  4. ঘ) Portuguese
সঠিক উত্তর:
গ) Both A & B
উত্তর
সঠিক উত্তর:
গ) Both A & B
ব্যাখ্যা
 জাতিসংঘের অফিসিয়াল ভাষা ছয়টি। এগুলো হলো:
- ইংরেজি
- ফরাসি
- রাশিয়ান
- চীনা
- স্পেনিশ ও
- আরবি।

উৎস: জাতিসংঘ- এর অফিসিয়াল ওয়েবসাইট।
৩৮১.
জাতিসংঘের কোন পরিষদে সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র জারি হয়েছে?
  1. সাধারণ পরিষদ
  2. নিরাপত্তা পরিষদ
  3. অছি পরিষদ
  4. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
সঠিক উত্তর:
সাধারণ পরিষদ
উত্তর
সঠিক উত্তর:
সাধারণ পরিষদ
ব্যাখ্যা
জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
• সাধারণ পরিষদ (the General Assembly),
• নিরাপত্তা পরিষদ (the Security Council), 
• অর্থনৈতিক ও সামাজিক কমিশন (the Economic and Social Council), 
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (the International Court of Justice),
• অছি পরিষদ (the Trusteeship Council),
• জাতিসংঘ সচিবালয় (the Secretariat)।

জাতিসংঘের সাধারণ পরিষদ:
- জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সমন্বয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ গঠিত। 
- সাধারণ পরিষদের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি। 
- সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ এক বছর।
- সাধারণত সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- জাতিসংঘ সাধারণ পরিষদে ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর মানবাধিকারের ওপর সার্বজনীন ঘোষণার খসড়া সিদ্ধান্ত অনুমোদিত হয়।
- প্যালাইজ দ্য চেইলট, প্যারিসে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের এই ঘোষণাপত্রটিকেই মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র বলা হয়।
- ইংরেজিতে একে বলে Universal Declaration of Human Rights (UDHR)।
- জাতিসংঘের এই ঘোষণাপত্র অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ, বয়স, নারী-পুরুষ, আর্থিক অবস্থাভেদে বিশ্বের সব দেশের সব মানুষের এই মানবাধিকার পাওয়ার অধিকারকে নিশ্চিত করে।
- এই ঘোষণাপত্রটি যৌথভাবে লেখেন কানাডার জন পিটার্স হামফ্রে, ফ্রান্সের রেনে ক্যাসিন ও স্টিফানে হেসেল, চীনের পি. সি. চ্যাং, লেবাননের চার্লস মালিক, যুক্তরাষ্ট্রের রুজভেল্টসহ আরো অনেকে।

উৎস: UN General Assembly ওয়েবসাইট।
৩৮২.
জাতিসংঘ কোন প্রধান উদ্দেশ্যে স্থাপিত হয়েছিল?
  1. ক) বিশ্বব্যাপী দারিদ্র মুক্তির উদ্দেশ্যে
  2. খ) আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে
  3. গ) বিশ্বব্যাপী সরকার গঠনের উদ্দেশ্যে
  4. ঘ) আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা
সঠিক উত্তর:
ঘ) আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা
ব্যাখ্যা
জাতিসংঘ ঘোষণা:
- ১৯৪২ সালের ১লা জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক সম্মেলন অনুষ্ঠিত হয়।
- আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে জাতিসংঘ গঠিত হয়েছিল।
- বিশ্বযুদ্ধে অক্ষশক্তির বিরুদ্ধে যুদ্ধরত ২৬টি দেশের নেতারা এতে অংশ নেন।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল, সোভিয়েত প্রতিনিধি ম্যাক্সিম লিটভিনভ এবং চীনের প্রধানমন্ত্রী টি.ভি সং তাদের মধ্যে উল্লেখযোগ্য।
- তারা এক ছোট ডকুমেন্ট স্বাক্ষর করেন যা 'Declaration of The United Nations' নামে পরিচিত।
- এতে পরে সম্মেলনে উপস্থিত ২৬ দেশের প্রতিনিধিরা স্বাক্ষর করেন।
- এই সম্মেলনেই হবু সংগঠনের নাম প্রথমবারের মতো 'জাতিসংঘ (United Nations)' এই নামটি ব্যবহার করা হয়।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৩৮৩.
বাংলাদেশ সম্প্রতি জাতিসংঘের কোন সংস্থার সদস্য নির্বাচিত হয়েছে? [ডিসেম্বর, ২০২৪]
  1. SCO
  2. IAEA 
  3. ICSC
  4. GECF
সঠিক উত্তর:
ICSC
উত্তর
সঠিক উত্তর:
ICSC
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
-----------------------
জাতিসংঘ ও বাংলাদেশ: 
- বাংলাদেশ সম্প্রতি [নভেম্বর ২০২৪] জাতিসংঘের আইসিএসসি [ICSC] সদস্য নির্বাচিত।
-যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশনের (আইসিএসসি) সদস্য নির্বাচিত হয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত  মোহাম্মদ আব্দুল মুহিত।
-তিনি ২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত চার বছরের জন্য আইসিএসসির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
- ICSC এর পূর্ণরূপ হলো The International Civil Service Commission.
- এটি জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক ১৯৭৪ সালে গঠিত একটি স্বাধীন বিশেষজ্ঞ সিভিল সার্ভিস ফোরাম।
- এটির সদরদপ্তর নিউইয়র্কে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৫ জন।
- বর্তমান [ডিসেম্বর, ২০২৪] চেয়ারম্যান Mr. Larbi Djacta [Algeria]

তথ্যসূত্র:-বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইট। [লিঙ্ক] ও আইসিএসসি ওয়েবসাইট।[লিঙ্ক]
৩৮৪.
জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজুলেশন গৃহীত হয় -
  1. ১৮ নভেম্বর, ২০২১
  2. ১৭ নভেম্বর, ২০২১
  3. ১৯ নভেম্বর, ২০২১
  4. ২০ নভেম্বর, ২০২১
সঠিক উত্তর:
১৭ নভেম্বর, ২০২১
উত্তর
সঠিক উত্তর:
১৭ নভেম্বর, ২০২১
ব্যাখ্যা
- প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা বিষয়ক প্রস্তাব পাশ হয় জাতিসংঘে ১৭ নভেম্বর, ২০২১। 
- রেজুলেশনটি যৌথভাবে উত্থাপন করে ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়ন।
উৎস: পত্রিকা রিপোর্ট।
৩৮৫.
জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন কোথায় শুরু হয়েছে?
  1. ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র
  2. লুইসিয়ানা, যুক্তরাষ্ট্র
  3. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  4. টেক্সাস, যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

- নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে  ২০২৪ সালের  ১০ সেপ্টেম্বর মঙ্গলবার শুরু হয়েছে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন।
- অধিবেশনে বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা হবে।
- এ বছরের অধিবেশনে দ্বন্দ্ব নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, এবং উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার মতো বিষয়গুলো সবচেয়ে বেশি প্রাধান্য পাবে।

জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
• সাধারণ পরিষদ।
• নিরাপত্তা পরিষদ।
• অর্থনৈতিক ও সামাজিক কমিশন।
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
• অছি পরিষদ ও
• জাতিসংঘ সচিবালয়।

সাধারণ পরিষদ:

- জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সমন্বয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ গঠিত। 
- সাধারণ পরিষদের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি। 
- সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ এক বছর।
- সাধারণত সেপ্টেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবার নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশন বসে। 

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৩৮৬.
জাতিসংঘের কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠিত হয়েছে কোনটি?
  1. UN University
  2. United Nations System Staff College
  3. UN Women University
  4. UN University of Science & Technology
সঠিক উত্তর:
United Nations System Staff College
উত্তর
সঠিক উত্তর:
United Nations System Staff College
ব্যাখ্যা
UNSSC:
- জাতিসংঘের কর্মকর্তা কর্মচারীদের শিক্ষা প্রশিক্ষণ প্রতিষ্ঠান United Nations System Staff College.
- এর পূর্ণরূপ United Nations System Staff College.
- এটি প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে।
- The UNSSC is an open, dynamic and engaged community committed to innovative learning and training programmes focused on public policy.
- বর্তমান পরিচালক হলো জাফর জাভান। (আগস্ট, ২০২৪)
- এর সদর দপ্তর হলো তুরিন, ইতালি।

তথ্যসূত্র - UNSSC এর অফিসিয়াল ওয়েবসাইট।
৩৮৭.
কোন সম্মেলনে নিরাপত্তা পরিষদের গঠন ও ভোটদান পদ্ধতি নিয়ে আলোচনা হয়?
  1. জেনেভা সম্মেলনে
  2. ভিয়েনা সম্মেলনে
  3. তেহরান সম্মেলনে
  4. ইয়ান্টা সম্মেলনে
সঠিক উত্তর:
ইয়ান্টা সম্মেলনে
উত্তর
সঠিক উত্তর:
ইয়ান্টা সম্মেলনে
ব্যাখ্যা
ইয়াল্টা সম্মেলন (Yalta Conference):
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয় যখন সুনিশ্চিত তখন ১৯৪৫ সালের ৪-১১ ফেব্রুয়ারি সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টাতে মিত্রপক্ষীয় তিন রাষ্ট্রপ্রধান রুজভেল্ট, চার্চিল ও স্ট্যালিন এক বৈঠকে মিলিত হন।
- সেখানে তাঁদের মধ্যে আন্তর্জাতিক সমস্যা সম্পর্কে আলোচনা হয়।
- এটি ক্রিমিয়া সম্মেলন নামেও পরিচিত।
- এই সম্মেলনে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের 'ভেটো ক্ষমতা' (Veto Power) নির্ধারিত হয়।
- এ সম্মেলনে নিরাপত্তা পরিষদের গঠন ও ভোটদান পদ্ধতি নিয়ে আলোচনা হয়। 

উল্লেখ্য,
- ভোটদান পদ্ধতি নিয়ে একটি মীমাংসায় উপনীত হয়েছিলেন শীর্ষ নেতারা।
- বলা হলো যে, প্রস্তাবিত জাতিসংঘ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার দাযিত্ব থাকবে নিরাপত্তা পরিষদের হাতে।
- নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য থাকবে এবং তাদের অনুমোদন ছাড়া বিশ্ব শান্তি ও নিরপত্তার কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।
- পরবর্তীকালে এটাকে বলা হয়েছে ভেটো শক্তি (Veto Power)।
- এ সম্মেলনে স্ট্যালিন নিরাপত্তা পরিষদের সকল প্রস্তাবে ভেটো ক্ষমতা ব্যবহারের দাবি প্রত্যাহার করতে সম্মত হন।
- স্থির হয় যে, কেবলমাত্র অপ্রণালীগত প্রস্তাবে যেমন বিশ্বশান্তি রক্ষা, যুদ্ধ বন্ধ ইত্যাদি প্রশ্নে ভেটো ক্ষমতা ব্যবহার করা যাবে।

উৎস: i) History.com
ii) আধুনিক ইউরোপের ইতিহাস - ২, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৮৮.
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) এর দশম লক্ষ্যমাত্রা কোনটি?
  1. সামুদ্রিক বাস্তুসংস্থান
  2. টেকসই শহর ও জনগণ
  3. বৈষম্য হ্রাস
  4. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
সঠিক উত্তর:
বৈষম্য হ্রাস
উত্তর
সঠিক উত্তর:
বৈষম্য হ্রাস
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য ।
- SDGS-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) রয়েছে।
লক্ষ্যমাত্রাসমূহ হলো:
১) দারিদ্র্য নির্মূল।
২) ক্ষুধামুক্তি।
৩) সুস্বাস্থ্য।
৪) মানসম্মত শিক্ষা।
৫) লিঙ্গ সমতা।
৬) বিশুদ্ধ পানি ও স্যানিটেশন।
৭) সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি।
৮) উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি।
৯) শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো।
১০) বৈষম্য হ্রাস।
১১) টেকসই শহর ও জনগণ।
১২) পরিমিত ভোগ ও উৎপান।
১৩) জলবায়ু বিষয়ে পদক্ষেপ।
১৪) সামুদ্রিক বাস্তুসংস্থান।
১৫) স্থলভাগের জীবন।
১৬) শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান।
১৭) অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

তথ্যসূত্র - SDG অফিসিয়াল ওয়েবসাইট।
৩৮৯.
UNDP -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. রোম
  2. জেনেভা
  3. প্যারিস
  4. নিউইয়র্ক
সঠিক উত্তর:
নিউইয়র্ক
উত্তর
সঠিক উত্তর:
নিউইয়র্ক
ব্যাখ্যা

United Nations Development Programme (UNDP):
- UNDP -এর পূর্ণরূপ - United Nations Development Programme।
- এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর একটি কর্মসূচি।
- প্রতিষ্ঠা - ২২ নভেম্বর, ১৯৬৫।
- সদর দপ্তর - নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রশাসক - অসিম স্টেইনার (জার্মানি)।
- উদ্দেশ্য - উন্নয়নশীল দেশে সম্পদের পরিকল্পিত ব্যাবহার ও সম্পদ আহরণে সহায়তা প্রদান।
- UNDP প্রত্যেক বছর Human Development Index (HDI) প্রতিবেদন প্রণয়ন করে। 
- UNDP বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে কাজ করছে।
- UNDP এর প্রত্যক্ষ তত্বাবধানে ২০৩০ সালের মধ্যে SDG এর ১৭ টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করা হবে। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: UNDP ওয়েবসাইট।

৩৯০.
আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. মাদ্রিদ, স্পেন
  2. লন্ডন, যুক্তরাজ্য
  3. জেনেভা, সুইজারল্যান্ড
  4. ভিয়েনা, অস্ট্রিয়া
সঠিক উত্তর:
লন্ডন, যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
লন্ডন, যুক্তরাজ্য
ব্যাখ্যা
IMO:
- IMO-এর পূর্ণরূপ: International Maritime Organization.
- আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৮ সাল।
- কার্যকর হয়: ১৯৫৮ সাল।
- সদরদপ্তর: লন্ডন, যুক্তরাজ্য
- বর্তমান সদস্য: ১৭৬টি।
- সর্বশেষ সদস্য: কিরগিজস্তান।
- বর্তমান মহাসচিব: আর্সেনিও ডমিঙ্গুয়েজ।

⇒ প্রতিষ্ঠাকালীন সময়ে এর নাম ছিল Inter-governmental Maritime Consultative Organization।
- ১৯৮২ সালে IMO নামধারণ করে।

⇒ এর ধারনা গ্রহণ করা হয় ১৯১৪ সালে টাইটানিক দুর্ঘটনার পরে।
- IMO-এর আনুষ্ঠানিক সূচনা হয় ১৯৪৮ এর জেনেভা সম্মেলনে।

⇒ IMO-এর ১৭০ টিরও বেশি সদস্য রয়েছে এবং একজন সেক্রেটারি-জেনারেলের নেতৃত্বে রয়েছেন।
- সেক্রেটারি-জেনারেল চার বছরের মেয়াদে দায়িত্ব পালন করেন।
- এর কাউন্সিল ৪০ জন সদস্য নিয়ে গঠিত এবং এরা বছরে দুবার বৈঠকে মিলিত হয়।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭৬ সালে IMO এর সদস্যপদ লাভ করে।

উৎস: IMO ওয়েবসাইট।
৩৯১.
বর্তমানে ইউরোপের কোন দেশে জাতিসংঘ শান্তি রক্ষা মিশন চলমান রয়েছে?
  1. বসনিয়া
  2. ক্রোয়েশিয়া
  3. জর্জিয়া
  4. কসোভো
সঠিক উত্তর:
কসোভো
উত্তর
সঠিক উত্তর:
কসোভো
ব্যাখ্যা
জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী:
- বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘ ১৯৪৮ সালে মধ্যপ্রাচ্যে জাতিসংঘের যুদ্ধবিরতি পর্যবেক্ষক নিয়োগের মধ্য দিয়ে মূলত জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের শুরু হয়।
- এর পর থেকে প্রায় ১১৫টি সদস্য রাষ্ট্রে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ৮ লক্ষাধিক সদস্য কাজ করেছে।
- জাতিসংঘ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিন, কঙ্গো, ইরিনিয়া, সোমালিয়া, হাইতি, সেনেগাল, কেনিয়া, রুয়ান্ডা, পূর্ব তিমুরসহ ৪৮টি রাষ্ট্রে জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রম পরিচালনা করেছে।
- আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২৯ মে।
- শান্তিরক্ষা চলমান মিশন ১১টি।
- ইউরোপের কসোভোতে জাতিসংঘ শান্তি রক্ষা মিশন চলমান রয়েছে।

 

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।
৩৯২.
কত তারিখে জাতিপুঞ্জ বিলুপ্ত হয়?
  1. ১৮ এপ্রিল, ১৯৪৬
  2. ১৯ এপ্রিল, ১৯৪৬
  3. ২০ এপ্রিল, ১৯৪৬
  4. ২১ এপ্রিল, ১৯৪৬
সঠিক উত্তর:
২০ এপ্রিল, ১৯৪৬
উত্তর
সঠিক উত্তর:
২০ এপ্রিল, ১৯৪৬
ব্যাখ্যা
জাতিপুঞ্জ:
- প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতিপুঞ্জের (League of Nations) আত্মপ্রকাশ হয়।
- প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির একটি অংশ হিসেবে স্বাক্ষরিত হয় জাতিপুঞ্জের চুক্তিপত্র।
- জাতিপুঞ্জ ১৯২০ সালে আত্মপ্রকাশ করে।
- জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ৪১টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- জাতিপুঞ্জ বিলুপ্ত হয়: ২০ এপ্রিল, ১৯৪৬।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রের ২৮তম প্রেসিডেন্ট উড্রো উইলসন ১৯১৮ সালের ৮ জানুয়ারি মার্কিন কংগ্রেসে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে শান্তি প্রতিষ্ঠায় একটি বক্তব্য প্রদান করেন।
- তাতে ছিল ইউরোপে শান্তি প্রতিষ্ঠার ও জাতিপুঞ্জ গঠনের আহ্বান।
- এ বক্তব্যটি ছিল ১৪ দফা বিশিষ্ট।
- এই প্রস্তাবনার ১৪ নং পয়েন্টে জাতিপুঞ্জ প্রতিষ্ঠার কথা বলা হয়।

⇒ সুদীর্ঘ আলোচনা এবং বিতর্কের পর এই প্রস্তাবনাকে একটি নীতিমালায় রূপান্তরিত করা হয়।
- আন্তর্জাতিক নেতাদের সমঝোতার মাধ্যমে শেষপর্যন্ত ১৯১৯ সালের ২৫ জানুয়ারি লিগ অফ নেশনস নামে একটি সংগঠন গঠনের জন্য চূড়ান্ত প্রস্তাবনা পেশ করা হয়।
- সেবছর ২৮ জুন প্রথম বিশ্বযুদ্ধের চূড়ান্ত সমাপ্তি ঘটিয়ে স্বাক্ষর করা ভার্সাই চুক্তির প্রথম অংশে এই সংগঠন গঠন করার প্রস্তাবনা যুক্ত করা হয়।
- জাতিপুঞ্জের নিয়মপত্রে স্বাক্ষর করেন বিশ্বযুদ্ধে অংশ নেওয়া ৩১ দেশসহ ৪৪ দেশের রাষ্ট্রনায়কগণ।
- ১৯২০ সালের ১০ জানুয়ারি থেকে ভার্সাই চুক্তি কার্যকর হয়।

[জাতিপুঞ্জের বিলুপ্তির তারিখ নিয়ে বিভ্রান্তি রয়েছে। ব্রিটানিকা অনুসারে ১৯ এপ্রিল, ১৯৪৬ তারিখে জাতিপুঞ্জ বিলুপ্ত হয়। কিন্তু জাতিসংঘের ওয়েবসাইট অনুসারে, ২০ এপ্রিল, ১৯৪৬ তারিখে জাতিপুঞ্জ বিলুপ্ত হয়। তাই ২০ এপ্রিল, ১৯৪৬ অধিক গ্রহণযোগ্য। বিস্তারিত জানার জন্য তথ্যকল্পদ্রুপ-৩০ দেখতে পারেন।]

উৎস: United Nations ওয়েবসাইট।
৩৯৩.
আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র (ITC) এর পূর্বনাম কী?
  1. ক) International Trade Centre
  2. খ) International Trade Care
  3. গ) International Trade Information Centre
  4. ঘ) International Trade Information Committee
সঠিক উত্তর:
গ) International Trade Information Centre
উত্তর
সঠিক উত্তর:
গ) International Trade Information Centre
ব্যাখ্যা
আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র (ITC)
- ITC - এর পূর্ণরূপ ‘International Trade Centre’ বা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র।
- এর পূর্বনাম - International Trade Information Centre.
- প্রতিষ্ঠার পর থেকেই এটি জাতিসংঘের বাণিজ্য বিষয়ক সংস্থা ‘আঙ্কটাড (UNCTAD) ও বিশ্ব বাণিজ্য সংস্থা ‘WTO’ - এর সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছে।
- ITC - গবেষণা, বাণিজ্য কৌশল নির্ধারণ, বাণিজ্য বিষয়ক নিয়ম-কানুন প্রণয়ন ও আন্তঃদেশীয় বাণিজ্য সহজতর করার উদ্দেশ্যে বাণিজ্যবিষয়ক উল্লেখিত অন্য সংস্থা দুটিকে (UNCTAD ও WTO) সহায়তা দিয়ে আসছে।

তথ্যসূত্র: ITC ওয়েবসাইট। 
৩৯৪.
'UNDP' এর বর্তমান প্রশাসক কে? (নভেম্বর, ২০২৫)
  1. আচিম স্টাইনার
  2. আলেকজান্ডার ডি ক্রু
  3. হেলেন ক্লার্ক
  4. ক্লাউডিয়া কেলি
সঠিক উত্তর:
আলেকজান্ডার ডি ক্রু
উত্তর
সঠিক উত্তর:
আলেকজান্ডার ডি ক্রু
ব্যাখ্যা

UNDP:
- এটি জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক নেতৃত্বদানকারী সংস্থা।
- UNDP পূর্ণরূপ United Nations Development Programme.
- এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর একটি কর্মসূচি।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৫ সালে।
- সদর দপ্তর: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- প্রধানের পদ: প্রশাসক।
- বর্তমান প্রশাসক: আলেকজান্ডার ডি ক্রু। (নভেম্বর, ২০২৫)
- UNDP বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে কাজ করছে।

বি.দ্র: প্রতিষ্ঠা সালের ক্ষেত্রে অপশন বিবেচনায় উত্তর করতে হবে যদি অপশনে ১৯৬৫ এবং ১৯৬৬ থাকে তাহলে ১৯৬৫ উত্তর করতে হবে। আর যে কোন একটি থাকলে সেটি উত্তর হবে।

তথ্যসূত্র - ইউএনডিপি অফিসিয়াল ওয়েবসাইট।

৩৯৫.
UNITAR প্রধানত কোন কার্যক্রমের জন্য পরিচিত?
  1. নোবেল শান্তি পুরস্কার বিতরণ
  2. শিশু ও নারীর স্বাস্থ্য সুরক্ষা
  3. প্রশিক্ষণ ও গবেষণা সহায়তা
  4. সামরিক অস্ত্র নিয়ন্ত্রণ
সঠিক উত্তর:
প্রশিক্ষণ ও গবেষণা সহায়তা
উত্তর
সঠিক উত্তর:
প্রশিক্ষণ ও গবেষণা সহায়তা
ব্যাখ্যা
UNITAR:
- এর পূর্ণরূপ: United Nations Institute for Training and Research.
- এটি জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সংস্থা।
- সংস্থাটি জাতিসংঘের অধীনে অফিসিয়াল কর্মকর্তাদের কূটনৈতিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির নিমিত্তে কাজ করে থাকে।
- প্রতিষ্ঠিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৬৩।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মূল কাজ: প্রশিক্ষণ ও গবেষণা।
- সংগঠনের ধরন: জাতিসংঘের একটি স্বায়ত্তশাসিত সংস্থা।
- UNITAR সরাসরি কোনো বিশেষ UN সংস্থার অধীন নয়, বরং স্বাধীনভাবে কাজ করে।

উৎস: UNITAR ওয়েবসাইট।
৩৯৬.
জাতিসংঘ সনদে মোট কতটি অনুচ্ছেদ রয়েছে? 
  1. ১১০টি
  2. ১১৫টি
  3. ১০৮টি
  4. ১১১টি
সঠিক উত্তর:
১১১টি
উত্তর
সঠিক উত্তর:
১১১টি
ব্যাখ্যা

জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হয়।
- ২৪ অক্টোবর প্রতিবছর জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়।
- জাতিসংঘ সনদের রচয়িতা আর্চিবাল্ড ম্যাকলেইশ।
- এই সনদে মোট ১১১টি অনুচ্ছেদ রয়েছে।
- এসব অনুচ্ছেদে জাতিসংঘের স্থায়ী অঙ্গ সমূহের গঠন, দ্বায়িত্ব, ক্ষমতা, ভোটিং পদ্ধতি ইত্যাদি বিষয় উল্লেখ করা হয়েছে।
- জাতিসংঘ সনদ এই পর্যন্ত মোট ৩ বার সংশোধিত হয়েছে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।

৩৯৭.
Sustainable Development Goals (SDG) কয়টি?
  1. ১৩ টি
  2. ১৫ টি
  3. ১৭ টি
  4. ৩১ টি
সঠিক উত্তর:
১৭ টি
উত্তর
সঠিক উত্তর:
১৭ টি
ব্যাখ্যা
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (এসডিজি) গ্রহণ করে।
- এসডিজি-এর মূলনীতি: Leaving no one behind.
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়।
- মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।
- বাস্তবায়ন শুরু: ১ জানুয়ারি, ২০১৬ সাল।
- মেয়াদ শেষ: ৩১ ডিসেম্বর, ২০৩০ সাল।

⇒ এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
১. দারিদ্র্য বিলোপ;
২. ক্ষুধা মুক্তি;
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
৪. মানসম্মত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০.অসমতার হ্রাস;
১১. টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু কার্যক্রম;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷

উৎস: UNDP ওয়েবসাইট।
৩৯৮.
'জলবায়ু বিষয়ক পদক্ষেপ' SDG এর কত নং লক্ষ্যমাত্রা?
  1. ৬নং
  2. ৭নং
  3. ৯নং
  4. ১৩নং
সঠিক উত্তর:
১৩নং
উত্তর
সঠিক উত্তর:
১৩নং
ব্যাখ্যা
• SDG:
- পূর্ণরূপ- Sustainable Development Goals।
- বাংলা: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা।
- SDGs-এর মেয়াদ: ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।

লক্ষ্যমাত্রাসমূহ হলো:
১) দারিদ্র্য নির্মূল।
২) ক্ষুধামুক্তি।
৩) সুস্বাস্থ।
৪) মানসম্মত শিক্ষা।
৫) লিঙ্গ সমতা।
৬) বিশুদ্ধ পানি ও স্যানিটেশন।
৭) সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি।
৮) উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি।
৯) শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো।
১০) বৈষম্য হ্রাস।
১১) টেকসই শহর ও জনগণ।
১২) পরিমিত ভোগ ও উৎপান।
১৩) জলবায়ু বিষয়ে পদক্ষেপ।
১৪) সামুদ্রিক বাস্তুসংস্থান।
১৫) স্থলভাগের জীবন।
১৬) শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান।
১৭) অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

উৎস: SDG অফিসিয়াল ওয়েবসাইট।
৩৯৯.
১৯৯৫ সালটিকে কোন সংস্থাটির গোল্ডেন জুবিলি হিসেবে পালিত হয়?
  1. UNO
  2. NAM
  3. GATT
  4. ASEAN
সঠিক উত্তর:
UNO
উত্তর
সঠিক উত্তর:
UNO
ব্যাখ্যা
জাতিসংঘ:
- বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ (United Nations Organization).
- এটি জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী।
- জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়: ২৬ জুন, ১৯৪৫।
- জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়: ২৪ অক্টোবর, ১৯৪৫।
- স্বাক্ষরের স্থান: যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান।
- বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস।
- সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- দাপ্তরিক ভাষা ৬টি: ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি।
- কার্যকরী দাপ্তরিক ভাষা ২টি: ইংরেজি ও ফ্রেঞ্চ।
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২টি: ভ্যাটিকান সিটি, ফিলিস্তিন।
- জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি।

উল্লেখ্য
- ১৯৯৫ সালটিকে জাতিসংঘ গোল্ডেন জুবিলি হিসেবে পালিত হয়।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৪০০.
Where is the United Nations University located?
  1. ক) Washington DC
  2. খ) New York
  3. গ) Tokyo
  4. ঘ) London
  5. ঙ) None
সঠিক উত্তর:
গ) Tokyo
উত্তর
সঠিক উত্তর:
গ) Tokyo
ব্যাখ্যা
-- (UNU)- United Nations University বা জাতিসংঘ বিশ্ববিদ্যালয়।
-- জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হল যৌথ গবেষণা এবং শিক্ষার মাধ্যমে বৈশ্বিক সমস্যাগুলি সমাধান করার প্রচেষ্টায় অবদান রাখা।
-- জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে- ১৯৭২ সালে। 
-- জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত- টোকিও, জাপান।
-- (UNU) ক্যাম্পাসের কার্যক্রম চালু আছে বর্তমানে- ১২ টি দেশে।
-- প্রধান  এর  উপাধি হলো রেক্টর।

সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (UNU)