বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

জাতিসংঘ ও জাতিসংঘ বিষয়ক তথ্য

মোট প্রশ্ন২,৪৬৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জাতিসংঘ ও জাতিসংঘ বিষয়ক তথ্য

PrepBank · পাতা ২৩ / ২৫ · ২,২০১২,৩০০ / ২,৪৬৩

২,২০১.
আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগকৃত জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
  1. দ্যাগ হ্যামারশোল্ড
  2. ড. বুট্রোস ঘালি
  3. কফি আনান
  4. কুর্ট ওয়ার্ল্ডহেইম
সঠিক উত্তর:
ড. বুট্রোস ঘালি
উত্তর
সঠিক উত্তর:
ড. বুট্রোস ঘালি
ব্যাখ্যা
• আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগকৃত জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন মিশরের ড. বুট্রোস ঘালি।

• জাতিসংঘের সাবেক মহাসচিববৃন্দ:
- প্রথম: ট্রিগভেলাই (নরওয়ে),
- দ্বিতীয়: দ্যাগ হ্যামারশোল্ড (সুইডেন),
- তৃতীয়: উ থান্ট (মিয়ানমার),
- চতুর্থ: কুর্ট ওয়ার্ল্ডহেইম (অস্ট্রিয়া),
- পঞ্চম: জাভিয়ার পেরেজ দ্য কুয়েলার (পেরু),
- ষষ্ঠ : ড. বুট্রোস ঘালি (মিশর),
- সপ্তম : কফি আনান (ঘানা),
- অষ্টম : বান কি মুন (দক্ষিণ কোরিয়া),
- জাতিসংঘের বর্তমান ও নবম মহাসচিব আন্তোনিও গুতেরেস (পর্তুগাল) জানুয়ারি, ২০১৭ - বর্তমান।( মার্চ,২০২৫)
- জাতিসংঘের মহাসচিব ৫ বছরের জন্য নির্বাচিত হন।
- জাতিসংঘের দুইজন মহাসচিব নোবেল পুরস্কার পান।
- নোবেল পুরস্কার প্রাপ্ত মহাসচিবরা হলেন- দ্যাগ হ্যামারশোল্ড (১৯৬১) ও কফি আনান (২০০১)।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
২,২০২.
আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার মহাপরিচালক-
  1. ক) ক্রিস্টিলিনা জর্জিয়েবা
  2. খ) টেডরস আধানম
  3. গ) রবার্তো আজেভিদো
  4. ঘ) ডেভিড ম্যালপাস
সঠিক উত্তর:
গ) রবার্তো আজেভিদো
উত্তর
সঠিক উত্তর:
গ) রবার্তো আজেভিদো
ব্যাখ্যা
WTO (World Trade Organization) বা বিশ্ব বাণিজ্য সংস্থা ১ জানুয়ারি, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় (উরুগুয়ে রাউন্ডে)।
এই সংস্থার প্রধানকে মহাপরিচালক বলে। এই সংস্থার বর্তমান মহাপরিচালক রবার্তো আজেভিদো (৬তম)। তিনি ব্রাজিলের নাগরিক।
ক্রিস্টিলিনা জর্জিয়েবা আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক।
টেডরস আধানম বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।
ডেভিড ম্যালপাস বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট।
উৎসঃ সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
২,২০৩.
'ইয়াল্টা সম্মেলনের' উল্লেখযোগ্য বিষয়বস্তু ছিল -
  1. জাতিসংঘের মহাসচিব নিয়োগ সংক্রান্ত
  2. জাতিসংঘের সদস্য দেশ গ্রহণ সংক্রান্ত
  3. জাতিসংঘের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা সংক্রান্ত
  4. আন্তর্জাতিক আদালত গঠন সংক্রান্ত
সঠিক উত্তর:
জাতিসংঘের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা সংক্রান্ত
উত্তর
সঠিক উত্তর:
জাতিসংঘের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা সংক্রান্ত
ব্যাখ্যা
ইয়াল্টা সম্মেলন:
- ১৯৪৫ সালের ৪ থেকে ১১ ফেব্রুয়ারি সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টাতে মিত্র পক্ষের এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
- জাতিসংঘ গঠনের পথে এটি একটি গুরুত্বপূর্ণ সম্মেলন।
- এই সম্মেলনে উপস্থিত ছিলেন -
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট - ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
- সোভিয়েত নেতা - জোসেফ স্টালিন
- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী - উইনস্টন চার্চিল
- এই সম্মেলনের উল্লেখযোগ্য বিষয়বস্তু ছিল - জাতিসংঘের স্থায়ী ৫ সদস্যদের ভেটো ক্ষমতা দেওয়া।

উৎস: ব্রিটানিকা ও হিস্টরি.কম।
২,২০৪.
জাতিসংঘ কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম শান্তিরক্ষা অভিযান কোনটি?
  1. UNTSO
  2. UNFICYP
  3. DOMREP
  4. UNYOM
সঠিক উত্তর:
UNTSO
উত্তর
সঠিক উত্তর:
UNTSO
ব্যাখ্যা

• United Nations Truce Supervision Organization (UNTSO):
- ১৯৪৮ সালের মে মাসে প্রতিষ্ঠিত, UNTSO ছিল জাতিসংঘ কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম শান্তিরক্ষা অভিযান।

⇒ তারপর থেকে, UNTSO সামরিক পর্যবেক্ষকরা মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ, যুদ্ধবিরতি চুক্তি তত্ত্বাবধান, বিচ্ছিন্ন ঘটনা বৃদ্ধি রোধ এবং এই অঞ্চলে জাতিসংঘের অন্যান্য শান্তিরক্ষা কার্যক্রমকে তাদের নিজ নিজ ম্যান্ডেট পূরণে সহায়তা করার জন্য অবস্থান করে আসছে।
-  জাতিসংঘ ৭০টিরও বেশি  শান্তিরক্ষা অভিযানে মোতায়েন করেছে।
- ১৯৮৮ সালে, জাতিসংঘ শান্তিরক্ষীরা নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

উৎস: UN ওয়েবসাইট।

২,২০৫.
ইফতারকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন সংস্থা?
  1. UNDP
  2. UNICEF
  3. UNIDO
  4. UNESCO
সঠিক উত্তর:
UNESCO
উত্তর
সঠিক উত্তর:
UNESCO
ব্যাখ্যা
 ইফতারকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি:
- সিয়াম সাধনার মাস পবিত্র রমজানের গুরুত্বপূর্ণ একটি অংশ ইফতার।
- সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মুখে ইফতারের খাবার তুলে রোজা ভাঙেন মুসলমানেরা।
- ইফতার শুধু রোজা ভাঙার উপলক্ষই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের, বিভিন্ন সংস্কৃতির মানুষের কাছে একটি ঐতিহ্যও।
- বিশ্ব মুসলিম সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে থাকা এ ইফতারকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো।

উল্লেখ্য,
- ইফতারকে ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিতে ইউনেস্কোর কাছে যৌথভাবে আবেদন করেছিল ইরান, তুরস্ক, আজারবাইজান ও উজবেকিস্তান।

উৎস: ৮ ডিসেম্বর ২০২৩, প্রথম আলো।
২,২০৬.
নিচের কোন দেশটির ভেটো ক্ষমতা রয়েছে?
  1. ক) ইতালি
  2. খ) জাপান
  3. গ) ফ্রান্স
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
গ) ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
গ) ফ্রান্স
ব্যাখ্যা
- ভেটো অর্থ আমি ইহা মানি না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে। নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে এই ৫টি দেশের প্রত্যেকটির সম্মতির প্রয়োজন হয়।
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলো হলোঃ
- যুক্তরাষ্ট্র
- রাশিয়া
- চীন
- যুক্তরাজ্য ও
- ফ্রান্স।
- নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি। অপর দশটি সদস্য দুই বছরের জন্যে নির্বাচিত হয়।
(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
২,২০৭.
জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন?
  1. স্থায়ী সদস্যদের
  2. ন্যাটো সদস্যদের
  3. নিরাপত্তা পরিষদের
  4. সাধারণ পরিষদের
সঠিক উত্তর:
নিরাপত্তা পরিষদের
উত্তর
সঠিক উত্তর:
নিরাপত্তা পরিষদের
ব্যাখ্যা

⇒ নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে মহাসচিব নির্বাচিত হয়।

জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (নভেম্বর, ২০২৫)
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (নভেম্বর, ২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।
- মহাসচিব সাধারণত পাঁচ বছরের মেয়াদে নির্বাচিত হন।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।

২,২০৮.
২০২৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে?
  1. ৭৭তম
  2. ৭৮তম
  3. ৮০তম
  4. ৭৯তম
সঠিক উত্তর:
৭৮তম
উত্তর
সঠিক উত্তর:
৭৮তম
ব্যাখ্যা
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন:
 সম্প্রতি ১৮-২৬ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, 
•  ‘বিশ্বাস, পুনর্গঠন ও বিশ্ব সংহতির পুনরুদ্ধার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হচ্ছে। 
•  এবারের সাধারণ পরিষদের সভায় প্রধান আলোচনা বিষয় থাকবে আন্তর্জাতিক উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের ইস্যুটি।
•  এর পাশাপাশি প্রাধান্য পাবে ইউক্রেন যুদ্ধও।
• সাধারণত প্রথম দেশ হিসাবে ব্রাজিল ভাষণ দিয়ে থাকে।
• প্রতি বছর সেপ্টেম্বরে নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে সারা বিশ্বের সব দেশের নেতারা বৈঠকে বসেন এবং বিভিন্ন বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করেন।
•  একই মঞ্চে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের নেতা ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একে অপরের সাথে সাক্ষাৎ হয়।
•  তাই জাতিসংঘের সাধারণ পরিষদের এই সভাকে ‘কূটনৈতিক স্পিড ডেটিং’ ইভেন্ট হিসেবে আখ্যা দিয়ে থাকেন অনেক কূটনীতিক।

উৎস: i) ১৮ সেপ্টেম্বর ২০২৩, যুগান্তর।
         ii) ১৬ সেপ্টেম্বর ২০২৩, বিবিসি বাংলা
২,২০৯.
জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ নিচের কোনটি?
  1. সোমালিয়া
  2. ফিলিস্তিন
  3. ইসরাইল
  4. ম্যাকাও
সঠিক উত্তর:
ফিলিস্তিন
উত্তর
সঠিক উত্তর:
ফিলিস্তিন
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (ফেব্রুয়ারি, ২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (ফেব্রুয়ারি, ২০২৫)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
২,২১০.
জাতিসংঘের প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে?
  1. সচিব 
  2. সভাপতি
  3. মহাপ্রশাসক 
  4. মহাসচিব
সঠিক উত্তর:
মহাসচিব
উত্তর
সঠিক উত্তর:
মহাসচিব
ব্যাখ্যা
সচিবালয়:
- সচিবালয়ে জাতিসংঘের মহাসচিব এবং হাজার হাজার আন্তর্জাতিক কর্মচারী কাজ করেন।
- জাতিসংঘের বিভিন্ন অঙ্গ ও সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে।
- মহাসচিব জাতিসংঘের প্রধান প্রশাসনিক কর্মকর্তা।
- তিনি জেনারেল অ্যাসেম্বলি কর্তৃক নিরাপত্তা পরিষদের সুপারিশে পাঁচ বছরের জন্য নির্বাচিত হন।
- মহাসচিব বিশ্বব্যাপী দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষের পক্ষে জাতিসংঘের আদর্শের প্রতীক এবং কণ্ঠস্বর।
- জাতিসংঘের কর্মীরা আন্তর্জাতিক ও স্থানীয় পর্যায়ে নিযুক্ত হন এবং শান্তি মিশনে কাজ করেন।
- সংঘর্ষপূর্ণ পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় অনেক কর্মী তাদের জীবন উৎসর্গ করেছেন।
- জাতিসংঘের এই অঙ্গগুলো বিশ্বশান্তি, ন্যায়বিচার এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
২,২১১.
জাতিসংঘের প্রকল্প পরিষেবা অফিস -
  1. UNIDIR
  2. UNRWA
  3. UNHCR
  4. UNOPS
সঠিক উত্তর:
UNOPS
উত্তর
সঠিক উত্তর:
UNOPS
ব্যাখ্যা
UNOPS:
- UNOPS-এর পূর্ণরূপ: United Nations Office for Project Services.
- এটি জাতিসংঘের প্রকল্প পরিষেবা অফিস।
- UNOPS মূলত UNDP-এর অংশ হিসাবে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এটি ১ জানুয়ারি, ১৯৯৫ সালে একটি স্বাধীন, স্ব-অর্থায়ন সংস্থা হয়ে ওঠে।
- সদর দপ্তর: কোপেনহেগেন, ডেনমার্ক।
- বর্তমান মহাপরিচালক: জর্জ মোরেরা দা সিলভা। (আগস্ট, ২০২৪)
- জাতিসংঘের প্রকল্প এবং চুক্তির মানকে একীভূত করার জন্য UNOPS তৈরি করা হয়েছিল।
- এটি বিশ্বের ৮০টিরও বেশি দেশে প্রকল্প সমর্থন করে।

তথ্যসূত্র - UNOPS ওয়েবসাইট।
২,২১২.
জাতিসংঘের পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ESCWA) সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) সান্তিয়াগো, চিলি
  2. খ) আদ্দিস আবাবা, ইথিওপিয়া
  3. গ) বৈরুত, লেবানন
  4. ঘ) জেনেভা, সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
গ) বৈরুত, লেবানন
উত্তর
সঠিক উত্তর:
গ) বৈরুত, লেবানন
ব্যাখ্যা
⤇ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীন ৫টি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন রয়েছে। এগুলো হলো:- 
▪ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP), ব্যাংকক, থাইল্যান্ড।
▪ পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA),বৈরুত, লেবানন। 
▪ ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন (ECLAC), সান্তিয়াগো, চিলি।
▪ ইউরোপীয় অর্থনৈতিক কমিশন (ECE), জেনেভা, সুইজারল্যান্ড। 
▪ আফ্রিকান অর্থনৈতিক কমিশন (ECA), আদ্দিস আবাবা, ইথিওপিয়া।

পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA)
⤇ The United Nations Economic and Social Commission for West Asia (ESCWA) ১৯৭৩ সালের ৯ আগস্ট প্রতিষ্ঠা করা হয়।
⤇ এর সদরদপ্তর লেবাননের বৈরুত শহরে অবস্থিত।
⤇ ২০টি আরব রাষ্ট্র এর সদস্য।

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।  


২,২১৩.
সর্বশেষ স্বল্পোন্নত (LDC) দেশের তালিকা থেকে উত্তীর্ণ হয়েছে কোন দেশ?
  1. নেপাল 
  2. ভুটান 
  3. বাংলাদেশ
  4. সাও টোমে
সঠিক উত্তর:
সাও টোমে
উত্তর
সঠিক উত্তর:
সাও টোমে
ব্যাখ্যা

সর্বশেষ স্বল্পোন্নত (LDC) দেশ হিসেবে উত্তীর্ণ হয়েছে সাও টোমে ও প্রিন্সিপ।

Least Developed Countries (LDC):
- LDC-এর পূর্ণরূপ: Least Developed Countries বা স্বল্পোন্নত দেশ।
- জাতিসংঘের মতে, এই দেশগুলো আর্থ-সামাজিক বিকাশের সর্বনিম্ন সূচক প্রদর্শন করে।
- বর্তমানে বিশ্বে ৪৪টি স্বল্পোন্নত দেশ রয়েছে, এর মধ্যে এশিয়া মহাদেশের ৮টি দেশ হয়েছে।
- সর্বশেষ সাও টোমে ও প্রিন্সিপ ২০২৪ সালে LDC থেকে উর্ত্তীণ হয়েছে।

⇒ স্বল্পোন্নত দেশ (LDC - Least Developed Countries) থেকে উত্তরণের জন্য জাতিসংঘ তিনটি প্রধান সূচকের ভিত্তিতে মূল্যায়ন করে একটি দেশের উন্নয়ন ও উত্তরণের যোগ্যতা। এই সূচকগুলো হলো:
- মাথাপিছু জাতীয় আয় (Income),
- মামানবসম্পদ (Income),
- জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতা (Economic and Environmental Vulnerability)।

উল্লেখ্য,
- অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে জাতিসংঘ দুই শ্রেণিতে বিশ্বের সব দেশকে ভাগ করে থাকে।
- এগুলো হলো: উন্নয়নশীল ও উন্নত।
- উন্নয়নশীল দেশের মধ্যে আবার যেসব দেশ তুলনামূলক দুর্বল, তাদের নিয়ে স্বল্পোন্নত দেশের তালিকা হয়।

উল্লেখ্য,
- ২০২৬ সালে LDC-ভুক্ত দেশের তালিকা থেকে উর্ত্তীণ হবে বাংলাদেশ, নেপাল, লাওস।

উৎস: UN ওয়েবসাইট।

২,২১৪.
International Court of Justice কতজন বিচারকের সমন্বয়ে গঠিত?
  1. ক) ১০
  2. খ) ১২
  3. গ) ১৫
  4. ঘ) ১৯
সঠিক উত্তর:
গ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫
ব্যাখ্যা
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত/International Court of Justice:

আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ইংরেজি: International Court of Justice; ফরাসি: Cour internationale de Justice; মূলত আন্তর্জাতিক আদালত নামে পরিচিত। এটির সদর দপ্তর হেগ, নেদারল্যান্ডে। এটির প্রধান কাজ স্বাধীন রাষ্ট্রসমূহের মধ্যে আইনি বিরোধ নিষ্পত্তি করা এবং বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে আইন বিষয়ে পরামর্শ মতামত দেয়া। এটিকে সংক্ষেপে আইসিজে(ICJ )বলা হয়।

-  আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত জাতিসংঘের প্রধান বিচারিক অঙ্গ। এটি ‘World Court’ নামেও পরিচিত।
-  প্রতিষ্ঠা:- ১৯৪৫ এবং কার্যক্রম শুরু ১৯৪৬ সালে।
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ) বিচারকদের নিয়োগ প্রদান করে - সাধারন পরিষদ এবং নিরাপত্তা পরিষদ।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ পরিষদ বিচারকদের নিয়োগ দেয়।
- এর দপ্তর নেদারল্যান্ডস এর রাজধানী হেগের “পিস প্যালেস” - এ অবস্থিত।
- এটি নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে অবস্থিত নয় এমন জাতিসংঘের প্রধান ছয় অঙ্গের মধ্যে একমাত্র অঙ্গ।
- মোট ১৫ জন বিচারকের সমন্বয়ে আন্তর্জাতিক আদালত গঠিত। বিচারকদের মেয়াদ ৯ বছর। প্রতি ৩ বছর পর পর এর এক-তৃতীয়াংশ বিচারক নির্বাচন করা হয়।
- আদালতের বিচারকদের মধ্য থেকে একজনকে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়।
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের প্রেসিডেন্টের মেয়াদ ৩ বছর। 
- বর্তমান প্রেসিডেন্ট - Joan E. Donoghue (যুক্তরাষ্ট্র)। ৮ ফ্রেব্রুয়ারি ২০২১ সালে দায়িত্ব গ্রহণ করেন। ভাইস প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করছেন, Kirill Gevorgian. 

তথ্যসূত্র: জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়েবসাইট।
২,২১৫.
জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) পূর্বনাম কী ছিল?
  1. ক) United Nations Population Fund
  2. খ) United Nations Fund for Population Activities
  3. গ) United Nations Population Fund Authority
  4. ঘ) United Nations Fund for Population Organization
সঠিক উত্তর:
খ) United Nations Fund for Population Activities
উত্তর
সঠিক উত্তর:
খ) United Nations Fund for Population Activities
ব্যাখ্যা

- জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) সংস্থাটির পূর্বনাম - United Nations Fund for Population Activities যা ১৯৮৭ সালে পরিবর্তন করে বর্তমান নাম United Nations Population Fund রাখা হয়।
- ১৯৬৯ সাlলে প্রতিষ্ঠিত হয়।
- UNFPA থেকে “বিশ্ব জনসংখ্যা রিপোর্ট” প্রকাশ করা হয়।
- এছাড়া সংস্থাটি “United Nations Population Award” প্রদান করে।

তথ্যসূত্র- জাতিসংঘ ও UNFPA এর অফিসিয়াল ওয়েবসাইট।

২,২১৬.
জাতিসংঘ কতৃক Universal Declaration of Human Rights চুক্তিটি অনুমোদিত হয় কত সালে?
  1. ১৯৪৫ সালে
  2. ১৯৪৬ সালে
  3. ১৯৪৭ সালে
  4. ১৯৪৮ সালে
সঠিক উত্তর:
১৯৪৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৮ সালে
ব্যাখ্যা
জাতিসংঘ সাধারণ পরিষদে ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক ঘোষণাপত্রটি অনুমোদিত হয়।

জাতিসংঘ ও মানবাধিকার:

- প্যালাইজ দ্য চেইলট, প্যারিসে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের সন্মেলনে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণাপত্রটিকেই মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র বলা হয়।
- ইংরেজিতে একে বলে Universal Declaration of Human Rights (UDHR)।
- জাতিসংঘের এই ঘোষণাপত্র অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ, বয়স, নারী-পুরুষ, আর্থিক অবস্থাভেদে বিশ্বের সব দেশের সব মানুষের এই মানবাধিকার পাওয়ার অধিকারকে নিশ্চিত করে।
- এই ঘোষণাপত্রটি যৌথভাবে লেখেন কানাডার জন পিটার্স হামফ্রে, ফ্রান্সের রেনে ক্যাসিন ও স্টিফানে হেসেল, চীনের পি. সি. চ্যাং, লেবাননের চার্লস মালিক, যুক্তরাষ্ট্রের রুজভেল্টসহ আরো অনেকে।

উৎস: UN General Assembly ওয়েবসাইট।
২,২১৭.
UNHCR সাধারণত কাদের অধিকার রক্ষায় কাজ করে না?
  1. শরণার্থী
  2. রাষ্ট্রহীন ব্যক্তি
  3. ফিলিস্তিনি শরণার্থী 
  4. সীমান্ত পেরিয়ে যাওয়া বাস্তুচ্যুত মানুষ
সঠিক উত্তর:
ফিলিস্তিনি শরণার্থী 
উত্তর
সঠিক উত্তর:
ফিলিস্তিনি শরণার্থী 
ব্যাখ্যা

- UNHCR ফিলিস্তিনি শরণার্থী  নিয়ে কাজ করে না।
- ফিলিস্তিনি শরণার্থী  নিয়ে কাজ করে UNRWA.

UNHCR:

- পূর্ণ নাম: United Nations High Commissioner for Refugees.
- প্রতিষ্ঠাকাল: ১৪ ডিসেম্বর, ১৯৫০।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- কার্যক্রম শুরু: ১ জানুয়ারি, ১৯৫১।
- বর্তমান হাইকমিশনার: Filippo Grandi (ইতালি)। [নভেম্বর, ২০২৫]
- ১৯৫৪ ও ১৯৮১ সালে UNHCR নোবেল শান্তি পুরস্কার লাভ করে। 
- দুইবার নোবেল পুরস্কার লাভ করে।
- স্লোগান / মিশন: "The UN Refugee Agency – Protecting People Forced to Flee"
• শিশু শ্রমের বিরুদ্ধে লড়াই এটি ILO-এর মূল কাজ।

• লক্ষ্য ও উদ্দেশ্য:
- UNHCR-এর মূল উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী শরণার্থী, অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তি, রাষ্ট্রহীন ব্যক্তি এবং আশ্রয়প্রার্থী জনগোষ্ঠীর সুরক্ষা ও সহায়তা নিশ্চিত করা।
- এবং তাদের স্বেচ্ছায় প্রত্যাবর্তন, স্থানান্তর অথবা নতুন জীবন শুরু করতে সহায়তা করা।
- UNHCR বর্তমানে ১৩০টির বেশি দেশে কাজ করছে।

• UNRWA:
- United Nations Relief and Works Agency.
- UNRWA হচ্ছে জাতিসংঘের একটি সংস্থা,
- যা ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ, শিক্ষা, স্বাস্থ্য, পুনর্বাসন ও সামাজিক সেবা প্রদান করে।

উৎস: UNHCR ওয়েবসাইট।

২,২১৮.
জাতিসংঘ ও এর সংশ্লিষ্ট মোট কতবার নোবেল পুরস্কার লাভ করে? [মার্চ, ২০২৫]
  1. ৮ বার
  2. ১০ বার
  3. ১২ বার
  4. ১৩ বার
সঠিক উত্তর:
১২ বার
উত্তর
সঠিক উত্তর:
১২ বার
ব্যাখ্যা
জাতিসংঘ ও নোবেল পুরস্কার:
- জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত ব্যাক্তিবর্গ মোট ১২ বার নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

⇒ জাতিসংঘের ২ জন মহাসচিব নোবেল (শান্তি) পুরস্কার লাভ করে।
- এরা হলেন - দ্যাগ হেমারশোল্ড (১৯৬১ সাল) ও কফি আনান (২০০১ সাল)।

⇒ পুরস্কার:
- ২০২০ সাল: বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)।
- ২০১৩ সাল: অর্থনৈতিক ও রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (OPCW)।
- ২০০৭ -সাল: আইপিসিসি (IPCC) এবং Al Gore Jr.
- ২০০৫ সাল: আইএইএ (IAEA) এবং Mohamed ElBaradei.
- ২০০১ সাল: জাতিসংঘ এবং কফি আনান।
- ১৯৮৮ সাল: জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী।
- ১৯৮১ সাল: ইউএনএইচসিআর (UNHCR)।
- ১৯৬৯ সাল:  আইএলও (ILO)।
- ১৯৬৫ সাল: ইউনিসেফ (UNICEF)।
- ১৯৬১ সাল: দ্যাগ হেমারশোল্ড।
- ১৯৫৪ সাল: ইউএনএইচসিআর (UNHCR)।
- ১৯৫০ সাল: Ralph Bunche

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট। [link]
২,২১৯.
Which United Nations agency is related with the food system?
  1. ক) FAO
  2. খ) ILO
  3. গ) IMF
  4. ঘ) ITU
সঠিক উত্তর:
ক) FAO
উত্তর
সঠিক উত্তর:
ক) FAO
ব্যাখ্যা
• FAO:
- জতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা - (FAO).
- FAO - এর পূর্ণরুপ – Foad and Agriculture Organization বা খাদ্য ও কৃষি সংস্থা।
- প্রতষ্ঠার মূল উদ্দেশ্য – ক্ষুধা দূরীকরণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পুষ্টি ও জীবনযাত্রার মান উন্নত করা।
- প্রতিষ্ঠা লাভ করে – ১৬ অক্টোবর ১৯৪৫ সালে।
- বিশ্ব খাদ্য দিবস - ১৬ অক্টোবর।

- সদর দপ্তর– রোম, ইতালি।
- বর্তমান সদস্য সংখ্যা–১৯৫ টি, ১৯৪ দেশ ও ১টি  সংস্থা, সংস্থাটি হলো (ইইউ)।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে– ১৯৪৬ সালে।
- বর্তমান মহাপরিচালক– QU Dongyu (চীনা নাগরিক)।

তথ্যসূত্র: Official website (FAO).
২,২২০.
২০২৬ সালের জানুয়ারি মাসে কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) থেকে সদস্যপদ প্রত্যাহার করবে?
  1. জার্মানি
  2. রাশিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. কানাডা
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

 বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র: 
- প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বেরিয়ে যাওয়ার জন্য নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প।
- ডব্লিউএইচও থেকে কোনো সদস্য বেরিয়ে যেতে হলে জাতিসংঘকে এক বছরের নোটিশ দিতে হয়।
- এরই মধ্যে যুক্তরাষ্ট্র জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটিকে এ নোটিশ দিয়েছে।
- জাতিসংঘ বলছে, যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে তারা এ সংক্রান্ত আনুষ্ঠানিক নোটিশ পেয়েছে।
- দেশটি ২০২৬ সালে ২২ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যেতে পারবে।
- মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ডব্লিউএইচওর সবচেয়ে বড় আর্থিক সহায়তাকারী দেশ।
- সংস্থাটির সামগ্রিক অর্থায়নের প্রায় ১৮ শতাংশ অবদান রাখে দেশটি।

তথ্যসূত্র: পত্রিকা। Link

২,২২১.
জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা বা জাতিসংঘ পর্যটন (পূর্বতন UNWTO) এর সদর দপ্তর কোথায়?
  1. তুরিন, ইতালি
  2. মাদ্রিদ, স্পেন
  3. প্যারিস, ফ্রান্স
  4. ফ্রাঙ্কফুর্ট, জার্মানি
সঠিক উত্তর:
মাদ্রিদ, স্পেন
উত্তর
সঠিক উত্তর:
মাদ্রিদ, স্পেন
ব্যাখ্যা

◉ জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা বা জাতিসংঘ পর্যটন (পূর্বতন UNWTO) এর সদর দপ্তর মাদ্রিদ, স্পেন-এ অবস্থিত। 

UN Tourism:
- জাতিসংঘের পর্যটন সংস্থা UNWTO এর পূর্ণরূপ: United Nations World Tourism Organization.
- এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা বৈশ্বিক পর্যটন খাতের উন্নয়ন, সহযোগিতা এবং টেকসই ভ্রমণকে উৎসাহিত করে।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৭৫।
- ২০০৩ সালে জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে।
- সদর দপ্তর: মাদ্রিদ, স্পেন।
- বর্তমান সদস্য: ১৬০টি।
- বর্তমান মহাসচিব: যুরাব পলোকাসভিলি (Zurab Pololikashvili)।

⇒ উদ্দেশ্য:
- বৈশ্বিক পর্যটন খাতের উন্নয়ন, টেকসই পর্যটন ও পরিবেশবান্ধব ভ্রমণ নিশ্চিত করা, দারিদ্র্য হ্রাসে পর্যটনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা, পর্যটন খাতে আন্তর্জাতিক মান ও নীতি নির্ধারণ করা ও উন্নয়নশীল দেশগুলোতে পর্যটনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি।

⇒ সংস্থাটি ১৯৩৪ সালে International Union of Official Tourist Propaganda Organizations (IUOTPO) নামে যাত্রা শুরু করে।
- ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ অফিসিয়াল ট্যুরিস্ট প্রোপাগান্ডা অর্গানাইজেশন (IUOTPO) প্রতিস্থাপনের জন্য একটি নতুন আন্তর্জাতিক বেসরকারী সংস্থা তৈরি করার সিদ্ধান্ত নেয়।
- পরবর্তীতে ১৯৭০ সালের ২৭ সেপ্টেম্বর মেক্সিকো সিটিতে IUOTO বিশেষ সাধারণ পরিষদের সভায় এর নাম পরিবর্তন করে The World Tourism Organization (UNWTO) রাখা হয়। 
- ১৯৭৫ সালে স্প্যানিশ সরকারের আমন্ত্রণে মে মাসে মাদ্রিদে প্রথম WTO সাধারণ পরিষদের বৈঠক হয়। রবার্ট লোনাতিকে প্রথম WTO মহাসচিব হিসেবে ভোট দেওয়া হয় এবং অ্যাসেম্বলি মাদ্রিদে তার সদর দপ্তর স্থাপনের সিদ্ধান্ত নেয়।
- ২০২৩ সাল থেকে আনুষ্ঠানিকভাবে “UN Tourism” ব্যবহার করা শুরু হয়।

উল্লেখ্য,
- বিশ্ব পর্যটন দিবস পালিত হয় ২৭ সেপ্টেম্বর।

উৎস: UNWTO ওয়েবসাইট।

২,২২২.
আর্ন্তজাতিক শ্রম সংস্থা (ILO) শান্তিতে নোবেল পুরস্কার পায়-
  1. ক) ১৯৬৯ সালে
  2. খ) ১৯৬৬ সালে
  3. গ) ১৯৭৭ সালে
  4. ঘ) ১৯৭৫ সালে
সঠিক উত্তর:
ক) ১৯৬৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৬৯ সালে
ব্যাখ্যা
– আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)
– (ILO) এর পূণর্রুপ– International Labour Organization বা আন্তর্জাতিক শ্রম সংস্থা।
– প্রথম বিশ্বযুদ্ধের পর “ভার্সাই চুক্তির“ ফলে আন্তর্জাতিক শ্রম সংস্থা  গড়ে উঠে।
– প্রতিষ্ঠাকাল–১৯ এপ্রিল, ১৯১৯ 
– প্রতিষ্ঠার স্থান–প্যারিস, ফ্রান্স।
– সদর দপ্তর– জেনেভা।
– সদস্য সংখ্যা– ১৮৭টি দেশ।
- (ILO) শান্তিতে নোবেল পুরস্কার পায়- ১৯৬৯ সালে।
-- (ILO) বর্তমান মহাপরিচালক- গাই রাইডার (১ অক্টোবর ২০১২ তারিখে দায়িত্ব গ্রহণ করেন)।
-- (ILO) ২০১৯ সালে তার ১০০ তম বার্ষিকী উদযাপন করে।

তথ্যসূত্র: Official website (ILO)
২,২২৩.
জাতিপুঞ্জ (লীগ অব নেশনস) কবে বিলুপ্ত হয়?
  1. ২০ এপ্রিল ১৯৪৬
  2. ২১ এপ্রিল ১৯৪৬
  3. ২২ এপ্রিল ১৯৪৬
  4. ২৯ এপ্রিল ১৯৪৬
সঠিক উত্তর:
২০ এপ্রিল ১৯৪৬
উত্তর
সঠিক উত্তর:
২০ এপ্রিল ১৯৪৬
ব্যাখ্যা
লীগ অব নেশনস:
- ১৯২০ সালের ১০ জানুয়ারি প্যারিস শান্তি সম্মেলনে গঠিত হয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘লীগ অব নেশনস’।
- এটি প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী একটি আন্তর্জাতিক সংস্থা।
- প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়।
- লীগ অব নেশনস প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা ছিলেন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
- এর সদর দপ্তর স্থাপিত হয়েছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- সদস্য রাষ্ট্রগুলোর রাজনৈতিক সীমানা অক্ষুণ্ণ রাখা, একে অপরকে আক্রমণ করতে নিরুৎসাহিত করা এবং কোনো সদস্য রাষ্ট্র অপর রাষ্ট্র কর্তৃক আক্রান্ত হলে সমবেতভাবে আক্রান্ত রাষ্ট্রকে সহায়তা করা, সংখ্যালঘু সমস্যা, ম্যান্ডেট ইত্যাদি বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা এ লীগ গঠনের উদ্দেশ্য ছিল।

উল্লেখ্য,
- সাংগঠনিক দুর্বলতা ও বিশ্বশান্তি বিধানে ব্যর্থ হয়ে জাতিপুঞ্জ বা লীগ অব নেশনসের আনুষ্ঠানিক বিলুপ্তি ঘটে ২০ এপ্রিল ১৯৪৬।

[জাতিপুঞ্জের বিলুপ্তির তারিখ নিয়ে বিভ্রান্তি রয়েছে। ব্রিটানিকা অনুসারে ১৯ এপ্রিল, ১৯৪৬ তারিখে জাতিপুঞ্জ বিলুপ্ত হয়। কিন্তু জাতিসংঘের ওয়েবসাইট অনুসারে, ২০ এপ্রিল, ১৯৪৬ তারিখে জাতিপুঞ্জ বিলুপ্ত হয়। তাই ২০ এপ্রিল, ১৯৪৬ অধিক গ্রহণযোগ্য। বিস্তারিত জানার জন্য তথ্যকল্পদ্রুপ-৩০ দেখতে পারেন।]

উৎস: i) Office of the Historian (.gov)
ii) UN ওয়েবসাইট।
২,২২৪.
নিচের কোনটি জাতিসংঘের প্রধান বিচারিক অঙ্গ?
  1. ক) আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
  2. খ) আন্তর্জাতিক অপরাধ আদালত
  3. গ) আন্তর্জাতিক সমুদ্র আইন সংক্রান্ত ট্রাইব্যুনাল
  4. ঘ) আন্তর্জাতিক প্রশাসনিক আদালত
সঠিক উত্তর:
ক) আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
উত্তর
সঠিক উত্তর:
ক) আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
ব্যাখ্যা
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত/International Court of Justice 
⤇ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ) বিচারকদের নিয়োগ প্রদান করে - সাধারন পরিষদ এবং নিরাপত্তা পরিষদ।
⤇ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ পরিষদ বিচারকদের নিয়োগ দেয়।
⤇ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত জাতিসংঘের প্রধান বিচারিক অঙ্গ।
⤇ এর দপ্তর নেদারল্যান্ডস এর রাজধানী হেগের “পিস প্যালেস” - এ অবস্থিত।
⤇ এটি নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে অবস্থিত নয় এমন জাতিসংঘের প্রধান ছয় অঙ্গের মধ্যে একমাত্র অঙ্গ।
⤇ ১৫ জন বিচারকের সমন্বয়ে আন্তর্জাতিক আদালত গঠিত।
⤇ বিচারকদের মেয়াদ ৯ বছর।
⤇ ৩ বছর পর পর এর এক-তৃতীয়াংশ বিচারক নির্বাচন করা হয়।
⤇ আদালতের বিচারকদের মধ্য থেকে একজনকে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়।
⤇ আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্টের মেয়াদ ৩ বছর। 

তথ্যসূত্র: জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়েবসাইট।
২,২২৫.
UNHCR এর বর্তমান প্রধানের নাম কী?
  1. ইনগাড় এন্ডারসে
  2. ফিলিপ্পো গ্রান্ডি
  3. ডেভিড এম. বিসলে
  4. আসিম স্টেইনার
সঠিক উত্তর:
ফিলিপ্পো গ্রান্ডি
উত্তর
সঠিক উত্তর:
ফিলিপ্পো গ্রান্ডি
ব্যাখ্যা
UNHCR:

- জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR এর পূর্ণরূপ United Nations High Commissioner for Refugees.
- UNHCR ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- UNHCR এর প্রধানকে বলা হয় হাইকমিশনার।
- এর বর্তমান হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।
- কার্যক্ষেত্র - ১৩৫টি দেশ।

তথ্যসূত্র - UNHCR এর অফিসিয়াল ওয়েবসাইট।
২,২২৬.
World Food Programme জাতিসংঘের টেকসই উন্নয়নের কত নং লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে?
  1. ২নং লক্ষ্যমাত্রা
  2. ৪নং লক্ষ্যমাত্রা
  3. ৫নং লক্ষ্যমাত্রা
  4. ৬নং লক্ষ্যমাত্রা
সঠিক উত্তর:
২নং লক্ষ্যমাত্রা
উত্তর
সঠিক উত্তর:
২নং লক্ষ্যমাত্রা
ব্যাখ্যা
• WFP:
- WFP জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা।
- এর পূর্ণরূপ হচ্ছে 'World Food Programme'
- এটি খাদ্য সহায়তার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা।
- এটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর রোম, ইতালিতে অবস্থিত।
- এর প্রধান উদ্দেশ্য হল ক্ষুধা নিবারণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, এবং জরুরি খাদ্য সহায়তা প্রদান করা।
- সংস্থাটি জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন ২নং লক্ষ্যমাত্রা 'ক্ষুধা মুক্তি' অর্জনের জন্য কাজ করে।
- যা ক্ষুধার অবসান, খাদ্য নিরাপত্তা অর্জন এবং পুষ্টির উন্নতি এবং বিশ্বব্যাপী টেকসই কৃষিকে উন্নীত করার অঙ্গীকার করে।
- ২০২০ সালে বিশ্ব খাদ্য কর্মসূচিকে (WFP) শান্তির জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (WFP)
২,২২৭.
বাংলাদেশ বিশ্ব ডাক ইউনিয়ন বা (UPU)-এর সদস্যপদ লাভ করে কত সালে?
  1. ক) ১৯৭২ সালে
  2. খ) ১৯৭৩ সালে
  3. গ) ১৯৭৪ সালে
  4. ঘ) ১৯৭৫ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৭৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৭৩ সালে
ব্যাখ্যা
--  বিশ্ব ডাক ইউনিয়ন (UPU)
-- পূর্ণরুপ- Universal Postal Union 
-- (UPU) হল ডাক সেক্টরের খেলোয়াড়দের মধ্যে সহযোগিতার প্রাথমিক ফোরাম। 
-- প্রতিষ্ঠা লাভ করে– ১৮৭৪ সালে।
-- এটি বিশ্বব্যাপী দ্বিতীয় প্রাচীনতম আন্তর্জাতিক সংস্থা।
-- সদর দপ্তর– বার্ন, সুইজার‌ল্যান্ড।
-- সদস্য দেশ– ১৯২ টি।
-- বাংলাদেশ সদস্যপদ লাভ করে-- ১৯৭৩ সালে।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (UPU)
২,২২৮.
জাতিসংঘ ঘোষিত শান্তি দিবস কবে পালিত হয়?
  1. ১৬ সেপ্টেম্বর
  2. ২১ সেপ্টেম্বর
  3. ২৭ সেপ্টেম্বর
  4. ১৫ সেপ্টেম্বর
সঠিক উত্তর:
২১ সেপ্টেম্বর
উত্তর
সঠিক উত্তর:
২১ সেপ্টেম্বর
ব্যাখ্যা
- জাতিসংঘ ঘোষিত শান্তি দিবস ২১ সেপ্টেম্বর।
- শান্তি, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি বিভিন্ন দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য এ দিবসটি বেশ গুরুত্বপূর্ণ।
- দিবসটি ১৯৮১ সাল থেকে পালিত হয়ে আসছে।
- তবে সে সময় প্রতি বছর সেপ্টেম্বরের দ্বিতীয় মঙ্গলবার দিবসটি পালন করা হতো।
- এভাবে ২০০১ সাল পর্যন্ত শান্তি দিবস পালিত হয়।
- তবে এরপর থেকে পাকাপাকিভাবে ২১ সেপ্টেম্বর দিনটিকে বিশ্ব শান্তি দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘের সাধারণ পরিষদ।
------------------------------------------

জাতিসংঘ:
- বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ (United Nations Organization).
- এটি জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী।
- ২৬ জুন ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান।
- বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

উৎস: UN ওয়েবসাইট।
২,২২৯.
জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কতটি?
  1. ৪৫টি
  2. ৫০টি
  3. ৫১টি
  4. ৫৫টি
সঠিক উত্তর:
৫১টি
উত্তর
সঠিক উত্তর:
৫১টি
ব্যাখ্যা

জাতিসংঘ:
- বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ (United Nations Organization)।
- জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় ২৬ জুন, ১৯৪৫।
- এটি প্রতিষ্ঠিত হয় ২৪ অক্টোবর, ১৯৪৫।
- জাতিসংঘ সনদ স্বাক্ষরের স্থান যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৫১টি।
- জাতিসংঘের বর্তমান সদস্য ১৯৩টি।
- ৫০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য পোল্যান্ড সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ছিলো না।
- ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড ১৯৪৫ সালের ১৫ অক্টোবর জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
- সনদ স্বাক্ষরের পূর্বে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করায় পোল্যান্ডকেও জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য বিবেচনা করা হয়। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

২,২৩০.
১৯৮৯ সালে জাতিসংঘে বাংলাদেশের কোন আইনশৃঙ্খলা বাহিনী শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে?
  1. পুলিশ
  2. র‍্যাব
  3. সেনাবাহিনী
  4. নৌ ও বিমান বাহিনী
সঠিক উত্তর:
পুলিশ
উত্তর
সঠিক উত্তর:
পুলিশ
ব্যাখ্যা
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ: 

• বাংলাদেশ সর্বপ্রথম ১৯৮৮ সালে United Nations Iran-Iraq Military Observer Group (UNIIMOG) মিশনে অংশগ্রহণের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সংযুক্ত হয়।
• বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে ১৯৮৮ সালে অংশগ্রহণ করে।
• বাংলাদেশ পুলিশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে ১৯৮৯ সালে।
• বাংলাদেশ নারী পুলিশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে ২০০০ সালে।
• বাংলাদেশ নৌ ও বিমান বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে ১৯৯৩ সালে। 

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
২,২৩১.
জাতিসংঘের প্রধান প্রশাসনিক কর্মকর্তা-
  1. আন্ডার সেক্রেটারি
  2. সেক্রেটারি জেনারেল
  3. সাধারণ পরিষদের সভাপতি
  4. নিরাপত্তা পরিষদের সভাপতি
সঠিক উত্তর:
সেক্রেটারি জেনারেল
উত্তর
সঠিক উত্তর:
সেক্রেটারি জেনারেল
ব্যাখ্যা
জাতিসংঘ সচিবালয়/Secretariat:
- সচিবালয় বা সেক্রেটারিয়েট জাতিসংঘের প্রধান প্রশাসনিক বিভাগ।
- জাতিসংঘের দৈনন্দিন কার্যক্রম এই অঙ্গসংস্থা থেকে পরিচালিত হয়।
- মহাসচিব (সেক্রেটারি জেনারেল) জাতিসংঘের প্রধান প্রশাসনিক কর্মকর্তা।
- মহাসচিবের অধীনে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে নির্বাচিত কর্মচারীদের নিয়ে সচিবালয় পরিচালিত হয়ে থাকে।
- নিউইয়র্কে সদরদপ্তরের বাইরে জাতিসংঘের আঞ্চলিক অফিস রয়েছে — জেনেভা, নাইরোবি ও ভিয়েনাতে।
- জাতিসংঘ ১৫তম অধ্যায়ে (৯৭ — ১০১ নং অনুচ্ছেদ) জাতিসংঘ সচিবালয় সম্পর্কে আলোকপাত করা হয়েছে।

উল্লেখ্য, 
- জাতিসংঘের বর্তমান মহাসচিব হলেন অ্যান্টনিও গুতেরেস।
- তিনি পর্তুগালের বাসিন্দা। 
- তিনি ২০১৭ থেকে বর্তমান মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। 

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।
২,২৩২.
সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেস্কো সংস্কৃতির ঐত্যিহের তালিকায় স্থান পেয়েছেন?
  1. ক) একুশের প্রভাত ফেরী
  2. খ) মঙ্গল শোভাযাত্রা
  3. গ) রথ যাত্রা
  4. ঘ) একুশের বই মেলা
সঠিক উত্তর:
খ) মঙ্গল শোভাযাত্রা
উত্তর
সঠিক উত্তর:
খ) মঙ্গল শোভাযাত্রা
ব্যাখ্যা
মঙ্গল শোভাযাত্রা একটি তুলনামূলক নতুন বর্ষবরণ উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রতিবছর ১লা বৈশাখে ঢাবি ক্যাম্পাসে এর আয়োজন করে থাকে। এটি ১৯৮৯ সালে প্রথম আয়োজন করা হয়। ২০১৬ সালের ৩০ নভেম্বর ইউনেস্কো একে অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান দেয়।
উৎসঃ সংস্কৃতি মন্ত্রণালয়, বিবিসি, ডয়েচ ভেলে ও প্রথম আলো
২,২৩৩.
UNFCCC-এর Kyoto Protocol কোন সালে কার্যকর হয়?
  1. ২০০৫ সালে
  2. ১৯৯৭ সালে
  3. ২০০১ সালে
  4. ১৯৯২ সালে 
সঠিক উত্তর:
২০০৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০৫ সালে
ব্যাখ্যা

- UNFCCC-এর কিয়োটো প্রোটোকল ২০০৫ সালের ১৬ই ফেব্রুয়ারি কার্যকর হয়।
​- এটি ১৯৯৭ সালের ১১ই ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে গৃহীত হয়েছিল

​UNFCCC

- পূর্ণরূপ: United Nations Framework Convention on Climate Change.
​- জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কাঠামো সনদ।
- প্রতিষ্ঠা: ৯ মে ১৯৯২ সালে।
​- কার্যকর হয় ২১ মার্চ ১৯৯৪ সালে।
- সদর দপ্তর: বন, জার্মানি।
- প্রধান উদ্দেশ্য: জলবায়ু ব্যবস্থায় মানুষের কারণে সৃষ্ট বিপজ্জনক হস্তক্ষেপ প্রতিরোধের জন্য গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব স্থিতিশীল করা।
- সদস্য সংখ্যা: ১৯৮টি পক্ষ (১৯৭টি রাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, আগস্ট ২০২৫)

​• প্রধান কার্যক্রম:
- জলবায়ু পরিবর্তন প্রশমন: গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস।
- অভিযোজন: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি।
- অর্থায়ন: উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু তহবিল প্রদান।

​• তথ্য ও সচেতনতা: 
​- জলবায়ু পরিবর্তন সম্পর্কে শিক্ষা, প্রশিক্ষণ এবং জনসচেতনতা।
• গুরুত্বপূর্ণ প্রোগ্রাম:
- Paris Agreement (২০১৫): গ্লোবাল তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ করা।
- Kyoto Protocol (১৯৯৭): উন্নত দেশগুলোর জন্য বাধ্যতামূলক নির্গমন হ্রাস লক্ষ্য।
- Nationally Determined Contributions (NDCs): দেশগুলোর জলবায়ু অঙ্গীকার।
- Global Stocktake: জলবায়ু লক্ষ্যের অগ্রগতি পর্যালোচনা।

​• গুরুত্বপূর্ণ প্রতিবেদন:
- Synthesis Report on NDCs: দেশগুলোর জলবায়ু অঙ্গীকারের সংক্ষিপ্ত বিশ্লেষণ।
- Annual Report on Climate Finance: জলবায়ু অর্থায়নের অগ্রগতি পর্যালোচনা।

উৎস: UNFCCC ওয়েবসাইট।

২,২৩৪.
আন্তর্জাতিক অপরাধ আদালত-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  2. রোম, ইতালি
  3. হেগ, নেদারল্যান্ড
  4. টরেন্টো, কানাডা
সঠিক উত্তর:
হেগ, নেদারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
হেগ, নেদারল্যান্ড
ব্যাখ্যা
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি):
- ১৯৯৮ সালের ১৭ জুলাই স্বাক্ষরিত রোম চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়।
- ১ জুলাই, ২০০২ সালে রোম চুক্তি কার্যকর হবার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত যাত্রা শুরু করে।
- এর সদরদপ্তর নেদারল্যান্ডের হেগে অবস্থিত
- এই আদালত সাধারণত গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ ইত্যাদি অপরাধের জন্য দায়ীদের অভিযুক্ত করে থাকে।
- এর সদস্য রাষ্ট্র ১২৩টি।
- এর প্রেসিডেন্টের নাম পিওতর হফমানস্কি।

উৎস: International Criminal Court ওয়েবসাইট।
২,২৩৫.
জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ -
  1. ভ্যাটিকান সিটি
  2. সিল্যান্ড
  3. ফিলিস্তিন
  4.  ক ও গ
সঠিক উত্তর:
 ক ও গ
উত্তর
সঠিক উত্তর:
 ক ও গ
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- ২৬ জুন ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি। 
- সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।  
- দাপ্তরিক ভাষা ৬টি: ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি।  
- কার্যকরী দাপ্তরিক ভাষা ২টি: ইংরেজি ও ফ্রেঞ্চ।
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২টি: ভ্যাটিকান সিটি, ফিলিস্তিন। 
- বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস।
 
উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
২,২৩৬.
জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা- এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 
  1. ব্যাংকক, থাইল্যান্ড
  2. টোকিও, জাপান
  3. মাদ্রিদ, স্পেন
  4. জেনেভা, সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
মাদ্রিদ, স্পেন
উত্তর
সঠিক উত্তর:
মাদ্রিদ, স্পেন
ব্যাখ্যা

• UN Tourism:
- United Nations World Tourism Organization.
- UNWTO হলো জাতিসংঘের পর্যটনবিষয়ক বিশেষায়িত সংস্থা,
- যা বিশ্বব্যাপী দায়িত্বশীল, টেকসই ও সর্বজনীন পর্যটন বিকাশে নেতৃত্ব প্রদান করে।
- প্রতিষ্ঠা: ১৯৭৫ সালে।
- সদস্য সংখ্যা: ১৬০ টি। [জানুয়ারি,২০২৬]
- International Union of Official Travel Organizations (IUOTO) → UNWTO. 
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি: ২০০৩ সাল।
- UNWTO এর অফিসিয়াল নাম World Tourism Organization (UN Tourism).
- UNWTO ছিল পুরনো অ্যাক্রোনিম; যা ২০২৪-এ রিব্র্যান্ড হয়েছে UN Tourism-এ।
- সংশোধিত: World Tourism Organization (UN Tourism)।
- বর্তমান সেক্রেটারি-জেনারেল শাইখা আল নোয়াইস (Shaikha Al Nowais),
- যিনি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে দায়িত্ব গ্রহণ করেছেন এবং প্রথম মহিলা নেতৃত্ব।
- সদর দপ্তর: মাদ্রিদ, স্পেন।

• মূল কাজ ও উদ্দেশ্য: 
- আন্তর্জাতিক পর্যটন নীতি নির্ধারণ,
- টেকসই পর্যটন উন্নয়ন,
- পর্যটনের মাধ্যমে দারিদ্র্য হ্রাস, 
- উন্নয়নশীল দেশগুলোকে পর্যটন খাতে সহায়তা, 

উৎস: UNWTO ওয়েবসাইট।

২,২৩৭.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা-
  1. ৭টি
  2. ১৫টি
  3. ৩১টি
  4. ৫১টি
সঠিক উত্তর:
১৫টি
উত্তর
সঠিক উত্তর:
১৫টি
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- সদর দপ্তর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা: ৬টি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (জানুয়ারি, ২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি। (ফেব্রুয়ারি, ২০২৫)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

তথ্যসূত্র- জাতিসংঘ ওয়েবসাইট।
২,২৩৮.
বিশ্বব্যাংক গ্রুপ নিচের কোন রিপোর্টটি প্রকাশ করে থাকে?
  1. ক) বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন
  2. খ) মানব উন্নয়ন সূচক
  3. গ) বিশ্ব উন্নয়ন প্রতিবেদন
  4. ঘ) বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান
সঠিক উত্তর:
গ) বিশ্ব উন্নয়ন প্রতিবেদন
উত্তর
সঠিক উত্তর:
গ) বিশ্ব উন্নয়ন প্রতিবেদন
ব্যাখ্যা
বিশ্বব্যাংক প্রকাশিত রিপোর্ট:

- বিশ্ব উন্নয়ন প্রতিবেদন
- ইজ অব ডুয়িং বিজনেস
- গ্লোবাল ইকনমিক প্রসপেক্টস

আঙ্কটাড প্রকাশিত রিপোর্ট:
- বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন
- বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচক

বিশ্ব বাণিজ্য সংস্থা প্রকাশিত রিপোর্ট:
- বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান

আইএমএফ প্রকাশিত রিপোর্ট:
- ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক।

(তথ্যসূত্র: সংস্থাগুলোর ওয়েবসাইট)
২,২৩৯.
Human Development Index (HDI) প্রতিবেদন প্রণয়ন করে কোন সংস্থা?
  1. World Bank
  2. IMF
  3. UNFPA
  4. UNDP
সঠিক উত্তর:
UNDP
উত্তর
সঠিক উত্তর:
UNDP
ব্যাখ্যা
• UNDP:
- UNDP (United Nations Development Programme) জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক নেতৃত্বদানকারী সংস্থা।
- এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর একটি কর্মসূচি।
- UNDP প্রত্যেক বছর Human Development Index (HDI) প্রতিবেদন প্রণয়ন করে। 
- প্রতিষ্ঠাকাল: ১৯৬৫ সাল।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- এটির প্রধানের পদের নাম প্রশাসক।
- বর্তমান প্রশাসক: অসিম স্টেইনার। (ফেব্রুয়ারি, ২০২৫)
- UNDP বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে কাজ করছে।

বি.দ্র: প্রতিষ্ঠা সালের ক্ষেত্রে অপশন বিবেচনায় উত্তর করতে হবে। যদি অপশনে ১৯৬৫ এবং ১৯৬৬ থাকে তাহলে ১৯৬৫ উত্তর করতে হবে। আর যে কোন একটি থাকলে সেটি উত্তর হবে।)

উৎস: ইউএনডিপি ওয়েবসাইট।
২,২৪০.
জাতিসংঘের মহাসচিব নিয়োগ দেয় কোন পরিষদ?
  1. সাধারণ পরিষদ
  2. নিরাপত্তা পরিষদ
  3. সচিবালয়
  4. অছি পরিষদ
সঠিক উত্তর:
সাধারণ পরিষদ
উত্তর
সঠিক উত্তর:
সাধারণ পরিষদ
ব্যাখ্যা
জাতিসংঘের মহাসচিব:

• মহাসচিব নিয়োগ দেয় সাধারণ পরিষদ।
• নিয়োগ অনুমোদন / সুপারিশ দেয় - নিরাপত্তা পরিষদ।
• জাতিসংঘ সনদের ৯৭ নং অনুচ্ছেদ অনুযায়ী নিরাপত্তা পরিষদের পরামর্শ অনুসারে সাধারণ পরিষদ মহাসচিব নিয়োগ দেবে।
• সাধারণ পরিষদে উন্মুক্ত সাক্ষাৎকারের মাধ্যমে মহাসচিব নিয়োগ হয়।
• এটি জাতিসংঘের মুখ্য কার্যনির্বাহী সংস্থা এবং প্রধান প্রশাসনিক বিভাগ।
• জাতিসংঘ সচিবালয়ের প্রধান কর্মকর্তা হলেন মহাসচিব।

• জাতিসংঘের মূল অঙ্গসংগঠন হলো ৬ টি। যথা: 
- সাধারণ পরিষদ;
- নিরাপত্তা পরিষদ;
- অর্থনৈতিক ও সামাজিক পরিষদ;
- সচিবালয়;
- আন্তর্জাতিক আদালত এবং;
- অছি পরিষদ। 

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
২,২৪১.
সহস্রাব্দ উন্নয়নের জন্য কয়টি লক্ষ্য নির্ধারণ করা হয়?
  1. ৬ টি
  2. ৭ টি
  3. ৮ টি
  4. ১২ টি
সঠিক উত্তর:
৮ টি
উত্তর
সঠিক উত্তর:
৮ টি
ব্যাখ্যা
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (MDG)
MDG - এর পূর্ণরূপ Millennium Development Goals বা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য। বিশ্বব্যাপী চরম দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যে জাতিসংঘ কর্তৃক প্রণীত কয়েকটি নির্দিষ্ট লক্ষ্যকে MDG - বলা হয়।
⤇ ২০০০ সালের ৬-৮ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন সম্মেলন (UN Millennium Summit) অনুষ্ঠিত হয় এবং ৮টি লক্ষ্য নির্ধারণ করা হয় এবং তা অর্জনের জন্য ১৫ বছর সময়সীমা বেঁধে দেওয়া হয়। মূলত তৃতীয় বিশ্বের নাগরিকদের তুলনামূলক উন্নত জীবনমান নিশ্চিত করার জন্য এই লক্ষ্য নির্ধারণ করা হয়। ২০১৫ সালে এই লক্ষ্যগুলো অর্জনের মেয়াদ শেষ হয়।
⤇ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য ৮ টি তা হচ্ছে -
- চরম দারিদ্র্য ও ক্ষুধা নির্মূল 
- সার্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন
- শিক্ষার মাধ্যমে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণ
- শিশু মৃত্যু হ্রাসকরণ
- মাতৃস্বাস্থ্যের উন্নয়ন
- এইচআইভি/এইডস, ম্যালেরিয়া ও অন্যান্য মারাত্মক রোগ প্রতিরোধ
- পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিতকরণ এবং
- উন্নয়নের জন্য একটি বৈশ্বিক অংশীদারিত্বের বিকাশ ঘটানো।
উল্লেখ্য,
টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (SDG) অর্জনের সময়সীমা - ২০১৬-৩০।

উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।
২,২৪২.
ইউনেস্কোর সর্বশেষ সদস্য কোনটি?
  1. ক) দক্ষিণ সুদান
  2. খ) ফিলিস্তিন
  3. গ) সানম্যারিনো
  4. ঘ) ভ্যাটিকান সিটি
সঠিক উত্তর:
খ) ফিলিস্তিন
উত্তর
সঠিক উত্তর:
খ) ফিলিস্তিন
ব্যাখ্যা
- ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি এবং সহযোগী সদস্য ১১টি।
- ইউনেস্কোর সর্বশেষ সদস্য হলো ফিলিস্তিন (২৩ নভেম্বর ২০১১)।
- ফিলিস্তিনের সদস্যপদ লাভকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ২০১৯ সালের ১ জানুয়ারি ইউনেস্কো ত্যাগ করে।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- ভ্যাটিকান সিটি ইউনেস্কোর সদস্য নয়।
(তথ্যসূত্র: ইউনেস্কো ওয়েবসাইট)
২,২৪৩.
টেকসই উন্নয়ন অভীষ্টের মোট টার্গেট কতটি?
  1. ১৭টি
  2. ১৬৭টি
  3. ১৬৯টি
  4. ১৯টি
সঠিক উত্তর:
১৬৯টি
উত্তর
সঠিক উত্তর:
১৬৯টি
ব্যাখ্যা
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (এসডিজি) গ্রহণ করে।
এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয় যা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়।

এসডিজির ১৭টি লক্ষ্য হলো:
- দারিদ্র্য নির্মূল
- ক্ষুধামুক্তি
- সুস্বাস্থ্য
- মানসম্মত শিক্ষা
- লিঙ্গ সমতা
- বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- বৈষম্য হ্রাস
- টেকসই শহর ও জনগণ
- পরিমিত ভোগ ও উৎপাদন
- জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- সামুদ্রিক বাস্তুসংস্থান
- স্থলভাগের জীবন
- শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

(তথ্যসূত্র: SDG ওয়েবসাইট)
২,২৪৪.
বাংলাদেশ ইউনেস্কোতে যোগ দেয় -
  1. ক) ১৯৭২ সালের ২৭ অক্টোবর
  2. খ) ১৯৭৩ সালের ২৭ অক্টোবর
  3. গ) ১৯৭৪ সালের ২৭ অক্টোবর
  4. ঘ) ১৯৭৫ সালের ২৭ অক্টোবর
সঠিক উত্তর:
ক) ১৯৭২ সালের ২৭ অক্টোবর
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৭২ সালের ২৭ অক্টোবর
ব্যাখ্যা
• ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি এবং সহযোগী সদস্য ১১টি।
- ইউনেস্কোর সর্বশেষ সদস্য হলো ফিলিস্তিন (২৩ নভেম্বর ২০১১)।
- ফিলিস্তিনের সদস্যপদ লাভকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ২০১৯ সালের ১ জানুয়ারি ইউনেস্কো ত্যাগ করে।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- ভ্যাটিকান সিটি ইউনেস্কোর সদস্য নয়।

তথ্যসূত্র: ইউনেস্কো ওয়েবসাইট
২,২৪৫.
জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ ও মায়ানমারের মধ্যকার রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করছে?
  1. ইউএনডিপি
  2. ইউনিসেফ
  3. ইউএনএইচসিআর
  4. ইউনেস্কো
সঠিক উত্তর:
ইউএনএইচসিআর
উত্তর
সঠিক উত্তর:
ইউএনএইচসিআর
ব্যাখ্যা

- জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর (UNHCR) বাংলাদেশ ও মায়ানমারের মধ্যকার রোহিঙ্গা সংকটে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে যাচ্ছে। এই সংস্থাটি ২০১৭ সালের রোহিঙ্গা সংকট শুরু হওয়ার পর থেকেই কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীর মানবিক সহায়তা, নিবন্ধন, খাদ্য, চিকিৎসা, আশ্রয় এবং শিক্ষার ব্যবস্থা করে আসছে।

UNHCR:
- এর পূর্ণরূপ United Nations High Commissioner for Refugees।
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR) শরণার্থীদের কল্যাণ ও সুরক্ষার জন্য কাজ করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় শরণার্থীদের সহায়তার লক্ষ্যে ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্তে UNHCR গঠিত হয়।
- সংস্থাটির প্রধানকে হাইকমিশনার বলা হয় এবং এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- শরণার্থীদের পুনর্বাসন, আশ্রয় ও মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সংস্থাটি বিশ্বব্যাপী কাজ করে।
- এই মানবিক কর্মকাণ্ডের জন্য UNHCR দুইবার নোবেল শান্তি পুরস্কার লাভ করে—১৯৫৪ এবং ১৯৮১ সালে।

উল্লেখ্য, 
- UNHCR বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে মায়ানমার সরকারের সঙ্গে আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। তাদের মূল লক্ষ্য হলো রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা।  

অন্যদিকে,
- ইউএনডিপি মূলত উন্নয়ন কার্যক্রমে, ইউনিসেফ শিশু ও মাতৃস্বাস্থ্যে, এবং ইউনেস্কো শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে কাজ করে। 

সূত্র: UNHCR ওয়েবসাইট ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ৯ম - ১০ম শ্রেণি।

২,২৪৬.
যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে 'Uniting for peace resolution' গৃহীত হয়েছিল-
  1. সুয়েজ যুদ্ধ
  2. কোরীয়া যুদ্ধ
  3. পাক-ভারত যুদ্ধ ১৯৬৫
  4. ফকল্যান্ড যুদ্ধ
সঠিক উত্তর:
কোরীয়া যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
কোরীয়া যুদ্ধ
ব্যাখ্যা
কোরীয় যুদ্ধ:
- ১৯১০ সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কোরিয়া উপদ্বীপ জাপানের অধীনে ছিল।
- কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পরাজিত হওয়ার ফলে ১৯৪৫ সালে মার্কিন প্রশাসন কোরীয় উপদ্বীপকে ভাগ করে।
- সোভিয়েত ইউনিয়ন কর্তৃক অধিকৃত অঞ্চল নিয়ে ‘উত্তর কোরিয়া’ গঠিত হয়।
- যুক্তরাষ্ট্র কর্তৃক অধিকৃত অঞ্চল নিয়ে ‘দক্ষিণ কোরিয়া’ গঠিত হয়।
- ৩৮° সমান্তরাল রেখা বরাবর দুটি দেশের সীমান্ত নির্ধারিত হয়।
- ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে উত্তর ও দক্ষিণ কোরিয়ার জন্ম হয়।
- শুরু থেকেই দুটি রাষ্ট্রের মধ্যে উত্তপ্ত সম্পর্ক বিরাজ করে।
- এই যুদ্ধকে 'the Forgotten War' বলে অভিহিত করেছেন।

⇒ যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ:
- যুদ্ধ সংঘটনকাল: ১৯৫০-১৯৫৩ সাল।
▪ বিবাদমান পক্ষসমূহ: সোভিয়েত ইউনিয়ন ও চীনের সমর্থিত - উত্তর কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্রদের সমর্থিত - দক্ষিণ কোরিয়া।
▪ যুদ্ধের ফলাফল: কোরিয়া সংকটকালীন সময়ে ১৯৫০ সালের ৩ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ শান্তির জন্য ঐক্য” (Uniting for Peace) প্রস্তাব পাশ করে এবং উত্তেজনা প্রশমনের চেষ্টা চালায়।
- এ যুদ্ধের প্রেক্ষিতে জাতিসংঘ ৩ নভেম্বর, ১৯৫০ সালে 'Uniting for peace resolution' পাশ করে।
- অবশেষে ২৭ জুলাই, ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের সমাপ্তি ঘটে।

উৎস: UN ওয়েবসাইট।
২,২৪৭.
জাতিসংঘের বাংলাদেশের সদস্যপদের বিপক্ষে কোন দেশ ভেটো প্রদান করেছিল?
  1. ফ্রান্স
  2. সোভিয়েত ইউনিয়ন
  3. যুক্তরাজ্য
  4. চীন
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
জাতিসংঘ ও বাংলাদেশ:
- বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সম্পর্কের সূত্রপাত ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের প্রাথমিক পর্যায়েই।
- এপ্রিলে ভারত সরকার জাতিসংঘের কাছে শরণার্থীদের মানবিক সহায়তা দিতে অনুরোধ জানায়। এই অনুরোধে তৎকালীন জাতিসংঘ মহাসচিব কুর্ট ওয়াল্ডহেইম উদ্যোগী হন। 
- জাতিসংঘ মহাসচিব উ থান্ট ১৯৭১ সালের গণহত্যাকে মানব ইতিহাসে অন্ধকার অধ্যায় হিসেবে ঘোষণা করেন।
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ মুক্ত হয়। 

⇒ বাংলাদেশ ১৯৭২ সালের ৮ আগস্ট সদস্য পদের জন্য আবেদন পাঠিয়েছিল, তবে ১১ আগস্ট নিরাপত্তা পরিষদের বৈঠকে বাংলাদেশের আবেদনটি পুনরায় বিবেচনার জন্য ২১ আগস্ট পর্যন্ত মুলতবি করতে সব সদস্যই সম্মত হয়।
- ২৩ আগস্ট বাংলাদেশকে জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভুক্তির জন্য যুক্তরাজ্য, ভারত, সোভিয়েত ইউনিয়ন ও যুগোস্লাভিয়া সমর্থিত একটি প্রস্তাব নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হয়।
- কিন্তু ২৫ তারিখে চীন ওই প্রস্তাবে ভেটো প্রয়োগ করার ফলে ওই সময় বাংলাদেশের পক্ষে জাতিসংঘের সদস্য পদ লাভ করা সম্ভব হয়নি। 

⇒ ১৯৭৪ সালের জুন মাসে বাংলাদেশ পুনরায় আবেদন করে।
- জাতিসংঘের সাধারণ পরিষদের ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ তারিখে ২৯তম অধিবেশনে বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
- বাংলাদেশকে প্রথম জাতিসংঘ সংস্থায় সদস্যরূপে স্বাগত জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- জাতিসংঘ বাজেটে বাংলাদেশের চাঁদার হার .০১ শতাংশ।

উৎস: i) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
ii) জাতিসংঘ ওয়েবসাইট।
২,২৪৮.
ICAO-এর পূর্নরূপ কোনটি?
  1. International Civil Astronaut Organization
  2. International Civil Aviation Organization
  3. International Civil Agency Organization
  4. International Civil Astronomy Organization
সঠিক উত্তর:
International Civil Aviation Organization
উত্তর
সঠিক উত্তর:
International Civil Aviation Organization
ব্যাখ্যা
ICAO:
- বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা হচ্ছে ICAO.
- ICAO পূর্নরূপ - International Civil Aviation Organization.
- এটি ১৯৪৪ সালে Provisional International Civil Aviation Organization (PICAO) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৭ সালে ICAO হিসাবে যাত্রা শুরু করে এবং একই বছর জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- এর সদস্য সংখ্যা ১৯৩ টি। (জানুয়ারি, ২০২৫)
- ICAO এর সদর দপ্তর মন্ট্রিল, কানাডা।
- বাংলাদেশ ১৯৭৩ সালে ICAO এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - ICAO অফসিয়াল ওয়েবসাইট।
২,২৪৯.
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের বিচারকগণ কত বছরের জন্য নিয়োগ প্রাপ্ত হয়?
  1. ৩ বছর
  2. ৫ বছর
  3. ৯ বছর
  4. ১১ বছর
সঠিক উত্তর:
৯ বছর
উত্তর
সঠিক উত্তর:
৯ বছর
ব্যাখ্যা
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত: 
- জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থা: International Court of Justice বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- সদর দপ্তর অবস্থিত: দি হেগ, নেদারল্যান্ডস।
- এটি ১৯৪৫ সালের জুন মাসে জাতিসংঘ সনদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং কার্যক্রম শুরু করে ১৯৪৬ সালের এপ্রিলে।
- বিচারকের সংখ্যা ১৫ জন।
- একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য।
- সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য।
- বর্তমান প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের জোয়ান ই. ডনোহু।

উৎস: International Court of Justice ওয়েবসাইট।
২,২৫০.
জাতীয় শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে জাতিসংঘের কোন অঙ্গ সংগঠন স্বীকৃতি প্রদান করে?
  1. ক) ইউএনডিপি
  2. খ) ইউনেস্কো
  3. গ) এফএও
  4. ঘ) আইএল
সঠিক উত্তর:
খ) ইউনেস্কো
উত্তর
সঠিক উত্তর:
খ) ইউনেস্কো
ব্যাখ্যা
১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো তার ৩০তম সাধারণ সভায় ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এতে করে ২০০০ সালে প্রথমবারের মতো ২১শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।
(সূত্রঃ ইউনেস্কো ওয়েবসাইট)
২,২৫১.
জাতিসংঘের কতজন মহাসচিব নোবেল পুরস্কার লাভ করেন?
  1. ২ জন
  2. ৩ জন
  3. ৪ জন
  4. ৫ জন
সঠিক উত্তর:
২ জন
উত্তর
সঠিক উত্তর:
২ জন
ব্যাখ্যা
জাতিসংঘ ও নোবেল পুরস্কার:
- জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত ব্যাক্তিবর্গ মোট ১২ বার নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- জাতিসংঘের ২ জন মহাসচিব কফি আনান ও দ্যাগ হ্যামারশোল্ড নোবেল পুরস্কার পেয়েছেন।
- জাতিসংঘ মহাসচিব থাকাকালীন কঙ্গো সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও জাতিসংঘকে একটি কার্যকরী বৈশ্বিক লাভ করে।
- ১৯৬১ সালে দ্যাগ হ্যামারশোল্ড (মরণোত্তর) নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও উন্নত শান্তিপূর্ণ বিশ্ব নিশ্চিৎকরণে অবদান রাখার জন্য জাতিসংঘ ও কফি আনান ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।
২,২৫২.
IMF এর পূর্ণরূপ -
  1. ক) International Monetary Fund
  2. খ) International Monetary Forum
  3. গ) International Money Fund
  4. ঘ) International Monetary Framework
সঠিক উত্তর:
ক) International Monetary Fund
উত্তর
সঠিক উত্তর:
ক) International Monetary Fund
ব্যাখ্যা

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)
IMF এর পূর্ণরূপ International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল। ব্রেটন উডস্‌ সম্মেলনে বিশ্বব্যাংকের পাশাপাশি আরেকটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয় যার নাম IMF।
⤇ IMF - এর প্রাথমিক লক্ষ্য ছিলো - আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার (International Monetary System) একটি স্থায়ী পদ্ধতি প্রণয়ন করা এবং সেই উদ্দেশ্যে মুদ্রা বিনিময় হার নির্ধারণ এবং আন্তর্জাতিক লেনদেন সহজে প্রক্রিয়াকরণে সহায়তা করা।
⤇ বর্তমানে, এটি আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার সহায়তা, আন্তর্জাতিক বাণিজ্য সহজ করা, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির উন্নয়ন এবং সদস্যদের বাণিজ্য ঘাটতি দূরীকরণে সম্পদ ও পুঁজি (resources) ব্যবহারে পরামর্শ দান ইত্যাদি কাজ করে থাকে।

২,২৫৩.
কোন দেশ জাতিপুঞ্জের সদস্য ছিল না?
  1. যুক্তরাজ্য
  2. যুক্তরাষ্ট্র
  3. জাপান
  4. ইতালি
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
• জাতিপুঞ্জ:

- প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে ১৯২০ সালে জাতিপুঞ্জের (League of Nations) এর আত্মপ্রকাশ হয়। 
- ভার্সাই চুক্তির একটি অংশ হিসেবে স্বাক্ষরিত হয় জাতিপুঞ্জের চুক্তিপত্র।
- জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৪১টি ছিল।
- ২য় বিশ্বযুদ্ধে ঠেকাতে ব্যর্থ হওয়ায় ১৯৪৬ সালে জাতিপুঞ্জ আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়।

বিশেষ তথ্য:
- যুক্তরাষ্ট্র জাতিপুঞ্জের সদস্য ছিলো না।
- তৎকালীন মার্কিন রিপাবলিকান সদস্যগণ জাতিপুঞ্জের বিরোধীতা করেন।
- তাদের বিরোধীতার মূল কারণ ছিল, জাতিপুঞ্জ নিয়মপত্র সমর্থনের মাধ্যমে যুক্তরাষ্ট্র সদস্য অন্যান্য দেশের রাজনৈতিক বিরোধ এবং কোনো দেশ আক্রমণের শিকার হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে বাধ্য থাকবে।
- রিপাবলিকানরা ভেবেছেন এসব দ্বন্দ্বে জড়ানো তাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে।
- ফলস্বরুপ, মার্কিন কংগ্রেস চুক্তিটি অনুমোদন হয়নি এবং মার্কিন যুক্তরাষ্ট্র লীগ অব নেশনস এ যুক্ত হয় নি।

তথ্যসূত্র - United Nations ওয়েবসাইট, লাইভ এমসিকিউ লেকচার।
২,২৫৪.
নিম্নের কোন দেশ লীগ অব নেশনসে যোগ দেয়নি?
  1. যুক্তরাষ্ট্র
  2. ফ্রান্স
  3. জার্মানি
  4. ইতালি
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
লীগ অব নেশনস:
- এটি প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী একটি আন্তর্জাতিক সংস্থা।
- ১৯২০ সালের ১০ জানুয়ারি প্যারিস শান্তি সম্মেলনে গঠিত হয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘লীগ অব নেশনস’।
- প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়।
- লীগ অব নেশনস প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা ছিলেন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
- এর সদর দপ্তর স্থাপিত হয়েছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- সদস্য রাষ্ট্রগুলোর রাজনৈতিক সীমানা অক্ষুণ্ণ রাখা, একে অপরকে আক্রমণ করতে নিরুৎসাহিত করা এবং কোনো সদস্য রাষ্ট্র অপর রাষ্ট্র কর্তৃক আক্রান্ত হলে সমবেতভাবে আক্রান্ত রাষ্ট্রকে সহায়তা করা, সংখ্যালঘু সমস্যা, ম্যান্ডেট ইত্যাদি বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা এ লীগ গঠনের উদ্দেশ্য ছিল।

⇒ যুক্তরাষ্ট্র কখনো লীগ অব নেশনসে যোগ দেয়নি।
- যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধের পরে লীগ অব নেশনস প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং প্রেসিডেন্ট উড্রো উইলসন এর প্রতিষ্ঠাতা ছিলেন, তবে যুক্তরাষ্ট্রের সিনেট লীগ অব নেশনসে যোগদান অনুমোদন করেনি।
- ১৯১৯ সালে লীগ অব নেশনস প্রতিষ্ঠার জন্য ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হলে যুক্তরাষ্ট্রের সিনেট একে প্রত্যাখ্যান করে।
- তাদের এই সিদ্ধান্তের প্রধান কারণ ছিল যুক্তরাষ্ট্রের বাইরের রাষ্ট্রগুলোর বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি, যা তাদের মধ্যে আন্তর্জাতিক সংগঠনের অংশ হতে আপত্তি সৃষ্টি করেছিল।
- এর ফলে, যুক্তরাষ্ট্র কখনোই লীগ অব নেশনস এর সদস্য হতে পারেনি।
- পরবর্তীতে,১৯৪৫ সালে জাতিসংঘ (United Nations) প্রতিষ্ঠার সময় যুক্তরাষ্ট্র তখন জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে যোগ দেয়।

উল্লেখ্য,
- লীগ অব নেশনস এর দুটি শক্তিশালী অঙ্গ ছিল।
- একটি কাউন্সিল এবং সাধারণ পরিষদ।
- বিশ্বের শক্তিধর ৫ টি রাষ্ট্র ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি ও জাপান এই কাউন্সিলের সদস্য।
- সাংগঠনিক দুর্বলতা ও বিশ্বশান্তি বিধানে ব্যর্থ হয়ে জাতিপুঞ্জ বা লীগ অব নেশনসের আনুষ্ঠানিক বিলুপ্তি ঘটে ২০ এপ্রিল ১৯৪৬।

উৎস: i) Office of the Historian (.gov).
ii) UN ওয়েবসাইট।
২,২৫৫.
CEDAW সনদে কয়টি ধারা রয়েছে?
  1. ২১ টি
  2. ২৭ টি
  3. ২৮ টি
  4. ৩০ টি
সঠিক উত্তর:
৩০ টি
উত্তর
সঠিক উত্তর:
৩০ টি
ব্যাখ্যা
• CEDAW:
• সম্পূর্ণ নাম: Convention on the Elimination of All Forms of Discrimination Against Women (মহিলাদের বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য নির্মূলকরণের সনদ)।
• সনদের ধারা সংখ্যা: ৩০ টি।
• প্রতিষ্ঠা: ১৮ ডিসেম্বর ১৯৭৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়।
• প্রবিধান কার্যকর: ৩ সেপ্টেম্বর ১৯৮১ সালে এটি কার্যকর হয়।
• মূল উদ্দেশ্য:
- নারীদের বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য নির্মূল করা এবং নারী-পুরুষ সমতা প্রতিষ্ঠা করা।
- নারীদের মানবাধিকার সুরক্ষা এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করা।
 - CEDAW-কে প্রায়ই নারীদের জন্য আন্তর্জাতিক অধিকার সনদ হিসেবে বর্ণনা করা হয়।
- এটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি, যা জাতিসংঘের নারী সংস্থার (UN Women) কাজকে নারী-পুরুষের সমতা অর্জন এবং সকল নারী ও মেয়েদের ক্ষমতায়নে দিকনির্দেশনা প্রদান করে।

উৎস: UN-Women অফিসিয়াল ওয়েবসাইট।
২,২৫৬.
জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের নাগরিক ছিলেন?
  1. মিয়ানমার
  2. নরওয়ে
  3. মিশর
  4. অস্ট্রিয়া
সঠিক উত্তর:
নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
নরওয়ে
ব্যাখ্যা
ট্রিগভেলী (১৯৪৬-৫২):
- জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের ট্রিগভেলী।
- তিনি ফেব্রুয়ারি ১৯৪৬ - নভেম্বর ১৯৫২ মেয়াদে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন।

এছাড়াও,
উ থান্ট (১৯৬১-৭১):
- জাতিসংঘের তৃতীয় মহাসচিব ছিলেন মিয়ানমারের উ থান্ট।
- তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন জাতিসংঘের মহাসচিব পদে ছিলেন।

কুর্ট ওয়ার্ল্ডহেইম (১৯৭২-৮১):
- চতুর্থ মহাসচিব ছিলেন অস্ট্রিয়ার কুর্ট ওয়ার্ল্ডহেইম।
- তার সময়ে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

ড. বুট্রোস বুট্রোস ঘালি (১৯৯২-৯৬):
- ড. বুট্রোস বুট্রোস ঘালি (Boutros Boutros-Ghali) জাতিসংঘের ষষ্ঠ মহাসচিব ছিলেন।
- তিনি মিশরের নাগরিক এবং আফ্রিকা মহাদেশ থেকে প্রথম জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
২,২৫৭.
নিচের কোন দেশটি CTBT চুক্তি অনুমোদন দেয়নি?
  1. ফ্রান্স
  2. চীন
  3. যুক্তরাজ্য
  4. ইতালি
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
CTBTO: 
- পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT):
- পূর্ণরূপ: Comprehensive Nuclear-Test-Ban Treaty.
- স্বাক্ষরিত হয়: ১৯৯৬ সালের ২৪ সেপ্টেম্বর, নিউইয়র্কে।
- স্বাক্ষরকারী দেশ: ১৮৭টি দেশ,
- অনুমোদনকারী দেশ: ১৭৮টি দেশ।
- স্বাক্ষর করেনি: ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া।
- স্বাক্ষর করে অনুমোদন দেয়নি: চীন, মিশর, ইরান, ইসরায়েল, রাশিয়া, যুক্তরাষ্ট্র।
- বাংলাদেশ স্বাক্ষরকরে: ১৯৯৬ সালের ২৪ সেপ্টেম্বর।

- CTBTO-এর মূল উদ্দেশ্য হলো:
- বিশ্বব্যাপী সব ধরনের পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করা।
- একটি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলা
- গোপন পারমাণবিক পরীক্ষা সনাক্ত করতে সক্ষম হওয়া
- বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা

উৎস: CTBTO ওয়েবসাইট।
২,২৫৮.
UNRWA নিম্নের কোন দেশের শরণার্থীদের সহায়তা প্রদানের জন্য কাজ করে?
  1. সিরিয়া 
  2. ইউক্রেন 
  3. ফিলিস্তিন 
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
ফিলিস্তিন 
উত্তর
সঠিক উত্তর:
ফিলিস্তিন 
ব্যাখ্যা

UNRWA:
- UNRWA-এর পূর্ণরূপ: The United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East.
- এটি হলো ফিলিস্তিনি শরনার্থীদের সহায়তার লক্ষ্যে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত একটি মানবিক সহায়তা এজেন্সি।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৪৯ সালে।
- কার্যক্রম শুরু হয়: ১ মে, ১৯৫০ সালে।
- বর্তমান কমিশনার জেনারেল: ফিলিপ্পে লাজ্জারিনি।
- সদরদপ্তর: আম্মান, জর্ডান এবং গাজা।।
- UNRWA জরুরি ত্রাণ সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান প্রভৃতি বিষয়ে কাজ করে থাকে।

⇒ ১ জুন ১৯৪৬ থেকে ১৫ মে ১৯৪৮ সালের আরব-ইসরাইল সংঘাত এবং ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে বাস্তুচ্যুত হয়ে জর্ডান, সিরিয়া, লেবানন, গাজা উপত্যকা এবং পূর্ব জেরুজালেম সহ পশ্চিমতীরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি শরনার্থীদের সহায়তার কাজে UNRWA নিয়োজিত।
- ১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘের সাধারন পরিষদের Resolution - 302 (4) - এর মাধ্যমে ৮ ডিসেম্বর, ১৯৪৯ সালে UNRWA গঠিত।
- UNRWA প্রায় পুরোটাই জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর স্বেচ্ছায় অবদানের মাধ্যমে অর্থায়ন করা হয়।

উল্লেখ্য,
- ফিলিস্তিন বাদে বাকি সকল দেশের শরনার্থী নিয়ে UNHCR কাজ করে থাকে।

উৎস: UNRWA ওয়েবসাইট।

২,২৫৯.
সম্প্রতি কোন দেশে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কার্যক্রম বন্ধ হয়ে যায়?
  1. উরুগুয়ে
  2. সাইপ্রাস
  3. লেবানন
  4. মালি
সঠিক উত্তর:
মালি
উত্তর
সঠিক উত্তর:
মালি
ব্যাখ্যা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:
- ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়।
- এর প্রথম মিশন ছিল ১৯৪৮ সালে মধ্যপ্রাচ্যে ১৯৪৮ আরব-ইসরায়েলি যুদ্ধের সময় যুদ্ধবিরতি পালন ও বজায় রাখা।
- আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ ২০১৩ সালে মালিতে মিনুসমা নামের শান্তি রক্ষা কার্যক্রম শুরু করে।
- দেশটিতে বেসামরিক নাগরিকদের রক্ষা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনাই ছিল এই কার্যক্রমের লক্ষ্য।
- ২০২১ সালে মালি রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের সঙ্গে মিত্রতা করার পর থেকেই শান্তিরক্ষীদের ওপর একের পর এক বিভিন্ন নিষেধাজ্ঞা দিচ্ছিল সরকার।
- মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। 
- সংস্থাটির নিরাপত্তা পরিষদের সব সদস্যরাষ্ট্রের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- এই ঘোষণার মধ্য দিয়ে ১০ বছর পর দেশটি থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।

উৎস: The Daily Star Bangla ও প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
২,২৬০.
ESCAP - এর পূর্ণরূপ কি?
  1. The Economic and Social Commission and the Pacific
  2. The Economic and Social Commission for Asia Pacific
  3. The Economic and Social Commission for Asia and the Pacific
  4. The Social Economic Commission for Asia and the Pacific
সঠিক উত্তর:
The Economic and Social Commission for Asia and the Pacific
উত্তর
সঠিক উত্তর:
The Economic and Social Commission for Asia and the Pacific
ব্যাখ্যা
ESCAP (The Economic and Social Commission for Asia and the Pacific).

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ECOSOC) অধীন ৫টি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন রয়েছে।
এদের মধ্যে অন্যতম হলো ‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন’ বা ESCAP (The Economic and Social Commission for Asia and the Pacific).
এর সদরদপ্তর থাইল্যান্ডের ব্যাংকক শহরে অবস্থিত।
সদস্য সংখ্যা ৫৩টি এবং সহযোগী সদস্য ৯টি।

(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
২,২৬১.
In which year did Bangladesh become a member of ICAO?
  1. 1974
  2. 1972
  3. 1975
  4. 1973
সঠিক উত্তর:
1973
উত্তর
সঠিক উত্তর:
1973
ব্যাখ্যা
ICAO:
- ICAO পূর্ন রূপ: International Civil Aviation Organization.
- এটি বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা।
- এটি ১৯৪৪ সালে Provisional International Civil Aviation Organization (PICAO) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- ৪ এপ্রিল, ১৯৪৭ সালে ICAO হিসাবে যাত্রা শুরু করে।
- সারা বিশ্বে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের নিরাপদ এবং সুশৃঙ্খল রাখতে এই সংস্থা কাজ করে।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে ৩ অক্টোবর, ১৯৪৭ সালে।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- সদর দপ্তর: মন্ট্রিল, কানাডা।
- প্রেসিডেন্ট: সালভাতোর সিয়াচিটানো।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭৩ সালে ICAO এর সদস্যপদ লাভ করে

উৎস: ICAO ওয়েবসাইট।
২,২৬২.
বিশ্ব খাদ্য সংস্থা (FAO) এর উদ্যোগে প্রতি বছর বিশ্ব খাদ্য দিবস পালন করে কবে?
  1. ২৬ অক্টোবর
  2. ১৮ অক্টোবর
  3. ১৫ অক্টোবর
  4. ১৬ অক্টোবর
সঠিক উত্তর:
১৬ অক্টোবর
উত্তর
সঠিক উত্তর:
১৬ অক্টোবর
ব্যাখ্যা

FAO: 
- পূর্ণ নাম: Food and Agriculture Organization of the United Nations.
- প্রতিষ্ঠার সম্মেলন: কুইবেক সিটি, কানাডা।
- অংশগ্রহণকারী দেশ: ৪২টি
- প্রাথমিক সদর দপ্তর: ওয়াশিংটন, D.C., যুক্তরাষ্ট্রে।
- পরে, ১৯৫১ সালে এটি স্থানান্তর করে রোম, ইতালিতে।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ১৬ অক্টোবর, ১৯৪৫।
- বর্তমান সদর দপ্তর: রোম, ইতালি।
- সদস্য রাষ্ট্র সংখ্যা: ১৯৪টি সদস্য রাষ্ট্র + ১টি ইউরোপীয় ইউনিয়ন (EU) + ২টি সহযোগী সদস্য।
- মহাপরিচালক (বর্তমান): Qu Dongyu (চীন)। [ নভেম্বর, ২০২৫]
- ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস।

• লক্ষ্য ও উদ্দেশ্য:
- FAO-এর মূল লক্ষ্য হলো ক্ষুধা, অপুষ্টি ও খাদ্য নিরাপত্তাহীনতা দূর করা।
- এবং টেকসই কৃষি, মৎস্য, বন এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে বিশ্বের জনগণের জীবনমান উন্নয়ন করা।

উৎস: FAO ওয়েবসাইট। 

২,২৬৩.
জাতিসংঘ নামকরণ করেন -
  1. রুজভেল্ট
  2. স্টালিন
  3. চার্চিল
  4. দ্যা গল
সঠিক উত্তর:
রুজভেল্ট
উত্তর
সঠিক উত্তর:
রুজভেল্ট
ব্যাখ্যা
জাতিসংঘ:
- জাতিসংঘ বা United Nations হচ্ছে একটি আন্তর্জাতিক সংস্থা।
- যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে এ সংস্থার সদর দফতর অবস্থিত।
- শাখা অফিস রয়েছে জেনেভা, ভিয়েনা ও নাইরোবি।
- পৃথিবীর প্রায় প্রতিটি স্বাধীন দেশ এ সংস্থার সদস্য।
- জাতিসংঘ নামটির ধারণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট।
- আর্ন্তজাতিক উত্তেজনা হ্রাস ও বিভিন্ন রাষ্ট্রের মাঝে বিরোধ মিমাংসায় জাতিসংঘ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

⇒ ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট:
- মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ১২ বছর (১৯৩৩ - ১৯৪৫) ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন।
- তিনি একমাত্র প্রেসিডেন্ট যিনি ৪ মেয়াদে নির্বাচিত হয়েছেন।
- রুজভেল্ট দীর্ঘ ১২ বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- রুজভেল্ট বিংশ শতাব্দীর দুটি সর্বশ্রেষ্ঠ সংকট: গ্রেট ডিপ্রেশন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ- এই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দিয়েছিলেন।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যে তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেট তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসাবে ‘নিউ ডিল' (New Deal) ব্যবস্থার প্রবর্তন করেন।
- নিউ ডিল (New Deal) ১৯৩৩ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত চলমান ছিল।
- তার সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং জাপান কর্তৃক পার্ল হারবার আক্রমনের (৭ ডিসেম্বর, ১৯৪১) প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়। 
- ডি রুজভেল্ট ‘সৎ প্রতিবেশি নীতি'র প্রবক্তা।
- ১৯৩০-৪০ এর সময়ে লাতিন আমেরিকান দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নির্ধারণে রুজভেল্ট পূর্বেকার হস্তক্ষেপ নীতির বিপরীতে এই নীতি প্রবর্তন করেন।
- ১৯৪২ সালের ১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনেই ফ্রাঙ্কলিন ডি. - রুজভেল্ট প্রথমবারের মতো 'জাতিসংঘ (United Nations)' নামটি ব্যবহার করেন।

উৎস: Britannica.
২,২৬৪.
কোন যুদ্ধকে কেন্দ্র করে জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন অনুষ্ঠিত হয়?
  1. ১ম আরব-ইসরাইল যুদ্ধ
  2. কোরীয় যুদ্ধ
  3. ২য় আরব-ইসরাইল যুদ্ধ
  4. কঙ্গো যুদ্ধ
সঠিক উত্তর:
১ম আরব-ইসরাইল যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
১ম আরব-ইসরাইল যুদ্ধ
ব্যাখ্যা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (United Nations Peacekeeping Mission) একটি আন্তর্জাতিক উদ্যোগ যা সংঘাতপ্রবণ দেশগুলোতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে সাহায্য করে।
- এই মিশনের প্রধান লক্ষ্য হলো সংঘর্ষমুক্ত পরিবেশ সৃষ্টি করা, মানবাধিকার রক্ষা করা এবং রাজনৈতিক প্রক্রিয়া পরিচালনায় সহায়তা করা।
- বর্তমানে আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং এশিয়া জুড়ে জাতিসংঘের ১২টি শান্তিরক্ষা মিশন চলমান রয়েছে।

⇒ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মূল উদ্দেশ্য:
- সংঘাতের মধ্যে শান্তি প্রতিষ্ঠা এবং সশস্ত্র বিরোধী পক্ষদের মধ্যে যুদ্ধবিরতি বা শান্তিচুক্তি বাস্তবায়ন করা।
- যুদ্ধ বা সংঘাতের কারণে বিপর্যস্ত জনগণের জন্য মানবিক সাহায্য পৌঁছে দেওয়া।
- রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য জাতিসংঘ মিশন আঞ্চলিক সরকারের সহায়তায় কাজ করে থাকে। 
- যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে পুনর্গঠন কার্যক্রম পরিচালনা, যেমন অবকাঠামো পুনর্নির্মাণ, আইন-শৃঙ্খলা রক্ষা ইত্যাদি।

উল্লেখ্য,
- ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়।
- ১৯৪৮ সালে সংঘটিত ১ম আরব-ইসরাইল যুদ্ধকে কেন্দ্র করে জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন অনুষ্ঠিত হয়।
- এই মিশনের নাম ছিল "United Nations Truce Supervision Organization (UNTSO)"।
- এটি ছিল জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন এবং এর মূল উদ্দেশ্য ছিল ১৯৪৮ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর যুদ্ধবিরতি কার্যকর করা এবং যুদ্ধবিরতি চুক্তি সঠিকভাবে পালন হচ্ছে কিনা তা মনিটর করা।

উৎস: United Nations Peacekeeping.
২,২৬৫.
কয়টি সদস্য দেশ নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ৪৪টি
  2. খ) ৫২টি
  3. গ) ৫১টি
  4. ঘ) ৫৩টি
সঠিক উত্তর:
গ) ৫১টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫১টি
ব্যাখ্যা
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুদ্ধ-বিগ্রহমুক্ত এক নতুন বিশ্বের নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান 'জাতিসংঘ' গঠন করার জন্য শান্তিপ্রিয় বিশ্বনেতারা ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত সময়কালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে এক সম্মেলনে মিলিত হয়। 
- এ সম্মেলনে দীর্ঘ আলাপ আলোচনা শেষে গৃহীত হয় জাতিসংঘ সনদ। 
- সম্মেলনে উপস্থিত ৫০টি রাষ্ট্রের প্রতিনিধিরা ২৬ জুন, ১৯৪৫ সালে সনদটি স্বাক্ষর করে।
- পোল্যান্ড যুদ্ধে ব্যস্ত থাকার জন্য উক্ত সম্মেলনে উপস্থিত না থেকে পরে ১৫ অক্টোবর, ১৯৪৫ সালে সনদে স্বাক্ষর করে ৫১তম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। 

উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।
২,২৬৬.
জাতিসংঘের সমুদ্র আইন কনভেনশন (UNCLOS) অনুসারে, উপকূলরেখা থেকে ২০০ নটিক্যাল মাইলের বাইরের জলরাশি কী নামে পরিচিত?
  1. Territorial sea
  2. High seas
  3. Continental shelf
  4. Exclusive Economic Zone
সঠিক উত্তর:
High seas
উত্তর
সঠিক উত্তর:
High seas
ব্যাখ্যা

UNCLOS:
- UNCLOS-এর পূর্ণরূপ: United Nations Convention on the Law of the Sea.
- UNCLOSহলো জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক আইন, যা সমুদ্রের ব্যবহার, সংরক্ষণ এবং তার সম্পদের মধ্যে ন্যায্যতা এবং আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করার জন্য একটি চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১৯৮২ সালে।
- কার্যকর হয়: ১৯৯৪ সালে।

⇒ UNCLOS-এর মূল উদ্দেশ্য হলো সমুদ্রের সীমানা নির্ধারণ। এটি আন্তর্জাতিক সমুদ্র সীমানা এবং বিভিন্ন অঞ্চলের মালিকানা সংক্রান্ত আইন প্রণয়ন করে যেমন:
- নির্দিষ্ট জলসীমা (Territorial Sea): উপকূল থেকে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত যেখানে রাষ্ট্রের সম্পূর্ণ সার্বভৌমত্ব থাকে। 
- অর্থনৈতিক অঞ্চলের সীমানা (Exclusive Economic Zone, EEZ): উপকূল থেকে সর্বোচ্চ ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত যেখানে উপকূলীয় রাষ্ট্র মাছ, খনিজ ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ আহরণের অধিকার রাখে।
- আন্তর্জাতিক জলসীমা (High Seas): উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইলের বাইরে থাকা আন্তর্জাতিক জলরাশি। মৎস আহরণ, জাহাজ চলাচল, সামুদ্রিক গবেষণা ইত্যাদির জন্য একরাষ্ট্র অন্য রাষ্ট্রের প্রতি সহনশীল থাকবে।
- সংলগ্ন অঞ্চল (Contiguous Zone): UNCLOS অনুযায়ী, ভিত্তিরেখা হতে ২৪ নটিক্যাল মাইল পর্যন্ত একটি রাষ্ট্রের সংলগ্ন অঞ্চল। 
- মহীসোপান (Continental Shelf): UNCLOS অনুযায়ী, একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের সীমা হবে ভিত্তি রেখা হতে ৩৫০ নটিকেল মাইল এবং অর্থনৈতিক সীমা হবে ভিত্তি রেখা হতে ২০০ নটিকেল মাইল পর্যন্ত।



উৎস: i) UNCLOS ওয়েবসাইট।
ii) National Oceanic and Atmospheric Administration (NOAA) (.gov) ওয়েবসাইট।

২,২৬৭.
জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি-
  1. ইসমাত জাহান
  2. নাজমুন্নাহার
  3. রাবাব ফাতিমা
  4. সোসানে গীতি
সঠিক উত্তর:
রাবাব ফাতিমা
উত্তর
সঠিক উত্তর:
রাবাব ফাতিমা
ব্যাখ্যা

• জাতিসংঘে বাংলাদেশের বর্তমান (২য় নারী) স্থায়ী প্রতিনিধি- রাবাব ফাতিমা।
• জাতিসংঘে বাংলাদেশের ১ম নারী স্থায়ী প্রতিনিধি ছিলেন ইসমাত জাহান।
উৎসঃ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট।

২,২৬৮.
জাতিসংঘের নারী উন্নয়ন তহবিলের সদরদপ্তর-
  1. ক) নাইরোবি
  2. খ) নিউইয়র্ক
  3. গ) জেনেভা
  4. ঘ) হেলসিঙ্কি
সঠিক উত্তর:
খ) নিউইয়র্ক
উত্তর
সঠিক উত্তর:
খ) নিউইয়র্ক
ব্যাখ্যা

- UNIFEM (United Nations Development Fund for Women) হচ্ছে জাতিসংঘের নারী উন্নয়ন তহবিল।
- এটি ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।

উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

২,২৬৯.
ইন্টারপোলের সদরদপ্তর কোথায়?
  1. ক) লিও
  2. খ) প্যারিস
  3. গ) মিউনিখ
  4. ঘ) মাদ্রিদ
সঠিক উত্তর:
ক) লিও
উত্তর
সঠিক উত্তর:
ক) লিও
ব্যাখ্যা
Interpol এর পূর্ণরূপ হলো International Criminal Police Organization. এটি ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়। শুরুতে এটির সদরদপ্তর ছিলো অস্ট্রিয়ার ভিয়েনা শহরে। ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিও শহরে সদরদপ্তর স্থাপন করা হয়। প্রথমে ১৬টি দেশ নিয়ে যাত্রা শুরু করলেও এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি। বাংলাদেশ ১৯৭৬ সালে ইন্টারপোলের সদস্যপদ লাভ করে। এর অফিসিয়াল ভাষা- চারটি। যথা- ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি। (সূত্রঃ ইন্টারপোল ওয়েবসাইট)
২,২৭০.
'জাতিসংঘ মানবাধিকার কমিশন' গঠিত হয় -
  1. ১৯৪৪ সালে
  2. ১৯৪৫ সালে
  3. ১৯৪৬ সালে
  4. ১৯৪৭ সালে
সঠিক উত্তর:
১৯৪৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৬ সালে
ব্যাখ্যা
জাতিসংঘ মানবাধিকার কমিশন: 
- ১৯৪৬ সালে জাতিসংঘ মানবাধিকার কমিশন গঠিত হয়।
- কমিশন ‘মানবাধিকারের সার্বজনীন ঘোষণা' এর খসড়া প্রস্তুতের জন্য একটি কমিটি গঠন করে।
- কমিটির প্রস্তুতকৃত খসড়া ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গৃহীত হয়।
- মানবাধিকারের সার্বজনীন ঘোষণায় মোট ৩০ টি অনুচ্ছেদ রয়েছে।
- প্রতিবছর ১০ ডিসেম্বরকে বিশ্বব্যাপী 'আন্তর্জাতিক মানবাধিকার দিবস' হিসেবে পালন করা হয়।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।
২,২৭১.
আন্তর্জাতিক ডাক সংস্থার সংক্ষিপ্তরূপ কী?
  1. IPU
  2. UPU
  3. UNPO
  4. WPU
সঠিক উত্তর:
UPU
উত্তর
সঠিক উত্তর:
UPU
ব্যাখ্যা
  • Universal Postal Union (UPU).
- এটি বিশ্বব্যাপী দ্বিতীয় প্রাচীনতম আন্তর্জাতিক সংস্থা।
- ১৮৭৪ সালে প্রতিষ্ঠিত, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (UPU)
- এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের বার্নে।
- UPU এর সদস্য সংখ্যা ১৯২ টি।
- বাংলাদেশ ১৯৭৩ সালে UPU (বিশ্ব ডাক ইউনিয়ন) এর সদস্য পদ লাভ করে।

উৎস: UPU অফিশিয়াল ওয়েবসাইট।
২,২৭২.
UNDP-এর স্লোগান কী?
  1. Development of Global People
  2. Peace, Prosperity, People
  3. Human Rights and Democracy
  4. Empowered lives. Resilient nations
সঠিক উত্তর:
Empowered lives. Resilient nations
উত্তর
সঠিক উত্তর:
Empowered lives. Resilient nations
ব্যাখ্যা

​​UNDP:
- পূর্ণ নাম: United Nations Development Programme.
- প্রতিষ্ঠাকাল: ১৯৬৫ সালে।
- সদর দপ্তর: নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র।
- বর্তমানে ১৭০ দেশে ও অঞ্চলে কার্যক্রম পরিচালিত হয়।
- বর্তমান প্রশাসক: Achim Steiner (জার্মানি)।  [জানুয়ারি, ২০২৬]
- স্লোগান / মিশন: "Empowered lives. Resilient nations."

​গুরুত্বপূর্ণ প্রোগ্রাম:
- Sustainable Development Goals (SDGs): ২০৩০ সালের মধ্যে ১৭টি লক্ষ্য বাস্তবায়ন।
- Human Development Index (HDI): মানব উন্নয়ন পরিমাপ।
- Global Environment Facility (GEF): পরিবেশ প্রকল্পে অর্থায়ন।
উৎস: UNDP ওয়েবসাইট।

২,২৭৩.
জাতিসংঘের Security Council -এর অস্থায়ী সদস্য নির্বাচিত হন-
  1. ক) ২ বছরের জন্য
  2. খ) ৩ বছরের জন্য
  3. গ) ৪ বছরের জন্য
  4. ঘ) উপরিউক্ত কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) ২ বছরের জন্য
উত্তর
সঠিক উত্তর:
ক) ২ বছরের জন্য
ব্যাখ্যা

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ১০টি। প্রতিবছর ৫টি করে নতুন সদস্য সাধারণ পরিষদের সদস্যদের ভোটে দুই বছরের জন্যে নির্বাচিত হয়।
২০২১-২০২২ মেয়াদে এশীয় অঞ্চল থেকে ভারত নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে। ২০২১ সালে ভারত ইন্দোনেশিয়ার পরিবর্তে দাযিত্ব গ্রহণ করবে।
এছাড়া ২০২১-২০২২ মেয়াদে মেক্সিকো, নরওয়ে, আয়ারল্যান্ড এবং কেনিয়াও নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)

২,২৭৪.
নাগাসাকি কোন দেশের শহর?
  1. ক) কম্বোডিয়া
  2. খ) জাপান
  3. গ) ফিলিপাইন
  4. ঘ) ভিয়েতনাম
সঠিক উত্তর:
খ) জাপান
উত্তর
সঠিক উত্তর:
খ) জাপান
ব্যাখ্যা
- নাগাসাকি জাপানের একটি শহর।

এছাড়াও -
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমা শহরে এবং ৯ আগস্ট নাগাসাকি শহরে পারমাণবিক বোমা বর্ষণ করে।
হিরোশিমায় নিক্ষিপ্ত বোমাটির নাম ছিলো লিটলবয় এবং নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমাটির নাম ছিলো ফ্যাটম্যান।
৩৩তম মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান ১৯৪৫ সালের আগস্টে জাপানে পারমাণবিক বোমা বর্ষণের নির্দেশ দেন।

(সূত্র: হিস্টোরি ডটকম)
২,২৭৫.
জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (UNESCO) এর সদস্য নয় -
  1. ক) আর্জেন্টিনা
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) ইসরাইল
  4. ঘ) খ ও গ
সঠিক উত্তর:
ঘ) খ ও গ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) খ ও গ
ব্যাখ্যা
জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (UNESCO)
▪ UNESCO এর পূর্ণরূপ ‘United Nations Educational, Scientific and Cultural Organization’ বা জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা। এর অন্যতম কাজ হল বিশ্ব ঐতিহ্য (World Heritage) সংরক্ষণ করা।
▪ এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা ECOSOC - এর তত্ত্বাবধানে গঠিত হয়।
▪ প্রতিষ্ঠাকাল - ১৬ নভেম্বর, ১৯৪৫ সালে চুক্তি স্বাক্ষর।
▪ প্রতিষ্ঠার স্থান - লন্ডন, যুক্তরাজ্য। 
▪ চুক্তি কার্যকর - ৪ নভেম্বর, ১৯৪৬ সালে UNESCO চুক্তি কার্যকর। কার্যকরের সময় থেকেই সংস্থাটি জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে।
▪ সদরদপ্তর - প্যারিস, ফ্রান্স।
▪ সদস্য সংখ্যা - ১৯৩টি পূর্ণাঙ্গ সদস্য দেশ এবং ১২টি সহযোগী সদস্য দেশ।
▪ ফিলিস্তিনের ইউনেস্কোর পূর্ণাঙ্গ সদস্য হওয়াকে কেন্দ্র করে ২০১৯ সালের ১ জানুয়ারি যুক্তরাষ্ট্রইসরাইল ইউনেস্কো ত্যাগ করে।
▪ যুক্তরাষ্ট্র এর আগে ১৯৮৪ সালে ইউনেস্কোর সদস্যপদ ত্যাগ করে ২০০৩ সালে পুনরায় সদস্যপদ গ্রহণ করে।
▪ আর্জেন্টিনা ১৯৪৮ সালে UNESCO - এর সদস্যপদ লাভ করে।  

তথ্যসূত্র: UNESCO ওয়েবসাইট।
২,২৭৬.
বর্তমানে এলডিসিভুক্ত দেশ কয়টি? [জুলাই, ২০২৪]
  1. ৪৪টি
  2. ৪৫টি
  3. ৪৬টি
  4. ৪৭টি
সঠিক উত্তর:
৪৫টি
উত্তর
সঠিক উত্তর:
৪৫টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

স্বল্পোন্নত দেশ ((LDCs):

- ১৯৭১ সালে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়।
- স্বল্পোন্নত দেশের তালিকা প্রতি তিন বছর পর পর পর্যালোচনা করা হয়।
- বর্তমানে স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে জাতিসংঘ কর্তৃক মনোনীত ৪৫টি দেশ রয়েছে।

উল্লেখ্য,
- ২০২৬ সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে LDC তালিকা থেকে বের হয়ে যাবে।

⇒ LDC:
- LDC-এর পূর্ণরূপ: Least Developed Countries বা স্বল্পোন্নত দেশ।
- স্বল্পোন্নত দেশ হলো উন্নয়নশীল দেশগুলির একটি তালিকা যা জাতিসংঘের মতে, আর্থ-সামাজিক বিকাশের সর্বনিম্ন সূচক প্রদর্শন করে।
- অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে জাতিসংঘ দুই শ্রেণিতে বিশ্বের সব দেশকে ভাগ করে থাকে।
- এগুলো হলো: উন্নয়নশীল ও উন্নত।
- উন্নয়নশীল দেশের মধ্যে আবার যেসব দেশ তুলনামূলক দুর্বল, তাদের নিয়ে স্বল্পোন্নত দেশের তালিকা হয়।
- মূলত এসব দেশ যাতে নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে, সে জন্য উন্নত দেশের পক্ষ থেকে উন্নয়নশীল দেশকে কিছু বাজার সুবিধা দেওয়া হয়।
- এর মধ্যে অন্যতম শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুবিধা।
- এলডিসি সম্মেলনের সূত্রপাত হয় ১৯৮১ সালে।
- প্রতি ১০ বছর অন্তর এই সম্মেলন হয়।

উৎস: unctad ওয়েবসাইট।
২,২৭৭.
UN Women নিম্নের কোন সংস্থা থেকে গঠিত হয়েছে?
  1. UNDP
  2. UNICEF
  3. UNESCO
  4. UNIFEM
সঠিক উত্তর:
UNIFEM
উত্তর
সঠিক উত্তর:
UNIFEM
ব্যাখ্যা
UN Women:
- UN Women হলো The United Nations Entity for Gender Equality and the Empowerment of Women।
- লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য নিবেদিত জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- বিশ্বব্যাপী নারী উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য UN Women প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠাতা: জাতিসংঘ সাধারণ পরিষদ।
- প্রতিষ্ঠিত হয়: জুলাই, ২০১০ সালে।
- কার্যক্রম শুরু করে: ২০১১ সালে।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য,
⇒ UN Women গঠিত হয় বিভিন্ন জাতিসংঘের সংস্থা থেকে, যেমন:
- Division for the Advancement of Women (DAW),
- International Research and Training Institute for the Advancement of Women (INSTRAW),
- Office of the Special Adviser on Gender Issues and Advancement of Women (OSAGI),
- United Nations Development Fund for Women (UNIFEM).

উৎস: UN Women ওয়েবসাইট।
২,২৭৮.
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন সংস্থা (UNCTAD) এর শীর্ষ সম্মেলন কত বছর পরপর অনুষ্ঠিত হয়?
  1. ২ বছর
  2. ৩ বছর
  3. ৪ বছর
  4. ৫ বছর
সঠিক উত্তর:
৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪ বছর
ব্যাখ্যা
UNCTAD:
- জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন সংস্থা UNCTAD.
- পূর্ণরূপ: United Nations Conference on Trade and Development (UNCTAD).
- প্রতিষ্ঠার তারিখ: ১৯৬৪ সালে।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৯৫টি। (জুন, ২০২৫)
- বর্তমান মহাসচিব: রেবেকা গ্রিনস্প্যান। (জুন, ২০২৫)
- তিনি কোস্টারিকার নাগরিক।
- বাংলাদেশের সদস্য হয়: ১৯৭২ সালে।
- শীর্ষ সম্মেলন অনুষ্ঠান প্রতি ৪ বছর পরপর হয়।
- প্রথম কনফারেন্স অনুষ্ঠিত হয়: ১৯৬৪ সালের ২৩ মার্চ থেকে ১৬ জুন, জেনেভা।

তথ্যসূত্র - UNCTAD এর ওয়েবসাইট।
২,২৭৯.
'Committee for Development Policy (CDP)' কত বছর পরপর স্বল্পোন্নত দেশগুলোর তালিকা পুনঃমূল্যায়ন করে থাকে?
  1. ২ বছর
  2. ৩ বছর
  3. ৪ বছর
  4. ৫বছর
সঠিক উত্তর:
৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩ বছর
ব্যাখ্যা
• Committee for Development Policy (CDP):
- CDP প্রতিষ্ঠিত হয় ১৯৬৫ সালে। 
- এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ECOSOC) একটি সহযোগী স্বাধীন ফোরাম।
- CDP স্বল্পোন্নত দেশগুলোর অনুকূলে উন্নয়ন সহযোগিতা সম্পর্কিত নীতি পরামর্শ দিয়ে থাকে।
- এই কমিটি স্বল্পোন্নত দেশের তালিকায় নতুন অন্তর্ভুক্তি এবং তালিকা থেকে উত্তরণ হওয়ার যোগ্যতাসম্পন্ন দেশ চিহ্নিত করে।
- এ জন্য তিন বছর পরপর LDC-ভুক্ত দেশগুলোর ত্রিবার্ষিকে তালিকা মূল্যায়ন করা হয়। 
- এ জন্য  LDC-ভুক্ত দেশগুলোর ত্রিবার্ষিক মূল্যায়ন করা হয়। 
- কোনো দেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার জন্য CDP প্রথমে ECOSOC-এ সুপারিশ পাঠায়। 
- এরপর ECOSOC তা জাতিসংঘের সাধারণ অধিবেশনে (UNGA) অনুমোদনের জন্য পাঠায়।
- CDP'র চূড়ান্ত সুপারিশের তিন বছর পর জাতিসংঘের সাধারণ অধিবেশনে চূড়ান্ত স্বীকৃতি দেওয়া হয়।

 উৎস: জাতিসংঘের ওয়েবসাইট। [লিঙ্ক]
২,২৮০.
নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের কোন বিশেষ অধিবেশন গৃহীত হয়?
  1. দ্বিতীয়
  2. তৃতীয়
  3. পঞ্চম
  4. ষষ্ঠ
সঠিক উত্তর:
ষষ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
ষষ্ঠ
ব্যাখ্যা
নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা (NIEO):
- নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা (New International Economic Order) ১৯৭০-এর দশকে উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক বৈষম্য কমানোর লক্ষ্যে গঠিত একটি ধারণা।
- এর মূল উদ্দেশ্য ছিল উন্নয়নশীল দেশগুলির জন্য বৈশ্বিক বাণিজ্য, সম্পদ, এবং প্রযুক্তি স্থানান্তরে ন্যায্য সুযোগ তৈরি করা।
- এটি আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থাগুলোর সংস্কার, বৈশ্বিক বাজারে উন্নয়নশীল দেশগুলির পণ্যের জন্য সুবিধা দেওয়া, এবং ঋণ ও সাহায্যের শর্ত উন্নত করা নিয়ে কাজ করেছিল।
- তবে, উন্নত দেশগুলোর প্রতিরোধ এবং আন্তর্জাতিক অর্থনৈতিক শক্তির মধ্যে দ্বন্দ্বের কারণে এটি পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

⇒ নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা (NIEO)-এর প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের ৬নং বিশেষ অধিবেশনে গৃহীত হয়।
- এটি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে।
- এই অধিবেশনটি ছিল উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক সমস্যা এবং বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় তাদের অবস্থান উন্নত করার জন্য একটি বৃহৎ উদ্যোগের অংশ।
- এই অধিবেশনেই জাতিসংঘের সদস্য দেশগুলো NIEO প্রতিষ্ঠার প্রস্তাব গ্রহণ করে, যার মাধ্যমে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় ন্যায্যতা এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য আরও সমতাভিত্তিক সুযোগ তৈরির প্রচেষ্টা করা হয়।

উল্লেখ্য,
- নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা (NIEO) এখন কার্যকর বা চালু নেই, যদিও এর ধারণা ও উদ্দেশ্যগুলো এখনও বৈশ্বিক আলোচনায় গুরুত্ব রাখে।
- ১৯৭৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৬ষ্ঠ বিশেষ অধিবেশনে প্রস্তাবিত হলেও, এটি পূর্ণরূপে বাস্তবায়িত হয়নি।

উৎস: UN ওয়েবসাইট।
২,২৮১.
কত বছর পরপর নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের নির্বাচন অনুষ্ঠিত হয়?
  1. ১ বছর
  2. ২ বছর
  3. ৩ বছর
  4. ৪ বছর
সঠিক উত্তর:
১ বছর
উত্তর
সঠিক উত্তর:
১ বছর
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (United Nations Security Council বা UNSC) হলো জাতিসংঘের প্রধান সংস্থা, যা আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত।
- এর প্রধান দায়িত্ব হলো বিশ্বজুড়ে শান্তি বজায় রাখা এবং সংঘাত প্রতিরোধ করা।
- নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫ (পাঁচটি স্থায়ী সদস্য এবং দশটি অস্থায়ী সদস্য)।
- স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র। এই পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।

উল্লেখ্য,
- প্রতিবছর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের নির্বাচন অনুষ্ঠিত হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য।
- ৩ জুন, ২০২৫ তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে নিরাপত্তা পরিষদের সদস্যপদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
- এই বছর নির্বাচিত পাঁচজন নতুন সদস্য ১ জানুয়ারি, ২০২৬ তারিখে তাদের আসন গ্রহণ করবেন এবং ৩১ ডিসেম্বর, ২০২৭ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ২০২৬-২৭ সালের জন্য নির্বাচিত দেশগুলো হচ্ছে- বাহরাইন, কলম্বিয়া, কঙ্গো, লাটভিয়া ও লাইবেরিয়া।

⇒ বর্তমানে নিরাপত্তা পরিষদের দশটি অস্থায়ী সদস্য দেশ হলো: আলজেরিয়া (২০২৪-২৫), গায়ানা (২০২৪-২৫), কোরিয়া (২০২৪-২৫), সিয়েরা লিওন (২০২৪-২৫), স্লোভেনিয়া (২০২৪-২৫) ও ডেনমার্ক (২০২৫-২৬), গ্রিস (২০২৫-২৬), সোমালিয়া (২০২৫-২৬), পাকিস্তান (২০২৫-২৬), পানামা (২০২৫-২৬)।

উৎস: UN Security Council ওয়েবসাইট।
২,২৮২.
জাতিসংঘ সনদের কত নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের ভোটিং পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে?
  1. ২৩ নং অনুচ্ছেদে
  2. ২৪ নং অনুচ্ছেদে
  3. ২৭ নং অনুচ্ছেদে
  4. ২৮ নং অনুচ্ছেদে
সঠিক উত্তর:
২৭ নং অনুচ্ছেদে
উত্তর
সঠিক উত্তর:
২৭ নং অনুচ্ছেদে
ব্যাখ্যা
জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
• সাধারণ পরিষদ (the General Assembly),
• নিরাপত্তা পরিষদ (the Security Council),
• অর্থনৈতিক ও সামাজিক কমিশন (the Economic and Social Council),
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (the International Court of Justice),
• অছি পরিষদ (the Trusteeship Council),
• জাতিসংঘ সচিবালয় (the Secretariat)।

• নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য নিয়ে গঠিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পরাশক্তি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
- এই পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।

⇒ নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে এর সাধারন পরিষদ কোন দেশকে নতুন সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে।
- নিরাপত্তা পরিষদ জাতিংঘের মহাসচিব ও আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রেও সুপারিশ করে।
- মহাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে।

⇒ জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গঠনের কথা বলা হয়েছে।
- ২৩ নং অনুচ্ছেদ অনুসারে এর সদস্য সংখ্যা মোট ১৫টি।
- তার মধ্যে স্থায়ী সদস্য ৫টি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন) এবং ২ বছরের মেয়াদে বাকি ১০টি সদস্য নির্বাচন করা হয়ে থাকে।
- সব সদস্য রাষ্ট্রের একটি করে ভোট দেওয়া ক্ষমতা রয়েছে।
- স্থায়ী ৫ সদস্যের রয়েছে ভেটো (Veto - আমি মানি না) প্রদান করার ক্ষমতা।

⇒ জাতিসংঘ সনদের ২৪ নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের কাজ, দায়িত্ব ও ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে।

⇒ জাতিসংঘ সনদের ২৭ নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের ভোটিং পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে।

⇒ জাতিসংঘ সনদের ২৮নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের কাজের পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে।

উল্লেখ্য,
- ১৯৬৩ সালে সনদের ২৩নং অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে নিরাপত্তা পরিষদের সদস্য ১১ থেকে বাড়িয়ে ১৫ করা হয় যা ১৯৬৫ সাল থেকে কার্যকর হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য।
- বর্তমানে নিরাপত্তা পরিষদের দশটি অস্থায়ী সদস্য দেশ হলো: ইকুয়েডর (২০২৪), জাপান (২০২৪), মাল্টা (২০২৪), মোজাম্বিক (২০২৪), সুইজারল্যান্ড (২০২৪), আলজেরিয়া (২০২৫), গায়ানা (২০২৫), কোরিয়া (২০২৫), সিয়েরা লিওন (২০২৫), স্লোভেনিয়া (২০২৫)।

উৎস: UN Security Council ওয়েবসাইট।
২,২৮৩.
কোন দেশটি সানফ্রান্সিসকো কনফারেন্সে উপস্থিত না থেকেও জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে বিবেচিত হয়েছে?
  1. কিউবা
  2. ব্রাজিল
  3. যুক্তরাজ্য
  4. পোল্যান্ড
সঠিক উত্তর:
পোল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
পোল্যান্ড
ব্যাখ্যা
জাতিসংঘ প্রতিষ্ঠা:
- সানফ্রান্সিসকো কনফারেন্স  তারিখ: ২৬ জুন ১৯৪৫।
- অনুষ্ঠানকারী দেশ: মার্কিন যুক্তরাষ্ট্র। 
- সংসদে স্বাক্ষরকারী দেশ: ৫০টি।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য পোল্যান্ড সানফ্রান্সিসকো কনফারেন্সে উপস্থিত ছিল না। পোল্যান্ড ১৫ই অক্টোবর জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
- যেহেতু জাতিসংঘ সনদ কার্যকরের পূর্বেই পোল্যান্ড সনদে স্বাক্ষর করে, তাই পোল্যান্ডকে জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে বিবেচনা করা হয়।

অন্যদিকে,
-  জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ - যুক্তরাজ্য, ব্রাজিল, কিউবা।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
২,২৮৪.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কয়টি দেশের ভেটো প্রদান করার ক্ষমতা রয়েছে?
  1. ক) ২ টি
  2. খ) ৩ টি
  3. গ) ৪ টি
  4. ঘ) ৫ টি
সঠিক উত্তর:
ঘ) ৫ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫ টি
ব্যাখ্যা
৫টি দেশের ভেটো প্রদান করার ক্ষমতা রয়েছে।

জাতিসংঘ:
- জাতিসংঘ পতিষ্ঠা লাভ করে - ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল - ৫১ টি
- জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে অর্ন্তভুক্ত হয় - পোল্যান্ড (৫১ তম দেশ)।

- বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ ১৯৩ টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশ ১৫ টি (স্থায়ী ৫ টি এবং অস্থায়ী ১০ টি)।
– অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য। 
- স্থায়ী সদস্য দেশ - যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও চীন (এই ৫টি দেশের ভেটো প্রদান করার ক্ষমতা রয়েছে)।
- অস্থায়ী সদস্য দেশ - ১০ টি

- সর্বশেষ সদস্য - দক্ষিণ সুদান।
- সদর দপ্তর - নিউইর্য়ক, যুক্তরাষ্ট্র।
- ইউরোপীয় সদর দপ্তর - জেনেভা, সুইজার‌ল্যান্ড।
- জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভেলি (নরওয়ে)।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব- আন্তোনিও গুতেরেস (পর্তুগাল) জানুয়ারি, ২০১৭ - বর্তমান।

- জাতিসংঘের মহাসচিব ৫ বছরের জন্য নির্বাচিত হন।
- অফিসিয়াল ভাষা - ৬ টি (ইংরেজি, ফরাসি, রুশ, স্প্যানিশ, চীনা, আরবি)।
- কার্যকরী দাপ্তরিক ভাষা - ইংরেজী ও ফ্রেঞ্চ।
- জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯ তম অধিবেশনে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।

তথ্যসূত্র: জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট।
২,২৮৫.
UNIDO এর পূর্ণরূপ নিচের কোনটি?
  1. United Nations Imperial Development Organisation
  2. United Nations Industrial Development Organization
  3. United Nations Industrial Dependent Organisation
  4. United Nations Intellectual Development Organization
সঠিক উত্তর:
United Nations Industrial Development Organization
উত্তর
সঠিক উত্তর:
United Nations Industrial Development Organization
ব্যাখ্যা
UNIDO:
- UNIDO এর পূর্ণরূপ - United Nations Industrial Development Organization.
- এটি ১৯৬৬ সালের ১৭ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৩টি। (জানুয়ারি, ২০২৫)
- UNIDO এর বর্তমান মহাপরিচালকের নাম Gerd Muller (গার্ড মুলার)। (জানুয়ারি, ২০২৫)

তথ্যসূত্র - UNIDO অফিসিয়াল ওয়েবসাইট।
২,২৮৬.
UNHCR-এর প্রধানকে কী বলা হয়?
  1. ডিরেক্টর জেনারেল
  2. হাইকমিশনার
  3. সেক্রেটারি জেনারেল
  4. প্রেসিডেন্ট
সঠিক উত্তর:
হাইকমিশনার
উত্তর
সঠিক উত্তর:
হাইকমিশনার
ব্যাখ্যা

UNHCR:
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR.
- UNHCR এর পূর্ণরূপ United Nations High Commissioner for Refugees.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৫০ সালে।
- UNHCR এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- UNHCR এর প্রধানকে বলা হয় হাইকমিশনার।
- বর্তমান হাইকমিশনার: বারহাম সালিহ।
- ১ জানুয়ারী ২০২৬ তারিখে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
- কার্যক্ষেত্র: ১৩৬টি দেশ।

তথ্যসূত্র - UNHCR এর অফিসিয়াল ওয়েবসাইট।

২,২৮৭.
জাতিসংঘ প্রতিষ্ঠালাভ করে কত সালে?
  1. ১৯৪৪ সালের ২৩ সেপ্টেম্বর
  2. ১৯৪৫ সালের ২২ অক্টোবর
  3. ১৯৪৪ সালের ২৪ সেপ্টেম্বর
  4. ১৯৪৫ সালের ২৪ অক্টোবর
সঠিক উত্তর:
১৯৪৫ সালের ২৪ অক্টোবর
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৫ সালের ২৪ অক্টোবর
ব্যাখ্যা
• জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।(ফেব্রুয়ারি, ২০২৫)
- সদরদপ্তর: নিউইয়র্ক যুক্তরাষ্ট্র।
- জাতিসংঘের বর্তমান ও নবম মহাসচিব - আন্তোনিও গুতেরেস (পর্তুগাল) জানুয়ারি, ২০১৭ - বর্তমান।( ফেব্রুয়ারি, ২০২৫)।

• জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
- সাধারণ পরিষদ
- নিরাপত্তা পরিষদ
- অর্থনৈতিক ও সামাজিক কমিশন
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
- অছি পরিষদ ও
- জাতিসংঘ সচিবালয়।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।
২,২৮৮.
জাতিসংঘের তথ্য মতে বাংলাদেশে প্রতি বছর প্রায় কত লক্ষ মানুষ মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে?
  1. ক) ১০ লক্ষ
  2. খ) ২০ লক্ষ
  3. গ) ৪০ লক্ষ
  4. ঘ) ৩০ লক্ষ
সঠিক উত্তর:
ঘ) ৩০ লক্ষ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩০ লক্ষ
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
২,২৮৯.
‘নিরাপত্তা পরিষদের প্রত্যেক সদস্যের একটি করে ভোট দেওয়ার অধিকার আছে’- জাতিসংঘ সনদের কততম অনুচ্ছেদে বলা হয়েছে?
  1. ক) ২৩ তম
  2. খ) ২৫ তম
  3. গ) ২৭ তম
  4. ঘ) ৩২ তম
সঠিক উত্তর:
গ) ২৭ তম
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৭ তম
ব্যাখ্যা

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গঠন ও কার্যাবলি বর্ণনা করা হয়েছে জাতিসংঘ সনদের পঞ্চম অধ্যায়ে এবং ২৩-৩২নং অনুচ্ছেদে। এর ৫টি স্থায়ী সদস্যসহ মোট সদস্য সংখ্যা ১৫টি দেশ। অস্থায়ী দেশ ২ বছরের জন্য নির্বাচিত হয়। জাতিসংঘ সনদের ২৭ নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের ভোটিং পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে -
1. Each member of the Security Council shall have one vote.
2. Decisions of the Security Council on procedural matters shall be made by an affirmative vote of nine members.
3. Decisions of the Security Council on all other matters shall be made by an affirmative vote of nine members including the concurring votes of the permanent members; provided that, in decisions under Chapter VI, and under paragraph 3 of Article 52, a party to a dispute shall abstain from voting. সূত্র- UN.org ওয়েবসাইট।

২,২৯০.
UNCTAD-এর কতটি সদস্য রাষ্ট্র রয়েছে? [আগস্ট, ২০২৫]
  1. ১৮৯টি
  2. ১৯১টি
  3. ১৯৩টি
  4. ১৯৫টি
সঠিক উত্তর:
১৯৫টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৫টি
ব্যাখ্যা

UNCTAD:
- UNCTAD-এর পূর্ণরূপ: United Nations Conference on Trade and Development বা জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন।
- UNCTAD ১৯৬৪ সালে যাত্রা শুরু করে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৯৫টি।
- সংস্থাটি বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে।
- UNCTAD-এর মূল লক্ষ্য হলো উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়নের সুযোগ বৃদ্ধি করা। এটি বিশ্ব বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে গবেষণা, বিশ্লেষণ এবং নীতি-নির্ধারণে সহায়তা করে। 

উৎস: UNCTAD ওয়েবসাইট।

২,২৯১.
UNWTO কী ধরনের সংস্থা?
  1. জাতিসংঘের অর্থনৈতিক উন্নয়ন সংস্থা
  2. জাতিসংঘের পরিবহন সংস্থা
  3. জাতিসংঘের পর্যটন সংস্থা
  4. জাতিসংঘের পরিবেশ রক্ষা সংস্থা
সঠিক উত্তর:
জাতিসংঘের পর্যটন সংস্থা
উত্তর
সঠিক উত্তর:
জাতিসংঘের পর্যটন সংস্থা
ব্যাখ্যা
UNWTO:
- UNWTO জাতিসংঘের পর্যটন সংস্থা.
-  এর পূর্ণরূপ "United Nations World Tourism Organization"।
- UNWTO আনুষ্ঠানিকভাবে ২ জানুয়ারি ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং
- সংস্থাটির সদর দপ্তর স্পেনের মাদ্রিদে অবস্থিত।
- ২০০৩ সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- প্রতি বছর ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হয়।
- বর্তমানে UNWTO-এর সদস্য দেশের সংখ্যা ১৬০টি। [এপ্রিল - ২০২৫]

সূত্র - UNWTO ওয়েবসাইট।
২,২৯২.
UNSSC এর পূর্ণরূপ -
  1. United Nations Staff System College
  2. United Nations Security System Council
  3. United Nations Security Staff College
  4. United Nations System Staff College
সঠিক উত্তর:
United Nations System Staff College
উত্তর
সঠিক উত্তর:
United Nations System Staff College
ব্যাখ্যা
UNSSC:
- UNSSC এর পূর্ণরূপ United Nations System Staff College.
- এটি প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে।
- The UNSSC is an open, dynamic and engaged community committed to innovative learning and training programmes focused on public policy.
- বর্তমান পরিচালক হলো জাফর জাভান। (মার্চ, ২০২৫)
- এর সদর দপ্তর হলো তুরিন, ইতালি।

তথ্যসূত্র - UNSSC এর অফিসিয়াল ওয়েবসাইট।
২,২৯৩.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রধানের পদবী কী?
  1. ক) মহাসচিব
  2. খ) মহাব্যবস্থাপক
  3. গ) ব্যবস্থাপক
  4. ঘ) মহাপরিচালক
সঠিক উত্তর:
ঘ) মহাপরিচালক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মহাপরিচালক
ব্যাখ্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)
▪ WHO এর পূর্ণরূপ World Health Organization বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
▪ বিশ্বব্যাপী উন্নত ও স্বাস্থ্যসম্মত ভবিষ্যৎ গড়ে তোলাই এই সংস্থার প্রধান কাজ।
▪ এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা সদস্য দেশ সমূহের জনস্বাস্থের উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এটি জাতিসংঘ উন্নয়ন গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্য।
▪ সদস্য সংখ্যা - ১৯৪টি পূর্ণাঙ্গ সদস্য দেশ ও ২টি সহযোগী সদস্য দেশ।
▪ সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
▪ বর্তমান প্রধান (মহাপরিচালক বা Director-General) : Dr Tedros Adhanom Ghebreyesus (১ জুলাই, ২০১৭ - বর্তমান)। তিনি ইথিওপিয়ার নাগরিক।

তথ্যসূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়েবসাইট।
২,২৯৪.
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীন কয়টি আঞ্চলিক কমিশন রয়েছে?
  1. ৪টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৭টি
সঠিক উত্তর:
৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫টি
ব্যাখ্যা

জাতিসংঘ:
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীন ৫টি আঞ্চলিক কমিশন রয়েছে।

⇒ এগুলো হলো:
- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP),
- পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA),
- ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন (ECLAC),
- ইউরোপিয়ান অর্থনৈতিক কমিশন (ECE),
- আফ্রিকান অর্থনৈতিক কমিশন (ECA).

তথ্যসূত্র - UN ওয়েবসাইট।

২,২৯৫.
জাতিসংঘ সমুদ্র আইন স্বাক্ষরিত হয়-
  1. ক) ১৯৭০ সালে
  2. খ) ১৯৮২ সালে
  3. গ) ১৯৭৩ সালে
  4. ঘ) ১৯৮৮ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৮২ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৮২ সালে
ব্যাখ্যা
- জাতিসংঘের সমুদ্রবিষয়ক আইন বা United Nations Convention on the Law of the Sea ১৯৮২ সালে সমুদ্রবিষয়ক তৃতীয় জাতিসংঘ সম্মেলনে স্বাক্ষরিত একটি চুক্তির নাম। 
- সম্মেলনটি ১৯৭৩ থেকে ১৯৮২ সাল পর্যন্ত চলেছিল।
- এ আইনটি UNCLOS-III নামেও পরিচিত। 
- মৎস্য শিকার, নৌচলাচল, মহীসােপান, গভীর সমুদ্রতল, বৈজ্ঞানিক গবেষণা ও সমুদ্র দূষণের মত বিষয়গুলাে এ চুক্তির মূল বিষয়। 
- ১৯৭৯ সালে জাতিসংঘ নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলােপ সম্পর্কিত CEDAW কনভেনশন অনুমােদন করে।

উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।
২,২৯৬.
নিম্নের কোনটি International Maritime Organization-এর কনভেনশন?
  1. SOLAS
  2. MARPOL
  3. STCW
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
ব্যাখ্যা
IMO:
- IMO-এর পূর্ণরূপ: International Maritime Organization.
- আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৮ সাল।
- কার্যকর হয়: ১৯৫৮ সাল।
- সদরদপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।
- বর্তমান সদস্য: ১৭৬টি।
- সর্বশেষ সদস্য: কিরগিজস্তান।
- বর্তমান মহাসচিব: আর্সেনিও ডমিঙ্গুয়েজ।

⇒ IMO বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি ও কনভেনশন তৈরি করেছে, যেমন:
- SOLAS (Safety of Life at Sea),
- MARPOL (Marine Pollution), এবং
- STCW (Standards of Training, Certification, and Watchkeeping for Seafarers)।

উৎস: IMO ওয়েবসাইট।
২,২৯৭.
নিচের কোন সংস্থাটির সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত?
  1. UNDP
  2. UNEP
  3. UNAIDS
  4. UNFPA
সঠিক উত্তর:
UNAIDS
উত্তর
সঠিক উত্তর:
UNAIDS
ব্যাখ্যা
UNAIDS:
- UNAIDS-এর পূর্ণরূপ: Joint United Nations Programme on HIV/AIDS.
- এটি এইচআইভি নিয়ে কাজ করে।
- প্রতিষ্ঠিত হয়: ২৬ জুলাই ১৯৯৪।
- কার্যক্রম শুরু করে: ১৯৯৬ সালে।
- এটি ECOSOC রেজোলিউশন 1994/24 -এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান নির্বাহী প্রধান: উইনি বায়ানিমা।
- এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে এইডসকে জনস্বাস্থ্যের হুমকি হিসেবে শেষ করার জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে।
- UNAIDS জাতিসংঘের ব্যবস্থায় একমাত্র যৌথ কর্মসূচি বিশ্বের ৭০টি দেশে এর কার্যালয় রয়েছে।

⇒ বিশ্ব এইডস দিবসের একটি প্রধান আন্তর্জাতিক প্রতীক হলো লাল ফিতা।
- বিশ্ব এইডস দিবসের প্রথম থিম ছিল “যোগাযোগ”।

অপরদিকে:
- UNDP-এর সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- UNEP-এর সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- UNFPA-এর সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

উৎস: UNAIDS ওয়েবসাইট।
২,২৯৮.
সিডিপি কয় বছর অন্তর স্বল্পোন্নত দেশগুলোর তালিকার পুনঃমূল্যায়ন করে থাকে?
  1. ক) ৩ বছর
  2. খ) ১ বছর
  3. গ) ২ বছর
  4. ঘ) ১.৫ বছর
সঠিক উত্তর:
ক) ৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩ বছর
ব্যাখ্যা
Committee for Development Policy (CDP):
CDP প্রতিষ্ঠিত হয় ১৯৬৫ সালে। 
এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ECOSOC) একটি সহযোগী স্বাধীন ফোরাম।
 CDP স্বল্পোন্নত দেশগুলোর অনুকূলে উন্নয়ন সহযোগিতা সম্পর্কিত নীতি পরামর্শ দিয়ে থাকে। 
CDP'র সদস্য সংখ্যা ২৪। এই কমিটি স্বল্পোন্নত দেশের তালিকায় নতুন অন্তর্ভুক্তি এবং তালিকা থেকে উত্তরণ হওয়ার যোগ্যতাসম্পন্ন দেশ চিহ্নিত করে।
 এ জন্য তিন বছর পরপর LDC-ভুক্ত দেশগুলোর ত্রিবার্ষিক মূল্যায়ন করা হয়। 
কোনো দেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার জন্য CDP প্রথমে ECOSOC-এ সুপারিশ পাঠায়। 
এরপর ECOSOC তা জাতিসংঘের সাধারণ অধিবেশনে (UNGA) অনুমোদনের জন্য পাঠায়। CDP'র চূড়ান্ত সুপারিশের তিন বছর পর জাতিসংঘের সাধারণ অধিবেশনে চূড়ান্ত স্বীকৃতি দেওয়া হয়।

Every three years the CDP reviews the least developed country (LDC) category and recommends to ECOSOC and the UN General Assembly which countries should be included into or graduated from the list. The review is based on quantitative criteria developed by the CDP as well as country-specific additional information.

LDC-তে অন্তর্ভুক্তি ও উত্তরণ:
স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্তি বা উত্তরণের সূচকগুলো হচ্ছে-
মাথাপিছু মোট জাতীয় আয় (GNI) 
মানব সম্পদ সূচক (HAI): পুষ্টি, স্বাস্থ্য, স্কুলে ভর্তি ও শিক্ষার হারের সমন্বয়ে তৈরি
আর্থিক ভঙ্গুরতা সূচক (EVI): প্রাকৃতিক দুর্যোগ, বাণিজ্য ও অর্থনৈতিক আঘাত, জনসংখ্যার পরিমাণ এবং বিশ্ববাজার থেকে একটি দেশের দূরত্বের ওপর ভিত্তি করে তৈরি। 
একটি দেশ যেকোনো দুটি সূচক অর্জন করতে পারলে LDC থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে। তবে, ইচ্ছে করলে যেকোনো দেশ শুধু মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে LDC থেকে বেরিয়ে আসার আবেদন করতে পারে। সেক্ষেত্রে, ঐ দেশটির মাথাপিছু জাতীয় আয় মূল্যায়নের নির্ধারিত বছরে প্রয়োজনীয় আয়ের দ্বিগুণ অর্থাৎ ২,৪৪৪ মার্কিন ডলার বা তার চেয়ে বেশি হতে হবে।
 
উৎস: জাতিসংঘের ওয়েবসাইট। 
২,২৯৯.
UNESCO এর বর্তমান সহযোগী সদস্য দেশ কয়টি? (আগস্ট, ২০২৫)
  1. ১০টি
  2. ১১টি
  3. ১২টি
  4. ১৩টি
সঠিক উত্তর:
১২টি
উত্তর
সঠিক উত্তর:
১২টি
ব্যাখ্যা
UNESCO:
– জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (UNESCO).
– UNESCO- এর পূর্ণরূপ - United Nations Educational Scientific and Cultural Organization.
– এর প্রধান কাজ হলো - বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করা।
– ইউনেস্কোর সংবিধান গৃহীত হয় - ১৯৪৫ সালে।
– কার্যক্রম শুরু করে - ১৯৪৬ সালে।
– প্রতিষ্ঠার স্থান - লন্ডন, যুক্তরাজ্য।
– সদর দপ্তর - প্যারিস, ফ্রান্স।
– সদস্য সংখ্যা - ১৯৪টি এবং সহযোগী সদস্য - ১২টি। (আগস্ট, ২০২৫)
– বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে - ১৯৭২ সালে।

তথ্যসূত্র - UNESCO অফিসিয়াল ওয়েবসাইট।
২,৩০০.
নিচের কোনটি জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র?
  1. ক) সিরিয়া
  2. খ) দক্ষিণ সুদান
  3. গ) পূর্ব তিমুর
  4. ঘ) ভ্যাটিকান সিটি
সঠিক উত্তর:
ঘ) ভ্যাটিকান সিটি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভ্যাটিকান সিটি
ব্যাখ্যা
জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র দুটি। যথা- ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন।
কসোভো স্বাধীন দেশ হলেও জাতিসংঘের স্বীকৃতি পায়নি এখনও।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।