বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

জাতিসংঘ ও জাতিসংঘ বিষয়ক তথ্য

মোট প্রশ্ন২,৪৬৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জাতিসংঘ ও জাতিসংঘ বিষয়ক তথ্য

PrepBank · পাতা ২০ / ২৫ · ১,৯০১২,০০০ / ২,৪৬৩

১,৯০১.
নিচের কোনটি জাতিসংঘের অফিসিয়াল ভাষা?
  1. রুশ
  2. আরবি
  3. চীনা
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
জাতিসংঘ:
- জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়: ২৬ জুন, ১৯৪৫ সালে।
- স্বাক্ষরের স্থান: সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র।
- জাতিসংঘ গঠিত হয়: ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে।
- সদর দপ্তর: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- দাপ্তরিক ভাষা: ৬টি। যথা:
• ইংরেজি,
• চীনা,
• স্প্যানিশ,
• ফরাসি,
• রুশ ও
• আরবি।

- বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস। (ফেব্রুয়ারি, ২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
১,৯০২.
কোন সংস্থাটি ‘এজেন্ডা-২০৬৩’ লক্ষ্য স্থাপন করেছে?
  1. ক) Arab League
  2. খ) African Union
  3. গ) European Union
  4. ঘ) ASEAN
সঠিক উত্তর:
খ) African Union
উত্তর
সঠিক উত্তর:
খ) African Union
ব্যাখ্যা
- আফ্রিকান ইউনিয়ন ১৯৬৩ সালে আফ্রিকান ঐক্য সংস্থা নামে গঠিত হয়েছিলো। এটিকে সামনে তাই সংস্থাটি ‘এজেন্ডা-২০৬৩’ লক্ষ্যমাত্রা স্থাপন করেছে।
- এই এজেন্ডা ‍মূলত আফ্রিকার সমন্বিত ও টেকসই উন্নয়নের একটি কৌশলগত কর্মপরিকল্পনা।
এই পরিকল্পনার লক্ষ্যসমূহের মধ্যে রয়েছে:
- জীবনযাত্রার মানের উন্নয়ন
- শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন
- টেকসই জ্বালানির ব্যবহার বৃদ্ধি
- অভিন্ন আফ্রিকান কমিউনিটি গঠন
- সমুদ্র অর্থনীতি ও পরিবেশবান্ধব টেকসই উন্নয়নের উপর গুরুত্বারোপ প্রভৃতি।
-(তথ্যসূত্রঃ আফ্রিকান ইউনিয়ন ওয়েবসাইট)
১,৯০৩.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা কয়টি?
  1. ৫টি
  2. ১০টি
  3. ১৫টি
  4. ২০টি
সঠিক উত্তর:
৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫টি
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস।
- তিনি পর্তুগালের নাগরিক।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (সেপ্টেম্বর, ২০২৪)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

তথ্যসূত্র- জাতিসংঘ ওয়েবসাইট।
১,৯০৪.
প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে শান্তি প্রতিষ্ঠায় চৌদ্দদফা প্রস্তাবনা (Fourteen Points) পেশ করেন কে?
  1. ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
  2. উইনস্টন চার্চিল
  3. উড্রো উইলসন
  4. আব্রাহাম লিংকন
সঠিক উত্তর:
উড্রো উইলসন
উত্তর
সঠিক উত্তর:
উড্রো উইলসন
ব্যাখ্যা
উড্রো উইলসন:
- যুক্তরাষ্ট্রের ২৮ তম প্রেসিডেন্ট উড্রো উইলসন।
- ১৯১৮ সালের ৮ জানুয়ারি মার্কিন কংগ্রেসে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে শান্তি প্রতিষ্ঠায় একটি বক্তব্য প্রদান করেন।
- তাতে ছিল ইউরোপে শান্তি প্রতিষ্ঠার ও জাতিপুঞ্জ গঠনের আহ্বান।
- এ বক্তব্যটি ছিল ১৪ দফা বিশিষ্ট।
- এই প্রস্তাবনার ১৪ নং পয়েন্টে জাতিপুঞ্জ প্রতিষ্ঠার কথা বলা হয়।

উৎস: History.com
১,৯০৫.
নিচের কোন দেশটি WMO- এর সদস্য নয়?
  1. ফিলিস্তিন
  2. লেবানন
  3. দক্ষিণ সুদান
  4. ভারত
সঠিক উত্তর:
ফিলিস্তিন
উত্তর
সঠিক উত্তর:
ফিলিস্তিন
ব্যাখ্যা
বিশ্ব আবহাওয়া সংস্থা:
- বিশ্ব আবহাওয়া সংস্থা জাতিসংঘের বিশেষায়িত একটি সংস্থা WMO।
- WMO এর পূর্ণরূপ World Meteorological Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৫০ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৩টি। (জুলাই, ২০২৫)
- ১৮৭টি দেশ।
- ৬টি অঞ্চল।
- বর্তমান মহাসচিব: সেলেস্তে সাওলো। (জুলাই, ২০২৫)
- ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র, কিন্তু WMO-এর পূর্ণ সদস্য নয়।

উৎস: WMO অফিসিয়াল ওয়েবসাইট।
১,৯০৬.
জাতিসংঘের অধীনস্ত তহবিল ও প্রোগ্রামের সংখ্যা কয়টি?
  1. ক) ৬টি
  2. খ) ১২টি
  3. গ) ৫টি
  4. ঘ) ১৫টি
সঠিক উত্তর:
ক) ৬টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬টি
ব্যাখ্যা
▪ জাতিসংঘের অধীনস্ত তহবিল ও প্রোগ্রামের সংখ্যা মোট ৬টি। যথা -
১. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা United Nations Development Programme (UNDP)
২. জাতিসংঘ পরিবেশ কর্মসূচী বা United Nations Environment Programme (UNEP)
৩. জাতিসংঘ জনসংখ্যা তহবিল বা United Nations Population Fund (UNFPA)
৪. জাতিসংঘ মানব নিষ্পত্তি কর্মসূচী বা United Nations Human Settlements Programme (UN - Habitat)
৫. জাতিসংঘ শিশু তহবিল বা United Nations Children’s Fund (UNICEF) এবং
৬. বিশ্ব খাদ্য কর্মসূচী বা World Food Programme (WFP)।

তথ্যসূত্র: সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
১,৯০৭.
মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র, ১৯৪৮-এ কয়টি ধারা রয়েছে?
  1. ১৮টি 
  2. ২২টি 
  3. ২৮টি
  4. ৩০টি
সঠিক উত্তর:
৩০টি
উত্তর
সঠিক উত্তর:
৩০টি
ব্যাখ্যা

মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র, ১৯৪৮: 
- 'মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র' হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটি ঐতিহাসিক দলিল।
- এই ঘোষণাপত্রে মোট ৩০টি ধারা আছে। এতে সেইসব অধিকারের কথা বলা হয়েছে-যা পৃথিবীর সকল মানুষের জন্য প্রযোজ্য।
- ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর এই ঘোষণাপত্র গৃহীত হয়।

উল্লেখ্য, 
- জাতিসংঘ মানবাধিকার কমিশন ‘মানবাধিকারের সার্বজনীন ঘোষণা' এর খসড়া প্রস্তুতের জন্য একটি কমিটি গঠন করে। কমিটির প্রস্তুতকৃত খসড়া ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গৃহীত হয়। প্যালাইজ দ্য চেইলট, প্যারিসে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের এই ঘোষণাপত্রটিকেই মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র বলা হয়। ইংরেজিতে একে বলে Universal Declaration of Human Rights (UDHR)। এই ঘোষণাপত্রটি যৌথভাবে লেখেন কানাডার জন পিটার্স হামফ্রে, ফ্রান্সের রেনে ক্যাসিন ও স্টিফানে হেসেল, চীনের পি. সি. চ্যাং, লেবাননের চার্লস মালিক, যুক্তরাষ্ট্রের রুজভেল্টসহ আরো অনেকে।
- জাতিসংঘের এই ঘোষণাপত্র অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ, বয়স, নারী-পুরুষ, আর্থিক অবস্থাভেদে বিশ্বের সব দেশের সব মানুষের এই মানবাধিকার পাওয়ার অধিকারকে নিশ্চিত করে।

উৎস: UN ওয়েবসাইট।

১,৯০৮.
জাতিসংঘের কোন তিনটি শাখা নিয়ে UNESCO গঠিত হয়েছে?
  1. শিক্ষা, খাদ্য ও সংস্কৃতি
  2. শিক্ষা, বিজ্ঞান ও স্বাস্থ্য
  3. খেলাধূলা, বিজ্ঞান ও সংস্কৃতি
  4. শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি
সঠিক উত্তর:
শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি
উত্তর
সঠিক উত্তর:
শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি
ব্যাখ্যা
UNESCO:
- জাতিসংঘের তিনটি শাখা- শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি নিয়ে UNESCO গঠিত হয়েছে।
- UNESCO-এর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization.
- সংস্থাটি বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে।
- UNESCO প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান স্বাক্ষরিত হয়: ১৬ নভেম্বর, ১৯৪৫।
- কার্যকর হয়: ৪ নভেম্বর, ১৯৪৬।
- সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স।
- বর্তমান মহাপরিচালক: আদ্রে আজুলে (ফ্রান্স)।
- বর্তমান সদস্য: ১৯৪টি।

উল্লেখ্য,
- UNESCO কর্তৃক ঘোষিত বিশ্ব ঐতিহ্য তালিকায় বর্তমানে ১২২৩টি স্থাপনা আছে।

উৎস: UNESCO ওয়েবসাইট।
১,৯০৯.
নিচের কোন সংকটকে কেন্দ্র করে জাতিসংঘে ১৯৫০ সালে শান্তির জন্য ঐক্যপ্রস্তাব পাশ করা হয়?
  1. কিউবা সংকট
  2. ভিয়েতনাম সংকট
  3. সাইপ্রাস সংকট
  4. কোরিয়া সংকট
সঠিক উত্তর:
কোরিয়া সংকট
উত্তর
সঠিক উত্তর:
কোরিয়া সংকট
ব্যাখ্যা

জাতিসংঘের সাধারণ পরিষদ: 
- জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সমন্বয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ গঠিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।  
- ১৯৫০ সালের ৩ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ কোরিয়া সংকটকে কেন্দ্র করে শান্তির জন্য "ঐক্য প্রস্তাব" (Uniting for Peace) গ্রহণ করে, এটা 377(V) রেজ্যুলেশন নামে পরিচিত।

উল্লেখ্য, 
- কোরিয়া সংকট বা কোরীয় যুদ্ধ ১৯৫০-১৯৫৩ সাল পর্যন্ত চলেছিল।
- যুদ্ধের মধ্যে ছিল সোভিয়েত ইউনিয়ন ও চীনের সমর্থিত উত্তর কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্রদের সমর্থিত দক্ষিণ কোরিয়া।
- এই যুদ্ধের ফলস্বরূপ, জাতিসংঘ ৩ নভেম্বর, ১৯৫০ সালে Uniting for Peace resolution পাশ করে এবং যুদ্ধের উত্তেজনা প্রশমনের চেষ্টা চালায়।
- অবশেষে, ২৭ জুলাই, ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের সমাপ্তি ঘটে।

সূত্র: জাতিসংঘের ওয়েবসাইট। 

১,৯১০.
বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) প্রতিষ্ঠা লাভ করে কত সালে?
  1. ১৯৬১ সালে
  2. ১৯৬৬ সালে
  3. ১৯৬৫ সালে
  4. ১৯৬৭ সালে
সঠিক উত্তর:
১৯৬১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬১ সালে
ব্যাখ্যা
- ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে WFP (World Food Programme) বা বিশ্ব খাদ্য কর্মসূচি।
- বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে অবদানের জন্যে WFP কে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।
- এটির সদরদপ্তর ইতালির রোম শহরে অবস্থিত।
- বর্তমান নির্বাহী মহাপরিচালক সিন্ডি ম্যাককেইন।
- WFP ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।

সূত্র: WFP ও নোবেল পুরস্কার ওয়েবসাইট।
১,৯১১.
ইয়াল্টা সম্মেলনে নিম্নের কোন রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন না?
  1. রবার্ট মুগাবে
  2. উইনস্টন চার্চিল
  3. জোসেফ স্টালিন
  4. ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
সঠিক উত্তর:
রবার্ট মুগাবে
উত্তর
সঠিক উত্তর:
রবার্ট মুগাবে
ব্যাখ্যা
ইয়াল্টা সম্মেলন:
- ১৯৪৫ সালের ৪-১১ ফেব্রুয়ারি সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টাতে মিত্র পক্ষের এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয় যখন সুনিশ্চিত তখন মিত্রপক্ষীয় তিন রাষ্ট্রপ্রধান ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট, উইনস্টন চার্চিল ও জোসেফ স্টালিন ক্রিমিয়ার ইয়াল্টা প্রদেশে এক বৈঠকে মিলিত হন।
- সেখানে তাঁদের মধ্যে আন্তর্জাতিক সমস্যা সম্পর্কে আলোচনা হয়।
- যা জাতিসংঘ গঠনের ইতিহাসে 'Yalta Conference' নামে পরিচিত।
- এই সম্মেলনে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের 'ভেটো ক্ষমতা' (Veto Power) নির্ধারিত হয়।
- এটি ক্রিমিয়া সম্মেলন নামেও পরিচিত।

⇒ এই সম্মেলনের প্রধান বিষয়:
- বিশ্বশান্তির জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠন,
- জার্মানির ভাগ্য নির্ধারণ,
- পোল্যান্ডের ভবিষ্যত সমস্যার সমাধানকল্পে আলোচনা।

অন্যদিকে,
⇒ রবার্ট মুগাবে:
- রবার্ট মুগাবে ছিলেন জিম্বাবুয়ের কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি।
- তিনি তৎকালীন রোডেশিয়ার শ্বেতাঙ্গ-সংখ্যালঘু-নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে দশকের দীর্ঘ লড়াইয়ের একজন।
- জিম্বাবুয়ের দীর্ঘদিনের শাসক ছিলেন রবার্ট মুগাবে।
- তিনি ইয়াল্টা সম্মেলনে উপস্থিত ছিলেন না।

উৎস: History.com
১,৯১২.
নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কয়টি?
  1. ৫টি
  2. ১০টি
  3. ১১টি
  4. ১৫টি
সঠিক উত্তর:
১০টি
উত্তর
সঠিক উত্তর:
১০টি
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ:
– নিরাপত্তা পরিষদের সদস্য ১৫টি।
– স্থায়ী পদের অধিকারী চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও ব্রিটেন।
অস্থায়ী সদস্য ১০টি।
– অস্থায়ী সদস্যদের কোটাভিত্তিতে আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, ল্যাটিন আমেরিকা, পূর্ব-ইউরোপ, এবং পশ্চিম ইউরোপ ও অন্যান্য অঞ্চল থেকে ভোটাভুটির মাধ্যমে নির্বাচন করা হয়।
– অস্থায়ী সদস্যপদের মেয়াদ দুই বছর।
- জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কে উল্লেখ আছে।

উৎস: UNSC Website
১,৯১৩.
UNRWA কোন দেশের শরণার্থীদের জন্য কাজ করে? 
  1. মিয়ানমার 
  2. ফিলিস্তিন
  3. আফগানিস্তান
  4. সুদান 
সঠিক উত্তর:
ফিলিস্তিন
উত্তর
সঠিক উত্তর:
ফিলিস্তিন
ব্যাখ্যা

• UNRWA:
- United Nations Relief and Works Agency.
- UNRWA হচ্ছে জাতিসংঘের একটি সংস্থা,
- যা ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ, শিক্ষা, স্বাস্থ্য, পুনর্বাসন ও সামাজিক সেবা প্রদান করে।
- প্রতিষ্ঠিত: ৮ ডিসেম্বর ১৯৪৯ সালে।
- প্রতিষ্ঠার পটভূমি: ১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধের ফলে বিপুল সংখ্যক ফিলিস্তিনি জনগণের শরণার্থী হয়ে পড়ার পর জাতিসংঘ সাধারণ পরিষদের রেজুলুশন 302 (IV) দ্বারা সংস্থাটি গঠিত হয়।


• UNRWA পাঁচটি অঞ্চল জুড়ে কাজ করে:
- জর্ডান, লেবানন, সিরিয়া, গাজা স্ট্রিপ ওয়েস্ট ব্যাংক (ইসরায়েল অধিকৃত)।


• ফিলিস্তিনি শরণার্থীর সংজ্ঞা:
- UNRWA অনুসারে, একজন ফিলিস্তিনি শরণার্থী হলেন:
- “যে ব্যক্তি ১৯৪৬ থেকে ১৯৪৮ সালের মধ্যে ফিলিস্তিনে বাস করতেন, 
- এবং ১৯৪৮ সালের সংঘর্ষে ঘরছাড়া হয়েছেন এবং UNRWA-এর কার্যক্রম এলাকাগুলোর কোনো একটিতে আশ্রয় নিয়েছেন।”

• সদর দপ্তর:
- আম্মান, জর্ডান (প্রশাসনিক দপ্তর)
- গাজা (অপারেশন হেডকোয়ার্টার)
- UNHCR ও UNRWA আলাদা সংস্থা, UNHCR বিশ্বব্যাপী শরণার্থীদের নিয়ে কাজ করে, কিন্তু UNRWA কেবলমাত্র ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করে।

উৎস: UNRWA  ওয়েবসাইট।

১,৯১৪.
জাতিপুঞ্জ বিলুপ্ত হয় কত সালে?
  1. ১৯৪৬ সালে
  2. ১৯৪৯ সালে
  3. ১৯৫৩ সালে
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
১৯৪৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৬ সালে
ব্যাখ্যা
জাতিপুঞ্জ:
- জাতিসংঘের পূর্ববর্তী আন্তর্জাতিক প্রতিষ্ঠান লীগ আব নেশনস।
- জাতিপুঞ্জের আত্নপ্রকাশ প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতিপুঞ্জের (League of Nations) আত্মপ্রকাশ।
- প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির একটি অংশ হিসেবে স্বাক্ষরিত হয় জাতিপুঞ্জের চুক্তিপত্র।
- জাতিপুঞ্জ গঠিত হয়েছিল ২৮ জুন, ১৯১৯ সালে (কার্যকর হয় ১০ জানুয়ারি, ১৯২০)।
- জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- জাতিপুঞ্জ বিলুপ্ত হয়: ২০ এপ্রিল, ১৯৪৬ সালে।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
১,৯১৫.
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে শেখ হাসিনা কত তম বক্তব্য প্রদান করেন?
  1. ১৫তম
  2. ১৭তম
  3. ১৮তম
  4. ১৯তম
সঠিক উত্তর:
১৯তম
উত্তর
সঠিক উত্তর:
১৯তম
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের দেড় শতাধিক রাষ্ট্রপ্রধান যোগ দিয়েছেন অধিবেশনে।
- সাধারণত প্রথম দেশ হিসাবে ব্রাজিল ভাষণ দিয়ে থাকে।
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ১৯তম বক্তব্য প্রদান করেন।
- মাত্র ৫১টি দেশ নিয়ে তৈরি হওয়া সংস্থাটির বর্তমান সদস্য দেশ ১৯৩।
- জাতিসংঘের প্রধান শাখা ছয়টি।
- যার মধ্যে তিনটি শাখাকে মনে করা হয় সংস্থাটির কার্যক্রম পরিচালনার জন্য অপরিহার্য।
- এগুলো হলো- সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ ও সেক্রেটারিয়েট বা সচিবালয়। 
- জাতিসংঘের সাধারণ পরিষদ সংস্থাটির একমাত্র শাখা, যেখানে ১৯৩টি সদস্য দেশের সবাই প্রতিনিধিত্ব করার সুযোগ পায়।
- প্রতিটি সদস্য দেশই এই সভায় বক্তব্য দিতে পারে।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট ও যুগান্তর।  
১,৯১৬.
উপমহাদেশ থেকে এ পর্যন্ত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন-
  1. ক) ২ জন
  2. খ) ৩ জন
  3. গ) ৪ জন
  4. ঘ) ৫ জন
সঠিক উত্তর:
খ) ৩ জন
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩ জন
ব্যাখ্যা
উপমহাদেশ থেকে এ পর্যন্ত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন ৩ জন। যথা-
১. হুমায়ুন রশীদ চৌধুরী (বাংলাদেশ),
২. বিজয়লক্ষ্মী পণ্ডিত (ভারত) এবং
৩. স্যার জাফরুল্লাহ (পাকিস্তান)।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।
১,৯১৭.
UNIDO প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ১৯৬৬ সালে
  2. ১৯৭৬ সালে
  3. ১৯৬৭ সালে
  4. ১৯৬৯ সালে
সঠিক উত্তর:
১৯৬৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৬ সালে
ব্যাখ্যা

UNIDO:
- UNIDO-এর পূর্ণরূপ: United Nations Industrial Development Organization.
- এটি ১৯৬৬ সালের ১৭ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়। 
- সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৩টি।[এপ্রিল - ২০২৫]  
- জাতিসংঘের শিল্পোন্নয়ন সংস্থা যা ১৯৭৫ সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- UNIDO জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ২১ জুন, ১৯৮৫ সালে।

সূত্র: UNIDO ওয়েবসাইট।

১,৯১৮.
জাতিসংঘ শিশু তহবিল (UNICEF) কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৪২ সালে
  2. ১৯৪৪ সালে
  3. ১৯৪৬ সালে
  4. ১৯৪৮ সালে
সঠিক উত্তর:
১৯৪৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৬ সালে
ব্যাখ্যা
UNICEF:
- United Nations Children's Fund বা জাতিসংঘ শিশু তহবিল বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে।
- এটি ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- শুরুতে এটির নাম ছিলো United Nations International Children's Emergency Fund.
- ১৯৫৩ সালে United Nations Children Fund নামধারণ করে।
- UNICEF এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- UNICEF (United Nations Children's Fund) এর বর্তমান নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। (জানুয়ারি, ২০২৫)
- ১ ফেব্রুয়ারি ২০২২ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
- UNICEF বর্তমানে বিশ্বের ১৯০টি দেশ ও অঞ্চলে কাজ করছে।

তথ্যসূত্র - UNICEF এর অফিসিয়াল ওয়েবসাইট।
১,৯১৯.
জাতিপুঞ্জের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কয়টি?
  1. ৪১টি
  2. ৪২টি
  3. ৫০টি
  4. ৫১টি
সঠিক উত্তর:
৪১টি
উত্তর
সঠিক উত্তর:
৪১টি
ব্যাখ্যা
জাতিপুঞ্জ:
- প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতিপুঞ্জের (League of Nations) আত্মপ্রকাশ হয়।
- প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির একটি অংশ হিসেবে স্বাক্ষরিত হয় জাতিপুঞ্জের চুক্তিপত্র।
- জাতিপুঞ্জ ১৯২০ সালে আত্মপ্রকাশ করে।
- জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ৪১টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- জাতিপুঞ্জ বিলুপ্ত হয়: ২০ এপ্রিল, ১৯৪৬।

উল্লেখ্য,
- লীগ অব নেশনস এর দুটি শক্তিশালী অঙ্গ ছিল।
- একটি কাউন্সিল এবং সাধারণ পরিষদ।
- বিশ্বের শক্তিধর ৫ টি রাষ্ট্র ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি ও জাপান এই কাউন্সিলের সদস্য।
- এছাড়া ৪ টি অস্থায়ী সদস্য রাষ্ট্র রাখা হয়।
- ত্রিশের দশকে লীগ অব নেশনস বিভিন্ন আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে ব্যর্থ হয়।
- সাংগঠনিক দুর্বলতা ও বিশ্বশান্তি বিধানে ব্যর্থ হয়ে জাতিপুঞ্জ বা লীগ অব নেশনসের আনুষ্ঠানিক বিলুপ্তি ঘটে ২০ এপ্রিল ১৯৪৬।

[জাতিপুঞ্জের বিলুপ্তির তারিখ নিয়ে বিভ্রান্তি রয়েছে। ব্রিটানিকা অনুসারে ১৯ এপ্রিল, ১৯৪৬ তারিখে জাতিপুঞ্জ বিলুপ্ত হয়। কিন্তু জাতিসংঘের ওয়েবসাইট অনুসারে, ২০ এপ্রিল, ১৯৪৬ তারিখে জাতিপুঞ্জ বিলুপ্ত হয়। তাই ২০ এপ্রিল, ১৯৪৬ অধিক গ্রহণযোগ্য। বিস্তারিত জানার জন্য তথ্যকল্পদ্রুপ-৩০ দেখতে পারেন।]

উৎস: i) Office of the Historian (.gov).
ii) UN ওয়েবসাইট।
১,৯২০.
IAEA এর বর্তমান সদস্য - [এপ্রিল - ২০২৫]
  1. ১৮০টি
  2. ১৮৭টি
  3. ১৮৯টি
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
১৮০টি
উত্তর
সঠিক উত্তর:
১৮০টি
ব্যাখ্যা
IAEA:
- IAEA-এর পূর্ণরূপ: International Atomic Energy Agency.
- প্রতিষ্ঠিত হয়: ২৯ জুলাই, ১৯৫৭।
- বর্তমান সদস্য: ১৮০টি। [এপ্রিল - ২০২৫] 
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায় লাভ করে।
- বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।

উৎস: IAEA ওয়েবসাইট।
১,৯২১.
বাংলাদেশ জাতিসংঘের কোন শান্তিরক্ষা মিশনে প্রথম অংশ নেয়?
  1. UNTSO
  2. UNIIMOG
  3. UNTST
  4. UNTSOAI
সঠিক উত্তর:
UNIIMOG
উত্তর
সঠিক উত্তর:
UNIIMOG
ব্যাখ্যা

• জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:
 - প্রতিষ্ঠাকাল - ২৯ মে, ১৯৪৮ সাল।
-  জাতিসংঘের শান্তিরক্ষা মিশন প্রতিষ্ঠাকালীন 'Resolution' হচ্ছে - Security Council Resolution 50 (1948)।
- জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন হলো UNTSO (United Nations Truce Supervision Organisations).
- এটি ১৯৪৮ সালের ২৯ মে প্যালেস্টাইনে মোতায়েন করা হয়।
- বাংলাদেশ প্রথমবার জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নেয় ১৯৮৮ সালে।
- তখন বাংলাদেশ ইউনাইটেড নেশনস ইরান-ইরাক মিলিটারি অবজার্ভার গ্রুপ (UNIIMOG) মিশনে সেনা পর্যবেক্ষক পাঠায়।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট ও বাংলাদেশ আর্মি ওয়েবসাইট। 

১,৯২২.
আন্তর্জাতিক আদালতে তুতসি জাতিগোষ্ঠীকে নির্মূলের অপরাধে মামলার প্রধান অভিযুক্তের নাম কী?
  1. ক) গ্যাবন আদারি
  2. খ) ফেলিচিয়েন কাবুজা
  3. গ) রিয়েক্ট ফিলেন
  4. ঘ) আদারি বিয়েম
সঠিক উত্তর:
খ) ফেলিচিয়েন কাবুজা
উত্তর
সঠিক উত্তর:
খ) ফেলিচিয়েন কাবুজা
ব্যাখ্যা

• জাতিসংঘের ট্রাইব্যুনাল হেগের আন্তর্জাতিক আদালতে রুয়ান্ডা গণহত্যার বিচার শুরু করেছে।

• তুতসি জাতিগোষ্ঠীকে নির্মূলে নেতৃত্ব দেওয়ার অপরাধে এই মামলার প্রধান অভিযুক্ত ব্যক্তি ফেলিচিয়েন কাবুজা, যিনি তুতসি জনগোষ্ঠীকে হত্যার মাধ্যমে নির্মূল করার পরিকল্পনা করেছিলেন। এই গণহত্যায় প্রায় আট লাখ তুতসি ও উদারপন্থি হুতু জনগোষ্ঠীর মানুষকে প্রাণ দিতেহয়ে ছিল।

উৎস:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার নভেম্বর ২০২২ এবং বিবিসি বাংলা।
১,৯২৩.
“Creating Markets, Creating Opportunities” কোন প্রতিষ্ঠানের স্লোগান?
  1. ক) IDA
  2. খ) IFC
  3. গ) MIGA
  4. ঘ) IBRD
সঠিক উত্তর:
খ) IFC
উত্তর
সঠিক উত্তর:
খ) IFC
১,৯২৪.
জাতিসংঘের শিল্পোন্নয়ন বিষয়ক সংস্থা কোনটি?
  1. ক) IFAD
  2. খ) UNIDO
  3. গ) UNDP
  4. ঘ) UNCTAD
সঠিক উত্তর:
খ) UNIDO
উত্তর
সঠিক উত্তর:
খ) UNIDO
ব্যাখ্যা

জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা হলো UNIDO (United Nations Industrial Development Organization)। এটি ১৯৬৬ সালের ১৭ নভেম্বর প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৫ সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে। বাংলাদেশ ১৯৮৫ সালের ২৮ জুন UNIDO এর সদস্যপদ লাভ করে।

এটির সদরদপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত। বর্তমান সদস্য সংখ্যা ১৭০টি দেশ। বর্তমান মহাপরিচালক গার্ড মুলার।

অন্যদিকে,
- IFAD জাতিসংঘের কৃষি উন্নয়ন তহবিল।
- UNDP হলো উন্নয়ন বিষয়ক সংস্থা
- UNCTAD হলো বানিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা।

(তথ্যসূত্র: UNIDO ওয়েবসাইট)

১,৯২৫.
বিশ্বের স্বল্পোন্নত দেশের (LDC) সংখ্যা হল- (জানুয়ারি, ২০২৬)
  1. ৪৪টি
  2. ৪৫টি
  3. ৪৩টি
  4. ৪৭টি
সঠিক উত্তর:
৪৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪৪টি
ব্যাখ্যা

• LDC:
- LDC-এর পূর্ণরূপ: Least Developed Countries বা স্বল্পোন্নত দেশ।
- স্বল্পোন্নত দেশ হলো উন্নয়নশীল দেশগুলির একটি তালিকা যা জাতিসংঘের মতে, আর্থ-সামাজিক বিকাশের সর্বনিম্ন সূচক প্রদর্শন করে।
- অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে জাতিসংঘ দুই শ্রেণিতে বিশ্বের সব দেশকে ভাগ করে থাকে।
- এগুলো হলো: উন্নয়নশীল ও উন্নত।
- উন্নয়নশীল দেশের মধ্যে আবার যেসব দেশ তুলনামূলক দুর্বল, তাদের নিয়ে স্বল্পোন্নত দেশের তালিকা হয়।
- মূলত এসব দেশ যাতে নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে, সে জন্য উন্নত দেশের পক্ষ থেকে উন্নয়নশীল দেশকে কিছু বাজার সুবিধা দেওয়া হয়। 
- এর মধ্যে অন্যতম শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুবিধা। 
- এলডিসি সম্মেলনের সূত্রপাত হয় ১৯৮১ সালে।
- জাতিসংঘ কর্তৃক শ্রেণীবদ্ধ ৪৪ টি স্বল্পোন্নত দেশ বর্তমানে রয়েছে।

উল্লেখ্য, 
- ১৯৭১ সালে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়।
- বাংলাদেশ ১৯৭৫ সালে এই তালিকায় অন্তর্ভুক্ত হয়।
- সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে বাংলাদেশ LDC থেকে বের হবে।

উৎস: UN ওয়েবসাইট।

১,৯২৬.
জাতিসংঘভুক্ত কোন দেশটি বিশ্বব্যাংকের সদস্য নয়?
  1. ক) ইরান
  2. খ) সুদান
  3. গ) উত্তর কোরিয়া
  4. ঘ) মঙ্গোলিয়া
সঠিক উত্তর:
গ) উত্তর কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) উত্তর কোরিয়া
ব্যাখ্যা
বিশ্বব্যাংক তথা IBRD এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৯টি। জাতিসংঘভুক্ত ৫টি দেশ যথা: অ্যান্ডোরা, কিউবা, উত্তর কোরিয়া, লিচেনস্টাইন এবং মোনাকো বিশ্বব্যাংকের সদস্য নয়।
এছাড়া জাতিসংঘের সদস্য নয় এমন ফিলিস্তিন ও ভ্যাটিকান সিটিও বিশ্বব্যাংকের সদস্য নয়। তবে কসোভো জাতিসংঘের সদস্য না হলেও বিশ্বব্যাংকের সদস্য।
বাংলাদেশ ১৭ আগস্ট ১৯৭২ বিশ্বব্যাংকের সদস্যপদ লাভ করে। IBRD এর সর্বশেষ সদস্য নাউরু (১২ এপ্রিল ২০১৬)। অন্যদিকে IDA এর সদস্য সংখ্যা ১৭৩টি।
(সূত্র: বিশ্বব্যাংক ওয়েবসাইট)
১,৯২৭.
জাতিসংঘের প্রথম নারী সভাপতি-
  1. ক) বিজয়া লক্ষী পণ্ডিত
  2. খ) অরুন্ধতী রায়
  3. গ) এঞ্জেল ব্রুক্স
  4. ঘ) হিয়া রাশিদ
সঠিক উত্তর:
ক) বিজয়া লক্ষী পণ্ডিত
উত্তর
সঠিক উত্তর:
ক) বিজয়া লক্ষী পণ্ডিত
ব্যাখ্যা
Vijaya Lakshmi Pandit is the first women to be elected president of the UN General Assembly.
Source: britannica.com
১,৯২৮.
UNHCR তাদের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে-
  1. ক) ২০১৯ সালে
  2. খ) ২০২০ সালে
  3. গ) ২০২১ সালে
  4. ঘ) ২০২২ সালে
সঠিক উত্তর:
খ) ২০২০ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০২০ সালে
ব্যাখ্যা
-- জাতিসংঘের শরর্ণাথী বিষয়ক হাইকমিশন (UNHCR)
-- UNHCR হচ্ছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা যা বিশ্বব্যাপী মানুষের জীবন বাঁচাতে, অধিকার রক্ষা করতে এবং শরণার্থী, জোরপূর্বক বাস্তুচ্যুত সম্প্রদায় এবং রাষ্ট্রহীন লোকদের জন্য একটি উন্নত ভবিষ্যত গড়ে তুলতে সাহায্য করে।
-- প্রতিষ্ঠা লাভ করে-১৪ ডিসেম্বর, ১৯৫০ সালে।
-- কার্যক্রম চালু আছে- ১৩৭ টি দেশে।
-- সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
-- নোবেল শান্তি পুরস্কার পায়- ১৯৫৪ সালে।
-- শরণার্থীদের জন্য বিশ্বব্যাপী সহায়তার জন্য দ্বিতীয় নোবেল শান্তি পুরস্কার পেয়েছে- ১৯৮১ সালে। 
-- UNHCR তাদের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে- ২০২০ সালে।
-- UNHCR হাঙ্গেরিয়ানদের 'প্রাথমিক' শরণার্থী হিসাবে স্বীকৃতি দেয়- ১৯৫৬ সালে।
-- জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার- ফিলিপ্পো গ্র্যান্ডি (১১ তম)।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (UNHCR)
১,৯২৯.
বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী প্রেরণকারী দেশ কোনটি? [জুন, ২০২৫]
  1. ভারত
  2. নেপাল
  3. বাংলাদেশ
  4. পাকিস্তান
সঠিক উত্তর:
নেপাল
উত্তর
সঠিক উত্তর:
নেপাল
ব্যাখ্যা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:
- ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়।
- এর প্রথম মিশন ছিল ১৯৪৮ সালে মধ্যপ্রাচ্যে ১৯৪৮ আরব-ইসরায়েলি যুদ্ধের সময় যুদ্ধবিরতি পালন ও বজায় রাখা।
- জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে প্রথম স্থানে আছে নেপাল। [জুন, ২০২৫]
- এ সময় মিশনে নেপালের মোট শান্তিরক্ষী পাঁচ হাজার ৯৫১ জন।
- দ্বিতীয় অবস্থানে পাঁচ হাজার ৮৯৭ জন শান্তিরক্ষী নিয়ে আছে রুয়ান্ডা।
- পাঁচ হাজার ৬৭৭ জন শান্তিরক্ষী নিয়ে বাংলাদেশের অবস্থান তৃতীয়।
- ভারত এবং পাকিস্তান যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থানে আছে।

তথ্যসূত্র: United Nations Peacekeeping. [LINK]
১,৯৩০.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর বর্তমান সদস্য দেশ কয়টি? [ডিসেম্বর, ২০২৫]
  1. ১৯১টি
  2. ১৯৩টি
  3. ১৯৪টি 
  4. ১৯৭টি
সঠিক উত্তর:
১৯৪টি 
উত্তর
সঠিক উত্তর:
১৯৪টি 
ব্যাখ্যা

​​​• বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO):
- এর পূর্ণরূপ: World Health Organization.
- গঠিত হয়: ১৯৪৮ সালের ৭ এপ্রিল।
- সদর দপ্তর: সুইজারল্যান্ডের, জেনেভায়।
- বর্তমান সদস্য: ১৯৪টি। [ডিসেম্বর, ২০২৫]
- WHO-এর প্রধান উদ্দেশ্য: সর্বোচ্চ সম্ভাব্য সকল মানুষের স্বাস্থ্য নিশ্চিত করা।
- বর্তমান মহাপরিচালক: Dr Tedros Adhanom Ghebreyesus.
- মহাপরিচালকের মেয়াদ: ৫ বছর।
- ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়।

​• বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রকাশনা:
- World Health Report.
- International Classification of Diseases (ICD).
- Essential Medicines List.
- Global Health Estimates.

তথ্যসূত্র: WHO ওয়েবসাইট।

১,৯৩১.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো প্রদানের ক্ষমতা নেই নিম্নের কোন দেশের-
  1. ক) চীন
  2. খ) জার্মানি
  3. গ) ফ্রান্স
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
খ) জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
খ) জার্মানি
ব্যাখ্যা
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি। এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য। স্থায়ী সদস্য ৫টি দেশ হলোঃ যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে এই ৫টি দেশের সম্মতির প্রয়োজন হয়। জার্মানি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়।
[সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট]
১,৯৩২.
২০২৫ সালে কোন দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে?
  1. ডেনমার্ক
  2. সোমালিয়া
  3. পাকিস্তান
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (United Nations Security Council বা UNSC) হলো জাতিসংঘের প্রধান সংস্থা যা আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত।
- এর প্রধান দায়িত্ব হলো বিশ্বজুড়ে শান্তি বজায় রাখা এবং সংঘাত প্রতিরোধ করা।
- নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫ (৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য)।
- স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র। এই পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।
- অস্থায়ী সদস্য: ডেনমার্ক (২০২৬), গ্রিস (২০২৬), সোমালিয়া (২০২৬), পাকিস্তান (২০২৬), পানামা (২০২৬), আলজেরিয়া (২০২৫), গায়ানা (২০২৫), কোরিয়া (২০২৫), সিয়েরা লিওন (২০২৫), স্লোভেনিয়া (২০২৫)।

উল্লেখ্য,
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য।
- ডেনমার্ক, গ্রিস, সোমালিয়া, পাকিস্তান, পানামা এই ৫টি দেশ ১ জানুয়ারি, ২০২৫ তারিখে ২ বছরের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ হিসেবে যোগদান করে।
 
উৎস: UN Security Council ওয়েবসাইট।
১,৯৩৩.
UPU-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. লন্ডন, যুক্তরাজ্য
  2. মন্ট্রিল, কানাডা
  3. রোম, ইতালি
  4. বার্ন, সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
বার্ন, সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
বার্ন, সুইজারল্যান্ড
ব্যাখ্যা
UPU:
- UPU এর পূর্ণরূপ: Universal Postal Union.
- প্রতিষ্ঠিত হয়: ৯ অক্টোবর, ১৮৭৪ সালে।
- বার্ন চুক্তির মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: বার্ন, সুইজারল্যান্ড
- বর্তমান সদস্য: ১৯২টি।

উৎস: UPU ওয়েবসাইট।
১,৯৩৪.
নিচের কোনটি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা?
  1. UNEP
  2. UNCTAD
  3. UNHCR
  4. UNWTO
সঠিক উত্তর:
UNHCR
উত্তর
সঠিক উত্তর:
UNHCR
ব্যাখ্যা
⇒ UNHCR:
→ পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees
→ প্রতিষ্ঠা: ১৪ ডিসেম্বর, ১৯৫০
→ কাজের ক্ষেত্র: বিশ্বব্যাপী শরণার্থী, জোরপূর্বক বাস্তুচ্যুত সম্প্রদায়, এবং রাষ্ট্রহীন ব্যক্তিদের জীবন রক্ষা, অধিকার রক্ষা, এবং উন্নত ভবিষ্যৎ গড়া।
→ কার্যক্রম চালু: ১৩৫টি দেশে
→ নোবেল শান্তি পুরস্কার:
- প্রথমবার: ১৯৫৪ সালে
- দ্বিতীয়বার: ১৯৮১ সালে
→ বর্তমান হাইকমিশনার: ফিলিপ্পো গ্র্যান্ডি (১১তম)

অন্যদিকে,
- UNEP: United Nations Environment Programme (পরিবেশ সংক্রান্ত সংস্থা)।
- UNWTO: United Nations World Tourism Organization (পর্যটন সংক্রান্ত সংস্থা)।
- UNCTAD: United Nations Conference on Trade and Development (বানিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা)।

তথ্যসূত্র: UNHCR অফিসিয়াল ওয়েবসাইট। [লিঙ্ক]
১,৯৩৫.
কোনটি বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়?
  1. ক) WTO
  2. খ) IFC
  3. গ) IBRD
  4. ঘ) IDA
সঠিক উত্তর:
ক) WTO
উত্তর
সঠিক উত্তর:
ক) WTO
ব্যাখ্যা

The World Bank Group consists of five organizations:
The International Bank for Reconstruction and Development. ...
The International Development Association. ...
Together, IBRD and IDA make up the World Bank.
The International Finance Corporation.
The Multilateral Investment Guarantee Agency.
Source: worldbank.org

১,৯৩৬.
জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থা (UNFPA) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা
  2. নিউইয়র্ক
  3. ভিয়েনা
  4. রোম
  5. প্যারিস
সঠিক উত্তর:
নিউইয়র্ক
উত্তর
সঠিক উত্তর:
নিউইয়র্ক
ব্যাখ্যা

UNFPA:
- সংস্থাটি ১৫০টি দেশে কাজ করে থাকে।
- বিশ্ব জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করে UNFPA.
- UNFPA এর পূর্ণরূপ- United Nations Population Fund.
- UNFPA হল জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থা।
- UNFPA আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত।
- সংস্থাটি প্রতিষ্ঠা লাভ করে- ১৯৬৯ সালে।
- সদর দপ্তর - নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র - UNFPA অফিসিয়াল ওয়েবসাইট।

১,৯৩৭.
'League of Nations' কোন সালে বিলুপ্ত হয়?
  1. ক) ১৯৩৯ সালে
  2. খ) ১৯৪১ সালে
  3. গ) ১৯৪৫ সালে
  4. ঘ) ১৯৪৬ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৯৪৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৪৬ সালে
ব্যাখ্যা
• League of Nations বা জাতিপুঞ্জ:
– জাতিসংঘের পূর্ববর্তী আন্তর্জাতিক প্রতিষ্ঠান - লীগ আব নেশনস।
– জাতিপুঞ্জের আত্নপ্রকাশ - প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতিপুঞ্জের (League of Nations) আত্নপ্রকাশ।
– প্রথম বিশ্বযুদ্বের পর ভার্সাই চুক্তির একটি অংশ হিসেবে স্বাক্ষরিত হয় জাতিপুঞ্জের চুক্তিপত্র।
– জাতিপুঞ্জ গঠিত হয়েছিল ২৮ জুন, ১৯১৯ সালে (কার্যকর হয় ১০ জানুয়ারি, ১০২০)।
– জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক ছিলেন - সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
– প্রতিষ্ঠাকালীন সদস্য – ৪২ টি।
– সদর দপ্তর – জেনেভা, সুইজার‌ল্যান্ড।
– জাতিপুঞ্জ বিলুপ্ত হয় – ২০ এপ্রিল, ১৯৪৬ সালে।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
১,৯৩৮.
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC)-এর আঞ্চলিক কমিশন ECLAC-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ব্যাংকক
  2. আদ্দিস আবাবা
  3. সান্টিয়াগো
  4. জেনেভা
সঠিক উত্তর:
সান্টিয়াগো
উত্তর
সঠিক উত্তর:
সান্টিয়াগো
ব্যাখ্যা
জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC):
- অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত ইস্যু নিয়ে পলিসি নির্ধারণ, সময় ও সদস্যদের আলােচনার প্রধান অঙ্গ হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC)।
- টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নের জন্য উদ্ভাবনমূলক ধারণা (Innovative idea) নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের কেন্দ্রীয় প্লাটফর্ম হলো এই পরিষদ।
- জাতিসংঘভুক্ত দেশগুলোর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই পরিষদ দেশসমূহকে দরিদ্র, নিম্ন-মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত ও উন্নত এই ৪টি ক্যাটাগরিতে ভাগ করে থাকে।
- জাতিসংঘ সনদের দশম অধ্যায় (৬১ - ৭২নং অনুচ্ছেদ) - এ ECOSOC সম্পর্কে বলা হয়েছে।

উল্লেখ্য,
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ১৮টি।
- বর্তমান সদস্য: ৫৪টি।
- ১৯৬৫ সালে জাতিসংঘ সনদের তৃতীয় সংশোধনীর মাধ্যমে সদস্য সংখ্যা ৫৪ হয়।
- প্রতি বছর ১৮টি সদস্য দেশ ৩ বছরের জন্য এই পরিষদের সদস্য নির্বাচিত হয়।
- বছরে কমপক্ষে দুইবার এ পরিষদের অধিবেশন বসে নিউইয়র্কে অথবা জেনেভায়।

⇒ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীন ৫টি আঞ্চলিক কমিশন রয়েছে।
- এগুলো হলো:
১) United Nations Economic Commission for Europe (ECE);
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
২) United Nations Economic Commission for Africa (ECA);
- সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
৩) United Nations Economic Commission for Latin America and the Caribbean (ECLAC);
- সদর দপ্তর: সান্টিয়াগো, চিলি।
8) Economic and Social Commission for Asia and the Pacific (ESCAP);
- সদর দপ্তর: ব্যাংকক, থাইল্যান্ড।
৫) Economic and Social Commission for Western Asia (ESCWA);
- সদর দপ্তর: বৈরুত, লেবানন।

উৎস: UN ওয়েবসাইট।
১,৯৩৯.
World Bank Institute (WBI) কোন সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৪৫
  2. খ) ১৯৫৫
  3. গ) ১৯৬৫
  4. ঘ) ২০০১
সঠিক উত্তর:
খ) ১৯৫৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৫৫
ব্যাখ্যা
বিশ্বব্যাংক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় - ১৯৫৫ সালে। এর প্রতিষ্ঠাকালীন নাম Economic Development Institute যা ২০০২ সালে World Bank Institute (WBI) নামকরণ করা হয়।
১,৯৪০.
রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক বৈশ্বিক সংস্থা (OPCW) এর বর্তমান মহাপরিচালক কে? (জুন, ২০২৫)
  1. জ্যাক ডিউফ
  2. রোজেলিও ফিরটার
  3. জোসে বুস্তানি
  4. ফার্নান্দো আরিয়াস
সঠিক উত্তর:
ফার্নান্দো আরিয়াস
উত্তর
সঠিক উত্তর:
ফার্নান্দো আরিয়াস
ব্যাখ্যা
OPCW:
- OPCW এর পূর্ণরূপ Organisations for the Prohibitions of Chemical Weapons.
- এটি রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- এটি ১৯৯৭ সালের ২৯ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদর সদরদপ্তর নেদারল্যান্ডস হেগ শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি। (জুন, ২০২৫)
- এটি ২০১৩ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায়।
- বর্তমান মহাপরিচালক ফার্নান্দো আরিয়াস। (জুন, ২০২৫)

তথ্যসূত্র - OPCW এর অফিসিয়াল ওয়েবসাইট।
১,৯৪১.
UNHCR- Refugee Convention এর Non-Refoulement নীতি কোন অনুচ্ছেদে উল্লেখিত?
  1. Article 33
  2. Article 1
  3. Article 16
  4.  Article 28
সঠিক উত্তর:
Article 33
উত্তর
সঠিক উত্তর:
Article 33
ব্যাখ্যা

- ১৯৫১ সালের Refugee Convention-এর অনুচ্ছেদ ৩৩-এ non-refoulement বা ফেরত না পাঠানোর নীতিটি উল্লেখ করা হয়েছে।
- এই নীতি অনুযায়ী, কোনো রাষ্ট্র শরণার্থীকে এমন কোনো দেশে ফেরত পাঠাতে পারবে না যেখানে তাদের জীবন বা স্বাধীনতাকে জাতি, ধর্ম, জাতীয়তা, নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীর সদস্যপদ বা রাজনৈতিক মতামতের কারণে হুমকি দেওয়া হতে পারে।

UNHCR:

- পূর্ণ নাম: United Nations High Commissioner for Refugees.
- প্রতিষ্ঠাকাল: ১৪ ডিসেম্বর, ১৯৫০।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- কার্যক্রম শুরু: ১ জানুয়ারি, ১৯৫১।
- বর্তমান হাইকমিশনার: Filippo Grandi (ইতালি)। [নভেম্বর, ২০২৫]
- ১৯৫৪ ও ১৯৮১ সালে UNHCR নোবেল শান্তি পুরস্কার লাভ করে। 
- দুইবার নোবেল পুরস্কার লাভ করে।
- স্লোগান / মিশন: "The UN Refugee Agency – Protecting People Forced to Flee"
• শিশু শ্রমের বিরুদ্ধে লড়াই এটি ILO-এর মূল কাজ।


• লক্ষ্য ও উদ্দেশ্য:
- UNHCR-এর মূল উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী শরণার্থী, অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তি, রাষ্ট্রহীন ব্যক্তি এবং আশ্রয়প্রার্থী জনগোষ্ঠীর সুরক্ষা ও সহায়তা নিশ্চিত করা।
- এবং তাদের স্বেচ্ছায় প্রত্যাবর্তন, স্থানান্তর অথবা নতুন জীবন শুরু করতে সহায়তা করা।
- UNHCR বর্তমানে ১৩০টির বেশি দেশে কাজ করছে।

উৎস: UNHCR ওয়েবসাইট।

১,৯৪২.
'WFP' এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা
  2. রোম
  3. মাদ্রিদ
  4. ভিয়েনা
সঠিক উত্তর:
রোম
উত্তর
সঠিক উত্তর:
রোম
ব্যাখ্যা
WFP:
- বিশ্ব খাদ্য কর্মসূচী বা World Food Programme
- বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জাতিসংঘ (UN) দ্বারা বিশ্ব ক্ষুধা দূরীকরণে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- WFP ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির সদরদপ্তর ইতালির রোম শহরে অবস্থিত।
- ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে WFP (World Food Programme) বা বিশ্ব খাদ্য কর্মসূচি।
- বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে অবদানের জন্যে WFP কে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।

সূত্র - WFP ও নোবেল পুরস্কার অফিসিয়াল ওয়েবসাইট।
১,৯৪৩.
জাতিসংঘের মানচিত্রের মধ্যে কী রয়েছে?
  1. ক) উড়ন্ত কবুতরের ছবি
  2. খ) পৃথিবীর মানচিত্র
  3. গ) একটি বৃক্ষের ছবি
  4. ঘ) উদীয়মান সূর্যের ছবি
সঠিক উত্তর:
খ) পৃথিবীর মানচিত্র
উত্তর
সঠিক উত্তর:
খ) পৃথিবীর মানচিত্র
ব্যাখ্যা
জাতিসংঘের পতাকায় দুটি রঙ রয়েছে। এগুলো হলো:
- নীল ও
- সাদা।
জাতিসংঘের পতাকা হলো হালকা নীলের রঙের পটভূমির মাঝে সাদা রঙের জাতিসংঘ প্রতীক।

জাতিসংঘ প্রতীক হলো জলপাই গাছের দুটি শাখা দ্বারা বেষ্টিত পৃথিবীর মানচিত্র।
পতাকায় নীল রঙ দ্বারা শান্তিকে নির্দেশ করা হয়েছে।
১৯৪৭ সালের ২০ অক্টোবর সাধারণ পরিষদে জাতিসংঘ পতাকা গৃহীত হয়।



(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১,৯৪৪.
'জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা' র প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?  
  1. নিউইয়র্ক
  2. জেনেভা
  3. প্যারিস
  4. লন্ডন
সঠিক উত্তর:
জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
জেনেভা
ব্যাখ্যা

• UNHCR:
- পূর্ণ নাম: United Nations High Commissioner for Refugees.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৫০ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- কার্যক্ষেত্র: ১৩৬টি দেশ।
- UNHCR এর প্রধানকে বলা হয় হাইকমিশনার।
- বর্তমান হাইকমিশনার: বারহাম সালিহ।   [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]
- ১৯৫৪ ও ১৯৮১ সালে UNHCR নোবেল শান্তি পুরস্কার লাভ করে। 

• লক্ষ্য ও উদ্দেশ্য:
- UNHCR-এর মূল উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী শরণার্থী, অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তি, রাষ্ট্রহীন ব্যক্তি এবং আশ্রয়প্রার্থী জনগোষ্ঠীর সুরক্ষা ও সহায়তা নিশ্চিত করা।
- এবং তাদের স্বেচ্ছায় প্রত্যাবর্তন, স্থানান্তর অথবা নতুন জীবন শুরু করতে সহায়তা করা।

তথ্যসূত্র: UNHCR ওয়েবসাইট।

১,৯৪৫.
ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন -
  1. ECLAC
  2. ESCWA
  3. ESCAP
  4. ECE
সঠিক উত্তর:
ECLAC
উত্তর
সঠিক উত্তর:
ECLAC
ব্যাখ্যা

ECLAC:
- ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন ECLAC.
- ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ানের জন্য অর্থনৈতিক কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল।
- ECLAC প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে।
- চিলির সান্তিয়াগোতে ECLAC এর প্রধান কার্যালয় অবস্থিত।
- নির্বাহী সচিব: হোসে ম্যানুয়েল সালাজার-সিরিনাচস।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।

১,৯৪৬.
ব্রেটন উডস সম্মেলনের সাথে কোন সংস্থাটি জড়িত?
  1. ক) জাতিসংঘ
  2. খ) আন্তর্জাতিক মুদ্রা তহবিল
  3. গ) আঙ্কটাড
  4. ঘ) ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম
সঠিক উত্তর:
খ) আন্তর্জাতিক মুদ্রা তহবিল
উত্তর
সঠিক উত্তর:
খ) আন্তর্জাতিক মুদ্রা তহবিল
ব্যাখ্যা
১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস শহরে United Nations Monetary and Financial Conference অনুষ্ঠিত হয়। এই সম্মেলন ব্রেটন উডস সম্মেলন নামে অধিক পরিচিত।

ব্রেটন উডস সম্মেলনে বিশ্বের ৪৪টি দেশের ৭৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলো।

ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে The International Bank for Reconstruction and Development (IBRD) এবং The International Monetary Fund (IMF) জন্ম লাভ করে।
তাই এ দুটি প্রতিষ্ঠানকে ব্রেটন উডস ইনস্টিটিউশন বলা হয়।

(তথ্যসূত্র: WB ওয়েবসাইট)
১,৯৪৭.
২০২৫-২০৩৪ সাল কোন দশক?
  1. বালি ও ধূলিঝড়ের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের দশক
  2. ক্রায়োস্ফিয়ারিক বিজ্ঞানের জন্য কর্মের দশক
  3. আফ্রিকান বংশোদ্ভূতদের জন্য দ্বিতীয় আন্তর্জাতিক দশক
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
ব্যাখ্যা
২০২৫-২০৩৪ সাল:
- আফ্রিকান বংশোদ্ভূতদের জন্য দ্বিতীয় আন্তর্জাতিক দশক/ Second International Decade for People of African Descent.
- ক্রায়োস্ফিয়ারিক বিজ্ঞানের জন্য কর্মের দশক/ Decade of Action for Cryospheric Sciences.
- বালি ও ধূলিঝড় মোকাবেলায় জাতিসংঘের দশক/ United Nations Decade on Combating Sand and Dust Storms. 

অন্যদিকে,
- ২০২৭-২০৩৬ সাল: United Nations Decade for Afforestation and Reforestation in line with Sustainable Forest Management.
- ২০২৪-২০৩৩ সাল: International Decade of Sciences for Sustainable Development.
- ২০২২-২০৩২ সাল: International Decade of Indigenous Languages.
- ২০২১-২০৩০ সাল: Fourth International Decade for the Eradication of Colonialism, Second Decade of Action for Road Safety, United Nations Decade on Ecosystem Restoration, United Nations Decade of Ocean Science for Sustainable Development.

উৎস: UN ওয়েবসাইট। [link]
১,৯৪৮.
১৯৬৫ সালের পূর্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল?
  1. ৫টি
  2. ৬টি
  3. ৯টি
  4. ১১টি
সঠিক উত্তর:
১১টি
উত্তর
সঠিক উত্তর:
১১টি
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য নিয়ে গঠিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পরাশক্তি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
- এই পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।

⇒ নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে এর সাধারন পরিষদ কোন দেশকে নতুন সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে।
- নিরাপত্তা পরিষদ জাতিংঘের মহাসচিব ও আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রেও সুপারিশ করে।
- মহাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে।

উল্লেখ্য,
- ১৯৬৫ সাল পর্যন্ত নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ছিলো ১১টি, এর মধ্যে ৫টি স্থায়ী এবং ৬টি অস্থায়ী।
- ১৯৬৩ সালের ১৭ ডিসেম্বর গৃহিত জাতিসংঘ সাধারণ পরিষদের A/RES/1991(XVIII) রেজ্যুলেশনের মাধ্যমে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা ৬টি থেকে ১০টিতে উন্নীত করা হয়।
- এটি কার্যকর হয় ১৯৬৫ সালের ৩১ আগস্ট।
- ফলে ১৯৬৬ সাল থেকে নিরাপত্তা পরিষদের মোট সদস্য দাড়ায় ১৫টিতে।
- কোন প্রস্তাব পাশের জন্যে পাঁচটি স্থায়ীসহ মোট ৭টি সদস্য থেকে ৯টি সদস্যের বিধান গৃহিত হয়।
- ১৯৬৩ সালে সনদের ২৩নং অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে নিরাপত্তা পরিষদের সদস্য ১১ থেকে বাড়িয়ে ১৫ করা হয় যা ১৯৬৫ সাল থেকে কার্যকর হয়।

⇒ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য।
- বর্তমানে নিরাপত্তা পরিষদের দশটি অস্থায়ী সদস্য দেশ হলো: ইকুয়েডর (২০২৪), জাপান (২০২৪), মাল্টা (২০২৪), মোজাম্বিক (২০২৪), সুইজারল্যান্ড (২০২৪), আলজেরিয়া (২০২৫), গায়ানা (২০২৫), কোরিয়া (২০২৫), সিয়েরা লিওন (২০২৫), স্লোভেনিয়া (২০২৫)।

উৎস: UN Security Council ওয়েবসাইট।
১,৯৪৯.
বিশ্বের প্রতিটি গর্ভধারণকে পরিকল্পিত ও প্রসবকে নিরাপদ করতে জাতিসংঘের কোন সংস্থা কাজ করে?
  1. UNHCR
  2. UNITAR
  3. UNAIDS
  4. UNFPA
সঠিক উত্তর:
UNFPA
উত্তর
সঠিক উত্তর:
UNFPA
ব্যাখ্যা
• UNFPA:
• সম্পূর্ণ নাম: United Nations Population Fund (পূর্বে United Nations Fund for Population Activities নামে পরিচিত)।
• প্রতিষ্ঠাকাল: ১৯৬৯ সালে।
• সদর দপ্তর: নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র।
• সদস্য দেশ: ১৫০টি।
• মূল উদ্দেশ্য:
- যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
- জনসংখ্যা বিষয়ক তথ্য ও নীতি প্রণয়নে সহায়তা।
- নারীর ক্ষমতায়ন, মাতৃস্বাস্থ্য উন্নয়ন, এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও অধিকার রক্ষা।
• মিশন:
- প্রতিটি গর্ভধারণ কাঙ্ক্ষিত করা।
- প্রতিটি সন্তান জন্ম নিরাপদ করা।
- প্রতিটি তরুণের সম্ভাবনা পূর্ণাঙ্গভাবে বিকশিত করা।

উৎস: UNFPA অফিসিয়াল ওয়েবসাইট।
১,৯৫০.
নিম্নের কোন স্থানে 'FAO' প্রতিষ্ঠা লাভ করে?
  1. প্যারিস
  2. রোম
  3. ওয়াশিংটন
  4. কুইবেক
সঠিক উত্তর:
কুইবেক
উত্তর
সঠিক উত্তর:
কুইবেক
ব্যাখ্যা
FAO:
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO (Food and Agriculture Organization).
- প্রতিষ্ঠা লাভ করে: ১৬ অক্টোবর ১৯৪৫।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৪ ডিসেম্বর, ১৯৪৬।
- FAO প্রতিষ্ঠার স্থান: কুইবেক, কানাডা।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- বর্তমান সদস্য: ১৯৫টি (১৯৪টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন)।
- বর্তমান মহাপরিচালক: ড. কু ডংগিউ (চীনের নাগরিক)।

⇒ ১৯৪৩ সালে ৪৪ জন সরকারপ্রধান মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় মিলিত হন এবং খাদ্য ও কৃষি সংস্থা (ফাও) গঠনের অঙ্গীকার করেন।
- ১৯৪৫ সালে কানাডার কুইবেক শহরে ফাও সম্মেলনের প্রথম অধিবেশন বসে এবং ফাও জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।
- ৪৯টি সদস্যরাষ্ট্রের সমন্বয়ে গঠিত একটি কাউন্সিল তিন বছর মেয়াদে এ সংস্থা পরিচালনার দায়িত্ব পালন করে।
- এই সভায় FAO এর প্রতিষ্ঠা ঘোষণা করা হয় এবং এর প্রথম মহাপরিচালক হিসেবে স্যার জন বয়েড অর (Sir John Boyd Orr) নিযুক্ত হন।

উৎস: FAO ওয়েবসাইট।
১,৯৫১.
ICAO এর বর্তমান সদস্য সংখ্যা কত? (আগস্ট, ২০২৪)
  1. ১৯১ টি
  2. ১৯২ টি
  3. ১৯৩ টি
  4. ১৯৪ টি
সঠিক উত্তর:
১৯৩ টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৩ টি
ব্যাখ্যা
ICAO:
– জাতিসংঘের বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)।
- পূণর্রুপ– International Civil Aviation Organization (ICAO)।
– এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা।
– প্রতিষ্ঠাকাল– ১৯৪৪।
– প্রতিষ্ঠার স্থান– শিকাগো, যুক্তরাষ্ট্র।
– সদস্য দেশ– ১৯৩ টি। (আগস্ট, ২০২৪)
– সদর দপ্তর– মন্ট্রিল, কানাডা।
– International Civil Aviation Day– ৭ ডিসেম্বর।

তথ্যসূত্র - ICAO ওয়েবসাইট।
১,৯৫২.
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা কোনটি?
  1. FAO
  2. UNDP
  3. UNICEF
  4. UNESCO
সঠিক উত্তর:
UNESCO
উত্তর
সঠিক উত্তর:
UNESCO
ব্যাখ্যা

• UNESCO:
– জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
– UNESCO- এর পূর্ণরূপ - United Nations Educational Scientific and Cultural Organization.
– এর প্রধান কাজ হলো : বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করা।
– ইউনেস্কোর সংবিধান গৃহীত হয় - ১৯৪৫ সালে।
– কার্যক্রম শুরু করে - ১৯৪৬ সালে।
– প্রতিষ্ঠার স্থান - লন্ডন, যুক্তরাজ্য।
– সদর দপ্তর - প্যারিস, ফ্রান্স।
– সদস্য সংখ্যা - ১৯৪টি এবং সহযোগী সদস্য - ১২টি। [নভেম্বর, ২০২৫]
– বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে - ১৯৭২ সালে।

তথ্যসূত্র: UNESCO অফিসিয়াল ওয়েবসাইট।

১,৯৫৩.
বাংলাদেশে United Nations Development Assistance Plan (UNDAP) এর বাস্তবায়ন এবং উন্নয়নে সহায়তা করে থাকে -
  1. ক) UNCTAD
  2. খ) UNHCR
  3. গ) UNDP
  4. ঘ) UNESCO
সঠিক উত্তর:
গ) UNDP
উত্তর
সঠিক উত্তর:
গ) UNDP
ব্যাখ্যা
• জাতীয় উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে জাতিসংঘ United Nations Development Assistance Plan বা উন্নয়ন সহায়তাকারী কাঠামোর (UNDAP) মাধ্যমে জাতিসংঘের সকল সংস্থা একত্রিত হয়ে যৌথভাবে বাংলাদেশ সরকারের সাথে কাজ করে যাচ্ছে।
- বিশ্বে উন্নয়ন ধারণার মধ্যে সংযোগ স্থাপনকারী বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের অন্যতম প্রধান শাখা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) জাতিসংঘ টিমের সাথে একত্রিত হয়ে আনডাফ-এর বাস্তবায়ন এবং উন্নয়নে সহায়তা করে থাকে।
- এই লক্ষ্যে ইউএনডিপি সরকারি সংস্থাসমূহকে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের পরিকল্পনা প্রণয়ন এবং দেশের দারিদ্র বিমোচন কৌশলপত্র (পিআরএসপি) তৈরিতে সহায়তা করে যাচ্ছে।

সূত্র: জাতিসংঘ ও ইতিহাস ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১,৯৫৪.
বিশ্বব্যাংক গ্রুপ (The World Bank Group) কয়টি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত?
  1. ক) ৪
  2. খ) ৫
  3. গ) ৬
  4. ঘ) ৭
সঠিক উত্তর:
খ) ৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫
ব্যাখ্যা

বিশ্বব্যাংক গ্রুপ (World Bank Group)
বিশ্বব্যাংক গ্রুপ ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। আর্থিক প্রতিষ্ঠানগুলো হলঃ
১) International Bank for Reconstruction and Development (IBRD)
২) International Development Association (IDA)
৩) International Finance Corporation (IFC)
৪) Multilateral Investment Guarantee Agency (MIGA) ও
৫) International Center for Settlement of Investment Disputes (ICSID)

১,৯৫৫.
জাতিসংঘের ইতিহাসে কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন?
  1. ট্রাইগভে লাই
  2. উ থান্ট
  3. কুর্ট ওয়াল্ডহেইম
  4. দ্যাগ হ্যামারশোল্ড
সঠিক উত্তর:
দ্যাগ হ্যামারশোল্ড
উত্তর
সঠিক উত্তর:
দ্যাগ হ্যামারশোল্ড
ব্যাখ্যা

- জাতিসংঘের ইতিহাসে দ্যাগ হ্যামারশোল্ড মহাসচিব বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।

• জাতিসংঘের মহাসচিববৃন্দ:

- প্রথম মহাসচিব: ট্রিগভে লি (নরওয়ে)।
- দ্বিতীয় মহাসচিব: দ্যাগ হ্যামারশোল্ড (সুইডেন),
- তৃতীয় মহাসচিব: উ থান্ট (মিয়ানমার),
- চতুর্থ মহাসচিব: কুর্ট ওয়ার্ল্ডহেইম (অস্ট্রিয়া),
- পঞ্চম মহাসচিব: জাভিয়ার পেরেজ দ্য কুয়েলার (পেরু),
- ষষ্ঠ মহাসচিব: ড. বুট্রোস ঘালি (মিশর),
- সপ্তম মহাসচিব: কফি আনান (ঘানা),
- অষ্টম মহাসচিব: বান কি মুন (দক্ষিণ কোরিয়া)।

উল্লেখ্য,
• জাতিসংঘের বর্তমান ও নবম মহাসচিব আন্তোনিও গুতেরেস (পর্তুগাল) জানুয়ারি, ২০১৭ বর্তমান। 
- জাতিসংঘের মহাসচিব ৫ বছরের জন্য নির্বাচিত হন।
- জাতিসংঘের দুইজন মহাসচিব নোবেল পুরস্কার পান।
- নোবেল পুরস্কার প্রাপ্ত মহাসচিবরা হলেন- দ্যাগ হ্যামারশোল্ড (১৯৬১) ও কফি আনান (২০০১)।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

১,৯৫৬.
কোনটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ?
  1. ক) স্পেন
  2. খ) ব্রাজিল
  3. গ) দক্ষিণ আফ্রিকা
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
ঘ) চীন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চীন
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ (United Nations Security Council)
• সনদের ২৩ নং অনুচ্ছেদ অনুসারে এর সদস্য সংখ্যা মোট ১৫টি। তার মধ্যে স্থায়ী সদস্য ৫টি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন) এবং ২ বছর মেয়াদে বাকি ১০টি সদস্য নির্বাচন করা হয়ে থাকে। 
• সব সদস্য রাষ্ট্রের একটি করে ভোট দেওয়া ক্ষমতা রয়েছে। স্থায়ী ৫ ঘাসদস্যের রয়েছে ভেটো (Veto - আমি মানি না) প্রদান করার ক্ষমতা।
• নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব সদস্য দেশগুলোর নামের আদ্যক্ষর অনুসারে পরিবর্তিত হয়। সভাপতিত্বের মেয়াদ - ১ মাস।
 
তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
১,৯৫৭.
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি -
  1. এস এ করিম
  2. মুহাম্মদ আবদুল মুহিত
  3. সালাহউদ্দিন নোমান চৌধুরী
  4. উল্লিখিত সবাই
সঠিক উত্তর:
উল্লিখিত সবাই
উত্তর
সঠিক উত্তর:
উল্লিখিত সবাই
ব্যাখ্যা
জাতিসংঘ ও বাংলাদেশ:
- জাতিসংঘ মহাসচিব উ থান্ট ১৯৭১ সালের গণহত্যাকে মানব ইতিহাসে অন্ধকার অধ্যায় হিসেবে ঘোষণা করেন।
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ মুক্ত হয়।
-বাংলাদেশ ১৯৭২ সালের ৮ আগস্ট সদস্য পদের জন্য আবেদন পাঠিয়েছিল, তবে ১১ আগস্ট নিরাপত্তা পরিষদের বৈঠকে বাংলাদেশের আবেদনটি পুনরায় বিবেচনার জন্য ২১ আগস্ট পর্যন্ত মুলতবি করতে সব সদস্যই সম্মত হয়।
- জাতিসংঘের সাধারণ পরিষদের ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ তারিখে ২৯তম অধিবেশনে বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।

⇒ জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিবৃন্দ:
- ১ম : এস এ করিম (১৮ সেপ্টেম্বর ১৯৭৪),
- ২য় : কে এম কায়সার,
- ৩য় : খাজা ওয়াসিউদ্দিন,
- ৪র্থ : বি এ সিদ্দিকী,
- ৫ম : আতাউল করিম,
- ৬ষ্ঠ : এ.এইচ.জি. মহিউদ্দিন,
- ৭ম : মোহাম্মদ মহসিন,
- ৮ম : হুমায়ুন কবির,
- ৯ম : রিয়াজ রহমান
- ১০ম : আনোয়ারুল কমির চৌধুরী,
- ১১তম : ইফতেখার আহমেদ চৌধুরী,
- ১২তম : ইসামত জাহান (১৮ জুন ২০০৭, প্রথম নারী),
- ১৩তম : এ কে আব্দুল মোমেন,
- ১৪তম : মাসুদ বিন মোমেন,
- ১৫তম : রাবাব ফাতিমা,
- ১৬তম : মুহাম্মদ আবদুল মুহিত,
- ১৭তম : সালাহউদ্দিন নোমান চৌধুরী (বর্তমান)।

উৎস: i) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
ii) জাতিসংঘ ওয়েবসাইট।
১,৯৫৮.
জাতিসংঘের সর্বোচ্চ আদালত কোনটি?
  1. জাতিসংঘ বিচারিক কাউন্সিল
  2. আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
  3. আন্তর্জাতিক অপরাধ আদালত
  4. আন্তর্জাতিক স্থায়ী বিচারিক আদালত
সঠিক উত্তর:
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
উত্তর
সঠিক উত্তর:
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
ব্যাখ্যা
International Court of Justice (ICJ):
- ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- জাতিসংঘের সর্বোচ্চ আদালত হলো আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- এটি জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে (সান ফ্রান্সিসকো সম্মেলন দ্বারা)।
- কার্যক্রম শুরু হয়: ১৯৪৬ সালে।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- এর বর্তমান প্রেসিডেন্ট নওয়াফ সালাম।

⇒ বিচারক সংখ্যা: আদালতের সদস্য সংখ্যা ১৫ জন এবং তারা জাতিসংঘের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদ দ্বারা নির্বাচিত হন।
- একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য ও একজন সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য।

⇒ কাজ: আদালত আন্তর্জাতিক আইন অনুযায়ী রাষ্ট্রসমূহের মধ্যে বিরোধ নিষ্পত্তি করে এবং আন্তর্জাতিক আইন সম্পর্কিত পরামর্শ প্রদান করে।
- বিরোধ নিষ্পত্তি: রাষ্ট্রসমূহের মধ্যে যে কোনো আন্তর্জাতিক আইনের বিষয় নিয়ে বিরোধ থাকলে আদালত সেগুলোর নিষ্পত্তি করে।
- আইনি পরামর্শ: জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও বিশেষভাবে আন্তর্জাতিক আইন সংক্রান্ত বিষয়ে আইনি পরামর্শ প্রদান।

উৎস: International Court of Justice ওয়েবসাইট।
১,৯৫৯.
WHO জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে -
  1. ০৭ এপ্রিল, ১৯৪৮
  2. ১০ জুলাই, ১৯৪৮
  3. ১০ আগস্ট, ১৯৪৮
  4. ৩১ ডিসেম্বর, ১৯৪৮
সঠিক উত্তর:
১০ জুলাই, ১৯৪৮
উত্তর
সঠিক উত্তর:
১০ জুলাই, ১৯৪৮
ব্যাখ্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO:
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠা লাভ করে। 
- ১০ জুলাই, ১৯৪৮ জাতিসংঘের বিশেষ সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত।
- সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা - ১৯৪টি।
- এ সংস্থার সাংগঠনিক কাঠামো: বিশ্ব স্বাস্থ্য সম্মেলন, কার্যকরী বোর্ড, সম্পাদকীয় বোর্ড নিয়ে গঠিত।
- রোগমুক্ত বিশ্ব গঠন ও সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করাই এ সংস্থার মূল লক্ষ্য এই লক্ষ্য বাস্তবায়নে রোগ প্রতিরোধে সাহায্য করা, সংক্রামক ব্যাধি নির্মূল, স্বাস্থ্যনীতি প্রণয়ন, স্বাস্থ্য শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা পরিচালনা করে থাকে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক হলেন টেড্রোস আধানম গেব্রেইসাস।
- তিনি ইথিওপিয়ার নাগরিক।

তথ্যসূত্র - বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
১,৯৬০.
'চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কার প্রদান করে জাতিসংঘের কোন সংস্থা?
  1. UNDP
  2. UNFCC
  3. UNEP
  4. WTO
সঠিক উত্তর:
UNEP
উত্তর
সঠিক উত্তর:
UNEP
ব্যাখ্যা

-  UNEP ২০০৪ সালে থেকে 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' পুরস্কার দেয়া হয়।

UNEP:
- UNEP এর পূর্ণরূপ: United Nations Environment Programme.
- প্রতিষ্ঠা: ৫ জুন, ১৯৭২।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- স্থাপনের উপলক্ষ: স্টকহোম সম্মেলন (United Nations Conference on the Human Environment, 1972)।
- 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা,
- ২০০৪ সালে থেকে 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' পুরস্কার দেয়া হয়।
- ২০১৫ সালে বাংলাদেশ 'পলিসি লিডারশিপ' ক্যাটাগরিতে 'চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ' পুরস্কার লাভ করে।

​• UNEP-এর কাজ:
- বিশ্বব্যাপী পরিবেশ রক্ষায় নেতৃত্ব দেওয়া,
- জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ, পানি সংকট, বন উজাড়, প্লাস্টিক দূষণ ইত্যাদির বিরুদ্ধে কাজ করা,
-বিভিন্ন দেশকে পরিবেশবান্ধব নীতি ও সিদ্ধান্ত নিতে সহায়তা করা।
- পরিবেশবিষয়ক গবেষণা, তথ্য ও রিপোর্ট প্রকাশ করা।
- "World Environment Day" (বিশ্ব পরিবেশ দিবস) আয়োজন করা প্রতি বছর ৫ জুন।

উৎস: UNEP ওয়েবসাইট।

১,৯৬১.
Bangabandhu Sheikh Mujibur Rahman, for the first time ever, delivered a speech in Bangla at the 29th General Assembly of the United Nations on -
  1. ক) September 22, 1974
  2. খ) September 23, 1974
  3. গ) September 24, 1974
  4. ঘ) September 25, 1974
সঠিক উত্তর:
ঘ) September 25, 1974
উত্তর
সঠিক উত্তর:
ঘ) September 25, 1974
ব্যাখ্যা
২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে সাধারণ পরিষদের ২৯ তম অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন।
⇒ জাতিসংঘে এটিই বাংলায় দেওয়া প্রথম ভাষণ।
⇒ পরে, শেখ হাসিনাও বাংলায় ভাষণ প্রদান করেন।
 
• সাধারণ পরিষদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে জাতিসংঘের ১৩৬ তম সদস্য দেশ হিসেবে বাংলাদেশ যোগদান করে।

সূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।
১,৯৬২.
বাংলাদেশ নিচে উল্লিখিত কোন সময়ের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল?
  1. ১৯৭৮-৭৯
  2. ১৯৭৯-৮০
  3. ১৯৮০-৮১
  4. ১৯৮১-৮২
সঠিক উত্তর:
১৯৭৯-৮০
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৯-৮০
ব্যাখ্যা
জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
• সাধারণ পরিষদ (the General Assembly),
• নিরাপত্তা পরিষদ (the Security Council),
• অর্থনৈতিক ও সামাজিক কমিশন (the Economic and Social Council),
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (the International Court of Justice),
• অছি পরিষদ (the Trusteeship Council),
• জাতিসংঘ সচিবালয় (the Secretariat)।

⇒ নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য নিয়ে গঠিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পরাশক্তি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
- এই পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।

⇒ নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে এর সাধারন পরিষদ কোন দেশকে নতুন সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে।
- নিরাপত্তা পরিষদ জাতিংঘের মহাসচিব ও আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রেও সুপারিশ করে।
- মহাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে।

উল্লেখ্য,
- ১৯৬৩ সালে সনদের ২৩নং অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে নিরাপত্তা পরিষদের সদস্য ১১ থেকে বাড়িয়ে ১৫ করা হয় যা ১৯৬৫ সাল থেকে কার্যকর হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য।
- বর্তমানে নিরাপত্তা পরিষদের দশটি অস্থায়ী সদস্য দেশ হলো: ইকুয়েডর (২০২৪), জাপান (২০২৪), মাল্টা (২০২৪), মোজাম্বিক (২০২৪), সুইজারল্যান্ড (২০২৪), আলজেরিয়া (২০২৫), গায়ানা (২০২৫), কোরিয়া (২০২৫), সিয়েরা লিওন (২০২৫), স্লোভেনিয়া (২০২৫)।

এছাড়াও,
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ দু'বার নির্বাচিত হয়, প্রথমবার জাপানকে পরাজিত করে ১৯৭৯-১৯৮০ সালে এবং দ্বিতীয়বার ২০০০-২০০১ সালে। বাংলাদেশের প্রথমবারের (১৯৭৯-৮০) নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উৎস: UN Security Council ওয়েবসাইট।
১,৯৬৩.
UNCTAD এর শীর্ষ সম্মেলন কত বছর পরপর অনুষ্ঠিত হয়?
  1. ক) ৬ বছর
  2. খ) ৩ বছর
  3. গ) ৪ বছর
  4. ঘ) ৫ বছর
সঠিক উত্তর:
গ) ৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪ বছর
ব্যাখ্যা
- UNCTAD হচ্ছে জাতিসংঘের উন্নয়নশীল বিশ্বে বাণিজ্য সম্প্রসারণ সংস্থা।
- UNCTAD এর পূর্ণরূপ- United Nations Conference on Trade and Development.
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে।
- এর বর্তমান সদস্য দেশ ১৯৫টি।
- UNCTAD শীর্ষ সম্মেলন প্রতি (৪) চার বছর পরপর অনুষ্ঠিত হয়।
- UNCTAD এর প্রথম কনফারেন্স ১৯৬৪ সালের ২৩ মার্চ থেকে ১৬ জুন জেনেভায় অনুষ্ঠিত হয়।
- বাংলাদেশ ১৯৭২ সালে UNCTAD এর সদস্য পায়। 
- UNCTAD এর ১৫তম সম্মেলন ৩থেকে ৭ অক্টোবর, ২০২১ তারিখে বার্বাডোস দ্বারা আয়োজিত অনলাইনে অনুষ্ঠিত হয়।

উৎস: UNCTAD এর ওয়েবসাইট।
১,৯৬৪.
United Nations Peacebuilding Commission কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ২০০৬ সালে
  2. ২০০৫ সালে
  3. ২০০৪ সালে
  4. ২০০৩ সালে
সঠিক উত্তর:
২০০৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০৫ সালে
ব্যাখ্যা
United Nations Peacebuilding Commission: 
- United Nations Peacebuilding Commission (PBC) জাতিসংঘের একটি আন্তঃসরকারি পরামর্শক সংস্থা,
- ২০০৫ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদ যৌথভাবে প্রতিষ্ঠা করে।
- যার প্রধান লক্ষ্য সংঘাত-পরবর্তী দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করা।
- এর লক্ষ্য হল সংঘাত-পরবর্তী শান্তি বিনির্মাণ এবং পুনরুদ্ধারের জন্য সমন্বিত কৌশল প্রস্তাব করা। 

সূত্র: United Nations ওয়েবসাইট। 
১,৯৬৫.
FAO এর বর্তমান মহাপরিচালক কে? (জুন, ২০২৫)
  1. ফিলিপ কার্ডন
  2. সি. ডব্লিউ. ম্যাকমিলান
  3. কু ডংগিউ
  4. জোসে গ্রাজিয়ানো দা সিলভা
সঠিক উত্তর:
কু ডংগিউ
উত্তর
সঠিক উত্তর:
কু ডংগিউ
ব্যাখ্যা
FAO:
- FAO পূর্ণরূপ Food and Agriculture Organization.
- এটি ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- এটির সদর দপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- FAO এর বর্তমান মহাপরিচালক চীনের কু ডংগিউ। (জুন, ২০২৫)
- বর্তমান সদস্য সংখ্যা মোট ১৯৫টি। (জুন, ২০২৫)
- ১৯৪টি দেশ ও ১টি সংস্থা হিসেবে ইউরোপীয় ইউনিয়ন।
- এছাড়া সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন FAO এর সদস্য।
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।
- বাংলাদেশ ১৯৭৩ সালে FAO এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - FAO অফিসিয়াল ওয়েবসাইট।
১,৯৬৬.
ESCWA কোন অঞ্চলের জন্য কাজ করে?
  1. পশ্চিম এশিয়া
  2. দক্ষিণ আমেরিকা
  3. পূর্ব ইউরোপ
  4. উত্তর আফ্রিকা
সঠিক উত্তর:
পশ্চিম এশিয়া
উত্তর
সঠিক উত্তর:
পশ্চিম এশিয়া
ব্যাখ্যা

ESCWA:
- পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন ESCWA.
- ECWA এর পূর্ণরূপ United Nations Economic and Social Commission for Western Asia.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭৩ সালে।
- এর উদ্দেশ্য ছিল সদস্য দেশগুলিতে অর্থনৈতিক ক্রিয়াকলাপকে উত্সাহিত করা, তাদের মধ্যে সহযোগিতা জোরদার করে উন্নয়ন ত্বরান্বিত করা। 
- সদর দপ্তর: বৈরুত, লেবানন।

তথ্যসূত্র - ESCWA ওয়েবসাইট।

১,৯৬৭.
UNAIDS-এর নতুন Global AIDS Strategy এর মেয়াদকাল- 
  1. ২০২০-২০২৬
  2. ২০২৬-২০৩১
  3. ২০২১-২০২৫
  4. ২০৩০-২০৩৫
সঠিক উত্তর:
২০২৬-২০৩১
উত্তর
সঠিক উত্তর:
২০২৬-২০৩১
ব্যাখ্যা

- গ্লোবাল এইডস স্ট্র্যাটেজি সময়কাল ২০২৬-২০৩১। 
-  নতুন গ্লোবাল এইডস স্ট্র্যাটেজি বর্তমান গ্লোবাল এইডস স্ট্র্যাটেজি ২০২১-২০২৬ এবং তার লক্ষ্যগুলির উপর ভিত্তি করে এগোতে হবে।
- তাই UNAIDS পরবর্তী গ্লোবাল টার্গেট সেট এবং পরবর্তী গ্লোবাল এইডস স্ট্র্যাটেজি ২০২৬-২০৩১ তৈরিতে অংশগ্রহণ করছে, যাতে জনস্বাস্থ্যের হুমকি হিসেবে এইডস শেষ করার বিশ্বব্যাপী লক্ষ্য অর্জন করা যায়।

UNAIDS: 

- পূর্ণরূপ: Joint United Nations Programme on HIV/AIDS. 
- জাতিসংঘের যৌথ এইচআইভি/এইডস কর্মসূচি
- প্রতিষ্ঠা সাল: ১৯৯৬ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড। 
- ধরন: জাতিসংঘের যৌথ কর্মসূচি।

• বিশ্বব্যাপী ভূমিকা: 
- UNAIDS বিশ্বব্যাপী HIV মোকাবেলার অন্যতম প্রধান নেতৃত্বদাতা সংস্থা।
- প্রতিবছর Global AIDS Update Report প্রকাশ করে। 
- জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১ ডিসেম্বর "বিশ্ব এইডস দিবস" উদযাপন করে।

• মিশন: ২০৩০ সালের মধ্যে এইডসকে জনস্বাস্থ্য হুমকি থেকে মুক্ত করা। 
• Fast-Track Cities Initiative (ফাস্ট-ট্র্যাক সিটিজ)
- মূল লক্ষ্য: ২০৩০ সালের মধ্যে এইডস মহামারী নির্মূল করা।

উৎস: UNAIDS ওয়েবসাইট। [লিঙ্ক]

১,৯৬৮.
বাংলাদেশ প্রথম জাতিসংঘের কোন সংস্থার সদস্যপদ লাভ করে?
  1. WHO
  2. IMO
  3. ILO
  4. FAO
সঠিক উত্তর:
WHO
উত্তর
সঠিক উত্তর:
WHO
ব্যাখ্যা

⇒ বাংলাদেশ প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ লাভ করে।
- ১৯৭২ সালে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ লাভ করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO:
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত।
- সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা - ১৯৪টি। (জুলাই, ২০২৫)
- এ সংস্থার সাংগঠনিক কাঠামো: বিশ্ব স্বাস্থ্য সম্মেলন, কার্যকরী বোর্ড, সম্পাদকীয় বোর্ড নিয়ে গঠিত।
- রোগমুক্ত বিশ্ব গঠন ও সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করাই এ সংস্থার মূল লক্ষ্য এই লক্ষ্য বাস্তবায়নে রোগ প্রতিরোধে সাহায্য করা, সংক্রামক ব্যাধি নির্মূল, স্বাস্থ্যনীতি প্রণয়ন, স্বাস্থ্য শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা পরিচালনা করে থাকে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক হলেন টেড্রোস আধানম গেব্রেইসাস। (জুলাই, ২০২৫)
- তিনি ইথিওপিয়ার নাগরিক।

অন্যদিকে -
- বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর সদস্যপদ লাভ করে ২২ জুন, ১৯৭২।
- বাংলাদেশ খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর সদস্যপদ লাভ করে ১৩ নভেম্বর ১৯৭৩।
- বাংলাদেশ ১৯৭৬ সালে IMO এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।

১,৯৬৯.
নিচের কোনটি জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা?
  1. ক) UNESCO
  2. খ) UNIDO
  3. গ) UNGA
  4. ঘ) UNWTO
সঠিক উত্তর:
গ) UNGA
উত্তর
সঠিক উত্তর:
গ) UNGA
ব্যাখ্যা
জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা ছয়টি।
এগুলো হলো:
১.জাতিসংঘের সাধারন পরিষদ (UNGA),
২.জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (UNSC),
৩.অর্থনৈতিক ও সামাজিক সংস্থা (ECOSOC),
৪.আন্তর্জাতিক আদালত (ICJ),
৫.অছি পরিষদ (Trusteeship Council) ও
৬.সেক্রেটারিয়েট। সবগুলোই ১৯৪৫ সালে গঠিত।


জাতিসংঘের বিশেষায়িত সংস্থার সংখ্যা ১৫টি।
এগুলো হলো:
- ILO (প্রথম বিশেষায়িত সংস্থা)
- FAO
- UNIDO
- ICAO
- UNWTO
- IFAD
- UPU
- WHO
- WIPO
- IMO
- WMO
- ITU
- UNESCO
- IMF
- WB

[উৎস: জাতিসংঘ ওয়েবসাইট]
১,৯৭০.
বাংলাদেশ প্রথম জাতিসংঘের কোন সংস্থাটির সদস্যপদ লাভ করে?
  1. ক) UN
  2. খ) ECOSOC
  3. গ) FAO
  4. ঘ) ILO
সঠিক উত্তর:
ঘ) ILO
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ILO
ব্যাখ্যা

বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘে সদস্যপদ লাভ করলেও এর পূর্ব থেকেই জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংস্থায় সদস্যপদ লাভ করতে শুরু করে। ১৭ মে, ১৯৭২ সালে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদস্যপদ লাভের মাধ্যমে জাতিসংঘ পরিবারের সাথে যুক্ত হওয়া শুরু করে।
প্রদত্ত অপশনগুলোর মধ্যেঃ
আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর সদস্যপদ লাভ করে - ২২ জুন ১৯৭২
খাদ্য ও কৃষি সংস্থা (FAO) - ১৩ নভেম্বর ১৯৭৩
সুত্রঃ বাংলাপিডিয়া।

সঠিক উত্তরঃ ঘ) ILO

১,৯৭১.
জাতিসংঘ সনদের অধীনে প্রতিষ্ঠিত হওয়া জাতিসংঘের মূল অঙ্গসংস্থা কতটি?
  1. পাঁচটি
  2. ছয়টি
  3. চারটি
  4. তিনটি
সঠিক উত্তর:
ছয়টি
উত্তর
সঠিক উত্তর:
ছয়টি
ব্যাখ্যা

• জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।

অন্যদিকে -
- জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
-  ১৯৪৫ সালে সংস্থাটি প্রতিষ্ঠিত হওয়ার সময় এগুলি জাতিসংঘ সনদের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল।
• সাধারণ পরিষদ
• নিরাপত্তা পরিষদ
• অর্থনৈতিক ও সামাজিক কমিশন
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
• অছি পরিষদ ও
• জাতিসংঘ সচিবালয়।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

১,৯৭২.
কোনটি UNESCO Word Heritage Site নয়?
  1. ক) সুন্দরবন
  2. খ) টাঙ্গুয়ার হাওড়
  3. গ) ষাট গম্বুজ মসজিদ
  4. ঘ) পাহাড়পুর বৌদ্ধবিহার
সঠিক উত্তর:
খ) টাঙ্গুয়ার হাওড়
উত্তর
সঠিক উত্তর:
খ) টাঙ্গুয়ার হাওড়
ব্যাখ্যা
UNESCO:
- ইউনেস্কোর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO).
- এটি হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয়।
- কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- ইউনেস্কোর সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- বর্তমান মহাপরিচালক ফ্রান্সের আদ্রে আজুলে।
- ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি।
- সর্বশেষ ১০ জুলাই, ২০২৩ তারিখে যুক্তরাষ্ট্র ইউনেস্কোর সদস্যপদ ফিরে পায়।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণা করে ইউনেস্কো।
- বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে ইউনেস্কো।
- বাংলাদেশের পাহাড়পুর বৌদ্ধবিহার, ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো।
- বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণা করে ইউনেস্কো।

উৎস: unesco.org.
১,৯৭৩.
জাতিসংঘের কততম সাধারণ পরিষদ সভায় SDG গৃহীত হয়?
  1. ৬০তম
  2. ৬৮তম
  3. ৭০তম
  4. ৮০তম
সঠিক উত্তর:
৭০তম
উত্তর
সঠিক উত্তর:
৭০তম
ব্যাখ্যা

Sustainable Development Goals (SDG): 
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম সভায় SDG গৃহীত হয়।
- SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- ২০৩০ সালের ৩১ ডিসেম্বর SDG এর মেয়াদ পূর্ন হবে।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।
- UNDP এর প্রত্যক্ষ ২০৩০ সালের মধ্যে এই ১৭ টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করা হবে।

উৎস: SDG ওয়েবসাইট।

১,৯৭৪.
সানফ্রান্সিসকোতে জাতিসংঘ সনদে স্বাক্ষর করে-
  1. ক) ৪৯টি দেশ
  2. খ) ৫০টি দেশ
  3. গ) ৫১টি দেশ
  4. ঘ) ৫২টি দেশ
সঠিক উত্তর:
খ) ৫০টি দেশ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫০টি দেশ
ব্যাখ্যা

- ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে জাতিসংঘ সনদে ৫০টি দেশ স্বাক্ষর করে।
- পোল্যান্ড যুদ্ধে ব্যস্ত থাকার জন্য উক্ত সম্মেলনে উপস্থিত না থেকে পরে ১৫ অক্টোবর, ১৯৪৫ সালে সনদে স্বাক্ষর করে এবং ৫১ তম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।
- জাতিসংঘ সনদ কার্যকর হয় ১৯৪৫ সালের ২৪ অক্টোবর।
- জাতিসংঘের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩ টি।
- সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

১,৯৭৫.
জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ কোনটি? (ডিসেম্বর-২০২৫)
  1. ফিলিস্তিন
  2. দক্ষিণ সুদান
  3. মোনাকো
  4. ভ্যাটিকান সিটি
সঠিক উত্তর:
দক্ষিণ সুদান
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ সুদান
ব্যাখ্যা

• জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।
- সর্বশেষ সদস্য রাষ্ট্র- দক্ষিণ সুদান।(ডিসেম্বর-২০২৫)
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
- জাতিসংঘের দাপ্তরিক ভাষা ছয়টি।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

১,৯৭৬.
ITU-এর প্রতিষ্ঠাকালীন নাম কী ছিল?
  1. International Telecommunication Union
  2. Global Telecom Organization
  3. Universal Telecommunication Association
  4. International Telegraph Union
সঠিক উত্তর:
International Telegraph Union
উত্তর
সঠিক উত্তর:
International Telegraph Union
ব্যাখ্যা
• ITU:
- International Telecommunication Union.
- ITU হল জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা,
- যা আন্তর্জাতিক টেলিযোগাযোগ নীতি, মান, তরঙ্গ বণ্টন এবং প্রযুক্তি উন্নয়নের জন্য কাজ করে।
- এটি বিশ্বের প্রাচীনতম আন্তর্জাতিক সংগঠনগুলোর একটি।
- প্রতিষ্ঠিত: ১৭ মে,  ১৮৬৫ সালে।
- মূল নাম: International Telegraph Union.
- ১৯৩২ সালে বর্তমান নাম গ্রহণ, এবং ১৯৪৭ সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
-  সদস্য রাষ্ট্র:  ১৯৩টি।

• প্রধান কার্যক্রম: 
- ITU তিনটি প্রধান খাতে কাজ করে:
- ITU-R (Radiocommunication)
→ তরঙ্গ বণ্টন ও স্যাটেলাইট ফ্রিকোয়েন্সি ব্যবস্থাপনা
- ITU-T (Telecommunication Standardization)
→ প্রযুক্তিগত মানদণ্ড নির্ধারণ
- ITU-D (Telecommunication Development)
→ উন্নয়নশীল দেশগুলোতে ICT সম্প্রসারণ ও সহযোগিতা

উল্লেখ্য, 
- World Telecommunication and Information Society Day:
-  প্রতি বছর ১৭ মে (ITU প্রতিষ্ঠার দিন স্মরণে)।

উৎস: ITU ওয়েবসাইট।
১,৯৭৭.
আইএমএফ কার্যক্রম শুরু করে-
  1. ক) ১৯৪৫ সালে
  2. খ) ১৯৪৭ সালে
  3. গ) ১৯৪৯ সালে
  4. ঘ) ১৯৫৬ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৪৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৪৭ সালে
ব্যাখ্যা

- জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান আইএমএফ (IMF- International Monetary Fund)।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর।
- এর কার্যক্রম শুরু হয় ১৯৪৭ সালে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।
- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ১২তম ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিলিনা জর্জিয়েভা।
- আইএমএফের প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক ছিলেন ক্রিস্টিন লাগার্দ।
- আইএমএফের প্রধান অর্থনীতিবিদ গীতা গোপিনাথ।

উৎসঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ওয়েবসাইট।

১,৯৭৮.
জাতিসংঘ সাধারণ পরিষদের কোন রেজোলিউশন দ্বারা UN Women প্রতিষ্ঠিত হয়েছে?
  1. 64/289, ২০১০
  2. 58/215, ২০১১ 
  3. 70/3, ২০১২ 
  4. 72/44, ২০১৫
সঠিক উত্তর:
64/289, ২০১০
উত্তর
সঠিক উত্তর:
64/289, ২০১০
ব্যাখ্যা

UN Women:
- UN Women হলো The United Nations Entity for Gender Equality and the Empowerment of Women।
- লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য নিবেদিত জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- বিশ্বব্যাপী নারী উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য UN Women প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠাতা: জাতিসংঘ সাধারণ পরিষদ।
- প্রতিষ্ঠিত হয়: জুলাই, ২০১০ সালে।
- কার্যক্রম শুরু করে: ২০১১ সালে।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান নির্বাহী পরিচালক: সিমা সামি বাহাউস।
- উদ্দেশ্য: নারীদের অধিকার রক্ষা করা, নারীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ করা, এবং নারীদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে পূর্ণ সমঅধিকার নিশ্চিত করা।

⇒ জাতিসংঘের রেজোলিউশন ৬৪/২৮৯ দ্বারা UN Women প্রতিষ্ঠিত হয়েছে। এই রেজোলিউশনের মাধ্যমে ২০১১ সালের ১লা জানুয়ারি থেকে জাতিসংঘের একটি একক সংস্থা হিসেবে এটি কার্যক্রম শুরু করে। 

উল্লেখ্য,
- UN Women-এর নির্বাহী বোর্ড ৪১টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে গঠিত।
- এরা জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল দ্বারা তিন বছরের মেয়াদে নির্বাচিত হয়।

উৎস: UN Women ওয়েবসাইট।

১,৯৭৯.
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন সংস্থা (UNCTAD) এর বর্তমান সদস্য সংখ্যা কয়টি? (জুন, ২০২৫)
  1. ১৯২টি
  2. ১৯৩টি
  3. ১৯৪টি
  4. ১৯৫টি
সঠিক উত্তর:
১৯৫টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৫টি
ব্যাখ্যা
UNCTAD:
- জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন সংস্থা UNCTAD.
- পূর্ণরূপ: United Nations Conference on Trade and Development (UNCTAD).
- প্রতিষ্ঠার তারিখ: ১৯৬৪ সালে।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৯৫টি। (জুন, ২০২৫)
- বর্তমান মহাসচিব: রেবেকা গ্রিনস্প্যান। (জুন, ২০২৫)
- তিনি কোস্টারিকার নাগরিক।
- বাংলাদেশের সদস্য হয়: ১৯৭২ সালে।
- শীর্ষ সম্মেলন অনুষ্ঠান প্রতি ৪ বছর পরপর হয়।
- প্রথম কনফারেন্স অনুষ্ঠিত হয়: ১৯৬৪ সালের ২৩ মার্চ থেকে ১৬ জুন, জেনেভা।

তথ্যসূত্র - UNCTAD এর ওয়েবসাইট।
১,৯৮০.
International Conference on Human Rights- কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ভিয়েনা
  2. প্যারিস
  3. জেদ্দা
  4. তেহরান
সঠিক উত্তর:
তেহরান
উত্তর
সঠিক উত্তর:
তেহরান
ব্যাখ্যা
• ইন্টারন্যাশনাল কনফারেন্স অন হিউম্যান রাইটস (International Conference on Human Rights) :
- ১৯৬৮ সালে তেহরানে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ সম্মেলন, যা মানবাধিকার সুরক্ষায় বৈশ্বিক প্রচেষ্টাকে শক্তিশালী করে।
- এটি ছিল জাতিসংঘের আয়োজিত প্রথম বড় আকারের মানবাধিকার সম্মেলন।

• উদ্দেশ্য:
১৯৪৮ সালে গৃহীত বিশ্ব মানবাধিকার সনদ (Universal Declaration of Human Rights)-এর ২০তম বার্ষিকী উপলক্ষে, মানবাধিকার প্রচার ও বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা এবং নতুন চ্যালেঞ্জ চিহ্নিত করা।

এছাড়াও,
বিশ্ব মানবাধিকার সম্মেলন (১৯৯৩ ভিয়েনা) মানবাধিকার বিষয়ক দ্বিতীয় বৈশ্বিক সম্মেলন।

• International Bill of Human Rights
জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত একটি ঘোষণা ও দুটি আর্ন্তজাতিক চুক্তিকে গঠিত International Bill of Human Rights:

• মানবাধিকারের সার্বজনীন ঘোষণা (Universal Declaration of Human Rights -UDHR):
✓ জাতিসংঘ মানবাধিকার কমিশন (১৯৪৬) কর্তৃক ঘোষণা।
✓ ১০ ডিসেম্বর, ১৯৪৮ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গৃহীত।
✓ মোট অনুচ্ছেদ ৩০ টি।

উৎস: ব্রিটানিকা।
১,৯৮১.
জাতিসংঘের কততম অধিবেশনে বাংলাদেশ সদস্য পদ লাভ করে?
  1. ২৭তম
  2. ২৯তম
  3. ৩১তম
  4. ৩৩তম
সঠিক উত্তর:
২৯তম
উত্তর
সঠিক উত্তর:
২৯তম
ব্যাখ্যা
জাতিসংঘ ও বাংলাদেশ:
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ মুক্ত হয়।
- বাংলাদেশ ১৯৭২ সালের ৮ আগস্ট সদস্য পদের জন্য আবেদন পাঠিয়েছিল, তবে ১১ আগস্ট নিরাপত্তা পরিষদের বৈঠকে বাংলাদেশের আবেদনটি পুনরায় বিবেচনার জন্য ২১ আগস্ট পর্যন্ত মুলতবি করতে সব সদস্যই সম্মত হয়।
- ২৩ আগস্ট বাংলাদেশকে জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভুক্তির জন্য যুক্তরাজ্য, ভারত, সোভিয়েত ইউনিয়ন ও যুগোস্লাভিয়া সমর্থিত একটি প্রস্তাব নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হয়।
- কিন্তু ২৫ তারিখে চীন ওই প্রস্তাবে ভেটো প্রয়োগ করার ফলে ওই সময় বাংলাদেশের পক্ষে জাতিসংঘের সদস্য পদ লাভ করা সম্ভব হয়নি।

⇒ ১৯৭৪ সালের জুন মাসে বাংলাদেশ পুনরায় আবেদন করে।
- জাতিসংঘের সাধারণ পরিষদের ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ তারিখে ২৯তম অধিবেশনে বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।

উল্লেখ্য, 
- বাংলাদেশকে প্রথম জাতিসংঘ সংস্থায় সদস্যরূপে স্বাগত জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- জাতিসংঘ বাজেটে বাংলাদেশের চাঁদার হার .০১ শতাংশ।

উৎস: i) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
ii) জাতিসংঘ ওয়েবসাইট।
১,৯৮২.
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা ICAO কোথায় প্রতিষ্ঠা লাভ করে?
  1. শিকাগো, যুক্তরাষ্ট্র
  2. রোম, ইতালি
  3. লন্ডন, যুক্তরাজ্য
  4. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
শিকাগো, যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
শিকাগো, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
জাতিসংঘের বেসামরিক বিমান চলাচল সংস্থা:
- এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। 
- প্রতিষ্ঠাকাল ৭ ডিসেম্বর, ১৯৪৪
- প্রতিষ্ঠার স্থান শিকাগো, যুক্তরাষ্ট্র।
- বতর্মানে 'শিকাগো কনভেনশন' নামে পরিচিত।
- সদস্য দেশ– ১৯৩টি।
- সদর দপ্তর– মন্ট্রিল, কানাডা।

উৎস: ICAO ওয়েবসাইট।
১,৯৮৩.
জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক কে ছিলেন?
  1. ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
  2. উইনস্টন চার্চিল
  3. উড্রো উইলসন
  4. জোসেফ স্ট্যালিন
সঠিক উত্তর:
উড্রো উইলসন
উত্তর
সঠিক উত্তর:
উড্রো উইলসন
ব্যাখ্যা

- মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন তাঁর বিখ্যাত 'চোদ্দ দফা' (Fourteen Points) ঘোষণার মাধ্যমে একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে জাতিপুঞ্জ গঠনের প্রস্তাব করেন।  

​জাতিপুঞ্জ:
- প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতিপুঞ্জের (League of Nations) আত্মপ্রকাশ হয়।
- প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির একটি অংশ হিসেবে স্বাক্ষরিত হয় জাতিপুঞ্জের চুক্তিপত্র।
- জাতিপুঞ্জ ১৯২০ সালে আত্মপ্রকাশ করে।
- জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ৪১টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- জাতিপুঞ্জ বিলুপ্ত হয়: ২০ এপ্রিল, ১৯৪৬।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রের ২৮তম প্রেসিডেন্ট উড্রো উইলসন ১৯১৮ সালের ৮ জানুয়ারি মার্কিন কংগ্রেসে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে শান্তি প্রতিষ্ঠায় একটি বক্তব্য প্রদান করেন।
- তাতে ছিল ইউরোপে শান্তি প্রতিষ্ঠার ও জাতিপুঞ্জ গঠনের আহ্বান।
- এ বক্তব্যটি ছিল ১৪ দফা বিশিষ্ট।
- এই প্রস্তাবনার ১৪ নং পয়েন্টে জাতিপুঞ্জ প্রতিষ্ঠার কথা বলা হয়।

সূত্র: United Nations ওয়েবসাইট ও পত্রিকা রিপোর্ট।

১,৯৮৪.
জাতিসংঘের প্রথম মহাসচিব হিসেবে নিযুক্ত ছিলেন -
  1. আন্তোনিও গুতেরেস
  2. হ্যামারশোল্ড
  3. কুর্ট ওয়াল্ডহাইম
  4. ট্রিগভেলি
সঠিক উত্তর:
ট্রিগভেলি
উত্তর
সঠিক উত্তর:
ট্রিগভেলি
ব্যাখ্যা
জাতিসংঘের মহাসচিব:
- জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের নাগরিক ট্রিগভেলি,
- তিনি ১৯৪৬ সালের ফেব্রুয়ারি থেকে ১৯৫২ সালের নভেম্বর পর্যন্ত জাতিসংঘের মহাসচিব পদে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য,
- জাতিসংঘের মহাসচিব ৫ বছরের জন্য নির্বাচিত হন।
- ২য় মহাসচিব ছিলেন দ্যাগ হ্যামারশোল্ড।
- তৃতীয় মহাসচিব ছিলেন মিয়ানমারের উ থান্ট।
- তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন জাতিসংঘের মহাসচিব পদে ছিলেন।
- সপ্তম মহাসচিব ছিলেন কফি আনান (ঘানা)।
- জাতিসংঘের বর্তমান ও নবম মহাসচিব - আন্তোনিও গুতেরেস (পর্তুগাল)। [জুন- ২০২৫] 

সূত্র: জাতিসংঘের ওয়েবসাইট।
১,৯৮৫.
নিম্নের কত তারিখে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে?
  1. ১৯৪৪ সালের ২৪ অক্টোবর
  2. ১৯৪৫ সালের ২৪ অক্টোবর
  3. ১৯৪৫ সালের ১০ অক্টোবর
  4. ১৯৪৪ সালের ১২ অক্টোবর
সঠিক উত্তর:
১৯৪৫ সালের ২৪ অক্টোবর
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৫ সালের ২৪ অক্টোবর
ব্যাখ্যা

জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।

উল্লেখ্য, 
- জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
• সাধারণ পরিষদ
• নিরাপত্তা পরিষদ
• অর্থনৈতিক ও সামাজিক কমিশন
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
• অছি পরিষদ ও
• জাতিসংঘ সচিবালয়।

সূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।

১,৯৮৬.
নিম্নলিখিত কোনটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG)-এর অন্তর্ভুক্ত নয়?
  1. দারিদ্র্য নির্মূল
  2. বৈষম্য হ্রাস
  3. সামরিক শক্তি বৃদ্ধি
  4. ক্ষুধামুক্তি
সঠিক উত্তর:
সামরিক শক্তি বৃদ্ধি
উত্তর
সঠিক উত্তর:
সামরিক শক্তি বৃদ্ধি
ব্যাখ্যা

◉ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG)-এর মধ্যে দারিদ্র্য নির্মূল, বৈষম্য হ্রাস ও ক্ষুধামুক্তি অন্তর্ভুক্ত, কিন্তু সামরিক শক্তি বৃদ্ধি নয়।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG এর পূর্ণরূপ Sustainable Development Goals.
- SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।

লক্ষ্যমাত্রাসমূহ হলো:
১. দারিদ্র্য নির্মূল,
২. ক্ষুধামুক্তি,
৩. সুস্বাস্থ্য,
৪. মানসম্মত শিক্ষা,
৫. লিঙ্গ সমতা,
৬. বিশুদ্ধ পানি ও স্যানিটেশন,
৭. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি,
৮. উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি,
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো,
১০. বৈষম্য হ্রাস,
১১. টেকসই শহর ও জনগণ,
১২. পরিমিত ভোগ ও উৎপাদন,
১৩. জলবায়ু বিষয়ে পদক্ষেপ,
১৪. সামুদ্রিক বাস্তুসংস্থান,
১৫. স্থলভাগের জীবন,
১৬. শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান,
১৭. অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

সূত্র: UNDP ওয়েবসাইট।

১,৯৮৭.
জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্টের লক্ষ্যমাত্রার ৭ম লক্ষ্যমাত্রা কোনটি?
  1. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
  2. বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
  3. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
  4. টেকসই শহর ও জনগণ
সঠিক উত্তর:
সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
উত্তর
সঠিক উত্তর:
সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
ব্যাখ্যা

- জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্টের লক্ষ্যমাত্রার ৭ম লক্ষ্যমাত্রা সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি।

• জাতিসংঘের টেকসই উন্নয়ন:

- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
- যা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যস্থির করা হয়।

• এসডিজির লক্ষ্যসমূহ হলো:
- প্রথম : দারিদ্র্য নির্মূল;
- দ্বিতীয় : ক্ষুধামুক্তি;
- তৃতীয় : সুস্বাস্থ্য;
- চতুর্থ : মানসম্মত শিক্ষা;
- পঞ্চম : লিঙ্গ সমতা;
- ষষ্ঠ : বিশুদ্ধ পানি ও স্যানিটেশন;
- সপ্তম : সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি;
- অষ্টম : উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
- নবম : শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
- দশম : বৈষম্য হ্রাস;
- একাদশ : টেকসই শহর ও জনগণ;
- দ্বাদশ : পরিমিত ভোগ ও উৎপাদন;
- ত্রয়োদশ : জলবায়ু বিষয়ে পদক্ষেপ;
- চতুর্দশ : সামুদ্রিক বাস্তুসংস্থান;
- পঞ্চদশ : স্থলভাগের জীবন;
- ষোড়শ : শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- সপ্তদশ : অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

উৎস: SDG ওয়েবসাইট।

১,৯৮৮.
জাতিসংঘের কোন সংস্থা জনসংখ্যা তহবিল নামে পরিচিত?
  1. UNFPA
  2. UNRWA
  3. UNICEF
  4. UNHCR
সঠিক উত্তর:
UNFPA
উত্তর
সঠিক উত্তর:
UNFPA
ব্যাখ্যা

• UNFPA:
- সংস্থাটি ১৫০টি দেশে কাজ করে থাকে।
- UNFPA এর পূর্ণরূপ- United Nations Population Fund.
- UNFPA হল জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থা।
- UNFPA আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত।
- সংস্থাটি প্রতিষ্ঠা লাভ করে- ১৯৬৯ সালে।
- সদর দপ্তর - নিউইয়র্ক।

তথ্যসূত্র: UNFPA ওয়েবসাইট।

১,৯৮৯.
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বর্তমান চীন কত সালে স্থায়ী সদস্যপদ লাভ করে?
  1. ১৯৪৫ সালে
  2. ১৯৫০ সালে
  3. ১৯৬৬ সালে
  4. ১৯৭১ সালে
সঠিক উত্তর:
১৯৭১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭১ সালে
ব্যাখ্যা
জাতিসংঘ:
- জাতিসংঘের ছয়টি মূল অঙ্গসংস্থার মধ্যে নিরাপত্তা পরিষদ অন্যতম।
- বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব এই পরিষদের উপর ন্যস্ত।
- এটিকে জাতিসংঘের সবচেয়ে প্রভাবশালী অঙ্গসংস্থা বিবেচনা করা হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি।
- নিরাপত্তা পরিষদের অস্থায়ী ১০টি সদস্য দুই বছরের জন্যে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত হয়।
- বাংলাদেশ ১৯৭৯-৮০ এবং ২০০০-২০০১ মেয়াদে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিলো।
- প্রতিবছর নিরাপত্তা পরিষদের পাঁচটি সদস্যের মেয়াদ শেষ হয় এবং নতুন করে পাঁচটি সদস্য নির্বাচিত হয়।
- ১৯৬৫ সালের পূর্বে নিরাপত্তা পরিষদের মোট সদস্য ছিলো ১১টি।
- ১৯৪৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত তাইওয়ান নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের ভূমিকা পালন করে।
- ১৯৭১ সালে বর্তমান কমিউনিস্ট চীন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পায়।
- এর মধ্যে স্থায়ী সদস্য পাঁচটি এবং অস্থায়ী সদস্য দশটি।

• পাঁচটি স্থায়ী সদস্য হলো:
- যুক্তরাষ্ট্র,
- রাশিয়া,
- চীন,
- যুক্তরাজ্য,
- ফ্রান্স।

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট ও জাগো নিউজ ২৪, ব্রিটানিকা (লিঙ্ক)।
১,৯৯০.
সম্প্রতি পশ্চিম আফ্রিকার কোন দেশটিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন স্থগিত করা হয়েছে?
  1. নাইজার
  2. ঘানা
  3. সেনেগাল
  4. মালি
সঠিক উত্তর:
মালি
উত্তর
সঠিক উত্তর:
মালি
ব্যাখ্যা

মিনুসমা:
- জাতিসংঘ ২০১৩ সালে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে মিনুসমা নামের শান্তি রক্ষা কার্যক্রম শুরু করে।
- দেশটিতে বেসামরিক নাগরিকদের রক্ষা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনাই ছিল এই কার্যক্রমের লক্ষ্য।
- ২০২১ সালে মালি রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের সঙ্গে মিত্রতা করার পর থেকেই শান্তিরক্ষীদের ওপর একের পর এক বিভিন্ন নিষেধাজ্ঞা দিচ্ছিল সরকার।
- সম্প্রতি মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। 
- সংস্থাটির নিরাপত্তা পরিষদের সব সদস্যরাষ্ট্রের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- এই ঘোষণার মধ্য দিয়ে ১০ বছর পর দেশটি থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:

- ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়।
- এর প্রথম মিশন ছিল ১৯৪৮ সালে মধ্যপ্রাচ্যে ১৯৪৮ আরব-ইসরায়েলি যুদ্ধের সময় যুদ্ধবিরতি পালন ও বজায় রাখা।

উৎস: i) ১১ ডিসেম্বর, ২০২৩, The Daily Star Bangla.
         ii) ২ জুলাই, ২০২৩, প্রথম আলো।

১,৯৯১.
দ্যাগ হ্যামারশোল্ড কত সালে মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন?
  1. ১৯৬১ সালে
  2. ১৯৬৩ সালে
  3. ১৯৬৯ সালে
  4. ১৯৭১ সালে
সঠিক উত্তর:
১৯৬১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬১ সালে
ব্যাখ্যা

দ্যাগ হ্যামারশোল্ড:
- জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব ছিলেন দ্যাগ হ্যামারশোল্ড।
- তিনি সুইডেনের অধিবাসী ছিলেন।
- তিনি ১৯৫৩-৬১ সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিব পদে দায়িত্ব পালন করেন।
- ১৯৬১ সালে তিনি মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

⇒ ১৯৬১ সালে তিনি বিমান দুর্ঘটনায় মারা যান। ১৯৬১ সালের ১৮ সেপ্টেম্বর একটি শান্তি মিশনের অংশ হিসেবে কঙ্গোতে যাওয়ার সময় তাঁর বিমানটি দুর্ঘটনার শিকার হয় এবং তানজানিয়ার আরুশা শহরের কাছাকাছি তাঁর মৃত্যু হয়।

উল্লেখ্য,
- জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিহতদের জন্য সর্বোচ্চ পদক 'দ্যাগ হ্যামারশোল্ড মেডেল' প্রবর্তন করা হয়।

উৎস: UN ওয়েবসাইট।

১,৯৯২.
SDG-এর মেয়াদ কত সাল পর্যন্ত?
  1. ২০২৬ সাল
  2. ২০২৮ সাল
  3. ২০৩০ সাল
  4. ২০৩৫ সাল
সঠিক উত্তর:
২০৩০ সাল
উত্তর
সঠিক উত্তর:
২০৩০ সাল
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য ।
- SDG-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) রয়েছে।
লক্ষ্যমাত্রাসমূহ হলো:
১) দারিদ্র্য নির্মূল।
২) ক্ষুধামুক্তি।
৩) সুস্বাস্থ।
৪) মানসম্মত শিক্ষা।
৫) লিঙ্গ সমতা।
৬) বিশুদ্ধ পানি ও স্যানিটেশন।
৭) সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি।
৮) উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি।
৯) শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো।
১০) বৈষম্য হ্রাস।
১১) টেকসই শহর ও জনগণ।
১২) পরিমিত ভোগ ও উৎপান।
১৩) জলবায়ু বিষয়ে পদক্ষেপ।
১৪) সামুদ্রিক বাস্তুসংস্থান।
১৫) স্থলভাগের জীবন।
১৬) শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান।
১৭) অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

তথ্যসূত্র - SDG অফিসিয়াল ওয়েবসাইট।
১,৯৯৩.
জাতিসংঘ এবং এর সংশ্লিষ্ট সংস্থা, প্রোগ্রাম ও ব্যক্তি মিলিয়ে মোট কতবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছে?
  1. ক) ৯ বার
  2. খ) ১০ বার
  3. গ) ১১ বার
  4. ঘ) ১২ বার
সঠিক উত্তর:
ঘ) ১২ বার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২ বার
ব্যাখ্যা
- The United Nations, its specialised agencies, related agencies, funds, programmes and staff were awarded the prestigious Nobel Peace Prize twelve times. 
- UN Nobel Laureates
2020 - WFP
2013 - OPCW
2007 - IPCC and Al Gore Jr.
2005 - IAEA and Mohamed ElBaradei
2001 - UN and Kofi Annan
1988 - UN Peacekeeping Forces
1981 - UNHCR
1969 - ILO
1965 - UNICEF
1961 - Dag Hammarskjöld
1954 - UNHCR
1950 - Ralph Bunche

Source:- UN Website.
১,৯৯৪.
জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR) কত সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে?
  1. ক) ১৯৬৫ সালে
  2. খ) ১৯৮১ সালে
  3. গ) ১৯৮৮ সালে
  4. ঘ) ১৯৬৯ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৮১ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৮১ সালে
ব্যাখ্যা
জাতিসংঘ এবং এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা বর্তমান পর্যন্ত মোট ১২ বার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
এরা হলো:

- ১৯৫০ সালে : রাল্ফ বুঞ্চ
- ১৯৫৪ সালে : UNHCR
- ১৯৬১ সালে : দ্যাগ হ্যামারশোল্ড
- ১৯৬৫ সালে : UNICEF
- ১৯৬৯ সালে : ILO
- ১৯৮১ সালে : UNHCR
- ১৯৮৮ সালে : UN Peacekeeping Forces
- ২০০১ সালে : জাতিসংঘ ও কফি আনান
- ২০০৫ সালে : IAEA এবং মোহাম্মদ এল বারাদি
- ২০০৭ সালে : IPCC এবং আল গোর জুনিয়র
- ২০১৩ সালে : OPCW
- ২০২০ সালে : WFP

(তথ্যসূত্র: জাতিসংঘ ও নোবেল প্রাইজ ওয়েবসাইট)
১,৯৯৫.
টেকসই উন্নয়ন অভিষ্টের লক্ষ্যমাত্রা কতটি?
  1. ক) ১২টি
  2. খ) ১৫টি
  3. গ) ১৭টি
  4. ঘ) ১৯টি
সঠিক উত্তর:
গ) ১৭টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৭টি
ব্যাখ্যা
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় যা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যস্থির করা হয়।
এসডিজির লক্ষ্যসমূহ হলো:
- প্রথম : দারিদ্র্য নির্মূল
- দ্বিতীয় : ক্ষুধামুক্তি
- তৃতীয় : সুস্বাস্থ্য
- চতুর্থ : মানসম্মত শিক্ষা
- পঞ্চম : লিঙ্গ সমতা
- ষষ্ঠ : বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সপ্তম : সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- অষ্টম : উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- নবম : শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- দশম : বৈষম্য হ্রাস
- একাদশ : টেকসই শহর ও জনগণ
- দ্বাদশ : পরিমিত ভোগ ও উৎপাদন
- ত্রয়োদশ : জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- চতুর্দশ : সামুদ্রিক বাস্তুসংস্থান
- পঞ্চদশ : স্থলভাগের জীবন
- ষোড়শ : শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- সপ্তদশ : অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

(তথ্যসূত্র: SDG ওয়েবসাইট)
১,৯৯৬.
UNOPS কোন কোন খাতে বাস্তব সেবা প্রদান করে?
  1.  ব্যাংকিং, অর্থনীতি
  2. ক্রীড়া, সংস্কৃতি, পর্যটন
  3. প্রকল্প ব্যবস্থাপনা, অবকাঠামো, ক্রয়
  4. বিমানচালনা, নৌপরিবহন, মহাকাশ গবেষণা
সঠিক উত্তর:
প্রকল্প ব্যবস্থাপনা, অবকাঠামো, ক্রয়
উত্তর
সঠিক উত্তর:
প্রকল্প ব্যবস্থাপনা, অবকাঠামো, ক্রয়
ব্যাখ্যা

• UNOPS: 
- পূর্ণরূপ: United Nations Office for Project Services
- মূল প্রতিষ্ঠা: ১৯৭৩ সালে, UNDP-এর  একটি বিভাগ হিসেবে।
- ১ জানুয়ারি ১৯৯৫, জাতিসংঘ সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী UNOPS একটি স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে।
- সদর দপ্তর: কোপেনহেগেন, ডেনমার্ক।
- মিশন ও উদ্দেশ্য: "মানুষের জন্য উন্নত জীবন গঠন এবং দেশগুলোর শান্তি ও টেকসই উন্নয়ন অর্জনে সহায়তা করা।"
- UNOPS জাতিসংঘ ও তার অংশীদারদের শান্তি, মানবিক সহায়তা এবং উন্নয়ন প্রচেষ্টায় বাস্তবায়নমূলক সেবা দিয়ে সহযোগিতা করে।

• UNOPS নিম্নলিখিত খাতে বাস্তব সহায়তা ও পরিসেবা প্রদান করে:
- প্রকল্প ব্যবস্থাপনা
- অবকাঠামো
- ক্রয় (প্রকিউরমেন্ট)
- মানব সম্পদ
- আর্থিক ব্যবস্থাপনা

তথ্যসূত্র: UNOPS ওয়েবসাইট।

১,৯৯৭.
The United Nations Relief and Works Agency for Palestine Refugees এর সদরদপ্তর কোন শহরে অবস্থিত?
  1. গাজা
  2. সানা
  3. আম্মান
  4. ক ও গ উভয়ই
সঠিক উত্তর:
ক ও গ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ক ও গ উভয়ই
ব্যাখ্যা
জাতিসংঘ ফিলিস্তিন শরনার্থী বিষয়ক ত্রাণ সংস্থা:
- UNRWA - এর পূর্ণরূপ The United Nations Relief and Works Agency for Palestine Refugees বা জাতিসংঘ ফিলিস্তিন শরনার্থী বিষয়ক ত্রাণ সংস্থা।
- প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি ফিলিস্তিনের মানুষের পুনর্বাসন, কল্যাণ ও উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।
- প্রতিষ্ঠাকাল - ১৯৪৯ সাল।
- কার্যক্রম শুরু - ১ মে, ১৯৫০ সাল।
- সদরদপ্তর ২টি - আম্মান ও গাজা। 
- UNRWA জরুরি ত্রাণ সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান প্রভৃতি বিষয়ে কাজ করে থাকে।

উৎস: UNRWA অফিসিয়াল ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট ও প্রথম আলো পত্রিকা রিপোর্ট। [লিঙ্ক]
১,৯৯৮.
Which is not the language of the United Nations?
  1. ক) French
  2. খ) Arabic
  3. গ) Italian
  4. ঘ) Russian
সঠিক উত্তর:
গ) Italian
উত্তর
সঠিক উত্তর:
গ) Italian
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- জাতিসংঘের অফিসিয়াল ভাষা ছয়টি:
• ইংরেজি
• ফ্রেঞ্চ/ফরাসি
• রাশিয়ান
• চীনা
• স্পেনিশ
• আরবি।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১,৯৯৯.
জাতিসংঘের পূর্ববর্তী আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি?
  1. অ্যাসোসিয়েশন অব নেশনস
  2. কমিউনিটি অব নেশনস
  3. লীগ আব নেশনস
  4. ইউনাইটেড নেশনস
সঠিক উত্তর:
লীগ আব নেশনস
উত্তর
সঠিক উত্তর:
লীগ আব নেশনস
ব্যাখ্যা
League of Nations বা জাতিপুঞ্জ:
- জাতিসংঘের পূর্ববর্তী আন্তর্জাতিক প্রতিষ্ঠান লীগ আব নেশনস।
- জাতিপুঞ্জের আত্নপ্রকাশ প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতিপুঞ্জের (League of Nations) আত্মপ্রকাশ।
- প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির একটি অংশ হিসেবে স্বাক্ষরিত হয় জাতিপুঞ্জের চুক্তিপত্র।
- জাতিপুঞ্জ গঠিত হয়েছিল ২৮ জুন, ১৯১৯ সালে (কার্যকর হয় ১০ জানুয়ারি, ১০২০)।
- জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
- সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
- জাতিপুঞ্জ বিলুপ্ত হয় ২০ এপ্রিল, ১৯৪৬ সালে।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
২,০০০.
ECOSOC-এর অধীন আঞ্চলিক কমিশন ESCAP-এর সদরদপ্তর কোথায় অবস্থিত? 
  1. সাংহাই, চীন
  2. জেনেভা, সুইজারল্যান্ড
  3. আদ্দিস আবাবা, ইথিওপিয়া
  4. ব্যাংকক, থাইল্যান্ড
সঠিক উত্তর:
ব্যাংকক, থাইল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ব্যাংকক, থাইল্যান্ড
ব্যাখ্যা

ESCAP:
- ESCAP-এর পূর্ণরূপ: UN Economic and Social Commission for Asia and the Pacific বা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন।
- গঠিত হয়: ২৮ মার্চ, ১৯৪৭।
- প্রতিষ্ঠার স্থান: সাংহাই, চীন।
- সদরদপ্তর: ব্যাংকক, থাইল্যান্ড।
- বর্তমান সদস্য: ৫৩টি এবং সহযোগী সদস্যঃ ৯টি।

⇒ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীন ৫টি আঞ্চলিক কমিশন রয়েছে। এগুলো হলো:
১) United Nations Economic Commission for Europe (ECE);
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
২) United Nations Economic Commission for Africa (ECA);
- সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
৩) United Nations Economic Commission for Latin America and the Caribbean (ECLAC);
- সদর দপ্তর: সান্টিয়াগো, চিলি।
8) Economic and Social Commission for Asia and the Pacific (ESCAP);
- সদর দপ্তর: ব্যাংকক, থাইল্যান্ড।
৫) Economic and Social Commission for Western Asia (ESCWA);
- সদর দপ্তর: বৈরুত, লেবানন।

উৎস: UN ওয়েবসাইট।