ব্যাখ্যা
- ১৯৪৩ সালে অমিয় চক্রবর্তীর নিজস্বতার স্বাক্ষরে ভাস্বরিত হয়ে প্রকাশিত হলো 'অভিজ্ঞান বসন্ত'।
- এই কাব্যগ্রন্থ সাত পর্যায়ে বিন্যস্ত।
- এই কাব্যের 'সূর্যখন্ডিত ছায়া' পর্যায়ের 'সংগতি' কবিতার সুরই কবি'র জীবনের প্রধান সুর।
- 'সংগতি' কবিতা অনুধাবন করে বুদ্ধদেব বসু অমিয় চক্রবর্তীকে বলেছিলেন বাংলা দেশের সমকালীন পর্যায়ে 'সবচেয়ে আধ্যাত্মিক কবি।' এই কবিতার মূল বক্তব্যকে তিনি ব্যাখ্যা করেছেন: তাঁর যে কবিতাটি প্রথম সাড়া তুলেছিল সেটি মনে করা যাক; "সংগতি” ঝোড়ো হাওয়া আর পোড়া বাড়ীটার মিলন সংগীত; এই সংগতি তাঁর সকল কাব্যের মূলমন্ত্র।"
অমিয় চক্রবর্তী:
- তিনি পঞ্চপান্ডবদের একজন।
- তিনি রবীন্দ্রনাথের সাহিত্য সচিব ছিলেন।
- তার বিখ্যাত কবিতা 'বাংলাদেশ' যা অনি:শেষ কাব্যগ্রন্থের অন্তর্গত।
তার অন্যকাব্যগ্রন্থ:
- একমুঠো,
- উপহার,
- মাটির দেয়াল,
- হারানো অর্কিড ,
- অনিঃশেষ,
- পারাপার,
- পুষ্পিত ইমেজ, প্রভৃতি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।