প্রশ্ন: দুটি নল দ্বারা একটি ট্যাংক যথাক্রমে ২০ ও ২২ মিনিটে পানি পূর্ণ করা হয়। নল দুটি একত্রে খোলা রাখলে ট্যাংকটি কতক্ষণে পানি পূর্ণ হবে?
সমাধান:
১ম নল দ্বারা,
২০ মিনিটে পূর্ণ হয় ট্যাংকটির = ১ অংশ
∴ ১ মিনিটে পূর্ণ হয় ট্যাংকটির = ১/২০ অংশ
২য় নল দ্বারা,
২২ মিনিটে পূর্ণ হয় ট্যাংকটির = ১ অংশ
∴ ১ মিনিটে পূর্ণ হয় ট্যাংকটির = ১/২২ অংশ
দুইটি নল দ্বারা একত্রে ১ মিনিটে পূর্ণ হয় = (১/২০) + (১/২২) অংশ
= (১১ + ১০)/২২০ অংশ
= ২১/২২০ অংশ
দুইটি নল দ্বারা,
২১/২২০ অংশ পূর্ণ হয় = ১ মিনিটে
∴ ১ অংশ পূর্ণ হয় = ২২০/২১ মিনিটে
= ১০.৪৭৬ মিনিটে
≈ ১০.৫ মিনিট (প্রায়)