বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

The Determiner

মোট প্রশ্ন১,৫৮২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

The Determiner

PrepBank · পাতা / ১৬ · ৪০১৫০০ / ১,৫৮২

৪০১.
There is _______ bread on the table.
  1. few
  2. many
  3. a little
  4. fewer
ব্যাখ্যা
• The correct answer is: a little.

- প্রশ্নটি Determiner থেকে করা হয়েছে। শূন্যস্থানে একটি Determiner বসবে ।
- Uncountable noun - এর পূর্বে little, a little, the little, very little, much, less ইত্যাদি Determiner বসে।
- আর few, a few, the few, many, fewer, several এসব Determiner বসে Countable noun - এর সাথে।

• a little (খুবই অল্প পরিমাণ) - Uncountable noun - কে determine করে।
- এখানে bread একটি Uncountable noun, তাই নিয়ম অনুযায়ী এর পূর্বে a little বসবে।
• Complete sentence: There is a little bread on the table.

- Ex Sentence:
1. There is a little water in my glass.
2. There is a little in the cup.

Dterminer: 
- Determiner - এর প্রধান কাজ হলো Noun -কে determine করা।
- অর্থাৎ, এটি শুধু noun - এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে।

• বিভিন্ন প্রকারের Determiner আছে, যেমন-
- Articles - A, An, The.
- Demonstrative - This, these, that, those.
- Possessive - My, your, his, her etc.
- Interrogative - What, which, whoose etc.
- Quantifier - Some, any, many, much, more, less, few, fewer, little, a lot of, several, no, two, three etc.

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
৪০২.
Everybody should tell _______ truth.
  1. ক) a
  2. খ) the
  3. গ) at
  4. ঘ) to
ব্যাখ্যা
• A' and 'an' are indefinite articles used before an indefinite person or thing.
- Here 'truth' is the particular (definite) thing being talked about. Hence, 'the' will be used here.
৪০৩.
Pick out the determiner in the following sentence:
You committed every mistake possible. 
  1. You
  2. committed
  3. every
  4. mistake
ব্যাখ্যা

• Correct Answer: গ) every.

- You committed every mistake possible. 
- Bangla translation: তুমি প্রত্যেকটি ভুল করেছ।
- Determiner হলো এমন একটি শব্দ যা noun-এর আগে বসে এবং noun-এর নির্দিষ্টতা বা পরিমাণ দেখায়।
- এখানে every হলো determiner, কারণ এটি mistake এর পরিমাণ বা coverage বোঝাচ্ছে।

• Determiner:
- এর প্রধান কাজ Noun/ Pronoun কে Determine করা।
- Noun/ Pronoun এর নির্দিষ্টতা-অনির্দিষ্টতা বুঝাতে এটি ব্যবহার হয়
- তবে তা Noun কে আংশিক কিংবা পরিপূর্ণ ভাবে modify করলেও, modify করা এটির প্রধান কাজ নয়।

- প্রশ্নে কেবল মাত্র Every হল একটি Quantifiers Determiner.

• নিম্নে Determiner এর তালিকা দেওয়া হলো:
• Articles:
- a, an, the.

• Demonstratives:
- this, that, these, those.

• Possessives:
- my, your, his, her, its, our, their, Jahangir's.

• Quantifiers:
- some, any, much, many, a lot of, a little, little, a few, few, enough, several, plenty of, all, both, no, each, every, either, neither, more, less, most, a lot of, lots of, plenty of, etc.

• Numbers:
- one, two, three, four, five, six (etc.)

• General Ordinals:
- last, next, other, the other, etc.

• Interrogative Determiners:
- which, what, whose.

Other Options:
You – pronoun.
committed – verb.
mistake – noun.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

৪০৪.
He met ___ European tourist at the museum.
  1. a
  2. an
  3. the
  4. no article
ব্যাখ্যা

• A, An & The কে article বলে।
Article দুই প্রকার।
যেমন:
1. Indefinite: A, An.
2. Definite: The.
Article সাধারণত noun কে qualify করে।

Article এর নিয়মানুযায়ী শব্দের শুরুতে যদি vowel থাকে এবং তা যদি ইউ (U) এর মত উচ্চারিত হয় তাহলে vowel থাকা সত্ত্বেও তার পূর্বে a বসে।
যেমন: a ewe, a European, a uniform etc.

Complete sentence: He met a European tourist at the museum.

৪০৫.
She grabbed the child by ____ hand and led him to safety.
  1. the
  2. a
  3. an
  4. no article
ব্যাখ্যা
Article
- সাধারণত ইংরেজিতে এক কথায় a, an এবং the কে article বলা হয়। 
- Article প্রধানত দুই প্রকার। যথা- Indefinite Article এবং Definite Article.
- A এবং an কে Indefinite Article বলে কারণ তারা কোন অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বুঝায়।
- The কে definite Article বলে কারণ ইহা কোন নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বুঝায়।

• Possessive adjective (যেমন his, her, my, your)- এর পরে কোন অঙ্গ প্রত্যঙ্গের নাম (যেমন hand, leg, head, ear, arm ইত্যাদি) থাকলে তার পরিবর্তে 'the' ব্যবহৃত হয়। 
যেমন: The snake bit him in the leg.  

Complete Sentence: She grabbed the child by the hand and led him to safety.

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain. 
৪০৬.
It's ___ one-way street so we can only drive in one direction.
  1. a
  2. an
  3. the
  4. zero article
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - a.
- Complete sentence: It's a one-way street so we can only drive in one direction.

• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Article এর নিয়মানুযায়ী, 
• Vowel sound (a, e, i, o, u) এর পূর্বে 'an' ব্যবহৃত হয়। যেমন: An elephant, An ice-cream, An ox, An honest man, etc. 
- তবে 'U' এর উচ্চারণ ‘ইউ’-এর মত অথবা 'O' এর উচ্চারণ 'ওয়া' এর মত হলে তার পূর্বে 'a' বসে।
- যেমন: A united group, a university, a one-year-old child, a unique story.
৪০৭.
Like her brother she is also ____heiress.
  1. ক) the
  2. খ) an
  3. গ) a
  4. ঘ) none
ব্যাখ্যা
• Article এর নিয়মানুযায়ী, 
- সাধারণত Consonant sounds এর পূর্বে a এবং Vowel sounds এর পূর্বে an বসে।
- কিন্তু প্রথমে consonant থাকলেও তার উচ্চারণ vowel এর মতো হলে সেক্ষেত্রে ‘an' বসে।
- প্রদত্ত বাক্যে Heirness এর উচ্চারণ 'এআর' অর্থাৎ Vowel sounds এর মতো।
- তাই Heir এর পূর্বে an বসবে।
৪০৮.
Give me _____ one hundred taka note.
  1. ক) the
  2. খ) an
  3. গ) a
  4. ঘ) no article
ব্যাখ্যা
“O” vowel এর উচ্চারণ যদি (wa) ওয়া এর মত হয় তবে article “a” বসে।
যেমনঃ A one(ওয়ান), a one-taka note, a one-eyed deer.

English Sentence: Give me a one hundred taka note. 
বাংলা অর্থ- আমাকে একশত টাকার একটি নোট দাও। 

Reference: A Passage to the English Language, S.M. Zakir Hussain
৪০৯.
Jibanananda Das is _____ Keats of Bengal.
  1. No article needed
  2. the
  3. an
  4. a
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - the.
- Complete Sentence: Jibanananda Das is the Keats of Bengal.

• সাধারণত কোন ব্যক্তির নাম Proper noun হয় এবং এর পূর্বে কোনো article বসে না।
• কোনো বিশেষ শ্রেণির মধ্যে তুলনা বুঝালে proper noun এর পূর্বে the বসে।
- Proper Noun এর পূর্বে যখন a/an/the ব্যবহৃত হয় তখন তা Common Noun হয়।

Example:
1. Ahmedabad is the Manchester of India.
২. Najrul is the Shelley of Bangladesh.

• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।
৪১০.
Meter is ______ unit of length.
  1. a
  2. an
  3. the
  4. both a + the
ব্যাখ্যা
• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Article এর নিয়মানুযায়ী,
• কোনো word এর শুরুতে যদি  vowel letter U থাকে কিন্তু  এর উচ্চারন ইউ বা ওয়া এর মত হয় তবে তার পূর্বে article হিসেবে a বসে।
- প্রশ্নে উল্লেখিত unit শব্দটি vowel দ্বারা শুরু হলেও এর উচ্চারণ ইউ এর মতন হওয়াতে এর পুর্বে a article হিসাবে বসবে।

Complete sentence: Meter is a unit of length.
৪১১.
The journey was long, and with _______ luggage in tow, they moved through the world, their hearts heavy with unspoken stories.
  1. little
  2. few
  3. many
  4. much
ব্যাখ্যা
Complete Sentence: The journey was long, and with much luggage in tow, they moved through the world, their hearts heavy with unspoken stories.

• Much/Many ইত্যাদি হচ্ছে Determiner অর্থাৎ noun/pronoun এর নির্দিষ্টতা,অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাণ নির্দেশক।
- Countable noun এর ক্ষেত্রে many এবং uncountable এর ক্ষেত্রে much ব্যবহৃত হয়। 
- luggage (মালামাল) শব্দটি uncountable noun.
- তাই luggage এর পূর্বে uncountable determiner হিসাবে much এর ব্যবহার সঠিক।

- সুতরাং, সঠিক উত্তর হবে - much.
৪১২.
They serve _____ Chinese the way _____ Chinese prepare it.
  1. the, the
  2. the, no article
  3. no article, no article
  4. no article, the
ব্যাখ্যা
• Complete sentence: They serve Chinese the way the Chinese prepare it.
- Bangla meaning: তারা চাইনিজ খাবার পরিবেশন করে যেভাবে চাইনিজরা এটি তৈরি করে।

• Article -এর নিয়মানুযায়ী,
- সাধারণত, কোন দেশ/জাতির রান্না/খাবারের নামের পূর্বে article ব্যবহৃত হয় না।
- তবে যেকোনো জাতির নামের পূর্বে article হিসাবে 'the' বসাতে হয়।

• যেহেতু প্রশ্নে, "They serve Chinese" দ্বারা রান্না/খাবার বোঝানো হয়েছে তাই এর পূর্বে কোনো article বসবে না। 
- আবার, "the way the Chinese prepare it"  দ্বারা চাইনিজদের মত অর্থাৎ, চাইনিজ জাতিকে নির্দেশ করা হয়েছে তাই এর পূর্বে article হিসাবে the বসবে।

• সুতরাং, সঠিক উত্তর হবে- ঘ) no article, the
৪১৩.
The architect has ____________ unique vision for blending modern aesthetics with historical structures.
  1. a
  2. an
  3. the
  4. Zero article
ব্যাখ্যা
• Complete sentence: The architect has a unique vision for blending modern aesthetics with historical structures.

• Article এর নিয়মানুযায়ী,
- সাধারণত noun - এর প্রথম অক্ষর a, e, i, o, u হলে বা vowel এর মতো উচ্চারণ হলে তার আগে article 'an' বসে।

• কিন্তু noun - এর প্রথম অক্ষর vowel থাকা সত্ত্বে তার উচ্চারণ যদি ew (ইউ) - এর মতো হয় (যেমন - unique, university) তবে ঐ noun - এর আগে a বসে।
- Unique শব্দে U মূলত you এর মত উচ্চারিত হয়, তাই এর পূর্বে a বসবে।
৪১৪.
Use articles: ____ English is ____ international language.
  1. ক) an, an
  2. খ) no article, a
  3. গ) the, an
  4. ঘ) no article, an
ব্যাখ্যা
- ভাষার নামের পূর্বে the বসে না।
Example: English is an international language.

• কিন্তু ভাষার পরে language শব্দটি থাকলে উক্ত ভাষার পূর্বে the ব্যবহৃত হয়।
Example: The English language is very interesting to learn.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
৪১৫.
_____ cake that I baked turned out delicious.
  1. A
  2. An
  3. The
  4. Zero article
ব্যাখ্যা
♦ Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Phrase/ clause যোগ করার কারণে কোন noun কে নির্দিষ্ট করে চিহ্নিত করা হলে তার আগে The বসে। 

Example: The cake that I baked turned out delicious.
- এখানে 'that I baked' clause টি cake টিকে নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহার হওয়ায় cake এর আগে The বসবে। 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
৪১৬.
We had _____ hearty breakfast this morning.
  1. a
  2. an
  3. the
  4. Zero article
ব্যাখ্যা
• Article এর নিয়মানুযায়ী,
- খাবারের(meals) এর পূর্বে a/an বসে না।
- যেমন: I have breakfast at 8 a.m.

• তবে খাবারের পূর্বে adjective বসলে a/an বসে।

- যেমন: We had a good breakfast yesterday.

Complete sentence: We had a hearty breakfast this morning.


Source: Advanced Learner’s by Chowdhury & Hossain
৪১৭.
Los Angeles has _____ ideal climate.
  1. an
  2. a
  3. the
  4. no article
ব্যাখ্যা
• Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।

Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Vowel sound (a,e, i,o,u) এর পূর্বে 'an' ব্যবহৃত হয়।
- যেমন: An elephant, An ice-cream, An ox, etc. 
- তাই প্রদত্ত sentence এ 'an' বসবে। 

Complete Sentence: Los Angeles has an ideal climate.

Source: Applied English Grammar & Composition by P.C. Das.
৪১৮.
We should use _________ time we have at our study to pass the BCS preliminary examination.
  1. ক) scarce
  2. খ) few
  3. গ) little
  4. ঘ) the little
ব্যাখ্যা
এখানে Time শব্দটা Uncountable noun, তাই এর পূর্বে Determiner হিসেবে little (নেই বললেই চলে) বা the little (সামান্য যেটুকু আছে তার সবটুকু) বসবে। কিন্তু অর্থ বিবেচনায় the little ব্যবহার অধিক যুক্তিযুক্ত।
৪১৯.
Pass me that notebook. Here 'that' is -
  1. Articles
  2. Demonstrative determiner
  3. Possessive determiner
  4. Quantifier determiner
ব্যাখ্যা
♦ Determiner:
- Determiner এর প্রধান কাজ হলো noun/pronoun কে determine করা।
- সাধারণত noun এর পূর্বে বসে noun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করে।

• Determiner can be following types:
- Articles: a, an, the.
- Demonstrative: this, that, these, those.
- Possessive: my, your, his, her etc.
- Quantifier: some, few, one, two etc.

প্রশ্নে উল্লেখিত বাক্যে that, noun 'notebook' কে determine করেছে।
- এখানে that - Demonstrative determiner.
৪২০.
Which one is right?
  1. ক) A cluster of words
  2. খ) A galaxy of words
  3. গ) A pile of words
  4. ঘ) A troop of words
ব্যাখ্যা
শব্দসমষ্টি বুঝাতে cluster of words ব্যবহৃত হয়।
Source: Applied English Grammar and Composition by P C Das
৪২১.
______ Eid-ul-Fitre is the biggest religious festival of the Muslims.
  1. A
  2. An
  3. The
  4. No article
ব্যাখ্যা
• উৎসবের নামের পূর্বে articles ব্যবহৃত হয় না।
Example
Eid-ul-Fitre is the biggest religious festival of the Muslims.
Christmas is the religious festival of the christians.

Omission of Articles

- যে সব ক্ষেত্রে Articles ব্যবহৃত হয় না।
• Uncountable Noun এর পূর্বে সাধারণত Article ব্যবহৃত হয় না।
Example: 
I am fond of tea.
Wasif likes milk.

• Proper Noun এর পূর্বে সাধারণত Article ব্যবহৃত হয় না।
Example: 
Bangladesh is rich in natural gas.
Wasif lives in Dhaka.

• Material Noun এর পূর্বে সাধারণত Article ব্যবহৃত হয় না।
Example: 
Iron is a useful metal.
Gold is a precious metal.

• Abstract Noun এর পূর্বে সাধারণত Article ব্যবহৃত হয় না।
Example: 
Forgiveness is a great virtue.
Honesty is the best policy.

উদ্যান,ভবন,সড়ক,বিদ্যালয়,মহাবিদ্যালয়,হাসপাতাল, মোড়,বাজারের নামের পূর্বে সাধারণত Article ব্যবহৃত হয় না।
Example: 
Mahi goes to college every day.
Shahin went to university.
We went to the children's park.

• Plural Noun সাধারণ অর্থে ব্যবহৃত হলে articles বসে না।
Example: 
Tigers are ferocious animals.
Cows are gentle animals.

• সাধারণ অর্থে খাবারের নামের আগে articles ব্যবহৃত হয় না।
Example
Taseen  may invite you to dinner.
I shall invite you to lunch.

• সাধারণত মানবজাতি অর্থে মা,বাবা,চাচা,চাচি শিশু,ইত্যাদির পূর্বে articles ব্যবহৃত হয় না।
Example: 
Man is mortal.
Woman is quarrelsome.
Children are fond of sweets.

• ভাষার নামের পূর্বে articles ব্যবহৃত হয় না।
Example: 
He speaks French.
Wasif is an expert in English.

• কিছু রোগ,কলা-বিজ্ঞান ইত্যাদি বিষয়ের নামের পূর্বে Articles ব্যবহৃত হয় না।
Example:
Cancer is a fatal disease.
She is taking up Honours degree in  Chemistry.

• খেলার নামের পূর্বে articles ব্যবহৃত হয় না।
Example:
she can play football.
You can't play cricket.

• দিন ও মাসের নামের পূর্বে articles ব্যবহৃত হয় না।
Example
January is the first month of the year.
Friday is a Government holiday.

• বিশেষ phrase এর পূর্বে articles ব্যবহৃত হয় না।
Ex:ample
They live from hand to mouth.
She left the place bag and baggage.
They began to work at once.

• শুধু adjective এর পূর্বে সাধারণত articles ব্যবহৃত হয় না।
Example
Jhon is innocent.
He is honest.
৪২২.
You are ____ Tagore in poetry, I see.
  1. a
  2. an
  3. the
  4. No article
ব্যাখ্যা

• Correct answer: You are a Tagore in poetry, I see.

• সাধারণত কোন ব্যক্তির নাম Proper noun হয় এবং এর পূর্বে কোনো article বসে না।
- কিন্তু, কখনো কখনো a/ an, 'one like' বা এর মত একজন অর্থে Proper noun এর পূর্বে article (a/ an) বসে।

- প্রদত্ত বাক্যে Tagore বলতে শুধু একজন ব্যক্তিকেই বুঝাচ্ছে না, বরং Tagore এর মত কাউকে বুঝাচ্ছে।
- তাই এখানে 'Tagore' হচ্ছে Common Noun.
- Proper Noun যখন Common Noun হিসেবে ব্যবহৃত হয়, তখন তার 'পূর্বে a/ an/ the ব্যবহৃত হয়।

More examples:
- You are a Kazi Nazrul, I see..
- You are a Hitler, I see.

৪২৩.
____ kindness is a great virtue. ___kindness of Hazrat Omar is known to all.
  1. ক) The, zero article
  2. খ) Zero article, zero article
  3. গ) Zero article, The
  4. ঘ) The, The
ব্যাখ্যা
• সাধারণত abstract noun / Material noun এর পর কোনো article বসে না।
• কিন্তু নির্দিষ্ট অর্থে Abstract noun / Material noun এর পর 'The বসে।
• অর্থাৎ Abstract noun / Material noun যদি কোনো ব্যক্তি বা বস্তুর বৈশিষ্ট্য নির্দিষ্ট ভাবে নির্দেশ করে, তবে তার পূর্বে The বসবে।

 Structure: The + abstract / material noun + of + বাকি অংশ।
•  প্রশ্নের প্রথম বাক্যটিতে kindness কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করেনি বিধায় তার পূর্বে কোনো article বসবে না। কিন্তু দ্বিতীয় বাক্যটিতে kindness দ্বারা নির্দিষ্ট ব্যক্তি Hazrat Omar এর বৈশিষ্ট্য কে নির্দেশ করায় তার পূর্বে 'The' বসবে।

সুতরাং সঠিক উত্তর - Zero article The.
৪২৪.
Choose the correct article: ‘___ gang of robbers was arrested.’
  1. A
  2. An
  3. The 
  4. A & C both are correct
ব্যাখ্যা
• সাধারণত Collective noun অনির্দিষ্ট হলে a/an এবং নির্দিষ্ট হলে The বসে। 
• যেমন: A flock of birds is flying in the sky. (এক ঝাঁক পাখি আকাশে উড়েছে), এখানে flock = ঝাঁক, যা অনির্দিষ্ট।
• He joined the army. (সে সেনাবাহিনীতে যোগ দিল), এখানে সেনাবাহিনী (army)  নির্দিষ্ট, কারণ এটা নির্দিষ্ট পেশা বা বৃত্তি বুঝাচ্ছে।

• অপরদিকে,  A/The gang of robbers was arrested. (একদল ডাকাত/ ডাকাত দলটি গ্রেফতার হল)। (Gang= দল, নির্দিষ্ট বা অনির্দিষ্ট অনুযায়ী a/the বসবে।)
তাই দুইটিই সঠিক হতে পারে।  

Source: Oxford learners dictionaries and English Wizard Grammar (Live MCQ)
৪২৫.
_________ customers enjoyed the new menu items at the restaurant.
  1. Very lot of
  2. Several
  3. Little
  4. Much
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হলো Several.
- Complete Sentence: Several customers enjoyed the new menu items at the restaurant.

• কারণ, 
• Several (adjective) (১) তিন বা ততোধিক; বহু নয়; তবে কিছু; কতিপয়; কয়েক।
- দুটি এর বেশি কিন্তু খুব বেশি নয়- এরকম বোঝাতে plural countable noun এর সামনে ‘Several’ হয়। 
- অর্থাৎ, Several এরপর plural countable noun বসে।

- customers হলো plural countable noun.
- আর দুটি এর বেশি কিন্তু খুব বেশি নয়- এরকম বোঝাতে plural countable noun  এর সামনে ‘Several’ হয়। 

• Some, a lot of, lots of, no এই Determiners গুলো countable এবং uncountable উভয়ই ধরনের noun এর পূর্বে বসতে পারে।
- অপরদিকে, An amount of, little, a little, the little, much শুধু uncountable noun এর পূর্বে বসে।
৪২৬.
With just _______________ knowledge of coding, you can create basic websites.
  1. few
  2. the little
  3. a little
  4. a few
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - a little.
• Complete sentence: With just a little knowledge of coding, you can create basic websites.

• Only এর পর সর্বদাই a few বা a little ব্যবহৃত হয়। 
- Countable noun এর ক্ষেত্রে only a few এবং uncountable noun এর ক্ষেত্রে only a little ব্যবহৃত হয়।
- 'knowledge' uncountable noun তাই এর ক্ষেত্রে only a little ব্যবহৃত হয়েছে।

• Structure: 
- Only + a few/ a few of + plural countable noun +plural verb + ext.
- Only + a little/ a little of + uncountable noun + singular verb + ext.
৪২৭.
The outbreak of __________ cholera in the region prompted health officials to set up emergency treatment centers.
  1. a
  2. an
  3. the
  4. No article needed
ব্যাখ্যা
• Article:
- A, An & The কে article বলে। এরা noun কে qualify করে।
- Article দুই প্রকার। যেমন: 1. Indefinite: A, An 2. Definite: The

• Article এর নিয়মানুযায়ী,
- রোগের নামের পূর্বে the বসে না।
- যেমন: Cholera has broken out in the village.

• ব্যতিক্রম: The gout, the measles, the mumps.

Complete sentence: The outbreak of cholera in the region prompted health officials to set up emergency treatment centers.

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
৪২৮.
The young entrepreneur’s success story was recently published in _______ Forbes.
  1. a
  2. an
  3. the
  4. Zero article
ব্যাখ্যা
• Article: 
- এর দ্বারা মূলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।

• Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
- Indefinite Articles: A, An - Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
- Definite Articles: The - Definite Article. (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Article এর নিয়মানুযায়ী,
সংবাদপত্র, ধর্মগ্রন্থ ও কতিপয় প্রসিদ্ধ গ্রন্থের আগে The বসে।
Examples: The Daily Star, The Quran, The Iliad, The Ramayan.

• সংবাদপত্রের নামের আগে the বসলেও ম্যাগাজিনের আগে the বসে না।
Example: I don't read Anandabazar.

Complete sentence: The young entrepreneur’s success story was recently published in Forbes.

Source: English Wizard by Saleh Ahmed & Advanced Learners by Chowdhury & Hossain.
৪২৯.
Can you lend me a few dollars for the bus fare?
  1. fewer dollars
  2. a little dollars
  3. little dollars
  4. No correction needed
ব্যাখ্যা

• A few + Countable Noun হয়।
- যেহেতু 'dollar' countable noun তাই এর পূর্বে a few বসবে এবং যেহেতু কিছু সংখ্যক নির্দেশ করছে তাই dollars হবে। 

• সঠিক বাক্যটি হবে - Can you lend me a few dollars for the bus fare?

• little, a little, a few, few এর ব্যবহার: 
- এগুলো হচ্ছে quantifier determiners.
- এগুলো দ্বারা কোনো কিছুর পরিমান, সংখ্যা এগুলোকে নির্দেশ করা হয়।
- Little, a little বসে uncountable noun এর ক্ষেত্রে এবং a few, few বসে countable noun এর ক্ষেত্রে।
- Little এবং few, negative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ অল্প সংখ্যক বা নেই বললেই চলে। 

• A little, a few, affirmative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ কিছু সংখ্যক বা অল্প পরিমান।
Few - নেই বললেই চলে।
A few - সামান্য পরিমাণে/ কয়েকটি।
Fewer dollars এখানে ভুল হবে কারণ "fewer" শুধুমাত্র তখন ব্যবহার করা হয় যখন কোনো দুটি বা বেশি পরিমাণের তুলনা করা হয়।

অপশনগুলো বিশ্লেষণ করি:

ক) fewer dollars → ভুল। "Fewer" ব্যবহার হয় শুধু countable noun-এর সাথে তুলনামূলক অর্থে (যেমন fewer than ten dollars)। এখানে সাধারণ অনুরোধ, তাই "a few" সঠিক।

খ) a little dollars → ভুল। "A little" ব্যবহার হয় uncountable noun-এর সাথে (যেমন a little money/water)। "Dollars" countable, তাই "a little dollars" গ্রামাটিক্যালি ভুল।

গ) little dollars → ভুল। "Little" মানে প্রায় কিছুই না (negative sense), এবং এটিও uncountable-এর সাথে বেশি ব্যবহৃত হয়।

৪৩০.
Every piece of book on display in the central library is on sale for thirty percent off the regular price.
  1. ক) Every
  2. খ) on
  3. গ) for
  4. ঘ) off
ব্যাখ্যা
Correct Sentence: Each piece of book on display in the central mall is on sale for thirty percent off the regular price. 

Every এর পর Piece of ব্যবহৃত হয় না, Each এর পর piece of ব্যবহৃত হয়। 
৪৩১.
Which of the following sentences is correct?
  1. I still have a little money with me to buy a pastry cake.
  2. I still have a few money with me to buy a pastry cake.
  3. I still have few money with me to buy a pastry cake.
  4. I still have quite little money with me to buy a pastry cake.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - I still have a little money with me to buy a pastry cake.

• Uncountable noun এর সাথে little, a little, much, less...than ইত্যাদি বসে।
- Money হলো Uncountable noun.
- তাই এর পূর্বে determiner হিসাবে a little/ litlle/some/a lot of ইত্যাদি বসবে।
- যেহেতু এখানে বাক্যটি দ্বারা টাকা  আছে কিন্তু খুবই অল্প এমন অর্থ প্রকাশ করছে তাই a little সঠিক উত্তর।

• Little, a little এবং the little এর মাঝে পার্থক্য:

• Little- নেই বললেই চলে = Negative
- There is little water in the glass. (পানি নেই বললেই চলে)

• A little- আছে কিন্তু খুবই অল্প = Positive
- There is a little sugar in the kitchen. (চিনি আছে কিন্তু অল্প)

• The little- অনেক নয়; কিন্তু যারা আছে সবটুকুই
- The little knowledge he has is adequate to pass the test.

 • Few/A Few/ The Few (এরা সবসময় Plural Countable Noun এর সাথে বসে)
৪৩২.
Could you lend me ____ to cover this unexpected expense?
  1. few dollars
  2. a little dollar
  3. a few dollars
  4. None of these
ব্যাখ্যা
• Complete sentence: Could you lend me a few dollars to cover this unexpected expense?
- Bangla Meaning: এই অপ্রত্যাশিত খরচ মেটাতে তুমি কি আমাকে কয়েক ডলার ধার দিতে পারো?

• A few + Countable Noun হয়।
- যেহেতু 'dollar' countable noun তাই এর পূর্বে a few বসবে এবং যেহেতু কিছু সংখ্যক নির্দেশ করছে তাই dollars হবে। 

• little, a little, a few, few এর ব্যবহার:
- এগুলো হচ্ছে quantifier determiners.
- এগুলো দ্বারা কোনো কিছুর পরিমাণ, সংখ্যা এগুলোকে নির্দেশ করা হয়।
- Little, a little বসে uncountable noun এর ক্ষেত্রে এবং a few, few বসে countable noun এর ক্ষেত্রে।
- Few এবং Little, negative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ অল্প সংখ্যক বা নেই বললেই চলে। 
- A few, a little, affirmative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ কিছু সংখ্যক বা অল্প পরিমাণ।
৪৩৩.
Which determiner is suitable for both countable and uncountable nouns?
  1. Few
  2. Little
  3. Much
  4. Some
ব্যাখ্যা
• Determiner:
- Determiner এর প্রধান কাজ হলো noun কে determine করা।
- Noun এর নির্দিষ্টতা-অনির্দিষ্টতা বুঝাতে এর ব্যহার হয়ে থাকে।
- এটি noun কে আংশিক বা সম্পূর্ণ ভাবে modify করলেও modify করা এটির প্রধান কাজ নয়। 

• Some দ্বারা countable ও uncountable উভয় প্রকার noun কে Determine করা হয়।
- Little ও much দ্বারা কেবল uncountable noun কে Determine করা হয়।
- Few দ্বারা কেবল countable noun কে Determine করা হয়।
৪৩৪.
I don't like ________ cats, but I like my brother's cat.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) no article
ব্যাখ্যা
• অর্থানুসারে, শূন্যস্থানে কোনো article বসবে ।
- উত্তর হবে - zero article.

• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।
৪৩৫.
He sells mangoes by ____ hundred.
  1. a
  2. an
  3. the
  4. zero article
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক article হচ্ছে - the.
- Complete Sentence: He sells mangoes by the hundred.
- বাক্যের অর্থ – সে শ’ হিসেবে আম বিক্রি করে।

• Article এর নিয়মানুযায়ী, 
• Couple, score, dozen, hundred, thousand, million ইত্যাদি দ্বারা পরিমাণ বুঝালে এদের পূর্বে a বসতে পারে।
যেমন- I bought a hundred books.
• কিন্তু এ শব্দগুলো পরিমাপের একক হিসেবে ব্যবহৃত হলে এগুলোর পূর্বে the বসে।
৪৩৬.
The prince went ______ hunting.
  1. a
  2. an
  3. the
  4. at
ব্যাখ্যা

• Complete sentence: The prince went a hunting.

• কখনো কখনো preposition অর্থে 'a' ব্যবহৃত হয়, তখন সেই 'a' কে disguised preposition বলে।
- বাক্যটিতে went on hunting এর পরিবর্তে a hunting ব্যবহৃত হয়েছে।
- অর্থাৎ, বাক্যটির on রূপে a ব্যবহৃত হয়েছে।
- এ জাতীয় আরো উদাহরণ হলো:
- It set me a (on) thinking.
- He get 50tk a month.

• Note:
- Disguised Preposition: যদি preposition এর পরিবর্তে ‘a/o’ ব্যবহৃত হয় তখন তাদেরকে Disguised (ছদ্মবেশি) Preposition বলে।
- সাধারণত on এর পরিবর্তে ‘a’ এবং of এর পরিবর্তে ‘o’ বসে।

৪৩৭.
Identify the correct sentence.
  1. Lesser people get American Visas nowadays.
  2. Least people get American Visas nowadays.
  3. Few people get American Visas nowadays.
  4. Fewer people get American Visas nowadays.
ব্যাখ্যা
• less, few, fewer, least ইত্যাদি হচ্ছে determiner.  
- Determiner হচ্ছে noun/pronoun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাপ নির্দেশক।
- Countable noun এর ক্ষেত্রে few/fewer বসে এবং uncountable noun এর ক্ষেত্রে little/less বসে।
- Fewer এবং less হচ্ছে যথাক্রমে few এবং little এর comparative degree.
- তুলনামূলক কম সংখ্যক অর্থে countable noun এর পূর্বে fewer এবং তুলনামূলক কম পরিমাণ অর্থে uncountable noun এর পূর্বে less বসে।

• যেহেতু প্রশ্নে উল্লেখিত বাক্যটি তুলনামূলক অর্থ প্রকাশ করছে এবং people একটি countable noun
- তাইসঠিক উত্তর হবে -  Fewer people get American Visas nowadays. 
৪৩৮.
Choose the correct sentence that implies there is almost no hope:
  1. A few chances remain for his recovery.
  2. The few chances remain for his recovery.
  3. Few chances remain for his recovery.
  4. The few chances are remaining for his recovery.
ব্যাখ্যা

◉ Correct sentence - Few chances remain for his recovery.
- Few, negative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ অল্প সংখ্যক বা নেই বললেই চলে। প্রশ্নে যেহেতু উল্লেখ আছে কোনো আশা নেই, তাই বাক্যে 'few' ব্যবহৃত হবে। 

Few, A few ও The few এর ব্যবহার—

Source: A Passage to the English Language by S.M. Zakir Hossain. 

৪৩৯.
_____ English are known for their stiff upper lip in times of adversity.
  1. The
  2. A
  3. An
  4. None
ব্যাখ্যা
• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হলো Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।
 
• কিছু কিছু ক্ষেত্রে Definite article 'the' এর ব্যবহার: 
1) নির্দিষ্ট (এক বা বহু) ব্যক্তি বা বস্তু বোঝাতে।
যেমন: Look at the boy/boys. 

2) কোন phrase বা clause এর সাহায্যে noun-টি নির্দিষ্ট হলে।
যেমন: The girl with the white sari is beautiful. 

3) সমগ্র জাতি বোঝাতে singular noun এর পূর্বে।
যেমন: The cow is a useful animal. 

4) প্রকৃতিতে যা একটি মাত্র আছে তার নামে পূর্বে 'the' বসে।
যেমন: The Sun, The Moon, The Earth etc. 

5) কোন nation বা race (জাতি) বোঝাতে।
যেমন: The English are industrious. 

6) Road- এর নামের পূর্বে the বসে, কিন্তু Street বা Avenue-র পূর্বে the বসে না ইত্যাদি। 
Complete Sentence - The English are known for their stiff upper lip in times of adversity.
 
Source: Applied English Grammar & Composition by P.C. Das.
৪৪০.
He can speak English like ___ English.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) no article
ব্যাখ্যা
সঠিক উত্তরটি হবে - 'the'. 
- এখানে বাক্যের প্রথম English দ্বারা ইংরেজি ভাষা এবং দ্বিতীয় English দ্বারা ইংরেজ জাতিকে বুঝানো হয়েছে। 
- কোন জাতির নামের পূর্বে 'The' ব্যবহৃত হয়। তাই এখানে 'The' ব্যবহৃত হবে। 

Source: Applied English Grammar & Composition by P. C. Das.
৪৪১.
Fill in the gap. There are ______ rules regarding this matter.
  1. ক) much
  2. খ) many
  3. গ) little
  4. ঘ) a little
ব্যাখ্যা
• Much/Many/ Little/ A Little ইত্যাদি হচ্ছে Determiner অর্থাৎ noun/pronoun এর নির্দিষ্টতা,অনির্দিষ্টতা সংখ্যা বা পরিমান নির্দেশক।
- Countable noun এর ক্ষেত্রে many এবং uncountable এর ক্ষেত্রে much ব্যবহৃত হয়।
- Uncountable noun এর সাথে little, a little, much, less...than ইত্যাদি বসে।
- rules শব্দটি countable noun.
- তাই rules - এর পূর্বে uncountable determiner many এর ব্যবহার সঠিক।
৪৪২.
They are planning a trip to _____ Lake Caspian.
  1. a
  2. an
  3. the
  4. No article
ব্যাখ্যা

• Correct sentence: They are planning a trip to Lake Caspian.

• Article:
- A, An & The কে article বলে। এরা noun কে qualify করে।
- Article দুই প্রকার। যেমন: 1. Indefinite: A, An 2. Definite: The

• Article এর নিয়মানুযায়ী,
- হ্রদের নামের পূর্বে the বসে না।
- যেমন – Lake Superior, Lake Baikal, Lake Caspian.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৪৪৩.
Which one is the correct sentence?
  1. ক) Is there some problem?
  2. খ) Is there any problem?
  3. গ) Is there many a problems?
  4. ঘ) There is any problem.
ব্যাখ্যা

interrogative sentence-এ সাধারণত determiner হিসেবে some ব্যবহৃত হয় না।
সেক্ষেত্রে any ব্যবহৃত হয়।

৪৪৪.
Many a tale _________ told around this campfire.
  1. have
  2. has
  3. has been
  4. have been
ব্যাখ্যা

Many a (determiner): 
English Meaning - Many times. 
Bangla Meaning - অনেকেই/ অনেক সংখ্যক। 

Structure: Many a + singular countable noun + singular verb. 

Examples: 
- Many a man dies by accident every day. 
- Many a flower has bloomed in this garden.

So, Complete Sentence - Many a tale has been told around this campfire. 

উল্লেখ্য, Sentence-টি passive voice এ আছে বিধায় খ) has হবে না। 

Source: English Wizard Grammar by Saleh Ahmed. 

৪৪৫.
In which sentence the underlined part is not a determiner?
  1. The last car caught my eye at the dealership.
  2. I need some assistance with my homework.
  3. This book on the shelf belongs to me.
  4. Please pass me the salt.
ব্যাখ্যা

Determiner: 
- Determiner এর প্রধান কাজ Noun কে Determine করা।
- Noun এর নির্দিষ্টতা-অনির্দিষ্টতা বুঝাতে এটি ব্যবহার হয়।
- তবে তা noun কে আংশিক কিংবা পরিপূর্ণ ভাবে modify করলেও, modify করা এটির প্রধান কাজ নয়।

• Determiners include the following common types:
- Articles: a, an, the. 
- Demonstratives: this, that, these, those. 
- Possessives: my, your, his, her, etc.
- Quantifiers: some, many, few, one, two, no, etc.
- Interrogatives: which, what, whose, etc. 
- Numbers: two, second, last, etc. 

• Given options, 
- The last car caught my eye at the dealership.
- I need some assistance with my homework.
- This book on the shelf belongs to me.
এই তিনটি sentence এ যথাক্রমে 'last', 'some' ও 'This' determiner হিসেবে ব্যবহৃত হয়ে Noun কে Determine করেছে। 

অন্যদিকে, Please pass me the salt.- এই বাক্যে 'me' determiner হিসেবে ব্যবহৃত হয় নি, pronoun হিসেবে ব্যবহৃত হয়েছে। 

তাই, সঠিক উত্তর: ঘ) Please pass me the salt.

৪৪৬.
The article is used before:
  1. ক) China
  2. খ) Indonesia
  3. গ) Malaysia
  4. ঘ) Philippines
ব্যাখ্যা
'The' Article Use with Country Names:
- the Cook Islands
- the Maldives
- the Netherlands
- the Philippines
- the Seychelles
- the Solomon Islands
৪৪৭.
Choose the correct sentence -
  1. ক) The Lake Baikal is in Russia.
  2. খ) The Lake Baikal is in the Russia.
  3. গ) Lake Baikal is in Russia.
  4. ঘ) Lake Baikal is in the Russia.
ব্যাখ্যা

একটি মাত্র পর্বত, দ্বীপ, হ্রদ ইত্যাদি বোঝালে তার পূর্বে the বসে না।
তাই সঠিক expression - Lake Baikal is in Russia.

৪৪৮.
I think that there is _____ violence on T.V.
  1. ক) too many
  2. খ) few
  3. গ) too much
  4. ঘ) many
ব্যাখ্যা

- Violence একটি uncountable noun.
- সাধারণত uncountable noun এর পূর্বে much বসে।
- many, few countable noun এর পূর্বে বসে।

৪৪৯.
Numerous international students opt for _________ U.S.A. for its renowned educational institutions.
  1. a
  2. an
  3. the
  4. Zero article
ব্যাখ্যা
•  Article:
→ Articles মূলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
→ Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়। যথা:
(1) Indefinite Articles: A, An.
(2) Definite Articles: The.

- A, An সাধারণত নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না।
- The কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে।

• Article এর নিয়মানুযায়ী,
- দেশের নামের পূর্বে সাধারণত article বসে না।
- যেমন:  Zamil is going to Germany next week.
- কিন্তু, United/ সংযুক্ত দেশগুলোর নামের আগে the বসে।
- যেমন - The U.S.A, The U.K ইত্যাদি।

Complete sentence: Numerous international students opt for the U.S.A. for its renowned educational institutions.
Example Sentence: Many international students choose the U.S.A. for its excellent universities.

Source: britishcouncil.org
৪৫০.
_____ beauty of the painting attracts everyone.
  1. A
  2. An
  3. The
  4. No article
ব্যাখ্যা

• Material noun (ex: salt, water ইত্যাদি) এবং Abstract noun (ex: honesty, cruelty ইত্যাদি) এর আগে The বসে না।
- Example: Iron is a useful material.

কিন্তু material noun/ abstract noun এরপর Of + noun থাকলে তখন এর আগে The ব্যবহার করা হয়
- Example: The water of this pond is turbid. (ঘোলা)। 

Complete sentence: The beauty of the painting attracts everyone.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.

৪৫১.
Uncountable noun can be modified with –
  1. ক) A few
  2. খ) many
  3. গ) much
  4. ঘ) None of these
ব্যাখ্যা
কিছু determiner কেবল uncountable noun কে modify করে।
যেমন : little, a little, very little, much ইত্যাদি। 

A few এবং many দ্বারা কেবল countable noun কে modify করা হয়।
৪৫২.
He’s _______ Robin Hood, always helping the poor.
  1. a
  2. an
  3. the
  4. ক + গ
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - a.
- Complete sentence: He’s a Robin Hood, always helping the poor.

• সাধারণত কোন ব্যক্তির নাম Proper noun হয় এবং এর পূর্বে কোনো article বসে না।
- কিন্তু, কখনো কখনো a/an, 'one like' বা এর মত একজন অর্থে article হিসেবে Proper noun এর পূর্বে বসে।

- এখানে Robin Hood বলতে শুধু একজন ব্যক্তিকেই বুঝাচ্ছে না, বরং Robin Hood এর মত যে কাউকে বুঝাচ্ছে।
- তাই এখানে Robin Hood হচ্ছে Common Noun.
- Proper Noun যখন Common Noun হিসেবে ব্যবহৃত হয়, তখন এর পূর্বে a/an/the ব্যবহৃত হয়।
৪৫৩.
Complete the sentence: Anisul went to ___ prison as ___ perpetrator.
  1. the, no article
  2. the, a
  3. no article, a
  4. no article, no article
ব্যাখ্যা
• Complete sentence: Anisul went to prison as a perpetrator.
- Bangla Meaning: আনিসুল একজন অপরাধী হিসেবে কারাগারে যান।

• Article -এর নিয়মানুযায়ী,
- School, college, market, bed, hospital, prison, mosque, temple, church, court ইত্যাদি মূখ্য উদ্দেশ্যে (যেটা যেটার জন্য নির্মিত) ব্যবহৃত হলে এদের পূর্বে কোন Article বসে না।
- যেমন: Anisul went to prison as a perpetrator.

• তবে স্থানগুলো অন্য উদ্দেশ্যে ব্যবহৃত হলে বা পরিদর্শন করা হলে এদের পূর্বে Article বসে।
- যেমন: Anisul went to the prison to see Fajlur.

• দ্বিতীয় ক্ষেত্রে শব্দ (perpetrator as a common noun) টি Consonent এর উচ্চারণ দিয়ে শুরু হওয়ায় এর পূর্বে Article (a) বসবে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৪৫৪.
___________ remaining seats were quickly filled by eager concertgoers. Fill in the gap with appropriate determiner.
  1. ক) Few
  2. খ) A few
  3. গ) Very few
  4. ঘ) The few
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - The few.
- Complete sentence: The few remaining seats were quickly filled by eager concertgoers.
 
• Few: নেই বললেই চলে অর্থাৎ নেতি বাচক অর্থে countable noun এর পূর্বে ব্যবহার হয়।
• A few: অল্প সংখ্যক অর্থে countable noun এর পূর্বে ব্যবহার হয়।
• Very few - খুব অল্প সংখ্যক অর্থে countable noun এর পূর্বে ব্যবহার হয়।
• The Few: অল্প যে কয়েকজন/যা আছে তার সবগুলো/সবাই।

• প্রশ্ন প্রদত্ত বাক্যে অল্প যে কয়েকটি আসন ছিল, তার সবকয়টিই পূর্ণ হয়েছে এমন ভাব প্রকাশ করতে শূন্যস্থানে The Few বসেছে।
৪৫৫.
Artists from diverse cultural backgrounds find inspiration and opportunity in the vibrant arts scene of __________ U.S.A.
  1. a
  2. an
  3. the
  4. Zero article
ব্যাখ্যা
• Article এর নিয়মানুযায়ী,
- দেশের নামের পূর্বে সাধারণত article বসে না।
- যেমন: Zamil is going to Germany next week.
- কিন্তু, United/ সংযুক্ত দেশগুলোর নামের আগে the বসে।
- যেমন - The U.S.A, The U.K ইত্যাদি।

Complete Sentence: Artists from diverse cultural backgrounds find inspiration and opportunity in the vibrant arts scene of the U.S.A.

•  Article:
→ Articles মূলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
→ Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়। যথা:
(1) Indefinite Articles: A, An.
(2) Definite Articles: The.
 
- A, An সাধারণত নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না।
- The কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে।
 
Source: britishcouncil.org
৪৫৬.
Use the appropriate article: This is ___ most interesting story.
  1. ক) the
  2. খ) an
  3. গ) a
  4. ঘ) no article
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে a.

• Superlative 'most' এর অর্থ যখন 'very' বা খুব বেশি বোঝায় তখন the এর পরিবর্তে a হয়।
Example:
He saw a most wonderful sight. (এখানে a most = a very অর্থে ব্যবহৃত হয়েছে)।
This is a most interesting story. (এখানে a most = a very অর্থে ব্যবহৃত হয়েছে)।

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
৪৫৭.
Choose the correct sentence.
  1. He speaks Arabic like the Arabs.
  2. He speaks the Arabic like the Arabs.
  3. He speaks the Arabic like Arabs.
  4. He speaks Arabic like Arabs.
ব্যাখ্যা

• Article এর নিয়মানুযায়ী, 
- ভাষার নামের পুর্বে কোনো article ব্যবহৃত হয় না এবং
- যেকোনো জাতির নামের পুর্বে article হিসাবে the বসাতে হয়।

• উল্লিখিত প্রশ্নে: 
- যেহেতু প্রশ্নে, He speaks Arabic দ্বারা ভাষা বোঝানো হয়েছে তাই এর পূর্বে কোনো article বসবে না। 
- like __ Arabs দ্বারা আরবদের মত অর্থাৎ জাতিকে নির্দেশ করা হয়েছে তাই এর পূর্বে the বসবে।

- সুতরাং সঠিক উত্তর: He speaks Arabic like the Arabs.

৪৫৮.
She was proud to add _____ F.C.P.S to her credentials after years of dedication to her field.
  1. a
  2. an
  3. the
  4. Zero article
ব্যাখ্যা
• A, E, I, O, U এই পাঁচটি Vowel এর পূর্বে an বসে। 
- তবে প্রদত্ত বাক্যটিতে Article হিসেবে 'an' বসবে F.C.P.S শব্দের 'F' Consonant হওয়া সত্ত্বেও।
- 'F' উচ্চারণ করতে গেলে 'a' উচ্চারণ প্রথমে আসে, যা একটি Vowel. 

• সংক্ষিপ্ত রূপ অর্থাৎ abbreviation এর প্রথম অক্ষর vowel এর মত উচ্চারিত হলে তার পূর্বে an বসে।
আবার, abbreviation এর প্রথম অক্ষর consonant এর মত উচ্চারিত হলে তার পূর্বে a বসে।
যেমন- an M.B.B.S, an F.C.P.S, an M.A, a B.A, a B.SC.

Complete sentence: She was proud to add an F.C.P.S to her credentials after years of dedication to her field.

Source:  A Passage to the English Language, S.M. Zakir Hussain
৪৫৯.
He moved to _________ U.K. for work but still visits his home country every year.
  1. a
  2. an
  3. the
  4. Zero article
ব্যাখ্যা
• Complete Sentence: He moved to the U.K. for work but still visits his home country every year.

• Article এর নিয়মানুযায়ী,
- দেশের নামের পূর্বে সাধারণত article বসে না।
- যেমন:  Zamil is going to Germany next week.

• কিন্তু, United/ সংযুক্ত দেশগুলোর নামের আগে the বসে।
- যেমন - The U.S.A, The U.K ইত্যাদি।
- Located in the Pacific Ocean near the equator, the Republic of the Philippines consists of around 7,640 islands
- তাই প্রদত্ত প্রশ্নে উল্লিখিত U. K এর পূর্বে অবশ্যই the বসবে।

•  Article:
- Articles মূলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।

- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
যথা:
(1) Indefinite Articles: A, An.
(2) Definite Articles: The.
- A, An সাধারণত নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না।
- The কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে।

Example Sentence:
1. Many global students choose the U.K. for its top-notch universities.
2. Many international students choose the U.S.A. for its excellent universities.

Source: britishcouncil.org
৪৬০.
There were _______ students in the auditorium, so it wasn't entirely empty.
  1. a fewer
  2. a very few
  3. few
  4. a few
ব্যাখ্যা
• Few, a few, fewer ইত্যাদি determiners হিসেবে ব্যবহৃত হয়।
- এরা  সাধারণত Countable noun এর পূর্বে বসে। 
- এগুলো দ্বারা কোনো কিছুর পরিমান, সংখ্যা এগুলোকে নির্দেশ করা হয়।

•  few, negative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ অল্প সংখ্যক বা নেই বলেই চলে।
•  a few, affirmative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ কিছু সংখ্যক বা অল্প পরিমান।

- যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যটি positive অর্থ প্রকাশ করছে  countable ও affirmative অর্থে a few এর ব্যবহার সঠিক।
- Complete Sentence: There were a few students in the auditorium, so it wasn't entirely empty.

• Determiner:
- Determiner এর প্রধান কাজ হলো noun কে determine করা।
- Noun এর নির্দিষ্টতা-অনির্দিষ্টতা বুঝাতে এর ব্যহার হয়ে থাকে।
- এটি noun কে আংশিক বা সম্পূর্ণ ভাবে modify করলেও modify করা এটির প্রধান কাজ নয়।
৪৬১.
Akash went to ______ hospital to visit his uncle.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) zero article
ব্যাখ্যা
• Article এর নিয়মানুযায়ী,
- School, college, market, bed, hospital, prison, mosque, temple, church, court of ইত্যাদি মূখ্য উদ্দেশ্যে (যেটা যেটার জন্য নির্মিত) ব্যবহৃত হলে কোন Article বসে না।
যেমন:
- I go to school.
- He went to market.
- He went to hospital for treatment purposes.

•  কিন্তু স্থানগুলো অন্য উদ্দেশ্যে ব্যবহৃত হলে এদের আগে Article বসে।
যেমন:
- I went to the hospital to visit my uncle.

• সুতরাং, তাই  শূন্যস্থানে সঠিক উত্তর হবে -the.
- Complete sentence: Akash went to the hospital to visit his uncle.
৪৬২.
Choose the right sentence -
  1. ক) This book is interesting.
  2. খ) These book are costly.
  3. গ) That buildings is beautiful.
  4. ঘ) Those flowers was beautiful.
ব্যাখ্যা
• প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হলো - This book is interesting.
কারণ, 
• This/That
- কাছের একটি বিষয়ের জন্য This + singular noun + S.V.
- This book is interesting.
- দূরের একটি বিষয়ের জন্য That + singular noun + S.V.
- That building is beautiful.
• These/Those
- কাছের একাধিক বিষয়ের জন্য These + Plural noun + P.V.
- These books are costly.
- দূরের একাধিক বিষয়ের জন্য Those + plural noun + P.V.
- Those flowers are beautiful.
- This book is interesting এই বাক্যটি ছাড়া বাকি অপশন গুলোতে These, That, Those  এর পরে  subject এবং verb এর প্রয়োগ জনিত সমস্যা রয়েছে।

সূত্র: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain (HSC English).
৪৬৩.
There is _______ on the roads today.
  1. ক) too many traffic
  2. খ) very much traffic
  3. গ) too much traffic
  4. ঘ) few traffic
ব্যাখ্যা
♦ উল্লেখিত প্রশ্নের শূণ্যস্থানে - too much traffic বসবে। 

• Complete sentence: There is too much traffic on the roads today.

• Traffic uncountable noun এর জন্য many না much হয়ে বসে।
- আর very খুব কিন্তু too দিয়ে অত্যন্ত বেশি পরিমাণে বোঝানো হয়েছে।
- এর জন্য much এর সাথে very না দিয়ে too ব্যবহার করা হয়েছে।
- many বসে countable noun এর ক্ষেত্রে , সুতরাং many এখানে বসবে না।
৪৬৪.
Only ____ were left on the shelf after the sale.
  1. a few books
  2. few books
  3. fewer books
  4. a fewer book
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - a few books
- Complete sentence: Only a few books were left on the shelf after the sale.

• Only এর পর সর্বদাই a few বা a little ব্যবহৃত হয়। 
- Countable noun এর ক্ষেত্রে only a few এবং uncountable noun এর ক্ষেত্রে only a little ব্যবহৃত হয়।

• A few অর্থ - কিছু সংখ্যক।
- কয়েকজন বা কিছু সংখ্যক বুঝাতে Countable Noun এর পুর্বে a few বসে এবং A few এর পরবর্তী noun ও verb উভয়ই plural হয়

Structure: 
Only + a few/ a few of + plural countable noun + plural verb + ext.
Only + a little/ a little of + uncountable noun + singular verb + ext.
৪৬৫.
_____ water of this lake is cool and inviting on a hot summer day.
  1. A
  2. An
  3. The
  4. Zero article
ব্যাখ্যা
• প্রশ্নটি করা হয়েছে Article এর উপর।
• শূন্যস্থানে সঠিক article হবে - the. 
- Complete Sentence: The water of this lake is cool and inviting on a hot summer day.

• Water মূলত একটি material noun. 
- Article এর নিয়মানুযায়ী,
- Material noun এর পুর্বে সাধারনত article the বসে না। 
- কিন্তু নির্দিষ্ট অর্থে material noun ব্যবহৃত হলে এর পূর্বে the বসবে। 
- প্রশ্নে উল্লেখিত বাক্যে নির্দিষ্ট একটি পুকুরের পানির কথা বলা হয়েছে বিধায় water এর পূর্বে the বসবে।
৪৬৬.
________ poor rickshaw puller lives a miserable life in Dhaka.
  1. A
  2. An
  3. The
  4. None
ব্যাখ্যা
The correct answer is - গ) The.

• Definite article এর ক্ষেত্রে,
- কোন বিশেষ group of people বুঝাতে the ব্যবহৃত হতে পারে।
- The rich = All rich people
- এক্ষেত্রে the+adj.+noun এরূপে ব্যবহৃত হয়।
- The poor rickshaw puller (=all poor rickshawpullers) lives a miserable life in Dhaka.

Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.
৪৬৭.
She's quite a hotshot at _____ chess.
  1. a
  2. an
  3. the
  4. Zero article
ব্যাখ্যা
• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Chess (uncountable noun) - দাবা খেলা।
- Uncountable noun এর পূর্বে article ব্যবহারের প্রয়োজন নেই। 

Complete sentence: She's quite a hotshot at chess.
৪৬৮.
_______ athletes completed their training regimen weeks before the competition.
  1. Many of
  2. Some of
  3. Several
  4. An amount of
ব্যাখ্যা
• প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হলো Several.
- Complete sentence: Several athletes completed their training regimen weeks before the competition.

• Several (adjective) - তিন বা ততোধিক; বহু নয়; তবে কিছু; কতিপয়; কয়েক।
- দুটি এর বেশি কিন্তু খুব বেশি নয়- এরকম বোঝাতে plural countable noun এর সামনে ‘Several’ হয়। 
- অর্থাৎ, Several এরপর plural countable noun বসে।

- athelets হলো plural countable noun.
- আর দুটি এর বেশি কিন্তু খুব বেশি নয়- এরকম বোঝাতে plural countable noun  এর সামনে ‘Several’ হয়। 

• Some, a lot of, lots of, no এই Determiners গুলো countable এবং uncountable উভয়ই ধরনের noun এর পূর্বে বসতে পারে।
- অপরদিকে, An amount of, little, a little, the little, much শুধু uncountable noun এর পূর্বে বসে।
৪৬৯.
Which word below is an example of a numeral determiner?
  1. Last
  2. My
  3. three
  4. That
ব্যাখ্যা
• Determiner
- এর প্রধান কাজ Noun/ Pronoun কে Determine করা।
- Noun/ Pronoun এর নির্দিষ্টতা-অনির্দিষ্টতা বুঝাতে এটি ব্যবহার হয়।
- তবে তা Noun কে আংশিক কিংবা পরিপূর্ণভাবে modify করলেও, modify করা এটির প্রধান কাজ নয়।

 নিম্নে Determiner এর তালিকা দেওয়া হলো:
• Articles:
- a, an, the.

• Demonstratives:
- this, that, these, those.

• Possessives:
- my, your, his, her, its, our, their, Jahangir's.

• Quantifiers:
- some, any, much, many, a lot of, a little, little, a few, few, enough, several, plenty of, all, both, no, each, every, either, neither, more, less, most, a lot of, lots of, plenty of, etc.

• Numbers:
- one, two, three, four, five, six (etc.)

• General Ordinals:
- Last, next, other, the other, etc.

• Interrogative Determiners:
- which, what, whose.

উল্লিখিত বাকি অপশনগুলো হলো,
Last - General Ordinals Determiners;
My - Possessive Determiners;
That - Demonstratives Determiners.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
৪৭০.
He writes __ Bengali like __ Bengalis.
  1. the, the
  2. No article, the
  3. the, no article
  4. a, the
ব্যাখ্যা
Article:
- Article মূলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতাকে বুঝায়।
- Article কে প্রধানত ২ ভাগে ভাগ করা যায়।
1. Indefinite Articles: A, An.
2. Definite Articles: The.

Article এর নিয়ম অনুসারে,
- ভাষার নামের পূর্বে Article ব্যবহার হয় না। জাতির নামের আগে the ব্যবহার হয়।
- তাই writes এরপর the এর ব্যবহার হবে না।

Complete Sentence: He writes Bengali like the Bengalis.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৪৭১.
They are in _____ prison for theft.
  1. no article
  2. an
  3. a
  4. the
ব্যাখ্যা
• Complete Sentence: They are in prison for theft.

• Article এর নিয়ম অনুসারে,
- School, college, market, bed, hospital, prison, mosque, temple, church, court of ইত্যাদি মূখ্য উদ্দেশ্যে (যেটা যেটার জন্য নির্মিত) ব্যবহৃত হলে কোন Article বসে না।
- যেমন:
- I go to school.
- He went to market.

• একই ভাবে,
- Rahim went to the prison to see karim.
- কিন্তু স্থানগুলো অন্য উদ্দেশ্যে ব্যবহৃত হলে এদের আগে Article বসে।

• আবার, বলা যায় - Rahim is in prison for a murder.
• এখানে, murder শব্দটি Consonent এর উচ্চারণ দিয়ে শুরু হওয়ায় এর পূর্বে Article (a) বসবে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৪৭২.
This is too expensive ___ watch.
  1. a
  2. an
  3. the
  4. No article
ব্যাখ্যা
• Adjective এর পূর্বে so, too ইত্যাদি থাকলে ইহাদের পরে a/ an বসে।
- too + Adjective + a/ an + singular countable noun.
- এটি ইংরেজিতে একটি সঠিক এবং গৃহীত কাঠামো, যেখানে "so/ too" কোনো বিশেষণ (Adjective) কে modify করে এবং তাদের "a/an" + Singular Countable Noun থাকে। 

Correct Sentence: This is too expensive a watch.
- বাংলা অর্থ: "এটা খুবই দামী ঘড়ি।" 

- এখানে "too expensive a watch" বলতে বুঝানো হচ্ছে ঘড়িটির দাম অত্যন্ত উচ্চ, অর্থাৎ এটি খুবই দামী।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৪৭৩.
I don’t have ______ time today but I’ll sit with you.
  1. ক) some
  2. খ) full
  3. গ) long
  4. ঘ) much
ব্যাখ্যা
Time uncountable noun, তাই এর পূর্বে Determiner হিসেবে much বসবে।
৪৭৪.
Sujana is ______ European lady. Put an article in the blank space.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) no article
ব্যাখ্যা
'An' is used before words which begin with a vowel sound. Note that we are talking about sounds and not spelling. For example the word ''European'' begins with the vowel letter 'e' but it is pronounced with the consonant sound. Therefore we say and write, ''He's British but he thinks of himself as a European.''
৪৭৫.
There is only ____ water in the bottle.
  1. the little
  2. a little
  3. few
  4. a few
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - a little.
• Complete sentence: There is only a little water in the bottle.

• Only এর পর সর্বদাই a few বা a little ব্যবহৃত হয়। 
- Countable noun এর ক্ষেত্রে only a few এবং uncountable noun এর ক্ষেত্রে only a little ব্যবহৃত হয়।

• এখানে water একটি uncountable noun, তাই এর আগে a little ব্যবহার হয়েছে।

• Structure: 
- Only + a few/ a few of + plural countable noun +plural verb + ext.
- Only + a little/ a little of + uncountable noun + singular verb + ext.

-----------
• The little অর্থ সামান্য কিন্তু যতটুকু আছে তার সবটুকু বোঝাতে ব্যবহৃত হয়। 
- Examaple: The milk he gave me has been spilt. যে দুধ আমাকে সে দিয়েছে তার সবটুকু দুধ নষ্ট হয়ে গেছে/ পড়ে গিয়েছে।
৪৭৬.
'তার অল্প সংখ্যক বন্ধু আছে.' বাক্যটির ইংরেজি অনুবাদ?
  1. ক) He has no friends.
  2. খ) He has few friends.
  3. গ) He has a few friends.
  4. ঘ) He does not have any friends.
ব্যাখ্যা
• A few, Little, Few ইত্যাদি বাক্যে Determiner হিসাবে বসে।
- Few - নেই বললেই চলে।
- A few - সামান্য পরিমাণে বোঝায়।
- A little - অল্প পরিমাণে বোঝায়। 

• প্রশ্নের অপশনে উল্লেখিত বাক্যগুলোর বাংলা অনুবাদ করলে - 

ক) He has no friends দ্বারা তার কোনো বন্ধু নেই- বোঝায়।
খ) He has few friends দ্বারা তার বন্ধু নেই বললেই চলে - বোঝায়। (Few - না বোধক অর্থে - এত অল্প সংখ্যক যে নেই বললেই চলে বোঝায় - Countable Noun এর পূর্বে বসে)
গ) He has a few friends দ্বারা তার অল্প সংখ্যক বন্ধু আছে - বোঝায়। (A few - হ্যাঁ বোধক অর্থে সামান্য পরিমানে বোঝায় - Countable Noun এর পূর্বে বসে
ঘ) He does not have any friends - তার কোন বন্ধু নেই - বোঝায়।

• সুতরাং সঠিক উত্তর হবে, He has a few friends
৪৭৭.
__________ Titanic, a symbol of human ambition, met a tragic fate on its maiden voyage across the Atlantic.
  1. A
  2. An
  3. The
  4. Zero article
ব্যাখ্যা
• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An - এগুলো Indefinite Article. (এগুলো নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হলো Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Definite Article 'the' এর ব্যবহার: 
- নদী, সাগর, উপসাগর, পর্বতশ্রেণী, দীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি নামের পূর্বে the বসে।
- যেমন: The Andamans, The Himalayas, The Titanic.

তাই, Complete Sentence - The Titanic, a symbol of human ambition, met a tragic fate on its maiden voyage across the Atlantic.
৪৭৮.
Of the two learned persons, Shamsuddin was ____ wiser.
  1. ক) zero article
  2. খ) the
  3. গ) a
  4. ঘ) an
ব্যাখ্যা
সাধারণত Comparative Degree (এখানে wiser) এর পূর্বে কোনো Article না বসলেও, of the two সরাসরি বা পরোক্ষভাবে উল্লেখ থাকলে, Comparative Degree এর পূর্বে the বসে। 
৪৭৯.
I will go to _______ nurse's home.
  1. a
  2. an
  3. the
  4. none
ব্যাখ্যা

The correct answer is - গ) the
The complete sentence: ​I will go to the nurse's home.
​"The" হলো definite article, যা নির্দিষ্ট ব্যক্তি বা স্থানের জন্য ব্যবহৃত হয়। এখানে "nurse's home" একটি নির্দিষ্ট নার্সের বাড়িকে বোঝায়, তাই "the nurse's home" সঠিক।

modifier + home এরূপ থাকলে তার আগে the বসতে পারে: 
​I will go to the nurse's home.

home, hospital, mosque, church, school, hospital, ​prison, sea, town, work এই word গুলোর আগে the বসে নাঃ 
Inc. He is at the home. 
​Cor. He is at home. 

​Inc. I am going to the home: 
​Cor. I am going home. 

Other options
ক) a: "A" হলো indefinite article, যা সাধারণ বা অনির্দিষ্ট singular countable noun-এর আগে ব্যবহৃত হয়। কিন্তু এখানে "nurse's home" নির্দিষ্ট, তাই "a" ভুল।
খ) an: "An" ও indefinite article, যা vowel দিয়ে শুরু হওয়া singular countable noun-এর আগে ব্যবহৃত হয়। "Nurse" vowel দিয়ে শুরু হয় না, এবং "nurse's home" নির্দিষ্ট, তাই "an" ভুল।
ঘ) none: কিছু ক্ষেত্রে article ব্যবহার না করা যায়, যেমন plural বা generic noun-এর ক্ষেত্রে। কিন্তু এখানে "nurse's home" একটি নির্দিষ্ট singular noun phrase, তাই article প্রয়োজন। "None" ব্যবহার করলে বাক্যটি অসম্পূর্ণ হবে।
 
​Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

৪৮০.
________ Sindabad is Bangladeshi warship. Fill in the gap with a suitable article.
  1. ক) A
  2. খ) An
  3. গ) The
  4. ঘ) No article
ব্যাখ্যা
সাধারণত: 
- Ship বা জাহাজ এর নামের পূর্বে Article ‘The’ বসে থাকে।
- যেমন, the Nelson, the Titanic, the Sindabad ইত্যাদি।

এছাড়া, নিম্নোক্ত ক্ষেত্রেও ’The'  ব্যবহৃত হয়ে থাকে: 

১. শ্রোতা যে বিষয়ে ইতোমধ্যে অবগত। যেমন: The man is visiting Russia today. 
২. Superlative adjective এর সাথেও the বসে । যেমন: Mizan is the tallest boy in the class.
৩. Countries whose names include words like kingdom, states, or republic:  the United Kingdom. 
৪.  Countries that have plural nouns as their names. যেমন: the Netherlands.
৫. Geographical features, such as mountain ranges, groups of islands, rivers, seas, oceans, and canals. যেমন: The Himalayas. 
৬. Newspapers. যেমন: The Daily star. 
 


৪৮১.
_______ hundred boys waited patiently for the bus.
  1. A
  2. An
  3. The
  4. None
ব্যাখ্যা

• The correct answer is - ক) A.
- Full sentence: A hundred boys waited patiently for the bus.

• Article এর নিয়মানুযায়ী:
- dozen, hundred, thousand, million প্রভৃতির পূর্বে a বসে।

• Example: 
- A hundred boys came out from school.
- Here are a dozen bananas.
- There are a thousand people.

Source: Applied English Grammar and Composition, P.C. DAS.

৪৮২.
Choose the correct determiner of the following sentence: "Nawmi has no money to purchase books."
  1. ক) has
  2. খ) no
  3. গ) purchase
  4. ঘ) books
ব্যাখ্যা
♦ Determiner:
- এটি কোন noun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাণকে বোঝায়।
- Determiner এর প্রধান কাজ Noun/Pronoun-কে Determine করা।
- Noun/Pronoun এর নির্দিষ্টতা-অনির্দিষ্টতা বুঝাতে এটি ব্যবহার হয়।
 - তবে তা noun কে আংশিক কিংবা পরিপূর্ণ ভাবে modify করলেও, modify করা এটির প্রধান কাজ নয়।

- এখানে প্রদত্ত বাক্যে No একটি determiner.
- Determiner এর পর একটি word থাকলে তা noun হয়।
- প্রদত্ত বাক্যে no money এ 'money' একটি noun.
৪৮৩.
Identify the correct sentence:
  1. Nearly a million people have been evacuated after a storm bearing down on the Philippines.
  2. Nearly a million people have been evacuated after a storm bearing down on a Philippines.
  3. Nearly a million people have been evacuated after a storm bearing down to Philippines.
  4. Nearly a million people have been evacuated after a storm bearing down of the Philippines.
ব্যাখ্যা

• Correct sentence: Nearly a million people have been evacuated after a storm bearing down on the Philippines.

• Article -এর নিয়মানুযায়ী,
- পর্বতমালা, দ্বীপপুঞ্জের নামের পূর্বে Article বসে।
- যেমন: The Andamans are home to several indigenous tribes.

- সাধারণত দেশের নামের পূর্বে Article বসে না, তবে সমষ্টিবাচক দেশের (যেসব দেশের নাম বহুবচন) নামের পূর্বে Article বসে।
- যেমন: the Netherlands, the Philippines.

আবার,
- কোনো কিছুর দিকে দ্রুতচালিত হওয়া/আঘাত হানা অর্থে 'bear down on' phrasal verb ব্যবহৃত হয়।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৪৮৪.
Find out the missing word from the following sentence.
The salary of a professor is higher than ______ a secretary.
  1. ক) the salary
  2. খ) to
  3. গ) of
  4. ঘ) that of
ব্যাখ্যা
কোন sentence এ একই ধরনের Noun এর মধ্যে তুলনা করার সময় পূর্বের Noun এর পুনরাবৃত্তি পরিহার করতে singular noun এর পরিবর্তে that of এবং plural noun এর পরিবর্তে those of ব্যবহৃত হয়। যেমনঃ Your advice is no different from that of the other friends. The salary of a professor is higher than that of a secretary. Source: Cliffs TOEFL
৪৮৫.
The word ‘each’ can be used as a/an-
  1. ক) adjective
  2. খ) pronoun
  3. গ) conjunction
  4. ঘ) both ‘A’ & ‘B’
ব্যাখ্যা
Each knows what to do. Here, ‘each’ is a pronoun.
Again, Each man knows what to do. Here, ‘each’ is an adjective.
Source: A practical English Grammar, Oxford University Press.
৪৮৬.
Identify the determiner in the following sentence: These mangoes are brought from Rajshahi.
  1. These
  2. Mangoes
  3. Rajshahi
  4. None of the above
ব্যাখ্যা

Determiners are words such as the, my, this, some which are used before nouns.
Determiners include the following common types:
Articles: a, an, the
Demonstratives: this, that, these, those
Possessives: my, your, his, her etc.
Quantifiers: some, many, few, one, two etc.

Source: Cambridge Dictionary

৪৮৭.
Mr. Karim is ______ faithful person.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) both a & the
ব্যাখ্যা
Adjective+ Noun বা, Adverb + Adjective + Noun থাকলে Noun অনুযায়ী Article বসে। 

এই বাক্যতে কর্তা হচ্ছে singular noun এবং শুন্যস্থানের পরবর্তী adjective form টির প্রথম শব্দ Consonant হওয়ায় শুন্যস্থানে A বসবে। 

English Sentence- Mr. Karim is a faithful person. 
বাংলা অর্থ- করিম সাহেব একজন বিশ্বস্ত ব্যক্তি। 

Reference: A Passage to the English Language, S.M. Zakir Hussain
৪৮৮.
______ Greek language is one of the oldest in the world.
  1. A
  2. An
  3. The
  4. No article
ব্যাখ্যা
• ভাষার নামের পূর্বে The বসে না।
- Example: English is an international language.

• কিন্তু ভাষার পর Language শব্দটি থাকলে উক্ত ভাষার পূর্বে The ব্যবহার করা হয়।

Correct Answer: The Greek language is one of the oldest in the world.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৪৮৯.
Identify the correct sentence.
  1. All furniture in this room is antique.
  2. Some furniture in this room is antique.
  3. Many furniture in this room is antique.
  4. Each furniture in this room is antique.
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে সঠিক বাক্যটি হচ্ছে - Some furniture in this room is antique.

• Furniture হচ্ছে uncountable noun এবং এর কোনো plural form নেই।
- সুতরাং এর পূর্বে Countable determiner বসবে না।
- সাধারণত uncountable noun সব সময় Singular হয়।
- এদের সাথে সাধারণত s/es যোগ করা যায় না।

• Some দ্বারা countable এবং uncountable দুই ধরণের noun কেই determine করা হয়।
- uncountable noun এর পূর্বে অনেক/ প্রচুর বোঝাতে determiner হিসাবে much ব্যবহার করতে হয়।
- countable noun এর পূর্বে অনেক/প্রচুর অর্থ বুঝাতে determiner হিসাবে many বসে।
- Each দ্বারা প্রতিটি বা প্রত্যেকটি ব্যক্তি বা বস্তুকে আলাদাভাবে বুঝানো হয়।

• ক) অপশনে All এরপরে the আসলে এবং furnitures এর স্থলে furniture আসলে বাক্যটি সঠিক হতো।
- সঠিক বাক্য -All the furniture in this room is antique.

গ) অপশনে Many এর ব্যবহার ভুল, Many এর স্থলে A lot of/some বসলে বাক্যটি সঠিক।
- A lot of furniture in this room is antique.

ঘ) অপশনের বাক্যে Each এরপর peice of the বসলে বাক্যটি সঠিক হতো।
- সঠিক বাক্য - Each piece of furniture in this room is antique.
৪৯০.
Identify the correct sentence:
  1. She speaks English like English
  2. She speaks the English like English
  3. She speaks the English like the English
  4. She speaks English like the English
ব্যাখ্যা
• Article এর নিয়মানুযায়ী, 
- ভাষার নামের পুর্বে কোনো article ব্যবহৃত হয় না এবং
- যেকোনো জাতির নামের পুর্বে article হিসাবে the বসাতে হয়।

• অপশনে প্রদত্ত চারটি বাক্যের মধ্যে,
- She speaks English like the English," is the most appropriate and grammatically correct choice.
- যেহেতু প্রশ্নে, She speaks English দ্বারা ভাষা বোঝানো হয়েছে তাই এর পূর্বে কোনো article বসবে না। 
- like __ English দ্বারা ইংরেজদের মত অর্থাৎ জাতিকে নির্দেশ করা হয়েছে তাই এর পূর্বে the বসবে।

• এছাড়া, অন্য বাক্য গুলো Article এর নিয়মানুযায়ী অশুদ্ধ।
- সুতরাং সঠিক উত্তর: She speaks English like the English.
- বাংলা অর্থ: সে ইংরেজদের মতো করেই ইংরেজি বলে।
৪৯১.
My father gave me ______ one-taka note. 
  1. a
  2. an
  3. the
  4. No article
ব্যাখ্যা

Article:
- Article মূলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতাকে বুঝায়।

Article কে প্রধানত ২ ভাগে ভাগ করা যায়।
1. Indefinite Articles: A, An.
2. Definite Articles: The.

• article ‘a’ বসে consonant (Vowel পাঁচটি ছাড়া বাকিগুলো) যুক্ত শব্দের শুরুতে।
• article ‘an’ বসে vowel (a, e, I, o, u) যুক্ত শব্দের শুরুতে।

Note:
- ‘a ও ‍an’ বসানোর ক্ষেত্রে প্রথম শব্দের উচ্চারণই মুখ্য।
- অর্থাৎ প্রথম উচ্চারণটি যদি vowel এর হয়। তাহলে an হবে।
- আর যদি প্রথম উচ্চারণটি consonant এর হয় তাহলে a হবে।

Article এর নিয়মানুযায়ী,
- O দ্বারা শুরু সকল শব্দের পূর্বে ‍an বসবে।
- 'O' vowel এর উচ্চারণ যদি (wa) ওয়া এর মত হয় তবে এর পূর্বে article 'a' বসে।
- যেমন: A one(ওয়ান), a one-taka note, a one-eyed deer.

তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - a.

Correct sentence: My father gave me a one-taka note. 

Source: A Passage to the English Language, S. M. Jakir Hussain.

৪৯২.
______ students have gone to the study tour.
  1. ক) A little number of
  2. খ) A small number of
  3. গ) A small amount of
  4. ঘ) A little amount of
ব্যাখ্যা

little এবং amount শব্দ দুটি একক বা যুগ্মভাবে শুধু Uncountable Noun এর আগে বসে।
এখানে Students – Countable Noun এর আগে শুধু a small number of বসানো যাবে।

৪৯৩.
Fill in the gaps with an appropriate determiner: ______ English language has evolved over centuries, incorporating words from various cultures.
  1. A
  2. An
  3. The
  4. Zero article
ব্যাখ্যা
♦ Article এ,

• ভাষার নামের পূর্বে the বসে না।
- Example: English is an international language.

• কিন্তু ভাষার পরে  Language শব্দটি থাকলে উক্ত ভাষার পূর্বে the use হয়।
Example: The English language has evolved over centuries, incorporating words from various cultures.

Source: Advanced Learner’s by Chowdhury & Hossain
৪৯৪.
Fill in the blank with the appropriate article: ‘The mother seized ________ boy by the collar.'
  1. the
  2. an
  3. a
  4. none of the above
ব্যাখ্যা

Answer: ক) the.
Complete sentence: The mother seized the boy by the collar.

• boy এখানে definite অর্থে ব্যবহার হয়েছে, কারণ—
- কার কথা বলা হচ্ছে তা নির্দিষ্ট (the mother already knew which boy).
- "by the collar" অংশটিও এটিকে definite করে তুলছে (boy-এর নিজের collar ধরা হয়েছে)।

• Article: 
- Articles মূলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হলো Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

৪৯৫.
In which sentence the word ‘enough’ is used as a determiner?
  1. ক) You need to get enough of the right things to eat.
  2. খ) There's too much work and not enough people to do it.
  3. গ) They ordered more than enough for five people.
  4. ঘ) At the time, he wasn't old enough to vote.
ব্যাখ্যা
We can use enough before a noun as a determiner:
- ‘there's too much work and not enough people to do it.
We can use enough as a pronoun:
- You need to get enough of the right things to eat.
- They ordered more than enough for five people.
We use enough as an adverb:
- At the time, he wasn't old enough to vote.

Source: Oxford Dictionary
৪৯৬.
Find the determiner: Have you got any eggs?
  1. Have
  2. you
  3. any
  4. None of these
ব্যাখ্যা

• Have you got any eggs?
- In this sentence, "any" is a quantifier determiner that modifies the noun "eggs."

​• Determiner:
 - A determiner is a word used before a noun to clarify what the noun refers to. 
- যে সকল word - Noun -এর নির্দেশক, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, পরিমাণ, সংখ্যা, মালিকানা, না-বাচকতা ইত্যাদি নির্দেশ করে, সেগুলোকে Determiner বলে।
- Determiner - এর প্রধান কাজ হলো Noun -কে determine করা।

​• বিভিন্ন প্রকারের Determiner আছে, যেমন-
- Articles: A, An, The.
- Demonstrative: This, these, that, those.
- Possessive: My, your, his, her, etc.
- Interrogative: What, which, whose, etc.
- Quantifier: Some, any, many, much, more, less, few, fewer, little, a lot of, several, no, etc.
- General Ordinals: Last, next, other, the other, etc.
- Cardinal Numerals: One, Two, Three, Four, etc.
- Ordinal Numeral: First, Second, Third, Fourth, etc.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

৪৯৭.
Tarek gave me __ one-taka note.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) no article
ব্যাখ্যা

সাধারণত কোন word এর শুরুতে Vowel থাকলে তার পূর্বে article হিসাবে an বসে। কিন্তু vowel এর উচ্চারণ যদি ওয়া বা ইউ এর মত হয় তাহলে এর পূর্বে a বসে।
তাই one এর পূর্বে a বসবে।
a one-taka note অর্থ একটি এক টাকার নােট।

৪৯৮.
Of the two soldiers, Bill was ___ braver.
  1. No article
  2. a
  3. an
  4. the
ব্যাখ্যা
Of the two এর উল্লেখ/ ইঙ্গিত থাকলে Comparative Degree এর পূর্বে The বসে।
৪৯৯.
Choose the correct sentence:
  1. ক) We like to play cricket.
  2. খ) He plays the football.
  3. গ) Rahim is a honest man.
  4. ঘ) A apple a day keeps the doctor away.
ব্যাখ্যা
• খেলার বা খাবার সংক্রান্ত নামের পূর্বে article বসে না।
যেমন:
He plays football.
He did not have lunch today.
তাই  We like to play cricket হবে সঠিক উত্তর।

অন্যদিকে
বাকি Sentence গুলো ভুল।কারণ, 
Word- এর শুরুতে Consonant 'h' থাকলে এবং উচ্চারণ যদি 'হ'/h এর মত না হয় তাহলে তার পূর্বে Article 'an' বসে।
- Rahim is an honest man.
Vowel (a, e, i, o, এবং u) দিয়ে কোনো শব্দ শুরু হলে তার আগে an বসে। 
- An apple a day keeps the doctor away.
৫০০.
There are too many ____ during the talk show.
  1. advertisements
  2. advertisement
  3. advertise
  4. advertee
ব্যাখ্যা

• Complete sentence: There are too many advertisements during the talk show.
- Bangla Meaning: টক শো চলাকালীন অনেক বেশি বিজ্ঞাপন থাকে।

• Determiner -এর নিয়মানুযায়ী,
- অত্যন্ত বেশি বা অধিক সংখ্যক অর্থে plural countable noun -এর পূর্বে too many এবং Uncountable noun -এর পূর্বে too much বসে।
- তাই শূন্যস্থানে plural countable noun প্রয়োজন (since "too many" is used and "are" indicates plurality).
- আর "Advertisements" হলো 'advertisement' -এর correct plural form.

• Other options:
- advertisement - Singular noun (incorrect; "many" requires plural).
- advertise - Verb (incorrect; needs a noun).
- advertee - not a correct word in English.

Source:
1. A Passage to the English Language by S M Zakir Hussain.
2. Merriam-Webster Dictionary.