বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থনৈতিক সমীক্ষা, বাজেট ও অন্যান্য সমীক্ষা

মোট প্রশ্ন১,৪৪৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থনৈতিক সমীক্ষা, বাজেট ও অন্যান্য সমীক্ষা

PrepBank · পাতা ১০ / ১৫ · ৯০১১,০০০ / ১,৪৪৪

৯০১.
বর্তমান অর্থবছরের বাজেটে ব্যক্তি করদাতার মোট আয়ের উপর সর্বোচ্চ কর হার কত?
  1. ২২%
  2. ২৫%
  3. ২৮%
  4. ৩০%
সঠিক উত্তর:
৩০%
উত্তর
সঠিক উত্তর:
৩০%
ব্যাখ্যা

বর্তমান অর্থবছরের (২০২৫-২০২৬) বাজেটে ব্যক্তি করদাতার মোট আয়ের উপর সর্বোচ্চ কর হার ৩০%।

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ব্যক্তি করদাতা – করহার:

- ৩,৫০,০০০/- টাকা পর্যন্ত: শূন্য।
- পরবর্তী ১,০০,০০০/- টাকার: ৫%,
- পরবর্তী ৪,০০,০০০/- টাকার: ১০%,
- পরবর্তী ৫,০০,০০০/- টাকার: ১৫%,
- পরবর্তী ৫,০০,০০০/- টাকার: ২০%,
- পরবর্তী ২০,০০,০০০/- টাকার: ২৫%,
- অবশিষ্ট টাকার উপর: ৩০%।

উল্লেখ্য, করমুক্ত আয়সীমা:
• সাধারণ করদাতা: ৩,৫০,০০০ টাকা।
• মহিলা ও ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সের করদাতা: ৪,০০,০০০ টাকা।
• প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ করদাতা: ৪,৭৫,০০০ টাকা।
• গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা: ৫,০০,০০০ টাকা।
• কোন প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিবাবকের ক্ষেত্রে এরূপ প্রত্যেক সন্তান/পোষ্যের জন্য করমুক্ত সীমা ৫০,০০০/- টাকা বেশি।

এছাড়াও, ২০২৫-২৬ বাজেটে, ভাতাভোগীর মাসিক ভাতার হার:
- বয়স্ক ভাতা: ৬৫০ টাকা।
- বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা: ৬৫০ টাকা।
- অসচ্ছল প্রতিবন্ধী ভাতা: ৯০০ টাকা।
- অনগ্রসর জনগোষ্ঠীর জন্য মাসিক ভাতার হার: ৬৫০ টাকা।
- মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায়: ৮৫০ টাকা।

উৎস: জাতীয় বাজেট ২০২৫-২৬। 

৯০২.
রাজস্ব বোর্ড সবচেয়ে বেশি কর আহরণ করে -
  1. ক) আবগারি শুল্ক থেকে
  2. খ) আমদানি শুল্ক থেকে
  3. গ) মূল্য সংযোজন কর থেকে
  4. ঘ) সম্পূরক শুল্ক থেকে
সঠিক উত্তর:
গ) মূল্য সংযোজন কর থেকে
উত্তর
সঠিক উত্তর:
গ) মূল্য সংযোজন কর থেকে
ব্যাখ্যা
রাজস্ব বাের্ড কর্তৃক আহরিত করসমূহের উৎস
মূল্য সংযােজন কর - ১,৪১,১৯২ (৩৮.২%)।
• আয়, মুনাফা ও মূলধনের উপর কর - ১,২১,০২০ (৩২.৭%)।
• সম্পূরক শুল্ক - ৫৮,৫২৪ (১৫.৮%)।
• আমদানি শুল্ক - ৪৩,৯৯৪ (১১.৯%)।
• আবগারি শুল্ক - ৪,১২৭।   
• দেশে বর্তমানে কর প্রদানকারীর সংখ্যা - ২৯ লাখ।    

তথ্যসূত্র:- জাতীয় বাজেট, ২০২২-২৩।
৯০৩.
২০২১-২২ অর্থবছরের বাজেটের ঘাটতি পূরণের জন্য কোন উৎস থেকে সবচেয়ে বেশি অর্থায়নের পরিকল্পনা রয়েছে?
  1. অভ্যন্তরীণ ঋণ
  2. বৈদেশিক ঋণ
  3. বৈদেশিক অনুদান
  4. ভ্যাট
সঠিক উত্তর:
অভ্যন্তরীণ ঋণ
উত্তর
সঠিক উত্তর:
অভ্যন্তরীণ ঋণ
ব্যাখ্যা

উৎসঃ বাজেট, ২০২১-২২ ও Live MCQ Dynamic Panel
৯০৪.
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুযায়ী কৃষি খাতে নিয়োজিত জনগোষ্ঠী -
  1. ক) ৩৯.০%
  2. খ) ৪০.৬%
  3. গ) ৫১.৪৪%
  4. ঘ) ৩৭.০৭%
সঠিক উত্তর:
খ) ৪০.৬%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪০.৬%
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুযায়ী,
• জিডিপিতে কৃষি খাতের অবদান ১১.৫ শতাংশ।
• কৃষি খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৪০.৬ শতাংশ।
• জিডিপিতে শিল্প খাতের অবদান ৩৭.০৭ শতাংশ।
• শিল্প খাতে নিয়োজিত জনগোষ্ঠী ২০.৪ শতাংশ।
• জিডিপিতে সেবা খাতের অবদান ৫১.৪৪ শতাংশ।
• সেবা খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৩৯.০ শতাংশ।

তথ্যসূত্র: অর্থনৈতিক সমীক্ষা - ২০২২
৯০৫.
অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুসারে, ৫ বছরের কম বয়সী শিশু মৃত্যুর হার প্রতি হাজারে -
  1. ক) ২৭ জন
  2. খ) ২৮ জন
  3. গ) ১৮.১ জন
  4. ঘ) ২১ জন
সঠিক উত্তর:
খ) ২৮ জন
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৮ জন
ব্যাখ্যা
স্থূল জন্মহার (প্রতি হাজারে) - ১৮.১ জন
স্থূল মৃত্যুহার (প্রতি হাজারে) - ৫.১ জন
প্রতি হাজারে শিশু মৃত্যুর হার - ২১ জন ( ১ বছরের কম), ২৮ জন (৫ বছরের কম)
 
উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২২
৯০৬.
বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (GDP) কোন খাতের অবদান সবচেয়ে বেশি? [অর্থনৈতিক সমীক্ষা - ২০২৪]
  1. শিল্প খাত
  2. কৃষি খাত
  3. সেবা খাত
  4. তথ্যপ্রযুক্তি খাত
সঠিক উত্তর:
সেবা খাত
উত্তর
সঠিক উত্তর:
সেবা খাত
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
-------------------------
জিডিপিতে খাতভিত্তিক অবদান:
- জিডিপিতে কৃষি খাতের অবদান ১১.০২ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩.২১ শতাংশ।
- জিডিপিতে শিল্প খাতের অবদান ৩৭.৯৫ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৬.৬৬ শতাংশ।
- জিডিপিতে সেবা খাতের অবদান ৫১.০৪ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৫.৮০ শতাংশ।

⇒ জিডিপিতে সেবা খাতের অবদান সবচেয়ে বেশি। 

উল্লেখ্য,
• কৃষি খাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৪৫.০০%।
• শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ১৭.০০%।
• সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৩৮.০০%।

গুরুত্বপূর্ণ তথ্য:
- জিডিপির সর্ববৃহৎ খাত: সেবাখাত (১৩টি খাত নিয়ে গঠিত) এবং ছোট খাত: কৃষিখাত।
- আবার, কর্মসংস্থানের দিক থেকে বৃহৎখাত: কৃষিখাত (৪৫.০০% শ্রমশক্তি নিয়োজিত) এবং ছোট খাত: শিল্পখাত (১৭.০০% শ্রমশক্তি নিয়োজিত)।
- অর্থনীতি/ জিডিপির সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত: শিল্পখাত; প্রবৃদ্ধির হার – ৬.৬৬%।
- অন্যদিকে, কৃষিখাতের প্রবৃদ্ধির হার সবচেয়ে কম; প্রবৃদ্ধির হার: ৩.২১%।
- সার্বিকভাবে অর্থনীতি/ জিডিপিতে কৃষি ও সেবা খাতের অবদান: ক্রমহ্রাসমান এবং শিল্পখাতের অবদান: ক্রমবর্ধমান।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৯০৭.
'PRSP' এর পূর্ণরূপ -
  1. ক) Poverty Reduce Strategy Papers
  2. খ) Poverty Reduction Strategy Papers
  3. গ) Poverty Reduction Strategy Plan
  4. ঘ) Poverty Reduce Strategy Plan
সঠিক উত্তর:
খ) Poverty Reduction Strategy Papers
উত্তর
সঠিক উত্তর:
খ) Poverty Reduction Strategy Papers
ব্যাখ্যা
• 'PRSP' এর পূর্ণরূপ হচ্ছে Poverty Reduction Strategy Papers (দারিদ্র্য বিমোচন কৌশলপত্র)।
- আইএমএফের নির্দেশনায় বাংলাদেশ সরকার গৃহীত দারিদ্র্য বিমোচন কৌশলপত্র হচ্ছে PRSP.
- বাংলাদেশ সরকার ২০০৫ থেকে ২০০৮ সালে প্রথম এবং ২০০৯ থেকে ২০১১ সালে দ্বিতীয় দারিদ্র্য বিমোচন কৌশলপত্র গ্রহণ করে।
- এটি প্রণয়ন করে পরিকল্পনা কমিশন।

উল্লেখ্য ২০০২ সালে বিশ্ব ব্যাংক দরিদ্র দেশগুলোর দারিদ্রসীমার নিচে বসবাসকারী নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে PRSP প্রণয়নের গত উদ্যোগ গ্রহণ করে। 

তথ্যসূত্র:- IMF ও পরিকল্পনা কমিশনের ওয়েবসাইট।
৯০৮.
২০২৫-২০২৬ অর্থবছরে প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয়সীমা কত?
  1. ৩ লক্ষ ৭৫ হাজার টাকা
  2. ৪ লক্ষ ৫০ হাজার টাকা
  3. ৪ লক্ষ ৭৫ হাজার টাকা
  4. ৩ লক্ষ ৬৫ হাজার টাকা
সঠিক উত্তর:
৪ লক্ষ ৭৫ হাজার টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪ লক্ষ ৭৫ হাজার টাকা
ব্যাখ্যা

• ২০২৫-২০২৬ অর্থবছরে করমুক্ত আয়সীমা:

- ​সাধারণ করদাতা =৩ লক্ষ ৫০ হাজার টাকা।
- মহিলা ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতা = ৪ লক্ষ টাকা।
- প্রতিবন্ধী ব্যক্তি করদাতা = ৪ লক্ষ ৭৫ হাজার টাকা।
- গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা = ৫ লক্ষ টাকা।
- তৃতীয় লিঙ্গ করদাতা = ৪ লক্ষ ৭৫ হাজার টাকা।

​উৎস: বাজেট ২০২৫-২৬ (বিবিএস)।

৯০৯.
বাংলাদেশের গম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. ময়মনসিংহ
  2. দিনাজপুর
  3. রংপুর
  4. ঠাকুরগাঁও
সঠিক উত্তর:
ঠাকুরগাঁও
উত্তর
সঠিক উত্তর:
ঠাকুরগাঁও
ব্যাখ্যা

• কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪ অনুসারে-

- ভুট্টা উৎপন্ন শীর্ষ জেলা - দিনাজপুর জেলা
- ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।
- গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২৪।

৯১০.
বাংলাদেশের জিডিপিতে সেবা খাতের প্রবৃদ্ধির হার কত? ( মে ২০২৫)
  1. ৬.৬৫%
  2. ৫.০৯%
  3. ৫.৬৮%
  4. ৫.৫৬%
সঠিক উত্তর:
৫.০৯%
উত্তর
সঠিক উত্তর:
৫.০৯%
ব্যাখ্যা
• বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-২০২৫ অনুসারে , অর্থনীতিতে বিভিন্ন খাতের অবদান : 
- জিডিপিতে কৃষি খাতের অবদান - ১১.১৯%।
- জিডিপিতে কৃষি খাতের প্রবৃদ্ধির হার - ৩.৩০%।
- জিডিপিতে শিল্পে খাতের অবদান - ৩৭.৩৭%।
- জিডিপিতে শিল্পে খাতের প্রবৃদ্ধির হার - ৩.৫১% ।
- জিডিপিতে সেবা খাতের অবদান -৫১.৪৪%।
- জিডিপিতে সেবা খাতের প্রবৃদ্ধির হার - ৫.০৯%। (চূড়ান্ত)

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
৯১১.
সার্বিকভাবে, বাংলাদেশে জিডিপি কতটি খাত নিয়ে গঠিত?
  1. ১৯টি
  2. ১৪টি
  3. ১২টি
  4. ১০ টি
সঠিক উত্তর:
১৯টি
উত্তর
সঠিক উত্তর:
১৯টি
ব্যাখ্যা
জিডিপি খাত: 
- বাংলাদেশের জিডিপি’কে উৎপাদনের ভিত্তিতে ৩টি বৃহৎ খাতে বিভক্ত করা হয়েছে।
- যথা: কৃষিখাত, শিল্পখাত ও সেবাখাত।
- সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত।
- এ ১৯টি খাতের মধ্যে ৬টি খাত আবার উপখাতে বিভক্ত।
- এই ১৯টি খাত ৩টি বৃহৎ খাতের অন্তর্ভুক্ত।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৯১২.
প্রেক্ষিত পরিকল্পনা ২০৪১ এর প্রধান অভীষ্ট কোনটি?
  1. ক) বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ হবে
  2. খ) বাংলাদেশ একটি উন্নত দেশ হবে
  3. গ) বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হবে
  4. ঘ) বাংলাদেশ একটি নিম্ন মধ্যম আয়ের দেশ হবে
সঠিক উত্তর:
খ) বাংলাদেশ একটি উন্নত দেশ হবে
উত্তর
সঠিক উত্তর:
খ) বাংলাদেশ একটি উন্নত দেশ হবে
ব্যাখ্যা
• প্রেক্ষিত পরিকল্পনা ২০৪১ এর ভিত্তিমূলে রয়েছে দুটি প্রধান অভীষ্ট:
(ক) ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে একটি উন্নত দেশ, যেখানে বর্তমান মূল্যে মাথাপিছু আয় হবে ১২,৫০০ মার্কিন ডলারেরও বেশি এবং যা হবে ডিজিটাল বিশ্বের সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ।

(খ) বাংলাদেশ হবে সোনার বাংলা, যেখানে দারিদ্র্য হবে সুদূর অতীতের ঘটনা। দারিদ্র্য নির্মূল করার পাশাপাশি পরিবেশের সুরক্ষা, উদ্ভাবনী জ্ঞান, অর্থনীতির বিকাশ ও উৎপাদিকা শক্তি বৃদ্ধি করে এমন একটি দ্রুতগতির অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি প্রক্রিয়ার মাধ্যমে এই রূপান্তর সাধন সম্ভব। 

সূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
৯১৩.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুযায়ী নিচের কোন জেলায় সবচেয়ে বেশি আউশ ধান উৎপাদন হয়?
  1. রংপুর
  2. কুমিল্লা
  3. ময়মনসিংহ
  4. বরিশাল
সঠিক উত্তর:
কুমিল্লা
উত্তর
সঠিক উত্তর:
কুমিল্লা
ব্যাখ্যা
ধান উৎপাদন:
- বাংলাদেশের প্রায় ৮০-৮৫ ভাগ জমিতে ধান চাষ করা হয়।
- ধান উৎপাদনে শীর্ষ জেলা: ময়মনসিংহ।
- ধান উৎপাদনে শীর্ষ বিভাগ: রংপুর।
- আউশ ধান উৎপাদনে শীর্ষ জেলা: কুমিল্লা।
- আমন ধান উৎপাদনে শীর্ষ জেলা: দিনাজপুর।
- বোরো ধান উৎপাদনে শীর্ষ জেলা: ময়মনসিংহ।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
৯১৪.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুযায়ী, দেশে তিন ফসলি জমির পরিমাণ কত?
  1. ৪৫,৯২,০০০ একর
  2. ৪৬,৯২,০০০ একর
  3. ৪৭,৯২,০০০ একর
  4. ৪৮,৯২,০০০ একর
সঠিক উত্তর:
৪৫,৯২,০০০ একর
উত্তর
সঠিক উত্তর:
৪৫,৯২,০০০ একর
ব্যাখ্যা
আবাদী ও অনাবাদী জমি:
- আবাদযোগ্য নয় এমন জমির পরিমাণ ৮২, ৯০,০০০ একর।
- মোট আবাদযোগ্য জমি ৩,৯৩,৫৮,০০০ একর।
- এক ফসলি জমি ৫০,৮৪,০০০ একর।
- দুই ফসলি জমি ১,০১,৪৯,০০০ একর।
- তিন ফসলি জমি ৪৫,৯২,০০০ একর।
- চার ফসলি জমি ৫০,০০০ একর।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
৯১৫.
সার্বিকভাবে অর্থনীতি/ জিডিপিতে শিল্পখাতের অবদান -
  1. ক্রমহ্রাসমান
  2. অপরিবর্তিত
  3. ক্রমবর্ধমান
  4. হ্রাস পাচ্ছে
সঠিক উত্তর:
ক্রমবর্ধমান
উত্তর
সঠিক উত্তর:
ক্রমবর্ধমান
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
------------------------
অর্থনৈতিক সমীক্ষা -২০২২ অনুসারে,
কৃষি খাতের অবদান - ১১.৫০%।
- সেবা খাতের অবদান - ৫১.৪৪%।  
- শিল্প খাতের অবদান - ৩৭.০৭%।

অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী জিডিপিতে বিভিন্ন খাতের অবদান:
- সেবা খাতের অবদান ৫১.২৪ শতাংশ।
- শিল্প খাতের অবদান ৩৭.৫৬ শতাংশ।
- কৃষি খাতের অবদান ১১.২০ শতাংশ।
 
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী জিডিপিতে বিভিন্ন খাতের অবদান:খাতভিত্তিক GDP:
- জিডিপিতে কৃষি খাতের অবদান ১১.০২ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩.২১ শতাংশ।
- জিডিপিতে শিল্প খাতের অবদান ৩৭.৯৫ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৬.৬৬ শতাংশ।
- জিডিপিতে সেবা খাতের অবদান ৫১.০৪ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৫.৮০ শতাংশ।

সুতরাং দেখা যায়,
- সার্বিকভাবে অর্থনীতি/ জিডিপিতে কৃষি ও সেবা খাতের অবদান: ক্রমহ্রাসমান এবং শিল্পখাতের অবদান: ক্রমবর্ধমান।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪, ২০২৩, ২০২২।
৯১৬.
বাংলাদেশের সংবিধানে 'বাজেট' শব্দটির পরিবর্তে কোন শব্দটি ব্যবহার করা হয়?
  1. বার্ষিক আর্থিক বিবরণী
  2. বার্ষিক হিসাব তালিকা
  3. বার্ষিক আয়-ব্যয় বিবরণী
  4. উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
বার্ষিক আর্থিক বিবরণী
উত্তর
সঠিক উত্তর:
বার্ষিক আর্থিক বিবরণী
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানে 'বাজেট' শব্দটির পরিবর্তে বার্ষিক আর্থিক বিবরণী শব্দটি ব্যবহার করা হয়।

বাজেট:

- বাজেট একটি নির্দিষ্ট সময়কালের জন্য সরকারের ব্যয় ও রাজস্বসমূহের একটি পূর্বাভাষ।
- বাংলাদেশ সরকারের একটি বাজেটের সময়কাল হচ্ছে একটি অর্থবছর, যা একটি বছরের ১ জুলাই থেকে পরবর্তী বছরের ৩০ জুন পর্যন্ত বিস্তৃত।

⇒ বাংলাদেশের সংবিধানে ‘বাজেট’ শব্দটিই নেই।
- সংবিধানের ৮৭(১) অনুচ্ছেদে বলা আছে ‘বার্ষিক আর্থিক বিবৃতি’।
- সংবিধানে বলা হয়েছে, ‘প্রত্যেক অর্থবছর সম্পর্কে উক্ত অর্থবছরের জন্য সরকারের অনুমিত আয় ও ব্যয়-সংবলিত একটি বিবৃতি সংসদে উপস্থাপিত হবে’ এই বিবৃতিই আসলে বাজেট।

⇒ সংবিধানে না থাকলেও বাজেট আছে সংসদের কার্যপ্রণালি বিধিতে।
- বিধির ১১১(১)-এ বার্ষিক আর্থিক বিবৃতিকে ‘বাজেট’ বলে উল্লেখ করা হয়েছে।
- কার্যপ্রণালি বিধিতে সংসদে বাজেট উপস্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছে অর্থমন্ত্রীকে।
- বিধির ১১১(২)-এ বলা হয়েছে, ‘সংবিধানের বিধান সাপেক্ষে অর্থমন্ত্রী যেরূপ উপযোগী মনে করবেন, সেই আকারে বাজেট সংসদে পেশ করবেন।’

⇒ আমাদের দেশের সরকারি বাজেটের দুটি অংশ: রাজস্ব ও উন্নয়ন।
- প্রথমটি চলতি রাজস্ব ও ব্যয়ের সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ স্বাভাবিক অগ্রাধিকার সংরক্ষণ ও আবশ্যকীয় সেবা প্রদান।
- আর পরবর্তীটি করা হয় উন্নয়নমূলক কাজের জন্য।

⇒ রাজস্ব বাজেটের প্রাপ্তিসমূহ হলো:
- দেশজ প্রাপ্তিসমূহ (কর ও কর-বহির্ভূত); বৈদেশিক অনুদান; মূলধনজাতীয় প্রাপ্তিসমূহ (বৈদেশিক ঋণ); দেশজ মূলধন (সরকারি হিসাবসমূহের নীট চলতি প্রাপ্তি ও ব্যয়সমূহ); বাজেট-বহির্ভূত সম্পদসমূহ (স্বায়ত্তশাসিত সংস্থাসমূহের ঋণপত্র, তাদের স্ব-অর্থায়ন ও পুঞ্জীভূত উদ্বৃত্ত, এবং মজুত পণ্যসমূহ); এবং দেশজ ঋণ ও অগ্রিমসমূহ (নীট)।

⇒ উন্নয়ন বাজেটের প্রাপ্তিসমূহকে সরকারি ও বেসরকারি প্রাপ্তিসমূহে ভাগ করা হয়।
- সরকারি প্রাপ্তিসমূহের মধ্যে রয়েছে রাজস্ব উদ্বৃত্ত (রাজস্ব ব্যয়ের অতিরিক্ত রাজস্ব আয়), নতুন কোন উপায় অবলম্বনের মাধ্যমে আয় (যেমন নতুন করারোপের মাধ্যমে), নীট দেশজ মূলধন এবং বাজেট বহির্ভূত সম্পদসমূহ।
- রাজস্ব বাজেট প্রস্ত্তত করে অর্থ বিভাগ এবং উন্নয়ন বাজেট প্রস্ত্ততকারী সংস্থা হলো পরিকল্পনা কমিশন।

উৎস: i) প্রথম আলো।
ii) বাংলাপিডিয়া।
৯১৭.
বাংলাদেশের কোন জেলায় সর্বাধিক তামাক উৎপাদন হয়? [কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩]
  1. ফরিদপুর
  2. যশোর
  3. কুষ্টিয়া
  4. রংপুর
সঠিক উত্তর:
কুষ্টিয়া
উত্তর
সঠিক উত্তর:
কুষ্টিয়া
ব্যাখ্যা
তামাক:
- Solanaceae গোত্রের বড় পাতাবিশিষ্ট উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম Nicotiana tabacum.
- তামাকের ইংরেজি ‘Tobacco’ এসেছে স্প্যানিশ ‘Tabaco’ শব্দ থেকে।
- তামাকগাছের শুকানো পাতাকে সাধারণত আমরা তামাক হিসেবে চিনি।
- এর শুকানো পাতা সাধারণত সিগারেট, বিড়ি, হুঁকা, পান খাওয়ার জর্দায় ও নস্যি হিসেবে গুলে ব্যবহৃত হয়।

⇒ তামাকের চাষ প্রায় সব ধরনের জমিতেই করা যায়।
- যেসব এলাকার গড় তাপমাত্রা ৪০ ডিগ্রি ফারেনহাইটের মতো, সেসব অঞ্চলে এ গাছ ভালো জন্মে।
- বাংলাদেশে তামাক রবিশস্য হিসেবে চাষ করা হয়।
- বাংলাদেশের প্রধান প্রধান তামাক উৎপাদনকারী জেলা হচ্ছে রংপুর, কুষ্টিয়া, যশোর, ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম ও পটুয়াখালী।

উল্লেখ্য,
⇒ বাংলাদেশের কুষ্টিয়া জেলায় সর্বাধিক তামাক উৎপাদন হয় (কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩)।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
৯১৮.
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্যানুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ু কত?
  1. ক) ৭১.২
  2. খ) ৭২.৮
  3. গ) ৭৩.২
  4. ঘ) ৭৪.৫
সঠিক উত্তর:
খ) ৭২.৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭২.৮
ব্যাখ্যা
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্যানুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭২.৮ বছর।
- নারীদের গড় আয়ু-৭৪.৫ বছর।
- পুরুষের গড় আয়ু-৭১.২ বছর।

তথ্যসূত্র:- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট।
৯১৯.
চলতি অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু জিডিপি বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে-
  1. ২০৯৬ মার্কিন ডলার
  2. ২১৩০ মার্কিন ডলার
  3. ২১৫০ মার্কিন ডলার
  4. ২২২৭ মার্কিন ডলার
সঠিক উত্তর:
২২২৭ মার্কিন ডলার
উত্তর
সঠিক উত্তর:
২২২৭ মার্কিন ডলার
ব্যাখ্যা
- চলতি ২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু জিডিপি বৃদ্ধি পেয়ে দাড়িয়েছে ২,২২৭ মার্কিন ডলার।
- জিডিপির আকার ‍বৃদ্ধি পেয়ে হয়েছে ৩০ লক্ষ ৮৭ হাজার ৩০০ কোটি টাকা।
(তথ্যসূত্র: প্রথম আলো)
৯২০.
মাতৃত্বকালীন ভাতার মাসিক পরিমাণ কত?
  1. ৫০০ টাকা
  2. ৮০০ টাকা
  3. ১০০০ টাকা
  4. ১২০০ টাকা
সঠিক উত্তর:
৮০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৮০০ টাকা
ব্যাখ্যা
মহিলা ও শিশুবিষক মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত মাতৃত্বকালীন বর্তমান ভাতার পরিমাণ ৮০০ টাকা এবং ভাতার মেয়াদ ৩ বছরে উন্নীত করা হয়েছে। 

সূত্র: অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদন
৯২১.
দেশে মোট বৈদেশিক ব্যাংক কয়টি?
  1. ৪টি
  2. ৯টি
  3. ৬টি
  4. ১১টি
সঠিক উত্তর:
৯টি
উত্তর
সঠিক উত্তর:
৯টি
ব্যাখ্যা
আর্থিক প্রতিষ্ঠান:
- দেশে মোট তফসিলভুক্ত ব্যাংকের সংখ্যা ৬১টি।
- বাংলাদেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা ৩৬টি।
- রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ৬টি।
- বিশেষায়িত ব্যাংক ৩টি।
- বেসরকারি বাণিজ্যিক ব্যাংক  ৪৩টি।
- বৈদেশিক ব্যাংক ৯টি।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৩। 
৯২২.
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৫, অনুসারে জিডিপিতে শিল্পখাতের অবদান কত শতাংশ?
  1. ৩৫.৪৪%
  2. ৩৬.৪৪%
  3. ৩৭.৪৪% 
  4. ৩৮.৪৪%
সঠিক উত্তর:
৩৭.৪৪% 
উত্তর
সঠিক উত্তর:
৩৭.৪৪% 
ব্যাখ্যা

• অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান = ১০.৯৪%।
- কৃষি খাতের প্রবৃদ্ধির হার = ১.৭৯%। 

• অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান = ৩৭.৪৪%।
- শিল্প খাতের প্রবৃদ্ধির হার = ৪.৩৪%।

• অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান = ৫১.৬২%।
- সেবাখাতে প্রবৃদ্ধির হার = ৪.৩৪%।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা, ২০২৫ এবং ২০২৪-২৫ অর্থবছরের জিডিপি'র সাময়িক হিসাব।

৯২৩.
মোট আবাদি জমির কত শতাংশে ধান উৎপাদন করা হয়? [মার্চ, ২০২০]
  1. ক) ৫০.২৫%
  2. খ) ৭৪.৮৫%
  3. গ) ৪২.৩%
  4. ঘ) ২৪%
সঠিক উত্তর:
খ) ৭৪.৮৫%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭৪.৮৫%
ব্যাখ্যা
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০১৮ এবং কৃষি মন্ত্রণালয়ের সালতামামি (Live MCQ সাম্প্রতিক সমাচার জানুয়ারি ২০২০) অনুসারে
৯২৪.
কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪ অনুযায়ী, আলু উৎপাদনে শীর্ষ জেলা-
  1. মুন্সিগঞ্জ
  2. রংপুর
  3. নীলফামারী
  4. ফরিদপুর
সঠিক উত্তর:
রংপুর
উত্তর
সঠিক উত্তর:
রংপুর
ব্যাখ্যা
• কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪:
- আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর।

- আলু উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।
- সার্বিকভাবে ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।
- গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।

উৎস:  কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।
৯২৫.
২০২৪-২৫ অর্থবছরে জিডিপি'র চূড়ান্ত রিপোর্ট অনুসারে,জিডিপি'র প্রবৃদ্ধির হার কত শতাংশ? (মার্চ-২০২৬)
  1. ৩.৪৩%
  2. ২.৪৯%
  3. ৩.৩৯%
  4. ৩.৪৯%
সঠিক উত্তর:
৩.৪৯%
উত্তর
সঠিক উত্তর:
৩.৪৯%
ব্যাখ্যা

২০২৪-২৫ অর্থবছরের জিডিপি'র চূড়ান্ত হিসাব: 
- চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি'র প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩.৪৯%। সাময়িক হিসাবে যা ছিলো ৩.৯৭%। 

- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের প্রবৃদ্ধির হার= ২ দশমিক ৪২ শতাংশ।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতে প্রবৃদ্ধির হার= ৩ দশমিক ৭১ শতাংশ।
-অর্থনীতি/জিডিপিতে সেবাখাতে প্রবৃদ্ধির হার= ৪ দশমিক ৩৫ শতাংশ।

→ বাংলাদেশের জিডিপি'কে উৎপাদনের ভিত্তিতে ৩টি বৃহৎ খাতে বিভক্ত করা হয়েছে।
যথা- কৃষিখাত, শিল্পখাত ও সেবাখাত।

উল্লেখ্য,
→  সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত। এ ১৯টি খাতের মধ্যে ৬টি খাত আবার উপখাতে বিভক্ত। এই ১৯টি খাত ৩টি বৃহৎ খাতের অন্তর্ভুক্ত।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ এবং সমসাময়িক জিডিপি সমীক্ষা।

৯২৬.
দেশের প্রথম বাজেটের পরিমাণ কত ছিল?
  1. ৭৫০ কোটি টাকা
  2. ৭৮৬ কোটি টাকা
  3. ৮৪৫ কোটি টাকা
  4. ৮৯৬ কোটি টাকা
সঠিক উত্তর:
৭৮৬ কোটি টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭৮৬ কোটি টাকা
ব্যাখ্যা
প্রথম বাজেট:
- ১৯৭২-৭৩ অর্থবছরে স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করা হয়।
- বাজেট পেশ করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমেদ।
- একসঙ্গে তিনি দুই অর্থবছরের বাজেট দিয়েছিলেন।
- প্রথম বাজেট ছিল ছোট আকারের।
- বাংলাদেশের জাতীয় সংসদে প্রথম জাতীয় বাজেট উপস্থাপিত হয় ১৯৭২ সালের ৩০শে জুন।
- দেশের প্রথম বাজেটের পরিমাণ ছিল ৭৮৬ কোটি টাকা।

তথ্যসূত্র - ১ জুন ২০২৩, বিবিসি বাংলা।
৯২৭.
মোট বাজেট জিডিপির কত শতাংশ?
  1. ক) ১৮.১৩
  2. খ) ২০.৩১
  3. গ) ১৩.৫১
  4. ঘ) ১৯.৬৩
সঠিক উত্তর:
ক) ১৮.১৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৮.১৩
ব্যাখ্যা
সুত্রঃ জাতীয় বাজেট ২০১৯-২০
৯২৮.
দেশে বর্তমান পর্যন্ত কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে?
  1. পাঁচটি
  2. ছয়টি
  3. সাতটি
  4. আটটি
সঠিক উত্তর:
সাতটি
উত্তর
সঠিক উত্তর:
সাতটি
ব্যাখ্যা
- বাংলাদেশে বর্তমান পর্যন্ত মোট সাতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে।
- ১৯৭৩-১৯৭৮ মেয়াদে দেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং জুলাই ২০১৬ থেকে জুন ২০২০ মেয়াদে সর্বশেষ সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন হয়।
- জুলাই ২০২০ থেকে জুন ২০২৫ মেয়াদে বর্তমানে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নাধীন রয়েছে।
- পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে থাকে।
(তথ্যসূত্রঃ পরিকল্পনা কমিশন ওয়েবসাইট)
৯২৯.
খানা আয় ও ব্যয় জরিপ অনুসারে, সর্বাধিক দারিদ্র্যপীড়িত উপজেলা কোনটি?
  1. ক) রৌমারী
  2. খ) থানচি
  3. গ) চর রাজিবপুর
  4. ঘ) চিলমারী
সঠিক উত্তর:
গ) চর রাজিবপুর
উত্তর
সঠিক উত্তর:
গ) চর রাজিবপুর
ব্যাখ্যা

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ ১৬তম খানা আয় ও ব্যয় জরিপ-২০১৬ অনুসারে,
সর্বাধিক দারিদ্র্যপীড়িত উপজেলাসমূহ:
- প্রথম : চর রাজিবপুর (কুড়িগ্রাম)
- দ্বিতীয় : থানচি (বান্দরবান)
- তৃতীয় : রৌমারী (কুড়িগ্রাম)
সবচেয়ে কম দারিদ্র্য হারের উপজেলা : গুলশান (ঢাকা)।

(তথ্যসূত্র: বিবিএস ওয়েবসাইট)

৯৩০.
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া খাত কোনটি?
  1. জনপ্রশাসন
  2. শিক্ষা ও প্রযুক্তি
  3. পরিবহন ও যোগাযোগ
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
জনপ্রশাসন
উত্তর
সঠিক উত্তর:
জনপ্রশাসন
ব্যাখ্যা

২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট:
- ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া খাতসমূহ,
• প্রথম অবস্থানে জনপ্রশাসন - ২৩.৫%।
• দ্বিতীয় অবস্থানে শিক্ষা ও প্রযুক্তি - ১৪.০%।
• তৃতীয় অবস্থানে পরিবহন ও যোগাযোগ - ৯.০%।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অউন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: সুদ।

তথ্যসূত্র- জাতীয় বাজেট ২০২৫-২৬ অর্থবছর।

৯৩১.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, দানাজাতীয় কোন শস্যটি বেশি উৎপন্ন হয়?
  1. আউশ ধান
  2. ভুট্টা
  3. বোরো ধান
  4. গম
সঠিক উত্তর:
বোরো ধান
উত্তর
সঠিক উত্তর:
বোরো ধান
ব্যাখ্যা

দানা জাতীয় ফসলের উৎপাদন:
⇒ কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুসারে,
• দেশের ২৮৮.২০ লক্ষ একর জমিতে মোট ৪০৬.৯৭ লক্ষ মেট্রিক টন ধান উৎপন্ন হয়। এর মধ্যে আউশ ধান উৎপন্ন হয় ২৯.৭৩ লক্ষ মেট্রিক টন, আমন ধান উৎপন্ন হয় ১৬৬.৫৬ লক্ষ মেট্রিক টন, বোরো ধান উৎপন্ন হয় ২১০.৬৮ লক্ষ মেট্রিক টন।
• দেশের ১২.৭২ লক্ষ একর জমিতে মোট ৪৮.৭৬ লক্ষ মেট্রিক টন ভুট্টা উৎপন্ন হয়।
• দেশের ৭.৭০ লক্ষ একর জমিতে মোট ১১.৭২ লক্ষ মেট্রিক টন গম উৎপন্ন হয়।
• দেশের ১১.৪৪ লক্ষ একর জমিতে মোট ৬.৩৮ লক্ষ মেট্রিক টন সরিষা উৎপন্ন হয়। 
• দেশের ০.৩৯৮ লক্ষ একর জমিতে মোট ০.১৯৫ লক্ষ মেট্রিক টন যব উৎপন্ন হয়।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

৯৩২.
২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. জার্মানী
  4. স্পেন
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
➝ ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে ⎯ যুক্তরাষ্ট্র থেকে।
➝ যুক্তরাষ্ট্র থেকে রপ্তানি আয়ের পরিমাণ ছিলো ⎯ ৬৪৩৯.৭৭ মিলিয়ন মার্কিন ডলার।

◉ বাংলাদেশের রপ্তানি পরিস্থিতি [২০২২-২৩ অর্থবছর]:
➝ মোট পণ্য রপ্তানির পরিমাণ (FOB) ⎯ ৩৭,০৭৮ মিলিয়ন মার্কিন ডলার। [প্রবৃদ্ধি ⎯ ৯.৫৬%]
➝ তৈরি পোশাক [নীট ওয়্যার ও তৈরি পোশাক (ওভেন)] থেকে আয় ⎯ ৩১,৩৬২ মিলিয়ন মার্কিন ডলার।
➝ ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের মোট ⎯ ৮৪.৫৮% এসেছে 'তৈরি পোশাক খাত' থেকে।
➝ একক পণ্য হিসাবে সবচেয়ে বেশি রপ্তানি করা হয় ⎯ নীট ওয়্যার; পরিমাণ ⎯ ১৭,০৬০ মিলিয়ন মার্কিন ডলার; রপ্তানি আয়ের ⎯ ৪৬.০১%।

◉ দেশভিত্তিক রপ্তানি আয়:
➝ অঞ্চল হিসাবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে ⎯ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে।
➝ একক দেশ হিসাবে সবচেয়ে বেশি রপ্তানি করে ⎯ যুক্তরাষ্ট্রে এবং এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি করে ⎯ জাপানে।

নিম্নে দেশভিত্তিক রপ্তানি আয়ের পরিমাণ দেওয়া হলো ⎯
১. শীর্ষ দেশ ⎯ যুক্তরাষ্ট্র,
- রপ্তানির পরিমাণ ⎯ ৬৪৩৯.৭৭ মিলিয়ন মার্কিন ডলার,
- রপ্তানির হার ⎯ ১৭.৩৭%।
২. দ্বিতীয় দেশ ⎯ জার্মানি,
- রপ্তানির পরিমাণ ⎯ ৪৯০৬.১৩ মিলিয়ন মার্কিন ডলার,
- রপ্তানির হার ⎯ ১৩.২৩%।
৩. তৃতীয় দেশ ⎯ যুক্তরাজ্য,
- রপ্তানির পরিমাণ ⎯ ৩৫৪৭.৫৫ মিলিয়ন মার্কিন ডলার,
- রপ্তানির হার ⎯ ৯.৫৭%।
৪. বিশ্বে সপ্তম ও এশিয়ার মধ্যে শীর্ষ দেশ ⎯ জাপান,
- রপ্তানির পরিমাণ ⎯ ১২৮৫.৭১ মিলিয়ন মার্কিন ডলার,
- রপ্তানির হার ⎯ ৩.৪৭%।
 
উৎস: অর্থনৈতিক সমীক্ষা ⎯ ২০২৩ ও রপ্তানি উন্নয়ন ব্যুরো।
৯৩৩.
বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত? [ আগস্ট, ২০২৫]
  1. ২,৭২০ মার্কিন ডলার
  2. ২,৬২০ মার্কিন ডলার
  3. ২,৮২০ মার্কিন ডলার
  4. ২,৫২০ মার্কিন ডলার
সঠিক উত্তর:
২,৮২০ মার্কিন ডলার
উত্তর
সঠিক উত্তর:
২,৮২০ মার্কিন ডলার
ব্যাখ্যা

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)সর্বশেষ রিপোর্ট:
- মাথাপিছু আয়- ২,৮২০ মার্কিন  ডলার।
- মাথাপিছু জিডিপি- ২,৬৭১ মার্কন ডলার।
- মোট জনসংখ্যা: ১৭১.৮৫ মিলিয়ন।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

৯৩৪.
বিবিএস SVRS-2020 রিপোর্ট অনুসারে বাংলাদেশে ৭ বছর ও তদূর্ধ্ব বয়সী নারীদের মধ্যে শিক্ষার হার কত শতাংশ?
  1. ৭২.৯ শতাংশ
  2. ৭৪.৫ শতাংশ
  3. ৭৫.২ শতাংশ
  4. ৭৭.৪ শতাংশ
সঠিক উত্তর:
৭২.৯ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৭২.৯ শতাংশ
ব্যাখ্যা
বিবিএস SVRS Report-2020 অনুসারে বাংলাদেশে:
৭ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার শিক্ষার হার:
- জাতীয় পর্যায়ে : ৭৫.২ শতাংশ
- পুরুষ : ৭৭.৪ শতাংশ
- নারী : ৭২.৯ শতাংশ।
১৫ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার শিক্ষার হার:
- জাতীয় পর্যায়ে : ৭৫.৬ শতাংশ
- পুরুষ : ৭৮.২ শতাংশ
- নারী : ৭৩.০ শতাংশ।
(তথ্যসূত্রঃ বিবিএস ওয়েবসাইট)
৯৩৫.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, এক ফসলি জমির পরিমাণ কত?
  1. ২০,৪৪,০০০ হেক্টর
  2. ২৭,৩৯,০০০ হেক্টর
  3. ৩২,১৮,০০০ হেক্টর
  4. ৩৮,৬৩,০০০ হেক্টর
সঠিক উত্তর:
২০,৪৪,০০০ হেক্টর
উত্তর
সঠিক উত্তর:
২০,৪৪,০০০ হেক্টর
ব্যাখ্যা

আবাদী ও অনাবাদী জমি:
- আবাদযোগ্য নয় এমন জমির পরিমাণ ৮৩,৫৮,০০০ একর।
- মোট আবাদযোগ্য জমি ৩,৯২,৯৬,০০০ একর বা ১,৫৯,০৩,০০০ হেক্টর।
- এক ফসলি জমি ৫০,৪৯,০০০ একর বা ২০,৪৪,০০০ হেক্টর।
- দুই ফসলি জমি ১,০১,৪০,০০০ একর বা ৪১,০৫,০০০ হেক্টর।
- তিন ফসলি জমি ৪৫,৯৩,০০০ একর বা ১৮,৫৯,০০০ হেক্টর।
- চার ফসলি জমি ৪৭,০০০ একর বা ১৯,০০০ হেক্টর।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

৯৩৬.
জিডিপিতে সর্বাধিক নিয়োজিত জনশক্তি রয়েছে কোন খাতে?
  1. ক) কৃষিখাতে
  2. খ) শিল্পখাতে
  3. গ) সেবাখাতে
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
ক) কৃষিখাতে
উত্তর
সঠিক উত্তর:
ক) কৃষিখাতে
ব্যাখ্যা
• কৃষিখাত: 
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান - ১১.২০%,
- যা নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৫.৩৩%। 

• শিল্পখাত: 
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান - ৩৭.৫৬%,
- যা নিয়োজিত জনশক্তির পরিমাণ - ১৭.০২%। 

• সেবাখাত: 
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান - ৫১.২৪%,
- যা নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৩৭.৬৫%।

সূত্র:- অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
৯৩৭.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ এর রিপোর্ট অনুযায়ী, জিডিপিতে কৃষি খাতের অবদান কত শতাংশ?
  1. ১০.২৫%
  2. ১১.০২%
  3. ১২.৮৩%
  4. ১৩.৫৪%
সঠিক উত্তর:
১১.০২%
উত্তর
সঠিক উত্তর:
১১.০২%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত।
- এই ১৯টি খাত ৩টি বৃহৎ খাতের অন্তর্ভুক্ত।
- জিডিপিতে বিভিন্ন খাতের অবদান -
• কৃষি: ১১.০২%।
• শিল্প: ৩৭.৯৫%।
• সেবা: ৫১.০৮%।
- ৩টি বৃহৎ খাতে নিয়োজিত জনশক্তি -
• কৃষি:৪৫%।
• শিল্প: ১৭%।
• সেবা: ৩৮%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৯৩৮.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে -
  1. যুক্তরাষ্ট্রে
  2. চীনে
  3. জাপানে
  4. পাকিস্তানে
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্রে
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্রে
ব্যাখ্যা
রপ্তানি আয়:
⇒ বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে: যুক্তরাষ্ট্রে।
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য: তৈরি পোশাক।
- যুক্তরাষ্ট্রে রপ্তানি হার: ১৫.৮৭%।

⇒ একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের দ্বিতীয় অবস্থানে আছে: জার্মানি।
- জার্মানিতে রপ্তানি হার: ১১.২১%।

⇒ একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য।
- যুক্তরাজ্যে রপ্তানি হার: ১০.৫২%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৯৩৯.
শ্রমশক্তি জরিপ ২০২২ অনুযায়ী নারী শ্রম শক্তির হার কত?
  1. ক) ৪২.৬৮%
  2. খ) ৫০.৮৯%
  3. গ) ৭৯.০৮%
  4. ঘ) ৬৫.২৮%
সঠিক উত্তর:
ক) ৪২.৬৮%
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪২.৬৮%
ব্যাখ্যা
• শ্রমশক্তি জরিপ ২০২২:
- শ্রমশক্তি জরিপ ২০২২-এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, দেশের শ্রমশক্তিতে নারীদের অংশগ্রহণের হার ৪২.৬৮%, যা ২০১৬ সালের ৩৬ দশমিক ৩ শতাংশের চেয়ে বেশ খানিকটা বেশি।

- শ্রমশক্তিতে শহরের নারীদের অংশগ্রহণের হার মূলত ২০১০ সাল থেকেই নিম্নমুখী।
- ২০১০ সালে যেখানে শহরের ৩৪ দশমিক ৫ শতাংশ নারী শ্রমশক্তিতে অন্তর্ভুক্ত ছিলেন, সেখানে ২০২২ সালে তাঁদের অংশগ্রহণের হার ২৩ দশমিক ৬-এ এসে পৌছেছে। 
- পক্ষান্তরে একই সময়ে গ্রামীণ নারীদের অংশগ্রহণ ৩৬ দশমিক ৪ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫০ দশমিক ৮৯-তে।

তথ্যসূত্র: শ্রমশক্তি জরিপ ২০২২
৯৪০.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, মোট মৎস্য উৎপাদনে ইলিশের পরিমাণ কত শতাংশ?
  1. ৯.৩১%
  2. ১০.৫৫%
  3. ১১.২৩%
  4. ১২.৭৯%
সঠিক উত্তর:
১০.৫৫%
উত্তর
সঠিক উত্তর:
১০.৫৫%
ব্যাখ্যা

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

​মৎস্য উৎপাদন:

- মোট মৎস্য উৎপাদনের পরিমাণ: ৫০,১৮,৪৮৩ মে.টন।
- মিঠা পানিতে উৎপাদনের পরিমাণ: ৪৩,৮৯,৮৬০ মে.টন।
- লোনা পানিতে উৎপাদনের পরিমাণ: ৬,২৮,৬২৩ মে.টন।
• ইলিশ - ১০.৫৫%।
• চিংড়ি - ৫.১৯%।
• মেজরকার্প (রুই, কাতলা, মৃগেল) - ২২.৬৪%।
• এক্সটিককার্প (সিলভারকার্প, গ্রাসকার্প, ইত্যাদি) - ১১.৩০%।
• অন্যান্যকার্প (কালিবাউস, বাটা, ঘনিয়া) - ৩.১৩%।
• তেলাপিয়া - ৮.৭৬%।

মিঠা পানির মাছ উৎপাদন:
- মিঠা পানিতে উৎপাদনের পরিমাণ: ৪৩,৮৯,৮৬০ মে.টন।

শীর্ষ জেলা:
১. ময়মনসিংহ - ৩,৪৫,০০১ মেট্রিক টন।
২. কুমিল্লা - ৩,১৫,৪৫৭ মেট্রিক টন।
৩. যশোর - ২,৪৮,০৮৯ মেট্রিক টন।

শীর্ষ বিভাগ:
১. চট্টগ্রাম - ৮,৮০,৭৯৭ মেট্রিক টন।
২. খুলনা - ৮,২২,৩৬১ মেট্রিক টন।
৩. রাজশাহী - ৫,৭৬,৮৩০ মেট্রিক টন।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

৯৪১.
বিবিএস-এর সাম্প্রতিক জরিপ অনুযায়ী দেশে দারিদ্র্যের হার কত শতাংশ?
  1. ১৮.০০
  2. ১৮.৩০
  3. ১৮.৫০
  4. ১৮.৭০
সঠিক উত্তর:
১৮.৭০
উত্তর
সঠিক উত্তর:
১৮.৭০
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ:

- ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী,
- দারিদ্র্যের হার: ১৮.৭ শতাংশ।
- অতি দারিদ্রের হার: ৫.৬ শতাংশ। 

• সবচেয়ে বেশি দারিদ্র্য জনগোষ্ঠী: বরিশাল (২৬.৯%)। 
• সবচেয়ে কম দারিদ্র্য জনগোষ্ঠী: খুলনা (১৪.৮%)।

অন্যদিকে -
- ঢাকা বিভাগে দারিদ্র‍্যের হার: ১৭.৯%।
- রাজশাহী বিভাগে দারিদ্র‍্যের হার: ১৬.৭%।
- চট্টগ্রাম বিভাগে দারিদ্র‍্যের হার: ১৫.৮%। 
- রংপুর বিভাগে দারিদ্র‍্যের হার: ২৪.৮%। 
- ময়মনসিংহ বিভাগে দারিদ্র‍্যের হার: ২৪.২%।
- সিলেট বিভাগে দারিদ্র‍্যের হার: ১৭.৪%।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট।
৯৪২.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে, জিডিপিতে কৃষিখাতের অবদান কত?
  1. ১১.০২%
  2. ১০.৫২%
  3. ১১.৫২%
  4. ১০.০২%
সঠিক উত্তর:
১১.০২%
উত্তর
সঠিক উত্তর:
১১.০২%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- জিডিপিতে কৃষিখাতের অবদান = ১১.০২%।
- জিডিপিতে শিল্পখাতের অবদান = ৩৭.৯৫%।
- জিডিপিতে সেবাখাতের অবদান= ৫১.০৮%।
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%।
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭৫ মার্কিন ডলার।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪
৯৪৩.
গত অর্থবছরে বাংলাদেশের মোট রেমিট্যান্স অর্জনের পরিমাণ কত?
  1. ক) ১৭.৩০ বি. মা. ডলার
  2. খ) ১৬.৪১ বি. মা. ডলার
  3. গ) ১৮.২০ বি. মা. ডলার
  4. ঘ) ২০.২৪ বি. মা. ডলার
সঠিক উত্তর:
গ) ১৮.২০ বি. মা. ডলার
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮.২০ বি. মা. ডলার
ব্যাখ্যা
২০১৯-২০২০ অর্থ বছরে বাংলাদেশের মোট অর্জিত রেমিট্যান্সের পরিমাণ ১৮.২০ বিলিয়ন মার্কিন ডলার।
এর আগে ২০১৮-২০১৯ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ১৬.৪২ বিলিয়ন মার্কিন ডলার।
সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে।
(সূত্র: বাংলাদেশ ব্যাংক)
৯৪৪.
রেশম উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা-
  1. ক) জয়পুরহাট
  2. খ) হবিগঞ্জ
  3. গ) রাজশাহী
  4. ঘ) নওগাঁ
সঠিক উত্তর:
গ) রাজশাহী
উত্তর
সঠিক উত্তর:
গ) রাজশাহী
ব্যাখ্যা

কৃষি সমীক্ষা, ২০২০ অনুসারে,
- রেশম উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা রাজশাহী।
- মাছ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ময়মনসিংহ।
- গম উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
- পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা পাবনা।
- পাট উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ফরিদপুর।
- ধান উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ময়মনসিংহ।
- চা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা মৌলভীবাজার
- আলু উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা বগুড়া।

৯৪৫.
নিম্নের কোনটি টাঙ্গাইল জেলায় সবচেয়ে বেশি উৎপাদিত হয়?
  1. ক) আলু
  2. খ) তরমুজ
  3. গ) লিচু
  4. ঘ) আনারস
সঠিক উত্তর:
ঘ) আনারস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আনারস
ব্যাখ্যা
আনারস
বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - ঢাকা বিভাগ (১,৩৯,৭৯১ মে.টন)।
জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - টাঙ্গাইল জেলা (১,২৭,৭৯৫ মে.টন)।

লিচু
বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - রংপুর বিভাগ (২৩,৬০০.৮২ মে.টন)
জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - দিনাজপুর (১০,৬০৪ মে.টন)

তরমুজ
বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - খুলনা বিভাগ (১,৬১,৩৩১ মে.টন)
জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - খুলনা জেলা (১,৪৪,০১০ মে.টন)

আলু
বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - রংপুর বিভাগ (৩৫,৫৭,৬৯৬ মে.টন)
জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন - বগুড়া জেলা (১২,৩০,৫০১ মে.টন)

তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০২১
৯৪৬.
লোহার পরিমাণে জাহাজভাঙা শিল্পে বিশ্বে প্রথম-
  1. বাংলাদেশ
  2. ভারত
  3. পাকিস্তান
  4. চীন
সঠিক উত্তর:
বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ
ব্যাখ্যা

- ২০২০ সালে লোহার পরিমাণে জাহাজভাঙা শিল্পে বিশ্বের প্রথম দেশ বাংলাদেশ।
- চট্টগ্রামের সীতাকুন্ডে প্রথম জাহাজভাঙা শিল্পে কার্যক্রম শুরু হয় ১৯৬৪ সালে।

উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।

৯৪৭.
প্রবাসীদের প্রেরিত অর্থের সিংহভাগই আসে কোন দেশ থেকে?
  1. ক) সৌদি আরব
  2. খ) সংযুক্ত আরব আমিরাত
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ইটালী
সঠিক উত্তর:
ক) সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
ক) সৌদি আরব
ব্যাখ্যা
সুত্রঃ অর্থনৈতিক সমীক্ষা ২০১৯
৯৪৮.
দেশের মোট শ্রমশক্তির শতকরা কত ভাগ শিল্পখাতে নিয়োজিত?
  1. ক) ২০.৪ ভাগ
  2. খ) ২৪.২ ভাগ
  3. গ) ৩৯.১ ভাগ
  4. ঘ) ৪০.৬ ভাগ
সঠিক উত্তর:
ক) ২০.৪ ভাগ
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০.৪ ভাগ
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুসারে বাংলাদেশের শ্রমশক্তি:
- মোট শ্রমশক্তি : ৬.৩৫ কোটি
- পুরুষ শ্রমশক্তি : ৪.৩৫ কোটি
- নারী শ্রমশক্তি : ২.০০ কোটি
বিভিন্ন খাতে নিয়োজিত শ্রমশক্তি:
- শিল্পখাতে : ২০.৪ ভাগ
- কৃষিখাতে : ৪০.৬ ভাগ
- সেবাখাতে : ৩৯ ভাগ।
(তথ্যসূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০)
৯৪৯.
২০২৪-২৫ অর্থবছরের বাজেটের শিরোনাম কী?
  1. 'উন্নয়নের অভিযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা'
  2. ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার'
  3. 'কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় পরিবর্তন'
  4. ‘সমৃদ্ধির সোপানে বাংলাদেশ, সময় এখন আমাদের’
সঠিক উত্তর:
‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার'
উত্তর
সঠিক উত্তর:
‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার'
ব্যাখ্যা

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

২০২৪-২৫ অর্থবছরের বাজেট
সংবিধানে বাজেটকে বলা হয়: Annual financial statement.
→ বাজেট প্রণয়ন করে: অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়।
→ বাংলাদেশের অর্থবছরের সময়কাল: ১লা জুলাই ৩০শে জুন।
→ অর্থ বৎসর": সংবিধানের ১৫২ অনুচ্ছেদের উল্লিখিত অর্থ বৎসর।
→ বাজেট সম্পর্কিত আইন: সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন, ২০০৯ নামে পরিচিত।
→ ২০২৪-২৫ অর্থবছরের বাজেটটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে ২য় বাজেট।
→ ২০২৪-২৫ অর্থবছরের বাজেট দেশের ৫৩তম বাজেট (অন্তর্বর্তীকালীন সহ ৫৪তম)।
→ ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের শিরোনাম ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার' । 
→ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৫তম বাজেট।
→ বর্তমান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট।

সূত্র- এনবিআর এর ওয়েবসাইট ও প্রথম আলো পত্রিকা রিপোর্ট।

৯৫০.
বাংলাদেশের অর্থনীতিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?
  1. ক) কৃষি
  2. খ) সেবা
  3. গ) শিল্প
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
খ) সেবা
উত্তর
সঠিক উত্তর:
খ) সেবা
ব্যাখ্যা
বৃহৎ শিল্পখাত জিডিপির ৫টি খাতের সমন্বয়ে গঠিত।
যথা - -
খনিজ ও খনন
* ম্যানুফ্যাকচারিং
* বিদ্যুৎ, গ্যাস, বাষ্প এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা
পানি সরবরাহ এবং
* নিৰ্মাণ
এর মধ্যে জিডিপিতে ম্যানুফ্যাকচারিং খাতের অবদান সর্বোচ্চ। 
স্থির মূল্যে ২০২১-২২ অর্থবছরের জিডিপিতে ম্যানুফ্যাকচারিং খাতের অবদান দাঁড়িয়েছে ২৪.৪৫ শতাংশ, যা গত অর্থবছরে ছিল ২৩.৩৬ শতাংশ। 
অবদানের ক্ষেত্রে এটি অর্থনীতির সবচেয়ে বড় খাত।
তবে বৃহৎ ৩টি খাতের মধ্যে হিসাব করলে (কৃষিখাত, শিল্পখাত ও সেবাখাত), সেবাখাতের অবদান সবচেয়ে বেশি (৫১.৪৪%) ।
 
উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২২
৯৫১.
বাংলাদেশে কোন উৎস হতে বেশি বিদ্যুৎ উৎপন্ন হয়?
  1. ক) জ্বালানি তেল
  2. খ) জলবিদ্যুৎ
  3. গ) সৌর বিদ্যুৎ
  4. ঘ) প্রাকৃতিক গ্যাস
সঠিক উত্তর:
ঘ) প্রাকৃতিক গ্যাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রাকৃতিক গ্যাস
ব্যাখ্যা

- প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের মোট বাণিজ্যিক জ্বালানির প্রায় ৭১ ভাগ পূরণ করে থাকে।
- ২০১৮-১৯ অর্থবছরে দেশে প্রাকৃতিক গ্যাস ব্যবহারের পরিমাণ ১০৪১.৮ বিলিয়ন ঘনফুট।
খাত অনুযায়ী প্রাকৃতিক গ্যাসের ব্যবহার:
- প্রথম : বিদ্যুৎ উৎপাদন : ৪৩.২৮ শতাংশ
- দ্বিতীয় : শিল্পখাত : ১৫.৭৯ শতাংশ
- তৃতীয় : গৃহস্থালি : ১৫.২৫ শতাংশ
- চতুর্থ : ক্যাপটিভ : ১৫.১২ শতাংশ
- পঞ্চম : সার উৎপাদন : ৫.৫৪ শতাংশ
- ষষ্ঠ : সিনএজি : ৪.১৬ শতাংশ
- সপ্তম : বাণিজ্যিক : ০.৭৬ শতাংশ
- অষ্টম : চা বাগান : ০.১০ শতাংশ।

সোর্সঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০।

৯৫২.
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (BIDS) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সম্পদের সর্বনিম্ন জেলা কোনটি?
  1. কুড়িগ্রাম
  2. লালমনিরহাট
  3. সুনামগঞ্জ
  4. পঞ্চগড়
সঠিক উত্তর:
সুনামগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
সুনামগঞ্জ
ব্যাখ্যা
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (BIDS) ৩০সেপ্টেম্বর ২০২১ তারিখে Extreme Poverty : The Challenges of Inclusion in Bangladesh নামে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে এই বছরই প্রথমবারের মত ধর্ম ও জাতি ভিত্তিতে ধনী-গরীবের হার নির্ণয় করা হয়েছে। 
প্রতিবেদন অনুসারে -
সম্পদের সর্বনিম্ন জেলা - সুনামগঞ্জ।
সুনামগঞ্জ জেলায় একটির বেশি সম্পদ নেই - ৬৭.৪৯% মানুষের।
আয় বৈষম্য বেশি - খুলনা জেলায়।
আয় বৈষম্য কম - কক্সবাজার জেলায়।
চরম দারিদ্র্যে শীর্ষ উপজেলা - নাইক্ষ্যংছড়ি, বান্দরবান (৮১.৭%)।
দেশে মোট জনসংখ্যার মধ্যে এক কোটি ৭০ লাখ মানুষ অতি দরিদ্র।
চরম দারিদ্র্য কম - নারায়ণগঞ্জে (০.০%)।
চরম দারিদ্র্য বেশি - কুড়িগ্রাম (৫৩.৯%)।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে চরম দারিদ্র্য সবচেয়ে বেশি - ম্রো (৯৮.১%)।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে চরম দারিদ্র্য সবচেয়ে কম - মণিপুরী (৭.৭%)।
জনসংখ্যায় সবচেয়ে বৃহৎ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী চাকমাদের মধ্যে চরম দারিদ্র্যের হার - ৭১.০%। 
ধর্মীয় ভিত্তিতে চরম দারিদ্র্য -
মুসলিম - ১১.১%
হিন্দু - ১৩.৯%
বৌদ্ধ - ২২.৩%
খ্রিষ্টান - ২১.৪%
অন্যান্য - ৬১.১%
৯৫৩.
বাংলাদেশে আর্থিক বছর শুরু হয় -
  1. ক) জুলাই মাসে
  2. খ) জুন মাসে
  3. গ) জানুয়ারি মাসে
  4. ঘ) ডিসেম্বর মাসে
সঠিক উত্তর:
ক) জুলাই মাসে
উত্তর
সঠিক উত্তর:
ক) জুলাই মাসে
ব্যাখ্যা
জুলাই মাসে বাংলাদেশে আর্থিক বছর শুরু হয় 
- জুলাই-জুন বাংলাদেশের আর্থিক বছর।
- জুলাই মাসে অর্থবছর শুরু হয়, শেষ হয় জুন মাসে।
- সে জন্য প্রতিবছর জুন মাসে সেই অর্থবছরের হিসাব শেষ করে পরবর্তী অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করা হয়।
- দেশের হিসাব-নিকাশ, রাষ্ট্রীয় আয়-ব্যয় পরিকল্পনা অর্থবছর ধরেই হয়।

সূত্র: অর্থ মন্ত্রণালয় ও প্রথম আলো।
৯৫৪.
According to the forecast of the World Bank, the GDP growth rate of Bangladesh in the current financial year will be -
  1. 5.6 percent
  2. 6.5 percent
  3. 6.8 percent
  4. 7.5 percent
সঠিক উত্তর:
5.6 percent
উত্তর
সঠিক উত্তর:
5.6 percent
ব্যাখ্যা
- বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুসারে চলতি অর্থবছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধির হার হবে - ৫.৬ শতাংশ।
- চলতি ২০২৩-২৪ অর্থবছর মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি ৫.৬ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। 
- গত এপ্রিলে চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি ৬.২ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছিল বিশ্বব্যাংক।

- প্রতিবেদনে উঠে এসেছে, দেশে ২০২৫ সালে ৫.৮ শতাংশ প্রবৃদ্ধি হবে।
- দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতে ৬.৩ ও মালদ্বীপে ৫.২ শতাংশ প্রবৃদ্ধি হবে।

তথসূত্র: ডেইলি স্টার (৩ অক্টোবর, ২০২৩)।
৯৫৫.
অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ২০২৫ সালের মধ্যে দারিদ্র্যের হার কত শতাংশে নামিয়ে আনতে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে?
  1. ১৫.৬ শতাংশে
  2. ১১ শতাংশে
  3. ১৮.৭ শতাংশে
  4. ৫.৬ শতাংশে
সঠিক উত্তর:
১৫.৬ শতাংশে
উত্তর
সঠিক উত্তর:
১৫.৬ শতাংশে
ব্যাখ্যা
- ২০২৫ সালের মধ্যে দারিদ্র্যের হার ১৫.৬ শতাংশে নামিয়ে আনতে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় (২০২০-২০২৫) লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।
- ২০২৮ সালের মধ্যে দারিদ্র্যের হার ১১ শতাংশে, ২০৩১ সালের মধ্যে চরম দারিদ্র্যের অবসান এবং
- ২০৪১ সাল নাগাদ দারিদ্র্যের হার ৩ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
- ২০১৬-২০২২ মেয়াদে জাতীয় পর্যায়ে আয় দারিদ্র্য ৫.৬ পার্সেন্টেজ পয়েন্টস হ্রাস পেয়েছে (২৪.৩% থেকে ১৮.৭%)।

এছাড়া, 
'খানা আয় ও ব্যয় জরিপ ২০২২' অনুযায়ী:
- দেশে বর্তমানে দারিদ্র্যের হার ১৮.৭ শতাংশ 
- অতি দারিদ্র্যের হার ৫.৬ শতাংশ।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪
৯৫৬.
SDG মেয়াদ শেষ হবে—
  1. ৩১ ডিসেম্বর ২০২৫
  2. ৩১ ডিসেম্বর ২০৩০
  3. ৩১ ডিসেম্বর ২০৩৫
  4. ৩১ ডিসেম্বর ২০৪০
সঠিক উত্তর:
৩১ ডিসেম্বর ২০৩০
উত্তর
সঠিক উত্তর:
৩১ ডিসেম্বর ২০৩০
ব্যাখ্যা

• সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (এসডিজি) গ্রহণ করে।
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়।
- মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।
- বাস্তবায়ন শুরু: ১ জানুয়ারি, ২০১৬ সাল।
- মেয়াদ শেষ: ৩১ ডিসেম্বর, ২০৩০ সাল।

এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
 ১. দারিদ্র্য বিলোপ;
২. ক্ষুধা মুক্তি;
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
৪. মানসম্মত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০.অসমতার হ্রাস;
১১. টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু কার্যক্রম;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

৯৫৭.
বাংলাদেশের GDP তে বর্তমানে কৃষি খাতের অবদান আনুমানিক -
  1. ক) ১৫%
  2. খ) ২৫%
  3. গ) ৩০%
  4. ঘ) ৩৫%
সঠিক উত্তর:
ক) ১৫%
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৫%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ অনুযায়ী,
জিডিপিতে কৃষি খাতের অবদান- ১৩.৬০%
জিডিপিতে শিল্প খাতের অবদান- ৩৫.১৪%
জিডিপিতে সেবা খাতের অবদান- ৫১.২৬%

৯৫৮.
২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন বাজেটে অর্থ বরাদ্দের পরিমাণ-
  1. ২,৪৫,৫০০ কোটি
  2. ২,৪৫,৬০৯ কোটি
  3. ২,৪৫,৭০৯ কোটি
  4. ২,৩৫,৬০০ কোটি
সঠিক উত্তর:
২,৪৫,৬০৯ কোটি
উত্তর
সঠিক উত্তর:
২,৪৫,৬০৯ কোটি
ব্যাখ্যা
• বাজেট ২০২৫-২৬:
- বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
- বাজেট বক্তৃতার শিরোনাম হচ্ছে- ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’।
- বাজেটের পরিমাণ-৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ ভাগ।
- বাজেটের পরিচালন ব্যয়- ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
- জিডিপি- ৫.৫ শতাংশ।
- মূল্যস্ফীতির লক্ষ্য- ৬.৫ শতাংশ।
- বাজেটে করমুক্ত আয়সীমায় নতুন সংযুক্ত- "জুলাই যোদ্ধা"।
- ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন বাজেটে অর্থ বরাদ্দের পরিমাণ ২,৪৫,৬০৯ কোটি টাকা এবং পরিচালন বাজেটে বরাদ্দের পরিমাণ ৫,৪৪,৩৯১ কোটি টাকা।

উৎস: বাজেট ২০২৫-২০২৬
৯৫৯.
২০২৩-২৪ অর্থবছরে সংশোধিত বাজেটের আকার কত?
  1. ৭ লাখ ১৪ হাজার ৪১৭ কোটি টাকা
  2. ৭ লাখ ৬১ হাজার ৪১৭ কোটি টাকা
  3. ৭ লাখ ১৪ হাজার ৭৮৫ কোটি টাকা
  4. ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা
সঠিক উত্তর:
৭ লাখ ১৪ হাজার ৪১৭ কোটি টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭ লাখ ১৪ হাজার ৪১৭ কোটি টাকা
ব্যাখ্যা
২০২৩-২৪ অর্থবছরে সংশোধিত বাজেট:
- অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সম্প্রতি চলতি ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেট বরাদ্দ চূড়ান্ত করেছে।
- ২০২৩-২৪ অর্থবছরে সংশোধিত বাজেটের আকার ৭ লাখ ১৪ হাজার ৪১৭ কোটি টাকা।
- যেখানে মূল বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। 

পরিচালন ব্যয়:
- অভ্যন্তরীণ ও বৈদেশিক দেনা পরিশোধ এবং সমন্বয় বাদে সরকারের পরিচালন ব্যয় হবে মোট ৪ লাখ ৫৪ হাজার ৪১০ কোটি টাকা। 
- মূল বাজেটে যা ছিল ৪ লাখ ৮৪ হাজার ২০২ কোটি টাকা।
- এক্ষেত্রে পরিচালন ব্যয় কমেছে ২৯ হাজার ৭৯২ কোটি টাকা।

উন্নয়ন ব্যয়:
- সংশোধিত বাজেটে মোট উন্নয়ন ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬০ হাজার ৬ কোটি টাকা।
- যেখানে মূল বাজেটে এর পরিমাণ ছিল ২ লাখ ৭৭ হাজার ৫৮২ কোটি টাকা।
- সে হিসাবে উন্নয়ন ব্যয় কমেছে ১৭ হাজার ৫৭৬ কোটি টাকা।

রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা:
- জাতীয় রাজস্ব বোর্ডের চলতি অর্থবছরে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল।
- যদিও এটি সংশোধন করে ৪ লাখ ১০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

এডিপি:
- সংশোধিত এডিপি বা আরএডিপির আকার দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৩৯১ কোটি টাকায়।
- এর আগে মূল এডিপির আকার ছিল ২ লাখ ৭৪ হাজার ৬৭৪ কোটি টাকা।
- যেখানে থোক বরাদ্দ ছিল ১১ হাজার ৩১৪ কোটি টাকার।
- সংশোধিত এডিপিতে থোক বরাদ্দ বাদ দেয়া হয়েছে।

উৎস: ২৬ মার্চ ২০২৪, বণিক বার্তা। [link]
৯৬০.
বাংলাদেশে বিনিয়োগের হার কত? ( মে ২০২৫)
  1. ৩০.৮৯%
  2. ৩০.২৩%
  3. ৩০.৭৯%
  4. ৩০.৯৮%
সঠিক উত্তর:
৩০.৯৮%
উত্তর
সঠিক উত্তর:
৩০.৯৮%
ব্যাখ্যা
• অর্থনৈতিক সমীক্ষা-২০২৪:
বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা: 
- চলিত মূল্যে জিডিপি- ৫০,৪৮,০২৭ কোটি টাকা।
- চলিত মূল্যে মাথাপিছু জিডিপি- ২,৬৭৫  মার্কিন ডলার।
- স্থির মূল্যে জিডিপি- ৩৩,৯৭,২৩১ কোটি টাকা।
- চলিত মূল্যে মোট জাতীয় আয় - ৩,০৬,১৪৪ কোটি টাকা।
- চলিত মূল্যে মাথাপিছু জাতীয় আয় - ২,৭৮৪ মার্কিন ডলার।
- মুদ্রাস্ফীতি-  ৯.৭৪%।
- জিডিপিতে কৃষির অবদান - ১১.০২%।
- জিডিপিতে শিল্পের অবদান - ৩৭.৯৫%।
- জিডিপিতে সেবার অবদান -৫১.০৪%।
- জাতীয় সঞ্চয়ের হার-৩১.৮৬%।
- বিয়োগের হার- ৩০.৯৮%
- অর্থনীতিতে মোট খাত - ১৯ টি (২০১৫-১৬ ভিত্তি বছর)


উৎস: অর্থনৈতিক সমীক্ষা-২০২৪।
৯৬১.
২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন খাতে শীর্ষ বরাদ্দ খাত-
  1. বিদ্যুৎ ও জ্বালানি
  2. পরিবহন ও যোগাযোগ
  3. শিক্ষা খাত
  4. স্বাস্থ খাত
সঠিক উত্তর:
পরিবহন ও যোগাযোগ
উত্তর
সঠিক উত্তর:
পরিবহন ও যোগাযোগ
ব্যাখ্যা
• ২০২৫-২৬ অর্থবছরের এডিপি: 
- মোট এডিপির পরিমাণ: ২,৩০,০০০ কোটি টাকা।
- স্থানীয় উৎস থেকে: ১,৪৪,০০০ কোটি টাকা।
- প্রকল্প সহায়তা (বিদেশি অর্থায়ন): ৮৬,০০০ কোটি টাকা।
- মোট প্রকল্প সংখ্যা: ১,১৭১টি।
- স্বায়ত্তশাসিত সংস্থা/করপোরেশন প্রকল্প: ৮,৫৯৯.৭১ কোটি টাকা।

• খাতভিত্তিক শীর্ষ বরাদ্দ: 
- সর্বোচ্চ পরিবহন ও যোগাযোগ: ৫৮,৯৭৩ কোটি টাকা ।
- দ্বিতীয় বিদ্যুৎ ও জ্বালানি: ৩২,৩৯২ কোটি টাকা।
- তৃতীয় সর্বোচ্চ শিক্ষা: ২৮,৫৫৭ কোটি টাকা।ৎ

উল্লেখ্য,
- মোট বাজেট পরিমান:  ৭,৮৯,৯৯৯ কোটি টাকা।

উৎস: পরিকল্পনা মন্ত্রণালয়।
৯৬২.
কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪ অনুযায়ী, সার্বিকভাবে ধান উৎপাদনে শীর্ষ জেলা?
  1. দিনাজপুর
  2. ময়মনসিংহ
  3. রংপুর
  4. ফরিদপুর
সঠিক উত্তর:
ময়মনসিংহ
উত্তর
সঠিক উত্তর:
ময়মনসিংহ
ব্যাখ্যা

ধান উৎপাদন:
- সার্বিকভাবে বিভাগ হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন: রংপুর বিভাগ।
- সার্বিক ভাবে জেলা হিসাবে সবচেয়ে বেশি উৎপাদন: ময়মনসিংহ জেলা।

উল্লেখ্য,
- আউশ ধান উৎপাদনে শীর্ষ বিভাগ: চট্টগ্রাম।
- আউশ ধান উৎপাদনে শীর্ষ জেলা: কুমিল্লা।
- আমন ধান উৎপাদনে শীর্ষ বিভাগ: রংপুর।
- আমন ধান উৎপাদনে শীর্ষ জেলা: দিনাজপুর।
- বোরো ধান উৎপাদনে শীর্ষ বিভাগ: রাজশাহী।
- বোরো ধান উৎপাদনে শীর্ষ জেলা: ময়মনসিংহ।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪।

৯৬৩.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২২ অনুযায়ী, মিঠা পানির মাছ উৎপাদনে শীর্ষ বিভাগ কোনটি?
  1. রাজশাহী
  2. চট্টগ্রাম
  3. ময়মনসিংহ
  4. খুলনা
সঠিক উত্তর:
চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
চট্টগ্রাম
ব্যাখ্যা
• মাছ উৎপাদন:
- মিঠা পানিতে মৎস্য উৎপাদনে শীর্ষ বিভাগ ও জেলা:

বিভাগ হিসেবে - 
- মাছ উৎপাদনে শীর্ষ বিভাগ হচ্ছে - চট্টগ্রাম।
- মাছ উৎপাদনে দ্বিতীয় শীর্ষ বিভাগ হচ্ছে - খুলনা।
- মাছ উৎপাদনে তৃতীয় শীর্ষ বিভাগ হচ্ছে - রাজশাহী।

জেলা হিসেবে - 
- মাছ উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে - ময়মনসিংহ।
- মাছ উৎপাদনে দ্বিতীয় শীর্ষ জেলা হচ্ছে - কুমিল্লা।
- মাছ উৎপাদনে তৃতীয় শীর্ষ জেলা হচ্ছে - যশোর।

তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২২।
৯৬৪.
দেশে বর্তমানে বিদ্যুৎ বিতরণ খাতে কয়টি সংস্থা দায়িত্ব পালন করছে?
  1. ৪টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা

• বর্তমানে বিদ্যুৎ বিতরণ খাতে ৬টি বিতরণ সংস্থা/কোম্পানি দায়িত্ব পালন করছে।
যথা:
(১) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো)
(২) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)
(৩) ঢাকা পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিঃ (ডিপিডিসি)
(৪) ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিঃ (ডেসকো)
(৫) ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ (ওজোপাডিকো)
(৬) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিঃ (নেসকো)

• ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানিসহ মোট স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪,৯৮২ মেগাওয়াট।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা-২০২১।

৯৬৫.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, জিডিপিতে কৃষিখাতের অবদান -
  1. ১১.০২%
  2. ১৪.৬২%
  3. ১৭.৩৬%
  4. ২২.০৭%
সঠিক উত্তর:
১১.০২%
উত্তর
সঠিক উত্তর:
১১.০২%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান = ১১.০২%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান = ৩৭.৯৫%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান= ৫১.০৪%।

অন্যদিকে,
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৫%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ১৭%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৩৮%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৯৬৬.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুযায়ী, জিডিপিতে শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ -
  1. ১৭.৩৭%
  2. ২৩.৭১%
  3. ৩২.১৯%
  4. ৪৩.৩৭%
সঠিক উত্তর:
১৭.৩৭%
উত্তর
সঠিক উত্তর:
১৭.৩৭%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান: ১০.৯৪%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান: ৩৭.৪৪%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান: ৫১.৬২%।

অন্যদিকে:
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৪৪.৬৭%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ১৭.৩৭%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৩৭.৯৬%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

৯৬৭.
বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি?
  1. ক) কৃষি ও বনজ
  2. খ) মৎস
  3. গ) শিল্প
  4. ঘ) স্বাস্থ্য ও সামাজিক সেবা
সঠিক উত্তর:
গ) শিল্প
উত্তর
সঠিক উত্তর:
গ) শিল্প
ব্যাখ্যা

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুযায়ী,
- জিডিপিতে কৃষি খাতের অবদান ১৩.৩৫ শতাংশ।
- কৃষি খাতে প্রবৃদ্ধির হার ৩.১১ শতাংশ।
- কৃষি খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৪০.৬ শতাংশ।
- জিডিপিতে শিল্প খাতের অবদান ৩৫.৩৬ শতাংশ।
- শিল্প খাতে প্রবৃদ্ধির হার ৬.৪৮ শতাংশ।
- শিল্প খাতে নিয়োজিত জনগোষ্ঠী ২০.৪ শতাংশ।
- জিডিপিতে সেবা খাতের অবদান ৫১.৩০ শতাংশ।
- সেবা খাতে প্রবৃদ্ধির হার ৫.৩২ শতাংশ।
- সেবা খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৩৯.০ শতাংশ।

৯৬৮.
২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত কোনটি?
  1. শিক্ষা
  2. স্বাস্থ্য
  3. জ্বালানি ও বিদ্যুৎ
  4. পরিবহন ও যোগাযোগ
সঠিক উত্তর:
পরিবহন ও যোগাযোগ
উত্তর
সঠিক উত্তর:
পরিবহন ও যোগাযোগ
ব্যাখ্যা

জাতীয় বাজেট ২০২৫-২৬:
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা (জিডিপির ৩.৭%)।
- উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৪৫,৬০৯ কোটি টাকা।
- সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ (৫৮,৭৫১ কোটি টাকা)।
- অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত: সুদ।

উৎস: জাতীয় বাজেট ২০২৫-২৬।

৯৬৯.
বোরো ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. কুমিল্লা
  2. দিনাজপুর
  3. পাবনা
  4. ময়মনসিংহ
সঠিক উত্তর:
ময়মনসিংহ
উত্তর
সঠিক উত্তর:
ময়মনসিংহ
ব্যাখ্যা

ধান উৎপাদন:
- বাংলাদেশের প্রায় ৮০-৮৫ ভাগ জমিতে ধান চাষ করা হয়।
- কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ - ২০২৪ অনুসারে ময়মনসিংহ জেলায় সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়।
- বিভাগ অনুসারে রংপুর বিভাগে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়।
- আউশ ধান উৎপাদনে শীর্ষে কুমিল্লা জেলা।
- আমন ধান উৎপাদনে শীর্ষে দিনাজপুর জেলা।
- বোরো ধান উৎপাদনে শীর্ষে ময়মনসিংহ জেলা।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

৯৭০.
বাংলাদেশ সরকার কত সময়ের কর্মসূচি হিসেবে ADP ঘোষণা করে?
  1. ৬ মাস
  2. ১ বছর
  3. ১.৫ বছর
  4. ৫ বছর
সঠিক উত্তর:
১ বছর
উত্তর
সঠিক উত্তর:
১ বছর
ব্যাখ্যা
ADP:
- ADP-এর পূর্ণরূপ: Annual Development Programme.

⇒ বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) কোনো একটি পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রক্ষেপিত সরকারি খাতের উন্নয়ন নীতিমালা, কর্মসূচি, বিনিয়োগ এবং লক্ষ্যমাত্রাসমূহ পরিচালনা ও অর্জনের জন্য ঐ পঞ্চবার্ষিক পরিকল্পনার কোন একটি নির্দিষ্ট বছরে বাস্তবায়নযোগ্য বিভিন্ন খাতের প্রকল্পসমূহের তালিকা এবং তাদের জন্য আর্থিক বরাদ্দসহ প্রণীত কর্মসূচি। প্রচলিত নিয়মানুযায়ী প্রতিটি পঞ্চবার্ষিক পরিকল্পনাকে লক্ষ্য অর্জনের সুবিধার্থে পাঁচটি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বিভক্ত করা হয় এবং প্রত্যেকটি প্রকল্পের জন্য স্থানীয় ও বৈদেশিক উভয় মুদ্রায় বরাদ্দ রাখা হয়।
- প্রতি বছরের এডিপি সে বছরের জন্য জাতীয় সংসদ কর্তৃক অনুমোদিত উন্নয়ন বাজেটের ভিত্তিতে প্রণীত হয়।

উৎস: বাংলাপিডিয়া।
৯৭১.
বর্তমানে দেশে দারিদ্র্যের হার -
  1. ১৮.৭%
  2. ১৭.৮%
  3. ৬.৫%
  4. ৫.৬%
সঠিক উত্তর:
১৮.৭%
উত্তর
সঠিক উত্তর:
১৮.৭%
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৬৯.৮৩ মিলিয়ন।
- জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কি.মি.-এ: ১,১৫৩ জন।
- স্থুল জন্মহার প্রতি হাজারে-এ: ১৮.৮ জন।
- স্থুল মৃত্যুহার প্রতি হাজারে-এ: ৫.৭ জন।
- শিশু মৃত্যুহার (প্রতি হাজার জীবিত জন্মে): ২২।
- প্রত্যাশিত গড় আয়ু (বছর): ৭২.৩।
- মাথাপিছু জাতীয় আয়: ২৭৬৫ মার্কিন ডলার।
- সাক্ষরতার হার (৭ বছর+): ৭৬.৪%।
- পুরুষ সাক্ষরতার হার: ৭৮.৬%।
- মহিলা সাক্ষরতার হার: ৭৪.২%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
৯৭২.
৬০-৭০ পর্যন্ত কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০১৮ এবং কৃষি মন্ত্রণালয়ের সালতামামি অনুসারে উত্তর করুন।
বাংলাদেশে কোন ধান সবচেয়ে বেশি জন্মে? [মার্চ। ২০২০]
  1. ক) আউশ
  2. খ) আমন
  3. গ) বোরো
  4. ঘ) ইরি
সঠিক উত্তর:
গ) বোরো
উত্তর
সঠিক উত্তর:
গ) বোরো
ব্যাখ্যা
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০১৮ এবং কৃষি মন্ত্রণালয়ের সালতামামি (Live MCQ সাম্প্রতিক সমাচার জানুয়ারি ২০২০) অনুসারে
৯৭৩.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, শিল্প খাতের প্রবৃদ্ধির হার কত?
  1. ১০.৩৭ শতাংশ
  2. ৬.৬৬ শতাংশ
  3. ৯.৮৬ শতাংশ
  4. ৫.৩৭ শতাংশ
সঠিক উত্তর:
৬.৬৬ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৬.৬৬ শতাংশ
ব্যাখ্যা
খাতভিত্তিক GDP প্রবৃদ্ধি:
- কৃষি খাতের অবদান ১১.০২ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩.২১ শতাংশ।
- শিল্প খাতের অবদান ৩৭.৯৫ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৬.৬৬ শতাংশ।
- সেবা খাতের অবদান ৫১.০৪ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৫.৮০ শতাংশ।

সাময়িক হিসাবে ২০২২-২৩ অর্থবছরে বৃহৎ ৩টি খাতের মধ্যে –
কৃষি খাতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩.২১% শতাংশ, যা পূর্ববর্তী ২০২২-২৩ অর্থবছরে ছিল ২.৬১ শতাংশ।
একই সময়ে শিল্প খাতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬.৬৬% শতাংশ, যা পূর্ববর্তী অর্থবছরে ছিল ৮.১৮ শতাংশ।
সেবা খাতের প্রবৃদ্ধির হার ৫.৮০% শতাংশ, যা পূর্ববর্তী অর্থবছরে ছিল ৫.৮৪ শতাংশ।

গুরুত্বপূর্ণ তথ্য:
- জিডিপির সর্ববৃহৎ খাত: সেবাখাত (১৩টি খাত নিয়ে গঠিত) এবং ছোট খাত: কৃষিখাত।
- আবার, কর্মসংস্থানের দিক থেকে বৃহৎখাত: কৃষিখাত (৪৫.০০% শ্রমশক্তি নিয়োজিত) এবং ছোট খাত: শিল্পখাত (১৭.০০% শ্রমশক্তি নিয়োজিত)।
- অর্থনীতি/ জিডিপির সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত: শিল্পখাত; প্রবৃদ্ধির হার – ৬.৬৬%।
- অন্যদিকে, কৃষিখাতের প্রবৃদ্ধির হার সবচেয়ে কম; প্রবৃদ্ধির হার: ৩.২১%।
- সার্বিকভাবে অর্থনীতি/ জিডিপিতে কৃষি ও সেবা খাতের অবদান: ক্রমহ্রাসমান এবং শিল্পখাতের অবদান: ক্রমবর্ধমান।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৯৭৪.
বাংলাদেশের প্রবাসী জনশক্তির অধিকাংশ কোন দেশে কর্মরত?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) সৌদিআরব
  3. গ) মালয়েশিয়া
  4. ঘ) কাতার
সঠিক উত্তর:
খ) সৌদিআরব
উত্তর
সঠিক উত্তর:
খ) সৌদিআরব
ব্যাখ্যা
বাংলাদেশের প্রবাসী জনশক্তির অধিকাংশই সৌদিআরবে কর্মরত। মার্চ ২০১৯ পর্যন্ত এর সংখ্যা ৮৬২১৯ জন। এর পরে রয়েছে কাতার (২৩৫৪৭ জন) ও ওমান (২০২৬৩ জন) এর অবস্থান।
৯৭৫.
নিচের কোনটি বাংলাদেশের প্রধান বাণিজ্যিক জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়?
  1. ক) কয়লা
  2. খ) ডিজেল
  3. গ) সৌর বিদ্যুৎ
  4. ঘ) প্রাকৃতিক গ্যাস
সঠিক উত্তর:
ঘ) প্রাকৃতিক গ্যাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রাকৃতিক গ্যাস
ব্যাখ্যা
- প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের প্রধান বাণিজ্যিক জ্বালানি।
- এটি দেশের মোট বাণিজ্যিক জ্বালানির প্রায় প্রায় ৬২% পূরণ করে থাকে।

- উত্তোলনযোগ্য গ্যাসের মজুদের পরিমাণের হিসাবে দেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র - তিতাস। এটি ব্রাহ্মণবাড়ীয়া জেলায় অবস্থিত। দ্বিতীয় বৃহত্তম গ্যাসক্ষেত্র - বিবিয়ানা।

তথ্যসূত্র:- জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
৯৭৬.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, দেশে আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? 
  1. রাজশাহী
  2. মুন্সিগঞ্জ
  3. রংপুর 
  4. বগুড়া
সঠিক উত্তর:
রংপুর 
উত্তর
সঠিক উত্তর:
রংপুর 
ব্যাখ্যা

আলু উৎপাদন:
- আলু উৎপাদনে শীর্ষ বিভাগ:
- প্রথম: রংপুর বিভাগ।
- দ্বিতীয়: রাজশাহী বিভাগ।

​• আলু উৎপাদনে শীর্ষ জেলা:
- প্রথম: রংপুর জেলা।
- দ্বিতীয়: বগুড়া জেলা।

​উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ - ২০২৪।

৯৭৭.
UNCTAD এর বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন অনুসারে, বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ -
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) চীন
  3. গ) দক্ষিণ কোরিয়া
  4. ঘ) যুক্তরাজ্য
সঠিক উত্তর:
ক) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ক) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন:
৯ জুন ২০২২ জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD) “World Investment Report 2022” শিরোনমে একটি প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী ২০২১ সালে -
• বৈশ্বিক বিনিয়োগে শীর্ষ দেশ - চীন।
• বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র। 
• বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (FDI) হয় - ২,৮৯৬.৫৬ মিলিয়ন মার্কিন ডলার।
• বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ ৫টি দেশ (মিলিয়ন মার্কিন ডলার):
   ১. যুক্তরাষ্ট্র (৫৮৫.৮৮); 
   ২. চীন (৪০৭.৮৮); 
   ৩. সিঙ্গাপুর (২৯৮.৬৯); 
   ৪. যুক্তরাজ্য (২৯৬.০১) ও 
   ৫. দক্ষিণ কোরিয়া (১৫৪.৪৭)।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
৯৭৮.
২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী কৃষি খাতে প্রবৃদ্ধি কত শতাংশ?
  1. ২.৬৩ %
  2. ৩.১৩ %
  3. ৩.৩০ %
  4. ৩.৩৯ %
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
৩.৩০ %
উত্তর
সঠিক উত্তর:
৩.৩০ %
ব্যাখ্যা
• ২০২৩-২৪ অর্থবছরের সামষ্টিক অর্থনীতির (Macro Economy) গতি-প্রকৃতি ও তথ্য উপাত্ত প্রধান খাতভিত্তিক সংক্ষিপ্তভাবে নিম্নে বিশ্লেষণ করা হলো:

কৃষি (Agriculture) খাত:
- চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে কৃষি খাতে ৩.৩০% প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে যা সাময়িক হিসাবে ছিলো ৩.২১%।
- উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাবে কৃষি খাতের প্রবৃদ্ধি ছিল ৩.৩৭%।
- ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে কৃষি খাতের প্রবৃদ্ধির হার ০.০৭ শতাংশীয় পয়েন্ট হ্রাস পেয়েছে।

উল্লেখ্য,
• শিল্প (Industry) খাত:
- চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে শিল্প খাতের প্রবৃদ্ধি ৩.৫১% প্রাক্কলন করা হয়েছে যা সাময়িক হিসাবে ছিলো ৬.৬৬%।
- উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী শিল্প খাতের জিডিপি'র প্রবৃদ্ধির হার ছিল ৮.৩৭%।
- ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে শিল্প খাতের প্রবৃদ্ধির হার ৪.৮৬ শতাংশীয় পয়েন্ট হ্রাস পেয়েছে।
- রপ্তানী আয়ের সংশোধিত হিসাব অনুযায়ী রপ্তানী নির্ভর শিল্প বিশেষভাবে তৈরি পোশাক শিল্পের উৎপাদনের নিম্নগতির কারণে শিল্প খাতের প্রবৃদ্ধির হার উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে।

• সেবা (Service) খাত:
- ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবে সেবা খাতের প্রবৃদ্ধি ৫.০৯% প্রাক্কলন করা হয়েছে যা সাময়িক হিসাবে ছিলো ৫.৮০%।
- উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী সেবা খাতের জিডিপি'র প্রবৃদ্ধির হার ছিল ৫.৩৭%।
- ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে সেবা খাতের প্রবৃদ্ধির হার ০.২৮ শতাংশীয় পয়েন্ট হ্রাস পেয়েছে।

উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
৯৭৯.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, দেশে সাক্ষরতার হার কত?
  1. ৫৭.৯%
  2. ৫৬.৮%
  3. ৭৭.৯%
  4. ৭৮.২%
সঠিক উত্তর:
৭৭.৯%
উত্তর
সঠিক উত্তর:
৭৭.৯%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- বাংলাদেশে মোট জনসংখ্যা ১৭১ মিলিয়ন ।
- জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৩%
-  জনসংখ্যার ঘনত্ব ১,১৭১ /বর্গ কি.মি।
- পুরুষ ও মহিলার অনুপাত ৯৬.৩।
- স্থুল জন্মহার ১৯.৪ জন/ প্রতি হাজারে।
- স্থুল মৃত্যুহার ৬.১  জন/ প্রতি হাজারে।
 - গড় আয়ুষ্কাল ৭২.৩ বছর।
- সাক্ষরতার হার (৭+ বয়স) ৭৭.৯% 
-  দারিদ্রের হার ১৮.৭ %।
- চরম দারিদ্র্যের হার ৫.৬%।
-  জিডিপি ‘র প্রবৃদ্ধির হার ৫.৮২%।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৯৮০.
দেশের উন্নয়নমূলক কাজের জন্যে যে বাজেট করা হয় তাকে কী বলে?
  1. সুষম বাজেট
  2. ঘাটতি বাজেট
  3. রাজস্ব বাজেট
  4. মূলধন বাজেট
সঠিক উত্তর:
মূলধন বাজেট
উত্তর
সঠিক উত্তর:
মূলধন বাজেট
ব্যাখ্যা
বাজেটের প্রকারভেদ:
বাজেটকে সাধারণত দু'ভাগে ভাগ করা যায়; 
১. সুষম বাজেট: যে বাজেটে আয় ও ব্যয়ের পরিমান সমান থাকে তাকে সুষম বাজেট বলে।
২. অসম বাজেট: যে বাজেটে আয় ও ব্যয় সমান থাকে না তাকে অসম বাজেট বলে।

অসম বাজেট আবার দুই প্রকার; 
ক. উদ্বৃত্ত বাজেট: যে বাজেটে ব্যয়ের চেয়ে আয়ের পরিমাণ বেশি ধরা হয় তাকে উদ্বৃত্ত বাজেট বলা হয়। 
খ. ঘাটতি বাজেট: যে বাজেটে আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি ধরা হয় তাকে ঘাটতি বাজেট বলে। 

প্রকৃতির ভিত্তিতে বাজেটের দু'টি অংশ থাকে:
রাজস্ব বাজেট ও
মূলধন বাজেট। 

১. রাজস্ব বাজেট:
- দেশের প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্যে যে বাজেট গৃহীত হয় তাকে রাজস্ব বাজেট বলে।
- এ বাজেটে কেবল সরকারের রাজস্ব আয় এবং প্রশাসনিক ব্যয় দেখানো হয়।
- এ বাজেটে দুটি অংশ থাকে- আয়ের উৎস ও ব্যয়ের খাত।
- আয়ের অংশে সরকারের সম্ভাব্য মোট আয় উল্লেখ করা হয় এবং কোন কোন উৎস থেকে এ আয় আসবে তাও বর্ণনা করা হয়। 
- রাজস্ব বাজেটের অর্থ সাধারণত প্রতিরক্ষা, শিক্ষা, বেসরকারি প্রশাসন, শান্তি শৃঙ্খলা রক্ষা, জনস্বাস্থ্য, সামাজিক কল্যাণ প্রভৃতি খাতে ব্যয় করা হয়। 

২. মূলধন বাজেট:
- দেশের উন্নয়নমূলক কাজের জন্যে যে বাজেট করা হয় তাকে মূলধন বাজেট বলে।
- এ বাজেটে সরকার কর্তৃক গৃহিত বার্ষিক উন্নয়ন কর্মসুচির জন্য আয় ও ব্যয়ের হিসাব দেখানো হয়।
- যেমন, এক বছরে কৃষি, শিল্প, যোগাযোগ, পরিবহণ, বিদ্যুৎ ইত্যাদি খাতের উন্নয়নের জন্যে যে ব্যয় হবে তা এ বাজেটে দেখানো হয়।
- সুনির্দিষ্টভাবে বলতে গেলে মূলধন বাজেটে দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য সম্ভাব্য ব্যয় ও প্রত্যাশিত আয়ের পরিমাণ দেখানো হয়।
- এ বাজেটের আয় প্রধানত রাজস্ব বাজেটের উদ্বৃত্ত এবং সরকারের অভ্যন্তরীণ ও বিদেশি ঋণ ও অনুদানের মাধ্যমে সংগৃহিত হয়ে থাকে।

উৎস: অর্থনীতি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৮১.
কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪ অনুযায়ী, চা উৎপাদনে শীর্ষ জেলা-
  1. মৌলভীবাজার
  2. সুনামগঞ্জ
  3. চট্টগ্রাম
  4. সিলেট
সঠিক উত্তর:
মৌলভীবাজার
উত্তর
সঠিক উত্তর:
মৌলভীবাজার
ব্যাখ্যা
• কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪:
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।

- চা উৎপাদনে দ্বিতীয় শীর্ষ জেলা হবিগঞ্জ।
- চা উৎপাদনে শীর্ষ বিভাগ সিলেট।
- ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা দিনাজপুর।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪। 
৯৮২.
বাংলাদেশের সর্বাধিক বনাঞ্চলসম্পন্ন জেলা কোনটি?
  1. বান্দরবান
  2. বাগেরহাট
  3. খাগড়াছড়ি
  4. রাঙ্গামাটি
সঠিক উত্তর:
রাঙ্গামাটি
উত্তর
সঠিক উত্তর:
রাঙ্গামাটি
ব্যাখ্যা

বাংলাদেশের বনাঞ্চল:
- দেশে মোট বনাঞ্চলের পরিমাণ - ৬৩,৬৩,০০০ একর।

• সর্বাধিক বনাঞ্চলসম্পন্ন জেলা:
১) রাঙ্গামাটি - ১৩,৭৮,৫৬৪.১৩ একর।
২) বান্দরবান - ৭,৯৭,৫৪১.৪৯ একর।
৩) বাগেরহাট - ৫,৬৬,৫১২.৯৫ একর।
৪) খাগড়াছড়ি - ৫,৫৪,১১৬.২১ একর।
৫) খুলনা - ৫,৬৪,০৮১.৬১ একর।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

৯৮৩.
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০১৯-২০ অর্থবছরের সাময়িক হিসাবে, স্থিরমূল্যে জিডিপিতে সেবাখাতের অবদান-
  1. ৩৫.৫৬ শতাংশ
  2. ৪৫.২৫ শতাংশ
  3. ৪৯.৫৫ শতাংশ
  4. ৫১.৩০ শতাংশ
সঠিক উত্তর:
৫১.৩০ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৫১.৩০ শতাংশ
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাব অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে স্থিরমূল্যে জিডিপিতে কৃষিখাতের অবদান ১৩.৩৫ শতাংশ, শিল্পখাতের অবদান ৩৫.৩৬ শতাংশ এবং সেবাখাতের অবদান ৫১.৩০ শতাংশ।
মাথাপিছু জাতীয় আয় ২০৬৪ মার্কিন ডলার এবং মাথাপিছু জিডিপি ১৯৭০ মার্কিন ডলার।
[সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ওয়েবসাইট]
৯৮৪.
অর্থনৈতিক সমীক্ষা- ২০২৪ চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, চরম দারিদ্র্যের হার কত?
  1. ৫.২%
  2. ৫.৬%
  3. ৫%
  4. ৬.৫%
সঠিক উত্তর:
৫.৬%
উত্তর
সঠিক উত্তর:
৫.৬%
ব্যাখ্যা
→ চরম দারিদ্র্যের হার ৫.৬%।

• অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:

- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১/বর্গ কি.মি.
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- সাক্ষরতার হার (৭ বছর+): ৭৭.৯%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৩৮.৪৫ বিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৪৪.১১ বিলিয়ন মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৯.৭৪%।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৯৮৫.
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত-
  1. শিক্ষা ও প্রযুক্তি
  2. জনপ্রশাসন
  3. পরিবহন ও যোগাযোগ
  4. স্বাস্থ খাত
সঠিক উত্তর:
জনপ্রশাসন
উত্তর
সঠিক উত্তর:
জনপ্রশাসন
ব্যাখ্যা
জাতীয় বাজেট ২০২৫-২৬: 
- বাজেটের আকার: ৭,৯০,০০০ কোটি টাকা
- পরিচালন ব্যয়: ৫,৩৫,৩১৭ কোটি টাকা
- উন্নয়ন ব্যয়: ২,৪৫,৬০৯ কোটি টাকা
- রাজস্ব আয়: ৫,৬৪,০০০ কোটি টাকা
- বৈদেশিক অনুদান: ৫,০০০ কোটি টাকা
- ঘাটতি (অনুদানসহ): ২,২১,০০০ কোটি টাকা
- GDP'র প্রবৃদ্ধি লক্ষ্য: ৫.৫%
- মুদ্রাস্ফীতি (মূল্যস্ফীতি) লক্ষ্য: ৬.৫%
- মোট GDP: ৬২,৪৪,৫৭৮ কোটি টাকা
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP): ২,৩০,০০০ কোটি টাকা (মোট বাজেটের ২৯.১১%)
- সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাতসমূহ:
১. জনপ্রশাসন খাত (২৩.৫৬%),
২. শিক্ষা ও প্রযুক্তি খাত (১৪.০০%),
৩.পরিবহন ও যোগাযোগ খাত (৯.০৩%)।

উৎস: জাতীয় বাজেট ২০২৫-২৬।
৯৮৬.
PRSP হচ্ছে-
  1. বাজেট বিশ্লেষণ
  2. পঞ্চবার্ষিকী পরিকল্পনা
  3. দারিদ্র্য বিমোচন সংক্রান্ত কৌশলপত্র
  4. স্বাস্থ্য নিরাপত্তা কৌশল
সঠিক উত্তর:
দারিদ্র্য বিমোচন সংক্রান্ত কৌশলপত্র
উত্তর
সঠিক উত্তর:
দারিদ্র্য বিমোচন সংক্রান্ত কৌশলপত্র
ব্যাখ্যা
PRSP:
- PRSP-এর পূর্ণরূপ হলো: Poverty Reduction Strategy Papers.
- PRSP হল আইএমএফের নির্দেশনায় দারিদ্র্য বিমোচন কৌশলপত্র।
- বাংলাদেশ সরকার ২০০৫-২০০৮ এবং ২০০৯-২০১১ সময়ে মোট দুটি দারিদ্র্য বিমোচন কৌশলপত্র গ্রহণ করে।
- বাংলাদেশ পরিকল্পনা কমিশন PRSP প্রণয়ন করে।

তথ্যসূত্র - পরিকল্পনা কমিশন ওয়েবসাইট।
৯৮৭.
বর্তমানে জিডিপি কয়টি খাতের মূল্য সংযোজন ভিত্তিতে প্রাক্কলন করা হয়? [মে, ২০২৫]
  1. ৩টি
  2. ৯টি
  3. ১৫টি
  4. ১৯টি
সঠিক উত্তর:
১৯টি
উত্তর
সঠিক উত্তর:
১৯টি
ব্যাখ্যা
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জিডিপির হিসাব প্রাক্কলনের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান।
- আন্তর্জাতিকভাবে সম্মত System of National Accounts (SNA) ফ্রেমওয়ার্ক অনুসরণ করে বিভিন্ন দেশ জিডিপি প্রাক্কলন করে।
- জিডিপি নিরূপণে তিনটি পদ্ধতি: উৎপাদন (Production Aproach), আয় (Income Approach) এবং ব্যয় (Expenditure Approach) পদ্ধতি ব্যবহৃত হয়।
- তবে বাংলাদেশ উৎপাদন ও ব্যয় ভিত্তিক জিডিপি প্রণয়ন করে।
- উৎপাদন ভিত্তিতে জিডিপি প্রাক্কলনে অর্থনীতিকে ৩টি বৃহৎ খাত তথা: কৃষি, শিল্প ও সেবায় বিভক্ত করা হয়েছে।
- বর্তমান সময়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের ব্যাপক প্রসার বিশেষ করে সেবা খাতে নতুন নতুন খাত/উপখাত অর্থনীতিতে যুক্ত হয়েছে।
- ২০১৫-১৬ ভিত্তিবছরের জিডিপিতে বিদ্যমান কয়েকটি খাতের পুনর্বিন্যাস এবং নতুন খাতসমূহ অন্তভুক্তির ফলে বর্তমানে জিডিপি ১৯টি খাতের মূল্য সংযোজন ভিত্তিতে প্রাক্কলন করা হয়।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪
৯৮৮.
বৃহৎ শিল্পখাতে কোনটি অন্তর্ভুক্ত নয়?
  1. ক) খনিজ ও খনন
  2. খ) ম্যানুফ্যাকচারিং
  3. গ) বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবাহ
  4. ঘ) পরিবহন
সঠিক উত্তর:
ঘ) পরিবহন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পরিবহন
ব্যাখ্যা
খনিজ ও খনন; ম্যানুফ্যাকচারিং; বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবাহ এবং নির্মাণ খাত নিয়ে বৃহৎ শিল্পখাত গঠিত।
৯৮৯.
অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জাতীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য কত ধরা হয়েছে?
  1. ৮১ লক্ষ ৮০ হাজার
  2. ১৮ লক্ষ ৮০ হাজার
  3. ৮ লক্ষ ৮০ হাজার
  4. ৮০ লক্ষ ৮০ হাজার
সঠিক উত্তর:
৮০ লক্ষ ৮০ হাজার
উত্তর
সঠিক উত্তর:
৮০ লক্ষ ৮০ হাজার
ব্যাখ্যা
অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা:
- অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্য দিয়ে বাংলাদেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা “ব-দ্বীপ পরিকল্পনা - ২১০০” বাস্তবায়ন শুরু হয়েছে।
- ভিশন-২০৪১ বাস্তবায়নে ৫টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রথমটি হচ্ছে ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা।
- বাংলাদেশ ইতেমধ্যে নিম্ন মধ্যম আয়ের মর্যাদা অর্জন করেছে। 
- ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে ২০২৪ সালের মধ্যে এলডিসি থেকে উত্তরণ ও এসডিসি বাস্তবায়নের জন্য সহায়ক হবে। 
- অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আগামী ৫ বছরে সর্বমোট ১১.৩৩ মিলিয়ন বা ১ কোটি ১৩ লক্ষ ৩০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে।
- জাতীয় পর্যায়ে মোট কর্মসংস্থান সৃষ্টি হবে - ৮.০৮ মিলিয়ন বা ৮০ লক্ষ ৮০ হাজার।
- প্রবাসী বা বৈদেশিক কর্মসংস্থান হবে - ৩.২৫ মিলিয়ন বা ৩২ লক্ষ ৫০ হাজার।

উৎস: অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা।
৯৯০.
২০২৫-২৬ অর্থবছরের বাজেটের সম্ভাব্য পরিমাণ কত?
  1. ৬ লাখ ৯০ হাজার কোটি
  2. ৭ লাখ ৯৭ হাজার কোটি
  3. ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি
  4. ৬ লাখ ৯৭ হাজার কোটি
সঠিক উত্তর:
৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি
উত্তর
সঠিক উত্তর:
৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি
ব্যাখ্যা
বাজেট ২০২৫-২৬:
- বাজেট ঘোষণাকারী- অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 
- বাজেটের পরিমাণ- ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
- গত বছরের থেকে আকার কমেছে- প্রায় ৭ হাজার কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ ভাগ।
- বাজেটের পরিচালন ব্যয়- ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
- জিডিপি- ৫.৫ শতাংশ।
- মূল্যস্ফীতির লক্ষ্য- ৬.৫ শতাংশ।
- বাজেটে করমুক্ত আয়সীমায় নতুন সংযুক্ত- “জুলাই যোদ্ধা”।

উৎস: বাজেট ২০২৫-২০২৬।
৯৯১.
বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে কৃষি খাতের অবদান-
  1. নিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে
  2. অনিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে
  3. ক্রমহ্রাসমান
  4. অপরিবর্তিত থাকছে
সঠিক উত্তর:
ক্রমহ্রাসমান
উত্তর
সঠিক উত্তর:
ক্রমহ্রাসমান
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুসারে -
• অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান - ১১.৫০%, 
• অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান - ৩৭.০৭%, 
• অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান - ৫১.৪৪%। 

অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী জিডিপিতে বিভিন্ন খাতের অবদান:
- সেবা খাতের অবদান ৫১.২৪ শতাংশ।
- শিল্প খাতের অবদান ৩৭.৫৬ শতাংশ।
- কৃষি খাতের অবদান ১১.২০ শতাংশ।
- সেবা খাতের অবদান সবচেয়ে বেশি।

অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে, 
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান = ১১.০২%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান = ৩৭.৯৫%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান= ৫১.০৮%।

সুতরাং,  
দেখা যাচ্ছে যে, জিডিপিতে কৃষিখাতের অবদান ক্রমহ্রাসমান।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২২, ২০২৩, ২০২৪।
৯৯২.
বাংলাদেশের জিডিপি (GDP)-তে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?
  1. কৃষি
  2. শিল্প
  3. বাণিজ্য
  4. সেবা
সঠিক উত্তর:
সেবা
উত্তর
সঠিক উত্তর:
সেবা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
------------------------- 
• অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান = ১১.০২%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান = ৩৭.৯৫%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান= ৫১.০৮%।

অর্থাৎ,
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে, জিডিপিতে সেবাখাতের অবদান সবচেয়ে বেশি।
-------------------------- 
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%।
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭৫ মার্কিন ডলার।

তথ্যসূত্র: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৯৯৩.
বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি বাজার -
  1. ক) মার্কিন যুক্তরাষ্ট্র
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) জার্মানি
  4. ঘ) ফ্রান্স
সঠিক উত্তর:
ক) মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ক) মার্কিন যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
দেশভিত্তিক রপ্তানি:
- ২০২২-২৩ অর্থবছরে জুলাই-ফেব্রুয়ারি, রপ্তানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে; ৩৭,০৭৮ মিলিয়ন মার্কিন ডলার, যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ৯.৫৬ শতাংশ বেশি।
- পূর্ববর্তী একই সময় অর্থাৎ জুলাই – ফেব্রুয়ারি পর্যন্ত রপ্তানির পরিমাণ ছিলো: ৩৩,৮৪৩ মিলিয়ন মার্কিন ডলার।
- ২০২২-২৩ অর্থবছরে (জুলাই-ফেব্রুয়ারি) বাংলাদেশী পণ্যের প্রধান আমদানিকারক দেশ হিসেবে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি।
- যুক্তরাষ্ট্র ও জার্মানিতে যথাক্রমে ৬,৪৩৯.৭৭ মিলিয়ন মার্কিন ডলার এবং ৪,৯০৬.১৩ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের
পণ্য রপ্তানি হয়েছে, যা দেশের মোট রপ্তানির যথাক্রমে ১৭.৩৭ শতাংশ এবং ১৩.২৩ শতাংশ।
- যুক্তরাষ্ট্র ও জার্মানিতে রপ্তানিকৃত প্রধান পণ্যসমূহ হলো: তৈরি পোশাক, নীটওয়্যার, হিমায়িত চিংড়ি, কাঁকড়া, গৃহস্থালী বস্ত্র ইত্যাদি।
- দেশভিত্তিক পণ্য রপ্তানির ক্ষেত্রে পরবর্তী অবস্থানে রয়েছে যুক্তরাজ্য (৯.৫৭%) ও ফ্রান্স (৫.৬৮ % )।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
৯৯৪.
বর্তমানে বাংলাদেশের ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বিশ্বের কতটি দেশে ঔষধ রপ্তানি করছে?[ এপ্রিল, ২০২৫]
  1. ১৫৬ টি
  2. ১৫৭ টি
  3. ১৫০টি
  4. ১৫৯ টি
সঠিক উত্তর:
১৫৭ টি
উত্তর
সঠিক উত্তর:
১৫৭ টি
ব্যাখ্যা
ঔষধ শিল্প:
- স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশে ঔষধ প্রাপ্তি মূলত আমদানির ওপর নির্ভরশীল ছিল।
- ফলে অনেক উচ্চ মূল্যে জনগণকে ঔষধ ক্রয় করতে হতো।
- বর্তমানে দেশের চাহিদার প্রায় ৯৮ শতাংশ ঔষধ দেশে উৎপাদিত হয়।
- বাংলাদেশ ইতোমধ্যে ঔষধ আমদানিকারক দেশ হতে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে।
- বর্তমানে বাংলাদেশের ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বিভিন্ন প্রকারের ঔষধ ও ঔষধের কাঁচামাল উন্নত বিশ্বের ইউরোপ ও আমেরিকাসহ রপ্তানি করছে – ১৫৭টি দেশে।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৯৯৫.
২০২৪-২৫ অর্থবছরের বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা কত?
  1. ৫১৩.৪৫ লক্ষ মেট্রিক টন
  2. ২২৬.০২২ লক্ষ মেট্রিক টন
  3. ২২২.৬৫ লক্ষ মেট্রিক টন
  4. ৩৯০.৭৭ লক্ষ মেট্রিক টন
সঠিক উত্তর:
২২৬.০২২ লক্ষ মেট্রিক টন
উত্তর
সঠিক উত্তর:
২২৬.০২২ লক্ষ মেট্রিক টন
ব্যাখ্যা
খাদ্যশস্য উৎপাদন:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এর সমন্বিত হিসাব অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরে খাদ্যশস্যের মোট উৎপাদন হয়েছে ৪৬৭.০৪ লক্ষ মেট্রিক টন।
- এর মধ্যে আউশ ২৯.০১ লক্ষ মেট্রিক টন, আমন ১৫৪.৩৩ লক্ষ মেট্রিক টন, বোরো ২০৭.৬৭ লক্ষ মেট্রিক টন এবং গম ১১.৭০ লক্ষ মেট্রিক টন।
- ২০২৩-২৪ অর্থবছরে খাদ্যশস্য উৎপাদন এর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫১৩.৪৫ লক্ষ মেট্রিক টন, যার মধ্যে আউশ ৩৯.৭৭ লক্ষ মেট্রিক টন, আমন ১৭১.৭৯ লক্ষ মেট্রিক টন, বোরো ২২২.৬৫ লক্ষ মেট্রিক টন ও গম ১২.২৯ লক্ষ মেট্রিক টন।

নিবিড় বার্ষিক ফসল উৎপাদন কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরের বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা: 
- ২০২৪-২৫ অর্থবছরে বোরো ধান উৎপাদন লক্ষ্যমাত্রা: ২২৬.০২২ লক্ষ মেট্রিক টন

উৎস: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৯৯৬.
স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কয়টি কৃষিশুমারি অনুষ্ঠিত হয়েছে?
  1. ক) ২ টি
  2. খ) ৩ টি
  3. গ) ৪ টি
  4. ঘ) ৫ টি
সঠিক উত্তর:
ঘ) ৫ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫ টি
ব্যাখ্যা
- স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত পাঁচটি কৃষিশুমারি অনুষ্ঠিত হয়েছে।
- ১৯৭৭ সালে প্রথম,
- ১৯৮৩-৮৪ সালে দ্বিতীয় (শহর ও পল্লী অঞ্চলে পৃথকভাবে পরিচালিত প্রথম কৃষিশুমারি)
- ১৯৯৬ সালে তৃতীয় (শুধু পল্লী অঞ্চলে অনুষ্ঠিত কৃষিশুমারি) এবং
- ২০০৮ সালে চতুর্থ কৃষিশুমারি অনুষ্ঠিত হয় (দেশের প্রথম পূণাঙ্গ কৃষিশুমারি অর্থাৎ শহর ও পল্লী অঞ্চলে একসাথে পরিচালিত হয় )।
- সর্বশেষ ২০১৯ সালে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়।

উৎস:-  বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
৯৯৭.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী, জিডিপিতে কৃষি খাতে অবদান কত?
  1. ৩৭.৫৬%
  2. ৫১.২৪%
  3. ১১.২০%
  4. ৩১.২৪%
সঠিক উত্তর:
১১.২০%
উত্তর
সঠিক উত্তর:
১১.২০%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৬৯.৮৩ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩০%।
- মাথাপিছু জাতীয় আয়: ২৭৬৫ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২৬৫৭ মার্কিন ডলার।

জিডিপিতে বিভিন্ন খাতে অবদান -
- সেবা: ৫১.২৪%।
- কৃষি: ১১.২০%।
- শিল্প: ৩৭.৫৬%।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
৯৯৮.
বিবিএস SVRS Report-2019 অনুসারে বাংলাদেশে খানাপ্রতি জনসংখ্যা কত?
  1. ৪.২
  2. ৪.৩
  3. ৪.১
  4. ৪.৪
সঠিক উত্তর:
৪.২
উত্তর
সঠিক উত্তর:
৪.২
ব্যাখ্যা
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ SVRS Report-2019 অনুসারে বাংলাদেশে খানাপ্রতি জনসংখ্যা ৪.২।
- খানা প্রধানের মধ্যে ৮৫.৪ ভাগ খানার প্রধান পুরুষ এবং ১৪.৬ ভাগ খানার প্রধান নারী।
(তথ্যসূত্রঃ SVRS Report-2019, বিবিএস ওয়েবসাইট)
৯৯৯.
বাজেটে রাজস্ব আয় কত টাকা ধরা হয়েছে? [মার্চ, ২০২০]
  1. ক) ৳ ৩,৭৭,৮১০ কোটি
  2. খ) ৳ ৩,৮১,৯৭৮ কোটি
  3. গ) ৳ ৩,৯১,৭৮৯ কোটি
  4. ঘ) ৳ ৪,০২,৭২১ কোটি
সঠিক উত্তর:
ক) ৳ ৩,৭৭,৮১০ কোটি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৳ ৩,৭৭,৮১০ কোটি
ব্যাখ্যা
সুত্রঃ জাতীয় বাজেট ২০১৯-২০
১,০০০.
সেবাখাতের অন্তর্ভূক্ত রাষ্ট্রায়াত্ত্ব সংস্থার সংখ্যা কয়টি?
  1. ৪৯ টি 
  2. ৬ টি 
  3. ১৯ টি
  4. ৪ টি 
সঠিক উত্তর:
১৯ টি
উত্তর
সঠিক উত্তর:
১৯ টি
ব্যাখ্যা
- বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন (অ-আর্থিক) সংস্থা/রাষ্ট্রায়াত্ত সংস্থা রয়েছে মোট ৪৯টি। 
- সেবাখাতের অন্তর্ভূক্ত রাষ্ট্রায়াত্ত্ব সংস্থার সংখ্যা সবচেয়ে বেশি; মোট - ১৯টি।
- শিল্পখাতের অন্তর্গত প্রতিষ্ঠান - ৬টি।
এছাড়া অন্যান্য খাতে বাংলাদেশের রাষ্ট্রায়াত্ত্ব সংস্থা -
- বিদ্যুৎ, গ্যাস ও পানি খাতে - ৬টি
- পরিবহন ও যোগাযোগ খাতে - ৭টি
- বাণিজ্য খাতে - ৩টি
- কৃষি খাতে - ২টি
- নির্মাণ খাতে - ৬টি

উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা