উত্তর
ব্যাখ্যা
সমাধান:
ঘড়ির মিনিটের কাঁটা ঘণ্টার কাঁটাকে প্রতি ঘণ্টায় একবার অতিক্রম করলেও ১১ টা থেকে ১ টা পর্যন্ত ২ ঘণ্টায় কেবল ১ বার অতিক্রম করে।
সকাল ৮ টা থেকে রাত ৮ টা = ১২ ঘণ্টা
এখন,
সকাল ৮ টা থেকে সকাল ১১ টা = ৩ ঘণ্টায় অতিক্রম করে ৩ বার
সকাল ১১ টা থেকে দুপুর ১ টা = ২ ঘণ্টায় অতিক্রম করে ১ বার
দুপুর ১ টা থেকে রাত ৮ টা = ৭ ঘণ্টায় অতিক্রম করে ৭ বার।
∴ সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মোট ১২ ঘণ্টায় অতিক্রম করে = (৩+ ১ + ৭) বার = ১১ বার
অর্থাৎ সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মিনিটের কাঁটা ঘণ্টার কাঁটার উপর দিয়ে ১২ ঘণ্টায় ১১ বার অতিক্রম করে।