ব্যাখ্যা
সমাধান:
Y এর ছেলের ছেলে, Y এর নাতি।
ছেলের ভাইও Y এর নাতি।
∴ X, Y এর নাতি।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৭ / ৩০ · ৬০১–৭০০ / ২,৯২৩
প্রশ্ন: ঘড়িতে যখন ৫ টা ৪৫ মিনিট বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রী হবে?
সমাধান:
এখানে, H = ৫ এবং M = ৪৫
মধ্যবর্তী কোণ = |(১১M - ৬০H)/২|
= |(১১ × ৪৫ - ৬০ × ৫)/২|
= |(৪৯৫ - ৩০০)/২|
= |১৯৫/২|
= |৯৭.৫|
= ৯৭.৫°
৫ টি গরু ১ দিনে দুধ দেয় ৫ লিটার
∴ ১ 〃〃 ১ 〃〃〃৫/৫ 〃
∴ ২০〃〃২০〃〃〃(৫×২০×২০)/৫〃
= ৪০০ লিটার
ধরি,
স্রোতের গতি 'ক' কিমি/ঘন্টা
তাহলে,
ভাটি তথা স্রোতের দিকে নৌকার গতি = ১৫ + ক
উজান তথা স্রোতের বিপরীত দিকে নৌকার গতি = ১৫ - ক
প্রশ্নমতে,
{৩০/(১৫ + ক)} + {৩০/(১৫ - ক)} = ৪.৫
=> ৯০০ / (২২৫ - ক২) = ৯/২
=> ৯ক২ = ২২৫
=> ক২ = ২৫
∴ ক = ৫
বড় অংশ ক হলে ছোট অংশ ২ক/৩ ফুট।
এখন, ক + ২ক/৩ = ৪০
বা, ৫ক/৩ = ৪০
বা, ক = ১২০/৫
বা, ক = ২৪
সুতরাং ছোট অংশ = (২×২৪)/৩
= ১৬ ফুট।
এখানে প্রতি জোড়ের বর্ণের অবস্থান পরিবর্তন করেছে নিজেদের মধ্যে। তাই সঠিক উত্তর হবে BATSARTC
প্রশ্ন: একটি অনুষ্ঠানে ১২ জন অতিথি উপস্থিত আছেন। যদি তারা প্রত্যেকে একে অপরের সাথে করমর্দন করেন, তবে মোট কতটি করমর্দন হবে?
সমাধান:
অনুষ্ঠানে অতিথি আছে, n = 12 জন
আমরা জানি, করমর্দন সংখ্যা = nC2
∴ অনুষ্ঠানে মোট করমর্দন সংখ্যা = 12C2
= 12!/{2!(12 - 2)!}
= (12 × 11 × 10!)/(2 × 10!)
= 6 × 11
= 66 টি
∴ মোট করমর্দন সংখ্যা = 66 টি
প্রশ্ন: ৫০ কেজি মিশ্রণে চাল ও ডালের অনুপাত ৭ : ৩ । ঐ মিশ্রণে আর কত কেজি ডাল মেশালে অনুপাত ৭ : ৮ হবে?
সমাধান:
দেওয়া আছে,
মিশ্রণের অনুপাত = ৭ : ৩
মোট অংশ = ৭ + ৩ = ১০
∴ মিশ্রণে চালের পরিমাণ = ৫০ এর (৭/১০) = ৩৫ কেজি
এবং ডালের পরিমাণ = ৫০ এর (৩/১০) = ১৫ কেজি
ধরি,
ডাল মেশাতে হবে = ক কেজি
প্রশ্নমতে,
৩৫/(১৫ + ক) = ৭/৮
⇒ ৭(১৫ + ক) = ৩৫ × ৮
⇒ ১০৫ + ৭ক = ২৮০
⇒ ৭ক = ২৮০ - ১০৫
⇒ ৭ক = ১৭৫
⇒ ক = ১৭৫/৭
⇒ ক = ২৫
∴ ডাল মেশাতে হবে ২৫ কেজি।
প্রশ্ন: নিচের কোনটি লিপ ইয়ার বা অধিবর্ষ?
সমাধান:
অধিবর্ষ বা লিপ ইয়ার নির্ণয়ের দুটি প্রধান নিয়ম রয়েছে:
১. সাধারণ বছর: বছরটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হবে।
২. শতাব্দী বছর (১০০ দ্বারা বিভাজ্য): বছরটি ৪০০ দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হবে।
এখন,
ক) ২০২২ সাল: এটি ৪ দ্বারা বিভাজ্য নয়। (২০২২ ÷ ৪ ⇒ ভাগশেষ ২)।
⇒ অধিবর্ষ নয়।
খ) ১৯০০ সাল (শতাব্দী বছর): ১৯০০ ÷ ৪০০ দ্বারা বিভাজ্য নয় (ভাগশেষ ৩০০)।
⇒অধিবর্ষ নয়।
গ) ২০১০ সাল: এটি ৪ দ্বারা বিভাজ্য নয়। (২০১০ ÷ ৪ ⇒ ভাগশেষ ২)।
⇒ অধিবর্ষ নয়।
ঘ) ২০০০ সাল (শতাব্দী বছর): ২০০০ ÷ ৪০০= ৫ (ভাগশেষ ০)।
⇒ অধিবর্ষ।
অতএব, ২০০০ সালটি অধিবর্ষ।
প্রশ্ন: একটি ভাইরাস প্রতিদিন দ্বিগুণ হারে ছড়ায়। যদি ১৮ দিনে এটি একটি শহরের সব মানুষকে আক্রান্ত করে, তবে শহরের ১/৪ অংশ মানুষ আক্রান্ত হতে কত দিন লাগবে?
সমাধান:
যেহেতু ভাইরাস প্রতি দিনে দ্বিগুণ হারে ছড়ায়, সেহেতু এর আগের দিন আজকের দিনের অর্ধেক হবে।
শহরটি সম্পূর্ণ আক্রান্ত হতে সময় লাগে ১৮ দিন।
তাহলে ১৮ দিনের আগের দিন অর্থাৎ ১৭ দিনে শহরের অর্ধেক মানুষ আক্রান্ত হয়ে যাবে।
তার একদিন আগে, অর্থাৎ ১৬ দিনে শহরের ১/৪ অংশ মানুষ আক্রান্ত হয়ে যাবে।
১৫, ২১, ২৮ এর ল.সা.গু = ৪২০
৬ অংকের ক্ষুদ্রতম সংখ্যা ১০০০০০
১০০০০০ = ৪২০ × ২৩৮ + ৪০
৬ অংকের ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে = ১০০০০০ + (৪২০-৪০)
= ১০০০০০ + ৩৮০
= ১০০৩৮০
প্রশ্ন: পাঁচজন বন্ধু এক লাইনে বসে আছে। আরিফ সবচেয়ে বামদিকে। রিয়াদ আরিফের ঠিক পাশে। সাজিদ রিয়াদের ডানে। তানভীর, সাজিদ আর শুভর মাঝে। বামদিক থেকে চতুর্থ জন কে?
সমাধান:
আরিফ সবচেয়ে বামদিকে ⇒ আরিফ ⇐ ১ম
রিয়াদ আরিফের ঠিক পাশে ⇒ রিয়াদ ⇐ ২য়
সাজিদ রিয়াদের ডানে ⇒ সাজিদ ⇐ ৩য়
তানভীর, সাজিদ আর শুভর মাঝে ⇒ অর্থাৎ সাজিদ, তানভীর, শুভ এই ক্রমে
∴ সারি অনুযায়ী বসানো যায়- আরিফ, রিয়াদ, সাজিদ, তানভীর, শুভ
সুতরাং, বামদিক থেকে চতুর্থ জন তানভীর।
প্রশ্ন: ২৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৯০ কি.মি. গতিতে চললে, ১৫০ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে?
সমাধান:
ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব = ট্রেনের দৈর্ঘ্য + সেতুর দৈর্ঘ্য = (২৫০ + ১৫০) মিটার = ৪০০ মিটার
দেওয়া আছে,
ট্রেনের গতিবেগ = ৯০ কি.মি. /ঘণ্টা = (৯০ × ১০০০)/(৬০ × ৬০) মিটার/সেকেন্ড = ২৫ মিটার/সেকেন্ড
ট্রেনটি ২৫ মিটার অতিক্রম করে = ১ সেকেন্ডে
∴ ১ মিটার অতিক্রম করে = ১/২৫ সেকেন্ডে
∴ ৪০০ মিটার অতিক্রম করে = (১ × ৪০০)/২৫ = ১৬ সেকেন্ডে
সুতরাং, প্ল্যাটফর্মটি পার হতে ট্রেনটির ১৬ সেকেন্ড সময় লাগবে।
৩টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা
১টি লেবুর ক্রয়মূল্য ১/৩ টাকা
আবার, ২টি লেবুর বিক্রয়মূল্য ১ টাকা
১টি লেবুর বিক্রয়মূল্য ১/২ টাকা
∴ লাভ = (১/২)-(১/৩) = ১/৬ টাকা
এখন ১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
১ টাকায় লাভ হয় (১×৩)/৬ টাকা
১০০ টাকায় লাভ হয় (১×৩×১০০)/৬ টাকা
= ৫০ টাকা
∴ নির্ণেয় লাভ ৫০%
প্রশ্ন: যদি + অর্থ বিয়োগ, - অর্থ গুণ, × অর্থ ভাগ এবং ÷ অর্থ যোগ হয় তবে, ৩ - ৩ + ৩ ÷ ৩ × ৩ এর মান কত?
সমাধান:
যদি + অর্থ বিয়োগ, - অর্থ গুণ, × অর্থ ভাগ এবং ÷ অর্থ যোগ হয়
৩ - ৩ + ৩ ÷ ৩ × ৩ এর শর্ত সাপেক্ষ চিহ্ন পরিবর্তন করে পাই
৩ × ৩ - ৩ + ৩ ÷ ৩
= ৩ × ৩ - ৩ + ১
= ৯ - ৩ + ১
= ১০ - ৩
= ৭
প্রশ্ন: একটি নির্ভুল ঘড়িতে সময় দেখাচ্ছে সকাল ১০টা। ঘড়িটিতে দুপুর ২টা দেখাতে গেলে ঘণ্টার কাঁটা মোট কত ডিগ্রি ঘুরবে?
সমাধান:
ঘড়ির ঘণ্টার কাঁটা ১২ ঘণ্টায় মোট ৩৬০° ঘোরে।
∴ ১ ঘণ্টায় ঘোরে = ৩৬০°/১২ = ৩০°
সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সময় ৪ ঘণ্টা
∴ মোট ঘূর্ণন হবে = ৩০° × ৪ = ১২০°