বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank General Knowledge

মোট প্রশ্ন৬,১৭৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank General Knowledge

PrepBank · পাতা ৬১ / ৬২ · ৬,০০১৬,১০০ / ৬,১৭৯

৬,০০১.
রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে, বাংলাদেশের ২০২৩-২৪ সালের নীটওয়্যার রপ্তানি আয় কত? [january, 2025]
  1. ৪৪ বিলিয়ন ডলার
  2. ৩৬ বিলিয়ন ডলার
  3. ২৬ বিলিয়ন ডলার
  4. ১৯ বিলিয়ন ডলার
  5. ১৬ বিলিয়ন ডলার
সঠিক উত্তর:
১৯ বিলিয়ন ডলার
উত্তর
সঠিক উত্তর:
১৯ বিলিয়ন ডলার
ব্যাখ্যা
রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে, বাংলাদেশের ২০২৩-২৪ সালের রপ্তানি আয়: 
- নীটওয়্যার রপ্তানি আয় ১৯,২৮২ মিলিয়ন ডলার বা ১৯.২৮২ বিলিয়ন ডলার। 
- ওভেন গার্মেন্টস রপ্তানি আয় ১৬৮৬৯ মিলিয়ন ডলার বা ১৬.৮৬৯ বিলিয়ন ডলার। 
- তৈরি পোশাক রপ্তানি আয় ৩৬১৫১ মিলিয়ন ডলার বা ৩৬.১৫১ বিলিয়ন ডলার। 
- মোট রপ্তানি আয় ৪৪,৪৬৯ মিলিয়ন ডলার বা ৪৪.৪৬৯ বিলিয়ন ডলার। 
- প্রাথমিক পণ্য রপ্তানি আয় ১৩৫৭ মিলিয়ন ডলার বা ১.৩৫৭ বিলিয়ন ডলার। 
- ম্যানুফ্যাকচারিং পণ্য ৪৯,১১২ মিলিয়ন ডলার বা ৪৩.১১২ বিলিয়ন ডলার। 

উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো।
৬,০০২.
Which of the following countries has a written constitution?
  1. Israel
  2. Saudi Arabia
  3. New Zealand
  4. Denmark
সঠিক উত্তর:
Denmark
উত্তর
সঠিক উত্তর:
Denmark
ব্যাখ্যা
সংবিধান:
- রাষ্ট্র পরিচালনার হাতিয়ার হলো সংবিধান।
- লেখার ভিত্তিতে সংবিধান দুই ধরনের।
- লিখিত সংবিধান বলতে সেই সংবিধানকে বুঝায় যার ধারা বা নিয়মাবলী কোন দলিলে লিপিবদ্ধ করা থাকে।
- যেমন: বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, সুইডেন, ডেনমার্ক প্রভৃতি দেশের সংবিধান লিখিত সংবিধান।
- অলিখিত সংবিধান বলতে সেই সংবিধানকে বুঝায় যার ধারা বা নিয়মাবলী কোন দলিলে লিপিবদ্ধ থাকে না।
- যেমন: যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, সৌদি আরব ও ইসরায়েল প্রভৃতি দেশের সংবিধান অলিখিত সংবিধান।

উৎস: World Atlas.
৬,০০৩.
Who is the newly appointed US Ambassador to Bangladesh? 
  1. Brent Christensen
  2. John Smith
  3. David Miller
  4. Peter Johnson
সঠিক উত্তর:
Brent Christensen
উত্তর
সঠিক উত্তর:
Brent Christensen
ব্যাখ্যা

• ব্রেন্ট ক্রিস্টেনসন:
- বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূতের নাম ব্রেন্ট ক্রিস্টেনসন।
- ১৯ ডি‌সেম্বর, ২০২৫ সালে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে অনুমোদন দি‌য়ে‌ছে মার্কিন সিনেট।
- ব্রেন্ট ক্রিস্টেনসেনের পুরো নাম ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। 
- ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। 
- ঢাকায় মার্কিন দূতাবাসে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। 
- ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তথ্যসূত্র: বণিক বার্তা ও বাংলা ট্রিবিউন। 

৬,০০৪.
COMESA is a trade bloc in which region?
  1. Asia
  2. Europe
  3. Africa
  4. South America
সঠিক উত্তর:
Africa
উত্তর
সঠিক উত্তর:
Africa
ব্যাখ্যা
COMESA:
- COMESA (Common Market for Eastern and Southern Africa) হলো পূর্ব ও দক্ষিণ আফ্রিকা অঞ্চলের বাণিজ্যিক ব্লক।
- ২১ টি দেশ নিয়ে এটি গঠিত।
- COMESA by Preferential Trade Area নামে যাত্রা শুরু করে যা ১৯৯৪ সালের ৮ ডিসেম্বর COMESA'য় রূপান্তরিত হয়।
- এর সদর দপ্তর জাম্বিয়ার লুসাকায় অবস্থিত।

তথ্যসূত্র - COMESA অফিসিয়াল ওয়েবসাইট।
৬,০০৫.
Which country is the champion of the 13th ICC Cricket World Cup?
  1. India
  2. South Africa
  3. New Zealand
  4. Australia
  5. Bangladesh
সঠিক উত্তর:
Australia
উত্তর
সঠিক উত্তর:
Australia
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩:

- আয়োজক দেশ: ভারত।
- অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- মোট ম্যাচ: ৪৮টি।
- বিশ্বকাপ অনুষ্ঠিত হয়: ৫ অক্টোবর-১৯ নভেম্বর।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।

- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: বিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্যা ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।
- সর্বাধিক রান: বিরাট কোহলি (ভারত)।
- সর্বাধিক উইকেট: মোহাম্মদ শামি (ভারত)।
- সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: গ্লেন ম্যাক্সওয়েল।
- সর্বাধিক সেঞ্চুরি: কুইন্টন ডি' কক।

উৎস: ICC Cricket ওয়েবসাইট।
৬,০০৬.
Which UN agency was created to assist Palestine refugees?
  1. UNHCR
  2. UNRWA
  3. UNHRC
  4. UNFPA
সঠিক উত্তর:
UNRWA
উত্তর
সঠিক উত্তর:
UNRWA
ব্যাখ্যা
UNRWA:
- UNRWA-এর পূর্ণরূপ: The United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East.
- এটি একটি জাতিসংঘের সংস্থা, যা মূলত ফিলিস্তিনি শরণার্থীদের জন্য মানবিক সাহায্য এবং উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে, বিশেষ করে প্যালেস্টাইন এবং আশেপাশের অঞ্চলে, যেমন জর্ডান, লেবানন, সিরিয়া, পশ্চিম তীর এবং গাজা।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৪৯।
- কার্যক্রম শুরু হয়: ১ মে, ১৯৫০।
- সদরদপ্তর: আম্মান, জর্ডান এবং গাজা।।

উল্লেখ্য,
- ১ জুন ১৯৪৬ থেকে ১৫ মে ১৯৪৮ সালের আরব-ইসরাইল সংঘাত এবং ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে বাস্তুচ্যুত হয়ে জর্ডান, সিরিয়া, লেবানন, গাজা উপত্যকা এবং পূর্ব জেরুজালেম সহ পশ্চিমতীরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি শরনার্থীদের সহায়তার কাজে UNRWA নিয়োজিত।
- ১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘের সাধারন পরিষদের Resolution - 302 (4) - এর মাধ্যমে ৮ ডিসেম্বর, ১৯৪৯ সালে UNRWA গঠিত।
- UNRWA প্রায় পুরোটাই জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর স্বেচ্ছায় অবদানের মাধ্যমে অর্থায়ন করা হয়।

অন্যদিকে,
- ফিলিস্তিন বাদে বাকি সকল দেশের শরনার্থী নিয়ে UNHCR কাজ করে থাকে।
- UNFPA জাতিসংঘের জনসংখ্যা ও প্রজনন স্বাস্থ্য সংস্থা।

উৎস: UNRWA ওয়েবসাইট।
৬,০০৭.
In which layer of the atmosphere is ozone gas mainly found?
  1. Mesosphere
  2. Temperature
  3. Troposphere
  4. Stratosphere
সঠিক উত্তর:
Stratosphere
উত্তর
সঠিক উত্তর:
Stratosphere
ব্যাখ্যা

পৃথিবীর বায়ুমণ্ডল: 
- যে বায়বীয় অংশটি পৃথিবীর পৃষ্ঠকে ঘিরে রেখেছে সেটিই বায়ুমণ্ডল। 
- বায়ুমণ্ডল মূলত নাইট্রোজেন ও অক্সিজেন দিয়ে তৈরি। এছাড়াও জলীয়বাষ্প, ধূলিকণা, আর্গন, কার্বন ডাই-অক্সাইড এবং আরও কিছু গ্যাস বায়ুমণ্ডলে রয়েছে। 
- পৃথিবী সকল কিছুকে তার নিজের দিকে টানে ফলে বায়ুমণ্ডলের গ্যাসগুলো পৃথিবীর পৃষ্ঠের কাছাকাছি থাকে। তাই ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুমণ্ডল ঘন হয়ে থাকে। ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাবে, বায়ুমণ্ডলকে তত হালকা বা পাতলা হতে থাকবে। 
- বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। 
- বায়ুমণ্ডলকে অনেকগুলো স্তরে ভাগ করা হয়। প্রথম চারটি স্তর হলো- ট্রপোস্ফিয়ার বা ট্রপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, মেসোমণ্ডল ও তাপমণ্ডল। 

ট্রপোমণ্ডল: 
- ভূপৃষ্ঠ থেকে বারো কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলকে বলা হয় ট্রপোমণ্ডল। 
- এই স্তরে বায়ুর বেশির ভাগ প্রয়োজনীয় উপাদানসমূহ যেমন অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই-অক্সাইড ও জলীয় বাষ্প থাকে। 
- এই স্তরে মানুষ ও অন্যান্য জীবের জীবনকে প্রভাবিত করে এমন সব ঘটনা ঘটে। 
যেমন- এই স্তরে মেঘ, বৃষ্টি, বায়ু প্রবাহ, ঝড়, কুয়াশা এসব হয়। তাই ট্রপোমণ্ডল বায়ুমণ্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর। 

স্ট্রাটোমণ্ডল: 
- ট্রপোমণ্ডলের ঠিক উপরেই শুরু হয়েছে স্ট্রাটোমণ্ডল। 
- এই স্তর ট্রপোমণ্ডল থেকে শুরু করে প্রায় ৫০ কিলোমিটার বিস্তৃত। 
এই স্তরে রয়েছে ওজোন নামের একটি গ্যাস। 
- এই গ্যাস সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের রক্ষা করে। 
- এই স্তর এবং এর উপরের দিকে বায়ুমণ্ডলের অন্যান্য গ্যাস খুব কম পরিমাণে আছে। 

মেসোমণ্ডল: 
- স্ট্রাটোমণ্ডল শেষ হয়ে এই স্তর শুরু। 
- এই স্তর প্রায় ৮০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। 
- এই স্তরের উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর তাপমাত্রা কমতে থাকে। 

তাপমণ্ডল: 
- এই স্তর প্রায় বায়ুশুন্য। 
- এই স্তরে বায়ুর তাপমাত্রা দ্রুত বাড়ে, তাই এর নাম তাপমণ্ডল। 
- এই স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে। 

উৎস: বিজ্ঞান, সপ্তম শ্রেণি।

৬,০০৮.
Where does the world's largest book fair held?
  1. Abu Dhabi, United Arab Emirates
  2. Guadalajara, Mexico
  3. Hong Kong, China
  4. Frankfurt, Germany
  5. London, UK
সঠিক উত্তর:
Frankfurt, Germany
উত্তর
সঠিক উত্তর:
Frankfurt, Germany
ব্যাখ্যা
ফ্রাঙ্কফুর্ট বইমেলা:
- বিশ্বের সর্ববৃহৎ বইমেলা জার্মানির ফ্রাঙ্কফুর্টে আয়োজিত হয়।
- প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালে আধুনিক ফ্রাঙ্কফুর্ট বইমেলার শুরু হলেও এর মূল গোড়াপত্তন হয়েছিল ৫০০ বছর পূর্বে ১৪৬২ খ্রিস্টাব্দে।
- প্রতি বছর অক্টোবর মাসে আয়োজিত হয় জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলা।
- বিশ্ববিখ্যাত এই বইমেলার সময়সীমা সাধারণত পাঁচ দিন।

উৎস: The Economic Times.
৬,০০৯.
Which device converts AC to DC?
  1. Amplifier
  2. Transistor
  3. Rectifier
  4. Pyrometer
সঠিক উত্তর:
Rectifier
উত্তর
সঠিক উত্তর:
Rectifier
ব্যাখ্যা
রেকটিফায়ার:
- যে প্রক্রিয়ায় পরিবর্তী প্রবাহ (Alternating current/AC) ভোল্টেজকে একমুখী প্রবাহ (Direct current/DC) ভোল্টেজে রূপার করা হয় তাকে রেকটিফিকেশন বা একমুখীকরণ বলে।
- একমুখীকরণের কাজটি যে যন্ত্র দ্বারা সম্পন্ন করা হয় তাকে রেফটিফায়ার বলে।
- ডায়োড যখন সম্মুখী ঝোঁকে থাকে তখন এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় এবং যখন এটি বিমুখী ঝোঁকে থাকে তখন এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না।
- জাংশন ডায়োডের এ বিশেষ ধর্মকে কাজে লাগিয়ে রেকটিফিকেশন বা একমুখীকরণের কাজটি সম্পন্ন করা হয়।
- একমুখীকরণে দুই ধরনের রেফটিফায়ার বর্তনী ব্যবহার করা হয়।
- যথা:
(১) অর্ধতরঙ্গ রেকটিফায়ার।
(২) পূর্নতরঙ্গ রেকটিফায়ায়।

অন্যদিকে,
- অ্যামপ্লিফায়ার এমন একটি বৈদ্যুতিক ডিভাইস যা কোনও ইনপুট সিগন্যালের কারেন্ট বা শক্তি বাড়িয়ে তুলতে পারে।
- ট্রানজিস্টর (Transistor) একটি অর্ধপরিবাহী যন্ত্র, যা সাধারণত অ্যামপ্লিফায়ার এবং বৈদ্যুতিকভাবে নিয়ন্ত্রিত সুইচ হিসেবে ব্যবহৃত হয়।
- উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র পাইরোমিটার।

উৎস: পদার্থবিজ্ঞান ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,০১০.
The schedule of the 13th National Parliament election in Bangladesh was declared on which day? 
  1. 10 December, 2025
  2. 11 December, 2025
  3. 12 December, 2025
  4. 13 December, 2025
সঠিক উত্তর:
11 December, 2025
উত্তর
সঠিক উত্তর:
11 December, 2025
ব্যাখ্যা

• ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬: 
- ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
- ১১ ডিসেম্বর, ২০২৫ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি এ এম এম নাসির উদ্দিন।
- তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত।
- একই দিনে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনেরও ঘোষণা দিয়েছেন সিইসি।
- দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
- জাতীয় নির্বাচনের ব্যালট হবে সাদা, আর গণভোটের ব্যালট হবে গোলাপি।

তথ্যসূত্র: বিবিসি।

৬,০১১.
Ramsar Convention is a global initiative for the protection of-
  1. Forest ecosystems
  2. Marine ecosystems
  3. Mountain ecosystems
  4. Wetland ecosystems
সঠিক উত্তর:
Wetland ecosystems
উত্তর
সঠিক উত্তর:
Wetland ecosystems
ব্যাখ্যা

রামসার কনভেনশন:
- রামসার কনভেনশন (Ramsar Convention) হলো বিশ্বব্যাপী জৈবপরিবেশ রক্ষার একটি সম্মিলিত প্রয়াস।
- এটি ১৯৭১ সালে ইরানের রামসারে 'কনভেনশন অন ওয়েটল্যান্ডস' নামে একটি আন্তর্জাতিক চুক্তিতে পৃথিবীর বিভিন্ন দেশসমূহ স্বাক্ষর করে।
- এই কনভেনশন ২১ ডিসেম্বর, ১৯৭৫ সালে কার্যকর হয়।
- স্বাক্ষরকারী দেশ ১৭২টি।
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে এবং
- বাংলাদেশের ২টি স্থান রামসার সাইট হিসেবে অন্তর্ভুক্ত।
- এই দুটি সাইট হলো: সুন্দরবন এবং টাঙ্গুয়ার হাওর।

উৎস: রামসার কনভেনশন ওয়েবসাইট।

৬,০১২.
Article 94 of the Constitution of Bangladesh deals with -
  1. Seat of the Supreme Court
  2. Temporary appointment of Chief Justice
  3. Judge-Employment
  4. Establishment of the Supreme Court
সঠিক উত্তর:
Establishment of the Supreme Court
উত্তর
সঠিক উত্তর:
Establishment of the Supreme Court
ব্যাখ্যা
• সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ষষ্ঠ ভাগে বাংলাদেশ সুপ্রীম কোর্টের এখতিয়ার বর্ণিত হয়েছে।
- সংবিধানের ৯৪ (১) অনুচ্ছেদে বর্ণিত হয়েছে যে, আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ নিয়ে বাংলাদেশের জন্য সুপ্রীম কোর্ট গঠিত হবে।

অন্যদিকে:
- ৯৫নং অনুচ্ছেদে বিচারক-নিয়োগ।
- ৯৭নং অনুচ্ছেদে অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ।
- ১০০ নং অনুচ্ছেদে সুপ্রীম কোর্টের আসন।

সূত্র: বাংলাদেশের সংবিধান।
৬,০১৩.
Where is the first ’elephant overpass’ in Bangladesh located?
  1. Banshkhali, Chittagong
  2. Shambhuganj, Mymensingh
  3. Lohagara, Chittagong
  4. Dulahazara, Cox’s Bazar
সঠিক উত্তর:
Lohagara, Chittagong
উত্তর
সঠিক উত্তর:
Lohagara, Chittagong
ব্যাখ্যা

- বাংলাদেশের প্রথম এলিফ্যান্ড ওভারপাস চট্টগ্রামের লোহাগাড়ার অবস্থিত।

এলিফ্যান্ট ওভারপাস:
- চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের বুক চিরে নির্মিত হয়েছে এশিয়ার প্রথম 'এলিফ্যান্ট ওভারপাস'।
- দোহাজারী-কক্সবাজার রেললাইনের কারণে বন্যপ্রাণী চলাচলে যেন বাধা সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই নেওয়া হয়েছে এ উদ্যোগ।
- এ ওভারপাসের ওপর অংশ দিয়ে হাতি ও নিচ দিয়ে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে।
- দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার রেললাইনের চুনতি, ফাঁসিয়াখালি ও মেধাকচ্ছপিয়ায় তিনটি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে।
- এর মধ্যে চুনতিতে হয়ে গেছে প্রথম এলিফ্যান্ট ওভারপাস।

উৎস: পত্রিকার রিপোর্ট। [লিঙ্ক]

৬,০১৪.
Who is known as 'Bard of Brahmaputra'?
  1. Bhupen Hazarika
  2. Ajit Barua
  3. Manna Dey
  4. None
সঠিক উত্তর:
Bhupen Hazarika
উত্তর
সঠিক উত্তর:
Bhupen Hazarika
ব্যাখ্যা
ভূপেন হাজারিকা:
- ভূপেন হাজারিকা ছিলেন গণসংগীতের কিংবদন্তি শিল্পী।
- তাঁর জন্ম ভারতের আসামের সাদিয়ায় ১৯২৬ সালের ৮ সেপ্টেম্বর।
- ছোটবেলা থেকেই আসামের লোকজ গানের সঙ্গে তিনি পরিচিত হন।
- তিনি উত্তর-পূর্ব ভারতের সঙ্গীত জগতের মুকুটহীন রাজা হিসাবে পরিচিত।
- "ব্রহ্মপুত্রের বার্ড (Bard of Brahmaputra)" বা "সুধাকণ্ঠ" (দ্য নাইটিংগেল) নামে ভূপেন হাজারিকা পরিচিত।
- ২০১১ সালের ৫ নভেম্বর ভূপেন হাজারিকা মারা যান।

⇒ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর তাঁর গাওয়া ‘জয় জয় নবজাত বাংলাদেশ,/ জয় জয় মুক্তিবাহিনী/ ভারতীয় সৈন্যের সাথে রচিলে/ মৈত্রীর কাহিনি।’ গানটি সবার হৃদয় জয় করে।
- বাংলাদেশ সম্বন্ধে ভূপেন হাজারিকা বলেছিলেন, তিনি ঢাকায় দেখেছেন বঙ্গসংস্কৃতির স্ফূরণ। তিনি বাংলাদেশেই বঙ্গ সংস্কৃতির গভীরতা দেখেছেন।

⇒ তিনি সঙ্গীত নাটক আকাদেমি অ্যাওয়ার্ড, পদ্মশ্রী (১৯৭৭), দাদাসাহেব ফালকে পুরস্কার (১৯৯২), পদ্ম ভূষণ (২০০১), পদ্মবিভূষণ (২০১১), ভারতরত্ন (২০১৯) লাভ করেন।

উৎস: i) প্রথম আলো।
ii) Hindustan Times.
৬,০১৫.
How many women won the Nobel Prize in 2025?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

২০২৫ সালের নারী নোবেল পুরস্কার বিজয়ী:
- ২০২৫ সালে মোট দুইজন নারী নোবেল পুরস্কার লাভ করেন।
- এরা হলেন: চিকিৎসাবিদ্যায় মেরি ই. ব্রুনকো ও শান্তিতে ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো।

উল্লেখ্য,
- মেরি ই. ব্রুনকো ও মারিয়া কোরিনা মাচাদোসহ মোট ৬৭ জন এখন পর্যন্ত নোবেল পুরস্কার লাভ করেন।
- উল্লেখ্য যে ম্যারি কুরি একমাত্র নারী যিনি দুইবার নোবেল পুরস্কার লাভ করেন।

⇒ ২০২৫ সালের নোবেল পুরস্কার বিজয়ী:
- পদার্থবিজ্ঞান: জন ক্লার্ক, মিশেল দেভরেট ও জন এম মার্টিনিস।
- রসায়ন: সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর এম. ইয়াগি।
- অর্থনীতি: ইওয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।
- সাহিত্য: হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাই।
- শান্তি: ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো।  
- চিকিৎসাবিজ্ঞান: ম্যারি ই. ব্রুনকো, ফ্রেড রামসডেল ও শিমন সাকাগুচি।

উৎস: Nobel Prize ওয়েবসাইট। 

৬,০১৬.
Who is the composer of the song 'Jonmo Amar Dhonno Holo Maago'?
  1. Nurul Huda
  2. Azad Rahman
  3. Abdul Gaffar Chowdhury
  4. Abdul Latif
সঠিক উত্তর:
Azad Rahman
উত্তর
সঠিক উত্তর:
Azad Rahman
ব্যাখ্যা
জন্ম আমার ধন্য হলো:
- এই গানে মহান মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা দেওয়া হয়। 
- গানটির সুরকার আজাদ রহমান।

এছাড়াও, 
- গানটির গীতিকবি নয়ীম গহর।
- আজাদ রহমান ১৯৬৪ সালে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চাঙ্গ সঙ্গীতে (খেয়াল) প্রথম স্থান অর্জন করেন।
- বাংলাদেশ টেলিভিশনের প্রথম শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র সূচনা সঙ্গীত ‘আমরা নতুন আমরা কুঁড়ি’ গানটির সুরকার আজাদ রহমান।
- আজাদ রহমান শ্রেষ্ঠকণ্ঠশিল্পী, শ্রেষ্ঠসুরকার, শ্রেষ্ঠসঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেছেন।

উৎস: বাংলাপিডিয়া।
৬,০১৭.
Which part of the constitution of Bangladesh is described about 'Executive Department'?
  1. Part I
  2. Part II
  3. Part III
  4. Part IV
সঠিক উত্তর:
Part IV
উত্তর
সঠিক উত্তর:
Part IV
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধানের ১১টি অধ্যায়ের আলোচ্য বিষয়সমূহ:
• প্রথম অধ্যায় - প্রজাতন্ত্র।
• দ্বিতীয় অধ্যায় - রাষ্ট্র পরিচালনার মূলনীতি।
• তৃতীয় অধ্যায় - মৌলিক অধিকার।
• চতুর্থ অধ্যায় - নির্বাহী বিভাগ।
• পঞ্চম অধ্যায় - আইনসভা।
• ষষ্ঠ অধ্যায় - বিচার বিভাগ।
• সপ্তম অধ্যায় - নির্বাচন।
• অষ্টম অধ্যায় - মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক।
• নবম অধ্যায় - বাংলাদেশের কর্মবিভাগ।
• দশম অধ্যায় - সংবিধানের সংশোধন।
• একাদশ অধ্যায় - বিবিধ।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
৬,০১৮.
The Ras dance belongs to the culture of which indigenous community?
  1. Santal
  2. Khasi
  3. Manipuri
  4. Garo
সঠিক উত্তর:
Manipuri
উত্তর
সঠিক উত্তর:
Manipuri
ব্যাখ্যা

মণিপুরী:
- বাংলাদেশের বিখ্যাত মনিপুরী নাচ সিলেট অঞ্চলের।
- বর্তমানে মণিপুরীরা বৃহত্তর সিলেটে বসবাস করছে। সিলেট শহর ও শহরতলি, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া ও বড়লেখা থানা, হবিগঞ্জের চুনারঘাট এবং সুনামগঞ্জের ছাতকে এদের বসবাস লক্ষ্য করা যায়।
- মণিপুরী সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধশালী ও ঐতিহ্যবাহী। নৃত্য ও সঙ্গীত মণিপুরীদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
- মণিপুরী সংস্কৃতির সবচেয়ে সমৃদ্ধ শাখা হচ্ছে মণিপুরী নৃত্য।
- মণিপুরী ভাষায় নৃত্যের প্রতিশব্দ হচ্ছে জাগই (Jagoi)।
- এই নৃত্যে শারীরিক অঙ্গ-প্রত্যঙ্গ চালনার মাধ্যমে বৃত্ত বা উপবৃত্ত সৃষ্টি করা হয়।
- মণিপুরী সংস্কৃতির সবচেয়ে উৎকৃষ্ট নিদর্শন হচ্ছে রাস (Rasa) নৃত্য।
- ভারতীয় সংস্কৃতিতে রাসার অবদান অত্যন্ত উল্লেখযোগ্য।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।

৬,০১৯.
Which team is the defending champion of BPL Season 10?
  1. Durdanto Dhaka
  2. Comilla Victorians
  3. Fortune Barishal
  4. Sylhet Strikers
সঠিক উত্তর:
Fortune Barishal
উত্তর
সঠিক উত্তর:
Fortune Barishal
ব্যাখ্যা
বিপিএল ২০২৪:
- ২০২৪ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১০ম আসর অনুষ্ঠিত হয়।
- বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই লিগের আয়োজন করে।
- তিনটি ভেন্যুতে এই খেলা অনুষ্ঠিত হয়।
- মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
- ৭টি দলের এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হয় ৪৬টি। 
- ১ মার্চ, ২০২৪ তারিখে মিরপুরে শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। 
- চ্যাম্পিয়ন: ফরচুন বরিশাল।
- রানার্সআপ: কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
- টুর্নামেন্ট সেরা: তামিম ইকবাল।
 
উৎস: Bangladesh Premier League ওয়েবসাইট।
৬,০২০.
On what date the COP-30 conference concluded?
  1. 10th November, 2025
  2. 15th November, 2025
  3. 22nd November, 2025
  4. 18th November, 2025
  5. None of these
সঠিক উত্তর:
22nd November, 2025
উত্তর
সঠিক উত্তর:
22nd November, 2025
ব্যাখ্যা

কপ ৩০:
- জাতিসংঘের জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলন কপ ৩০।
- কপ ৩০ এর সময়কাল ১০-২২ নভেম্বর, ২০২৫। 
- কপ৩০ সম্মেলন শেষ হয় ২২ নভেম্বর ২০২৫ (২১ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও এক দিন সময় বৃদ্ধি করা হয়)।

- আমাজনের শহর বেলেম ডো প্যারাকে কপ-৩০ সম্মেলনের জন্য নির্বাচিত করেছে জাতিসংঘ।
- কপ ৩০ এর মূল লক্ষ্য ছিল গ্রিনহাউস গ্যাস নিঃসরণ রোধ এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে সৃষ্ট ক্ষতি মোকাবিলায় জাতিসংঘের বিদ্যমান কাঠামোকে শক্তিশালী করা।
- কপ ৩০ সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ।

উল্লেখ্য,
- প্রথম কপ-১ সম্মেলন অনুষ্ঠিত হয় জার্মানির বার্লিন শহরে ১৯৯৫ সালে।
- UNFCCC ভুক্ত সদস্য দেশসমূহ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করে।
- কপ ২৭ অনুষ্ঠিত হয় মিশরের শারম আল শেখ শহরে ৬–২০ নভেম্বর ২০২২ সালে।
- কপ ২৮ অনুষ্ঠিত হয় ১২ নভেম্বর–৩০ ডিসেম্বর ২০২৩ সালে আরব আমিরাত, দুবাই।
- কপ-২৯, ২০২৪ সালে বাকু, আজারবাইজানে অনুষ্ঠিত হয়।

উৎস: UNFCCC ওয়েবসাইট ও প্রথম আলো।

৬,০২১.
President Barack Obama gave his speech to the Muslim world in- 
  1. UAE
  2. Egypt
  3. Turkey
  4. UK
  5. None of these
সঠিক উত্তর:
Egypt
উত্তর
সঠিক উত্তর:
Egypt
ব্যাখ্যা
• মিশরের কায়রোতে ৪ জুন, ২০০৯ সালে বারাক ওবামা মুসলিম বিশ্বের উদ্দেশে ভাষণ দিয়েছেন।

বারাক ওবামা:
- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা।
- ২০০৮ সালে মাত্র ৪৭ বছর বয়সে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে প্রবেশ করেন।
- ২০০৯ সালের ২০ জানুয়ারি শপথ নেন তিনি।
- তিনি ছিলেন ডেমোক্র্যাটিক পার্টির সদস্য।
- বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট।
- এর আগে আইনজীবী ও সামাজিক সংগঠক হিসেবে কাজ করেন তিনি।
- দুই মেয়াদে টানা আট বছর মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ওবামা।
- ২০০৯ সালে শান্তিতে নোবেল পান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

তথ্যসূত্র - Britannica.com
৬,০২২.
Which of the following is a founding member of ASEAN?
  1. Vietnam
  2. Thailand
  3. Laos
  4. Brunei
  5. None of The Above
সঠিক উত্তর:
Thailand
উত্তর
সঠিক উত্তর:
Thailand
ব্যাখ্যা
• ASEAN:
- এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোর একটি জোট।
- প্রতিষ্ঠাকাল: ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- প্রতিষ্ঠাকাল সদস্য দেশ: পাঁচটি সদস্য দেশ যথা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং ফিলিপাইন।
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- বর্তমান সদস্য দেশ ১০টি।
- অন্য সদস্য দেশগুলো: ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- মিয়ানমার হলো দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যে আসিয়ানের সদস্য।
- বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।

উৎস: ASEAN ওয়েবসাইট।
৬,০২৩.
Which disease is known as "German measles"?
  1. Rubella
  2. Rubeola
  3. Chickenpox
  4. Mumps
  5. Shingles
সঠিক উত্তর:
Rubella
উত্তর
সঠিক উত্তর:
Rubella
ব্যাখ্যা

Rubella: 
- "German measles" নামে পরিচিত রোগটির প্রকৃত নাম হলো রুবেলা (Rubella)।
- এটি একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, এটি সাধারণত শিশু ও কিশোরদের মধ্যে দেখা যায়।
- রুবেলার লক্ষণগুলোর মধ্যে রয়েছে হালকা জ্বর, গলা ব্যথা, মুখে শুরু হয়ে শরীরে ছড়িয়ে পড়া গোলাপি ফুসকুড়ি এবং লসিকা গ্রন্থি ফুলে যাওয়া।
- যদিও এটি বেশিরভাগ সময় মৃদু লক্ষণযুক্ত, তবে গর্ভবতী নারীর জন্য এটি অত্যন্ত বিপজ্জনক হতে পারে, কারণ গর্ভস্থ শিশুর জন্মগত ত্রুটি (Congenital Rubella Syndrome) সৃষ্টি করতে পারে।
- "German measles" নামটি এসেছে কারণ জার্মান চিকিৎসকেরাই প্রথম রুবেলাকে আলাদা রোগ হিসেবে চিহ্নিত করেন।

এছাড়াও,
- Chickenpox, Mumps, ও Shingles ভাইরাসজনিত রোগ। 

সূত্র: WHO ও Cleveland Clinic এর ওয়েবসাইট। 

৬,০২৪.
“The Gateway of Bangladesh” refers to which city?
  1. Dhaka
  2. Chittagong 
  3. Khulna
  4. Sylhet
  5. Rajshahi
সঠিক উত্তর:
Chittagong 
উত্তর
সঠিক উত্তর:
Chittagong 
ব্যাখ্যা

The Gateway of Bangladesh:
- 'The Gateway of Bangladesh' বা বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রাম শহরকে।

• চট্টগ্রাম শহর এবং এর বন্দরকে বাংলাদেশের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার (Gateways to Bangladesh) বলা হয়।
- এটি দেশের সবচেয়ে ব্যস্ততম সামুদ্রিক বন্দর, যা আন্তর্জাতিক বাণিজ্যের মূল কেন্দ্র হিসেবে কাজ করে। 
- দেশের আমদানী রপ্তানি বাণিজ্যের প্রধান কেন্দ্র এই চট্টগ্রাম জেলা। এই বন্দরে প্রতি বছর প্রায় ২০বিলিয়ন ডলার রপ্তানী বাণিজ্য হয়ে থাকে, যা আমাদের মোট রপ্তানীর প্রায় ৪৫%। সারা দেশের প্রায় ৪০% ভারী শিল্প গড়ে উঠেছে এই চট্টগ্রাম জেলায়, গড়ে উঠেছে দুইটি রপ্তানী প্রক্রিয়াজাতকরণ এলাকা বা EPZ।
- চট্টগ্রাম বন্দর বা 'পোর্ট গ্র্যান্ডে' (Porte Grande)কে উপনিবেশিক আমল থেকেই এই অঞ্চলের বাণিজ্যের প্রবেশদ্বার হিসেবে গণ্য করা হতো। 
- Blue.Business.Beauty- এই ট্যাগলাইনটি চট্টগ্রাম জেলার অনন্য ও অপার বৈচিত্র্য এবং অর্থনৈতিক-বাণিজ্যিক সম্ভাবনাকে ধারণ করে। ইতিহাস-ঐতিহ্য, সাংস্কৃতিক বৈশিষ্ট্য, পাহাড়-নদী-নালা ও সুনীল বঙ্গোপসাগরের প্রাকৃতিক সৌন্দর্য, শিল্প ও বাণিজ্যিক গুরুত্ব, সর্বোপরি অনন্য আতিথেয়তা প্রভৃতি মিলিয়ে চট্টগ্রাম হচ্ছে “অপার বৈচিত্র্যের ভাণ্ডার”।

উৎস: চট্টগ্রাম জেলা ওয়েবসাইট। 

৬,০২৫.
Who is the director of the film "Dhire Bohe Meghna" about the liberation war?
  1. Alamgir Kabir
  2. Chashi Nazrul Islam
  3. Humayun Ahmed
  4. Zahir Raihan
সঠিক উত্তর:
Alamgir Kabir
উত্তর
সঠিক উত্তর:
Alamgir Kabir
ব্যাখ্যা
চলচ্চিত্র:
- আলমগীর কবির নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক বিখ্যাত চলচ্চিত্র হলো ধীরে বহে মেঘনা।
- এটি ১৯৭৩ সালে মুক্তি পায়।
- ছবিটির পরিকল্পনা করেন জহির রায়হান।

• আলমগীর কবির পরিচালিত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে -
- সীমানা পেরিয়ে,
- সূর্যকন্যা,
- মোহনা,
- রূপালি সৈকতে,
- মহানায়ক ইত্যাদি।

উৎস: বাংলাপিডিয়া।
৬,০২৬.
Number of chromosomes in human body cells -
  1. 48
  2. 46
  3. 44
  4. 40
সঠিক উত্তর:
46
উত্তর
সঠিক উত্তর:
46
ব্যাখ্যা
• মানুষের দেহকোষে ২৩ জোড়া বা ৪৬টি ক্রোমসোম থাকে।

- এ  ২৩ জোড়া ক্রোমোজোমের মধ্যে ২২ জোড়া ক্রোমোজোমকে বলা হয় অটোজোম ।
- অটোজোম দেহের নানা প্রকার গঠন প্রণালি ও জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে।
- লিঙ্গ নির্ধারণে এদের কোনও ভূমিকা নেই ।
- অপর এক জোড়া ক্রোমোজোমকে বলা হয় সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম।
- সন্তান ছেলে না মেয়ে হবে তা নির্ধারণ করে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম।
- লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম জোড়াকে X এবং Y নামে চিহ্নিত করা হয়।

উৎস: জীববিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,০২৭.
Where is Trafalgar Square situated?
  1. UK
  2. USA
  3. China
  4. Belgium
সঠিক উত্তর:
UK
উত্তর
সঠিক উত্তর:
UK
ব্যাখ্যা

ট্রাফালগার স্কয়ার:
- ট্রাফালগার স্কয়ার ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত একটি সাধারণ জনগণের মিলনস্থল।
- ১৮০৫ সালে ইংল্যান্ড ফ্রান্স ও স্পেনের সম্মিলিত বাহিনীর সাথে যুদ্ধ করে জয়লাভ করে।
- ট্রাফালগারের যুদ্ধ জয়কে স্মরণীয় করে রাখতে লন্ডনের কেন্দ্রস্থল একটি চত্ত্বরের নামকরণ করা হয় ট্রাফালগার স্কয়ার।

তথ্যসূত্র - Britannica.com

৬,০২৮.
On which date was Operation Absolute Resolve conducted?
  1. January 2, 2026
  2. January 3, 2026
  3. January 4, 2026
  4. January 5, 2026
সঠিক উত্তর:
January 3, 2026
উত্তর
সঠিক উত্তর:
January 3, 2026
ব্যাখ্যা

• অপারেশন অ্যাবসলিউট রিজলভ (Operation Absolute Resolve): 
- ৩ জানুয়ারি, ২০২৬ তারিখে Operation Absolute Resolve পরিচালিত হয়।
- এই অপারেশনের মাধ্যমে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে যুক্তরাষ্ট্র।
- ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে চালানো এক বিশেষ অভিযানে মার্কিন ডেল্টা ফোর্স মাদুরোর বাসভবনে ঢুকে তাকে সস্ত্রীক আটক করে। 
- এই অপারেশনের নাম দেওয়া হয়েছে 'অপারেশন অ্যাবসলিউট রিজলভ'।
- 'অপারেশন অ্যাবসলিউট রিজলভ' নামের এই মিশনের নীল নকশা তৈরি হয়েছিল অন্তত চার মাস আগে।
 - গোয়েন্দা সংস্থা সিআইএ আগস্ট, ২০২৫ থেকেই ভেনিজুয়েলার ভেতরে একটি গোপন দল মোতায়েন করেছিল। তাদের একমাত্র কাজ ছিল মাদুরোর প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখা। 
- ভেনিজুয়েলা সরকারের উচ্চপদস্থ এক কর্মকর্তাকে সিআইএ তাদের সোর্স হিসেবে ব্যবহার করেছিল, যার পাঠানো তথ্যে এই অভিযান নিখুঁতভাবে পরিচালিত হয়।

উৎস: The New York Times

৬,০২৯.
In 1997, UNESCO declared the 'Sundarbans' as the -
  1. 997th World Heritage Site
  2. 798th World Heritage Site
  3. 879th World Heritage Site
  4. 789th World Heritage Site
সঠিক উত্তর:
798th World Heritage Site
উত্তর
সঠিক উত্তর:
798th World Heritage Site
ব্যাখ্যা
• সুন্দরবন:
- সুন্দরবন বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন।
- সুন্দরবন দুটি বন বিভাগে বিভক্ত: সুন্দরবন পশ্চিম বন বিভাগ ও সুন্দরবন পূর্ব বন বিভাগ।
- বাংলাদেশ অংশে সুন্দরবনের মোট আয়তন ৬০১৭ বর্গ কি.মি.।
- সমগ্র সুন্দরবন খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে বিস্তৃত।
- ৬ ডিসেম্বর, ১৯৯৭ সনে UNESCO সুন্দরবনের ৩টি বন্যপ্রাণী অভয়ারণ্যকে ৭৯৮তম World Heritage Site হিসেবে ঘোষণা করে।
- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ ফেব্রুয়ারি, ১৯৯৯ সনে নীলকমলে World Heritage Site-এর নামফলক উন্মোচন করেন।
- সুন্দরবনের জলভাগ জীববৈচিত্র্য সমৃদ্ধ হওয়ায় ১৯৯২ সনের ২১ মে থেকে এটি Ramsar Site হিসেবে স্বীকৃতি লাভ করে।
- টাঙ্গুয়ার হাওর ১০ জুলাই, ২০০০ সালে রামসার সাইটের তালিকাভুক্ত করা হয়েছে।

সূত্র: বন সংরক্ষণ দপ্তর ও Unesco ওয়েবসাইট (লিঙ্ক)।
৬,০৩০.
Which is the first full-length novel in Bengali literature written on the Language Movement of 1952?
  1. Jochhna O Jononir Golpo
  2. Arek Falgun
  3. Kabor
  4. Ekushey February
সঠিক উত্তর:
Arek Falgun
উত্তর
সঠিক উত্তর:
Arek Falgun
ব্যাখ্যা

ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস:
- ভাষা আন্দোলন নিয়ে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস জহির রায়হানের 'আরেক ফাল্গুন'।
- এটি ১৯৫৫ সালের ভাষা দিবস ২১ ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতায় লেখা।
- পুলিশ ভাষা দিবস পালনকারী অনেককে গ্রেপ্তার করলে একজন বলে - ‘আসছে ফাল্গুনে আমরা দ্বিগুন হবো'।
- চরিত্র: মুনিম, আসাদ, রসুল, সালমা ইত্যাদি। এই উপন্যাসে বাঙালির জাতীয় ঐতিহাসিক ঘটনাকে রূপায়িত করা হয়েছে।
- 'কবর' মুনীর চৌধুরী রচিত ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম বাংলা নাটক ।
- 'একুশের গল্প' জহির রায়হান এর ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত গল্প।

তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৬,০৩১.
Which Mughal ruler was responsible for constructing the iconic 'Red Fort' in Delhi?
  1. Shah Jahan
  2. Akbar
  3. Aurangzeb
  4. Humayun
সঠিক উত্তর:
Shah Jahan
উত্তর
সঠিক উত্তর:
Shah Jahan
ব্যাখ্যা

• লাল কেল্লা:
- ভারতের পঞ্চম মুঘল সম্রাট শাহজাহানের নতুন রাজধানী শাহজাহানাবাদের প্রাসাদ দুর্গ হিসেবে নির্মিত হয়েছিল।
- লাল কেল্লাকে মুঘল সৃজনশীলতার শীর্ষস্থানীয় বলে মনে করা হয়। 
- এটি নির্মিত হয়েছিল১৭ শতকের মাঝামাঝি সময়ে
- সম্রাট শাহজাহান কর্তৃক দুর্গটি নির্মিত হয়েছিল।
- বর্তমানে এটি একটি প্রধান পর্যটন আকর্ষণ।
- এই দুর্গটি ইউনেস্কোর তালিকাভুক্ত ছিল ২০০৭ সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।

উল্লেখ্য,
- শাহ জাহান (১৫৯২-১৬৬৬) ১৬২৮ থেকে ১৬৫৮ সাল পর্যন্ত ভারতের মুঘল সম্রাট ছিলেন, যিনি তাঁর স্থাপত্য অবদানের জন্য বিখ্যাত ছিলেন।
- তিনি সম্রাট জাহাঙ্গীর এবং রাজপুত রাজকন্যা মনমতীর তৃতীয় পুত্র ছিলেন।
- তিনি ১৬১২ সালে আরজুমান্দ বানু বেগমকে (পরবর্তীকালে মমতাজ নামে পরিচিত) বিয়ে করেন।

• তাঁর স্থাপত্যের মধ্যে রয়েছে:
- আগ্রার মতি মসজিদ (মুক্তার মসজিদ)।
- আগ্রার জামে মসজিদ (গ্রেট মসজিদ)।
- দিল্লির লাল কেল্লা কমপ্লেক্স।
- দিল্লির জামি মসজিদ (ভারতের সেরা মসজিদগুলির মধ্যে একটি)।
- দিল্লির নতুন রাজধানী শাহজাহানবাদ।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

৬,০৩২.
What substance is commonly formed during a combustion reaction?
  1. Carbon dioxide
  2. Sodium chloride
  3. Argon gas
  4. Nitrogen gas
  5. All of the above
সঠিক উত্তর:
Carbon dioxide
উত্তর
সঠিক উত্তর:
Carbon dioxide
ব্যাখ্যা
• ইলেকট্রনের স্থানান্তরের মাধ্যমে সংঘটিত বিক্রিয়া সমূহ হচ্ছে- 
১। সংযোজন বিক্রিয়া, 
২। বিয়োজন বিক্রিয়া, 
৩। প্রতিস্থাপন বিক্রিয়া এবং 
৪। দহন বিক্রিয়া ইত্যাদি।

দহন বিক্রিয়া (Combustion Reaction):
- এ প্রক্রিয়ায় কোন মৌল বা যৌগকে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার সাথে সংযুক্ত উপাদান মৌলগুলোকে অক্সাইড যৌগে পরিণত করা হয়।

উদাহরণস্বরূপ,
- কার্বনকে বায়ুতে পোড়ালে কার্বন ডাই-অক্সাইড গ্যাস উৎপন্ন হয়।
- সালফারকে বায়ুতে পোড়ালে সালফার ডাই-অক্সাইড গ্যাস উৎপন্ন হয়।
- মিথেন গ্যাসকে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে পোড়ালে মিথেনের উপাদান মৌল কার্বন পরিবর্তিত হয়ে কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন পরিবর্তিত হয়ে উহার অক্সাইড পানি উৎপন্ন করে। এ দহন বিক্রিয়ার ফলে প্রচুর তাপ উৎপন্ন হয়। উৎপন্ন তাপ রান্নাসহ অন্যান্য কাজ বিশেষ করে বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা হয়।

উৎস: রসায়ন, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,০৩৩.
Which is the main government seed production institution in Bangladesh?
  1. BADC
  2. BRRI
  3. BARI
  4. BINA
সঠিক উত্তর:
BADC
উত্তর
সঠিক উত্তর:
BADC
ব্যাখ্যা

BADC:
- বাংলাদেশের প্রধান সরকারি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান হলো বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (BADC)।
- এটি কৃষি উপকরণ সরবরাহের দায়িত্বে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান৷
- এর অংশ হিসেবে BADC বিভিন্ন ফসলের উফশী বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষক পর্যায়ে মানসম্মত সার সরবরাহ করে থাকে।
- ১৯৬১ সালে প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান কৃষি উন্নয়ন কর্পোরেশন দেশ স্বাধীনের পর BADC নামধারণ করে।
- এটির প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত।

তথ্যসূত্র - BADC ওয়েবসাইট।

৬,০৩৪.
Who invented the fundamental particle 'Proton'?
  1. Ernest Rutherford
  2. J.J. Thomson
  3. James Chadwick
  4. Sir Isaac Newton
সঠিক উত্তর:
Ernest Rutherford
উত্তর
সঠিক উত্তর:
Ernest Rutherford
ব্যাখ্যা
পরমানুর মৌলিক কণিকা ৩ টি।
ইলেক্ট্রন - জে জে থমসন আবিস্কার করেন।
প্রোটন - রাদারফোর্ড আবিস্কার করেন।
নিউট্রন - জেমস্‌ চ্যাডউইক আবিস্কার করেন।

গুরুত্বপূর্ণ কিছু আবিস্কার:
- টমাস আলভা এডিসন ফনোগ্রাফ এবং বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন। 
- নিউটন সার্বজনীন মহাকর্ষ এবং বিখ্যাত তিন গতির সূত্রের আবিস্কার করেন। 
- টরেসিলি ১৬৪৩ সালে বায়ুমন্ডলীয় চাপ পরিমাপের যন্ত্র আবিস্কার করেন যার নাম ব্যারোমিটার। 
- মাইকেল ফ্যারাডে ডায়নামো আবিষ্কার করেন। 
- আলেকজান্ডার গ্রাহাম বেল ১৮৭৬ সালে টেলিফোন আবিস্কার করেন।
- ডব্লিউ কনগ্রিড রকেট আবিষ্কার করেন। 

উৎস:
১. উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
২. ব্রিটানিকা।
৬,০৩৫.
Which country was the first to launch a fully functional Central Bank Digital Currency?
  1. Sweden
  2. China
  3. Bahamas
  4. Nigeria
সঠিক উত্তর:
Bahamas
উত্তর
সঠিক উত্তর:
Bahamas
ব্যাখ্যা

CBDC:
- বাহামাস প্রথম দেশ যা একটি সম্পূর্ণ কার্যকরী কেন্দ্রীয় ব্যাঙ্ক ডিজিটাল মুদ্রা (CBDC) চালু করেছে।
- তাদের CBDC নাম স্যান্ড ডলার' (Sand Dollar), যা ২০২০ সালের অক্টোবরে বাহামাস সেন্ট্রাল ব্যাঙ্ক কর্তৃক জাতীয়ভাবে চালু করা হয়।
- এটি বিশ্বের প্রথম জাতীয় CBDC হিসেবে স্বীকৃত, যা অপ্রতুল এলাকায় আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এবং দুর্যোগকালীন পরিস্থিতিতে (যেমন হারিকেন ডোরিয়ান) সহজ লেনদেনের জন্য তৈরি করা হয়েছে।
- এটি সম্পূর্ণ কার্যকরী, অর্থাৎ এটি ব্যাঙ্কিং সিস্টেমের সাথে একীভূত এবং দৈনন্দিন লেনদেনে ব্যবহারযোগ্য।

তথ্যসূত্র - IMF ওয়েবসাইট।

৬,০৩৬.
In which country is the ‘Hayli Gubbi’ volcano located?
  1. Kenya
  2. Tanzania
  3. Ethiopia
  4. Sierra Leone
সঠিক উত্তর:
Ethiopia
উত্তর
সঠিক উত্তর:
Ethiopia
ব্যাখ্যা

• হায়লি গুব্বি (Hayli Gubbi):
- হায়লি গুব্বি আফার অঞ্চলের পূর্ব ইথিওপিয়ায় এর্তা-আলে পর্বতমালার দক্ষিণ প্রান্তের কাছাকাছি অবস্থিত, যা একটি আগ্নেয়গিরির রেখা। 
- হায়লি গুব্বি এর্তা-আলে পর্বতমালার দক্ষিণ প্রান্তের কাছে অবস্থিত, যা আফার রিফ্ট উপত্যকার সাথে সারিবদ্ধ - এমন একটি অঞ্চল যেখানে টেকটোনিক ক্রিয়াকলাপ ভূমিকে আলাদা করছে, এবং সমতলভূমির ওপর দীর্ঘ ফাটল তৈরি হচ্ছে।

উল্লেখ্য,
- হায়লি গুব্বি একটি শিল্ড আগ্নেয়গিরি, যা ২৩ নভেম্বর, ২০২৫ সালে স্ফুটিত হয়, যা প্রায় ১২,০০০ বছরের মধ্যে প্রথম প্রমাণিত অগ্ন্যুৎপাত, যদিও এই সময়ে রেকর্ডবিহীন কিছু অগ্ন্যুৎপাত হতে পারে।

তথ্যসূত্র: ব্রিটানিকা। 

৬,০৩৭.
Which one is the first bank of the Indian sub-continent?
  1. Reserve Bank of India
  2. State Bank of India
  3. The Bank of India
  4. Bank of Hindustan
সঠিক উত্তর:
Bank of Hindustan
উত্তর
সঠিক উত্তর:
Bank of Hindustan
ব্যাখ্যা
Bank of Hindustan: 
- ভারতীয় উপমহাদেশের প্রথম ব্যাংক।
- প্রতিষ্ঠিত হয় ১৭৭০ সালে।
- ১৮৩২ সালে ব্যাংকটি ভেঙ্গে যায়।
- সদরদপ্তর: কলকাতা, ভারত।

- বিশ্বের প্রথম ব্যাংক চীনের ‘শান্সি ব্যাংক’ (Shansi Bank) - খ্রিষ্টপূর্ব ৬০০ অব্দে।
- বিশ্বের প্রথম সরকারি ব্যাংক ইতালির ‘ব্যাংক অফ ভেনিস’ (Bank of Venice) - ১১৫৭ খ্রিষ্টাব্দ।
- বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক সুইডেনের Sveriges Riksbank - ১৬৬৮ খ্রিষ্টাব্দ।
- ভারতীয় উপমহাদেশের প্রথম কেন্দ্রীয় ব্যাংক Reserve Bank of India - ১৯৩৫ সালে।

উৎস: www.britannica.com
৬,০৩৮.
What type of alliance is BIMSTEC?
  1. Economic alliance
  2. Military alliance
  3. Environmental Alliance
  4. Political alliance
সঠিক উত্তর:
Economic alliance
উত্তর
সঠিক উত্তর:
Economic alliance
ব্যাখ্যা
BIMSTEC:
- এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC হল বঙ্গোপসাগরীয় অঞ্চলের একটি অর্থনৈতিক জোট।
- এটি ৬ জুন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- এই সংগঠনটির মূল উদ্দেশ্য হলো বিভিন্ন সেক্টরে দেশগুলোর মধ্যে প্রযুক্তিগত এবং অর্থনৈতিক সহযোগিতা। বৃদ্ধি করা।
- BIMSTEC-এর সদস্য সংখ্যা ৭টি, এগুলো হলো বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভুটান, মায়ানমার ও নেপাল।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড।
- BIMSTEC-এর সদরদপ্তর ঢাকা, বাংলাদেশ-এ অবস্থিত।
- ৬ষ্ঠ BIMSTEC সম্মেলন হয় থাইল্যান্ড। (৪ এপ্রিল ২০২৫)।
   
উৎস: BIMSTEC ওয়েবসাইট।
৬,০৩৯.
According to the government gazette, how many people were martyred in the July mass uprising? 
  1. 836
  2. 832
  3. 844
  4. 856
সঠিক উত্তর:
836
উত্তর
সঠিক উত্তর:
836
ব্যাখ্যা

• জুলাই গণ-অভ্যুত্থানে সরকারি গেজেটভুক্ত শহীদ:
- জুলাই গণ–অভ্যুত্থান ২০২৪–এ শহীদদের গেজেট অনুসারে, জুলাই  গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা ৮৩৬।

- "জুলাই যোদ্ধা" অর্থ জুলাই গণ অভ্যুত্থান চলাকালে তৎকালীন সরকারের নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা উক্ত সময়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্যদের আক্রমণে আহত ছাত্র-জনতা।
- এছাড়া "জুলাই গণঅভ্যুত্থানে শহীদ" অর্থ "তৎকালীন সরকারের নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা উক্ত সময়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্যদের আক্রমণে মৃত্যুবরণকারী ব্যক্তি।"

উল্লেখ্য,
- ৮৩৪ জনের নাম শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করে ২০২৫ সালের জানুয়ারিতে গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। পরে সেখানে যুক্ত করা হয় আরও ১০ জনের নাম।
- গত ৩০শে জুন, ২০২৫ তারিখে প্রকাশিত সরকারি গেজেট অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদের সংখ্যা ছিল ৮৪৪ জন।
- তবে সরাসরি জুলাই আন্দোলনে যুক্ত না থাকা এবং চারজনের নাম গেজেটে দুইবার উল্লেখ থাকায় গত ৩রা অগাস্ট, ২০২৫ তারিখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই তালিকা থেকে আটজনের নাম বাতিল করে।
- মন্ত্রণালয়ের ওয়েবসাইটের সবশেষ তথ্য অনুযায়ী শহীদের সংখ্যা ৮৩৬ জন।
- জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ প্রথম নারী নাঈমা সুলতানা। 

তথ্যসূত্র: i) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
ii) বিবিসি।
iii) প্রথম আলো। 

৬,০৪০.
According to the Global Terrorism Index 2025, which country is the most affected by terrorism? [June, 2025]
  1. Burkina Faso
  2. Nigeria
  3. Sudan
  4. Afghanistan
সঠিক উত্তর:
Burkina Faso
উত্তর
সঠিক উত্তর:
Burkina Faso
ব্যাখ্যা
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৫:
- বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৫–এ পাকিস্তান ও ভারত, এমনকি যুক্তরাষ্ট্রের চেয়েও ভালো অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ।
- তিন দশমিক শূন্য তিন পয়েন্ট নিয়ে সূচকে বাংলাদেশের অবস্থান ৩৫তম।
- ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৩২তম।
- সূচক প্রকাশ করে: অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি)।
- আট দশমিক পাঁচ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো।
- তারপরেই আট দশমিক তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে পাকিস্তান এবং আট পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া।
- সাত দশমিক দুই পয়েন্ট নিয়ে নবম অবস্থানে আফগানিস্তান ছাড়া সূচকের প্রথম দশে নেই দক্ষিণ এশিয়ার আর কোনো দেশ।
- ছয় দশমিক নয় পয়েন্ট নিয়ে মিয়ানমারের অবস্থান ১১তম এবং ছয় দশমিক চার পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান ১৪তম।
- তিন দশমিক পাঁচ পয়েন্ট নিয়ে বাংলাদেশের এক ধাপ আগেই যুক্তরাষ্ট্রের অবস্থান ৩৪তম।
- ২০২৪ সালে বাংলাদেশে সন্ত্রাসবাদের ঝুঁকি ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের তুলনায় কম ছিল।
- দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো অবস্থানে আছে শ্রীলংকা ও ভুটান। উভয় দেশের পয়েন্ট শূন্য।
- তবে এক দশমিক এক পয়েন্ট নিয়ে ৬৮তম অবস্থানে রয়েছে নেপাল।
- জিটিআইর মোট স্কোর ১০।
- শূন্য স্কোর মানে সন্ত্রাসবাদের কোনো প্রভাব নেই।
- বিশ্বে ২০২৪ সালে চারটি সবচেয়ে ভয়াবহ হামলার জন্য চারটি সন্ত্রাসী গোষ্ঠীকে দায়ী করা হয়েছে।
- গোষ্ঠীগুলো হলো ইসলামিক স্টেট (আইএস), জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম), তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও আল-শাবাব।

উৎস: The Daily Star বাংলা (৬ মার্চ ২০২৫)
৬,০৪১.
মানব শরীরের কোথায় ইনসুলিন উৎপন্ন হয়?
  1. অ্যাড্রেনালিন
  2. থাইম্যান
  3. অগ্ন্যাশয়
  4. পিটুইটারি
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
অগ্ন্যাশয়
উত্তর
সঠিক উত্তর:
অগ্ন্যাশয়
ব্যাখ্যা
• ইনসুলিন:
- ইনসুলিন একটি হরমোন।
- ইহা অগ্ন্যাশয়ের Islets of langerhans এর বিটা কোষ থেকে নিঃসৃত হয় যা রক্তে বিদ্যমান গ্লুকোজকে দেহ কোষে প্রবেশে সাহায্য করে।
- এর ফলে গ্লুকোজের উচ্চ মাত্রা হ্রাসপ্রাপ্ত হয়ে স্বাভাবিক মাত্রায় ফিরে আসে।
- কোন কারণে অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নিঃসৃত না হলে বা কম নিঃসৃত হলে অথবা নিঃসৃত ইনসুলিন অকার্যকর হলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় অর্থাৎ ডায়াবেটিস রোগ হয়।
- ইনসুলিন ৫১টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত ক্ষুদ্রাকার সরল প্রোটিন।
- দুটি পলিপেপটাইড চেইন (২১টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত চেইন-A এবং ৩০টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত চেইন-B) দুটি ডাইসালফাইড বন্ডের মাধ্যমে সংযুক্ত হয়ে একটি ইনসুলিন অণু গঠন করে।

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,০৪২.
Where is Foy's Lake located?
  1. Rangamati
  2. Bandarban
  3. Khagrachari
  4. Chattogram
সঠিক উত্তর:
Chattogram
উত্তর
সঠিক উত্তর:
Chattogram
ব্যাখ্যা
ফয়েজ লেক: 
- ফয়েজ লেক চট্টগ্রামের পাহাড়তলি রেলস্টেশনের অদূরে খুলশী এলাকায় অবস্থিত একটি মানবসৃষ্ট হ্রদ।
- ফয়েজ লেক একটি চমৎকার বনভোজন ও বিনোদনের জায়গা যা হাজারো স্থানীয় ও আন্তর্জাতিক দর্শনার্থীদের আকর্ষণ করে।
- লেকটি ১৯২৪ সালে আসাম-বেঙ্গল রেলওয়ে কোম্পানির তত্ত্বাবধায়নে খনন করা হয়।
- এই লেকটি তৈরির উদ্দেশ্য ছিল রেল কলোনিতে বসবাসকারী লোকদের কাছে পানি পৌঁছানো।
- সেসময় এটি পাহাড়তলী লেক হিসেবে পরিচিত ছিল।
- পরবর্তীতে লেকটিকে ব্রিটিশ রেল প্রকৌশলী ফয়-এর নামে নামকরণ করা হয় যিনি এর নকশা তৈরিতে সহায়তা করেন।
- বর্তমানে হ্রদটিকে কেন্দ্র করে বাংলাদেশের সর্ববৃহৎ নির্মাণ প্রতিষ্ঠান কনকর্ড একটি চিত্তবিনোদন পার্ক স্থাপন করেছে যেখানে দর্শনার্থীদের জন্য লেকে নৌকা ভ্রমন, ল্যান্ডস্কেপিং, রেস্তোরা, ট্র্যাকিং এবং কনসার্ট এর আয়োজন করা হয়ে থাকে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৬,০৪৩.
Which city is known as the "Big Apple"?
  1. Los Angeles
  2. New York
  3. Oklahoma
  4. San Francisco
সঠিক উত্তর:
New York
উত্তর
সঠিক উত্তর:
New York
ব্যাখ্যা
New York City:
-The Big Apple বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিকে।
- এই নামটি ১৯২০-এর দশকে জনপ্রিয় হয় যখন সাংবাদিক জন জে. ফিটজ জেরাল্ড একটি নিবন্ধে নিউ ইয়র্কের ঘোড়দৌড় ট্র্যাককে ‘Big Apple’ হিসেবে উল্লেখ করেন।

উল্লেখ্য,
- New York City: the Big Apple.
- Geneva: the Peace Capital.
- Toronto: Muddy York.
- Ushuaia: the End of the World.
- Las Vegas: Sin City.
- Mumbai: the City of Dreams.
- Sydney: Harbour City.
- Cairo: the City of a Thousand Minarets.
- Paris: the City of Love.

সূত্র: Britannica.
৬,০৪৪.
Which part of the constitution of Bangladesh is said about 'fundamental rights'?
  1. Part I
  2. Part II
  3. Part III
  4. Part IV
সঠিক উত্তর:
Part III
উত্তর
সঠিক উত্তর:
Part III
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধানের ১১টি অধ্যায়ের আলোচ্য বিষয়সমূহ:
• প্রথম অধ্যায় - প্রজাতন্ত্র।
• দ্বিতীয় অধ্যায় - রাষ্ট্র পরিচালনার মূলনীতি।
• তৃতীয় অধ্যায় - মৌলিক অধিকার।
• চতুর্থ অধ্যায় - নির্বাহী বিভাগ।
• পঞ্চম অধ্যায় - আইনসভা।
• ষষ্ঠ অধ্যায় - বিচার বিভাগ।
• সপ্তম অধ্যায় - নির্বাচন।
• অষ্টম অধ্যায় - মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক।
• নবম অধ্যায় - বাংলাদেশের কর্মবিভাগ।
• দশম অধ্যায় - সংবিধানের সংশোধন।
• একাদশ অধ্যায় - বিবিধ।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
৬,০৪৫.
Doha Round is related to -
  1. IDA
  2. IMF
  3. IBRD
  4. WTO
সঠিক উত্তর:
WTO
উত্তর
সঠিক উত্তর:
WTO
ব্যাখ্যা
দোহা রাউন্ড:
- দোহা রাউন্ড WTO-এর সাথে সম্পর্কিত।

উল্লেখ্য,
- দোহা রাউন্ড হলো WTO সদস্যদের মধ্যে বাণিজ্য আলোচনার সর্বশেষ রাউন্ড, যার মূল লক্ষ্য হল বাণিজ্য বাধা কমানো এবং সংশোধিত বাণিজ্য নিয়ম প্রবর্তন করে আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার বড় ধরনের সংস্কার সাধন।
- এই রাউন্ডটি প্রায় ২০টি বাণিজ্য ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে এবং আধা-সরকারিভাবে "দোহা উন্নয়ন এজেন্ডা" নামে পরিচিত, কারণ এর প্রধান উদ্দেশ্য হল উন্নয়নশীল দেশগুলির বাণিজ্য সম্ভাবনা উন্নত করা।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।
৬,০৪৬.
During the Liberation War of Bangladesh the Secretary General of the UN was ______.
  1. Boutros Boutros-Ghali
  2. U Thant
  3. Kurt Waldheim
  4. Dag Hammarskjold
সঠিক উত্তর:
U Thant
উত্তর
সঠিক উত্তর:
U Thant
ব্যাখ্যা
বাংলাদেশের মুক্তিযুদ্ধচলাকালীন জাতিসংঘের মহাসচিব ছিলেন উ থান্ট।

উ থান্ট:
- জাতিসংঘের তৃতীয় মহাসচিব ছিলেন উ থান্ট।
- তিনি মিয়ানমারের নাগরিক।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধচলাকালীন তিনি জাতিসংঘের মহাসচিব পদে ছিলেন।

অন্যদিকে -
- জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব ছিলেন দ্যাগ হ্যামারশোল্ড। ১৯৬১ সালে তিনি আফ্রিকার উত্তর রোডেশিয়ায় (জাম্বিয়া) বিমান দুর্ঘটনায় মারা যান। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিহতদের জন্য সর্বোচ্চ পদক 'দ্যাগ হ্যামারশোল্ড মেডেল' প্রবর্তন করা হয়।
- জাতিসংঘের চতুর্থ মহাসচিব ছিলেন অস্ট্রিয়ার কুর্ট ওয়ার্ল্ডহেইম। তার সময়ে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- জাতিসংঘের ষষ্ঠ মহাসচিব ছিলেন মিশরের নাগরিক বুট্রোস বুট্রোস ঘালি। তিনি ১৯৯২ সালে থেকে ১৯৯৬ সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন। সোমালিয়া, রুয়ান্ডা, মধ্যপ্রাচ্য ও সাবেক যুগোস্লাভিয়ার সংকটকালে তিনি জাতিসংঘের দায়িত্ব গ্রহণ করেন।

উৎস: UN ওয়েবসাইট।
৬,০৪৭.
Where is located the city of Petra?
  1. Japan
  2. Italy
  3. Canada
  4. Vatican City
  5. Jordan
সঠিক উত্তর:
Jordan
উত্তর
সঠিক উত্তর:
Jordan
ব্যাখ্যা
- পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি পেত্রা।
- এটি লোহিত সাগর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে।
- জর্ডানের দক্ষিণ-পশ্চিমের শহর ওয়াদি মুসার ঠিক আগে হুর পাহাড়ের পাদদেশে অবস্থিত।
- ৪০০ থেকে ২০০ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত এটি ছিল আরবের নাবাতীয় রাজ্যের রাজধানী।
-১৮২২ সালে সুইস পরিব্রাজক জোহান লুডিগ দুই বছর ধরে মুসলিম ব্যবসায়ীর ছদ্মবেশে বেদুইন, যাযাবরদের সঙ্গে থেকে এই শহরের সন্ধান পান।
- ১৯৮৫ সালে পেত্রা নগরীকে ‘বিশ্ব ঐতিহ্য’ ঘোষণা করে ইউনেস্কো।

অপরদিকে,
- গ্রেট পিরামিড অফ গিজা: মিশর।
- তাজমহল: ভারত।
- স্ট্যাচু অফ লিবারটি : যুক্তরাষ্ট্র।
- গ্রেট ওয়াল অফ চায়না: চীন।
- মাচু পিচু: পেরু।
- কলোসিয়াম: ইতালি

উৎস: Britannica.
৬,০৪৮.
Which trade bloc replaced NAFTA?
  1. USMCA
  2. CPTPP
  3. AFTA
  4. None
সঠিক উত্তর:
USMCA
উত্তর
সঠিক উত্তর:
USMCA
ব্যাখ্যা

USMCA:
- USMCA-এর পূর্ণরূপ: United States-Mexico-Canada Agreement।
- এটি হলো উত্তর আমেরিকা অঞ্চলের তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- দেশগুলো হলো: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
- কার্যকর হয়: ১ জুলাই, ২০২০।

⇒ চুক্তিটি NAFTA (North American Free Trade Agreement) চুক্তির স্থলে স্বাক্ষরিত হয়।
- NAFTA চুক্তি কিছু সময় পরেই বিভিন্ন সমস্যা এবং বাণিজ্যিক অসুবিধার সৃষ্টি করতে শুরু করে।
- এই সমস্যাগুলো মোকাবেলা করতে এবং চুক্তির আধুনিকীকরণের উদ্দেশ্যে ২০১৮ সালে USMCA চুক্তি স্বাক্ষরিত হয়।

⇒ USMCA চুক্তির বৈশিষ্ট্য:
- বাণিজ্য সম্পর্ক আধুনিকীকরণ,
- কৃষি এবং উৎপাদন খাতের উন্নয়ন,
- শ্রমিক অধিকার,
- বুদ্ধিজীবী সম্পত্তি।

এছাড়াও,
- NAFTA চুক্তিটি স্বাক্ষরিত হয়: ১৭ ডিসেম্বর, ১৯৯২।
- চুক্তিটি কার্যকর হয়: ১ জানুয়ারি, ১৯৯৪।

উৎস: United States Trade Representative (.gov) ওয়েবসাইট।

৬,০৪৯.
When was the Constitution adopted by the Constituent Assembly of Bangladesh?
  1. 26 March, 1971
  2. 16 December, 1971
  3. 4 November, 1972
  4. 16 December, 1972
সঠিক উত্তর:
4 November, 1972
উত্তর
সঠিক উত্তর:
4 November, 1972
ব্যাখ্যা

বাংলাদেশের সংবিধান সম্পর্কিত ইতিহাস:
- সংবিধান তৈরির জন্য ১৯৭২ সালে ড. কামাল হোসেনের সভাপতিত্বে ৩৪ সদস্যবিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়।
- এ খসড়া কমিটির প্রথম অধিবেশন বসে ১৯৭২ সালের ১৭ এপ্রিল। 
- ১৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত গণপরিষদে সংবিধানের খসড়া পাঠ করা হয়।
- সংবিধান ৪ নভেম্বর ১৯৭২ সালে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়।
- ১৬ ডিসেম্বর ১৯৭২ থেকে তা কার্যকর হয়। 
- এতে ১১টি ভাগ রয়েছে।
- ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।
- স্বাধীনতার পর বাংলাদেশ দ্রুততম সময়ে একটি আর্দশ সংবিধান প্রণয়ন করে।

উৎস: পৌরনীতি ও নাগরিকতা (এসএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।

৬,০৫০.
In which amendment to the constitution of Bangladesh abolished the caretaker government system?
  1. 7th amendment
  2. 15th amendment
  3. 16th amendment
  4. 17th amendment
সঠিক উত্তর:
15th amendment
উত্তর
সঠিক উত্তর:
15th amendment
ব্যাখ্যা
পঞ্চদশ সংশোধনী:
- ২০১১ সালের ৩০ জুন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রের মূলনীতিগুলো পুনঃপ্রতিষ্ঠিত হয়।
- এই সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নায়ক শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতিও দেওয়া হয়।
- এই সংশোধনীর দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়
- জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বিদ্যমান ৪৫-এর স্থলে ৫০ করা হয়।

অন্যদিকে,
- সপ্তম সংশোধনী: এই সংশোধনীর মাধ্যমে সামরিক শাসনামলে জারি করা সব আদেশ, আইন ও নির্দেশকে বৈধতা দেওয়া হয় এবং আদালতে এ বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপন না করার বিধান করা হয়। এ সংশোধনীতে বিচারপতিদের অবসরের বয়সসীমা ৬২ থেকে বাড়িয়ে ৬৫ করা হয়।
- ষোড়শ সংশোধনী: উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা আইন প্রণেতাদের হাতে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধন পাস হয় ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর।
 
- সপ্তদশ সংশোধনী: ২০১৮ সালের ২৯ জানুয়ারি আনা হয় সপ্তদশ সংশোধনী। এই সংশোধনীতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচনের বিধি আরও ২৫ বছর বহাল রাখা হয়।
 
উৎস: বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
৬,০৫১.
The Chemical Weapons Convention (CWC) entered into force on ______
  1. 23 April, 1997
  2. 25 April, 1997
  3. 27 April 1997
  4. 29 April 1997
সঠিক উত্তর:
29 April 1997
উত্তর
সঠিক উত্তর:
29 April 1997
ব্যাখ্যা
⇒ রাসায়নিক অস্ত্রের বিস্তার রোধ বিষয়ক চুক্তি (CWC) কার্যকর হয় কবে?
- ২৯ এপ্রিল, ১৯৯৭ সালে।

Chemical Weapons Convention (CWC):
- CWC রাসায়নিক অস্ত্রের বিস্তার রোধ বিষয়ক চুক্তি।
- CWC এর পূর্ণরূপ Chemical Weapons Convention.
- এটি জাতিসংঘের অনুমোদনক্রমে স্বাক্ষরিত একটি বহুপাক্ষিক চুক্তি।
- চুক্তির বিষয়: রাসায়নিক অস্ত্রের উৎপাদন, মজুদ ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
- যে সকল দেশের হাতে রাসায়নিক অস্ত্র রয়েছে তাদেরকে এই অস্ত্র ধ্বংস করার কথাও বলা হয়েছে।
- ১৯৯২ সালের ৩ সেপ্টেম্বর জাতিসংঘের দপ্তরে নিরস্ত্রীকরণ বিষয়ক সম্মেলন (Conference on Disarmament) অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে রাসায়নিক অস্ত্র উৎপাদন বন্ধের চুক্তির খসড়া প্রস্তুত করা হয়।
- স্বাক্ষরিত হয়: ১৩ জানুয়ারি, ১৯৯৩ সালে।
- কার্যকর হয়: ২৯ এপ্রিল, ১৯৯৭ সালে।
- স্বাক্ষরকারী দেশ: ১৯৩টি।
- ইসরায়েল স্বাক্ষর করেছে কিন্তু অনুমোদন করেনি।

তথ্যসূত্র - জাতিসংঘ ও OPCW ওয়েবসাইট।
৬,০৫২.
Who was the Governor of East Bengal during the language movement of 1952?
  1. Feroze Khan Noon
  2. Nurul Amin
  3. Khwaja Nazimuddin
  4. Malik Ghulam Muhammad
সঠিক উত্তর:
Feroze Khan Noon
উত্তর
সঠিক উত্তর:
Feroze Khan Noon
ব্যাখ্যা
ভাষা আন্দোলন:
- ফিরোজ খান নুন ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার গভর্নর ছিলেন।
- প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দীন।
- পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন।
- বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ঘটনা হলো ভাষা আন্দোলন।
- ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে।
- এই আন্দোলনের সূত্রপাত ঘটে ১৯৪৭ সালে এবং চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম- দশম শ্রেণি।
৬,০৫৩.
'War and Peace' is written by -
  1. Bertrand Russell
  2. Karl Marx
  3. Leo Tolstoy
  4. Samuel Beckett
সঠিক উত্তর:
Leo Tolstoy
উত্তর
সঠিক উত্তর:
Leo Tolstoy
ব্যাখ্যা
লিও টলস্টয়:
- লিও টলস্টয় ছিলেন একজন রাশিয়ান লেখক।
- একটি অভিজাত রাশিয়ান পরিবারে জন্মগ্রহণকারী, টলস্টয় আরও নৈতিক ও আধ্যাত্মিক কাজে স্থানান্তরিত হওয়ার আগে বাস্তববাদী কথাসাহিত্য এবং আধা-আত্মজীবনীমূলক উপন্যাস লিখেছেন।

উল্লেখ্য,
- 'War and Peace' উপন্যাসের রচয়িতা লিও টলস্টয়।
- স্ত্রী এবং ছেলেমেয়েদের সাথে ‘ইয়াসনায়া পলিয়ানাতে’ (Yasnaya Polyana) বসবাস করার সময়, টলস্টয় তাঁর প্রথম দুর্দান্ত উপন্যাস, War and Peace নিয়ে ১৮৬০ এর সেরা সময়টি ব্যয় করেছিলেন।
- উপন্যাসটির একটি অংশ প্রথম প্রকাশিত হয়েছিল ১৮৬৫ সালে, "দ্য ইয়ার 1805" শিরোনামের অধীনে।
- ১৮৬৮ এর মধ্যে, তিনি আরও তিনটি অংশ প্রকাশ করেছিলেন এবং তার এক বছর পরে, উপন্যাসটি সম্পূর্ণ হয়েছিল।
- War and Peace' -এ টলস্টয় যে বিশ্বাস বা ধারণাগুলো উৎসাহিত করেছেন, সেগুলোর মধ্যে একটি হল যে, কারও জীবনের উদ্দেশ্য এবং গুণগত মান মূলত তার প্রতিদিনের কাজকর্ম থেকে প্রাপ্ত।”

তার কিছু বিখ্যাত কাজ:
- War and Peace (1869), Anna Karenina (1878), A Confession (1880), The Death of Ivan Ilyich (1886), Resurrection (1899)

উৎস: Britannica.
৬,০৫৪.
In which district is the Teesta Dam located?
  1. Dinajpur
  2. Lalmonirhat
  3. Thakurgaon
  4. Panchagarh
সঠিক উত্তর:
Lalmonirhat
উত্তর
সঠিক উত্তর:
Lalmonirhat
ব্যাখ্যা

- তিস্তা বাঁধ  লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলাধীন দুয়ানি নামক স্থানে তিস্তা নদীর উপর নির্মিত।
- এই বাঁধে ৬১৫মি দীর্ঘ একটি কংক্রিটের কাঠামোর সঙ্গে ৪৪টি বেড়িয়েল দ্বার সংযুক্ত রয়েছে।
- বাঁধের পানি অপসারণ ক্ষমতা ১২.৭৫০ কিউমেক।
- বাঁধের উজানে সেচকার্যের জন্য নদীর ডানতীরে খালের মাধ্যমে পানি সরিয়ে নেওয়ার ব্যবস্থা রয়েছে।
- বাঁধটির নির্মাণ কাজ শুরু হয় ১৯৭৯ সালে, সেচকার্যের জন্য সেচখালসমূহ খনন শুরু হয় ১৯৮৪ সালে এবং বাঁধটির সামগ্রিক কাজ সমাপ্ত হয় ১৯৯৭-৯৮ অর্থ বছরে।

উৎস : বাংলাপিডিয়া ।

৬,০৫৫.
According to the Corruption Perceptions Index 2024 published by Transparency International (TI), which country is the least corrupt?
  1. Luxembourg
  2. New Zealand
  3. Denmark
  4. Finland
সঠিক উত্তর:
Denmark
উত্তর
সঠিক উত্তর:
Denmark
ব্যাখ্যা
দুর্নীতি সূচক ২০২৪:
- জার্মানির বার্লিনভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI) কর্তৃক প্রকাশিত দুর্নীতি সূচক প্রকাশ করে।
- বাংলাদেশের অবস্থান ১৫১ তম।

কম দুর্নীতির দেশ:
• প্রথম - ডেনমার্ক।
• দ্বিতীয় - ফিনল্যান্ড।
• তৃতীয় - সিঙ্গাপুর।

সবচেয়ে বেশি দুর্নীতির দেশ:
• প্রথম - দক্ষিণ সুদান।
• দ্বিতীয় - সোমালিয়া।
• তৃতীয় - ভেনেজুয়েলা।

দক্ষিণ এশিয়ার কম দুর্নীতির দেশসমূহ:
• ভুটান - ১৮।
• ভারত - ৯৬।
• মালদ্বীপ - ৯৬।
• নেপাল - ১০৭।
• শ্রীলংকা - ১২১।
• পাকিস্তান - ১৩৫।
• বাংলাদেশ - ১৫১।
• আফগানিস্তান - ১৬৫।

তথ্যসূত্র - ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
৬,০৫৬.
Where was the Wye River Treaty signed?
  1. UK
  2. USA
  3. Australia
  4. Austria
সঠিক উত্তর:
USA
উত্তর
সঠিক উত্তর:
USA
ব্যাখ্যা
উই রিভার চুক্তি:
- উই রিভার চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল ১৯৯৮ সালে।
- ইসরাইল ও পিএলও এর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যে স্বাক্ষরিত হয়।
- বিল ক্লিন্টনের মধ্যস্থতায় চুক্তিটি স্বাক্ষরিত হয়।

তথ্যসূত্র - Britannica.com
৬,০৫৭.
Which of the following is the Autobiographical Book written by Professor Dr. Muhammad Yunus?
  1. Banker to the Poor
  2. The Worthy Candidates Movement
  3. Social Business
  4. A World of Three Zeros
সঠিক উত্তর:
Banker to the Poor
উত্তর
সঠিক উত্তর:
Banker to the Poor
ব্যাখ্যা

• ড. মুহাম্মদ ইউনূস:
- ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ।
- তিনি ক্ষুদ্রঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত।
- অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা।
- মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন।
- ড. ইউনূস বিশ্ব খাদ্য পুরস্কারসহ আরও জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন।
- ড. মুহাম্মদ ইউনূসকে ২০২৪ সালে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়।

উল্লেখ্য,
- গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূসের আত্মজীবনী ইংরেজি ভাষায় লেখা ‘ব্যাংকার টু দ্যা পুওর’ (Banker to the Poor)।
- ড. মুহাম্মদ ইউনূস বিশ্বজুড়ে আলোচিত তার তিন শূন্য বা থ্রি জিরো তত্ত্বের জন্য।
- সেগুলো হচ্ছে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা।

তথ্যসূত্র: ইউনুস সেন্টার ঢাকা এবং বাংলাপিডিয়া।

৬,০৫৮.
Fridays For Future movement is related to-
  1. Human rights
  2. Gender equality
  3. Climate change
  4. Nuclear disarmament
সঠিক উত্তর:
Climate change
উত্তর
সঠিক উত্তর:
Climate change
ব্যাখ্যা

ফ্রাইডেস ফর ফিউচার (Fridays For Future):
- 'ফ্রাইডেস ফর ফিউচার' একটি জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্দোলন।
- এটি স্কুল শিক্ষার্থীদের মাধ্যমে সূত্রপাত হওয়া একটি আন্দোলন।
- আন্দোলনটি সংঘটিত হয়: ২০১৮ সালে।
- সুইডেনে স্কুল শিক্ষার্থী গ্রেটা থুনবার্গের উদ্যোগে এই আন্দোলনের সূত্রপাত ঘটে।

উৎস: ফ্রাইডেস ফর ফিউচার মুভমেন্ট ওয়েবসাইট।

৬,০৫৯.
Which of the following is a source of government revenue? 
  1. Corporate tax
  2. VAT
  3. Custom duty
  4. All of these
  5. None of these
সঠিক উত্তর:
All of these
উত্তর
সঠিক উত্তর:
All of these
ব্যাখ্যা
বাংলাদেশ সরকারের আয়ের উৎসসমূহ:
- বাংলাদেশ সরকার বার্ষিক রাজস্ব ও উন্নয়ন ব্যয় নির্বাহের জন্য যে সমস্ত উৎস থেকে সম্পদ সংগ্রহ করে তাকে সরকারের আয়ের উৎস বলে।
- যে সমস্ত বিভিন্ন উৎস থেকে বাংলাদেশ সরকারে মোট প্রাপ্তি সংগৃহীত হয় তা দু'ভাগে বিভক্ত, যথা-
• কর রাজস্ব এবং
• কর বহির্ভূত রাজস্ব।
কর রাজস্ব:
- কর বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস।

⇒ বাংলাদেশ সরকারের কর রাজস্বের উৎসগুলো নিম্নরূপ:
১। আয় ও মুনাফা কর,
২। আমদানি শুল্ক,
৩। মুল্য সংযোজন কর,
৪। আবগারি শুল্ক,
৫। সম্পূরক শুল্ক:,
৬। যানবাহন কর,
৭। ভূমি রাজস্ব,
৮। নন জুডিশিয়াল স্ট্যাম্প বিক্রয়,
৯। অন্যান্য কর ও শুল্ক।

তথ্যসূত্র - অর্থনীতি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,০৬০.
Who authored the books 'Dansagar and Advut Sagar'?
  1. Vijay Sen
  2. Ballal Sen
  3. Keshav Sen
  4. Mahipala
সঠিক উত্তর:
Ballal Sen
উত্তর
সঠিক উত্তর:
Ballal Sen
ব্যাখ্যা
• বল্লাল সেন:
- বিজয় সেনের মৃত্যুর পর আনুমানিক ১১৬০ সালে তার পুত্র বল্লাল সেন সিংহাসনে আরোহণ করেন।
- তিনি রাজ্য জয়ের চেয়ে দেশের ভেতরে উন্নয়ন, নতুন প্রথা চালু ও সংস্কারের কাজে অধিকতর মনোযোগী ছিলেন।
- তবে তিনি গোবিন্দপালকে পরাজিত করে মগধের পূর্বাঞ্চল অধিকার করেন।
- কথিত আছে যে, বল্লাল সেন তাঁর পিতার রাজত্বকালে মিথিলা জয় করেন।
- বল্লাল সেন বিদ্যান ও বিদ্যোৎসাহী রাজা ছিলেন।
- তিনি ব্রতসাগর, আচারসাগর, প্রতিষ্ঠাসাগর, দানসাগর ও অদ্ভুতসাগর নামে পাঁচটি গ্রন্থ রচনা করেন।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (৯ম-১০ম শ্রেণি), বাংলাদেশ উন্মক্ত বিশ্ববিদ্যালয়।
৬,০৬১.
Which one is the 'Tallest Mountain in our Solar System'?
  1. Mauna Kea
  2. Kangchenjunga
  3. Caloris Montes
  4. Olympus Mons
সঠিক উত্তর:
Olympus Mons
উত্তর
সঠিক উত্তর:
Olympus Mons
ব্যাখ্যা
সৌরজগতের উঁচু পর্বত:  
- আমাদের সৌরজগতের সবচেয়ে উঁচু পর্বত হল অলিম্পাস মনস (Olympus Mons), 
- এটি মঙ্গল গ্রহে অবস্থিত।
- মঙ্গল গ্রহে অবস্থিত এই বিশাল পর্বতটি সৌরজগতের অন্যান্য পর্বতের তুলনায় সবচেয়ে উঁচু।
- এর উচ্চতা প্রায় ২২ কিলোমিটার, এটি মাউন্ট এভারেস্টের উচ্চতার প্রায় তিনগুণ।
- অলিম্পাস মনসের বিস্তৃতি ৭০০ কিলোমিটার, এটি একটি বিশাল আগ্নেয়গিরি।
- এই পর্বতটি মঙ্গল গ্রহের ভূতাত্ত্বিক গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

সূত্র: ব্রিটানিকা ও নাসা ওয়েবসাইট।
৬,০৬২.
“Bangkok Vision‑2030” is a strategic document of which organization?
  1. CIRDAP
  2. BRICS
  3. ASEAN
  4. SCO
  5. BIMSTEC
সঠিক উত্তর:
BIMSTEC
উত্তর
সঠিক উত্তর:
BIMSTEC
ব্যাখ্যা

• Bangkok Vision-2030:
- Bangkok Vision 2030 হলো BIMSTEC-এর একটি কৌশলগত নথি, যা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তৈরি করা হয়েছে।
- মূল উদ্দেশ্য: "A Prosperous, Resilient and Open BIMSTEC by 2030 for our people and future generations" অর্থাৎ, ২০৩০ সালের মধ্যে একটি সমৃদ্ধ, স্থিতিস্থাপক ও উন্মুক্ত BIMSTEC গঠন করা, যা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য কল্যাণকর হবে। এছাড়া সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণ, শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মানবসম্পদের উন্নতি ও তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনমূলক প্রযুক্তির মাধ্যমে উন্নয়ন ত্বরান্বিত করা।

• BIMSTEC:
- BIMSTEC-এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co- Operation বা বঙ্গোপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক সংস্থা।
- এটি একটি অর্থনৈতিক সংগঠন।
- ৬ জুন ১৯৯৭ সালে ব্যাংকক ঘোষণাপত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
- এগুলো হলো: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান।
- সদরদপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- বর্তমান মহাসচিব: ইন্দ্রমণি পান্ডে।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।

৬,০৬৩.
Who is the director of the documentary 36 July: States vs People? 
  1. Soumitra Dastidar
  2. Kazi Nowshaba Ahmed
  3. Badruddin Umar 
  4. Tasneem Khalil
  5. Mostofa Sarwar Farooki
সঠিক উত্তর:
Soumitra Dastidar
উত্তর
সঠিক উত্তর:
Soumitra Dastidar
ব্যাখ্যা

- '৩৬ জুলাই: স্টেটস ভার্সেস পিপল' তথ্যচিত্রের নির্মাতা  সৌমিত্র দস্তিদার।
- বাংলাদেশে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত হয়েছে কলকাতার চলচ্চিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদারের তথ্যচিত্র '৩৬ জুলাই: স্টেটস ভার্সেস পিপলস'।
- এই তথ্যচিত্রটি গত ৪ আগস্ট বাংলাদেশে প্রথম প্রদর্শিত হয়।
- তথ্যচিত্রটিতে বাংলাদেশের বুদ্ধিজীবী ও অধিকারকর্মী বদরুদ্দীন উমর, সাংবাদিক তাসনিম খলিল, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, তাজউদ্দীন আহমদের কন্যা শারমিন আহমদের সাক্ষাৎকার রয়েছে।
- সম্প্রতি, 'জাতীয় নিরাপত্তা'র কারণ দেখিয়ে এই তথ্যচিত্র ভারতে নিষিদ্ধ করা হয়।

উৎস: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।[লিঙ্ক]

৬,০৬৪.
How many recent recommendations has the World Bank made to mitigate risks in the banking sector? [May, 2025]
  1. 5
  2. 7
  3. 10
  4. 12
সঠিক উত্তর:
10
উত্তর
সঠিক উত্তর:
10
ব্যাখ্যা
ব্যাংক খাত:
- বাংলাদেশের অর্থনীতি মূলত ব্যাংকনির্ভর।
- ২০২৪ সালের জুন শেষে ব্যাংক খাতের মোট সম্পদমূল্য ২১ হাজার ২০০ কোটি মার্কিন ডলার।
- যা বাংলাদেশের আর্থিক খাতের মোট সম্পদের ৮৮ শতাংশ এবং মোট দেশজ উৎপাদন বা জিডিপির ৫০ শতাংশ। 

সম্প্রতি,
বিশ্বব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে ব্যাংক খাতের ঝুঁকি মোকাবিলায় ১০টি সুপারিশ দিয়েছে।
- বিশ্বব্যাংকের পক্ষ থেকে যে ১০টি সুপারিশ করা হয়েছে সেগুলো হলো:

১. ব্যাংক খাতের নীতি কাঠামো উন্নত করতে অগ্রাধিকার প্রদান;
২. আমানত সুরক্ষাব্যবস্থা শক্তিশালী করা;
৩. প্রাতিষ্ঠানিক সুশাসন ও ঝুঁকি ব্যবস্থাপনার উন্নতি;
৪. রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক পুনর্গঠন;
৫. খেলাপি ঋণ ব্যবস্থাপনায় একটি শক্তিশালী কাঠামো তৈরি;
৬. সমন্বিত দেউলিয়া আইন প্রণয়ন;
৭. ব্যাংকিং আইন ও নীতির যথাযথ প্রয়োগ নিশ্চিত করা;
৮. জরুরি প্রয়োজনে তারল্য সহায়তা প্রদানের জন্য একটি নীতি কাঠামো তৈরি;
৯. ব্যাংক নিয়ন্ত্রণ ও তদারকিতে আন্তর্জাতিক উত্তম চর্চাগুলোর অনুশীলন এবং
১০. কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা।

তথ্যসূত্র: নিউজ রিপোর্ট। [LINK]
৬,০৬৫.
Headquarters of the Commonwealth Secretariat and Commonwealth Foundation is -
  1. Marlborough House
  2. Chequers
  3. Buckingham Palace
  4. White House
  5. Opera House
সঠিক উত্তর:
Marlborough House
উত্তর
সঠিক উত্তর:
Marlborough House
ব্যাখ্যা
মার্লবোরো হাউজ:
- কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত তার নাম মার্লবোরো হাউজ।
- মার্লবোরো হাউজ (Marlborough House) একটি ঐতিহাসিক ভবন যা লন্ডনের সেন্ট জেমস পার্ক এলাকায় অবস্থিত।
- এটি কমনওয়েলথ অফ নেশনস (Commonwealth of Nations) এর প্রধান কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে।
- বর্তমানে মার্লবোরো হাউজটি কমনওয়েলথ সেক্রেটারিয়েট এর প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়।

অন্যদিকে,
- হোয়াইট হাউজ (White House) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং কার্যালয়।
- বাকিংহাম প্রাসাদ (Buckingham Palace) হল যুক্তরাজ্যের রাজপরিবারের প্রধান বাসভবন এবং লন্ডনে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ।
- দি চেকার্স (Chequers) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন হিসেবে ব্যবহৃত একটি ঐতিহাসিক প্রাসাদ।
- ওপেরা হাউস (Opera House) বিশ্বের অন্যতম বিখ্যাত এবং পরিচিত সাংস্কৃতিক কেন্দ্র। সিডনি অপেরা হাউসটি অস্ট্রেলিয়ার সিডনি শহরে অবস্থিত এবং এটি একটি আর্কিটেকচারাল মাস্টারপিস হিসেবে পরিচিত। এর ডিজাইন করেছেন ডেনিশ স্থপতি ইউন পারসন।

উৎস: Commonwealth ওয়েবসাইট।
৬,০৬৬.
Which of the following area was included in Harikela Township?
  1. Dhaka
  2. Bogra
  3. Noakhali
  4. Sylhet
সঠিক উত্তর:
Sylhet
উত্তর
সঠিক উত্তর:
Sylhet
ব্যাখ্যা
হরিকেল:
- হরিকেল জনপদের কথা প্রথম জানা যায় প্রথম শতকের চট্টগ্রামে প্রাপ্ত লিপিতে।
- চন্দ্রবংশীয় লিপিতেও হরিকেল রাজ্যের কথা আছে।
- হরিকেল জনপদ আধুনিক সিলেট থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিলো।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সংরক্ষিত দুটি প্রাচীন গ্রন্থের পাণ্ডুলিপিতে হরিকোল (হরিকেল) ও বর্তমান সিলেট বিভাগ অভিন্ন উলিণ্ঢখিত হয়েছে।
- বাংলাদেশের প্রাচীন জনপদগুলোর সংক্ষিপ্ত আলোচনা শেষে এ কথা বলা যায় যে, জনপদগুলোর নির্দিষ্ট সীমারেখা নির্ণয় করা বা যুগে যুগে তাদের সীমার বিস্তার ও সংকোচনের সঠিক তথ্য সংগ্রহ করা দুরূহ কাজ।
- হরিকেল প্রাচীন পূর্ববঙ্গের একটি জনপদ।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,০৬৭.
BTRC was established under which Act?
  1. Telegraph and Telephone Ordinance 1979
  2. Bangladesh Telecommunication Act 1995
  3. Bangladesh Telecommunication Regulatory Act 2001
  4. Digital Bangladesh Act 2009
সঠিক উত্তর:
Bangladesh Telecommunication Regulatory Act 2001
উত্তর
সঠিক উত্তর:
Bangladesh Telecommunication Regulatory Act 2001
ব্যাখ্যা

BTRC:
- BTRC-এর পূর্ণরূপ Bangladesh Telecommunication Regulatory Commission.
- Bangladesh Telecommunication Regulatory Act 2001 এর অধীনে ৩১ জানুয়ারি ২০০২ সালে Bangladesh Telecommunication Regulatory Commission (BTRC) গঠিত হয়।
- বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) হলো বাংলাদেশের একটি স্বাধীন কমিশন।
- এটি বাংলাদেশে টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও নিয়ন্ত্রণ এবং টেলিযোগাযোগ সেবা নিয়ন্ত্রণের নিমিত্তে কাজ করে থাকে।
- বিটিআরসি বাংলাদেশে টেলিযোগাযোগ সংক্রান্ত বিষয়াবলী যেমন, সেলুলার নেটওয়ার্ক, পিএসটিএন, কৃত্রিম উপগ্রহ এবং ক্যাবল ইত্যাদির রক্ষণাবেক্ষন, উন্নয়ন ও নিয়ন্ত্রণ করে থাকে।
- ১৯৭৯ সালে বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড গঠিত হয়। অধ্যাদেশটি পরে ১৯৯৫ সালে সংশোধন করা হয়।
- বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১, (২০০১ সালের আইন নং ১৮) এর অধীনে প্রতিষ্ঠিত একটি স্বাধীন নিয়ন্ত্রক কমিশন ১৬ এপ্রিল, ২০০১ তারিখে বাংলাদেশ গেজেটে অসাধারণভাবে প্রকাশিত হয়।
- এটি চালু হওয়ার সাথে সাথে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রয়োজনীয় কর্তৃত্ব, দায়িত্ব এবং সংশ্লিষ্ট বিষয়গুলো বিটিআরসি-র উপর ন্যস্ত করা হয়।

তথ্যসূত্র - BTRC ওয়েবসাইট।

৬,০৬৮.
How many years is the term for temporary members of the United Nations?
  1. 9 Years
  2. 5 Years
  3. 1 Years
  4. 2 Years
সঠিক উত্তর:
2 Years
উত্তর
সঠিক উত্তর:
2 Years
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ:
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১০ টি অস্থায়ী সদস্যে দেশ  প্রতি বছর সাধারণ পরিষদ কর্তৃক দুই বছরের মেয়াদের জন্য নির্বাচিত করা হয়।
- জাতিসংঘ সনদে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রাথমিক দায়িত্ব নিরাপত্তা পরিষদের।
- মূল পাঁচটি স্থায়ী সদস্য এবং ১০ টি অস্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য: চীন , যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স।
- স্থায়ী সদস্য পদের জন্য ভারত, জাপান ব্রাজিল , কানাডা দাবিদার।
- অস্থায়ী সদস্যদের আঞ্চলিক প্রতিনিধিত্বের জন্য নির্বাচিত করা হয়।
- যার মধ্যে পাঁচটি  আফ্রিকা বা এশিয়া থেকে।
- ১টি পূর্ব ইউরোপ  থেকে , ২টি ল্যাটিন আমেরিকা  থেকে ।
- ২টি পশ্চিম ইউরোপ বা অন্যান্য অঞ্চল থেকে।
উল্লেখ্য,
- বাংলাদেশ এশিয়া অঞ্চল থেকে মোট দুইবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়। 
- প্রথমবার: ১৯৭৯ সালে -১৯৮০ সাল মেয়াদে দ্বিতীয়বার: ২০০০-২০০১ সাল মেয়াদে। 

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়,  এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়& UN ওয়েবসাইট।
৬,০৬৯.
Which rule did Alauddin Husain Shah end in Bengal?
  1. Mughal rule
  2. Tughlaq rule
  3. Ilyas Shahi rule
  4. Habshi rule
সঠিক উত্তর:
Habshi rule
উত্তর
সঠিক উত্তর:
Habshi rule
ব্যাখ্যা

আলাউদ্দীন হোসেন শাহ:
- বাংলাদেশের ইতিহাসে আলাউদ্দীন হোসেন শাহ এক উজ্জল অধ্যায়ের সূচনা করেন।
- তিনি সামান্য অবস্থা থেকে নিজ যোগ্যতায় বাংলাদেশে হাবশি শাসনের অবসান ঘটিয়ে হোসেন শাহী বংশ প্রতিষ্ঠা করেন।
- তিনি আরবদেশীয় ও সৈয়দ বংশের লোক ছিলেন।
- ১৪৯৩ সালে হোসেন শাহ 'আলাউদ্দীন হোসেন শাহ' উপাধি গ্রহণ করে সিংহাসনে আরোহণ করেন।
- একারণে আধুনিক ঐতিহাসিকগণ আলাউদ্দীন হোসেন শাহকে মধ্যযুগের 'গোপাল' হিসেবে আখ্যায়িত করেছেন।
- সুলতান আলাউদ্দীন হোসেন শাহ প্রজাদের কল্যাণের জন্য জনহিতকর প্রতিষ্ঠান নির্মাণ করতেন।
- হিন্দু লেখকগণ আলাউদ্দীন হোসেন শাহের সুশাসনে মুগ্ধ হয়ে তাঁকে ‘নৃপতি তিলক', 'জগৎভূষণ', 'কৃষ্ণাবতার' প্রভৃতি উপাধিতে ভূষিত করেন।
- আলাউদ্দীন হোসেন শাহ একজন নিষ্ঠাবান মুসলমান ছিলেন।
- তিনি বহু মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও খানকাহ নির্মাণ করেন।
- হোসেন শাহ বাংলা সাহিত্যেরও পৃষ্ঠপোষকতা করে বাংলা ভাষাকে রাজদরবারে স্থান দেন।
- তাঁর পৃষ্ঠপোষকতায় বহু আরবি, ফার্সি ও সংস্কৃত গ্রন্থ বাংলা ভাষায় অনুবাদ করা হয়।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬,০৭০.
The famous painting “Portrait of Elisabeth Lederer” is attributed to which renowned artist?
  1. Leonardo da Vinci
  2. Gustav Klimt
  3. Johannes Vermeer
  4. Claude Monet
সঠিক উত্তর:
Gustav Klimt
উত্তর
সঠিক উত্তর:
Gustav Klimt
ব্যাখ্যা

- 'পোর্ট্রেট অব এলিজাবেথ লেডেরা' এঁকেছেন অস্ট্রিয়ান চিত্রশিল্পী 'গুস্তাভ ক্লিমট'।

• পোর্ট্রেট অব এলিজাবেথ লেডেরা: 

- গুস্তাভ ক্লিমট (১৮৬২-১৯১৮) অস্ট্রিয়ান বিখ্যাত চিত্রশিল্পী। 
- তার আঁকা 'পোর্ট্রেট অব এলিজাবেথ লেডেরা' এখন সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া চিত্রকর্মের তালিকায় দ্বিতীয় অবস্থানে চলে এসেছে। 
- প্রথমে রয়েছে জগদ্বিখ্যাত ইতালিয়ান শিল্পী লেওনার্দো দা ভিঞ্চির আঁকা ‘সালভাতর মুন্দি’। 
- পোর্ট্রেট অব এলিজাবেথ লেডেরার আঁকা হয় ১৯১৪ থেকে ১৯১৬ সালের মধ্যে।
অস্ট্রিয়ার প্রভাবশালী ইহুদি পরিবারের মেয়ে এলিজাবেথ লেডেরারের বাবা অগাস্ট লেডেরার ছিলেন ক্লিমটের বড় পৃষ্ঠপোষক।
- এলিজাবেথ লেডেরার মাত্র ২০ বছর বয়সে ক্লিমটের জন্য পোজ দিয়েছিলেন।
- ক্লিমট ছিলেন তাদের পরিবারের ঘনিষ্ঠ বন্ধু এবং লেডেরারের শিশু বয়সের অঙ্কনের শিক্ষক। 
- ১৯৩৮ সালে অস্ট্রিয়া দখলের সময় চিত্রকর্মটি জব্দ করে নাৎসি বাহিনী। 
- আশির দশকে সেটি আবার চিত্রকর্মের বাজারে আসে। 

তথ্যসূত্র: দৈনিক বনিক বার্তা। (Link)

৬,০৭১.
Which of the following is not included in SI units?
  1. Gram
  2. Mole
  3. Centimeter
  4. Candela
  5. Both A and C
সঠিক উত্তর:
Both A and C
উত্তর
সঠিক উত্তর:
Both A and C
ব্যাখ্যা
– সেন্টিমিটার ও গ্রাম হচ্ছে CGS একক।

International System of Units (SI):
– ১৯৬০ সালে আন্তর্জাতিক একক হিসেবে গৃহীত হয়।

SI এককসমূহ:
১. সেকেন্ড (s): সময়ের একক।
২. মিটার (m): দূরত্বের একক।
৩. কিলোগ্রাম (kg): ভরের একক।
৪. অ্যাম্পিয়ার (A): ইলেকট্রন প্রবাহের একক।
৫. মোল (Mol): যে পরিমাণ বস্তুতে অ্যাভোগাড্রোর ধ্রুব ৬.০২*১০^২৩ সংখ্যক কণা থাকে সেটি হচ্ছে এক মোল।
৬. কেলভিন (K): তাপমাত্রার একক।
৭. ক্যান্ডেলা (cd): আলোর তীব্রতার একক।

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৬,০৭২.
Which virus is responsible for causing dengue fever?
  1. Herpesvirus
  2. Flavivirus
  3. Adenovirus
  4. Retrovirus
সঠিক উত্তর:
Flavivirus
উত্তর
সঠিক উত্তর:
Flavivirus
ব্যাখ্যা
- ডেঙ্গু জ্বরের ভাইরাস হচ্ছে- ফ্ল্যাভি ভাইরাস।

• ভাইরাস:
- প্রাণী ও উদ্ভিদ দেহে ভাইরাস নানাবিধ রোগ উৎপন্ন করে।
- ভাইরাস আক্রমণের ফলে মানুষের অন্ধত্ব, পঙ্গুত্ব এমনকি অকাল মৃত্যুও হতে পারে।
- স্বল্প পরিসরে ভাইরাস মানুষসহ অন্যান্য প্রাণীর অনেক উপকারও করে।
- তবে তুলনামূলকভাবে ভাইরাস মানুষের উপকারের চেয়ে অপকারই বেশি করে থাকে।

ভাইরাসের অপকারিতা:
১। বিভিন্ন প্রকার ভাইরাস মানুষসহ অন্যান্য প্রাণীর নানা রকমের রোগ উৎপন্ন করে।
- এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু রোগের নাম, পোষকের নাম এবং ভাইরাসের নাম হলো-


অপশন আলোচনা:
ক) Herpesvirus
হার্পিস ভাইরাস একটি সাধারণ ভাইরাস যা চর্মরোগ সৃষ্টি করে।

খ) Flavivirus
ফ্লাভিভাইরাস ডেঙ্গু জ্বরের কারণ হিসেবে পরিচিত।

গ) Adenovirus
অ্যাডেনোভাইরাস শ্বাসকষ্ট, জ্বর এবং সংক্রমণ সৃষ্টি করতে পারে।

ঘ) Retrovirus
রেট্রোভাইরাস একটি ভাইরাস যা মানুষের দেহে এইচআইভি সংক্রমণের জন্য পরিচিত।

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,০৭৩.
Who is the lyricist of the song 'Ek Nadi Rakta Periye'?
  1. Nazrul Islam Babu
  2. Abdul Gaffar Chowdhury
  3. Govind Halder
  4. Khan Ataur Rahman
সঠিক উত্তর:
Khan Ataur Rahman
উত্তর
সঠিক উত্তর:
Khan Ataur Rahman
ব্যাখ্যা
• খান আতাউর রহমান:
- তিনি গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, চলচ্চিত্র প্রযোজক-পরিচালক ও অভিনেতা।
- ১৯২৮ সালের ১১ ডিসেম্বর মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার রামকান্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- চলচ্চিত্রের সঙ্গে খান আতাউর যুক্ত হন জং কারদার পরিচালিত ‘জাগো হুয়া সাভেরা’ দিয়ে।
- 'জীবন থেকে নেয়া' চলচ্চিত্রের ‘এ খাঁচা ভাঙবো আমি কেমন করে’ কিংবা ‘এ কি সোনার আলোয়’, ‘এক নদী রক্ত পেরিয়ে’ এর মত জনপ্রিয় গানগুলো খান আতাউরের লেখা।
- খান আতাউর পরিচালনা শুরু করেন ১৯৬৩ সালে ‘অনেক দিনের চেনা’ চলচ্চিত্র দিয়ে।
- ১৯৯৭ সালে সর্বশেষ তিনি ‘এখনো অনেক রাত’ চলচ্চিত্রটি নির্মাণ করেন।
- একই বছর ১২ই ডিসেম্বর চলচ্চিত্রটি মুক্তির দিনও ধার্য করেছিলেন।
- কিন্তু তার আগেই ১ ডিসেম্বর ১৯৯৭ সালে তিনি মৃত্যুবরণ করেন।
 
• তার পরিচালিত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে:
- ‘রাজা সন্ন্যাসী’,
- ‘আবার তোরা মানুষ হ’,
- ‘দিন যায় কথা থাকে’,
- ‘আরশি নগর’ ইত্যাদি।
 
উৎস: বাংলা নিউজ টুয়েন্টি ফোর ও প্রথম আলো।
৬,০৭৪.
Which among the following is the latest member of Asian Development Bank? [February, 2025]
  1. Niue
  2. Luxembourg
  3. Israel
  4. Palau
সঠিক উত্তর:
Israel
উত্তর
সঠিক উত্তর:
Israel
ব্যাখ্যা
ADB:
- ADB-এর পূর্ণরূপ: Asian Development Bank বা এশীয় উন্নয়ন ব্যাংক।
- প্রতিষ্ঠা লাভ করে: ২২ আগস্ট, ১৯৬৬।
- আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে: ১৯ ডিসেম্বর, ১৯৬৬।
- বর্তমান সদস্য: ৬৯টি (এর মধ্যে ৪৯টি সদস্য এশিয়া ও প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের এবং বাকিগুলো অন্যান্য অঞ্চলের)।
- সর্বশেষ সদস্য দেশ: ইসরায়েল।
- সদরদপ্তর: ম্যানিলা, ফিলিপাইন।
- বর্তমান প্রেসিডেন্ট: মাসাতসুগু আসাকাওয়া।

উল্লেখ্য,
- সেপ্টেম্বর, ২০২৪-এ ইসরায়েল ADB-এর ৬৯তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে।

উৎস: ADB ওয়েবসাইট।
৬,০৭৫.
১৬ই ফেব্রুয়ারী ২০১৮ইং তারিখে বাংলাদেশ কোন দেশের সাথে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে?
  1. কসোভো
  2. সান মারিনো
  3. ইসরাইল
  4. সোমালিল্যাণ্ড
সঠিক উত্তর:
কসোভো
উত্তর
সঠিক উত্তর:
কসোভো
ব্যাখ্যা
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, বর্তমানে এটি আর গুরুত্বপূর্ণ নয়।]
৬,০৭৬.
Which three countries form the 'Alliance of Sahel States'? 
  1. Burkina Faso, Niger, and Chad
  2. Mali, Chad, and Sudan
  3. Mali, Ghana, and Nigeria
  4. Mali, Burkina Faso, and Niger
সঠিক উত্তর:
Mali, Burkina Faso, and Niger
উত্তর
সঠিক উত্তর:
Mali, Burkina Faso, and Niger
ব্যাখ্যা

• Alliance of Sahel States (AES): 
- ফ্রান্সের উপনিবেশিত প্রভাবমুক্ত তিনটি পশ্চিম আফ্রিকান দেশের জোট।
- সদস্য দেশ: ৩টি। বুর্কিনা ফাসো, মালি এবং নাইজার।
- তিন দেশই সেনা অভ্যুত্থান দ্বারা শাসন করা হচ্ছে। 
- লক্ষ্য: সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি করা।

প্রসঙ্গত,
- ২০২৫ সালের ২৯ জানুয়ারি, বুর্কিনা ফাসো, মালি এবং নাইজার আনুষ্ঠানিকভাবে পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ‘ECOWAS’ থেকে বেরিয়ে আসে।

তথ্যসূত্র: Observer Research Foundation ওয়েবসাইট ও আলজাজিরা। 

৬,০৭৭.
Which of the following is recognized as the first private bank in Bangladesh?
  1. IFIC Bank Plc
  2. AB Bank Plc
  3. Dutch-Bangla Bank Plc
  4. City Bank Plc
সঠিক উত্তর:
AB Bank Plc
উত্তর
সঠিক উত্তর:
AB Bank Plc
ব্যাখ্যা
বাংলাদেশের সর্বপ্রথম বেসরকারি ব্যাংক এবি ব্যাংক পিএলসি।

এবি ব্যাংক পিএলসি:
- বাংলাদেশের সর্বপ্রথম বেসরকারি ব্যাংক এবি ব্যাংক পিএলসি।
- ১৯৮১ সালের ৩১শে ডিসেম্বর এবি ব্যাংক পিএলসি আত্মপ্রকাশ করে।
- শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে আরব বাংলাদেশ ব্যাংক পরিচিতি নিয়ে ১৯৮২ সালের ১২ই এপ্রিল ব্যাংকটি তার কর্মকান্ড শুরু করে।
- ব্যাংকটি ১৯৯৬ সালে প্রথম এটিএম সেবা চালু করে।
- ১৯৯৯ সালে এটি প্রথম বাংলাদেশি ব্যাংক হিসেবে সুইফট সেবা চালু করে।

উৎস: এবি ব্যাংক পিএলসি ওয়েবসাইট।
৬,০৭৮.
Which vaccine is the latest included under Bangladesh’s EPI? [January, 2026] 
  1. BCG
  2. Polio
  3. TCV
  4. Hepatitis B
সঠিক উত্তর:
TCV
উত্তর
সঠিক উত্তর:
TCV
ব্যাখ্যা

বাংলাদেশে EPI-তে সর্বশেষ টাইফয়েড প্রতিরোধের জন্য TCV (Typhoid Conjugate Vaccine) অন্তর্ভুক্ত করা হয়েছে।
----------------------------------------------
• EPI:
- EPI -এর পূর্ণরূপ— Expanded Program on Immunization. 
- ইপিআই হলো WHO কর্তৃক পরিচালিত একটি জাতীয় টিকাদান কর্মসূচি।
- শিশুকে জন্ম থেকে বিভিন্ন মারাত্মক ও সংক্রামক রোগ থেকে সুরক্ষা দেয়ার জন্য EPI হলো একটি অপরিহার্য ও বিনামূল্যের টিকাদান কর্মসূচি।
- এই টিকার মাধ্যমে যক্ষা, পোলিও, ডিফথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টংকার, হাম, হেপাটাইটিস–বি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ–বি, রুবেলা, নিউমোনিয়া, জরায়ুমুখ ক্যান্সার ও টাইফয়েডসহ অন্যান্য রোগের ঝুঁকি কমানো হয়।

- বাংলাদেশে EPI চালু হয় ১৯৭৯ সালের ৭ এপ্রিল।
- এবং ১৯৮৫ সালে জাতীয়ভাবে এর কার্যক্রম সম্প্রসারিত হয়।
- শুরুতে ৬টি রোগের টিকাদানের মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছিলো।
- সর্বশেষ টাইফয়েড প্রতিরোধে TCV (Typhoid Conjugate Vaccine) চালু করা হয়েছে।

- বর্তমানে বাংলাদেশে EPI-তে মোট ১২টি টিকা অন্তর্ভুক্ত:
• যক্ষ্মা;
• ডিফথেরিয়া;
• হুপিং কাশি;
• ধনুষ্টংকার;
• পোলিওমাইলাইটিস;
• হাম;
• হেপাটাইটিস–বি জনিত রোগ;
• হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ–বি জনিত রোগ;
রুবেলা;
• নিউমোনিয়া;
• জরায়ুমুখ ক্যান্সার;
• টাইফয়েড। 

 উৎস:
১. WHO ওয়েবসাইট,
২. প্রথম আলো ও যুগান্তর পত্রিকা।

৬,০৭৯.
Who was the first cricketer in international cricket history to be 'Timed out'?
  1. Litton Kumar Das
  2. Glenn Maxwell
  3. Mushfiqur Rahim
  4. Angelo Mathews
সঠিক উত্তর:
Angelo Mathews
উত্তর
সঠিক উত্তর:
Angelo Mathews
ব্যাখ্যা
Timed out:
- আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো “Timed out’ হন অ্যাঞ্জেলো ম্যাথিউস।
- বিশ্বকাপে চলমান বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে দেখা গেছে বিরল এই ঘটনা।
- ওয়ানডে ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে প্রথমবারের মত টাইম আউট হলেন কোনো ক্রিকেটার।
- লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস ক্রিজে আসতে দেরি করে হয়েছে টাইম আউট।
- ICC Men's Cricket World Cup 2023 Playing Conditions 4 Men's Standard ODI Playing অনুযায়ী এটাকে ২ মিনিট ধরা হয়েছে।

উৎস: ICC ওয়েবসাইট।
৬,০৮০.
Who introduced the permanent settlement in India?
  1. John Mayer
  2. Lord Ripon
  3. Lord Clive
  4. Lord Cornwallis
সঠিক উত্তর:
Lord Cornwallis
উত্তর
সঠিক উত্তর:
Lord Cornwallis
ব্যাখ্যা
• চিরস্থায়ী বন্দোবস্তের পটভূমি:
- লর্ড কর্নওয়ালিসকে কোম্পানির শাসন দুর্নীতিমুক্ত ও সুসংগঠিত করতে ১৭৮৬ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের গভর্নর জেনারেল ও সেনা প্রধানের দায়িত্ব দিয়ে পাঠানো হয়।
- তিনি ১৭৯৩ খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত বা স্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন।
- ঐ বছর ২২ মার্চ নির্দিষ্ট রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যার জমিদারদের নিজ নিজ জমির উপর স্থায়ী মালিকানা দান করে যে ভূমি বন্দোবস্ত চালু করা হয় তাকেই চিরস্থায়ী বন্দোবস্ত বলা হয়।
- চিরস্থায়ী বন্দোবস্তের আগে ১৭৭২ খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস রাজস্ব আদায়ের জন্য পাঁচসালা বন্দোবস্ত চালু করেন।
- জমি বন্দোবস্তের নির্দিষ্ট সময়সীমা থাকায় জমিদাররা অর্থ আদায়ের জন্য কৃষকদের প্রতি চরম নির্যাতন মূলক ব্যবস্থা নিতো। অথচ কৃষকের বা জমির উন্নয়নের প্রতি তাদের কোনো লক্ষ ছিল না। ফলে নির্যাতনের ভয়ে কৃষকরা জমি ছেড়ে পালিয়ে যেতো।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (৯ম-১০ম শ্রেণি), বাংলাদেশ উন্মক্ত বিশ্ববিদ্যালয়।
৬,০৮১.
Where is the headquarters of ACU located?
  1. Iraq
  2. Iran
  3. India
  4. Maldives
সঠিক উত্তর:
Iran
উত্তর
সঠিক উত্তর:
Iran
ব্যাখ্যা
ACU:
- ACU এর পূর্নরূপ: Asian Clearing Union.
- ACU হলো একটি আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিকারী সংস্থা।
- এটি এর সদস্য কেন্দ্রীয় ব্যাংকসমুহ এবং উক্ত অঞ্চলের আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তি করে থাকে।
- এটি প্রতিষ্ঠিত হয়: ৯ ডিসেম্বর, ১৯৭৪ সালে।
- সদর দপ্তর:  তেহরান, ইরান।
- জাতিসংঘের এশিয়া অঞ্চলের অর্থনীতি ও সামাজিক কমিশন (ইসক্যাপ)-এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
- সদস্য: ৯টি।
- সদস্যদেশ গুলো: বাংলাদেশ, বেলারুশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংক। 

উৎস: asianclearingunion.org
৬,০৮২.
Which company manufactures the official 2026 World Cup ball 'Trionda'?
  1. Puma
  2. Nike
  3. Adidas
  4. Under Armour
  5. None
সঠিক উত্তর:
Adidas
উত্তর
সঠিক উত্তর:
Adidas
ব্যাখ্যা

ট্রায়োন্ডা:
- ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল বলের নাম ট্রায়োন্ডা।
- ট্রায়োন্ডা নামটি এসেছে দুটি শব্দ থেকে-ট্রাই ও ওন্ডা। ট্রাই মানে তিন আর ওন্ডা মানে ঢেউ।
- বলে লাল, সবুজ ও নীল-এই তিন রঙের ঢেউ দিয়ে আয়োজক দেশগুলোকে বোঝানো হয়েছে। বলের নকশায় তিন দেশের জাতীয় প্রতীকও আছে। যুক্তরাষ্ট্রের তারকা, কানাডার ম্যাপল পাতা এবং মেক্সিকোর ইগল।
- বলটি বানিয়েছে অ্যাডিডাস (Adidas)।
- বলটিতে সোনালি রঙের ছোঁয়াও আছে। এর মাধ্যমে বিশ্বকাপ ট্রফির প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে এবং মনে করিয়ে দেওয়া হয়েছে, এই বল ফুটবলের সর্ববৃহৎ মঞ্চের জন্য।
- এই বলের (ভেতরে) একপাশে থাকা ৫০০ হার্জ সেন্সর ভিএআর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্যক্তিদের রিয়েল–টাইম তথ্য দেব। এর ফলে দ্রুততম সময়ের মধ্যে অফসাইড ধরা যাবে। এ ছাড়া হ্যান্ডবল বা ফাউলের মতো বিতর্কিত পরিস্থিতি সহজেই চিহ্নিত করা যাবে।

উৎস: i) FIFA ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

৬,০৮৩.
Which company designed the official ball for the 2026 FIFA World Cup?
  1. Nike
  2. Puma
  3. Reebok
  4. Adidas
সঠিক উত্তর:
Adidas
উত্তর
সঠিক উত্তর:
Adidas
ব্যাখ্যা

ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপটি হবে ২৩তম আসর।
- আয়োজক দেশগুলো হলো কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।
- এতে মোট ৪৮টি দেশ অংশগ্রহণ করবে।
- উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ জুন, ২০২৬ তারিখে।
- এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ জুলাই, ২০২৬।
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের জন্য অফিশিয়াল বল উন্মোচন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।
- এই বলের নাম ‘ট্রাইওন্ডা’।
- বলটি তৈরি করেছে বিশ্ববিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস।
- বলের নকশায় লাল, সবুজ ও নীল এই তিন রঙের ঢেউ দিয়ে আয়োজক দেশগুলোকে প্রকাশ করা হয়েছে।
- যেহেতু যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে ২০২৬ বিশ্বকাপ আয়োজন করছে, তাই বলটিতে এই তিন দেশের ঐক্য ফুটিয়ে তোলা হয়েছে।
- এছাড়া বলের নকশায় তিন দেশের জাতীয় প্রতীকও রয়েছে—যুক্তরাষ্ট্রের তারকা, কানাডার ম্যাপল পাতা এবং মেক্সিকোর ইগল।

উৎস: ফিফা ওয়েবসাইট।

৬,০৮৪.
Which country is the origin of the recently elected Pope?
  1. Italy
  2. USA
  3. Argentina
  4. Germany
সঠিক উত্তর:
USA
উত্তর
সঠিক উত্তর:
USA
ব্যাখ্যা
- সম্প্রতি নির্বাচিত পোপ লিও চতুর্দশ (রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট) মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক।

◉ প্রথম আমেরিকান পোপ:

- রোমান ক্যাথলিকদের নতুন ধর্মগুরু নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট।
- তিনি শিকাগো, ইলিনয়েসে জন্মগ্রহণ করেন এবং মার্কিন ক্যাথলিক ধর্মযাজক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছেন।
- তিনি পরিচিত হবেন পোপ চতুর্দশ লিও নামে।
- রবার্ট প্রথম কার্ডিনাল প্রথম যুক্তরাষ্ট্র থেকে পোপ নির্বাচিত হলেন।
- ৮ মে, ২০২৫ ভ্যাটিকানে দ্বিতীয় দিনের ভোটাভুটিতে নতুন পোপ নির্বাচিত হন ৬৯ বছর বয়সি রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট।

উল্লেখ্য,
- গত ২১ এপ্রিল, ২০২৫ ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়। 
- পোপের মৃত্যুতে শুরু হয় 'সেদে ভাকান্তে' বা 'পবিত্র আসন শূন্য' পর্ব।

সূত্র: বিবিসি ও প্রথম আলো।
৬,০৮৫.
What is the validity period of a valid cheque in Bangladesh?
  1. One month
  2. Two months
  3. Three months
  4. Six months
সঠিক উত্তর:
Six months
উত্তর
সঠিক উত্তর:
Six months
ব্যাখ্যা
চেক বুক:
- চেক বা Cheque হলো বিশেষভাবে মুদ্রিত এক ধরনের কাগজ যা Bank কর্তৃক গ্রাহকের হিসাবের বিপরীতে ইস্যু করা হয়ে থাকে।
- চেক একটি হস্তান্তরযোগ্য দলিল।
- ব্যাংক সাধারণত গ্রাহক বরাবর চেক প্রদান করে।
- ব্যক্তিগত ও বাণিজ্যিক প্রয়োজনে গ্রাহক সেই চেক ইস্যু করতে পারেন।
- একটি চেক ইস্যুর তারিখ থেকে ছয় মাস মেয়াদে কার্যকর থাকে।
- ওই মেয়াদের মধ্যে তিনবার চেকে উল্লেখিত টাকা পরিশোধের জন্য ব্যাংকের কাছে প্রদান করা যায়।

সূত্র: জাতীয় তথ্য বাতায়ন ও প্রথম আলো।
৬,০৮৬.
According to World Bank data, what will be the Bangladesh's GDP growth is projected to be in the fiscal year 2025-26
  1. 3.7 percent
  2. 4.9 percent
  3. 5.2 percent
  4. 6.3 percent
সঠিক উত্তর:
4.9 percent
উত্তর
সঠিক উত্তর:
4.9 percent
ব্যাখ্যা
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি: বিশ্বব্যাংক
- বিশ্বব্যাংকের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.৩ শতাংশে নেমে আসতে পারে।
- তবে পরবর্তী দুই অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ২০২৫–২৬ অর্থবছরে ৪.৯ শতাংশ ও ২০২৬–২৭ অর্থবছরে ৫.৭ শতাংশে উন্নীত হবে।

⇒ বিশ্বব্যাংকের ১০ জুন, ২০২৫ তারিখে প্রকাশিত ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট’ বা ‘বিশ্ব অর্থনৈতিক সম্ভাবনা’ শীর্ষক প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
- এতে রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চয়তা ও কাঁচামাল তথা মূলধনি পণ্যের আমদানি খরচ বেড়ে যাওয়াকে এদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে যাওয়ার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
- এর ফলে বেসরকারি বিনিয়োগে বাধা তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উৎস: i) World Bank ওয়েবসাইট। [link]
ii) প্রথম আলো।
৬,০৮৭.
What is the name of the Tripura community's annual harvest festival?
  1. Bihu
  2. Baisu
  3. Wangala
  4. Kharchi Puja
সঠিক উত্তর:
Baisu
উত্তর
সঠিক উত্তর:
Baisu
ব্যাখ্যা

ত্রিপুরা:
- একটি ঐতিহ্যবাহী প্রাচীন জাতি। ব্রিটিশ আমলে ত্রিপুরা ছিল একটি দেশীয় রাজ্য।
- ১৯৪৭ সালের পর ত্রিপুরী জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ বসবাস সুবাদে বাংলাদেশের নাগরিকত্ব অর্জন করে।
- বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রামের সীতাকুন্ড ও মিরসরাই, নোয়াখালীর বিলোনীয়া অঞ্চল, কুমিল্লা, চাঁদপুর, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, রাজবাড়ী, ফরিদপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে এরা বসবাস করেন।
- ত্রিপুরা জাতি যে ভাষায় কথা বলে তা কক্-বরক নামে অভিহিত।
- কক্-বরক্ ভাষাটি ৫৮৫ খ্রিস্টাব্দ থেকে ১৯৪৯ খ্রিস্টাব্দ পর্যন্ত স্বাধীন ত্রিপুরা রাজ্যের রাষ্ট্রভাষা ছিল।
- ত্রিপুরা ভারতে যোগ দিলে কক্-বরক্ রাষ্ট্রভাষার মর্যাদা হারায়।
- ত্রিপুরা জাতির সামাজিক কাঠামো পিতৃতান্ত্রিক।
- এই জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসবের নাম বৈসু।
- ধর্ম বিশ্বাসে ত্রিপুরা জাতি সনাতন ধর্মের অনুসারী।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও দৈনিক কালের কন্ঠ, ০৪ এপ্রিল, ২০১৭।

৬,০৮৮.
The unit of pressure:
  1. Watt
  2. Pascal
  3. Newton
  4. Joule
সঠিক উত্তর:
Pascal
উত্তর
সঠিক উত্তর:
Pascal
ব্যাখ্যা
- চাপ হল একক ক্ষেত্রফলে কোন বস্তুর তলের ওপর লম্বভাবে প্রযুক্ত সমভাবে বিতরিত বল।
- পারিপার্শ্বিক চাপের সাপেক্ষে যে চাপ উৎপন্ন হয় তাকে বলা হয় গজ চাপ।
- চাপের একক হলো প্যাসকেল এবং সংকেত Pa.

• অন্যান্য অপশন আলচনা:
- কাজ/শক্তি/তাপের একক - জুল
- বল/ওজনের একক - নিউটন।
- বৈদ্যুতিক ক্ষমতার একক - ওয়াট।

উৎস: নবম দশম শ্রেণির পদার্থবিজ্ঞান
৬,০৮৯.
Which of the following type of insurance coverage is mandatory by law in Bangladesh?
  1. Motor Insurance
  2. Life Insurance
  3. Burglary Insurance
  4. All of these
  5. None of these
সঠিক উত্তর:
Motor Insurance
উত্তর
সঠিক উত্তর:
Motor Insurance
ব্যাখ্যা
• মোটর বীমা কভারেজ বাংলাদেশে আইন দ্বারা বাধ্যতামূলক।

বীমা প্রতিষ্ঠান:
- বাংলাদেশের স্বাধীনতার পর জীবন বীমার সুফল দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে ১৯৭২ সনের রাষ্ট্রপতির ৯৫নং আদেশ বলে বাংলাদেশের বীমা শিল্প জাতীয়করণের আওতায় আনা হয়।
- দেশে মোট বীমা প্রতিষ্ঠান ৮২টি।
- দেশে বেসরকারি পর্যায়ে ৩৪টি জীবন বীমা ও ৪৬টি সাধারণ বীমা প্রতিষ্ঠান রয়েছে।

⇒ বর্তমানে (নভেম্বর, ২০২৪) দুইটি বিদেশী বীমা প্রতিষ্ঠান রয়েছে। এগুলো হল:
• লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (এল আই সি)অব বাংলাদেশ লিমিটেড।
• আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি (মেট লাইফ)।

⇒ বর্তমানে বাংলাদেশে দুটি রাষ্ট্রায়ত্ত বীমা প্রতিষ্ঠান রয়েছে।
- এগুলো হলো:
• সাধারণ বীমা কর্পোরেশন এবং
• জীবন বীমা কর্পোরেশন।
- দুটি প্ৰতিষ্ঠান ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- এগুলা অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন।

তথ্যসূত্র - সাধারণ বীমা কর্পোরেশন ও জীবন বীমা কর্পোরেশন ওয়েবসাইট।
৬,০৯০.
When did the parliament pass the first amendment to the constitution of Bangladesh?
  1. On July 13, 1973
  2. On July 12, 1973
  3. On July 10, 1973
  4. On July 15, 1973
  5. None
সঠিক উত্তর:
On July 15, 1973
উত্তর
সঠিক উত্তর:
On July 15, 1973
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:
- সংবিধান গণপরিষদে গৃহীত হয় ৪ নভেম্বর, ১৯৭২ সালে।
- সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
- সংবিধান সংশোধন হয়েছে ১৭ বার।
- এর মধ্যে চারটি সংশোধনী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বাতিল করেছে।
- ১৯৭৩ সালের ১৫ জুলাই সংসদে সংবিধানের ১ম সংশোধনী পাশ হয়।
- সংবিধানের সর্বশেষ, অর্থাৎ সপ্তদশ সংশোধনী হয় ২০১৮ সালের ৮ জুলাই।

সূত্র: বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
৬,০৯১.
What is the smallest bone in the human body?
  1. Ulna
  2. Tibia
  3. Stapes
  4. Femur
সঠিক উত্তর:
Stapes
উত্তর
সঠিক উত্তর:
Stapes
ব্যাখ্যা
মানবদেহ:
- মানবদেহে সবচেয়ে ছোট হাড় রয়েছে- কানের মধ্যে। 
- কানের মধ্যকর্ণে তিনটি হাড় রয়েছে - ম্যালেউস, স্টেপস এবং ইনকাস।
- স্টেপস তিনটি হাড়ের মধ্যে সবচেয়ে ছোট।
- স্টেপসের আকার ৩ মিমি × ২.৫ মিমি।
- ফিমার বা উরুর হাড়  হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় এবং ভারী হাড়।
 
উৎস: একাদশ-দ্বাদশ শ্রেনি, জীববিজ্ঞান ২য় পত্র,গাজী আজমল।
৬,০৯২.
Which of the following vitamins is primarily responsible for blood clotting?
  1. Vitamin K
  2. Vitamin E
  3. Vitamin D
  4. Vitamin B12
  5. None of the above
সঠিক উত্তর:
Vitamin K
উত্তর
সঠিক উত্তর:
Vitamin K
ব্যাখ্যা
- Vitamin K রক্ত জমাট বাঁধাতে (blood clotting) প্রধান ভূমিকা পালন করে।   

• Vitamin K:
- ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইটাল নেপথোকুইনোন।
- এটি তাপ, আর্দ্রতা ও বায়ুর সংস্পর্শে ক্ষতিগ্রস্থ হয় না।
- ভিটামিন 'কে' এর উৎস:
- সবুজ শাক সবজি, ডিমের কুসুম, দুধ, যকৃত, মাংস, মাছ, লেটুস পাতা, বাঁধাকপি, ফুলকপি, মটরশুটি ইত্যাদিতে কে ভিটামিন পাওয়া যায়।
ভিটামিন 'কে' এর কাজ:
- কোনো কারণে রক্তক্ষরণ হলে রক্ত জমাট বাঁধতে ভিটামিন কে সাহায্য করে।
- রক্ত জমাটকরণের জন্য প্রয়োজনীয় প্রোটিন প্রোথ্রম্বিনের সক্রিয়করণে ভিটামিন কে কাজ করে।
- পিত্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে।
- যকৃতের স্বাভাবিক কার্যকলাপ বজায় রাখে।

• অন্যদিকে:
→ Vitamin B12 – রক্ত তৈরিতে এবং স্নায়ু ব্যবস্থার কার্যকারিতায় সাহায্য করে।
→ Vitamin E – একটি অ্যান্টিঅক্সিডেন্ট, কোষ রক্ষা করে।
→ Vitamin D – ক্যালসিয়াম শোষণ এবং হাড়ের গঠনে গুরুত্বপূর্ণ।

সূত্র: গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬,০৯৩.
World Refugee Day is observed every year on -
  1. 2 June
  2. 6 June
  3. 12 June
  4. 20 June
  5. 22 June
সঠিক উত্তর:
20 June
উত্তর
সঠিক উত্তর:
20 June
ব্যাখ্যা
বিশ্ব শরণার্থী দিবস (World Refugee Day):
- বিশ্বজুড়ে বিশ্ব শরণার্থী দিবস পালিত হয় ২০ জুন।
- প্রতি বছর এ দিনে বিশ্বজুড়ে শরণার্থীদের অমানবিক অবস্থানের প্রতি আন্তর্জাতিক নেতাদের সচেতনতা সৃষ্টির জন্য দিবসটি পালন করা হয়।

উল্লেখ্য,
- জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাব অনুযায়ী, ২০০১ সাল থেকে শরণার্থীদের অধিকার রক্ষায় UNHCR প্রতি বছর ২০ জুন দিবসটি পালন করে থাকে।
- ১৯৫১ সালে শরণার্থীদের স্বীকৃতির বিষয়ে জাতিসংঘের সনদটি গৃহীত হয়।
- ১৯৫১ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হওয়া আন্ত‍‍র্জাতিক রিফিউজি কনভেনশনে স্বাক্ষরিত দেশগুলোর পাশাপাশি যারা স্বাক্ষর করেনি এবং ১৯৬৭ সালের প্রটোকলে অনুস্বাক্ষর করেনি, সেরকম অনেক দেশও বিশ্ব শরণা‍র্থী দিবস পালন করে।
- ২০০০ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব শরণার্থী দিবস অনুমোদন হওয়ার আগ পর্যন্ত প্রতিবছর জুন মাসের ২০ তারিখ মূলত আফ্রিকার শরণার্থী দিবস হিসেবে পালিত হতো।
- পরবর্তী সময়ে এটা বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পরিচিতি পায়।

উৎস: Britannica.
৬,০৯৪.
Which two continents are separated by the Strait of Gibraltar?
  1. Europe and Africa
  2. Africa and North America
  3. Europe and Asia
  4. South America and North America
সঠিক উত্তর:
Europe and Africa
উত্তর
সঠিক উত্তর:
Europe and Africa
ব্যাখ্যা
জিব্রাল্টার প্রণালী:
- জিব্রাল্টার প্রণালী ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে।
- ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযোজনকারী একমাত্র প্রাকৃতিক পথ।
- জিব্রাল্টার প্রণালী পূর্বে ভূমধ্যসাগরকে পশ্চিমে আটলান্টিক মহাসাগরের সাথে সংযোগকারী সমুদ্র প্রণালী।
- এটি উত্তর আফ্রিকাকে দক্ষিণ-পশ্চিম ইউরোপের আইবেরীয় উপদ্বীপ থেকে পৃথক করেছে।
- প্রণালীটি মরক্কো ও স্পেনকে পৃথক করে।
- যার গড় গভীরতা ১,২০০ ফুট (৩৬৫ মিটার)।

তথ্যসূত্র - Britannica.com
৬,০৯৫.
Which is the full form of 'ITU'?
  1. International Telephone Union
  2. International trade Union
  3. International Tourism Unit
  4. International Telecommunication Union
সঠিক উত্তর:
International Telecommunication Union
উত্তর
সঠিক উত্তর:
International Telecommunication Union
ব্যাখ্যা
ITU:
- ITU-এর পূর্ণরূপ: International Telecommunication Union.
- প্রতিষ্ঠিত হয়: ১৭ই মে, ১৮৬৫।
- এটি বর্তমানে অস্তিত্বশীল সবথেকে পুরানো সংস্থা।
- এটি একটি আন্তর্জাতিক সংস্থা যেখানে বিশ্ব টিলিযোগাযোগ নেটওয়ার্ক ও সেবার ক্ষেত্রে সরকারি ও ব্যক্তি খাতের সমন্বয় সাধিত হয়।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে ১৯৪৭ সালে।
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৪টি। (জুলাই, ২০২৫)
- ITU এর প্রতিষ্ঠার তারিখ ধরে প্রতিবছর ১৭ মে 'ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন এন্ড ইনফরমেশন সোসাইটি ডে' পালিত হয়।

তথ্যসূত্র - ITU ওয়েবসাইট।
৬,০৯৬.
What type of project is Bangladesh Special Economic Zone (BSEZ)?
  1. Business to Business (B2B)
  2. Business to Government
  3. Government to Government (G2G)
  4. Government to Business (G2B)
সঠিক উত্তর:
Government to Government (G2G)
উত্তর
সঠিক উত্তর:
Government to Government (G2G)
ব্যাখ্যা
Bangladesh Special Economic Zone (BSEZ): 
- BSEZ একটি G2G প্রকল্প, যা বাংলাদেশের উদীয়মান বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
- এই প্রকল্পের লক্ষ্য একটি উৎপাদনশিল্প প্ল্যাটফর্ম তৈরি করা এবং অর্থনৈতিক উন্নয়নে নেতৃত্ব প্রদান।
- বাংলাদেশ ও জাপান সরকারের সমর্থনে পরিচালিত এই প্রকল্পে জাপানি সরকারের ঋণ এবং বাংলাদেশের অফ-সাইট অবকাঠামো উন্নয়নের সহায়তা রয়েছে।
- জাপানের মান অনুযায়ী বন্যা প্রতিরোধ ব্যবস্থা (ভূমি ভরাট ও বাঁধ নির্মাণ)।
- আধুনিক অবকাঠামো উন্নয়ন (বিদ্যুৎ কেন্দ্র, সাবস্টেশন, টেলিকম লাইন ও গ্যাস স্টেশন)।

BSEZ-এর বিবরণ:
নাম: বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন (BSEZ Ltd.)
মোট উন্নয়ন এলাকা: ১৯০ হেক্টর (৪৬৯.৫ একর- ফেজ ১ ও ফেজ ২ অন্তর্ভুক্ত)।
ব্যবস্থাপনা পরিচালক: তারো কাওয়াচি।
অবস্থান: আড়াইহাজার, নারায়ণগঞ্জ।

উৎস: BSEZ ওয়েবসাইট।
৬,০৯৭.
In which season is sound heard louder and travels farther than in other seasons?
  1. Rainy season
  2. Winter season
  3. Summer season
  4. Spring season
  5. None of the above
সঠিক উত্তর:
Rainy season
উত্তর
সঠিক উত্তর:
Rainy season
ব্যাখ্যা

• বর্ষাকালে শব্দ কেন বেশি দূরে যায় এবং জোরে শোনা যায় তার প্রধান কারণ হলো বাতাসের আর্দ্রতা।
- আমরা জানি, শব্দের বেগ ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক (v × 1/√ρ)। অর্থাৎ ঘনত্ব কমলে শব্দের বেগ বাড়ে।
- বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বাতাসের ঘনত্ব কমে যায়। শব্দের বেগ বাতাসের ঘনত্বের ওপর নির্ভর করে; ঘনত্ব যত কম হয়, শব্দের বেগ তত বৃদ্ধি পায়। বর্ষাকালে এই বেগ বেশি থাকার কারণে শব্দ অনেক স্পষ্ট ও উচ্চৈঃস্বরে শোনা যায়।

• শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য:
- শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ কারণ বস্তুকণার কম্পনের ফলে শব্দ তরঙ্গ সৃষ্টি হয় এবং সেটি সঞ্চালনের জন্যও একটি স্থিতিস্থাপক মাধ্যমের দরকার হয়।
- শব্দ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ কারণ এই তরঙ্গের প্রবাহের দিক এবং মাধ্যমের কণার কম্পনের দিক এক।
- শব্দ তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে।
- বায়বীয় মাধ্যমে এর বেগ কম, তরলে তার চেয়ে বেশি, কঠিন পদার্থে আরো বেশি।
- শব্দের বেগ মাধ্যমের তাপমাত্রা এবং আর্দ্রতার উপরও নির্ভর করে।
- অন্যান্য তরঙ্গের মতো, শব্দ তরঙ্গের তীব্রতাও তার বিস্তারের বর্গের সমানুপাতিক।
- অর্থাৎ, শব্দ তরঙ্গের বিস্তার বেশি হলে শব্দের তীব্রতা বেশি হয় এবং তরঙ্গের বিস্তার কম হলে শব্দের তীব্রতা কম হয়।
- অন্যান্য যেকোনো তরঙ্গের মতোই শব্দ তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ এবং উপরিপাতন হতে পারে।

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৬,০৯৮.
In which year was the Dayton Agreement signed?
  1. 1993
  2. 1995 
  3. 1994
  4. 1996
সঠিক উত্তর:
1995 
উত্তর
সঠিক উত্তর:
1995 
ব্যাখ্যা

 ডেটন চুক্তি (Dayton Agreement):
- এই চুক্তির পূর্ণরূপ: The General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina.
- এটি একটি শান্তিচুক্তি।
- প্রক্রিয়াটির নেতৃত্বে ছিলেন প্রধান মার্কিন শান্তি আলোচনাকারী রিচার্ড হলব্রুক।
- চুক্তি স্বাক্ষরিত হয়: ১৪ ডিসেম্বর, ১৯৯৫।
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স।
- পক্ষসমূহ: বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, সার্বিয়া।
- স্বাক্ষরকারী: ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট ফ্রানজো তুজমান, সার্বিয়ার প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচ (যাঁকে পরে হেগে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে ঘোষণা করা হয়েছিল) এবং বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট এলিজা আইজেবগোভিচ।
- মধ্যস্থতাকারী: তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
- উদ্দেশ্য: সার্বিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা সমস্যার সমাধান।

উৎস: Britannica.

৬,০৯৯.
Which of the following treaties is focused on Ozone layer protection?
  1. Basel Convention
  2. Montreal Protocol
  3. Kyoto Protocol
  4. Cartagena Protocol
সঠিক উত্তর:
Montreal Protocol
উত্তর
সঠিক উত্তর:
Montreal Protocol
ব্যাখ্যা

মন্ট্রিল প্রটোকল:
- মন্ট্রিল প্রটোকল ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সালে কানাডার মন্ট্রিলে গৃহীত হয় এবং
- ১ জানুয়ারি ১৯৮৯ সালে এর কার্যক্রম শুরু হয়।
- এই চুক্তির মূল লক্ষ্য ছিল পরিবেশ রক্ষা এবং ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক পদার্থ সীমিতকরণ।
- মন্ট্রিল প্রটোকলের "The Kigali Amendment" ২০১৯ সালে কার্যকর হয়। 

অন্যদিকে,
- কিয়েটো প্রটোকল - গ্রিণ হাউস গ্যাস নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা রোধ।
- বাসেল কনভেনশন - ক্ষতিকর বর্জ্য চলাচল বিষয়ক।
- কার্টাগেনা প্রটোকল - জীববৈচিত্র্য সুরক্ষা বিষয়ক।

উৎস: UNEP ওয়েবসাইট ও ব্রিটানিকা।

৬,১০০.
'ISPR' stands for -
  1. Inter-Specific Public Research
  2. Inter-Services Public Relations
  3. Inter-Sector Public Research
  4. Inter-Specific Public Relations
সঠিক উত্তর:
Inter-Services Public Relations
উত্তর
সঠিক উত্তর:
Inter-Services Public Relations
ব্যাখ্যা
ISPR:
- ISPR-এর পূর্ণরপ: Inter-Services Public Relations.
- আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

⇒ স্বাধীনতার অব্যবহিত পর ১৯৭২ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি Attached Department হিসেবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর গঠিত হয়।
- সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরা, সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি প্রতিষ্ঠা ও বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন, সশস্ত্র বাহিনীর জনসংযোগ ও মিডিয়ার সাথে নিবিড় যোগাযোগ স্থাপন ইত্যাদি আইএসপিআর এর মূল কর্মপরিধির আওতাভুক্ত। 

উৎস: প্রতিরক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইট।