বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank General Knowledge

মোট প্রশ্ন৬,১৭৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank General Knowledge

PrepBank · পাতা / ৬২ · ৫০১৬০০ / ৬,১৭৯

৫০১.
For a sound to be perceived as an echo, the time delay between the sound and its reflection should be at least:
  1. 0.05 s
  2. 0.1 s
  3. 0.3 s
  4. 0.5 s
সঠিক উত্তর:
0.1 s
উত্তর
সঠিক উত্তর:
0.1 s
ব্যাখ্যা

• একটি শব্দকে ইকো বা প্রতিধ্বনি হিসেবে অনুভব করার জন্য মূল শব্দ এবং তার প্রতিফলনের মধ্যে সময় ব্যবধান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষের কানের মাধ্যাকর্ষণ অনুযায়ী, যদি শব্দ এবং তার প্রতিফলনের মধ্যে সময় ব্যবধান খুব ছোট হয়, তখন আমরা এটি আলাদা শব্দ হিসেবে শোনার পরিবর্তে কেবল শব্দের প্রতিধ্বনি বা দীর্ঘস্থায়ী শব্দ হিসেবে অনুভব করি। সাধারণভাবে, একটি শব্দকে আলাদাভাবে ইকো হিসেবে শনাক্ত করার জন্য প্রায় 0.1 সেকেন্ড বা তার বেশি সময় ব্যবধান প্রয়োজন। অর্থাৎ, শব্দের উৎস থেকে প্রতিফলিত শব্দ আমাদের কানে পৌঁছাতে কমপক্ষে 0.1 সেকেন্ড সময় লাগতে হবে। অতএব, প্রদত্ত অপশন গুলোর মধ্যে সঠিক উত্তর হলো খ) 0.1 s। এটি বোঝায় যে শব্দ এবং তার প্রতিফলনের মধ্যে যথেষ্ট সময় থাকলে আমরা এটি স্বতন্ত্র ইকো হিসেবে শুনতে পারি।
 
• শব্দ: 
- কোন শব্দ শোনার পর প্রায় ০.১ সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে। 
- এই সময়কে শব্দানুভূতির স্থায়িত্বকাল বলে। এই সময়ের মধ্যে প্রতিধ্বনি হলে তা শোনা যাবে না। অতএব প্রতিধ্বনি শোনার জন্য মূল শব্দ এবং প্রতিধ্বনি শোনার মধ্যবর্তী সময়ের পার্থক্য ০.১ সেকেন্ড বা তার বেশি হতে হবে। 
সুতরাং, প্রতিফলক এবং শব্দের উৎসের মধ্যে দূরত্ব এমন হতে হবে যেন শব্দ তরঙ্গ উৎসের কাছে ফিরে আসতে ০.১ সেকেন্ড বা তার বেশি সময় লাগে।
- বাতাসে শব্দের দ্রুতি তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়। 
- ০°C বা ২৭৩K তাপমাত্রায় শব্দের দ্রুতি ৩৩২ms-1
- ০°C বা ২৭৩ K উষ্ণতায় প্রতিফলিত শব্দ শোনার জন্য শব্দ উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব ১৬.৬ m হতে হবে। 
- তাপমাত্রা বেশি হলে প্রতি ডিগ্রির জন্য দূরত্ব ০.৩ m বেশি হতে হবে। 
- তাই প্রতিধ্বনি শোনার শর্তটি হলো- শ্রোতা বা উৎস এবং প্রতিফলক তলের মধ্যে ন্যূনতম দূরত্ব ১৬.৬ m (০°C বা ২৭৩ K তাপমাত্রায়) বজায় রাখতে হবে। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫০২.
According to the Economic Survey - 2024, what is the population growth rate of Bangladesh?
  1. 1.37%
  2. 1.33%
  3. 1.22%
  4. 1.13%
সঠিক উত্তর:
1.33%
উত্তর
সঠিক উত্তর:
1.33%
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

অর্থনৈতিক সমীক্ষা – ২০২৪ অনুসারে:
- আয়তন ১,৪৭,৫৭০ (বর্গ কি. মি.)।
- মোট জনসংখ্যা ১৭১.০০ মিলিয়ন বা ১৭ কোটি।
- জনসংখ্যা বৃদ্ধির হার (২০২৩) ১.৩৩% [জনশুমারী ও গৃহগণনা ২০২২ অনুসারে- ১.১২%]।
- জনসংখ্যার ঘনত্ব ১,১৭১/বর্গ কি.মি. [জনশুমারী ও গৃহগণনা ২০২২ অনুসারে- ১,১১৯/বর্গ কি.মি.]।
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল ৭২.৩ বছর।
- সাক্ষরতার হার (৭ বছরের অধিক) ৭৭.৯%।
- প্রাথমিকে ভর্তির হার (২০২২) ৯৭.৫৬% ঝরে পড়ার হার– ১৩.৯৫%।
- পুরুষ ও নারীর অনুপাত (২০২৩) ৯৬.৩: ১০০।

সূত্র: অর্থনৈতিক সমীক্ষা – ২০২৪।
৫০৩.
Where is the headquarters of the United Nations Institute for Disarmament Research located?
  1. New York, USA
  2. Geneva, Switzerland
  3. Vienna, Austria
  4. Paris, France
  5. London, United Kingdom
সঠিক উত্তর:
Geneva, Switzerland
উত্তর
সঠিক উত্তর:
Geneva, Switzerland
ব্যাখ্যা

UNIDIR:
- UNIDIR এর পূর্ণরূপ হলো United Nations Institute for Disarmament Research.
- এটি নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা।
- এর প্রতিষ্ঠা ১৯৮০ সালে।
- সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
- UNIDIR এর বর্তমান পরিচালক - Dr. Robin Geiss.

তথ্যসূত্র - UNIDIR অফিসিয়াল ওয়েবসাইট।

৫০৪.
What is the main source of revenue for the Government of Bangladesh?
  1. Foreign loans
  2. Remittances
  3. Tax Revenue
  4. Export earnings
সঠিক উত্তর:
Tax Revenue
উত্তর
সঠিক উত্তর:
Tax Revenue
ব্যাখ্যা

বাংলাদেশ সরকারের আয়ের উৎসসমূহ:
- বাংলাদেশ সরকার বার্ষিক রাজস্ব ও উন্নয়ন ব্যয় নির্বাহের জন্য যে সমস্ত উৎস থেকে সম্পদ সংগ্রহ করে তাকে সরকারের আয়ের উৎস বলে।
- যে সমস্ত বিভিন্ন উৎস থেকে বাংলাদেশ সরকারে মোট প্রাপ্তি সংগৃহীত হয় তা দু'ভাগে বিভক্ত, যথা-
১. কর রাজস্ব এবং
২. কর বহির্ভূত রাজস্ব।
- কর রাজস্ব বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস।
- এই খাত থেকে সরকারের মোট আয়ের ৮০ শতাংশের বেশি সংগৃহীত হয়।

• রাজস্ব বোর্ড (NBR) কর্তৃক আহরিত করসমূহের উৎস:
- মূল্য সংযোজন কর ১,৮৮,৫১৮ কোটি টাকা। 
- আয়, মুনাফা ও মূলধনের উপর কর- ১,৮২,০০১ কোটি টাকা।
- সম্পূরক শুল্ক- ৬৮,২৪৪ কোটি টাকা।
- আমদানি শুল্ক- ৫১,৪৩৮ কোটি টাকা।
- আবগারি শুল্ক- ৬,০৯১ কোটি টাকা।
- রপ্তানি শুল্ক- ৭৮ কোটি টাকা।

উৎস: বাজেট ২০২৫-২৬।

৫০৫.
What is the impact of climate change on Bangladesh?
  1. Rising sea levels
  2. More droughts and floods
  3. Extinction of fish species
  4. A, B & C
সঠিক উত্তর:
A, B & C
উত্তর
সঠিক উত্তর:
A, B & C
ব্যাখ্যা
জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের উপর প্রভাব:
- জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের উপরও বিভিন্ন নেতিবাচক প্রভাব পড়ে।

⇒ নিম্নে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের উপরও যেসব প্রভাব পড়বে সেগুলো উল্লেখ করা হলো:
- উপকূলীয় অঞ্চলের জমিতে লবনাক্ততার পরিমাণ বৃদ্ধি,
- কৃষি জমির উর্বরতা হ্রাস,
- অধিক তাপমাত্রা বৃদ্ধি,
- দেশের উত্তরাংশসহ বিস্তীর্ণ এলাকা খরায় আক্রান্ত হওয়া,
- ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া,
- সমুদ্রস্তরের উচ্চতা বৃদ্ধি,
- আবাদী জমির পরিমাণ হ্রাস পাওয়া,
- মৎস্য ও প্রাণিসম্পদ যেমন- অতিরিক্ত লবনাক্ততায় মৎস্য প্রজাতির বিলুপ্তি দেখা যাচ্ছে।
- যে হারে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে সেই হারে যদি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাহলে প্রায় ১৫% স্থলভাগ হারানোর সম্ভাবনা আছে। এক্ষেত্রে উপকূলীয় অঞ্চলে বসবাসকারী প্রায় ৩০ মিলিয়ন (৩কোটি) মানুষ ও নানা প্রজাতির জীবজন্তু, সম্পদ প্রভৃতি ক্ষতিগ্রস্থ হতে পারে।
- এদেশের স্বতন্ত্র বাস্তুতন্ত্রের সবচেয়ে বড় উদাহরণ হলো সুন্দরবন, সেখানে প্রাণি বৈচিত্র্য হুমকির সম্মুখীন হতে পারে।
- বিশুদ্ধ খাবার পানির সংকট প্রভৃতি।

এছাড়াও
- অতিবৃষ্টি, বন্যা, শহরে জলাবদ্ধতা, বনভূমি উজাড় হয়ে যাওয়াসহ বিভিন্ন ধরনের এ সকল সমস্যা জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কযুক্ত।
- তাই এদেশের প্রাকৃতিক পরিবেশ রক্ষা তথা উদ্ভিদ ও প্রাণিকূলের জীবনরক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবগুলো নিয়ন্ত্রণ করতে হবে।

উৎস: ভূগোল ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫০৬.
Who is the last independent Nawab of Bengal?
  1. Ilyas Shah
  2. Abbas Ali Mirza
  3. Nawab Murshid Quli Khan
  4. Siraj ud-Daulah
সঠিক উত্তর:
Siraj ud-Daulah
উত্তর
সঠিক উত্তর:
Siraj ud-Daulah
ব্যাখ্যা
• সিরাজউদ্দৌলা:
- সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব।
- ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর যুদ্ধে সিরাজ পরাজিত ও নিহত হওয়ার পর ইংরেজরা বাংলার নওয়াবদেরকে তাদের হাতের পুতুলে পরিণত করে এবং নিজেরাই বাংলার প্রকৃত শাসকে পরিণত হয়।
- মির্জা মুহম্মদ সিরাজউদ্দৌলা ছিলেন আলীবর্দী খানের দৌহিত্র এবং জৈনুদ্দীন আহমদ খান ও আমিনা বেগমের পুত্র।
- ১৭৩৩ খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর জন্মের পরপরই আলীবর্দী খান বিহারের ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত হন।
- এ কারণে পরিবারে সিরাজ ‘সৌভাগ্য সূচক সন্তান’ হিসেবে বিবেচিত হন। সিরাজের প্রতি তাঁর পিতামহের ছিল বিশেষ স্নেহ ও পক্ষপাত।

সূত্র: বাংলাপিডিয়া।
৫০৭.
Which of the following regions in Bangladesh has the highest population of the Manipuri ethnic group?
  1. Cox's Bazar
  2. Mymensingh
  3. Sylhet
  4. Khagrachari
সঠিক উত্তর:
Sylhet
উত্তর
সঠিক উত্তর:
Sylhet
ব্যাখ্যা
মণিপুরী
- মণিপুরীরা বাংলাদেশের অন্যতম আদিবাসী জনগোষ্ঠী,
- তাদের আদি নিবাস ভারতের মণিপুর রাজ্যে।
- বিভিন্ন ঐতিহাসিক কারণে তারা বাংলাদেশে বসবাস শুরু করে এবং বর্তমানে মূলত সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় তাদের বসতি গড়ে উঠেছে।
- মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া ও বড়লেখা উপজেলায় মণিপুরীদের সংখ্যা সবচেয়ে বেশি।
- মণিপুরীদের প্রধান ধর্ম হিন্দু ধর্মের বৈষ্ণব মতবাদ।
- তাদের প্রধান ধর্মীয় উৎসবগুলোর মধ্যে রাসলীলা অন্যতম।
- এছাড়া দোলযাত্রা (হোলি) এবং জগন্নাথ দেবের রথযাত্রা মণিপুরী বৈষ্ণবদের গুরুত্বপূর্ণ উৎসব।

সূত্র: বাংলাপিডিয়া। 
৫০৮.
In which year was the first oil field discovered in Bangladesh?
  1. 1983
  2. 1984
  3. 1985
  4. 1986
সঠিক উত্তর:
1986
উত্তর
সঠিক উত্তর:
1986
ব্যাখ্যা
হরিপুর তেলক্ষেত্র:
- বাংলাদেশে সর্বপ্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৮৬ সালে।
- তেলক্ষেত্রটি সিলেটের হরিপুরে অবস্থিত।
- ১৯৮৭ সালে এই তেলক্ষেত্রটি থেকে তেল উৎপাদন শুরু হয়।
- হরিপুর তেলক্ষেত্রের তেল গাঢ় বাদামী রঙের প্যারাফিনিক শ্রেণীর মোমযুক্ত তেল।
- হরিপুর তেলের ঘনত্ব মধ্যম মাত্রার এবং এর (API Gravity) এপিআই গ্রাভিটি মান ২৮.২০।
- ১৯৯৪ সালের জুলাই মাস থেকে হরিপুর তেলক্ষেত্রে তেল উৎপাদন স্থগিত রয়েছে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৫০৯.
Which of the following is not a constraint on crop diversification? 
  1. Technical limitations
  2. Quality of land
  3. Availability of labor and machinery
  4. Price fluctuations in the market
সঠিক উত্তর:
Price fluctuations in the market
উত্তর
সঠিক উত্তর:
Price fluctuations in the market
ব্যাখ্যা

- ফসল বহুমুখীকরণের সীমাবদ্ধতা নয় - বাজার মূল্যের অস্থিরতা।
• ফসল বহুমুখীকরণের সীমাবদ্ধতা:
১. প্রযুক্তিগত সীমাবদ্ধতা: আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত বীজ, সার ও সেচ সুবিধার অভাব।
২. জমির গুণাগুণ: সব জমি সব ধরনের ফসলের উপযোগী নয়, ফলে বৈচিত্র্য আনা কঠিন।
৩. শ্রম ও যন্ত্রপাতির প্রাপ্যতা: সময়মতো দক্ষ শ্রমিক ও কৃষি যন্ত্রপাতি না পাওয়া।
৪. নৈপুণ্য হ্রাস: একাধিক ফসল উৎপাদনের ক্ষেত্রে কৃষকের দক্ষতা ও অভিজ্ঞতার ঘাটতি।

তথ্যসূত্র: অর্থনীতি ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫১০.
Who was the Governor General of India during the Partition of Bengal?
  1. Lord Mountbatten
  2. Lord Curzon
  3. Lord Dalhousie
  4. Lord Wellesley
সঠিক উত্তর:
Lord Curzon
উত্তর
সঠিক উত্তর:
Lord Curzon
ব্যাখ্যা
বঙ্গভঙ্গ:
- ভারতের বড়লাট লর্ড কার্জন ১৯০৫ খ্রিস্টাব্দে ১৬ অক্টোবর বাংলা ভাগ করেন। এই বিভক্তি ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত।
- বাংলার মুসলমানরা নবাব সলিমুল্লাহর নেতৃত্বে বঙ্গভঙ্গকে স্বাগত জানায়।
- অপর দিকে তীব্র বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় হিন্দু সমপ্রদায়ের মধ্যে।
- ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে তারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে সুদৃঢ় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলে। রাজা পঞ্চম জর্জ ভারত সফরে এসে দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন।
- বঙ্গভঙ্গ রদে হিন্দু সম্প্রদায় খুশি হয়, অপর দিকে মুসলমান সম্প্রদায় মর্মাহত এবং হতাশ হয়।
- ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করা হয়।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫১১.
According to SIPRI, Which country is the top global arms importer? [May, 2025]
  1. Pakistan
  2. Iran
  3. Ukraine
  4. India
সঠিক উত্তর:
Ukraine
উত্তর
সঠিক উত্তর:
Ukraine
ব্যাখ্যা
অস্ত্র আমদানিকারক দেশ:
- স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট (SIPRI)-এর প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশ ইউক্রেন।

⇒ ২০২০ থেকে ২০২৪-এর মধ্যে ইউক্রেন সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করেছে। ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত সারা বিশ্বজুড়ে যে অস্ত্র রপ্তানি হয়েছে, তার নয় শতাংশ হয়েছে ইউক্রেনে।
- ৩৫টি দেশ ২০২০ থেকে ২০২৪-এর মধ্যে ইউক্রেনকে অস্ত্র দিয়েছে, তার মধ্যে ৪৫ শতাংশ অস্ত্র গেছে শুধুমাত্র যুক্তরাষ্ট্র থেকে।

⇒ বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ:
- ১ম: ইউক্রেন।
- ২য়: ভারত।
- ৩য়: কাতার।

অন্যদিকে -
- বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।

উৎস: i) Stockholm International Peace Research Institute ওয়েবসাইট।
ii) DW.
৫১২.
The main writer of the first hand written constitution of Bangladesh was -
  1. Abdul Hamid
  2. Abdur Rauf
  3. Monzurul Islam
  4. Abul kalam azad
সঠিক উত্তর:
Abdur Rauf
উত্তর
সঠিক উত্তর:
Abdur Rauf
ব্যাখ্যা
সংবিধান:
- ১১ এপ্রিল, ১৯৭২ সালে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়।
- এই কমিটির মোট সদস্য ছিল ৩৪ জন।
- হস্তলিখিত সংবিধানের মূল লেখক আব্দুর রউফ।
- হস্তলিখিত সংবিধানের অঙ্গসজ্জা কার্যক্রমের মূল তত্বাবধায়ক ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন।
- বাংলাদেশের হস্তলিখিত সংবিধান স্বাক্ষর ছাড়া ৯৩ পৃষ্ঠা।
- বাংলাদেশের হস্তলিখিত সংবিধান স্বাক্ষর সহ - ১০৯ পৃষ্ঠা।
- হস্তলিখিত সংবিধানে ৩৯৯ জন গণপরিষদ সদস্যের স্বাক্ষর রয়েছে।
- একমাত্র বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধানে স্বাক্ষর করেন নি।
- ১৬ ডিসেম্বর, ১৯৭২ হতে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
৫১৩.
Who was the founding general secretary of Tamaddun Majlis?
  1. Abul Quasem
  2. Kazi Motahar Hossain
  3. ASM Nurul Haque Bhuiyan
  4. Abul Mansoor Ahmad
সঠিক উত্তর:
Abul Quasem
উত্তর
সঠিক উত্তর:
Abul Quasem
ব্যাখ্যা
ভাষা আন্দোলন:
- তমদ্দুন মজলিশ ছিল ভাষা আন্দোলনের প্রথম সংগঠন।
- তমদ্দুন মজলিশ  ইসলামী আদর্শাশ্রয়ী একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর এটি প্রতিষ্ঠিত হয় এবং এর নামকরণ হয় পাকিস্তান তমদ্দুন মজলিশ।

ভাষা আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ অন্যান্য তথ্য,
- ভাষা আন্দোলন ছিলো বাঙালি সংস্কৃতির স্বাধিকার আন্দোলন।
- ১৯০৬ সালে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় উর্দু বনাম বাংলা বিতর্ক প্রথম ওঠে।
- ১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করলে শেরে বাংলা এ. কে. ফজলুল হক এর বিরোধিতা করেন। 
- ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা প্রকাশ করে 'তমদ্দুন মজলিশ।
- বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ঘটনা হলো ভাষা আন্দোলন।
- এই আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে।
- ভাষার আন্দোলনের সূত্রপাত ঘটে ১৯৪৭ সালে এবং চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে।

তথ্যসূত্র - বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।
৫১৪.
In which year was the Warsaw Pact established?
  1. 1952
  2. 1955
  3. 1957
  4. 1959
সঠিক উত্তর:
1955
উত্তর
সঠিক উত্তর:
1955
ব্যাখ্যা
ওয়ারশ প্যাক্ট (Warsaw Pact):
- ওয়ারশ প্যাক্ট (Warsaw Pact Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance) হলো স্নায়ুযুদ্ধের সময়ে ১৯৫৫ সালের ১৪ মে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত একটি সামরিক চুক্তি।
- ওয়ারশ চুক্তি সংক্ষেপে ওয়ারশ প্যাক্ট হিসেবে পরিচিত।
- প্রতিষ্ঠার তারিখ ও স্থান: ১৪ মে, ১৯৫৫ ওয়ারশো, পোল্যান্ড।
- চুক্তির ধরন: সামরিক মৈত্রী।
- বিলুপ্ত : ১ জুলাই ১৯৯১। 

সূত্র - Britannica.com
৫১৫.
Who was forced to step down from power as a result of the Mass Uprising of 1969?
  1. Ayub Khan
  2. Yahya Khan
  3. Mohammad Ali Bogra
  4. Zulfikar Ali Bhutto
  5. Iskander Mirza
সঠিক উত্তর:
Ayub Khan
উত্তর
সঠিক উত্তর:
Ayub Khan
ব্যাখ্যা

ঊনসত্তরের গণঅভ্যুত্থান:
- ১৯৪৭ সাল থেকে ক্রমাগতভাবে পূর্বপাকিস্তানের প্রতি পাকিস্তানের শাসকগোষ্ঠি যে বৈষম্যমূলক আচরণ করেছে তার বহি:প্রকাশ ঘটে উনসত্তরের গণঅভ্যুত্থানে।
- পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের বিরুদ্ধে এক দুর্বার আন্দোলন গড়ে ওঠে যা ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে রূপ নেয়। এসময় ছাত্রসংগ্রাম পরিষদ ১১ দফা দাবি ঘোষণা করেন।

• ১৯৬৯ সালের ১৭ জানুয়ারি ছাত্রনেতারা দেশব্যাপী সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিলে তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনেম খান ছাত্র আন্দোলন দমাতে ১৪৪ ধারা জারি করে।
- সরকারি নিপীড়নের প্রতিবাদে ২০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রসভা ও প্রতিবাদ মিছিলের কর্মসূচি গ্রহণ করা হয়। এ মিছিলে পুলিশের গুলিতে ছাত্রনেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান (আসাদ) নিহত হলে আন্দোলন আরও তীব্র হয়।
- শহীদ আসাদের আত্মদানের পর ২১, ২২ ও ২৩ জানুয়ারি শোক পালনের মধ্য দিয়ে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ২৪ জানুয়ারি অভূতপূর্ব গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়। পাকিস্তানি সামরিক শাসন উৎখাতের লক্ষ্যে ১৯৬৯ সালের ২৪ জানুয়ারি সংগ্রামী জনতা শাসকগোষ্ঠীর দমন-পীড়ন ও সান্ধ্য আইন ভঙ্গ করে মিছিল বের করে।

• ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ফলে পাকিস্তানের তৎকালীন স্বৈরশাসক ও প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান ক্ষমতাচ্যুত হন। তীব্র গণআন্দোলনের মুখে তিনি ১৯৬৯ সালের ২৫ মার্চ পদত্যাগ করতে বাধ্য হন এবং তার পরিবর্তে সামরিক বাহিনীর প্রধান জেনারেল ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করেন।

উৎস: i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
ii) বাংলাপিডিয়া।

৫১৬.
Which plant nutrients grow in the soil as a result of thunderstorms?
  1. Phosphorus
  2. Potassium
  3. Nitrogen
  4. None of above
সঠিক উত্তর:
Nitrogen
উত্তর
সঠিক উত্তর:
Nitrogen
ব্যাখ্যা
নাইট্রোজেন:
- মাটিতে নাইট্রোজেনের উৎস নাইট্রোজেন লবণ।
- বায়ুমণ্ডলে শতকরা প্রায় ৮০ ভাগ নাইট্রোজেন থাকা সত্ত্বেও উদ্ভিদ সরাসরি বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন গ্রহণ করতে পারে না।
- উদ্ভিদ মাটি থেকে আয়নিত অবস্থায় নাইট্রোজেন গ্রহণ করে থাকে।
- বিশ্বে ব্যবহৃত নাইট্রোজেন সারের মধ্যে ইউরিয়া অন্যতম প্রধান এবং বহুল ব্যবহৃত সার।

⇒ বজ্রপাত একটি শক্তিশালী সার প্রদানকারী এজেন্ট।
- বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের নাইট্রোজেন উপাদান বৃদ্ধি পায়।
- প্রতিবার বজ্রপাত ঘটলে বায়ুমণ্ডলে নাইট্রোজেন হাইড্রোজেন বা অক্সিজেনের সাথে মিলিত হয়ে অ্যামোনিয়াম এবং নাইট্রেট তৈরি করে।
- নাইট্রোজেন তারপর বৃষ্টিতে মাটিতে ধুয়ে যায়।
- গাছপালা তখন মাটি থেকে 'নাইট্রোজেন' শোষণ করে এবং বৃদ্ধির জন্য ব্যবহার করে।
- যেহেতু এটি ক্লোরোফিলের একটি মূল উপাদান বিধায় নাইট্রোজেন গাছের সবুজায়ন ঘটায়।

উৎস: i) সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) cals.arizona.edu.
৫১৭.
Where was the 47th ASEAN Summit 2025 held?
  1. Singapore City, Singapore
  2. Kuala Lumpur, Malaysia 
  3. Jakarta, Indonesia
  4. Hanoi, Vietnam
সঠিক উত্তর:
Kuala Lumpur, Malaysia 
উত্তর
সঠিক উত্তর:
Kuala Lumpur, Malaysia 
ব্যাখ্যা

• ৪৭তম ASEAN শীর্ষ সম্মেলন:
- মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোটের (আসিয়ান) ৪৭তম শীর্ষ সম্মেলন। 
- ২৬ অক্টোবর ,২০২৫ সালে রোববার থেকে ২৮ অক্টোবর ,২০২৫ সালে মঙ্গলবার পর্যন্ত এ সম্মেলন হয়েছে। 
- সম্মেলনে যোগ দিতে প্রায় দুই ডজন বিশ্বনেতা কুয়ালালামপুরে এসেছেন।
- তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রয়েছেন।

উৎস: প্রথম আলো।

৫১৮.
'Permanent Settlement' was introduced by-
  1. Warren Hastings
  2. Lord Cornwallis
  3. Lord Wellesley
  4. Lord William Bentinck
সঠিক উত্তর:
Lord Cornwallis
উত্তর
সঠিক উত্তর:
Lord Cornwallis
ব্যাখ্যা
• চিরস্থায়ী বন্দোবস্ত:
• ১৭৯৩ সালের ২২মার্চ লর্ড কর্নওয়ালিস 'চিরস্থায়ী বন্দোবস্ত' প্রবর্তন করেন।
•  নির্দিষ্ট  দিনে নির্দিষ্ট পরিমাণ রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যার জমিদারদের নিজ নিজ জমির উপর স্থায়ী মালিকানা দান করে যে ভূমি বন্দোবস্ত চালু করা হয় তাকেই চিরস্থায়ী বন্দোবস্ত বলা হয়।
• চিরস্থায়ী বন্দোবস্তের কারণে কৃষক জমির উপর তাদের অধিকার হারায়। বিপরীতে জমির উপর জমিদারদের স্থায়ী মালিকানা প্রতিষ্ঠিত হয়।
• খাজনা বাকি পড়লে জমিদারদের ভূমির কিছু অংশ বিক্রি করে রাজস্ব আদায় করার ব্যবস্থা ছিল।
• ১৯৫০ সালে পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ত্ব আইনের ফলশ্রুতিতে জমিদারি প্রথা ও চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার উচ্ছেদ ঘটে।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৫১৯.
Which of the following organization is a member of G-20?
  1. World Trade Organization
  2. SAARC
  3. NATO
  4. African Union
সঠিক উত্তর:
African Union
উত্তর
সঠিক উত্তর:
African Union
ব্যাখ্যা
Group of 20:
- Group of 20 আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল Group of 20।
- এটি বৈশ্বিক স্থাপত্য গঠন ও শক্তিশালীকরণ আর সব প্রধান আন্তর্জাতিক অর্থনীতি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
- ফোরামটি বৈশ্বিক অর্থনীতির পাশাপাশি, জলবায়ু পরিবর্তনের ক্ষতি প্রশমন এবং স্থিতিশীল উন্নয়নের মতো বিভিন্ন বৈশ্বিক বিষয়ে আলোচনার প্ল্যাটফর্ম।

⇒ জি-২০’র সদস্য: ২১টি।
- দেশ ১৯টি এবং জোট ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।

⇒ বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।
- আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।

উৎস: i) Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
ii) BBC. 
৫২০.
Who introduced the concept of "Invisible Hand" in the field of free market economy?
  1. Adam Smith
  2. David Ricardo
  3. Karl Marx
  4. John Maynard Keynes
সঠিক উত্তর:
Adam Smith
উত্তর
সঠিক উত্তর:
Adam Smith
ব্যাখ্যা
মুক্ত বাজার অর্থনীতি:
- মুক্ত বাজার অর্থনীতি হচ্ছে সেই অর্থনীতি যেখানে ব্যক্তি মালিকানা এবং ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে স্বীকার করা হয়।

⇔ মুক্ত বাজার অর্থনীতির বৈশিষ্ট্য:
- মুক্ত বাজার অর্থনীতির ফলে রাষ্ট্রীয় খাতের ক্রমাগত লোকসান বন্ধ হবে;
- ব্যক্তিগত সম্পত্তির স্বীকৃতি;
- মুক্তবাজার অর্থনীতি ব্যক্তিস্বার্থ নির্ভর বিধায় এ অর্থনীতিতে প্রতিযোগিতার উৎপত্তি হয় এবং প্রতিযোগিতার ফলে সর্বনিম্ন দরে দ্রব্য ও সেবার উৎপাদনে নিশ্চয়তা আসে;
- ভোক্তার সার্বভৌমত্ব নিশ্চিত হয়;
- মুক্তবাজার অর্থনীতির ফলে আমদানী ব্যয় এবং রপ্তানী আয় বৃদ্ধি পায়;
- ভর্তুকি, কর-রেয়াত ইত্যাদি না থাকার ফলে রাষ্ট্রের অর্থ-সাশ্রয় হয়।

উল্লেখ্য,
- আধুনিক অর্থশাস্ত্রের জনক হিসেবে পরিচিত এডাম স্মিথ। 
- ক্লাসিক্যাল অর্থনীতি, মুক্ত বাজার ও অর্থনৈতিক উদারতাবাদের প্রবর্তকও অ্যাডাম স্মিথ।
- অর্থনীতিবিদ এডাম স্মিথের ভাষ্য অনুযায়ী 'অদৃশ্য হাত' (invisible hand) দ্বারা বাজার ব্যবস্থা পরিচালিত।
- এখানে চাহিদা যোগানের চেয়ে বেশি হলে দাম বৃদ্ধি পাবে।
- ফলে চাহিদার পরিমাণ হ্রাস পাবে।
- আবার চাহিদার চেয়ে যোগান বেশি হলে দাম হ্রাস পাবে।
- এতে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাবে।
- এভাবে স্বয়ংক্রিয়ভাবে দামের ওঠানামাকে 'অদৃশ্য হাত' দ্বারা আখ্যায়িত করা হয়েছে।

উৎস: অর্থনীতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২১.
According to Food Outlook 2025, what is Bangladesh rank in rice production?   
  1. 2nd
  2. 3rd
  3. 4th
  4. 5th
সঠিক উত্তর:
3rd
উত্তর
সঠিক উত্তর:
3rd
ব্যাখ্যা

• Food Outlook 2025:
প্রতিবেদনের শিরোনাম: Biannual report on global food markets - November 2025
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫
প্রকাশক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) প্রতিবেদন অনুযায়ী শীর্ষ দেশ-

 

- বাংলাদেশ ধান উৎপাদনে তৃতীয়। 
- মাথাপিছু চাল ভোগে বাংলাদেশ দ্বিতীয়। 
- চাল ভোগে বাংলাদেশ তৃতীয়। 
- বিশেষ গম আমদানিতে বাংলাদেশ- পঞ্চম।
- FAO বছরে দুইবার Food Outlook প্রকাশ করে।

তথ্যসূত্র: Food Outlook 2025।

৫২২.
How many countries are permanent observers of the United Nations?
  1. 2
  2. 5
  3. 10
  4. 15
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
জাতিসংঘ:
- জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- জাতিসংঘ সনদ স্বাক্ষর: ২৬ জুন, ১৯৪৫ সাল।
- স্বাক্ষরের স্থান: সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাকাল: ২৪ অক্টোবর, ১৯৪৫।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- দাপ্তরিক ভাষা: ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস। (জানুয়ারি, ২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি। (জানুয়ারি, ২০২৫)
- স্থায়ী পর্যবেক্ষক: ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান। (জানুয়ারি, ২০২৫)
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- নিরাপত্তা পরিষদের সদস্য দেশ: ১৫টি।
- নিরাপত্তা পরিষদের সদস্য দেশ: ০৫টি।
- নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ: ১০টি।

তথ্যসূত্র- জাতিসংঘ ওয়েবসাইট।
৫২৩.
Where was the first commercial tea cultivation in Bangladesh started?
  1. Khagrachari
  2. Tamabil
  3. Malanichara
  4. Jaffna
সঠিক উত্তর:
Malanichara
উত্তর
সঠিক উত্তর:
Malanichara
ব্যাখ্যা
• চা ও চা বাগান:
- বাংলাদেশে চায়ের চাষাবাদ প্রথম শুরু হয় চট্টগ্রামে।
- বাণিজ্যিকভাবে বাংলাদেশে প্রথম চা চাষ শুরু হয় ১৮৫৪ সালে।
- বাংলাদেশে চায়ের চাষাবাদ প্রথম শুরু হয় ১৮৪০ সালে।
- সিলেটের মালনিছড়ায় প্রথম বাণিজ্যিক চা বাগান প্রতিষ্ঠা করা হয়।
- বাংলাদেশে মোট ১৬৮টি চা বাগানে চা চাষ করা হয়।
- বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি চা রপ্তানি হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।
- বাংলাদেশে সবচেয়ে বেশি চা বাগান মৌলভীবাজার জেলায়।
 
সূত্র- বিবিসি বাংলা, দৈনিক সমকাল, ও বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট।
৫২৪.
When the Quota reform protests organisers have announced "March for Justice" program?
  1. July 28, 2024
  2. July 30, 2024
  3. August 4, 2024
  4. August 5, 2024
সঠিক উত্তর:
July 30, 2024
উত্তর
সঠিক উত্তর:
July 30, 2024
ব্যাখ্যা
'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি:
- বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি- কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় অনেক শিক্ষার্থীর প্রাণহানি হয়েছে।
- এমতাবস্থায় আন্দোলন দমনের জন্য সাধারণ ছাত্র ও আন্দোলনের সমন্বয়ক এবং বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে গণগ্রেপ্তার চালানো হয়েছে।
- যা রীতিমতো দেশের সংবিধান বিরোধী ও মানবাধিকারের চরম লঙ্ঘন বলে দাবি করা হয়েছে।
- আর এরই প্রতিবাদে ছাত্ররা তাদের কর্মসূচি 'মার্চ ফর জাস্টিস' পালন করেছে।

⇒ ৩০ জুলাই, ২০২৪ তারিখে তারা মার্চ ফর জাস্টিস কর্মসূচী পালন করার ঘোষণা দিয়েছে।
- ৩১ জুলাই, ২০২৪ তারিখে তারা মার্চ ফর জাস্টিস কর্মসূচী পালন করেছে।
- ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়েছে।

উৎস: প্রথম আলো।
৫২৫.
How many member countries are part of INTERPOL? [February - 2025]
  1. 194
  2. 196
  3. 198
  4. 199
সঠিক উত্তর:
196
উত্তর
সঠিক উত্তর:
196
ব্যাখ্যা
ইন্টারপোল (Interpol):
- ইন্টারপোলের পূর্ণরূপ হলো International Criminal Police Organization.
- এটি বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে অপরাধীদের সনাক্তকরণ ও গ্রেপ্তারে পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত।
- ইন্টারপোল ৭ সেপ্টেম্বর, ১৯২৩ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় প্রতিষ্ঠিত হয়।

উল্লেখ্য, 
- বর্তমানে সংস্থাটির সদস্য দেশ সংখ্যা ১৯৬টি, এর সর্বশেষ সদস্য দেশ হলো পালাউ। [ফেব্রুয়ারি - ২০২৫] 
- ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের লিঁও শহরে অবস্থিত। সংস্থাটি চারটি ভাষা—ইংরেজি, ফরাসি, স্প্যানিশ এবং আরবি—ব্যবহার করে এর কার্যক্রম পরিচালনা করে। ইন্টারপোল বিশ্বব্যাপী অপরাধ দমন এবং আন্তর্জাতিক পুলিশ সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সূত্র: Interpol ওয়েবসাইট।
৫২৬.
Who is the country's first woman state minister for finance in Bangladesh?
  1. Saima Akhter Sammi
  2. Fahmida Sultan
  3. Waseqa Ayesha Khan
  4. Tarana Halim
সঠিক উত্তর:
Waseqa Ayesha Khan
উত্তর
সঠিক উত্তর:
Waseqa Ayesha Khan
ব্যাখ্যা
ওয়াসিকা আয়শা খান
- দ্বাদশ জাতীয় সংসদে মন্ত্রিসভায় নতুন নিয়োগ পাওয়া ৭ প্রতিমন্ত্রীর মধ্যে অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ওয়াসিকা আয়শা খান।
- ওয়াসিকা আয়শা খান দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী ।
- অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের জন্ম ১৯৭১ সালের ২৪ জুলাই।
- তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
- ওয়াসিকা আয়শা ২০১৪ সালে ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ৩১ নং সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
- তিনি ২০১৯ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক হন।
- এছাড়া তিনি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে অ্যাডভোকেসি করা ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ নামক নেটওয়ার্কের ভাইস-চেয়ারপারসন।

সূত্র- অর্থ মন্ত্রাণালয়ের ওয়েবসাইট।
৫২৭.
Oaths and declarations are the subject of which schedule of the Constitution?
  1. Schedule 1
  2. Schedule 2
  3. Schedule 3
  4. Schedule 4
সঠিক উত্তর:
Schedule 3
উত্তর
সঠিক উত্তর:
Schedule 3
ব্যাখ্যা
সংবিধানের তফসিলসমূহ:
- বাংলাদেশের সংবিধানে ৭টি তফসিল রয়েছে।
তফসিল ১: অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন
তফসিল ২: রাষ্ট্রপতি নির্বাচন
তফসিল ৩: শপথ ও ঘোষণা
তফসিল ৪: ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
তফসিল ৫: ৭ই মার্চের ভাষণ
তফসিল ৬: স্বাধীনতার ঘোষণা
তফসিল ৭: স্বাধীনতার ঘোষণাপত্র

উৎস: বাংলাদেশের সংবিধান।
৫২৮.
What is the Bab el-Mandeb Strait also known as?
  1. Gate of Hope
  2. Gate of Tears
  3. Gate of Peace
  4. Gate of Dreams
সঠিক উত্তর:
Gate of Tears
উত্তর
সঠিক উত্তর:
Gate of Tears
ব্যাখ্যা

⇒ বাব এল-মান্দেব প্রণালী 'Gate of Tears' নামে পরিচিত।

বাব এল-মান্দেব প্রণালী:
- বাব এল-মান্দেব প্রণালী, আরবি বাব আল-মান্দব, আরব এবং আফ্রিকা (দক্ষিণ-পশ্চিম) মধ্যবর্তী প্রণালী।
- প্রণালীটির মোট দৈর্ঘ্য, পূর্ব-উত্তর-পূর্ব থেকে পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে পরিমাপ করা হয় ১৪৮০ কিমি, এবং এর গড় প্রস্থ, উত্তর-উত্তর-পূর্ব থেকে দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে পরিমাপ করা হয় ৪৮০ কিমি।
- এটি লোহিত সাগর ও এডেন উপসাগর এবং ভারত মহাসাগর (দক্ষিণ-পূর্ব) এর সাথে সংযুক্ত করে।
- প্রণালীটি এডেন উপসাগর, গভীর জলের অববাহিকা যা লোহিত সাগর এবং আরব সাগরের মধ্যে একটি প্রাকৃতিক সমুদ্র সংযোগ তৈরি করে।
- এশিয়া-আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে বাব এল-মান্দেব প্রণালী।
- প্রণালীটি ৩২ কিমি প্রশস্ত এবং পেরিম দ্বীপ দ্বারা দুটি চ্যানেলে বিভক্ত।পশ্চিম চ্যানেলটি ২৬কিমি জুড়ে এবং পূর্ব দিকে ৩ কিমি প্রশস্ত।
- সুয়েজ খাল নির্মাণের সাথে, প্রণালীটি ভূমধ্যসাগর এবং পূর্ব এশিয়ার মধ্যে সংযোগের একটি অংশ গঠন করে।
- প্রণালীটির আরবি নামের অর্থ ‘কান্নার দ্বার’।

তথ্যসূত্র - Britannica.com

৫২৯.
Which country ranked as the top country according to the 'World Energy Transition Index-2023'?
  1. United States
  2. Denmark
  3. Switzerland
  4. Sweden
সঠিক উত্তর:
Sweden
উত্তর
সঠিক উত্তর:
Sweden
ব্যাখ্যা
• World Energy Transition Index - 2023:
- World Economic Forum ১২০টি দেশকে অর্ন্তভুক্ত করে প্রতিবেদনটি প্রকাশ করে।
- প্রতিবেদন অনুসারে শীর্ষ দেশ – সুইডেন।
- বিশ্বে বাংলাদেশের অবস্থান - ১১৩তম।
- সার্কভুক্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান - ৫ম (সর্বনিম্ন)।
- ভূটান, মালদ্বীপ ও আফগানিস্তান এ তালিকার অন্তর্ভুক্ত নয়।  

সর্বনিম্ন ৫টি দেশ হলো:
- সর্বনিম্ন দেশ – ইয়েমেন (স্কোর ৪০)।
-  দ্বিতীয় -  গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (স্কোর  ৪২.৩)।
-  তৃতীয় - তানজানিয়া (স্কোর ৪২.৯)।  
-  চতুর্থ -  জাম্বিয়া (স্কোর ৪৪.৩)।
- পঞ্চম -  জিম্বাবুয়ে (স্কোর ৪৪.৭)।

উৎস: World Energy Transition Index - 2023.
৫৩০.
Through the Postal Vote BD app, expatriate voters have registered to vote from a total of:
  1. 121 countries
  2. 135 countries
  3. 148 countries
  4. 154 countries
সঠিক উত্তর:
148 countries
উত্তর
সঠিক উত্তর:
148 countries
ব্যাখ্যা

Postal Vote BD:
- গত ১৮ নভেম্বর, ২০২৫ সালে উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে বিশ্বের ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা তাঁদের সংশ্লিষ্ট দেশের মুঠোফোন নম্বর ব্যবহার করে নিবন্ধিত হতে পেরেছেন।

- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার নিবন্ধন করেছেন।

- গত ১৮ নভেম্বর, ২০২৫ সালে শুরু হওয়া এই নিবন্ধনপ্রক্রিয়া গত ৫ জানুয়ারি, ২০২৬ রাত ১২টায় শেষ হয়।

- ইসির তথ্য অনুযায়ী, মোট নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৮১ হাজার ৪৩৪ জন। নারী ভোটার ২ লাখ ৫২ হাজার ২৪৬ জন।

- প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন নিবন্ধন করেছেন।

উৎস: প্রথম আলো ও নির্বাচন কমিশন ওয়েবসাইট

৫৩১.
Which is the border between Portugal and Spain?
  1. Line of Demarcation
  2. Line of Control
  3. Line of Actual Control
  4. Purple Line
সঠিক উত্তর:
Line of Demarcation
উত্তর
সঠিক উত্তর:
Line of Demarcation
ব্যাখ্যা
বিভিন্ন দেশের সীমানা:
- ডুরান্ড লাইন - পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা।
- ম্যাকমোহন লাইন - ভারত ও চীনের মধ্যে সীমানা।
- রেডক্লিফ লাইন - ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
- লাইন অব ডিমারকেশন - পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা।
- লাইন অব কন্ট্রোল - ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা।
- লাইন অব একচুয়াল কন্ট্রোল - চীন ও ভারত মধ্যে সীমানা।
- পার্পল লাইন - ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা।
- সনেরা লাইন - মেক্সিকো ও যুক্তরাষ্ট্র মধ্যকার সীমানা।

তথ্যসূত্র - Britannica.com
৫৩২.
How many times did Sultan Mahmud attack India?
  1. 15 times
  2. 16 times
  3. 17 times
  4. 18 times
সঠিক উত্তর:
17 times
উত্তর
সঠিক উত্তর:
17 times
ব্যাখ্যা
• সুলতান মাহমুদ: 
- সুলতান উপাধিধারী প্রথম শাসক গজনভির মাহমুদ বা সুলতান মাহমুদ (৯৭১-১০৩০)।
- তাঁর পুরো নাম ইয়ামিনউদ্দৌলা আবুল কাসিম মাহমুদ ইবনে সবুক্তগিন।
- মাহমুদ-ই জাবুলি নামেও তিনি পরিচিত।
- সুলতান মাহমুদ ছিলেন গজনভি রাজবংশের প্রতিষ্ঠাতা সবুক্তগিনের (আবু মনসুর সবুক্তগিন) জ্যেষ্ঠ পুত্র।
- পিতার মৃত্যুর পর ৯৯৭ খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেন।
- মৃত্যুর আগ পর্যন্ত (১০৩০) তিনি পূর্ব ইরানীয় ভূমি এবং ভারত উপমহাদেশের উত্তর-পশ্চিমাংশ (বর্তমান আফগানিস্তান ও পাকিস্তান) জয় করেন।
- সামরিক মেধা ও দক্ষতার মাধ্যমে তিনি ১৭ বার ভারত আক্রমণ করেন এবং প্রতিবারই বিজয়ী হন।

সূত্র: দৈনিক কালের কন্ঠ।
৫৩৩.
'Mujib Borsho' is going to be celebrated by _____ countries.
  1. 190
  2. 192
  3. 195
  4. 197
সঠিক উত্তর:
195
উত্তর
সঠিক উত্তর:
195
ব্যাখ্যা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়। পরিবর্তনশীল তথ্যগুলো অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য থেকে দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

'মুজিব বর্ষ' ১৯৫টি দেশ উদযাপন করেছে।

মুজিব বর্ষ:
- মুজিব বর্ষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ।
- মুজিব বর্ষের সময়কাল ১৭ মার্চ ২০২০ থেকে ৩১ মার্চ ২০২২ সাল।
- মুজিব বর্ষের ক্ষণগণনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তেজগাঁও পুরাতন বিমানবন্দর, ঢাকা।
- 'মুজিব বর্ষ' লোগোর ডিজাইন করেন সব্যসাচী হাজরা।

উল্লেখ্য,
- বাংলাদেশের সঙ্গে যৌথভাবে মুজিববর্ষ উদযাপন করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো।
- শুধু বাংলাদেশের সীমানার মধ্যেই নয়, বছরব্যাপী নানা আয়োজনে মুজিববর্ষ উদযাপিত হয়েছে বিশ্বের ১৯৫টি দেশে।

উৎস: প্রথম আলো।
৫৩৪.
Who was the narrator of the 'Charampatra' broadcast from Swadhin Bangla Betarkendra?
  1. Abdul Hannan
  2. MR Akhtar Mukul
  3. Kamal Lohani
  4. MR Akhtar Hamid
সঠিক উত্তর:
MR Akhtar Mukul
উত্তর
সঠিক উত্তর:
MR Akhtar Mukul
ব্যাখ্যা
• এম. আর আখতার মুকুল(১৯২৯-২০০৪):
- এম আর আখতার মুকুল সাংবাদিক, লেখক, সম্পাদক এবং মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত সাড়া জাগানো অনুষ্ঠান ‘চরমপত্র’-এর কথক।
- তাঁর জন্ম ১৯২৯ সালের ৯ আগস্ট বগুড়া জেলার মহাস্থানগড়ের অন্তর্গত চিংগাসপুর গ্রামে।
- ১৯৮৭ সালে দেশে ফিরে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র সম্পাদনার দ্বিতীয় পর্যায়ে কিছুদিন কাজ করেছেন।পরে তিনি ঢাকায় সাগর পাবলিশার্স নামে একটি প্রকাশনা প্রতিষ্ঠান গড়ে তোলেন।
- এ সংস্থাসহ বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান থেকে তাঁর রচিত ৬০টিরও বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে।

• এরমধ্যে উল্লেখযোগ্য হলো:
- পল্লী এক্সপ্রেস (অনুবাদ, ১৯৬০),
- রূপালী বাতাস (১৯৭২),
- রূপালী বাতাস সোনালী আকাশ (১৯৭৩),
- মুজিবের রক্তলাল (১৯৭৬),
- ভাসানী মুজিবের রাজনীতি (১৯৮৪),
- পঞ্চাশ দশকে আমরা ও ভাষা আন্দোলন (১৯৮৫),। 

উৎস: বাংলাপিডিয়া।
৫৩৫.
Which country is NOT a member of the Gulf Cooperation Council?
  1. Kuwait
  2. Qatar
  3. United Arab Emirates
  4. Syria
সঠিক উত্তর:
Syria
উত্তর
সঠিক উত্তর:
Syria
ব্যাখ্যা
- Syria GCC এর সদস্য নয়। 

GCC: 
- GCC এর পূর্ণরূপ হলো Gulf Cooperation Council.
- এটি পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি জোট।
- ১৯৮১ সালে এটি গঠিত হয়, এর সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।
- GCC-এর সদস্য দেশগুলোর সংখ্যা ছয়টি। 
- এগুলো হলো সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং ওমান।  

সূত্র: GCC ওয়েবসাইট।
৫৩৬.
Where is the headquarters of IUCN located?
  1. Paris
  2. Gland
  3. Geneva
  4. Bern
সঠিক উত্তর:
Gland
উত্তর
সঠিক উত্তর:
Gland
ব্যাখ্যা

IUCN:
- IUCN এর পূর্ণরূপ: International Union for the Conservation of Nature বা প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা।
- প্রতিষ্ঠা: ৫ অক্টোবর ১৯৪৮।
- এর মূল লক্ষ্য বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।
- IUCN এর সদর দপ্তর: গ্লান্ড (Gland), সুইজারল্যান্ডে অবস্থিত।
- বর্তমানে, IUCN এর সাথে ১৬০টির অধিক দেশ কাজ করছে।

উল্লেখ্য,
• IUCN থেকে তিনটি মর্যাদাপূর্ণ পুরষ্কার প্রদান করা হয়।
- হ্যারল্ড জেফারসন কুলিজ মেমোরিয়াল মেডেল, 
- জন সি. ফিলিপস মেমোরিয়াল মেডেল এবং
- আইইউসিএন-এর সম্মানসূচক সদস্যপদ।
 
উৎস: IUCN ওয়েবসাইট।

৫৩৭.
Which country is known as the Land of Thunderstorms?
  1. Thiland
  2. Bhutan
  3. Finland
  4. Japan
  5. None of the Above
সঠিক উত্তর:
Bhutan
উত্তর
সঠিক উত্তর:
Bhutan
ব্যাখ্যা
ভৌগোলিক উপনাম:
- বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে।
- হিমালয়ের দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ভুটানে প্রচুর বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হয় বলে, ভূটানকে বজ্রপাতের দেশ বলা হয়৷

- পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগোলিক উপনাম:
• নিশিত সূর্য দেশ - নরওয়ে।
• সূর্যোদয়ের দেশ- জাপান।
• হাজার হৃদের দেশ - ফিনল্যান্ড।
• চির সবুজের দেশ - নাটাল।
• মুক্তার দেশ- কিউবা।
• পিরামিডের দেশ- মিশর।
• নিষিদ্ধ দেশ- তিব্বত।
• নীল নদের দেশ- মিশর।
• সাদা হাতির দেশ- থাইল্যান্ড।
• পঞ্চম ড্রাগনের দেশ-তাইওয়ান।

উৎস: Britannica.
৫৩৮.
What is the inflation target in the 2025-2026 fiscal year budget?
  1. 7.5 percent
  2. 5.6 percent
  3. 6.5 percent
  4. 5.5 percent
  5. 6. 2 percent
সঠিক উত্তর:
6.5 percent
উত্তর
সঠিক উত্তর:
6.5 percent
ব্যাখ্যা
বাজেট ২০২৫-২৬:
- বাজেট ঘোষণাকারী- অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 
- বাজেটের পরিমাণ- ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
- গত বছরের থেকে আকার কমেছে- প্রায় ৭ হাজার কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ ভাগ।
- বাজেটের পরিচালন ব্যয়- ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
- জিডিপি- ৫.৫ শতাংশ।
- মূল্যস্ফীতির লক্ষ্য- ৬.৫ শতাংশ।
- বাজেটে করমুক্ত আয়সীমায় নতুন সংযুক্ত- “জুলাই যোদ্ধা”।

উৎস: বাজেট ২০২৫-২০২৬।
৫৩৯.
In which region did the Aegean civilization emerge?
  1. Egypt
  2. Greece 
  3. Pakistan
  4. China
সঠিক উত্তর:
Greece 
উত্তর
সঠিক উত্তর:
Greece 
ব্যাখ্যা

ইজিয়ান সভ্যতা:
- ইজিয়ান সভ্যতা গড়ে উঠেছিল গ্রিসে।

⇒ ইজিয়ান সভ্যতা প্রস্তর ও ব্রোঞ্জ যুগের সভ্যতা।

- ইজিয়ান সাগরের অঞ্চলে যথাক্রমে প্রায় ৭০০০-৩০০০ খ্রিস্টপূর্বে এবং প্রায় ৩০০০-১০০০  খ্রিস্টপূর্বে গড়ে উঠে।
- ইজিয়ান সভ্যতার অপর নাম মিনীয় (Minoan) সভ্যতা।
- মিনীয় সভ্যতা অঞ্চলটি ক্রিট, সাইক্লেডস এবং অন্যান্য কিছু দ্বীপ এবং গ্রীক মূল ভূখন্ড, পেলোপোনিজ, মধ্য গ্রীস এবং থেসালি নিয়ে গঠিত।
- ইজিয়ান সভ্যতার কেন্দ্র ছিল গ্রিস।
- ইজিয়ান সাগরের তীরবর্তী পূর্ব বলকান অঞ্চল নিয়ে ইজিয়ান সভ্যতা গড়ে উঠে।
- ইজিয়ান সভ্যতার তথ্য পাওয়া যায় গ্রিক কবি হোমারের ইলিয়ড ও ওডেসি মহাকাব্যে।
- ইজিয়ান সভ্যতার পতন ঘটে ১১০০ খ্রিস্টপূর্বাব্দে।

উৎস: Britannica.

৫৪০.
What is the primary objective of the "Global Gateway" Initiative by the European Union?
  1. Climate change adaptatioп
  2. Trade tariff reforms
  3. Infrastructure development
  4. Immigration control
সঠিক উত্তর:
Infrastructure development
উত্তর
সঠিক উত্তর:
Infrastructure development
ব্যাখ্যা
The primary objective of the "Global Gateway" Initiative by the European Union - Infrastructure development.

'Global Gateway' initiative:
- ২০২১ সালে ইউরোপীয় ইউনিয়ন এক নতুন উদ্যোগ গ্রহণ করে, যা গ্লোবাল গেটওয়ে নামে পরিচিত।
- ২০২১ সালের ডিসেম্বরে ইউরোপীয়ান কমিশন ও ইউরোপীয়ান হাই রিপ্রেজেন্টেটিভের হাত ধরে চালু হয় গ্লোবাল গেটওয়ে।
- Global Gateway হচ্ছে ইউরোপের নতুন কৌশল, যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির চেষ্টা চালানো হচ্ছে।
- বিশেষ করে, এসব দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা ও গবেষণা ব্যবস্থাকে শক্তিশালী করাই গেটওয়ের লক্ষ্য।
- একই সঙ্গে যোগাযোগ, জ্বালানি ও ডিজিটাল কমিউনিকেশনকে আরো শক্তিশালী ও নিরাপদ করার মধ্য দিয়ে বিশ্বে ইউরোপীয়ান ইউনিয়নকে ‘এক নতুন শক্তি’ হিসেবে হাজির করার লক্ষ্য নিয়ে এগোনোর চেষ্টা পরিলক্ষিত হচ্ছে।
- গেটওয়ের আওতায় ইউরোপীয়ান ইউনিয়ন প্রায় ৩০০ বিলিয়ন ইউরোর এক বাজেটও ঘোষণা করে।
- ২০২৩ সালের ২৫ ও ২৬ অক্টোবর গ্লোবাল গেটওয়ে ফোরামের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বেলজিয়ামের ব্রাসেলসে। 

⇒ গ্লোবাল গেটওয়ের রয়েছে ৬টি মূলনীতি:
- গণতান্ত্রিক মূল্যবোধ এবং উচ্চ মান,
- সুশাসন এবং স্বচ্ছতা,
- সমান অংশীদারিত্ব,
- সবুজ এবং পরিষ্কার,
- নিরাপত্তা কেন্দ্রিক,
- বেসরকারি খাতকে অনুঘটক করা।

উৎস: European Commission ওয়েবসাইট।
৫৪১.
The household line voltage (in volt) is approximately-
  1. 110 Volt AC
  2. 220 Volt AC
  3. 110 Volt DC
  4. 220 Volt DC
সঠিক উত্তর:
220 Volt AC
উত্তর
সঠিক উত্তর:
220 Volt AC
ব্যাখ্যা
- বাংলাদেশের বাসাবাড়িতে যে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয় সেগুলো প্রতি সেকেন্ডে ৫০ বার ধনাত্মক থেকে ঋণাত্মক বিভবে পরিবর্তিত হয় বলে সেগুলোকে এসি বলা হয়।
- বাসাবাড়িতে বিদ্যুতের সাপ্লাই ভোল্টেজ হলো ২২০ ভোল্ট এসি।
- একটি সাধারণ ব্যাটারির সেলে বিভব পার্থক্য মাত্র ১.৫ ভোল্ট।
- বিদ্যুৎ প্রবাহ ৫০ ভোল্ট থেকে বেশি হলে আমরা সেটি অনুভব করতে পারি।
- ২২০ ভোল্ট ইলেকট্রিক শক খেলে মানুষের মৃত্যুও হতে পারে।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি। [২০১৯ সংস্করণ]
৫৪২.
Which country won the Fair Play award in the FIFA Futsal World Cup - 2024?
  1. Portugal
  2. Brazil
  3. Ukraine
  4. Argentina
সঠিক উত্তর:
Portugal
উত্তর
সঠিক উত্তর:
Portugal
ব্যাখ্যা
ফিফা ফুটসাল বিশ্বকাপ ২০২৪:
- ফিফা ফুটসাল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।
- অনুষ্ঠানের স্থান: উজবেকিস্তান।
- সময়: ১৪ সেপ্টেম্বর - ৬ অক্টোবর, ২০২৪।
- মোট টিম: ২৪টি।
- জয়ী দল: ব্রাজিল।( ৬ষ্ঠ বার)
- রানার আপ: আর্জেন্টিনা।
- থার্ড প্লেস: ইউক্রেন।
- মোট ম্যাচ: ৫২টি।
- সর্বোচ্চ গোলদাতা: মার্সেল (ব্রাজিল)।
- সেরা খেলোয়ার: ডিয়াগো (ব্রাজিল)।
- সেরা গোলকিপার: উইলিয়ান (ব্রাজিল)।
- ফেয়ার প্লে অয়াও্যার্ড: পর্তুগাল।

উৎস: ফিফা ওয়েবসাইট।
৫৪৩.
How much charge does an atom have?
  1. 1
  2. 1.5
  3. 1.6 x 10-24
  4. 0
  5. None of the above
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
- প্রোটন আর ইলেকট্রনের চার্জ সমান কিন্তু বিপরীত।
- প্রোটন এর চার্জের মান (+1.602 × 10-19 )কুলম্ব ও ইলেকট্রন এর চার্জ এর মান (-1.602 × 10-19) কুলম্ব।।
- একটা পরমাণুর নিউক্লিয়াসে যে কতটি প্রোটন থাকে তার বাইরে ঠিক সেই পরিমান ইলেকট্রন ঘুরতে থাকে তাই পরমাণুর সম্মিলিত চার্জ শূন্য, অর্থাৎ পরমাণু হচ্ছে বিদ্যুৎ নিরপেক্ষ বা নিউট্রাল।

তথ্যসূত্র:
- Britannica.
- Middle school chemistry, American Chemical Society.
৫৪৪.
Which is the official currency of Morocco?
  1. Pound
  2. Ria
  3. Dirham
  4. Franc
সঠিক উত্তর:
Dirham
উত্তর
সঠিক উত্তর:
Dirham
ব্যাখ্যা
⇒ মরক্কোর সরকারী মুদ্রা কোনটি?
- দিরহাম।

রিয়াল যেসব দেশের মুদ্রা:
- সৌদি আরব,
- ওমান,
- ইয়েমেন,
- কাতার,
- ইরান।

দিনার যেসব দেশের মুদ্রা:
- ইরাক,
- কুয়েত,
- জর্ডান,
- বাহরাইন,
- আলজেরিয়া,
- তিউনেশিয়া।

দিরহাম যেসব দেশের মুদ্রা:
- সংযুক্ত আরব আমিরাত,
- মরক্কো।

পাউন্ড যেসব দেশের মুদ্রা:
- মিশর,
- সিরিয়া,
- লেবানন।

তথ্যসূত্র - Britannica.com
৫৪৫.
In which country did the ‘Bolivarian Revolution’ took place?
  1. Cuba
  2. Bolivia
  3. Venezuela 
  4. Chile
সঠিক উত্তর:
Venezuela 
উত্তর
সঠিক উত্তর:
Venezuela 
ব্যাখ্যা

- ভেনেজুয়েলায় সমাজতান্ত্রিক-অনুপ্রাণিত শাসনব্যবস্থার একটি মডেল, বলিভিয়ার বিপ্লব, 
- ১৯৯৮ সালে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হুগো শ্যাভেজ দ্বারা সূচিত হয়েছিল 
- তার নির্বাচিত উত্তরসূরি নিকোলাস মাদুরোর অধীনে অব্যাহত ছিল।
- এটি মূলত জনপ্রিয় ছিল, আংশিকভাবে দারিদ্র্যবিরোধী প্রচেষ্টার জন্য, আন্দোলনটি পরে অবনতিশীল অর্থনীতি, রাজনৈতিক দমন এবং ক্রমবর্ধমান সহিংসতার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল।

উৎস: হিস্টোরি ডট কম।

৫৪৬.
Which country won the ICC Women's One Day International (ODI) Cricket World Cup trophy in 2025?
  1. Australia 
  2. England 
  3. India 
  4. South Africa
সঠিক উত্তর:
India 
উত্তর
সঠিক উত্তর:
India 
ব্যাখ্যা

নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫:
- ২০২৫ সালে ওয়ানডে নারী বিশ্বকাপ ক্রিকেট শিরোপা জয় লাভ করে ভারত।

ফাইনাল ম্যাচ:
- ২ নভেম্বর ২০২৫ নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়াম ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা।
- নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর।
- শিরোপা নির্ধারণী ফাইনালে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৯৮ রানের সংগ্রহ পায় ভারত।
- লক্ষ্য তাড়ায় ৪৫.৩ ওভারে ২৪৬ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকার মেয়েরা।
- ভারত ৫২ রানে জয় লাভ করে।
- ম্যান অব দ্যা ম্যাচ: শেফালি বর্মা।
- ম্যান অব দ্যা সিরিজ: ২১৫ রান এবং ২২টি উইকেট নিয়ে প্লেয়ার দ্য সিরিজ হয়েছেন দীপ্তি শর্মা।

উৎস: ICC ওয়েবসাইট।[লিঙ্ক]

৫৪৭.
UNESCO declared the 'Sundarbans' as the -
  1. 789th World Heritage Site
  2. 679th World Heritage Site
  3. 697th World Heritage Site
  4. 798th World Heritage Site
সঠিক উত্তর:
798th World Heritage Site
উত্তর
সঠিক উত্তর:
798th World Heritage Site
ব্যাখ্যা
• সুন্দরবন:
- সুন্দরবন বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন।
- সুন্দরবন দুটি বন বিভাগে বিভক্ত: সুন্দরবন পশ্চিম বন বিভাগ ও সুন্দরবন পূর্ব বন বিভাগ।
- বাংলাদেশ অংশে সুন্দরবনের মোট আয়তন ৬০১৭ বর্গ কি.মি.।
- সমগ্র সুন্দরবন খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে বিস্তৃত।
- ৬ ডিসেম্বর, ১৯৯৭ সনে UNESCO সুন্দরবনের ৩টি বন্যপ্রাণী অভয়ারণ্যকে ৭৯৮তম World Heritage Site হিসেবে ঘোষণা করে।
- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ ফেব্রুয়ারি, ১৯৯৯ সনে নীলকমলে World Heritage Site-এর নামফলক উন্মোচন করেন।
- সুন্দরবনের জলভাগ জীববৈচিত্র্য সমৃদ্ধ হওয়ায় ১৯৯২ সনের ২১ মে থেকে এটি Ramsar Site হিসেবে স্বীকৃতি লাভ করে।
- টাঙ্গুয়ার হাওর ১০ জুলাই, ২০০০ সালে রামসার সাইটের তালিকাভুক্ত করা হয়েছে।

সূত্র: বন সংরক্ষণ দপ্তর ও রামসার সাইট।
৫৪৮.
United Nations System Staff College headquarters is located in which city?
  1. Milan
  2. Florence
  3. Turin
  4. Rome
সঠিক উত্তর:
Turin
উত্তর
সঠিক উত্তর:
Turin
ব্যাখ্যা
UNSSC:
- UNSSC-এর পূর্ণরূপ: The United Nations System Staff College.
- এটি জাতিসংঘের সিস্টেম স্টাফ কলেজ।
- জাতিসংঘের কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণের জন্য এটি স্থাপিত।
- জাতিসংঘের কর্মীদের জন্য একটি শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরির ধারণাটি প্রথম ১৯৬৯ সালে শুরু হয়।
- আগস্ট ২০০০ সালের মধ্যে একটি পূর্ণাঙ্গ জাতিসংঘের সিস্টেম স্টাফ কলেজ প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছিল।
- এর সদর দপ্তর - তুরিন, ইতালি।
- এছাড়া জার্মানির বনে আরেকটি ক্যাম্পাস রয়েছে।
- এছাড়াও অনলাইনে কোর্স সম্পন্ন করার সুযোগ রয়েছে।

উৎস: UNSSC ওয়েবসাইট।
৫৪৯.
Which treaty aims to reduce greenhouse gas emissions globally?
  1. Montreal Protocol
  2. Nagoa Protocol
  3. Paris Agreement
  4. Geneva Convention
  5. Basel Convention
সঠিক উত্তর:
Paris Agreement
উত্তর
সঠিক উত্তর:
Paris Agreement
ব্যাখ্যা
প্যারিস জলবায়ু চুক্তি:
- প্যারিস জলবায়ু চুক্তি একটি আন্তর্জাতিক পরিবেশগত চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ২০১৫ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স।
- চুক্তিটি কার্যকর হয় ৪ নভেম্বর ২০১৬।
- স্বাক্ষর করেছে: ১৯৫টি দেশ।

⇒ বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর লক্ষ্যে প্যারিস চুক্তি (Paris Agreement) কাজ করে। 
- ২০১৫ সালের ৩০ নভেম্বর - ১২ ডিসেম্বর প্যারিসে কপ-২১ সম্মেলনে এই চুক্তি গৃহীত হয়।
- এই চুক্তি অনুযায়ী, বিভিন্ন দেশ তাদের নিজস্ব জাতীয়ভাবে নির্ধারিত অবদান (NDCs) দিয়ে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর জন্য অঙ্গীকার করে।

অন্যদিকে,
- মন্ট্রিল প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।
- নাগোয়া প্রটোকল হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জীববৈচিত্র্য ব্যবহার সম্পর্কিত ন্যায্য সুবিধা বণ্টন নিশ্চিত করার জন্য প্রণীত।
- জেনেভা কনভেনশন সম্পাদিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী প্রতিক্রিয়া ও এর ফলাফল হিসেবে।
- UNEP বিপজ্জনক বা বিষাক্ত বর্জ্য এবং এটির আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণের জন্য বাসেল কনভেনশন নামে একটি কনভেনশন গ্রহণ করে।

উৎস: i) UNFCCC ওয়েবসাইট।
ii) UNTC ওয়েবসাইট।
৫৫০.
Currently, European Union has ____ members. [November, 2024]
  1. 20
  2. 21
  3. 26
  4. 27
  5. 28
সঠিক উত্তর:
27
উত্তর
সঠিক উত্তর:
27
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

European Union:

- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ সালে।
- সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৬টি।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।
- ইইউ দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।

উল্লেখ্য,
⇒ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপিয়ান দেশগুলো তাদের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য একটি অর্থনৈতিক জোট গঠনের প্রয়োজনীয়তা উপলদ্ধি করে।
• ১৮ এপ্রিল, ১৯৫১ সালে প্যারিসে একচুক্তির মাধ্যমে ইউরোপিয় কয়লা ও ইস্পাত পরিষদ (ECSE- European Coal and Steel Community) গঠিত হয়।
• ২৫ মার্চ, ১৯৫৭ সালে বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস্, ইতালি ফ্রান্স ও সাবেক পশ্চিম জার্মানী এ ৬টি রাষ্ট্রের মধ্যে 'রোম চুক্তি' স্বাক্ষরিত হয়।
- এ চুক্তি অনুযায়ী ১৭ জানুয়ারি, ১৯৫৮ সালে European Economic Community (EEC) এবং Euratom প্রতিষ্ঠিত হয়।
• পরবর্তীতে EEC একটি একক ইউরোপিয় অর্থনীতি গঠন করার প্রয়াস চালায়।
- ১৯৬৫ সালে সম্পাদিত 'ব্রাসেলস চুক্তি' সংগঠনটিকে European Community (EC) রূপান্তরিত করে।
• ১৯৯২ সালে স্বাক্ষরিত 'ম্যাসট্রিক্ট চুক্তি'র ভিত্তিতে EC রূপান্তরিত হয়ে বর্তমান ইউরোপিয়ান ইউনিয়ন European Union (EU) হিসেবে প্রতিষ্ঠা পায়।

এছাড়াও,
- ইউরোপিয় ইউনিয়নের একক মুদ্রা: ইউরো।
- ইউরো মুদ্রার জনক: রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় ইউনিয়নের ইউরো মুদ্রা প্রচলন প্রচলন শুরু হয় -১ জানুয়ারি, ১৯৯৯ সালে
- ইউরোপীয় ইউনিয়ন এর দেশসমূহের সীমান্ত বাহিনীর নাম: FRONTEX।

উৎস: EU ওয়েবসাইট।
৫৫১.
In which year Bangladesh government introduced 'Independence Day Award'?
  1. in 1977
  2. in 1979
  3. in 1981
  4. in 1988
সঠিক উত্তর:
in 1977
উত্তর
সঠিক উত্তর:
in 1977
ব্যাখ্যা
স্বাধীনতা পদক:
- স্বাধীনতা পদক বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার।
- মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ স্বীকৃতি স্বরূপ ১৯৭৭ সালে বাংলাদেশ সরকার এ পুরস্কার প্রবর্তন করে।

• স্বাধীনতা পুরস্কার ২০২৪:
- জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ বিশিষ্ট ব্যক্তিকে 'স্বাধীনতা পুরস্কার ২০২৪' প্রদান করা হয়েছে।
- পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে পাঁচ লাখ টাকা, ১৮ ক্যারেটের ৫০ গ্রাম ওজনের স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।

⇒ পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন:
১. কাজী আব্দুস সাত্তার: স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ,
২. বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মোঃ ফজলুল হক (মরণোত্তর): স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ,
৩. বীর মুক্তিযোদ্ধা শহিদ আবু নঈম মোঃ নজিব উদ্দীন খাঁন (খুররম) (মরণোত্তর): স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ,
৪. ড. মোবারক আহমদ খান: বিজ্ঞান ও প্রযুক্তি,
৫. ডাঃ হরিশংকর দাশ: চিকিৎসাবিদ্যা,
৬. মোহাম্মদ রফিকউজ্জামান: সংস্কৃতি,
৭. ফিরোজা খাতুন: ক্রীড়া,
৮. অরন্য চিরান: সমাজসেবা/জনসেবা,
৯. বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ মোল্লা ওবায়েদুল্লাহ বাকী: সমাজসেবা/জনসেবা,
১০. এস.এম. আব্রাহাম লিংকন: সমাজসেবা/জনসেবা,

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
৫৫২.
The current Great Wall of China was primarily built during which dynasty?
  1. Ming Dynasty
  2. Jin Dynasty
  3. Sui Dynasty
  4. Han Dynasty
  5. Kang Dynasty
সঠিক উত্তর:
Ming Dynasty
উত্তর
সঠিক উত্তর:
Ming Dynasty
ব্যাখ্যা
চীনের মহাপ্রাচীর:
- চীনের মহাপ্রাচীর (The Great Wall of China) হচ্ছে পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্যগুলোর মধ্যে একটি।
- এটি পাথর ও ইট দিয়ে তৈরি দীর্ঘ নিরাপত্তাবেষ্টনী।
- চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং চীনের মহাপ্রাচীর নির্মাণ করেছিলেন।
- খ্রিস্টপূর্ব সপ্তম শতক থেকে খ্রিস্টীয় ষোড়শ শতক পর্যন্ত সময়ে চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য এই প্রাচীর তৈরি করা হয়।
- এই প্রাচীরের দৈর্ঘ্য প্রায় ৮৮৫০ কিলোমিটার।
- উচ্চতা ৫ - ৮ মিটার।
- প্রাচীরটি চওড়ায় প্রায় ৯.৭৫ মিটার।
- প্রশস্ত প্রাচীরের ওপর চলাচলের জন্য রাস্তা করা আছে।

এছাড়াও, 
- বর্তমান প্রাচীরটি মিং রাজবংশের শাসনামলে নির্মিত হয়।
- চীনের মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য।
- এটি ১৯৮৭ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত হয়েছিল।

উৎস: Britannica.
৫৫৩.
In which battle was Napoleon finally defeated?
  1. Battle of Waterloo
  2. Battle of Trafalgar
  3. Opium war
  4. The Crimean War
সঠিক উত্তর:
Battle of Waterloo
উত্তর
সঠিক উত্তর:
Battle of Waterloo
ব্যাখ্যা

• ওয়াটার লু যুদ্ধে চুড়ান্ত পরাজিত হন ফরাসি বীর নেপোলিয়ন বোনাপার্ট।

• ওয়াটার লু যুদ্ধ:

- বিখ্যাত ওয়াটার লু যুদ্ধক্ষেত্র বেলজিয়ামে অবস্থিত।
- বিখ্যাত 'ওয়াটার লু' যুদ্ধ সংঘটিত হয় ১৮১৫ সালে।
- এই যুদ্ধে পরাজিত হন ফরাসি বীর নেপোলিয়ন বোনাপার্ট।
- পরাজয়ের ফলে তাঁকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে দেওয়া হয়েছে।
- তিনি ১৮২১ সালে মৃত্যুবরণ করেন।
- ওয়াটার লুর যুদ্ধে বিজয়ী সেনাপতির নাম আর্থার ওয়েলেসলি (ডিউক অব ওয়েলিংটন)।

⇒ নেপোলিয়ন বোনাপার্ট:
- নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন একাধারে ফ্রান্সের অবিসংবাদিত সম্রাট ও তুখোড় সেনাপ্রধান।
- তিনি ফরাসি বিপ্লবের ক্রান্তিলগ্নে ফ্রান্সের হাল ধরেছিলেন।
- ফ্রান্সকে ইউরোপের শক্তিধর রাষ্ট্রে পরিণত করতে নেপোলিয়ন সক্ষম হয়েছিলেন।
- ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে।
- বিখ্যাত 'ওয়াটার লু' যুদ্ধে পরাজয়ের ফলে তাঁকে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়।
- যেখানে ১৮২১ সালে আর্সেনিকের বিষক্রিয়ায় নেপোলিয়ন মৃত্যুবরণ করেন।

উৎস: Britannica.

৫৫৪.
Rabindranath Tagore renounced his knighthood in protest for_________.
  1. Khilafat Movement
  2. Press Act of 1910
  3. Jallian Wala Bagh Massacre
  4. Partition of Bengal
সঠিক উত্তর:
Jallian Wala Bagh Massacre
উত্তর
সঠিক উত্তর:
Jallian Wala Bagh Massacre
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের প্রতিবাদে তার ‘নাইটহুড উপাধি’ বর্জন করেছিলেন।

জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড:
- ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে হত্যাযজ্ঞটি সংঘটিত হয়েছিল ১৯১৯ সালের ১৩ এপ্রিল।
- ব্রিটিশ সরকারের সামরিক কর্মকর্তা জেনারেল রেগিনাল্ড ডায়ারের নির্দেশে নিরস্ত্র নারী-পুরুষ ও শিশুদের এক সমাবেশে শত শত রাউন্ড গুলিবর্ষণ করেছিল।
- রবীন্দ্রনাথ ঠাকুর এই হত্যাযজ্ঞের প্রতিবাদে তার ‘নাইটহুড উপাধি’ বর্জন করেছিলেন।

উল্লেখ্য,
- ইংরেজদের সুবিধা করে দিতে ১৯১৯ সালের ১০ মার্চ বলবৎ করা হয় কুখ্যাত ‘রাওলাট অ্যাক্ট’।
- এমনই এক সময়ে ১৯১৯ সালের ১৩ এপ্রিল পাঞ্জাবের অমৃতসর শহরে ডাকা হলো এক প্রতিবাদসভা।
- সেদিন আবার ছিল পাঞ্জাবের অন্যতম বৃহৎ উৎসব বৈশাখীরও দিন।
- তখন পাঞ্জাবে জনসমাবেশ নিষিদ্ধ হলেও সাতসকালেই উদ্যান ভরে গেল উৎসাহী ক্রোধতপ্ত মানুষে।
- ইংরেজ সেনাবাহিনীর ভারপ্রাপ্ত জেনারেল রেগিনাল্ড ডায়ারের নির্দেশে মুহূর্তেই গুলি ছুটল প্রতিবাদী জনসমষ্টির দিকে।
- এতে মারা যায় অসংখ্য মানুষ।

উৎস: i) ১৭ মে ২০১৬, বিবিসি।
         ii) ২ আগস্ট ২০১৯, প্রথম আলো।
৫৫৫.
Which one strengthens Bones and teeth?
  1. Iodine
  2. Iron
  3. Magnesium
  4. Phosphorus
সঠিক উত্তর:
Phosphorus
উত্তর
সঠিক উত্তর:
Phosphorus
ব্যাখ্যা
ফসফরাস (Phosphorus): 
- পরিমাণের দিক দিয়ে দেহে ক্যালসিয়ামের পরেই ফসফরাসের (P) স্থান। 
- পূর্ণবয়স্ক ব্যক্তির দেহে প্রায় ৪০০-৭০০ গ্রাম ফসফরাস থাকে। 
- ৮০% ফসফরাসই ক্যালসিয়ামের সাথে ক্যালসিয়াম ফসফেট নামক অজৈব লবণ আকারে হাড় ও দাঁত গঠনে অংশ নেয়। 
- অবশিষ্ট ২০% ফসফরাস দেহে ফসফোপ্রোটিন ও ফসফোলিপিড হিসেবে অজৈব যৌগরূপে পাওয়া যায়। 
- দেহে ক্যালসিয়াম ও ফসফরাসের কাজ সম্পর্কযুক্ত। 

ফসফরাসের উৎস: 
- প্রোটিনসমৃদ্ধ খাদ্য যেমন- ডিম, দুধ, মাছ, মাংস, কলিজা ইত্যাদি ফসফরাসের ভালো উৎস। 
- ডালসমূহ, বিভিন্ন বাদাম, বিচি, মটরশুঁটি শস্যদানা ইত্যাদিতে মোটামুটি পরিমাণে ফসফরাস পাওয়া যায়। 

ফসফরাসের কাজ: 
১। ফসফরাস ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম ফসফেট তৈরি করে এবং হাড় ও দাঁতের গঠন ও দৃঢ়তা রক্ষায় কাজ করে। 
২। কোষ ঝিল্লীর উপাদান হিসেবে কোষের ভিতরে পানি ও অন্যান্য উপাদানের যাতায়াত নিয়ন্ত্রণ করে। 
৩। ফসফরাস সোডিয়াম ও পটাসিয়ামের সাথে দেহরসের নিরপেক্ষতা রক্ষা করে। 
৪। দেহের শক্তি সঞ্চয় ও শক্তি ব্যয়ের কাজে ভূমিকা রাখে। 
৫। প্রোটিন সংশ্লেষণে (তৈরি) ফসফরাস অপরিহার্য। 

উৎস: গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৫৬.
Which king was deposed during the Glorious Revolution?
  1. William III
  2. James II 
  3. Charles II
  4. Henry VIII
  5. Henry
সঠিক উত্তর:
James II 
উত্তর
সঠিক উত্তর:
James II 
ব্যাখ্যা

গৌরবময় বিপ্লব (Glorious Revolution): 
- গৌরবময় বিপ্লব (১৬৮৮-৮৯) ইংল্যান্ডের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা।
- এতে রাজা দ্বিতীয় জেমস কে ক্ষমতাচ্যুত করা হয় এবং তার মেয়ে দ্বিতীয় মেরি  ও জামাতা তৃতীয় উইলিয়াম রাজসিংহাসনে আরোহণ করেন।
- দ্বিতীয় জেমস  ১৬৮৫ সালে সিংহাসনে বসেন।
- তার রোমান ক্যাথলিক নীতি জনসাধারণের বিরাগ সৃষ্টি করে।
- ১৬৮৭ সালে তিনি ডিক্লারেশন অব ইন্ডালজেন্স জারি করেন, যা ধর্মীয় শাস্তি স্থগিত করে।
- ১৬৮৮ সালে তার ক্যাথলিক স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দেন, যা তার নীতির দীর্ঘস্থায়ীতার ইঙ্গিত দেয়।
- এই ঘটনার ফলে অসন্তোষ চরমে পৌঁছায়।
- তৃতীয় উইলিয়াম-কে ইংল্যান্ডে আসার আমন্ত্রণ জানানো হয়।
- তিনি তার সৈন্য নিয়ে ৫ নভেম্বর, ১৬৮৮ ব্রিক্সহ্যামে অবতরণ করেন।
- রাজা দ্বিতীয় জেমস -এর সমর্থন দ্রুত কমে যায়।
- তার মেয়ে অ্যান এবং সেরা জেনারেল জন চার্চিল উইলিয়ামের শিবিরে যোগ দেন।
- দ্বিতীয় জেমস  ফ্রান্সে পালিয়ে যান।
- ১৬৮৯ সালের জানুয়ারিতে কনভেনশন পার্লামেন্ট বসে।
- পার্লামেন্ট দ্বিতীয় জেমস -এর পলায়নকে সিংহাসন ত্যাগ হিসেবে ঘোষণা করে।
- উইলিয়াম এবং মেরিকে রাজমুকুট প্রদান করা হয়।
- তাদের সঙ্গে ডিক্লারেশন অব রাইটস চুক্তি হয়।
- এই বিপ্লব পার্লামেন্টকে ইংল্যান্ডের শাসন ক্ষমতার কেন্দ্রস্থলে স্থাপন করে।
- এটি জন লকের সামাজিক চুক্তি তত্ত্বকে সমর্থন করে, যেখানে রাজা ও জনগণের মধ্যে একটি চুক্তি থাকে।
- গৌরবময় বিপ্লব গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এক বিশাল পদক্ষেপ।

উৎস:  i) Britannica.
ii) historic-uk.

৫৫৭.
Which bank launched the world’s first 'Biometric Metal Credit Card' in Bangladesh?
  1. BRAC Bank
  2. City Bank
  3. Eastern Bank
  4. Janata Bank
সঠিক উত্তর:
Eastern Bank
উত্তর
সঠিক উত্তর:
Eastern Bank
ব্যাখ্যা

• বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড:
- মাস্টারকার্ডের সঙ্গে যৌথভাবে বিশ্বের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড বাংলাদেশে চালু করল ইস্টার্ন ব্যাংক। 
- ৫ জুলাই, ২০২৫ নতুন এই কার্ড চালু করেন গভর্নর আহসান এইচ মনসুর। 
- নতুন এই কার্ডের প্রযুক্তি সহায়তা প্রদান করছে আইডেক্স বায়োমেট্রিক্স (IDEX Biometrics), কনা আই (Kona I) এবং ইনফিনিয়ন টেকনোলজিস (Infineon Technologies)। 
- এই কার্ডে পিন বা স্বাক্ষরের কোনও প্রয়োজন হবে না। 
- গ্রাহকদের তথ্য কার্ডে সংরক্ষিত থাকবে এবং ঘরে বসেই একটি হোমকিটের সাহায্যে ফিঙ্গার প্রিন্ট নিবন্ধন করা যাবে।
- মাস্টারকার্ড আইডেন্টিটি থেফট প্রোটেকশন থাকার ফলে এই কার্ড অনলাইনে গ্রাহকের ব্যাক্তিগত তথ্য চুরি এবং অপব্যবহার থেকে সম্পূর্ণ সুরক্ষিত।

তথ্যসূত্র: প্রথম আলো। (Link) 

৫৫৮.
Which article of the NATO Treaty deals with collective defense?
  1. Article 3
  2. Article 4
  3. Article 5
  4. Article 6
সঠিক উত্তর:
Article 5
উত্তর
সঠিক উত্তর:
Article 5
ব্যাখ্যা

⇒ ন্যাটোর অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ১: শান্তিপূর্ণ সমাধান,
- অনুচ্ছেদ ২: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক,
- অনুচ্ছেদ ৩: প্রতিরক্ষা সক্ষমতা,
- অনুচ্ছেদ ৪: পরামর্শ,
- অনুচ্ছেদ ৫: সম্মিলিত প্রতিরক্ষা,
- অনুচ্ছেদ ৬: আক্রমণের সংজ্ঞা,
- অনুচ্ছেদ ৭: জাতিসংঘ সনদের বাধ্যবাধকতা,
- অনুচ্ছেদ ৮: অ-দ্বন্দ্বমূলক সম্পৃক্ততা,
- অনুচ্ছেদ ৯: বাস্তবায়ন পরিষদ,
- অনুচ্ছেদ ১০: অতিরিক্ত পক্ষসমূহ,
- অনুচ্ছেদ ১১: চুক্তি অনুমোদন এবং প্রয়োগ,
- অনুচ্ছেদ ১২: চুক্তি পর্যালোচনা,
- অনুচ্ছেদ ১৩: জোটের সদস্যতা ত্যাগ,
- অনুচ্ছেদ ১৪: চুক্তির অন্যান্য সংস্করণের গ্রহণযোগ্যতা।

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।

৫৫৯.
According to the Constitution of Bangladesh, war cannot be declared without whose consent?
  1. Supreme Court
  2. President
  3. Parliament
  4. Prime Minister
সঠিক উত্তর:
Parliament
উত্তর
সঠিক উত্তর:
Parliament
ব্যাখ্যা
অনুচ্ছেদ - ৬৩ : যুদ্ধ -
১. সংসদের সম্মতি ব্যতীত যুদ্ধ ঘোষণা করা যাবে না কিংবা প্রজাতন্ত্র কোন যুদ্ধে অংশ গ্রহণ করবে না।

অনুচ্ছেদ - ৬১ :সর্বাধিনায়কতা -
- বাংলাদেশের প্রতিরক্ষা কর্মবিভাগসমূহের সর্বাধিনায়কতা রাষ্ট্রপতির উপর ন্যস্ত হবে এবং আইনের দ্বারা তাহার প্রয়োগ নিয়ন্ত্রিত হবে।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৫৬০.
Which conference is known for raising the historic six-point demand?
  1. Delhi Conference
  2. Dhaka Conference
  3. Karachi Conference
  4. Lahore Conference
সঠিক উত্তর:
Lahore Conference
উত্তর
সঠিক উত্তর:
Lahore Conference
ব্যাখ্যা
ছয় দফা কর্মসূচি:
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে একটি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সংবলিত একটি কর্মসূচি ঘোষণা করেন।
- ইতিহাসে এটিই ৬ দফা কর্মসূচি নামে পরিচিত।
- পরবর্তীতে ২৩ মার্চ, ১৯৬৬ সালে লাহোরের এক সংবাদ সম্মেলনে শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ দফা দাবি ঘোষণা করেন।
- ৬ দফা দাবি বাঙালি জাতির ‘মুক্তির সনদ' বা ‘ম্যাগনেকার্টা' হিসাবে পরিচিত।
- ১৯৬৬ সালে ঘোষিত ছয় দফা কর্মসূচীর মূল বক্তব্য ছিল পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন।
- ছয় দফা দাবি ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব' এর ভিত্তিতে রচিত।

⇒ ছয়দফা কর্মসূচির দাবিসমূহ:
• প্রথম দফা: প্রাদেশিক স্বায়ত্তশাসন
- লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানের জন্য একটি যুক্তরাষ্ট্রীয় শাসনতন্ত্র প্রণয়ন করতে হবে। এটি হবে সংসদীয় পদ্ধতির যুক্তরাষ্ট্র ব্যবস্থা। প্রাপ্ত বয়স্কদের সরাসরি ভোটে সকল নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আইনসভাগুলো হবে সার্বভৌম।

• দ্বিতীয় দফা: কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
- শুধু দেশরক্ষা এবং পররাষ্ট্র বিষয় থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে। অবশিষ্ট সকল বিষয়ের ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে।

• তৃতীয় দফা: মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা
- দেশের দুই অংশে সহজেই বিনিময়যোগ্য অথচ পৃথক দুটো মুদ্রা থাকবে।
- অথবা ফেডারেল ব্যাংকের অধীনে দুই দেশের দুটি রিজার্ভ ব্যাংক ব্যবস্থাসহ একই ধরনের মুদ্রা চালু থাকবে।

• চতুর্থ দফা: রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা
- আঞ্চলিক সরকারে হাতে থাকবে সকল প্রকার কর ধার্য করার ও আদায়ের ক্ষমতা। আদায়কৃত রাজস্বের একটি অংশ কেন্দ্রীয় সরকারকে দেয়া হবে ।

• পঞ্চম দফা: বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা
- দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রার আলাদা আলাদা হিসাব থাকবে। প্রয়োজনে দুই অঞ্চল থেকে সমানভাবে অথবা সংবিধানে নির্ধারিত হারে কেন্দ্র বৈদেশিক মুদ্রা পাবে।

• ষষ্ঠ দফা: আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা
- অঙ্গরাজ্যগুলো আঞ্চলিক সেনাবাহিনী অর্থাৎ মিলিশিয়া ও প্যারা মিলিশিয়া বাহিনী গঠন ও পরিচালনা করতে পারবে।

উৎস: i) ইতিহাস ১ম পত্র, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) পৌরনীতি, নবম-দশম শ্রেণি।
৫৬১.
By 2035, NATO members have committed to spend what percentage of their GDP annually on defense and security?
  1. 2%
  2. 3.5%
  3. 5%
  4.  7%
সঠিক উত্তর:
5%
উত্তর
সঠিক উত্তর:
5%
ব্যাখ্যা

• ন্যাটো শীর্ষ সম্মেলন- ২০২৫:
- স্থান: হেগ, নেদারল্যান্ড। 
- সময়: দুই দিনব্যাপী (২৪ ও ২৫ জুন) শীর্ষ সম্মেলন।
- মূল আলোচ্য বিষয়: ন্যাটোর প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা ব্যয় সংক্রান্ত।
- নতুন নিরাপত্তা হুমকি মোকাবিলায় ঐতিহাসিক এক সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো।
- ২০৩৫ সালের মধ্যে ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো প্রতি বছর তাদের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে। 

• ন্যাটো (NATO):
- NATO-এর পূর্ণরূপ: North Atlantic Treaty Organization.
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- প্রতিষ্ঠাকাল: ৪ এপ্রিল, ১৯৪৯ সাল।
- প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর: লন্ডন।
- বর্তমান সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২ টি। [September, 2025]
- সর্বশেষ সদস্যদেশ: সুইডেন।
- ন্যাটোভুক্ত মুসলিম দেশ: তুরস্ক ও আলবেনিয়া।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট।[September, 2025]

উৎস: NATO ওয়েবসাইট।

৫৬২.
When was the Digital Bank Guidelines formulated in Bangladesh?
  1. July, 2025
  2. June, 2023
  3. June, 2022
  4. January, 2022
সঠিক উত্তর:
June, 2023
উত্তর
সঠিক উত্তর:
June, 2023
ব্যাখ্যা

ডিজিটাল ব্যাংকের নীতিমালা:
 - ২০২৩ সালের ১৪ জুন বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংকের নীতিমালা প্রণয়ন করে।
- সেই নীতিমালা অনুযায়ী ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য ন্যূনতম পরিশোধিত মূলধন ছিল ১২৫ কোটি টাকা।
- বর্তমানে বাংলাদেশ ব্যাংক নতুন করে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স (অনুমোদন) দেওয়ার পরিকল্পনা করছে।
- এ জন্য ন্যূনতম পরিশোধিত মূলধনের সীমা বাড়িয়ে ৩০০ কোটি টাকা করা হয়েছে।
- তবে প্রচলিত ব্যাংকের লাইসেন্স পেতে প্রয়োজন ৫০০ কোটি টাকা।

উৎস: প্রথম আলো।[লিঙ্ক]

৫৬৩.
Which country is the last member state of SAARC?(November, 2024)
  1. Singapore
  2. Thailand
  3. Egypt
  4. Afghanistan
সঠিক উত্তর:
Afghanistan
উত্তর
সঠিক উত্তর:
Afghanistan
ব্যাখ্যা
SAARC:
- SAARC এর পূর্ণরুপ- South Asian Association for Regional Co-operation
- প্রতিষ্ঠা লাভ করে- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে (ঢাকায়)।
- ১৭ জানুয়ারী, ১৯৮৭ সালে কাঠমান্ডুতে SAARC এর সচিবালয় স্থাপিত হয়।
- সার্ক আটটি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত: আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।
- সচিবালয়- কাঠমান্ডু, নেপাল।
- সার্কভুক্ত দেশের সংখ্যা- ৮ টি। 
- সর্বশেষ সদস্য - আফগানিস্তান।
- সার্কের প্রথম মহাসচিব ছিলেন - আবুল আহসান।
- বর্তমান মহাসচিব - গোলাম সারওয়ার (১৩ জুলাই ২০২৩ – বর্তমান)।

• সার্কের আঞ্চলিক কেন্দ্রেসমূহ:
- সার্ক কৃষি কেন্দ্র- ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষ্মা ও এইডস কেন্দ্র- কাঠমান্ডু, নেপাল।
- সার্ক  সাংস্কৃতিক কেন্দ্র- কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র- ইসলামাবাদ, পাকিস্তান।

উৎস: সার্ক ওয়েবসাইট
৫৬৪.
Where was the 47th ASEAN Summit held recently? 
  1. Kuala Lumpur
  2. Jakarta
  3. Bangkok
  4. Manila
সঠিক উত্তর:
Kuala Lumpur
উত্তর
সঠিক উত্তর:
Kuala Lumpur
ব্যাখ্যা

• আসিয়ানের ৪৭তম শীর্ষ সম্মেলন:
- মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোটের (আসিয়ান) ৪৭তম শীর্ষ সম্মেলন। 
- ২৬ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত কুয়ালালামপুর কনভেনশন সেন্টার (কেএলসিসি)-এ অনুষ্ঠিত হচ্ছে এশিয়ার অন্যতম বৃহত্তম এই আঞ্চলিক শীর্ষ সম্মেলন।
- সম্মেলনে যোগ দিতে প্রায় দুই ডজন বিশ্বনেতা কুয়ালালামপুরে এসেছেন।
- তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রয়েছেন।

- এবারের সম্মেলনের শুরুতেই পূর্ব তিমুরকে সংগঠনটির একাদশতম সদস্য করা হয়।
- আসিয়ান এখন ১১টি দেশের একটি সংগঠন। 
- দেশগুলো হলো ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম ও পূর্ব তিমুর।

উল্লেখ্য,
- ২০০২ সালে ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে পূর্ব তিমুর। 
- এশিয়ার নবীনতম দেশ এটি।

তথ্যসূত্র: প্রথম আলো। (Link)

৫৬৫.
Who was the greatest king of the Pala dynasty?
  1. Dharmapala
  2. Mahipala
  3. Rampala
  4. Devapala
সঠিক উত্তর:
Dharmapala
উত্তর
সঠিক উত্তর:
Dharmapala
ব্যাখ্যা
ধর্মপাল: 
- ধর্মপাল হচ্ছেন পাল বংশের শ্রেষ্ঠ রাজা।
- তিনি প্রায় ৪০ বছর রাজত্ব করেন।
- দীর্ঘ শাসনামলে ধর্মপাল পাল রাজ্যকে একটি সাম্রাজ্যে উন্নীত করেন।
- ধর্মপাল বৌদ্ধ ছিলেন এবং তিনি অনেক বিহারের প্রতিষ্ঠাতা।
- তিনি রাজশাহী বিভাগের বর্তমান নওগাঁ জেলার পাহাড়পুরে সোমপুর মহাবিহার প্রতিষ্ঠা করেন।
- ধর্মপাল বৌদ্ধ ধর্মানুরাগী হলেও তিনি অন্য ধর্ম সম্পর্কে উদার মনোভাব পোষণ করতেন।
- তিনি হিন্দু দেবতার জন্য মন্দির নির্মাণ করার জন্য ভূমিদান করতেন।
- ধর্মপালের প্রধানমন্ত্রী গর্গ ছিলেন একজন ব্রাহ্মণ।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৬৬.
Which is the 6th goal of sustainable development?
  1. Gender equality
  2. Marine ecology
  3. Clean water and sanitation
  4. Quality education
সঠিক উত্তর:
Clean water and sanitation
উত্তর
সঠিক উত্তর:
Clean water and sanitation
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য ।
- SDGS-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) রয়েছে।
লক্ষ্যমাত্রাসমূহ হলো:
• দারিদ্র্য নির্মূল।
• ক্ষুধামুক্তি।
• সুস্বাস্থ।
• মানসম্মত শিক্ষা।
• লিঙ্গ সমতা।
• বিশুদ্ধ পানি ও স্যানিটেশন।
• সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি।
• উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি।
• শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো।
• বৈষম্য হ্রাস।
• টেকসই শহর ও জনগণ।
• পরিমিত ভোগ ও উৎপান।
• জলবায়ু বিষয়ে পদক্ষেপ।
• সামুদ্রিক বাস্তুসংস্থান।
• স্থলভাগের জীবন।
• শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান।
• অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

তথ্যসূত্র - SDG অফিসিয়াল ওয়েবসাইট।
৫৬৭.
On which date was 'The Concert for Bangladesh' held at New York's Madison Square Garden?
  1. August 1, 1971
  2. November 3, 1971
  3. July 25, 1971
  4. August 30, 1971
সঠিক উত্তর:
August 1, 1971
উত্তর
সঠিক উত্তর:
August 1, 1971
ব্যাখ্যা
কনসার্ট ফর বাংলাদেশ:
- মহান মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১৯৭১ সালের ১ আগস্ট অনুষ্ঠিত হয়েছিল ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’।
- ৪০ হাজারের বেশি মানুষ নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এমন একটি আয়োজনে যোগ দিয়েছিলেন, যে ধরণের আয়োজন এর আগে বিশ্বের মানুষ কখনও দেখেনি।

⇒ কনসার্ট ফর বাংলাদেশ'-এর প্রধান উদ্যোক্তা ছিলেন নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের শিল্পী জর্জ হ্যারিসন।
- জর্জ হ্যারিসন 'কন্সার্ট ফর বাংলাদেশ' থেকে প্রাপ্ত অর্থ মুজিবনগর সরকারের কাছে তুলে দেন।
- ভারতের খ্যাতিমান শিল্পী রবি শঙ্কর মুক্তিযুদ্ধে মানুষকে উজ্জীবিত করেন।
- তিনি বাংলাদেশ কনসার্টের আয়োজকদের মধ্যে অন্যতম।
- ১৯৭১ সালের ১লা অগাস্টের সেই আয়োজনে অংশ নিয়েছিলেন পপ সঙ্গীতের তৎকালীন সুপারস্টার বব ডিলান, জর্জ হ্যারিসন এবং এরিক ক্ল্যাপটনের মত তারকারা।
- জর্জ হ্যারিসন, বব ডিলানের মতো তারকাদের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ অন্যরকম এক পরিচিতি পায় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সাধারণ মানুষের কাছে।

উল্লেখ্য,
- জন লেনন, রিঙ্গো স্টার, বব ডিলান, এরিক ক্ল্যাপটন এবং বিখ্যাত সব পপ শিল্পী এই আয়োজনে অংশ নেওয়ার কথা ছিল।
- তবে জন লেনন শেষ পর্যন্ত কনসার্ট ফর বাংলাদেশে অংশ নেননি।

উৎস: i) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি।
ii) BBC.
৫৬৮.
Who held the position of Home Minister in the Mujibnagar Government?
  1. Tajuddin Ahmad
  2. AHM Qamaruzzaman
  3. M. Mansur Ali
  4. Khandaker Mushtaq Ahmed
সঠিক উত্তর:
AHM Qamaruzzaman
উত্তর
সঠিক উত্তর:
AHM Qamaruzzaman
ব্যাখ্যা
মুজিবনগর সরকার গঠন:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের ১৭ এপ্রিল ও মুজিবনগর সরকারের শপথ গ্রহণ একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অধ্যায়।
- ঐতিহাসিকভাবে বাংলাদেশের জন্য এই দিনটির তাৎপর্য অপরিসীম, কেননা এই দিনেই আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়।
- এদিন (১৯৭১ সালের ১৭ এপ্রিল) কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
- এটি 'মুজিবনগর সরকার' নামেই সমধিক পরিচিত এবং মুজিব নগর সরকারের নেতৃত্বে বাংলাদেশ পাক হানাদারদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে।
- ১০ এপ্রিল দেশের 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' নামকরণ করে বঙ্গবন্ধুর অন্যতম সহযোগী আওয়ামী লীগ নেতা তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে মন্ত্রীসভা ঘোষণা করা হয়।
- উল্লেখ্য, মেহেরপুর মহকুমা পরবর্তীতে জেলা হিসাবে উন্নীত হয় এবং বৈদ্যনাথতলার নাম পরিবর্তন করে রাখা হয়- মুজিবনগর।
- স্বাধীনতা যুদ্ধ চলাকালে মুজিবনগর ছিলো স্বাধীন দেশের অস্থায়ী রাজধানী এবং সচিবালয়/সদরদপ্তর ছিলো- কলকাতার ৮ নং থিয়েটার রোড।

মুজিবনগর সরকারের মন্ত্রীসভা:
- রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
- উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম,
- প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ,
- অর্থ ও বাণিজ্যমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী,
- স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষিমন্ত্রী আবুল হাসনাত মুহাম্মদ কামারুজ্জামান,
- পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, DMP ও তথ্য অধিদফতর ওয়েবসাইট।
৫৬৯.
The article in the constitution of Bangladesh which talks about 'freedom of farmers and workers' -
  1. article 14
  2. article 12
  3. article 17
  4. article 10
সঠিক উত্তর:
article 14
উত্তর
সঠিক উত্তর:
article 14
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:
- বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগে ১৪ নং অনুচ্ছেদে 'কৃষক ও শ্রমিকের মুক্তি' সম্পর্কে বলা হয়েছে
 
উল্লেখ্য,
- ১৪ নং অনুচ্ছেদে বলা হয়েছে: রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হবে মেহনতী মানুষকে-কৃষক ও শ্রমিককে-এবং জনগণের অনগ্রসর অংশসমূহকে সকল প্রকার শোষণ হতে মুক্তি দান করা। 
 
অন্যদিকে,
- সংবিধানের ১২ নং অনুচ্ছেদের বিষয়বস্তু : ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা।
- সংবিধানের ১০ নং অনুচ্ছেদের বিষয়বস্তু : সমাজতন্ত্র ও শোষণমুক্তি।
- সংবিধানের ১৭ নং অনুচ্ছেদের বিষয়বস্তু : অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা।
- সংবিধানের ১৮ক নং অনুচ্ছেদের বিষয়বস্তু : পরিবেশ ও জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন
 
উৎস: বাংলাদেশের সংবিধান।
৫৭০.
Which of the following planets has no satellites?
  1. Mercury
  2. Earth
  3. Saturn
  4. Mars 
সঠিক উত্তর:
Mercury
উত্তর
সঠিক উত্তর:
Mercury
ব্যাখ্যা

-  বুধ (Mercury) এবং  শুক্র(Venus) কোনো উপগ্রহ নেই।

উপগ্রহ (Satellite):

- কিছু কিছু জ্যোতিষ্ক গ্রহকে ঘিরে আবর্তিত হয়, এদের উপগ্রহ বা চাঁদ বলে।
- মহাকর্ষ বলের প্রভাবে এরা গ্রহকে কেন্দ্র করে ঘোরে।
- এদের নিজস্ব আলো বা তাপ নেই।
- এরা সূর্য বা নক্ষত্র থেকে আলো বা তাপ পায়।
- চাঁদ পৃথিবী গ্রহের একমাত্র উপগ্রহ।
- কোনো কোনো গ্রহের উপগ্রহ আছে, কোনোটির নেই।
- বুধ ও শুক্রের কোনো উপগ্রহ নেই।
- বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে নতুন নতুন উপগ্রহ আবিষ্কৃত হচ্ছে।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম ও দশম শ্রেণি।

৫৭১.
'Parki' Sea Beach is situated in which district of Bangladesh?
  1. Chattogram
  2. Cox’s Bazar
  3. Barguna
  4. Patuakhali
সঠিক উত্তর:
Chattogram
উত্তর
সঠিক উত্তর:
Chattogram
ব্যাখ্যা

• পারকী সমুদ্র সৈকত: 
- স্থানীয় ভাষায় “পারকীর চর” আর পর্যটনীয় ভাষায় “পারকী বীচ" বা সৈকত”। 
- চট্টগ্রাম শহর থেকে “পারকী বীচের” দূরত্ব প্রায় ২৫ কিঃমিঃ।
-  এটা মূলত কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত।
- অর্থাৎ কর্ণফুলী নদীর মোহনার পশ্চিম তীরে পতেঙ্গা সমুদ্র সৈকত এবং পূর্বদক্ষিণ তীরে পারকী সমুদ্র সৈকত।
- এটি চট্টগ্রাম জেলার আনোয়ার থানার অর্ন্তগত একটি উপকূলীয় সমুদ্র সৈকত।
- চট্টগ্রাম সার কারখানা ও কাফকো যাওয়ার পথ ধরে এই সৈকতে যেতে হয়।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।

৫৭২.
At present who is holding the responsibility of the Minister of Ministry of power, Energy and Mineral resources in Bangladesh? [November, 2024]
  1. Muhammad Yunus
  2. Dr. M Sakhawat Hossain
  3. Muhammad Fouzul Kabir Khan
  4. Dr. Asif Nazrul
  5. Mr. Saleh Uddin Ahmed
সঠিক উত্তর:
Muhammad Fouzul Kabir Khan
উত্তর
সঠিক উত্তর:
Muhammad Fouzul Kabir Khan
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

অন্তর্বর্তীকালীন সরকার:

- ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট, ২০২৪ তারিখে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে।
- নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আগস্ট, ২০২৪ সালে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে।
- এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।

⇒ অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
- শপথ গ্রহণের স্থান: বঙ্গভবন।
- মোট উপদেষ্টা: ২৪ জন।

উল্লেখ্য,
⇒ ড. মুহাম্মদ ইউনূস:
- মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়।

⇒ ড. এম সাখাওয়াত হোসেন:
- নৌ-পরিবহন মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

⇒ জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান:
- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়।

⇒ ড. আসিফ নজরুল:
- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

⇒ জনাব সালেহ উদ্দিন আহমেদ:
- অর্থ মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।
৫৭৩.
When was the Berlin Wall of Germany demolished?
  1. 1961
  2. 1981
  3. 1978
  4. 1989
সঠিক উত্তর:
1989
উত্তর
সঠিক উত্তর:
1989
ব্যাখ্যা

- বার্লিন প্রাচীর ৯ নভেম্বর ১৯৮৯ সালে ভেঙে ফেলা হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি দুটি ভাগে বিভক্ত হলে, পূর্ব জার্মানি ১৯৬১ সালে বার্লিন প্রাচীর নির্মাণ করে যাতে পশ্চিমে জনগণের পালিয়ে যাওয়া রোধ করা যায়।
- প্রায় ২৮ বছর ধরে এটি পূর্ব ও পশ্চিম বার্লিনকে আলাদা করে রেখেছিল।
- ১৯৮০-এর দশকের শেষের দিকে সোভিয়েত ইউনিয়নের দুর্বলতা ও গণআন্দোলনের ফলে পূর্ব জার্মান সরকার সীমান্ত খুলে দিতে বাধ্য হয়।
- ১৯৮৯ সালের ৯ নভেম্বর জনগণের চাপে বার্লিন প্রাচীর ভেঙে দেওয়া হয়।
- এটি জার্মান পুনরেকত্রীকরণের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল।
- অবশেষে, ৩ অক্টোবর ১৯৯০ সালে পূর্ব ও পশ্চিম জার্মানি একীভূত হয়।

সূত্র: ব্রিটানিকা। 

৫৭৪.
Which country left OPEC membership on January 1, 2024?
  1. Angola
  2. Gabon
  3. Congo
  4. Saudi Arabia
সঠিক উত্তর:
Angola
উত্তর
সঠিক উত্তর:
Angola
ব্যাখ্যা
• OPEC:
- The Organization of the Petroleum Exporting Countries (OPEC) হলো বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।
- সদর দপ্তর - ভিয়েনা, অষ্ট্রিয়া।
- এটি ১৯৬০ সালের ১০-১৪ সেপ্টেম্বর ‘বাগদাদ কনফারেন্সের’ মাধ্যমে গঠিত হয়।
- OPEC এর সদরদপ্তর অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।
- ১ জানুয়ারি, ২০২৪ তারিখে Angola OPEC এর সদস্যপদ ত্যাগ করে।
- বর্তমান সদস্য সংখ্যা ১২টি।

• Member Countries:
→ Algeria,
→ Congo,
→ Equatorial Guinea,
→ Gabon,
→ Iran,
→ Iraq,
→ Kuwait,
→ Libya,
→ Nigeria,
→ Saudi Arabia,
→ United Arab Emirates,
→ Venezuela.

উৎস: OPEC ওয়েবসাইট।
৫৭৫.
Which country hosted the 2022 FIFA World Cup?
  1. Brazil
  2. Qatar
  3. South Africa
  4. Russia
সঠিক উত্তর:
Qatar
উত্তর
সঠিক উত্তর:
Qatar
ব্যাখ্যা
• ফিফা বিশ্বকাপ:
- ২০২২ ফিফা বিশ্বকাপে কাতার এবং ইকুয়েডরের মধ্যে উদ্বোধনী ম্যাচ আল খোরের আল বাইত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
- ২০২৬ সালে ২৩তম ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো (উত্তর আমেরিকা)।
- কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এই তিনটি দেশ একসঙ্গে ফিফা বিশ্বকাপ এর ২৩তম আসরটি আয়োজন করবে।
- ২০২৬ ফিফা বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ করবে।

২২ তম ফিফা বিশ্বকাপ-২০২২ এর ফলাফল নিম্নরূপ:
- আয়োজক দেশ - কাতার।
- কাতার বিশ্বকাপে গোল্ডেন বুট  জিতেন-  কিলিয়ান এমবাপ্পে।
- গোল্ডেন বল জিতেন - লিউনেল মেসি।
- গোল্ডেন গ্লাভস জেতেন আর্জেন্তিনার গোলকিপার- মার্টিনেজ।
- সেরা তরুণ প্লেয়ারের পুরস্কার পান- আর্জেন্টিনার এনজো ফার্নান্ডেজ।

উৎস: ফিফার অফিসিয়াল ওয়েবসাইট।
৫৭৬.
‘All powers in the Republic belong to the people’ is enshrined in the constitution of Bangladesh by the article -
  1. 5(1)
  2. 5(2)
  3. 7(1)
  4. 7(2)
সঠিক উত্তর:
7(1)
উত্তর
সঠিক উত্তর:
7(1)
ব্যাখ্যা
অনুচ্ছেদ ৭:
- অনুচ্ছেদ ৭(১) প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে৷
- অনুচ্ছেদ ৭(২) জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসমঞ্জস হয়, তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হইবে৷

অন্যদিকে,
- অনুচ্ছেদ ১ - প্রজাতন্ত্র।
- অনুচ্ছেদ ২ - প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা।
- অনুচ্ছেদ ৩ - রাষ্ট্রভাষা।
- অনুচ্ছেদ ৪ - জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক।
- অনুচ্ছেদ ৫(১) - অনুযায়ী প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা।
- অনুচ্ছেদ ৫(২) - অনুযায়ী রাজধানীর সীমানা আইনের দ্বারা নির্ধারিত হবে।
- অনুচ্ছেদ ৬ - নাগরিকত্ব।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
৫৭৭.
The Sumerians contributed to which field of mathematics?
  1. Algebra
  2. Calculus
  3. Trigonometry 
  4. Arithmetic
সঠিক উত্তর:
Arithmetic
উত্তর
সঠিক উত্তর:
Arithmetic
ব্যাখ্যা

সুমেরীয় সভ্যতা:
- এই সভ্যতা মানব ইতিহাসের প্রথম সংগঠিত সভ্যতা।
- সুমেরীয় সভ্যতা মেসোপটেমিয়ার সবচেয়ে পুরাতন সভ্যতা।
- সুমেরীয় সভ্যতা মেসোপটেমিয়ার (বর্তমান ইরাক) টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠেছে। ।
- এটি প্রায় ৪৫০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১৯০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত স্থায়ী ছিল।
- এই সভ্যতায় আবিষ্কৃত হয়েছিল:
• পাটিগণিত,
• কিউনিফর্ম লিপি,
• চাকা,
• চন্দ্রপঞ্জিকা।
- পরবর্তীতে, ব্যাবিলনীয় সভ্যতার উত্থানের সঙ্গে সুমেরীয় সভ্যতা বিলীন হয়ে যায়।

অন্যদিকে, 
• বীজগণিতের (Algebra) প্রাথমিক ধারণা এসেছে প্রাচীন ব্যাবিলনীয় সভ্যতা থেকে (১৯০০–১৬০০ খ্রিস্টপূর্বাব্দ)।
- এই সভ্যতায় মানুষ দ্বিঘাত ও ত্রিঘাত সমীকরণের উপর কাজ করত।

• ক্যালকুলাস (Calculus) আধুনিক আকারে আবিষ্কৃত হয় ১৭শ শতাব্দীর ইউরোপে।
- আইজ্যাক নিউটন (ইংল্যান্ড) এবং গটফ্রিড ভিলহেল্ম লাইবনিজ (জার্মানি) ক্যালকুলাস আবিষ্কারে মূল ভূমিকা রেখেছেন।

• ত্রিকোণমিতি (Trigonometry)-এর ভিত্তি স্থাপন করেছিলেন প্রাচীন গ্রিক, ব্যাবিলনীয় এবং ভারতীয় সভ্যতা।
- মিশরীয়রা পিরামিড নির্মাণে এর প্রাথমিক ধারণা ব্যবহার করেছিল;
- গ্রিকরা পদ্ধতিগত অধ্যয়ন শুরু করেছিল (যেমন হিপারকাস), এবং
- ভারতীয়রা সাইন ও কোসাইন ফাংশনের বিকাশ ঘটিয়েছে (আর্যভট্ট)।

উৎস: Britannica.

৫৭৮.
How many LEED certified RMG factory are there in Bangladesh?
  1. 202
  2. 204
  3. 207
  4. 211
সঠিক উত্তর:
211
উত্তর
সঠিক উত্তর:
211
ব্যাখ্যা
বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানা:
- ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ইউএসজিবিসি যে সনদ দেয়, সেটির নাম ‘লিড’।
- লিডের পূর্ণরূপ: লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন।
- যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) এ সনদ দেয়।
- ২০১২ সালে পোশাকশিল্পের উদ্যোক্তা সাজ্জাদুর রহমান মৃধার হাত ধরে প্রথম পরিবেশবান্ধব সবুজ কারখানার যাত্রা শুরু দেশে।
- বর্তমানে দেশে তৈরি পোশাক খাতে লিড সবুজ কারখানা ২১১টি।
 
উল্লেখ্য,
- বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানা গাজীপুরের এসএম সোর্সিং।
- এই ছোট কারখানা লিড সনদে সর্বোচ্চ নম্বর পেয়ে বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি অর্জন করেছে।
- ১১০ নম্বরের মধ্যে এসএম সোর্সিং পেয়েছে ১০৬।
 
অন্যদিকে -
- দেশের অন্য শীর্ষস্থানীয় পরিবেশবান্ধব কারখানাগুলো হচ্ছে ময়মনসিংহের গ্রিন টেক্সটাইল, গাজীপুরের নিট এশিয়া ও ইন্টিগ্রা ড্রেসেস, নারায়ণগঞ্জের রেমি হোল্ডিংস ও ফতুল্লা অ্যাপারেলস, গাজীপুরের লিডা টেক্সটাইল অ্যান্ড ডাইং ও লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ এবং মানিকগঞ্জের তারাসিমা অ্যাপারেলস।
 
উৎস: ৭ মার্চ ২০২৪, প্রথম আলো।
৫৭৯.
Where is the headquarters of COMESA located?
  1. Lusaka, Zambia
  2. Addis Ababa, Ethiopia
  3. Harare, Zimbabwe
  4. Pretoria, South Africa
  5. Nairobi, Kenya
সঠিক উত্তর:
Lusaka, Zambia
উত্তর
সঠিক উত্তর:
Lusaka, Zambia
ব্যাখ্যা

COMESA:
- COMESA (Common Market for Eastern and Southern Africa) হলো পূর্ব ও দক্ষিণ আফ্রিকা অঞ্চলের বাণিজ্যিক ব্লক।
- ২১ টি দেশ নিয়ে এটি গঠিত।
- COMESA by Preferential Trade Area নামে যাত্রা শুরু করে যা ১৯৯৪ সালের ৮ ডিসেম্বর COMESA'য় রূপান্তরিত হয়।
- এর সদর দপ্তর জাম্বিয়ার লুসাকায় অবস্থিত।

তথ্যসূত্র - COMESA অফিসিয়াল ওয়েবসাইট।

৫৮০.
CIRDAP (Centre on Integrated Rural Development for Asia and the Pacific) was established under the initiative of which UN organization
  1. UNDP
  2. FAO
  3. UNESCO
  4. UNEP
সঠিক উত্তর:
FAO
উত্তর
সঠিক উত্তর:
FAO
ব্যাখ্যা

• CIRDAP:
- CIRDAP এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- CIRDAP একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- ৬ জুলাই, ১৯৭৯ সালে CIRDAP গঠিত হয়।
- এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।
- CIRDAP এর সদস্য সংখ্যা ১৫টি।
- সদস্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।

উৎস: CIRDAP ওয়েবসাইট।

৫৮১.
A periscope works on the principle of -
  1. Refraction of light
  2. Dispersion of light
  3. Reflection of light
  4. Interference of light
সঠিক উত্তর:
Reflection of light
উত্তর
সঠিক উত্তর:
Reflection of light
ব্যাখ্যা

পেরিস্কোপ:
- আলোর প্রতিফলনকে কাজে লাগিয়ে পেরিস্কোপ তৈরি করা হয়।
- পেরিস্কোপ তৈরিতে দুইটি সমতল দর্পণের প্রয়োজন হয়।
- আলো এসে প্রথম দর্পণে প্রতিফলিত হয়ে দ্বিতীয় দর্পণে পড়ে।
- দ্বিতীয় দর্পণ থেকে আলো যখন প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে, তখন যে বস্তুটি সরাসরি দেখতে পাই না তা আমরা দেখতে পাই।
- এটি তৈরি হয় সমকোণে দুবার বাঁকানো একটি লম্বা টিউবের দুই প্রান্তে সমতল দর্পণের দুটি ফালি স্থাপন করে।
- ডুবোজাহাজ বা যুদ্ধের ট্যাংকে পেরিস্কোপের ব্যবহার অপরিহার্য।
- পেরিস্কোপের সাহায্যে পানির তলায় ডুবে থাকা ডুবোজাহাজ থেকে পানির উপরিভাগের অবস্থা পর্যবেক্ষণ করা যায়।

তথ্যসূত্র - Britannica.com

৫৮২.
What is the percentage of oxygen in the Earth's atmosphere?
  1. 28.02%
  2. 23.37%
  3. 20.71%
  4. 12.02%
সঠিক উত্তর:
20.71%
উত্তর
সঠিক উত্তর:
20.71%
ব্যাখ্যা

• বায়ুমণ্ডল:
- যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে, সেই আবরণকে বায়ুমণ্ডল বলা হয়। 
- ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় ১০,০০০ কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত।
- বায়ুমণ্ডল বিভিন্ন প্রকার গ্যাসীয় পদার্থ ও জলীয়বাষ্পের সংমিশ্রনে গঠিত।

• বায়ুমণ্ডলের উপাদানসমূহ:
- নাইট্রোজেন: ৭৮.০২ শতাংশ।
- অক্সিজেন: ২০.৭১ শতাংশ।
- আর্গন: ০.৮০ শতাংশ।
- জলীয়বাষ্প: ০.৪১ শতাংশ।
- কার্বন ডাই-অক্সাইড: ০.০৩ শতাংশ।
- অন্যান্য গ্যাস: ০.০২ শতাংশ।
- ধূলিকণা ও কণিকা: ০.০১ শতাংশ।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণী।

৫৮৩.
How many members are there in the Supreme Judicial Council?
  1. 3
  2. 5
  3. 6
  4. 9
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল:
- ১৯৭৯ সালে জিয়াউর রহমানের শাসনামলে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে প্রবর্তিত হয়েছিল সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল।
- সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের দায়িত্ব হল অসদারচণ বা দুর্নীতি প্রমাণিত হয়েছে, কী হয়নি, তা অনুসন্ধান করা।
- বিচারকরা যদি সংবিধান লঙ্ঘন করেন কিংবা গুরুতর অসদাচরণের দায়ে অভিযুক্ত হন, সেক্ষেত্রে তাদের অপসারণের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কর্তৃক তদন্ত করা হবে।
- সুপ্রিম কোর্টের প্রধান ও জ্যেষ্ঠ বিচারকদের সমন্বয়ে গঠিত এ কাউন্সিল বিচারকদের আচরণবিধিও নির্ধারণের কাজ করবে।

⇒ বাংলাদেশ সংবিধানের ৯৬ অনুচ্ছেদের ৩ নম্বর দফায় বলা আছে, ‘‘একটি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থাকবে যা এই অনুচ্ছেদে 'কাউন্সিল' বলে উল্লিখিত হবে এবং বাংলাদেশের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারকের মধ্যে পরবর্তী যে দুজন কর্মে প্রবীণ তাদের নিয়ে গঠিত হবে।
- এই পদ্ধতিতে শর্ত থাকে যে, কাউন্সিল যদি কোনও সময় কাউন্সিলের সদস্য এরকম কোনও বিচারকের সামর্থ্য বা আচরণ সম্পর্কে তদন্ত করেন, অথবা কাউন্সিলের কোনও সদস্য যদি অনুপস্থিত থাকেন, অথবা অসুস্থতা কিংবা অন্য কোনও কারণে কাজ করতে অসমর্থ হন, তাহলে কাউন্সিলের যারা সদস্য আছেন, তাদের মধ্যে পরবর্তী যে বিচারক কর্মে প্রবীণ তিনিই অনুরূপ সদস্য হিসেবে কাজ করবেন।’’
- অর্থাৎ সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য ৩ জন

⇒ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাজ:
- সংবিধানের অনুচ্ছেদ ৯৬ (৪) অনুসারে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের দুই ধরনের দায়িত্ব রয়েছে:
১. বিচারকদের জন্য আচরণবিধি (Code of Conduct) প্রণয়ন এবং,
২. বিচারকগণের আচরণ ও সামর্থ্য সংক্রান্তে তদন্ত করা।
- ৭ মে, ২০০০ তারিখে তৎকালীন প্রধান বিচারপতি জনাব লতিফুর রহমান, বিচারপতি বি বি রায় চৌধুরী ও বিচারপতি জনাব এ এম মাহমুদুর রহমানের সমন্বয়ে গঠিত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রথমবারের মতো আচরণবিধি প্রণয়ন করেন।
- এ ছাড়া, আপিল বিভাগ ষোড়শ সংশোধনী মামলায় ৩৯টি এবং মো. ইদ্রিসুর রহমান বনাম সৈয়দ শাহিদুর রহমান, ৬৮ ডিএলআর (এডি) ২৫৮, মামলায় ৪০টি আচরণবিধি নির্ধারণ করেন।
- ইদ্রিসুর রহমান মামলায় আদালত উল্লেখ করে যে, প্রদত্ত আচরণবিধিসমূহ চূড়ান্ত নয় বরং ব্যাখ্যামূলক ও উদাহরণ স্বরূপ।
- একজন বিচারককে শত বছরের প্রতিষ্ঠিত নিয়মকানুন ও নীতি-নৈতিকতা দ্বারা পরিচালিত হতে হবে।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) বাংলাপিডিয়া।
৫৮৪.
Which is the last country that got out LDC (Least Developed Countries)? [March, 2025]
  1. Sao Tome and Principe
  2. Bhutan
  3. Botswana
  4. Samoa
সঠিক উত্তর:
Sao Tome and Principe
উত্তর
সঠিক উত্তর:
Sao Tome and Principe
ব্যাখ্যা
LDC:
- LDC-এর পূর্ণরূপ: Least Developed Countries বা স্বল্পোন্নত দেশ।
- স্বল্পোন্নত দেশ {LDC) বলতে বুঝায় সেসব দেশের অর্থনৈতিক, সামাজিক এবং মানবিক উন্নয়ন পর্যাপ্ত নয়।
- জাতিসংঘের মতে, এই দেশগুলো আর্থ-সামাজিক বিকাশের সর্বনিম্ন সূচক প্রদর্শন করে থাকে।
- বর্তমানে স্বল্পোন্নত দেশ {LDC) রয়েছে ৪৪টি।
- সর্বশেষ সাও টোমে ও প্রিন্সিপ (Sao Tome and Principe) ২০২৪ সালে LDC থেকে উর্ত্তীণ হয়েছে।

এছাড়াও,
- বাংলাদেশ ২০২৬ সালে LDC থেকে উর্ত্তীণ হবে।

উৎস: UN ওয়েবসাইট।
৫৮৫.
Where is Lake Baikal located?
  1. Canada
  2. Russia
  3. China
  4. Kazakhstan
সঠিক উত্তর:
Russia
উত্তর
সঠিক উত্তর:
Russia
ব্যাখ্যা

বৈকাল হ্রদ: 
- বৈকাল হ্রদ রাশিয়ায় অবস্থিত এবং
- এটি পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ হিসেবে পরিচিত।
- এর গভীরতা প্রায় ১,৬৪২ মিটার।
- বৈকাল হ্রদ শুধু গভীরতমই নয়, এটি পৃথিবীর প্রাচীনতম হ্রদ হিসেবেও স্বীকৃত।

বিশ্বের ১০টি গভীরতম হ্রদ: 
- বৈকাল হ্রদ - ১৬৪২ মিটার।
- টাঙ্গানিকা হ্রদ - ১৪৭০ মিটার।
-ক্যাস্পিয়ান সাগর - ১০২৫ মিটার।
- ভোস্টক হ্রদ - ১০০০ মিটার।
- ও'হিগিন্স-সান মার্টিন লেক - ৮৩৬ মিটার।
- মালাউই হ্রদ - ৭০৬ মিটার।
- ইসিক কুল - ৬৬৮ মিটার।
- গ্রেট স্লেভ লেক - ৬১৪ মিটার।
- ক্রেটার লেক - ৫৯৪ মিটার।
- মাতানো হ্রদ - ৫৯০ মিটার।

উৎস: World Atlas.

৫৮৬.
How many countries signed the "Warsaw Pact"?
  1. 6
  2. 8
  3. 10
  4. 12
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
Warsaw Pact:
- Warsaw Pact বলতে বোঝায় Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance।
- সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের ৮টি দেশের মধ্যে স্বাক্ষরিত একটি প্রতিরক্ষা চুক্তি।
- উদ্দেশ্য: মূলত, আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতিতে সোভিয়েত প্রভাব বৃদ্ধিই ছিলো এর মূল উদ্দেশ্য।
- স্বাক্ষর: ১৪ মে, ১৯৫৫।
- স্বাক্ষরের স্থান: ওয়ারশ, পোল্যান্ড।
- সদস্য সংখ্যা ছিলো: ৮টি; 
- বিলুপ্ত: ১ জুলাই, ১৯৯১।

সূত্র: ব্রিটানিকা।
৫৮৭.
Where was the first Earth Summit (UNCED) held?
  1. Nairobi, Kenya
  2. New York, USA
  3. Rio de Janeiro, Brazil 
  4. Johannesburg, South Africa
সঠিক উত্তর:
Rio de Janeiro, Brazil 
উত্তর
সঠিক উত্তর:
Rio de Janeiro, Brazil 
ব্যাখ্যা

ধরিত্রী সম্মেলন: 
- পূর্ণরূপ: United Nations Conference on Environment and Development (UNCED).
- প্রথম ধরিত্রি সম্মেলন: রিও ডি জেনেইরো, ব্রাজিল।
- তারিখ: ৩-১৪ জুন, ১৯৯২। 
- উদ্দেশ্য: টেকসই উন্নয়ন ও পরিবেশ রক্ষার জন্য আন্তর্জাতিক কর্মপরিকল্পনা তৈরি।
- গুরুত্বপূর্ণ অর্জন: UNFCCC, জীববৈচিত্র্য সংরক্ষণ কনভেনশন (CBD), অ্যাজেন্ডা ২১ স্বাক্ষর।

উল্লেখ্য,
- 'রিও বা ধরিত্রী সম্মেলন+ ৫' অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
- এটি ১৯৯৭ সালে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
- এটি বিশেষ ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।
- 'রিও বা ধরিত্রী সম্মেলন ১০' অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ২০০২ সালে।
- এটি দ্বিতীয় ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।
- রিও বা ধরিত্রী সম্মেলন ২০' অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনেরিও-তে ২০১২ সালে।
- এটি তৃতীয় ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।

উৎস: United Nations ওয়েবসাইট।

৫৮৮.
According to the 'Military Expenditure Ranking 2024', which country is the top military spender?
  1. China
  2. Russia
  3. United States
  4. Germany
  5. India
সঠিক উত্তর:
United States
উত্তর
সঠিক উত্তর:
United States
ব্যাখ্যা
সামরিক ব্যয় র‍্যাংকিং-২০২৪:
- গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP) ‘Defense Spending by Country 2024’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। 

• প্রতিবেদন অনুযায়ী, সামরিক খাতে ব্যয়ে শীর্ষ ৫ দেশ:
- ১ম অবস্থানে রয়েছে - যুক্তরাষ্ট্র,
- ২য় অবস্থানে রয়েছে - রাশিয়া,
- ৩য় অবস্থানে রয়েছে - চীন,
- ৪র্থ অবস্থানে রয়েছে - ভারত,
- ৫ম অবস্থানে রয়েছে - দক্ষিণ কোরিয়া।

উৎস: গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP) ওয়েবসাইট ও Indianexpress [link]।
৫৮৯.
Which is the largest division in Bangladesh in terms of area?
  1. Chittagong
  2. Dhaka
  3. Sylhet
  4. Rajshahi
সঠিক উত্তর:
Chittagong
উত্তর
সঠিক উত্তর:
Chittagong
ব্যাখ্যা
চট্টগ্রাম বিভাগ:
- আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিভাগ চট্টগ্রাম বিভাগ।
- পাহাড় সমুদ্র নদী সমতলবেষ্ঠিত ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্বের দীর্ঘতম সমুদ্র উপকূলের অনুপম সৌন্দর্যের আধার চট্টগ্রাম বিভাগ।
- বিভাগের দক্ষিণে দিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগর।
- বাংলাদেশের মানচিত্রে পূর্ব-দক্ষিণ অঞ্চলে চট্টগ্রাম বিভাগের অবস্থান।
- পৃথিবীর মানচিত্রে চট্টগ্রাম বিভাগের অবস্থান ২২.২২ ডিগ্রী উত্তর অক্ষাংশ হতে ২২.৩৭ ডিগ্রী উত্তর অক্ষাংশে এবং ৯১.৪৮ ডিগ্রী পূর্ব দ্রাঘিমা হতে ৯১.৮০ ডিগ্রী পূর্ব দ্রাঘিমায়।
- জেলা: ১১টি।
- আয়তন: ৩৩,৯০৪ বর্গ কি.মি।

সূত্র - চট্টগ্রাম বিভাগ ওয়েবসাইট।
৫৯০.
The Kashiwazaki-Kariwa nuclear power plant, the largest in the world, is in which country?
  1. China
  2. Japan
  3. Russia
  4. United States
সঠিক উত্তর:
Japan
উত্তর
সঠিক উত্তর:
Japan
ব্যাখ্যা

• বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র:
- বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হলো কাশিওয়াজাকি–কারিওয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট জাপানে অবস্থিত।
- কেন্দ্রটির নির্মাণ শুরু হয় ১৯৮০-এর দশকে।
- ১৯৮৫ থেকে ১৯৯৭ সালের মধ্যে একে একে সব রিঅ্যাক্টর চালু করা হয়।
- এখানে মোট ৭টি রিঅ্যাক্টর রয়েছে।
- ২০১১ সালের ভয়াবহ সুনামি এবং ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনার পর কেন্দ্রটির সব রিঅ্যাক্টর বন্ধ হয়ে যায়।
- সম্প্রতি, জাপান সরকার কাশিওয়াজাকি-কারিওয়া বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালুর অনুমোদন দিতে যাচ্ছে।

তথ্যসূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা। (Link)

৫৯১.
Which civilization is known for creating the first known system of writing, cuneiform?
  1. Phoenicians
  2. Persians
  3. Sumerians
  4. Babylonians
সঠিক উত্তর:
Sumerians
উত্তর
সঠিক উত্তর:
Sumerians
ব্যাখ্যা
• সুমেরীয় সভ্যতা (Sumerian Civilization):
- মেসোপটেমীয়া অঞ্চলে সবচেয়ে প্রাচীন যে সভ্যতাটি গড়ে উঠেছিল, তার নাম সুমেরীয় সভ্যতা।
- বর্তমানে ইরাকের টাইগ্রীস ও ইউফ্রেটিস (তৎকালীন দজলা ও ফোরাত) নদীর মধ্যবর্তী উর্বর স্থানে সুমেরীয় সভ্যতার গোড়াপত্তন ঘটে।
- ‘চাকা’ আবিষ্কার – সুমেরীয়রা প্রথম চাকার ব্যবহার শুরু করে।
- তাদের কৃষকরা প্রথম দুই চাকা বিশিষ্ট 'রথ' (Chariot) ব্যবহার শুরু করেছিল।
- উন্নত সেচ ব্যবস্থা – টাইগ্রিস ও ইউফ্রিটিস নদীর পানি ব্যবহার করে কৃষির উন্নতির জন্য তারা উন্নত সেচ ব্যবস্থার উদ্ভাবন করেছিলো ।
- লিখন-পদ্ধতির আবিষ্কার - সুমেরীয়দের আবিষ্কৃত লিখন পদ্ধতির নাম “কিউনিফর্ম” (Cuneiform)।
- কিউনিফর্ম লিপি বাম থেকে ডানদিকে লেখাঁ হত এবং এর বর্ণের সংখ্যা ছিলো ৩২টি।
- তারা বিশ্বের প্রথম মহাকাব্য হিসাবে বিবেচিত “গিলগামেশের মহাকাব্য” (Epic of Gilgamesh) রচনা করেছিলেন।
- জলঘড়ি ও চন্দ্রপঞ্জিকা আবিষ্কারেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন সুমেরীয়রা।
- সুমেরীয়রা বহু ঈশ্বরবাদে বিশ্বাসী ছিল। তাদের অনেক দেবতা ছিল। প্রধান দবতা ‘নাগাল’।
- ২২৩৪ খ্রিস্টপূর্বাব্দে লুগালজাগেসি (King Lugalzagesi) আক্কাডীয়ান রাজা ‘সারগন’ এর নিকট পরাজিত হলে সুমেরীয় সাম্রাজ্যের অবসান হয়।   

সূত্র: Britannica & History.com
৫৯২.
When was the first constitutional referendum held in Bangladesh?
  1. In 1977
  2. In 1985
  3. In 1991
  4. In 1993
সঠিক উত্তর:
In 1991
উত্তর
সঠিক উত্তর:
In 1991
ব্যাখ্যা

- ১৯৯১ সালে প্রথম সাংবিধানিক গণভোট তথা দেশের '৩য় গণভোট' অনুষ্ঠিত হয়। 

• বাংলাদেশে গণভোট:
- গণভোট এমন একটি প্রক্রিয়া, যেখানে জনগণ সরাসরি অংশগ্রহণ করে ব্যালটে 'হ্যাঁ'অথবা 'না' ভোটের মাধ্যমে কোনো নির্দিষ্ট বিষয়ে মতামত দেয়।
- দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশে মোট তিনবার গণভোট অনুষ্ঠিত হয়েছে।
- এর মধ্যে দুটি প্রশাসনিক গণভোট এবং আরেকটি সাংবিধানিক গণভোট।
- প্রথম গণভোট হয়েছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে ১৯৭৭ সালে।
- দ্বিতীয় গণভোট হয় রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলে ১৯৮৫ সালে।
- সর্বশেষ গণভোট ১৯৯১ সালের ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল। 

• তৃতীয় গণভোট: 
- গণ আন্দোলনে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পদত্যাগ করেন সামরিক শাসক এইচ এম এরশাদ।
- এর ৩ মাসের মধ্যে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম সংসদ নির্বাচনে বিজয়ী হয় বিএনপি। 
- ১৬ বছরের রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা থেকে প্রধানমন্ত্রীশাসিত সংসদীয় পদ্ধতির (পার্লামেন্টারি ডেমোক্রেসি) সরকার প্রতিষ্ঠার জন্য ১৯৯১ সালের ৬ আগস্ট মধ্যরাতে সর্বসম্মতিক্রমে সংসদে বিল পাস হয়।

তথ্যসূত্র: গণভোট আইন ১৯৯১ এবং  প্রথম আলো ।

৫৯৩.
Davis Cup is related to-
  1. Rugby
  2. Lawn Tennis
  3. Table Tennis
  4. Badminton
  5. Chess
সঠিক উত্তর:
Lawn Tennis
উত্তর
সঠিক উত্তর:
Lawn Tennis
ব্যাখ্যা
টেনিস:
- টেনিস বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা।
- অনেক জায়গায় এটি লন টেনিস নামে পরিচিত।
- টেনিস খেলার জন্য প্রয়োজন হয় তারযুক্ত একটি দন্ড যা 'রেকেট' নামে পরিচিত, একটি বল এবং জাল।

⇒ ডেভিস কাপ (Davis Cup):
- ডেভিস কাপ পুরুষদের টেনিসের প্রধান আন্তর্জাতিক দলীয় প্রতিযোগিতাবিশেষ।
- আন্তর্জাতিক টেনিস ফেডারেশন কর্তৃক এ প্রতিযোগিতা পরিচালিত হয়।
- ডেভিস কাপের প্রতিষ্ঠাতা Dwight Davis।

উল্লেখ্য,
- গ্র্যান্ড স্ল্যাম একই বছরে চারটি বৃহৎ টেনিস চ্যাম্পিয়নশিপ- অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রিটেন (উইম্বলডন) এবং মার্কিন যুক্তরাষ্ট্র- জেতাকে বোঝায়।
- গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (ITF) দ্বারা পরিচালিত হয়।
- প্রতিটি টুর্নামেন্ট দুই সপ্তাহ সময়সীমার পরে খেলা হয়।
- গ্র্যান্ড স্ল্যামের মধ্যে রয়েছে:
• অস্ট্রেলিয়ান ওপেন (জানুয়ারির মাঝামাঝি),
• ফ্রেঞ্চ ওপেন (মে মাসের শেষ থেকে জুনের শুরুতে),
• উইম্বলডন (জুনের শেষ থেকে জুলাইয়ের শুরুতে),
• ইউএস ওপেন (আগস্ট-সেপ্টেম্বর)।

উৎস: International Tennis Federation ওয়েবসাইট।
৫৯৪.
The main function of the Security Exchange Commission is -
  1. Regulation
  2. Trade analysis
  3. Automation
  4. Authorization
সঠিক উত্তর:
Regulation
উত্তর
সঠিক উত্তর:
Regulation
ব্যাখ্যা
সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের প্রধান কাজ হল - নিয়ন্ত্রণ।

BSEC:
- BSEC-এর পূর্ণরূপ: Bangladesh Securities and Exchange Commission.
- বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসইসি।
- ৮ জুন, ১৯৯৩ তারিখে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ -এর অধীনে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা হিসাবে বিএসইসি প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠালগ্ন থেকে এ সংস্থা সরকারের সহযোগিতায় তার কর্মপরিধির আওতায় পুঁজিবাজারের সামগ্রিক উন্নয়ন তথা একটি স্বয়ংক্রিয়, টেকসই ও উন্নত পুঁজিবাজার প্রতিষ্ঠার প্রয়াস অব্যাহত রেখেছে।
- কমিশনের উদ্দেশ্য হলো গ্রাহকের পুঁজির নিরাপত্তা বিধান ও পুঁজি বাজারে বিনিয়োগ পরিবেশ নিয়ন্ত্রণ করা।
- কমিশন একজন চেয়ারম্যান ও চারজন কমিশনার নিয়ে গঠিত এবং চেয়ারম্যান কমিশনের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন।
- কমিশন একটি সংবিধিবদ্ধ সংস্থা এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত।
- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

উৎস: BSEC ওয়েবসাইট। [link]
৫৯৫.
What disease is caused by lack of insulin?
  1. Hypothyroidism
  2. Diabetes
  3. Osteoporosis
  4. Hypertension
  5. Cushing's syndrome
সঠিক উত্তর:
Diabetes
উত্তর
সঠিক উত্তর:
Diabetes
ব্যাখ্যা
• ডায়বেটিস: 
- বহুমূত্র রোগ বা ডায়াবেটিস মেলিটাস এক ধরনের বিপাকজনিত রোগ। 
- ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয়। 
- প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নামক এক ধরনের হরমোন নির্গত হয়, যা রক্তে গ্লুকোজের পরিমাণকে কমিয়ে দেয়। 
- অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহেন্স থেকে গ্লুকানল এবং ইনসুলিন নির্গত হয়। 
- ডায়াবেটিস রোগে ইনসুলিন ব্যবহৃত হয়। 
- কারো ডায়াবেটিস হলে প্যানক্রিয়াস যথেষ্ট ইনসুলিন নির্গত করতে পারে না, কিংবা শরীর ইনসুলিনকে ব্যবহার করতে পারে না। 
- যে কারণে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৫৯৬.
Where is Baffin Island located?
  1. Canada
  2. Indonesia
  3. Malaysia
  4. Japan
সঠিক উত্তর:
Canada
উত্তর
সঠিক উত্তর:
Canada
ব্যাখ্যা
বাফিন দ্বীপ (Baffin Island):
- উত্তর আমেরিকার দেশ কানাডার সবচেয়ে বড় দ্বীপ বাফিন। 
- 'বাফিন দ্বীপ' কানাডার নুনাভাট অঞ্চলে অবস্থিত।
- এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম দ্বীপ।
- আটলান্টিক মহাসাগরে অবস্থিত দ্বীপটির আয়তন ৫ লাখ ৭ হাজার ৪৫১ বর্গকিলোমিটার।
- এটি গ্রিনল্যান্ড এবং কানাডার মূল ভূখণ্ডের মধ্যে অবস্থিত।

উল্লেখ্য,
- সতেরো শতকের ব্রিটিশ অভিযাত্রী উইলিয়াম বাফিনের নামে নামকরণ করা দ্বীপটি পড়েছে উত্তর কানাডার নুনাভাট অঞ্চলে। 

উৎস: Britannica.
৫৯৭.
The Commonwealth of Nations is formally headed by which figure, though the role is primarily symbolic?
  1. The British Prime Minister
  2. The British Monarch
  3. Secretary-General of the Commonwealth
  4. President of EU
সঠিক উত্তর:
The British Monarch
উত্তর
সঠিক উত্তর:
The British Monarch
ব্যাখ্যা

- কমনওয়েলথ অফ নেশনস (Commonwealth of Nations) আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ মনার্ক (British Monarch)-এর নেতৃত্বে পরিচালিত হয়,
- বর্তমানে কিং চার্লস তৃতীয়।

• কমনওয়েলথ:

- কমনওয়েলথ গঠনের ধারণা নেওয়া  হয় ১৯২৬ সালে। 
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: লন্ডন। 
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী।
- কমনওয়েলথ দেশগুলির মধ্যে জনসংখ্যা সবচেয়ে বেশী ভারতের। 
- কমনওয়েলথ দেশগুলির মধ্যে আয়তনের ভিত্তিতে বিশ্বের বৃহত্তম দেশ কানাডা।
- ব্রিটিশ  উপনিবেশে না থেকে কমনওয়েলথ সদস্য দেশসমূহ যথা- মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন ও টোগো।
- পাকিস্তান ১৯৭২ সালে ত্যাগ করে  আবার ১৯৮৯ সালে যোগ দেয়। 
- দক্ষিণ আফ্রিকা ১৯৬১ সালে ত্যাগ করে ১৯৯৪ সালে যোগ দেয়।
- বর্তমানে কমনওয়েলথের সদস্য -৫৬টি।
- কমনওয়েলথ এর ৫৫ তম দেশ: গ্যাবন।
- কমনওয়েলথ এর ৫৬ তম দেশ: টোগো।
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয়।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।

উৎস: Commonwealth ওয়েবসাইট। 

৫৯৮.
Jail Killing Day is celebrated on which date?
  1. November 1
  2. November 2
  3. November 3
  4. November 4
সঠিক উত্তর:
November 3
উত্তর
সঠিক উত্তর:
November 3
ব্যাখ্যা
• জেল হত্যা দিবস:
- ১৯৭৫ সালের ৩ নভেম্বর তৎকালীন আওয়ামী লীগের চারজন সিনিয়র নেতা- সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে হত্যা করা হয়েছিল।
- তাদের এই হত্যাকাণ্ডের স্মৃতি স্মরণার্থে এ দিবস পালন করা হয়।
- বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর আওয়ামী লীগ নেতৃত্ব যখন অনেকটা দিশেহারা, সে সময় দলের গুরুত্বপূর্ণ এই চার নেতাসহ অনেককে বন্দি করা হয়েছিল।
- শেখ মুজিবুর রহমানের হত্যাকারীরা দেশ থেকে নির্বাসিত হওয়ার পূর্বে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটকরত চার জাতীয় নেতাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়।
- কতিপয় সেনা কর্মকর্তা পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে আটক এই চার নেতাকে গুলি করে এবং বেয়নেট দিয়ে বিদ্ধ করে হত্যা করে।

সূত্র - বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৯৯.
What is the official residence of the President of Bangladesh?
  1. Ganobhaban
  2. Bangabhaban
  3. Padma
  4. Jamuna
সঠিক উত্তর:
Bangabhaban
উত্তর
সঠিক উত্তর:
Bangabhaban
ব্যাখ্যা
বঙ্গভবন:
- বঙ্গভবন বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন।
- ঢাকার দিলকুশা এলাকায় অবস্থিত।
- গোড়ার দিকে এটি ছিল ভারতের ব্রিটিশ ভাইসরয়ের অস্থায়ী সরকারি বাসভবন।
- পরে পূর্ববাংলার গভর্নরের সরকারি বাসস্থান।
- তখন এই ভবন গভর্নর হাউজ নামে পরিচিত ছিল।
- ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় পূর্ববাংলা ও আসাম সরকার জায়গাটির একাংশ ক্রয় করে সেখানে ভারতের ভাইসরয়ের জন্য একটি ভবন নির্মাণ করে।
- পূর্ববাংলায় তার সফর ও অবস্থানকালে ভাইসরয় ১৯১১ সাল পর্যন্ত এখানেই বাস করতেন।
- ১৯৪৭ সাল পর্যন্ত এটি গভর্নর হাউজ নামেই পরিচিত ছিল।
- পূর্ব পাকিস্তানের গভর্নর এখানে বসবাস করতেন।
- বিচারপতি আবু সাঈদ চৌধুরী বাংলাদেশের প্রথম সাংবিধানিক রাষ্ট্রপতি হওয়ার পর ১৯৭২ সালের ১২ জানুয়ারি এর নামকরণ হয় বঙ্গভবন।

উৎস: বাংলাপিডিয়া।
৬০০.
Who designed the National Martyrs' Memorial?
  1. Hamidur Rahman
  2. Syed Mainul Hossain
  3. Muzharul Islam
  4. Fazlur Rahman Khan
সঠিক উত্তর:
Syed Mainul Hossain
উত্তর
সঠিক উত্তর:
Syed Mainul Hossain
ব্যাখ্যা
জাতীয় স্মৃতিসৌধ:
- সাভার থানার নবীনগরে জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত।
- এ স্থানটি নির্বাচনের অন্যতম কারণ ছিল দেশ স্বাধীন হওয়ার পর এখানে অনেক গণকবর আবিস্কৃত হয়েছিল।
- বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধকে চিরস্মরণীয় করে রাখার জন্য এ স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।
- ৪০ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে স্মৃতিসৌধ।
- ১৯৭২ সালের ডিসেম্বর প্রথম বিজয় দিবসে জাতির জনক শেখ মুজিবুর রহমান এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
- ১৯৮২ সালের আগষ্ট মাসে সৌধের নির্মাণ কাজ শেষ হয়।
- জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামোর নকশা তৈরি করেন স্থপতি মইনুল হোসেন।
- কংক্রিট নির্মিত ৭ টি ত্রিভুজাকৃতির স্তম্ভ দিয়ে মূল সৌধ গঠিত,
- এর উচ্চতা ১৫০ ফুট।
- স্তম্ভগুলো দ্বারা যথাক্রমে ১৯৫২, ১৯৫৪, ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৬৯ এবং ১৯৭১ কে বুঝানো হয়েছে।
- সর্বোচ্চ স্তম্ভটির দ্বারা মুক্তিযুদ্ধের বিজয়কে বুঝানো হয়েছে।

অন্যদিকে,
- হামিদুর রহমান কেন্দ্রীয় শহীদ মিনার নকশা করেন।
- ফজলুর রহমান খান  বিশ্বখ্যাত বাংলাদেশি-আমেরিকান স্থপতি ও পুরকৌশলী।
- তিনি পৃথিবীর অন্যতম উচ্চ ভবন শিকাগোর সিয়ার্স টাওয়ার (বর্তমানে উইলিস টাওয়ার)-এর নকশা প্রণয়ন করেন।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।