বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank General Knowledge

মোট প্রশ্ন৬,১৭৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank General Knowledge

PrepBank · পাতা ৫২ / ৬২ · ৫,১০১৫,২০০ / ৬,১৭৯

৫,১০১.
Money market is a market for
  1. risk free assets
  2. long-term fund
  3. short-term fund
  4. budge fund
সঠিক উত্তর:
short-term fund
উত্তর
সঠিক উত্তর:
short-term fund
ব্যাখ্যা
Money market is a market for short-term fund.

অর্থ বাজার (Money Market):

- অর্থ হলো এমন একটি বাজার যেখানে স্বল্পমেয়াদী (১ বছর বা তার চেয়ে কম সময়) আর্থিক সম্পদসমূহ ক্রয় বিক্রয় করা হয়।
- সুতরাং যে বাজারে স্বল্পমেয়াদি অর্থাৎ এক বছরের কম মেয়াদ সম্পন্ন আর্থিক সম্পদসমূহ লেনদেন হয় তাকে অর্থ বাজার বলে।

⇒ অর্থ বাজার নির্দিষ্ট কোন স্থানে কেন্দ্রীভূত থাকে না।
- আর্থিক প্রতিষ্ঠানের সাহায্যে অর্থ বাজার পরিচালিত হয় যেমন: কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদি।
- সাধারনত কেন্দ্রীয় ব্যাংক অর্থ বাজার নিয়ন্ত্রণ করে এবং এটি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী।
- অর্থ বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো বাণিজ্যিক ব্যাংক, কারণ এটি ব্যবসায় প্রতিষ্ঠান ও ব্যক্তি শ্রেণিকে স্বল্পমেয়াদি ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে অর্থ সরবরাহ করে থাকে।
- যেমন: ব্যাংক বাণিজ্যিক কাগজ বাট্টাকরণের মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠানকে অর্থায়ন সুবিধা প্রদান করে।
- আমাদের মনে রাখতে হবে যে, আর্থিক বাজারের প্রধান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হল কেন্দ্রিয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংক।

⇒ অর্থ বাজার সিকিউরিটিজ/উপাদানসমূহ:
- অর্থ বাজারের উপাদানসমূহ হলো: ট্রেজারি বিল, বাণিজ্যিক কাগজ, ব্যাংকের স্বীকৃতিপত্র, পুণঃক্রয় চুক্তি, হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট ইত্যাদি।

অন্যদিকে,
- risk free assets: মানি মার্কেটে কিছু স্বল্প-মেয়াদী আর্থিক যন্ত্র যেমন ট্রেজারি বিলকে তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ (low-risk) ধরা হয়, তবে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত (risk-free) নয়।
- long-term fund: দীর্ঘ-মেয়াদী তহবিলের লেনদেন ক্যাপিটাল মার্কেটে হয়, যেমন বন্ড এবং শেয়ার বাজারে।
- budge fund: এই শব্দটি আর্থিক বাজারে প্রচলিত নয় এবং সম্ভবত এটি একটি ভুল বানান বা অপ্রচলিত শব্দ।

উৎস: i) ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) Investopedia.
৫,১০২.
Titan is a moon of which planet?
  1. Saturn
  2. Mars
  3. Jupiter
  4. Uranus
  5. Mercury
সঠিক উত্তর:
Saturn
উত্তর
সঠিক উত্তর:
Saturn
ব্যাখ্যা
শনি গ্রহ:
- শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ।
- সূর্য থেকে এর দূরত্ব ১৪৩ কোটি কিলোমিটার।
- শনি গ্রহ উজ্জ্বল বলয় দ্বারা বেষ্টিত এবং এর ভূ-ত্বক বরফে ঢাকা।
- সূর্যের চারদিকে শনির একবার ঘুরে আসতে সময় লাগে প্রায় ২৯.৪ বছর।
- গ্রহটি পৃথিবী থেকে প্রায় ৯ গুণ বড়।
- এর উপগ্রহ রয়েছে ১৪৬টি।

উল্লেখ্য,
- টাইটান শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহ।
- ১৬৫৫ সালে ডাচ জ্যোতির্বিজ্ঞানী ক্রিশ্চিয়ান হাইগেনস এটি আবিস্কার করেন।
- টাইটান একমাত্র উপগ্রহ, যেটা অনেকটা পৃথিবীর মতো।
- টাইটানের বায়ুমণ্ডল অনেক ঘন। বায়ুমণ্ডলের ৯৭% হলো নাইট্রোজেন।
- অর্থাৎ পৃথিবীর পর টাইটানের বায়ুমণ্ডলই কেবল এত বেশি নাইট্রোজেন দিয়ে গঠিত।

উৎস: NASA Science (.gov)
৫,১০৩.
What is the per capita GDP according to the Economic Survey 2025?
  1. 2,597 US dollars
  2. 2,671 US dollars
  3. 2,712 US dollars
  4. 2,853 US dollars
সঠিক উত্তর:
2,671 US dollars
উত্তর
সঠিক উত্তর:
2,671 US dollars
ব্যাখ্যা

জিডিপি:
- চলতি মূল্যে জিডিপি (GDP): ৫৫,৫২,৭৫৩ কোটি টাকা।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭১ মার্কিন ডলার।
- স্থির মূল্যে জিডিপি (GDP): ৩৪,৭৯,০০১ কোটি টাকা।
- স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার: ৩.৯৭%।
- চলতি মূল্যে মোট জাতীয় আয় (GNI): ৩,৩৯,২১১ কোটি টাকা।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

৫,১০৪.
When did Russia's gas exports to Europe through Ukraine stop?
  1. 24 February, 2022
  2. 27 February, 2014
  3. 1 January, 2025
  4. 25 October, 2024
সঠিক উত্তর:
1 January, 2025
উত্তর
সঠিক উত্তর:
1 January, 2025
ব্যাখ্যা
ইউক্রেনের ভেতর দিয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস রপ্তানি বন্ধ: 
- সোভিয়েত যুগের পাইপলাইন দিয়ে রাশিয়া থেকে ইউরোপে গ্যাস রপ্তানি বন্ধ হয়েছে।
- পরিবহনসংক্রান্ত পাঁচ বছর মেয়াদি চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ১ জানুয়ারি ২০২৫ তারিখে রপ্তানি বন্ধ হয়।
- যুদ্ধরত রাশিয়া ও ইউক্রেন চুক্তি নবায়নে ব্যর্থ হয়েছে।
- রাশিয়ার গাজপ্রম জানিয়েছে, ইউক্রেন চুক্তি নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছে।
- স্থানীয় সময় সকাল ৮টা থেকে ইউক্রেনের ভেতর দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
- ইউক্রেনের জ্বালানিমন্ত্রী বলেছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে পরিবহন বন্ধ করা হয়েছে।
- এর ফলে ইউক্রেন বছরে ৮০ কোটি ডলার পরিবহন ফি হারাবে।
- রাশিয়ার গাজপ্রম গ্যাস বিক্রিতে প্রায় ৫০০ কোটি ডলার লোকসানের সম্মুখীন হবে।
- ২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর থেকেই ইউক্রেন রাশিয়ার গ্যাস কেনা বন্ধ করে দেয়।
- কৃষ্ণসাগরের তলদেশে থাকা তুর্কস্ট্রিম পাইপলাইন দিয়ে রাশিয়া এখনো গ্যাস সরবরাহ করছে।
- তুর্কস্ট্রিমের দুটি লাইন রয়েছে, একটি তুরস্কে এবং অন্যটি মধ্য ইউরোপে গ্যাস সরবরাহ করে।

উৎস: প্রথম আলো (১ জানুয়ারি ২০২৫)। 
৫,১০৫.
Who is responsible for conducting monetary policy in Bangladesh?
  1. Bangladesh Bank
  2. Sonali Bank
  3. Ministry of Finance
  4. Cabinet Division
সঠিক উত্তর:
Bangladesh Bank
উত্তর
সঠিক উত্তর:
Bangladesh Bank
ব্যাখ্যা

আর্থিক নীতি (Monetary policy):
- একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে যে নীতি গ্রহণ করা হয়, তাকে মুদ্রানীতি বলে।
- সাধারণত কেন্দ্রীয় ব্যাংক বা  বাংলাদেশ ব্যাংক এই মুদ্রানীতি ঘোষণা করে।


• মুদ্রানীতির মূল লক্ষ্য হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করা।
- এ জন্য দেশের আর্থিক খাতের চিত্র কেমন হবে—এ নিয়ে পরবর্তী ছয় মাসের জন্য নীতি ঠিক করা হয়।
- বাজারে মুদ্রার সরবরাহ পরিস্থিতি দিয়েই মূলত এটি ঠিক করে কেন্দ্রীয় ব্যাংক।

⇒ বাংলাদেশে প্রতি ছয় মাস পরপর মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।
- সাধারণত জানুয়ারি-জুন ও জুলাই-ডিসেম্বর—এই সময়সীমা ধরে বাংলাদেশে মুদ্রানীতি দেওয়া হয়।
- ২০০৬ সালে বাংলাদেশ প্রথম মুদ্রানীতি দেওয়া হয়। তখন বছরে দুবার মুদ্রানীতি ঘোষণা করত বাংলাদেশ ব্যাংক। পরে ২০১৯ সালে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর ফজলে কবির বছরে একবার মুদ্রানীতি প্রণয়নের ঘোষণা দেন।  পরে ২০২৩ সাল থেকে আবার বছরে দুবার মুদ্রানীতি ঘোষণার রীতিতে ফিরে যায় বাংলাদেশ।

উৎস: i) Bangladesh Bank ওয়েবসাইট।
ii) সামষ্টিক অর্থনীতি, বিবিএ বাংলা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫,১০৬.
Which is the smallest sea of the World?
  1. Red Sea
  2. Dead Sea
  3. Baltic Sea
  4. Marmara Sea
সঠিক উত্তর:
Marmara Sea
উত্তর
সঠিক উত্তর:
Marmara Sea
ব্যাখ্যা
মারমারা সাগর
- মারমারা সাগর পৃথিবীর সবচেয়ে ছোট সাগর।
- এটি মাত্র ১৭৫ মাইল (২৮০ কিমি) দীর্ঘ এবং প্রায় ৫০ মাইল (৮০ কিমি) প্রশস্ত।
- মোট ভূপৃষ্ঠের আয়তন মাত্র ৪৩৮২ বর্গ মাইল (১১৩৫০ বর্গ কিমি)।
- এর গড় গভীরতা ১৬২০ ফুট (৪৯৪ মিটার) এবং কেন্দ্রে সর্বোচ্চ ৪৪৪৬ ফুট (১৩৫৫ মিটার) গভীরতা।
- এটি তুরস্কে অবস্থিত এবং বস্পোরাস হয়ে কৃষ্ণ সাগরকে দার্দানেলসের মাধ্যমে এজিয়ান সাগরের সাথে সংযুক্ত করেছে।

উল্লেখ্য,
- পৃথিবীর বৃহত্তম সমুদ্র হলো দক্ষিণ চীন সাগর প্রায় ৩,৫০০,০০০ বর্গ কিলোমিটার।
- এটি চীন, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং ভিয়েতনাম সীমান্তে অবস্থিত।

উৎস: Guinness World Records ওয়েবসাইট।
৫,১০৭.
Which generation of computers started using transistors?
  1. 1G
  2. 2G
  3. 3G
  4. 4G
সঠিক উত্তর:
2G
উত্তর
সঠিক উত্তর:
2G
ব্যাখ্যা
• দ্বিতীয় প্রজন্ম:  
- ১৯৬০ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত সময় কালকে কম্পিউটারের দ্বিতীয় প্রজন্ম বলে ধরা হয়।
- ১৯৬৪ সালে এ প্রজন্মের IBM 1620 কম্পিউটার দিয়ে বাংলাদেশে কম্পিউটারের ব্যবহার শুরু হয় এবং ঢাকা পরমাণু শক্তি কেন্দ্রে সুদীর্ঘ কয়েক বছর চালু ছিল।

• দ্বিতীয় প্রজন্মে কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ-
১. ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ট্রানজিস্টরের ব্যবহার।
২. ম্যাগনেটিক কোর মেমরির ব্যবহার।
৩. আকৃতির সংকোচন ও অধিক নির্ভরযোগ্যতা।
৪. উচ্চগতিসম্পন্ন ও উন্নতমানের ইনপুট-আউটপুট ব্যবস্থার প্রচলন।
৫. অপেক্ষাকৃত বেশি তথ্য ধারণক্ষমতা।
৬. উচ্চস্তরের ভাষার ব্যবহার (যেমন- COBOL, FORTRAN)।
৭. টেলিফোন লাইন ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা আদান-প্রদানের ব্যবস্থা ইত্যাদি।
 
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,১০৮.
The Sahara Desert is primarily located in the region of-
  1.  Southern Africa
  2. Central Asia
  3. North Africa
  4. Middle East
  5. Australia
সঠিক উত্তর:
North Africa
উত্তর
সঠিক উত্তর:
North Africa
ব্যাখ্যা

- সাহারা মরুভূমি উত্তর আফ্রিকার ১১টি দেশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বিস্তৃত।

সাহারা মরুভূমি:

– প্রায় ৯,২০০,০০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।
- সাহারা মরুভূমিকে বিশ্বের বৃহত্তম উষ্ণ (গরম) মরুভূমি হিসেবে বিবেচনা করা হয়।
– আয়তনের দিক থেকে এটি তৃতীয় বৃহত্তম মরুভূমি,
- শুধুমাত্র অ্যান্টার্কটিকা ও আর্কটিকের মেরু মরুভূমির পরেই অবস্থান।
- এবং এটি আফ্রিকা মহাদেশের প্রায় ৩১% অংশ দখল করে রেখেছে।
- সাহারা মরুভূমি উত্তর আফ্রিকার ১১টি দেশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বিস্তৃত।
- এই দেশগুলো হলো: আলজেরিয়া, মিশর, লিবিয়া, সুদান, মরক্কো, তিউনিশিয়া, চাঁদ, মালি, নাইজার, মরিতানিয়া, পশ্চিম সাহারা।

উৎস: ওয়ার্ল্ড এটলাস। [লিঙ্ক]

৫,১০৯.
Which instrument is used to measure the density of milk?
  1. Fadometer
  2. Lactometer
  3. Barometer
  4. Manometer
সঠিক উত্তর:
Lactometer
উত্তর
সঠিক উত্তর:
Lactometer
ব্যাখ্যা

পরিমাপক যন্ত্র:
- দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্রের নাম ল্যাকটোমিটার।
- সমুদ্রের গভীরতা নির্ণয়ের যন্ত্র ফ্যাদোমিটার।
- ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ।
- ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র রিখটার স্কেল।
- বায়ুমণ্ডলীয় চাপ নির্ণায়ক যন্ত্র ব্যারোমিটার।
- গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র ম্যানোমিটার।
- আর্দ্রতা পরিমাপের যন্ত্র হাইগ্রোমিটার।
- উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র পাইরোমিটার।
- তাপমাত্রা মাপার যন্ত্র থার্মোমিটার।

তথ্যসূত্র - Britannica.com

৫,১১০.
Which planet in our solar system is nearly as big as Earth?
  1. ক) Mercury
  2. খ) Mars
  3. গ) Venus
  4. ঘ) Pluto
  5. ঙ) Jupiter
সঠিক উত্তর:
গ) Venus
উত্তর
সঠিক উত্তর:
গ) Venus
ব্যাখ্যা
Venus is nearly as big as the Earth. As it is very similar to Earth in terms of size, average density, mass & surface gravity. It is also known as Earth's twin.
৫,১১১.
The environmental organization "Greenpeace" was originally founded to protest against-
  1. Oil drilling in the Arctic
  2. Deforestation in the Amazon
  3. Commercial Whaling
  4. Nuclear testing in Alaska
সঠিক উত্তর:
Nuclear testing in Alaska
উত্তর
সঠিক উত্তর:
Nuclear testing in Alaska
ব্যাখ্যা

- "গ্রিনপিস" (Greenpeace) ১৯৭১ সালে আলাস্কায় পারমাণবিক পরীক্ষা (nuclear testing in Alaska)-এর বিরুদ্ধে প্রতিবাদ করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়।

গ্রিনপিস:

- গ্রিনপিস নেদারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন।
- Nuclear testing in Alaska হওয়ার পর গঠিত হয়।

- প্রতিষ্ঠিত হয়:  ১৯৭১ সালে, কানাডায়।
- সদরদপ্তর: নেদারল্যান্ডের আমস্টারডাম।
- পারমাণবিক শক্তির ব্যবহার ও পারমাণবিক বোমার পরীক্ষা বন্ধে ১৯৬৯ সালে Don't make a wave Committee গঠিত হয়।
- সংস্থাটির উদ্দেশ্য সারা বিশ্বে বন্য পরিবেশ ধ্বংস, গ্লোবাল ওয়ার্মিং, অধিক হারে মৎস্য শিকার, বানিজ্যিক ভাবে তিমি শিকার এবং পারমানবিক শক্তির বিরুদ্ধে প্রচারনা চালানো।

উৎস: Greenpeace এর ওয়েবসাইট।

৫,১১২.
According to Economic Survey 2025, which is the main export product of the country?
  1. Home Textiles
  2. Leather goods
  3. Frozen Fish
  4. Knitwear
সঠিক উত্তর:
Knitwear
উত্তর
সঠিক উত্তর:
Knitwear
ব্যাখ্যা

নীট পোষাক:
- বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য নীটওয়্যার।
- এখাতে ২০২৪-২৫ অর্থ-বছরের জুলাই-জুন সময়ের রপ্তানি আয় হয়েছে ২১,১৫৯.০৮ মিলিয়ন মার্কিন ডলার।
- উক্ত সময়ে মোট রপ্তানিতে এ খাতের অবদান ৪৩.৮২%।
• ওভেন পোষাক:
- ওভেন পোষাক খাতে ২০২৪-২৫ অর্থ-বছরের জুলাই-জুন সময়ের রপ্তানি আয় হয়েছে ১৮,১৮৭.৮৯ মিলিয়ন মার্কিন ডলার।
- উক্ত সময়ে মোট রপ্তানিতে এ খাতের অবদান ৩৭.৬৭%।

• হোম টেক্সটাইল:
- হোম টেক্সটাইল খাতে ২০২৪-২৫ অর্থ-বছরের জুলাই-জুন সময়ের রপ্তানি আয় হয়েছে ৮৭১.৫৭ মিলিয়ন মার্কিন ডলার। উক্ত সময়ে মোট রপ্তানিতে এ খাতের অবদান ১.১৮%।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৫.

৫,১১৩.
The election symbol of US Republican party is-
  1. Ass
  2. Elephant
  3. Deer
  4. Lion
সঠিক উত্তর:
Elephant
উত্তর
সঠিক উত্তর:
Elephant
ব্যাখ্যা
রিপাবলিকান পার্টি:
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি।
- রিপাবলিকান পার্টির লোগো: হাতি।

⇒ উনিশ শতকের মাঝামাঝি সময়ে আব্রাহাম লিংকন এবং দাসপ্রথাবিরোধী হুইগরা মিলে গড়েন নতুন রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি।
- ১৮৭৪ সালে থমাস ন্যাস্ট হাতিকে রিপাবলিকানদের প্রতীক হিসেবে উপস্থাপন করেন।
- তিনি তার কার্টুনে দেখান, সিংহের চামড়া পিঠে চাপিয়ে একটি গাধা বনের সব প্রাণীকে ভয় দেখাচ্ছে।
- সিংহের ছদ্মবেশী সেই গাধাকে দেখে সবাই ভয়ে পালাচ্ছে।
- কেবল স্থির ও অচঞ্চল একটি হাতি ছাড়া।
- হাতির এই নির্ভীক বিষয়টাই তুলে ধরেন কার্টুনশিল্পী।
- থমাস ন্যাস্টের এমন অর্থবহ কার্টুন দারুণ পছন্দ হয় রিপাবলিকানদের।

এছাড়াও,
- মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি প্রধান রাজনৈতিক দলের একটি ডেমোক্রেটিক পার্টি, অন্যটি রিপাবলিকান পার্টি।
- ডেমোক্রেটিক পার্টির লোগো: গাধা।
- ১৮৫৩ সালের পর থেকে ডেমোক্রেটিক ও রিপাবলিকান দল থেকেই প্রতি চার বছর অন্তর প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আসছেন।

উৎস: i) CNN.
ii) Britannica.
৫,১১৪.
Who is called the Father of History?
  1. Aristotle
  2. Euripides
  3. Herodotus
  4. Aeschylus
  5. Thucydides
সঠিক উত্তর:
Herodotus
উত্তর
সঠিক উত্তর:
Herodotus
ব্যাখ্যা
প্রাচীন গ্রিসের সাহিত্য ও ইতিহাস:
- সাহিত্যের ক্ষেত্রে প্রাচীন গ্রিসের সৃষ্টি আজও মানব সমাজের মূল্যবান সম্পদ।
- হোমারের মহাকাব্য 'ইলিয়ড' এবং 'ওডিসি' মহাকাব্যের অপূর্ব নিদর্শন।
- বিয়োগান্তক নাটক রচনায় গ্রিকরা বিশেষ পারদর্শী ছিল।
- 'এসকাইলাস'কে এই ধরনের নাটকের জনক বলা হয়।
- তার রচিত বিখ্যাত দুটি নাটকের নাম 'প্রমিথিউস বাউন্ড' ও 'আগামেমন'।
- গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার ছিলেন সোফোক্লিস। তিনি একশটিরও বেশি নাটক রচনা করেন।
- তার বিখ্যাত নাটকের মধ্যে রাজা 'অয়দিপাউস', 'আন্তিগোনে' ও 'ইলেকট্রা' অন্যতম।
- আর এক বিখ্যাত নাট্যকারের নাম ইউরিপিদিস।
- এরিস্টোফেনেসের মিলনান্তক ও ব্যঙ্গ রচনায় বিশেষ খ্যাতি ছিল।
- ইতিহাস রচনা শুরু করে গ্রিকরা।
- হেরোডোটাস প্রথম ইতিহাস রচনা শুরু করেন বলে তাঁকে ইতিহাসের জনক বলা হয়।
- তাঁর রচিত ইতিহাস সংক্রান্ত প্রথম বইটি ছিল গ্রিস ও পারস্যের মধ্যকার যুদ্ধ নিয়ে।
- থুকিডাইডিস ছিলেন বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক।
- তাঁর বইটির শিরোনাম ছিল 'দ্য পেলোপনেসিয়ান ওয়ার'।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,১১৫.
How many schemes are there in the public pension scheme?
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
সর্বজনীন পেনশন:
- দেশের মানুষের জন্য সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম) চালু করছে সরকার।
- এই কর্মসূচির উদ্দেশ্য দেশের নাগরিকদের পেনশন ব্যবস্থার আওতায় আনা।
- সর্বজনীন পেনশন কর্মসূচিতে ৫টি স্কিম রাখা হয়েছে। এগুলো হলো যথাক্রমে-
• প্রবাস স্কিম,
• প্রগতি স্কিম,
• সুরক্ষা,
• সমতা স্কিম,
• প্রত্যয়।
- বিদেশে কর্মরত বা অবস্থানরত যে কোনো বাংলাদেশি নাগরিক নির্ধারিত অর্থ বৈদেশিক মুদ্রায় জমা দিয়ে এই স্কিমে অংশ নিতে পারবেন।
- বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কোনো কর্মচারী বা ওই প্রতিষ্ঠানের মালিক এতে অংশ নিতে পারবেন।
- অনানুষ্ঠানিক খাতে কর্মরত বা নিজ কাজে নিয়োজিত ব্যক্তিরা যেমন- কৃষক, রিকশাচালক, শ্রমিক, কামার, কুমার, জেল, তাঁতিরা এই স্কিমে অংশ নিতে পারবে।
- দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী স্বল্প আয়ের ব্যক্তিরা (যাদের বর্তমান আয়সীমা বছরে সর্বোচ্চ ৬০ হাজার টাকা) এই স্কিমে অংশ নিতে পারবেন।
- সরকারি গেজেট প্রজ্ঞাপন জারির আগে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা সরকারি পেনশন স্কিমে অংশ নিতে করতে পারবেন না।

উল্লেখ্য,
- 'সেবক' নামে আরেকটি পেনশন স্কিম চালু হবে ২০২৫ সালের ১লা জুলাই।
- এই স্কিমটি সরকারি কর্মচারীদের জন্য।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন, ডেইলি স্টার, ১৭ আগস্ট, ২০২৩, বিবিসি নিউজ, ২১ মার্চ ২০২৪ ও প্রথম আলো, ১৮ জুন ২০২৪।
৫,১১৬.
The full-length children's film “Mike” commemorating Sheikh Mujib's March 7 speech is directed by -
  1. Sohel Rana
  2. FM Shaheen
  3. Fakhrul Arefin
  4. Delwar Jahan Jhantu
সঠিক উত্তর:
FM Shaheen
উত্তর
সঠিক উত্তর:
FM Shaheen
ব্যাখ্যা
মাইক:
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে উপজীব্য করে বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’।
- চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন এফ এম শাহীন।
- চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন এফ এম শাহীন ও হাসান জাফরুল বিপুল।
- এর মাধ্যমে তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণসহ স্বাধীনতার ইতিহাস জানতে পারবে।
- মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরতে মাইক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করা হয়েছিল এবং রাজাকারদের যেভাবে উত্থান ঘটেছিল, সেই ইতিহাস এ সিনেমায় তুলে ধরা হয়েছে।
- সিনেমায় অভিনয় করে: দাইয়ান, সানজিদ, মেঘসহ চার শিশুশিল্পী।

অন্যদিকে -
- ৭ই মার্চের ভাষণে অনুপ্রাণিত সোহেল রানা বয়াতি নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘তর্জনী’। ২০১৯ সালের ৭ মার্চ ঘোষণা দেওয়ার পর এত দিন পেরিয়ে গেলেও প্রেক্ষাগৃহে আসেনি ছবিটি।
- ৭ই মার্চের ভাষণকে কেন্দ্র করে নির্মাতা অনন্য মামুন নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রেডিও। তবে ‘তর্জনী’র আগে ৭ মার্চের ভাষণ নিয়ে ‘রেডিও’ চলচ্চিত্র নির্মাণ করেছেন অনন্য মামুন।
- ৭ই মার্চের ভাষণ নিয়ে নির্মাতা ফাখরুল আরেফীন নির্মিত তথ্যচিত্র ‘দ্য স্পিচ’।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৫,১১৭.
Which atmospheric layer has the highest air density?
  1. Mesosphere
  2. Thermosphere
  3. Stratosphere
  4. Troposphere
সঠিক উত্তর:
Troposphere
উত্তর
সঠিক উত্তর:
Troposphere
ব্যাখ্যা
• ট্রপোমন্ডল:
- ট্রপোমন্ডল বায়ুমন্ডলের সর্বনিম্ন অর্থাৎ ভূ-পৃষ্ঠ সংলগ্ন স্তর।
- ভ‚-পৃষ্ঠ সংলগ্ন হওয়ায় এ স্তর জীবজগতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
- মেরু এলাকায় এ স্তরের গভীরতা প্রায় ৮ কিলোমিটার এবং নিরক্ষীয় এলাকায় ১৬ থেকে ১৯ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।
- ট্রপোমন্ডলে বায়ুর গড় গভীরতা প্রায় ১৫ কিলোমিটার।
- ট্রপোমন্ডলে বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি।
- এ স্তরের জলীয়বাষ্প এবং ধূলিকণা অশান্ত বায়ুর সাথে মিশ্রিত হয়ে মেঘ, ঝড়, বৃষ্টি, বজ্রবিদ্যুৎ প্রভৃতি সৃষ্টি করে।
- ফলে আবহাওয়ার বিভিন্ন পরিবর্তন পরিলক্ষিত হয় এবং এই স্তরেই আবহাওয়া ও জলবায়ুর সব রকমের বৈচিত্র্য দেখা যায়।
- এ মন্ডলটিকে ক্ষুদ্রমন্ডলও বলা হয়ে থাকে।
- এ স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উপরের দিকে তাপমাত্রা ক্রমাগত হ্রাস পেতে থাকে।
- উষ্ণতা হ্রাসের এ হার প্রতি কিলোমিটারে ৬.৫০ সেলসিয়াস যা স্বাভাবিক তাপ হ্রাস হার নামে পরিচিত।
- এ স্তরের শেষ সীমাকে ট্রপোবিরতি বলে।

উৎস: ভূগোল ১ম পত্র, এইচএসসি পোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৫,১১৮.
The McMahon Line marks the border between which two countries?
  1. India and China
  2. India and Pakistan
  3. China and Nepal
  4. India and Bangladesh
সঠিক উত্তর:
India and China
উত্তর
সঠিক উত্তর:
India and China
ব্যাখ্যা

- ম্যাকমোহন লাইন ভারত ও চীনের মধ্যকার একটি সীমান্তরেখা,
- এটি ১৯১৪ সালের সিমলা চুক্তিতে নির্ধারিত হয়।
- ব্রিটিশ ভারতের পররাষ্ট্র সচিব স্যার হেনরি ম্যাকমোহনের নামে এর নামকরণ করা হয়।
- তিব্বত ও ব্রিটিশ ভারতের প্রতিনিধিরা এটি স্বাক্ষর করলেও চীন কখনো এই সীমারেখাকে স্বীকৃতি দেয়নি।
- ১৯৫০ সালে চীন তিব্বত দখল করলে সীমান্ত নিয়ে ভারত-চীনের বিরোধ তীব্র হয়।
- এর ফলে ১৯৬২ সালে চীন-ভারত যুদ্ধ সংঘটিত হয়।
- যুদ্ধের পর শান্তি চুক্তির মাধ্যমে দখলকৃত অঞ্চল ফিরিয়ে দেওয়া হয়, তবে এই সীমান্ত নিয়ে এখনো দুই দেশের মধ্যে উত্তেজনা বিদ্যমান।

সূত্র: ব্রিটানিকা। 

৫,১১৯.
Who was the Sector Commander of sector-2 in the Liberation War?
  1. Major Chitta Ranjan Dutta
  2. Major K. M. Shafiullah
  3. Major Ziaur Rahman
  4. Major Khaled Mosharraf
সঠিক উত্তর:
Major Khaled Mosharraf
উত্তর
সঠিক উত্তর:
Major Khaled Mosharraf
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের ২নং সেক্টর:
- ঢাকা, কুমিল্লা এবং ফরিদপুর জেলা এবং নোয়াখালী জেলার অংশ নিয়ে গঠিত।
- সদরদপ্তর: মেলাঘর।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ, পরে মেজর আবু তাহের হায়দারের স্থলাভিষিক্ত হন।

এছাড়াও সেক্টর কমান্ডার,
- ১নং সেক্টর: মেজর জিয়াউর রহমান, মেজর রফিকুল ইসলাম।
- ৩নং সেক্টর: মেজর কে এম শফিউল্লাহ, মেজর এএনএম নুরুজ্জামান।
- ৪ নং সেক্টর: মেজর চিত্তরাজন দত্ত, ক্যাপ্টেন এ রব।
- ৫নং সেক্টর: মেজর মীর শওকত আলী।
- ৬নং সেক্টর: উইং কমান্ডার এম খেদেমুল বাশার।
- ৭নং সেক্টর: মেজর নজরুল হক, সুবেদার মেজর এ রব এবং মেজর কাজী নুরুজ্জামান।
- ৮নং সেক্টর: মেজর আবু ওসমান চৌধুরী, মেজর এম এ মঞ্জুর।
- ৯নং সেক্টর: মেজর এম জলিল, মেজর এম এ মঞ্জুর এবং মেজর জয়নাল আবেদীন।
- ১১নং সেক্টর: মেজর এম আবু তাহের।

উৎস: বাংলাপিডিয়া।
৫,১২০.
What is the main objective of Kyoto Protocol?
  1. Promote renewable energy worldwide
  2. Reduce greenhouse gas emissions
  3. Protect endangered species
  4. Fund climate adaptation projects
সঠিক উত্তর:
Reduce greenhouse gas emissions
উত্তর
সঠিক উত্তর:
Reduce greenhouse gas emissions
ব্যাখ্যা

Kyoto Protocol:
- এটি একটি আন্তর্জাতিক পরিবেশ চুক্তি।
- প্রতিষ্ঠার উদ্দেশ্য: গ্রীনহাউস গ্যাস নিঃসরণ কমানো (Reduction of greenhouse gas emissions)।
- প্রথম গৃহীত: ১১ ডিসেম্বর ১৯৯৭।
- স্থান: কিয়োটো (Kyoto), জাপান।
- কার্যকর: ১৬ ফেব্রুয়ারি ২০০৫।
- এর মূল লক্ষ্য: বিশ্বকে গ্লোবাল ওয়ার্মিং থেকে রক্ষা করা এবং নির্ধারিত লিমিটে কার্বন নিঃসরণ নিশ্চিত করা।
- এই প্রোটোকল প্রথম ‘কার্বন ক্রেডিট’ (Carbon Credit) ধারণা প্রবর্তন করে।

উৎস: UNFCCC ওয়েবসাইট।

৫,১২১.
Who was not a member of the cabinet of the Mujibnagar government?
  1. M Mansoor Ali
  2. Syed Nurul Islam
  3. Khondaker Mostaq Ahmad
  4. Muhammad Qamaruzzaman
সঠিক উত্তর:
Syed Nurul Islam
উত্তর
সঠিক উত্তর:
Syed Nurul Islam
ব্যাখ্যা
• মুজিবনগর সরকার:
- ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের অস্থায়ী প্রবাসী/মুজিবনগর সরকার গঠিত হয়।
- এই সরকার ১৭ এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার মুজিবনগরে শপথ গ্রহণ করে।
- মুজিবনগর সরকার ছিলো রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থা।
- এই সরকারের প্রধান ছিলেন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

• মুজিবনগর সরকারের মন্ত্রিসভা:
- রাষ্ট্রপতি - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- উপরাষ্ট্রপতি ও অস্থায়ী রাষ্ট্রপতি - সৈয়দ নজরুল ইসলাম।
- প্রধানমন্ত্রী - তাজউদ্দিন আহমেদ
- অর্থ ও বাণিজ্যমন্ত্রী - এম মনসুর আলী
- স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষিমন্ত্রী - এএইচএম কামরুজ্জামান
- পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী - খন্দকার মোশতাক আহমেদ।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র : তৃতীয় খণ্ড।
৫,১২২.
The concept of the 'Domino Theory' primarily applied to which part of the world?
  1. Southeast Asia
  2. Northeast Asia
  3. East Africa
  4. None of the above
সঠিক উত্তর:
Southeast Asia
উত্তর
সঠিক উত্তর:
Southeast Asia
ব্যাখ্যা

• ডমিনো তত্ত্ব:
- মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার ১৯৫৪ সালের ৭ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ইন্দোচিনে কমিউনিজমের কথা উল্লেখ করার সময় তত্ত্বটি বর্ণনা করেছিলেন।
- ডমিনো তত্ত্বে বলা হয়েছে, কোনো একটি রাষ্ট্রে যদি সমাজতন্ত্রীরা ক্ষমতাসীন হয়, তাহলে পাশের রাষ্ট্রটিও সমাজতন্ত্রীদের দখলে চলে যাবে।
- ভিয়েতনাম যুদ্ধ এবং স্নায়ুযুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্র এই ডমিনো তত্ত্ব প্রয়োগ করেছিল।
- তিনি এন্টি-কমিউনিস্ট দক্ষিণ ভিয়েতনাম সরকারকে সহায়তা করেন।
- ডমিনো তত্ত্বটি দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য প্রযোজ্য ছিল।
- ১৯৫০ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র তত্ত্বটি প্রচার করেছিল।

তথ্যসূত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।

৫,১২৩.
What is the main pigment responsible for photosynthesis in plants?
  1. Anthocyanin
  2. Xanthophyll
  3. Carotene
  4. Chlorophyll
সঠিক উত্তর:
Chlorophyll
উত্তর
সঠিক উত্তর:
Chlorophyll
ব্যাখ্যা

• প্রধান পিগমেন্ট যা উদ্ভিদে ফটোসিন্থেসিসের জন্য দায়ী তা হলো ঘ) ক্লোরোফিল। ক্লোরোফিল মূলত সবুজ রঙের এবং এটি সূর্যের আলো থেকে শক্তি শোষণ করে। উদ্ভিদগুলো এই শক্তি ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি থেকে গ্লুকোজ এবং অক্সিজেন তৈরি করে, যা ফটোসিন্থেসিস প্রক্রিয়ার মূল কাজ। অন্য পিগমেন্ট যেমন অ্যানথোসায়ানিন, জ্যান্থোফিল এবং ক্যারোটিন প্রধানত রঙ এবং আলো শোষণের বিভিন্ন শিফটে সহায়ক হলেও তারা সরাসরি খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ নয়। ক্লোরোফিলের কারণে পাতাগুলো সবুজ দেখায় এবং এটি সূর্যের আলোকে রিঅ্যাকশনে রূপান্তর করে জীবনের জন্য প্রয়োজনীয় জৈব যৌগ তৈরি করতে সক্ষম।

- সঠিক উত্তর: ঘ) Chlorophyll.
 
• সালোকসংশ্লেষণ:
- যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য তৈরি করে তাকে বলা হয় সালোকসংশ্লেষণ।
- এটি একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া।
- উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্লাস্টিডে ঘটে।
- সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে।
- সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সংঘটিত হতে হলে অবশ্যই সূর্যালোক ও ক্লোরোফিল থাকতে হবে।
- পানি, আলো, কার্বন-ডাই-অক্সাইড, ক্লোরোফিল প্রধান উপকরণ।
- কার্বোহাইড্রেট, পানি ও অক্সিজেন তৈরি করে।
- পাতার মেসোফিল টিস্যু সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান।
- সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় পানি জারিত হয় এবং কার্বন ডাইঅক্সাইড নিঃসৃত হয়। তাই একে একটি জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয়।
- জলজ উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি।
- সালোকসংশ্লেষণের সময় সবুজ উদ্ভিদ আলোর ফোটন কণা শোষণ করে আলোকশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে।
- আলো হলো এক প্রকার তড়িৎ-চুম্বকীয় বিকিরণ। এর উৎস হচ্ছে সূর্য।
- আলোর সাতটি রঙের মধ্যে লাল, নীল, কমলা ও বেগুনী আলোতে সালোকসংশ্লেষণ ভাল হয়।
- সবুজ ও হলুদ আলোতে সালোকসংশ্লেষণ ভাল হয় না।
- একক আলো হিসেবে লাল আলোতে সালোকসংশ্লেষণ বেশি হয়।
- ইহা ছাড়া অন্যান্য উপাদানও সালোকসংশ্লেষণে অংশগ্রহণ করে।
- বিভিন্ন ধরনের পিগমেন্ট (যেমন- হলুদ রঙের জ্যান্থোফিল, কমলা রঙের ক্যারোটিন, নীল রঙের ফাইকোসায়ানিন, লাল রঙের ফাইকোইরেথ্রিন ইত্যাদি), বিভিন্ন প্রকারের এনজাইম এবং আয়নসমূহ এ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে।

উৎস:
১। জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২। উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৫,১২৪.
Where was the K Force established?
  1. Melaghar
  2. Harina
  3. Hejamara
  4. Kalyani
সঠিক উত্তর:
Melaghar
উত্তর
সঠিক উত্তর:
Melaghar
ব্যাখ্যা
কে ফোর্স:
- মেজর খালেদ মোশাররফের নেতৃত্বে ‘কে ফোর্স’ গঠিত হয় ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ১০ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ১ ফিল্ড ব্যাটারি (মুজিব ব্যাটারী) আর্টিলারি ও একটি সিগন্যাল কোম্পানী সদস্যদের নিয়ে।
- কে ফোর্সের উল্লেখযোগ্য যুদ্ধ সমূহ ছিল দেউশ মন্দভাগ অভিযান, শালদা নদী অভিযান, পরশুরাম, চিতলিয়া, ফুলগাজী, নিলক্ষ্মীর যুদ্ধ, বিলোনিয়ার যুদ্ধ, চাপিলতার যুদ্ধ, কুমিল্লা শহরের যুদ্ধ, নোয়াখালীর যুদ্ধ, কশবার যুদ্ধ, বারচরগ্রাম যুদ্ধ, মিয়াবাজার যুদ্ধ, গাজীপুর যুদ্ধ, সলিয়াদীঘি যুদ্ধ, ফেনী যুদ্ধ, চট্টগ্রাম বিজয় ও ময়নামতি বিজয়।
- তার হেডকোয়ার্টার ছিল মেলাঘর (আগরতলা)।

⇒ মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য ১০ই এপ্রিল '৭১ বাংলাদেশ সরকার সমগ্র বাংলাদেশকে ৪টি যুদ্ধঅঞ্চলে বিভক্ত করেন। এই ৪টি অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক ছিলেনঃ
ক) চট্টগ্রাম অঞ্চল - মেজর জিয়াউর রহমান,
খ) কুমিল্লা অঞ্চল - মেজর খালেদ মোশাররফ,
গ) সিলেট অঞ্চল - মেজর কে এম সফিউল্লাহ,
ঘ) দক্ষিণ পশ্চিম - অঞ্চল মেজর আবু ওসমান চৌধুরী।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৫,১২৫.
The Bering Strait separates which two continents?
  1. Europe and Africa
  2. Asia and North America
  3. North America and South America
  4. Africa and South America
সঠিক উত্তর:
Asia and North America
উত্তর
সঠিক উত্তর:
Asia and North America
ব্যাখ্যা

বেরিং প্রণালী:
-বেরিং প্রণালী হল প্রশান্ত মহাসাগরের সবচেয়ে উত্তরের অংশ।
- এই প্রণালী এশিয়া মহাদেশ ও উত্তর আমেরিকা মহাদেশ পৃথক করেছে।
- দেশ হিসেবে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রকে পৃথক করেছে এই প্রণালী।
- বেরিং প্রণালী এবং সাগর উভয়েরই নামকরণ করা হয়েছিল ভিটাস বেরিংয়ের সম্মানে।
- বেরিং প্রণালী তুলনামূলকভাবে অগভীর। 
- এর গড় গভীরতা ৫০ মিটার। এটি গভীরতম বিন্দুতে মাত্র ৯০ মিটার গভীর।
- প্রণালীতে ডায়োমেড দ্বীপপুঞ্জ এবং সেন্ট লরেন্স দ্বীপপুঞ্জসহ অসংখ্য দ্বীপ রয়েছে।

তথ্যসূত্র - Worldatlas.com

৫,১২৬.
Who recommends the candidate for the post of Secretary-General?
  1. U.S President
  2. UN General Assembly
  3. UN Security Council
  4. Economic and Social Council
সঠিক উত্তর:
UN Security Council
উত্তর
সঠিক উত্তর:
UN Security Council
ব্যাখ্যা

জাতিসংঘের মহাসচিব:
- জাতিসংঘের সনদের ৯৭ অনুচ্ছেদ অনুসারে, নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ ভোটে জাতিসংঘের মহাসচিব নিযুক্ত হয়।
- জাতিসংঘের মহাসচিবের মেয়াদকাল ৫ বছর।
- জাতিসংঘের বর্তমান ও নবম মহাসচিব আন্তোনিও গুতেরেস।
- তিনি ইউরোপ মহাদেশের দেশ পর্তুগাল-এর নাগরিক। 
- তিনি ১ জানুয়ারি, ২০১৭ সালে দায়িত্বভার গ্রহণ করেন এবং মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর।

উল্লেখ্য,
- বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ (United Nations Organization)।
- জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়: ২৬ জুন, ১৯৪৫।
- জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়: ২৪ অক্টোবর, ১৯৪৫।
- স্বাক্ষরের স্থান: যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস।
- সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- দাপ্তরিক ভাষা ৬টি: ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি।

উৎস: United Nation ওয়েবসাইট। [link]

৫,১২৭.
Sylhet was included in which ancient Territory?
  1. Samatat
  2. Banga
  3. Harikal
  4. Varendra
  5. Pundra
সঠিক উত্তর:
Harikal
উত্তর
সঠিক উত্তর:
Harikal
ব্যাখ্যা
- প্রাচীন বাংলা কতগুলো অঞ্চল বা জনপদে বিভক্ত ছিলো।
- হরিকেল জনপদ আধুনিক সিলেট থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিলো।
- সমতট জনপদ বর্তমান বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল।
- জনপদগুলোর মধ্যে ‘বঙ্গ’ জনপদ ছিল অন্যতম। বৃহত্তর ফরিদপুর, বিক্রমপুর, বাখেরগঞ্জ, পটুয়াখালীর নিচু জলাভূমি নিয়ে ‘বঙ্গ’ জনপদ গঠিত হয়েছিল।
- এই অঞ্চলে বসবাসকারী ‘বঙ্গ’ জনগোষ্ঠী থেকে ‘বঙ্গ’ নামের উৎপত্তি ঘটেছে বলে ধারণা করা হয়।
- বরেন্দ্র জনপদ বর্তমান রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চল জুড়ে বিরাজমান ছিলো।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৫,১২৮.
Where will the Olympic Games be held in 2024?
  1. In Rome
  2. In Beijing
  3. In Tokyo
  4. In Paris
  5. None of the above
সঠিক উত্তর:
In Paris
উত্তর
সঠিক উত্তর:
In Paris
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২৪:

- ২০২৪ সালের ২৬ জুলাই থেকে ১১ আগস্ট ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে।
- শুরু হবে -২৬ জুলাই-১১ আগস্ট, ২০২৪।
- নীতিবাক্য - আসুন অংশীদার হই।

এছাড়াও,
- গ্রীষ্মকালীন - ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস।
- শীতকালীন -২০২৬ সালে মিলান-কর্তিনা।

উৎস: অলিম্পিক গেমস ওয়েবসাইট এবং অলিম্পিক গেমস প্যারিস ওয়েবসাইট।
৫,১২৯.
SPARRSO was formed by merging which two organizations?
  1. NASA and BLP
  2. BLP and Agricultural Research
  3. SARC and BLP
  4. DOE and SARC
সঠিক উত্তর:
SARC and BLP
উত্তর
সঠিক উত্তর:
SARC and BLP
ব্যাখ্যা
SPARRSO: 
- এর পূর্ণরূপ: Bangladesh Space Research and Remote Sensing Organization.
• প্রাথমিক সূচনা: 
- শুরু: ১৯৬৮ সালে।
- প্রযুক্তি: Automatic Picture Transmission (APT) Ground Station. 
- অবস্থান: তৎকালীন পরমাণু শক্তি কেন্দ্র
→ এটি ছিল বাংলাদেশে মহাকাশ প্রযুক্তির প্রথম ব্যবহার।
• NASA ও ERTS: 
- ১৯৭২ সালে, NASA কর্তৃক Earth Resources Technology Satellite (ERTS) উৎক্ষেপণ করা হয়।
- বাংলাদেশ সরকারও স্বাধীনতা-পরবর্তীকালে এর কার্যকর ব্যবহারের পরিকল্পনা নেয়।

• SPARRSO প্রতিষ্ঠা ও বিকাশ: ১৯৮০ সালে।
- Space and Atmospheric Research Centre (SARC)
- Bangladesh Landsat Programme (BLP)
→ এই দুটি একীভূত করে গঠিত হয়।
• Bangladesh Space Research and Remote Sensing Organization (SPARRSO).

উৎস: SPARRSO ওয়েবসােইট।
৫,১৩০.
The 'July Uprising Directorate' has been formed under which ministry?
  1. Ministry of Law, Justice and Parliamentary Affairs
  2. Ministry of Social Welfare
  3. Ministry of Liberation War Affairs
  4. Ministry of Public Administration
সঠিক উত্তর:
Ministry of Liberation War Affairs
উত্তর
সঠিক উত্তর:
Ministry of Liberation War Affairs
ব্যাখ্যা
জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর:
- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গঠিত হ্যয়েছে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর।

⇒ এই অধিদপ্তর গণঅভ্যুত্থানে আজীবন শহিদ পরিবারকে সহায়তা ও আহতদের পুনর্বাসন করবে।

উল্লেখ্য,
- জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং গণঅভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করেছে সরকার।

উৎস: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
৫,১৩১.
What is the name of the first wooden satellite sent into space?
  1. Lindosat
  2. Lignosat
  3. Lihnosat
  4. Landsat
  5. None
সঠিক উত্তর:
Lignosat
উত্তর
সঠিক উত্তর:
Lignosat
ব্যাখ্যা
লিগনোস্যাট প্রোব (LignoSat):
- বিশ্বের প্রথম কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহের নাম লিগনোস্যাট (LignoSat)।
- ৫ নভেম্বর ২০২৪, তারিখে কাঠের তৈরি স্যাটেলাইটটি মহাকাশে উৎক্ষেপণ করে জাপান।
- জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয় ও গৃহনির্মাণ প্রতিষ্ঠান সুমিতোমো ফরেস্ট্রি যৌথভাবে স্যাটেলাইটটি তৈরি করেছে।
- এটি প্রথমে স্পেসএক্স মিশনের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হয় এবং পরে এটি পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) ওপরে কক্ষপথে ছেড়ে দেওয়া হয়।

উল্লেখ্য,
- লিগনোস্যাট স্যাটেলাইট ভুপৃষ্ঠের প্রায় ৪০০ কিলোমিটার ওপরে পৃথিবীর কক্ষপথে অবস্থান করে মহাকাশে থাকা পুনর্বিকিরণযোগ্য উপাদানের খোঁজ করবে।
- আগামী ৫০ বছরের মধ্যে চাঁদ ও মঙ্গল গ্রহে কাঠের ঘর তৈরির পরিকল্পনা রয়েছে বিজ্ঞানীদের।
- আর এ পরিকল্পনার অংশ হিসেবেই মহাকাশে কাঠের তৈরি স্যাটেলাইট পাঠানো হয়েছে।

⇒ কাঠ পৃথিবীর তুলনায় মহাকাশে বেশি টেকসই; কারণ, সেখানে কোনো পানি বা অক্সিজেন নেই।
- ফলে মহাকাশে কাঠের পচন বা স্ফীত হওয়ার সুযোগ কম।
- কাঠের স্যাটেলাইটের পরিবেশগত প্রভাবও কম।
- কাঠের তৈরি স্যাটেলাইটের মাধ্যমে দূষণ কম।

উৎস: i) Space.com
ii) Reuters.
৫,১৩২.
What is the name of the world's largest office building?
  1. Petronas Twin Towers
  2. Surat Diamond Bourse
  3. The Pentagon
  4. Willis Tower
সঠিক উত্তর:
Surat Diamond Bourse
উত্তর
সঠিক উত্তর:
Surat Diamond Bourse
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

• সুরাট ডায়মন্ড বোর্স:
- সুরাট ডায়মন্ড বোর্স হলো একটি অলাভজনক সংস্থা যা SDB ডায়মন্ড বোর্স দ্বারা প্রচারিত।
- এটি কোম্পানি আইন, ২০১৩ এর ধারা ৮ এর অধীনে নিবন্ধিত একটি সংস্থা।
- বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবন ছিল পেন্টাগন।
- ভার্জিনিয়াতে বিশাল এলাকা জুড়ে বিস্তৃত আমেরিকার প্রতিরক্ষা দফতরের এই অফিস।
- পেন্টাগনকে ছাপিয়ে বিশ্বের বৃহত্তম অফিস ভবন ভারতের গুজরাটের সুরাট ডায়মন্ড বোর্স।
- হিরে তৈরির যাবতীয় কাজ এই অফিসে হয়।
- এটি ১৫ তলা অফিস ভবন।
- ৩৫ একর এলাকা জুড়ে এই অফিসটি তৈরি করা হয়েছে।
- আকারে এটি পেন্টাগনের চেয়েও বড়।

উৎস: আনন্দ বাজার পত্রিকা ও ডেইলি স্টার বাংলা।
৫,১৩৩.
Which of the following is a part of Polynesia group of Islands?
  1. Tuvalu
  2. Papua New Guinea
  3. Palau
  4. Vanuatu
সঠিক উত্তর:
Tuvalu
উত্তর
সঠিক উত্তর:
Tuvalu
ব্যাখ্যা
পলিনেশিয়া:
- মধ্য ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা প্রায় ১০০০টিরও বেশি দ্বীপ নিয়ে পলিনেশিয়া অঞ্চল গঠিত।
- এটিকে বৃহত্তর ওশেনিয়া অঞ্চলের একটি উপ-অঞ্চল হিসেবে গণ্য করা হয়।
- পলিনেশিয়ার আদি অধিবাসীদেরকে 'পলিনেশীয়' বলা হয়।
- নিউজিল্যান্ড পলিনেশিয়ার বৃহত্তম দেশ।
- মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হাওয়াই দ্বীপপুঞ্জটিকেও পলিনেশিয়ার অন্তর্গত করা হয়; এটি পলিনেশিয়া ত্রিভুজের উত্তর শীর্ষবিন্দুটি গঠন করেছে।

• পলিনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- টোঙ্গা; টুভ্যালু ও সামোয়া।

⇒ মেলানেশিয়া:
- 'মেলানেশিয়া' শব্দটি গ্রীক থেকে এসেছে এবং এর অর্থ 'কালো দ্বীপ'।
- মেলানেশিয়া দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি অঞ্চল।
- এটি প্রায় ২,০০০ দ্বীপ নিয়ে গঠিত।

• মেলানেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- সলোমান দ্বীপপুঞ্জ; ফিজি; ভানুয়াতু; ও পাপুয়া নিউগিনি।

⇒ মাইক্রোনেশিয়া:
- মাইক্রোনেশিয়া অঞ্চলটি প্রশান্ত মহাসাগরের পশ্চিমে অবস্থিত।
- এ অঞ্চলটি ফিলিপাইনের পূর্বে এবং নিউগিনি দ্বীপের উত্তর ও উত্তর-পূর্ব দিকে অবস্থিত।

• মাইক্রোনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- নাউরু; পালাউ; কিরিবাতি; মার্শাল দ্বীপপুঞ্জ এবং মাইক্রোনেশিয়া।

উৎস: World Atlas.
৫,১৩৪.
Which article of the Constitution mentions religious freedom?
  1. Article 40
  2. Article 41
  3. Article 42
  4. Article 43
সঠিক উত্তর:
Article 41
উত্তর
সঠিক উত্তর:
Article 41
ব্যাখ্যা
অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ৪০ - পেশা বা বৃত্তির স্বাধীনতা।
- অনুচ্ছেদ ৪১ - ধর্মীয় স্বাধীনতা।
- অনুচ্ছেদ ৪২ - সম্পত্তির অধিকার।
- অনুচ্ছেদ ৪৩ - গৃহ ও যোগাযোগের রক্ষণ।
- অনুচ্ছেদ ৪৪ - মৌলিক অধিকার বলবৎকরণ।
- অনুচ্ছেদ ৪৫ - শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন।
- অনুচ্ছেদ ৪৬ - দায়মুক্তি-বিধানের ক্ষমতা।
- অনুচ্ছেদ ৪৭ - কতিপয় আইনের হেফাজত।
- অনুচ্ছেদ ৪৭(ক) - সংবিধানের কতিপয় বিধানের অপ্রযোজ্যতা।
- অনুচ্ছেদ ৪৮ - রাষ্ট্রপতি।
- অনুচ্ছেদ ৪৯ - ক্ষমা প্রদর্শনের অধিকার।
- অনুচ্ছেদ ৫০ - রাষ্ট্রপতি-পদের মেয়াদ।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
৫,১৩৫.
When did the Constitution of Bangladesh come into force?
  1. January 1, 1973
  2. December 16, 1972
  3. December 25, 1971
  4. March 26, 1972
সঠিক উত্তর:
December 16, 1972
উত্তর
সঠিক উত্তর:
December 16, 1972
ব্যাখ্যা
• সংবিধান:
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর হতে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।
- বাংলাদেশের প্রথম সংবিধান হাতে লিখে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল।
- হস্তলিখিত সংবিধানের মূল লেখক - এ. কে. এম আব্দুর রউফ।
- এ কে এম আবদুর রউফ ছিলেন একজন মুক্তিযুদ্ধা।
- সংবিধানের প্রচ্ছদে শীতলপাটির উপর লেখা হয়েছে 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান'।
- সংবিধানের অঙ্গসজ্জা কার্যক্রমের মূল তত্ত্বাবদায়ক ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন।

উৎস: বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
৫,১৩৬.
Who built the Sixty Dome Mosque?
  1. Alauddin Husain Shah
  2. Shaista Khan
  3. Khan Jahan Ali
  4. Islam Khan
সঠিক উত্তর:
Khan Jahan Ali
উত্তর
সঠিক উত্তর:
Khan Jahan Ali
ব্যাখ্যা
ষাটগম্বুজ মসজিদ:
- এটি বাগেরহাট জেলায় অবস্থিত।
- ১৫ শতকের দিকে উলঘ খান-ই-জাহান ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ নির্মাণ করেন।
- ষাটগম্বুজ মসজিদটিতে ৮১ টি গম্বুজ রয়েছে।
- মসজিদটি উত্তর-দক্ষিণে বাইরের দিকে প্রায় ১৬০ ফুট ও ভিতরের দিকে প্রায় ১৪৩ ফুট লম্বা এবং পূর্ব-পশ্চিমে বাইরের দিকে প্রায় ১০৪ ফুট ও ভিতরের দিকে প্রায় ৮৮ ফুট চওড়া।
- এ বিশাল মসজিদের চতুর্দিকে প্রাচীর ৮ফুট চওড়া, এর চার কোনে চারটি মিনার আছে।
- মসজিদটি ছোট ইট দিয়ে তৈরী, এর দৈর্ঘ্য ১৬০ফুট, প্রস্থ ১০৮ ফুট, উচ্চতা ২২ফুট।
- মসজিদের পশ্চিম দিকে প্রধান মেহরাবের পাশে একটি দরজাসহ মোট ২৬টি দরজা আছে।
- ইউনেস্কো এ মসজিদটি বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভূক্ত করেছে।

সূত্র: প্রত্নতত্ত্ব অধিদপ্তর ওয়েবসাইট।
৫,১৩৭.
Which SAARC member country is an island nation?
  1. Bhutan
  2. Maldives
  3. Nepal
  4. Mauritius
সঠিক উত্তর:
Maldives
উত্তর
সঠিক উত্তর:
Maldives
ব্যাখ্যা
• SAARC:
- এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- এটি প্রতিষ্ঠত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে ঢাকায়।
- SAARC ৮টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। যথা:
- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।
-  সার্ক এর মালদ্বীপ ও শ্রীলংকা দ্বীপ রাষ্ট্র।
- SAARC এর সচিবালয় কাঠমান্ডু, নেপালে অবস্থিত।
- সচিবালয়: ১৯৮৭ সালের ১৭ জানুয়ারী নেপালের কাঠমান্ডু-তে।
- এর সর্বশেষ সদস্য হলো আফগানিস্তান।

• SAARC এর আঞ্চলিক কেন্দ্র:
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র: গুজরাট, গান্ধীনগর, ভারত।
- সার্ক কৃষি কেন্দ্র: ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র: কাঠমান্ডু, নেপাল।
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র: কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র: ইসলামাবাদ, পাকিস্তান।

উৎস: SAARC ওয়েবসাইট।
৫,১৩৮.
Which article of NATO mentions the obligations of the UN Charter?
  1. Article 5
  2. Article 7
  3. Article 9
  4. Article 12
সঠিক উত্তর:
Article 7
উত্তর
সঠিক উত্তর:
Article 7
ব্যাখ্যা

ন্যাটোর অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ১: শান্তিপূর্ণ সমাধান,
- অনুচ্ছেদ ২: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক,
- অনুচ্ছেদ ৩: প্রতিরক্ষা সক্ষমতা,
- অনুচ্ছেদ ৪: পরামর্শ,
- অনুচ্ছেদ ৫: সম্মিলিত প্রতিরক্ষা,
- অনুচ্ছেদ ৬: আক্রমণের সংজ্ঞা,
- অনুচ্ছেদ ৭: জাতিসংঘ সনদের বাধ্যবাধকতা,
- অনুচ্ছেদ ৮: অ-দ্বন্দ্বমূলক সম্পৃক্ততা,
- অনুচ্ছেদ ৯: বাস্তবায়ন পরিষদ,
- অনুচ্ছেদ ১০: অতিরিক্ত পক্ষসমূহ,
- অনুচ্ছেদ ১১: চুক্তি অনুমোদন এবং প্রয়োগ,
- অনুচ্ছেদ ১২: চুক্তি পর্যালোচনা,
- অনুচ্ছেদ ১৩: জোটের সদস্যতা ত্যাগ,
- অনুচ্ছেদ ১৪: চুক্তির অন্যান্য সংস্করণের গ্রহণযোগ্যতা।

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।

৫,১৩৯.
How many years is the term of the president of Russia?
  1. 4 years
  2. 5 years
  3. 6 years
  4. 7 years
সঠিক উত্তর:
6 years
উত্তর
সঠিক উত্তর:
6 years
ব্যাখ্যা
রাশিয়ার প্রেসিডেন্ট:
- রাশিয়ার প্রেসিডেন্ট রাশিয়ার রাষ্ট্রের নির্বাহী প্রধান।
- রাষ্ট্রপতি ছয় বছরের মেয়াদে জনগণের ভোটের মাধ্যমে সরাসরি নির্বাচিত হন।
 
উল্লেখ্য,
- সম্প্রতি তিন দিন ধরে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অনুষ্ঠিত হয়। 
- নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে বিপুল ভোটে জয় পেয়েছেন ভ্লাদিমির পুতিন। 
- এর মাধ্যমে রাশিয়ার ২০০ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকতে যাচ্ছেন পুতিন।
- ১৯৯৯ সালের প্রথম ক্ষমতায় বসেছিলেন তিনি।
- এরপর থেকে তিনি ধারাবাহিকভাবে রাশিয়ার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।
 
উৎস: Britannica ও প্রথম আলো। 
৫,১৪০.
Who among the following was the writer of the story Sultana's Dream?
  1. Nawab Faizunnesa Choudhurani
  2. Dilara Hashem
  3. Sufia Kamal
  4. Rokeya Sakhawat Hossain
  5. Selina Hossain
সঠিক উত্তর:
Rokeya Sakhawat Hossain
উত্তর
সঠিক উত্তর:
Rokeya Sakhawat Hossain
ব্যাখ্যা

Sultana’s Dream:
- Sultana’s Dream গ্রন্থটি বেগম রোকেয়া সাখাওয়াত রচিত।
- রোকেয়া নিজেই বাংলায় অনুবাদ করেন সুলতানার স্বপ্ন নামে।
- এটি একটি প্রতীকী রচনা এবং এতে বর্ণিত Lady Land বা নারীস্থান মূলত রোকেয়ারই স্বপ্নকল্পনার প্রতীক। 

উল্লেখ্য,
- জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর ‘বিশ্বস্মৃতি’ বা ‘ওয়ার্ল্ড মেমোরি’র তালিকায় স্থান পেয়েছে রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা নারীর মুক্তিপ্রত্যাশী উপন্যাস ‘সুলতানা’স ড্রিম’।
- এর মধ্য দিয়ে বাংলা অঞ্চলে নারীস্বাধীনতার অন্যতম পথিকৃৎ রোকেয়া সাখাওয়াত হোসেনের ঐতিহ্যগত উত্তরাধিকারের স্বীকৃতি পায় বাংলাদেশ।
- মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটোরে ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড কমিটি ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক’ বা মৌক্যাপের দশম সাধারণ সভায় ঘোষণাটি দেওয়া হয়।

⇒ বাংলাদেশের পক্ষ থেকে মৌক্যাপের কাছে ‘সুলতানা’স ড্রিম’-এর নামের আবেদন জানিয়েছিল মুক্তিযুদ্ধ জাদুঘর।
- ৮ - ১০ মে, ২০২৪ মঙ্গোলিয়ার উলান বাটোরে অনুষ্ঠিত হয় মৌক্যাপের সাধারণ সভা।
- সেখানে বাংলাদেশের পক্ষ থেকে এ স্বীকৃতি গ্রহণ করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। 

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) প্রথম আলো।

৫,১৪১.
Who was known as a 'sabyasachi' writer in Bangladesh?
  1. Syed Shamsul Haque
  2. Humayan Azad
  3. Humayan Ahmad
  4. Ahmed Sofa
সঠিক উত্তর:
Syed Shamsul Haque
উত্তর
সঠিক উত্তর:
Syed Shamsul Haque
ব্যাখ্যা
বাংলাদেশের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।

সৈয়দ শামসুল হক:
- সৈয়দ শামসুল হক বিংশ শতাব্দীর শেষভাগে সক্রিয় একজন প্রখ্যাত বাংলাদেশি সাহিত্যিক।
- কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদ তথা সাহিত্যের সব শাখায় সাবলীল পদচারণের জন্য তাঁকে ‘সব্যসাচী লেখক’ বলা হয়।
- তিনি ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন।
- সৈয়দ শামসুল হকের লেখকজীবন প্রায় ৬২ বছরব্যাপী বিস্তৃত।
- তাঁর উল্লেখযোগ্য উপন্যাস : ‘দেয়ালের দেশ’, ‘এক মহিলার ছবি’, ‘অনুপম দিন’, ‘সীমানা ছাড়িয়ে’, ‘নীল দংশন’, ‘স্মৃতিমেধ’, ‘মৃগয়ায় কালক্ষেপ’, ‘স্তব্ধতার অনুবাদ’, ‘এক যুবকের ছায়াপথ’ প্রভৃতি।
- তাঁর প্রথম উপন্যাস ‘দেয়ালের দেশ’।
- ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর এই প্রথিতযশা কবি ও লেখক পরলোকগমন করেন।

উল্লেখ্য,
- ‘বড় ভাল লোক ছিল’ ও ‘পুরস্কার’ নামে দুটি চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
- সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৬৬ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছিলেন।
- এ ছাড়া তিনি আদমজী সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, কবিতালাপ পুরস্কার, লেখিকা সংঘ সাহিত্য পদক, একুশে পদক, জেবুন্নেসা-মাহবুবউল্লাহ স্বর্ণপদক, পদাবলী কবিতা পুরস্কারসহ অসংখ্য পুরস্কার লাভ করেন।

উৎস: বাংলাপিডিয়া।
৫,১৪২.
21st February was declared to be International Mother Language Day on 17 November 1999 by -
  1. UNESCO
  2. UNDP
  3. United Nations
  4. UNEP
সঠিক উত্তর:
UNESCO
উত্তর
সঠিক উত্তর:
UNESCO
ব্যাখ্যা
১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা করা হয়।

ইউনেস্কো ও বাংলা ভাষা:
- ১৯৯৯ সালের ১৭ নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ৩০তম সাধারণ সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা
করা হয়।
- ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে সারা বিশ্বে এ দিবস পালন শুরু হয়।
- বাংলা ভাষাকে বিশ্বের মাঝে যথাযথভাবে তুলে ধরার জন্য ২০০৩ সালে বাংলাদেশ সরকার ইউনেস্কোকে 'একুশে পদক' প্রদান করেন।

⇒ UNESCO:

- UNESCO-এর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization.
- এটি হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয়।
- কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স।
- বর্তমান মহাপরিচালক: আদ্রে আজুলে (ফ্রান্স)।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে ইউনেস্কো।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণা করে ইউনেস্কো।
- বাংলাদেশের পাহাড়পুর বৌদ্ধবিহার, ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো।

উৎস: i) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
        ii) UNESCO ওয়েবসাইট।
৫,১৪৩.
Recently, where was the Thailand-Cambodia 'Peace Agreement' signed? [December 2025]
  1. Malaysia
  2. China
  3. Thailand
  4. Laos
সঠিক উত্তর:
Malaysia
উত্তর
সঠিক উত্তর:
Malaysia
ব্যাখ্যা

• থাইল্যান্ড ও কম্বোডিয়া শান্তিচুক্তি:
- থাইল্যান্ড ও কম্বোডিয়া ২৬ অক্টোবর, ২০২৫ সালে রোববার শান্তিচুক্তির একটি যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে।
- এটিকে দুই দেশের বিরোধপূর্ণ সীমান্তে শত্রুতা বন্ধ এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য আনুষ্ঠানিক পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে।
- চুক্তিতে স্বাক্ষর করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত।
- মালয়েশিয়ার কুয়ালালামপুরে ২৬ অক্টোবর, ২০২৫ সালে শুরু হওয়া দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোটের (আসিয়ান) শীর্ষ সম্মেলনের ফাঁকে তাঁরা এ চুক্তি সই করেন।

উৎস: প্রথম আলো।

৫,১৪৪.
What is the target amount for revenue collection in the FY 2025-26 budget?
  1. Tk. 4,60,000 crore
  2. Tk. 5,64,000 crore
  3. Tk. 6,00,000 crore
  4. Tk. 5,74,000 crore
  5. Tk. 5,00,000 crore
সঠিক উত্তর:
Tk. 5,64,000 crore
উত্তর
সঠিক উত্তর:
Tk. 5,64,000 crore
ব্যাখ্যা
• বাজেট ২০২৫-২৬:
- বাজেট ঘোষণাকারী- অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
- বাজেটের পরিমাণ- ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ ভাগ।
- জিডিপিপ্রবৃদ্ধির - ৫.৫ শতাংশ।
- মূল্যস্ফীতির লক্ষ্য- ৬.৫ শতাংশ।
- বাজেটে করমুক্ত আয়সীমায় নতুন সংযুক্ত- "জুলাই যোদ্ধা”।

উল্লেখ্য, 
- সার্বিকভাবে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ৩টি খাত।
- জনপ্রশাসন- ১,৮৬,০৮৮ টাকা।
- শিক্ষা ও প্রযুক্তি- ১,১০,৬৫৭ টাকা।
- পরিবহন ও যোগাযোগ- ৭১,৩৪৪ টাকা।

উৎস: বাজেট ২০২৫-২০২৬।
৫,১৪৫.
Which island is the largest in Bangladesh?
  1. St. Martin’s Island
  2. Bhola Island
  3. Maheshkhali Island
  4. Sandwip Island
  5. Hatiya Island
সঠিক উত্তর:
Bhola Island
উত্তর
সঠিক উত্তর:
Bhola Island
ব্যাখ্যা
• ভোলা দ্বীপ:
- বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা হিসেবে পরিচিত দ্বীপটি ভোলা।
- ভোলার পূর্ব নাম ছিল শাহবাজপুর।
- এটি বাংলাদেশের বৃহত্তম একটি দ্বীপ।
- বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলা এর লালমোহন উপজেলাধী রয়েছে বদরপুর ইউনিয়ন পরিষদ।
- বদরপুর ইউনিয়নের পশ্চিম দিকে তেতুলীয়া নদী পূর্ব দিকে কালমা ইউনিয়ন উত্তরে বোরহান উদ্দন ও দক্ষিনে ফরাজগঞ্জ ইউনিয়ন।

সূত্র: জাতীয় তথ্য বাতায়ন ও প্রত্রিকা রিপোর্ট।
৫,১৪৬.
How many branch offices does Bangladesh Bank have?
  1. 6
  2. 8
  3. 10
  4. 11
সঠিক উত্তর:
10
উত্তর
সঠিক উত্তর:
10
ব্যাখ্যা
বাংলাদেশ ব্যাংক:
- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ও মুদ্রা নিয়ন্ত্রণের প্রধান কর্তৃপক্ষ।
- এটি বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২-এর মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে।
- এর কার্যনির্বাহী প্রধান "গভর্নর" নামে পরিচিত।
- বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত।
- প্রধান কার্যালয়সহ বাংলাদেশ ব্যাংকের ১০টি শাখা রয়েছে।
- এগুলো হলো: মতিঝিল (প্রধান কার্যালয়), সদরঘাট (ঢাকা), চট্টগ্রাম, সিলেট, রাজশাহী. খুলনা, বরিশাল, রংপুর, বগুড়া, ময়মনসিংহ।

⇒ বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ পর্ষদের সভাপতি।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর: ড. আহসান এইচ মনসুর (১৩তম)।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ ৪ বছর।
- ব্যাংকটি পরিচালনার জন্য ৮ সদস্যবিশিষ্ট একটি পরিচালনা পর্ষদ রয়েছে।

⇒ কার্যক্রম:
- বাংলাদেশ ব্যাংক দেশের সকল ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে।
- দেশের মুদ্রা ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে।
- দেশের অর্থনীতি নিয়ন্ত্রণে সরকারকে পরামর্শ প্রদান করে।
- দেশের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা করে।
- সরকারের ব্যাংক: সরকারের আর্থিক লেনদেন পরিচালনা করে।

উৎস: Bangladesh Bank ওয়েবসাইট। [link]
৫,১৪৭.
IPCC was jointly established by which two organizations?
  1. WHO and UNDP
  2. FAO and UNEP
  3. WMO and UNEP
  4. IMF and WMO
সঠিক উত্তর:
WMO and UNEP
উত্তর
সঠিক উত্তর:
WMO and UNEP
ব্যাখ্যা

IPCC:
- WMO ও UNEP যৌথভাবে IPCC প্রতিষ্ঠা করে।
- IPCC এর পূর্ণরূপ Intergovernmental Panel on Climate Change.
- এটি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল।
- IPCC গঠিত হয় ১৯৮৮ সালে। 
- ২০০৭ সালে IPCC নোবেল শান্তি পুরস্কার লাভ করে তার অসাধারণ কাজের জন্য।

উৎস: IPCC ওয়েবসাইট।

৫,১৪৮.
With which country did Bangladesh sign its first Economic Partnership Agreement (EPA)?
  1. India
  2. Japan 
  3. United States
  4. China
সঠিক উত্তর:
Japan 
উত্তর
সঠিক উত্তর:
Japan 
ব্যাখ্যা

- জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারি চুক্তি (ইপিএ) সই করেছে বাংলাদেশ।
- বাংলাদেশ প্রথমবারের মতো কোনো দেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি সই করল।
 
- জাপানের রাজধানী টোকিওতে এ চুক্তিতে সই করেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হোরি ইওয়াও। পণ্য ও সেবা বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ে ঢাকা ও টোকিওতে অনুষ্ঠিত সাত দফা দর-কষাকষির পর এই চুক্তি সই হয়।১ হাজার ২৭২ পৃষ্ঠার এ চুক্তিতে ২২টি অধ্যায় রয়েছে।

- এই চুক্তি উভয় পক্ষের ‘কৌশলগত অংশীদারত্ব’ জোরদার করার একটি গুরুত্বপূর্ণ কাঠামো হিসেবে কাজ করবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

- চুক্তি অনুযায়ী, প্রায় ৭ হাজার ৩৭৯টি বাংলাদেশি পণ্য জাপানের বাজারে শতভাগ শুল্কমুক্ত সুবিধা পাবে। তার বিপরীতে বাংলাদেশের বাজারে শুল্কমুক্ত বা অগ্রাধিকারমূলক সুবিধা পাবে ১ হাজার ৩৯টি জাপানি পণ্য।

উৎস: প্রথম আলো।

৫,১৪৯.
Which of the following seas has the highest salinity content?
  1. ক) Aral Sea
  2. খ) Red Sea
  3. গ) Baltic Sea
  4. ঘ) Dead Sea
সঠিক উত্তর:
ঘ) Dead Sea
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Dead Sea
ব্যাখ্যা

- The term salinity refers to the number of dissolved salts that are present in water.
- Sodium and chloride are the predominant ions in seawater, and the concentrations of magnesium, calcium, and sulfate ions are also substantial.
Naturally occurring waters vary in salinity from the almost pure water, devoid of salts, in snowmelt to the saturated solutions in salt lakes such as the Dead Sea.

Dead Sea also called Salt Sea, landlocked salt lake between Israel and Jordan in southwestern Asia. Its eastern shore belongs to Jordan, and the southern half of its western shore belongs to Israel.

The waters of the Dead Sea are extremely saline, and, generally, the concentration of salt increases toward the lake’s bottom. That phenomenon can create two different masses of water in the lake for extended periods of time. Such a situation existed for some three centuries, lasting until the late 1970s.
Down to a depth of about 130 feet (40 metres), the temperature varied from 66 to 98 °F (19 to 37 °C), the salinity was slightly less than 300 parts per thousand, and the water was especially rich in sulfates and bicarbonates. Beneath a zone of transition located at depths between 130 and 330 feet (40 and 100 metres), the water had a uniform temperature of about 72 °F (22 °C) and a higher degree of salinity (approximately 332 parts per thousand); it contained hydrogen sulfide and strong concentrations of magnesium, potassium, chlorine, and bromine.
The deep water was saturated with sodium chloride, which precipitated to the bottom. The deep water thus became fossilized (i.e., because it was highly salty and dense, it remained permanently on the bottom).

Source: Britannica.com

৫,১৫০.
Which of the following is NOT an ASEAN country?
  1. Brunei
  2. Myanmar
  3. Cambodia
  4. China
  5. All are members
সঠিক উত্তর:
China
উত্তর
সঠিক উত্তর:
China
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ASEAN:

- ASEAN-এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- ASEAN জোটের বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।

⇒ চীন ASEAN-এর সদস্য দেশ নয়।

উল্লেখ্য,
- ২০২৪ সালের অক্টোবরে ৪৪তম ASEAN শীর্ষ সম্মেলন লাওসে অনুষ্ঠিত হয়েছে।

উৎস: ASEAN ওয়েবসাইট।
৫,১৫১.
Which article of the Bangladesh Constitution mentions the ‘term of office of the President’?
  1. Article 50
  2. Article 51
  3. Article 52
  4. Article 53
সঠিক উত্তর:
Article 50
উত্তর
সঠিক উত্তর:
Article 50
ব্যাখ্যা
অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ৫০ - রাষ্ট্রপতি-পদের মেয়াদ।
- অনুচ্ছেদ ৫১ - রাষ্ট্রপতির দায়মুক্তি।
- অনুচ্ছেদে ৫২ - রাষ্ট্রপতির অভিশংসনের বিষয়টি সংবিধানে উল্লেখ করা হয়েছে।
- অনুচ্ছেদ ৫৩ - অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ।
- অনুচ্ছেদ ৫৪ - অনুপস্থিতি প্রভৃতির-কালে রাষ্ট্রপতি-পদে স্পীকার।
- অনুচ্ছেদ ৫৫ - মন্ত্রিসভা।
- অনুচ্ছেদ ৫৬ - মন্ত্রিগণ।
- অনুচ্ছেদ ৫৭ - প্রধানমন্ত্রীর পদের মেয়াদ।
- অনুচ্ছেদ ৫৮ - অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ।
- অনুচ্ছেদ ৫৯ - স্থানীয় শাসন।
- অনুচ্ছেদ ৬০ - স্থানীয় শাসন-সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
৫,১৫২.
The unit used to measure the distance between stars is- 
  1. Light year
  2. Cosmic kilometer
  3. Steller mile
  4. Galactic unit
  5. None
সঠিক উত্তর:
Light year
উত্তর
সঠিক উত্তর:
Light year
ব্যাখ্যা
নক্ষত্র (Stars): 
- যেসব জ্যোতিষ্কের নিজের আলো আছে তাদের নক্ষত্র বলে। 
- মহাকাশে অসংখ্য নক্ষত্র রয়েছে। খালি চোখে আমরা মাত্র কয়েক হাজার নক্ষত্র দেখতে পাই। এদের কয়েকটি পৃথিবী থেকে শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়। 
- নক্ষত্রগুলো হলো জ্বলন্ত গ্যাসপিণ্ড, এরা হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। 
- এই গ্যাস অতি উচ্চ (প্রায় ৬০০০° সেলসিয়াস) তাপমাত্রায় জ্বলছে। 
- সূর্যের প্রখর আলোর জন্য দিনের বেলায় অন্যান্য নক্ষত্র দেখা যায় না। 
- পৃথিবী থেকে দেখলে মনে হয় নক্ষত্রগুলো যেন একই সমতলে অবস্থান করছে। 
- কিন্তু পৃথিবী থেকে এরা বিভিন্ন দূরত্বে অবস্থান করছে। 

- পৃথিবী ও নক্ষত্রদের মধ্যে এবং নক্ষত্রদের পরস্পরের মধ্যে দূরত্ব এত বেশি যে কিলোমিটার দ্বারা এই দূরত্ব প্রকাশ করা যায় না। ফলে এই দূরত্বকে আলোক বর্ষ (Light year) এককে মাপা হয়। 
- আলো প্রতি সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। 
- এই বেগে এক বছরে আলো যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোক বর্ষ বলে। 
- সূর্য পৃথিবীর নিকটতম নক্ষত্র। 
- সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮ মিনিট ১৯ সেকেন্ড। 
- সূর্যের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্‌টারাই (Proxima Centauri)। 
- পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ৪.২ আলোক বর্ষ। 

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৫,১৫৩.
Which authority is responsible for formulating and implementing the revenue policy of Bangladesh?
  1. Bangladesh Bank
  2. National Board of Revenue
  3. Ministry of Finance
  4. Ministry of Planning
সঠিক উত্তর:
National Board of Revenue
উত্তর
সঠিক উত্তর:
National Board of Revenue
ব্যাখ্যা
- বাংলাদেশে রাজস্ব নীতি প্রণয়ন ও বাস্তবায়নের প্রধান কর্তৃপক্ষ হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জাতীয় রাজস্ব বোর্ড:
- ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশ নং ৭৬ (The National Board of Revenue Order, 1972) এর ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ড প্রতিষ্ঠিত হয়।
- এটি কাস্টমস, মূল্য সংযোজন কর ও আয়কর বিষয়ক রাজস্ব নীতি প্রণয়ন ও বাস্তবায়নের কেন্দ্রীয় কর্তৃপক্ষ।
- বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক দেশের মোট রাজস্বের ৮৬% এর অধিক আহরিত হচ্ছে।
- এনবিআর বাংলাদেশের রাজস্ব সংগ্রহের জন্য আইনি কাঠামো, নীতিমালা ও ব্যবস্থা প্রণয়ন করে এবং তা বাস্তবায়ন করে।
- এর আওতাভুক্ত বিষয়গুলোর মধ্যে ভ্যাট, আয়কর, শুল্কসহ অন্যান্য সকল রাজস্ব সংগ্রহের কার্যক্রম রয়েছে।
- এনবিআর রাষ্ট্রের রাজস্ব ব্যবস্থাপনা পরিচালনার জন্য দায়িত্বশীল সংস্থা হিসেবে কাজ করে এবং জাতীয় আয় বৃদ্ধি করার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করে।
- এটি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত।
- জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, একই সাথে অভ্যন্তরীণ সম্পদ বিভাগেরও সচিব।
- জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এর সরাসরি তত্ত্বাবধানে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) এবং বোর্ড প্রশাসনের অধীনে তথ্যপ্রযুক্তি শাখা কাজ করছে।

উৎস: জাতীয় রাজস্ব বোর্ড ওয়েবসাইট।
৫,১৫৪.
Against whom did Martin Luther initiate the Reformation Movement?
  1. Pope Francis
  2. King James 
  3. Machiavelli 
  4. Karl Marx
  5. None
সঠিক উত্তর:
Pope Francis
উত্তর
সঠিক উত্তর:
Pope Francis
ব্যাখ্যা

মার্টিন লুথার (Martin Luther):
- মার্টিন লুথার (Martin Luther) ছিলেন ১৬শ শতাব্দীর একজন জার্মান ধর্ম যাজক।
- তিনি অগাস্টনীয় ধর্মমতের অনুসারী ছিলেন। 
- তিনি রিফরমেশন আন্দোলনের সূচনা করেছিলেন।
- তিনি ক্যাথলিক চার্চের কিছু প্রথা ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু করেন।

উল্লেখ্য,
- মার্টিন লুথার প্রধানত রোমান ক্যাথলিক চার্চ এবং তৎকালীন পোপতন্ত্রের (বিশেষ করে পোপ লিও দশম) বিরুদ্ধে রিফরমেশন আন্দোলন শুরু করেন।
- তিনি চার্চের ইন্ডালজেন্স, ধর্মীয় কর্তৃত্বের অপব্যবহার এবং ধর্মতাত্ত্বিক বিষয়ে বাইবেলের পরিবর্তে পোপের আধিপত্যের বিরোধিতা করেন।
- ১৫১৭ সালে মার্টিন লুথার তার ৯৫টি থিসিস (Ninety-Five Theses) প্রকাশ করেন যেখানে তিনি ক্যাথলিক চার্চের দুর্নীতি ও ভ্রান্তির সমালোচনা করেন।
- এই আন্দোলন প্রোটেস্ট্যান্ট ধর্মের উদ্ভব ঘটায় যা ক্যাথলিক চার্চ থেকে বিচ্ছিন্ন হয়ে খ্রিস্টধর্মের একটি নতুন শাখা গঠন করে।

উৎস: i) Britannica.
ii) আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫,১৫৫.
Currently the largest stock exchange in the world is -
  1. Shanghai Stock Exchange
  2. New York Stock Exchange
  3. Shenzhen Stock Exchange
  4. London Stock Exchange
সঠিক উত্তর:
New York Stock Exchange
উত্তর
সঠিক উত্তর:
New York Stock Exchange
ব্যাখ্যা
বিশ্বের শীর্ষ স্টক এক্সচেঞ্জ:
১. নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ,
২. টোকিও স্টক এক্সচেঞ্জ,
৩. লন্ডন স্টক এক্সচেঞ্জ,
৪. ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (ভারত)
৫. হংকং স্টক এক্সচেঞ্জ,
৬. সাংহাই স্টক এক্সচেঞ্জ।

উৎস: Investopedia. [link]
৫,১৫৬.
How many Indian states share a border with Bangladesh?
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
• বাংলাদেশের ভৌগোলিক অবস্থান:
- বাংলাদেশ ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।
- এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্ব দিকে বাংলাদেশ অবস্থিত।
- এদেশ প্রায় ২০°৩৪' উত্তর থেকে ২৬°৩৮' উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১' পূর্ব থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত।
- বাংলাদেশের মাঝ বরাবর পূর্ব-পশ্চিমে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।
- ফলে এদেশ ক্রান্তীয় অঞ্চলের অন্তর্ভুক্ত।

- ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশের স্থলভাগ ভারত ও মিয়ানমার দ্বারা বেষ্টিত।
- বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য ৫টি।
- এগুলো হলো: মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম।

- পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও কুচবিহার জেলা এবং আসাম ও মেঘালয়, পূর্বে আসাম ও ত্রিপুরা রাজ্য এবং মিয়ানমার অবস্থিত।
- আর দক্ষিণে রয়েছে বিস্তৃত বঙ্গোপসাগর।
- ভূ-রাজনৈতিক কারণে দক্ষিণ এশিয়া, দক্ষিণ- পূর্ব এশিয়া এবং দক্ষিণ-পশ্চিম এশিয়ায় বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের সাতটি রাজ্য - নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, আসাম, ত্রিপুরা, মেঘালয় ও অরুণাচল প্রদেশকে সেভেন সিস্টার বলা হয়।
- সেভেন সিস্টারের ৩ টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত নাই। এগুলা হলো নাগাল্যান্ড, মণিপুর ও অরুণাচল প্রদেশ। 

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, দশম শ্রেণি- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,১৫৭.
"One country, two systems" is a constitutional principle of which country?
  1. India
  2. Bhutan
  3. China
  4. Laos
সঠিক উত্তর:
China
উত্তর
সঠিক উত্তর:
China
ব্যাখ্যা
‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি:
- ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি চালু আছে চীনে।
- চীনের দুটি বিশেষ প্রশাসনিক অঞ্চলের একটি হংকং, অন্যটি ম্যাকাও।
- হংকং চীনের দক্ষিণ-পূর্ব উপকূলের একটি সমৃদ্ধিশালী দ্বীপ।
- চীনের ‘প্রবেশদ্বার’ নামে পরিচিত হংকং আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র।

উল্লেখ্য,
- ২৪৩ খ্রিষ্টপূর্বাব্দে চীনের কিং সাম্রাজ্যের সময় প্রথমবারের মতো হংকং চীন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়।
- রানি ভিক্টোরিয়ার আমলে হংকং পরিণত হয় ব্রিটিশ উপনিবেশে।
- উপনিবেশ হিসেবে ৯৯ বছরের ইজারার মেয়াদ শেষ হলে ১৯৯৭ সালে ব্রিটেন চীনের কাছে হংকংকে ফিরিয়ে দেয়।
- হংকংয়ের ব্রিটিশ উপনিবেশে পরিণত হওয়ার পেছনে আছে ‘আফিম যুদ্ধের’ ভূমিকা।
- প্রথম আফিম যুদ্ধে চীন পরাজিত হলে ১৮৪১ সালে ব্রিটেন হংকং দ্বীপ দখল করে নেয় এবং হংকংকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করে।
- নানকিং চুক্তির মাধ্যমে হংকং ব্রিটিশ সাম্রাজ্যের ‘ক্রাউন কলোনি’তে পরিণত হয়।
- ১৯৮৪ সালে বেইজিংয়ের ‘হল অব দ্য পিপল’-এ ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং চীনা প্রধানমন্ত্রী ঝাও জিয়াং হংকংকে চীনের কাছে ফিরিয়ে দেওয়ার যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।
- ঘোষণাপত্র অনুযায়ী ব্রিটেন হংকংকে ১৯৯৭ সালের ১ জুলাই চীনের কাছে হস্তান্তর করতে রাজি হয়।
- ১৯৯৭ সালের ১ জুলাই মধ্যরাতে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, প্রিন্স চার্লস, চীনের প্রেসিডেন্ট জিয়াং জেমিন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইটসহ অনেক আন্তর্জাতিক নেতার অংশগ্রহণে হংকংকে শান্তিপূর্ণভাবে চীনের কাছে হস্তান্তর করা হয়।
- ঘোষণাপত্রের অন্যতম শর্ত ছিল চীনের অধীনে যাওয়ার ৫০ বছর পর্যন্ত চীন হংকংকে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি অনুযায়ী শাসন করবে অর্থাৎ পররাষ্ট্র ও নিরাপত্তার বিষয়গুলো ছাড়া হংকং পূর্ণ স্বায়ত্তশাসন ভোগ করবে।
- ২০৪৭ সালে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতির বাধ্যবাধকতা উঠে গেলে চীন হংকংকে নিজেদের একটি প্রদেশ হিসেবে ঘোষণা করবে।

উৎস: Britannica.
৫,১৫৮.
What is the chemical name of vitamin C?
  1. Salicylic acid
  2. Ascorbic acid
  3. Tartaric acid
  4. Citric acid
সঠিক উত্তর:
Ascorbic acid
উত্তর
সঠিক উত্তর:
Ascorbic acid
ব্যাখ্যা
ভিটামিন 'সি':
- ভিটামিন 'সি' এর রাসায়নিক নাম হচ্ছে 'অ্যাসকরবিক’ এসিড।
- ভিটামিন 'সি' কে স্কার্ভি প্রতিরোধক ভিটামিন ও বলা হয়।
- বিশুদ্ধ এসকরবিক এসিড সাদা, দানাদার, সহজেই পানিতে দ্রবীভূত হয়।
- এ ভিটামিন খুবই অস্থিতিশীল তাপ, আলো, বাতাস, ক্ষার ও ধাতবের সংস্পর্শে তাড়াতাড়ি নষ্ট হয়।
- পানিতে দ্রবনীয় বলে শাকসবজি পানিতে ভিজিয়ে রেখে দিলে বা সিদ্ধ করে পানি ফেলে দিলে শতকরা ৬০-৭০ ভাগ পর্যন্ত ভিটামিন 'সি' নষ্ট হয়।
- তরকারি চুলায় বসিয়ে রাখলে বা বারে বারে গরম করলেও ভিটামিন 'সি' নষ্ট হয়।
- সবজি ও ফলে সামান্য চিনি মেশালে ভিটামিন 'সি' অনেকটা বেড়ে যায়।
- কচুশাক, মুলাশাক, সজিনাপাতা, ধনেপাতা, লাল শাক, খেসারি শাক, বথুয়া শাক, পালং শাক, লাউ শাক, ফুলকপি, বাঁধাকপি, টমেটো ইত্যাদিতে ভিটামিন 'সি' পাওয়া যায়। তবে আমলকিতে সবচেয়ে বেশি ভিটামিন 'সি' রয়েছে।
- ভিটামিন 'সি' এর অভাবে স্কার্ভি নামক রোগ হয়। এতে দাঁতের মাড়ি ফুলে যায়, দাঁতের গোড়া থেকে রক্ত ক্ষরণ হয়।
- শিশুদের হাঁটুর জয়েন্টে ব্যাথা হয় ও ফুলে যায় এবং রক্ত স্বল্পতা দেখা দেয়।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও জাতীয় তথ্য বাতায়ন।
৫,১৫৯.
'New START' was signed between -
  1. Canada and USA
  2. Russia and USA
  3. USA and France
  4. France and Japan
সঠিক উত্তর:
Russia and USA
উত্তর
সঠিক উত্তর:
Russia and USA
ব্যাখ্যা
স্টার্ট চুক্তি (START):
- পূর্ণ নাম: Strategic Arms Reduction Treaty
- গৃহীত হয়: ৩১ জুলাই, ১৯৯১
- কার্যকর: ৫ ডিসেম্বর, ১৯৯৪
- উদ্দেশ্য: মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের (পরবর্তীতে রাশিয়া) মধ্যে কৌশলগত পারমাণবিক অস্ত্র কমানো।
- মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের(রাশিয়া) মধ্যে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা নিয়ন্ত্রণের প্রয়াস।
- পারমাণবিক অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র এবং বোমারু বিমানের সংখ্যা সীমিত করা।
- আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (ICBM), সাবমেরিন-লঞ্চড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (SLBM) এবং কৌশলগত বোমারু বিমানের উপর নিষেধাজ্ঞা আরোপ।

গুরুত্বপূর্ণ পর্যায়:
START I: ১৯৯১ সালে স্বাক্ষরিত এবং ২০০৯ সালে মেয়াদ শেষ।
START II: ১৯৯৩ সালে স্বাক্ষরিত, কিন্তু কার্যকর হয়নি।

New START:
- মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ান ফেডারেশনের মধ্যে স্বাক্ষরিত হয়। 
- ২০১০ সালে স্বাক্ষরিত এবং বর্তমানে কার্যকর।
- ৫ ফেব্রুয়ারি, ২০১১-এ কার্যকর হয়৷
- মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ান ফেডারেশন ৪ ফেব্রুয়ারী, ২০২৬ পর্যন্ত চুক্তিটি বাড়ানোর জন্য সম্মত হয়েছে।

উৎস: i) Arms Control Association
ii) Britannica
৫,১৬০.
What was the first point of the historical six points?
  1. Provincial autonomy
  2. Ability to form regional armies
  3. Powers of Central Government
  4. Making Bengali one of the national languages
সঠিক উত্তর:
Provincial autonomy
উত্তর
সঠিক উত্তর:
Provincial autonomy
ব্যাখ্যা
• 'ছয় দফা':
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে একটি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সংবলিত একটি কর্মসূচি ঘোষণা করেন। ইতিহাসে এটিই ৬ দফা কর্মসূচি নামে পরিচিত।
- পরবর্তীতে ২৩ মার্চ, ১৯৬৬ সালে লাহোরের এক সংবাদ সম্মেলনে শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ দফা দাবি ঘোষণা করেন।
- ৬ দফা দাবি বাঙালি জাতির ‘মুক্তির সনদ’ বা ‘ম্যাগনেকার্টা’ হিসাবে পরিচিত।
- ছয় দফা দাবি ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব’ এর ভিত্তিতে রচিত।
- ছয় দফা আন্দোলনের প্রথম শহিদ - মনু মিয়া।

• দফা গুলো হলো:-
- প্রথম দফা: প্রাদেশিক স্বায়ত্তশাসন‌।
- দ্বিতীয় দফা: কেন্দ্রীয় সরকারের ক্ষমতা,
- তৃতীয় দফা: মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা,
- চতুর্থ দফা: রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা,
- পঞ্চম দফা: বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা এবং
- ষষ্ঠ দফা: আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।

সূত্র: ইতিহাস প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,১৬১.
The World Food Day is celebrated-
  1. 16 September
  2. 16 October
  3. 15 September
  4. 5 October
  5. None of the above
সঠিক উত্তর:
16 October
উত্তর
সঠিক উত্তর:
16 October
ব্যাখ্যা
বিশ্ব খাদ্য দিবস:
১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস।
- ১৯৪৫ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা প্রতিষ্ঠার স্মরণে এই দিনটি পালিত হয়।
- উদ্দেশ্য হলো: বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা গড়ে তোলা।
- ২০২৪ এর প্রতিপাদ্য:
- উন্নত জীবন ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য খাদ্যের অধিকার।

⇒ কয়েকটি গুরুত্ব পূর্ণ দিবস:
- ৫ অক্টোবর: বিশ্ব শিক্ষক দিবস।
- ৯ অক্টোবর: বিশ্ব ডাক দিবস।
- ১৩ অক্টোবর: আন্তর্জাতিক প্রাকৃতিক বিপর্যয় হ্রাসকরণ দিবস।
- ১৪ অক্টোবর: বিশ্ব মান দিবস, বিশ্ব দৃষ্টি দিবস।
- ১৫ অক্টোবর: বিশ্ব হাতধোয়া দিবস।
- ১৬ অক্টোবর: বিশ্ব খাদ্য দিবস।
- ২৪ অক্টোবর: জাতিসংঘ দিবস।

উৎস: জাতিসংঘ ও বিবিসি।
৫,১৬২.
In which city was the 47th ASEAN Summit organized?
  1. Kuala Lumpur
  2. Singapore
  3. Bangkok
  4. Jakarta
সঠিক উত্তর:
Kuala Lumpur
উত্তর
সঠিক উত্তর:
Kuala Lumpur
ব্যাখ্যা

- ৪৭ তম আসিয়ান সম্মেলন অনুষ্ঠিত হয় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ।
- সময়: ২৬-২৮ অক্টোবর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলন।

• সম্মেলনে অংশ নেয়:
- যুক্তরাষ্ট্র, চীন, ভারত, রাশিয়াসহ জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ব্রাজিল, কানাডা ও দক্ষিণ আফ্রিকা অংশ নিয়েছে।

• ASEAN:
- এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোর একটি জোট।
- প্রতিষ্ঠাকাল: ৮ আগস্ট, ১৯৬৭ সালে, ব্যাংকক, থাইল্যান্ড।
- ব্যাংকক, ডিক্লারেশন স্বাক্ষরের মাধ্যমে। 
- প্রতিষ্ঠাকাল সদস্য দেশ: পাঁচটি সদস্য দেশ যথা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং ফিলিপাইন।
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- বর্তমান সদস্য দেশ ১১টি। [জানুয়ারি ২০২৬]
- অন্য সদস্য দেশগুলো: ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া, পূর্ব তিমুর।

উৎস: ASEAN ওয়েবসাইট।

৫,১৬৩.
What is the period of the only two-year plan of Bangladesh?
  1. 1976 to 1978
  2. 1978 to 1980
  3. 1980 to 1982
  4. 1982 to 1984
সঠিক উত্তর:
1978 to 1980
উত্তর
সঠিক উত্তর:
1978 to 1980
ব্যাখ্যা
দ্বি-বার্ষিক পরিকল্পনা:
- ১৯৭৮ থেকে ১৯৮০ এ দু বছরের জন্য একটি দ্বি-বার্ষিক পরিকল্পনা রচনা করা হয়।
- এটিই বাংলাদেশের একমাত্র দ্বি-বার্ষিক পরিকল্পনা।
- প্রথম পরিকল্পনার অসমাপ্ত প্রকল্পগুলো শেষ করা, প্রথম পরিকল্পনার ব্যর্থতার প্রেক্ষিতে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার ক্ষেত্র প্রস্তুত করা, বৈদেশিক সাহায্যের সম্ভবনা যাচাই প্রভৃতির জন্য দুৎবছর মেয়াদী একটি অন্তর্বতীকালীন পরিকল্পনার প্রয়োজন ছিল।
- দ্বি-বার্ষিক পরিকল্পানর মোট ব্যয় বরাদ্দ ৩.৮৬১ কোটি টাকা।
- এর মধ্যে সরকারি ও বেসরকারি খাতের ব্যয় বরাদ্দ ছিল যথাক্রমে ৩,২৬১ কোটি টাকা ও ৬০০ কোটি।
- মোট ব্যয় বরাদ্দের মধ্যে সরকারি খাতের বিনিয়োগ ছিল শতকরা ৮৩ ভাগ এবং বেসরকারি খাতের বিনিয়োগ শতকরা ১৭ভাগ।
- পরিকল্পনার মোট ব্যয়ের শতকরা ৩৬ ভাগ দেশীয় সম্পদ হতে এবং শতকরা ৬৪ ভাগ বৈদেশিক সাহায্যের মাধ্যমে সংগৃহীত হবে বলে ধরা হয়।

তথ্যসূত্র - অর্থনীতি ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,১৬৪.
Recently, in which Indian border region has China constructed new 'aircraft shelters'? [November, 2025]
  1. Ladakh
  2. Sikkim
  3. Arunachal 
  4. Himachal 
সঠিক উত্তর:
Arunachal 
উত্তর
সঠিক উত্তর:
Arunachal 
ব্যাখ্যা

• চীনের তৈরী বিমান বাংকার: 
- অরুণাচলের কাছে ৩৬টি বিমান বাংকার তৈরি করেছে চীন।
- তিব্বতের লুনজে বিমানঘাঁটিতে চীন ৩৬টি মজবুত বিমান বাংকার, নতুন প্রশাসনিক ব্লক এবং একটি নতুন অ্যাপ্রন নির্মাণ করেছে।
- এই ঘাঁটিটি অরুণাচল প্রদেশের ভারত ও চীন সীমান্তের ম্যাকমোহন লাইন থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
- অরুণাচল প্রদেশের কৌশলগত শহর তাওয়াং থেকে প্রায় ১০৭ কিলোমিটার দূরে লুনজে ঘাঁটিতে নতুন বিমান বাংকার নির্মাণের ফলে চীন এখন তাদের যুদ্ধবিমান এবং ড্রোন সিস্টেমকে আরও সামনে মোতায়েন করার সুযোগ পাবে।
- এতে ভারতের বিমানবাহিনীকে প্রতিক্রিয়া জানানোর সময়ও কমে যাবে চীনের।
- কারণ ভারতের নিজস্ব ঘাঁটিগুলো অরুণাচল ও আসামে অবস্থিত।

তথ্যসূত্র: প্রথম আলো ও ফিনানশিয়াল এক্সপ্রেস। (Link1) (Link2)

৫,১৬৫.
Who established the Islamic Revolutionary Guard Corps (IRGC)?
  1. Mohammad Reza Pahlavi
  2. Ayatollah Ruhollah Khomeini 
  3. Ruhollah Rafsanjani
  4. Hassan Rouhani
সঠিক উত্তর:
Ayatollah Ruhollah Khomeini 
উত্তর
সঠিক উত্তর:
Ayatollah Ruhollah Khomeini 
ব্যাখ্যা

ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC)
-  ইরানের সশস্ত্র বাহিনীর সবচেয়ে শক্তিশালী শাখা, ইরানের নিয়মিত সেনাবাহিনী থেকে স্বাধীন এবং শুধুমাত্র সর্বোচ্চ নেতার কার্যালয়ের কাছে দায়বদ্ধ ।
- এটি ইরানের প্রথম ধর্মীয় নেতা (১৯৭৯-৮৯) আয়তুল্লাহ রুহুল্লাহ খোমেনি কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল
- ইরান-ইরাক যুদ্ধের (১৯৮০-৮৮) সময় আলী খামেনির সভাপতিত্বে (১৯৮১-৮৯) ​​শক্তিশালী হয়েছিল ।
- আইআরজিসিতে একটি সেনাবাহিনী , একটি নৌবাহিনী , একটি বিমান বাহিনী এবং একটি গোয়েন্দা শাখা রয়েছে।

উৎস:  Britannica.

৫,১৬৬.
Where were the Camp David Accords signed?
  1. Washington D.C.
  2. Cairo
  3. Jerusalem
  4. Maryland
  5. Geneva
সঠিক উত্তর:
Maryland
উত্তর
সঠিক উত্তর:
Maryland
ব্যাখ্যা

ক্যাম্প ডেভিড চুক্তি: 
- মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর গুরুত্বপূর্ণএকটি উদ্যোগ ক্যাম্প ডেভিড চুক্তি।
- ১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে এ চুক্তি সই হয়।
- এতে সই করেন মিসরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাচিম বেগিন।
- এ চুক্তির মধ্যস্ততা করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
- ক্যাম্প ডেভিড চুক্তি করায় পরবর্তী সময়ে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান সাদাত ও বেগিন।

সূত্র: প্রথম আলো ও ব্রিটানিকা। 

৫,১৬৭.
Who is known as the father of the modern Olympic Games?
  1. John McEnroe
  2. Piero Antonio
  3. Bob Gibson
  4. Pierre de Coubertin
সঠিক উত্তর:
Pierre de Coubertin
উত্তর
সঠিক উত্তর:
Pierre de Coubertin
ব্যাখ্যা
অলিম্পিক গেমস:
- প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় গ্রিসে।
- খ্রিস্টপূর্ব ৭৭৬ থেকে ৩৯৩ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন গ্রিসে প্রাচীন অলিম্পিকের আসর অনুষ্ঠিত হতো।
- আধুনিক অলিম্পিক গেমসের জনক ব্যারেন পিয়েরে দ্য ক্যুবার্তো।
- আধুনিক অলিম্পিক গেমসের সূচনা হয় ১৮৯৬ সালে গ্রিসের এথেন্সে।
- বাংলাদেশ ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্রে ২৩ তম অলিম্পিকে প্রথম অংশগ্রহন করে।

সূত্র - অলিম্পিক গেমস ওয়েবসাইট ও ব্রিটানিকা।
৫,১৬৮.
The Khasia people in Bangladesh are of which origin?
  1. Indo-Aryan
  2. Dravidian
  3. Austroasiatic
  4. Mongoloid
সঠিক উত্তর:
Mongoloid
উত্তর
সঠিক উত্তর:
Mongoloid
ব্যাখ্যা

খাসিয়া:
- খাসিয়া বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক ক্ষুদ্র নৃগোষ্ঠী।
- এরা মঙ্গোলীয় বংশোদ্ভূত।
- বাংলাদেশে তাদের আদি নিবাস বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তবর্তী সুনামগঞ্জ জেলায়।
- বর্তমানে সিলেট, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও সদর থানায় খাসিয়ারা ছড়িয়ে ছিটিয়ে আছে।
- খাসিয়া জনগোষ্ঠীর প্রধান উৎসব খাসি সেং কুটস্নেম।
- এই উৎসবের মধ্য দিয়ে তারা পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানায়।
- খাসিয়ারা গ্রামকে পুঞ্জি বলে।
- পুঞ্জি প্রধানকে সিয়েম বলা হয়।
- বর্তমানে ৮০%-৯০% খাসিয়াই খ্রিস্টান।
- প্রায় প্রতি পুঞ্জিতেই গির্জা আছে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন।

৫,১৬৯.
The Great Depression was caused by what major event?
  1. President Hoover announcing a war
  2. Automobile workers going on strike
  3. The stock market crash
  4. Pandemic flu occur
সঠিক উত্তর:
The stock market crash
উত্তর
সঠিক উত্তর:
The stock market crash
ব্যাখ্যা
Great Depression:
- গ্রেট ডিপ্রেশন বা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা।
- শুরু হয়েছিল ১৯২৯ সালে এবং প্রায় ১৯৩৯ সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল।
- ১৯২৯ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে নেমেছিল ভয়াবহ ধ্বস যার কারণে মন্দা দেখা দিয়েছিল। 
- আমেরিকা ছাড়িয়ে পার্শ্ববর্তী অঞ্চল ও ইউরোপেও ছড়িয়ে পড়েছিল এর প্রভাব।
- এই মন্দায় যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করা মেক্সিকান শরণার্থীদের একাংশ নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরতে বাধ্য হন।
- প্রায় এক দশক ধরে চলা অর্থনৈতিক মহামন্দায় সোভিয়েত ইউনিয়ন ছাড়া সারা বিশ্ব সম্মুখীন হয়েছিল অর্থনৈতিক ক্ষতির।

উৎস: Britannica.
৫,১৭০.
Who was the main writer of the handwritten constitution of Bangladesh?
  1. Mr. Abdur Rouf
  2. Joynal Abedin
  3. Dr Kamal Hossain
  4. Shah Syed Abu Shafi
সঠিক উত্তর:
Mr. Abdur Rouf
উত্তর
সঠিক উত্তর:
Mr. Abdur Rouf
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:
- সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল আইন বিশেষজ্ঞ ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকরী হয়।
- বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল পাতা ছিল ৯৩ পৃষ্ঠার।
- স্বাক্ষরসহ সংবিধান ছিল ১০৯ পাতার।
- হস্তলিখিত সংবিধানটির মূল লেখক ছিলেন শিল্পী আব্দুর রউফ।
- সংবিধানটির অঙ্গসজ্জা করেন শিল্পাচার্য জয়নুল আবেদীন।
- সংবিধানের প্রচ্ছদে শীতলপাটির উপর লেখা 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান'।
- গণপরিষদের সদস্যরা হস্তলিখিত মূল সংবিধানের বাংলা ও ইংরেজী লিপিতে স্বাক্ষর করে ১৫ ডিসেম্বর, ১৯৭২।
- হস্তলিখিত সংবিধানে প্রথম স্বাক্ষর করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- একমাত্র বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধানে স্বাক্ষর করেন নি।
- গণপরিষদের ৩৯৯ জন সদস্য হস্তলিখিত মূল সংবিধানে স্বাক্ষর করেন।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
iii) বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
৫,১৭১.
What is the total resistance when three resistors of 7Ω, 8Ω, and 9Ω are connected in series?
  1. 14Ω
  2. 23Ω
  3. 24Ω
  4. None of the above
সঠিক উত্তর:
24Ω
উত্তর
সঠিক উত্তর:
24Ω
ব্যাখ্যা
Question: What is the total resistance when three resistors of 7Ω, 8Ω, and 9Ω are connected in series?

Solution:
দেওয়া আছে,
রোধ, R1 = 7Ω,
রোধ, R2 = 8Ω এবং
রোধ, R3 = 9Ω

যেহেতু রোধ তিনটি শ্রেণি সমবায়ে সংযুক্ত সুতরাং তুল্য রোধ, R = R1 + R2 + R3 
= 7Ω + 8Ω + 9Ω 
= 24Ω 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,১৭২.
Who is the current Secretary-General of the Commonwealth (as of June, 2025)?
  1. Arnold Smith
  2. Shirley Ayorkor Botchwey
  3. Kamalesh Sharma
  4. The British Monarch
সঠিক উত্তর:
Shirley Ayorkor Botchwey
উত্তর
সঠিক উত্তর:
Shirley Ayorkor Botchwey
ব্যাখ্যা
Commonwealth:
- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এক সময় যে সকল অঞ্চল বা জনপদগুলো ব্রিটিশ উপনিবেশ হিসেবে শাসিত হয়ে পরবর্তীতে ব্রিটিশ শাসন ও শোষণের হাত থেকে মুক্ত হয়ে বিশ্বের মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, সেসব রাষ্টের প্রতিষ্ঠান হচ্ছে কমনওয়েলথ।
- স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য ব্রিটেনের নেতৃত্বে গড়ে উঠেছে কমনওয়েলথ।
- ব্রিটেনের রাজা বা রানী হলেন এ সংস্থার প্রধান।
- এর সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে।

⇒ প্রতিষ্ঠিত হয়: ১৯৪৯ সালে।
- বর্তমান সদস্য ৫৬টি।
- সদরদপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন।
- বর্তমান মহাসচিব: শার্লি আয়োরকর বোচওয়ে (৭ম) (Shirley Ayorkor Botchwey)।
- এ সংস্থার মূল লক্ষ্য হল কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা সমৃদ্ধি করা।

⇒ ১৯ নভেম্বর, ১৯২৬ সালে 'বেলফোর ঘোষণার' (Balfour Declaration) মাধ্যমে ব্রিটিশ কমনওয়েলথ অব নেশনস (British Cmmonwealth of Nations) ধারণার গোড়াপত্তন হয়।
- ১১ ডিসেম্বর, ১৯৩১ সালে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক 'স্ট্যাটিউট অব ওয়েস্ট মিনিস্টার' (Statute of Westminster) আইন অনুমোদিত হয়। এ আইনের মাধ্যমে উপনিবেশগুলোর পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ কমনওয়েলথ স্বতন্ত্র মর্যাদা লাভ করে।
- ২৮ এপ্রিল, ১৯৪৯ সালে 'লন্ডন ঘোষণা'র (Landon Declaration) মাধ্যমে কমনওয়েলথ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। তবে এ সময় সংস্থাটি থেকে ব্রিটিশ শব্দটি বাদ দিয়ে 'কমনওয়েলথ অব নেশনস' (Commonwealth of Nations) করা হয়।

উৎস: Commonwealth ওয়েবসাইট।
৫,১৭৩.
The voltage ratio in a transformer is proportional to:
  1. Frequency of AC
  2. Number of turns in coils 
  3. Resistance of wire
  4. Current ratio
সঠিক উত্তর:
Number of turns in coils 
উত্তর
সঠিক উত্তর:
Number of turns in coils 
ব্যাখ্যা

• একটি ট্রান্সফরমারের ভোল্টেজ অনুপাত (voltage ratio) মূলত কুণ্ডলীর (coil) টার্নের সংখ্যার উপর নির্ভর করে। ট্রান্সফরমার দুটি কুণ্ডলী নিয়ে গঠিত: প্রাইমারি (primary) এবং সেকেন্ডারি (secondary)। প্রাইমারি কুণ্ডলীর ভোল্টেজ এবং সেকেন্ডারি কুণ্ডলীর ভোল্টেজের অনুপাত প্রাইমারি ও সেকেন্ডারি কুণ্ডলীর টার্নের সংখ্যার অনুপাতের সমান। অর্থাৎ, যদি সেকেন্ডারি কুণ্ডলীর টার্ন বেশি হয়, তাহলে আউটপুট ভোল্টেজও বেশি হবে। অন্য দিকে, ভোল্টেজ অনুপাত কোনোভাবে AC ফ্রিকোয়েন্সি, তারের রোধ বা কারেন্ট অনুপাতের উপর সরাসরি proportional নয়। তাই ট্রান্সফরমারের ভোল্টেজ অনুপাত বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কুণ্ডলীর টার্নের সংখ্যা। সঠিক উত্তর: খ) Number of turns in coils.
 
ট্রান্সফরমার: 
- চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হলে বিদ্যুৎ তৈরি হয়-এই নীতি ব্যবহার করে ট্রান্সফরমার তৈরি করা হয়। 
- তড়িচ্চালক শক্তি বা EMF পদ্ধতিতে সরাসরি বৈদ্যুতিক সংযোগ ছাড়াই একটি কয়েল থেকে অন্য কয়েলে বিদ্যুৎ পাঠানোর প্রক্রিয়াকে ট্রান্সফরমার বলে। 
- তড়িৎ চুম্বকীয় আবেশ ব্যবহার করে AC বা পরিবর্তী তড়িৎ বিভব বৃদ্ধি বা কমানো হয়। 
- যে যন্ত্রের মাধ্যমে এই কাজ করা হয় তাকে ট্রান্সফরমার বলে। এই ট্রান্সফরমার দিয়ে অত্যন্ত চমকপ্রদ কিছু বিষয় করা যায়। 
- ট্রান্সফরমারের দুই পাশে কয়েলের প্যাঁচসংখ্যা যদি সমান হয়, তাহলে বাম দিকে যে এসি ভোল্টেজ প্রয়োগ করা হবে ডান দিকে ঠিক সেই এসি ভোল্টেজ ফেরত পাওয়া যাবে। 
- ডান দিকে প্যাঁচের সংখ্যা যদি দশ গুণ বেশি হয় তাহলে ভোল্টেজ দশ গুণ বেশি হবে। প্যাঁচের সংখ্যা যদি দশ গুণ কম হয় তাহলে ভোল্টেজ দশ গুণ কম হবে। আবার, বাম দিকের কয়েল যেখানে এসি ভোল্টেজ প্রয়োগ করা হয়, তার নাম প্রাইমারি কয়েল বা মুখ্য কুণ্ডলী এবং ডান দিকে যেখানে ভোল্টেজ আবিষ্ট হয় তার নাম সেকেন্ডারি কয়েল বা গৌণ কুণ্ডলী। 

স্টেপ আপ ট্রান্সফরমার: 
- যে ট্রান্সফরমারে প্রাইমারি কয়েলের তুলনায় সেকেন্ডারি কয়েলের প্যাঁচসংখ্যা বেশি হয় এবং সে কারণে প্রাইমারি কয়েলে প্রয়োগ করা এসি ভোল্টেজ সেকেন্ডারি কয়েলে বেড়ে যায়, তাকে স্টেপ আপ ট্রান্সফরমার বলে। 
- বিদ্যুৎ পরিবহনের জন্য স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করে ভোল্টেজকে অনেক গুণ বাড়ানো হয়। 

স্টেপ ডাউন ট্রান্সফরমার: 
- যে ট্রান্সফরমারে প্রাইমারি কয়েলের তুলনায় সেকেন্ডারি কয়েলের প্যাঁচসংখ্যা কম হয় এবং সে কারণে প্রাইমারি কয়েলে প্রয়োগ করা এসি ভোল্টেজ সেকেন্ডারি কয়েলে কমে যায় তাকে স্টেপ ডাউন ট্রান্সফরমার বলে। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৫,১৭৪.
Where is the headquarters of 'INTERPOL' located?
  1. United States
  2. France
  3. Switzerland
  4. Italy
সঠিক উত্তর:
France
উত্তর
সঠিক উত্তর:
France
ব্যাখ্যা
Interpol:
- International Criminal Police Organization হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- Interpol ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়।
- এটির বর্তমান সদর দপ্তর ফ্রান্সের লিওঁ শহরে অবস্থিত।
- ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিও শহরে সদরদপ্তর স্থাপন করা হয়।
- এটির বর্তমান সদস্য ১৯৬টি দেশ।
- বাংলাদেশ ১৯৭৬ সালের ১৪ অক্টোবর ইন্টারপোলের সদস্যপদ লাভ করে। 

তথ্যসূত্র - ইন্টারপোল অফিসিয়াল ওয়েবসাইট।
৫,১৭৫.
Which is the international unit of measurement of temperature?
 
  1. Kelvin 
  2. Fahrenheit
  3. Degree Celsius
  4.  Celsius
     
সঠিক উত্তর:
Kelvin 
উত্তর
সঠিক উত্তর:
Kelvin 
ব্যাখ্যা
তাপমাত্রা:
- তাপমাত্রা পরিমাপের S.I বা আন্তর্জাতিক একক কেলভিন।
- তবে তাপমাত্রার কেলভিন ছাড়াও বহুলপ্রচলিত দুটি একক আছে।
- যেমন- সেলসিয়াস বা সেন্টিগ্রেড এবং ফারেনহাইট।
- তাপমাত্রা পরিমাপের যন্ত্র থার্মোমিটার।
- তাপের প্রবাহ তাপমাত্রার ওপর নির্ভর করে।
- দুটি বস্তুর তাপমাত্রা এক হলেও এদের মধ্যে তাপের পরিমাণ ভিন্ন হতে পারে।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,১৭৬.
Who was the Governor-General of Pakistan when the second Constituent Assembly was formed in 1955?
  1. Iskander Mirza
  2. Ghulam Muhammad
  3. Ayub Khan
  4. Liaquat Ali Khan
সঠিক উত্তর:
Ghulam Muhammad
উত্তর
সঠিক উত্তর:
Ghulam Muhammad
ব্যাখ্যা

- ১৯৫৬ সালের শাসনতন্ত্র ছিল পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র। এটিকে বিলম্বিত শাসনতন্ত্র বলা চলে। 
- সুদীর্ঘ ৯ বছর সাধনার পর শাসনতন্ত্র প্রণেতাগণ এ শাসনতন্ত্রটি দিতে পেরেছিলেন। 
- ১৯৫৫ সালে পাকিস্তানে দ্বিতীয় গণপরিষদ গঠিত হয়। এর অগ্রভাগে ছিল তৎকালীন গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ।
- ১৯৫৫ সালের ৭ই জুলাই এ পরিষদের প্রথম অধিবেশন বসে।
- এ পরিষদের সদস্য সংখ্যা ছিল ৮০ জন। 
- প্রথম গণপরিষদ শাসনতন্ত্র প্রণয়নে ব্যর্থতার পরিচয় দেয়।
- এ ব্যর্থতাকে পুঁজি করে দ্বিতীয় গণপরিষদ শাসনতন্ত্র রচনায় ব্যাপৃত হয়।
- এ পরিষদের উৎসাহ ও উদ্দীপনা শাসনতন্ত্র রচনাকে ত্বরান্বিত করে।
- ১৯৫৬ সালের ৯ই জানুয়ারি গণপরিষদে শাসনতন্ত্র বিল উত্থাপিত হয়।
- এ বিলের উপর আলোচনা-সমালোচনা চলে। আলোচনার পর ২৯শে ফেব্রুয়ারি গণপরিষদ পাকিস্তানে ইসলামি প্রজাতন্ত্র ধরনের শাসনতন্ত্র গ্রহণ করে। 
- অবশেষে ২রা মার্চ  ইস্কান্দার মির্জা শাসনতন্ত্র বিলে সম্মতি দেন।
- ২৩ মার্চে এ শাসনতন্ত্র গৃহীত ও প্রবর্তিত হয়। 
- পাকিস্তানের ইতিহাসে এ শাসনতন্ত্রটি ১৯৫৬ সালের শাসনতন্ত্র নামে পরিচিত।

উৎস: বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৫,১৭৭.
Who is the last English Governor General of India?
  1. Lord Minto
  2. Lord Curzon
  3. Lord Mountbatten
  4. Lord Lytton
  5. None of the above
সঠিক উত্তর:
Lord Mountbatten
উত্তর
সঠিক উত্তর:
Lord Mountbatten
ব্যাখ্যা
লর্ড মাউন্টব্যােটন:
- ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে ভারতবর্ষে দীর্ঘ ১৯০ বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটে।
- সৃষ্টি হয় দু'টি নতুন স্বাধীন রাষ্ট্র- ভারত ও পাকিস্তান।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বাস্তবতাতে ভারতবর্ষেও ভবিষ্যৎ নিয়ে ব্রিটিশরা ভিন্নভাবে চিন্তা করতে শুরু করে।
- তাছাড়া ভারতবর্ষে রাজনৈতিক পরিস্থিতিও অনেকটা ব্রিটিশদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল।
- এমতাবস্থাতে ভারতীয়  লর্ড মাউন্টব্যােটন ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন ঘোষণা করেন।
- ভারতীয় উপমহাদেশের শেষ গভর্নর লর্ড মাউন্টব্যােটন ।

উৎস: পৌরনীতি ও সুশাসন ২য় পত্র, এইচ এসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,১৭৮.
According to recent World Bank data, what is the current per-capita income of Bangladesh? [December, 2025]
  1. 2,993 Dollar
  2. 2,793 Dollar
  3. 2,593 Dollar
  4. 2,293 Dollar
সঠিক উত্তর:
2,593 Dollar
উত্তর
সঠিক উত্তর:
2,593 Dollar
ব্যাখ্যা

• মাথাপিছু আয়:
- বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়িয়েছে ২ হাজার ৫৯৩ ডলার।
- বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
- এশিয়ার ২০টি নিম্ন আয়ের দেশের তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে জর্ডান, যার মাথাপিছু আয় ৪ হাজার ৬১৮ ডলার।
- সেই তালিকায় বাংলাদেশের অবস্থান ১২তম।
- তালিকার সবচেয়ে নিচে রয়েছে আফগানিস্তান, যেখানে মাথাপিছু জিডিপি মাত্র ৪১৩ ডলার।
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মাথাপিছু আয়ের দিক থেকে ভারত শীর্ষে রয়েছে, যার মাথাপিছু জিডিপি ২ হাজার ৬৯৬ ডলার। 

উৎস: পত্রিকা প্রতিবেদন।লিংক

৫,১৭৯.
Which group is responsible for the recent massacre in El-Fasher, Sudan?
  1. RSF
  2. Boko Haram
  3. ISF
  4. Al-Shabaab
সঠিক উত্তর:
RSF
উত্তর
সঠিক উত্তর:
RSF
ব্যাখ্যা

Rapid Support Forces (RSF):
- উত্তর আফ্রিকার দেশ সুদানের দারফুর অঞ্চলে আধাসামরিক গোষ্ঠী The Rapid Support Forces (RSF)।
- এটি মূলত ২০১৩ সালে গঠিত হয়।
- ২০২৩ সালের ১৫ এপ্রিল সেনাবাহিনী ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে ক্ষমতা ও নিয়ন্ত্রণ নিয়ে গৃহযুদ্ধ শুরু হয়।
- সুদানের সেনাবাহিনীর নেতৃত্বে রয়েছেন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান, আরএসএফের নেতৃত্বে রয়েছেন তার সাবেক ডেপুটি মোহাম্মদ হামদান দাগলো।
- এই যুদ্ধের ফলে ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকট সংকটের জন্ম দিয়েছে।

সম্প্রতি,
-  আরএসএফ এল-ফাশের শহরটি দখল করার পর সেখানে গণহত্যা চালায়।
- এই সংঘাতে এখন পর্যন্ত সারা দেশে দেড় লাখের বেশি মানুষ মারা গেছেন এবং প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। জাতিসংঘ এটিকে বিশ্বের বৃহত্তম মানবিক সংকট বলে অভিহিত করেছে।

অন্যদিকে,
- নাইজেরিয়ার সন্ত্রাসী সংগঠন- বোকো হারাম।
- ইথিওপিয়ার সন্ত্রাসী সংগঠন-  আল-শাবাব।

উৎস: প্রথম আলো।

৫,১৮০.
Which woman was recognized as the first martyr of the July Movement?
  1. Naima Sultana
  2. Shahinur Begum
  3. Nasima Akter
  4. Meherun Nesa
সঠিক উত্তর:
Naima Sultana
উত্তর
সঠিক উত্তর:
Naima Sultana
ব্যাখ্যা

• জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ প্রথম নারী:
- জুলাই গণ-অভ্যুত্থানে এখন পর্যন্ত সরকার মোট ৮৪৪ জন শহীদের নাম গেজেট আকারে প্রকাশ করেছে। 
-এর মধ্যে ৬ থেকে ৬০ বছর বয়সী ১০ জন নারীর নাম রয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের করা পৃথক তালিকাতেও এই ১০ জনের নাম শহীদ হিসেবে উল্লেখ রয়েছে। 
- জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ প্রথম নারী নাঈমা সুলতানা।
- ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল পাঁচটার দিকে রাজধানীর উত্তরার বাসার বারান্দায় শুকাতে দেওয়া কাপড় আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে। 

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো। 

৫,১৮১.
Who chaired the event of 16th BRICS Summit?
  1. Vladimir Putin
  2. Xi Jinping
  3. Abdel Fattah El-Sisi
  4. Masoud Pezeshkian
সঠিক উত্তর:
Vladimir Putin
উত্তর
সঠিক উত্তর:
Vladimir Putin
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

BRICS:

- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- পূর্বনাম: ব্রিক (BRIC)।
- এর বর্তমান সদস্য: ১০টি।
- সদস্যগুলো হলো: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ও ইথিওপিয়া।
- এর কোনো সদরদপ্তর নেই।

⇒ বিশ্বের জনসংখ্যার প্রায় ৪৬ শতাংশ ব্রিকসভুক্ত দেশগুলোয় বসবাস করে।
- এর পরিসংখ্যান অনুসারে, বৈশ্বিক জিডিপিতে এ জোটের দেশগুলোর হিস্যা ৩৬ শতাংশের বেশি।
- এছাড়া ক্রয়ক্ষমতা সমতার (পিপিপি) ভিত্তিতে বৈশ্বিক জিডিপিতে দেশগুলোর হিস্যা এক-তৃতীয়াংশেরও বেশি।

উল্লেখ্য,
⇒ ১৬তম ব্রিকস শীর্ষ সম্মেলন ২০২৪ সালের ২২-২৪ অক্টোবর রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হয়।
- ব্রিকসের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছে রাশিয়া।
- রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সম্মেলনের সভাপতিত্ব করেন।

উৎস: BRICS ওয়েবসাইট।
৫,১৮২.
Which of the following acids is secreted by parietal cells in the stomach lining?
  1. Citric acid
  2. Benzoic acid
  3. Hydrochloric acid
  4. Acetic acid
সঠিক উত্তর:
Hydrochloric acid
উত্তর
সঠিক উত্তর:
Hydrochloric acid
ব্যাখ্যা

• প্যারিয়েটাল সেল হলো পেটের লাইনিংয়ে থাকা বিশেষ ধরনের কোষ, যা হজম প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোষগুলি প্রধানত হাইড্রোক্লোরিক অ্যাসিড (Hydrochloric acid) উৎপাদন করে, যা খাবারকে ভেঙে দিতে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতি পেটের পিএইচকে অনেক কমিয়ে আনে, ফলে পেপসিন নামের এঞ্জাইম সক্রিয় হয় এবং প্রোটিন হজম হয়। অন্যান্য বিকল্প যেমন সিট্রিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড বা অ্যাসেটিক অ্যাসিড পেটের প্যারিয়েটাল সেল থেকে সেক্রেট হয় না। সুতরাং, প্যারিয়েটাল সেল দ্বারা নিঃসৃত হওয়া অ্যাসিড হলো Hydrochloric acid (গ)।
 
• হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভূমিকা:
- হাইড্রোক্লোরিক এসিড (HCl) পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত একটি শক্তিশালী অ্যাসিড।
- এটি পাকস্থলীর ভেতরে একটি অত্যন্ত অম্লীয় পরিবেশ তৈরি করে (pH 1.5 - 3.5), যা খাবার হজমের জন্য অপরিহার্য।
- এই অম্লীয় পরিবেশের কারণে পেপসিনোজেন নামক নিষ্ক্রিয় এনজাইম সক্রিয় পেপসিনে রূপান্তরিত হয়, যা প্রোটিন পরিপাকে সাহায্য করে।
- এটি খাবারের সাথে আসা ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতেও সহায়তা করে।
- হাইড্রোক্লোরিক এসিডের অম্লীয় পরিবেশ খাবারের জটিল উপাদানগুলোকে সহজে ভেঙে ফেলে, যা পরবর্তীতে ক্ষুদ্রান্তে শোষিত হয়।

অন্যান্য অপশনসমূহ:
- নাইট্রিক এসিড ও  সালফিউরিক এসিড: এই দুটি অ্যাসিড অত্যন্ত শক্তিশালী খনিজ অ্যাসিড, যা মানবদেহের পাকস্থলীতে পরিপাকের জন্য উৎপন্ন হয় না।
- ল্যাকটিক এসিড: এটি শরীরের পেশীতে বা দুগ্ধজাত দ্রব্যে তৈরি হয়। এটি পাকস্থলীর পরিপাক রসের প্রধান অ্যাসিড নয়।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৫,১৮৩.
The largest unit of length used to express astronomical distance called -
  1. ক) Light - year
  2. খ) Parsec
  3. গ) Kilometer
  4. ঘ) None of these.
সঠিক উত্তর:
খ) Parsec
উত্তর
সঠিক উত্তর:
খ) Parsec
ব্যাখ্যা

Parsec, unit for expressing distances to stars and galaxies, used by professional astronomers.
It represents the distance at which the radius of Earth's orbit subtends an angle of one second of arc.
Thus, a star at a distance of one parsec would have a parallax of one second, and the distance of an object in parsecs is the reciprocal of its parallax in seconds of arc.

A unit of distance used in astronomy, equal to about 3.26 light-years (3.086 × 10¹³ kilometers). One parsec corresponds to the distance at which the mean radius of the earth's orbit subtends an angle of one second of arc.
Source: www.britannica.com & Oxford Dictionary.

৫,১৮৪.
Where is the grave of Bir Sreshtho Captain Mohiuddin Jahangir located?
  1. Barisal
  2. Khulna
  3. Dhaka
  4. Chapainawabganj
  5. Brahmanbaria
সঠিক উত্তর:
Chapainawabganj
উত্তর
সঠিক উত্তর:
Chapainawabganj
ব্যাখ্যা
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর:
- ১৯৪৯ সালে বরিশাল জেলায় জন্ম।
- বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মুক্তিযুদ্ধকালীন সময়ে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
- তিনি ৭ নং সেক্টরে যুদ্ধরত অবস্থায় বিজয়ের মাত্র ২ দিন আগে ১৪ ডিসেম্বর শহীদ হন।
- বীরশ্রেষ্ঠদের মধ্যে তিনি সর্বশেষ শহীদ হন।
- চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনমসজিদ প্রাঙ্গনে তার সমাধি রয়েছে।

উৎস: বাংলাপিডিয়া।
৫,১৮৫.
When has the government banned use of plastic shopping bags or polypropylene bags at super shops?
  1. October 11, 2024
  2. October 8, 2024
  3. October 1, 2024
  4. November 1, 2024
সঠিক উত্তর:
October 1, 2024
উত্তর
সঠিক উত্তর:
October 1, 2024
ব্যাখ্যা
সুপারশপে পলিথিন ও পলিপ্রপিলিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ:
- ১ অক্টোবর, ২০২৪ থেকে বর্তমান সরকার সুপারশপে পলিথিন ও পলিপ্রপিলিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করেছে।

⇒ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ১ অক্টোবর থেকে সুপারশপে কোন পলিথিন শপিং ব্যাগ ও পলিপ্রপিলিনের ব্যাগ রাখা যাবে না এবং ক্রেতাদেরকে দেয়া যাবে না।
- বিকল্প হিসেবে সকল সুপারশপে বা এর সম্মুখে পাট ও কাপড়ের ব্যাগ ক্রেতাদের ক্রয়ের জন্য রাখা হবে।
- ১ নভেম্বর থেকে পলিথিন জাতীয় সব ধরনের ব্যাগ নিষিদ্ধ এবং কোনো ক্রেতাকে এ ব্যাগ দেওয়া যাবে না।
- এছাড়া পলিথিন ব্যাগ নিষিদ্ধ কার্যক্রমে কাঁচা বাজার ও পলিথিন উৎপাদন কারখানায় মনিটরিং কার্যক্রম চালানো হয়।

উল্লেখ্য,
⇒ ২০০২ সালে দেশে পলিথিনের শপিং ব্যাগ নিষিদ্ধ করা হয়। এতে বলা হয়, ‘পলিথিনের শপিং ব্যাগ বা অন্য যে কোনো সামগ্রী, যা পরিবেশের জন্য ক্ষতিকর, সেসব উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুত, পরিবহন ইত্যাদি নিষিদ্ধ।’
- পরিবেশ বিনষ্টকারী পলিথিনের উৎপাদন ও বিপণন কার্যক্রম এবং ব্যবহার বন্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এ বিধিনিষেধ আরোপ করা আছে।
- আইন অনুযায়ী বিভিন্ন পুরুত্বের পলিথিনের উৎপাদন, বিপণন কার্যক্রম ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
- পলিথিন মাটিতে মিশে যেতে সময় লাগে ২০০ থেকে ৪০০ বছর।
- মাটিতে বা জলাশয়ে থাকা ব্যাগগুলো পরিবেশের জন্য ক্ষতির কারণ হয়েছে।

উৎস: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
৫,১৮৬.
Who was the first President of India?
  1. Dr. Zakir Husain
  2. Dr. Sarvepalli Radhakrishnan
  3. Rajendra Prasad
  4. Jawaharlal Nehru
সঠিক উত্তর:
Rajendra Prasad
উত্তর
সঠিক উত্তর:
Rajendra Prasad
ব্যাখ্যা
ভারত:
- দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারত।
- ভারত স্বাধীনতা লাভ করে ১৫ আগস্ট, ১৯৪৭ সালে।
- সংবিধান কার্যকর হয় ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।
- প্রজাতন্ত্র ঘোষণা দেয় ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।
- ভারতের প্রথম রাষ্ট্রপতি: ড. রাজেন্দ্র প্রসাদ।
- ভারতের প্রথম প্রধানমন্ত্রী: জওহরলার নেহরু।
- ভারতের প্রথম মুসলমান রাষ্ট্রপতি: জাকির হোসেন।
- ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি: প্রতিভা পাতিল।
- ভারতের বর্তমান প্রধানমন্ত্রী: নরেন্দ্র মোদী।
- ভারতের বর্তমান রাষ্ট্রপতি: দ্রৌপদী মুর্মু (প্রথম সাওতাল উপজাতি রাষ্ট্রপতি)।

উৎস: Britannica.
৫,১৮৭.
The 2028 olympic games will take place in -
  1. Sydney, Australia
  2. Paris, France
  3. Brisbane, Australia
  4. Los Angeles, USA
সঠিক উত্তর:
Los Angeles, USA
উত্তর
সঠিক উত্তর:
Los Angeles, USA
ব্যাখ্যা
অলিম্পিক গেমস: 
- অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
- যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন।
- দুই শতাধিক দেশের অংশগ্রহণে মুখরিত এই অলিম্পিক গেমস বিশ্বের সবচেয়ে বড় এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়ে থাকে।
- অলিম্পিক গেমস প্রতি চার বছর পরপর ৬ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হয়।
- গ্রীষ্ম এবং শীতকালীন দুটো প্রকরণ, প্রতিটি দুই বছর পরপর হয়ে থাকে।
- আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) অলিম্পিক গেমস সংক্রান্ত সব কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে। 
 
উল্লেখ্য,
- খ্রিষ্টপূর্ব অষ্টম শতাব্দীতে প্রাচীন গ্রিস শুরু হওয়া প্রাচীন অলিম্পিক গেমস থেকেই মূলত আধুনিক অলিম্পিক গেমসের জন্ম।
- আধুনিক অলিম্পিক গেমস শুরু হয় গ্রিসের এথেন্সে।
- এটি ১৮৯৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর জনক ফ্রান্সের নাগরিক ব্যরন দ্য কুবার্তো।
- ১৯১৪ সালে কুবার্তো দ্বারা উপস্থাপিত অলিম্পিক পতাকাটি হল প্রোটোটাইপ: এটির সাদা জমিনের কেন্দ্রে পাঁচটি আন্তঃসংলগ্ন রিং রয়েছে - নীল, হলুদ, কালো, সবুজ এবং লাল।
- এই রিংগুলি অলিম্পিকে একসাথে যোগদানকারী 'বিশ্বের পাঁচটি অংশ' প্রতিনিধিত্ব করে।
 
উল্লেখ্য,
- ২০২৪ সালে অলিম্পিক গেমসের অনুষ্ঠিত হবে ফ্রান্সের রাজধানী প্যারিসে।
- ২০২৮ সালে অলিম্পিক গেমসে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে।
 
উৎস: Britannica.
৫,১৮৮.
In which year did Nelson Mandela receive the Nobel Peace Prize?
  1. 1990
  2. 1991
  3. 1992
  4. 1993
  5. 1994
সঠিক উত্তর:
1993
উত্তর
সঠিক উত্তর:
1993
ব্যাখ্যা
নেলসন ম্যান্ডেলা: 
- জন্ম: ১৮ জুলাই, ১৯১৮ সাল| 
- মৃত্যু: ৫ ডিসেম্বর, ২০১৩ সাল| 
- নোবেল শান্তি পুরস্কার: ১৯৯৩ সাল (এফ. ডব্লিউ. ডি ক্লার্কের সঙ্গে যৌথভাবে)। 
- নেলসন ম্যান্ডেলা ছিলেন বর্ণবৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের অগ্রদূত।
- তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC) দলের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন।
- ১৯৬৪ সালে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং তিনি ২৭ বছর কারাগারে কাটান।
- ১৯৯০ সালে মুক্তি পাওয়ার পর ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনের অবসানের জন্য শান্তিপূর্ণ আলোচনা চালিয়ে যান।
- ১৯৯৪ সালের দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক নির্বাচনে জয়ী হয়ে তিনি দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হন।
- তাঁর নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচারের পথে এগিয়ে যায়।
- "লং ওয়াক টু ফ্রিডম" - তাঁর আত্মজীবনী বিশ্বজুড়ে অনুপ্রেরণার উৎস।
- ২০১০ সালে ফুটবল বিশ্বকাপের সময় তাঁকে সম্মানিত করা হয়।
- ১৮ জুলাই বিশ্বব্যাপী "ম্যান্ডেলা দিবস" হিসেবে পালিত হয়, যা সমাজসেবার জন্য উৎসর্গিত।
- নেলসন ম্যান্ডেলা শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার নয়, বরং সমগ্র বিশ্বের স্বাধীনতা, সাম্য ও মানবাধিকারের প্রতীক। 

উৎস: Britannica.
৫,১৮৯.
Which of the following is a Monetary policy tool?
  1. Cash Reserve Ratio
  2. Public spending
  3. Tax policy
  4. None
সঠিক উত্তর:
Cash Reserve Ratio
উত্তর
সঠিক উত্তর:
Cash Reserve Ratio
ব্যাখ্যা

আর্থিক নীতি (Monetary policy):
- একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে যে নীতি গ্রহণ করা হয়, তাকে মুদ্রানীতি বলে।

⇒ মুদ্রানীতির হাতিয়ার (Monetary policy tool):
- একটি দেশে পূর্ণ নিয়োগ অর্জন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য আর্থিক নীতির কতগুলো হাতিয়ার ব্যবহার করা হয়।

১. অর্থের যোগান নিয়ন্ত্রণ: আর্থিক নীতি বাস্তবায়নের প্রধান হাতিয়ার হলো মুদ্রা বা অর্থের যোগান নিয়ন্ত্রণ করা। দেশে মুদ্রাস্ফীতির সময় সরকার তথা কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে মুদ্রা সরবরাহ কমিয়ে দেয়। এবাবে মুদ্রার যোগান নিয়ন্ত্রণ করে অর্থের চাহিদা ও অর্থের যোগানের মধ্যে সমন্বয় সাধন করা হয়।

২. ন্যূনতম রিজার্ভ অনুপাত (CRR-Cash Reserve Ratio): বাণিজ্যিক ব্যাংকসমূহ জনসাধারণের নিকট থেকে যে পরিমাণ অর্থ আমানত হিসেবে রাখে তা থেকে একটি নির্দিষ্ট হারে অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। একে রিজার্ভের হার বলে। দেশে যখন অর্থের যোগান হ্রাস করতে হয় তখন কেন্দ্রীয় ব্যাংক এই হার বাড়িয়ে দেয়। এতে বাণিজ্যিক ব্যাংকের ঋণযোগ্য তহবিল হ্রাস পায় এবং ঋণের যোগানও কমে যায়। এভাবে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভের অনুপাত হ্রাস-বৃদ্ধি করে অর্থের যোগান নিয়ন্ত্রণ করে।

৩. ব্যাংক হারের পরিবর্তন: কেন্দ্রীয় ব্যাংক যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংকসমূহকে ঋণ প্রদান করে তাকে ব্যাংক হার বলে। একে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হারও বলা হয়। দেশে অর্থের যোগান হ্রাস করার প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক তার সুদের হার বৃদ্ধি করে। বিপরীত অবস্থায় হ্রাস করে।

৪. খোলাবাজারে ঋণপত্র ক্রয়-বিক্রয়: আর্থিক নীতি বাস্তবায়নের আরও একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো খোলা বাজার নীতি। দেশে অর্থের যোগান বৃদ্ধির প্রয়োজন হলে সরকার খোলা বাজারে বিভিন্ন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণপত্র, সঞ্চয়পত্র, বন্ড প্রভৃতি ক্রয় করে। এর ফলে জনসাধারণের হাতে নগদ অর্থ বৃদ্ধি পায়। আবার যখন দেশে অর্থের যোগান হ্রাসের প্রয়োজন হয় তখন সরকার বিভিন্ন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কাছে ঋণপত্র বিক্রয় করে। এর ফলে জনসাধারণের হাতে নগদ অর্থ কমে যায়।

৫. নৈতিক চাপ প্রয়োগ: কেন্দ্রীয় ব্যাংক দেশের সমস্ত বাণিজ্যিক ব্যাংকের অভিভাবক। কাজেই কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিভিন্নভাবে বাণিজ্যিক ব্যাংকসমূহকে পরামর্শ প্রদান এবং প্রয়োজনে নৈতিক চাপ প্রয়োগ করে থাকে।

৬. প্রত্যক্ষ নিয়ন্ত্রণ: কেন্দ্রীয় ব্যাংক অর্থবাজারের শীর্ষে অবস্থান করে। তাই ঋণ নিয়ন্ত্রণের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর উপর প্রত্যক্ষ আদেশ জারী করতে পারে। কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনে বাণিজ্যিক ব্যাংকের উপর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে।

উল্লেখ্য,
- CRR (Cash Reserve Ratio) হচ্ছে তফসিলি ব্যাংকগুলো কর্তৃক বাংলাদেশ ব্যাংক বাধ্যতামূলক নগদ জমার হার।

অন্যদিকে,
- Public spending: এটি রাজস্ব নীতি (Fiscal Policy)-এর অংশ।
- Tax policy: এটিও Fiscal Policy-এর অংশ।

উৎস: সামষ্টিক অর্থনীতি, বিবিএ বাংলা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫,১৯০.
In which year was oil discovered in Haripur, Sylhet district?
  1. 1976
  2. 1981
  3. 1986
  4. 1991
সঠিক উত্তর:
1986
উত্তর
সঠিক উত্তর:
1986
ব্যাখ্যা
খনিজ তেল (Petroleum):
- বাংলাদেশের উপকূল অঞ্চলে খনিজ তেল আছে বলে বিশেষজ্ঞগণ মনে করেন।
- ১৯৮৬ সালে সিলেট জেলার হরিপুরে প্রাকৃতিক গ্যাসের সপ্তম কূপে তেল পাওয়া গেছে।
- এ কূপ থেকে দৈনিক প্রায় ৬০০ ব্যারেল অপরিশোধিত তেল তোলা হচ্ছে।
- অপরিশোধিত তেল চট্টগ্রামের তেল শোধনাগারে পরিশোধন করা হয়।
- পরিশোধিত তেল থেকে পেট্রোল, কেরোসিন, বিটুমিন ও অন্যান্য দ্রব্য পাওয়া যায়।
- মৌলভীবাজার জেলার বরমচালে বাংলাদেশের দ্বিতীয় তেলক্ষেত্রটি অবস্থিত।
- এ ক্ষেত্র থেকে দৈনিক প্রায় ১,২০০ ব্যারেল তেল উত্তোলিত হয়।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৫,১৯১.
The fall of the Persian civilization occurred by whom?
  1. Alexander the Great
  2. Julius Caesar
  3. Cyrus the Great
  4. Genghis Khan
সঠিক উত্তর:
Alexander the Great
উত্তর
সঠিক উত্তর:
Alexander the Great
ব্যাখ্যা
পারস্য সভ্যতা:
- এটি ছিল বিশ্বের প্রথম বৃহৎ সাম্রাজ্যগুলোর একটি, যার সীমানা এশিয়া মাইনর থেকে ভারত পর্যন্ত বিস্তৃত ছিল।
- পারস্য সভ্যতা খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে সাইরাস দ্য গ্রেটের নেতৃত্বে আখেমেনিড সাম্রাজ্যের মাধ্যমে গড়ে ওঠে।
- এটি বিশ্বের প্রথম বৃহৎ সাম্রাজ্যগুলোর একটি, যা ভারত থেকে গ্রীস পর্যন্ত বিস্তৃত ছিল।
- পার্সেপোলিস শহরটি এর স্থাপত্য ও সংস্কৃতির জন্য বিখ্যাত ছিল।
- জরাথ্রুস্ত্রবাদ ধর্মের প্রচলন এই সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য।
- ৪র্থ শতাব্দীতে আলেকজান্ডার দ্য গ্রেটের আক্রমণে পারস্য সাম্রাজ্যের পতন ঘটে।

গুরুত্বপূর্ণ শাসক ও অবদান:
সাইরাস দ্য গ্রেট: সহিষ্ণু নীতির জন্য পরিচিত।
দারিয়াস দ্য গ্রেট: প্রশাসনিক দক্ষতার জন্য বিখ্যাত। রাজপথ নির্মাণ, মুদ্রা প্রচলন ও সাম্রাজ্য সুসংহত করেন।

উৎস: Britannica
History.com
৫,১৯২.
Which country is not a signatory of the Dayton Peace Treaty?
  1. Bosnia
  2. Belgium
  3. Croatia
  4. Serbia
সঠিক উত্তর:
Belgium
উত্তর
সঠিক উত্তর:
Belgium
ব্যাখ্যা
⇒ বেলজিয়াম ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরকারী দেশ নয়।

ডেটন শান্তি চুক্তি (Dayton Peace Agreement):
- ডেটন শান্তি চুক্তির পূর্ণনাম - General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina।
- বসনিয়া সংকট সমাধানের উদ্দেশ্যে ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
- যুক্তরাষ্ট্রের ওহায়ো অঙ্গরাজ্যের ডেটনে অবস্থিত বিমানঘাটিতে এই চুক্তির খসড়া প্রণীত হয়। এই জন্য এই চুক্তিকে ডেটন শান্তি চুক্তি বলা হয়।
- ডেটন চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট - বিল ক্লিন্টন, পররাষ্ট্রমন্ত্রী - ওয়ারেন ক্রিস্টোফার।
- চুক্তিটির প্রধান শান্তি আলোচক - রিচার্ড হলব্রোক।
- চুক্তির খসড়া প্রস্তুত - ২১ নভেম্বর, ১৯৯৫ সাল
- চুক্তি স্বাক্ষরের তারিখ - ১৪ ডিসেম্বর, ১৯৯৫ সাল
- চুক্তি স্বাক্ষরের স্থান - প্যারিস, ফ্রান্স
- চুক্তির পক্ষ সমূহ - বসনিয়া, ক্রোয়েশিয়া ও সার্বিয়া।
- চুক্তি স্বাক্ষরকারী -
১. বসনিয়ার পক্ষে - প্রেসিডেন্ট আলিজা ইজটবেগোভিচ।
২. ক্রোয়েশিয়ার পক্ষে - প্রেসিডেন্ট ফ্রাঞ্জো টুডম্যান।
৩. সার্বিয়ার পক্ষে - স্লোভাদান মিলোসোভিচ।

তথ্যসূত্র - হিস্টরি.কম ও ব্রিটানিকা।
৫,১৯৩.
What is the export revenue earned in the commodity sector during July-June of the fiscal year 2024-2025?
  1. 44,469.74 million US dollars
  2. 48,283.93 million US dollars
  3. 47,233.95 million US dollars
  4. 46,283.53 million US dollars
সঠিক উত্তর:
48,283.93 million US dollars
উত্তর
সঠিক উত্তর:
48,283.93 million US dollars
ব্যাখ্যা
• ২০২৪-২০২৫ অর্থ-বছরের জুলাই-জুন সময়ের রপ্তানি কার্যক্রম:
- অর্থ-বছর (২০২৪-২০২৫) জুলাই-জুন সময়ে পণ্য খাতে অর্জিত রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪৮,২৮৩.৯৩ মিলিয়ন মার্কিন ডলার, 
- বিগত ২০২৩-২০২৪ অর্থ-বছরে আমাদের মোট রপ্তানি আয় ছিল ৪৪,৪৬৯.৭৪ মিলিয়ন মার্কিন ডলার।
-  ২০২৪-২০২৫ অর্থ-বছরের জন্য নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০,০০০.০০ মিলিয়ন মার্কিন ডলার।

- চলতি বছরের রপ্তানি আয় বিগত অর্থ-বছরের একই সময়ের রপ্তানি আয়ের তুলনায় ৮.৫৮% বেশি, এবং নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রার ৯৬.৫৭% অর্জন।

উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো।
৫,১৯৪.
Which city has been ranked as the most liveable in the world? [ July, 2025]
  1. Vienna
  2. Zurich
  3. Copenhagen
  4. Melbourne
সঠিক উত্তর:
Copenhagen
উত্তর
সঠিক উত্তর:
Copenhagen
ব্যাখ্যা
বসবাস যোগ্য শহর: 
- প্রকাশক: দ্য ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ)।
- ভিত্তি: পাঁচটি মূল সূচকের ওপর ভিত্তি করে।
- বসবাসের জন্য সেরা শহর কোপেনহেগেন।
- দেশ: ডেনমার্ক।

উল্লেখ্য, 
- কোপেনহেগেনের উচ্চমানের স্থিতিশীলতা, অবকাঠামো ও পরিবেশ সূচকই শহরটিকে এই দুটি স্বীকৃতি এনে দিয়েছে।
- ঢাকার অবস্থান তালিকার ১৭৩টি শহরের মধ্যে ১৭১তম।

উৎস: ফোর্বস।Link]
৫,১৯৫.
Which is the dividing line between Mexico and the United States?
  1. Hinderberg Line
  2. Durand Line
  3. McNamara Line
  4. Sonora Line
সঠিক উত্তর:
Sonora Line
উত্তর
সঠিক উত্তর:
Sonora Line
ব্যাখ্যা
সনোরা লাইন:
- যুক্তরাষ্ট্র ও মেক্সিকোকে পৃথককারী সীমান্তরেখা হলো সনোরা লাইন।
- এই সীমান্ত রেখাটি মেক্সিকোর সনোরা প্রদেশকে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্য থেকে পৃথক করে।
- ১৮৫৩ সালে এই সীমান্ত রেখা নির্ধারণ করা হয়েছিল, যা দুই দেশের মধ্যে সীমানা স্থাপন করে।

এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ সীমারেখা:
- ওডারনিস লাইন – জার্মানি ও পোল্যান্ড।
- হিন্ডেনবার্গ লাইন – জার্মানি ও ফ্রান্স (ওয়েস্টার্ন ফ্রন্ট)
- ডুরান্ড লাইন - পাকিস্তান ও আফগানিস্তান।
- সিগফ্রিড লাইন- জার্মানি ও ফ্রান্স।

সূত্র: ব্রিটানিকা।
৫,১৯৬.
In which among the following, the speed of sound would be maximum?
  1. ক) Dry air at 0°C
  2. খ) Dry air at 30°C
  3. গ) Humid air at 0°C
  4. ঘ) Humid air at 30°C
  5. ঙ) Cold air at -30°C
সঠিক উত্তর:
ঘ) Humid air at 30°C
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Humid air at 30°C
ব্যাখ্যা

The speed of sound in a medium depends on the temperature of the medium. The speed of sound decreases when we go from solid to gaseous state.
In any medium as we increase the temperature the speed of sound increases. The speed of sound will be highest in humid air at 30°C.

৫,১৯৭.
How many years is the duration of the medium-term plan?
  1. 1 to 6 years
  2. 1 to 5 years
  3. 2 to 6 years
  4. 1 to 3 years
সঠিক উত্তর:
1 to 5 years
উত্তর
সঠিক উত্তর:
1 to 5 years
ব্যাখ্যা
• স্বল্পমেয়াদি পরিকল্পনা (Short-term plan):
- এ ধরনের পরিকল্পনা সাধারণত ১ বছর মেয়াদি বা আরও কম মেয়াদি হয়।
- স্বল্পমেয়াদি পরিকল্পনা দুই প্রকারের হয়;

যথা-
- এ্যাকশন প্লান ও রি-এ্যাকশন প্লান।

• মধ্যমেয়াদি পরিকল্পনা (Medium-term plan):

মধ্যম মেয়াদের পরিকল্পনা সাধারণত ১ বছর থেকে ৫ বছর মেয়াদী হয়ে থাকে।
মধ্যম ও প্রথম স্তরের ব্যবস্থাপকদের জন্য এরূপ পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ।

• দীর্ঘমেয়াদি পরিকল্পনা (Long-term plan):
এ ধরনের পরিকল্পনা সাধারণত ৫ বছরের বেশী সময়ের জন্য হয়ে থাকে।

উৎস: ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫,১৯৮.
What is the amount of tax-free income limit for fiscal year 2024-25?
  1. 3.25 lakh
  2. 3.5 lakh
  3. 3.75 lakh
  4. 4 lakh
সঠিক উত্তর:
3.5 lakh
উত্তর
সঠিক উত্তর:
3.5 lakh
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

করমুক্ত আয়সীমা:

- ২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন শ্রেণির মানুষের করমুক্ত আয়সীমা নিম্নরূপ:
- সাধারণ করদাতা: ৩,৫০,০০০ টাকা।
- মহিলা ও ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সের করদাতা: ৪,০০,০০০ টাকা।
- প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ করদাতা: ৪,৭৫,০০০ টাকা।
- গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা: ৫,০০,০০০ টাকা।
- কোন প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিবাবকের ক্ষেত্রে এরূপ প্রত্যেক সন্তান/পোষ্যের জন্য করমুক্ত সীমা ৫০,০০০/- টাকা বেশি।

⇒ ব্যক্তি করদাতা – করহার:
- ৩,৫০,০০০/- টাকা পর্যন্ত: শূন্য
- পরবর্তী ১,০০,০০০/- টাকার: ৫%
- পরবর্তী ৩,০০,০০০/- টাকার: ১০%
- পরবর্তী ৪,০০,০০০/- টাকার: ১৫%
- পরবর্তী ৫,০০,০০০/- টাকার: ২০%
- অবশিষ্ট টাকার উপর: ২৫%

উৎস: জাতীয় বাজেট ২০২৪-২৫।
৫,১৯৯.
The smallest bone in the human body is located in -
  1. Ear
  2. Nose
  3. Finger
  4. Toe
সঠিক উত্তর:
Ear
উত্তর
সঠিক উত্তর:
Ear
ব্যাখ্যা

◉ The smallest bone in the human body is the stapes, which is located in the ear. এই হাড়টি মধ্যম কানের (middle ear) অংশ এবং এটি কানের ossicles-এর তিনটি হাড়ের মধ্যে একটি। Stapes-এর আকার মাত্র 2.8 মিলিমিটার (0.11 ইঞ্চি) এবং এটি শব্দ তরঙ্গকে কানের ভিতরের অংশে (inner ear) প্রেরণে সাহায্য করে।

মানুষের কঙ্কালতন্ত্র:
- কঙ্কালতন্ত্র বিশেষ ধরনের যোজক কলা বা টিস্যুনির্মিত অস্থি ও তরুণাস্থির সমন্বয়ে গঠিত।
- একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে মোট ২০৬ টি হাড় বা অস্থি রয়েছে।
- মানবদেহের কঙ্কালতন্ত্র ২টি প্রধান ভাগে বিভক্ত। যথা- (১) অক্ষীয় কঙ্কাল (করোটি, দেহকাণ্ড) (২) উপাঙ্গীয় কঙ্কাল।
- করোটি ২৯টি অস্থি নিয়ে গঠিত।
- ৩৩ টি অনিয়ত আকৃতির অস্থিখন্ড বা কশেরুকা নিয়ে মানুষের মেরুদণ্ড গঠিত।
- মানবদেহের সবচেয়ে বড় অস্থি হলো ফিমার (উরুর অস্থি) যা মানুষের উর্ধ্ব পা এর অস্থি।
- মানুষের দেহে সবচেয়ে ছোট অস্থি হলো কানের ভেতরের অস্থি স্টেপিস।
- টেনডন: পেশিকে অস্থির সাথে যুক্ত রাখে।
- লিগামেন্ট: শরীরের একটি হাড়কে অন্য হাড়ের সাথে যুক্ত রাখে।

উৎস: প্রাণীবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫,২০০.
Where will Bangladesh’s first-ever Forest Museum be established? 
  1. Sitakunda Hills
  2. Garo Hills
  3. Lalmai Hill
  4. Chimbuk Hills
সঠিক উত্তর:
Lalmai Hill
উত্তর
সঠিক উত্তর:
Lalmai Hill
ব্যাখ্যা

• দেশের প্রথম ফরেস্ট মিউজিয়াম:
- কুমিল্লার লালমাই পাহাড়ের বিরল উদ্ভিদ উদ্যানে প্রতিষ্ঠিত হবে দেশের প্রথম ‘ফরেস্ট মিউজিয়াম’।
-  কুমিল্লার অন্যতম আকর্ষণীয় পর্যটন এলাকা কোটবাড়ির লালমাই পাহাড়ের সবুজ ভাঁজে গড়ে তোলা হয়েছে দেশের তৃতীয় বিরল এই উদ্ভিদ উদ্যান।
- এই উদ্যানে বিপন্ন প্রায় ৭৬ প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ করা হয়েছে।
- এছাড়াও রয়েছে দুষ্প্রাপ্য ও বিরল প্রজাতির কয়েকশ বৃক্ষ।
- দেশ থেকে বিলুপ্তপ্রায় উদ্ভিদের এই অভয়াশ্রম গবেষণা ও শিক্ষা কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

তথ্যসূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা।