বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank General Knowledge

মোট প্রশ্ন৬,১৭৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank General Knowledge

PrepBank · পাতা ৪৮ / ৬২ · ৪,৭০১৪,৮০০ / ৬,১৭৯

৪,৭০১.
Which new province was created as a result of the partition of Bengal?
  1. East Bengal and West Bengal
  2. West Bengal and Nagaland
  3. East Bengal and Assam
  4. East Bengal and Tripura
সঠিক উত্তর:
East Bengal and Assam
উত্তর
সঠিক উত্তর:
East Bengal and Assam
ব্যাখ্যা
বঙ্গভঙ্গ: 
- ভারতের বড় লাট লর্ড কার্জন ১৯০৫ সালের ১৬ই অক্টোবর বাংলা ভাগ করেন।
- এই বিভক্তি ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত।
- ভাগ হবার পূর্বে বাংলা, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, মেঘালয়, ত্রিপুরা ও আসামের কিছু অংশ নিয়ে গঠিত ছিল বাংলা প্রদেশ বা বাংলা প্রেসিডেন্সি।
- বঙ্গভঙ্গের এই পরিকল্পনা অনেক আগে থেকেই শুরু হয়েছিল।
- বাংলা প্রেসিডেন্সির আয়তন অনেক বড় হওয়ার কারণে ১৮৫৩ থেকে ১৯০৩ সাল পর্যন্ত এর সীমানা পুনর্বিন্যাসের অনেক প্রস্তাব ব্রিটিশ সরকারি মহলে উপস্থাপন করা হয়।
- প্রকৃতপক্ষে ১৯০৩ সালে বঙ্গভঙ্গের পরিকল্পনা গৃহীত হয়।
- ১৯০৪ সালে ভারত সচিব এটি অনুমোদন করেন এবং ১৯০৫ সালের জুলাই মাসে বঙ্গভঙ্গের পরিকল্পনা প্রকাশিত হয়।
- সে বছর অক্টোবরে পরিকল্পনা বাস্তবায়ন করা হয়।
- এই পরিকল্পনায় বর্তমান বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী এবং ভারতের আসাম, জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা ও মালদহ নিয়ে গঠিত হয় পূর্ব বাংলা ও আসাম নামে নতুন প্রদেশ।
- প্রদেশের রাজধানী হয় ঢাকা।
- অপরপক্ষে পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিম বাংলা প্রদেশ, যার রাজধানী হয় কোলকাতা।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই। 
৪,৭০২.
Which part of the plant conducts photosynthesis?
  1. Roots
  2. Stem
  3. Leaves
  4. Flower
সঠিক উত্তর:
Leaves
উত্তর
সঠিক উত্তর:
Leaves
ব্যাখ্যা
- পাতাকে সালোকসংশ্লেষণের প্রধান স্থানরূপে কেন গণ্য করা হয়।

সালোকসংশ্লেষণ: 

- যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, তাকে বলা হয় সালোকসংশ্লেষণ। 
- এটি একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। 
- উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্লাস্টিডে ঘটে। 
- সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে। 
- সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সংঘটিত হতে হলে অবশ্যই সূর্যালোক ও ক্লোরোফিল থাকতে হবে। 
- পানি, আলো, কার্বন-ডাই-অক্সাইড, ক্লোরোফিল হলো তার প্রধান উপকরণ। 
- কার্বোহাইড্রেট, পানি ও অক্সিজেন তৈরি করে। 
- পাতার মেসোফিল টিস্যু সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান। 
- সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় পানি জারিত হয় এবং কাবন ডাইঅক্সাইড বিজারিত হয়। তাই একে একটি জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয়। 
- জলজ উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি। 
- লাল আলোতে সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি হয়। 

সূত্র: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি ও উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৭০৩.
Which UN agency deals with global weather and climate?
  1. UNDP
  2. WMO
  3. WHO
  4. UNITAR
সঠিক উত্তর:
WMO
উত্তর
সঠিক উত্তর:
WMO
ব্যাখ্যা
WMO:
- WMO-এর পূর্ণরূপ: World Meteorological Organization বা বিশ্ব আবহাওয়া সংস্থা।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ু নিয়ে কাজ করে।
- প্রতিষ্ঠা লাভ করে: ২৩ মার্চ, ১৯৫০।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৭ মার্চ, ১৯৫১।
- এর বর্তমান সদস্য: ১৯৩টি।  
- এর সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

অন্যদিকে:
WHO:
- WHO-এর পূর্ণরূপ: World Health Organization.
- WHO জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

UNIDO:
- UNIDO-এর পূর্ণরূপ: United Nations Industrial Development Organization.
- জাতিসংঘের শিল্পোন্নয়ন সংস্থা যা ১৯৭৫ সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।

UNITAR:
- UNITAR-এর পূর্ণরূপ: United Nations Institute for Training and Research.
- এটি জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সংস্থা।

সূত্র: সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৪,৭০৪.
Which metal is commonly used as the filament in an electric bulb?
  1. Copper
  2. Nichrome
  3. Tungsten
  4. Iron
  5. Aluminum
সঠিক উত্তর:
Tungsten
উত্তর
সঠিক উত্তর:
Tungsten
ব্যাখ্যা
বৈদ্যুতিক বাল্ব:
- বৈদ্যুতিক বাল্বে দুটি মোটা তার একটি বায়ুশূন্য বা নিষ্ক্রিয় গ্যাসপূর্ণ বাল্বের বায়ুনিরুদ্ধ মুখের মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করানো থাকে।
- বাল্বের ভিতরে তারের দুই প্রান্তের সাথে সরু টাংস্টেনের তারের কুন্ডলী সংযুক্ত থাকে, এটিকে ফিলামেন্ট বলে।
- এই বাহুকে বিদ্যুৎ উৎসের সাথে সংযোগ করলে ফিলামেন্টে প্রচুর তাপ উৎপন্ন হয়।
- বাল্বের এই ফিলামেন্ট উত্তপ্ত হয়ে আলো বিকিরণ করতে থাকে।
- এটি শক্ত ও স্থিতিস্থাপক ধাতু, তাই তাপ ও বৈদ্যুতিক প্রবাহের চাপ সামলাতে পারে।

অপরদিকে 
- নাইক্রোম একটি তাপপ্রতিরোধী ধাতু, কিন্তু সাধারণত তা হিটার বা ওভেনে ব্যবহৃত হয়, বাল্বের ফিলামেন্ট হিসেবে নয়।
- তামা বা অ্যালুমিনিয়াম খুব দ্রুত গলে যায় এবং অক্সাইডেশন হয়, তাই তারা ফিলামেন্ট হিসেবে ব্যবহারযোগ্য নয়।

উৎস: বিজ্ঞান, সপ্তম শ্রেণি।
৪,৭০৫.
What kind of organization is World Watch?
  1. Tourism organization
  2. Cultural alliance
  3. Military organization
  4. Environmental organization
সঠিক উত্তর:
Environmental organization
উত্তর
সঠিক উত্তর:
Environmental organization
ব্যাখ্যা
পরিবেশবাদী সংগঠন:
- World Watch যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশবাদী সংগঠন।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে।
- প্রতিষ্ঠিতা- লেস্টার আর ব্রাউন।
- World Watch এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।

উৎস: World Watch এর ওয়েবসাইট।
৪,৭০৬.
How many current members of IFC? (January, 2025)
  1. 184
  2. 185
  3. 186
  4. 187
সঠিক উত্তর:
186
উত্তর
সঠিক উত্তর:
186
ব্যাখ্যা
IFC:
- IFC এর পূর্ণরূপ International Finance Corporation.
- বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান যা ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদস্য সংখ্যা ১৮৬টি। (জানুয়ারি, ২০২৫)
- IFC এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।

তথ্যসূত্র - IFC অফিসিয়াল ওয়েবসাইট।
৪,৭০৭.
Who launched the ‘Canal Excavation Programme’ in Bangladesh?
  1. Dr. Muhammad Yunus
  2. Ziaur Rahman
  3. Abdul Hamid
  4. Mohammad Ali Bogra
  5. A. K. Fazlul Huq
সঠিক উত্তর:
Ziaur Rahman
উত্তর
সঠিক উত্তর:
Ziaur Rahman
ব্যাখ্যা

খাল খনন কর্মসূচী:
- প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান 'খাল খনন কর্মসূচি' চালু করেছিলেন।

⇒ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের উদ্দেশ্য নিয়ে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন।
- ওই কর্মসূচির মূল লক্ষ্য ছিল বর্ষাকালে অতিরিক্ত পানি ধরে রাখা, শুষ্ক মৌসুমে কৃষিকাজে সেচব্যবস্থা নিশ্চিত করা এবং সহজ যোগাযোগ ও পরিবহনব্যবস্থা গড়ে তুলে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি দেশের মডেল তৈরি করা।
- ওই মডেলকে মানুষ ‘জিয়া মডেল’ হিসেবে বিবেচনা করে।
- ওই কর্মসূচি ‘কাজের বিনিময়ে খাদ্য’ মডেলের মাধ্যমে পরিচালিত হয়েছিল যাতে গ্রামের মানুষ খাদ্য বা অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর বিনিময়ে খাল খননের কাজে অংশগ্রহণ করেছিল।

উৎস: i) প্রথম আলো।
ii) বাংলাদেশ সংবাদ সংস্থা।

৪,৭০৮.
Who was the first Chief Minister of undivided Bengal?
  1. AK Fazlul Huq
  2. Huseyn Shaheed Suhrawardy
  3. Khwaja Nazim Uddin
  4. Maulana Abul Kalam Azad
সঠিক উত্তর:
AK Fazlul Huq
উত্তর
সঠিক উত্তর:
AK Fazlul Huq
ব্যাখ্যা
এ.কে. ফজলুল হক:
- আবুল কাশেম ফজলুল হক বাকেরগঞ্জ জেলার দক্ষিণাঞ্চলের বর্ধিষ্ণু গ্রাম সাটুরিয়ায় ১৮৭৩ সালের ২৬ অক্টোবর জন্মগ্রহণ করেন।
- অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন এ.কে. ফজলুল হক।
- শেরে বাংলা এ.কে. ফজলুল হক ছিলেন একজন রাজনীতিবিদ ও জননেতা।
- তিনি কলকাতার মেয়র হোন ১৯৩৫ সালে।
- তাঁর নেতৃত্বে ১৯৩৫ সালে কৃষক প্রজা পার্টি গঠিত হয়।
- অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী (১৯৩৭-১৯৪৩) এবং পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী (১৯৫৪) ছিলেন।
- তিনি পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী (১৯৫৫) এবং পূর্ব পাকিস্তানের গভর্নরের পদ (১৯৫৬-১৯৫৮) সহ বহু উঁচু রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিলেন।
- ১৯৬২ সালের ২৭ এপ্রিল ঢাকায় তাঁর মৃত্যু হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৪,৭০৯.
Which revolution is known as the “Bloodless Revolution”?
  1. French Revolution 
  2. Industrial Revolution
  3. Russian Revolution
  4. Glorious Revolution
  5. None
সঠিক উত্তর:
Glorious Revolution
উত্তর
সঠিক উত্তর:
Glorious Revolution
ব্যাখ্যা

⇒ ১৬৮৮ সালের বিপ্লব যা রাজা দ্বিতীয় জেমসকে ক্ষমতাচ্যুত করে এবং তৃতীয় উইলিয়াম এবং দ্বিতীয় মেরিকে ইংল্যান্ডের সিংহাসনে বসায়, যাকে কখনও কখনও গৌরবময় বা রক্তহীন বিপ্লব বলা হয়।

গৌরবময় বিপ্লব (Glorious Revolution): 
- গৌরবময় বিপ্লব (১৬৮৮-৮৯) ইংল্যান্ডের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা।
- এতে রাজা জেমস II-কে ক্ষমতাচ্যুত করা হয় এবং তার মেয়ে মেরি II ও জামাতা উইলিয়াম III রাজসিংহাসনে আরোহণ করেন।
- জেমস II ১৬৮৫ সালে সিংহাসনে বসেন।
- তার রোমান ক্যাথলিক নীতি জনসাধারণের বিরাগ সৃষ্টি করে।
- ১৬৮৭ সালে তিনি ডিক্লারেশন অব ইন্ডালজেন্স জারি করেন, যা ধর্মীয় শাস্তি স্থগিত করে।
- ১৬৮৮ সালে তার ক্যাথলিক স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দেন, যা তার নীতির দীর্ঘস্থায়ীতার ইঙ্গিত দেয়।
- এই ঘটনার ফলে অসন্তোষ চরমে পৌঁছায়।
- উইলিয়াম III-কে ইংল্যান্ডে আসার আমন্ত্রণ জানানো হয়।
- তিনি তার সৈন্য নিয়ে ৫ নভেম্বর, ১৬৮৮ ব্রিক্সহ্যামে অবতরণ করেন।
- রাজা জেমস II-এর সমর্থন দ্রুত কমে যায়।
- তার মেয়ে অ্যান এবং সেরা জেনারেল জন চার্চিল উইলিয়ামের শিবিরে যোগ দেন।
- জেমস II ফ্রান্সে পালিয়ে যান।
- ১৬৮৯ সালের জানুয়ারিতে কনভেনশন পার্লামেন্ট বসে।
- পার্লামেন্ট জেমস II-এর পলায়নকে সিংহাসন ত্যাগ হিসেবে ঘোষণা করে।
- উইলিয়াম এবং মেরিকে রাজমুকুট প্রদান করা হয়।
- তাদের সঙ্গে ডিক্লারেশন অব রাইটস চুক্তি হয়।
- এই বিপ্লব পার্লামেন্টকে ইংল্যান্ডের শাসন ক্ষমতার কেন্দ্রস্থলে স্থাপন করে।
- এটি জন লকের সামাজিক চুক্তি তত্ত্বকে সমর্থন করে, যেখানে রাজা ও জনগণের মধ্যে একটি চুক্তি থাকে।
- গৌরবময় বিপ্লব গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এক বিশাল পদক্ষেপ।

উৎস:  i) Britannica.
ii) historic-uk.

৪,৭১০.
Which company is the largest in the world by market capitalization?[November, 2025]
  1. Apple
  2. Microsoft
  3. Alphabet
  4. Nvidia
সঠিক উত্তর:
Nvidia
উত্তর
সঠিক উত্তর:
Nvidia
ব্যাখ্যা

• সবচেয়ে বড় ১০ কোম্পানি:
- বাজার মূলধনে বিশ্বের শীর্ষ ১০টি কোম্পানির মধ্যে আটটিই যুক্তরাষ্ট্রের।
- কোম্পানিস মার্কেট ক্যাপ ডটকমের তথ্যানুসারে, এই তালিকার শীর্ষে আছে এনভিডিয়া।

» শীর্ষ ৫ কোম্পানি ও তাদের বাজার মূলধন: 
1. Nvidia – ৪ লাখ ৮৯ হাজার কোটি ডলার
2. Microsoft – ৪ লাখ ২ হাজার কোটি ডলার
3. Apple – ৩ লাখ ৯৯ হাজার কোটি ডলার
4. Alphabet (Google) – ৩ লাখ ২৩ হাজার কোটি ডলার
5. Amazon – ২ লাখ ৪৪ হাজার কোটি ডলার
6. Meta Platforms – ১ লাখ ৮৮ হাজার কোটি ডলার
7. Broadcom – ১ লাখ ৭৬ হাজার কোটি ডলার
8. Saudi Aramco – ১ লাখ ৬৭ হাজার কোটি ডলার
9. TSMC (Taiwan Semiconductor Manufacturing Company) – ১ লাখ ৫৬ হাজার কোটি ডলার
10. Tesla – ১ লাখ ৫৩ হাজার কোটি ডলার

তথ্যসূত্র: প্রথম আলো। (Link)

৪,৭১১.
Who served as the 'Chief of Staff' of the Bangladesh Army during the Liberation War?
  1. Khaled Mosharraf
  2. A. K. Khandker
  3. M. A. Rab
  4. M. A. G. Osmani
  5. Major Ziaur Rahman
সঠিক উত্তর:
M. A. Rab
উত্তর
সঠিক উত্তর:
M. A. Rab
ব্যাখ্যা
কর্নেল এম এ রব:
- এম.এ রব ১৯৭০ সালে আওয়ামী লীগে যোগ দেন।
- আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭০ সালে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রব যুদ্ধে যোগ দেন।
- সিলেট অঞ্চলে ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর চিত্তরঞ্জন দাশের নেতৃত্বে দুর্ধর্ষ সব যুদ্ধের অন্যতম পরিকল্পনাকারী ছিলেন এম এ রব
- মুজিবনগর সরকার তাকে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ স্টাফ ও সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে নিয়োগ দেয়।
- মুক্তিযুদ্ধের পরে লেফটেন্যান্ট কর্নেল আবদুর রবকে মেজর জেনারেল পদ দেওয়া হয় এবং বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়।
- ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন সিলেট-২০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আবদুর রব।
- ১৯৭৫ সালের ১৪ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অন্যদিকে,
- এম এ জি ওসমানী মুক্তিযুদ্ধে বাংলাদেশ সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন।
- মুক্তিযুদ্ধে উপসেনাপতির দায়িত্ব পালন করেন এ কে খন্দকার।
- ২নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন খালেদ মোশারফ।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।
৪,৭১২.
Which country is not a member of 'G Zero' Forum?
  1. Bhutan
  2. Malaysia
  3. Suriname
  4. Madagascar
সঠিক উত্তর:
Malaysia
উত্তর
সঠিক উত্তর:
Malaysia
ব্যাখ্যা
‘জি-জিরো’ ফোরাম:
- পৃথিবীর বিভিন্ন দেশ যখন গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে যুদ্ধ করছে তখন চারটি ছোট কার্বন-নেতিবাচক দেশ এক হয়ে গঠন করলো 'জি জিরো' ফোরাম।
- চারটি দেশ হলো: ভুটান, মাদাগাস্কার, পানামা এবং সুরিনাম।
- ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, সুরিনামের প্রেসিডেন্ট চান সানতোখি, মাদাগাস্কারের প্রধানমন্ত্রী ও পানামার বিশেষ দূত এই যৌথ ঘোষণায় সই করেন।
- ঐতিহাসিক এই ঘোষণা সাক্ষরকালে সেখানে উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিষ্ট ফোরামের প্রেসিডেন্ট আশিস গুপ্ত, এক্সিকিউটিভ প্রেসিডেন্ট কেরামত উল্লাহ বিপ্লব, কোষাধ্যক্ষ মাসুম বিল্লাহসহ সাংবাদিক সংগঠনটির ৬ সদস্য।

উল্লেখ্য,
- আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৯।
- এ সম্মেলনে ভুটানের উদ্যোগে গঠিত হয়েছে 'জি জিরো' ফোরাম।
- এই ফোরামের দেশগুলো জলবায়ু সুরক্ষার যুদ্ধকে এগিয়ে নিতে একসাথে কাজ করতে যৌথ ঘোষণাও দিয়েছে।
- এই গোষ্ঠী গঠনে বিশেষ ভূমিকা নিয়েছে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

উৎস: Carbon Pulse.
৪,৭১৩.
Which ethnic group lives in Garo Pahar and Tangail district of Mymensingh?
  1. Khumi
  2. Chakma
  3. Garo
  4. Cookie
সঠিক উত্তর:
Garo
উত্তর
সঠিক উত্তর:
Garo
ব্যাখ্যা
গারো:
- গারো ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় ও বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ জেলায় বসবাসকারী আদিবাসী সম্প্রদায়।
- গারোরা ভাষা অনুযায়ী বোডো মঙ্গোলীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত।
- জাতিগত পরিচয়ের ক্ষেত্রে অনেক গারোই নিজেদেরকে মান্দি বলে পরিচয় দেন।
- গারোদের ভাষায় 'মান্দি' শব্দের অর্থ হল 'মানুষ'।
- গারোদের সমাজে মাতৃতান্ত্রিক পরিবার প্রথা প্রচলিত।
- তাদের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসবের নাম 'ওয়ানগালা'।
- আশ্বিন মাসে একেক গ্রামের মানুষদের সামর্থ্যানুযায়ী সাত দিন কিংবা তিনদিন ধরে এই উৎসব অনুষ্ঠিত হতো।
- তাদের আদি ধর্মের নাম 'সাংসারেক'। 
 
উৎস: নৃ-গোষ্ঠীসনদ বাংলাদেশ।
৪,৭১৪.
When did the International Atomic Energy Agency win the Nobel Peace Prize?
  1. 1988
  2. 1998
  3. 2005
  4. 2007
  5. 2012
সঠিক উত্তর:
2005
উত্তর
সঠিক উত্তর:
2005
ব্যাখ্যা
IAEA:
- IAEA-এর পূর্ণরূপ: International Atomic Energy Agency.
- আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২৯ জুলাই, ১৯৫৭।
- বর্তমান সদস্য: ১৭৮টি।
- সর্বশেষ সদস্য: গিনি।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান মহাপরিচালক: রাফায়েল মারিয়ানো গ্রসি (আর্জেন্টিনা)।

⇒ IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায় লাভ করে।
- IAEA-এর সাবেক মহাপরিচালক মোহাম্মদ এল বারাদি এবং IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- মোহাম্মদ এল বারাদি মিশরের নাগরিক।
- তিনি ১৯৯৭ - ২০০৯ সাল পর্যন্ত IAEA এর চতুর্থ মহাসচিবের দায়িত্ব পালন করেন।

এছাড়াও,
- বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।

উৎস: IAEA ওয়েবসাইট।
৪,৭১৫.
According to Economic Survey-2024, Which one is the largest gas field in Bangladesh?
  1. Titas gas field
  2. Haripur gas field
  3. Chhatak Gas Field
  4. Bakhrabad gas field
সঠিক উত্তর:
Titas gas field
উত্তর
সঠিক উত্তর:
Titas gas field
ব্যাখ্যা
গ্যাসক্ষেত্র:
- জানুয়ারি ২০২৪ সময়ে উত্তোলনযোগ্য অবশিষ্ট মজুদের/নীট মজুদের পরিমাণ ৮.১৭ ট্রিলিয়ন ঘনফুট।
- পেট্রোবাংলার সর্বশেষ প্রাক্কলন অনুযায়ী প্রাথমিক মোট মজুদ গ্যাস-এর পরিমাণ ৪০.৫৩ ট্রিলিয়ন ঘনফুট।
- উত্তোলনযোগ্য, প্রমাণিত ও সম্ভাব্য (2P) গ্যাসের মজুদের পরিমাণের হিসাবে দেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র তিতাস।
- এর উত্তোলনের পরিমাণ ৬৩৬৭ বিলিয়ন ঘনফুট।
- এটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত।

উল্লেখ্য,
- দ্বিতীয় বৃহত্তম গ্যাসক্ষেত্র বিবিয়ানা।
- এর উত্তোলনের পরিমাণ ৫৮১৮.৩ বিলিয়ন ঘনফুট।
- এটি হবিগঞ্জ জেলায় অবস্থিত।

⇒ গুরুত্বপূর্ণ তথ্য:
- দেশের উৎপাদনরত ২০টি গ্যাসক্ষেত্রের উৎপাদনরত কূপের সংখ্যা ১০৯টি।
- এগুলোর মধ্যে সবচেয়ে বেশি কূপ রয়েছে বিবিয়ানা গ্যাসক্ষেত্রের; ২৬টি।
- দ্বিতীয় তিতাস গ্যাসক্ষেত্রের ২৩টি।
- ২০২২-২৩ অর্থবছরে আমদানিকৃত আরএলএনজিসহ গ্যাস সরবরাহের পরিমাণ মোট প্রায় ১,০০২.৬ বিলিয়ন ঘনফুট এবং গ্যাস ব্যবহারের পরিমাণ ৯৩২.৪ বিলিয়ন ঘনফুট।

⇒ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের হিসাব মতে, ২০২২-২৩ অর্থবছরে প্রাকৃতিক গ্যাস সর্বোচ্চ ব্যবহারের কয়েকটি খাত হচ্ছে –
- বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার – ৩৮৯.৪ বিলিয়ন ঘনফুট (৪২.০০%)। [ব্যবহারের দিক থেকে এই খাতে সবচেয়ে বেশি গ্যাস ব্যবহৃত হয়।]
- শিল্পখাতে ব্যবহার – ১৭৮.৮ বিলিয়ন ঘনফুট (১৯.০০%) [দ্বিতীয়]
- ক্যাপটিভ – ১৬৪.৩ বিলিয়ন ঘনফুট (১৮%) [তৃতীয়]
- গৃহস্থালির কাজে ব্যবহার – ১০০.৬ বিলিয়ন ঘনফুট। (১১.০০%)।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৪,৭১৬.
Which one of the following is the capital of Samatata?
  1. Boro Kamota
  2. Kotiborsho
  3. Pundranagar
  4. Karnasuvarna
সঠিক উত্তর:
Boro Kamota
উত্তর
সঠিক উত্তর:
Boro Kamota
ব্যাখ্যা
সমতট:
- পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলায় বঙ্গের পাশাপাশি সমতটের অবস্থান।
- সমতটের রাজধানী বড় কামতা এবং দেবপর্বত কুমিল্লার লালমাই পাহাড়ে অবস্থিত।
- গঙ্গা-ভাগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্রকূলবর্তী এলাকা এবং বর্তমান ভারতের ত্রিপুরার প্রাচীন অংশই সমতট।
- কুমিল্লার ময়নামতিতে কয়েকটি প্রাচীন নিদর্শনের সন্ধান পাওয়া গেছে।
- শালবন বিহার এদের অন্যতম।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৭১৭.
What does COMESA stand for? 
  1. Common Market for Eastern and Southern Asia
  2. Community of Middle East and Southern Africa
  3. Common Market for Eastern and Southern Africa
  4. Council of Mediterranean and Eastern Southern Alliance
সঠিক উত্তর:
Common Market for Eastern and Southern Africa
উত্তর
সঠিক উত্তর:
Common Market for Eastern and Southern Africa
ব্যাখ্যা

COMESA:
- এর পূর্ণরূপ: The Common Market for Eastern and Southern Africa.
- একটি আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল।
- যা পূর্ব ও দক্ষিণ আফ্রিকার ২১টি দেশ নিয়ে গঠিত।
- COMESA- এর পূর্বসূরি ছিল Preferential Trade Area (PTA)।
- যা ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৯৪ সালে COMESA প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: লুসাকা, জাম্বিয়ায়।
- এর লক্ষ্য: পূর্ব ও দক্ষিণ আফ্রিকার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সংহতি ও উন্নয়ন করা।

উৎস: COMESA ওয়েবসাইট।

৪,৭১৮.
Who is the designer of the official logo of the Bangladesh Government?
  1. A N A Saha
  2. Narayan Das
  3. Kamrul Hasan
  4. Fazle Hasan
সঠিক উত্তর:
A N A Saha
উত্তর
সঠিক উত্তর:
A N A Saha
ব্যাখ্যা
• বাংলাদেশের জাতীয় বিষয়াবলি:
- বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার এ.এন. সাহা।
- বাংলাদেশের জাতীয় পতাকা ও জাতীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান।
- কামরুল হাসান বাংলাদেশের স্বাধীকার ও অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন (১৯৬৯-৭০) এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
- এই জানোয়ারদের হত্যা করতে হবে,দেশ আজ বিশ্ববেহায়ার খপ্পরে’ - তিন কন্যা ,কামরুল হাসানের এসব চিত্রকর্মের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক সচেতনতা, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে নির্ভীক প্রতিবাদী মানসিকতা, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ এবং সমাজসচেতনতাই প্রকাশিত হয়েছে।
- বাংলাদেশের আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী হলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন।
- বাংলাদেশের শ্রেষ্ঠ কার্টুনিস্ট হলেন রফিকুন্নবী।

উৎস: বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন।
৪,৭১৯.
Where does the river Padma meet the Jamuna?
  1. Bhairab
  2. Rajbari
  3. Rajshahi
  4. Chandpur
  5. None of the above
সঠিক উত্তর:
Rajbari
উত্তর
সঠিক উত্তর:
Rajbari
ব্যাখ্যা
পদ্মা (Padma):
- বাংলাদেশের প্রধান নদী পদ্মা। এ নদী গঙ্গা নামে মধ্য হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে।
- পদ্মা নদী রাজবাড়ি জেলার গোয়ালন্দের নিকট যমুনার সাথে মিলিত হয়েছে। এই মিলিত ধারা পদ্মা নামে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত
হয়ে চাঁদপুরে মেঘনার সাথে মিশেছে।
- অত:পর তিন নদীর মিলিত স্রোত মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
- বাংলাদেশে গঙ্গা-পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন প্রায় ৩৪,১৮৮ বর্গকিলোমিটার।
- পদ্মার শাখানদীগুলোর মধ্যে কুমার, ভৈরব, গড়াই, মাথাভাঙ্গা, ইছামতি, আড়িয়াল খাঁ উল্লেখযোগ্য।
- পদ্মার উপনদীগুলোর মধ্যে মহানন্দা প্রধান।
- আর মহানন্দার উপনদীগুলোর মধ্যে রয়েছে পুনর্ভবা, নাগর, কুলিক, ট্যাংগন,  পাগলা প্রভৃতি। 

তথ্যসূত্র: ভূগোল (১ম পত্র), নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৭২০.
Which craft was recently added to UNESCO’s list of Intangible Cultural Heritage? [January, 2026]
  1. Rajshahi Silk Weaving
  2. Benarasi Saree
  3. Tangail Saree Weaving
  4. Puthichitra
সঠিক উত্তর:
Tangail Saree Weaving
উত্তর
সঠিক উত্তর:
Tangail Saree Weaving
ব্যাখ্যা

• ইউনেসকোর 'অপরিমেয়/বিমূর্ত/অধরা সাংস্কৃতিক ঐতিহ্য:
- ঐতিহ্যকে সংরক্ষণ আর সৃষ্টিশীলতাকে লালন করার প্রত্যয়ে ইউনেস্কো ঘোষিত সংস্কৃতি বিষয়ক বিভিন্ন কনভেনশনের আলোকে বিএনসিইউ’র সংস্কৃতি বিষয়ক কর্মকান্ড পরিচালিত হয়।
- সম্প্রতি বাংলাদেশের শতাব্দীপ্রাচীন টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প ইউনেসকোর 'অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের' (ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ) তালিকায় স্থান পেয়েছে। 
- ৯ ডিসেম্বর, ২০২৫ (মঙ্গলবার ) ভারতের নয়াদিল্লিতে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা-ইউনেস্কো তাদের ২০০৩ কনভেনশনের চলমান ২০তম আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়, যা এই কনভেনশনের অধীনে বাংলাদেশের জন্য ষষ্ঠ স্বীকৃতি।
- দীর্ঘদিন ধরে বাঙালির নন্দনচর্চা, ঐতিহ্য ও সামাজিক বুননে বিশেষ স্থান দখল করে থাকা
 - টাঙ্গাইলের শাড়ি তার সূক্ষ্ম, দীপ্তিময় নকশা ও অপূর্ব কারুকাজের জন্য বিশ্বে পরিচিত। 

উল্লেখ্য,
 - বর্তমানে দেশে ৬টি ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে।
- এগুলো হলো:
 ১) বাউলগান (২০০৮), 
২) জামদানি বুননশিল্প (২০১৩), 
৩) মঙ্গল শোভাযাত্রা (২০১৬), 
৪) শীতলপাটি বুননশিল্পের (২০১৭) ও 
৫) ঢাকা শহরের ‘রিকশা ও রিকশাচিত্র’ (২০২৩)
৬) টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প (২০২৫)


তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। (Link) 

৪,৭২১.
Which is not the element of weather and climate?
  1. ক) Temperature
  2. খ) Air (Atmospheric) Pressure
  3. গ) Ocean currents
  4. ঘ) Humidity
সঠিক উত্তর:
গ) Ocean currents
উত্তর
সঠিক উত্তর:
গ) Ocean currents
ব্যাখ্যা

আবহাওয়া ও জলবায়ুর উপাদান হলঃ
বায়ুর উষ্ণতা
বায়ুর চাপ,
বায়ুপ্রবাহ,
বায়ুর আর্দ্রতা,
মেঘ,
বৃষ্টি প্রভৃতি।
আবহাওয়া ও জলবায়ুর প্রকৃতি কি রকম হবে তা এইসব বিষয়ের উপর নির্ভর করে।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম - দশম শ্রেণি।

৪,৭২২.
Which Taliban government representative has recently visited India for diplomatic talks? [November, 2025]
  1. Amir Khan Muttaqi
  2. Hamid Karzai
  3. Mohammad Nabi Ahmadzai
  4. Gulab Zaman
সঠিক উত্তর:
Amir Khan Muttaqi
উত্তর
সঠিক উত্তর:
Amir Khan Muttaqi
ব্যাখ্যা

• আফগান পররাষ্ট্রমন্ত্রী 'আমির খান মুত্তাকি' র ভারত সফর:
- আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফর করছেন, ৯ অক্টোবর, ২০২৫ (বৃহস্পতিবার) দিল্লিতে পৌঁছেছেন তিনি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিষিদ্ধ সন্ত্রাসীদের তালিকায় রয়েছেন মি. মুত্তাকি।
- তাই ভারত সফরের জন্য তার বিশেষ ছাড়ের প্রয়োজন।
- এই প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কমিটি আমির খান মুত্তাকিকে এই সফরের অনুমতি দিয়েছে।
- তার এই আটদিনব্যপী সফরের সূচনা হচ্ছে বৃহস্পতিবার।
- অন্যদিকে, আফগানিস্তানে ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর আমির খান মুত্তাকির প্রথম ভারত সফর।
- এই প্রসঙ্গে মনে রাখা দরকার, ভারত কিন্তু এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।
- ঐতিহাসিকভাবে, ভারত ও আফগানিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ২০২১ সালে তালেবানদের ক্ষমতায় ফেরার পর কাবুলে নিজেদের দূতাবাস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় দিল্লি।

তথ্যসূত্র: বিবিসি। (Link)

৪,৭২৩.
Which is the most populous city in the world?
  1. Jakarta
  2. Dhaka
  3. Tokyo
  4. New York
  5. Beijing
সঠিক উত্তর:
Jakarta
উত্তর
সঠিক উত্তর:
Jakarta
ব্যাখ্যা

বিশ্বের শীর্ষ জনবহুল শহর:
- বিশ্বের শীর্ষ জনবহুল শহর হলো জাকার্তা (ইন্দোনেশিয়া)।
- ২৬ নভেম্বর, ২০২৫ তারিখে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের (ইউএন ডিইএসএ) 'ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টাস ২০২৫' শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

⇒ বিশ্বের শীর্ষ জনবহুল শহর:
১. জাকার্তা, 
২. ঢাকা, 
৩. টোকিও, 
৪. নয়াদিল্লী,
৫. সাংহাই। 

উৎস: i)  World Urbanisation Prospects 2025.
ii) Visual Capitalist. [link]

৪,৭২৪.
What is Bangladesh's highest source of revenue?
  1. Value Added Tax
  2. Import Duty
  3. Income Tax
  4. Property Tax
সঠিক উত্তর:
Value Added Tax
উত্তর
সঠিক উত্তর:
Value Added Tax
ব্যাখ্যা
মূল্য সংযোজন কর (Value Added Tax):
- বাংলাদেশে ১৯৯১-৯২ অর্থবছর থেকে মূল্য সংযোজন কর চালু করা হয়েছে।
- উৎপাদন ক্ষেত্রে কাঁচামাল থেকে শুরু করে চূড়ান্ত দ্রব্য উৎপাদন পর্যন্ত বেশ কয়েকটি স্তর অতিক্রম করতে হয়।
- উৎপাদনের এরূপ বিভিন্ন ভরে যে মূল্য সংযোজিত হয় তার উপর একটি নির্দিষ্ট যায়ে যে কর আরোপ করা হয়, তাকে মূল্য সংযোজন কর (Value Added Tax- VAT) বলে।
- বাংলাদেশের রাজস্ব আয়ের সবচেয়ে বড় উৎস হলো মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট)।
- জাতীয় রাজস্ব বোর্ড (NBR)-এর প্রতিবেদন অনুযায়ী, মোট রাজস্ব আয়ের প্রায় অর্ধেক আসে ভ্যাট থেকে।
- আমদানি শুল্ক এবং আয়করও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে ভ্যাটের অবদান তুলনামূলকভাবে বেশি।

উৎস: অর্থনীতি, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
জাতীয় রাজস্ব বোর্ড (NBR) এবং অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৪,৭২৫.
According to the Population and Housing Census 2022 report, what percentage of urban residents use the internet?
  1. 39.74%
  2. 40.46%
  3. 41.30%
  4. 42.14%
সঠিক উত্তর:
41.30%
উত্তর
সঠিক উত্তর:
41.30%
ব্যাখ্যা
⇒ জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, শহর অঞ্চলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত?
- ৪১.৩০%।

জনশুমারি ও গৃহগণনা ২০২২:

- ইন্টারনেট ব্যবহারকারী (৫বছর ও তদূর্ধ্ব),
- মোট ব্যবহারকারী - ৩০.৬৯%।
- পুরুষ ব্যবহারকারী - ৩৮.০৪%।
- নারী ব্যবহারকারী - ২৩.৫২%।
- ঢাকা বিভাগে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি - ৪০.৪২%।
- রংপুর বিভাগে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে কম - ২৩.৫২%।
• শহর - ৪১.৩০%।
• গ্রাম - ২৫.৭৩%।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।
৪,৭২৬.
Which of the following is not a central bank?
  1. Reserve Bank of India 
  2. Bank of America
  3. Bank of England 
  4. Bangladesh Bank
সঠিক উত্তর:
Bank of America
উত্তর
সঠিক উত্তর:
Bank of America
ব্যাখ্যা

- Bank of America কেন্দ্রীয় ব্যাংক নয়।

বিশ্বের কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের নাম নিম্নরূপ:

1. ফেডারেল রিজার্ভ সিস্টেম (Federal Reserve System) - যুক্তরাষ্ট্র।
2. ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (European Central Bank) - ইউরোপীয় ইউনিয়ন।
3. ব্যাংক অব ইংল্যান্ড (Bank of England) - যুক্তরাজ্য।
4. রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (Reserve Bank of India) - ভারত।
5. বাংলাদেশ ব্যাংক (Bangladesh Bank) - বাংলাদেশ।
6. ব্যাংক অব জাপান (Bank of Japan) - জাপান।
7. পিপলস ব্যাংক অব চায়না (People's Bank of China) - চীন।
৪. ব্যাংক অব কানাডা (Bank of Canada) - কানাডা।
9. Sveriges Riksbank - সুইডেন।

উৎস: সংশ্লিষ্ট ব্যাংক ওয়েবসাইট।

৪,৭২৭.
Where is the 'Ganges Fan' (Ganges Fan) landform located?
  1. Lalmai Hills
  2. Tertiary hills
  3. Bay of Bengal
  4. In Madhupur region
সঠিক উত্তর:
Bay of Bengal
উত্তর
সঠিক উত্তর:
Bay of Bengal
ব্যাখ্যা
• গঙ্গা গিরিখাত (Ganga Trench):
- বঙ্গোপসাগরের সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিরূপ হলো গঙ্গা অব নো গ্রাউন্ড (Swatch of no Ground) নামে পরিচিত।
- এটি একটি অত্যন্তখাড়া তীর বিশিষ্ট সামুদ্রিক গিরিখাত, যা উত্তর-পূর্ব দিক থেকে দক্ষিণ-পশ্চিম দিকে প্রলম্বিত হয়ে বঙ্গোপসাগরের গভীর তলদেশের সাথে মিশেছে।
- সোয়াচ অব নো গ্রাউন্ড জোয়ার- ভাটা, পললের গতিবিধি ও অবক্ষেপন, পানির গতি-প্রকৃতি প্রভৃতির উপর প্রভাব বিস্তার করে।
- গঙ্গা-ব্রহ্মপুত্র নদীবাহিত পলি সোয়াচ অব নো গ্রাউন্ডের মধ্য দিয়ে টারবিডিটি স্রোতের মাধ্যমে প্রায় ৩,০০০ কিলোমিটার দক্ষিণে নিয়ে আসে।
- এ পলি মিশ্রিত স্রোত বঙ্গোপসাগরের তলদেশে অগভীর খাতের সৃষ্টি করে শিরা- উপশিরার ন্যায় বেষ্টনি তৈরি করেছে। যা ‘বেঙ্গল ফ্যান’ (Bengal Fan) বা ‘গাঙ্গেয় ফ্যান' (Ganges Fan) নামে পরিচিত।


উৎস: ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৭২৮.
Which city has been declared the World Book Capital by UNESCO for 2026?
  1. Lisbon, Portugal
  2. Vienna, Austria
  3. Buenos Aires, Argentina
  4. Rabat, Morocco 
সঠিক উত্তর:
Rabat, Morocco 
উত্তর
সঠিক উত্তর:
Rabat, Morocco 
ব্যাখ্যা

• বিশ্ব বইয়ের রাজধানী-২০২৬:
- ২০০১ সাল থেকে ইউনেস্কো প্রতি বছর একটি শহরকে ‘ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল’ হিসেবে মনোনীত করে।
- এ শহরগুলো ওই বছরজুড়ে বই, পাঠ ও জ্ঞান বিস্তারের জন্য নানা আয়োজন করে।
- সেই প্রেক্ষিতে মরক্কোর রাজধানী রাবাতকে ২০২৬ সালের ‘ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
- শহরটিতে রয়েছে ৫৪টি প্রকাশনা প্রতিষ্ঠান এবং আফ্রিকার তৃতীয় বৃহত্তম আন্তর্জাতিক বই ও প্রকাশনা মেলা অনুষ্ঠিত হয় এখানে।

উৎস: UNESCO ওয়েবসাইট। 

৪,৭২৯.
When was Bangabandhu elected president of Awami League?
  1. 25 March 1966
  2. 16 March 1966
  3. 5 March 1966
  4. 1 March 1966
সঠিক উত্তর:
1 March 1966
উত্তর
সঠিক উত্তর:
1 March 1966
ব্যাখ্যা
আওয়ামী মুসলিম লীগ 
- মুসলিম লীগে নিজেদের উপদলীয় কোন্দলে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মাওলানা আদুল হামিদ খান ভাসানী কোণঠাসা হয়ে পড়েন।
- ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকায় এক রাজনৈতিক কর্মী সম্মেলনে গঠিত হয় আওয়ামী মুসলিম লীগ।
- নতুন দলের সভপতি নির্বাচিত হন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী।
- সাধারণ সম্পাদক হন টাঙ্গাইলের শামসুল হক।
- তরুণ নেতা শেখ মুজিবুর রহমানকে দলটির অন্যতম যুগ্ম সম্পাদক এবং ইয়ার মোহাম্মদ খানকে কোষাধ্যক্ষ করা হয়।
- ১৯৫৫ সালে ‘আওয়ামী মুসলিম লীগ' নিজের ভাবমূর্তি অসাম্প্রদায়িক করতে নাম থেকে 'মুসলিম' শব্দটি বাদ দেয়।
- এ সময় দলটির মূলনেতা নির্বাচিত হন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
- ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ে দলটি অগ্রণী ভূমিকা পালন করে।
- ১৯৬৬ সালের ১ মার্চে বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

উৎস: পৌরনীতি ও নাগরিকতা, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৭৩০.
Who called Bangladesh a 'hell full of bounties and wealthiest and cheapest land of the world.'?
  1. Ibne Batuta
  2. Fa Hien
  3. I-tsing
  4. Alauddin Khalji
সঠিক উত্তর:
Ibne Batuta
উত্তর
সঠিক উত্তর:
Ibne Batuta
ব্যাখ্যা
ইবনে বতুতা:
- মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বতুতা।
- তাঁর পুরো নাম শেখ আবু আবদুল্লাহ মুহম্মদ।
- বাংলায় সফরের উদ্দেশ্য তিনি নিজেই তাঁর ভ্রমন কাহিনীতে উল্লেখ করেছেন এবং তা ছিল কামরূপের পার্বত্য অঞ্চলে বিখ্যাত সুফিসাধক শেখ জালালউদ্দিনের (হযরত শাহজালাল মুজার্রদ-ই-ইয়েমেনী) দর্শন লাভ।
- ইবনে বতুতা ১৩২৫ খ্রিস্টাব্দে একুশ বছর বয়সে বিশ্ব সফরে বের হন এবং আট বছরের মধ্যে সমগ্র উত্তর আফ্রিকা, আরব, পারস্য, ভূমধ্যসাগরের পূর্ব তীরবর্তী অঞ্চল ও কনস্টান্টিনোপল পরিভ্রমণ করেন।
- এরপর তিনি ভারতে আসেন।
- তিনি ১৩৩৪ খ্রিস্টাব্দে দিল্লিতে আসেন এবং সুলতান মুহম্মদ বিন তুঘলকের অধীনে দীর্ঘ প্রায় আট বছর কাজীর পদে নিয়োজিত ছিলেন।
- ইবনে বতুতা ১৩৪৬ খ্রিস্টাব্দে ফখরুদ্দিন মুবারক শাহের শাসনকালে বাংলায় সফর করেন।

⇒ ইবনে বতুতা তার 'আর রিহলা' গ্রন্থে বাংলাকে ‘দোজখ-ই-পুর নিয়ামত (hell full of bounties and wealthiest and cheapest land of the world) ’ অর্থাৎ প্রাচুর্যপূর্ণ নরক বলে অভিহিত করেন।

উৎস: বাংলাপিডিয়া।
৪,৭৩১.
Which country won the FIFA U-20 World Cup 2025? 
  1. Morocco
  2. Argentina
  3. Brazil
  4. France
সঠিক উত্তর:
Morocco
উত্তর
সঠিক উত্তর:
Morocco
ব্যাখ্যা

• ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ:
- আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে মরক্কো। 
- ফাইনালে দলের হয়ে জোড়া গোল করেছেন ইয়াসির জাবিরি।
- ২০ অক্টোবর ২০২৫ (সোমবার) তারিখ সকালে সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনাল জুলিও মার্টিনেজে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও মরক্কো।
- এই জয়ে ২০০৯ সালে ঘানার পর প্রথম আফ্রিকান দল হিসেবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করল মরক্কো। 
- অপরদিকে, রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০০৭ সালের পর এই প্রথম তারা ফাইনালে উঠেছিল।

তথ্যসূত্র: ফিফা ওয়েবসাইট ও পত্রিকা।

৪,৭৩২.
'East Timor' was a colony of -
  1. England
  2. Portugal
  3. Netherland
  4. Indonesia
সঠিক উত্তর:
Portugal
উত্তর
সঠিক উত্তর:
Portugal
ব্যাখ্যা
পূর্ব তিমুর ইতিহাস ও উপনিবেশ:
- দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র।
- দেশটির আয়তন - ১৪,৮৭৪ বর্গকিলোমিটার।
-  রাজধানী - দিলি।
- ১৮৬০ ও ১৮৯৩ সালে বিবাদমান উপনিবেশিক শক্তিগুলোর মধ্যে চুক্তির মাধ্যমে পূর্ব তিমুর শাসনের অধিকার লাভ করে পর্তুগীজরা। চুক্তি ১৯১৪ সালে কার্যকর হয়।

এছাড়াও,
- ১৯৭৫ সাল পর্যন্ত পূর্ব তিমুর পর্তুগালের উপনিবেশ ছিল।
- ১৯৭৫ সালে Revolutionary Front for an Independent East Timor গঠিত হয় এবং এর বেশিরভাগ অঞ্চল তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসে স্বাধীনতা ঘোষণা করে।
- ১৯৭৬ সালে ইন্দোনেশিয়া পূর্ব তিমুর আক্রমন করে দখল করে এবং এটি নিজেদের অঞ্চল বলে ঘোষণা করে।
- ১৯৯৯ সালের ৩০ আগস্ট পূর্ব তিমুরে স্বাধীনতার স্বপক্ষে গণভোট অনুষ্ঠিত হয় এবং জনসাধারণ স্বাধীনতার পক্ষে ভোট দেয়। পশ্চিম তিমুর ইন্দোনেশিয়ার সাথে থেকে যায়।
- তারপর থেকে ২০০২ সাল পর্যন্ত পূর্ব তিমুর জাতিসংঘের নিয়ন্ত্রণে ছিল। ২০০২ সালের এপ্রিলে Xanana Gusmão প্রেসিডেন্ট নির্বাচিত হয় এবং জাতিসংঘ তার কাছে ক্ষমতা হস্তান্তর করে এবং পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করে।

উৎস: ব্রিটানিকা ও ওয়ার্ল্ড এটলাস।
৪,৭৩৩.
What is the function of the IUCN?
  1. Counter terrorism
  2. Protecting water resources
  3. Protecting natural resources
  4. All of the above
সঠিক উত্তর:
Protecting natural resources
উত্তর
সঠিক উত্তর:
Protecting natural resources
ব্যাখ্যা
IUCN: 
- IUCN বা আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা হলো একটি সদস্যভিত্তিক সংগঠন, যেখানে বিভিন্ন সরকার ও নাগরিক সমাজের প্রতিষ্ঠান একসাথে কাজ করে।
- কাজ: প্রকৃতি সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষা। 
- এর মূল লক্ষ্য হলো টেকসই উন্নয়নকে এগিয়ে নেওয়া এবং এমন একটি ন্যায়ভিত্তিক বিশ্ব গড়ে তোলা যা প্রকৃতিকে মূল্যায়ন ও সংরক্ষণ করে।
- প্রতিষ্ঠা: ১৯৪৮ সালে। 
- সদস্য সংখ্যা: ১,৪০০+ (সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান)।  
- বিশেষজ্ঞ সদস্য: ১৭,০০০+
- কার্যক্রম: ১৬০টির বেশি দেশে। 
- মহাপরিচালক: ডা. গ্রেতেল আগুইলার (কোস্টারিকা), দায়িত্ব গ্রহণ: অক্টোবর ২০২৩। 
- IUCN হলো এমন একটি বৈশ্বিক কর্তৃপক্ষ যারা প্রকৃতির বর্তমান অবস্থা ও তা রক্ষা করার উপায় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উৎস: IUCN ওয়েবসাইট।
৪,৭৩৪.
Which is the largest freshwater wetland in Bangladesh?
  1. Hakaluki Haor
  2. Tangua Haor
  3. Baikka Bill
  4. Nikli Haor
সঠিক উত্তর:
Hakaluki Haor
উত্তর
সঠিক উত্তর:
Hakaluki Haor
ব্যাখ্যা

• হাকালুকি হাওর:
- হাকালুকি হাওর বাংলাদেশের সর্ববৃহৎ হাওর।
- মৌলভীবাজার জেলা শহর থেকে প্রায় ৬৫ কিলোমিটার উত্তর পশ্চিমে হাকালুকি হাওড় অবস্থিত।
- এটি এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠাপানির জলাভূমি।
- এর আয়তন ১৮,১১৫ হেক্টর, তন্মধ্যে শুধুমাত্র বিলের আয়তন ৪,৪০০ হেক্টর।
- এটি মৌলভীবাজার জেলার বড়লেখা, কুলাউড়া এবং সিলেট জেলার ফেঞ্চুগঞ্জে, গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার জুড়ে বিস্তৃত।
- ভূতাত্ত্বিকভাবে এর অবস্থান, উত্তরে ভারতের মেঘালয় পাহাড় এবং পূর্বে ত্রিপুরা পাহাড়ের পাদদেশ।
- হাকালুকি হাওরকে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা বিবেচনা করা হয়।

অন্যদিকে,
- টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওর।
- চায়ের দেশ শ্রীমঙ্গল উপজেলায় বাইক্কা বিলের অবস্থান।
- নিকলী হাওর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন। 

৪,৭৩৫.
Which article of the Constitution of Bangladesh deals with the freedom of association?
  1. Article 38
  2. Article 40
  3. Article 43
  4. Article 46
সঠিক উত্তর:
Article 38
উত্তর
সঠিক উত্তর:
Article 38
ব্যাখ্যা
অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ৩৬ - চলাফেরার স্বাধীনতা।
- অনুচ্ছেদ ৩৭ - সমাবেশের স্বাধীনতা।
- অনুচ্ছেদ ৩৮ - সংগঠনের স্বাধীনতা।
- অনুচ্ছেদ ৩৯ - চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্-স্বাধীনতা।
- অনুচ্ছেদ ৪০ - পেশা বা বৃত্তির স্বাধীনতা।
- অনুচ্ছেদ ৪১ - ধর্মীয় স্বাধীনতা।
- অনুচ্ছেদ ৪২ - সম্পত্তির অধিকার।
- অনুচ্ছেদ ৪৩ - গৃহ ও যোগাযোগের রক্ষণ।
- অনুচ্ছেদ ৪৪ - মৌলিক অধিকার বলবৎকরণ।
- অনুচ্ছেদ ৪৫ - শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন।
- অনুচ্ছেদ ৪৬ - দায়মুক্তি-বিধানের ক্ষমতা।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
৪,৭৩৬.
Who was the Sector Commander of Sector 7 during the Liberation War?
  1. Chittaranjan Dutta
  2. Nazmul Huq
  3. Mir Shawkat Ali
  4. Ziaur Rahman
সঠিক উত্তর:
Nazmul Huq
উত্তর
সঠিক উত্তর:
Nazmul Huq
ব্যাখ্যা
⇒ ৭নং সেক্টর:
- রাজশাহী, পাবনা, বগুড়া এবং দিনাজপুর জেলার দক্ষিণাংশ নিয়ে গঠিত হয়।
- ইপিআর সৈন্যদের নিয়ে এই সেক্টর গঠিত হয়। এই বাহিনী ক্যাপ্টেন গিয়াস ও ক্যাপ্টেন রশিদের নেতৃত্বে রাজশাহীতে প্রাথমিক অভিযান পরিচালনা করে।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর নাজমুল হক এবং পরে সুবেদার মেজর এ. রব ও মেজর কাজী নূরুজ্জামান।

উল্লেখ্য:
• ১নং সেক্টর: সেক্টর প্রধান ছিলেন প্রথমে মেজর জিয়াউর রহমান এবং পরে মেজর রফিকুল ইসলাম।
• ২নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন প্রথমে মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ.টি.এম হায়দার।
• ৩নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর কে.এম শফিউল্লাহ এবং পরে মেজর এ.এন.এম নূরুজ্জামান।
• ৪নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর চিত্তরঞ্জন দত্ত এবং পরে ক্যাপ্টেন এ রব।
• ৫নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর মীর শওকত আলী।
• ৬নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার এম খাদেমুল বাশার।
• ৮নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী এবং পরে মেজর এম.এ মঞ্জুর।
• ৯নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম.এ জলিল এবং পরে মেজর এম.এ মঞ্জুর ও মেজর জয়নাল আবেদীন।
• ১০নং সেক্টর: নৌ-কমান্ডো বাহিনী নিয়ে এই সেক্টর গঠিত হয়। এই সেক্টরের নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না।
• ১১নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম. আবু তাহের। মেজর তাহের যুদ্ধে গুরুতর আহত হলে স্কোয়াড্রন লীডার হামিদুল্লাহকে সেক্টরের দায়িত্ব দেয়া হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৪,৭৩৭.
Where will the ICC T20 World Cup 2026 be held? 
  1. Bangladesh & India
  2. India & Pakistan
  3. India & Sri Lanka 
  4. Pakistan & Sri Lanka
সঠিক উত্তর:
India & Sri Lanka 
উত্তর
সঠিক উত্তর:
India & Sri Lanka 
ব্যাখ্যা

টি–টোয়েন্টি বিশ্বকাপ- ২০২৬:
- ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চের মধ্যে অনুষ্ঠিত হতে পারে টি–টোয়েন্টি বিশ্বকাপ।
- ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ।
- টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ২০টি দল।
- এরই মধ্যে ১৫টি দল নিশ্চিত।
- বাকি ৫টি দল আসবে বাছাইপর্ব থেকে- আফ্রিকা থেকে ২টি এবং এশিয়া ও পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগর থেকে ৩টি। 
- ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল।
- প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সুপার এইট পর্বে যাবে।
- সেখানে আবারও আটটি দলকে চারটি করে দুটি গ্রুপে ভাগ করা হবে।
- সুপার এইটে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।লিংক

৪,৭৩৮.
Who was the founder of British rule in India?
  1. Lord Watson
  2. Lord Cartier
  3. Lord Clive
  4. Lord Cornwallis
সঠিক উত্তর:
Lord Clive
উত্তর
সঠিক উত্তর:
Lord Clive
ব্যাখ্যা
রবার্ট ক্লাইভ:
- উপমহাদেশে ইংরেজ শাসনের প্রতিষ্ঠাতা রবার্ট ক্লাইভ।
- উপমহাদেশে ব্রিটিশ শাসনের ইতিহাসে রবার্ট ক্লাইভের স্থান বিশেষ গুরুত্বপূর্ণ।
- তরুণ বয়সে মাদ্রাজে (বর্তমান চেন্নাই) ঈস্ট ইন্ডিয়া কোম্পানির চাকুরী গ্রহণ করে স্বীয় কর্ম প্রচেষ্টার দ্বারা উপমহাদেশে ইংরেজ শাসনের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি লাভ করেছেন।
- ১৭৬৫ খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে এলাহাবাদ চুক্তি স্বাক্ষর করলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দিউয়ানি লাভ করে দ্বৈত শাসন প্রবর্তন করে।
- রবার্ট ক্লাইভের চারিত্রিক দোষ থাকা সত্বেও উপমহাদেশে ইংরেজ শক্তির গোড়াপত্তনে তাঁর অবদান অস্বীকার করা যায় না।
- উপমহাদেশের ইতিহাসে ব্রিটিশ সাম্রাজ্যের স্থপতি ও প্রতিষ্ঠাতা হিসাবে লর্ড ক্লাইভের নাম অবিস্মরণীয়।
- কেননা প্রথম পর্যায়ে তিনি দাক্ষিণাত্যে কোম্পানিকে রক্ষা করেন।
- দ্বিতীয় পর্যায়ে তিনি বাংলা জয় করেন। তৃতীয় পর্যায়ে তিনি নবাব ও সম্রাটকে নিয়ন্ত্রণ করে সার্বভৌম ক্ষমতার অধিকারী হন এবং ইংরেজ শাসনের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি লাভ করেন।

তথ্যসূত্র - ইতিহাস প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৭৩৯.
How many members are there in the International Development Association? (December, 2024)
  1. 173
  2. 174
  3. 175
  4. 176
সঠিক উত্তর:
175
উত্তর
সঠিক উত্তর:
175
ব্যাখ্যা
IDA:
- IDA এর পূর্ণরূপ International Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি। (ডিসেম্বর, ২০২৪)
- বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।
৪,৭৪০.
When was the Mujibnagar government formed?
  1. April 10, 1971
  2. April 17, 1971
  3. April 13, 1971
  4. March 16, 1971
সঠিক উত্তর:
April 10, 1971
উত্তর
সঠিক উত্তর:
April 10, 1971
ব্যাখ্যা
• মুজিবনগর সরকার:
- মুক্তিযুদ্ধকালীন গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ স্বাধীন বাংলাদেশ সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত।
- মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল। 
- মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল। 
- এ শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। 

- এ সরকারের সদর দপ্তর প্রথম স্থাপিত হয় মুজিবনগরে (মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা)।
- পরবর্তীকালে স্বাধীনতাযুদ্ধ চলাকালীন সময়ে প্রধানত নিরাপত্তা এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানের সুবিধার্থে এ সরকারের প্রধান কার্যালয় কলকাতায় স্থানান্তর হয়।
- এ সরকারের প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- তাই তাঁরই নামানুসারে বৈদ্যনাথতলার নতুন নামকরণ হয় মুজিবনগর এবং অস্থায়ী সরকারও পরিচিত হয় মুজিবনগর সরকার নামে।

সূত্র: - ইতিহাস তৃতীয় পত্র, BA & BSS প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,৭৪১.
Who is the current Prime Minister of the United Kingdom? (August, 2024)
  1. Angela Rayner
  2. Jeremy Corbyn
  3. Rishi Sunak
  4. Keir Starmer
সঠিক উত্তর:
Keir Starmer
উত্তর
সঠিক উত্তর:
Keir Starmer
ব্যাখ্যা
যুক্তরাজ্য:
- সরকার ব্যবস্থা: সাংবিধানিক রাজতন্ত্র।
- সংবিধান: অলিখিত।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী।
- বর্তমান প্রধানমন্ত্রী: কিয়ের স্টারমার (লেবার পার্টি)।
- প্রথম প্রধানমন্ত্রী: রবার্ট ওয়ালপল।
- প্রথম নারী প্রধানমন্ত্রী: মার্গারেট থ্যাচার।
- যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টোন চার্চিল রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন: ১০ নং ডাউনিং স্ট্রিট।
- রাষ্ট্র প্রধান: রানি বা রাজা।
- বর্তমান রাষ্ট্রপ্রধান: রাজা তৃতীয় চার্লস।

⇒ ব্রিটেনে সংসদের নিম্নকক্ষ হাউস অফ কমন্সে মোট আসন সংখ্যা ৬৫০টি।
- সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে ৩২৬টি আসনে বিজয়ী হতে হয়।
- সম্প্রতি জুলাই, ২০২৪-এ অনুষ্ঠিত যুক্তরাজ্যের নির্বাচনে লেবার পার্টি জয়ী হয়েছে।
- লেবার পার্টি ৪১২টি আসনে জয় পেয়েছে।
- অন্যদিকে, কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১টি আসন।
- লিবারেল ডেমোক্র্যাটরা ৭১টি আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে।

উৎস: Britannica.
৪,৭৪২.
Insurance is a system of- 
  1. Welcoming risk
  2. Avoiding risk
  3. Spreading risk
  4. Developing risk
  5. None of these
সঠিক উত্তর:
Spreading risk
উত্তর
সঠিক উত্তর:
Spreading risk
ব্যাখ্যা
বীমা প্রতিষ্ঠান:
- বীমা হচ্ছে একজনের ঝুঁকিকে অনেকের কাঁধে বিস্তৃত করার একটি বৈধ ব্যবস্থা।
- ১৯৪৭-১৯৭১ সময়কালে পূর্ব পাকিস্তানে বীমা ব্যবসা ভাল অবস্থায় ছিল।
- এ সময় ৪৯টি জীবন ও সাধারণ বীমা কোম্পানি ব্যবসায় পরিচালনা করত।

⇒ বাংলাদেশ সরকার ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশ নম্বর ৯৫ দ্বারা বীমা শিল্পকে জাতীয়করণ করে।

⇒ বাংলাদেশের বীমা কোম্পানিগুলি বীমা আইন-১৯৭৩ এর অধীনে কাজ করে।
- ১৯৭৩ সালের ১৪ মে বীমা কর্পোরেশন আইন ১৯৭৩-এর আওতায় বীমা শিল্পে অবকাঠামোগত পরিবর্তন আনা হয়।
- এই আইনের আওতায় ৫টি কর্পোরেশনের স্থলে ২টি কর্পোরেশন স্থাপন করা হয়।
- একটি হচ্ছে সাধারণ বীমা ব্যবসায়ের জন্য সাধারণ বীমা কর্পোরেশন, এবং অন্যটি জীবন বীমা ব্যবসায়ের জন্য জীবন বীমা কর্পোরেশন।
- এগুলা অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন।

⇒ বাংলাদেশ ইন্সুরেন্স একাডেমী বাংলাদেশ সরকার ১৯৭৩ সালে এটি বীমা বিষয়ে পেশাগত শিক্ষার উন্নয়ন, আয়োজন ও শিক্ষা প্রদান এবং বীমা বিষয়ে গবেষণা করার উদ্দেশ্যে স্থাপন করে।

⇒ বাংলাদেশ সরকার সরকারি বা বেসরকারি সব ধরণের বীমা প্রতিষ্ঠান এর তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রনের উদ্দেশ্যে বীমা আইন ২০১০ প্রণয়ন করেন।
- এই আইনের অধীনে ২০১১ সালে Insurance Development and Regulatory Authority (IDRA) বা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়।

উৎস: i) সাধারণ বীমা কর্পোরেশন ওয়েবসাইট।
ii) জীবন বীমা কর্পোরেশন ওয়েবসাইট।
৪,৭৪৩.
What is the name of NASA’s mission planned to send a ′manned spacecraft′ to the Moon in 2026?
  1. Apollo 18
  2. Artemis-1
  3. Artemis-2
  4. Orion-1
সঠিক উত্তর:
Artemis-2
উত্তর
সঠিক উত্তর:
Artemis-2
ব্যাখ্যা

• আর্টেমিস ২:
- মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে চাঁদে মনুষ্যবাহী নভোযান পাঠানোর সম্ভাব্য সময় ঘোষণা করেছে।
- এই অভিযানের নাম আর্টেমিস ২।
- আর্টেমিস ২-এর আওতায় চার নভোচারী ১০ দিনের জন্য চাঁদে অভিযান চালিয়ে পৃথিবীতে ফিরে আসবেন।
- এ অভিযানের লক্ষ্য হলো, নভোচারীদের চন্দ্রপৃষ্ঠে নামানো এবং ধীরে ধীরে সেখানে দীর্ঘমেয়াদি উপস্থিতি নিশ্চিত করা।
- উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে চালানো আর্টেমিসের প্রথম অভিযানটি ২৫ দিন স্থায়ী হয়েছিল।

তথ্যসূত্র: প্রথম আলো।

৪,৭৪৪.
On what demand was the Tebhaga movement organized?
  1. Demanding the abolition of the zamindari system
  2. Demanding one-third of agricultural production
  3. Demanding reduction in agricultural taxes
  4. Demanding two-thirds of agricultural production
সঠিক উত্তর:
Demanding two-thirds of agricultural production
উত্তর
সঠিক উত্তর:
Demanding two-thirds of agricultural production
ব্যাখ্যা

• তেভাগা আন্দোলন:
- তেভাগা আন্দোলন কৃষি উৎপাদনের দুই-তৃতীয়াংশের দাবিতে সংগঠিত বর্গাচাষিদের আন্দোলন।
- ১৯৪৬-৪৭ সালে এ আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল।
- মূলত তেভাগা আন্দোলন সংগঠিত করেন বাংলার প্রাদেশিক কৃষকসভার কম্যুনিস্ট কর্মীরা।
- তাদের নেতৃত্বে বর্গাচাষিরা ভূমিমালিক শ্রেণীর বিরুদ্ধে আন্দোলনে উদ্বুদ্ধ হয়। খুব দ্রুত নিচের স্তরে এর নেতৃত্ব গড়ে ওঠে।
- এ তেভাগা আন্দোলন বাংলার ১৯টি জেলায় ছড়িয়ে পড়ে।
- আন্দোলনটি তীব্র আকার ধারণ করে দিনাজপুর, রংপুর, জলপাইগুড়ি, খুলনা, ময়মনসিংহ, যশোর এবং চবিবশ পরগনা জেলায়। 
- এ আন্দোলনের মূল লক্ষ্য ছিল বর্গাচাষিদের অধিকার আদায়।
- তেভাগা আন্দোলনের নেত্রী ছিলেন ইলা মিত্র। 

উৎস: বাংলাপিডিয়া।

৪,৭৪৫.
Which year was the United Nations Peacebuilding Commission established?
  1. 2002
  2. 2003
  3. 2005
  4. 2009
  5. 2010
সঠিক উত্তর:
2005
উত্তর
সঠিক উত্তর:
2005
ব্যাখ্যা
United Nations Peacebuilding Commission:
- United Nations Peacebuilding Commission (PBC) জাতিসংঘের একটি আন্তঃসরকারি পরামর্শক সংস্থা,
- ২০০৫ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদ যৌথভাবে প্রতিষ্ঠা করে।
- যার প্রধান লক্ষ্য সংঘাত-পরবর্তী দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করা।
- এর লক্ষ্য হল সংঘাত-পরবর্তী শান্তি বিনির্মাণ এবং পুনরুদ্ধারের জন্য সমন্বিত কৌশল প্রস্তাব করা।

সূত্র: United Nations ওয়েবসাইট।
৪,৭৪৬.
Which article of the constitution mentions 'war'?
  1. Article 63
  2. Article 67
  3. Article 70
  4. Article 73
সঠিক উত্তর:
Article 63
উত্তর
সঠিক উত্তর:
Article 63
ব্যাখ্যা
অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ৬৩ - যুদ্ধ।
- অনুচ্ছেদ ৬৪ - অ্যাটর্নি-জেনারেল।
- অনুচ্ছেদ ৬৫ - সংসদ-প্রতিষ্ঠা।
- অনুচ্ছেদ ৬৬ - সংসদে নির্বাচিত হইবার যোগ্যতা ও অযোগ্যতা।
- অনুচ্ছেদ ৬৭ - সদস্যদের আসন শূন্য হওয়া।
- অনুচ্ছেদ ৬৮ - সংসদ-সদস্যদের [পারিশ্রমিক] প্রভৃতি।
- অনুচ্ছেদ ৬৯ - শপথগ্রহণের পূর্বে আসন গ্রহণ বা ভোট দান করিলে সদস্যের অর্থদণ্ড।
- অনুচ্ছেদ ৭০ - রাজনৈতিক দল হইতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়া।
- অনুচ্ছেদ ৭১ - দ্বৈত-সদস্যতায় বাধা।
- অনুচ্ছেদ ৭২ - সংসদের অধিবেশন।
- অনুচ্ছেদ ৭৩ - সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
৪,৭৪৭.
Which disease was the first to be eradicated by WHO?
  1. Polio
  2. Smallpox
  3. Tuberculosis
  4. Cholera
  5. Malaria
সঠিক উত্তর:
Smallpox
উত্তর
সঠিক উত্তর:
Smallpox
ব্যাখ্যা

- বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কর্তৃক নির্মূল করা প্রথম রোগ ছিল গুটিবসন্ত। ১৯৮০ সালে এটি আনুষ্ঠানিকভাবে নির্মূল ঘোষণা করা হয়।

WHO: 
- WHO-এর পূর্ণরূপ হলো World Health Organization (বিশ্ব স্বাস্থ্য সংস্থা)।
- এটি ৭ এপ্রিল, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে ১৯৪টি সদস্যদেশ রয়েছে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত।
- সংস্থার বর্তমান মহাপরিচালক হলেন টেড্রোস আধানম গেব্রেইসাস।
- বাংলাদেশ ১৯৭২ সালে WHO-এর সদস্যপদ লাভের মাধ্যমে জাতিসংঘ পরিবারের সাথে যুক্ত হয়। 

উল্লেখ্য, 
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্মূল করা প্রথম রোগ ছিল গুটিবসন্ত। 

সূত্র: WHO ওয়েবসাইট। 

৪,৭৪৮.
What is the primary focus of the Basel Convention?
  1. Conservation of biodiversity
  2. Protection of the ozone layer
  3. Management and disposal of hazardous waste
  4. Prevention of global warming
সঠিক উত্তর:
Management and disposal of hazardous waste
উত্তর
সঠিক উত্তর:
Management and disposal of hazardous waste
ব্যাখ্যা
• বাসেল কনভেনশন:
- বিষাক্ত বা ঝুঁকিপূর্ণ বর্জ্য পদার্থ নিষ্কাশন সংক্রান্ত কনভেনশন বাসেল কনভেনশন। (Management and disposal of hazardous waste)
- কনভেনশনটি ১৯৮৯ সালে স্বাক্ষরিত হয়।
- এটি ১৯৯২ সালে এটি কার্যকর হয়।
- এর পুরো নাম: Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their disposal.
- বাংলাদেশ কনভেনশনটি অনুমােদন করে ১৯৯৩ সালে।

উৎস: বাসেল কনভেনশন ও UNEP ওয়েবসাইট।
৪,৭৪৯.
'The Art of Triumph' is a —
  1. Mural
  2. Structure
  3. Painting
  4. Book
  5. Drone show
সঠিক উত্তর:
Book
উত্তর
সঠিক উত্তর:
Book
ব্যাখ্যা

The Art of Triumph:
- The Art of Triumph হলো ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার গ্রাফিতি চিত্রগুলোর একটি সংকলন, যা এই আন্দোলনের প্রতিচ্ছবি এবং প্রতিরোধের এক শক্তিশালী দলিল হিসেবে কাজ করে।
- এটি শিক্ষার্থীদের আঁকা বিভিন্ন গ্রাফিতি চিত্রের একটি বই যা আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশগুলিকে তুলে ধরে।
- জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন (July Shaheed Smriti Foundation) এই সংকলনটির সম্পাদনা ও প্রকাশনার দায়িত্বে ছিল। 

উৎস: The Art of Triumph গ্রন্থ ও টিবিএস নিউজ।

৪,৭৫০.
Imphal is the capital of which Indian state?
  1. Nagaland
  2. Manipur
  3. Mizoram
  4. Arunachal Pradesh
সঠিক উত্তর:
Manipur
উত্তর
সঠিক উত্তর:
Manipur
ব্যাখ্যা
সেভেন সিস্টার্স:
- উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত।
- এই সাত রাজ্যের আয়তন ২,৬২,১৭৯ বর্গকিলোমিটার, যা ভারতের মোট এলাকার প্রায় ৭.৯৭ শতাংশ।
- এ অঞ্চলের জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যার ৩.৭৮ শতাংশ।
- ত্রিপুরার সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে ‘সেভেন সিস্টার্স’ নামে উল্লেখ করেন।
- ১৯৭২ সালে এই সাত রাজ্যকে সেভেন সিস্টার্সের মর্যাদা দেওয়া হয়।
- আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে।
- আগে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না।
- রাজ্যগুলাে হচ্ছে: অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা।

⇒ ভারতের সেভেন সিস্টার্সের রাজ্যসমূহ ও রাজধানী -
১. আসাম - দিসপুর,
২. মিজোরাম - আইজল,
৩. অরুনাচল - ইটানগর,
৪. মেঘালয় - শীলং,
৫. ত্রিপুরা - আগরতলা,
৬. মণিপুর - ইম্ফল,
৭. নাগাল্যান্ড - কোহিমা।

উৎস: Ministry of Home Affairs ওয়েবসাইট।
৪,৭৫১.
'Will for Peace 2026' joint naval drill took place in which country?
  1. South Africa
  2. China
  3. Russia
  4. Iran
সঠিক উত্তর:
South Africa
উত্তর
সঠিক উত্তর:
South Africa
ব্যাখ্যা

Will for Peace 2026:
- ২০২৬ সালের জানুয়ারি ১০ তারিখে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের সাইমনস টাউনে 'Will for Peace 2026' নামের যৌথ নৌ মহড়া
শুরু হয়।
- নৌ মহড়ায় অংশগ্রহণ করেছে BRICS সদস্য দেশগুলো।
- অংশগ্রহণকারী দেশ:
• চীন,
• রাশিয়া,
• দক্ষিণ আফ্রিকা।
- এই মহড়ার মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক নৌপথ ও সামুদ্রিক অর্থনৈতিক কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করা এবং অংশগ্রহণকারী দেশের নৌসেনাদের মধ্যে সামরিক সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি করা।

তথ্যসূত্র - চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

৪,৭৫২.
What is the border line between Israel and Lebanon?
  1. Sonora Line
  2. Green Line
  3. Line of Control
  4. Blue Line
সঠিক উত্তর:
Blue Line
উত্তর
সঠিক উত্তর:
Blue Line
ব্যাখ্যা
- ব্লু লাইন : ইসরাইল ও লেবানন
- লাইন অব কন্ট্রোল : পাকিস্তান ও ভারত
- গ্রিন লাইন : ইসরাইল ও জর্ডান/ফিলিস্তিন
- সনোরা লাইন : যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।

উৎস:
ব্রিটানিকা।
৪,৭৫৩.
The NAFTA comprises North America: United States, Canada and ______?
  1. Mexico
  2. Venezuela
  3. Greenland
  4. None of these
সঠিক উত্তর:
Mexico
উত্তর
সঠিক উত্তর:
Mexico
ব্যাখ্যা
NAFTA:
- NAFTA এর পূর্ণরূপ: The North American Free Trade Agreement.
- এটি হলো উত্তর আমেরিকা অঞ্চলের তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- সদস্য: ৩টি।
- দেশগুলো হলো: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
- চুক্তিটি স্বাক্ষরিত হয়: ১৭ ডিসেম্বর, ১৯৯২।
- চুক্তিটি কার্যকর হয়: ১ জানুয়ারি, ১৯৯৪।

উল্লেখ্য,
- USMCA (United States-Mexico-Canada Agreement) চুক্তি NAFTA (North American Free Trade Agreement) চুক্তির স্থলে স্বাক্ষরিত হয়।
- NAFTA চুক্তি কিছু সময় পরেই বিভিন্ন সমস্যা এবং বাণিজ্যিক অসুবিধার সৃষ্টি করতে শুরু করে।
- এই সমস্যাগুলো মোকাবেলা করতে এবং চুক্তির আধুনিকীকরণের উদ্দেশ্যে ২০১৮ সালে USMCA চুক্তি স্বাক্ষরিত হয়।
- USMCA চুক্তিটি কার্যকর হয়: ১ জুলাই, ২০২০।

উৎস: United States Trade Representative (.gov) ওয়েবসাইট।
৪,৭৫৪.
Which country in the world shares its border with the most countries?
  1. China
  2. Brazil
  3. India
  4. Germany
সঠিক উত্তর:
China
উত্তর
সঠিক উত্তর:
China
ব্যাখ্যা

চীন এবং রাশিয়া উভয় দেশের ১৪ টি দেশের সাথে সীমান্ত রয়েছে।

চীনের সীমান্ত রাষ্ট্রগুলো হলো:
- রাশিয়া,
- তাজিকিস্তান,
- আফগানস্তান,
- পাকিস্তান,
- ভারত,
- নেপাল,
- মঙ্গোলিয়া,
- কাজাখস্তান,
- কিরগিজিস্তান,
- ভুটান,
- মায়ানমার,
- লাওস,
- ভিয়েতনাম এবং
- উত্তর কোরিয়া।

রাশিয়ার সীমান্ত রাষ্ট্রগুলো হলো:
- আজারবাইজান, ফিনল্যান্ড, জর্জিয়া, কাজাগস্তান, লাটভিয়া, লিথুয়ানিয়া, বেলারুশ, চীন, এস্তোনিয়া, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, নরওয়ে, পোল্যান্ড, ইউক্রেন। 

উল্লেখ্য, 
- ব্রাজিলের সীমান্ত রয়েছে ১০ টি দেশের সাথে।
- জার্মানির সীমান্ত রয়েছে ৯ টি দেশের সাথে।
- কঙ্গোর সীমান্ত রয়েছে ৯ টি দেশের সাথে।

উৎস: worldatlus. 

৪,৭৫৫.
The world's first drone war between nuclear-armed neighbours has erupted in which region? [May, 2025]
  1. Middle East
  2. South Asia
  3. Far East
  4. Eurasia
সঠিক উত্তর:
South Asia
উত্তর
সঠিক উত্তর:
South Asia
ব্যাখ্যা
- The world's first drone war between nuclear-armed neighbours has erupted in South Asia.
- পারমাণবিক অস্ত্রসজ্জিত প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ দক্ষিণ এশিয়ায় শুরু হয়েছে।
- দক্ষিণ এশিয়ায় পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে প্রথমবারের মতো ড্রোন যুদ্ধ শুরু হয়েছে।
- ভারত ও পাকিস্তান পরস্পরের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলেছে, যা অঞ্চলটিকে বিপজ্জনক উত্তেজনার মুখে ঠেলে দিয়েছে।
- ভারত অভিযোগ করেছে, পাকিস্তান তাদের তিনটি সামরিক ঘাঁটি ও কাশ্মীর অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে।​
- পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের ২৫টি ড্রোন ভূপাতিত করেছে, যার মধ্যে ইসরায়েলি তৈরি হারপো ড্রোনও রয়েছে।​
- ভারত পাল্টা হামলায় পাকিস্তানের লাহোরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার দাবি করেছে।​
- ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহালগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হন।
- ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে।​
- যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।
- তবে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই ভারত পাকিস্তানের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে, যা পাকিস্তান অস্বীকার করে।​
- ড্রোন প্রযুক্তির ব্যবহার এই সংঘর্ষকে আরও জটিল করে তুলেছে।
- ড্রোনের মাধ্যমে গোপনে ও দূর থেকে হামলা চালানো সম্ভব, যা উত্তেজনা আরও বাড়াতে পারে।​

উৎস: BBC
৪,৭৫৬.
Who is known as 'Everest Man'?
  1. Kenton Cool
  2. Tenzing Norgay
  3. Kami Rita Sherpa
  4. Pasang Dawa Sherpa
  5. Junko Tabei
সঠিক উত্তর:
Kami Rita Sherpa
উত্তর
সঠিক উত্তর:
Kami Rita Sherpa
ব্যাখ্যা
Everest Man:
- 'এভারেস্ট ম্যান' নামে পরিচিত নেপালের কামি রিতা শেরপা।

উল্লেখ্য,
- বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮ হাজার ৮৪৯ মিটার (২৯ হাজার ৩২ ফুট)।
- ১৯৯৪ সালে কামি রিতা প্রথম এভারেস্টের চূড়ায় ওঠেন। তার পর থেকে তিন বছর বাদে প্রতিবছর তিনি এভারেস্ট জয় করেছেন।
- কামি রিতার বয়স এখন ৫৫ বছর।
- কামি রিতা সেভেন সামিট ট্রেক কোম্পানির হয়ে কাজ করেন। 
- তিনি ৩১ বার এভারেস্ট জয় করে 'এভারেস্ট ম্যান' খ্যাতি অর্জন করেছেন।

অন্যদিকে,
- কামি রিতার পর সবচেয়ে বেশি ২৯ বার এভারেস্টের চূড়ায় উঠেছেন আরেক শেরপা পাসাং দাওয়া।
- শেরপা নন, এমন ব্যক্তিদের মধ্যে ব্রিটিশ গাইড কেন্টন কুল সর্বোচ্চ ১৯ বার এভারেস্টের চূড়ায় উঠেছেন।
- তাঁর পরই ১৫ বার করে এভারেস্ট জয় করেছেন মার্কিন পর্বতারোহী ডেভ হান ও গ্যারেট ম্যাডিসন।

উৎস: i) BBC.
ii) প্রথম আলো।
৪,৭৫৭.
Which strait connects the Indian Ocean and the Java Sea?
  1. Palk Strait
  2. Bering Strait
  3. Sunda Strait
  4. Strait of Gibraltar
  5. Bosporus Strait
সঠিক উত্তর:
Sunda Strait
উত্তর
সঠিক উত্তর:
Sunda Strait
ব্যাখ্যা
• সুন্দা প্রণালি:
- সুমাত্রা ও জাভা দ্বীপের মধ্যে অবস্থিত।
- এই প্রণালীটি ভারত মহাসাগর ও জাভা সাগরের মধ্যে সংযোগ স্থাপন করে। ।
- সুন্দা প্রণালি ইন্দোনেশিয়ার গুরুত্বপূর্ণ নৌপথগুলোর একটি।

⇒ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রণালি:

বেরিং প্রণালি:
- এই প্রণালীটি উত্তর আমেরিকা ও এশিয়ার মধ্যে অবস্থিত।
- যা আলাস্কার প্রদেশ ও রাশিয়ার শাখালিন দ্বীপের মধ্যে বিস্তৃত।
- বেরিং প্রণালি বেরিং সাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে সংযুক্ত করে।

• জিব্রাল্টার প্রণালি:
- ইউরোপ ও আফ্রিকার মধ্যে অবস্থিত এই প্রণালীটি স্পেন ও মরক্কোর মধ্যে বিস্তৃত।
- জিব্রাল্টার প্রণালি ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপন করে।

পক প্রণালি:
- ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত ।
- এই প্রণালীটি ভারত মহাসাগর ও আরব সাগরের মধ্যে সংযোগ স্থাপন করে।
- পক প্রণালি প্রায় ২৭ কিলোমিটার প্রশস্ত ।
- এবং এটি গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে ব্যবহৃত হয়।

মালাক্কা প্রণালি:
- মালয় উপদ্বীপ ও সুমাত্রা দ্বীপের মধ্যে অবস্থিত।
- এই প্রণালীটি ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপন করে।
- মালাক্কা প্রণালি বিশ্বের ব্যস্ততম শিপিং রুটগুলোর একটি।

উৎস: Britannica.
৪,৭৫৮.
Who is the current Director General of Bangla Academy? (November, 2024)
  1. Ashraf Siddiqui
  2. Mohammad Azam
  3. Muhammad Nurul Huda
  4. Ahmed Kamal
সঠিক উত্তর:
Mohammad Azam
উত্তর
সঠিক উত্তর:
Mohammad Azam
ব্যাখ্যা
বাংলা একাডেমি:
- বাংলা একাডেমীর মুল ভবনের নাম ছিল বর্ধমান হাউস।
- বাংলা একাডেমী বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান।
- ১৩৬২ বঙ্গাব্দের ১৭ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর, ১৯৫৫) ঢাকার বর্ধমান হাউসে এটি প্রতিষ্ঠিত হয়।
- বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালকের নাম- অধ্যাপক মোহাম্মদ আজম। (নভেম্বর, ২০২৪)
- বাংলা একাডেমির বর্তমান সভাপতি হিসেবে দায়িত্বে নিয়োজিত আছেন সেলিনা হোসেন। (নভেম্বর, ২০২৪)
- আবু হোসেন সরকার ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর ঐতিহাসিক বর্ধমান হাউসে (স্থাপিত ১৯০৬) বাংলা একাডেমীর উদ্বোধন করেন।
- প্রথম মহাপরিচালক প্রফেসর মযহারুল ইসলাম।
- বাংলা একাডেমির প্রথম সভাপতি মাওলানা আঁকরাম খাঁ (১৯৬১ সাল)।
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয় ১৯৬০ সাল থেকে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও বাংলা একাডেমি ওয়েবসাইট।
৪,৭৫৯.
'Balboa' is the currency of -
  1. Turkey
  2. Maldives
  3. Egypt
  4. Panama
সঠিক উত্তর:
Panama
উত্তর
সঠিক উত্তর:
Panama
ব্যাখ্যা
বিভিন্ন দেশের মুদ্রা:
- পানামার মুদ্রা বেলবোয়া,

- মালয়েশিয়ার মুদ্রা রিঙ্গিত,
- হাইতির মুদ্রা গুর্দে,
- তুরস্কের মুদ্রা লিরা,,
- ব্রাজিলের মুদ্রা রিয়েল,
- মিয়ানমারের মুদ্রা কিয়াট,
- রাশিয়ার মুদ্রা রুবল,
- যুক্তরাজ্য, মিশর, দক্ষিণ সুদান, লেবানন, সিরিয়া, সুদান প্রভৃতি দেশের মুদ্রা পাউন্ড,
- ইউরোপিয় মুদ্রা ইউরো,
- মেক্সিকো, ফিলিপাইন, আর্জেন্টিনা, কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, চিলি, কলম্বিয়া, উরুগুয়ের মুদ্রা পেসো.

উৎস: Britannica.
৪,৭৬০.
Who is the inventor of blockchain technology?
  1. Elon Musk
  2. Satoshi Nakamoto
  3. Tim Berners-Lee
  4. Vitalik Buterin
সঠিক উত্তর:
Satoshi Nakamoto
উত্তর
সঠিক উত্তর:
Satoshi Nakamoto
ব্যাখ্যা

ব্লকচেইন:
- এই সিস্টেমে প্রতিটি ব্লক এক একটি একাউন্ট যার প্রতিটি লেনদেন ব্যবস্থাপনা চেইন আকারে পরিচালিত হয়।
- প্রত্যেকটি ব্লক হ্যাশিং (Hashing) এর মাধ্যমে উচ্চ মানের নিরাপত্তা নিশ্চিত করে যার ফলে কেউই এখানে হস্তক্ষেপ করতে পারে না।
- ব্লকচেইন প্রযুক্তির উদ্ভাবক Satoshi Nakamoto.
- এটি তথ্য সংরক্ষণ করার একটি নিরাপদ এবং উন্মুক্ত পদ্ধতি।
- এ পদ্ধতিতে তথ্য বিভিন্ন ব্লকে একটির পর একটি চেইন আকারে সংরক্ষণ করা হয়।
- একটি সাধারণ Block এ ৩টি অংশ থাকে। যথা-
১. A hash pointer to the previous block,
২. Timestamp এবং
৩. List of transactions.

- একমাত্র জেনেসিস ব্লক ছাড়া সব ব্লকেই A hash pointer to the previous block থাকে।
- ব্লকচেইনের প্রথম ব্লকটিকে জেনেসিস ব্লক বলা হয় এবং এটি 2009 সালে তৈরি করা হয়েছিল।

উৎস: amazon [link]

৪,৭৬১.
According to the World Urbanization Prospects 2025 report, which city has the second largest population among megacities?
  1. Dhaka
  2. Tokyo
  3. New Delhi
  4. Jakarta 
সঠিক উত্তর:
Dhaka
উত্তর
সঠিক উত্তর:
Dhaka
ব্যাখ্যা

বৈশ্বিক নগরায়ণ সম্ভাবনা, ২০২৫:
প্রতিবেদনের শিরোনাম: World Urbanization Prospects 2025.
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫। 
প্রকাশক: জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ। 

প্রতিবেদন অনুযায়ী, শীর্ষ পাঁচ মেগাসিটি-
১. জাকার্তা, ইন্দোনেশিয়া- ৪,১৯,১৪,০০০;
২. ঢাকা, বাংলাদেশ- ৩,৬৫,৮৫,০০০;
৩. টোকিও, জাপান- ৩,৩৪,১৩,০০০;
৪. নয়াদিল্লি, ভারত- ৩,০২,২২,০০০;
৫. সাংহাই, চীন- ২,৯৫,৫৯,০০০।

উল্লেখ্য,
- এক কোটি বা ১০ মিলিয়নের অধিক জনসংখ্যা অধ্যুষিত মেট্রোপলিটন এলাকাকে মেগাসিটি বলা হয়।
- বিশ্বের বর্তমানে মহানগর বা মেগা সিটির সংখ্যা ৩৩টি।

উৎস:- World Urbanization Prospects 2025।

৪,৭৬২.
From which constituency did Bangabandhu win independent Bangladesh's first national parliamentary election?
  1. Dhaka - 10
  2. Dhaka - 14
  3. Dhaka - 12
  4. Dhaka - 13
সঠিক উত্তর:
Dhaka - 12
উত্তর
সঠিক উত্তর:
Dhaka - 12
ব্যাখ্যা
• জাতীয় সংসদ:
- স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালের ৭ মার্চ প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
- সে সময় ৩০০ আসনে সরাসরি নির্বাচন হয়।
- সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ছিল ১৫টি।
- নির্বাচনে আওয়ামী লীগ ৩০০টি আসনের মধ্যে ২৯৩টিতে জয়লাভ করে।
- বঙ্গবন্ধু সে সময় ঢাকা-১২ আসন থেকে বিজয়ী হয়েছিলেন।
- প্রথম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন মুহম্মদুল্লাহ
- ডেপুটি স্পিকার নির্বাচিত হন বায়তুল্লাহ।
 
উৎস: লাইভ এম সি কিউ লেকচার ও বাংলাপিডিয়া।
৪,৭৬৩.
Garo Hills are located in which district?
  1. Cumilla
  2. Chittagong
  3. Mymensingh
  4. Cox's Bazar
  5. Sylhet
সঠিক উত্তর:
Mymensingh
উত্তর
সঠিক উত্তর:
Mymensingh
ব্যাখ্যা
• গারো পাহাড়:
- বাংলাদেশের সবচেয়ে উঁচু এবং বৃহত্তম পাহাড় ময়মনসিংহের গারো পাহাড়।
- গারো পাহাড় বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত, পূর্ব-পশ্চিম বরাবর বিস্তৃত একটি পর্বতশ্রেণী।
- গারো পাহাড় মূলত পূর্ব গারো পাহাড়, পশ্চিম গারো পাহাড় এবং দক্ষিণ গারো পাহার এই তিনটি অঞ্চলে বিভক্ত।
- এর ভৌগোলিক অবস্থান ৮৯°৫০´ পূর্ব হতে ৯০°৫০´ পূর্ব অক্ষাংশ এবং ২৮°০৮´ উত্তর হতে ২৬°০১´ উত্তর দ্রাঘিমাংশে এর আয়তন প্রায় ৮১৬৭ বর্গ কিলোমিটার।
- বাংলাদেশের ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ জেলাসমূহ গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এই অঞ্চলসমূহ এই পাহাড়ের পাদদেশীয় পালিজ সমৃদ্ধ।

সূত্র:- বাংলাপিডিয়া ও সংশ্লিষ্ট জেলা সমূহের ওয়েবসাইট।
৪,৭৬৪.
Payra Sea Port is the country’s which number sea port?
  1. Fourth
  2. Second
  3. First
  4. Third
সঠিক উত্তর:
Third
উত্তর
সঠিক উত্তর:
Third
ব্যাখ্যা

• পায়রা বন্দর: 
- বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা।
- পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রাবনাবাদ চ্যানেলের তীরে অবস্থিত।
- ১৩ আগস্ট ২০১৬ সালে সীমিত পরিসরে পায়রা বন্দরের কার্যক্রম শুরু হয়।
- সেপ্টেম্বর ২০১৯ থেকে নিয়মিতভাবে কয়লা ও অন্যান্য পণ্যবাহী জাহাজ এই বন্দরে আগমন করছে।
- নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান রয়েল হাসকনিংডিএইচভি এর মাধ্যমে বন্দরের মাস্টার প্ল্যান প্রস্তুত হয়েছে।
- রাবনাবাদ চ্যানেলে মূল খনন (ক্যাপিটাল ড্রেজিং) চলছে।

উল্লেখ্য, 
- চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান সামুদ্রিক বন্দর।
- এটি কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত।
- ইংরেজ শাসনের প্রথম দিকে ইংরেজ ও দেশীয় ব্যবসায়ীরা বার্ষিক এক টাকা সেলামির বিনিময়ে নিজ ব্যয়ে কর্ণফুলি নদীতে কাঠের জেটি নির্মাণ করেন।
- ১৮৬০ খ্রিস্টাব্দে প্রথম দুটি অস্থায়ী জেটি নির্মিত হয়।
- ১৯৫৪ সালের ২০শে জুন মোংলা বন্দর নামকরন করা হয়।
- ১৯৮৭ সালের মার্চ মাসে এটি নাম পরিবর্তনপূর্বক "মোংলা বন্দর কর্তৃপক্ষ” হিসেবে যাত্রা শুরু করে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

৪,৭৬৫.
Which part of the eye produces the clearest image?
  1. Eyelid
  2. Cornea
  3. Retina
  4. Fovea Centralis
  5. None of the above
সঠিক উত্তর:
Fovea Centralis
উত্তর
সঠিক উত্তর:
Fovea Centralis
ব্যাখ্যা
(Retina):
- চক্ষু গোলকের সবচেয়ে ভেতরের স্তর রেটিনা।
-এ স্তরটি আলোক সংবেদী। এতে আলোক সংবেদী কোষ (Photoreceptor) থাকে।
-আলোক সংবেদী কোষগুলো রড ও কোণ কোষ নিয়ে গঠিত। কোণ কোষগুলো উজ্জ্বল আলোতে রঙিন বস্তু দর্শনের জন্য উপযোগী। রড কোষগুলো অনুজ্জ্বল আলোতে দর্শনের উপযোগী।
-এখানে বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়।

(Fovea Centralis):
-অন্ধবিন্দুর কাছাকাছি রেটিনার একটি অংশ আছে যেখানে অনেক কোণ কোষ দেখা গেলেও রড কোষ দেখা যায় না। এ অংশকে বলা হয় ফোবিয়া সেন্ট্রালিস।
- এখানে সবচেয়ে ভাল প্রতিবিম্ব তৈরি হয়।

(Cornea):
- চোখের সবচেয়ে বাহিরের Sclera আবরণীর সম্মুখ ভাগের স্বচ্ছ অংশের নাম কর্নিয়া।
- কর্নিয়ার মাধ্যমে চোখের ভেতরে আলো প্রবেশ করে।

(Eyelid):
- চোখের পাতা বা হলো ভাজসক্ষম একটি অংশ যা চোখ কে বাহিরের আঘাত থেকে রক্ষা করে।

তথ্যসুত্র:
- HSC জীববিজ্ঞান ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
- American Academy Of Ophthalmology.
৪,৭৬৬.
According to Economic Survey 2024 Bangladesh exports medicines to how many countries?
  1. 157
  2. 158
  3. 159
  4. 160
সঠিক উত্তর:
157
উত্তর
সঠিক উত্তর:
157
ব্যাখ্যা
ঔষধ শিল্প:
- স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশে ঔষধ প্রাপ্তি মূলত আমদানির ওপর নির্ভরশীল ছিল।
- বর্তমানে দেশের চাহিদার প্রায় ৯৮ শতাংশ ঔষধ দেশে উৎপাদিত হয়।
- বাংলাদেশ ইতোমধ্যে ঔষধ আমদানিকারক দেশ হতে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে।
- বর্তমানে বাংলাদেশের ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বিভিন্ন প্রকারের ঔষধ ও ঔষধের কাঁচামাল ১৫৭টি দেশে রপ্তানি করছে।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৪,৭৬৭.
According to the Constitution, which of the following is not one of the four fundamental principles of state policy?
  1. Nationalism
  2. Socialism
  3. Democracy
  4. Capitalism
সঠিক উত্তর:
Capitalism
উত্তর
সঠিক উত্তর:
Capitalism
ব্যাখ্যা

বাংলাদেশের সংবিধান: 
- বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগের অনুচ্ছেদ ৮ এ মূলনীতিসমূহ সম্পর্কে বলা আছে।

• মূলনীতিসমূহ-
- ৮৷ [(১) জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা- এই নীতিসমূহ এবং তৎসহ এই নীতিসমূহ হইতে উদ্ভূত এই ভাগে বর্ণিত অন্য সকল নীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলিয়া পরিগণিত হইবে।] 
- (২) এই ভাগে বর্ণিত নীতিসমূহ বাংলাদেশ-পরিচালনার মূলসূত্র হইবে, আইন-প্রণয়নকালে রাষ্ট্র তাহা প্রয়োগ করিবেন, এই সংবিধান ও বাংলাদেশের অন্যান্য আইনের ব্যাখ্যাদানের ক্ষেত্রে তাহা নির্দেশক হইবে এবং তাহা রাষ্ট্র ও নাগরিকদের কার্যের ভিত্তি হইবে, তবে এই সকল নীতি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য হইবে না৷
- পুঁজিবাদ (Capitalism) এই চারটি মূলনীতির মধ্যে নেই।

উৎস: বাংলাদেশের সংবিধান।

৪,৭৬৮.
Where did the United States recently deploy a warship amid tensions with Venezuela? [November, 2025]
  1. Colombia
  2. Trinidad and Tobago
  3. Antigua and Barbuda
  4. Bahama
সঠিক উত্তর:
Trinidad and Tobago
উত্তর
সঠিক উত্তর:
Trinidad and Tobago
ব্যাখ্যা

• যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা উত্তেজনা:

- ক্যারিবীয় অঞ্চলে মাদক পাচারকারী নৌযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানের জেরে ক্রমাগত আঞ্চলিক উত্তেজনা বাড়ছে। 
-মাদকবাহী নৌযানে মার্কিন হামলায় বেশকিছু মানুষ নিহতের ঘটনাও ঘটেছে।- গত মাসের শুরু থেকে মার্কিন বাহিনী বেশ কয়েকটি মাদকবাহী নৌযানে হামলা চালায়, এর বেশিরভাগ হামলাই হয়েছে ক্যারিবীয় সাগরে।

- ইতোমধ্যে ২৭ অক্টোবর, ২০২৫ (সোমবার) ভেনেজুয়েলা উপকূলের কাছে ক্যারিবীয় দ্বীপদেশ ত্রিনিদাদ ও টোবাগোতে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ। 
- ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে উত্তেজনা বাড়তে থাকার মধ্যে সেখানে এই যুদ্ধজাহাজ উপস্থিত হল।
- আল-জাজিরা জানায়, যুক্তরাষ্ট্রের গাইডেড-ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইউএসএস গ্রেভলি যুদ্ধজাহাজ রোববার মেরিন সেনাসেদস্যদের নিয়ে ত্রিনিদাদের রাজধানী পোর্ট অব স্পেন-এ পৌঁছেছে।
- আগস্ট মাসে, ওয়াশিংটন মাদকবিরোধী অভিযানের জন্য আটটি মার্কিন নৌবাহিনীর জাহাজ, ১০টি এফ-৩৫ যুদ্ধবিমান এবং একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের একটি বহর এই অঞ্চলে মোতায়েন করেছিল। 
- ১৯৮৯ সালে পানামা আক্রমণের পর থেকে এই অঞ্চলে এটিই সবচেয়ে বড় সামরিক শক্তি।

তথ্যসূত্র: বিডি নিউজ ও বাসস। (Link)

৪,৭৬৯.
Why does a diamond look more brighter than a piece of glass, even though they seem similar?
  1. Diamonds refract light
  2. Diamonds have their own light
  3. Light undergoes total internal reflection
  4. Diamonds scatter light
  5. None of the above
সঠিক উত্তর:
Light undergoes total internal reflection
উত্তর
সঠিক উত্তর:
Light undergoes total internal reflection
ব্যাখ্যা
- হীরকের ঘনত্ব ও প্রতিসরাঙ্ক কাচের থেকে বেশি।
- হীরকে আলোকরশ্মি সামান্য কোণে আপতিত হলেই আপতন কোণ ক্রান্তি কোণের চেয়ে বর হওয়ায় ঐ রশ্মির পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়।
- তাই বেশিসংখক আলোকরশ্মি প্রতিফলিত হয়ে এসে চোখে পড়ে।
- সেজন্য হীরাকে বেশি উজ্জ্বল দেখায়।

তথ্যসূত্র:
- HSC পদার্থবিজ্ঞান ২য় পত্র; ড. শাহজাহান তপন।
৪,৭৭০.
Which district of Bangladesh shares borders with India and Myanmar?
  1. Chattogram
  2. Bandarban
  3. Cox's Bazar
  4. Rangamati
সঠিক উত্তর:
Rangamati
উত্তর
সঠিক উত্তর:
Rangamati
ব্যাখ্যা
• বাংলাদেশের সীমান্তবর্তী জেলাসমূহ:
- বাংলাদেশের ৮ টি বিভাগে মোট জেলার সংখ্যা হল ৬৪।
- এর মধ্যে সীমান্তবর্তী জেলা রয়েছে ৩২ টি।
- এই সীমান্তবর্তী জেলাগুলো ভারত ও মিয়ানমার এর সাথে।
- ভারতের সঙ্গে সীমান্ত রয়েছে ৩০ টি জেলার আর মিয়ানমারের সাথে রয়েছে ৩টি জেলার।
- এদের মধ্যে ১টি জেলার (রাঙ্গামাটি) আবার দুই দেশের সাথেই সীমান্ত রয়েছে।
-  ঢাকা ও বরিশাল বিভাগ ব্যতীত সকল বিভাগের সীমান্তবর্তী জেলা রয়েছে।
- মিয়ানমারের সাথে বাংলাদেশের ৩টি সীমান্তবর্তী জেলা হল কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবান।

সূত্র: ডিএমপি নিউজ।
৪,৭৭১.
Which major climate summit was held in 2025?
  1. COP32
  2. COP29
  3. COP30
  4. COP31
সঠিক উত্তর:
COP30
উত্তর
সঠিক উত্তর:
COP30
ব্যাখ্যা

COP:
- COP এর পূর্ণরূপ Conference of the Parties.
- জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের রূপরেখা।
- COP সম্মেলনে অংশগ্রহণ করেন UNFCCC এর দেশগুলো।
- COP-28 অনুষ্ঠিত হয় ৩০ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর, ২০২৩ সংযুক্ত আরব আমিরাতের দুবাই এ ।
- COP-29 অনুষ্ঠিত হয় আজারবাইজানের বাকু তে ১১ নভেম্বর - ২২ নভেম্বর, ২০২৪ ।
- সর্বশেষ COP-30 অনুষ্ঠিত হয় বেলেম, ব্রাজিল (১০-২১ নভেম্বর, ২০২৫ সাল) ।
- COP-31 অনুষ্ঠিত হবে তুরস্কে।

উৎস: UNFCCC website

৪,৭৭২.
In which month does the Santal year begin?
  1. Falgun
  2. Baishakh
  3. Poush
  4. Chaitra
সঠিক উত্তর:
Falgun
উত্তর
সঠিক উত্তর:
Falgun
ব্যাখ্যা

সাঁওতাল:
- সাঁওতাল বাংলাদেশের অন্যতম বৃহৎ আদিবাসী জনগোষ্ঠী।
- তাদের বাসস্থান মূলত রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলায়।
- প্রধান নিবাস রাঢ়বঙ্গ, বিহার ও উড়িষ্যার অরণ্য অঞ্চলে।
- সাঁওতালরা অস্ট্রিক ভাষাভাষী আদি-অস্ট্রেলীয় (প্রোটো-অস্ট্রালয়েড) জনগোষ্ঠীর বংশধর।
- সাঁওতালরা ভারতীয় উপমহাদেশের অন্যতম আদি বাসিন্দা, এরা কৃষি উৎপাদন ব্যবস্থা এবং কৃষিসংস্কৃতির জনক ও ধারক হিসেবে স্বীকৃত।
- সাঁওতালদের প্রধান উপাস্য যদিও সূর্য, পর্বত দেবতা (মারাং বুরু) তাদের জন্য যথেষ্ট মর্যাদাব্যঞ্জক হয়ে গ্রামদেবতায় পরিণত হয়েছে।
- তাদের বছর শুরু হয় ফাল্গুন মাসে। প্রায় প্রতিমাসে বা ঋতুতে রয়েছে পরব বা উৎসব।
- সোহরাই উৎসব সাঁওতালদের একপ্রকার জাতীয় উৎসব।
- যা পৌষ সংক্রান্তির দিন অত্যন্ত জাঁকজমকের সঙ্গে উদ্যাপিত হয়।
- সাঁওতাল সমাজে পুরুষের আধিপত্য অপেক্ষাকৃত বেশি।
- সাঁওতালদের ভাষা আছে কিন্তু লেখ্য বর্ণমালা নেই, তেমনি তাদের ধর্ম আছে কিন্তু কোন আনুশাসনিক ধর্মগ্রন্থ নেই।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।

৪,৭৭৩.
Where is the first tribal cultural academy of Bangladesh located?
  1. Netrokona
  2. Rangpur
  3. Chattogram
  4. Rangamati
সঠিক উত্তর:
Netrokona
উত্তর
সঠিক উত্তর:
Netrokona
ব্যাখ্যা
• উপজাতি সাংস্কৃতিক কেন্দ্র:
- বাংলাদেশে প্রথম উপজাতীয় কালচারাল একাডেমি অবস্থিত - বিরিশিরি, নেত্রকোনা।
- এটি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে অবস্থিত যা ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- বিরিশিরি ব্যতীত কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও রাজশাহী জেলায় সরকারি উপজাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে।

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
৪,৭৭৪.
Where did Hurricane Milton hit recently? (December, 2024)
  1. Mexico
  2. UK
  3. USA
  4. Australia
সঠিক উত্তর:
USA
উত্তর
সঠিক উত্তর:
USA
ব্যাখ্যা
ঘূর্ণিঝড় মিল্টন:
- যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ৮ অক্টোবর, ২০২৪- এ আঘাত হানে ঘূর্ণিঝড় মিল্টন।
- যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার।
- সিয়েস্তা কি নামক একটি দ্বীপে এই গতি রেকর্ড করা হয়েছে।

উৎস: সমকাল।
৪,৭৭৫.
When did the Charter of the United Nations come into force?
  1. 24 October, 1945
  2. 24 August, 1946
  3. 24 September, 1945
  4. 24 October, 1946
সঠিক উত্তর:
24 October, 1945
উত্তর
সঠিক উত্তর:
24 October, 1945
ব্যাখ্যা
জাতিসংঘ:
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর।
- জাতিসংঘ নামটির ধারণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট।
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হয়।
- প্রতি বছর ২৪ অক্টোবরে জাতিসংঘ সনদ কার্যকরের মুহূর্তটিকে জাতিসংঘ দিবস হিসেবে উদযাপন করা হয়।

উৎস: রাষ্ট্রবিজ্ঞান-৩, বিএ এবং বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
United Nations in Bangladesh
৪,৭৭৬.
The main regulatory authority for capital markets in Bangladesh is-
  1. BIDA
  2. Bangladesh Bank
  3. Dhaka Stock Exchange
  4. BSEC
  5. BKMEA
সঠিক উত্তর:
BSEC
উত্তর
সঠিক উত্তর:
BSEC
ব্যাখ্যা
BSEC: 
- এর পূর্ণরূপ: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
- BSEC- দেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রণ ও তদারকি সংস্থা,
- যা বাজারের স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করে।
- প্রতিষ্ঠা:১৯৯৩ সালে বাংলাদেশ সরকার পুঁজিবাজারের উন্নয়ন ও নিয়ন্ত্রণের জন্য BSEC গঠন করে।

দায়িত্ব ও কর্তব্য:
- শেয়ার বাজারের সকল লেনদেন তদারকি করা।
- লিস্টেড কোম্পানিগুলোর নিয়মাবলী প্রণয়ন ও প্রয়োগ নিশ্চিত করা।
- অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা ও বাজারের দুর্নীতি প্রতিরোধ করা।
- আর্থিক বাজারের স্থিতিশীলতা রক্ষা করা।
- নতুন পুঁজিবাজার পণ্যের অনুমোদন দেয়া।

উৎস: BSEC ওয়েবসাইট।
৪,৭৭৭.
Which of the following company is NOT founded under Dr. Muhammad Yunus’s Grameen initiatives?
  1. Grameen Microsoft
  2. Grameen Shakti
  3. Grameen fund
  4. Grameen Telecom
সঠিক উত্তর:
Grameen Microsoft
উত্তর
সঠিক উত্তর:
Grameen Microsoft
ব্যাখ্যা
ড. মুহাম্মদ ইউনূস:
- বাংলাদেশের ক্ষুদ্র ঋণের জনক ড. মুহাম্মদ ইউনূস।
- বহু পরীক্ষা-নিরীক্ষার পর মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক বিশেষ আইনবলে যাত্রা শুরু করে ১৯৮৩ সালে।
- এ গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বহুমাত্রিক সামাজিক ও অর্থনৈতিক বিপ্লবের সূচনা হয়।
- এ জন্য ২০০৬ সালে গ্রামীণ ব্যাংকের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কারও পান ড. মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য,
- বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের সাথে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার পর থেকেই তার প্রতিষ্ঠিত সাতটি প্রতিষ্ঠান নিয়ে বেশ আলোচনা হতে দেখা যাচ্ছে।
- এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে গ্রামীণ টেলিকম, গ্রামীণ কল্যাণ, গ্রামীণ ফান্ড, গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন, গ্রামীণ উদ্যোগ, গ্রামীণ সামগ্রী এবং গ্রামীণ শক্তি।

অন্যদিকে,
- গ্রামীন মাইক্রোসফট ড. মুহাম্মদ ইউনূসের তৈরি প্রতিষ্ঠান নয়।

উৎস: i) প্রথম আলো।
ii) বিবিসি বাংলা। [link]
৪,৭৭৮.
The primary objective of the Vienna Convention is to- 
  1. Reduce greenhouse gas emissions
  2. Protect the ozone layer
  3. Control hazardous waste movement
  4. Prevent marine pollution
সঠিক উত্তর:
Protect the ozone layer
উত্তর
সঠিক উত্তর:
Protect the ozone layer
ব্যাখ্যা

ভিয়েনা কনভেনশন (Vienna Convention):
- পূর্ণ নাম Vienna Convention for the Protection of the Ozone Layer.
- ভিয়েনা কনভেনশন হলো- জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক চুক্তি।

- ভিয়েনা কনভেনশন গৃহীত হয় ২৩শে মে, ১৯৬৯ সালে।
- এটি কার্যকর হয় ২৭শে জানুয়ারী, ১৯৮০ সালে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।

৪,৭৭৯.
Who is the founder of World Economic Forum (WEF)?
  1. Klaus Schwab
  2. Robert Cailliau
  3. George Soros
  4. Bill Gates
সঠিক উত্তর:
Klaus Schwab
উত্তর
সঠিক উত্তর:
Klaus Schwab
ব্যাখ্যা
World Economic Forum (WEF):
- বিশ্ব অর্থনৈতিক ফোরাম (World Economic Forum, WEF) হল একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, অ্যাকাডেমিক, এবং সমাজের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একত্রিত করে।
- প্রতিষ্ঠাতা: জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭১ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

⇒ শুরুতে এটির নাম ছিলো European Management Forum. ১৯৮৭ সালে নামধারণ করে World Economic Forum।

উল্লেখ্য,
- ২০-২৪ জানুয়ারি, ২০২৫ তারিখে World Economic Forum-এর ৫৫তম বার্ষিক সম্মেলন সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত হয়।

উৎস: WEF ওয়েবসাইট।
৪,৭৮০.
Which state was not part of the Axis powers in World War 2?
  1. Germany
  2. Russia
  3. Italy
  4. Japan
সঠিক উত্তর:
Russia
উত্তর
সঠিক উত্তর:
Russia
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ (১৯৩৯-১৯৪৫):
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ ১৯৩৯ সালে শুরু হয় ও ১৯৪৫ সালে সমাপ্তি ঘটে।
- অক্ষশক্তি: জার্মানি, ইতালি, জাপান। 
- মিত্রশক্তি: ফ্রান্স, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া), এবং আংশিকভাবে চীন। 
- প্রথম বিশ্বযুদ্ধের অসমাপ্ত বিরোধের ফলস্বরূপ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- এটি ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ, যেখানে প্রায় ৪ থেকে ৫ কোটি মানুষ নিহত হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ সোভিয়েত ইউনিয়নের প্রভাব বৃদ্ধি, চীনে কমিউনিস্ট শাসনের উত্থান এবং পশ্চিম ইউরোপের শক্তি হ্রাসের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নকে সুপারপাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করে।

উৎস: Britannica.
৪,৭৮১.
Who founded the World Economic Forum?
  1. Klaus Schwab
  2. John Kenneth Galbraith
  3. Paul Krugman
  4. Robert Zoellick
সঠিক উত্তর:
Klaus Schwab
উত্তর
সঠিক উত্তর:
Klaus Schwab
ব্যাখ্যা
World Economic Forum:
- WEF-এর পূর্ণরূপ: World Economic Forum.
- বিশ্ব অর্থনৈতিক ফোরাম (World Economic Forum, WEF) হল একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, অ্যাকাডেমিক, এবং সমাজের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একত্রিত করে।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭১ সালে।
- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব (Klaus Schwab)।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

⇒ শুরুতে এটির নাম ছিলো European Management Forum. এটি ১৯৮৭ সালে World Economic Forum নামধারণ করে।
= WEF-এর প্রধান উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী অর্থনৈতিক ও সামাজিক সমস্যা সমাধান করা, এবং বিশ্ব অর্থনীতির জন্য একটি স্থিতিশীল, সহযোগিতামূলক এবং আরও উন্নত ভবিষ্যৎ গঠন করা।
- প্রতিবছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

উৎস: WEF ওয়েবসাইট।
৪,৭৮২.
How many elements are found naturally in nature?
  1. 88
  2. 90
  3. 118
  4. 98
  5. None of the above
সঠিক উত্তর:
98
উত্তর
সঠিক উত্তর:
98
ব্যাখ্যা
মৌলিক পদার্থ: 
- এ পর্যন্ত ১১৮টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে। 
- যার মধ্যে ৯৮টি প্রকৃতিতে পাওয়া যায়। 
- আর বাকী ২০টি কৃত্রিমভাবে তৈরি মৌলিক পদার্থ। 
- প্রতিটি মৌলিক পদার্থেরই একটি নাম আছে। 
- আর এদেরকে সংক্ষিপ্ত ও সুবিধাজনকভাবে প্রকাশের জন্যই আলাদা প্রতীক ব্যবহার করা হয়। 
- প্রতীক সাধারণত মৌলের ল্যাটিন, গ্রিক বা ইংরেজি নামের একটি বা দুটি আদ্যক্ষর দ্বারা প্রকাশ করা হয়। 

উৎস: বিজ্ঞান, সপ্তম শ্রেণি।
৪,৭৮৩.
Which article of the Constitution provides for amendment of the Constitution?
  1. 136
  2. 139
  3. 141
  4. 142
সঠিক উত্তর:
142
উত্তর
সঠিক উত্তর:
142
ব্যাখ্যা

সংবিধান সংশোধন:
- সময়ের চাহিদা ও প্রয়োজনে জনগণের কল্যাণার্থে সংবিধানের সংশোধন, পরিবর্তন, সংযোজন ও বিয়োজন করা হয়ে থাকে। 
- বাংলাদেশ সংবিধানের দশম ভাগে ১৪২ নং অনুচ্ছেদে এ সংক্রান্ত সুনির্দিষ্ট নিয়ম ও পদ্ধতির কথা উল্লেখ রয়েছে। 
- বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত ১৭ বার সংশোধিত হয়েছে। 

⇒ সংবিধানের ১৪২ নং অনুচ্ছেদ অনুযায়ী, সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা -
- সংসদের আইন-দ্বারা এই সংবিধানের কোন বিধান সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা রহিতকরণের দ্বারা সংশোধিত হতে পারবে।
- সংসদের মোট সদস্য-সংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ ভোটে গৃহীত না হলে অনুরূপ কোন বিলে সম্মতিদানের জন্য তা রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত হবে না;
- উপরি-উক্ত উপায়ে কোন বিল গৃহীত হবার পর সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট তা উপস্থাপিত হলে উপস্থাপনের সাত দিনের মধ্যে তিনি বিলটিতে সম্মতিদান করবেন, এবং তিনি তা করতে অসমর্থ হলে উক্ত মেয়াদের অবসানে তিনি বিলটিতে সম্মতিদান করেছেন বলে গণ্য ইবে।

উৎস: বাংলাদেশের সংবিধান।

৪,৭৮৪.
Maulana Bhasani strongly opposed whose foreign policy at the Kagmari Conference in 1957?
  1. Khawaja Nazimuddin
  2. Chowdhury Mohammad Ali
  3. Liaquat Ali Khan
  4. Huseyn Shaheed Suhrawardy
সঠিক উত্তর:
Huseyn Shaheed Suhrawardy
উত্তর
সঠিক উত্তর:
Huseyn Shaheed Suhrawardy
ব্যাখ্যা
কাগমারী সম্মেলন: 
- ১৯৫৭ সালের ৬-১০ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় কাগমারি সম্মেলন।
- টাঙ্গাইল জেলার সন্তোষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সম্মেলনের সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।
- প্রধান অতিথি ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
- মাওলানা ভাসানী পাকিস্তানের পশ্চিমা শাসকদের  'আসসালামুআলাইকুম' বলে সর্বপ্রথম পাকিস্তানের বিচ্ছিন্নতার ঐতিহাসিক ঘন্টা বাজিয়েছিলেন। 
-  ঐ সম্মেলনে তিনি সোহরাওয়ার্দীর বৈদেশিক নীতির তীব্র বিরোধিতা করেন।
- এ মতবিরোধের কারণে দলে ভাঙন স্পষ্ট হয়ে ওঠে। ঐ বছর মওলানা ভাসানী ঢাকায় পাকিস্তানের সকল বামপন্থি দলের একটি সম্মেলন আহবান করেন এবং  ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) নামে একটি নতুন দল গঠন করেন।
- তিনি এ দলের সভাপতি হন এবং এর সেক্রেটারি জেনারেল হন পশ্চিম পাকিস্তানের মাহমুদুল হক ওসমানী। 

সূত্র: বাংলাপিডিয়া।
৪,৭৮৫.
What was the first organization of the Language Movement?
  1. Tamaddun Majlish
  2. State Language Action Council
  3. State Language Movement Committee
  4. All-Party State Language Action Council
সঠিক উত্তর:
Tamaddun Majlish
উত্তর
সঠিক উত্তর:
Tamaddun Majlish
ব্যাখ্যা
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ:
- পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিশ গঠিত হয়।
- তমদ্দুন মজলিশ ছিল ভাষা আন্দোলনের প্রথম সংগঠন।
- এ সংগঠনের উদ্যোগে ১৯৪৭ সালের ১৫ই সেপ্টেম্বর ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা 'পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু' প্রকাশিত হয়।
- পুস্তিকাটিতে রাষ্ট্রভাষা বাংলা দাবির পক্ষে যুক্তি উপস্থাপন করা হয়।
- তমদ্দুন মজলিশের উদ্যোগে ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপদানের জন্য গঠিত হয় প্রথম 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ'।
- এর আহ্বায়ক মনোনীত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নূরুল হক ভূঞা।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৪,৭৮৬.
Which component is installed directly into the CPU socket on a motherboard?
  1. Processor
  2. RAM
  3. Hard drive
  4. Graphics card
সঠিক উত্তর:
Processor
উত্তর
সঠিক উত্তর:
Processor
ব্যাখ্যা

• Motherboard-এর CPU socket-এ সরাসরি যে componentটি ইনস্টল করা হয়, তা হলো Processor বা CPU। Processor হলো কম্পিউটারের মস্তিষ্ক, যা সমস্ত হিসাব, প্রক্রিয়াকরণ এবং নির্দেশনা সম্পাদন করে। CPU socket এমনভাবে ডিজাইন করা হয় যাতে processor-কে নিরাপদভাবে বসানো যায় এবং তা motherboard-এর অন্যান্য component-এর সাথে সঠিকভাবে সংযুক্ত থাকে। অন্য component যেমন RAM, hard drive বা graphics card আলাদা আলাদা স্লট বা সংযোগের মাধ্যমে সংযুক্ত হয়। উদাহরণস্বরূপ, RAM মাদারবোর্ডের DIMM স্লটে বসানো হয়, hard drive SATA বা NVMe পোর্টের মাধ্যমে সংযুক্ত হয়, এবং graphics card PCIe স্লটে বসানো হয়। তাই CPU হলো একমাত্র component যা সরাসরি CPU socket-এ ইনস্টল হয়।

উত্তর: ক) Processor.

• মাদারবোর্ড:
- মাদারবোর্ড বা মেইনবোর্ড হলো কম্পিউটারের ভেতরে অবস্থিত সার্কিট বোর্ড যাতে সিস্টেম এর প্রয়োজনীয় বিভিন্ন ডিভাইস পরস্পরের সাথে সংযুক্ত থাকে এবং নতুন ডিভাইস সংযুক্ত করার ব্যাবস্থা থাকে।
- মাদারবোর্ড এর জন্য ভালো ব্র্যান্ডগুলো হলো: Gigabyte, Intel, Foxcon, Asus ইত্যাদি।
- মাদারবোর্ডকে প্রায়ই কম্পিউটার এর “মেরুদণ্ড” বা “ব্যাকবোন” বলা হয়, কারণ এটি সবকিছুকে একত্রে ধরে রাখে ও সংযোগ দেয়।

• গঠন ও উপাদান:
- ভিত্তি (Base): শক্ত, non-conductive (বিদ্যুৎ না পরিবাহিত) প্লাস্টিকের শীট।
- ট্রেস (Traces): পাতলা কপার বা অ্যালুমিনিয়ামের রেখা, যা সার্কিট গঠন করে।

- স্লট ও সকেট:
- CPU (Central Processing Unit),
- RAM (Random Access Memory),
- Expansion Cards (যেমন: গ্রাফিক্স কার্ড)।
- পোর্ট ও সংযোগ: হার্ডড্রাইভ, ডিস্কড্রাইভ, ফ্রন্ট প্যানেল, মনিটর, কীবোর্ড, মাউসের সঙ্গে সংযোগ।

উৎস: 
১। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, ভোকেশনাল।
২। ব্রিটানিকা।

৪,৭৮৭.
What is the full form of Reovirus?
  1. Respiratory Enteric Orphan Virus
  2. Rotational Enteric Oncogenic Virus
  3. Reproductive Enteric Oocyte Virus
  4. Renal Enteric Omnipotent Virus
সঠিক উত্তর:
Respiratory Enteric Orphan Virus
উত্তর
সঠিক উত্তর:
Respiratory Enteric Orphan Virus
ব্যাখ্যা
রিওভাইরাস: 
- এর পূর্ণরূপ: Respiratory Enteric Orphan Virus. 
- রিওভাইরাস একটি ভাইরাস সাধারণত শ্বাসকষ্ট, জ্বর, মাথাব্যথা, বমি এবং ডায়রিয়ার মতো লক্ষণ সৃষ্টি করে।
- এটি হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায় এবং গুরুতর ক্ষেত্রে নিউমোনিয়া বা এনকেফালাইটিস (মস্তিষ্কের প্রদাহ) সৃষ্টি করতে পারে।
- শিশু ও বয়স্করা এই ভাইরাসে বেশি ঝুঁকিপূর্ণ।
- ১৯৫০ সালে বিশ্বব্যাপী প্রথম রিওভাইরাস শনাক্ত হয় এবং শীতকালে এর প্রাদুর্ভাব বেশি দেখা যায়।

সূত্র: CDC - Reoviruses ওয়েবসাইট ও ডেইলি স্টার।
৪,৭৮৮.
Which is the name of artificial intelligence (AI) created by Google?
  1. Juban
  2. Murio
  3. Gemini
  4. Alexa
সঠিক উত্তর:
Gemini
উত্তর
সঠিক উত্তর:
Gemini
ব্যাখ্যা
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI):
- গুগলের তৈরিকৃত কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) নাম - জেমিনি।
- চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী নতুন এক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তৈরি করেছে গুগল ডিপমাইন্ড।
- জেমিনি নামের এই এআই একই সঙ্গে ছবি, ভিডিও, অডিও ও টেক্সটের মতো বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া বুঝতে পারে এবং সে অনুযায়ী উত্তর দিতে পারে।
- বেশির ভাগ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কেবল একধরনের কন্টেন্ট বুঝতে বা তৈরি করতে পারে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ৩১ ডিসেম্বর, ২০২৩।
৪,৭৮৯.
Which is not a member country of Developing Eight (D-8)? [June, 2025]
  1. Bangladesh
  2. Pakistan
  3. Iran
  4. India
সঠিক উত্তর:
India
উত্তর
সঠিক উত্তর:
India
ব্যাখ্যা
• Developing Eight (D-8):
- বিশ্বের উন্নয়নশীল আটটি দেশের অর্থনৈতিক জোট।
- ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে ডি-৮ প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৭ সালের ১৫ জুন।
- মূল লক্ষ্য: সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা;
- এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
- সদর দপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- বর্তমানে D-৪-এর সদস্য দেশ ৯টি। [June ,2025]
- যথা:- তুরস্ক, বাংলাদেশ, পাকিস্তান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরান, আজারবাইজান।
- ভারত Developing Eight (D-8) এর সদস্য নয়।

উল্লেখ্য,
- রাবাত সম্মেলনের মাধ্যমে ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে OIC প্রতিষ্ঠিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল- আরব লীগের ভিত্তি।

উৎস: D-8 ওয়েবসাইট।
৪,৭৯০.
Raja Rammohan Roy abolished sati immolation with the help of which governor general?
  1. Lord Canning
  2. Lord Dalhousie
  3. Lord Bentinck
  4. Lord Hastings
  5. Lord Ripon
সঠিক উত্তর:
Lord Bentinck
উত্তর
সঠিক উত্তর:
Lord Bentinck
ব্যাখ্যা
লর্ড বেন্টিঙ্ক এর সহায়তায় রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বিলুপ্ত করেন।

সতীদাহ প্রথা:

- ভারতীয় সংবাদপত্র এবং রাজা রামমোহন রায়সহ কতিপয় দেশীয় সংস্কারবাদী জনহিতকর এই সংস্কারের পক্ষে সমর্থন যোগান।
- গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক রেগুলেশন XVII, ১৮২৯ পাস করেন।
- বেন্টিঙ্ক নিজেও একজন মানবহিতৈষী সংস্কারপন্থী ছিলেন।
- এই আইনে ‘সতীদাহ প্রথা বা হিন্দু বিধবা নারীকে জীবন্ত দাহ বা সমাধিস্থ করা বেআইনি’ বলে ঘোষণা করা হয়।

উৎস: বাংলাপিডিয়া।
৪,৭৯১.
'Mig-21' warplane made by which country?
  1. Iran
  2. France 
  3. Russia
  4. Germany
সঠিক উত্তর:
Russia
উত্তর
সঠিক উত্তর:
Russia
ব্যাখ্যা

'মিগ-২১':
- রাশিয়ায়  (সাবেক সোভিয়েত ইউনিয়ন) তৈরি 'মিকোয়ান গুরেভিচ' বা মিগ বিমান।
- এটি প্রথম ভারতে আসে ১৯৬৩ সালে।
- আগামী সেপ্টেম্বরে মিগ-২১ যুদ্ধবিমানকে চিরতরে বিদায় জানাবে ভারতীয় বিমানবাহিনী।
- ছয় দশকের বেশি সময় ধরে ভারতীয় বিমানবাহিনী এ যুদ্ধবিমান ব্যবহার করছে। 
- বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ঢাকার গভর্নরস হাউসে এ যুদ্ধবিমান নিয়েই অভিযান চালিয়েছিল ভারতীয় বাহিনী।
- এফটি সেভেন বিজিই যুদ্ধবিমান এই মিগ টোয়েন্টি ওয়ান বিমানেরই অনুরূপ।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

৪,৭৯২.
What is Detroit famous for?
  1. Shipping
  2. Ship Building
  3. Watch
  4. Automobile manufacturing
সঠিক উত্তর:
Automobile manufacturing
উত্তর
সঠিক উত্তর:
Automobile manufacturing
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট মোটরগাড়ি নির্মাণের জন্য বিখ্যাত।
- ঘড়ির জন্য বিখ্যাত সুইজারল্যান্ড এর জেনেভা।
- জাহাজ নির্মাণের জন্য উত্তর আয়ারল্যান্ড এর বেলফাস্ট।
- শিপিং এর জন্য থাইল্যান্ড এর ব্যাংকক।

উৎস: britannica.
৪,৭৯৩.
Which of the following institutions is involved in primary education?
  1. NAPE
  2. NIPORT
  3. NICAR
  4. None of them
সঠিক উত্তর:
NAPE
উত্তর
সঠিক উত্তর:
NAPE
ব্যাখ্যা
• National Academy for Primary Education (NAPE):
- জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)
- ১৯৬৯ সনে জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি) হিসেবে প্রতিষ্ঠিত হয় ও
- ১৯৮৫ সালে এর নামকরণ করা হয় ‘‘জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)"
 
অন্যদিকে:
• National Institute of Population Research and Training (NIPORT):
- জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)
- ১৯৭৭ সালে নিপোর্ট প্রতিষ্ঠিত।
 
• National Implementation Committee for Administrative Reform (NICAR):
- প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
- এটি ১৯৮২ সালে গঠিত।
- মাননীয় প্রধানমন্ত্রী এই কমিটির আহবায়ক।
 
উৎস: সংশ্লিষ্ট ওয়েবসাইট। 
৪,৭৯৪.
The Borobudur Temple is considered one of the greatest monuments of which religion?
  1. Hinduism
  2. Jainism
  3. Buddhism
  4. Christianity
সঠিক উত্তর:
Buddhism
উত্তর
সঠিক উত্তর:
Buddhism
ব্যাখ্যা
বরোবুদুর বা বরবুদুর মন্দির: 
- বরোবুদুর বা বরবুদুর ইন্দোনেশিয়ার মধ্য জাভাতে অবস্থিত একটি বিখ্যাত বৌদ্ধ মন্দির।
- এটি ৮ম-৯ম শতাব্দীতে শৈলেন্দ্র রাজবংশের শাসনামলে নির্মিত হয়।
- মন্দিরটি জাভা বৌদ্ধ স্থাপত্যশৈলী অনুসারে নির্মিত এবং এর নকশা অত্যন্ত দৃষ্টিনন্দন ও জটিল।
- কয়েক শতাব্দী ধরে মন্দিরটি ক্রমবর্ধমান বনজঙ্গল ও আগ্নেয়গিরির ছায়ার স্তরে ঢাকা পড়ে ছিল।
- ১৮১৪ সালে ব্রিটিশ লেফটেন্যান্ট গভর্নর-জেনারেল থমাস স্ট্যামফোর্ড র‍্যাফলস এটি পুনরাবিষ্কার করেন।
- পরে, ১৯৯১ সালে ইউনেস্কো বরোবুদুরকে বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে তালিকাভুক্ত করে, এটি আজ বিশ্বব্যাপী পরিচিত একটি ঐতিহাসিক ও ধর্মীয় নিদর্শন।

সূত্র: ইউনেস্কো ওয়েবসাইট ও ব্রিটানিকা। 
৪,৭৯৫.
Who is the author of the novel ‘Japito Jibon’?
  1. Jahanara Imam
  2. Selina Hossain
  3. Rokeya Sakhwat
  4. Sufia Kamal
সঠিক উত্তর:
Selina Hossain
উত্তর
সঠিক উত্তর:
Selina Hossain
ব্যাখ্যা

• 'যাপিত জীবন' উপন্যাস:
- ভাষা-আন্দোলনের পটভূমিতে সেলিনা হোসেনের লেখা উপন্যাস 'যাপিত জীবন'।
- উপন্যাসের নায়ক জাফর জীবনের কথা বলে জীবনেরই বিনিময়ে।
- সেলিনা হোসেন জাফরের স্বচ্ছ প্রতীকচিত্রে বাঙালির শেকড় আর অস্তিত্বের কথা ঘোষণা করে তাঁর 'যাপিত জীবন'-এ ।
- বিজ্ঞান ও বিজ্ঞাপনের এ যুগল মাত্রার, তরঙ্গসস্কুল রাজনৈতিক পটভূমিতে দাঁড়িয়ে নিজের চাষের ভূমিতে প্রতিনিয়ত ঘুরে ঘুরে একজন শিল্পীর অজানা প্রদেশের নিত্য উদ্ভাবন-কর্মের শিল্পীতরূপ 'যাপিত জীবন'।
- জাফর প্রতিটি অণুমুহূর্তে ঘোষণা করে বেড়ায় তাঁর বাঙালি অস্তিত্ব। তাঁর শেকড়। নিজের মৃত্তিকারসে জারিত স্বকীয় বিকাশের সমস্ত প্রয়াস ভর করে বাঙালি জাতিসত্তার প্রতিনিধি জাফরের মাঝে। জাফর বাঙালি কণ্ঠের বলিষ্ঠ উৎসারণ।

• সেলিনা হোসেন:
- সেলিনা হোসেনের জন্ম ১৪ জুন ১৯৪৭ রাজশাহী শহরে।
- ষাটের দশকের মধ্যভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে লেখালেখির সূচনা।
- প্রথম গল্পগ্রন্থ উৎস থেকে নিরন্তর প্রকাশিত হয় ১৯৬৯ সালে।
- রাজশাহীতে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে পড়ার সময় বিভাগীয় সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় চেম্পিয়নশীপ স্বর্ণপদক পান।

• তাঁর রচিত উপন্যাসগুলো হলো:
- গায়ত্রী সন্ধ্যা,
- নীল ময়ূরের যৌবন,
- যাপিত জীবন,
- নিরন্তর ঘণ্টাধ্বনি,
- হাঙর নদী গ্রেনেড,
- কালকেতু ও ফুল্লরা।

উৎস: 'যাপিত জীবন' উপন্যাস সেলিনা হোসেন।

৪,৭৯৬.
Which country is known for the Eiffel Tower?
  1. United Kingdom
  2. Spain
  3. Italy
  4. France
  5. Germany
সঠিক উত্তর:
France
উত্তর
সঠিক উত্তর:
France
ব্যাখ্যা

ফ্রান্স: 
- ফ্রান্স একটি পশ্চিম ইউরোপের দেশ।
- ফ্রান্সের দক্ষিণে রয়েছে আল্পস এবং পিরেনিস পর্বতমালা রয়েছে।
- ফ্রান্সের রাজধানী শহর প্যারিস।
- ফ্রান্সের মুদ্রা হচ্ছে ইউরো।

উল্লেখ্য, 
- বর্তমানে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রোঁ।
- ফ্রান্সের সবচেয়ে পুরনো সংবাদ সংস্থা হলো এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি)।
- ফ্রান্সের বিখ্যাত দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হল আইফেল টাওয়ার, যা প্যারিসে অবস্থিত।

সূত্র: ব্রিটানিকা। 

৪,৭৯৭.
Which of the following is not a play written by Munir Chowdhury?
  1. Raktakta Prantar
  2. Chithi
  3. Nabanna
  4. Dandakaranya
সঠিক উত্তর:
Nabanna
উত্তর
সঠিক উত্তর:
Nabanna
ব্যাখ্যা
মুনীর চৌধুরী:
- মুনীর চৌধুরী ছিলেন একজন শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী ও বুদ্ধিজীবী।
- ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে তাঁর জন্ম।

তাঁর রচিত নাটকের মধ্যে ‘রক্তাক্ত প্রান্তর’ (১৯৬২), ‘চিঠি’ (১৯৬৬), ‘কবর’ (১৯৫৩), ‘দণ্ডকারণ্য’ (১৯৬৬), ‘পলাশী ব্যারাক ও অন্যান্য’ (১৯৬৯) উল্লেখযোগ্য। তিনি ‘কেউ কিছু বলতে পারে না’ (১৯৬৯), ‘রূপার কৌটা’ (১৯৬৯), মুখরা রমণী বশীকরণ’সহ (১৯৭০) বেশ কিছু অনুবাদ নাটক লিখেছেন।
- এ ছাড়া ‘ড্রাইডেন ও ডিএল রায়’ (১৯৬৩), ‘মীর মানস’ (১৯৬৫), ‘বাংলা গদ্যরীতি’ (১৯৭০) প্রভৃতি প্রবন্ধও লিখেছেন।
- তিনি ১৯৬৫ সালে ‘মুনীর অপটিমা’ নামে বাংলা টাইপ রাইটারের কি-বোর্ড (১৯৬৫) উদ্ভাবন করেন।
- তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের দুদিন আগে ১৪ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর সহযোগীদের দ্বারা অপহৃত ও নিহত হন।

উল্লেখ্য,
- তিনি শিক্ষা ও পেশাগত জীবনে বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।
- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির হত্যাকাণ্ড এবং পুলিশি নির্যাতনের প্রতিবাদে ২৩ ফেব্রুয়ারির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সভায় তীব্র ভাষায় বক্তব্য দেন।
- এ কারণে তৎকালীন পাকিস্তান সরকার তাঁকে কারাবন্দি করে।
- ১৯৫৪ সাল পর্যন্ত তিনি জেলে থাকেন এবং ভাষা আন্দোলনের পটভূমিকায় রচনা করেন তাঁর শ্রেষ্ঠ নাটক কবর।

অন্যদিকে,
- নবনাট্য আন্দোলনের পথিকৃৎ বিজন ভট্রাচার্য রচিত একটি নাটক হচ্ছে 'নবান্ন'।

উৎস: বাংলাপিডিয়া।
৪,৭৯৮.
Who is the lyricist of the song 'Mora Ekta Phulke Bachabo bole ostro dhori'?
  1. Nazrul Islam Babu
  2. Md. Moniruzzaman
  3. Ramzan Ali
  4. Govind Halder
সঠিক উত্তর:
Govind Halder
উত্তর
সঠিক উত্তর:
Govind Halder
ব্যাখ্যা
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি:
- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’ গানটি দারুণভাবে প্রেরণা জুগিয়েছিল মুক্তিযোদ্ধাদের।
- ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির গীতিকার গোবিন্দ হালদার।
- গানটির শিল্পী আপেল মাহমুদ। 
- ‘জয়বাংলার গান’ রূপে পরিচিত গোবিন্দ হালদারের সঙ্গীতগুলো  'স্বাধীন বাংলা বেতার কেন্দ্র' থেকে প্রচারিত হত। 

উৎস: ১৬ ডিসেম্বর ২০১৫, প্রথম আলো।
৪,৭৯৯.
Which of the following is not a contagious disease?
  1. Cholera
  2. Smallpox
  3. Diabetes
  4. Tuberculosis
সঠিক উত্তর:
Diabetes
উত্তর
সঠিক উত্তর:
Diabetes
ব্যাখ্যা

⇒ ডায়াবেটিস (Diabetes) হলো অছোয়াচে রোগ (Non-communicable disease, NCD)।

অর্থাৎ, এটি একজন মানুষ থেকে অন্য মানুষের মধ্যে ছড়ায় না, বরং এটি শরীরের রক্তে শর্করার নিয়ন্ত্রণের অসামঞ্জস্য বা ইনসুলিন হরমোনের ঘাটতি/কার্যক্ষমতার সমস্যার কারণে হয়।

⇒ যে সকল রোগের বিস্তার রোগীর সংস্পর্শে বা ছোঁয়ায় বিস্তার লাভ করে তাদেরকে ছোঁয়াচে রোগ বলে।

⇒ ছোঁয়াচে রোগের উদাহরণ হলো-
- জলবসন্ত,
- হুপিংকাশি,
- কলেরা,
- গুটিবসন্ত,
- যক্ষ্মা,
- মাম্পস,
- ফাইলেরিয়া,
- পাঁচড়া ইত্যাদি।

উৎস: জীববিজ্ঞান, নবম - দশম শ্রেণি ও ব্রিটানিকা।

৪,৮০০.
What is the science of bird keeping called?
  1. Pisciculture
  2. Aviculture
  3. Mariculture
  4. Sericulture
সঠিক উত্তর:
Aviculture
উত্তর
সঠিক উত্তর:
Aviculture
ব্যাখ্যা

আধুনিক চাষ: 
- মৎস্য চাষ বিষয়ক বিদ্যাকে বলে - পিসিকালচার; 
- মৌমাছির চাষ বিষয়ক বিদ্যাকে বলে - এপিকালচার; 
- রেশমের চাষ বিষয়ক বিদ্যাকে বলে - সেরিকালচার; 
- উদ্যানবিদ্যা বিষয়ক বিদ্যাকে বলে - হর্টিকালচার; 
- পাখিপালন বিষয়ক বিদ্যাকে বলে - এভিকালচার; 
- সামুদ্রিক মৎস পালনবিদ্যাকে বলে - মেরিকালচার। 

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।