বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank General Knowledge

মোট প্রশ্ন৬,১৭৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank General Knowledge

PrepBank · পাতা ৪১ / ৬২ · ৪,০০১৪,১০০ / ৬,১৭৯

৪,০০১.
CRR (Cash Reserve Ratio) refers to -
  1. Cash kept by banks with themselves
  2. Cash kept by banks with customers
  3. Cash kept by banks with the Central Bank
  4. None
সঠিক উত্তর:
Cash kept by banks with the Central Bank
উত্তর
সঠিক উত্তর:
Cash kept by banks with the Central Bank
ব্যাখ্যা

CRR (Cash Reserve Ratio) refers to Cash kept by banks with the Central Bank.

CRR (Cash Reserve Ratio):
- CRR (Cash Reserve Ratio) বা ন্যূনতম রিজার্ভ অনুপাত।
- বাণিজ্যিক ব্যাংকসমূহ জনসাধারণের নিকট থেকে যে পরিমাণ অর্থ আমানত হিসেবে রাখে তা থেকে একটি নির্দিষ্ট হারে অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে।
- একে রিজার্ভের হার বলে।
- দেশে যখন অর্থের যোগান হ্রাস করতে হয় তখন কেন্দ্রীয় ব্যাংক এই হার বাড়িয়ে দেয়।
- এতে বাণিজ্যিক ব্যাংকের ঋণযোগ্য তহবিল হ্রাস পায় এবং ঋণের যোগানও কমে যায়।
- এভাবে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভের অনুপাত হ্রাস-বৃদ্ধি করে অর্থের যোগান নিয়ন্ত্রণ করে।

উল্লেখ্য,
- CRR (Cash Reserve Ratio) হচ্ছে তফসিলি ব্যাংকগুলো কর্তৃক বাংলাদেশ ব্যাংক বাধ্যতামূলক নগদ জমার হার।

উৎস: সামষ্টিক অর্থনীতি, বিবিএ বাংলা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,০০২.
What is an example of a magnetic material?
  1. Aluminum
  2. Copper
  3. Cobalt
  4. Silver
  5. Zinc
সঠিক উত্তর:
Cobalt
উত্তর
সঠিক উত্তর:
Cobalt
ব্যাখ্যা
চৌম্বক পদার্থ: 
- যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় তাদেরকে চৌম্বক পদার্থ বলে। 
- বেশিরভাগ চৌম্বক পদার্থে লোহা থাকে তাই চৌম্বক পদার্থকে ফেরো চৌম্বক পদার্থ বা ফেরোম্যাগনেটিক পদার্থ বলা হয়। ফেরো শব্দটির অর্থ লোহা। 
উদাহরণ- লোহা, ইস্পাত, নিকেল, কোবাল্ট ইত্যাদি। 

অচৌম্বক পদার্থ: 
- যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে না এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় না তাদেরকে অচৌম্বক পদার্থ বলে। 
উদাহরণ- সোনা, রূপা, তামা, পিতল, অ্যালুমিনিয়াম, দস্তা, টিন, কাঠ, কাগজ, প্লাস্টিক, রাবার ইত্যাদি। 

উৎস: পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৪,০০৩.
Which country became Bangladesh’s top tea export destination during the fiscal year 2024–25?
  1. United Arab Emirates
  2. Saudi Arabia
  3. United Kingdom
  4. Germany
সঠিক উত্তর:
United Arab Emirates
উত্তর
সঠিক উত্তর:
United Arab Emirates
ব্যাখ্যা

• চা:
- চা বাংলাদেশের ২য় অর্থকরী ফসল।
- বাংলাদেশের অর্থনীতিতে চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- বাংলাদেশের মৌলভীবাজার ও হবিগঞ্জে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয়।
- বাংলাদেশের চায়ের বিশেষ সুনাম থাকায় বিদেশে এর চাহিদা রয়েছে। চা রপ্তানি করে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে।

⇒ ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ সবচেয়ে বেশি চা রপ্তানি করে সংযুক্ত আরব আমিরাতে।

উল্লেখ্য,
- বাংলাদেশে প্রথম চা চাষ শুরু হয়েছিল ১৮৪০ সালে চট্টগ্রামের পাইওনিয়ার বাগানে। চট্টগ্রামের পাইওনিয়ার বাগানে প্রথম চা উৎপাদিত হয় ১৮৪৩ সালে। কিন্তু বিভিন্ন কারণে সেখানে চা চাষ বিলম্বিত হয়।
- মালনীছড়া বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান।

তথ্যসূত্র: i) বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট।
ii) কৃষি তথ্য সার্ভিস।

৪,০০৪.
What is the full form of ICRM?
  1. International Committee of Relief and Medicine
  2. International Red Cross and Red Crescent Movement
  3. International Commission of Relief Missions
  4. International Council for Refugees and Migrants
সঠিক উত্তর:
International Red Cross and Red Crescent Movement
উত্তর
সঠিক উত্তর:
International Red Cross and Red Crescent Movement
ব্যাখ্যা

Red Cross:
- ICRM-এর পূর্ণরূপ: International Red Cross and Red Crescent Movement সংক্ষেপে রেডক্রস নামে পরিচিত।
- এটি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান।
- যুদ্ধ ও সংঘাতে আহত ব্যক্তিদের সহায়তা করার জন্য প্রতিষ্ঠা করা হয় সংস্থাটি।
- এটি প্রতিষ্ঠিত হয়: ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩ সালে।
- প্রতিষ্ঠার স্থান: সুইজারল্যান্ডের জেনেভা।
- প্রতিষ্ঠাতা: হেনরী ডুনান্ট।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

উৎস: Red Cross ওয়েবসাইট।

৪,০০৫.
How many countries are currently members of UNESCO? [February - 2025]
  1. 190
  2. 191
  3. 193
  4. 194
  5. 196
সঠিক উত্তর:
194
উত্তর
সঠিক উত্তর:
194
ব্যাখ্যা
UNESCO: 
- এর পূর্ণরূপ United Nations Educational, Scientific and Cultural Organization. 
- UNESCO হচ্ছে জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা, এর প্রধান কাজ হলো বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করা। 
- এটি ১৯৪৫ সালের ১৬ নভেম্বর চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, এবং
- এর সদর দপ্তর প্যারিস, ফ্রান্সে অবস্থিত। প্রতিষ্ঠার স্থান ছিল লন্ডন, যুক্তরাজ্য।
- বর্তমানে UNESCO-র সদস্য দেশ সংখ্যা ১৯৪টি।[ফেব্রুয়ারি - ২০২৫] 
- বিশ্ব ঐতিহ্য সংরক্ষণের অংশ হিসেবে, UNESCO পৃথিবীজুড়ে ঐতিহাসিক এবং প্রাকৃতিক গুরুত্বপূর্ণ স্থানগুলোকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে থাকে। 

সূত্র: UNESCO ওয়েবসাইট।
৪,০০৬.
Bangladesh played its 100th Test match against which team?
  1. Pakistan
  2. India
  3. Sri Lanka
  4. Kenya
সঠিক উত্তর:
Sri Lanka
উত্তর
সঠিক উত্তর:
Sri Lanka
ব্যাখ্যা

টেস্ট ক্রিকেটে বাংলাদেশ:
- বাংলাদেশ তার শততম টেস্ট খেলে শ্রীলঙ্কার বিপক্ষে।
- ২০০০ সালের ১০ নভেম্বর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টেস্ট খেলার মর্যাদা অর্জন করে।
- প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান।
- বাংলাদেশ প্রথম টেস্ট জয় পায় ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে।
- টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল।
- টেস্টে বাংলাদেশের পক্ষে প্রথম ব্যক্তিগত হাজার রান সংগ্রাহক হাবিবুল বাশার।

সূত্র: ESPNcricinfo ও প্রথম আলো।

৪,০০৭.
Nagoya Protocol is related to which of the following subjects?
  1. Reduce the usage of Ozone-depleting substances
  2. Reduce greenhouse gas emissions
  3. Access to Genetic Resources and the Fair and Equitable Sharing of Benefits
  4. Biosafety to the Convention on Biological Diversity
সঠিক উত্তর:
Access to Genetic Resources and the Fair and Equitable Sharing of Benefits
উত্তর
সঠিক উত্তর:
Access to Genetic Resources and the Fair and Equitable Sharing of Benefits
ব্যাখ্যা
নাগোয়া প্রটোকল:
- জীববৈচিত্র্য বিষয়ক কনভেনশনের সম্পূরক হিসেবে নাগোয়া প্রটোকল গৃহীত হয়।
- জেনেটিক সম্পদের ব্যবহার এবং জেনেটিক সম্পদের ব্যবহার থেকে উদ্ভূত উপযোগিতার ন্যায্যতাভিত্তিক বন্টন ও বিনিময়ের লক্ষ্যে নাগোয়া প্রটোকল স্বাক্ষরিত হয়।
- স্বাক্ষরিত হয়: ২৯ অক্টোবর, ২০১০ সালে।
- চুক্তি কার্যকর হয়: ১২ অক্টোবর, ২০১৪ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: নাগোয়া, জাপান।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ৯২টি।
- চুক্তি অনুমোদনকারী দেশ: ১৪১টি।
- উদ্দেশ্য: বন্য প্রাণী সংরক্ষণ প্রটোকল।

উল্লেখ্য,
- বাংলাদেশের অনুমোদন: ১০ জানুয়ারি, ২০২৩ সাল।

অন্যদিকে,
- মন্ট্রিল প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।
- কার্টাগেনা প্রটোকল এর আলোচ্য বিষয় হলো বায়োলজিক্যাল ডাইভারসিটি।
- জলবায়ু পরিবর্তনের ফলে জাতিসংঘের উদ্যোগে গঠিত শিল্পোন্নত দেশগুলো গ্রিনহাউস গ্যাসের নির্গমন বাধ্যতামূলকভাবে হ্রাসকরণের আন্তর্জাতিক চুক্তি হচ্ছে কিয়োটো প্রটোকল।

উৎস: UN ওয়েবসাইট।
৪,০০৮.
Who produced the first silent film of the subcontinent Alibaba and forty thieves?
  1. Dadasaheb Phalke
  2. Gundam Babu
  3. Satyajit Ray
  4. Hiralal Sen
  5. Sonjoy Bhattacharjee
সঠিক উত্তর:
Hiralal Sen
উত্তর
সঠিক উত্তর:
Hiralal Sen
ব্যাখ্যা
• হীরালাল সেন হলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব।
- তিনি ১৮৬৬ সালে মানিকগঞ্জ জেলার বগজুরী গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৯০০ সাল থেকে ১৯১৭ সাল পর্যন্ত তাঁর নির্মিত স্বল্পদৈর্ঘ্য ছবির সংখ্যা ৪০টি।
- তিনি ১৯০৪ সালে উপমহাদেশের প্রথম নির্বাক ছবি আলীবাবা ও চল্লিশ চোর নির্মাণ করেন।
- ১৯০৩ সালে তাঁর রয়াল বায়োস্কোপ কোম্পানি থেকে প্রথম বাংলায় সিকে সেনের মাথার তেল ‘জবাকুসুম’ বটফেস্ট পালের ‘এডওয়ার্ড টনিক’ ও ডব্লিউ মেজর কোম্পানির ‘সালসা পিলা’ প্রভৃতি বিজ্ঞাপনচিত্র নির্মিত হয়।
- তাছাড়া তিনি প্রামাণ্যচিত্র ও সংবাদচিত্রও নির্মাণ করেন।

সূত্র: বাংলাপিডিয়া।
৪,০০৯.
In which Article of the Constitution is the freedom of the press mentioned?
  1. Article 38
  2. Article 39(1)
  3. Article 39(2)
  4. Article 40
  5. Article 44
সঠিক উত্তর:
Article 39(2)
উত্তর
সঠিক উত্তর:
Article 39(2)
ব্যাখ্যা

বাংলাদেশের সংবিধান:
- বাংলাদেশের সংবিধানের ৩৯ (২) নং অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা হয়েছে।

• সংবিধানের ৩৯ নং অনুচ্ছেদ:
- (১) চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হলো।
- (২) রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশী রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত অবমাননা, মানহানি বা অপরাধ সংগঠনের প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা-নিষেধ সাপেক্ষে
(ক) প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকারের, এবং
(খ) সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হলো।

অন্যদিকে,
- সংবিধানের ৩৮ নং অনুচ্ছেদ: সংগঠনের স্বাধীনতা।
- সংবিধানের ৪০ নং অনুচ্ছেদ: পেশা বা বৃত্তির স্বাধীনতা।
- সংবিধানের ৪৪ নং অনুচ্ছেদ: মৌলিক অধিকার বলবৎকরণ।

উৎস: বাংলাদেশের সংবিধান।

৪,০১০.
The Nuclear Non- Proliferation Treaty came into force in -
  1. 1968
  2. 1969
  3. 1970
  4. 1971
সঠিক উত্তর:
1970
উত্তর
সঠিক উত্তর:
1970
ব্যাখ্যা
Nuclear Non- Proliferation Treaty চুক্তি কার্যকর হয় ১৯৭০ সালে।

'NPT' চুক্তি:
- NPT এর পূর্ণরূপ: Nuclear Non- Proliferation Treaty.
- এটি হলো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১ জুলাই, ১৯৬৮।
- কার্যকর হয়: ৫ই মার্চ, ১৯৭০।
- স্বাক্ষরিত দেশ: ১৯১টি।
- পারমাণবিক অস্ত্র উৎপাদক রাষ্ট্রের সংখ্যা ৯টি।
- রাষ্ট্রগুলো হলো: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েল।

উল্লেখ্য,
- বাংলাদেশ পারমানবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (NPT) স্বাক্ষর করে: ২৭ সেপ্টেম্বর, ১৯৭৯ সালে।

উৎস: i) Arms Control Association ওয়েবসাইট।
          ii) UNODA ওয়েবসাইট।
৪,০১১.
Which was the election symbol of United Front in 1954 election?
  1. Candle
  2. Boat
  3. Pen
  4. Book
সঠিক উত্তর:
Boat
উত্তর
সঠিক উত্তর:
Boat
ব্যাখ্যা
যুক্তফ্রন্ট:
- ১৯৫৩ সালের ১৪ নভেম্বর যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত হয়।
- যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয় ময়মনসিংহে।
- যুক্তফ্রন্ট মূলত ৪টি দল নিয়ে গঠিত হয়েছিল।
- নির্বাচনী প্রতীক: নৌকা।
- নির্বাচনী ইশতেহার: ২১ দফা।
- ২১ দফা ইশতেহার প্রণয়নে আবুল মনসুর আহমেদ মুখ্য ভূমিকা পালন করেন।
- নির্বাচনে মোট আসন: ৩০৯টি।
- নির্বাচনে যুক্তফ্রন্ট আসন লাভ করে: ২২৩টি।

[বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইতে সংশোধন আকারে বলা হয়েছে যুক্তফ্রন্ট প্রধানত ৫ টি দলের সমন্বয়ে গঠিত। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধঃ দলিলপত্র ১ম ও ২য় খন্ডে চারটি বিরোধী দলের সমন্বয়ে গঠিত বলা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধঃ দলিলপত্র অধিক গ্রহনযোগ্য হওয়ায় ৪ টি উত্তর নেওয়া হয়েছে।]

তথ্যসূত্র - স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, প্রথম খণ্ড এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৪,০১২.
Which is the 'Lebanon' Currency?
  1. Real
  2. Dinar
  3. Dirham
  4. Pound
সঠিক উত্তর:
Pound
উত্তর
সঠিক উত্তর:
Pound
ব্যাখ্যা
রিয়াল যেসব দেশের মুদ্রা:
- সৌদি আরব,
- ওমান,
- ইয়েমেন,
- কাতার,
- ইরান।

দিনার যেসব দেশের মুদ্রা:
- ইরাক,
- কুয়েত,
- জর্ডান,
- বাহরাইন,
- আলজেরিয়া,
- তিউনেশিয়া।

দিরহাম যেসব দেশের মুদ্রা:
- সংযুক্ত আরব আমিরাত,
- মরক্কো।

পাউন্ড যেসব দেশের মুদ্রা:
- মিশর,
- সিরিয়া,
- লেবানন।

তথ্যসূত্র - Britannica.com
৪,০১৩.
Top country in Global Innovation Index-2024 is -
  1. Denmark
  2. Switzerland
  3. Sweden
  4. Netherlands
সঠিক উত্তর:
Switzerland
উত্তর
সঠিক উত্তর:
Switzerland
ব্যাখ্যা
বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪:
- প্রকাশিত: সেপ্টেম্বর, ২০২৪।
- প্রকাশক: জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা (WIPO)।
- WIPO ১৩৩টি দেশের সূচক প্রকাশ করেছে।
- এতে একটি দেশের অবস্থান নির্ণয়ে প্রতিষ্ঠান, মানবসম্পদ ও গবেষণা, অবকাঠামো, পরিশীলিত বাজার, পরিশীলিত ব্যবসা, জ্ঞান ও প্রযুক্তি এবং সৃজনশীলতাসহ মোট সাতটি সূচকের মূল্যায়ন করা হয়।

⇒ বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪ শীর্ষ দেশ:
১. সুইজারল্যান্ড,
২. সুইডেন,
৩. যুক্তরাষ্ট্র,
৪. সিঙ্গাপুর,
৫. যুক্তরাজ্য।

উল্লেখ্য,
- বাংলাদেশের অবস্থান ১০৬তম।

অন্যদিকে,
- সূচকে সর্বনিম্নে রয়েছে অ্যাঙ্গোলা।

উৎস: WIPO ওয়েবসাইট।
৪,০১৪.
Which novel from Bangladesh has recently been included in the UNESCO 'World Memory' list?
  1. Putul Nacher Itikotha
  2. Sultana's Dream
  3. Hazar Bosor Dhore
  4. Shesher Kabita
সঠিক উত্তর:
Sultana's Dream
উত্তর
সঠিক উত্তর:
Sultana's Dream
ব্যাখ্যা
সুলতানা’স ড্রিম: 
- জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর ‘বিশ্বস্মৃতি’ বা ‘ওয়ার্ল্ড মেমোরি’র তালিকায় স্থান পেয়েছে রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা নারীর মুক্তিপ্রত্যাশী উপন্যাস ‘সুলতানা’স ড্রিম’।
- এর মধ্য দিয়ে বাংলা অঞ্চলে নারীস্বাধীনতার অন্যতম পথিকৃৎ রোকেয়া সাখাওয়াত হোসেনের ঐতিহ্যগত উত্তরাধিকারের স্বীকৃতি পেল বাংলাদেশ।
- মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটোরে ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড কমিটি ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক’ বা মৌক্যাপের দশম সাধারণ সভায় ঘোষণাটি দেওয়া হয়।
- এবারের তালিকায় আরও অন্তর্ভুক্ত হয়েছে ভারত, চীন, ইন্দোনেশিয়াসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় নয়টি দেশের আরও ১৯টি স্মরণীয় প্রামাণ্য দলিল।

- বাংলাদেশের পক্ষ থেকে মৌক্যাপের কাছে ‘সুলতানা’স ড্রিম’-এর নামের আবেদন জানিয়েছিল মুক্তিযুদ্ধ জাদুঘর।
- বিজ্ঞান কল্পগল্পের আদলে লেখা রোকেয়া সাখাওয়াত হোসেনের নারীর মুক্তির আকাঙ্ক্ষায় পূর্ণ এই কাহিনি ১৯০৮ সালে কলকাতার এস কে লাহিড়ী অ্যান্ড সন্স থেকে লেখাটি বই হিসেবে প্রকাশিত হয়।
- তবে লেখাটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯০৫ সালে, মাদ্রাজের দ্য ইন্ডিয়ান লেডিজ ম্যাগাজিনে।
- দিল্লির প্রাইম মিনিস্টার মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরিতে সেটি সংরক্ষিত আছে।
- মিউজিয়ামের পক্ষ থেকে এর ডিজিটাল ভার্সন মুক্তিযুদ্ধ জাদুঘরকে উপহার দেওয়া হয়।
- রোকেয়ার লেখাটিসহ দ্য ইন্ডিয়ান লেডিজ ম্যাগাজিনের একটি কপি ব্রিটিশ লাইব্রেরির দক্ষিণ এশিয়া শাখাতেও সংরক্ষিত আছে।
- এর আগে ইউনেসকোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের তালিকায় আন্তর্জাতিকভাবে স্থান পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ।

উৎস: ইউনেস্কোর ওয়েবসাইট ও প্রথম আলো। 
৪,০১৫.
The total blood volume in an adult human body is approximately:
  1. 5–6 L
  2. 8–9 L
  3. 2–3 L
  4. 10–12 L
সঠিক উত্তর:
5–6 L
উত্তর
সঠিক উত্তর:
5–6 L
ব্যাখ্যা

• প্রাপ্তবয়স্ক মানুষের দেহে মোট রক্তের পরিমাণ প্রায় ৫–৬ লিটার (উত্তর: ক)। রক্ত শরীরের মোট ওজনের প্রায় ৭–৮ শতাংশ। এই রক্ত শরীরের প্রতিটি অংশে অক্সিজেন, পুষ্টি ও হরমোন বহন করে এবং বর্জ্য পদার্থ নির্গমনে সাহায্য করে। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষের দেহে গড়ে ৫.৫ লিটার এবং মহিলার ক্ষেত্রে প্রায় ৪.৫–৫ লিটার রক্ত থাকে। রক্তের এই পরিমাণ শারীরিক গঠন, লিঙ্গ, ওজন এবং পরিবেশগত অবস্থার ওপর কিছুটা নির্ভরশীল হলেও সাধারণত ৫–৬ লিটার রক্তই মানুষের শরীরে স্বাভাবিক বলে ধরা হয়।

রক্ত:
- রক্ত এক ধরনের লাল বর্ণের তরল যোজক কলা।
- রক্তবাহিকার মাধ্যমে রক্ত মানব দেহের সর্বত্র সঞ্চালিত হয়।
- রক্ত সামান্য ক্ষারীয়, এর pH মাত্রা গড়ে ৭.৩-৭.৪ ।
- সজীব রক্তের তাপমাত্রা ৩৬°-৩৮° সেলসিয়াস।
- অজৈব লবণের উপস্থিতিতে রক্ত লবণাক্ত।
- একজন পূর্ণাঙ্গ মানুষের দেহে গড়ে প্রায় ৫-৬ লিটার রক্ত থাকে যা শরীরের মোট ওজনের প্রায় ৮%।

রক্তের উপাদান:
- মানব দেহের রক্ত প্রধানত রক্তরস ও রক্ত কণিকা নিয়ে গঠিত।
- স্থিতি অবস্থায় কিছুক্ষণ রাখলে রক্ত দুই স্তরে বিভক্ত হয়ে পড়ে।
- উপরের হালকা হলুদ বর্ণের প্রায় ৫৫% যে অংশ থাকে তাকে রক্তরস বা প্লাজমা বলে এবং নিচের গাঢ়তর বাকি ৪৫% অংশকে রক্ত কণিকা (Blood corpuscles) বলে।
- প্রকৃতপক্ষে রক্ত কণিকাগুলো রক্তরসে ভাসমান অবস্থায় থাকে এবং লোহিত রক্ত কণিকার উপস্থিতিতে রক্ত লাল দেখায়।

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,০১৬.
In which year did Amnesty International won the Nobel Peace Prize?
  1. In 1971
  2. In 1973
  3. In 1974
  4. In 1976
  5. In 1977
সঠিক উত্তর:
In 1977
উত্তর
সঠিক উত্তর:
In 1977
ব্যাখ্যা
Amnesty International:
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২৮ মে, ১৯৬১ সালে।
- প্রতিষ্ঠাতা: ব্রিটিশ আইনজীবী পিটার বেনেনসেন।
- সদর দপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।
- বর্তমান মহাসচিব: অ্যাগনেস ক্যালামার্ড।

উল্লেখ্য,
- Amnesty International ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

উৎস: Amnesty International ওয়েবসাইট।
৪,০১৭.
What is a boson?
  1. A particle with negative mass
  2. A particle with integer spin
  3. A particle that obeys Fermi-Dirac statistics
  4. A particle with half-integer spin
সঠিক উত্তর:
A particle with integer spin
উত্তর
সঠিক উত্তর:
A particle with integer spin
ব্যাখ্যা

• বোসন হলো একটি ধরনের মৌলিক কণা যা পরমাণু ও কণার জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি পূর্ণসংখ্যা স্পিন (integer spin) যুক্ত কণাকে বোঝায়, যেমন ০, ১, ২ ইত্যাদি। বোসন ফার্মি-ডিরাক পরিসংখ্যা (Fermi-Dirac statistics) অনুসরণ করে না, বরং বোস-আইনস্টাইন পরিসংখ্যা (Bose-Einstein statistics) অনুযায়ী আচরণ করে। এর ফলে একাধিক বোসন একই কোয়ান্টাম অবস্থায় থাকতে পারে। উদাহরণ হিসেবে ফোটন, গ্লুয়ন এবং হিগস বোসন উল্লেখযোগ্য। বোসন বিভিন্ন প্রক্রিয়ায় শক্তি স্থানান্তর এবং ক্ষেত্রের ত্বরণ ঘটায়।
- সুতরাং সঠিক উত্তর হলো: খ) A particle with integer spin.

• বোসন কণা:
- বোসন হল মৌলিক কণা যেগুলো পূর্ণসংখ্যার মান (0, 1, 2, ইত্যাদি) স্পিন করে।
- মৌলিক বলগুলো কাজ করে কণার আদান-প্রদানের মাধ্যমে। এই বলবাহী কণাগুলোই হচ্ছে বোসন।
- এদের স্পিন পূর্ণসংখ্যা 0, 1 ইত্যাদি।
- স্পিন হল কণার চৌম্বকীয় বৈশিষ্ট্যের একটি পরিমাপ।
- স্পিন পূর্ণসংখ্যা থাকার কারণে, বোসনরা পাউলির বর্জন নীতি মেনে চলে না।
- পাউলির বর্জন নীতি অনুসারে, একই শক্তিস্তরে একই কোয়ান্টাম সংখ্যা বিশিষ্ট দুটি কণা একই স্থান দখল করতে পারে না।
- এদের আলাদা প্রতিকণা নেই। এরা নিজেরাই নিজেদের প্রতিকণা।

- স্ট্যান্ডার্ড মডেল অনুসারে বোসন কণাগুলো দুই ধরনের। যথা:
১. গেজ বোসন ও
২. হিগস বোসন।

উৎস: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,০১৮.
Which two organizations jointly established the IPCC? 
  1. UNEP and UNESCO
  2. UNEP and WMO
  3. WMO and WHO
  4. UNEP and UNDP
সঠিক উত্তর:
UNEP and WMO
উত্তর
সঠিক উত্তর:
UNEP and WMO
ব্যাখ্যা

- জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এবং বিশ্ব আবহাওয়া সংস্থা (World Meteorological Organization - WMO) ১৯৮৮ সালে যৌথভাবে IPCC প্রতিষ্ঠা করে।

IPCC:
- IPCC -এর পূর্ণরূপ Intergovernmental Panel on Climate Change.
- এটি গঠিত হয় ১৯৮৮ সালে।
- IPCC ২০০৭ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- জাতিসংঘের দুটি সংস্থা নিয়ে IPCC গঠিত হয়।
- বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচী (UNEP) এর সম্মিলিত উদ্যোগে IPCC গঠিত হয়।

সূত্র: IPCC ওয়েবসাইট।

৪,০১৯.
"Manat' is the currency of which country?
  1. Ethiopia
  2. Benin
  3. Gambia
  4. Azerbaijan
সঠিক উত্তর:
Azerbaijan
উত্তর
সঠিক উত্তর:
Azerbaijan
ব্যাখ্যা
দেশ:
- রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম - Republic of Azerbaijan.
- রাজধানী - বাকু;
- মুদ্রার নাম - মানাত (Manat);
- রাষ্ট্রীয় ভাষা - আজারবাইজানি;
- সংসদের নাম - National Assembly/Milli Majlis;

অন্যদিকে,
- ইথিওপিয়ার মুদ্রার নাম বির, 
- গাম্বিয়ার মুদ্রার নাম ডালাসি, 
- বেনিনের মুদ্রার নাম - সিএফএ ফ্রাঙ্ক।

উৎস: ব্রিটানিকা এবং ওয়ার্ল্ড এটলাস।
৪,০২০.
Keir Starmer is the prime minister of -
  1. France
  2. New Zealand
  3. UK
  4. Russia
  5. Canada
সঠিক উত্তর:
UK
উত্তর
সঠিক উত্তর:
UK
ব্যাখ্যা
কিয়ের স্টারমার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।

যুক্তরাজ্য:

- সরকার ব্যবস্থা: সাংবিধানিক রাজতন্ত্র।
- সংবিধান: অলিখিত।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী।
- রাষ্ট্র প্রধান: রানি বা রাজা।
- বর্তমান প্রধানমন্ত্রী: কিয়ের স্টারমার (লেবার পার্টি)।
- বর্তমান রাষ্ট্রপ্রধান: রাজা তৃতীয় চার্লস।

উল্লেখ্য,
- ব্রিটেনে সংসদের নিম্নকক্ষ হাউস অফ কমন্সে মোট আসন সংখ্যা ৬৫০টি।
- সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে ৩২৬টি আসনে বিজয়ী হতে হয়।
- সম্প্রতি জুলাই, ২০২৪-এ অনুষ্ঠিত যুক্তরাজ্যের নির্বাচনে লেবার পার্টি জয়ী হয়েছে।
- লেবার পার্টি ৪১২টি আসনে জয় পেয়েছে।
- অন্যদিকে, কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১টি আসন।
- লিবারেল ডেমোক্র্যাটরা ৭১টি আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে।

উৎস: Britannica.
৪,০২১.
What is the name of central bank of India?
  1. Reserve Bank of India
  2. Central Bank of India
  3. State Bank of India
  4. Federal Bank
  5. Both A & B
সঠিক উত্তর:
Reserve Bank of India
উত্তর
সঠিক উত্তর:
Reserve Bank of India
ব্যাখ্যা
Reserve Bank of India:
- ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম Reserve Bank of India (RBI)।
- এটি ভারতের মুদ্রানীতি পরিচালনার দায়িত্বে থাকা কেন্দ্রীয় ব্যাংক এবং ভারতের আর্থিক ব্যবস্থা এবং ব্যাংকিং খাতের প্রধান নিয়ন্ত্রক প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ১ এপ্রিল ১৯৩৫।
- এর সদর দপ্তর: মুম্বাই,মহারাষ্ট্র।

⇒ Reserve Bank of India 1934 অনুযায়ী, ভারতীয় রিজার্ভ ব্যাংক স্থাপিত হয়।
- ১৯৪৯ সালের রাষ্ট্রীয়করণের পর ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্পূর্ণভাবে সরকারী নিয়ন্ত্রণাধীন।
- রিজার্ভ ব্যাংকের কার্যকলাপ একটি কেন্দ্রীয় পরিচালক বোর্ডের দ্বারা পরিচালিত হয়।
- এই বোর্ড চার বছরের জন্য নির্বাচিত হয়।
- দেশের চারটি অঞ্চল: মুম্বাই, কলকাতা, চেন্নাই ও নতুন দিল্লী, প্রত্যেকটির জন্য একটি করে বোর্ড আছে।

উৎস: Reserve Bank of India ওয়েবসাইট।
৪,০২২.
Which two bodies of water does the Kiel Canal connect?
  1. Atlantic Ocean and Mediterranean Sea
  2. North Sea and Baltic Sea
  3. Aegean Sea and Ionian Sea
  4. Caribbean Sea and North Sea
সঠিক উত্তর:
North Sea and Baltic Sea
উত্তর
সঠিক উত্তর:
North Sea and Baltic Sea
ব্যাখ্যা

 কিয়েল খাল (Kiel Canal)
-  এটি উত্তর জার্মানির গুরুত্বপূর্ণ জলপথ ।
-  ১৮৮৭ থেকে ১৮৯৫ সালের মধ্যে নির্মিত এই খালটি প্রাথমিকভাবে জার্মান সামরিক চাহিদা পূরণ করেছিল,
- ভার্সাই চুক্তি (২৮শে জুন, ১৯১৯) এমন কিছু নিয়মকানুন তৈরি করে যা বাস্তবে খালটিকে আন্তর্জাতিকীকরণ করে।
- খালটি উত্তর সাগর ও বাল্টিক সাগরকে সংযুক্ত করে।
- ইউরোপের ব্যস্ততম কৃত্রিম খালগুলোর একটি।
- আকার ও বৈশ্বিক গুরুত্বে সুয়েজ খালের চেয়ে ছোট।

উৎস: ব্রিটানিকা।

৪,০২৩.
Which US president was the mediator of the Dayton Peace Accords?
  1. James Madison
  2. Bill Clinton
  3. James Monroe
  4. Martin Van Buren
  5. Rutherford B. Hayes
সঠিক উত্তর:
Bill Clinton
উত্তর
সঠিক উত্তর:
Bill Clinton
ব্যাখ্যা

ডেটন শান্তি চুক্তি (Dayton Peace Agreement):
- ডেটন শান্তি চুক্তির পূর্ণনাম - General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina।
- বসনিয়া সংকট সমাধানের উদ্দেশ্যে ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
- যুক্তরাষ্ট্রের ওহায়ো অঙ্গরাজ্যের ডেটনে অবস্থিত বিমানঘাটিতে এই চুক্তির খসড়া প্রণীত হয়। এই জন্য এই চুক্তিকে ডেটন শান্তি চুক্তি বলা হয়।
- ডেটন চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট - বিল ক্লিন্টন, পররাষ্ট্রমন্ত্রী - ওয়ারেন ক্রিস্টোফার।
- চুক্তিটির প্রধান শান্তি আলোচক - রিচার্ড হলব্রোক।
- চুক্তির খসড়া প্রস্তুত - ২১ নভেম্বর, ১৯৯৫ সাল
- চুক্তি স্বাক্ষরের তারিখ - ১৪ ডিসেম্বর, ১৯৯৫ সাল
- চুক্তি স্বাক্ষরের স্থান - প্যারিস, ফ্রান্স
- চুক্তির পক্ষ সমূহ - বসনিয়া, ক্রোয়েশিয়া ও সার্বিয়া
- চুক্তি স্বাক্ষরকারী - 
১. বসনিয়ার পক্ষে - প্রেসিডেন্ট আলিজা ইজটবেগোভিচ।
২. ক্রোয়েশিয়ার পক্ষে - প্রেসিডেন্ট ফ্রাঞ্জো টুডম্যান।
৩. সার্বিয়ার পক্ষে - স্লোভাদান মিলোসোভিচ।

তথ্যসূত্র - হিস্টরি.কম ও ব্রিটানিকা।

৪,০২৪.
In which year was 'Money Laundering Prevention Act' has been passed?
  1. 2010
  2. 2011
  3. 2012
  4. 2013
  5. 2014
সঠিক উত্তর:
2012
উত্তর
সঠিক উত্তর:
2012
ব্যাখ্যা
মানি লন্ডারিং প্রতিরোধ আইন:
- মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয় ২০১২ সালে।
- মানিলন্ডারিং প্রতিরোধ সংক্রান্ত বিদ্যমান আইন ও অধ্যাদেশ রহিতক্রমে এতদসংক্রান্ত আইন পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন।চ

উল্লেখ্য,
⇒ দেশে মানি লন্ডারিং ঠেকাতে ২০০২ সালে প্রথম মানি লন্ডারিং প্রতিরোধ আইন করা হয়।
- পরে কয়েক দফা এই আইনের সংশোধন করা হয়।
- মানি লন্ডারিং আইন অনুযায়ী, অর্থ বা সম্পত্তি পাচারের অর্থ হচ্ছে দেশের বিদ্যমান আইন লঙ্ঘন করে দেশের বাইরে অর্থ বা সম্পদ পাঠানো কিংবা রক্ষণ করা।
- আবার দেশের বাইরে এমন অর্থ বা সম্পত্তি, যাতে বাংলাদেশের স্বার্থ রয়েছে, কিন্তু তা আনা হয়নি, তা–ও মানি লন্ডারিং আইনে অপরাধ।
- আবার বিদেশ থেকে প্রকৃত পাওনা দেশে না আনা কিংবা বিদেশে প্রকৃত দেনার অতিরিক্ত টাকা পরিশোধ করা এই আইনে অপরাধ হিসেবে গণ্য হয়।

উৎস: আইন মন্ত্রণালয় ওয়েবসাইট।
৪,০২৫.
In which district is 'Uyari-Bateshwar' located? 
  1. Bogura
  2. Narsingdi
  3. Munshiganj
  4. Manikganj
সঠিক উত্তর:
Narsingdi
উত্তর
সঠিক উত্তর:
Narsingdi
ব্যাখ্যা

• উয়ারী বটেশ্বর:
- উয়ারী-বটেশ্বর বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্নস্থল।
- নরসিংদী জেলার বেলাব উপজেলা থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিমে অবস্থিত উয়ারী এবং বটেশ্বর গ্রাম দু’টি ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রার প্রাপ্তিস্থান হিসেবে দীর্ঘদিন থেকে পরিচিত।
-প্লাইসটোসিন যুগে গঠিত মধুপুর গড়ের পূর্ব সীমান্তে অবস্থিত এ গ্রাম দু’টিতেই নিবিড় অনুসন্ধান ও সীমিত প্রত্নতাত্ত্বিক খননে আবিষ্কৃত হয়েছে আড়াই হাজার বছরের প্রাচীন দুর্গ নগর।
- প্রত্নতাত্ত্বিক খননে উয়ারী প্রত্নস্থলে আবিষ্কৃত হয়েছে ৬০০ মি. x ৬০০ মি. আয়তনের চারটি মাটির দুর্গ-প্রাচীর।
- দুর্গ প্রাচীরের ৫-৭ ফুট উঁচু ধ্বংসপ্রাপ্ত কিছু অংশ এখনো টিকে আছে।
- পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত উয়ারী নগরের বাইরে আরো ৫০টি প্রত্নস্থান এ যাবত আবিষ্কৃত হয়েছে।
- উয়ারী-বটেশ্বর ছিল একটি দুর্গনগর, নগর বা একটি নগর কেন্দ্র।
- আবিষ্কৃত প্রত্নবস্তু বিশ্লেষণ করলেও দেখা যায় যে, উয়ারী-বটেশ্বর ছিল একাধারে একটি নগর ও সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।

৪,০২৬.
Basel Convention is related to -
  1. High Seas Treaty
  2. Settlement of International Boundary Disputes
  3. Nuclear weapons reduction
  4. Environmentally sound management of hazardous waste
সঠিক উত্তর:
Environmentally sound management of hazardous waste
উত্তর
সঠিক উত্তর:
Environmentally sound management of hazardous waste
ব্যাখ্যা
বাসেল কনভেনশন:
- 'বাসেল কনভেনশন' হলো বিপদজনক বর্জ্য দেশের সীমান্তের বাইরে চলাচল এবং নিয়ন্ত্রণ বিষয়ক কনভেনশন।
- বাসেল কনভেনশনের পুরো নাম- The Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their Disposal.
- বাসেল কনভেনশন গৃহীত হয় ২২ মার্চ, ১৯৮৯ সালে।
- এটি গৃহীত হয় সুইজারল্যান্ডের বাসেল শহরে।
- 'বাসেল কনভেনশন'-এর কার্যক্রম শুরু হয় ১৯৯২ সালে।
- বাংলাদেশকে 'বাসেল কনভেনশন' অনুমোদন করে ১৯৯৩ সালে।

তথ্যসূত্র - বাসেল কনভেনশন ওয়েবসাইট।
৪,০২৭.
Who is the person of the year of Time magazine in 2023?
  1. Taylor Swift
  2. Pope Francis
  3. Sam altzman
  4. Jim Jones
সঠিক উত্তর:
Taylor Swift
উত্তর
সঠিক উত্তর:
Taylor Swift
ব্যাখ্যা
পারসন অব দ্য ইয়ার ২০২৩:
- ২০২৩ সালে বিখ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিনের 'পারসন অফ দ্য ইয়ার' এ হয়েছেন বিখ্যাত সংগীত শিল্পী টেইলর সুইফট।
- টাইম ম্যাগাজিনের প্রধান সম্পাদক স্যাম জ্যাকবসের ভাষায়, টেইলর সুইফট এমন একজন শিল্পী, যিনি নিজের গানের রচয়িতা এবং নিজের গল্পে তিনিই হিরো।
- দেশের সীমানা ডিঙিয়ে আলো ছড়ানোর একটি পথ তিনি তৈরি করে নিয়েছেন।

উল্লেখ্য,
- কোনো বিশেষ ব্যক্তি, কোনো সংগঠন দেশজুড়ে যাদের প্রভাব সবচেয়ে বেশি তাদের ১২ মাসের কাজকর্মের উপর নজর রেখে এ তালিকা প্রস্তুত করা হয়। 
- ৪ ডিসেম্বর, ২০২৩ তারিখে ৯জন প্রার্থীর নাম সামনে এসেছে।
- সেই তালিকায় রয়েছেন টেইলর সুইফট, ভ্লাদিমির পুতিন, প্রেসিডেন্ট শি জিনপিং, রাজা তৃতীয় চার্লস, ট্রাম্প প্রসিকিউটরস, সাম আল্টমান, জিরোম পাওয়েল, বার্বি, আর হলিউড স্ট্রাইকার্স।

উৎস: Time Magazine।
৪,০২৮.
Where is the 'Ashdod Port' located?
  1. Israel
  2. Lebanon
  3. Egypt
  4. Jordan
সঠিক উত্তর:
Israel
উত্তর
সঠিক উত্তর:
Israel
ব্যাখ্যা

• আশদোদ বন্দর:
- এটি ইসরায়েলের আশদোদ প্রদেশে অবস্থিত।

- তেল আবিভ থেকে ৪০ কিমি দূরে অবস্থিত, এটি ইসরায়েলের প্রধান বাণিজ্যিক কেন্দ্র এবং প্রধান সড়কগুলোর সবচেয়ে কাছে। 
- আশদোদ বন্দর ১৯৬৫ সাল থেকে পরিচালিত হচ্ছে এবং এটি বিশ্বের কয়েকটি খোলা সমুদ্রে নির্মিত বন্দরের মধ্যে একটি।

 -  সম্প্রতি, গত ৩১ আগস্ট ২০২৫ স্পেন থেকে গাজার দিকে রওনা দিয়েছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা।
- বহরের নৌযানগুলোয় ৪৪টি দেশের প্রায় ৫০০ আরোহী ছিলেন।
- বহরটি গাজা উপকূলের ১২৯ কিলোমিটারের মধ্যে পৌঁছালে আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী।
- এ সময় সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ বহু অধিকারকর্মীকে আটক করা হয়।
- সুমুদ ফ্লোটিলার বহর জব্দ করে তাঁদের নিয়ে যাওয়া হয় ইসরায়েলের আশদোদ বন্দরে।

তথ্যসূত্র: প্রথম আলো ও লজিস্টিক ক্লাস্টার ওয়েবসাইট। (Link)

৪,০২৯.
Where did tea cultivation began in Bangladesh?
  1. Habiganj
  2. Moulvibazar
  3. Chattogram
  4. Sylhet
সঠিক উত্তর:
Chattogram
উত্তর
সঠিক উত্তর:
Chattogram
ব্যাখ্যা
• চা ও চা বাগান:
- বাংলাদেশে চায়ের চাষাবাদ প্রথম শুরু হয় চট্টগ্রামে।
- বাণিজ্যিকভাবে বাংলাদেশে প্রথম চা চাষ শুরু হয় ১৮৫৪ সালে।
- বাংলাদেশে চায়ের চাষাবাদ প্রথম শুরু হয় ১৮৪০ সালে।
- সিলেটের মালনিছড়ায় প্রথম বাণিজ্যিক চা বাগান প্রতিষ্ঠা করা হয়।
- বাংলাদেশে মোট ১৬৮টি চা বাগানে চা চাষ করা হয়।
- বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি চা রপ্তানি হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।
- বাংলাদেশে সবচেয়ে বেশি চা বাগান মৌলভীবাজার জেলায়।
 
সূত্র- বিবিসি বাংলা, ২১ মে ২০১২, দৈনিক সমকাল, ১০ ফেব্রুয়ারী ২০১৮ ও বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট।
৪,০৩০.
At present who is holding the responsibility of the Ministry of Finance in Bangladesh? [November, 2024]
  1. Salehuddin Ahmed
  2. Dr. Muhammad Yunus
  3. Dr. M Sakhawat Hossain
  4. Muhammad Fouzul Kabir Khan
সঠিক উত্তর:
Salehuddin Ahmed
উত্তর
সঠিক উত্তর:
Salehuddin Ahmed
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

অন্তর্বর্তীকালীন সরকার:

- ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট, ২০২৪ তারিখে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে।
- নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আগস্ট, ২০২৪ সালে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে।
- এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।

⇒ অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
- শপথ গ্রহণের স্থান: বঙ্গভবন।
- মোট উপদেষ্টা: ২৪ জন।

উল্লেখ্য,
⇒ ড. মুহাম্মদ ইউনূস:
- মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়।

⇒ ড. এম সাখাওয়াত হোসেন:
- নৌ-পরিবহন মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

⇒ জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান:
- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়।

⇒ ড. আসিফ নজরুল:
- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

⇒ জনাব সালেহ উদ্দিন আহমেদ:
- অর্থ মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।
৪,০৩১.
In which district is the 'Tumbru Border' located?
  1. Sylhet
  2. Brahmanbaria
  3. Bandarban
  4. Rangamati
সঠিক উত্তর:
Bandarban
উত্তর
সঠিক উত্তর:
Bandarban
ব্যাখ্যা
• ‘তুমব্রু সীমান্ত’:
- তুমব্রু সীমান্ত বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে অবস্থিত।
- এই সীমান্তে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে প্রায় গোলাগুলি হয়। 
- তুমব্রু সীমান্তের কোনারপাড়া শূন্যরেখায় খালে ব্রিজ নির্মাণ করছে মিয়ানমার। 
- রোহিঙ্গাদের শূন্যরেখা থেকে তাড়িয়ে দেয়ার কৌশল হিসেবে এ ব্রিজ নির্মাণ করা হয়।
 
সূত্র: প্রথম আলো নিউজ (২০ জানুয়ারি, ২০২৩) ও বান্দরবান জেলা ওয়েবসাইট।
৪,০৩২.
Which country was the first to introduce a 'carbon tax'?
  1. Denmark
  2. Norway
  3. New Zealand
  4. Finland
সঠিক উত্তর:
Finland
উত্তর
সঠিক উত্তর:
Finland
ব্যাখ্যা

প্রথম কার্বন কর: 
- ১৯৯০ সালে ফিনল্যান্ড ছিল প্রথম কার্বন কর চালুকারী দেশ।
- দূষণ কমাতে এবং কার্বন ডাই অক্সাইড নির্গমনের উপর কর আরোপের মাধ্যমে পরিবেশবান্ধব অনুশীলনকে উৎসাহিত করার প্রচেষ্টার অংশ হিসেবে এই কর চালু করা হয়েছিল।
- পরবর্তীতে সুইডেন, আয়ারল্যান্ড, ব্রিটেন, নিউজিল্যান্ড সহ বিশ্বের অনেক দেশ কার্বন কর চালু করে৷
- এর আওতায় কার্বন নিঃসরণকারী জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত হারে ট্যাক্স প্রদান করতে হয়।

সূত্র: প্রথম আলো ও ব্রিটানিকা।

৪,০৩৩.
Which instrument is used to measure sea depth?
  1. Hydrometer
  2. Atmometer
  3. Chronometer
  4. Fathometer
সঠিক উত্তর:
Fathometer
উত্তর
সঠিক উত্তর:
Fathometer
ব্যাখ্যা
পরিমাপক যন্ত্র:
- দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্রের নাম ল্যাকটোমিটার।
- সমুদ্রের গভীরতা নির্ণয়ের যন্ত্র ফ্যাদোমিটার।
- ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ।
- ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র রিখটার স্কেল।
- বায়ুমণ্ডলীয় চাপ নির্ণায়ক যন্ত্র ব্যারোমিটার।
- গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র ম্যানোমিটার।
- আর্দ্রতা পরিমাপের যন্ত্র হাইগ্রোমিটার।
- উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র পাইরোমিটার।
- তাপমাত্রা মাপার যন্ত্র থার্মোমিটার।

তথ্যসূত্র - Britannica.com
৪,০৩৪.
Which is known as 'Magna Carta' of Bengali nation?
  1. Four Points
  2. Six Points
  3. Eight Points
  4. Twenty-one Points
সঠিক উত্তর:
Six Points
উত্তর
সঠিক উত্তর:
Six Points
ব্যাখ্যা
ঐতিহাসিক ছয়দফা:
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে একটি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সংবলিত একটি কর্মসূচি ঘোষণা করেন।
- ইতিহাসে এটিই ৬ দফা কর্মসূচি নামে পরিচিত।
- ২৩ মার্চ, ১৯৬৬ সালে লাহোরের এক সংবাদ সম্মেলনে শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ দফা দাবি ঘোষণা করেন।
- ৬ দফা দাবি বাঙালি জাতির ‘মুক্তির সনদ' বা ‘ম্যাগনাকার্টা' হিসাবে পরিচিত।
- ছয় দফা দাবি ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব' এর ভিত্তিতে রচিত।
- ঐতিহাসিক ছয় দফার খসড়া প্রণেতা রুহুল কুদ্দুস।
- ছয় দফা আন্দোলনের প্রথম শহিদ মনু মিয়া।

উল্লেখ্য,
- প্রতিবছর ৭ জুন ঐতিহাসিক ছয় দফা পালিত হয়।
- ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ১৯৬৬ সালের ৭ জুন আওয়ামী লীগের ডাকে তৎকালীন পূর্ব বাংলায় হরতাল চলাকালে পুলিশ ও ইপিআর নিরস্ত্র মানুষের ওপর গুলি চালায়।
- এতে ঢাকা ও নারায়ণগঞ্জে মনু মিয়া, মুজিবুল হকসহ অনেকে শহীদ হন।

উৎস: i) ইতিহাস ১ম পত্র, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) ৭ জুন ২০২৩, প্রথম আলো।
৪,০৩৫.
Hundred years War was fought between -
  1. China and Japan
  2. America and England
  3. America and Soviet Union
  4. England and France
সঠিক উত্তর:
England and France
উত্তর
সঠিক উত্তর:
England and France
ব্যাখ্যা
শতবর্ষ যুদ্ধ (Hundred years War):
- ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে শতবর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল।
- এই যুদ্ধের স্থায়িত্বকাল ছিল ১৩৩৭ সাল থেকে ১৪৫৩ সাল পর্যন্ত।
- 'জোয়ান অব আর্ক' ছিল ফ্রান্সের সেনাপতি।
- ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড এই যুদ্ধ শুরু করেন ফ্রান্সের সিংহাসনের দাবিতে।

⇒ এই যুদ্ধে বিজয়ী হয় ফ্রান্স।

উৎস: Britannica.
৪,০৩৬.
Who currently holds the position of Finance Secretary in the country?
  1. Muzaffar Ahmad Chowdhury
  2. Fatima Yasmin
  3. Khairuzzaman Mozumder
  4. Kazi Ghulam Mahbub
সঠিক উত্তর:
Khairuzzaman Mozumder
উত্তর
সঠিক উত্তর:
Khairuzzaman Mozumder
ব্যাখ্যা
• দেশের বর্তমান অর্থসচিব:
- অর্থ বিভাগের সচিবের পদটিকে অর্থসচিব বলা হয়ে থাকে।
- দেশের বর্তমান অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার।
- খায়েরুজ্জামান মজুমদার অর্থসচিব ফাতিমা ইয়াসমিনের স্থলাভিষিক্ত হয়েছেন।
- খায়েরুজ্জামান আগে অর্থ বিভাগের সামষ্টিক অর্থনীতি অনুবিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- ১১তম বিসিএসের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ১৯৯৩ সালে কর্মজীবন শুরু করেন।
- পরে তিনি বিসিএস (শুল্ক ও আবগারি) কর্মকর্তা হিসেবে অর্থ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য,
- ফাতিমা ইয়াসমিন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন। 
- তিনিই প্রথম কোনো বাংলাদেশি, যিনি এই পদে নিয়োগ পেলেন।

উৎস: প্রথম আলো।
৪,০৩৭.
What is the main goal of 'Paris Agreement - 2015'?
  1. To increase the use of nuclear energy worldwide
  2. Prevention of ozone layer depletion
  3. Conservation of biodiversity
  4. Reduction of temperature below 2°C above pre-industrial levels
সঠিক উত্তর:
Reduction of temperature below 2°C above pre-industrial levels
উত্তর
সঠিক উত্তর:
Reduction of temperature below 2°C above pre-industrial levels
ব্যাখ্যা
পারিস চুক্তি (Paris Agreement):
- প্যারিস চুক্তি হলো জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি আইনত বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি । 
- ১২ ডিসেম্বর ২০১৫ তারিখে ২১তম কপ সম্মেলনে 'পারিস চুক্তি' গ্রহণ করা হয়।
- এটি বিশ্বের ১৯৫টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তি।
- এটি কার্যকর হয়: ৪ নভেম্বর, ২০১৬।
- পারিস চুক্তির মূল লক্ষ্য হলো বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে চেষ্টা করা এবং ১.৫ ডিগ্রি সেলসিয়াস কমানোর দিকে পদক্ষেপ নেয়া

⇒ পারিস চুক্তির মূল লক্ষ্য ছিল বিশ্বব্যাপী গড় তাপমাত্রা বৃদ্ধি প্রাক-শিল্প স্তরের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস এর নিচে রাখা এবং ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার প্রচেষ্টা চালানো।
- তবে, সাম্প্রতিক বছরগুলিতে বিশ্ব নেতারা ১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমার মধ্যে বৈশ্বিক উষ্ণতা রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

⇒ ১.৫ ডিগ্রি সেলসিয়াস সীমাবদ্ধ রাখতে হলে, ২০২৫ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে হবে এবং ২০৩০ সালের মধ্যে তা ৪৩% হ্রাস করতে হবে।
- পারিস চুক্তির উদ্দেশ্য মূল্যায়ন করার জন্য এবং দেশগুলোর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে অবহিত করার জন্য, প্রতি ৫ বছর অন্তর একটি বিশ্বব্যাপী পর্যালোচনা অনুষ্ঠিত হবে। 

উৎস: UNFCCC ওয়েবসাইট। 
৪,০৩৮.
Who are considered as the founding leaders of the Non-Aligned Movement?
  1. Mahatma Gandhi, Mao Zedong, and Fidel Castro
  2. John F. Kennedy, Nikita Khrushchev, and Fidel Castro
  3. Nelson Mandela, Winston Churchill, and Ho Chi Minh
  4. Jawaharlal Nehru, Josip Broz Tito, and Gamal Abdel Nasser
সঠিক উত্তর:
Jawaharlal Nehru, Josip Broz Tito, and Gamal Abdel Nasser
উত্তর
সঠিক উত্তর:
Jawaharlal Nehru, Josip Broz Tito, and Gamal Abdel Nasser
ব্যাখ্যা
• জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম (NAM):
- ১৯৫৫ সালে বান্দুং (ইন্দোনেশিয়া) সম্মেলনের মাধ্যমে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম (NAM) প্রতিষ্ঠিত হয়।
- ১৯৬১ সালে সাবেক যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রথম ন্যাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- দ্বিতীয় সম্মেলন ১৯৬৪ সালে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয়।
- ন্যামের বর্তমান সদস্য সংখ্যা ১২১। (অক্টোবর - ২০২৪)
- এর কোন স্থায়ী সদর দপ্তর নেই।
- ১৯৫৪ সালের এপ্রিল মাসে ভারত-চীন সম্পর্ক নির্ধারণের জন্য পাঁচটি নীতি গৃহীত হয়েছিল।
- এই পাঁচটি নীতি 'পঞ্চশীলা' নামে পরিচিত।
- 'পঞ্চশীলা" নীতি জোট নিরপেক্ষ আন্দোলনের পথকে আরোও ত্বরান্বিত করেছিল।

• ‘পঞ্চশীল নীতির ওপর ভিত্তি করেই জোট নিরপেক্ষ আন্দোলনের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছিল।
- তবে বান্দুং সম্মেলন ও কায়রো সম্মেলনে জোট গঠনের প্রাথমিক কাজ সম্পন্ন হয়।
- জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান প্রবক্তা এবং নেতা ছিলেন ভারতের পণ্ডিত জওহরলাল নেহেরু, সাবেক যুগোশ্লাভিয়ার মার্শাল টিটো, ইন্দোনেশিয়ার সুকর্ন, মিশরের নাসের এবং ঘানার নক্রমা।

• এই পাঁচটি নীতি হলো:
→ শান্তিপূর্ণ সহাবস্থান;
→ ভূঅখণ্ডতা এবং সার্বভৌমিকতা সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধা;
→ অনাগ্রাসন;
→ অন্যের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা;
→ সমতা ও পারস্পরিক সুবিধা।

সূত্র: বিশ্বরাজনীতির ১০০ বছর, তারেক শামসুর রেহমান।
৪,০৩৯.
Who is the founder of Nvidia?
  1. Jeff Bezos
  2. Larry Page
  3. Jensen Huang
  4. Satya Nadella
সঠিক উত্তর:
Jensen Huang
উত্তর
সঠিক উত্তর:
Jensen Huang
ব্যাখ্যা
Nvidia:
- এটি একটি বিশ্বখ্যাত প্রযুক্তি কোম্পানি, যা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (GPU) এবং চিপসেট ডিজাইনের ক্ষেত্রে বিশেষভাবে পরিচিত।
- ১৯৯৩ সালে জেনসেন হুয়াং (Jensen Huang), ক্রিস মালাকোভস্কি (Chris Malachowsky), এবং কার্টিস প্রিয়েম (Curtis Priem) দ্বারা প্রতিষ্ঠিত এই কোম্পানি শুরুতে গেমিং গ্রাফিক্স উন্নত করার জন্য কাজ করত।

•কোম্পানির কাজের ক্ষেত্র:
• গেমিং: উন্নত গ্রাফিক্স ও গেমিং হার্ডওয়্যার।
• কৃত্রিম বুদ্ধিমত্তা (AI): মেশিন লার্নিং এবং AI মডেল প্রশিক্ষণের জন্য বিশেষ চিপ তৈরি।
• স্বচালিত গাড়ি: স্বয়ংক্রিয় যানবাহন প্রযুক্তির জন্য Nvidia Drive প্ল্যাটফর্ম।
• চিকিৎসা ও গবেষণা: ডেটা প্রসেসিং এবং সিমুলেশনের জন্য উন্নত GPU।

Nvidia প্রযুক্তি জগতে একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান যা উদ্ভাবনের মাধ্যমে বিভিন্ন খাতে বিপ্লব ঘটিয়েছে।

উৎস: Nvidia অফিসিয়াল ওয়েবসাইট।
৪,০৪০.
Who is the current High Commissioner of UNHCR? [February, 2025]
  1. Sumbul Rizvi
  2. Sue Vize
  3. Filippo Grandi
  4. Sadruddin Aga Khan
  5. Gerrit Jan van Heuven Goedhart
সঠিক উত্তর:
Filippo Grandi
উত্তর
সঠিক উত্তর:
Filippo Grandi
ব্যাখ্যা
UNHCR:
- UNHCR-এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees বা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
- UNHCR শরণার্থী, আশ্রয় প্রার্থীদের এবং বিভিন্ন ধরনের বাস্তুচ্যুত মানুষের অধিকার রক্ষা ও তাদের সহায়তা প্রদানে কাজ করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে UNHCR গঠিত হয়।
- প্রতিষ্ঠাকাল: ১৪ ডিসেম্বর, ১৯৫০।
- সদরদপ্তর: জেনেভা, সুইজাল্যান্ড।
- বর্তমান হাইকমিশনার: ফিলিপ্পো গ্রান্ডি।
- কার্যক্রম: বিশ্বের ১৩৫টি দেশে।
- এর মূল লক্ষ্য হলো যুদ্ধ, সংঘাত, অত্যাচার, এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের নিরাপত্তা এবং সহায়তা নিশ্চিত করা।

উল্লেখ্য,
- সংস্থাটি ১৯৫৪ এবং ১৯৮১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উৎস: UNHCR ওয়েবসাইট।
৪,০৪১.
Which newspaper is involved in the language movement?
  1. Weekly Bengali
  2. Weekly Sainik
  3. Weekly Joy Bangla
  4. Weekly Amar Bangla
সঠিক উত্তর:
Weekly Sainik
উত্তর
সঠিক উত্তর:
Weekly Sainik
ব্যাখ্যা
ভাষা আন্দোলন:
- ভাষা আন্দোলনের মুখপত্র ছিল- 'সাপ্তাহিক সৈনিক' পত্রিকা।
- ভাষা আন্দোলনের প্রথম সংগঠন 'তমুদ্দিন মজলিশ' -এর উদ্যোক্তা গণ এই পত্রিকার প্রকাশক ছিলেন।
- সেই অর্থে এটি তমুদ্দিন মজলিসেরও মুখপত্র।
- সাপ্তাহিক সৈনিক -এর প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১৯৪৮ সালের ১৪ নভেম্বর (২৮ কার্তিক ১৩৫৫)।
- এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন - শাহেদ আলী।
- পরে এর সম্পাদক ছিলেন - আবদুল গফুর ও সানাউল্লাহ নুরী।

উৎস: বাংলাপিডিয়া, কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত স্মারকগ্রন্থ ও প্রথম আলো ও কালের কন্ঠ পত্রিকা রিপোর্ট।
৪,০৪২.
What is the value added tax on import and supply?
  1. 0%
  2. 5%
  3. 10%
  4. 15%
সঠিক উত্তর:
15%
উত্তর
সঠিক উত্তর:
15%
ব্যাখ্যা
মূল্য সংযোজন কর:
- মূল্য সংযোজন কর (মূসক) হচ্ছে কোন পণ্য বা সেবার ক্ষেত্রে তার উৎপাদন ও বণ্টনের প্রতিটি পর্যায় শেষে সংযোজিত মূল্যের ওপর শতকরা হারের কর।
- বাংলাদেশে মূল্য সংযোজন কর একটি পরোক্ষ কর।
- ১৯৯০ সনের মধ্য জুনের কিছু আগে মূল্য সংযোজন কর আইন ১৯৯০ (খসড়া) তৈরি করা হয়।
- মূল্য সংযোজন কর চালু হয় ১ জুলাই ১৯৯১ সালে।
- সকল পন্য ও সেবার উপর ১৫% মূল্য সংযোজন কর আরোপ হয়।
- আমদানি ও সরবরাহের ক্ষেত্রে মূল্য সংযোজন কর ১৫%।
- পন্য বা সেবার সর্বশেষ ভোক্তা মূল্য সংযোজন কর দাতা।
- রপ্তানির ক্ষেত্রে মূল্য সংযোজন কর ০%।

তথ্যসূত্র- জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।
৪,০৪৩.
The chemical formula of heavy water is -
  1. H2O
  2. HDO2
  3. T2O
  4. D2O
সঠিক উত্তর:
D2O
উত্তর
সঠিক উত্তর:
D2O
ব্যাখ্যা

- পানির সংকেত হলো H2O.
- ভারি পানির সংকেত হলো D2O.
- পানিতে উপস্থিত থাকে প্রোটিয়াম এবং অক্সিজেন।
- ভারি পানিতে উপস্থিত থাকে ডিউটেরিয়াম এবং অক্সিজেন।
- প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম হলো হাইড্রোজেনের তিনটি আইসোটোপ। সাধারণভাবে হাইড্রোজেন বলতে প্রোটিয়ামকেই বোঝায়।

তথ্যসূত্র - মাধ্যমিক রসায়ন বোর্ড বই, নবম-দশম শ্রেণি।

৪,০৪৪.
In which country was the 'First Earth Summit' held?
  1. New York, United States 
  2. Rio de Janeiro, Brazil 
  3. Johannesburg, South Africa 
  4. Stockholm, Sweden
  5. Nairobi, Kenya
সঠিক উত্তর:
Rio de Janeiro, Brazil 
উত্তর
সঠিক উত্তর:
Rio de Janeiro, Brazil 
ব্যাখ্যা

ধরিত্রী সম্মেলন: 
- পূর্ণরূপ: United Nations Conference on Environment and Development (UNCED).
- প্রথম ধরিত্রি সম্মেলন: রিও ডি জেনেইরো, ব্রাজিল।
- তারিখ: ৩-১৪ জুন, ১৯৯২। 
- উদ্দেশ্য: টেকসই উন্নয়ন ও পরিবেশ রক্ষার জন্য আন্তর্জাতিক কর্মপরিকল্পনা তৈরি।
- গুরুত্বপূর্ণ অর্জন: UNFCCC, জীববৈচিত্র্য সংরক্ষণ কনভেনশন (CBD), অ্যাজেন্ডা ২১ স্বাক্ষর।

উল্লেখ্য,
- 'রিও বা ধরিত্রী সম্মেলন+ ৫' অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
- এটি ১৯৯৭ সালে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
- এটি বিশেষ ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।
- 'রিও বা ধরিত্রী সম্মেলন ১০' অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ২০০২ সালে।
- এটি দ্বিতীয় ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।
- রিও বা ধরিত্রী সম্মেলন ২০' অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনেরিও-তে ২০১২ সালে।
- এটি তৃতীয় ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।

উৎস: United Nations ওয়েবসাইট।

৪,০৪৫.
What is the average annual temperature in Bangladesh?
  1. 24 degrees Celsius
  2. 27 degrees Celsius
  3. 26 degrees Celsius
  4. 25 degrees Celsius
সঠিক উত্তর:
26 degrees Celsius
উত্তর
সঠিক উত্তর:
26 degrees Celsius
ব্যাখ্যা
- বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
- শীতকালে সূর্য দক্ষিণ গোলার্ধে অবস্থান করে, এর ফলে বাংলাদেশের উপর সূর্যালোক কম পড়ে এবং উত্তাপ হ্রাস পায়, ফলে তাপমাত্রাও নিচে নেমে আসে।
- জানুয়ারি মাসকে বাংলাদেশে সবচেয়ে শীতল মাস হিসেবে গণ্য করা হয়, এর গড় তাপমাত্রা প্রায় ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়াও,
- গ্রীষ্মকাল ও বর্ষাকালে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
- বিশেষ করে এপ্রিল মাসে গড় তাপমাত্রা প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা বছরের সর্বোচ্চ।
- বর্ষাকালে তুলনামূলকভাবে তাপমাত্রা কিছুটা কম থাকে।
- গড় বার্ষিক তাপমাত্রার ভিত্তিতে বাংলাদেশে প্রধানত তিনটি ঋতু লক্ষ্য করা যায়—গ্রীষ্মকাল, বর্ষাকাল ও শীতকাল।
 
সূত্র: মাধ্যমিক ভূগোল এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
৪,০৪৬.
Who is the minister in charge of the Ministry of Finance and Planning? 
  1. Amir Khasru Mahmud Chowdhury
  2. Mirza Fakhrul Islam Alamgir
  3. Salahuddin Ahmed
  4. Zahir Uddin Swapon
সঠিক উত্তর:
Amir Khasru Mahmud Chowdhury
উত্তর
সঠিক উত্তর:
Amir Khasru Mahmud Chowdhury
ব্যাখ্যা

- বিএনপি নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন ১৭ ফেব্রুয়ারি ২০২৬।
- মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
- সরকারের প্রধানমন্ত্রী পদে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
- এরপর পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন ২৫ জন।
- প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন ২৪ জন।

• পূর্ণ মন্ত্রী ও তাঁদের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় (ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬)
১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর — স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
২. আমীর খসরু মাহমুদ চৌধুরী — অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়।
৩. সালাহউদ্দিন আহমদ — স্বরাষ্ট্র মন্ত্রণালয়
৪. ইকবাল হাসান মাহমুদ — বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
৫. হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) — মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
৬. এ জেড এম জাহিদ হোসেন — নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়।
৭. খলিলুর রহমান (টেকনোক্র্যাট) — পররাষ্ট্র মন্ত্রণালয়।
৮. আবদুল আওয়াল মিন্টু — পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
৯. কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ — ধর্ম মন্ত্রণালয়।
১০. মিজানুর রহমান মিনু — ভূমি মন্ত্রণালয়।
১১. নিতাই রায় চৌধুরী — সংস্কৃতি মন্ত্রণালয়।
১২. খন্দকার আবদুল মুক্তাদির — বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
১৩. আরিফুল হক চৌধুরী — শ্রম ও কর্মসংস্থান; প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
১৪. জহির উদ্দিন স্বপন — তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
১৫. মোহাম্মদ আমিন উর রশীদ — কৃষি; মৎস্য ও প্রাণিসম্পদ; খাদ্য মন্ত্রণালয়।
১৬. আফরোজা খানম — বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়।
১৭. শহীদ উদ্দীন চৌধুরী — পানিসম্পদ মন্ত্রণালয়।
১৮. আসাদুল হাবীব — দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
১৯. মোহাম্মদ আসাদুজ্জামান — আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
২০. জাকারিয়া তাহের — গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
২১. দীপেন দেওয়ান — পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়।
২২. আ ন ম এহসানুল হক মিলন — শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
২৩. সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল — স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়।
২৪. ফকির মাহবুব আনাম — ডাক ও টেলিযোগাযোগ; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
২৫. শেখ রবিউল আলম — সড়ক পরিবহন ও সেতু; রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।

৪,০৪৭.
Where is "Swatch of No Ground" located?
  1. Antarctic Ocean
  2. Arabian Sea
  3. Bay of Bengal
  4. Andaman Sea
  5. None
সঠিক উত্তর:
Bay of Bengal
উত্তর
সঠিক উত্তর:
Bay of Bengal
ব্যাখ্যা

সোয়াচ অব নো গ্রাউন্ড (Swatch of No Ground):
- সোয়াচ অব নো গ্রাউন্ড খাদ আকৃতির সামুদ্রিক অববাহিকা বা গিরিখাত।
- সোয়াচ অব নো গ্রাউন্ড বঙ্গোপসাগরে অবস্থিত। 
- এটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে অবস্থিত। 
- গঙ্গা খাদ নামেও এটি পরিচিত।
-  সোয়াচ অব নো গ্রাউন্ডের প্রস্থ ৫ থেকে ৭ কিলোমিটার, তলদেশ তুলনামূলকভাবে সমতল এবং পার্শ্ব দেয়াল প্রায় ১২ ডিগ্রি হেলানো।
- মহীসোপানের কিনারায় খাদের গভীরতা প্রায় ১,২০০ মিটার।
- বঙ্গীয় ডিপ সি ফ্যানের ওপর গবেষণায় দেখা গেছে যে, সোয়াচ অব নো গ্রাউন্ড অবক্ষেপপূর্ণ ঘোলাটে স্রোত এনে বেঙ্গল ফ্যানে ফেলছে।
- বঙ্গীয় ডিপ সি ফ্যানের অধিকাংশ পলল গঙ্গা-ব্রহ্মপুত্র সঙ্গমস্থলে উদ্ভূত।
- এগুলো যথাক্রমে হিমালয়ের দক্ষিণ ও উত্তর দিক থেকে আসছে।
- বর্তমান অবস্থায় স্বল্প পরিমাণের ঘোলাটে স্রোত আর বালি সোয়াচ অব নো গ্রাউন্ডের মাধ্যমে মহীসোপান থেকে গভীর সমুদ্রে পলল পরিবহণের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে।

উৎস: বাংলাপিডিয়া।

৪,০৪৮.
Who won The International Booker Prize in 2024?
  1. Samantha Harvey
  2. Georgi Gospodinov
  3. Angela Rodel
  4. Jenny Erpenbeck
সঠিক উত্তর:
Jenny Erpenbeck
উত্তর
সঠিক উত্তর:
Jenny Erpenbeck
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বুকার পুরস্কার:

- বুকার পুরস্কার (Booker Prize) একটি সাহিত্য পুরস্কার।
- এটি যুক্তরাজ্য থেকে প্রদান করা হয়।
- পুরস্কারটির পূর্বনাম ছিল: Booker–McConnell Prize ও Man Booker Prize।
- শুরুতে পুরস্কারটি শুধু ব্রিটিশ লেখকদের প্রদান করা হত।
- পরবর্তীতে তা কমনওয়েলথ দেশ সমূহের ইংরেজি ভাষার লেখক এবং ২০১৪ সাল থেকে বিশ্বব্যাপী ইংরেজি ভাষার লেখকদের প্রদান করা হয়ে আসছে।
- ১৯৬৯ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়।

⇒ ২০২৪ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন জার্মান লেখিকা জেনি এরপেনবেক।
- তার ব্যক্তিগত ও রাজনৈতিক উপন্যাস কায়রোসের (Kairos) জন্য এ পুরস্কার জিতেছেন তিনি।
- প্রসঙ্গত, জেনি এরপেনবেক জার্মানদের মধ্যে প্রথমবারের মতো বুকার পুরস্কার পেয়েছেন।
- ২০০৫ সাল থেকে দেওয়া হচ্ছে আন্তর্জাতিক বুকার পুরস্কার। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার লেখকদের ইংরেজিতে অনূদিত এবং যুক্তরাজ্য বা আয়ারল্যান্ড থেকে প্রকাশিত বইগুলো এই পুরস্কারের জন্য বিবেচিত হয়। পুরস্কারের আর্থিক মূল্য ৫০ হাজার পাউন্ড, যা লেখক ও অনুবাদক উভয়ের মধ্যে সমানভাবে পেয়ে থাকেন।

উল্লেখ্য,
- ‘অরবিটাল’ উপন্যাসের জন্য যুক্তরাজ্যের লেখক সামান্থা হার্ভে ২০২৪ সালের বুকার পুরস্কার জিতেছেন।
- ‘অরবিটাল’ বইটি ১৩৬ পৃষ্ঠার।
- এটি বুকারজয়ী দ্বিতীয় সংক্ষিপ্ততম বই।

অন্যদিকে,
- Time Shelter উপন্যাসের জন্য ২০২৩ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন লেখক জর্জি গোসপোদিনভ ও অনুবাদক অ্যাঞ্জেলা রোডেল।

উৎস: The Booker Prizes ওয়েবসাইট।
৪,০৪৯.
Sir Fazle Hasan Abed was the first Bangladeshi to receive which recognition?
  1. World Food Prize
  2. Knight title from the UK
  3. UN Humanitarian Award
  4. Ramon Magsaysay Award
  5. Presidential Medal of Freedom
সঠিক উত্তর:
Knight title from the UK
উত্তর
সঠিক উত্তর:
Knight title from the UK
ব্যাখ্যা

ফজলে হাসান আবেদ: 
- ব্রাকের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস চেয়ার স্যার ফজলে হাসান আবেদ।
- স্যার ফজলে হাসান আবেদ ১৯৩৬ সালের ২৭শে এপ্রিল হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রামে জন্মগ্রহণ করেন।
- স্যার ফজলে হাসান আবেদ ২০১৯ সালের ২০ ডিসেম্বর মারা যান।
- ২০১০ সালে দ্বিতীয় বাঙালি এবং স্বাধীন বাংলাদেশের প্রথম ও একমাত্র বাংলাদেশি হিসেবে যুক্তরাজ্যের রানির দেওয়া অন্যতম সর্বোচ্চ সম্মানজনক উপাধি ‘নাইট’ উপাধি অর্জন করেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ।

⇒ স্যার ফজলে হাসান আবেদ শরণার্থীদের সহায়তায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রত্যন্ত এলাকায় ‘ব্র্যাক’ গড়ে তোলেন।
- দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও ক্ষমতায়নের মাধ্যমে দরিদ্র মানুষের জীবনমানের পরিবর্তন ঘটানো ছিল প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।

⇒ ২০১০ সালে তিনি ব্রিটেনের সম্মানজনক নাইট উপাধিতে ভূষিত হন।
- ফজলে হাসান আবেদই প্রথম বাংলাদেশি হিসেবে প্রথম নাইট উপাধিতে ভূষিত হন। রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে গ্রহণ করেন নাইট কমান্ডার অব দ্য মোস্ট ডিসটিঙ্গুইসড অর্ডার অব সেন্ট মাইকেল অ্যান্ড সেন্ট জর্জ।
- বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার বেশ কটি দেশে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার ও সামাজিক উন্নয়নে এবং দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য চার দশক ধরে নিরলসভাবে কাজ করে যাওয়ায় তাকে এ সম্মাননা দেওয়া হয়।

উল্লেখ্য,
- সমাজসেবায় গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ স্যার ফজলে হাসান আবেদ বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কারে (মরণোত্তর) ভূষিত হয়েছেন।

উৎস: ব্র্যাক ওয়েবসাইট।

৪,০৫০.
Which of the following is the largest NGO in the world?
  1. TMSS
  2. ASA
  3. Proshika
  4. PKSF
  5. None of these
সঠিক উত্তর:
None of these
উত্তর
সঠিক উত্তর:
None of these
ব্যাখ্যা
BRAC:
- BRAC-এর পূর্ণরূপ: Bangladesh Rural & Advancement Committee।
- এটি বিশ্বের বৃহত্তম এনজিও বা বেসরকারি উন্নয়ন সংস্থা।
- ১৯৭২ সালে স্যার ফজলে হাসান আবেদ BRAC প্রতিষ্ঠা করেন।
- ব্র্যাক হলো একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা।
- এটি নারী ও শিশুদের উপর বিশেষ ফোকাস রেখে কাজ করে।

উল্লেখ্য,
- ফজলে হাসান আবেদ যুক্তরাজ্যের সর্বোচ্চ সম্মানসূচক উপাধি 'নাইট' উপাধি লাভ করেন।

উৎস: ব্র্যাক ওয়েবসাইট।
৪,০৫১.
Who played the main role in abolishing the land tenure system?
  1. Khwaja Nazimuddin
  2. Maulana Abdur Rashid
  3. Fazlul Haque
  4. Shaheed Suhrawardy
সঠিক উত্তর:
Fazlul Haque
উত্তর
সঠিক উত্তর:
Fazlul Haque
ব্যাখ্যা
• জমিদারি প্রথা (১৯৫০) রদে প্রধান ভূমিকা পালন করেন শেরে বাংলা একে ফজলুল হক।
- শেরে বাংলা একে ফজলুল হক ১৮৭৩ সালে বরিশাল জেলার রাজাপুর থানার সাতুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি ১৯৩৫ সালে কলকাতার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।
- অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী (১৯৩৭-৪৩) ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক।
- পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী এবং পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন ।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয় সপ্তম শ্রেণি ও বাংলাপিডিয়া।
৪,০৫২.
Which principle allows a periscope to help you see over obstacles?
  1. Polarization
  2. Dispersion
  3. Reflection of light
  4. Refraction
সঠিক উত্তর:
Reflection of light
উত্তর
সঠিক উত্তর:
Reflection of light
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো গ) Reflection of light.

পেরিস্কোপ একটি সরঞ্জাম যা আপনাকে বাধার পেছনের বস্তু দেখতে সাহায্য করে। এটি মূলত দুটি আয়না ব্যবহার করে তৈরি করা হয়। পেরিস্কোপের কাজের মূল নীতি হলো আলোর প্রতিবিম্ব বা প্রতিফলন। যখন আলো একটি আয়নার সাথে সংস্পর্শে আসে, তখন তা নির্দিষ্ট কোণে প্রতিফলিত হয়। পেরিস্কোপের উপরের আয়নাটি আলোর পথ ধরে আসা প্রতিচ্ছবিকে নিচের দিকে প্রতিফলিত করে, আর নিচের আয়নাটি সেই আলোকে চোখের দিকে প্রতিফলিত করে। এর ফলে আমরা সরাসরি লাইন অফ সাইট না হলেও কোন বাধার উপরে বা পিছনের বস্তু দেখতে পারি। পেরিস্কোপের এই কাজ শুধুমাত্র আলোর প্রতিফলনের কারণে সম্ভব, বরং পোলারাইজেশন, বিচ্ছিন্নকরণ বা প্রতিসরণের সাথে এর সরাসরি কোনো সম্পর্ক নেই।

পেরিস্কোপ: 
- আলোর প্রতিফলনকে কাজে লাগিয়ে পেরিস্কোপ তৈরি হয়। 
- পেরিস্কোপ তৈরিতে দুটি সমতল দর্পণ প্রয়োজন হয়। 
- আলো এসে প্রথম দর্পণে প্রতিফলিত হয়ে দ্বিতীয় দর্পণে পড়ে। 
- দ্বিতীয় দর্পণ থেকে আলো যখন প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে, তখন যে বস্তুটি সরাসরি দেখা যায় না তা আমরা দেখতে পাই। 

- পেরিস্কোপ তৈরি হয় একটি লম্বা সরু টিউবের দুই প্রান্তে সমতল দর্পণের (আয়না) দুটি ফালি বা স্ট্রিপ স্থাপন করে। 
- দর্পণ দুটিকে টিউবের দেয়ালের সাথে ৪৫° কোণে স্থাপন করা হয়। 
- এরা পরস্পরের সাথে সমান্তরাল থাকে এবং ৯০° কোণে আলোর বিসরণ ঘটায় বা বাঁকিয়ে দেয়। 
- স্টেডিয়ামে ভিড়ের মধ্যে খেলা দেখার জন্য পেরিস্কোপ ব্যবহার করা হয়। 
- এছাড়া বাঙ্কারে ওতপেতে থাকা সৈন্যরা ভূমিতে কী আছে তা দেখার এবং সমুদ্র পৃষ্ঠে কী আছে তা ডুবোজাহাজ থেকে দেখার জন্য পেরিস্কোপ ব্যবহার করে। 

উৎস: বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণি।

৪,০৫৩.
Where is the ninth government export processing zone (EPZ) of Bangladesh being built? [September 2025]?
  1. Gaibandha
  2. Lakshmipur
  3. Jessore 
  4. Patuakhali 
সঠিক উত্তর:
Patuakhali 
উত্তর
সঠিক উত্তর:
Patuakhali 
ব্যাখ্যা

ইপিজেড:
- দেশের নবম ইপিজেড নির্মিত হচ্ছে পটুয়াখালী। 
- পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ৪১০.৭৮ একর জমির ওপর গড়ে উঠছে দেশের নবম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)।
- ২০২৩ সালের ২৯ আগস্ট একনেকে অনুমোদিত এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১,৪৪২.৭৮ কোটি টাকা।
- পুরো প্রকল্পের কাজ শেষ হবে ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে।

উল্লেখ্য,
- বাংলাদেশের মোট ইপিজেডের সংখ্যা ৯ টি।
- সরকারি ইপিজেড ৮টি এবং বেসরকারি ১টি।
- বাংলাদেশের প্রথম ইপিজেড হচ্ছে চট্টগ্রাম ইপিজেড। ১৯৮৩ সালে যাত্রা শুরু করে।
- বাংলাদেশের দ্বিতীয় ইপিজেড ঢাকা ইপিজেড, ঢাকার সাভারে এর অবস্থান।
-  বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড উত্তরা ইপিজেড। এটি নীলফামারীতে অবস্থিত।
- মংলা ইপিজেড বাগেরহাট জেলায় অবস্থিত।
- আদমজী ইপিজেড নারায়ণগঞ্জে অবস্থিত।
- কর্ণফুলী ইপিজেডের অবস্থান পতেঙ্গা, চট্টগ্রাম।

উৎস: বেপজা ওয়েবসাইট এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।[লিঙ্ক]

৪,০৫৪.
In which year was Palli Daridro Bimochon Foundation (PDBF) established?
  1. 1997
  2. 1998
  3. 1999
  4. 2000
সঠিক উত্তর:
1999
উত্তর
সঠিক উত্তর:
1999
ব্যাখ্যা

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন:
- জাতীয় সংসদে গৃহীত আইনের মাধ্যমে 'পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)' প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠা করা হয়: ১৯৯৯ সালে।
- পিডিবিএফ একটি সংবিদিবদ্ধ, স্ব-শাসিত, অমুনাফাকাঙ্ক্ষী, আত্মনির্ভরশীল, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান।
- পিডিবিএফ ক্ষুদ্র ঋণ এর পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ (SELP) পরিচালনা করে যাতে করে গ্রামীন বঞ্চিত মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি হয়।

তথ্যসূত্র - পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন ওয়েবসাইট।

৪,০৫৫.
Which of the following countries is not a member of OPEC?
  1. Algeria
  2. Libya
  3. Iran
  4. Angola
সঠিক উত্তর:
Angola
উত্তর
সঠিক উত্তর:
Angola
ব্যাখ্যা
OPEC:
- OPEC-এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- OPEC তেল রপ্তানীকারক দেশসমূহের একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন।
- এটি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা।
- প্রধান উদ্দেশ্য: সদস্য দেশসমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রন করা।

উল্লেখ্য,
- ওপেক গঠনের প্রস্তাবক দেশ ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: সেপ্টেম্বর, ১৯৬০ সালে।
- প্রতিষ্ঠার স্থান: বাগদাদ, ইরাক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- বর্তমান সদস্য: ১২টি।
- সদস্য দেশগুলো হলো: আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।

⇒ ১ জানুয়ারি, ২০২৪ তারিখে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী অ্যাঙ্গোলা OPEC থেকে বেরিয়ে এসেছে।

উৎস: OPEC ওয়েবসাইট।
৪,০৫৬.
How many pledges are included in the July National Charter?
  1. Five 
  2. Six
  3. Seven
  4. Eight
সঠিক উত্তর:
Seven
উত্তর
সঠিক উত্তর:
Seven
ব্যাখ্যা

• জুলাই জাতীয় সনদ:
- ১৭ অক্টোবর, ২০২৫ তারিখে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে।
- জুলাই জাতীয় সনদকে চব্বিশের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে জনগণের ত্যাগ ও রক্তদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রণীত নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে গণ্য হচ্ছে।
- এই সনদ বাস্তবায়নে মোট সাত দফা অঙ্গীকার করা হয়েছে।

⇒ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ২৪টি রাজনৈতিক দলের ৪৮ জন প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে ওই সনদে সই করেন।
- এরপর সই করেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ কমিশনের সদস্যরা। 
- সাত দফা অঙ্গীকারনামার ভিত্তিতে প্রণীত ৪০ পৃষ্ঠার এই সনদের তিনটি ভাগের মধ্যে প্রথম ভাগে পটভূমি, দ্বিতীয় ভাগে ৮৪টি সংস্কার প্রস্তাব ও তৃতীয় ভাগে সনদ বাস্তবায়নের সাত দফা অঙ্গীকার রয়েছে। 

⇒  এই সনদের ৮৪টি সংস্কার প্রস্তাবের মধ্যে ৪৭টি বিষয়কে ‘সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার’ এবং বাকি ৩৭টি বিষয়কে ‘আইন বা অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে সংস্কার’ হিসেবে চিহ্নিত করেছে ঐকমত্য কমিশন। জুলাই সনদের পটভূমি ব্যাখ্যা করে সংস্কারযজ্ঞ নিয়ে ঐকমত্য কমিশনের কার্যক্রমসহ সংস্কারের ৮৪ দফা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রাজনৈতিক দলগুলো কী অঙ্গীকার করছে, তা উল্লেখ করার পর স্বাক্ষরের জায়গা রাখা হয়েছে।

উল্লেখ্য, 
- জুলাই ঘোষণাপত্রে ২৮টি ধারা অন্তর্ভুক্ত রয়েছে। 

তথ্যসূত্র: i) প্রথম আলো।
ii) কালের কন্ঠ।

৪,০৫৭.
Which of the following monasteries is the oldest?
  1. Sitakot Vihara
  2. Somapura Mahavihara
  3. Shalban Vihara
  4. Ananda Vihara
সঠিক উত্তর:
Sitakot Vihara
উত্তর
সঠিক উত্তর:
Sitakot Vihara
ব্যাখ্যা
বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগের হিসাবমতে, বাংলাদেশে মোট ৫১৮টি প্রত্নতাত্ত্বিক সাইট রয়েছে।
এক্ষেত্রে, প্রশ্নে উল্লেখিত সাইটগুলোর সংক্ষিপ্ত বিবরণ হচ্ছে -

সীতাকোট বিহার:
- দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় সীতাকোট বিহার অবস্থিত।
- বিহারটিতে মোট ৪১টি প্রায় সমআয়তনের কক্ষ ছিল।
- এই কক্ষগলি একটি প্রশস্ত টানা বারান্দার সংগে যুক্ত ছিল।
- সীতাকোট বিহার আঙ্গিনার মধ্যবর্তী স্থানে কোন প্রধান মন্দির ছিলনা।
- এখানে পাহাড়পুর,শালবন বিহার এবং আনন্দ বিহারের মত ঐতিহ্যবাহী পোড়ামাটির ফলক দেখা যায়না।
- তবে আকার আয়তনের দিক থেকে এই বিহারের সংগে বগুড়ায় অবস্থিত ভাসু বিহার এর অনেক মিল রয়েছে।
- সীতাকোট বিহার থেকে প্রাপ্ত দুইটি ব্রোঞ্জ মূর্তির গঠন শৈলী থেকে অনুমান করা যায় যে, এগুলি ৭ম-৮ম শতাব্দীতে তৈরী।
- সময়কাল: - খ্রিঃ ৭-৮ম শতক।

সোমপুর বিহার:
- পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার।
- পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করছিলেন।
- ১৮৭৯ সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন। ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়।
- সময়কাল: অষ্টম-নবম শতক (আনুমানিক ৭৭০ - ৮১০ খিঃ)

শালবন বিহার:
- বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন কুমিল্লার শালবন বিহার যা দেব সাম্রাজ্যের কীর্তি।
- এটি দেববংশের চতুর্থ রাজা ভবদেব খ্রিস্টীয় আট শতকে নির্মাণ করেন।
- বিহারের আসল নাম 'ভবদেব মহাবিহার'।
- সময়কাল:- অষ্টম শতক

আনন্দ বিহার:
- আনন্দবিহার প্রত্নতাত্ত্বিক দিক থেকে সমৃদ্ধ কুমিল্লার নিকটবর্তী কোটবাড়ি এলাকায় অবস্থিত।
- বিহারটি নির্মাণ করেন - প্রথম দেববংশের তৃতীয় শাসক শ্রী আনন্দ দেব।
- সময়কাল:- অষ্টম শতক।

[উপরোক্ত আলোচনা থেকে এটা বলা যায় যে, প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর মধ্যে সিতাকোট বিহার সবচেয়ে প্রাচীন।]

তথ্যসূত্র - বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর ও সংশ্লিষ্ট জেলার ওয়েবসাইট।
৪,০৫৮.
Who is traditionally credited with the creation of the Hanging Gardens of Babylon?
  1. Hammurabi
  2. Nebuchadnezzar
  3. Augustus Caesar
  4. Ikhnaton
সঠিক উত্তর:
Nebuchadnezzar
উত্তর
সঠিক উত্তর:
Nebuchadnezzar
ব্যাখ্যা
• ব্যাবিলনীয় সভ্যতা:
- পৃথিবীতে প্রথম লিখিত আইনের উদ্ভব হয় এই সভ্যতার সময়ে।
- ব্যাবিলনীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান হল - আইন প্রণয়ন ও সংকলন।
- পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া গিয়েছে ব্যাবিলনের উত্তরে গাথুর শহরে।
- এটি ছিল ভ্রমণকারীদের পথনির্দেশক মানচিত্র।
- পৃথিবীর প্রথম লিখিত আইন প্রণেতা যা - "Code of Hammurabi' নামে পরিচিত।
- এটি থেকে ধারনা করা হয় পৃথিবীর আদি মানচিত্রব্যাবিলনীয়রা অঙ্কন করেছিলো।
- জ্যোতির্বিদ্যার উন্নয়ন ঘটিয়ে চাঁদ পর্যবেক্ষণের জন্য ব্যাবিলনীয়রা চন্দ্রপঞ্জিকা তৈরি করেছিল।
- যদিও আধুনিক ও পূর্ণাঙ্গ মানচিত্র গ্রীকরা প্রথম অঙ্কন করে।
- হাম্বুরাবির মৃত্যুর পর ব্যবলনীয় সভ্যতা তার প্রভাবের সাথে খুব বেশী দিন টিকতে পারে নি।
- ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান বর্তমান ইরাকে অবস্থিত।
- এটি পৃথিবীর অন্যতম সপ্তম আশ্চর্যের একটি।
- খ্রিস্টপূর্ব ৭ম শতকে নব্য ব্যাবিলনীয় সভ্যতার সময় রাজা নেবুচাদনেজার তার রাণীর সন্তুষ্টির জন্যে এটি নির্মাণ করেন।
- ব্যাবিলন নগরের দেয়ালের উপর মনোরম এই বাগানটি তৈরি করা হয়।

উৎস: ব্রিটানিকা।
৪,০৫৯.
Which country is the first in the world to use Artificial Intelligence (AI) in the law-making process? [May, 2025]
  1. China
  2. Japan
  3. United States
  4. United Arab Emirates
সঠিক উত্তর:
United Arab Emirates
উত্তর
সঠিক উত্তর:
United Arab Emirates
ব্যাখ্যা
 আইন প্রণয়নে এআই:
- নতুন আইন প্রণয়ন এবং বিদ্যমান আইন পর্যালোচনা ও সংশোধনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করার পরিকল্পনা করেছে সংযুক্ত আরব আমিরাত (UAE)।
- এ উদ্যোগকে উপসাগরীয় দেশটির সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
- সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় গণমাধ্যমে উদ্যোগটিকে ‘এআই-চালিত আইন প্রণয়ন’ নামে উল্লেখ করা হয়েছে।
- দেশের জনগণ ও অর্থনীতির ওপর আইন কীভাবে প্রভাব ফেলছে, তা বিশ্লেষণ ও এ বিষয়ক একটি বড় তথ্যভাণ্ডার গড়ে তুলতে এআই ব্যবহারের পরিকল্পনা করছে আমিরাত।
- তথ্যভাণ্ডারটিতে ফেডারেল ও স্থানীয় আইন, আদালতের রায় ও সরকারি পরিষেবার মতো তথ্য থাকবে।

উল্লেখ্য,
- দেশটির মন্ত্রিসভা রেগুলেটর ইন্টেলিজেন্স অফিস গঠনের অনুমোদন দিয়েছে, যা এআই-ভিত্তিক আইন প্রণয়নের তদারকি করবে।

তথ্যসূত্র: নিউজ রিপোর্ট। [LINK]
৪,০৬০.
The IMF's Special Drawing Rights (SDR) is primarily based on -
  1. Amount of gold reserves
  2. GDP of member states
  3. A basket of five major currencies
  4. Tax collection of member states
সঠিক উত্তর:
A basket of five major currencies
উত্তর
সঠিক উত্তর:
A basket of five major currencies
ব্যাখ্যা
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF):
- IMF একটি বৈশ্বিক সংস্থা যা টেকসই প্রবৃদ্ধি ও সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে কাজ করে।
- এটি ১৯১টি সদস্য দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও আর্থিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়তা করে।
- IMF অর্থনৈতিক নীতিকে সমর্থন করে, যা উৎপাদনশীলতা, কর্মসংস্থান এবং অর্থনৈতিক কল্যাণ বাড়াতে সহায়তা করে।
- IMF-এর বর্তমান সদস্য সংখ্যা ১৯১টি।
- ১৯৪৪ সালে IMF প্রতিষ্ঠায় ৪৪ দেশ যুক্ত ছিল।
- ১৯৪৪ সালে IMF প্রতিষ্ঠিত হয় মহামন্দার পর, অর্থনৈতিক সহযোগিতার কাঠামো তৈরির লক্ষ্যে।
- IMF প্রায় ১ ট্রিলিয়ন ডলার ঋণ দেওয়ার সামর্থ্য রাখে।
- SDR এর রিজার্ভ মুদ্রা ৫টি: ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান।
- IMF-এর তহবিলের প্রধান উৎস হলো সদস্য দেশগুলোর প্রদত্ত কোটা বা মূলধন চাঁদা।

উৎস: IMF ওয়েবসাইট।
৪,০৬১.
What is the name of the official ball for the FIFA 2026 World Cup?
  1. Al Rihla
  2. Triomda
  3. Trivanda
  4. Trionda
সঠিক উত্তর:
Trionda
উত্তর
সঠিক উত্তর:
Trionda
ব্যাখ্যা

ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবলের ২৩ তম আসর অনুষ্ঠিত হবে।
- সময়কাল: ১১ জুন থেকে ১৯ জুলাই, ২০২৬।
- মোট অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ১০৪টি।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
- ফিফা- ২০২৬ বিশ্বকাপের বলের নাম ট্রাইওন্ডা (TRIONDA)।

• আয়োজক দেশ: ৩টি।
- মার্কিন যুক্তরাষ্ট্র,
- কানাডা এবং
- মেক্সিকো।

উল্লেখ্য,
- 'ট্রাইওন্ডা' বানিয়েছে বিশ্ববিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস।
- ট্রায়োন্ডা নামটি এসেছে দুটি শব্দ থেকে- ট্রাই ও ওন্ডা।
- ট্রাই মানে তিন আর ওন্ডা মানে ঢেউ।
- বলে লাল, সবুজ ও নীল- এই তিন রঙের ঢেউ দিয়ে আয়োজক দেশগুলোকে বোঝানো হয়েছে।

উৎস: ফিফা ওয়েবসাইট।

৪,০৬২.
Which is not included in the principles of governance of Bangladesh?
  1. Socialism
  2. Republic
  3. Secularism
  4. Nationalism
সঠিক উত্তর:
Republic
উত্তর
সঠিক উত্তর:
Republic
ব্যাখ্যা
• প্রজাতন্ত্র - বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতির অন্তর্ভূক্ত নয়। 

• বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি: 
- বাংলাদেশ সংবিধানের দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ উল্লেখ করা হয়েছে।
- ৮ নং অনুচ্ছেদে ১ নং দফানুসারে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হলো চারটি।

এগুলো হলো:
- জাতীয়তাবাদ, 
- সমাজতন্ত্র,  
- গণতন্ত্র ও
- ধর্মনিরপেক্ষতা। 

উৎস: বাংলাদেশের সংবিধান। 
৪,০৬৩.
Who is the first woman to win the Nobel Prize in literature?
  1. Grazia Deledda
  2. Toni Morrison
  3. Pearl Buck
  4. Selma Lagerlof
  5. Han Kang
সঠিক উত্তর:
Selma Lagerlof
উত্তর
সঠিক উত্তর:
Selma Lagerlof
ব্যাখ্যা
নোবেল পুরস্কার:
- সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল-এর নামে ও তার রেখে যাওয়া অর্থে ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেয়া শুরু হয়।
- প্রতি বছর চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে দেয়া হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার।
- ১৮৯৫ সালে এক উইলে ‘মানবজাতির সর্বোচ্চ সেবায় অবদান রাখা’ ব্যক্তিদের জন্য এই পুরস্কার নিবেদিত করেছেন তিনি।

⇒ সেলমা লাগেরলফ:
- সাহিত্যে নোবেল জয়ী প্রথম নারী সেলমা লাগেরলফ।
- তিনি সুইডেনের ভার্মল্যান্ডের ওস্ট্রা এমটারউইকে জন্মগ্রহণ করেছিলেন।
- তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান ১৯০৯ সালে।
- তিনি একজন শিক্ষক হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন এবং ল্যান্ডসক্রোনার একটি স্কুলে কাজ করার সময় পার্ট টাইম জব হিসেবে লেখক হিসেবে তার কর্মজীবন শুরু করেন।

এছাড়াও,
⇒ ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার:
- ২০২৪ সালে নোবেল বিজয়ী একমাত্র নারী হান কাং।
- তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- তিনি দক্ষিণ কোরিয়ার নাগরিক।
- প্রথম দক্ষিণ কোরিয়ান হিসেবেও সাহিত্যে নোবেল পুরস্কার পান তিনি।
- নিজের সাহিত্যকর্মে ‘ইতিহাসের ট্রমা ও মানবজীবনের ভঙ্গুরতা’কে তীব্র কবিতাময় গদ্যের মাধ্যমে উন্মোচিত করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৪,০৬৪.
How many seats are reserved for women in the current parliament?
  1. 60
  2. 55
  3. 50
  4. 45
সঠিক উত্তর:
50
উত্তর
সঠিক উত্তর:
50
ব্যাখ্যা
- বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ।
- এটি এক কক্ষবিশিষ্ট।
- জাতীয় সংসদের সদস্য সংখ্যা ৩৫০।
- ৩০০টি আসনে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়।
- অন্য ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত থাকে।
- নারী সংসদ সদস্যগণ ৩০০ জন সংসদ সদস্য দ্বারা নির্বাচিত হয়ে থাকেন।
 
সূত্র: পৌরনীতি ও নাগরিকতা (নবম-দশম শ্রেণি), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,০৬৫.
Who wrote the book Politics?
  1. Aristotle
  2. Socrates
  3. Plato
  4. Pythagoras
সঠিক উত্তর:
Aristotle
উত্তর
সঠিক উত্তর:
Aristotle
ব্যাখ্যা
• এরিস্টটল (খ্রিস্টপূর্ব ৩৮৪- খ্রিস্টপূর্ব ৩২২):
- বিশ্ববিখ্যাত দার্শনিক এরিস্টটল গ্রীসের অন্তর্গত চালকিডিসের স্ট্যাগিরা নগরে জন্মগ্রহণ করেন।
- তিনি ১৮ বৎসর বয়সে এথেন্সে আসেন এবং প্লেটোর একাডেমিতে ভর্তি হন।
- তিনি দীর্ঘকাল গুরু প্লেটোর সাহচর্যে জ্ঞানচর্চা করেন এবং দর্শন শাস্ত্রে প্রভূত জ্ঞান লাভ করেন।
- খ্রিস্টপূর্ব ৩৪৩ থেকে ৩৪০ অব্দ পর্যন্ত তিনি মহাবীর আলেকজেন্ডারের শিক্ষকতা করেন।

• এরিস্টটলের প্রতিষ্ঠান:
- খ্রিস্টপূর্ব ৩৩৪ অব্দে তিনি শিক্ষা প্রতিষ্ঠান 'লাইসিয়াম' (Lyceum) গড়ে তুলেন।
- রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটলের নীতিশাস্ত্রের উপর লেখা বিখ্যাত গ্রন্থ -Nicomachean Ethics.
- এছাড়া তাঁর রচিত অন্যান্য গ্রন্থসমূহ হল-Eudemian Ethics, Politics, Poetics, On the Soul, Metaphysics, 

• এরিস্টটলের বিখ্যাত উক্তিগুলো হচ্ছে-
- “মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব”।
- “ইতিহাস হচ্ছে অভিজাত শ্রেণীর সমাধিক্ষেত্র”।
- “আইন হলো পক্ষপাতহীন যুক্তি”।

উৎস: ব্রিটানিকা এবং রাষ্ট্রবিজ্ঞান: রাষ্ট্রতত্ত্ব, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,০৬৬.
Who was the proponent of the US 'Containment Doctrine' during the Cold War?
  1. George F. Kennan
  2. Henry Kissinger
  3. David Eisenhower
  4. Henry S. Truman
সঠিক উত্তর:
George F. Kennan
উত্তর
সঠিক উত্তর:
George F. Kennan
ব্যাখ্যা
Containment Doctrine:
- Containment Doctrine হলো একটি কৌশলগত পররাষ্ট্র নীতি যা মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৪০-এর দশকের শেষের দিকে শুরু করে।
- স্নায়ুযুদ্ধকালীন মার্কিন 'Containment Doctrine' এর প্রবক্তা ছিলেন জর্জ এফ কেনান।
- তিনি জুলাই ১৯৪৭ একটি সংখ্যায় বেনামী নিবন্ধে লিখেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত "রাশিয়ার বিস্তৃত প্রবণতাকে দীর্ঘমেয়াদী, ধৈর্যশীল কিন্তু দৃঢ় এবং সজাগ নিয়ন্ত্রণে রাখা" এই আশায় যে শাসন ব্যবস্থা শান্ত হবে বা পতন ঘটবে।

মার্কিন যুক্তরাষ্ট্র:
- আবিষ্কারক: ১৪৯২ সালে ইতালিয়ান নাবিক কলম্বাস।
- স্বাধীনতা লাভ করে: ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস: ৪ জুলাই।
- প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য: ১৩ টি।
- বর্তমান অঙ্গরাজ্য: ৫০ টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই।
- ইলেক্টোরাল ভোটের সংখ্যা: ৫৩৮টি। 
- প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্যে ন্যূনতম ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।
- আইনসভা: কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- বর্তমান প্রেসিডেন্ট: জো বাইডেন।
- যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ: ফ্রান্স।

উৎস: Britannica.
৪,০৬৭.
Where is the headquarters of the New Development Bank located?
  1. Beijing
  2. Bankok
  3. Shanghai
  4. Jakarta
সঠিক উত্তর:
Shanghai
উত্তর
সঠিক উত্তর:
Shanghai
ব্যাখ্যা
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB):
- নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (NDB) একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক যা ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা (BRICS) কর্তৃক প্রতিষ্ঠিত।
- প্রতিষ্ঠাকাল: ২০১৫ সাল।
- সদর দপ্তর: সাংহাই, চীন।
- উদ্দেশ্য: উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোর (EMDCs) অবকাঠামো ও টেকসই উন্নয়ন প্রকল্পে অর্থায়ন।
কাজের ক্ষেত্র: জলবায়ু-স্মার্ট, দুর্যোগ-সহনশীল, প্রযুক্তিনির্ভর ও সামাজিকভাবে অন্তর্ভুক্তিমূলক প্রকল্প।
- ৯ম বার্ষিক সভা ২০২৪ সালের ২৯-৩১ আগস্ট কেপ টাউন, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়।
- NDB উন্নয়নশীল দেশগুলোর টেকসই ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

উৎস: NDB ওয়েবসাইট।
৪,০৬৮.
Which international organization is responsible for overseeing international maritime law and ensuring the safety and security of shipping?
  1. IMO
  2. WMO
  3. IOM
  4. ICAO
সঠিক উত্তর:
IMO
উত্তর
সঠিক উত্তর:
IMO
ব্যাখ্যা
আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (IMO):
- International Maritime Organisation ( IMO ) হলো সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।
- IMO প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৮ সালের ৬ মার্চ জেনেভায় একটি কনভেনশন গৃহিত হয় যা ১৭ মার্চ ১৯৫৮ কার্যকর হয়।
- শুরুতে এর নাম ছিলো Inter-governmental Maritime Consultative Organisation (IMCO) Sabse International Maritime Organisation নামকরণ করা হয়।
- এটি আন্তর্জাতিক সামুদ্রিক আইন তদারকি এবং সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন নিয়ম ও নির্দেশনা নির্ধারণ করে।
- ১৯৫৯ সালের ১৩ জানুয়ারি এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- IMO এর সদরদপ্তর যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি। (সেপ্টেম্বর, ২০২৪)
- বাংলাদেশ ১৯৭৬ সালে IMO এর সদস্যপদ লাভ করে।

অন্যদিকে,
- IOM : আন্তর্জাতিক অভিবাসী সংস্থা।
- WMO: বিশ্ব আবহাওয়া সংস্থা।
- ICAO : আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা।

তথ্যসূত্র- IMO অফিসিয়াল ওয়েবসাইট।
৪,০৬৯.
What is inflation?
  1. An increase in the unemployment rate
  2. A decrease in the money supply
  3. An increase in the overall price level
  4. A decrease in the overall price level
সঠিক উত্তর:
An increase in the overall price level
উত্তর
সঠিক উত্তর:
An increase in the overall price level
ব্যাখ্যা
মূল্যস্ফীতি: 
• সাধারণত সামগ্রিক দামস্তরের বৃদ্ধিকে মূল্যস্ফীতি বলে।
• মূল্যস্ফীতি বলতে এমন একটি অবস্থা বুঝায় যে, একই পরিমান দ্রব্য বা সেবা ক্রয় করতে পূর্বের তুলনায় বেশি পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। অর্থাৎ বলা যায় যে, মূল্যস্ফীতি হলে অর্থের মূল্য কমে যায়।
• যখন দেশে প্রচলিত অর্থের পরিমাণ উৎপাদিত মোট দ্রব্যসামগ্রীর তুলনায় অধিক হয় এবং তার ফলে দ্রব্যমূল্য বা দামস্তর ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে সে অবস্থাকেই ‘মুদ্রাস্ফীতি’ (Inflation) বলা হয়।

সূত্র:- উচ্চ মাধ্যমিক অর্থনীতি দ্বিতীয় পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,০৭০.
Which is the Bhutan-led initiative aimed at reducing carbon emissions that was launched at COP29?
  1. Zero Emissions Alliance
  2. Green Climate Partnership
  3. Carbon Unity Initiative
  4. G-Zero Forum
সঠিক উত্তর:
G-Zero Forum
উত্তর
সঠিক উত্তর:
G-Zero Forum
ব্যাখ্যা
জি জিরো ফোরাম: 
- ১৩ নভেম্বর ২০২৪ আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৯-এ ভুটান, মাদাগাস্কার, পানামা এবং সুরিনাম একত্র হয়ে গঠন করেছে 'জি জিরো' ফোরাম।
- এই চারটি ছোট কার্বন-নেতিবাচক দেশ জলবায়ু সুরক্ষার প্রচেষ্টায় সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যে একটি যৌথ ঘোষণা দিয়েছে।  
- COP-29 সম্মেলনে কার্বন নিঃসরণ কমাতে ভুটানের নেতৃত্বে গঠিত নতুন ফোরাম ‘জি-জিরো (G-Zero)’। 

• জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP):
- COP এর পূর্ণরূপ Conference of the parties.
- ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- এর উদ্দেশ্য জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলা। 
- ১৯৯৫ সাল থেকে 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)' নামে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে।
- 'কপ-২৯' আয়োজিত হয় আজারবাইজানে। 
- ২০২৫ সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩০ এর আয়োজন করবে ব্রাজিল।
- আমাজনিয়ান শহর বেলেম ডো প্যারাকে কপ-৩০ সম্মেলনের জন্য নির্বাচন করেছে জাতিসংঘ।

উৎস: UNFCCC ওয়েবসাইট, জাতিসংঘ বাংলাদেশ ওয়েবসাইট এবং সময়নিউজ, ব্রাজিলের সরকারি ওয়েবসাইট।
৪,০৭১.
What is another name for the instrument that measures earthquakes?
  1. Gravimeter
  2. Oscillator
  3. Seismometer
  4. Anemometer
সঠিক উত্তর:
Seismometer
উত্তর
সঠিক উত্তর:
Seismometer
ব্যাখ্যা

• ভূমিকম্প মাপার যন্ত্রের আরেকটি নাম হলো Seismometer। এটি পৃথিবীর অভ্যন্তরীণ কম্পন বা সিসমিক ঢেউ শনাক্ত করে এবং রেকর্ড করে। যখন ভূমিকম্প ঘটে, তখন পৃথিবীর স্তরগুলিতে কম্পন সৃষ্টি হয়, যা এই যন্ত্র দ্বারা সংবেদন করা যায়। Seismometer সাধারণত একটি স্থির অংশ এবং একটি চলমান অংশ নিয়ে গঠিত, যা কম্পনের মাত্রা ও দিক উভয়ই নির্ণয় করতে সাহায্য করে। এই ডেটা বিশ্লেষণ করে ভূমিকম্পের শক্তি, কেন্দ্রবিন্দু এবং সময় নির্ধারণ করা যায়। ভূমিকম্প বিজ্ঞানীরা বা সিসমোলজিস্টরা এই যন্ত্র ব্যবহার করে নিরাপত্তা পরিকল্পনা, ঝুঁকি মূল্যায়ন এবং ভবিষ্যৎ ভূমিকম্পের পূর্বাভাস তৈরি করেন। সুতরাং, সঠিক উত্তর হলো গ) Seismometer.

• বৈজ্ঞানিক যন্ত্র ও তার ব্যবহার:
- বায়ুচাপ মাপার যন্ত্র- ব্যারোমিটার। 
- সমুদ্রের গভীরতা নির্ণয়ক যন্ত্র -ফ্যাদোমিটার 
- দুধের বিশুদ্ধতা নির্ণায়ক যন্ত্র- ল্যাকটোমিটার। 
- তাপমাত্রা পরিমাপক যন্ত্র- থার্মোমিটার। 
- গ্যাসের চাপ নির্ণয়ক যন্ত্র- ম্যানোমিটার। 
- আর্দ্রতা পরিমাপক যন্ত্র - হাইড্রোমিটার। 
- ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম- সিসমোগ্রাফ। 
- সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র - ফ্যাদোমিটার। 
- ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্রের নাম- রিখটার স্কেল। 
- সূক্ষ্ম সময় ও সমুদ্রের দ্রাঘিমাংশ নির্ণয় যন্ত্র- ক্রনোমিটার। 

উৎস: ব্রিটানিকা।

৪,০৭২.
The design capacity of the Wind Power Plant in Cox's Bazar Is ___ MW.
  1. 58
  2. 62
  3. 64
  4. 66
  5. None
সঠিক উত্তর:
66
উত্তর
সঠিক উত্তর:
66
ব্যাখ্যা
কক্সবাজারের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র:
- দেশের সবচেয়ে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্র কক্সবাজারের খুরুশকুল বিদ্যুৎ কেন্দ্র।
- বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ৬৬ মেগাওয়াট।
- ১২ অক্টোবর, ২০২৩ তারিখে এই বায়ু বিদ্যুৎ কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
- ডিসেম্বর, ২০২৩-এ কেন্দ্রটি থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়।

উল্লেখ্য,
- এই বায়ু বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হয় ২০২২ সালের ৩১ মার্চ।
- কোম্পানিটি ২২টি টারবাইন সরবরাহ করেছে।
- প্রকল্পটি ইউএস ডিকে গ্রিন এনার্জি (বিডি) দ্বারা তৈরি করা হয়েছে। 

উৎস: Power Technology. [link]
৪,০৭৩.
Human Rights Watch is a human rights organization based in which country?
  1. United States
  2. United Kingdom
  3. Canada
  4. Australia
সঠিক উত্তর:
United States
উত্তর
সঠিক উত্তর:
United States
ব্যাখ্যা

হিউম্যান রাইটস ওয়াচ:
- যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।
- এটি বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের পর্যবেক্ষণ, থাকে।
- পরামর্শ ইত্যাদি বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে হিউম্যান রাইটস ওয়াচ।
- মানবাধিকার রক্ষায় ভিক্টিমের পক্ষে আইনী সহায়তাও প্রধান করে থাকে।
- এটি ১৯৭৮ সালে হেলসিংকি ওয়াচ নামে যাত্রা শুরু করে এবং ১৯৮৮ সালে হিউম্যান রাইটস ওয়াচ নামধারণ করে।
- এর সদর দপ্তর নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে অবস্থিত।
- ১৯৯৭ সালে সংস্থাটি নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উৎস: হিউম্যান রাইটস ওয়াচ ওয়েবসাইট।

৪,০৭৪.
Where is the current headquarters of the 'League of Arab States' located?
  1. Jeddah
  2. Rabat
  3. Cairo
  4. Riyadh
সঠিক উত্তর:
Cairo
উত্তর
সঠিক উত্তর:
Cairo
ব্যাখ্যা
আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- স্বাক্ষরিত হয়: ৭ অক্টোবর, ১৯৪৪।
- আরব লীগ গঠিত হয়: ২২ মার্চ, ১৯৪৫।
- আরব লীগের ভিত্তি ছিল আলেকজান্দ্রিয়া প্রটোকল।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৭টি।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: মিশর, ইরাক, লেবানন, সৌদি আরব, সিরিয়া, জর্ডান এবং ইয়েমেন।

উৎস: Arab League ওয়েবসাইট।
৪,০৭৫.
Which of the following has the lowest pH?
  1. Baking soda solution
  2. Water
  3. Milk
  4. Lemon juice 
সঠিক উত্তর:
Lemon juice 
উত্তর
সঠিক উত্তর:
Lemon juice 
ব্যাখ্যা

• উপরের অপশন গুলোর মধ্যে লেবুর রস (ঘ) সবচেয়ে কম pH সম্পন্ন। pH হলো দ্রাবণের অ্যাসিড বা ক্ষারিত্বের মাত্রা পরিমাপের একটি সূচক। pH স্কেলে ০ থেকে ১৪ পর্যন্ত মান থাকে, যেখানে ৭ নিউট্রাল, ৭-এর নিচে অ্যাসিডিক এবং ৭-এর উপরে ক্ষারীয়। বেকিং সোডার দ্রাবণ সাধারণত ক্ষারীয়, যার pH প্রায় ৮–৯; পানি প্রায় নিরপেক্ষ, pH ৭; দুধ হালকা অ্যাসিডিক, প্রায় pH ৬–৬.৫। কিন্তু লেবুর রস শক্তিশালী অ্যাসিডিক, সাইট্রিক অ্যাসিডের কারণে এর pH প্রায় ২–৩। তাই এই চারটির মধ্যে সবচেয়ে কম pH বা সবচেয়ে অ্যাসিডিক হলো লেবুর রস।
 
pH স্কেল: 
- কোনো এসিড দ্রবণের শক্তি দ্রবণের হাইড্রোজেন আয়ন (H+) এর গাঢ়ত্বের উপর নির্ভর করে। একইভাবে কোনো ক্ষার দ্রবণের শক্তি দ্রবণের হাইড্রোক্সিল আয়ন (OH-) এর গাঢ়ত্বের উপর নির্ভর করে। 
- এসিড দ্রবণের হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব যদি বেশি হয়, তবে তা সবল এসিড, আর যদি কম হয় তবে তা দুর্বল এসিড। 
- ক্ষারের ক্ষেত্রে একই বিষয় প্রযোজ্য, তবে সেটি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার উপর। 
- কিন্তু এসিড যদি খুবই লঘু হয় অথবা ক্ষার দ্রবণটি যদি খুবই লঘু হয়, তবে সেক্ষেত্রে H+ আয়ন অথবা OH- আয়নের ঘনমাত্রা 10 এর ঋণাত্বক ঘাত দ্বারা প্রকাশ করতে হয়। 
- অম্লীয় মাটিতে pH 4.5 এর নিচে নেমে গেলে গাছপালা মারা যায়। pH 5.5 এর নিচে নেমে গেলে গাছপালা ক্ষতিগ্রস্ত হতে শুরু করে।
- বিষয়টিকে আরো সহজ করার জন্য বিজ্ঞানী সোরেনসেখ দ্রবণের H+ আয়নের ঘনমাত্রা pH দ্বারা প্রকাশ করার পদ্ধতি প্রচলন করেন। 
- pH এর অর্থ হলো Potenz of hydrogen; potenz জার্মান শব্দ, এর অর্থ ক্ষমতা। 
- কোনো দ্রবণের হাইড্রোজেন আয়ন (H+) এর ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম মানকে ঐ দ্রবণের pH বলে। 
অর্থাৎ, pH = - log[H+

- pH মিটার দ্বারা দ্রবণের pH মানকে মাপা হয়। 
- pH মিটারের pH স্কেল থাকে। 
- দ্রবণের pH মান 0 থেকে 14 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। 
- দ্রবণের pH মান যদি 7 অপেক্ষা কম হয় তবে দ্রবণটি হবে এসিড, 7 অপেক্ষা বেশী হলে দ্রবণটি ক্ষার এবং ঠিকঠিক 7 এর সমান হলে দ্রবণটি প্রশমন হয়। 
- দ্রবণের pH মান 7 অপেক্ষা কম হলে ঐ দ্রবণে নীল লিটমাস লাল বর্ণ ধারণ করে। আর যদি দ্রবণের pH মান 7 অপেক্ষা বেশি হয় তবে ঐ দ্রবণে লাল লিটমাস নীলবর্ণে পরিবর্তিত হয়। এভাবে লিটমাস কাগজ অথবা লিটমাস দ্রবণ ব্যবহার করেও ঐ দ্রবণের pH মান 7 এর উপরে না নীচে তা নির্ধারণ করা যায়। 
- তবে দ্রবণের সঠিক pH মান নির্ণয়ের ক্ষেত্রে pH মিটারের সাহায্য নেয়া হয়। 

উৎস: রসায়ন, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪,০৭৬.
Which of the following is not a Baltic country?
  1. Estonia
  2. Latvia
  3. Lithuania
  4. Norway
সঠিক উত্তর:
Norway
উত্তর
সঠিক উত্তর:
Norway
ব্যাখ্যা
বাল্টিক রাষ্ট্র:
- নরওয়ে বাল্টিক রাষ্ট্র নয়।
- উত্তর-পূর্ব ইউরোপের বাল্টিক সাগরের পূর্বতীরে অবস্থিত রাষ্ট্রসমূহ বাল্টিক রাষ্ট্র হিসেবে পরিচিত।
- এই অঞ্চলে তিনটি দেশ রয়েছে;
• এস্তোনিয়া,
• লাতভিয়া এবং
• লিথুয়ানিয়া।
- বাল্টিক রাষ্ট্রসমূহ বর্তমানে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের অংশ।

তথ্যসূত্র - Britannica.com & WorldAtlas.com
৪,০৭৭.
Where is 'Bahadur Shah Park' located?
  1. Dhaka
  2. Sonargaon
  3. Natore
  4. Mahasthangarh
  5. Narsingdi
সঠিক উত্তর:
Dhaka
উত্তর
সঠিক উত্তর:
Dhaka
ব্যাখ্যা
• বাহাদুর শাহ পার্ক:
- 'বাহাদুর শাহ পার্ক' এর পূর্বনাম ভিক্টোরিয়া পার্ক। 
-  'বাহাদুর শাহ পার্ক' সিপাহী বিদ্রোহের স্মৃতিবিজড়িত একটি স্থান। 
- পুরানো ঢাকা এলাকার সদরঘাটের সন্নিকটে লক্ষ্মীবাজারে অবস্থিত। 
- ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের পর এক প্রহসনমূলক বিচারে ইংরেজ শাসকেরা ফাঁসি দেয় অসংখ্য বিপ্লবী সিপাহিকে। 
- তারপর জনগণকে ভয় দেখাতে সিপাহিদের লাশ এনে ঝুলিয়ে দেওয়া হয় এই ময়দানের বিভিন্ন গাছের ডালে। 
- ১৯৫৭ সালে (মতান্তরে ১৯৬১) সিপাহি বিদ্রোহের শতবার্ষিকী পালন উপলক্ষে এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করে ভিক্টোরিয়া পার্কের নাম পরিবর্তন করে রাখা হয় বাহাদুর শাহ পার্ক। 
- সিপাহী বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল ইংরেজ শাসনের সমাপ্তি ঘটিয়ে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ এর শাসন পুনরায় আনার জন্য। তাই তাঁর নামানুসারে এর নতুন নামকরণ করা হয় ‘বাহাদুর শাহ পার্ক’।
 
উৎস : ঢাকা জেলা ওয়েবসাইট। 
৪,০৭৮.
Which of the following is not an official language of the United Nations?
  1. Spanish
  2. French
  3. Turkish
  4. Arabic
সঠিক উত্তর:
Turkish
উত্তর
সঠিক উত্তর:
Turkish
ব্যাখ্যা
জাতিসংঘ:
- বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ (United Nations Organization).
- এটি জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী।
- জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়: ২৬ জুন, ১৯৪৫।
- জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়: ২৪ অক্টোবর, ১৯৪৫।
- স্বাক্ষরের স্থান: যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান।
- বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস।
- সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- দাপ্তরিক ভাষা ৬টি: ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি।
- কার্যকরী দাপ্তরিক ভাষা ২টি: ইংরেজি ও ফ্রেঞ্চ।
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২টি: ভ্যাটিকান সিটি, ফিলিস্তিন।

⇒ জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
• সাধারণ পরিষদ
• নিরাপত্তা পরিষদ
• অর্থনৈতিক ও সামাজিক কমিশন
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
• অছি পরিষদ ও
• জাতিসংঘ সচিবালয়।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৪,০৭৯.
The International Civil Aviation Organization (ICAO) has its headquarters in which city?
  1. Chicago
  2. Montreal
  3. New York
  4. Geneva
সঠিক উত্তর:
Montreal
উত্তর
সঠিক উত্তর:
Montreal
ব্যাখ্যা

ICAO:
- ICAO-এর পূর্নরূপ: International Civil Aviation Organization.
- এটি বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা।
- এটি ১৯৪৪ সালে Provisional International Civil Aviation Organization (PICAO) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- ৪ এপ্রিল, ১৯৪৭ সালে ICAO হিসাবে যাত্রা শুরু করে।
- প্রতিষ্ঠার স্থান: শিকাগো, যুক্তরাষ্ট্র।
- বতর্মানে 'শিকাগো কনভেনশন' নামে পরিচিত।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ৩ অক্টোবর, ১৯৪৭ সালে।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- সদর দপ্তর: মন্ট্রিল, কানাডা।
-  আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO) এর মহাসচিব- মিঃ জুয়ান কার্লোস সালাজার। 

উল্লেখ্য,
⇒  বাংলাদেশ ১৯৭৩ সালে ICAO এর সদস্যপদ লাভ করে।
⇒ আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস পালিত হয় ৭ ডিসেম্বর।
⇒ সারা বিশ্বে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের নিরাপদ এবং সুশৃঙ্খল রাখতে এই সংস্থা কাজ করে।


উৎস: ICAO ওয়েবসাইট।

৪,০৮০.
When was the African Union (AU) officially established?
  1. in 1963
  2. in 1972
  3. in 1998
  4. in 2002
সঠিক উত্তর:
in 2002
উত্তর
সঠিক উত্তর:
in 2002
ব্যাখ্যা
আফ্রিকান ইউনিয়ন (African Union):
- আফ্রিকান ইউনিয়ন একটি আন্তর্জাতিক সংস্থা, যা আফ্রিকান দেশ সমূহ নিয়ে গঠিত।
- প্রতিষ্ঠিত হয়: ৯ জুলাই, ২০০২।
- সদস্য সংখ্যা: ৫৫টি।
- সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- সর্বশেষ সদস্য দেশ: মরক্কো।
- বর্তমান চেয়ারপারসন: মোহাম্মদ ওউলদ গাজোয়ানি (মৌরিতানিয়ার রাষ্ট্রপতি)।

⇒ ১৯৬৩ সালের ২৫ মে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে আফ্রিকার ৩২টি স্বাধীন দেশের প্রধান African Unity প্রতিষ্ঠা করেন।
- এটি সদস্য দেশসমূহের রাজনৈতিক ও অর্থনৈতিক নীতি ও কার্যক্রম সমন্বয় করে আফ্রিকা মহাদেশকে ইউরোপ ও আমেরিকান মহাদেশের ঔপনিবেশিক প্রভাব ও শোষণ থেকে মুক্ত রেখে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করে।
- এই প্রেক্ষাপটে লিবিয়ার সিরতি নগরে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে লিবিয়ার মুয়াম্মর গাদ্দাফীর আহ্বানে আফ্রিকান African Unity'র রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অধিকতর ঐক্যবদ্ধ কার্যক্রম প্রযুক্ত করার সঙ্কল্পবোধসহ এর উত্তরসূরি প্রতিষ্ঠান হিসেবে আফ্রিকান ইউনিয়ন গঠন করার ঘোষণা দেয়া হয়।
- এই ঘোষণা অনুযায়ী ৫৫টি আফ্রিকান দেশ কর্তৃক সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য ২০০১-এর ২৬ মে আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়ন গঠিত হয়।
- পরে ২০০২ সালের ৯ জুলাই আফ্রিকান ঐক্য সংঘের পরিবর্তে কাজ শুরু করে আফ্রিকান ইউনিয়ন।

উৎস: African Union ওয়েবসাইট।
৪,০৮১.
What is the name of world’s first environmental conference?
  1. United Nations Environment Assembly
  2. United Nations Conference on the Human Environment
  3. Global Environmental Summit
  4. World Summit on Sustainable Development
সঠিক উত্তর:
United Nations Conference on the Human Environment
উত্তর
সঠিক উত্তর:
United Nations Conference on the Human Environment
ব্যাখ্যা

স্টকহোম সম্মেলন:
- ১৯৭২ সালে সুইডেনের রাজধানী স্টকহোমে জাতিসংঘের উদ্যোগে বিশ্বের প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন United Nations Conference on the Human Environment অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনের ফলশ্রুতিতে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি গঠিত হয়।
- এই সম্মেলনে স্টকহোম ডিক্লারেশন বা স্টকহোম ঘোষণাপত্র গৃহীত হয়।
- ঘোষণাপত্রে মোট ২৬টি ধারা রয়েছে।
- স্টকহোম সম্মেলনের মাধ্যমে পরিবেশ রক্ষার ইস্যুটি প্রথম বৈশ্বিক গুরুত্ব লাভ করে।
- স্টকহোম সম্মেলনের সূত্র ধরেই United Nations Environment Programme (UNEP) প্রতিষ্ঠিত হয়।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৪,০৮২.
With which country is the Bangladesh Air Force (BAF) drone production factory being set up through a technology transfer agreement? [ November,2025]
  1. United States 
  2. Russia
  3. China
  4. India
সঠিক উত্তর:
China
উত্তর
সঠিক উত্তর:
China
ব্যাখ্যা

- বাংলাদেশ বিমান বাহিনী চীনের সাথে যৌথ উদ্যোগে ড্রোন কারখানা স্থাপন করবে।
- প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে চীনের সঙ্গে যৌথভাবে বাংলাদেশে একটি আনম্যানড এরিয়াল ভেহিক্যাল (ইউএভি) বা ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করছে বাংলাদেশ বিমানবাহিনী।
- চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই প্ল্যান্ট স্থাপনের কাজ সম্পন্ন হবে।
- এর পাশাপাশি চীন বাংলাদেশে একটি বিমান ওভারহলিং কেন্দ্র স্থাপনেরর প্রস্তাবও দিয়েছে।

উৎস: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।[লিঙ্ক]

৪,০৮৩.
Which light has the shortest wavelength?
  1. Red
  2. Orange
  3. Blue
  4. Violet
সঠিক উত্তর:
Violet
উত্তর
সঠিক উত্তর:
Violet
ব্যাখ্যা
⇒ কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম?
- বেগুনি।

আলাের তরঙ্গদৈর্ঘ্য:

- দৃশ্যমান আলাের তরঙ্গদৈর্ঘ্যের ক্রম: বেগুনি < নীল < আসমানী < সবুজ < হলুদ < কমলা < লাল।
- আলাের তরঙ্গদৈর্ঘ্য কম হলে তার বিক্ষেপণ বেশি হয়।
- আলাের তরঙ্গদৈর্ঘ্য বেশি হলে তার বিক্ষেপণ কম হয়।
- লাল রঙের আলাের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি।
- লাল রঙের আলাের বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে কম।
- যে বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য যত বেশি, তার প্রতিসরণ, বিচ্যুতি ও বিক্ষেপণ তত কম।
- বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম।
- বেগুনি আলোর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে বেশী।

তথ্যসূত্র - পদার্থ বিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৪,০৮৪.
Where do Khasia tribes live in Bangladesh?
  1. Chattogram
  2. Cox’s Bazar
  3. Khagrachhari
  4. Sunamganj
  5. Rangamati
সঠিক উত্তর:
Sunamganj
উত্তর
সঠিক উত্তর:
Sunamganj
ব্যাখ্যা

খাসিয়া:
- খাসিয়া বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক ক্ষুদ্র নৃগোষ্ঠী।
- এরা মঙ্গোলীয় বংশোদ্ভূত।
- বাংলাদেশে তাদের আদি নিবাস বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তবর্তী সুনামগঞ্জ জেলায়।
- বর্তমানে সিলেট, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও সদর থানায় খাসিয়ারা ছড়িয়ে ছিটিয়ে আছে।
- খাসিয়া জনগোষ্ঠীর প্রধান উৎসব খাসি সেং কুটস্নেম।
- এই উৎসবের মধ্য দিয়ে তারা পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানায়।
- খাসিয়ারা গ্রামকে পুঞ্জি বলে।
- পুঞ্জি প্রধানকে সিয়েম বলা হয়।
- বর্তমানে ৮০%-৯০% খাসিয়াই খ্রিস্টান।
- প্রায় প্রতি পুঞ্জিতেই গির্জা আছে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন।

৪,০৮৫.
Where did the Kagmari conference take place?
  1. Tangail
  2. Dhaka
  3. Sylhet
  4. Chattogram
সঠিক উত্তর:
Tangail
উত্তর
সঠিক উত্তর:
Tangail
ব্যাখ্যা
• কাগমারি সম্মেলন:
- কাগমারি সম্মেলন টাঙ্গাইল জেলার কাগমারিতে ১৯৫৭ সালের ৬-১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন ও সাংস্কৃতিক সম্মেলন।
- সম্মেলনের সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। 
- ৭ ফেব্রুয়ারি কাউন্সিল অধিবেশনে মূল আলোচ্যসূচি ছিল পূর্ব পাকিস্তানের জন্য পূর্ণ স্বায়ত্তশাসন এবং জোটনিরপেক্ষ পররাষ্ট্রনীতি।
- কিন্তু সিয়াটো ও সেন্টোর সামরিক চুক্তির প্রতি  আওয়ামী লীগ নেতা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী  হোসেন শহীদ সোহরাওয়ার্দী দৃঢ় সমর্থন ব্যক্ত করলে সম্মেলনে মতবিরোধের সৃষ্টি হয়।
 
সূত্র: বাংলাপিডিয়া।
৪,০৮৬.
Which Bretton Woods Institution primarily works to ensure global monetary cooperation?
  1. World Bank
  2. International Monetary Fund
  3. Asian Development Bank
  4. United Nations
সঠিক উত্তর:
International Monetary Fund
উত্তর
সঠিক উত্তর:
International Monetary Fund
ব্যাখ্যা
• আন্তর্জাতিক মুদ্রা তহবিল:
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৪ (ব্রেটন উডস সম্মেলন), কার্যক্রম শুরু: ১৯৪৭।
- প্রতিষ্ঠাতা দেশ: ৪৪টি।
- উদ্দেশ্য: বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা, মুদ্রা সহযোগিতা ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা। 
- বর্তমান সদস্য: ১৯১টি দেশ। [ জুন, ২০২৫]

• প্রধান লক্ষ্যসমূহ:
- আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা,
- আন্তর্জাতিক মুদ্রানীতির সহযোগিতা বাড়ানো,
- বৈশ্বিক বাণিজ্য সম্প্রসারণে সহায়তা,
- উচ্চ কর্মসংস্থান ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি,
- দারিদ্র্য হ্রাসে সহায়তা।

উল্লেখ্য,
- 1944 সালে: IMF গঠনের সিদ্ধান্ত। 
- 1945 সালে: আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত।
- 1947 সালে: প্রথম আর্থিক কার্যক্রম।

উৎস: IMF ওয়েবসাইট।
৪,০৮৭.
Which is the first vaccine production plant established in Bangladesh?
  1. Essential Biotech and Research Center
  2. BioPharma Research Center
  3. Bangladesh Vaccine Research Center
  4. PharmaTech Research Center
সঠিক উত্তর:
Essential Biotech and Research Center
উত্তর
সঠিক উত্তর:
Essential Biotech and Research Center
ব্যাখ্যা

• প্রথম ভ্যাকসিন প্লান্ট:
- মুন্সীগঞ্জে দেশের প্রথম ভ্যাকসিন উৎপাদনকারী কারখানা 'এসেনশিয়াল বায়োটেক অ্যান্ড রিসার্চ সেন্টার' স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।।
- মুন্সীগঞ্জের সিরাজদীখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে এই কারখানা স্থাপন করা হবে।
- পরিকল্পনা কমিশন থেকে জানা গেছে, প্রায় ৪০ একর জমিতে ৩ হাজার ১২৪ কোটি টাকা ব্যয়ে ভ্যাকসিন প্লান্টটি নির্মাণ করা হবে।
- চলতি বছরের মধ্যেই অবকাঠামো নির্মাণকাজ শুরু হবে এবং ২০২৭ সালের মধ্যে টিকা উৎপাদন শুরুর পরিকল্পনা রয়েছে।
- প্লান্টটিতে ২০২৮ সালের মধ্যে ৬ ধরনের ও ২০২৯ সালে আরও ৯ ধরনের টিকা উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়।
- পুরো প্রকল্পের কাজ শেষ হবে ২০৩০ সালে।

তথ্যসূত্র: কালের কণ্ঠ। 

৪,০৮৮.
Which country is Bangladesh's largest bilateral development partner?
  1. China
  2. Russia
  3. India
  4. Japan
সঠিক উত্তর:
Japan
উত্তর
সঠিক উত্তর:
Japan
ব্যাখ্যা
- জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপক্ষীয় উন্নয়ন অংশীদার।
- বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে ধারাবাহিক এবং উদার সহযোগিতা প্রদান করে আসছে জাপান।
- বর্তমানে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার।
- জাপান বাংলাদেশের শীর্ষ পাঁচটি রপ্তানি গন্তব্যের একটি।
- বর্তমানে বাংলাদেশে ৩৫০টির বেশি জাপানি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে।

উৎস: প্রথম আলো (২ ফেব্রুয়ারি ২০২৫)
৪,০৮৯.
Who Introduced 'Quinquennial Settlement' for revenue collection?
  1. Lord Wellesley
  2. Lord Cornwallis
  3. Warren Hastings
  4. Lord Dalhousie
সঠিক উত্তর:
Warren Hastings
উত্তর
সঠিক উত্তর:
Warren Hastings
ব্যাখ্যা
পাঁচসালা বন্দোবস্ত:
- ১৭৭২ খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস পাঁচসালা বন্দোবস্ত প্রবর্তন করেন।
- পাঁচসালা বন্দোবস্তের মূল লক্ষ্য ছিল রাজস্ব আদায় করা।
- জমি বন্দোবস্তের নির্দিষ্ট সময়সীমা থাকায় জমিদাররা অর্থ আদায়ের জন্য কৃষকদের প্রতি চরম নির্যাতন মূলক ব্যবস্থা নিতো।
- অথচ কৃষকের বা জমির উন্নয়নের প্রতি তাদের কোনো লক্ষ ছিল না।
- এ অবস্থায় হেস্টিংস জমিদারদের সঙ্গে এক সালা বন্দোবস্ত চালু করেন।
- ১৭৮৯ খ্রিস্টাব্দে কর্নওয়ালিস দশসালা বন্দোবস্ত চালু করেন।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,০৯০.
With reference to the Arab-Israel conflict, Israel signed Camp David accords with which of the following?
  1. Egypt
  2. USA
  3. Palestine
  4. D Lebanon
সঠিক উত্তর:
Egypt
উত্তর
সঠিক উত্তর:
Egypt
ব্যাখ্যা
ক্যাম্প ডেভিড চুক্তি:
- ক্যাম্প ডেভিড চুক্তি ছিল মিশরের রাষ্ট্রপতি আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাখেম বেগিন স্বাক্ষরিত একজোড়া রাজনৈতিক চুক্তি।

উল্লেখ্য,
- মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ ক্যাম্প ডেভিড চুক্তি।
- ১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
- এ চুক্তির মধ্যস্ততা করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
- চুক্তিটির জন্য মিশরকে আরব লীগ ও ওআইসি থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
- তৎকালীন মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত চুক্তিটির জন্য ১৯৭৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।

উৎস: Britannica.
৪,০৯১.
According to the national budget 2025-26, what is the per capita income?
  1. 2,650 USD
  2. 2,723 USD
  3. 2,820 USD
  4. 2,935 USD
সঠিক উত্তর:
2,820 USD
উত্তর
সঠিক উত্তর:
2,820 USD
ব্যাখ্যা

জাতীয় বাজেট ২০২৫-২৬:
- বাজেটের ক্রম: ৫৪তম (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)।
- বাজেটের শিরোনাম: 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেট উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)।
- বাজেট উত্থাপন: ২ জুন, ২০২৫।
- অনুমোদন হয় : ২২ জুন, ২০২৫।
- কার্যকর হয়: ১ জুলাই, ২০২৫।
- জিডিপির আকার: ৬২ লাখ ৪৪ হাজার ৫৭৮ কোটি টাকা।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%।
- বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
- অনুদান ব্যতিত বাজেট ঘাটতি: ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।
- অনুদান সহ বাজেট ঘাটতি: ২,২১,০০০ কোটি টাকা।
- সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত: সুদ।
- মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা (জিডিপির ৩.৭%)।
- উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৪৫,৬০৯ কোটি টাকা।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৫-২৬।

৪,০৯২.
The designer of the 'Jagroto Chowrongi' is -
  1. Syed Mainul Hossain
  2. Hamidur Rahman
  3. Abdur Razzaque
  4. Shamim Shikder
সঠিক উত্তর:
Abdur Razzaque
উত্তর
সঠিক উত্তর:
Abdur Razzaque
ব্যাখ্যা
জাগ্রত চৌরঙ্গী:
- মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত প্রথম ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গী।
- জাগ্রত চৌরঙ্গী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তার অবস্থিত।
- জাগ্রত চৌরঙ্গীর স্থপতি খ্যাতিমান ভাস্কর আবদুর রাজ্জাক।
- মহান মুক্তিযুদ্ধের শুরুতে ১৯ মার্চের সশস্ত্র প্রতিরোধযুদ্ধে নিহত ও আহত বীরদের অসামান্য আত্মত্যাগের স্মরণে ১৯৭৩ সালে নির্মিত হয়েছিল জাগ্রত চৌরঙ্গী।
- তৎকালীন গাজীপুরে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল আমীন আহম্মেদ চৌধুরী বীরবিক্রম ভাস্কর্যটি নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন।
- ২৪ ফুট ৫ ইঞ্চি বেদিসহ জাগ্রত চৌরঙ্গীর উচ্চতা ৪২ ফুট ২ ইঞ্চি।
- কংক্রিট, গ্রে ও হোয়াইট সিমেন্টের ঢালাইয়ে নির্মিত ভাস্কর্যটিতে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩ নম্বর সেক্টরের ১০০ জন এবং ১১ নম্বর সেক্টরের ১০৭ জন শহীদ সেনা ও মুক্তিযোদ্ধার নাম রয়েছে।
- ভাস্কর আবদুর রাজ্জাক সহযোগী হামিদুজ্জামান খানকে নিয়ে ১৯৭২ সালে ভাস্কর্যটির নির্মাণকাজ শুরু করেন।
- কাজ শেষ হয় ১৯৭৩ সালের সেপ্টেম্বরে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৪,০৯৩.
Which mosquito is the carrier of the Chikungunya virus?
  1. Anopheles
  2. Aedes
  3. Culex
  4. Sand fly
  5. Haemagogus
সঠিক উত্তর:
Aedes
উত্তর
সঠিক উত্তর:
Aedes
ব্যাখ্যা

• চিকুনগুনিয়া ভাইরাস মূলত সংক্রমিত এডিস মশার কামড়ের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। বিশেষ করে, এডিস ইজিপ্টি (Aedes aegypti) এবং এডিস অ্যালবোপিকটাস (Aedes albopictus) এই ভাইরাস ছড়ানোর জন্য দায়ী প্রধান দুটি প্রজাতি। এই মশাগুলো ডেঙ্গু এবং জিকা ভাইরাসের সুপরিচিত বাহক হিসেবেও পরিচিত।

• চিকনগুনিয়া:
- চিকুনগুনিয়া এক ধরণের ভাইরাল সংক্রমণ যেটা এডিস নামের একটি মশার কামড়ানোর ফলে হয়।
- এটি চিকনগুনিয়া ভাইরাস (CHIKV) নামক একটি আরএনএ (RNA) ভাইরাসের কারণে হয়।
-এই মশাটি সাধারণত দিনের বেলায় কামড়ায়।
- চিকুনগুনিয়া সংক্রামিত মশার কামড়ের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।
- ২০২৩ সালের শেষের দিকে এফডিএ (FDA) চিকনগুনিয়ার জন্য প্রথম টিকা হিসেবে IXCHIQ অনুমোদন করে।

• চিকুনগুনিয়া রোগের লক্ষণসমূহ:
১. প্লাটিলেট কমে যায়। শরীর ব্যথা, মাথাব্যথা, চোখ লাল হওয়া ও চোখ ব্যথা, চোখ থেকে পানি পড়া, অরুচি বা বমি বমি ভাব ইত্যাদি দেখা দেয়।
২. বিভিন্ন স্থানে হামের মতো র‍্যাশ হতে পারে।
৩. গায়ে রক্ত জমে ছিটা ছিটা দাগ থাকতে পারে।

সূত্র- ব্রিটানিকা। [link]

৪,০৯৪.
Which is the only coral island in Bangladesh?
  1. Moheshkhali
  2. Kutubdia
  3. Saint Martin
  4. Hatiya
সঠিক উত্তর:
Saint Martin
উত্তর
সঠিক উত্তর:
Saint Martin
ব্যাখ্যা
• সেন্টমার্টিন দ্বীপ: 
- সেন্ট মার্টিন্‌স দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি প্রবালদ্বীপ।
- এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে এবং 
- মায়ানমার-এর উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। 
- প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে। 
- ৯২°১৮´ ও ৯২°২১´ পূর্ব দ্রাঘিমাংশ এবং ২০°৩৪´ ও ২০°৩৯´ উত্তর অক্ষাংশের মধ্যে দ্বীপটির অবস্থান। 

টেকনাফ উপজেলা ওয়েবসাইট অনুসারে, 
- সেন্টমার্টিন দ্বীপের আয়তন ১৭ বর্গ কিলোমিটার। 

 কক্সবাজার জেলা ওয়েবসাইট অনুসারে, 
- সেন্টমার্টিন দ্বীপের আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার ও উত্তর-দক্ষিণে লম্বা।

সেন্টমার্টিন দ্বীপ সম্পর্কে সময় নিউজের রিপোর্টে বলা হয়েছে -
- সেন্টমার্টিন দ্বীপ ৭.৩ কিলোমিটার দীর্ঘ এবং আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার। 

দৈনিক প্রথম আলোর রিপোর্টে বলা হয়েছে -
- সরকারি তথ্যে দ্বীপের আয়তন ১৩ বর্গকিলোমিটার উল্লেখ রয়েছে।
- তবে গবেষণায় বলা হয়েছে ৮ বর্গকিলোমিটার।

⇒ উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে,
- সেন্টমার্টিন দ্বীপের আয়তন ৮ বর্গ কিলোমিটার।
- পরীক্ষায় যদি ৮ বর্গ কিলোমিটার না থাকে তখন ১৭ বর্গ কিলোমিটার বা ১৩ বর্গ কিলোমিটার উত্তর করবেন, অথবা অপশন বিবেচনায় উত্তর করবেন।

সূত্র: টেকনাফ উপজেলা ওয়েবসাইট,  কক্সবাজার জেলা ওয়েবসাইট, সময় নিউজ ও দৈনিক প্রথম আলো রিপোর্ট।
৪,০৯৫.
Which organization controls the stock market of Bangladesh?
  1. Ministry of Finance
  2. Ministry of Commerce
  3. Bangladesh Bank
  4. BSEC
সঠিক উত্তর:
BSEC
উত্তর
সঠিক উত্তর:
BSEC
ব্যাখ্যা
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি):
- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ৮ জুন ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়।
• বিএসইসির কার্যাবলি:
- শেয়ার বাজারের নিয়ন্ত্রণ:
- বিনিয়োগকারীদের সুরক্ষা:
- তালিকাভুক্ত কোম্পানির নিয়ম-নীতি নিশ্চিতকরণ:
- নতুন কোম্পানি তালিকাভুক্তি

এছাড়াও,
- বাংলাদেশের ঢাকা স্টক এক্সচেঞ্জ (DSE) ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয়।
- পরবর্তীতে ১৯৯৮ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জকে একটি পাবলিক কোম্পানিতে রূপান্তরিত করা হয়।
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (CSE) প্রতিষ্ঠিত হয় ১৯৯৫ সালে।
- এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শেয়ার বাজার।

উৎস: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
৪,০৯৬.
Which was the first country to grant women the right to vote?
  1. USA
  2. New Zealand
  3. Germany
  4. France
সঠিক উত্তর:
New Zealand
উত্তর
সঠিক উত্তর:
New Zealand
ব্যাখ্যা
নারীর ভোটাধিকার লাভ:
- বিশ্বে সর্বপ্রথম ১৮৯৩ সালে নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার লাভ করে।
- ১৯০২ সালে অস্ট্রেলিয়া নারীরা ভোটাধিকার লাভ করে।
- ১৯০৬ সালে ফিনল্যান্ড নারীরা ভোটাধিকার লাভ করে।
- ১৯১৫ সালে ডেনমার্কের নারীরা ভোটাধিকার লাভ করে।
- ১৯১৮ সালে যুক্তরাজ্যের নারীরা নারীরা ভোটাধিকার লাভ করে।
- ১৯২০ যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে।

পরবর্তীতে,
- মুসলিম দেশগুলোর মধ্যে ১৯১৮ সালে কিরগিজস্তানের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে।
- ১৯৩০ সালে তুর্কি নারীরা এবং ১৯৪৯ সালে আরববিশ্বে প্রথম সিরিয়ার নারীরা ভোটাধিকার লাভ করে।
- পাকিস্তান, ভারত ও বাংলাদেশের নারীরা ভোটাধিকার লাভ করে যথাক্রমে ১৯৪৭, ১৯৫০ এবং ১৯৭২ সালে।

সূত্র: Ministry for Women New Zealand ওয়েবসাইট, ব্রিটানিকা।
৪,০৯৭.
The fastest 'unicorn' startup company in Bangladesh is -
  1. Upay
  2. Bkash
  3. Rocket
  4. Nagad
সঠিক উত্তর:
Nagad
উত্তর
সঠিক উত্তর:
Nagad
ব্যাখ্যা
'ইউনিকর্ন' স্টার্টআপ কোম্পানি ২০২৩:

- একটি স্টার্টআপের সামগ্রিক মূল্যমান ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলারের সমান হলে তাকে ইউনিকর্ন কোম্পানি হিসেবে বিবেচনা করা হয়।
- এ ছাড়া কোম্পানির মূল্যমান ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার পার হলে তাকে ডেকাকর্ন কোম্পানির মর্যাদা দেওয়া হয়।
- দেশে সবচেয়ে দ্রুততম সময়ে ‘ইউনিকর্ন’ স্টার্টআপ বা ১০ হাজার কোটি টাকার কোম্পানি হিসেবে স্বীকৃতি পেয়েছে মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ।
- ২৯ জুলাই ২০২৩ সালে ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৩’ অনুষ্ঠানে নগদকে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হয়।
- অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এ–বিষয়ক সরকারি স্বীকৃতি ‘ফাস্টেস্ট টু ইউনিকর্ন অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।
- সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি ‘স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড’ এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২৯ জুলাই ২০২৩।
৪,০৯৮.
The Bay of Bengal Industrial Growth Belt (BIG-B) is an economic initiative launched in collaboration with:
  1. India
  2. China
  3. Japan
  4. Sri Lanka
সঠিক উত্তর:
Japan
উত্তর
সঠিক উত্তর:
Japan
ব্যাখ্যা
The Bay of Bengal Industrial Growth Belt (BIG-B) is an economic initiative launched in collaboration between Bangladesh and Japan.

The Bay of Bengal Industrial Growth Belt (BIG-B):
- বাংলাদেশকে কেন্দ্র করে জাপান সরকারের প্রস্তাবিত বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ (বিগ-বি) ইনিশিয়েটিভ বিগ-বি নামে পরিচিত।
- এটি ২০১৪ সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার টোকিও সম্মেলনে প্রথম প্রস্তাবিত হয়।
- এই উদ্যোগটি "Japan-Bangladesh Comprehensive Partnership"-এর অধীনে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে গৃহীত হয়েছিল।

⇒ BIG-B উদ্যোগের অধীনে জাপানের সহায়তায় বাংলাদেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে:
- মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর,
- মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র,
- ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট (মেট্রো রেল),
- ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার উপকূলীয় হাইওয়ে,
- চট্টগ্রামে অবকাঠামো উন্নয়ন ইত্যাদি।

উৎস: i) JICA.
ii) প্রথম আলো।
৪,০৯৯.
The 4 journalists nominated for the Nobel Peace Prize in 2024 are citizens of which country?
  1. Iran
  2. Israel
  3. Syria
  4. Palestine
সঠিক উত্তর:
Palestine
উত্তর
সঠিক উত্তর:
Palestine
ব্যাখ্যা
২০২৪ সালের শান্তিতে নোবেল বিজয়ী:
- ২০২৪ সালের শান্তিতে নোবেল বিজয়ী হন জাপানি সংস্থা নিহন হিদানকিও।
- অবদান: হিবাকুশা নামেও পরিচিত জাপানি সংস্থা হিদানকিওকে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পারমাণবিক অস্ত্র যে আর কখনো ব্যবহার করা উচিত নয়, তা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। 

উল্লেখ্য,
- গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসন নিয়ে নির্ভীক সাংবাদিকতা করায় ২০২৪ সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন ৪ জন ফিলিস্তিনি সাংবাদিক।
- ফিলিস্তিনি এই চার সাংবাদিক হলেন আলোকচিত্রী মোতাজ আজাইজা, টিভি সাংবাদিক হিন্দ খৌদারি, সাংবাদিক ও অধিকারকর্মী বিশাস ওউদা এবং বর্ষীয়ান সাংবাদিক ওয়ায়েল আল–দাহদৌহ।
- ৭ অক্টোবর, ২০২৩ থেকে গাজায় ইসরায়েল হত্যা ও ধ্বংসযজ্ঞ চলছে।
- নিহত হয়েছেন ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি।
- গাজায় চলমান হত্যাযজ্ঞের খবর বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন এই চার সাংবাদিক।

এছাড়াও,
⇒ ২০২৪ সালের নোবেল বিজয়ী:
• সাহিত্য: হান কাং।
• চিকিৎসাবিজ্ঞান: ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
• পদার্থবিজ্ঞান: জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
• রসায়ন: ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
• অর্থনীতি: ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৪,১০০.
Apart from DSE, which is the other Stock Exchange of Bangladesh? 
  1. Sylhet stock Exchange
  2. Chittagong stock Exchange
  3. Karnaphuli Stock Exchange
  4. Khulna Stock Exchange
  5. None of these
সঠিক উত্তর:
Chittagong stock Exchange
উত্তর
সঠিক উত্তর:
Chittagong stock Exchange
ব্যাখ্যা
BSEC:
- BSEC-এর পূর্ণরূপ: Bangladesh Securities and Exchange Commission.
- বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান নাম বিএসইসি।
- সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশন অ্যাক্ট ১৯৯৩ এর অধীনে ১৯৯৩ সালের ৮ জুন সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন গঠিত হয়।
- গ্রাহকের পুঁজির নিরাপত্তা বিধান ও পুঁজি বাজারে বিনিয়োগ পরিবেশ নিয়ন্ত্রণ করা এই কমিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য।
- বর্তমান চেয়ারম্যান মাশরুর রিয়াজ।
- বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ (শেয়ার বাজার) দুইটি।
- যথা:
• ঢাকা স্টক এক্সচেঞ্জ (১৯৫৪ সাল),
• চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (১৯৯৫ সাল)।

উল্লেখ্য,
- পুঁজি বাজার বা স্টক মার্কেটকে সেকেন্ডারি মার্কেট হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে।
- ডিএসসি হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।
- সিএসই হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।

উৎস: BSEC ওয়েবসাইট।