বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank General Knowledge

মোট প্রশ্ন৬,১৭৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank General Knowledge

PrepBank · পাতা ৩৫ / ৬২ · ৩,৪০১৩,৫০০ / ৬,১৭৯

৩,৪০১.
The Andaman and Nicobar Islands is a union territory of which country?
  1. India
  2. New Zealand
  3. Iceland
  4. Trinidad and Tobago
সঠিক উত্তর:
India
উত্তর
সঠিক উত্তর:
India
ব্যাখ্যা
আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জ:
- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারত মহাসাগরে অন্তর্গত ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। 
- দ্বীপপুঞ্জটি “এমেরাল্ড আইলস” নামেও জনপ্রিয়।
- রাজধানী: শ্রী বিজয় পুরম।
- মুদ্রা: রুপি।

উল্লেখ্য,
- জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি দখল করেছিলো।
- বর্তমানে এটি ভারতের কেন্দ্রশাসিত।

⇒ ৫৭২টি দ্বীপ নিয়ে গঠিত, যেগুলির মধ্যে মাত্র ৩৮টি জনবসতিপূর্ণ।
- অঞ্চলটি ইন্দোনেশিয়ার আচেহ থেকে ১৫০ কিমি উত্তরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আন্দামান সাগর দ্বারা থাইল্যান্ড ও মায়ানমারের থেকে বিচ্ছিন্ন।
- এই কেন্দ্রশাসিত অঞ্চলটি দু'টি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত।
- এগুলি হল: আন্দামান দ্বীপপুঞ্জ ও নিকোবর দ্বীপপুঞ্জ।
- ১৪৫ কিলোমিটার প্রশস্ত তিন ডিগ্রি চ্যানেল (১০° উত্তর অক্ষরেখার সঙ্গে সমান্তরাল) এই দুই দ্বীপপুঞ্জকে পৃথক করেছে।
- আন্দামান সাগর উভয় দ্বীপপুঞ্জেরই পূর্ব দিকে এবং বঙ্গোপসাগর পশ্চিম দিকে অবস্থিত।

উৎস: Britannica.
৩,৪০২.
Who was the first lieutenant governor of East Bengal and Assam, a new province created by the partition of Bengal in 1905?
  1. Lord Minto
  2. Joseph Bampfylde Fuller
  3. Lord Curzon
  4. Warren Hastings
সঠিক উত্তর:
Joseph Bampfylde Fuller
উত্তর
সঠিক উত্তর:
Joseph Bampfylde Fuller
ব্যাখ্যা
১৯০৫ সালে বঙ্গভঙ্গের ফলে সৃষ্ট নতুন প্রদেশ পূর্ববঙ্গ এবং আসামের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ব্যামফিল্ড ফুলার।

ব্যামফিল্ড ফুলার:
- স্যার জোসেফ ব্যামফিল্ড ফুলার ছিলেন ১৯০৫ সালে বঙ্গভঙ্গের ফলে সৃষ্ট নতুন প্রদেশ পূর্ববঙ্গ এবং আসামের প্রথম লেফটেন্যান্ট গভর্নর।
- তিনি ১৮৮৫ সালে মধ্য প্রদেশের ভূমি জরিপ ও কর নির্ধারণ এবং কৃষিবিষয়ক কমিশনার হিসেবে ভারতীয় সিভিল সার্ভিস-এ তাঁর কর্মজীবন শুরু করেন।
- তিনি ১৮৯৯ সালে ভাইসরয়ের পরিষদের অতিরিক্ত সদস্য এবং ১৯০১-০২ সাল পর্যন্ত ভারত সরকারের সচিব ছিলেন।
- ১৯০৫ সালের ১৬ অক্টোবর নতুন প্রদেশ পূর্ববঙ্গ ও আসামের লেফটেন্যান্ট গভর্নরের পদে নিয়োগ লাভের পূর্বে ফুলার আসামের প্রধান কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
- তিনি ভারতে ব্রিটিশ প্রশাসনে সেবা প্রদানের জন্য নাইট উপাধি লাভ করেন।

উৎস: বাংলাপিডিয়া।
৩,৪০৩.
What is the instrument used to measure the humidity of air?
  1. Anemometer
  2. Thermometer
  3. Barometer
  4. Hygrometer
সঠিক উত্তর:
Hygrometer
উত্তর
সঠিক উত্তর:
Hygrometer
ব্যাখ্যা

- হাইগ্রোমিটার- আর্দ্রতা পরিমাপের যন্ত্র।

বিভিন্ন পরিমাপক যন্ত্র:

- ব্যারোমিটার- বায়ুমন্ডলের চাপ নির্ণায়ক যন্ত্র।
- সেক্সট্যান্ট- সূর্য ও অন্যান্য গ্রহের কৌণিক উন্নতি পরিমাপক যন্ত্র।
- সিসমোগ্রাফ- ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র।
- ম্যানোমিটার- গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র।
- ফ্যাদোমিটার- সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র।
- হাইগ্রোমিটার- আর্দ্রতা পরিমাপের যন্ত্র।
- পাইরোমিটার- উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র।
- ট্যাকোমিটার- উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র।
- অ্যালটিমিটার- উচ্চতা নির্ণায়ক যন্ত্র।
- ওডোমিটার মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র।
- অডিওমিটার- শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্র।

উৎস: ব্রিটানিকা।

৩,৪০৪.
Which word has been selected as Collins Dictionary’s 'Word of the Year 2025'? 
  1. Vibe coding
  2. Deepfake
  3. AI literacy
  4. Climate anxiety
  5. Quiet quitting
সঠিক উত্তর:
Vibe coding
উত্তর
সঠিক উত্তর:
Vibe coding
ব্যাখ্যা

• Collins Dictionary’s Word of the Year 2025:
- 'Vibe coding' - এমন এক সফটওয়্যার ডেভেলপমেন্ট পদ্ধতি যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে প্রাকৃতিক ভাষাকে কম্পিউটার কোডে রূপান্তর করা হয় ।
- ২০২৫ সালের জন্য Collins Dictionary-এর “Word of the Year” হিসেবে নির্বাচিত হয়েছে Vibe coding.

- এই বছরের তালিকায় মূলত এমন সব শব্দই স্থান পেয়েছে, যা মানুষের সঙ্গে প্রযুক্তির ক্রমবর্ধমান সম্পর্ককে প্রতিফলিত করে।

- Collins-এর সংজ্ঞা অনুযায়ী, “ভাইব কোডিং” বলতে বোঝায় — “প্রাকৃতিক ভাষার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তাকে নির্দেশ দিয়ে কম্পিউটার কোড লেখার সহায়তা নেওয়া।”
- অভিধানের ওয়েবসাইটে প্রকাশিত একটি ব্লগ পোস্টে এটি আরও সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে – “অর্থাৎ, নিজে কোড লিখে কষ্ট না করে শুধু মেশিনকে বলে দেওয়া — তুমি কী চাও।”

Collins-এর ব্যবস্থাপনা পরিচালক অ্যালেক্স বিক্রফট এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন,
“‘ভাইব কোডিং’ শব্দটিকে বছরের সেরা শব্দ হিসেবে বেছে নেওয়া ভাষা ও প্রযুক্তির যুগপৎ বিকাশের একটি নিখুঁত প্রতিফলন।”

তথ্যসূত্র: সিএনএন। (Link)

৩,৪০৫.
Who is the current Attorney General of Bangladesh? [October, 2024]
  1. AM Amin Uddin
  2. Salahuddin Ahmad
  3. Md Asaduzzaman
  4. Mahbubey Alam
সঠিক উত্তর:
Md Asaduzzaman
উত্তর
সঠিক উত্তর:
Md Asaduzzaman
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

অ্যাটর্নি জেনারেল:

- অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা।
- তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রধান আইনজীবী।
- বাংলাদেশের সংবিধান মোতাবেক অ্যাটর্নি জেনারেল সাংবিধানিক পদ নয়, এটি একটি সংবিধিবদ্ধ পদ।
- সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক সুপ্রীম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতাসম্পন্ন কোন ব্যক্তি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন।

উল্লেখ্য,
- দেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
- তিনি ১৭তম অ্যাটর্নি জেনারেল।
- ২০২৪ সালের ৮ আগস্ট তিনি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন।

অন্যদিকে -
- জনাব সালাউদ্দিন আহমদ ১৪তম অ্যাটর্নি জেনারেল।
- জনাব মাহবুবে আলম ১৫তম অ্যাটর্নি জেনারেল।
- এ এম আমিন উদ্দিন ১৬তম অ্যাটর্নি জেনারেল।

উৎস: i) অ্যাটর্নি জেনারেল কার্যালয় ওয়েবসাইট।
ii) মন্ত্রিপরিষদ বিভাগ।
৩,৪০৬.
Which is the longest river of African continent?
  1. Amazon
  2. Yangtze
  3. Nile
  4. Congo
  5. Mississippi
সঠিক উত্তর:
Nile
উত্তর
সঠিক উত্তর:
Nile
ব্যাখ্যা

নীল নদ:
- পৃথিবীর ও আফ্রিকার দীর্ঘতম নদী নীল নদ।
- নীল নদ আফ্রিকা মহাদেশে অবস্থিত।
- নীল নামটি গ্রীক নিলোস থেকে এসেছে, যার অর্থ একটি উপত্যকা বা নদী উপত্যকা।
- আফ্রিকার লেক ভিক্টোরিয়া নীল নদের উৎস।

উল্লেখ্য,
- নীল নদের দৈর্ঘ্য ৬৮০০ কি.মি (৪,১৩৫ মাইল)।
- বিভিন্ন দেশ হয়ে ভূ-মধ্যসাগরে নীল নদ পতিত হয়।
- নীলনদ ১১টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
- নীল নদের অববাহিকা মিশর, সুদান, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, ইথিওপিয়া, কেনিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা এবং তানজানিয়া জুড়ে বিস্তৃত।
- এর সবচেয়ে দূরবর্তী উৎস বুরুন্ডির কাগেরা নদী।
- নীল নদ তিনটি প্রধান স্রোত দ্বারা গঠিত।
- নীল নীল এবং আতবারা যা ইথিওপিয়ার উচ্চভূমি থেকে প্রবাহিত হয় এবং সাদা নীল যার প্রধান স্রোত ভিক্টোরিয়া এবং আলবার্ট হ্রদে প্রবাহিত হয়।

অন্যদিকে।
- বিশ্বের ২য় বৃহত্তম নদী আমাজন নদী (৪,০০০ মাইল)।
- বিশ্বের ৩য় বৃহত্তম নদী ইয়াংজি নদী (৩,৯১৭ মাইল)।
- বিশ্বের ৪র্থ বৃহত্তম নদী মিসিসিপি নদী (৩,৯০২ মাইল)।
- বিশ্বের ৫ম বৃহত্তম নদী ইয়েনিসেই নদী (৩,৪৪৫ মাইল)।

উৎস: i) Worldatlas. [link]
ii) Britannica. [link]

৩,৪০৭.
According to Economic Survey 2025, What is the inflation rate of Bangladesh? 
  1. 7.48%
  2. 10.40%
  3. 9.40%
  4. 8.48%
সঠিক উত্তর:
8.48%
উত্তর
সঠিক উত্তর:
8.48%
ব্যাখ্যা

•অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭২.২৮ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১/বর্গ কি.মি.।
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- পুরুষের গড় আয়ু: ৭০.৮ বছর।
- নারীর গড় আয়ু: ৭৩.৮ বছর।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৮.৪৮%।
- সাক্ষরতার হার (৭ বছর +): ৭৭.৯%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

তথ্যসূত্র: অর্থনৈতিক সমীক্ষা ২০২৫। 

৩,৪০৮.
How many founding members did the International Monetary Fund have?
  1. 44
  2. 45
  3. 46
  4. 47
সঠিক উত্তর:
44
উত্তর
সঠিক উত্তর:
44
ব্যাখ্যা
⇒ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা কত?
- ৪৪টি।

IMF:

- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৪ সাল।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৪৪টি।
- বর্তমান সদস্য: ১৯১টি। (মে, ২০২৫)
- সর্বশেষ সদস্য: লিচেনস্টাইন। (মে, ২০২৫)
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা। (মে, ২০২৫)
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭২ সালে।

তথ্যসূত্র - IMF অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৪০৯.
Who was a leader of the Fakir-Sannyasi Rebellion?
  1. Titumir
  2. Majnu Shah
  3. Syed Ahmad Barelvi
  4. Shah Waliullah
  5. Bhagat Singh
সঠিক উত্তর:
Majnu Shah
উত্তর
সঠিক উত্তর:
Majnu Shah
ব্যাখ্যা
ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ:
- ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালির প্রথম বিদ্রোহ ছিল- ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ।
- এই বিদ্রোহের প্রধান কারণ তাদের দলবেঁধে চলাচলে ইংরেজরা বাধা প্রদান করে।
- এই আদেশ জারি করেন- ওয়ারেন হেস্টিংস।
- এটি সংঘটিত হয়-অষ্টাদশ শতাব্দীতে।
- এই আন্দোলনের নেতা ছিল- মজনু শাহ, ভবানী পাঠক, মুসা শাহ।
- চাকমা বিদ্রোহ সাথে জড়িত জুম্মা খান।
- ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধে ফকিররা মীর কাসিমের পক্ষে যুদ্ধ করেন।
- ১৭৬০-১৮০০ সাল পর্যন্ত বিদ্রোহ করেন।
- এই বিদ্রোহের কেন্দ্রে ছিল- উত্তর ও পশ্চিমবঙ্গ এবং বিহারের বিভিন্ন স্থানে।
- ফকিররা প্রথম ইংরেজ বাণিজ্য কুঠি আক্রমণ করেন বাকেরগঞ্জে বা বরিশালে।

উল্লেখ্য,
- ইংরেজদের বিরুদ্ধে চাকমা রাজা বিদ্রোহ করে জোয়ান বকস।
- তার প্রধান সেনাপতি ছিল- রুনু খান (জুম্মা খান)

উৎস: ইতিহাস, (প্রথম পত্র) একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৪১০.
Where is the annual meeting of the World Economic Forum (WEF) held?
  1. Sydney, Australia
  2. Tokyo, Japan
  3. Berlin, Germany
  4. Davos, Switzerland
সঠিক উত্তর:
Davos, Switzerland
উত্তর
সঠিক উত্তর:
Davos, Switzerland
ব্যাখ্যা

• World Economic Forum:
- WEF-এর পূর্ণরূপ: World Economic Forum.
- বিশ্ব অর্থনৈতিক ফোরাম (World Economic Forum, WEF) হল একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, অ্যাকাডেমিক, এবং সমাজের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একত্রিত করে।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭১ সালে।
- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

• শুরুতে এটির নাম ছিলো European Management Forum.
- এটি ১৯৮৭ সালে World Economic Forum নামধারণ করে।

• WEF-এর প্রধান উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী অর্থনৈতিক ও সামাজিক সমস্যা সমাধান করা, এবং বিশ্ব অর্থনীতির জন্য একটি স্থিতিশীল, সহযোগিতামূলক এবং আরও উন্নত ভবিষ্যৎ গঠন করা।
- প্রতিবছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।
- ২০-২৪ জানুয়ারি, ২০২৫ তারিখে World Economic Forum-এর ৫৫তম বার্ষিক সম্মেলন সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত হয়।

উৎস: WEF ওয়েবসাইট।

৩,৪১১.
Where was the Kyoto Protocol signed?
  1. Russia
  2. USA
  3. UAE
  4. Japan
সঠিক উত্তর:
Japan
উত্তর
সঠিক উত্তর:
Japan
ব্যাখ্যা
কিয়োটো প্রোটোকল:
- কিয়োটো প্রোটোকল সাক্ষরিত হয় জাপানে।
- জলবায়ু পরিবর্তনের ফলে জাতিসংঘের উদ্যোগে গঠিত শিল্পোন্নত দেশগুলো গ্রিনহাউস গ্যাসের নির্গমন বাধ্যতামূলকভাবে হ্রাসকরণের আন্তর্জাতিক চুক্তি হচ্ছে কিয়োটো প্রোটোকল।
- ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর জাপানের প্রাচীন রাজধানী কিয়োটোতে অনুষ্ঠিত এক সম্মেলনে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
- ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি বাস্তবায়নের কাজ শুরু হয়।
- জাতিসংঘের তথ্য মতে, ১৫০ বছরেরও বেশি সময় ধরে শিল্প কল-কারখানাবিষয়ক কার্যক্রমে
- পরিবেশদূষণের জন্য মূলত দায়ী উন্নত দেশগুলো। ওই সম্মেলনে ১৯১টি দেশ উপস্থিত ছিল।
- চুক্তিভুক্ত দেশগুলো যে ছয়টি গ্যাস নিঃসরণ কমানোর উদ্যোগ নেয় সেগুলো হলো কার্বন ডাই- অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোফ্লোরোকার্বন, পারফ্লোরোকার্বন ও সালফার।

তথ্যসূত্র - Britannica.com
৩,৪১২.
Which organization played a central role in driving RCEP trade pact?
  1. ADB
  2. ASEAN
  3. WTO
  4. SAARC
সঠিক উত্তর:
ASEAN
উত্তর
সঠিক উত্তর:
ASEAN
ব্যাখ্যা
RCEP:
- RCEP-এর পূর্ণরূপ: Regional Comprehensive Economic Partnership.
- RCEP হলো Association of Southeast Asian Nations (ASEAN) এর সদস্য রাষ্ট্র।
- এটি বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১৫ নভেম্বর, ২০২০।
- কার্যকর হয়: ১ জানুয়ারি, ২০২২।
- স্বাক্ষরকারী দেশ: ১৫টি।
- এগুলো হলো: চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রুনাই, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস ও মিয়ানমার।

উল্লেখ্য,
- ২০১১ সালে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত ASEAN শীর্ষ সম্মেলনে RCEP-এর ধারণা প্রস্তাবিত হয় এবং ২০১২ সালে কম্বোডিয়ার ASEAN শীর্ষ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে RCEP-এর ধারণা আলোচনা শুরু হয়।
- RCEP-এর উদ্দেশ্য হল শুল্ক ও অ-শুল্ক বাধা হ্রাস করে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুক্ত বাণিজ্য এবং অর্থনৈতিক একীকরণ প্রচার করা।

উৎস: Australian Government Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
৩,৪১৩.
The country's 28th gas field is in -
  1. Moulvibazar
  2. Beanibazar
  3. Kanaighatt
  4. Zakiganj
সঠিক উত্তর:
Zakiganj
উত্তর
সঠিক উত্তর:
Zakiganj
ব্যাখ্যা
২৮তম গ্যাস ক্ষেত্র:
- সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়।
- ২০২১ সালের ৯ আগস্ট নতুন গ্যাসক্ষেত্রটি আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
- বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোরেশন কোম্পানি (বাপেক্স) এটি আবিষ্কার করে।
- ক্ষেত্রটিতে ৬,৮০০ কোটি ঘনফুট গ্যাস রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
- দৈনিক এই ক্ষেত্র থেকে ১ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ০৯ আগস্ট ২০২১।
৩,৪১৪.
Who is the present governor of Bangladesh Bank?
  1. Abdur Rouf Talukdar
  2. A N M Hamidullah
  3. Dr. Ahsan H Mansur
  4. Md. Nurul Islam
সঠিক উত্তর:
Dr. Ahsan H Mansur
উত্তর
সঠিক উত্তর:
Dr. Ahsan H Mansur
ব্যাখ্যা
বাংলাদেশ ব্যাংক: 
- বাংলাদেশ ব্যাংক অর্ডার-১৯৭২ এর অধীনে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক স্থাপিত হয়।
- বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত।
- প্রধান কার্যালয় ব্যতীত এর আরও দশটি শাখা রয়েছে।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর আ ন ম হামিদুল্লাহ। 
- বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল ৪ বছর।
- বাংলাদেশ ব্যাংক এর ১৩ তম গভর্নর ড. আহসান এইচ মনসুর।
- তিনি ১৪ আগস্ট, ২০২৪ থেকে দায়িত্বপ্রাপ্ত।
- ১২ তম গভর্নর ছিলেন আব্দুর রউফ তালুকদার।
- সবচেয়ে বেশি সময় গভর্নর ছিলেন ৩য় গভর্নর মো. নুরুল ইসলাম।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
৩,৪১৫.
Who wrote the book 'Political Ideals'?
  1. John Stuart Mill
  2. Karl Marx
  3. Bertrand Russell
  4. Thomas Hobbes
সঠিক উত্তর:
Bertrand Russell
উত্তর
সঠিক উত্তর:
Bertrand Russell
ব্যাখ্যা

বার্ট্রান্ড রাসেল:
- বার্ট্রান্ড রাসেল (১৮ মে ১৮৭২-২ ফেব্রুয়ারি ১৯৭০) ব্রিটিশ দার্শনিক, প্রভূত গ্রন্থ ও প্রবন্ধের রচয়িতা, শান্তিবাদী ‘অ্যাকটিভিস্ট’, গণবক্তা, গণবুদ্ধিজীবী, শিক্ষক ও নোবেল পুরস্কারে ভূষিত সাহিত্যিক হিসেবে বিশ্ব পরিচিত। 
- তিনি ছিলেন বিশ্লেষণী দর্শনের একজন প্রতিষ্ঠাতা।
- তাঁর দর্শন, গণিত, যুক্তি, সেট তত্ত্ব, ভাষাতত্ত্ব, কৃত্রিম বুদ্ধিমত্তা, জ্ঞানতত্ত্ব ও অধিবিদ্যায় মৌলিক অবদান রেখেছে।
- তিনি সাম্রাজ্যবাদের বিরোধিতায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। 
- তিনি যুদ্ধের অবসান ঘটানো এবং বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ‘বিশ্ব সরকার’ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।

⇒ বার্ট্রান্ড রাসেল রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো -
- The Elements of Ethics (1910),
- Roads to Freedom (1918),
- Human Society in Ethics and Politics,
- Mortal and others,
- Principles of Social Reconstruction (1916),
- Power: A New Social Analysis,
- Political Ideals,
- The Analysis of mind,
- The Prospects of Industrial Civilization (1923),
- Introduction to Mathematical Philosophy etc.

উৎস: i) শিক্ষার দার্শনিক ও মনোবৈজ্ঞানিক ভিত্তি, এমএড প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) Britannica.

৩,৪১৬.
In which year was UN Women established for the development and empowerment of women worldwide?
  1. In 2014
  2. In 2016
  3. In 2010
  4. In 2015
সঠিক উত্তর:
In 2010
উত্তর
সঠিক উত্তর:
In 2010
ব্যাখ্যা
UN WOMEN:
- UN WOMEN হল লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য নিবেদিত জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- বিশ্বব্যাপী নারী উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য UN Women প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠিত হয়: জুলাই, ২০১০ সালে।  
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

উৎস: UN WOMEN ওয়েবসাইট।
৩,৪১৭.
How many Foreign branches of Sonali Bank PLC? (January, 2025)
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
সোনালী ব্যাংক পিএলসি:
- সোনালী ব্যাংকের বর্তমান নাম সোনালী ব্যাংক পিএলসি।
- বাংলাদেশ ব্যাংক্স (ন্যাশনালাইজেশন) অর্ডার ১৯৭২, রাষ্ট্রপতির অধ্যাদেশ নম্বর ২৬, ১৯৭২ অনুসারে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, ব্যাংক অব বাহ্ওয়ালপুর এবং প্রিমিয়ার ব্যাংক নিয়ে ‘সোনালী ব্যাংক’ প্রতিষ্ঠা লাভ করে।
- সোনালী ব্যাংক লিমিটেড এর শাখার সংখ্যা বর্তমানে ১২৩৩টি।
- দেশের অভ্যন্তরে ১২৩১টি এবং বিদেশে ২টি শাখা রয়েছে।

⇒ দেশের অভ্যন্তরে ১২৩১টি শাখা রয়েছে।
• গ্রামাঞ্চলে রয়েছে ৬৯৫টি।
• শহরাঞ্চলে রয়েছে ৫৩৬টি।

⇒ বিদেশে ২টি শাখা রয়েছে।
• কোলকাতায়।
• শিলিগুড়ি।

তথ্যসূত্র - সোনালী ব্যাংক পিএলসি অফিসিয়াল ওয়েবসাইট
৩,৪১৮.
Where is the 'Fruit ’Research Station’ located?
  1. Madaripur
  2. Rajshahi
  3. Ishwardi
  4. Joydevpur
  5. None
সঠিক উত্তর:
Rajshahi
উত্তর
সঠিক উত্তর:
Rajshahi
ব্যাখ্যা

বাংলাদেশ ফল গবেষণা কেন্দ্র অবস্থিত রাজশাহীর বিনোদপুরে।
​১৯৭৬ সালে বাংলাদেশে কৃষি গবেষণা ইনস্টিটিউটের উপকেন্দ্র হিসেবে এ প্রতিষ্ঠানটি স্থাপিত হয়।

​অন্যদিকে,​
​- ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর জেলার জয়দেবপুর।
- ডাল গবেষণা ইনস্টিটিউট পাবনা জেলার ঈশ্বরদী।

উৎস: ফল গবেষণা কেন্দ্র, বিএআরআই, বিনোদপুর, রাজশাহী।

৩,৪১৯.
Who is hosting the 13th Women's Cricket World Cup?
  1. India
  2. Australia
  3. New Zealand
  4. South Africa
সঠিক উত্তর:
India
উত্তর
সঠিক উত্তর:
India
ব্যাখ্যা
13th Women's Cricket World Cup:
- ২০২৫ সালের ১৩তম নারী ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
- আয়োজক দেশ: ভারত।
- ভারত এর আগে ১৯৭৮, ১৯৯৭ এবং ২০১৩ সালে নারী বিশ্বকাপ আয়োজন করেছিল।
- এটি তাদের চতুর্থবারের মতো আয়োজন।
- অংশগ্রহণকারী দল: ৮টিএবং 
- ম্যাচ অনুষ্ঠিত হবে: ৩১টি।

উল্লেখ্য,
- ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক সম্পর্কের কারণে, আইসিসি ই সিদ্ধান্ত নিয়েছে যে, ২০২৫ সালের নারী বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

উৎস: ICC ওয়েবসাইট।
৩,৪২০.
The Bangabandhu Satellite-1 was launched by-
  1. Spacebar Block 5
  2. NASA
  3. Falcon 9 Block 5
  4. Ariane 5
সঠিক উত্তর:
Falcon 9 Block 5
উত্তর
সঠিক উত্তর:
Falcon 9 Block 5
ব্যাখ্যা
বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১:
- বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নির্মাণ করেছে বিশ্বের অন্যতম খ্যাতনামা স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান ফ্রান্সের থেলেস এলেনিয়া স্পেস।
- বঙ্গবন্ধু স্যাটেলাইটের গায়ে বাংলাদেশের লাল-সবুজ পতাকার রঙের নকশার ওপর ইংরেজিতে লেখা রয়েছে বাংলাদেশ ও বঙ্গবন্ধু ১।
- বাংলাদেশ সময় ১১ মে, ২০১৮ তারিখে রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের উৎক্ষেপণ মঞ্চ থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ মহাকাশে পাঠানো হয়।
- ফ্যালকন ৯ রকেটের নতুন সংস্করণ ব্লক ফাইভ বঙ্গবন্ধু স্যাটেলাইটকে নিয়ে যাত্রা করে নিজস্ব কক্ষপথে।
- রকেট উৎক্ষেপণের আধা ঘণ্টাখানেক পর স্যাটেলাইটটি কাঙ্ক্ষিত জিওস্টেশনারি ট্রান্সফার অরবিটে পৌঁছায়।
- এই স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার, টেলিযোগাযোগ ও ডেটা কমিউনিকেশন সেবা পাওয়া যাবে। 
- এর মাধ্যমে বিশ্বের ৫৭তম স্যাটেলাইট সদস্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ।

তথ্যসূত্র- বঙ্গবন্ধু স্যাটেলাইট-১, portal.gov.bd.
৩,৪২১.
Which is the northernmost district of Bangladesh?
  1. Lalmonirhat
  2. Dinajpur
  3. Panchagarh
  4. Thakurgaon
সঠিক উত্তর:
Panchagarh
উত্তর
সঠিক উত্তর:
Panchagarh
ব্যাখ্যা

• সীমান্তবর্তী স্থান, উপজেলা, জেলা: 
- বাংলাদেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী স্থান বাংলাবান্ধা।
- বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলার তেঁতুলিয়া।
- বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়।
- বাংলাদেশের সর্ব পূর্বের স্থান আখাইনঠং।
- বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা থানচি।
- দেশের সর্ব পূর্বের জেলা বান্দরবান।

- বাংলাদেশের সর্ব পশ্চিমের স্থান মনাকষা।
- বাংলাদেশের সর্ব পশ্চিমের উপজেলা শিবগঞ্জ।
- বাংলাদেশের সর্ব পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ।
- বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান ছেড়াদ্বীপ।
- বাংলাদেশের সর্ব দক্ষিণের উপজেলা টেকনাফ।
- বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কক্সবাজার।

উৎস: সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েবসাইট।

৩,৪২২.
Where is Paharpur Buddhist Monastery located?
  1. Rangpur
  2. Naogaon
  3. Rajshahi
  4. Chapainawabganj
সঠিক উত্তর:
Naogaon
উত্তর
সঠিক উত্তর:
Naogaon
ব্যাখ্যা
পাহাড়পুর বৌদ্ধ বিহার:
- পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত অন্যতম প্রাচীন স্থাপনা।
- পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব খ্রিষ্টীয় অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকের প্রথম দিকে এই বিহার স্থাপন করেন।
- ১৮৭৯ খ্রিষ্টাব্দে প্রত্নতাত্বিক গবেষক স্যার কানিংহাম আবিষ্কার করেন বাংলাদেশের এই প্রাচীন স্থাপনাটি।
- ১৯৮৫ খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য স্থান এর মর্যাদা দেয়।
- বর্তমান বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বাদলগাছি উপজেলার পাহারপুর গ্রামে অবস্থিত এই বিহার।
- এই বিহারটি মূলত বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্ম ও সংস্কৃতি চর্চার কেন্দ্র ছিল।

উৎস: পর্যটন.গভ.বিডি।
৩,৪২৩.
What is the slogan of tourism branding in Bangladesh?
  1. Discover the Beauty
  2. Beautiful Bangladesh
  3. Visit Bangladesh
  4. Incredible Bangladesh
সঠিক উত্তর:
Beautiful Bangladesh
উত্তর
সঠিক উত্তর:
Beautiful Bangladesh
ব্যাখ্যা
বাংলাদেশের পর্যটন ব্র্যান্ডিংয়ের স্লোগান: 
- বাংলাদেশের পর্যটন ব্র্যান্ডিংয়ের স্লোগান ‘বিউটিফুল বাংলাদেশ’ বা ‘রূপময় বাংলাদেশ’। 
- ২০১০ সাল থেকে এটি বাংলাদেশের পর্যটন ব্র্যান্ডিংয়ের স্লোগান হিসেবে ব্যবহার হয়ে আসছে। 
- মালয়েশিয়া তাদের পর্যটন শিল্পকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে ‘ট্রুলি মালয়েশিয়া’ স্লোগান ব্যবহার করছে।
- ভারত ব্যবহার করছে ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’। 
 
সূত্র: বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, প্রথম আলো ও বাংলানিউজ২৪।
৩,৪২৪.
Who was the main proponent of the US 'Containment Doctrine' during the Cold War?
  1. John Foster Dulles
  2. Henry Kissinger
  3. Dwight D. Eisenhower
  4. George Kennan
  5. Harry S. Truman
সঠিক উত্তর:
George Kennan
উত্তর
সঠিক উত্তর:
George Kennan
ব্যাখ্যা
Containment Doctrine:
- Containment Doctrine হল একটি কৌশলগত পররাষ্ট্র নীতি যা মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৪০-এর দশকের শেষের দিকে শুরু করে।
- স্নায়ুযুদ্ধকালীন মার্কিন 'Containment Doctrine' এর প্রবক্তা জর্জ এফ কেনান।
- তিনি জুলাই ১৯৪৭ একটি সংখ্যায় বেনামী নিবন্ধে লিখেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত "রাশিয়ার বিস্তৃত প্রবণতাকে দীর্ঘমেয়াদী, ধৈর্যশীল কিন্তু দৃঢ় এবং সজাগ নিয়ন্ত্রণে রাখা" এই আশায় যে শাসন ব্যবস্থা শান্ত হবে বা পতন ঘটবে।
-------------------------------
মার্কিন যুক্তরাষ্ট্র:
- স্বাধীনতা লাভ করে - ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট- জো বাইডেন (৪৬ তম)।
- প্রথম প্রেসিডেন্ট - জর্জ ওয়াশিংটন।
- যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ - ফ্রান্স।
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম - আব্রাহাম লিংকন।
- আব্রাহাম লিংকন ছিলেন যুক্তরাষ্ট্রের - ১৬তম প্রেসিডেন্ট।
- যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ হয় - ১৮৬৩ সালে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি - জর্জ ওয়াশিংটন।

সূত্র - Britannica.com
৩,৪২৫.
Which is the first color film based on the Liberation War of Bangladesh?
  1. Aguner Parashmoni
  2. Alor Michil
  3. Abar Tora Manush Ho
  4. Megher Onek Rong
সঠিক উত্তর:
Megher Onek Rong
উত্তর
সঠিক উত্তর:
Megher Onek Rong
ব্যাখ্যা
মেঘের অনেক রং:
- এটি মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম রঙিন চলচ্চিত্র।

- হারুনর রশীদ চলচ্চিত্রটি পরিচালনা করেন।
- যুদ্ধের সময় রুমা নামের একজন চিকিৎসকের স্ত্রী ধর্ষণের শিকার হয়।
- এরপর সন্তানসহ কীভাবে বিরূপ পরিস্থিতির মুখোমুখি হয়, এর মর্মস্পর্শী চিত্র রয়েছে।
- এতে অভিনয় করেছেন মাথিন, ওমর এলাহী, রওশন আরা, আদনান প্রমুখ।

সূত্র: প্রথম আলো।
৩,৪২৬.
According to Economic Survey 2024 report, what percentage of people are employed in agriculture in Bangladesh?
  1. 37%
  2. 45%
  3. 48%
  4. 51%
সঠিক উত্তর:
45%
উত্তর
সঠিক উত্তর:
45%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত।
- এই ১৯টি খাত ৩টি বৃহৎ খাতের অন্তর্ভুক্ত।

⇒ জিডিপিতে বিভিন্ন খাতের অবদান:
• কৃষিখাতের অবদান: ১১.০২%।
• শিল্পখাতের অবদান: ৩৭.৯৫%।
• সেবাখাতের অবদান: ৫১.০৮%।

⇒ জিডিপিতে বিভিন্ন খাতে জনশক্তির পরিমাণ:
• শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ১৭%।
• সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৩৮%।
• কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ: ৪৫%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৩,৪২৭.
Who was the first Governor of Bangladesh Bank?
  1. Khorshed Alam
  2. AKN Ahmed
  3. A. N. M. Hamidullah
  4. Atiur Rahman
সঠিক উত্তর:
A. N. M. Hamidullah
উত্তর
সঠিক উত্তর:
A. N. M. Hamidullah
ব্যাখ্যা
বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর আ ন ম হামিদুল্লাহ। 

• বাংলাদেশ ব্যাংক:
- বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক।
- প্রতিষ্ঠা লাভ করে: ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে।
- বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত হয় বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ অনুযায়ী।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর আ ন ম হামিদুল্লাহ। 
- বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল ৪ বছর।
- পরিচালনা পর্ষদের সদস্য: চেয়ারম্যানসহ ৮ জন।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর: জনাব আব্দুর রউফ তালুকদার (১২তম)। 
 
উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
৩,৪২৮.
Regulator of the Capital Market in Bangladesh is -
  1. BSEC
  2. DSE
  3. CSE
  4. IFIC
সঠিক উত্তর:
BSEC
উত্তর
সঠিক উত্তর:
BSEC
ব্যাখ্যা
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC): 
- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC) ১৯৯৩ সালের ৮ জুন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইনের বিধান অনুসারে দেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- কমিশনের উদ্দেশ্য হল সিকিউরিটিজে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা, সিকিউরিটিজ বাজারের উন্নয়ন করা এবং এর সাথে সম্পর্কিত বা আনুষঙ্গিক বিষয়গুলির জন্য নিয়ম প্রণয়ন করা।
- কমিশনে চেয়ারম্যান এবং চারজন কমিশনার রয়েছেন যারা সরকার কর্তৃক পূর্ণকালীন নিযুক্ত হন।
- চেয়ারম্যান কমিশনের প্রধান নির্বাহী হিসেবে কাজ করেন।
- কমিশন একটি সংবিধিবদ্ধ সংস্থা এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত।
- BSEC ২২ ডিসেম্বর ২০১৩ সাল থেকে আন্তর্জাতিক সিকিউরিটিজ কমিশন (IOSCO) এর 'A' ক্যাটাগরির সদস্য।

উৎস: BSEC ওয়েবসাইট।
৩,৪২৯.
Which of the following was not an anti-British movement?
  1. Sepoy Mutiny
  2. Aligarh movement
  3. Non-Cooperation Movement
  4. Indigo Revolt
  5. None of the Above
সঠিক উত্তর:
Aligarh movement
উত্তর
সঠিক উত্তর:
Aligarh movement
ব্যাখ্যা
আলীগড় আন্দোলন:
- আলীগড় আন্দোলন হচ্ছে আলীগড়ভিত্তিক সমাজ সংস্কারমূলক আন্দোলন।
- ব্রিটিশ শাসিত ভারতীয় উপমহাদেশে যেসব মনীষী পশ্চাৎপদ মুসলমানদের অজ্ঞতা, অশিক্ষা, সামাজিক শোষণ, রাজনৈতিক বঞ্চনা এবং অথনৈতিক বিপর্যয়ের  বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাঁদের মধ্যে স্যার সৈয়দ আহমদ খান অন্যতম।
- তিনি তৎকালীন ভারতীয় মুসলিম সম্প্রদায়ের নবজাগরণের অন্যতম পথনির্দেশক ছিলেন।
- তাঁর পরিচালিত উত্তর ভারতের আলীগড়ভিত্তিক সংস্কার আন্দোলন ইতিহাসে আলীগড় আন্দোলন নামে পরিচিত।
- স্যার সৈয়দ আহমদ খান ব্রিটিশ শাসিত ভারতীয় মুসলমানদের শোষণ, রাজনৈতিক বঞ্চনা এবং অর্থনৈতিক দুর্দশা মোকাবেলা করে অধপতিত মুসলমানদের মর্যাদা সহকারে সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আলীগড় আন্দোলন গড়ে তোলেন।
- এটি ছিল প্রত্যক্ষসংগ্রামের পরিবর্তে ব্রিটিশ শাসনের সঙ্গে সহযোগিতাধর্মী সম্পর্ক স্থাপনের সংস্কার আন্দোলন।
- ধর্মীয় ও সামাজিক কুসংস্কারের কারণে ভারতের মুসলমানরা সে সময় চরম দুর্দিনের মধ্যে জীবনযাপন করতে থাকে।

অপরদিকে,
- সিপাহী বিদ্রোহ, অসহযোগ আন্দোলন, নীল বিদ্রোহ, ব্রিটিশদের বিরোধী আন্দোলন ছিল।

উৎস: বাংলাপিডিয়া।
৩,৪৩০.
In which schedule of the Constitution of Bangladesh is the historic speech of March 7 included?
  1. Seventh Schedule
  2. Fifth Schedule
  3. Fourth Schedule
  4. Sixth Schedule
সঠিক উত্তর:
Fifth Schedule
উত্তর
সঠিক উত্তর:
Fifth Schedule
ব্যাখ্যা
• সংবিধানের তফসিল:
- বাংলাদেশ সংবিধানে মোট ৭টি তফসিল সংযোজন করা হয়েছে।

৭টি তফসিল:
- প্রথম তফসিল: অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন।
- দ্বিতীয় তফসিল: রাষ্ট্রপতি নির্বাচন (বর্তমানে বিলুপ্ত)।
- তৃতীয় তফসিল: শপথ ও ঘোষণা।
- চতুর্থ তফসিল: ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানবলী।
- পঞ্চম তফসিল: ১৯৭১ সালের ৭ মার্চের ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর দেওয়া ঐতিহাসিক ভাষণ।
- ষষ্ঠ তফসিল: ১৯৭১ সালের ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা।
- সপ্তম তফসিল: ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র।

উৎস: বাংলাদেশের সংবিধান - আরিফ খান।
৩,৪৩১.
In which country did women first gain the right to vote?
  1. United States
  2. New Zealand
  3. Switzerland
  4. Denmark
সঠিক উত্তর:
New Zealand
উত্তর
সঠিক উত্তর:
New Zealand
ব্যাখ্যা
- বিশ্বে সর্বপ্রথম ১৮৯৩ সালে নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার লাভ করে।

পরবর্তীতে,
- ১৯০২ সালে - অস্ট্রেলিয়া,
- ১৯০৬ সালে - ফিনল্যান্ড এবং
- ১৯১৫ সালে ডেনমার্কের নারীরা ভোটাধিকার লাভ করে।
- যুক্তরাজ্যের নারীরা ১৯১৮ সালে প্রথম শর্ত সাপেক্ষে এবং ১৯২০ যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে।
- মুসলিম দেশগুলোর মধ্যে ১৯১৮ সালে কিরগিজস্তানের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে। ১৯৩০ সালে তুর্কি নারীরা এবং ১৯৪৯ সালে আরববিশ্বে প্রথম সিরিয়ার নারীরা ভোটাধিকার লাভ করে।
- পাকিস্তান, ভারত ও বাংলাদেশের নারীরা ভোটাধিকার লাভ করে যথাক্রমে ১৯৪৭, ১৯৫০ এবং ১৯৭২ সালে।

সূত্র: Ministry for Women New Zealand ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন ওয়েবসাইট। 
৩,৪৩২.
Who conducted the oath-taking ceremony of the Mujibnagar government?
  1. Professor Yusuf Ali
  2. Abdul Mannan
  3. Ruhul Quddus
  4. Joy Govinda Bhowmik
সঠিক উত্তর:
Abdul Mannan
উত্তর
সঠিক উত্তর:
Abdul Mannan
ব্যাখ্যা
• মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন আবদুল মান্নান।

•মুজিবনগর সরকার:
- মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার।
- ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়।
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলা গ্রামের নামকরণ হয় মুজিবনগর।
- সরকার গঠন ১৯৭১ সালের ১০ এপ্রিল আওয়ামী লীগের হাইকমান্ড তথা প্রধান নেতৃবৃন্দকে নিয়ে একটি সরকার গঠিত হয়।
- ১৭ এপ্রিল মেহেরপুরের মুক্তাঞ্চল বৈদ্যনাথতলায় সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
- শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন আবদুল মান্নান এম.এন.এ এবং
- স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী এম.এন.এ।
- নবগঠিত সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে মাহবুব উদ্দিন আহমেদের নেতৃত্বে পুলিশ, আনসার ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত যৌথ একটি দল গার্ড অব অনার প্রদান করা হয়।
- মন্ত্রীদের দপ্তর বণ্টন ১৯৭১ সালের ১০ এপ্রিল সরকার গঠন এবং ১৭ এপ্রিল সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হলেও মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন হয় ১৮ এপ্রিল।

সূত্র: বাংলাপিডিয়া।
৩,৪৩৩.
What is the "Golden Dome"?
  1. U.S. air defense system
  2. Israel’s air defense system
  3. A historic temple
  4. A historic Fighter Jet
  5. None of these
সঠিক উত্তর:
U.S. air defense system
উত্তর
সঠিক উত্তর:
U.S. air defense system
ব্যাখ্যা

 ‘গোল্ডেন ডোম’:
- যুক্তরাষ্ট্রের সুরক্ষায় ‘গোল্ডেন ডোম’ নামে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বসানোর পরিকল্পনা হাতে নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- এর নির্মাণে এরই মধ্যে কাজ শুরু করেছে তার সরকার।
- এই ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহভিত্তিক লেজার হাতিয়ার ব্যবহার করে হাইপারসনিক, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে সব ধরনের ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ধ্বংস করা যাবে বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা।
- এই প্রতিরক্ষা ব্যবস্থায় শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও সেগুলোর গতিবিধি শনাক্ত করার জন্য ৪০০ থেকে ১ হাজারের বেশি স্যাটেলাইট তৈরি করে পৃথিবীর কক্ষপথে পাঠানো হতে পারে।
- এছাড়া গোল্ডেন ডোমের আওতায় হামলা চালানোর জন্য আলাদা ২০০টি স্যাটেলাইটের বহর কক্ষপথে পাঠানো হতে পারে।

উল্লেখ্য,
- ইসরায়েলের তৈরি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম।

উৎস: পত্রিকা রিপোর্ট।

৩,৪৩৪.
Which is the longest cell in the human body?
  1. Neuron
  2. Nephron
  3. Molecular cell
  4. Macrophage
সঠিক উত্তর:
Neuron
উত্তর
সঠিক উত্তর:
Neuron
ব্যাখ্যা
• নিউরন:
- স্নায়ুতন্ত্রের প্রধান কেন্দ্র হলো মস্তিষ্ক।
- স্নায়ুতন্ত্রের একক নিউরন, আর অসংখ্য নিউরন নিয়ে গঠিত হয়েছে মস্তিষ্ক।
- প্রাণিদেহের যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে, বিভিন্ন জৈবিক কার্যাবলির সমন্বয় সাধন করে এবং উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টির মাধ্যমে পরিবেশের মধ্যে সম্পর্ক রক্ষা করে, সে তন্ত্রকে স্নায়ুতন্ত্র বলে।
- মানবদেহের সবচেয়ে দীর্ঘতম কোষ হলো নিউরন যা প্রায় 1.37 মিটার লম্বা।

উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৪৩৫.
Which of the following countries is not a member of BENELUX?
  1. Finland
  2. Belgium
  3. Luxembourg
  4. Netherlands
সঠিক উত্তর:
Finland
উত্তর
সঠিক উত্তর:
Finland
ব্যাখ্যা
- BENELUX এর সদস্য নয় - ফিনল্যান্ড।

• বেনেলাক্স:
- পশ্চিম ইউরোপের ৩ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগীতা বিষয়ক সংগঠন বেনেলাক্স।
- এর পূর্ণনাম - ‘Benelux Economic Union’।
- প্রতিষ্ঠা:- চুক্তি স্বাক্ষর - ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সাল. 
- সদস্য সংখ্যা:- ৩টি দেশ (বেলজিয়াম, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ)।
- সদরদপ্তর:- ব্রাসেলস, বেলজিয়াম।

উৎস: ব্রিটানিকা।
৩,৪৩৬.
Which of the following is not a tool to control inflation?
  1. Increase in bank rate
  2. Sale of open market debt
  3. Increase in cash deposit ratio
  4. Increase in money supply
সঠিক উত্তর:
Increase in money supply
উত্তর
সঠিক উত্তর:
Increase in money supply
ব্যাখ্যা

সঠিক উত্তর: ঘ) Increase in money supply (অর্থ সরবরাহ বৃদ্ধি)

- মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার বা কেন্দ্রীয় ব্যাংক এমন সব পদক্ষেপ গ্রহণ করে, যাতে অর্থনীতিতে অতিরিক্ত টাকার প্রবাহ কমানো যায়। যেমন, ব্যাংক রেট বাড়ালে ঋণ ব্যয়বহুল হয়, ফলে বাজারে চাহিদা কমে যায়। উন্মুক্ত বাজারে সরকারি বন্ড বিক্রি করে বাজার থেকে টাকা সংগ্রহ করা হয়, যা অর্থের সরবরাহ কমায়।
- আবার, নগদ জমার অনুপাত (Cash Reserve Ratio) বাড়ালে ব্যাংকগুলোর কাছে ঋণ প্রদানের জন্য অর্থ কম থাকে। এসবই মুদ্রাস্ফীতি কমাতে কার্যকর পদ্ধতি।
- তবে “Increase in money supply”, অর্থাৎ অর্থ সরবরাহ বৃদ্ধি করলে বাজারে টাকার পরিমাণ আরও বেড়ে যায়, যা ভোক্তাদের চাহিদা বাড়িয়ে দেয়। ফলে পণ্যের দাম আরও বেড়ে মুদ্রাস্ফীতি আরও বাড়ে, নিয়ন্ত্রণ হয় না।
- তাই এটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের কোনো হাতিয়ার নয়।

সূত্র: পত্রিকা রিপোর্ট। 

৩,৪৩৭.
Which Chinese university recently awarded Dr. Muhammad Yunus an honorary doctorate? [May, 2025]
  1. Peking University
  2. Tsinghua University
  3. Fudan University
  4. Zhejiang University
সঠিক উত্তর:
Peking University
উত্তর
সঠিক উত্তর:
Peking University
ব্যাখ্যা
ড. মুহাম্মদ ইউনূস:
- বর্তমান বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস।
- তিনি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ।
- তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন।
- তিনি ক্ষুদ্রঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত।
- অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা।
- মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

উল্লেখ্য,
- সম্প্রতি মার্চ, ২০২৫-এ চীনে চার দিনের সরকারি সফর করেন।
- ২৯ মার্চ, ২০২৫-এ চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন ড. ইউনূস।

উৎস: i) The Daily Star বাংলা
ii) প্রথম আলো।
৩,৪৩৮.
What is the normal atmospheric pressure at sea level?
  1. 76 mm
  2. 760 mm
  3. 7600 mm
  4. None of these
সঠিক উত্তর:
760 mm
উত্তর
সঠিক উত্তর:
760 mm
ব্যাখ্যা

বায়ুমণ্ডলীয় চাপ: 
- বায়ুমণ্ডলীয় চাপ হল নির্দিষ্ট অঞ্চলের ওপরে থাকা সম্পূর্ণ বায়ুর স্তম্ভ দ্বারা প্রতি একক ক্ষেত্রফলের ওপর প্রয়োগ করা বল।
- বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপের জন্য পারদ বারোমিটার ব্যবহার করা হয়।
- এটি পারদের একটি স্তম্ভের উচ্চতা দেখায়, যা নির্দিষ্ট অঞ্চলের বায়ুস্তম্ভের ওজনের সমান ভারসাম্য বজায় রাখে।
- এছাড়াও অ্যানেরয়েড ব্যারোমিটার ব্যবহার করা হয়।
- এতে একটি ফাঁপা ধাতব চাকতি থাকে, যা বায়ুর চাপের পরিবর্তনের সাথে সংকুচিত বা প্রসারিত হয় এবং একটি কলম ও ঘড়ি-চালিত ড্রামের সাহায্যে রেকর্ড করা হয়।

• সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ:
- ৭৬০ মি.মি. বা ৭৬ সে.মি. (২৯.৯২ ইঞ্চি) পারদ
- ১৪.৭০ psi
- ১,০১৩.২৫ × ১০³ ডাইন/বর্গ সেন্টিমিটার
- ১,০১৩.২৫ মিলিবার
- ১ atm
- ১০১.৩২৫ কিলোপ্যাস্কেল

উৎস: ব্রিটানিকা।

৩,৪৩৯.
How many people got the Ekushey Padak award in the Language Movement category in 2024?
  1. 1
  2. 2
  3. 4
  4. 12
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
একুশে পদক-২০২৪:
- বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার এই ‘একুশে পদক’।
- বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিতে ২১ জন বিশিষ্ট নাগরিক এবার একুশে পদক পেয়েছেন।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মনোনীত ও তাদের প্রতিনিধিদের হাতে পদক তুলে দেন।
- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ সালের একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে।
- তাদের মধ্যে ছয়জনই মরণোত্তর এ সম্মাননা পেলেন।
 
উল্লেখ্য,
- ভাষা আন্দোলন ক্যাটাগরিতে দু’জন: মৌ. আশরাফুদ্দীন আহমদ(মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়ার (মরণোত্তর)। 
- শিল্পকলায় ১২ জন: জালাল উদ্দীন খা(মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা কল্যানী ঘোষ (মরণোত্তর), বিদিত লাল দাস(মরণোত্তর), এন্ড্রু কিশোর (মরণোত্তর), শুভ্রদেব, শিবলী মোহাম্মদ, ডলি জহুর, এম এ আলমগীর, খান মো.মুস্তাফা ওয়ালিদ(শিমুল মুস্তাফা), রূপা চক্রবর্তী, শাহজাহান আহমেদ বিকাশ, কাওসার চৌধুরী।
- সমাজসেবায় দু’জন: মো. জিয়াউল হক, রফিক আহামদ।
- ভাষা ও সাহিত্যে চার জন: মুহাম্মদ সামাদ, লুৎফর রহমান রিটন, মিনার মনসুর , রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ(মরণোত্তর)।
- শিক্ষায় একজন: প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু।
 
উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
৩,৪৪০.
According to the Economic Survey 2024, what is the contribution of agriculture to GDP?
  1. 11.02%
  2. 17.35%
  3. 23.74%
  4. 29.19%
সঠিক উত্তর:
11.02%
উত্তর
সঠিক উত্তর:
11.02%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান = ১১.০২%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান = ৩৭.৯৫%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান= ৫১.০৪%।

অন্যদিকে,
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৫%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ১৭%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৩৮%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৩,৪৪১.
What was the name of the operation conducted to arrest Bangabandhu on March 25, 1971?
  1. Operation Blue bird
  2. Operation Big Bird
  3. Operation Big man
  4. Operation Searchlight
সঠিক উত্তর:
Operation Big Bird
উত্তর
সঠিক উত্তর:
Operation Big Bird
ব্যাখ্যা
• বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান:
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় (বাইগার নদীর তীরে)।
- বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষিক্ত হন ১৯৪৪ সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে।
- ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন।
- ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়।
- বন্দী থাকা অবস্থায় ১৬ ফেব্রুয়ারিতে রাষ্ট্র ভাষা বাংলার দাবিতে বঙ্গবন্ধু কারাগারে অনশন শুরু করেন। ভাষার দাবিতে বঙ্গবন্ধু ১৩ দিন অনশন করেছিলেন।

- ১৯৭১ সালে বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ দেন ঢাকার রেসকোর্স ময়দানে, যা এখন সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত।
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য ছিল “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম"।
- বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়িতে প্রথম ২৩ মার্চ, ১৯৭১ সালে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
- ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত অর্থাৎ ২৬ মার্চে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
- এরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে।
- ১৯৭১ সালের ২৫ মার্চ বঙ্গবন্ধুকে গ্রেফতার করতে পরিচালিত অপারেশনের নাম অপারেশন বিগবার্ড। 

উৎস: শতবর্ষে শত তথ্যে 'বঙ্গবন্ধু' ও প্রথম আলো।
৩,৪৪২.
Transpiration primarily helps in:
  1. Gas exchange only
  2. Water absorption and cooling of plant
  3. Seed dispersal
  4. Food production
সঠিক উত্তর:
Water absorption and cooling of plant
উত্তর
সঠিক উত্তর:
Water absorption and cooling of plant
ব্যাখ্যা

• Transpiration (প্রস্বেদন) হলো উদ্ভিদের পাতা এবং অন্যান্য অংশ থেকে পানি বাষ্পে পরিণত হয়ে বায়ুমণ্ডলে নির্গমন হওয়ার প্রক্রিয়া। এটি শুধু পানি অপসারণ নয়, বরং উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ অনেক কাজ করে। মূলত, এটি মাটির থেকে জল এবং খনিজ লবণ শিকড়ের মাধ্যমে শোষণ করতে সাহায্য করে। এছাড়াও, পানি বাষ্পীভবনের কারণে পাতার পৃষ্ঠে তাপমাত্রা কমে, ফলে উদ্ভিদ শীতল থাকে। অর্থাৎ, Transpiration উদ্ভিদকে পানি শোষণ এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। অন্য কোনো কাজ যেমন বীজ বিস্তার বা খাদ্য উৎপাদনে এর সরাসরি ভূমিকা নেই। তাই Transpiration প্রধানত “Water absorption and cooling of plant” এ সহায়ক।

• প্রস্বেদন:
- যে শারীরতাত্ত্বিক (physiological) প্রক্রিয়ায় উদ্ভিদের বায়বীয় অঙ্গ (সাধারণত পাতা) হতে অতিরিক্ত পানি বাষ্পাকারে বের হয়ে যায়, তাকে প্রস্বেদন বা বাষ্পমোচন বলে।

• বায়ুমণ্ডলে উন্মুক্ত উদ্ভিদের যে কোনো অংশে প্রস্বেদন সংঘটিত হয়।
- পাতাই উদ্ভিদের প্রধান প্রস্বেদন অঙ্গ।
- গড় হিসেবে শোষিত পানির মাত্র ১% দেহে অবস্থান করে ও কাজে লাগে, বাকি ৯৯% পানি দেহ থেকে বাষ্পাকারে বের হয়ে যায়। এটি উদ্ভিদের অত্যাবশ্যকীয় প্রক্রিয়া। 

• প্রস্বেদন হওয়ার স্থানের উপর ভিত্তি করে প্রস্বেদন ৩ প্রকার।
যথা:
→ পত্ররন্ধ্রীয় প্রস্বেদন (Stomatal transpiration):
- এ প্রক্রিয়ায় স্টোমাটা বা পত্ররন্ধ্রের মধ্য দিয়ে প্রস্বেদন ঘটে। 
- এ প্রক্রিয়ায় শতকরা ৯৫-৯৮ ভাগ প্রস্বেদন হয়ে থাকে। 

→ ত্বকীয় বা কিউটিকুলার প্রস্বেদন (Cuticular transpiration):
- এ প্রক্রিয়ায় পত্রত্বকের কিউটিকলের মধ্য দিয়ে প্রস্বেদন ঘটে। 
- এ প্রক্রিয়ায় শতকরা ২-৫ ভাগ প্রস্বেদন হয়ে থাকে। 

→ লেন্টিকুলার প্রস্বেদন (Lenticular transpiration):
- এ প্রক্রিয়ায় কাণ্ডের লেন্টিসেলের মধ্য দিয়ে প্রস্বেদন ঘটে।
- এ প্রক্রিয়ায় শতকরা প্রায় ১ ভাগ প্রস্বেদন হয়ে থাকে। 

তথ্যসূত্র:
- জীববিজ্ঞান ১ম পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণি, ড. মোহাম্মদ আবুল হাসান।

৩,৪৪৩.
In which year was the first economic census held in Bangladesh?
  1. 1974
  2. 1976
  3. 1979
  4. 1983
  5. 1986
সঠিক উত্তর:
1986
উত্তর
সঠিক উত্তর:
1986
ব্যাখ্যা
অর্থনৈতিক শুমারি:
- দেশের ভৌগোলিক সীমারেখায় অবস্থিত অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত সকল ধরণের স্থায়ী, অস্থায়ী প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক কর্মকান্ড সম্বলিত খানা এই শুমারির আওতাভুক্ত।
- অর্থনৈতিক শুমারির মূল উদ্দেশ্য জাতিসংঘের আন্তর্জাতিক গাইডলাইন সিস্টেম অব ন্যাশনাল অ্যাকাউন্টস (এসএনএ), ইন্টারন্যাশনাল স্টান্ডার্ড অব ইন্ডাস্ট্রিয়াল ক্লাসিফিকেশন (আইএসআইসি) এবং জাতীয় শিল্পনীতি ২০২২ অনুযায়ী দেশে বিদ্যমান অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহের মালিকানা, কাঠামো, লিগ্যাল স্ট্যাটাস, কর্মকাণ্ডের ধরন, উৎপাদিত পণ্য বা সেবার ধরন, কর্মসংস্থান, স্থায়ী সম্পদের মূল্য ইত্যাদি সম্পর্কিত তথ্য সংগ্রহ করা।
- কৃষি বহির্ভূত সব ধরনের প্রতিষ্ঠান ও খানা অর্থনৈতিক শুমারির আওতাভুক্ত হবে।
- প্রতিটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ড, আয়-ব্যয়, কর্মী সংখ্যা, তাদের সুযোগ সুবিধা, আয়-ব্যয়, কর প্রদানসহ ২৭টি বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়।

উল্লেখ্য,
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ১৯৮৬ সালে প্রথমবারের মতো অর্থনৈতিক শুমারি পরিচালনা করে।
- সেবার এর শিরোনাম ছিল ‘Census on Non-Farm Economic Activities and Disabled Persons’।
- ১৯৮৬ সালের ২৭-২৯ ডিসেম্বর দেশজুড়ে এ শুমারি পরিচালনা করা হয়।
- ওই বছরের শুমারিতে যেসব প্রতিষ্ঠান এবং খানা অর্থনৈতিক কর্মকাণ্ড করত, সেগুলোকে শুমারির আওতায় আনা হয়েছিল।
- তবে কৃষি খানাগুলোকে শুমারির আওতায় রাখা হয়নি।

এছাড়াও,
- দেশের ২য় অর্থনৈতিক শুমারি ২০০১ এবং ২০০৩ সালে।
- তৃতীয় অর্থনৈতিক শুমারি হয় ২০১৩ সালে।
- ১০ বছর পর চতুর্থ অর্থনৈতিক শুমারি ২০২৩ সালে অনুমোদিত প্রকল্পটি শেষ হবে ২০২৫ সালের ডিসেম্বরে।

উৎস: পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ।
৩,৪৪৪.
First lady cricketer of Bangladesh to obtain century in one day International-
  1. Shamima Sultana
  2. Farzana Haque Pinky
  3. Murshida Khatun
  4. Shorna Akter
সঠিক উত্তর:
Farzana Haque Pinky
উত্তর
সঠিক উত্তর:
Farzana Haque Pinky
ব্যাখ্যা
- একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম নারী সেঞ্চুরিয়ান ফারজানা হক পিংকি
- নিজের ৫৩তম ওয়ানডে ইনিংসে সেঞ্চুরি করেন ফারজানা।
- ২২ জুলাই, ২০২৩ তারিখে বাংলাদেশের মিরপুর স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১০৭ রানের ইনিংস খেলেন ফারজানা। 
- ওয়ানডে ক্রিকেটে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান।

উৎস: ২২ জুলাই, ২০২৩, দৈনিক ইত্তেফাক।
৩,৪৪৫.
Which of the following parties was not part of the United Front?
  1. Krishak Sramik Party
  2. Tofsili Federation
  3. Bamponthi Gonotontri Dol
  4. Nizam-e-Islami
সঠিক উত্তর:
Tofsili Federation
উত্তর
সঠিক উত্তর:
Tofsili Federation
ব্যাখ্যা
- তফশিলি ফেডারেশন যুক্তফ্রন্টের অন্তর্ভুক্ত ছিল না।

যুক্তফ্রন্ট: 
- চারটি বিরোধী রাজনৈতিক দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়।
- দলগুলো ছিল মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ, শেরে বাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বাধীন কৃষক-শ্রমিক পার্টি, মওলানা আতাহার আলীর নেতৃত্বাধীন নেজাম-ই-ইসলামী এবং হাজী দানেশের বামপন্থী গণতন্ত্রী দল।
- যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা।
- ২১ ফেব্রুয়ারিকে স্মরণীয় করে রাখার জন্য যুক্তফ্রন্টের ইশতেহার করা হয় ২১ দফা।
- ২১ দফা কর্মসূচির মুখ্য রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমদ।
- যুক্তফ্রন্ট তাদের ঐতিহাসিক ২১ দফা দাবিতে গণমানুষের অধিকারের কথা তুলে ধরে।

উৎস: ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৪৪৬.
What happens in the oxidation process?
  1. Donation of electrons
  2. Acceptance of electrons
  3. Absorption of neutrons
  4. Donation of protons
সঠিক উত্তর:
Donation of electrons
উত্তর
সঠিক উত্তর:
Donation of electrons
ব্যাখ্যা

ইলেকট্রনের স্থানান্তর (Electron Transfaration): 
- রাসায়নিক বিক্রিয়াগুলোকে তাদের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়।
- ইলেকট্রনের স্থানান্তর এক ধরনের রাসায়নিক বিক্রিয়া।
- এটি মূলত জারণ-বিজারণ বিক্রিয়া।
- জারণ-বিজারণ বিক্রিয়া এমন একটি শ্রেণি যেখানে জারণ (Oxidation) ও বিজারণ (Reduction) একই সাথে সংঘটিত হয়। প্রচুর সংখ্যক রাসায়নিক বিক্রিয়া ও জৈবিক বিক্রিয়া এ শ্রেণির অর্ন্তভুক্ত।
- জ্বালানিকে দহন করে শক্তি উৎপাদন, তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে কস্টিক সোডা ও ক্লোরিন উৎপাদন, ব্যাটারীতে তড়িৎ উৎপাদন, লোহায় মরিচা পড়া, ধাতুর ক্ষয়, তড়িৎ প্রলেপন এ সবই জারণ-বিজারণ বিক্রিয়ার উদাহরণ।
- জারণ-বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রনের দান ও গ্রহণ ঘটে, এটি রেডক্স (Redox) বিক্রিয়া হিসেবে পরিচিত।
- রেডক্স (Redox) শব্দটি বিজারণ বা Reduction এর Red এবং জারণ বা Oxidation এর Ox এর সমন্বয়ে গঠিত। সুতরাং Redox অর্থ জারণ-বিজারণ।
বিজারণ প্রক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ এবং জারণ প্রক্রিয়ায় ইলেকট্রনের দান ঘটে
- জারণ-বিজারণ বিক্রিয়ায় মৌলের জারণ সংখ্যার পরিবর্তন ঘটে।

উৎস: রসায়ন, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৪৪৭.
Who is the current chairman of the Anti-Corruption Commission? (December, 2024)
  1. Mizanur Rahman
  2. Md. Zahurul Haque
  3. Harunur Rashid
  4. Abdul Momen
সঠিক উত্তর:
Abdul Momen
উত্তর
সঠিক উত্তর:
Abdul Momen
ব্যাখ্যা
দুর্নীতি দমন কমিশন:
- দুর্নীতি দমন ও প্রতিরোধের লক্ষ্যে ২০০৪ সালের ৯ মে দুদক আইন কার্যকরের মাধ্যমে পূর্বেকার দুর্নীতি দমন ব্যুরোর স্থলে দুর্নীতি দমন কমিশন গঠিত হয়।
- এটি একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান।
- এর কার্যালয়: ঢাকার সেগুনবাগিচা।

- দুর্নীতি দমন কমিশন একজন চেয়ারম্যান ও দুইজন কমিশনারের সমন্বয়ে গঠিত।
- মহামান্য রাষ্ট্রপতি তিনজন কমিশনারের মধ্যে হতে একজনকে চেয়ারম্যান পদে নিয়োগ করে থাকেন।
- দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যানের নাম ড. আবদুল মোমেন। (ডিসেম্বর, ২০২৪)
- প্রথম নারী মহাপরিচালক শিরীন পারভীন।

- দুদক আইন ২০০৪ এর ৭ ধারা অনুযায়ী গঠিত বাছাই কমিটির সুপারিশক্রমে রাষ্ট্রপতি কর্তৃক ৫ (পাঁচ) বছর মেয়াদের জন্য নিয়োগ প্রাপ্ত হন।
- দুদকের চেয়ারম্যান ও কমিশনার যথাক্রমে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকের সমান মর্যাদা ও সুযোগ-সুবিধা ভোগ করেন।

তথ্যসূত্র - দুর্নীতি দমন কমিশন অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৪৪৮.
Bangladesh Chemical Industries Corporation (BCIC) was established in -
  1. June, 1976
  2. July, 1976
  3. August, 1976
  4. June, 1977
  5. July, 1977
সঠিক উত্তর:
July, 1976
উত্তর
সঠিক উত্তর:
July, 1976
ব্যাখ্যা
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি):
- ১৯৭২ সনের রাষ্ট্রপতি ২৭ নম্বর অধ্যাদেশের ১৯৭৬ সনের ২৫ নম্বর সংশোধনী বলে ৩টি কর্পেোরেশন যথা- বাংলাদেশ সার, রসায়ন ও ভেষজ শিল্প কর্পোরেশন, বাংলাদেশ কাগজ ও বোর্ড কর্পোরেশন, বাংলাদেশ ট্যানারীজ কর্পোরেশন একীভূত করে ১লা জুলাই, ১৯৭৬ইং তারিখে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) প্রতিষ্ঠিত হয়।
- সংস্থার চেয়ারম্যান এবং বোর্ড অব ডিরেক্টর্স এর পরিচালকবৃন্দ সরকার কর্তৃক নিয়োগ প্রাপ্ত।
- প্রধান নির্বাহী হিসাবে চেয়ারম্যানকে সংস্থাটি পরিচালনার ক্ষমতা প্রদান করা হয়েছে।
- কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সরকারের পক্ষ থেকে নিয়োগকৃত একজন চেয়ারম্যান ও ৫ জন পরিচালক এর সমন্বয়ে গঠিত একটি বোর্ড অব ডিরেক্টরর্স এর মাধ্যমে পরিচালিত হয়।

⇒ উত্তরাধীকার সূত্রে প্রাপ্ত ৮৮টি প্রতিষ্ঠান নিয়ে সংস্থার যাত্রা শুরু হয়।
- পরবর্তীতে ৬টি নতুন কারখানা সংস্থা কর্তৃক স্থাপিত হয় এবং ৩টি কারখানা অন্য সংস্থা হতে বিসিআইসি’র নিয়ন্ত্রনাধীনে ন্যাস্ত হয়।
- সরকার বিরাষ্ট্রীয়করন নীতিমালা বাস্তবায়নের ফলে মোট ৯৭টি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ৬৫টি প্রতিষ্ঠান হতে পূজি প্রত্যাহার করা হয়।
- ৭টি কারখানা প্রাক্তন মালিকের নিকট এবং ৭টি প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাষ্টের নিকট হস্তান্তর করা হয়।
- ৫টি প্রতিষ্ঠান সরকারি সিদ্ধান্তক্রমে বন্ধ করে জনবল পে-অফ করা হয়েছে।
- সরকারের বিরাষ্ট্রীয়করণ নীতিমালার আওতায় ২০০২ সাল হতে ৮টি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ আছে।

উৎস: BCIC ওয়েবসাইট।
৩,৪৪৯.
At which temperature pure water has the maximum density?
  1. 212°
  2. 273°
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
পানির ধর্ম:
- গলনাংক - প্রমাণ চাপে বরফ ০° সেলসিয়াস তাপমাত্রায় গলে যায়। অর্থাৎ পানির গলনাংক ০° সেলসিয়াস।
- স্ফুটনাংক - প্রমাণ চাপে অর্থাৎ ৭৬০ মি মি পারদ চাপে পানি ১০০° সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়। অর্থাৎ পানির স্ফুটনাংক ১০০° সেলসিয়াস।
- তড়িৎ পরিবাহিতা - বিশুদ্ধ পানি বিদ্যুৎ অপরিবাহী। তবে পানিতে আয়নিক লবণ দ্রবীভূত থাকলে তা তড়িৎ পরিবহন করে। তাই নদী পুকুর, ডোবা ইত্যাদির পানি বিদ্যুৎ পরিবাহী।
- ঘনত্ব - ৪° সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি হয়। ৪° সেলসিয়াসের চেয়ে কম ও বেশি তাপমাত্রায় পানির ঘনত্ব কমতে থাকে।
- অম্লত্ব ও ক্ষারকত্ব - বিশুদ্ধ পানি নিরপেক্ষ। অর্থাৎ বিশুদ্ধ অবস্থায় এটি অ্যাসিড বা ক্ষার কোন ধর্মই প্রদর্শন করে না। বিশুদ্ধ অবস্থায় ২০°-২৭°C তাপমাত্রায় পানির pH হলো ৭, তবে উচ্চ তাপমাত্রার পানির pH ৭ এর নিচে।
- পানির রাসায়নিক গঠন - পানি দুই পরমাণু হাইড্রোজেন ও এক পরমাণু অক্সিজেন দিয়ে গঠিত। এর আনবিক সংকেত HO এবং আণবিক ভর ১৮।

তথ্যসূত্র - বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৪৫০.
When the “Fridays For Future” movement founded?
  1. 2015
  2. 2016
  3. 2018
  4. 2019
সঠিক উত্তর:
2018
উত্তর
সঠিক উত্তর:
2018
ব্যাখ্যা

Fridays For Future:
- 'ফ্রাইডেস ফর ফিউচার' একটি জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্দোলন।
- এর প্রতিষ্ঠাতা: Greta Thunberg, সুইডিশ পরিবেশকর্মী।
- এটি স্কুল শিক্ষার্থীদের মাধ্যমে সূত্রপাত হওয়া একটি আন্দোলন।
- শিক্ষার্থীরা শুক্রবার স্কুল বর্জন করে (School Strike) জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ করে।
- এই আন্দোলনটি সংঘটিত হয় ২০১৮ সালে।
- এই আন্দোলনটির লক্ষ্য: সরকার ও বিশ্বনেতাদের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জোরদার নীতি গ্রহণে প্রভাব ফেলা।

উৎস: ফ্রাইডেস ফর ফিউচার মুভমেন্ট ওয়েবসাইট।

৩,৪৫১.
How many current members of the Shanghai Cooperation Organization? (August, 2024)
  1. 8
  2. 9
  3. 10
  4. 11
সঠিক উত্তর:
10
উত্তর
সঠিক উত্তর:
10
ব্যাখ্যা
সাংহাই সহযোগিতা সংস্থা:
- SCO-এর পূর্ণরূপ: Shanghai Cooperation Organisation.
- সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) হলো একটি ইউরেশীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংস্থা।
- চীনের নেতৃত্বাধীন অর্থনৈতিক ও নিরাপত্তা জোট সাংহাই সহযোগিতা সংস্থা (SCO)।
- গঠিত হয়: ১৫ জুন, ২০০১ সাল।
- সদরদপ্তর: বেইজিং, চীন।
- বর্তমান সদস্য দেশ: ১০টি।
- সদস্য দেশ: রাশিয়া, চীন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান, বেলারুশ।
- সর্বশেষ সদস্য: বেলারুশ।
- বর্তমান মহাসচিব: চীনের ঝাং মিং।
- এটির ২টি পর্যবেক্ষক রাষ্ট্র: আফগানিস্তান, মঙ্গোলিয়া।

উৎস: Shanghai Cooperation Organisation ওয়েবসাইট।
৩,৪৫২.
Which two water bodies are connected by the Strait of Gibraltar?
  1. North Sea and Bay of Bengal
  2. Atlantic Ocean and Mediterranean Sea
  3. Pacific Ocean and Andaman Sea
  4. Caribbean Sea and Mediterranean Sea
  5. None
সঠিক উত্তর:
Atlantic Ocean and Mediterranean Sea
উত্তর
সঠিক উত্তর:
Atlantic Ocean and Mediterranean Sea
ব্যাখ্যা

• জিব্রাল্টার:
- ভূমধ্যসাগরের তীরে স্পেন উপকূলে ব্রিটিশ শাসিত একটি ভূখণ্ড জিব্রাল্টার।
- অঞ্চলটি ব্রিটিশদের অন্যতম সামরিক ও নৌঘাঁটি।
- এর ওপর আধিপত্য বিস্তার করে আছে ‘রক অব জিব্রাল্টার’, যার পাদদেশে প্রায় ৩৪ হাজার মানুষের বসবাস।
- জিব্রাল্টার নামটি নেওয়া হয়েছে আরবি জবাল তারিক বা তারিকের পাহাড় থেকে। 
- ১৭০৪ সালে স্পেনের কাছ থেকে জ্রিব্রাল্টার দখল করে ব্রিটিশরা।
- এর পর থেকেই অঞ্চলটি ব্রিটিশদের দখলে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি রয়েল নেভির গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল।
- জিব্রাল্টার প্রণালি বা স্ট্রেইট অব জিব্রাল্টার নামে পরিচিত প্রণালিটির পশ্চিমে আটলান্টিক মহাসাগর আর পূর্বে ভূমধ্যসাগর।
- এটি আটলান্টিক ও ভূমধ্যসাগরের মধ্যে অবস্থিত এবং সাগর দুটিকে যুক্ত করে।
- আর পৃথক করেছে ইউরোপের স্পেন এবং আফ্রিকার মরক্কোকে।
- জিব্রাল্টার প্রণালির দৈর্ঘ্য ৬০ কিলোমিটার এবং প্রস্থ ১৪.৩ কিলোমিটার।
- বর্তমানেও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এই প্রণালি খুবই গুরুত্বপূর্ণ।

উৎস: ব্রিটানিকা।

৩,৪৫৩.
Which sea passage connects the Persian Gulf and the Gulf of Oman?
  1. Strait of Hormuz
  2. Strait of Gibraltar
  3. Strait of Bab-el-Mandeb
  4. Strait of Malacca
সঠিক উত্তর:
Strait of Hormuz
উত্তর
সঠিক উত্তর:
Strait of Hormuz
ব্যাখ্যা
হরমুজ প্রণালী:
- পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে হরমুজ প্রণালী।
- আরব উপদ্বীপ থেকে ইরানকে পৃথক করেছে।
- এই চ্যানেলটি ৩৪ কিলোমিটার দীর্ঘ।
- এই প্রণালীতে জাহাজ চলাচলের জন্য দুটো লেন রয়েছে এবং প্রতিটি লেন দুই মাইল প্রশস্ত।
- হরমুজ প্রণালী সংকীর্ণ হতে পারে। কিন্তু জ্বালানী তেল বহনের জন্য পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ চলাচল করার জন্য বিখ্যাত হরমুজ প্রণালী।
- পৃথিবীতে যে পরিমাণ জ্বালানী তেল রপ্তানি হয়, তার পাঁচ ভাগের এক ভাগ হরমুজ প্রণালী দিয়ে যায়।

তথ্যসূত্র - Britannica.com
৩,৪৫৪.
Which blood group is known as the universal receiver?
  1. A
  2. B
  3. O
  4. AB
  5. None
সঠিক উত্তর:
AB
উত্তর
সঠিক উত্তর:
AB
ব্যাখ্যা
AB গ্রুপবিশিষ্ট রক্তকে সার্বজনীন গ্রহিতা বলা হয়।

রক্তের গ্রুপ: 
- মানুষের লোহিত রক্ত কণিকায় ‘A' এবং 'B' নামক দু'ধরনের অ্যান্টিজেন এবং রক্ত রসে ‘a' ও 'b' দু'ধরনের অ্যান্টিবডি থাকে। 
- অ্যান্টিজেন এক প্রকারের পদার্থ যা কোনো জীবদেহে প্রবেশ করানোর ফলে ঐ জীবদেহে অ্যান্টিবডি তৈরি হয় এবং অ্যান্টিবডি হলো এক প্রকারের পদার্থ যা জীবদেহে রোগের বিরুদ্ধে কাজ করে। 
- অ্যান্টিজেন ও অ্যান্টিবডির উপস্থিতির উপর ভিত্তি করে মানুষের রক্তকে বিভিন্ন গ্রুপে ভাগ করা যায়। একে রক্তের গ্রুপ বলে। 
- বিজ্ঞানী কার্ল ল্যান্ড স্টেইনার ১৯০১ সালে মানুষের রক্তের শ্রেণিবিন্যাস করে তা 'A', 'B', 'O' এবং ‘AB' এ চারটি গ্রুপে নামকরণ করেন। 
- আজীবন মানুষের রক্তের গ্রুপ একই রকম থাকে, পরিবর্তন হয় না।
- যে গ্রুপ অন্য সকল ব্যক্তিকে রক্ত দিতে পারে তাদের সার্বজনীন রক্তদাতা (Universal Donor) বলে। যেমন- O গ্রুপ । 
- যে গ্রুপ অপর যে কোনো গ্রুপের ব্যক্তির রক্ত গ্রহণ করতে পারে তাকে সার্বজনীন রক্ত গ্রহীতা (Universal Recipient) বলে। যেমন- AB গ্রুপ।

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৪৫৫.
Which treaty ended World War I and imposed heavy reparations on Germany?
  1. The Treaty of Paris
  2. The Treaty of Ghent
  3. The Treaty of Versailles
  4. The Treaty of Tordesillas
সঠিক উত্তর:
The Treaty of Versailles
উত্তর
সঠিক উত্তর:
The Treaty of Versailles
ব্যাখ্যা
দ্বিতীয় ভার্সাই চুক্তি:

- বিধ্বংসী প্রথম বিশ্বযুদ্ধের অবসানের লক্ষ্যে ১৯১৯ সালের ২৮ জুন ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়।
- স্থান: ফ্রান্সের ভার্সাই নগরী।
- পক্ষসমূহ: মিত্রশক্তি (ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, জাপান) এবং জার্মানি।
- চুক্তির খসড়ার মূল নকশা করেন চারজন নেতা যারা ইতিহাসে বিগ ফোর হিসেবে খ্যাত। 
- এরা হলেন ব্রিটেনের ডেভিড লয়েড জর্জ, ফ্রান্সের জর্জেস ক্ল্যামেনকু, যুক্তরাষ্ট্রের উড্রো উইলসন এবং ইতালির ভিটোরিও অরল্যান্ডো। 
- এই চুক্তিতে জার্মানিকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করা হয়।
- এই চুক্তির জন্য জার্মানি ক্ষতিপূরণ দিতে বাধ্য হয় এবং প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়।

তথ্যসূত্র: ব্রিটানিকা ও হিস্টোরি ওয়েবসাইট।
৩,৪৫৬.
Which of the gas is not known as green house gas?
  1. ক) Methane
  2. খ) Nitrous oxide
  3. গ) Carbon dioxide
  4. ঘ) Hydrogen
  5. ঙ) Ozone
সঠিক উত্তর:
ঘ) Hydrogen
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Hydrogen
ব্যাখ্যা

The list of GreenHouse Gases are as follows:
1) Water vapor
2) Carbon dioxide
3) Methane
4) Nitrous oxide
5) Ozone
6) Chlorofluorocarbons.
Hydrogen is not a GreenHouse Gas.

৩,৪৫৭.
Hieroglyphics is the ancient writing system of which civilization?
  1. Roman civilization
  2. Sumerian civilization
  3. Egyptian civilization
  4. Persian civilization
সঠিক উত্তর:
Egyptian civilization
উত্তর
সঠিক উত্তর:
Egyptian civilization
ব্যাখ্যা
• মিশরীয় সভ্যতা: 
- মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল লিপি বা অক্ষর আবিষ্কার।
- নগর সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে মিশরীয় লিখনপদ্ধতির উদ্ভব ঘটে।
- পাঁচ হাজার বছর পূর্বে তারা সর্বপ্রথম ২৪টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করে।
- প্রথম দিকে ছবি এঁকে তারা মনের ভাব প্রকাশ করত।
- এই লিখন পদ্ধতির নাম ছিল চিত্রলিপি।
- এই চিত্রলিপিকে বলা হয় ‘হায়ারোগ্লিফিক ’ বা পবিত্র অক্ষর।
- মিশরীয়রা নলখাগড়া জাতীয় গাছের কাণ্ড থেকে কাগজ বানাতে শেখে।
- সেই কাগজের ওপর তারা লিখত। গ্রিকরা এই কাগজের নাম দেয় ‘প্যাপিরাস’।
- এই শব্দ থেকে ইংরেজি পেপার শব্দের উৎপত্তি।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৩,৪৫৮.
According to the constitution of Bangladesh, what is the minimum age of become President of Bangladesh?
  1. 25 years
  2. 28 years
  3. 30 years
  4. 35 years
সঠিক উত্তর:
35 years
উত্তর
সঠিক উত্তর:
35 years
ব্যাখ্যা
রাষ্ট্রপতি:
- সংবিধানের ৪৮ নং অনুচ্ছেদ অনুসারে, সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে একজন প্রার্থীর বয়স সর্বনিম্ন ৩৫ বছর হতে হবে।

উল্লেখ্য,
- সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকার রাষ্ট্রপতি।
- বাংলাদেশের রাষ্ট্রপতি আইন অনুসারে সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হবেন।
- রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রধান হিসেবে, রাষ্ট্রের অন্যান্য সকল ব্যক্তির উপর অগ্রাধিকার দেবেন এবং এই সংবিধান এবং অন্য কোন আইন দ্বারা তার উপর অর্পিত ও আরোপিত ক্ষমতা প্রয়োগ করবেন এবং দায়িত্ব পালন করবেন।
- কোনো ব্যক্তি দুই মেয়াদ বেশি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হবেন না, পদ পরপর থাকুক বা না থাকুক।
- রাষ্ট্রপতি সংসদের সদস্য হতে পারবেন না, এবং যদি সংসদ সদস্য রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন, তবে তিনি যেদিন রাষ্ট্রপতি হিসাবে তার পদে প্রবেশ করবেন সেদিন সংসদে তার আসন খালি করবেন।
- কোন ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য অযোগ্য হবেন যদি তার বয়স পঁয়ত্রিশ বছরের কম হয়, সংসদ-সদস্য নির্বাচিত হইবার যোগ্য না হন।
- এই সংবিধানের অধীনে অভিশংসন মাধ্যমে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করা হয়ে থাকে।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৩,৪৫৯.
Where is the headquarters of the Economic Commission for Latin America and the Caribbean (ECLAC) located?
  1. Montevideo, Uruguay
  2. Bogota, Colombia
  3. Santiago, Chile
  4. Buenos Aires, Argentina
সঠিক উত্তর:
Santiago, Chile
উত্তর
সঠিক উত্তর:
Santiago, Chile
ব্যাখ্যা
ECLAC:
- ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন ECLAC.
- ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ানের জন্য অর্থনৈতিক কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৮ সালে।
- সদর দপ্তর: সান্তিয়াগো, চিলি।
- নির্বাহী সচিব: হোসে ম্যানুয়েল সালাজার-সিরিনাচস।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
৩,৪৬০.
The first commercially viable oil reserves in Bangladesh were found in -
  1. Haripur
  2. Chhatak
  3. Kailashtila
  4. Titas
সঠিক উত্তর:
Haripur
উত্তর
সঠিক উত্তর:
Haripur
ব্যাখ্যা

হরিপুর খনিজ তৈল ক্ষেত্র: 
- বাংলাদেশের প্রথম খনিজ তেলক্ষেত্রটি হরিপুর তেলক্ষেত্র।
- এটি আবিষ্কৃত হয় ১৯৮৬ সালে সিলেটের হরিপুরে।
- ১৯৮৭ সালে তেলক্ষেত্রটি থেকে তেল উৎপাদন শুরু হয়।
- ১৯৯৪ সাল থেকে তেল উৎপাদনে স্থগিত হয়ে যায়। ১৯৮৭ থেকে ১৯৯৪ পর্যন্ত এই সাত বছরে তেলক্ষেত্রটি থেকে মোট প্রায় ৫ লাখ ব্যারেল তেল উৎপাদিত হয়।

⇒ হরিপুর গ্যাসক্ষেত্র:
- বাংলাদেশের প্রথম গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছিলো সিলেটের হরিপুরে।
- ১৯৫৫ সালে সর্বপ্রথম এখানে গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়।
- ১৯৫৭ সালে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়।
- হরিপুর গ্যাসক্ষেত্রের ৭ ও ৯ নম্বর কূপ থেকে বর্তমানে গ্যাস উত্তোলন করা হচ্ছে।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) প্রথম আলো। 
iii) বাংলাপিডিয়া।

৩,৪৬১.
Which of the following countries is not a member of the OPEC? [March, 2025]
  1. Yemen
  2. Algeria
  3. Nigeria
  4. Congo
সঠিক উত্তর:
Yemen
উত্তর
সঠিক উত্তর:
Yemen
ব্যাখ্যা
ইয়েমেন OPEC-এর সদস্য নয়।

OPEC:

- OPEC-এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি তেল রপ্তানীকারক দেশসমূহের একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন।
- প্রধান উদ্দেশ্য: সদস্য দেশসমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রন করা।
- ওপেক গঠনের প্রস্তাবক দেশ ছিল ভেনেজুয়েলা।

উল্লেখ্য,
- প্রতিষ্ঠিত হয়: সেপ্টেম্বর, ১৯৬০ সালে।
- প্রতিষ্ঠার স্থান: বাগদাদ, ইরাক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- বর্তমান সদস্য: ১২টি (আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা)।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।

উৎস: OPEC ওয়েবসাইট।
৩,৪৬২.
Which of the following is the hardest part of the human body?
  1. Dentin
  2. Temporal Bone
  3. Femur
  4. Tooth Enamel
সঠিক উত্তর:
Tooth Enamel
উত্তর
সঠিক উত্তর:
Tooth Enamel
ব্যাখ্যা
এনামেল:
- মানবদেহের সবচেয়ে কঠিন অংশ দাঁতের এনামেল।
- এনামেল হল মানবদেহের দাঁতের উপরিভাগে থাকা একটি কঠিন, সাদা স্তর যা দাঁতের অভ্যন্তরীণ অংশকে সুরক্ষা দেয়।
- এটি হাইড্রোক্সিপাটাইট স্ফটিক (ক্যালসিয়াম এবং ফসফেট আয়ন) দ্বারা গঠিত।
- যা এটিকে মানবদেহের সবচেয়ে কঠিন ও শক্ত পদার্থে পরিণত কর

অন্যদিকে,
- ফিমার পশ্চাৎপদের প্রথম বড় অস্থি। ইহা দেহের সবচেয়ে লম্বা ও ভারী অস্থি।তবে এটি এনামেলের মতো কঠিন নয়।

উৎস: i) প্রাণীবিজ্ঞান, এইচএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) Britannica. 
৩,৪৬৩.
In which of these countries 'the Chancellor' is the head of government?
  1. Germany
  2. Italy
  3. France
  4. Canada
সঠিক উত্তর:
Germany
উত্তর
সঠিক উত্তর:
Germany
ব্যাখ্যা
জার্মান প্রজাতন্ত্রীর চ্যান্সেলর হচ্ছে দেশের সরকার প্রধান।

জার্মানির চ্যান্সেলর:

- জার্মান প্রজাতন্ত্রীর চ্যান্সেলর হচ্ছে দেশের সরকার প্রধান।
- সাধারণত গণতান্ত্রিক উপায়ে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত করা হয় দেশটিতে।

উল্লেখ্য,
- জার্মানির বর্তমান ও নবম চ্যান্সেলর ওলাফ শলৎস।
- জার্মানির প্রথম চ্যান্সেলর ছিলেন অটো ফন বিস্‌মার্ক।
- জার্মানির প্রথম নারী চ্যান্সেলর অ্যাঞ্জেলা মারকেল।

অন্যদিকে,
- কানাডার সরকার প্রধানকে বলা হয় প্রধানমন্ত্রী।
- ইতালির সরকার প্রধানকে বলা হয় প্রধানমন্ত্রী।
- ফ্রান্সের সরকার প্রধানকে বলা হয় প্রধানমন্ত্রী।

উৎস: Britannica.
৩,৪৬৪.
IDRA stands for -
  1. Immigrant Development and Regulatory Authority
  2. Insurance Development and Regulatory Authority
  3. Income Development and Regulatory Association
  4. Income-tax Development and Regulatory Association
সঠিক উত্তর:
Insurance Development and Regulatory Authority
উত্তর
সঠিক উত্তর:
Insurance Development and Regulatory Authority
ব্যাখ্যা
IDRA:
- IDRA-এর পূর্ণরূপ: Insurance Development and Regulatory Authority.
- ২০১১ সালের ২৬শে জানুয়ারী বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আইন ২০১০ এর বিধানের অধীনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (IDRA) গঠিত হয়েছে।
- বাংলাদেশ সরকার বীমা ব্যবসার বিকাশ ও নিয়ন্ত্রণের জন্য বীমা আইন ২০১০ প্রণয়ন করেছে।
- এটি বীমা ব্যবসার তত্ত্বাবধান এবং পলিসি হোল্ডারের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে।
- কর্তৃপক্ষ 'জাতীয় বীমা নীতি ২০১৪' বাস্তবায়নের লক্ষ্যে বীমা শিল্পের পদ্ধতিগত উন্নয়ন ও নিয়ন্ত্রণের জন্য কাজ করছে।
- IDRA একজন চেয়ারম্যান এবং চারজন সদস্যের সমন্বয়ে গঠিত।

উৎস: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ওয়েবসাইট।
৩,৪৬৫.
The poem "Shadhinota Tumi" is written by-
  1. Kazi Nazrul Islam
  2. Ahmed Sofa
  3. Shamsur Rahman
  4. Rabindranath Tagore
সঠিক উত্তর:
Shamsur Rahman
উত্তর
সঠিক উত্তর:
Shamsur Rahman
ব্যাখ্যা
শামসুর রাহমানের ‘বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা- 'স্বাধীনতা তুমি'।

শামসুর রাহমান: 
- ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈত্রিক বাড়ি শামসুর রহমানে জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রামে।
- শামসুর রহমান বিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলা সাহিত্যের অন্যতম কবি হিসেবে খ্যাত।

 শামসুর রাহমান রচিত কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- 'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে'
- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে,
- রৌদ্র করোটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- বন্দী শিবির থেকে,
- ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,
- আমি অনাহারী,
- প্রতিদিন ঘরহীন ঘরে,
- উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ,
- বুক তার বাংলাদেশের হৃদয়,
- হরিণের হাড়,
- তুমি নিঃশ্বাস তুমি হৃদস্পন্দন ইত্যাদি।

 শামসুর রাহমান রচিত কিছু উপন্যাস:
- অক্টোপাস,
- নিয়ত মন্তাজ,
- এলো সে অবেলায়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর & বাংলাপিডিয়া।
৩,৪৬৬.
Value Added Tax (VAT) is an example of what type of tax?
  1. Direct tax
  2. Indirect tax
  3. Import tax
  4. Export tax
সঠিক উত্তর:
Indirect tax
উত্তর
সঠিক উত্তর:
Indirect tax
ব্যাখ্যা
মূল্য সংযোজন কর (VAT):
- মূল্য সংযোজন কর (মূসক) হচ্ছে কোন পণ্য বা সেবার ক্ষেত্রে তার উৎপাদন ও বণ্টনের প্রতিটি পর্যায় শেষে সংযোজিত মূল্যের ওপর শতকরা হারের কর।
- মূল্য সংযোজন কর বা Value Added Tax (VAT) হলো এক প্রকার পরোক্ষ কর।
- বাংলাদেশে ১৯৯১ সালের ১ জুলাই থেকে ভ্যাট বা মূসক চালু হয়। 
- ২০১২ সালে এটি সংশোধন করে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ পাশ হয় যা ১ জুলাই, ২০১৯ থেকে কার্যকর হয়।
 
উৎস: জাতীয় রাজস্ব বোর্ড ওয়েবসাইট।
৩,৪৬৭.
Which organ in the human body primarily stores iodine?
  1. Thyroid gland 
  2. Pancreas
  3. Kidneys
  4. Liver
সঠিক উত্তর:
Thyroid gland 
উত্তর
সঠিক উত্তর:
Thyroid gland 
ব্যাখ্যা

• মানবদেহে আয়োডিন প্রধানত থাইরয়েড গ্রন্থিতে সঞ্চিত হয়। থাইরয়েড গ্রন্থি, যা গলায় অবস্থিত, শরীরের মেটাবলিজম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি আয়োডিন গ্রহণ করে এবং হরমোন উৎপাদন করে, যেমন থাইরক্সিন (T4) এবং ট্রায়োডোথাইরনিন (T3)। এই হরমোনগুলো শরীরের বিভিন্ন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, যেমন শক্তি উৎপাদন, বৃদ্ধির হার, এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ। আয়োডিন ছাড়া থাইরয়েড হরমোন তৈরি সম্ভব নয়। তাই আয়োডিনের অভাব থাকলে থাইরয়েডের কার্যক্ষমতা কমে যায় এবং গোয়িটার বা হরমোনজনিত সমস্যা দেখা দিতে পারে। অন্যান্য অঙ্গ যেমন প্যানক্রিয়াস, কিডনি বা লিভার আয়োডিন প্রধানত সঞ্চয় করে না, বরং থাইরয়েডই এটির মূল কেন্দ্র।

- উত্তর: ক) Thyroid gland.
 
খনিজ লবণ (Mineral salts): 
- দেহকোষ ও দেহের তরল অংশের জন্য খনিজ লবণ অত্যাবশ্যকীয় উপাদান। 
- মানুষের শরীরে ক্যালসিয়াম, লৌহ, সালফার, দস্তা, সোডিয়াম, পটাশিয়াম, আয়োডিন ইত্যাদি থাকে। 
- এ উপাদানগুলো কখনো মৌলিক উপাদানরূপে মানবদেহে অবস্থান করে না, এগুলো খাদ্য ও মানবদেহে বিভিন্ন পরিমাণে অন্য পদার্থের সাথে মিলিত হয়ে নানা জৈব এবং অজৈব যৌগের লবণ তৈরি করে। 
- খনিজ লবণ দেহ গঠন ও দেহের অভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণ করে। 
- হাড়, দাঁত, পেশি, এনজাইম এবং হরমোন গঠনের জন্য খনিজ লবণ একটি অপরিহার্য উপাদান। 
- স্নায়ুর উদ্দীপনা, পেশি সংকোচন, দেহকোষে পানির সাম্যতা বজায় রাখা, অম্ল ও ক্ষারের সমতাবিধান, এসব কাজে খনিজ লবণের বিশেষ ভূমিকা রয়েছে। 

- দুধ, দই, ছানা, পনির, ছোট মাছ (মলা-ঢেলা), নানা রকম ডাল, সবুজ শাকসবজি, ঢেঁড়স, লাল শাক, কচু শাক ইত্যাদি ক্যালসিয়ামের প্রধান উৎস। 
- কলিজা, সবুজ শাকসবজি, মাংস, ডিমের কুসুম, কচু শাক ইত্যাদিতে লৌহ থাকে। 
- দুধ, মাছ, মাংস, বাদাম, ডাল থেকে ফসফরাস পাওয়া যায়। 
- খাবার লবণ, চিপস, নোনতা খাবার, পনির, বাদাম, আচার ইত্যাদিতে সোডিয়াম থাকে। 
- মাছ, মাংস, বাদাম, ডাল, কলা, আলু, আপেল ইত্যাদিতে পটাশিয়াম থাকে। 
- আয়োডিনের ভালো উৎস হলো সামুদ্রিক উদ্ভিদ ও মাছ, মাংস এবং শেওলা। 

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৩,৪৬৮.
Where is the Ramon Magsaysay Award presented?
  1. Jakarta, Indonesia
  2. Manila, Philippines
  3. Bangkok, Thailand
  4. Cebu, Philippines
সঠিক উত্তর:
Manila, Philippines
উত্তর
সঠিক উত্তর:
Manila, Philippines
ব্যাখ্যা

র‌্যামন ম্যাগসেসে পুরস্কার: 
- রেমন ম্যাগসেসে পুরস্কার (Ramon Magsaysay Award)
- প্রতিষ্ঠা: ১৯৫৭ সালে রকফেলার ব্রাদার্স ফান্ড ও ফিলিপাইন সরকারের উদ্যোগে।
- প্রথম পুরস্কার প্রদান: ১৯৫৮ সালে,
- উদ্দেশ্য: সততা, সাহসিকতা ও জনগণের সেবায় নিবেদিত নেতৃত্বকে স্বীকৃতি প্রদান,
- উপাধি: "এশিয়ার নোবেল পুরস্কার" নামে পরিচিত।
- ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত কালচারাল সেন্টার অফ দ্য ফিলিপাইনস থেকে পুরস্কার প্রদান করা হয়।
- এটি এশিয়ার মানুষের জন্য দেওয়া হয়।
- প্রদানকারী সংস্থা: রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন (RMAF)।

উৎস: র‌্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন ওয়েবসাইট।

৩,৪৬৯.
Who is the composer of the song 'Joy Bangla Banglar Joy'?
  1. Nazrul Islam Babu
  2. Anwar Parvez
  3. Govind Halder
  4. Gazi Mazharul Anwar
সঠিক উত্তর:
Anwar Parvez
উত্তর
সঠিক উত্তর:
Anwar Parvez
ব্যাখ্যা
জয় বাংলা বাংলার জয়:
- 'জয় বাংলা বাংলার জয়' গানটিকেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের রণসংগীত হিসেবে বিবেচনা করা হয়।
- এই গানের সুরকার আনোয়ার পারভেজ।
- গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার।
- এক সাক্ষাৎকারে গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার বলেন, 'আমার কথার আনোয়ার পারভেজ যে সুরের অলংকার পরিয়ে দিয়েছিলেন, তা মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছে।
- 'জয় বাংলা বাংলার জয়' গানটি মুক্তিযুদ্ধের পুরো নয়টা মাস মানুষকে অনুপ্রাণিত করেছে।

তথ্যসূত্র - প্রথম আলো, ১৬ ডিসেম্বর ২০২০।
৩,৪৭০.
The target year of achieving the 'SDGs' is
  1. 2030
  2. 2021
  3. 2050
  4. 2041
সঠিক উত্তর:
2030
উত্তর
সঠিক উত্তর:
2030
ব্যাখ্যা
SDGs:
- SDGs-এর পূর্ণরূপ: Sustainable Development Goals.
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে Sustainable Development Goals (এসডিজি) গ্রহণ করে।
- এসডিজি-এর মূলনীতি: Leaving no one behind.
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়।
- বাস্তবায়ন শুরু: ১ জানুয়ারি, ২০১৬ সাল।
- মেয়াদ শেষ: ৩১ ডিসেম্বর, ২০৩০ সাল।

⇒ এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
১. দারিদ্র্য বিলোপ;
২. ক্ষুধা মুক্তি;
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
৪. মানসম্মত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০.অসমতার হ্রাস;
১১. টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু কার্যক্রম;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷

উৎস: UNDP ওয়েবসাইট।
৩,৪৭১.
Who is the first woman president of Bangla Academy?
  1. Sultana Akhtar
  2. Selina Hossain
  3. Sufia Kamal
  4. Dr. Neelima Ibrahim
সঠিক উত্তর:
Selina Hossain
উত্তর
সঠিক উত্তর:
Selina Hossain
ব্যাখ্যা
- বাংলা একাডেমির প্রথম নারী ও বর্তমান সভাপতির দায়িত্বে রয়েছেন কথা সাহিত্যিক ও ঔপন্যাসিক সেলিনা হোসেন।
- বাংলা একাডেমির প্রথম পরিচালক ড. মুহম্মদ এনামুল হক।
- বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক অধ্যাপক মযহারুল ইসলাম।
- বাংলা একাডেমির প্রথম সভাপতি ছিলেন মওলানা মোহাম্মদ আকরম খাঁ।
- বাংলা একাডেমির স্বপ্নদ্রষ্টা হলেন ড. মুহাম্মদ শহিদুল্লাহ।

সূত্র- বাংলা একাডেমি ওয়েবসাইট।
৩,৪৭২.
As of October 2025, according to the Environmental Performance Index (EPI), the cleanest country in the world is- 
  1. Lithuania
  2. Estonia 
  3. Latvia
  4. Finland
সঠিক উত্তর:
Estonia 
উত্তর
সঠিক উত্তর:
Estonia 
ব্যাখ্যা

• এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইনডেক্স (ইপিআই) বা পরিবেশ সুরক্ষা সূচক অনুযায়ী,
- বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশ ইউরোপের দেশ এস্তোনিয়া।
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিয়ে সচেতনতা বৃদ্ধি, দায়িত্বশীল বন ব্যবস্থাপনা এবং কার্বনশূন্য গণপরিবহনের জন্য এস্তোনিয়া সুপরিচিত।
- পরিবেশ সুরক্ষা সূচকে দেশটির স্কোর ৭৫ দশমিক ৩।
- ২য় অবস্থানে লুক্সেমবার্গ।
- এবং ৩য় অবস্থানে আছে জার্মানি।
 
উৎস: প্রথম আলো।[link]

৩,৪৭৩.
Which Bangladeshi won the Ramon Magsaysay Award in 2023?
  1. Muhammad Yunus
  2. Anisul Haque
  3. Karvi Rakhsand
  4. Fazle Hasan Abed
  5. Firdausi Qadri
সঠিক উত্তর:
Karvi Rakhsand
উত্তর
সঠিক উত্তর:
Karvi Rakhsand
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ম্যাগসাইসাই পুরস্কার ২০২৩:

- ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট র‌্যামন ম্যাগসাইসাইয়ের নামে প্রতিষ্ঠিত র‌্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিস এ পুরস্কার দিয়ে থাকে।
- এশিয়ার নোবেলখ্যাত র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাখসান্দ।
- ২০২৩ সালে উদীয়মান নেতৃত্বের ক্যাটাগরিতে এ পদক বিজয়ীদের একজন হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে।
- ৩১ আগস্ট, ২০২৩ তারিখে ফিলিপাইন থেকে বিশ্বব্যাপী মর্যাদাসম্পন্ন এ পুরস্কার ঘোষণা করা হয়েছে।
- সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় অবদান রাখায় তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
- করভী রাখসান্দ বাংলাদেশ থেকে সম্মানজনক এই পুরস্কার পাওয়া ত্রয়োদশ ব্যক্তি।
- পুরস্কার পাওয়া অপর তিনজন হলেন হলেন ভারতের রবি কানন, তিমুরের ইগুনিও লেমোস, ফিলিপাইনের মিরিয়াম কোরোনেল-ফেরারূ।

অন্যদিকে -
- সর্বশেষ ২০২১ সালে এই পুরস্কার পেয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী ফিরদৌসী কাদরী।
- ১৯৮০ সালে ম্যাগসাইসাই পান ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ।

উৎস: কালের কন্ঠ ও ম্যাগসাইসাই পুরস্কার ওয়েবসাইট।
৩,৪৭৪.
Which of the SDG goals speaks about Gender equality?
  1. SDG 3
  2. SDG 5
  3. SDG 9
  4. SDG 13
সঠিক উত্তর:
SDG 5
উত্তর
সঠিক উত্তর:
SDG 5
ব্যাখ্যা
⇒ SDG লক্ষ্যগুলির মধ্যে কোনটিতে লিঙ্গ সমতার উল্লেখ রয়েছে?
- ৫নং লক্ষ্যমাত্রা।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):

- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য ।
- SDGS-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) রয়েছে।
লক্ষ্যমাত্রাসমূহ হলো:
১) দারিদ্র্য নির্মূল।
২) ক্ষুধামুক্তি।
৩) সুস্বাস্থ্য।
৪) মানসম্মত শিক্ষা।
৫) লিঙ্গ সমতা।
৬) বিশুদ্ধ পানি ও স্যানিটেশন।
৭) সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি।
৮) উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি।
৯) শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো।
১০) বৈষম্য হ্রাস।
১১) টেকসই শহর ও জনগণ।
১২) পরিমিত ভোগ ও উৎপান।
১৩) জলবায়ু বিষয়ে পদক্ষেপ।
১৪) সামুদ্রিক বাস্তুসংস্থান।
১৫) স্থলভাগের জীবন।
১৬) শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান।
১৭) অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

তথ্যসূত্র - SDG অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৪৭৫.
Which is the longest river in Bangladesh?
  1. Jamuna
  2. Padma
  3. Meghna
  4. Ichamati
সঠিক উত্তর:
Padma
উত্তর
সঠিক উত্তর:
Padma
ব্যাখ্যা

দেশের দীর্ঘতম নদী:
- দেশের দীর্ঘতম নদী পদ্মা।
- নদীটির দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার।
- নদীটি তিন বিভাগের ১২টি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়।
- প্রবেশ পথ - শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
- নদীটির পতনমুখ - মেঘনা (ভেদরগঞ্জ, শরীয়তপুর)।

দ্বিতীয় দীর্ঘতম নদী:
- দ্বিতীয় দীর্ঘতম নদী ইছামতি।
- নদীর দৈর্ঘ্য ৩৩৪ কিলোমিটার।
- নদীটি খুলনা বিভাগের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
- প্রবেশ পথ - (ভারত) ভৈরব-কপোতাক্ষ (দামুড়হুদা, চুয়াডাঙ্গা)।
- নদীটির পতনমুখ - রায়মঙ্গল (শ্যামনগর, সাতক্ষীরা)।

তৃতীয় দীর্ঘতম নদী:
- তৃতীয় দীর্ঘতম নদী সাঙ্গু।
- নদীর দৈর্ঘ্য ২৯৪ কিলোমিটার।
- নদীটি চট্টগ্রাম বিভাগের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
- প্রবেশ পথ - মিয়ানমার সীমান্ত (থানচি, বান্দরবান)।
- নদীটির পতনমুখ - বঙ্গোপসাগর (বাঁশখালী, চট্টগ্রাম)।

তথ্যসূত্র - বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট।

৩,৪৭৬.
Which continent does the Sonora Line run through?
  1. South America
  2. North America 
  3. Europe
  4. Asia
  5. None
সঠিক উত্তর:
North America 
উত্তর
সঠিক উত্তর:
North America 
ব্যাখ্যা

সনোরা লাইন:
- যুক্তরাষ্ট্র ও মেক্সিকোকে পৃথককারী সীমান্তরেখা সনোরা লাইন।
- এটি মেক্সিকোর সনোরা প্রদেশকে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্য থেকে পৃথক করেছে।
- ১৮৫৩ সালে এই সীমান্ত রেখা ভাগ করা হয়।

অন্যদিকে,
⇒ কয়েকটি গুরুত্বপূর্ণ সীমারেখা:
- ওডারনিস লাইন: জার্মানি ও পোল্যান্ড।
- সিগফ্রিড লাইন: জার্মানি ও ফ্রান্স।
- হিন্ডারবার্গ লাইন: জার্মানি ও ফ্রান্স।
- ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তান।

উৎস: Britannica.

৩,৪৭৭.
In which peacekeeping mission of the United Nations did Bangladesh take part for the first time?
  1. UNTAC
  2. UNIIMOG
  3. UNAMIR
  4. UNTSO
সঠিক উত্তর:
UNIIMOG
উত্তর
সঠিক উত্তর:
UNIIMOG
ব্যাখ্যা
• বাংলাদেশ সর্বপ্রথম ১৯৮৮ সালে United Nations Iran-Iraq Military Observer Group (UNIIMOG) মিশনে অংশগ্রহণের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হয়।
- তারপর থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ ৪০টি দেশে জাতিসংঘের মোট ৫৪টি মিশনে অংশ নিয়েছে।
- জাতিসংঘ মিশনে শান্তিরক্ষী প্রেরণে বর্তমানে বাংলাদেশের অবস্থান প্রথম।

অন্যদিকে,
- UNTSO হলো ফিলিস্তিনে নিয়োজিত জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন।
- UNTAC (United Nations Transitional Authority in Cambodia) হলো কম্বোডিয়ায় প্রেরিত মিশন।

উৎস: জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ওয়েবসাইট।
৩,৪৭৮.
Which country is recognized as the first country in the world to eliminate black fever?
  1. Pakistan
  2. Bhutan
  3. India
  4. Bangladesh
সঠিক উত্তর:
Bangladesh
উত্তর
সঠিক উত্তর:
Bangladesh
ব্যাখ্যা
• কালাজ্বর নির্মূলে বাংলাদেশ:
- বিশ্বের প্রথম দেশ হিসেবে কালাজ্বর নির্মূলে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। 
- ভারতের দিল্লিতে ডব্লিউএইচওর চার দিনব্যাপী চলা ৭৬তম দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

কালাজ্বর:
- কালাজ্বর সাধারণত স্ত্রী বেলে মাছির কামড়ে ছড়ায়।
- বেলে মাছি ঘর এবং ঘরের আশপাশের ফাটলে বিশেষ করে স্যাঁতসেঁতে জায়গায় থাকে।  
- সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত সময়ে এ মাছি বেশি কামড়ায়।
- এর জীবাণু শরীরে প্রবেশের পর তা রক্তের লোহিত কণিকাকে আক্রান্ত করে এবং সেখানে বংশবৃদ্ধি শুরু করে।
- ফলে লোহিত রক্তকণিকা ভেঙে যায় এবং রক্তশূন্যতা দেখা দেয়।

উৎস: ১ নভেম্বর ২০২৩, প্রথম আলো।
৩,৪৭৯.
Where is Bangladesh Agricultural Research Institute (BARI) located?
  1. Joydebpur, Gazipur
  2. Bhatara, Dhaka
  3. Rupsa, Khulna
  4. Gauripur, Cumilla
সঠিক উত্তর:
Joydebpur, Gazipur
উত্তর
সঠিক উত্তর:
Joydebpur, Gazipur
ব্যাখ্যা
• বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI):
- সূচনা: ‘বেঙ্গল ল্যান্ড রেকর্ডস ডিপার্টমেন্ট’ এর অধীনে একটি ছোট্ট শাখা হিসেবে যাত্রা শুরু।
- এটি ছিল উপমহাদেশের এই অঞ্চলে সরকারি পর্যায়ে কৃষি কার্যক্রমের সূচনা।
- লর্ড কার্জনের উদ্যোগে, কৃষি বিভাগকে ল্যান্ড রেকর্ডস বিভাগের আওতামুক্ত করে স্বাধীন মর্যাদা দেওয়া হয়।
- ঢাকার তেজগাঁওয়ে ‘Nuclear Agricultural Research Laboratory’ স্থাপন করা হয়। 
- এখান থেকেই কৃষি গবেষণার প্রকৃত সূচনা।

• ঢাকা ফার্ম: 
- প্রতিষ্ঠাকাল: ১৯০৮ সাল।
- আয়তন: ১৬১.২০ হেক্টর।
- এটি ছিল বাংলার কৃষিক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ।
- ১৯৬২ সালে ঢাকা ফার্মের জমি (বর্তমান শেরে বাংলা নগর) অধিগ্রহণ করা হলে কৃষি গবেষণা অনিশ্চয়তার মুখে পড়ে।

• জয়দেবপুরে স্থানান্তর: 
- স্থানান্তরের বছর: ১৯৬৬ সালে।
- নতুন অবস্থান: ঢাকা থেকে ৩৫ কিমি উত্তরে, জয়দেবপুরে। 
- আয়তন: ২৬০ হেক্টর;
- এখানেই বাংলাদেশ কৃষি গবেষণার নতুন যাত্রা শুরু হয়।
- ১৯৭৫ সালে, রাষ্ট্রপতির অধ্যাদেশ নং-৬২ এর মাধ্যমে; 
- প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে।

উৎস: BARI ওয়েবসাইট।
৩,৪৮০.
Which of the following deserts is located in Mongolia?
  1. Kalahari Desert
  2. Gobi Desert
  3. Sahara Desert
  4. Takla Makan Desert
সঠিক উত্তর:
Gobi Desert
উত্তর
সঠিক উত্তর:
Gobi Desert
ব্যাখ্যা
- গোবী মরুভূমি মঙ্গোলিয়া এবং চীনে বিস্তৃত, এবং
- এটি মধ্য এশিয়ার একটি বিশাল মরুভূমি যার আয়তন প্রায় ১৩ লক্ষ বর্গকিলোমিটার।

• বিখ্যাত কিছু মরুভূমির অবস্থান - 
- থর মরুভূমি : ভারত ও পাকিস্তান।
- মোজাবে মরুভূমি : যুক্তরাষ্ট্র। 
- সাহারা মরুভূমি : আফ্রিকা। 

সূত্র: ব্রিটানিকা।
৩,৪৮১.
In which year did the Titanic sink?
  1. 1915
  2. 1920
  3. 1908
  4. 1912
সঠিক উত্তর:
1912
উত্তর
সঠিক উত্তর:
1912
ব্যাখ্যা
- ১৯১২ সালের ১৫ এপ্রিল রাতে টাইটানিক জাহাজ তার প্রথম যাত্রায় উত্তর আটলান্টিক মহাসাগরে আইসবার্গের সাথে ধাক্কা লেগে নিমজ্জিত হয়।
- তখন এতে ২২০০ যাত্রী ও ক্রু ছিলো যার মধ্যে প্রায় ১৫০০ জন মারা যায়।
- ১০ এপ্রিল নিউইয়র্কের উদ্দেশ্যে টাইটানিক জাহাজ ব্রিটেনের সাউদাম্পটন বন্দর ছেড়ে যায়।
- টাইটানিক জাহাজ ছিলো তৎকালীন সময়ের সবচেয়ে বিলাসবহুল এবং অন্যতম বৃহৎ জাহাজ।
 
উৎস: History.com
৩,৪৮২.
'Decibel' is a unit to measure ___________. 
  1. Electricity
  2. Light
  3. Heat
  4. Sound
  5. None
সঠিক উত্তর:
Sound
উত্তর
সঠিক উত্তর:
Sound
ব্যাখ্যা
শব্দ দূষণ: 
- শব্দ এক প্রকার যান্ত্রিক তরঙ্গ। 
- তাই শব্দ চলার জন্য মাধ্যমের প্রয়োজন হয়। 
- কঠিন পদার্থের মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি হয়।
- তরল পদার্থে শব্দের বেগ কঠিন পদার্থের চেয়ে কম হয়। 
- বায়বীয় পদার্থে সবচেয়ে কম। 
- শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য। 

- মানুষের স্বাভাবিক শ্রবণ ক্ষমতার উর্ধ্বে সৃষ্ট যে কোনো শব্দ যা স্বাভাবিক জীবনযাত্রার ব্যাঘাত ঘটায় তাই হলো শব্দ দূষণ। 
- শব্দের তীব্রতা পরিমাপক একক হচ্ছে ডেসিবল (Decibel)। 
- শব্দের মাত্রা ৪৫ ডেসিবল হলেই সাধারণত মানুষ ঘুমাতে পারে না। 
- ৮৫ ডেসিবল শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হতে শুর করে এবং মাত্রা ১২০ ডেসিবল হলে কানে ব্যথা শুরু হয়। 
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)- এর মতে, সাধারণত ৬০ ডেসিবেল শব্দ একজন মানুষকে সাময়িকভাবে এবং ১০০ ডেসিবেল শব্দ পুরোপুরি বধির করে ফেলে। 
সুতরাং, ৬০ ডেসিবলের চেয়ে বেশি মাত্রার শব্দ শব্দদূষণ ঘটায়। 

অন্যদিকে, 
- তাপের এস আই একক জুল (J)। 
- আলোর তীব্রতার SI একক হল ক্যান্ডেলা। 
- তড়িৎ প্রবাহ পরিমাপের একক হলো অ্যাম্পিয়ার। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি,পদার্থবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট।
৩,৪৮৩.
Which US president mediated the 'Abraham Accords' agreement?
  1. Abraham Lincoln
  2. Bill Clinton
  3. John F. Kennedy
  4. Barack Obama
  5. Donald Trump
সঠিক উত্তর:
Donald Trump
উত্তর
সঠিক উত্তর:
Donald Trump
ব্যাখ্যা
আব্রাহাম অ্যাকর্ডস:
- আব্রাহাম অ্যাকর্ডস হলো ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের মধ্যে একটি চুক্তি।
- ‘সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন এই চুক্তির মধ্যমে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক তৈরি করে।
- কার্যকর হয়: ১৫ সেপ্টেম্বর, ২০২০।
- ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতাতেই এই চুক্তিটি সম্পন্ন হয়।
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তির দিনটিকে 'নতুন মধ্যপ্রাচ্যের ভোর' নামে অভিহিত করেন।

উৎস: Britannica.
৩,৪৮৪.
Who signed the Magna Carta?
  1. King William
  2. King John
  3. Julius Caesar
  4. King Charles
  5. Queen Elizabeth II
সঠিক উত্তর:
King John
উত্তর
সঠিক উত্তর:
King John
ব্যাখ্যা
ম্যাগনা কার্টা: 
ম্যাগনা কার্টা ছিল একটি চার্টার অফ ইংলিশ লিবার্টিজ, যা ১৫ জুন, ১২১৫ সালে ইংল্যান্ডের রাজা জন (King John) স্বাক্ষর করেন গৃহযুদ্ধের হুমকির মুখে।
পরবর্তী সময়ে ১২১৬, ১২১৭, এবং ১২২৫ সালে এটি পরিবর্তনসহ পুনরায় প্রকাশিত হয়।
এই দলিলে ঘোষণা করা হয় যে রাজাও আইন দ্বারা সীমাবদ্ধ থাকবেন, এবং এতে "মুক্ত মানুষদের" অধিকারের স্বীকৃতি দেওয়া হয়।
এটি অ্যাংলো-আমেরিকান আইনের ভিত্তি স্থাপন করে, যা পরবর্তী কালে ব্যক্তিগত স্বাধীনতা ও মৌলিক অধিকারের ধারণার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
১০৬৬ সালে উইলিয়াম দ্য কনকারার (William the Conqueror) ইংল্যান্ড বিজয় করার পর, তিনি এবং তার উত্তরসূরিরা এককভাবে দেশ ও ব্যারনদের উপর আধিপত্য বিস্তার করেন।
তবে ম্যাগনা কার্টা ইংরেজ রাজতন্ত্রের ক্ষমতা সীমিত করে এবং শাসকের জবাবদিহিতা নিশ্চিত করার প্রথম পদক্ষেপ ছিল।

উৎস: Britannica.
৩,৪৮৫.
Which bank launched the first mobile banking in Bangladesh?
  1. Standard Chartered Bank
  2. National Bank
  3. Dutch-Bangla Bank
  4. IFIC Bank
সঠিক উত্তর:
Dutch-Bangla Bank
উত্তর
সঠিক উত্তর:
Dutch-Bangla Bank
ব্যাখ্যা
- বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড।
- ডাচ্‌-বাংলা ব্যাংক এর মোবাইল ব্যাংকিং বর্তমানে রকেট নামে পরিচিত।
- মোবাইল ব্যাংকিং সেবা দেওয়ার ক্ষেত্রে শীর্ষে রয়েছে ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান 'বিকাশ'।
- ২০১১ সালের ৩১ মার্চ সিটিসেল ও বাংলালিংকের মাধ্যমে ডাচ বাংলা ব্যাংক প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে।
- প্রথম এজেন্ট ব্যাকিং সেবা চালু করে ব্যাংক এশিয়া।

সূত্র - ডেইলি স্টার রিপোর্ট এবং সংশ্লিষ্ট ব্যাংক। 
৩,৪৮৬.
Who introduced the permanent settlement in India?
  1. Lord Clive
  2. Lord Dalhousie
  3. Lord Cornwallis
  4. Warren Hastings
সঠিক উত্তর:
Lord Cornwallis
উত্তর
সঠিক উত্তর:
Lord Cornwallis
ব্যাখ্যা

চিরস্থায়ী বন্দোবস্ত (permanent settlement):
- ১৭৯৩ সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা চালু করেন।
- চিরস্থায়ী বন্দোবস্ত প্রশাসন কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার ও বাংলার ভূমি মালিকদের (সকল শ্রেণির জমিদার ও স্বতন্ত্র তালুকদারদের) মধ্যে সম্পাদিত একটি স্থায়ী চুক্তি।
- এ চুক্তির আওতায় জমিদার উপনিবেশিক রাষ্ট্রব্যবস্থায় ভূ-সম্পত্তির নিরঙ্কুশ স্বত্বাধিকারী হন।
- জমির স্বত্বাধিকারী হওয়া ছাড়াও জমিদারগণ স্বত্বাধিকারের সুবিধার সাথে চিরস্থায়ীভাবে অপরিবর্তনীয় এক নির্ধারিত হারের রাজস্বে জমিদারিস্বত্ব লাভ করেন। 

⇒ “একশালা” ও “পাঁচশালা”  বাস্তবায়নে ব্যর্থ হয়ে লর্ড কর্নওয়ালিসের (১৭৩৮-১৮০৫) প্রস্তাবনা মেনে নিয়ে ১৭৯৩ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ ভারতে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন।
- এটি মূলত ভূমি রাজস্ব আদায়ের একটি মাধ্যম।
- এর মাধ্যমে জমিদারদেরকে জমির মালিক এবং কৃষকদেরকে তাদের প্রজা রূপে রূপায়িত করা হয়। 

উল্লেখ্য,
- ইস্ট-ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস ‘পাঁচসালা বন্দোবস্ত এবং ‘একসালা বন্দোবস্ত' প্রবর্তন করেন।
- কিন্তু এ দুটি বন্দোবস্ত রাজস্ব আদায়ের ক্ষেত্রে ফলপ্রসূ হয়নি।
- এমতাবস্থায় গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিশ নানা বিচার-বিশ্লেষণ করে ১৭৯৩ সালে ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে এক নতুন প্রথার প্রবর্তন করেন। ইতিহাসে এটি ‘চিরস্থায়ী বন্দোবস্ত' নামে পরিচিত।
- এর মাধ্যমে ইংরেজরা এদেশে তাদের আর্থ-সামাজিক ও রাজনৈতিক ক্ষমতার ভিত্তি প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন।
- এক্ষেত্রে তারা অনেক সফলতা লাভ করলেও এ ব্যবস্থার ফলে সাধারণ কৃষক এমনকি অনেক সম্ভ্রান্ত বনেদি জমিদার সর্বশান্ত হয়ে পড়ে।
- অন্যদিকে নগদ টাকার মালিক ও পুঁজিপতি মহাজনরা রাতারাতি জমিদারে পরিণত হয়।
- নব সৃষ্ট এ জমিদার শ্রেণী ইংরেজ শাসনের জন্য একটি সামাজিক ও রাজনৈতিক ভিত্তি স্থাপনে সহায়ক শক্তির ভূমিকা পালন করে।
- ১৯৫০ সালে এ ব্যবস্থা উচ্ছেদ করা হয় ।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৪৮৭.
The headquarter of the Organization of Petroleum Exporting Countries is at -
  1. Libreville, Gabon
  2. Kuwait City, Kuwait
  3. Vienna, Austria
  4. Baghdad, Iraq
সঠিক উত্তর:
Vienna, Austria
উত্তর
সঠিক উত্তর:
Vienna, Austria
ব্যাখ্যা
OPEC:
-  OPEC এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries. 
- এটি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: বাগদাদ, ইরাক।
- ১৯৬০ সালে OPEC গঠিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- বর্তমান সদস্য: ১২টি।
- বর্তমান সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া। 
- ১৯৬৫ সালের পূর্বে এর সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- সদস্য দেশগুলো হলো: আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা।

উল্লেখ্য,
- ১ জানুয়ারি, ২০২৪ তারিখে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী অ্যাঙ্গোলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে মত বিরোধের পর OPEC থেকে বেরিয়ে এসেছে।

উৎস: i) OPEC এর ওয়েবসাইট। 
         ii) ২১ ডিসেম্বর ২০২৩, রয়টার্স।
৩,৪৮৮.
Who was the founder of the Bangladesh Academy for Rural Development?
  1. Sheikh Mujibur Rahman
  2. F. R. Khan
  3. Dr. Akhtar Hameed Khan
  4. Ahmed Kabir
  5. Zainul Abedin
সঠিক উত্তর:
Dr. Akhtar Hameed Khan
উত্তর
সঠিক উত্তর:
Dr. Akhtar Hameed Khan
ব্যাখ্যা
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড):
- ১৯৫৯ সালের ২৭ মে পল্লী উন্নয়নের ক্ষেত্রে একটি প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণা পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে। কুমিল্লার কোটবাড়ী এলাকায় এটি অবস্থিত।
- বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ড. আখতার হামিদ খান।
- তাঁর নেতৃত্বে নিবেদিত প্রাণ কিছু গবেষক গ্রামীণ জনগণকে সাথে নিয়ে নিরন্তর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে এ দেশে পল্লী উন্নয়নের উপযোগী কিছু মডেল কর্মসূচী উদ্ভাবন করেন।
- বার্ড স্থানীয় সরকার, পল্লী ‍উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
-  ২১ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পর্ষদের মাধ্যমে বার্ড পরিচালিত হয় যার সভাপতি হলেন স্থানীয় সরকার, পল্লী ‍উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী।
-  পল্লী উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য বার্ড ১৯৮৬ সালে ‘স্বাধীনতা পদক’ লাভ করে।

উৎস: বার্ড এর ওয়েবসাইট।
৩,৪৮৯.
Lalmai Hill is located in which district?
  1. Chittagong
  2. Comilla
  3. Rangamati
  4. Sylhet
সঠিক উত্তর:
Comilla
উত্তর
সঠিক উত্তর:
Comilla
ব্যাখ্যা

প্লাইস্টোসিনকালের সোপানসমূহ:
- আজ থেকে আনুমানিক প্রায় ২৫,০০০ বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিনকাল বলে।
- এ অঞ্চলের মাটির রং লাল ও ধূসর।
- দেশের উত্তর-পশ্চিমাংশের বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় বা উচ্চভূমি এর অন্তর্ভুক্ত।
- প্লাইস্টোসিনকালে এসব উচ্চভূমি গঠিত হয়েছিল বলে ধারণা করা হয়।

ক) বরেন্দ্রভূমি:
- বরেন্দ্রভূমি রাজশাহী বিভাগের নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট এবং রংপুর বিভাগের গাইবান্ধা, রংপুর ও দিনাজপুর জেলার অংশবিশেষ নিয়ে গঠিত।
- এর আয়তন ৯,৩২০ বর্গকিলোমিটার।
- প্লাবন সমভূমি থেকে এর উচ্চতা ৬ থেকে ১২ মিটার।
- এটি প্লাইস্টোসিন যুগের সর্ববৃহৎ উঁচুভূমি।
- বর্তমানে বরেন্দ্র বহুমুখী সেচ প্রকল্প এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে এ অঞ্চলটিকে কৃষিকাজের জন্য বিশেষ উপযোগী করা হয়েছে।

খ) মধুপুর ও ভাওয়ালের গড়:
- টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার মধুপুর এবং গাজীপুর জেলার ভাওয়ালের গড় নিয়ে এলাকাটি গঠিত।
- এটি প্লাইস্টোসিন যুগের দ্বিতীয় বৃহত্তম উঁচুভূমি।
- সমভূমি থেকে এর গড় উচ্চতা প্রায় ৩০ মিটার এবং আয়তন ৪,১০৩ বর্গকিলোমিটার।
- এখানকার মৃত্তিকা কৃষিকাজের জন্য তেমন উপযোগী নয়। এটি দেশের গজারী বৃক্ষের কেন্দ্র হিসাব পরিচিত।

গ) লালমাই পাহাড়:
- কুমিল্লা শহর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে লালমাই থেকে ময়নামতি পর্যন্ত এ পাহাড়টি বিস্তৃত।
- এর আয়তন প্রায় ৩৪ বর্গকিলোমিটার এবং গড় উচ্চতা ২১ মিটার।
- এ পাহাড়ের মাটি লাল এবং নুড়ি, বালি ইত্যাদি দ্বারা গঠিত।

উৎস: ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩,৪৯০.
Which river divides Bangladesh and Myanmar?
  1. Nabaganga River
  2. Naf River
  3. Karnaphuli River
  4. Bhagirathi River
সঠিক উত্তর:
Naf River
উত্তর
সঠিক উত্তর:
Naf River
ব্যাখ্যা
• নাফ নদী:
- নাফ নদীর উৎপত্তি স্থল মিয়ানমার।
- এ নদী বাংলাদেশের টেকনাফ ও মিয়ানমার সীমানা নির্দেশ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
- উৎপত্তিস্থল থেকে বঙ্গোপসাগরে পতিত হওয়া পর্যন্ত এ নদীর দৈর্ঘ্য প্রায় ৫৬ কিলোমিটার।

অন্যদিকে,
• কর্ণফুলী (Karnaphuli):
- কর্ণফুলী নদী আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে।
- এরপর রাঙামাটি ও চট্টগ্রাম জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।

• নবগঙ্গা নদী (Nabaganga River):
- মাথাভাঙ্গা নদীর একটি শাখা, চুয়াডাঙ্গা শহরের কাছে এর উৎপত্তি।
- মাথাভাঙ্গা থেকে ‘গঙ্গার নবরূপ’ - এভাবে নবগঙ্গার নামকরণ করা হয়েছে বলে অনুমান করা হয়। 

• ভাগীরথী: 
- ভারতের উত্তরাখণ্ড রাজ্যে প্রবাহিত একটি নদী। এটি গঙ্গার প্রধান দুটি প্রবাহের একটি এবং হিন্দুদের একটি পবিত্র নদী।

সূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাপিডিয়া।
৩,৪৯১.
Who was nominated as the Chairman in the 13th National Parliament?
  1. Major (Retd.) Hafiz Uddin Ahmed
  2. Barrister Kaiser Kamal
  3. Dr. Khandakar Mosharraf Hossain 
  4. Nazrul Islam Khan
সঠিক উত্তর:
Dr. Khandakar Mosharraf Hossain 
উত্তর
সঠিক উত্তর:
Dr. Khandakar Mosharraf Hossain 
ব্যাখ্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ 
- ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আহ্বান করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ।
- ১২ মার্চ প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
- অধিবেশনের প্রারম্ভে ভাষণ দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান।
- এরপর  ড. খন্দকার মোশাররফ হোসেনকে সর্বসম্মতিক্রমে সভাপতি মনোনীত করা হয়। 
- ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। 

-  জাতীয় সংসদের স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল শপথ গ্রহণ করেন।
- ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

উৎস: বাসস।

৩,৪৯২.
Which agreement aims to reduce greenhouse gas emissions globally?
  1. Kyoto Protocol 
  2. Cartagena Protocol 
  3. Montreal Protocol 
  4. Nagoya Protocol 
সঠিক উত্তর:
Kyoto Protocol 
উত্তর
সঠিক উত্তর:
Kyoto Protocol 
ব্যাখ্যা

কিয়োটো প্রটোকল:
- গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের জন্য প্রথম আইনগত বাধ্যবাধকতা তৈরি করে কিয়োটো প্রোটোকল। 
- এই প্রোটোকলটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের (UNFCCC) অধীনে একটি আন্তর্জাতিক চুক্তি।
- কিয়োটো প্রোটোকল শিল্পোন্নত দেশগুলোকে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়। 
- স্বাক্ষরিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৯৭।
- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫।
- স্বাক্ষরের স্থান: কিয়োটো, জাপান।
- স্বাক্ষরিত দেশ: ৮৩টি।
- অনুমোদনকারী দেশ: ১৯২টি।

উল্লেখ্য,
- কিয়োটো চুক্তির ভিত্তিতে গ্রিনহাউস গ্যাস নির্গমন ২০১২ সালের মধ্যে ৫.২ শতাংশ কমানোর বিষয় অন্তর্ভুক্ত করা হয়।
- চুক্তি বাস্তবায়নের শর্ত অনুযায়ী বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাসের ৫৫ শতাংশ উৎপাদনকারী দেশগুলোর স্বাক্ষরের প্রয়োজন ছিল।
- প্রাথমিক পর্যায়ে নিজ নিজ দেশে উৎপন্ন গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
- চুক্তিভুক্ত দেশগুলো যে ছয়টি গ্যাস নিঃসরণ কমানোর উদ্যোগ নেয় সেগুলো হলো কার্বন ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোফ্লোরোকার্বন, পারফ্লোরোকার্বন ও সালফার।

⇒ কিয়োটো প্রটোকলের অংশ হিসেবে অনেক উন্নত দেশ গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসকরণের জন্য নৈতিকভাবে দুটি পর্যায়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়।
- প্রথম প্রতিশ্রুতির সময় ২০০৮-২০১২ এবং দ্বিতীয়টি ২০১৩-২০২০ সাল পর্যন্ত।
- প্রথম চুক্তির মেয়াদ ২০১২ সালে শেষ হলে দ্বিতীয় দফায় সেই চুক্তি সংশোধন করে ২০২০ সাল নাগাদ বর্ধিত করা হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন কাজ শুরু হয়নি।

অন্যদিকে, 
- কার্টাগোনা প্রটোকল জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল। এর উদ্দেশ্য হলো জৈব জ্বালানি সংরক্ষণ।
- মন্ট্রিল প্রোটোকল হল ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ (ODS) ব্যবহার এবং উৎপাদন বন্ধ করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি। 
- নাগোয়া প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: বন্যপ্রাণী সংরক্ষণ।

উৎস: UNFCCC ওয়েবসাইট।

৩,৪৯৩.
Who is the only foreigner awarded the title of "Bir Protik"?
  1. Richard Nixon
  2. Mark Tully
  3. Sam Manekshaw
  4. Simon Dring
  5. W.A.S Ouderland
সঠিক উত্তর:
W.A.S Ouderland
উত্তর
সঠিক উত্তর:
W.A.S Ouderland
ব্যাখ্যা
খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে 'বীরপ্রতীক' খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক ডব্লিও এ এস ওডারল্যান্ড।
- তিনি ৬ ডিসেম্বর, ১৯১৭ সালে হল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন।
- মুক্তিযুদ্ধে তিনি ২নং সেক্টরে কাজ করেন।

এছাড়াও, 
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত মহিলা ২ জন‌।
- একজন ডা. সেতারা বেগম এবং অপরজন তারামন বিবি।
- তারামন বিবি ১১ নং সেক্টরে কর্নেল তাহেরের অধীনে যুদ্ধে অংশ নেন এবং পাকবাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের হয়ে গুপ্তচরবৃত্তি করেন।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
৩,৪৯৪.
The Intergovernmental Panel on Climate Change (IPCC) was established by -
  1. UNDP
  2. UNEP
  3. UNIDO
  4. UNESCO
সঠিক উত্তর:
UNEP
উত্তর
সঠিক উত্তর:
UNEP
ব্যাখ্যা
IPCC:
- IPCC-এর পূর্ণরূপ: Intergovernmental Panel on Climate Change.
- এটি হলো জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিজ্ঞানের মূল্যায়নের জন্য জাতিসংঘের সংস্থা।
- প্রতিষ্ঠার সময়: ১৯৮৮ সাল।
- বর্তমানে সদস্য: ১৯৫টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- চেয়ারম্যান: জিম স্কেয়া।
- শান্তিতে নোবেল পুরস্কার লাভ: ২০০৭ সালে।

উল্লেখ্য,
- বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP)-এর মিলিত উদ্যোগে IPCC প্রতিষ্ঠিত হয়।

⇒ IPCC জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক ভিত্তি, এর প্রভাব এবং ভবিষ্যতের ঝুঁকি এবং অভিযোজন ও প্রশমনের বিকল্পগুলির নিয়মিত মূল্যায়ন প্রদান করে।
- এর কাজ হলো মানুষের ক্রিয়াকলাপের কারণে জলবায়ু পরিবর্তন সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞানকে এগিয়ে নেওয়া।

উৎস: ইউরোপিয়ান ইউনিয়ন ওয়েবসাইট।
৩,৪৯৫.
Where did the Bengali officers of the military meet for a conference on April 4, 1971?
  1. Tungipara
  2. Teliapara
  3. Baidyanath Tala
  4. Kalurghat
সঠিক উত্তর:
Teliapara
উত্তর
সঠিক উত্তর:
Teliapara
ব্যাখ্যা

• মুক্তিবাহিনী:
- ১৯৭১ সালের ৪ এপ্রিল সামরিক বাহিনীর বাঙালি কর্মকর্তারা সিলেটের তেলিয়াপাড়া চা বাগানে এক বৈঠকে মিলিত হন।
- সেখানে তারা মুক্তিযুদ্ধের রণকৌশল প্রণয়ন করে।
- পরে এটি তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি নামে পরিচিত হয়।
- বৈঠকে সিদ্ধান্ত হয় এম এ জি ওসমানী যুদ্ধে নেতৃত্ব দেবেন এবং বাংলাদেশকে চারটি সামরিক অঞ্চলে ভাগ করে সশস্ত্র যুদ্ধ চালিয়ে যাওয়া হবে।
- ১২-১৭ জুলাই কলকাতায় মুজিবনগর সরকারের নেতৃত্বে আমাদের মুক্তিযুদ্ধ সংক্রান্ত একটি দীর্ঘ সম্মেলন হয়, সেখানেই তিনটি নিয়মিত বাহিনী তৈরি এবং বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়।

উল্লেখ্য,
- যে জনযুদ্ধ এনেছে বাংলাদেশের পতাকা, সেই জনযুদ্ধের দাবিদার এদেশের সাত কোটি বাঙালি।
- এই সশস্ত্র যুদ্ধ একটি নির্বাচিত সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত হয়।
- পরিকল্পিত এই যুদ্ধ পরিচালনার জন্য ১০ই এপ্রিল ১৯৭১ বাংলাদেশ সরকার সমগ্র বাংলাদেশকে ৪টি যুদ্ধঅঞ্চলে বিভক্ত করেন।
- এই ৪টি অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক ছিলেন:
ক) চট্টগ্রাম অঞ্চল: মেজর জিয়াউর রহমান,
খ) কুমিল্লা অঞ্চল: মেজর খালেদ মোশাররফ,
গ) সিলেট অঞ্চল: মেজর কে এম সফিউল্লাহ,
ঘ) দক্ষিণ পশ্চিম: অঞ্চল মেজর আবু ওসমান চৌধুরী।

⇒ পরবর্তীতে দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে বিভক্ত করে রাজশাহী অঞ্চলে মেজর নাজমুল হক,
- দিনাজপুর অঞ্চলে মেজর নওয়াজেস উদ্দিন এবং,
- খুলনা অঞ্চলে মেজর জলিলকে দায়িত্ব দেয়া হয়।
- ৭ই জুলাই ১৯৭১ যুদ্ধের কৌশলগত কারণে সরকার নিয়মিত পদাতিক ব্রিগেড গঠনের পরিকল্পনায় 'জেড ফোর্স' ব্রিগেড গঠন করেন।
- এই জেড ফোর্সের অধিনায়ক হলেন লেঃ কর্নেল জিয়াউর রহমান।
- একই ভাবে সেপ্টেম্বর মাসে 'এস ফোর্স' এবং ১৪ই অক্টোবর 'কে ফোর্স' গঠন করা হয়।
- কে ফোর্সের অধিনায়ক ছিলেন লেঃ কর্নেল খালেদ মোশাররফ।
- এস ফোর্সের অধিনায়ক ছিলেন লেঃ কর্নেল কে. এম. সফিউল্লাহ।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) বিবিসি বাংলা।

৩,৪৯৬.
Which was the main city or capital of the Rarh region?
  1. Panama City
  2. Barkamta
  3. Karnasubarna
  4. Kotivarsa
সঠিক উত্তর:
Kotivarsa
উত্তর
সঠিক উত্তর:
Kotivarsa
ব্যাখ্যা
রাঢ়:
- বিভিন্ন ঐতিহাসিক উৎস থেকে বলা যায় যে, রাঢ় বলতে পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চলকেই বুঝানো হতো।
- এটি গঙ্গা নদীর দক্ষিণ ও পশ্চিম ভাগে সীমাবদ্ধ ছিল।
- তবকত-ই-নাসিরীর বর্ণনায়ও গঙ্গার দক্ষিণে রাঢ়ের অবস্থান নির্দেশিত হয়েছে।

- এই জনপদটি দুটি অংশে বিভক্ত ছিল।
→ দক্ষিণ রাঢ়।
→ উত্তর রাঢ়।

- এই উত্তর ও দক্ষিণ রাঢ়ই ছিল যথাক্রমে বজ্রভূমি ও সুহ্মভূমি।
- রাঢ়ের প্রধান নগর বা রাজধানী ছিল কোটিবর্ষ।
- রাঢ় বা সূহ্মদেশের অন্তর্গত তাম্রলিপ্তের কথা টলেমির ভূগোলে উল্লিখিত ছিল ।
- অনেক ঐতিহাসিক মেদিনীপুর জেলার পূর্বপ্রান্ত অবস্থিত আধুনিক তমলুককে প্রাচীন তাম্রলিপ্ত বলে চিহ্নিত করেছেন।

সূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৪৯৭.
Who founded the Tamaddun Majlish?
  1. Professor Abul Kashem
  2. Professor ASM Nurul Haque Bhuiyan
  3. Kazi Motahar Hossain
  4. Abul Mansoor Ahmad
সঠিক উত্তর:
Professor Abul Kashem
উত্তর
সঠিক উত্তর:
Professor Abul Kashem
ব্যাখ্যা
ভাষা আন্দোলন:
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাসেম ১৯৪৭ সালে তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠা করেন।
- এই সংগঠন ১৯৪৭ সালের ১৫ সেপ্টেম্বর বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে একটি পুস্তিকা প্রকাশ করে।
- বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে তমদ্দুন মজলিশের প্রকাশিত পুস্তিকাটির নাম ছিল 'পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু'।
- তমদ্দুন মজলিশ ছাত্র-শিক্ষক মহলে বাংলাভাষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে।
- ১৯৪৭ সালের মধ্যেই বহু প্রখ্যাত এবং অখ্যাত লেখক বাংলা রাষ্ট্রভাষার প্রতি তাদের দ্ব্যর্থহীন সমর্থন জানিয়েছিলেন।
- পাকিস্তানের পাবলিক সার্ভিস কমিশনের বিষয়তালিকা থেকে এবং নৌ ও অন্যান্য বিভাগের নিয়োগ পরীক্ষায় বাংলাকে বাদ দেয়া হয়।
- এমনকি পাকিস্তানের গণপরিষদের সরকারি ভাষা হিসেবে ইংরেজি ও উর্দুকে নির্বাচন করা হয়। ফলে বাঙালিরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৪৯৮.
The branch of science that deals with fossils is known as – 
  1. Archaeology
  2. Paleontology
  3. Anthropology
  4. Fossilogy
সঠিক উত্তর:
Paleontology
উত্তর
সঠিক উত্তর:
Paleontology
ব্যাখ্যা

- প্যালিওন্টোলজি (Paleontology) হলো বিজ্ঞানসম্মতভাবে জীবাশ্ম বা ফসিল (fossil) নিয়ে গবেষণা ও অধ্যয়নের শাস্ত্র।

• জীবাশ্ম: 
- জীবাশ্ম বা ফসিল (Fossil), ল্যাটিন Fossilis শব্দ থেকে ইংরেজি Fossil শব্দের উৎপত্তি। Fossilis শব্দের অর্থ হলো dug out বা খুড়ে তোলা। 
- পূর্বে মাটি খুড়ে যা কিছু তোলা হতো তাকেই জীবাশ্ম বা ফসিল বলা হতো। 
- বর্তমানে, পৃথিবীর ভূত্বকে (crust) প্রাকৃতিক উপায়ে সংরক্ষিত প্রাগৈতিহাসিক জীবের দেহ, দেহাবশেষ বা দেহের কোন অংশের চিহ্ন বা সাক্ষ্যকে জীবাশ্ম বা ফসিল বলা হয়। 
- গমন পথ, ট্রেইল এবং জীবজনিত গর্তকে ট্রেস ফসিল (trace fossil) বা ইকনোফসিল (ichnofossil ) বা জার্মান ভাষায় লেবেনস্পুরেন (lebenspuren) নামে আখ্যায়িত করা হয়। 
- জীবাশ্মগত বিদ্যাকে জীবাশ্মবিদ্যা বা প্যালেন্টোলজি (palaeontology) বলা হয়। 
- Paleobotany হলো জীববিজ্ঞানের সেই শাখা যেখানে প্রাচীন উদ্ভিদের জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয়, এটি জীবাশ্মবিদ্যার (Paleontology) একটি উপশাখা। 

অন্যদিকে, 
- Fossilogy শব্দটি বিজ্ঞানে প্রচলিত বা স্বীকৃত কোনো শাখা নয়। 
- Archaeology হলো প্রাচীন মানুষের বস্তু, স্থাপনা, সংস্কৃতি ও সভ্যতা নিয়ে গবেষণা। 
- Anthropology হলো মানুষের উৎপত্তি, বিকাশ এবং সংস্কৃতি নিয়ে গবেষণার শাস্ত্র।। 

তথ্যসূত্র: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এবং ব্রিটানিকা।

৩,৪৯৯.
SDG 5 is related to -
  1. Industry, Innovation and Infrastructure
  2. Marine ecology
  3. Gender equality
  4. Peace and Justice
সঠিক উত্তর:
Gender equality
উত্তর
সঠিক উত্তর:
Gender equality
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য ।
- SDGS-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) রয়েছে।
লক্ষ্যমাত্রাসমূহ হলো:
১) দারিদ্র্য নির্মূল।
২) ক্ষুধামুক্তি।
৩) সুস্বাস্থ।
৪) মানসম্মত শিক্ষা।
৫) লিঙ্গ সমতা।
৬) বিশুদ্ধ পানি ও স্যানিটেশন।
৭) সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি।
৮) উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি।
৯) শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো।
১০) বৈষম্য হ্রাস।
১১) টেকসই শহর ও জনগণ।
১২) পরিমিত ভোগ ও উৎপান।
১৩) জলবায়ু বিষয়ে পদক্ষেপ।
১৪) সামুদ্রিক বাস্তুসংস্থান।
১৫) স্থলভাগের জীবন।
১৬) শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান।
১৭) অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

তথ্যসূত্র - SDG অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৫০০.
Who is the current Managing Director of the International Finance Corporation (IFC)? (May, 2025)
  1. Ngozi Okonjo-Iweala
  2. Makhtar Diop
  3. Kristalina Georgieva
  4. Ajay Banga
সঠিক উত্তর:
Makhtar Diop
উত্তর
সঠিক উত্তর:
Makhtar Diop
ব্যাখ্যা
IFC:
- IFC বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- IFC এর পূর্ণরূপ International Finance Corporation.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৫৬ সালে।
- বর্তমান সদস্য: ১৮৬টি। (মে, ২০২৫)
- প্রধান কার্যালয়: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মাখতার ডিওপ। (মে, ২০২৫)
- এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।

তথ্যসূত্র - IFC অফিসিয়াল ওয়েবসাইট।