বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank General Knowledge

মোট প্রশ্ন৬,১৭৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank General Knowledge

PrepBank · পাতা ১৯ / ৬২ · ১,৮০১১,৯০০ / ৬,১৭৯

১,৮০১.
The equatorial diameter of the Earth is–
  1. ক) 12757 km
  2. খ) 13560 km
  3. গ) 13900 km
  4. ঘ) 14657 km
সঠিক উত্তর:
ক) 12757 km
উত্তর
সঠিক উত্তর:
ক) 12757 km
ব্যাখ্যা

- পৃথিবীর আকৃতি যেহেতু সম্পূর্ণ গোলাকার নয় সেহেতু পৃথিবীর নিরক্ষীয় 'পূর্ব-পশ্চিম' ব্যাস ও মরুদেশীয় 'উত্তর-দক্ষিন' ব্যাস ভিন্ন।
- মেরুদেশীয় ব্যাস হল ১২,৭১৪ কিলোমিটার
- নিরক্ষীয় ব্যাস হল ১২,৭৫৭ কিলোমিটার।
- পৃথিবীর গড় ব্যাস হল ১২,৭৩৪.৫ কিলোমিটার
- পৃথিবীর গড় ব্যাসার্ধ হল ৬৪০০ কিলোমিটার।

উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম - দশম শ্রেণি।

১,৮০২.
Who announced the annulment of Bengal partition at the Delhi Durbar?
  1. King George V
  2. King George VI
  3. King Edward VII
  4. King Edward III
সঠিক উত্তর:
King George V
উত্তর
সঠিক উত্তর:
King George V
ব্যাখ্যা
বঙ্গভঙ্গের পটভূমি:
- ভারতের বড়লাট লর্ড কার্জন ১৯০৫ খ্রিস্টাব্দে ১৬ অক্টোবর বাংলা ভাগ করেন।
- এই বিভক্তি ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত।
- ১৯০৩ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের পরিকল্পনা গৃহীত হলেও শেষ পর্যন্ত ১৯০৫ খ্রিস্টাব্দে এর বাস্তবায়ন হয়।
- এই পরিকল্পনা অনুযায়ী ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, আসাম, জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা ও মালদাহ নিয়ে গঠিত হয় পূর্ব বাংলা ও আসাম প্রদেশ।
- এই প্রদেশের রাজধানী হয় ঢাকা।
- অপরদিকে পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিম বাংলা প্রদেশ, যার রাজধানী করা হয় কোলকাতাকে।

বঙ্গভঙ্গ রদ:
- বাংলার মুসলমানরা নবাব সলিমুল্লাহর নেতৃত্বে বঙ্গভঙ্গকে স্বাগত জানায়।
- অপর দিকে তীব্র বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে।
- ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে তারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে সুদৃঢ় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলে।
- ব্রিটিশ সরকার আন্দোলনকারীদের দমন করতে না পেরে শেষ পর্যন্ত ১৯১১ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রহিত করে।
- রাজা পঞ্চম জর্জ ভারত সফরে এসে দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৮০৩.
According to the national budget for FY 2025–26, the targeted GDP growth rate of Bangladesh is-
  1. 4.5%
  2. 5.5%
  3. 6.0%
  4. 6.5%
সঠিক উত্তর:
5.5%
উত্তর
সঠিক উত্তর:
5.5%
ব্যাখ্যা

২০২৫-২৬ বাজেট:
- বাজেৎ উত্থাপনকারী: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
- বাজেট ঘোষণা: ২ জুন, ২০২৫।
- বাজেট কার্যকর: ১ জুলাই, ২০২৫।
- বাজেটের আকার: ৭,৮৯,৯৯৯ কোটি টাকা (জিডিপির ১২.৭ শতাংশ)।
- রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা: ৫,৬৪,০০০ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২,৩০,০০০ কোটি টাকা।
- বাজেট ঘাটতি: ২,২৬,০০০ কোটি টাকা (জিডিপির ৩.৬২ শতাংশ)।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%।
- সামাজিক নিরাপত্তার ঝার বৃদ্ধি: ১২.১৮%।
- জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা: ৫.৫%।

উৎস: জাতীয় বাজেট ২০২৫-২৬।

১,৮০৪.
How many Magsaysay awardees from Bangladesh? [August, 2024]
  1. 11
  2. 12
  3. 13
  4. 17
সঠিক উত্তর:
13
উত্তর
সঠিক উত্তর:
13
ব্যাখ্যা
র‍্যামন ম্যাগসেসে পুরস্কার:
- ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র‍্যামন ম্যাগসাইসাইয়ের নামে এ পুরস্কার দেওয়া হয়।
- র‍্যামন ম্যাগসেসে ১৯৫৭ সালের ১৭ মার্চ মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মারা যান।
- ১৯৫৮ সাল থেকে পুরস্কার দেওয়া শুরু হয়।
- এখন পর্যন্ত ১৩ জন ব্যক্তি বাংলাদেশ থেকে র‍্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন।

⇒ পুরস্কারপ্রাপ্ত ১৩ বাংলাদেশি:
১. বাংলাদেশিদের মধ্যে ১৯৭৮ সালে প্রথম র‍্যামন ম্যাগসেসে পান সমাজসেবী তহরুন্নেসা আবদুল্লাহ।
২. ১৯৮০ সালে র‍্যামন ম্যাগসেসে পান ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ।
৩. ১৯৮৪ সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস র‍্যামন ম্যাগসেসে পুরস্কার পান।
৪. গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ১৯৮৫ সালে সামাজিক নেতৃত্বের খাতে র‍্যামন ম্যাগসেসে পান।
৫. ক্যাথলিক ধর্মযাজক রিচার্ড উইলিয়াম টিম ১৯৮৭ সালে ম্যাগসাইসাই পান।
৬. দিদার কমপ্রিহেন্সিভ ভিলেজ ডেভেলপমেন্ট কো-অপারেটিভ সোসাইটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইয়াসিন ম্যাগসাইসাই পান ১৯৮৮ সালে।
৭. বেসরকারি সংগঠন বাঁচতে শেখার প্রতিষ্ঠাতা অ্যাঞ্জেলা গোমেজ র‍্যামন ম্যাগসেসে পুরস্কার পান ১৯৯৯ সালে।
৮. সাংবাদিকতা, সাহিত্য এবং সৃজনশীল যোগাযোগকলায় ২০০৪ সালে র‍্যামন ম্যাগসেসে পুরস্কার পান বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
৯. ২০০৫ সালে র‍্যামন ম্যাগসেসে পান প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
১০. প্রতিবন্ধিতার শিকার ব্যক্তিদের উন্নয়নের গতিধারায় নিয়ে আসার স্বীকৃতিস্বরূপ ২০১০ সালে র‍্যামন ম্যাগসেসে পুরস্কার পান বেসরকারি সংগঠন সিডিডির নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান।
১১. বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান ২০১২ সালে পুরস্কারটি পান।
১২. ২০২১ সালে র‍্যামন ম্যাগসেসে পুরস্কারটি পান প্রখ্যাত বিজ্ঞানী ফেরদৌসী কাদরী।
১৩. ২০২৩ সালে র‍্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বাংলাদেশের করভি রাখসান্দ।

উৎস: i) The Ramon Magsaysay Award Foundation ওয়েবসাইট।
   ii) ৩১ আগস্ট, ২০২১, প্রথম আলো।
১,৮০৫.
Who was the author of the epic poem 'Shahnama'?
  1. Kaykobad
  2. Alaol
  3. Al-Biruni
  4. Ferdowsi
সঠিক উত্তর:
Ferdowsi
উত্তর
সঠিক উত্তর:
Ferdowsi
ব্যাখ্যা
মহাকবি ফেরদৌসী:
- সুলতান মাহমুদের সভাকবি ছিলেন মহাকবি ফেরদৌসী।
- ফেরদৌসীকে বলা হয় প্রাচ্যের হোমার।
- ফেরদৌসীর রচিত অমর কাব্যগ্রন্থের নাম শাহনামা।
- এটি একই সাথে ইরানের ও সারা বিশ্বের ফার্সি ভাষাভাষী লোকদের জন্য জাতীয় মহাকাব্য।
- ফেরদৌসী ৯৭৭ থেকে ১০১০ সালের মধ্যে ৩০ বছরের অধিক সময় ধরে এই মহাকাব্য রচনা করেন।

উল্লেখ্য,
- সুলতান উপাধিধারী প্রথম শাসক গজনভির মাহমুদ বা সুলতান মাহমুদ।
- সামরিক মেধা ও দক্ষতার মাধ্যমে তিনি ১৭ বার ভারত আক্রমণ করেন এবং প্রতিবারই বিজয়ী হন।
- সাহিত্য, কবিতা, শিল্পের প্রতি তার অনুরাগ ছিলো ইতিহাসখ্যাত।
- মহাকবি ফেরদৌসি এবং মহাপন্ডিত আল বিরুনীর মতো বিদগ্ধ ব্যক্তিরা তার নৈকট্য ও সহযোগিতা লাভ করেন।
- মহাকবি ফেরদৌসি তার জগদ্বিখ্যাত মহাকাব্য 'শাহনামা' সুলতান মাহমুদকে উৎসর্গ করেন।

উৎস: i) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
          ii) World History Encyclopedia.
১,৮০৬.
Which light has the longest wavelength?
  1. Purple
  2. Blue
  3. Orange
  4. Red
সঠিক উত্তর:
Red
উত্তর
সঠিক উত্তর:
Red
ব্যাখ্যা

আলাের তরঙ্গদৈর্ঘ্য:
- দৃশ্যমান আলাের তরঙ্গদৈর্ঘ্যের ক্রম: বেগুনি < নীল < আসমানী < সবুজ < হলুদ < কমলা < লাল।
- আলাের তরঙ্গদৈর্ঘ্য কম হলে তার বিক্ষেপণ বেশি হয়।
- আলাের তরঙ্গদৈর্ঘ্য বেশি হলে তার বিক্ষেপণ কম হয়।
- লাল রঙের আলাের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি।
- লাল রঙের আলাের বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে কম।
- যে বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য যত বেশি, তার প্রতিসরণ, বিচ্যুতি ও বিক্ষেপণ তত কম।
- বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম।
- বেগুনি আলোর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে বেশী।

তথ্যসূত্র - পদার্থ বিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।

১,৮০৭.
In which country is the Borobudur Temple located?
  1. India
  2. Cambodia
  3. Indonesia
  4. Thailand
সঠিক উত্তর:
Indonesia
উত্তর
সঠিক উত্তর:
Indonesia
ব্যাখ্যা
বরোবুদুর বা বরবুদুর:  
- বরোবুদুর বা বরবুদুর ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশে অবস্থিত একটি বৌদ্ধ মন্দির।
- এটি জাভা বৌদ্ধ স্থাপত্যশৈলীতে নির্মিত হয় এবং শৈলেন্দ্র রাজবংশের শাসনকালে, খ্রিস্টীয় ৮ম থেকে ৯ম শতাব্দীতে নির্মাণ সম্পন্ন হয়।
- বরোবুদুর মন্দিরটি দীর্ঘ সময় ধরে আগ্নেয়গিরির ছাই এবং বনজঙ্গলের স্তরে ঢাকা পড়ে ছিল।

উল্লেখ্য, 
- ১৮১৪ সালে ব্রিটিশ লেফটেন্যান্ট গভর্নর-জেনারেল থমাস স্ট্যামফোর্ড র‍্যাফলস এটি পুনরায় আবিষ্কার করেন।
- এর বৈশিষ্ট্যপূর্ণ নির্মাণশৈলী, ঐতিহাসিক গুরুত্ব এবং সৌন্দর্যের কারণে ১৯৯১ সালে ইউনেস্কো বরোবুদুরকে বিশ্ব ঐতিহ্য স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করে।  

উৎস: Britannica.
১,৮০৮.
What is the goal-2 indicator of the SDG?
  1. Quality Education
  2. Gender equality
  3. No poverty
  4. Zero hunger
সঠিক উত্তর:
Zero hunger
উত্তর
সঠিক উত্তর:
Zero hunger
ব্যাখ্যা
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (এসডিজি) গ্রহণ করে।
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়।
- মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।

⇒ এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
১. দারিদ্র্য বিলোপ;
২. ক্ষুধা মুক্তি;
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
৪. গুণগত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০. অসমতার হ্রাস;
১১. টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু কার্যক্রম;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷

উৎস: UNDP ওয়েবসাইট।
১,৮০৯.
Which U.S. state is the largest by area?
  1. Montana
  2. Alaska 
  3. California
  4. Texas
সঠিক উত্তর:
Alaska 
উত্তর
সঠিক উত্তর:
Alaska 
ব্যাখ্যা
আলাস্কা অঙ্গরাজ্য:
- আলাস্কা (Alaska) হচ্ছে যুক্তরাষ্ট্রের আয়তনে সবচেয়ে বড় অঙ্গরাজ্য।
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত।
- এটি রাশিয়ার সবচেয়ে কাছের আমেরিকান অঙ্গরাজ্য।
- এটি ১৯৫৯ সালে যুক্তরাষ্ট্রের ৪৯তম রাজ্য হিসেবে যোগ হয়।
- আলাস্কা মূলত একটি বৃহৎ এবং প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ অঞ্চল, যার বেশিরভাগ অংশ পাহাড়, বন, হিমবাহ এবং ব্যাপক বনভূমিতে ভরা।
- প্রায় দেড়শ বছর আগে এ জায়গাটি ছিল রাশিয়ার।
- ১৮৬৭ সালে যুক্তরাষ্ট্র রাশিয়ার নিকট থেকে আলাস্কা অঙ্গরাজ্যটি ক্রয় করেছিল।
- মাত্র ৭২ লাখ ডলারে আমেরিকার কাছে আলাস্কা বিক্রি করে দেয় রাশিয়া।
- ১৮৬৭ সালের ৩০ মার্চ, আলাস্কা বিক্রির চুক্তি করেছিল রাশিয়া ও যুক্তরাষ্ট্র।
- প্রায় এক শতাব্দী পর এসে ১৯৫৯ সালের ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৯তম অঙ্গরাজ্যের মর্যাদা পায় আলাস্কা।

উৎস: BBC ও Britannica.
১,৮১০.
In which year the IMF's constitution (Articles) was amended to introduce SDR (Special Drawing Rights) facility?
  1. in 1967
  2. in 1968
  3. in 1969
  4. in 1970
সঠিক উত্তর:
in 1969
উত্তর
সঠিক উত্তর:
in 1969
ব্যাখ্যা
IMF ১৯৬৯ সালে SDR সুবিধা প্রবর্তনের জন্য গঠনতন্ত্র সংশোধন করেছিল।

SDR:
- SDR এর পূর্ণরূপ: Special Drawing Rights.
- IMF একটি আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ ইস্যু করে যা বিশেষ SDRs নামে পরিচিত।
- IMF SDR-কে সদস্য দেশগুলোর মধ্যে বিনিময় মাধ্যম হিসাবে ব্যবহার করে।
- এটি সদস্য দেশগুলির অফিসিয়াল রিজার্ভের পরিপূরক হতে পারে।
- IMF সদস্যরা স্বেচ্ছায় নিজেদের মধ্যে মুদ্রার জন্য SDR বিনিময় করতে পারে।
- SDR মূলত আইএমএফের এক ধরনের মুদ্রা, যা আবার পাঁচটি মুদ্রায় রূপান্তরিত করা যায়।
- এটি পেলে একটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে যায়।
- ফলে আমদানি-রপ্তানিতে সুবিধা হয়।

উল্লেখ্য,
- IMF ১৯৬৯ সালে SDR গঠনতন্ত্র সংশোধন করেছিল।

উৎস: IMF ওয়েবসাইট।
১,৮১১.
The Great Wall of China, was built primarily during the reign of which dynasty?
  1. Qin Dynasty
  2. Ming Dynasty
  3. Tang Dynasty
  4. Han Dynasty
সঠিক উত্তর:
Qin Dynasty
উত্তর
সঠিক উত্তর:
Qin Dynasty
ব্যাখ্যা
চীনের মহাপ্রাচীর (The Great Wall of China):
- চীনের মহাপ্রাচীর পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্যগুলোর মধ্যে একটি।
- এটি চীনের উত্তর সীমান্তের সাথে দীর্ঘ একটি প্রাচীর যা প্রাচীন চীনকে বিদেশি আক্রমণ থেকে রক্ষা করার উদ্দেশ্যে নির্মিত হয়েছিল।
- এটি পাথর ও ইট দিয়ে তৈরি দীর্ঘ নিরাপত্তাবেষ্টনী।
- চীনের মহাপ্রাচীরের নির্মাণ কাজ শুরু হয়েছিল কিউং (Qin) রাজবংশের সময়ে, চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং নির্মাণ করেছিলেন।
- এর নির্মাণ প্রকল্পটি পরবর্তী বিভিন্ন রাজবংশ, বিশেষত হান (Han), তাং (Tang) এবং মিং (Ming) রাজবংশে আরও সম্প্রসারিত হয়েছিল।
- এটি ১৯৮৭ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত হয়েছিল।

উল্লেখ্য,
- এই প্রাচীরের দৈর্ঘ্য প্রায় ৮৮৫০ কিলোমিটার।
- প্রশস্ত প্রাচীরের ওপর চলাচলের জন্য রাস্তা করা আছে।
- বর্তমান প্রাচীরটি মিং রাজবংশের শাসনামলে নির্মিত হয়।
- চীনের মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য।

উৎস: i) Britannica.
ii) National Geographic.
১,৮১২.
How many chambers does a frog’s heart have?
  1. One
  2. Two
  3. Three
  4. Four
সঠিক উত্তর:
Three
উত্তর
সঠিক উত্তর:
Three
ব্যাখ্যা

•  ব্যাঙের হৃৎপিণ্ড ৩ প্রকোষ্ঠ বিশিষ্ট। 

উল্লেখ্য,
- ক্যাটল ফিস এবং অক্টোপাসের হৃৎপিণ্ড আছে ৩টি করে। 
- মানুষের হৃৎপিণ্ড ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট। 
- তেলাপোকার হৃৎপিণ্ড ১৩ প্রকোষ্ঠ বিশিষ্ট।

হৃৎপিণ্ড(Heart): 
- মানুষের রক্ত সংবহনতন্ত্র হচ্ছে হৃৎপিণ্ড, ধমনি, শিরা এবং কৈশিক জালিকা নিয়ে গঠিত। 
- মানুষের হৃৎপিণ্ড অবিরাম সংকুচিত ও প্রসারিত হয়ে ধমনি ও শিরার মাধ্যমে রক্ত সংবহন করে। 
- হৃৎপিণ্ড পাম্পের মতো নির্দিষ্ট তালে ও ছন্দে সংকুচিত এবং প্রসারিত হয়ে সারা দেহে রক্ত সঞ্চালন ঘটায়। 
- হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে সিস্টোল (systole) বলে এবং স্বতঃস্ফূর্ত প্রসারণকে ডায়াস্টোল (diastole) বলে। 
- অলিন্দে যখন সিস্টোল হয়, নিলয় তখন ডায়াস্টোল অবস্থায় থাকে। 

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

১,৮১৩.
In which country is the twin-peaked volcano Mount 'Lewotobi Laki-Laki' located?
  1. Philippines 
  2. Indonesia 
  3. Japan 
  4. Malaysia
  5. China
সঠিক উত্তর:
Indonesia 
উত্তর
সঠিক উত্তর:
Indonesia 
ব্যাখ্যা

- দ্বি-শৃঙ্গ আগ্নেয়গিরি মাউন্ট 'লেওটোবি লাকি-লাকি 'ইন্দোনেশিয়ায় অবস্থিত।

- ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ফ্লোরেস দ্বীপের ১ হাজার ৫৮৪ মিটার উঁচু দ্বি-শৃঙ্গ আগ্নেয়গিরি মাউন্ট লেওটোবি লাকি-লাকিতে ২৬ সেপ্টেম্বর ধারাবাহিক অগ্ন্যুৎপাত শুরু হয়।
- এটির শিখর থেকে ছয় কিলোমিটার উপরে লাভা ছড়িয়ে পড়ে।
- উল্লেখ্য, বিশাল দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়ার অবস্থান প্রশান্ত মহাসাগরের 'রিং অব ফায়ারে' হওয়ার কারণে ঘন ঘন ভূমিকম্প এবং আগ্নেয়গিরির কার্যকলাপ দেখা যায়।

উৎস:পত্রিকার রিপোর্ট।[লিঙ্ক]

১,৮১৪.
In Bangladesh, Judiciary has been separated from the executive in -
  1. 1999
  2. 2001
  3. 2005
  4. 2007
সঠিক উত্তর:
2007
উত্তর
সঠিক উত্তর:
2007
ব্যাখ্যা

বিচার বিভাগ পৃথকীকরণ:
- মূলত বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার জন্য ১৯৯৪ সালে একটি রিট মামলা করেছিলেন জেলা জজ ও জুডিশিয়াল এসোসিয়েশনের তৎকালীন মহাসচিব মাসদার হোসেন।
- সেই মামলাটি 'মাসদার হোসন মামলা' নামে পরিচিত, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে যার চূড়ান্ত রায় হয়েছিল ১৯৯৯ সালে।
- রায়ের আট বছর পর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ স্বাধীন হয়: ১ নভেম্বর ২০০৭ সালে।

উল্লেখ্য,
- ১৯৯৯ সালে সর্বোচ্চ আদালত বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার রায় দেন।
- বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করতে দেওয়া রায়ে ১২ দফা নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়।

এছাড়াও,
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২২ নং অনুচ্ছেদে রাষ্ট্রের নির্বাহী বিভাগসমূহ থেকে বিচারবিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে।
- বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম।

উৎস: i) বিবিসি বাংলা।
ii) সুপ্রিমকোর্ট ওয়েবসাইট।

১,৮১৫.
When is International Women's Day celebrated?
  1. March 1
  2. March 8
  3. April 15
  4. May 1
  5. June 8
সঠিক উত্তর:
March 8
উত্তর
সঠিক উত্তর:
March 8
ব্যাখ্যা
আন্তর্জাতিক নারী দিবস:
- আন্তর্জাতিক নারী দিবস প্রতিবছর ৮ মার্চ পালিত হয়।
- কর্মক্ষেত্রে বৈষম্যের প্রতিবাদে এবং ন্যায়সংগত দাবি আদায়ে রাজপথে নেমেছিলেন নারী শ্রমিকেরা।
- এই শ্রম আন্দোলনের ধারাবাহিকতায় দীর্ঘ পথপরিক্রমায় চালু হয় ‘আন্তর্জাতিক নারী দিবস’।
- নিউইয়র্কে ১৮৫৭ সালের ৮ মার্চ প্রথমবারের মতো ধর্মঘট পালন করেন নারী টেক্সটাইলকর্মীরা।
- ১৯০৮ সালের ৮ মার্চ নিউইয়র্ক শহরের রাস্তায় নেমে বিক্ষোভ দেখান প্রায় ১৫ হাজার নারী শ্রমিক।
- ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে প্রথমবারের মতো ‘জাতীয় নারী দিবস’ পালিত হয়।
- ১৯১১ সালের ১৯ মার্চ ডেনমার্ক, অস্ট্রিয়া, জার্মানি ও সুইজারল্যান্ডে প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক নারী দিবস’ পালিত হয়।
- জাতিসংঘ ১৯৭৫ সালকে ‘আন্তর্জাতিক নারী বর্ষ’ ঘোষণা করে।
- একই বছর বিশ্ব সংস্থাটি প্রথমবারের মতো ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করে।
- দুই বছর পর ১৯৭৭ সালে জাতিসংঘ ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।

উৎস: প্রথম আলো (৯ মার্চ ২০২৫)
১,৮১৬.
Natural gas is composed of ________ methane.
  1. 35-40%
  2. 65-75%
  3. 60-70%
  4. 80-90%
সঠিক উত্তর:
80-90%
উত্তর
সঠিক উত্তর:
80-90%
ব্যাখ্যা
প্রাকৃতিক গ্যাস:
- ভূত্বকের অভ্যন্তরে খনিতে প্রাপ্ত হাইড্রোকার্বন, যা স্বাভাবিক চাপ ও তাপে গ্যাস বা বাষ্পাকারে থাকে, তা-ই প্রাকৃতিক গ্যাস।
- এর প্রধান গুরুত্বপূর্ণ উপাদান মিথেন।
- শতকরা ৯৭.৩৩ ভাগ মিথেন প্রাকৃতিক গ্যাসে থাকে।
- এ ছাড়া বাকি অংশে ইথেন, প্রোপেন ও অন্যান্য উপাদান ছাড়াও প্রচলিত অপদ্রব্যের মধ্যে নাইট্রোজেন, কার্বন ডাই-অক্সাইড ও হাইড্রোজেন সালফাইড অন্তর্ভুক্ত।
- ভূত্বকে প্রাকৃতিক গ্যাস স্বয়ংসম্পূর্ণভাবেও থাকতে পারে আবার তেল সহযোগেও থাকতে পারে। 

⇒ প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলাে হলাে-
• মিথেন- ৮০-৯০%,
• ইথেন- ১৩%,
• প্রােপেন- ৩%।
- এছাড়া বিউটেন, ইথিলিন ও নাইট্রোজেনও কিছু পরিমাণ থাকে।

উল্লেখ্য,
- বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ ৯৫-৯৯%।

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি এবং পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৮১৭.
'Demographic Dividend' is associated with which of the following?
  1. Business
  2. Population
  3. Climate
  4. Environment
সঠিক উত্তর:
Population
উত্তর
সঠিক উত্তর:
Population
ব্যাখ্যা
ডেমোগ্রাফিক ডিভিডেন্ড:
- ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ধারণাটি মূলত জনসংখ্যার সাথে সংশ্লিষ্ট।
- যখন একটি দেশের কর্মক্ষম জনসংখ্যা অর্থাৎ ১৫ থেকে ৫৯ বছর বয়সী জনসংখ্যার পরিমাণ দেশের মোট জনসংখ্যার ৫০ শতাংশের অধিক হয় তখন তাকে ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ হিসেবে অভিহিত করা হয়।
 
- জনসংখ্যার এরূপ অবস্থায় নির্ভরশীল জনগোষ্ঠী (১৫ বছরের কম ও ৬০+) সংখ্যা কর্মক্ষম জনগোষ্ঠী অপেক্ষা কম হয়।
- বাংলাদেশ বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশ অবস্থা অতিবাহিত করছে। বর্তমানে দেশে ১৫-৫৯ বছর বয়সী জনসংখ্যার পরিমাণ শতকরা ৬৩.৩ শতাংশ।
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের তথ্যানুসারে ২০৫০ সাল পর্যন্ত বাংলাদেশ জনমিতিক লভ্যাংশের সুবিধা ভোগ করবে।
- জনসংখ্যার এরূপ অবস্থাকে যথাযথভাবে ব্যবহার করতে সক্ষম হলে একটি দেশ দ্রুত উন্নয়ন সাধন করতে পারে।
 
উৎস: বিবিএস ও জাতিসংঘ ওয়েসাইট এবং ডেইলি স্টার।
১,৮১৮.
Banks in Bangladesh are regulated under which act?
  1. The Bank Company act 1991
  2. Financial intuitions Act 1992
  3. Banking and Financial institutions Act 1990
  4. The Bank Company act 1993
সঠিক উত্তর:
The Bank Company act 1991
উত্তর
সঠিক উত্তর:
The Bank Company act 1991
ব্যাখ্যা
• ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১:
- ব্যাংক-কোম্পানী সম্পর্কিত বিধান প্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন।
- বাংলাদেশের সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুসারে।

সূত্র: বাংলাদেশের সংবিধান।
১,৮১৯.
Who was the first woman Prime Minister of the UK?
  1. Theresa May
  2. Angela Merkel
  3. Margaret Thatcher
  4. Nicola Sturgeon
সঠিক উত্তর:
Margaret Thatcher
উত্তর
সঠিক উত্তর:
Margaret Thatcher
ব্যাখ্যা

যুক্তরাজ্য: 
- যুক্তরাজ্যের সরকার ব্যবস্থা একটি সাংবিধানিক রাজতন্ত্র, যেখানে রাষ্ট্রপ্রধান হলেন রাজা বা রানি, আর সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন প্রধানমন্ত্রী।
- যুক্তরাজ্যের সংবিধান অলিখিত, বিভিন্ন আইন, প্রথা ও চুক্তির সমন্বয়ে গঠিত।
- দেশটির প্রথম প্রধানমন্ত্রী ছিলেন রবার্ট ওয়ালপল, আর প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন মার্গারেট থ্যাচার।
- যুক্তরাজ্যের অন্যতম বিখ্যাত প্রধানমন্ত্রী উইনস্টোন চার্চিল শুধু রাজনীতিবিদই ছিলেন না, তিনি সাহিত্যে অসামান্য অবদান রাখার জন্য নোবেল পুরস্কার লাভ করেন।
- বর্তমানে যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধান হলেন রাজা তৃতীয় চার্লস।

সূত্র: ব্রিটানিকা। 

১,৮২০.
'Duck' is related to which game?
  1. Cricket
  2. Football
  3. Tennis
  4. Badminton
সঠিক উত্তর:
Cricket
উত্তর
সঠিক উত্তর:
Cricket
ব্যাখ্যা
"ডাক" শব্দের অর্থ:
- Duck শব্দটি এসেছে "duck's egg" থেকে, যা ইংরেজি ক্রিকেটের পুরনো পরিভাষায় ব্যবহৃত।
- যখন কোনো ব্যাটসম্যান একটি রানও না করে আউট হন, তখন বলা হয় তিনি "ডাক মেরেছেন"।

- ক্রিকেটে "ডাক মারা" (Duck) একটি সাধারণ টার্ম, যা ব্যাটসম্যান কোনো রান না করেই আউট হলে ব্যবহার করা হয়। এটি ক্রিকেটে একটি নেতিবাচক রেকর্ড হিসেবে বিবেচিত হয়।

উৎস: Melbourne Cricket Academy .
১,৮২১.
Who was referred to as the “Indian Napoleon”?
  1. Ashoka
  2. Samudragupta
  3. Shrigupta
  4. Chandragupta II
সঠিক উত্তর:
Samudragupta
উত্তর
সঠিক উত্তর:
Samudragupta
ব্যাখ্যা

• সমুদ্রগুপ্ত:
- সমুদ্রগুপ্ত সম্ভাব্য ৩৩৫ খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন এবং ৩৮০ খ্রিস্টাব্দের পূর্বে তাঁর মৃত্যু হয়।
- প্রাচীন ভারতের ইতিহাসে রাজ্য বিজেতারূপে যে সকল সম্রাট খ্যাতি লাভ করেছেন, সমুদ্রগুপ্ত তাঁদের মধ্যে প্রথম সারিতে স্থান পেয়েছেন।
- উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত গাঙ্গেয় উপত্যকার স্থানীয় একটি রাজ্যকে তিনি সর্বভারতীয় এক সাম্রাজ্যে পরিণত করেন।
- প্রাচীন ভারতের তৃতীয় সাম্রাজ্যবাদী পুরুষ হিসাবে সমুদ্রগুপ্ত বিখ্যাত।
- সমুদ্রগুপ্তের রাজ্যজয় সম্পর্কে হরিষেণ রচিত এলাহাবাদ প্রশস্তিতে বিস্তারিত তথ্য পাওয়া যায়।
- এলাহাবাদ প্রশস্তিলিপি সমুদ্রগুপ্তের ইতিহাসের প্রধান উৎস।
- আর্যাবর্তের সকল রাজাকে পরাজিত করে তিনি 'সর্বরাজোচ্ছেত্তা' উপাধি গ্রহণ করেন।
- সমুদ্রগুপ্তের সাম্রাজ্য ছিল প্রভুত্ব ও স্বায়ত্ত্বশাসনের এক অপূর্ব সমন্বয়।
- দিগ্বিজয় সম্পন্ন করে তিনি 'অশ্বমেধযজ্ঞ' অনুষ্ঠান করেন এবং এই যজ্ঞের স্মৃতিরক্ষায় স্বর্ণমুদ্রা প্রচলন করেন।
- তিনি ছিলেন প্রচন্ড সাম্রাজ্যবাদী।
- ড. স্মিথ সম্ভবত এ কারণেই সমুদ্রগুপ্তকে 'ভারতীয় নেপোলিয়ন' আখ্যা দিয়েছেন।
- ভারতের জাতীয়তাবাদী ঐতিহাসিকগণ মনে করেন, আসমুদ্রহিমাচল বিস্তৃত ভারতভূমিকে এক শাসনে আবদ্ধ করাই ছিল সমুদ্রগুপ্তের লক্ষ।
- কুষাণ সাম্রাজ্যের পতনের পর ভারতের রাজনীতিতে যে শক্তিশূন্যতা দেখা দেয় গুপ্ত সাম্রাজ্য তা দূর করে।
- সমুদ্রগুপ্ত ছিলেন সাধুব্যক্তিদের আশাস্বরূপ, আর অসাধুদের জন্য প্রলয়। হরিষেণ সমুদ্রগুপ্তকে মানুষের আকৃতিতে দেবতা তুল্য 'অচিন্ত্যপুরুষ' বলে আখ্যায়িত করেছেন।

তথ্যসূত্র: ইতিহাস, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৮২২.
When did the United Nations General Assembly adopt the CTBT (Comprehensive Nuclear-Test-Ban Treaty)?
  1. September 10, 1975
  2. September 10, 1995
  3. September 10, 1996
  4. September 10, 1981
সঠিক উত্তর:
September 10, 1996
উত্তর
সঠিক উত্তর:
September 10, 1996
ব্যাখ্যা
• CTBT:
- CTBT এর পূর্ণরূপ: Comprehensive Nuclear Test Ban Treaty.
- এই চুক্তির উদ্দেশ্য হলো সামরিক-বেসামরিক সকল পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ।
- জাতিসংঘের সাধারণ পরিষদ CTBT চুক্তিটি গ্রহণ করে: ১০ সেপ্টেম্বর, ১৯৯৬।
- স্বাক্ষরিত হয়: ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬।
- স্বাক্ষরিত দেশ: ১৮৭টি।

CTBTO:
- পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধকরণ সংস্থা CTBTO।
- এর সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।

উৎস: Arms Control Association ও CTBTO ওয়েবসাইট।
১,৮২৩.
the ancient Mesopotamia region located in -
  1. Egypt
  2. Iran
  3. Iraq
  4. Italy
  5. China
সঠিক উত্তর:
Iraq
উত্তর
সঠিক উত্তর:
Iraq
ব্যাখ্যা
মেসোপটেমীয় সভ্যতা:
- খ্রিস্টপূর্ব ৫,০০০ অব্দে মিশরে যখন নগর সভ্যতা গড়ে উঠেছিল, সেই সময় আরো কিছু নগর সভ্যতা গড়ে ওঠে।
- এই নগর সভ্যতাগুলোর আলাদা আলাদা নাম থাকলেও, একই ভূখণ্ডে গড়ে ওঠার কারণে এদেরকে একত্রে মেসোপটেমীয় সভ্যতা বলা হয়।
- বর্তমান ইরাক রাষ্ট্রের সীমানার মধ্যেই প্রাচীন মেসোপটেমীয়া অঞ্চল অবস্থিত।
- মেসোপটেমীয়া একটি গ্রিক শব্দ। যার অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি।
- মেসোপটেমীয়া বলতে টাইগ্রিস ও ইউফ্রেটিস (দজলা- ফোরাত) এই দুই নদীর মধ্যবর্তী অঞ্চলকে বোঝায়।
- এই উর্বর ভূখণ্ডের উত্তরে আর্মেনিয়ার পার্বত্যাঞ্চল, পশ্চিম ও দক্ষিণে আরব মরুভূমি; দক্ষিণ-পূর্বে পারস্য উপসাগর, পূর্বে এলাম পার্বত্যাঞ্চল এবং পশ্চিমে ভূমধ্যসাগর অবস্থিত।
- মেসোপটেমীয়ার অর্ন্তভুক্ত সভ্যতাসমূহ প্রাচীন মেসোপটেমীয় অঞ্চলে বেশ কয়েকটি নগর সভ্যতার বিকাশ ঘটে। যেমন: সুমেরীয়, ব্যবিলনীয়, এ্যাসিরীয়, ক্যালডীয় ও আক্কাদীয় সভ্যতা।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৮২৪.
Who among the following was the first person to determine the circumference of the Earth?
  1. ক) Plato
  2. খ) Aristotle
  3. গ) Eratosthenes
  4. ঘ) Ptolemy III Euergetes
সঠিক উত্তর:
গ) Eratosthenes
উত্তর
সঠিক উত্তর:
গ) Eratosthenes
ব্যাখ্যা

Eratosthenes, in full Eratosthenes of Cyrene, (bornc.276&BCE, Cyrene, Libya—died.194BCE, Alexandria, Egypt), Greek scientific writer, astronomer, and poet, who made the first measurement of the size of Earth for which any details are known.
Earlier estimates of the circumference of Earth had been made (for example, Aristotle says that 'some mathematicians' had obtained a value of 400,000 stadia), but no details of their methods have survived.
An account of Eratosthenes’ method is preserved in the Greek astronomer Cleomedes’ Meteora.
Source: www.britannica.com

১,৮২৫.
How much the per capita income according to Economic Survey 2023?
  1. 2,635 USD
  2. 2,765 USD
  3. 2,817 USD
  4. 2,963 USD
সঠিক উত্তর:
2,765 USD
উত্তর
সঠিক উত্তর:
2,765 USD
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৬৯.৮৩ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩%।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৬৫ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৫৭ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৩৪,৯৬৬ মিলিয়ন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৪৬,৭৯৪ মিলিয়ন ডলার।
- স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার: ৬.০৩%।
- মূল্যস্ফীতি: ৯.২৪%।
- সাক্ষরতার হার (৭ বছর +) ৭৬.৪%।
- দারিদ্র্যের হার ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।
- সার্বিকভাবে জিডিপি ১৯টি খাত নিয়ে গঠিত।
- এ ১৯টি খাতের মধ্যে ৬টি খাত আবার উপখাতে বিভক্ত।
- এই ১৯টি খাত ৩টি বৃহৎ খাতের অন্তর্ভুক্ত।
- জিডিপিতে বিভিন্ন খাতে অবদান -
• কৃষি: ১১.২০%।
• শিল্প: ৩৭.৫৬%।
• সেবা: ৫১.২৪%।

তথ্যসূত্র - বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
১,৮২৬.
Among these scientists, who first proposed that "Earth itself is a big magnet"?
  1. Galileo Galilei
  2. Nikola Tesla
  3. Michael Faraday
  4. William Gilbert
  5. Isaac Newton
সঠিক উত্তর:
William Gilbert
উত্তর
সঠিক উত্তর:
William Gilbert
ব্যাখ্যা
চুম্বকত্ব: 
- যে বস্তু অন্য বিশেষ ধর্ম বিশিষ্ট বস্তুকে আকর্ষণ করতে পারে এবং যাকে মুক্তভাবে ঝুলিয়ে দিয়ে সাম্যাবস্থায় একটি নির্দিষ্ট দিকে (উত্তর -দক্ষিণে) মুখ করে থাকে, তাকেই সাধারণ ভাবে চুম্বক বলা হয়। 
- যে ধর্মের জন্য একটি চুম্বক অন্য বস্তুকে আকর্ষণ করে সেই ধর্মকে বলা হয় চুম্বকত্ব। 
- চুম্বকত্ব পদার্থের একটি ভৌত ধর্ম। 

- কোন পদার্থকে কৃত্রিম উপায়ে চুম্বকে পরিণত করলে এর ভর, ঘনত্ব, আয়তন, তাপমাত্রা ইত্যাদির তেমন কোনো পরিবর্তন হয় না। 
- আর যেসব বস্তু চুম্বক দ্বারা আকর্ষিত বা বিকর্ষিত হয় অর্থাৎ চুম্বক দ্বারা প্রভাবিত হয় তাদেরকে চৌম্বক পদার্থ (Magnetic substance) বলা হয়। 
যেমন- লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি চৌম্বক পদার্থ। 

- একটি চুম্বক শলাকাকে এর ভারকেন্দ্রে অনুভূমিকভাবে ঝুলিয়ে দিলে শলাকাটি সর্বদাই উত্তর-দক্ষিণ দিকে মুখ করে থাকে। 
- চুম্বকের এই অবস্থায় সপ্তদশ শতাব্দীর প্রথমভাগে রানী এলিজাবেথের গৃহ চিকিৎসক ড. গিলবার্ট সর্বপ্রথম এই সিদ্ধান্তে উপনীত হন যে, একটি চুম্বক ক্ষেত্র পৃথিবীকে ঘিরে রয়েছে অর্থাৎ পৃথিবী নিজেই একটি বড় চুম্বক। 
- পৃথিবীর এ চুম্বকত্বকে ভূ-চুম্বকত্ব বলে। 

উৎস: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৮২৭.
The discovery of X-rays is credited to:
  1. Werner Heisenberg
  2. Ernest Rutherford
  3. James Clerk Maxwell
  4. Wilhelm Conrad Roentgen
  5. None of these
সঠিক উত্তর:
Wilhelm Conrad Roentgen
উত্তর
সঠিক উত্তর:
Wilhelm Conrad Roentgen
ব্যাখ্যা
• এক্স-রে: 
- জার্মান বিজ্ঞানী রন্টজেন (Wilhelm Conrad Roentgen) ১৮৯৫ সালে এক্স-রে তথা রঞ্জন রশ্মি আবিস্কার করেন। 
- এক্স-রে এক ধরনের তড়িতচৌম্বক তরঙ্গ (যে তরঙ্গ তার চলার পথে তড়িৎ বা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত বা বিচ্যুত হয় না)। 
- এক্স-রে তৈরীর প্রক্রিয়া হলো কুলীজ নল পদ্ধতি। 

এক্স-রের ব্যবহার: 
- স্থানচ্যুত হাড়, হাড়ে ফাটল, ভেঙ্গে যাওয়া হাড় ইত্যাদি খুব সহজে শনাক্ত করা যায়। 
- পেটের এক্স-রে করে অন্ত্রের প্রতিবন্ধকতা শনাক্ত করা যায়। 
- এক্স-রে করে পিত্তথলি ও কিডনিতে পাথরের অস্তিত্ব নির্ণয় করা যায়। 
- রেডিওথেরাপিতে এক্স-রে চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। 
- দাঁতের ক্যাভিটি ও অন্যান্য ক্ষয় বের করার জন্য এক্স-রে ব্যবহার করা হয়। 

- এক্স-রে সাধারনত ২ ধরনের হয়। 
যথা- 
১) কোমল এক্স-রে এবং 
২) কঠিন এক্স-রে। 

উৎস: পদার্থবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি (শাহজাহান তপন)।
১,৮২৮.
When did Bangladesh start to import LNG?
  1. 2018
  2. 2019
  3. 2020
  4. 2021
  5. 2016
সঠিক উত্তর:
2018
উত্তর
সঠিক উত্তর:
2018
ব্যাখ্যা

বাংলাদেশে এলএনজি আমদানি: 
- বাংলাদেশ ২০১৮ সালের আগস্ট মাসে প্রথমবারের মতো এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি শুরু করে।
- দেশের প্রথম এলএনজি আমদানি টার্মিনাল, মহেশখালী ফ্লোটিং এলএনজি (MLNG) টার্মিনাল কার্যক্রম শুরু করে।
- এই টার্মিনাল থেকে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয়।
- এটি বাংলাদেশের জন্য বৈশ্বিক বাজার থেকে গ্যাস আমদানি করার প্রথম মাইলফলক।
- প্রকল্পের চুক্তিপত্র ২০১৬ সালে সম্পাদিত হয় এবং ২০১৭ সালে সমস্ত অনুমতি পাওয়ার পর আর্থিক কার্যক্রম শেষ হয়।  

সূত্র: প্রথম আলো ও Offshore Energy.

১,৮২৯.
According to Economic Survey 2025, what is the GDP growth rate? 
  1. 4.97%
  2. 3.52%
  3. 3.67%
  4. 3.97%
সঠিক উত্তর:
3.97%
উত্তর
সঠিক উত্তর:
3.97%
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫:
- মাথাপিছু জিডিপি: ২,৬৭১ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৪৮.৩০ বিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৬৪,৩৪৭ মিলিয়ন মার্কিন ডলার।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৩.৯৭%।

এছাড়াও, 
 বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭২.২৮ মিলিয়ন।
- জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১ জন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.১২%।
- পুরুষ: মহিলা = ৯৬.৩: ১০০।
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ: ৭০.৮; নারী: ৭৩.৮)।
- স্থূল জন্মহার (প্রতি ১০০০): ১৯.৪ জন।
- স্থূল মৃত্যুহার (প্রতি ১০০০): ৬.১ জন।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

১,৮৩০.
Who is the head of the Government in Bangladesh? 
  1. Deputy Speaker
  2. President
  3. Speaker
  4. Prime Minister
  5. None of these
সঠিক উত্তর:
Prime Minister
উত্তর
সঠিক উত্তর:
Prime Minister
ব্যাখ্যা
প্রধানমন্ত্রী:
- প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার প্রধান।
- জাতীয় সংসদের নির্বাচনের পর সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মনোনীত ব্যক্তিকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দান করেন।
- সংবিধানের ৫৫ ও ৫৬ নং ধারা মতে, প্রধানমন্ত্রী পদায়িত হবেন মন্ত্রিপরিষদের শীর্ষে।
- তিনি তাঁর মন্ত্রিপরিষদের মন্ত্রী, প্রতিমন্ত্রী নির্বাচন করেন।
- সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রকৃত নির্বাহী।
- জাতীয় সংসদের নির্বাচনের পর সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মনোনীত ব্যক্তিকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দান করেন।
- প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তিনি রাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার প্রধান পরিষদ অর্থাৎ মন্ত্রিপরিষদ গঠন করেন।

তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৮৩১.
Who is considered to be the first independent king of Bengal?
  1. Shashanka
  2. Murshid Quli Khan
  3. Ashoka
  4. Shah Alam
  5. Gopal
সঠিক উত্তর:
Shashanka
উত্তর
সঠিক উত্তর:
Shashanka
ব্যাখ্যা
রাজা শশাঙ্ক:
- বাংলার প্রথম স্বাধীন রাজা রাজা শশাঙ্ক।

⇒ বাংলাদেশের ইতিহাসে শশাঙ্ক ছিলেন প্রথম সার্বভৌম রাজা।
- তিনি বাংলার বাইরেও রাজ্য জয় করে এক বিশাল সাম্রাজ্য স্থাপন করতে সক্ষম হয়েছিলেন।
- শশাঙ্ক উত্তর ভারতের রাজনীতিতেও ভূমিকা পালন করেছিলেন। 
- শশাঙ্ক সপ্তম শতকের শুরুতে আনুমানিক ৬০৬ সালে গৌড়ে এক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন।
- স্বাধীন গৌড়রাজ্য বাংলার উত্তর, উত্তর-পশ্চিমাংশ ও মগধে বিস্তৃত ছিল।
- কর্ণসুবর্ণ ছিল শশাঙ্কের রাজধানী। বর্তমান মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত রাঙ্গামাটি নামক স্থানটিই প্রাচীন কর্ণসুবর্ণ।

⇒ তিনি প্রথমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দণ্ডভুক্তি (মেদিনীপুর), উৎকল (উত্তর উড়িষ্যা) ও কঙ্গোদ (দক্ষিণ উড়িষ্যা) নিজ রাজ্যভুক্ত করেন। 
- শশাঙ্ক সনাতন হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলেন। এ কারণেই হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট শশাঙ্ককে বৌদ্ধবিদ্বেষী ও বৌদ্ধ ধর্মের নিগ্রহকারীরূপে চিহ্নিত করেন।
- হিউয়েন সাঙ-এর বিবরণী থেকে জানা যায় যে, রাজধানী কর্ণসুবর্ণে এবং শশাঙ্কের রাজ্যের অন্যত্র বৌদ্ধধর্মের যথেষ্ট মর্যাদা ছিল।
- শশাঙ্ক বাংলার অন্যতম শ্রেষ্ঠ রাজা। তিনি নিজ প্রতিভা বলে স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন। তিনি গৌড় রাজ্যকে ভারতের বিহার ও উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত করেন।
- কৌশল ও সামরিক দক্ষতার বলে তিনি তাঁর প্রধান শত্রু হর্ষবর্ধনের মোকাবিলা করতে গিয়ে নিজ ক্ষমতা ও মর্যাদা রাখতে পেরেছিলেন।

⇒ শশাঙ্ক ৬৩৭ সালে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর যোগ্য শাসকের অভাবে গৌড়ে বিশৃঙ্খলা দেখা দেয়। গোটা বাংলায় নেমে আসে অন্ধকারের যুগ। প্রায় একশ বছর বাংলার ইতিহাসে যে অরাজকতা, নেতৃত্বের শূন্যতার সৃষ্টি হয় তাকে 'মাৎস্যন্যায়' বলা হয়ে থাকে।

অন্যদিকে,
- বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান।
- পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল।
- চন্দ্রগুপ্ত মৌর্যের পৌত্র এবং বিম্বিসারের পুত্র অশোক ২৭৩ খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে আরোহণ করেন।
- শাহ আলম ছিলেন মুঘল সম্রাট।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৮৩২.
The Social Development Foundation (SDF) of Bangladesh was founded in -
  1. 2000
  2. 2002
  3. 2008
  4. 2010
সঠিক উত্তর:
2000
উত্তর
সঠিক উত্তর:
2000
ব্যাখ্যা
বাংলাদেশের সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (SDF) প্রতিষ্ঠিত হয় -২০০০ সালে।

The Social Development Foundation (SDF):
- বাংলাদেশ সরকার কর্তৃক অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত এবং 'অলাভজনক' সংস্থা হিসেবে ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি ২৮ জুলাই, ২০০১ সালে কোম্পানি আইন-১৯৯৪ এর অধীনে নিবন্ধিত হয়।

⇒ গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর জন্য অধিকতর সামাজিক ও অবকাঠামোগত সুবিধা সৃষ্টি, স্থানীয় পর্যায়ে প্রাতিষ্ঠানিক ক্ষমতা বৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনে এসডিএফ প্রতিষ্ঠিত হয়।
- সুবিধাবঞ্চিত দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং তাঁদের জীবন মানের উন্নয়ন সাধন করা এসডিএফ-এর মূল লক্ষ্য।
- গ্রাম পর্যায়ে গ্রামীণ সংগঠন গঠনের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারকে সহযোগিতা করাই এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য।
- দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার নিমিত্ত "সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে সরকারের সহায়ক হিসেবে এসডিএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
- বর্তমানে বাংলাদেশ সরকারের "টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সরকারের সহায়ক হিসেবে এসডিএফ কাজ করছে।
- বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ।

উৎস: The Social Development Foundation ওয়েবসাইট। [link]
১,৮৩৩.
Which number National Parliament election will be held in Bangladesh in 2026? 
  1. 13th
  2. 12th
  3. 14th
  4. 15th
সঠিক উত্তর:
13th
উত্তর
সঠিক উত্তর:
13th
ব্যাখ্যা

• ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬: 
- ১২ই ফেব্রুয়ারি,২০২৬ তারিখে  অনুষ্ঠিত হবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
- ১১ ডিসেম্বর, ২০২৫ (বৃহস্পতিবার) নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি এ এম এম নাসির উদ্দিন।
- একই দিনে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনেরও ঘোষণা দিয়েছেন সিইসি।
- দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
 - জাতীয় নির্বাচনের ব্যালট হবে সাদা, আর গণভোটের ব্যালট হবে গোলাপি।

প্রসঙ্গত, 
- নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হওয়ায়, ভোটগ্রহণের সময় একঘণ্টা বাড়িয়ে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা করা হয়েছে।
- তফসিল ঘোষণা থেকে ভোট গ্রহণের দিনের মধ্যে ৪০ থেকে ৪৫ দিনের পার্থক্য থাকে।
 - এবার সেই সময় বাড়িয়ে করা হয়েছে দুই মাস।

তথ্যসূত্র: বিবিসি।

১,৮৩৪.
When is World Human Rights Day?
  1. December 5
  2. December 10
  3. November 20
  4. January 15
সঠিক উত্তর:
December 10
উত্তর
সঠিক উত্তর:
December 10
ব্যাখ্যা

- বিশ্ব মানবাধিকার দিবস ১০ ডিসেম্বর।
- ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে।

উল্লেখ্য, 
- বাংলাদেশে সাংবিধানিক অধিকার তথা মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্য নিয়ে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান জাতীয় মানবাধিকার কমিশন।

সূত্র: UN ওয়েবসাইট। 

১,৮৩৫.
Which date is observed as the "July Mass Uprising Day" in Bangladesh?
  1. 8 August
  2. 18 July
  3. 16 July
  4. 5 August
সঠিক উত্তর:
5 August
উত্তর
সঠিক উত্তর:
5 August
ব্যাখ্যা

• জুলাই গণ-অভ্যুত্থান দিবস:
- ৫ আগস্ট 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' হিসেবে পালিত হয়।
- বর্তমান অন্তর্বর্তী সরকার ৫ আগস্টকে 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' ও ১৬ই জুলাইকে 'জুলাই শহীদ দিবস' হিসেবে ঘোষণা করেছে।
- ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।
- ছাত্র-জনতার আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটে।
- এই দিনটি পরবর্তীকালে ‘৩৬ জুলাই’ নামে পরিচিতি পায়।
- গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে 'জুলাই শহীদ দিবস' ঘোষণা করা হয়েছে।
- ২৫ জুন, ২০২৫ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।

উল্লেখ্য:
- ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস 'ক' শ্রেণিভুক্ত করা হয়েছে।
- ১৬ই জুলাইকে 'জুলাই শহীদ দিবস' 'খ' শ্রেণিভুক্ত করা হয়েছে।

তথ্যসূত্র: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট।

১,৮৩৬.
'Hieroglyphic' is the oldest writing system of which civilization?
  1. Mesopotamian
  2. Egyptian
  3. Greek
  4. Roman
সঠিক উত্তর:
Egyptian
উত্তর
সঠিক উত্তর:
Egyptian
ব্যাখ্যা
• মিশরীয় সভ্যতা:
- হায়ারোগ্লিফিক ছিল প্রাচীন মিশরীয় সভ্যতার প্রাচীনতম লিখন পদ্ধতি।
- মিশরীয় সভ্যতা ছিল কৃষি নির্ভর।
- তারা অংক শাস্ত্রের দুটি শাখা- জ্যামিতি এবং পাটিগণিতেরও প্রচলন করে।
- মিশরীয় সভ্যতার মানুষ যোগ, বিয়োগ ও ভাগের ব্যবহার জানত।
- মিশরীয় সভ্যতার চিত্রলিপির নাম - হায়ারোগ্লিফিক।
- ৩৬৫ দিনে বছর এ হিসাবের আবিষ্কারক মিশরীয়রা।
- খ্রিস্টপূর্ব ৪২০০ অব্দে তারা পৃথিবীতে প্রথম সৌর পঞ্জিকা আবিষ্কার করে।
- প্রাচীন মিশরের অধিবাসীরা সময় নির্ধারণের জন্য সূর্য ঘড়ি, ছায়াঘড়ি, জলঘড়ি আবিষ্কার করে।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
১,৮৩৭.
What is the period of the first five-year plan of independent Bangladesh?
  1. 1972-1977
  2. 1973-1978
  3. 1965-1970
  4. 1970-1975
সঠিক উত্তর:
1973-1978
উত্তর
সঠিক উত্তর:
1973-1978
ব্যাখ্যা
পঞ্চবার্ষিক পরিকল্পনা:
- বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে পরিকল্পনা কমিশন।
- স্বাধীন বাংলাদেশে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল ১৯৭৩-১৯৭৮ সাল।
- এই পর্যন্ত বাংলাদেশ পরিকল্পনা কমিশন মোট ৮টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছে, যার মধ্যে ৭টি পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে।

উল্লেখ্য,
- ১৯২৮ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নে জোসেফ স্তালিনের শাসনামলে বিশ্বে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা হয়।

সূত্র - পরিকল্পনা কমিশন ওয়েবসাইট।
১,৮৩৮.
Who was the first martyr of the Liberation War in Bangladesh?
  1. Rafiquddin Ahmed
  2. Shanku Samajdar
  3. Nur Hossain
  4. Manu Mia
  5. Rafiq Uddin Ahmed
সঠিক উত্তর:
Shanku Samajdar
উত্তর
সঠিক উত্তর:
Shanku Samajdar
ব্যাখ্যা
মহান মুক্তিযুদ্ধের প্রথম শহিদ:
- ১৯৭১ সালের ৩ মার্চ দেশব্যাপী হরতাল চলাকালে রংপুরে পুলিশের গুলিতে শহিদ হন শংকু সমজদার
- ওই সময় রংপুরের কৈলাশ রঞ্জন বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল সে।
- তাকে মুক্তিযুদ্ধের প্রথম শহিদ হিসেবে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের গেজেটে অন্তর্ভুক্ত করা হয়।
- স্বাধীনতা যুদ্ধের প্রথম শহিদ হিসেবে ২০১২ সালে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছিল রংপুরের শঙ্কু সমাজদার।
- পরে ক্যাটগরির মধ্যে পড়ে না বলে তার নাম প্রত্যাহার করা হয়।

অন্যদিকে -
- ছয় দফা আন্দোলনের প্রথম শহিদ মনু মিয়া।
- ১৯৮৭ সালে এরশাদবিরোধী আন্দোলনের শহিদ হন নূর হোসেন।
- ভাষার আন্দোলনের প্রথম শহিদ রফিকউদ্দিন আহমেদ।

সূত্র: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
১,৮৩৯.
Which of the following countries is not a current signatory member of APTA? [January ,2026]
  1. China
  2. India
  3. Bhutan
  4. Sri Lanka
সঠিক উত্তর:
Bhutan
উত্তর
সঠিক উত্তর:
Bhutan
ব্যাখ্যা

- ভুটান APTA চুক্তিতে স্বাক্ষর করেনি।

APTA: 
- এর পূর্ণরূপ: Asia-Pacific Trade Agreement. 
- পূর্বের নাম: Bangkok Agreement. 
- প্রতিষ্ঠা: ১৯৭৫ সালে। 
- উদ্যোক্তা: UN-ESCAP (United Nations Economic and Social Commission for Asia and the Pacific). 
- পরিচালিত হয়: জাতিসংঘের ESCAP (Economic and Social Commission for Asia and the Pacific) এর তত্ত্বাবধানে।
- উদ্দেশ্য: শুল্ক হ্রাস, বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক সহযোগিতা, টেকসই উন্নয়ন
- বর্তমান নাম (APTA): ২০০৫ সাল থেকে চালু। 
- বর্তমান স্বাক্ষরিত রাষ্ট্র: বাংলাদেশ,  চীন, ভারত, দক্ষিণ কোরিয়া,  লাওস, শ্রীলংকা। 

• মূল উদ্দেশ্য ও লক্ষ্য: 
- অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক একীকরণ,
- পারস্পরিক লাভজনক বাণিজ্য উদারীকরণ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অঞ্চলভিত্তিক উন্নয়ন,
- উন্নয়নশীল দেশসমূহের মধ্যে প্রাচীনতম পছন্দনীয় বাণিজ্য চুক্তি। 
- শ্রীলঙ্কা Bangkok Agreement ও APTA–এর প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম।

উৎস: UN-ESCAP ওয়েবসাইট।

১,৮৪০.
The latest member state of NATO is -
  1. Sweden
  2. Finland
  3. Ukraine
  4. Germany
সঠিক উত্তর:
Sweden
উত্তর
সঠিক উত্তর:
Sweden
ব্যাখ্যা
ন্যাটো:
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- ন্যাটো ১৯৪৯ সালে যৌথ নিরাপত্তার নীতিতে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে।
- সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ১২টি দেশ।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৩২টি দেশ।
- ন্যাটোতে যোগদানকারী দুইটি মুসলিম দেশ তুরস্ক ও আলবেনিয়া।
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- ন্যাটোর সর্বশেষ সদস্য সুইডেন।
- ২০২৪ সালে সুইডেন ন্যাটোর সদস্য পদ লাভ করে।

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।
১,৮৪১.
The country which has the longest border with India is ___________.
  1. Pakistan
  2. Bangladesh
  3. China
  4. Nepal
সঠিক উত্তর:
Bangladesh
উত্তর
সঠিক উত্তর:
Bangladesh
ব্যাখ্যা
ভারত:
- ভারত দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র।
- আয়তনে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র।
- ভারতের সাথে সবচেয়ে বেশি স্থলসীমান্ত রয়েছে বাংলাদেশের।

⇒ ভারতের স্থল সীমান্ত:
- ভারতের সাথে ৭টি দেশের স্থলসীমান্ত রয়েছে।
- দেশগুলো হলো: বাংলাদেশ, পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, মিয়ানমার, আফগানিস্তান।

উল্লেখ্য,
- বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য: ৪১৪২ কিলোমিটার।
- পাকিস্তানের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য: ৩১৯০ কিলোমিটার।
- চীনের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য: ২৬৫৯ কিলোমিটার।
- নেপালের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য: ১৭৫১ কিলোমিটার।
- মিয়ানমারের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য: ১৬৪৩ কিলোমিটার।
- ভুটানের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য: ৪৩৪ কিলোমিটার।
- আফগানিস্তানের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য: ১০৬ কিলোমিটার।

এছাড়াও,
- ভারত ও শ্রীলঙ্কা পক প্রণালী দ্বারা পৃথক হয়েছে।

উৎস: World Atlas.
১,৮৪২.
বাংলাদেশ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA) কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ২৬ জানুয়ারি, ২০১০
  2. ২৬ জানুয়ারি, ২০১১
  3. ৩ মার্চ, ২০১০
  4. ১৮ মার্চ, ২০১১
সঠিক উত্তর:
২৬ জানুয়ারি, ২০১১
উত্তর
সঠিক উত্তর:
২৬ জানুয়ারি, ২০১১
ব্যাখ্যা
IDRA:
- IDRAএর পূর্ণরূপ: Insurance Development and Regulatory Authority.
- ২০১১ সালের ২৬শে জানুয়ারী বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আইন ২০১০ এর বিধানের অধীনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (IDRA) গঠিত হয়েছে।
- বাংলাদেশ সরকার বীমা ব্যবসার বিকাশ ও নিয়ন্ত্রণের জন্য বীমা আইন ২০১০ প্রণয়ন করেছে।
- এটি বীমা ব্যবসার তত্ত্বাবধান এবং পলিসি হোল্ডারের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে।
- কর্তৃপক্ষ 'জাতীয় বীমা নীতি ২০১৪' বাস্তবায়নের লক্ষ্যে বীমা শিল্পের পদ্ধতিগত উন্নয়ন ও নিয়ন্ত্রণের জন্য কাজ করছে।
- IDRA একজন চেয়ারম্যান এবং চারজন সদস্যের সমন্বয়ে গঠিত।

তথ্যসূত্র - বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ওয়েবসাইট।
১,৮৪৩.
Green Climate Fund was formally established at which COP session?
  1. COP15
  2. COP16
  3. COP20
  4. COP30
সঠিক উত্তর:
COP16
উত্তর
সঠিক উত্তর:
COP16
ব্যাখ্যা

Green Climate Fund: 
- প্রতিষ্ঠিত: ২০১০ সালে।
- প্রতিষ্ঠার স্থান: কানকুন, মেক্সিকো,
- সদর দপ্তর: ইনচন, দক্ষিণ কোরিয়া।
- COP16: Green Climate Fund আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
- আয়োজক দেশ: মেক্সিকো।

• আলোচ্য বিষয়-
- গ্লোবাল ওয়ার্মিং,
- কার্বন নিঃসরণ হ্রাস,
- জলবায়ু তহবিল,
- অভিযোজন ও ক্ষতিপূরণ।

উল্লেখ্য,
- COP15 : সবুজ জলবায়ু তহবিল গঠনের ধারণা ও প্রস্তাবনা উত্থাপিত হয়।
- উন্নত দেশগুলো বছরে ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয় ২০২০ সাল থেকে।

উৎস: Green Climate Fund ওয়েবসাইট।

১,৮৪৪.
Which African country became the first to roll out a digital currency?
  1. Kenya
  2. South Africa
  3. Ghana
  4. Nigeria 
সঠিক উত্তর:
Nigeria 
উত্তর
সঠিক উত্তর:
Nigeria 
ব্যাখ্যা

- নাইজেরিয়া আফ্রিকার প্রথম দেশ এবং বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে একটি যারা তার নাগরিকদের কাছে ডিজিটাল মুদ্রা চালু করেছে,।
- নাইজেরিয়ার কেন্দ্রীয় ব্যাংক বিট ইনকর্পোরেটেডকে একটি কারিগরি অংশীদার হিসেবে নির্বাচিত করে।
- লেনদেনের খরচ কমাতে এবং আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থায় অংশগ্রহণ বাড়াতে ডিজিটাল অর্থের উপর বাজি ধরা উদীয়মান বাজারের ক্রমবর্ধমান তালিকায় নাইজেরিয়ার কেন্দ্রীয় ব্যাংক যোগ দিয়েছে।
- eNairaহল একটিকেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা(CBDC)।

উল্লেখ্য,
- বাহামাস প্রথম দেশ যা একটি সম্পূর্ণ কার্যকরী কেন্দ্রীয় ব্যাঙ্ক ডিজিটাল মুদ্রা (CBDC) চালু করেছে।
- তাদের CBDC নাম স্যান্ড ডলার' (Sand Dollar), যা ২০২০ সালের অক্টোবরে বাহামাস সেন্ট্রাল ব্যাঙ্ক কর্তৃক জাতীয়ভাবে চালু করা হয়।

উৎস: IMF and Al Jazeera .

১,৮৪৫.
From which source does the Bangladesh government earn the highest revenue? [November, 2025]
  1. Value Added Tax
  2. Income Tax
  3. Import and Export Duties
  4. Land and Revenue
সঠিক উত্তর:
Value Added Tax
উত্তর
সঠিক উত্তর:
Value Added Tax
ব্যাখ্যা

মূল্য সংযোজন কর:
- মূল্য সংযোজন কর (মূসক) হচ্ছে কোন পণ্য বা সেবার ক্ষেত্রে তার উৎপাদন ও বণ্টনের প্রতিটি পর্যায় শেষে সংযোজিত মূল্যের ওপর শতকরা হারের কর।
- মূল্য সংযোজন কর বা Value Added Tax (VAT) হলো এক প্রকার পরোক্ষ কর।
- বাংলাদেশে ১৯৯১ সালের ১ জুলাই থেকে ভ্যাট বা মূসক চালু হয়। 
- ২০১২ সালে এটি সংশোধন করে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ পাশ হয় যা ১ জুলাই, ২০১৯ থেকে কার্যকর হয়।

⇒ সকল পন্য ও সেবার উপর ১৫% মূল্য সংযোজন কর আরোপ হয়।
- আমদানি ও সরবরাহের ক্ষেত্রে মূল্য সংযোজন কর ১৫%।
- পন্য বা সেবার সর্বশেষ ভোক্তা মূল্য সংযোজন কর দাতা।
- রপ্তানির ক্ষেত্রে মূল্য সংযোজন কর ০%।

⇒ বাংলাদেশ সরকার সর্বোচ্চ রাজস্ব আয় করে মূল্য সংযোজন কর থেকে।
- অন্যান্য যেকোনো উৎসের তুলনায় সকল অর্থবছরেই মূল্য সংযোজন কর (মুসক) থেকেই সবচেয়ে বেশি রাজস্ব আহরিত হয়।
- দ্বিতীয় প্রধান উৎস হলো আয়কর (আয়, মুনাফা, ও মূলধনের উপর কর)।

উৎস: i) জাতীয় রাজস্ব বোর্ড।
ii) The Daily Star. [link]

১,৮৪৬.
Which ruler was awarded the title of 'Jagatbhushan'?
  1. Alauddin Hussain Shah
  2. Ghiyasuddin Azam Shah
  3. Sikandar Shah
  4. Fakhruddin Mubarak Shah
সঠিক উত্তর:
Alauddin Hussain Shah
উত্তর
সঠিক উত্তর:
Alauddin Hussain Shah
ব্যাখ্যা
আলাউদ্দীন হোসেন শাহ:
- বাংলাদেশের ইতিহাসে আলাউদ্দীন হোসেন শাহ এক উজ্জল অধ্যায়ের সূচনা করেন।
- তিনি সামান্য অবস্থা থেকে নিজ যোগ্যতায় বাংলাদেশে হাবশি শাসনের অবসান ঘটিয়ে হোসেন শাহী বংশ প্রতিষ্ঠা করেন।
- তিনি আরবদেশীয় ও সৈয়দ বংশের লোক ছিলেন।
- ১৪৯৩ সালে হোসেন শাহ 'আলাউদ্দীন হোসেন শাহ' উপাধি গ্রহণ করে সিংহাসনে আরোহণ করেন।
- একারণে আধুনিক ঐতিহাসিকগণ আলাউদ্দীন হোসেন শাহকে মধ্যযুগের 'গোপাল' হিসেবে আখ্যায়িত করেছেন।
- সুলতান আলাউদ্দীন হোসেন শাহ প্রজাদের কল্যাণের জন্য জনহিতকর প্রতিষ্ঠান নির্মাণ করতেন।
- হিন্দু লেখকগণ আলাউদ্দীন হোসেন শাহের সুশাসনে মুগ্ধ হয়ে তাঁকে ‘নৃপতি তিলক', 'জগৎভূষণ', 'কৃষ্ণাবতার' প্রভৃতি উপাধিতে ভূষিত করেন।
- আলাউদ্দীন হোসেন শাহ একজন নিষ্ঠাবান মুসলমান ছিলেন।
- তিনি বহু মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও খানকাহ নির্মাণ করেন।
- হোসেন শাহ বাংলা সাহিত্যেরও পৃষ্ঠপোষকতা করে বাংলা ভাষাকে রাজদরবারে স্থান দেন।
- তাঁর পৃষ্ঠপোষকতায় বহু আরবি, ফার্সি ও সংস্কৃত গ্রন্থ বাংলা ভাষায় অনুবাদ করা হয়।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৮৪৭.
The New Development Bank (NDB) was established by which group of countries?
  1. G7
  2. African Union
  3. ASEAN
  4. BRICS
সঠিক উত্তর:
BRICS
উত্তর
সঠিক উত্তর:
BRICS
ব্যাখ্যা

New Development Bank (NDB):
- New Development Bank হলো BRICS দেশসমূহ দ্বারা প্রতিষ্ঠিত একটি বহুমুখী উন্নয়ন ব্যাংক।
- পূর্বে ব্যাংকটি 'ব্রিকস ডেভেলপমেন্ট ব্যাংক' নামে পরিচিত ছিল।
- প্রতিষ্ঠিত হয়: ৭ জুলাই, ২০১৫।
- সদর দপ্তর: সাংহাই, চীন।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা)।
- বর্তমান সদস্য: ১১টি।
- সদস্য দেশগুলো হলো: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, মিশর, আলজেরিয়া, উজবেকিস্তান (জুলাই ২০২৫) এবং কলম্বিয়া (জুলাই ২০২৫)। [উরুগুয়ে এখনও সম্ভাব্য সদস্য হিসেবে রয়েছে।]
- দাপ্তরিক ভাষা: ইংরেজি।
- বর্তমান সভাপতি: দিলমা রুসেফ।


⇒ ২০১২ সালে ভারতে অনুষ্ঠিত ৪র্থ ব্রিকস সম্মেলনে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মনমােহন সিং ব্রিকস জোটের একটি ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব করে।
- ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত পঞ্চম সম্মেলনে ব্রিকসের নেতারা একটি ব্যাংক প্রতিষ্ঠার ব্যাপারে একমত হয়।
- ২০১৪ সালের ১৫ জুলাই ব্রাজিলের ফোর্টালেজায় অনুষ্ঠিত ব্রিকসের ষষ্ঠ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ব্যাংক প্রতিষ্ঠার চুক্তি স্বাক্ষর হয়।
- আনুষ্ঠানিক এই চুক্তিটির নাম - Fortaleza Declaration এবং এই ঘোষণার মধ্য দিয়ে New Development Bank (NDB) প্রতিষ্ঠিত হয়।
- ২০১৫ সালের ৭ জুলাই Fortaleza Declaration কার্যকর হয় এবং আনুষ্ঠানিকভাবে New Development Bank (NDB) প্রতিষ্ঠিত হয়।

উৎস: New Development Bank ওয়েবসাইট।

১,৮৪৮.
On which date is Shaheed Noor Hossain Day observed?
  1. August 15
  2. December 16
  3. November 10
  4. March 7
  5. February 25
সঠিক উত্তর:
November 10
উত্তর
সঠিক উত্তর:
November 10
ব্যাখ্যা
শহীদ নূর হোসেন:
- শহীদ নূর হোসেন দিবস পালিত হয় ১০ নভেম্বর।
- নূর হোসেন ১৯৬১ সালে ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেন।
- ১৯৮৭ সালের ১০ নভেম্বর জোটবদ্ধ বিরোধী রাজনৈতিক দলসমূহ 'ঢাকা অবরোধ কর্মসূচি' গ্রহণ করে।
- সেদিন নূর হোসেন স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর এক অভিনব পন্থা অবলম্বন করেন।

উল্লেখ্য, 
- তিনি মিছিলে গায়ের জামা খুলে উদোম বুক ও পিঠে সাদা রঙে লিখিয়ে নেন 'স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক'।
- মিছিলটি রাজধানীর জিরো পয়েন্ট (বর্তমান শহীদ নূর হোসেন চত্বর) এলাকায় পৌঁছালে পুলিশ গুলি চালায়।
- এতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ২৪ বছরের অপ্রতিরোধ্য যুবক নূর হোসেন।
- ১৯৮৭ সালে জেনারেল এরশাদের স্বৈরাচারী শাসনের অবসান ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ১০ নভেম্বর নূর হোসেন শহীদ হন।

সূত্র:- বাংলাপিডিয়া ও প্রথম আলো।
১,৮৪৯.
Which is the name of the device for measuring density of milk?
  1. lactometer
  2. Fadometer
  3. Seismograph
  4. Manometer
সঠিক উত্তর:
lactometer
উত্তর
সঠিক উত্তর:
lactometer
ব্যাখ্যা
পরিমাপক যন্ত্র:
- দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্রের নাম ল্যাকটোমিটার।
- সমুদ্রের গভীরতা নির্ণয়ের যন্ত্র ফ্যাদোমিটার।
- ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ।
- ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র রিখটার স্কেল।
- বায়ুমণ্ডলীয় চাপ নির্ণায়ক যন্ত্র ব্যারোমিটার।
- গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র ম্যানোমিটার।
- আর্দ্রতা পরিমাপের যন্ত্র হাইগ্রোমিটার।
- উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র পাইরোমিটার।
- তাপমাত্রা মাপার যন্ত্র থার্মোমিটার।

তথ্যসূত্র - Britannica.com
১,৮৫০.
Which region of Bangladesh Bhavaya songs belong to?
  1. Sylhet
  2. Barisal
  3. Cumilla
  4. Rangpur
সঠিক উত্তর:
Rangpur
উত্তর
সঠিক উত্তর:
Rangpur
ব্যাখ্যা
- ভাওয়াইয়া  উত্তরবঙ্গে প্রচলিত এক প্রকার  লোকগীতি।
- রংপুর ও ভারতের কুচবিহার জেলা এ গানের জন্মস্থান।
- ভাওয়াইয়া গান ভাবসমৃদ্ধ বিধায় ‘ভাব’ থেকে ‘ভাওয়াইয়া’ কথাটির উৎপত্তি বলে অনুমিত হয়।
- এ গানের মূল সুর নর-নারীর প্রণয়। প্রণয়ের বিচ্ছেদ জ্বালাই এতে অধিক রূপায়িত হয়। মৈশাল, গাড়োয়ান, মাহুত প্রমুখ এই প্রণয়গীতির নায়ক।
- আধ্যাত্মিক চেতনাসমৃদ্ধ ভাওয়াইয়া গানও পরিলক্ষিত হয়, যেমন: ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’, ‘ছাড় রে মন ভবের খ্যালা’ ইত্যাদি। 
- ভাওয়াইয়া গান দুই প্রকার- দীর্ঘ সুরবিশিষ্ট ও চটকা সুরবিশিষ্ট।
- এই দুই শ্রেণীর গানের সুরের মিশ্রণে অপর এক শ্রেণীর গানও প্রচলিত, যা ক্ষীরোল গান নামে পরিচিত।  
- দোতারা ভাওয়াইয়া গানের প্রধান  বাদ্যযন্ত্র।
- শিল্পী  আববাসউদ্দীন আহমদ ভাওয়াইয়া গান জনপ্রিয় করে তোলেন।
- তাঁর কন্যা ফেরদৌসী রহমান এবং পুত্র মোস্তফা জামান আববাসীও এ গানের জনপ্রিয় শিল্পী।

উৎস:- বাংলাপিডিয়া।
১,৮৫১.
Which of the following is a scalar?
  1. Velocity
  2. Acceleration
  3. Speed
  4. Displacement
সঠিক উত্তর:
Speed
উত্তর
সঠিক উত্তর:
Speed
ব্যাখ্যা
স্কেলার রাশি:
- যে রাশির শুধু মান আছে কিন্তু দিক নেই তাকে স্কেলার রাশি বলে।
- দ্রুতি: সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। দ্রুতি স্কেলার রাশি কারণ এর কোন দিক নেই।

ভেক্টর রাশি:
- যে রাশির মান ও দিক উভয়ই আছে তাকে ভেক্টর রাশি বলে।
- বেগ: সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। মান ও দিক উভয়ই আছে তাই ভেক্টর রাশি।
- ত্বরণ: বেগের পরিবর্তনের হার। মান ও দিক উভয়ই আছে।
- সরণ: নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থার পরিবর্তন। মান ও দিক উভয়ই আছে।

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
১,৮৫২.
Azam Khan was posthumously awarded the Independence Award 2025 in the category of _________
  1. Literature
  2. Liberation War and Culture
  3. Social Service
  4. Education and Research
সঠিক উত্তর:
Liberation War and Culture
উত্তর
সঠিক উত্তর:
Liberation War and Culture
ব্যাখ্যা
⇒ ২০২৫ সালে আজম খান কোন বিষয়ে অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন?
- মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি।

স্বাধীনতা পুরস্কার ২০২৫:

- জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 'স্বাধীনতা পুরস্কার ২০২৫' পেয়েছেন ৭ জন বিশিষ্ট ব্যক্তি।
• বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর)।
• সাহিত্য: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর)।
• সংস্কৃতি: নভেরা আহমেদ (মরণোত্তর)।
• সমাজসেবা: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর)।
• মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর)।
• শিক্ষা ও গবেষণা: জনাব বদরুদ্দীন মোহাম্মদ উমর।
• প্রতিবাদী তারুন্য: আবরার ফাহাদ (মরণোত্তর)।

তথ্যসূত্র - মন্ত্রি পরিষদ বিভাগ ওয়েবসাইট।
১,৮৫৩.
Where was NATO’s most recent summit held? [August,2025]
  1. The Hague, Netherlands
  2. Vilnius, Lithuania
  3. Washington, USA
  4. Ankara, Turkey
  5. Brussels, Belgium
সঠিক উত্তর:
The Hague, Netherlands
উত্তর
সঠিক উত্তর:
The Hague, Netherlands
ব্যাখ্যা
• ন্যাটো শীর্ষ সম্মেলন- ২০২৫:
- স্থান: হেগ, নেদারল্যান্ড। 
- সময়: দুই দিনব্যাপী (২৪ ও ২৫ জুন) শীর্ষ সম্মেলন।
- মূল আলোচ্য বিষয়: ন্যাটোর প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা ব্যয় সংক্রান্ত।

• ন্যাটো (NATO):
- NATO-এর পূর্ণরূপ: North Atlantic Treaty Organization.
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- প্রতিষ্ঠাকাল: ৪ এপ্রিল, ১৯৪৯ সাল।
- প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর: লন্ডন।
- বর্তমান সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২ টি। [August,2025]
- সর্বশেষ সদস্যদেশ: সুইডেন।
- ন্যাটোভুক্ত মুসলিম দেশ: তুরস্ক ও আলবেনিয়া।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট। [August,2025]

উৎস: NATO ওয়েবসাইট।
১,৮৫৪.
How often does the WTO Ministerial Conference meet?
  1. Every year
  2. Every two years
  3. Every three years
  4. Every five years
সঠিক উত্তর:
Every two years
উত্তর
সঠিক উত্তর:
Every two years
ব্যাখ্যা

WTO:
- WTO-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী শাখা হলো Ministerial conferences।
- মন্ত্রী পরিষদের অধিবেশন (Ministerial conference) সকল সদস্য নিয়ে গঠিত। এটি বিশ্ব-বাণিজ্য সংস্থার কার্যকরী বিভাগ।
- সাধারণ পরিষদ (General Council)-মন্ত্রী পরিষদের অধিবেশনের অন্তর্বর্তী সময়ে এটি কার্য পরিচালনা করে।
- WTO-এর "Ministerial Conference" প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর ১৩ তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (মিনিস্ট্রিয়াল সম্মেলন) অনুষ্ঠিত হয় ২০২৪ সালের সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে।
- WTO-এর ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (MC14) ২০২৬ সালের ২৬ থেকে ২৯ মার্চ ইয়াউন্দে, ক্যামেরুন-এ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,
- WTO বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।

১,৮৫৫.
Which one is an essential amino acid?
  1. Glycine 
  2. Valine 
  3. Serine 
  4. Cystine 
সঠিক উত্তর:
Valine 
উত্তর
সঠিক উত্তর:
Valine 
ব্যাখ্যা
• অপশনসমূহের মধ্যে ভ্যালিন (Valine) হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড। 
 
আমিষ: 
- কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন- এই চারটি মৌলের সমন্বয়ে আমিষ তৈরি হয়। 
- শরীরে আমিষ পরিপাক হওয়ার পর সেগুলো অ্যাামাইনো এসিডে পরিণত হয়। 
- মানুষের শরীরে এ পর্যন্ত ২০ ধরনের অ্যামাইনো এসিডের সন্ধান পাওয়া গেছে এবং এই অ্যামাইনো এসিড হচ্ছে আমিষ গঠনের একক। 
- উৎস বিবেচনায় আমিষ দুই প্রকার। যথা- 
১. প্রাণিজ আমিষ ও 
২. উদ্ভিজ আমিষ। 

প্রাণিজ আমিষ: 
- প্রাণী থেকে যে আমিষ পাওয়া যায় তাই প্রাণিজ আমিষ। 
যেমন- মাছ, মাংস, ডিম, দুধ, ছানা, পনির ইত্যাদি। 

উদ্ভিজ আমিষ: 
- উদ্ভিদ থেকে যে আমিষ পাওয়া যায় তা উদ্ভিজ্জ আমিষ। 
যেমন- ডাল, শিমের বিচি, মটরশুঁটি,বাদাম ইত্যাদি। 
 
- ২০ টি অ্যামাইনো এসিডের মধ্যে ৮ টি অ্যামাইনো এসিডকে অপরিহার্য অ্যামাইনো এসিড বলা হয়। 
যেমন- লাইসিন, ট্রিপেটোফ্যান, মিথিওনিন, ভ্যালিন (Valine), লিউসিন, আইসোলিউসিন, ফিনাইল অ্যালানিন ও থ্রিওনাইন। 
- এই ৮ টি অ্যামাইনো এসিড ছাড়া অন্য সবগুলো অ্যামাইনো এসিড আমাদের শরীরে সংশ্লেষ করতে পারে।
- প্রাণিজ প্রোটিনে এই অপরিহার্য আটটি অ্যামাইনো এসিড বেশি থাকে বলে এর পুষ্টিমূল্য বেশি। 
- উদ্ভিজ্জ খাদ্যের মধ্যে ডাল, সয়াবিন, মটরশুঁটি বীজ এবং ভুট্টার মধ্যে পুষ্টিমূল্য বেশি এমন প্রোটিন পাওয়া যায়।
- অন্যান্য উদ্ভিজ্জ খাদ্যে অপরিহার্য অ্যামাইনো এসিড থাকে না বলে এদের পুষ্টিমূল্য কম।
- প্রাণিদেহের গঠনে প্রোটিন অপরিহার্য।
- দেহকোষের বেশির ভাগই প্রোটিন দিয়ে তৈরি।
- দেহের হাড়, পেশি, লোম, পাখির পালক, নখ, পশুর শিং ইত্যাদি সবগুলোই প্রোটিন দিয়ে তৈরি হয়।
- প্রাণীদেহের শুষ্ক ওজনের প্রায় ৫০% হচ্ছে প্রোটিন। 
 
উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১,৮৫৬.
Which is the largest crude oil shipping route in the world?
  1. Strait of Hormuz
  2. Suez Canal
  3. Panama Canal
  4. Strait of Malacca
সঠিক উত্তর:
Strait of Hormuz
উত্তর
সঠিক উত্তর:
Strait of Hormuz
ব্যাখ্যা

হরমুজ প্রণালী:
- বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রবাহিত অপরিশোধিত তেল পরিবহনের রুট হলো হরমুজ প্রণালী (Strait of Hormuz)।
- এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ "চোকপয়েন্ট" যা দিয়ে দৈনিক বিপুল পরিমাণ তেল বাহিত হয়।
- এ পথ দিয়ে প্রতিদিন গড়ে ২ কোটি ১০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল পরিবাহিত হয়, বৈশ্বিক বাণিজ্যের যা প্রায় ২১ শতাংশ।
- হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেল এবং তেল পণ্য পরিবহন করা হয়, যা বিশ্বব্যাপী তেল চালানের প্রায় এক-পঞ্চমাংশ।

উল্লেখ্য,
- পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে হরমুজ প্রণালি।
- এটি আরব উপদ্বীপ থেকে ইরানকে পৃথক করেছে।
- এই চ্যানেলটি ৩৪ কিলোমিটার দীর্ঘ।
- হরমুজ প্রণালির সবচেয়ে সরু অংশের প্রস্থ ৩৩ কিলোমিটার। সবচেয়ে প্রশস্ত অংশ ৯৫ কিলোমিটার।
- এই প্রণালীতে জাহাজ চলাচলের জন্য দুটো লেন রয়েছে এবং প্রতিটি লেন দুই মাইল প্রশস্ত।

অন্যদিকে,
- মালাক্কা প্রণালী: মধ্যপ্রাচ্য থেকে এশিয়ার সবচেয়ে সংক্ষিপ্ততম রুট হিসেবে কাজ করে এই প্রণালী। এই প্রণালী  তেল এবং LNG পরিবহনের জন্য অপরিহার্য। 

উৎস: i) Britannica.
ii) Al Jazeera.
iii) Maritime Fairtrade ওয়েবসাইট. [link]

১,৮৫৭.
To which country did Bangladesh send its first shipment of ready-made garments?
  1. United States
  2. Germany
  3. Canada
  4. France
সঠিক উত্তর:
France
উত্তর
সঠিক উত্তর:
France
ব্যাখ্যা

• বাংলাদেশের প্রথম তৈরি পোশাক রপ্তানিকারক:
- বাংলাদেশের সবচেয়ে সফল শিল্প খাত হচ্ছে তৈরি পোশাক।
- বাংলাদেশের তৈরি পোশাক প্রথম ফ্রান্সে রপ্তানি হয়।
- বর্তমানে মোট রপ্তানির ৮০ শতাংশের বেশি এই খাতটি থেকেই আসে।
- তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে বর্তমানে তৃতীয়। 
- ১৯৭৮ সালের ২৮ জুলাই রিয়াজউদ্দিন ফরাসি ক্রেতা হল্যান্ডার ফ্রঁসের কাছে দশ হাজার শার্ট রপ্তানি করেন।
- স্বাধীনতার পর রিয়াজউদ্দিন ব্যবসা শুরু করেন, ১৯৭৩ সালে তিনি এর নাম দেন রিয়াজ গার্মেন্টস লিমিটেড এবং স্বাধীন বাংলার প্রথম তৈরি পোশাক কারখানা হিসেবে স্বীকৃতি পান। 
- ২৮ জুলাই ১৯৭৮ সালে, রিয়াজউদ্দিন ১০ হাজার রিয়াজ শার্ট ফরাসি ক্রেতা হলান্ডার ফ্রঁসের কাছে রপ্তানী করলেন।
- শার্টের ওই চালানের ফরাসী মুদ্রায় দাম ছিল ১৩ মিলিয়ন ফ্রা, বাংলাদেশী টাকায় যা ছিল ৪ লাখ ২৭ হাজার টাকা।
- সেটিই ছিল বাংলাদেশ থেকে প্রথম পোশাক রপ্তানি।
- ১৯৯৮ সালে গাজীপুরের বোর্ডবাজারে তৈরি হয় পাঁচ হাজার শার্ট তৈরির ক্ষমতাসম্পন্ন রিয়াজ এক্সপোর্ট অ্যাপারেল। 

তথ্যসূত্র: i) প্রথম আলো।
ii) The Business Standard.

১,৮৫৮.
Where is the antipodal point of Dhaka located?
  1. Arctic Ocean
  2. Indian Ocean
  3. Pacific Ocean
  4. Atlantic Ocean
সঠিক উত্তর:
Pacific Ocean
উত্তর
সঠিক উত্তর:
Pacific Ocean
ব্যাখ্যা

প্রতিপাদ স্থান:
- পৃথিবী পৃষ্ঠের কোনো বিন্দুর ঠিক বিপরীত দিকের বিন্দুকে সেই স্থানের প্রতিপাদ স্থান বলে।
- যেমন ঢাকার প্রতিপাদ স্থান দক্ষিণ আমেরিকার অন্তর্গত চিলির নিকট প্রশান্ত মহাসাগরে অবস্থিত।

উল্লেখ্য:
- প্রতিপাদ স্থান সম্পূর্ণরূপে একে অন্যের বিপরীতে অবস্থান করে।
- প্রতিপাদ স্থান নির্ণয়ের জন্য পৃথিবী পৃষ্ঠের কোনো বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে একটি কল্পিত রেখা পৃথিবীর ঠিক বিপরীত দিকে টানলে ঐ কল্পিত রেখা যে বিন্দুতে পৃথিবী পৃষ্ঠের বিপরীত পাশে মিলিত হয় সেই স্থানই ঐ বিন্দুর প্রতিপাদ স্থান।
- প্রতিপাদ স্থানদ্বয়ের অক্ষাংশ এক, তবে এরা পরস্পর বিপরীত গোলার্ধে অবস্থান করে।
- প্রতিপাদ স্থান দুইটির অক্ষাংশের মান এক হলেও এদের দ্রাঘিমার পার্থক্য ১৮০০।

তথ্যসূত্র - ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

১,৮৫৯.
Who is the current governor of Bangladesh Bank? (December-2025)
  1. Abdur Rouf Talukder
  2. Nurun Nahar
  3. Dr Ahsan H Mansur
  4. Fazle Kabir
  5. Dr. Atiur Rahman
সঠিক উত্তর:
Dr Ahsan H Mansur
উত্তর
সঠিক উত্তর:
Dr Ahsan H Mansur
ব্যাখ্যা

বাংলাদেশ ব্যাংক:
- বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক।
- প্রতিষ্ঠা লাভ করে: ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে।
- বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত হয় বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ অনুযায়ী।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর আ ন ম হামিদুল্লাহ। 
- বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল ৪ বছর।
- পরিচালনা পর্ষদের সদস্য- চেয়ারম্যানসহ ৮ জন।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর: ড. আহসান হ. মনসুর। ( তিনি ১৪ আগস্ট, ২০২৪ থেকে ১৩তম গভর্নরের দায়িত্ব গ্রহণ করেন।)

উল্লেখ্য, 
- এম নূরুল ইসলাম ছিলেন বাংলাদেশ ব্যাংকের তৃতীয় গভর্নর। দেশের সবচেয়ে বেশি সময় গভর্নর ছিলেন তিনি।
- আব্দুর রউফ তালুকদার বাংলাদেশ ব্যাংকের ১২তম গভর্নর।
- ফজলে কবির বাংলাদেশ ব্যাংকের ১১তম গভর্নর।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

১,৮৬০.
When was the Kyoto Protocol signed?
  1. 1995
  2. 1997
  3. 2000
  4. 2001
  5. 2005
সঠিক উত্তর:
1997
উত্তর
সঠিক উত্তর:
1997
ব্যাখ্যা

কিয়োটো প্রটোকল:
- গ্রীনহাউজ নির্গমন সংক্রান্ত চুক্তি কিয়োটো প্রটোকল।
- জলবায়ু পরিবর্তনের ফলে জাতিসংঘের উদ্যোগে গঠিত শিল্পোন্নত দেশগুলো গ্রিনহাউস গ্যাসের নির্গমন বাধ্যতামূলকভাবে হ্রাসকরণের আন্তর্জাতিক চুক্তি হচ্ছে কিয়োটো প্রটোকল।
- এই প্রোটোকলটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের (UNFCCC) অধীনে একটি আন্তর্জাতিক চুক্তি।
- কিয়োটো প্রোটোকল শিল্পোন্নত দেশগুলোকে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়। 

উল্লেখ্য,
- কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৯৭।
- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫।
- স্বাক্ষরের স্থান: কিয়োটো, জাপান।
- স্বাক্ষরিত দেশ: ৮৩টি।
- অনুমোদনকারী দেশ: ১৯২টি।

উৎস: UNFCCC ওয়েবসাইট।

১,৮৬১.
Who was the lyricist of the song 'Joy Bangla Banglar Joy'?
  1. Anwar Parvez
  2. Mazharul Anwar
  3. Amjad Hossain
  4. Ahmed Imtiaz Bulbul
সঠিক উত্তর:
Mazharul Anwar
উত্তর
সঠিক উত্তর:
Mazharul Anwar
ব্যাখ্যা
• জয় বাংলা বাংলার জয়: 
- 'জয় বাংলা বাংলার জয়' গানটিকেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের রণসংগীত হিসেবে বিবেচনা করা হয়।
- জাতি-ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে এই গানকে আরাধ্য করেই মুক্তির পথে এগিয়ে যায় সমগ্র বাঙালি।
- এই গান স্বাধীন বাংলা বেতারের সূচনা সংগীত; জাতীয় স্লোগানও বটে।
- এই গানের সুরকার আনোয়ার পারভেজ।
- গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার।
- 'জয় বাংলা বাংলার জয়' গানটি মুক্তিযুদ্ধের পুরো নয়টা মাস মানুষকে অনুপ্রাণিত করেছে।
- এ গান একটি যুদ্ধ, এ গান একটি স্বপ্ন, এ গান একটি বাস্তবতা।
- এ গানেই দেশের সব চাওয়ার কথা, মুক্তির স্বপ্নের কথা বলা হয়েছে।

সূত্র: প্রথম আলো।
১,৮৬২.
The Vulnerable Twenty Group (V20) is primarily composed of which of the following?
  1. Environment Ministers
  2. Heads of State
  3. Finance Ministers
  4. Foreign Ministers
সঠিক উত্তর:
Finance Ministers
উত্তর
সঠিক উত্তর:
Finance Ministers
ব্যাখ্যা

The Vulnerable Twenty (V20) Group:
- V20 (The Vulnerable Twenty Group) হলো জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি আন্তর্জাতিক ফোরাম।
- এটি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সংলাপ, নীতি প্রণয়ন ও যৌথ পদক্ষেপ গ্রহণে কাজ করে।
- প্রতিষ্ঠা: ৮ অক্টোবর ২০১৫।
- প্রতিষ্ঠার স্থান: লিমা, পেরু।
- প্রতিষ্ঠাতা সভাপতি (Founding Chair): ফিলিপাইন।
- সদস্য সংখ্যা: বর্তমানে প্রায় ৭০টি দেশ।।
- এটি জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের একটি প্ল্যাটফর্ম।
- V20 মূলত Climate Vulnerable Forum (CVF)- এর অর্থনৈতিক ও আর্থিক শাখা।
- Climate Vulnerable Forum (CVF)-এর কার্যক্রমে UNDP সক্রিয়ভাবে সম্পৃক্ত ও সহায়ক।

উৎস: V20 Group ওয়েবসাইট।

১,৮৬৩.
Which symbol did the United Front use in the provincial elections of 1954?
  1. Fish
  2. Hurricane
  3. Boat
  4. Torch
সঠিক উত্তর:
Boat
উত্তর
সঠিক উত্তর:
Boat
ব্যাখ্যা
যুক্তফ্রন্ট:
- ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের মূলমন্ত্র প্রাদেশিক স্বায়ত্তশাসন ছিল।
- ১৯৫৩ সালের ১৪ নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী লীগের ঐতিহাসিক কাউন্সিল সম্মেলনে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
- পরবর্তীতে মাওলানা আতাহার আলীর নেজামে ইসলাম ও হাজী মোহাম্মদ দানেশের গণতন্ত্রী দল যুক্তফ্রন্টে যোগ দেয়।
- যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিলো নৌকা। 
- যুক্তফ্রন্টর পক্ষ থেকে ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে।
- ২১ দফা ইশতেহার প্রণয়নে আবুল মনসুর আহমেদ মুখ্য ভূমিকা পালন করেন।
- এই নির্বাচনে মোট আসন ছিলো ৩০৯টি।
- নির্বাচনে যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে।
- শেরে বাংলা এ কে ফজলুল হক যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।
 
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বপরিচয়, নবম - দশম শ্রেণি (২০২৩ সংস্করণ) বই অনুসারে চারটি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়।
দল চারটি হলো: 
১. আওয়ামী লীগ, 
২. কৃষক শ্রমিক পার্টি, 
৩. নেজামে ইসলাম এবং 
৪. গণতন্ত্রী দল।
 
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম - দশম শ্রেণি (২০২৩ সংস্করণ) বই অনুসারে পাঁচটি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়।
এগুলো হলো: 
১. মওলানা ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ, 
২. শেরেবাংলা এ কে ফজলুল হকের কৃষক- শ্রমিক পার্টি, 
৩. মওলানা আতাহার আলীর নেজামে ইসলাম পার্টি, 
৪. হাজী দানেশের বামপন্থী গণতন্ত্রী দল ও 
৫. খিলাফত-ই-রাব্বানি। 
 
সূত্র - স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, প্রথম খণ্ড এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
১,৮৬৪.
Who composed the painting 'Tin Kanya'?
  1. Kamrul Hasan
  2. Azam Khan
  3. Abdul Halim
  4. Zainul Abedin
  5. Murtaza Bashir
সঠিক উত্তর:
Kamrul Hasan
উত্তর
সঠিক উত্তর:
Kamrul Hasan
ব্যাখ্যা
• কামরুল হাসান:
- কামরুল হাসান বাংলাদেশের স্বাধিকার ও অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন (১৯৬৯-৭০) এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
- তিনি ‘পটুয়া কামরুল হাসান’ নামে পরিচিতি লাভ করেন।
- তিনি বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারি মনোগ্রাম তৈরি করার সঙ্গে যুক্ত ছিলেন। 

- 'দেশ আজ বিশ্ব বেহায়াদের খপ্পরে' স্কেচটির চিত্রশিল্পী- কামরুল হাসান।
- 'এই জানোয়ারদের হত্যা করতে হবে' এই পোস্টারটির চিত্রশিল্পীও তিনি।
- কামরুল হাসানের 'তিন কন্যা' ও 'নাইওর' চিত্রকর্ম অবলম্বনে যুগোস্লাভ সরকার (১৯৮৫) ও বাংলাদেশ সরকার (১৯৮৬) ডাকটিকেট প্রকাশ করেছে।

উৎস: বাংলাপিডিয়া।
১,৮৬৫.
Which country developed the 'Taimoor' air-launched cruise missile? 
  1. Pakistan 
  2. India 
  3. Afghanistan 
  4. Iran
সঠিক উত্তর:
Pakistan 
উত্তর
সঠিক উত্তর:
Pakistan 
ব্যাখ্যা

• তৈমুর ক্ষেপণাস্ত্র: 
- আরব সাগরের উত্তরাংশে নিজেদের তৈরি সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র, স্থল ও আকাশপথে ব্যবহারের উপযোগী সুইসাইডাল ড্রোন এবং ও জলপথে ব্যবহার ও আঘাত হানার উপযোগী ইউএসভি ড্রোনের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে পাকিস্তান।
- সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘তৈমুর’ নামক আকাশ থেকে নিক্ষেপযোগ্য একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। 
- ৩ জানুয়ারি, ২০২৬ তারিখে পাকিস্তানের বিমান বাহিনী পরীক্ষামূলকভাবে নিজের তৈরি ক্ষেপণাস্ত্র তৈমুর উৎক্ষেপণ করেছিল।
- এই ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ৬০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

তথ্যসূত্র:  ঢাকা পোস্ট। 

১,৮৬৬.
Which of the following is not a founding member country of BIMSTEC?
  1. Nepal
  2. Bangladesh
  3. Thailand
  4. India
সঠিক উত্তর:
Nepal
উত্তর
সঠিক উত্তর:
Nepal
ব্যাখ্যা
⇒ BIMSTEC এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ নয় নেপাল।

BIMSTEC:
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।

⇒ প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি। (ফেব্রুয়ারি, ২০২৫) এগুলো হলো-
• বাংলাদেশ,
• ভারত,
• শ্রীলঙ্কা,
• থাইল্যান্ড।

⇒ বর্তমান সদস্য সংখ্যা: ৭টি দেশ। (ফেব্রুয়ারি, ২০২৫) এগুলো হলো-
- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড। (ফেব্রুয়ারি, ২০২৫)

তথ্যসূত্র - BIMSTEC অফিসিয়াল ওয়েবসাইট।
১,৮৬৭.
The date and year of establishment of World Trade Organization is -
  1. January 1, 1995
  2. January 5, 1991
  3. January 15, 1995
  4. January 1, 1991
সঠিক উত্তর:
January 1, 1995
উত্তর
সঠিক উত্তর:
January 1, 1995
ব্যাখ্যা
WTO (World Trade Organization):
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৪টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা। 
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).
 
উল্লেখ্য,
- General Agreement on Tariffs and Trade (GATT) প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে এবং কার্যকর হয় ১৯৪৮ সালে।
 
উৎস: World Trade Organization ওয়েবসাইট।
১,৮৬৮.
Vulnerable Twenty (V20) is related to - 
  1. Shipping regulation
  2. Agricultural development
  3. Climate change
  4. Foreign investment
সঠিক উত্তর:
Climate change
উত্তর
সঠিক উত্তর:
Climate change
ব্যাখ্যা

Vulnerable 20 (V20):
- Vulnerable 20 (V20) হলো জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে থাকা দেশ গুলোকে নিয়ে একটি ফোরাম।
- V20 বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য সংলাপ এবং পদক্ষেপের মাধ্যমে কাজ করে।
- ২০১৫ সালের অক্টোবরে পেরুর রাজধানী লিমায় এটি গঠিত হয়।
- ভি-২০ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের একটি প্লাটফর্ম।
- বাংলাদেশ ২০২০-২০২২ গ্রুপটির সভাপতির হিসাবে দায়িত্ব পালন করেন। 
- এটি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP এর climate vulnerable forum এর সাথে সরাসরি জড়িত। 
 
উৎস: Vulnerable 20 ওয়েবসাইট।

১,৮৬৯.
Which tribe celebrates 'Sangrai' festival?
  1. Chakma
  2. Tripura
  3. Garo
  4. Marma
সঠিক উত্তর:
Marma
উত্তর
সঠিক উত্তর:
Marma
ব্যাখ্যা
মারমা:
- মারমা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী।
- এই জনগোষ্ঠীর জনগণের অধিকাংশই বাংলাদেশের তিনটি পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়িতে বসবাস করে।
- তারা মঙ্গোলয়েড বর্ণগোষ্ঠীর অন্তর্গত।
- তাদের নিজস্ব ভাষা রয়েছে।
- এই ভাষা ‘ভোট বর্মী’ শাখার বর্মী দলভুক্ত একটি ভাষা।
- মারমারা মূলত বৌদ্ধ ধর্মালম্বী।
- মারমাদের সবচেয়ে বড় উৎসব সাংগ্রাই।
- মারমা জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসবের নাম ‘সাংগ্রাই’।
- মারমা সম্প্রদায়ের মধ্যে তিন স্তরবিশিষ্ট প্রথাগত রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা বিদ্যমান।
- গ্রাম পর্যায়ের প্রশাসনিক প্রধান হলেন একজন কারবারি।
- মৌজা পর্যায়ের প্রধান হলেন একজন হেডম্যান।
- সার্কেল প্রধান হলেন রাজা।
- গ্রামের কারবারি মৌজার হেডম্যান এবং সার্কেল প্রধানের মূল দায়-দায়িত্ব হলো জুম ট্যাক্স সংগ্রহ করা।

উল্লেখ্য,
- সাংগ্রাই রাখাইন জনগোষ্ঠীর বর্ষবরণ ও প্রধান উৎসব।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও দৈনিক কালের কন্ঠ, ০৪ এপ্রিল, ২০১৭।
১,৮৭০.
When was the International Criminal Court (ICC) established through the Rome Statute?
  1. 1998
  2. 2000
  3. 2002
  4. 2005
সঠিক উত্তর:
1998
উত্তর
সঠিক উত্তর:
1998
ব্যাখ্যা

• ICC:
- ICC-এর পূর্ণরূপ: International Criminal Court.
- ICC বা আন্তর্জাতিক অপরাধ আদালত।
- প্রতিষ্ঠিত হয়: ১৭ জুলাই, ১৯৯৮ (রোম সংবিধির মাধ্যমে)।
- কার্যক্রম শুরু করে: ১ জুলাই, ২০০২।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- এর সদস্য: ১২৫টি।
- ১২৫তম সদস্য: ইউক্রেন।
- বর্তমান প্রেসিডেন্ট: তোমোকো আকানেকে (২০২৪-২০২৭ সাল)।
- প্রেসিডেন্সির সদস্যরা অবিলম্বে তিন বছরের মেয়াদে নির্বাচিত হন।
- ১৯৯৮ সালে রোম সংবিধির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আইসিসি।
- ১৯৯৮ সালের ১৫ জুন - ১৭ জুলাই ইতালির রোমে বিশ্বের ১২০টি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কূটনীতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
- ১২০-৭ ভোটের ব্যবধানে আন্তর্জাতিক ফৌজদারী আদালত সংবিধি বা রোম সংবিধি গৃহীত হওয়ার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়।
- পরবর্তীতে প্রয়োজনীয় সংখ্যক রাষ্ট্র কর্তৃক সংবিধিটি অনুমোদিত হওয়ায় ২০০২ সালের ১ জুলাই থেকে আন্তর্জাতিক অপরাধ আদালত কার্যকারিতা লাভ করে।
- রোম সংবিধিতে মোট ১৩টি অধ্যায় এবং ১২৮টি অনুচ্ছেদ রয়েছে।

উৎস: International Criminal Court ওয়েবসাইট।

১,৮৭১.
In which country was the "Convention on Wetlands" (Ramsar Convention) signed in 1971?
  1. Iran
  2. Italy
  3. Spain
  4. Switzerland
সঠিক উত্তর:
Iran
উত্তর
সঠিক উত্তর:
Iran
ব্যাখ্যা

রামসার কনভেনশন:
- রামসার কনভেনশন (Ramsar Convention) হলো একটি বিশ্বব্যাপী উদ্যোগ যেটা জৈবপরিবেশ রক্ষার লক্ষ্যে গৃহীত হয়।
- ১৯৭১ সালে ইরানের রামসারে 'কনভেনশন অন ওয়েটল্যান্ডস' নামে একটি আন্তর্জাতিক চুক্তিতে পৃথিবীর বিভিন্ন দেশসমূহ স্বাক্ষর করে।
- এই চুক্তি ২১ ডিসেম্বর, ১৯৭৫ সালে কার্যকর হয়।
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে, এবং
- বর্তমানে বাংলাদেশের ২টি স্থান—সুন্দরবন ও টাঙ্গুয়ার হাওর রামসার সাইট হিসেবে অন্তর্ভুক্ত।
 
সূত্র: রামসার কনভেনশন ওয়েবসাইট।

১,৮৭২.
Which fund was established at COP-16 to help developing countries tackle climate change?
  1. Global Environment Facility
  2. International Climate Fund
  3. Climate Resilience Fund 
  4. Green Climate Fund
সঠিক উত্তর:
Green Climate Fund
উত্তর
সঠিক উত্তর:
Green Climate Fund
ব্যাখ্যা

• কপ-১৬ (COP-16):
- এর পূর্ণরূপ: কনফারেন্স অব দ্য পার্টিজ – ১৬তম অধিবেশন।
- স্থান: কানকুন, মেক্সিকো,
- তারিখ: ২৯ নভেম্বর – ১০ ডিসেম্বর, ২০১০।
- আয়োজক দেশ: মেক্সিকো।

• আলোচ্য বিষয়: 
- গ্লোবাল ওয়ার্মিং,
- কার্বন নিঃসরণ হ্রাস,
- জলবায়ু তহবিল,
- অভিযোজন ও ক্ষতিপূরণ,

• গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund):
- উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়তা করার জন্য তহবিল গঠনের সিদ্ধান্ত।
- উন্নত দেশগুলো বছরে ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয় ২০২০ সাল থেকে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

১,৮৭৩.
Who is the current Secretary-General of SAARC? (October 2024)
  1. Tofail Ahmed
  2. Md. Rabbani
  3. Golam Sarwar
  4. Abul Ahsan
সঠিক উত্তর:
Golam Sarwar
উত্তর
সঠিক উত্তর:
Golam Sarwar
ব্যাখ্যা
SAARC:
- SAARC এর পূর্ণরুপ- South Asian Association for Regional Co-operation
- প্রতিষ্ঠা লাভ করে- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে (ঢাকায়)।
- ১৭ জানুয়ারী, ১৯৮৭ সালে কাঠমান্ডুতে SAARC এর সচিবালয় স্থাপিত হয়।
- সার্ক আটটি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত: আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।
- সচিবালয়- কাঠমান্ডু, নেপাল।
- সার্কভুক্ত দেশের সংখ্যা- ৮ টি।
- সর্বশেষ সদস্য - আফগানিস্তান।
- সার্কের প্রথম মহাসচিব ছিলেন - আবুল আহসান।
- বর্তমান মহাসচিব - গোলাম সারওয়ার (অক্টোবর - ২০২৪)

সার্কের আঞ্চলিক কেন্দ্রেসমূহ:
- সার্ক কৃষি কেন্দ্র- ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষ্মা ও এইডস কেন্দ্র- কাঠমান্ডু, নেপাল।
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র- কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র- ইসলামাবাদ, পাকিস্তান।

উৎস: সার্ক ওয়েবসাইট।
১,৮৭৪.
‘Ajanta Caves’ artwork dates back to which period?
  1. Gupta
  2. Maurya
  3. Chola
  4. Kushan
সঠিক উত্তর:
Gupta
উত্তর
সঠিক উত্তর:
Gupta
ব্যাখ্যা

• অজন্তার গুহাচিত্র:
- ভারতের মহারাষ্ট্র রাজ্যের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র আওরঙ্গাবাদ শহর থেকে অজন্তার দূরত্ব প্রায় ১০১ কিলোমিটার।
- খ্রিষ্টপূর্ব ২০০ সাল থেকে সপ্তম খ্রিষ্টাব্দের মধ্যে নির্মিত এসব গুহা। 
- মূলত বৌদ্ধ ভিক্ষুরা উপাসনার জন্য নির্জন এ পাহাড়ে খোদাই করে গুহাগুলো তৈরি করেছেন।

- কেবল গুহা নয়, এসব গুহার ভেতর বৌদ্ধ ভিক্ষুরা নিপুণ হাতে পাথরের পাহাড় কেটে কেটে তৈরি করেছেন বুদ্ধের মূর্তিসহ নানা শিল্পকর্ম; শিল্পের ভাষায় যাকে ‘রিলিফ ওয়ার্ক’ বলে। 
- এ ছাড়া গুহার ছাদ বা সিলিংয়েও অনেক শিল্পকর্ম আছে; যাকে শিল্পের ভাষায় ফ্রেসকো বলে। 
- ইতিহাসের পাতা থেকে জানা যায়, বৌদ্ধ ভিক্ষু বা সন্ন্যাসীরা উপাসনা বা ধর্মচর্চা ও সংস্কৃতিচর্চার জন্যই অরণ্যঘেরা নির্জন এ অজন্তার পাহাড় খোদাই করে গড়েছেন গুহাগুলো।
- ছোট-বড় মিলিয়ে গুহা আছে ২৯টি। 

- ভারতীয় শিল্পকলার পরিপূর্ণ বিকাশ ঘটে গুপ্ত সম্রাট (খ্রি. ৩২০-৬৭৫) এবং তাঁদের নিকটবর্তী সময়ে। 
- এ সময়কার সৃষ্টিই অজন্তার গুহা। 
-  বিরল গুহা চিত্রের জন্য  অজন্তা ১৯৮৩ সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায়।

তথ্যসূত্র: i) বাংলাপিডিয়া।
ii) প্রথম আলো।

১,৮৭৫.
Bangladesh has been divided into how many Seismic Zones?
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
বাংলাদেশের ভূ-কম্পন অঞ্চল:
- ২০১৬ সালে প্রকাশিত 'Bangladesh National Building Code' (BNBC) রিপোর্ট অনুযায়ী, সমগ্র বাংলাদেশকে চারটি ভূমিকম্পনীয় সংঘটিত অঞ্চলে বিভক্ত করা হয়।
- সর্বশেষ ২০২০ সালে প্রকাশিত রির্পোটেও সমগ্র বাংলাদেশকে চারটি ভূমিকম্প প্রবন অঞ্চলে বা Seismic Zone এ বিভক্ত করা হয়েছে।
- অঞ্চলগুলো হলো:
১. খুবই গুরুতর ভূমিকম্প প্রবন অঞ্চল:
- উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল (সিলেট, ময়মনসিংহ সহ উত্তরাঞ্চল)।
- এসব অঞ্চলের Seismic Zone Coefficient (Z) = 0.36
২. গুরুতর ভূমিকম্প প্রবন অঞ্চল:
- উচ্চ মধ্য, উত্তর-পশ্চিম অংশ ও দক্ষিণ-পূর্বাঞ্চল (ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, রংপুর ইত্যাদি জেলা)।
- এসব অঞ্চলের Seismic Zone Coefficient (Z) = 0.28
৩. মাঝারী ভূমিকম্প প্রবন অঞ্চল:
- নিম্ন মধ্য এবং উত্তর পশ্চিম অংশ (ঢাকা, কুমিল্লা, নাটোর, নোয়াখালী, পাবনা, সুন্দরবন ইত্যাদি)।
- এসব অঞ্চলের Seismic Zone Coefficient (Z) = 0.2
৪. কম ভূমিকম্প প্রবন অঞ্চল:
- দক্ষিন পশ্চিমাঞ্চল (রাজশাহী, বরিশাল, খুলনা, যশোর, সাতক্ষীরা ইত্যাদি)।
- এসব অঞ্চলের Seismic Zone Coefficient (Z) = 0.12

উল্লেখ্য,
- BANGLADESH NATIONAL BUILDING CODE (BNBC) সর্বপ্রথম ১৯৯৩ সালে প্রকাশিত রিপোর্টে সমগ্র বাংলাদেশকে তিনটি ভূমিকম্প সংঘটন অঞ্চলে (Seismic Zone) বিভক্ত করে।
অঞ্চলগুলো হলো:
১. মারাত্মক ঝুঁকিপূর্ণ: উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল (রিখটার স্কেলে তীব্রতা -৭),
২. মাঝারি ঝুঁকিপূর্ণ: মধ্যাঞ্চল (রিখটার স্কেলে তীব্রতা ৬),
৩. কম ঝুঁকিপূর্ণ: দক্ষিণ-পশ্চিমাঞ্চল (রিখটার স্কেলে তীব্রতা-৫)।
- পরে, ২০০৬ সালে প্রকাশিত রির্পোটেও তিনটি ভূমিকম্পনীয় সংঘটিত অঞ্চলে বিভক্ত করা হয়েছে।
- মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বইয়ের সর্বশেষ সংস্করণে ১৯৯৩ সালে প্রকাশিত রির্পোর্ট অনুসারে, ভূমিকম্পের প্রবণতার ভিত্তিতে সমগ্র বাংলাদেশকে ৩টি অঞ্চলে ভাগ করে দেখানো হয়েছে।

উৎস: বাংলাদেশ-জাতীয়-বিল্ডিং-কোড-(BNBC Seismic Design সমীক্ষার রিপোর্ট) ওয়েবসাইট।
১,৮৭৬.
Which is the first privatized bank of Bangladesh?
  1. Uttara Bank
  2. Standard Bank
  3. National Bank
  4. AB Bank
সঠিক উত্তর:
Uttara Bank
উত্তর
সঠিক উত্তর:
Uttara Bank
ব্যাখ্যা
উত্তরা ব্যাংক পিএলসি:
- উত্তরা ব্যাংক পিএলসি বাংলাদেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংক।
- এটি বাংলাদেশের প্রথম বেসরকারিকৃত (privatized) বাণিজ্যিক ব্যাংক।
- বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ব্যাংকটি প্রথম বেসরকারিকরণ করা হয়েছিল।
- ১৯৮৩ সালের ৩০ জুন ব্যাংকটি বেসরকারিকরন করা হয়।

উল্লেখ্য,
- ১৯৬৫ সালের ২৮ জানুয়ারি বিখ্যাত বাঙালি ব্যবসায়ীর উদ্যোগে তৎকালীন পূর্ব পাকিস্তানের সুবিধাবঞ্চিত মানুষের সুবিধার্থে এটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং "ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন" নামে চারটি শাখা নিয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাংকিং কার্যক্রম শুরু করে।
- ১৯৭১ সালে অসহযোগ আন্দোলনের সময় এই ব্যাংকটি পূর্ব বাংলার কোষাগারের দায়িত্ব পালন করে।
- স্বাধীনতার পর ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশনকে জাতীয়করণ করা হয় এবং "উত্তরা ব্যাংক" নামকরণ করা হয় এবং ২৬ মার্চ ১৯৭২ থেকে ব্যাংকিং কার্যক্রম পুনরায় শুরু করে।
- ১৯৮৩ সালের জুনে বেসরকারিকরণের পর এটি "উত্তরা ব্যাংক লিমিটেড" নাম ধারণ করে।
- ৩ জুলাই, ২০২৩ থেকে এটি "উত্তরা ব্যাংক লিমিটেড" এর পরিবর্তে "উত্তরা ব্যাংক পিএলসি" নামে তার নতুন যাত্রা শুরু করে।

অন্যদিকে,
- বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক (private bank) এবি ব্যাংক পিএলসি।

সূত্র: UTTARA BANK PLC ওয়েবসাইট।
১,৮৭৭.
Which source of water contains the highest amount of oxygen?
  1. Pond water
  2. River water
  3. Sea water
  4. Lake water
সঠিক উত্তর:
River water
উত্তর
সঠিক উত্তর:
River water
ব্যাখ্যা
অক্সিজেনের পরিমাণ:
- পানির উপরিভাগে বায়ু থেকে অক্সিজেন পানিতে দ্রবীভূত হয়।
- যে অক্সিজেন পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে তাকে দ্রবীভূত অক্সিজেন বলে।
- একে সংক্ষেপে DO দ্বারা প্রকাশ করা হয়।
- পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ তাপমাত্রা ও চাপের উপর নির্ভরশীল।
- দ্রবীভূত অক্সিজেনের পরিমাণকে পিপিএম (ppm) এককে প্রকাশ করা হয়।
- সাধারণত পানিতে দ্রবীভূত অক্সিজেন এর পরিমাণ 4.0-6.0 পিপিএম (ppm)।

⇒ কিছু অক্সিজেন পানির সাথে মিশ্রিত অবস্থায় থাকে।
- পানির সাথে অক্সিজেনের মিশ্রিত হওয়ার প্রক্রিয়াকে এয়ারেশন (aeration) বলে।
- জলজ উদ্ভিদ যখন সালোকসংশ্লেষন প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে পানি ও কার্বন ডাইঅক্সাইড থেকে খাদ্য (গ্লুকোজ) প্রস্তুত করে তখন বিক্রিয়ায় উৎপন্ন অক্সিজেন পানিতে দ্রবীভূত হয়।

উল্লেখ্য,
- নদীর পানিতে সাধারণত অক্সিজেনের পরিমাণ বেশি থাকে।
- কারণ নদীর পানি প্রবাহিত হয় এবং এতে ঢেউ ও স্রোতের কারণে বাতাসের সংস্পর্শে বেশি আসে।
- ফলে পানি বাতাস থেকে বেশি পরিমাণে অক্সিজেন শোষণ করতে পারে।

অন্যদিকে,
- স্থির জলাশয়ের (যেমন পুকুর বা লেক) তুলনায় প্রবাহমান পানিতে গ্যাসের আদান-প্রদান বেশি কার্যকরভাবে ঘটে।
- পুকুরের পানি ও লেকের পানি স্থির থাকে, ফলে সেখানে অক্সিজেন কম মিশতে পারে।
- সাগরের পানি গভীরতা এবং লবণাক্ততার কারণে সাধারণত অক্সিজেনের পরিমাণ তুলনামূলকভাবে কম হয়।

উৎস: i) রসায়ন ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) usgs.gov [link]
১,৮৭৮.
Which act did President Trump sign into law to enhance border security and immigration enforcement? [May, 2025]
  1. Secure Borders Act
  2. Laken Riley Act
  3. Immigration Reform Act
  4. Border Protection Act
  5. None of the above
সঠিক উত্তর:
Laken Riley Act
উত্তর
সঠিক উত্তর:
Laken Riley Act
ব্যাখ্যা
• Laken Riley Act:
- ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে ২০২৫ সালে।
- তারপর নতুন আইন পাস করেন Laken Riley Act.
-
যুক্তরাষ্ট্রে সিনেটে  আইনটি পাস হয়।
-  ২০ জানুয়ারী ২০২৫ আইনটি করেন।
- এই বিলটি যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (DHS) কে কিছু নির্দিষ্ট অ-যুক্তরাষ্ট্র নাগরিকদের  আটক রাখার নির্দেশ দেয়।
- যদি তারা চুরি, ডাকাতি, দস্যুতা বা দোকান থেকে চুরি (শপলিফটিং) করার অপরাধে গ্রেপ্তার হয়ে থাকে।
এছাড়া, এই বিলের মাধ্যমে রাজ্য সরকারগুলোকে অভিবাসন আইন প্রয়োগ করা।
- ফেডারেল সরকারের সিদ্ধান্ত বা ব্যর্থতার জন্য মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।

→ এই বিল অনুযায়ী, DHS বাধ্যতামূলকভাবে,
১) যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করে কিংবা প্রবেশের সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকে; এবং
২) চুরি, ডাকাতি, দস্যুতা বা দোকান থেকে চুরির মতো অপরাধে অভিযুক্ত, গ্রেপ্তার, দোষী সাব্যস্ত হয়ে থাকে বা স্বীকারোক্তি দিয়ে থাকে,
- এমন ব্যক্তিকে আটক না করা, যাকে যুক্তরাষ্ট্র থেকে অপসারণের (ডিপোর্ট) আদেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য,
- Secure Borders Act আইনটি ২০২৩ সালে পাস হয়।

উৎস: Congress GOV. [Link]
১,৮৭৯.
787 Dreamliner is an American wide-bodied airliner developed and manufactured by:
  1. Boeing
  2. Airbus
  3. Bombardier
  4. Lockheed Martin
সঠিক উত্তর:
Boeing
উত্তর
সঠিক উত্তর:
Boeing
ব্যাখ্যা
৭৮৭ ড্রিমলাইনার বিমানটির প্রস্তুতকারক দেশ হল যুক্তরাষ্ট্র। এই বিমানটি তৈরি করে মার্কিন সংস্থা বোয়িং কোম্পানি।

৭৮৭ ড্রিমলাইনার প্লেন:
- ৭৮৭ ড্রিমলাইনার বিমানটির প্রস্তুতকারক দেশ হল যুক্তরাষ্ট্র।
- বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার একটি অত্যাধুনিক, দীর্ঘপাল্লার, জ্বালানী-সাশ্রয়ী বাণিজ্যিক জেট বিমান যা বোয়িং কম্পানি দ্বারা নির্মিত হয়েছে।
- এটি মূলত যাত্রী পরিবহনের জন্য ডিজাইন করা একটি ওয়াইড-বডি (wide-body) বিমান।
- এটি যাত্রীবাহী জেট হিসেবে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিমানগুলির মধ্যে একটি।

উল্লেখ্য,
- ধরন: যাত্রীবাহী জেট (wide-body airliner)। 
- পরিবহন ক্ষমতা: ২৪৮ থেকে ৩৩৬ জন যাত্রী (মডেল অনুযায়ী)। 
- পরিসীমা (Range): প্রায় ১৪,০১০ কিমি (৭,৫৬৫ মাইল)।
- ইঞ্জিন: দুটি উন্নত টার্বোফ্যান ইঞ্জিন।
- বিস্তার: ৬০ মিটার (১৯৭ ফুট)। 
- উচ্চতা: ১৭ মিটার (৫৬ ফুট)। 

সূত্র: The Boeing Company.
১,৮৮০.
What is the name of the currency of Kuwait?
  1. Dirham
  2. Pound
  3. Riyal
  4. Dinar
সঠিক উত্তর:
Dinar
উত্তর
সঠিক উত্তর:
Dinar
ব্যাখ্যা
- কুয়েতের মুদ্রার নাম: দিনার। 

কয়েকটি দেশের মুদ্রার নাম: 

- ইউক্রেনের মুদ্রার: রিভনিয়া।
- জাপানের মুদ্রার নাম: ইয়েন।
- ইসরায়েল মুদ্রার নাম:শেকেল।
-  চীনের মুদ্রার নাম: রেন্মিন্বি।
- রাশিয়ার মুদ্রার নাম : রুবল।
- কাতারের মুদ্রার নাম: রিয়াল।
- তুরস্কের মুদ্রার নাম: লিরা। 
- ইরানের মুদ্রার নাম: তুমান। 
- ভিয়েতনামের মুদ্রার নাম: ডং।
- মালয়েশিয়ার মুদ্রার নাম রিংগিত।
- থাইল্যান্ডের মুদ্রার নাম: বাথ।

উৎস: ব্রিটানিকা। 
১,৮৮১.
How many foreign branches does Sonali Bank have?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

সোনালী ব্যাংক পিএলসি:
- বাংলাদেশের রাষ্ট্র মালিকানাধীন সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি।
- বাংলাদেশ ব্যাংক্স (ন্যাশনালাইজেশন) অর্ডার ১৯৭২, রাষ্ট্রপতির অধ্যাদেশ নম্বর ২৬, ১৯৭২ অনুসারে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, ব্যাংক অব বাহ্ওয়ালপুর এবং প্রিমিয়ার ব্যাংক নিয়ে ‘সোনালী ব্যাংক’ প্রতিষ্ঠা লাভ করে।
- সোনালী ব্যাংক লিমিটেড এর শাখার সংখ্যা বর্তমানে ১২৩১টি।
- দেশের অভ্যন্তরে ১২৩৪টি এবং বিদেশে ২টি শাখা রয়েছে।

উল্লেখ্য,
- নিকাশ এমন একটি প্রক্রিয়া যাহার মাধ্যমে বিভিন্ন ব্যাংকের মধ্যে দেনা পাওনা অতি সহজেই নিষ্পত্তি করা যায়।
- নিকাশ ঘরে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিগণ মিলিত হয় এবং সকলে সেখানে আসার সময় অন্য ব্যাংকের নামে কাটা চেকসমূহ সাথে করে নিয়ে আসে। নিকাশ-ঘরে একত্রিত হওয়ার পর তারা চেক বিনিময় করে।
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নিকাশ ব্যবস্থার দায়িত্ব 'বাংলাদেশ ব্যাংক' গ্রহণ করে।
- যেখানে বাংলাদেশ ব্যাংকের শাখা নেই সেখানে সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের হয়ে নিকাশ ঘরের দায়িত্ব পালন করে।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

১,৮৮২.
The documentary “36 Hours of Betrayal” was made against the backdrop of which incident?
  1. Pilkhana Massacre
  2. July Uprising
  3. Shapla Massacre
  4. Holey Artisan Attack
সঠিক উত্তর:
Pilkhana Massacre
উত্তর
সঠিক উত্তর:
Pilkhana Massacre
ব্যাখ্যা

• 36 Hours of Betrayal:

- পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত ফিল্ম ‘৩৬ আওয়ার্স অব বিট্রেয়াল’ (36 Hours of Betrayal) প্রকাশিত হয়েছে। 

 - ১ সেপ্টেম্বর, ২০২৫ (সোমবার) এটি প্রকাশ হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
- তিনি জানান, ফ্যাসিবাদী দুঃশাসন ও জুলাই অভ‍্যুত্থান নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত হচ্ছে ডকুমেন্টারি সিরিজ।
- এরই অংশ হিসেবে ‘৩৬ আওয়ার্স অব বিট্রেয়াল’ নির্মিত হয়েছে।
- ২০০৯ সালের ফেব্রুয়ারিতে বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়। 

তথ্যসূত্র: The Financial Express. (Link)

১,৮৮৩.
Which of the following beams is emitted during radioactive decay and has no mass and no charge?
  1. Alpha beam
  2. Beta beam
  3. Gamma ray
  4. Neutron beam
সঠিক উত্তর:
Gamma ray
উত্তর
সঠিক উত্তর:
Gamma ray
ব্যাখ্যা
• গামা রশ্মি (β)
- গামা রশ্মি, স্বল্পতম তরঙ্গদৈর্ঘ্য এবং সর্বোচ্চ শক্তির ইলেক্ট্রোম্যাগনেটিক বিকিরণ।
- ফরাসি রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী পল ভিলার্ড ১৯০০ সালে গামা রশ্মি আবিষ্কার করেন। একে γ দ্বারা প্রকাশ করা হয়।
- গামা রশ্মি এক ধরনের তাড়িতচৌম্বক তরঙ্গ।
- এ রশ্মি আধান নিরপেক্ষ।
- এই রশ্মি বিদ্যুৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না। 

- গামা রশ্মির তরঙ্গদৈর্ঘ্য দৃশ্যমান আলোকের তরঙ্গদৈর্ঘ্যের তুলনায় অনেক কম।
- তবে গামা রশ্মির প্রতিফলন, প্রতিসরণ, ব্যাতিচার, অপবর্তন ইত্যাদি সব আলোকীয় ধর্ম আছে। 
- মানব দেহে ক্যান্সার আক্রান্ত সেল ধ্বংস করতে বিভিন্ন রোগ নির্ণয়ে, বিজ্ঞানগারে গবেষণার কাজে ও ধাতব বস্তুতে ফাটল নির্ণয়ে গামা রশ্মি ব্যবহৃত হয়।
- কিন্ত মানবদেহের জন্য সবচেয়ে ক্ষতিকর এই গামা রশ্মি।

- গামা রশ্মি একটি তেজস্ক্রিয় রশ্মি।
- ভারী এবং অস্থিত তেজস্ক্রিয় মৌল থেকে গামা রশ্মি নির্গত হয়।
- এটি নির্গমনের সাথে কোনো প্রোটন, নিউট্রন বা ইলেকট্রনের সংখ্যার হ্রাস-বৃদ্ধি বা রূপান্তর ঘটে না।
- গামা রশ্মি অতি ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ।
- এই রশ্মির কোনো ভর নেই।
- আয়নিত করার ক্ষমতা সর্বনিম্ন ও ভেদন ক্ষমতা সর্বোচ্চ।

তথ্যসূত্র:  পদার্থবিজ্ঞান ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৮৮৪.
What is the birth place of Hitler? 
  1. Austria
  2. Prussia
  3. Germany
  4. Poland
  5. None of these
সঠিক উত্তর:
Austria
উত্তর
সঠিক উত্তর:
Austria
ব্যাখ্যা
এডলফ হিটলার:
- এডলফ হিটলার ছিলেন নাৎসি পার্টির প্রধান নেতা।
- এডলফ হিটলার অস্ট্রীয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ।
- এডলফ হিটলারের জন্ম অস্ট্রিয়াতে।
- তিনি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টির নেতৃত্ব দিয়েছিলেন।
- হিটলার ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর ছিলেন।

উল্লেখ্য,
- 'অপছন্দের চেয়ে ঘৃণার স্থায়িত্ব বেশি' -উক্তিটি এডলফ হিটলার-এর।
- Hate is more lasting than dislike. — Adolf Hitler।

উৎস: Britannica.
১,৮৮৫.
Which is the largest upland terrace of the Pleistocene epoch in Bangladesh?
  1. Madhupur and Bhawal Garh
  2. Lalmai Hills
  3. Barind Tract
  4. Chittagong Hill Tracts
সঠিক উত্তর:
Barind Tract
উত্তর
সঠিক উত্তর:
Barind Tract
ব্যাখ্যা

• প্লাইস্টোসিনকালের সোপানসমূহ:
- আনুমানিক ২৫,০০০ বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিনকাল বলে।
- এ অঞ্চলের মাটির রং লাল ও ধূসর।
- দেশের উত্তর-পশ্চিমাংশের বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় বা উচ্চভূমি এর অন্তর্ভুক্ত।

• বরেন্দ্রভূমি:
- বরেন্দ্রভূমি রাজশাহী বিভাগের নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট এবং রংপুর বিভাগের গাইবান্ধা, রংপুর ও দিনাজপুর জেলার অংশবিশেষ নিয়ে গঠিত।
- এর আয়তন ৯,৩২০ বর্গকিলোমিটার।
- প্লাবন সমভূমি থেকে এর উচ্চতা ৬ থেকে ১২ মিটার।
- এটি প্লাইস্টোসিন যুগের সর্ববৃহৎ উঁচুভূমি।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৮৮৬.
How many members of Parliament are required to approve a constitutional amendment?
  1. One-third
  2. Half
  3. Two-thirds
  4. Three-quarters
সঠিক উত্তর:
Two-thirds
উত্তর
সঠিক উত্তর:
Two-thirds
ব্যাখ্যা
শাসনতন্ত্র সংশোধনীর বিধান:
- শাসনতন্ত্রের যে কোনো ধারা সংশোধন বা রদ করার জন্য পার্লামেন্টর দুই-তৃতীয়াংশের সম্মতিসূচক প্রস্তাব বা ভোট গ্রহণের বিধান সংবিধানে রয়েছে।
- তাছাড়া যুদ্ধ ঘোষণা বা অংশগ্রহণের জন্য সংসদ সদস্যদের সম্মতি প্রয়োজন।
- সংবিধানের ১৪২ অনুচ্ছেদে সংবিধান সংশোধনের ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে।
- সংবিধানের কোনো বিধান পরিবর্তন, সংযোজন, প্রতিস্থাপন বা রহিত করার জন্য সংসদ আইন প্রণয়ন করতে পারে।

সংবিধান সংশোধনের শর্ত:
- সংশোধনী বিলের শিরোনামে স্পষ্ট উল্লেখ থাকতে হবে যে এটি সংবিধানের কোনো বিধান সংশোধনের উদ্দেশ্যে।
- সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে বিলটি পাস না হলে, তা রাষ্ট্রপতির অনুমতির জন্য পাঠানো যাবে না।
- রাষ্ট্রপতির কাছে বিল পাঠানোর পর তিনি ৭ দিনের মধ্যে সম্মতি দিতে হবে; যদি তা না করেন, ৭ দিন পর বিলটি অনুমোদিত বলে গণ্য হবে।

উৎস: বাংলাদেশ স্টাডিজ, বিবিএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশের সংবিধান।
১,৮৮৭.
'Wangala' is a festival celebrated by-
  1. Chakma
  2. Marma
  3. Manipuri
  4. Garo
সঠিক উত্তর:
Garo
উত্তর
সঠিক উত্তর:
Garo
ব্যাখ্যা
• গারো:
- বাংলাদেশে গারো উপজাতির মূল নিবাস ময়মনসিংহ জেলার গারো পাহাড়ি এলাকায়।
- তাছাড়াও শেরপুর, নেত্রকোনা, রংপুর, জামালপুর, সিলেট ও মৌলিবাজার গারো উপজাতি বাস করে।
- গারোদের ধর্ম খ্রিস্টান।
- গারোদের উৎসব ওয়ানগালা।
- গারোদের ভাষা মান্দি।
- গারোদের পরিবার মাতৃতান্ত্রিক।

অন্যদিকে,
- চাকমাদের প্রধান উৎসব 'বিজু'।
- মারমাদের প্রধান উৎসব 'সাংগ্রাই'।
- মনিপুরীদের প্রধান উৎসব 'রাসপূর্ণিমা'।

উৎস: বাংলাপিডিয়া।
১,৮৮৮.
What is the current number of IDA member countries? (February, 2026)
  1. 170
  2. 175
  3. 179
  4. 181
  5. 186
সঠিক উত্তর:
175
উত্তর
সঠিক উত্তর:
175
ব্যাখ্যা

IDA:
- IDA এর পূর্ণরূপ International Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি।
- বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।

১,৮৮৯.
Which country was the first to introduce a 'carbon tax'?
  1. Denmark
  2. Norway
  3. Bhutan
  4. Finland
সঠিক উত্তর:
Finland
উত্তর
সঠিক উত্তর:
Finland
ব্যাখ্যা

প্রথম কার্বন কর: 
- ১৯৯০ সালে ফিনল্যান্ড ছিল প্রথম কার্বন কর চালুকারী দেশ।
- দূষণ কমাতে এবং কার্বন ডাই অক্সাইড নির্গমনের উপর কর আরোপের মাধ্যমে পরিবেশবান্ধব অনুশীলনকে উৎসাহিত করার প্রচেষ্টার অংশ হিসেবে এই কর চালু করা হয়েছিল।
- পরবর্তীতে সুইডেন, আয়ারল্যান্ড, ব্রিটেন, নিউজিল্যান্ড সহ বিশ্বের অনেক দেশ কার্বন কর চালু করে৷
- এর আওতায় কার্বন নিঃসরণকারী জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত হারে ট্যাক্স প্রদান করতে হয়।

উৎস: প্রথম আলো ও ব্রিটানিকা।

১,৮৯০.
Napoleon Bonaparte is called the child of which revolution?
  1. French Revolution
  2. Russian Revolution
  3. Orange Revolution
  4. Bolshevik Revolution
  5. None of these
সঠিক উত্তর:
French Revolution
উত্তর
সঠিক উত্তর:
French Revolution
ব্যাখ্যা
ফরাসি বিপ্লব:
- ফরাসি বিপ্লব আধুনিক ইউরোপের রাজনৈতিক, সামাজিক ও চিন্তার জগতে নতুন দিগন্তের সূচনা করে।
- 'স্বাধীনতা, সাম্য, মৈত্রী'- ফরাসি বিপ্লবের মূল স্লোগান।
- ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে ফরাসী বিপ্লব শুরু হয়।
- এই বিপ্লব ১০ বছর স্থায়ী হয়েছিল।
- রাজধানী প্যারিসে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ করে।
- ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
- ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে।
- বিখ্যাত দার্শনিক রুশো ও ভলতেয়ার লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলেন।

উৎস: Britannica.
১,৮৯১.
According to the final report of the Population and Housing Census 2022, which division has the lowest population density?
  1. Khulna
  2. Sylhet
  3. Barisal
  4. Rangpur
সঠিক উত্তর:
Barisal
উত্তর
সঠিক উত্তর:
Barisal
ব্যাখ্যা

জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে।
- ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয় : ১৫-২১ জুন ২০২২ সালে।
- এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্য সংগ্রহে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে -  CAPI.
- CAPI এর পূর্ণরূপ - Computer Assisted Personal Interviewing.
- গণনায় যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে-  মোডিফাইড ডি-ফ্যাক্টো (Modified De-facto) পদ্ধতি।
- মোট জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
- সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা- ঢাকা (১০০৬৭ জন)।
- সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা- রাঙ্গামাটি (১০৬ জন)।
- সবচেয়ে বেশি মানুষ বাস করে - ঢাকা বিভাগে (৪৫৬৪৪৫৮৬ জন)।
- সবচেয়ে কম মানুষ বাস করে - বরিশাল বিভাগে (৯৩২৫৮২০ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। (২১৫৬ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম বরিশাল বিভাগে। (৬৮৮ জন)।
- সবচেয়ে বেশি জনসংখ্যা বাস করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (৫৯,৯০,৭২৩ জন)।
- সবচেয়ে কম জনসংখ্যা বাস করে বরিশাল সিটি কর্পোরেশনে (৭,০৮,৫৭০ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (প্রতি বর্গ কিলোমিটারে ৩৯,৪০৬ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম রংপুর সিটি কর্পোরেশনে (প্রতি বর্গ কিলোমিটারে ৩,৪৪৫ জন)।
- ভাসমান জনসংখ্যার দিক দিয়ে শীর্ষে রয়েছে - ঢাকা বিভাগ।
- ভাসমান জনসংখ্যার দিক দিয়ে সর্বনিম্ন অবস্থানে আছে - ময়মনসিংহ বিভাগ।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

১,৮৯২.
How many gas fields are there in the country currently according to Petrobangla? [Sep, 2025]
  1. 28
  2. 29
  3. 30
  4. 31
সঠিক উত্তর:
29
উত্তর
সঠিক উত্তর:
29
ব্যাখ্যা

গ্যাসক্ষেত্র:
- পেট্রোবাংলার /Bangladesh Oil, Gas and Mineral Corporation (Petrobangla) তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ২৯টি গ্যাসক্ষেত্র রয়েছে।
 - এর মধ্যে উৎপাদনে আছে ২০টি।
- উত্তোলন শুরু হয়নি ৪টি। সেগুলো হলো: ভোলার ইলিশা ও ভোলা নর্থ, সিলেটের জকিগঞ্জ এবং কুতুবদিয়া।
- উত্তোলনযোগ্য গ্যাস শেষ ৫টি। খনিগুলো হলো: নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সিলেটের ছাতক, গাজীপুরের কামতা, ফেনী ও সাংগু (চট্টগ্রাম)।

উল্লেখ্য,
- ২০২৪ সালের ১ জুলাইয়ের হিসাবে, ব্রাহ্মণবাড়িয়ার তিতাসে অবশিষ্ট মজুত আছে প্রায় ২ টিসিএফ। হবিগঞ্জের বিবিয়ানায় আছে ১ দশমিক ৬৬ টিসিএফ। সিলেটের মৌলভীবাজারে আছে প্রায় ২০ বিসিএফ (বিলিয়ন বা শতকোটি ঘনফুট) গ্যাস। ৭০০ বিসিএফের কম মজুত আছে জালালাবাদে। সিলেটের বাখরাবাদ, কৈলাসটিলা, রশিদপুরসহ বাকি গ্যাসগুলোতেও মোটামুটি পরিমাণে গ্যাসের মজুত আছে।
- বর্তমানে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে দিনে ১৮০ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়।
এছাড়া,
- দেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস আবিষ্কৃত হয়েছিল ১৯৬২ সালে। সর্বশেষ বড় গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গিয়েছিল ১৯৯৮ সালে, সেটি সিলেটের বিবিয়ানা। বিবিয়ানা থেকেই এখন সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হচ্ছে। এরপর আর কোনো বড় গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া যায়নি। সর্বশেষ ২০২১ সালে সিলেটের জকিগঞ্জে একটি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়। যদিও সেখানে মজুত মাত্র ৫২ বিসিএফ।

উৎস: প্রথম আলো।

১,৮৯৩.
What is the codename of the Indian operation conducted in Pakistan on May 7, 2025?
  1. Operation Sunrise
  2. Operation Sindoor
  3. Operation Kashmir
  4. Operation Meghdoot
সঠিক উত্তর:
Operation Sindoor
উত্তর
সঠিক উত্তর:
Operation Sindoor
ব্যাখ্যা
অপারেশন সিঁদুর:
- ৭ মে মধ্যরাতে পাকিস্তানে চালানো সামরিক অভিযানকে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিহিত করেছে ভারত।
- এটি ছিল ১৯৭১ সালের যুদ্ধের পর ভারতের সবচেয়ে বিস্তৃত সামরিক অভিযান।
- ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী সম্মিলিতভাবে এই বহুমুখী অভিযান চালিয়েছে।
- ভারতের দাবি, পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে অবস্থিত ‘সন্ত্রাসী ঘাঁটি’ লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
- ভারত জানায়, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর চালানো প্রাণঘাতী হামলার জবাবে এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
- তবে, ভারত দাবি করেন যে অপারেশন সিঁদুরে ১০০-এরও বেশি সন্ত্রাসবাদী নিহত হয়েছে।
- পাকিস্তানের পাল্টা দাবি, ভারতের হামলায় মসজিদসহ বেসামরিক এলাকা আক্রান্ত হয়েছে এবং ৩১ জন বেসামরিক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছে।
- এর জবাবে পাকিস্তান ১০ মে আনুষ্ঠানিকভাবে অপারেশন বুনিয়ান আল-মারসুস নামে পাল্টা অভিযান চালায় এবং ভারতের বিভিন্ন শহরে হামলা চালায়।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট।
১,৮৯৪.
In a Redox reaction, the substance that denotes electron is known as-
  1. Reductant
  2. Oxidant
  3. Consumer
  4. Electro
  5. None of the above
সঠিক উত্তর:
Reductant
উত্তর
সঠিক উত্তর:
Reductant
ব্যাখ্যা
জারণ-বিজারণ বিক্রিয়া:
- জারণ বিক্রিয়ায় ইলেকট্রনের বর্জন ঘটে এবং বিজারণে গ্রহণ হয়।
- যে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক (Oxidant) এবং যে বিক্রিয়ক ইলেকট্রন বর্জন করে তাকে বিজারক (Reductant) বলে।
- জারক অন্যকে জারিত করে এবং নিজে বিজারিত হয়, বিজারক অন্যকে বিজারিত করে এবং নিজে জারিত হয়।
- জারণ বিক্রিয়া একটি যুগপৎ বিক্রিয়া।

• জারণ অর্ধবিক্রিয়া Na0 → Na+ + e (ইলেকট্রন দান বা জারণ)
• বিজারণ অর্ধবিক্রিয়াCl0 + e → Cl- (ইলেকট্রন গ্রহণ বা বিজারণ)

এই দুই অর্ধবিক্রিয়াকে যোগ করলে জারণ-বিজারণ বিক্রিয়া পাওয়া যায়।
• জারণ-বিজারণ বিক্রিয়া: Na0 + Cl0 → Na+ + Cl- → NaCl

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণী।
১,৮৯৫.
The Olympic games of 2028 will be held in -
  1. Paris, France
  2. Los Angeles, USA
  3. Barcelona, Spain
  4. Beijing, China
সঠিক উত্তর:
Los Angeles, USA
উত্তর
সঠিক উত্তর:
Los Angeles, USA
ব্যাখ্যা
অলিম্পিক গেমস:
- অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
- যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন।
- দুই শতাধিক দেশের অংশগ্রহণে মুখরিত এই অলিম্পিক গেমস বিশ্বের সবচেয়ে বড় এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়ে থাকে।
- অলিম্পিক গেমস প্রতি চার বছর পরপর ৬ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হয়।
- গ্রীষ্ম এবং শীতকালীন দুটো প্রকরণ, প্রতিটি দুই বছর পরপর হয়ে থাকে।
- আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) অলিম্পিক গেমস সংক্রান্ত সব কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে।

উল্লেখ্য,
- খ্রিষ্টপূর্ব অষ্টম শতাব্দীতে প্রাচীন গ্রিস শুরু হওয়া প্রাচীন অলিম্পিক গেমস থেকেই মূলত আধুনিক অলিম্পিক গেমসের জন্ম।
- আধুনিক অলিম্পিক গেমস শুরু হয় গ্রিসের এথেন্সে।
- এটি ১৮৯৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর জনক ফ্রান্সের নাগরিক ব্যরন দ্য কুবার্তো।
- ১৯১৪ সালে কুবার্তো দ্বারা উপস্থাপিত অলিম্পিক পতাকাটি হল প্রোটোটাইপ: এটির সাদা জমিনের কেন্দ্রে পাঁচটি আন্তঃসংলগ্ন রিং রয়েছে - নীল, হলুদ, কালো, সবুজ এবং লাল।
- এই রিংগুলি অলিম্পিকে একসাথে যোগদানকারী 'বিশ্বের পাঁচটি অংশ' প্রতিনিধিত্ব করে।

উল্লেখ্য,
- ২০২৪ সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় ফ্রান্সের রাজধানী প্যারিসে।
- ২০২৮ সালে অলিম্পিক গেমসে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে।

উৎস: i) Olympics.
ii) Britannica.
১,৮৯৬.
Which country acted as the chief mediator in the Pakistan-Afghanistan ceasefire? [November, 2025]
  1. Qatar
  2. Saudi Arabia
  3. United States
  4. Iran
সঠিক উত্তর:
Qatar
উত্তর
সঠিক উত্তর:
Qatar
ব্যাখ্যা

• পাকিস্তান ও আফগানিস্তান যুদ্ধবিরতি:
- কাতারের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। 
- গত ১৮ অক্টোবর দোহায় এক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেয় পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিদল। 
- আলোচনার ফলস্বরূপ উভয় দেশ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়।

- আলোচনায় আফগানিস্তানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং পাকিস্তানের পক্ষ থেকে নেতৃত্ব দেন প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। 
- যুদ্ধবিরতির এই উদ্যোগে কাতারের পাশাপাশি সহ-মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত ছিল তুরস্কও।

তথ্যসূত্র: ইত্তেফাক ও বিবিসি। (Link)

১,৮৯৭.
Who was the main singer of the 'Concert for Bangladesh'?
  1. David Gilmour
  2. Bob Marley
  3. Richard Wright
  4. George Harrison
সঠিক উত্তর:
George Harrison
উত্তর
সঠিক উত্তর:
George Harrison
ব্যাখ্যা
কনসার্ট ফর বাংলাদেশ:
- মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের পরাজয়ের মুখে যুদ্ধ বিরতি ঘটিয়ে আমাদের মুক্তিযুদ্ধকে বাধাগ্রস্ত করতে জাতিসংঘে কূটনৈতিক প্রচেষ্টা চালায় যুক্তরাষ্ট্র। 
- তবে যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের অনেক সদস্য, বিভিন্ন সংবাদপত্র, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদসহ যুক্তরাষ্ট্রের প্রায় সর্বস্তরের জনগণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা পালন করে।
- মহান মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১৯৭১ সালের ১ আগস্ট অনুষ্ঠিত হয়েছিল ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’।
- ভারতের খ্যাতিমান শিল্পী রবি শঙ্কর মুক্তিযুদ্ধে মানুষকে উজ্জীবিত করেন।
- তিনি বাংলাদেশ কনসার্টের আয়োজকদের মধ্যে অন্যতম।
- সেই আয়োজনে অংশ নিয়েছিলেন পপ সঙ্গীতের তৎকালীন সুপারস্টার বব ডিলান, জর্জ হ্যারিসন এবং এরিক ক্ল্যাপটনের মত তারকারা।
- কনসার্ট ফর বাংলাদেশ'-এর প্রধান উদ্যোক্তা ছিলেন জর্জ হ্যারিসন।
- জর্জ হ্যারিসন 'কন্সার্ট ফর বাংলাদেশ' থেকে প্রাপ্ত অর্থ মুজিবনগর সরকারের কাছে তুলে দেন।

উৎস: i) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি।
        ii) ১৪ ডিসেম্বর, ২০২১, প্রথম আলো।
১,৮৯৮.
How many member countries are there in the G-20?(September, 2025)
  1. 18
  2. 19
  3. 20
  4.  21
সঠিক উত্তর:
19
উত্তর
সঠিক উত্তর:
19
ব্যাখ্যা

 Group of 20 (G-20):
- G-20 আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল।
- এটি শিল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, নীতি সমন্বয় এবং বিশ্ব অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
- বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।
- আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।
- জি-২০’র সদস্য: ২১টি।
- দেশ ১৯টি এবং জোট ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।

উল্লেখ্য,
- ২০২৫ সালের ২২-২৩ নভেম্বরে ২০তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়।

উৎস: Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট ও বিবিসি পত্রিকা।

১,৮৯৯.
In the financial year 2023-24, Bangladesh exports the most tea to which country?
  1. U.A.E
  2. Brunei
  3. Kuwait
  4. Japan
সঠিক উত্তর:
U.A.E
উত্তর
সঠিক উত্তর:
U.A.E
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

চা:

- চা বাংলাদেশের ২য় অর্থকরী ফসল।
- বাংলাদেশের অর্থনীতিতে চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- বাংলাদেশের মৌলভীবাজার ও হবিগঞ্জে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয়।
- বাংলাদেশের চায়ের বিশেষ সুনাম থাকায় বিদেশে এর চাহিদা রয়েছে।
- চা রপ্তানি করে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে।

উল্লেখ্য,
⇒ ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ সবচেয়ে বেশি চা রপ্তানি করে সংযুক্ত আরব আমিরাতে।

এছাড়াও,
⇒ বাংলাদেশে প্রথম চা চাষ শুরু হয়েছিল ১৮৪০ সালে চট্টগ্রামের পাইওনিয়ার বাগানে।
- চট্টগ্রামের পাইওনিয়ার বাগানে প্রথম চা উৎপাদিত হয় ১৮৪৩ সালে।
- কিন্তু বিভিন্ন কারণে সেখানে চা চাষ বিলম্বিত হয়।
- মালনীছড়া বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান।
- ২০২১ সাল থেকে ৪ জুন জাতীয় চা দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে।

উৎস: i) বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট।
ii) উৎস: কৃষি তথ্য সার্ভিস।
১,৯০০.
What vitamin is not naturally present in significant amounts in eggs and milk?
  1. Vitamin A
  2. Vitamin D
  3. Vitamin B12
  4. Vitamin C
  5. Vitamin K
সঠিক উত্তর:
Vitamin C
উত্তর
সঠিক উত্তর:
Vitamin C
ব্যাখ্যা
• ডিম ও দুধে ভিটামিন-সি ছাড়া সকল ভিটামিন রয়েছে।  
 
- ভিটামিন ‘এ’ : দুধ, মাখন, চর্বি, ডিম, গাজর, আম, কাঁঠাল, রঙিন শাকসবজি, মলা মাছ ইত্যাদি।
 
- ভিটামিন ‘বি’: ঈস্ট, ঢেঁকিছাঁটা চাল, আটা, অঙ্কুরিত ছোলা, মুগডাল, মটর, ফুলকপি, চিনাবাদম,
শিমের বীচি, কলিজা, হৃদপিন্ড, দুধ, ডিম, মাংস, সবুজ শাকসব্জি ইত্যাদি।

- ভিটামিন ‘সি’: পেয়ারা, বাতাবী লেবু, কামরাঙা, কমলা, আমড়া, বাঁধাকপি, টমেটো, আনারস,
কাঁচামরিচ, তাজা শাকসব্জি ইত্যাদি।

- ভিটামিন ‘ডি’: ডিম, দুধ, কলিজা, দুগ্ধজাত দ্রব্য, মাছের তেল, ভোজ্য তেল ইত্যাদি।
 
- উপরে উল্লিখিত সকল খাবার হতে ভিটামিন ‘ই’ ও ভিটামিন ‘কে’ পাওয়া যায়।
 
উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।