বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Bank General Knowledge

মোট প্রশ্ন৬,১৭৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bank General Knowledge

PrepBank · পাতা ১৩ / ৬২ · ১,২০১১,৩০০ / ৬,১৭৯

১,২০১.
Who was the pilot of the crashed F-7 BGI aircraft? [July, 2025]
  1. Squadron Leader Mahmud
  2. Wing Commander Rahman
  3. Flight Lieutenant Towkir Islam
  4. Group Captain Hossain
সঠিক উত্তর:
Flight Lieutenant Towkir Islam
উত্তর
সঠিক উত্তর:
Flight Lieutenant Towkir Islam
ব্যাখ্যা
এফ-৭ বিজেআই: 
- এফ-৭ বিজিআই চীনের তৈরি একটি যুদ্ধবিমান। 
- মূলত এফ-৭ সিরিজের একটি উন্নত সংস্করণ হলো এফ-৭ বিজিআই। 
- ২১ জুলাই এফ-৭ বিজেআই (F-7 BGI) বিধস্ত হয় । 
- এটি চীনের তৈরি মিগ-২১ ভিত্তিক একটি আধুনিকায়িত মাল্টি-রোল ফাইটার,
- এফ-৭ যা চীনে চেংদু জে-৭ নামেও পরিচিত।
- যা ২০১৩ সালে বাংলাদেশে সংযুক্ত হয়।
- ২১ জুলাই উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়।
- বিমানটির পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম।

উৎস: প্রথম আলো। 
১,২০২.
Which is the largest NATO military exercise since the Cold War? [Dec-2024]
  1. Atlantic Resolve 24
  2. Saber Strike 24
  3. Steadfast Defender 24
  4. Trident Juncture 24
সঠিক উত্তর:
Steadfast Defender 24
উত্তর
সঠিক উত্তর:
Steadfast Defender 24
ব্যাখ্যা
- Steadfast Defender 24 হল Cold War এর পর ন্যাটোর সবচেয়ে বড় সামরিক মহড়া।

Steadfast Defender 24:
- Steadfast Defender 24 ন্যাটোর সামরিক মহড়া।
- ন্যাটোর প্রতিটি ইঞ্চি এলাকা রক্ষা করার ক্ষমতা এবং যে কোনো হুমকি থেকে একে অপরকে রক্ষা করার জন্য ন্যাটো মিত্রদের প্রতিশ্রুতি প্রদর্শন করাই ছিলো এই মহড়ার মূল বিষয়বস্তু।

ন্যাটো:
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- ন্যাটো ১৯৪৯ সালে যৌথ নিরাপত্তার নীতিতে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে।
- সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ১২টি দেশ।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৩২টি দেশ।
- ন্যাটোতে যোগদানকারী দুইটি মুসলিম দেশ তুরস্ক ও আলবেনিয়া।
- NATO এর মহাপরিচালক Mark Rutte.
- ন্যাটোর সর্বশেষ সদস্য সুইডেন।
- ২০২৪ সালে সুইডেন ন্যাটোর সদস্য পদ লাভ করে।

সূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।
১,২০৩.
Where is Little Bangladesh located?
  1. United Kingdom
  2. United States
  3. Liberia
  4. Ivory Coast
সঠিক উত্তর:
United States
উত্তর
সঠিক উত্তর:
United States
ব্যাখ্যা
লিটল বাংলাদেশ: 
- লিটল বাংলাদেশ হল যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল লস অ্যাঞ্জেলেসের থার্ড স্ট্রিট এবং আলেকজান্দ্রিয়া অ্যাভিনিউয়ের চারপাশে একটি চার ব্লকের এলাকা। 
- এটি ২০১০ সালে লস অ্যাঞ্জেলেস শহর কর্তৃক আনুষ্ঠানিকভাবে মনোনীত হয়েছিল এবং বাংলাদেশ থেকে আসা অভিবাসীদের জন্য একটি বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছিল।
- ১৯৭০-এর দশকের গোড়ার দিক থেকে আজ অবধি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা অনেক অভিবাসী তাদের জীবনকে নতুন করে সাজানোর জন্য এই বিশেষ এলাকাটিকে বেছে নিয়েছেন।
- এই এলাকায় রেস্তোরাঁ, দোকান এবং আর্ট গ্যালারি রয়েছে তবে এখানে একটি আবাসিক এলাকাও রয়েছে।

উৎস: Little Bangladesh ওয়েবসাইট।
১,২০৪.
Which of the following is related to "The Kigali Amendment"?
  1. Paris Convention
  2. Kyoto Protocol
  3. Ramsar Convention
  4. Montreal Protocol
সঠিক উত্তর:
Montreal Protocol
উত্তর
সঠিক উত্তর:
Montreal Protocol
ব্যাখ্যা

"The Kigali Amendment" মূলত Montreal Protocol-এর একটি সংশোধনী। 

• মন্ট্রিল প্রটোকল:

- মন্ট্রিল প্রটোকল ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সালে কানাডার মন্ট্রিলে গৃহীত হয় এবং
- ১ জানুয়ারি ১৯৮৯ সালে এর কার্যক্রম শুরু হয়।
- এই চুক্তির মূল লক্ষ্য ছিল পরিবেশ রক্ষা এবং ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক পদার্থ সীমিতকরণ।
- ২০১৯ সালে মন্ট্রিল প্রটোকলের "The Kigali Amendment" কার্যকর হয়।
 
সূত্র: UNEP website & Britannica.com

১,২০৫.
Which two countries engaged in a war over Shatt-al-Arab?
  1. Kuwait and Syria
  2. Iran and Iraq
  3. Saudi Arabia and Iraq
  4. Iran and Saudi Arabia
সঠিক উত্তর:
Iran and Iraq
উত্তর
সঠিক উত্তর:
Iran and Iraq
ব্যাখ্যা
শাত-ইল-আরব:
- ‘শাত-ইল-আরব’ জলপথের অবস্থান পারস্য উপসাগরে।
- এর মালিকানা নিয়ে দীর্ঘদিন থেকে ইরাক ও ইরানের মধ্যে দ্বন্দ্ব রয়েছে।
- বর্তমানে এটি ইরানের দখলে রয়েছে।
- ১৯৮০-১৯৮৮ সাল পর্যন্ত শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরান ও ইরাকের মধ্যে যুদ্ধ হলেছিল।
- তাঁর আগে, শাত-ইল আরব জলপথকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে বিরোধ অবসানের উদ্দেশ্যে ১৯৭৫ সালের ১৩ জুন আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়।

তথ্যসূত্র - হিস্টরি.কম এবং ব্রিটানিকা।
১,২০৬.
What is the name of the Russian intelligence agency?
  1. Military Intelligence, Section 6 (MI6)
  2. National Intelligence Bureau (NIB)
  3. The Federal Security Service (FSB)
  4. Central Intelligence Agency(CIA)
  5. None
সঠিক উত্তর:
The Federal Security Service (FSB)
উত্তর
সঠিক উত্তর:
The Federal Security Service (FSB)
ব্যাখ্যা

The Federal Security Service (FSB):
 - এটি রাশিয়ান প্রধান গোয়েন্দা সংস্থা।
- সোভিয়েত ইউনিয়ন এর সময় এই গোয়েন্দা সংস্থার নাম ছিলো - KGB (Committee for State Security)।
- ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হওয়ার পর ১৯৯৪-৯৫ সময়ে এর নাম হয় - Federal Counterintelligence Service (FSK)।
- রাশিয়ার অভ্যন্তরীন নিরাপত্তা, সীমান্ত অপরাধ, চোরাচালান, ফেডারেল কোন আইন ভঙ্গ করলে তার তদন্ত ও অপরাধী সনাক্তকরণ ইত্যাদি বিষয়ে FSB কার্যক্রম পরিচালনা করে থাকে। FSB বর্তমানে ইউরোপের বৃহত্তম নিরাপত্তা সংস্থা
- কেন্দ্রীয় দপ্তর: মস্কোর লুবিয়ানকা স্কোয়ারে, যা কেজিবি সদর দপ্তর হিসেবে পরিচিত ছিল।

এছাড়াও,
শ্রীলংকা: National Intelligence Bureau (NIB).
যুক্তরাজ্য: SIS/M16 - Secret Intelligence Service (SIS) and Military Intelligence, Section 6 (MI6).
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা- Central Intelligence Agency(CIA).

উৎস: FSB ওয়েবসাইট ও ব্রিটানিকা।

১,২০৭.
Which lake is the largest in Africa by surface area?
  1. Lake Turkana
  2. Lake Victoria
  3. Lake Chad
  4. Lake Tanganyika
সঠিক উত্তর:
Lake Victoria
উত্তর
সঠিক উত্তর:
Lake Victoria
ব্যাখ্যা

ভিক্টোরিয়া হ্রদ: 
- আফ্রিকা মহাদেশের বৃহত্তম হ্রদ ভিক্টোরিয়া হ্রদ।
- এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বাদু পানির হ্রদ।
- এটি তানজানিয়া, উগান্ডা এবং কেনিয়ার সীমান্তে অবস্থিত।
- এর আয়তন ২৬,৮২৮ বর্গমাইল (৬৯,৪৮৪ বর্গকিলোমিটার)।
- এটি নীল নদের একটি বড় উৎস।

অন্যদিকে,
• লেক মালাউই, যা লেক নায়াসা বা লেক নিয়াসা নামেও পরিচিত,
- পূর্ব আফ্রিকার রিফট সিস্টেমের সবচেয়ে দক্ষিণের হ্রদ এবং আফ্রিকার গ্রেট লেকগুলোর একটি।
- অবস্থান: এটি মালাউই, মোজাম্বিক এবং তানজানিয়ার মাঝে অবস্থিত।

• লেক টাঙ্গানিকা পূর্ব আফ্রিকার গ্রেট লেকগুলোর একটি এবং পৃথিবীর অন্যতম প্রাচীন ও গভীর হ্রদ।
- অবস্থান: এটি বুরুন্ডি, ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো (DRC), তানজানিয়া এবং জাম্বিয়ার মধ্যে অবস্থিত।
- আয়তন: এটি বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম মিঠা পানির হ্রদ।

• লেক তুর্কানা, যা পূর্বে লেক রুডলফ নামে পরিচিত ছিল,
- পূর্ব আফ্রিকার একটি উল্লেখযোগ্য হ্রদ এবং আফ্রিকার গ্রেট রিফট ভ্যালির অংশ।
- অবস্থান: এটি কেনিয়া এবং ইথিওপিয়ার সীমান্তে অবস্থিত, যার বেশিরভাগ অংশ কেনিয়ায়।
- এর উত্তরে ইথিওপিয়ার ওমো নদী এটির প্রধান পানির উৎস।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।

১,২০৮.
Who scored the first century for Bangladesh in Test cricket?
  1. Mushfiqur Rahim
  2. Aminul Islam Bulbul
  3. Tamim Iqbal
  4. Mohammad Ashraful
সঠিক উত্তর:
Aminul Islam Bulbul
উত্তর
সঠিক উত্তর:
Aminul Islam Bulbul
ব্যাখ্যা
টেস্টে প্রথম:
- প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান।
- ভারতের বিপক্ষে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে।
- বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ জয় পায় জিম্বাবুয়ের বিপক্ষে।
- প্রথম টেস্ট উইকেট শিকার করেছেন নাইমুর রহমান।
- প্রথম হাফ সেঞ্চুরি করেন হাবিবুল বাশার।
- প্রথম সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল।
- প্রথম ডাবল সেঞ্চুরি: মুশফিকুর রহিম।
- প্রথম ৫ উইকেট শিকার করেন নাইমুর রহমান।
- প্রথম ১০০ উইকেট মোহাম্মদ রফিকের।
- প্রথম ব্যক্তিগত হাজার রান সংগ্রাহক হাবিবুল বাশার।
- একমাত্র ১০ উইকেট’ শিকার করেন এনামুল হক জুনিয়র।

তথ্যসূত্র - ক্রিক ইনফো ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো, ১৬ সেপ্টেম্বর ২০১৮।
১,২০৯.
Which is the symbol for carbonic acid?
  1. C6H8O7
  2. H3PO4
  3. H2CO3
  4. CH3-COOH
সঠিক উত্তর:
H2CO3
উত্তর
সঠিক উত্তর:
H2CO3
ব্যাখ্যা
এসিডের নাম ও সংকেত:
• ফসফরিক এসিড - H3PO4
• ফরমিক এসিড - H-COOH
• অ্যাসিটিক এসিড - CH3-COOH
• কার্বনিক এসিড - H2CO3
• সাইট্রিক এসিড - C6H8O7
• হাইড্রোক্লোরিক এসিড - HCI
• নাইট্রিক এসিড - HNO3
• সালফিউরিক এসিড - H2SO4

তথ্যসূত্র - ব্রিটানিকা ও বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,২১০.
In which Indian frontier area has China built 'aircraft shelters' recently? [November, 2025]
  1. Ladakh
  2. Sikkim
  3. Arunachal 
  4. Himachal 
সঠিক উত্তর:
Arunachal 
উত্তর
সঠিক উত্তর:
Arunachal 
ব্যাখ্যা

• চীনের তৈরী বিমান বাংকার: 
- অরুণাচলের কাছে ৩৬টি বিমান বাংকার তৈরি করেছে চীন।
- তিব্বতের লুনজে বিমানঘাঁটিতে চীন ৩৬টি মজবুত বিমান বাংকার, নতুন প্রশাসনিক ব্লক এবং একটি নতুন অ্যাপ্রন নির্মাণ করেছে।
- এই ঘাঁটিটি অরুণাচল প্রদেশের ভারত ও চীন সীমান্তের ম্যাকমোহন লাইন থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
- অরুণাচল প্রদেশের কৌশলগত শহর তাওয়াং থেকে প্রায় ১০৭ কিলোমিটার দূরে লুনজে ঘাঁটিতে নতুন বিমান বাংকার নির্মাণের ফলে চীন এখন তাদের যুদ্ধবিমান এবং ড্রোন সিস্টেমকে আরও সামনে মোতায়েন করার সুযোগ পাবে।
- এতে ভারতের বিমানবাহিনীকে প্রতিক্রিয়া জানানোর সময়ও কমে যাবে চীনের।
- কারণ ভারতের নিজস্ব ঘাঁটিগুলো অরুণাচল ও আসামে অবস্থিত।

তথ্যসূত্র: প্রথম আলো ও ফিনানশিয়াল এক্সপ্রেস। (Link1) (Link2)

১,২১১.
On which date was the 'July Declaration' published?
  1. 16 July, 2025
  2. 1 August, 2025
  3. 5 August, 2025
  4. 8 August, 2025
সঠিক উত্তর:
5 August, 2025
উত্তর
সঠিক উত্তর:
5 August, 2025
ব্যাখ্যা

‘জুলাই ঘোষণাপত্র’:
- এটি হলো ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের একটি দলিল।
- যার মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়।
- বাংলাদেশের - অন্তর্বর্তীকালীন সরকার ৫ আগস্ট ২০২৫ আনুষ্ঠানিকভাবে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেছে।
- জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
- জুলাই ঘোষণাপত্রে ২৮টি ধারা অন্তর্ভুক্ত রয়েছে।
- এটি রাজনৈতিক, সাংবিধানিক ও শাসন কাঠামোর সংস্কারের পাশাপাশি ছাত্র-জনতা ও গণতান্ত্রিক আন্দোলনের স্বীকৃতি ও আইনি সুরক্ষা
বিষয়গুলোকে সংজ্ঞায়িত করে ।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

১,২১২.
Who is considered the initiator of the Nawabi rule in Bengal?
  1. Nawab Sirajuddaula
  2. Alauddin Hussain Shah
  3. Murshid Quli Khan
  4. Fakhruddin Mubarak Shah
  5. None of these
সঠিক উত্তর:
Murshid Quli Khan
উত্তর
সঠিক উত্তর:
Murshid Quli Khan
ব্যাখ্যা
বাংলায় নবাবী শাসন প্রতিষ্ঠা: 
- মুর্শিদকুলী খান (১৭০০-১৭২৭) বাংলায় নবাবী শাসনের প্রতিষ্ঠাতা।
- মুঘল সম্রাট কর্তৃক নিযুক্ত বাংলার শেষ সুবাদার ছিলেন মুর্শিদকুলি খান।
- সম্রাট আওরঙ্গজেবের পর দিল্লির দুর্বল শাসনে বাংলার সুবাদারগণ প্রায় স্বাধীনভাবে বাংলা শাসন করতে থাকেন।
- মোগল আমলের এই যুগ নবাবী আমল নামে পরিচিত।
- নবাবদের শাসনকালের পরিধি ছিল ১৭৫৭ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় ৫০ বছর।
- বাংলার নবাবী শাসনের সূচনাকারী নবাব মুর্শিদকুলী খান।

অন্যদিকে -
- বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলা।
- আলাউদ্দিন হুসেন শাহ বাংলাদেশের হুসেন শাহী রাজবংশের এর প্রতিষ্ঠাতা এবং প্রথম শাসক।
- ফখরুদ্দীন মুবারক শাহ (১৩৩৮-১৩৪৯) বাংলায় প্রথম স্বাধীন মুসলিম সালতানাতের প্রতিষ্ঠাতা।

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,২১৩.
How many different categories of bees live in a beehive?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

• মৌমাছির জাত: 
- মৌমাছির কলোনিতে তিন জাতের মৌমাছি থাকে। 
যেমন- একটি রাণী, কয়েক হাজার কর্মী ও কয়েকশত পুরুষ। 
- মৌমাছিদের মধ্যে শ্রমবণ্টন লক্ষ করা যায়। 
- তিন ধরনের মৌমাছির দৈহিক গঠনে ভিন্নতা দেখা যায়, এদের এরূপ অবস্থাকে বহুরূপতা বলে। 

• রাণী মৌমাছি গঠন: 
- একটি মৌচাকে মাত্র একটি রাণী মৌমাছি থাকে। 
- রাণী মৌমাছি আকারে অনেক বড়। 
- এদের উদর বেশ প্রশস্ত। 
- এদের ডানাগুলো ছোট এবং উদরের শেষ প্রান্ত ক্রমশ সরু। 
- এ সরু প্রান্তে বাঁকানো হুল থাকে যা রূপান্তরিত ওভিপজিটর। 
- এদের প্রোবোসিস ও রেণুখলি থাকে না, পদ ক্ষুদ্রাকৃতির, ম্যান্ডিবল বা চোয়াল তীক্ষ্ণ, মোম ও মধু সৃষ্টি করতে পারে না, লালাগ্রন্থি নেই। 

তথ্যসূত্র: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,২১৪.
What type of alliance is ANZUS?
  1. Economic
  2. Military
  3. Political
  4. Socio-economic
সঠিক উত্তর:
Military
উত্তর
সঠিক উত্তর:
Military
ব্যাখ্যা

ANZUS:
- ANZUS একটি সামরিক জোট।
- এটি প্রতিষ্ঠিত হয় ১ সেপ্টেম্বর ১৯৫১ সালে।
- ANZUS এর সদস্য সংখ্যা ৩টি দেশ। (সেপ্টেম্বর, ২০২৫)
- এই জোটের সদস্য দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
উৎস: ANZUS-এর ওয়েবসাইট ও ব্রিটানিকা।

১,২১৫.
Who among the following will receive the 'Ramon Magsaysay Award' in 2024?
  1. Dr Karma Phuntsho
  2. Miyazaki Hayao
  3. Farwiza Farhan
  4. Above all
সঠিক উত্তর:
Above all
উত্তর
সঠিক উত্তর:
Above all
ব্যাখ্যা
র‍্যামন ম্যাগসেসে পুরস্কার:
- এই পুরস্কারটি ফিলিপাইনের রাষ্ট্রপতি র‍্যামন ম্যাগসেসের নামে প্রবর্তিত হয়।
- ১৯৫৭ সালে বিমান দুর্ঘটনায় র‍্যামন ম্যাগসেসের মৃত্যু ঘটে।
- ভূমি সংস্কার এবং দেশে কমিউনিস্ট শক্তি দমনের জন্য ১৯৫০ এর দশকে তিনি পৃথিবীর একজন যশশ্রী ব্যক্তিত্ব হিসাবে পরিচিত।

⇒ জনসেবা, সামাজিক নেতৃত্ব, সাংবাদিকতা, সাহিত্য বিসৃজনশীল কলা এবং আন্তর্জাতিক সমঝোতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়।
- ১৯৫৮ সালে প্রথম এই পুরস্কার প্রদান করা হয়।
- এই পুরস্কারটি এশিয়ার নোবেল পুরস্কার নামেও পরিচিত।

উল্লেখ্য,
- ২০২৪ সালের আগস্টে ৬৬তম র‍্যামন ম্যাগসেসে পুরস্কার ঘোষণা করা হয়।
- ২০২৪ সালে ৪জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান র‍্যামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন।
- নভেম্বর, ২০২৪-এ ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।

⇒ পুরস্কার প্রাপ্তরা হলেন:
- কর্ম ফুন্টশো, ভুটান;
- হায়াও মিয়াজাকি, জাপান;
- এনগুয়েন থি এনজিওক ফুং, ভিয়েতনাম;
- ফারউইজা ফারহার, ইন্দোনেশিয়া;
- প্রতিষ্ঠান: Rural Doctors Movement, থাইল্যান্ড।

উৎস: The Ramon Magsaysay Award Foundation ওয়েবসাইট।
১,২১৬.
In which district is the ‘Carew & Co. Ltd.’ sugar mill located?
  1. Brahmanbaria
  2. Sylhet
  3. Rajshahi
  4. Chuadanga
সঠিক উত্তর:
Chuadanga
উত্তর
সঠিক উত্তর:
Chuadanga
ব্যাখ্যা

কেরু এন্ড কোং লিমিটেড:
- অবস্থান: দর্শনা, দামুড়হুদা উপজেলা, চুয়াডাঙ্গা জেলা, বাংলাদেশ।
- ১৮০৫ সালে মি. জন ম্যাকসওয়েল ভারতের কানপুরের জাগমু নামক স্থানে প্রথম মদের কারখানা প্রতিষ্ঠা করেন।
- ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহ চলাকালে উত্তর ভারতের রোজা এলাকায় অবস্থিত কারখানাটি ক্ষতিগ্রস্ত হয়।
- পরে কারখানাটি পুনর্গঠন করে Joint Stock Company হিসেবে "কেরু অ্যান্ড কোং লিমিটেড” নামকরণ করা হয়।
- ১৯৩৮ সালে নদীয়া জেলার অন্তর্গত দর্শনায় দৈনিক ১,০০০ টন আখ মাড়াই ও ১৮,০০০ প্রুফ লিটার স্পিরিট উৎপাদনের লক্ষ্যে নতুন শাখা প্রতিষ্ঠা করা হয়।
- ১৯৬৮ সালে নতুন নামে আত্মপ্রকাশ "কেরু অ্যান্ড কোং (পাকিস্তান) লিমিটেড"।
- ১৯৭১ সালের পরবর্তীকাল: বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হয়।
- তখন থেকে এটি "কেরু অ্যান্ড কোং (বাংলাদেশ) লিমিটেড" নামে বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (BSFIC) অধীনে পরিচালিত হচ্ছে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

১,২১৭.
On April 10, 1971, the Bangladesh government divided the entire country into how many military sectors for the management of the Liberation War?
  1. 4
  2. 6
  3. 10
  4. 11
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
মুক্তিবাহিনী:
- ১৯৭১ সালের একাত্তর সালের ৪ এপ্রিল সামরিক বাহিনীর বাঙালি কর্মকর্তারা সিলেটের তেলিয়াপাড়া চা বাগানে এক বৈঠকে মিলিত হন।
- সেখানে তারা মুক্তিযুদ্ধের রণকৌশল প্রণয়ন করে।
- পরে এটি তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি নামে পরিচিত হয়।
- বৈঠকে সিদ্ধান্ত হয় এম এ জি ওসমানী যুদ্ধে নেতৃত্ব দেবেন এবং বাংলাদেশকে চারটি সামরিক অঞ্চলে ভাগ করে সশস্ত্র যুদ্ধ চালিয়ে যাওয়া হবে।
- ১২-১৭ জুলাই কলকাতায় মুজিবনগর সরকারের নেতৃত্বে আমাদের মুক্তিযুদ্ধ সংক্রান্ত একটি দীর্ঘ সম্মেলন হয়, সেখানেই তিনটি নিয়মিত বাহিনী তৈরি এবং বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়।

উল্লেখ্য,
- যে জনযুদ্ধ এনেছে বাংলাদেশের পতাকা, সেই জনযুদ্ধের দাবিদার এদেশের সাত কোটি বাঙালি।
- এই সশস্ত্র যুদ্ধ একটি নির্বাচিত সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত হয়।
- পরিকল্পিত এই যুদ্ধ পরিচালনার জন্য ১০ই এপ্রিল ১৯৭১ বাংলাদেশ সরকার সমগ্র বাংলাদেশকে ৪টি যুদ্ধঅঞ্চলে বিভক্ত করেন।
- এই ৪টি অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক ছিলেন:
ক) চট্টগ্রাম অঞ্চল: মেজর জিয়াউর রহমান,
খ) কুমিল্লা অঞ্চল: মেজর খালেদ মোশাররফ,
গ) সিলেট অঞ্চল: মেজর কে এম সফিউল্লাহ,
ঘ) দক্ষিণ পশ্চিম: অঞ্চল মেজর আবু ওসমান চৌধুরী।

⇒ পরবর্তীতে দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে বিভক্ত করে রাজশাহী অঞ্চলে মেজর নাজমুল হক,
- দিনাজপুর অঞ্চলে মেজর নওয়াজেস উদ্দিন এবং,
- খুলনা অঞ্চলে মেজর জলিলকে দায়িত্ব দেয়া হয়।
- ৭ই জুলাই ১৯৭১ যুদ্ধের কৌশলগত কারণে সরকার নিয়মিত পদাতিক ব্রিগেড গঠনের পরিকল্পনায় 'জেড ফোর্স' ব্রিগেড গঠন করেন।
- এই জেড ফোর্সের অধিনায়ক হলেন লেঃ কর্নেল জিয়াউর রহমান।
- একই ভাবে সেপ্টেম্বর মাসে 'এস ফোর্স' এবং ১৪ই অক্টোবর 'কে ফোর্স' গঠন করা হয়।
- কে ফোর্সের অধিনায়ক ছিলেন লেঃ কর্নেল খালেদ মোশাররফ।
- এস ফোর্সের অধিনায়ক ছিলেন লেঃ কর্নেল কে. এম. সফিউল্লাহ।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) বিবিসি বাংলা।
১,২১৮.
Where was the first base of the Mukti Bahini Air Wing (Kilo Flight) established?
  1. Agartala, Tripura
  2. Shillong, Meghalaya
  3. Guwahati, Assam
  4. Dimapur, Nagaland
সঠিক উত্তর:
Dimapur, Nagaland
উত্তর
সঠিক উত্তর:
Dimapur, Nagaland
ব্যাখ্যা

⇒ মুক্তিবাহিনীর বিমান উইং এর প্রথম ঘাঁটি কোথায় স্থাপিত হয়েছিল ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে।

অপারেশন কিলো ফ্লাইট:
- অপারেশন কিলো ফ্লাইট নামের সঙ্গে জড়িয়ে আছে মুক্তিবাহিনীর বিমান উইং এবং বাংলাদেশ বিমানবাহিনীর জন্ম ও গোড়াপত্তনের ইতিহাস।
- ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত পরিত্যক্ত এক বিমানঘাঁটিতে জন্ম হয়েছিল যে ইতিহাসের, সেই ইতিহাস শত্রুর চোখে চোখ রেখে লড়াইয়ের এক অবিস্মরণীয় অধ্যায়।
- অপারেশন কিলো ফ্লাইট মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমানবাহিনীর অপারেশনগুলোর সমন্বিত সাংকেতিক নাম।
- এই কিলো ফ্লাইটের মাধ্যমে পাকিস্তানি বাহিনীকে ছিন্নবিচ্ছিন্ন করে দিয়েছিলেন দুঃসাহসিক বিমান যোদ্ধারা।
- ফলে ঘুরে দাঁড়ানোর শেষ সম্ভাবনাটিও চিরতরে হারিয়ে ফেলেছিল পাকিস্তানি হানাদার বাহিনী।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন ও ডেইলি স্টার, ৯ ডিসেম্বর ২০২২।

১,২১৯.
Which United Nations Biodiversity Conference was held in 2024?
  1. COP 16
  2. COP 21
  3. COP 27
  4. COP 29
সঠিক উত্তর:
COP 16
উত্তর
সঠিক উত্তর:
COP 16
ব্যাখ্যা
২০২৪ সালে জাতিসংঘের জীববৈচিত্র্য সম্মেলন (UN COP 16):
- ‘জীব বৈচিত্র্য কনভেনশন’ সম্পর্কিত জাতিসংঘের ১৬তম সম্মেলন (কপ-১৬) ২০২৪ সালের অক্টোবরে কলম্বিয়ার ক্যালিতে অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য,
- ‘জৈব নিরাপত্তা সংক্রান্ত কার্টেজেনা প্রোটোকলে’র পক্ষগুলোর ১১তম সম্মেলন এবং ‘নাগোয়া প্রোটোকলে’র পক্ষগুলোর পঞ্চম সম্মেলন কলম্বিয়ার ক্যালিতে অনুষ্ঠিত হয়েছে।
- কপ-১৬ সম্মেলনের থিম হল ‘প্রকৃতির সাথে শান্তি’।
- উদ্বোধনী অনুষ্ঠানে চীনের পরিবেশ মন্ত্রী হুয়াং রুন ছিউ উল্লেখ করেন যে, জীব বৈচিত্র্য মানুষের বেঁচে থাকা ও বিকাশের ভিত্তি এবং পৃথিবীতে প্রাণীকুলেরও ভিত্তি।
- প্রতিনিধিরা ২০৩০ সালের মধ্যে পৃথিবীর ভূমি ও সমুদ্রের অন্তত ৩০ শতাংশ সংরক্ষণের লক্ষ্যে অগ্রগতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।
- ১৯০টিরও বেশি দেশ থেকে অংশগ্রহণকারীরা এই জৈব বৈচিত্র্য কনভেনশনের জন্য দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ক্যালিতে সমবেত হয়েছেন।
- ২০২২ সালে কানাডায় অনুষ্ঠিত শেষ বৈঠকে গৃহীত কুনমিং-মন্ট্রিয়াল গ্লোবাল বায়োডাইভারসিটি ফ্রেমওয়ার্ক নামক এক চুক্তিতে নির্ধারিত লক্ষ্য বাস্তবায়নের অগ্রগতি নিশ্চিত করেছেন তারা।

উৎস: i) OECD.
ii) Convention on Biological Diversity.
১,২২০.
Which of the following countries is a permanent member of the UN Security Council?
  1. Brazil
  2. China
  3. India
  4. Germany
সঠিক উত্তর:
China
উত্তর
সঠিক উত্তর:
China
ব্যাখ্যা

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিরাপত্তা পরিষদ (United Nations Security Council বা UNSC):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদ হলো জাতিসংঘের প্রধান সংস্থা, যা আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত। 
- এর প্রধান দায়িত্ব হলো বিশ্বজুড়ে শান্তি বজায় রাখা এবং সংঘাত প্রতিরোধ করা।
- নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫টি (৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য)।
- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র। এই পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।

⇒ নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে এর সাধারন পরিষদ কোন দেশকে নতুন সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে।
- নিরাপত্তা পরিষদ জাতিংঘের মহাসচিব ও আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রেও সুপারিশ করে।

উল্লেখ্য,
- প্রতিবছর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের নির্বাচন অনুষ্ঠিত হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য।
- বর্তমানে নিরাপত্তা পরিষদের দশটি অস্থায়ী সদস্য দেশ হলো: আলজেরিয়া (২০২৪-২৫), গায়ানা (২০২৪-২৫), কোরিয়া (২০২৪-২৫), সিয়েরা লিওন (২০২৪-২৫), স্লোভেনিয়া (২০২৪-২৫) ও ডেনমার্ক (২০২৫-২৬), গ্রিস (২০২৫-২৬), সোমালিয়া (২০২৫-২৬), পাকিস্তান (২০২৫-২৬), পানামা (২০২৫-২৬)।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ২০২৬-২৭ সালের জন্য নির্বাচিত দেশগুলো হচ্ছে- বাহরাইন, কলম্বিয়া, কঙ্গো, লাটভিয়া ও লাইবেরিয়া।

উৎস: UN Security Council ওয়েবসাইট।

১,২২১.
In memory of whom was the anti-aggression ‘Eight Pillars’ monument built?
  1. Shaheed Abrar Fahad
  2. Shaheed Mir Mugdho
  3. Shaheed Abu Sayeed
  4. above all
সঠিক উত্তর:
Shaheed Abrar Fahad
উত্তর
সঠিক উত্তর:
Shaheed Abrar Fahad
ব্যাখ্যা

আগ্রাসনবিরোধী ‘আট স্তম্ভ’:
- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ স্মৃতি স্মরণে আগ্রাসনবিরোধী ‘আট স্তম্ভ’ বুয়েট–সংলগ্ন পলাশী গোলচত্বরে অবস্থিত। 
- আটটি স্তম্ভ হচ্ছে সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় শিল্প-কৃষি-নদী-বন-বন্দর রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা ও মানবিক মর্যাদা।

⇒ ৭ অক্টোবর ২০২৫ তারিখে ‘আট স্তম্ভ’ উদ্বোধন করা হয়েছে।
- উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘আট স্তম্ভের অবয়বের চেয়ে, আট স্তম্ভে লিখে রাখা বিষয়গুলো অধিক গুরুত্বপূর্ণ। এই শব্দগুলোর বাস্তবায়নের মাধ্যমে এই বদ্বীপের প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে।’
- আগ্রাসনবিরোধী আট স্তম্ভ নির্মাণে ৩৯ লাখ ৫৯ হাজার টাকা ব্যয় হয়েছে।

উৎস: প্রথম আলো।

১,২২২.
For which project did Marina Tabassum receive the Aga Khan Architecture Award 2025?
  1. Baitur Rauf Mosque
  2. Khudi Bari Project
  3. Community Housing
  4. Asroy
সঠিক উত্তর:
Khudi Bari Project
উত্তর
সঠিক উত্তর:
Khudi Bari Project
ব্যাখ্যা

আগা খান স্থাপত্য পুরস্কার:
- ২০২৫ সালে আগা খান স্থাপত্য পুরস্কার লাভ করে মেরিনা তাবাশ্যুম।
- তাঁর নকশা করা ‘খুদি বাড়ি’ প্রকল্পের জন্য তিনি এই পুরস্কার লাভ করেন।

⇒ মেরিনা তাবাশ্যুম ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’–এর প্রধান পরামর্শক।
- বাংলাদেশের খ্যাতিমান স্থপতি মেরিনা তাবাশ্যুম দ্বিতীয় দফায় স্থাপত্যের সম্মানজনক স্বীকৃতি আগা খান পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।
- তাঁর নকশা করা ‘খুদি বাড়ি’ প্রকল্প আগা খান স্থাপত্য পুরস্কার–২০২৫–এর জন্য মনোনীত হয়েছে।
- সেপ্টেম্বর, ২০২৫-এ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এই পুরস্কারের জন্য মেরিনা তাবাশ্যুমসহ সাত বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
- বাংলাদেশ জাতীয় জাদুঘরের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন মেরিনা তাবাশ্যুম প্রথম বাংলাদেশি স্থপতি, যিনি দ্বিতীয়বার এ পুরস্কার জিতেছেন। 
- মেরিনা তাবাশ্যুম এর আগে ২০১৬ সালে ঢাকার দক্ষিণখানে বাইতুর-রউফ মসজিদের নকশার জন্য আগা খান স্থাপত্য পুরস্কার জিতেছিলেন। সুলতানি আমলের স্থাপত্যের আদলে নকশা করা এ মসজিদ ২০১২ সালে নির্মিত হয়।

উল্লেখ্য,
- প্রয়াত প্রিন্স করিম আগা খান চতুর্থ ১৯৭৭ সালে আগা খান পুরস্কার প্রবর্তন করেন। এ পুরস্কারের মাধ্যমে এমন নির্মাণশৈলী চিহ্নিত করে উৎসাহ দেওয়া হয়, যাতে মুসলিম অধ্যুষিত জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে।

উৎস: প্রথম আলো।

১,২২৩.
Who planned the design of 'Hatirjheel'?
  1. Ehsan Khan
  2. Shamim Sikder
  3. Nitun Kundu
  4. Hamiduzzaman Khan
সঠিক উত্তর:
Ehsan Khan
উত্তর
সঠিক উত্তর:
Ehsan Khan
ব্যাখ্যা
হাতির ঝিল:
- 'হাতির ঝিল‘- এর নকশার পরিকল্পনা করেন স্থপতি এহসান খান।
- তিনি ১৯৯০ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে গ্র্যাজুয়েশন করেন।
- তিনি ভিত্তি স্থপতিবৃন্দ লিমিটেড-এর সহ-প্রতিষ্ঠাতা ছিলেন।

অন্যদিকে,
- হামিদুজ্জামান খান 'সংশপ্তক' এর ভাস্কর।
- 'সাবাস বাংলাদেশ' এর ভাস্কর নিতুন কুণ্ডু।
- স্বােপার্জিত স্বাধীনতার স্থপতি শামীম শিকদার।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট এবং জাতীয় তথ্য বাতায়ন।
১,২২৪.
Which year was the first Moscow Security Conference held?
  1. 2012
  2. 2013
  3. 2017
  4. 2014
সঠিক উত্তর:
2012
উত্তর
সঠিক উত্তর:
2012
ব্যাখ্যা
- একাদশ মস্কো নিরাপত্তা সম্মেলন ২০২৩ সালের ১৫ আগস্ট রাশিয়ার মস্কো শহরে অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি ও কৌশল নিয়ে আলোচনা হয়।
- মস্কো নিরাপত্তা সম্মেলন Moscow Conference on International Security (MCIS-2021) নামে পরিচিত। 
- এই সম্মেলনের আয়োজক রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়। 
- ২০১২ সাল থেকে মস্কো নিরাপত্তা সম্মেলন আয়োজিত হয়ে আসছে। 

সূত্র: মস্কো নিরাপত্তা সম্মেলন ওয়েবসাইট।
১,২২৫.
Which blood component decreases below normal levels during dengue fever? 
  1. Red blood cells
  2. White blood cells
  3. Platelets
  4. Hemoglobin
  5. Plasma
সঠিক উত্তর:
Platelets
উত্তর
সঠিক উত্তর:
Platelets
ব্যাখ্যা

• ডেঙ্গু জ্বর:
- ডেঙ্গু জ্বর একটি ভাইরাসজনিত রোগ, যা এডিস মশা (প্রধানত Aedes aegypti এবং Aedes albopictus) কামড়ের মাধ্যমে ছড়ায়।
- ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে শরীরে বিশেষ ধরনের ভাইরাস সংক্রমণ ঘটে, যা মূলত রক্তের শ্বেত রক্তকণিকা এবং প্লেটলেট (অনুচক্রিকা) কে প্রভাবিত করে। 
- তবে ডেঙ্গুর সবচেয়ে পরিচিত এবং প্রায়শই বিপজ্জনক লক্ষণ হলো প্লেটলেট (Platelets) বা অনুচক্রিকার সংখ্যা কমে যাওয়া। 
- অনুচক্রিকা রক্ত জমে যাওয়া এবং রক্তপাত নিয়ন্ত্রণে সাহায্য করে। 
- ডেঙ্গু ভাইরাস শরীরের ইমিউন সিস্টেমের মাধ্যমে অনুচক্রিকার উৎপাদন কমিয়ে দেয় এবং তাদের ধ্বংস বৃদ্ধি করে। 
- এর ফলে রক্তপাতের ঝুঁকি বাড়ে এবং হেমোরেজিক অবস্থার সম্ভাবনা তৈরি হয়। 
- তাই, ডেঙ্গু আক্রান্ত রোগীর রক্তে অনুচক্রিকার পরিমাণ স্বাভাবিকের তুলনায় কমে যায়, যা চিকিৎসার জন্য বিশেষ মনোযোগ প্রয়োজন।

• ডেঙ্গু জ্বরের সাধারণ লক্ষণ:
- হঠাৎ উচ্চ জ্বর (১০৩-১০৫°F)।
- তীব্র মাথাব্যথা।
- চোখের পেছনে ব্যথা (retro-orbital pain)।
- পেশী, হাড় ও জয়েন্টে তীব্র ব্যথা ("breakbone fever" নামে পরিচিত)।
- বমি বমি ভাব, বমি, খিদে না থাকা।
- গায়ে লালচে দাগ/র‍্যাশ (প্রায় ৫০-৮০% ক্ষেত্রে)।

তথ্যসূত্র: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি ও  Directorate General of Health Services।

১,২২৬.
Which administrative system was first introduced in the Indian subcontinent by Lord Canning?
  1. Dual Government System
  2. Sati Abolition System
  3. Population Census
  4. Police System
  5. Railway Communication
সঠিক উত্তর:
Police System
উত্তর
সঠিক উত্তর:
Police System
ব্যাখ্যা
লর্ড ক্যানিং:
- ভারতের প্রথম গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন।
- ১৮৬১ সালে উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু করেন।
- ১৮৬১ সালে পুলিশ প্রশাসন ব্যবস্থা চালু করেন।
- চার্লস উড শিক্ষা বিষয়ে ১৮৫৪ সালে যে সুপরিশমালা পেশ করেন তা কার্যকর করা হয় তার সময়ে। -
- ভারতে তাঁর কর্তব্যপালনের স্বীকৃতিস্বরূপ ১৮৫৯ সালে তাঁকে 'আর্ল' (Earl) মর্যাদায় উন্নীত করা হয়।
- ১৮৫৭ সালে কলকাতা, বোম্বে ও মাদ্রাজে তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

অপরদিকে,
- ১৭৯৩ শোলে 'চিরস্থায়ী বন্দোবস্ত' ব্যবস্থার প্রবর্তক হলেন লর্ড কর্নওয়ালিস।
- ভারতে রেল ব্যবস্থা চালু করেন লর্ড ডালহৌসি।
- রবার্ট ক্লাইভ ভারতে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন।
- লর্ড বেন্টিংক সতীদাহ প্রথা বিলোপ করেন।

উৎস: বাংলাপিডিয়া।
১,২২৭.
Which is atmospheric pressure meter?
  1. Barometer
  2. Manometer
  3. Hygrometer
  4. Pyrometer
সঠিক উত্তর:
Barometer
উত্তর
সঠিক উত্তর:
Barometer
ব্যাখ্যা
পরিমাপক যন্ত্র:
- বায়ুমণ্ডলীয় চাপ নির্ণায়ক যন্ত্র ব্যারোমিটার।
- ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ।
- ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র রিখটার স্কেল।
- গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র ম্যানোমিটার।
- আর্দ্রতা পরিমাপের যন্ত্র হাইগ্রোমিটার।
- উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র পাইরোমিটার।
- তাপমাত্রা মাপার যন্ত্র থার্মোমিটার।

তথ্যসূত্র - Britannica.com
১,২২৮.
At which conference was the “G-Zero Coalition” formed to tackle climate change?
  1. Paris Climate Conference
  2. COP 28
  3. COP 29
  4. Rio Conference
  5. Kyoto Conference
সঠিক উত্তর:
COP 29
উত্তর
সঠিক উত্তর:
COP 29
ব্যাখ্যা

• জি- জিরো জোট:
- কার্বন-নেতিবাচক ও কার্বন-নিরপেক্ষ দেশগুলির একটি ফোরাম।
- তারিখ: ১২ নভেম্বর ২০২৪
-  স্থান: বাকু, আজারবাইজান
- আয়োজন: UNFCCC-এর ২৯তম কপ সম্মেলন (COP29)
-  উদ্দেশ্য: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক প্রচেষ্টা জোরদার
-  লক্ষ্য: নেট-জিরো, জলবায়ু-সহনশীল ও প্রকৃতি-পজিটিভ ভবিষ্যৎ গঠন
- সদস্য দেশ: ভুটান, মাদাগাস্কার, পানামা ও সুরিনাম
- এই ঘোষণা আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (UNFCCC) ২৯তম পক্ষসম্মেলন (COP29)-এ গৃহীত হয়।

তথ্যসূত্র: জাতিসংঘের ওয়েবসাইট। 

১,২২৯.
What is the minimum number of members required to form a public limited company?
  1. 2
  2. 3
  3. 5
  4. 7
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা

পাবলিক লিমিটেড কোম্পানি:
- পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা ৭ জন।
- সর্বোচ্চ সদস্য সংখ্যা শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ,যার শেয়ার ও ঋণপত্র জনগনের নিকট বিক্রয়ের জন্য আবেদন করা যায়।
- শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য।
- কোম্পানি বলতে মূলত পাবলিক লিমিটেড কোম্পানিকেই বোঝায়।

অন্যদিকে,
- প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন ২ জন। 
- সর্বোচ্চ ৫০ জন দ্বারা সীমাবদ্ধ এবং
- যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়। 
- কোম্পানি আইন অনুযায়ী, প্রাইভেট লিমিটেড কোম্পানি জনগণের উদ্দেশ্যে শেয়ার বিক্রয় বা মালিকানা হস্তান্তরের আহবান জানাতে পারে না।

উৎস: অর্থনীতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,২৩০.
Which of the following country is not part of the Amazon forest?
  1. Colombia
  2. Venezuela
  3. Paraguay
  4. Bolivia
  5. Ecuador
সঠিক উত্তর:
Paraguay
উত্তর
সঠিক উত্তর:
Paraguay
ব্যাখ্যা
আমাজন বন:
- এটি বিশ্বের সবচেয়ে বড় গ্রীষ্মমণ্ডলীয় বন।
- এবং এর বিস্তার দক্ষিণ আমেরিকার ৯টি দেশের মধ্যে।
- যা এই মহাদেশের উত্তরদিকে অবস্থিত।
- আমাজনের ৬০% ব্রাজিলে অবস্থিত এবং সেই দেশের প্রায় অর্ধেক জুড়ে রয়েছে।
- দেশগুলো হচ্ছে: ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর ,  বলিভিয়া,  গায়ানা, সুরিনাম ,ফরাসি গায়ানা (ফ্রান্সের একটি বিদেশি অঞ্চল)।
- আমজন বন প্যারাগুয়ের কোন অংশ নয়।

উল্লেখ্য,
- এটি পৃথিবীর মোট বনভূমির প্রায় ৩০% ।
- এবং বিশ্বের পরিচিত সব বনাঞ্চলের মধ্যে সবচেয়ে বড়।
- এখানে প্রায় ১০% পৃথিবীর পরিচিত প্রাণী প্রজাতি বসবাস করে। 
- পৃথিবীর ফুসফুস নামে খ্যাত।
- এটি বিশ্বের ২০% অক্সিজেনের উৎস।
- এটি বিশ্বের ২০% মিঠা পানির উৎস।

উৎস: Britannica & Amajon ওয়েবসাইট।
১,২৩১.
Who conducted the oath-taking ceremony of the Mujibnagar government?
  1. Jai Govinda Bhowmik
  2. Ruhul Quddus
  3. Abdul Mannan
  4. Professor Yusuf Ali
সঠিক উত্তর:
Abdul Mannan
উত্তর
সঠিক উত্তর:
Abdul Mannan
ব্যাখ্যা
• মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন আবদুল মান্নান।

•মুজিবনগর সরকার:
- মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার।
- ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়।
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলা গ্রামের নামকরণ হয় মুজিবনগর।
- মুজিবনগর সরকারের কর্মকান্ড বাংলাদেশ ভূখন্ডের বাইরে থেকে পরিচালিত হয়েছিল বলে এ সরকার প্রবাসী মুজিবনগর সরকার হিসেবেও খ্যাত।
- সরকার গঠন ১৯৭১ সালের ১০ এপ্রিল আওয়ামী লীগের হাইকমান্ড তথা প্রধান নেতৃবৃন্দকে নিয়ে একটি সরকার গঠিত হয়।
- ১৭ এপ্রিল মেহেরপুরের মুক্তাঞ্চল বৈদ্যনাথতলায় সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
- শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন আবদুল মান্নান এম.এন.এ এবং
- স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী এম.এন.এ।
- নবগঠিত সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে মাহবুব উদ্দিন আহমেদের নেতৃত্বে পুলিশ, আনসার ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত যৌথ একটি দল গার্ড অব অনার প্রদান করা হয়।
- মন্ত্রীদের দপ্তর বণ্টন ১৯৭১ সালের ১০ এপ্রিল সরকার গঠন এবং ১৭ এপ্রিল সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হলেও মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন হয় ১৮ এপ্রিল।

সূত্র: বাংলাপিডিয়া।
১,২৩২.
Which of the following organizations issues the 'World Economic Outlook Report'?
  1. IMF
  2. World Bank 
  3. WTO
  4. UNDP
সঠিক উত্তর:
IMF
উত্তর
সঠিক উত্তর:
IMF
ব্যাখ্যা

World Economic Outlook:
- 'World Economic Outlook' প্রতিবেদন প্রকাশ করে IMF।
- বিশ্বব্যাপী অর্থনৈতিক অবস্থার পর্যালোচনা এবং ভবিষ্যতের অর্থনৈতিক প্রবণতার পূর্বাভাস প্রদান করে।
- এই রিপোর্টে IMF সদস্য দেশগুলির সামষ্টিক অর্থনীতির বর্তমান অবস্থা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, কর্মসংস্থান, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচকের বিশ্লেষণ থাকে।
- সর্বশেষ প্রকাশ: এপ্রিল, ২০২৫।

⇒ 'World Economic Outlook-2025' প্রতিবেদন অনুযায়ী, মাথাপিছু আয়ে শীর্ষ দেশ:
১. লুক্সেমবার্গ।
২. সুইজারল্যান্ড।
৩. আয়ারল্যান্ড।
৪. সিঙ্গাপুর।
৫. নরওয়ে।

উল্লেখ্য,
- IMF (The International Monetary Fund) বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল গঠনের সিদ্ধান্ত হয়: ৪ জুলাই, ১৯৪৪ সাল।
- আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়: ২৭ ডিসেম্বর, ১৯৪৫।
- কার্যক্রম শুরু করে: মার্চ, ১৯৪৭।
- প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference।
- বর্তমান সদস্য: ১৯১টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- এর রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।

উৎস: IMF ওয়েবসাইট।

১,২৩৩.
What is the density of water at 4 degrees Celsius?
  1. 1 gm/cc
  2. 10 gm/cc
  3. 100 gm/cc
  4. 1000 gm/cc
সঠিক উত্তর:
1 gm/cc
উত্তর
সঠিক উত্তর:
1 gm/cc
ব্যাখ্যা
4° C তাপমাত্রায় পানির ঘনত্ব 1000 kg m³ অথবা 1gm/cc ।

পানির ঘনত্ব:

- বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে।
- তাপমাত্রার পরিবর্তন হলে একই বস্তুর আয়তন পরিবর্তন হয়, তাই ঘনত্বেরও পরিবর্তন হয়।
- পরীক্ষা করে দেখা গেছে, পানির ঘনত্ব সব চেয়ে বেশি হয় 4° C তাপমাত্রায়।
- 4° C থেকে তাপমাত্রা বাড়লেও পানির ঘনত্ব কমে যায়, 4° C থেকে তাপমাত্রা কমলেও পানির ঘনত্ব কমে যায়।
- কেবল মাত্র 4° C তাপমাত্রায় 1 ঘনমিটার পানির ভর 1000 কিলোগ্রাম হয়।
- তাই পানির ঘনত্ব 1000 kg/m³ অথবা 1gm/cc ।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,২৩৪.
Which is the smallest river in Bangladesh?
  1. Khowai
  2. Atrai
  3. Gangina
  4. Kushiyara
সঠিক উত্তর:
Gangina
উত্তর
সঠিক উত্তর:
Gangina
ব্যাখ্যা
এক নজরে বাংলাদেশের নদ-নদী
- নদীমাতৃক বাংলাদেশে ছোট-বড় মিলিয়ে প্রায় ১০০৮টি নদী প্রবাহিত হচ্ছে,
- বাংলাদেশের প্রধান তিনটি নদী হলো পদ্মা, মেঘনা ও যমুনা।
- এর মধ্যে পদ্মা বাংলাদেশের দীর্ঘতম নদী, এর দৈর্ঘ্য প্রায় ৩৪১ কিলোমিটার।

অন্যদিকে,
- বাংলাদেশের ক্ষুদ্রতম নদী হলো গাঙ্গিনা, এর দৈর্ঘ্য মাত্র ০.০৩২ কিলোমিটার।
- এছাড়াও ইছামতি নদী বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নদী এবং সাংগু বা শঙ্খ নদী তৃতীয় বৃহত্তম নদী হিসেবে বিবেচিত।

সূত্র- বাংলাদেশের নদ এবং নদী, জাতীয় নদী রক্ষা কমিশন।
১,২৩৫.
Which molecule represents the main form of energy stored in mitochondria?
  1. ATP
  2. ADP
  3. RNA
  4. Glycogen
সঠিক উত্তর:
ATP
উত্তর
সঠিক উত্তর:
ATP
ব্যাখ্যা

• মাইটোকন্ড্রিয়ায় প্রধান শক্তির উৎস হিসেবে যে অণুটি কাজ করে তা হলো ATP। ATP বা অ্যাডেনোসিন ট্রাইফসফেট হলো একটি উচ্চ-শক্তির অণু, যা কোষের বিভিন্ন ক্রিয়াকলাপ চালানোর জন্য তাত্ক্ষণিক শক্তি সরবরাহ করে। মাইটোকন্ড্রিয়া খাদ্য থেকে প্রাপ্ত শক্তিকে রূপান্তরিত করে ATP তৈরি করে, যা পরে প্রোটিন সংযুক্তি, এনজাইমিক প্রতিক্রিয়া, পেশীর সংকোচন এবং নিউরোনে সিগন্যাল প্রেরণ সহ জীববৈজ্ঞানিক বিভিন্ন প্রক্রিয়ায় ব্যবহার হয়। ADP বা অ্যাডেনোসিন ডাইফসফেট হলো ATP এর নিম্ন শক্তির রূপ, যা পুনরায় ATP তে রূপান্তরিত হয়। RNA মূলত প্রোটিন সংশ্লেষে গুরুত্বপূর্ণ, এবং গ্লাইকোজেন হলো শক্তির সংরক্ষিত আকার, তবে তা সরাসরি তাত্ক্ষণিক শক্তি সরবরাহ করে না। তাই সঠিক উত্তর হলো ক) ATP।

 মাইটোকন্ড্রিয়া: 
- মাইটোকন্ড্রিয়া হলো প্রকৃত জীবকোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু। 
- কোষের যাবতীয় জৈবনিক কাজের শক্তি সরবরাহ থাকে, তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তি ঘর বলা হয়। 
- এতে ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইত্যাদি সংঘটিত হয়। 
- কলিকার ১৮৫০ সালে সাইটোপ্লাজমে এসব অঙ্গাণু আবিষ্কার করেন। 
- অল্টম্যান ১৮৯৪ সালে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি আবিষ্কার করেন। 
- বেন্ডা ১৮৯৮ সালে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন। 
- বিভাজনের মাধ্যমে এদের সংখ্যা বৃদ্ধি ঘটে। কোষে একটিমাত্র মাইটোকন্ড্রিয়া থাকলে তা কোষ বিভাজনের সাথেই বিভাজিত হয়। 

মাইটোকন্ড্রিয়ার কাজ: 
১। কোষের যাবতীয় জৈবিক কাজের জন্য শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করে। 
২। শ্বসনের জন্য বিভিন্ন ধরনের এনজাইম ও কোএনজাইম ধারণ করে। 
৩। শ্বসন এর বিভিন্ন পর্যায় যেমন- ক্রেবস চক্র, ইলেকট্রন পরিবহন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন ইত্যাদি এখানে সম্পন্ন হয়। 
৪। কিছু পরিমাণ DNA ও RNA উৎপন্ন করে। 
৫। ADP কে ATP তে রূপান্তর করার মাধ্যমে ATP তে শক্তি সঞ্চয় করে রাখতে সহায়তা করে। 
৬। স্নেহ বিপাকে অংশ গ্রহণ করে। 

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,২৩৬.
Where is the SAARC Cultural Centre located?
  1. Islamabad, Pakistan
  2. Galle ,Sri Lanka
  3. New Delhi, India
  4. Colombo, Sri Lanka
  5. Kathmandu, Nepal
সঠিক উত্তর:
Colombo, Sri Lanka
উত্তর
সঠিক উত্তর:
Colombo, Sri Lanka
ব্যাখ্যা

- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র: কলম্বো, শ্রীলঙ্কা।
• SAARC:

- এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- এটি প্রতিষ্ঠত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে ঢাকায়।
- SAARC ৮টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। যথা:
- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।
-  সার্ক এর মালদ্বীপ ও শ্রীলংকা দ্বীপ রাষ্ট্র।
- SAARC এর সচিবালয় কাঠমান্ডু, নেপালে অবস্থিত।
- সচিবালয়: ১৯৮৭ সালের ১৭ জানুয়ারী নেপালের কাঠমান্ডু-তে।
- এর সর্বশেষ সদস্য হলো আফগানিস্তান।

• SAARC এর আঞ্চলিক কেন্দ্র:
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র: গুজরাট, গান্ধীনগর, ভারত।
- সার্ক কৃষি কেন্দ্র: ঢাকা, বাংলাদেশ।
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র: কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র: কাঠমান্ডু, নেপাল।
- সার্ক জ্বালানি কেন্দ্র: ইসলামাবাদ, পাকিস্তান।

উৎস: SAARC ওয়েবসাইট।

১,২৩৭.
Who won the 2025 Nobel Prize in Literature?
  1. Jon Fosse
  2. Abdulrazak Gurnah
  3. Annie Ernaux
  4. Laszlo Krasznahorkai
সঠিক উত্তর:
Laszlo Krasznahorkai
উত্তর
সঠিক উত্তর:
Laszlo Krasznahorkai
ব্যাখ্যা

২০২৫ সালের নোবেল বিজয়ী:
- ২০২৫ সালে মোট ১৪ জন ব্যক্তিকে নোবেল পুরস্কার প্রদান করা হয়।

⇒ সাহিত্য:
- ২০২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাই।
- অবদান: 'ভয়ঙ্কর পরিস্থিতিতেও শিল্পের শক্তি দেখানো তার প্রভাবশালী ও দূরদর্শী সাহিত্যকর্মের জন্য' তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

⇒ শান্তি:
- ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো।
- অবদান: ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবিরাম প্রচেষ্টা এবং একনায়কতন্ত্র থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতন্ত্রে উত্তরণের সংগ্রামের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

⇒ চিকিৎসাবিজ্ঞান:
- ২০২৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন
• ম্যারি ই. ক্রনকো,
• ফ্রেড রামসডেল ও
• শিমন সাকাগুচি।
- অবদান: মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থার কার্যপ্রণালী বিষয়ে গবেষণার জন্য দুই মার্কিন ও এক জাপানি গবেষক এই পুরস্কার পান।

⇒ পদার্থবিজ্ঞান:
- ২০২৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন
• জন ক্লার্ক,
• মিশেল দেভরেট ও
• জন এম মার্টিনিস।
- অবদান: ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন গবেষণার জন্য তারা নোবেল পান।

⇒ রসায়ন:
- ২০২৫ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন
• সুসুমু কিতাগাওয়া,
• রিচার্ড রবসন ও
• ওমর এম. ইয়াগি।
- অবদান: মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক নামে নতুন একধরনের আণবিক কাঠামো আবিষ্কারের জন্য তারা এ পুরস্কার পান।

⇒ অর্থনীতি:
- ২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন
• ইওয়েল মোকিয়র,
• ফিলিপ আগিয়োঁ ও
• পিটার হাউইট।
- অবদান: উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য ২০২৫ সালে তাদের নোবেল পুরস্কার দেওয়া হলো।

তথ্যসূত্র - Nobel Prize ওয়েবসাইট।

১,২৩৮.
Which novel from Bangladesh has recently been included in the UNESCO 'World Memory' list?
  1. Poddorag
  2. Aar Koto Din
  3. Shesher Kabita
  4. Putul Nacher Itikotha
  5. Sultana's Dream
সঠিক উত্তর:
Sultana's Dream
উত্তর
সঠিক উত্তর:
Sultana's Dream
ব্যাখ্যা
সুলতানা’স ড্রিম:
- জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর ‘বিশ্বস্মৃতি’ বা ‘ওয়ার্ল্ড মেমোরি’র তালিকায় স্থান পেয়েছে রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা নারীর মুক্তিপ্রত্যাশী উপন্যাস ‘সুলতানা’স ড্রিম’।
- এর মধ্য দিয়ে বাংলা অঞ্চলে নারীস্বাধীনতার অন্যতম পথিকৃৎ রোকেয়া সাখাওয়াত হোসেনের ঐতিহ্যগত উত্তরাধিকারের স্বীকৃতি পেল বাংলাদেশ।
- মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটোরে ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড কমিটি ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক’ বা মৌক্যাপের দশম সাধারণ সভায় ঘোষণাটি দেওয়া হয়।
- এবারের তালিকায় আরও অন্তর্ভুক্ত হয়েছে ভারত, চীন, ইন্দোনেশিয়াসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় নয়টি দেশের আরও ১৯টি স্মরণীয় প্রামাণ্য দলিল।

- বাংলাদেশের পক্ষ থেকে মৌক্যাপের কাছে ‘সুলতানা’স ড্রিম’-এর নামের আবেদন জানিয়েছিল মুক্তিযুদ্ধ জাদুঘর।
- বিজ্ঞান কল্পগল্পের আদলে লেখা রোকেয়া সাখাওয়াত হোসেনের নারীর মুক্তির আকাঙ্ক্ষায় পূর্ণ এই কাহিনি ১৯০৮ সালে কলকাতার এস কে লাহিড়ী অ্যান্ড সন্স থেকে লেখাটি বই হিসেবে প্রকাশিত হয়।
- তবে লেখাটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯০৫ সালে, মাদ্রাজের দ্য ইন্ডিয়ান লেডিজ ম্যাগাজিনে।
- দিল্লির প্রাইম মিনিস্টার মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরিতে সেটি সংরক্ষিত আছে।
- মিউজিয়ামের পক্ষ থেকে এর ডিজিটাল ভার্সন মুক্তিযুদ্ধ জাদুঘরকে উপহার দেওয়া হয়।
- রোকেয়ার লেখাটিসহ দ্য ইন্ডিয়ান লেডিজ ম্যাগাজিনের একটি কপি ব্রিটিশ লাইব্রেরির দক্ষিণ এশিয়া শাখাতেও সংরক্ষিত আছে।
- এর আগে ইউনেসকোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের তালিকায় আন্তর্জাতিকভাবে স্থান পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ।

উৎস: ইউনেস্কোর ওয়েবসাইট ও প্রথম আলো।
১,২৩৯.
Who is internationally recognized as the 'Jute Man' for inventing multiple jute based alternative of Plastic?
  1. Dr. Mubarak Ahmad Khan
  2. Dr. Maqsudul Khan
  3. Abdus Sattar Khan
  4. Dr. Md. Shahjaha
সঠিক উত্তর:
Dr. Mubarak Ahmad Khan
উত্তর
সঠিক উত্তর:
Dr. Mubarak Ahmad Khan
ব্যাখ্যা

• ড. মোবারক আহমদ খান:
- পাট বিষয়ক গবেষণায় অসামান্য অবদানের জন্য বিশ্বজুড়ে ‘জুটম্যান’ নামে পরিচিত বাংলাদেশী বিজ্ঞানী ড. মোবারক আহমদ খান।

⇒ ১৯৫৮ সালের ৩১ জানুয়ারি ড. মোবারক আহমদ খান মানিকগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন।
- তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর করেন।
- ১৯৯১ সালে অস্ট্রেলিয়ায় পলিমার এবং তেজস্ক্রিয় রসায়নে পিএইচডি করেন। পরবর্তীতে জার্মানি, জাপান এবং যুক্তরাষ্ট্র থেকে পোস্ট ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
- পাটের বাণিজ্যিক ব্যবহার ও সম্ভাবনা সৃষ্টির লক্ষ্যে ১৯৯০-এর দশক থেকে তিনি গবেষণা করে যাচ্ছেন।
- পাট থেকে উদ্ভাবিত সোনালী ব্যাগ, পাটের তৈরি জুটিন নামক ঢেউটিন, পাটের তৈরি হেলমেট ও টাইলস ইত্যাদি তার আবিষ্কার। 
- তার অন্যতম একটি আবিষ্কার হলো সোনালী ব্যাগ। প্রধানত পাটের সেলুলোজ ব্যবহার করে বানানো সোনালী ব্যাগ পরিবেশবান্ধব এবং বায়োডিগ্রেডেবল বা পচনশীল। সোনালী ব্যাগ পলিথিন ব্যাগের বিকল্পে ব্যবহৃত হলে পরিবেশ দূষণ অনেকাংশে কমানো সম্ভব। 
- পাটের সাথে পলিমারের মিশ্রণে তিনি উদ্ভাবন করেছেন এক বিশেষ ঢেউটিন ‘জুটিন’।
- মানবদেহের জন্য ক্ষতিকর ফরমালিনের বিকল্প প্রোটিনও তিনি আবিষ্কার করেছিলেন।

উল্লেখ্য,
- ২০২৪ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা ‘স্বাধীনতা পদক’ এ ভূষিত হয়েছেন তিনি। 
- তার অবদান এবং গবেষণার জন্য তিনি ২০১৫ সালে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি স্বর্ণপদক, ২০১৬ সালে জাতীয় পাট পুরস্কার এবং তার পরের বছর ফেডারেশন অব এশিয়ান কেমিক্যাল সোসাইটি পুরস্কার অর্জন করেন। আরো পেয়েছেন জাতীয় পরিবেশ স্বর্ণপদক।

তথ্যসূত্র: i)  প্রথম আলো। 
ii) সমকাল।

১,২৪০.
According to the government gazette, how many people were martyred in the July 2024 mass uprising?
  1. 834
  2. 846
  3. 844
  4. 836
সঠিক উত্তর:
836
উত্তর
সঠিক উত্তর:
836
ব্যাখ্যা

জুলাই গণ–অভ্যুত্থান ২০২৪–এর শহীদদের গেজেট:
- জুলাই গণ–অভ্যুত্থান ২০২৪–এ শহীদদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে সরকার।
- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এটি প্রকাশ করেছে।
- সরকারি এ গেজেট অনুযায়ী, ওই গণ–অভ্যুত্থানে শহীদের সংখ্যা ৮৩৬।
- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত ওই গেজেটে ‘মেডিকেল কেস আইডি’, শহীদদের নাম, বাবার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে।

⇒ সরকারি গেজেট অনুযায়ী, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ১০ জন নারী শহীদ হয়েছেন।
- শহীদ ১০ জন নারীর মধ্যে ৭ জন ঢাকায়, ২ জন নারায়ণগঞ্জে ও ১ জন সাভারে গুলিবিদ্ধ হয়েছিলেন।

উৎস: i) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
ii) প্রথম আলো।

১,২৪১.
Where is the headquarters of United Nations Industrial Development Organization (UNIDO) located?
  1. Geneva
  2. Paris
  3. New York
  4. Vienna 
সঠিক উত্তর:
Vienna 
উত্তর
সঠিক উত্তর:
Vienna 
ব্যাখ্যা

 UNIDO:
- UNIDO-এর পূর্ণরূপ: United Nations Industrial Development Organization.
- জাতিসংঘের শিল্পোন্নয়ন সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৭ নভেম্বর, ১৯৬৬ সালে।
- সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান সদস্য: ১৭৩টি।
- বর্তমান মহাপরিচালক: গের্ড মুলার।
- UNIDO জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ২১ জুন, ১৯৮৫ সালে।

উৎস: UNIDO ওয়েবসাইট। 

১,২৪২.
The first Bangladeshi to Receive the 'Knight Award' from the Queen of Britain -
  1. Dr. Muhammad Yunus
  2. Fazle Hasan Abed
  3. Tanazzeena Qureshi
  4. None of above
সঠিক উত্তর:
Fazle Hasan Abed
উত্তর
সঠিক উত্তর:
Fazle Hasan Abed
ব্যাখ্যা
ফজলে হাসান আবেদ:
- স্যার ফজলে হাসান আবেদ ১৯৩৬ সালের ২৭শে এপ্রিল হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর বাবার নাম মরহুম সিদ্দিক হাসান এবং মায়ের নাম মরহুমা সৈয়দা সুফিয়া খাতুন।
- ফজলে হাসান আবেদ ব্র্যাকের প্রতিষ্ঠাতা।

উল্লেখ্য,
- যুক্তরাজ্যের সর্বোচ্চ সম্মানসূচক উপাধি 'নাইট'।
- দ্বিতীয় বাঙালি এবং স্বাধীন বাংলাদেশের প্রথম ও একমাত্র বাংলাদেশি হিসেবে এ গৌরবময় উপাধি অর্জন করেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ।

অন্যদিকে -
- ২০১৭ সালে ‘নাইট’ উপাধি পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আখলাকুর রহমান চৌধুরী।
- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বাঙালি হিসেবে ‘নাইট’ খেতাব পেয়েছিলেন।

উৎস: i) ব্র্যাক ওয়েবসাইট।
ii) ৩ নভেম্বর ২০১৭, প্রথম আলো।
১,২৪৩.
The district with the highest population growth rate is - ( According to the Population & Housing Census 2022)
  1. Dhaka
  2. Barisal
  3. Narayanganj
  4. Gazipur
সঠিক উত্তর:
Gazipur
উত্তর
সঠিক উত্তর:
Gazipur
ব্যাখ্যা
• জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে গাজীপুর জেলায়।

• জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- ১৫-২১ জুন, ২০২২ সময়সীমায় ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা সম্পন্ন করা হয়।
- দেশে মোট জনসংখ্যা-১৬,৯৮,২৮,৯১১ জন।
- বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার- ১.১২%।
- প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব - ১,১১৯ জন।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি যে বিভাগে - ঢাকা (২১৫৬ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম যে বিভাগে - বরিশাল (৬৮৮ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি যে জেলায় - ঢাকা (১০,০৬৭ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম যে জেলায়- রাঙামাটি (১০৬ জন)।
- জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি যে জেলায় - গাজীপুর (৩.৮৭%)।

উৎস: জনশুমারি ও গৃহগণনা ২০২২
১,২৪৪.
Which of the following upazilas is 'Bhashan Char Island' located in?
  1. Noakhali sadar Upazila
  2. Kabirhat Upazila
  3. Subarnachar Upazila
  4. Hatiya Upazila
সঠিক উত্তর:
Hatiya Upazila
উত্তর
সঠিক উত্তর:
Hatiya Upazila
ব্যাখ্যা
ভাসান চর:
 - ভাসান চর ঠেঙ্গারচর নামে পরিচিত।
- হাতিয়ায় উপজেলায় মেঘনা ও বঙ্গোপসাগরের মোহনায় পাঁচ কিলোমিটারের মধ্যে দুটি পৃথক চর হচ্ছে ঠেঙ্গারচর ও ভাসানচর অবস্থিত। 
- রোহিঙ্গা পুনর্বাসন হয়েছে জালিয়ার চর তথা ভাসানচরে।
- ভাসানচর বঙ্গোপসাগরের বুকে জেগে উঠা একটি দ্বীপ যা নোয়াখালী জেলার অন্তর্গত। ২০০৬ সালে এই দ্বীপটি জেগে উঠে।
- ১৯ জানুয়ারি ২০২১ ভাসানচর কে নোয়াখালী জেলার দশম থানা ঘোষণা করা হয়।
- ভাসানচরের আয়তন প্রায় ৬৫ বর্গ কিলোমিটার।
- বাংলাদেশ সরকার ভাসানচরে প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে রোহিঙ্গাদের জন্যে এক আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে যেখানে প্রায় ১ লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠী থাকতে পারবে।
- কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পগুলোর উপর থেকে চাপ কমাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ৪ ডিসেম্বর ২০২০ ভাসানচরে রোহিঙ্গাদের প্রথম দলটিকে প্রত্যাবাসন করা হয়।
 
উৎস: ডয়েচভেলে এবং বাংলা ট্রিবিউন পত্রিকা রিপোর্ট।
১,২৪৫.
The recent operation launched by Pakistan against India?
  1. Operation Bunyan-un-Marun
  2. Operation Bunyan-un-Marsoos
  3. Operation Dunyan-un-Marsus
  4. Operation- Ad- Dunyan-Marsus
সঠিক উত্তর:
Operation Bunyan-un-Marsoos
উত্তর
সঠিক উত্তর:
Operation Bunyan-un-Marsoos
ব্যাখ্যা
• 'অপারেশন বুনিয়ান-উন-মারসুস'
- ভারতের ক্ষেপণাস্ত্র হামলা জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। 
- ইসলামাবাদ এই অপারেশনের নাম দিয়েছে 'অপারেশন বুনিয়ান-উন-মারসুস'।
- 'বুনিয়ান-উন-মারসুস'  এর অর্থ ‘গলিত সিসা দিয়ে গড়া এক প্রাচীর’, যা মুসলিমদের শক্তি, ঐক্য ও দৃঢ়তার প্রতীক।

উল্লেখ্য,
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক অপারেশনের নাম হলো 'অপারেশন সিঁদুর'।
- ২২ এপ্রিল, ২০২৫ ভারত-অধিকৃত জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৫ জন ভারতীয় ও একজন নেপালি নাগরিক নিহত হন।
এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ৭ মে "অপারেশন সিঁদুর" নামে একটি সামরিক অভিযান শুরু করে ভারত।

উৎস : বিবিসি বাংলা ও প্রথম আলো।
১,২৪৬.
Where is the 'Jagrato Chaurangi' sculpture located?
  1. Kushtia
  2. Meherpur
  3. Gazipur
  4. Cumilla
সঠিক উত্তর:
Gazipur
উত্তর
সঠিক উত্তর:
Gazipur
ব্যাখ্যা
• 'জাগ্রত চৌরঙ্গী':
- মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত প্রথম ভাস্কর্য 'জাগ্রত চৌরঙ্গী'।
- এই ভাস্কর্যের স্থপতি আব্দুর রাজ্জাক।
- 'জাগ্রত চৌরঙ্গী' ভাস্কর্যটি গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তায় অবস্থিত।

উৎস: গাজীপুর জেলার সরকারি ওয়েবসাইট।
১,২৪৭.
World's largest mangrove forest is located in-
  1. USA
  2. India
  3. Bangladesh
  4. Africa
  5. None of these
সঠিক উত্তর:
Bangladesh
উত্তর
সঠিক উত্তর:
Bangladesh
ব্যাখ্যা
সুন্দরবন:
- সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ অংশে গঙ্গা ও ব্রহ্মপুত্রের বদ্বীপ এলাকায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম জোয়ারধৌত গরান বনভূমি (mangrove forest)।
- কর্কটক্রান্তির সামান্য দক্ষিণে ভারত ও বাংলাদেশের উপকূল ধরে বিস্তৃত ২১°৩০´-২২°৩০´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°০০´-৮৯°৫৫´ পূর্ব দ্রাঘিমার মধ্যবর্তী স্থানে এ বনের অবস্থান।
- বাংলাদেশ অংশের সুন্দরবনের মোট আয়তন প্রায় ৬,০১৭ বর্গ কিলোমিটার যা সুন্দরবনের মোট আয়তনের প্রায় ৬২ ভাগ।
- নানা ধরনের গাছপালার চমৎকার সমারোহ ও বিন্যাস এবং বন্যপ্রাণীর অনন্য সমাবেশ এ বনভূমিকে চিহ্নিত করেছে এক অপরূপ প্রাকৃতিক নিদর্শন হিসেবে।
- অর্থনৈতিক কর্মকান্ডের একটি উলে­খযোগ্য কেন্দ্র হিসেবেও এটি বিবেচিত; এখান থেকে সংগৃহীত হয় নানা কাজে ব্যবহার উপযোগী বনবৃক্ষ, আহরিত হয় প্রচুর পরিমাণ মধু, মোম ও মাছ।
- সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাট জেলার অংশবিশেষ জুড়ে বাংলাদেশের সুন্দরবন বিস্তৃত।
- পরস্পর সংযুক্ত প্রায় ৪০০ নদী-নালা, খালসহ প্রায় ২০০টি ছোট বড় দ্বীপ ছড়িয়ে আছে সুন্দরবনে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
১,২৪৮.
Which is the oldest surviving mosque of Dhaka?
  1. Tara Mosque
  2. Binat Bibi Mosque
  3. Chawk Bazaar Shahi Mosque
  4. Harano Mosque
সঠিক উত্তর:
Binat Bibi Mosque
উত্তর
সঠিক উত্তর:
Binat Bibi Mosque
ব্যাখ্যা

বিনত বিবির মসজিদ:
- বিনত বিবির মসজিদ বাংলাদেশের ঢাকা শহরের পুরানো ঢাকা এলাকায় অবস্থিত একটি মধ্যযুগীয় মসজিদ।
- নারিন্দা পুলের উত্তর দিকে অবস্থিত এই মসজিদটির গায়ে উৎকীর্ণ শিলালিপি অনুসারে ৮৬১ হিজরি সালে, অর্থাৎ ১৪৫৭ খ্রিস্টাব্দে সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহের শাসনামলে মারহামাতের কন্যা মুসাম্মাত বখত বিনত বিবি এটি নির্মাণ করান। 
- ১৪৫৬ খ্রিস্টব্দে ইসলাম খাঁর আগমনের প্রায় দেড়শ বছর আগে বাংলার সুলতান নাসির উদ্দিন মাহমুদের আমলে ঐতিহ্যবাহী এই মসজিদটি নির্মিত হয়।
- বাংলা ১৩৩৭ সালে এ মসজিদটির দ্বিতীয় সংস্করণ করা হয় এবং দ্বিতীয় গম্বুজটি স্থাপন করা হয়।

⇒ ইতিহাসবিদেরা একমত যে এটিই রাজধানীর সবচেয়ে প্রাচীন মসজিদ এবং প্রাক্‌–মোগল যুগের অন্যতম প্রধান স্থাপত্য নিদর্শন।
- লিপি প্রমাণে এটিই ঢাকার প্রাচীনতম মসজিদ। সেই অর্থে ঢাকার প্রথম মসজিদ বলা হয় একে।

উৎস: বাংলাদেশ পর্যটন করপোরেশন ওয়েবসাইট।

১,২৪৯.
What was the theme of Earth Day- 2025?
  1. Restore Our Earth
  2. Invest in Our Planet
  3. Save Earth, Save Future
  4. Our Power, Our Planet
সঠিক উত্তর:
Our Power, Our Planet
উত্তর
সঠিক উত্তর:
Our Power, Our Planet
ব্যাখ্যা
বিশ্ব ধরিত্রী দিবস (EARTH DAY):
- পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে প্রতিবছর ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস পালন করা হয়।
- বিশ্ব ধরিত্রী দিবস প্রথম উদযাপিত হয় ১৯৭০ সালের ২২ এপ্রিল।
- যুক্তরাষ্ট্রের সিনেটর গে লর্ড নেলসন এই দিবসের প্রবর্তন করেন।
- দুই দশক পর ১৯৯০ সালে এটি বৈশ্বিক রূপ পায়।
- বর্তমানে আর্থ ডে নেটওয়ার্ক কর্তৃক বিশ্বব্যাপী প্রায় ১৯৩টি দেশে প্রতি বছর ধরিত্রী দিবস পালিত হয়।
- জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জনসচেতনতা বৃদ্ধিই দিবসটির মূল লক্ষ্য।

উল্লেখ্য,
- বিশ্ব ধরিত্রী দিবস- ২০২৫ এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আমাদের শক্তি, আমাদের পৃথিবী’ (OUR POWER, OUR PLANET)।

তথ্যসূত্র: আর্থ ডে নেটওয়ার্ক। [LINK]
১,২৫০.
’The Spirit of Islam' বইয়ের লেখক কে?
  1.  সৈয়দ আমির আলি
  2. এস ওয়াজেদ আলী
  3. ড. মুহাম্মদ ইউনূস
  4. নওয়াব আব্দুল লতিফ
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
 সৈয়দ আমির আলি
উত্তর
সঠিক উত্তর:
 সৈয়দ আমির আলি
ব্যাখ্যা
• সৈয়দ আমির আলি:
- উনিশ শতকের শেষার্ধে বাংলার মুসলমান সমাজের নবজাগরণে যিনি সবচেয়ে
- গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি হলেন সৈয়দ আমির আলি।
- তিনি ১৮৪৯ সালে হুগলীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
- তিনি কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ, ও বি.এল ডিগ্রি লাভ করেন।
- ১৮৭৩ সালে লন্ডনের লিংকন্স ইন থেকে ব্যারিস্টারি পাস করে দেশে ফেরেন।
- কর্মজীবনে তিনি বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।
- তিনি ১৮৯০ সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন।
- ১৯০৯ সালে তিনি লন্ডনে প্রিভি কাউন্সিলের সদস্য হন। 
- বাংলা তথা ভারতে তিনিই প্রথম মুসলমান নেতা, যিনি বিশ্বাস করতেন মুসলমানদের জন্য একটি পৃথক রাজনৈতিক সংগঠন থাকা প্রয়োজন।
- তিনি বিশ্বাস করতেন, মুসলমানদের স্বার্থরক্ষা এবং তাদের দাবি-দাওয়ার
- প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য নিজস্ব রাজনৈতিক সংগঠন থাকা প্রয়োজন।
- এই উদ্দেশ্যে তিনি ১৮৭৭ সালে কোলকাতায় 'সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন' নামে একটি সমিতি গঠন করেন।
- তিনি পত্র-পত্রিকায় শিক্ষা ও বিভিন্ন ক্ষেত্রে মুসলমানদের পিছিয়ে পড়ার বিষয়টি নিয়ে লেখালেখি করেন।
- ফলে ১৮৮৫ সালে সরকার মুসলমানদের শিক্ষার অগ্রগতির জন্য কতকগুলো ব্যবস্থা গ্রহণ করেন। এ কারণে
- তিনি ১৮৮৪ সালে কোলকাতায় মাদ্রাসায় কলেজ পর্যায়ে ইংরেজি শিক্ষা এবং করাচিতে একটি কলেজ প্রতিষ্ঠায় উৎসাহিত করেন।
- তাঁর বিখ্যাত দুইটি গ্রন্থ 'The Spirit of Islam' এবং 'A Short History of the Saracens'-এ

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি।
১,২৫১.
What is the primary objective of the Common Market for Eastern and Southern Africa (COMESA)?
  1. Religious cooperation
  2. Regional trade integration
  3. Military alliance
  4. Petroleum pricing
সঠিক উত্তর:
Regional trade integration
উত্তর
সঠিক উত্তর:
Regional trade integration
ব্যাখ্যা

- COMESA এর প্রধান উদ্দেশ্য হলো পূর্ব এবং দক্ষিণ আফ্রিকার দেশগুলোর মধ্যে আঞ্চলিক বাণিজ্যিক সংযোজন (regional trade integration) প্রচার করা।

• COMESA:

- এর পূর্ণরূপ: The Common Market for Eastern and Southern Africa.
- একটি আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল।
- Regional trade integration.
- যা পূর্ব ও দক্ষিণ আফ্রিকার ২১টি দেশ নিয়ে গঠিত।
- COMESA- এর পূর্বসূরি ছিল Preferential Trade Area (PTA)।
- যা ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৯৪ সালে COMESA প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: লুসাকা, জাম্বিয়ায়। 
- এর লক্ষ্য:  পূর্ব ও দক্ষিণ আফ্রিকার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সংহতি ও উন্নয়ন করা।

উৎস: COMESA ওয়েবসাইট।

১,২৫২.
The capital city of Kazakhstan is -
  1. Lisbon
  2. Astana
  3. Dushanbe
  4. Minsk
সঠিক উত্তর:
Astana
উত্তর
সঠিক উত্তর:
Astana
ব্যাখ্যা
• রাজধানী:
- কজাখস্তানের রাজধানী আস্তানা।

এছাড়াও - 
- তাজাকিস্তানের রাজধানী দুশানবে।
- পর্তুগালের রাজধানী লিসবন।
- বেলারুশের রাজধানীর মিনস্ক।

সূত্র: Britannica
১,২৫৩.
What does SAFTA stands for?
  1. SAARC Free Trade Area
  2. SAARC Free Trading Arrangement
  3. South Asian Free Trade Area
  4. South Asian Free Trading Arrangement
সঠিক উত্তর:
South Asian Free Trade Area
উত্তর
সঠিক উত্তর:
South Asian Free Trade Area
ব্যাখ্যা
SAFTA এর পূর্ণরূপ: South Asian Free Trade Area (SAFTA)।

SAFTA:

- SAFTA এর পূর্ণরূপ: South Asian Free Trade Area (SAFTA)।
- সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া (সাফটা) সংক্রান্ত চুক্তি ইসলামাবাদে দ্বাদশ সার্ক সম্মেলনের সময় স্বাক্ষরিত হয়েছিল ৬ জানুয়ারি ২০০৪।
- এটি কার্যকর হয় ১ জানুয়ারি, ২০০৬ সালে।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ ৮টি।
- সাফটা স্বাক্ষরকারী দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

উল্লেখ্য,
SAPTA:
- SAPTA এর পূর্ণরূপ: SAARC Preferential Trading Arrangement।
- সার্কের সদস্য দেশসমূহের মধ্যে বাণিজ্যিক সমতা ও সহযোগিতা বৃদ্ধির জন্য এই চুক্তিটি করা হয়।
- কলম্বোয় অনুষ্ঠিত সার্কের ষষ্ঠ সম্মেলনে চুক্তিটির বিষয়ে সম্মতি প্রদান করা হয়।
- এপ্রিল, ১৯৯৩ সালে এটি ঢাকায় স্বাক্ষরিত হয়।
- কার্যকর হয়: ১৯৯৫ সালে।

উৎস: SAARC ওয়েবসাইট।
১,২৫৪.
As of the Economic Survey in 2023, what is the recorded population growth rate in Bangladesh?
  1. 1.37 percent
  2. 1.27 percent
  3. 1.30 percent
  4. 1.32 percent
সঠিক উত্তর:
1.30 percent
উত্তর
সঠিক উত্তর:
1.30 percent
ব্যাখ্যা
• অর্থনৈতিক সমীক্ষা- ২০২৩:
- জনসংখ্যা বৃদ্ধির হার - ১.৩০%। 
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল - ৭২.৩ বছর। 
- সাক্ষরতার হার (৭ বছরের অধিক) - ৭৬.৪% ।  
- স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার ৬.০৩%। 
- অর্থনীতির মোট খাত - ১৯টি। 

সূত্র: অর্থনৈতিক সমীক্ষা- ২০২৩।
১,২৫৫.
'Golan Heights' is a disputed territory between which of the following two countries?
  1. Iraq-Iran
  2. Russia–Turkey
  3. Syria-Israel
  4. Palestine-Israel
সঠিক উত্তর:
Syria-Israel
উত্তর
সঠিক উত্তর:
Syria-Israel
ব্যাখ্যা
গোলান মালভূমি (Golan Heights):
- গোলান হলো সিরিয়ার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত প্রায় ১৮০০ বর্গকিলোমিটার (প্রায় ১০০০ বর্গমাইল) আয়তনের এক পাথুরে মালভূমি। 
- এর উত্তরে লেবানন এবং দক্ষিণে জর্ডান অবস্থিত।
- গোলান মালভূমি নিয়ে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে বিরোধ রয়েছে।

উল্লেখ্য,
- এটি ১৯৬৭ সাল পর্যন্ত সিরিয়ার একটি অংশ ছিল।
- ১৯৬৭ সালের তৃতীয় আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল গোলান মালভূমির দুই-তৃতীয়াংশ দখল করে নেয়।
- ১৯৭৩ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের (যা ইয়োম কাপুর নামেও পরিচিত) সিরিয়া গোলানের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।
- ১৯৭৪ সালে দুই দেশই অস্ত্রবিরতিতে সই করে।
- ১৯৮১ সালে ইসরায়েলি সরকার ঘোষণা করে যে  গোলান মালভূমি এলাকাটি ইসরায়েলের একটি অংশ।

⇒ এই এলাকায় ইসরায়েলের সার্বভৌমত্বে কখনও আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি।
- তবে মার্কিন নীতি ভঙ্গ করে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দখলদারিত্বে স্বীকৃতি দেন।

এছাড়াও,
- গোলান মালভূমিতে সিরিয়া-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি রেখা ‘পার্পল লাইন' নামে পরিচিত।

উৎস: i) Britannica.
ii) BBC.
১,২৫৬.
The headquarters of the Bank for International Settlements (BIS) is located in -
  1. Basel, Switzerland
  2. Brussels, Belgium
  3. Frankfurt, Germany
  4. London, United Kingdom
সঠিক উত্তর:
Basel, Switzerland
উত্তর
সঠিক উত্তর:
Basel, Switzerland
ব্যাখ্যা

Bank for International Settlements (BIS):
- Bank for International Settlements হলো একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যা কেন্দ্রীয় ব্যাংকগুলির জন্য একটি ব্যাংক হিসেবে কাজ করে এবং আন্তর্জাতিক মুদ্রা ও আর্থিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে।
- এটি বিশ্বের প্রাচীনতম আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৩০ সালে (হেগ সম্মেলনের মাধ্যমে)।
- সদর দপ্তর: বাসেল, সুইজারল্যান্ড।
- এর প্রতিনিধি দপ্তর রয়েছে হংকং এবং মেক্সিকো সিটিতে।
- BIS-এর মূল লক্ষ্য হলো কেন্দ্রীয় ব্যাংকগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা।
- BIS-এর মালিকানা ৬৩টি কেন্দ্রীয় ব্যাংকের হাতে, যারা বিশ্বের প্রায় ৯৫% জিডিপির প্রতিনিধিত্ব করে।

উৎস: BIS ওয়েবসাইট।

১,২৫৭.
According to Transparency International's (TI) Corruption Index, which country is the most corrupt? (February, 2025)
  1. Somalia
  2. Afghanistan
  3. South Sudan
  4. Venezuela
সঠিক উত্তর:
South Sudan
উত্তর
সঠিক উত্তর:
South Sudan
ব্যাখ্যা
দুর্নীতি সূচক ২০২৪:
- জার্মানির বার্লিনভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI) কর্তৃক প্রকাশিত দুর্নীতি সূচক প্রকাশ করে।
- বাংলাদেশের অবস্থান ১৫১ তম।

কম দুর্নীতির দেশ:
• প্রথম - ডেনমার্ক।
• দ্বিতীয় - ফিনল্যান্ড।
• তৃতীয় - সিঙ্গাপুর।

সবচেয়ে বেশি দুর্নীতির দেশ:
• প্রথম - দক্ষিণ সুদান।
• দ্বিতীয় - সোমালিয়া।
• তৃতীয় - ভেনেজুয়েলা।

তথ্যসূত্র - ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
১,২৫৮.
How many countries are members of the Arab League? (September, 2025)
  1. 20
  2. 21
  3. 22
  4. 23
সঠিক উত্তর:
22
উত্তর
সঠিক উত্তর:
22
ব্যাখ্যা

আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র। (সেপ্টেম্বর, ২০২৫)
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- আরব লীগের বর্তমান মহাসচিব আহমেদ আবুল ঘেইত। (সেপ্টেম্বর, ২০২৫)

তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।

১,২৫৯.
The term "Global South" refers to:
  1. Countries in the Southern Hemisphere only
  2. Economically advanced nations
  3. Developing and less-Industrialized nations
  4. Atretic countries with low GDP
সঠিক উত্তর:
Developing and less-Industrialized nations
উত্তর
সঠিক উত্তর:
Developing and less-Industrialized nations
ব্যাখ্যা
The term "Global South" refers to: Developing and less-Industrialized nations.

Global South:
- Global South শব্দটি সাধারণত উন্নয়নশীল এবং কম-শিল্পায়িত দেশগুলিকে বোঝায়।
- এই দেশগুলো মূলত আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এশিয়া (কিছু অংশ, যেমন: জাপান, দক্ষিণ কোরিয়া, এবং ইসরায়েল বাদে) এবং ওশেনিয়ার (অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বাদে) কিছু অংশে অবস্থিত।
- গ্লোবাল সাউথভুক্ত দেশগুলোকে কখনও বলা হয় ডেভেলপিং বা উন্নয়নশীল, কখনও লেস ডেভেলপ্ড বা কম উন্নত কিংবা আন্ডার ডেভেলপ্ড বা অনুন্নত। 
- সাধারণভাবে বলা যায়, যেসব দেশ অপেক্ষাকৃত দরিদ্র, সে দেশগুলোতে বড় আকারে আয় বৈষম্য রয়েছে। একই সঙ্গে সেসব দেশের মানুষের গড় আয়ু কম। 

⇒ মার্কিন আধিপত্যের প্রেক্ষাপটে ১৯৫০-এর দশকে কার্ল ওগলেসবি (Carl Oglesby) প্রথম রাজনৈতিকভাবে 'Global South' এই শব্দটি ব্যবহার করেন।
- সমাজতাত্ত্বিক পিটার ওয়ারসলি ১৯৬৪ সালে একটি বই লিখেন– দ্য থার্ড ওয়ার্ল্ড: অ্যা ভাইটাল নিউ ফোর্স ইন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এই বইয়ের মাধ্যমে তৃতীয় বিশ্ব পরিভাষাটি জনপ্রিয় হয়। বইতে সেই ‘তৃতীয় বিশ্বের’ কথা উল্লেখ রয়েছে, যেগুলো ছিল ন্যাম তথা জোটনিরপেক্ষ আন্দোলন গঠনের মেরুদণ্ড।

অন্যদিকে,
- গ্লোবাল নর্থ (উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া ও ওশেনিয়ার উন্নত দেশ) হলো ধনী দেশ, যেগুলো প্রধানত উত্তর আমেরিকা ও ইউরোপে অবস্থিত।

উল্লেখ্য,
- গ্লোবাল সাউথ পরিভাষাটি ভৌগোলিক কোনো বিষয় নয়। এমনকি গ্লোবাল সাউথের বড় দুটি দেশ চীন ও ভারত পুরোপুরিভাবে উত্তর গোলার্ধে অবস্থিত। বরং গ্লোবাল সাউথ-এর জাতিগুলোর মধ্যে রাজনৈতিক, ভূ-কৌশলগত এবং অর্থনৈতিক মিশ্রণ রয়েছে। গ্লোবাল সাউথের দেশ বেশিরভাগই সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিক শাসনের শেষ দিকে ছিল। আফ্রিকান দেশগুলো সম্ভবত এর সবচেয়ে দৃশ্যমান উদাহরণ। 

উৎস: i) World atlas. [link]
ii) প্রথম আলো।
১,২৬০.
Which country recently tested an unlimited-range, nuclear-powered cruise missile? [November, 2025]
  1. United States
  2. Russia
  3. Iran
  4. North Korea
সঠিক উত্তর:
Russia
উত্তর
সঠিক উত্তর:
Russia
ব্যাখ্যা

• পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র:
- রাশিয়া ২৬ অক্টোবর, ২০২৫ (রবিবার) একটি নতুন পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।
- রাশিয়ার শীর্ষ জেনারেল জানিয়েছেন, মস্কো পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র 'বুরেভেস্তনিক'-এর 'সফল পরীক্ষা' চালিয়েছে। 

- ২০১৮ সালে প্রথম উন্মোচিত এই পরীক্ষামূলক অস্ত্রটির পাল্লা কার্যত 'সীমাহীন' এবং এটি যেকোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম বলে দাবি করা হয়েছে।
- এছাড়া ক্ষেপণাস্ত্রটি মাটির মাত্র ৫০ থেকে ১০০ মিটার ওপর দিয়ে উড়তে পারে, যা একে শনাক্ত বা প্রতিহত করা প্রায় অসম্ভব করে তোলে।
- ন্যাটোর দেওয়া কোডনাম 'স্কাইফল' (স্কাইফল) হিসেবে পরিচিত এই ক্ষেপণাস্ত্রটি একটি পারমাণবিক রিঅ্যাক্টরের মাধ্যমে চালিত, যা প্রাথমিকভাবে ক্ষেপণাস্ত্রের জন্য প্রচলিত জ্বালানি বুস্টার দিয়ে আকাশে উঠার পর সক্রিয় হয়।

তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও রয়টার্স। (Link) (Link2)

১,২৬১.
Who runs 'Operation Jackpot'?
  1. Pakistani Army
  2. Bengali Army
  3. Bengali naval commanders
  4. Pakistani naval commanders
সঠিক উত্তর:
Bengali naval commanders
উত্তর
সঠিক উত্তর:
Bengali naval commanders
ব্যাখ্যা
• অপারেশন জ্যাকপট:
- অপারেশন জ্যাকপট ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাঙালি নৌ-কমান্ডোরা বিভিন্ন অভিযানের মাধ্যমে অত্যন্ত অল্প সময়ে যুদ্ধের গতি সম্পর্কে বিশ্বকে ধারণা দিতে সক্ষম হয়।
- ১৯৭১ সালের ১৫ আগস্ট পরিচালিত নৌ-কমান্ডো বাহিনীর প্রথম অভিযান ‘অপারেশন জ্যাকপট’ নামে পরিচিত।
- এদিন রাতে নৌ-কমান্ডোরা একযোগে মংলা, চট্টগ্রাম, চাঁদপুর, নারায়ণগঞ্জ বন্দর আক্রমণ করে এবং পাকিস্তান বাহিনীর ২৬ টি পণ্য ও সমরাস্ত্রবাহী জাহাজ ও গানবোট ডুবিয়ে দেয়।
- মুক্তিযুদ্ধকালে যুদ্ধাঞ্চলকে যে ১১ টি সেক্টরে ভাগ করা হয় এর মধ্যে ১০নং সেক্টরের অধীনে ছিল নৌ-কমান্ডো।
- মূলত সমুদ্র উপকূলবর্তী এলাকা, নদী ও সমুদ্র বন্দরসহ বাংলাদেশের সমগ্র জলপথ নিয়ে এ সেক্টর গঠিত হয়। 
 
সূত্র: বাংলাপিডিয়া।
১,২৬২.
Which is the first digital district of Bangladesh?
  1. Jashore
  2. Sylhet
  3. Dhaka
  4. Rajbari
সঠিক উত্তর:
Jashore
উত্তর
সঠিক উত্তর:
Jashore
ব্যাখ্যা

• বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা: 
- বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা হলো যশোর।
- ২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি সরকার এটিকে প্রথম ডিজিটাল জেলা হিসেবে নির্বাচিত করে। 
- ২০২১ সালে এটি দেশের প্রথম ডিজিটাল জেলা হিসেবে স্বীকৃতি পায়। 
- দ্রুতগতির ইন্টারনেট, অনলাইনে নাগরিক সেবা, আইসিটি শিল্পের বিকাশ, বিভিন্ন প্রশিক্ষণ সেবার কারণেই এ জেলাকে প্রথম ডিজিটাল জেলা ঘোষণা করা হয়। 

তথ্যসূত্র: বাসস, প্রথম আলো ও ডেইলি স্টার। 

১,২৬৩.
Where is the Bhomra land port located in Bangladesh?
  1. Chuadanga
  2. Jessore
  3. Satkhira
  4. Dinajpur
সঠিক উত্তর:
Satkhira
উত্তর
সঠিক উত্তর:
Satkhira
ব্যাখ্যা

ভোমরা  স্থলবন্দর :
- ভোমরা স্থলবন্দর সাতক্ষীরা সদর উপজেলাধীন ভোমরা সীমান্তে অবস্থিত। 

- ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতীয় অংশে পশ্চিমবঙ্গ রাজ্যের চব্বিশ পরগণা জেলার গোজাডাঙ্গা সীমান্ত অবস্থিত।
- এটি বাংলাদেশ-ভারতের মধ্যকার চেকপয়েন্ট ও গুরুত্বপূর্ণ স্থলবন্দর। 
- স্থলপথে আমদানি-রপ্তানি কার্যক্রম সহজতর করার লক্ষ্যে এটি যথাক্রমে ১২-০১-২০০২ খ্রিঃ তারিখে স্থলবন্দর ঘোষণা এবং ১৯-০৫-২০১৩ খ্রিঃ তারিখে স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয়।
- স্থল শুল্ক কার্যক্রম ও বন্দর পরিচালনার জন্য যথাক্রমে ভোমরা এলসি স্টেশন ও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ রয়েছে।

উৎস: স্থল বন্দর কর্তৃপক্ষ।

১,২৬৪.
In what year was the first oil field discovered in Bangladesh?
  1. 1984
  2. 1985
  3. 1986
  4. 1987
সঠিক উত্তর:
1986
উত্তর
সঠিক উত্তর:
1986
ব্যাখ্যা

বাংলাদেশের প্রথম তেলক্ষেত্র:
- বাংলাদেশের প্রথম তেলক্ষেত্রটি ১৯৮৬ সালে সিলেটের হরিপুরে আবিষ্কৃত হয়।
- এই তেলক্ষেত্রে তেলের মোট মজুতের পরিমাণ আনুমানিক ১০ মিলিয়ন ব্যারেল, যার মধ্যে উত্তোলনযোগ্য মজুত প্রায় ৬ মিলিয়ন
ব্যারেল।
- ১৯৮৭ সালের জানুয়ারি মাসে হরিপুর তেলক্ষেত্র থেকে খনিজ তেল উৎপাদন শুরু হয়।
- উৎপাদন শুরুর পরবর্তী সাড়ে ছয় বছরে এ ক্ষেত্র থেকে মাত্র ০.৫৬ মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করা সম্ভব হয় ।
- ১৯৯৪ সালের জুলাই মাসে এ তেলক্ষেত্রের উৎপাদন কার্যক্রম স্থগিত হয়ে যায় ।
- বিশেষজ্ঞদের মতে, হরিপুর তেলক্ষেত্রকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি এবং আধুনিক প্রযুক্তি ও সঠিক মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে
পুনরায় তেল উত্তোলনের সম্ভাবনা রয়েছে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।

১,২৬৫.
Which scientist from Bangladesh is known as 'Juteman' all over the world?
  1. Dr. Maqsudul Khan
  2. Dr. Mubarak Ahmad Khan
  3. Abdus Sattar Khan
  4. Dr. Md. Shahjahan
সঠিক উত্তর:
Dr. Mubarak Ahmad Khan
উত্তর
সঠিক উত্তর:
Dr. Mubarak Ahmad Khan
ব্যাখ্যা

ড. মোবারক আহমদ খান:
- পাট বিষয়ক গবেষণায় অসামান্য অবদানের জন্য বিশ্বজুড়ে ‘জুটম্যান’ নামে পরিচিত বাংলাদেশী বিজ্ঞানী ড. মোবারক আহমদ খান।

⇒ ১৯৫৮ সালের ৩১ জানুয়ারি ড. মোবারক আহমদ খান মানিকগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন।
- তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর করেন।
- ১৯৯১ সালে অস্ট্রেলিয়ায় পলিমার এবং তেজস্ক্রিয় রসায়নে পিএইচডি করেন। পরবর্তীতে জার্মানি, জাপান এবং যুক্তরাষ্ট্র থেকে পোস্ট ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
- পাটের বাণিজ্যিক ব্যবহার ও সম্ভাবনা সৃষ্টির লক্ষ্যে ১৯৯০-এর দশক থেকে তিনি গবেষণা করে যাচ্ছেন।
- পাট থেকে উদ্ভাবিত সোনালী ব্যাগ, পাটের তৈরি জুটিন নামক ঢেউটিন, পাটের তৈরি হেলমেট ও টাইলস ইত্যাদি তার আবিষ্কার।
- তার অন্যতম একটি আবিষ্কার হলো সোনালী ব্যাগ। প্রধানত পাটের সেলুলোজ ব্যবহার করে বানানো সোনালী ব্যাগ পরিবেশবান্ধব এবং বায়োডিগ্রেডেবল বা পচনশীল। সোনালী ব্যাগ পলিথিন ব্যাগের বিকল্পে ব্যবহৃত হলে পরিবেশ দূষণ অনেকাংশে কমানো সম্ভব।
- পাটের সাথে পলিমারের মিশ্রণে তিনি উদ্ভাবন করেছেন এক বিশেষ ঢেউটিন ‘জুটিন’।
- মানবদেহের জন্য ক্ষতিকর ফরমালিনের বিকল্প প্রোটিনও তিনি আবিষ্কার করেছিলেন।

উল্লেখ্য,
- ২০২৪ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা ‘স্বাধীনতা পদক’ এ ভূষিত হয়েছেন তিনি।
- তার অবদান এবং গবেষণার জন্য তিনি ২০১৫ সালে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি স্বর্ণপদক, ২০১৬ সালে জাতীয় পাট পুরস্কার এবং তার পরের বছর ফেডারেশন অব এশিয়ান কেমিক্যাল সোসাইটি পুরস্কার অর্জন করেন। আরো পেয়েছেন জাতীয় পরিবেশ স্বর্ণপদক।

উৎস: i)  প্রথম আলো। 
ii) সমকাল।

১,২৬৬.
In which year did Hitler become German Chancellor?
  1. In 1930
  2. In 1932
  3. In 1933
  4. In 1935
সঠিক উত্তর:
In 1933
উত্তর
সঠিক উত্তর:
In 1933
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ:
- অনেকগুলো পরস্পরবিরোধী কারণ সামনে রেখেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু।
- ১৯২০ সালের দিকে ইতালির ফ্যাসিজম, ১৯২০ সালের দিকে জাপানি সামরিকবাদের বিকাশ এবং ঠিক তার এক দশকের মাথায় ১৯৩০ সালে চীন আক্রমণকে এর জন্য দায়ী করা যেতে পারে।
- ১৯৩৩ সালে জার্মানিতে উদ্ভব ঘটে কুশলী রাষ্ট্রনায়ক হিটলারের।
- যাকে বিশ্বের বেশিরভাগ ইতিহাসবিদ ঘৃণ্যতম স্বৈরতান্ত্রিক শাসক হিসেবেই উল্লেখ করেছেন।
- হিটলার ১৯৩৩ সালের দিকে নাৎসি পার্টির নেতা হিসেবে জার্মানির শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন।
- তিনি ভার্সাই চুক্তির অপমানজনক শর্তগুলোকে পায়ে মাড়িয়ে জার্মানিকে নতুন উদ্যমে মাথা তুলে দাঁড়াতে প্রণোদিত করেন।
- ১৯৩৯ সালে জার্মান বাহিনী পোল্যান্ড আক্রমণ করে বসলে ব্রিটেন ও ফ্রান্স মিলিতভাবে যুদ্ধ ঘোষণা করে জার্মানির বিরুদ্ধে (দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু)।

নাৎসি পার্টি:
- পূর্ণ নাম: ন্যাশনাল সোসালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি (National Socialist German Workers' Party - NSDAP)
- প্রতিষ্ঠাকাল: ১৯২০ সালে (মূলত জার্মান ওয়ার্কার্স পার্টি হিসেবে ১৯১৯ সালে প্রতিষ্ঠিত)
- অ্যাডলফ হিটলার ১৯২১ সালে এর প্রধান নেতা হন।
- ১৯৩৩ সালে হিটলার জার্মান চ্যান্সেলর হন।
- এরপর ধাপে ধাপে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন।

উৎস: Britannica.
ইতিহাস দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,২৬৭.
Who is the current Pope of Vatican City?
  1. Pope Francis
  2. Pope Leo
  3. Pope Xavier
  4. Pope Cardinal
সঠিক উত্তর:
Pope Leo
উত্তর
সঠিক উত্তর:
Pope Leo
ব্যাখ্যা
- রবার্ট প্রেভোস্টকে নতুন পোপ নির্বাচিত করেছে ভ্যাটিকান সিটি।
- তিনি পোপ লিও (চতুর্দশ লিও) হিসেবে পরিচিত হবেন।
- এই প্রথম একজন আমেরিকান পোপ নির্বাচিত হলেন।
- ভোটদান প্রক্রিয়া শেষে সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া ওড়ে।
- সাদা ধোঁয়ার মানে হলো নতুন পোপ নির্বাচিত হয়েছেন এবং কার্ডিনালরা পোপ ফ্রান্সিসের উত্তরসূরি বেছে নিয়েছেন।
- নবনির্বাচিত পোপ লিও চতুর্দশ ব্যালকনিতে তার প্রথম ভাষণে জনতার উদ্দেশ্য বলেছেন, "তোমাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক"।
- গত ২১শে এপ্রিল ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়।
- পোপ নির্বাচন প্রক্রিয়াকে কনক্লেভ বলা হয়।

উৎস: BBC NEWS বাংলা (৮ মে ২০২৫)
১,২৬৮.
Which continent has the maximum number of countries?
  1. Asia
  2. Africa
  3. Europe
  4. South America
সঠিক উত্তর:
Africa
উত্তর
সঠিক উত্তর:
Africa
ব্যাখ্যা

- আফ্রিকা মহাদেশে সর্বাধিক সংখ্যক দেশ রয়েছে। এই মহাদেশে মোট ৫৪টি দেশ রয়েছে।

◉ আফ্রিকা মহাদেশ:

- আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হল আফ্রিকা মহাদেশ।
- আফ্রিকা মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে বিষুবরেখা বা নিরক্ষরেখা অতিক্রম করেছে।
- এর আয়তন ১১,৭২৪,০০০ বর্গ মাইল (৩০,৩৬৫,০০০ বর্গ কিমি)।
- এ মহাদেশের উত্তরে ভূ-মধ্যসাগর, দক্ষিণে দক্ষিণ মহাসাগর, পূর্বে ভারত মহাসাগর ও লোহিত সাগর এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- আফ্রিকা মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি দেশ রয়েছে।
- এই মহাদেশে মোট ৫৪টি দেশ অবস্থিত।
- আয়তনে আফ্রিকার সবচেয়ে বড় দেশ আলজেরিয়া।
- আয়তনে আফ্রিকার সবচেয়ে ছোট দেশ সিচেলিস।

◉ মহাদেশভিত্তিক দেশের সংখ্যা:
→ আফ্রিকা – ৫৪টি দেশ (বিশ্বে সবচেয়ে বেশি), 
→ এশিয়া – ৪৮টি দেশ, 
→ ইউরোপ – ৪৪টি দেশ, 
→ উত্তর আমেরিকা – ২৩টি দেশ, 
→ অস্ট্রেলিয়া/ওশেনিয়া – ১৪টি দেশ, 
→ দক্ষিণ আমেরিকা – ১২টি দেশ।

সূত্র: WorldAtlas ও ব্রিটানিকা।  

১,২৬৯.
When did Bangladesh join the United Nations?
  1. 16 September, 1974
  2. 17 September, 1974
  3. 18 September, 1974
  4. 19 September, 1974
  5. 17 October, 1974
সঠিক উত্তর:
17 September, 1974
উত্তর
সঠিক উত্তর:
17 September, 1974
ব্যাখ্যা

বাংলাদেশ ও জাতিসংঘ:
- ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য দেশ হিসেবে যোগদান করেন।
- জাতিসংঘের ২৯ তম অধিবেশনে যোগদান করে।
- ১৯৭৬ ও ১৯৮১ সালে দুই মেয়াদে চার বছরের জন্য অর্থনৈতিক ও সামাজিক পরিষদে সদস্য হিসেবে দায়িত্ব পালন করে।
- তাছাড়াও ১৯৮৬-৮৭ মেয়াদে ৪১তম সাধারণ পরিষদের সভাপতিত্ব করেন বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী।
- বাংলাদেশ দুইবার অর্থাৎ ১৯৭৯-১৯৮০ এবং ২০০০-২০০১ মেয়াদে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

১,২৭০.
What kind of organization is Greenpeace?
  1. Nationalist organization
  2. Political organization
  3. Humanitarian organization
  4. Environmentalist organization
সঠিক উত্তর:
Environmentalist organization
উত্তর
সঠিক উত্তর:
Environmentalist organization
ব্যাখ্যা
Greenpeace International:
- গ্রিনপিস একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭১ সালে, কানাডায়।
- এর সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ডস।
- পারমাণবিক শক্তির ব্যবহার ও পারমাণবিক বোমার পরীক্ষা বন্ধে ১৯৬৯ সালে Don't make a wave Committee গঠিত হয়।
- পরে ১৯৭১ সালে এটি ‘গ্রিনপিস’ নামে রুপান্তরিত হয়।
- সংস্থাটির মূল উদ্দেশ্য পৃথিবীর সব ধরনের জীববৈচিত্রের জন্য প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করা।
- সংস্থাটির উদ্দেশ্য সারা বিশ্বে বন্য পরিবেশ ধ্বংস, গ্লোবাল ওয়ার্মিং, অধিক হারে মৎস্য শিকার, বানিজ্যিক ভাবে তিমি শিকার এবং পারমানবিক শক্তির বিরুদ্ধে প্রচারনা চালানো।

উৎস: Greenpeace International ওয়েবসাইট।
১,২৭১.
What is the content of Article 38 of the Constitution of Bangladesh?
  1. freedom of movement
  2. Freedom of assembly
  3. Freedom of religion
  4. Freedom of association
সঠিক উত্তর:
Freedom of association
উত্তর
সঠিক উত্তর:
Freedom of association
ব্যাখ্যা
অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ৩০- বিদেশী, খেতাব, প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ।
- অনুচ্ছেদ ৩১ - আইনের আশ্রয়-লাভের অধিকার।
- অনুচ্ছেদ ৩২ - জীবন ও ব্যক্তি-স্বাধীনতার অধিকার-রক্ষণ।
- অনুচ্ছেদ ৩৩ - গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ।
- অনুচ্ছেদ ৩৪ - জবরদস্তি-শ্রম নিষিদ্ধকরণ।
- অনুচ্ছেদ ৩৫ - বিচার ও দন্ড সম্পর্কে রক্ষণ।
- ৩৬নং অনুচ্ছেদটিতে চলাফেরার স্বাধীনতার উল্লেখ রয়েছে।
- অনুচ্ছেদ ৩৭ - সমাবেশের স্বাধীনতা।
- অনুচ্ছেদ ৩৮ - সংগঠনের স্বাধীনতা।
- অনুচ্ছেদ ৩৯ - চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্-স্বাধীনতা।
- অনুচ্ছেদ ৪০ - পেশা বা বৃত্তির স্বাধীনতা।
- অনুচ্ছেদ ৪১ - ধর্মীয় স্বাধীনতা।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
১,২৭২.
Bangabandhu named East Bengal as 'Bangladesh' on -
  1. December 26, 1969.
  2. December 11, 1969.
  3. December 5, 1969.
  4. December 16, 1969.
সঠিক উত্তর:
December 5, 1969.
উত্তর
সঠিক উত্তর:
December 5, 1969.
ব্যাখ্যা
• বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান:
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় (বাইগার নদীর তীরে)।
- বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষিক্ত হন ১৯৪৪ সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে।
- ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন।
- ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়।
- বন্দী থাকা অবস্থায় ১৬ ফেব্রুয়ারিতে রাষ্ট্র ভাষা বাংলার দাবিতে বঙ্গবন্ধু কারাগারে অনশন শুরু করেন। ভাষার দাবিতে বঙ্গবন্ধু ১৩ দিন অনশন করেছিলেন।

- বঙ্গবন্ধু শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে ২৩ মার্চ, ১৯৬৬ ছয়দফা ঘোষণা করেন।
- আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল ৩৫ জন। বঙ্গবন্ধু ১ নং আসামী ছিলেন।
- শেখ মুজিবুর রহমানকে ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে সংবর্ধনা দেয়া হয়।
- শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেন তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ।
- 'বঙ্গবন্ধু' উপাধি দেওয়া হয় রেসকোর্স ময়দানে ।
- বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে 'বাংলাদেশ' নামকরণ করেন ৫ ডিসেম্বর, ১৯৬৯।
- ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- বঙ্গবন্ধুকে 'জাতির জনক' উপাধি দেওয়া হয় ৩ মার্চ ১৯৭১ (উপাধি দেন আ স ম আবদুর রব)।

উৎস: শতবর্ষে শত তথ্যে 'বঙ্গবন্ধু'।
১,২৭৩.
According to the CIA World Factbook, which of the following countries does not have a military?
  1. Costa Rica
  2. Samoa
  3. Greenland
  4. Above all
সঠিক উত্তর:
Above all
উত্তর
সঠিক উত্তর:
Above all
ব্যাখ্যা
CIA World Factbook অনুসারে, কোস্টারিকা, সামোয়া, গ্রীনল্যান্ডে কোন সামরিক বাহিনী নেই।

যেসব দেশে কোন সামরিক বাহিনী নেই:

- CIA World Factbook অনুসারে, ৩৯টি দেশ এবং অঞ্চলে সামরিক বাহিনী নেই।
- সিআইএ-এর সংজ্ঞা অনুসারে, এই রাজ্যগুলির মধ্যে কয়েকটিতে "নিয়মিত সামরিক বাহিনী" নেই, তবে তাদের জাতীয় পুলিশ বাহিনী প্রকৃত সামরিক বাহিনী হিসাবে কাজ করে।
- উদাহরণস্বরূপ, কোস্টারিকার সামরিক বাহিনী ১৯৪৮ সালে বিলুপ্ত করা হয়েছিল, কিন্তু এর "পাবলিক ফোর্স" (পুলিশ) মার্কিন যুক্তরাষ্ট্র এবং কলম্বিয়া দ্বারা প্রশিক্ষিত আধাসামরিক বাহিনীকে অন্তর্ভুক্ত করে এবং দেশের সীমানা রক্ষার দায়িত্ব নেয়।

সামরিক বাহিনী বিহীন দেশ:
- এন্ডোরা, আরুবা, কেম্যান দ্বীপপুঞ্জ, কুক দ্বীপপুঞ্জ, কোস্টারিকা, ডমিনিকা, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, ফারো দ্বীপপুঞ্জ, ফরাসি পলিনেশিয়া, গ্রীনল্যান্ড, গ্রেনাডা, হংকং, আইসল্যান্ড, কিরিবাতি, লিচেনস্টাইন, ম্যাকাও, মার্শাল দ্বীপপুঞ্জ, মরিশাস, মাইক্রোনেশিয়া, মোনাকো, মন্টসেরাট, নাউরু, নিউ ক্যালেডোনিয়া, নিউ, পালাউ, পানামা, পুয়ের্তো রিকো, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ, সামোয়া, সান মারিনো, সিন্ট মার্টেন, সলোমান দ্বীপপুঞ্জ, টুভালু, ভানুয়াতু, ভ্যাটিকান সিটি।

⇒ Central Intelligence Agency (CIA):
- সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আওতাধীন একটি বেসামরিক গোয়েন্দা সংস্থা।
- যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং উচ্চপদস্থ নীতিনির্ধারকদের কাছে গোয়েন্দা তথ্য সরবরাহ করা এই সংস্থার দায়িত্ব।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে গঠিত অফিস অফ স্ট্র্যাটেজিক সার্ভিসেস (OSS)-এর উত্তরসূরী হিসেবে সিআইএ'র জন্ম।

উৎস: World Population Review. [link]
১,২৭৪.
Who is the founder of DeepSeek AI?
  1. Dario Amodei
  2. Yann LeCun
  3. Liang Wenfeng
  4. Sam Altman
  5. Satya Nadella
সঠিক উত্তর:
Liang Wenfeng
উত্তর
সঠিক উত্তর:
Liang Wenfeng
ব্যাখ্যা
DeepSeek AI:
- ডিপসিক একটি চীনা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি।
- এর প্রতিষ্ঠা হয়েছিল দক্ষিণ-পূর্ব চীনের শহর হাংঝুতে।
- কোম্পানিটি প্রতিষ্ঠা হয়েছিল: জুলাই, ২০২৩।
- প্রতিষ্ঠাতা: লিয়াং ওয়েনফেং (Liang Wenfeng)। 

উল্লেখ্য,
- ডিপসিকের কার্যক্রম চ্যাটজিপিটির মতই।
- বিশ্লেষকেরা সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন এআই মডেলের তুলনায় কম খরচে চীনের এআই মডেলের উত্থান নতুন চ্যালেঞ্জ তৈরি করবে।
- এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের এআই খাতে বিনিয়োগের ধারা বদলে যেতে পারে। 

⇒ লিয়াং ওয়েনফেংয়ের বুদ্ধিমত্তা:
- ডিপসিকের মালিক লিয়াং ওয়েনফেং, A-১০০ চিপের বড় মজুত সংগ্রহ করেছিলেন।
- তার সংগ্রহে থাকা আনুমানিক ৫০ হাজার চিপ ই তাকে ডিপসিক প্রতিষ্ঠা করতে সহায়তা করেছে। 

অন্যদিকে,
- চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান। 
- মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা। 
- মেটার প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেকুন। 
- এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও অ্যামোডেই।

উৎস: i) DeepSeek AI.
ii) BBC.
১,২৭৫.
Which of the following is an ancient city of Pakistan?
  1. Leningrad
  2. Athens
  3. Taxila
  4. Bethel Ham
সঠিক উত্তর:
Taxila
উত্তর
সঠিক উত্তর:
Taxila
ব্যাখ্যা

তক্ষশীলা: 
- তক্ষশীলা (Taxila) ছিল প্রাচীন একটি নগরী, যা বর্তমানে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত।
- এর ধ্বংসাবশেষ রাওয়ালপিন্ডি থেকে প্রায় ৩৫ কিমি (২২ মাইল) উত্তর-পশ্চিমে পাওয়া যায়।
- এটি ছিল তিনটি প্রধান বাণিজ্যপথের সংযোগস্থল: পূর্ব ভারতের দিক থেকে আসা রাজপথ — যেটিকে গ্রিক লেখক মেগাস্থেনিস "Royal Highway" নামে বর্ণনা করেছেন, পশ্চিম এশিয়া থেকে আসা পথ এবং কাশ্মীর ও মধ্য এশিয়া থেকে আসা পথ। 
- এই বাণিজ্যপথগুলোই তক্ষশিলাকে সমৃদ্ধ করেছিল।
- কিন্তু পরবর্তীকালে এই পথগুলোর গুরুত্ব কমে গেলে তক্ষশীলার প্রভাবও হ্রাস পায়
- ৫ম শতকে হুণ জাতির আক্রমণে নগরীটি ধ্বংস হয়ে যায়।
- ১৯৮০ সালে তক্ষশীলা UNESCO বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়।

অন্যদিকে,
- লেনিনগ্রাদ হলো রাশিয়ার শিল্প ও বাণিজ্য কেন্দ্র।
- এথেন্স হলো গ্রিসের রাজধানী।
- বেথের হাম জেরুজালেমে অবস্থিত।

উৎস: Britannica.

১,২৭৬.
Which article of the constitution mentions 'ombudsman'?
  1. Article 75
  2. Article 76
  3. Article 77
  4. Article 71
  5. None of these
সঠিক উত্তর:
Article 77
উত্তর
সঠিক উত্তর:
Article 77
ব্যাখ্যা
- সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে ‘ন্যায়পাল’ এর কথা উল্লেখ করা হয়েছে।

• অনুচ্ছেদ - ৭৭ : ন্যায়পাল:
১. সংসদ আইনের দ্বারা ন্যায়পালের পদ-প্রতিষ্ঠার জন্য বিধান করতে পারবেন।
২. সংসদ আইনের দ্বারা ন্যায়পালকে কোন মন্ত্রণালয়, সরকারী কর্মচারী বা সংবিধিবদ্ধ সরকারী কর্তৃপক্ষের যে কোন কার্য সম্পর্কে তদন্ত পরিচালনার ক্ষমতাসহ যেরূপ ক্ষমতা কিংবা যেরকম দায়িত্ব প্রদান করবেন, ন্যায়পাল সেইরূপ ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
৩. ন্যায়পাল তার দায়িত্বপালন সম্পর্কে বাৎসরিক রিপোর্ট প্রণয়ন করবেন এবং অনুরূপ রিপোর্ট সংসদে উপস্থাপিত হবে।

অন্যদিকে:
- ৭১ নং অনুচ্ছেদে দ্বৈত সদস্যতায় বাধা,
- ৭৬ নং অনুচ্ছেদ সংসদের স্থায়ী কমিটিসমূহ,
- ৭৫ নং অনুচ্ছেদে কার্যপ্রণালী-বিধি, কোরাম প্রভৃতি।

সূত্র:- বাংলাদেশের সংবিধান।
১,২৭৭.
When will the national budget for the fiscal year 2025–26 be announced in Bangladesh? [May, 2025]
  1. June 1, 2025
  2. June 2, 2025
  3. June 30, 2025
  4. July 1, 2025
সঠিক উত্তর:
June 2, 2025
উত্তর
সঠিক উত্তর:
June 2, 2025
ব্যাখ্যা
বাজেট ২০২৫-২৬:
- ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করা হবে ২ জুন, ২০২৫ সোমবার।
- জুলাই গণ-অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের এটি হবে প্রথম বাজেট।
- ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট দেওয়া হতে পারে।
- মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে ১ নম্বর অগ্রাধিকারে রেখে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সাজাচ্ছে সরকার।
-  সূত্র জানায়, নতুন বাজেটে মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার ঘোষণা থাকবে।
- চলতি অর্থবছরের মতো আগামী অর্থবছরেও বাজেট–ঘাটতি জিডিপির ৫ শতাংশের নিচে রাখা হবে।

উল্লেখ্য,
- বর্তমানে দেশে রাজনৈতিক সরকার ও কার্যকর সংসদ না থাকায়, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এই বাজেট টেলিভিশনের মাধ্যমে উপস্থাপন করবেন।​
- সর্বশেষ ২০০৭-০৮ সালে টেলিভিশনে ভাষণের মাধ্যমে দুটি বাজেট ঘোষণা করেছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [Link]
১,২৭৮.
Who is the current Managing Director of IMF? (November, 2025)
  1. Christine Lagarde
  2. Dominique Strauss-Kahn
  3. Kristalina Georgieva
  4. Roberto Azevedo
সঠিক উত্তর:
Kristalina Georgieva
উত্তর
সঠিক উত্তর:
Kristalina Georgieva
ব্যাখ্যা

IMF:
- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৪ সাল।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৪৪টি।
- বর্তমান সদস্য: ১৯১টি। (নভেম্বর, ২০২৫)
- সর্বশেষ সদস্য: লিচেনস্টাইন। (নভেম্বর, ২০২৫)
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা। (নভেম্বর, ২০২৫)
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭২ সালে।

তথ্যসূত্র - IMF অফিসিয়াল ওয়েবসাইট।

১,২৭৯.
What does "Article 5" of the NATO treaty explicitly guarantee?
  1. The right to develop nuclear weapons.
  2. Economic aid to member states in crisis
  3. Collective defense 
  4. Free movement of citizens across borders
সঠিক উত্তর:
Collective defense 
উত্তর
সঠিক উত্তর:
Collective defense 
ব্যাখ্যা

- ন্যাটো চুক্তির মূল ভিত্তি হলো সম্মিলিত প্রতিরক্ষা, যা অনুচ্ছেদ ৫-এ উল্লেখিত।

নর্থ আটলান্টিক চুক্তি:
- নর্থ আটলান্টিক চুক্তি ন্যাটোর (NATO) ভিত্তি।
- এটি ১৯৪৯ সালের ৪ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে ১২ জন প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্র স্বাক্ষর করে।
- চুক্তিটি মোট ১৪টি অনুচ্ছেদ নিয়ে গঠিত।
- এটি সদস্য দেশগুলোর সম্মিলিত প্রতিরক্ষা নিশ্চিত করে।
- এই চুক্তি জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ থেকে ক্ষমতা গ্রহণ করে, যেখানে স্বাধীন রাষ্ট্রগুলোর স্ব-রক্ষা বা সম্মিলিত প্রতিরক্ষার  অধিকার পুনরায় নিশ্চিত করা হয়েছে।
- চুক্তির মূল ভিত্তি হলো সম্মিলিত প্রতিরক্ষা, যা অনুচ্ছেদ ৫-এ উল্লেখিত।
- বর্তমানে NATO-তে ৩২টি সদস্য দেশ রয়েছে (সর্বশেষ সুইডেন)।
- এর সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত।

উৎস: NATO ওয়েবসাইট।

১,২৮০.
'Bangladesh Trade and Tariff Commission' operates under which ministry? 
  1. Ministry of Finance
  2. Ministry of Commerce
  3. Ministry of Industries
  4. Ministry of Planning
সঠিক উত্তর:
Ministry of Commerce
উত্তর
সঠিক উত্তর:
Ministry of Commerce
ব্যাখ্যা

• ট্যারিফ কমিশন:
- ট্যারিফ কমিশন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।
- বাণিজ্য মন্ত্রণালয়ের ২৮ জুলাই ১৯৭৩ তারিখে রেজুল্যুশন নং-ADMN-IE-20/73/636 এর বলে একটি সম্পূর্ণ সরকারী দপ্তর হিসেবে ট্যারিফ কমিশন প্রতিষ্ঠা লাভ করে।
- ১৯৯২ সনের নভেম্বরে উক্ত কমিশন বাংলাদেশ ট্যারিফ কমিশন আইন ১৯৯২ (১৯৯২ সনের ৪৩ নম্বর আইন)-এর অধীনে বাংলাদেশ ট্যারিফ কমিশন নামে পুর্ণগঠিত হয়। 
- বর্তমানে এটি দেশীয় শিল্পসমূহকে অসম প্রতিযোগিতা থেকে রক্ষা ও যথাযথ সংরক্ষণের লক্ষ্যে একটি স্বায়ত্তশাসিত বিধিবদ্ধ সংস্থা হিসেবে কাজ করছে।
- এর প্রধান হচ্ছেন সরকারের সচিব পর্যায়ের মর্যাদাসম্পন্ন একজন চেয়ারম্যান।
- কমিশন তিনটি শাখায় বিভক্ত:
• বাণিজ্য নীতিমালা।
• বাণিজ্য প্রতিকার।
• আন্তর্জাতিক সহযোগিতা শাখা।

তথ্যসূত্র: ট্যারিফ কমিশন ওয়েবসাইট।

১,২৮১.
Which of the following is a fiscal policy tool?
  1. Repo rate
  2. Open market operations
  3. Government taxation
  4. Cash reserve ratio 
সঠিক উত্তর:
Government taxation
উত্তর
সঠিক উত্তর:
Government taxation
ব্যাখ্যা

অর্থনীতি নিয়ন্ত্রণের জন্য দুই ধরনের নীতি ব্যবহার করা হয়:
১) Fiscal Policy (রাজস্ব নীতি): রাজস্ব নীতি বলতে সরকারের আয়-ব্যয়সংক্রান্ত নীতিকে বোঝানো হয়। সংকীণ দৃষ্টিতে সরকারের ব্যয় এবং কর এই দুয়ের সমন্বিত নীতি বলে। এটি সরকারের দ্বারা নিয়ন্ত্রিত। এর প্রধান নিয়ামক বা উপকরণ হলো সরকারি কর (Government taxation) এবং সরকারি খরচ (government spending)। এগুলো দিয়ে সরকার অর্থের প্রবাহ নিয়ন্ত্রন করে। 
যেমন: ট্যাক্স কমালে লোকের হাতে বেশি টাকা থাকে, খরচ বাড়ে।
২) Monetary Policy (মুদ্রানীতি/ আর্থিক নীতি): যে নীতির মাধ্যমে দেশের অর্থ কর্তৃপক্ষ অর্থের যোগান নিয়ন্ত্রণ করে তাকে আর্থিক নীতি বা মুদ্রানীতি বলে। 
- দেশের অর্থ কর্তৃপক্ষ বলতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের সমন্বিত ব্যবস্থাকে বোঝানো হয়। আর্থিক নীতির উল্লিখিত দেশের অর্থ এর নিয়ামক বা উপকরণগুলো হলো:
Repo rate (রেপো রেট) Open market operations (খোলা বাজার নীতি) 
Cash reserve ratio (ন্যূনতম রিজার্ভ অনুপাত)। 

তথ্যসূত্র: 
i) ব্যবস্থাপকীয় অর্থনীতি, এমবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) IMF.

১,২৮২.
What is the main goal of the 'Donroe Doctrine'? 
  1. Establish U.S. dominance in Europe
  2. Establish U.S. dominance in the Western Hemisphere
  3. Establish U.S. colonies in Africa
  4. Increase U.S. military presence in Asia
সঠিক উত্তর:
Establish U.S. dominance in the Western Hemisphere
উত্তর
সঠিক উত্তর:
Establish U.S. dominance in the Western Hemisphere
ব্যাখ্যা

• ডনরো ডক্ট্রিন: 
- এটি ঐতিহাসিক মনরো নীতির আধুনিক রূপ হিসেবে বিবেচিত।
- ডনরো ডক্ট্রিন হলো সাম্প্রতিক মার্কিন কূটনৈতিক নীতি যা ঐতিহাসিক মনরো ডক্ট্রিনের আধুনিক রূপ হিসেবে ব্যবহৃত হচ্ছে। 
- যেখানে যুক্তরাষ্ট্র পশ্চিম গোলার্ধে তার আধিপত্য ও প্রভাব পুনরায় জোরদার করার লক্ষ্যে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কৌশল গ্রহণ করছে এবং বিশেষত লাতিন আমেরিকাতে চীন ও রাশিয়ার প্রভাব কমাতে চায়।
- মতবাদটি আন্তর্জাতিক মিডিয়ায় প্রথম ব্যবহৃত হয় ২০২৫ সালে যা মার্কিন প্রশাসনের পরিবর্তিত কঠোর নীতিতে “ডনরো ডক্ট্রিন” হিসেবে উল্লেখিত হয়েছে।  
- এটি পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের আধিপত্যের নিরাপত্তা,  নিয়ন্ত্রণ ও কৌশলগত সুবিধা নিশ্চিত করে।

তথ্যসূত্র: Toda Peace Institute

১,২৮৩.
Which bank launched Bangladesh's first app-based social currency card? [August,2025]
  1. BRAC Bank PLC
  2. Dutch-Bangla Bank PLC
  3. Eastern Bank PLC
  4. Islami Bank Bangladesh PLC
সঠিক উত্তর:
Eastern Bank PLC
উত্তর
সঠিক উত্তর:
Eastern Bank PLC
ব্যাখ্যা

 'স্কাইফ্লেক্স ভিসা প্রিপেইড কার্ড:
- ইস্টার্ন ব্যাংক (ইবিএল) আনুষ্ঠানিকভাবে 'স্কাইফ্লেক্স ভিসা প্রিপেইড কার্ড' চালু করেছে,

- যা দেশের প্রথম অ্যাপ-ভিত্তিক সোশ্যাল কারেন্সি প্রিপেইড কার্ড। 
- এতে কৌশলগত সহযোগিতা দিয়েছে দ্য ইউরস ট্রলি ও ভিসা। 
- এই কো-ব্র্যান্ডেড কার্ডটি মূলত ডিজিটালি সক্রিয় তরুণদের জন্য ডিজাইন করা হয়েছে। 
- ডুয়েল কারেন্সি সুবিধাসম্পন্ন এই প্রিপেইড কার্ডটি ফ্লেক্স অ্যাপের মাধ্যমে পরিচালিত হবে, 
- যেখানে কন্টাক্টলেস পেমেন্ট, একটি ইনোভেটিভ রিওয়ার্ড সিস্টেম 'ফ্লেক্সস্কোর' অন্তর্ভুক্ত থাকবে।

 উৎস: ইস্টার্ন ব্যাংক ওয়েবসাইট। [লিঙ্ক]।

১,২৮৪.
Where is the Spice Research Center located in Bangladesh?
  1. Khulna
  2. Ishwardi
  3. Bogura
  4. Rajshahi
সঠিক উত্তর:
Bogura
উত্তর
সঠিক উত্তর:
Bogura
ব্যাখ্যা
• মসলা গবেষণা কেন্দ্র:
- মসলা গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীন একটি অন্যতম গবেষণা কেন্দ্র।
- মসলা গবেষণা কেন্দ্র অবস্থিত - শিবগঞ্জ, বগুড়া।

এছাড়াও
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীন গবেষনা কেন্দ্র সমূহ:
i. কন্দাল ফসল গবেষণা কেন্দ্র - জয়দেবপুর, গাজীপুর।
ii. উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র - জয়দেবপুর, গাজীপুর।
iii. তৈল বীজ গবেষণা কেন্দ্র - জয়দেবপুর, গাজীপুর।
iv. উদ্ভিদ কৌলি সম্পদ কেন্দ্র - জয়দেবপুর, গাজীপুর।
v. ডাল গবেষণা কেন্দ্র - ঈশ্বরদী, পাবনা।

উৎস: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।
১,২৮৫.
What does RTGS stand for?
  1. Real Transaction Guarantee Service
  2. Remote Transfer Gross System
  3. Real Time Gross Settlement
  4. Registered Transaction General Service
  5. Rapid Transfer Global System
সঠিক উত্তর:
Real Time Gross Settlement
উত্তর
সঠিক উত্তর:
Real Time Gross Settlement
ব্যাখ্যা

• RTGS:
- RTGS-এর পূর্ণরূপ: Real Time Gross Settlement. 
- অন্তর্ভুক্তিমূলক ডিজিটালাইজেশন উদ্যোগের অংশ হিসাবে নিরাপদ, সুরক্ষিত এবং দক্ষ আন্তঃব্যাংক পেমেন্ট সিস্টেমের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক ২৯শে অক্টোবর ২০১৫ তারিখে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (BD-RTGS) সিস্টেম চালু করে।
- এটি একটি পেমেন্ট প্রক্রিয়া। 
- এই পেমেন্ট প্রক্রিয়াটি ইকোসিস্টেমে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।
- এই পেমেন্ট প্রক্রিয়াটি দেশে বৃহৎ মূল্য এবং সময় সংক্রান্ত গুরুত্বপূর্ণ অর্থপ্রদানের তাৎক্ষণিক নিষ্পত্তি করে।

উল্লেখ্য,
- একটি ইলেকট্রনিক সিস্টেম হিসাবে, এটি একটি ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকে রিয়েল-টাইমে এবং মোট ভিত্তিতে তহবিল স্থানান্তর নিশ্চিত করে৷
- এখানে রিয়েল-টাইম লেনদেনগুলির জন্য কোন সময়ের প্রয়োজন নেই৷
- লেনদেনগুলি কার্যকর হওয়ার সাথে সাথে নিষ্পত্তি করা হয়। 

তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক।

১,২৮৬.
Ashoka's state policy changed after which war?
  1. War of Magadha
  2. Battle of Mysore
  3. Kalinga War
  4. Sinhalese War
সঠিক উত্তর:
Kalinga War
উত্তর
সঠিক উত্তর:
Kalinga War
ব্যাখ্যা
• সম্রাট অশোক:
- চন্দ্রগুপ্ত মৌর্যের পৌত্র এবং বিম্বিসারের পুত্র অশোক ২৭৩ খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে আরোহণ করেন।
- তিনি তাঁর পূর্বসুরীদের সাম্রাজ্য সম্প্রসারণনীতি অনুসরণ করেন এবং রাজত্বের ত্রয়োদশ বছরে কলিঙ্গ আক্রমণ করে জয় করেন।
- কলিঙ্গ যুদ্ধে প্রচুর মানুষ হতাহত হয়। যুদ্ধের ভয়াবহতা অশোকের মন ও শাসননীতির ওপর গভীর প্রভাব ফেলে।
- এ যুদ্ধের পর তিনি বৌদ্ধধর্ম গ্রহণ করেন।
- তিনি মৌর্য সম্রাটদের চিরাচরিত দ্বিগ্বিজয় নীতি পরিত্যাগ করে ঘোষণা করেন তাঁর পুত্র, প্রপৌত্র কেউই ভবিষ্যতে আর যুদ্ধ করবে না।
- তিনি ঘোষণা করেন সব মানুষই তাঁর সন্তান।
- অশোকের প্রচারিত ধর্ম বৌদ্ধ ধর্ম ছিল না। তাঁর প্রচারিত ধর্মের মূল বিষয় ছিল গুরুজনদের প্রতি শ্রদ্ধা, জীবে দয়া, সত্যবাদিতা ইত্যাদি।
- প্রায় ৪০ বছর রাজত্বের পর ২৩২ খ্রিস্টপূর্বাব্দে মহামতি অশোক মৃত্যুবরণ করেন।

সূত্র: ইতিহাস প্রথমপত্র, স্নাতক শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,২৮৭.
The Constitution of the People's Republic of Bangladesh is written in which language?
  1. Bangla
  2. English
  3. Bengali and English
  4. None of the above
সঠিক উত্তর:
Bengali and English
উত্তর
সঠিক উত্তর:
Bengali and English
ব্যাখ্যা
- বাংলাদেশের সংবিধান ২টি ভাষায় রচিত (বাংলা ও ইংরেজি) ।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানে মোট ১৫৩ অনুচ্ছেদ রয়েছে ।
- সংবিধান হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন ।
- বাংলাদেশ সংবিধান দুষ্পরিবর্তনীয়।
- এতে ১১ টি ভাগ বা অধ্যায় রয়েছে।
- বাংলাদেশের সংবিধান প্রস্তাবনা দিয়ে শুরু এবং সাতটি তফসিল দিয়ে শেষ হয়েছে।

উৎস: বাংলাদেশের সংবিধান।
১,২৮৮.
The historic Bara Katra in Dhaka was built by-
  1. Mir Jumla
  2. Sha Shuja
  3. Shaesta Khan
  4. Humayun
  5. Shajahan
সঠিক উত্তর:
Sha Shuja
উত্তর
সঠিক উত্তর:
Sha Shuja
ব্যাখ্যা
• বড় কাটরা:
- বড় কাটরা,  ঢাকার চক বাজারের দক্ষিণে বুড়িগঙ্গা নদীর পাড়ে অবস্থিত।
- পুরাতন ঢাকার একটি ঐতিহাসিক মুঘল স্থাপত্য নিদর্শন।
- এটি  ১৬৬৪ সালে নির্মাণ করেন শাহ সুজা।
- মধ্য এশিয়ার ক্যারাভান সরাই-এর ঐতিহ্য অনুসরণে নির্মিত বড় কাটরা দারুণভাবে সুরক্ষিত এবং মুগল রাজকীয় স্থাপত্য-রীতির সকল বৈশিষ্ট্যের উপস্থিতি বিদ্যমান।
- আয়তাকারে নির্মিত এ অট্টালিকার দক্ষিণ বাহু ছিল ৬৭.৯৭ মিটার দীর্ঘ। 
-  তিনতলা বিশিষ্ট এ সদর তোরণ ছিল অতি মনোমুগ্ধকর এবং এটি দক্ষিণে নদীর দিকে প্রায় ৭.৬১ মিটার এবং পূর্ব-পশ্চিমে প্রায় ১২.১৯ মিটার প্রসারিত ছিল।
- বড় কাটরায় ফারসি ছন্দবদ্ধ পংক্তিযুক্ত দুটি শিলালিপি আছে।

উল্লেখ্য,
- ছোট কাটরা নির্মাণ করেন- শায়েস্তা খান।

উৎস: বাংলাপিডিয়া।
১,২৮৯.
Which planet has the largest number of moons in the solar system?
  1. Saturn
  2. Jupiter
  3. Uranus
  4. Neptune
সঠিক উত্তর:
Saturn
উত্তর
সঠিক উত্তর:
Saturn
ব্যাখ্যা

শনি গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি।

শনি গ্রহ:

- শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ।
- সূর্য থেকে এর দূরত্ব ১৪৩ কোটি কিলোমিটার।
- শনি গ্রহ উজ্জ্বল বলয় দ্বারা বেষ্টিত এবং এর ভূ-ত্বক বরফে ঢাকা।
- সূর্যের চারদিকে শনির একবার ঘুরে আসতে সময় লাগে প্রায় ২৯.৪ বছর।
- গ্রহটি পৃথিবী থেকে প্রায় ৯ গুণ বড়।
- এর উপগ্রহ রয়েছে ২৭৪টি।

অন্যদিকে,
- ইউরেনাস গ্রহের উপগ্রহ ২৮টি।
- মঙ্গল গ্রহের উপগ্রহ ২টি: ডিমোস ও ফোবোস।
- নেপচুন গ্রহের উপগ্রহ ১৬টি।
- বুধ ও শুক্র গ্রহের কোন উপগ্রহ নেই।
- বৃহস্পতি গ্রহের উপগ্রহ ৯৫টি।

উৎস: NASA Science (.gov)

১,২৯০.
Who conducted 'Operation Kilo Flight' during the Liberation War of Bangladesh?
  1. Allied forces
  2. Guerrilla
  3. Air Force
  4. Navy
সঠিক উত্তর:
Air Force
উত্তর
সঠিক উত্তর:
Air Force
ব্যাখ্যা
অপারেশন কিলো ফ্লাইট:
- অপারেশন কিলো ফ্লাইট নামের সঙ্গে জড়িয়ে আছে মুক্তিবাহিনীর বিমান উইং এবং বাংলাদেশ বিমানবাহিনীর জন্ম ও গোড়াপত্তনের ইতিহাস।
- ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত পরিত্যক্ত এক বিমানঘাঁটিতে জন্ম হয়েছিল যে ইতিহাসের, সেই ইতিহাস শত্রুর চোখে চোখ রেখে লড়াইয়ের এক অবিস্মরণীয় অধ্যায়।
- অপারেশন কিলো ফ্লাইট মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমানবাহিনীর অপারেশনগুলোর সমন্বিত সাংকেতিক নাম।
- এই কিলো ফ্লাইটের মাধ্যমে পাকিস্তানি বাহিনীকে ছিন্নবিচ্ছিন্ন করে দিয়েছিলেন দুঃসাহসিক বিমান যোদ্ধারা।
- ফলে ঘুরে দাঁড়ানোর শেষ সম্ভাবনাটিও চিরতরে হারিয়ে ফেলেছিল পাকিস্তানি হানাদার বাহিনী।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন ও ডেইলি স্টার, ৯ ডিসেম্বর ২০২২।
১,২৯১.
The practice of bee keeping is called -
  1. Sericulture
  2. Apiculture
  3. Pisciculture
  4. Aviculture
সঠিক উত্তর:
Apiculture
উত্তর
সঠিক উত্তর:
Apiculture
ব্যাখ্যা
• এপিকালচার (Apiculture):
- বিজ্ঞানসম্মত উপায়ে মৌমাছি প্রতিপালন এবং মৌমাছির মধু সংগ্রহ করাকে এপিকালচার বলে।
- বর্তমানে কৃতিম উপায়ে মৌমাছি পালনের তথা এপিকালচার ব্যবস্থার প্রচলন শুরু হয়।

অন্যদিকে,
• সেরিকালচার (Sericulture):
- বৈজ্ঞানিক পদ্ধতিতে রেশম পোকার চাষ পদ্ধতিকে বলে সেরিকালচার।
- তুঁতজাত রেশম মথের প্রতিপালন এবং এর গুটি থেকে অপরিশোধিত রেশম নিষ্কাশন ও পরিশোধন করে ব্যবহারোপযোগী পণ্যে পরিণত করার সার্বিক পদ্ধতিই সেরিকালচার নামে পরিচিত।

• পিসিকালচার (Pisciculture):
- বিজ্ঞানভিত্তিক উপায়ে মৎস্য চাষ তথা মৎস্য পালন, আহরণ ও সংরক্ষণ পদ্ধতিকে পিসিকালচার বলে।
- মাছ ছাড়াও বিভিন্ন শামুক, ঝিনুক, কাঁকড়া ইত্যাদি অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন প্রাণীদের চাষ পালন, আহরণ ও সংরক্ষণ পদ্ধতিকে পিসিকালচার বলে।

• এভিকালচার (Aviculture):
- পাখি পালন বিষয়াদি বিদ্যাকে এভিকালচার বলে।
- যে বিদ্যায় পাখিদের সমস্ত শ্রেণী ও বাসস্থান নিয়ে আলোচনা করা হয় তাকে এভিকালচার বলে।

উৎস: Britannica.
১,২৯২.
During whose reign did the Chinese traveler Ma Huan visited to Bengal?
  1. Ilyas Shah
  2. Chandragupta Maurya
  3. Harshavardhan
  4. Ghiyasuddin Azam Shah
সঠিক উত্তর:
Ghiyasuddin Azam Shah
উত্তর
সঠিক উত্তর:
Ghiyasuddin Azam Shah
ব্যাখ্যা

চৈনিক পর্যটক মা-হুয়ান:
- চৈনিক পর্যটক মা-হুয়ান গিয়াসউদ্দিন আজম শাহ-এর শাসনামলে বাংলায় ভ্রমণ করেন।
- জেং হি (চেং হো)-র ভারত মহাসাগরে অভিযাত্রায় সফরসঙ্গী চার প্রধান কর্মকর্তার মধ্যে তিনি ছিলেন একজন।

• গিয়াসউদ্দিন আজম শাহ কূটনৈতিক ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব অর্জন করেন এবং তিনি চীনে বিশেষ দূত প্রেরণ করেন। চীন সম্রাট ইয়াং লু'র সাথে তিনি দূত বিনিময় করেন।
- বাংলা থেকে ১৪০৫, ১৪০৮ ও ১৪০৯ খ্রিস্টাব্দে চীন সম্রাটের দরবারে প্রতিনিধি দল প্রেরণ করা হয়, প্রত্যুত্তরে চীন সম্রাটও ১৪১১ খ্রিস্টাব্দে প্রখ্যাত চৈনিক দোভাষী মাহুয়ান-এর নেতৃত্বে একটি চীনা প্রতিনিধি দল বাংলায় প্রেরণ করেন।
- মাহুয়ান তাঁর বর্ণনায় বাংলার আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে যেসব বর্ণনা দিয়েছেন তা বাংলার ইতিহাসের এক নির্ভরযোগ্য উৎস হিসেবে বিবেচিত।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,২৯৩.
In what year was the Magna Carta signed?
  1. In 1025
  2. In 1215
  3. In 1251
  4. In 1521
সঠিক উত্তর:
In 1215
উত্তর
সঠিক উত্তর:
In 1215
ব্যাখ্যা
ম্যাগনাকার্টা:
- ১২১৫ সালের ১৫ই জুন তৎকালীন ইংল্যান্ডের রাজা জন ও জনগণের মধ্যে ম্যাগনাকার্টা স্বাক্ষরিত হয়।
- ম্যাগনাকার্টাকে ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয়।
- এর মাধ্যমে আইনের শাসনের যাত্রা শুরু হয়।
- এর মাধ্যমে এটি দেখানো হয়েছিল যে এমনকি রাজাও দেশের সাধারণ আইনের ঊর্ধ্বে ছিলেন না।

উৎস: i) Britannica.
ii) Magna Carta Trust.
১,২৯৪.
Which countries signed the 'New Start' agreement?
  1. China & Germany
  2. United States & Russia
  3. Germany & United States
  4. Russia & China
সঠিক উত্তর:
United States & Russia
উত্তর
সঠিক উত্তর:
United States & Russia
ব্যাখ্যা
নিউ স্টার্ট (New START):
- ২০০৯ সালের ৫ ডিসেম্বর স্টার্ট-১ এর মেয়াদ শেষ হলে ওবামা প্রশাসন ও পুতিনের সরকারের মধ্যে আলোচনা শুরু হয় এবং দ্রুতই নিরস্ত্রীকরণ বিষয়ে নতুন চুক্তি স্বাক্ষর করে।
- চুক্তি স্বাক্ষরের তারিখ - ৮ এপ্রিল, ২০১০ সাল।
- চুক্তি স্বাক্ষরের স্থান - প্রাগ, চেক রিপাবলিক।
- চুক্তি স্বাক্ষরকারী - যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট - বারাক ওবামা এবং রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদ।
- চুক্তি কার্যকর - ৫ ফেব্রুয়ারি, ২০১১ সাল।
- চুক্তির বিষয় - দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ।
- চুক্তির মেয়াদ - প্রাথমিক মেয়াদ - ১০ বছর (ফেব্রুয়ারি, ২০২১ পর্যন্ত) ২০২১ সালে মেয়াদান্তে তা আরো ৫ বছর অর্থ্যাৎ, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
- চুক্তি অনুসারে দুই পক্ষ পারমাণবিক টর্পেডো ৫০০ - ১০০০ এবং ডেলিভারী বাহন ৮০০ এর মধ্যে সীমিত রাখার পক্ষে একমত হয়। ৮০০ বাহনের মধ্যে এক সাথে ৭০০ এর বেশি মোতায়ন করা যাবে না।

তথ্যসূত্র - হিস্টরি.কম এবং ব্রিটানিকা।
১,২৯৫.
Where is the UN Biodiversity Conference (UN COP 16) held in 2024?
  1. Baku, Azerbaijan
  2. Sofia, Bulgaria
  3. Cali, Colombia
  4. Budapest, Hungary
সঠিক উত্তর:
Cali, Colombia
উত্তর
সঠিক উত্তর:
Cali, Colombia
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

২০২৪ সালে জাতিসংঘের জীববৈচিত্র্য সম্মেলন (UN COP 16):

- ‘জীব বৈচিত্র্য কনভেনশন’ সম্পর্কিত জাতিসংঘের ১৬তম সম্মেলন (কপ-১৬) ২০২৪ সালের অক্টোবরে কলম্বিয়ার ক্যালিতে অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য,
- ‘জৈব নিরাপত্তা সংক্রান্ত কার্টেজেনা প্রোটোকলে’র পক্ষগুলোর ১১তম সম্মেলন এবং ‘নাগোয়া প্রোটোকলে’র পক্ষগুলোর পঞ্চম সম্মেলন কলম্বিয়ার ক্যালিতে অনুষ্ঠিত হয়েছে।
- কপ-১৬ সম্মেলনের থিম হল ‘প্রকৃতির সাথে শান্তি’।
- উদ্বোধনী অনুষ্ঠানে চীনের পরিবেশ মন্ত্রী হুয়াং রুন ছিউ উল্লেখ করেন যে, জীব বৈচিত্র্য মানুষের বেঁচে থাকা ও বিকাশের ভিত্তি এবং পৃথিবীতে প্রাণীকুলেরও ভিত্তি। 
- প্রতিনিধিরা ২০৩০ সালের মধ্যে পৃথিবীর ভূমি ও সমুদ্রের অন্তত ৩০ শতাংশ সংরক্ষণের লক্ষ্যে অগ্রগতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।
- ১৯০টিরও বেশি দেশ থেকে অংশগ্রহণকারীরা এই জৈব বৈচিত্র্য কনভেনশনের জন্য দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ক্যালিতে সমবেত হয়েছেন।
- ২০২২ সালে কানাডায় অনুষ্ঠিত শেষ বৈঠকে গৃহীত কুনমিং-মন্ট্রিয়াল গ্লোবাল বায়োডাইভারসিটি ফ্রেমওয়ার্ক নামক এক চুক্তিতে নির্ধারিত লক্ষ্য বাস্তবায়নের অগ্রগতি নিশ্চিত করেছেন তারা।

উৎস: i) OECD.
ii) Convention on Biological Diversity.
১,২৯৬.
Which planet is known for its rings?
  1. Jupiter
  2. Saturn
  3. Uranus
  4. Neptune
সঠিক উত্তর:
Saturn
উত্তর
সঠিক উত্তর:
Saturn
ব্যাখ্যা
শনি গ্রহ (Saturn):
- শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ।
- সূর্য থেকে এর দূরত্ব ১৪৩ কোটি কিলোমিটার।
- শনি গ্রহ উজ্জ্বল বলয় (rings) দ্বারা বেষ্টিত এবং এর ভূ-ত্বক বরফে ঢাকা।
- সূর্যের চারদিকে শনির একবার ঘুরে আসতে সময় লাগে প্রায় ২৯.৪ বছর।
- গ্রহটি পৃথিবী থেকে প্রায় ৯ গুণ বড়।
- এর উপগ্রহ রয়েছে ১৪৬টি।

উৎস: NASA Science (.gov)
১,২৯৭.
Pleistocene terraces are found in which of the following regions?
  1. Cumilla
  2. Bandarban
  3. Sylhet
  4. Sunamganj
সঠিক উত্তর:
Cumilla
উত্তর
সঠিক উত্তর:
Cumilla
ব্যাখ্যা
প্লাইস্টোসিনকালের সোপানসমূহ:
- আনুমানিক প্রায় ২৫,০০০ বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিনকাল বলে।
- এ অঞ্চলের মাটির রং লাল ও ধূসর।
- দেশের উত্তর-পশ্চিমাংশের বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় বা উচ্চভূমি এর অন্তর্ভুক্ত।
- প্লাইস্টোসিনকালে এসব উচ্চভূমি গঠিত হয়েছিল বলে ধারণা করা হয়।

সূত্র - ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,২৯৮.
Who was the sector commander of sector number six in the war of liberation?
  1. Major C. R. Dutta
  2. Major Mir Shawkat Ali
  3. Major Nazmul Huq
  4. M. Khademul Bashar
  5. Major M. A. Manzur
সঠিক উত্তর:
M. Khademul Bashar
উত্তর
সঠিক উত্তর:
M. Khademul Bashar
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধ সেক্টর:
- মুক্তিযুদ্ধকে ব্যাপক ও জোরদার করার উদ্দেশ্যে সর্বাধিনায়ক জেনারেল ওসমানী ১৯৭১ সালের এপ্রিল মাসেই সমগ্র রণাঙ্গনকে ১১ টি সেক্টরে বিভক্ত করেন।
• ৬ নম্বর সেক্টর:
- সমগ্র রংপুর জেলা ও দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা ৬ নম্বর সেক্টরের অধীনে ছিলো।
- এ সেক্টর গঠিত হয় রংপুর ও দিনাজপুরের ইপিআর বাহিনী নিয়ে।
- সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার এম খাদেমুল বাশার।

সেক্টর নং ১:
- ফেনী নদী থেকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি এবং ফেনী পর্যন্ত ছিল ‘সেক্টর নং ১’।
- ১৯৭১ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত এই সেক্টরের কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান এবং জুন থেকে ডিসেম্বর পর্যন্ত কমান্ডার ছিলেন মেজর রফিকুল ইসলাম।
- আর এই সেক্টরকে পাঁচটি সাব সেক্টরে বিভক্ত করা হয়েছিল।

• সেক্টর নং -২:
- ঢাকা, কুমিল্লা, আখাউড়া–ভৈরব, নোয়াখালী ও ফরিদপুরের কিছু অংশ নিয়ে গঠিত হয়েছিল ‘সেক্টর নং ২’।
- এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত এই সেক্টরের কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ এবং অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মেজর এটিএম হায়দার।
- এই সেক্টরে ৬টি সাব-সেক্টর ছিল।

• সেক্টর নং ৩: 
- হবিগঞ্জ, আখাউড়া–ভৈরব রেললাইন থেকে পূর্ব দিকে কুমিল্লা জেলার অংশবিশেষ এবং কিশোরগঞ্জ এবং ঢাকার কিছু অংশ ছিল ‘সেক্টর নং ৩’ এর আওতায়।
- এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ সেক্টরের কমান্ডার ছিলেন মেজর কেএম শফিউল্লাহ।
- সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন মেজর এএনএম নুরুজ্জামান।
- আর এই সেক্টরে ছিল ৭টি সাব-সেক্টর।

উৎস: ¡)বাংলাদেশের ইতিহাস এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
¡¡) বিবিসি বাংলা।
১,২৯৯.
Which strait separates UK and France?
  1. Poke system
  2. Panama Canal
  3. Suez Canal
  4. Strait of Dover
সঠিক উত্তর:
Strait of Dover
উত্তর
সঠিক উত্তর:
Strait of Dover
ব্যাখ্যা
ডোভার প্রণালী:
- ডোভার প্রণালী যুক্তরাজ্যকে ফ্রান্স থেকে পৃথক করেছে।
- এটি ইংলিশ চ্যানেল তথা আটলান্টিক মহাসাগরের সাথে উত্তর সাগরকে যুক্ত করেছে।
- প্রণালীটি ১৮ থেকে ২৫ মাইল (৩০ থেকে ৪০ কিমি) প্রশস্ত।
- এর গভীরতা ১২০ থেকে ১৮০ ফুট (৩৫ থেকে ৫৫ মিটার) পর্যন্ত।
- ডোভার প্রণালীটি বিশ্বের সবচেয়ে ব্যস্ত সমুদ্রপ্রণালী।

তথ্যসূত্র - Britannica.com
১,৩০০.
Which vitamin is water-soluble?
  1. Vitamin C
  2. Vitamin A
  3. Vitamin E
  4. Vitamin D
সঠিক উত্তর:
Vitamin C
উত্তর
সঠিক উত্তর:
Vitamin C
ব্যাখ্যা

ভিটামিন: 
- ভিটামিন এক ধরনের জৈব উপাদান যা খাদ্যদ্রব্যে পাওয়া যায়। 
- তবে প্রকৃতিজাত খাদ্যদ্রব্যে এরা খুব অল্প পরিমাণেই থাকে, দেহে এদের প্রয়োজনও সামান্য। 
- দেহের স্বাভাবিক বৃদ্ধি, বিপাক, স্নায়ু ও মস্তিষ্কের কার্যক্ষমতা রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা, দেহের সুস্থতা ইত্যাদি ভিটামিনের উল্লেখযোগ্য কাজ। 

ভিটামিনের শ্রেণিবিভাগ: 
- এ পর্যন্ত আবিষ্কৃত ভিটামিনসমূহকে তাদের দ্রবণ ক্ষমতার উপর নির্ভর করে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। 
যথা: 
১। চর্বিতে দ্রবণীয় ভিটামিন: 
- যে ভিটামিনসমূহ তেল/চর্বিতে দ্রবীভূত হয় কিন্তু পানিতে অদ্রবণীয় থাকে তাদেরকে চর্বিতে দ্রবণীয় (fat soluble) ভিটামিন বলা হয়। 
- এরা তেল এবং চর্বির সাথে মিশে দেহে শোষিত হয়। 
- তেল/চর্বি বা স্নেহে দ্রবণীয় ভিটামিনগুলো হলো ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। 

২। পানিতে দ্রবণীয় ভিটামিন: 
- যে ভিটামিনগুলো পানিতে দ্রবীভূত হয় কিন্তু তেল বা চর্বিতে অদ্রবীভূত থাকে তাদের পানিতে দ্রবণীয় ভিটামিন (Water soluble vitamin) বলে। 
- এ ভিটামিনগুলো হলো বিভিন্ন প্রকারের বি ভিটামিন ও ভিটামিন সি বা এসকরবিক এসিড। 
- বি ভিটামিনগুলোকে একত্রে ভিটামিন বি কমপ্লেক্স বলে। 
- ভিটামিন বি1 বা থায়ামিন, ভিটামিন বি2 বা রিবোফ্লাভিন, ভিটামিন বি5 বা নায়াসিন, ভিটামিন বি6 বা পিরিডক্সিন, ভিটামিন বি12 বা কোবালামিন, ফলিক এসিড, পেন্টোথেনিক এসিড, বায়োটিন ইত্যাদি গুরুত্বপূর্ণ বি ভিটামিন যা মানবদেহের জন্য আবশ্যক। 

উৎস: গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত