উত্তর
ব্যাখ্যা
- শব্দের সঙ্গে (শেষে) যেসব বিদেশি প্রত্যয় যোগে নতুন শব্দ গঠিত হয়, তাদের বিদেশি তদ্ধিত প্রত্যয় বলে।
কতগুলো বিদেশি তদ্ধিত প্রত্যয় হলো -
• চি (তবলচি),
• আনা (গরিবানা),
• আনি (বাবুয়ানি),
• ওয়ান (গাড়োয়ান),
• খানা (ছাপাখানা),
• গর (কারিগর),
• দার (চৌকিদার),
• বাজ (চালবাজ),
• সই (মানানসই) ইত্যাদি৷
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷