উত্তর
ব্যাখ্যা
জন্ম ও পরিবার:
• রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন বাংলা ১২৬৮ সালের ২৫ বৈশাখ, ইংরেজি ১৮৬১ সালের ৮ মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে।
• তাঁর পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, যিনি ব্রাহ্মসমাজের অন্যতম নেতা ছিলেন।
• ১৮৮৩ সালে কন্যা মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়।
সাহিত্যকর্ম:
• মাত্র ১৬ বছর বয়সে তিনি ছোটগল্প লেখা শুরু করেন। তাঁর প্রথম ছোটগল্প ছিল 'ভিখারিনী'।
• রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ ছিল 'কবি-কাহিনী'।
• তাঁর লেখা প্রথম গান ছিল "গগনের থালে রবি চন্দ্র দীপক জ্বালে", যা তিনি ১৮৭৩ সালে রচনা করেন।
• ১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার প্রথম কবিতা "অভিলাষ" প্রকাশিত হয়।
• তাঁর প্রথম উপন্যাস ছিল ‘বউ ঠাকুরাণীর হাট’।
জমিদারি তত্ত্বাবধান:
• রবীন্দ্রনাথ ১৮৯০-৯১ সাল থেকে কুষ্টিয়ার শিলাইদহে এবং অন্যান্য অঞ্চলে পৈত্রিক জমিদারিগুলোর তত্ত্বাবধানে নিযুক্ত হন এবং সেখানে বসেই তিনি অসংখ্য বিখ্যাত রচনা রচনা করেন, যার মধ্যে অন্যতম হল ‘সোনার তরী’, ‘চিত্রা’, ‘ক্ষণিকা’।
শিক্ষাক্ষেত্রে অবদান:
• ১৯০১ সালে রবীন্দ্রনাথ ঠাকুর বোলপুরের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন, যা পরে ১৯২১ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।
পুরস্কার ও উপাধি:
• রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন ১৯১৩ সালে, যা তাঁকে প্রথম অ-ইউরোপীয় হিসেবে এই সম্মানে ভূষিত করে।
ব্রিটিশ সরকার তাঁকে ১৯১৫ সালে ‘নাইট’ উপাধিতে ভূষিত করলেও, ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন।
• মৃত্যু:
রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) জোড়াসাঁকোর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রেফারেন্স:
• বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর,
• বাংলাপিডিয়া,
• বাংলা সাহিত্যের ইতিহাস - মাহবুবুল আলম,
• বিবিসি বাংলা।